# পারা 17

> কুরআনের পারা 17 অনলাইনে পড়ুন: সূরা আল-আম্বিয়া 1 থেকে সূরা আল-হজ্জ 78, মোট 190টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-17/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 17

190 আয়াত · 2টি সূরা

সূরা আল-আম্বিয়া, সূরা আল-হজ্জ

পারা 17 সূরা আল-আম্বিয়া, আয়াত 1 থেকে শুরু হয়ে সূরা আল-হজ্জ, আয়াত 78 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 190টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আল-আম্বিয়া

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** ٱقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمۡ وَهُمۡ فِي غَفۡلَةٖ مُّعۡرِضُونَ ﴿١﴾  
উচ্চারণ: ইকতারাবা লিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিম মুরিদূন।  
অর্থ: মানুষের হিসাব-নিকাশের সময় (কিয়ামত) আসন্ন; অথচ তারা উদাসীনতায় (আখিরাত হতে) মুখ ফিরিয়ে রেখেছে।

**2.** مَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّن رَّبِّهِم مُّحۡدَثٍ إِلَّا ٱسۡتَمَعُوهُ وَهُمۡ يَلۡعَبُونَ ﴿٢﴾  
উচ্চারণ: মা ইয়াতীহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাছিন ইল্লাস তামাঊহু ওয়া হুম ইয়ালআবূন।  
অর্থ: যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট (আলকুরআনের) কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা কৌতুক ভরে (তামাশার ছলে) শ্রবণ করে।

**3.** لَاهِيَةٗ قُلُوبُهُمۡۗ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَى ٱلَّذِينَ ظَلَمُواْ هَلۡ هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡۖ أَفَتَأۡتُونَ ٱلسِّحۡرَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ ﴿٣﴾  
উচ্চারণ: লাহিয়াতান কুলূবুহুম ওয়া আসার্রুন নাজওয়াল লাযীনা যালামূ হাল হাযা ইল্লা বাশারুম মিছলুকুম আফাতাতূনাস সিহরা ওয়া আনতুম তুবসিরূন।  
অর্থ: (তারা তা শুনে অথচ;) তাদের অন্তর থাকে অমনোযোগী এবং যালিমরা গোপনে পরামর্শ করে, ‘এ তো তোমাদের মতোই একজন মানুষ। এরপরও কি তোমরা দেখে শুনে যাদুর কবলে পড়বে?’

**4.** قَالَ رَبِّي يَعۡلَمُ ٱلۡقَوۡلَ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٤﴾  
উচ্চারণ: কালা রাব্বী ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুওয়াস সামীউল আলীম।  
অর্থ: সে (রাসূলুল্লাহ) বললো: ‘আমার রব আসমানসমূহ ও জমিনের সমস্ত কথাই জানেন এবং তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’

**5.** بَلۡ قَالُوٓاْ أَضۡغَٰثُ أَحۡلَٰمِۭ بَلِ ٱفۡتَرَىٰهُ بَلۡ هُوَ شَاعِرٞ فَلۡيَأۡتِنَا بِـَٔايَةٖ كَمَآ أُرۡسِلَ ٱلۡأَوَّلُونَ ﴿٥﴾  
উচ্চারণ: বাল কালূ আদগাছু আহলামিম বালিফ তারাহু বাল হুওয়া শাইরুন ফালয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আওওয়ালূন।  
অর্থ: বরং তারা (কাফিররা) বলে: ‘এগুলো অলীক কল্পনা, হয় সে এটি মন থেকে বানিয়েছে, নয়তো সে একজন কবি। অতএব সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক, যেরূপ নিদর্শনসহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ।’

**6.** مَآ ءَامَنَتۡ قَبۡلَهُم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآۖ أَفَهُمۡ يُؤۡمِنُونَ ﴿٦﴾  
উচ্চারণ: মা আমানাত কাবলাহুম মিন কারয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনূন।  
অর্থ: তাদের পূর্বে যে জনপদই (তাদের প্রস্তাবকৃত নিদর্শন নাযিলের পরেও) ঈমান আনেনি, তাদেরকে আমি ধ্বংস করেছি। তবে কি এরা ঈমান আনবে?

**7.** وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া মা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান নূহী ইলাইহিম ফাসআলূ আহলায যিকরি ইন কুনতুম লা তালামূন।  
অর্থ: আর (হে রাসূল!) আমি তোমার পূর্বে শুধু পুরুষ মানুষদের নিকটই ওয়াহী পাঠিয়েছি। সুতরাং তোমরা (পূর্বেকার কিতাবধারী) জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, যদি তোমরা না জানো।

**8.** وَمَا جَعَلۡنَٰهُمۡ جَسَدٗا لَّا يَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُواْ خَٰلِدِينَ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া মা জাআলনাহুম জাসাদাল লা ইয়াকুলূনাত তাআমা ওয়া মা কানূ খালিদীন।  
অর্থ: আর আমি তাদেরকে (প্রেরিত রাসূলদেরকে) এমন দেহবিশিষ্ট করিনি যে, তারা খাদ্য গ্রহণ করত না, আর তারা (দুনিয়াতে) চিরস্থায়ীও ছিল না।

**9.** ثُمَّ صَدَقۡنَٰهُمُ ٱلۡوَعۡدَ فَأَنجَيۡنَٰهُمۡ وَمَن نَّشَآءُ وَأَهۡلَكۡنَا ٱلۡمُسۡرِفِينَ ﴿٩﴾  
উচ্চারণ: ছুম্মা সাদাকনাহুমুল ওয়াদা ফা আনজাইনাহুম ওয়া মান নাশাউ ওয়া আহলাকনাল মুসরিফীন।  
অর্থ: অতঃপর আমি রাসূলদের সাথে কৃত (সাহায্য ও বিজয়ের) ওয়াদা পূর্ণ করলাম। আর আমি তাদেরকে ও যাদেরকে ইচ্ছে রক্ষা করলাম এবং সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিলাম।

**10.** لَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ كِتَٰبٗا فِيهِ ذِكۡرُكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: লাকাদ আনযালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলূন।  
অর্থ: নিশ্চয় আমি তোমাদের প্রতি এমন এক কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যাতে তোমাদের জন্য সম্মান ও গৌরব রয়েছে। তবুও কি তোমরা বুঝবে না?

**11.** وَكَمۡ قَصَمۡنَا مِن قَرۡيَةٖ كَانَتۡ ظَالِمَةٗ وَأَنشَأۡنَا بَعۡدَهَا قَوۡمًا ءَاخَرِينَ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়া কাম কাসামনা মিন কারয়াতিন কানাত যালিমাতাও ওয়া আনশানা বাদাহা কাওমান আখারীন।  
অর্থ: আর আমি কত জনপদকে ধ্বংস করেছি, যারা ছিলো যালিম এবং তাদের পরবর্তীতে সেখানে অন্য জাতিকে সৃষ্টি করেছি।

**12.** فَلَمَّآ أَحَسُّواْ بَأۡسَنَآ إِذَا هُم مِّنۡهَا يَرۡكُضُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: ফালাম্মা আহাস্সূ বাসানা ইযা হুম মিনহা ইয়ারকুদূন।  
অর্থ: অতঃপর তারা যখন আমার শাস্তি দেখল, তখনই তারা (ধ্বংস থেকে বাঁচার জন্য) জনপদ ছেড়ে পালাতে লাগলো।

**13.** لَا تَرۡكُضُواْ وَٱرۡجِعُوٓاْ إِلَىٰ مَآ أُتۡرِفۡتُمۡ فِيهِ وَمَسَٰكِنِكُمۡ لَعَلَّكُمۡ تُسۡـَٔلُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: লা তারকুদূ ওয়ারজিঊ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলূন।  
অর্থ: (তাদেরকে তিরস্কারের সুরে বলা হলো) ‘পলায়ন করো না; বরং তোমরা যে আনন্দ-ফুর্তি আস্বাদনে মত্ত ছিলে তাতে এবং নিজেদের ঘরবাড়িতে ফিরে যাও। সম্ভবত তোমাদেরকে (তোমাদের দুনিয়া সম্পর্কে) আজ কিছু জিজ্ঞাসা করা হবে।’

**14.** قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴿١٤﴾  
উচ্চারণ: কালূ ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমীন।  
অর্থ: তারা বললো: ‘হায় আমাদের দুর্ভোগ! আমরা তো (আল্লাহর সাথে কুফরী করার কারণে) আসলেই যালিম ছিলাম।’

**15.** فَمَا زَالَت تِّلۡكَ دَعۡوَىٰهُمۡ حَتَّىٰ جَعَلۡنَٰهُمۡ حَصِيدًا خَٰمِدِينَ ﴿١٥﴾  
উচ্চারণ: ফামা যালাত তিলকা দাওয়াহুম হাত্তা জাআলনাহুম হাসীদান খামিদীন।  
অর্থ: অতঃপর তাদের এই বিলাপ চলতে থাকে যতক্ষণ না আমি তাদেরকে কেটে ফেলা শস্য ও নিভে যাওয়া আগুন সদৃশ ( সমূলে ধ্বংস ) করে দিলাম।

**16.** وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবীন।  
অর্থ: আর আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মাঝখানে যা কিছু আছে, তার কোনো কিছুই আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি।

**17.** لَوۡ أَرَدۡنَآ أَن نَّتَّخِذَ لَهۡوٗا لَّٱتَّخَذۡنَٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَٰعِلِينَ ﴿١٧﴾  
উচ্চারণ: লাও আরাদনা আন নাত্তাখিযা লাহওয়াল লাত্তাখাযনাহু মিল লাদুন্না ইন কুন্না ফাইলীন।  
অর্থ: আমি যদি খেলার উপকরণ গ্রহণ করতে চাইতাম, তবে আমার কাছে যা আছে, তা দিয়েই করতাম; কিন্তু আমি তা করিনি।

**18.** بَلۡ نَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَى ٱلۡبَٰطِلِ فَيَدۡمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٞۚ وَلَكُمُ ٱلۡوَيۡلُ مِمَّا تَصِفُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহূ ফা ইযা হুওয়া যাহিকুও ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফূন।  
অর্থ: বরং আমি (রাসূলের নিকট ওয়াহী করা) সত্যকে দিয়ে (কাফিরদের বাতিলের) মিথ্যার ওপর আঘাত হানি; ফলে তা মিথ্যাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় এবং নিমিষেই তা নিশ্চিহ্ন হয়ে যায়। আর তোমরা (আল্লাহকে যে গুণে গুণান্বিত করে) যা কিছু বলছো, তার জন্য তোমাদের রয়েছে দুর্ভোগ।

**19.** وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَنۡ عِندَهُۥ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَلَا يَسۡتَحۡسِرُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া লাহূ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহূ লা ইয়াসতাকবিরূনা আন ইবাদাতিহী ওয়া লা ইয়াসতাহসিরূন।  
অর্থ: আর আসমানসমূহে ও জমিনে যারা আছে, তারা সবাই তাঁর; আর তাঁর কাছে যারা (যেসব ফিরিশতারা) আছে তারা অহংকারবশত তাঁর ইবাদাত হতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না।

**20.** يُسَبِّحُونَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ لَا يَفۡتُرُونَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ইউসাব্বিহূনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরূন।  
অর্থ: তারা দিন-রাত তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে, তারা শিথিলতা দেখায় না (এবং বিরক্তও হয় না )।

**21.** أَمِ ٱتَّخَذُوٓاْ ءَالِهَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ هُمۡ يُنشِرُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: আমিত তাখাযূ আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরূন।  
অর্থ: তারা (মুশরিকরা) কি পৃথিবী থেকে এমন উপাস্য গ্রহণ করেছে, যারা মৃতকে জীবিত করতে পারে?

**22.** لَوۡ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَاۚ فَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: লাও কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফূন।  
অর্থ: যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকতো, তবে (তাদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে) উভয়ই ধ্বংস হয়ে যেতো। সুতরাং তারা যা বলে, আরশের রব আল্লাহ তা থেকে পূত-পবিত্র।

**23.** لَا يُسۡـَٔلُ عَمَّا يَفۡعَلُ وَهُمۡ يُسۡـَٔلُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলূন।  
অর্থ: তিনি যা করেন, সে ব্যাপারে তাঁকে প্রশ্ন করা যাবে না; বরং তাদেরকেই (তাদের আমল সম্পর্কে) জিজ্ঞাসা করা হবে।

**24.** أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡۖ هَٰذَا ذِكۡرُ مَن مَّعِيَ وَذِكۡرُ مَن قَبۡلِيۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ٱلۡحَقَّۖ فَهُم مُّعۡرِضُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: আমিত তাখাযূ মিন দূনিহী আলিহাতান কুল হাতূ বুরহানাকুম হাযা যিকরু মাম মাইয়া ওয়া যিকরু মান কাবলী বাল আকছারুহুম লা ইয়ালামূনাল হাক্কা ফাহুম মুরিদূন।  
অর্থ: তারা কি আল্লাহকে ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে? (হে রাসূল! তুমি মুশরিকদেরকে) বলো: ‘তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো। আমার সাথে যারা আছে, এটি তাদের জন্য উপদেশ এবং আমার পূর্বে যারা ছিল, তাদের জন্যও এটাই ছিল উপদেশ।’ কিন্তু তাদের অধিকাংশই প্রকৃত সত্যকে জানে না; ফলে তারা (সত্য গ্রহণ থেকে) মুখ ফিরিয়ে নেয়।

**25.** وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِيٓ إِلَيۡهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدُونِ ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়া মা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহূ লা ইলাহা ইল্লা আনা ফাবুদূন।  
অর্থ: আর (হে রাসূল!) আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই মর্মে ওয়াহী নাযিল করিনি যে, ‘আমি (আল্লাহ) ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; সুতরাং তোমরা আমারই ইবাদাত কর।’

**26.** وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۚ بَلۡ عِبَادٞ مُّكۡرَمُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়া কালুত তাখাযার রাহমানু ওয়ালাদান সুবহানাহূ বাল ইবাদুম মুকরামূন।  
অর্থ: আর মুশরিকরা বলে: ‘পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন।’ (পক্ষান্তরে তাদের মিথ্যা উক্তি থেকে) তিনি পূত-পবিত্র। বরং তারা (ফিরিশতাগণ) সম্মানিত বান্দা।

**27.** لَا يَسۡبِقُونَهُۥ بِٱلۡقَوۡلِ وَهُم بِأَمۡرِهِۦ يَعۡمَلُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: লা ইয়াসবিকূনাহূ বিল কাওলি ওয়া হুম বিআমরিহী ইয়ামালূন।  
অর্থ: তারা তাঁর আগ বাড়িয়ে কোনো কথা বলে না, আর তারা তাঁর নির্দেশেই কাজ করে।

**28.** يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يَشۡفَعُونَ إِلَّا لِمَنِ ٱرۡتَضَىٰ وَهُم مِّنۡ خَشۡيَتِهِۦ مُشۡفِقُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ইয়ালামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাঊনা ইল্লা লিমানির তাদা ওয়া হুম মিন খাশয়াতিহী মুশফিকূন।  
অর্থ: তাদের সামনে ও পেছনে যা কিছু আছে, সবই তিনি (আল্লাহ) জানেন। আর তারা (ফিরিশতারা) শুধু তাদের জন্যই সুপারিশ করে, যাদের প্রতি তিনি সন্তুষ্ট। আর তারা তাঁর ভয়ে সর্বদা ভীত-সন্ত্রস্ত থাকে।

**29.** ۞ وَمَن يَقُلۡ مِنۡهُمۡ إِنِّيٓ إِلَٰهٞ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجۡزِيهِ جَهَنَّمَۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: ওয়া মাই ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দূনিহী ফাযালিকা নাজযীহি জাহান্নামা কাযালিকা নাজযিয যালিমীন।  
অর্থ: আর তাদের (ফিরিশতাদের) মধ্যে কেউ যদি বলে: ‘আল্লাহ নয়, আমিও একজন ইলাহ’, তাকেই আমি প্রতিদান হিসেবে জাহান্নাম দিবো। এভাবেই আমি যালিমদের (শাস্তির) প্রতিদান দিয়ে থাকি।

**30.** أَوَلَمۡ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ كَانَتَا رَتۡقٗا فَفَتَقۡنَٰهُمَاۖ وَجَعَلۡنَا مِنَ ٱلۡمَآءِ كُلَّ شَيۡءٍ حَيٍّۚ أَفَلَا يُؤۡمِنُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়ারাল লাযীনা কাফারূ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্যিন আফালা ইউমিনূন।  
অর্থ: যারা কুফরী করে, তারা কি ভেবে দেখে না যে, আসমানসমূহ ও জমিন (প্রথমেই) একটির সাথে অন্যটি লাগানো ছিলো, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা (এ থেকে শিক্ষা গ্রহণ করে) ঈমান আনবে না?

**31.** وَجَعَلۡنَا فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِهِمۡ وَجَعَلۡنَا فِيهَا فِجَاجٗا سُبُلٗا لَّعَلَّهُمۡ يَهۡتَدُونَ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া জাআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামীদা বিহিম ওয়া জাআলনা ফীহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদূন।  
অর্থ: আর আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি, যাতে তা তাদেরকে নিয়ে দুলে না ওঠে; এবং তাতে বিস্তৃত পথ-প্রশস্ত রাস্তা তৈরি করেছি, যাতে তারা (চলাচলের) পথপ্রাপ্ত হয়।

**32.** وَجَعَلۡنَا ٱلسَّمَآءَ سَقۡفٗا مَّحۡفُوظٗاۖ وَهُمۡ عَنۡ ءَايَٰتِهَا مُعۡرِضُونَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফূযাও ওয়া হুম আন আয়াতিহা মুরিদূন।  
অর্থ: আর আমি আসমানকে করেছি (খুঁটিবিহীন) সুরক্ষিত ছাদ; কিন্তু তারা তার নিদর্শনাবলি হতে মুখ ফিরিয়ে নেয়।

**33.** وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিই ইয়াসবাহূন।  
অর্থ: আর একমাত্র আল্লাহই রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন। প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করে।

**34.** وَمَا جَعَلۡنَا لِبَشَرٖ مِّن قَبۡلِكَ ٱلۡخُلۡدَۖ أَفَإِيْن مِّتَّ فَهُمُ ٱلۡخَٰلِدُونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া মা জাআলনা লিবাশারিম মিন কাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল খালিদূন।  
অর্থ: আর তোমার পূর্বে কোনো মানুষকে আমি স্থায়ী জীবন দান করিনি। সুতরাং তোমার মৃত্যু হলে, তারা কি (এ দুনিয়াতে) অনন্ত জীবনসম্পন্ন হয়ে (বেচে) থাকবে?

**35.** كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَيۡرِ فِتۡنَةٗۖ وَإِلَيۡنَا تُرۡجَعُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: কুল্লু নাফসিন যাইকাতুল মাওতি ওয়া নাবলূকুম বিশ শার্রি ওয়াল খাইরি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাঊন।  
অর্থ: প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আমরা তোমাদেরকে ভালো-মন্দের মাধ্যমে পরীক্ষা করি। অতঃপর তোমরা আমাদেরই কাছে ফিরে আসবে।

**36.** وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي يَذۡكُرُ ءَالِهَتَكُمۡ وَهُم بِذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ هُمۡ كَٰفِرُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়া ইযা রাআকাল লাযীনা কাফারূ ইই ইয়াত্তাখিযূনাকা ইল্লা হুযুওয়ান আহাযাল লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রাহমানি হুম কাফিরূন।  
অর্থ: আর (হে রাসূল!) কাফিররা যখনই তোমাকে দেখে, তখন তারা তোমাকে কেবল উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে। তারা বলে: ‘এ-ই কি সেই ব্যক্তি, যে তোমাদের দেবতাদের সমালোচনা করে?’ অথচ তারাই (আলকুরআনকে অস্বীকার করে) ‘রহমান’-এর স্মরণকে অস্বীকার (কুফরী) করে।

**37.** خُلِقَ ٱلۡإِنسَٰنُ مِنۡ عَجَلٖۚ سَأُوْرِيكُمۡ ءَايَٰتِي فَلَا تَسۡتَعۡجِلُونِ ﴿٣٧﴾  
উচ্চারণ: খুলিকাল ইনসানু মিন আজালিন সাউরীকুম আয়াতী ফালা তাসতাজিলূন।  
অর্থ: মানুষকে তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। অচিরেই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলি দেখাব। সুতরাং তোমরা (আমার শাস্তি নেমে আসার জন্যে) তাড়াহুড়া করো না।

**38.** وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলূনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও, তবে বল, ‘এ প্রতিশ্রুতি (পুনরুত্থান দিবসের আগমন ) কখন পূর্ণ হবে?’

**39.** لَوۡ يَعۡلَمُ ٱلَّذِينَ كَفَرُواْ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمۡ وَلَا هُمۡ يُنصَرُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: লাও ইয়ালামুল লাযীনা কাফারূ হীনা লা ইয়াকুফ্ফূনা আও ওয়ুজূহিহিমুন নারা ওয়া লা আন যুহূরিহিম ওয়া লা হুম ইউনসারূন।  
অর্থ: হায়! কাফিররা যদি সে সময়ের কথা জানতো, যখন তারা তাদের সামনে ও পেছন থেকে (জাহান্নামের) আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না (তাহলে তারা দ্রুত শাস্তি কামনা করত না);

**40.** بَلۡ تَأۡتِيهِم بَغۡتَةٗ فَتَبۡهَتُهُمۡ فَلَا يَسۡتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمۡ يُنظَرُونَ ﴿٤٠﴾  
উচ্চারণ: বাল তাতীহিম বাগতাতান ফাতাবহাতুহুম ফালা ইয়াসতাতীঊনা রাদ্দাহা ওয়া লা হুম ইউনযারূন।  
অর্থ: বরং (সে শাস্তি) আকস্মিকভাবে তাদের ওপর এসে পড়বে এবং তা তাদেরকে হতভম্ব করে দিবে। ফলে তারা তা প্রতিরোধ করতে সক্ষম হবে না এবং তাদেরকে (তাওবার জন্য) অবকাশও দেয়া হবে না।

**41.** وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়া লাকাদিস তুহযিআ বিরুসুলিম মিন কাবলিকা ফাহাকা বিল লাযীনা সাখিরূ মিনহুম মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।  
অর্থ: আর (হে মুহাম্মাদ!) তোমার পূর্বেও অনেক রাসূলের প্রতি (এভাবেই) ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছিলো। পরিণামে বিদ্রুপকারীরা যে অকাট্য সত্য নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছিল, অবশেষে সেটাই তাদের ওপর চেপে বসেছিলো।

**42.** قُلۡ مَن يَكۡلَؤُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحۡمَٰنِۚ بَلۡ هُمۡ عَن ذِكۡرِ رَبِّهِم مُّعۡرِضُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: কুল মাই ইয়াকলাউকুম বিল লাইলি ওয়ান নাহারি মিনার রাহমানি বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদূন।  
অর্থ: বলো, ‘কে তোমাদেরকে রাত ও দিনে পরম দয়াময় (আল্লাহ) থেকে রক্ষা করতে পারে?’ বরং তারা তাদের রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

**43.** أَمۡ لَهُمۡ ءَالِهَةٞ تَمۡنَعُهُم مِّن دُونِنَاۚ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَ أَنفُسِهِمۡ وَلَا هُم مِّنَّا يُصۡحَبُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দূনিনা লা ইয়াসতাতীঊনা নাসরা আনফুসিহিম ওয়া লা হুম মিন্না ইউসহাবূন।  
অর্থ: তাদের কি এমন উপাস্য আছে, যারা আমার পরিবর্তে তাদেরকে রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরকেই সাহায্য করতে সক্ষম নয়, আর আমার পক্ষ থেকেও তারা কোনো সহায়তা পাবে না।

**44.** بَلۡ مَتَّعۡنَا هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ طَالَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۗ أَفَلَا يَرَوۡنَ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَآۚ أَفَهُمُ ٱلۡغَٰلِبُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: বাল মাত্তানা হাউলাই ওয়া আবাআহুম হাত্তা তালা আলাইহিমুল উমুরু আফালা ইয়ারাওনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবূন।  
অর্থ: বরং আমিই তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম; উপরন্তু তাদের আয়ুষ্কালও হয়েছিল দীর্ঘ। তারা কি দেখে না যে, আমি চতুর্দিক থেকে তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি? তবুও কি তারা বিজয়ী হবে? বরং আমিই তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম; ফলে তাদের আয়ুষ্কাল দীর্ঘ হয়েছিল দীর্ঘ। তারা কি দেখে না যে, আমি পৃথিবীতে প্রবেশ করি এবং তার প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ধ্বংস করি, তবু কি তারা বিজয়ী হবে?

**45.** قُلۡ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلۡوَحۡيِۚ وَلَا يَسۡمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ ﴿٤٥﴾  
উচ্চারণ: কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি ওয়া লা ইয়াসমাউস সুম্মুদ দুআআ ইযা মা ইউনযারূন।  
অর্থ: (হে রাসূল!) বলো, আমি তো কেবল আমার প্রতি প্রেরিত ওয়াহীর মাধ্যমে তোমাদেরকে (আল্লাহর শাস্তি সম্পর্কে) সতর্ক করি। কিন্তু বধিররা যখন তাদের সতর্ক করা হয়, সে আহ্বান শোনে না।

**46.** وَلَئِن مَّسَّتۡهُمۡ نَفۡحَةٞ مِّنۡ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া লাইম মাস্সাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লায়াকূলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমীন।  
অর্থ: আর তোমার রবের শাস্তির সামান্য কিছুও যদি তাদেরকে স্পর্শ করে, তবে তারা অবশ্যই বলে উঠবে: ‘হায় দুর্ভোগ আমাদের! আমরা তো অবশ্যই যালিম ছিলাম।’

**47.** وَنَضَعُ ٱلۡمَوَٰزِينَ ٱلۡقِسۡطَ لِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ فَلَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗاۖ وَإِن كَانَ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٍ أَتَيۡنَا بِهَاۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া নাদাউল মাওয়াযীনাল কিসতা লিয়াওমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআও ওয়া ইন কানা মিছকালা হাব্বাতিম মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবীন।  
অর্থ: আর কিয়ামতের দিন আমি ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করবো। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কারো আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, তবুও আমি তা উপস্থিত করবো। আর হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট।

**48.** وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلۡفُرۡقَانَ وَضِيَآءٗ وَذِكۡرٗا لِّلۡمُتَّقِينَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাইনা মূসা ওয়া হারূনাল ফুরকানা ওয়া দিয়াআও ওয়া যিকরাল লিল মুত্তাকীন।  
অর্থ: আর নিশ্চয়ই আমি মূসা ও হারূনকে দিয়েছিলাম ফুরকান, (যা সত্য ও মিথ্যার পার্থক্যকারী) এবং (তা ছিল) আলো ও মুত্তাকীদের জন্য উপদেশ।

**49.** ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشۡفِقُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গাইবি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকূন।  
অর্থ: যারা না দেখেও তাদের রবকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত থাকে।

**50.** وَهَٰذَا ذِكۡرٞ مُّبَارَكٌ أَنزَلۡنَٰهُۚ أَفَأَنتُمۡ لَهُۥ مُنكِرُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনযালনাহু আফাআনতুম লাহূ মুনকিরূন।  
অর্থ: আর এটা (আলকুরআন) বরকতময় উপদেশ, যা আমি নাযিল করেছি। তবুও কি তোমরা তা অস্বীকার করবে?

**51.** ۞ وَلَقَدۡ ءَاتَيۡنَآ إِبۡرَٰهِيمَ رُشۡدَهُۥ مِن قَبۡلُ وَكُنَّا بِهِۦ عَٰلِمِينَ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাইনা ইবরাহীমা রুশদাহূ মিন কাবলু ওয়া কুন্না বিহী আলিমীন।  
অর্থ: আর আমি তো ইতঃপূর্বে ইবরাহীমকে সঠিক পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্পর্কে ছিলাম সম্যক অবগত।

**52.** إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا هَٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِيٓ أَنتُمۡ لَهَا عَٰكِفُونَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ইয কালা লিআবীহি ওয়া কাওমিহী মা হাযিহিত তামাছীলুল লাতী আনতুম লাহা আকিফূন।  
অর্থ: যখন সে (ইব্রাহীম ) তার পিতা (আযর) ও তার জাতিকে বললো: ‘যেগুলোর পূজায় তোমরা রত রয়েছ, এ মূর্তিগুলো আসলে কী?’

**53.** قَالُواْ وَجَدۡنَآ ءَابَآءَنَا لَهَا عَٰبِدِينَ ﴿٥٣﴾  
উচ্চারণ: কালূ ওয়াজাদনা আবাআনা লাহা আবিদীন।  
অর্থ: তারা বললো: ‘আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি।’

**54.** قَالَ لَقَدۡ كُنتُمۡ أَنتُمۡ وَءَابَآؤُكُمۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٥٤﴾  
উচ্চারণ: কালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী দালালিম মুবীন।  
অর্থ: সে বললো: ‘তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা সবাই স্পষ্ট পথভ্রষ্টায় রয়েছ।’

**55.** قَالُوٓاْ أَجِئۡتَنَا بِٱلۡحَقِّ أَمۡ أَنتَ مِنَ ٱللَّٰعِبِينَ ﴿٥٥﴾  
উচ্চারণ: কালূ আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবীন।  
অর্থ: তারা বললো: ‘তুমি কি আমাদের নিকট সত্য নিয়ে এসেছো, নাকি তুমি তামাশাকারী?’

**56.** قَالَ بَل رَّبُّكُمۡ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلَّذِي فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ ﴿٥٦﴾  
উচ্চারণ: কালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদীন।  
অর্থ: সে বললো: ‘না; বরং তোমাদের রব তো আসমানসমূহ ও জমিনের রব; যিনি এগুলো সৃষ্টি করেছেন। আর এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী।’

**57.** وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصۡنَٰمَكُم بَعۡدَ أَن تُوَلُّواْ مُدۡبِرِينَ ﴿٥٧﴾  
উচ্চারণ: ওয়া তাল্লাহি লাআকীদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লূ মুদবিরীন।  
অর্থ: (সে মনে মনে আরো বললো:) ‘ আল্লাহর শপথ! তোমরা (ঈদের দিকে) চলে যাওয়ার পর আমি তোমাদের মূর্তিগুলোর (ধ্বংসের ) ব্যাপারে অবশ্যই কৌশল অবলম্বন করব।’

**58.** فَجَعَلَهُمۡ جُذَٰذًا إِلَّا كَبِيرٗا لَّهُمۡ لَعَلَّهُمۡ إِلَيۡهِ يَرۡجِعُونَ ﴿٥٨﴾  
উচ্চারণ: ফাজাআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিঊন।  
অর্থ: অতঃপর সে বড়টিকে বাদ রেখে তাদের মূর্তিগুলোকে চূর্ণ-বিচূর্ণ করে দিল , যাতে তারা তার দিকে ফিরে আসে।

**59.** قَالُواْ مَن فَعَلَ هَٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّٰلِمِينَ ﴿٥٩﴾  
উচ্চারণ: কালূ মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহূ লামিনায যালিমীন।  
অর্থ: তারা (ফিরে এসে মূর্তিগুলোকে ভাঙ্গা দেখে) বললো: ‘আমাদের দেব-দেবীগুলোর সাথে কে এমনটি করলো? নিশ্চয় সে যালিমদের অন্তর্ভুক্ত।’

**60.** قَالُواْ سَمِعۡنَا فَتٗى يَذۡكُرُهُمۡ يُقَالُ لَهُۥٓ إِبۡرَٰهِيمُ ﴿٦٠﴾  
উচ্চারণ: কালূ সামিনা ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহূ ইবরাহীম।  
অর্থ: লোকেরা বললো: ‘আমরা শুনেছি, ‘এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে। তাকে বলা হয়, ইবরাহীম।’

**61.** قَالُواْ فَأۡتُواْ بِهِۦ عَلَىٰٓ أَعۡيُنِ ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَشۡهَدُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: কালূ ফাতূ বিহী আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদূন।  
অর্থ: তারা (নেতৃস্থানীয়রা) বললো: ‘তাহলে তাকে লোকজনের সামনে ধরে নিয়ে এসো, যাতে তারা তার কর্মকাণ্ডের স্বীকারোক্তির ওপর সাক্ষী হতে পারে।’

**62.** قَالُوٓاْ ءَأَنتَ فَعَلۡتَ هَٰذَا بِـَٔالِهَتِنَا يَٰٓإِبۡرَٰهِيمُ ﴿٦٢﴾  
উচ্চারণ: কালূ আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইবরাহীম।  
অর্থ: তারা জিজ্ঞাসা করলো: ‘হে ইবরাহীম, তুমিই কি আমাদের দেবদেবীগুলোর সাথে এরূপ করেছ?’

**63.** قَالَ بَلۡ فَعَلَهُۥ كَبِيرُهُمۡ هَٰذَا فَسۡـَٔلُوهُمۡ إِن كَانُواْ يَنطِقُونَ ﴿٦٣﴾  
উচ্চারণ: কালা বাল ফাআলাহূ কাবীরুহুম হাযা ফাসআলূহুম ইন কানূ ইয়ানতিকূন।  
অর্থ: ইবরাহীম (মূর্তিগুলোর অক্ষমতা প্রকাশ করে) বললো: ‘বরং তাদের এ বড়টিই এ কাজ করেছে। তাই এদেরকেই জিজ্ঞাসা করো, যদি এরা কথা বলতে পারে।’

**64.** فَرَجَعُوٓاْ إِلَىٰٓ أَنفُسِهِمۡ فَقَالُوٓاْ إِنَّكُمۡ أَنتُمُ ٱلظَّٰلِمُونَ ﴿٦٤﴾  
উচ্চারণ: ফারাজাঊ ইলা আনফুসিহিম ফাকালূ ইন্নাকুম আনতুমুয যালিমূন।  
অর্থ: তখন তারা (চিন্তা-ভাবনা করতে করতে) নিজেদের দিকে ফিরে গেল এবং একে অন্যকে বলতে লাগল, ‘তোমরাই তো যালিম।’

**65.** ثُمَّ نُكِسُواْ عَلَىٰ رُءُوسِهِمۡ لَقَدۡ عَلِمۡتَ مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ ﴿٦٥﴾  
উচ্চারণ: ছুম্মা নুকিসূ আলা রুঊসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকূন।  
অর্থ: তারপর তারা আবার ধৃষ্টতা এবং অস্বীকারে ফিরে গেল। তারা বলল: ‘নিশ্চয়ই, তুমি জানো যে, এরা কথা বলতে পারে না।’

**66.** قَالَ أَفَتَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكُمۡ شَيۡـٔٗا وَلَا يَضُرُّكُمۡ ﴿٦٦﴾  
উচ্চারণ: কালা আফাতাবুদূনা মিন দূনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআও ওয়া লা ইয়াদুর্রুকুম।  
অর্থ: ইবরাহীম বললো: ‘তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদাত করো, যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না?’

**67.** أُفّٖ لَّكُمۡ وَلِمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿٦٧﴾  
উচ্চারণ: উফ্ফিল লাকুম ওয়া লিমা তাবুদূনা মিন দূনিল্লাহি আফালা তাকিলূন।  
অর্থ: ‘ধিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যেসব মূর্তির ইবাদাত করো তাদেরকেও! ‘তবুও কি তোমরা বুঝো না?’

**68.** قَالُواْ حَرِّقُوهُ وَٱنصُرُوٓاْ ءَالِهَتَكُمۡ إِن كُنتُمۡ فَٰعِلِينَ ﴿٦٨﴾  
উচ্চারণ: কালূ হার্রিকূহু ওয়ানসুরূ আলিহাতাকুম ইন কুনতুম ফাইলীন।  
অর্থ: তারা বললো: ‘তাকে (ইবরাহীমকে) আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবদেবীদেরকে সাহায্য কর, যদি তোমরা কিছু করতে চাও।’

**69.** قُلۡنَا يَٰنَارُ كُونِي بَرۡدٗا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ﴿٦٩﴾  
উচ্চারণ: কুলনা ইয়া নারু কূনী বারদাও ওয়া সালামান আলা ইবরাহীম।  
অর্থ: আমি (আল্লাহ) বললাম: ‘হে আগুন! তুমি ইবরাহীমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও।’

**70.** وَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَخۡسَرِينَ ﴿٧٠﴾  
উচ্চারণ: ওয়া আরাদূ বিহী কাইদান ফাজাআলনাহুমুল আখসারীন।  
অর্থ: আর তারা তার বিরুদ্ধে (আগুনে জ্বালানোর) চক্রান্ত করেছিল; কিন্তু আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম।

**71.** وَنَجَّيۡنَٰهُ وَلُوطًا إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا لِلۡعَٰلَمِينَ ﴿٧١﴾  
উচ্চারণ: ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল লাতী বারাকনা ফীহা লিল আলামীন।  
অর্থ: আর আমি তাকে (ইরবাহীমকে) ও লূতকে (অবিশ্বাসীদের কবল থেকে) উদ্ধার করে সে দেশে (সিরিয়ায়) নিয়ে গেলাম, যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত ও কল্যাণ রেখেছি।

**72.** وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ نَافِلَةٗۖ وَكُلّٗا جَعَلۡنَا صَٰلِحِينَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ওয়া ওয়াহাবনা লাহূ ইসহাকা ওয়া ইয়াকূবা নাফিলাতাও ওয়া কুল্লান জাআলনা সালিহীন।  
অর্থ: আর আমি তাকে (তার রবের কাছে দু‘আর বদৌলতে) দান করেছিলাম ইসহাককে এবং বাড়তি হিসেবে ইয়াকূবকে দান করলাম। আর তাদের প্রত্যেককেই আমি সৎকর্মশীল করেছিলাম।

**73.** وَجَعَلۡنَٰهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِمۡ فِعۡلَ ٱلۡخَيۡرَٰتِ وَإِقَامَ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءَ ٱلزَّكَوٰةِۖ وَكَانُواْ لَنَا عَٰبِدِينَ ﴿٧٣﴾  
উচ্চারণ: ওয়া জাআলনাহুম আইম্মাতাই ইয়াহদূনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খাইরাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ঈতাআয যাকাতি ওয়া কানূ লানা আবিদীন।  
অর্থ: আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাতো। আমি তাদের প্রতি এ মর্মে অহী প্রেরণ করেছিলাম যে, তোমরা কল্যাণকর কাজ করো, সালাত কায়িম কর এবং যাকাত প্রদান কর। আর তারা আমারই ইবাদাত করতো।

**74.** وَلُوطًا ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗا وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَت تَّعۡمَلُ ٱلۡخَبَٰٓئِثَۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَٰسِقِينَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ওয়া লূতান আতাইনাহু হুকমাও ওয়া ইলমাও ওয়া নাজ্জাইনাহু মিনাল কারয়াতিল লাতী কানাত তামালুল খাবাইছা ইন্নাহুম কানূ কাওমা সাওইন ফাসিকীন।  
অর্থ: আর লূতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আমি তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যার অধিবাসীরা (সমকামিতার ন্যায়) নিকৃষ্টতম কাজে লিপ্ত ছিলো। তারা ছিলো এক মন্দ ও পাপাচারী জাতি।

**75.** وَأَدۡخَلۡنَٰهُ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ ﴿٧٥﴾  
উচ্চারণ: ওয়া আদখালনাহু ফী রাহমাতিনা ইন্নাহূ মিনাস সালিহীন।  
অর্থ: আর আমি তাকে আমার রহমতের মধ্যে শামিল করে নিয়েছিলাম। সে ছিলো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।

**76.** وَنُوحًا إِذۡ نَادَىٰ مِن قَبۡلُ فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ﴿٧٦﴾  
উচ্চারণ: ওয়া নূহান ইয নাদা মিন কাবলু ফাসতাজাবনা লাহূ ফানাজ্জাইনাহু ওয়া আহলাহূ মিনাল কারবিল আযীম।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) স্মরণ করো নূহের কথা, ইতঃপূর্বে যখন সে আমাকে ডেকেছিল, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে আমি মহাবিপদ (মহাপ্লাবন) থেকে উদ্ধার করেছিলাম।

**77.** وَنَصَرۡنَٰهُ مِنَ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ ﴿٧٧﴾  
উচ্চারণ: ওয়া নাসারনাহু মিনাল কাওমিল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ইন্নাহুম কানূ কাওমা সাওইন ফা আগরাকনাহুম আজমাঈন।  
অর্থ: আর আমি তাকে সেই সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেছিলাম, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিলো। বস্তুত তারা ছিল এক নিকৃষ্ট জাতি। তাই আমি তাদের সকলকেই পানিতে ডুবিয়ে ধ্বংস করেছি।

**78.** وَدَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ إِذۡ يَحۡكُمَانِ فِي ٱلۡحَرۡثِ إِذۡ نَفَشَتۡ فِيهِ غَنَمُ ٱلۡقَوۡمِ وَكُنَّا لِحُكۡمِهِمۡ شَٰهِدِينَ ﴿٧٨﴾  
উচ্চারণ: ওয়া দাওয়ূদা ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারছি ইয নাফাশাত ফীহি গানামুল কাওমি ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদীন।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) স্মরণ করো দাঊদ ও সুলায়মানের কথা, যখন তারা শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাতের বেলায় কোনো জাতির মেষ ঢুকে পড়েছিল। আর আমি তাদের বিচার কাজের সাক্ষী ছিলাম।

**79.** فَفَهَّمۡنَٰهَا سُلَيۡمَٰنَۚ وَكُلًّا ءَاتَيۡنَا حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَسَخَّرۡنَا مَعَ دَاوُۥدَ ٱلۡجِبَالَ يُسَبِّحۡنَ وَٱلطَّيۡرَۚ وَكُنَّا فَٰعِلِينَ ﴿٧٩﴾  
উচ্চারণ: ফাফাহ্হামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনা হুকমাও ওয়া ইলমাও ওয়া সাখ্খারনা মাআ দাওয়ূদাল জিবালা ইউসাব্বিহনা ওয়াত তাইরা ওয়া কুন্না ফাইলীন।  
অর্থ: অতঃপর আমি এ বিষয়ের মীমাংসা (দাঊদকে না বুঝিয়ে) সুলায়মানকে বুঝিয়ে দিয়েছিলাম। আর আমি তাদের প্রত্যেককেই দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। আর আমি পর্বতমালা ও পাখিদেরকে দাঊদের অধীন করে দিয়েছিলাম, তারা দাঊদের সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। আর এসব কিছু আমিই করছিলাম।

**80.** وَعَلَّمۡنَٰهُ صَنۡعَةَ لَبُوسٖ لَّكُمۡ لِتُحۡصِنَكُم مِّنۢ بَأۡسِكُمۡۖ فَهَلۡ أَنتُمۡ شَٰكِرُونَ ﴿٨٠﴾  
উচ্চারণ: ওয়া আল্লামনাহু সানআতা লাবূসিল লাকুম লিতুহসিনাকুম মিম বাসিকুম ফাহাল আনতুম শাকিরূন।  
অর্থ: আমি তাকে তোমাদের জন্য বর্ম (যুদ্ধের পোশাক) তৈরির কৌশল শিখিয়েছিলাম, যাতে তা তোমাদেরকে তোমাদের পারস্পরিক যুদ্ধের আঘাত থেকে রক্ষা করে। সুতরাং, তোমরা কি কৃতজ্ঞ হবে?

**81.** وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ عَاصِفَةٗ تَجۡرِي بِأَمۡرِهِۦٓ إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۚ وَكُنَّا بِكُلِّ شَيۡءٍ عَٰلِمِينَ ﴿٨١﴾  
উচ্চারণ: ওয়া লিসুলাইমানার রীহা আসিফাতান তাজরী বিআমরিহী ইলাল আরদিল লাতী বারাকনা ফীহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমীন।  
অর্থ: আর আমি সুলায়মানের জন্য অনুগত করে দিয়েছিলাম প্রবল হাওয়াকে, যা তার নির্দেশে প্রবাহিত হতো সেই দেশের (সিরিয়ার) দিকে, যেখানে আমি প্রচুর বরকত রেখেছি। আর আমি প্রত্যেক বিষয় সম্পর্কেই অবগত ছিলাম।

**82.** وَمِنَ ٱلشَّيَٰطِينِ مَن يَغُوصُونَ لَهُۥ وَيَعۡمَلُونَ عَمَلٗا دُونَ ذَٰلِكَۖ وَكُنَّا لَهُمۡ حَٰفِظِينَ ﴿٨٢﴾  
উচ্চারণ: ওয়া মিনাশ শায়াতীনি মাই ইয়াগূসূনা লাহূ ওয়া ইয়ামালূনা আমালান দূনা যালিকা ওয়া কুন্না লাহুম হাফিযীন।  
অর্থ: আর শয়তানদের মধ্যে কতক তার জন্য ডুবুরীর কাজ করত, এছাড়া অন্যান্য কাজও করতো। আর আমিই তাদের জন্য হিফাযতকারী ছিলাম।

**83.** ۞ وَأَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ওয়া আয়্যূবা ইয নাদা রাব্বাহূ আন্নী মাস্সানিয়াদ দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমীন।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) স্মরণ করো আইউবের কথা, যখন (তার ওপর বিপদ নেমে আসলে) সে তার রবকে ডেকে বলেছিল: ‘(হে আমার রব!) আমি রোগাক্রান্ত (এবং পরিবারহারা) হয়ে গেছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’

**84.** فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَكَشَفۡنَا مَا بِهِۦ مِن ضُرّٖۖ وَءَاتَيۡنَٰهُ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنۡ عِندِنَا وَذِكۡرَىٰ لِلۡعَٰبِدِينَ ﴿٨٤﴾  
উচ্চারণ: ফাসতাজাবনা লাহূ ফাকাশাফনা মা বিহী মিন দুর্রিও ওয়া আতাইনাহু আহলাহূ ওয়া মিছলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদীন।  
অর্থ: তখন আমি তার ডাকে সাড়া দিলাম। আর তার যত অসুখ (দুঃখ-কষ্ট) ছিল তা দূর করে দিলাম এবং তাকে তার পরিবার-পরিজন ফিরিয়ে দিলাম। আর তাদের সাথে তাদের অনুরূপ আরো দিলাম, আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদাতকারীদের জন্য উপদেশস্বরূপ।

**85.** وَإِسۡمَٰعِيلَ وَإِدۡرِيسَ وَذَا ٱلۡكِفۡلِۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰبِرِينَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ওয়া ইসমাঈলা ওয়া ইদরীসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরীন।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) স্মরণ করো ইসমাঈল, ইদরীস ও যুল্ কিফল এর কথা, তাদের প্রত্যেকেই (দায়িত্ব পালনে ও বিপদ-আপদে) ধৈর্যশীল ছিল।

**86.** وَأَدۡخَلۡنَٰهُمۡ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُم مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿٨٦﴾  
উচ্চারণ: ওয়া আদখালনাহুম ফী রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহীন।  
অর্থ: আর আমি তাদেরকে আমার রহমতে শামিল করেছিলাম। তারা ছিলো সৎকর্মপরায়ণ।

**87.** وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبٗا فَظَنَّ أَن لَّن نَّقۡدِرَ عَلَيۡهِ فَنَادَىٰ فِي ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبۡحَٰنَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ওয়া যান নূনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমীন।  
অর্থ: আর (হে রাসূল!) স্মরণ করো যুন-নূন এর কথা, যখন সে (তার সম্প্রদায়ের অবিরত গুনাহে লিপ্ত হওয়ার দরুন) রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিলো এবং সে মনে করেছিলো যে, আমি তাকে শাস্তি দ্বারা পাকড়াও করবো না। তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিলো, ‘(হে আমার রব!) আপনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি যালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি।’

**88.** فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡغَمِّۚ وَكَذَٰلِكَ نُـۨجِي ٱلۡمُؤۡمِنِينَ ﴿٨٨﴾  
উচ্চারণ: ফাসতাজাবনা লাহূ ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনীন।  
অর্থ: অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মু’মিনদেরকে (বিপদ থেকে) উদ্ধার করে থাকি।

**89.** وَزَكَرِيَّآ إِذۡ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرۡنِي فَرۡدٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡوَٰرِثِينَ ﴿٨٩﴾  
উচ্চারণ: ওয়া যাকারিয়্যা ইয নাদা রাব্বাহূ রাব্বি লা তাযারনী ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) স্মরণ করো যাকারিয়্যার কথা, যখন সে তার রবকে ডেকে বলেছিলো, ‘হে আমার রব! আমাকে একা (নিঃসন্তান) রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী।’

**90.** فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَوَهَبۡنَا لَهُۥ يَحۡيَىٰ وَأَصۡلَحۡنَا لَهُۥ زَوۡجَهُۥٓۚ إِنَّهُمۡ كَانُواْ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَيَدۡعُونَنَا رَغَبٗا وَرَهَبٗاۖ وَكَانُواْ لَنَا خَٰشِعِينَ ﴿٩٠﴾  
উচ্চারণ: ফাসতাজাবনা লাহূ ওয়া ওয়াহাবনা লাহূ ইয়াহয়া ওয়া আসলাহনা লাহূ যাওজাহূ ইন্নাহুম কানূ ইউসারিঊনা ফিল খাইরাতি ওয়া ইয়াদঊনানা রাগাবাও ওয়া রাহাবাও ওয়া কানূ লানা খাশিঈন।  
অর্থ: অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম পুত্র ইয়াহইয়াকে। আর তার জন্য তার স্ত্রীকে (গর্ভধারণের) উপযোগী করেছিলাম। তারা সৎকাজে প্রতিযোগিতা করত। আর তারা আমাকে আগ্রহ ও ভীতি সহকারে ডাকত। আর তারা ছিল আমার নিকট একান্ত বিনয়ী।

**91.** وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ ﴿٩١﴾  
উচ্চারণ: ওয়াল লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়া জাআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামীন।  
অর্থ: আর (হে রাসূল! তুমি আরো) স্মরণ করো সে নারীর (মারইয়ামের) কথা, যে নিজ সতীত্ব রক্ষা করেছিলো। অতঃপর আমি (জিবরীলের মাধ্যমে) তার মধ্যে আমার ‘রূহ’ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্র (\`ঈসা) কে বিশ্ববাসীর জন্য করেছিলাম (আল্লাহর অসীম ক্ষমতার) এক নিদর্শন।

**92.** إِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱعۡبُدُونِ ﴿٩٢﴾  
উচ্চারণ: ইন্না হাযিহী উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাবুদূন।  
অর্থ: (হে মানুষ!) নিশ্চয় তোমাদের এ জাতি তো একই জাতি। আর আমিই তোমাদের রব। অতএব তোমরা আমার ইবাদাত করো।

**93.** وَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡۖ كُلٌّ إِلَيۡنَا رَٰجِعُونَ ﴿٩٣﴾  
উচ্চারণ: ওয়া তাকাত্তাঊ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিঊন।  
অর্থ: কিন্তু তারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। সকলেই (কিয়ামতের দিন) আমার নিকট প্রত্যাবর্তন করবে।

**94.** فَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا كُفۡرَانَ لِسَعۡيِهِۦ وَإِنَّا لَهُۥ كَٰتِبُونَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ফামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুওয়া মুমিনুন ফালা কুফরানা লিসায়িহী ওয়া ইন্না লাহূ কাতিবূন।  
অর্থ: সুতরাং যে মু’মিন অবস্থায় সৎকাজ করে, তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না। আমি তো তা লিখে রাখি।

**95.** وَحَرَٰمٌ عَلَىٰ قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآ أَنَّهُمۡ لَا يَرۡجِعُونَ ﴿٩٥﴾  
উচ্চারণ: ওয়া হারামুন আলা কারয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিঊন।  
অর্থ: আর আমি যে জনপদকে (কুফরীর দরুন) ধ্বংস করেছি, তার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে যে, তার অধিবাসীবৃন্দ আর (পৃথিবীতে) ফিরে আসবে না।

**96.** حَتَّىٰٓ إِذَا فُتِحَتۡ يَأۡجُوجُ وَمَأۡجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٖ يَنسِلُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: হাত্তা ইযা ফুতিহাত ইয়াজূজু ওয়া মাজূজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিই ইয়ানসিলূন।  
অর্থ: অবশেষে যখন ইয়া’জূজ ও মা’জূজকে (দেয়াল খুলে আবদ্ধ অবস্থা থেকে ) মুক্তি দেয়া হবে, তখন তারা জমিনের প্রতিটি উঁচু ভূমি হতে দ্রুত বেরিয়ে আসবে।

**97.** وَٱقۡتَرَبَ ٱلۡوَعۡدُ ٱلۡحَقُّ فَإِذَا هِيَ شَٰخِصَةٌ أَبۡصَٰرُ ٱلَّذِينَ كَفَرُواْ يَٰوَيۡلَنَا قَدۡ كُنَّا فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا بَلۡ كُنَّا ظَٰلِمِينَ ﴿٩٧﴾  
উচ্চারণ: ওয়াকতারাবাল ওয়াদুল হাক্কু ফা ইযা হিয়া শাখিসাতুন আবসারুল লাযীনা কাফারূ ইয়া ওয়াইলানা কাদ কুন্না ফী গাফলাতিম মিন হাযা বাল কুন্না যালিমীন।  
অর্থ: আর সত্য প্রতিশ্রুত (কিয়ামত) নিকটবর্তী হলে হঠাৎই কাফিরদের দৃষ্টিগুলো স্থির হয়ে যাবে। (তারা বলবে,) ‘হায় আমাদের দুর্ভাগ্য! আমরা তো এ ব্যাপারে ছিলাম সম্পূর্ণ গাফিল; বরং আমরা ছিলাম জালিম।’

**98.** إِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُمۡ لَهَا وَٰرِدُونَ ﴿٩٨﴾  
উচ্চারণ: ইন্নাকুম ওয়া মা তাবুদূনা মিন দূনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদূন।  
অর্থ: (হে মুশরিকরা!) নিশ্চয় তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো, সেগুলো তো জাহান্নামের জ্বালানী। তোমরা (এবং তোমাদের মা‘বূদরা) সেখানে প্রবেশ করবে।

**99.** لَوۡ كَانَ هَٰٓؤُلَآءِ ءَالِهَةٗ مَّا وَرَدُوهَاۖ وَكُلّٞ فِيهَا خَٰلِدُونَ ﴿٩٩﴾  
উচ্চারণ: লাও কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদূহা ওয়া কুল্লুন ফীহা খালিদূন।  
অর্থ: যদি এরা (যাদেরকে উপাস্য মনে করা হয়) সত্যিই উপাস্য হতো, তবে তারা সেখানে (জাহান্নামে) প্রবেশ করত না। আর তারা সবাই তাতে চিরস্থায়ী থাকবে।

**100.** لَهُمۡ فِيهَا زَفِيرٞ وَهُمۡ فِيهَا لَا يَسۡمَعُونَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: লাহুম ফীহা যাফীরুও ওয়া হুম ফীহা লা ইয়াসমাঊন।  
অর্থ: সেখানে (যন্ত্রণাদায়ক শাস্তির কারণে) থাকবে তাদের চিৎকার-আর্তনাদ, আর সেখানে (কঠিন বিভীষিকা ও ভয়াবহতার কারণে কোন আওয়াজই) তারা শুনতে পাবে না।

**101.** إِنَّ ٱلَّذِينَ سَبَقَتۡ لَهُم مِّنَّا ٱلۡحُسۡنَىٰٓ أُوْلَٰٓئِكَ عَنۡهَا مُبۡعَدُونَ ﴿١٠١﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদূন।  
অর্থ: নিশ্চয় আমার পক্ষ থেকে যাদের জন্য পূর্বেই কল্যাণ নির্ধারিত রয়েছে, তাদেরকে তা (জাহান্নাম) থেকে দূরে রাখা হবে।

**102.** لَا يَسۡمَعُونَ حَسِيسَهَاۖ وَهُمۡ فِي مَا ٱشۡتَهَتۡ أَنفُسُهُمۡ خَٰلِدُونَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: লা ইয়াসমাঊনা হাসীসাহা ওয়া হুম ফী মাশ তাহাত আনফুসুহুম খালিদূন।  
অর্থ: ( এত দূরে যে) তারা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না। সেখানে তারা তাদের কাঙ্ক্ষিত ভোগবিলাসে চিরকাল থাকবে।

**103.** لَا يَحۡزُنُهُمُ ٱلۡفَزَعُ ٱلۡأَكۡبَرُ وَتَتَلَقَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ هَٰذَا يَوۡمُكُمُ ٱلَّذِي كُنتُمۡ تُوعَدُونَ ﴿١٠٣﴾  
উচ্চারণ: লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াওমুকুমুল লাযী কুনতুম তূআদূন।  
অর্থ: মহাভীতি তাদেরকে পেরেশান করবে না। আর ফিরিশতারা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বলবে: ‘এটাই তোমাদের সেই দিন, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিলো।’

**104.** يَوۡمَ نَطۡوِي ٱلسَّمَآءَ كَطَيِّ ٱلسِّجِلِّ لِلۡكُتُبِۚ كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ ﴿١٠٤﴾  
উচ্চারণ: ইয়াওমা নাতওয়িস সামাআ কাতায়্যিস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আওওয়ালা খালকিন নুঈদুহূ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলীন।  
অর্থ: সে দিন আমি আসমানসমূহকে গুটিয়ে নিব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই পুনরায় সৃষ্টি করব। এটা আমার কৃত প্রতিশ্রুতি (যার বরখেলাফ হবে না)। নিশ্চয় আমি তা পালন করবই।

**105.** وَلَقَدۡ كَتَبۡنَا فِي ٱلزَّبُورِ مِنۢ بَعۡدِ ٱلذِّكۡرِ أَنَّ ٱلۡأَرۡضَ يَرِثُهَا عِبَادِيَ ٱلصَّٰلِحُونَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ কাতাবনা ফিয যাবূরি মিম বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিছুহা ইবাদিয়াস সালিহূন।  
অর্থ: “আর আমি ‘যিকর’ (লাওহে মাহফূজ)-এর পর ‘যাবূর’-এ (আসমানী কিতাবসমূহে) লিখে দিয়েছি যে, আমার নেককার বান্দাগণই জমিনের উত্তরাধিকারী হবে।’

**106.** إِنَّ فِي هَٰذَا لَبَلَٰغٗا لِّقَوۡمٍ عَٰبِدِينَ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ইন্না ফী হাযা লাবালাগাল লিকাওমিন আবিদীন।  
অর্থ: নিশ্চয় এতে ইবাদাতকারী সম্প্রদায়ের জন্য উপদেশ বাণী রয়েছে।

**107.** وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামীন।  
অর্থ: আর (হে রাসূল!) আমি তোমাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমতস্বরূপই প্রেরণ করেছি।

**108.** قُلۡ إِنَّمَا يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَهَلۡ أَنتُم مُّسۡلِمُونَ ﴿١٠٨﴾  
উচ্চারণ: কুল ইন্নামা ইঊহা ইলায়্যা আন্নামা ইলাহুকুম ইলাহুও ওয়াহিদুন ফাহাল আনতুম মুসলিমূন।  
অর্থ: (হে রাসুল! তুমি তাদেরকে ) বলো: ‘আমার প্রতি ওয়াহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহ একক ইলাহ। সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে?’

**109.** فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ ءَاذَنتُكُمۡ عَلَىٰ سَوَآءٖۖ وَإِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٌ أَم بَعِيدٞ مَّا تُوعَدُونَ ﴿١٠٩﴾  
উচ্চারণ: ফা ইন তাওয়াল্লাও ফাকুল আযানতুকুম আলা সাওয়াইও ওয়া ইন আদরী আকারীবুন আম বাঈদুম মা তূআদূন।  
অর্থ: আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি বলে দাও: ‘আমি যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর আমি জানি না, তোমাদেরকে যে বিষয়ের (শাস্তির) প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কি নিকটবর্তী না দূরবর্তী?’

**110.** إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ مِنَ ٱلۡقَوۡلِ وَيَعۡلَمُ مَا تَكۡتُمُونَ ﴿١١٠﴾  
উচ্চারণ: ইন্নাহূ ইয়ালামুল জাহরা মিনাল কাওলি ওয়া ইয়ালামু মা তাকতুমূন।  
অর্থ: নিশ্চয়ই তিনি প্রকাশ্য কথা সম্পর্কেও জানেন এবং তোমরা যা গোপন কর, তাও জানেন।

**111.** وَإِنۡ أَدۡرِي لَعَلَّهُۥ فِتۡنَةٞ لَّكُمۡ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ ﴿١١١﴾  
উচ্চারণ: ওয়া ইন আদরী লাআল্লাহূ ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হীন।  
অর্থ: আর আমি জানি না, হয়তো তা (শাস্তি দিতে বিলম্ব করা) তোমাদের জন্য এক পরীক্ষা এবং কিছু কালের জন্য উপভোগের সুযোগ।

**112.** قَٰلَ رَبِّ ٱحۡكُم بِٱلۡحَقِّۗ وَرَبُّنَا ٱلرَّحۡمَٰنُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ ﴿١١٢﴾  
উচ্চারণ: কালা রাব্বিহ কুম বিল হাক্কি ওয়া রাব্বুনার রাহমানুল মুসতাআনু আলা মা তাসিফূন।  
অর্থ: রাসূল (তার রবকে ডেকে) বলেছিল: ‘হে আমার রব! আপনি (আমাদের ও আমাদের জাতির মাঝে) ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন।’ আর (হে মানুষ!) আমাদের রব তো পরম করুণাময়। তোমরা যা বলছ, সে বিষয়ে তিনিই একমাত্র সহায়স্থল।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-আম্বিয়া](https://yasinsurah.com/bn/sura-al-anbiya/) · [সূরা আল-আম্বিয়া তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-anbiya/#tilawat)

## সূরা আল-হজ্জ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ إِنَّ زَلۡزَلَةَ ٱلسَّاعَةِ شَيۡءٌ عَظِيمٞ ﴿١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাসুত তাকূ রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম।  
অর্থ: হে মানুষ! তোমরা তোমাদের রবকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় কর। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার।

**2.** يَوۡمَ تَرَوۡنَهَا تَذۡهَلُ كُلُّ مُرۡضِعَةٍ عَمَّآ أَرۡضَعَتۡ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمۡلٍ حَمۡلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَٰرَىٰ وَمَا هُم بِسُكَٰرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٞ ﴿٢﴾  
উচ্চারণ: ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া লাকিন্না আযাবাল্লাহি শাদীদ।  
অর্থ: যেদিন তোমরা কিয়ামত দেখবে, সেদিন দেখতে পাবে যে, প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে, ওপরন্তু তুমি দেখবে মানুষ মাতাল; অথচ তারা মাতাল নয়। বরং আল্লাহর শাস্তি খুবই কঠিন।

**3.** وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّبِعُ كُلَّ شَيۡطَٰنٖ مَّرِيدٖ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া মিনান নাসি মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিও ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারীদ।  
অর্থ: মানুষের মধ্যে কেউ কেউ কোন জ্ঞান ছাড়াই (মৃতদের পুনরুত্থানে আল্লাহর ক্ষমতার ব্যাপারে) আল্লাহ সম্পর্কে তর্ক-বিতর্ক করে এবং সে অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের।

**4.** كُتِبَ عَلَيۡهِ أَنَّهُۥ مَن تَوَلَّاهُ فَأَنَّهُۥ يُضِلُّهُۥ وَيَهۡدِيهِ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ ﴿٤﴾  
উচ্চারণ: কুতিবা আলাইহি আন্নাহূ মান তাওয়াল্লাহু ফা আন্নাহূ ইউদিল্লুহূ ওয়া ইয়াহদীহি ইলা আযাবিস সাঈর।  
অর্থ: তার সম্পর্কে নির্ধারণ করা হয়েছে যে, যে তার সাথে বন্ধুত্ব করবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে পরিচালিত করবে।

**5.** يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّنَ ٱلۡبَعۡثِ فَإِنَّا خَلَقۡنَٰكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ مِن مُّضۡغَةٖ مُّخَلَّقَةٖ وَغَيۡرِ مُخَلَّقَةٖ لِّنُبَيِّنَ لَكُمۡۚ وَنُقِرُّ فِي ٱلۡأَرۡحَامِ مَا نَشَآءُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ نُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرۡذَلِ ٱلۡعُمُرِ لِكَيۡلَا يَعۡلَمَ مِنۢ بَعۡدِ عِلۡمٖ شَيۡـٔٗاۚ وَتَرَى ٱلۡأَرۡضَ هَامِدَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡ وَأَنۢبَتَتۡ مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ ﴿٥﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাসু ইন কুনতুম ফী রাইবিম মিনাল বাছি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন ছুম্মা মিন নুতফাতিন ছুম্মা মিন আলাকাতিন ছুম্মা মিম মুদগাতিম মুখাল্লাকাতিও ওয়া গাইরি মুখাল্লাকাতিল লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকির্রু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মান ছুম্মা নুখরিজুকুম তিফলান ছুম্মা লিতাবলুগূ আশুদ্দাকুম ওয়া মিনকুম মাই ইউতাওয়াফ্ফা ওয়া মিনকুম মাই ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাইলা ইয়ালামা মিম বাদি ইলমিন শাইআও ওয়া তারাল আরদা হামিদাতান ফা ইযা আনযালনা আলাইহাল মাআহ তায্যাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিম বাহীজ।  
অর্থ: হে মানুষ! তোমরা যদি পুনরুত্থান বিষয়ে (আল্লাহর ক্ষমতার ব্যাপারে) সন্দেহে থাক, তাহলে নিশ্চয় জেনে রেখো, আমিই তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর শুক্র থেকে, তারপর ‘আলাকাহ (জমাট রক্তপিণ্ড ) থেকে, তারপর পূর্ণাকৃতিবিশিষ্ট অথবা অপূর্ণাকৃতিবিশিষ্ট গোশত (মুদ্গাহ ) থেকে। যাতে আমি তোমাদের নিকট (তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করার আমার ক্ষমতার) বিষয়টি সুস্পষ্টরূপে বর্ণনা করতে পারি। আর আমি যা (সৃষ্টি করতে ) ইচ্ছা করি, তা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে অবস্থিত রাখি। অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরবর্তীতে যাতে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু দেয়া হয় এ (অল্প ) বয়সেই, আবার কাউকে কাউকে ফিরিয়ে নেয়া হয় হীনতম বয়সে, যাতে সে জ্ঞান লাভের পরও কিছু না জানে। (আরেকটি বিষয় লক্ষ্য করে দেখ) তুমি জমিনকে দেখতে পাও শুষ্কাবস্থায়, অতঃপর যখনই আমি তাতে (বৃষ্টির) পানি বর্ষণ করি, তখন তা আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্‌গত করে সকল প্রকার নয়নাভিরাম উদ্ভিদ।

**6.** ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّهُۥ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَأَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٦﴾  
উচ্চারণ: যালিকা বিআন্নাল্লাহা হুওয়াল হাক্কু ওয়া আন্নাহূ ইউহয়িল মাওতা ওয়া আন্নাহূ আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: এটি এজন্য যে, নিশ্চয়ই আল্লাহই সত্য এবং তিনিই মৃতকে জীবন দান করেন এবং তিনিই সব কিছুর ওপর ক্ষমতাবান।

**7.** وَأَنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٞ لَّا رَيۡبَ فِيهَا وَأَنَّ ٱللَّهَ يَبۡعَثُ مَن فِي ٱلۡقُبُورِ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফীহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআছু মান ফিল কুবূর।  
অর্থ: আর (যেন তোমরা এ কথাও বিশ্বাস করো যে,) কিয়ামত অবশ্যই আসবে, এতে কেনো সন্দেহ নেই। আর যারা কবরে আছে, নিশ্চয় আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন।

**8.** وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَلَا هُدٗى وَلَا كِتَٰبٖ مُّنِيرٖ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া মিনান নাসি মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিও ওয়া লা হুদাও ওয়া লা কিতাবিম মুনীর।  
অর্থ: আর মানুষের মধ্যে কতক কোনো জ্ঞান ছাড়াই কোনো হিদায়াত ছাড়াই (আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত) দীপ্তিমান কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে ।

**9.** ثَانِيَ عِطۡفِهِۦ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِۖ لَهُۥ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَنُذِيقُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَذَابَ ٱلۡحَرِيقِ ﴿٩﴾  
উচ্চারণ: ছানিয়া ইতফিহী লিয়ুদিল্লা আন সাবীলিল্লাহি লাহূ ফিদ দুনয়া খিযয়ুও ওয়া নুযীকুহূ ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারীক।  
অর্থ: সে বিতর্ক করে ঘাড় বাঁকিয়ে, মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে। দুনিয়াতে তার জন্য রয়েছে, লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমি তাকে দহনকারী আগুনের যন্ত্রণা আস্বাদন করাব।

**10.** ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ يَدَاكَ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ ﴿١٠﴾  
উচ্চারণ: যালিকা বিমা কাদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবীদ।  
অর্থ: (সেদিন তাকে বলা হবে), ‘এ শাস্তি তোমার কৃতকর্মেরই ফল। আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি যুলমকারী নন।’

**11.** وَمِنَ ٱلنَّاسِ مَن يَعۡبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرۡفٖۖ فَإِنۡ أَصَابَهُۥ خَيۡرٌ ٱطۡمَأَنَّ بِهِۦۖ وَإِنۡ أَصَابَتۡهُ فِتۡنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجۡهِهِۦ خَسِرَ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়া মিনান নাসি মাই ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফা ইন আসাবাহূ খাইরুনিত মাআন্না বিহী ওয়া ইন আসাবাতহু ফিতনাতুনিন কালাবা আলা ওয়াজহিহী খাসিরাদ দুনয়া ওয়াল আখিরাতা যালিকা হুওয়াল খুসরানুল মুবীন।  
অর্থ: মানুষের মধ্যে কেউ কেউ এমন রয়েছে, যারা দ্বিধা-সন্দেহের সাথে আল্লাহর ইবাদাত করে। যদি তার কোনো কল্যাণ হয়, তবে সে তাতে প্রশান্ত হয়। আর যদি তার কোনো বিপর্যয় ঘটে, তাহলে সে তার আসল চেহারায় ফিরে যায়। সে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হয়। এটি হলো সুস্পষ্ট ক্ষতি।

**12.** يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُۥ وَمَا لَا يَنفَعُهُۥۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ ﴿١٢﴾  
উচ্চারণ: ইয়াদঊ মিন দূনিল্লাহি মা লা ইয়াদুর্রুহূ ওয়া মা লা ইয়ানফাউহূ যালিকা হুওয়াদ দালালুল বাঈদ।  
অর্থ: সে আল্লাহর পরিবর্তে এমন কিছু (মূর্তি) কে ডাকে, যা (যেগুলোর বিরোধিতা) তার কোনো ক্ষতি করতে পারে না এবং (সেগুলোর আনুগত্য) কোনো উপকারও করতে পারে না। এটিই চরম পথভ্রষ্টতা।

**13.** يَدۡعُواْ لَمَن ضَرُّهُۥٓ أَقۡرَبُ مِن نَّفۡعِهِۦۚ لَبِئۡسَ ٱلۡمَوۡلَىٰ وَلَبِئۡسَ ٱلۡعَشِيرُ ﴿١٣﴾  
উচ্চারণ: ইয়াদঊ লামান দার্রুহূ আকরাবু মিন নাফইহী লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশীর।  
অর্থ: সে (এ মূর্তিপূজারীরা) এমন কিছুকে ডাকে, যার ক্ষতি তার উপকার অপেক্ষা নিকটতর। কতই না নিকৃষ্ট এই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী!

**14.** إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ ﴿١٤﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরীদ।  
অর্থ: নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হবে। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন।

**15.** مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ فَلۡيَمۡدُدۡ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لۡيَقۡطَعۡ فَلۡيَنظُرۡ هَلۡ يُذۡهِبَنَّ كَيۡدُهُۥ مَا يَغِيظُ ﴿١٥﴾  
উচ্চারণ: মান কানা ইয়াযুন্নু আল লাই ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনয়া ওয়াল আখিরাতি ফালয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই ছুম্মাল ইয়াকতা ফালয়ানযুর হাল ইউযহিবান্না কাইদুহূ মা ইয়াগীয।  
অর্থ: যে ব্যক্তি ধারণা করে যে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাঁকে (রাসূলকে) সাহায্য করবেন না, সে আকাশের দিকে একটি রশি ঝুলিয়ে তারপর তা কেটে (অর্থাৎ নিজেকে শেষ করে) দেখুক, তার এই কৌশল কি তার অন্তরের ক্ষোভ দূর করতে পারে?

**16.** وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ وَأَنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يُرِيدُ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা আনযালনাহু আয়াতিম বায়্যিনাতিও ওয়া আন্নাল্লাহা ইয়াহদী মাই ইউরীদ।  
অর্থ: এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শনরূপে তা (আলকুরআন) নাযিল করেছি। আর আল্লাহ নিঃসন্দেহে যাকে ইচ্ছা, হিদায়াত দান করেন।

**17.** إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلۡمَجُوسَ وَٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ إِنَّ ٱللَّهَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴿١٧﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা আমানূ ওয়াল লাযীনা হাদূ ওয়াস সাবিঈনা ওয়ান নাসারা ওয়াল মাজূসা ওয়াল লাযীনা আশরাকূ ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ।  
অর্থ: নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহূদী হয়েছে, যারা সাবিঈ, খৃস্টান ও অগ্নিপূজক এবং যারা মুশরিক হয়েছে- কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ সবকিছুই সম্যক প্রত্যক্ষকারী।

**18.** أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَسۡجُدُۤ لَهُۥۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلۡجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٞ مِّنَ ٱلنَّاسِۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيۡهِ ٱلۡعَذَابُۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكۡرِمٍۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يَشَآءُ۩ ﴿١٨﴾  
উচ্চারণ: আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহূ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজূমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব্বু ওয়া কাছীরুম মিনান নাসি ওয়া কাছীরুন হাক্কা আলাইহিল আযাবু ওয়া মাই ইউহিনিল্লাহু ফামা লাহূ মিম মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি দেখ না যে, আল্লাহর উদ্দেশ্যে সাজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজী, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। আবার অনেকের ওপর (কুফরীর কারণে) শাস্তি অবধারিত হয়ে আছে, ( ফলে তারা তাঁর জন্য সাজদা করে না। ) আল্লাহ যাকে অপমানিত করেন, তার সম্মানদাতা কেউ নেই। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন।

**19.** ۞ هَٰذَانِ خَصۡمَانِ ٱخۡتَصَمُواْ فِي رَبِّهِمۡۖ فَٱلَّذِينَ كَفَرُواْ قُطِّعَتۡ لَهُمۡ ثِيَابٞ مِّن نَّارٖ يُصَبُّ مِن فَوۡقِ رُءُوسِهِمُ ٱلۡحَمِيمُ ﴿١٩﴾  
উচ্চারণ: হাযানি খাসমানিখ তাসামূ ফী রাব্বিহিম ফাল লাযীনা কাফারূ কুত্তিআত লাহুম ছিয়াবুম মিন নারিই ইউসাব্বু মিন ফাওকি রুঊসিহিমুল হামীম।  
অর্থ: এরা দু’টি বিবদমান পক্ষ( ৮), যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। যারা কুফরী করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। আর তাদের মাথার ওপর থেকে ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি।

**20.** يُصۡهَرُ بِهِۦ مَا فِي بُطُونِهِمۡ وَٱلۡجُلُودُ ﴿٢٠﴾  
উচ্চারণ: ইউসহারু বিহী মা ফী বুতূনিহিম ওয়াল জুলূদ।  
অর্থ: যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে, তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে।

**21.** وَلَهُم مَّقَٰمِعُ مِنۡ حَدِيدٖ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ।  
অর্থ: আর তাদের জন্য থাকবে, লোহার হাতুড়ী।

**22.** كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَا مِنۡ غَمٍّ أُعِيدُواْ فِيهَا وَذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ ﴿٢٢﴾  
উচ্চারণ: কুল্লামা আরাদূ আই ইয়াখরুজূ মিনহা মিন গাম্মিন উঈদূ ফীহা ওয়া যূকূ আযাবাল হারীক।  
অর্থ: যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, প্রজ্বলিত আগুনের শাস্তি আস্বাদন করো।

**23.** إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ ﴿٢٣﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাওনা ফীহা মিন আসাওয়িরা মিন যাহাবিও ওয়া লুলুআও ওয়া লিবাসুহুম ফীহা হারীর।  
অর্থ: যারা ঈমান আনে ও সৎকর্ম করে, নিশ্চয় আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন , যার পাদদেশে প্রবাহিত হবে নহরসমূহ। যেখানে তাদেরকে অলংকৃত করা হবে, সোনার কাঁকন ও মুক্তা দ্বারা। আর যেখানে তাদের পোশাক-পরিচ্ছদ হবে রেশমের।

**24.** وَهُدُوٓاْ إِلَى ٱلطَّيِّبِ مِنَ ٱلۡقَوۡلِ وَهُدُوٓاْ إِلَىٰ صِرَٰطِ ٱلۡحَمِيدِ ﴿٢٤﴾  
উচ্চারণ: ওয়া হুদূ ইলাত তায়্যিবি মিনাল কাওলি ওয়া হুদূ ইলা সিরাতিল হামীদ।  
অর্থ: তাদেরকে (দুনিয়ার জীবনে) পবিত্র বাণীর দিকে পরিচালনা করা হয়েছিল এবং তাদেরকে মহা প্রশংসিত আল্লাহর পথ দেখানো হয়েছিল।

**25.** إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ ٱلَّذِي جَعَلۡنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلۡعَٰكِفُ فِيهِ وَٱلۡبَادِۚ وَمَن يُرِدۡ فِيهِ بِإِلۡحَادِۭ بِظُلۡمٖ نُّذِقۡهُ مِنۡ عَذَابٍ أَلِيمٖ ﴿٢٥﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা কাফারূ ওয়া ইয়াসুদ্দূনা আন সাবীলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল লাযী জাআলনাহু লিন নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদি ওয়া মাই ইউরিদ ফীহি বিইলহাদিম বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম।  
অর্থ: নিশ্চয় যারা কুফরী করে এবং আল্লাহর পথে চলতে ও মসজিদে হারামে যেতে বাধা দেয়, যাকে আমি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান করেছি। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে সেখানে পাপ কাজ করতে চায়, তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো।

**26.** وَإِذۡ بَوَّأۡنَا لِإِبۡرَٰهِيمَ مَكَانَ ٱلۡبَيۡتِ أَن لَّا تُشۡرِكۡ بِي شَيۡـٔٗا وَطَهِّرۡ بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়া ইয বাওওয়ানা লিইবরাহীমা মাকানাল বাইতি আল লা তুশরিক বী শাইআও ওয়া তাহ্হির বাইতিয়া লিত তাইফীনা ওয়াল কাইমীনা ওয়ার রুক্কাইস সুজূদ।  
অর্থ: আর (হে রাসূল!) স্মরণ করো, যখন আমি ইবরাহীমকে ঘরের (বায়তুল্লাহর) স্থান নির্ধারণ করে দিয়েছি (এবং বলেছি), ‘আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার ঘরকে তাওয়াফকারী, দাঁড়িয়ে সালাত আদায়কারী ও রুকূ-সাজদাকারীদের জন্য পবিত্র রাখো।

**27.** وَأَذِّن فِي ٱلنَّاسِ بِٱلۡحَجِّ يَأۡتُوكَ رِجَالٗا وَعَلَىٰ كُلِّ ضَامِرٖ يَأۡتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٖ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া আয্যিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতূকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিই ইয়াতীনা মিন কুল্লি ফাজ্জিন আমীক।  
অর্থ: আর তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃশকায় উটের পিঠে করে, তারা আসবে দুর দূরান্তের পথ অতিক্রম করে।

**28.** لِّيَشۡهَدُواْ مَنَٰفِعَ لَهُمۡ وَيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ فِيٓ أَيَّامٖ مَّعۡلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۖ فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡبَآئِسَ ٱلۡفَقِيرَ ﴿٢٨﴾  
উচ্চারণ: লিয়াশহাদূ মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরুস মাল্লাহি ফী আয়্যামিম মালূমাতিন আলা মা রাযাকাহুম মিম বাহীমাতিল আনআমি ফাকুলূ মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকীর।  
অর্থ: যাতে তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিযক দিয়েছেন, তার ওপর নির্দিষ্ট দিনসমূহে (যবহ করার সময় ) আল্লাহর নাম স্মরণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে (কুরবানি করা পশুর গোশত থেকে ) খাও এবং দুস্থ-দরিদ্রকে খেতে দাও।

**29.** ثُمَّ لۡيَقۡضُواْ تَفَثَهُمۡ وَلۡيُوفُواْ نُذُورَهُمۡ وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ ﴿٢٩﴾  
উচ্চারণ: ছুম্মাল ইয়াকদূ তাফাছাহুম ওয়ালয়ূফূ নুযূরাহুম ওয়ালয়াত্তাওওয়াফূ বিল বাইতিল আতীক।  
অর্থ: তারপর তারা যেনো নিজেদের শরীরের অপরিচ্ছন্নতা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়, তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াফ করে।’

**30.** ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦۗ وَأُحِلَّتۡ لَكُمُ ٱلۡأَنۡعَٰمُ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡۖ فَٱجۡتَنِبُواْ ٱلرِّجۡسَ مِنَ ٱلۡأَوۡثَٰنِ وَٱجۡتَنِبُواْ قَوۡلَ ٱلزُّورِ ﴿٣٠﴾  
উচ্চারণ: যালিকা ওয়া মাই ইউআয্যিম হুরুমাতিল্লাহি ফাহুওয়া খাইরুল লাহূ ইনদা রাব্বিহী ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওছানি ওয়াজতানিবূ কাওলায যূর।  
অর্থ: এটিই (হজ্জের) বিধান। আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহকে সম্মান করে তার রবের নিকট তা-ই তার জন্য উত্তম। আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু; তবে যা তোমাদের কাছে (আলকুরআন) তিলাওয়াত করে জানানো হয়েছে সেগুলো ছাড়া। সুতরাং মূর্তিপূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো।

**31.** حُنَفَآءَ لِلَّهِ غَيۡرَ مُشۡرِكِينَ بِهِۦۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ ٱلسَّمَآءِ فَتَخۡطَفُهُ ٱلطَّيۡرُ أَوۡ تَهۡوِي بِهِ ٱلرِّيحُ فِي مَكَانٖ سَحِيقٖ ﴿٣١﴾  
উচ্চারণ: হুনাফাআ লিল্লাহি গাইরা মুশরিকীনা বিহী ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খার্রা মিনাস সামাই ফাতাখতাফুহুত তাইরু আও তাহওয়ী বিহির রীহু ফী মাকানিন সাহীক।  
অর্থ: (এ সব বিধান পালন কর) আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তাঁর সাথে কাউকে শরীক না করে। আর যে আল্লাহর সাথে শরীক করে, সে যেন আকাশ থেকে পড়ল। অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো।

**32.** ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ﴿٣٢﴾  
উচ্চারণ: যালিকা ওয়া মাই ইউআয্যিম শাআইরাল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলূব।  
অর্থ: এটাই হলো আল্লাহর বিধান। যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই।

**33.** لَكُمۡ فِيهَا مَنَٰفِعُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ مَحِلُّهَآ إِلَى ٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ ﴿٣٣﴾  
উচ্চারণ: লাকুম ফীহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মান ছুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক।  
অর্থ: এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তারপর এগুলোর কুরবানীর স্থান হবে প্রাচীন ঘরের (কা‘বার) নিকট।

**34.** وَلِكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكٗا لِّيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۗ فَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَلَهُۥٓ أَسۡلِمُواْۗ وَبَشِّرِ ٱلۡمُخۡبِتِينَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুস মাল্লাহি আলা মা রাযাকাহুম মিম বাহীমাতিল আনআমি ফা ইলাহুকুম ইলাহুও ওয়াহিদুন ফালাহূ আসলিমূ ওয়া বাশ্শিরিল মুখবিতীন।  
অর্থ: আর আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি; যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যে সমস্ত জন্তু তিনি রিযক হিসেবে দিয়েছেন তার ওপর। তোমাদের ইলাহ-ই তো একমাত্র ইলাহ। অতএব তোমরা তাঁরই কাছে আত্মসমর্পণ করো। আর (হে রাসূল!) তুমি অনুগতদেরকে সুসংবাদ দাও।

**35.** ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَٱلصَّٰبِرِينَ عَلَىٰ مَآ أَصَابَهُمۡ وَٱلۡمُقِيمِي ٱلصَّلَوٰةِ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলূবুহুম ওয়াস সাবিরীনা আলা মা আসাবাহুম ওয়াল মুকীমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকূন।  
অর্থ: যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, যারা তাদের বিপদ-আপদে ধৈর্যধারণ করে, যারা সালাত কায়িম করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি, তারা তা থেকে ব্যয় (দান) করে।

**36.** وَٱلۡبُدۡنَ جَعَلۡنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمۡ فِيهَا خَيۡرٞۖ فَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا صَوَآفَّۖ فَإِذَا وَجَبَتۡ جُنُوبُهَا فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡقَانِعَ وَٱلۡمُعۡتَرَّۚ كَذَٰلِكَ سَخَّرۡنَٰهَا لَكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফীহা খাইরুন ফাযকুরুস মাল্লাহি আলাইহা সাওয়াফ্ফা ফা ইযা ওয়াজাবাত জুনূবুহা ফাকুলূ মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার্রা কাযালিকা সাখ্খারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরূন।  
অর্থ: আর (কুরবানির) উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি; তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলোরওপর (যবহ করার সময়) আল্লাহর নাম উচ্চারণ করো। (যবহ করার পর) যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও। যে অভাবী, মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায়-তাদেরকে তা থেকে খেতে দাও। এভাবেই আমি ওগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি; যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।

**37.** لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ ﴿٣٧﴾  
উচ্চারণ: লাই ইয়ানালাল্লাহা লুহূমুহা ওয়া লা দিমাউহা ওয়া লাকিই ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখ্খারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশ্শিরিল মুহসিনীন।  
অর্থ: (মনে রেখো,) আল্লাহর কাছে এগুলোর (কুরবানির পশুর ) গোশত ও রক্ত পৌঁছে না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে, তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও।

**38.** ۞ إِنَّ ٱللَّهَ يُدَٰفِعُ عَنِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٖ كَفُورٍ ﴿٣٨﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল লাযীনা আমানূ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওওয়ানিন কাফূর।  
অর্থ: নিশ্চয় আল্লাহ মু’মিনদেরকে (শত্রুদের অনিষ্টতা থেকে) রক্ষা করেন এবং তিনি কোনো আমানতের খিয়ানতকারী, অকৃতজ্ঞকে পছন্দ করেন না।

**39.** أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمۡ ظُلِمُواْۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصۡرِهِمۡ لَقَدِيرٌ ﴿٣٩﴾  
উচ্চারণ: উযিনা লিল লাযীনা ইউকাতালূনা বিআন্নাহুম যুলিমূ ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর।  
অর্থ: যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে, যারা আক্রান্ত হয়েছে। কারণ তাদের ওপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম।

**40.** ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِم بِغَيۡرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُواْ رَبُّنَا ٱللَّهُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّهُدِّمَتۡ صَوَٰمِعُ وَبِيَعٞ وَصَلَوَٰتٞ وَمَسَٰجِدُ يُذۡكَرُ فِيهَا ٱسۡمُ ٱللَّهِ كَثِيرٗاۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ﴿٤٠﴾  
উচ্চারণ: আল্লাযীনা উখরিজূ মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আই ইয়াকূলূ রাব্বুনাল্লাহু ওয়া লাওলা দাফউল্লাহিন নাসা বাদাহুম বিবাদিল লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউও ওয়া সালাওয়াতুও ওয়া মাসাজিদু ইউযকারু ফীহাস মুল্লাহি কাছীরাও ওয়া লায়ানসুরান্নাল্লাহু মাই ইয়ানসুরুহূ ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীয।  
অর্থ: যাদেরকে তাদের নিজ বাড়ি-ঘর থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেয়া হয়েছে যে, তারা বলে, ‘আল্লাহই আমাদের রব।’ আর আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেতো খ্রিষ্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইয়াহূদীদের উপাসনালয় ও মসজিদসমূহ- যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী।

**41.** ٱلَّذِينَ إِن مَّكَّنَّٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ وَأَمَرُواْ بِٱلۡمَعۡرُوفِ وَنَهَوۡاْ عَنِ ٱلۡمُنكَرِۗ وَلِلَّهِ عَٰقِبَةُ ٱلۡأُمُورِ ﴿٤١﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইম মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাওয়ুয যাকাতা ওয়া আমারূ বিল মারূফি ওয়া নাহাও আনিল মুনকারি ওয়া লিল্লাহি আকিবাতুল উমূর।  
অর্থ: তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে তারা (পরিপূর্ণভাবে) সালাত কায়িম করবে, যাকাত দিবে এবং সৎকাজের আদেশ দিবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে। আর সব কাজের (সাওয়াব ও শাস্তির) চূড়ান্ত পরিণাম আল্লাহরই অধিকারে।

**42.** وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَثَمُودُ ﴿٤٢﴾  
উচ্চারণ: ওয়া ইই ইউকায্যিবূকা ফাকাদ কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিও ওয়া আদুও ওয়া ছামূদ।  
অর্থ: আর (হে রাসূল!) তারা (তোমার সম্প্রদায়) যদি তোমাকে মিথ্যারোপ করে, তবে (অবাক হওয়ার কিছু নেই। কারণ ) তাদের পূর্বে ( এভেবেই রাসূলদেরকে ) মিথ্যারোপ করেছিল নূহ, ‘আদ ও ছামূদের জাতি।

**43.** وَقَوۡمُ إِبۡرَٰهِيمَ وَقَوۡمُ لُوطٖ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া কাওমু ইবরাহীমা ওয়া কাওমু লূত।  
অর্থ: আর ইবরাহীমের জাতি ও লূতের জাতি (তাদেরকে মিথ্যারোপ করেছে)।

**44.** وَأَصۡحَٰبُ مَدۡيَنَۖ وَكُذِّبَ مُوسَىٰۖ فَأَمۡلَيۡتُ لِلۡكَٰفِرِينَ ثُمَّ أَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ ﴿٤٤﴾  
উচ্চারণ: ওয়া আসহাবু মাদয়ানা ওয়া কুয্যিবা মূসা ফা আমলাইতু লিল কাফিরীনা ছুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা নাকীর।  
অর্থ: আর মাদইয়ানবাসীরাও (শু‘আইবকে মিথ্যারোপ করেছিল)। অনুরূপভাবে মিথ্যারোপ করা হয়েছিল মূসাকে। তাই কাফিরদেরকে আমি (তাৎক্ষণিক শাস্তি না দিয়ে তাওবা করার) অবকাশ দিয়েছিলাম। তারপর আমি তাদেরকে (শাস্তির মাধ্যমে) পাকড়াও করেছিলাম। অতএব কেমন ছিল আমার শাস্তি!

**45.** فَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا وَهِيَ ظَالِمَةٞ فَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَبِئۡرٖ مُّعَطَّلَةٖ وَقَصۡرٖ مَّشِيدٍ ﴿٤٥﴾  
উচ্চারণ: ফাকাআয়্যিম মিন কারয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরূশিহা ওয়া বিরিম মুআত্তালাতিও ওয়া কাসরিম মাশীদ।  
অর্থ: অতঃপর কত জনপদ আমি ধ্বংস করেছি, যেগুলোর বাসিন্দারা ছিল (কুফরীর কারণে) যালিম। তাই এসব জনপদ তাদের ঘরের ছাদসহ (উলটে পড়ে) ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলো, কত কূপ (আগন্তুকশূন্য হয়ে) পরিত্যক্ত হয়েছে এবং কত সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে!

**46.** أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَتَكُونَ لَهُمۡ قُلُوبٞ يَعۡقِلُونَ بِهَآ أَوۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۖ فَإِنَّهَا لَا تَعۡمَى ٱلۡأَبۡصَٰرُ وَلَٰكِن تَعۡمَى ٱلۡقُلُوبُ ٱلَّتِي فِي ٱلصُّدُورِ ﴿٤٦﴾  
উচ্চারণ: আফালাম ইয়াসীরূ ফিল আরদি ফাতাকূনা লাহুম কুলূবুই ইয়াকিলূনা বিহা আও আযানুই ইয়াসমাঊনা বিহা ফা ইন্নাহা লা তামাল আবসারু ওয়া লাকিন তামাল কুলূবুল লাতী ফিস সুদূর।  
অর্থ: তারা কি জমিনে ভ্রমণ করে না? তাহলে (ধ্বংসপ্রাপ্ত জনপদগুলো দেখে) তাদের এমন হৃদয় হতো, যা দ্বারা তারা (বিবেক খাটিয়ে) উপলব্ধি করতে পারতো এবং এমন কান হতো, যা দ্বারা তারা শুনতে পারতো। বস্তুত চোখ তো অন্ধ হয় না; বরং অন্ধ হয় বুকের মধ্যকার হৃদয়।

**47.** وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَلَن يُخۡلِفَ ٱللَّهُ وَعۡدَهُۥۚ وَإِنَّ يَوۡمًا عِندَ رَبِّكَ كَأَلۡفِ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া ইয়াসতাজিলূনাকা বিল আযাবি ওয়া লাই ইউখলিফাল্লাহু ওয়াদাহূ ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দূন।  
অর্থ: আর (হে রাসূল!) তারা তোমাকে শাস্তি তরান্বিত করতে বলে; অথচ আল্লাহ কখনো তাঁর ওয়াদা খেলাফ করেন না। আর তোমার রবের নিকট নিশ্চয় এক দিন তোমাদের গণনায় হাজার বছরের সমান।

**48.** وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَمۡلَيۡتُ لَهَا وَهِيَ ظَالِمَةٞ ثُمَّ أَخَذۡتُهَا وَإِلَيَّ ٱلۡمَصِيرُ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া কাআয়্যিম মিন কারয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন ছুম্মা আখাযতুহা ওয়া ইলায়্যাল মাসীর।  
অর্থ: আর আমি কতো জনপদকে (দ্রুত শাস্তি না দিয়ে) অবকাশ দিয়েছি; অথচ তারা (কুফরীর কারণে) যালিম ছিল। অতঃপর আমি তাদেরকে (মূলোৎপাটনকারী শাস্তির মাধ্যমে) পাকড়াও করেছি। আর আমারই নিকট তাদের প্রত্যাবর্তনস্থল।

**49.** قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَآ أَنَا۠ لَكُمۡ نَذِيرٞ مُّبِينٞ ﴿٤٩﴾  
উচ্চারণ: কুল ইয়া আয়্যুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবীন।  
অর্থ: (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘হে মানুষ! আমি তো কেবল তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী।’

**50.** فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ﴿٥٠﴾  
উচ্চারণ: ফাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুও ওয়া রিযকুন কারীম।  
অর্থ: সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য (তাদের রবের কাছে) রয়েছে ক্ষমা ও (জান্নাতে) সম্মানজনক রিযক।

**51.** وَٱلَّذِينَ سَعَوۡاْ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা সাআও ফী আয়াতিনা মুআজিযীনা উলাইকা আসহাবুল জাহীম।  
অর্থ: আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করে, মূলতঃ তারা জাহান্নামের অধিবাসী।

**52.** وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٖ وَلَا نَبِيٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلۡقَى ٱلشَّيۡطَٰنُ فِيٓ أُمۡنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ ثُمَّ يُحۡكِمُ ٱللَّهُ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া মা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিও ওয়া লা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকাশ শাইতানু ফী উমনিয়্যাতিহী ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতানু ছুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহী ওয়াল্লাহু আলীমুন হাকীম।  
অর্থ: আর (হে রাসূল!) আমি তোমার পূর্বে যে রাসূল কিংবা নবী পাঠিয়েছি, তাদের কেউ যখনই (আল্লাহর কিতাবের কিছু) তিলাওয়াত করেছে, তখনই শয়তান তার তিলাওয়াতে (সন্দেহ সৃষ্টি করতে কিছু) নিক্ষেপ করেছে। কিন্তু শয়তান যা নিক্ষেপ করে, আল্লাহ তা মুছে দেন। অতঃপর আল্লাহ তাঁর আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন। আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়।

**53.** لِّيَجۡعَلَ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ فِتۡنَةٗ لِّلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡقَاسِيَةِ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ ﴿٥٣﴾  
উচ্চারণ: লিয়াজআলা মা ইউলকিশ শাইতানু ফিতনাতাল লিল লাযীনা ফী কুলূবিহিম মারাদুও ওয়াল কাসিয়াতি কুলূবুহুম ওয়া ইন্নায যালিমীনা লাফী শিকাকিম বাঈদ।  
অর্থ: এটা এজন্য যে, শয়তান (নবীর পড়ার মধ্যে) যা নিক্ষেপ করে, তা যাতে তিনি তাদের জন্য পরীক্ষার বস্তু বানিয়ে দেন, যাদের অন্তরসমূহে ব্যাধি রয়েছে এবং যাদের হৃদয়সমূহ পাষাণ। আর নিশ্চয় যালিমরা অনেক মতভেদে লিপ্ত রয়েছে।

**54.** وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَيُؤۡمِنُواْ بِهِۦ فَتُخۡبِتَ لَهُۥ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٥٤﴾  
উচ্চারণ: ওয়া লিয়ালামাল লাযীনা ঊতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনূ বিহী ফাতুখবিতা লাহূ কুলূবুহুম ওয়া ইন্নাল্লাহা লাহাদিল লাযীনা আমানূ ইলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: আর যাতে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা জানতে পারে যে, এটি তোমার রবের পক্ষ থেকে আগত সত্য; ফলে তারা এতে ঈমান আনে এবং তাদের অন্তর এর প্রতি বিনম্র হয়ে যায়। আর নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদেরকে সরল-সঠিক পথে পরিচালিত করেন।

**55.** وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي مِرۡيَةٖ مِّنۡهُ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةً أَوۡ يَأۡتِيَهُمۡ عَذَابُ يَوۡمٍ عَقِيمٍ ﴿٥٥﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াযালুল লাযীনা কাফারূ ফী মিরয়াতিম মিনহু হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতাতান আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াওমিন আকীম।  
অর্থ: আর যারা কুফরী করেছে, তারা এতে সন্দেহ পোষণ করতেই থাকবে; যতক্ষণ না তাদের নিকট আকস্মিকভাবে কিয়ামত এসে পড়বে অথবা তাদের নিকট এসে পড়বে এক বন্ধ্যা দিনের শাস্তি।

**56.** ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٖ لِّلَّهِ يَحۡكُمُ بَيۡنَهُمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿٥٦﴾  
উচ্চারণ: আলমুলকু ইয়াওমাইযিল লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম ফাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ফী জান্নাতিন নাঈম।  
অর্থ: সে দিনের বাদশাহী আল্লাহরই। তিনিই তাদের (মু’মিন ও কাফিরদের) মধ্যে বিচার করবেন। সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারা স্থায়ী নি‘আমতপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে।

**57.** وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ﴿٥٧﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কাফারূ ওয়া কায্যাবূ বিআয়াতিনা ফা উলাইকা লাহুম আযাবুম মুহীন।  
অর্থ: আর যারা আল্লাহর সাথে কুফরী করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তাদের জন্যেই রয়েছে (জাহান্নামে) অপমানজনক শাস্তি।

**58.** وَٱلَّذِينَ هَاجَرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ قُتِلُوٓاْ أَوۡ مَاتُواْ لَيَرۡزُقَنَّهُمُ ٱللَّهُ رِزۡقًا حَسَنٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা হাজারূ ফী সাবীলিল্লাহি ছুম্মা কুতিলূ আও মাতূ লায়ারযুকান্নাহুমুল্লাহু রিযকান হাসানাও ওয়া ইন্নাল্লাহা লাহুওয়া খাইরুর রাযিকীন।  
অর্থ: আর যারা (আল্লাহর দ্বীনকে সম্মানিত করা ও তাঁর সন্তুষ্টির আশায়) আল্লাহর পথে হিজরত করে, অতঃপর (জিহাদে) নিহত হয় কিংবা (স্বাভাবিকভাবে) মারা যায়, আল্লাহ তাদেরকে (জান্নাতে) অবশ্যই উত্তম রিযক দান করবেন। আর নিশ্চয় আল্লাহই সর্বোত্তম রিযকদাতা।

**59.** لَيُدۡخِلَنَّهُم مُّدۡخَلٗا يَرۡضَوۡنَهُۥۚ وَإِنَّ ٱللَّهَ لَعَلِيمٌ حَلِيمٞ ﴿٥٩﴾  
উচ্চারণ: লায়ুদখিলান্নাহুম মুদখালাই ইয়ারদাওনাহূ ওয়া ইন্নাল্লাহা লাআলীমুন হালীম।  
অর্থ: অবশ্যই তিনি তাদেরকে এমন (সন্তোষজনক) স্থানে (জান্নাতে) প্রবেশ করাবেন, যা তারা পছন্দ করবে। আর আল্লাহ তো নিশ্চয় মহাজ্ঞানী, পরম ধৈর্যশীল।

**60.** ۞ ذَٰلِكَۖ وَمَنۡ عَاقَبَ بِمِثۡلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِيَ عَلَيۡهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ ﴿٦٠﴾  
উচ্চারণ: যালিকা ওয়া মান আকাবা বিমিছলি মা ঊকিবা বিহী ছুম্মা বুগিয়া আলাইহি লায়ানসুরান্নাহুল্লাহু ইন্নাল্লাহা লাআফুওওয়ুন গাফূর।  
অর্থ: এটাই প্রকৃত অবস্থা। আর যে ব্যক্তি নির্যাতিত হয়ে তার সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে; অতঃপর তার ওপর আবার নির্যাতন করা হয়, তাহলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয় আল্লাহ (মু’মিনদের) পাপ মার্জনাকারী, অত্যন্ত ক্ষমাশীল।

**61.** ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ ﴿٦١﴾  
উচ্চারণ: যালিকা বিআন্নাল্লাহা ইঊলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইঊলিজুন নাহারা ফিল লাইলি ওয়া আন্নাল্লাহা সামীউম বাসীর।  
অর্থ: এটা এজন্য যে, নিশ্চয় আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা।

**62.** ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ ﴿٦٢﴾  
উচ্চারণ: যালিকা বিআন্নাল্লাহা হুওয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদঊনা মিন দূনিহী হুওয়াল বাতিলু ওয়া আন্নাল্লাহা হুওয়াল আলিয়্যুল কাবীর।  
অর্থ: আর এটা এজন্যও যে, নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা তাঁর পরিবর্তে যাকে (যে মূর্তিগুলোকে) ডাকে, অবশ্যই তা বাতিল। আর নিশ্চয় আল্লাহ তো সমুচ্চ, সুমহান।

**63.** أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَتُصۡبِحُ ٱلۡأَرۡضُ مُخۡضَرَّةًۚ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٞ ﴿٦٣﴾  
উচ্চারণ: আলাম তারা আন্নাল্লাহা আনযালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদার্রাতান ইন্নাল্লাহা লাতীফুন খাবীর।  
অর্থ: তুমি কি লক্ষ্য করো না যে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, যার ফলে (উদ্ভিদ জন্মানোর কারণে) জমিন সবুজ শ্যামল হয়ে উঠে। নিশ্চয় আল্লাহ সুক্ষ্মদর্শী, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।

**64.** لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ﴿٦٤﴾  
উচ্চারণ: লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন্নাল্লাহা লাহুওয়াল গানিয়্যুল হামীদ।  
অর্থ: আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তা সব তাঁরই। আর নিশ্চয় আল্লাহই অভাবমুক্ত-অমুখাপেক্ষী , পরম প্রশংসিত।

**65.** أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ وَٱلۡفُلۡكَ تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِأَمۡرِهِۦ وَيُمۡسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلۡأَرۡضِ إِلَّا بِإِذۡنِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ ﴿٦٥﴾  
উচ্চারণ: আলাম তারা আন্নাল্লাহা সাখ্খারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরী ফিল বাহরি বিআমরিহী ওয়া ইউমসিকুস সামাআ আন তাকাআ আলাল আরদি ইল্লা বিইযনিহী ইন্নাল্লাহা বিন নাসি লারাঊফুর রাহীম।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করো না যে, জমিনে যা কিছু আছে এবং নৌযানগুলো, যা তাঁরই নির্দেশে সমুদ্রে বিচরণ করে, সবই আল্লাহ তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। আর তিনিই আকাশকে ধরে রেখেছেন, যাতে তাঁর অনুমতি ছাড়া তা জমিনের ওপর পড়ে না যায়। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই করুণাময়, পরম দয়ালু।

**66.** وَهُوَ ٱلَّذِيٓ أَحۡيَاكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۗ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ ﴿٦٦﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী আহয়াকুম ছুম্মা ইউমীতুকুম ছুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফূর।  
অর্থ: আর তিনিই তোমাদের (অনস্তিত্ব থেকে) জীবন দিয়েছেন, অতঃপর তিনিই তোমাদেরকে (বয়স শেষে) মৃত্যু দিবেন, তারপর তিনিই তোমাদেরকে (মৃত্যুর পর হিসাব ও প্রতিদান দেওয়ার জন্যে) আবার জীবন দিবেন। নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ।

**67.** لِّكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكًا هُمۡ نَاسِكُوهُۖ فَلَا يُنَٰزِعُنَّكَ فِي ٱلۡأَمۡرِۚ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ إِنَّكَ لَعَلَىٰ هُدٗى مُّسۡتَقِيمٖ ﴿٦٧﴾  
উচ্চারণ: লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকূহু ফালা ইউনাযিউন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদাম মুসতাকীম।  
অর্থ: আমি প্রত্যেক জাতির জন্য শরী‘আহ (ইবাদাতের নিয়ম-কানুন) নির্ধারণ করে দিয়েছি, যা তারা অনুসরণ করে। সুতরাং ( হে রাসূল!) তারা যেনো তোমার সাথে এ ব্যাপারে (তোমার শরী‘আহর ব্যাপারে) কোনো বিতর্ক না করে। আর তুমি তোমার রবের দিকে ডাকো। নিশ্চয় তুমি সরল-সঠিক পথেই রয়েছ।

**68.** وَإِن جَٰدَلُوكَ فَقُلِ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ﴿٦٨﴾  
উচ্চারণ: ওয়া ইন জাদালূকা ফাকুলিল্লাহু আলামু বিমা তামালূন।  
অর্থ: আর (প্রমাণ প্রকাশিত হওয়ার পরও) তারা যদি তোমার সাথে বাকবিতণ্ডা করে, তাহলে তুমি বলো: ‘তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।

**69.** ٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ ﴿٦٩﴾  
উচ্চারণ: আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফূন।  
অর্থ: তোমরা (দুনিয়াতে ধর্মীয়) যে বিষয়ে মতভেদ করছো, আল্লাহ সে বিষয়ে কিয়ামতের দিন তোমাদের (মু’মিন ও কাফির বান্দাদের মাঝে) বিচার-মীমাংসা করে দিবেন।

**70.** أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِنَّ ذَٰلِكَ فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ﴿٧٠﴾  
উচ্চারণ: আলাম তালাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদি ইন্না যালিকা ফী কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি জানো না যে, আসমান ও জমিনে যা কিছু রয়েছে, আল্লাহ তা সবকিছুই জানেন। নিশ্চয় তা একটি কিতাবে (লাওহে মাহফূযে সংরক্ষিত) রয়েছে। অবশ্যই এটা আল্লাহর জন্য অতি সহজ।

**71.** وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَمَا لَيۡسَ لَهُم بِهِۦ عِلۡمٞۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٖ ﴿٧١﴾  
উচ্চারণ: ওয়া ইয়াবুদূনা মিন দূনিল্লাহি মা লাম ইউনায্যিল বিহী সুলতানাও ওয়া মা লাইসা লাহুম বিহী ইলমুও ওয়া মা লিয যালিমীনা মিন নাসীর।  
অর্থ: আর তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে এমন কিছু মূর্তির পূজা করে, যে সম্পর্কে আল্লাহ (তাঁর কিতাবসমূহে) কোনো প্রমাণ নাযিল করেননি এবং যে ব্যাপারে তাদেরও কোনো জ্ঞান নেই। আর যালিমদের কোনো সাহায্যকারী নেই।

**72.** وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ تَعۡرِفُ فِي وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلۡمُنكَرَۖ يَكَادُونَ يَسۡطُونَ بِٱلَّذِينَ يَتۡلُونَ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَاۗ قُلۡ أَفَأُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكُمُۚ ٱلنَّارُ وَعَدَهَا ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُواْۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿٧٢﴾  
উচ্চারণ: ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তারিফু ফী ওয়ুজূহিল লাযীনা কাফারুল মুনকারা ইয়াকাদূনা ইয়াসতূনা বিল লাযীনা ইয়াতলূনা আলাইহিম আয়াতিনা কুল আফাউনাব্বিউকুম বিশার্রিম মিন যালিকুমুন নারু ওয়া আদাহাল্লাহুল লাযীনা কাফারূ ওয়া বিসাল মাসীর।  
অর্থ: আর যখন তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে তিলাওয়াত করা হয়, তখন যারা কুফরী করে তাদের মুখমণ্ডলে তুমি অসন্তোষ দেখতে পাবে; তাদের কাছে যারা আমার আয়াতসমূহ তিলাওয়াত করে, তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: তাহলে কি আমি তোমাদেরকে এর চেয়েও নিকৃষ্ট কিছুর সংবাদ দিবো? এটা আগুন, যারা কুফরী করে, আল্লাহ তাদেরকে তাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আর এটা কত নিকৃষ্ট ঠিকানা!

**73.** يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٞ فَٱسۡتَمِعُواْ لَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخۡلُقُواْ ذُبَابٗا وَلَوِ ٱجۡتَمَعُواْ لَهُۥۖ وَإِن يَسۡلُبۡهُمُ ٱلذُّبَابُ شَيۡـٔٗا لَّا يَسۡتَنقِذُوهُ مِنۡهُۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلۡمَطۡلُوبُ ﴿٧٣﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাসু দুরিবা মাছালুন ফাসতামিঊ লাহূ ইন্নাল লাযীনা তাদঊনা মিন দূনিল্লাহি লাই ইয়াখলুকূ যুবাবাও ওয়া লাওয়িজ তামাঊ লাহূ ওয়া ইই ইয়াসলুবহুমুয যুবাবু শাইআল লা ইয়াসতানকিযূহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলূব।  
অর্থ: হে মানুষ! একটি উপমা পেশ করা হলো, তোমরা মনোযোগ দিয়ে তা শোনো। নিশ্চয় তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে (যেসব মূর্তিগুলোকে) ডাকো , তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না; যদিও তারা এ উদ্দেশ্যে সকলে একত্রিত হয়। আর যদি মাছি তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নেয়, তারা তার কাছ থেকে তাও উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয়,উভয়েই দুর্বল।

**74.** مَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ﴿٧٤﴾  
উচ্চারণ: মা কাদারুল্লাহা হাক্কা কাদরিহী ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীয।  
অর্থ: তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয় না। নিশ্চয় আল্লাহ মহা ক্ষমতাবান, মহা পরাক্রমশালী।

**75.** ٱللَّهُ يَصۡطَفِي مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلٗا وَمِنَ ٱلنَّاسِۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ ﴿٧٥﴾  
উচ্চারণ: আল্লাহু ইয়াসতাফী মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাসি ইন্নাল্লাহা সামীউম বাসীর।  
অর্থ: আল্লাহ ফিরিশতাদের ও মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।

**76.** يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ﴿٧٦﴾  
উচ্চারণ: ইয়ালামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমূর।  
অর্থ: তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে, তিনি তা জানেন। আর সবকিছু আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে।

**77.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱرۡكَعُواْ وَٱسۡجُدُواْۤ وَٱعۡبُدُواْ رَبَّكُمۡ وَٱفۡعَلُواْ ٱلۡخَيۡرَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ۩ ﴿٧٧﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুর কাঊ ওয়াসজুদূ ওয়াবুদূ রাব্বাকুম ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহূন।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা রুকূ‘ করো, সাজদা করো, তোমাদের রবের ইবাদাত করো এবং কল্যাণকর কাজ করো। আশা করা যায় তোমরা সফল হতে পারবে।’

**78.** وَجَٰهِدُواْ فِي ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦۚ هُوَ ٱجۡتَبَىٰكُمۡ وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِي ٱلدِّينِ مِنۡ حَرَجٖۚ مِّلَّةَ أَبِيكُمۡ إِبۡرَٰهِيمَۚ هُوَ سَمَّىٰكُمُ ٱلۡمُسۡلِمِينَ مِن قَبۡلُ وَفِي هَٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيۡكُمۡ وَتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِۚ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱعۡتَصِمُواْ بِٱللَّهِ هُوَ مَوۡلَىٰكُمۡۖ فَنِعۡمَ ٱلۡمَوۡلَىٰ وَنِعۡمَ ٱلنَّصِيرُ ﴿٧٨﴾  
উচ্চারণ: ওয়া জাহিদূ ফিল্লাহি হাক্কা জিহাদিহী হুওয়াজ তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজিম মিল্লাতা আবীকুম ইবরাহীমা হুওয়া সাম্মাকুমুল মুসলিমীনা মিন কাবলু ওয়া ফী হাযা লিয়াকূনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকূনূ শুহাদাআ আলান নাসি ফা আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়াতাসিমূ বিল্লাহি হুওয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসীর।  
অর্থ: আর তোমরা আল্লাহর পথে (তাঁর সন্তুষ্টির জন্য নির্ভেজাল) জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন এবং দীনের ব্যাপারে তিনি তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা (এ সহজ ধর্মটি) তোমাদের পিতা ইবরাহীমের দীন। আল্লাহ তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’ পূর্ববর্তী কিতাবসমূহে এবং এ কিতাবেও (আলকুরআনেও)। যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয়, আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা (পরিপূর্ণভাবে) সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনিই তোমাদের অভিভাবক। আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী!

[পুরো সূরা পড়ুন: সূরা আল-হজ্জ](https://yasinsurah.com/bn/sura-al-hajj/) · [সূরা আল-হজ্জ তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-hajj/#tilawat)

## পারা 17 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 17 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 17 শুরু হয়েছে সূরা আল-আম্বিয়া, আয়াত 1 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-হজ্জ, আয়াত 78-এ।

### পারা 17-এ কোন কোন সূরা আছে?

পারা 17-এ আছে সূরা আল-আম্বিয়া ও সূরা আল-হজ্জ।

### পারা 17-এ কত আয়াত?

পারা 17-এ মোট 190টি আয়াত আছে।

- [আগের পারা পারা 16](https://yasinsurah.com/bn/para-16/)
- [পরের পারা পারা 18](https://yasinsurah.com/bn/para-18/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
