# হযরত যাকারিয়ার গোপন দোয়া

> হযরত যাকারিয়ার গোপন দোয়া (সূরা মারইয়াম, আয়াত 4-6): আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ। সন্তানের জন্য হযরত যাকারিয়া তাঁর রবের কাছে গোপনে যে দোয়া…

উৎস: https://yasinsurah.com/bn/dua/prophet-zakariyyas-private-dua/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

সন্তানের জন্য হযরত যাকারিয়া তাঁর রবের কাছে গোপনে যে দোয়া করেছিলেন।

## সূরা মারইয়াম, আয়াত 4-6

**4.** قَالَ رَبِّ إِنِّي وَهَنَ ٱلۡعَظۡمُ مِنِّي وَٱشۡتَعَلَ ٱلرَّأۡسُ شَيۡبٗا وَلَمۡ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيّٗا ﴿٤﴾  
উচ্চারণ: কালা রাব্বি ইন্নী ওয়া হানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা।  
অর্থ: সে বলেছিল: ‘হে আমার রব! আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং (বার্ধক্যবশত) আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব! আপনার নিকট দু‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি।’

**5.** وَإِنِّي خِفۡتُ ٱلۡمَوَٰلِيَ مِن وَرَآءِي وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا فَهَبۡ لِي مِن لَّدُنكَ وَلِيّٗا ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিও ওয়ারাঈ ওয়া কানাতিম রাআতী আকিরান ফাহাব লী মিল লাদুনকা ওয়ালিয়্যা।  
অর্থ: ‘আর আমি আমার (মৃত্যুর) পরে আত্মীয়-স্বজনদের সম্পর্কে (দুনিয়াদারীতে নিমগ্ন থাকার) আশঙ্কাবোধ করছি। এদিকে আমার স্ত্রীও বন্ধ্যা। অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী (পুত্র সন্তান) দান করুন।’

**6.** يَرِثُنِي وَيَرِثُ مِنۡ ءَالِ يَعۡقُوبَۖ وَٱجۡعَلۡهُ رَبِّ رَضِيّٗا ﴿٦﴾  
উচ্চারণ: ইয়ারিছুনী ওয়া ইয়ারিছু মিন আলি ইয়াকূবা ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা।  
অর্থ: ‘যে আমার (নবুওয়াতের) উত্তরাধিকারী হবে এবং ইয়াকূবের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার রব! আপনি তাকে (ধর্ম, চরিত্র ও জ্ঞানে) পছন্দনীয় বানিয়ে দিন।’

[সূরা মারইয়াম থেকে পড়ুন](https://yasinsurah.com/bn/sura-maryam/#ayat-4)

## আরও দোয়া: নবীদের দোয়া

- [মক্কার জন্য হযরত ইবরাহিমের দোয়া সূরা আল-বাকারা, আয়াত 126](https://yasinsurah.com/bn/dua/prophet-ibrahims-dua-for-makkah/)
- [রাব্বানা তাকাব্বাল মিন্না সূরা আল-বাকারা, আয়াত 127-129](https://yasinsurah.com/bn/dua/rabbana-taqabbal-minna/)
- [সন্তানের জন্য হযরত যাকারিয়ার দোয়া সূরা আলে-ইমরান, আয়াত 38](https://yasinsurah.com/bn/dua/prophet-zakariyyas-dua-for-a-child/)
- [দস্তরখানের জন্য হযরত ঈসার দোয়া সূরা আল-মায়িদা, আয়াত 114](https://yasinsurah.com/bn/dua/prophet-isas-dua-for-the-table-spread/)
- [উম্মতের জন্য হযরত ঈসার নিবেদন সূরা আল-মায়িদা, আয়াত 118](https://yasinsurah.com/bn/dua/prophet-isas-plea-for-his-people/)
- [হযরত আদমের তওবার দোয়া সূরা আল-আরাফ, আয়াত 23](https://yasinsurah.com/bn/dua/prophet-adams-dua-of-repentance/)
- [হযরত শুআইবের দোয়া সূরা আল-আরাফ, আয়াত 89](https://yasinsurah.com/bn/dua/dua-of-prophet-shuayb/)
- [নিজের ও ভাইয়ের জন্য হযরত মূসার দোয়া সূরা আল-আরাফ, আয়াত 151](https://yasinsurah.com/bn/dua/prophet-musas-dua-for-himself-and-his-brother/)

- [সব দোয়া](https://yasinsurah.com/bn/dua/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
