# পারা 16

> কুরআনের পারা 16 অনলাইনে পড়ুন: সূরা আল-কাহফ 75 থেকে সূরা ত্বা-হা 135, মোট 269টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-16/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 16

269 আয়াত · 3টি সূরা

সূরা আল-কাহফ 75-110, সূরা মারইয়াম, সূরা ত্বা-হা

পারা 16 সূরা আল-কাহফ, আয়াত 75 থেকে শুরু হয়ে সূরা ত্বা-হা, আয়াত 135 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 269টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আল-কাহফ, আয়াত 75-110

**75.** ۞ قَالَ أَلَمۡ أَقُل لَّكَ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا ﴿٧٥﴾  
উচ্চারণ: কালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতীআ মাইয়া সাবরা।  
অর্থ: সে (খাদির) বললো: ‘আমি কি আপনাকে বলিনি যে, আপনি আমার সাথে কখনই ধৈর্যধারণ করতে পারবেন না’?

**76.** قَالَ إِن سَأَلۡتُكَ عَن شَيۡءِۭ بَعۡدَهَا فَلَا تُصَٰحِبۡنِيۖ قَدۡ بَلَغۡتَ مِن لَّدُنِّي عُذۡرٗا ﴿٧٦﴾  
উচ্চারণ: কালা ইন সাআলতুকা আন শাইইম বাদাহা ফালা তুসাহিবনী কাদ বালাগতা মিল লাদুন্নী উযরা।  
অর্থ: মূসা বললো: ‘এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। আমার পক্ষ থেকে আপনি ওযর পেয়ে গেছেন।’

**77.** فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَآ أَتَيَآ أَهۡلَ قَرۡيَةٍ ٱسۡتَطۡعَمَآ أَهۡلَهَا فَأَبَوۡاْ أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارٗا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُۥۖ قَالَ لَوۡ شِئۡتَ لَتَّخَذۡتَ عَلَيۡهِ أَجۡرٗا ﴿٧٧﴾  
উচ্চারণ: ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারয়াতিনিস তাতআমা আহলাহা ফা আবাও আই ইউদায়্যিফূহুমা ফাওয়াজাদা ফীহা জিদারাই ইউরীদু আই ইয়ানকাদ্দা ফা আকামাহূ কালা লাও শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা।  
অর্থ: অতঃপর তারা দু’জন সামনের দিকে চলতে লাগল। অবশেষে তারা যখন একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছলো তখন তাদের কাছে কিছু খাবার চাইলো; কিন্তু তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো। অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলো, যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলো। সে (খাদির) তখন প্রাচীরটি সোজাভাবে দাঁড় করিয়ে দিলো। মূসা বললো: ‘আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন।’

**78.** قَالَ هَٰذَا فِرَاقُ بَيۡنِي وَبَيۡنِكَۚ سَأُنَبِّئُكَ بِتَأۡوِيلِ مَا لَمۡ تَسۡتَطِع عَّلَيۡهِ صَبۡرًا ﴿٧٨﴾  
উচ্চারণ: কালা হাযা ফিরাকু বাইনী ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাওয়ীলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা।  
অর্থ: সে (খাদির) বলল: ‘এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছিন্ন (বিচ্ছেদ) হয়ে গেলো। (ইতঃপূর্বে সংঘটিত) যেসব বিষয়ে আপনি ধৈর্যধারণ করতে পারেননি, আমি এখন আপনাকে সেগুলোর ব্যাখ্যা দিচ্ছি।’

**79.** أَمَّا ٱلسَّفِينَةُ فَكَانَتۡ لِمَسَٰكِينَ يَعۡمَلُونَ فِي ٱلۡبَحۡرِ فَأَرَدتُّ أَنۡ أَعِيبَهَا وَكَانَ وَرَآءَهُم مَّلِكٞ يَأۡخُذُ كُلَّ سَفِينَةٍ غَصۡبٗا ﴿٧٩﴾  
উচ্চারণ: আম্মাস সাফীনাতু ফাকানাত লিমাসাকীনা ইয়ামালূনা ফিল বাহরি ফা আরাত্তু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুই ইয়াখুযু কুল্লা সাফীনাতিন গাসবা।  
অর্থ: ‘(প্রথমেই) নৌকাটির বিষয় হলো, তা ছিলো কিছু দরিদ্র লোকের, যারা সমুদ্রে কাজ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি; কারণ তাদের সামনে ছিলো এক (অত্যাচারী) রাজা, যে (ভাল) নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিলো।’

**80.** وَأَمَّا ٱلۡغُلَٰمُ فَكَانَ أَبَوَاهُ مُؤۡمِنَيۡنِ فَخَشِينَآ أَن يُرۡهِقَهُمَا طُغۡيَٰنٗا وَكُفۡرٗا ﴿٨٠﴾  
উচ্চারণ: ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশীনা আই ইউরহিকাহুমা তুগয়ানাও ওয়া কুফরা।  
অর্থ: ‘আর বালকটির বিষয় হলো, তার পিতামাতা ছিলো মু’মিন। অতঃপর আমরা আশঙ্কা করলাম যে, সে (সাবালক হয়ে) সীমালঙ্ঘন ও কুফরী দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে।’

**81.** فَأَرَدۡنَآ أَن يُبۡدِلَهُمَا رَبُّهُمَا خَيۡرٗا مِّنۡهُ زَكَوٰةٗ وَأَقۡرَبَ رُحۡمٗا ﴿٨١﴾  
উচ্চারণ: ফা আরাদনা আই ইউবদিলাহুমা রাব্বুহুমা খাইরাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রুহমা।  
অর্থ: ‘তাই আমরা চাইলাম, তাদের রব তাদেরকে তার (বালকটির) পরিবর্তে এমন সন্তান দান করবেন, যে হবে তার চেয়ে পবিত্রতায় উত্তম এবং (পিতামাতার প্রতি) দয়ামায়ায় অধিক ঘনিষ্ঠ।’

**82.** وَأَمَّا ٱلۡجِدَارُ فَكَانَ لِغُلَٰمَيۡنِ يَتِيمَيۡنِ فِي ٱلۡمَدِينَةِ وَكَانَ تَحۡتَهُۥ كَنزٞ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَٰلِحٗا فَأَرَادَ رَبُّكَ أَن يَبۡلُغَآ أَشُدَّهُمَا وَيَسۡتَخۡرِجَا كَنزَهُمَا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ وَمَا فَعَلۡتُهُۥ عَنۡ أَمۡرِيۚ ذَٰلِكَ تَأۡوِيلُ مَا لَمۡ تَسۡطِع عَّلَيۡهِ صَبۡرٗا ﴿٨٢﴾  
উচ্চারণ: ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদীনাতি ওয়া কানা তাহতাহূ কানযুল লাহুমা ওয়া কানা আবূহুমা সালিহান ফা আরাদা রাব্বুকা আই ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াসতাখরিজা কানযাহুমা রাহমাতাম মির রাব্বিকা ওয়া মা ফাআলতুহূ আন আমরী যালিকা তাওয়ীলু মা লাম তাসতি আলাইহি সাবরা।  
অর্থ: ‘আর প্রাচীরটির বিষয় হলো, তা ছিল শহরের দু’জন ইয়াতীম বালকের এবং তার নিচে তাদের গুপ্তধন লুকায়িত ছিল। আর তাদের (মৃত) পিতা ছিল সৎকর্মপরায়ণ। তাই আপনার রব চাইলেন যে, তারা দু’জন প্রাপ্তবয়স্ক হয়ে তাদের গুপ্তধন বের করে নেবে। এ সবই আপনার রবের রহমত স্বরূপ। আমি নিজ থেকে তা করিনি। এ হলো সে বিষয়ের ব্যাখ্যা, যে সম্পর্কে আপনি ধৈর্যধারণ করতে পারেননি।’

**83.** وَيَسۡـَٔلُونَكَ عَن ذِي ٱلۡقَرۡنَيۡنِۖ قُلۡ سَأَتۡلُواْ عَلَيۡكُم مِّنۡهُ ذِكۡرًا ﴿٨٣﴾  
উচ্চারণ: ওয়া ইয়াসআলূনাকা আন যিল কারনাইনি কুল সাআতলূ আলাইকুম মিনহু যিকরা।  
অর্থ: আর (হে রাসূল!) তারা (মুশরিক ও ইয়াহূদীরা) তোমাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে। বলো: ‘আমি এখন তার সম্পর্কে তোমাদের নিকট বর্ণনা দিচ্ছি।’

**84.** إِنَّا مَكَّنَّا لَهُۥ فِي ٱلۡأَرۡضِ وَءَاتَيۡنَٰهُ مِن كُلِّ شَيۡءٖ سَبَبٗا ﴿٨٤﴾  
উচ্চারণ: ইন্না মাক্কান্না লাহূ ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা।  
অর্থ: আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং সববিষয়ের উপায়-উপকরণ দান করেছিলাম।

**85.** فَأَتۡبَعَ سَبَبًا ﴿٨٥﴾  
উচ্চারণ: ফা আতবাআ সাবাবা।  
অর্থ: অতঃপর সে একটি পথ ধরে (সূর্যাস্তের দিকে) রওয়ানা করলো।

**86.** حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَغۡرِبَ ٱلشَّمۡسِ وَجَدَهَا تَغۡرُبُ فِي عَيۡنٍ حَمِئَةٖ وَوَجَدَ عِندَهَا قَوۡمٗاۖ قُلۡنَا يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِمَّآ أَن تُعَذِّبَ وَإِمَّآ أَن تَتَّخِذَ فِيهِمۡ حُسۡنٗا ﴿٨٦﴾  
উচ্চারণ: হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফী আইনিন হামিআতিও ওয়া ওয়াজাদা ইনদাহা কাওমান কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআয্যিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা।  
অর্থ: অবশেষে যখন সে (ভ্রমণ করতে করতে) সূর্যাস্তের স্থানে পৌঁছলো, তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেলো এবং সে এর কাছে একটি জাতির দেখা পেলো। আমি বললাম: ‘হে যুলকারনাইন! তুমি তাদেরকে শাস্তিও দিতে পার অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পার।’

**87.** قَالَ أَمَّا مَن ظَلَمَ فَسَوۡفَ نُعَذِّبُهُۥ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِۦ فَيُعَذِّبُهُۥ عَذَابٗا نُّكۡرٗا ﴿٨٧﴾  
উচ্চারণ: কালা আম্মা মান যালামা ফাসাওফা নুআয্যিবুহূ ছুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহী ফায়ুআয্যিবুহূ আযাবান নুকরা।  
অর্থ: সে বললো: ‘যে ব্যক্তি (আল্লাহর ইবাদাতের দিকে আহ্বানের পর তাঁর সাথে শিরক করে) যুলম করবে, আমরা অচিরেই তাকে (হত্যার মাধ্যমে) শাস্তি দিবো। অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেয়া হবে। তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন।’

**88.** وَأَمَّا مَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُۥ جَزَآءً ٱلۡحُسۡنَىٰۖ وَسَنَقُولُ لَهُۥ مِنۡ أَمۡرِنَا يُسۡرٗا ﴿٨٨﴾  
উচ্চারণ: ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহূ জাযাআনিল হুসনা ওয়া সানাকূলু লাহূ মিন আমরিনা ইউসরা।  
অর্থ: ‘আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎকাজ করবে, তার জন্য প্রতিদান স্বরূপ রয়েছে উত্তম প্রতিদান (জান্নাত) এবং আমিও তার প্রতি ব্যবহারের সময়, তার সাথে কোমল-নমনীয় কথা বলবো।’

**89.** ثُمَّ أَتۡبَعَ سَبَبًا ﴿٨٩﴾  
উচ্চারণ: ছুম্মা আতবাআ সাবাবা।  
অর্থ: তারপর সে আরেকটি পথ ধরে (সূর্য উদয়ের দিকে) অগ্রসর হলো।

**90.** حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَطۡلِعَ ٱلشَّمۡسِ وَجَدَهَا تَطۡلُعُ عَلَىٰ قَوۡمٖ لَّمۡ نَجۡعَل لَّهُم مِّن دُونِهَا سِتۡرٗا ﴿٩٠﴾  
উচ্চারণ: হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কাওমিল লাম নাজআল লাহুম মিন দূনিহা সিতরা।  
অর্থ: অবশেষে সে যখন (চলতে চলতে) সূর্যোদয়ের স্থানে এসে পৌঁছলো তখন সে দেখতে পেলো, তা এমন এক জাতির ওপর উদিত হচ্ছে, যাদের জন্য সূর্যতাপ হতে কোনো অন্তরাল আমরা সৃষ্টি করিনি।

**91.** كَذَٰلِكَۖ وَقَدۡ أَحَطۡنَا بِمَا لَدَيۡهِ خُبۡرٗا ﴿٩١﴾  
উচ্চারণ: কাযালিকা ওয়া কাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা।  
অর্থ: (যুলকারনাইনের) প্রকৃত ঘটনা এটাই। আর তার নিকট যা (ক্ষমতা ও শক্তি) ছিল, আমি সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত।

**92.** ثُمَّ أَتۡبَعَ سَبَبًا ﴿٩٢﴾  
উচ্চারণ: ছুম্মা আতবাআ সাবাবা।  
অর্থ: অতঃপর সে (সূর্যোদয় ও সূর্যাস্তের পথ বাদ দিয়ে) আরেক পথ ধরে অগ্রসর হলো।

**93.** حَتَّىٰٓ إِذَا بَلَغَ بَيۡنَ ٱلسَّدَّيۡنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوۡمٗا لَّا يَكَادُونَ يَفۡقَهُونَ قَوۡلٗا ﴿٩٣﴾  
উচ্চারণ: হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দূনিহিমা কাওমাল লা ইয়াকাদূনা ইয়াফকাহূনা কাওলা।  
অর্থ: অবশেষে (যেতে যেতে) যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছল, তখন সেখানে সে এমন এক জাতির সাক্ষাত পেল, যারা তার কথা তেমন একটা বুঝতে পারছিল না।

**94.** قَالُواْ يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِنَّ يَأۡجُوجَ وَمَأۡجُوجَ مُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ فَهَلۡ نَجۡعَلُ لَكَ خَرۡجًا عَلَىٰٓ أَن تَجۡعَلَ بَيۡنَنَا وَبَيۡنَهُمۡ سَدّٗا ﴿٩٤﴾  
উচ্চারণ: কালূ ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজূজা ওয়া মাজূজা মুফসিদূনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা।  
অর্থ: তারা বললো: ‘হে যুলকারনাইন! নিশ্চয় ইয়া’জূজ ও মা’জূজ জমিনে অশান্তি সৃষ্টি করছে। তাই আমরা কি আপনাকে এ জন্য কিছু খরচ (অনুদান) দেব যে, আপনি আমাদের ও তাদের মধ্যে একটি (প্রতিবন্ধক) প্রাচীর নির্মাণ করে দিবেন?’

**95.** قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيۡرٞ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجۡعَلۡ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُمۡ رَدۡمًا ﴿٩٥﴾  
উচ্চারণ: কালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খাইরুন ফা আঈনূনী বিকুওওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা।  
অর্থ: সে (যুলকারনাইন) বললো: ‘আমার রব আমাকে যে (রাষ্ট্র ও ক্ষমতার মাধ্যমে) সামর্থ্য দিয়েছেন, সেটাই উত্তম। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিবো।’

**96.** ءَاتُونِي زُبَرَ ٱلۡحَدِيدِۖ حَتَّىٰٓ إِذَا سَاوَىٰ بَيۡنَ ٱلصَّدَفَيۡنِ قَالَ ٱنفُخُواْۖ حَتَّىٰٓ إِذَا جَعَلَهُۥ نَارٗا قَالَ ءَاتُونِيٓ أُفۡرِغۡ عَلَيۡهِ قِطۡرٗا ﴿٩٦﴾  
উচ্চারণ: আতূনী যুবারাল হাদীদি হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি কালান ফুখূ হাত্তা ইযা জাআলাহূ নারান কালা আতূনী উফরিগ আলাইহি কিতরা।  
অর্থ: ‘তোমরা আমাকে লোহার পাত এনে দাও’। অবশেষে যখন (লোহার স্তুপের দ্বারা) সে দু’পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিলো, তখন সে বললো: ‘তোমরা (আগুন জ্বালিয়ে) হাঁপরে দম দিতে থাক।’ অতঃপর যখন সে তা আগুনে পরিণত করলো, তখন বললো: ‘তোমরা আমাকে কিছু তামা এনে দাও, আমি তা এর ওপর ঢেলে দিই।’

**97.** فَمَا ٱسۡطَٰعُوٓاْ أَن يَظۡهَرُوهُ وَمَا ٱسۡتَطَٰعُواْ لَهُۥ نَقۡبٗا ﴿٩٧﴾  
উচ্চারণ: ফামাস তাঊ আই ইয়াযহারূহু ওয়া মাস তাতাঊ লাহূ নাকবা।  
অর্থ: এরপর (প্রাচীরটি উঁচু হওয়ায়) তারা প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারলো না এবং (সুদৃঢ় হওয়ায়) নিচ দিয়েও তা (ছিদ্র করে) ভেদ করতে পারলো না।

**98.** قَالَ هَٰذَا رَحۡمَةٞ مِّن رَّبِّيۖ فَإِذَا جَآءَ وَعۡدُ رَبِّي جَعَلَهُۥ دَكَّآءَۖ وَكَانَ وَعۡدُ رَبِّي حَقّٗا ﴿٩٨﴾  
উচ্চারণ: কালা হাযা রাহমাতুম মির রাব্বী ফা ইযা জাআ ওয়াদু রাব্বী জাআলাহূ দাক্কাআ ওয়া কানা ওয়াদু রাব্বী হাক্কা।  
অর্থ: সে (যুলকারনাইন) বললো: ‘এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি তা চূর্ণ-বিচূর্ণ করে দিবেন। আর আমার রবের ওয়াদা সত্য।’

**99.** ۞ وَتَرَكۡنَا بَعۡضَهُمۡ يَوۡمَئِذٖ يَمُوجُ فِي بَعۡضٖۖ وَنُفِخَ فِي ٱلصُّورِ فَجَمَعۡنَٰهُمۡ جَمۡعٗا ﴿٩٩﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা বাদাহুম ইয়াওমাইযিই ইয়ামূজু ফী বাদিও ওয়া নুফিখা ফিস সূরি ফাজামানাহুম জামআ।  
অর্থ: আর আমি সেদিন তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দিবো যে, তারা একদল আরেক দলের ওপর তরঙ্গমালার মতো আছড়ে পড়বে এবং শিঙ্গায় ফুঁক দেয়া হবে। অতঃপর আমি তাদের সকলকে (হিসাব ও প্রতিদানের জন্য) একত্র করবো।

**100.** وَعَرَضۡنَا جَهَنَّمَ يَوۡمَئِذٖ لِّلۡكَٰفِرِينَ عَرۡضًا ﴿١٠٠﴾  
উচ্চারণ: ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরীনা আরদা।  
অর্থ: এবং আমি সেদিন কাফিরদের জন্য জাহান্নামকে (স্বচক্ষে দেখাতে) সরাসরি উপস্থিত করবো।

**101.** ٱلَّذِينَ كَانَتۡ أَعۡيُنُهُمۡ فِي غِطَآءٍ عَن ذِكۡرِي وَكَانُواْ لَا يَسۡتَطِيعُونَ سَمۡعًا ﴿١٠١﴾  
উচ্চারণ: আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফী গিতাইন আন যিকরী ওয়া কানূ লা ইয়াসতাতীঊনা সামআ।  
অর্থ: আমার স্মরণ থেকে যাদের চোখ (দুনিয়াতে) ছিল আবরণে ঢাকা এবং যারা (আমার আয়াতসমূহ) শুনতেও অক্ষম ছিল।

**102.** أَفَحَسِبَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَن يَتَّخِذُواْ عِبَادِي مِن دُونِيٓ أَوۡلِيَآءَۚ إِنَّآ أَعۡتَدۡنَا جَهَنَّمَ لِلۡكَٰفِرِينَ نُزُلٗا ﴿١٠٢﴾  
উচ্চারণ: আফাহাসিবাল লাযীনা কাফারূ আই ইয়াত্তাখিযূ ইবাদী মিন দূনী আওলিয়াআ ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরীনা নুযুলা।  
অর্থ: যারা কুফরী করছে, তারা কি মনে করেছে যে, তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবকরূপে গ্রহণ করবে? নিশ্চয় আমি জাহান্নামকে কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করেছি।

**103.** قُلۡ هَلۡ نُنَبِّئُكُم بِٱلۡأَخۡسَرِينَ أَعۡمَٰلًا ﴿١٠٣﴾  
উচ্চারণ: কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারীনা আমালা।  
অর্থ: (হে রাসূল!) তুমি বলো: ‘আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?’

**104.** ٱلَّذِينَ ضَلَّ سَعۡيُهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ يَحۡسَبُونَ أَنَّهُمۡ يُحۡسِنُونَ صُنۡعًا ﴿١٠٤﴾  
উচ্চারণ: আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনয়া ওয়া হুম ইয়াহসাবূনা আন্নাহুম ইউহসিনূনা সুনআ।  
অর্থ: এরাই তারা, (কিয়ামতের দিন দেখতে পাবে যে,) দুনিয়ার জীবনে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে; অথচ তারা মনে করছে যে, তারা সৎকাজই করছে।’

**105.** أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ وَلِقَآئِهِۦ فَحَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَلَا نُقِيمُ لَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَزۡنٗا ﴿١٠٥﴾  
উচ্চারণ: উলাইকাল লাযীনা কাফারূ বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহী ফাহাবিতাত আমালুহুম ফালা নুকীমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াযনা।  
অর্থ: ‘তারাই সেসব লোক, যারা তাদের রবের আয়াতসমূহ এবং তাঁর সাথে সাক্ষাতকে অস্বীকার করেছে। ফলে (কুফরীর কারণে) তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থা রাখবো না।’ (বরং তারা বিনা হিসেবে জাহান্নামী হবে।)

**106.** ذَٰلِكَ جَزَآؤُهُمۡ جَهَنَّمُ بِمَا كَفَرُواْ وَٱتَّخَذُوٓاْ ءَايَٰتِي وَرُسُلِي هُزُوًا ﴿١٠٦﴾  
উচ্চারণ: যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারূ ওয়াত্তাখাযূ আয়াতী ওয়া রুসুলী হুযুওয়া।  
অর্থ: ‘তাদের প্রতিফল জাহান্নাম। কেননা তারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহ ও আমার রাসূলগণকে ঠাট্টা-বিদ্রুপের বিষয়বস্তু বানিয়েছে।’

**107.** إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَانَتۡ لَهُمۡ جَنَّٰتُ ٱلۡفِرۡدَوۡسِ نُزُلًا ﴿١٠٧﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাওসি নুযুলা।  
অর্থ: নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের আতিথেয়তার জন্য (প্রস্তুত ) রয়েছে জান্নাতুল ফিরদাউস।

**108.** خَٰلِدِينَ فِيهَا لَا يَبۡغُونَ عَنۡهَا حِوَلٗا ﴿١٠٨﴾  
উচ্চারণ: খালিদীনা ফীহা লা ইয়াবগূনা আনহা হিওয়ালা।  
অর্থ: সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না।

**109.** قُل لَّوۡ كَانَ ٱلۡبَحۡرُ مِدَادٗا لِّكَلِمَٰتِ رَبِّي لَنَفِدَ ٱلۡبَحۡرُ قَبۡلَ أَن تَنفَدَ كَلِمَٰتُ رَبِّي وَلَوۡ جِئۡنَا بِمِثۡلِهِۦ مَدَدٗا ﴿١٠٩﴾  
উচ্চারণ: কুল লাও কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বী লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বী ওয়া লাও জিনা বিমিছলিহী মাদাদা।  
অর্থ: (হে রাসূল!) তুমি বলো: ‘আমার রবের বাণী লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, তবে আমার রবের বাণীগুলো শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে; যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরো একটি সমুদ্রও নিয়ে আসি, তবে সেটাও (যথেষ্ট হবে না)।’

**110.** قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا ﴿١١٠﴾  
উচ্চারণ: কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইঊহা ইলায়্যা আন্নামা ইলাহুকুম ইলাহুও ওয়াহিদুন ফামান কানা ইয়ারজূ লিকাআ রাব্বিহী ফালয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহী আহাদা।  
অর্থ: (হে রাসূল!) তুমি বলো: ‘আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার নিকট ওয়াহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরীক না করে।’

[পুরো সূরা পড়ুন: সূরা আল-কাহফ](https://yasinsurah.com/bn/sura-al-kahf/) · [সূরা আল-কাহফ তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-kahf/#tilawat)

## সূরা মারইয়াম

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** كٓهيعٓصٓ ﴿١﴾  
উচ্চারণ: কাফ হা ইয়া আইন সোয়াদ।  
অর্থ: কাফ-হা-ইয়া-‘আঈন-সোয়াদ।

**2.** ذِكۡرُ رَحۡمَتِ رَبِّكَ عَبۡدَهُۥ زَكَرِيَّآ ﴿٢﴾  
উচ্চারণ: যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহূ যাকারিয়্যা।  
অর্থ: (হে নবী!) এটা তোমার রবের তাঁর বান্দা যাকারিয়্যার প্রতি রহমতের বিবরণ।

**3.** إِذۡ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيّٗا ﴿٣﴾  
উচ্চারণ: ইয নাদা রাব্বাহূ নিদাআন খাফিয়্যা।  
অর্থ: যখন সে তার রবকে গোপনে ডেকেছিল।

**4.** قَالَ رَبِّ إِنِّي وَهَنَ ٱلۡعَظۡمُ مِنِّي وَٱشۡتَعَلَ ٱلرَّأۡسُ شَيۡبٗا وَلَمۡ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيّٗا ﴿٤﴾  
উচ্চারণ: কালা রাব্বি ইন্নী ওয়া হানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা।  
অর্থ: সে বলেছিল: ‘হে আমার রব! আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং (বার্ধক্যবশত) আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব! আপনার নিকট দু‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি।’

**5.** وَإِنِّي خِفۡتُ ٱلۡمَوَٰلِيَ مِن وَرَآءِي وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا فَهَبۡ لِي مِن لَّدُنكَ وَلِيّٗا ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিও ওয়ারাঈ ওয়া কানাতিম রাআতী আকিরান ফাহাব লী মিল লাদুনকা ওয়ালিয়্যা।  
অর্থ: ‘আর আমি আমার (মৃত্যুর) পরে আত্মীয়-স্বজনদের সম্পর্কে (দুনিয়াদারীতে নিমগ্ন থাকার) আশঙ্কাবোধ করছি। এদিকে আমার স্ত্রীও বন্ধ্যা। অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী (পুত্র সন্তান) দান করুন।’

**6.** يَرِثُنِي وَيَرِثُ مِنۡ ءَالِ يَعۡقُوبَۖ وَٱجۡعَلۡهُ رَبِّ رَضِيّٗا ﴿٦﴾  
উচ্চারণ: ইয়ারিছুনী ওয়া ইয়ারিছু মিন আলি ইয়াকূবা ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা।  
অর্থ: ‘যে আমার (নবুওয়াতের) উত্তরাধিকারী হবে এবং ইয়াকূবের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার রব! আপনি তাকে (ধর্ম, চরিত্র ও জ্ঞানে) পছন্দনীয় বানিয়ে দিন।’

**7.** يَٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ ٱسۡمُهُۥ يَحۡيَىٰ لَمۡ نَجۡعَل لَّهُۥ مِن قَبۡلُ سَمِيّٗا ﴿٧﴾  
উচ্চারণ: ইয়া যাকারিয়্যা ইন্না নুবাশ্শিরুকা বিগুলামিনিস মুহূ ইয়াহয়া লাম নাজআল লাহূ মিন কাবলু সামিয়্যা।  
অর্থ: (প্রার্থনার সাড়া দিয়ে আল্লাহ তাকে বললেন:) ‘হে যাকারিয়া! আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। আমি ইতঃপূর্বে এ নামে অন্য কারো নাম রাখিনি।’

**8.** قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا وَقَدۡ بَلَغۡتُ مِنَ ٱلۡكِبَرِ عِتِيّٗا ﴿٨﴾  
উচ্চারণ: কালা রাব্বি আন্না ইয়াকূনু লী গুলামুও ওয়া কানাতিম রাআতী আকিরাও ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়্যা।  
অর্থ: সে (যাকারিয়্যা) বললো: ‘হে আমার রব! আমার কীভাবে পুত্র সন্তান হবে; অথচ আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমিও তো বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি।’

**9.** قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٞ وَقَدۡ خَلَقۡتُكَ مِن قَبۡلُ وَلَمۡ تَكُ شَيۡـٔٗا ﴿٩﴾  
উচ্চারণ: কালা কাযালিকা কালা রাব্বুকা হুওয়া আলায়্যা হায়্যিনুও ওয়া কাদ খালাকতুকা মিন কাবলু ওয়া লাম তাকু শাইআ।  
অর্থ: সে (সংবাদদাতা ফিরিশতা) বললো: ‘এভাবেই হবে।’ তোমার রব বলেছেন: ‘এটা (বন্ধ্যা মা এবং বৃদ্ধ পিতা থেকে কাউকে সৃষ্টি করা) আমার জন্য খুবই সহজ। আমি তো ইতঃপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না।’

**10.** قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٖ سَوِيّٗا ﴿١٠﴾  
উচ্চারণ: কালা রাব্বিজ আল লী আয়াতান কালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা ছালাছা লায়ালিন সাওয়িয়্যা।  
অর্থ: সে বললো: ‘হে আমার রব! আমার জন্য (সুসংবাদ লাভের) একটি নিদর্শন ঠিক করে দিন।’ তিনি বললেন: ‘তোমার জন্য এটাই নিদর্শন যে, তুমি সুস্থ থেকেও তিনদিন কারো সাথে কথা বলবে না।’

**11.** فَخَرَجَ عَلَىٰ قَوۡمِهِۦ مِنَ ٱلۡمِحۡرَابِ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ أَن سَبِّحُواْ بُكۡرَةٗ وَعَشِيّٗا ﴿١١﴾  
উচ্চারণ: ফাখারাজা আলা কাওমিহী মিনাল মিহরাবি ফা আওহা ইলাইহিম আন সাব্বিহূ বুকরাতাও ওয়া আশিয়্যা।  
অর্থ: অতঃপর সে মিহরাব হতে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে আসলো এবং ইশারায় তাদেরকে বললো যে, ‘তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠ কর।’

**12.** يَٰيَحۡيَىٰ خُذِ ٱلۡكِتَٰبَ بِقُوَّةٖۖ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحُكۡمَ صَبِيّٗا ﴿١٢﴾  
উচ্চারণ: ইয়া ইয়াহয়া খুযিল কিতাবা বিকুওওয়াতিও ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা।  
অর্থ: (পরিণত বয়সে উপনীত হলে আল্লাহ তাকে সম্বোধন করে বললেন:) ‘হে ইয়াহইয়া! তুমি কিতাবটিকে (তাওরাতকে) দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।’ আমি তাকে শৈশবেই প্রজ্ঞা ও জ্ঞান দান করেছি।

**13.** وَحَنَانٗا مِّن لَّدُنَّا وَزَكَوٰةٗۖ وَكَانَ تَقِيّٗا ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া হানানাম মিল লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়্যা।  
অর্থ: আর আমি তাকে নিজ পক্ষ থেকে (দয়াপরবশ হয়ে) স্নেহ-মমতা ও পবিত্রতা দান করেছি। আর সে ছিল, (আল্লাহর আদেশ-নিষেধ মানা সত্যিকারেরই) মুত্তাকী।

**14.** وَبَرَّۢا بِوَٰلِدَيۡهِ وَلَمۡ يَكُن جَبَّارًا عَصِيّٗا ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া বার্রাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা।  
অর্থ: আর সে ছিল তার পিতামাতার সাথে সদাচারী। আর সে (তার রব ও পিতামাতার প্রতি) উদ্ধত, অবাধ্য ছিল না।

**15.** وَسَلَٰمٌ عَلَيۡهِ يَوۡمَ وُلِدَ وَيَوۡمَ يَمُوتُ وَيَوۡمَ يُبۡعَثُ حَيّٗا ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ুলিদা ওয়া ইয়াওমা ইয়ামূতু ওয়া ইয়াওমা ইউবআছু হায়্যা।  
অর্থ: আর তার ওপর (আল্লাহর পক্ষ থেকে) শান্তি ও নিরাপত্তা, যেদিন সে জন্ম লাভ করেছিল, যেদিন সে মারা যাবে এবং যেদিন তাকে জীবিত অবস্থায় উঠানো হবে।

**16.** وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مَرۡيَمَ إِذِ ٱنتَبَذَتۡ مِنۡ أَهۡلِهَا مَكَانٗا شَرۡقِيّٗا ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়াযকুর ফিল কিতাবি মারয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা।  
অর্থ: আর (হে রাসূল!) তুমি কিতাবে মারইয়াম-এর কথা উল্লেখ কর, যখন সে তাঁর পরিবার থেকে পৃথক হয়ে পূর্ব দিকের এক নির্জন স্থানে আশ্রয় নিয়েছিলো।

**17.** فَٱتَّخَذَتۡ مِن دُونِهِمۡ حِجَابٗا فَأَرۡسَلۡنَآ إِلَيۡهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرٗا سَوِيّٗا ﴿١٧﴾  
উচ্চারণ: ফাত্তাখাযাত মিন দূনিহিম হিজাবান ফা আরসালনা ইলাইহা রূহানা ফাতামাছ্ছালা লাহা বাশারান সাওয়িয়্যা।  
অর্থ: তখন সে তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য একটি পর্দা গ্রহণ করল। অতঃপর আমি তার কাছে আমার রূহ (জিবরীলকে) প্রেরণ করলাম, আর সে তার সামনে এক পরিপূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল।

**18.** قَالَتۡ إِنِّيٓ أَعُوذُ بِٱلرَّحۡمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيّٗا ﴿١٨﴾  
উচ্চারণ: কালাত ইন্নী আঊযু বির রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা।  
অর্থ: মারইয়াম বললো: ‘আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি; যদি তুমি মুত্তাকী হও।’

**19.** قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمٗا زَكِيّٗا ﴿١٩﴾  
উচ্চারণ: কালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা।  
অর্থ: জিবরীল বললেন: আমি তো তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। (তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন,) যাতে আমি তোমাকে এক পবিত্র সন্তান দান করি।

**20.** قَالَتۡ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞ وَلَمۡ أَكُ بَغِيّٗا ﴿٢٠﴾  
উচ্চারণ: কালাত আন্না ইয়াকূনু লী গুলামুও ওয়া লাম ইয়ামসাসনী বাশারুও ওয়া লাম আকু বাগিয়্যা।  
অর্থ: মারইয়াম বললো: ‘কীভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ কোনো (পুরুষ) মানুষ আমাকে স্পর্শ করেনি। আর আমি তো ব্যভিচারিণীও নই।’

**21.** قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٞۖ وَلِنَجۡعَلَهُۥٓ ءَايَةٗ لِّلنَّاسِ وَرَحۡمَةٗ مِّنَّاۚ وَكَانَ أَمۡرٗا مَّقۡضِيّٗا ﴿٢١﴾  
উচ্চারণ: কালা কাযালিকি কালা রাব্বুকি হুওয়া আলায়্যা হায়্যিনুও ওয়া লিনাজআলাহূ আয়াতাল লিন নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়্যা।  
অর্থ: সে (জিবরীল) বললো: ‘এভাবেই হবে।’ তোমার রব বলেছেন: ‘এটা (পিতা ছাড়া সন্তান জন্ম দেয়া) আমার জন্য খুবই সহজ। আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত। আর এটি (এ সন্তানের জন্ম) একটি সিদ্ধান্তকৃত বিষয়।

**22.** ۞ فَحَمَلَتۡهُ فَٱنتَبَذَتۡ بِهِۦ مَكَانٗا قَصِيّٗا ﴿٢٢﴾  
উচ্চারণ: ফাহামালাতহু ফানতাবাযাত বিহী মাকানান কাসিয়্যা।  
অর্থ: তারপর (ফিরিশতার ফুঁয়ের পর) সে তাকে (‘ঈসাকে) গর্ভে ধারণ করলো এবং তাকে নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেলো।

**23.** فَأَجَآءَهَا ٱلۡمَخَاضُ إِلَىٰ جِذۡعِ ٱلنَّخۡلَةِ قَالَتۡ يَٰلَيۡتَنِي مِتُّ قَبۡلَ هَٰذَا وَكُنتُ نَسۡيٗا مَّنسِيّٗا ﴿٢٣﴾  
উচ্চারণ: ফা আজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি কালাত ইয়া লাইতানী মিত্তু কাবলা হাযা ওয়া কুনতু নাসয়াম মানসিয়্যা।  
অর্থ: অতঃপর (গর্ভধারণের সময় পূর্ণ হবার পর) প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিতে বাধ্য করল। (প্রসবের যাতনা ও লোকলজ্জার ভয়ে আর্তনাদ করে) সে বললো: ‘হায়! এর আগেই যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম।

**24.** فَنَادَىٰهَا مِن تَحۡتِهَآ أَلَّا تَحۡزَنِي قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيّٗا ﴿٢٤﴾  
উচ্চারণ: ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহযানী কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়্যা।  
অর্থ: তখন তার নিচ থেকে সে তাকে ডেকে বললো যে, ‘তুমি চিন্তা করো না। তোমার রব তোমার নিচে একটি ঝরনা সৃষ্টি করেছেন।’

**25.** وَهُزِّيٓ إِلَيۡكِ بِجِذۡعِ ٱلنَّخۡلَةِ تُسَٰقِطۡ عَلَيۡكِ رُطَبٗا جَنِيّٗا ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়া হুয্যী ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়্যা।  
অর্থ: আর (খাবারের প্রয়োজন হলে) তুমি খেজুর গাছের কাণ্ডটি নিজের দিকে ঝাঁকাও; তা তোমার ওপর তাজা পাকা খেজুর ঝরিয়ে দেবে।

**26.** فَكُلِي وَٱشۡرَبِي وَقَرِّي عَيۡنٗاۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلۡبَشَرِ أَحَدٗا فَقُولِيٓ إِنِّي نَذَرۡتُ لِلرَّحۡمَٰنِ صَوۡمٗا فَلَنۡ أُكَلِّمَ ٱلۡيَوۡمَ إِنسِيّٗا ﴿٢٦﴾  
উচ্চারণ: ফাকুলী ওয়াশরাবী ওয়া কার্রী আইনান ফা ইম্মা তারায়িন্না মিনাল বাশারি আহাদান ফাকূলী ইন্নী নাযারতু লির রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা।  
অর্থ: ‘অতঃপর তুমি (তাজা খেজুর) খাও, (পানি) পান করো এবং (নিজ সন্তানকে দেখে) চোখ জুড়াও। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও, ‘আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না।’

**27.** فَأَتَتۡ بِهِۦ قَوۡمَهَا تَحۡمِلُهُۥۖ قَالُواْ يَٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـٔٗا فَرِيّٗا ﴿٢٧﴾  
উচ্চারণ: ফা আতাত বিহী কাওমাহা তাহমিলুহূ কালূ ইয়া মারয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়্যা।  
অর্থ: তারপর মারইয়াম তাকে (সন্তান ‘ঈসাকে) কোলে নিয়ে নিজ জাতির নিকট আসলো। তারা বললো: ‘হে মারইয়াম! তুমি তো একটি জঘন্য পাপের কাজ করে ফেলেছো!’

**28.** يَٰٓأُخۡتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمۡرَأَ سَوۡءٖ وَمَا كَانَتۡ أُمُّكِ بَغِيّٗا ﴿٢٨﴾  
উচ্চারণ: ইয়া উখতা হারূনা মা কানা আবূকিম রাআ সাওইও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়্যা।  
অর্থ: ‘হে হারূনের বোন! (এমন একটা ঘটনা তুমি কিভাবে ঘটালে?) তোমার পিতা তো খারাপ লোক ছিলো না। আর তোমার মা-ও ব্যভিচারিণী ছিল না।’

**29.** فَأَشَارَتۡ إِلَيۡهِۖ قَالُواْ كَيۡفَ نُكَلِّمُ مَن كَانَ فِي ٱلۡمَهۡدِ صَبِيّٗا ﴿٢٩﴾  
উচ্চারণ: ফা আশারাত ইলাইহি কালূ কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা।  
অর্থ: তখন মারইয়াম শিশুটির দিকে ইশারা করলো। তারা (আশ্চর্য হয়ে) বললো: ‘আমরা কীভাবে একটি কোলের শিশুর সাথে কথা বলবো?’

**30.** قَالَ إِنِّي عَبۡدُ ٱللَّهِ ءَاتَىٰنِيَ ٱلۡكِتَٰبَ وَجَعَلَنِي نَبِيّٗا ﴿٣٠﴾  
উচ্চারণ: কালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা।  
অর্থ: শিশুটি বললো: ‘নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব (ইন্জীল) দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন।’

**31.** وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া জাআলানী মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানী বিস সালাতি ওয়ায যাকাতি মা দুমতু হায়্যা।  
অর্থ: ‘আর আমি যেখানেই থাকি না কেনো তিনি আমাকে (তাঁর বান্দাদের জন্য) বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন।’

**32.** وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া বার্রাম বিওয়ালিদাতী ওয়া লাম ইয়াজআলনী জাব্বারান শাকিয়্যা।  
অর্থ: ‘আর তিনি আমাকে আমার মায়ের প্রতি কৃতজ্ঞ করেছেন এবং আমাকে (আমার রবের প্রতি) অপ্রচণ্ড অহংকারী, বিদ্রোহী বানাননি।’

**33.** وَٱلسَّلَٰمُ عَلَيَّ يَوۡمَ وُلِدتُّ وَيَوۡمَ أَمُوتُ وَيَوۡمَ أُبۡعَثُ حَيّٗا ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়াস সালামু আলায়্যা ইয়াওমা ওয়ুলিত্তু ওয়া ইয়াওমা আমূতু ওয়া ইয়াওমা উবআছু হায়্যা।  
অর্থ: ‘আর আমার ওপর শান্তি ও নিরাপত্তা, যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাবো আর যেদিন (কিয়ামতের দিনে) আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে।’

**34.** ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: যালিকা ঈসাব নু মারয়ামা কাওলাল হাক্কিল লাযী ফীহি ইয়ামতারূন।  
অর্থ: এই হচ্ছে মারইয়াম পুত্র ‘ঈসা। এটিই হলো তাঁর ব্যাপারে চূড়ান্ত সত্য কথা, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে।

**35.** مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٖۖ سُبۡحَٰنَهُۥٓۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ﴿٣٥﴾  
উচ্চারণ: মা কানা লিল্লাহি আই ইয়াত্তাখিযা মিও ওয়ালাদিন সুবহানাহূ ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকূলু লাহূ কুন ফায়াকূন।  
অর্থ: সন্তান গ্রহণ করা তো আল্লাহর কাজ নয়। তিনি পবিত্র মহান। তিনি যখন কোন কিছু করতে চান তখন তদুদ্দেশ্যে শুধু বলেন: ‘হও’, অমনি তা হয়ে যায়।

**36.** وَإِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফাবুদূহু হাযা সিরাতুম মুসতাকীম।  
অর্থ: আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব। সুতরাং তোমরা কেবল তাঁরই ইবাদাত করো। এটাই সরল-সঠিক পথ।

**37.** فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن مَّشۡهَدِ يَوۡمٍ عَظِيمٍ ﴿٣٧﴾  
উচ্চারণ: ফাখতালাফাল আহযাবু মিম বাইনিহিম ফাওয়াইলুল লিল লাযীনা কাফারূ মিম মাশহাদি ইয়াওমিন আযীম।  
অর্থ: অতঃপর (‘ঈসার ব্যাপারটি নিয়ে) তাদের মধ্যে দলগুলো বিভক্ত হয়ে গেল; অতএব, দুর্ভাগা হোক সেই কাফেরদের, যখন তারা এক মহান দিনের দৃশ্যের মুখোমুখি হবে।

**38.** أَسۡمِعۡ بِهِمۡ وَأَبۡصِرۡ يَوۡمَ يَأۡتُونَنَا لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلۡيَوۡمَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٣٨﴾  
উচ্চারণ: আসমি বিহিম ওয়া আবসির ইয়াওমা ইয়াতূনানা লাকিনিয যালিমূনাল ইয়াওমা ফী দালালিম মুবীন।  
অর্থ: যেদিন তারা আমার কাছে আসবে, সেদিন তারা কতই না স্পষ্টভাবে শুনতে পাবে এবং দেখতে পাবে! কিন্তু যালিমরা আজ স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে।

**39.** وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡحَسۡرَةِ إِذۡ قُضِيَ ٱلۡأَمۡرُ وَهُمۡ فِي غَفۡلَةٖ وَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফী গাফলাতিও ওয়া হুম লা ইউমিনূন।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) মানুষদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে; অথচ তারা (দুনিয়ার জীবনে সে ব্যাপারে) রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না।

**40.** إِنَّا نَحۡنُ نَرِثُ ٱلۡأَرۡضَ وَمَنۡ عَلَيۡهَا وَإِلَيۡنَا يُرۡجَعُونَ ﴿٤٠﴾  
উচ্চারণ: ইন্না নাহনু নারিছুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাঊন।  
অর্থ: নিশ্চয় আমি জমিন ও এর ওপরে যারা আছে, তাদের সবাইর চূড়ান্ত মালিক হবো এবং আমারই নিকট তাদের ফিরিয়ে আনা হবে।

**41.** وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِبۡرَٰهِيمَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيًّا ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়াযকুর ফিল কিতাবি ইবরাহীমা ইন্নাহূ কানা সিদ্দীকান নাবিয়্যা।  
অর্থ: আর (হে রাসূল!) কিতাবে (আল-কুরআনে) ইব্রাহীম-এর কথা উল্লেখ করো; নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী, নবী।

**42.** إِذۡ قَالَ لِأَبِيهِ يَٰٓأَبَتِ لِمَ تَعۡبُدُ مَا لَا يَسۡمَعُ وَلَا يُبۡصِرُ وَلَا يُغۡنِي عَنكَ شَيۡـٔٗا ﴿٤٢﴾  
উচ্চারণ: ইয কালা লিআবীহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনী আনকা শাইআ।  
অর্থ: যখন সে তার বাবা (আযর)কে বলল, হে বাবা! তুমি কেন এমন কিছুকে ইবাদাত করছ যা শোনে না, দেখে না এবং যা তোমার কোনো উপকারও করতে পারে না?

**43.** يَٰٓأَبَتِ إِنِّي قَدۡ جَآءَنِي مِنَ ٱلۡعِلۡمِ مَا لَمۡ يَأۡتِكَ فَٱتَّبِعۡنِيٓ أَهۡدِكَ صِرَٰطٗا سَوِيّٗا ﴿٤٣﴾  
উচ্চারণ: ইয়া আবাতি ইন্নী কাদ জাআনী মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনী আহদিকা সিরাতান সাওয়িয়্যা।  
অর্থ: ‘হে আমার পিতা! আমার কাছে (অহীর মাধ্যমে) এমন জ্ঞান এসেছে, যা তোমার কাছে আসেনি। সুতরাং তুমি আমার অনুসরণ করো, তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখাবো।’

**44.** يَٰٓأَبَتِ لَا تَعۡبُدِ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلرَّحۡمَٰنِ عَصِيّٗا ﴿٤٤﴾  
উচ্চারণ: ইয়া আবাতি লা তাবুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির রাহমানি আসিয়্যা।  
অর্থ: ‘হে আমার পিতা! তুমি শয়তানের ইবাদাত করো না। নিশ্চয় শয়তান হলো পরম করুণাময়ের অবাধ্য।’

**45.** يَٰٓأَبَتِ إِنِّيٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٞ مِّنَ ٱلرَّحۡمَٰنِ فَتَكُونَ لِلشَّيۡطَٰنِ وَلِيّٗا ﴿٤٥﴾  
উচ্চারণ: ইয়া আবাতি ইন্নী আখাফু আই ইয়ামাস্সাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকূনা লিশ শাইতানি ওয়ালিয়্যা।  
অর্থ: ‘হে আমার পিতা! আমি আশংকা করছি যে, পরম করুণাময়ের (পক্ষ থেকে) তোমাকে শাস্তি স্পর্শ করবে (যদি কুফরীর ওপর মারা যাও), ফলে তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে।’

**46.** قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنۡ ءَالِهَتِي يَٰٓإِبۡرَٰهِيمُۖ لَئِن لَّمۡ تَنتَهِ لَأَرۡجُمَنَّكَۖ وَٱهۡجُرۡنِي مَلِيّٗا ﴿٤٦﴾  
উচ্চারণ: কালা আরাগিবুন আনতা আন আলিহাতী ইয়া ইবরাহীমু লাইল লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনী মালিয়্যা।  
অর্থ: সে (আযর তার ছেলেকে) বললো: ‘হে ইবরাহীম! তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি (আমার মূর্তিগুলোকে গালি দেয়া থেকে) বিরত না হও, তবে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। আর তুমি চিরতরে আমাকে ছেড়ে চলে যাও।’

**47.** قَالَ سَلَٰمٌ عَلَيۡكَۖ سَأَسۡتَغۡفِرُ لَكَ رَبِّيٓۖ إِنَّهُۥ كَانَ بِي حَفِيّٗا ﴿٤٧﴾  
উচ্চারণ: কালা সালামুন আলাইকা সাআসতাগফিরু লাকা রাব্বী ইন্নাহূ কানা বী হাফিয়্যা।  
অর্থ: (ইবরাহীম তার পিতাকে) বললো: ‘তোমার প্রতি সালাম। আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা (ও হিদায়াত) চাইব। নিশ্চয় তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল।’

**48.** وَأَعۡتَزِلُكُمۡ وَمَا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدۡعُواْ رَبِّي عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّي شَقِيّٗا ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদঊনা মিন দূনিল্লাহি ওয়া আদঊ রাব্বী আসা আল্লা আকূনা বিদুআই রাব্বী শাকিয়্যা।  
অর্থ: আর (শুনে রেখো) আমি তোমাদের এবং তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া ডাকছো, তাদের থেকে নিজেকে আলাদা করব এবং আমি আমার রবেকে ডাকব; হয়তো আমি আমার রবকে ডাকার মাধ্যমে দুর্ভাগা হব না।

**49.** فَلَمَّا ٱعۡتَزَلَهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۖ وَكُلّٗا جَعَلۡنَا نَبِيّٗا ﴿٤٩﴾  
উচ্চারণ: ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়াবুদূনা মিন দূনিল্লাহি ওয়াহাবনা লাহূ ইসহাকা ওয়া ইয়াকূবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা।  
অর্থ: অতঃপর, যখন সে তাদের এবং তারা আল্লাহ ছাড়া যার ইবাদাত করত তা থেকে নিজেকে আলাদা করল, আমরা তাকে (পরিবার ত্যাগ করার বিকল্প হিসেবে) ইসহাক ও ইয়াকুব দান করলাম এবং আমরা প্রত্যেককে নবী বানালাম।

**50.** وَوَهَبۡنَا لَهُم مِّن رَّحۡمَتِنَا وَجَعَلۡنَا لَهُمۡ لِسَانَ صِدۡقٍ عَلِيّٗا ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা।  
অর্থ: আর আমি তাদেরকে (নবুওয়াতের পাশাপাশি) আমার অনুগ্রহ দান করলাম। আর আমি (আমার বান্দাদের মুখে মুখে) তাদের সুনাম সুখ্যাতিকে সমুচ্চ করলাম।

**51.** وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مُوسَىٰٓۚ إِنَّهُۥ كَانَ مُخۡلَصٗا وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহূ কানা মুখলাসাও ওয়া কানা রাসূলান নাবিয়্যা।  
অর্থ: আর (হে রাসূল!) কিতাবে মূসাকে স্মরণ কর; নিশ্চয়ই তিনি ছিলেন বিশেষভাবে নির্বাচিত এবং একজন রাসূল ও নবী।

**52.** وَنَٰدَيۡنَٰهُ مِن جَانِبِ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنِ وَقَرَّبۡنَٰهُ نَجِيّٗا ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া নাদাইনাহু মিন জানিবিত তূরিল আইমানি ওয়া কার্রাবনাহু নাজিয়্যা।  
অর্থ: আমি তাকে তূর পাহাড়ের ডান দিক থেকে ডেকেছিলাম এবং অন্তরঙ্গ আলাপের উদ্দেশ্যে তাকে নৈকট্য দান করেছিলাম।

**53.** وَوَهَبۡنَا لَهُۥ مِن رَّحۡمَتِنَآ أَخَاهُ هَٰرُونَ نَبِيّٗا ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া ওয়াহাবনা লাহূ মির রাহমাতিনা আখাহু হারূনা নাবিয়্যা।  
অর্থ: আর আমি স্বীয় অনুগ্রহে তার জন্য তার ভাই হারূনকে নবীরূপে দান করলাম।

**54.** وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِسۡمَٰعِيلَۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلۡوَعۡدِ وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا ﴿٥٤﴾  
উচ্চারণ: ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহূ কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা।  
অর্থ: আর (হে রাসূল!) স্মরণ করো কিতাবে (আল-কুরআনে) ইসমাঈলকে; নিশ্চয় সে ছিল অঙ্গীকারে সত্যনিষ্ঠ এবং রাসূল ও নবী।

**55.** وَكَانَ يَأۡمُرُ أَهۡلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرۡضِيّٗا ﴿٥٥﴾  
উচ্চারণ: ওয়া কানা ইয়ামুরু আহলাহূ বিস সালাতি ওয়ায যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহী মারদিয়্যা।  
অর্থ: আর সে তার পরিবার পরিজনকে সালাত কায়িম ও যাকাত আদায়ের নির্দেশ দিতো এবং সে ছিল তার রবের সন্তোষভাজন।

**56.** وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِدۡرِيسَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيّٗا ﴿٥٦﴾  
উচ্চারণ: ওয়াযকুর ফিল কিতাবি ইদরীসা ইন্নাহূ কানা সিদ্দীকান নাবিয়্যা।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) স্মরণ করো এই কিতাবে (আলকুরআনে) ইদরীসকে। সে ছিলো পরম সত্যনিষ্ঠ নবী।

**57.** وَرَفَعۡنَٰهُ مَكَانًا عَلِيًّا ﴿٥٧﴾  
উচ্চারণ: ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা।  
অর্থ: আর আমি তাকে (নবুওয়াত দিয়ে) উচ্চ মর্যাদায় সমুন্নত করেছিলাম।

**58.** أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنۡ حَمَلۡنَا مَعَ نُوحٖ وَمِن ذُرِّيَّةِ إِبۡرَٰهِيمَ وَإِسۡرَٰٓءِيلَ وَمِمَّنۡ هَدَيۡنَا وَٱجۡتَبَيۡنَآۚ إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُ ٱلرَّحۡمَٰنِ خَرُّواْۤ سُجَّدٗاۤ وَبُكِيّٗا۩ ﴿٥٨﴾  
উচ্চারণ: উলাইকাল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীনা মিন যুর্রিয়্যাতি আদামা ওয়া মিম্মান হামালনা মাআ নূহিও ওয়া মিন যুর্রিয়্যাতি ইবরাহীমা ওয়া ইসরাঈলা ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খার্রূ সুজ্জাদাও ওয়া বুকিয়্যা।  
অর্থ: বস্তুত, এরাই ঐসব নবী-রাসূল, আদম সন্তানের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। আর ইবরাহীম ও ইসরা‘ঈলের বংশোদ্ভূত এবং যাদেরকে আমি (ইসলামের প্রতি) পথপ্রদর্শন করেছিলাম ও (নবী হিসেবে) মনোনীত করেছিলাম। যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো, তারা (আল্লাহর ভয়ে) কাঁদতে কাঁদতে সাজদায় লুটিয়ে পড়তো।

**59.** ۞ فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ أَضَاعُواْ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُواْ ٱلشَّهَوَٰتِۖ فَسَوۡفَ يَلۡقَوۡنَ غَيًّا ﴿٥٩﴾  
উচ্চারণ: ফাখালাফা মিম বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাওনা গায়্যা।  
অর্থ: তাদের (এসব মনোনীত নবীদের) পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং শীঘ্রই তারা জাহান্নামে অনিষ্ট ও ব্যর্থতার সাক্ষাৎ পাবে।

**60.** إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ شَيۡـٔٗا ﴿٦٠﴾  
উচ্চারণ: ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফা উলাইকা ইয়াদখুলূনাল জান্নাতা ওয়া লা ইউযলামূনা শাইআ।  
অর্থ: তবে তারা নয়, যারা (ত্রুটি ও অপকর্ম থেকে) তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো যুলম করা হবে না।

**61.** جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدَ ٱلرَّحۡمَٰنُ عِبَادَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّهُۥ كَانَ وَعۡدُهُۥ مَأۡتِيّٗا ﴿٦١﴾  
উচ্চারণ: জান্নাতি আদনিনিল লাতী ওয়াআদার রাহমানু ইবাদাহূ বিল গাইবি ইন্নাহূ কানা ওয়াদুহূ মাতিয়্যা।  
অর্থ: চিরস্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি পরম করুণাময় তাঁর বান্দাদের গায়িবের মাধ্যমে দিয়েছেন। নিশ্চয় তাঁর ওয়াদাকৃত বিষয় অবশ্যম্ভাবী।

**62.** لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا إِلَّا سَلَٰمٗاۖ وَلَهُمۡ رِزۡقُهُمۡ فِيهَا بُكۡرَةٗ وَعَشِيّٗا ﴿٦٢﴾  
উচ্চারণ: লা ইয়াসমাঊনা ফীহা লাগওয়ান ইল্লা সালামাও ওয়া লাহুম রিযকুহুম ফীহা বুকরাতাও ওয়া আশিয়্যা।  
অর্থ: তারা সেখানে ‘সালাম’ (শান্তি) ছাড়া কোনো অর্থহীন ও অশ্লীল কথা শুনবে না এবং সেখানে সকাল-সন্ধ্যায় তাদের জন্য থাকবে তাদের রিযক।

**63.** تِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِي نُورِثُ مِنۡ عِبَادِنَا مَن كَانَ تَقِيّٗا ﴿٦٣﴾  
উচ্চারণ: তিলকাল জান্নাতুল লাতী নূরিছু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা।  
অর্থ: সেই জান্নাত, আমি যার উত্তরাধিকারী বানাব আমার বান্দাদের মধ্যে তাদেরকে, যারা মুত্তাকী।

**64.** وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمۡرِ رَبِّكَۖ لَهُۥ مَا بَيۡنَ أَيۡدِينَا وَمَا خَلۡفَنَا وَمَا بَيۡنَ ذَٰلِكَۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيّٗا ﴿٦٤﴾  
উচ্চারণ: ওয়া মা নাতানায্যালু ইল্লা বিআমরি রাব্বিকা লাহূ মা বাইনা আইদীনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়্যা।  
অর্থ: (হে জিবরীল! মুহাম্মাদকে বলে দাও:) ‘আর আমরা আপনার রবের নির্দেশ ছাড়া (জমিনে) অবতরণ করি না। আমাদের সামনে (আখিরাতে) যা কিছু আছে, আর যা আছে আমাদের পিছনে (দুনিয়াতে) এবং যা রয়েছে এতদুভয়ের মধ্যে, সব তাঁরই মালিকানাধীন। আর (হে রাসূল!) তোমার রব ভুলে যান না।

**65.** رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِيّٗا ﴿٦٥﴾  
উচ্চারণ: রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহী হাল তালামু লাহূ সামিয়্যা।  
অর্থ: আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, এর প্রতিটি জিনিসেরই তিনি রব। সুতরাং তুমি তাঁর ইবাদাত করো এবং তাঁরই ইবাদাতে অটল থাকো। তুমি কি (ইবাদাতের ক্ষেত্রে) তাঁর সমগুণ সম্পন্ন কাউকে জানো?

**66.** وَيَقُولُ ٱلۡإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوۡفَ أُخۡرَجُ حَيًّا ﴿٦٦﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলুল ইনসানু আইযা মা মিত্তু লাসাওফা উখরাজু হায়্যা।  
অর্থ: আর (পুনরুত্থান অস্বীকারকারী কাফির) মানুষ বলে, আমি মরলে কি আমাকে আবার জীবিত করা হবে?

**67.** أَوَلَا يَذۡكُرُ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ وَلَمۡ يَكُ شَيۡـٔٗا ﴿٦٧﴾  
উচ্চারণ: আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াকু শাইআ।  
অর্থ: মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি, অথচ সে কিছুও ছিল না?

**68.** فَوَرَبِّكَ لَنَحۡشُرَنَّهُمۡ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحۡضِرَنَّهُمۡ حَوۡلَ جَهَنَّمَ جِثِيّٗا ﴿٦٨﴾  
উচ্চারণ: ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ শায়াতীনা ছুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিছিয়্যা।  
অর্থ: অতএব (হে রাসূল!) তোমার রবের শপথ ! আমি অবশ্যই তাদেরকে ও শয়তানদেরকে (কবর থেকে হাশরের ময়দানে) সমবেত করবোই, অতঃপর জাহান্নামের চারপাশে লাঞ্ছিত ও নতজানু অবস্থায় তাদেরকে হাজির করবোই।

**69.** ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمۡ أَشَدُّ عَلَى ٱلرَّحۡمَٰنِ عِتِيّٗا ﴿٦٩﴾  
উচ্চারণ: ছুম্মা লানানযিআন্না মিন কুল্লি শীআতিন আয়্যুহুম আশাদ্দু আলার রাহমানি ইতিয়্যা।  
অর্থ: তারপর আমি প্রত্যেক (পথভ্রষ্ট) দল থেকে, পরম করুণাময়ের প্রতি সর্বাধিক অবাধ্যকে টেনে বের করবোই।

**70.** ثُمَّ لَنَحۡنُ أَعۡلَمُ بِٱلَّذِينَ هُمۡ أَوۡلَىٰ بِهَا صِلِيّٗا ﴿٧٠﴾  
উচ্চারণ: ছুম্মা লানাহনু আলামু বিল লাযীনা হুম আওলা বিহা সিলিয়্যা।  
অর্থ: উপরন্তু আমিই সর্বাধিক ভালো জানি তাদের সম্পর্কে, যারা জাহান্নামে প্রবেশের এবং দগ্ধীভূত হওয়ার অধিক উপযুক্ত।

**71.** وَإِن مِّنكُمۡ إِلَّا وَارِدُهَاۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتۡمٗا مَّقۡضِيّٗا ﴿٧١﴾  
উচ্চারণ: ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা।  
অর্থ: আর (হে মানুষ!) তোমাদের প্রত্যেককেই তা (জাহান্নামের ওপর স্থাপিত পুলসিরাত) অতিক্রম করতে হবে। এটি তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত।

**72.** ثُمَّ نُنَجِّي ٱلَّذِينَ ٱتَّقَواْ وَّنَذَرُ ٱلظَّٰلِمِينَ فِيهَا جِثِيّٗا ﴿٧٢﴾  
উচ্চারণ: ছুম্মা নুনাজ্জিল লাযীনাত তাকাও ওয়া নাযারুয যালিমীনা ফীহা জিছিয়্যা।  
অর্থ: তারপর আমি সেই সকলকে রক্ষা করব, যারা তাকওয়া অবলম্বন করেছে; আর যালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব।

**73.** وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَيُّ ٱلۡفَرِيقَيۡنِ خَيۡرٞ مَّقَامٗا وَأَحۡسَنُ نَدِيّٗا ﴿٧٣﴾  
উচ্চারণ: ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন কালাল লাযীনা কাফারূ লিল লাযীনা আমানূ আয়্যুল ফারীকাইনি খাইরুম মাকামাও ওয়া আহসানু নাদিয়্যা।  
অর্থ: আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফিররা মুমিনদের বলে, দুই দলের মধ্যে কে মর্যাদায় উত্তম এবং আসর (সমাবেশস্থল)-এর দিক থেকে অধিক উত্তম?

**74.** وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَحۡسَنُ أَثَٰثٗا وَرِءۡيٗا ﴿٧٤﴾  
উচ্চারণ: ওয়া কাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন হুম আহসানু আছাছাও ওয়া রিয়া।  
অর্থ: আর তাদের পূর্বে আমি কত প্রজন্ম ধ্বংস করেছি, যারা সম্পদ-সামগ্রী এবং বাহ্যিক সৌন্দর্যে ছিল তাদের চেয়ে আরও মনোহর।

**75.** قُلۡ مَن كَانَ فِي ٱلضَّلَٰلَةِ فَلۡيَمۡدُدۡ لَهُ ٱلرَّحۡمَٰنُ مَدًّاۚ حَتَّىٰٓ إِذَا رَأَوۡاْ مَا يُوعَدُونَ إِمَّا ٱلۡعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعۡلَمُونَ مَنۡ هُوَ شَرّٞ مَّكَانٗا وَأَضۡعَفُ جُندٗا ﴿٧٥﴾  
উচ্চারণ: কুল মান কানা ফিদ দালালাতি ফালয়ামদুদ লাহুর রাহমানু মাদ্দান হাত্তা ইযা রাআও মা ইঊআদূনা ইম্মাল আযাবা ওয়া ইম্মাস সাআতা ফাসায়ালামূনা মান হুওয়া শার্রুম মাকানাও ওয়া আদআফু জুনদা।  
অর্থ: (হে রাসূল! তুমি তাদেরকে) বলে দাও: ‘যে পথভ্রষ্টতায় রয়েছে, তাকে পরম করুণাময় প্রচুর অবকাশ দিবেন; যতক্ষণ না যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা তারা প্রত্যক্ষ করবে, চাই তা শাস্তি হোক অথবা কিয়ামত। তখন তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও দলবলে দুর্বল।

**76.** وَيَزِيدُ ٱللَّهُ ٱلَّذِينَ ٱهۡتَدَوۡاْ هُدٗىۗ وَٱلۡبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيۡرٌ عِندَ رَبِّكَ ثَوَابٗا وَخَيۡرٞ مَّرَدًّا ﴿٧٦﴾  
উচ্চারণ: ওয়া ইয়াযীদুল্লাহুল লাযীনাহ তাদাও হুদাও ওয়াল বাকিয়াতুস সালিহাতু খাইরুন ইনদা রাব্বিকা ছাওয়াবাও ওয়া খাইরুম মারাদ্দা।  
অর্থ: আর যারা হিদায়াতের পথে চলে, আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দিবেন। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কার প্রাপ্তির দিক দিয়ে শ্রেষ্ঠ এবং পরিণতি হিসেবেও অতি উত্তম।

**77.** أَفَرَءَيۡتَ ٱلَّذِي كَفَرَ بِـَٔايَٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالٗا وَوَلَدًا ﴿٧٧﴾  
উচ্চারণ: আফারাআইতাল লাযী কাফারা বিআয়াতিনা ওয়া কালা লাঊতায়ান্না মালাও ওয়া ওয়ালাদা।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে: ‘(আমি মরে গেলে আমাকে পুনরুত্থান করা হলেও) আমাকে অবশ্যই প্রচুর ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেয়া হবে?’

**78.** أَطَّلَعَ ٱلۡغَيۡبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا ﴿٧٨﴾  
উচ্চারণ: আত্তালাআল গাইবা আমিত তাখাযা ইনদার রাহমানি আহদা।  
অর্থ: সে কি গায়িব সম্পর্কে অবহিত হয়েছে, নাকি পরম করুণাময়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছে?

**79.** كَلَّاۚ سَنَكۡتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلۡعَذَابِ مَدّٗا ﴿٧٩﴾  
উচ্চারণ: কাল্লা সানাকতুবু মা ইয়াকূলু ওয়া নামুদ্দু লাহূ মিনাল আযাবি মাদ্দা।  
অর্থ: ব্যাপারটি কখনোই সে রকম নয় (যা তারা ধারণা করছে), সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তির মাত্রা বাড়াতেই থাকব।

**80.** وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأۡتِينَا فَرۡدٗا ﴿٨٠﴾  
উচ্চারণ: ওয়া নারিছুহূ মা ইয়াকূলু ওয়া ইয়াতীনা ফারদা।  
অর্থ: আর সে যে বিষয়ে কথা বলে, তা আমার অধিকারে থাকবে এবং (কিয়ামতের দিন) আমার কাছে সে একাকী আসবে।

**81.** وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لِّيَكُونُواْ لَهُمۡ عِزّٗا ﴿٨١﴾  
উচ্চারণ: ওয়াত্তাখাযূ মিন দূনিল্লাহি আলিহাতাল লিয়াকূনূ লাহুম ইয্যা।  
অর্থ: আর তারা (মুশরিকরা) আল্লাহ ছাড়া নিজেদের জন্যে বহু ‘ইলাহ’ গ্রহণ করেছে, যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে।

**82.** كَلَّاۚ سَيَكۡفُرُونَ بِعِبَادَتِهِمۡ وَيَكُونُونَ عَلَيۡهِمۡ ضِدًّا ﴿٨٢﴾  
উচ্চারণ: কাল্লা সায়াকফুরূনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকূনূনা আলাইহিম দিদ্দা।  
অর্থ: ব্যাপারটি কখনোই সে রকম নয় (যা তারা ধারণা করছে), এরা (ভ্রান্ত মা‘বূদরা) তাদের ইবাদাতের কথা অস্বীকার করবে এবং তাদের বিরোধী শত্রু হয়ে যাবে।

**83.** أَلَمۡ تَرَ أَنَّآ أَرۡسَلۡنَا ٱلشَّيَٰطِينَ عَلَى ٱلۡكَٰفِرِينَ تَؤُزُّهُمۡ أَزّٗا ﴿٨٣﴾  
উচ্চারণ: আলাম তারা আন্না আরসালনাশ শায়াতীনা আলাল কাফিরীনা তাউয্যুহুম আয্যা।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করনি যে, আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি; ওরা তাদেরকে (গুনাহের কাজে এবং আল্লাহর দ্বীন থেকে সরিয়ে নেয়ার কাজে) বিশেষভাবে প্ররোচিত করে।

**84.** فَلَا تَعۡجَلۡ عَلَيۡهِمۡۖ إِنَّمَا نَعُدُّ لَهُمۡ عَدّٗا ﴿٨٤﴾  
উচ্চারণ: ফালা তাজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা।  
অর্থ: সুতরাং (হে রাসূল!) তুমি তাদের (ধ্বংসের) ব্যাপারে তাড়াহুড়া করো না; আমি তো কেবল তাদের জন্য নির্ধারিত কাল গণনা করছি।

**85.** يَوۡمَ نَحۡشُرُ ٱلۡمُتَّقِينَ إِلَى ٱلرَّحۡمَٰنِ وَفۡدٗا ﴿٨٥﴾  
উচ্চারণ: ইয়াওমা নাহশুরুল মুত্তাকীনা ইলার রাহমানি ওয়াফদা।  
অর্থ: যেদিন আমি পরম করুণাময়ের নিকট মুত্তাকীদেরকে সম্মানিত মেহমানরূপে সমবেত করবো।

**86.** وَنَسُوقُ ٱلۡمُجۡرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرۡدٗا ﴿٨٦﴾  
উচ্চারণ: ওয়া নাসূকুল মুজরিমীনা ইলা জাহান্নামা ওয়িরদা।  
অর্থ: আর অপরাধীদেরকে (কাফিরদেরকে) তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবো।

**87.** لَّا يَمۡلِكُونَ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا ﴿٨٧﴾  
উচ্চারণ: লা ইয়ামলিকূনাশ শাফাআতা ইল্লা মানিত তাখাযা ইনদার রাহমানি আহদা।  
অর্থ: যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে, তারা ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না।

**88.** وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗا ﴿٨٨﴾  
উচ্চারণ: ওয়া কালুত তাখাযার রাহমানু ওয়ালাদা।  
অর্থ: আর তারা (ইয়াহূদী, খ্রিষ্টান ও কিছু মুশরিকরা) বলে: ‘পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন।’

**89.** لَّقَدۡ جِئۡتُمۡ شَيۡـًٔا إِدّٗا ﴿٨٩﴾  
উচ্চারণ: লাকাদ জিতুম শাইআন ইদ্দা।  
অর্থ: অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ।

**90.** تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِنۡهُ وَتَنشَقُّ ٱلۡأَرۡضُ وَتَخِرُّ ٱلۡجِبَالُ هَدًّا ﴿٩٠﴾  
উচ্চারণ: তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখির্রুল জিবালু হাদ্দা।  
অর্থ: এতে (এ জঘন্যতম কথার কারণে) আসমানসমূহ ফেটে পড়ার, জমিন বিদীর্ণ হওয়ার এবং পাহাড়সমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হবে।

**91.** أَن دَعَوۡاْ لِلرَّحۡمَٰنِ وَلَدٗا ﴿٩١﴾  
উচ্চারণ: আন দাআও লির রাহমানি ওয়ালাদা।  
অর্থ: কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবি করে।

**92.** وَمَا يَنۢبَغِي لِلرَّحۡمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا ﴿٩٢﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়ামবাগী লির রাহমানি আই ইয়াত্তাখিযা ওয়ালাদা।  
অর্থ: অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য শোভনীয় নয়।

**93.** إِن كُلُّ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ إِلَّآ ءَاتِي ٱلرَّحۡمَٰنِ عَبۡدٗا ﴿٩٣﴾  
উচ্চারণ: ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা।  
অর্থ: আসমানসমূহ ও জমিনে এমন কেউ নেই, যে বান্দা হিসেবে পরম করুণাময়ের কাছে উপস্থিত হবে না।

**94.** لَّقَدۡ أَحۡصَىٰهُمۡ وَعَدَّهُمۡ عَدّٗا ﴿٩٤﴾  
উচ্চারণ: লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা।  
অর্থ: তিনি তাদের সংখ্যা জানেন এবং তাদেরকে যথাযথভাবে গণনা করে রেখেছেন।

**95.** وَكُلُّهُمۡ ءَاتِيهِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَرۡدًا ﴿٩٥﴾  
উচ্চারণ: ওয়া কুল্লুহুম আতীহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা।  
অর্থ: আর তাদের সবাই কিয়ামতের দিন একাকী অবস্থায় তাঁর নিকট আসবে (উপস্থিত হবে)।

**96.** إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَيَجۡعَلُ لَهُمُ ٱلرَّحۡمَٰنُ وُدّٗا ﴿٩٦﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা।  
অর্থ: নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, পরম করুণাময় অবশ্যই (বান্দাদের হৃদয়ে) তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন।

**97.** فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلۡمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوۡمٗا لُّدّٗا ﴿٩٧﴾  
উচ্চারণ: ফা ইন্নামা ইয়াস্সারনাহু বিলিসানিকা লিতুবাশ্শিরা বিহিল মুত্তাকীনা ওয়া তুনযিরা বিহী কাওমাল লুদ্দা।  
অর্থ: আর (হে রাসূল!) আমি তো তোমার ভাষায় আলকুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তুমি এর দ্বারা মুত্তাকীদেরকে (জান্নাতের) সুসংবাদ দিতে পারো এবং কলহপ্রিয় জাতিকে তদ্বারা (জাহান্নামের ভীতি প্রদর্শন করে) সতর্ক করতে পারো।

**98.** وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هَلۡ تُحِسُّ مِنۡهُم مِّنۡ أَحَدٍ أَوۡ تَسۡمَعُ لَهُمۡ رِكۡزَۢا ﴿٩٨﴾  
উচ্চারণ: ওয়া কাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন হাল তুহিস্সু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকযা।  
অর্থ: আর আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কেই তো ধ্বংস করে দিয়েছি! তুমি কি তাদের কারো অস্তিত্ব অনুভব করতে পার, কিংবা শুনতে পাও তাদের কোনো ক্ষীণ আওয়াজ?

[পুরো সূরা পড়ুন: সূরা মারইয়াম](https://yasinsurah.com/bn/sura-maryam/) · [সূরা মারইয়াম তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-maryam/#tilawat)

## সূরা ত্বা-হা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** طه ﴿١﴾  
উচ্চারণ: ত্বোয়া হা।  
অর্থ: ত্ব-হা।

**2.** مَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لِتَشۡقَىٰٓ ﴿٢﴾  
উচ্চারণ: মা আনযালনা আলাইকাল কুরআনা লিতাশকা।  
অর্থ: (হে রাসূল!) আমি তোমার প্রতি এ আলকুরআন এজন্য নাযিল করিনি যে, তুমি দুর্ভোগ পোহাবে।

**3.** إِلَّا تَذۡكِرَةٗ لِّمَن يَخۡشَىٰ ﴿٣﴾  
উচ্চারণ: ইল্লা তাযকিরাতাল লিমাই ইয়াখশা।  
অর্থ: বরং যে (আল্লাহকে) ভয় করে তার জন্য (এ কুরআন) উপদেশ স্বরূপ।

**4.** تَنزِيلٗا مِّمَّنۡ خَلَقَ ٱلۡأَرۡضَ وَٱلسَّمَٰوَٰتِ ٱلۡعُلَى ﴿٤﴾  
উচ্চারণ: তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা।  
অর্থ: যিনি জমিন ও সুউচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন, তাঁর নিকট থেকে (এ আলকুরআন) অবতীর্ণ হয়েছে।

**5.** ٱلرَّحۡمَٰنُ عَلَى ٱلۡعَرۡشِ ٱسۡتَوَىٰ ﴿٥﴾  
উচ্চারণ: আর রাহমানু আলাল আরশিস তাওয়া।  
অর্থ: পরম করুণাময় (আল্লাহ) ‘আরশের ওপর উঠেছেন।

**6.** لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَمَا تَحۡتَ ٱلثَّرَىٰ ﴿٦﴾  
উচ্চারণ: লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাছ ছারা।  
অর্থ: যা আছে আসমানসমূহে, জমিনে ও এ দু’য়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে তা সব তাঁরই।

**7.** وَإِن تَجۡهَرۡ بِٱلۡقَوۡلِ فَإِنَّهُۥ يَعۡلَمُ ٱلسِّرَّ وَأَخۡفَى ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া ইন তাজহার বিল কাওলি ফা ইন্নাহূ ইয়ালামুস সির্রা ওয়া আখফা।  
অর্থ: আর (হে রাসূল!) তুমি যদি উচ্চস্বরে কথা বলো, তবুও (জেনে রাখো) তিনি গোপন ও আরও গোপন বিষয়ও জানেন।

**8.** ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ ﴿٨﴾  
উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া লাহুল আসমাউল হুসনা।  
অর্থ: আল্লাহ, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; তাঁরই জন্যে রয়েছে সুন্দরতম নামসমূহ।

**9.** وَهَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া হাল আতাকা হাদীছু মূসা।  
অর্থ: আর (হে রাসূল!) তোমার কাছে কি মূসার (বৃত্তান্ত) সংবাদ পৌঁছেছে?

**10.** إِذۡ رَءَا نَارٗا فَقَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِقَبَسٍ أَوۡ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدٗى ﴿١٠﴾  
উচ্চারণ: ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুছূ ইন্নী আনাসতু নারাল লাআল্লী আতীকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা।  
অর্থ: যখন সে আগুন দেখলো, তখন সে নিজ পরিবারকে বললো: ‘তোমরা (এ জায়গায়) অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি। আশা করি আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো অথবা আগুনের নিকট পথনির্দেশ পাবো।’

**11.** فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ يَٰمُوسَىٰٓ ﴿١١﴾  
উচ্চারণ: ফালাম্মা আতাহা নূদিয়া ইয়া মূসা।  
অর্থ: যখন সে আগুনের কাছে আসলো, তখন তাকে ডেকে বলা হলো: ‘হে মূসা।’

**12.** إِنِّيٓ أَنَا۠ رَبُّكَ فَٱخۡلَعۡ نَعۡلَيۡكَ إِنَّكَ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوٗى ﴿١٢﴾  
উচ্চারণ: ইন্নী আনা রাব্বুকা ফাখলা নালাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া।  
অর্থ: নিশ্চয় আমিই তোমার রব। সুতরাং (সাক্ষাতের প্রস্তুতি স্বরূপ) তুমি তোমার জুতাজোড়া খুলে ফেলো। নিশ্চয় তুমি পবিত্র ‘তুওয়া’ উপত্যকায় রয়েছ।’

**13.** وَأَنَا ٱخۡتَرۡتُكَ فَٱسۡتَمِعۡ لِمَا يُوحَىٰٓ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া আনাখ তারতুকা ফাসতামি লিমা ইঊহা।  
অর্থ: ‘আর আমি তোমাকে (রিসালাতের জন্যে) মনোনীত করেছি। সুতরাং তোমার কাছে যা ওয়াহীরূপে পাঠানো হচ্ছে ,তা মনোযোগ দিয়ে শোন।’

**14.** إِنَّنِيٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدۡنِي وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكۡرِيٓ ﴿١٤﴾  
উচ্চারণ: ইন্নানী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনী ওয়া আকিমিস সালাতা লিযিকরী।  
অর্থ: ‘নিশ্চয় আমিই আল্লাহ। আমি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। সুতরাং তুমি এককভাবে আমারই ইবাদাত করো এবং আমার স্মরণার্থে (পরিপূর্ণরূপে) সালাত কায়িম করো।’

**15.** إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخۡفِيهَا لِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا تَسۡعَىٰ ﴿١٥﴾  
উচ্চারণ: ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফীহা লিতুজযা কুল্লু নাফসিম বিমা তাসআ।  
অর্থ: নিশ্চয়ই কিয়ামত আসন্ন; আমি যেন তা গোপনই রাখতে চাই, যাতে প্রতিটি মানুষকে তার (দুনিয়ার ভাল বা মন্দ) কর্মের প্রতিফল দেওয়া হয়।

**16.** فَلَا يَصُدَّنَّكَ عَنۡهَا مَن لَّا يُؤۡمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرۡدَىٰ ﴿١٦﴾  
উচ্চারণ: ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মাল লা ইউমিনু বিহা ওয়াত্তাবাআ হাওয়াহু ফাতারদা।  
অর্থ: অতএব যে ব্যক্তি কিয়ামতের প্রতি ঈমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে কিছুতেই তার ওপর ঈমান আনা থেকে ফিরিয়ে না রাখে; অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে।

**17.** وَمَا تِلۡكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া মা তিলকা বিয়ামীনিকা ইয়া মূসা।  
অর্থ: আর (আল্লাহ মূসাকে সম্বোধন করে বলেনঃ ) ‘হে মূসা, তোমার ডান হাতে ওটা কী?’

**18.** قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّؤُاْ عَلَيۡهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَـَٔارِبُ أُخۡرَىٰ ﴿١٨﴾  
উচ্চারণ: কালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গানামী ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা।  
অর্থ: জবাবে সে (মূসা) বললো: ‘এটি আমার লাঠি; (চলার সময়) আমি এর ওপর ভর করি, এটি দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি। এ ছাড়াও এটি আমার আরো অনেক কাজে লাগে।’

**19.** قَالَ أَلۡقِهَا يَٰمُوسَىٰ ﴿١٩﴾  
উচ্চারণ: কালা আলকিহা ইয়া মূসা।  
অর্থ: আল্লাহ বললেন: ‘হে মূসা! তুমি ওটা নিক্ষেপ করো।’

**20.** فَأَلۡقَىٰهَا فَإِذَا هِيَ حَيَّةٞ تَسۡعَىٰ ﴿٢٠﴾  
উচ্চারণ: ফা আলকাহা ফা ইযা হিয়া হায়্যাতুন তাসআ।  
অর্থ: অতঃপর সে তা নিক্ষেপ করলো, অমনি তা সাপ হয়ে (ক্ষিপ্র বেগে) ছুটতে লাগলো।

**21.** قَالَ خُذۡهَا وَلَا تَخَفۡۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلۡأُولَىٰ ﴿٢١﴾  
উচ্চারণ: কালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সীরাতাহাল ঊলা।  
অর্থ: তিনি বললেন: ‘ওটাকে ধর এবং ভয় করো না। আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবো।’

**22.** وَٱضۡمُمۡ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٍ ءَايَةً أُخۡرَىٰ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদাআ মিন গাইরি সূইন আয়াতান উখরা।  
অর্থ: আর তোমার হাতকে তোমার বগলের সঙ্গে মিলাও, তখন তা কোনো দোষ ছাড়া সাদা হয়ে বের হবে, এটি আরও একটি নিদর্শন।

**23.** لِنُرِيَكَ مِنۡ ءَايَٰتِنَا ٱلۡكُبۡرَى ﴿٢٣﴾  
উচ্চারণ: লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা।  
অর্থ: (হে মূসা! আমি তোমাকে এ দু’টি আলামত দেখালাম) এটা এজন্য যে, আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনসমূহের কিছু দেখাব।

**24.** ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿٢٤﴾  
উচ্চারণ: ইযহাব ইলা ফিরআওনা ইন্নাহূ তাগা।  
অর্থ: ‘তুমি ফিরা‘ঊনের কাছে যাও। নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে।’

**25.** قَالَ رَبِّ ٱشۡرَحۡ لِي صَدۡرِي ﴿٢٥﴾  
উচ্চারণ: কালা রাব্বিশ রাহ লী সাদরী।  
অর্থ: সে (মূসা) বললো: ‘হে আমার রব, আপনি আমার বুক প্রশস্ত করে দিন।’

**26.** وَيَسِّرۡ لِيٓ أَمۡرِي ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়া ইয়াস্সির লী আমরী।  
অর্থ: এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন।

**27.** وَٱحۡلُلۡ عُقۡدَةٗ مِّن لِّسَانِي ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়াহলুল উকদাতাম মিল লিসানী।  
অর্থ: আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন।

**28.** يَفۡقَهُواْ قَوۡلِي ﴿٢٨﴾  
উচ্চারণ: ইয়াফকাহূ কাওলী।  
অর্থ: যাতে তারা আমার কথা বুঝতে পারে।

**29.** وَٱجۡعَل لِّي وَزِيرٗا مِّنۡ أَهۡلِي ﴿٢٩﴾  
উচ্চারণ: ওয়াজআল লী ওয়াযীরাম মিন আহলী।  
অর্থ: আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন।

**30.** هَٰرُونَ أَخِي ﴿٣٠﴾  
উচ্চারণ: হারূনা আখী।  
অর্থ: আমার ভাই হারূনকে।

**31.** ٱشۡدُدۡ بِهِۦٓ أَزۡرِي ﴿٣١﴾  
উচ্চারণ: উশদুদ বিহী আযরী।  
অর্থ: তার দ্বারা আমার শক্তিকে সুদৃঢ় করুন।

**32.** وَأَشۡرِكۡهُ فِيٓ أَمۡرِي ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া আশরিকহু ফী আমরী।  
অর্থ: এবং তাকে আমার (রিসালাতের) কাজে শরীক করুন।

**33.** كَيۡ نُسَبِّحَكَ كَثِيرٗا ﴿٣٣﴾  
উচ্চারণ: কাই নুসাব্বিহাকা কাছীরা।  
অর্থ: যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি।

**34.** وَنَذۡكُرَكَ كَثِيرًا ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া নাযকুরাকা কাছীরা।  
অর্থ: এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি।

**35.** إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرٗا ﴿٣٥﴾  
উচ্চারণ: ইন্নাকা কুনতা বিনা বাসীরা।  
অর্থ: আপনিই তো আমাদের বিষয়ে সম্যক দ্রষ্টা।’

**36.** قَالَ قَدۡ أُوتِيتَ سُؤۡلَكَ يَٰمُوسَىٰ ﴿٣٦﴾  
উচ্চারণ: কালা কাদ ঊতীতা সুলাকা ইয়া মূসা।  
অর্থ: আল্লাহ বললেন: ‘হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো।’

**37.** وَلَقَدۡ مَنَنَّا عَلَيۡكَ مَرَّةً أُخۡرَىٰٓ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ মানান্না আলাইকা মার্রাতান উখরা।  
অর্থ: আর নিশ্চয়ই আমি তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছি।

**38.** إِذۡ أَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ ﴿٣٨﴾  
উচ্চারণ: ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইঊহা।  
অর্থ: যখন আমি তোমার মাতাকে ওয়াহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, যা জানানোর ছিলো।

**39.** أَنِ ٱقۡذِفِيهِ فِي ٱلتَّابُوتِ فَٱقۡذِفِيهِ فِي ٱلۡيَمِّ فَلۡيُلۡقِهِ ٱلۡيَمُّ بِٱلسَّاحِلِ يَأۡخُذۡهُ عَدُوّٞ لِّي وَعَدُوّٞ لَّهُۥۚ وَأَلۡقَيۡتُ عَلَيۡكَ مَحَبَّةٗ مِّنِّي وَلِتُصۡنَعَ عَلَىٰ عَيۡنِيٓ ﴿٣٩﴾  
উচ্চারণ: আনিক যিফীহি ফিত তাবূতি ফাকযিফীহি ফিল ইয়াম্মি ফালয়ুলকিহিল ইয়াম্মু বিস সাহিলি ইয়াখুযহু আদুওওয়ুল লী ওয়া আদুওওয়ুল লাহূ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনাআ আলা আইনী।  
অর্থ: তুমি তাকে (মূসাকে) সিন্ধুকের মধ্যে রেখে দাও। তারপর তাকে সাগরে ভাসিয়ে দাও। যেন সাগর তাকে তীরে ঠেলে দেয়। ফলে তাকে আমার শত্রু ও তার শত্রু (ফিরা‘ঊন) উঠিয়ে নিবে। আর (হে মূসা) আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও।’

**40.** إِذۡ تَمۡشِيٓ أُخۡتُكَ فَتَقُولُ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ مَن يَكۡفُلُهُۥۖ فَرَجَعۡنَٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَيۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَۚ وَقَتَلۡتَ نَفۡسٗا فَنَجَّيۡنَٰكَ مِنَ ٱلۡغَمِّ وَفَتَنَّٰكَ فُتُونٗاۚ فَلَبِثۡتَ سِنِينَ فِيٓ أَهۡلِ مَدۡيَنَ ثُمَّ جِئۡتَ عَلَىٰ قَدَرٖ يَٰمُوسَىٰ ﴿٤٠﴾  
উচ্চারণ: ইয তামশী উখতুকা ফাতাকূলু হাল আদুল্লুকুম আলা মাই ইয়াকফুলুহূ ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকার্রা আইনুহা ওয়া লা তাহযানা ওয়া কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতূনান ফালাবিছতা সিনীনা ফী আহলি মাদয়ানা ছুম্মা জিতা আলা কাদারিই ইয়া মূসা।  
অর্থ: যখন তোমার বোন (সিন্দুকটি যেদিকে ভেসে যায়, সেদিকেই সাথে সাথে) চলছিল। অতঃপর সে গিয়ে (যারা তোমাকে উঠিয়ে নিয়েছে তাদেরকে) বললো: ‘আমি কি তোমাদেরকে এমন একজনের সন্ধান দিব, যে এর দায়িত্বভার নিতে পারবে?’ অতঃপর আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জুড়ায় এবং সে দুশ্চিন্তায় না থাকে। আর তুমি (ক্বিবতী সম্প্রদায়ের) এক ব্যক্তিকে হত্যা করেছিলে। তখন আমি তোমাকে দুশ্চিন্তা থেকে নাজাত দিলাম এবং তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদইয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছ। তারপর হে মূসা! (তোমার সাথে কথা বলার) নির্ধারিত সময়ে তুমি এসে উপস্থিত হয়েছো।

**41.** وَٱصۡطَنَعۡتُكَ لِنَفۡسِي ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়াসতানাতুকা লিনাফসী।  
অর্থ: এবং আমি তোমাকে আমার নিজের (রিসালাত প্রদানের) জন্য প্রস্তুত করেছি।

**42.** ٱذۡهَبۡ أَنتَ وَأَخُوكَ بِـَٔايَٰتِي وَلَا تَنِيَا فِي ذِكۡرِي ﴿٤٢﴾  
উচ্চারণ: ইযহাব আনতা ওয়া আখূকা বিআয়াতী ওয়া লা তানিয়া ফী যিকরী।  
অর্থ: (হে মূসা!) তুমি ও তোমার ভাই (হারূন) আমার (ক্ষমতা ও একত্ববাদের) আয়াতসমূহ নিয়ে (ফিরা‘ঊনের কাছে) যাও এবং আমাকে স্মরণ করার ক্ষেত্রে কোনোরূপ শৈথিল্য কর না।

**43.** ٱذۡهَبَآ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿٤٣﴾  
উচ্চারণ: ইযহাবা ইলা ফিরআওনা ইন্নাহূ তাগা।  
অর্থ: তোমরা দু’জন ফিরা‘ঊনের নিকট যাও; কেননা সে তো সীমালঙ্ঘন করেছে।

**44.** فَقُولَا لَهُۥ قَوۡلٗا لَّيِّنٗا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ ﴿٤٤﴾  
উচ্চারণ: ফাকূলা লাহূ কাওলাল লায়্যিনাল লাআল্লাহূ ইয়াতাযাক্কারু আও ইয়াখশা।  
অর্থ: তোমরা তার সাথে কোমল ভাষায় কথা বলবে। হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা (আল্লাহকে) ভয় করবে।

**45.** قَالَا رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفۡرُطَ عَلَيۡنَآ أَوۡ أَن يَطۡغَىٰ ﴿٤٥﴾  
উচ্চারণ: কালা রাব্বানা ইন্নানা নাখাফু আই ইয়াফরুতা আলাইনা আও আই ইয়াতগা।  
অর্থ: তারা দুজন বললো: ‘হে আমাদের রব! আমরা তো আশঙ্কা করছি যে, (তাকে পরিপূর্ণরূপে দা‘ওয়াত দেয়ার আগেই) সে আমাদের উপর (দ্রুত শাস্তি দিয়ে) বাড়াবাড়ি করবে অথবা (হত্যা, ইত্যাদির মাধ্যমে) সীমালঙ্ঘন করবে।’

**46.** قَالَ لَا تَخَافَآۖ إِنَّنِي مَعَكُمَآ أَسۡمَعُ وَأَرَىٰ ﴿٤٦﴾  
উচ্চারণ: কালা লা তাখাফা ইন্নানী মাআকুমা আসমাউ ওয়া আরা।  
অর্থ: আল্লাহ (তাদেরকে) বললেন: ‘তোমরা দুজন ভয় করো না। (সাহায্য ও সহযোগিতা নিয়ে) আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনছি ও দেখছি।’

**47.** فَأۡتِيَاهُ فَقُولَآ إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَا تُعَذِّبۡهُمۡۖ قَدۡ جِئۡنَٰكَ بِـَٔايَةٖ مِّن رَّبِّكَۖ وَٱلسَّلَٰمُ عَلَىٰ مَنِ ٱتَّبَعَ ٱلۡهُدَىٰٓ ﴿٤٧﴾  
উচ্চারণ: ফাতিয়াহু ফাকূলা ইন্না রাসূলা রাব্বিকা ফা আরসিল মাআনা বানী ইসরাঈলা ওয়া লা তুআয্যিবহুম কাদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিকা ওয়াস সালামু আলা মানিত তাবাআল হুদা।  
অর্থ: সুতরাং তোমরা দু’জন তার (ফিরা‘ঊনের) কাছে যাও, অতঃপর বলো: ‘আমরা তোমার রবের দু’জন রাসূল। সুতরাং তুমি বানূ ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও এবং (ছেলেদেরকে হত্যা করে এবং মেয়েদেরকে বাঁচিয়ে রেখে) তাদেরকে নির্যাতন করো না। আমরা তোমার কাছে এসেছি তোমার রবের পক্ষ থেকে (আমাদের সত্যতার) প্রমাণ নিয়ে। আর তাদের প্রতি শান্তি, যারা হিদায়েতের পথ অনুসরণ করে ।’

**48.** إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿٤٨﴾  
উচ্চারণ: ইন্না কাদ ঊহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কায্যাবা ওয়া তাওয়াল্লা।  
অর্থ: নিশ্চয় আমাদের নিকট (আল্লাহর পক্ষ থেকে) ওয়াহী প্রেরণ করা হয়েছে যে, (দুনিয়া ও আখিরাতের) শাস্তি তো তার জন্য, যে (আল্লাহর আয়াতসমূহের প্রতি) মিথ্যারোপ করে এবং (রাসূলগণ যা নিয়ে এসেছে, তা থেকে) মুখ ফিরিয়ে নেয়।

**49.** قَالَ فَمَن رَّبُّكُمَا يَٰمُوسَىٰ ﴿٤٩﴾  
উচ্চারণ: কালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা।  
অর্থ: ফিরা‘ঊন বললো: ‘হে মূসা, তাহলে কে তোমাদের রব?’

**50.** قَالَ رَبُّنَا ٱلَّذِيٓ أَعۡطَىٰ كُلَّ شَيۡءٍ خَلۡقَهُۥ ثُمَّ هَدَىٰ ﴿٥٠﴾  
উচ্চারণ: কালা রাব্বুনাল লাযী আতা কুল্লা শাইইন খালকাহূ ছুম্মা হাদা।  
অর্থ: মূসা জবাবে বললো: ‘আমাদের রব তিনিই, যিনি সকল বস্তুকে তার (উপযুক্ত) আকৃতি দান করেছেন, অতঃপর সবাইকে সঠিক পথ নির্দেশ করেছেন।’

**51.** قَالَ فَمَا بَالُ ٱلۡقُرُونِ ٱلۡأُولَىٰ ﴿٥١﴾  
উচ্চারণ: কালা ফামা বালুল কুরূনিল ঊলা।  
অর্থ: ফিরা‘ঊন বললো: ‘তাহলে পূর্বের জাতিগুলোর অবস্থা কী? (যারা কুফরীর ওপর প্রতিষ্ঠিত ছিলো)।’

**52.** قَالَ عِلۡمُهَا عِندَ رَبِّي فِي كِتَٰبٖۖ لَّا يَضِلُّ رَبِّي وَلَا يَنسَى ﴿٥٢﴾  
উচ্চারণ: কালা ইলমুহা ইনদা রাব্বী ফী কিতাবিল লা ইয়াদিল্লু রাব্বী ওয়া লা ইয়ানসা।  
অর্থ: মূসা বললো: ‘এর জ্ঞান আমার রবের নিকট (লাওহে মাহফূযে) একটি কিতাবে লিপিবদ্ধ আছে। আমার রব (সেগুলো জানতে) কোন ভুল করেন না এবং ভুলেও যান না।’

**53.** ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَسَلَكَ لَكُمۡ فِيهَا سُبُلٗا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّن نَّبَاتٖ شَتَّىٰ ﴿٥٣﴾  
উচ্চারণ: আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া সালাকা লাকুম ফীহা সুবুলাও ওয়া আনযালা মিনাস সামাই মাআন ফা আখরাজনা বিহী আযওয়াজাম মিন নাবাতিন শাত্তা।  
অর্থ: ‘যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার (উপযুক্ত) পথ করে দিয়েছেন। উপরন্তু আসমান থেকে তিনি পানি বর্ষণ করেছেন , অতঃপর তা দিয়ে আমরা বিভিন্ন প্রকারের উদ্ভিদ জোড়ায় জোড়ায় উৎপন্ন করেছি।

**54.** كُلُواْ وَٱرۡعَوۡاْ أَنۡعَٰمَكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ ﴿٥٤﴾  
উচ্চারণ: কুলূ ওয়ারআও আনআমাকুম ইন্না ফী যালিকা লাআয়াতিল লিউলিন নুহা।  
অর্থ: ( তা থেকে) তোমরা নিজেরা খাও এবং তোমাদের গবাদি পশুদেরকে (তাতে) চরাও। অবশ্যই এতে বিবেকসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে।

**55.** ۞ مِنۡهَا خَلَقۡنَٰكُمۡ وَفِيهَا نُعِيدُكُمۡ وَمِنۡهَا نُخۡرِجُكُمۡ تَارَةً أُخۡرَىٰ ﴿٥٥﴾  
উচ্চারণ: মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।  
অর্থ: মাটি থেকেই আমি (আল্লাহ) তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নিবো এবং মাটি থেকেই পুনরায় তোমাদেরকে (কিয়ামতের দিন পুনরুত্থানের জন্য) বের করে আনবো।

**56.** وَلَقَدۡ أَرَيۡنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ ﴿٥٦﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকায্যাবা ওয়া আবা।  
অর্থ: নিশ্চয়ই আমি ফিরা‘ঊনকে আমার সকল নিদর্শন দেখিয়েছিলাম; কিন্তু সে তা মিথ্যারোপ করেছে এবং (আমার প্রতি ঈমান আনতে) অস্বীকৃতি জানিয়েছে।

**57.** قَالَ أَجِئۡتَنَا لِتُخۡرِجَنَا مِنۡ أَرۡضِنَا بِسِحۡرِكَ يَٰمُوسَىٰ ﴿٥٧﴾  
উচ্চারণ: কালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা।  
অর্থ: সে বললো: ‘হে মূসা! তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে, তোমার যাদুর দ্বারা তুমি আমাদেরকে আমাদের দেশ (মিশর) থেকে বের করে দিবে?’

**58.** فَلَنَأۡتِيَنَّكَ بِسِحۡرٖ مِّثۡلِهِۦ فَٱجۡعَلۡ بَيۡنَنَا وَبَيۡنَكَ مَوۡعِدٗا لَّا نُخۡلِفُهُۥ نَحۡنُ وَلَآ أَنتَ مَكَانٗا سُوٗى ﴿٥٨﴾  
উচ্চারণ: ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিছলিহী ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওইদাল লা নুখলিফুহূ নাহনু ওয়া লা আনতা মাকানান সুওয়া।  
অর্থ: ‘তাহলে আমরা অবশ্যই তোমার নিকট অনুরূপ যাদু নিয়ে আসবো। সুতরাং (যাদুবিদ্যার প্রতিযোগিতার জন্য) একটি মধ্যবর্তী স্থানে আমাদের ও তোমার মিলিত হওয়ার জন্য একটি সময় নির্ধারণ করো, যা আমরাও লঙ্ঘন করবো না, তুমিও করবে না।’

**59.** قَالَ مَوۡعِدُكُمۡ يَوۡمُ ٱلزِّينَةِ وَأَن يُحۡشَرَ ٱلنَّاسُ ضُحٗى ﴿٥٩﴾  
উচ্চারণ: কালা মাওইদুকুম ইয়াওমুয যীনাতি ওয়া আই ইউহশারান নাসু দুহা।  
অর্থ: মূসা বললেন: ‘তোমাদের নির্ধারিত সময় হলো উৎসবের দিন এবং সে দিনে মানুষদের পূর্বাহ্নে (সকালে) একত্র করা হবে।’

**60.** فَتَوَلَّىٰ فِرۡعَوۡنُ فَجَمَعَ كَيۡدَهُۥ ثُمَّ أَتَىٰ ﴿٦٠﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লা ফিরআওনু ফাজামাআ কাইদাহূ ছুম্মা আতা।  
অর্থ: অতঃপর ফিরা‘ঊন উঠে গেলো। তারপর সে তার কৌশল একত্র করলো, তারপর সে (নির্দিষ্ট স্থানে ও সময়ে প্রতিযোগিতার জন্য) আসলো।

**61.** قَالَ لَهُم مُّوسَىٰ وَيۡلَكُمۡ لَا تَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ كَذِبٗا فَيُسۡحِتَكُم بِعَذَابٖۖ وَقَدۡ خَابَ مَنِ ٱفۡتَرَىٰ ﴿٦١﴾  
উচ্চারণ: কালা লাহুম মূসা ওয়াইলাকুম লা তাফতারূ আলাল্লাহি কাযিবান ফায়ুসহিতাকুম বিআযাবিও ওয়া কাদ খাবা মানিফ তারা।  
অর্থ: মূসা তাদেরকে বললো: ‘তোমাদের দুর্ভাগ্য! তোমরা (যাদুর মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে) আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না। তা করলে তিনি এক (কঠিন) শাস্তি দ্বারা তোমাদের মূলোৎপাটন করে দিবেন। আর যে ব্যক্তি মিথ্যারোপ করে, সে-ই ব্যর্থ হয়।’

**62.** فَتَنَٰزَعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَىٰ ﴿٦٢﴾  
উচ্চারণ: ফাতানাযাঊ আমরাহুম বাইনাহুম ওয়া আসার্রুন নাজওয়া।  
অর্থ: তখন তারা (যাদুকররা) নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বাক-বিতণ্ডা করলো এবং তারা গোপনে পরামর্শ করলো।

**63.** قَالُوٓاْ إِنۡ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخۡرِجَاكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِمَا وَيَذۡهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلۡمُثۡلَىٰ ﴿٦٣﴾  
উচ্চারণ: কালূ ইন হাযানি লাসাহিরানি ইউরীদানি আই ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতারীকাতিকুমুল মুছলা।  
অর্থ: তারা (যাদুকর পরস্পর) বললো: ‘এ দু’জন অবশ্যই যাদুকর। তারা চায় তাদের যাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ (মিশর) থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে।’

**64.** فَأَجۡمِعُواْ كَيۡدَكُمۡ ثُمَّ ٱئۡتُواْ صَفّٗاۚ وَقَدۡ أَفۡلَحَ ٱلۡيَوۡمَ مَنِ ٱسۡتَعۡلَىٰ ﴿٦٤﴾  
উচ্চারণ: ফা আজমিঊ কাইদাকুম ছুম্মা তূ সাফ্ফাও ওয়া কাদ আফলাহাল ইয়াওমা মানিস তালা।  
অর্থ: কাজেই তোমরা তোমাদের সকল কলাকৌশল একত্রিত করো। তারপর তোমরা সবাই সারিবদ্ধভাবে আসো। আর আজ যে (প্রতিদ্বন্দ্বীর ওপর) বিজয়ী হবে, সে-ই সফল হবে।’

**65.** قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنۡ أَلۡقَىٰ ﴿٦٥﴾  
উচ্চারণ: কালূ ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকূনা আওওয়ালা মান আলকা।  
অর্থ: তারা বললো: হে মূসা, হয় তুমি (যাদু) নিক্ষেপ করো, না হয় আমরাই প্রথমে (যাদু) নিক্ষেপকারী হই।

**66.** قَالَ بَلۡ أَلۡقُواْۖ فَإِذَا حِبَالُهُمۡ وَعِصِيُّهُمۡ يُخَيَّلُ إِلَيۡهِ مِن سِحۡرِهِمۡ أَنَّهَا تَسۡعَىٰ ﴿٦٦﴾  
উচ্চারণ: কালা বাল আলকূ ফা ইযা হিবালুহুম ওয়া ইসিয়্যুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ।  
অর্থ: তিনি বললেন: বরং তোমরাই (আগে) নিক্ষেপ করো। তারপর হঠাৎ তাদের রশি ও লাঠিগুলো তাদের জাদুর কারণে তার কাছে এমন মনে হলো যেন সেগুলো দৌড়াচ্ছে।

**67.** فَأَوۡجَسَ فِي نَفۡسِهِۦ خِيفَةٗ مُّوسَىٰ ﴿٦٧﴾  
উচ্চারণ: ফা আওজাসা ফী নাফসিহী খীফাতাম মূসা।  
অর্থ: তখন মূসা তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করলো।

**68.** قُلۡنَا لَا تَخَفۡ إِنَّكَ أَنتَ ٱلۡأَعۡلَىٰ ﴿٦٨﴾  
উচ্চারণ: কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা।  
অর্থ: আমি (আল্লাহ) বললাম: ‘তুমি ভয় পেয়ো না, নিশ্চয় তুমিই বিজয়ী হবে।’

**69.** وَأَلۡقِ مَا فِي يَمِينِكَ تَلۡقَفۡ مَا صَنَعُوٓاْۖ إِنَّمَا صَنَعُواْ كَيۡدُ سَٰحِرٖۖ وَلَا يُفۡلِحُ ٱلسَّاحِرُ حَيۡثُ أَتَىٰ ﴿٦٩﴾  
উচ্চারণ: ওয়া আলকি মা ফী ইয়ামীনিকা তালকাফ মা সানাঊ ইন্নামা সানাঊ কাইদু সাহিরিও ওয়া লা ইউফলিহুস সাহিরু হাইছু আতা।  
অর্থ: ‘আর তুমি নিজের ডান হাতে যা (যে লাঠি) আছে, তা নিক্ষেপ করো। ফলে তারা যা করেছে, এটা (সাপে রূপান্তরিত হয়ে) সেগুলো খেয়ে ফেলবে। তারা যা করেছে, তাতো কেবল যাদুকরের কৌশল। আর যাদুকর যেখানেই আসুক না কেনো, সে সফল হবে না।’

**70.** فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سُجَّدٗا قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ ﴿٧٠﴾  
উচ্চারণ: ফা উলকিয়াস সাহারাতু সুজ্জাদান কালূ আমান্না বিরাব্বি হারূনা ওয়া মূসা।  
অর্থ: অতঃপর যাদুকরেরা সাজদায় লুটিয়ে পড়ল। তারা বললো: ‘আমরা হারূন ও মূসার রবের প্রতি ঈমান আনলাম।’

**71.** قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَۖ فَلَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ فِي جُذُوعِ ٱلنَّخۡلِ وَلَتَعۡلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابٗا وَأَبۡقَىٰ ﴿٧١﴾  
উচ্চারণ: কালা আমানতুম লাহূ কাবলা আন আযানা লাকুম ইন্নাহূ লাকাবীরুকুমুল লাযী আল্লামাকুমুস সিহরা ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিও ওয়া লাউসাল্লিবান্নাকুম ফী জুযূইন নাখলি ওয়া লাতালামুন্না আয়্যুনা আশাদ্দু আযাবাও ওয়া আবকা।  
অর্থ: ফিরা‘ঊন (যাদুকরদেরকে) বললো: ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সে-ই (মূসাই) তোমাদের প্রধান, যে তোমাদেরকে যাদু শিখিয়েছে। সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে (মৃত্যু পর্যন্ত) শূলবিদ্ধ করবোই। আর তোমরা অবশ্যই জানতে পারবে, আমাদের মধ্যে কার শাস্তি বেশি কঠোর এবং বেশি স্থায়ী (আমি, না কি মূসার রবের?! )।’

**72.** قَالُواْ لَن نُّؤۡثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلَّذِي فَطَرَنَاۖ فَٱقۡضِ مَآ أَنتَ قَاضٍۖ إِنَّمَا تَقۡضِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَآ ﴿٧٢﴾  
উচ্চারণ: কালূ লান নুছিরাকা আলা মা জাআনা মিনাল বায়্যিনাতি ওয়াল লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাদিন ইন্নামা তাকদী হাযিহিল হায়াতাদ দুনয়া।  
অর্থ: যাদুকররা (ফিরা‘ঊনকে) বললো: ‘আমাদের নিকট যে সকল স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ওপর আমরা তোমাকে কিছুতেই প্রাধান্য দিবো না। সুতরাং তুমি যা ফয়সালা করতে চাও, তাই করো। তুমি তো শুধু এ দুনিয়ার জীবনের ওপর কর্তৃত্ব করতে পার।’

**73.** إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغۡفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكۡرَهۡتَنَا عَلَيۡهِ مِنَ ٱلسِّحۡرِۗ وَٱللَّهُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ﴿٧٣﴾  
উচ্চারণ: ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহরি ওয়াল্লাহু খাইরুও ওয়া আবকা।  
অর্থ: ‘নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধসমূহ এবং যে যাদু তুমি আমাদেরকে করতে বাধ্য করেছো, তা ক্ষমা করে দেন। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী।’

**74.** إِنَّهُۥ مَن يَأۡتِ رَبَّهُۥ مُجۡرِمٗا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ﴿٧٤﴾  
উচ্চারণ: ইন্নাহূ মাই ইয়াতি রাব্বাহূ মুজরিমান ফা ইন্না লাহূ জাহান্নামা লা ইয়ামূতু ফীহা ওয়া লা ইয়াহয়া।  
অর্থ: নিশ্চয়ই (কিয়ামতের দিবসে) যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবেও না, বাঁচবেও না।

**75.** وَمَن يَأۡتِهِۦ مُؤۡمِنٗا قَدۡ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلۡعُلَىٰ ﴿٧٥﴾  
উচ্চারণ: ওয়া মাই ইয়াতিহী মুমিনান কাদ আমিলাস সালিহাতি ফা উলাইকা লাহুমুদ দারাজাতুল উলা।  
অর্থ: আর যারা তাঁর নিকট আসবে মু’মিন অবস্থায়, সৎকর্ম করে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা।

**76.** جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ ﴿٧٦﴾  
উচ্চারণ: জান্নাতু আদনিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা।  
অর্থ: (সে সুউচ্চ মর্যাদা হলো) চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হবে নদী, তারা সেখানে চিরকাল থাকবে। আর এটা হলো সেসব লোকদের প্রতিদান যারা (কুফরী ও গুনাহ থেকে) পবিত্র রয়েছে।

**77.** وَلَقَدۡ أَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِي فَٱضۡرِبۡ لَهُمۡ طَرِيقٗا فِي ٱلۡبَحۡرِ يَبَسٗا لَّا تَخَٰفُ دَرَكٗا وَلَا تَخۡشَىٰ ﴿٧٧﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদী ফাদরিব লাহুম তারীকান ফিল বাহরি ইয়াবাসাল লা তাখাফু দারাকাও ওয়া লা তাখশা।  
অর্থ: আর অবশ্যই আমি মূসার প্রতি ওহী করেছি যে, তুমি আমার বান্দাদের নিয়ে রাত্রিতে বের হয়ে যাও; তারপর (লাঠি দিয়ে আঘাত করে) তাদের জন্য সমুদ্রের মধ্যে শুকনো পথ তৈরি করো। তুমি (পিছনে) ধরা পড়ার ভয় করবে না এবং (সামনে ডুবে যাওয়ার) কোনো আশঙ্কাও করবে না।

**78.** فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلۡيَمِّ مَا غَشِيَهُمۡ ﴿٧٨﴾  
উচ্চারণ: ফা আতবাআহুম ফিরআওনু বিজুনূদিহী ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম।  
অর্থ: তারপর ফিরা‘ঊন তার সেনাবাহিনীসহ তাদের পিছু নিলো। অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলো।

**79.** وَأَضَلَّ فِرۡعَوۡنُ قَوۡمَهُۥ وَمَا هَدَىٰ ﴿٧٩﴾  
উচ্চারণ: ওয়া আদাল্লা ফিরআওনু কাওমাহূ ওয়া মা হাদা।  
অর্থ: ফেরাউন (কুফরীকে সুন্দরভাবে উপস্থাপন করে) তার জাতিকে পথভ্রষ্ট করল এবং সে তাদেরকে হিদায়াতের পথ দেখাল না।

**80.** يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ قَدۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ عَدُوِّكُمۡ وَوَٰعَدۡنَٰكُمۡ جَانِبَ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنَ وَنَزَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰ ﴿٨٠﴾  
উচ্চারণ: ইয়া বানী ইসরাঈলা কাদ আনজাইনাকুম মিন আদুওওয়িকুম ওয়া ওয়াআদনাকুম জানিবাত তূরিল আইমানা ওয়া নায্যালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া।  
অর্থ: হে বানূ ইসরাঈল! আমিই তোমাদেরকে তোমাদের শত্রুর হাত থেকে নাজাত দিয়েছি। আর তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম তূর পাহাড়ের ডান পাশের এবং আমি তোমাদের জন্য অবতরণ করেছিলাম ‘মান্না’ ও ‘সালওয়া’।

**81.** كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَلَا تَطۡغَوۡاْ فِيهِ فَيَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبِيۖ وَمَن يَحۡلِلۡ عَلَيۡهِ غَضَبِي فَقَدۡ هَوَىٰ ﴿٨١﴾  
উচ্চারণ: কুলূ মিন তায়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাও ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবী ওয়া মাই ইয়াহলিল আলাইহি গাদাবী ফাকাদ হাওয়া।  
অর্থ: আমি তোমাদেরকে যে রিযক দান করেছি, তা থেকে পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমালঙ্ঘন করো না। করলে তোমাদের ওপর আমার গজব পতিত হবে। আর যার ওপর আমার গজব পতিত হয়, সে (দুনিয়া ও আখিরাতে) অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়।

**82.** وَإِنِّي لَغَفَّارٞ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا ثُمَّ ٱهۡتَدَىٰ ﴿٨٢﴾  
উচ্চারণ: ওয়া ইন্নী লাগাফ্ফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ছুম্মাহ তাদা।  
অর্থ: আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল, যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তারপর সৎপথে অবিচল থাকে।

**83.** ۞ وَمَآ أَعۡجَلَكَ عَن قَوۡمِكَ يَٰمُوسَىٰ ﴿٨٣﴾  
উচ্চারণ: ওয়া মা আজালাকা আন কাওমিকা ইয়া মূসা।  
অর্থ: হে মূসা! তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তোমাকে তাড়াহুড়া করতে বাধ্য করল কিসে?

**84.** قَالَ هُمۡ أُوْلَآءِ عَلَىٰٓ أَثَرِي وَعَجِلۡتُ إِلَيۡكَ رَبِّ لِتَرۡضَىٰ ﴿٨٤﴾  
উচ্চারণ: কালা হুম উলাই আলা আছারী ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা।  
অর্থ: মূসা বললো: ‘এই তো তারা আমার পিছনেই আছে। হে আমার রব! আমি তাড়াহুড়া করে আপনার নিকট এসেছি, যাতে আপনি আমার ওপর সন্তুষ্ট হন।’

**85.** قَالَ فَإِنَّا قَدۡ فَتَنَّا قَوۡمَكَ مِنۢ بَعۡدِكَ وَأَضَلَّهُمُ ٱلسَّامِرِيُّ ﴿٨٥﴾  
উচ্চারণ: কালা ফা ইন্না কাদ ফাতান্না কাওমাকা মিম বাদিকা ওয়া আদাল্লাহুমুস সামিরিই।  
অর্থ: আল্লাহ বললেন: ‘তোমার চলে আসার পর আমি তো তোমার সম্প্রদায়কে (গো-বাছুর পূজার) পরীক্ষায় ফেলে দিয়েছি। আর সামেরী তাদেরকে (পূজার জন্য আহ্বান করে) পথভ্রষ্ট করেছে।’

**86.** فَرَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗاۚ قَالَ يَٰقَوۡمِ أَلَمۡ يَعِدۡكُمۡ رَبُّكُمۡ وَعۡدًا حَسَنًاۚ أَفَطَالَ عَلَيۡكُمُ ٱلۡعَهۡدُ أَمۡ أَرَدتُّمۡ أَن يَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبٞ مِّن رَّبِّكُمۡ فَأَخۡلَفۡتُم مَّوۡعِدِي ﴿٨٦﴾  
উচ্চারণ: ফারাজাআ মূসা ইলা কাওমিহী গাদবানা আসিফান কালা ইয়া কাওমি আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানান আফাতালা আলাইকুমুল আহদু আম আরাত্তুম আই ইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম ফা আখলাফতুম মাওইদী।  
অর্থ: অতঃপর (তাদের গো-বাছুর পূজার কারণে) মূসা রাগান্বিত ও মর্মাহত হয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলো। সে বললো: ‘হে আমার জাতি! তোমাদের রব কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেননি? তোমাদের কাছে কি সেই প্রতিশ্রুতির সময় দীর্ঘ হয়ে গেছে? নাকি তোমরা চেয়েছো যে, তোমাদের ওপর তোমাদের রবের গজব পতিত হোক? তাই তোমরা আমার সাথে (আনুগত্যের ওপর অটল থাকার) কৃত অঙ্গীকার ভঙ্গ করলে?’

**87.** قَالُواْ مَآ أَخۡلَفۡنَا مَوۡعِدَكَ بِمَلۡكِنَا وَلَٰكِنَّا حُمِّلۡنَآ أَوۡزَارٗا مِّن زِينَةِ ٱلۡقَوۡمِ فَقَذَفۡنَٰهَا فَكَذَٰلِكَ أَلۡقَى ٱلسَّامِرِيُّ ﴿٨٧﴾  
উচ্চারণ: কালূ মা আখলাফনা মাওইদাকা বিমালকিনা ওয়া লাকিন্না হুম্মিলনা আওযারাম মিন যীনাতিল কাওমি ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকাস সামিরিই।  
অর্থ: তারা জবাবে বললো: ‘আমরা তো স্বেচ্ছায় আপনার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করিনি; বরং জাতির অলংকারের বোঝা আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। তাই আমরা তা আগুনে নিক্ষেপ করেছি, অনুরূপভাবে সামেরীও নিক্ষেপ করেছে।’

**88.** فَأَخۡرَجَ لَهُمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٞ فَقَالُواْ هَٰذَآ إِلَٰهُكُمۡ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِيَ ﴿٨٨﴾  
উচ্চারণ: ফা আখরাজা লাহুম ইজলান জাসাদাল লাহূ খুওয়ারুন ফাকালূ হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসিই।  
অর্থ: তখন সামিরী তাদের জন্য একটি বাছুরের অবয়ব (রূহবিহীন মূর্তি) বের করে আনল, যার ছিল হাম্বা ধ্বনি। তখন তারা বলল, ‘এটাই তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য; কিন্তু সে (মূসা) তা ভুলে গেছে।’

**89.** أَفَلَا يَرَوۡنَ أَلَّا يَرۡجِعُ إِلَيۡهِمۡ قَوۡلٗا وَلَا يَمۡلِكُ لَهُمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا ﴿٨٩﴾  
উচ্চারণ: আফালা ইয়ারাওনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলাও ওয়া লা ইয়ামলিকু লাহুম দার্রাও ওয়া লা নাফআ।  
অর্থ: তারা কি দেখে না যে, এটা (গো-বাছুরটি) তাদের কোনো কথার জবাব দিতে পারে না, আর তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না?

**90.** وَلَقَدۡ قَالَ لَهُمۡ هَٰرُونُ مِن قَبۡلُ يَٰقَوۡمِ إِنَّمَا فُتِنتُم بِهِۦۖ وَإِنَّ رَبَّكُمُ ٱلرَّحۡمَٰنُ فَٱتَّبِعُونِي وَأَطِيعُوٓاْ أَمۡرِي ﴿٩٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ কালা লাহুম হারূনু মিন কাবলু ইয়া কাওমি ইন্নামা ফুতিনতুম বিহী ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমানু ফাত্তাবিঊনী ওয়া আতীঊ আমরী।  
অর্থ: আর মূসা তাদের নিকট ফিরে আসার আগেই হারূন তাদেরকে বলেছিল: ‘হে আমার সম্প্রদায়! এটা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। আর তোমাদের রব তো পরম করুণাময়। তাই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চল।’

**91.** قَالُواْ لَن نَّبۡرَحَ عَلَيۡهِ عَٰكِفِينَ حَتَّىٰ يَرۡجِعَ إِلَيۡنَا مُوسَىٰ ﴿٩١﴾  
উচ্চারণ: কালূ লান নাবরাহা আলাইহি আকিফীনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা।  
অর্থ: তারা বলল: ‘আমরা এর পূজা করেই যাবো; যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে।’

**92.** قَالَ يَٰهَٰرُونُ مَا مَنَعَكَ إِذۡ رَأَيۡتَهُمۡ ضَلُّوٓاْ ﴿٩٢﴾  
উচ্চারণ: কালা ইয়া হারূনু মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লূ।  
অর্থ: তিনি (মূসা ফিরে এসে) বললেন, ‘হে হারূন! যখন তুমি দেখলে তারা পথভ্রষ্ট হয়েছে, তখন কিসে তোমাকে বাধা দিল,

**93.** أَلَّا تَتَّبِعَنِۖ أَفَعَصَيۡتَ أَمۡرِي ﴿٩٣﴾  
উচ্চারণ: আল্লা তাত্তাবিআনি আফাআসাইতা আমরী।  
অর্থ: যে তুমি (তাদেরকে ছেড়ে) আমার কাছে আসলে না?তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে?

**94.** قَالَ يَبۡنَؤُمَّ لَا تَأۡخُذۡ بِلِحۡيَتِي وَلَا بِرَأۡسِيٓۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقۡتَ بَيۡنَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَمۡ تَرۡقُبۡ قَوۡلِي ﴿٩٤﴾  
উচ্চারণ: কালা ইয়াবনাউম্মা লা তাখুয বিলিহয়াতী ওয়া লা বিরাসী ইন্নী খাশীতু আন তাকূলা ফার্রাকতা বাইনা বানী ইসরাঈলা ওয়া লাম তারকুব কাওলী।  
অর্থ: সে (হারূন) বললো: ‘হে আমার সহোদর! আমার দাড়িও ধরো না, মাথার চুলও ধরো না। আমি আশঙ্কা করেছিলাম যে, তুমি বলবে, তুমি বানূ ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো এবং আমার কথা রক্ষা করোনি।’

**95.** قَالَ فَمَا خَطۡبُكَ يَٰسَٰمِرِيُّ ﴿٩٥﴾  
উচ্চারণ: কালা ফামা খাতবুকা ইয়া সামিরিই।  
অর্থ: তিনি (মূসা) বললেন, ‘হে সামিরী! তোমার ব্যাপার কী?

**96.** قَالَ بَصُرۡتُ بِمَا لَمۡ يَبۡصُرُواْ بِهِۦ فَقَبَضۡتُ قَبۡضَةٗ مِّنۡ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذۡتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتۡ لِي نَفۡسِي ﴿٩٦﴾  
উচ্চারণ: কালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরূ বিহী ফাকাবাদতু কাবদাতাম মিন আছারির রাসূলি ফানাবাযতুহা ওয়া কাযালিকা সাওওয়ালাত লী নাফসী।  
অর্থ: সে (সামিরীকে ) বললো: ‘আমি এমন কিছু দেখেছি, যা ওরা দেখেনি। তারপর আমি দূতের (জিবরীলের) পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম। অতঃপর তা (গলানো স্বর্ণের ওপর) নিক্ষেপ করেছিলাম। আর আমার মন আমার জন্য এরূপ করাটা শোভন করেছিল।’

**97.** قَالَ فَٱذۡهَبۡ فَإِنَّ لَكَ فِي ٱلۡحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَۖ وَإِنَّ لَكَ مَوۡعِدٗا لَّن تُخۡلَفَهُۥۖ وَٱنظُرۡ إِلَىٰٓ إِلَٰهِكَ ٱلَّذِي ظَلۡتَ عَلَيۡهِ عَاكِفٗاۖ لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِي ٱلۡيَمِّ نَسۡفًا ﴿٩٧﴾  
উচ্চারণ: কালা ফাযহাব ফা ইন্না লাকা ফিল হায়াতি আন তাকূলা লা মিসাসা ওয়া ইন্না লাকা মাওইদাল লান তুখলাফাহূ ওয়ানযুর ইলা ইলাহিকাল লাযী যালতা আলাইহি আকিফাল লানুহার্রিকান্নাহূ ছুম্মা লানানসিফান্নাহূ ফিল ইয়াম্মি নাসফা।  
অর্থ: মূসা (সামিরীকে) বললো: ‘তুমি এখান থেকে চলে যাও। তোমার শাস্তি হলো, জীবদ্দশায় তুমি বলতে থাকবে, ‘আমাকে স্পর্শ করো না।’ আর তোমার জন্য একটা নির্দিষ্ট সময় (কিয়ামতের দিন) রইলো যার কখনো ব্যতিক্রম হবে না। আর তুমি তোমার (গো-বাছুর) ইলাহের প্রতি চেয়ে দেখো, যার পূজায় তুমি রত ছিলে, আমরা তা অবশ্যই জ্বালিয়ে দিবো। তারপর বিক্ষিপ্ত করে তা সাগরে নিক্ষেপ করবোই।’

**98.** إِنَّمَآ إِلَٰهُكُمُ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ وَسِعَ كُلَّ شَيۡءٍ عِلۡمٗا ﴿٩٨﴾  
উচ্চারণ: ইন্নামা ইলাহুকুমুল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুওয়া ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা।  
অর্থ: নিশ্চয়ই তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো (সত্য) উপাস্য নেই; তিনি জ্ঞানে সবকিছুকে পরিব্যাপ্ত করে আছেন।

**99.** كَذَٰلِكَ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآءِ مَا قَدۡ سَبَقَۚ وَقَدۡ ءَاتَيۡنَٰكَ مِن لَّدُنَّا ذِكۡرٗا ﴿٩٩﴾  
উচ্চারণ: কাযালিকা নাকুস্সু আলাইকা মিন আমবাই মা কাদ সাবাকা ওয়া কাদ আতাইনাকা মিল লাদুন্না যিকরা।  
অর্থ: (হে রাসূল! তোমার) পূর্বে যা ঘটে গেছে তার কিছু সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি। আর আমি তোমাকে আমার পক্ষ থেকে যিকর (আলকুরআন) দান করেছি।

**100.** مَّنۡ أَعۡرَضَ عَنۡهُ فَإِنَّهُۥ يَحۡمِلُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وِزۡرًا ﴿١٠٠﴾  
উচ্চারণ: মান আরাদা আনহু ফা ইন্নাহূ ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িযরা।  
অর্থ: যে (তোমার ওপর নাযিলকৃত) আলকুরআন থেকে বিমুখ হবে, অবশ্যই সে কিয়ামতের দিন পাপের বোঝা বহন করবে।

**101.** خَٰلِدِينَ فِيهِۖ وَسَآءَ لَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ حِمۡلٗا ﴿١٠١﴾  
উচ্চারণ: খালিদীনা ফীহি ওয়া সাআ লাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা।  
অর্থ: সেখানে (শাস্তির মধ্যে) তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এটা তাদের জন্য বোঝা হিসেবে কতোই না মন্দ হবে!

**102.** يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ وَنَحۡشُرُ ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذٖ زُرۡقٗا ﴿١٠٢﴾  
উচ্চারণ: ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমীনা ইয়াওমাইযিন যুরকা।  
অর্থ: যেদিন শিংগায় ফুঁক দেওয়া হবে, আর সেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন (নীল চোখবিশিষ্ট) অবস্থায় সমবেত করব।

**103.** يَتَخَٰفَتُونَ بَيۡنَهُمۡ إِن لَّبِثۡتُمۡ إِلَّا عَشۡرٗا ﴿١٠٣﴾  
উচ্চারণ: ইয়াতাখাফাতূনা বাইনাহুম ইল লাবিছতুম ইল্লা আশরা।  
অর্থ: তারা নিজেদের মধ্যে আস্তে আস্তে বলাবলি করবে, ‘তোমরা তো (দুনিয়ায়) দশদিনের বেশি অবস্থান করোনি।’

**104.** نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَ إِذۡ يَقُولُ أَمۡثَلُهُمۡ طَرِيقَةً إِن لَّبِثۡتُمۡ إِلَّا يَوۡمٗا ﴿١٠٤﴾  
উচ্চারণ: নাহনু আলামু বিমা ইয়াকূলূনা ইয ইয়াকূলু আমছালুহুম তারীকাতান ইল লাবিছতুম ইল্লা ইয়াওমা।  
অর্থ: তারা যা বলে, সে বিষয়ে আমিই অধিক অবগত; যখন তাদের মধ্যে সবচেয়ে সুবিবেচক ব্যক্তি বলবে, ‘তোমরা তো মাত্র একদিনই অবস্থান করেছিলে।’

**105.** وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡجِبَالِ فَقُلۡ يَنسِفُهَا رَبِّي نَسۡفٗا ﴿١٠٥﴾  
উচ্চারণ: ওয়া ইয়াসআলূনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বী নাসফা।  
অর্থ: আর (হে রাসূল!) তারা তোমাকে (কিয়ামতের দিনের) পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো: ‘আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে (সেগুলোকে ধূলিকণার ন্যায়) ছিটিয়ে দিবেন।‘

**106.** فَيَذَرُهَا قَاعٗا صَفۡصَفٗا ﴿١٠٦﴾  
উচ্চারণ: ফায়াযারুহা কাআন সাফসাফা।  
অর্থ: তারপর তিনি জমিনকে উদ্ভিদশূন্য সমতল করে দিবেন।

**107.** لَّا تَرَىٰ فِيهَا عِوَجٗا وَلَآ أَمۡتٗا ﴿١٠٧﴾  
উচ্চারণ: লা তারা ফীহা ইওয়াজাও ওয়া লা আমতা।  
অর্থ: তাতে তুমি কোনো বক্রতা ও উঁচু-নিচু দেখবে না।

**108.** يَوۡمَئِذٖ يَتَّبِعُونَ ٱلدَّاعِيَ لَا عِوَجَ لَهُۥۖ وَخَشَعَتِ ٱلۡأَصۡوَاتُ لِلرَّحۡمَٰنِ فَلَا تَسۡمَعُ إِلَّا هَمۡسٗا ﴿١٠٨﴾  
উচ্চারণ: ইয়াওমাইযিই ইয়াত্তাবিঊনাদ দাইয়া লা ইওয়াজা লাহূ ওয়া খাশাআতিল আসওয়াতু লির রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা।  
অর্থ: সেদিন তারা (কিয়ামতের ময়দানের দিকে) আহ্বানকারীর অনুসরণ করবে, যার মধ্যে কোনো বিচ্যুতি থাকবে না। আর দয়াময়ের সামনে সব আওয়াজ নত হয়ে যাবে; তখন তুমি ফিসফিস শব্দ ছাড়া কিছুই শুনতে পাবে না।

**109.** يَوۡمَئِذٖ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَرَضِيَ لَهُۥ قَوۡلٗا ﴿١٠٩﴾  
উচ্চারণ: ইয়াওমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহূ কাওলা।  
অর্থ: সেদিন পরম করুণাময় যাকে অনুমতি দিবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোনো কাজে আসবে না।

**110.** يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يُحِيطُونَ بِهِۦ عِلۡمٗا ﴿١١٠﴾  
উচ্চারণ: ইয়ালামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতূনা বিহী ইলমা।  
অর্থ: তিনি তাদের আগের ও পরের সবকিছুই জানেন; কিন্তু তারা জ্ঞানের দ্বারা তাঁকে আয়ত্ত করতে পারবে না।

**111.** ۞ وَعَنَتِ ٱلۡوُجُوهُ لِلۡحَيِّ ٱلۡقَيُّومِۖ وَقَدۡ خَابَ مَنۡ حَمَلَ ظُلۡمٗا ﴿١١١﴾  
উচ্চারণ: ওয়া আনাতিল ওয়ুজূহু লিল হায়্যিল কায়্যূমি ওয়া কাদ খাবা মান হামালা যুলমা।  
অর্থ: আর চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে। আর সে অবশ্যই ব্যর্থ হবে, যে যুলমের (পাপের) বোঝা করবে।

**112.** وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا يَخَافُ ظُلۡمٗا وَلَا هَضۡمٗا ﴿١١٢﴾  
উচ্চারণ: ওয়া মাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুওয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমাও ওয়া লা হাদমা।  
অর্থ: এবং যে মু’মিন অবস্থায় ভালো কাজ করবে, তার কোনো অবিচারের বা ক্ষতির আশঙ্কা থাকবে না।

**113.** وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ قُرۡءَانًا عَرَبِيّٗا وَصَرَّفۡنَا فِيهِ مِنَ ٱلۡوَعِيدِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ أَوۡ يُحۡدِثُ لَهُمۡ ذِكۡرٗا ﴿١١٣﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা আনযালনাহু কুরআনান আরাবিয়্যাও ওয়া সার্রাফনা ফীহি মিনাল ওয়াঈদি লাআল্লাহুম ইয়াত্তাকূনা আও ইউহদিছু লাহুম যিকরা।  
অর্থ: এভাবেই আমি এটিকে আরবী কুরআন হিসেবে নাযিল করেছি এবং এতে বিভিন্নভাবে শাস্তির সতর্কবাণী বর্ণনা করেছি, যাতে তারা তাকওয়া অবলম্বন করে অথবা এই কুরআন তাদের জন্য একটি উপদেশ সৃষ্টি করবে।

**114.** فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۗ وَلَا تَعۡجَلۡ بِٱلۡقُرۡءَانِ مِن قَبۡلِ أَن يُقۡضَىٰٓ إِلَيۡكَ وَحۡيُهُۥۖ وَقُل رَّبِّ زِدۡنِي عِلۡمٗا ﴿١١٤﴾  
উচ্চারণ: ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু ওয়া লা তাজাল বিল কুরআনি মিন কাবলি আই ইউকদা ইলাইকা ওয়াহয়ুহূ ওয়া কুর রাব্বি যিদনী ইলমা।  
অর্থ: অতএব মহান ও উচ্চ মর্যাদাসম্পন্ন আল্লাহ, তিনি সত্যিকার মালিক। আর (হে নবী!) তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার আগে কুরআন (পাঠে) তাড়াহুড়া করো না। আর বলো, ‘হে আমার রব! আমাকে ইলম বৃদ্ধি করে দিন।’

**115.** وَلَقَدۡ عَهِدۡنَآ إِلَىٰٓ ءَادَمَ مِن قَبۡلُ فَنَسِيَ وَلَمۡ نَجِدۡ لَهُۥ عَزۡمٗا ﴿١١٥﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আহিদনা ইলা আদামা মিন কাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহূ আযমা।  
অর্থ: আর নিশ্চয়ই আমি পূর্বে আদমের কাছে (একটি নির্দিষ্ট গাছের ফল না খাওয়ার) অঙ্গীকার নিয়েছিলাম; কিন্তু সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি।

**116.** وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ ﴿١١٦﴾  
উচ্চারণ: ওয়া ইয কুলনা লিল মালাইকাতিস জুদূ লিআদামা ফাসাজাদূ ইল্লা ইবলীসা আবা।  
অর্থ: আর (হে রাসূল! স্মরণ করো:) যখন আমি ফিরিশতাদের বললাম, ‘তোমরা আদমকে সিজদা করো’, তখন তারা সবাই সাজদা করল; কিন্তু ইবলীস অস্বীকার করল।

**117.** فَقُلۡنَا يَٰٓـَٔادَمُ إِنَّ هَٰذَا عَدُوّٞ لَّكَ وَلِزَوۡجِكَ فَلَا يُخۡرِجَنَّكُمَا مِنَ ٱلۡجَنَّةِ فَتَشۡقَىٰٓ ﴿١١٧﴾  
উচ্চারণ: ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুওওয়ুল লাকা ওয়া লিযাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা।  
অর্থ: অতঃপর আমি (আদমকে ডেকে) বললাম: ‘হে আদম, নিশ্চয় এ ইবলীস তোমার ও তোমার স্ত্রীর শত্রু। সুতরাং সে যেন (কুমন্ত্রণা দিয়ে) তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতেই বের করে না দেয়, তাহলে তোমরা দুর্ভোগ পোহাবে।’

**118.** إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعۡرَىٰ ﴿١١٨﴾  
উচ্চারণ: ইন্না লাকা আল্লা তাজূআ ফীহা ওয়া লা তারা।  
অর্থ: ‘নিশ্চয় তোমার জন্য (জান্নাতে) এ ব্যবস্থা রয়েছে যে, ‘তুমি সেখানে ক্ষুধার্তও হবে না এবং নগ্নও হবে না।’

**119.** وَأَنَّكَ لَا تَظۡمَؤُاْ فِيهَا وَلَا تَضۡحَىٰ ﴿١١٩﴾  
উচ্চারণ: ওয়া আন্নাকা লা তাযমাউ ফীহা ওয়া লা তাদহা।  
অর্থ: এবং সেখানে তুমি তৃষ্ণার্ত হবে না এবং রৌদ্রের তাপে কষ্টও পাবে না।

**120.** فَوَسۡوَسَ إِلَيۡهِ ٱلشَّيۡطَٰنُ قَالَ يَٰٓـَٔادَمُ هَلۡ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ ٱلۡخُلۡدِ وَمُلۡكٖ لَّا يَبۡلَىٰ ﴿١٢٠﴾  
উচ্চারণ: ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু কালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা।  
অর্থ: অতঃপর শয়তান তাকে (আদমকে) কুমন্ত্রণা দিল এবং তাকে বললো: ‘হে আদম, আমি কি তোমাকে বলে দিব, অমর গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে?’

**121.** فَأَكَلَا مِنۡهَا فَبَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۚ وَعَصَىٰٓ ءَادَمُ رَبَّهُۥ فَغَوَىٰ ﴿١٢١﴾  
উচ্চারণ: ফা আকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিও ওয়ারাকিল জান্নাতি ওয়া আসা আদামু রাব্বাহূ ফাগাওয়া।  
অর্থ: অতঃপর তারা উভয়েই (আদম ও হাওয়া) সে গাছ থেকে ফল খেলো। ফলে তাদের উভয়ের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। এভাবে আদম তার রবের হুকুম অমান্য করলো; ফলে সে বিভ্রান্ত হলো।

**122.** ثُمَّ ٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَتَابَ عَلَيۡهِ وَهَدَىٰ ﴿١٢٢﴾  
উচ্চারণ: ছুম্মাজ তাবাহু রাব্বুহূ ফাতাবা আলাইহি ওয়া হাদা।  
অর্থ: এরপর তার রব তাকে (ক্ষমা ও অনুগ্রহ দানের জন্য অথবা নবী হিসেবে) মনোনীত করলেন। তিনি তার তাওবা কবুল করলেন এবং তাকে পথনির্দেশ করলেন।

**123.** قَالَ ٱهۡبِطَا مِنۡهَا جَمِيعَۢاۖ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَنِ ٱتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشۡقَىٰ ﴿١٢٣﴾  
উচ্চারণ: কালাহ বিতা মিনহা জামীআম বাদুকুম লিবাদিন আদুওওয়ুন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামানিত তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা।  
অর্থ: আল্লাহ (আদম ও হাওয়াকে) বললেন: ‘তোমরা উভয়েই জান্নাত হতে এক সাথে (জমিনে) নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, তখন যে আমার হিদায়াতের অনুসরণ করবে সে বিপথগামী হবে না এবং (আখিরাতে শাস্তির সম্মুখীন হয়ে) দুর্ভাগাও হবে না।

**124.** وَمَنۡ أَعۡرَضَ عَن ذِكۡرِي فَإِنَّ لَهُۥ مَعِيشَةٗ ضَنكٗا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ ﴿١٢٤﴾  
উচ্চারণ: ওয়া মান আরাদা আন যিকরী ফা ইন্না লাহূ মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহূ ইয়াওমাল কিয়ামাতি আমা।  
অর্থ: আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, নিশ্চয় তার জন্য (দুনিয়া ও বরযখে) হবে এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়।’

**125.** قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِيٓ أَعۡمَىٰ وَقَدۡ كُنتُ بَصِيرٗا ﴿١٢٥﴾  
উচ্চারণ: কালা রাব্বি লিমা হাশারতানী আমা ওয়া কাদ কুনতু বাসীরা।  
অর্থ: সে বলবে: ‘হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? অথচ আমি তো (দুনিয়াতে) দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম?’

**126.** قَالَ كَذَٰلِكَ أَتَتۡكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَاۖ وَكَذَٰلِكَ ٱلۡيَوۡمَ تُنسَىٰ ﴿١٢٦﴾  
উচ্চারণ: কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।  
অর্থ: প্রত্যুত্তরে আল্লাহ বলবেন: ‘এমনিভাবেই (দুনিয়াতে) তোমার নিকট আমার নিদর্শনাবলি এসেছিল; কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকেও (জাহান্নামে) বিস্মৃত করে রাখা হবে।’

**127.** وَكَذَٰلِكَ نَجۡزِي مَنۡ أَسۡرَفَ وَلَمۡ يُؤۡمِنۢ بِـَٔايَٰتِ رَبِّهِۦۚ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَشَدُّ وَأَبۡقَىٰٓ ﴿١٢٧﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা নাজযী মান আসরাফা ওয়া লাম ইউমিম বিআয়াতি রাব্বিহী ওয়া লাআযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা।  
অর্থ: আর এভাবেই আমি (দুনিয়াতেই ) প্রতিফল দান করি তাকে, যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলিতে ঈমান আনে না। আর আখিরাতের শাস্তি তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী।

**128.** أَفَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ ﴿١٢٨﴾  
উচ্চারণ: আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরূনি ইয়ামশূনা ফী মাসাকিনিহিম ইন্না ফী যালিকা লাআয়াতিল লিউলিন নুহা।  
অর্থ: আচ্ছ, এটি কি তাদেরকে সৎপথ দেখালো না যে, আমি তাদের পূর্বে কতো মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যাদের বাসভূমিতে তারা বিচরণ করে থাকে? নিশ্চয় এর মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য নিদর্শন।

**129.** وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَكَانَ لِزَامٗا وَأَجَلٞ مُّسَمّٗى ﴿١٢٩﴾  
উচ্চারণ: ওয়া লাওলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিযামাও ওয়া আজালুম মুসাম্মা।  
অর্থ: আর যদি তোমার রবের পক্ষ থেকে (প্রমাণ দাঁড় করানো ছাড়া কাউকে শাস্তি না দেওয়ার) পূর্ব সিদ্ধান্ত ও একটি কাল নির্ধারিত হয়ে না থাকতো, তবে আশু শাস্তি অবশ্যম্ভাবী হতো।

**130.** فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ غُرُوبِهَاۖ وَمِنۡ ءَانَآيِٕ ٱلَّيۡلِ فَسَبِّحۡ وَأَطۡرَافَ ٱلنَّهَارِ لَعَلَّكَ تَرۡضَىٰ ﴿١٣٠﴾  
উচ্চারণ: ফাসবির আলা মা ইয়াকূলূনা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা তুলূইশ শামসি ওয়া কাবলা গুরূবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা।  
অর্থ: সুতরাং (হে রাসূল!) এরা যা বলে তার ওপর ধৈর্য ধর এবং তাসবীহ পাঠ কর তোমার রবের প্রশংসা জানিয়ে, সূর্যোদয়ের পূর্বে (ফজরের সালাতে), সূর্যাস্তের পূর্বে (আসরের সালাতে), রাতের কিছু অংশে (‘ইশার সালাতে) এবং দিনের প্রান্তসমূহে (যোহর ও মাগরিবের সালাতে), যাতে তুমি সন্তুষ্ট হতে পারো।

**131.** وَلَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ زَهۡرَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا لِنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَرِزۡقُ رَبِّكَ خَيۡرٞ وَأَبۡقَىٰ ﴿١٣١﴾  
উচ্চারণ: ওয়া লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহী আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিযকু রাব্বিকা খাইরুও ওয়া আবকা।  
অর্থ: আর (হে রাসূল!) তুমি কখনো প্রসারিত করো না তোমার দু’চোখ সে সবের প্রতি, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের সৌন্দর্য উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি। যাতে আমি সে বিষয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমার রবের প্রদত্ত রিযক সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী।

**132.** وَأۡمُرۡ أَهۡلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصۡطَبِرۡ عَلَيۡهَاۖ لَا نَسۡـَٔلُكَ رِزۡقٗاۖ نَّحۡنُ نَرۡزُقُكَۗ وَٱلۡعَٰقِبَةُ لِلتَّقۡوَىٰ ﴿١٣٢﴾  
উচ্চারণ: ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত তাকওয়া।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) তোমার পরিবার-পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার ওপর অবিচল থাক। আমি তোমার কাছে (তোমার নিজের জন্য অথবা অন্য কারো জন্য) কোনো রিযক চাই না। আমিই তোমাকে রিযক দেই। আর (দুনিয়া ও আখিরাতের) উত্তম পরিণাম তো মুত্তাকীদের জন্য।

**133.** وَقَالُواْ لَوۡلَا يَأۡتِينَا بِـَٔايَةٖ مِّن رَّبِّهِۦٓۚ أَوَلَمۡ تَأۡتِهِم بَيِّنَةُ مَا فِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ﴿١٣٣﴾  
উচ্চারণ: ওয়া কালূ লাওলা ইয়াতীনা বিআয়াতিম মির রাব্বিহী আওয়ালাম তাতিহিম বায়্যিনাতু মা ফিস সুহুফিল ঊলা।  
অর্থ: আর তারা বলে: ‘সে (মুহাম্মাদ) তার রবের কাছ থেকে আমাদের নিকট (তাঁর সত্যতা ও রাসূল হওয়া প্রমাণস্বরূপ) কোনো নিদর্শন নিয়ে আসে না কেনো?’ পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তা কি তাদের কাছে আসেনি?

**134.** وَلَوۡ أَنَّآ أَهۡلَكۡنَٰهُم بِعَذَابٖ مِّن قَبۡلِهِۦ لَقَالُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ مِن قَبۡلِ أَن نَّذِلَّ وَنَخۡزَىٰ ﴿١٣٤﴾  
উচ্চারণ: ওয়া লাও আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন কাবলিহী লাকালূ রাব্বানা লাওলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন কাবলি আন নাযিল্লা ওয়া নাখযা।  
অর্থ: আর যদি আমি তাদেরকে ইতঃপূর্বে (রাসূল ও কিতাব পাঠানোর আগেই) কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে অবশ্যই তারা বলতো: ‘হে আমাদের রব! আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেনো? তাহলে তো আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে, আপনার নিদর্শনাবলি অনুসরণ করতাম।’

**135.** قُلۡ كُلّٞ مُّتَرَبِّصٞ فَتَرَبَّصُواْۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ أَصۡحَٰبُ ٱلصِّرَٰطِ ٱلسَّوِيِّ وَمَنِ ٱهۡتَدَىٰ ﴿١٣٥﴾  
উচ্চারণ: কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসূ ফাসাতালামূনা মান আসহাবুস সিরাতিস সাওয়িয়্যি ওয়া মানিহ তাদা।  
অর্থ: (হে রাসূল! তুমি এ মিথ্যারোপকারীদেরকে) বলো: ‘প্রত্যেকেই (আল্লাহর ফায়সালার জন্য) প্রতীক্ষা করছে। অতএব তোমরাও প্রতীক্ষায় থাকো। শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সঠিক পথের ওপর রয়েছে এবং কারা হিদায়াতপ্রাপ্ত।’

[পুরো সূরা পড়ুন: সূরা ত্বা-হা](https://yasinsurah.com/bn/sura-taha/) · [সূরা ত্বা-হা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-taha/#tilawat)

## পারা 16 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 16 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 16 শুরু হয়েছে সূরা আল-কাহফ, আয়াত 75 থেকে এবং শেষ হয়েছে সূরা ত্বা-হা, আয়াত 135-এ।

### পারা 16-এ কোন কোন সূরা আছে?

পারা 16-এ আছে সূরা আল-কাহফ 75-110, সূরা মারইয়াম ও সূরা ত্বা-হা।

### পারা 16-এ কত আয়াত?

পারা 16-এ মোট 269টি আয়াত আছে।

- [আগের পারা পারা 15](https://yasinsurah.com/bn/para-15/)
- [পরের পারা পারা 17](https://yasinsurah.com/bn/para-17/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
