# পারা 19

> কুরআনের পারা 19 অনলাইনে পড়ুন: সূরা আল-ফুরকান 21 থেকে সূরা আন-নামল 55, মোট 339টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-19/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 19

339 আয়াত · 3টি সূরা

সূরা আল-ফুরকান 21-77, সূরা আশ-শুআরা, সূরা আন-নামল 1-55

পারা 19 সূরা আল-ফুরকান, আয়াত 21 থেকে শুরু হয়ে সূরা আন-নামল, আয়াত 55 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 339টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আল-ফুরকান, আয়াত 21-77

**21.** ۞ وَقَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا لَوۡلَآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ نَرَىٰ رَبَّنَاۗ لَقَدِ ٱسۡتَكۡبَرُواْ فِيٓ أَنفُسِهِمۡ وَعَتَوۡ عُتُوّٗا كَبِيرٗا ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া কালাল লাযীনা লা ইয়ারজূনা লিকাআনা লাওলা উনযিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা লাকাদিস তাকবারূ ফী আনফুসিহিম ওয়া আতাও উতুওওয়ান কাবীরা।  
অর্থ: যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না, তারা বলে: ‘আমাদের নিকট ফিরিশতা নাযিল হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন’? অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমালঙ্ঘন করেছে।

**22.** يَوۡمَ يَرَوۡنَ ٱلۡمَلَٰٓئِكَةَ لَا بُشۡرَىٰ يَوۡمَئِذٖ لِّلۡمُجۡرِمِينَ وَيَقُولُونَ حِجۡرٗا مَّحۡجُورٗا ﴿٢٢﴾  
উচ্চারণ: ইয়াওমা ইয়ারাওনাল মালাইকাতা লা বুশরা ইয়াওমাইযিল লিল মুজরিমীনা ওয়া ইয়াকূলূনা হিজরাম মাহজূরা।  
অর্থ: যেদিন তারা (সত্যি সত্যি) ফিরিশতাদেরকে দেখতে পাবে, সেদিন অপরাধীদের জন্য (তাঁদের নিকট) কোনো সুসংবাদ থাকবে না। আর তারা (ফিরিশতারা কাফিরদেরকে) বলবে: ‘আল্লাহর পক্ষ থেকে যে কোন সুসংবাদ আজ তোমাদের জন্য একেবারেই নিষিদ্ধ।’

**23.** وَقَدِمۡنَآ إِلَىٰ مَا عَمِلُواْ مِنۡ عَمَلٖ فَجَعَلۡنَٰهُ هَبَآءٗ مَّنثُورًا ﴿٢٣﴾  
উচ্চারণ: ওয়া কাদিমনা ইলা মা আমিলূ মিন আমালিন ফাজাআলনাহু হাবাআম মানছূরা।  
অর্থ: আর তারা যে কাজই করেছে, আমি সেদিকে অগ্রসর হয়ে সেগুলোকে (ইচ্ছা করেই) বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবো।

**24.** أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ يَوۡمَئِذٍ خَيۡرٞ مُّسۡتَقَرّٗا وَأَحۡسَنُ مَقِيلٗا ﴿٢٤﴾  
উচ্চারণ: আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খাইরুম মুসতাকার্রাও ওয়া আহসানু মাকীলা।  
অর্থ: সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে উৎকৃষ্ট।

**25.** وَيَوۡمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلۡغَمَٰمِ وَنُزِّلَ ٱلۡمَلَٰٓئِكَةُ تَنزِيلًا ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুয্যিলাল মালাইকাতু তানযীলা।  
অর্থ: আর (সেদিনের কথা স্মরণ করো) যে দিন মেঘমালাসহ আকাশ ভেঙ্গে পড়বে এবং ফিরিশতাদেরকে (হাশরের ময়দানে) দলে দলে নাযিল করা হবে।

**26.** ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّ لِلرَّحۡمَٰنِۚ وَكَانَ يَوۡمًا عَلَى ٱلۡكَٰفِرِينَ عَسِيرٗا ﴿٢٦﴾  
উচ্চারণ: আলমুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির রাহমানি ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরীনা আসীরা।  
অর্থ: সেদিন চূড়ান্ত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের (আল্লাহর)। আর সেদিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন হবে।

**27.** وَيَوۡمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيۡهِ يَقُولُ يَٰلَيۡتَنِي ٱتَّخَذۡتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلٗا ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া ইয়াওমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকূলু ইয়া লাইতানিত তাখাযতু মাআর রাসূলি সাবীলা।  
অর্থ: আর সেদিন যালিম নিজের হাত দু’টো কামড়াতে কামড়াতে বলবে: ‘হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম!’

**28.** يَٰوَيۡلَتَىٰ لَيۡتَنِي لَمۡ أَتَّخِذۡ فُلَانًا خَلِيلٗا ﴿٢٨﴾  
উচ্চারণ: ইয়া ওয়াইলাতা লাইতানী লাম আত্তাখিয ফুলানান খালীলা।  
অর্থ: ‘হায় আমার দুর্ভোগ! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’

**29.** لَّقَدۡ أَضَلَّنِي عَنِ ٱلذِّكۡرِ بَعۡدَ إِذۡ جَآءَنِيۗ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِلۡإِنسَٰنِ خَذُولٗا ﴿٢٩﴾  
উচ্চারণ: লাকাদ আদাল্লানী আনিয যিকরি বাদা ইয জাআনী ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযূলা।  
অর্থ: ‘অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী (আল কুরআন) থেকে পথভ্রষ্ট করেছে, তা আমার কাছে আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক।’

**30.** وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া কালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমিত তাখাযূ হাযাল কুরআনা মাহজূরা।  
অর্থ: আর রাসূল (তার জাতির বিরুদ্ধে অভিযোগ করে) বলবে: ‘হে আমার রব! নিশ্চয় আমার জাতি এই আল কুরআনকে পরিত্যাগ করেছে।’

**31.** وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا مِّنَ ٱلۡمُجۡرِمِينَۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيٗا وَنَصِيرٗا ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওওয়াম মিনাল মুজরিমীনা ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা।  
অর্থ: আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য (তার সম্প্রদায়ের) অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট।

**32.** وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ٱلۡقُرۡءَانُ جُمۡلَةٗ وَٰحِدَةٗۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَۖ وَرَتَّلۡنَٰهُ تَرۡتِيلٗا ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া কালাল লাযীনা কাফারূ লাওলা নুয্যিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদাতান কাযালিকা লিনুছাব্বিতা বিহী ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতীলা।  
অর্থ: আর কাফিররা বলে: ‘ (আচ্ছা) তাঁর (রাসূলের) ওপর পুরো আল কুরআন একসাথে কেনো নাযিল করা হলো না?’ (হে রাসূল! আমি আল কুরআনকে একের পর এক বিক্ষিপ্তভাবে নাযিল করেছি) এটা এজন্য যে, আমি এর মাধ্যমে যেন তোমার হৃদয়কে সুদৃঢ় করতে পারি। আর (সহজভাবে বুঝা ও মুখস্থ করার সুবিধার্থে) আমি তা ধীরে ধীরে তিলাওয়াতের মাধ্যমে নাযিল করেছি ।

**33.** وَلَا يَأۡتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئۡنَٰكَ بِٱلۡحَقِّ وَأَحۡسَنَ تَفۡسِيرًا ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াতূনাকা বিমাছালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা।  
অর্থ: আর তারা (মুশরিকরা) তোমার কাছে (যেকোনো সময়ে) যেকোনো বিষয় নিয়েই আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও (তার চেয়ে) সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি।

**34.** ٱلَّذِينَ يُحۡشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمۡ إِلَىٰ جَهَنَّمَ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ سَبِيلٗا ﴿٣٤﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইউহশারূনা আলা ওয়ুজূহিহিম ইলা জাহান্নামা উলাইকা শার্রুম মাকানাও ওয়া আদাল্লু সাবীলা।  
অর্থ: যাদেরকে মুখের ওপর ভর দেয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, এরা মর্যাদায় অধিক নিকৃষ্ট এবং সত্য পথের দিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট।

**35.** وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرٗا ﴿٣٥﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাআহূ আখাহু হারূনা ওয়াযীরা।  
অর্থ: আর আমি তো মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারূনকে (রাসূল করে) সাহায্যকারী বানিয়েছিলাম।

**36.** فَقُلۡنَا ٱذۡهَبَآ إِلَى ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَدَمَّرۡنَٰهُمۡ تَدۡمِيرٗا ﴿٣٦﴾  
উচ্চারণ: ফাকুলনায হাবা ইলাল কাওমিল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ফাদাম্মারনাহুম তাদমীরা।  
অর্থ: অতঃপর আমি বলেছিলাম: তোমরা দুজন সেই জাতির (ফিরআউন ও তার সম্প্রদায়ের) নিকট যাও, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতঃপর (তারা তাদের দুজনকে অস্বীকার করলে) আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।

**37.** وَقَوۡمَ نُوحٖ لَّمَّا كَذَّبُواْ ٱلرُّسُلَ أَغۡرَقۡنَٰهُمۡ وَجَعَلۡنَٰهُمۡ لِلنَّاسِ ءَايَةٗۖ وَأَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمٗا ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া কাওমা নূহিল লাম্মা কায্যাবুর রুসুলা আগরাকনাহুম ওয়া জাআলনাহুম লিন নাসি আয়াতাও ওয়া আতাদনা লিয যালিমীনা আযাবান আলীমা।  
অর্থ: আর (আমি অনুরূপভাবে) নূহের সম্প্রদায়কেও (ধ্বংস করেছি), যখন তারা রাসূলদেরকে অস্বীকার করলো, আমি তাদেরকে (প্লাবনের পানিতে) ডুবিয়ে দিলাম এবং তাদেরকে (ধ্বংস করে) মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলাম। আর আমি যালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি (জাহান্নামে) যন্ত্রণাদায়ক শাস্তি।

**38.** وَعَادٗا وَثَمُودَاْ وَأَصۡحَٰبَ ٱلرَّسِّ وَقُرُونَۢا بَيۡنَ ذَٰلِكَ كَثِيرٗا ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়া আদাও ওয়া ছামূদা ওয়া আসহাবার রাস্সি ওয়া কুরূনাম বাইনা যালিকা কাছীরা।  
অর্থ: আর আমি ধ্বংস করেছি (হূদের জাতি) ‘আদ, (সালিহের জাতি) সামূদ, ‘রাস’ এর অধিবাসীদেরকে এবং তাদের মধ্যবর্তী কালের বহু প্রজন্মকেও (ধ্বংস করেছি)।

**39.** وَكُلّٗا ضَرَبۡنَا لَهُ ٱلۡأَمۡثَٰلَۖ وَكُلّٗا تَبَّرۡنَا تَتۡبِيرٗا ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া কুল্লান দারাবনা লাহুল আমছালা ওয়া কুল্লান তাব্বারনা তাতবীরা।  
অর্থ: আর আমি তাদের প্রত্যেকের জন্য (পূর্ববর্তী জাতিদের ধ্বংস ও তার কারণ বর্ণনা করে) দৃষ্টান্ত উপস্থাপন করেছি এবং তাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।

**40.** وَلَقَدۡ أَتَوۡاْ عَلَى ٱلۡقَرۡيَةِ ٱلَّتِيٓ أُمۡطِرَتۡ مَطَرَ ٱلسَّوۡءِۚ أَفَلَمۡ يَكُونُواْ يَرَوۡنَهَاۚ بَلۡ كَانُواْ لَا يَرۡجُونَ نُشُورٗا ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাও আলাল কারয়াতিল লাতী উমতিরাত মাতারাস সাওই আফালাম ইয়াকূনূ ইয়ারাওনাহা বাল কানূ লা ইয়ারজূনা নুশূরা।  
অর্থ: আর অবশ্যই তারা সে জনপদ দিয়ে অতিক্রম করেছে, যাতে অকল্যাণের (শাস্তিস্বরূপ পাথরের) বৃষ্টি বর্ষিত হয়েছিল। তবে কি তারা তা দেখেনি? বরং তারা পুনরুত্থানের প্রত্যাশা করতো না।

**41.** وَإِذَا رَأَوۡكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي بَعَثَ ٱللَّهُ رَسُولًا ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়া ইযা রাআওকা ইই ইয়াত্তাখিযূনাকা ইল্লা হুযুওয়ান আহাযাল লাযী বাআছাল্লাহু রাসূলা।  
অর্থ: আর (হে রাসূল!) তারা যখন তোমাকে দেখে, তখন তারা তোমাকে ঠাট্টা-বিদ্রুপের পাত্র হিসেবেই গ্রহণ করে, (তারা অস্বীকার ও ঠাট্টাচ্ছলে বলে:) ‘এ-ই কি সেই লোক, যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন’?

**42.** إِن كَادَ لَيُضِلُّنَا عَنۡ ءَالِهَتِنَا لَوۡلَآ أَن صَبَرۡنَا عَلَيۡهَاۚ وَسَوۡفَ يَعۡلَمُونَ حِينَ يَرَوۡنَ ٱلۡعَذَابَ مَنۡ أَضَلُّ سَبِيلًا ﴿٤٢﴾  
উচ্চারণ: ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা লাওলা আন সাবারনা আলাইহা ওয়া সাওফা ইয়ালামূনা হীনা ইয়ারাওনাল আযাবা মান আদাল্লু সাবীলা।  
অর্থ: ‘সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে সরিয়ে দিত, যদি আমরা সেগুলোর ইবাদাতে ধৈর্য না ধরতাম।’ আর যখন তারা শাস্তি দেখবে, তখন অবশ্যই জানতে পারবে, কে অধিক পথভ্রষ্ট।

**43.** أَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيۡهِ وَكِيلًا ﴿٤٣﴾  
উচ্চারণ: আরাআইতা মানিত তাখাযা ইলাহাহূ হাওয়াহু আফাআনতা তাকূনু আলাইহি ওয়াকীলা।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি তাকে দেখনি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?

**44.** أَمۡ تَحۡسَبُ أَنَّ أَكۡثَرَهُمۡ يَسۡمَعُونَ أَوۡ يَعۡقِلُونَۚ إِنۡ هُمۡ إِلَّا كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّ سَبِيلًا ﴿٤٤﴾  
উচ্চারণ: আম তাহসাবু আন্না আকছারাহুম ইয়াসমাঊনা আও ইয়াকিলূনা ইন হুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবীলা।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি মনে করো যে, তাদের অধিকাংশ লোক ( আল কুরআনের কথা) শোনে অথবা (দলীল-প্রমাণ) বুঝে? তারা (শোনা, বুঝা ও অনুধাবনের ক্ষেত্রে) কেবল পশুদের মতো; বরং তারা আরো অধিক পথভ্রষ্ট।

**45.** أَلَمۡ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيۡفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوۡ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنٗا ثُمَّ جَعَلۡنَا ٱلشَّمۡسَ عَلَيۡهِ دَلِيلٗا ﴿٤٥﴾  
উচ্চারণ: আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দায যিল্লা ওয়া লাও শাআ লাজাআলাহূ সাকিনান ছুম্মা জাআলনাশ শামসা আলাইহি দালীলা।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি তোমার রবের (সৃষ্টি কৌশলের ) প্রতি লক্ষ্য করোনি, কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেছেন, আর তিনি যদি চাইতেন, তাহলে এটিকে অবশ্যই স্থির করে দিতে পারতেন। অতঃপর আমি সূর্যকে ছায়ার নির্ণায়ক বানিয়েছি।

**46.** ثُمَّ قَبَضۡنَٰهُ إِلَيۡنَا قَبۡضٗا يَسِيرٗا ﴿٤٦﴾  
উচ্চারণ: ছুম্মা কাবাদনাহু ইলাইনা কাবদাই ইয়াসীরা।  
অর্থ: তারপর আমি এটাকে (ছায়াকে) ধীরে ধীরে আমার দিকে গুটিয়ে আনি।

**47.** وَهُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِبَاسٗا وَٱلنَّوۡمَ سُبَاتٗا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورٗا ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশূরা।  
অর্থ: আর তিনিই তোমাদের জন্য রাতকে (পোশাকের ন্যায়) আবরণ ও নিদ্রাকে আরামদায়ক করেছেন এবং দিনকে বানিয়েছেন কর্মসময়।

**48.** وَهُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۚ وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ طَهُورٗا ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহী ওয়া আনযালনা মিনাস সামাই মাআন তাহূরা।  
অর্থ: আর তিনিই তাঁর রহমতের (বৃষ্টি নাযিল হওয়ার) প্রাক্কালে সুসংবাদস্বরূপ বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্র (বৃষ্টির) পানি বর্ষণ করি।

**49.** لِّنُحۡـِۧيَ بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗا وَنُسۡقِيَهُۥ مِمَّا خَلَقۡنَآ أَنۡعَٰمٗا وَأَنَاسِيَّ كَثِيرٗا ﴿٤٩﴾  
উচ্চারণ: লিনুহয়া বিহী বালদাতাম মাইতাও ওয়া নুসকিয়াহূ মিম্মা খালাকনা আনআমাও ওয়া আনাসিয়্যা কাছীরা।  
অর্থ: যাতে তা দ্বারা আমি মৃত ভূ-খণ্ডকে (রকমারি উদ্ভিদ জন্ম দিয়ে সবুজ শ্যামল করে) জীবিত করি এবং আমি যে সকল জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি, তার মধ্য থেকে অনেককে তা পান করাতে পারি ।

**50.** وَلَقَدۡ صَرَّفۡنَٰهُ بَيۡنَهُمۡ لِيَذَّكَّرُواْ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ সার্রাফনাহু বাইনাহুম লিয়ায্যাক্কারূ ফা আবা আকছারুন নাসি ইল্লা কুফূরা।  
অর্থ: আর অবশ্যই আমি এটিকে (কুরআনুল মাজীদকে) তাদের মধ্যে নানাভাবে বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে; কিন্তু অধিকাংশ মানুষ কেবল অকৃতজ্ঞতাই করেছে।

**51.** وَلَوۡ شِئۡنَا لَبَعَثۡنَا فِي كُلِّ قَرۡيَةٖ نَّذِيرٗا ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া লাও শিনা লাবাআছনা ফী কুল্লি কারয়াতিন নাযীরা।  
অর্থ: আর আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন করে সতর্ককারী (রাসূল) পাঠাতাম।

**52.** فَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَجَٰهِدۡهُم بِهِۦ جِهَادٗا كَبِيرٗا ﴿٥٢﴾  
উচ্চারণ: ফালা তুতিইল কাফিরীনা ওয়া জাহিদহুম বিহী জিহাদান কাবীরা।  
অর্থ: সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি আল কুরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়ে যাও।

**53.** ۞ وَهُوَ ٱلَّذِي مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞ وَجَعَلَ بَيۡنَهُمَا بَرۡزَخٗا وَحِجۡرٗا مَّحۡجُورٗا ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুও ওয়া হাযা মিলহুন উজাজুও ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজূরা।  
অর্থ: আর তিনিই (সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ) দুটি সাগরকে একসাথে প্রবাহিত করেছেন। একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষারবিশিষ্ট এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় (অদৃশ্য প্রাচীর) ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন।

**54.** وَهُوَ ٱلَّذِي خَلَقَ مِنَ ٱلۡمَآءِ بَشَرٗا فَجَعَلَهُۥ نَسَبٗا وَصِهۡرٗاۗ وَكَانَ رَبُّكَ قَدِيرٗا ﴿٥٤﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজাআলাহূ নাসাবাও ওয়া সিহরাও ওয়া কানা রাব্বুকা কাদীরা।  
অর্থ: আর তিনিই পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কযুক্ত করেছেন। আর তোমার রব হলো মহা ক্ষমতাবান।

**55.** وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمۡ وَلَا يَضُرُّهُمۡۗ وَكَانَ ٱلۡكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرٗا ﴿٥٥﴾  
উচ্চারণ: ওয়া ইয়াবুদূনা মিন দূনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুর্রুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহী যাহীরা।  
অর্থ: আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর ইবাদত করে, যা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর কাফির তার রবের বিরুদ্ধে সহায়তাকারী হয়ে থাকে।

**56.** وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا مُبَشِّرٗا وَنَذِيرٗا ﴿٥٦﴾  
উচ্চারণ: ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশ্শিরাও ওয়া নাযীরা।  
অর্থ: আর (হে রাসূল!) আমি তো তোমাকে শুধুমাত্র সুংসবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি।

**57.** قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا ﴿٥٧﴾  
উচ্চারণ: কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আই ইয়াত্তাখিযা ইলা রাব্বিহী সাবীলা।  
অর্থ: বল, (হে রাসূল!) আমি তোমাদের কাছে (আল্লাহর বাণী পৌঁছে দেওয়া) এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না। তবে (তোমাদের মধ্যে ব্যয় করে) যে তার রবের (সন্তুষ্টির) পথে এগোতে চায়, সে যেন তা করে।

**58.** وَتَوَكَّلۡ عَلَى ٱلۡحَيِّ ٱلَّذِي لَا يَمُوتُ وَسَبِّحۡ بِحَمۡدِهِۦۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়া তাওয়াক্কাল আলাল হায়্যিল লাযী লা ইয়ামূতু ওয়া সাব্বিহ বিহামদিহী ওয়া কাফা বিহী বিযুনূবি ইবাদিহী খাবীরা।  
অর্থ: আর (হে রাসূল!) তুমি তাওয়াক্কুল করো এমন চিরঞ্জীব সত্তার ওপর যিনি মরবেন না। তাঁর প্রশংসায় তাসবীহ পাঠ করো। তাঁর বান্দাদের সকল গুনাহ সম্পর্কে খবর রাখার ব্যাপারে তিনি যথেষ্ট।

**59.** ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ ٱلرَّحۡمَٰنُ فَسۡـَٔلۡ بِهِۦ خَبِيرٗا ﴿٥٩﴾  
উচ্চারণ: আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফী সিত্তাতি আয়্যামিন ছুম্মাস তাওয়া আলাল আরশির রাহমানু ফাসআল বিহী খাবীরা।  
অর্থ: যিনি আসমানসমূহ, জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে ওঠেছেন। তিনিই ‘রহমান’ পরম করুণাময়। সুতরাং (হে রাসূল!) তাঁর সম্পর্কে যে সম্যক অবহিত, তুমি তাকেই জিজ্ঞাসা করো।

**60.** وَإِذَا قِيلَ لَهُمُ ٱسۡجُدُواْۤ لِلرَّحۡمَٰنِ قَالُواْ وَمَا ٱلرَّحۡمَٰنُ أَنَسۡجُدُ لِمَا تَأۡمُرُنَا وَزَادَهُمۡ نُفُورٗا۩ ﴿٦٠﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা লাহুমুস জুদূ লির রাহমানি কালূ ওয়া মার রাহমানু আনাসজুদু লিমা তামুরুনা ওয়া যাদাহুম নুফূরা।  
অর্থ: আর যখন তাদেরকে (কাফিরদেরকে) বলা হয়, তোমরা ‘রহমান’ কে সাজদা করো, তখন তারা বলে, রহমান আবার কে? তুমি আমাদেরকে (কাউকে সাজদা করার) আদেশ করলেই কি আমরা (তাকে) সাজদা করবো? আর তাদেরকে সাজদার আদেশ করা মূলত তাদের (আল্লাহর ওপর ঈমান আনা থেকে) দূরত্ব ও পলায়নপরতাই বৃদ্ধি করে।

**61.** تَبَارَكَ ٱلَّذِي جَعَلَ فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَجَعَلَ فِيهَا سِرَٰجٗا وَقَمَرٗا مُّنِيرٗا ﴿٦١﴾  
উচ্চারণ: তাবারাকাল লাযী জাআলা ফিস সামাই বুরূজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা।  
অর্থ: বরকতময় সেই আল্লাহ, যিনি আকাশে নক্ষত্রের পথসমূহ স্থাপন করেছেন এবং সেখানে একটি সূর্য-প্রদীপ ও উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন।

**62.** وَهُوَ ٱلَّذِي جَعَلَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ خِلۡفَةٗ لِّمَنۡ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوۡ أَرَادَ شُكُورٗا ﴿٦٢﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আই ইয়ায্যাক্কারা আও আরাদা শুকূরা।  
অর্থ: আর তিনিই সেই আল্লাহ, যিনি রাত ও দিনকে পরস্পরের বিপরীতে সৃষ্টি করেছেন, যাতে যে কেউ উপদেশ গ্রহণ করতে চায় বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তা করতে পারে।

**63.** وَعِبَادُ ٱلرَّحۡمَٰنِ ٱلَّذِينَ يَمۡشُونَ عَلَى ٱلۡأَرۡضِ هَوۡنٗا وَإِذَا خَاطَبَهُمُ ٱلۡجَٰهِلُونَ قَالُواْ سَلَٰمٗا ﴿٦٣﴾  
উচ্চারণ: ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলূনা কালূ সালামা।  
অর্থ: আর রাহমানের প্রকৃত বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। আর অজ্ঞ লোকেরা যখন তাদেরকে (অশালীন ভাষায়) সম্বোধন করে তখন তারা (সমপর্যায়ের মোকাবেলা না করে) বলে ‘সালাম’।

**64.** وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمۡ سُجَّدٗا وَقِيَٰمٗا ﴿٦٤﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা।  
অর্থ: আর যারা তাদের রবের জন্য সাজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে।

**65.** وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ﴿٦٥﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইয়াকূলূনা রাব্বানাস রিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা।  
অর্থ: আর যারা বলে: ‘হে আমাদের রব! আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি সরিয়ে দিন। নিশ্চয় এর শাস্তি(কাফিরের জন্য) স্থায়ী ও অবিচ্ছিন্ন।’

**66.** إِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ﴿٦٦﴾  
উচ্চারণ: ইন্নাহা সাআত মুসতাকার্রাও ওয়া মুকামা।  
অর্থ: ‘নিশ্চয় তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট।’

**67.** وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا ﴿٦٧﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইযা আনফাকূ লাম ইউসরিফূ ওয়া লাম ইয়াকতুরূ ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।  
অর্থ: আর তারা যখন নিজেদের সম্পদ ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না; বরং মাঝামাঝি অবস্থানে থাকে।

**68.** وَٱلَّذِينَ لَا يَدۡعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقۡتُلُونَ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّ وَلَا يَزۡنُونَۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ يَلۡقَ أَثَامٗا ﴿٦٨﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা লা ইয়াদঊনা মাআল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলূনান নাফসাল লাতী হার্রামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াযনূনা ওয়া মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আছামা।  
অর্থ: আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না এবং যারা আল্লাহ যে নাফসকে হত্যা করা হারাম করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না। উপরন্তু তারা ব্যভিচার করে না। আর যে তা (এ সকল বড় অপরাধ) করবে, সে (অবশ্যই কিয়ামত দিবসে ) শাস্তিপ্রাপ্ত হবে।

**69.** يُضَٰعَفۡ لَهُ ٱلۡعَذَابُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَيَخۡلُدۡ فِيهِۦ مُهَانًا ﴿٦٩﴾  
উচ্চারণ: ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহী মুহানা।  
অর্থ: কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে।

**70.** إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلٗا صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمۡ حَسَنَٰتٖۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴿٧٠﴾  
উচ্চারণ: ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সায়্যিআতিহিম হাসানাতিও ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।  
অর্থ: তবে যে (আল্লাহর নিকট পাপকর্ম করার পর ) তাওবা করে, তাঁর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপকর্মগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ (তাওবাকারী বান্দাদের প্রতি) অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।

**71.** وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحٗا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابٗا ﴿٧١﴾  
উচ্চারণ: ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহূ ইয়াতূবু ইলাল্লাহি মাতাবা।  
অর্থ: আর যে (আল্লাহর নিকট) তাওবা করে এবং সৎকাজ করে, নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে।

**72.** وَٱلَّذِينَ لَا يَشۡهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّواْ بِٱللَّغۡوِ مَرُّواْ كِرَامٗا ﴿٧٢﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা লা ইয়াশহাদূনায যূরা ওয়া ইযা মার্রূ বিল লাগওয়ি মার্রূ কিরামা।  
অর্থ: আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং যখন তারা অনর্থক কথা-কর্মের পাশ দিয়ে চলে তখন (তা পরিহার করে) সসম্মানে চলে যায়।

**73.** وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَمۡ يَخِرُّواْ عَلَيۡهَا صُمّٗا وَعُمۡيَانٗا ﴿٧٣﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইযা যুক্কিরূ বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখির্রূ আলাইহা সুম্মাও ওয়া উময়ানা।  
অর্থ: আর যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরদের মত পড়ে থাকে না।

**74.** وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا ﴿٧٤﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইয়াকূলূনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুর্রিয়্যাতিনা কুর্রাতা আয়ুনিও ওয়াজআলনা লিল মুত্তাকীনা ইমামা।  
অর্থ: আর যারা বলে: ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা (তাকওয়া ও সত্যের ওপর অটল থাকার কারণে) আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।’

**75.** أُوْلَٰٓئِكَ يُجۡزَوۡنَ ٱلۡغُرۡفَةَ بِمَا صَبَرُواْ وَيُلَقَّوۡنَ فِيهَا تَحِيَّةٗ وَسَلَٰمًا ﴿٧٥﴾  
উচ্চারণ: উলাইকা ইউজযাওনাল গুরফাতা বিমা সাবারূ ওয়া ইউলাক্কাওনা ফীহা তাহিয়্যাতাও ওয়া সালামা।  
অর্থ: তারাই (এ সকল বৈশিষ্ট্যের অধিকারীরাই), যাদেরকে (জান্নাতে) সুউচ্চ কক্ষ প্রতিদান হিসাবে দেয়া হবে, যেহেতু তারা সবর করেছিল সেজন্য। আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে, অভিবাদন ও সালাম দ্বারা।

**76.** خَٰلِدِينَ فِيهَاۚ حَسُنَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ﴿٧٦﴾  
উচ্চারণ: খালিদীনা ফীহা হাসুনাত মুসতাকার্রাও ওয়া মুকামা।  
অর্থ: সেখানে তারা চিরস্থায়ী হবে। অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট!

**77.** قُلۡ مَا يَعۡبَؤُاْ بِكُمۡ رَبِّي لَوۡلَا دُعَآؤُكُمۡۖ فَقَدۡ كَذَّبۡتُمۡ فَسَوۡفَ يَكُونُ لِزَامَۢا ﴿٧٧﴾  
উচ্চারণ: কুল মা ইয়াবাউ বিকুম রাব্বী লাওলা দুআউকুম ফাকাদ কায্যাবতুম ফাসাওফা ইয়াকূনু লিযামা।  
অর্থ: (হে রাসূল! তুমি কুফরীর উপর হঠধর্মী কাফিরদেরকে) বলো: ‘যদি তোমরা (আমার রবকে) না-ই ডাক, তাহলে আমার রব তোমাদের কোনো পরোয়া করেন না। তারপর তোমরা (রাসূলকে) অস্বীকার করেছো। তাই অচিরেই শাস্তি অপরিহার্য হবে ।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-ফুরকান](https://yasinsurah.com/bn/sura-al-furqan/) · [সূরা আল-ফুরকান তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-furqan/#tilawat)

## সূরা আশ-শুআরা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** طسٓمٓ ﴿١﴾  
উচ্চারণ: ত্বোয়া সীন মীম।  
অর্থ: ত্বা-সীন-মীম।

**2.** تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ﴿٢﴾  
উচ্চারণ: তিলকা আয়াতুল কিতাবিল মুবীন।  
অর্থ: এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

**3.** لَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ أَلَّا يَكُونُواْ مُؤۡمِنِينَ ﴿٣﴾  
উচ্চারণ: লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকূনূ মুমিনীন।  
অর্থ: (হে রাসূল!) তারা মু’মিন হবে না বলে সম্ভবত তুমি (তাদের হিদায়াতের আশায় ও তাদের কর্মকাণ্ডে মনঃকষ্টে ) নিজেকে ধ্বংস করে দিবে।

**4.** إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ ﴿٤﴾  
উচ্চারণ: ইন নাশা নুনায্যিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন।  
অর্থ: আমি ইচ্ছা করলে আসমান থেকে তাদের ওপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম, ফলে তার প্রতি তাদের ঘাড়গুলো নত হয়ে যেতো।

**5.** وَمَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّنَ ٱلرَّحۡمَٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُواْ عَنۡهُ مُعۡرِضِينَ ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়াতীহিম মিন যিকরিম মিনার রাহমানি মুহদাছিন ইল্লা কানূ আনহু মুরিদীন।  
অর্থ: আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে (তাঁর তাওহীদ ও তাঁর নবীর সত্যতার প্রমাণাদিসহ) কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে বিমুখ হয়।

**6.** فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٦﴾  
উচ্চারণ: ফাকাদ কায্যাবূ ফাসায়াতীহিম আমবাউ মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।  
অর্থ: অতএব অবশ্যই তারা অস্বীকার করেছে। কাজেই তারা যা (যে শাস্তি) নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতো, তার সংবাদ অচিরেই তাদের কাছে এসে পড়বে।

**7.** أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ ﴿٧﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়ারাও ইলাল আরদি কাম আমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম।  
অর্থ: তারা কি জমিনের দিকে তাকিয়ে দেখেনি যে, আমি তাতে প্রত্যেক প্রকারের বহু উৎকৃষ্ট উদ্ভিদ উদ্‌গত করেছি?

**8.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿٨﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, তারপরও তাদের অধিকাংশই মু’মিন নয়।

**9.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহা পরাক্রমশালী, পরম দয়ালু।

**10.** وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনি তিল কাওমায যালিমীন।  
অর্থ: আর (হে রাসূল!) স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, ‘তুমি যালিম সম্প্রদায়ের কাছে যাও।’

**11.** قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا يَتَّقُونَ ﴿١١﴾  
উচ্চারণ: কাওমা ফিরআওনা আলা ইয়াত্তাকূন।  
অর্থ: ‘ফির‘আউনের সম্প্রদায়ের কাছে। তারা কি (আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই) ভয় করবে না?’

**12.** قَالَ رَبِّ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ ﴿١٢﴾  
উচ্চারণ: কালা রাব্বি ইন্নী আখাফু আই ইউকায্যিবূন।  
অর্থ: মূসা বললো: ‘হে আমার রব! আমি অবশ্যই আশঙ্কা করছি যে, তারা আমাকে মিথ্যারোপ করবে।’

**13.** وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া ইয়াদীকু সাদরী ওয়া লা ইয়ানতালিকু লিসানী ফা আরসিল ইলা হারূন।  
অর্থ: আর (তাদের মিথ্যারোপের দরুন) আমার বক্ষ সংকুচিত হয়ে আসে এবং আমার জিহ্বা স্বচ্ছন্দে চলে না। সুতরাং আপনি হারূনের কাছে (ওহী) পাঠান।

**14.** وَلَهُمۡ عَلَيَّ ذَنۢبٞ فَأَخَافُ أَن يَقۡتُلُونِ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া লাহুম আলায়্যা যামবুন ফা আখাফু আই ইয়াকতুলূন।  
অর্থ: ‘উপরন্তু (কিবতীকে মারার কারণে) আমার বিরুদ্ধে তাদের কাছে একটি অপরাধের অভিযোগ রয়েছে। ফলে আমি আশঙ্কা করছি যে, তারা আমাকে হত্যা করে ফেলবে।’

**15.** قَالَ كَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ ﴿١٥﴾  
উচ্চারণ: কালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুসতামিঊন।  
অর্থ: তিনি বললেন, কখনোই না! তোমরা দু’জন আমার নিদর্শনসমূহ নিয়ে যাও; নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, সবকিছু শুনছি।

**16.** فَأۡتِيَا فِرۡعَوۡنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: ফাতিয়া ফিরআওনা ফাকূলা ইন্না রাসূলু রাব্বিল আলামীন।  
অর্থ: ‘সুতরাং তোমরা উভয়ে ফির‘আউনের কাছে গিয়ে বলো, ‘নিশ্চয় আমরা বিশ্বজগতের রবের রাসূল।’

**17.** أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿١٧﴾  
উচ্চারণ: আন আরসিল মাআনা বানী ইসরাঈল।  
অর্থ: ‘যাতে তুমি বানূ ইসরাঈলকে আমাদের সাথে পাঠাও।’

**18.** قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِينَا وَلِيدٗا وَلَبِثۡتَ فِينَا مِنۡ عُمُرِكَ سِنِينَ ﴿١٨﴾  
উচ্চারণ: কালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়া লীদাও ওয়া লাবিছতা ফীনা মিন উমুরিকা সিনীন।  
অর্থ: ফির‘আউন (মূসাকে) বললো: ‘আমি কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি? আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছো।’

**19.** وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِي فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া ফাআলতা ফালাতাকাল লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরীন।  
অর্থ: ‘আর তুমি তোমার কর্ম যা করার তা করেছো এবং তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত।’

**20.** قَالَ فَعَلۡتُهَآ إِذٗا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: কালা ফাআলতুহা ইযাও ওয়া আনা মিনাদ দাল্লীন।  
অর্থ: মূসা (নিজ দোষ স্বীকার করে) বললো: ‘আমি এটি তখন করেছিলাম, যখন আমি পথহারাদের অন্তর্ভূক্ত ছিলাম ।’

**21.** فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿٢١﴾  
উচ্চারণ: ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লী রাব্বী হুকমাও ওয়া জাআলানী মিনাল মুরসালীন।  
অর্থ: ‘অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করলাম, তখন আমি তোমাদের থেকে (মাদয়ানে) পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে প্রজ্ঞা (নবুওয়্যাত) দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন’।

**22.** وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া তিলকা নিমাতুন তামুন্নুহা আলায়্যা আন আব্বাত্তা বানী ইসরাঈল।  
অর্থ: ‘আর (আমাকে লালন-পালন করার) যে অনুগ্রহের খোঁটা তুমি আমাকে দিচ্ছো, তাতো এই জন্যে যে, তুমি বানূ ইসরাঈলকে দাস বানিয়ে রেখেছো।’

**23.** قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴿٢٣﴾  
উচ্চারণ: কালা ফিরআওনু ওয়া মা রাব্বুল আলামীন।  
অর্থ: ফির‘আউন বললো, ‘সৃষ্টিকুলের রব আবার কে?’

**24.** قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ﴿٢٤﴾  
উচ্চারণ: কালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মূকিনীন।  
অর্থ: মূসা বললো: ‘যিনি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো।’

**25.** قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: কালা লিমান হাওলাহূ আলা তাসতামিঊন।  
অর্থ: ফির‘আউন তার আশেপাশে থাকা লোকদেরকে (নেতাদেরকে) বললো: ‘তোমরা কি মনোযোগসহ শুনছো না?’

**26.** قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿٢٦﴾  
উচ্চারণ: কালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আওওয়ালীন।  
অর্থ: মূসা বললো: ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব।’

**27.** قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ ﴿٢٧﴾  
উচ্চারণ: কালা ইন্না রাসূলাকুমুল লাযী উরসিলা ইলাইকুম লামাজনূন।  
অর্থ: ফির‘আউন বললো: ‘তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল অবশ্যই পাগল।’

**28.** قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: কালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলূন।  
অর্থ: মূসা বললো: ‘তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমাদের বিবেক-বুদ্ধি থাকে, তাহলে তোমরা তা বুঝতে পারবে।’

**29.** قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: কালা লাইনিত তাখাযতা ইলাহান গাইরী লাআজআলান্নাকা মিনাল মাসজূনীন।  
অর্থ: ফির‘আউন (মূসার সাথে তর্কে অক্ষম হয়ে) বললো: ‘যদি তুমি আমাকে ছাড়া কাউকে ইলাহরূপে গ্রহণ করো, তাহলে অবশ্যই আমি তোমাকে কারারুদ্ধদের অন্তর্ভুক্ত করব।’

**30.** قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ ﴿٣٠﴾  
উচ্চারণ: কালা আওয়ালাও জিতুকা বিশাইইম মুবীন।  
অর্থ: মূসা বলল, ‘আমি যদি তোমার কাছে স্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আসি’

**31.** قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: কালা ফাতি বিহী ইন কুনতা মিনাস সাদিকীন।  
অর্থ: ফির‘আউন বললো: ‘তুমি সত্যবাদী হয়ে থাকলে, তা নিয়ে এসো।’

**32.** فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ ﴿٣٢﴾  
উচ্চারণ: ফা আলকা আসাহু ফা ইযা হিয়া ছুবানুম মুবীন।  
অর্থ: অতঃপর সে তার (হাতের ) লাঠিটি (জমিনে) ফেলে দিলো, ফলে তৎক্ষণাৎ তা একটি স্পষ্ট অজগর সাপে পরিণত হলো।

**33.** وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া নাযাআ ইয়াদাহূ ফা ইযা হিয়া বাইদাউ লিন নাযিরীন।  
অর্থ: আর মূসা তার হাত (পকেটে ঢুকিয়ে আবার) বের করলো, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল-সাদা (হাত) হয়ে দেখা দিলো।

**34.** قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ ﴿٣٤﴾  
উচ্চারণ: কালা লিল মালাই হাওলাহূ ইন্না হাযা লাসাহিরুন আলীম।  
অর্থ: ফির‘আউন তার আশপাশের পরিষদবৰ্গকে বললো: ‘এ তো এক বিজ্ঞ যাদুকর!’

**35.** يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ইউরীদু আই ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহী ফামাযা তামুরূন।  
অর্থ: ‘সে তোমাদেরকে তার যাদুর (শক্তির) মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করতে চায়। অতএব, (তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে) তোমরা আমাকে কী পরামর্শ দাও?’

**36.** قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ﴿٣٦﴾  
উচ্চারণ: কালূ আরজিহ ওয়া আখাহু ওয়াবআছ ফিল মাদাইনি হাশিরীন।  
অর্থ: তারা বললো: ‘তাকে ও তার ভাইকে (দ্রুত শাস্তি না দিয়ে) কিছু সময়ের জন্য অবকাশ দিন, আর (যাদুকরদেরকে একত্রিত করতে) নগরে নগরে সংগ্রহকারীদেরকে পাঠিয়ে দিন।’

**37.** يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ ﴿٣٧﴾  
উচ্চারণ: ইয়াতূকা বিকুল্লি সাহ্হারিন আলীম।  
অর্থ: ‘তারা আপনার নিকট প্রত্যেক বিজ্ঞ যাদুকরকে একত্রিত করবে।’

**38.** فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ﴿٣٨﴾  
উচ্চারণ: ফাজুমিআস সাহারাতু লিমীকাতি ইয়াওমিম মালূম।  
অর্থ: অতঃপর (মূসার সাথে প্রতিযোগিতা করার জন্য) এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে যাদুকরদের একত্র করা হলো।

**39.** وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া কীলা লিন নাসি হাল আনতুম মুজতামিঊন।  
অর্থ: উপরন্তু লোকদের বলা হলো, ‘তোমরাও কি (সেখানে বিজয়ী লোকটিকে দেখতে) সমবেত হবে?’

**40.** لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানূ হুমুল গালিবীন।  
অর্থ: ‘যাতে আমরা যাদুকরদের (ধর্ম) অনুসরণ করতে পারি, যদি তারা (মূসার ওপর) বিজয়ী হয়।’

**41.** فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ ﴿٤١﴾  
উচ্চারণ: ফালাম্মা জাআস সাহারাতু কালূ লিফিরআওনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবীন।  
অর্থ: অতঃপর যখন জাদুকররা এলো, তারা ফির‘আউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই, তবে কি আমাদের জন্য নিশ্চিতভাবে কোনো পুরস্কার হবে?’

**42.** قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ ﴿٤٢﴾  
উচ্চারণ: কালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকার্রাবীন।  
অর্থ: ফির‘আউন বললো: ‘হ্যাঁ এবং নিশ্চয় তোমরা তখন আমার নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।’

**43.** قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: কালা লাহুম মূসা আলকূ মা আনতুম মুলকূন।  
অর্থ: (যাদু-যুদ্ধের প্রারম্ভে) মূসা তাদেরকে বললো: ‘তোমরা যা (যে যাদু) নিক্ষেপ করার তা নিক্ষেপ করো।’

**44.** فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ফা আলকাও হিবালাহুম ওয়া ইসিয়্যাহুম ওয়া কালূ বিইয্যাতি ফিরআওনা ইন্না লানাহনুল গালিবূন।  
অর্থ: অতঃপর তারা নিজেদের রশি ও লাঠি নিক্ষেপ করলো এবং বললো: ‘ফির‘আউনের ইজ্জতের শপথ! অবশ্যই আমরা বিজয়ী হবো।’

**45.** فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ফা আলকা মূসা আসাহু ফা ইযা হিয়া তালকাফু মা ইয়াফিকূন।  
অর্থ: অতঃপর মূসা তার হাতের লাঠিটি নিক্ষেপ করলো, ফলে তৎক্ষণাৎ তা (অজগর হয়ে) তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো।

**46.** فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ফা উলকিয়াস সাহারাতু সাজিদীন।  
অর্থ: তখন যাদুকররা সাজদাবনত হয়ে পড়লো।

**47.** قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٧﴾  
উচ্চারণ: কালূ আমান্না বিরাব্বিল আলামীন।  
অর্থ: তারা বললো: ‘আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রবের প্রতি।’

**48.** رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: রাব্বি মূসা ওয়া হারূন।  
অর্থ: ‘মূসা ও হারূনের রব।’

**49.** قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ ﴿٤٩﴾  
উচ্চারণ: কালা আমানতুম লাহূ কাবলা আন আযানা লাকুম ইন্নাহূ লাকাবীরুকুমুল লাযী আল্লামাকুমুস সিহরা ফালাসাওফা তালামূনা লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিও ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাঈন।  
অর্থ: ফির‘আউন (যাদুকরদের ক্রোধান্বিত হয়ে) বললো: ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সে তোমাদের মহাগুরু, যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে। অতএব অচিরেই তোমরা (এর পরিণাম) জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পাসমূহ বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি অবশ্যই তোমাদের সকলকে (খেজুর গাছের গুঁড়িতে) শূলবিদ্ধ করবো।’

**50.** قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: কালূ লা দাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবূন।  
অর্থ: তারা (যাদুকররা) বলল, ‘কোনো ক্ষতি নেই; নিশ্চয় আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী।’

**51.** إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٥١﴾  
উচ্চারণ: ইন্না নাতমাউ আই ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আওওয়ালাল মুমিনীন।  
অর্থ: ‘আমরা আশা করি যে, আমাদের রব আমাদের (পূর্বের) অপরাধসমূহ ক্ষমা করে দিবেন; কারণ আমরা (মূসার ওপর ঈমান আনার ক্ষেত্রে) মু’মিনদের মধ্যে প্রথম।’

**52.** ۞ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদী ইন্নাকুম মুত্তাবাঊন।  
অর্থ: আর আমি মূসার প্রতি ওহী করলাম যে, ‘আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা করো, নিশ্চয়ই (তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য ফির‘আউন ও তার সাথীদের কর্তৃক) তোমাদের পিছু নেয়া হবে।’

**53.** فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ফা আরসালা ফিরআওনু ফিল মাদাইনি হাশিরীন।  
অর্থ: অতঃপর ফির‘আউন (বানূ ইসরাঈলকে ফেরত আনার জন্য) নগরে নগরে লোক সংগ্রহকারী (সেনাবাহিনী) পাঠালো।

**54.** إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرۡذِمَةٞ قَلِيلُونَ ﴿٥٤﴾  
উচ্চারণ: ইন্না হাউলাই লাশিরযিমাতুন কালীলূন।  
অর্থ: (ফির‘আউন তুচ্ছ করে বললো,) ‘নিশ্চয়ই এরা তো ক্ষুদ্র একটি দল।’

**55.** وَإِنَّهُمۡ لَنَا لَغَآئِظُونَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহুম লানা লাগাইযূন।  
অর্থ: আর অবশ্যই তারা আমাদের জন্য চরম ক্রোধ উত্তেজক।

**56.** وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ ﴿٥٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লাজামীউন হাযিরূন।  
অর্থ: ‘আর (তাদের মোকাবেলায়) আমরা সবাই সদাজাগ্রত সতর্ক একটি সেনাদল।’

**57.** فَأَخۡرَجۡنَٰهُم مِّن جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿٥٧﴾  
উচ্চারণ: ফা আখরাজনাহুম মিন জান্নাতিও ওয়া উয়ূন।  
অর্থ: পরিণামে আমি তাদেরকে (ফির‘আউন ও তার সম্প্রদায়কে মিশরের) উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে দিলাম।

**58.** وَكُنُوزٖ وَمَقَامٖ كَرِيمٖ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়া কুনূযিও ওয়া মাকামিন কারীম।  
অর্থ: এবং ধন-ভাণ্ডার ও সুন্দর ঘর-বাড়ি বিশিষ্ট এলাকা থেকেও।

**59.** كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿٥٩﴾  
উচ্চারণ: কাযালিকা ওয়া আওরাছনাহা বানী ইসরাঈল।  
অর্থ: এরূপই ঘটেছিল এবং আমি বানূ ইসরাঈলকে এসবের উত্তরাধিকার বানিয়েছিলাম।

**60.** فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِينَ ﴿٦٠﴾  
উচ্চারণ: ফা আতবাঊহুম মুশরিকীন।  
অর্থ: অতঃপর তারা (ফিরআউন ও তার সম্প্রদায়) সূর্য উঠা মাত্রই তাদের (বানূ ইসরাঈলের) পিছু নিলো।

**61.** فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: ফালাম্মা তারাআল জামআনি কালা আসহাবু মূসা ইন্না লামুদরাকূন।  
অর্থ: অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখলো, তখন মূসার সাথীরা বললো: ‘অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম!’

**62.** قَالَ كَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ ﴿٦٢﴾  
উচ্চারণ: কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদীন।  
অর্থ: মূসা বললো: ‘কখনই নয়; আমার সাথে আমার রব রয়েছেন। নিশ্চয় অচিরেই তিনি আমাকে (রক্ষার)পথনির্দেশ দিবেন।’

**63.** فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ ﴿٦٣﴾  
উচ্চারণ: ফা আওহাইনা ইলা মূসা আনিদ রিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত তাওদিল আযীম।  
অর্থ: অতঃপর আমি মূসার প্রতি ওয়াহী পাঠালাম: ‘তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো।’ ফলে তা ( বিদীর্ণ হয়ে ) বিভক্ত হয়ে গেলো। তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড়ের মতো হয়ে গেলো।

**64.** وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ ﴿٦٤﴾  
উচ্চারণ: ওয়া আযলাফনা ছাম্মাল আখারীন।  
অর্থ: আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে,

**65.** وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ ﴿٦٥﴾  
উচ্চারণ: ওয়া আনজাইনা মূসা ওয়া মাম মাআহূ আজমাঈন।  
অর্থ: আর আমি মূসা ও তার সাথে (বানূ ইসরাঈলের) যারা ছিলো সকলকে উদ্ধার করলাম।

**66.** ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿٦٦﴾  
উচ্চারণ: ছুম্মা আগরাকনাল আখারীন।  
অর্থ: তারপর অপর দলটিকে (ফিরআউন ও তার সম্প্রদায়কে) ডুবিয়ে দিলাম।

**67.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿٦٧﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে রয়েছে নিদর্শন। আর তাদের (ফির‘আউনের সম্প্রদায়ের) অধিকাংশই মু’মিন নয়।

**68.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿٦٨﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**69.** وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ ﴿٦٩﴾  
উচ্চারণ: ওয়াতলু আলাইহিম নাবাআ ইবরাহীম।  
অর্থ: আর তুমি তাদের নিকট ইবরাহীমের ঘটনা বর্ণনা করো।

**70.** إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: ইয কালা লিআবীহি ওয়া কাওমিহী মা তাবুদূন।  
অর্থ: যখন সে তার পিতা ও তার জাতিকে বলেছিলো: ‘তোমরা (আল্লাহকে বাদ দিয়ে) কীসের ইবাদাত করো?’

**71.** قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ ﴿٧١﴾  
উচ্চারণ: কালূ নাবুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফীন।  
অর্থ: তারা বললো: ‘আমরা মূর্তির পূজা করি। অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে আঁকড়ে থাকব।’

**72.** قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ ﴿٧٢﴾  
উচ্চারণ: কালা হাল ইয়াসমাঊনাকুম ইয তাদঊন।  
অর্থ: সে বললো: ‘যখন তোমরা মূর্তিগুলোকে ডাকো, তখন কি তারা তোমাদের ডাক শুনতে পায়?’

**73.** أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ ﴿٧٣﴾  
উচ্চারণ: আও ইয়ানফাঊনাকুম আও ইয়াদুর্রূন।  
অর্থ: ‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?’

**74.** قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ ﴿٧٤﴾  
উচ্চারণ: কালূ বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলূন।  
অর্থ: তারা বললো: (না, পারে না।) ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এরূপই (এগুলোর পূজা) করতো।’

**75.** قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: কালা আফারাআইতুম মা কুনতুম তাবুদূন।  
অর্থ: ইবরাহীম বললো: ‘তোমরা যাদের পূজা করো-তাদের সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো?’

**76.** أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ ﴿٧٦﴾  
উচ্চারণ: আনতুম ওয়া আবাউকুমুল আকদামূন।  
অর্থ: ‘তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা?’

**77.** فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ ﴿٧٧﴾  
উচ্চারণ: ফা ইন্নাহুম আদুওওয়ুল লী ইল্লা রাব্বাল আলামীন।  
অর্থ: ‘সৃষ্টিকুলের রব ব্যতীত অবশ্যই তারা সকলে আমার শত্রু।’

**78.** ٱلَّذِي خَلَقَنِي فَهُوَ يَهۡدِينِ ﴿٧٨﴾  
উচ্চারণ: আল্লাযী খালাকানী ফাহুওয়া ইয়াহদীন।  
অর্থ: ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনিই আমাকে হিদায়াত দেন।’

**79.** وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ ﴿٧٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযী হুওয়া ইউতইমুনী ওয়া ইয়াসকীন।  
অর্থ: ‘আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান।’

**80.** وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ ﴿٨٠﴾  
উচ্চারণ: ওয়া ইযা মারিদতু ফাহুওয়া ইয়াশফীন।  
অর্থ: ‘আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য করেন।’

**81.** وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ ﴿٨١﴾  
উচ্চারণ: ওয়াল লাযী ইউমীতুনী ছুম্মা ইউহয়ীন।  
অর্থ: ‘আর যিনি আমার (হায়াত শেষে) মৃত্যু দিবেন, অত:পর (মৃত্যুর পর) আমাকে জীবিত করবেন।’

**82.** وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓـَٔتِي يَوۡمَ ٱلدِّينِ ﴿٨٢﴾  
উচ্চারণ: ওয়াল লাযী আতমাউ আই ইয়াগফিরা লী খাতীআতী ইয়াওমাদ দীন।  
অর্থ: ‘আর যাঁর কাছে আমি আশা করি, তিনি বিচার দিবসে আমার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিবেন।’

**83.** رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ ﴿٨٣﴾  
উচ্চারণ: রাব্বি হাব লী হুকমাও ওয়া আলহিকনী বিস সালিহীন।  
অর্থ: (অতপর ইরবাহীম দু‘আ করে বললো) ‘হে আমার রব! আমাকে (দ্বীনের) প্রজ্ঞা দান করুন এবং আমাকে (জান্নাতে) সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন।’

**84.** وَٱجۡعَل لِّي لِسَانَ صِدۡقٖ فِي ٱلۡأٓخِرِينَ ﴿٨٤﴾  
উচ্চারণ: ওয়াজআল লী লিসানা সিদকিন ফিল আখিরীন।  
অর্থ: ‘এবং পরবর্তী বংশধরদের কাছে আমার উত্তম স্মরণ ও সুন্দর প্রশংসা অব্যাহত রাখুন।’

**85.** وَٱجۡعَلۡنِي مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ ﴿٨٥﴾  
উচ্চারণ: ওয়াজআলনী মিও ওয়ারাছাতি জান্নাতিন নাঈম।  
অর্থ: ‘আর আপনি আমাকে নি‘আমতে পরিপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন।’

**86.** وَٱغۡفِرۡ لِأَبِيٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ ﴿٨٦﴾  
উচ্চারণ: ওয়াগফির লিআবী ইন্নাহূ কানা মিনাদ দাল্লীন।  
অর্থ: ‘আর আপনি আমার পিতাকে (হিদায়াতের তাওফীক দিন এবং তাকে) ক্ষমা করুন, নিশ্চয় সে (শিরকের কারণে) পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলো।’

**87.** وَلَا تُخۡزِنِي يَوۡمَ يُبۡعَثُونَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ওয়া লা তুখযিনী ইয়াওমা ইউবআছূন।  
অর্থ: ‘আর যেদিন (হিসাবের জন্য সবাইকে) পুনরুত্থিত করা হবে, সেদিন আমাকে (শাস্তি দিয়ে) লাঞ্ছিত করবেন না।’

**88.** يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ ﴿٨٨﴾  
উচ্চারণ: ইয়াওমা লা ইয়ানফাউ মালুও ওয়া লা বানূন।  
অর্থ: ‘যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না।’

**89.** إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبٖ سَلِيمٖ ﴿٨٩﴾  
উচ্চারণ: ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালীম।  
অর্থ: ‘তবে যে আল্লাহর কাছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে (সেই লাভবান হবে)।’

**90.** وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ ﴿٩٠﴾  
উচ্চারণ: ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকীন।  
অর্থ: আর সে দিন মুত্তাকীদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে।

**91.** وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِلۡغَاوِينَ ﴿٩١﴾  
উচ্চারণ: ওয়া বুর্রিযাতিল জাহীমু লিল গাওয়ীন।  
অর্থ: এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে।

**92.** وَقِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تَعۡبُدُونَ ﴿٩٢﴾  
উচ্চারণ: ওয়া কীলা লাহুম আইনা মা কুনতুম তাবুদূন।  
অর্থ: আর তাদেরকে বলা হবে, ‘তারা কোথায় যাদের তোমরা পূজা করতে,

**93.** مِن دُونِ ٱللَّهِ هَلۡ يَنصُرُونَكُمۡ أَوۡ يَنتَصِرُونَ ﴿٩٣﴾  
উচ্চারণ: মিন দূনিল্লাহি হাল ইয়ানসুরূনাকুম আও ইয়ানতাসিরূন।  
অর্থ: ‘আল্লাহর পরিবর্তে?’ তারা কি ( আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষা করে) তোমাদেরকে সাহায্য করতে পারছে, না তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারছে?

**94.** فَكُبۡكِبُواْ فِيهَا هُمۡ وَٱلۡغَاوُۥنَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ফাকুবকিবূ ফীহা হুম ওয়াল গাওয়ূন।  
অর্থ: অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

**95.** وَجُنُودُ إِبۡلِيسَ أَجۡمَعُونَ ﴿٩٥﴾  
উচ্চারণ: ওয়া জুনূদু ইবলীসা আজমাঊন।  
অর্থ: আর ইবলীসের সকল সৈন্যবাহিনীকেও।

**96.** قَالُواْ وَهُمۡ فِيهَا يَخۡتَصِمُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: কালূ ওয়া হুম ফীহা ইয়াখতাসিমূন।  
অর্থ: সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে-

**97.** تَٱللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿٩٧﴾  
উচ্চারণ: তাল্লাহি ইন কুন্না লাফী দালালিম মুবীন।  
অর্থ: ‘আল্লাহর শপথ! আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম’,

**98.** إِذۡ نُسَوِّيكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٩٨﴾  
উচ্চারণ: ইয নুসাওওয়ীকুম বিরাব্বিল আলামীন।  
অর্থ: ‘যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম।’

**99.** وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلۡمُجۡرِمُونَ ﴿٩٩﴾  
উচ্চারণ: ওয়া মা আদাল্লানা ইল্লাল মুজরিমূন।  
অর্থ: ‘আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিলো’;

**100.** فَمَا لَنَا مِن شَٰفِعِينَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: ফামা লানা মিন শাফিঈন।  
অর্থ: ‘অতএব, (আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে আজ) আমাদের কোনো সুপারিশকারী নেই,

**101.** وَلَا صَدِيقٍ حَمِيمٖ ﴿١٠١﴾  
উচ্চারণ: ওয়া লা সাদীকিন হামীম।  
অর্থ: এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই।’

**102.** فَلَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ফালাও আন্না লানা কার্রাতান ফানাকূনা মিনাল মুমিনীন।  
অর্থ: ‘হায়, আমাদের যদি (দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার) একবার সুযোগ হতো, তবে আমরা মু’মিনদের অর্ন্তভুক্ত হতাম।’

**103.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٠٣﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মু’মিন নয়।

**104.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٠٤﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**105.** كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: কায্যাবাত কাওমু নূহিনিল মুরসালীন।  
অর্থ: নূহের সম্প্রদায় (তার প্রতি মিথ্যারোপ করে মূলত সকল) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।

**106.** إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম আখূহুম নূহুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?’

**107.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।’

**108.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٠٨﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘সুতরাং তোমরা আল্লাহর নির্দেশ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**109.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٠٩﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর আমি (এ দাওয়াত পৌঁছানোর বিনিময়ে) তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না। ; আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট।’

**110.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١١٠﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘সুতরাং তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**111.** ۞ قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ ﴿١١١﴾  
উচ্চারণ: কালূ আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালূন।  
অর্থ: ‘তারা বললো: ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো; অথচ (সমাজের) নিম্নশ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে?’

**112.** قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١١٢﴾  
উচ্চারণ: কালা ওয়া মা ইলমী বিমা কানূ ইয়ামালূন।  
অর্থ: নূহ বললো: ‘তারা আগে কি করত, তা জানা আমার কী প্রয়োজন?’

**113.** إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّيۖ لَوۡ تَشۡعُرُونَ ﴿١١٣﴾  
উচ্চারণ: ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বী লাও তাশউরূন।  
অর্থ: ‘তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা বুঝতে (তবে এ কথা কখনোই বলতে না)।’

**114.** وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١٤﴾  
উচ্চারণ: ওয়া মা আনা বিতারিদিল মুমিনীন।  
অর্থ: ‘আর আমি তো (তোমাদের ঈমান আনার আশায়) মু’মিনদেরকে (মজলিস থেকে) তাড়িয়ে দেওয়ার নই।’

**115.** إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ ﴿١١٥﴾  
উচ্চারণ: ইন আনা ইল্লা নাযীরুম মুবীন।  
অর্থ: ‘আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।’

**116.** قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِينَ ﴿١١٦﴾  
উচ্চারণ: কালূ লাইল লাম তানতাহি ইয়া নূহু লাতাকূনান্না মিনাল মারজূমীন।  
অর্থ: তারা বললো: ‘হে নূহ! যদি তুমি (এ কাজ থেকে) বিরত না হও, তবে অবশ্যই তুমি পাথরের আঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে।’

**117.** قَالَ رَبِّ إِنَّ قَوۡمِي كَذَّبُونِ ﴿١١٧﴾  
উচ্চারণ: কালা রাব্বি ইন্না কাওমী কায্যাবূন।  
অর্থ: নূহ বললো: ‘হে আমার রব! আমার জাতি আমাকে অস্বীকার করেছে।’

**118.** فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١٨﴾  
উচ্চারণ: ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনী ওয়া মাম মাইয়া মিনাল মুমিনীন।  
অর্থ: ‘সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা করে দিন। আর আমাকে ও আমার সাথে থাকা মু’মিনদেরকে রক্ষা করুন।’

**119.** فَأَنجَيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿١١٩﴾  
উচ্চারণ: ফা আনজাইনাহু ওয়া মাম মাআহূ ফিল ফুলকিল মাশহূন।  
অর্থ: অতঃপর আমি (তাঁর এ প্রার্থনা কবুল করলাম এবং) তাঁকে এবং তাঁর সাথে যারা ভরা নৌকায় আরোহী ছিলো তাদেরকে (ধ্বংস থেকে) রক্ষা করলাম।

**120.** ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِينَ ﴿١٢٠﴾  
উচ্চারণ: ছুম্মা আগরাকনা বাদুল বাকীন।  
অর্থ: তারপর অবশিষ্ট লোকদেরকে (মহা প্লাবনে) ডুবিয়ে দিলাম।

**121.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٢١﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, বস্তুত তাদের অধিকাংশই মু’মিন ছিল না।

**122.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٢٢﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**123.** كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٢٣﴾  
উচ্চারণ: কায্যাবাত আদুনিল মুরসালীন।  
অর্থ: ‘আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিলো।

**124.** إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম আখূহুম হূদুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন তাদের ভাই হূদ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

**125.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٢٥﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।’

**126.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٢٦﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**127.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٢٧﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

**128.** أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ ﴿١٢٨﴾  
উচ্চারণ: আতাবনূনা বিকুল্লি রীইন আয়াতান তাবাছূন।  
অর্থ: ‘তোমরা কি প্রতিটি উঁচু স্থানে (বা টিলায়) একটি নিদর্শন নির্মাণ কর, যাতে তোমরা অনর্থক খেল-তামাশা কর?’

**129.** وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ ﴿١٢٩﴾  
উচ্চারণ: ওয়া তাত্তাখিযূনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদূন।  
অর্থ: আর তোমরা অট্টালিকা নির্মাণ কর, যেন তোমরা চিরকাল স্থায়ী হবে?

**130.** وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ ﴿١٣٠﴾  
উচ্চারণ: ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারীন।  
অর্থ: আর যখন তোমরা আঘাত কর, তখন তোমরা অত্যাচারীর মতো আঘাত কর।

**131.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٣١﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**132.** وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ ﴿١٣٢﴾  
উচ্চারণ: ওয়াত্তাকুল লাযী আমাদ্দাকুম বিমা তালামূন।  
অর্থ: ‘আর তোমরা তাঁকে (আল্লাহর অসন্তুষ্টিকে) ভয় করো, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু (নি‘আমতরাজি) দিয়ে, যা তোমরা ভালো করেই জানো।’

**133.** أَمَدَّكُم بِأَنۡعَٰمٖ وَبَنِينَ ﴿١٣٣﴾  
উচ্চারণ: আমাদ্দাকুম বিআনআমিও ওয়া বানীন।  
অর্থ: ‘তিনি তোমাদেরকে সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তান-সন্ততি দ্বারা,

**134.** وَجَنَّٰتٖ وَعُيُونٍ ﴿١٣٤﴾  
উচ্চারণ: ওয়া জান্নাতিও ওয়া উয়ূন।  
অর্থ: আর বাগান ও ঝর্ণাধারা দ্বারা।’

**135.** إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٣٥﴾  
উচ্চারণ: ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আযীম।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের ওপর এক মহা দিবসের (কিয়ামতের দিনের) শাস্তির ভয় করছি।’

**136.** قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ ﴿١٣٦﴾  
উচ্চারণ: কালূ সাওয়াউন আলাইনা আওয়াআযতা আম লাম তাকুম মিনাল ওয়াইযীন।  
অর্থ: তারা বললো: ‘তুমি আমাদের উপদেশ দাও কিংবা না দাও, উভয়ই আমাদের জন্য সমান।’

**137.** إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ ﴿١٣٧﴾  
উচ্চারণ: ইন হাযা ইল্লা খুলুকুল আওওয়ালীন।  
অর্থ: ‘এসব পূর্ববর্তীদের (ধর্ম, অভ্যাস ও) চরিত্র ছাড়া আর কিছুই নয়।’

**138.** وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ﴿١٣٨﴾  
উচ্চারণ: ওয়া মা নাহনু বিমুআয্যাবীন।  
অর্থ: ‘আর আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না।’

**139.** فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٣٩﴾  
উচ্চারণ: ফাকায্যাবূহু ফা আহলাকনাহুম ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: অতঃপর তারা তাকে (নবী হূদকে) অস্বীকার করলো, ফলে আমি (কঠিন ঝড়ো হাওয়ার মাধ্যমে) তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চয় এতে (এ ধ্বংসের মাঝে) নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**140.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٤٠﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**141.** كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٤١﴾  
উচ্চারণ: কায্যাবাত ছামূদুল মুরসালীন।  
অর্থ: সামূদ সম্প্রদায় (নিজেদের নবী সালিহকে অস্বীকার করার মাধ্যমে) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।

**142.** إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ ﴿١٤٢﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম আখূহুম সালিহুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

**143.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٤٣﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘আমি তো তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রাসূল।’

**144.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٤٤﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**145.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٤٥﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

**146.** أَتُتۡرَكُونَ فِي مَا هَٰهُنَآ ءَامِنِينَ ﴿١٤٦﴾  
উচ্চারণ: আতুতরাকূনা ফী মা হাহুনা আমিনীন।  
অর্থ: ‘(তোমরা কি মনে করছো যে,) তোমাদেরকে কি এখানে যা (দুনিয়াতে যে কল্যাণ ও নি‘আমত) আছে, তাতে নিরাপদে ছেড়ে দেওয়া হবে?’

**147.** فِي جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿١٤٧﴾  
উচ্চারণ: ফী জান্নাতিও ওয়া উয়ূন।  
অর্থ: ‘ সুশোভিত বাগান ও ঝর্ণাধারায়’

**148.** وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ ﴿١٤٨﴾  
উচ্চারণ: ওয়া যুরূইও ওয়া নাখলিন তালউহা হাদীম।  
অর্থ: ‘আর ক্ষেত-খামার ও সুকোমল গুচ্ছ বিশিষ্ট (কাঁচা ও পাকা) খেজুর বাগানে?’

**149.** وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا فَٰرِهِينَ ﴿١٤٩﴾  
উচ্চারণ: ওয়া তানহিতূনা মিনাল জিবালি বুয়ূতান ফারিহীন।  
অর্থ: ‘আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে বাড়ি-ঘর নির্মাণ করছো।’

**150.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٥٠﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**151.** وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ ﴿١٥١﴾  
উচ্চারণ: ওয়া লা তুতীঊ আমরাল মুসরিফীন।  
অর্থ: ‘আর তোমরা সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য করো না।’

**152.** ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ ﴿١٥٢﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইউফসিদূনা ফিল আরদি ওয়া লা ইউসলিহূন।  
অর্থ: ‘যারা জমিনে (পাপকর্ম ছড়িয়ে) বিপর্যয় সৃষ্টি করে এবং (আল্লাহর আনুগত্য আঁকড়ে ধরে) নিজেদেরকে সংশোধন করে না।’

**153.** قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ﴿١٥٣﴾  
উচ্চারণ: কালূ ইন্নামা আনতা মিনাল মুসাহ্হারীন।  
অর্থ: তারা (তাঁর সম্প্রদায়ের লোকেরা) বলল: ‘তুমিতো যাদুগ্রস্তদের একজন।’

**154.** مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿١٥٤﴾  
উচ্চারণ: মা আনতা ইল্লা বাশারুম মিছলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকীন।  
অর্থ: ‘তুমি তো কেবল আমাদের মতো একজন মানুষ। সুতরাং তুমি যদি (রিসালাতের দাবিতে) সত্যবাদী হও, তবে কোনো নিদর্শন (মু‘জিযা) নিয়ে এসো।’

**155.** قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ ﴿١٥٥﴾  
উচ্চারণ: কালা হাযিহী নাকাতুল লাহা শিরবুও ওয়া লাকুম শিরবু ইয়াওমিম মালূম।  
অর্থ: সালিহ (তাদেরকে) বললো: ‘এটি একটি উষ্ট্রী (এটিই আমার নিদর্শন); তার জন্য রয়েছে পানি পানের পালা, আর তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা।’

**156.** وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٥٦﴾  
উচ্চারণ: ওয়া লা তামাস্সূহা বিসূইন ফায়াখুযাকুম আযাবু ইয়াওমিন আযীম।  
অর্থ: ‘আর তোমরা তাকে (হত্যা করে বা মেরে) কোন অনিষ্ট সাধন করো না; যদি করো, তবে এক মহা দিনের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে।’

**157.** فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ ﴿١٥٧﴾  
উচ্চারণ: ফাআকারূহা ফা আসবাহূ নাদিমীন।  
অর্থ: অতঃপর তারা সেটি যবহ করলো; ফলে (কঠিন শাস্তি দেখে) তারা ভীষণভাবে অনুতপ্ত হলো।

**158.** فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٥٨﴾  
উচ্চারণ: ফা আখাযাহুমুল আযাবু ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: ফলে (বিকট আওয়াজ ও ভূমিকম্পের) শাস্তি তাদেরকে পাকড়াও করলো। নিশ্চয় এতে (এ ঘটনায়) রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**159.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٥٩﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**160.** كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٦٠﴾  
উচ্চারণ: কায্যাবাত কাওমু লূতিনিল মুরসালীন।  
অর্থ: লূতের সম্প্রদায় (নবী লূতকে অস্বীকার করার মাধ্যমে) রাসূলগণকে অস্বীকার করেছিলো।

**161.** إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ ﴿١٦١﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম আখূহুম লূতুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

**162.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٦٢﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’

**163.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٦٣﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**164.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦٤﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

**165.** أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦٥﴾  
উচ্চারণ: আতাতূনায যুকরানা মিনাল আলামীন।  
অর্থ: ‘সৃষ্টিকুলের মধ্যে (যৌনকর্ম করতে) তোমরাই কি কেবল পুরুষের কাছে যাও?’

**166.** وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ ﴿١٦٦﴾  
উচ্চারণ: ওয়া তাযারূনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আযওয়াজিকুম বাল আনতুম কাওমুন আদূন।  
অর্থ: ‘আর (যৌন চাহিদা পূরণের জন্য) তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন, তাদেরকে তোমরা ত্যাগ করো; বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’

**167.** قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ ﴿١٦٧﴾  
উচ্চারণ: কালূ লাইল লাম তানতাহি ইয়া লূতু লাতাকূনান্না মিনাল মুখরাজীন।  
অর্থ: তারা বললো: ‘হে লূত! তুমি যদি (আমাদেরকে এ কাজ করতে নিষেধ করা থেকে) বিরত না হও, তাহলে তুমি অবশ্যই (এ দেশ থেকে) নির্বাসিত হবে।’

**168.** قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ ﴿١٦٨﴾  
উচ্চারণ: কালা ইন্নী লিআমালিকুম মিনাল কালীন।  
অর্থ: লূত বললো: ‘নিশ্চয় আমি তোমাদের কাজকে ঘৃণা করি।‘

**169.** رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ ﴿١٦٩﴾  
উচ্চারণ: রাব্বি নাজ্জিনী ওয়া আহলী মিম্মা ইয়ামালূন।  
অর্থ: ‘হে আমার রব! আমাকে এবং আমার পরিবারকে তাদের করণীয় কাজের (অপকর্মের) ক্ষতি থেকে রক্ষা কর।’

**170.** فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ﴿١٧٠﴾  
উচ্চারণ: ফানাজ্জাইনাহু ওয়া আহলাহূ আজমাঈন।  
অর্থ: অতঃপর আমি তাকে ও তার পরিবার-পরিজন সবাইকে (শাস্তি থেকে) রক্ষা করলাম।

**171.** إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ﴿١٧١﴾  
উচ্চারণ: ইল্লা আজূযান ফিল গাবিরীন।  
অর্থ: তবে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া।

**172.** ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿١٧٢﴾  
উচ্চারণ: ছুম্মা দাম্মারনাল আখারীন।  
অর্থ: অতঃপর (লূত ও তাঁর পরিবার সাদূম এলাকা থেকে বেরিয়ে আসার পরে) অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলাম।

**173.** وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ ﴿١٧٣﴾  
উচ্চারণ: ওয়া আমতারনা আলাইহিম মাতারান ফাসাআ মাতারুল মুনযারীন।  
অর্থ: আর আমি তাদের ওপর (আকাশ থেকে) শিলাবৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং সেই বৃষ্টি (লূত কর্তৃক শাস্তির) ভীতি প্রদর্শিতদের জন্য কতইনা মন্দ ছিল!

**174.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٧٤﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে (এ শাস্তিতে) রয়েছে এক নিদর্শন। আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**175.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٧٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহা পরাক্রমশালী, পরম দয়ালু।

**176.** كَذَّبَ أَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٧٦﴾  
উচ্চারণ: কায্যাবা আসহাবুল আইকাতিল মুরসালীন।  
অর্থ: আইকার অধিবাসীরা (তাদের নবী শু‘আইবকে অস্বীকার করে মূলত সকল) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।

**177.** إِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ أَلَا تَتَّقُونَ ﴿١٧٧﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম শুআইবুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন (তাদের নবী) শু‘আইব তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

**178.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٧٨﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’

**179.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٧٩﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**180.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٨٠﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

**181.** ۞ أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ ﴿١٨١﴾  
উচ্চারণ: আওফুল কাইলা ওয়া লা তাকূনূ মিনাল মুখসিরীন।  
অর্থ: ‘তোমরা (বেচা-কেনার সময়) মাপে পূর্ণ মাত্রায় দাও এবং যারা মাপে ঘাটতি করে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না।’

**182.** وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ ﴿١٨٢﴾  
উচ্চারণ: ওয়াযিনূ বিল কিসতাসিল মুসতাকীম।  
অর্থ: ‘আর (ওজন করার সময়) সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো।’

**183.** وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ﴿١٨٣﴾  
উচ্চারণ: ওয়া লা তাবখাসুন নাসা আশয়াআহুম ওয়া লা তাছাও ফিল আরদি মুফসিদীন।  
অর্থ: ‘আর মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করো না।’

**184.** وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ ﴿١٨٤﴾  
উচ্চারণ: ওয়াত্তাকুল লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আওওয়ালীন।  
অর্থ: ‘যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী প্রজন্মসমূহকে সৃষ্টি করেছেন, তাঁর আদেশ-নিষেধ মেনে তাকে ভয় করো।’

**185.** قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ﴿١٨٥﴾  
উচ্চারণ: কালূ ইন্নামা আনতা মিনাল মুসাহ্হারীন।  
অর্থ: তারা বললো: ‘(হে শু‘আইব!) তুমি তো কেবল যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।’

**186.** وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ ﴿١٨٦﴾  
উচ্চারণ: ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিছলুনা ওয়া ইন নাযুন্নুকা লামিনাল কাযিবীন।  
অর্থ: ‘তাছাড়া তুমি তো আমাদের মতোই একজন মানুষ। আর আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি।’

**187.** فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿١٨٧﴾  
উচ্চারণ: ফা আসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকীন।  
অর্থ: ‘অতএব, তুমি যদি সত্যবাদী হও, তবে আকাশ (ভেঙ্গে) এর এক খণ্ড আমাদের ওপর ফেলে দাও।’

**188.** قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ﴿١٨٨﴾  
উচ্চারণ: কালা রাব্বী আলামু বিমা তামালূন।  
অর্থ: সে (শুয়াইব) বললো: ‘তোমরা যা (যে শিরক ও গুনাহের কাজ) করো, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত।’

**189.** فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ ﴿١٨٩﴾  
উচ্চারণ: ফাকায্যাবূহু ফা আখাযাহুম আযাবু ইয়াওমিয যুল্লাতি ইন্নাহূ কানা আযাবা ইয়াওমিন আযীম।  
অর্থ: অতঃপর তারা তাকে অস্বীকার করলো। ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিনের (আগুন বর্ষণের) শাস্তি পাকড়াও করলো। অবশ্যই তা ছিল এক ভয়ংকর দিনের শাস্তি।

**190.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٩٠﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে (শু‘আইবের জাতির ধ্বংসে) রয়েছে অনেক নিদর্শন। আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**191.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٩١﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**192.** وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٩٢﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহূ লাতানযীলু রাব্বিল আলামীন।  
অর্থ: আর নিশ্চয় এ আল কুরআন সৃষ্টিকুলের রবেরই নাযিলকৃত।

**193.** نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ ﴿١٩٣﴾  
উচ্চারণ: নাযালা বিহির রূহুল আমীন।  
অর্থ: বিশ্বস্ত আত্মা (জিবরীল) এটা নিয়ে অবতরণ করেছে।

**194.** عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ ﴿١٩٤﴾  
উচ্চারণ: আলা কালবিকা লিতাকূনা মিনাল মুনযিরীন।  
অর্থ: তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।

**195.** بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ ﴿١٩٥﴾  
উচ্চারণ: বিলিসানিন আরাবিয়্যিম মুবীন।  
অর্থ: সুস্পষ্ট আরবী ভাষায়।

**196.** وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ ﴿١٩٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহূ লাফী যুবুরিল আওওয়ালীন।  
অর্থ: এবং নিশ্চয় এর উল্লেখ প্রাচীনতম গ্রন্থসমূহে (তাওরাত-ইঞ্জীলে) রয়েছে।

**197.** أَوَلَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿١٩٧﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়াকুল লাহুম আয়াতান আই ইয়ালামাহূ উলামাউ বানী ইসরাঈল।  
অর্থ: এটা কি তাদের (মিথ্যারোপকারীদের) জন্য একটি নিদর্শন নয় যে, বানূ ইসরাঈলের আলিমগণ তা জানে?

**198.** وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ ﴿١٩٨﴾  
উচ্চারণ: ওয়া লাও নায্যালনাহু আলা বাদিল আজামীন।  
অর্থ: আর আমি যদি এটাকে কোনো অনারবের প্রতি নাযিল করতাম,

**199.** فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ ﴿١٩٩﴾  
উচ্চারণ: ফাকারাআহূ আলাইহিম মা কানূ বিহী মুমিনীন।  
অর্থ: অতঃপর সে তা তাদের নিকট পাঠ করতো; তবুও তারা এতে মু‘মিন হতো না।

**200.** كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ ﴿٢٠٠﴾  
উচ্চারণ: কাযালিকা সালাকনাহু ফী কুলূবিল মুজরিমীন।  
অর্থ: এভাবেই আমি (কুফরী ও মিথ্যারোপের) বিষয়টি অপরাধীদের অন্তরে ঢুকিয়ে দিয়েছি।

**201.** لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ﴿٢٠١﴾  
উচ্চারণ: লা ইউমিনূনা বিহী হাত্তা ইয়ারাওয়ুল আযাবাল আলীম।  
অর্থ: যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে; ততক্ষণ পর্যন্ত তারা এতে ঈমান আনবে না।

**202.** فَيَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿٢٠٢﴾  
উচ্চারণ: ফায়াতিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরূন।  
অর্থ: সুতরাং তা (শাস্তি) আকস্মিকভাবে তাদের নিকট এসে পড়বে; অথচ তারা টেরই পাবে না।

**203.** فَيَقُولُواْ هَلۡ نَحۡنُ مُنظَرُونَ ﴿٢٠٣﴾  
উচ্চারণ: ফায়াকূলূ হাল নাহনু মুনযারূন।  
অর্থ: তখন তারা বলবে: ‘আমাদেরকে কি (আল্লাহর নিকট তাওবা করার) একটু সুযোগ দেওয়া হবে?’

**204.** أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ﴿٢٠٤﴾  
উচ্চারণ: আফাবিআযাবিনা ইয়াসতাজিলূন।  
অর্থ: তাহলে কি তারা আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়?

**205.** أَفَرَءَيۡتَ إِن مَّتَّعۡنَٰهُمۡ سِنِينَ ﴿٢٠٥﴾  
উচ্চারণ: আফারাআইতা ইম মাত্তানাহুম সিনীন।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করেছ, আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাসের সুযোগ দিতাম।

**206.** ثُمَّ جَآءَهُم مَّا كَانُواْ يُوعَدُونَ ﴿٢٠٦﴾  
উচ্চারণ: ছুম্মা জাআহুম মা কানূ ইঊআদূন।  
অর্থ: অতঃপর তাদেরকে যে বিষয়ে (শাস্তির) ওয়াদা করা হয়েছে, তা তাদের নিকট এসে পড়তো,

**207.** مَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يُمَتَّعُونَ ﴿٢٠٧﴾  
উচ্চারণ: মা আগনা আনহুম মা কানূ ইউমাত্তাঊন।  
অর্থ: তখন (দুনিয়াতে) তাদের ভোগ-বিলাসের জন্য যা দেয়া হয়েছিলো, তা তাদের কোনোই কাজে লাগত না।

**208.** وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ ﴿٢٠٨﴾  
উচ্চারণ: ওয়া মা আহলাকনা মিন কারয়াতিন ইল্লা লাহা মুনযিরূন।  
অর্থ: আর আমি এমন কোনো জনপদকে ধ্বংস করিনি, যাতে কোনো সতর্ককারী (নবী-রাসূল) আসেনি।

**209.** ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ ﴿٢٠٩﴾  
উচ্চারণ: যিকরা ওয়া মা কুন্না যালিমীন।  
অর্থ: এটা (তাদের জন্য) উপদেশস্বরূপ। আর আমি তো যালিম নই (যে তাদেরকে সতর্ক না করেই, ধ্বংস করে দিবো)।

**210.** وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ ﴿٢١٠﴾  
উচ্চারণ: ওয়া মা তানায্যালাত বিহিশ শায়াতীন।  
অর্থ: আর শয়তানরা এ আল কুরআন নিয়ে (রাসূলের অন্তরের ওপর) অবতরণ করেনি।

**211.** وَمَا يَنۢبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ ﴿٢١١﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়ামবাগী লাহুম ওয়া মা ইয়াসতাতীঊন।  
অর্থ: আর এটা তাদের (শয়তানদের) জন্য সমোচিত নয় (যে, তারা এ নিয়ে তার অন্তরের ওপর নাযিল হবে) এবং তারা এর ক্ষমতাও রাখে না।

**212.** إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ ﴿٢١٢﴾  
উচ্চারণ: ইন্নাহুম আনিস সামই লামাযূলূন।  
অর্থ: নিশ্চয়ই এটির (আল কুরআনের ওয়াহী) শ্রবণ করা থেকে তাদেরকে আড়ালে রাখা হয়েছে।

**213.** فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِينَ ﴿٢١٣﴾  
উচ্চারণ: ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখারা ফাতাকূনা মিনাল মুআয্যাবীন।  
অর্থ: অতএব, (হে রাসূল!) তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, তাহলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

**214.** وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ ﴿٢١٤﴾  
উচ্চারণ: ওয়া আনযির আশীরাতাকাল আকরাবীন।  
অর্থ: আর (হে রাসূল!) তুমি তোমার নিকটাত্মীয়দেরকে (আল্লাহর শাস্তি থেকে) সতর্ক করো।

**215.** وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٢١٥﴾  
উচ্চারণ: ওয়াখফিদ জানাহাকা লিমানিত তাবাআকা মিনাল মুমিনীন।  
অর্থ: আর মু’মিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে, তাদের প্রতি তুমি তোমার বাহুকে বিনয়াবনত করো।

**216.** فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ ﴿٢١٦﴾  
উচ্চারণ: ফা ইন আসাওকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তামালূন।  
অর্থ: তারপর যদি তারা তোমার অবাধ্য হয়, তাহলে বলো: ‘তোমরা যা (সেসব পাপ ও শিরক) করো, নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণ দায়মুক্ত ‘

**217.** وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ ﴿٢١٧﴾  
উচ্চারণ: ওয়া তাওয়াক্কাল আলাল আযীযির রাহীম।  
অর্থ: ‘আর তুমি সকল ব্যাপারে মহাপরাক্রমশালী পরম দয়ালুর ওপর তাওয়াক্কুল করো।

**218.** ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ ﴿٢١٨﴾  
উচ্চারণ: আল্লাযী ইয়ারাকা হীনা তাকূম।  
অর্থ: ‘যিনি তোমাকে দেখেন যখন তুমি (সালাতের জন্য) দণ্ডায়মান হও,

**219.** وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ ﴿٢١٩﴾  
উচ্চারণ: ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদীন।  
অর্থ: এবং সাজদাকারীদের মধ্যে তোমার উঠাবসা।’

**220.** إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٢٢٠﴾  
উচ্চারণ: ইন্নাহূ হুওয়াস সামীউল আলীম।  
অর্থ: ‘নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।’

**221.** هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ ﴿٢٢١﴾  
উচ্চারণ: হাল উনাব্বিউকুম আলা মান তানায্যালুশ শায়াতীন।  
অর্থ: ‘আমি কি তোমাদেরকে সংবাদ দিবো, শয়তানরা মূলত কার নিকট অবতীর্ণ হয়?’

**222.** تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ ﴿٢٢٢﴾  
উচ্চারণ: তানায্যালু আলা কুল্লি আফ্ফাকিন আছীম।  
অর্থ: তারা (জিন শয়তানরা) অবতীর্ণ হয়, প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট।

**223.** يُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَٰذِبُونَ ﴿٢٢٣﴾  
উচ্চারণ: ইউলকূনাস সামআ ওয়া আকছারুহুম কাযিবূন।  
অর্থ: তারা (ফিরিশতাদের কাছ থেকে কথা চুরি করে গণকদের কাছে পৌঁছে দিতে) কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।

**224.** وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ ﴿٢٢٤﴾  
উচ্চারণ: ওয়াশ শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ূন।  
অর্থ: আর কবিদের অনুসরণ করে তো বিভ্রান্তরাই।

**225.** أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِي كُلِّ وَادٖ يَهِيمُونَ ﴿٢٢٥﴾  
উচ্চারণ: আলাম তারা আন্নাহুম ফী কুল্লি ওয়াদিই ইয়াহীমূন।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করো নি যে, (তাদের ভ্রষ্টতার একটি নিদর্শন হলো) তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?

**226.** وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ ﴿٢٢٦﴾  
উচ্চারণ: ওয়া আন্নাহুম ইয়াকূলূনা মা লা ইয়াফআলূন।  
অর্থ: আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না।

**227.** إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ ﴿٢٢٧﴾  
উচ্চারণ: ইল্লাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাছীরাও ওয়ানতাসারূ মিম বাদি মা যুলিমূ ওয়া সায়ালামুল লাযীনা যালামূ আয়্যা মুনকালাবিই ইয়ানকালিবূন।  
অর্থ: তবে যারা (যে কবিরা) ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, উপরন্তু আল্লাহকে অনেক স্মরণ করেছে, আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয়, (তারা অবশ্যই এ থেকে ভিন্ন)। আর যালিমরা শীঘ্রই জানতে পারবে, কোন্ প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে।

[পুরো সূরা পড়ুন: সূরা আশ-শুআরা](https://yasinsurah.com/bn/sura-ash-shuara/) · [সূরা আশ-শুআরা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-ash-shuara/#tilawat)

## সূরা আন-নামল, আয়াত 1-55

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** طسٓۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡقُرۡءَانِ وَكِتَابٖ مُّبِينٍ ﴿١﴾  
উচ্চারণ: ত্বোয়া সীন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবীন।  
অর্থ: ত্বা-সীন; এগুলো আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত।

**2.** هُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ﴿٢﴾  
উচ্চারণ: হুদাও ওয়া বুশরা লিল মুমিনীন।  
অর্থ: মু’মিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।

**3.** ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ ﴿٣﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইউকীমূনাস সালাতা ওয়া ইউতূনায যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইঊকিনূন।  
অর্থ: যারা সালাত কায়িম করে এবং যাকাত দেয়। আর তারাই আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে।

**4.** إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ زَيَّنَّا لَهُمۡ أَعۡمَٰلَهُمۡ فَهُمۡ يَعۡمَهُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহূন।  
অর্থ: নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, আমি তাদের জন্য তাদের আমলসমূহকে সুশোভিত করে দিয়েছি। ফলে তারা (নিজেদের কর্মকাণ্ডের মাঝে) বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।

**5.** أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمۡ سُوٓءُ ٱلۡعَذَابِ وَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ ﴿٥﴾  
উচ্চারণ: উলাইকাল লাযীনা লাহুম সূউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারূন।  
অর্থ: এরাই তারা, যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি; আর আখিরাতে তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত।

**6.** وَإِنَّكَ لَتُلَقَّى ٱلۡقُرۡءَانَ مِن لَّدُنۡ حَكِيمٍ عَلِيمٍ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিল লাদুন হাকীমিন আলীম।  
অর্থ: আর (হে রাসূল!) নিশ্চয় তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানী (আল্লাহ) এর পক্ষ থেকে আল কুরআন প্রাপ্ত।

**7.** إِذۡ قَالَ مُوسَىٰ لِأَهۡلِهِۦٓ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا سَـَٔاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ ءَاتِيكُم بِشِهَابٖ قَبَسٖ لَّعَلَّكُمۡ تَصۡطَلُونَ ﴿٧﴾  
উচ্চারণ: ইয কালা মূসা লিআহলিহী ইন্নী আনাসতু নারান সাআতীকুম মিনহা বিখাবারিন আও আতীকুম বিশিহাবিন কাবাসিল লাআল্লাকুম তাসতালূন।  
অর্থ: যখন মূসা তাঁর পরিবারকে বললেন, ‘নিশ্চয় আমি এক আগুন দেখেছি; আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো সংবাদ নিয়ে আসব, অথবা একটি জ্বলন্ত অঙ্গার নিয়ে আসব, যাতে তোমরা উষ্ণতা লাভ করতে পারো।’

**8.** فَلَمَّا جَآءَهَا نُودِيَ أَنۢ بُورِكَ مَن فِي ٱلنَّارِ وَمَنۡ حَوۡلَهَا وَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٨﴾  
উচ্চারণ: ফালাম্মা জাআহা নূদিয়া আম বূরিকা মান ফিন নারি ওয়া মান হাওলাহা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামীন।  
অর্থ: অতঃপর সে যখন আগুনের নিকট এসে পৌঁছল, তখন ডেকে বলা হলো: ‘বরকতময়, যা এ আলোর মধ্যে ও এর চারপাশে আছে। আর সৃষ্টিকুলের রব আল্লাহ মহাপবিত্র।’

**9.** يَٰمُوسَىٰٓ إِنَّهُۥٓ أَنَا ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٩﴾  
উচ্চারণ: ইয়া মূসা ইন্নাহূ আনাল্লাহুল আযীযুল হাকীম।  
অর্থ: মূসা! নিশ্চয় আমিই আল্লাহ, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।

**10.** وَأَلۡقِ عَصَاكَۚ فَلَمَّا رَءَاهَا تَهۡتَزُّ كَأَنَّهَا جَآنّٞ وَلَّىٰ مُدۡبِرٗا وَلَمۡ يُعَقِّبۡۚ يَٰمُوسَىٰ لَا تَخَفۡ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ ٱلۡمُرۡسَلُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া আলকি আসাকা ফালাম্মা রাআহা তাহতায্যু কাআন্নাহা জান্নুও ওয়া লা মুদবিরাও ওয়া লাম ইউআক্কিব ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদায়্যাল মুরসালূন।  
অর্থ: আর তুমি তোমার লাঠিটি নিক্ষেপ করো । তারপর যখন সে ওটাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখলো, তখন (ভয় পেয়ে ) সে পেছনের দিকে ছুটতে লাগলো এবং পেছনে ফিরেও তাকালো না। (তখন বলা হলো,) ‘হে মূসা! তুমি ভয় করো না। নিশ্চয় আমার কাছে রাসূলগণ (সাপ বা অন্য কিছু দেখে) ভয় পায় না।’

**11.** إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنَۢا بَعۡدَ سُوٓءٖ فَإِنِّي غَفُورٞ رَّحِيمٞ ﴿١١﴾  
উচ্চারণ: ইল্লা মান যালামা ছুম্মা বাদ্দালা হুসনাম বাদা সূইন ফা ইন্নী গাফূরুর রাহীম।  
অর্থ: ‘তবে যে (নিজের ওপর) যলুম করে, তারপর অসৎকাজের পরিবর্তে সৎকাজ করে, তবে (সে জেনে রাখুক) অবশ্যই আমি (তাদের প্রতি) অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।’

**12.** وَأَدۡخِلۡ يَدَكَ فِي جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٖۖ فِي تِسۡعِ ءَايَٰتٍ إِلَىٰ فِرۡعَوۡنَ وَقَوۡمِهِۦٓۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া আদখিল ইয়াদাকা ফী জাইবিকা তাখরুজ বাইদাআ মিন গাইরি সূইন ফী তিসই আয়াতিন ইলা ফিরআওনা ওয়া কাওমিহী ইন্নাহুম কানূ কাওমান ফাসিকীন।  
অর্থ: ‘আর তুমি তোমার হাত (জামার গলার ফাঁকা দিয়ে) বগলে প্রবেশ করাও, তা কোন দোষ বা অনিষ্ট ব্যতীত (বরফের মতো) ধবধবে সাদা হয়ে বের হয়ে আসবে (যা কোন শ্বেত রোগ নয়), এগুলো ফির‘আউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা ছিল ফাসিক (আল্লাহর অস্বীকারকারী) সম্প্রদায়।’

**13.** فَلَمَّا جَآءَتۡهُمۡ ءَايَٰتُنَا مُبۡصِرَةٗ قَالُواْ هَٰذَا سِحۡرٞ مُّبِينٞ ﴿١٣﴾  
উচ্চারণ: ফালাম্মা জাআতহুম আয়াতুনা মুবসিরাতান কালূ হাযা সিহরুম মুবীন।  
অর্থ: তারপর যখন আমার নিদর্শনগুলো দৃশ্যমান হয়ে তাদের কাছে আসলো, তখন তারা (ফির‘আউন ও তার সম্প্রদায়) বললো: ‘এটা তো সুস্পষ্ট যাদু।’

**14.** وَجَحَدُواْ بِهَا وَٱسۡتَيۡقَنَتۡهَآ أَنفُسُهُمۡ ظُلۡمٗا وَعُلُوّٗاۚ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া জাহাদূ বিহা ওয়াসতাইকানাতহা আনফুসুহুম যুলমাও ওয়া উলুওওয়ান ফানযুর কাইফা কানা আকিবাতুল মুফসিদীন।  
অর্থ: আর তারা যলুম ও দাম্ভিকতার সাথে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করলো; যদিও তাদের অন্তর তা (সত্য বলে) নিশ্চিত বিশ্বাস করেছিল। অতএব দেখো, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল।

**15.** وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ عِلۡمٗاۖ وَقَالَا ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٖ مِّنۡ عِبَادِهِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাইনা দাওয়ূদা ওয়া সুলাইমানা ইলমাও ওয়া কালাল হামদু লিল্লাহিল লাযী ফাদ্দালানা আলা কাছীরিম মিন ইবাদিহিল মুমিনীন।  
অর্থ: আর অবশ্যই আমি দাঊদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এবং তারা উভয়ে (আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে) বললো: ‘সকল প্রশংসা আল্লাহর জন্যই, যিনি তাঁর অনেক মু’মিন বান্দাদের ওপর আমাদেরকে মর্যাদা দান করেছেন।’

**16.** وَوَرِثَ سُلَيۡمَٰنُ دَاوُۥدَۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمۡنَا مَنطِقَ ٱلطَّيۡرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيۡءٍۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَضۡلُ ٱلۡمُبِينُ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া ওয়ারিছা সুলাইমানু দাওয়ূদা ওয়া কালা ইয়া আয়্যুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া ঊতীনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুওয়াল ফাদলুল মুবীন।  
অর্থ: আর সুলাইমান দাঊদের উত্তরাধিকারী হলো এবং সে বললো: ‘হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ।’

**17.** وَحُشِرَ لِسُلَيۡمَٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ وَٱلطَّيۡرِ فَهُمۡ يُوزَعُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া হুশিরা লিসুলাইমানা জুনূদুহূ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইঊযাঊন।  
অর্থ: আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো। তারপর তাদেরকে (সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে) বিভিন্ন দলে বিন্যস্ত করা হলো।

**18.** حَتَّىٰٓ إِذَآ أَتَوۡاْ عَلَىٰ وَادِ ٱلنَّمۡلِ قَالَتۡ نَمۡلَةٞ يَٰٓأَيُّهَا ٱلنَّمۡلُ ٱدۡخُلُواْ مَسَٰكِنَكُمۡ لَا يَحۡطِمَنَّكُمۡ سُلَيۡمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি কালাত নামলাতুই ইয়া আয়্যুহান নামলুদ খুলূ মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনূদুহূ ওয়া হুম লা ইয়াশউরূন।  
অর্থ: অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছাল, তখন এক পিঁপড়া বলল, ‘হে পিঁপড়ারা! তোমরা নিজেদের বাসায় প্রবেশ করো, যেন সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে।’

**19.** فَتَبَسَّمَ ضَاحِكٗا مِّن قَوۡلِهَا وَقَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَدۡخِلۡنِي بِرَحۡمَتِكَ فِي عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ ﴿١٩﴾  
উচ্চারণ: ফাতাবাস্সামা দাহিকাম মিন কাওলিহা ওয়া কালা রাব্বি আওযিনী আন আশকুরা নিমাতাকাল লাতী আনআমতা আলায়্যা ওয়া আলা ওয়ালিদায়্যা ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনী বিরাহমাতিকা ফী ইবাদিকাস সালিহীন।  
অর্থ: অতঃপর সুলাইমান তার কথায় মুচকি হাসলো এবং (তার রবকে ডেকে) বললো: ‘হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।’

**20.** وَتَفَقَّدَ ٱلطَّيۡرَ فَقَالَ مَالِيَ لَآ أَرَى ٱلۡهُدۡهُدَ أَمۡ كَانَ مِنَ ٱلۡغَآئِبِينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া তাফাক্কাদাত তাইরা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গাইবীন।  
অর্থ: আর সুলাইমান পাখিদের খোঁজ-খবর খবর নিলো। তারপর (হুদহুদকে দেখতে না পেয়ে) সে বললো: ‘কী ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না; নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত?’

**21.** لَأُعَذِّبَنَّهُۥ عَذَابٗا شَدِيدًا أَوۡ لَأَاْذۡبَحَنَّهُۥٓ أَوۡ لَيَأۡتِيَنِّي بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴿٢١﴾  
উচ্চারণ: লাউআয্যিবান্নাহূ আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহূ আও লায়াতিয়ান্নী বিসুলতানিম মুবীন।  
অর্থ: (তার অনুপস্থিতির ব্যাপারটি সুস্পষ্ট হলে সুলাইমান বললো:) ‘অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দিবো অথবা তাকে যবহ করবো অথবা সে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে।’

**22.** فَمَكَثَ غَيۡرَ بَعِيدٖ فَقَالَ أَحَطتُ بِمَا لَمۡ تُحِطۡ بِهِۦ وَجِئۡتُكَ مِن سَبَإِۭ بِنَبَإٖ يَقِينٍ ﴿٢٢﴾  
উচ্চারণ: ফামাকাছা গাইরা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহী ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইই ইয়াকীন।  
অর্থ: কিছুক্ষণ পরেই হুদহুদ উপস্থিত হয়ে (সুলাইমানকে ) বললো: ‘আমি এমন কিছু জানতে পেরেছি, যা আপনি জানতে পারেননি। আমি সাবা (রাজ্য) থেকে আপনার জন্য নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি।’

**23.** إِنِّي وَجَدتُّ ٱمۡرَأَةٗ تَمۡلِكُهُمۡ وَأُوتِيَتۡ مِن كُلِّ شَيۡءٖ وَلَهَا عَرۡشٌ عَظِيمٞ ﴿٢٣﴾  
উচ্চারণ: ইন্নী ওয়াজাত্তুম রাআতান তামলিকুহুম ওয়া ঊতিয়াত মিন কুল্লি শাইইও ওয়া লাহা আরশুন আযীম।  
অর্থ: ‘আমি এক নারীকে দেখতে পেলাম, সে তাদের ওপর রাজত্ব করছে। তাকে (শক্তি ও ক্ষমতার) সব কিছু দেওয়া হয়েছে। আর তার আছে এক বিশাল সিংহাসন।’

**24.** وَجَدتُّهَا وَقَوۡمَهَا يَسۡجُدُونَ لِلشَّمۡسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ فَهُمۡ لَا يَهۡتَدُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ওয়াজাত্তুহা ওয়া কাওমাহা ইয়াসজুদূনা লিশ শামসি মিন দূনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবীলি ফাহুম লা ইয়াহতাদূন।  
অর্থ: ‘আমি তাকে ও তার জাতিকে দেখতে পেলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সাজদা করছে। আর শয়তান তাদের (শিরক ও গুনাহের) কার্যাবলীকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে, ফলে তারা হিদায়াত পায় না।’

**25.** أَلَّاۤ يَسۡجُدُواْۤ لِلَّهِ ٱلَّذِي يُخۡرِجُ ٱلۡخَبۡءَ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُخۡفُونَ وَمَا تُعۡلِنُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: আল্লা ইয়াসজুদূ লিল্লাহিল লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফূনা ওয়া মা তুলিনূন।  
অর্থ: (শয়তান তাদেরকে সৎ পথ থেকে ফিরিয়ে রেখেছে) যাতে তারা আল্লাহকে সাজদা না করে, যিনি আসমান ও জমিনের লুকায়িত বস্তুকে বের করেন। আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তিনি সবই জানেন।

**26.** ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ۩ ﴿٢٦﴾  
উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া রাব্বুল আরশিল আযীম।  
অর্থ: আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি মহান আরশের রব।

**27.** ۞ قَالَ سَنَنظُرُ أَصَدَقۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ﴿٢٧﴾  
উচ্চারণ: কালা সানানযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবীন।  
অর্থ: সুলাইমান (হুদহুদকে) বললো: ‘আমি দেখবো, তুমি কি সত্য বলেছো, নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।’

**28.** ٱذۡهَب بِّكِتَٰبِي هَٰذَا فَأَلۡقِهۡ إِلَيۡهِمۡ ثُمَّ تَوَلَّ عَنۡهُمۡ فَٱنظُرۡ مَاذَا يَرۡجِعُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ইযহাব বিকিতাবী হাযা ফা আলকিহ ইলাইহিম ছুম্মা তাওয়াল্লা আনহুম ফানযুর মাযা ইয়ারজিঊন।  
অর্থ: তুমি এই আমার পত্রটি নিয়ে যাও, তারপর তা তাদের কাছে নিক্ষেপ কর (পৌঁছে দাও)। এরপর তাদের থেকে সরে দাঁড়াও এবং লক্ষ্য করো, তারা কী জবাব দেয়।

**29.** قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ إِنِّيٓ أُلۡقِيَ إِلَيَّ كِتَٰبٞ كَرِيمٌ ﴿٢٩﴾  
উচ্চারণ: কালাত ইয়া আয়্যুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলায়্যা কিতাবুন কারীম।  
অর্থ: সে (রানি) বলল, ‘হে সভাসদগণ! আমার কাছে এক সম্মানিত পত্র নিক্ষিপ্ত (প্রেরিত) হয়েছে।’

**30.** إِنَّهُۥ مِن سُلَيۡمَٰنَ وَإِنَّهُۥ بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ﴿٣٠﴾  
উচ্চারণ: ইন্নাহূ মিন সুলাইমানা ওয়া ইন্নাহূ বিসমিল্লাহির রাহমানির রাহীম।  
অর্থ: ‘নিশ্চয় এটা সুলাইমানের পক্ষ থেকে। আর নিশ্চয় এটা (শুরু করা হয়েছে) পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে।’

**31.** أَلَّا تَعۡلُواْ عَلَيَّ وَأۡتُونِي مُسۡلِمِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: আল্লা তালূ আলায়্যা ওয়াতূনী মুসলিমীন।  
অর্থ: আমার বিরুদ্ধে উদ্ধত হয়ো না; আর আমার নিকট আনুগত্যশীল (মুসলিম) হয়ে উপস্থিত হও।

**32.** قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَفۡتُونِي فِيٓ أَمۡرِي مَا كُنتُ قَاطِعَةً أَمۡرًا حَتَّىٰ تَشۡهَدُونِ ﴿٣٢﴾  
উচ্চারণ: কালাত ইয়া আয়্যুহাল মালাউ আফতূনী ফী আমরী মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদূন।  
অর্থ: সে (রানি) বলল, হে পরিষদবর্গ! আমার এ বিষয়ে তোমরা মতামত দাও; তোমাদের উপস্থিতি (ও পরামর্শ) ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না।

**33.** قَالُواْ نَحۡنُ أُوْلُواْ قُوَّةٖ وَأُوْلُواْ بَأۡسٖ شَدِيدٖ وَٱلۡأَمۡرُ إِلَيۡكِ فَٱنظُرِي مَاذَا تَأۡمُرِينَ ﴿٣٣﴾  
উচ্চারণ: কালূ নাহনু উলূ কুওওয়াতিও ওয়া উলূ বাসিন শাদীদিও ওয়াল আমরু ইলাইকি ফানযুরী মাযা তামুরীন।  
অর্থ: তারা (পরিষদবর্গ) বললো: ‘আমরা শক্তিশালী ও কঠোর যোদ্ধা। আর সিদ্ধান্ত আপনার কাছেই। অতএব চিন্তা করে দেখুন, আপনি কী নির্দেশ দিবেন।’

**34.** قَالَتۡ إِنَّ ٱلۡمُلُوكَ إِذَا دَخَلُواْ قَرۡيَةً أَفۡسَدُوهَا وَجَعَلُوٓاْ أَعِزَّةَ أَهۡلِهَآ أَذِلَّةٗۚ وَكَذَٰلِكَ يَفۡعَلُونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: কালাত ইন্নাল মুলূকা ইযা দাখালূ কারয়াতান আফসাদূহা ওয়া জাআলূ আইয্যাতা আহলিহা আযিল্লাতাও ওয়া কাযালিকা ইয়াফআলূন।  
অর্থ: সে (রানি) বললো: ‘নিশ্চয় রাজা-বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন (হত্যা, ছিনতাই ও লুটের মাধ্যমে) সেই জনপদকে বিপর্যস্ত করে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপদস্থ করে। আর তা-ই তারা করবে।’

**35.** وَإِنِّي مُرۡسِلَةٌ إِلَيۡهِم بِهَدِيَّةٖ فَنَاظِرَةُۢ بِمَ يَرۡجِعُ ٱلۡمُرۡسَلُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যাতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালূন।  
অর্থ: ‘বরং আমি তাদের কাছে উপঢৌকন পাঠাচ্ছি, তারপর দেখি (আমার) দূতেরা কী (সংবাদ) নিয়ে ফিরে আসে।’

**36.** فَلَمَّا جَآءَ سُلَيۡمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٖ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيۡرٞ مِّمَّآ ءَاتَىٰكُمۚ بَلۡ أَنتُم بِهَدِيَّتِكُمۡ تَفۡرَحُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফালাম্মা জাআ সুলাইমানা কালা আতুমিদ্দূনানি বিমালিন ফামা আতানাল্লাহু খাইরুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়্যাতিকুম তাফরাহূন।  
অর্থ: অতঃপর দূত যখন সুলাইমানের কাছে আসলো, তখন সুলাইমান (তাদেরকে) বললো: ‘তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সাহায্য করতে চাচ্ছো? সুতরাং আল্লাহ আমাকে যা (যে নবুওয়্যাত, ক্ষমতা ও সম্পদ) দিয়েছেন, তা তোমাদেরকে যা দিয়েছেন, তা থেকে উত্তম; (এসব উপঢৌকনে আমার কোন কাজ নেই) বরং তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি হও।’

**37.** ٱرۡجِعۡ إِلَيۡهِمۡ فَلَنَأۡتِيَنَّهُم بِجُنُودٖ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخۡرِجَنَّهُم مِّنۡهَآ أَذِلَّةٗ وَهُمۡ صَٰغِرُونَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনূদিল লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরূন।  
অর্থ: ‘তোমরা তাদের কাছে ফিরে যাও। তারপর আমি অবশ্যই তাদের কাছে এমন সৈন্যবাহিনী নিয়ে আসবো যাদের মোকাবেলা করার শক্তি তাদের নেই। আর (তারা আত্মসমর্পণ না করলে) আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত অবস্থায় বের করে দিবো, এবং (পরিণামে) তারা হবে অপদস্থ।’

**38.** قَالَ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَيُّكُمۡ يَأۡتِينِي بِعَرۡشِهَا قَبۡلَ أَن يَأۡتُونِي مُسۡلِمِينَ ﴿٣٨﴾  
উচ্চারণ: কালা ইয়া আয়্যুহাল মালাউ আয়্যুকুম ইয়াতীনী বিআরশিহা কাবলা আই ইয়াতূনী মুসলিমীন।  
অর্থ: সুলাইমান বললো: ‘হে পরিষদবর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার (রানির) সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে?’

**39.** قَالَ عِفۡرِيتٞ مِّنَ ٱلۡجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَۖ وَإِنِّي عَلَيۡهِ لَقَوِيٌّ أَمِينٞ ﴿٣٩﴾  
উচ্চারণ: কালা ইফরীতুম মিনাল জিন্নি আনা আতীকা বিহী কাবলা আন তাকূমা মিম মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমীন।  
অর্থ: এক শক্তিশালী জিন উত্তরে বললো: ‘আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বেই আমি তা এনে দিবো। আমি নিশ্চয়ই এই ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত।’

**40.** قَالَ ٱلَّذِي عِندَهُۥ عِلۡمٞ مِّنَ ٱلۡكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن يَرۡتَدَّ إِلَيۡكَ طَرۡفُكَۚ فَلَمَّا رَءَاهُ مُسۡتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضۡلِ رَبِّي لِيَبۡلُوَنِيٓ ءَأَشۡكُرُ أَمۡ أَكۡفُرُۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيّٞ كَرِيمٞ ﴿٤٠﴾  
উচ্চারণ: কালাল লাযী ইনদাহূ ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহী কাবলা আই ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুসতাকির্রান ইনদাহূ কালা হাযা মিন ফাদলি রাব্বী লিয়াবলুওয়ানী আআশকুরু আম আকফুরু ওয়া মান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহী ওয়া মান কাফারা ফা ইন্না রাব্বী গানিয়্যুন কারীম।  
অর্থ: যার কাছে আল্লাহর কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বললো: ‘আমি চোখের পলক পড়ার পূর্বেই সিংহাসনটি আপনার কাছে নিয়ে আসবো।’ অতঃপর যখন সুলাইমান তার সামনে (রানির সিংহাসনটি) স্থির দেখতে পেলো, তখন সে (আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে) বললো: ‘এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি, না কি অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তো তার নিজের কল্যাণেই তা করে, আর যে কেউ অকৃতজ্ঞ হবে, তবে নিশ্চয় আমার রব অভাবমুক্ত, অধিক দাতা।’

**41.** قَالَ نَكِّرُواْ لَهَا عَرۡشَهَا نَنظُرۡ أَتَهۡتَدِيٓ أَمۡ تَكُونُ مِنَ ٱلَّذِينَ لَا يَهۡتَدُونَ ﴿٤١﴾  
উচ্চারণ: কালা নাক্কিরূ লাহা আরশাহা নানযুর আতাহতাদী আম তাকূনু মিনাল লাযীনা লা ইয়াহতাদূন।  
অর্থ: সুলাইমান বললো: ‘তোমরা তার সিংহাসনটির আকার-আকৃতি একটু পরিবর্তন করে দাও। দেখবো সে তার সিংহাসনটি চিনতে পারে, নাকি তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে, যারা সঠিক পথের দিশা পায় না।’

**42.** فَلَمَّا جَآءَتۡ قِيلَ أَهَٰكَذَا عَرۡشُكِۖ قَالَتۡ كَأَنَّهُۥ هُوَۚ وَأُوتِينَا ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهَا وَكُنَّا مُسۡلِمِينَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ফালাম্মা জাআত কীলা আহাকাযা আরশুকি কালাত কাআন্নাহূ হুওয়া ওয়া ঊতীনাল ইলমা মিন কাবলিহা ওয়া কুন্না মুসলিমীন।  
অর্থ: অতঃপর যখন সে (রানি) আসলো, তখন তাকে বলা হলো: ‘এরূপই কি তোমার সিংহাসন?’ সে বললো: ‘এটি যেন সেটিই।’ আর (সুলাইমান) বললো: ‘আমাদেরকে ইতঃপূর্বেই (নবুওয়্যাতের) সঠিক জ্ঞান দান করা হয়েছিল এবং আমরা (আল্লাহর নিকট) আত্মসমর্পণ করেছিলাম।’

**43.** وَصَدَّهَا مَا كَانَت تَّعۡبُدُ مِن دُونِ ٱللَّهِۖ إِنَّهَا كَانَتۡ مِن قَوۡمٖ كَٰفِرِينَ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া সাদ্দাহা মা কানাত তাবুদু মিন দূনিল্লাহি ইন্নাহা কানাত মিন কাওমিন কাফিরীন।  
অর্থ: আর সে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত, তা-ই তাকে (সঠিক পথে আসা থেকে) বাধা দিয়েছিল। নিশ্চয়ই সে ছিল এক কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

**44.** قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٤﴾  
উচ্চারণ: কীলা লাহাদ খুলিস সারহা ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা কালা ইন্নাহূ সারহুম মুমার্রাদুম মিন কাওয়ারীরা কালাত রাব্বি ইন্নী যালামতু নাফসী ওয়া আসলামতু মাআ সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামীন।  
অর্থ: (অতঃপর) তাকে (রানিকে) বলা হল: ‘তুমি প্রাসাদটিতে প্রবেশ করো।’ অতঃপর যখন সে তা দেখলো, সে তাকে এক গভীর জলাশয় ধারণা করলো এবং তার পায়ের গোছাদ্বয় খুলে ফেললো। সুলাইমান বললো: ‘এটি আসলে স্বচ্ছ কাঁচ-নির্মিত প্রাসাদ।’ সে বললো: ‘হে আমার রব, নিশ্চয় আমি (এতো দিন তোমার সাথে অন্যের পূজা করে) আমার নিজের প্রতি যলুম করেছি। আমি এখন সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম।’

**45.** وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ فَإِذَا هُمۡ فَرِيقَانِ يَخۡتَصِمُونَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আরসালনা ইলা ছামূদা আখাহুম সালিহান আনি বুদুল্লাহা ফা ইযা হুম ফারীকানি ইয়াখতাসিমূন।  
অর্থ: আর অবশ্যই আমি সামূদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালিহকে (এ মর্মে) পাঠিয়েছিলাম যে, তোমরা আল্লাহর ইবাদাত করো। অতঃপর তারা দু’দলে বিভক্ত হয়ে বিতর্ক করছিল।

**46.** قَالَ يَٰقَوۡمِ لِمَ تَسۡتَعۡجِلُونَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِۖ لَوۡلَا تَسۡتَغۡفِرُونَ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿٤٦﴾  
উচ্চারণ: কালা ইয়া কাওমি লিমা তাসতাজিলূনা বিস সায়্যিআতি কাবলাল হাসানাতি লাওলা তাসতাগফিরূনাল্লাহা লাআল্লাকুম তুরহামূন।  
অর্থ: সালিহ (তাদের) বলল: ‘হে আমার জাতি, তোমরা কল্যাণের (রহমতের) পূর্বে কেনো অকল্যাণকে (শাস্তিকে) ত্বরান্বিত করতে চাইছো? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো ?’

**47.** قَالُواْ ٱطَّيَّرۡنَا بِكَ وَبِمَن مَّعَكَۚ قَالَ طَٰٓئِرُكُمۡ عِندَ ٱللَّهِۖ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تُفۡتَنُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: কালুত তায়্যারনা বিকা ওয়া বিমাম মাআকা কালা তাইরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কাওমুন তুফতানূন।  
অর্থ: তারা বললো: ‘আমি তুমি ও তোমার সাথে যারা আছে তাদেরকে অশুভ মনে করছি।’ সে (সালিহ) বললো: ‘তোমাদের অশুভ আল্লাহর নিকট। বরং তোমরা এমন এক জাতি যাদেরকে (কল্যাণের বিস্তৃতি ও অকল্যাণ দিয়ে) পরীক্ষা করা হচ্ছে।’

**48.** وَكَانَ فِي ٱلۡمَدِينَةِ تِسۡعَةُ رَهۡطٖ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া কানা ফিল মাদীনাতি তিসআতু রাহতিই ইউফসিদূনা ফিল আরদি ওয়া লা ইউসলিহূন।  
অর্থ: আর সেই (হিজর) শহরে ছিল নয়জন নেতৃস্থানীয় ব্যক্তি, যারা (কুফরী ও গুনাহর মাধমে) জমিনে ফ্যাসাদ সৃষ্টি করতো এবং সংস্কার-সংশোধনমূলক কিছু করতো না।

**49.** قَالُواْ تَقَاسَمُواْ بِٱللَّهِ لَنُبَيِّتَنَّهُۥ وَأَهۡلَهُۥ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِۦ مَا شَهِدۡنَا مَهۡلِكَ أَهۡلِهِۦ وَإِنَّا لَصَٰدِقُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: কালূ তাকাসামূ বিল্লাহি লানুবায়্যিতান্নাহূ ওয়া আহলাহূ ছুম্মা লানাকূলান্না লিওয়ালিয়্যিহী মা শাহিদনা মাহলিকা আহলিহী ওয়া ইন্না লাসাদিকূন।  
অর্থ: তারা পরস্পর আল্লাহর কসম করে বলল: ‘আমরা অবশ্যই রাতের বেলায় তার (সালিহের) উপর ও তার পরিবারের উপর আক্রমণ করব, তারপর তার অভিভাবককে অবশ্যই বলব: ‘আমরা তার পরিবারের ধ্বংসের সময় উপস্থিত ছিলাম না এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী।’

**50.** وَمَكَرُواْ مَكۡرٗا وَمَكَرۡنَا مَكۡرٗا وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া মাকারূ মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরূন।  
অর্থ: আর তারা (সালিহ ও তার মু’মিন অনুসারীদেরকে হত্যার) এক চক্রান্ত করলো এবং আমিও (কাফিরদেরকে ধ্বংস করার) কৌশল অবলম্বন করলাম; অথচ তারা উপলদ্ধিও করতে পারলো না।

**51.** فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ مَكۡرِهِمۡ أَنَّا دَمَّرۡنَٰهُمۡ وَقَوۡمَهُمۡ أَجۡمَعِينَ ﴿٥١﴾  
উচ্চারণ: ফানযুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাঈন।  
অর্থ: অতএব দেখো, তাদের চক্রান্তের পরিণাম কীরূপ হয়েছিল। আমি তাদেরকে ও তাদের জাতির সকলকে (শাস্তির মাধ্যমে) মূলোৎপাটন করে দিয়েছি।

**52.** فَتِلۡكَ بُيُوتُهُمۡ خَاوِيَةَۢ بِمَا ظَلَمُوٓاْۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡلَمُونَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ফাতিলকা বুয়ূতুহুম খাওয়িয়াতাম বিমা যালামূ ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিই ইয়ালামূন।  
অর্থ: সুতরাং (ছাদসমেত ধসে পড়া) ঐগুলো তাদের বাড়িঘর, যা তাদের যুলমের কারণে বিরান হয়ে আছে। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা জ্ঞান রাখে।

**53.** وَأَنجَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া আনজাইনাল লাযীনা আমানূ ওয়া কানূ ইয়াত্তাকূন।  
অর্থ: আর আমি মু’মিনদের মুক্তি দিলাম এবং তারা ছিল আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয়কারী।

**54.** وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ ﴿٥٤﴾  
উচ্চারণ: ওয়া লূতান ইয কালা লিকাওমিহী আতাতূনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরূন।  
অর্থ: আর (হে রাসূল!) স্মরণ করো লূতের কথা, যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা জেনে-শুনে প্রকাশ্যে কেন অশ্লীল কাজ (সমকামিতা) করছো?’

**55.** أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ ﴿٥٥﴾  
উচ্চারণ: আইন্নাকুম লাতাতূনার রিজালা শাহওয়াতাম মিন দূনিন নিসাই বাল আনতুম কাওমুন তাজহালূন।  
অর্থ: ‘তোমরা কি যৌনতৃপ্তি নিবারণের জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছেই আসবে? বরং তোমরা এক মূর্খ জাতি।’

[পুরো সূরা পড়ুন: সূরা আন-নামল](https://yasinsurah.com/bn/sura-an-naml/) · [সূরা আন-নামল তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-an-naml/#tilawat)

## পারা 19 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 19 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 19 শুরু হয়েছে সূরা আল-ফুরকান, আয়াত 21 থেকে এবং শেষ হয়েছে সূরা আন-নামল, আয়াত 55-এ।

### পারা 19-এ কোন কোন সূরা আছে?

পারা 19-এ আছে সূরা আল-ফুরকান 21-77, সূরা আশ-শুআরা ও সূরা আন-নামল 1-55।

### পারা 19-এ কত আয়াত?

পারা 19-এ মোট 339টি আয়াত আছে।

- [আগের পারা পারা 18](https://yasinsurah.com/bn/para-18/)
- [পরের পারা পারা 20](https://yasinsurah.com/bn/para-20/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
