# পারা 23

> কুরআনের পারা 23 অনলাইনে পড়ুন: সূরা ইয়াসীন 28 থেকে সূরা আয-যুমার 31, মোট 357টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-23/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 23

357 আয়াত · 4টি সূরা

সূরা ইয়াসীন 28-83, সূরা আস-সাফফাত, সূরা সোয়াদ, সূরা আয-যুমার 1-31

পারা 23 সূরা ইয়াসীন, আয়াত 28 থেকে শুরু হয়ে সূরা আয-যুমার, আয়াত 31 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 357টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা ইয়াসীন, আয়াত 28-83

**28.** ۞ وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ قَوۡمِهِۦ مِنۢ بَعۡدِهِۦ مِن جُندٖ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া মা আনযালনা আলা কাওমিহী মিম বাদিহী মিন জুনদিম মিনাস সামাই ওয়া মা কুন্না মুনযিলীন।  
অর্থ: আর আমি তার (মৃত্যুর) পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্য (ফিরিশতা) পাঠাইনি। আর তা পাঠানোর কোন দরকারও আমার ছিল না।

**29.** إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ ﴿٢٩﴾  
উচ্চারণ: ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফা ইযা হুম খামিদূন।  
অর্থ: তা কেবল একটি বিকট আওয়াজ ছিল, ফলে তারা নিথর-নিস্তব্ধ হয়ে পড়ল।

**30.** يَٰحَسۡرَةً عَلَى ٱلۡعِبَادِۚ مَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতীহিম মির রাসূলিন ইল্লা কানূ বিহী ইয়াসতাহযিঊন।  
অর্থ: হায় আফসোস বান্দাদের জন্য! যখনই তাদের কাছে কোন রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছে।

**31.** أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ أَنَّهُمۡ إِلَيۡهِمۡ لَا يَرۡجِعُونَ ﴿٣١﴾  
উচ্চারণ: আলাম ইয়ারাও কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরূনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিঊন।  
অর্থ: তারা কি লক্ষ্য করেনি যে, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি। নিশ্চয় তারা তাদের কাছে ফিরে আসবে না।

**32.** وَإِن كُلّٞ لَّمَّا جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া ইন কুল্লুল লাম্মা জামীউল লাদাইনা মুহদারূন।  
অর্থ: আর তাদের সকলকে একত্রে আমার কাছে উপস্থিত করা হবে।

**33.** وَءَايَةٞ لَّهُمُ ٱلۡأَرۡضُ ٱلۡمَيۡتَةُ أَحۡيَيۡنَٰهَا وَأَخۡرَجۡنَا مِنۡهَا حَبّٗا فَمِنۡهُ يَأۡكُلُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলূন।  
অর্থ: আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন, আমি এটিকে (বৃষ্টি বর্ষণ করে) জীবিত করেছি এবং তা থেকে শস্যদানা উৎপন্ন করেছি। অতঃপর তা থেকেই তারা আহার করে।

**34.** وَجَعَلۡنَا فِيهَا جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ وَفَجَّرۡنَا فِيهَا مِنَ ٱلۡعُيُونِ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া জাআলনা ফীহা জান্নাতিম মিন নাখীলিও ওয়া আনাবিও ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ূন।  
অর্থ: আর আমি তার মাঝে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং সেখানে প্রবাহিত করেছি কিছু ঝর্ণাধারা।

**35.** لِيَأۡكُلُواْ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتۡهُ أَيۡدِيهِمۡۚ أَفَلَا يَشۡكُرُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: লিয়াকুলূ মিন ছামারিহী ওয়া মা আমিলাতহু আইদীহিম আফালা ইয়াশকুরূন।  
অর্থ: যাতে তারা তার ফল খেতে পারে; অথচ তাদের হাত তা বানায়নি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না!

**36.** سُبۡحَٰنَ ٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ وَمِنۡ أَنفُسِهِمۡ وَمِمَّا لَا يَعۡلَمُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: সুবহানাল লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামূন।  
অর্থ: পবিত্র ও মহান সে সত্তা, যিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জমিনের উৎপন্ন উদ্ভিদের মধ্যে হোক, কিংবা মানুষের নিজেদের মধ্যে বা এমন সৃষ্টির মধ্যে হোক, যাদের সম্পর্কে তারা (এখনও) জানে না ।

**37.** وَءَايَةٞ لَّهُمُ ٱلَّيۡلُ نَسۡلَخُ مِنۡهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظۡلِمُونَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফা ইযা হুম মুযলিমূন।  
অর্থ: আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।

**38.** وَٱلشَّمۡسُ تَجۡرِي لِمُسۡتَقَرّٖ لَّهَاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়াশ শামসু তাজরী লিমুসতাকার্রিল লাহা যালিকা তাকদীরুল আযীযিল আলীম।  
অর্থ: আর (আল্লাহর তাওহীদের আরেকটি নিদর্শন হলো) সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট কক্ষপথে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ (আল্লাহ) কর্তৃক নির্ধারণ।

**39.** وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়াল কামারা কাদ্দারনাহু মানাযিলা হাত্তা আদা কাল উরজূনিল কাদীম।  
অর্থ: আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।

**40.** لَا ٱلشَّمۡسُ يَنۢبَغِي لَهَآ أَن تُدۡرِكَ ٱلۡقَمَرَ وَلَا ٱلَّيۡلُ سَابِقُ ٱلنَّهَارِۚ وَكُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ ﴿٤٠﴾  
উচ্চারণ: লাশ শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়া লাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফী ফালাকিই ইয়াসবাহূন।  
অর্থ: সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়।

**41.** وَءَايَةٞ لَّهُمۡ أَنَّا حَمَلۡنَا ذُرِّيَّتَهُمۡ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুর্রিয়্যাতাহুম ফিল ফুলকিল মাশহূন।  
অর্থ: আর তাদের জন্য একটি নিদর্শন হল, (নূহ নবীর যুগে) অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরপুর নৌযানে আরোহণ করিয়েছিলাম।

**42.** وَخَلَقۡنَا لَهُم مِّن مِّثۡلِهِۦ مَا يَرۡكَبُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ওয়া খালাকনা লাহুম মিম মিছলিহী মা ইয়ারকাবূন।  
অর্থ: আর তাদের জন্য তার অনুরূপ সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে।

**43.** وَإِن نَّشَأۡ نُغۡرِقۡهُمۡ فَلَا صَرِيخَ لَهُمۡ وَلَا هُمۡ يُنقَذُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সারীখা লাহুম ওয়া লা হুম ইউনকাযূন।  
অর্থ: আর আমি তাদেরকে ডুবাতে চাইলে তা করতে পারি, তখন তাদের জন্য কোন সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না।

**44.** إِلَّا رَحۡمَةٗ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ ﴿٤٤﴾  
উচ্চারণ: ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হীন।  
অর্থ: হ্যাঁ, যদি আমার পক্ষ থেকে রহমত হয় এবং কিছু সময়ের জন্য (দুনিয়াকে) উপভোগের সুযোগ দেয়া হয়।

**45.** وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা লাহুমুত তাকূ মা বাইনা আইদীকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামূন।  
অর্থ: আর যখন তাদেরকে বলা হয়, তোমাদের সামনে যা আছে (পরকাল) এবং তোমাদের পিছনে যা আছে (ইহকাল) সে বিষয়ে ভয় করো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়।

**46.** وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া মা তাতীহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানূ আনহা মুরিদীন।  
অর্থ: আর তাদের রবের (একত্ববাদের) নিদর্শনসমূহ থেকে তাদের কাছে কোন নিদর্শন আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

**47.** وَإِذَا قِيلَ لَهُمۡ أَنفِقُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَنُطۡعِمُ مَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ أَطۡعَمَهُۥٓ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা লাহুম আনফিকূ মিম্মা রাযাকাকুমুল্লাহু কালাল লাযীনা কাফারূ লিল লাযীনা আমানূ আনুতইমু মাল লাও ইয়াশাউল্লাহু আতআমাহূ ইন আনতুম ইল্লা ফী দালালিম মুবীন।  
অর্থ: আর যখন তাদেরকে বলা হয়: ‘আল্লাহ তোমাদেরকে যে রিযক দিয়েছেন, তা থেকে তোমরা ব্যয় কর।’ তখন কাফিররা মু’মিনদেরকে বলে: ‘আমরা কি তাদেরকে খাওয়াবো, যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতে পারেন। ওহে মু’মিনগণ! তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ।’

**48.** وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলূনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বলো (কিয়ামত সংঘটিত হওয়ার) এ প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে?

**49.** مَا يَنظُرُونَ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ تَأۡخُذُهُمۡ وَهُمۡ يَخِصِّمُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: মা ইয়ানযুরূনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিস্সিমূন।  
অর্থ: তারা তো কেবল এক বিকট আওয়াজের (শিঙ্গায় প্রথম ফুৎকারের) অপেক্ষা করছে, যা তাদেরকে বাক-বিতণ্ডায় লিপ্ত অবস্থায় পাকড়াও করবে।

**50.** فَلَا يَسۡتَطِيعُونَ تَوۡصِيَةٗ وَلَآ إِلَىٰٓ أَهۡلِهِمۡ يَرۡجِعُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ফালা ইয়াসতাতীঊনা তাওসিয়াতাও ওয়া লা ইলা আহলিহিম ইয়ারজিঊন।  
অর্থ: সুতরাং তারা কোনো (শেষ) ওসিয়ত করারও সুযোগ পাবে না এবং নিজেদের পরিবার-পরিজনের কাছেও আর ফিরে যেতে পারবে না।

**51.** وَنُفِخَ فِي ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلۡأَجۡدَاثِ إِلَىٰ رَبِّهِمۡ يَنسِلُونَ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া নুফিখা ফিস সূরি ফা ইযা হুম মিনাল আজদাছি ইলা রাব্বিহিম ইয়ানসিলূন।  
অর্থ: আর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে।

**52.** قَالُواْ يَٰوَيۡلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرۡقَدِنَاۜۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحۡمَٰنُ وَصَدَقَ ٱلۡمُرۡسَلُونَ ﴿٥٢﴾  
উচ্চারণ: কালূ ইয়া ওয়াইলানা মাম বাআছানা মিম মারকাদিনা, হাযা মা ওয়াআদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালূন।  
অর্থ: তারা বলবে, ‘হায় আমাদের সর্বনাশ! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল (কবর) থেকে জাগিয়ে তুলল?’ (তখন তাদেরকে বলা হবে,) ‘এটাই তো সেই প্রতিশ্রুতি, যা পরম করুণাময় (আল্লাহ) দিয়েছিলেন; আর রাসূলগণ সত্যই বলেছিলেন।’

**53.** إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফা ইযা হুম জামীউল লাদাইনা মুহদারূন।  
অর্থ: এটা হবে শুধু এক বিকট আওয়াজ; তখনই তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে ।

**54.** فَٱلۡيَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗا وَلَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٥٤﴾  
উচ্চারণ: ফাল ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআও ওয়া লা তুজযাওনা ইল্লা মা কুনতুম তামালূন।  
অর্থ: সুতরাং, হে বান্দারা! আজ কাউকেই কোন যুলম করা হবে না এবং তোমরা (দুনিয়ার জীবনে) যা আমল করছিলে, শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে।

**55.** إِنَّ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ ٱلۡيَوۡمَ فِي شُغُلٖ فَٰكِهُونَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফী শুগুলিন ফাকিহূন।  
অর্থ: নিশ্চয় (কিয়ামতের) এ দিনে জান্নাতবাসীরা আনন্দে মশগুল থাকবে।

**56.** هُمۡ وَأَزۡوَٰجُهُمۡ فِي ظِلَٰلٍ عَلَى ٱلۡأَرَآئِكِ مُتَّكِـُٔونَ ﴿٥٦﴾  
উচ্চারণ: হুম ওয়া আযওয়াজুহুম ফী যিলালিন আলাল আরাইকি মুত্তাকিঊন।  
অর্থ: তারা ও তাদের স্ত্রীগণ (জান্নাতের) সুশীতল ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে।

**57.** لَهُمۡ فِيهَا فَٰكِهَةٞ وَلَهُم مَّا يَدَّعُونَ ﴿٥٧﴾  
উচ্চারণ: লাহুম ফীহা ফাকিহাতুও ওয়া লাহুম মা ইয়াদ্দাঊন।  
অর্থ: সেখানে তাদের জন্য থাকবে ফল-ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও।

**58.** سَلَٰمٞ قَوۡلٗا مِّن رَّبّٖ رَّحِيمٖ ﴿٥٨﴾  
উচ্চারণ: সালামুন কাওলাম মির রাব্বির রাহীম।  
অর্থ: পরম দয়ালু রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে ’সালাম’ ।

**59.** وَٱمۡتَٰزُواْ ٱلۡيَوۡمَ أَيُّهَا ٱلۡمُجۡرِمُونَ ﴿٥٩﴾  
উচ্চারণ: ওয়ামতাযুল ইয়াওমা আয়্যুহাল মুজরিমূন।  
অর্থ: ‘হে অপরাধীরা! আজ তোমরা (মু’মিনদের থেকে) পৃথক হয়ে যাও।’

**60.** ۞ أَلَمۡ أَعۡهَدۡ إِلَيۡكُمۡ يَٰبَنِيٓ ءَادَمَ أَن لَّا تَعۡبُدُواْ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ﴿٦٠﴾  
উচ্চারণ: আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদামা আল লা তাবুদুশ শাইতানা ইন্নাহূ লাকুম আদুওওয়ুম মুবীন।  
অর্থ: হে বানূ আদম! আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে, ‘তোমরাশয়তানের ইবাদাত করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।

**61.** وَأَنِ ٱعۡبُدُونِيۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ﴿٦١﴾  
উচ্চারণ: ওয়া আনি বুদূনী হাযা সিরাতুম মুসতাকীম।  
অর্থ: আর আমারই ইবাদাত কর, এটাই সরল-সঠিক পথ।

**62.** وَلَقَدۡ أَضَلَّ مِنكُمۡ جِبِلّٗا كَثِيرًاۖ أَفَلَمۡ تَكُونُواْ تَعۡقِلُونَ ﴿٦٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাছীরান আফালাম তাকূনূ তাকিলূন।  
অর্থ: আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বোঝনি?

**63.** هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ ﴿٦٣﴾  
উচ্চারণ: হাযিহী জাহান্নামুল লাতী কুনতুম তূআদূন।  
অর্থ: এটি সেই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে (বারবার) দেওয়া হয়েছিল।

**64.** ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ﴿٦٤﴾  
উচ্চারণ: ইসলাওহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরূন।  
অর্থ: তোমরা যে কুফরী করতে, সে কারণে আজ তোমরা এখানে প্রবেশ কর (এবং দগ্ধ হও)।

**65.** ٱلۡيَوۡمَ نَخۡتِمُ عَلَىٰٓ أَفۡوَٰهِهِمۡ وَتُكَلِّمُنَآ أَيۡدِيهِمۡ وَتَشۡهَدُ أَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿٦٥﴾  
উচ্চারণ: আলয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদীহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবূন।  
অর্থ: আজ আমি তাদের মুখে মোহর মেরে দিবো এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে, যা তারা অর্জন করত।

**66.** وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلَىٰٓ أَعۡيُنِهِمۡ فَٱسۡتَبَقُواْ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبۡصِرُونَ ﴿٦٦﴾  
উচ্চারণ: ওয়া লাও নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাসতাবাকুস সিরাতা ফা আন্না ইউবসিরূন।  
অর্থ: আর আমি চাইলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম। তখন তারা (জান্নাতের) পথ খুঁজে পাওয়ার জন্য এগিয়ে যেত, কিন্তু তারা দেখবে কীভাবে (তাদের দৃষ্টিশক্তি তো কেড়ে নেওয়া হয়েছে)?

**67.** وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ ﴿٦٧﴾  
উচ্চারণ: ওয়া লাও নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস তাতাঊ মুদিয়্যাও ওয়া লা ইয়ারজিঊন।  
অর্থ: আর আমি যদি চাইতাম তবে তাদের নিজ নিজ স্থানে তাদের আকৃতি বিকৃত করে (পায়ের ওপর বসিয়ে) দিতাম। ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না।

**68.** وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ ﴿٦٨﴾  
উচ্চারণ: ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলূন।  
অর্থ: আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টি-অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই। তবুও কি তারা বুঝবে না?

**69.** وَمَا عَلَّمۡنَٰهُ ٱلشِّعۡرَ وَمَا يَنۢبَغِي لَهُۥٓۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ وَقُرۡءَانٞ مُّبِينٞ ﴿٦٩﴾  
উচ্চারণ: ওয়া মা আল্লামনাহুশ শিরা ওয়া মা ইয়ামবাগী লাহূ ইন হুওয়া ইল্লা যিকরুও ওয়া কুরআনুম মুবীন।  
অর্থ: আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং এটি তার জন্য শোভনীয়ও নয়। এ তো শুধু এক উপদেশ ও সুস্পষ্ট আল কুরআন মাত্র।

**70.** لِّيُنذِرَ مَن كَانَ حَيّٗا وَيَحِقَّ ٱلۡقَوۡلُ عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴿٧٠﴾  
উচ্চারণ: লিয়ুনযিরা মান কানা হায়্যাও ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরীন।  
অর্থ: যাতে তা সতর্ক করতে পারে ঐ ব্যক্তিকে, যে জীবিত এবং যাতে কাফিরদের জন্য শাস্তির কথা অবধারিত হয়।

**71.** أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا خَلَقۡنَا لَهُم مِّمَّا عَمِلَتۡ أَيۡدِينَآ أَنۡعَٰمٗا فَهُمۡ لَهَا مَٰلِكُونَ ﴿٧١﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদীনা আনআমান ফাহুম লাহা মালিকূন।  
অর্থ: তারা কি লক্ষ্য করে না যে, আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি। অতঃপর তারা হল এগুলোর মালিক।

**72.** وَذَلَّلۡنَٰهَا لَهُمۡ فَمِنۡهَا رَكُوبُهُمۡ وَمِنۡهَا يَأۡكُلُونَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকূবুহুম ওয়া মিনহা ইয়াকুলূন।  
অর্থ: আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।

**73.** وَلَهُمۡ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُۚ أَفَلَا يَشۡكُرُونَ ﴿٧٣﴾  
উচ্চারণ: ওয়া লাহুম ফীহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরূন।  
অর্থ: আর তাদের জন্য এগুলোতে রয়েছে আরও বহু উপকারিতা ও পানীয় উপাদান। তবুও কি তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না?

**74.** وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لَّعَلَّهُمۡ يُنصَرُونَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ওয়াত্তাখাযূ মিন দূনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারূন।  
অর্থ: অথচ তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে এই প্রত্যাশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে।

**75.** لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَهُمۡ وَهُمۡ لَهُمۡ جُندٞ مُّحۡضَرُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: লা ইয়াসতাতীঊনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারূন।  
অর্থ: কিন্তু এরা তাদের কোন সাহায্য করতে সক্ষম হবে না; বরং (কিয়ামতের দিন) এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনীরূপে উপস্থিত করা হবে।

**76.** فَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّا نَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ ﴿٧٦﴾  
উচ্চারণ: ফালা ইয়াহযুনকা কাওলুহুম, ইন্না নালামু মা ইউসির্রূনা ওয়া মা ইউলিনূন।  
অর্থ: অতএব, হে রাসূল! তাদের (অপবাদের) কথা তোমাকে যেন চিন্তিত না করে। নিশ্চয় আমি জানি, তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে।

**77.** أَوَلَمۡ يَرَ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ ﴿٧٧﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফা ইযা হুওয়া খাসীমুম মুবীন।  
অর্থ: (আচ্ছা, পুনরুত্থানকে অস্বীকারকারী) মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে এক ফোঁটা শুক্র থেকে সৃষ্টি করেছি? অথচ এরপরই সে প্রকাশ্য এক বিতণ্ডাকারী হয়ে যায়।

**78.** وَضَرَبَ لَنَا مَثَلٗا وَنَسِيَ خَلۡقَهُۥۖ قَالَ مَن يُحۡيِ ٱلۡعِظَٰمَ وَهِيَ رَمِيمٞ ﴿٧٨﴾  
উচ্চারণ: ওয়া দারাবা লানা মাছালাও ওয়া নাসিয়া খালকাহূ কালা মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম।  
অর্থ: আর সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করে; অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, ‘হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলো জীবিত করবে?’

**79.** قُلۡ يُحۡيِيهَا ٱلَّذِيٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٖۖ وَهُوَ بِكُلِّ خَلۡقٍ عَلِيمٌ ﴿٧٩﴾  
উচ্চারণ: কুল ইউহয়ীহাল লাযী আনশাআহা আওওয়ালা মার্রাতিও ওয়া হুওয়া বিকুল্লি খালকিন আলীম।  
অর্থ: হে রাসূল! তুমি বল: ‘যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই সেগুলো পুনরায় জীবিত করবেন। আর তিনি সকল সৃষ্টি সম্পর্কেই সম্যক পরিজ্ঞাত।’

**80.** ٱلَّذِي جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلۡأَخۡضَرِ نَارٗا فَإِذَآ أَنتُم مِّنۡهُ تُوقِدُونَ ﴿٨٠﴾  
উচ্চারণ: আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফা ইযা আনতুম মিনহু তূকিদূন।  
অর্থ: যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। ফলে তা থেকে তোমরা আগুন জ্বালাও।

**81.** أَوَلَيۡسَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۚ بَلَىٰ وَهُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ ﴿٨١﴾  
উচ্চারণ: আওয়ালাইসাল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আই ইয়াখলুকা মিছলাহুম বালা ওয়া হুওয়াল খাল্লাকুল আলীম।  
অর্থ: যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনিই মহাস্রষ্টা, সর্বজ্ঞানী।

**82.** إِنَّمَآ أَمۡرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيۡـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ ﴿٨٢﴾  
উচ্চারণ: ইন্নামা আমরুহূ ইযা আরাদা শাইআন আই ইয়াকূলা লাহূ কুন ফায়াকূন।  
অর্থ: নিশ্চয়ই তাঁর (আল্লাহর) কাজ হলো, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, তখন তিনি শুধু বলেন, ‘হও’, আর তা হয়ে যায়।

**83.** فَسُبۡحَٰنَ ٱلَّذِي بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ফাসুবহানাল লাযী বিয়াদিহী মালাকূতু কুল্লি শাইইও ওয়া ইলাইহি তুরজাঊন।  
অর্থ: অতএব, পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।

[পুরো সূরা পড়ুন: সূরা ইয়াসীন](https://yasinsurah.com/bn/) · [সূরা ইয়াসীন তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/#tilawat)

## সূরা আস-সাফফাত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا ﴿١﴾  
উচ্চারণ: ওয়াস সাফ্ফাতি সাফ্ফা।  
অর্থ: শপথ সেই ফিরিশতাদের, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।

**2.** فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرٗا ﴿٢﴾  
উচ্চারণ: ফায যাজিরাতি যাজরা।  
অর্থ: অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর আদেশে মেঘমালাকে) প্রবলভাবে তাড়িত করে।

**3.** فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا ﴿٣﴾  
উচ্চারণ: ফাত তালিয়াতি যিকরা।  
অর্থ: অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা উপদেশবাণী (আল কুরআন) তিলাওয়াত করে।

**4.** إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ ﴿٤﴾  
উচ্চারণ: ইন্না ইলাহাকুম লাওয়াহিদ।  
অর্থ: নিশ্চয়ই তোমাদের ইলাহ (উপাস্য) অবশ্যই এক।

**5.** رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ ﴿٥﴾  
উচ্চারণ: রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক।  
অর্থ: তিনি আসমানসমূহ, জমিন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং উদয়স্থলসমূহেরও রব।

**6.** إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ ﴿٦﴾  
উচ্চারণ: ইন্না যায়্যান্নাস সামাআদ দুনয়া বিযীনাতিনিল কাওয়াকিব।  
অর্থ: নিশ্চয় আমি (জমিনের) নিকটবর্তী আসমানকে নক্ষত্ররাজির সৌন্দর্যের দ্বারা সুশোভিত করেছি।

**7.** وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ।  
অর্থ: আর আমি ( আসমানকে) প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকেহিফাযত করেছি।

**8.** لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ ﴿٨﴾  
উচ্চারণ: লা ইয়াস্সাম্মাঊনা ইলাল মালাইল আলা ওয়া ইউকযাফূনা মিন কুল্লি জানিব।  
অর্থ: ফলে তারা ঊর্ধ্বজগতের প্রত্যাদেশের কিছু শুনতে পারে না। আর তাদের প্রতি সব দিক থেকে নিক্ষেপ করা হয় (উল্কাপিণ্ড)।

**9.** دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ ﴿٩﴾  
উচ্চারণ: দুহূরাও ওয়া লাহুম আযাবুও ওয়াসিব।  
অর্থ: তাদেরকে বিতাড়িত করার জন্য। আর তাদের জন্য রয়েছে (পরকালের) অব্যাহত শাস্তি।

**10.** إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ ﴿١٠﴾  
উচ্চারণ: ইল্লা মান খাতিফাল খাতফাতা ফা আতবাআহূ শিহাবুন ছাকিব।  
অর্থ: তবে কেউ (শয়তান) গোপনে হঠাৎ কিছু শুনে ফেললে , তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড।

**11.** فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ ﴿١١﴾  
উচ্চারণ: ফাসতাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তীনিল লাযিব।  
অর্থ: সুতরাং, হে রাসূল! তাদেরকে জিজ্ঞাসা কর, ‘সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা?’ নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।

**12.** بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: বাল আজিবতা ওয়া ইয়াসখারূন।  
অর্থ: বরং তুমি বিস্মিত হচ্ছো; আর তারা বিদ্রুপ করছে।

**13.** وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া ইযা যুক্কিরূ লা ইয়াযকুরূন।  
অর্থ: আর যখন তাদেরকে ‍(উপদেশ বাণী) স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তারা স্মরণ করে না।

**14.** وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া ইযা রাআও আয়াতাই ইয়াসতাসখিরূন।  
অর্থ: আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে। নবীর সত্যতার প্রমাণবাহী।

**15.** وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া কালূ ইন হাযা ইল্লা সিহরুম মুবীন।  
অর্থ: আর তারা বলে: ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়!’

**16.** أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴿١٦﴾  
উচ্চারণ: আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবঊছূন।  
অর্থ: ‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’

**17.** أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: আওয়াআবাউনাল আওওয়ালূন।  
অর্থ: ‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও (পুনরুত্থিত হবে)?’

**18.** قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: কুল নাআম ওয়া আনতুম দাখিরূন।  
অর্থ: হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘হ্যাঁ। আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’

**19.** فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ফা ইন্নামা হিয়া যাজরাতুও ওয়াহিদাতুন ফা ইযা হুম ইয়ানযুরূন।  
অর্থ: তা হবে কেবল এক বিকট আওয়াজ। আর তৎক্ষণাৎ তারা দেখতে পাবে।

**20.** وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া কালূ ইয়া ওয়াইলানা হাযা ইয়াওমুদ দীন।  
অর্থ: আর তারা বলবে: ‘হায় আমাদের ধ্বংস, এতাই তো প্রতিদান সেই দিবস!'

**21.** هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: হাযা ইয়াওমুল ফাসলিল লাযী কুনতুম বিহী তুকায্যিবূন।  
অর্থ: এটাই ফয়সালা করার দিন, যা তোমরা অস্বীকার করতে।

**22.** ۞ ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: উহশুরুল লাযীনা যালামূ ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানূ ইয়াবুদূন।  
অর্থ: (সেদিন ফিরিশতাদেরকে বলা হবেঃ) ‘ একত্রিত কর যালিম ও তাদের সঙ্গী-সাথীদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত তারা করত,

**23.** مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ ﴿٢٣﴾  
উচ্চারণ: মিন দূনিল্লাহি ফাহদূহুম ইলা সিরাতিল জাহীম।  
অর্থ: ‘আল্লাহকে বাদ দিয়ে । আর তাদেরকে জাহান্নামের আগুনের পথে নিয়ে যাও।’

**24.** وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ওয়াকিফূহুম ইন্নাহুম মাসঊলূন।  
অর্থ: ‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে।’

**25.** مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: মা লাকুম লা তানাসারূন।  
অর্থ: ‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’

**26.** بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: বাল হুমুল ইয়াওমা মুসতাসলিমূন।  
অর্থ: বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী।

**27.** وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া আকবালা বাদুহুম আলা বাদিই ইয়াতাসাআলূন।  
অর্থ: আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,

**28.** قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ ﴿٢٨﴾  
উচ্চারণ: কালূ ইন্নাকুম কুনতুম তাতূনানা আনিল ইয়ামীন।  
অর্থ: তারা বলবে: ‘তোমরাই তো আমাদের কাছে দ্বীন ও হকের দোহাই দিয়ে আসতে।’ অনুসারিরা নেতাদের উদ্দেশ্য করে।

**29.** قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: কালূ বাল লাম তাকূনূ মুমিনীন।  
অর্থ: প্রতিউত্তরে তারা বলবে: ‘বরং তোমরা তো মু’মিন ছিলে না।’

**30.** وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতানিম বাল কুনতুম কাওমান তাগীন।  
অর্থ: ‘আর তোমাদের ওপর তো আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’

**31.** فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ ﴿٣١﴾  
উচ্চারণ: ফাহাক্কা আলাইনা কাওলু রাব্বিনা ইন্না লাযাইকূন।  
অর্থ: ‘তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের (শাস্তির) বাণী সত্য হয়েছে; নিশ্চয় আমরা তা আস্বাদন করব।’

**32.** فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ফা আগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়ীন।  
অর্থ: ‘আর আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম; কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত।’

**33.** فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ফা ইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকূন।  
অর্থ: নিশ্চয় তারা সেদিন শাস্তিতেও একইভাবে অংশীদার হবে।

**34.** إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমীন।  
অর্থ: অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।

**35.** إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ইন্নাহুম কানূ ইযা কীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াসতাকবিরূন।  
অর্থ: নিশ্চয়ই তাদেরকে যখন বলা হতো, ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’, তখন তারা অহংকার করত।

**36.** وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলূনা আইন্না লাতারিকূ আলিহাতিনা লিশাইরিম মাজনূন।  
অর্থ: আর তারা বলত: ‘আমরা কি এক পাগল কবির (মুহাম্মাদের) কথায় আমাদের উপাস্যদের ছেড়ে দিবো?’

**37.** بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ ﴿٣٧﴾  
উচ্চারণ: বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালীন।  
অর্থ: বরং তিনি সত্য নিয়ে এসেছেন এবং পূর্ববর্তী রাসূলদের সত্যায়ন করেছেন।

**38.** إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ ﴿٣٨﴾  
উচ্চারণ: ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম।  
অর্থ: হে মুশরিকরা! অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী।

**39.** وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া মা তুজযাওনা ইল্লা মা কুনতুম তামালূন।  
অর্থ: আর তোমরা যে আমল করতে, (আজ) শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।

**40.** إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: অবশ্য আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া (তারা তা থেকে রেহাই পাবে);

**41.** أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ ﴿٤١﴾  
উচ্চারণ: উলাইকা লাহুম রিযকুম মালূম।  
অর্থ: তাদের জন্য (জান্নাতে) থাকবে নির্ধারিত রিযক,

**42.** فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ফাওয়াকিহু ওয়া হুম মুকরামূন।  
অর্থ: ফলমূল; আর তারা সম্মানিত হবে,

**43.** فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿٤٣﴾  
উচ্চারণ: ফী জান্নাতিন নাঈম।  
অর্থ: নি‘আমত-পূর্ণ জান্নাতে,

**44.** عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ ﴿٤٤﴾  
উচ্চারণ: আলা সুরুরিম মুতাকাবিলীন।  
অর্থ: তারা পরস্পরের মুখোমুখি হয়ে আসনসমূহের উপর অবস্থান করবে।

**45.** يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ ﴿٤٥﴾  
উচ্চারণ: ইউতাফু আলাইহিম বিকাসিম মিম মাঈন।  
অর্থ: তাদের চারপাশে ঘুরে ঘুরে প্রবাহমান ঝরনা থেকে ভরা সুরাপাত্র পরিবেশন করা হবে।

**46.** بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّٰرِبِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: বাইদাআ লায্যাতিল লিশ শারিবীন।  
অর্থ: তা সাদা বর্ণের, পানকারীদের জন্য সুস্বাদু।

**47.** لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: লা ফীহা গাওলুও ওয়া লা হুম আনহা ইউনযাফূন।  
অর্থ: তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না।

**48.** وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি ঈন।  
অর্থ: (জান্নাতে) তাদের কাছে থাকবে আনতনয়না, ডাগরচোখা (হূর)।

**49.** كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ ﴿٤٩﴾  
উচ্চারণ: কাআন্নাহুন্না বাইদুম মাকনূন।  
অর্থ: তারা যেন সুরক্ষিত ডিম।

**50.** فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ফা আকবালা বাদুহুম আলা বাদিই ইয়াতাসাআলূন।  
অর্থ: অতঃপর তারা (জান্নাতীরা) মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে।

**51.** قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ ﴿٥١﴾  
উচ্চারণ: কালা কাইলুম মিনহুম ইন্নী কানা লী কারীন।  
অর্থ: তাদের একজন বলবে, (‘পৃথিবীতে ) আমার একজন সঙ্গী ছিল’,

**52.** يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ইয়াকূলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকীন।  
অর্থ: সে বলত: ‘তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা (পুনরুত্থানে) বিশ্বাস করে।’

**53.** أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাদীনূন।  
অর্থ: ‘আমরা যখন মরে যাব এবং (পচে-গলে) মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে’?

**54.** قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ ﴿٥٤﴾  
উচ্চারণ: কালা হাল আনতুম মুত্তালিঊন।  
অর্থ: সে বলবে: ‘তোমরা কি উঁকি দিয়ে দেখতে চাও?’

**55.** فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ ﴿٥٥﴾  
উচ্চারণ: ফাত্তালাআ ফারাআহু ফী সাওয়াইল জাহীম।  
অর্থ: অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে।

**56.** قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ ﴿٥٦﴾  
উচ্চারণ: কালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদীন।  
অর্থ: সে বলবে: ‘আল্লাহর শপথ! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে।’.২১)

**57.** وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ ﴿٥٧﴾  
উচ্চারণ: ওয়া লাওলা নিমাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারীন।  
অর্থ: ‘ আমার রবের অনুগ্রহ না থাকলে, আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম।’

**58.** أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ ﴿٥٨﴾  
উচ্চারণ: আফামা নাহনু বিমায়্যিতীন।  
অর্থ: ‘তাহলে আমরা (জান্নাতবাসীরা) কি আর মৃত্যুবরণকারী হব না?

**59.** إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ﴿٥٩﴾  
উচ্চারণ: ইল্লা মাওতাতানাল ঊলা ওয়া মা নাহনু বিমুআয্যাবীন।  
অর্থ: ‘(দুনিয়ার জীবনে) আমাদের প্রথম মৃত্যু ছাড়া। আর আমরা শাস্তিপ্রাপ্ত হব না।’

**60.** إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٦٠﴾  
উচ্চারণ: ইন্না হাযা লাহুওয়াল ফাওযুল আযীম।  
অর্থ: ‘নিশ্চয় এটি মহাসাফল্য!’

**61.** لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: লিমিছলি হাযা ফালয়ামালিল আমিলূন।  
অর্থ: এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত।

**62.** أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ ﴿٦٢﴾  
উচ্চারণ: আযালিকা খাইরুন নুযুলান আম শাজারাতুয যাক্কূম।  
অর্থ: আপ্যায়নের জন্য এগুলো উত্তম না যাক্কূম বৃক্ষ?

**63.** إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّٰلِمِينَ ﴿٦٣﴾  
উচ্চারণ: ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয যালিমীন।  
অর্থ: নিশ্চয় আমি তাকে (যাক্কুম বৃক্ষকে) যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষাস্বরূপ।

**64.** إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ ﴿٦٤﴾  
উচ্চারণ: ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফী আসলিল জাহীম।  
অর্থ: নিশ্চয়ই তা এমন এক বৃক্ষ, যা জাহান্নামের মূল থেকে উদ্গত হয়।

**65.** طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ ﴿٦٥﴾  
উচ্চারণ: তালউহা কাআন্নাহূ রুঊসুশ শায়াতীন।  
অর্থ: এর ফল যেন শয়তানের মাথা;

**66.** فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ﴿٦٦﴾  
উচ্চারণ: ফা ইন্নাহুম লাআকিলূনা মিনহা ফামালিঊনা মিনহাল বুতূন।  
অর্থ: নিশ্চয় তারা (জাহান্নামীরা) তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।

**67.** ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ ﴿٦٧﴾  
উচ্চারণ: ছুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামীম।  
অর্থ: অতঃপর নিশ্চয়ই তাদের জন্য এর উপর থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।

**68.** ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ ﴿٦٨﴾  
উচ্চারণ: ছুম্মা ইন্না মারজিআহুম লাইলাল জাহীম।  
অর্থ: তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনেরই দিকে।

**69.** إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ ﴿٦٩﴾  
উচ্চারণ: ইন্নাহুম আলফাও আবাআহুম দাল্লীন।  
অর্থ: নিশ্চয় এরা (জাহান্নামীরা) নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;

**70.** فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: ফাহুম আলা আছারিহিম ইউহরাঊন।  
অর্থ: ফলে তারাও (ভ্রষ্টতার পথে) তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটে চলেছিল।

**71.** وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ ﴿٧١﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ দাল্লা কাবলাহুম আকছারুল আওওয়ালীন।  
অর্থ: আর অবশ্যই তাদের পূর্বে অধিকাংশ পূর্ববর্তী লোকই পথভ্রষ্ট হয়েছিল।

**72.** وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আরসালনা ফীহিম মুনযিরীন।  
অর্থ: আর অবশ্যই আমি তাদের কাছে সতর্ককারী (রাসূল)দেরকে পাঠিয়েছিলাম;

**73.** فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ ﴿٧٣﴾  
উচ্চারণ: ফানযুর কাইফা কানা আকিবাতুল মুনযারীন।  
অর্থ: সুতরাং হে রাসূল! ‍তুমি দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণতি কী হয়েছিল!

**74.** إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: তবে আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া।

**75.** وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ নাদানা নূহুন ফালানিমাল মুজীবূন।  
অর্থ: আর অবশ্যই নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!

**76.** وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ﴿٧٦﴾  
উচ্চারণ: ওয়া নাজ্জাইনাহু ওয়া আহলাহূ মিনাল কারবিল আযীম।  
অর্থ: আর আমি তাকে ও তার পরিজনকে মহাবিপদ (মহা প্লাবন) থেকে উদ্ধার করেছিলাম।

**77.** وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ ﴿٧٧﴾  
উচ্চারণ: ওয়া জাআলনা যুর্রিয়্যাতাহূ হুমুল বাকীন।  
অর্থ: আর তার (মু’মিন) বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম,

**78.** وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿٧٨﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরীন।  
অর্থ: আর আমি পরবর্তীদের মধ্যে তার স্মরণ (সুনাম-সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।

**79.** سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ ﴿٧٩﴾  
উচ্চারণ: সালামুন আলা নূহিন ফিল আলামীন।  
অর্থ: সমগ্র সৃষ্টির মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হোক।

**80.** إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿٨٠﴾  
উচ্চারণ: ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।

**81.** إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿٨١﴾  
উচ্চারণ: ইন্নাহূ মিন ইবাদিনাল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের একজন।

**82.** ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿٨٢﴾  
উচ্চারণ: ছুম্মা আগরাকনাল আখারীন।  
অর্থ: তারপর আমি অন্যদের (প্লাবনে) ডুবিয়ে দিয়েছিলাম।

**83.** ۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্না মিন শীআতিহী লাইবরাহীম।  
অর্থ: আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।

**84.** إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ ﴿٨٤﴾  
উচ্চারণ: ইয জাআ রাব্বাহূ বিকালবিন সালীম।  
অর্থ: হে নবী! স্মরণ করো, যখন সে (শিরকমুক্ত হয়ে) বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।

**85.** إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ইয কালা লিআবীহি ওয়া কাওমিহী মাযা তাবুদূন।  
অর্থ: যখন সে তার পিতা ও তার সম্পপ্রদায়কে বলেছিল: ‘তোমরা (আল্লাহর পরিবর্তে) কিসের ইবাদাত করছ?’

**86.** أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ ﴿٨٦﴾  
উচ্চারণ: আইফকান আলিহাতান দূনাল্লাহি তুরীদূন।  
অর্থ: ‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে পেতে চাও?’

**87.** فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ফামা যান্নুকুম বিরাব্বিল আলামীন।  
অর্থ: ‘তাহলে সৃষ্টিকুলের রব সম্পর্কে তোমাদের ধারণা কী?’

**88.** فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ ﴿٨٨﴾  
উচ্চারণ: ফানাযারা নাযরাতান ফিন নুজূম।  
অর্থ: অতঃপর সে তারকারাজির দিকে একবার দৃষ্টি দিল।

**89.** فَقَالَ إِنِّي سَقِيمٞ ﴿٨٩﴾  
উচ্চারণ: ফাকালা ইন্নী সাকীম।  
অর্থ: তারপর সে বলল: ‘আমি তো অসুস্থ।’

**90.** فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ ﴿٩٠﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লাও আনহু মুদবিরীন।  
অর্থ: অতঃপর তারা তাকে পিছনে রেখে (মেলায়) চলে গেল।

**91.** فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ ﴿٩١﴾  
উচ্চারণ: ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলূন।  
অর্থ: তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল: ‘তোমরা কি খাবে না?’

**92.** مَا لَكُمۡ لَا تَنطِقُونَ ﴿٩٢﴾  
উচ্চারণ: মা লাকুম লা তানতিকূন।  
অর্থ: ‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না?’

**93.** فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ ﴿٩٣﴾  
উচ্চারণ: ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামীন।  
অর্থ: অতঃপর সে তাদের ওপর ডান হাতে সজোরে আঘাত হানল।

**94.** فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ফা আকবালূ ইলাইহি ইয়াযিফ্ফূন।  
অর্থ: তখন লোকেরা তার দিকে দ্রুত ছুটে আসল।

**95.** قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ ﴿٩٥﴾  
উচ্চারণ: কালা আতাবুদূনা মা তানহিতূন।  
অর্থ: সে (ইবরাহীম) বলল: ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলোকে বানাও, তোমরা কি সেগুলোেই উপাসনা কর?’

**96.** وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তামালূন।  
অর্থ: ‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কিছু তৈরি কর, তা সৃষ্টি করেছেন?’

**97.** قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ ﴿٩٧﴾  
উচ্চারণ: কালুব নূ লাহূ বুনয়ানান ফা আলকূহু ফিল জাহীম।  
অর্থ: তারা বলল: ‘তার জন্য একটি স্থাপনা (অগ্নিকুণ্ড) তৈরি কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।’

**98.** فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ ﴿٩٨﴾  
উচ্চারণ: ফা আরাদূ বিহী কাইদান ফাজাআলনাহুমুল আসফালীন।  
অর্থ: অতঃপর তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের ইচ্ছা করল; কিন্তু আমরা (আগুনকে সুশীতল বানিয়ে) তাদেরকেই পরাজিত করলাম।

**99.** وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ ﴿٩٩﴾  
উচ্চারণ: ওয়া কালা ইন্নী যাহিবুন ইলা রাব্বী সায়াহদীন।  
অর্থ: আর সে (ইবরাহীম) বলল: ‘আমি আমার রবের দিকেই (হিজরত করে) যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।’

**100.** رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: রাব্বি হাব লী মিনাস সালিহীন।  
অর্থ: ‘হে আমার রব! আমাকে সৎকর্মশীল একটি সুসন্তান দান করুন।’

**101.** فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ ﴿١٠١﴾  
উচ্চারণ: ফাবাশ্শারনাহু বিগুলামিন হালীম।  
অর্থ: অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।

**102.** فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ফালাম্মা বালাগা মাআহুস সায়া কালা ইয়া বুনায়্যা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা কালা ইয়া আবাতিফ আল মা তুমারু সাতাজিদুনী ইন শাআল্লাহু মিনাস সাবিরীন।  
অর্থ: অতঃপর সে (ইসমাঈল) যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল: ‘হে আমার প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবহ (কুরবানী) করছি। অতএব দেখ তোমার কী অভিমত।’ সে বলল: ‘হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা-ই করুন। ইন শা’ আল্লাহ, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’

**103.** فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ ﴿١٠٣﴾  
উচ্চারণ: ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহূ লিল জাবীন।  
অর্থ: অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শুইয়ে দিল।

**104.** وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ ﴿١٠٤﴾  
উচ্চারণ: ওয়া নাদাইনাহু আই ইয়া ইবরাহীম।  
অর্থ: তখন আমি তাকে ডেকে বললাম: ‘হে ইবরাহীম!

**105.** قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।

**106.** إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ইন্না হাযা লাহুওয়াল বালাউল মুবীন।  
অর্থ: ‘নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট এক পরীক্ষা।’

**107.** وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম।  
অর্থ: আর আমরা তাকে এক মহান কুরবানির বিনিময়ে মুক্ত করলাম।

**108.** وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿١٠٨﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরীন।  
অর্থ: আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

**109.** سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ﴿١٠٩﴾  
উচ্চারণ: সালামুন আলা ইবরাহীম।  
অর্থ: ইবরাহীমের প্রতি সালাম।

**110.** كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١١٠﴾  
উচ্চারণ: কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।

**111.** إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١١﴾  
উচ্চারণ: ইন্নাহূ মিন ইবাদিনাল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় সে আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

**112.** وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿١١٢﴾  
উচ্চারণ: ওয়া বাশ্শারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহীন।  
অর্থ: আর আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন।

**113.** وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ ﴿١١٣﴾  
উচ্চারণ: ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাকা ওয়া মিন যুর্রিয়্যাতিহিমা মুহসিনুও ওয়া যালিমুল লিনাফসিহী মুবীন।  
অর্থ: আর আমি তার ওপর এবং ইসহাকের ওপর বরকত দান করেছি। আর তাদের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক ছিল সৎকর্মশীল এবং কিছু সংখ্যক) নিজেদের প্রতি স্পষ্ট যুলমকারী।

**114.** وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿١١٤﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ মানান্না আলা মূসা ওয়া হারূন।  
অর্থ: আর নিশ্চয় আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম,

**115.** وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ﴿١١٥﴾  
উচ্চারণ: ওয়া নাজ্জাইনাহুমা ওয়া কাওমাহুমা মিনাল কারবিল আযীম।  
অর্থ: আর আমি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।

**116.** وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ﴿١١٦﴾  
উচ্চারণ: ওয়া নাসারনাহুম ফাকানূ হুমুল গালিবীন।  
অর্থ: আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

**117.** وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ ﴿١١٧﴾  
উচ্চারণ: ওয়া আতাইনাহুমাল কিতাবাল মুসতাবীন।  
অর্থ: আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব (তাওরাত) দান করেছিলাম। মূসা ও তার ভাই হারূনকে।

**118.** وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ﴿١١٨﴾  
উচ্চারণ: ওয়া হাদাইনাহুমাস সিরাতাল মুসতাকীম।  
অর্থ: আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।

**119.** وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ ﴿١١٩﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরীন।  
অর্থ: আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

**120.** سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿١٢٠﴾  
উচ্চারণ: সালামুন আলা মূসা ওয়া হারূন।  
অর্থ: মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।

**121.** إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١٢١﴾  
উচ্চারণ: ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।

**122.** إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٢٢﴾  
উচ্চারণ: ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় তারা দু’জনই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।

**123.** وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٢٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্না ইলয়াসা লামিনাল মুরসালীন।  
অর্থ: আর নিশ্চয় ইলইয়াসও ছিল রাসূলদের একজন।

**124.** إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾  
উচ্চারণ: ইয কালা লিকাওমিহী আলা তাত্তাকূন।  
অর্থ: যখন সে তার জাতিকে বলেছিল: ‘তোমরা কি ( ভয় করবে না?’

**125.** أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ ﴿١٢٥﴾  
উচ্চারণ: আতাদঊনা বালাও ওয়া তাযারূনা আহসানাল খালিকীন।  
অর্থ: তোমরা কি ‘বা’ল’ ( নামক দেবতা) কেই ডাকবে আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে (আল্লাহকে) পরিত্যাগ করবে?

**126.** ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿١٢٦﴾  
উচ্চারণ: আল্লাহা রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আওওয়ালীন।  
অর্থ: ‘আল্লাহই তোমাদের একমাত্র রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব?’

**127.** فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴿١٢٧﴾  
উচ্চারণ: ফাকায্যাবূহু ফা ইন্নাহুম লামুহদারূন।  
অর্থ: কিন্তু তারা তাকে (ইলইয়াসকে) মিথ্যারোপ করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) উপস্থিত করা হবে।

**128.** إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿١٢٨﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।

**129.** وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿١٢٩﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরীন।  
অর্থ: আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

**130.** سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ ﴿١٣٠﴾  
উচ্চারণ: সালামুন আলা ইল ইয়াসীন।  
অর্থ: ইলইয়াসের প্রতি সালাম ।

**131.** إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١٣١﴾  
উচ্চারণ: ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।

**132.** إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٣٢﴾  
উচ্চারণ: ইন্নাহূ মিন ইবাদিনাল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।

**133.** وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٣٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লূতাল লামিনাল মুরসালীন।  
অর্থ: আর নিশ্চয় লূত ছিল রাসূলদেরই একজন।

**134.** إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ﴿١٣٤﴾  
উচ্চারণ: ইয নাজ্জাইনাহু ওয়া আহলাহূ আজমাঈন।  
অর্থ: হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে ( শাস্তি থেকে) রক্ষা করেছিলাম।

**135.** إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ﴿١٣٥﴾  
উচ্চারণ: ইল্লা আজূযান ফিল গাবিরীন।  
অর্থ: পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত (অবিশ্বাসী) এক বৃদ্ধা ছাড়া।

**136.** ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿١٣٦﴾  
উচ্চারণ: ছুম্মা দাম্মারনাল আখারীন।  
অর্থ: অতঃপর আমি (অবিশ্বাসী) অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।

**137.** وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ ﴿١٣٧﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাকুম লাতামুর্রূনা আলাইহিম মুসবিহীন।  
অর্থ: আর (হে মক্কাবাসীরা! সিরিয়ায় গমনকালে) তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) ওপর দিয়ে অতিক্রম করে থাক, সকালে

**138.** وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿١٣٨﴾  
উচ্চারণ: ওয়া বিল লাইলি আফালা তাকিলূন।  
অর্থ: এবং রাতে। তবুও কি তোমরা বুঝবে না?

**139.** وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٣٩﴾  
উচ্চারণ: ওয়া ইন্না ইঊনুসা লামিনাল মুরসালীন।  
অর্থ: আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।

**140.** إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿١٤٠﴾  
উচ্চারণ: ইয আবাকা ইলাল ফুলকিল মাশহূন।  
অর্থ: হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল।

**141.** فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ ﴿١٤١﴾  
উচ্চারণ: ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদীন।  
অর্থ: অতঃপর সে লটারিতে অংশ নিল, ফলে সে পরাজিতদের অন্তর্ভুক্ত হল।

**142.** فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ ﴿١٤٢﴾  
উচ্চারণ: ফালতাকামাহুল হূতু ওয়া হুওয়া মুলীম।  
অর্থ: অতঃপর মাছটি তাকে গিলে ফেলল, তখন তিনি ছিলেন তিরস্কারযোগ্য অবস্থায়।

**143.** فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ ﴿١٤٣﴾  
উচ্চারণ: ফালাওলা আন্নাহূ কানা মিনাল মুসাব্বিহীন।  
অর্থ: অতঃপর সে যদি আল্লাহর তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হত,

**144.** لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴿١٤٤﴾  
উচ্চারণ: লালাবিছা ফী বাতনিহী ইলা ইয়াওমি ইউবআছূন।  
অর্থ: তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার (মাছের) পেটেই থেকে যেত।

**145.** ۞ فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ ﴿١٤٥﴾  
উচ্চারণ: ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুওয়া সাকীম।  
অর্থ: অতঃপর আমি তাকে এক তৃণলতাহীন প্রান্তরে (নদীর তীরে) নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ।

**146.** وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ ﴿١٤٦﴾  
উচ্চারণ: ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিই ইয়াকতীন।  
অর্থ: আর আমি একটি ইয়াকতীন গাছ তার ওপর উদগত করলাম।

**147.** وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ ﴿١٤٧﴾  
উচ্চারণ: ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াযীদূন।  
অর্থ: এবং আমি তাকে (তার জাতির) এক লক্ষ বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠালাম।

**148.** فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ﴿١٤٨﴾  
উচ্চারণ: ফা আমানূ ফামাত্তানাহুম ইলা হীন।  
অর্থ: অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত (দুনিয়াকে) উপভোগ করতে দিলাম।

**149.** فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ ﴿١٤٩﴾  
উচ্চারণ: ফাসতাফতিহিম আলিরাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানূন।  
অর্থ: অতএব, হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা কর: ‘তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?’

**150.** أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ ﴿١٥٠﴾  
উচ্চারণ: আম খালাকনাল মালাইকাতা ইনাছাও ওয়া হুম শাহিদূন।  
অর্থ: নাকি আমি ফেরেশতাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছি, আর তারা (এ বিষয়ে) প্রত্যক্ষদর্শী ছিল?

**151.** أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ ﴿١٥١﴾  
উচ্চারণ: আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকূলূন।  
অর্থ: জেনে রাখ, তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,

**152.** وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿١٥٢﴾  
উচ্চারণ: ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবূন।  
অর্থ: ‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন’ অথচ তারা অবশ্যই (এই দাবিতে) মিথ্যাবাদী।

**153.** أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ ﴿١٥٣﴾  
উচ্চারণ: আসতাফাল বানাতি আলাল বানীন।  
অর্থ: আল্লাহ কি পুত্রসন্তানদের পরিবর্তে কন্যা সন্তানদের বেছে নিয়েছেন?

**154.** مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ﴿١٥٤﴾  
উচ্চারণ: মা লাকুম কাইফা তাহকুমূন।  
অর্থ: হে মুশরিকরা! তোমাদের কী হল? তোমরা কেমন বিচার করছ!

**155.** أَفَلَا تَذَكَّرُونَ ﴿١٥٥﴾  
উচ্চারণ: আফালা তাযাক্কারূন।  
অর্থ: তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

**156.** أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ ﴿١٥٦﴾  
উচ্চারণ: আম লাকুম সুলতানুম মুবীন।  
অর্থ: নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল- প্রমাণ আছে?

**157.** فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٥٧﴾  
উচ্চারণ: ফাতূ বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: অতএব তোমরা (নিজেদের দাবিতে) সত্যবাদী হলে, তোমাদের (প্রমাণবিশিষ্ট) কিতাব নিয়ে আস।

**158.** وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴿١٥٨﴾  
উচ্চারণ: ওয়া জাআলূ বাইনাহূ ওয়া বাইনাল জিন্নাতি নাসাবাও ওয়া লাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারূন।  
অর্থ: আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশসম্পর্ক সাব্যস্ত করেছে; অথচ জিন জাতি জানে যে, নিশ্চয় তাদেরকেও উপস্থিত করা হবে।

**159.** سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ﴿١٥٩﴾  
উচ্চারণ: সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফূন।  
অর্থ: তারা আল্লাহ সম্পর্কে যা আরোপ করে, তা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র।

**160.** إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿١٦٠﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।

**161.** فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ ﴿١٦١﴾  
উচ্চারণ: ফা ইন্নাকুম ওয়া মা তাবুদূন।  
অর্থ: সুতরাং তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,

**162.** مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ ﴿١٦٢﴾  
উচ্চারণ: মা আনতুম আলাইহি বিফাতিনীন।  
অর্থ: তোমরা তার বিরুদ্ধে কাউকে বিভ্রান্ত করতে সক্ষম নও।

**163.** إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ ﴿١٦٣﴾  
উচ্চারণ: ইল্লা মান হুওয়া সালিল জাহীম।  
অর্থ: শুধু জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া।

**164.** وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ ﴿١٦٤﴾  
উচ্চারণ: ওয়া মা মিন্না ইল্লা লাহূ মাকামুম মালূম।  
অর্থ: আর (ফিরিশতাগণ বললেনঃ) আমাদের প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে।

**165.** وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ ﴿١٦٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লানাহনুস সাফ্ফূন।  
অর্থ: ‘আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান

**166.** وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ ﴿١٦٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহূন।  
অর্থ: এবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারী।’

**167.** وَإِن كَانُواْ لَيَقُولُونَ ﴿١٦٧﴾  
উচ্চারণ: ওয়া ইন কানূ লায়াকূলূন।  
অর্থ: আর তারা অবশ্যই বলে আসছিল,

**168.** لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿١٦٨﴾  
উচ্চারণ: লাও আন্না ইনদানা যিকরাম মিনাল আওওয়ালীন।  
অর্থ: ‘যদি আমাদের কাছে পূর্বর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,

**169.** لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿١٦٩﴾  
উচ্চারণ: লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: ‘তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’

**170.** فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ﴿١٧٠﴾  
উচ্চারণ: ফাকাফারূ বিহী ফাসাওফা ইয়ালামূন।  
অর্থ: অতঃপর তারা তা (আল কুরআন) অস্বীকার করল। অতএব শীঘ্রই তারা জানতে পারবে ।

**171.** وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ ﴿١٧١﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালীন।  
অর্থ: আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,

**172.** إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ ﴿١٧٢﴾  
উচ্চারণ: ইন্নাহুম লাহুমুল মানসূরূন।  
অর্থ: নিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে।

**173.** وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ ﴿١٧٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবূন।  
অর্থ: আর নিশ্চয় আমার বাহিনীই (শত্রুদের ওপর) বিজয়ী হবে।

**174.** فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ﴿١٧٤﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হীন।  
অর্থ: অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে কিছু কাল পর্যন্ত মুখ ফিরিয়ে থাক।

**175.** وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ﴿١٧٥﴾  
উচ্চারণ: ওয়া আবসিরহুম ফাসাওফা ইউবসিরূন।  
অর্থ: আর তাদেরকে পর্যবেক্ষণ কর, অচিরেই তারাও দেখবে (শাস্তি)।

**176.** أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ﴿١٧٦﴾  
উচ্চারণ: আফাবিআযাবিনা ইয়াসতাজিলূন।  
অর্থ: তারা কি আমার শাস্তির জন্যে তাড়াহুড়ো করছে?

**177.** فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ ﴿١٧٧﴾  
উচ্চারণ: ফা ইযা নাযালা বিসাহাতিহিম ফাসাআ সাবাহুল মুনযারীন।  
অর্থ: আর যখন আল্লাহর শাস্তি তাদের আঙিনায় নেমে আসবে, তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে!

**178.** وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ﴿١٧٨﴾  
উচ্চারণ: ওয়া তাওয়াল্লা আনহুম হাত্তা হীন।  
অর্থ: হে রাসূল! তুমি আরো কিছু কাল পর্যন্ত তাদের থেকে মুখ ফিরিয়ে থাক।

**179.** وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ﴿١٧٩﴾  
উচ্চারণ: ওয়া আবসির ফাসাওফা ইউবসিরূন।  
অর্থ: আর হে রাসূল! তুমি তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা (শাস্তি) দেখতে পাবে।

**180.** سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ ﴿١٨٠﴾  
উচ্চারণ: সুবহানা রাব্বিকা রাব্বিল ইয্যাতি আম্মা ইয়াসিফূন।  
অর্থ: তারা যা আরোপ করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মান ও ক্ষমতার মালিক।

**181.** وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ ﴿١٨١﴾  
উচ্চারণ: ওয়া সালামুন আলাল মুরসালীন।  
অর্থ: আর রাসূলদের প্রতি সালাম ।

**182.** وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٨٢﴾  
উচ্চারণ: ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।  
অর্থ: আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।

[পুরো সূরা পড়ুন: সূরা আস-সাফফাত](https://yasinsurah.com/bn/sura-as-saffat/) · [সূরা আস-সাফফাত তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-as-saffat/#tilawat)

## সূরা সোয়াদ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** صٓۚ وَٱلۡقُرۡءَانِ ذِي ٱلذِّكۡرِ ﴿١﴾  
উচ্চারণ: সোয়াদ, ওয়াল কুরআনি যিয যিকর।  
অর্থ: সোয়াদ; উপদেশপূর্ণ কুরআনের শপথ।

**2.** بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي عِزَّةٖ وَشِقَاقٖ ﴿٢﴾  
উচ্চারণ: বালিল লাযীনা কাফারূ ফী ইয্যাতিও ওয়া শিকাক।  
অর্থ: বরং যারা কুফরি করেছে, তারা অহংকার ও সত্যের বিরোধিতায় নিমজ্জিত রয়েছে।

**3.** كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ فَنَادَواْ وَّلَاتَ حِينَ مَنَاصٖ ﴿٣﴾  
উচ্চারণ: কাম আহলাকনা মিন কাবলিহিম মিন কারনিন ফানাদাও ওয়া লাতা হীনা মানাস।  
অর্থ: তাদের পূর্বে আমি কত বংশধরকে ধ্বংস করেছি। তখন তারা আর্তচিৎকার করেছিল; কিন্তু তখন (শাস্তি থেকে) পলায়নের কোন সময় ছিল না।

**4.** وَعَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡۖ وَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٞ كَذَّابٌ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া আজিবূ আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া কালাল কাফিরূনা হাযা সাহিরুন কায্যাব।  
অর্থ: আর তারা আশ্চার্যান্বিত হয়েছে যে, তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী (রাসূল) এসেছে এবং কাফিররা বলে: ‘এ তো জাদুকর, মিথ্যাবাদী।’

**5.** أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ ﴿٥﴾  
উচ্চারণ: আজাআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব।  
অর্থ: ‘সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয় এ তো এক আশ্চর্য বিষয়!’

**6.** وَٱنطَلَقَ ٱلۡمَلَأُ مِنۡهُمۡ أَنِ ٱمۡشُواْ وَٱصۡبِرُواْ عَلَىٰٓ ءَالِهَتِكُمۡۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٞ يُرَادُ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়ানতালাকাল মালাউ মিনহুম আনিম শূ ওয়াসবিরূ আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউই ইউরাদ।  
অর্থ: আর তাদের গণ্যমান্য ও মোড়লরা চলে গেল একথা বলে যে, ‘তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যগুলোর ওপর অবিচল থাক। নিশ্চয় (মুহাম্মাদের এক ইলাহের ইবাদাতের) এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত।’

**7.** مَا سَمِعۡنَا بِهَٰذَا فِي ٱلۡمِلَّةِ ٱلۡأٓخِرَةِ إِنۡ هَٰذَآ إِلَّا ٱخۡتِلَٰقٌ ﴿٧﴾  
উচ্চারণ: মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাতি ইন হাযা ইল্লাখ তিলাক।  
অর্থ: আমরা তো সাম্প্রতিক ধর্মমতে ((মুহাম্মাদের তাওহীদের) এ কথা শুনিনি। এটি তো নিছক মিথ্যা-বানোয়াট কথা ছাড়া আর কিছু নয়।

**8.** أَءُنزِلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ مِنۢ بَيۡنِنَاۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّن ذِكۡرِيۚ بَل لَّمَّا يَذُوقُواْ عَذَابِ ﴿٨﴾  
উচ্চারণ: আউনযিলা আলাইহিয যিকরু মিম বাইনিনা বাল হুম ফী শাক্কিম মিন যিকরী বাল লাম্মা ইয়াযূকূ আযাব।  
অর্থ: (মুশরিকরা বলল:) ‘আমাদের মধ্য থেকে শুধু তার ওপরই কি যিক্‌র (আল কুরআন) নাযিল করা হল? বরং তারা আমার যিকরের ব্যাপারে সন্দেহে রয়েছে। বরং তারা এখনও আমার শাস্তি আস্বাদন করেনি।

**9.** أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ ٱلۡعَزِيزِ ٱلۡوَهَّابِ ﴿٩﴾  
উচ্চারণ: আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকাল আযীযিল ওয়াহ্হাব।  
অর্থ: নাকি তোমার পরাক্রমশালী, মহাদাতা রবের রহমতের ভাণ্ডারসমূহ তাদের কাছেই রয়েছে?

**10.** أَمۡ لَهُم مُّلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ فَلۡيَرۡتَقُواْ فِي ٱلۡأَسۡبَٰبِ ﴿١٠﴾  
উচ্চারণ: আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফালয়ারতাকূ ফিল আসবাব।  
অর্থ: নাকি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রাজত্ব তাদের? তাহলে তারা উপায়-উপকরণে আরোহণ করুক।

**11.** جُندٞ مَّا هُنَالِكَ مَهۡزُومٞ مِّنَ ٱلۡأَحۡزَابِ ﴿١١﴾  
উচ্চারণ: জুনদুম মা হুনালিকা মাহযূমুম মিনাল আহযাব।  
অর্থ: এ বাহিনী অবশ্যই সেখানে দলসমূহের মত পরাজিত হবে। পূর্বে অতিবাহিত নবীদেরকে অস্বীকারকারীরা যেমন পরাজিত হয়েছে তেমনি মুহাম্মাদের অস্বীকারকারীরাও পরাভূত হবে।

**12.** كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ ﴿١٢﴾  
উচ্চারণ: কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিও ওয়া আদুও ওয়া ফিরআওনু যুল আওতাদ।  
অর্থ: তাদের পূর্বেও নূহের জাতি, ‘আদ সম্প্রদায় ও প্রতাপশালী অধিপতি ফির‘আউন (নবীদেরকে) অস্বীকার করেছিল।

**13.** وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِۚ أُوْلَٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া ছামূদু ওয়া কাওমু লূতিও ওয়া আসহাবুল আইকাতি উলাইকাল আহযাব।  
অর্থ: ছামূদ, লুত সম্প্রদায় ও আইকার অধিবাসীরা (শুআইবের জাতি)ও। এরাই ছিল ( মিথ্যারোপকারী) দলসমূহ।

**14.** إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ ﴿١٤﴾  
উচ্চারণ: ইন কুল্লুন ইল্লা কায্যাবার রুসুলা ফাহাক্কা ইকাব।  
অর্থ: তাদের প্রত্যেকেই রাসূলদেরকে অস্বীকার করেছিল। ফলে আমার শাস্তি অবধারিত হয়েছিল।

**15.** وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ مَّا لَهَا مِن فَوَاقٖ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়ানযুরু হাউলাই ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক।  
অর্থ: আর এরা তো কেবল (শিঙ্গায় ফুৎকারের) একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে, যাতে কোন বিরাম থাকবে না।

**16.** وَقَالُواْ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبۡلَ يَوۡمِ ٱلۡحِسَابِ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া কালূ রাব্বানা আজ্জিল লানা কিত্তানা কাবলা ইয়াওমিল হিসাব।  
অর্থ: আর তারা বলে: হে ‘আমাদের রব, হিসাব দিবসের আগেই (পার্থিব জীবনে) আমাদের প্রাপ্য অংশটুকু আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন।’

**17.** ٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذۡكُرۡ عَبۡدَنَا دَاوُۥدَ ذَا ٱلۡأَيۡدِۖ إِنَّهُۥٓ أَوَّابٌ ﴿١٧﴾  
উচ্চারণ: ইসবির আলা মা ইয়াকূলূনা ওয়াযকুর আবদানা দাওয়ূদা যাল আইদি ইন্নাহূ আওওয়াব।  
অর্থ: (হে রাসূল!) তারা যা বলে, সে বিষয়ে ধৈর্য ধারণ কর এবং আমার (আনুগত্যে ও শত্রুর বিরোধিতায়) শক্তিশালী বান্দা দাঊদকে স্মরণ কর। নিশ্চয় সে ছিল আল্লাহর প্রতি সদা প্রত্যাবর্তনশীল।

**18.** إِنَّا سَخَّرۡنَا ٱلۡجِبَالَ مَعَهُۥ يُسَبِّحۡنَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِشۡرَاقِ ﴿١٨﴾  
উচ্চারণ: ইন্না সাখ্খারনাল জিবালা মাআহূ ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক।  
অর্থ: নিশ্চয় আমি (দাঊদের সাথে) পর্বতমালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল-সন্ধ্যায় আমার তাসবীহ পাঠ করত।

**19.** وَٱلطَّيۡرَ مَحۡشُورَةٗۖ كُلّٞ لَّهُۥٓ أَوَّابٞ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়াত তাইরা মাহশূরাতান কুল্লুল লাহূ আওওয়াব।  
অর্থ: আর সমবেত পাখীদেরকেও ; প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী।

**20.** وَشَدَدۡنَا مُلۡكَهُۥ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحِكۡمَةَ وَفَصۡلَ ٱلۡخِطَابِ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া শাদাদনা মুলকাহূ ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব।  
অর্থ: আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে হিকমত (নবুওয়াত) ও ফয়সালাকারী বাগ্মিতা দিয়েছিলাম।

**21.** ۞ وَهَلۡ أَتَىٰكَ نَبَؤُاْ ٱلۡخَصۡمِ إِذۡ تَسَوَّرُواْ ٱلۡمِحۡرَابَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া হাল আতাকা নাবাউল খাসমি ইয তাসাওওয়ারুল মিহরাব।  
অর্থ: আর হে রাসূল! তোমার কাছে কি ঝগড়াকারী লোকদের সংবাদ এসেছে? যখন তারা প্রাচীর ডিঙিয়ে মিহরাবে (দাঊদ এর ইবাদাতখানায়) আসল।

**22.** إِذۡ دَخَلُواْ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنۡهُمۡۖ قَالُواْ لَا تَخَفۡۖ خَصۡمَانِ بَغَىٰ بَعۡضُنَا عَلَىٰ بَعۡضٖ فَٱحۡكُم بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَلَا تُشۡطِطۡ وَٱهۡدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ ﴿٢٢﴾  
উচ্চারণ: ইয দাখালূ আলা দাওয়ূদা ফাফাযিআ মিনহুম কালূ লা তাখাফ খাসমানি বাগা বাদুনা আলা বাদিন ফাহকুম বাইনানা বিল হাক্কি ওয়া লা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত।  
অর্থ: যখন তারা (উভয়ে আকস্মিকভাবে) দাঊদের কাছে প্রবেশ করল, তখন সে তাদের ভয় পেয়ে গেল। তারা (দাঊদকে) বলল: ‘আপনি ভয় করবেন না, আমরা বিবদমান দু’পক্ষ। আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছে। অতএব আপনি আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না। আর আমাদেরকে সরল-সঠিক পথের নির্দেশনা দিন।’

**23.** إِنَّ هَٰذَآ أَخِي لَهُۥ تِسۡعٞ وَتِسۡعُونَ نَعۡجَةٗ وَلِيَ نَعۡجَةٞ وَٰحِدَةٞ فَقَالَ أَكۡفِلۡنِيهَا وَعَزَّنِي فِي ٱلۡخِطَابِ ﴿٢٣﴾  
উচ্চারণ: ইন্না হাযা আখী লাহূ তিসউও ওয়া তিসঊনা নাজাতাও ওয়া লিয়া নাজাতুও ওয়াহিদাতুন ফাকালা আকফিলনীহা ওয়া আয্যানী ফিল খিতাব।  
অর্থ: (বিবাদকারীদের একজন বললো:) ‘নিশ্চয় এ আমার ভাই। তার নিরানব্বইটি ভেড়ী আছে, আর আমার আছে মাত্র একটা ভেড়ী। তবুও সে বলে, ‘এ ভেড়ীটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও’, আর (প্রমাণ উপস্থাপনে) তর্কে সে আমার ওপর প্রাধান্য বিস্তার করেছে।’

**24.** قَالَ لَقَدۡ ظَلَمَكَ بِسُؤَالِ نَعۡجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦۖ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡخُلَطَآءِ لَيَبۡغِي بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٞ مَّا هُمۡۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسۡتَغۡفَرَ رَبَّهُۥ وَخَرَّۤ رَاكِعٗاۤ وَأَنَابَ۩ ﴿٢٤﴾  
উচ্চারণ: কালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজিহী ওয়া ইন্না কাছীরাম মিনাল খুলাতাই লায়াবগী বাদুহুম আলা বাদিন ইল্লাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালীলুম মা হুম ওয়া যান্না দাওয়ূদু আন্নামা ফাতান্নাহু ফাসতাগফারা রাব্বাহূ ওয়া খার্রা রাকিআও ওয়া আনাব।  
অর্থ: দাঊদ বলল: ‘তোমার ভেড়ীকে তার ভেড়ীর পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি যুলম করেছে। আর শরীকদের অনেকেই একে অন্যের উপর সীমালঙ্ঘন করে থাকে। তবে কেবল তারাই এরূপ করে না, যারা ঈমান আনে এবং নেক আমল করে। আর এরা সংখ্যায় খুবই কম।’ আর দাঊদ বুঝতে পারল যে, (এই দুজনের ঝগড়া দ্বারা) আমি তাকে পরীক্ষা করেছি। তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল, সাজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর অভিমুখী হল।

**25.** فَغَفَرۡنَا لَهُۥ ذَٰلِكَۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ ﴿٢٥﴾  
উচ্চারণ: ফাগাফারনা লাহূ যালিকা ওয়া ইন্না লাহূ ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব।  
অর্থ: তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম। আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য এবং উত্তম প্রত্যাবর্তনস্থল।

**26.** يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلۡنَٰكَ خَلِيفَةٗ فِي ٱلۡأَرۡضِ فَٱحۡكُم بَيۡنَ ٱلنَّاسِ بِٱلۡحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلۡهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدُۢ بِمَا نَسُواْ يَوۡمَ ٱلۡحِسَابِ ﴿٢٦﴾  
উচ্চারণ: ইয়া দাওয়ূদু ইন্না জাআলনাকা খালীফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিইল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবীলিল্লাহি ইন্নাল লাযীনা ইয়াদিল্লূনা আন সাবীলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসূ ইয়াওমাল হিসাব।  
অর্থ: হে দাঊদ! নিশ্চয় আমি তোমাকে জমিনে খলীফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল।

**27.** وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا بَٰطِلٗاۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُواْۚ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِنَ ٱلنَّارِ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলান যালিকা যান্নুল লাযীনা কাফারূ ফাওয়াইলুল লিল লাযীনা কাফারূ মিনান নার।  
অর্থ: আর আসমান, জমিন এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে, তা আমি অনর্থক সৃষ্টি করিনি। অনর্থক সৃষ্টি করার ধারণাটি কেবল কাফিরদের। সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ।

**28.** أَمۡ نَجۡعَلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَٱلۡمُفۡسِدِينَ فِي ٱلۡأَرۡضِ أَمۡ نَجۡعَلُ ٱلۡمُتَّقِينَ كَٱلۡفُجَّارِ ﴿٢٨﴾  
উচ্চারণ: আম নাজআলুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদীনা ফিল আরদি আম নাজআলুল মুত্তাকীনা কাল ফুজ্জার।  
অর্থ: যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব? নাকি আমি মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব?

**29.** كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ مُبَٰرَكٞ لِّيَدَّبَّرُوٓاْ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿٢٩﴾  
উচ্চারণ: কিতাবুন আনযালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদ্দাব্বারূ আয়াতিহী ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব।  
অর্থ: আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব (আল কুরআন), যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ (তা থেকে) উপদেশ গ্রহণ করে।

**30.** وَوَهَبۡنَا لِدَاوُۥدَ سُلَيۡمَٰنَۚ نِعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٌ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া ওয়াহাবনা লিদাওয়ূদা সুলাইমানা নিমাল আবদু ইন্নাহূ আওওয়াব।  
অর্থ: আর আমি দাঊদকে (পুত্র হিসাবে) সুলাইমানকে দান করলাম। সে কতই না উত্তম বান্দা! নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী।

**31.** إِذۡ عُرِضَ عَلَيۡهِ بِٱلۡعَشِيِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلۡجِيَادُ ﴿٣١﴾  
উচ্চারণ: ইয উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ।  
অর্থ: যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হল, দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ।

**32.** فَقَالَ إِنِّيٓ أَحۡبَبۡتُ حُبَّ ٱلۡخَيۡرِ عَن ذِكۡرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتۡ بِٱلۡحِجَابِ ﴿٣٢﴾  
উচ্চারণ: ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বী হাত্তা তাওয়ারাত বিল হিজাব।  
অর্থ: তখন সে (সুলাইমান) বলল: ‘আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে।

**33.** رُدُّوهَا عَلَيَّۖ فَطَفِقَ مَسۡحَۢا بِٱلسُّوقِ وَٱلۡأَعۡنَاقِ ﴿٣٣﴾  
উচ্চারণ: রুদ্দূহা আলায়্যা ফাতাফিকা মাসহাম বিস সূকি ওয়াল আনাক।  
অর্থ: তিনি বললেন, ‘ঘোড়াগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো।’ অতঃপর তিনি তাদের পা ও গলদেশে হাত বুলাতে লাগলেন।

**34.** وَلَقَدۡ فَتَنَّا سُلَيۡمَٰنَ وَأَلۡقَيۡنَا عَلَىٰ كُرۡسِيِّهِۦ جَسَدٗا ثُمَّ أَنَابَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহী জাসাদান ছুম্মা আনাব।  
অর্থ: আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের ওপর রেখেছিলাম (অপূর্ণাঙ্গ) একটি দেহ, অতঃপর সে (তাওবা করে) আমার অভিমুখী হল।

**35.** قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَهَبۡ لِي مُلۡكٗا لَّا يَنۢبَغِي لِأَحَدٖ مِّنۢ بَعۡدِيٓۖ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ ﴿٣٥﴾  
উচ্চারণ: কালা রাব্বিগ ফির লী ওয়া হাব লী মুলকাল লা ইয়ামবাগী লিআহাদিম মিম বাদী ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।  
অর্থ: সুলাইমান বলল: ‘হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারও জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয়ই আপনি বড়ই দানশীল।

**36.** فَسَخَّرۡنَا لَهُ ٱلرِّيحَ تَجۡرِي بِأَمۡرِهِۦ رُخَآءً حَيۡثُ أَصَابَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফাসাখ্খারনা লাহুর রীহা তাজরী বিআমরিহী রুখাআন হাইছু আসাব।  
অর্থ: ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম, যা তার আদেশে মৃদুমন্দভাবে যেখানে সে পৌঁছাতে চাইত প্রবাহিত হত।

**37.** وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٖ وَغَوَّاصٖ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়াশ শায়াতীনা কুল্লা বান্নাইও ওয়া গাওওয়াস।  
অর্থ: আর (তার অনুগত করে দিলাম) প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী শয়তান (জিন)সমূহকেও।

**38.** وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়া আখারীনা মুকার্রানীনা ফিল আসফাদ।  
অর্থ: আর শেকলে আবদ্ধ আরও অনেককে ।

**39.** هَٰذَا عَطَآؤُنَا فَٱمۡنُنۡ أَوۡ أَمۡسِكۡ بِغَيۡرِ حِسَابٖ ﴿٣٩﴾  
উচ্চারণ: হাযা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব।  
অর্থ: ‘এসব আমার অনুগ্রহ। অতএব তুমি এ থেকে অন্যের জন্য খরচ করো অথবা নিজের জন্য রেখে দাও, এর কোন হিসাব নেওয়া হবে না।

**40.** وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লাহূ ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব।  
অর্থ: আর নিশ্চয় আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তনস্থল।

**41.** وَٱذۡكُرۡ عَبۡدَنَآ أَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلشَّيۡطَٰنُ بِنُصۡبٖ وَعَذَابٍ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়াযকুর আবদানা আয়্যূবা ইয নাদা রাব্বাহূ আন্নী মাস্সানিয়াশ শাইতানু বিনুসবিও ওয়া আযাব।  
অর্থ: হে রাসূল! স্মরণ কর আমার বান্দা আইউবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল: ‘শয়তান তো আমাকে অনেক যন্ত্রণা ও কষ্টে ফেলেছে।’

**42.** ٱرۡكُضۡ بِرِجۡلِكَۖ هَٰذَا مُغۡتَسَلُۢ بَارِدٞ وَشَرَابٞ ﴿٤٢﴾  
উচ্চারণ: উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুও ওয়া শারাব।  
অর্থ: ‘তুমি তোমার পা দিয়ে (ভূমিতে) আঘাত কর , এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পান করার পানীয়।’ ফলে পানির ঝর্ণা সৃষ্টি হলে বললাম:

**43.** وَوَهَبۡنَا لَهُۥٓ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنَّا وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া ওয়াহাবনা লাহূ আহলাহূ ওয়া মিছলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব।  
অর্থ: আর (তার ধৈর্যের প্রতিদান হিসেবে) আমার পক্ষ থেকে রহমতস্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশস্বরূপ আমি তাকে তার পরিবার-পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে দান করলাম ।

**44.** وَخُذۡ بِيَدِكَ ضِغۡثٗا فَٱضۡرِب بِّهِۦ وَلَا تَحۡنَثۡۗ إِنَّا وَجَدۡنَٰهُ صَابِرٗاۚ نِّعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٞ ﴿٤٤﴾  
উচ্চারণ: ওয়া খুয বিয়াদিকা দিগছান ফাদরিব বিহী ওয়া লা তাহনাছ ইন্না ওয়াজাদনাহু সাবিরান নিমাল আবদু ইন্নাহূ আওওয়াব।  
অর্থ: আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে (স্বীয় স্ত্রীকে একশ) বেত্রাঘাত কর। আর শপথ ভঙ্গ করো না। নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী।

**45.** وَٱذۡكُرۡ عِبَٰدَنَآ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ أُوْلِي ٱلۡأَيۡدِي وَٱلۡأَبۡصَٰرِ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়াযকুর ইবাদানা ইবরাহীমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকূবা উলিল আইদী ওয়াল আবসার।  
অর্থ: আর (হে রাসূল!) আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়া‘কূবকে স্মরণ কর। তারা ছিল (আল্লাহর আনুগত্যে) শক্তিমান এবং সত্য উপলব্ধিতে প্রখর।

**46.** إِنَّآ أَخۡلَصۡنَٰهُم بِخَالِصَةٖ ذِكۡرَى ٱلدَّارِ ﴿٤٦﴾  
উচ্চারণ: ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার।  
অর্থ: নিশ্চয় আমি তাদেরকে এক বিশেষ গুণে বিশিষ্ট করেছি, আখিরাতের আবাসের স্মরণে।

**47.** وَإِنَّهُمۡ عِندَنَا لَمِنَ ٱلۡمُصۡطَفَيۡنَ ٱلۡأَخۡيَارِ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখয়ার।  
অর্থ: আর নিশ্চয় তারা ছিল আমার মনোনীত, সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত।

**48.** وَٱذۡكُرۡ إِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَذَا ٱلۡكِفۡلِۖ وَكُلّٞ مِّنَ ٱلۡأَخۡيَارِ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়াযকুর ইসমাঈলা ওয়াল ইয়াসাআ ওয়া যাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখয়ার।  
অর্থ: হে রাসূল! স্মরণ কর ইসমাঈল, আল-ইয়াসা‘আ ও যুল-কিফলের কথা। এরা প্রত্যেকেই ছিল (আল্লাহর মনোনীত) সর্বোত্তমদের অন্তর্ভুক্ত।

**49.** هَٰذَا ذِكۡرٞۚ وَإِنَّ لِلۡمُتَّقِينَ لَحُسۡنَ مَـَٔابٖ ﴿٤٩﴾  
উচ্চারণ: হাযা যিকরুও ওয়া ইন্না লিল মুত্তাকীনা লাহুসনা মাআব।  
অর্থ: এ আল কুরআন হলো এক স্মরণ। আর মুত্তাকীদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস-

**50.** جَنَّٰتِ عَدۡنٖ مُّفَتَّحَةٗ لَّهُمُ ٱلۡأَبۡوَٰبُ ﴿٥٠﴾  
উচ্চারণ: জান্নাতি আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব।  
অর্থ: চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে।

**51.** مُتَّكِـِٔينَ فِيهَا يَدۡعُونَ فِيهَا بِفَٰكِهَةٖ كَثِيرَةٖ وَشَرَابٖ ﴿٥١﴾  
উচ্চারণ: মুত্তাকিঈনা ফীহা ইয়াদঊনা ফীহা বিফাকিহাতিন কাছীরাতিও ওয়া শারাব।  
অর্থ: সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে।

**52.** ۞ وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ أَتۡرَابٌ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব।  
অর্থ: আর তাদের পাশে থাকবে আনতনয়না সমবয়ষ্কা (হূর)।

**53.** هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوۡمِ ٱلۡحِسَابِ ﴿٥٣﴾  
উচ্চারণ: হাযা মা তূআদূনা লিয়াওমিল হিসাব।  
অর্থ: এসব (নি‘আমত) হচ্ছে, হিসাব দিবসের জন্যে তোমাদেরকে দেয়া প্ৰতিশ্রুতি।

**54.** إِنَّ هَٰذَا لَرِزۡقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ ﴿٥٤﴾  
উচ্চারণ: ইন্না হাযা লারিযকুনা মা লাহূ মিন নাফাদ।  
অর্থ: নিশ্চয় এটি আমার দেয়া রিযক, যা নিঃশেষ হবার নয়।

**55.** هَٰذَاۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٖ ﴿٥٥﴾  
উচ্চারণ: হাযা ওয়া ইন্না লিত তাগীনা লাশার্রা মাআব।  
অর্থ: এটাই (মুমিনদের প্রতিদান)। আর নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।

**56.** جَهَنَّمَ يَصۡلَوۡنَهَا فَبِئۡسَ ٱلۡمِهَادُ ﴿٥٦﴾  
উচ্চারণ: জাহান্নামা ইয়াসলাওনাহা ফাবিসাল মিহাদ।  
অর্থ: জাহান্নাম, তারা সেখানে অগ্নিদগ্ধ হবে। কতই না নিকৃষ্ট সে নিবাস!

**57.** هَٰذَا فَلۡيَذُوقُوهُ حَمِيمٞ وَغَسَّاقٞ ﴿٥٧﴾  
উচ্চারণ: হাযা ফালয়াযূকূহু হামীমুও ওয়া গাস্সাক।  
অর্থ: এটাই (তাদের শাস্তি)। সুতরাং তারা এটি আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।

**58.** وَءَاخَرُ مِن شَكۡلِهِۦٓ أَزۡوَٰجٌ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়া আখারু মিন শাকলিহী আযওয়াজ।  
অর্থ: (তাদের জন্য) আরও রয়েছে এ জাতীয় বিভিন্ন ধরনের শাস্তি।

**59.** هَٰذَا فَوۡجٞ مُّقۡتَحِمٞ مَّعَكُمۡ لَا مَرۡحَبَۢا بِهِمۡۚ إِنَّهُمۡ صَالُواْ ٱلنَّارِ ﴿٥٩﴾  
উচ্চারণ: হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম লা মারহাবাম বিহিম ইন্নাহুম সালুন নার।  
অর্থ: (জাহান্নামীরা বিবাদ করে একে অপরকে বলবে:) এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করছে, (প্রতিউত্তরে অপর দল বলবে:) তাদের জন্য নেই কোন অভিনন্দন। নিশ্চয় তারা (জাহান্নামের) আগুনে জ্বলবে।

**60.** قَالُواْ بَلۡ أَنتُمۡ لَا مَرۡحَبَۢا بِكُمۡۖ أَنتُمۡ قَدَّمۡتُمُوهُ لَنَاۖ فَبِئۡسَ ٱلۡقَرَارُ ﴿٦٠﴾  
উচ্চারণ: কালূ বাল আনতুম লা মারহাবাম বিকুম আনতুম কাদ্দামতুমূহু লানা ফাবিসাল কারার।  
অর্থ: অনুসারীরা (অনুসরণীয় নেতাদের উদ্দেশ্যে) বলবে: ‘বরং তোমরাও, তোমাদের জন্যও তো নেই কোন অভিনন্দন। তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ। অতএব কতই না নিকৃষ্ট এ আবাসস্থল’!

**61.** قَالُواْ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدۡهُ عَذَابٗا ضِعۡفٗا فِي ٱلنَّارِ ﴿٦١﴾  
উচ্চারণ: কালূ রাব্বানা মান কাদ্দামা লানা হাযা ফাযিদহু আযাবান দিফান ফিন নার।  
অর্থ: অনুসারীরা বলবে: ‘হে আমাদের রব, যে আমাদের জন্য এ বিপদ এনেছে, জাহান্নামে তুমি তার শাস্তিকে দ্বিগুণ বাড়িয়ে দাও।’

**62.** وَقَالُواْ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالٗا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلۡأَشۡرَارِ ﴿٦٢﴾  
উচ্চারণ: ওয়া কালূ মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার।  
অর্থ: আর তারা (সীমালঙ্ঘনকারীরা) বলবে: ‘আমাদের কী হল যে, আমরা যাদেরকে হতভাগা গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না।’

**63.** أَتَّخَذۡنَٰهُمۡ سِخۡرِيًّا أَمۡ زَاغَتۡ عَنۡهُمُ ٱلۡأَبۡصَٰرُ ﴿٦٣﴾  
উচ্চারণ: আত্তাখাযনাহুম সিখরিয়্যান আম যাগাত আনহুমুল আবসার।  
অর্থ: ‘তবে কি আমরা তাদেরকে অহেতুকই ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম, নাকি তাদের ব্যাপারে (আমাদের) দৃষ্টি বিভ্রম ঘটেছে?’

**64.** إِنَّ ذَٰلِكَ لَحَقّٞ تَخَاصُمُ أَهۡلِ ٱلنَّارِ ﴿٦٤﴾  
উচ্চারণ: ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার।  
অর্থ: নিশ্চয় জাহান্নামীদের এই পারস্পরিক বাকবিতণ্ডা এটি সুনিশ্চিত সত্য (ঘটনা)।

**65.** قُلۡ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٞۖ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ﴿٦٥﴾  
উচ্চারণ: কুল ইন্নামা আনা মুনযিরুও ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘আমি তো একজন সতর্ককারী মাত্র। আল্লাহ ছাড়া আর কোন (সত্য) ইলাহ নেই। যিনি এক, প্রবল প্রতাপশালী।’

**66.** رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ ﴿٦٦﴾  
উচ্চারণ: রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আযীযুল গাফ্ফার।  
অর্থ: যিনি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যস্থিত যা কিছু রয়েছে, সব কিছুর রব। তিনি মহাপরাক্রমশালী, মহাক্ষমাশীল।

**67.** قُلۡ هُوَ نَبَؤٌاْ عَظِيمٌ ﴿٦٧﴾  
উচ্চারণ: কুল হুওয়া নাবাউন আযীম।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘অবশ্যই এটি এক মহাসংবাদ।’

**68.** أَنتُمۡ عَنۡهُ مُعۡرِضُونَ ﴿٦٨﴾  
উচ্চারণ: আনতুম আনহু মুরিদূন।  
অর্থ: ‘তোমরা এ মহা সংবাদ থেকে মুখ ফিরিয়ে আছ।’

**69.** مَا كَانَ لِيَ مِنۡ عِلۡمِۭ بِٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰٓ إِذۡ يَخۡتَصِمُونَ ﴿٦٩﴾  
উচ্চারণ: মা কানা লিয়া মিন ইলমিম বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমূন।  
অর্থ: ‘ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোন জ্ঞানই ছিল না যখন তারা বাদানুবাদ করছিল।’

**70.** إِن يُوحَىٰٓ إِلَيَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ ﴿٧٠﴾  
উচ্চারণ: ইই ইঊহা ইলায়্যা ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবীন।  
অর্থ: আমার কাছে তো এ ওহীই এসেছে যে, আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।’

**71.** إِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن طِينٖ ﴿٧١﴾  
উচ্চারণ: ইয কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তীন।  
অর্থ: হে রাসূল! তুমি সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমার রব ফিরিশতাদের উদ্দেশ্যে বলেছিলেন: ‘নিশ্চয় আমি মাটি হতে মানুষ (আদমকে) সৃষ্টি করব।’

**72.** فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ফা ইযা সাওওয়াইতুহূ ওয়া নাফাখতু ফীহি মির রূহী ফাকাঊ লাহূ সাজিদীন।  
অর্থ: ‘অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দিবো, তখন তোমরা তার সম্মানে সাজদাবনত হয়ে যাও।’

**73.** فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ ﴿٧٣﴾  
উচ্চারণ: ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাঊন।  
অর্থ: ফলে ফিরিশতারা (স্বীয় রবের নির্দেশে) সকলেই সাজদাবনত হল।

**74.** إِلَّآ إِبۡلِيسَ ٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ইল্লা ইবলীসাস তাকবারা ওয়া কানা মিনাল কাফিরীন।  
অর্থ: ইবলীস (শয়তান) ছাড়া, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল।

**75.** قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا مَنَعَكَ أَن تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِيَدَيَّۖ أَسۡتَكۡبَرۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡعَالِينَ ﴿٧٥﴾  
উচ্চারণ: কালা ইয়া ইবলীসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদায়্যা আসতাকবারতা আম কুনতা মিনাল আলীন।  
অর্থ: আল্লাহ বললেন: ‘হে ইবলীস, আমি আমার দু’হাতে যাকে (আদমকে) সৃষ্টি করেছি তার প্রতি সাজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন?’

**76.** قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ ﴿٧٦﴾  
উচ্চারণ: কালা আনা খাইরুম মিনহু খালাকতানী মিন নারিও ওয়া খালাকতাহূ মিন তীন।  
অর্থ: ইবলীস বলল: ‘আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে।’

**77.** قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ ﴿٧٧﴾  
উচ্চারণ: কালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম।  
অর্থ: তিনি ( ইবলীসকে) বললেন: ‘তুমি এখান (জান্নাত) থেকে বের হয়ে যাও। কেননা নিশ্চয় তুমি অভিশপ্ত বিতাড়িত।

**78.** وَإِنَّ عَلَيۡكَ لَعۡنَتِيٓ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ ﴿٧٨﴾  
উচ্চারণ: ওয়া ইন্না আলাইকা লানাতী ইলা ইয়াওমিদ দীন।  
অর্থ: আর নিশ্চয় বিচার দিবস পর্যন্ত তোমার ওপর আমার লা‘নত বলবৎ থাকবে।’

**79.** قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴿٧٩﴾  
উচ্চারণ: কালা রাব্বি ফা আনযিরনী ইলা ইয়াওমি ইউবআছূন।  
অর্থ: সে (ইবলীস) বলল: ‘হে আমার রব, আমাকে সে দিন পর্যন্ত অবকাশ দিন, যেদিন তারা পুনরুত্থিত হবে।’

**80.** قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ﴿٨٠﴾  
উচ্চারণ: কালা ফা ইন্নাকা মিনাল মুনযারীন।  
অর্থ: আল্লাহ বললেন: আচ্ছা তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে-

**81.** إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ ﴿٨١﴾  
উচ্চারণ: ইলা ইয়াওমিল ওয়াকতিল মালূম।  
অর্থ: ‘ নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।'

**82.** قَالَ فَبِعِزَّتِكَ لَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ ﴿٨٢﴾  
উচ্চারণ: কালা ফাবিইয্যাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন।  
অর্থ: সে (ইবলীস) বলল: ‘আপনার ইজ্জতের শপথ! আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করে ছাড়ব।’

**83.** إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন।  
অর্থ: তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া।

**84.** قَالَ فَٱلۡحَقُّ وَٱلۡحَقَّ أَقُولُ ﴿٨٤﴾  
উচ্চারণ: কালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকূল।  
অর্থ: আল্লাহ বললেন: ‘সত্য আমার পক্ষ থেকে, আর আমি সত্য-ই বলি...

**85.** لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنۡهُمۡ أَجۡمَعِينَ ﴿٨٥﴾  
উচ্চারণ: লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন।  
অর্থ: আমি অবশ্যই জাহান্নামকে তোমাকে এবং তাদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে, তাদের সবাইকে দিয়ে পরিপূর্ণ করব।

**86.** قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُتَكَلِّفِينَ ﴿٨٦﴾  
উচ্চারণ: কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিও ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফীন।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আর আমি লৌকিকতা প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত নই।’

**87.** إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ইন হুওয়া ইল্লা যিকরুল লিল আলামীন।  
অর্থ: সৃষ্টিকুলের জন্য এ ( কুরআন) তো উপদেশ ছাড়া আর কিছু নয়।

**88.** وَلَتَعۡلَمُنَّ نَبَأَهُۥ بَعۡدَ حِينِۭ ﴿٨٨﴾  
উচ্চারণ: ওয়া লাতালামুন্না নাবাআহূ বাদা হীন।  
অর্থ: আর অচিরেই তোমরা (মৃত্যুর পরে) এর সংবাদ জানতে পারবে।

[পুরো সূরা পড়ুন: সূরা সোয়াদ](https://yasinsurah.com/bn/sura-sad/) · [সূরা সোয়াদ তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-sad/#tilawat)

## সূরা আয-যুমার, আয়াত 1-31

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ﴿١﴾  
উচ্চারণ: তানযীলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম।  
অর্থ: এই কিতাব (আল কুরআন) পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।

**2.** إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ ﴿٢﴾  
উচ্চারণ: ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ দীন।  
অর্থ: নিশ্চয়ই আমরা তোমার প্রতি সত্যসহ এ কিতাব নাযিল করেছি। সুতরাং তুমি আল্লাহরই ইবাদত কর, তাঁর জন্য দীনকে একনিষ্ঠ করে।

**3.** أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ ﴿٣﴾  
উচ্চারণ: আলা লিল্লাহিদ দীনুল খালিসু ওয়াল লাযীনাত তাখাযূ মিন দূনিহী আওলিয়াআ মা নাবুদুহুম ইল্লা লিয়ুকার্রিবূনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফী মা হুম ফীহি ইয়াখতালিফূনা ইন্নাল্লাহা লা ইয়াহদী মান হুওয়া কাযিবুন কাফ্ফার।  
অর্থ: জেনে রেখো, (শিরকমুক্ত) বিশুদ্ধ ইবাদাত-আনুগত্য আল্লাহর জন্যই। আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা বলে: ‘আমরা কেবল এজন্যই তাদের ‘ইবাদাত করি যে, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে।’ যে বিষয়ে তারা মতভেদ করছে আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিশ্চয় আল্লাহ চরম মিথ্যাবাদী ও কাফিরকে হিদায়াত দেন না। তারা মূর্তি, দেবতা ও তাগূতকে অভিভাবক মনে করে।

**4.** لَّوۡ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدٗا لَّٱصۡطَفَىٰ مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُۚ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ﴿٤﴾  
উচ্চারণ: লাও আরাদাল্লাহু আই ইয়াত্তাখিযা ওয়ালাদাল লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশাউ সুবহানাহূ হুওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।  
অর্থ: আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে ইচ্ছা করতেন, তবে তিনি যা সৃষ্টি করেছেন, তা থেকে যাকে ইচ্ছা (সন্তানরূপে) বেছে নিতেন। তিনি মহাপবিত্র! তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়, সর্বময় কর্তৃত্বশালী।

**5.** خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ يُكَوِّرُ ٱلَّيۡلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيۡلِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمًّىۗ أَلَا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ ﴿٥﴾  
উচ্চারণ: খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাওওয়িরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাওওয়িরুন নাহারা আলাল লাইলি ওয়া সাখ্খারাশ শামসা ওয়াল কামারা কুল্লুই ইয়াজরী লিআজালিম মুসাম্মান আলা হুওয়াল আযীযুল গাফ্ফার।  
অর্থ: তিনি (এক মহান উদ্দেশ্যে) যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন আর দিনকে প্রবিষ্ট করেন রাতের মধ্যে এবং সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রণাধীন করেছেন। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রাখ, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

**6.** خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ ثُمَّ جَعَلَ مِنۡهَا زَوۡجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلۡأَنۡعَٰمِ ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۚ يَخۡلُقُكُمۡ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡ خَلۡقٗا مِّنۢ بَعۡدِ خَلۡقٖ فِي ظُلُمَٰتٖ ثَلَٰثٖۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ ﴿٦﴾  
উচ্চারণ: খালাকাকুম মিন নাফসিও ওয়াহিদাতিন ছুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনযালা লাকুম মিনাল আনআমি ছামানিয়াতা আযওয়াজিই ইয়াখলুকুকুম ফী বুতূনি উম্মাহাতিকুম খালকাম মিম বাদি খালকিন ফী যুলুমাতিন ছালাছিন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হুওয়া ফা আন্না তুসরাফূন।  
অর্থ: তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, তারপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। আর চতুষ্পদ জন্তু থেকে তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আট জোড়া; তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে: এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, তিনটি অন্ধকারে; তিনিই হলেন আল্লাহ; তোমাদের রব; রাজত্ব তাঁরই; তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তারপরও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? পৃথিবীর প্রথম ব্যক্তি আদম এবং তার জোড়া হলো স্ত্রী হাওয়া।

**7.** إِن تَكۡفُرُواْ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنكُمۡۖ وَلَا يَرۡضَىٰ لِعِبَادِهِ ٱلۡكُفۡرَۖ وَإِن تَشۡكُرُواْ يَرۡضَهُ لَكُمۡۗ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٧﴾  
উচ্চারণ: ইন তাকফুরূ ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফরা ওয়া ইন তাশকুরূ ইয়ারদাহু লাকুম ওয়া লা তাযিরু ওয়াযিরাতুও ওয়িযরা উখরা ছুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালূনা ইন্নাহূ আলীমুম বিযাতিস সুদূর।  
অর্থ: তোমরা যদি কুফরী কর তবে জেনে রাখ, আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। আর তিনি তাঁর বান্দাদের জন্য কুফরী পছন্দ করেন না এবং তোমরা যদি কৃতজ্ঞ হও তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন। আর কোন বোঝা বহনকারী, অপরের বোঝা বহন করবে না। তারপর তোমাদের রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তোমরা (দুনিয়াতে) যে আমল করতে, তিনি তা তোমাদেরকে জানিয়ে দিবেন। নিশ্চয় তিনি অন্তরে যা (লুকায়িত) আছে, সে সম্পর্কে সম্যক অবগত।

**8.** ۞ وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيۡهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعۡمَةٗ مِّنۡهُ نَسِيَ مَا كَانَ يَدۡعُوٓاْ إِلَيۡهِ مِن قَبۡلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦۚ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيلًا إِنَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া ইযা মাস্সাল ইনসানা দুর্রুন দাআ রাব্বাহূ মুনীবান ইলাইহি ছুম্মা ইযা খাওওয়ালাহূ নিমাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদঊ ইলাইহি মিন কাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লা আন সাবীলিহী কুল তামাত্তা বিকুফরিকা কালীলান ইন্নাকা মিন আসহাবিন নার।  
অর্থ: আর যখন মানুষকে কোনো দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে একনিষ্ঠচিত্তে তার রবকে ডাকে এবং তাঁরই দিকে ফিরে আসে। অতঃপর তিনি যখন নিজ পক্ষ থেকে তাকে কোনো নিয়ামত দান করেন, তখন সে পূর্বে যে কারণে তাঁকে ডাকছিল তা ভুলে যায় এবং আল্লাহর সমকক্ষ স্থির করে, যাতে মানুষকে তাঁর পথ থেকে বিচ্যুত করতে পারে। বলুন, ‘তুমি তোমার কুফরী নিয়ে কিছুকাল ভোগ করে নাও; নিশ্চয়ই তুমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত।’

**9.** أَمَّنۡ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيۡلِ سَاجِدٗا وَقَآئِمٗا يَحۡذَرُ ٱلۡأٓخِرَةَ وَيَرۡجُواْ رَحۡمَةَ رَبِّهِۦۗ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿٩﴾  
উচ্চারণ: আম্মান হুওয়া কানিতুন আনাআল লাইলি সাজিদাও ওয়া কাইমাই ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজূ রাহমাতা রাব্বিহী কুল হাল ইয়াসতাওয়িল লাযীনা ইয়ালামূনা ওয়াল লাযীনা লা ইয়ালামূনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব।  
অর্থ: যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সাজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত কামনা করে, হে রাসূল! তুমি বলো: ‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান?’ বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে।

**10.** قُلۡ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۗ وَأَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٌۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجۡرَهُم بِغَيۡرِ حِسَابٖ ﴿١٠﴾  
উচ্চারণ: কুল ইয়া ইবাদিল লাযীনা আমানুত তাকূ রাব্বাকুম লিল লাযীনা আহসানূ ফী হাযিহিদ দুনয়া হাসানাতুও ওয়া আরদুল্লাহি ওয়াসিআতুন ইন্নামা ইউওয়াফ্ফাস সাবিরূনা আজরাহুম বিগাইরি হিসাব।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘হে আমার মু’মিন বান্দারা! যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ। আর আল্লাহর জমিন প্রশস্ত। নিশ্চয় ধৈর্যশীলদেরকে (পরকালে) বিনা হিসেবে পূর্ণরূপে তাদের প্রতিদান দেয়া হবে।’

**11.** قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ ﴿١١﴾  
উচ্চারণ: কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসাল লাহুদ দীন।  
অর্থ: হে রাসূল! বলো: ‘নিশ্চয় আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন আল্লাহর-ই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে ইবাদাত করি ।’

**12.** وَأُمِرۡتُ لِأَنۡ أَكُونَ أَوَّلَ ٱلۡمُسۡلِمِينَ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া উমিরতু লিআন আকূনা আওওয়ালাল মুসলিমীন।  
অর্থ: ‘আমাকে আরো নির্দেশ দেয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই।’

**13.** قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٣﴾  
উচ্চারণ: কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বী আযাবা ইয়াওমিন আযীম।  
অর্থ: হে রাসূল! বলো: ‘আমি যদি আমার রবের অবাধ্য হই, তবে আমি এক মহাদিবসের শাস্তির ভয় করি।’

**14.** قُلِ ٱللَّهَ أَعۡبُدُ مُخۡلِصٗا لَّهُۥ دِينِي ﴿١٤﴾  
উচ্চারণ: কুলিল্লাহা আবুদু মুখলিসাল লাহূ দীনী।  
অর্থ: হে রাসূল! বলো: ‘আমি (খাঁটি মনে) আল্লাহর-ই জন্য আমার আনুগত্যকে একনিষ্ঠ করে তারই ইবাদাত করি।’

**15.** فَٱعۡبُدُواْ مَا شِئۡتُم مِّن دُونِهِۦۗ قُلۡ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ ﴿١٥﴾  
উচ্চারণ: ফাবুদূ মা শিতুম মিন দূনিহী কুল ইন্নাল খাসিরীনাল লাযীনা খাসিরূ আনফুসাহুম ওয়া আহলীহিম ইয়াওমাল কিয়ামাতি আলা যালিকা হুওয়াল খুসরানুল মুবীন।  
অর্থ: অতএব, (হে মুশরিকরা!) তোমরা আল্লাহর পরিবর্তে যাকে ইচ্ছা ইবাদত করো।’ বলুন, ‘নিশ্চয় প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার-পরিজনকে ক্ষতিগ্রস্ত করবে। জেনে রেখো, এটাই সুস্পষ্ট ক্ষতি।’

**16.** لَهُم مِّن فَوۡقِهِمۡ ظُلَلٞ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحۡتِهِمۡ ظُلَلٞۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥۚ يَٰعِبَادِ فَٱتَّقُونِ ﴿١٦﴾  
উচ্চারণ: লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলালুন যালিকা ইউখাওওয়িফুল্লাহু বিহী ইবাদাহূ ইয়া ইবাদি ফাত্তাকূন।  
অর্থ: তাদের জন্য তাদের ওপরের দিকে থাকবে জাহান্নামের আগুনের মেঘমালা। আর তাদের নিচের দিকেও থাকবে অনুরূপ আগুনের মেঘমালা। উপরিউক্ত শাস্তি দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখান। ‘হে আমার বান্দারা, তোমরা আমাকেই ভয় করো।’

**17.** وَٱلَّذِينَ ٱجۡتَنَبُواْ ٱلطَّٰغُوتَ أَن يَعۡبُدُوهَا وَأَنَابُوٓاْ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلۡبُشۡرَىٰۚ فَبَشِّرۡ عِبَادِ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনাজ তানাবুত তাগূতা আই ইয়াবুদূহা ওয়া আনাবূ ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশ্শির ইবাদ।  
অর্থ: আর যারা তাগূতের উপাসনা পরিহার করে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তাদের জন্য রয়েছে (জান্নাতের) সুসংবাদ। অতএব, হে রাসূল! তুমি আমার বান্দাদেরকে (জান্নাতের) সুসংবাদ দাও।

**18.** ٱلَّذِينَ يَسۡتَمِعُونَ ٱلۡقَوۡلَ فَيَتَّبِعُونَ أَحۡسَنَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿١٨﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়াসতামিঊনাল কাওলা ফায়াত্তাবিঊনা আহসানাহূ উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব।  
অর্থ: যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন। আর তারাই বুদ্ধিমান।

**19.** أَفَمَنۡ حَقَّ عَلَيۡهِ كَلِمَةُ ٱلۡعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِي ٱلنَّارِ ﴿١٩﴾  
উচ্চারণ: আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাবি আফাআনতা তুনকিযু মান ফিন নার।  
অর্থ: যার ব্যাপারে (কুফরী ও পাপের কারণে) শাস্তির আদেশ অবধারিত হয়েছে। হে রাসূল! তুমি কি তাকে মুক্তি দিতে পারবে যে জাহান্নামে আছে?

**20.** لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ غُرَفٞ مِّن فَوۡقِهَا غُرَفٞ مَّبۡنِيَّةٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَعۡدَ ٱللَّهِ لَا يُخۡلِفُ ٱللَّهُ ٱلۡمِيعَادَ ﴿٢٠﴾  
উচ্চারণ: লাকিনিল লাযীনাত তাকাও রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মীআদ।  
অর্থ: কিন্তু যারা স্বীয় রবকে (তাঁর আদেশ-নিষেধ মান্য কারার মাধ্যমে) ভয় করে, তাদের জন্য রয়েছে (জান্নাতে) সুউচ্চ আবাসস্থল, যার একটি অপরটির ওপর অবস্থিত। তার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি; আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।

**21.** أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَلَكَهُۥ يَنَٰبِيعَ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ يُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَجۡعَلُهُۥ حُطَٰمًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴿٢١﴾  
উচ্চারণ: আলাম তারা আন্নাল্লাহা আনযালা মিনাস সামাই মাআন ফাসালাকাহূ ইয়ানাবীআ ফিল আরদি ছুম্মা ইউখরিজু বিহী যারআম মুখতালিফান আলওয়ানুহূ ছুম্মা ইয়াহীজু ফাতারাহু মুসফার্রান ছুম্মা ইয়াজআলুহূ হুতামান ইন্না ফী যালিকা লাযিকরা লিউলিল আলবাব।  
অর্থ: তুমি কি দেখ না, আল্লাহ আকাশ থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন, অতঃপর জমিনে তা (নদ-নদী ও) ঝর্ণা হিসেবে প্রবাহিত করেন, তারপর তা দিয়ে নানা বর্ণের ফসল উৎপন্ন করেন, তারপর তা শুকিয়ে যায়। ফলে তোমরা তা দেখতে পাও হলুদ বর্ণের, অবশেষে তিনি তা খড়-খুটায় পরিণত করেন। অবশ্যই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে।

**22.** أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٖ مِّن رَّبِّهِۦۚ فَوَيۡلٞ لِّلۡقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿٢٢﴾  
উচ্চারণ: আফামান শারাহাল্লাহু সাদরাহূ লিল ইসলামি ফাহুওয়া আলা নূরিম মির রাব্বিহী ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলূবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফী দালালিম মুবীন।  
অর্থ: আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের (জ্ঞানের) ওপর রয়েছে, অতএব ধ্বংস সে সব কঠিন হৃদয়ের লোকদের জন্য যারা আল্লাহর স্মরণ বিমুখ! তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত।

**23.** ٱللَّهُ نَزَّلَ أَحۡسَنَ ٱلۡحَدِيثِ كِتَٰبٗا مُّتَشَٰبِهٗا مَّثَانِيَ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُودُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡ ثُمَّ تَلِينُ جُلُودُهُمۡ وَقُلُوبُهُمۡ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٍ ﴿٢٣﴾  
উচ্চারণ: আল্লাহু নায্যালা আহসানাল হাদীছি কিতাবাম মুতাশাবিহাম মাছানিয়া তাকশাইর্রু মিনহু জুলূদুল লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম ছুম্মা তালীনু জুলূদুহুম ওয়া কুলূবুহুম ইলা যিকরিল্লাহি যালিকা হুদাল্লাহি ইয়াহদী বিহী মাই ইয়াশাউ ওয়া মাই ইউদলিলিল্লাহু ফামা লাহূ মিন হাদ।  
অর্থ: আল্লাহ নাযিল করেছেন সর্বোৎকৃষ্ট বাণী (আল কুরআন), সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার পাঠ করা হয়। যারা তাদের রবকে ভয় করে, এতে তাদের গা শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।

**24.** أَفَمَن يَتَّقِي بِوَجۡهِهِۦ سُوٓءَ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَقِيلَ لِلظَّٰلِمِينَ ذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡسِبُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: আফামাই ইয়াত্তাকী বিওয়াজহিহী সূআল আযাবি ইয়াওমাল কিয়ামাতি ওয়া কীলা লিয যালিমীনা যূকূ মা কুনতুম তাকসিবূন।  
অর্থ: যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা (জাহান্নামের) কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, আর যালিমদেরকে (ধমকির স্বরে) বলা হবে: ‘তোমরা যা অর্জন করতে, তার স্বাদ আস্বাদন কর।’

**25.** كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: কায্যাবাল লাযীনা মিন কাবলিহিম ফা আতাহুমুল আযাবু মিন হাইছু লা ইয়াশউরূন।  
অর্থ: তাদের পূর্বে যারা ছিল, তারাও (রাসূলদেরকে) মিথ্যারোপ করেছিল। ফলে তাদের প্রতি এমনভাবে শাস্তি এসেছিল যে, তারা অনুভব করতে পারেনি।

**26.** فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلۡخِزۡيَ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ফা আযাকাহুমুল্লাহুল খিযয়া ফিল হায়াতিদ দুনয়া ওয়া লাআযাবুল আখিরাতি আকবারু লাও কানূ ইয়ালামূন।  
অর্থ: ফলে আল্লাহ (শাস্তির মাধ্যমে) তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আস্বাদন করালেন। আর আখিরাতের শাস্তি নিশ্চয় আরো বড় কঠিন, যদি তারা জানত!

**27.** وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ দারাবনা লিন নাসি ফী হাযাল কুরআনি মিন কুল্লি মাছালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারূন।  
অর্থ: আর নিশ্চয় আমি এই আল কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

**28.** قُرۡءَانًا عَرَبِيًّا غَيۡرَ ذِي عِوَجٖ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: কুরআনান আরাবিয়্যান গাইরা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকূন।  
অর্থ: বক্রতামুক্ত আরবী (ভাষায় নাযিলকৃত) আল কুরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে।

**29.** ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلٗا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلٗا سَلَمٗا لِّرَجُلٍ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٢٩﴾  
উচ্চারণ: দারাবাল্লাহু মাছালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসূনা ওয়া রাজুলান সালামাল লিরাজুলিন হাল ইয়াসতাওয়িয়ানি মাছালানিল হামদু লিল্লাহি বাল আকছারুহুম লা ইয়ালামূন।  
অর্থ: আল্লাহ (মুশরিক ও একত্ববাদীর) একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন: এক ব্যক্তি যার মনিব অনেক, যারা পরস্পর বিরোধী; পক্ষান্তরে আরেক ব্যক্তি, যে এক মনিবের অনুগত, এ দু’জনের অবস্থা কি সমান? সকল প্রশংসা আল্লাহর; কিন্তু তাদের অধিকাংশই জানে না।

**30.** إِنَّكَ مَيِّتٞ وَإِنَّهُم مَّيِّتُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ইন্নাকা মায়্যিতুও ওয়া ইন্নাহুম মায়্যিতূন।  
অর্থ: হে রাসূল! নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।

**31.** ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عِندَ رَبِّكُمۡ تَخۡتَصِمُونَ ﴿٣١﴾  
উচ্চারণ: ছুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমূন।  
অর্থ: তারপর হে মানুষ! নিশ্চয় তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের সামনে পরস্পর বাক-বিতণ্ডা করবে।

[পুরো সূরা পড়ুন: সূরা আয-যুমার](https://yasinsurah.com/bn/sura-az-zumar/) · [সূরা আয-যুমার তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-az-zumar/#tilawat)

## পারা 23 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 23 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 23 শুরু হয়েছে সূরা ইয়াসীন, আয়াত 28 থেকে এবং শেষ হয়েছে সূরা আয-যুমার, আয়াত 31-এ।

### পারা 23-এ কোন কোন সূরা আছে?

পারা 23-এ আছে সূরা ইয়াসীন 28-83, সূরা আস-সাফফাত, সূরা সোয়াদ ও সূরা আয-যুমার 1-31।

### পারা 23-এ কত আয়াত?

পারা 23-এ মোট 357টি আয়াত আছে।

- [আগের পারা পারা 22](https://yasinsurah.com/bn/para-22/)
- [পরের পারা পারা 24](https://yasinsurah.com/bn/para-24/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
