# পারা 25

> কুরআনের পারা 25 অনলাইনে পড়ুন: সূরা ফুসসিলাত 47 থেকে সূরা আল-জাসিয়া 37, মোট 246টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-25/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 25

246 আয়াত · 5টি সূরা

সূরা ফুসসিলাত 47-54, সূরা আশ-শূরা, সূরা আয-যুখরুফ, সূরা আদ-দুখান, সূরা আল-জাসিয়া

পারা 25 সূরা ফুসসিলাত, আয়াত 47 থেকে শুরু হয়ে সূরা আল-জাসিয়া, আয়াত 37 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 246টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা ফুসসিলাত, আয়াত 47-54

**47.** ۞ إِلَيۡهِ يُرَدُّ عِلۡمُ ٱلسَّاعَةِۚ وَمَا تَخۡرُجُ مِن ثَمَرَٰتٖ مِّنۡ أَكۡمَامِهَا وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَيَوۡمَ يُنَادِيهِمۡ أَيۡنَ شُرَكَآءِي قَالُوٓاْ ءَاذَنَّٰكَ مَا مِنَّا مِن شَهِيدٖ ﴿٤٧﴾  
উচ্চারণ: ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআতি ওয়া মা তাখরুজু মিন ছামারাতিম মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনছা ওয়া লা তাদাউ ইল্লা বিইলমিহী ওয়া ইয়াওমা ইউনাদীহিম আইনা শুরাকাঈ কালূ আযান্নাকা মা মিন্না মিন শাহীদ।  
অর্থ: কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হয়। তাঁর জ্ঞান ছাড়া কোনো ফল তার আবরণ থেকে বের হয় না, কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসবও করে না। আর যেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন: ‘আমার শরিকরা কোথায়?’ তখন তারা বলবে: ‘আমরা আপনার কাছে ঘোষণা করছি যে, আমাদের মধ্যে কেউই এর সাক্ষী নয়।’

**48.** وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَدۡعُونَ مِن قَبۡلُۖ وَظَنُّواْ مَا لَهُم مِّن مَّحِيصٖ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া দাল্লা আনহুম মা কানূ ইয়াদঊনা মিন কাবলু ওয়া যান্নূ মা লাহুম মিম মাহীস।  
অর্থ: আর পূর্বে যাদেরকে (যেসব মূর্তিকে) তারা (উপাস্য হিসেবে) ডাকত, তারা (সেদিন) তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে এবং তারা বিশ্বাস করবে, তাদের পলায়নের কোন জায়গা নেই।

**49.** لَّا يَسۡـَٔمُ ٱلۡإِنسَٰنُ مِن دُعَآءِ ٱلۡخَيۡرِ وَإِن مَّسَّهُ ٱلشَّرُّ فَيَـُٔوسٞ قَنُوطٞ ﴿٤٩﴾  
উচ্চারণ: লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইরি ওয়া ইম মাস্সাহুশ শার্রু ফায়াঊসুন কানূত।  
অর্থ: মানুষ কল্যাণ প্রার্থনায় ক্লান্তি বোধ করে না; কিন্তু যদি অকল্যাণ তাকে স্পর্শ করে তাহলে সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে।

**50.** وَلَئِنۡ أَذَقۡنَٰهُ رَحۡمَةٗ مِّنَّا مِنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُ لَيَقُولَنَّ هَٰذَا لِي وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّجِعۡتُ إِلَىٰ رَبِّيٓ إِنَّ لِي عِندَهُۥ لَلۡحُسۡنَىٰۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِمَا عَمِلُواْ وَلَنُذِيقَنَّهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া লাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিম বাদি দার্রাআ মাস্সাতহু লায়াকূলান্না হাযা লী ওয়া মা আযুন্নুস সাআতা কাইমাতাও ওয়া লাইর রুজিতু ইলা রাব্বী ইন্না লী ইনদাহূ লাল হুসনা ফালানুনাব্বিআন্নাল লাযীনা কাফারূ বিমা আমিলূ ওয়া লানুযীকান্নাহুম মিন আযাবিন গালীয।  
অর্থ: আর আমি যদি তাকে দুঃখ-কষ্ট স্পর্শ করার পর রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলে থাকে, ‘এটি আমার প্রাপ্য, আমার মনে হয় না কিয়ামত সংঘটিত হবে। আর আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়েও নেয়া হয়; তবুও তার কাছে আমার জন্য শুধু কল্যাণই থাকবে।’ আল্লাহ বলেনঃ ‘অবশ্যই আমি কাফিরদেরকে তাদের আমল সম্পর্কে অবহিত করবো এবং অবশ্যই তাদেরকে (সে আমল অনুযায়ী) কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব।

**51.** وَإِذَآ أَنۡعَمۡنَا عَلَى ٱلۡإِنسَٰنِ أَعۡرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ فَذُو دُعَآءٍ عَرِيضٖ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহী ওয়া ইযা মাস্সাহুশ শার্রু ফাযূ দুআইন আরীদ।  
অর্থ: আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে বিমুখ হয় এবং দূরে সরে যায়; আর যখন অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে (তা থেকে বাঁচার জন্য) দীর্ঘ দু‘আকারী হয়ে যায়।

**52.** قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ ثُمَّ كَفَرۡتُم بِهِۦ مَنۡ أَضَلُّ مِمَّنۡ هُوَ فِي شِقَاقِۭ بَعِيدٖ ﴿٥٢﴾  
উচ্চারণ: কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ছুম্মা কাফারতুম বিহী মান আদাল্লু মিম্মান হুওয়া ফী শিকাকিম বাঈদ।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কি ভেবে দেখেছ, যদি তা (এই আল- কুরআন) আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার কর; তবে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে, যে ব্যক্তি (এর) ঘোর বিরোধিতায় লিপ্ত?’

**53.** سَنُرِيهِمۡ ءَايَٰتِنَا فِي ٱلۡأٓفَاقِ وَفِيٓ أَنفُسِهِمۡ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمۡ أَنَّهُ ٱلۡحَقُّۗ أَوَلَمۡ يَكۡفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴿٥٣﴾  
উচ্চারণ: সানুরীহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফী আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্কু আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহূ আলা কুল্লি শাইইন শাহীদ।  
অর্থ: অচিরেই আমি তাদেরকে বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনাবলি দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে, এটি সত্য। হে রাসূল! তোমার রবের সম্পর্কে এটা কি যথেষ্ট নয় যে, তিনি সকল বিষয়েই সাক্ষী?

**54.** أَلَآ إِنَّهُمۡ فِي مِرۡيَةٖ مِّن لِّقَآءِ رَبِّهِمۡۗ أَلَآ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطُۢ ﴿٥٤﴾  
উচ্চারণ: আলা ইন্নাহুম ফী মিরয়াতিম মিল লিকাই রাব্বিহিম আলা ইন্নাহূ বিকুল্লি শাইইম মুহীত।  
অর্থ: জেনে রাখ, নিশ্চয় তারা (মুশরিকরা) তাদের রবের সাক্ষাতের বিষয়ে সন্দেহে রয়েছে; জেনে রাখ, নিশ্চয় আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন।

[পুরো সূরা পড়ুন: সূরা ফুসসিলাত](https://yasinsurah.com/bn/sura-fussilat/) · [সূরা ফুসসিলাত তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-fussilat/#tilawat)

## সূরা আশ-শূরা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** حمٓ ﴿١﴾  
উচ্চারণ: হা মীম।  
অর্থ: হা-মীম।

**2.** عٓسٓقٓ ﴿٢﴾  
উচ্চারণ: আইন সীন ক্বাফ।  
অর্থ: ‘আইন-সীন- কাফ।

**3.** كَذَٰلِكَ يُوحِيٓ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٣﴾  
উচ্চারণ: কাযালিকা ইঊহী ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন কাবলিকাল্লাহুল আযীযুল হাকীম।  
অর্থ: এভাবেই মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী (নবী-রাসূল)-দের প্রতিও ওহি নাযিল করেন।

**4.** لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ ﴿٤﴾  
উচ্চারণ: লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুওয়াল আলিয়্যুল আযীম।  
অর্থ: আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব তাঁরই। তিনি (সত্ত্বায় ও মর্যাদায়) সুউচ্চ, সুমহান।

**5.** تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِن فَوۡقِهِنَّۚ وَٱلۡمَلَٰٓئِكَةُ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيَسۡتَغۡفِرُونَ لِمَن فِي ٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ﴿٥﴾  
উচ্চারণ: তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহূনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াসতাগফিরূনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুওয়াল গাফূরুর রাহীম।  
অর্থ: (আল্লাহর ভয়ে) ওপর থেকে আসমান ফেটে পড়ার উপক্রম হয়; আর ফিরিশতারা তাদের রবের প্রশংসায় তাসবীহ পাঠ করেন এবং জমিনে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। জেনে রেখো, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

**6.** وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ ٱللَّهُ حَفِيظٌ عَلَيۡهِمۡ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٖ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনাত তাখাযূ মিন দূনিহী আওলিয়াআল্লাহু হাফীযুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকীল।  
অর্থ: আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, আল্লাহ তাদের (কর্মকাণ্ডের) প্রতি সম্যক দৃষ্টিদাতা এবং হে রাসূল! তুমি তাদের কর্মবিধায়ক নও।

**7.** وَكَذَٰلِكَ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ قُرۡءَانًا عَرَبِيّٗا لِّتُنذِرَ أُمَّ ٱلۡقُرَىٰ وَمَنۡ حَوۡلَهَا وَتُنذِرَ يَوۡمَ ٱلۡجَمۡعِ لَا رَيۡبَ فِيهِۚ فَرِيقٞ فِي ٱلۡجَنَّةِ وَفَرِيقٞ فِي ٱلسَّعِيرِ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যাল লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জামই লা রাইবা ফীহি ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর।  
অর্থ: আর এভাবেই আমি তোমার প্রতি আরবী ভাষায় আল-কুরআন নাযিল করেছি, যাতে তুমি মক্কা ও তার আশপাশের বসবাসকারীদেরকে সতর্ক করতে পারো। আর যাতে তুমি মহাসমাবেশের দিনের ব্যাপারে সতর্ক করতে পারো, যে দিনের ব্যাপারে কোন সন্দেহ নেই, (সে দিনের বিচারে) একদল থাকবে জান্নাতে এবং আরেক দল থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুনে।

**8.** وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَهُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمُونَ مَا لَهُم مِّن وَلِيّٖ وَلَا نَصِيرٍ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া লাও শাআল্লাহু লাজাআলাহুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া লাকিই ইউদখিলু মাই ইয়াশাউ ফী রাহমাতিহী ওয়ায যালিমূনা মা লাহুম মিও ওয়া লিয়্যিও ওয়া লা নাসীর।  
অর্থ: আর আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে একই উম্মত করতে পারতেন; কিন্তু (সেটা না করে) তিনি যাকে ইচ্ছে তাকে স্বীয় রহমতে প্রবেশ করান। আর যালিমদের কোন অভিভাবক নেই, কোন সাহায্যকারীও নেই।

**9.** أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۖ فَٱللَّهُ هُوَ ٱلۡوَلِيُّ وَهُوَ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٩﴾  
উচ্চারণ: আমিত তাখাযূ মিন দূনিহী আওলিয়াআ ফাল্লাহু হুওয়াল ওয়ালিয়্যু ওয়া হুওয়া ইউহয়িল মাওতা ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করেছে? অথচ আল্লাহই হলেন প্রকৃত অভিভাবক; তিনিই মৃতকে জীবিত করেন। আর তিনি সকল বিষয়েই ক্ষমতাবান।

**10.** وَمَا ٱخۡتَلَفۡتُمۡ فِيهِ مِن شَيۡءٖ فَحُكۡمُهُۥٓ إِلَى ٱللَّهِۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبِّي عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ أُنِيبُ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া মাখ তালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহূ ইলাল্লাহি যালিকুমুল্লাহু রাব্বী আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।  
অর্থ: হে মানুষ! তোমরা যে বিষয়েই মতবিরোধ কর, তার ফয়সালা আল্লাহরই কাছে; তিনিই আল্লাহ, আমার রব; তাঁরই ওপর আমি তাওয়াক্কুল করেছি এবং আমি তাঁরই দিকে ফিরে যাবো।

**11.** فَاطِرُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ جَعَلَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا وَمِنَ ٱلۡأَنۡعَٰمِ أَزۡوَٰجٗا يَذۡرَؤُكُمۡ فِيهِۚ لَيۡسَ كَمِثۡلِهِۦ شَيۡءٞۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ﴿١١﴾  
উচ্চারণ: ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি জাআলা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজাও ওয়া মিনাল আনআমি আযওয়াজাই ইয়াযরাউকুম ফীহি লাইসা কামিছলিহী শাইউও ওয়া হুওয়াস সামীউল বাসীর।  
অর্থ: তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং গবাদিপশুরও জোড়া সৃষ্টি করেছেন। এভাবেই তিনি তোমাদের বংশবিস্তার করেন। তাঁর সদৃশ কোনো কিছুই নেই। আর তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

**12.** لَهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿١٢﴾  
উচ্চারণ: লাহূ মাকালীদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিযকা লিমাই ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহূ বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: আসমানসমূহ ও জমিনের চাবি তাঁরই কাছে; যার জন্যে ইচ্ছে তিনি রিযক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। নিশ্চয় তিনি সকল বিষয়ে সর্বজ্ঞাতা।

**13.** ۞ شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحٗا وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَمَا وَصَّيۡنَا بِهِۦٓ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓۖ أَنۡ أَقِيمُواْ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُواْ فِيهِۚ كَبُرَ عَلَى ٱلۡمُشۡرِكِينَ مَا تَدۡعُوهُمۡ إِلَيۡهِۚ ٱللَّهُ يَجۡتَبِيٓ إِلَيۡهِ مَن يَشَآءُ وَيَهۡدِيٓ إِلَيۡهِ مَن يُنِيبُ ﴿١٣﴾  
উচ্চারণ: শারাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াস্সা বিহী নূহাও ওয়াল লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াস্সাইনা বিহী ইবরাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুদ দীনা ওয়া লা তাতাফার্রাকূ ফীহি কাবুরা আলাল মুশরিকীনা মা তাদঊহুম ইলাইহিল্লাহু ইয়াজতাবী ইলাইহি মাই ইয়াশাউ ওয়া ইয়াহদী ইলাইহি মাই ইউনীব।  
অর্থ: হে মানুষ! জেনে রেখো, তিনি তোমাদের জন্য দ্বীনের এমন সব বিধান বিধিবদ্ধ করে দিয়েছেন; যে বিষয়ে তিনি নূহকে নির্দেশ দিয়েছিলেন, আর আমি তোমার কাছে যে ওহী পাঠিয়েছি এবং ইবরাহীম, মূসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হলো, তোমরা দ্বীন কায়িম করবে এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। হে নবী! তুমি মুশরিকদেরকে যে দিকে আহ্বান করছ, তা তাদের কাছে খুবই কঠিন মনে হয়। আল্লাহ যাকে চান (তাকে বাছাই করে) তার দিকে নিয়ে আসেন। আর যে ব্যক্তি তাঁর অভিমুখী হয়, তাকে তিনি হিদায়াত দান করেন।

**14.** وَمَا تَفَرَّقُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى لَّقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ أُورِثُواْ ٱلۡكِتَٰبَ مِنۢ بَعۡدِهِمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া মা তাফার্রাকূ ইল্লা মিম বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া লাওলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মাল লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাল লাযীনা ঊরিছুল কিতাবা মিম বাদিহিম লাফী শাক্কিম মিনহু মুরীব।  
অর্থ: আর তাদের কাছে জ্ঞান আসার পরও তারা কেবল নিজেদের মধ্যকার বিদ্বেষের কারণে মতভেদ করেছে; একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ সম্পর্কে তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে (তখনই) ফয়সালা হয়ে যেত। আর তাদের পরে যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছিল, তারা সে সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে।

**15.** فَلِذَٰلِكَ فَٱدۡعُۖ وَٱسۡتَقِمۡ كَمَآ أُمِرۡتَۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡۖ وَقُلۡ ءَامَنتُ بِمَآ أَنزَلَ ٱللَّهُ مِن كِتَٰبٖۖ وَأُمِرۡتُ لِأَعۡدِلَ بَيۡنَكُمُۖ ٱللَّهُ رَبُّنَا وَرَبُّكُمۡۖ لَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡۖ لَا حُجَّةَ بَيۡنَنَا وَبَيۡنَكُمُۖ ٱللَّهُ يَجۡمَعُ بَيۡنَنَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ ﴿١٥﴾  
উচ্চারণ: ফালিযালিকা ফাদউ ওয়াসতাকিম কামা উমিরতা ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম ওয়া কুল আমানতু বিমা আনযালাল্লাহু মিন কিতাবিও ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুমুল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুমুল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসীর।  
অর্থ: সুতরাং, হে মুহাম্মাদ! তুমি এই দ্বীনের দাওয়াত দাও এবং অটল থাক, যেভাবে তুমি আদিষ্ট হয়েছ। আর তুমি তাদের খেয়াল-খুশির অনুসরণ করো না এবং বলো: ‘আল্লাহ যে কিতাব নাযিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায়বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব এবং তোমাদেরও রব। আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের; আমাদের ও তোমাদের মধ্যে কোন বিবাদ-বিসম্বাদ নেই; আল্লাহ আমাদের সকলকে (কিয়ামত দিবসে) একত্র করবেন। আর তাঁরই কাছে আমাদের সকলের প্রত্যাবর্তন ।’

**16.** وَٱلَّذِينَ يُحَآجُّونَ فِي ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا ٱسۡتُجِيبَ لَهُۥ حُجَّتُهُمۡ دَاحِضَةٌ عِندَ رَبِّهِمۡ وَعَلَيۡهِمۡ غَضَبٞ وَلَهُمۡ عَذَابٞ شَدِيدٌ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইউহাজ্জূনা ফিল্লাহি মিম বাদি মাস তুজীবা লাহূ হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গাদাবুও ওয়া লাহুম আযাবুন শাদীদ।  
অর্থ: আর যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, (মানুষেরা) তাঁর আহ্বানে সাড়া দেওয়া হওয়ার পরও, তাদের দলিল-প্রমাণ তাদের রবের কাছে সম্পূর্ণ বাতিল। তাদের ওপর রয়েছে (আল্লাহর) ক্রোধ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।

**17.** ٱللَّهُ ٱلَّذِيٓ أَنزَلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ وَٱلۡمِيزَانَۗ وَمَا يُدۡرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ قَرِيبٞ ﴿١٧﴾  
উচ্চারণ: আল্লাহুল লাযী আনযালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মীযানা ওয়া মা ইউদরীকা লাআল্লাস সাআতা কারীব।  
অর্থ: আল্লাহই সত্যসহ কিতাব আল-কুরআন ও ইনসাফের মানদণ্ড মীযান নাযিল করেছেন। আর কিসে তোমাকে জানাবে, হয়ত কিয়ামত খুবই নিকটবর্তী?

**18.** يَسۡتَعۡجِلُ بِهَا ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِهَاۖ وَٱلَّذِينَ ءَامَنُواْ مُشۡفِقُونَ مِنۡهَا وَيَعۡلَمُونَ أَنَّهَا ٱلۡحَقُّۗ أَلَآ إِنَّ ٱلَّذِينَ يُمَارُونَ فِي ٱلسَّاعَةِ لَفِي ضَلَٰلِۭ بَعِيدٍ ﴿١٨﴾  
উচ্চারণ: ইয়াসতাজিলু বিহাল লাযীনা লা ইউমিনূনা বিহা ওয়াল লাযীনা আমানূ মুশফিকূনা মিনহা ওয়া ইয়ালামূনা আন্নাহাল হাক্কু আলা ইন্নাল লাযীনা ইউমারূনা ফিস সাআতি লাফী দালালিম বাঈদ।  
অর্থ: যারা এতে ঈমান আনে না, তারাই তা ত্বরান্বিত করতে চায়। আর যারা ঈমান এনেছে, তারা এ ব্যাপারে ভীত-সন্ত্রস্ত থাকে। কারণ তারা জানে যে, এটা অবশ্যই সত্য। জেনে রেখো, নিশ্চয় যারা কিয়ামত সম্পর্কে বাক-বিতণ্ডা করে তারা সুদূর পথভ্রষ্টতায় নিপতিত।

**19.** ٱللَّهُ لَطِيفُۢ بِعِبَادِهِۦ يَرۡزُقُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡقَوِيُّ ٱلۡعَزِيزُ ﴿١٩﴾  
উচ্চারণ: আল্লাহু লাতীফুম বিইবাদিহী ইয়ারযুকু মাই ইয়াশাউ ওয়া হুওয়াল কাওয়িয়্যুল আযীয।  
অর্থ: আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিযক দান করেন। আর তিনি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।

**20.** مَن كَانَ يُرِيدُ حَرۡثَ ٱلۡأٓخِرَةِ نَزِدۡ لَهُۥ فِي حَرۡثِهِۦۖ وَمَن كَانَ يُرِيدُ حَرۡثَ ٱلدُّنۡيَا نُؤۡتِهِۦ مِنۡهَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِن نَّصِيبٍ ﴿٢٠﴾  
উচ্চারণ: মান কানা ইউরীদু হারছাল আখিরাতি নাযিদ লাহূ ফী হারছিহী ওয়া মান কানা ইউরীদু হারছাদ দুনয়া নুতিহী মিনহা ওয়া মা লাহূ ফিল আখিরাতি মিন নাসীব।  
অর্থ: যে আখিরাতের প্রতিদান কামনা করে, আমি তার জন্য তার প্রতিদান বহুগুণ বৃদ্ধি করে দেই। আর যে দুনিয়ার প্রতিদান কামনা করে আমি তাকে তা থেকে কিছু দেই, কিন্তু আখিরাতে তার জন্য কোন অংশই থাকবে না।

**21.** أَمۡ لَهُمۡ شُرَكَٰٓؤُاْ شَرَعُواْ لَهُم مِّنَ ٱلدِّينِ مَا لَمۡ يَأۡذَنۢ بِهِ ٱللَّهُۚ وَلَوۡلَا كَلِمَةُ ٱلۡفَصۡلِ لَقُضِيَ بَيۡنَهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿٢١﴾  
উচ্চারণ: আম লাহুম শুরাকাউ শারাঊ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহু ওয়া লাওলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নায যালিমীনা লাহুম আযাবুন আলীম।  
অর্থ: নাকি তাদের জন্য এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ তাদেরকে দেননি? আর যদি (আখিরাতে) বিচার-ফয়সালা করার ঘোষণা না থাকতো, তবে তাদের ব্যাপারে (দুনিয়াতেই) সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**22.** تَرَى ٱلظَّٰلِمِينَ مُشۡفِقِينَ مِمَّا كَسَبُواْ وَهُوَ وَاقِعُۢ بِهِمۡۗ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فِي رَوۡضَاتِ ٱلۡجَنَّاتِۖ لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمۡۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَضۡلُ ٱلۡكَبِيرُ ﴿٢٢﴾  
উচ্চারণ: তারায যালিমীনা মুশফিকীনা মিম্মা কাসাবূ ওয়া হুওয়া ওয়াকিউম বিহিম ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ফী রাওদাতিল জান্নাতি লাহুম মা ইয়াশাঊনা ইনদা রাব্বিহিম যালিকা হুওয়াল ফাদলুল কাবীর।  
অর্থ: হে রাসূল! তুমি যালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত-সন্ত্রস্ত দেখতে পাবে। অথচ তা তাদের ওপর পতিত হবেই। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতের উদ্যানসমূহে থাকবে। তারা (উপভোগ্য) যা চাইবে, তাদের রবের নিকট তাদের জন্য তাই থাকবে। এটাই তো মহাঅনুগ্রহ।

**23.** ذَٰلِكَ ٱلَّذِي يُبَشِّرُ ٱللَّهُ عِبَادَهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًا إِلَّا ٱلۡمَوَدَّةَ فِي ٱلۡقُرۡبَىٰۗ وَمَن يَقۡتَرِفۡ حَسَنَةٗ نَّزِدۡ لَهُۥ فِيهَا حُسۡنًاۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ شَكُورٌ ﴿٢٣﴾  
উচ্চারণ: যালিকাল লাযী ইউবাশ্শিরুল্লাহু ইবাদাহুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মাই ইয়াকতারিফ হাসানাতান নাযিদ লাহূ ফীহা হুসনান ইন্নাল্লাহা গাফূরুন শাকূর।  
অর্থ: এটা হলো তা-ই, যার সুসংবাদ আল্লাহ তার সেসব বান্দাদেরকে দিয়ে থাকেন যারা ঈমান আনে ও সৎকর্ম করে। হে রাসূল! তুমি বলো: ‘আমি আমার দাওয়াতের জন্যে তোমাদের কাছে আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া অন্য কোন (জাগতিক) প্রতিদান চাই না।’ আর যে উত্তম কাজ করে, আমি তার জন্য তাতে কল্যাণ বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, উত্তম আমলকারীদের গুণগ্রাহী।

**24.** أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗاۖ فَإِن يَشَإِ ٱللَّهُ يَخۡتِمۡ عَلَىٰ قَلۡبِكَۗ وَيَمۡحُ ٱللَّهُ ٱلۡبَٰطِلَ وَيُحِقُّ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦٓۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٢٤﴾  
উচ্চারণ: আম ইয়াকূলূনাফ তারা আলাল্লাহি কাযিবান ফা ইই ইয়াশাইল্লাহু ইয়াখতিম আলা কালবিকা ওয়া ইয়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহী ইন্নাহূ আলীমুম বিযাতিস সুদূর।  
অর্থ: নাকি তারা বলে, ‘সে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছে?’ আল্লাহ ইচ্ছা করলে তোমার অন্তরে মোহর মেরে দিতেন। আর আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণীসমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় তিনি অন্তরের গোপন বিষয়সমূহ সম্পর্কে সর্বজ্ঞ।

**25.** وَهُوَ ٱلَّذِي يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ وَيَعۡفُواْ عَنِ ٱلسَّيِّـَٔاتِ وَيَعۡلَمُ مَا تَفۡعَلُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহী ওয়া ইয়াফূ আনিস সায়্যিআতি ওয়া ইয়ালামু মা তাফআলূন।  
অর্থ: আর তিনিই তাঁর বান্দাদের তাওবা কবূল করেন এবং পাপসমূহ ক্ষমা করে দেন। আর তোমরা যা কর, তা তিনি জানেন।

**26.** وَيَسۡتَجِيبُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۚ وَٱلۡكَٰفِرُونَ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞ ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়া ইয়াসতাজীবুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহী ওয়াল কাফিরূনা লাহুম আযাবুন শাদীদ।  
অর্থ: আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের ডাকে তিনি সাড়া দেন এবং তাদের প্রতি তাঁর অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি।

**27.** ۞ وَلَوۡ بَسَطَ ٱللَّهُ ٱلرِّزۡقَ لِعِبَادِهِۦ لَبَغَوۡاْ فِي ٱلۡأَرۡضِ وَلَٰكِن يُنَزِّلُ بِقَدَرٖ مَّا يَشَآءُۚ إِنَّهُۥ بِعِبَادِهِۦ خَبِيرُۢ بَصِيرٞ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া লাও বাসাতাল্লাহুর রিযকা লিইবাদিহী লাবাগাও ফিল আরদি ওয়া লাকিই ইউনায্যিলু বিকাদারিম মা ইয়াশাউ ইন্নাহূ বিইবাদিহী খাবীরুম বাসীর।  
অর্থ: আর আল্লাহ যদি তার সকল বান্দাদের জন্য রিযক প্রশস্ত করে দিতেন, তাহলে তারা অবশ্যই জমিনে বিদ্রোহ করত। কিন্তু তিনি পরিমাণ মত যা ইচ্ছা অবতীর্ণ করেন। নিশ্চয়ই তিনি তাঁর বান্দাদের ব্যাপারে পূর্ণ অবগত, সম্যক দ্রষ্টা।

**28.** وَهُوَ ٱلَّذِي يُنَزِّلُ ٱلۡغَيۡثَ مِنۢ بَعۡدِ مَا قَنَطُواْ وَيَنشُرُ رَحۡمَتَهُۥۚ وَهُوَ ٱلۡوَلِيُّ ٱلۡحَمِيدُ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী ইউনায্যিলুল গাইছা মিম বাদি মা কানাতূ ওয়া ইয়ানশুরু রাহমাতাহূ ওয়া হুওয়াল ওয়ালিয়্যুল হামীদ।  
অর্থ: আর তারা যখন নিরাশ হয়ে পড়ে, তখন তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর রহমত ছড়িয়ে দেন। আর তিনিই তো অভিভাবক, সর্বপ্রশংসিত।

**29.** وَمِنۡ ءَايَٰتِهِۦ خَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَآبَّةٖۚ وَهُوَ عَلَىٰ جَمۡعِهِمۡ إِذَا يَشَآءُ قَدِيرٞ ﴿٢٩﴾  
উচ্চারণ: ওয়া মিন আয়াতিহী খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাছ্ছা ফীহিমা মিন দাব্বাতিও ওয়া হুওয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদীর।  
অর্থ: আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যে সব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো। তিনি যখন ইচ্ছা তখনই তাদেরকে একত্র করতে সক্ষম।

**30.** وَمَآ أَصَٰبَكُم مِّن مُّصِيبَةٖ فَبِمَا كَسَبَتۡ أَيۡدِيكُمۡ وَيَعۡفُواْ عَن كَثِيرٖ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া মা আসাবাকুম মিম মুসীবাতিন ফাবিমা কাসাবাত আইদীকুম ওয়া ইয়াফূ আন কাছীর।  
অর্থ: হে মানুষ! তোমাদের প্রতি যে বিপদ আপতিত হয়, তা তোমাদের কৃতকর্মেরই (তথা পাপের) ফল। আর তিনি অনেক পাপ ক্ষমা করে দেন।

**31.** وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া মা আনতুম বিমুজিযীনা ফিল আরদি ওয়া মা লাকুম মিন দূনিল্লাহি মিও ওয়া লিয়্যিও ওয়া লা নাসীর।  
অর্থ: আর তোমরা জমিনে তাঁকে ব্যর্থ করতে পারবে না। আর আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই এবং কোন সাহায্যকারীও নেই।

**32.** وَمِنۡ ءَايَٰتِهِ ٱلۡجَوَارِ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া মিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আলাম।  
অর্থ: আর তাঁর নিদর্শনাবলির মধ্যে আরও রয়েছে সমুদ্রে চলাচলকারী পর্বতমালার মত জাহাজসমূহ।

**33.** إِن يَشَأۡ يُسۡكِنِ ٱلرِّيحَ فَيَظۡلَلۡنَ رَوَاكِدَ عَلَىٰ ظَهۡرِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٍ ﴿٣٣﴾  
উচ্চারণ: ইই ইয়াশা ইউসকিনির রীহা ফায়াযলালনা রাওয়াকিদা আলা যাহরিহী ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকূর।  
অর্থ: তিনি ইচ্ছে করলে বাতাস থামিয়ে দিতে পারেন। ফলে এসব জাহাজসমূহ সমুদ্রপৃষ্ঠে থেমে থাকবে। নিশ্চয় এতে প্রত্যেক পরম ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে।

**34.** أَوۡ يُوبِقۡهُنَّ بِمَا كَسَبُواْ وَيَعۡفُ عَن كَثِيرٖ ﴿٣٤﴾  
উচ্চারণ: আও ইঊবিকহুন্না বিমা কাসাবূ ওয়া ইয়াফু আন কাছীর।  
অর্থ: অথবা তিনি তাদের কৃতকর্মের কারণে জাহাজগুলোকে ধ্বংস করে দিতে পারেন। আবার তিনি অনেককে ক্ষমাও করেন।

**35.** وَيَعۡلَمَ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِنَا مَا لَهُم مِّن مَّحِيصٖ ﴿٣٥﴾  
উচ্চারণ: ওয়া ইয়ালামাল লাযীনা ইউজাদিলূনা ফী আয়াতিনা মা লাহুম মিম মাহীস।  
অর্থ: আর যারা আমাদের আয়াতসমূহ সম্পর্কে বিতর্ক করে, তারা যেন জেনে রাখে যে, তাদের জন্য (আল্লাহর শাস্তি থেকে) পালানোর কোনো পথ নেই।

**36.** فَمَآ أُوتِيتُم مِّن شَيۡءٖ فَمَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ وَأَبۡقَىٰ لِلَّذِينَ ءَامَنُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফামা ঊতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনয়া ওয়া মা ইনদাল্লাহি খাইরুও ওয়া আবকা লিল লাযীনা আমানূ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালূন।  
অর্থ: আর তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে, তা দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র। আর আল্লাহর নিকট যা আছে তা উৎকৃষ্ট ও স্থায়ী, তাদের জন্য যারা ঈমান আনে এবং তাদের রবের ওপর ভরসা করে।

**37.** وَٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ وَإِذَا مَا غَضِبُواْ هُمۡ يَغۡفِرُونَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইয়াজতানিবূনা কাবাইরাল ইছমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবূ হুম ইয়াগফিরূন।  
অর্থ: আর যারা কবীরা গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়।

**38.** وَٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِرَبِّهِمۡ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَمۡرُهُمۡ شُورَىٰ بَيۡنَهُمۡ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনাস তাজাবূ লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শূরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকূন।  
অর্থ: আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, সালাত কায়িম করে, তাদের কার্যাবলী তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।

**39.** وَٱلَّذِينَ إِذَآ أَصَابَهُمُ ٱلۡبَغۡيُ هُمۡ يَنتَصِرُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরূন।  
অর্থ: আর যারা, যখন তাদের ওপর সীমালঙ্ঘন করা হয়, (শুধু) তখনই তারা তার প্রতিশোধ নেয়।

**40.** وَجَزَٰٓؤُاْ سَيِّئَةٖ سَيِّئَةٞ مِّثۡلُهَاۖ فَمَنۡ عَفَا وَأَصۡلَحَ فَأَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া জাযাউ সায়্যিআতিন সায়্যিআতুম মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফা আজরুহূ আলাল্লাহি ইন্নাহূ লা ইউহিব্বুয যালিমীন।  
অর্থ: আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। অতঃপর যে ক্ষমা করে দেয় এবং আপস নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। নিশ্চয় আল্লাহ যালিমদের পছন্দ করেন না।

**41.** وَلَمَنِ ٱنتَصَرَ بَعۡدَ ظُلۡمِهِۦ فَأُوْلَٰٓئِكَ مَا عَلَيۡهِم مِّن سَبِيلٍ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়া লামানিন তাসারা বাদা যুলমিহী ফা উলাইকা মা আলাইহিম মিন সাবীল।  
অর্থ: তবে অত্যাচারিত হবার পর যারা প্রতিশোধ গ্রহণ করে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না।

**42.** إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَظۡلِمُونَ ٱلنَّاسَ وَيَبۡغُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿٤٢﴾  
উচ্চারণ: ইন্নামাস সাবীলু আলাল লাযীনা ইয়াযলিমূনান নাসা ওয়া ইয়াবগূনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম।  
অর্থ: শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মানুষের ওপর যুলম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে বেড়ায়। তাদের জন্য রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি।

**43.** وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া লামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমূর।  
অর্থ: আর যে ধৈর্যধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয় তা দৃঢ়সংকল্পেরই কাজ।

**44.** وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن وَلِيّٖ مِّنۢ بَعۡدِهِۦۗ وَتَرَى ٱلظَّٰلِمِينَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَ يَقُولُونَ هَلۡ إِلَىٰ مَرَدّٖ مِّن سَبِيلٖ ﴿٤٤﴾  
উচ্চারণ: ওয়া মাই ইউদলিলিল্লাহু ফামা লাহূ মিও ওয়ালিয়্যিম মিম বাদিহী ওয়া তারায যালিমীনা লাম্মা রাআওয়ুল আযাবা ইয়াকূলূনা হাল ইলা মারাদ্দিম মিন সাবীল।  
অর্থ: আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য তিনি ব্যতীত কোন অভিভাবক নেই। আর হে রাসূল, তুমি যালিমদেরকে দেখবে, তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন বলবে: ‘(দুনিয়াতে) ফিরে যাওয়ার কোন পথ আছে কি?’

**45.** وَتَرَىٰهُمۡ يُعۡرَضُونَ عَلَيۡهَا خَٰشِعِينَ مِنَ ٱلذُّلِّ يَنظُرُونَ مِن طَرۡفٍ خَفِيّٖۗ وَقَالَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَآ إِنَّ ٱلظَّٰلِمِينَ فِي عَذَابٖ مُّقِيمٖ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়া তারাহুম ইউরাদূনা আলাইহা খাশিঈনা মিনায যুল্লি ইয়ানযুরূনা মিন তারফিন খাফিয়্যিও ওয়া কালাল লাযীনা আমানূ ইন্নাল খাসিরীনাল লাযীনা খাসিরূ আনফুসাহুম ওয়া আহলীহিম ইয়াওমাল কিয়ামাতি আলা ইন্নায যালিমীনা ফী আযাবিম মুকীম।  
অর্থ: (হে রাসূল!) তুমি তাদেরকে দেখবে, তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে। অপমানে তারা অবনত; তারা আড় চোখে তাকাচ্ছে। আর মুমিনরা বলবে, ‘নিশ্চয়ই প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে।’ সাবধান! নিশ্চয়ই যালিমরা চিরস্থায়ী শাস্তিতে থাকবে।

**46.** وَمَا كَانَ لَهُم مِّنۡ أَوۡلِيَآءَ يَنصُرُونَهُم مِّن دُونِ ٱللَّهِۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن سَبِيلٍ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া মা কানা লাহুম মিন আওলিয়াআ ইয়ানসুরূনাহুম মিন দূনিল্লাহি ওয়া মাই ইউদলিলিল্লাহু ফামা লাহূ মিন সাবীল।  
অর্থ: আর আল্লাহ ছাড়া তাদেরকে সাহায্য করার জন্য তাদের কোন অভিভাবক থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোন সঠিক পথ নেই।

**47.** ٱسۡتَجِيبُواْ لِرَبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِۚ مَا لَكُم مِّن مَّلۡجَإٖ يَوۡمَئِذٖ وَمَا لَكُم مِّن نَّكِيرٖ ﴿٤٧﴾  
উচ্চারণ: ইসতাজীবূ লিরাব্বিকুম মিন কাবলি আই ইয়াতিয়া ইয়াওমুল লা মারাদ্দা লাহূ মিনাল্লাহি মা লাকুম মিম মালজাইই ইয়াওমাইযিও ওয়া মা লাকুম মিন নাকীর।  
অর্থ: (হে মানুষ!) তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও, আল্লাহর পক্ষ থেকে সেই দিন আসার আগেই, যাকে ফিরিয়ে দেওয়ার কোনো উপায় নেই। সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের (অপরাধ) অস্বীকার করারও কোনো সুযোগ থাকবে না।

**48.** فَإِنۡ أَعۡرَضُواْ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظًاۖ إِنۡ عَلَيۡكَ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَإِنَّآ إِذَآ أَذَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِنَّا رَحۡمَةٗ فَرِحَ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَإِنَّ ٱلۡإِنسَٰنَ كَفُورٞ ﴿٤٨﴾  
উচ্চারণ: ফা ইন আরাদূ ফামা আরসালনাকা আলাইহিম হাফীযান ইন আলাইকা ইল্লাল বালাগু ওয়া ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা ওয়া ইন তুসিবহুম সায়্যিআতুম বিমা কাদ্দামাত আইদীহিম ফা ইন্নাল ইনসানা কাফূর।  
অর্থ: আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে আমি তো তোমাকে তাদের রক্ষক হিসেবে প্রেরণ করিনি। (আল্লাহর নির্দেশিত) বাণী পৌঁছে দেয়াই তোমার দায়িত্ব। আর আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে খুশি হয়। পক্ষান্তরে যখন তাদের কৃতকর্মের জন্য তাদের ওপর কোন বিপদ আসে তখন মানুষ বড়ই অকৃতজ্ঞ হয়ে পড়ে।

**49.** لِّلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ يَهَبُ لِمَن يَشَآءُ إِنَٰثٗا وَيَهَبُ لِمَن يَشَآءُ ٱلذُّكُورَ ﴿٤٩﴾  
উচ্চারণ: ল্লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাছাও ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউয যুকূর।  
অর্থ: আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছে তা-ই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন।

**50.** أَوۡ يُزَوِّجُهُمۡ ذُكۡرَانٗا وَإِنَٰثٗاۖ وَيَجۡعَلُ مَن يَشَآءُ عَقِيمًاۚ إِنَّهُۥ عَلِيمٞ قَدِيرٞ ﴿٥٠﴾  
উচ্চারণ: আও ইউযাওওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাছাও ওয়া ইয়াজআলু মাই ইয়াশাউ আকীমান ইন্নাহূ আলীমুন কাদীর।  
অর্থ: অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। তিনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান।

**51.** ۞ وَمَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ ٱللَّهُ إِلَّا وَحۡيًا أَوۡ مِن وَرَآيِٕ حِجَابٍ أَوۡ يُرۡسِلَ رَسُولٗا فَيُوحِيَ بِإِذۡنِهِۦ مَا يَشَآءُۚ إِنَّهُۥ عَلِيٌّ حَكِيمٞ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া মা কানা লিবাশারিন আই ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিও ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ূহিয়া বিইযনিহী মা ইয়াশাউ ইন্নাহূ আলিয়্যুন হাকীম।  
অর্থ: কোন মানুষের পক্ষেই এটা সম্ভব নয় যে, আল্লাহ তার সাথে ওহীর মাধ্যম, পর্দার আড়াল অথবা কোন ফিরিশতা প্রেরণ ব্যতীত সরাসরি কথা বলবেন। তারপর আল্লাহ তার অনুমতি সাপেক্ষে, যা চান তাই-ই ওহী হিসেবে প্রেরণ করেন। তিনি (সত্তা ও গুণাবলিতে) সর্বোচ্চ, প্রজ্ঞাবান।

**52.** وَكَذَٰلِكَ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ رُوحٗا مِّنۡ أَمۡرِنَاۚ مَا كُنتَ تَدۡرِي مَا ٱلۡكِتَٰبُ وَلَا ٱلۡإِيمَٰنُ وَلَٰكِن جَعَلۡنَٰهُ نُورٗا نَّهۡدِي بِهِۦ مَن نَّشَآءُ مِنۡ عِبَادِنَاۚ وَإِنَّكَ لَتَهۡدِيٓ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরী মাল কিতাবু ওয়া লাল ঈমানু ওয়া লাকিন জাআলনাহু নূরান নাহদী বিহী মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদী ইলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: অনুরূপভাবে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে ‘রূহ’ (আল-কুরআন)কে ওহী যোগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কী এবং ঈমান কী? কিন্তু আমি একে (আল-কুরআনকে) আলো বানিয়েছি, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি। আর নিশ্চয় তুমি সরল পথের দিক নির্দেশনা দাও।

**53.** صِرَٰطِ ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ أَلَآ إِلَى ٱللَّهِ تَصِيرُ ٱلۡأُمُورُ ﴿٥٣﴾  
উচ্চারণ: সিরাতিল্লাহিল লাযী লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আলা ইলাল্লাহি তাসীরুল উমূর।  
অর্থ: তা হলো সেই আল্লাহর পথ, যিনি আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তার মালিক। জেনে রাখো, (শেষ পর্যন্ত) সব বিষয়ই আল্লাহর কাছে ফিরে যাবে।

[পুরো সূরা পড়ুন: সূরা আশ-শূরা](https://yasinsurah.com/bn/sura-ash-shura/) · [সূরা আশ-শূরা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-ash-shura/#tilawat)

## সূরা আয-যুখরুফ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** حمٓ ﴿١﴾  
উচ্চারণ: হা মীম।  
অর্থ: হা-মীম।

**2.** وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ﴿٢﴾  
উচ্চারণ: ওয়াল কিতাবিল মুবীন।  
অর্থ: সুস্পষ্ট কিতাবের (আল-কুরআনের) শপথ।

**3.** إِنَّا جَعَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴿٣﴾  
উচ্চারণ: ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলূন।  
অর্থ: নিশ্চয়ই আমি একে আরবি কুরআনরূপে নাযিল করেছি, যাতে তোমরা বুঝতে পার।

**4.** وَإِنَّهُۥ فِيٓ أُمِّ ٱلۡكِتَٰبِ لَدَيۡنَا لَعَلِيٌّ حَكِيمٌ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহূ ফী উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম।  
অর্থ: আর নিশ্চয় তা আমার কাছে উম্মুল কিতাবে সুউচ্চ মর্যাদাসম্পন্ন, প্রজ্ঞাপূর্ণ।

**5.** أَفَنَضۡرِبُ عَنكُمُ ٱلذِّكۡرَ صَفۡحًا أَن كُنتُمۡ قَوۡمٗا مُّسۡرِفِينَ ﴿٥﴾  
উচ্চারণ: আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কাওমাম মুসরিফীন।  
অর্থ: আমি কি তোমাদের কাছ থেকে এ উপদেশবাণী (আল-কুরআন) সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেব এ কারণে যে, তোমরা একটি সীমালঙ্ঘনকারী জাতি!

**6.** وَكَمۡ أَرۡسَلۡنَا مِن نَّبِيّٖ فِي ٱلۡأَوَّلِينَ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়া কাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আওওয়ালীন।  
অর্থ: আর আমি পূর্বেকার জাতিদের মাঝে বহু নবী পাঠিয়েছিলাম।

**7.** وَمَا يَأۡتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়াতীহিম মিন নাবিয়্যিন ইল্লা কানূ বিহী ইয়াসতাহযিঊন।  
অর্থ: আর যখনই তাদের কাছে কোনো নবী এসেছে, তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছে।

**8.** فَأَهۡلَكۡنَآ أَشَدَّ مِنۡهُم بَطۡشٗا وَمَضَىٰ مَثَلُ ٱلۡأَوَّلِينَ ﴿٨﴾  
উচ্চারণ: ফা আহলাকনা আশাদ্দা মিনহুম বাতশাও ওয়া মাদা মাছালুল আওওয়ালীন।  
অর্থ: ফলে তাদের অপেক্ষা অধিক প্রতাপশালীদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হয়ে গেছে।

**9.** وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকূলুন্না খালাকাহুন্নাল আযীযুল আলীম।  
অর্থ: হে রাসূল! তুমি যদি জিজ্ঞাসা কর, আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছে? তারা উত্তরে অবশ্যই বলবে: এগুলো মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহই সৃষ্টি করেছেন।

**10.** ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَجَعَلَ لَكُمۡ فِيهَا سُبُلٗا لَّعَلَّكُمۡ تَهۡتَدُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলাল লাআল্লাকুম তাহতাদূন।  
অর্থ: যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা (সদৃশ) বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য বানিয়েছেন চলার পথ, যাতে তোমরা সঠিক পথ পেতে পার।

**11.** وَٱلَّذِي نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَنشَرۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ تُخۡرَجُونَ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়াল লাযী নায্যালা মিনাস সামাই মাআম বিকাদারিন ফা আনশারনা বিহী বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজূন।  
অর্থ: আর যিনি আসমান থেকে পরিমিতভাবে (বৃষ্টির) পানি বর্ষণ করেন। অতঃপর আমি তা দ্বারা মৃত জনপদকে সঞ্জীবিত করি। এভাবেই তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে।

**12.** وَٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلۡفُلۡكِ وَٱلۡأَنۡعَٰمِ مَا تَرۡكَبُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়াল লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবূন।  
অর্থ: আর যিনি সব কিছুই জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য নৌযান ও চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যাতে তোমরা আরোহণ করো।

**13.** لِتَسۡتَوُۥاْ عَلَىٰ ظُهُورِهِۦ ثُمَّ تَذۡكُرُواْ نِعۡمَةَ رَبِّكُمۡ إِذَا ٱسۡتَوَيۡتُمۡ عَلَيۡهِ وَتَقُولُواْ سُبۡحَٰنَ ٱلَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقۡرِنِينَ ﴿١٣﴾  
উচ্চারণ: লিতাসতাওয়ূ আলা যুহূরিহী ছুম্মা তাযকুরূ নিমাতা রাব্বিকুম ইযাস তাওয়াইতুম আলাইহি ওয়া তাকূলূ সুবহানাল লাযী সাখ্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহূ মুকরিনীন।  
অর্থ: যাতে তোমরা (ভ্রমণকালে) এর পিঠে স্থির থাকতে পারো, তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করবে, যখন তোমরা এর ওপর স্থির হয়ে বসবে আর বলবে: ‘পবিত্র-মহান সেই সত্তা যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না’।

**14.** وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবূন।  
অর্থ: আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।’

**15.** وَجَعَلُواْ لَهُۥ مِنۡ عِبَادِهِۦ جُزۡءًاۚ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ مُّبِينٌ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া জাআলূ লাহূ মিন ইবাদিহী জুযআন ইন্নাল ইনসানা লাকাফূরুম মুবীন।  
অর্থ: আর তারা তাঁর বান্দাদের মধ্য থেকে তাঁর অংশ সাব্যস্ত করেছে। নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।

**16.** أَمِ ٱتَّخَذَ مِمَّا يَخۡلُقُ بَنَاتٖ وَأَصۡفَىٰكُم بِٱلۡبَنِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: আমিত তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিও ওয়া আসফাকুম বিল বানীন।  
অর্থ: হে মুশরিকরা! তিনি কি যা সৃষ্টি করেছেন, তা থেকে ( নিজের জন্য) কন্যা সন্তান গ্রহণ করেছেন, আর তোমাদের জন্যে নির্ধারন করেছেন পুত্র সন্তান?

**17.** وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحۡمَٰنِ مَثَلٗا ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٌ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া ইযা বুশ্শিরা আহাদুহুম বিমা দারাবা লির রাহমানি মাছালান যাল্লা ওয়াজহুহূ মুসওয়াদ্দাও ওয়া হুওয়া কাযীম।  
অর্থ: আর তাদের কারো কাছে যখন সেই সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাকে সে পরম করুণাময়ের জন্য উপমা হিসেবে স্থির করে, তখনই তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অন্তর্জ্বালায় দমিত হয়ে থাকে।

**18.** أَوَمَن يُنَشَّؤُاْ فِي ٱلۡحِلۡيَةِ وَهُوَ فِي ٱلۡخِصَامِ غَيۡرُ مُبِينٖ ﴿١٨﴾  
উচ্চারণ: আওয়ামাই ইউনাশ্শাউ ফিল হিলয়াতি ওয়া হুওয়া ফিল খিসামি গাইরু মুবীন।  
অর্থ: আর যে অলংকারে সজ্জিত অবস্থায় লালিত পালিত হয় এবং সে বিতর্ককালে সুস্পষ্ট বক্তব্য প্রদানে অক্ষম।

**19.** وَجَعَلُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمۡ عِبَٰدُ ٱلرَّحۡمَٰنِ إِنَٰثًاۚ أَشَهِدُواْ خَلۡقَهُمۡۚ سَتُكۡتَبُ شَهَٰدَتُهُمۡ وَيُسۡـَٔلُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া জাআলুল মালাইকাতাল লাযীনা হুম ইবাদুর রাহমানি ইনাছান আশাহিদূ খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলূন।  
অর্থ: আর তারা রহমানের বান্দা ফিরিশতাদেরকে নারী হিসেবে গণ্য করেছে। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? তাদের সাক্ষ্য অবশ্যই লিখে রাখা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

**20.** وَقَالُواْ لَوۡ شَآءَ ٱلرَّحۡمَٰنُ مَا عَبَدۡنَٰهُمۗ مَّا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া কালূ লাও শাআর রাহমানু মা আবাদনাহুম মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াখরুসূন।  
অর্থ: আর তারা বলে: ‘পরম করুণাময় আল্লাহ ইচ্ছা করলে আমরা এদের (ফিরিশতাদের) ইবাদাত করতাম না।’ মূলত এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা শুধু মনগড়া (মিথ্যা) কথা বলছে।

**21.** أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا مِّن قَبۡلِهِۦ فَهُم بِهِۦ مُسۡتَمۡسِكُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: আম আতাইনাহুম কিতাবাম মিন কাবলিহী ফাহুম বিহী মুসতামসিকূন।  
অর্থ: নাকি আমি তাদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দিয়েছি, ফলে তারা তা দৃঢ়ভাবে ধারণ করে আছে?

**22.** بَلۡ قَالُوٓاْ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّهۡتَدُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: বাল কালূ ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিও ওয়া ইন্না আলা আছারিহিম মুহতাদূন।  
অর্থ: বরং তারা বলে: ‘নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটি দ্বীন ও মতাদর্শের উপর পেয়েছি, আর নিশ্চয় আমরা তাদের পদাঙ্ক অনুসরণে হিদায়াতপ্রাপ্ত হবো।’

**23.** وَكَذَٰلِكَ مَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ فِي قَرۡيَةٖ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتۡرَفُوهَآ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّقۡتَدُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা মা আরসালনা মিন কাবলিকা ফী কারয়াতিম মিন নাযীরিন ইল্লা কালা মুতরাফূহা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিও ওয়া ইন্না আলা আছারিহিম মুকতাদূন।  
অর্থ: আর এভাবেই হে নবী! তোমার পূর্বে যখনই আমি কোন জনপদে সতর্ককারী (রাসূল) পাঠিয়েছি, তখনই সেখানকার বিত্তবানরা বলেছে: ‘নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটি দ্বীন ও মতাদর্শের উপর পেয়েছি এবং নিশ্চয় আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করব।’

**24.** ۞ قَٰلَ أَوَلَوۡ جِئۡتُكُم بِأَهۡدَىٰ مِمَّا وَجَدتُّمۡ عَلَيۡهِ ءَابَآءَكُمۡۖ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: কালা আওয়ালাও জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাত্তুম আলাইহি আবাআকুম কালূ ইন্না বিমা উরসিলতুম বিহী কাফিরূন।  
অর্থ: তখন সেই সতর্ককারী রাসূল বললেন, ‘তোমরা তোমাদের পিতৃপুরুষদের যে পথের ওপর পেয়েছ, আমি যদি তার চেয়েও উৎকৃষ্ট পথনির্দেশ নিয়ে তোমাদের কাছে আসি, তবুও কি?’ তারা বলল, ‘নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে, আমরা তা অস্বীকার করি।’

**25.** فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ ﴿٢٥﴾  
উচ্চারণ: ফানতাকামনা মিনহুম ফানযুর কাইফা কানা আকিবাতুল মুকায্যিবীন।  
অর্থ: ফলে আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। অতএব দেখ, মিথ্যারোপকারীদের পরিণতি কেমন হয়েছিল?

**26.** وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ وَقَوۡمِهِۦٓ إِنَّنِي بَرَآءٞ مِّمَّا تَعۡبُدُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়া ইয কালা ইবরাহীমু লিআবীহি ওয়া কাওমিহী ইন্নানী বারাউম মিম্মা তাবুদূন।  
অর্থ: হে রাসূল! স্মরণ করো সে সময়ের কথা, যখন ইবরাহীম স্বীয় পিতা ও তার জাতিকে বলেছিল: ‘তোমরা যেগুলোর (মূর্তিদের) ইবাদাত (পূজা) কর, নিশ্চয় আমি তাদের থেকে সম্পর্কমুক্ত।’

**27.** إِلَّا ٱلَّذِي فَطَرَنِي فَإِنَّهُۥ سَيَهۡدِينِ ﴿٢٧﴾  
উচ্চারণ: ইল্লাল লাযী ফাতারানী ফা ইন্নাহূ সায়াহদীন।  
অর্থ: ‘তবে (তিনি ব্যতীত) যিনি আমাকে সৃষ্টি করেছেন। নিশ্চয় তিনিই আমাকে সঠিক পথ দেখাবেন।’

**28.** وَجَعَلَهَا كَلِمَةَۢ بَاقِيَةٗ فِي عَقِبِهِۦ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া জাআলাহা কালিমাতাম বাকিয়াতান ফী আকিবিহী লাআল্লাহুম ইয়ারজিঊন।  
অর্থ: আর তিনি এটিকে তাঁর উত্তরসূরীদের মধ্যে এক চিরন্তন বাণী হিসেবে প্রতিষ্ঠিত করে গেলেন, যাতে তারা (শিরক ও পাপাচার থেকে তাওবা করে) ফিরে আসে।

**29.** بَلۡ مَتَّعۡتُ هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ جَآءَهُمُ ٱلۡحَقُّ وَرَسُولٞ مُّبِينٞ ﴿٢٩﴾  
উচ্চারণ: বাল মাত্তাতু হাউলাই ওয়া আবাআহুম হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া রাসূলুম মুবীন।  
অর্থ: বরং তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রাসূল (মুহাম্মাদ) আগমন না করা পর্যন্ত, আমি তাদের এবং তাদের পিতৃপুরুষদের ভোগ করার সুযোগ দিয়েছিলাম।

**30.** وَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ قَالُواْ هَٰذَا سِحۡرٞ وَإِنَّا بِهِۦ كَٰفِرُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা জাআহুমুল হাক্কু কালূ হাযা সিহরুও ওয়া ইন্না বিহী কাফিরূন।  
অর্থ: অথচ যখন সত্য (আল-কুরআন) তাদের কাছে আসল তখন তারা বলল: ‘এতো যাদু এবং নিশ্চয় আমরা তা অস্বীকার করছি।’

**31.** وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ عَلَىٰ رَجُلٖ مِّنَ ٱلۡقَرۡيَتَيۡنِ عَظِيمٍ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া কালূ লাওলা নুয্যিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারয়াতাইনি আযীম।  
অর্থ: আর তারা বলল: ‘এ আল-কুরআন কেন দুই জনপদের মধ্যকার কোন মহান ব্যক্তির ওপর নাযিল করা হল না?’

**32.** أَهُمۡ يَقۡسِمُونَ رَحۡمَتَ رَبِّكَۚ نَحۡنُ قَسَمۡنَا بَيۡنَهُم مَّعِيشَتَهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَرَفَعۡنَا بَعۡضَهُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَتَّخِذَ بَعۡضُهُم بَعۡضٗا سُخۡرِيّٗاۗ وَرَحۡمَتُ رَبِّكَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ﴿٣٢﴾  
উচ্চারণ: আহুম ইয়াকসিমূনা রাহমাতা রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনয়া ওয়া রাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাতিল লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়্যাও ওয়া রাহমাতু রাব্বিকা খাইরুম মিম্মা ইয়াজমাঊন।  
অর্থ: তারা কি তোমার রবের রহমত ভাগ-বণ্টন করে? আমিই দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করে দেই এবং তাদের একজনকে অপর জনের ওপর মর্যাদায় উন্নীত করি যাতে একে অপরকে অধীন হিসেবে গ্রহণ করতে পারে। আর তারা যা সঞ্চয় করে, তোমার রবের রহমত তা অপেক্ষা উৎকৃষ্ট।

**33.** وَلَوۡلَآ أَن يَكُونَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ لَّجَعَلۡنَا لِمَن يَكۡفُرُ بِٱلرَّحۡمَٰنِ لِبُيُوتِهِمۡ سُقُفٗا مِّن فِضَّةٖ وَمَعَارِجَ عَلَيۡهَا يَظۡهَرُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া লাওলা আই ইয়াকূনান নাসু উম্মাতাও ওয়াহিদাতাল লাজাআলনা লিমাই ইয়াকফুরু বির রাহমানি লিবুয়ূতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিও ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারূন।  
অর্থ: যদি সব মানুষ একই জাতিতে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত, তবে যারা পরম করুণাময়ের প্রতি কুফরী করে আমি তাদের গৃহসমূহের জন্য রৌপ্যনির্মিত ছাদ ও ঊর্ধ্বে আরোহণের সিঁড়ি তৈরি করে দিতাম।

**34.** وَلِبُيُوتِهِمۡ أَبۡوَٰبٗا وَسُرُرًا عَلَيۡهَا يَتَّكِـُٔونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া লিবুয়ূতিহিম আবওয়াবাও ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিঊন।  
অর্থ: (শুধু তাই নয়)তাদের গৃহসমূহের জন্য দরজা ও হেলান দেয়ার জন্য রুপা দিয়ে নির্মিত খাট -পালঙ্ক ( বানাতাম) ।

**35.** وَزُخۡرُفٗاۚ وَإِن كُلُّ ذَٰلِكَ لَمَّا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَٱلۡأٓخِرَةُ عِندَ رَبِّكَ لِلۡمُتَّقِينَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ওয়া যুখরুফাও ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকীন।  
অর্থ: আর স্বর্ণ নির্মিতও (করে দিতে পারতাম)। আর এর সব কয়টিই দুনিয়ার জীবনের ভোগ-সামগ্রী। আর আখিরাত তো তোমার রবের কাছে মুত্তাকীদের জন্যই ।

**36.** وَمَن يَعۡشُ عَن ذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ نُقَيِّضۡ لَهُۥ شَيۡطَٰنٗا فَهُوَ لَهُۥ قَرِينٞ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়া মাই ইয়াশু আন যিকরির রাহমানি নুকায়্যিদ লাহূ শাইতানান ফাহুওয়া লাহূ কারীন।  
অর্থ: আর যে পরম করুণাময়ের যিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী।

**37.** وَإِنَّهُمۡ لَيَصُدُّونَهُمۡ عَنِ ٱلسَّبِيلِ وَيَحۡسَبُونَ أَنَّهُم مُّهۡتَدُونَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহুম লায়াসুদ্দূনাহুম আনিস সাবীলি ওয়া ইয়াহসাবূনা আন্নাহুম মুহতাদূন।  
অর্থ: আর নিশ্চয় তারাই মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়; অথচ মানুষ মনে করে তারা হিদায়াতপ্রাপ্ত।

**38.** حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَٰلَيۡتَ بَيۡنِي وَبَيۡنَكَ بُعۡدَ ٱلۡمَشۡرِقَيۡنِ فَبِئۡسَ ٱلۡقَرِينُ ﴿٣٨﴾  
উচ্চারণ: হাত্তা ইযা জাআনা কালা ইয়া লাইতা বাইনী ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইনি ফাবিসাল কারীন।  
অর্থ: পরিশেষে যখন সে আমার নিকট আসবে তখন সে বলবে: ‘হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের ব্যবধান থাকত!’ সুতরাং কতই না নিকৃষ্ট সে সঙ্গী!

**39.** وَلَن يَنفَعَكُمُ ٱلۡيَوۡمَ إِذ ظَّلَمۡتُمۡ أَنَّكُمۡ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া লাই ইয়ানফাআকুমুল ইয়াওমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকূন।  
অর্থ: আর আজ তা (অনুতাপ) তোমাদের কোনো উপকারেই আসবে না। যেহেতু তোমরা যুলম করেছিলে। নিশ্চয় তোমরা শাস্তিতে পরস্পর অংশীদার হয়ে থাকবে।

**40.** أَفَأَنتَ تُسۡمِعُ ٱلصُّمَّ أَوۡ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَمَن كَانَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٤٠﴾  
উচ্চারণ: আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উময়া ওয়া মান কানা ফী দালালিম মুবীন।  
অর্থ: হে রাসূল! তুমি কি বধিরকে শুনাতে পারবে অথবা হিদায়াত করতে পারবে অন্ধকে এবং ঐ ব্যক্তিকে যে সুস্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে?

**41.** فَإِمَّا نَذۡهَبَنَّ بِكَ فَإِنَّا مِنۡهُم مُّنتَقِمُونَ ﴿٤١﴾  
উচ্চারণ: ফা ইম্মা নাযহাবান্না বিকা ফা ইন্না মিনহুম মুনতাকিমূন।  
অর্থ: অতঃপর যদি আমি তোমাকে নিয়ে যাই, তবে নিশ্চয় আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব।

**42.** أَوۡ نُرِيَنَّكَ ٱلَّذِي وَعَدۡنَٰهُمۡ فَإِنَّا عَلَيۡهِم مُّقۡتَدِرُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: আও নুরিয়ান্নাকাল লাযী ওয়াআদনাহুম ফা ইন্না আলাইহিম মুকতাদিরূন।  
অর্থ: অথবা আমি তাদেরকে যে শাস্তির ওয়াদা দিয়েছি, তা যদি তোমাকে প্রত্যক্ষ করাই, তবে নিশ্চয় আমি তাদের ওপর পূর্ণ ক্ষমতাবান।

**43.** فَٱسۡتَمۡسِكۡ بِٱلَّذِيٓ أُوحِيَ إِلَيۡكَۖ إِنَّكَ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٤٣﴾  
উচ্চারণ: ফাসতামসিক বিল লাযী ঊহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: অতএব, হে রাসূল! তোমার প্রতি যা ওহী করা হয়েছে, তা তুমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। নিশ্চয় তুমি সরল-সঠিক পথের ওপর রয়েছ।

**44.** وَإِنَّهُۥ لَذِكۡرٞ لَّكَ وَلِقَوۡمِكَۖ وَسَوۡفَ تُسۡـَٔلُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহূ লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলূন।  
অর্থ: নিশ্চয় এ আল-কুরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য উপদেশ। আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।

**45.** وَسۡـَٔلۡ مَنۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رُّسُلِنَآ أَجَعَلۡنَا مِن دُونِ ٱلرَّحۡمَٰنِ ءَالِهَةٗ يُعۡبَدُونَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়াসআল মান আরসালনা মিন কাবলিকা মির রুসুলিনা আজাআলনা মিন দূনির রাহমানি আলিহাতাই ইউবাদূন।  
অর্থ: হে রাসূল! তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখ, আমি কি রহমানের পরিবর্তে অন্য কোন উপাস্যকে ইবাদাত করার জন্যে নির্ধারণ করেছিলাম?

**46.** وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআওনা ওয়া মালাইহী ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামীন।  
অর্থ: আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলিসহ ফির‘আউন ও তার নেতৃবর্গের নিকট প্রেরণ করেছিলাম। সে বলেছিল: ‘নিশ্চয় আমি সৃষ্টিকুলের রবের একজন রাসূল।’

**47.** فَلَمَّا جَآءَهُم بِـَٔايَٰتِنَآ إِذَا هُم مِّنۡهَا يَضۡحَكُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াদহাকূন।  
অর্থ: অতঃপর যখন সে আমার নিদর্শনাবলিসহ তাদের কাছে আসল, তখন তারা তা নিয়ে হাসি-ঠাট্টা করতে লাগল।

**48.** وَمَا نُرِيهِم مِّنۡ ءَايَةٍ إِلَّا هِيَ أَكۡبَرُ مِنۡ أُخۡتِهَاۖ وَأَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া মা নুরীহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিঊন।  
অর্থ: আর আমি তাদের যে নিদর্শনই দেখাতাম, তা ছিল তার পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠতর। আর আমি তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করলাম, যাতে তারা (কুফরী থেকে) ফিরে আসে।

**49.** وَقَالُواْ يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهۡتَدُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: ওয়া কালূ ইয়া আয়্যুহাস সাহিরুদ উ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা ইন্নানা লামুহতাদূন।  
অর্থ: আর তারা (মূসাকে) বলল: ‘হে যাদুকর, তোমার রবের কাছে তুমি আমাদের জন্য তাই প্রার্থনা কর, যার ওয়াদা তিনি তোমার সাথে করেছেন। নিশ্চয় আমরা হিদায়াতের পথে আসব।’

**50.** فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُمُ ٱلۡعَذَابَ إِذَا هُمۡ يَنكُثُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা ইযা হুম ইয়ানকুছূন।  
অর্থ: অতঃপর যখন আমি তাদের থেকে শাস্তি সরিয়ে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করে বসল।

**51.** وَنَادَىٰ فِرۡعَوۡنُ فِي قَوۡمِهِۦ قَالَ يَٰقَوۡمِ أَلَيۡسَ لِي مُلۡكُ مِصۡرَ وَهَٰذِهِ ٱلۡأَنۡهَٰرُ تَجۡرِي مِن تَحۡتِيٓۚ أَفَلَا تُبۡصِرُونَ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া নাদা ফিরআওনু ফী কাওমিহী কালা ইয়া কাওমি আলাইসা লী মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরী মিন তাহতী আফালা তুবসিরূন।  
অর্থ: আর ফির‘আউন (দম্ভভরে) তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা দিয়ে বলল: ‘হে আমার সম্প্রদায়! মিসরের রাজত্ব কি আমার নয়? আর এ সব নদ-নদী কি আমার (অট্টালিকার) পাদদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি দেখছ না?’

**52.** أَمۡ أَنَا۠ خَيۡرٞ مِّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ مَهِينٞ وَلَا يَكَادُ يُبِينُ ﴿٥٢﴾  
উচ্চারণ: আম আনা খাইরুম মিন হাযাল লাযী হুওয়া মাহীনুও ওয়া লা ইয়াকাদু ইউবীন।  
অর্থ: ‘আমি কি এই ব্যক্তি (মূসা) থেকে শ্রেষ্ঠ নই, যে হীন এবং স্পষ্ট কথা বলতেও সক্ষম নয়?’

**53.** فَلَوۡلَآ أُلۡقِيَ عَلَيۡهِ أَسۡوِرَةٞ مِّن ذَهَبٍ أَوۡ جَآءَ مَعَهُ ٱلۡمَلَٰٓئِكَةُ مُقۡتَرِنِينَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ফালাওলা উলকিয়া আলাইহি আসওয়িরাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনীন।  
অর্থ: ‘তবে তাকে কেন স্বর্ণের অলঙ্কারাদি প্রদান করা হল না অথবা দলবদ্ধভাবে ফিরিশতারা তার সাথে কেন আসল না?’

**54.** فَٱسۡتَخَفَّ قَوۡمَهُۥ فَأَطَاعُوهُۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ﴿٥٤﴾  
উচ্চারণ: ফাসতাখাফ্ফা কাওমাহূ ফা আতাঊহু ইন্নাহুম কানূ কাওমান ফাসিকীন।  
অর্থ: এভাবেই সে তার সম্প্রদায়কে বোকা বানালো, ফলে তারা তার আনুগত্য করল। নিশ্চয় তারা ছিল এক ফাসিক সম্প্রদায়।

**55.** فَلَمَّآ ءَاسَفُونَا ٱنتَقَمۡنَا مِنۡهُمۡ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ফালাম্মা আসাফূনান তাকামনা মিনহুম ফা আগরাকনাহুম আজমাঈন।  
অর্থ: অতঃপর তারা যখন (কুফরীর ওপর অটল থাকার মাধ্যমে) আমাকে ক্রোধান্বিত করল, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের সকলকে (পানিতে) ডুবিয়ে দিলাম।

**56.** فَجَعَلۡنَٰهُمۡ سَلَفٗا وَمَثَلٗا لِّلۡأٓخِرِينَ ﴿٥٦﴾  
উচ্চারণ: ফাজাআলনাহুম সালাফাও ওয়া মাছালাল লিল আখিরীন।  
অর্থ: ফলে আমি তাদেরকে পরবর্তীদের জন্য (শিক্ষণীয়) অতীত ইতিহাস ও দৃষ্টান্ত বানালাম।

**57.** ۞ وَلَمَّا ضُرِبَ ٱبۡنُ مَرۡيَمَ مَثَلًا إِذَا قَوۡمُكَ مِنۡهُ يَصِدُّونَ ﴿٥٧﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা দুরিবাব নু মারয়ামা মাছালান ইযা কাওমুকা মিনহু ইয়াসিদ্দূন।  
অর্থ: আর যখনই মারইয়াম পুত্র (‘ঈসা)কে দৃষ্টান্তস্বরূপ পেশ করা হয়, তখন তোমার জাতি শোরগোল শুরু করে দেয়।

**58.** وَقَالُوٓاْ ءَأَٰلِهَتُنَا خَيۡرٌ أَمۡ هُوَۚ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلَۢاۚ بَلۡ هُمۡ قَوۡمٌ خَصِمُونَ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়া কালূ আআলিহাতুনা খাইরুন আম হুওয়া মা দারাবূহু লাকা ইল্লা জাদালাম বাল হুম কাওমুন খাসিমূন।  
অর্থ: আর তারা বলে: ‘আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ নাকি ‘ঈসা? তারা কেবল বাক-বিতণ্ডার উদ্দেশ্যেই তাকে তোমার সামনে পেশ করে; বরং তারা এক ঝগড়াটে সম্প্রদায়।

**59.** إِنۡ هُوَ إِلَّا عَبۡدٌ أَنۡعَمۡنَا عَلَيۡهِ وَجَعَلۡنَٰهُ مَثَلٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿٥٩﴾  
উচ্চারণ: ইন হুওয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাছালাল লিবানী ইসরাঈল।  
অর্থ: ঈসা কেবল আমার একজন বান্দা, আমি তার ওপর অনুগ্রহ করেছিলাম এবং বানূ ইসরাঈলের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম।

**60.** وَلَوۡ نَشَآءُ لَجَعَلۡنَا مِنكُم مَّلَٰٓئِكَةٗ فِي ٱلۡأَرۡضِ يَخۡلُفُونَ ﴿٦٠﴾  
উচ্চারণ: ওয়া লাও নাশাউ লাজাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফূন।  
অর্থ: আর হে আদম সন্তান! আমি যদি চাইতাম, তবে আমি তোমাদের পরিবর্তে ফিরিশতাদেরকে সৃষ্টি করে (দুনিয়াতে) পাঠাতাম, যারা জমিনে তোমাদের উত্তরাধিকার হতো।

**61.** وَإِنَّهُۥ لَعِلۡمٞ لِّلسَّاعَةِ فَلَا تَمۡتَرُنَّ بِهَا وَٱتَّبِعُونِۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ﴿٦١﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহূ লাইলমুল লিস সাআতি ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিঊনি হাযা সিরাতুম মুসতাকীম।  
অর্থ: আর নিশ্চয় ‘ঈসা কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না। তোমরা আমারই অনুসরণ কর। এটিই সরল পথ।

**62.** وَلَا يَصُدَّنَّكُمُ ٱلشَّيۡطَٰنُۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ﴿٦٢﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতানু ইন্নাহূ লাকুম আদুওওয়ুম মুবীন।  
অর্থ: আর শয়তান যেন তোমাদেরকে কোন অবস্থায়ই (সরল পথ থেকে) বাধা দিতে না পারে। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।

**63.** وَلَمَّا جَآءَ عِيسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ قَالَ قَدۡ جِئۡتُكُم بِٱلۡحِكۡمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعۡضَ ٱلَّذِي تَخۡتَلِفُونَ فِيهِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿٦٣﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা জাআ ঈসা বিল বায়্যিনাতি কালা কাদ জিতুকুম বিল হিকমাতি ওয়া লিউবায়্যিনা লাকুম বাদাল লাযী তাখতালিফূনা ফীহি ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: আর ‘ঈসা যখন সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসল, তখন সে বলল: ‘আমি অবশ্যই তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এসেছি তোমরা যে সব বিষয়ে মতবিরোধে লিপ্ত, তা স্পষ্ট করে দিতে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**64.** إِنَّ ٱللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ﴿٦٤﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা হুওয়া রাব্বী ওয়া রাব্বুকুম ফাবুদূহু হাযা সিরাতুম মুসতাকীম।  
অর্থ: ‘নিশ্চয় আল্লাহই আমার রব এবং তোমাদেরও রব। অতএব তাঁরই ইবাদাত করো; এটিই সরল-সঠিক পথ।’

**65.** فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ ظَلَمُواْ مِنۡ عَذَابِ يَوۡمٍ أَلِيمٍ ﴿٦٥﴾  
উচ্চারণ: ফাখতালাফাল আহযাবু মিম বাইনিহিম ফাওয়াইলুল লিল লাযীনা যালামূ মিন আযাবি ইয়াওমিন আলীম।  
অর্থ: অতঃপর তাদের (খ্রিস্টানদের) মধ্যকার বিভিন্ন দল পরস্পরের মধ্যে মতভেদে লিপ্ত হলো। সুতরাং যারা জুলুম করেছে, তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ।

**66.** هَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿٦٦﴾  
উচ্চারণ: হাল ইয়ানযুরূনা ইল্লাস সাআতা আন তাতিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরূন।  
অর্থ: তারা কি কেবল এ-ই অপেক্ষা করছে যে, কিয়ামত তাদের কাছে হঠাৎ এসে যাবে, আর তারা তা টেরও পাবে না?

**67.** ٱلۡأَخِلَّآءُ يَوۡمَئِذِۭ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ إِلَّا ٱلۡمُتَّقِينَ ﴿٦٧﴾  
উচ্চারণ: আলাখিল্লাউ ইয়াওমাইযিম বাদুহুম লিবাদিন আদুওওয়ুন ইল্লাল মুত্তাকীন।  
অর্থ: সেদিন মুত্তাকীরা ছাড়া বন্ধুরা একে অন্যের শত্রু হবে ।

**68.** يَٰعِبَادِ لَا خَوۡفٌ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ ﴿٦٨﴾  
উচ্চারণ: ইয়া ইবাদি লা খাওফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহযানূন।  
অর্থ: আল্লাহ তাদেরকে বলবেন: হে আমার বান্দাগণ! আজ তোমাদের কোন ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না।

**69.** ٱلَّذِينَ ءَامَنُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ مُسۡلِمِينَ ﴿٦٩﴾  
উচ্চারণ: আল্লাযীনা আমানূ বিআয়াতিনা ওয়া কানূ মুসলিমীন।  
অর্থ: যারা আমার আয়াতে ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম।

**70.** ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ أَنتُمۡ وَأَزۡوَٰجُكُمۡ تُحۡبَرُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারূন।  
অর্থ: তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ কর।

**71.** يُطَافُ عَلَيۡهِم بِصِحَافٖ مِّن ذَهَبٖ وَأَكۡوَابٖۖ وَفِيهَا مَا تَشۡتَهِيهِ ٱلۡأَنفُسُ وَتَلَذُّ ٱلۡأَعۡيُنُۖ وَأَنتُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٧١﴾  
উচ্চারণ: ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিও ওয়া আকওয়াবিও ওয়া ফীহা মা তাশতাহীহিল আনফুসু ওয়া তালায্যুল আয়ুনু ওয়া আনতুম ফীহা খালিদূন।  
অর্থ: তাদেরকে স্বর্ণখচিত থালা ও পানপাত্র নিয়ে (সেবকগণ কর্তৃক) প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা চায় আর যাতে চোখ তৃপ্ত হয়, তা-ই থাকবে এবং সেখানে তোমরা হবে চিরস্থায়ী।

**72.** وَتِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِيٓ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ওয়া তিলকাল জান্নাতুল লাতী ঊরিছতুমূহা বিমা কুনতুম তামালূন।  
অর্থ: আর এটি হচ্ছে সেই জান্নাত, তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের আমলের প্রতিদান স্বরূপ।

**73.** لَكُمۡ فِيهَا فَٰكِهَةٞ كَثِيرَةٞ مِّنۡهَا تَأۡكُلُونَ ﴿٧٣﴾  
উচ্চারণ: লাকুম ফীহা ফাকিহাতুন কাছীরাতুম মিনহা তাকুলূন।  
অর্থ: সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, যা থেকে তোমরা খাবে।

**74.** إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ خَٰلِدُونَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ইন্নাল মুজরিমীনা ফী আযাবি জাহান্নামা খালিদূন।  
অর্থ: নিশ্চয় অপরাধীরা জাহান্নামের শাস্তিতে স্থায়ী হবে;

**75.** لَا يُفَتَّرُ عَنۡهُمۡ وَهُمۡ فِيهِ مُبۡلِسُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসূন।  
অর্থ: তাদের শাস্তির কোন কিছুই লাঘব করা হবে না এবং তারা সেথায় হতাশ হয়ে পড়বে।

**76.** وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن كَانُواْ هُمُ ٱلظَّٰلِمِينَ ﴿٧٦﴾  
উচ্চারণ: ওয়া মা যালামনাহুম ওয়া লাকিন কানূ হুমুয যালিমীন।  
অর্থ: আর আমি তাদের উপর যুলম করিনি; কিন্তু তারা নিজেরাই ছিল যালিম।

**77.** وَنَادَوۡاْ يَٰمَٰلِكُ لِيَقۡضِ عَلَيۡنَا رَبُّكَۖ قَالَ إِنَّكُم مَّٰكِثُونَ ﴿٧٧﴾  
উচ্চারণ: ওয়া নাদাও ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা কালা ইন্নাকুম মাকিছূন।  
অর্থ: আর তারা চিৎকার করে বলবে: ‘হে মালিক! তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন।’ সে বলবে: ‘নিশ্চয় তোমরা (এখানে চিরকাল) অবস্থানকারী।’

**78.** لَقَدۡ جِئۡنَٰكُم بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَكُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ ﴿٧٨﴾  
উচ্চারণ: লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়া লাকিন্না আকছারাকুম লিল হাক্কি কারিহূন।  
অর্থ: ‘অবশ্যই আমি তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম; কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী।’

**79.** أَمۡ أَبۡرَمُوٓاْ أَمۡرٗا فَإِنَّا مُبۡرِمُونَ ﴿٧٩﴾  
উচ্চারণ: আম আবরামূ আমরান ফা ইন্না মুবরিমূন।  
অর্থ: নাকি তারা (নবীর বিরুদ্ধে) কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে? তবে নিশ্চয় আমিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী।

**80.** أَمۡ يَحۡسَبُونَ أَنَّا لَا نَسۡمَعُ سِرَّهُمۡ وَنَجۡوَىٰهُمۚ بَلَىٰ وَرُسُلُنَا لَدَيۡهِمۡ يَكۡتُبُونَ ﴿٨٠﴾  
উচ্চারণ: আম ইয়াহসাবূনা আন্না লা নাসমাউ সির্রাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবূন।  
অর্থ: নাকি তারা মনে করে, আমি তাদের গোপন কথা ও সলাপরামর্শ শুনতে পাই না? অবশ্যই হ্যাঁ, ( আমি শুনতে পাই)। আর আমার ফিরিশতাগণ তাদের কাছে থেকে (সব কর্মকাণ্ড) লিখছে।

**81.** قُلۡ إِن كَانَ لِلرَّحۡمَٰنِ وَلَدٞ فَأَنَا۠ أَوَّلُ ٱلۡعَٰبِدِينَ ﴿٨١﴾  
উচ্চারণ: কুল ইন কানা লির রাহমানি ওয়ালাদুন ফা আনা আওওয়ালুল আবিদীন।  
অর্থ: (হে রাসূল!) বলো, ‘যদি রহমানের কোনো সন্তান থাকত, তবে আমিই সর্বপ্রথম তাঁর ইবাদতকারী হতাম।’

**82.** سُبۡحَٰنَ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ ﴿٨٢﴾  
উচ্চারণ: সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফূন।  
অর্থ: তারা যা আরোপ করে, আসমানসমূহ ও জমিনের রব এবং আরশের রব তা থেকে পবিত্র-মহান।

**83.** فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ফাযারহুম ইয়াখূদূ ওয়া ইয়ালআবূ হাত্তা ইউলাকূ ইয়াওমাহুমুল লাযী ইঊআদূন।  
অর্থ: অতএব, হে রাসূল! তাদেরকে ছেড়ে দাও, তারা মগ্ন থাকুক অর্থহীন কথাবার্তায় এবং মত্ত থাকুক খেল-তামাশায়; যতক্ষণ না তারা সেদিনের সাক্ষাৎ করে যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।

**84.** وَهُوَ ٱلَّذِي فِي ٱلسَّمَآءِ إِلَٰهٞ وَفِي ٱلۡأَرۡضِ إِلَٰهٞۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ ﴿٨٤﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী ফিস সামাই ইলাহুও ওয়া ফিল আরদি ইলাহুও ওয়া হুওয়াল হাকীমুল আলীম।  
অর্থ: আর তিনিই আসমানে ইলাহ এবং তিনিই জমিনে ইলাহ; আর তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

**85.** وَتَبَارَكَ ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَعِندَهُۥ عِلۡمُ ٱلسَّاعَةِ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ওয়া তাবারাকাল লাযী লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহূ ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাঊন।  
অর্থ: আর তিনি বরকতময়, যার কর্তৃত্বে রয়েছে আসমানসমূহ, জমিন ও এ দু’য়ের মধ্যবর্তী সবকিছু। আর কিয়ামতের জ্ঞান কেবল তাঁরই আছে এবং তাঁরই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।

**86.** وَلَا يَمۡلِكُ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَن شَهِدَ بِٱلۡحَقِّ وَهُمۡ يَعۡلَمُونَ ﴿٨٦﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়ামলিকুল লাযীনা ইয়াদঊনা মিন দূনিহিশ শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামূন।  
অর্থ: আর তিনি ছাড়া যাদেরকে তারা ডাকে, তারা সুপারিশের মালিক হবে না; তবে তারা ছাড়া যারা জেনে-শুনে সত্য সাক্ষ্য দেয়।

**87.** وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَهُمۡ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ওয়া লাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকূলুন্নাল্লাহু ফা আন্না ইউফাকূন।  
অর্থ: আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর, ‘কে তাদের সৃষ্টি করেছে?’ তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ।’ তবুও তাদেরকে কীভাবে (সত্য থেকে) ফিরিয়ে দেওয়া হচ্ছে?

**88.** وَقِيلِهِۦ يَٰرَبِّ إِنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ لَّا يُؤۡمِنُونَ ﴿٨٨﴾  
উচ্চারণ: ওয়া কীলিহী ইয়া রাব্বি ইন্না হাউলাই কাওমুল লা ইউমিনূন।  
অর্থ: আর (আল্লাহ তাঁর রাসূলের এ অভিযোগও জানেন): ‘হে আমার রব! নিশ্চয় এরা এমন এক জাতি, যারা ঈমান আনে না।’

**89.** فَٱصۡفَحۡ عَنۡهُمۡ وَقُلۡ سَلَٰمٞۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ ﴿٨٩﴾  
উচ্চারণ: ফাসফাহ আনহুম ওয়া কুল সালামুন ফাসাওফা ইয়ালামূন।  
অর্থ: অতএব, হে রাসূল! তুমি তাদেরকে এড়িয়ে চল এবং বল, ‘সালাম’।তবে শীঘ্রই তারা (সত্য-মিথ্যা সম্পর্কে) জানতে পারবে।

[পুরো সূরা পড়ুন: সূরা আয-যুখরুফ](https://yasinsurah.com/bn/sura-az-zukhruf/) · [সূরা আয-যুখরুফ তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-az-zukhruf/#tilawat)

## সূরা আদ-দুখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** حمٓ ﴿١﴾  
উচ্চারণ: হা মীম।  
অর্থ: হা-মীম।

**2.** وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ﴿٢﴾  
উচ্চারণ: ওয়াল কিতাবিল মুবীন।  
অর্থ: সুস্পষ্ট কিতাব আল-কুরআনের শপথ।

**3.** إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ ﴿٣﴾  
উচ্চারণ: ইন্না আনযালনাহু ফী লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরীন।  
অর্থ: নিশ্চয় আমি এটি নাযিল করেছি বরকতময় (কদরের) রাতে; নিশ্চয় আমি সতর্ককারী।

**4.** فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ ﴿٤﴾  
উচ্চারণ: ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম।  
অর্থ: সে রাতে প্রত্যেক সুনির্ধারিত বিষয় পৃথকভাবে নির্ধারণ করা হয়।

**5.** أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ ﴿٥﴾  
উচ্চারণ: আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলীন।  
অর্থ: আমার নির্দেশক্রমে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী।

**6.** رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٦﴾  
উচ্চারণ: রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহূ হুওয়াস সামীউল আলীম।  
অর্থ: তোমার রবের পক্ষ থেকে রহমতস্বরূপ। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

**7.** رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ﴿٧﴾  
উচ্চারণ: রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মূকিনীন।  
অর্থ: যিনি আসমানসমূহ, জমিন ও এ দু‘য়ের মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।

**8.** لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿٨﴾  
উচ্চারণ: লা ইলাহা ইল্লা হুওয়া ইউহয়ী ওয়া ইউমীতু রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আওওয়ালীন।  
অর্থ: তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রব।

**9.** بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ ﴿٩﴾  
উচ্চারণ: বাল হুম ফী শাক্কিই ইয়ালআবূন।  
অর্থ: বরং তারা সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে।

**10.** فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ ﴿١٠﴾  
উচ্চারণ: ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবীন।  
অর্থ: অতএব হে রাসূল! অপেক্ষা কর সেদিনের, যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ।

**11.** يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ ﴿١١﴾  
উচ্চারণ: ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম।  
অর্থ: যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে: এটি যন্ত্রণাদায়ক শাস্তি।

**12.** رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: রাব্বানাক শিফ আন্নাল আযাবা ইন্না মুমিনূন।  
অর্থ: ‘হে আমাদের রব! আমাদের থেকে শাস্তি দূর করুন; নিশ্চয় আমরা মু‘মিন হব।’

**13.** أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ ﴿١٣﴾  
উচ্চারণ: আন্না লাহুমুয যিকরা ওয়া কাদ জাআহুম রাসূলুম মুবীন।  
অর্থ: এখন কীভাবে তারা উপদেশ গ্রহণ করবে; অথচ ইতঃপূর্বে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনাকারী রাসূল এসেছিল?

**14.** ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ ﴿١٤﴾  
উচ্চারণ: ছুম্মা তাওয়াল্লাও আনহু ওয়া কালূ মুআল্লামুম মাজনূন।  
অর্থ: তারপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল: ‘এ তো এক প্রশিক্ষত পাগল।’

**15.** إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ ﴿١٥﴾  
উচ্চারণ: ইন্না কাশিফুল আযাবি কালীলান ইন্নাকুম আইদূন।  
অর্থ: নিশ্চয় আমি ক্ষণকালের জন্য শাস্তি দূর করব; নিশ্চয় তোমরা পূর্বাবস্থায় ফিরে যাবে।

**16.** يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ ﴿١٦﴾  
উচ্চারণ: ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমূন।  
অর্থ: যেদিন আমি মহাপ্রচণ্ডভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয়ই আমরা প্রতিশোধ গ্রহণ করব।

**17.** ۞ وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ ফাতান্না কাবলাহুম কাওমা ফিরআওনা ওয়া জাআহুম রাসূলুন কারীম।  
অর্থ: আর আমি অবশ্যই এদের পূর্বে ফির‘আউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছে এসেছিল এক সম্মানিত রাসূল (মূসা),

**18.** أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٨﴾  
উচ্চারণ: আন আদ্দূ ইলায়্যা ইবাদাল্লাহি ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘আল্লাহর বান্দাদেরকে (বানূ ইসরাইলকে) আমার কাছে ফিরিয়ে দাও; নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।’

**19.** وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া আল লা তালূ আলাল্লাহি ইন্নী আতীকুম বিসুলতানিম মুবীন।  
অর্থ: ‘আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না। নিশ্চয় আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসব।’

**20.** وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া ইন্নী উযতু বিরাব্বী ওয়া রাব্বিকুম আন তারজুমূন।  
অর্থ: ‘আর নিশ্চয় আমি তোমাদের পাথর মেরে হত্যা করা থেকে আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় চাচ্ছি।’

**21.** وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া ইল লাম তুমিনূ লী ফাতাযিলূন।  
অর্থ: ‘আর তোমরা যদি আমার ওপর ঈমান না আনো, তবে তোমরা আমাকে ছেড়ে যাও।’

**22.** فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: ফাদাআ রাব্বাহূ আন্না হাউলাই কাওমুম মুজরিমূন।  
অর্থ: অতঃপর সে তার রবকে ডেকে বলল: ‘নিশ্চয় এরা এক অপরাধী সম্প্রদায়।’

**23.** فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: ফা আসরি বিইবাদী লাইলান ইন্নাকুম মুত্তাবাঊন।  
অর্থ: আল্লাহ মূসাকে বললেনঃ ‘তাহলে আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়; নিশ্চয় তোমাদেরকে পিছু ধাওয়া করা হবে।’

**24.** وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকূন।  
অর্থ: আর সমুদ্রকে শান্ত রেখে (পার হয়ে) যাও, নিশ্চয় তারা হবে এক ডুবন্ত বাহিনী।’

**25.** كَمۡ تَرَكُواْ مِن جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿٢٥﴾  
উচ্চারণ: কাম তারাকূ মিন জান্নাতিও ওয়া উয়ূন।  
অর্থ: তারা কত বাগান ও ঝর্ণা ফেলে রেখে গিয়েছে!

**26.** وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়া যুরূইও ওয়া মাকামিন কারীম।  
অর্থ: এবং শস্যক্ষেত্র ও মনোরম আবাসস্থলসমূহ (রেখে গিয়েছে)!

**27.** وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া নামাতিন কানূ ফীহা ফাকিহীন।  
অর্থ: আর কতোই না বিলাস-সামগ্রী, যাতে তারা আনন্দ উপভোগ করত!

**28.** كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ ﴿٢٨﴾  
উচ্চারণ: কাযালিকা ওয়া আওরাছনাহা কাওমান আখারীন।  
অর্থ: এমনটিই হয়েছিল এবং আমি এগুলোর উত্তরাধিকারী করেছিলাম অন্য জাতিকে।

**29.** فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানূ মুনযারীন।  
অর্থ: অতঃপর তাদের জন্য আসমান ও জমিন(-এর অধিবাসীরা কেউ) কাঁদেনি এবং তারা অবকাশপ্রাপ্ত ছিল না।

**30.** وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ নাজ্জাইনা বানী ইসরাঈলা মিনাল আযাবিল মুহীন।  
অর্থ: আর অবশ্যই আমি বানূ ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে উদ্ধার করেছিলাম,

**31.** مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: মিন ফিরআওনা ইন্নাহূ কানা আলিয়াম মিনাল মুসরিফীন।  
অর্থ: ফির‘আউন থেকে, নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষস্থানীয়।

**32.** وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদিখ তারনাহুম আলা ইলমিন আলাল আলামীন।  
অর্থ: আর আমি জ্ঞাতসারেই তাদেরকে (সমসাময়িক) সকল সৃষ্টির ওপর প্রাধান্য দিয়েছিলাম।

**33.** وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٞاْ مُّبِينٌ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া আতাইনাহুম মিনাল আয়াতি মা ফীহি বালাউম মুবীন।  
অর্থ: আর আমি তাদেরকে এমন নিদর্শনাবলি দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা।

**34.** إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ইন্না হাউলাই লায়াকূলূন।  
অর্থ: নিশ্চয় তারা বলেই থাকে,

**35.** إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ইন হিয়া ইল্লা মাওতাতুনাল ঊলা ওয়া মা নাহনু বিমুনশারীন।  
অর্থ: ‘আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা (এই মৃত্যুর পর) পুনরুত্থিত হবার নই।’

**36.** فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফাতূ বিআবাইনা ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: ‘অতএব, হে মুহাম্মাদ! তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে এসো।’

**37.** أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ ﴿٣٧﴾  
উচ্চারণ: আহুম খাইরুন আম কাওমু তুব্বাইও ওয়াল লাযীনা মিন কাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানূ মুজরিমীন।  
অর্থ: তারা কি শ্রেষ্ঠ নাকি তুব্বা সম্প্রদায় এবং তাদের পূর্বে (‘আদ ও সামূদ জাতির) যারা ছিল তারা? আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। নিশ্চয় তারা ছিল অপরাধী।

**38.** وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবীন।  
অর্থ: আর আমি আসমানসমূহ, জমিন এবং এ দু’য়ের মধ্যকার যা কিছু আছে, তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি।

**39.** مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া লাকিন্না আকছারাহুম লা ইয়ালামূন।  
অর্থ: আমি এ দু’টোকে যথাযথভাবেই সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।

**40.** إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: ইন্না ইয়াওমাল ফাসলি মীকাতুহুম আজমাঈন।  
অর্থ: নিশ্চয় ফয়সালার দিনটি তাদের সকলের জন্যই নির্ধারিত সময়।

**41.** يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ ﴿٤١﴾  
উচ্চারণ: ইয়াওমা লা ইউগনী মাওলান আম মাওলান শাইআও ওয়া লা হুম ইউনসারূন।  
অর্থ: সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

**42.** إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿٤٢﴾  
উচ্চারণ: ইল্লা মার রাহিমাল্লাহু ইন্নাহূ হুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: তবে সে ছাড়া, যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেন। নিশ্চয় তিনিই মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**43.** إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ ﴿٤٣﴾  
উচ্চারণ: ইন্না শাজারাতায যাক্কূম।  
অর্থ: নিশ্চয় যাক্কূম বৃক্ষ

**44.** طَعَامُ ٱلۡأَثِيمِ ﴿٤٤﴾  
উচ্চারণ: তাআমুল আছীম।  
অর্থ: পাপীর খাদ্য;

**45.** كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ ﴿٤٥﴾  
উচ্চারণ: কাল মুহলি ইয়াগলী ফিল বুতূন।  
অর্থ: গলিত তামার মত, (যা প্রচণ্ড গরমে) পেটের মধ্যে ফুটতে থাকবে,

**46.** كَغَلۡيِ ٱلۡحَمِيمِ ﴿٤٦﴾  
উচ্চারণ: কাগালয়িল হামীম।  
অর্থ: ফুটন্ত পানির মত।

**47.** خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ ﴿٤٧﴾  
উচ্চারণ: খুযূহু ফাতিলূহু ইলা সাওয়াইল জাহীম।  
অর্থ: ‘তোমরা ওকে ধর, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও।’

**48.** ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ ﴿٤٨﴾  
উচ্চারণ: ছুম্মা সুব্বূ ফাওকা রাসিহী মিন আযাবিল হামীম।  
অর্থ: তারপর তার মাথার ওপর টগবগে ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও।

**49.** ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ ﴿٤٩﴾  
উচ্চারণ: যুক ইন্নাকা আনতাল আযীযুল কারীম।  
অর্থ: ‘তুমি এই স্বাদ আস্বাদন কর, নিশ্চয় তুমিই সম্মানিত, অভিজাত।’

**50.** إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ইন্না হাযা মা কুনতুম বিহী তামতারূন।  
অর্থ: ‘নিশ্চয় এটা সেই শাস্তি যা সংঘটিত হওয়ার ব্যাপারে তোমরা সন্দেহ করতে।’

**51.** إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ ﴿٥١﴾  
উচ্চারণ: ইন্নাল মুত্তাকীনা ফী মাকামিন আমীন।  
অর্থ: নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,

**52.** فِي جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿٥٢﴾  
উচ্চারণ: ফী জান্নাতিও ওয়া উয়ূন।  
অর্থ: বাগ-বাগিচা ও ঝর্ণা ধারার মধ্যে,

**53.** يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ইয়ালবাসূনা মিন সুনদুসিও ওয়া ইসতাবরাকিম মুতাকাবিলীন।  
অর্থ: তারা (জান্নাতে) পরিধান করবে পাতলা ও পুরু রেশমী বস্ত্র এবং বসবে মুখোমুখী হয়ে।

**54.** كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ ﴿٥٤﴾  
উচ্চারণ: কাযালিকা ওয়া যাওওয়াজনাহুম বিহূরিন ঈন।  
অর্থ: (জান্নাতে) এরূপই ঘটবে, আর আমি তাদেরকে বিয়ে দিবো ডাগর নয়না হূরদের সাথে।

**55.** يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ইয়াদঊনা ফীহা বিকুল্লি ফাকিহাতিন আমিনীন।  
অর্থ: সেখানে তারা প্রশান্তচিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে।

**56.** لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ﴿٥٦﴾  
উচ্চারণ: লা ইয়াযূকূনা ফীহাল মাওতা ইল্লাল মাওতাতাল ঊলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহীম।  
অর্থ: প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যু আস্বাদন করবে না। আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন।

**57.** فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٥٧﴾  
উচ্চারণ: ফাদলাম মির রাব্বিকা যালিকা হুওয়াল ফাওযুল আযীম।  
অর্থ: (উপরোক্ত নি‘আমত) তোমার রবের অনুগ্রহস্বরূপ, এটাই তো মহা সাফল্য।

**58.** فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴿٥٨﴾  
উচ্চারণ: ফা ইন্নামা ইয়াস্সারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারূন।  
অর্থ: অতঃপর, হে রাসূল! আমি তো তোমার (আরবী) ভাষায় আল-কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।

**59.** فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ ﴿٥٩﴾  
উচ্চারণ: ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবূন।  
অর্থ: অতএব তুমি অপেক্ষা কর, তারাও অপেক্ষাকারী।

[পুরো সূরা পড়ুন: সূরা আদ-দুখান](https://yasinsurah.com/bn/sura-ad-dukhan/) · [সূরা আদ-দুখান তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-ad-dukhan/#tilawat)

## সূরা আল-জাসিয়া

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** حمٓ ﴿١﴾  
উচ্চারণ: হা মীম।  
অর্থ: হা-মীম।

**2.** تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ﴿٢﴾  
উচ্চারণ: তানযীলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম।  
অর্থ: মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব আল-কুরআন নাযিলকৃত।

**3.** إِنَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّلۡمُؤۡمِنِينَ ﴿٣﴾  
উচ্চারণ: ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় আসমানসমূহ ও জমিনে মু’মিনদের জন্য নিদর্শনাবলি রয়েছে।

**4.** وَفِي خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া ফী খালকিকুম ওয়া মা ইয়াবুছ্ছু মিন দাব্বাতিন আয়াতুল লিকাওমিই ইঊকিনূন।  
অর্থ: আর তোমাদের সৃষ্টিতে এবং (পৃথিবীতে) যে জীব জন্তু ছড়িয়ে রয়েছে তাতে নিদর্শনাবলি রয়েছে, সে সম্প্রদায়ের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে।

**5.** وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزۡقٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ﴿٥﴾  
উচ্চারণ: ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা আনযালাল্লাহু মিনাস সামাই মির রিযকিন ফা আহয়া বিহিল আরদা বাদা মাওতিহা ওয়া তাসরীফির রিয়াহি আয়াতুল লিকাওমিই ইয়াকিলূন।  
অর্থ: আর রাত ও দিনের আবর্তনে, আকাশ থেকে আল্লাহ যে রিযিক (বৃষ্টি) নাযিল করেন, অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর জীবিত করেন এবং বায়ুর গতিপরিবর্তনে, বিবেকবান সম্প্রদায়ের জন্য রয়েছে বহু নিদর্শন।

**6.** تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤۡمِنُونَ ﴿٦﴾  
উচ্চারণ: তিলকা আয়াতুল্লাহি নাতলূহা আলাইকা বিল হাক্কি ফাবিআয়্যি হাদীছিম বাদাল্লাহি ওয়া আয়াতিহী ইউমিনূন।  
অর্থ: এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব আল্লাহ ও তাঁর আয়াতের পর আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে?

**7.** وَيۡلٞ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٖ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়াইলুল লিকুল্লি আফ্ফাকিন আছীম।  
অর্থ: দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যুক পাপাচারীর জন্য!

**8.** يَسۡمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتۡلَىٰ عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٖ ﴿٨﴾  
উচ্চারণ: ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি ছুম্মা ইউসির্রু মুসতাকবিরান কাআল লাম ইয়াসমাহা ফাবাশ্শিরহু বিআযাবিন আলীম।  
অর্থ: সে আল্লাহর আয়াতসমূহ শোনে যা তার কাছে তিলাওয়াত করা হয়, তারপর সে অহংকারী হয়েঅবিচল থাকে, যেন সে তা শুনতে পায়নি। অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।

**9.** وَإِذَا عَلِمَ مِنۡ ءَايَٰتِنَا شَيۡـًٔا ٱتَّخَذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআনিত তাখাযাহা হুযুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহীন।  
অর্থ: আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে, তখন সে এটাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

**10.** مِّن وَرَآئِهِمۡ جَهَنَّمُۖ وَلَا يُغۡنِي عَنۡهُم مَّا كَسَبُواْ شَيۡـٔٗا وَلَا مَا ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ ﴿١٠﴾  
উচ্চারণ: মিও ওয়ারাইহিম জাহান্নামু ওয়া লা ইউগনী আনহুম মা কাসাবূ শাইআও ওয়া লা মাত তাখাযূ মিন দূনিল্লাহি আওলিয়াআ ওয়া লাহুম আযাবুন আযীম।  
অর্থ: তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা উপার্জন করেছে অথবা আল্লাহর পরিবর্তে তারা যাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, এসব তাদের কোন উপকারে আসবে না। তাদের জন্য রয়েছে মহাশাস্তি।

**11.** هَٰذَا هُدٗىۖ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٌ ﴿١١﴾  
উচ্চারণ: হাযা হুদাও ওয়াল লাযীনা কাফারূ বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজযিন আলীম।  
অর্থ: এই আল-কুরআন হিদায়াত দানকারী। আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফরী করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি।

**12.** ۞ ٱللَّهُ ٱلَّذِي سَخَّرَ لَكُمُ ٱلۡبَحۡرَ لِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ فِيهِ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: আল্লাহুল লাযী সাখ্খারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহী ওয়া লিতাবতাগূ মিন ফাদলিহী ওয়া লাআল্লাকুম তাশকুরূন।  
অর্থ: আল্লাহই সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তাঁরই আদেশক্রমে তাতে নৌযানসমূহ চলাচল করতে পারে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করে বেড়াতে পারো এবং যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।

**13.** وَسَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مِّنۡهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া সাখ্খারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামীআম মিনহু ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইয়াতাফাক্কারূন।  
অর্থ: আর তিনি নিজ অনুগ্রহে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিশ্চয় এতে নিদর্শনাবলি রয়েছে।

**14.** قُل لِّلَّذِينَ ءَامَنُواْ يَغۡفِرُواْ لِلَّذِينَ لَا يَرۡجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجۡزِيَ قَوۡمَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: কুল লিল লাযীনা আমানূ ইয়াগফিরূ লিল লাযীনা লা ইয়ারজূনা আয়্যামাল্লাহি লিয়াজযিয়া কাওমাম বিমা কানূ ইয়াকসিবূন।  
অর্থ: হে রাসূল! যারা ঈমান এনেছে তাদেরকে বলো: ‘যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না, এরা যেন তাদেরকে ক্ষমা করে দেয়, যাতে আল্লাহ প্রত্যেক জাতিকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারেন।

**15.** مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ ﴿١٥﴾  
উচ্চারণ: মান আমিলা সালিহান ফালিনাফসিহী ওয়া মান আসাআ ফাআলাইহা ছুম্মা ইলা রাব্বিকুম তুরজাঊন।  
অর্থ: যে সৎকাজ করে, সে তার নিজের জন্যই তা করে এবং যে মন্দ কাজ করে তা তার উপরেই বর্তাবে। তারপর তোমরা তোমাদের রবের প্রতি প্রত্যাবর্তিত হবে।

**16.** وَلَقَدۡ ءَاتَيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাইনা বানী ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তায়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামীন।  
অর্থ: আর অবশ্যই আমি বনী ইসরাঈলকে কিতাব, প্রজ্ঞা ও নবুওয়াত দান করেছিলাম; তাদেরকে উত্তম রিজিক প্রদান করেছিলাম এবং তাদেরকে (সে যুগের) সকল মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।

**17.** وَءَاتَيۡنَٰهُم بَيِّنَٰتٖ مِّنَ ٱلۡأَمۡرِۖ فَمَا ٱخۡتَلَفُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া আতাইনাহুম বায়্যিনাতিম মিনাল আমরি ফামাখ তালাফূ ইল্লা মিম বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ইন্না রাব্বাকা ইয়াকদী বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি ইয়াখতালিফূন।  
অর্থ: আর আমি তাদেরকে দীনের যাবতীয় বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছিলাম। তাদের কাছে (নবী মুহাম্মাদ সম্পর্কে) সঠিক জ্ঞান আসার পরও কেবল পারস্পরিক হিংসা-বিদ্বেষবশত তারা মতবিরোধ করেছিল। তারা যে সব বিষয়ে মতবিরোধ করত তোমার রব কিয়ামতের দিনে সে সব বিষয়ে মীমাংসা করে দিবেন।

**18.** ثُمَّ جَعَلۡنَٰكَ عَلَىٰ شَرِيعَةٖ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: ছুম্মা জাআলনাকা আলা শারীআতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়াআল লাযীনা লা ইয়ালামূন।  
অর্থ: অতঃপর, হে রাসূল! আমি তোমাকে দীনের এক বিশেষ পদ্ধতির ওপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং তুমি তার অনুসরণ করো এবং যারা জানে না, তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো না।

**19.** إِنَّهُمۡ لَن يُغۡنُواْ عَنكَ مِنَ ٱللَّهِ شَيۡـٔٗاۚ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۖ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُتَّقِينَ ﴿١٩﴾  
উচ্চারণ: ইন্নাহুম লাই ইউগনূ আনকা মিনাল্লাহি শাইআও ওয়া ইন্নায যালিমীনা বাদুহুম আওলিয়াউ বাদিও ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকীন।  
অর্থ: নিশ্চয় তারা আল্লাহর (শাস্তি) থেকে তোমার কোনো উপকারে আসবে না। আর নিশ্চয় যালিমরা একে অপরের অভিভাবক; আর আল্লাহই মুত্তাকিদের অভিভাবক।

**20.** هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ ﴿٢٠﴾  
উচ্চারণ: হাযা বাসাইরু লিন নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিই ইঊকিনূন।  
অর্থ: এ আল-কুরআন মানবজাতির জন্য আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত।

**21.** أَمۡ حَسِبَ ٱلَّذِينَ ٱجۡتَرَحُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجۡعَلَهُمۡ كَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءٗ مَّحۡيَاهُمۡ وَمَمَاتُهُمۡۚ سَآءَ مَا يَحۡكُمُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: আম হাসিবাল লাযীনাজ তারাহুস সায়্যিআতি আন নাজআলাহুম কাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমূন।  
অর্থ: যারা মন্দকর্ম করেছে, তারা কি মনে করে যে, আমি তাদেরকে ঈমান এনেছে ও সৎকাজ করেছে এমন লোকদের সমান করে দেব, যাতে তাদের জীবন ও মৃত্যু সমান হয়ে যায়? তারা কতই না নিকৃষ্ট ফয়সালা করে!

**22.** وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَلِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া লিতুজযা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামূন।  
অর্থ: আর আল্লাহ আসমানসমূহ ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন এবং যাতে প্রত্যেক ব্যক্তি তার (ভালো-মন্দ) কর্মের প্রতিদান পায়। এক্ষেত্রে তাদের ওপর সামান্যতমও যুলম করা হবে না।

**23.** أَفَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلۡمٖ وَخَتَمَ عَلَىٰ سَمۡعِهِۦ وَقَلۡبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةٗ فَمَن يَهۡدِيهِ مِنۢ بَعۡدِ ٱللَّهِۚ أَفَلَا تَذَكَّرُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: আফারাআইতা মানিত তাখাযা ইলাহাহূ হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিও ওয়া খাতামা আলা সামইহী ওয়া কালবিহী ওয়া জাআলা আলা বাসারিহী গিশাওয়াতান ফামাই ইয়াহদীহি মিম বাদিল্লাহি আফালা তাযাক্কারূন।  
অর্থ: তবে হে রাসূল! তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ, যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে-শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তিনি তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন। আর তার চোখের ওপর স্থাপন করেছেন আবরণ। অতএব আল্লাহর পর আর কে আছে যে তাকে হিদায়াত করবে? তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

**24.** وَقَالُواْ مَا هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا يُهۡلِكُنَآ إِلَّا ٱلدَّهۡرُۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ওয়া কালূ মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনয়া নামূতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহরু ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন্নূন।  
অর্থ: আর তারা বলে: ‘দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই। আর মহাকালই আমাদেরকে ধ্বংস করে।’ বস্তুত এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা শুধু ধারণাই করে।

**25.** وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ مَّا كَانَ حُجَّتَهُمۡ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিম মা কানা হুজ্জাতাহুম ইল্লা আন কালু তূ বিআবাইনা ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তাদের এ কথা বলা ছাড়া আর কোন যুক্তি থাকে না যে, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পিতৃপুরুষদের জীবিত করে নিয়ে এসো।’

**26.** قُلِ ٱللَّهُ يُحۡيِيكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يَجۡمَعُكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: কুলিল্লাহু ইউহয়ীকুম ছুম্মা ইউমীতুকুম ছুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াওমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘আল্লাহই তোমাদের জীবন দেন তারপর তোমাদের মৃত্যু ঘটান। তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্র করবেন, যাতে কোন সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোকই জানে না।

**27.** وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَخۡسَرُ ٱلۡمُبۡطِلُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াওমা তাকূমুস সাআতু ইয়াওমাইযিই ইয়াখসারুল মুবতিলূন।  
অর্থ: আর আসমানসমূহ ও জমিনের মালিকানা আল্লাহরই এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।

**28.** وَتَرَىٰ كُلَّ أُمَّةٖ جَاثِيَةٗۚ كُلُّ أُمَّةٖ تُدۡعَىٰٓ إِلَىٰ كِتَٰبِهَا ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া তারা কুল্লা উম্মাতিন জাছিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াওমা তুজযাওনা মা কুনতুম তামালূন।  
অর্থ: হে রাসূল! সেদিন তুমি প্রতিটি জাতিকে দেখবে ভয়ে নতজানু; প্রত্যেক জাতিকে স্বীয় আমলনামার দিকে ডাকা হবে। (এবং বলা হবে) ‘তোমরা যে আমল করতে আজ তার প্রতিদান দেওয়া হবে।’

**29.** هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيۡكُم بِٱلۡحَقِّۚ إِنَّا كُنَّا نَسۡتَنسِخُ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٢٩﴾  
উচ্চারণ: হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাসতানসিখু মা কুনতুম তামালূন।  
অর্থ: ‘এটি আমার লেখনী, যা তোমাদের ব্যাপারে সত্য সহকারে কথা বলবে; নিশ্চয় তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম।’

**30.** فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُدۡخِلُهُمۡ رَبُّهُمۡ فِي رَحۡمَتِهِۦۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ ﴿٣٠﴾  
উচ্চারণ: ফা আম্মাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফী রাহমাতিহী যালিকা হুওয়াল ফাওযুল মুবীন।  
অর্থ: অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে তাদের রব স্বীয় রহমতে (তাঁর জান্নাতে) প্রবেশ করাবেন। এটিই সুস্পষ্ট সাফল্য।

**31.** وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَفَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَٱسۡتَكۡبَرۡتُمۡ وَكُنتُمۡ قَوۡمٗا مُّجۡرِمِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া আম্মাল লাযীনা কাফারূ আফালাম তাকুন আয়াতী তুতলা আলাইকুম ফাসতাকবারতুম ওয়া কুনতুম কাওমাম মুজরিমীন।  
অর্থ: আর যারা কুফরী করেছে, ‘তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? অতঃপর তোমরা অহংকার করেছিলে। আর তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।’

**32.** وَإِذَا قِيلَ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱلسَّاعَةُ لَا رَيۡبَ فِيهَا قُلۡتُم مَّا نَدۡرِي مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنّٗا وَمَا نَحۡنُ بِمُسۡتَيۡقِنِينَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুও ওয়াস সাআতু লা রাইবা ফীহা কুলতুম মা নাদরী মাস সাআতু ইন নাযুন্নু ইল্লা যান্নাও ওয়া মা নাহনু বিমুসতাইকিনীন।  
অর্থ: আর যখনবলা হতো, ‘আল্লাহর ওয়াদা সত্য, আর কিয়ামতে কোন সন্দেহ নেই।’ তখন তোমরা বলতে, ‘আমরা জানি না কিয়ামত কী? আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী নই।’

**33.** وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া বাদা লাহুম সায়্যিআতু মা আমিলূ ওয়া হাকা বিহিম মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।  
অর্থ: আর (সেদিন) তাদের (দুনিয়ায় করা কুফরি ও পাপাচারের) কৃতকর্মের কুফল তাদের সামনে প্রকাশিত হবে, আর তারা যা (যে শাস্তি) নিয়ে উপহাস করত, তা তাদেরকে ঘিরে ধরবে।

**34.** وَقِيلَ ٱلۡيَوۡمَ نَنسَىٰكُمۡ كَمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া কীলাল ইয়াওমা নানসাকুম কামা নাসীতুম লিকাআ ইয়াওমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নারু ওয়া মা লাকুম মিন নাসিরীন।  
অর্থ: আর বলা হবে: ‘আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা তোমাদের এ দিনের সাক্ষাতের বিষয়টি ভুলে গিয়েছিলে। আর তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারীও থাকবে না।’

**35.** ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗا وَغَرَّتۡكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ لَا يُخۡرَجُونَ مِنۡهَا وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: যালিকুম বিআন্নাকুমুত তাখাযতুম আয়াতিল্লাহি হুযুওয়াও ওয়া গার্রাতকুমুল হায়াতুদ দুনয়া ফাল ইয়াওমা লা ইউখরাজূনা মিনহা ওয়া লা হুম ইউসতাতাবূন।  
অর্থ: এটা এজন্যই যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা-বিদ্রুপের পাত্র বানিয়েছিলে এবং দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল।’ সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেয়া হবে না।

**36.** فَلِلَّهِ ٱلۡحَمۡدُ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَرَبِّ ٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামীন।  
অর্থ: অতএব সকল প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আসমানসমূহের রব, জমিনের রব ও সকল সৃষ্টির রব।

**37.** وَلَهُ ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।  
অর্থ: আর আসমানসমূহ ও জমিনের সকল বড়ত্ব-মহত্ত্ব তাঁরই; তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-জাসিয়া](https://yasinsurah.com/bn/sura-al-jathiyah/) · [সূরা আল-জাসিয়া তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-jathiyah/#tilawat)

## পারা 25 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 25 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 25 শুরু হয়েছে সূরা ফুসসিলাত, আয়াত 47 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-জাসিয়া, আয়াত 37-এ।

### পারা 25-এ কোন কোন সূরা আছে?

পারা 25-এ আছে সূরা ফুসসিলাত 47-54, সূরা আশ-শূরা, সূরা আয-যুখরুফ, সূরা আদ-দুখান ও সূরা আল-জাসিয়া।

### পারা 25-এ কত আয়াত?

পারা 25-এ মোট 246টি আয়াত আছে।

- [আগের পারা পারা 24](https://yasinsurah.com/bn/para-24/)
- [পরের পারা পারা 26](https://yasinsurah.com/bn/para-26/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
