# সূরা আল-ইসরার শেষ আয়াতগুলো

> সূরা আল-ইসরার শেষ আয়াতগুলো (সূরা আল-ইসরা, আয়াত 110-111): আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ।

উৎস: https://yasinsurah.com/bn/dua/last-verses-of-surah-al-isra/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

## সূরা আল-ইসরা, আয়াত 110-111

**110.** قُلِ ٱدۡعُواْ ٱللَّهَ أَوِ ٱدۡعُواْ ٱلرَّحۡمَٰنَۖ أَيّٗا مَّا تَدۡعُواْ فَلَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ وَلَا تَجۡهَرۡ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتۡ بِهَا وَٱبۡتَغِ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلٗا ﴿١١٠﴾  
উচ্চারণ: কুলিদ উল্লাহা আওয়িদ উর রাহমানা আয়্যাম মা তাদঊ ফালাহুল আসমাউল হুসনা ওয়া লা তাজহার বিসালাতিকা ওয়া লা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবীলা।  
অর্থ: (হে রাসূল!) বলো: ‘তোমরা (তোমাদের রবকে) ‘আল্লাহ’ নামে ডাকো অথবা ‘রাহমান’ নামে ডাকো, যে নামেই তোমরা ডাকো না কেনো, তাঁর জন্যই তো রয়েছে সুন্দর নামসমূহ। তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে ক্ষীণও করো না; বরং এর মাঝামাঝি পন্থা অবলম্বন করো।

**111.** وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي لَمۡ يَتَّخِذۡ وَلَدٗا وَلَمۡ يَكُن لَّهُۥ شَرِيكٞ فِي ٱلۡمُلۡكِ وَلَمۡ يَكُن لَّهُۥ وَلِيّٞ مِّنَ ٱلذُّلِّۖ وَكَبِّرۡهُ تَكۡبِيرَۢا ﴿١١١﴾  
উচ্চারণ: ওয়া কুলিল হামদু লিল্লাহিল লাযী লাম ইয়াত্তাখিয ওয়া লাদাও ওয়া লাম ইয়াকুল লাহূ শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহূ ওয়া লিয়্যুম মিনায যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা।  
অর্থ: আর (হে রাসূল!) বলো: ‘সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোনো শরীক নেই এবং অপমান থেকে বাঁচতে তাঁর কোনো অভিভাবকের প্রয়োজন নেই।’ আর তুমি বেশি বেশি তাঁর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য ঘোষণা করো।

[সূরা আল-ইসরা থেকে পড়ুন](https://yasinsurah.com/bn/sura-al-isra/#ayat-110)

## আরও দোয়া: দোয়া হিসেবে পঠিত আয়াত

- [সূরা আল-ফাতিহা সূরা আল-ফাতিহা, আয়াত 1-7](https://yasinsurah.com/bn/dua/al-fatiha/)
- [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সূরা আল-বাকারা, আয়াত 156](https://yasinsurah.com/bn/dua/inna-lillahi-wa-inna-ilayhi-rajiun/)
- [আয়াতুল কুরসি সূরা আল-বাকারা, আয়াত 255](https://yasinsurah.com/bn/dua/ayat-al-kursi/)
- [আমানার রাসূলু সূরা আল-বাকারা, আয়াত 285-286](https://yasinsurah.com/bn/dua/amanar-rasul/)
- [শাহিদাল্লাহু সূরা আলে-ইমরান, আয়াত 18-19](https://yasinsurah.com/bn/dua/shahidallahu/)
- [কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সূরা আলে-ইমরান, আয়াত 26-27](https://yasinsurah.com/bn/dua/qulillahumma-malikal-mulk/)
- [হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল সূরা আলে-ইমরান, আয়াত 173](https://yasinsurah.com/bn/dua/hasbunallahu-wa-nimal-wakil/)
- [ইন্নি ওয়াজ্জাহতু সূরা আল-আনআম, আয়াত 79](https://yasinsurah.com/bn/dua/inni-wajjahtu/)

- [সব দোয়া](https://yasinsurah.com/bn/dua/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
