# আরশ বহনকারী ফেরেশতাদের দোয়া

> আরশ বহনকারী ফেরেশতাদের দোয়া (সূরা গাফির, আয়াত 7-9): আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ। মুমিনদের জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনার দোয়া; দোয়াটি 7…

উৎস: https://yasinsurah.com/bn/dua/dua-of-the-angels-who-bear-the-throne/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

মুমিনদের জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনার দোয়া; দোয়াটি 7 নম্বর আয়াতের মাঝখানে শুরু হয়।

## সূরা গাফির, আয়াত 7-9

**7.** ٱلَّذِينَ يَحۡمِلُونَ ٱلۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَهُۥ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيُؤۡمِنُونَ بِهِۦ وَيَسۡتَغۡفِرُونَ لِلَّذِينَ ءَامَنُواْۖ رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ﴿٧﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়াহমিলূনাল আরশা ওয়া মান হাওলাহূ ইউসাব্বিহূনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনূনা বিহী ওয়া ইয়াসতাগফিরূনা লিল লাযীনা আমানূ রাব্বানা ওয়াসিতা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল লাযীনা তাবূ ওয়াত্তাবাঊ সাবীলাকা ওয়াকিহিম আযাবাল জাহীম।  
অর্থ: যারা আরশ বহন করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করে এবং তাঁর প্রতি ঈমান রাখে। আর মু’মিনদের জন্য ক্ষমার দু‘আ করে বলে: ‘হে আমাদের রব! আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা করুন।’ যেসব ফিরিশতারা।

**8.** رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٨﴾  
উচ্চারণ: রাব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিনিল লাতী ওয়া আত্তাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুর্রিয়্যাতিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম।  
অর্থ: ‘হে আমাদের রব! আর আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করান। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

**9.** وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمۡتَهُۥۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়াকিহিমুস সায়্যিআতি ওয়া মান তাকিস সায়্যিআতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহূ ওয়া যালিকা হুওয়াল ফাওযুল আযীম।  
অর্থ: আর তাদেরকে (সেদিনের) সব অকল্যাণ থেকে রক্ষা করুন। আর সেদিন আপনি যাকে অকল্যাণ থেকে রক্ষা করবেন, তাকে তো আপনি অবশ্যই অনুগ্রহ করবেন। আর এটাই হলোমহাসাফল্য।

[সূরা গাফির থেকে পড়ুন](https://yasinsurah.com/bn/sura-ghafir/#ayat-7)

## আরও দোয়া: কুরআনের দোয়া

- [সুবহানাকা লা ইলমা লানা সূরা আল-বাকারা, আয়াত 32](https://yasinsurah.com/bn/dua/subhanaka-la-ilma-lana/)
- [রাব্বানা আতিনা সূরা আল-বাকারা, আয়াত 201](https://yasinsurah.com/bn/dua/rabbana-atina/)
- [রাব্বানা আফরিগ আলাইনা সাবরান সূরা আল-বাকারা, আয়াত 250](https://yasinsurah.com/bn/dua/rabbana-afrigh-alayna-sabran/)
- [রাব্বানা লা তুযিগ কুলুবানা সূরা আলে-ইমরান, আয়াত 8-9](https://yasinsurah.com/bn/dua/rabbana-la-tuzigh-qulubana/)
- [রাব্বানা ইন্নানা আমান্না সূরা আলে-ইমরান, আয়াত 16](https://yasinsurah.com/bn/dua/rabbana-innana-amanna/)
- [হযরত মারইয়ামের মায়ের দোয়া সূরা আলে-ইমরান, আয়াত 35-36](https://yasinsurah.com/bn/dua/dua-of-maryams-mother/)
- [হাওয়ারিদের দোয়া সূরা আলে-ইমরান, আয়াত 53](https://yasinsurah.com/bn/dua/dua-of-the-disciples/)
- [রাব্বানাগফির লানা যুনুবানা সূরা আলে-ইমরান, আয়াত 147](https://yasinsurah.com/bn/dua/rabbanaghfir-lana-dhunubana/)

- [সব দোয়া](https://yasinsurah.com/bn/dua/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
