# পারা 11

> কুরআনের পারা 11 অনলাইনে পড়ুন: সূরা আত-তাওবা 93 থেকে সূরা হুদ 5, মোট 151টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-11/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 11

151 আয়াত · 3টি সূরা

সূরা আত-তাওবা 93-129, সূরা ইউনুস, সূরা হুদ 1-5

পারা 11 সূরা আত-তাওবা, আয়াত 93 থেকে শুরু হয়ে সূরা হুদ, আয়াত 5 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 151টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আত-তাওবা, আয়াত 93-129

**93.** ۞ إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَسۡتَـٔۡذِنُونَكَ وَهُمۡ أَغۡنِيَآءُۚ رَضُواْ بِأَن يَكُونُواْ مَعَ ٱلۡخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٩٣﴾  
উচ্চারণ: ইন্নামাস সাবীলু আলাল লাযীনা ইয়াসতাযিনূনাকা ওয়া হুম আগনিয়াউ রাদূ বিআই ইয়াকূনূ মাআল খাওয়ালিফি ওয়া তাবাআল্লাহু আলা কুলূবিহিম ফাহুম লা ইয়ালামূন।  
অর্থ: কিন্তু (অভিযোগের) পথ আছে তাদের ওপর, যারা অভাবমুক্ত হয়েও তোমার কাছে (জিহাদে না যাওয়ার) অনুমতি চেয়েছে। তারা পেছনে থাকা লোকদের সাথে থাকাটাই পছন্দ করেছিল। আর আল্লাহ তাদের অন্তরসমূহের ওপর মোহর এঁটে দিয়েছেন, ফলে তারা জানতে পারে না।

**94.** يَعۡتَذِرُونَ إِلَيۡكُمۡ إِذَا رَجَعۡتُمۡ إِلَيۡهِمۡۚ قُل لَّا تَعۡتَذِرُواْ لَن نُّؤۡمِنَ لَكُمۡ قَدۡ نَبَّأَنَا ٱللَّهُ مِنۡ أَخۡبَارِكُمۡۚ وَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ইয়াতাযিরূনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তাতাযিরূ লান নুমিনা লাকুম কাদ নাব্বাআনাল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহূ ছুম্মা তুরাদ্দূনা ইলা আলিমিল গাইবি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালূন।  
অর্থ: তোমরা যখন (জিহাদ থেকে) তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তোমাদের নিকট ওযর-আপত্তি পেশ করবে। (হে রাসূল! তাদেরকে) বলো: ‘তোমরা এ সব মিথ্যা ওযর পেশ করো না। আমরা তোমাদেরকে কখনোই বিশ্বাস করবো না। অবশ্যই আল্লাহ তোমাদের খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন আল্লাহ এবং তাঁর রাসূল তোমাদের কাজকর্ম দেখবেন । তারপর তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে অপ্রকাশ্য ও প্রকাশ্যের জ্ঞানীর (আল্লাহর) নিকট। অতঃপর তিনি তোমাদেরকে যা তোমরা আমল করতে, সে সম্পর্কে জানিয়ে দিবেন।’

**95.** سَيَحۡلِفُونَ بِٱللَّهِ لَكُمۡ إِذَا ٱنقَلَبۡتُمۡ إِلَيۡهِمۡ لِتُعۡرِضُواْ عَنۡهُمۡۖ فَأَعۡرِضُواْ عَنۡهُمۡۖ إِنَّهُمۡ رِجۡسٞۖ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿٩٥﴾  
উচ্চারণ: সায়াহলিফূনা বিল্লাহি লাকুম ইযান কালাবতুম ইলাইহিম লিতুরিদূ আনহুম ফা আরিদূ আনহুম ইন্নাহুম রিজসুও ওয়া মাওয়াহুম জাহান্নামু জাযাআম বিমা কানূ ইয়াকসিবূন।  
অর্থ: তোমরা যখন (যুদ্ধ থেকে মদীনায়) তাদের কাছে ফিরে আসবে, তখন তারা অচিরেই তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে, যাতে তোমরা তাদেরকে উপেক্ষা করো। সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো। নিশ্চয় তারা অপবিত্র এবং তাদের (মন্দ) কৃতকর্মের প্রতিফলস্বরূপ জাহান্নামই হলো তাদের আশ্রয়স্থল।

**96.** يَحۡلِفُونَ لَكُمۡ لِتَرۡضَوۡاْ عَنۡهُمۡۖ فَإِن تَرۡضَوۡاْ عَنۡهُمۡ فَإِنَّ ٱللَّهَ لَا يَرۡضَىٰ عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ ﴿٩٦﴾  
উচ্চারণ: ইয়াহলিফূনা লাকুম লিতারদাও আনহুম ফা ইন তারদাও আনহুম ফা ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কাওমিল ফাসিকীন।  
অর্থ: তারা (মুনাফিকরা) তোমাদের কাছে শপথ করবে, যাতে তোমরা (তাদের ওযর-আপত্তি গ্রহণ করে) তাদের প্রতি সন্তুষ্ট হও। জেনে রেখো, তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও, আল্লাহ তো ফাসিক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না।

**97.** ٱلۡأَعۡرَابُ أَشَدُّ كُفۡرٗا وَنِفَاقٗا وَأَجۡدَرُ أَلَّا يَعۡلَمُواْ حُدُودَ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿٩٧﴾  
উচ্চারণ: আলারাবু আশাদ্দু কুফরাও ওয়া নিফাকাও ওয়া আজদারু আল্লা ইয়ালামূ হুদূদা মা আনযালাল্লাহু আলা রাসূলিহী ওয়াল্লাহু আলীমুন হাকীম।  
অর্থ: আরব বেদুঈনরা কুফরি ও মুনাফিকিতে অধিক কঠোর এবং আল্লাহ তাঁর রাসূলের ওপর যা নাযিল করেছেন, তার সীমারেখা সম্পর্কে না জানার অধিক যোগ্য। আর আল্লাহ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়।

**98.** وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغۡرَمٗا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ﴿٩٨﴾  
উচ্চারণ: ওয়া মিনাল আরাবি মাই ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামাও ওয়া ইয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইরা আলাইহিম দাইরাতুস সাওই ওয়াল্লাহু সামীউন আলীম।  
অর্থ: আর বেদুঈন মুনাফিকদের কেউ কেউ আল্লাহর পথে ব্যয় করাকে জরিমানা মনে করে এবং তোমাদের বিপর্যয়ের প্রতীক্ষায় থাকে। তবে নিকৃষ্টতম বিপর্যয় তাদের ওপরই এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

**99.** وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَٰتٍ عِندَ ٱللَّهِ وَصَلَوَٰتِ ٱلرَّسُولِۚ أَلَآ إِنَّهَا قُرۡبَةٞ لَّهُمۡۚ سَيُدۡخِلُهُمُ ٱللَّهُ فِي رَحۡمَتِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿٩٩﴾  
উচ্চারণ: ওয়া মিনাল আরাবি মাই ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরুবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূলি আলা ইন্নাহা কুরবাতুল লাহুম সায়ুদখিলুহুমুল্লাহু ফী রাহমাতিহী ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: আর ঐসব বেদুঈনদের কেউ কেউ আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং যা (আল্লাহর পথে) ব্যয় করে তাকে আল্লাহর নৈকট্য অর্জনের ও রাসূলের দু‘আ লাভের উপায় হিসেবে গণ্য করে। জেনে রাখো, নিশ্চয় তা তাদের জন্য নৈকট্যের মাধ্যম। অচিরেই আল্লাহ তাদেরকে তাঁর রহমতে প্রবেশ করাবেন। নিশ্চয় আল্লাহ (তাওবাকারী বান্দার প্রতি) অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

**100.** وَٱلسَّٰبِقُونَ ٱلۡأَوَّلُونَ مِنَ ٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحۡسَٰنٖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُ وَأَعَدَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي تَحۡتَهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿١٠٠﴾  
উচ্চারণ: ওয়াস সাবিকূনাল আওওয়ালূনা মিনাল মুহাজিরীনা ওয়াল আনসারি ওয়াল লাযীনাত তাবাঊহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহু ওয়া আআদ্দা লাহুম জান্নাতিন তাজরী তাহতাহাল আনহারু খালিদীনা ফীহা আবাদান যালিকাল ফাওযুল আযীম।  
অর্থ: আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা (ঈমান গ্রহণে) প্রথম অগ্রগামী এবং যারা (ঈমান ও আমলের ক্ষেত্রে) নিষ্ঠার সাথে তাদেরকে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও তাঁর ওপর সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য।

**101.** وَمِمَّنۡ حَوۡلَكُم مِّنَ ٱلۡأَعۡرَابِ مُنَٰفِقُونَۖ وَمِنۡ أَهۡلِ ٱلۡمَدِينَةِ مَرَدُواْ عَلَى ٱلنِّفَاقِ لَا تَعۡلَمُهُمۡۖ نَحۡنُ نَعۡلَمُهُمۡۚ سَنُعَذِّبُهُم مَّرَّتَيۡنِ ثُمَّ يُرَدُّونَ إِلَىٰ عَذَابٍ عَظِيمٖ ﴿١٠١﴾  
উচ্চারণ: ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকূনা ওয়া মিন আহলিল মাদীনাতি মারাদূ আলান নিফাকি লা তালামুহুম নাহনু নালামুহুম সানুআয্যিবুহুম মার্রাতাইনি ছুম্মা ইউরাদ্দূনা ইলা আযাবিন আযীম।  
অর্থ: আর তোমাদের আশেপাশে যেসব বেদুঈনরা বসবাস করে তাদের মধ্যে কিছু লোক আছে মুনাফিক এবং মদীনাবাসীদের মধ্যেও রয়েছে কিছু মুনাফিক, যারা মুনাফিকির ওপর অটল ও অবিচল। (হে রাসূল!) তুমি তাদেরকে জান না, আমি (আল্লাহ) তাদেরকে জানি-চিনি। অচিরেই আমি তাদেরকে দু’বার শাস্তি দিবো, তারপর তাদেরকে (জাহান্নামের) মহাশাস্তির দিকে ফিরিয়ে নেয়া হবে ।

**102.** وَءَاخَرُونَ ٱعۡتَرَفُواْ بِذُنُوبِهِمۡ خَلَطُواْ عَمَلٗا صَٰلِحٗا وَءَاخَرَ سَيِّئًا عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ عَلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ওয়া আখারূনা তারাফূ বিযুনূবিহিম খালাতূ আমালান সালিহাও ওয়া আখারা সায়্যিআন আসাল্লাহু আই ইয়াতূবা আলাইহিম ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: এছাড়াও (মদীনাবাসীদের মধ্যে) কিছু লোক আছে, যারা (মিথ্যা ওযর পেশ না করে) তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে। তারা সৎকর্মের সঙ্গে অন্য অসৎকর্ম মিশিয়ে ফেলেছে। আশা করা যায়, আল্লাহ তাদেরকে (তাওবাহ কবুল করে) ক্ষমা করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

**103.** خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيۡهِمۡۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٞ لَّهُمۡۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿١٠٣﴾  
উচ্চারণ: খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহ্হিরুহুম ওয়া তুযাক্কীহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামীউন আলীম।  
অর্থ: (হে রাসূল!) তুমি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। এর দ্বারা তুমি তাদেরকে (গুনাহ ও পাপরাশি থেকে) পবিত্র এবং পরিশুদ্ধ করো। আর তুমি তাদের জন্য দু’আ করো। তোমার দু’আ তো তাদের জন্য রহমত ও প্রশান্তি স্বরূপ। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

**104.** أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ هُوَ يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ وَيَأۡخُذُ ٱلصَّدَقَٰتِ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴿١٠٤﴾  
উচ্চারণ: আলাম ইয়ালামূ আন্নাল্লাহা হুওয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহী ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুওয়াত তাওওয়াবুর রাহীম।  
অর্থ: তারা কি জানে না যে, নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের তাওবাহ কবুল করেন এবং দান-সাদাকা গ্রহণ করেন। আর নিশ্চয় আল্লাহ তাওবাহ কবুলকারী, পরম দয়ালু।

**105.** وَقُلِ ٱعۡمَلُواْ فَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ وَٱلۡمُؤۡمِنُونَۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: ওয়া কুলি মালূ ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহূ ওয়াল মুমিনূনা ওয়া সাতুরাদ্দূনা ইলা আলিমিল গাইবি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালূন।  
অর্থ: আর (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘তোমরা আমল করতে থাকো। অতএব, অচিরেই আল্লাহ তোমাদের আমল দেখবেন এবং তাঁর রাসূল ও মু’মিনগণও। আর অচিরেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে, অপ্রকাশ্য ও প্রকাশ্যের জ্ঞানীর নিকট। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের (দুনিয়ার) কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দিবেন।

**106.** وَءَاخَرُونَ مُرۡجَوۡنَ لِأَمۡرِ ٱللَّهِ إِمَّا يُعَذِّبُهُمۡ وَإِمَّا يَتُوبُ عَلَيۡهِمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ওয়া আখারূনা মুরজাওনা লিআমরিল্লাহি ইম্মা ইউআয্যিবুহুম ওয়া ইম্মা ইয়াতূবু আলাইহিম ওয়াল্লাহু আলীমুন হাকীম।  
অর্থ: আর আল্লাহর নির্দেশ আসার অপেক্ষায় অপর কিছু লোকের বিষয়ে ফয়সালা পিছিয়ে দেয়া হলো। (তাওবাহ না করলে) তিনি তাদেরকে শাস্তি দিবেন, আর (তাওবাহ করলে) তাদের তাওবাহ কবুল করবেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

**107.** وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مَسۡجِدٗا ضِرَارٗا وَكُفۡرٗا وَتَفۡرِيقَۢا بَيۡنَ ٱلۡمُؤۡمِنِينَ وَإِرۡصَادٗا لِّمَنۡ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُۥ مِن قَبۡلُۚ وَلَيَحۡلِفُنَّ إِنۡ أَرَدۡنَآ إِلَّا ٱلۡحُسۡنَىٰۖ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনাত তাখাযূ মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরীকাম বাইনাল মুমিনীনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহূ মিন কাবলু ওয়া লায়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবূন।  
অর্থ: আর যারা (মুনাফিকরা) মসজিদ নির্মাণ করেছে (মুসলিমদের) ক্ষতিসাধন, কুফরী প্রকাশ ও মু’মিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতঃপূর্বে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার গোপন ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্যে। (তাদের বিষয়ে সতর্ক থাকো। কারণ, এখন) তারা অবশ্যই শপথ করে বলবে: ‘আমরা সৎ উদ্দেশ্যেই এটি করেছি।’ আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তারা অবশ্যই মিথ্যাবাদী।

**108.** لَا تَقُمۡ فِيهِ أَبَدٗاۚ لَّمَسۡجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقۡوَىٰ مِنۡ أَوَّلِ يَوۡمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِۚ فِيهِ رِجَالٞ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُطَّهِّرِينَ ﴿١٠٨﴾  
উচ্চারণ: লা তাকুম ফীহি আবাদাল লামাসজিদুন উস্সিসা আলাত তাকওয়া মিন আওওয়ালি ইয়াওমিন আহাক্কু আন তাকূমা ফীহি ফীহি রিজালুই ইউহিব্বূনা আই ইয়াতাতাহ্হারূ ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহ্হিরীন।  
অর্থ: (হে নবী!) তুমি সেখানে কখনো সালাতের জন্য দাঁড়াবে না। অবশ্যই যে মসজিদটি প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তোমার সেখানে সালাতের জন্য দাঁড়ানো অধিকতর সমীচীন। সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন ভালোবাসে। আর আল্লাহ (প্রকাশ্য ও অপ্রকাশ্য নাপাকী এবং গুনাহ থেকে) পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন।

**109.** أَفَمَنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ تَقۡوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٍ خَيۡرٌ أَم مَّنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٖ فَٱنۡهَارَ بِهِۦ فِي نَارِ جَهَنَّمَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿١٠٩﴾  
উচ্চারণ: আফামান আস্সাসা বুনয়ানাহূ আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খাইরুন আম মান আস্সাসা বুনয়ানাহূ আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহী ফী নারি জাহান্নামা ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমায যালিমীন।  
অর্থ: যে ব্যক্তি তার গৃহের ভিত্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির ওপর প্রতিষ্ঠা করলো, সে কি উত্তম না ঐ ব্যক্তি যে তার গৃহের ভিত্তি স্থাপন করেছে, এক গর্তের ধ্বংসোন্মুখ কিনারে? অতঃপর তাকে নিয়ে তা ধসে পড়ল জাহান্নামের আগুনে। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।

**110.** لَا يَزَالُ بُنۡيَٰنُهُمُ ٱلَّذِي بَنَوۡاْ رِيبَةٗ فِي قُلُوبِهِمۡ إِلَّآ أَن تَقَطَّعَ قُلُوبُهُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿١١٠﴾  
উচ্চারণ: লা ইয়াযালু বুনয়ানুহুমুল লাযী বানাও রীবাতান ফী কুলূবিহিম ইল্লা আন তাকাত্তাআ কুলূবুহুম ওয়াল্লাহু আলীমুন হাকীম।  
অর্থ: তাদের নির্মিত গৃহ (মসজিদ) তাদের অন্তরে স্থায়ী সন্দেহের কারণ হয়ে থাকবে, যে পর্যন্ত না (মৃত্যু অথবা তরবারির আঘাতে) তাদের অন্তরগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

**111.** ۞ إِنَّ ٱللَّهَ ٱشۡتَرَىٰ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ أَنفُسَهُمۡ وَأَمۡوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلۡجَنَّةَۚ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ فَيَقۡتُلُونَ وَيُقۡتَلُونَۖ وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ وَٱلۡقُرۡءَانِۚ وَمَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ مِنَ ٱللَّهِۚ فَٱسۡتَبۡشِرُواْ بِبَيۡعِكُمُ ٱلَّذِي بَايَعۡتُم بِهِۦۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿١١١﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহাশ তারা মিনাল মুমিনীনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলূনা ফী সাবীলিল্লাহি ফায়াকতুলূনা ওয়া ইউকতালূনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজীলি ওয়াল কুরআনি ওয়া মান আওফা বিআহদিহী মিনাল্লাহি ফাসতাবশিরূ বিবাইইকুমুল লাযী বায়াতুম বিহী ওয়া যালিকা হুওয়াল ফাওযুল আযীম।  
অর্থ: নিশ্চয় আল্লাহ মু’মিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তারা আল্লাহর পথে জিহাদ করবে। অতএব তারা (কাফিরদেরকে) হত্যা করবে এবং তারা নিজেরাও নিহত হবে। তাওরাত, ইনজিল ও কুরআনে এ সম্পর্কে সত্য অঙ্গীকার রয়েছে। আর আল্লাহর চেয়ে অধিক অঙ্গীকার পূর্ণকারী কে আছে? সুতরাং তোমরা (আল্লাহর সাথে) যে কেনা-বেচা করেছ, সে কেনা-বেচার জন্যে সুসংবাদ গ্রহণ করো। আর এটাই হলো মহা সাফল্য।

**112.** ٱلتَّٰٓئِبُونَ ٱلۡعَٰبِدُونَ ٱلۡحَٰمِدُونَ ٱلسَّٰٓئِحُونَ ٱلرَّٰكِعُونَ ٱلسَّٰجِدُونَ ٱلۡأٓمِرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَٱلنَّاهُونَ عَنِ ٱلۡمُنكَرِ وَٱلۡحَٰفِظُونَ لِحُدُودِ ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١٢﴾  
উচ্চারণ: আত তাইবূনাল আবিদূনাল হামিদূনাস সাইহূনার রাকিঊনাস সাজিদূনাল আমিরূনা বিল মারূফি ওয়ান নাহূনা আনিল মুনকারি ওয়াল হাফিযূনা লিহুদূদিল্লাহি ওয়া বাশ্শিরিল মুমিনীন।  
অর্থ: তারা (এ মহাসাফল্য অর্জনকারীরা) তাওবাহকারী, ‘ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকূ‘কারী, সাজদাহকারী, সৎকাজের আদেশদাতা, অসৎকাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। আর (হে রাসূল!) তুমি মু’মিনদেরকে (দুনিয়া ও আখিরাতে সফলতার) সুসংবাদ দাও।

**113.** مَا كَانَ لِلنَّبِيِّ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن يَسۡتَغۡفِرُواْ لِلۡمُشۡرِكِينَ وَلَوۡ كَانُوٓاْ أُوْلِي قُرۡبَىٰ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمۡ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ﴿١١٣﴾  
উচ্চারণ: মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযীনা আমানূ আই ইয়াসতাগফিরূ লিল মুশরিকীনা ওয়া লাও কানূ উলী কুরবা মিম বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহীম।  
অর্থ: নবী ও মুমিনদের জন্য সংগত নয় যে, তারা মুশরিকদের জন্য (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয়-স্বজন হোক, যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী।

**114.** وَمَا كَانَ ٱسۡتِغۡفَارُ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوۡعِدَةٖ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوّٞ لِّلَّهِ تَبَرَّأَ مِنۡهُۚ إِنَّ إِبۡرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٞ ﴿١١٤﴾  
উচ্চারণ: ওয়া মা কানাস তিগফারু ইবরাহীমা লিআবীহি ইল্লা আম মাওইদাতিও ওয়াআদাহা ইয়্যাহু ফালাম্মা তাবায়্যানা লাহূ আন্নাহূ আদুওওয়ুল লিল্লাহি তাবার্রাআ মিনহু ইন্না ইবরাহীমা লাআওওয়াহুন হালীম।  
অর্থ: আর ইবরাহীম তাঁর পিতার জন্য যে ক্ষমা প্রার্থনা করেছিল, তার কারণ, সে তাকে (ইসলাম গ্রহণের আশায়) এর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন তার কাছে (ওহীর মাধ্যমে) এ কথা সুস্পষ্ট হয়ে গেলো যে, সে আল্লাহর শত্রু, তখন ইবরাহীম তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো। নিশ্চয় ইবরাহীম ছিলো (আল্লাহর প্রতি) বেশি অনুরাগী ও (যালিমদের প্রতি) অতিমাত্রায় ধৈর্যশীল।

**115.** وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِلَّ قَوۡمَۢا بَعۡدَ إِذۡ هَدَىٰهُمۡ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ ﴿١١٥﴾  
উচ্চারণ: ওয়া মা কানাল্লাহু লিয়ুদিল্লা কাওমাম বাদা ইয হাদাহুম হাত্তা ইউবায়্যিনা লাহুম মা ইয়াত্তাকূনা ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: আল্লাহ কোনো সম্প্রদায়কে হিদায়াত দান করার পর কখনোই পথভ্রষ্ট করেন না, যতক্ষণ না তিনি তাদের জন্য স্পষ্ট করে দেন, কোন কোন (হারাম) বিষয়গুলো থেকে তারা বেঁচে থাকবে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ।

**116.** إِنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۚ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ ﴿١١٦﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া মা লাকুম মিন দূনিল্লাহি মিও ওয়া লিয়্যিও ওয়া লা নাসীর।  
অর্থ: নিশ্চয়ই আকাশসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। আর (হে মানুষ!) আল্লাহ ছাড়া তোমাদের (দায়িত্বভার বহনের) কোনো অভিভাবক নেই এবং (বিপদাপদ প্রতিহত করতে) কোন সাহায্যকারীও নেই।

**117.** لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِيِّ وَٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ فِي سَاعَةِ ٱلۡعُسۡرَةِ مِنۢ بَعۡدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٖ مِّنۡهُمۡ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡۚ إِنَّهُۥ بِهِمۡ رَءُوفٞ رَّحِيمٞ ﴿١١٧﴾  
উচ্চারণ: লাকাত তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরীনা ওয়াল আনসারিল লাযীনাত তাবাঊহু ফী সাআতিল উসরাতি মিম বাদি মা কাদা ইয়াযীগু কুলূবু ফারীকিম মিনহুম ছুম্মা তাবা আলাইহিম ইন্নাহূ বিহিম রাঊফুর রাহীম।  
অর্থ: আল্লাহ অবশ্যই নবী, মুহাজির ও আনসারদের তাওবাহ কবুল করলেন, যারা অত্যন্ত কঠিন সংকটকালে তার (নবীর) অনুসরণ করেছিল, তাদের এক দলের অন্তর বক্রতার দিকে ধাবিত হওয়ার উপক্রম হওয়ার পরেও। তারপর আল্লাহ তাদের তাওবাহ কবুল করেছেন। নিশ্চয় তিনি তাদের প্রতি অতি স্নেহশীল, পরম দয়ালু।

**118.** وَعَلَى ٱلثَّلَٰثَةِ ٱلَّذِينَ خُلِّفُواْ حَتَّىٰٓ إِذَا ضَاقَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ وَضَاقَتۡ عَلَيۡهِمۡ أَنفُسُهُمۡ وَظَنُّوٓاْ أَن لَّا مَلۡجَأَ مِنَ ٱللَّهِ إِلَّآ إِلَيۡهِ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡ لِيَتُوبُوٓاْۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴿١١٨﴾  
উচ্চারণ: ওয়া আলাছ ছালাছাতিল লাযীনা খুল্লিফূ হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নূ আল লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি ছুম্মা তাবা আলাইহিম লিয়াতূবূ ইন্নাল্লাহা হুওয়াত তাওওয়াবুর রাহীম।  
অর্থ: আর তিনি সে তিনজনের তাওবাহ কবুল করলেন, যাদের (তাওবাহ কবুল করা বা না করা) সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। শেষ পর্যন্ত পৃথিবী বিশাল হওয়া সত্ত্বেও তাদের জন্য সেটা সংকুচিত হয়ে গেলো এবং (সমাজচ্যুত হওয়ায়) তাদের নিজেদের জীবনও তাদের জন্যে বোঝা হয়ে দাঁড়ালো। আর তারা নিশ্চিত জেনে নিলো যে, (আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য) তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই। তারপর তিনি তাদের তাওবাহ কবুল করলেন, যাতে তারা তাঁর দিকে ফিরে আসে। নিশ্চয় আল্লাহ অধিক তাওবাহ কবুলকারী, পরম দয়ালু।

**119.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَكُونُواْ مَعَ ٱلصَّٰدِقِينَ ﴿١١٩﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়া কূনূ মাআস সাদিকীন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং (ঈমান, কথা ও কাজে) সত্যবাদীদের সাথেই থাকো।

**120.** مَا كَانَ لِأَهۡلِ ٱلۡمَدِينَةِ وَمَنۡ حَوۡلَهُم مِّنَ ٱلۡأَعۡرَابِ أَن يَتَخَلَّفُواْ عَن رَّسُولِ ٱللَّهِ وَلَا يَرۡغَبُواْ بِأَنفُسِهِمۡ عَن نَّفۡسِهِۦۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ لَا يُصِيبُهُمۡ ظَمَأٞ وَلَا نَصَبٞ وَلَا مَخۡمَصَةٞ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَطَـُٔونَ مَوۡطِئٗا يَغِيظُ ٱلۡكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنۡ عَدُوّٖ نَّيۡلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِۦ عَمَلٞ صَٰلِحٌۚ إِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ ﴿١٢٠﴾  
উচ্চারণ: মা কানা লিআহলিল মাদীনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আই ইয়াতাখাল্লাফূ আর রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগাবূ বিআনফুসিহিম আন নাফসিহী যালিকা বিআন্নাহুম লা ইউসীবুহুম যামাউও ওয়া লা নাসাবুও ওয়া লা মাখমাসাতুন ফী সাবীলিল্লাহি ওয়া লা ইয়াতাঊনা মাওতিআই ইয়াগীযুল কুফ্ফারা ওয়া লা ইয়ানালূনা মিন আদুওওয়িন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিহী আমালুন সালিহুন ইন্নাল্লাহা লা ইউদীউ আজরাল মুহসিনীন।  
অর্থ: (রাসূল নিজেই যুদ্ধের জন্য বের হলে) মদীনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরু বেদুঈনদের সমীচীন নয় যে, তারা আল্লাহর রাসূলের (সাথে যুদ্ধে) সঙ্গী না হয়ে পিছনে থেকে যাবে এবং রাসূলের জীবন অপেক্ষা নিজেদের জীবনকে প্রিয় মনে করবে। কারণ আল্লাহর পথে তাদের কোন পিপাসা, ক্লান্তি ও ক্ষুধা লাগলে, এমনকি কাফিরদেরকে রাগান্বিত করে এমন কোন জায়গায় তারা অবস্থান করলে, উপরন্তু শত্রুদেরকে কোনো কষ্ট প্রদান করলে, এর পরিবর্তে (আল্লাহর পক্ষ থেকে) তাদের জন্য উত্তম আমলের সাওয়াব লিপিবদ্ধ করা হয়। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের কাজের প্রতিফল নষ্ট করেন না।

**121.** وَلَا يُنفِقُونَ نَفَقَةٗ صَغِيرَةٗ وَلَا كَبِيرَةٗ وَلَا يَقۡطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمۡ لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٢١﴾  
উচ্চারণ: ওয়া লা ইউনফিকূনা নাফাকাতান সাগীরাতাও ওয়া লা কাবীরাতাও ওয়া লা ইয়াকতাঊনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজযিয়াহুমুল্লাহু আহসানা মা কানূ ইয়ামালূন।  
অর্থ: আর তারা অল্প ও বেশি যা কিছুই (আল্লাহর রাস্তায়) ব্যয় করে এবং (চলার পথে) যে কোন প্রান্তরই অতিক্রম করুক না কেন, তা তাদের জন্যে লিপিবদ্ধ করা হয়, যাতে তারা যে আমল করে (পরকালে) আল্লাহ তার উৎকৃষ্টতর পুরস্কার তাদেরকে দিতে পারেন।

**122.** ۞ وَمَا كَانَ ٱلۡمُؤۡمِنُونَ لِيَنفِرُواْ كَآفَّةٗۚ فَلَوۡلَا نَفَرَ مِن كُلِّ فِرۡقَةٖ مِّنۡهُمۡ طَآئِفَةٞ لِّيَتَفَقَّهُواْ فِي ٱلدِّينِ وَلِيُنذِرُواْ قَوۡمَهُمۡ إِذَا رَجَعُوٓاْ إِلَيۡهِمۡ لَعَلَّهُمۡ يَحۡذَرُونَ ﴿١٢٢﴾  
উচ্চারণ: ওয়া মা কানাল মুমিনূনা লিয়ানফিরূ কাফ্ফাতান ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহূ ফিদ দীনি ওয়া লিয়ুনযিরূ কাওমাহুম ইযা রাজাঊ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারূন।  
অর্থ: আর মু’মিনদের উচিত নয় যে, তারা সবাই যুদ্ধের জন্য এক সাথে বের হয়ে যাবে। অতঃপর তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হয় না, যাতে তারা দীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং যখন তারা তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তাদের সম্প্রদায়কে (আল্লাহর শাস্তির) ভীতিপ্রদর্শন করতে পারে, যাতে তারা (তাঁর আদেশ-নিষেধ মেনে) সতর্ক হয়।

**123.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قَٰتِلُواْ ٱلَّذِينَ يَلُونَكُم مِّنَ ٱلۡكُفَّارِ وَلۡيَجِدُواْ فِيكُمۡ غِلۡظَةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ ﴿١٢٣﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ কাতিলুল লাযীনা ইয়ালূনাকুম মিনাল কুফ্ফারি ওয়ালয়াজিদূ ফীকুম গিলযাতাও ওয়ালামূ আন্নাল্লাহা মাআল মুত্তাকীন।  
অর্থ: হে ঈমানদারগণ! কাফিরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ (তাঁর নিজ সাহায্য ও সহযোগিতা নিয়ে) মুত্তাকীদের সাথেই আছেন।

**124.** وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ فَمِنۡهُم مَّن يَقُولُ أَيُّكُمۡ زَادَتۡهُ هَٰذِهِۦٓ إِيمَٰنٗاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَزَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَهُمۡ يَسۡتَبۡشِرُونَ ﴿١٢٤﴾  
উচ্চারণ: ওয়া ইযা মা উনযিলাত সূরাতুন ফামিনহুম মাই ইয়াকূলু আয়্যুকুম যাদাতহু হাযিহী ঈমানান ফা আম্মাল লাযীনা আমানূ ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইয়াসতাবশিরূন।  
অর্থ: আর যখনই কোনো সূরা নাযিল হয়, তখন তাদের (মুনাফিকদের) কেউ কেউ (ঠাট্টা-বিদ্রুপ করে) বলে: ‘এটা তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করল? বস্তুত যারা মু’মিন এটি তাদেরই ঈমান বৃদ্ধি করে এবং (অহী নাযিল হওয়াতে) তারা আনন্দিত হয়।

**125.** وَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَتۡهُمۡ رِجۡسًا إِلَىٰ رِجۡسِهِمۡ وَمَاتُواْ وَهُمۡ كَٰفِرُونَ ﴿١٢٥﴾  
উচ্চারণ: ওয়া আম্মাল লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতূ ওয়া হুম কাফিরূন।  
অর্থ: আর যাদের অন্তরে (মুনাফিকির) ব্যাধি আছে, এটা তাদের অন্তরের কলুষতার সাথে আরো কলুষতা বৃ‌দ্ধি করে। আর কাফির অবস্থায় তাদের মৃত্যু ঘটে।

**126.** أَوَلَا يَرَوۡنَ أَنَّهُمۡ يُفۡتَنُونَ فِي كُلِّ عَامٖ مَّرَّةً أَوۡ مَرَّتَيۡنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمۡ يَذَّكَّرُونَ ﴿١٢٦﴾  
উচ্চারণ: আওয়ালা ইয়ারাওনা আন্নাহুম ইউফতানূনা ফী কুল্লি আমিম মার্রাতান আও মার্রাতাইনি ছুম্মা লা ইয়াতূবূনা ওয়া লা হুম ইয়ায্যাক্কারূন।  
অর্থ: তারা (মুনাফিকরা) কি দেখে না যে, তাদেরকে প্রতিবছর একবার বা দু’বার (মুনাফিকি ও তাদের গোমর ফাঁস করে) বিপর্যস্ত করা হয়? এর পরও তারা (কুফরি থেকে) তাওবাহ করে না এবং উপদেশ গ্রহণ করে না।

**127.** وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ نَّظَرَ بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٍ هَلۡ يَرَىٰكُم مِّنۡ أَحَدٖ ثُمَّ ٱنصَرَفُواْۚ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ ﴿١٢٧﴾  
উচ্চারণ: ওয়া ইযা মা উনযিলাত সূরাতুন নাযারা বাদুহুম ইলা বাদিন হাল ইয়ারাকুম মিন আহাদিন ছুম্মান সারাফূ সারাফাল্লাহু কুলূবাহুম বিআন্নাহুম কাওমুল লা ইয়াফকাহূন।  
অর্থ: আর যখনই (মুনাফিকদের অবস্থা সম্বলিত) কোন সূরা নাযিল হয়, তখন তারা একে অপরের দিকে তাকায় এবং জিজ্ঞেস করে: কেউ কি তোমাদেরকে দেখতে পাচ্ছে? তারপর তারা (সমবেতস্থল থেকে চুপিসারে) সরে পড়ে। আসলে আল্লাহ তাদের অন্তরকে (হিদায়াত ও কল্যাণ থেকে) বিমুখ করে দেন। কারণ, তারা এক অবুঝ সম্প্রদায়।

**128.** لَقَدۡ جَآءَكُمۡ رَسُولٞ مِّنۡ أَنفُسِكُمۡ عَزِيزٌ عَلَيۡهِ مَا عَنِتُّمۡ حَرِيصٌ عَلَيۡكُم بِٱلۡمُؤۡمِنِينَ رَءُوفٞ رَّحِيمٞ ﴿١٢٨﴾  
উচ্চারণ: লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিত্তুম হারীসুন আলাইকুম বিল মুমিনীনা রাঊফুর রাহীম।  
অর্থ: (হে আরব জাতি!) অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন, তোমাদের যে দুঃখ-কষ্ট হয়ে থাকে, তা তার জন্য বড়ই পীড়াদায়ক। তিনি তোমাদের (হিদায়াত ও কল্যাণের ব্যাপারে) অতি আগ্রহী, মু’মিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু।

**129.** فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ حَسۡبِيَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ ﴿١٢٩﴾  
উচ্চারণ: ফা ইন তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রাব্বুল আরশিল আযীম।  
অর্থ: অতঃপর তারা যদি (তোমার থেকে) মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি তাদেরকে বলো: ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আমি তাঁরই ওপর তাওয়াক্কুল করি এবং তিনিই মহা ‘আরশের একচ্ছত্র অধিপতি ।

[পুরো সূরা পড়ুন: সূরা আত-তাওবা](https://yasinsurah.com/bn/sura-at-tawbah/) · [সূরা আত-তাওবা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-at-tawbah/#tilawat)

## সূরা ইউনুস

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡحَكِيمِ ﴿١﴾  
উচ্চারণ: আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম।  
অর্থ: আলিফ-লাম-রা। এগুলো সুদৃঢ় (সুস্পষ্ট) কিতাবের আয়াত।

**2.** أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنۡ أَوۡحَيۡنَآ إِلَىٰ رَجُلٖ مِّنۡهُمۡ أَنۡ أَنذِرِ ٱلنَّاسَ وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنَّ لَهُمۡ قَدَمَ صِدۡقٍ عِندَ رَبِّهِمۡۗ قَالَ ٱلۡكَٰفِرُونَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٞ مُّبِينٌ ﴿٢﴾  
উচ্চারণ: আকানা লিন নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনযিরিন নাসা ওয়া বাশ্শিরিল লাযীনা আমানূ আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম কালাল কাফিরূনা ইন্না হাযা লাসাহিরুম মুবীন।  
অর্থ: এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে, আমি তাদের মধ্য থেকেই একজনের কাছে অহী প্রেরণ করেছি এ মর্মে যে, ‘তুমি মানুষকে (আল্লাহর শাস্তি থেকে) সতর্ক করো এবং মু’মিনদেরকে এ সুসংবাদ দাও যে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উঁচু মর্যাদা।’ (এর পরিপ্রেক্ষিতে) কাফিররা বলতে লাগলো: ‘এ তো এক সুস্পষ্ট যাদুকর!’

**3.** إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُدَبِّرُ ٱلۡأَمۡرَۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعۡدِ إِذۡنِهِۦۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ أَفَلَا تَذَكَّرُونَ ﴿٣﴾  
উচ্চারণ: ইন্না রাব্বাকুমুল্লাহুল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আয়্যামিন ছুম্মাস তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমরা মা মিন শাফীইন ইল্লা মিম বাদি ইযনিহী যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদূহু আফালা তাযাক্কারূন।  
অর্থ: ‘নিশ্চয় তোমাদের রব হলেন সেই আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি ‘আরশের ওপর উঠলেন। তিনি সব বিষয় একাই সিদ্ধান্ত নেন ও পরিচালনা করেন। তাঁর অনুমতি ব্যতীত কোন সুপারিশকারী সুপারিশ করতে পারে না। তিনিই আল্লাহ, তোমাদের রব। সুতরাং তোমরা (একনিষ্ঠভাবে) তাঁরই ইবাদত করো। (তাঁর একত্ববাদের ওপর এতো দলিল-প্রমাণ থাকা সত্ত্বেও) তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

**4.** إِلَيۡهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗاۖ وَعۡدَ ٱللَّهِ حَقًّاۚ إِنَّهُۥ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ لِيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ بِٱلۡقِسۡطِۚ وَٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ شَرَابٞ مِّنۡ حَمِيمٖ وَعَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ইলাইহি মারজিউকুম জামীআও ওয়াদাল্লাহি হাক্কান ইন্নাহূ ইয়াবদাউল খালকা ছুম্মা ইউঈদুহূ লিয়াজযিয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি বিল কিসতি ওয়াল লাযীনা কাফারূ লাহুম শারাবুম মিন হামীমিও ওয়া আযাবুন আলীমুম বিমা কানূ ইয়াকফুরূন।  
অর্থ: (কিয়ামতের দিন) তাঁরই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনিই (পূর্বের নমুনা ব্যতীত) সৃষ্টিকে প্রথম অস্তিত্বে আনেন, মৃত্যুর পর তিনি আবার তাকে সৃষ্টি করবেন, যাতে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদেরকে ইনসাফপূর্ণ প্রতিদান দিতে পারেন। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে, অত্যন্ত গরম পানীয় (যা তাদের নাড়িভুঁড়ি ছিঁড়ে ফেলবে)। উপরন্তু (আল্লাহ ও তাঁর রাসূলদের সাথে) কুফরি করার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**5.** هُوَ ٱلَّذِي جَعَلَ ٱلشَّمۡسَ ضِيَآءٗ وَٱلۡقَمَرَ نُورٗا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعۡلَمُواْ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلۡحِسَابَۚ مَا خَلَقَ ٱللَّهُ ذَٰلِكَ إِلَّا بِٱلۡحَقِّۚ يُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ ﴿٥﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কাদ্দারাহূ মানাযিলা লিতালামূ আদাদাস সিনীনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাস্সিলুল আয়াতি লিকাওমিই ইয়ালামূন।  
অর্থ: তিনিই সূর্যকে করেছেন দীপ্তিমান ও চাঁদকে আলোকময় এবং তার জন্য মনযিল নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা (চন্দ্র ও সূর্যের মাধ্যমে) বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারো। আল্লাহ এগুলোকে (অনর্থকভাবে নয়; বরং) উদ্দেশ্যমূলকভাবেই সৃষ্টি করেছেন। তিনি জ্ঞানীদের জন্যে এসব নিদর্শন বিশদভাবে বর্ণনা করেন।

**6.** إِنَّ فِي ٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَا خَلَقَ ٱللَّهُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَّقُونَ ﴿٦﴾  
উচ্চারণ: ইন্না ফিখ তিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমিই ইয়াত্তাকূন।  
অর্থ: নিশ্চয় দিন ও রাতের আবর্তনে এবং আল্লাহ আসমানসমূহ ও জমিনে যা কিছু সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে, আল্লাহর আদেশ-নিষেধ মান্যকারী মুত্তাকী সম্প্রদায়ের জন্য।

**7.** إِنَّ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا وَرَضُواْ بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَٱطۡمَأَنُّواْ بِهَا وَٱلَّذِينَ هُمۡ عَنۡ ءَايَٰتِنَا غَٰفِلُونَ ﴿٧﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা লা ইয়ারজূনা লিকাআনা ওয়া রাদূ বিল হায়াতিদ দুনয়া ওয়াতমাআন্নূ বিহা ওয়াল লাযীনা হুম আন আয়াতিনা গাফিলূন।  
অর্থ: নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, (আখিরাতের স্থায়ী জীবনের পরিবর্তে) দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট হয়েছে এবং এতেই পরিতৃপ্ত থাকে, আর যারা আমার নিদর্শনাবলি সম্পর্কে গাফিল।

**8.** أُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمُ ٱلنَّارُ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿٨﴾  
উচ্চারণ: উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানূ ইয়াকসিবূন।  
অর্থ: তাদের কৃতকর্মের কারণে তাদের আবাসস্থল হবে জাহান্নাম।

**9.** إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ يَهۡدِيهِمۡ رَبُّهُم بِإِيمَٰنِهِمۡۖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿٩﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদীহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরী মিন তাহতিহিমুল আনহারু ফী জান্নাতিন নাঈম।  
অর্থ: নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের রব তাদের ঈমান আনার কারণে তাদেরকে উত্তম আমলের পথ দেখান, (যা তাদেরকে আল্লাহর সন্তুষ্টির দিকে পৌঁছিয়ে দেয়)। উপরন্তু আল্লাহ তাদেরকে (কিয়ামতের দিন) নিয়ামতে ভরপুর স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন, যেখানে তাদের তলদেশ দিয়ে প্রবাহিত হবে, নদ-নদী-ঝর্ণাধারা।

**10.** دَعۡوَىٰهُمۡ فِيهَا سُبۡحَٰنَكَ ٱللَّهُمَّ وَتَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٞۚ وَءَاخِرُ دَعۡوَىٰهُمۡ أَنِ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٠﴾  
উচ্চারণ: দাওয়াহুম ফীহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফীহা সালামুও ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।  
অর্থ: সেখানে (জান্নাতে) তাদের দু‘আ হবে: ‘সুবহানাকাল্লাহুম্মা’ (হে আল্লাহ! আপনি মহান, পবিত্র।) এবং সেখানে তাদের অভিবাদন হবে: ‘সালাম’ (শান্তি ও নিরাপত্তা হোক!) আর তাদের দু‘আর পরিসমাপ্তি হবে: ‘আলহামদুলিল্লাহি রাব্বিল ‘আলামীন!’

**11.** ۞ وَلَوۡ يُعَجِّلُ ٱللَّهُ لِلنَّاسِ ٱلشَّرَّ ٱسۡتِعۡجَالَهُم بِٱلۡخَيۡرِ لَقُضِيَ إِلَيۡهِمۡ أَجَلُهُمۡۖ فَنَذَرُ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়া লাও ইউআজ্জিলুল্লাহু লিন নাসিশ শার্রাস তিজালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল লাযীনা লা ইয়ারজূনা লিকাআনা ফী তুগয়ানিহিম ইয়ামাহূন।  
অর্থ: আর (ভেবে দেখো,) আল্লাহ যদি মানুষের (রাগের সময় কৃত) অকল্যাণের দু‘আ দ্রুত কবুল করেন, যেভাবে তিনি তাদের কল্যাণের দু‘আ দ্রুত কবুল করেন, তবে অবশ্যই তাদের ধ্বংসের সময় এসে যেত। কাজেই যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তাদেরকে আমি তাদের অবাধ্যতায় উদভ্রান্তের মত ঘুরে বেড়ানোর জন্যে ছেড়ে দেই।

**12.** وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوۡ قَاعِدًا أَوۡ قَآئِمٗا فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمۡ يَدۡعُنَآ إِلَىٰ ضُرّٖ مَّسَّهُۥۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلۡمُسۡرِفِينَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া ইযা মাস্সাল ইনসানাদ দুর্রু দাআনা লিজামবিহী আও কাইদান আও কাইমান ফালাম্মা কাশাফনা আনহু দুর্রাহূ মার্রা কাআল লাম ইয়াদউনা ইলা দুর্রিম মাস্সাহূ কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফীনা মা কানূ ইয়ামালূন।  
অর্থ: আর মানুষকে যখন দুঃখ-দুর্দশা স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। অতঃপর আমি যখন (প্রার্থনায় সাড়া দিয়ে) তার দুঃখ-দুর্দশা দূর করি, তখন সে এমনভাবে চলতে থাকে, যেন তাকে স্পর্শ করা দুঃখ-দুর্দশার প্রতি আমাকে ডাকেইনি। এভাবে সীমালংঘনকারীদের কর্মসমূহ তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে।

**13.** وَلَقَدۡ أَهۡلَكۡنَا ٱلۡقُرُونَ مِن قَبۡلِكُمۡ لَمَّا ظَلَمُواْ وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡقَوۡمَ ٱلۡمُجۡرِمِينَ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আহলাকনাল কুরূনা মিন কাবলিকুম লাম্মা যালামূ ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ওয়া মা কানূ লিয়ুমিনূ কাযালিকা নাজযিল কাওমাল মুজরিমীন।  
অর্থ: আর (হে মুশরিকরা!) অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করেছি, যখন তারা যুলম করেছিল। আর তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল; কিন্তু তারা ঈমান আনার জন্য প্রস্তুত ছিল না। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।

**14.** ثُمَّ جَعَلۡنَٰكُمۡ خَلَٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِ مِنۢ بَعۡدِهِمۡ لِنَنظُرَ كَيۡفَ تَعۡمَلُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: ছুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিম বাদিহিম লিনানযুরা কাইফা তামালূন।  
অর্থ: তারপর আমি তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি, তোমরা কীরূপ কাজ করো তা দেখার জন্যে।

**15.** وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَاتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا ٱئۡتِ بِقُرۡءَانٍ غَيۡرِ هَٰذَآ أَوۡ بَدِّلۡهُۚ قُلۡ مَا يَكُونُ لِيٓ أَنۡ أُبَدِّلَهُۥ مِن تِلۡقَآيِٕ نَفۡسِيٓۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّۖ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন কালাল লাযীনা লা ইয়ারজূনা লিকাআনা তি বিকুরআনিন গাইরি হাযা আও বাদ্দিলহু কুল মা ইয়াকূনু লী আন উবাদ্দিলাহূ মিন তিলকাই নাফসী ইন আত্তাবিউ ইল্লা মা ইঊহা ইলায়্যা ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বী আযাবা ইয়াওমিন আযীম।  
অর্থ: আর যখন আমার (একত্ববাদ প্রমাণকারী) সুস্পষ্ট আয়াতসমূহ তাদের কাছে পাঠ করা হয়, তখন তাদের মধ্যে যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে: ‘(হে মুহাম্মাদ! তুমি) এটির পরিবর্তে অন্য এক কুরআন নিয়ে আসো অথবা এর মধ্যে কিছুটা পরিবর্তন করো।' (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘নিজে থেকে এটা পরিবর্তন ও রূপান্তর করা আমার কাজ নয়। আমার প্রতি যা অহী নাযিল হয়, আমি শুধু তারই অনুসরণ করি। আমি আমার রবের অবাধ্যতা করলে, অবশ্যই (কিয়ামতের) মহা দিনের শাস্তির আশঙ্কা করি।’

**16.** قُل لَّوۡ شَآءَ ٱللَّهُ مَا تَلَوۡتُهُۥ عَلَيۡكُمۡ وَلَآ أَدۡرَىٰكُم بِهِۦۖ فَقَدۡ لَبِثۡتُ فِيكُمۡ عُمُرٗا مِّن قَبۡلِهِۦٓۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿١٦﴾  
উচ্চারণ: কুল লাও শাআল্লাহু মা তালাওতুহূ আলাইকুম ওয়া লা আদরাকুম বিহী ফাকাদ লাবিছতু ফীকুম উমুরাম মিন কাবলিহী আফালা তাকিলূন।  
অর্থ: (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘আল্লাহ যদি চাইতেন, আমিও তোমাদের কাছে এটা তিলাওয়াত করতাম না এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে জানাতেন না। আমি তো এর আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করেছি। তবুও কি তোমরা বুঝতে পার না?’

**17.** فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡمُجۡرِمُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: ফামান আযলামু মিম্মানিফ তারা আলাল্লাহি কাযিবান আও কায্যাবা বিআয়াতিহী ইন্নাহূ লা ইউফলিহুল মুজরিমূন।  
অর্থ: অতএব, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রটায় বা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে! নিশ্চয় (সীমারেখা অতিক্রমকারী) অপরাধীরা সফলকাম হবে না।

**18.** وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡ وَيَقُولُونَ هَٰٓؤُلَآءِ شُفَعَٰٓؤُنَا عِندَ ٱللَّهِۚ قُلۡ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا يَعۡلَمُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: ওয়া ইয়াবুদূনা মিন দূনিল্লাহি মা লা ইয়াদুর্রুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকূলূনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহি কুল আতুনাব্বিঊনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদি সুবহানাহূ ওয়া তাআলা আম্মা ইউশরিকূন।  
অর্থ: আর তারা (মুশরিকরা) আল্লাহ ছাড়া এমন কিছুর ‘ইবাদত করছে, যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। উপরন্তু তারা বলে: ‘এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী।‘ (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘তোমরা কি (সর্ব বিষয়ে জ্ঞাত) আল্লাহকে আসমানসমূহ ও জমিনের এমন কিছুর সংবাদ দিচ্ছো, যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে (তাঁর সাথে মিথ্যা) শরীক করে, তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে।

**19.** وَمَا كَانَ ٱلنَّاسُ إِلَّآ أُمَّةٗ وَٰحِدَةٗ فَٱخۡتَلَفُواْۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡ فِيمَا فِيهِ يَخۡتَلِفُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া মা কানান নাসু ইল্লা উম্মাতাও ওয়াহিদাতান ফাখতালাফূ ওয়া লাওলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইয়াখতালিফূন।  
অর্থ: আর সকল মানুষ একই উম্মত (একত্ববাদী মু’মিন) ছিল। অতঃপর তারা (বিভিন্ন বিষয়ে ) মতানৈক্য সৃষ্টি করে। আর তোমার রবের পূর্ব থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না থাকলে তারা যে বিষয়ে মতানৈক্য ঘটায়, তার মীমাংসা তো (দুনিয়াতেই) হয়েই যেত।

**20.** وَيَقُولُونَ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۖ فَقُلۡ إِنَّمَا ٱلۡغَيۡبُ لِلَّهِ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলূনা লাওলা উনযিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহী ফাকুল ইন্নামাল গাইবু লিল্লাহি ফানতাযিরূ ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরীন।  
অর্থ: আর তারা (মুশরিকরা) বলে: ‘মুহাম্মাদের ওপর কেন তার রবের পক্ষ থেকে (তার সত্যতা প্রমাণকারী) নিদর্শন নাযিল হয় না?’ (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘গায়িবের জ্ঞান তো শুধু আল্লাহরই আছে। কাজেই তোমরা (প্রস্তাবিত নিদর্শনসমূহের) অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।’

**21.** وَإِذَآ أَذَقۡنَا ٱلنَّاسَ رَحۡمَةٗ مِّنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُمۡ إِذَا لَهُم مَّكۡرٞ فِيٓ ءَايَاتِنَاۚ قُلِ ٱللَّهُ أَسۡرَعُ مَكۡرًاۚ إِنَّ رُسُلَنَا يَكۡتُبُونَ مَا تَمۡكُرُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া ইযা আযাকনান নাসা রাহমাতাম মিম বাদি দার্রাআ মাস্সাতহুম ইযা লাহুম মাকরুন ফী আয়াতিনা কুলিল্লাহু আসরাউ মাকরান ইন্না রুসুলানা ইয়াকতুবূনা মা তামকুরূন।  
অর্থ: আর (মানুষের স্বভাব হলো) দুঃখ-দুর্দশা তাদেরকে স্পর্শ করার পর যখন আমি মানুষকে (বৃষ্টি ও সজীবতার মাধ্যমে আমার) রহমতের স্বাদ আস্বাদন করাই, তারা তখনই আমার আয়াতসমূহের বিরুদ্ধে কূটকৌশল করে। (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘কৌশল অবলম্বনে আল্লাহ আরো বেশি দ্রুততর।‘ নিশ্চয় তোমরা যে কূটকৌশল করো, তা আমার (সংরক্ষণকারী) ফিরিশতারা লিখে রাখে।

**22.** هُوَ ٱلَّذِي يُسَيِّرُكُمۡ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۖ حَتَّىٰٓ إِذَا كُنتُمۡ فِي ٱلۡفُلۡكِ وَجَرَيۡنَ بِهِم بِرِيحٖ طَيِّبَةٖ وَفَرِحُواْ بِهَا جَآءَتۡهَا رِيحٌ عَاصِفٞ وَجَآءَهُمُ ٱلۡمَوۡجُ مِن كُلِّ مَكَانٖ وَظَنُّوٓاْ أَنَّهُمۡ أُحِيطَ بِهِمۡ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ لَئِنۡ أَنجَيۡتَنَا مِنۡ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ ﴿٢٢﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী ইউসায়্যিরুকুম ফিল বার্রি ওয়াল বাহরি হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরীহিন তায়্যিবাতিও ওয়া ফারিহূ বিহা জাআতহা রীহুন আসিফুও ওয়া জাআহুমুল মাওজু মিন কুল্লি মাকানিও ওয়া যান্নূ আন্নাহুম উহীতা বিহিম দাআওয়ুল্লাহা মুখলিসীনা লাহুদ দীনা লাইন আনজাইতানা মিন হাযিহী লানাকূনান্না মিনাশ শাকিরীন।  
অর্থ: একমাত্র আল্লাহই তোমাদেরকে জলে-স্থলে (পদযুগলে, পশুর পিঠে এবং নৌকা বা জাহাজে ) ভ্রমণ করান। এমনকি তোমরা যখন নৌযানে আরোহণ করো এবং সেগুলো তোমাদের নিয়ে অনুকূল আবহাওয়ায় (সাগরে) চলতে থাকলে, আরোহীরা আনন্দিত হয়। তারপর যখন ঝড়-বাতাস বইতে শুরু করে এবং চারদিক থেকে সাগরের উত্তাল তরঙ্গমালা ধেয়ে আসে, আর তারা নিশ্চিত ধারণা করে যে, এবার তারা ঘেরাও হয়ে পড়েছে (এবং তারা ধ্বংস হবে), তখন নিজেদের আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্যই নির্ধারণ করে একমাত্র তাঁকেই ডাকতে থাকে এবং বলে: ‘আপনি যদি আমাদের এ থেকে উদ্ধার করেন, তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবো।’

**23.** فَلَمَّآ أَنجَىٰهُمۡ إِذَا هُمۡ يَبۡغُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّۗ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَا بَغۡيُكُمۡ عَلَىٰٓ أَنفُسِكُمۖ مَّتَٰعَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ ثُمَّ إِلَيۡنَا مَرۡجِعُكُمۡ فَنُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগূনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ইয়া আয়্যুহান নাসু ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনয়া ছুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তামালূন।  
অর্থ: অতঃপর তিনি যখন (দু‘আ কবুল করে) তাদেরকে বিপদমুক্ত করেন তখন তারা (কুফরি, গুনাহ ও পাপে নিমজ্জিত হয়ে) জমিনে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করতে থাকে। হে মানুষ! তোমাদের সীমালঙ্ঘন কেবল তোমাদের নিজেদের ওপরই বর্তাবে। এর মাধ্যমে দুনিয়ার জীবনের সুখ ভোগ করে নাও, পরে (কিয়ামতের দিন) আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তনস্থল। তখন আমি তোমাদেরকে তোমাদের আমলসমূহ জানিয়ে দিবো।

**24.** إِنَّمَا مَثَلُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَآءٍ أَنزَلۡنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخۡتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلۡأَرۡضِ مِمَّا يَأۡكُلُ ٱلنَّاسُ وَٱلۡأَنۡعَٰمُ حَتَّىٰٓ إِذَآ أَخَذَتِ ٱلۡأَرۡضُ زُخۡرُفَهَا وَٱزَّيَّنَتۡ وَظَنَّ أَهۡلُهَآ أَنَّهُمۡ قَٰدِرُونَ عَلَيۡهَآ أَتَىٰهَآ أَمۡرُنَا لَيۡلًا أَوۡ نَهَارٗا فَجَعَلۡنَٰهَا حَصِيدٗا كَأَن لَّمۡ تَغۡنَ بِٱلۡأَمۡسِۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَتَفَكَّرُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ইন্নামা মাছালুল হায়াতিদ দুনয়া কামাইন আনযালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহী নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআমু হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়ায্যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরূনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজাআলনাহা হাসীদান কাআল লাম তাগনা বিল আমসি কাযালিকা নুফাস্সিলুল আয়াতি লিকাওমিই ইয়াতাফাক্কারূন।  
অর্থ: (আসলে) দুনিয়ার জীবনের (আনন্দ-উল্লাস দ্রুত নিঃশেষ হওয়ার) উদাহরণ তো এরূপ যেমন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, যা দ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্‌গত হয়, যা থেকে মানুষ ও জীব-জন্তু খেয়ে থাকে। তারপর যখন জমিন তার সজীবতা ধারণ করে রকমারি উদ্ভিদে সুশোভিত ও নয়নাভিরাম হলো, তখন তার মালিকরা মনে করে যে, সেটা তাদের আয়ত্ত, তখন দিনে বা রাতে আমার (ধ্বংসের) নির্দেশ এসে পড়ে। তারপর আমি তা এমনভাবে নির্মূল করে দেই, যেন গতকালও সেটার অস্তিত্ব ছিল না। এভাবে আমি (দুনিয়ার অবস্থা ও তা দ্রুত শেষ হওয়া সংক্রান্ত) আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা-ভাবনা করে।

**25.** وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَىٰ دَارِ ٱلسَّلَٰمِ وَيَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়াল্লাহু ইয়াদঊ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদী মাই ইয়াশাউ ইলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: আর আল্লাহ (মানুষকে) শান্তির আবাস জান্নাতের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছে, সরল পথে পরিচালিত করেন।

**26.** ۞ لِّلَّذِينَ أَحۡسَنُواْ ٱلۡحُسۡنَىٰ وَزِيَادَةٞۖ وَلَا يَرۡهَقُ وُجُوهَهُمۡ قَتَرٞ وَلَا ذِلَّةٌۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ল্লিল লাযীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদাতুও ওয়া লা ইয়ারহাকু ওয়ুজূহাহুম কাতারুও ওয়া লা যিল্লাতুন উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফীহা খালিদূন।  
অর্থ: যারা ইহসানের সাথে আমল করে তাদের জন্য আছে জান্নাত এবং আরো বেশী (আল্লাহর দর্শন)। (কিয়ামতের দিনে) কোনো কলঙ্ক-কালিমা এবং লাঞ্ছনা ও অবমাননা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

**27.** وَٱلَّذِينَ كَسَبُواْ ٱلسَّيِّـَٔاتِ جَزَآءُ سَيِّئَةِۭ بِمِثۡلِهَا وَتَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ مَّا لَهُم مِّنَ ٱللَّهِ مِنۡ عَاصِمٖۖ كَأَنَّمَآ أُغۡشِيَتۡ وُجُوهُهُمۡ قِطَعٗا مِّنَ ٱلَّيۡلِ مُظۡلِمًاۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কাসাবুস সায়্যিআতি জাযাউ সায়্যিআতিম বিমিছলিহা ওয়া তারহাকুহুম যিল্লাতুম মা লাহুম মিনাল্লাহি মিন আসিমিন কাআন্নামা উগশিয়াত ওয়ুজূহুহুম কিতাআম মিনাল লাইলি মুযলিমান উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।  
অর্থ: আর যারা মন্দ কাজ উপার্জন করেছে, একটি মন্দের প্রতিদান হবে তারই সমান; আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। আল্লাহর পক্ষ থেকে তাদের রক্ষা করার মতো কোনো আশ্রয়কারী থাকবে না। তাদের মুখমণ্ডল এমনভাবে আচ্ছাদিত হবে, যেন অন্ধকার রাতের টুকরো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারাই জাহান্নামের অধিবাসী; তারা সেখানে চিরকাল থাকবে।

**28.** وَيَوۡمَ نَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشۡرَكُواْ مَكَانَكُمۡ أَنتُمۡ وَشُرَكَآؤُكُمۡۚ فَزَيَّلۡنَا بَيۡنَهُمۡۖ وَقَالَ شُرَكَآؤُهُم مَّا كُنتُمۡ إِيَّانَا تَعۡبُدُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামীআন ছুম্মা নাকূলু লিল লাযীনা আশরাকূ মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া কালা শুরাকাউহুম মা কুনতুম ইয়্যানা তাবুদূন।  
অর্থ: আর (হে রাসূল!) তুমি স্মরণ করো, যেদিন (কিয়ামতের দিন) আমি সকল সৃষ্টিকে একত্র করবো, অতঃপর মুশরিকদেরকে বলবো: ‘তোমরা এবং তোমরা যাদেরকে (আমার সাথে) শরীক করেছিলে, তারা নিজ নিজ স্থানে অবস্থান করো।’ অতঃপর আমি তাদেরকে (‘ইবাদতকারী ও তাদের ভ্রান্ত মা’বূদদেরকে) পরস্পর থেকে পৃথক করে দিবো আর তারা যাদেরকে (যে-সব মা‘বূদদেরকে) শরীক করেছিল তারা (সম্পর্কচ্ছেদ করে) বলবে: ‘তোমরা তো (দুনিয়াতে) আমাদের ‘ইবাদাত করতে না।’

**29.** فَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ إِن كُنَّا عَنۡ عِبَادَتِكُمۡ لَغَٰفِلِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: ফাকাফা বিল্লাহি শাহীদাম বাইনানা ওয়া বাইনাকুম ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলীন।  
অর্থ: ‘সুতরাং আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট। নিশ্চয় আমরা তোমাদের ‘ইবাদাত থেকে গাফিল ছিলাম।’

**30.** هُنَالِكَ تَبۡلُواْ كُلُّ نَفۡسٖ مَّآ أَسۡلَفَتۡۚ وَرُدُّوٓاْ إِلَى ٱللَّهِ مَوۡلَىٰهُمُ ٱلۡحَقِّۖ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: হুনালিকা তাবলূ কুল্লু নাফসিম মা আসলাফাত ওয়া রুদ্দূ ইলাল্লাহি মাওলাহুমুল হাক্কি ওয়া দাল্লা আনহুম মা কানূ ইয়াফতারূন।  
অর্থ: সেখানেই তারা প্রত্যেকে তাদের (দুনিয়ার জীবনের) নিজ নিজ কৃতকর্ম পরীক্ষা করে নিবে এবং তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এবং তখন তারা যে মূর্তিগুলোর সুপারিশের অমূলক দাবি করতো, তা ধূলিসাৎ হয়ে যাবে।

**31.** قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أَمَّن يَمۡلِكُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَمَن يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَمَن يُدَبِّرُ ٱلۡأَمۡرَۚ فَسَيَقُولُونَ ٱللَّهُۚ فَقُلۡ أَفَلَا تَتَّقُونَ ﴿٣١﴾  
উচ্চারণ: কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মাই ইউখরিজুল হায়্যা মিনাল মায়্যিতি ওয়া ইউখরিজুল মায়্যিতা মিনাল হায়্যি ওয়া মাই ইউদাব্বিরুল আমরা ফাসায়াকূলূনাল্লাহু ফাকুল আফালা তাত্তাকূন।  
অর্থ: (হে রাসূল! আল্লাহর সাথে শিরককারীদেরকে) বলে দাও:, ‘কে তোমাদেরকে আসমান (থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে) এবং জমিন থেকে (উদ্ভিদ উৎপন্ন করে) রিযক দেয়? অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বে আছে? কে জীবিতকে মৃত থেকে বের করেন? এবং কে মৃতকে জীবিত হতে বের করেন? আর কে (আসমান ও জমিন এবং এতদুভয়ের মাঝের) সব বিষয় নিয়ন্ত্রণ করেন?’ তখন তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ’। সুতরাং তুমি তাদেরকে বলে দাও: ‘তোমরা কি এ ব্যাপারটি জেনেও (আল্লাহর আদেশ-নিষেধ মেনে) তাঁকে ভয় করবে না?’

**32.** فَذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمُ ٱلۡحَقُّۖ فَمَاذَا بَعۡدَ ٱلۡحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্কু ফামাযা বাদাল হাক্কি ইল্লাদ দালালু ফা আন্না তুসরাফূন।  
অর্থ: অতএব, (হে মানুষ! যিনি এসব করেন) তিনিই আল্লাহ, তোমাদের সত্য রব। সত্য জানার পরে তা ত্যাগ করা, বিভ্রান্তি ছাড়া আর কী থাকে? কাজেই (এ সুস্পষ্ট সত্য থেকে) তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে?

**33.** كَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ فَسَقُوٓاْ أَنَّهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল লাযীনা ফাসাকূ আন্নাহুম লা ইউমিনূন।  
অর্থ: (হে নবী! দেখো) এমনিভাবে তোমার রবের বাণী সত্য বলে সাব্যস্ত হয়েছে তাদের ওপর, যারা অবাধ্য হয়েছে, যে তারা কখনো ঈমান আনবে না।

**34.** قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۚ قُلِ ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: কুল হাল মিন শুরাকাইকুম মাই ইয়াবদাউল খালকা ছুম্মা ইউঈদুহূ কুলিল্লাহু ইয়াবদাউল খালকা ছুম্মা ইউঈদুহূ ফা আন্না তুফাকূন।  
অর্থ: (হে রাসূল! তুমি মুশরিকদেরকে) বলো: ‘তোমাদের শরীকদের কেউ কি আছে, যে (পূর্ব নমুনা ছাড়া) প্রথম সৃষ্টি করে, অতঃপর তার পুনরাবৃত্তি ঘটায়?’ বলো: ‘আল্লাহই (পূর্ব নমুনা ছাড়া) প্রথম সৃষ্টি করেন, অতঃপর তার পুনরাবৃত্তি করেন।’ অতএব তোমাদেরকে (সত্য থেকে) কোথায় ফিরানো হচ্ছে?

**35.** قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّۚ قُلِ ٱللَّهُ يَهۡدِي لِلۡحَقِّۗ أَفَمَن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّيٓ إِلَّآ أَن يُهۡدَىٰۖ فَمَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: কুল হাল মিন শুরাকাইকুম মাই ইয়াহদী ইলাল হাক্কি কুলিল্লাহু ইয়াহদী লিল হাক্কি আফামাই ইয়াহদী ইলাল হাক্কি আহাক্কু আই ইউত্তাবাআ আম্মাল লা ইয়াহিদ্দী ইল্লা আই ইউহদা ফামা লাকুম কাইফা তাহকুমূন।  
অর্থ: (হে রাসূল! মুশরিকদেরকে) বলে দাও: ‘তোমাদের শরীকদের কেউ কি আছে, যে সত্যের পথ দেখায়? বলো: ‘আল্লাহই সত্যের পথ দেখান। অতএব, যিনি সত্যের পথ দেখান, তিনিই কি আনুগত্যের অধিকতর হকদার, নাকি সে (উপাস্য), যাকে পথ দেখানো ছাড়া পথই খুঁজে পায় না? সুতরাং তোমাদের কী হলো? তোমরা কেমন বিচার করছো?

**36.** وَمَا يَتَّبِعُ أَكۡثَرُهُمۡ إِلَّا ظَنًّاۚ إِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَفۡعَلُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়াত্তাবিউ আকছারুহুম ইল্লা যান্নান ইন্নায যান্না লা ইউগনী মিনাল হাক্কি শাইআন ইন্নাল্লাহা আলীমুম বিমা ইয়াফআলূন।  
অর্থ: আর তাদের (মুশরিকদের) অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে। নিশ্চয় সত্যের বিপরীতে ধারণা কোনো কাজে আসে না। তারা যা করে, সে বিষয়ে নিশ্চয় আল্লাহ সম্যক অবগত।

**37.** وَمَا كَانَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ أَن يُفۡتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া মা কানা হাযাল কুরআনু আই ইউফতারা মিন দূনিল্লাহি ওয়া লাকিন তাসদীকাল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামীন।  
অর্থ: আর এ আল-কুরআন আল্লাহ ছাড়া অন্য কারোর রচনা হওয়া সম্ভব নয়। বরং এটি পূর্বের নাযিলকৃত কিতাবগুলোর সত্যায়নকারী এবং সেগুলোর (সংক্ষিপ্ত বিধানের) বিস্তারিত বর্ণনাকারী। এতে কোনো সন্দেহ নেই যে, এটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।

**38.** أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِسُورَةٖ مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٣٨﴾  
উচ্চারণ: আম ইয়াকূলূনাফ তারাহু কুল ফাতূ বিসূরাতিম মিছলিহী ওয়াদঊ মানিস তাতাতুম মিন দূনিল্লাহি ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: নাকি তারা বলতে চায় যে, ‘সে (মুহাম্মাদ) এ কুরআন বানিয়েছে? (হে রাসূল! তাদেরকে) বলো: ‘(আমি মানুষ হয়ে এ কুরআন রচনা করতে পারলে) তবে তোমরাও তার মতো একটি সূরা (বানিয়ে) নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো (এ কাজে সহযোগিতার জন্য) ডাকো, যদি তোমরা সত্যবাদী হও।’

**39.** بَلۡ كَذَّبُواْ بِمَا لَمۡ يُحِيطُواْ بِعِلۡمِهِۦ وَلَمَّا يَأۡتِهِمۡ تَأۡوِيلُهُۥۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ ﴿٣٩﴾  
উচ্চারণ: বাল কায্যাবূ বিমা লাম ইউহীতূ বিইলমিহী ওয়া লাম্মা ইয়াতিহিম তাওয়ীলুহূ কাযালিকা কায্যাবাল লাযীনা মিন কাবলিহিম ফানযুর কাইফা কানা আকিবাতুয যালিমীন।  
অর্থ: বরং তারা সেই বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করেছে, যার জ্ঞান তারা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারেনি, অথচ যার (ওয়াদা করা হযেছে তার) বাস্তব ব্যাখ্যা এখনও তাদের সামনে প্রকাশ পায়নি। এভাবেই তাদের পূর্ববর্তীরাও মিথ্যা প্রতিপন্ন করেছিল। সুতরাং দেখো, জালিমদের পরিণতি কী হয়েছিল।

**40.** وَمِنۡهُم مَّن يُؤۡمِنُ بِهِۦ وَمِنۡهُم مَّن لَّا يُؤۡمِنُ بِهِۦۚ وَرَبُّكَ أَعۡلَمُ بِٱلۡمُفۡسِدِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া মিনহুম মাই ইউমিনু বিহী ওয়া মিনহুম মাল লা ইউমিনু বিহী ওয়া রাব্বুকা আলামু বিল মুফসিদীন।  
অর্থ: আর তাদের (মুশরিকদের) মধ্যে কেউ কেউ (মৃত্যুর পূর্বে) কুরআনের প্রতি ঈমান আনবে এবং কেউ কেউ (মৃত্যু পর্যন্ত) তাতে ঈমান আনবে না। আর তোমার রব ফ্যাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে অধিক জ্ঞাত।

**41.** وَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمۡ عَمَلُكُمۡۖ أَنتُم بَرِيٓـُٔونَ مِمَّآ أَعۡمَلُ وَأَنَا۠ بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়া ইন কায্যাবূকা ফাকুল লী আমালী ওয়া লাকুম আমালুকুম আনতুম বারীঊনা মিম্মা আমালু ওয়া আনা বারীউম মিম্মা তামালূন।  
অর্থ: আর (হে রাসূল!) তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তুমি তাদেরকে বলো: ‘আমার কর্ম আমার, আর তোমাদের কর্ম তোমাদের। আমি যা আমল করি, তোমরা তা থেকে দায়মুক্ত এবং তোমরা যা আমল কর, আমি তা থেকে দায়মুক্ত।’

**42.** وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُونَ إِلَيۡكَۚ أَفَأَنتَ تُسۡمِعُ ٱلصُّمَّ وَلَوۡ كَانُواْ لَا يَعۡقِلُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ওয়া মিনহুম মাই ইয়াসতামিঊনা ইলাইকা আফাআনতা তুসমিউস সুম্মা ওয়া লাও কানূ লা ইয়াকিলূন।  
অর্থ: আর তাদের মধ্যে কিছু লোক আছে, যারা (আনুগত্যের উদ্দেশ্য ছাড়া) তোমার তিলাওয়াত শোনে। তবে তুমি কি বধিরদেরকে শুনাতে পারবে, যদিও তারা বুঝে না?

**43.** وَمِنۡهُم مَّن يَنظُرُ إِلَيۡكَۚ أَفَأَنتَ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَلَوۡ كَانُواْ لَا يُبۡصِرُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া মিনহুম মাই ইয়ানযুরু ইলাইকা আফাআনতা তাহদিল উময়া ওয়া লাও কানূ লা ইউবসিরূন।  
অর্থ: আর তাদের মধ্যে এমন লোকও আছে, যারা তোমার দিকে (বাহ্যিক দৃষ্টিতে) তাকিয়ে থাকে, তবে তুমি কি অন্ধদেরকে পথ দেখাতে পারবে, যদিও তারা দেখে না?

**44.** إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ ٱلنَّاسَ شَيۡـٔٗا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআও ওয়া লাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমূন।  
অর্থ: নিশ্চয় আল্লাহ মানষের প্রতি কোনো যুলম করেন না; বরং মানুষই (নিজেদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করে) নিজেদের প্রতি যুলম করে থাকে।

**45.** وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ كَأَن لَّمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيۡنَهُمۡۚ قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম কাআল লাম ইয়ালবাছূ ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফূনা বাইনাহুম কাদ খাসিরাল লাযীনা কায্যাবূ বিলিকাইল্লাহি ওয়া মা কানূ মুহতাদীন।  
অর্থ: আর যেদিন (কিয়ামতের দিন) তিনি তাদেরকে একত্র করবেন, (সেদিন তাদের মনে হবে দুনিয়াতে) যেন তারা দিবসের মুহূর্তকালমাত্র অবস্থান করেছে। তারা একে অপরকে চিনতে পারবে। তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে। আর তারা হিদায়াতপ্রাপ্ত ছিল না।

**46.** وَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفۡعَلُونَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাদাল লাযী নাইদুহুম আও নাতাওয়াফ্ফায়ান্নাকা ফা ইলাইনা মারজিউহুম ছুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলূন।  
অর্থ: আর (হে রাসূল!) আমি তাদেরকে যে (শাস্তির) প্রতিশ্রুতি দিয়েছি, তার কিছু যদি তোমাকে (তোমার মৃত্যুর পূর্বেই) দেখিয়ে দেই, অথবা (এর পূর্বেই যদি) তোমাকে মৃত্যু দেই, তবে (উভয় অবস্থায়ই কিয়ামতের দিন) তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আল্লাহই তাদের কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষী।

**47.** وَلِكُلِّ أُمَّةٖ رَّسُولٞۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمۡ قُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া লিকুল্লি উম্মাতির রাসূলুন ফা ইযা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামূন।  
অর্থ: আর (পূর্ববর্তী) প্রত্যেক উম্মতের জন্যই ছিলো রাসূল। অতঃপর যখন তাদের রাসূল (অহী নিয়ে) আসে, তখন তাদের মধ্যে ন্যায়ভিত্তিক মীমাংসা করা হয় এবং তাদের প্রতি সামান্যটুকুও যুলম করা হয় না।

**48.** وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলূনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আর তারা (কাফিররা চ্যালেঞ্জ ছুঁড়ে) বলে: ‘(তোমরা আমাদের সাথে যে শাস্তির ওয়াদা করেছিলে বলো) ‘কখন এর প্রতিশ্রুতি কার্যকর হবে; যদি তোমরা সত্যবাদী হও?

**49.** قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي ضَرّٗا وَلَا نَفۡعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌۚ إِذَا جَآءَ أَجَلُهُمۡ فَلَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: কুল লা আমলিকু লিনাফসী দার্রাও ওয়া লা নাফআন ইল্লা মা শাআল্লাহু লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইয়াসতাখিরূনা সাআতাও ওয়া লা ইয়াসতাকদিমূন।  
অর্থ: (হে রাসূল!) বলো: ‘আল্লাহ যা ইচ্ছা করেন, তা ছাড়া আমি নিজের কোন ক্ষতি বা উপকারের অধিকার রাখি না।’ প্রত্যেক উম্মতের জন্যে (আল্লাহর ওয়াদাকৃত শাস্তির) নির্দিষ্ট একটি সময় রয়েছে। যখন তাদের (শাস্তির) সময় আসবে, তখন এক মুহূর্তও পিছাতে পারে না এবং আগাতেও পারে না।

**50.** قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُهُۥ بَيَٰتًا أَوۡ نَهَارٗا مَّاذَا يَسۡتَعۡجِلُ مِنۡهُ ٱلۡمُجۡرِمُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুহূ বায়াতান আও নাহারাম মাযা ইয়াসতাজিলু মিনহুল মুজরিমূন।  
অর্থ: বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি তাঁর আযাব তোমাদের ওপর রাতের বেলা, (যখন তোমরা ঘুমিয়ে থাকো,) অথবা দিনের বেলা, (যখন তোমরা উদাসীন থাকো,) এসে পড়ে, তবে অপরাধীরা এর (শাস্তি বা সুসংবাদ হতে) কোনটি তাড়াহুড়া করে চাইছে?

**51.** أَثُمَّ إِذَا مَا وَقَعَ ءَامَنتُم بِهِۦٓۚ ءَآلۡـَٰٔنَ وَقَدۡ كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ ﴿٥١﴾  
উচ্চারণ: আছুম্মা ইযা মা ওয়া কাআ আমানতুম বিহী আল আনা ওয়া কাদ কুনতুম বিহী তাসতাজিলূন।  
অর্থ: তবে কি তোমরা যখন প্রতিশ্রুত শাস্তি নেমে আসবে, তখন তার প্রতি ঈমান আনবে? (আর তখন বলা হবে) এখন?২৪) অথচ এর আগেই তো তোমরা এটিকেই তাড়াতাড়ি পেতে চেয়েছিলে!

**52.** ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُواْ ذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ هَلۡ تُجۡزَوۡنَ إِلَّا بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ছুম্মা কীলা লিল লাযীনা যালামূ যূকূ আযাবাল খুলদি হাল তুজযাওনা ইল্লা বিমা কুনতুম তাকসিবূন।  
অর্থ: অতঃপর যালিমদেরকে (শাস্তিতে প্রবেশ করানো হলে এবং তারা তা থেকে বেরিয়ে যাওয়ার আবেদন করলে) বলা হবে, (জাহান্নামের) চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। তোমরা যা উপার্জন করতে, তারই প্রতিফল ছাড়া আর কিছু কি তোমাদেরকে দেওয়া হচ্ছে?

**53.** ۞ وَيَسۡتَنۢبِـُٔونَكَ أَحَقٌّ هُوَۖ قُلۡ إِي وَرَبِّيٓ إِنَّهُۥ لَحَقّٞۖ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া ইয়াসতামবিঊনাকা আহাক্কুন হুওয়া কুল ঈ ওয়া রাব্বী ইন্নাহূ লাহাক্কুও ওয়া মা আনতুম বিমুজিযীন।  
অর্থ: আর তারা (মুশরিকরা) তোমাকে জিজ্ঞেস করে, (আমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,) তা কি সত্যিই বাস্তব? (তাদেরকে) বলো, হ্যাঁ, আল্লাহর কসম! তা অবশ্যই সত্য; আর তোমরা তা থেকে কখনোই রক্ষা পেতে পারবে না।

**54.** وَلَوۡ أَنَّ لِكُلِّ نَفۡسٖ ظَلَمَتۡ مَا فِي ٱلۡأَرۡضِ لَٱفۡتَدَتۡ بِهِۦۗ وَأَسَرُّواْ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَۖ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿٥٤﴾  
উচ্চারণ: ওয়া লাও আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহী ওয়া আসার্রুন নাদামাতা লাম্মা রাআওয়ুল আযাবা ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামূন।  
অর্থ: আর যদি (কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন) প্রত্যেক যুলমকারী (শিরককারী) ব্যক্তি জমিনে যা রয়েছে, তার সবকিছুর মালিক হয়ে যায়, তবে (আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য) সে তা মুক্তিপণ হিসেবে দিয়ে দিবে এবং যখন তারা শাস্তি দেখবে, তখন তারা (কুফরি করার) লজ্জা গোপন করার চেষ্টা করবে। আর তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হবে এবং তাদেরকে যুলম করা হবে না।

**55.** أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٥٥﴾  
উচ্চারণ: আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুও ওয়া লাকিন্না আকছারাহুম লা ইয়ালামূন।  
অর্থ: জেনে রেখো, নিশ্চয় আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তা সবই আল্লাহর। জেনে রেখো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।

**56.** هُوَ يُحۡيِۦ وَيُمِيتُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٥٦﴾  
উচ্চারণ: হুওয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাঊন।  
অর্থ: তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাঁর কাছেই (কিয়ামতের দিন) তোমাদের ফিরে যেতে হবে।

**57.** يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَتۡكُم مَّوۡعِظَةٞ مِّن رَّبِّكُمۡ وَشِفَآءٞ لِّمَا فِي ٱلصُّدُورِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ ﴿٥٧﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাসু কাদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনীন।  
অর্থ: হে মানুষ! নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এক উপদেশ এসেছে, যা অন্তরসমূহে যা কিছু (সন্দেহ ও সংশয়) আছে তার জন্য আরোগ্য, আর তা মুমিনদের জন্য পথনির্দেশ ও রহমত।

**58.** قُلۡ بِفَضۡلِ ٱللَّهِ وَبِرَحۡمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلۡيَفۡرَحُواْ هُوَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ﴿٥٨﴾  
উচ্চারণ: কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহী ফাবিযালিকা ফালয়াফরাহূ হুওয়া খাইরুম মিম্মা ইয়াজমাঊন।  
অর্থ: (হে রাসূল!) তুমি বলো: ‘এটি (আল-কুরআন) আল্লাহর অনুগ্রহে ও তাঁর রহমতে (প্রেরিত হয়েছে); সুতরাং এতে তারা যেন আনন্দিত হয়। তারা যা (দুনিয়াতে ধন-সম্পদ) সঞ্চয় করে, তার চেয়ে এটি উত্তম।

**59.** قُلۡ أَرَءَيۡتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزۡقٖ فَجَعَلۡتُم مِّنۡهُ حَرَامٗا وَحَلَٰلٗا قُلۡ ءَآللَّهُ أَذِنَ لَكُمۡۖ أَمۡ عَلَى ٱللَّهِ تَفۡتَرُونَ ﴿٥٩﴾  
উচ্চারণ: কুল আরাআইতুম মা আনযালাল্লাহু লাকুম মির রিযকিন ফাজাআলতুম মিনহু হারামাও ওয়া হালালান কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারূন।  
অর্থ: (হে রাসূল! তুমি এ মুশরিকদেরকে) বলো: ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিযক দিয়েছেন, তারপর তোমরা (নিজেদের খেয়াল-খুশি মতো) তার কিছু হালাল ও কিছু হারাম করেছ।’ বলো: ‘আল্লাহ কি তোমাদেরকে এটার অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর ওপর তোমরা মিথ্যা রটনা করছ?’

**60.** وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ ﴿٦٠﴾  
উচ্চারণ: ওয়া মা যান্নুল লাযীনা ইয়াফতারূনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা লাযূ ফাদলিন আলান নাসি ওয়া লাকিন্না আকছারাহুম লা ইয়াশকুরূন।  
অর্থ: আর যারা আল্লাহর ওপর মিথ্যা রটাচ্ছে, কিয়ামতের দিন (তাদের পরিণতি) সম্পর্কে তাদের কী ধারণা? নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।

**61.** وَمَا تَكُونُ فِي شَأۡنٖ وَمَا تَتۡلُواْ مِنۡهُ مِن قُرۡءَانٖ وَلَا تَعۡمَلُونَ مِنۡ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيۡكُمۡ شُهُودًا إِذۡ تُفِيضُونَ فِيهِۚ وَمَا يَعۡزُبُ عَن رَّبِّكَ مِن مِّثۡقَالِ ذَرَّةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ وَلَآ أَصۡغَرَ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡبَرَ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ ﴿٦١﴾  
উচ্চারণ: ওয়া মা তাকূনু ফী শানিও ওয়া মা তাতলূ মিনহু মিন কুরআনিও ওয়া লা তামালূনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহূদান ইয তুফীদূনা ফীহি ওয়া মা ইয়াযুবু আর রাব্বিকা মিম মিছকালি যার্রাতিন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া লা আসগারা মিন যালিকা ওয়া লা আকবারা ইল্লা ফী কিতাবিম মুবীন।  
অর্থ: আর (হে রাসূল!) তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আর আল্লাহর পক্ষ হতে আল-কুরআন থেকে যা কিছু তিলাওয়াত করো না কেন এবং (হে মানুষ !) তোমরা যে আমলই করো না কেন, আমি তোমাদের ওপর (যাবতীয় কাজে ) সাক্ষী থাকি, যখন তোমরা তাতে নিমগ্ন হও। আর আসমানসমূহ ও জমিনের অণু পরিমাণও তোমার রবের দৃষ্টির বাইরে নয় এবং তার চেয়ে ক্ষুদ্রতর বা বৃহত্তর কিছুই নেই, যা সুস্পষ্ট কিতাবে (সংরক্ষিত) নেই।

**62.** أَلَآ إِنَّ أَوۡلِيَآءَ ٱللَّهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٦٢﴾  
উচ্চারণ: আলা ইন্না আওলিয়াআল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।  
অর্থ: জেনে রেখো, নিশ্চয় আল্লাহর বন্ধুদের (কিয়ামতের ভয়াবহতা নিয়ে) কোনো ভয় নেই, আর তারা (দুনিয়ার কোন সুবিধা হারিয়ে) চিন্তিতও হবে না।

**63.** ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ ﴿٦٣﴾  
উচ্চারণ: আল্লাযীনা আমানূ ওয়া কানূ ইয়াত্তাকূন।  
অর্থ: (এই ওলিরাই হলেন তারা,) যারা ঈমান এনেছেন এবং তাকওয়া অবলম্বন করতেন।

**64.** لَهُمُ ٱلۡبُشۡرَىٰ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۚ لَا تَبۡدِيلَ لِكَلِمَٰتِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٦٤﴾  
উচ্চারণ: লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুওয়াল ফাওযুল আযীম।  
অর্থ: তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে এবং আখিরাতেও। আল্লাহর বাণীসমূহে কোনো পরিবর্তন নেই। এটাই মহাসাফল্য।

**65.** وَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّ ٱلۡعِزَّةَ لِلَّهِ جَمِيعًاۚ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٦٥﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াহযুনকা কাওলুহুম, ইন্নাল ইয্যাতা লিল্লাহি জামীআন হুওয়াস সামীউল আলীম।  
অর্থ: আর (হে রাসূল!) তাদের কথা (উপহাস ও সমালোচনা) যেনো তোমাকে দুঃখ না দেয়। নিশ্চয় সকল মর্যাদা আল্লাহর। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

**66.** أَلَآ إِنَّ لِلَّهِ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِۗ وَمَا يَتَّبِعُ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ شُرَكَآءَۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ ﴿٦٦﴾  
উচ্চারণ: আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মা ইয়াত্তাবিউল লাযীনা ইয়াদঊনা মিন দূনিল্লাহি শুরাকাআ ইই ইয়াত্তাবিঊনা ইল্লায যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসূন।  
অর্থ: জেনে রেখো, নিশ্চয় আসমানসমূহে যারা আছে এবং জমিনে যারা আছে, তারা সবাই আল্লাহরই এবং যারা (মুশরিকরা) আল্লাহ ছাড়া অন্য কাউকে তাঁর শরীক বানিয়ে ডাকে, তারা মূলত কার অনুসরণ করছে? বস্তুত তারা তো কেবল ধারণার অনুসরণ করে। আসলেই তারা (শরীকদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে) শুধু মিথ্যা কথাই বলে।

**67.** هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ ﴿٦٧﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনূ ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইয়াসমাঊন।  
অর্থ: তিনিই সে সত্তা, যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো এবং দিনকে করেছেন আলোকময়।নিশ্চয় এতে রয়েছে নিদর্শনাবলি এমন সম্প্রদায়ের জন্যে, যারা কথা শোনে (ও গ্রহণ করে)।

**68.** قَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱلۡغَنِيُّۖ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ إِنۡ عِندَكُم مِّن سُلۡطَٰنِۭ بِهَٰذَآۚ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴿٦٨﴾  
উচ্চারণ: কালুত তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহূ হুওয়াল গানিয়্যু লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইন ইনদাকুম মিন সুলতানিম বিহাযা আতাকূলূনা আলাল্লাহি মা লা তালামূন।  
অর্থ: তারা (মুশরিকদের একদল) বলে: ‘আল্লাহ (ফিরিশতাদেরকে মেয়ে হিসেবে) সন্তান গ্রহণ করেছেন।’ তিনি (এমন জঘন্য কথা থেকে) পবিত্র মহান! তিনি অভাবমুক্ত! যা কিছু আছে আসমানসমূহে ও যা কিছু আছে জমিনে, তা (সবকিছুর মালিকানা) তাঁরই। তোমাদের কাছে এ ব্যাপারে (আল্লাহ সন্তান গ্রহণের প্রসঙ্গে) কোনো প্রমাণ নেই। তোমরা কি আল্লাহর ব্যাপারে (দলিলবিহীন) এমন কিছু বলছ, যা তোমরা জান না?

**69.** قُلۡ إِنَّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا يُفۡلِحُونَ ﴿٦٩﴾  
উচ্চারণ: কুল ইন্নাল লাযীনা ইয়াফতারূনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহূন।  
অর্থ: (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘যারা আল্লাহর প্রসঙ্গে (সন্তান গ্রহণকে সম্পৃক্ত করে) মিথ্যা রটনা করবে, তারা সফলকাম হবে না।‘

**70.** مَتَٰعٞ فِي ٱلدُّنۡيَا ثُمَّ إِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ نُذِيقُهُمُ ٱلۡعَذَابَ ٱلشَّدِيدَ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: মাতাউন ফিদ দুনয়া ছুম্মা ইলাইনা মারজিউহুম ছুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদা বিমা কানূ ইয়াকফুরূন।  
অর্থ: দুনিয়াতে তাদের জন্য রয়েছে, কিছু ভোগসামগ্রী। অতঃপর (কিয়ামতের দিন) আমার কাছেই তাদেরকে ফিরে আসতে হবে। তারপর তাদের কুফরির কারণে তাদেরকে কঠোর শাস্তি আস্বাদন করাবো।

**71.** ۞ وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ نُوحٍ إِذۡ قَالَ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِن كَانَ كَبُرَ عَلَيۡكُم مَّقَامِي وَتَذۡكِيرِي بِـَٔايَٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلۡتُ فَأَجۡمِعُوٓاْ أَمۡرَكُمۡ وَشُرَكَآءَكُمۡ ثُمَّ لَا يَكُنۡ أَمۡرُكُمۡ عَلَيۡكُمۡ غُمَّةٗ ثُمَّ ٱقۡضُوٓاْ إِلَيَّ وَلَا تُنظِرُونِ ﴿٧١﴾  
উচ্চারণ: ওয়াতলু আলাইহিম নাবাআ নূহিন ইয কালা লিকাওমিহী ইয়া কাওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামী ওয়া তাযকীরী বিআয়াতিল্লাহি ফাআলাল্লাহি তাওয়াক্কালতু ফা আজমিঊ আমরাকুম ওয়া শুরাকাআকুম ছুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাতান ছুম্মাক দূ ইলায়্যা ওয়া লা তুনযিরূন।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) তাদেরকে (এ অস্বীকারকারী মুশরিকদেরকে) নূহের সংবাদ তিলাওয়াত করে শুনাও, যখন সে তার জাতিকে বলেছিল: ‘হে আমার জাতি! (তোমাদের মাঝে ) আমার অবস্থান এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে আমার উপদেশ দান যদি তোমাদের কাছে দুঃসহ মনে হয়, তবে আমি আল্লাহর ওপরই তাওয়াক্কুল করলাম। সুতরাং তোমরা তোমাদের কর্তব্য স্থির করে নাও এবং (প্রয়োজনে) তোমাদের শরীকদেরও ডেকে নাও। তারপর তোমাদের ষড়যন্ত্রটুকু যেন অস্পষ্ট ও গোপনীয় না হয়। এরপর আমার (হত্যার) ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করো এবং আমাকে অবকাশ দিও না।’

**72.** فَإِن تَوَلَّيۡتُمۡ فَمَا سَأَلۡتُكُم مِّنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ফা ইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া উমিরতু আন আকূনা মিনাল মুসলিমীন।  
অর্থ: অতঃপর তোমরা যদি (আমার দাওয়াত থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে (তোমরা তো জানোই) আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল আল্লাহর কাছেই। আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই আদিষ্ট হয়েছি ।’

**73.** فَكَذَّبُوهُ فَنَجَّيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ وَجَعَلۡنَٰهُمۡ خَلَٰٓئِفَ وَأَغۡرَقۡنَا ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ ﴿٧٣﴾  
উচ্চারণ: ফাকায্যাবূহু ফানাজ্জাইনাহু ওয়া মাম মাআহূ ফিল ফুলকি ওয়া জাআলনাহুম খালাইফা ওয়া আগরাকনাল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ফানযুর কাইফা কানা আকিবাতুল মুনযারীন।  
অর্থ: অবশেষে তারা (তার সম্প্রদায়) তাকে মিথ্যাবাদী বললো। তাই আমি তাকে ও তার সাথে থাকা মু’মিনদেরকে নৌকায় চড়িয়ে উদ্ধার করলাম এবং তাদেরকে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত বানালাম। আর ডুবিয়ে দিলাম তাদেরকে, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল। অতএব (হে রাসূল! তুমি) দেখো, কেমন ছিল তাদের পরিণতি, যাদেরকে (ঈমান না আনার পরিণতি সম্পর্কে) সতর্ক করা হয়েছে।

**74.** ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ بِهِۦ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ نَطۡبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلۡمُعۡتَدِينَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ছুম্মা বাআছনা মিম বাদিহী রুসুলান ইলা কাওমিহিম ফাজাঊহুম বিল বায়্যিনাতি ফামা কানূ লিয়ুমিনূ বিমা কায্যাবূ বিহী মিন কাবলু কাযালিকা নাতবাউ আলা কুলূবিল মুতাদীন।  
অর্থ: অতঃপর আমরা তার (নূহের) পরে অনেক রাসূলকে তাদের জাতির কাছে পাঠিয়েছি এবং তারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। কিন্তু তারা (কাফিররা) আগে যা মিথ্যারোপ করেছিল, তাতে ঈমান আনার জন্য প্রস্তুত ছিল না। এমনিভাবে আমি সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহর মেরে দেই।

**75.** ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِم مُّوسَىٰ وَهَٰرُونَ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ بِـَٔايَٰتِنَا فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمٗا مُّجۡرِمِينَ ﴿٧٥﴾  
উচ্চারণ: ছুম্মা বাআছনা মিম বাদিহিম মূসা ওয়া হারূনা ইলা ফিরআওনা ওয়া মালাইহী বিআয়াতিনা ফাসতাকবারূ ওয়া কানূ কাওমাম মুজরিমীন।  
অর্থ: অতঃপর তাদের (এ রাসূলগণের প্রস্থানের কিছুকাল) পরে আমি মূসা ও হারূনকে ফির‘আউন ও তার সভাসদদের কাছে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি। কিন্তু তারা (তাদের আনীত বিধানের প্রতি ঈমান আনার ব্যাপারে) অহংকার করেছে। আর তারা ছিল অপরাধী জাতি।

**76.** فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُوٓاْ إِنَّ هَٰذَا لَسِحۡرٞ مُّبِينٞ ﴿٧٦﴾  
উচ্চারণ: ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা কালূ ইন্না হাযা লাসিহরুম মুবীন।  
অর্থ: অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য এলো, তারা বললো: ‘নিশ্চয় এটি সুস্পষ্ট যাদু।’

**77.** قَالَ مُوسَىٰٓ أَتَقُولُونَ لِلۡحَقِّ لَمَّا جَآءَكُمۡۖ أَسِحۡرٌ هَٰذَا وَلَا يُفۡلِحُ ٱلسَّٰحِرُونَ ﴿٧٧﴾  
উচ্চারণ: কালা মূসা আতাকূলূনা লিল হাক্কি লাম্মা জাআকুম আসিহরুন হাযা ওয়া লা ইউফলিহুস সাহিরূন।  
অর্থ: মূসা (বিস্ময় ও প্রতিবাদ প্রকাশ করে তাদেরকে) বললেন: তোমাদের কাছে সত্য আসার পর কি তোমরা তাকে জাদু বলছ?! এটা কি যাদু? আর যাদুকররা তো কখনো সফলকাম হয় না।

**78.** قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَلۡفِتَنَا عَمَّا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلۡأَرۡضِ وَمَا نَحۡنُ لَكُمَا بِمُؤۡمِنِينَ ﴿٧٨﴾  
উচ্চারণ: কালূ আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকূনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদি ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনীন।  
অর্থ: তারা (ফির‘আউনের সম্প্রদায়) মূসাকে বলল: “তুমি কি আমাদের কাছে এসেছ, যাতে তুমি আমাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে দাও, যার ওপর আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছিএবং যেন এই ভূখণ্ডে তোমাদের দু’জনের (মূসা ও হারূনের প্রভাব ও) কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? আর আমরা তো কখনোই তোমাদের প্রতি ঈমান আনয়নকারী নই।”

**79.** وَقَالَ فِرۡعَوۡنُ ٱئۡتُونِي بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ ﴿٧٩﴾  
উচ্চারণ: ওয়া কালা ফিরআওনু তূনী বিকুল্লি সাহিরিন আলীম।  
অর্থ: এবং ফির‘আউন (তার সম্প্রদায়কে) বললো: ‘তোমরা প্রত্যেক বিজ্ঞ যাদুকরদেরকে আমার কাছে নিয়ে আসো।’

**80.** فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ﴿٨٠﴾  
উচ্চারণ: ফালাম্মা জাআস সাহারাতু কালা লাহুম মূসা আলকূ মা আনতুম মুলকূন।  
অর্থ: অতঃপর যখন যাদুকররা (ফির‘আউনের নিকট) এলো, মূসা তাদেরকে বললো: ‘(হে যাদুকররা!) তোমরা যা নিক্ষেপ করতে চাও, তা নিক্ষেপ করো।’

**81.** فَلَمَّآ أَلۡقَوۡاْ قَالَ مُوسَىٰ مَا جِئۡتُم بِهِ ٱلسِّحۡرُۖ إِنَّ ٱللَّهَ سَيُبۡطِلُهُۥٓ إِنَّ ٱللَّهَ لَا يُصۡلِحُ عَمَلَ ٱلۡمُفۡسِدِينَ ﴿٨١﴾  
উচ্চারণ: ফালাম্মা আলকাও কালা মূসা মা জিতুম বিহিস সিহরু ইন্নাল্লাহা সায়ুবতিলুহূ ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদীন।  
অর্থ: অতঃপর যখন তারা (তাদের যাদুর রশি ও লাঠি) নিক্ষেপ করল, তখন মূসা তাদেরকে বললো: ‘তোমরা যা আনলে, তা মূলত যাদু। নিশ্চয় আল্লাহ সেগুলোকে অসার করে দিবেন। নিশ্চয় আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদের আমল পরিশুদ্ধ করেন না।’

**82.** وَيُحِقُّ ٱللَّهُ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ ﴿٨٢﴾  
উচ্চারণ: ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহী ওয়া লাও কারিহাল মুজরিমূন।  
অর্থ: আর আল্লাহ তাঁর বাণীসমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন, যদিও অপরাধীরা, তা অপছন্দ করে।

**83.** فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٞ مِّن قَوۡمِهِۦ عَلَىٰ خَوۡفٖ مِّن فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِمۡ أَن يَفۡتِنَهُمۡۚ وَإِنَّ فِرۡعَوۡنَ لَعَالٖ فِي ٱلۡأَرۡضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلۡمُسۡرِفِينَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ফামা আমানা লিমূসা ইল্লা যুর্রিয়্যাতুম মিন কাওমিহী আলা খাওফিম মিন ফিরআওনা ওয়া মালাইহিম আই ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআওনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহূ লামিনাল মুসরিফীন।  
অর্থ: কিন্তু ফির’আউন এবং তার পরিষদবর্গ নির্যাতন করবে এ আশঙ্কায় মূসার সম্প্রদায়ের ক্ষুদ্র একটি (যুবকের) দল ছাড়া আর কেউ তার প্রতি ঈমান আনেনি। আর নিশ্চয় ফির‘আউন ছিল (মিসরের) জমিনে পরাক্রমশীল এবং নিশ্চয় সে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।

**84.** وَقَالَ مُوسَىٰ يَٰقَوۡمِ إِن كُنتُمۡ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيۡهِ تَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّسۡلِمِينَ ﴿٨٤﴾  
উচ্চারণ: ওয়া কালা মূসা ইয়া কাওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালূ ইন কুনতুম মুসলিমীন।  
অর্থ: আর মূসা বললো: ‘হে আমার সম্প্রদায়! যদি তোমরা (সত্যিকারার্থে) আল্লাহর ওপর ঈমান এনে থাকো, তবে তোমরা তাঁরই ওপর তাওয়াক্কুল করো; যদি তোমরা মুসলিম হয়ে থাকো।’

**85.** فَقَالُواْ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَا رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ফাকালূ আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কাওমিয যালিমীন।  
অর্থ: তখন তারা (মূসার উপদেশের উত্তরে) বললো: ‘আমরা আল্লাহর ওপরই তাওয়াক্কুল করলাম। হে আমাদের রব, তুমি আমাদেরকে যালিম সম্প্রদায়ের নির্যাতনের পাত্র বানাবেন না।’

**86.** وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ﴿٨٦﴾  
উচ্চারণ: ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কাওমিল কাফিরীন।  
অর্থ: ‘আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির সম্প্রদায় থেকে রক্ষা করুন।’

**87.** وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوۡمِكُمَا بِمِصۡرَ بُيُوتٗا وَٱجۡعَلُواْ بُيُوتَكُمۡ قِبۡلَةٗ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখীহি আন তাবাওওয়াআ লিকাওমিকুমা বিমিসরা বুয়ূতাও ওয়াজআলূ বুয়ূতাকুম কিবলাতাও ওয়া আকীমুস সালাতা ওয়া বাশ্শিরিল মুমিনীন।  
অর্থ: আর আমি মূসা ও তার ভাইয়ের (হারূনের) কাছে ওহী পাঠালাম যে, ‘তোমরা তোমাদের জাতির জন্য মিসরে গৃহ তৈরি করো এবং তোমাদের গৃহগুলোকে কিবলা (‘ইবাদাতের স্থান) বানাও। আর সালাত কায়িম করো এবং মু’মিনদেরকে সুসংবাদ দাও।’

**88.** وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيۡتَ فِرۡعَوۡنَ وَمَلَأَهُۥ زِينَةٗ وَأَمۡوَٰلٗا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا رَبَّنَا لِيُضِلُّواْ عَن سَبِيلِكَۖ رَبَّنَا ٱطۡمِسۡ عَلَىٰٓ أَمۡوَٰلِهِمۡ وَٱشۡدُدۡ عَلَىٰ قُلُوبِهِمۡ فَلَا يُؤۡمِنُواْ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ﴿٨٨﴾  
উচ্চারণ: ওয়া কালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআওনা ওয়া মালাআহূ যীনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনয়া রাব্বানা লিয়ুদিল্লূ আন সাবীলিকা রাব্বানাত মিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলূবিহিম ফালা ইউমিনূ হাত্তা ইয়ারাওয়ুল আযাবাল আলীম।  
অর্থ: আর মূসা বললেন: হে আমাদের রব! আপনি তো ফির‘আউন ও তার পরিষদবর্গকে দুনিয়ার জীবনে শোভা-সজ্জা ও ধন-সম্পদ দান করেছেন। হে আমাদের রব! যেন তারা (এর দ্বারা মানুষকে) আপনার পথ থেকে বিভ্রান্ত করে। হে আমাদের রব! তাদের ধন-সম্পদ নিশ্চিহ্ন করে দিন এবং তাদের হৃদয়কে কঠোর করে দিন, ফলে তারা ঈমান আনবে না, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে।

**89.** قَالَ قَدۡ أُجِيبَت دَّعۡوَتُكُمَا فَٱسۡتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ ﴿٨٩﴾  
উচ্চারণ: কালা কাদ উজীবাদ দাওয়াতুকুমা ফাসতাকীমা ওয়া লা তাত্তাবিআন্নি সাবীলাল লাযীনা লা ইয়ালামূন।  
অর্থ: আল্লাহ বললেন: ‘(হে মূসা ও হারূন!) তোমাদের উভয়ের দু‘আ কবুল করা হয়েছে। সুতরাং তোমরা (নিজেদের ধর্মের ওপর) অটল থাকো এবং যারা জানে না, তোমরা তাদের পথ অনুসরণ করো না।’

**90.** ۞ وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ وَجُنُودُهُۥ بَغۡيٗا وَعَدۡوًاۖ حَتَّىٰٓ إِذَآ أَدۡرَكَهُ ٱلۡغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِيٓ ءَامَنَتۡ بِهِۦ بَنُوٓاْ إِسۡرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلۡمُسۡلِمِينَ ﴿٩٠﴾  
উচ্চারণ: ওয়া জাওয়াযনা বিবানী ইসরাঈলাল বাহরা ফা আতবাআহুম ফিরআওনু ওয়া জুনূদুহূ বাগয়াও ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গারাকু কালা আমানতু আন্নাহূ লা ইলাহা ইল্লাল লাযী আমানাত বিহী বানূ ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমীন।  
অর্থ: আর আমি বানূ ইসরাঈলকে সমুদ্র পার করিয়ে নিলাম। আর ফির‘আউন ও তার সৈন্যবাহিনী ঔদ্ধত্য সহকারে ও সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। অবশেষে যখন সে ডুবে যেতে লাগল, তখন সে বলল: ‘আমি ঈমান আনলাম যে, নিশ্চয় তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, যার প্রতি বানূ ইসরাঈল ঈমান এনেছে। আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হলাম।’

**91.** ءَآلۡـَٰٔنَ وَقَدۡ عَصَيۡتَ قَبۡلُ وَكُنتَ مِنَ ٱلۡمُفۡسِدِينَ ﴿٩١﴾  
উচ্চারণ: আল আনা ওয়া কাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদীন।  
অর্থ: ‘(তুমি জীবন থেকে নিরাশ হয়ে) এখন ঈমান এনেছো? অথচ (শাস্তি নাযিল হওয়ার) পূর্বে তুমি (আল্লাহর সাথে কুফরি এবং তাঁর পথে বাধা সৃষ্টি করার মাধ্যমে) নাফরমানি করেছো। আর তুমি ছিলে, অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত।’

**92.** فَٱلۡيَوۡمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنۡ خَلۡفَكَ ءَايَةٗۚ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ عَنۡ ءَايَٰتِنَا لَغَٰفِلُونَ ﴿٩٢﴾  
উচ্চারণ: ফাল ইয়াওমা নুনাজ্জীকা বিবাদানিকা লিতাকূনা লিমান খালফাকা আয়াতাও ওয়া ইন্না কাছীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলূন।  
অর্থ: ‘সুতরাং (হে ফির‘আউন!) আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাক। আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফিল।’

**93.** وَلَقَدۡ بَوَّأۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مُبَوَّأَ صِدۡقٖ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ فَمَا ٱخۡتَلَفُواْ حَتَّىٰ جَآءَهُمُ ٱلۡعِلۡمُۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ﴿٩٣﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ বাওওয়ানা বানী ইসরাঈলা মুবাওওয়াআ সিদকিও ওয়া রাযাকনাহুম মিনাত তায়্যিবাতি ফামাখ তালাফূ হাত্তা জাআহুমুল ইলমু ইন্না রাব্বাকা ইয়াকদী বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি ইয়াখতালিফূন।  
অর্থ: আর অবশ্যই আমি বানূ ইসরাঈলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করতে দিলাম এবং তাদেরকে উত্তম রিযক দিলাম। অতঃপর তাদের কাছে জ্ঞান (আল-কুরআন) আসলে তারা (নিজেদের ধর্মকে নিয়ে) বিভেদ সৃষ্টি করল। নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন সে (দ্বন্দ্বপূর্ণ) বিষয়ে ফয়সালা করবেন, যা নিয়ে তারা মতবিরোধ করতো।

**94.** فَإِن كُنتَ فِي شَكّٖ مِّمَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ فَسۡـَٔلِ ٱلَّذِينَ يَقۡرَءُونَ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكَۚ لَقَدۡ جَآءَكَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ফা ইন কুনতা ফী শাক্কিম মিম্মা আনযালনা ইলাইকা ফাসআলিল লাযীনা ইয়াকরাঊনাল কিতাবা মিন কাবলিকা লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা ফালা তাকূনান্না মিনাল মুমতারীন।  
অর্থ: সুতরাং (হে রাসূল!) আমি তোমার নিকট যা নাযিল করেছি, তা নিয়ে যদি তুমি সন্দেহে থাকো, তবে যারা তোমার আগের কিতাব পাঠ করে তাদেরকে (মু’মিন ইয়াহূদী ও খ্রিস্টানদেরকে) জিজ্ঞাসা করো। অবশ্যই তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে। সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।

**95.** وَلَا تَكُونَنَّ مِنَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَتَكُونَ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴿٩٥﴾  
উচ্চারণ: ওয়া লা তাকূনান্না মিনাল লাযীনা কায্যাবূ বিআয়াতিল্লাহি ফাতাকূনা মিনাল খাসিরীন।  
অর্থ: আর তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে। তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।

**96.** إِنَّ ٱلَّذِينَ حَقَّتۡ عَلَيۡهِمۡ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤۡمِنُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনূন।  
অর্থ: (হে রাসূল! পাপের উপর অটল থাকার কারণে) যাদের ব্যাপারে তোমার রবের বাণী বাস্তবায়িত হয়ে গেছে, তারা ঈমান আনবে না।

**97.** وَلَوۡ جَآءَتۡهُمۡ كُلُّ ءَايَةٍ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ﴿٩٧﴾  
উচ্চারণ: ওয়া লাও জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাওয়ুল আযাবাল আলীম।  
অর্থ: যদিও তাদের নিকট (শরীয়ত ও দুনিয়ার) সকল নিদর্শনও এসে উপস্থিত হয়; যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে।

**98.** فَلَوۡلَا كَانَتۡ قَرۡيَةٌ ءَامَنَتۡ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوۡمَ يُونُسَ لَمَّآ ءَامَنُواْ كَشَفۡنَا عَنۡهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ﴿٩٨﴾  
উচ্চারণ: ফালাওলা কানাত কারয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কাওমা ইঊনুসা লাম্মা আমানূ কাশাফনা আনহুম আযাবাল খিযয়ি ফিল হায়াতিদ দুনয়া ওয়া মাত্তানাহুম ইলা হীন।  
অর্থ: অতঃপর কোনো জনপদের অধিবাসীরা কেন এমন হলো না যে, তারা ঈমান আনতো এবং তাদের ঈমান তাদের উপকারে আসতো? তবে ইউনুসের সম্প্রদায় ছাড়া, তারা যখন ঈমান আনল, তখন আমি তাদের থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনাকর শাস্তি সরিয়ে দিলাম এবং আমি তাদেরকে একটি সময় পর্যন্ত ভোগ-বিলাস করতে দিলাম।

**99.** وَلَوۡ شَآءَ رَبُّكَ لَأٓمَنَ مَن فِي ٱلۡأَرۡضِ كُلُّهُمۡ جَمِيعًاۚ أَفَأَنتَ تُكۡرِهُ ٱلنَّاسَ حَتَّىٰ يَكُونُواْ مُؤۡمِنِينَ ﴿٩٩﴾  
উচ্চারণ: ওয়া লাও শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামীআন আফাআনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকূনূ মুমিনীন।  
অর্থ: (হে রাসূল!) আর যদি তোমার রব চাইতেন, তবে জমিনের সকলেই ঈমান আনতো। (তিনি যেহেতু তা চাননি) তাহলে তুমি কি মানুষকে মু’মিন হওয়ার জন্যে বাধ্য করবে?

**100.** وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تُؤۡمِنَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَجۡعَلُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইযনিল্লাহি ওয়া ইয়াজআলুর রিজসা আলাল লাযীনা লা ইয়াকিলূন।  
অর্থ: আর আল্লাহর অনুমতি ছাড়া কারও পক্ষে ঈমান আনা সম্ভব নয়। আর যারা (আল্লাহর আদেশ-নিষেধ ও প্রমাণাদি) বুঝতে চায় না, তিনি তাদের ওপর তাঁর শাস্তি ও লাঞ্ছনা অবধারিত করেন।

**101.** قُلِ ٱنظُرُواْ مَاذَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَا تُغۡنِي ٱلۡأٓيَٰتُ وَٱلنُّذُرُ عَن قَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ ﴿١٠١﴾  
উচ্চারণ: কুলিন যুরূ মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কাওমিল লা ইউমিনূন।  
অর্থ: (হে রাসূল!) বলো: ‘আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সেগুলোর দিকে তাকিয়ে দেখো। আর (কুফরির ওপর গোঁয়ার্তুমির কারণে) যারা ঈমান আনে না, নিদর্শনাবলি ও ভীতি প্রদর্শন এমন সম্প্রদায়ের কোনো কাজে আসে না।’

**102.** فَهَلۡ يَنتَظِرُونَ إِلَّا مِثۡلَ أَيَّامِ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِهِمۡۚ قُلۡ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ফাহাল ইয়ানতাযিরূনা ইল্লা মিছলা আয়্যামিল লাযীনা খালাও মিন কাবলিহিম কুল ফানতাযিরূ ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরীন।  
অর্থ: তবে কি তারা কেবল তাদের আগের (মিথ্যারোপকারী) লোকদের সাথে যা ঘটেছিল সেটার (সে ভয়াবহ দিনগুলোরই) অপেক্ষা করছে? (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘তবে তোমরা (আল্লাহর শাস্তির) অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে (আমার রবের ওয়াদার) অপেক্ষা করছি।’

**103.** ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ حَقًّا عَلَيۡنَا نُنجِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٠٣﴾  
উচ্চারণ: ছুম্মা নুনাজ্জী রুসুলানা ওয়াল লাযীনা আমানূ কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনীন।  
অর্থ: তারপর আমি (তাদের ওপর শাস্তি অবতীর্ণ করি আর) আমার রাসূলগণকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে উদ্ধার করি। এভাবে মু’মিনদেরকে উদ্ধার করা আমার দায়িত্ব।

**104.** قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي شَكّٖ مِّن دِينِي فَلَآ أَعۡبُدُ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِنۡ أَعۡبُدُ ٱللَّهَ ٱلَّذِي يَتَوَفَّىٰكُمۡۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٠٤﴾  
উচ্চারণ: কুল ইয়া আয়্যুহান নাসু ইন কুনতুম ফী শাক্কিম মিন দীনী ফালা আবুদুল লাযীনা তাবুদূনা মিন দূনিল্লাহি ওয়া লাকিন আবুদুল্লাহাল লাযী ইয়াতাওয়াফ্ফাকুম ওয়া উমিরতু আন আকূনা মিনাল মুমিনীন।  
অর্থ: (হে রাসূল!) বলো: ‘হে মানুষ, তোমরা যদি আমার দীনের (ইসলামের) ব্যাপারে সন্দেহে থাকো, তবে (জেনে রাখো) আল্লাহ ছাড়া তোমরা যার ‘ইবাদত করো, আমি তার ‘ইবাদাত করি না; বরং আমি ‘ইবাদাত করি সেই আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু দেন। আর আমি মু’মিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি।’

**105.** وَأَنۡ أَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ দীনি হানীফাও ওয়া লা তাকূনান্না মিনাল মুশরিকীন।  
অর্থ: আর আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে যে, ‘তুমি একনিষ্ঠভাবে নিজেকে দীনের ওপর প্রতিষ্ঠিত রাখো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’

**106.** وَلَا تَدۡعُ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَۖ فَإِن فَعَلۡتَ فَإِنَّكَ إِذٗا مِّنَ ٱلظَّٰلِمِينَ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ওয়া লা তাদউ মিন দূনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুর্রুকা ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনায যালিমীন।  
অর্থ: ‘আর (হে রাসূল!) তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না, যারা তোমার কোন উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না। অতএব তুমি যদি সেগুলোর ‘ইবাদাত করো, তাহলে নিশ্চয় তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে।’

**107.** وَإِن يَمۡسَسۡكَ ٱللَّهُ بِضُرّٖ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَۖ وَإِن يُرِدۡكَ بِخَيۡرٖ فَلَا رَآدَّ لِفَضۡلِهِۦۚ يُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ওয়া ইই ইয়ামসাসকাল্লাহু বিদুর্রিন ফালা কাশিফা লাহূ ইল্লা হুওয়া ওয়া ইই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহী ইউসীবু বিহী মাই ইয়াশাউ মিন ইবাদিহী ওয়া হুওয়াল গাফূরুর রাহীম।  
অর্থ: ‘আর (হে রাসূল!) আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতির স্পর্শ করান, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ চান, তবে তাঁর অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। তিনি তাঁর বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন। আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু।‘

**108.** قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُمُ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۖ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِوَكِيلٖ ﴿١٠٨﴾  
উচ্চারণ: কুল ইয়া আয়্যুহান নাসু কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামানিহ তাদা ফা ইন্নামা ইয়াহতাদী লিনাফসিহী ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকীল।  
অর্থ: (হে রাসূল! তুমি) বলো: ‘হে মানুষ! তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সত্য (আল-কুরআন) এসেছে। সুতরাং যে হিদায়াত গ্রহণ করবে, সে নিজের জন্যই হিদায়াত গ্রহণ করবে। আর যে পথভ্রষ্ট হবে, সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হবে। আর আমি তোমাদের অভিভাবক (সংরক্ষক) নই।’

**109.** وَٱتَّبِعۡ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ وَٱصۡبِرۡ حَتَّىٰ يَحۡكُمَ ٱللَّهُۚ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ ﴿١٠٩﴾  
উচ্চারণ: ওয়াত্তাবি মা ইঊহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুওয়া খাইরুল হাকিমীন।  
অর্থ: আর (হে রাসূল!) তোমার নিকট যে ওহী নাযিল করা হয়েছে, তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো; যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন। আর তিনিই সর্বোত্তম ফয়সালা প্রদানকারী।

[পুরো সূরা পড়ুন: সূরা ইউনুস](https://yasinsurah.com/bn/sura-yunus/) · [সূরা ইউনুস তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-yunus/#tilawat)

## সূরা হুদ, আয়াত 1-5

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** الٓرۚ كِتَٰبٌ أُحۡكِمَتۡ ءَايَٰتُهُۥ ثُمَّ فُصِّلَتۡ مِن لَّدُنۡ حَكِيمٍ خَبِيرٍ ﴿١﴾  
উচ্চারণ: আলিফ লাম রা, কিতাবুন উহকিমাত আয়াতুহূ ছুম্মা ফুস্সিলাত মিল লাদুন হাকীমিন খাবীর।  
অর্থ: আলিফ-লাম-রা। এ কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্ট, সুদৃঢ়, অতঃপর বিশদভাবে বিবৃত, এক পরম প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত সত্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।

**2.** أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۚ إِنَّنِي لَكُم مِّنۡهُ نَذِيرٞ وَبَشِيرٞ ﴿٢﴾  
উচ্চারণ: আল্লা তাবুদূ ইল্লাল্লাহা ইন্নানী লাকুম মিনহু নাযীরুও ওয়া বাশীর।  
অর্থ: (হে রাসূল! ‍তুমি জানিয়ে দাও) যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ‘ইবাদাত করো না। নিশ্চয়ই আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা।

**3.** وَأَنِ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِ يُمَتِّعۡكُم مَّتَٰعًا حَسَنًا إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى وَيُؤۡتِ كُلَّ ذِي فَضۡلٖ فَضۡلَهُۥۖ وَإِن تَوَلَّوۡاْ فَإِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٖ كَبِيرٍ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া আনিস তাগফিরূ রাব্বাকুম ছুম্মা তূবূ ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মাও ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলাহূ ওয়া ইন তাওয়াল্লাও ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন কাবীর।  
অর্থ: আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তারপর তাঁর কাছে ফিরে আসো। (তাহলে) তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ-উপকরণ দিবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে তাঁর আনুগত্য অনুসারে দান করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে নিশ্চয় আমি তোমাদের ওপর মহা দিনের (কিয়ামতের ভয়াবহ কঠিন দিনের) শাস্তির আশঙ্কা করি।

**4.** إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴿٤﴾  
উচ্চারণ: ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: (কিয়ামতের দিন) আল্লাহর নিকটই তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।

**5.** أَلَآ إِنَّهُمۡ يَثۡنُونَ صُدُورَهُمۡ لِيَسۡتَخۡفُواْ مِنۡهُۚ أَلَا حِينَ يَسۡتَغۡشُونَ ثِيَابَهُمۡ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٥﴾  
উচ্চারণ: আলা ইন্নাহুম ইয়াছনূনা সুদূরাহুম লিয়াসতাখফূ মিনহু আলা হীনা ইয়াসতাগশূনা ছিয়াবাহুম ইয়ালামু মা ইউসির্রূনা ওয়া মা ইউলিনূনা ইন্নাহূ আলীমুম বিযাতিস সুদূর।  
অর্থ: জেনে রেখো, নিশ্চয় তারা (মুশরিকরা) তাদের বুক ভাঁজ করে রাখে, যাতে তারা তার (রাসূলের) থেকে আত্মগোপন করতে পারে। জেনে রাখো, যখন তারা (মাথাগুলো ঢাকতে) নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে, তখন তিনি জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। নিশ্চয় তিনি অন্তরের গোপন বিষয় সম্পর্কে সবিশেষে অবগত।

[পুরো সূরা পড়ুন: সূরা হুদ](https://yasinsurah.com/bn/sura-hud/) · [সূরা হুদ তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-hud/#tilawat)

## পারা 11 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 11 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 11 শুরু হয়েছে সূরা আত-তাওবা, আয়াত 93 থেকে এবং শেষ হয়েছে সূরা হুদ, আয়াত 5-এ।

### পারা 11-এ কোন কোন সূরা আছে?

পারা 11-এ আছে সূরা আত-তাওবা 93-129, সূরা ইউনুস ও সূরা হুদ 1-5।

### পারা 11-এ কত আয়াত?

পারা 11-এ মোট 151টি আয়াত আছে।

- [আগের পারা পারা 10](https://yasinsurah.com/bn/para-10/)
- [পরের পারা পারা 12](https://yasinsurah.com/bn/para-12/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
