# পারা 18

> কুরআনের পারা 18 অনলাইনে পড়ুন: সূরা আল-মুমিনুন 1 থেকে সূরা আল-ফুরকান 20, মোট 202টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-18/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 18

202 আয়াত · 3টি সূরা

সূরা আল-মুমিনুন, সূরা আন-নূর, সূরা আল-ফুরকান 1-20

পারা 18 সূরা আল-মুমিনুন, আয়াত 1 থেকে শুরু হয়ে সূরা আল-ফুরকান, আয়াত 20 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 202টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আল-মুমিনুন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** قَدۡ أَفۡلَحَ ٱلۡمُؤۡمِنُونَ ﴿١﴾  
উচ্চারণ: কাদ আফলাহাল মুমিনূন।  
অর্থ: অবশ্যই মু'মিনগণ সফল হয়েছে,

**2.** ٱلَّذِينَ هُمۡ فِي صَلَاتِهِمۡ خَٰشِعُونَ ﴿٢﴾  
উচ্চারণ: আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিঊন।  
অর্থ: যারা তাদের সালাতে বিনয়ী।

**3.** وَٱلَّذِينَ هُمۡ عَنِ ٱللَّغۡوِ مُعۡرِضُونَ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদূন।  
অর্থ: আর যারা অনর্থক কথা-কর্ম থেকে বিমুখ।

**4.** وَٱلَّذِينَ هُمۡ لِلزَّكَوٰةِ فَٰعِلُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা হুম লিয যাকাতি ফাইলূন।  
অর্থ: আর যারা যাকাত আদায়ের ক্ষেত্রে সক্রিয়।

**5.** وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ ﴿٥﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা হুম লিফুরূজিহিম হাফিযূন।  
অর্থ: আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হিফাযতকারী।

**6.** إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ ﴿٦﴾  
উচ্চারণ: ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গাইরু মালূমীন।  
অর্থ: তবে তাদের স্ত্রীগণ বা অধিকারভুক্ত দাসীগণ ছাড়া, নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না।

**7.** فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ ﴿٧﴾  
উচ্চারণ: ফামানিব তাগা ওয়ারাআ যালিকা ফা উলাইকা হুমুল আদূন।  
অর্থ: অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী।

**8.** وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাঊন।  
অর্থ: আর যারা নিজেদের আমানতসমূহ ও অঙ্গীকার রক্ষাকারী।

**9.** وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَوَٰتِهِمۡ يُحَافِظُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযূন।  
অর্থ: আর যারা নিজেদের সালাতসমূহ হিফাযত করে।

**10.** أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡوَٰرِثُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: উলাইকা হুমুল ওয়ারিছূন।  
অর্থ: মূলত, তারাই হলো উত্তরাধিকারী।

**11.** ٱلَّذِينَ يَرِثُونَ ٱلۡفِرۡدَوۡسَ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿١١﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়ারিছূনাল ফিরদাওসা হুম ফীহা খালিদূন।  
অর্থ: যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তারা সেখানে চিরস্থায়ী হবে।

**12.** وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن سُلَٰلَةٖ مِّن طِينٖ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তীন।  
অর্থ: আর নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস (সারাংশ) থেকে।

**13.** ثُمَّ جَعَلۡنَٰهُ نُطۡفَةٗ فِي قَرَارٖ مَّكِينٖ ﴿١٣﴾  
উচ্চারণ: ছুম্মা জাআলনাহু নুতফাতান ফী কারারিম মাকীন।  
অর্থ: তারপর আমি তাকে শুক্রবিন্দুরূপে সংরক্ষিত আধারে (জরায়ুতে) স্থাপন করেছি।

**14.** ثُمَّ خَلَقۡنَا ٱلنُّطۡفَةَ عَلَقَةٗ فَخَلَقۡنَا ٱلۡعَلَقَةَ مُضۡغَةٗ فَخَلَقۡنَا ٱلۡمُضۡغَةَ عِظَٰمٗا فَكَسَوۡنَا ٱلۡعِظَٰمَ لَحۡمٗا ثُمَّ أَنشَأۡنَٰهُ خَلۡقًا ءَاخَرَۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحۡسَنُ ٱلۡخَٰلِقِينَ ﴿١٤﴾  
উচ্চারণ: ছুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমান ছুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকীন।  
অর্থ: তারপর আমি (জরায়ুতে) শুক্রবিন্দুকে ‘আলাকায় (লাল জমাট রক্তে) পরিণত করেছি। তারপর ‘আলাকাকে গোশতপিণ্ডে পরিণত করেছি। তারপর গোশতপিণ্ডকে হাড়ে পরিণত করেছি। তারপর হাড়কে গোশত দিয়ে আবৃত করেছি। অতঃপর (রূহ ফুকের মাধ্যমে জীবন দান করে) তাকে অন্য এক সৃৃষ্টিরূপে গড়ে তুলেছি। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ, কত বরকতময়!

**15.** ثُمَّ إِنَّكُم بَعۡدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ ﴿١٥﴾  
উচ্চারণ: ছুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামায়্যিতূন।  
অর্থ: এরপর (হে মানুষ! নির্ধারিত জীবন শেষে) অবশ্যই তোমরা মরবে।

**16.** ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تُبۡعَثُونَ ﴿١٦﴾  
উচ্চারণ: ছুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআছূন।  
অর্থ: তারপর কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে।

**17.** وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَكُمۡ سَبۡعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلۡخَلۡقِ غَٰفِلِينَ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইকা ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলীন।  
অর্থ: আর অবশ্যই আমি তোমাদের ওপর সাতটি আসমান সৃষ্টি করেছি। আর আমি সৃষ্টি সম্পর্কে উদাসীন ছিলাম না।

**18.** وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَسۡكَنَّٰهُ فِي ٱلۡأَرۡضِۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابِۭ بِهِۦ لَقَٰدِرُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: ওয়া আনযালনা মিনাস সামাই মাআম বিকাদারিন ফা আসকান্নাহু ফিল আরদি ওয়া ইন্না আলা যাহাবিম বিহী লাকাদিরূন।  
অর্থ: আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি। অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি। আর অবশ্যই আমি সেটাকে উঠিয়ে নিতেও সক্ষম।

**19.** فَأَنشَأۡنَا لَكُم بِهِۦ جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ لَّكُمۡ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ফা আনশানা লাকুম বিহী জান্নাতিম মিন নাখীলিও ওয়া আনাবিল লাকুম ফীহা ফাওয়াকিহু কাছীরাতুও ওয়া মিনহা তাকুলূন।  
অর্থ: তারপর আমি তা (এ পানি) দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগানসমূহ সৃষ্টি করেছি। তাতে তোমাদের জন্য থাকে প্রচুর ফল। আর তা থেকেই তোমরা খাও।

**20.** وَشَجَرَةٗ تَخۡرُجُ مِن طُورِ سَيۡنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهۡنِ وَصِبۡغٖ لِّلۡأٓكِلِينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া শাজারাতান তাখরুজু মিন তূরি সাইনাআ তামবুতু বিদ দুহনি ওয়া সিবগিল লিল আকিলীন।  
অর্থ: আর আমি (সেই পানি দ্বারা ) এক বৃক্ষ (যাইতূন গাছ) সৃষ্টি করেছি, যা সিনাই পাহাড়ে জন্মায়, এতে উৎপন্ন হয় তেল ও আহারকারীদের জন্য তরকারী।

**21.** وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকীকুম মিম্মা ফী বুতূনিহা ওয়া লাকুম ফীহা মানাফিউ কাছীরাতুও ওয়া মিনহা তাকুলূন।  
অর্থ: আর (হে মানুষ!) নিশ্চয় গবাদিপশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের পেটে যা (যে দুধ) আছে, তা থেকে আমি তোমাদেরকে পান করাই। উপরন্তু এগুলোতে তোমাদের জন্য রয়েছে, প্রচুর উপকারিতা এবং তা থেকে তোমরা খাও।

**22.** وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালূন।  
অর্থ: আর এসব পশু ও নৌকার ওপর তোমাদেরকে আরোহণ করানো হয়।

**23.** وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহী ফাকালা ইয়া কাওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহূ আফালা তাত্তাকূন।  
অর্থ: আর নিশ্চয়ই আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম। অতঃপর সে বলেছিল: ‘হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ছাড়া তোমাদের কোনো (সত্য) ইলাহ নেই। তবুও কি তোমরা (আল্লাহর আদেশ-নিষেধগুলো মেনে) তাঁকে ভয় করবে না?’

**24.** فَقَالَ ٱلۡمَلَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيۡكُمۡ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ مَّا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ফাকালাল মালাউল লাযীনা কাফারূ মিন কাওমিহী মা হাযা ইল্লা বাশারুম মিছলুকুম ইউরীদু আই ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়া লাও শাআল্লাহু লাআনযালা মালাইকাতাম মা সামিনা বিহাযা ফী আবাইনাল আওওয়ালীন।  
অর্থ: তারপর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় কাফিররা বললো: ‘এতো তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই না। সে মূলত তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়। আর আল্লাহ (সত্যিকারার্থে আমাদের নিকট কোন রাসূল পাঠাতে) ইচ্ছা করলে অবশ্যই ফিরিশতা পাঠাতেন। এ জাতীয় কথাতো আমরা আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের সময়েও শুনিনি।’

**25.** إِنۡ هُوَ إِلَّا رَجُلُۢ بِهِۦ جِنَّةٞ فَتَرَبَّصُواْ بِهِۦ حَتَّىٰ حِينٖ ﴿٢٥﴾  
উচ্চারণ: ইন হুওয়া ইল্লা রাজুলুম বিহী জিন্নাতুন ফাতারাব্বাসূ বিহী হাত্তা হীন।  
অর্থ: ‘মূলত সে একজন পাগল ব্যক্তি। অতএব তার সম্পর্কে (মানুষের কাছে সুস্পষ্ট হতে) তোমরা কিছুকাল অপেক্ষা করো।’

**26.** قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ ﴿٢٦﴾  
উচ্চারণ: কালা রাব্বিন সুরনী বিমা কায্যাবূন।  
অর্থ: নূহ বললো: ‘হে আমার রব! আমাকে সাহায্য করুন। কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলেছে।’

**27.** فَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ أَنِ ٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا فَإِذَا جَآءَ أَمۡرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ فَٱسۡلُكۡ فِيهَا مِن كُلّٖ زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِ وَأَهۡلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيۡهِ ٱلۡقَوۡلُ مِنۡهُمۡۖ وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ফা আওহাইনা ইলাইহি আনিস নাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ফা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নূরু ফাসলুক ফীহা মিন কুল্লিন যাওজাইনিছ নাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু মিনহুম ওয়া লা তুখাতিবনী ফিল লাযীনা যালামূ ইন্নাহুম মুগরাকূন।  
অর্থ: তারপর আমি তার (নূহের) কাছে ওয়াহী প্রেরণ করলাম যে, তুমি আমার চাক্ষুষ তত্ত্বাবধানে ও আমার ওয়াহী অনুযায়ী নৌকা তৈরি করো। তারপর (তাদেরকে ধ্বংস করার ব্যাপারে) যখন আমার আদেশ আসবে এবং চুলা (প্রবল বেগে পানিতে) উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের (নর ও মাদি থেকে) এক জোড়া করে ও তোমার পরিবারবর্গকে নৌকায় তুলে নিও; তবে তাদের মধ্যে যাদের (ধ্বংসের) ব্যাপারে পূর্বে সিদ্ধান্ত হয়ে আছে তারা ছাড়া। আর যারা যুলম করেছে তাদের (নাজাতের) ব্যাপারে তুমি আমাকে সম্বোধন করো না। নিশ্চয় তারা (প্লাবনের পানিতে) নিমজ্জিত হবে (এবং ধ্বংস হবে)।

**28.** فَإِذَا ٱسۡتَوَيۡتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلۡفُلۡكِ فَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي نَجَّىٰنَا مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ফা ইযাস তাওয়াইতা আনতা ওয়া মাম মাআকা আলাল ফুলকি ফাকুলিল হামদু লিল্লাহিল লাযী নাজ্জানা মিনাল কাওমিয যালিমীন।  
অর্থ: অতঃপর যখন তুমি ও তোমার (নাজাতপ্রাপ্ত মু’মিন) সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলবে: ‘সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যালিম জাতি থেকে মুক্তি দিয়েছেন।’

**29.** وَقُل رَّبِّ أَنزِلۡنِي مُنزَلٗا مُّبَارَكٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡمُنزِلِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: ওয়া কুর রাব্বি আনযিলনী মুনযালাম মুবারাকাও ওয়া আনতা খাইরুল মুনযিলীন।  
অর্থ: তুমি আরও বলবে: ‘হে আমার রব! আপনি আমাকে বরকতময় অবতরণস্থলে অবতরণ করান। আর আপনিই সর্বশ্রেষ্ঠ অবতরণকারী।’

**30.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ وَإِن كُنَّا لَمُبۡتَلِينَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতিও ওয়া ইন কুন্না লামুবতালীন।  
অর্থ: নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে; আর অবশ্যই আমি (মানুষকে) পরীক্ষা করে থাকি।

**31.** ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: ছুম্মা আনশানা মিম বাদিহিম কারনান আখারীন।  
অর্থ: তারপর তাদের (ধ্বংসের) পরে আমি আরেকটি প্রজন্মকে (‘আদ জাতিকে) সৃষ্টি করেছি।

**32.** فَأَرۡسَلۡنَا فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ফা আরসালনা ফীহিম রাসূলাম মিনহুম আনি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহূ আফালা তাত্তাকূন।  
অর্থ: অতঃপর তাদের মধ্যে তাদেরই একজনকে আমি রাসূল হিসেবে প্রেরণ করেছিলাম, যিনি তাদেরকে (আল্লাহর দিকে ডেকে) বলেছিলেন: ‘তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো (সত্য) ইলাহ নেই। তবুও কি তোমরা (আল্লাহর আদেশ-নিষেধগুলো মেনে) তাঁকে ভয় করবে না?’

**33.** وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِ ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِلِقَآءِ ٱلۡأٓخِرَةِ وَأَتۡرَفۡنَٰهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يَأۡكُلُ مِمَّا تَأۡكُلُونَ مِنۡهُ وَيَشۡرَبُ مِمَّا تَشۡرَبُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া কালাল মালাউ মিন কাওমিহিল লাযীনা কাফারূ ওয়া কায্যাবূ বিলিকাইল আখিরাতি ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনয়া মা হাযা ইল্লা বাশারুম মিছলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলূনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবূন।  
অর্থ: আর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিগণ যারা কুফরী করেছে, আখিরাতের সাক্ষাতকে অস্বীকার করেছে, উপরন্তু আমি যাদেরকে দুনিয়ার জীবনে ভোগ বিলাসিতা দিয়েছিলাম, তারা বললো: ‘সে তো তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যা খাও, সে তা-ই খায় এবং তোমরা যা পান করো, সে তা-ই পান করে।’

**34.** وَلَئِنۡ أَطَعۡتُم بَشَرٗا مِّثۡلَكُمۡ إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া লাইন আতাতুম বাশারাম মিছলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরূন।  
অর্থ: ‘আর যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।’

**35.** أَيَعِدُكُمۡ أَنَّكُمۡ إِذَا مِتُّمۡ وَكُنتُمۡ تُرَابٗا وَعِظَٰمًا أَنَّكُم مُّخۡرَجُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: আয়াইদুকুম আন্নাকুম ইযা মিত্তুম ওয়া কুনতুম তুরাবাও ওয়া ইযামান আন্নাকুম মুখরাজূন।  
অর্থ: ‘সে কি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দেয় যে, তোমরা যখন মারা যাবে এবং তোমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবে, তখন তোমাদেরকে অবশ্যই (কবর থেকে জীবিত) উঠানো হবে?’

**36.** ۞ هَيۡهَاتَ هَيۡهَاتَ لِمَا تُوعَدُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: হাইহাতা হাইহাতা লিমা তূআদূন।  
অর্থ: অসম্ভব, তোমাদেরকে (মৃত্যুর পর জীবিত করার) যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা অসম্ভব।

**37.** إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনয়া নামূতু ওয়া নাহয়া ওয়া মা নাহনু বিমাবঊছীন।  
অর্থ: ‘মূলত এ দুনিয়ার জীবনই আমাদের আসল জীবন। এখানেই আমরা মরে যাই এবং বেঁচে থাকি। আর আমরা পুনরুত্থিত হওয়ার নই।’

**38.** إِنۡ هُوَ إِلَّا رَجُلٌ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا وَمَا نَحۡنُ لَهُۥ بِمُؤۡمِنِينَ ﴿٣٨﴾  
উচ্চারণ: ইন হুওয়া ইল্লা রাজুলুনিফ তারা আলাল্লাহি কাযিবাও ওয়া মা নাহনু লাহূ বিমুমিনীন।  
অর্থ: ‘সে তো এমন এক ব্যক্তি যে (নিজেকে রাসূল হিসেবে দাবি করে) আল্লাহর ওপর মিথ্যা আরোপ করেছে। আর আমরা তাঁর প্রতি ঈমান আনয়নকারী নই।’

**39.** قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ ﴿٣٩﴾  
উচ্চারণ: কালা রাব্বিন সুরনী বিমা কায্যাবূন।  
অর্থ: রাসূল বললো: ‘হে আমার রব! আমাকে সাহায্য করুন; কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে।’

**40.** قَالَ عَمَّا قَلِيلٖ لَّيُصۡبِحُنَّ نَٰدِمِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: কালা আম্মা কালীলিল লায়ুসবিহুন্না নাদিমীন।  
অর্থ: আল্লাহ বললেন: ‘কিছু সময়ের মধ্যেই তারা (শাস্তিতে নিপতিত হয়ে) নিশ্চিতরূপে অনুতপ্ত হবে।’

**41.** فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ بِٱلۡحَقِّ فَجَعَلۡنَٰهُمۡ غُثَآءٗۚ فَبُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴿٤١﴾  
উচ্চারণ: ফা আখাযাতহুমুস সাইহাতু বিল হাক্কি ফাজাআলনাহুম গুছাআন ফাবুদাল লিল কাওমিয যালিমীন।  
অর্থ: অতঃপর যথার্থই তাদেরকে এক বিকট আওয়াজ পেয়ে বসলো, তারপর আমি তাদেরকে (বন্যার পানিতে ভেসে যাওয়া) খড়কুটার ন্যায় (ধ্বংসস্তূপে) পরিণত করলাম। সুতরাং যালিম সম্প্রদায়ের জন্যই ধ্বংস।

**42.** ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قُرُونًا ءَاخَرِينَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ছুম্মা আনশানা মিম বাদিহিম কুরূনান আখারীন।  
অর্থ: তারপর তাদের (ধ্বংসের) পরে আমি অন্যান্য প্রজন্মকে সৃষ্টি করেছি।

**43.** مَا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَـٔۡخِرُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইয়াসতাখিরূন।  
অর্থ: (এ মিথ্যারোপকারী) কোন জাতিই তাদের (ধ্বংস আসার) নির্ধারিত সময়কে এগিয়ে আনতে পারে না এবং বিলম্বিতও করতে পারে না।

**44.** ثُمَّ أَرۡسَلۡنَا رُسُلَنَا تَتۡرَاۖ كُلَّ مَا جَآءَ أُمَّةٗ رَّسُولُهَا كَذَّبُوهُۖ فَأَتۡبَعۡنَا بَعۡضَهُم بَعۡضٗا وَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَۚ فَبُعۡدٗا لِّقَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ছুম্মা আরসালনা রুসুলানা তাতরা কুল্লা মা জাআ উম্মাতার রাসূলুহা কায্যাবূহু ফা আতবানা বাদাহুম বাদাও ওয়া জাআলনাহুম আহাদীছা ফাবুদাল লিকাওমিল লা ইউমিনূন।  
অর্থ: এরপর আমি আমার রাসূলদেরকে ধারাবাহিকভাবে প্রেরণ করেছি। যখনই কোনো জাতির কাছে তাদের রাসূল আসত, তখনই তারা তাকে অস্বীকার করত। অতঃপর আমি এদেরকে একের পর এক ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকে (মানুষের মুখের) কাহিনীতে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক সে জাতি যারা ঈমান আনে না।

**45.** ثُمَّ أَرۡسَلۡنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ ﴿٤٥﴾  
উচ্চারণ: ছুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারূনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবীন।  
অর্থ: এরপর আমি মূসা ও তার ভাই হারূনকে আমার নিদর্শনাবলি ও সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছি।

**46.** إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمًا عَالِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ইলা ফিরআওনা ওয়া মালাইহী ফাসতাকবারূ ওয়া কানূ কাওমান আলীন।  
অর্থ: তাদেরকে ফির‘আউন ও তার পরিষদবর্গের কাছে (পাঠানো হয়েছে); কিন্তু তারা অহঙ্কার করলো এবং তারা ছিল উদ্ধত জাতি।

**47.** فَقَالُوٓاْ أَنُؤۡمِنُ لِبَشَرَيۡنِ مِثۡلِنَا وَقَوۡمُهُمَا لَنَا عَٰبِدُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ফাকালূ আনুমিনু লিবাশারাইনি মিছলিনা ওয়া কাওমুহুমা লানা আবিদূন।  
অর্থ: অতঃপর তারা বললো: ‘আমরা কি আমাদের মতোই দু’জন মানুষের ( কথায় বিশ্বাস করে তাদের) প্রতি ঈমান আনবো? অথচ তাদের সম্প্রদায় (বানূ ইসরাঈল) আমাদের সেবাদাস (দাসত্ব করে)।

**48.** فَكَذَّبُوهُمَا فَكَانُواْ مِنَ ٱلۡمُهۡلَكِينَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ফাকায্যাবূহুমা ফাকানূ মিনাল মুহলাকীন।  
অর্থ: অতএব তারা তাদের উভয়ের প্রতি মিথ্যারোপ করল। ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলো।

**49.** وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদূন।  
অর্থ: আর অবশ্যই আমি মূসাকে (তাওরাত) কিতাব প্রদান করেছিলাম, যাতে তারা হিদায়াতপ্রাপ্ত হয়।

**50.** وَجَعَلۡنَا ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةٗ وَءَاوَيۡنَٰهُمَآ إِلَىٰ رَبۡوَةٖ ذَاتِ قَرَارٖ وَمَعِينٖ ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া জাআলনাব না মারয়ামা ওয়া উম্মাহূ আয়াতাও ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতি কারারিও ওয়া মাঈন।  
অর্থ: আর আমি মারইয়াম-পুত্র (‘ঈসা) ও তার মাকে (আমার অসীম ক্ষমতার) নিদর্শন বানালাম এবং তাদেরকে আবাসযোগ্য ও ঝরণাবিশিষ্ট এক উঁচু (সমতল) ভূমিতে আশ্রয় দিলাম।

**51.** يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ ﴿٥١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহার রুসুলু কুলূ মিনাত তায়্যিবাতি ওয়ামালূ সালিহান ইন্নী বিমা তামালূনা আলীম।  
অর্থ: ‘হে রাসূলগণ! তোমরা (আমার হালালকৃত) পবিত্র ও ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো। নিশ্চয় তোমরা যা কর, সে সর্ম্পকে আমি সম্যক জ্ঞাত।

**52.** وَإِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱتَّقُونِ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া ইন্না হাযিহী উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকূন।  
অর্থ: আর (হে রাসূলগণ!) নিশ্চয়ই তোমাদের ধর্ম তো একই ধর্ম এবং আমি তোমাদের রব। সুতরাং তোমরা (আমার আদেশ ও নিষেধ মেনে) আমাকেই ভয় করো।

**53.** فَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ زُبُرٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ফাতাকাত্তাঊ আমরাহুম বাইনাহুম যুবুরান কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহূন।  
অর্থ: তারপর (যুগে যুগে ) লোকেরা তাদের মাঝে তাদের ধর্মকে বহুভাগে বিভক্ত করেছে। প্রত্যেক দলই তাদের কাছে যা আছে, তা নিয়ে আনন্দিত।

**54.** فَذَرۡهُمۡ فِي غَمۡرَتِهِمۡ حَتَّىٰ حِينٍ ﴿٥٤﴾  
উচ্চারণ: ফাযারহুম ফী গামরাতিহিম হাত্তা হীন।  
অর্থ: সুতরাং (হে রাসূল! শাস্তি নাযিল হওয়া পর্যন্ত) কিছু সময়ের জন্য তাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকতে দাও।

**55.** أَيَحۡسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِۦ مِن مَّالٖ وَبَنِينَ ﴿٥٥﴾  
উচ্চারণ: আয়াহসাবূনা আন্নামা নুমিদ্দুহুম বিহী মিম মালিও ওয়া বানীন।  
অর্থ: তারা কি মনে করছে যে, (দুনিয়ার জীবনে) ধন-সম্পদ ও সন্তান-সন্ততি থেকে যা আমি তাদেরকে দিই,

**56.** نُسَارِعُ لَهُمۡ فِي ٱلۡخَيۡرَٰتِۚ بَل لَّا يَشۡعُرُونَ ﴿٥٦﴾  
উচ্চারণ: নুসারিউ লাহুম ফিল খাইরাতি বাল লা ইয়াশউরূন।  
অর্থ: তা দ্বারা আমি তাদের কল্যাণে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি; বরং তারা উপলদ্ধি করতে পারছে না।

**57.** إِنَّ ٱلَّذِينَ هُم مِّنۡ خَشۡيَةِ رَبِّهِم مُّشۡفِقُونَ ﴿٥٧﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা হুম মিন খাশয়াতি রাব্বিহিম মুশফিকূন।  
অর্থ: নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকে,

**58.** وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনূন।  
অর্থ: আর যারা তাদের রবের আয়াতসমূহে ঈমান আনে,

**59.** وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمۡ لَا يُشۡرِكُونَ ﴿٥٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকূন।  
অর্থ: আর যারা তাদের রবের সাথে কাউকে শারীক করে না,

**60.** وَٱلَّذِينَ يُؤۡتُونَ مَآ ءَاتَواْ وَّقُلُوبُهُمۡ وَجِلَةٌ أَنَّهُمۡ إِلَىٰ رَبِّهِمۡ رَٰجِعُونَ ﴿٦٠﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইউতূনা মা আতাও ওয়া কুলূবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিঊন।  
অর্থ: আর যারা যা দান করে, তা ভীত-কম্পিত হৃদয়ে করে থাকে এজন্য যে, তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তনকারী।

**61.** أُوْلَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَهُمۡ لَهَا سَٰبِقُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: উলাইকা ইউসারিঊনা ফিল খাইরাতি ওয়া হুম লাহা সাবিকূন।  
অর্থ: তারাই কল্যাণসমূহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাতে তারা অগ্রগামী।

**62.** وَلَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ وَلَدَيۡنَا كِتَٰبٞ يَنطِقُ بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿٦٢﴾  
উচ্চারণ: ওয়া লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়ুসআহা ওয়া লাদাইনা কিতাবুই ইয়ানতিকু বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামূন।  
অর্থ: আর আমি কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেই না। আমার নিকট আছে (লিপিবদ্ধ) এমন কিতাব, যা সত্য কথা বলে এবং তারা অত্যাচারিত হবে না।

**63.** بَلۡ قُلُوبُهُمۡ فِي غَمۡرَةٖ مِّنۡ هَٰذَا وَلَهُمۡ أَعۡمَٰلٞ مِّن دُونِ ذَٰلِكَ هُمۡ لَهَا عَٰمِلُونَ ﴿٦٣﴾  
উচ্চারণ: বাল কুলূবুহুম ফী গামরাতিম মিন হাযা ওয়া লাহুম আমালুম মিন দূনি যালিকা হুম লাহা আমিলূন।  
অর্থ: বরং কাফিরদের অন্তরসমূহ এ (কিতাবের) বিষয়ে বিভ্রান্তিতে রয়েছে। এছাড়া তাদের আরও অনেক বদ আমল রয়েছে, যা তারা করছে।

**64.** حَتَّىٰٓ إِذَآ أَخَذۡنَا مُتۡرَفِيهِم بِٱلۡعَذَابِ إِذَا هُمۡ يَجۡـَٔرُونَ ﴿٦٤﴾  
উচ্চারণ: হাত্তা ইযা আখাযনা মুতরাফীহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরূন।  
অর্থ: অবশেষে যখন আমি তাদের (দুনিয়ার) ভোগবিলাসপূর্ণ জীবনধারীদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করবো, তখন তারা সজোরে আর্তনাদ করে উঠবে।

**65.** لَا تَجۡـَٔرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ ﴿٦٥﴾  
উচ্চারণ: লা তাজআরুল ইয়াওমা ইন্নাকুম মিন্না লা তুনসারূন।  
অর্থ: (তাদেরকে বলা হবে:) আজ তোমরা সজোরে আর্তনাদ করো না। কারণ, নিশ্চয় তোমরা আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না।

**66.** قَدۡ كَانَتۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ تَنكِصُونَ ﴿٦٦﴾  
উচ্চারণ: কাদ কানাত আয়াতী তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসূন।  
অর্থ: আমার কিতাবের আয়াতসমূহ তোমাদের সামনে অবশ্যই তিলাওয়াত করা হত, তারপর তোমরা (সেগুলোকে অপছন্দ করে) তোমাদের পেছনে ফিরে চলে যেতে,

**67.** مُسۡتَكۡبِرِينَ بِهِۦ سَٰمِرٗا تَهۡجُرُونَ ﴿٦٧﴾  
উচ্চারণ: মুসতাকবিরীনা বিহী সামিরান তাহজুরূন।  
অর্থ: এর ওপর অহংকারবশে, রাত জেগে অর্থহীন গল্প-গুজব করতে।

**68.** أَفَلَمۡ يَدَّبَّرُواْ ٱلۡقَوۡلَ أَمۡ جَآءَهُم مَّا لَمۡ يَأۡتِ ءَابَآءَهُمُ ٱلۡأَوَّلِينَ ﴿٦٨﴾  
উচ্চারণ: আফালাম ইয়াদ্দাব্বারুল কাওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আওওয়ালীন।  
অর্থ: তারা কি কুরআনের এ বাণী সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে আসেনি?

**69.** أَمۡ لَمۡ يَعۡرِفُواْ رَسُولَهُمۡ فَهُمۡ لَهُۥ مُنكِرُونَ ﴿٦٩﴾  
উচ্চারণ: আম লাম ইয়ারিফূ রাসূলাহুম ফাহুম লাহূ মুনকিরূন।  
অর্থ: নাকি তারা তাদের রাসূলকে (মুহাম্মাদকে) চিনতে পারেনি, ফলে তারা তাকে অস্বীকার করছে?

**70.** أَمۡ يَقُولُونَ بِهِۦ جِنَّةُۢۚ بَلۡ جَآءَهُم بِٱلۡحَقِّ وَأَكۡثَرُهُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: আম ইয়াকূলূনা বিহী জিন্নাতুম বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকছারুহুম লিল হাক্কি কারিহূন।  
অর্থ: নাকি তারা বলে যে, তার মধ্যে কোনো পাগলামী রয়েছে? (মূলত, এসবের কিছুই নয়) ; বরং সে তাদের কাছে (আল্লাহর পক্ষ থেকে) সত্য নিয়েই এসেছে। আর তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দকারী।

**71.** وَلَوِ ٱتَّبَعَ ٱلۡحَقُّ أَهۡوَآءَهُمۡ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ بَلۡ أَتَيۡنَٰهُم بِذِكۡرِهِمۡ فَهُمۡ عَن ذِكۡرِهِم مُّعۡرِضُونَ ﴿٧١﴾  
উচ্চারণ: ওয়া লাওয়িত তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মুরিদূন।  
অর্থ: আর সত্য (আল্লাহ) যদি তাদের কামনা-বাসনার অনুগামী হতেন, তবে আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যস্থিত সব কিছু ধ্বংস হয়ে যেতো। বরং আমি তাদেরকে দিয়েছি তাদের উপদেশবাণী (আলকুরআন)। অথচ তারা তাদের উপদেশ হতে মুখ ফিরিয়ে নিচ্ছে।

**72.** أَمۡ تَسۡـَٔلُهُمۡ خَرۡجٗا فَخَرَاجُ رَبِّكَ خَيۡرٞۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ﴿٧٢﴾  
উচ্চারণ: আম তাসআলুহুম খারজান ফাখারাজু রাব্বিকা খাইরুও ওয়া হুওয়া খাইরুর রাযিকীন।  
অর্থ: (হে রাসূল! আল্লাহর পথে দাওয়াতের বিনিময়ে) নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তবে তোমার রবের প্রতিদান সর্বোত্তম। আর তিনিই সর্বোত্তম রিযকদাতা।

**73.** وَإِنَّكَ لَتَدۡعُوهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٧٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাকা লাতাদঊহুম ইলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: আর নিশ্চয় তুমি তাদের সরল-সঠিক পথের (ইসলামের) দাওয়াত দিচ্ছ।

**74.** وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَٰكِبُونَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাল লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবূন।  
অর্থ: আর নিশ্চয় যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, তারাই এই সরল-সঠিক পথ (ইসলাম) থেকে বিচ্যুত।

**75.** ۞ وَلَوۡ رَحِمۡنَٰهُمۡ وَكَشَفۡنَا مَا بِهِم مِّن ضُرّٖ لَّلَجُّواْ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: ওয়া লাও রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুর্রিল লালাজ্জূ ফী তুগয়ানিহিম ইয়ামাহূন।  
অর্থ: আর যদি আমি তাদের প্রতি দয়া করতাম এবং তাদের ওপর আপতিত কষ্ট দূর করে দিতাম, তবুও তারা নিজেদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে অন্ধের মতো ঘুরে বেড়াত।

**76.** وَلَقَدۡ أَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ فَمَا ٱسۡتَكَانُواْ لِرَبِّهِمۡ وَمَا يَتَضَرَّعُونَ ﴿٧٦﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাস তাকানূ লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদার্রাঊন।  
অর্থ: আর অবশ্যই আমি তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি (বিপদাপদ) দিয়ে পরীক্ষা করেছি, তবুও তারা তাদের রবের কাছে নত হয়নি এবং বিনীত প্রার্থনাও করেনি।

**77.** حَتَّىٰٓ إِذَا فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا ذَا عَذَابٖ شَدِيدٍ إِذَا هُمۡ فِيهِ مُبۡلِسُونَ ﴿٧٧﴾  
উচ্চারণ: হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদিন ইযা হুম ফীহি মুবলিসূন।  
অর্থ: অবশেষে আমি যখন তাদের জন্য কঠিন শাস্তির দরজা খুলে দিলাম, তখনই তাতে তারা হতাশ হয়ে পড়ল।

**78.** وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ ﴿٧٨﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালীলাম মা তাশকুরূন।  
অর্থ: আর তিনিই তোমাদের জন্য শ্রবণশক্তি, দৃষ্টিসমূহ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন। তোমরা খুব কমই কৃতজ্ঞতা আদায় কর।

**79.** وَهُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ ﴿٧٩﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারূন।  
অর্থ: আর (হে মানুষ!) তিনিই তোমাদেরকে এ পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং (কিয়ামতের দিন হিসাব ও প্রতিদানের জন্য) তোমাদেরকে তাঁরই কাছে একত্র করা হবে।

**80.** وَهُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخۡتِلَٰفُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿٨٠﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া লাহুখ তিলাফুল লাইলি ওয়ান নাহারি আফালা তাকিলূন।  
অর্থ: আর তিনিই জীবিত করেন ও মৃত্যু দান করেন এবং রাত ও দিনের পরিবর্তন তাঁরই অধিকারে। তবুও কি তোমরা (তাঁর একত্ববাদের ব্যাপারটি) বুঝতে পারো না?

**81.** بَلۡ قَالُواْ مِثۡلَ مَا قَالَ ٱلۡأَوَّلُونَ ﴿٨١﴾  
উচ্চারণ: বাল কালূ মিছলা মা কালাল আওওয়ালূন।  
অর্থ: বরং তারা পূর্ববর্তীরা যা বলেছিল, ঠিক তেমনই বলেছে।

**82.** قَالُوٓاْ أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴿٨٢﴾  
উচ্চারণ: কালূ আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবঊছূন।  
অর্থ: তারা বলল: আমরা কি যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি অবশ্যই পুনরুত্থিত করা হবে?

**83.** لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَءَابَآؤُنَا هَٰذَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴿٨٣﴾  
উচ্চারণ: লাকাদ ওয়ুইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন কাবলু ইন হাযা ইল্লা আসাতীরুল আওওয়ালীন।  
অর্থ: অবশ্যই আমাদেরকে ও ইতঃপূর্বে আমাদের পিতৃপুরুষদেরকে (পুনরুত্থানের) এই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এসব কেবল পূর্ববর্তীদের মিথ্যা ও কল্পকাহিনি ছাড়া আর কিছু নয়।

**84.** قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِيهَآ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿٨٤﴾  
উচ্চারণ: কুল লিমানিল আরদু ওয়া মান ফীহা ইন কুনতুম তালামূন।  
অর্থ: (হে রাসূল! তুমি পুনরুত্থান দিবসকে অস্বীকারকারী কাফিরদেরকে) জিজ্ঞেস কর: ‘তোমরা যদি জান তবে বল, ‘এ জমিন ও এতে যারা আছে তারা কার?’

**85.** سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَذَكَّرُونَ ﴿٨٥﴾  
উচ্চারণ: সায়াকূলূনা লিল্লাহি কুল আফালা তাযাক্কারূন।  
অর্থ: অচিরেই তারা বলবে: (জমিন ও তার অধিবাসীর মালিকানা) একমাত্র আল্লাহর’। বলো, ‘তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?’

**86.** قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبۡعِ وَرَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ ﴿٨٦﴾  
উচ্চারণ: কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবই ওয়া রাব্বুল আরশিল আযীম।  
অর্থ: তাদেরকে বল: ‘কে সাত আসমানের রব এবং মহা ‘আরশের রব?’

**87.** سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَتَّقُونَ ﴿٨٧﴾  
উচ্চারণ: সায়াকূলূনা লিল্লাহি কুল আফালা তাত্তাকূন।  
অর্থ: তারা সাথে সাথে জবাবে বলবে: ‘আল্লাহ।’ বলো, ‘তবুও কি তোমরা (আল্লাহর আদেশ ও নিষেধাজ্ঞা মেনে) তাঁকে ভয় করবে না?’

**88.** قُلۡ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيۡهِ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿٨٨﴾  
উচ্চারণ: কুল মাম বিয়াদিহী মালাকূতু কুল্লি শাইইও ওয়া হুওয়া ইউজীরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তালামূন।  
অর্থ: (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘তিনি কে যাঁর হাতে সকল কিছুর কর্তৃত্ব, যিনি আশ্রয় দান করেন এবং যাঁর ওপর কোনো আশ্রয়দাতা নেই?’ যদি তোমরা জান।

**89.** سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ فَأَنَّىٰ تُسۡحَرُونَ ﴿٨٩﴾  
উচ্চারণ: সায়াকূলূনা লিল্লাহি কুল ফা আন্না তুসহারূন।  
অর্থ: তারা বলবে: ‘আল্লাহর।’ বলো: ‘তাহলে তোমরা কোথা থেকে বিভ্রান্ত হচ্ছ?’

**90.** بَلۡ أَتَيۡنَٰهُم بِٱلۡحَقِّ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿٩٠﴾  
উচ্চারণ: বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবূন।  
অর্থ: বরং আমি তাদের কাছে সত্য নিয়ে এসেছি, আর নিশ্চয় তারা মিথ্যাবাদী।

**91.** مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٖ وَمَا كَانَ مَعَهُۥ مِنۡ إِلَٰهٍۚ إِذٗا لَّذَهَبَ كُلُّ إِلَٰهِۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ﴿٩١﴾  
উচ্চারণ: মাত তাখাযাল্লাহু মিও ওয়া লাদিও ওয়া মা কানা মাআহূ মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়া লাআলা বাদুহুম আলা বাদিন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফূন।  
অর্থ: আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, তাঁর সাথে অন্য কোনো ইলাহও নেই। (যদি থাকতো) তবে প্রত্যেক ইলাহই নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেতো এবং একে অন্যের ওপর প্রাধান্য বিস্তার করত। তারা (মুশরিকরা) যা বর্ণনা করে, তা থেকে আল্লাহ কত পবিত্র!

**92.** عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ﴿٩٢﴾  
উচ্চারণ: আলিমিল গাইবি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকূন।  
অর্থ: তিনি দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞাত সূতরাং তারা (তাঁর সাথে) যা কিছু শরীক করে তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে।

**93.** قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ ﴿٩٣﴾  
উচ্চারণ: কুর রাব্বি ইম্মা তুরিয়ান্নী মা ইঊআদূন।  
অর্থ: (হে রাসূল!) বল: ‘হে আমার রব! (শাস্তির) যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা যদি আপনি আমাকে দেখাতেন?

**94.** رَبِّ فَلَا تَجۡعَلۡنِي فِي ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴿٩٤﴾  
উচ্চারণ: রাব্বি ফালা তাজআলনী ফিল কাওমিয যালিমীন।  
অর্থ: হে আমার রব! তখন আমাকে যালিম কাওমের অন্তর্ভুক্ত করবেন না।

**95.** وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمۡ لَقَٰدِرُونَ ﴿٩٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরূন।  
অর্থ: নিশ্চয়ই আমি তাদেরকে যে (শাস্তির) প্রতিশ্রুতি দিচ্ছি, তা তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম।

**96.** ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ٱلسَّيِّئَةَۚ نَحۡنُ أَعۡلَمُ بِمَا يَصِفُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: ইদফা বিল লাতী হিয়া আহসানুস সায়্যিআতা নাহনু আলামু বিমা ইয়াসিফূন।  
অর্থ: (হে রাসূল!) যা উত্তম, তা দিয়ে তুমি মন্দের প্রতিহত করো। তারা (তোমার ব্যাপারে অশোভনীয়) যা বলে, সে সম্পর্কে আমি সবিশেষ অবিহিত ।

**97.** وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنۡ هَمَزَٰتِ ٱلشَّيَٰطِينِ ﴿٩٧﴾  
উচ্চারণ: ওয়া কুর রাব্বি আঊযু বিকা মিন হামাযাতিশ শায়াতীন।  
অর্থ: আর তুমি বল: ‘হে আমার রব! আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে পানাহ চাই।’

**98.** وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحۡضُرُونِ ﴿٩٨﴾  
উচ্চারণ: ওয়া আঊযু বিকা রাব্বি আই ইয়াহদুরূন।  
অর্থ: আর হে আমার রব! আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই।’

**99.** حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ رَبِّ ٱرۡجِعُونِ ﴿٩٩﴾  
উচ্চারণ: হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাওতু কালা রাব্বির জিঊন।  
অর্থ: অবশেষে যখন তাদের (এ মুশরিকদের) কারো মৃত্যু আসে, তখন সে বলে, ‘হে আমার রব! আমাকে পুনরায় (দুনিয়াতে) ফেরত পাঠান।

**100.** لَعَلِّيٓ أَعۡمَلُ صَٰلِحٗا فِيمَا تَرَكۡتُۚ كَلَّآۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَاۖ وَمِن وَرَآئِهِم بَرۡزَخٌ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: লাআল্লী আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুওয়া কাইলুহা ওয়া মিও ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াওমি ইউবআছূন।  
অর্থ: যেন আমি সৎকাজ করতে পারি, যা আমি (পূর্বে না করে) ছেড়ে দিয়েছিলাম।’ (বলা হবে:) কখনো নয়, এটি একটি বাক্য মাত্র, যা সে বলবে। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরযখ।

**101.** فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيۡنَهُمۡ يَوۡمَئِذٖ وَلَا يَتَسَآءَلُونَ ﴿١٠١﴾  
উচ্চারণ: ফা ইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিও ওয়া লা ইয়াতাসাআলূন।  
অর্থ: অতঃপর যেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে সেদিন তাদের মাঝে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, এবং (নিজেদের বিষয়সমূহ নিয়ে ব্যস্ত থাকার কারণে) কেউ কারো বিষয়ে জানতে চাইবে না।

**102.** فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ফামান ছাকুলাত মাওয়াযীনুহূ ফা উলাইকা হুমুল মুফলিহূন।  
অর্থ: অতঃপর যাদের (নেকির) পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম।

**103.** وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فِي جَهَنَّمَ خَٰلِدُونَ ﴿١٠٣﴾  
উচ্চারণ: ওয়া মান খাফ্ফাত মাওয়াযীনুহূ ফা উলাইকাল লাযীনা খাসিরূ আনফুসাহুম ফী জাহান্নামা খালিদূন।  
অর্থ: আর যাদের (নেকির) পাল্লা হালকা হবে, তারাই নিজেদের ক্ষতি করলো; জাহান্নামে তারা হবে স্থায়ী।

**104.** تَلۡفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمۡ فِيهَا كَٰلِحُونَ ﴿١٠٤﴾  
উচ্চারণ: তালফাহু ওয়ুজূহাহুমুন নারু ওয়া হুম ফীহা কালিহূন।  
অর্থ: (জাহান্নামের) আগুন তাদের চেহারাগুলো দগ্ধ করবে, সেখানে তারা হবে বীভৎস চেহারাবিশিষ্ট।

**105.** أَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: আলাম তাকুন আয়াতী তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকায্যিবূন।  
অর্থ: (তাদেরকে ধমক দিয়ে বলা হবে, দুনিয়াতে) তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হতো না? অথচ তোমরা সেগুলোকে অস্বীকার করতে।

**106.** قَالُواْ رَبَّنَا غَلَبَتۡ عَلَيۡنَا شِقۡوَتُنَا وَكُنَّا قَوۡمٗا ضَآلِّينَ ﴿١٠٦﴾  
উচ্চারণ: কালূ রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কাওমান দাল্লীন।  
অর্থ: তারা বলবে: হে আমাদের রব! আমাদের দুর্ভাগ্যই আমাদেরকে পরাভূত করেছিল এবং আমরা ছিলাম পথভ্রষ্ট এক সম্প্রদায়।

**107.** رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡهَا فَإِنۡ عُدۡنَا فَإِنَّا ظَٰلِمُونَ ﴿١٠٧﴾  
উচ্চারণ: রাব্বানা আখরিজনা মিনহা ফা ইন উদনা ফা ইন্না যালিমূন।  
অর্থ: হে আমাদের রব! আপনি আমাদেরকে এ আগুন থেকে বের করে দিন, তারপর যদি আমরা আবার কুফরী করি (এবং ভ্রষ্টতার দিকে ফিরে যাই), তবে অবশ্যই আমরা হব যালিম।’

**108.** قَالَ ٱخۡسَـُٔواْ فِيهَا وَلَا تُكَلِّمُونِ ﴿١٠٨﴾  
উচ্চারণ: কালাখ সাঊ ফীহা ওয়া লা তুকাল্লিমূন।  
অর্থ: তিনি বলবেন: তোমরা এতে (জাহান্নামে) লাঞ্ছিত হয়ে পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না।

**109.** إِنَّهُۥ كَانَ فَرِيقٞ مِّنۡ عِبَادِي يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ ﴿١٠٩﴾  
উচ্চারণ: ইন্নাহূ কানা ফারীকুম মিন ইবাদী ইয়াকূলূনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহিমীন।  
অর্থ: আমার বান্দাদের একদল ছিলো যারা বলতো: ‘হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন। আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।’

**110.** فَٱتَّخَذۡتُمُوهُمۡ سِخۡرِيًّا حَتَّىٰٓ أَنسَوۡكُمۡ ذِكۡرِي وَكُنتُم مِّنۡهُمۡ تَضۡحَكُونَ ﴿١١٠﴾  
উচ্চারণ: ফাত্তাখাযতুমূহুম সিখরিয়্যান হাত্তা আনসাওকুম যিকরী ওয়া কুনতুম মিনহুম তাদহাকূন।  
অর্থ: তোমরা তাদেরকে উপহাসের বিষয় বানিয়েছিলে, অবশেষে তাদেরকে নিয়ে উপহাস করার ব্যস্ততা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল। আর তোমরা তাদের নিয়ে হাসি-তামাশায় মগ্ন থাকতে।’

**111.** إِنِّي جَزَيۡتُهُمُ ٱلۡيَوۡمَ بِمَا صَبَرُوٓاْ أَنَّهُمۡ هُمُ ٱلۡفَآئِزُونَ ﴿١١١﴾  
উচ্চারণ: ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারূ আন্নাহুম হুমুল ফাইযূন।  
অর্থ: নিশ্চয়ই আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের প্রতিদান দিয়েছি; তারা সত্যিই বিজয়ী।

**112.** قَٰلَ كَمۡ لَبِثۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ عَدَدَ سِنِينَ ﴿١١٢﴾  
উচ্চারণ: কালা কাম লাবিছতুম ফিল আরদি আদাদা সিনীন।  
অর্থ: আল্লাহ বলবেন: ‘বছরের হিসাবে তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে?’

**113.** قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖ فَسۡـَٔلِ ٱلۡعَآدِّينَ ﴿١١٣﴾  
উচ্চারণ: কালূ লাবিছনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন ফাসআলিল আদ্দীন।  
অর্থ: তারা বলবে: ‘আমরা একদিন বা এক দিনের কিছু অংশ অবস্থান করেছি। সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।’

**114.** قَٰلَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗاۖ لَّوۡ أَنَّكُمۡ كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿١١٤﴾  
উচ্চারণ: কালা ইল লাবিছতুম ইল্লা কালীলাল লাও আন্নাকুম কুনতুম তালামূন।  
অর্থ: আল্লাহ বলবেন: ‘(আসলেই দুনিয়াতে) তোমরা কেবল অল্পকালই অবস্থান করেছিলে, তোমরা যদি (দুনিয়াতে তোমাদের অবস্থানের সময়টুকু) নিশ্চিত জানতে!’

**115.** أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا خَلَقۡنَٰكُمۡ عَبَثٗا وَأَنَّكُمۡ إِلَيۡنَا لَا تُرۡجَعُونَ ﴿١١٥﴾  
উচ্চারণ: আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাছাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাঊন।  
অর্থ: (হে মানুষ!) ‘তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং (কিয়ামতের দিন হিসাব ও প্রতিদানের জন্য) তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না?’

**116.** فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡكَرِيمِ ﴿١١٦﴾  
উচ্চারণ: ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুওয়া রাব্বুল আরশিল কারীম।  
অর্থ: সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ মহিমান্বিত, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; তিনি সম্মানিত ‘আরশের রব।

**117.** وَمَن يَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرۡهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ ﴿١١٧﴾  
উচ্চারণ: ওয়া মাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহূ বিহী ফা ইন্নামা হিসাবুহূ ইনদা রাব্বিহী ইন্নাহূ লা ইউফলিহুল কাফিরূন।  
অর্থ: আর যে আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, যার ইবাদাতের উপযুক্ততার ব্যাপারে তার কাছে কোন প্রমাণ নেই; তার (কর্মের) হিসাব কেবল তার রবের কাছে। নিশ্চয় কাফিররা সফলকাম হবে না।

**118.** وَقُل رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ ﴿١١٨﴾  
উচ্চারণ: ওয়া কুর রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) বলো: ‘হে আমাদের রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’

[পুরো সূরা পড়ুন: সূরা আল-মুমিনুন](https://yasinsurah.com/bn/sura-al-muminun/) · [সূরা আল-মুমিনুন তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-muminun/#tilawat)

## সূরা আন-নূর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** سُورَةٌ أَنزَلۡنَٰهَا وَفَرَضۡنَٰهَا وَأَنزَلۡنَا فِيهَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لَّعَلَّكُمۡ تَذَكَّرُونَ ﴿١﴾  
উচ্চারণ: সূরাতুন আনযালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনযালনা ফীহা আয়াতিম বায়্যিনাতিল লাআল্লাকুম তাযাক্কারূন।  
অর্থ: এটি (আল-কুরআনের) একটি সূরা, যা আমি নাযিল করেছি এবং এর বিধানকে অবশ্য পালনীয় করেছি। আর আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি, যাতে তোমরা (এর থেকে) উপদেশ গ্রহণ করো।

**2.** ٱلزَّانِيَةُ وَٱلزَّانِي فَٱجۡلِدُواْ كُلَّ وَٰحِدٖ مِّنۡهُمَا مِاْئَةَ جَلۡدَةٖۖ وَلَا تَأۡخُذۡكُم بِهِمَا رَأۡفَةٞ فِي دِينِ ٱللَّهِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ وَلۡيَشۡهَدۡ عَذَابَهُمَا طَآئِفَةٞ مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٢﴾  
উচ্চারণ: আয যানিয়াতু ওয়ায যানী ফাজলিদূ কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিও ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তুমিনূনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়ালয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনীন।  
অর্থ: (অবিবাহিত) ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে একশটি করে বেত্রাঘাত করো। আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনে থাক, তবে আল্লাহর দীনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে। আর মু’মিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।

**3.** ٱلزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوۡ مُشۡرِكَةٗ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوۡ مُشۡرِكٞۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ ﴿٣﴾  
উচ্চারণ: আয যানী লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতাও ওয়ায যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুও ওয়া হুর্রিমা যালিকা আলাল মুমিনীন।  
অর্থ: (অভ্যস্ত) ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না এবং (একইভাবে) ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষ ছাড়া বিয়ে করবে না। আর মু’মিনদের ওপর এটা হারাম করা হয়েছে।

**4.** وَٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ثُمَّ لَمۡ يَأۡتُواْ بِأَرۡبَعَةِ شُهَدَآءَ فَٱجۡلِدُوهُمۡ ثَمَٰنِينَ جَلۡدَةٗ وَلَا تَقۡبَلُواْ لَهُمۡ شَهَٰدَةً أَبَدٗاۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইয়ারমূনাল মুহসানাতি ছুম্মা লাম ইয়াতূ বিআরবাআতি শুহাদাআ ফাজলিদূহুম ছামানীনা জালদাতাও ওয়া লা তাকবালূ লাহুম শাহাদাতান আবাদাও ওয়া উলাইকা হুমুল ফাসিকূন।  
অর্থ: আর যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারপর তারা চারজন সাক্ষী নিয়ে না আসে, তাহলে (হে বিচারকগণ!) তোমরা তাদেরকে আশিটি বেত্রাঘাত করো এবং কখনই তাদের সাক্ষ্য গ্রহণ করো না। আর এরাই হলো ফাসিক।

**5.** إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿٥﴾  
উচ্চারণ: ইল্লাল লাযীনা তাবূ মিম বাদি যালিকা ওয়া আসলাহূ ফা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: তবে যারা এ ঘটনার পরে তাওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে, তাহলে নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

**6.** وَٱلَّذِينَ يَرۡمُونَ أَزۡوَٰجَهُمۡ وَلَمۡ يَكُن لَّهُمۡ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمۡ فَشَهَٰدَةُ أَحَدِهِمۡ أَرۡبَعُ شَهَٰدَٰتِۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইয়ারমূনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিম বিল্লাহি ইন্নাহূ লামিনাস সাদিকীন।  
অর্থ: আর যারা নিজেদের স্ত্রীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয়; অথচ নিজেরা ছাড়া তাদের আর কোন সাক্ষী নেই, তাহলে তাদের প্রত্যেকের সাক্ষ্য হবে আল্লাহর নামে চারবার শপথ করে বলবে যে, নিশ্চয়ই সে (তার স্ত্রীকে ব্যভিচারের অপবাদ দেওয়ার ব্যাপারে) সত্যবাদীদের অন্তর্ভুক্ত।

**7.** وَٱلۡخَٰمِسَةُ أَنَّ لَعۡنَتَ ٱللَّهِ عَلَيۡهِ إِن كَانَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবীন।  
অর্থ: আর পঞ্চমবারে সাক্ষ্য দিবে যে, সে যদি (অপবাদ দেওয়ার ব্যাপারে) মিথ্যাবাদী হয়, তবে নিশ্চয় তার ওপর নেমে আসবে আল্লাহর লা‘নত।

**8.** وَيَدۡرَؤُاْ عَنۡهَا ٱلۡعَذَابَ أَن تَشۡهَدَ أَرۡبَعَ شَهَٰدَٰتِۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া ইয়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবাআ শাহাদাতিম বিল্লাহি ইন্নাহূ লামিনাল কাযিবীন।  
অর্থ: তবে তারা স্ত্রীলোকটি থেকে শাস্তি রহিত করবে, যদি সে মহিলা আল্লাহর নামে চারবার শপথ করে বলে যে, নিশ্চয় তার স্বামী (তাকে ব্যভিচারের অপবাদ দেয়ার ব্যাপারে) মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।

**9.** وَٱلۡخَٰمِسَةَ أَنَّ غَضَبَ ٱللَّهِ عَلَيۡهَآ إِن كَانَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকীন।  
অর্থ: আর পঞ্চমবারে শপথ করে বলবে যে, যদি তার স্বামী (অপবাদ দেওয়ার ব্যাপারে) সত্যবাদী হয়, তবে নিশ্চয় তার ওপর নেমে আসবে আল্লাহর গযব।

**10.** وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ تَوَّابٌ حَكِيمٌ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া লাওলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহূ ওয়া আন্নাল্লাহা তাওওয়াবুন হাকীম।  
অর্থ: আর (হে মানুষ!) যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকতো, (তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে)। আর নিশ্চয় আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়।

**11.** إِنَّ ٱلَّذِينَ جَآءُو بِٱلۡإِفۡكِ عُصۡبَةٞ مِّنكُمۡۚ لَا تَحۡسَبُوهُ شَرّٗا لَّكُمۖ بَلۡ هُوَ خَيۡرٞ لَّكُمۡۚ لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُم مَّا ٱكۡتَسَبَ مِنَ ٱلۡإِثۡمِۚ وَٱلَّذِي تَوَلَّىٰ كِبۡرَهُۥ مِنۡهُمۡ لَهُۥ عَذَابٌ عَظِيمٞ ﴿١١﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা জাঊ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবূহু শার্রাল লাকুম বাল হুওয়া খাইরুল লাকুম লিকুল্লিম রিইম মিনহুম মাক তাসাবা মিনাল ইছমি ওয়াল লাযী তাওয়াল্লা কিবরাহূ মিনহুম লাহূ আযাবুন আযীম।  
অর্থ: নিশ্চয় যারা (আয়িশা রা. এর ব্যাপারে অশ্লীল কাজের) অপবাদ রটনা করেছে, তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না; বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। (অপবাদে অংশীদারি) তাদের প্রত্যেকের জন্য রয়েছে, তাদের পাপকাজের অনুরূপ শাস্তি। আর তাদের থেকে যে ব্যক্তি এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে, তার জন্য রয়েছে মহা আযাব।

**12.** لَّوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ ظَنَّ ٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بِأَنفُسِهِمۡ خَيۡرٗا وَقَالُواْ هَٰذَآ إِفۡكٞ مُّبِينٞ ﴿١٢﴾  
উচ্চারণ: লাওলা ইয সামিতুমূহু যান্নাল মুমিনূনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খাইরাও ওয়া কালূ হাযা ইফকুম মুবীন।  
অর্থ: যখন তোমরা এ অপবাদ শুনলে, তখন কেনো মু’মিন পুরুষ ও মু’মিন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করলো না এবং বললো না যে, ‘এটা তো সুস্পষ্ট অপবাদ?’

**13.** لَّوۡلَا جَآءُو عَلَيۡهِ بِأَرۡبَعَةِ شُهَدَآءَۚ فَإِذۡ لَمۡ يَأۡتُواْ بِٱلشُّهَدَآءِ فَأُوْلَٰٓئِكَ عِندَ ٱللَّهِ هُمُ ٱلۡكَٰذِبُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: লাওলা জাঊ আলাইহি বিআরবাআতি শুহাদাআ ফা ইয লাম ইয়াতূ বিশ শুহাদাই ফা উলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবূন।  
অর্থ: অপবাদদাতারা কেনো এ ব্যাপারে চারজন সাক্ষী নিয়ে আসলো না? সুতরাং যখন তারা সাক্ষী নিয়ে আসেনি, তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী।

**14.** وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ لَمَسَّكُمۡ فِي مَآ أَفَضۡتُمۡ فِيهِ عَذَابٌ عَظِيمٌ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া লাওলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহূ ফিদ দুনয়া ওয়াল আখিরাতি লামাস্সাকুম ফী মা আফাদতুম ফীহি আযাবুন আযীম।  
অর্থ: আর (হে মু’মিনগণ!) যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের ওপর আল্লাহর দয়া ও তাঁর অনুগ্রহ না থাকত, তবে তোমরা যাতে লিপ্ত ছিলে, তার জন্য তোমাদেরকে অবশ্যই কঠিন শাস্তি পেয়ে বসত।

**15.** إِذۡ تَلَقَّوۡنَهُۥ بِأَلۡسِنَتِكُمۡ وَتَقُولُونَ بِأَفۡوَاهِكُم مَّا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٞ وَتَحۡسَبُونَهُۥ هَيِّنٗا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٞ ﴿١٥﴾  
উচ্চারণ: ইয তালাক্কাওনাহূ বিআলসিনাতিকুম ওয়া তাকূলূনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহী ইলমুও ওয়া তাহসাবূনাহূ হায়্যিনাও ওয়া হুওয়া ইনদাল্লাহি আযীম।  
অর্থ: যখন এটা (আয়িশার ব্যাপারে অপবাদ) তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে, যাতে তোমাদের কোনো জ্ঞান ছিলো না; আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করছিলে; অথচ আল্লাহর নিকট এটা ছিল খুবই গুরুতর বিষয়।

**16.** وَلَوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ قُلۡتُم مَّا يَكُونُ لَنَآ أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبۡحَٰنَكَ هَٰذَا بُهۡتَٰنٌ عَظِيمٞ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া লাওলা ইয সামিতুমূহু কুলতুম মা ইয়াকূনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম।  
অর্থ: আর তোমরা যখন এ অপবাদ শুনলে, তখন তোমরা কেনো বললে না যে, ‘এ নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। (হে আমাদের রব!) তুমি অতি পবিত্র মহান। এটা এক গুরুতর অপবাদ।’

**17.** يَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُواْ لِمِثۡلِهِۦٓ أَبَدًا إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿١٧﴾  
উচ্চারণ: ইয়াইযুকুমুল্লাহু আন তাঊদূ লিমিছলিহী আবাদান ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে, যদি তোমরা মুমি’ন হও, তাহলে আর কখনো এর পুনরাবৃত্তি করবে না।

**18.** وَيُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿١٨﴾  
উচ্চারণ: ওয়া ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলীমুন হাকীম।  
অর্থ: আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করছেন এবং আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

**19.** إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ইউহিব্বূনা আন তাশীআল ফাহিশাতু ফিল লাযীনা আমানূ লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তালামূন।  
অর্থ: নিশ্চয় যারা এটা পছন্দ করে যে, মু’মিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না।

**20.** وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ رَءُوفٞ رَّحِيمٞ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া লাওলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহূ ওয়া আন্নাল্লাহা রাঊফুর রাহীম।  
অর্থ: আর (হে অপবাদে লিপ্তরা!) যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকতো, (তাহলে তিনি তোমাদেরকে দ্রুত শাস্তি দিতেন)। আর নিশ্চয় আল্লাহ পরম স্নেহশীল, অতি দয়ালু।

**21.** ۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ وَمَن يَتَّبِعۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ فَإِنَّهُۥ يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۚ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنۡ أَحَدٍ أَبَدٗا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّي مَن يَشَآءُۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ﴿٢١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাত্তাবিঊ খুতুওয়াতিশ শাইতানি ওয়া মাই ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি ফা ইন্নাহূ ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাওলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহূ মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদাও ওয়া লাকিন্নাল্লাহা ইউযাক্কী মাই ইয়াশাউ ওয়াল্লাহু সামীউন আলীম।  
অর্থ: হে মু’মিনগণ! তোমরা শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। আর যে শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করবে, (তার জেনে রাখা উচিত যে,) নিশ্চয় শয়তান অশ্লীল ও মন্দ কাজের নির্দেশ দেয়। আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকতো, তাহলে (তোমাদের তাওবা কবুলের মাধ্যমে) তিনি কখনোই তোমাদেরকে পবিত্র করতেন না; কিন্তু আল্লাহ (তাওবা কবুলের মাধ্যমে) যাকে ইচ্ছা করেন, পবিত্র করেন। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

**22.** وَلَا يَأۡتَلِ أُوْلُواْ ٱلۡفَضۡلِ مِنكُمۡ وَٱلسَّعَةِ أَن يُؤۡتُوٓاْ أُوْلِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱلۡمُهَٰجِرِينَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَلۡيَعۡفُواْ وَلۡيَصۡفَحُوٓاْۗ أَلَا تُحِبُّونَ أَن يَغۡفِرَ ٱللَّهُ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٌ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস সাআতি আই ইউতূ উলিল কুরবা ওয়াল মাসাকীনা ওয়াল মুহাজিরীনা ফী সাবীলিল্লাহি ওয়ালয়াফূ ওয়ালয়াসফাহূ আলা তুহিব্বূনা আই ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গাফূরুর রাহীম।  
অর্থ: আর তোমাদের মধ্যে যারা সম্মান-মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী, তারা যেন এমন কসম না করে যে, তারা নিকটাত্মীয়, মিসকীন ও আল্লাহর পথে হিজরতকারীদেরকে (কোন অপরাধে লিপ্ত থাকার কারণে) কিছুই দেবে না। আর তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষত্রুটি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন? আর আল্লাহ (তাওবাকারী বান্দাদের প্রতি) বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

**23.** إِنَّ ٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡغَٰفِلَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ لُعِنُواْ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ﴿٢٣﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ইয়ারমূনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনূ ফিদ দুনয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম।  
অর্থ: নিশ্চয়ই যারা সতী-সাধ্বী সরলমনা মু’মিন নারীদের প্রতি (ব্যভিচারের) অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।

**24.** يَوۡمَ تَشۡهَدُ عَلَيۡهِمۡ أَلۡسِنَتُهُمۡ وَأَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদীহিম ওয়া আরজুলুহুম বিমা কানূ ইয়ামালূন।  
অর্থ: যেদিন (কিয়ামতের দিন) তাদের জিহ্বাগুলো, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তারা যা করত, সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।

**25.** يَوۡمَئِذٖ يُوَفِّيهِمُ ٱللَّهُ دِينَهُمُ ٱلۡحَقَّ وَيَعۡلَمُونَ أَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ ٱلۡمُبِينُ ﴿٢٥﴾  
উচ্চারণ: ইয়াওমাইযিই ইউওয়াফ্ফীহিমুল্লাহু দীনাহুমুল হাক্কা ওয়া ইয়ালামূনা আন্নাল্লাহা হুওয়াল হাক্কুল মুবীন।  
অর্থ: সেদিন আল্লাহ তাদেরকে ইনসাফভিত্তিক প্রতিদান পুরোপুরি দিয়ে দিবেন। আর তারা জানতে পারবে যে, আল্লাহই সুস্পষ্ট সত্য।

**26.** ٱلۡخَبِيثَٰتُ لِلۡخَبِيثِينَ وَٱلۡخَبِيثُونَ لِلۡخَبِيثَٰتِۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِۚ أُوْلَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَۖ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ﴿٢٦﴾  
উচ্চারণ: আলখাবীছাতু লিল খাবীছীনা ওয়াল খাবীছূনা লিল খাবীছাতি ওয়াত তায়্যিবাতু লিত তায়্যিবীনা ওয়াত তায়্যিবূনা লিত তায়্যিবাতি উলাইকা মুবার্রাঊনা মিম্মা ইয়াকূলূনা লাহুম মাগফিরাতুও ওয়া রিযকুন কারীম।  
অর্থ: দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য। আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য; (নিকৃষ্ট) লোকেরা যা বলে, তারা তা থেকে মুক্ত ও পবিত্র। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিযক (জান্নাত)।

**27.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ بُيُوتِكُمۡ حَتَّىٰ تَسۡتَأۡنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهۡلِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাদখুলূ বুয়ূতান গাইরা বুয়ূতিকুম হাত্তা তাসতানিসূ ওয়া তুসাল্লিমূ আলা আহলিহা যালিকুম খাইরুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারূন।  
অর্থ: হে মু’মিনগণ! তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারও গৃহে অনুমতি না নিয়ে এবং গৃহবাসীদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।

**28.** فَإِن لَّمۡ تَجِدُواْ فِيهَآ أَحَدٗا فَلَا تَدۡخُلُوهَا حَتَّىٰ يُؤۡذَنَ لَكُمۡۖ وَإِن قِيلَ لَكُمُ ٱرۡجِعُواْ فَٱرۡجِعُواْۖ هُوَ أَزۡكَىٰ لَكُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ ﴿٢٨﴾  
উচ্চারণ: ফা ইল লাম তাজিদূ ফীহা আহাদান ফালা তাদখুলূহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কীলা লাকুমুর জিঊ ফারজিঊ হুওয়া আযকা লাকুম ওয়াল্লাহু বিমা তামালূনা আলীম।  
অর্থ: অতঃপর যদি তোমরা সেখানে কাউকে না পাও , তাহলে তোমাদেরকে অনুমতি না দেয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না। আর যদি তোমাদেরকে বলা হয়, ‘ফিরে যাও’ তাহলে সেখানে না ঢুকে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত।

**29.** لَّيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ مَسۡكُونَةٖ فِيهَا مَتَٰعٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ ﴿٢٩﴾  
উচ্চারণ: লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলূ বুয়ূতান গাইরা মাসকূনাতিন ফীহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদূনা ওয়া মা তাকতুমূন।  
অর্থ: যে ঘরে কেউ বাস করে না, তাতে তোমাদের কোনো ভোগসামগ্রী থাকলে, সেখানে তোমাদের প্রবেশে কোন পাপ হবে না। আর আল্লাহ জানেন, যা তোমরা প্রকাশ করো, আর যা তোমরা গোপন করো।

**30.** قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَزۡكَىٰ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصۡنَعُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: কুল লিল মুমিনীনা ইয়াগুদ্দূ মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযূ ফুরূজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাঊন।  
অর্থ: (হে রাসূল! তুমি) মু’মিন পুরুষদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টি (হারামকৃত কিছু দেখা থেকে) সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। এটাই তাদের (নিরাপদ থাকার) জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।

**31.** وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَاۖ وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّۖ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآئِهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآئِهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ أَخَوَٰتِهِنَّ أَوۡ نِسَآئِهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّ أَوِ ٱلتَّٰبِعِينَ غَيۡرِ أُوْلِي ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٰتِ ٱلنِّسَآءِۖ وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরূজাহুন্না ওয়া লা ইউবদীনা যীনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ূবিহিন্না ওয়া লা ইউবদীনা যীনাতাহুন্না ইল্লা লিবুঊলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুঊলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুঊলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানী ইখওয়ানিহিন্না আও বানী আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আওয়িত তাবিঈনা গাইরি উলিল ইরবাতি মিনার রিজালি আওয়িত তিফলিল লাযীনা লাম ইয়াযহারূ আলা আওরাতিন নিসাই ওয়া লা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফীনা মিন যীনাতিহিন্না ওয়া তূবূ ইলাল্লাহি জামীআন আয়্যুহাল মুমিনূনা লাআল্লাকুম তুফলিহূন।  
অর্থ: আর (হে রাসূল! তুমি) মু’মিন নারীদেরকে বলো, যেন তারা তাদের দৃষ্টিকে (হারাম কিছু দেখা থেকে) সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। আর (শরীরের ) যা সাধারণত প্রকাশ পায়, তা ছাড়া তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। তারা যেন তাদের (মাথার) ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন (ঘনিষ্ঠ) নারীগণ, নিজেদের অধীন দাস-দাসী, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মু’মিনগণ! তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার।

**32.** وَأَنكِحُواْ ٱلۡأَيَٰمَىٰ مِنكُمۡ وَٱلصَّٰلِحِينَ مِنۡ عِبَادِكُمۡ وَإِمَآئِكُمۡۚ إِن يَكُونُواْ فُقَرَآءَ يُغۡنِهِمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহীনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইই ইয়াকূনূ ফুকারাআ ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহী ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।  
অর্থ: আর (হে মু’মিনরা!) তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস-দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ প্রশস্ত রিযকদাতা ও মহাজ্ঞানী।

**33.** وَلۡيَسۡتَعۡفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغۡنِيَهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱلَّذِينَ يَبۡتَغُونَ ٱلۡكِتَٰبَ مِمَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ فَكَاتِبُوهُمۡ إِنۡ عَلِمۡتُمۡ فِيهِمۡ خَيۡرٗاۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِيٓ ءَاتَىٰكُمۡۚ وَلَا تُكۡرِهُواْ فَتَيَٰتِكُمۡ عَلَى ٱلۡبِغَآءِ إِنۡ أَرَدۡنَ تَحَصُّنٗا لِّتَبۡتَغُواْ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَن يُكۡرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعۡدِ إِكۡرَٰهِهِنَّ غَفُورٞ رَّحِيمٞ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়ালয়াসতাফিফিল লাযীনা লা ইয়াজিদূনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহী ওয়াল লাযীনা ইয়াবতাগূনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবূহুম ইন আলিমতুম ফীহিম খাইরাও ওয়া আতূহুম মিম মালিল্লাহিল লাযী আতাকুম ওয়া লা তুকরিহূ ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাস্সুনাল লিতাবতাগূ আরাদাল হায়াতিদ দুনয়া ওয়া মাই ইউকরিহ্হুন্না ফা ইন্নাল্লাহা মিম বাদি ইকরাহিহিন্না গাফূরুর রাহীম।  
অর্থ: আর (দরিদ্রতার কারণে) যাদের বিবাহ করার সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন (অশ্লীলতা ও ব্যভিচার থেকে) সংযম অবলম্বন করে। আর তোমাদের মালিকানাধীন দাস-দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য (তোমাদের সাথে সম্পদ হস্তার্পণের) লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো এবং আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, তা থেকে তোমরা তাদেরকে (কিছুটা ছাড় ) দাও। তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে, তোমরা দুনিয়ার জীবনের সম্পদ কামানোর জন্য তাদেরকে ব্যভিচার করতে জবরদস্তি করো না। আর যারা তাদেরকে (ব্যভিচার করতে) জবরদস্তি করবে, নিশ্চয় তাদেরকে জবরদস্তি করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

**34.** وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖ وَمَثَلٗا مِّنَ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِكُمۡ وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আনযালনা ইলাইকুম আয়াতিম মুবায়্যিনাতিও ওয়া মাছালাম মিনাল লাযীনা খালাও মিন কাবলিকুম ওয়া মাওইযাতাল লিল মুত্তাকীন।  
অর্থ: আর নিশ্চয় আমি তোমাদের কাছে নাযিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত। আর (নাযিল করেছি) মুত্তাকীদের জন্য উপদেশ।

**35.** ۞ ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ مَثَلُ نُورِهِۦ كَمِشۡكَوٰةٖ فِيهَا مِصۡبَاحٌۖ ٱلۡمِصۡبَاحُ فِي زُجَاجَةٍۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوۡكَبٞ دُرِّيّٞ يُوقَدُ مِن شَجَرَةٖ مُّبَٰرَكَةٖ زَيۡتُونَةٖ لَّا شَرۡقِيَّةٖ وَلَا غَرۡبِيَّةٖ يَكَادُ زَيۡتُهَا يُضِيٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡهُ نَارٞۚ نُّورٌ عَلَىٰ نُورٖۚ يَهۡدِي ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُۚ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَٰلَ لِلنَّاسِۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿٣٥﴾  
উচ্চারণ: আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাছালু নূরিহী কামিশকাতিন ফীহা মিসবাহুনিল মিসবাহু ফী যুজাজাতিনিয যুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুর্রিয়্যুই ইঊকাদু মিন শাজারাতিম মুবারাকাতিন যাইতূনাতিল লা শারকিয়্যাতিও ওয়া লা গারবিয়্যাতিই ইয়াকাদু যাইতুহা ইউদীউ ওয়া লাও লাম তামসাসহু নারুন নূরুন আলা নূরিই ইয়াহদিল্লাহু লিনূরিহী মাই ইয়াশাউ ওয়া ইয়াদরিবুল্লাহুল আমছালা লিন নাসি ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর (জ্যোতি)। (একজন মু’মিনের অন্তরে) তাঁর নূরের উপমা হচ্ছে, একটি প্রদীপদানি (দীপাদার ) যাতে রয়েছে একটি প্রদীপ, প্রদীপটি রয়েছে, একটি চকচকে কাঁচের ফানুসের মধ্যে। কাঁচের ফানুসটি যেন মুক্তার ন্যায় একটি উজ্জ্বল নক্ষত্র। প্রদীপটি বরকতময় যাইতুন গাছের তেল দ্বারা প্রজ্বলিত করা হয়, যা পূর্ব দিকের (সূর্যের আলো থেকে আড়ালে) নয় এবং পশ্চিম দিকের (সূর্যের আলো থেকে আড়ালে)-ও নয়। এর তেল যেন আলো বিকিরণ করে, যদিও তাতে আগুন স্পর্শ না করে। নূরের ওপর নূর। আল্লাহ যাকে ইচ্ছা তাঁর নূরের দিকে হিদায়াত দান করেন । আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন। আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত।

**36.** فِي بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرۡفَعَ وَيُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফী বুয়ূতিন আযিনাল্লাহু আন তুরফাআ ওয়া ইউযকারা ফীহাস মুহূ ইউসাব্বিহু লাহূ ফীহা বিল গুদুওওয়ি ওয়াল আসাল।  
অর্থ: (এ প্রদীপটি জ্বালানো হয়) সেসব ঘরে (মসজিদগুলোতে) যাকে সমুন্নত করতে এবং যেখানে আল্লাহর নাম যিকর করতে আল্লাহই অনুমতি দিয়েছেন। সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ পাঠ করে।

**37.** رِجَالٞ لَّا تُلۡهِيهِمۡ تِجَٰرَةٞ وَلَا بَيۡعٌ عَن ذِكۡرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ يَخَافُونَ يَوۡمٗا تَتَقَلَّبُ فِيهِ ٱلۡقُلُوبُ وَٱلۡأَبۡصَٰرُ ﴿٣٧﴾  
উচ্চারণ: রিজালুল লা তুলহীহিম তিজারাতুও ওয়া লা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ঈতাইয যাকাতি ইয়াখাফূনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলূবু ওয়াল আবসার।  
অর্থ: কিছু লোক এমন আছে , যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর যিকর, সালাত কায়েম ও যাকাত প্রদান থেকে বিরত রাখতে পারেনা। তারা সেদিনকে (কিয়ামতের দিনকে) ভয় করে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে-পালটে যাবে।

**38.** لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ ﴿٣٨﴾  
উচ্চারণ: লিয়াজযিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলূ ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহী ওয়াল্লাহু ইয়ারযুকু মাই ইয়াশাউ বিগাইরি হিসাব।  
অর্থ: যাতে তাদের কৃত উত্তম আমলের জন্য আল্লাহ তাদেরকে প্রতিদান দেন এবং তিনি স্বীয় অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন বিনা হিসাবে রিযিক দান করেন।

**39.** وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَعۡمَٰلُهُمۡ كَسَرَابِۭ بِقِيعَةٖ يَحۡسَبُهُ ٱلظَّمۡـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمۡ يَجِدۡهُ شَيۡـٔٗا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কাফারূ আমালুহুম কাসারাবিম বিকীআতিই ইয়াহসাবুহুয যামআনু মাআন হাত্তা ইযা জাআহূ লাম ইয়াজিদহু শাইআও ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহূ ফাওয়াফ্ফাহু হিসাবাহূ ওয়াল্লাহু সারীউল হিসাব।  
অর্থ: আর যারা কুফরী করে, তাদের আমলসমূহ মরুভূমির মরিচিকার মতো, পিপাসিত ব্যক্তি যাকে পানি মনে করে। অবশেষে যখন সে তার কাছে আসবে, তখন সে দেখবে সেটা কিছুই নয়। আর সে (মৃত্যুর পরে পুনরুত্থিত হয়ে) সেখানে আল্লাহকে দেখতে পাবে। অতঃপর তিনি তাকে তার হিসাব পরিপূর্ণ করে দেবেন। আর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী।

**40.** أَوۡ كَظُلُمَٰتٖ فِي بَحۡرٖ لُّجِّيّٖ يَغۡشَىٰهُ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ سَحَابٞۚ ظُلُمَٰتُۢ بَعۡضُهَا فَوۡقَ بَعۡضٍ إِذَآ أَخۡرَجَ يَدَهُۥ لَمۡ يَكَدۡ يَرَىٰهَاۗ وَمَن لَّمۡ يَجۡعَلِ ٱللَّهُ لَهُۥ نُورٗا فَمَا لَهُۥ مِن نُّورٍ ﴿٤٠﴾  
উচ্চারণ: আও কাযুলুমাতিন ফী বাহরিল লুজ্জিয়্যিই ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহী মাওজুম মিন ফাওকিহী সাহাবুন যুলুমাতুম বাদুহা ফাওকা বাদিন ইযা আখরাজা ইয়াদাহূ লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মাল লাম ইয়াজআলিল্লাহু লাহূ নূরান ফামা লাহূ মিন নূর।  
অর্থ: অথবা (কাফিরদের আমলসমূহ) গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘমালা। অনেক অন্ধকার; এক স্তরের উপর অপর স্তর। কেউ হাত বের করলে (অন্ধকারের দরুন) আদৌ তা দেখতে পায় না। আর আল্লাহ যাকে ( হিদায়াতের ) নূর (আলো) দেন না তার জন্য কোনো নূর বা আলো নেই।

**41.** أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱلطَّيۡرُ صَٰٓفَّٰتٖۖ كُلّٞ قَدۡ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسۡبِيحَهُۥۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِمَا يَفۡعَلُونَ ﴿٤١﴾  
উচ্চারণ: আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহূ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তাইরু সাফ্ফাতিন কুল্লুন কাদ আলিমা সালাতাহূ ওয়া তাসবীহাহূ ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়াফআলূন।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি দেখনি যে, আসমানসমূহে ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবীহ পাঠ করে? প্রত্যেকেই তাঁর সালাত ও তাসবীহের পদ্ধতি জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।

**42.** وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ ﴿٤٢﴾  
উচ্চারণ: ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসীর।  
অর্থ: আর আসমানসমূহ ও জমিনের মালিকানা আল্লাহর জন্যই। আর আল্লাহর দিকেই (সকলের) প্রত্যাবর্তন করতে হবে ।

**43.** أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُزۡجِي سَحَابٗا ثُمَّ يُؤَلِّفُ بَيۡنَهُۥ ثُمَّ يَجۡعَلُهُۥ رُكَامٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦ وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مِن جِبَالٖ فِيهَا مِنۢ بَرَدٖ فَيُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ وَيَصۡرِفُهُۥ عَن مَّن يَشَآءُۖ يَكَادُ سَنَا بَرۡقِهِۦ يَذۡهَبُ بِٱلۡأَبۡصَٰرِ ﴿٤٣﴾  
উচ্চারণ: আলাম তারা আন্নাল্লাহা ইউযজী সাহাবান ছুম্মা ইউআল্লিফু বাইনাহূ ছুম্মা ইয়াজআলুহূ রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহী ওয়া ইউনায্যিলু মিনাস সামাই মিন জিবালিন ফীহা মিম বারাদিন ফায়ুসীবু বিহী মাই ইয়াশাউ ওয়া ইয়াসরিফুহূ আম মাই ইয়াশাউ ইয়াকাদু সানা বারকিহী ইয়াযহাবু বিল আবসার।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি দেখনি যে, আল্লাহই মেঘমালাকে পরিচালিত করেন, তারপর তিনি সেগুলোকে একত্রে জুড়ে দেন, তারপর সেগুলোকে স্তূপীকৃত করেন, তারপর একসময় তুমি দেখতে পাও তার মধ্য থেকে বৃষ্টি বের হয়। আর তিনি আকাশের বিশাল পাহাড়ের ন্যায় ঘন মেঘমালা থেকে শিলা বর্ষণ করেন। তারপর তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন। আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন। মেঘমালার বিদ্যুতের ঝলক এমন দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়।

**44.** يُقَلِّبُ ٱللَّهُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ ﴿٤٤﴾  
উচ্চারণ: ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্না ফী যালিকা লাইবরাতাল লিউলিল আবসার।  
অর্থ: আল্লাহই দিন ও রাতের আবর্তন ঘটান, নিশ্চয়ই এতে অন্তরদৃষ্টিসম্পন্নদের জন্য রয়েছে শিক্ষা।

**45.** وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٖ مِّن مَّآءٖۖ فَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ بَطۡنِهِۦ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ رِجۡلَيۡنِ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰٓ أَرۡبَعٖۚ يَخۡلُقُ ٱللَّهُ مَا يَشَآءُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিম মিম মাইন ফামিনহুম মাই ইয়ামশী আলা বাতনিহী ওয়া মিনহুম মাই ইয়ামশী আলা রিজলাইনি ওয়া মিনহুম মাই ইয়ামশী আলা আরবাইই ইয়াখলুকুল্লাহু মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: আর আল্লাহ (জমিনের ওপর বিচরণকারী) প্রত্যেক জীবকে পানি (বীর্য) থেকে সৃষ্টি করেছেন। অতঃপর সেগুলোর কোনটি পেটে ভর দিয়ে চলে, কোনটি চলে দু’পায়ের ওপর, আবার কোনটি চার পায়ের ওপর চলে। আল্লাহ (উল্লিখিত ও অনুল্লিখিত) যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান।

**46.** لَّقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖۚ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٤٦﴾  
উচ্চারণ: লাকাদ আনযালনা আয়াতিম মুবায়্যিনাতিও ওয়াল্লাহু ইয়াহদী মাই ইয়াশাউ ইলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: নিশ্চয়ই আমি (মুহাম্মাদের প্রতি) সুস্পষ্ট নিদর্শনাবলী নাযিল করেছি। আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান।

**47.** وَيَقُولُونَ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلرَّسُولِ وَأَطَعۡنَا ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলূনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতানা ছুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিম বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনীন।  
অর্থ: তারা (মুনাফিকরা) বলে: ‘আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করেছি।’ তারপর তাদের একটি দল (ঈমান ও আনুগত্য থেকে) মুখ ফিরিয়ে নেয়। বস্তুত তারা মু’মিন নয়।

**48.** وَإِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ إِذَا فَرِيقٞ مِّنۡهُم مُّعۡرِضُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া ইযা দুঊ ইলাল্লাহি ওয়া রাসূলিহী লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদূন।  
অর্থ: আর যখন তাদেরকে (মুনাফিকদেরকে) আল্লাহ ও তাঁর রাসূলের দিকে ডাকা হয়, যাতে তিনি তাদের মধ্যে বিচার-ফয়সালা করতে পারেন, তখন তাদের একটি দল (তার ফয়সালা থেকে) মুখ ফিরিয়ে নেয়।

**49.** وَإِن يَكُن لَّهُمُ ٱلۡحَقُّ يَأۡتُوٓاْ إِلَيۡهِ مُذۡعِنِينَ ﴿٤٩﴾  
উচ্চারণ: ওয়া ইই ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতূ ইলাইহি মুযইনীন।  
অর্থ: কিন্তু সত্য (দলিল-প্রমাণ ও ফয়সালা) যদি তাদের পক্ষে থাকে, তাহলে তারা তার (নবীর) কাছে একান্ত বিনীতভাবে ছুটে আসে।

**50.** أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ٱرۡتَابُوٓاْ أَمۡ يَخَافُونَ أَن يَحِيفَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَرَسُولُهُۥۚ بَلۡ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: আফী কুলূবিহিম মারাদুন আমির তাবূ আম ইয়াখাফূনা আই ইয়াহীফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহূ বাল উলাইকা হুমুয যালিমূন।  
অর্থ: তাদের অন্তরে কি ব্যাধি রয়েছে, নাকি তারা (মুহাম্মাদের রিসালাতের ব্যাপারে) সন্দেহ পোষণ করে, না তারা ভয় করে যে, আল্লাহ ও তাঁর রাসূল (ফায়সালার ক্ষেত্রে) তাদের ওপর যুলম করবেন? বরং তারাই তো যালিম।

**51.** إِنَّمَا كَانَ قَوۡلَ ٱلۡمُؤۡمِنِينَ إِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ أَن يَقُولُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿٥١﴾  
উচ্চারণ: ইন্নামা কানা কাওলাল মুমিনীনা ইযা দুঊ ইলাল্লাহি ওয়া রাসূলিহী লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকূলূ সামিনা ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহূন।  
অর্থ: যখন মুমিনদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের দিকে এ মর্মে ডাকা হয় যে, তিনি তাদের মধ্যে বিচার-ফয়সালা করবেন, তখন তাদের কথা তো এই হয় যে, তারা বলে: ‘আমরা শুনলাম ও আনুগত্য করলাম।’ বস্তুত তারাই সফলকাম।

**52.** وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَخۡشَ ٱللَّهَ وَيَتَّقۡهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহূ ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকহি ফা উলাইকা হুমুল ফাইযূন।  
অর্থ: আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং (আল্লাহর আদেশ-নিষেধ মেনে) তাঁর তাকওয়া অবলম্বন করে, (দুনিয়া ও আখিরাতের কল্যাণ পেয়ে) তারাই হবে কৃতকার্য।

**53.** ۞ وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِنۡ أَمَرۡتَهُمۡ لَيَخۡرُجُنَّۖ قُل لَّا تُقۡسِمُواْۖ طَاعَةٞ مَّعۡرُوفَةٌۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া আকসামূ বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন আমারতাহুম লায়াখরুজুন্না কুল লা তুকসিমূ তাআতুম মারূফাতুন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তামালূন।  
অর্থ: আর তারা (মুনাফিকরা) সুদৃঢ়ভাবে আল্লাহর নামে শপথ করে বলে যে, ‘তুমি যদি তাদেরকে (জিহাদে বের হওয়ার) আদেশ করো, তবে তারা অবশ্যই বের হবে। (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘তোমরা শপথ করো না। তোমাদের আনুগত্যের ব্যাপারটি তো জানাই আছে। তোমরা যা কিছু করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত।’

**54.** قُلۡ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَۖ فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡهِ مَا حُمِّلَ وَعَلَيۡكُم مَّا حُمِّلۡتُمۡۖ وَإِن تُطِيعُوهُ تَهۡتَدُواْۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ ﴿٥٤﴾  
উচ্চারণ: কুল আতীউল্লাহা ওয়া আতীউর রাসূলা ফা ইন তাওয়াল্লাও ফা ইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতীঊহু তাহতাদূ ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবীন।  
অর্থ: (হে রাসূল! এ মুনাফিকদেরকে) বলো: ‘তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো।’ তারপর যদি তোমরা (তাঁদের আনুগত্য থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে (জেনে রাখো,) সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী। আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। পক্ষান্তরে যদি তোমরা তার আনুগত্য করো, তবে তোমরা হিদায়াতপ্রাপ্ত হবে। মূলত রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া।

**55.** وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَيَسۡتَخۡلِفَنَّهُمۡ فِي ٱلۡأَرۡضِ كَمَا ٱسۡتَخۡلَفَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَلَيُمَكِّنَنَّ لَهُمۡ دِينَهُمُ ٱلَّذِي ٱرۡتَضَىٰ لَهُمۡ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعۡدِ خَوۡفِهِمۡ أَمۡنٗاۚ يَعۡبُدُونَنِي لَا يُشۡرِكُونَ بِي شَيۡـٔٗاۚ وَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ওয়া আদাল্লাহুল লাযীনা আমানূ মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াসতাখলিফান্নাহুম ফিল আরদি কামাস তাখলাফাল লাযীনা মিন কাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযির তাদা লাহুম ওয়া লায়ুবাদ্দিলান্নাহুম মিম বাদি খাওফিহিম আমনাই ইয়াবুদূনানী লা ইউশরিকূনা বী শাইআও ওয়া মান কাফারা বাদা যালিকা ফা উলাইকা হুমুল ফাসিকূন।  
অর্থ: তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে এ মর্মে ওয়াদা দিয়েছেন যে, তিনি নিশ্চিতভাবে তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন, যেমনিভাবে তিনি প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তী মু’মিনদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দীনকে (ইসলামকে), যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদের ভীতিকর অবস্থাকে নিরাপত্তায় রূপান্তরিত করবেন। (এর বিনিময়ে) তারা আমারই ইবাদাত করবে, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর যারা এরপর (এ নি‘আমতগুলো পাওয়ার পরেও) কুফরী করবে, তারাই ফাসিক।

**56.** وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿٥٦﴾  
উচ্চারণ: ওয়া আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আতীউর রাসূলা লাআল্লাকুম তুরহামূন।  
অর্থ: আর তোমরা সালাত কায়িম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো।

**57.** لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِۚ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَلَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿٥٧﴾  
উচ্চারণ: লা তাহসাবান্নাল লাযীনা কাফারূ মুজিযীনা ফিল আরদি ওয়া মাওয়াহুমুন নারু ওয়া লাবিসাল মাসীর।  
অর্থ: (হে রাসূল!) তুমি কাফিরদেরকে জমিনে অপারগকারী মনে করো না; তাদের আশ্রয়স্থল জাহান্নাম। আর তা কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল!

**58.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لِيَسۡتَـٔۡذِنكُمُ ٱلَّذِينَ مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ وَٱلَّذِينَ لَمۡ يَبۡلُغُواْ ٱلۡحُلُمَ مِنكُمۡ ثَلَٰثَ مَرَّٰتٖۚ مِّن قَبۡلِ صَلَوٰةِ ٱلۡفَجۡرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ ٱلظَّهِيرَةِ وَمِنۢ بَعۡدِ صَلَوٰةِ ٱلۡعِشَآءِۚ ثَلَٰثُ عَوۡرَٰتٖ لَّكُمۡۚ لَيۡسَ عَلَيۡكُمۡ وَلَا عَلَيۡهِمۡ جُنَاحُۢ بَعۡدَهُنَّۚ طَوَّٰفُونَ عَلَيۡكُم بَعۡضُكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿٥٨﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লিয়াসতাযিনকুমুল লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম ছালাছা মার্রাতিম মিন কাবলি সালাতিল ফাজরি ওয়া হীনা তাদাঊনা ছিয়াবাকুম মিনায যাহীরাতি ওয়া মিম বাদি সালাতিল ইশাই ছালাছু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়া লা আলাইহিম জুনাহুম বাদাহুন্না তাওওয়াফূনা আলাইকুম বাদুকুম আলা বাদিন কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলীমুন হাকীম।  
অর্থ: হে মু’মিনগণ! তোমাদের মালিকানাধীন দাস-দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন অবশ্যই তিন সময়ে (তোমাদের কাছে প্রবেশের) অনুমতি নেয়। ফজরের সালাতের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো, এবং ‘ইশার সালাতের পর; এই তিনটি তোমাদের [গোপনীয়তার] সময়। এই তিন সময়ের পর (অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করলে) তোমাদের এবং তাদের কোনো দোষ নেই। তোমাদের একে অন্যের কাছে যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের উদ্দেশ্যে তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

**59.** وَإِذَا بَلَغَ ٱلۡأَطۡفَٰلُ مِنكُمُ ٱلۡحُلُمَ فَلۡيَسۡتَـٔۡذِنُواْ كَمَا ٱسۡتَـٔۡذَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿٥٩﴾  
উচ্চারণ: ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালয়াসতাযিনূ কামাস তাযানাল লাযীনা মিন কাবলিহিম কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহী ওয়াল্লাহু আলীমুন হাকীম।  
অর্থ: আর তোমাদের সন্তান-সন্তুতি যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তারাও যেন (তোমাদের ঘরে প্রবেশের) অনুমতি চায়, যেমনিভাবে তাদের পূর্বের বড়রা অনুমতি চাইতো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

**60.** وَٱلۡقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا يَرۡجُونَ نِكَاحٗا فَلَيۡسَ عَلَيۡهِنَّ جُنَاحٌ أَن يَضَعۡنَ ثِيَابَهُنَّ غَيۡرَ مُتَبَرِّجَٰتِۭ بِزِينَةٖۖ وَأَن يَسۡتَعۡفِفۡنَ خَيۡرٞ لَّهُنَّۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ﴿٦٠﴾  
উচ্চারণ: ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল লাতী লা ইয়ারজূনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আই ইয়াদানা ছিয়াবাহুন্না গাইরা মুতাবার্রিজাতিম বিযীনাতিও ওয়া আই ইয়াসতাফিফনা খাইরুল লাহুন্না ওয়াল্লাহু সামীউন আলীম।  
অর্থ: আর বৃদ্ধা নারীরা, যাদের বিবাহের প্রতি কোন আগ্রহ নেই, তাদের জন্য কোনো দোষ নেই, যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের কিছু পোশাক খুলে রাখে। তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

**61.** لَّيۡسَ عَلَى ٱلۡأَعۡمَىٰ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡأَعۡرَجِ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡمَرِيضِ حَرَجٞ وَلَا عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَن تَأۡكُلُواْ مِنۢ بُيُوتِكُمۡ أَوۡ بُيُوتِ ءَابَآئِكُمۡ أَوۡ بُيُوتِ أُمَّهَٰتِكُمۡ أَوۡ بُيُوتِ إِخۡوَٰنِكُمۡ أَوۡ بُيُوتِ أَخَوَٰتِكُمۡ أَوۡ بُيُوتِ أَعۡمَٰمِكُمۡ أَوۡ بُيُوتِ عَمَّٰتِكُمۡ أَوۡ بُيُوتِ أَخۡوَٰلِكُمۡ أَوۡ بُيُوتِ خَٰلَٰتِكُمۡ أَوۡ مَا مَلَكۡتُم مَّفَاتِحَهُۥٓ أَوۡ صَدِيقِكُمۡۚ لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَأۡكُلُواْ جَمِيعًا أَوۡ أَشۡتَاتٗاۚ فَإِذَا دَخَلۡتُم بُيُوتٗا فَسَلِّمُواْ عَلَىٰٓ أَنفُسِكُمۡ تَحِيَّةٗ مِّنۡ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةٗ طَيِّبَةٗۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: লাইসা আলাল আমা হারাজুও ওয়া লা আলাল আরাজি হারাজুও ওয়া লা আলাল মারীদি হারাজুও ওয়া লা আলা আনফুসিকুম আন তাকুলূ মিম বুয়ূতিকুম আও বুয়ূতি আবাইকুম আও বুয়ূতি উম্মাহাতিকুম আও বুয়ূতি ইখওয়ানিকুম আও বুয়ূতি আখাওয়াতিকুম আও বুয়ূতি আমামিকুম আও বুয়ূতি আম্মাতিকুম আও বুয়ূতি আখওয়ালিকুম আও বুয়ূতি খালাতিকুম আও মা মালাকতুম মাফাতিহাহূ আও সাদীকিকুম লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলূ জামীআন আও আশতাতান ফা ইযা দাখালতুম বুয়ূতান ফাসাল্লিমূ আলা আনফুসিকুম তাহিয়্যাতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তায়্যিবাতান কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলূন।  
অর্থ: অন্ধের জন্য কোনো দোষ নেই, খোঁড়ার জন্য কোনো দোষ নেই, রোগাক্রান্তের জন্য কোনো দোষ নেই এবং তোমাদের নিজেদের জন্যও কোনো দোষ নেই যে, তোমরা (অনুমতি ছাড়াই ) খাবে তোমাদের নিজেদের ঘরে অথবা তোমাদের পিতাদের ঘরে অথবা তোমাদের মায়েদের ঘরে অথবা তোমাদের ভাইদের ঘরে অথবা তোমাদের বোনদের ঘরে অথবা তোমাদের চাচাদের ঘরে অথবা তোমাদের ফুফুদের ঘরে অথবা তোমাদের মামাদের ঘরে অথবা তোমাদের খালাদের ঘরে অথবা সেসব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে অথবা তোমাদের বন্ধুদের ঘরে। তোমরা একত্রে খাও অথবা আলাদা আলাদা খাও তাতে কোনও দোষ নেই। তবে তোমরা যখনই কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে, যা আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদনস্বরূপ। এভাবে আল্লাহ তোমাদের জন্যে তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো।

**62.** إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَإِذَا كَانُواْ مَعَهُۥ عَلَىٰٓ أَمۡرٖ جَامِعٖ لَّمۡ يَذۡهَبُواْ حَتَّىٰ يَسۡتَـٔۡذِنُوهُۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَـٔۡذِنُونَكَ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ فَإِذَا ٱسۡتَـٔۡذَنُوكَ لِبَعۡضِ شَأۡنِهِمۡ فَأۡذَن لِّمَن شِئۡتَ مِنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمُ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿٦٢﴾  
উচ্চারণ: ইন্নামাল মুমিনূনাল লাযীনা আমানূ বিল্লাহি ওয়া রাসূলিহী ওয়া ইযা কানূ মাআহূ আলা আমরিন জামিইল লাম ইয়াযহাবূ হাত্তা ইয়াসতাযিনূহু ইন্নাল লাযীনা ইয়াসতাযিনূনাকা উলাইকাল লাযীনা ইউমিনূনা বিল্লাহি ওয়া রাসূলিহী ফা ইযাস তাযানূকা লিবাদি শানিহিম ফাযাল লিমান শিতা মিনহুম ওয়াসতাগফির লাহুমুল্লাহা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: নিশ্চয়ই (সত্যবাদী) মু’মিন শুধু তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনে এবং তাঁর সাথে কোন সমষ্টিগত কাজে একত্রিত হলে অনুমতি না নিয়ে চলে যায় না। নিশ্চয় তোমার কাছে যারা অনুমতি চায় তারাই কেবল আল্লাহ ও তাঁর রাসূলের ওপর প্রকৃত ঈমান আনে। সুতরাং কোন প্রয়োজনে তারা তোমার কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতি চাইলে তাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা তুমি অনুমতি দিবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। নিশ্চয় আল্লাহ (তাওবাকারী বান্দাদের প্রতি) পরম ক্ষমাশীল ও অতি দয়ালু।

**63.** لَّا تَجۡعَلُواْ دُعَآءَ ٱلرَّسُولِ بَيۡنَكُمۡ كَدُعَآءِ بَعۡضِكُم بَعۡضٗاۚ قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمۡ لِوَاذٗاۚ فَلۡيَحۡذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنۡ أَمۡرِهِۦٓ أَن تُصِيبَهُمۡ فِتۡنَةٌ أَوۡ يُصِيبَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ﴿٦٣﴾  
উচ্চারণ: লা তাজআলূ দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান কাদ ইয়ালামুল্লাহুল লাযীনা ইয়াতাসাল্লালূনা মিনকুম লিওয়াযান ফালয়াহযারিল লাযীনা ইউখালিফূনা আন আমরিহী আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম।  
অর্থ: (হে মু’মিনরা!) তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না। তোমাদের মধ্যে যারা (বিনা অনুমতিতে) চুপিসারে সরে পড়ে আল্লাহ অবশ্যই তাদেরকে জানেন। অতএব যারা তাঁর নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের ওপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আক্রান্ত করার ভয় করে।

**64.** أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قَدۡ يَعۡلَمُ مَآ أَنتُمۡ عَلَيۡهِ وَيَوۡمَ يُرۡجَعُونَ إِلَيۡهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُواْۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ ﴿٦٤﴾  
উচ্চারণ: আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কাদ ইয়ালামু মা আনতুম আলাইহি ওয়া ইয়াওমা ইউরজাঊনা ইলাইহি ফায়ুনাব্বিউহুম বিমা আমিলূ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: সাবধান! (জেনে রাখো,) আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। (হে মানুষ!) তোমরা যে অবস্থায় আছো তা তিনি অবশ্যই জানেন এবং যেদিন তাদেরকে তাঁর কাছে ফিরিয়ে নেয়া হবে সেদিন তারা (দুনিয়ায়) যা আমল করতো তিনি তাদেরকে তা জানিয়ে দিবেন। আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞাত।

[পুরো সূরা পড়ুন: সূরা আন-নূর](https://yasinsurah.com/bn/sura-an-nur/) · [সূরা আন-নূর তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-an-nur/#tilawat)

## সূরা আল-ফুরকান, আয়াত 1-20

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** تَبَارَكَ ٱلَّذِي نَزَّلَ ٱلۡفُرۡقَانَ عَلَىٰ عَبۡدِهِۦ لِيَكُونَ لِلۡعَٰلَمِينَ نَذِيرًا ﴿١﴾  
উচ্চারণ: তাবারাকাল লাযী নায্যালাল ফুরকানা আলা আবদিহী লিয়াকূনা লিল আলামীনা নাযীরা।  
অর্থ: বরকতময় তিনি, যিনি তাঁর বান্দার উপর ফুরকান (কুরআন) নাযিল করেছেন, যেন সে (মুহাম্মাদ) সমগ্র বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে।

**2.** ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَمۡ يَتَّخِذۡ وَلَدٗا وَلَمۡ يَكُن لَّهُۥ شَرِيكٞ فِي ٱلۡمُلۡكِ وَخَلَقَ كُلَّ شَيۡءٖ فَقَدَّرَهُۥ تَقۡدِيرٗا ﴿٢﴾  
উচ্চারণ: আল্লাযী লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়া লাদাও ওয়া লাম ইয়াকুল লাহূ শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহূ তাকদীরা।  
অর্থ: তিনি ঐ সত্ত্বা যার অধিকারে রয়েছে আসমানসমূহ ও জমিনের মালিকানা। আর তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্বে তাঁর কোনো শরীক নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন। অতঃপর তা যথাযোগ্য অনুপাতে নির্ধারণ করেছেন।

**3.** وَٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗ لَّا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ وَلَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا وَلَا يَمۡلِكُونَ مَوۡتٗا وَلَا حَيَوٰةٗ وَلَا نُشُورٗا ﴿٣﴾  
উচ্চারণ: ওয়াত্তাখাযূ মিন দূনিহী আলিহাতাল লা ইয়াখলুকূনা শাইআও ওয়া হুম ইউখলাকূনা ওয়া লা ইয়ামলিকূনা লিআনফুসিহিম দার্রাও ওয়া লা নাফআও ওয়া লা ইয়ামলিকূনা মাওতাও ওয়া লা হায়াতাও ওয়া লা নুশূরা।  
অর্থ: আর তারা (অবিশ্বাসীরা) আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে, যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না; বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা নিজেদের কোন অকল্যাণ ও কল্যাণ করার ক্ষমতা রাখে না এবং তারা মৃত্যু, জীবন ও পুনরুত্থান করতেও সক্ষম হয় না।

**4.** وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ إِفۡكٌ ٱفۡتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيۡهِ قَوۡمٌ ءَاخَرُونَۖ فَقَدۡ جَآءُو ظُلۡمٗا وَزُورٗا ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া কালাল লাযীনা কাফারূ ইন হাযা ইল্লা ইফকুনিফ তারাহু ওয়া আআনাহূ আলাইহি কাওমুন আখারূনা ফাকাদ জাঊ যুলমাও ওয়া যূরা।  
অর্থ: আর কাফিররা বলে, এটা তো মিথ্যা ছাড়া কিছুই নয়, যা সে নিজে রচনা করেছে এবং এতে তাকে অন্য কিছু লোক সাহায্য করেছে। সুতরাং তারা তো জুলুম ও মিথ্যা অপবাদ নিয়ে এসেছে।

**5.** وَقَالُوٓاْ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٱكۡتَتَبَهَا فَهِيَ تُمۡلَىٰ عَلَيۡهِ بُكۡرَةٗ وَأَصِيلٗا ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া কালূ আসাতীরুল আওওয়ালীনাক তাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা।  
অর্থ: তারা আরও বলে: ‘এটি প্রাচীনকালের উপকথা, যা সে লিখিয়ে নিয়েছে; তারপর এগুলো সকাল-সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়।’

**6.** قُلۡ أَنزَلَهُ ٱلَّذِي يَعۡلَمُ ٱلسِّرَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ﴿٦﴾  
উচ্চারণ: কুল আনযালাহুল লাযী ইয়ালামুস সির্রা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহূ কানা গাফূরার রাহীমা।  
অর্থ: (হে রাসূল! তুমি এ অস্বীকারকারীদেরকে) বলো: ‘যিনি আসমানসমূহ ও জমিনের রহস্য জানেন, তিনিই এটি নাযিল করেছেন। নিশ্চয় তিনি (তাওবাকারী বান্দাদের প্রতি) অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।’

**7.** وَقَالُواْ مَالِ هَٰذَا ٱلرَّسُولِ يَأۡكُلُ ٱلطَّعَامَ وَيَمۡشِي فِي ٱلۡأَسۡوَاقِ لَوۡلَآ أُنزِلَ إِلَيۡهِ مَلَكٞ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া কালূ মালি হাযার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশী ফিল আসওয়াকি লাওলা উনযিলা ইলাইহি মালাকুন ফায়াকূনা মাআহূ নাযীরা।  
অর্থ: আর তারা বলে: ‘এ রাসূলের কী হলো, সে (অন্য মানুষের মতো) আহার করে এবং হাটে-বাজারে চলাফেরা করে। তার কাছে একজন ফিরিশতা পাঠানো হল না কেনো, যে তাঁর সাথে সতর্ককারী হতো?’

**8.** أَوۡ يُلۡقَىٰٓ إِلَيۡهِ كَنزٌ أَوۡ تَكُونُ لَهُۥ جَنَّةٞ يَأۡكُلُ مِنۡهَاۚ وَقَالَ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا ﴿٨﴾  
উচ্চারণ: আও ইউলকা ইলাইহি কানযুন আও তাকূনু লাহূ জান্নাতুই ইয়াকুলু মিনহা ওয়া কালায যালিমূনা ইন তাত্তাবিঊনা ইল্লা রাজুলাম মাসহূরা।  
অর্থ: অথবা তাকে (আকাশ থেকে) ধনভাণ্ডার ঢেলে দেয়া হয় না কেনো অথবা তার জন্য একটি বাগান হয় না কেনো, যা থেকে সে খেতে পারে?’ যালিমরা বলে, ‘তোমরা শুধু এক যাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো।’

**9.** ٱنظُرۡ كَيۡفَ ضَرَبُواْ لَكَ ٱلۡأَمۡثَٰلَ فَضَلُّواْ فَلَا يَسۡتَطِيعُونَ سَبِيلٗا ﴿٩﴾  
উচ্চারণ: উনযুর কাইফা দারাবূ লাকাল আমছালা ফাদাল্লূ ফালা ইয়াসতাতীঊনা সাবীলা।  
অর্থ: (হে রাসূল!) দেখ, তারা তোমার জন্য কীভাবে নানা উপমা পেশ করে! ফলে তারা পথভ্রষ্ট হয়েছে; তাই তারা কোনো পথ খুঁজে পায় না।

**10.** تَبَارَكَ ٱلَّذِيٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيۡرٗا مِّن ذَٰلِكَ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ وَيَجۡعَل لَّكَ قُصُورَۢا ﴿١٠﴾  
উচ্চারণ: তাবারাকাল লাযী ইন শাআ জাআলা লাকা খাইরাম মিন যালিকা জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু ওয়া ইয়াজআল লাকা কুসূরা।  
অর্থ: তিনি বরকতময় আল্লাহ, যিনি ইচ্ছা করলে (দুনিয়াতেই) তোমার জন্য করে দিতে পারেন তার (তাদের প্রস্তাবিত বস্তুসমূহের) চেয়েও উত্তম বস্তু, উদ্যানসমূহ, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয়। আর (শুধু তাই-ই নয়), তিনি তোমাকে প্রাসাদসমূহও দিতে পারেন।

**11.** بَلۡ كَذَّبُواْ بِٱلسَّاعَةِۖ وَأَعۡتَدۡنَا لِمَن كَذَّبَ بِٱلسَّاعَةِ سَعِيرًا ﴿١١﴾  
উচ্চারণ: বাল কায্যাবূ বিস সাআতি ওয়া আতাদনা লিমান কায্যাবা বিস সাআতি সাঈরা।  
অর্থ: বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে। আর কিয়ামতকে যে অস্বীকার করে তার জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন।

**12.** إِذَا رَأَتۡهُم مِّن مَّكَانِۭ بَعِيدٖ سَمِعُواْ لَهَا تَغَيُّظٗا وَزَفِيرٗا ﴿١٢﴾  
উচ্চারণ: ইযা রাআতহুম মিম মাকানিম বাঈদিন সামিঊ লাহা তাগায়্যুযাও ওয়া যাফীরা।  
অর্থ: দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা তার ক্রদ্ধ গর্জন ও প্রচণ্ড চিৎকার শুনতে পাবে।

**13.** وَإِذَآ أُلۡقُواْ مِنۡهَا مَكَانٗا ضَيِّقٗا مُّقَرَّنِينَ دَعَوۡاْ هُنَالِكَ ثُبُورٗا ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া ইযা উলকূ মিনহা মাকানান দায়্যিকাম মুকার্রানীনা দাআও হুনালিকা ছুবূরা।  
অর্থ: আর যখন হাতগুলো তাদের ঘাড়ের সাথে শিকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে, সেখানে তারা (আক্ষেপে ও আতঙ্কে ) নিজেদের ধ্বংস কামনা করবে।

**14.** لَّا تَدۡعُواْ ٱلۡيَوۡمَ ثُبُورٗا وَٰحِدٗا وَٱدۡعُواْ ثُبُورٗا كَثِيرٗا ﴿١٤﴾  
উচ্চারণ: লা তাদউল ইয়াওমা ছুবূরাও ওয়াহিদাও ওয়াদঊ ছুবূরান কাছীরা।  
অর্থ: (কাফিরদেরকে বলা হবে), আজ তোমরা একবার ধ্বংসকে ডেকো না; বরং বহুবার ধ্বংসকে ডাকো।’

**15.** قُلۡ أَذَٰلِكَ خَيۡرٌ أَمۡ جَنَّةُ ٱلۡخُلۡدِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۚ كَانَتۡ لَهُمۡ جَزَآءٗ وَمَصِيرٗا ﴿١٥﴾  
উচ্চারণ: কুল আযালিকা খাইরুন আম জান্নাতুল খুলদিল লাতী ওয়ুইদাল মুত্তাকূনা কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা।  
অর্থ: (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘এটা (উল্লিখিত শাস্তি) কি উত্তম, না চিরস্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি মুত্তাকীদের দেওয়া হয়েছে? সেটাই তাদের জন্য প্রতিদান এবং চূড়ান্ত প্রত্যাবর্তনস্থল।’

**16.** لَّهُمۡ فِيهَا مَا يَشَآءُونَ خَٰلِدِينَۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعۡدٗا مَّسۡـُٔولٗا ﴿١٦﴾  
উচ্চারণ: লাহুম ফীহা মা ইয়াশাঊনা খালিদীনা কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসঊলা।  
অর্থ: তাদের জন্য সেখানে যা ইচ্ছা, তাই থাকবে, চিরস্থায়ীভাবে; এটি তোমার রবের কাছে নিশ্চিত প্রতিশ্রুত এবং জবাবদিহিমূলক।

**17.** وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمۡ أَضۡلَلۡتُمۡ عِبَادِي هَٰٓؤُلَآءِ أَمۡ هُمۡ ضَلُّواْ ٱلسَّبِيلَ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদূনা মিন দূনিল্লাহি ফায়াকূলু আআনতুম আদলালতুম ইবাদী হাউলাই আম হুম দাল্লুস সাবীল।  
অর্থ: আর সেদিন তিনি তাদেরকে এবং আল্লাহ ছাড়া তাদের অন্যান্য মা’বূদদেরকে একত্র করবেন, তারপর বলবেন: ‘তোমরা কি আমার এই বান্দাদেরকে (নিজেদের ইবাদাতের আদেশ করে) পথভ্রষ্ট করেছো, নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে?’

**18.** قَالُواْ سُبۡحَٰنَكَ مَا كَانَ يَنۢبَغِي لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنۡ أَوۡلِيَآءَ وَلَٰكِن مَّتَّعۡتَهُمۡ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ نَسُواْ ٱلذِّكۡرَ وَكَانُواْ قَوۡمَۢا بُورٗا ﴿١٨﴾  
উচ্চারণ: কালূ সুবহানাকা মা কানা ইয়ামবাগী লানা আন নাত্তাখিযা মিন দূনিকা মিন আওলিয়াআ ওয়া লাকিম মাত্তাতাহুম ওয়া আবাআহুম হাত্তা নাসুয যিকরা ওয়া কানূ কাওমাম বূরা।  
অর্থ: তারা (মা’বূদরা) বলবে: ‘আপনি পবিত্র মহান! আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা আমাদের উচিত নয়; বরং আপনি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে (দুনিয়ার) ভোগ-বিলাসের সুযোগ দিয়েছেন। অবশেষে তারা আপনার স্মরণকে ভুলে গিয়েছিলো এবং ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ে পরিণত হয়েছিলো।

**19.** فَقَدۡ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسۡتَطِيعُونَ صَرۡفٗا وَلَا نَصۡرٗاۚ وَمَن يَظۡلِم مِّنكُمۡ نُذِقۡهُ عَذَابٗا كَبِيرٗا ﴿١٩﴾  
উচ্চারণ: ফাকাদ কায্যাবূকুম বিমা তাকূলূনা ফামা তাসতাতীঊনা সারফাও ওয়া লা নাসরাও ওয়া মাই ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা।  
অর্থ: অতঃপর (আল্লাহ বলবেন: হে মুশরিকরা!) তোমরা যা দাবি করো, তারা তা অস্বীকার করেছে। অতএব তোমরা শাস্তি ফেরাতে পারবে না এবং নিজেদের কোনো সাহায্যও করতে পারবে না। আর তোমাদের মধ্যে যে যুলম (শিরক) করবে তাকে আমি মহা শাস্তি আস্বাদন করাবো।’

**20.** وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ إِلَّآ إِنَّهُمۡ لَيَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَيَمۡشُونَ فِي ٱلۡأَسۡوَاقِۗ وَجَعَلۡنَا بَعۡضَكُمۡ لِبَعۡضٖ فِتۡنَةً أَتَصۡبِرُونَۗ وَكَانَ رَبُّكَ بَصِيرٗا ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া মা আরসালনা কাবলাকা মিনাল মুরসালীনা ইল্লা ইন্নাহুম লায়াকুলূনাত তাআমা ওয়া ইয়ামশূনা ফিল আসওয়াকি ওয়া জাআলনা বাদাকুম লিবাদিন ফিতনাতান আতাসবিরূনা ওয়া কানা রাব্বুকা বাসীরা।  
অর্থ: আর (হে রাসূল!) তোমার পূর্বে যত নবী-রাসূলই আমি পাঠিয়েছি, তারা (অন্যান্য মানুষের মতোই) সবাই আহার করত এবং হাট-বাজারে চলাফেরা করত। আর (হে মানুষ!) আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। তোমরা কি (পরীক্ষিত বিষয়ে) ধৈর্যধারণ করবে না? আর তোমার রব সর্বদ্রষ্টা।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-ফুরকান](https://yasinsurah.com/bn/sura-al-furqan/) · [সূরা আল-ফুরকান তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-furqan/#tilawat)

## পারা 18 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 18 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 18 শুরু হয়েছে সূরা আল-মুমিনুন, আয়াত 1 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-ফুরকান, আয়াত 20-এ।

### পারা 18-এ কোন কোন সূরা আছে?

পারা 18-এ আছে সূরা আল-মুমিনুন, সূরা আন-নূর ও সূরা আল-ফুরকান 1-20।

### পারা 18-এ কত আয়াত?

পারা 18-এ মোট 202টি আয়াত আছে।

- [আগের পারা পারা 17](https://yasinsurah.com/bn/para-17/)
- [পরের পারা পারা 19](https://yasinsurah.com/bn/para-19/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
