# পারা 1

> কুরআনের পারা 1 অনলাইনে পড়ুন: সূরা আল-ফাতিহা 1 থেকে সূরা আল-বাকারা 141, মোট 148টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-1/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 1

148 আয়াত · 2টি সূরা

সূরা আল-ফাতিহা, সূরা আল-বাকারা 1-141

পারা 1 সূরা আল-ফাতিহা, আয়াত 1 থেকে শুরু হয়ে সূরা আল-বাকারা, আয়াত 141 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 148টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আল-ফাতিহা

**1.** بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ﴿١﴾  
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহীম।  
অর্থ: পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**2.** ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٢﴾  
উচ্চারণ: আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন।  
অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।

**3.** ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ﴿٣﴾  
উচ্চারণ: আর রাহমানির রাহীম।  
অর্থ: পরম করুণাময়, অতি দয়ালু।

**4.** مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ ﴿٤﴾  
উচ্চারণ: মালিকি ইয়াওমিদ দীন।  
অর্থ: বিচার দিবসের মালিক।

**5.** إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ ﴿٥﴾  
উচ্চারণ: ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন।  
অর্থ: আমরা আপনারই ‘ইবাদাত করি এবং আপনার নিকটই সাহায্য চাই।

**6.** ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ﴿٦﴾  
উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুসতাকীম।  
অর্থ: আপনি আমাদেরকে সরল পথের হিদায়াত দিন।

**7.** صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ﴿٧﴾  
উচ্চারণ: সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ দাল্লীন।  
অর্থ: তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন। তাদের পথ নয়, যাদের ওপর আপনার ক্রোধ- নিপতিত হয়েছে এবং যারা (খ্রিস্টান) পথভ্রষ্ট হয়ে গেছে। যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি, যারা পথভ্রষ্টও নয়।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-ফাতিহা](https://yasinsurah.com/bn/sura-al-fatihah/) · [সূরা আল-ফাতিহা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-fatihah/#tilawat)

## সূরা আল-বাকারা, আয়াত 1-141

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** الٓمٓ ﴿١﴾  
উচ্চারণ: আলিফ লাম মীম।  
অর্থ: আলিফ্ -লাম্- মীম।

**2.** ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ ﴿٢﴾  
উচ্চারণ: যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন।  
অর্থ: এই (আল-কুরআন) সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই। মুত্তাকীদের জন্য হিদায়াত।

**3.** ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ﴿٣﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইউমিনূনা বিল গাইবি ওয়া ইউকীমূনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকূন।  
অর্থ: যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়িম করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে ব্যয় করে।

**4.** وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ وَبِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইঊকিনূন।  
অর্থ: আর যারা ঈমান আনে তোমার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তার ওপর এবং যা তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাযিল করা হয়েছে, তার প্রতি। আর আখিরাতের প্রতি তারা নিশ্চিত বিশ্বাস করে।

**5.** أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿٥﴾  
উচ্চারণ: উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহূন।  
অর্থ: তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের ওপর রয়েছে এবং তারাই সফলকাম।

**6.** إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿٦﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা কাফারূ সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনূন।  
অর্থ: নিশ্চয় যারা কুফরী করেছে, তাদের জন্য সমান, তুমি তাদেরকে সতর্ক কর বা না কর, তারা ঈমান আনবে না।

**7.** خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَعَلَىٰ سَمۡعِهِمۡۖ وَعَلَىٰٓ أَبۡصَٰرِهِمۡ غِشَٰوَةٞۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ﴿٧﴾  
উচ্চারণ: খাতামাল্লাহু আলা কুলূবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুও ওয়া লাহুম আযাবুন আযীম।  
অর্থ: আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে (অবাধ্যতার) আবরণ। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।

**8.** وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَمَا هُم بِمُؤۡمِنِينَ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া মিনান নাসি মাই ইয়াকূলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াওমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনীন।  
অর্থ: আর মানুষের মধ্যে কিছু লোক রয়েছে, যারা বলে, ‘ আমরা আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি ঈমান এনেছি’; অথচ তারা মু’মিন নয়।

**9.** يُخَٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَمَا يَخۡدَعُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ইউখাদিঊনাল্লাহা ওয়াল লাযীনা আমানূ ওয়া মা ইয়াখদাঊনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরূন।  
অর্থ: তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়, বস্তুত তারা নিজদেরকে ব্যতীত কাউকে ধোঁকা দিচ্ছে না; অথচ তারা তা বুঝে না।

**10.** فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡذِبُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদাও ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানূ ইয়াকযিবূন।  
অর্থ: তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। আর তারা যে মিথ্যা বলত, তাদের জন্য রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি।

**11.** وَإِذَا قِيلَ لَهُمۡ لَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ قَالُوٓاْ إِنَّمَا نَحۡنُ مُصۡلِحُونَ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা লাহুম লা তুফসিদূ ফিল আরদি কালূ ইন্নামা নাহনু মুসলিহূন।  
অর্থ: আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা পৃথিবীতে ফ্যাসাদসৃষ্টি করো না’, তখন তারা বলে, ‘আমরা তো শুধু সংশোধনকারী’।

**12.** أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡمُفۡسِدُونَ وَلَٰكِن لَّا يَشۡعُرُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: আলা ইন্নাহুম হুমুল মুফসিদূনা ওয়া লাকিল লা ইয়াশউরূন।  
অর্থ: সাবধান! তারাই ফ্যাসাদ সৃষ্টিকারী; কিন্তু তারা তা অনুধাবন করে না।

**13.** وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓاْ أَنُؤۡمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُۗ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعۡلَمُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা লাহুম আমিনূ কামা আমানান নাসু কালূ আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়া লাকিল লা ইয়ালামূন।  
অর্থ: আর যখন তাদেরকে বলা হয়, ‘লোকেরা (সাহাবীরা) যেরূপ ঈমান এনেছে’, তোমরা তাদের মত ঈমান আনো’ তখন তারা বলে, ‘আমরা কি ঈমান আনব যেমন নির্বোধেরা ঈমান এনেছে’? সাবধান! নিশ্চয় তারাই নির্বোধ; কিন্তু তারা জানে না।

**14.** وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ إِلَىٰ شَيَٰطِينِهِمۡ قَالُوٓاْ إِنَّا مَعَكُمۡ إِنَّمَا نَحۡنُ مُسۡتَهۡزِءُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া ইযা লাকুল লাযীনা আমানূ কালূ আমান্না ওয়া ইযা খালাও ইলা শায়াতীনিহিম কালূ ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুসতাহযিঊন।  
অর্থ: আর যখন তারা (মুনাফিকরা) মু’মিনদের সাথে মিলিত হয়, তখন বলে ‘আমরা ঈমান এনেছি’ এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, তখন বলে, ‘নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। আমরা তো তাদের সাথে কেবল উপহাসকারী’।

**15.** ٱللَّهُ يَسۡتَهۡزِئُ بِهِمۡ وَيَمُدُّهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ﴿١٥﴾  
উচ্চারণ: আল্লাহু ইয়াসতাহযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফী তুগয়ানিহিম ইয়ামাহূন।  
অর্থ: আল্লাহও তাদের উপহাসের জবাব দেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় ঘুরে বেড়ানোর অবকাশ দেন।

**16.** أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَٰرَتُهُمۡ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: উলাইকাল লাযীনাশ তারাওয়ুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানূ মুহতাদীন।  
অর্থ: এরাই তারা, যারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে। তাই তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়াতপ্রাপ্ত নয়।

**17.** مَثَلُهُمۡ كَمَثَلِ ٱلَّذِي ٱسۡتَوۡقَدَ نَارٗا فَلَمَّآ أَضَآءَتۡ مَا حَوۡلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمۡ وَتَرَكَهُمۡ فِي ظُلُمَٰتٖ لَّا يُبۡصِرُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: মাছালুহুম কামাছালিল লাযিস তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহূ যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরূন।  
অর্থ: তাদের উপমা হলো ঐ ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো। তারপর আগুন যখন তার চারপাশ আলোকিত করল, তখন আল্লাহ তাদের জ্যোতি কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে, তারা কিছুই দেখতে পায় না।

**18.** صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَرۡجِعُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিঊন।  
অর্থ: তারা বধির, বোবা ও অন্ধ। কাজেই তারা (বিভ্রান্ত পথ হতে) ফিরে আসবে না।

**19.** أَوۡ كَصَيِّبٖ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَٰتٞ وَرَعۡدٞ وَبَرۡقٞ يَجۡعَلُونَ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلۡمَوۡتِۚ وَٱللَّهُ مُحِيطُۢ بِٱلۡكَٰفِرِينَ ﴿١٩﴾  
উচ্চারণ: আও কাসায়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুও ওয়া রাদুও ওয়া বারকুই ইয়াজআলূনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাওতি ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরীন।  
অর্থ: অথবা (তাদের উপমা হচ্ছে) আকাশ হতে মুষলধারে বৃষ্টির ন্যায়, যাতে রয়েছে অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যুভয়ে তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে রাখে। আর আল্লাহ সবদিক থেকে কাফিরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন।

**20.** يَكَادُ ٱلۡبَرۡقُ يَخۡطَفُ أَبۡصَٰرَهُمۡۖ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوۡاْ فِيهِ وَإِذَآ أَظۡلَمَ عَلَيۡهِمۡ قَامُواْۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَذَهَبَ بِسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٢٠﴾  
উচ্চারণ: ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশাও ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামূ ওয়া লাও শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়ার উপক্রম করে । যখনই তাদের সামনে আলো উদ্ভাসিত করে, তখন তারা পথ চলতে থাকে। আর যখন তাদের উপর অন্ধকারাচ্ছন্ন হয়, তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে, তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি নিয়ে নিতে পারেন। নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান।

**21.** يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعۡبُدُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাসু বুদূ রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকূন।  
অর্থ: হে মানবজাতি! তোমরা তোমাদের সেই রবের ‘ইবাদাত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাক্বওয়া অর্জন করতে পারো।

**22.** ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ فِرَٰشٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ فَلَا تَجۡعَلُواْ لِلَّهِ أَندَادٗا وَأَنتُمۡ تَعۡلَمُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনযালা মিনাস সামাই মাআন ফা আখরাজা বিহী মিনাছ ছামারাতি রিযকাল লাকুম ফালা তাজআলূ লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তালামূন।  
অর্থ: যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা ও আসমানকে ছাদ বানিয়েছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। কাজেই তোমরা জেনেও কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না।

**23.** وَإِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّمَّا نَزَّلۡنَا عَلَىٰ عَبۡدِنَا فَأۡتُواْ بِسُورَةٖ مِّن مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٢٣﴾  
উচ্চারণ: ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নায্যালনা আলা আবদিনা ফাতূ বিসূরাতিম মিম মিছলিহী ওয়াদঊ শুহাদাআকুম মিন দূনিল্লাহি ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আর আমি আমার বান্দার উপর যা নাযিল করেছি, তোমরা সে বিষয়ে যদি সন্দেহে থাকো, তবে তোমরা তার অনুরূপ একটি সূরাহ ) নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী-সাহায্যকারীদেরকে ডাক; যদি তোমরাসত্যবাদী হও।

**24.** فَإِن لَّمۡ تَفۡعَلُواْ وَلَن تَفۡعَلُواْ فَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِي وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُۖ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ফা ইল লাম তাফআলূ ওয়া লান তাফআলূ ফাত্তাকুন নারাল লাতী ওয়াকূদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরীন।  
অর্থ: অতএব যদি তোমরা করতে না পারো, আর তোমরা তা কখনই পারবে না, তাহলে তোমরা সে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্যে প্রস্তুত করে রাখা হয়েছে ।

**25.** وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ كُلَّمَا رُزِقُواْ مِنۡهَا مِن ثَمَرَةٖ رِّزۡقٗا قَالُواْ هَٰذَا ٱلَّذِي رُزِقۡنَا مِن قَبۡلُۖ وَأُتُواْ بِهِۦ مُتَشَٰبِهٗاۖ وَلَهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَهُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়া বাশ্শিরিল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু কুল্লামা রুযিকূ মিনহা মিন ছামারাতির রিযকান কালূ হাযাল লাযী রুযিকনা মিন কাবলু ওয়া উতূ বিহী মুতাশাবিহাও ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহ্হারাতুও ওয়া হুম ফীহা খালিদূন।  
অর্থ: আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, (হে নবী,) তুমি তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্যে রয়েছে জান্নাতসমূহ, যার নিম্নদেশে নদ-নদী প্রবাহিত। যখনই তাদেরকে সেখানে ফলফলাদি জীবিকা হিসেবে দেয়া হবে তখনই তারা বলবে, ‘এ ধরনের ফলই ইতঃপূর্বে আমাদেরকে জীবিকা হিসেবে দেওয়া হয়েছিলো। আর তাদেরকে দুনিয়ার ফলের সাদৃশ্যপূর্ণ ফলফলাদিই দেয়া হবে। সেখানে তাদের জন্যে রয়েছে পবিত্র সঙ্গিনী এবং সেখানে তারা চিরস্থায়ী হবে ।

**26.** ۞ إِنَّ ٱللَّهَ لَا يَسۡتَحۡيِۦٓ أَن يَضۡرِبَ مَثَلٗا مَّا بَعُوضَةٗ فَمَا فَوۡقَهَاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۖ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۘ يُضِلُّ بِهِۦ كَثِيرٗا وَيَهۡدِي بِهِۦ كَثِيرٗاۚ وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلۡفَٰسِقِينَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা লা ইয়াসতাহয়ী আই ইয়াদরিবা মাছালাম মা বাঊদাতান ফামা ফাওকাহা ফা আম্মাল লাযীনা আমানূ ফায়ালামূনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল লাযীনা কাফারূ ফায়াকূলূনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাছালা, ইউদিল্লু বিহী কাছীরাও ওয়া ইয়াহদী বিহী কাছীরাও ওয়া মা ইউদিল্লু বিহী ইল্লাল ফাসিকীন।  
অর্থ: নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোন বস্তুর উপমা দিতে লজ্জাবোধ করেন না। অতঃপর যারা ঈমান এনেছে তারা জানে যে, এটি তাদের রবের পক্ষ হতে ) সত্য। কিন্তু যারা কুফুরি করেছে তারা বলে যে, আল্লাহ কী উদ্দেশ্যে এ উপমা পেশ করছেন? এর দ্বারা অনেককেই তিনি বিপথগামী করেন, আবার অনেককেই হিদায়াত দান করেন। আর তিনি ফাসিকদের ছাড়া আর কাউকে এর দ্বারা বিপথগামী করেন না।

**27.** ٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিম বাদি মীছাকিহী ওয়া ইয়াকতাঊনা মা আমারাল্লাহু বিহী আই ইঊসালা ওয়া ইউফসিদূনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরূন।  
অর্থ: যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, আর যে (আত্মীয়তার) সম্পর্ক অক্ষুণ্ন রাখতে আল্লাহ আদেশ করেছেন, তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত।

**28.** كَيۡفَ تَكۡفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمۡ أَمۡوَٰتٗا فَأَحۡيَٰكُمۡۖ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: কাইফা তাকফুরূনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম ছুম্মা ইউমীতুকুম ছুম্মা ইউহয়ীকুম ছুম্মা ইলাইহি তুরজাঊন।  
অর্থ: তোমরা কীভাবে আল্লাহর সাথে কুফরি করছ? অথচ তোমরা ছিলে মৃত, তিনি তোমাদেরকে জীবিত করেছেন। আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন ও পুনরায় জীবিত করবেন, তারপর তাঁরই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।

**29.** هُوَ ٱلَّذِي خَلَقَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَٰتٖۚ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿٢٩﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামীআন ছুম্মাস তাওয়া ইলাস সামাই ফাসাওওয়াহুন্না সাবআ সামাওয়াতিও ওয়া হুওয়া বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: তিনিই জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করলেন এবং সেটাকে সাত আসমানে বিন্যস্ত করলেন। আর তিনি সর্ব বিষয়ে সবিশেষ অবগত।

**30.** وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي جَاعِلٞ فِي ٱلۡأَرۡضِ خَلِيفَةٗۖ قَالُوٓاْ أَتَجۡعَلُ فِيهَا مَن يُفۡسِدُ فِيهَا وَيَسۡفِكُ ٱلدِّمَآءَ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ قَالَ إِنِّيٓ أَعۡلَمُ مَا لَا تَعۡلَمُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া ইয কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খালীফাতান কালূ আতাজআলু ফীহা মাই ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা কালা ইন্নী আলামু মা লা তালামূন।  
অর্থ: (আর স্মরণ করুন) যখন আপনার রব ফিরিশতাদের বললেন: ‘নিশ্চয় আমি জমিনে খলীফাহ সৃষ্টি করতে যাচ্ছি’। জবাবে তারা বলল: ‘আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আর আমরাই তো আপনার সপ্রশংস তাসবীহ পাঠ করছি এবং পবিত্রতা ঘোষণা করছি । তিনি বললেন: ‘নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জান না’।

**31.** وَعَلَّمَ ءَادَمَ ٱلۡأَسۡمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمۡ عَلَى ٱلۡمَلَٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِي بِأَسۡمَآءِ هَٰٓؤُلَآءِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ছুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আমবিঊনী বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আর তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফিরিশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন: ‘তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও; যদি তোমরা সত্যবাদী হও’।

**32.** قَالُواْ سُبۡحَٰنَكَ لَا عِلۡمَ لَنَآ إِلَّا مَا عَلَّمۡتَنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ﴿٣٢﴾  
উচ্চারণ: কালূ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম।  
অর্থ: তারা বলল: ‘আপনি পবিত্র মহান! আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোন জ্ঞানই নেই। নিশ্চয় আপনিই মহাজ্ঞানী, মহা প্রজ্ঞাময়।’

**33.** قَالَ يَٰٓـَٔادَمُ أَنۢبِئۡهُم بِأَسۡمَآئِهِمۡۖ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسۡمَآئِهِمۡ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَأَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا كُنتُمۡ تَكۡتُمُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: কালা ইয়া আদামু আমবিহুম বিআসমাইহিম ফালাম্মা আমবাআহুম বিআসমাইহিম কালা আলাম আকুল লাকুম ইন্নী আলামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আলামু মা তুবদূনা ওয়া মা কুনতুম তাকতুমূন।  
অর্থ: তিনি বললেন: ‘ হে আদম ! তাদেরকে এসবের নাম বলে দাও’। অতঃপর সে ) যখন তাদেরকে সেসবের নাম বলল, তখন তিনি বললেন: ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, নিশ্চয় আমি আসমানসমূহ ও জমিনের গায়িবের বিষয় অবগত আছি। আমি আরও জানি তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করো।’

**34.** وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া ইয কুলনা লিল মালাইকাতিস জুদূ লিআদামা ফাসাজাদূ ইল্লা ইবলীসা আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরীন।  
অর্থ: যখন আমি ফিরিশতাদের বললাম: আদমকে সাজদাহ করো। তখন ইবলিস ছাড়া সকলেই সাজদাহ করলো। সে অস্বীকার করলো ও অহংকার করলো। আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো।

**35.** وَقُلۡنَا يَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ وَكُلَا مِنۡهَا رَغَدًا حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ওয়া কুলনা ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইছু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকূনা মিনায যালিমীন।  
অর্থ: আর আমি বললাম: ‘হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং সেখান থেকে স্বাচ্ছন্দ্যে আহার কর; কিন্তু এই গাছটির কাছে যেয়ো না; তাহলে তোমরা যালিমদের অন্তর্ভুক্ত হবে।’

**36.** فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا فَأَخۡرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِۖ وَقُلۡنَا ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফা আযাল্লাহুমাশ শাইতানু আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুলনাহ বিতূ বাদুকুম লিবাদিন আদুওওয়ুও ওয়া লাকুম ফিল আরদি মুসতাকার্রুও ওয়া মাতাউন ইলা হীন।  
অর্থ: অত:পর শয়তান সেখান (জান্নাত) থেকে তাদের দুজনের পদস্থলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিলো সেখান থেকে তাদেরকে বের করে দিলো। আমি বললাম: ‘তোমরা তোমরা একে অন্যের শত্রু। আর পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে কিছু দিনের বসবাস ও জীবনোপকরণ।’

**37.** فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَٰتٖ فَتَابَ عَلَيۡهِۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴿٣٧﴾  
উচ্চারণ: ফাতালাক্কা আদামু মির রাব্বিহী কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহূ হুওয়াত তাওওয়াবুর রাহীম।  
অর্থ: অত:পর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেলো। ফলে আল্লাহ তার তাওবাহ কবুল করলেন। নিশ্চয় তিনি তাওবাহ কবুলকারী, অতি দয়ালু।

**38.** قُلۡنَا ٱهۡبِطُواْ مِنۡهَا جَمِيعٗاۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٣٨﴾  
উচ্চারণ: কুলনাহ বিতূ মিনহা জামীআন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।  
অর্থ: আমি বললাম: ‘তোমরা সকলে এখান থেকে (পৃথিবীতে) নেমে যাও। অত:পর যখনই আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হিদায়াত আসবে, তখন যারাই আমার হিদায়াত অনুসরণ করবে, তাদের কোনো ভয়ও থাকবে না এবং তারা চিন্তিতও হবে না।’

**39.** وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কাফারূ ওয়া কায্যাবূ বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।  
অর্থ: আর যারা কুফরী করবে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরস্থায়ী হবে।

**40.** يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَوۡفُواْ بِعَهۡدِيٓ أُوفِ بِعَهۡدِكُمۡ وَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ ﴿٤٠﴾  
উচ্চারণ: ইয়া বানী ইসরাঈলায কুরূ নিমাতিয়াল লাতী আনআমতু আলাইকুম ওয়া আওফূ বিআহদী ঊফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবূন।  
অর্থ: হে বানূ ইসরাঈল! তোমরা আমার সে নি‘আমতের কথা স্মরণ কর, যা আমি তোমাদেরকে দান করেছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ কর, তাহলে আমিও তোমাদের সঙ্গে আমার কৃত অঙ্গীকার পূর্ণ করব। আর শুধু আমাকেই ভয় কর।

**41.** وَءَامِنُواْ بِمَآ أَنزَلۡتُ مُصَدِّقٗا لِّمَا مَعَكُمۡ وَلَا تَكُونُوٓاْ أَوَّلَ كَافِرِۭ بِهِۦۖ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗا وَإِيَّٰيَ فَٱتَّقُونِ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়া আমিনূ বিমা আনযালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকূনূ আওওয়ালা কাফিরিম বিহী ওয়া লা তাশতারূ বিআয়াতী ছামানান কালীলাও ওয়া ইয়্যায়া ফাত্তাকূন।  
অর্থ: আর আমি (মুহাম্মাদের প্রতি) যা নাযিল করেছি তোমরা তার ওপর ঈমান আনো। এটা তোমাদের কাছে যা আছে (তাওরাত ) তার সত্যতা প্রমাণকারী। আর তোমরা এর প্রথম অস্বীকারকারী হয়ো না এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না । আর তোমরা শুধু আমাকেই ভয় কর।

**42.** وَلَا تَلۡبِسُواْ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُواْ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামূন।  
অর্থ: আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না।

**43.** وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়ারকাঊ মাআর রাকিঈন।  
অর্থ: আর তোমরা সালাত কায়িম করো, যাকাত প্রদান করো এবং রুকূ‘কারীদের সাথে রুকূ‘ করো ।

**44.** ۞ أَتَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبِرِّ وَتَنسَوۡنَ أَنفُسَكُمۡ وَأَنتُمۡ تَتۡلُونَ ٱلۡكِتَٰبَۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: আতামুরূনান নাসা বিল বির্রি ওয়া তানসাওনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলূনাল কিতাবা আফালা তাকিলূন।  
অর্থ: তোমরা কি মানুষকে সৎকাজের আদেশ দিচ্ছ, আর নিজেদেরকে ভুলে যাচ্ছ? অথচ তোমরা আল্লাহর কিতাব (তাওরাত) তিলাওয়াত কর। তোমরা কি বুঝ না?

**45.** وَٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلۡخَٰشِعِينَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়াসতাঈনূ বিস সাবরি ওয়াস সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।  
অর্থ: আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও । নিশ্চয় তা বিনীত-অনুগত ছাড়া অন্যদের জন্যে অবশ্যই কঠিন।

**46.** ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ رَبِّهِمۡ وَأَنَّهُمۡ إِلَيۡهِ رَٰجِعُونَ ﴿٤٦﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়াযুন্নূনা আন্নাহুম মুলাকূ রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিঊন।  
অর্থ: যারা বিশ্বাস করে যে, নিশ্চয় তারা তাদের রবের সাথে সাক্ষাত করবে এবং নিশ্চয় তারা তাঁরই কাছে ফিরে যাবে।

**47.** يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ইয়া বানী ইসরাঈলায কুরূ নিমাতিয়াল লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামীন।  
অর্থ: হে বানূ ইসরাঈল! আমার সে নি‘আমাতের কথা স্মরণ করো, যা আমি তোমাদেরকে দান করেছি। আর নিশ্চয় আমি বিশ্ববাসীর ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি।

**48.** وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا شَفَٰعَةٞ وَلَا يُؤۡخَذُ مِنۡهَا عَدۡلٞ وَلَا هُمۡ يُنصَرُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়াত্তাকূ ইয়াওমাল লা তাজযী নাফসুন আন নাফসিন শাইআও ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুও ওয়া লা ইউখাযু মিনহা আদলুও ওয়া লা হুম ইউনসারূন।  
অর্থ: আর তোমরা সে দিনকে ভয় কর, যেদিন কেউ কারো কোন কাজে আসবে না। আর কারো পক্ষ থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারও কাছ থেকে কোন বিনিময় গ্রহণ হবে না। আর সেদিন তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

**49.** وَإِذۡ نَجَّيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ ﴿٤٩﴾  
উচ্চারণ: ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআওনা ইয়াসূমূনাকুম সূআল আযাবি ইউযাব্বিহূনা আবনাআকুম ওয়া ইয়াসতাহয়ূনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম।  
অর্থ: (আর স্মরণ কর) যখন আমি তোমাদেরকে ফির‘আউনের সম্প্রদায় থেকে রক্ষা করেছিলাম। তারা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করতো। তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করতো এবং তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা।

**50.** وَإِذۡ فَرَقۡنَا بِكُمُ ٱلۡبَحۡرَ فَأَنجَيۡنَٰكُمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ وَأَنتُمۡ تَنظُرُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফা আনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআওনা ওয়া আনতুম তানযুরূন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম। অত:পর আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফির‘আউনের দলকে ডুবিয়ে দিয়েছিলাম; আর তোমরা তা তাকিয়ে তাকিয়ে দেখছিলে।

**51.** وَإِذۡ وَٰعَدۡنَا مُوسَىٰٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া ইয ওয়াআদনা মূসা আরবাঈনা লাইলাতান ছুম্মাত তাখাযতুমুল ইজলা মিম বাদিহী ওয়া আনতুম যালিমূন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন আমি মূসার সাথে চল্লিশ রাতের অঙ্গীকার করেছিলাম। এরপর তোমরা গরুর বাছুরকে গ্রহণ করেছিলে; আর তোমরা তো যালিম।

**52.** ثُمَّ عَفَوۡنَا عَنكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ছুম্মা আফাওনা আনকুম মিম বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরূন।  
অর্থ: এরপর আমি তোমাদেরকে (তাওবার পরে) ক্ষমা করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর।

**53.** وَإِذۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَٱلۡفُرۡقَانَ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদূন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন আমি মূসাকে দিয়েছিলাম সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী কিতাব, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।

**54.** وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِنَّكُمۡ ظَلَمۡتُمۡ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلۡعِجۡلَ فَتُوبُوٓاْ إِلَىٰ بَارِئِكُمۡ فَٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ عِندَ بَارِئِكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴿٥٤﴾  
উচ্চারণ: ওয়া ইয কালা মূসা লিকাওমিহী ইয়া কাওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতূবূ ইলা বারিইকুম ফাকতুলূ আনফুসাকুম যালিকুম খাইরুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহূ হুওয়াত তাওওয়াবুর রাহীম।  
অর্থ: (আর স্মরণ করো) যখন মূসা স্বীয় জাতির লোকদের বললো: ‘হে আমার জাতি! গো-বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করেছ। কাজেই তোমরা নিজেদেরকে হত্যা করে তোমাদের স্রষ্টার কাছে তাওবাহ কর। তোমাদের স্রষ্টার কাছে এটাই তোমাদের জন্য কল্যাণকর। তখন তিনি তোমাদের তাওবাহ কবুল করে নিবেন। অবশ্যই তিনি তাওবাহ কবুলকারী -ক্ষমাশীল, পরম দয়ালু।'

**55.** وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡكُمُ ٱلصَّٰعِقَةُ وَأَنتُمۡ تَنظُرُونَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফা আখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানযুরূন।  
অর্থ: (আর স্মরণ কর) যখন তোমরা বলেছিলে: ‘হে মূসা ! আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনও বিশ্বাস করব না।’ ফলে আকস্মিক বজ্রপাত হলো, যা তোমরা নিজেরাই প্রত্যক্ষ করছিলে।

**56.** ثُمَّ بَعَثۡنَٰكُم مِّنۢ بَعۡدِ مَوۡتِكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿٥٦﴾  
উচ্চারণ: ছুম্মা বাআছনাকুম মিম বাদি মাওতিকুম লাআল্লাকুম তাশকুরূন।  
অর্থ: কিন্তু তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও।

**57.** وَظَلَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡغَمَامَ وَأَنزَلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴿٥٧﴾  
উচ্চারণ: ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনযালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলূ মিন তায়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামূনা ওয়া লাকিন কানূ আনফুসাহুম ইয়াযলিমূন।  
অর্থ: আর আমি তোমাদের উপর মেঘমালা দিয়ে ছায়া দিলাম এবং তোমাদের প্রতি প্রেরণ করলাম মান্না ও সালওয়া।তোমরা সে পবিত্র জীবিকা থেকে আহার কর, যা আমি তোমাদেরকে রিযক দিয়েছি। আর তারা আমার প্রতি যুলম করেনি; বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করেছিল।

**58.** وَإِذۡ قُلۡنَا ٱدۡخُلُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ فَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ رَغَدٗا وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُولُواْ حِطَّةٞ نَّغۡفِرۡ لَكُمۡ خَطَٰيَٰكُمۡۚ وَسَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়া ইয কুলনাদ খুলূ হাযিহিল কারয়াতা ফাকুলূ মিনহা হাইছু শিতুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কূলূ হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাযীদুল মুহসিনীন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন আমি বললাম: এই জনপদে প্রবেশ করো এবং তা হতে যাইচ্ছা স্বচ্ছন্দে আহার করো। তবে শহরের মূল দরজা দিয়ে নতশিরে প্রবেশ করো। আর বলো: হিত্তাতুন ‘ক্ষমা চাই’। তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করবো। আর অচিরেই আমি সৎকর্মশীলদেরকে আমার অনুগ্রহ বাড়িয়ে দিবো।

**59.** فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَنزَلۡنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ﴿٥٩﴾  
উচ্চারণ: ফাবাদ্দালাল লাযীনা যালামূ কাওলান গাইরাল লাযী কীলা লাহুম ফা আনযালনা আলাল লাযীনা যালামূ রিজযাম মিনাস সামাই বিমা কানূ ইয়াফসুকূন।  
অর্থ: কিন্তু যারা যালিম তারা তাদের শিখিয়ে দেয়া কথাটি পরিবর্তন করে তার স্থলে অন্য কথা বলল। ফলে আমি যালিমদের প্রতি তাদের অবাধ্যতার কারণে আকাশ হতে শাস্তি নাযিল করলাম।

**60.** ۞ وَإِذِ ٱسۡتَسۡقَىٰ مُوسَىٰ لِقَوۡمِهِۦ فَقُلۡنَا ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنفَجَرَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۖ كُلُواْ وَٱشۡرَبُواْ مِن رِّزۡقِ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ﴿٦٠﴾  
উচ্চারণ: ওয়া ইযিস তাসকা মূসা লিকাওমিহী ফাকুলনাদ রিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহুছ নাতা আশরাতা আইনান কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলূ ওয়াশরাবূ মির রিযকিল্লাহি ওয়া লা তাছাও ফিল আরদি মুফসিদীন।  
অর্থ: (আরো স্মরণ করো ) যখন মূসা তার জাতির জন্য (তীহের মরু প্রান্তরে) পানি চাইলেন। আমি বললাম: ‘তুমি লাঠি দ্বারা পাথরে আঘাত করো।’ ফলে তা হতে বারোটি ঝর্ণাধারা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পানি সংগ্রহের স্থান জেনে নিলো। ‘আল্লাহর দেয়া জীবিকা হতে তোমরা খাও এবং পান করো, তবে জমিনে বিপর্যয় সৃষ্টি করোনা।’

**61.** وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نَّصۡبِرَ عَلَىٰ طَعَامٖ وَٰحِدٖ فَٱدۡعُ لَنَا رَبَّكَ يُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ مِنۢ بَقۡلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَاۖ قَالَ أَتَسۡتَبۡدِلُونَ ٱلَّذِي هُوَ أَدۡنَىٰ بِٱلَّذِي هُوَ خَيۡرٌۚ ٱهۡبِطُواْ مِصۡرٗا فَإِنَّ لَكُم مَّا سَأَلۡتُمۡۗ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ وَٱلۡمَسۡكَنَةُ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিও ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিম বাকলিহা ওয়া কিছ্ছাইহা ওয়া ফূমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা কালা আতাসতাবদিলূনাল লাযী হুওয়া আদনা বিল লাযী হুওয়া খাইরুনিহ বিতূ মিসরান ফা ইন্না লাকুম মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাঊ বিগাদাবিম মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কানূ ইয়াকফুরূনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলূনান নাবিয়্যীনা বিগাইরিল হাক্কি যালিকা বিমা আসাও ওয়া কানূ ইয়াতাদূন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন তোমরা বললে: ‘হে মূসা, আমরা এক খাবারের উপর কখনো ধৈর্যধারণ করব না। সুতরাং আপনি আমাদের জন্য আপনার রবের নিকট দু‘আ করুন, যেন তিনি আমাদের জন্য জমিন থেকে শাক-সবজি, কাঁকুড় , রসুন, মসুর ও পেঁয়াজ উৎপন্ন করেন। তখন মূসা তাদেরকে বললো: ‘তোমরা কি উত্তম জিনিসের বদলে নিম্নমানের জিনিস চাও? তবে তোমরা অন্য কোন শহরে অবতরণ কর, তোমরা যা চাও, সেখানে তা আছে।’ অবশেষে তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র্য আপতিত হলো এবং তারা আল্লাহর গজবের শিকার হলো। এটা এ জন্য যে , তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করতো। তাদের এই পরিণতি এ কারণে যে, তারা নাফরমানি করেছিল এবং তারা সীমালঙ্ঘন করত।

**62.** إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٦٢﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা আমানূ ওয়াল লাযীনা হাদূ ওয়ান নাসারা ওয়াস সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।  
অর্থ: নিশ্চয় যারা ঈমান এনেছে, আর ইয়াহূদী , নাসারা ও সাবিঈরা, যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার । আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

**63.** وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴿٦٣﴾  
উচ্চারণ: ওয়া ইয আখাযনা মীছাকাকুম ওয়া রাফানা ফাওকাকুমুত তূরা খুযূ মা আতাইনাকুম বিকুওওয়াতিও ওয়াযকুরূ মা ফীহি লাআল্লাকুম তাত্তাকূন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন আমি তোমাদের ওপর তূর পর্বত তুলে ধরে তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম; ‘আমি তোমাদেরকে যা দিলাম দৃঢ়তার সাথে তা গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণে রাখ, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পার।’

**64.** ثُمَّ تَوَلَّيۡتُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۖ فَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ ﴿٦٤﴾  
উচ্চারণ: ছুম্মা তাওয়াল্লাইতুম মিম বাদি যালিকা ফালাওলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহূ লাকুনতুম মিনাল খাসিরীন।  
অর্থ: কিন্তু এরপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে। অত:পর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং রহমত না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে।

**65.** وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلَّذِينَ ٱعۡتَدَوۡاْ مِنكُمۡ فِي ٱلسَّبۡتِ فَقُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ ﴿٦٥﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আলিমতুমুল লাযীনা তাদাও মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কূনূ কিরাদাতান খাসিঈন।  
অর্থ: আর তোমাদের মধ্যে যারা শনিবারের (মৎস্য শিকার নিষিদ্ধ) প্রসঙ্গে সীমালঙ্ঘন করেছিলো তাদের বিষয়টি তোমরা অবশ্যই জানো। আমি তদেরকে বলেছিলাম: ‘তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও।’

**66.** فَجَعَلۡنَٰهَا نَكَٰلٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهَا وَمَا خَلۡفَهَا وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ ﴿٦٦﴾  
উচ্চারণ: ফাজাআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাওইযাতাল লিল মুত্তাকীন।  
অর্থ: আর আমি এ ঘটনাকে তাদের সমকালীন ও পরবর্তীদের জন্যে একটা শিক্ষনীয় দৃষ্টান্ত এবং তা মুত্তাকীদের জন্য উপদেশস্বরূপ করেছি।

**67.** وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تَذۡبَحُواْ بَقَرَةٗۖ قَالُوٓاْ أَتَتَّخِذُنَا هُزُوٗاۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ ﴿٦٧﴾  
উচ্চারণ: ওয়া ইয কালা মূসা লিকাওমিহী ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহূ বাকারাতান কালূ আতাত্তাখিযুনা হুযুওয়ান কালা আঊযু বিল্লাহি আন আকূনা মিনাল জাহিলীন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন মূসা তার জাতিকে বললো: ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গাভি যবহ করার আদেশ দিচ্ছেন।’ তখন তারা বলল: ‘তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো?’ মূসা জবাবে বললো: ‘আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।’

**68.** قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا فَارِضٞ وَلَا بِكۡرٌ عَوَانُۢ بَيۡنَ ذَٰلِكَۖ فَٱفۡعَلُواْ مَا تُؤۡمَرُونَ ﴿٦٨﴾  
উচ্চারণ: কালুদ উ লানা রাব্বাকা ইউবায়্যিল লানা মা হিয়া কালা ইন্নাহূ ইয়াকূলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুও ওয়া লা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলূ মা তুমারূন।  
অর্থ: তারা (মূসাকে) বলল: ‘তুমি তোমার রাবের কাছে আমাদের জন্যে দু‘আ করো, তিনি যেন আমাদেরকে গাভিটি কেমন হবে’ তা সুস্পষ্ট করে জানিয়ে দেন। সে বললো: ‘আল্লাহ বলছেন, সেটা এমন গাভী, যা অতি বৃদ্ধও নয়, অল্পবয়স্কও নয়; মধ্যবয়সী। অত:এব তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা পালন করো।’

**69.** قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوۡنُهَاۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ صَفۡرَآءُ فَاقِعٞ لَّوۡنُهَا تَسُرُّ ٱلنَّٰظِرِينَ ﴿٦٩﴾  
উচ্চারণ: কালুদ উ লানা রাব্বাকা ইউবায়্যিল লানা মা লাওনুহা কালা ইন্নাহূ ইয়াকূলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাওনুহা তাসুর্রুন নাযিরীন।  
অর্থ: তারা বলল: ‘ তুমি তোমার রাবের কাছে আমাদের জন্যে দু‘আ করো , তিনি যেন আমাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে দেন, গাভিটির রং কী হবে?’ সে বললো, ‘আল্লাহ বলেছেন, সেটা হলুদ বর্ণের গাভি, উজ্জ্বল গাঢ় হলুদ রংবিশিষ্ট, যা দর্শকদের মুগ্ধ করে।’

**70.** قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ ٱلۡبَقَرَ تَشَٰبَهَ عَلَيۡنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهۡتَدُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: কালুদ উ লানা রাব্বাকা ইউবায়্যিল লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইন শাআল্লাহু লামুহতাদূন।  
অর্থ: তারা বলল: ‘তুমি তোমার রাবের কাছে আমাদের জন্যে দু‘আ করো, তিনি যেন আমাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে দেন, গাভিটি কেমন হবে? নিশ্চয় গাভিটির সম্পর্কে আমরা সংশয়ে আছি । আর আল্লাহ ইচ্ছে করলে নিশ্চয় আমরা সঠিক (গাভি)টির সন্ধান পাবো।’

**71.** قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا ذَلُولٞ تُثِيرُ ٱلۡأَرۡضَ وَلَا تَسۡقِي ٱلۡحَرۡثَ مُسَلَّمَةٞ لَّا شِيَةَ فِيهَاۚ قَالُواْ ٱلۡـَٰٔنَ جِئۡتَ بِٱلۡحَقِّۚ فَذَبَحُوهَا وَمَا كَادُواْ يَفۡعَلُونَ ﴿٧١﴾  
উচ্চারণ: কালা ইন্নাহূ ইয়াকূলু ইন্নাহা বাকারাতুল লা যালূলুন তুছীরুল আরদা ওয়া লা তাসকিল হারছা মুসাল্লামাতুল লা শিয়াতা ফীহা কালুল আনা জিতা বিল হাক্কি ফাযাবাহূহা ওয়া মা কাদূ ইয়াফআলূন।  
অর্থ: সে (মূসা) বললো: ‘আল্লাহ বলেছেন,‘ সেটা এমন এক গাভি, যা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ-সবল ও নিখুঁত গাভি।’ তারা বলল: ‘এবার তুমি সঠিক বর্ণনা নিয়ে এসেছো।’ অবশেষে তারা সেটাকে যবহ করলো; যদিও তারা তা (যবহ) করতে প্রস্তুত ছিলো না।

**72.** وَإِذۡ قَتَلۡتُمۡ نَفۡسٗا فَٱدَّٰرَٰءۡتُمۡ فِيهَاۖ وَٱللَّهُ مُخۡرِجٞ مَّا كُنتُمۡ تَكۡتُمُونَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ওয়া ইয কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফীহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমূন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অত:পর তোমরা পরস্পরের বিরুদ্ধে হত্যার অভিযোগ করছিলে। আর তোমরা যা গোপন করেছিলে আল্লাহ ছিলেন তা ব্যক্তকারী।

**73.** فَقُلۡنَا ٱضۡرِبُوهُ بِبَعۡضِهَاۚ كَذَٰلِكَ يُحۡيِ ٱللَّهُ ٱلۡمَوۡتَىٰ وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴿٧٣﴾  
উচ্চারণ: ফাকুলনাদ রিবূহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাওতা ওয়া ইউরীকুম আয়াতিহী লাআল্লাকুম তাকিলূন।  
অর্থ: আমি বললাম: ‘এর (যবহকৃত গাভির) কোন অংশ দিয়ে তাকে আঘাত করো।’ এমনিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখিয়ে থাকেন, যাতে তোমরা অনুধাবন করতে পার।

**74.** ثُمَّ قَسَتۡ قُلُوبُكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ فَهِيَ كَٱلۡحِجَارَةِ أَوۡ أَشَدُّ قَسۡوَةٗۚ وَإِنَّ مِنَ ٱلۡحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنۡهُ ٱلۡأَنۡهَٰرُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَشَّقَّقُ فَيَخۡرُجُ مِنۡهُ ٱلۡمَآءُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَهۡبِطُ مِنۡ خَشۡيَةِ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ছুম্মা কাসাত কুলূবুকুম মিম বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতাও ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশ্শাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশয়াতিল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তামালূন।  
অর্থ: এরপরেও তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেলো, যেন পাথর কিংবা তার চেয়েও কঠিন। অথচ কোন কোন পাথর তো এমন যা থেকে নদী-নালা প্রবাহিত হয়। আর এমনও কিছু পাথর আছে, যেগুলো বিদীর্ণ হয়ে তা থেকে পানি নির্গত হয়। আবার এমন কিছু পাথর আছে, যা আল্লাহর ভয়ে নিচে ধ্বসে পড়ে, আর তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ মোটেই অনবহিত নন।

**75.** ۞ أَفَتَطۡمَعُونَ أَن يُؤۡمِنُواْ لَكُمۡ وَقَدۡ كَانَ فَرِيقٞ مِّنۡهُمۡ يَسۡمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعۡدِ مَا عَقَلُوهُ وَهُمۡ يَعۡلَمُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: আফাতাতমাঊনা আই ইউমিনূ লাকুম ওয়া কাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাঊনা কালামাল্লাহি ছুম্মা ইউহার্রিফূনাহূ মিম বাদি মা আকালূহু ওয়া হুম ইয়ালামূন।  
অর্থ: (হে ঈমানদারগণ,) তোমরা কি এ আশা পোষণ করছ যে, তারা তোমাদের দাওয়াতে সাড়া দিয়ে ঈমান আনবে? অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত, অতপর তারা তা অনুধাবন করার পর বিকৃত করত; অথচ তারা ভালো করেই জানে ।

**76.** وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ قَالُوٓاْ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيۡكُمۡ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿٧٦﴾  
উচ্চারণ: ওয়া ইযা লাকুল লাযীনা আমানূ কালূ আমান্না ওয়া ইযা খালা বাদুহুম ইলা বাদিন কালূ আতুহাদ্দিছূনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জূকুম বিহী ইনদা রাব্বিকুম আফালা তাকিলূন।  
অর্থ: আর তারা (ইয়াহূদীরা) যখন মু’মিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে: ‘আমরা ঈমান এনেছি।’ আবার যখন তারা একে অন্যের সাথে নিভৃতে মিলিত হয় তখন বলে: যা আল্লাহ (তাওরাতে) তোমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন‘ তোমরা কি তাদেরকে (মুসলিমদেরকে) তা বলে দিয়েছো? এ দ্বারা তারা (মুসলিমরা) তো তোমাদের রাবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে, তোমরা কি তা অনুধাবন করো না?’

**77.** أَوَلَا يَعۡلَمُونَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ ﴿٧٧﴾  
উচ্চারণ: আওয়ালা ইয়ালামূনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসির্রূনা ওয়া মা ইউলিনূন।  
অর্থ: তারা কি জানে না যে, তারা যা গোপন রাখে এবং যা প্রকাশ করে, নিশ্চয় আল্লাহ তা জানেন?

**78.** وَمِنۡهُمۡ أُمِّيُّونَ لَا يَعۡلَمُونَ ٱلۡكِتَٰبَ إِلَّآ أَمَانِيَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ ﴿٧٨﴾  
উচ্চারণ: ওয়া মিনহুম উম্মিয়্যূনা লা ইয়ালামূনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইন হুম ইল্লা ইয়াযুন্নূন।  
অর্থ: আর তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আশা-আকাঙ্ক্ষা ছাড়া কিতাব সম্পর্কে কিছুই জানে না। আর তারা শুধু অমূলক ধারণা পোষণ করে।

**79.** فَوَيۡلٞ لِّلَّذِينَ يَكۡتُبُونَ ٱلۡكِتَٰبَ بِأَيۡدِيهِمۡ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنۡ عِندِ ٱللَّهِ لِيَشۡتَرُواْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَوَيۡلٞ لَّهُم مِّمَّا كَتَبَتۡ أَيۡدِيهِمۡ وَوَيۡلٞ لَّهُم مِّمَّا يَكۡسِبُونَ ﴿٧٩﴾  
উচ্চারণ: ফাওয়াইলুল লিল লাযীনা ইয়াকতুবূনাল কিতাবা বিআইদীহিম ছুম্মা ইয়াকূলূনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারূ বিহী ছামানান কালীলান ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদীহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবূন।  
অর্থ: কাজেই ধ্বংস-দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে, অতঃপর তুচ্ছ মূল্য পাওয়ার জন্য বলে: ‘এটা আল্লাহর কাছ থেকে (অবতীর্ণ হওয়া)।’ অতএব, তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস-দুর্ভোগ এবং যা তারা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস-দুর্ভোগ।

**80.** وَقَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَةٗۚ قُلۡ أَتَّخَذۡتُمۡ عِندَ ٱللَّهِ عَهۡدٗا فَلَن يُخۡلِفَ ٱللَّهُ عَهۡدَهُۥٓۖ أَمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴿٨٠﴾  
উচ্চারণ: ওয়া কালূ লান তামাস্সানান নারু ইল্লা আয়্যামাম মাদূদাতান কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালাই ইউখলিফাল্লাহু আহদাহূ আম তাকূলূনা আলাল্লাহি মা লা তালামূন।  
অর্থ: তারা বলে: নির্দিষ্ট কিছু দিন ছাড়া আগুন আমাদেরকে কখনও স্পর্শ করবে না।’ বলুন: ‘তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন অঙ্গীকার আদায় করে নিয়েছো যে, আল্লাহ সে অঙ্গীকার কখনও ভঙ্গ করবেন না? নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলে বেড়াচ্ছ যা তোমরা জান না?’

**81.** بَلَىٰۚ مَن كَسَبَ سَيِّئَةٗ وَأَحَٰطَتۡ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٨١﴾  
উচ্চারণ: বালা মান কাসাবা সায়্যিআতাও ওয়া আহাতাত বিহী খাতীআতুহূ ফা উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।  
অর্থ: হ্যাঁ, যে পাপ উপার্জন করেছে এবং তার পাপরাশি তাকে পরিবেষ্টন করে রেখেছে, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

**82.** وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٨٢﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফীহা খালিদূন।  
অর্থ: আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরকাল থাকবে।

**83.** وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ لَا تَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَانٗا وَذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَقُولُواْ لِلنَّاسِ حُسۡنٗا وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيۡتُمۡ إِلَّا قَلِيلٗا مِّنكُمۡ وَأَنتُم مُّعۡرِضُونَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ওয়া ইয আখাযনা মীছাকা বানী ইসরাঈলা লা তাবুদূনা ইল্লাল্লাহা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকীনি ওয়া কূলূ লিন নাসি হুসনাও ওয়া আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ছুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালীলাম মিনকুম ওয়া আনতুম মুরিদূন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন আমি বানূ ইসরাঈলের অঙ্গীকার এ মর্মে গ্রহণ করেছিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ‘ইবাদাত করবে না এবং সদাচার করবে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীনদের সাথে। আর মানুষকে উত্তম কথা বলবে, সালাত কায়িম করবে এবং যাকাত প্রদান করবে। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলেই অবজ্ঞা করে মুখ ফিরিয়ে নিয়েছিলে।

**84.** وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ لَا تَسۡفِكُونَ دِمَآءَكُمۡ وَلَا تُخۡرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمۡ ثُمَّ أَقۡرَرۡتُمۡ وَأَنتُمۡ تَشۡهَدُونَ ﴿٨٤﴾  
উচ্চারণ: ওয়া ইয আখাযনা মীছাকাকুম লা তাসফিকূনা দিমাআকুম ওয়া লা তুখরিজূনা আনফুসাকুম মিন দিয়ারিকুম ছুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদূন।  
অর্থ: (আর স্মরণ করো) যখন আমি তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম যে, ‘তোমরা একে অপরের রক্তপাত করবে না এবং একে অন্যকে স্বদেশ থেকে বের করে দিবে না। তারপর তোমরা তা স্বীকার করেছিলে। আর তোমরাই তার সাক্ষ্য।

**85.** ثُمَّ أَنتُمۡ هَٰٓؤُلَآءِ تَقۡتُلُونَ أَنفُسَكُمۡ وَتُخۡرِجُونَ فَرِيقٗا مِّنكُم مِّن دِيَٰرِهِمۡ تَظَٰهَرُونَ عَلَيۡهِم بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَإِن يَأۡتُوكُمۡ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمۡ وَهُوَ مُحَرَّمٌ عَلَيۡكُمۡ إِخۡرَاجُهُمۡۚ أَفَتُؤۡمِنُونَ بِبَعۡضِ ٱلۡكِتَٰبِ وَتَكۡفُرُونَ بِبَعۡضٖۚ فَمَا جَزَآءُ مَن يَفۡعَلُ ذَٰلِكَ مِنكُمۡ إِلَّا خِزۡيٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلۡعَذَابِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ছুম্মা আনতুম হাউলাই তাকতুলূনা আনফুসাকুম ওয়া তুখরিজূনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারূনা আলাইহিম বিল ইছমি ওয়াল উদওয়ানি ওয়া ইই ইয়াতূকুম উসারা তুফাদূহুম ওয়া হুওয়া মুহার্রামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনূনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরূনা বিবাদিন ফামা জাযাউ মাই ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দূনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তামালূন।  
অর্থ: এই সুদৃঢ় অঙ্গীকার করার পরেও তোমরাই তো তারা, যারা আজ নিজেরা পরস্পরকে হত্যা করছো, তোমাদেরই এক দল আরেক দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছো। তোমরা পাপ (অবিচার) ও সীমালঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছো। আর তারা যদি যুদ্ধবন্দি হয়ে তোমাদের নিকট আসে, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো; অথচ তাদেরকে বের করাই তোমাদের জন্য হারাম ছিল। তাহলে তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো, আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের আর কী বা প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম শাস্তিতে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন।

**86.** أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۖ فَلَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنصَرُونَ ﴿٨٦﴾  
উচ্চারণ: উলাইকাল লাযীনাশ তারাওয়ুল হায়াতাদ দুনয়া বিল আখিরাতি ফালা ইউখাফ্ফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনসারূন।  
অর্থ: তারাই সেসব লোক, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে। কাজেই তাদের শাস্তি বিন্দুমাত্র কমানো হবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না।

**87.** وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَقَفَّيۡنَا مِنۢ بَعۡدِهِۦ بِٱلرُّسُلِۖ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ أَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُكُمُ ٱسۡتَكۡبَرۡتُمۡ فَفَرِيقٗا كَذَّبۡتُمۡ وَفَرِيقٗا تَقۡتُلُونَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফ্ফাইনা মিম বাদিহী বির রুসুলি ওয়া আতাইনা ঈসাব না মারয়ামাল বায়্যিনাতি ওয়া আয়্যাদনাহু বিরূহিল কুদুসি আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুমুস তাকবারতুম ফাফারীকান কায্যাবতুম ওয়া ফারীকান তাকতুলূন।  
অর্থ: অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার পরে পর্যায়ক্রমে রাসূলগণকে পাঠিয়েছি। মারইয়াম-পূত্র ‘ঈসাকে আমি সুস্পষ্ট প্রমাণ ও নিদর্শনসমূহ দিয়েছি এবং ‘রূহুল কুদুস’ দ্বারা তাকে শক্তিশালী করেছি। তবে তোমরা তো এমনটিই করে এসেছো, যখনই কোন রাসূল তোমাদের কাছে এমন কিছু এনেছে যা তোমাদের মনঃপূত নয়, তখনই তোমরা দাম্ভিকতা প্রদর্শন করেছো। আর একদলের উপর মিথ্যারোপ করেছো এবং আরেকদলকে হত্যা করেছো ।

**88.** وَقَالُواْ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَقَلِيلٗا مَّا يُؤۡمِنُونَ ﴿٨٨﴾  
উচ্চারণ: ওয়া কালূ কুলূবুনা গুলফুম বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালীলাম মা ইউমিনূন।  
অর্থ: আর তারা বলেছিলো: ‘আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত’ বরং তাদের কুফরীর কারণে আল্লাহ তাদেরকে অভিসম্পাত দিয়েছেন । সুতরাং তাদের অতি অল্প সংখ্যকই ঈমান আনে।

**89.** وَلَمَّا جَآءَهُمۡ كِتَٰبٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ وَكَانُواْ مِن قَبۡلُ يَسۡتَفۡتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُواْ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُواْ كَفَرُواْ بِهِۦۚ فَلَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴿٨٩﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানূ মিন কাবলু ইয়াসতাফতিহূনা আলাল লাযীনা কাফারূ ফালাম্মা জাআহুম মা আরাফূ কাফারূ বিহী ফালানাতুল্লাহি আলাল কাফিরীন।  
অর্থ: আর যখন আল্লাহর কাছ থেকে তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী কিতাব আসলো; অথচ পূর্বে তারা এর সাহায্যে কাফিরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করতো, তারপর যখন তাদের কাছে পরিচিত কিতাব আসল, তখন তারা এটিকে অস্বীকার করে বসলো। কাজেই কাফিরদের ওপর আল্লাহর অভিসম্পাত।

**90.** بِئۡسَمَا ٱشۡتَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡ أَن يَكۡفُرُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغۡيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ ﴿٩٠﴾  
উচ্চারণ: বিসামাশ তারাও বিহী আনফুসাহুম আই ইয়াকফুরূ বিমা আনযালাল্লাহু বাগয়ান আই ইউনায্যিলাল্লাহু মিন ফাদলিহী আলা মাই ইয়াশাউ মিন ইবাদিহী ফাবাঊ বিগাদাবিন আলা গাদাবিও ওয়া লিল কাফিরীনা আযাবুম মুহীন।  
অর্থ: যার বিনিময়ে তারা তদের নিজেদেরকে বিক্রি করেছে তা কতই না নিকৃষ্ট! তা হচ্ছে, আল্লাহ যা নাযিল করেছেন, তারা তার সাথে হঠকারিতা বশত কুফরী করেছে, শুধু এজন্য যে, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা স্বীয় অনুগ্রহ নাযিল করেন। কাজেই তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে। আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাময় শাস্তি।

**91.** وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ نُؤۡمِنُ بِمَآ أُنزِلَ عَلَيۡنَا وَيَكۡفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا مَعَهُمۡۗ قُلۡ فَلِمَ تَقۡتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبۡلُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٩١﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা লাহুম আমিনূ বিমা আনযালাল্লাহু কালূ নুমিনু বিমা উনযিলা আলাইনা ওয়া ইয়াকফুরূনা বিমা ওয়ারাআহূ ওয়া হুওয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম কুল ফালিমা তাকতুলূনা আমবিয়াআল্লাহি মিন কাবলু ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: আর যখন তাদেরকে বলা হয়: ‘আল্লাহ যা নাযিল করেছেন তাতে ঈমান আনো।’ তারা বলে: ‘আমাদের প্রতি যা নাযিল হয়েছে আমরা কেবল তাতেই ঈমান আনি।’ আর এর বাইরে যা নাযিল করা হয়েছে তার সবকিছুই তারা অস্বীকার করে; অথচ তা মহা সত্য এবং তাদের নিকট যা আছে তার সত্যায়নকারী। বলো: ‘তোমরা যদি মু’মিনই হয়ে থাকো, তবে কেন তোমরা ইতঃপূর্বে আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলে?’

**92.** ۞ وَلَقَدۡ جَآءَكُم مُّوسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ ﴿٩٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ জাআকুম মূসা বিল বায়্যিনাতি ছুম্মাত তাখাযতুমুল ইজলা মিম বাদিহী ওয়া আনতুম যালিমূন।  
অর্থ: অবশ্যই মূসা তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল। এরপরেও তোমরা তার অনুপস্থিতিতে গো বৎসকে গ্রহণ করেছিলে। বাস্তবিকই তোমরা যালিম।

**93.** وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱسۡمَعُواْۖ قَالُواْ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَأُشۡرِبُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡعِجۡلَ بِكُفۡرِهِمۡۚ قُلۡ بِئۡسَمَا يَأۡمُرُكُم بِهِۦٓ إِيمَٰنُكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٩٣﴾  
উচ্চারণ: ওয়া ইয আখাযনা মীছাকাকুম ওয়া রাফানা ফাওকাকুমুত তূরা খুযূ মা আতাইনাকুম বিকুওওয়াতিও ওয়াসমাঊ কালূ সামিনা ওয়া আসাইনা ওয়া উশরিবূ ফী কুলূবিহিমুল ইজলা বিকুফরিহিম কুল বিসামা ইয়ামুরুকুম বিহী ঈমানুকুম ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: (স্মরণ করো) যখন আমি তূর পাহাড়কে তোমাদের মাথার ওপর উঠিয়ে ধরে তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম, ‘আমি তোমাদেরকে যা দিলাম তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং আমার বাণী শোনো।’ তারা বলেছিল: ‘আমরা শুনলাম ও অমান্য করলাম।’ আসলে কুফরীর কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি ঢুকিয়ে দেয়া হয়েছিল। বলো: ‘যদি তোমরা ঈমানদার হও, তবে তোমাদের ঈমান যার নির্দেশ দেয় (কুফুরী ও ভ্রষ্টতা) , তা কতই না নিকৃষ্ট।’

**94.** قُلۡ إِن كَانَتۡ لَكُمُ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ عِندَ ٱللَّهِ خَالِصَةٗ مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٩٤﴾  
উচ্চারণ: কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দূনিন নাসি ফাতামান্নাওয়ুল মাওতা ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: (হে মুহাম্মাদ,) বলো: ‘যদি আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান মানবজাতিকে বাদ দিয়ে বিশেষভাবে শুধু তোমাদের জন্যেই নির্ধারিত হয়ে থাকে, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।’

**95.** وَلَن يَتَمَنَّوۡهُ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ ﴿٩٥﴾  
উচ্চারণ: ওয়া লাই ইয়াতামান্নাওহু আবাদাম বিমা কাদ্দামাত আইদীহিম ওয়াল্লাহু আলীমুম বিয যালিমীন।  
অর্থ: কিন্তু তাদের কৃতকর্মের কারণে কখনোই তারা তা কামনা করবে না। আর আল্লাহ যালিমদের সম্বন্ধে সম্যক অবহিত।

**96.** وَلَتَجِدَنَّهُمۡ أَحۡرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٖ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُواْۚ يَوَدُّ أَحَدُهُمۡ لَوۡ يُعَمَّرُ أَلۡفَ سَنَةٖ وَمَا هُوَ بِمُزَحۡزِحِهِۦ مِنَ ٱلۡعَذَابِ أَن يُعَمَّرَۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: ওয়া লাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিও ওয়া মিনাল লাযীনা আশরাকূ ইয়াওয়াদ্দু আহাদুহুম লাও ইউআম্মারু আলফা সানাতিও ওয়া মা হুওয়া বিমুযাহযিহিহী মিনাল আযাবি আই ইউআম্মারা ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালূন।  
অর্থ: আর (হে নবী,) তুমি অবশ্যই তাদেরকে জীবনের প্রতি অন্যসব মানুষের চেয়ে বেশি লোভী দেখতে পাবে, এমনকি মুশরিকদের চেয়েও। তাদের প্রত্যেকে আশা করে যদি তাকে হাজার বছর আয়ু দেয়া হত; অথচ দীর্ঘায়ু তাকে শাস্তি হতে নিষ্কৃতি দিতে পারবে না। তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

**97.** قُلۡ مَن كَانَ عَدُوّٗا لِّـجِبۡرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلۡبِكَ بِإِذۡنِ ٱللَّهِ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ﴿٩٧﴾  
উচ্চারণ: কুল মান কানা আদুওওয়াল লিজিবরীলা ফা ইন্নাহূ নায্যালাহূ আলা কালবিকা বিইযনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনীন।  
অর্থ: বলো: ‘যে কেউ জিবরীলের সাথে শত্রুতা করবে, শুধু এজন্যে যে, নিশ্চয় সে আল্লাহর হুকুমেই তোমার হৃদয়ে কুরআন নাযিল করেছে, যা পূর্ববর্তী কিতাবসমূহেরও সত্যায়নকারী এবং যা মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদ।’

**98.** مَن كَانَ عَدُوّٗا لِّلَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَرُسُلِهِۦ وَجِبۡرِيلَ وَمِيكَىٰلَ فَإِنَّ ٱللَّهَ عَدُوّٞ لِّلۡكَٰفِرِينَ ﴿٩٨﴾  
উচ্চারণ: মান কানা আদুওওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া রুসুলিহী ওয়া জিবরীলা ওয়া মীকালা ফা ইন্নাল্লাহা আদুওওয়ুল লিল কাফিরীন।  
অর্থ: আল্লাহর, তাঁর ফিরিশতাগণের, তাঁর রাসূলগণের এবং জিব্‌রীলের ও মীকাঈলের যে কেউ শত্রু, সে নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু।

**99.** وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكَ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۖ وَمَا يَكۡفُرُ بِهَآ إِلَّا ٱلۡفَٰسِقُونَ ﴿٩٩﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আনযালনা ইলাইকা আয়াতিম বায়্যিনাতিও ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকূন।  
অর্থ: আর অবশ্যই আমি তোমার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি। ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না।

**100.** أَوَكُلَّمَا عَٰهَدُواْ عَهۡدٗا نَّبَذَهُۥ فَرِيقٞ مِّنۡهُمۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: আওয়াকুল্লামা আহাদূ আহদান নাবাযাহূ ফারীকুম মিনহুম বাল আকছারুহুম লা ইউমিনূন।  
অর্থ: ব্যাপারটা কি এমন নয় যে, তারা যখনই কোন অঙ্গীকার করেছে তখনই তাদের কোন এক দল তা ছুঁড়ে ফেলেছে? বরং তাদের অধিকাংশই ঈমান আনে নাই।

**101.** وَلَمَّا جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ نَبَذَ فَرِيقٞ مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمۡ كَأَنَّهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿١٠١﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল লাযীনা ঊতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহূরিহিম কাআন্নাহুম লা ইয়ালামূন।  
অর্থ: আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একজন রাসূল (মুহাম্মাদ) আসলো, তাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী হিসেবে, তখন যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছিলো তাদের একদল আল্লাহর কিতাবকে এমনভাবে তাদের পিছনে ছুঁড়ে ফেললো, যেন তারা এ সম্পর্কে কিছুই জানেই না।

**102.** وَٱتَّبَعُواْ مَا تَتۡلُواْ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلۡكِ سُلَيۡمَٰنَۖ وَمَا كَفَرَ سُلَيۡمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحۡرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلۡمَلَكَيۡنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَۚ وَمَا يُعَلِّمَانِ مِنۡ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحۡنُ فِتۡنَةٞ فَلَا تَكۡفُرۡۖ فَيَتَعَلَّمُونَ مِنۡهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَزَوۡجِهِۦۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنۡ أَحَدٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡۚ وَلَقَدۡ عَلِمُواْ لَمَنِ ٱشۡتَرَىٰهُ مَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖۚ وَلَبِئۡسَ مَا شَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ওয়াত্তাবাঊ মা তাতলুশ শায়াতীনু আলা মুলকি সুলাইমানা ওয়া মা কাফারা সুলাইমানু ওয়া লাকিন্নাশ শায়াতীনা কাফারূ ইউআল্লিমূনান নাসাস সিহরা ওয়া মা উনযিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারূতা ওয়া মারূতা ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকূলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামূনা মিনহুমা মা ইউফার্রিকূনা বিহী বাইনাল মারই ওয়া যাওজিহী ওয়া মা হুম বিদার্রীনা বিহী মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহি ওয়া ইয়াতাআল্লামূনা মা ইয়াদুর্রুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমূ লামানিশ তারাহু মা লাহূ ফিল আখিরাতি মিন খালাকিও ওয়া লাবিসা মা শারাও বিহী আনফুসাহুম লাও কানূ ইয়ালামূন।  
অর্থ: পক্ষান্তরে তারা সুলায়মানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করতো তা অনুসরণ করত। আর সুলায়মান কুফরী করেনি; বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে শিক্ষা দিতো জাদুবিদ্যা ও যা বাবিল শহরে হারূত ও মারূত ফিরিশতাদ্বয়ের উপর নাযিল করা হয়েছিলো। তারা উভয়েই এই কথা না বলে কাউকে যাদু শিক্ষা দিতো না যে, ‘আমরা নিছক একটি পরীক্ষা; কাজেই তুমি কুফরী করো না।' তা সত্ত্বেও তারা ফিরিশতাদ্বয়ের কাছ থেকে এমন জাদু শিখতো যা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো ক্ষতি করতে পারতো না। আর তারা তা-ই শিখতো যা তাদের ক্ষতি করতো এবং কোন উপকারে আসত না। আর তারা নিশ্চিত জানে যে, যে কেউ তা খরিদ করে,তার জন্য আখিরাতে কোন অংশ নেই। তারা যার বিনিময়ে নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছে , তা কতোইনা নিকৃষ্ট। হায় যদি তারা জানতো!

**103.** وَلَوۡ أَنَّهُمۡ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَمَثُوبَةٞ مِّنۡ عِندِ ٱللَّهِ خَيۡرٞۚ لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿١٠٣﴾  
উচ্চারণ: ওয়া লাও আন্নাহুম আমানূ ওয়াত্তাকাও লামাছূবাতুম মিন ইনদিল্লাহি খাইরুল লাও কানূ ইয়ালামূন।  
অর্থ: আর তারা যদি ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আল্লাহর কাছ থেকে কত উত্তম প্রতিফলই না তারা লাভ করত; হায়! যদি তারা জানত!

**104.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقُولُواْ رَٰعِنَا وَقُولُواْ ٱنظُرۡنَا وَٱسۡمَعُواْۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٞ ﴿١٠٤﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাকূলূ রাইনা ওয়া কূলুন যুরনা ওয়াসমাঊ ওয়া লিল কাফিরীনা আযাবুন আলীম।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা ‘রা‘ইনা’ বলো না; বরং ‘উনযুরনা" বলো এবং শোনো। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**105.** مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَلَا ٱلۡمُشۡرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيۡكُم مِّنۡ خَيۡرٖ مِّن رَّبِّكُمۡۚ وَٱللَّهُ يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴿١٠٥﴾  
উচ্চারণ: মা ইয়াওয়াদ্দুল লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়া লাল মুশরিকীনা আই ইউনায্যালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাস্সু বিরাহমাতিহী মাই ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।  
অর্থ: আহলে কিতাবের মধ্যে যারা কুফরী করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে, তোমাদের রাব-এর কাছ থেকে তোমাদের উপর কোন কল্যাণ নাযিল হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছে নিজ রহমত দ্বারা বিশেষিত (মনোনীত) করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।

**106.** ۞ مَا نَنسَخۡ مِنۡ ءَايَةٍ أَوۡ نُنسِهَا نَأۡتِ بِخَيۡرٖ مِّنۡهَآ أَوۡ مِثۡلِهَآۗ أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴿١٠٦﴾  
উচ্চারণ: মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিছলিহা আলাম তালাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: আমি কোন আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম অথবা তারই অনুরূপ কোন আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান!

**107.** أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ ﴿١٠٧﴾  
উচ্চারণ: আলাম তালাম আন্নাল্লাহা লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা লাকুম মিন দূনিল্লাহি মিও ওয়া লিয়্যিও ওয়া লা নাসীর।  
অর্থ: তুমি কি জানো না যে, আসমানসমূহ ও জমিনের রাজত্ব ও আধিপত্য একমাত্র আল্লাহর? আর আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই, নেই কোন সাহায্যকারীও।

**108.** أَمۡ تُرِيدُونَ أَن تَسۡـَٔلُواْ رَسُولَكُمۡ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبۡلُۗ وَمَن يَتَبَدَّلِ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ﴿١٠٨﴾  
উচ্চারণ: আম তুরীদূনা আন তাসআলূ রাসূলাকুম কামা সুইলা মূসা মিন কাবলু ওয়া মাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবীল।  
অর্থ: (হে মু’মিনগণ) তোমরা কি তোমাদের রাসূলকে সেরূপ প্রশ্ন করতে চাও যে-রূপ প্রশ্ন ইতঃপূর্বে মূসাকে করা হয়েছিল? আর যে ঈমানকে কুফরের দ্বারা পরিবর্তন করবে, সে অবশ্যই সরল সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাবে।

**109.** وَدَّ كَثِيرٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يَرُدُّونَكُم مِّنۢ بَعۡدِ إِيمَٰنِكُمۡ كُفَّارًا حَسَدٗا مِّنۡ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡحَقُّۖ فَٱعۡفُواْ وَٱصۡفَحُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿١٠٩﴾  
উচ্চারণ: ওয়াদ্দা কাছীরুম মিন আহলিল কিতাবি লাও ইয়ারুদ্দূনাকুম মিম বাদি ঈমানিকুম কুফ্ফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিম বাদি মা তাবায়্যানা লাহুমুল হাক্কু ফাফূ ওয়াসফাহূ হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: আহলে কিতাবের অনেকেই চায়, যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কুফুরীতে ফিরিয়ে নিতে পারত! সত্য স্পষ্ট হওয়ার পরও তাদের নিজেদের পক্ষ থেকে বিদ্বেষবশতঃ। অতএব, তোমরা ক্ষমা কর এবং উপেক্ষা কর যতক্ষণ না আল্লাহ্‌ তার কোন নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।

**110.** وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴿١١٠﴾  
উচ্চারণ: ওয়া আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া মা তুকাদ্দিমূ লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদূহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তামালূনা বাসীর।  
অর্থ: আর তোমরা সালাত কায়িম করো ও যাকাত প্রদান করো। তোমরা নিজেদের জন্য উত্তম কাজের যা কিছু অগ্রিম পাঠাবে, তা অবশ্যই আল্লাহর কাছে পাবে। নিশ্চয় তোমরা যা করছো নিশ্চয় আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

**111.** وَقَالُواْ لَن يَدۡخُلَ ٱلۡجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ تِلۡكَ أَمَانِيُّهُمۡۗ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١١١﴾  
উচ্চারণ: ওয়া কালূ লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হূদান আও নাসারা তিলকা আমানিয়্যুহুম কুল হাতূ বুরহানাকুম ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আর তারা বলে: ‘ইয়াহূদী অথবা খৃস্টান ছাড়া অন্য কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না।’ আসলে এটা তাদের মিথ্যা অলীক আশা মাত্র। তাদেরকে বলো: ‘যদি তোমরা সত্যবাদী হও, তবে তোমাদের দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করো।’

**112.** بَلَىٰۚ مَنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ فَلَهُۥٓ أَجۡرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿١١٢﴾  
উচ্চারণ: বালা মান আসলামা ওয়াজহাহূ লিল্লাহি ওয়া হুওয়া মুহসিনুন ফালাহূ আজরুহূ ইনদা রাব্বিহী ওয়া লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।  
অর্থ: হ্যাঁ (জেনে রাখো, জান্নাতে কেবল সে-ই প্রবেশ করবে), যে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে এবং বাস্তবেও সে সৎকর্মশীল। তার প্রতিদান তার রাব-এর কাছে রয়েছে। আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

**113.** وَقَالَتِ ٱلۡيَهُودُ لَيۡسَتِ ٱلنَّصَٰرَىٰ عَلَىٰ شَيۡءٖ وَقَالَتِ ٱلنَّصَٰرَىٰ لَيۡسَتِ ٱلۡيَهُودُ عَلَىٰ شَيۡءٖ وَهُمۡ يَتۡلُونَ ٱلۡكِتَٰبَۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ مِثۡلَ قَوۡلِهِمۡۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ﴿١١٣﴾  
উচ্চারণ: ওয়া কালাতিল ইয়াহূদু লাইসাতিন নাসারা আলা শাইইও ওয়া কালাতিন নাসারা লাইসাতিল ইয়াহূদু আলা শাইইও ওয়া হুম ইয়াতলূনাল কিতাবা কাযালিকা কালাল লাযীনা লা ইয়ালামূনা মিছলা কাওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি ইয়াখতালিফূন।  
অর্থ: আর ইয়াহূদীরা বলে: ‘খৃস্টানরা কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়’ এবং খৃস্টানরা বলে: ‘ইয়াহূদীরা কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় ’; অথচ তারা কিতাব পড়ে। এভাবে যারা কিতাবের কিছুই জানেনা তারাও তাদের অনুরূপ একই কথা বলে। কাজেই যে বিষয়ে তারা মতভেদ করতো কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে মীমাংসা করবেন।

**114.** وَمَنۡ أَظۡلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ وَسَعَىٰ فِي خَرَابِهَآۚ أُوْلَٰٓئِكَ مَا كَانَ لَهُمۡ أَن يَدۡخُلُوهَآ إِلَّا خَآئِفِينَۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ ﴿١١٤﴾  
উচ্চারণ: ওয়া মান আযলামু মিম্মাম মানাআ মাসাজিদাল্লাহি আই ইউযকারা ফীহাস মুহূ ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আই ইয়াদখুলূহা ইল্লা খাইফীনা লাহুম ফিদ দুনয়া খিযয়ুও ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম।  
অর্থ: আর তার চেয়ে অধিক যালিম আর কে হতে পারে, যে আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম স্মরণ করতে বাঁধা দেয় এবং সেগুলো ধ্বংস করার চেষ্টা করে! অথচ ভীত-সন্ত্রস্ত ও বিনয়ী হওয়া ছাড়া তাদের সেগুলোতে প্রবেশ করার অধিকার ছিল না। দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা-অপমান এবং আখিরাতে রয়েছে মহা শাস্তি।

**115.** وَلِلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ فَأَيۡنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجۡهُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٞ ﴿١١٥﴾  
উচ্চারণ: ওয়া লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফা আইনামা তুওয়াল্লূ ফাছাম্মা ওয়াজহুল্লাহি ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম।  
অর্থ: আর পূর্ব-পশ্চিম সবকিছুরই মালিক আল্লাহ। সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন, সেদিকই আল্লাহর চেহারা। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।

**116.** وَقَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ بَل لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ ﴿١١٦﴾  
উচ্চারণ: ওয়া কালুত তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহূ বাল লাহূ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল লাহূ কানিতূন।  
অর্থ: আর তারা বলে: ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।’ তিনি অতি পবিত্র। বরং আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। সবাই একান্তভাবে তাঁরই একান্ত অনুগত।

**117.** بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ﴿١١٧﴾  
উচ্চারণ: বাদীউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকূলু লাহূ কুন ফায়াকূন।  
অর্থ: তিনিই আসমানসমূহ ও জমিনের (পূর্ব নমুনা বিহীন) স্রষ্টা-উদ্ভাবক। আর তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তার জন্য শুধু বলেন: ‘হও’, আর তা সাথে সাথেই হয়ে যায়।

**118.** وَقَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ لَوۡلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوۡ تَأۡتِينَآ ءَايَةٞۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّثۡلَ قَوۡلِهِمۡۘ تَشَٰبَهَتۡ قُلُوبُهُمۡۗ قَدۡ بَيَّنَّا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يُوقِنُونَ ﴿١١٨﴾  
উচ্চারণ: ওয়া কালাল লাযীনা লা ইয়ালামূনা লাওলা ইউকাল্লিমুনাল্লাহু আও তাতীনা আয়াতুন কাযালিকা কালাল লাযীনা মিন কাবলিহিম মিছলা কাওলিহিম, তাশাবাহাত কুলূবুহুম কাদ বায়্যান্নাল আয়াতি লিকাওমিই ইঊকিনূন।  
অর্থ: আর যারা কিছু জানে না তারা বলে: ‘আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন? অথবা আমাদের কাছে কোন নিদর্শন কেন আসে না?’ এভাবে তাদের পূর্ববর্তী তাদের মতো কথা বলতো। তাদের সকলের অন্তর একই রকম। অবশ্যই আমি নিদর্শনসমূহকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, সেসব লোকদের জন্য, যারা দৃঢ়বিশ্বাস রাখে।

**119.** إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۖ وَلَا تُسۡـَٔلُ عَنۡ أَصۡحَٰبِ ٱلۡجَحِيمِ ﴿١١٩﴾  
উচ্চারণ: ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহীম।  
অর্থ: (হে মুহাম্মদ) নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি সত্য দীনসহ, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। আর জাহান্নামীদের সম্পর্কে তোমকে কোন প্রশ্ন করা হবে না।

**120.** وَلَن تَرۡضَىٰ عَنكَ ٱلۡيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمۡۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۗ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم بَعۡدَ ٱلَّذِي جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ ﴿١٢٠﴾  
উচ্চারণ: ওয়া লান তারদা আনকাল ইয়াহূদু ওয়া লান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুওয়াল হুদা ওয়া লাইনিত তাবাতা আহওয়াআহুম বাদাল লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিও ওয়া লিয়্যিও ওয়া লা নাসীর।  
অর্থ: আর ইয়াহূদী ও খৃস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না; যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলো: ‘নিশ্চয় আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত।’ আর তোমার কাছে জ্ঞান আসার পরেও তুমি যদি তাদের খেয়াল-খুশির অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার কোন অভিভাবক থাকবে না এবং থাকবে না কোন সাহায্যকারীও।

**121.** ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَتۡلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُوْلَٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۗ وَمَن يَكۡفُرۡ بِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿١٢١﴾  
উচ্চারণ: আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলূনাহূ হাক্কা তিলাওয়াতিহী উলাইকা ইউমিনূনা বিহী ওয়া মাই ইয়াকফুর বিহী ফা উলাইকা হুমুল খাসিরূন।  
অর্থ: যাদেরকে আমি কিতাব দিয়েছি, তাদের মধ্যে যারা যথাযথভাবে তা তিলাওয়াত করে, তারাই মূলত এর প্রতি ঈমান আনে। আর যারা একে (আল-কুরআনকে) অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।

**122.** يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿١٢٢﴾  
উচ্চারণ: ইয়া বানী ইসরাঈলায কুরূ নিমাতিয়াল লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামীন।  
অর্থ: হে বানূ ইসরাঈল! আমার সে নি‘আমাতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছিলাম। আর নিশ্চয় আমি সমগ্র বিশ্ববাসীর ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।

**123.** وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا عَدۡلٞ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٞ وَلَا هُمۡ يُنصَرُونَ ﴿١٢٣﴾  
উচ্চারণ: ওয়াত্তাকূ ইয়াওমাল লা তাজযী নাফসুন আন নাফসিন শাইআও ওয়া লা ইউকবালু মিনহা আদলুও ওয়া লা তানফাউহা শাফাআতুও ওয়া লা হুম ইউনসারূন।  
অর্থ: আর তোমরা ভয় কর সেদিনকে, যেদিন কোন ব্যক্তি অপর ব্যক্তির কোন কাজে আসবে না। কারো কাছ থেকে কোন বিনিময় গ্রহণ করা হবে না এবং কোন সুপারিশও কারো উপকারে আসবে না। আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

**124.** ۞ وَإِذِ ٱبۡتَلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَٰتٖ فَأَتَمَّهُنَّۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامٗاۖ قَالَ وَمِن ذُرِّيَّتِيۖ قَالَ لَا يَنَالُ عَهۡدِي ٱلظَّٰلِمِينَ ﴿١٢٤﴾  
উচ্চারণ: ওয়া ইযিব তালা ইবরাহীমা রাব্বুহূ বিকালিমাতিন ফা আতাম্মাহুন্না কালা ইন্নী জাইলুকা লিন নাসি ইমামান কালা ওয়া মিন যুর্রিয়্যাতী কালা লা ইয়ানালু আহদিয যালিমীন।  
অর্থ: আর স্মরণ করুন, যখন ইবরাহীমকে তাঁর রাব কয়েকটি বাণী দ্বারা পরীক্ষা করেছিলেন। অতঃপর তিনি সেগুলো পূর্ণ করেছিলেন। আল্লাহ বললেন: ‘নিশ্চয় আমি তোমাকে মানুষের ইমাম (নেতা) বানাবো।’ সে বললো: ‘আমার বংশধরদের মধ্য থেকেও?’ আল্লাহ বললেন: ‘আমার প্রতিশ্রুতি যালিমদের ব্যাপারে প্রযোজ্য নয়।’

**125.** وَإِذۡ جَعَلۡنَا ٱلۡبَيۡتَ مَثَابَةٗ لِّلنَّاسِ وَأَمۡنٗا وَٱتَّخِذُواْ مِن مَّقَامِ إِبۡرَٰهِـۧمَ مُصَلّٗىۖ وَعَهِدۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ أَن طَهِّرَا بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡعَٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ ﴿١٢٥﴾  
উচ্চারণ: ওয়া ইয জাআলনাল বাইতা মাছাবাতাল লিন নাসি ওয়া আমনাও ওয়াত্তাখিযূ মিম মাকামি ইবরাহীমা মুসাল্লাও ওয়া আহিদনা ইলা ইবরাহীমা ওয়া ইসমাঈলা আন তাহ্হিরা বাইতিয়া লিত তাইফীনা ওয়াল আকিফীনা ওয়ার রুক্কাইস সুজূদ।  
অর্থ: (আর স্মরণ করো) যখন আমি কা‘বা ঘরকে মানবজাতির মিলনকেন্দ্র ও নিরাপত্তাস্থল করেছিলাম এবং বলেছিলাম: ‘তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো। আর আমি ইবরাহীম ও ইসমা’ঈলকে আদেশ দিয়েছিলাম: ‘তোমরা দুজন আমার (কা‘বা) ঘরকে তাওয়াফকারী, ই’তিকাফকারী, রুকূ‘ ও সাজদাকারীদের জন্য পবিত্র রাখবে ।’

**126.** وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا بَلَدًا ءَامِنٗا وَٱرۡزُقۡ أَهۡلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنۡ ءَامَنَ مِنۡهُم بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلٗا ثُمَّ أَضۡطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿١٢٦﴾  
উচ্চারণ: ওয়া ইয কালা ইবরাহীমু রাব্বিজ আল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহূ মিনাছ ছামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি কালা ওয়া মান কাফারা ফা উমাত্তিউহূ কালীলান ছুম্মা আদতার্রুহূ ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসীর।  
অর্থ: (আর স্মরণ করো) যখন ইবরাহীম (দু‘আ করে) বলেছিলো: 'হে আমার রাব! এ (মক্কা) নগরকে নিরাপদ নগরে পরিণত করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করুন।’ তিনি বললেন: ‘যে কুফরী করবে তাকেও কিছু কালের জন্য জীবন সামগ্রী সরবরাহ করবো। তারপর তাকে আমি আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব। আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল !’

**127.** وَإِذۡ يَرۡفَعُ إِبۡرَٰهِـۧمُ ٱلۡقَوَاعِدَ مِنَ ٱلۡبَيۡتِ وَإِسۡمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿١٢٧﴾  
উচ্চারণ: ওয়া ইয ইয়ারফাউ ইবরাহীমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামীউল আলীম।  
অর্থ: (আর স্মরণ করো) যখন ইবরাহীম ও ইসমা‘ঈল কা‘বা ঘরের ভিত্তি স্থাপন করেছিলো, তখন: ‘হে আমাদের রাব! আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’

**128.** رَبَّنَا وَٱجۡعَلۡنَا مُسۡلِمَيۡنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةٗ مُّسۡلِمَةٗ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبۡ عَلَيۡنَآۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴿١٢٨﴾  
উচ্চারণ: রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুর্রিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওওয়াবুর রাহীম।  
অর্থ: ‘হে আমাদের রব ! আর আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত (আদেশ মান্যকারী বিনয়ী) করুন এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত জাতি বানান। আর আমাদেরকে ‘ইবাদাতের নিয়ম-পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের তাওবা কবুল করুন। নিশ্চয় আপনিই তাওবা কবুলকারী, পরম দয়ালু।’

**129.** رَبَّنَا وَٱبۡعَثۡ فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُزَكِّيهِمۡۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١٢٩﴾  
উচ্চারণ: রাব্বানা ওয়াবআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলূ আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম।  
অর্থ: ‘হে আমাদের রাব! আর আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠান, যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করে শোনাবেন ; তাদেরকে (আল্লাহর) কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**130.** وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥۚ وَلَقَدِ ٱصۡطَفَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ ﴿١٣٠﴾  
উচ্চারণ: ওয়া মাই ইয়ারগাবু আম মিল্লাতি ইবরাহীমা ইল্লা মান সাফিহা নাফসাহূ ওয়া লাকাদিস তাফাইনাহু ফিদ দুনয়া ওয়া ইন্নাহূ ফিল আখিরাতি লামিনাস সালিহীন।  
অর্থ: আর যে নিজেকে বোকা-নির্বোধ বানিয়েছে, সে ব্যতীত ইব্রাহীম এর মিল্লাত হতে আর কে বিমুখ হবে! দুনিয়াতে আমি তাকে মনোনীত করেছি ; আর আখিরাতেও সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ।

**131.** إِذۡ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسۡلِمۡۖ قَالَ أَسۡلَمۡتُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٣١﴾  
উচ্চারণ: ইয কালা লাহূ রাব্বুহূ আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামীন।  
অর্থ: (স্মরণ করো) যখন তাঁর (ইবরাহীমের) রাব তাঁকে বলেছিলেন: ‘আত্মসমর্পণ করো।’ সে বলেছিলো: ‘আমি সৃষ্টিকুলের রাবের কাছে আত্মসমর্পণ করলাম।’

**132.** وَوَصَّىٰ بِهَآ إِبۡرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعۡقُوبُ يَٰبَنِيَّ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ ﴿١٣٢﴾  
উচ্চারণ: ওয়া ওয়াস্সা বিহা ইবরাহীমু বানীহি ওয়া ইয়াকূবু ইয়া বানিয়্যা ইন্নাল্লাহাস তাফা লাকুমুদ দীনা ফালা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমূন।  
অর্থ: আর ইবরাহীম ও ইয়া’কূব তাঁদের পূত্রদেরকে এরই নির্দেশ দিয়ে বলেছিলো: ‘হে পুত্রগণ! নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ দীনকে মনোনীত করেছেন। কাজেই তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মারা যেয়ো না।’

**133.** أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ حَضَرَ يَعۡقُوبَ ٱلۡمَوۡتُ إِذۡ قَالَ لِبَنِيهِ مَا تَعۡبُدُونَ مِنۢ بَعۡدِيۖ قَالُواْ نَعۡبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ ءَابَآئِكَ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ إِلَٰهٗا وَٰحِدٗا وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ﴿١٣٣﴾  
উচ্চারণ: আম কুনতুম শুহাদাআ ইয হাদারা ইয়াকূবাল মাওতু ইয কালা লিবানীহি মা তাবুদূনা মিম বাদী কালূ নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইবরাহীমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহাও ওয়াহিদাও ওয়া নাহনু লাহূ মুসলিমূন।  
অর্থ: ইয়াকুবের যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে? তিনি যখন তাঁর সন্তানদের বলেছিলো: ‘আমার পরে তোমরা কার ‘ইবাদাত করবে?’ তারা জবাবে বলেছিলো: ‘আমরা আপনার ইলাহ ও আপনার পিতৃ-পুরুষ ইবরাহীম, ইসমা‘ঈল ও ইসহাকের ইলাহ - সেই এক ইলাহরই ‘ইবাদাত করবো। আর আমরা তাঁর কাছেই আত্মসমর্পণকারী।’

**134.** تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٣٤﴾  
উচ্চারণ: তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলূনা আম্মা কানূ ইয়ামালূন।  
অর্থ: সেটি ছিলো এমন এক উম্মাহ, যারা অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছে তা তাদের-ই জন্যে। আর তোমরা যা অর্জন করেছো তার প্রতিফল তোমাদের-ই। তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে কোন প্রশ্ন করা হবে না।

**135.** وَقَالُواْ كُونُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰ تَهۡتَدُواْۗ قُلۡ بَلۡ مِلَّةَ إِبۡرَٰهِـۧمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴿١٣٥﴾  
উচ্চারণ: ওয়া কালূ কূনূ হূদান আও নাসারা তাহতাদূ কুল বাল মিল্লাতা ইবরাহীমা হানীফাও ওয়া মা কানা মিনাল মুশরিকীন।  
অর্থ: আর তারা বলে: ‘তোমরা ইয়াহূদী অথবা খৃস্টান হয়ে যাও, তবেই সঠিক পথ পাবে।’ তুমি বলো: ‘বরং একনিষ্ঠ হয়ে আমরা ইবরাহীমের মিল্লাত অনুসরণ করব । আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।’

**136.** قُولُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِيَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ﴿١٣٦﴾  
উচ্চারণ: কূলূ আমান্না বিল্লাহি ওয়া মা উনযিলা ইলাইনা ওয়া মা উনযিলা ইলা ইবরাহীমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকূবা ওয়াল আসবাতি ওয়া মা ঊতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা ঊতিয়ান নাবিয়্যূনা মির রাব্বিহিম লা নুফার্রিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহূ মুসলিমূন।  
অর্থ: (হে মুসলিমগণ) তোমরা বলো: ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে, এবং যা ইবরাহীম, ইসমা’ঈল, ইসহাক, ইয়া’কূব ও তার বংশধরদের প্রতি নাযিল হয়েছে, এবং যা মূসা, ‘ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রাবের নিকট হতে দেয়া হয়েছে। আমরা তাদের মধ্যে কোন তারতম্য করি না। আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী।’

**137.** فَإِنۡ ءَامَنُواْ بِمِثۡلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا هُمۡ فِي شِقَاقٖۖ فَسَيَكۡفِيكَهُمُ ٱللَّهُۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿١٣٧﴾  
উচ্চারণ: ফা ইন আমানূ বিমিছলি মা আমানতুম বিহী ফাকাদিহ তাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফা ইন্নামা হুম ফী শিকাকিন ফাসায়াকফীকাহুমুল্লাহু ওয়া হুওয়াস সামীউল আলীম।  
অর্থ: অতএব তোমরা (মুসলিমরা) যেরূপ ঈমান এনেছো, তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হিদায়াত (সঠিক পথ) পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে অবশ্যই তারা বিরোধিতায় লিপ্ত। সুতরাং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

**138.** صِبۡغَةَ ٱللَّهِ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ صِبۡغَةٗۖ وَنَحۡنُ لَهُۥ عَٰبِدُونَ ﴿١٣٨﴾  
উচ্চারণ: সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহূ আবিদূন।  
অর্থ: আল্লাহর রঙ এ রঙিন হও। আর এমন কে আছে যার রঙ আল্লাহর রঙের চেয়ে অধিকতর সুন্দর? আর আমরা তাঁরই ‘ইবাদাতকারী।

**139.** قُلۡ أَتُحَآجُّونَنَا فِي ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمۡ وَلَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡ وَنَحۡنُ لَهُۥ مُخۡلِصُونَ ﴿١٣٩﴾  
উচ্চারণ: কুল আতুহাজ্জূনানা ফিল্লাহি ওয়া হুওয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহূ মুখলিসূন।  
অর্থ: (হে নবী, তুমি তাদেরকে) বলো: 'আল্লাহ সম্পর্কে তোমরা কি আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? অথচ তিনি আমাদের রাব এবং তোমাদেরও রাব! আর আমাদের জন্য আমাদের ‘আমল এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের ‘আমলসমূহ। আর আমরা তাঁরই প্রতি একনিষ্ঠ।’

**140.** أَمۡ تَقُولُونَ إِنَّ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطَ كَانُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ قُلۡ ءَأَنتُمۡ أَعۡلَمُ أَمِ ٱللَّهُۗ وَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَتَمَ شَهَٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴿١٤٠﴾  
উচ্চারণ: আম তাকূলূনা ইন্না ইবরাহীমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকূবা ওয়াল আসবাতা কানূ হূদান আও নাসারা কুল আআনতুম আলামু আমিল্লাহু ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহূ মিনাল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তামালূন।  
অর্থ: নাকি তোমরা বলতে চাও যে, ‘অবশ্যই ইবরাহীম, ইসমা‘ঈল, ইসহাক, ইয়াকুব ও তাঁর বংশধরগণ ইয়াহূদী বা খৃস্টান ছিলো?’ (হে মুহাম্মাদ,) তুমি বলো: ‘তোমরা কি বেশি জানো, না আল্লাহ?’ আর তার চেয়ে বেশি যালিম আর কে হতে পারে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য-প্রমাণ বর্তমান থাকা সত্ত্বেও সে তা গোপন করে? আর তোমরা যা করছো, তা থেকে আল্লাহ অমনোযোগী নন।

**141.** تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٤١﴾  
উচ্চারণ: তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলূনা আম্মা কানূ ইয়ামালূন।  
অর্থ: তারা ছিলো এমন এক উম্মাহ, যারা আজ অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছে তা তাদের-ই জন্যে। আর তোমরা যা অর্জন করেছো তার প্রতিফল তোমাদের-ই। তারা যা করতো সে বিষয়ে তোমাদেরকে কোন প্রশ্ন করা হবে না।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-বাকারা](https://yasinsurah.com/bn/sura-al-baqarah/) · [সূরা আল-বাকারা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-baqarah/#tilawat)

## পারা 1 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 1 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 1 শুরু হয়েছে সূরা আল-ফাতিহা, আয়াত 1 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-বাকারা, আয়াত 141-এ।

### পারা 1-এ কোন কোন সূরা আছে?

পারা 1-এ আছে সূরা আল-ফাতিহা ও সূরা আল-বাকারা 1-141।

### পারা 1-এ কত আয়াত?

পারা 1-এ মোট 148টি আয়াত আছে।

- [পরের পারা পারা 2](https://yasinsurah.com/bn/para-2/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
