# পারা 28

> কুরআনের পারা 28 অনলাইনে পড়ুন: সূরা আল-মুজাদালা 1 থেকে সূরা আত-তাহরীম 12, মোট 137টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-28/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 28

137 আয়াত · 9টি সূরা

সূরা আল-মুজাদালা, সূরা আল-হাশর, সূরা আল-মুমতাহিনা, সূরা আস-সফ, সূরা আল-জুমুআ, সূরা আল-মুনাফিকূন, সূরা আত-তাগাবুন, সূরা আত-তালাক, সূরা আত-তাহরীম

পারা 28 সূরা আল-মুজাদালা, আয়াত 1 থেকে শুরু হয়ে সূরা আত-তাহরীম, আয়াত 12 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 137টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আল-মুজাদালা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** قَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّتِي تُجَٰدِلُكَ فِي زَوۡجِهَا وَتَشۡتَكِيٓ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ يَسۡمَعُ تَحَاوُرَكُمَآۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٌ ﴿١﴾  
উচ্চারণ: কাদ সামিআল্লাহু কাওলাল লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহি ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ুরাকুমা ইন্নাল্লাহা সামীউম বাসীর।  
অর্থ: আল্লাহ অবশ্যই সেই নারীর কথা শুনেছেন, যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে (যিহার প্রসঙ্গে) বাদানুবাদ করছিল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। আর আল্লাহ তোমাদের উভয়ের কথোপকথন শুনছিলেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

**2.** ٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَٰتِهِمۡۖ إِنۡ أُمَّهَٰتُهُمۡ إِلَّا ٱلَّٰٓـِٔي وَلَدۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَيَقُولُونَ مُنكَرٗا مِّنَ ٱلۡقَوۡلِ وَزُورٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ ﴿٢﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইউযাহিরূনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল লাঈ ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকূলূনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যূরাও ওয়া ইন্নাল্লাহা লাআফুওওয়ুন গাফূর।  
অর্থ: তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে যিহার করে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়। তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। আর তারা অবশ্যই অসঙ্গত ও অসত্য কথা বলে। আর নিশ্চয় আল্লাহ অধিক পাপ মোচনকারী, বড়ই ক্ষমাশীল।

**3.** وَٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِن نِّسَآئِهِمۡ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُواْ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مِّن قَبۡلِ أَن يَتَمَآسَّاۚ ذَٰلِكُمۡ تُوعَظُونَ بِهِۦۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইউযাহিরূনা মিন নিসাইহিম ছুম্মা ইয়াঊদূনা লিমা কালূ ফাতাহরীরু রাকাবাতিম মিন কাবলি আই ইয়াতামাস্সা যালিকুম তূআযূনা বিহী ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।  
অর্থ: আর যারা তাদের স্ত্রীদের সাথে ‘যিহার’ করে, অতঃপর তারা যা বলেছে তা থেকে যদি ফিরে আসে, তবে একে অপরকে স্পর্শ করার (মিলনের) পূর্বে একটি দাস মুক্ত করবে। (এ বিধান) এর মাধ্যমে তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে। আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।

**4.** فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ مِن قَبۡلِ أَن يَتَمَآسَّاۖ فَمَن لَّمۡ يَسۡتَطِعۡ فَإِطۡعَامُ سِتِّينَ مِسۡكِينٗاۚ ذَٰلِكَ لِتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ ﴿٤﴾  
উচ্চারণ: ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন কাবলি আই ইয়াতামাস্সা ফামাল লাম ইয়াসতাতি ফা ইতআমু সিত্তীনা মিসকীনান যালিকা লিতুমিনূ বিল্লাহি ওয়া রাসূলিহী ওয়া তিলকা হুদূদুল্লাহি ওয়া লিল কাফিরীনা আযাবুন আলীম।  
অর্থ: অতঃপর যে (দাসমুক্ত করার সামর্থ্য) না পায়, সে তাদের উভয়ের মিলিত হওয়ার আগে একাধারে দুই মাস সিয়াম পালন করবে। আর যে তা করতে অক্ষম হবে, সে ষাটজন মিসকীনকে খাদ্য দেবে। এ বিধান এ জন্য যে, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**5.** إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ كُبِتُواْ كَمَا كُبِتَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ ﴿٥﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহূ কুবিতূ কামা কুবিতাল লাযীনা মিন কাবলিহিম ওয়া কাদ আনযালনা আয়াতিম বায়্যিনাতিও ওয়া লিল কাফিরীনা আযাবুম মুহীন।  
অর্থ: নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে তাদেরকে অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছিল, তাদের পূর্বেকার জাতিদেরকে। আর আমি নাযিল করেছি সুস্পষ্ট প্রমাণাদি। বস্তুত কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।

**6.** يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ أَحۡصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴿٦﴾  
উচ্চারণ: ইয়াওমা ইয়াবআছুহুমুল্লাহু জামীআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলূ আহসাহুল্লাহু ওয়া নাসূহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ।  
অর্থ: যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তারা যে আমল করেছিল, তা তাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ তা হিসাব করে রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী।

**7.** أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ مَا يَكُونُ مِن نَّجۡوَىٰ ثَلَٰثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمۡ وَلَا خَمۡسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمۡ وَلَآ أَدۡنَىٰ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡثَرَ إِلَّا هُوَ مَعَهُمۡ أَيۡنَ مَا كَانُواْۖ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ ﴿٧﴾  
উচ্চারণ: আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা ইয়াকূনু মিন নাজওয়া ছালাছাতিন ইল্লা হুওয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুওয়া সাদিসুহুম ওয়া লা আদনা মিন যালিকা ওয়া লা আকছারা ইল্লা হুওয়া মাআহুম আইনা মা কানূ ছুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলূ ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: হে রাসূল! তুমি কি লক্ষ্য করনি যে, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, নিশ্চয় আল্লাহ তা জানেন? তিন জনের কোন গোপন শলা-পরামর্শ হয় না, যাতে চতুর্থজন হিসেবে আল্লাহ থাকেন না, আর পাঁচ জনেরও হয় না, যাতে ষষ্ঠজন হিসেবে তিনি থাকেন না। (সংখায়) তারা এর চেয়ে কম হোক কিংবা বেশি হোক, তিনি তো তাদের সঙ্গেই আছেন, তারা যেখানেই থাকুক না কেন। তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে তাদের আমল সম্পর্কে জানিয়ে দিবেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত।

**8.** أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نُهُواْ عَنِ ٱلنَّجۡوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُواْ عَنۡهُ وَيَتَنَٰجَوۡنَ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِۖ وَإِذَا جَآءُوكَ حَيَّوۡكَ بِمَا لَمۡ يُحَيِّكَ بِهِ ٱللَّهُ وَيَقُولُونَ فِيٓ أَنفُسِهِمۡ لَوۡلَا يُعَذِّبُنَا ٱللَّهُ بِمَا نَقُولُۚ حَسۡبُهُمۡ جَهَنَّمُ يَصۡلَوۡنَهَاۖ فَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿٨﴾  
উচ্চারণ: আলাম তারা ইলাল লাযীনা নুহূ আনিন নাজওয়া ছুম্মা ইয়াঊদূনা লিমা নুহূ আনহু ওয়া ইয়াতানাজাওনা বিল ইছমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূলি ওয়া ইযা জাঊকা হায়্যাওকা বিমা লাম ইউহায়্যিকা বিহিল্লাহু ওয়া ইয়াকূলূনা ফী আনফুসিহিম লাওলা ইউআয্যিবুনাল্লাহু বিমা নাকূলু হাসবুহুম জাহান্নামু ইয়াসলাওনাহা ফাবিসাল মাসীর।  
অর্থ: হে রাসূল! তুমি কি তাদের (সেসব ইয়াহূদীদের) প্রতি লক্ষ্য করনি, যাদেরকে গোপন শলা-পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল? তারপরও তারা তারই পুনরাবৃত্তি করল, যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। আর তারা পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য গোপন পরামর্শ করে। হে রাসূল! তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেননি। আর তারা মনে মনে বলে: ‘আমরা যা বলি, তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন?’ (জেনে রেখো,) তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। তারা তাতে প্রবেশ করবে। আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল!

**9.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَنَٰجَيۡتُمۡ فَلَا تَتَنَٰجَوۡاْ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَٰجَوۡاْ بِٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা তানাজাইতুম ফালা তাতানাজাও বিল ইছমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূলি ওয়া তানাজাও বিল বির্রি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল লাযী ইলাইহি তুহশারূন।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা যখন গোপনে শলা-পরামর্শ করবে, তখন তোমরা যেন গুনাহ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের ব্যাপারে গোপন শলা-পরামর্শ না করো। আর তোমরা সৎকর্ম ও তাকওয়ার বিষয়ে গোপন পরামর্শ করো। তোমরা আল্লাহকে ভয় করো, যাঁর কাছে তোমাদেরকে সমবেত করা হবে।

**10.** إِنَّمَا ٱلنَّجۡوَىٰ مِنَ ٱلشَّيۡطَٰنِ لِيَحۡزُنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيۡسَ بِضَآرِّهِمۡ شَيۡـًٔا إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল লাযীনা আমানূ ওয়া লাইসা বিদার্রিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহি ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনূন।  
অর্থ: মূলত,গোপন শলা-পরামর্শ তো শয়তানের প্ররোচনায় হয়, মু‘মিনদেরকে দুঃখ দেওয়ার জন্য। আর আল্লাহর অনুমতি ছাড়া শয়তান তাদের কোনোই ক্ষতি করতে পারে না। অতএব আল্লাহরই ওপর মু’মিনরা যেন তাওয়াক্কুল করে।

**11.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قِيلَ لَكُمۡ تَفَسَّحُواْ فِي ٱلۡمَجَٰلِسِ فَٱفۡسَحُواْ يَفۡسَحِ ٱللَّهُ لَكُمۡۖ وَإِذَا قِيلَ ٱنشُزُواْ فَٱنشُزُواْ يَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٖۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿١١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা কীলা লাকুম তাফাস্সাহূ ফিল মাজালিসি ফাফসাহূ ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কীলান শুযূ ফানশুযূ ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানূ মিনকুম ওয়াল লাযীনা ঊতুল ইলমা দারাজাতিও ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।  
অর্থ: হে মুমিনগণ! তোমাদেরকে যখন বলা হয়, ‘মজলিসে স্থান প্রশস্ত করে দাও’, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। আল্লাহ তোমাদের জন্য (ইহকাল ও পরকালে) প্রশস্ততা দান করবেন। আর যখন বলা হয়, ‘তোমরা উঠে যাও’, তখন তোমরা উঠে যাবে। আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা বহু স্তরে উন্নীত করবেন। আর তোমরা যা কিছু করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।

**12.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَٰجَيۡتُمُ ٱلرَّسُولَ فَقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَةٗۚ ذَٰلِكَ خَيۡرٞ لَّكُمۡ وَأَطۡهَرُۚ فَإِن لَّمۡ تَجِدُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴿١٢﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমূ বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতান যালিকা খাইরুল লাকুম ওয়া আতহারু ফা ইল লাম তাজিদূ ফা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা যখন রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সাদাকা পেশ করো। এটি তোমাদের জন্য অধিক উত্তম ও পবিত্রকর; কিন্তু যদি তোমরা (দান করতে) সক্ষম না হও , কেননা আল্লাহ পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু।

**13.** ءَأَشۡفَقۡتُمۡ أَن تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَٰتٖۚ فَإِذۡ لَمۡ تَفۡعَلُواْ وَتَابَ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: আআশফাকতুম আন তুকাদ্দিমূ বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতিন ফা ইয লাম তাফআলূ ওয়া তাবাল্লাহু আলাইকুম ফা আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আতীউল্লাহা ওয়া রাসূলাহূ ওয়াল্লাহু খাবীরুম বিমা তামালূন।  
অর্থ: তোমরা কি (রাসূলের সাথে) একান্ত পরামর্শের পূর্বে সাদাকা পেশ করতে (অভাবের) ভয় করছো? অত:পর তোমরা যখন সাদাকা দিতে পারলে না, আর আল্লাহও তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো।জেনে রেখো, তোমরা যে আমলই করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।

**14.** ۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ تَوَلَّوۡاْ قَوۡمًا غَضِبَ ٱللَّهُ عَلَيۡهِم مَّا هُم مِّنكُمۡ وَلَا مِنۡهُمۡ وَيَحۡلِفُونَ عَلَى ٱلۡكَذِبِ وَهُمۡ يَعۡلَمُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: আলাম তারা ইলাল লাযীনা তাওয়াল্লাও কাওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়া লা মিনহুম ওয়া ইয়াহলিফূনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামূন।  
অর্থ: হে রাসূল! তুমি কি তাদের (মুনাফিকদের) প্রতি লক্ষ্য করনি, যারা এমন এক সম্প্রদায়ের (ইহূদীদের) সাথে বন্ধুত্ব করে যাদের ওপর আল্লাহর গজব নিপতিত হয়েছে? তারা তোমাদের দলভুক্ত নয় এবং তোমরাও তাদের দলভুক্ত নও। আর তারা জেনে শুনেই মিথ্যার উপর শপথ করে।

**15.** أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ عَذَابٗا شَدِيدًاۖ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٥﴾  
উচ্চারণ: আআদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান ইন্নাহুম সাআ মা কানূ ইয়ামালূন।  
অর্থ: আল্লাহ তাদের জন্য (পরকালের) কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নিশ্চয় তারা ( কুফরির) যে কাজ করেছিল তা কতই না মন্দ!

**16.** ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ فَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ﴿١٦﴾  
উচ্চারণ: ইত্তাখাযূ আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দূ আন সাবীলিল্লাহি ফালাহুম আযাবুম মুহীন।  
অর্থ: তারা (মুনাফিকরা) তাদের শপথগুলোকে ঢাল বানিয়েছে। ফলে তারা (মানুষকে) আল্লাহর পথ থেকে বিরত রেখেছে। তাই তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

**17.** لَّن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়া লা আওলাদুহুম মিনাল্লাহি শাইআন উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।  
অর্থ: (কিয়ামতের দিন) আল্লাহর (শাস্তির) মোকাবিলায় তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের কোন কাজেই আসবে না। এরাই জাহান্নামের আগুনের অধিবাসী। তারা সেখানে চিরস্থায়ী হবে।

**18.** يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيَحۡلِفُونَ لَهُۥ كَمَا يَحۡلِفُونَ لَكُمۡ وَيَحۡسَبُونَ أَنَّهُمۡ عَلَىٰ شَيۡءٍۚ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡكَٰذِبُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: ইয়াওমা ইয়াবআছুহুমুল্লাহু জামীআন ফায়াহলিফূনা লাহূ কামা ইয়াহলিফূনা লাকুম ওয়া ইয়াহসাবূনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবূন।  
অর্থ: সেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, তখন তারা আল্লাহর নিকট এমন শপথ করবে, যেমন (দুনিয়াতে মু’মিন হওয়ার ব্যাপারে) তোমাদের নিকট শপথ করে থাকে। আর তারা মনে করে যে, এতে (এ মিথ্যা শপথের মাধ্যমে) তারা ভালো কিছুর ওপর রয়েছে। জেনে রেখো, নিশ্চয় তারা মিথ্যাবাদী।

**19.** ٱسۡتَحۡوَذَ عَلَيۡهِمُ ٱلشَّيۡطَٰنُ فَأَنسَىٰهُمۡ ذِكۡرَ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱلشَّيۡطَٰنِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱلشَّيۡطَٰنِ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফা আনসাহুম যিকরাল্লাহি উলাইকা হিযবুশ শাইতানি আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরূন।  
অর্থ: শয়তান এদের ওপর চেপে বসেছে এবং তাদেরকে আল্লাহর যিকর ভুলিয়ে দিয়েছে। এরাই শয়তানের দল। জেনে রাখো, নিশ্চয় শয়তানের দল (ইহকালে ও পরকালে) ক্ষতিগ্রস্ত হবে।

**20.** إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُوْلَٰٓئِكَ فِي ٱلۡأَذَلِّينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহূ উলাইকা ফিল আযাল্লীন।  
অর্থ: নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারণ করে, তারা চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।

**21.** كَتَبَ ٱللَّهُ لَأَغۡلِبَنَّ أَنَا۠ وَرُسُلِيٓۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ ﴿٢١﴾  
উচ্চারণ: কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলী ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীয।  
অর্থ: আল্লাহ লিখে (নির্ধারণ করে) দিয়েছেন যে, ‘আমি ও আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হবো।’ নিশ্চয় আল্লাহ মহা শক্তিমান, মহা পরাক্রমশালী।

**22.** لَّا تَجِدُ قَوۡمٗا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ يُوَآدُّونَ مَنۡ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوۡ كَانُوٓاْ ءَابَآءَهُمۡ أَوۡ أَبۡنَآءَهُمۡ أَوۡ إِخۡوَٰنَهُمۡ أَوۡ عَشِيرَتَهُمۡۚ أُوْلَٰٓئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ ٱلۡإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٖ مِّنۡهُۖ وَيُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ رَضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱللَّهِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: লা তাজিদু কাওমাই ইউমিনূনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ইউওয়াদ্দূনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহূ ওয়া লাও কানূ আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলূবিহিমুল ঈমানা ওয়া আয়্যাদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহু উলাইকা হিযবুল্লাহি আলা ইন্না হিযবাল্লাহি হুমুল মুফলিহূন।  
অর্থ: হে রাসূল! তুমি এমন জাতিকে পাবে না যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে; অথচ তারা বন্ধুত্ব করে ওদের সাথে যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারণ করে; যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয়। এরাই তারা, যাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাঁর পক্ষ থেকে রূহ দ্বারা তাদের শক্তিশালী করেছেন। তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাতসমূহে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এরাই আল্লাহর দল। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর দলই সফলকাম।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-মুজাদালা](https://yasinsurah.com/bn/sura-al-mujadilah/) · [সূরা আল-মুজাদালা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-mujadilah/#tilawat)

## সূরা আল-হাশর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١﴾  
উচ্চারণ: সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।  
অর্থ: আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করেছে। আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**2.** هُوَ ٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مِن دِيَٰرِهِمۡ لِأَوَّلِ ٱلۡحَشۡرِۚ مَا ظَنَنتُمۡ أَن يَخۡرُجُواْۖ وَظَنُّوٓاْ أَنَّهُم مَّانِعَتُهُمۡ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنۡ حَيۡثُ لَمۡ يَحۡتَسِبُواْۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ ٱلرُّعۡبَۚ يُخۡرِبُونَ بُيُوتَهُم بِأَيۡدِيهِمۡ وَأَيۡدِي ٱلۡمُؤۡمِنِينَ فَٱعۡتَبِرُواْ يَٰٓأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ ﴿٢﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী আখরাজাল লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওওয়ালিল হাশরি মা যানানতুম আই ইয়াখরুজূ ওয়া যান্নূ আন্নাহুম মানিআতুহুম হুসূনুহুম মিনাল্লাহি ফা আতাহুমুল্লাহু মিন হাইছু লাম ইয়াহতাসিবূ ওয়া কাযাফা ফী কুলূবিহিমুর রুবা ইউখরিবূনা বুয়ূতাহুম বিআইদীহিম ওয়া আইদিল মুমিনীনা ফাতাবিরূ ইয়া উলিল আবসার।  
অর্থ: আহলে কিতাবদের মধ্যে যারা কুফরী করেছিল তিনিই তাদেরকে (চুক্তি ভঙ্গের কারণে) প্রথমবারের মত তাদের ঘর-বাড়ি (মদীনা) থেকে (সিরিয়ার দিকে) বহিষ্কার করেছিলেন। (হে মু’মিনগণ!) তোমরা ধারণাও করনি যে, তারাবেরিয়ে যাবে। আর তারা ধারণা করেছিল যে, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর (পাকড়াও এবং) শাস্তি থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে আসল যা তারা কল্পনাও করতে পারেনি এবং আল্লাহ তাদের অন্তরসমূহে এমন ভীষণ ত্রাস সঞ্চার করলেন যে, তারা তাদের বাড়ি-ঘর (ভিতর থেকে) নিজেদের হাতে এবং মু’মিনদের হাতে (বাহির থেকে) ধ্বংস করতে শুরু করল। অতএব হে দৃষ্টিমান লোকেরা! তোমরা (তাদের শাস্তি দেখে) উপদেশ গ্রহণ করো।’

**3.** وَلَوۡلَآ أَن كَتَبَ ٱللَّهُ عَلَيۡهِمُ ٱلۡجَلَآءَ لَعَذَّبَهُمۡ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابُ ٱلنَّارِ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া লাওলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআয্যাবাহুম ফিদ দুনয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার।  
অর্থ: আর যদি আল্লাহ তাদের জন্য নির্বাসন লিপিবদ্ধ না করতেন, তবে তিনি তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন এবং তাদের জন্য আখিরাতে রয়েছে জাহান্নামের শাস্তি।

**4.** ذَٰلِكَ بِأَنَّهُمۡ شَآقُّواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۖ وَمَن يُشَآقِّ ٱللَّهَ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿٤﴾  
উচ্চারণ: যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহূ ওয়া মাই ইউশাক্কিল্লাহা ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।  
অর্থ: এটি (এ শাস্তি) এ জন্য যে, নিশ্চয় তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আর যে কেউ-ই আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নিশ্চয় আল্লাহ তাঁকে শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর।

**5.** مَا قَطَعۡتُم مِّن لِّينَةٍ أَوۡ تَرَكۡتُمُوهَا قَآئِمَةً عَلَىٰٓ أُصُولِهَا فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيُخۡزِيَ ٱلۡفَٰسِقِينَ ﴿٥﴾  
উচ্চারণ: মা কাতাতুম মিল লীনাতিন আও তারাকতুমূহা কাইমাতান আলা উসূলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিয়ুখযিয়াল ফাসিকীন।  
অর্থ: হে মু’মিনরা! (বানূন নাদীর যুদ্ধে) তোমরা যে সব খেজুর গাছ কেটে ফেলেছো অথবা সেগুলোকে (না কেটে) তাদের মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছো, তা তো ছিল আল্লাহর অনুমতিক্রমে এবং যাতে তিনি (অঙ্গীকার ভঙ্গকারী ইয়াহূদী) ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন।

**6.** وَمَآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنۡهُمۡ فَمَآ أَوۡجَفۡتُمۡ عَلَيۡهِ مِنۡ خَيۡلٖ وَلَا رِكَابٖ وَلَٰكِنَّ ٱللَّهَ يُسَلِّطُ رُسُلَهُۥ عَلَىٰ مَن يَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়া মা আফাআল্লাহু আলা রাসূলিহী মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিও ওয়া লা রিকাবিও ওয়া লাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহূ আলা মাই ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: আর আল্লাহ (বনূ নযীরের) ইয়াহূদীদের নিকট থেকে তাঁর রাসূলকে ফায় হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোন ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি। বরং আল্লাহ তাঁর রাসূলগণকে যাদের ওপর ইচ্ছা কর্তৃত্ব (বিজয়) দান করেন। আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান।

**7.** مَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنۡ أَهۡلِ ٱلۡقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ كَيۡ لَا يَكُونَ دُولَةَۢ بَيۡنَ ٱلۡأَغۡنِيَآءِ مِنكُمۡۚ وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿٧﴾  
উচ্চারণ: মা আফাআল্লাহু আলা রাসূলিহী মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লির রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকীনি ওয়াবনিস সাবীলি কাই লা ইয়াকূনা দূলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহূ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।  
অর্থ: আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তাঁর রাসূলকে ফায় হিসেবে (বিনা যুদ্ধে) যা দিয়েছেন তা আল্লাহর, রাসূলের, (তাঁর) আত্মীয়-স্বজনদের, ইয়াতীমদের, মিসকীন ও মুসাফিরদের, যাতে ধন-সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। হে মু‘মিনগণ! রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো। আর আল্লাহকেই ভয় করো। নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর।

**8.** لِلۡفُقَرَآءِ ٱلۡمُهَٰجِرِينَ ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِمۡ وَأَمۡوَٰلِهِمۡ يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗا وَيَنصُرُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ ﴿٨﴾  
উচ্চারণ: লিল ফুকারাইল মুহাজিরীনাল লাযীনা উখরিজূ মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগূনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাও ওয়া ইয়ানসুরূনাল্লাহা ওয়া রাসূলাহূ উলাইকা হুমুস সাদিকূন।  
অর্থ: (এই সম্পদগুলো) সেই দরিদ্র মুহাজিরদের জন্য, যারা নিজেদের ঘরবাড়ি ও ধন-সম্পদ থেকে বিতাড়িত হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের সাহায্য করে। তারাই সত্যবাদী (ঈমানদার)।

**9.** وَٱلَّذِينَ تَبَوَّءُو ٱلدَّارَ وَٱلۡإِيمَٰنَ مِن قَبۡلِهِمۡ يُحِبُّونَ مَنۡ هَاجَرَ إِلَيۡهِمۡ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمۡ حَاجَةٗ مِّمَّآ أُوتُواْ وَيُؤۡثِرُونَ عَلَىٰٓ أَنفُسِهِمۡ وَلَوۡ كَانَ بِهِمۡ خَصَاصَةٞۚ وَمَن يُوقَ شُحَّ نَفۡسِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা তাবাওওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন কাবলিহিম ইউহিব্বূনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদূনা ফী সুদূরিহিম হাজাতাম মিম্মা ঊতূ ওয়া ইউছিরূনা আলা আনফুসিহিম ওয়া লাও কানা বিহিম খাসাসাতুও ওয়া মাই ইঊকা শুহ্হা নাফসিহী ফা উলাইকা হুমুল মুফলিহূন।  
অর্থ: আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা (যে সব আনসাররা) মদীনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল, তারা তাদের কাছে হিজরত করে আসা মুহাজিরদেরকে ভালোবাসে, আর তারা মুহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে, সে জন্য তাদের অন্তরে (না পাওয়া জনিত) কোন ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর তাদেরকে (মুহাজিরদেরকে) অগ্রাধিকার দেয়। বস্তুত যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম।

**10.** وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা জাঊ মিম বাদিহিম ইয়াকূলূনা রাব্বানাগ ফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকূনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলূবিনা গিল্লাল লিল লাযীনা আমানূ রাব্বানা ইন্নাকা রাঊফুর রাহীম।  
অর্থ: আর যারা তাদের পরবর্তীতে এসেছে তারা বলে: ‘হে আমাদের রব, আমাদেরকে ও ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি স্নেহশীল, পরম দয়ালু।

**11.** ۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نَافَقُواْ يَقُولُونَ لِإِخۡوَٰنِهِمُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَئِنۡ أُخۡرِجۡتُمۡ لَنَخۡرُجَنَّ مَعَكُمۡ وَلَا نُطِيعُ فِيكُمۡ أَحَدًا أَبَدٗا وَإِن قُوتِلۡتُمۡ لَنَنصُرَنَّكُمۡ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿١١﴾  
উচ্চারণ: আলাম তারা ইলাল লাযীনা নাফাকূ ইয়াকূলূনা লিইখওয়ানিহিমুল লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়া লা নুতীউ ফীকুম আহাদান আবাদাও ওয়া ইন কূতিলতুম লানানসুরান্নাকুম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবূন।  
অর্থ: হে রাসূল! তুমি কি মুনাফিকদেরকে দেখনি যারা আহলে কিতাবের (ইয়াহূদীদের) মধ্য হতে তাদের কাফির ভাইদেরকে বলে: ‘তোমাদেরকে (মদীনা থেকে) বের করে দেয়া হলে আমরাও তোমাদের সাথে অবশ্যই বেরিয়ে যাবো এবং তোমাদের (স্বার্থের) ব্যাপারে আমরা কখনোই কারো আনুগত্য করব না। আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো।’ আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তারা অবশ্যই মিথ্যাবাদী।

**12.** لَئِنۡ أُخۡرِجُواْ لَا يَخۡرُجُونَ مَعَهُمۡ وَلَئِن قُوتِلُواْ لَا يَنصُرُونَهُمۡ وَلَئِن نَّصَرُوهُمۡ لَيُوَلُّنَّ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يُنصَرُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: লাইন উখরিজূ লা ইয়াখরুজূনা মাআহুম ওয়া লাইন কূতিলূ লা ইয়ানসুরূনাহুম ওয়া লাইন নাসারূহুম লায়ুওয়াল্লুন্নাল আদবারা ছুম্মা লা ইউনসারূন।  
অর্থ: বস্তুত তারা যদি বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা কখনো তাদের সাথে দেশত্যাগ করবে না। আর তাদের (ইয়াহূদীদের) সাথে যদি যুদ্ধ করা হয়, তবে এরা (মুনাফিকরা) কখনো তাদেরকে সাহায্য করবে না। আর যদিও তাদেরকেসাহায্য করে তবুও তারা অবশ্যই পিঠ দেখিয়ে পালাবে; এরপর তারা কোন সাহায্যই পাবে না।

**13.** لَأَنتُمۡ أَشَدُّ رَهۡبَةٗ فِي صُدُورِهِم مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: লাআনতুম আশাদ্দু রাহবাতান ফী সুদূরিহিম মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কাওমুল লা ইয়াফকাহূন।  
অর্থ: প্রকৃতপক্ষে তোমরা তাদের (মুনাফিক ও ইয়াহূদীদের) অন্তরে আল্লাহর চাইতে অধিক বেশি ভয়ের কারণ; এটা এ কারণে যে, তারা এক নির্বোধ সম্প্রদায়।

**14.** لَا يُقَٰتِلُونَكُمۡ جَمِيعًا إِلَّا فِي قُرٗى مُّحَصَّنَةٍ أَوۡ مِن وَرَآءِ جُدُرِۭۚ بَأۡسُهُم بَيۡنَهُمۡ شَدِيدٞۚ تَحۡسَبُهُمۡ جَمِيعٗا وَقُلُوبُهُمۡ شَتَّىٰۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡقِلُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: লা ইউকাতিলূনাকুম জামীআন ইল্লা ফী কুরাম মুহাস্সানাতিন আও মিও ওয়ারাই জুদুরিম বাসুহুম বাইনাহুম শাদীদুন তাহসাবুহুম জামীআও ওয়া কুলূবুহুম শাত্তা যালিকা বিআন্নাহুম কাওমুল লা ইয়াকিলূন।  
অর্থ: তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না; তবে সুরক্ষিত জনপদে অবস্থান করে অথবা প্রাচীরের আড়াল থেকে (যুদ্ধ করবে)। তাদের পারস্পরিক শত্রুতা অত্যন্ত প্রবল। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবে, অথচ তাদের অন্তরসমূহ পরস্পর বিচ্ছিন্ন। এটি এ কারণে যে, তারা এমন এক সম্প্রদায়, যারা বিবেক-বুদ্ধি প্রয়োগ করে না।

**15.** كَمَثَلِ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَرِيبٗاۖ ذَاقُواْ وَبَالَ أَمۡرِهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿١٥﴾  
উচ্চারণ: কামাছালিল লাযীনা মিন কাবলিহিম কারীবান যাকূ ওয়া বালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম।  
অর্থ: তাদের দৃষ্টান্ত তাদের অল্পকাল পূর্বে অতিবাহিত (বদর যুদ্ধে নিহত মক্কার কাফির ও বনু কায়নুকার) লোকদের মতো; তারা নিজেদের কৃতকর্মের কুফল আস্বাদন করেছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**16.** كَمَثَلِ ٱلشَّيۡطَٰنِ إِذۡ قَالَ لِلۡإِنسَٰنِ ٱكۡفُرۡ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: কামাছালিশ শাইতানি ইয কালা লিল ইনসানিক ফুর ফালাম্মা কাফারা কালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামীন।  
অর্থ: তাদের দৃষ্টান্ত শয়তানের মতো; যখন সে মানুষকে বলে, ‘কুফরি করো।’ অতঃপর যখন সে কুফরি করে, তখন সে বলে, ‘নিশ্চয় আমি তোমার থেকে দায়মুক্ত। আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।’

**17.** فَكَانَ عَٰقِبَتَهُمَآ أَنَّهُمَا فِي ٱلنَّارِ خَٰلِدَيۡنِ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُاْ ٱلظَّٰلِمِينَ ﴿١٧﴾  
উচ্চারণ: ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন নারি খালিদাইনি ফীহা ওয়া যালিকা জাযাউয যালিমীন।  
অর্থ: তাদের (শয়তান ও তার অনুসারী) দু’জনের শেষ পরিণতি ছিল এই যে, তারা উভয়েই জাহান্নামী হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর এটাই যালিমদের প্রতিফল।

**18.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَلۡتَنظُرۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ لِغَدٖۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিও ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তামালূন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে ভয় করো; আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা, সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যে আমলই করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।

**19.** وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ نَسُواْ ٱللَّهَ فَأَنسَىٰهُمۡ أَنفُسَهُمۡۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া লা তাকূনূ কাল লাযীনা নাসুল্লাহা ফা আনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকূন।  
অর্থ: তোমরা তাদের মতো হইও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল; ফলে আল্লাহও তাদেরকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছেন। আর তারাই হল ফাসিক।

**20.** لَا يَسۡتَوِيٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ وَأَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۚ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ هُمُ ٱلۡفَآئِزُونَ ﴿٢٠﴾  
উচ্চারণ: লা ইয়াসতাওয়ী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইযূন।  
অর্থ: জেনে রেখো, জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা (কখনই) সমান হতে পারে না। জান্নাতবাসীরাই হলো সফলকাম।

**21.** لَوۡ أَنزَلۡنَا هَٰذَا ٱلۡقُرۡءَانَ عَلَىٰ جَبَلٖ لَّرَأَيۡتَهُۥ خَٰشِعٗا مُّتَصَدِّعٗا مِّنۡ خَشۡيَةِ ٱللَّهِۚ وَتِلۡكَ ٱلۡأَمۡثَٰلُ نَضۡرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: লাও আনযালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহূ খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশয়াতিল্লাহি ওয়া তিলকাল আমছালু নাদরিবুহা লিন নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারূন।  
অর্থ: যদি আমরা এ কুরআন কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি অবশ্যই তাকে আল্লাহর ভয়ে অবনত ও বিদীর্ণ হতে দেখতে। আর এসব দৃষ্টান্ত আমরা মানুষের জন্য বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে।

**22.** هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِۖ هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ ﴿٢٢﴾  
উচ্চারণ: হুওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুওয়া আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুওয়ার রাহমানুর রাহীম।  
অর্থ: তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই। তিনি অনুপস্থিত-উপস্থিত সব কিছুর জ্ঞান রাখেন। তিনিই পরম করুণাময়, অতি দয়ালু।

**23.** هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡمَلِكُ ٱلۡقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلۡمُؤۡمِنُ ٱلۡمُهَيۡمِنُ ٱلۡعَزِيزُ ٱلۡجَبَّارُ ٱلۡمُتَكَبِّرُۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: হুওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল মালিকুল কুদ্দূসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আযীযুল জাব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকূন।  
অর্থ: তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনিই অধিপতি, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, সত্যায়নকারী, (বান্দাদের আমলসমূহের) পর্যবেক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে, তা হতে পবিত্র মহান।

**24.** هُوَ ٱللَّهُ ٱلۡخَٰلِقُ ٱلۡبَارِئُ ٱلۡمُصَوِّرُۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ يُسَبِّحُ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٢٤﴾  
উচ্চারণ: হুওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওওয়িরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহূ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।  
অর্থ: তিনিই আল্লাহ, (সব কিছুর) স্রষ্টা, (সর্ব প্রকার বস্তুর) উদ্ভাবক, আকৃতিদানকারী, তাঁর রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-হাশর](https://yasinsurah.com/bn/sura-al-hashr/) · [সূরা আল-হাশর তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-hashr/#tilawat)

## সূরা আল-মুমতাহিনা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ عَدُوِّي وَعَدُوَّكُمۡ أَوۡلِيَآءَ تُلۡقُونَ إِلَيۡهِم بِٱلۡمَوَدَّةِ وَقَدۡ كَفَرُواْ بِمَا جَآءَكُم مِّنَ ٱلۡحَقِّ يُخۡرِجُونَ ٱلرَّسُولَ وَإِيَّاكُمۡ أَن تُؤۡمِنُواْ بِٱللَّهِ رَبِّكُمۡ إِن كُنتُمۡ خَرَجۡتُمۡ جِهَٰدٗا فِي سَبِيلِي وَٱبۡتِغَآءَ مَرۡضَاتِيۚ تُسِرُّونَ إِلَيۡهِم بِٱلۡمَوَدَّةِ وَأَنَا۠ أَعۡلَمُ بِمَآ أَخۡفَيۡتُمۡ وَمَآ أَعۡلَنتُمۡۚ وَمَن يَفۡعَلۡهُ مِنكُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ﴿١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাত্তাখিযূ আদুওওয়ী ওয়া আদুওওয়াকুম আওলিয়াআ তুলকূনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারূ বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজূনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনূ বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফী সাবীলী ওয়াবতিগাআ মারদাতী তুসির্রূনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম ওয়া মাই ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবীল।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছ; অথচ যে সত্য (দ্বীন) তোমাদের কাছে এসেছে তারা তা অস্বীকার করছে এবং রাসূলকে ও তোমাদেরকে এ অপরাধে (মক্কা থেকে) বহিষ্কার করেছে যে, তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমরা যদি আমার পথে জিহাদে ও আমার সন্তুষ্টি লাভের জন্যে বের হও, তবে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছ? অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি (আল্লাহ) জানি। তোমাদের মধ্যে যে এমন করবে, সে সরল পথ হতে বিচ্যুত হবে।

**2.** إِن يَثۡقَفُوكُمۡ يَكُونُواْ لَكُمۡ أَعۡدَآءٗ وَيَبۡسُطُوٓاْ إِلَيۡكُمۡ أَيۡدِيَهُمۡ وَأَلۡسِنَتَهُم بِٱلسُّوٓءِ وَوَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ ﴿٢﴾  
উচ্চারণ: ইই ইয়াছকাফূকুম ইয়াকূনূ লাকুম আদাআও ওয়া ইয়াবসুতূ ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিস সূই ওয়া ওয়াদ্দূ লাও তাকফুরূন।  
অর্থ: (অথচ) তারা যদি তোমাদেরকে কাবু করতে পারে, তবে তারা তোমাদের শত্রুতে পরিণত হবে এবং হাত ও জবান দ্বারা তোমাদের ক্ষতি সাধন করবে। তারা কামনা করে যদি তোমরা কুফরী করতে!

**3.** لَن تَنفَعَكُمۡ أَرۡحَامُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡۚ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَفۡصِلُ بَيۡنَكُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴿٣﴾  
উচ্চারণ: লান তানফাআকুম আরহামুকুম ওয়া লা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তামালূনা বাসীর।  
অর্থ: কিয়ামত দিবসে তোমাদের আত্মীয়তা ও সন্তান-সন্ততি তোমাদের কোন উপকার করতে পারবে না। আল্লাহ তোমাদের মাঝে ফায়সালা করে দিবেন। তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

**4.** قَدۡ كَانَتۡ لَكُمۡ أُسۡوَةٌ حَسَنَةٞ فِيٓ إِبۡرَٰهِيمَ وَٱلَّذِينَ مَعَهُۥٓ إِذۡ قَالُواْ لِقَوۡمِهِمۡ إِنَّا بُرَءَٰٓؤُاْ مِنكُمۡ وَمِمَّا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ كَفَرۡنَا بِكُمۡ وَبَدَا بَيۡنَنَا وَبَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةُ وَٱلۡبَغۡضَآءُ أَبَدًا حَتَّىٰ تُؤۡمِنُواْ بِٱللَّهِ وَحۡدَهُۥٓ إِلَّا قَوۡلَ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ لَأَسۡتَغۡفِرَنَّ لَكَ وَمَآ أَمۡلِكُ لَكَ مِنَ ٱللَّهِ مِن شَيۡءٖۖ رَّبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَإِلَيۡكَ أَنَبۡنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ ﴿٤﴾  
উচ্চারণ: কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফী ইবরাহীমা ওয়াল লাযীনা মাআহূ ইয কালূ লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তাবুদূনা মিন দূনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনূ বিল্লাহি ওয়াহদাহূ ইল্লা কাওলা ইবরাহীমা লিআবীহি লাআসতাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইর রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমাদের জন্য অবশ্যই ইবরাহীম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা যখন স্বীয় (কাফির) সম্প্রদায়কে বলছিল: ‘তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো, তা হতে আমরা সম্পর্কমুক্ত। আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হল শক্ৰতা ও বিদ্বেষ চিরকালের জন্য; যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো।’ তবে স্বীয় পিতার প্রতি ইবরাহীমের উক্তিটি ব্যতিক্রম: ‘আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোন অধিকার রাখি না।’ (ইবরাহীম ও তার অনুসারীগণ বলেছিল,) হে আমাদের রব, আমরা আপনার ওপরই তাওয়াক্কুল করি, আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে।

**5.** رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ وَٱغۡفِرۡ لَنَا رَبَّنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٥﴾  
উচ্চারণ: রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল লাযীনা কাফারূ ওয়াগফির লানা রাব্বানা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম।  
অর্থ: ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র বানাবেন না। হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

**6.** لَقَدۡ كَانَ لَكُمۡ فِيهِمۡ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَۚ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ﴿٦﴾  
উচ্চারণ: লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া মাই ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুওয়াল গানিয়্যুল হামীদ।  
অর্থ: নিশ্চয় তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহর (ক্ষমা) ও শেষ দিবসের (কল্যাণ ও মুক্তির) প্রত্যাশা করে। আর যে ব্যক্তি (এ উত্তম আদর্শ থেকে) মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ তো অভাবমুক্ত, সপ্রশংসিত।

**7.** ۞ عَسَى ٱللَّهُ أَن يَجۡعَلَ بَيۡنَكُمۡ وَبَيۡنَ ٱلَّذِينَ عَادَيۡتُم مِّنۡهُم مَّوَدَّةٗۚ وَٱللَّهُ قَدِيرٞۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٧﴾  
উচ্চারণ: আসাল্লাহু আই ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতাও ওয়াল্লাহু কাদীরুও ওয়াল্লাহু গাফূরুর রাহীম।  
অর্থ: যাদের সাথে তোমরা শত্রুতা করছো, আশা করা যায়, আল্লাহ(তোমাদের শত্রুদেরকে ইসলামে দীক্ষিত করার মাধ্যমে) তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আর আল্লাহ সর্ব শক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।

**8.** لَّا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمۡ يُقَٰتِلُوكُمۡ فِي ٱلدِّينِ وَلَمۡ يُخۡرِجُوكُم مِّن دِيَٰرِكُمۡ أَن تَبَرُّوهُمۡ وَتُقۡسِطُوٓاْ إِلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ ﴿٨﴾  
উচ্চারণ: লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলূকুম ফিদ দীনি ওয়া লাম ইউখরিজূকুম মিন দিয়ারিকুম আন তাবার্রূহুম ওয়া তুকসিতূ ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতীন।  
অর্থ: দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন।

**9.** إِنَّمَا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ قَٰتَلُوكُمۡ فِي ٱلدِّينِ وَأَخۡرَجُوكُم مِّن دِيَٰرِكُمۡ وَظَٰهَرُواْ عَلَىٰٓ إِخۡرَاجِكُمۡ أَن تَوَلَّوۡهُمۡۚ وَمَن يَتَوَلَّهُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা কাতালূকুম ফিদ দীনি ওয়া আখরাজূকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারূ আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাওহুম ওয়া মাই ইয়াতাওয়াল্লাহুম ফা উলাইকা হুমুয যালিমূন।  
অর্থ: আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেয়ার ব্যাপারে একে অন্যকে সহযোগিতা করেছে। এরপরও (তোমাদের মধ্যে) যারা তাদের সাথে বন্ধুত্ব করে, তারাই তো যালিম।

**10.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا جَآءَكُمُ ٱلۡمُؤۡمِنَٰتُ مُهَٰجِرَٰتٖ فَٱمۡتَحِنُوهُنَّۖ ٱللَّهُ أَعۡلَمُ بِإِيمَٰنِهِنَّۖ فَإِنۡ عَلِمۡتُمُوهُنَّ مُؤۡمِنَٰتٖ فَلَا تَرۡجِعُوهُنَّ إِلَى ٱلۡكُفَّارِۖ لَا هُنَّ حِلّٞ لَّهُمۡ وَلَا هُمۡ يَحِلُّونَ لَهُنَّۖ وَءَاتُوهُم مَّآ أَنفَقُواْۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ أَن تَنكِحُوهُنَّ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّۚ وَلَا تُمۡسِكُواْ بِعِصَمِ ٱلۡكَوَافِرِ وَسۡـَٔلُواْ مَآ أَنفَقۡتُمۡ وَلۡيَسۡـَٔلُواْ مَآ أَنفَقُواْۚ ذَٰلِكُمۡ حُكۡمُ ٱللَّهِ يَحۡكُمُ بَيۡنَكُمۡۖ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿١٠﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনূহুন্নাল্লাহু আলামু বিঈমানিহিন্না ফা ইন আলিমতুমূহুন্না মুমিনাতিন ফালা তারজিঊহুন্না ইলাল কুফ্ফারি লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লূনা লাহুন্না ওয়া আতূহুম মা আনফাকূ ওয়া লা জুনাহা আলাইকুম আন তানকিহূহুন্না ইযা আতাইতুমূহুন্না উজূরাহুন্না ওয়া লা তুমসিকূ বিইসামিল কাওয়াফিরি ওয়াসআলূ মা আনফাকতুম ওয়ালয়াসআলূ মা আনফাকূ যালিকুম হুকমুল্লাহি ইয়াহকুমু বাইনাকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম।  
অর্থ: হে মুমিনগণ! তোমাদের কাছে মু’মিন নারীরা হিজরত করে আসলে তোমরা তাদের (ঈমানের সত্যতা) পরীক্ষা করে দেখো। আল্লাহ তো তাদের ঈমান সম্পর্কে অধিক অবগত আছেন। অতঃপর যদি তোমরা জানতে পার যে, তারা সত্তিই মু’মিন নারী, তাহলে তাদেরকে আর কাফিরদের নিকট ফেরত পাঠিও না। কারণ মু’মিন নারীগণ কাফির স্বামীদের জন্য বৈধ নয় এবং কাফিররাও তাদের জন্য বৈধ নয়। কাফির স্বামীরা (মোহর হিসেবে) যা ব্যয় করেছে, তা তাদেরকে ফিরিয়ে দাও। তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোন অপরাধ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের প্রাপ্য মোহর প্রদান করো। আর তোমরা কাফির নারীদের সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রেখো না, তোমরা যা ব্যয় করেছ, তা তোমরা (তাদের কাফির স্বামীদের কাছে) ফেরত চাও। আর তারা (ইসলামে দীক্ষিতা স্ত্রীদের জন্যে) যা ব্যয় করেছে, তা যেন তারা তোমাদের কাছে চেয়ে নেয়। এটাআল্লাহর বিধান। তিনি তোমাদের মাঝে ফয়সালা করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

**11.** وَإِن فَاتَكُمۡ شَيۡءٞ مِّنۡ أَزۡوَٰجِكُمۡ إِلَى ٱلۡكُفَّارِ فَعَاقَبۡتُمۡ فَـَٔاتُواْ ٱلَّذِينَ ذَهَبَتۡ أَزۡوَٰجُهُم مِّثۡلَ مَآ أَنفَقُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ أَنتُم بِهِۦ مُؤۡمِنُونَ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়া ইন ফাতাকুম শাইউম মিন আযওয়াজিকুম ইলাল কুফ্ফারি ফাআকাবতুম ফা আতুল লাযীনা যাহাবাত আযওয়াজুহুম মিছলা মা আনফাকূ ওয়াত্তাকুল্লাহাল লাযী আনতুম বিহী মুমিনূন।  
অর্থ: আর যদি তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ হাতছাড়া হয়ে কাফিরদের নিকট চলে যায়, অতঃপর যদি তোমরা যুদ্ধে জয়ী হয়ে গনীমত লাভ করো, তাহলে যাদের স্ত্রীরা চলে গেছে, তাদেরকে তারা যা (যে মোহরানা) ব্যয় করেছে, তার সমপরিমাণ (গনীমতের মাল থেকে) প্রদান করো। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা বিশ্বাসী।

**12.** يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِذَا جَآءَكَ ٱلۡمُؤۡمِنَٰتُ يُبَايِعۡنَكَ عَلَىٰٓ أَن لَّا يُشۡرِكۡنَ بِٱللَّهِ شَيۡـٔٗا وَلَا يَسۡرِقۡنَ وَلَا يَزۡنِينَ وَلَا يَقۡتُلۡنَ أَوۡلَٰدَهُنَّ وَلَا يَأۡتِينَ بِبُهۡتَٰنٖ يَفۡتَرِينَهُۥ بَيۡنَ أَيۡدِيهِنَّ وَأَرۡجُلِهِنَّ وَلَا يَعۡصِينَكَ فِي مَعۡرُوفٖ فَبَايِعۡهُنَّ وَٱسۡتَغۡفِرۡ لَهُنَّ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿١٢﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িনাকা আলা আল লা ইউশরিকনা বিল্লাহি শাইআও ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াযনীনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতীনা বিবুহতানিই ইয়াফতারীনাহূ বাইনা আইদীহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসীনাকা ফী মারূফিন ফাবায়িহুন্না ওয়াসতাগফির লাহুন্নাল্লাহা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: হে নবী! যখন মুমিন নারীরা আপনার কাছে এসে এ মর্মে আপনার হাতে বাইআত করবে যে, তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, নিজেদের হাত-পায়ের মধ্য থেকে কোনো মিথ্যা অপবাদ (অর্থাৎ সন্তান সম্পর্কে মিথ্যা বংশপরিচয়) রচনা করে আনবে না এবং কোনো সৎ ও ন্যায্য কাজে আপনার অবাধ্য হবে না, তখন আপনি তাদের বাইআত গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।

**13.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَوَلَّوۡاْ قَوۡمًا غَضِبَ ٱللَّهُ عَلَيۡهِمۡ قَدۡ يَئِسُواْ مِنَ ٱلۡأٓخِرَةِ كَمَا يَئِسَ ٱلۡكُفَّارُ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡقُبُورِ ﴿١٣﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাতাওয়াল্লাও কাওমান গাদিবাল্লাহু আলাইহিম কাদ ইয়াইসূ মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফ্ফারু মিন আসহাবিল কুবূর।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কাফিররা কবরবাসীদের ব্যাপারে নিরাশ হয়েছে।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-মুমতাহিনা](https://yasinsurah.com/bn/sura-al-mumtahanah/) · [সূরা আল-মুমতাহিনা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-mumtahanah/#tilawat)

## সূরা আস-সফ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١﴾  
উচ্চারণ: সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।  
অর্থ: আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**2.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لِمَ تَقُولُونَ مَا لَا تَفۡعَلُونَ ﴿٢﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লিমা তাকূলূনা মা লা তাফআলূন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা যা করো না, তা কেন তোমরা বলো?

**3.** كَبُرَ مَقۡتًا عِندَ ٱللَّهِ أَن تَقُولُواْ مَا لَا تَفۡعَلُونَ ﴿٣﴾  
উচ্চারণ: কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকূলূ মা লা তাফআলূন।  
অর্থ: তোমরা যা করো না, তা বলা আল্লাহর নিকট খুবই গর্হিত কাজ।

**4.** إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلَّذِينَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِهِۦ صَفّٗا كَأَنَّهُم بُنۡيَٰنٞ مَّرۡصُوصٞ ﴿٤﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলূনা ফী সাবীলিহী সাফ্ফান কাআন্নাহুম বুনয়ানুম মারসূস।  
অর্থ: নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর।

**5.** وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ لِمَ تُؤۡذُونَنِي وَقَد تَّعۡلَمُونَ أَنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡۖ فَلَمَّا زَاغُوٓاْ أَزَاغَ ٱللَّهُ قُلُوبَهُمۡۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া ইয কালা মূসা লিকাওমিহী ইয়া কাওমি লিমা তুযূনানী ওয়া কাত তালামূনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগূ আযাগাল্লাহু কুলূবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকীন।  
অর্থ: হে রাসূল! স্মরণ করো সে সময়ের কথা যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল: ‘হে আমার সম্প্রদায়! তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? অথচ তোমরা নিশ্চয় জান যে, আমি অবশ্যই তোমাদের নিকট আল্লাহর রাসূল।’ অতঃপর তারা যখন (সত্য ছেড়ে) বাঁকা পথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন। আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না।

**6.** وَإِذۡ قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُم مُّصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَمُبَشِّرَۢا بِرَسُولٖ يَأۡتِي مِنۢ بَعۡدِي ٱسۡمُهُۥٓ أَحۡمَدُۖ فَلَمَّا جَآءَهُم بِٱلۡبَيِّنَٰتِ قَالُواْ هَٰذَا سِحۡرٞ مُّبِينٞ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়া ইয কালা ঈসাব নু মারয়ামা ইয়া বানী ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদায়্যা মিনাত তাওরাতি ওয়া মুবাশ্শিরাম বিরাসূলিই ইয়াতী মিম বাদিস মুহূ আহমাদু ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাতি কালূ হাযা সিহরুম মুবীন।  
অর্থ: আর স্মরণ করো যখন মারইয়াম পুত্র ‘ঈসা বলেছিল: ‘হে বানূ ইসরাঈল, নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর (পক্ষ থেকে প্রেরিত) রাসূল। আমি আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আসবেন, যার নাম আহমাদ।’ অতঃপর সে (মুহাম্মাদ ) যখন সুস্পষ্ট নিদর্শনসমূহ ( আল-কুরআন ) নিয়ে আগমন করল, তখন তারা বললো: ‘এটাতো স্পষ্ট যাদু।’

**7.** وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُوَ يُدۡعَىٰٓ إِلَى ٱلۡإِسۡلَٰمِۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া মান আযলামু মিম্মানিফ তারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুওয়া ইউদআ ইলাল ইসলামি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমায যালিমীন।  
অর্থ: যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।

**8.** يُرِيدُونَ لِيُطۡفِـُٔواْ نُورَ ٱللَّهِ بِأَفۡوَٰهِهِمۡ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ ﴿٨﴾  
উচ্চারণ: ইউরীদূনা লিয়ুতফিঊ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহী ওয়া লাও কারিহাল কাফিরূন।  
অর্থ: তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়; কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতাদানকারী। যদিও কাফিররা তা অপছন্দ করে।

**9.** هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ ﴿٩﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী আরসালা রাসূলাহূ বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহূ আলাদ দীনি কুল্লিহী ওয়া লাও কারিহাল মুশরিকূন।  
অর্থ: তিনিই তাঁর রাসূল (মুহাম্মাদ)কে হিদায়াত ও সত্য দ্বীন (ইসলাম) দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দ্বীনের উপর তা বিজয়ী করে দেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে।

**10.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ تِجَٰرَةٖ تُنجِيكُم مِّنۡ عَذَابٍ أَلِيمٖ ﴿١٠﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ!! আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দিবো, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে?

**11.** تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿١١﴾  
উচ্চারণ: তুমিনূনা বিল্লাহি ওয়া রাসূলিহী ওয়া তুজাহিদূনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তালামূন।  
অর্থ: তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।

**12.** يَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡ وَيُدۡخِلۡكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ وَمَسَٰكِنَ طَيِّبَةٗ فِي جَنَّٰتِ عَدۡنٖۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿١٢﴾  
উচ্চারণ: ইয়াগফির লাকুম যুনূবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিনা তায়্যিবাতান ফী জান্নাতি আদনিন যালিকাল ফাওযুল আযীম।  
অর্থ: (এ ব্যবসার ফলে) তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত এবং চিরস্থায়ী জান্নাতসমূহের উত্তম আবাসগুলোতেও প্রবেশ করাবেন। এটাই মহাসাফল্য।

**13.** وَأُخۡرَىٰ تُحِبُّونَهَاۖ نَصۡرٞ مِّنَ ٱللَّهِ وَفَتۡحٞ قَرِيبٞۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া উখরা তুহিব্বূনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীবুও ওয়া বাশ্শিরিল মুমিনীন।  
অর্থ: এবং (উক্ত ব্যবসার) আরো একটি (লাভ) যা তোমরা খুব পছন্দ করো (তা হলোঃ) আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী (মক্কা) বিজয়। হে রাসূল! মু’মিনদেরকে তুমি সুসংবাদ দাও।

**14.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُوٓاْ أَنصَارَ ٱللَّهِ كَمَا قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ لِلۡحَوَارِيِّـۧنَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِۖ فَـَٔامَنَت طَّآئِفَةٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَكَفَرَت طَّآئِفَةٞۖ فَأَيَّدۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَىٰ عَدُوِّهِمۡ فَأَصۡبَحُواْ ظَٰهِرِينَ ﴿١٤﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ কূনূ আনসারাল্লাহি কামা কালা ঈসাব নু মারয়ামা লিল হাওয়ারিয়্যীনা মান আনসারী ইলাল্লাহি কালাল হাওয়ারিয়্যূনা নাহনু আনসারুল্লাহি ফা আমানাত তাইফাতুম মিম বানী ইসরাঈলা ওয়া কাফারাত তাইফাতুন ফা আয়্যাদনাল লাযীনা আমানূ আলা আদুওওয়িহিম ফা আসবাহূ যাহিরীন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন মারইয়াম পুত্র ‘ঈসা হাওয়ারীদেরকে বলেছিল: আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলেছিলো: আমরাই আল্লাহর সাহায্যকারী। তারপর বানূ-ঈসরাইলের মধ্য থেকে একদল ঈমান আনল এবং অপর এক দল কুফরী করলো। অতঃপর যারা ঈমান আনল আমি তাদেরকে তাদের শত্রুবাহিনীর ওপর সাহায্য করলাম। ফলে তারা (ওদের উপর) বিজয়ী হলো।

[পুরো সূরা পড়ুন: সূরা আস-সফ](https://yasinsurah.com/bn/sura-as-saff/) · [সূরা আস-সফ তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-as-saff/#tilawat)

## সূরা আল-জুমুআ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يُسَبِّحُ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ ٱلۡمَلِكِ ٱلۡقُدُّوسِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ﴿١﴾  
উচ্চারণ: ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দূসিল আযীযিল হাকীম।  
অর্থ: আসমানসমূহে যা আছে এবং জমিনে যা আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। যিনি অধিপতি, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**2.** هُوَ ٱلَّذِي بَعَثَ فِي ٱلۡأُمِّيِّـۧنَ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٢﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী বাআছা ফিল উম্মিয়্যীনা রাসূলাম মিনহুম ইয়াতলূ আলাইহিম আয়াতিহী ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন কাবলু লাফী দালালিম মুবীন।  
অর্থ: তিনিই উম্মীদের তথা নিরক্ষর আরবদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তিলাওয়াত করে তাঁর আয়াতসমূহ, তাদেরকে (কুফরী ও মন্দ চরিত্র থেকে) পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমাত (কুরআন ও সুন্নাহ)। যদিও ইতঃপূর্বে তারা স্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিল।

**3.** وَءَاخَرِينَ مِنۡهُمۡ لَمَّا يَلۡحَقُواْ بِهِمۡۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া আখারীনা মিনহুম লাম্মা ইয়ালহাকূ বিহিম ওয়া হুওয়াল আযীযুল হাকীম।  
অর্থ: আর (তিনি এ রাসূলকে পাঠিয়েছেন) তাদের মধ্যকার অন্যান্যদের কাছেও, যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**4.** ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴿٤﴾  
উচ্চারণ: যালিকা ফাদলুল্লাহি ইউতীহি মাই ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।  
অর্থ: এটা (সকলের প্রতি রাসূল প্রেরণ) আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।

**5.** مَثَلُ ٱلَّذِينَ حُمِّلُواْ ٱلتَّوۡرَىٰةَ ثُمَّ لَمۡ يَحۡمِلُوهَا كَمَثَلِ ٱلۡحِمَارِ يَحۡمِلُ أَسۡفَارَۢاۚ بِئۡسَ مَثَلُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿٥﴾  
উচ্চারণ: মাছালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা ছুম্মা লাম ইয়াহমিলূহা কামাছালিল হিমারি ইয়াহমিলু আসফারাম বিসা মাছালুল কাওমিল লাযীনা কায্যাবূ বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমায যালিমীন।  
অর্থ: যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল, কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো! যে বহু কিতাবের বোঝা বহন করে। সে সম্প্রদায়ের উপমা কতইনা নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।

**6.** قُلۡ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓاْ إِن زَعَمۡتُمۡ أَنَّكُمۡ أَوۡلِيَآءُ لِلَّهِ مِن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٦﴾  
উচ্চারণ: কুল ইয়া আয়্যুহাল লাযীনা হাদূ ইন যাআমতুম আন্নাকুম আওলিয়াউ লিল্লাহি মিন দূনিন নাসি ফাতামান্নাওয়ুল মাওতা ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: হে রাসূল! বলো: হে ইয়াহূদীরা! যদি তোমরা মনে কর যে, তোমরাই আল্লাহর বন্ধু, অন্য লোকেরা নয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা (এ দাবিতে) সত্যবাদী হও।

**7.** وَلَا يَتَمَنَّوۡنَهُۥٓ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াতামান্নাওনাহূ আবাদাম বিমা কাদ্দামাত আইদীহিম ওয়াল্লাহু আলীমুম বিয যালিমীন।  
অর্থ: আর তারা তাদের হাত যা আগে পাঠিয়েছে সে কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আর আল্লাহ এসব যালিমদের সম্পর্কে সম্যক অবহিত।

**8.** قُلۡ إِنَّ ٱلۡمَوۡتَ ٱلَّذِي تَفِرُّونَ مِنۡهُ فَإِنَّهُۥ مُلَٰقِيكُمۡۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٨﴾  
উচ্চারণ: কুল ইন্নাল মাওতাল লাযী তাফির্রূনা মিনহু ফা ইন্নাহূ মুলাকীকুম ছুম্মা তুরাদ্দূনা ইলা আলিমিল গাইবি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালূন।  
অর্থ: হে রাসূল! তুমি (এ সব ইয়াহূদীদেরকে) বলো: ‘যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছ, তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে। অতঃপর তিনি তোমাদেরকে (দুনিয়াতে) তোমরা যা আমল করতে সে সম্পর্কে জানিয়ে দিবেন।’

**9.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نُودِيَ لِلصَّلَوٰةِ مِن يَوۡمِ ٱلۡجُمُعَةِ فَٱسۡعَوۡاْ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِ وَذَرُواْ ٱلۡبَيۡعَۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা নূদিয়া লিস সালাতি মিই ইয়াওমিল জুমুআতি ফাসআও ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তালামূন।  
অর্থ: হে মুমিনগণ! যখন জুমু‘আর দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের (সালাতের) দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।

**10.** فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُواْ فِي ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: ফা ইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরূ ফিল আরদি ওয়াবতাগূ মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাছীরাল লাআল্লাকুম তুফলিহূন।  
অর্থ: অতঃপর যখন (জুমু‘আর) সালাত সম্পন্ন হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।

**11.** وَإِذَا رَأَوۡاْ تِجَٰرَةً أَوۡ لَهۡوًا ٱنفَضُّوٓاْ إِلَيۡهَا وَتَرَكُوكَ قَآئِمٗاۚ قُلۡ مَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ مِّنَ ٱللَّهۡوِ وَمِنَ ٱلتِّجَٰرَةِۚ وَٱللَّهُ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়া ইযা রাআও তিজারাতান আও লাহওয়ানিন ফাদ্দূ ইলাইহা ওয়া তারাকূকা কাইমান কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারাতি ওয়াল্লাহু খাইরুর রাযিকীন।  
অর্থ: আর তারা (কিছু মুসলিম) যখন ব্যবসা-বাণিজ্য অথবা ক্রীড়া কৌতুক দেখে, তখন তারা তার দিকে ছুটে যায়, আর তোমাকে (মিম্বরে) দাঁড়ান অবস্থায় রেখে যায়। হে রাসূল! (তাদেরকে) বলো: ‘আল্লাহর কাছে যা (হালাল উপার্জনের মাধ্যমে) আছে তা ক্রীড়া-কৌতুক ও ব্যবসা অপেক্ষা উত্তম। আর আল্লাহ সর্বোত্তম রিযকদাতা।’

[পুরো সূরা পড়ুন: সূরা আল-জুমুআ](https://yasinsurah.com/bn/sura-al-jumuah/) · [সূরা আল-জুমুআ তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-jumuah/#tilawat)

## সূরা আল-মুনাফিকূন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** إِذَا جَآءَكَ ٱلۡمُنَٰفِقُونَ قَالُواْ نَشۡهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِۗ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَكَٰذِبُونَ ﴿١﴾  
উচ্চারণ: ইযা জাআকাল মুনাফিকূনা কালূ নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহূ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকীনা লাকাযিবূন।  
অর্থ: হে রাসূল! যখন তোমার কাছে মুনাফিকরা আসে, তখন তারা বলে: ‘আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল।’ এবং আল্লাহ জানেন যে, অবশ্যই তুমি তাঁর রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী।

**2.** ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٢﴾  
উচ্চারণ: ইত্তাখাযূ আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দূ আন সাবীলিল্লাহি ইন্নাহুম সাআ মা কানূ ইয়ামালূন।  
অর্থ: তারা তাদের (ঈমানের দাবির ওপর কৃত) শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। অতঃপর (এর আড়ালে মানুষকে) তারা আল্লাহর পথ থেকে বিরত রেখেছে। নিশ্চয় তারা যা করে এসেছে, তা কতই না নিকৃষ্ট!

**3.** ذَٰلِكَ بِأَنَّهُمۡ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ ﴿٣﴾  
উচ্চারণ: যালিকা বিআন্নাহুম আমানূ ছুম্মা কাফারূ ফাতুবিআ আলা কুলূবিহিম ফাহুম লা ইয়াফকাহূন।  
অর্থ: এটা এ জন্য যে, তারা (মুনাফিকীর ছলে) ঈমান এনেছে, তারপর কুফরী করেছে। ফলে তাদের অন্তরসমূহে মোহর লাগিয়ে দেয়া হয়েছে। তাই তারা বুঝতে পারছে না।

**4.** ۞ وَإِذَا رَأَيۡتَهُمۡ تُعۡجِبُكَ أَجۡسَامُهُمۡۖ وَإِن يَقُولُواْ تَسۡمَعۡ لِقَوۡلِهِمۡۖ كَأَنَّهُمۡ خُشُبٞ مُّسَنَّدَةٞۖ يَحۡسَبُونَ كُلَّ صَيۡحَةٍ عَلَيۡهِمۡۚ هُمُ ٱلۡعَدُوُّ فَٱحۡذَرۡهُمۡۚ قَٰتَلَهُمُ ٱللَّهُۖ أَنَّىٰ يُؤۡفَكُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইই ইয়াকূলূ তাসমা লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদাতুই ইয়াহসাবূনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুওওয়ু ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকূন।  
অর্থ: তারা (যখন তোমার বৈঠকে বসে) যেন দেয়ালে ঠেস দেয়া (নিষ্প্রাণ) কাঠের গুঁড়ি (অপদার্থ)। তারা প্রত্যেক আওয়াজকেই নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই প্রকৃত শত্রু; অতএব, তাদের সম্পর্কে সতর্ক থাকো। আল্লাহ তাদের ধ্বংস করুন! তারা কীভাবে সত্য থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে!"

**5.** وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ يَسۡتَغۡفِرۡ لَكُمۡ رَسُولُ ٱللَّهِ لَوَّوۡاْ رُءُوسَهُمۡ وَرَأَيۡتَهُمۡ يَصُدُّونَ وَهُم مُّسۡتَكۡبِرُونَ ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা লাহুম তাআলাও ইয়াসতাগফির লাকুম রাসূলুল্লাহি লাওওয়াও রুঊসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দূনা ওয়া হুম মুসতাকবিরূন।  
অর্থ: আর এ সব মুনাফিককে যখন বলা হয়, ‘এসো, আল্লাহর রাসূল তোমাদের (প্রকাশিত অপরাধের) জন্য ক্ষমা প্রার্থনা করবেন’, তখন তারা অবজ্ঞাভরে তাদের মাথা ঘুরিয়ে নেয়। আর তুমি তাদেরকে দেখতে পাবে, তারা অহংকারভরে বিমুখ হয়ে আছে।

**6.** سَوَآءٌ عَلَيۡهِمۡ أَسۡتَغۡفَرۡتَ لَهُمۡ أَمۡ لَمۡ تَسۡتَغۡفِرۡ لَهُمۡ لَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ﴿٦﴾  
উচ্চারণ: সাওয়াউন আলাইহিম আসতাগফারতা লাহুম আম লাম তাসতাগফির লাহুম লাই ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল ফাসিকীন।  
অর্থ: হে রাসূল! তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়টি তাদের ক্ষেত্রে সমান। আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। অবশ্যই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত দেন না।

**7.** هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُواْ عَلَىٰ مَنۡ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّواْۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَفۡقَهُونَ ﴿٧﴾  
উচ্চারণ: হুমুল লাযীনা ইয়াকূলূনা লা তুনফিকূ আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দূ ওয়া লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাকিন্নাল মুনাফিকীনা লা ইয়াফকাহূন।  
অর্থ: তারাই (এসব মুনাফিকরাই) বলে: যারা আল্লাহর রাসূলের কাছে আছে, তোমরা তাদের জন্য খরচ করো না; যতক্ষণ না তারা তার কাছ থেকে সরে যায়। আর আসমানসমূহ ও জমিনের ধন-ভাণ্ডার তো আল্লাহরই; কিন্তু মুনাফিকরা তা বুঝে না।

**8.** يَقُولُونَ لَئِن رَّجَعۡنَآ إِلَى ٱلۡمَدِينَةِ لَيُخۡرِجَنَّ ٱلۡأَعَزُّ مِنۡهَا ٱلۡأَذَلَّۚ وَلِلَّهِ ٱلۡعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلۡمُؤۡمِنِينَ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَعۡلَمُونَ ﴿٨﴾  
উচ্চারণ: ইয়াকূলূনা লাইর রাজানা ইলাল মাদীনাতি লায়ুখরিজান্নাল আআয্যু মিনহাল আযাল্লা ওয়া লিল্লাহিল ইয্যাতু ওয়া লিরাসূলিহী ওয়া লিল মুমিনীনা ওয়া লাকিন্নাল মুনাফিকীনা লা ইয়ালামূন।  
অর্থ: তারা বলে: ‘(এবার) যদি আমরা মদীনায় ফিরে যাই তাহলে সেখান থেকে (আমাদের) শক্তিশালীরা অবশ্যই দুর্বলদেরকে বহিষ্কার করবে।’ অথচ সকল মর্যাদা তো আল্লাহর, তাঁর রাসূলের ও মু’মিনদেরই; কিন্তু মুনাফিকরা তা জানে না।

**9.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُلۡهِكُمۡ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মাই ইয়াফআল যালিকা ফা উলাইকা হুমুল খাসিরূন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান- সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ (সালাত ইত্যাদি) থেকে উদাসীন না করে। আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত।

**10.** وَأَنفِقُواْ مِن مَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ فَيَقُولَ رَبِّ لَوۡلَآ أَخَّرۡتَنِيٓ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া আনফিকূ মিম মা রাযাকনাকুম মিন কাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাওতু ফায়াকূলা রাব্বি লাওলা আখ্খারতানী ইলা আজালিন কারীবিন ফা আস্সাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহীন।  
অর্থ: আর আমি (আল্লাহ) তোমাদেরকে যে রিযক দিয়েছি, তা থেকে ব্যয় করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে। কেননা (মৃত্যু আসলে) তখন সে বলবে: হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান-সাদাকা করতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম।

**11.** وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفۡسًا إِذَا جَآءَ أَجَلُهَاۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়া লাই ইউআখ্খিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তামালূন।  
অর্থ: আর আল্লাহ কখনো কোন প্রাণকেই অবকাশ দিবেন না, যখন তার (মৃত্যুর) নির্ধারিত সময় এসে যাবে। আর তোমরা যা আমল করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-মুনাফিকূন](https://yasinsurah.com/bn/sura-al-munafiqun/) · [সূরা আল-মুনাফিকূন তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-munafiqun/#tilawat)

## সূরা আত-তাগাবুন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يُسَبِّحُ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ لَهُ ٱلۡمُلۡكُ وَلَهُ ٱلۡحَمۡدُۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴿١﴾  
উচ্চারণ: ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করে। সার্বভৌমত্ব একমাত্র তাঁরই এবং সকল প্রশংসা তাঁরই। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।

**2.** هُوَ ٱلَّذِي خَلَقَكُمۡ فَمِنكُمۡ كَافِرٞ وَمِنكُم مُّؤۡمِنٞۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ﴿٢﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুও ওয়া মিনকুম মুমিনুও ওয়াল্লাহু বিমা তামালূনা বাসীর।  
অর্থ: তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কতক কাফির এবং কতক মু’মিন। আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা।

**3.** خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَصَوَّرَكُمۡ فَأَحۡسَنَ صُوَرَكُمۡۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ ﴿٣﴾  
উচ্চারণ: খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর।  
অর্থ: তিনি আসমানসমূহ ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অতঃপর অতি সুন্দর করে তোমাদের আকৃতি দিয়েছেন। আর (কিয়ামত দিবসে) প্রত্যাবর্তন তো তাঁরই নিকট।

**4.** يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعۡلِنُونَۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٤﴾  
উচ্চারণ: ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসির্রূনা ওয়া মা তুলিনূনা ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর।  
অর্থ: আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তিনি তা জানেন এবং তিনি জানেন, যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। আল্লাহ অন্তরসমূহে (ভালো-মন্দ) যা কিছু আছে সে বিষয়ে সম্যক জ্ঞাত।

**5.** أَلَمۡ يَأۡتِكُمۡ نَبَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَبۡلُ فَذَاقُواْ وَبَالَ أَمۡرِهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿٥﴾  
উচ্চারণ: আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা কাফারূ মিন কাবলু ফাযাকূ ওয়া বালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম।  
অর্থ: হে মুশরিকরা! তোমাদের কাছে ইতঃপূর্বে যারা কুফরী করেছে, তাদের সংবাদ কি পৌঁছেনি? তারা তাদের কর্মের মন্দ পরিণাম আস্বাদন করেছিল এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**6.** ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالُوٓاْ أَبَشَرٞ يَهۡدُونَنَا فَكَفَرُواْ وَتَوَلَّواْۖ وَّٱسۡتَغۡنَى ٱللَّهُۚ وَٱللَّهُ غَنِيٌّ حَمِيدٞ ﴿٦﴾  
উচ্চারণ: যালিকা বিআন্নাহূ কানাত তাতীহিম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফাকালূ আবাশারুই ইয়াহদূনানা ফাকাফারূ ওয়া তাওয়াল্লাও ওয়াসতাগনাল্লাহু ওয়াল্লাহু গানিয়্যুন হামীদ।  
অর্থ: এটি এ কারণে যে, তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে আসতেন। তখন তারা বলত, ‘একজন মানুষই কি আমাদের পথ দেখাবে?’ অতঃপর তারা কুফরি করল এবং মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ তাদের থেকে অমুখাপেক্ষী রইলেন। আর আল্লাহ সর্বতোভাবে অমুখাপেক্ষী, পরম প্রশংসিত।

**7.** زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَن لَّن يُبۡعَثُواْۚ قُلۡ بَلَىٰ وَرَبِّي لَتُبۡعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلۡتُمۡۚ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ﴿٧﴾  
উচ্চারণ: যাআমাল লাযীনা কাফারূ আল লাই ইউবআছূ কুল বালা ওয়া রাব্বী লাতুবআছুন্না ছুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর।  
অর্থ: কাফিররা দাবি করে যে, তাদের কখনো পুনরুত্থিত করা হবে না। বলুন, ‘কেন নয়! আমার রবের শপথ, তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে। তারপর তোমরা যা আমল করেছিলে, সে সম্পর্কে তোমাদের অবশ্যই অবহিত করা হবে। আর তা আল্লাহর জন্য অত্যন্ত সহজ।’

**8.** فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلنُّورِ ٱلَّذِيٓ أَنزَلۡنَاۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿٨﴾  
উচ্চারণ: ফা আমিনূ বিল্লাহি ওয়া রাসূলিহী ওয়ান নূরিল লাযী আনযালনা ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।  
অর্থ: অতএব, হে মানব সমাজ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের এবং আমি যে নূর (আল-কুরআন) অবতীর্ণ করেছি, তার প্রতি ঈমান আনো। আর তোমরা যে আমল করছ, আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।

**9.** يَوۡمَ يَجۡمَعُكُمۡ لِيَوۡمِ ٱلۡجَمۡعِۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلتَّغَابُنِۗ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ وَيَعۡمَلۡ صَٰلِحٗا يُكَفِّرۡ عَنۡهُ سَيِّـَٔاتِهِۦ وَيُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٩﴾  
উচ্চারণ: ইয়াওমা ইয়াজমাউকুম লিয়াওমিল জামই যালিকা ইয়াওমুত তাগাবুনি ওয়া মাই ইউমিম বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহাই ইউকাফ্ফির আনহু সায়্যিআতিহী ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা আবাদান যালিকাল ফাওযুল আযীম।  
অর্থ: হে রাসূল! সেদিনের কথা স্মরণ করো, যেদিন কিয়ামত দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সমবেত করবেন, ঐ দিনই হচ্ছে লাভ- লোকসানের দিন (এটা মু’মিনদের জন্য লাভের দিন আর কাফিরদের জন্য লোকসানের দিন) । আর যে আল্লাহর প্রতি ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তার পাপসমূহ মোচন করে দিবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, সেথায় তারা চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।

**10.** وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِ خَٰلِدِينَ فِيهَاۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কাফারূ ওয়া কায্যাবূ বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদীনা ফীহা ওয়া বিসাল মাসীর।  
অর্থ: কিন্তু যারা কুফরী করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী। তথায় তারা চিরস্থায়ী হবে। আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।

**11.** مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۗ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ يَهۡدِ قَلۡبَهُۥۚ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿١١﴾  
উচ্চারণ: মা আসাবা মিম মুসীবাতিন ইল্লা বিইযনিল্লাহি ওয়া মাই ইউমিম বিল্লাহি ইয়াহদি কালবাহূ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোন বিপদই (কারো উপর) আপতিত হয় না। বস্তুত যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ব বিষয়ে পরিজ্ঞাত।

**12.** وَأَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَۚ فَإِن تَوَلَّيۡتُمۡ فَإِنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া আতীউল্লাহা ওয়া আতীউর রাসূলা ফা ইন তাওয়াল্লাইতুম ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবীন।  
অর্থ: তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কিন্তু তোমরা যদি (রাসূল আনিত বিষয় থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে (জেনে রেখো,) আমার রাসূলের তো একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে (আমার বাণী) পৌঁছে দেয়া।

**13.** ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনূন।  
অর্থ: আল্লাহ, তিনি ব্যতীত কোন সত্য ইলাহ নেই এবং আল্লাহর উপরই মু’মিনরা যেন তাওয়াক্কুল করে।

**14.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ مِنۡ أَزۡوَٰجِكُمۡ وَأَوۡلَٰدِكُمۡ عَدُوّٗا لَّكُمۡ فَٱحۡذَرُوهُمۡۚ وَإِن تَعۡفُواْ وَتَصۡفَحُواْ وَتَغۡفِرُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴿١٤﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওওয়াল লাকুম ফাহযারূহুম ওয়া ইন তাফূ ওয়া তাসফাহূ ওয়া তাগফিরূ ফা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: হে মুমিনগণ! নিশ্চয় তোমাদের স্বামী-স্ত্রী ও সন্তান-সন্ততিদের মাঝে তোমাদের (কিছু) শত্রু রয়েছে। অতএব তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো। আর তোমরা যদি (তাদের ভুল-ভ্রান্তি) ক্ষমা করে দাও, (ত্রুটিবিচ্যুতি) এড়িয়ে যাও এবং মাফ করে দাও তবে নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।

**15.** إِنَّمَآ أَمۡوَٰلُكُمۡ وَأَوۡلَٰدُكُمۡ فِتۡنَةٞۚ وَٱللَّهُ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ ﴿١٥﴾  
উচ্চারণ: ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুও ওয়াল্লাহু ইনদাহূ আজরুন আযীম।  
অর্থ: নিশ্চয় তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কেবল (তোমাদের জন্য) পরীক্ষা স্বরূপ।। আর আল্লাহর নিকটই রয়েছে মহাপুরস্কার।

**16.** فَٱتَّقُواْ ٱللَّهَ مَا ٱسۡتَطَعۡتُمۡ وَٱسۡمَعُواْ وَأَطِيعُواْ وَأَنفِقُواْ خَيۡرٗا لِّأَنفُسِكُمۡۗ وَمَن يُوقَ شُحَّ نَفۡسِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿١٦﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা মাস তাতাতুম ওয়াসমাঊ ওয়া আতীঊ ওয়া আনফিকূ খাইরাল লিআনফুসিকুম ওয়া মাই ইঊকা শুহ্হা নাফসিহী ফা উলাইকা হুমুল মুফলিহূন।  
অর্থ: অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, (তাঁর কথা) শ্রবণ করো, (আল্লাহ ও তদীয় রাসূলের) আনুগত্য করো এবং তোমাদের নিজেদের কল্যাণে (সম্পদ) ব্যয় করো। আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয়, তারাই মূলত সফলকাম।

**17.** إِن تُقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا يُضَٰعِفۡهُ لَكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ شَكُورٌ حَلِيمٌ ﴿١٧﴾  
উচ্চারণ: ইন তুকরিদুল্লাহা কারদান হাসানাই ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকূরুন হালীম।  
অর্থ: যদি তোমরা আল্লাহকে করযে হাসান (উত্তম ঋণ) দাও, তিনি তা তোমাদের জন্য বহুগুণে বাড়িয়ে দিবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, পরম ধৈর্যশীল।

**18.** عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١٨﴾  
উচ্চারণ: আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতিল আযীযুল হাকীম।  
অর্থ: তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানধারী, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

[পুরো সূরা পড়ুন: সূরা আত-তাগাবুন](https://yasinsurah.com/bn/sura-at-taghabun/) · [সূরা আত-তাগাবুন তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-at-taghabun/#tilawat)

## সূরা আত-তালাক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحۡصُواْ ٱلۡعِدَّةَۖ وَٱتَّقُواْ ٱللَّهَ رَبَّكُمۡۖ لَا تُخۡرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخۡرُجۡنَ إِلَّآ أَن يَأۡتِينَ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ لَا تَدۡرِي لَعَلَّ ٱللَّهَ يُحۡدِثُ بَعۡدَ ذَٰلِكَ أَمۡرٗا ﴿١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকূহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাতা ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম লা তুখরিজূহুন্না মিম বুয়ূতিহিন্না ওয়া লা ইয়াখরুজনা ইল্লা আই ইয়াতীনা বিফাহিশাতিম মুবায়্যিনাতিও ওয়া তিলকা হুদূদুল্লাহি ওয়া মাই ইয়াতাআদ্দা হুদূদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহূ লা তাদরী লাআল্লাল্লাহা ইউহদিছু বাদা যালিকা আমরা।  
অর্থ: হে নবী! তুমি তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, তখন তাদের ‘ইদ্দত অনুসারে (পবিত্রতার সময়) তাদের তালাক দাও এবং (যথাযথভাবে) ‘ইদ্দতের হিসাব রাখবে এবং তোমাদের রব আল্লাহকে ভয় করবে। তোমরা তালাকপ্রাপ্তাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দিয়ো না এবং তারাও (ইদ্দত পরিপূর্ণ হওয়ার পূর্বে) বের হবে না। যদি না তারা কোন স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় (তবে তা ভিন্ন কথা)। আর এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহর (নির্ধারিত) সীমারেখাসমূহ অতিক্রম করে, সে অবশ্যই তার নিজের ওপরই যুলম করে। (হে তালাকদাতা!) তুমি জানো না, এরপর (উক্ত তালাকের পর ) আল্লাহ হয়ত (উভয়ের ফিরে আসার) কোন একটা পথ বের করে দিবেন।

**2.** فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ فَارِقُوهُنَّ بِمَعۡرُوفٖ وَأَشۡهِدُواْ ذَوَيۡ عَدۡلٖ مِّنكُمۡ وَأَقِيمُواْ ٱلشَّهَٰدَةَ لِلَّهِۚ ذَٰلِكُمۡ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مَخۡرَجٗا ﴿٢﴾  
উচ্চারণ: ফা ইযা বালাগনা আজালাহুন্না ফা আমসিকূহুন্না বিমারূফিন আও ফারিকূহুন্না বিমারূফিও ওয়া আশহিদূ যাওয়াই আদলিম মিনকুম ওয়া আকীমুশ শাহাদাতা লিল্লাহি যালিকুম ইঊআযু বিহী মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহূ মাখরাজা।  
অর্থ: অতঃপর তারা যখন তাদের (নির্ধারিত) ইদ্দত পরিপূর্ণ হওয়ার শেষ সীমায় পৌঁছে, তখন তোমরা তাদের ন্যায়ানুগ পন্থায় রেখে দাও অথবা ন্যায়ানুগ পন্থায় তাদের থেকে পৃথক হয়ে যাও। আর তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখো। আর তোমরা আল্লাহর জন্য যথাযথভাবে সাক্ষ্য প্রদান করো। এ বিধানের মাধ্যমে সেই ব্যক্তিকেই উপদেশ দেওয়া হয়, যে আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান রাখে। আর যে আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করে, তিনি তার জন্য (সংকট থেকে) উত্তরণের পথ বের করে দেন।

**3.** وَيَرۡزُقۡهُ مِنۡ حَيۡثُ لَا يَحۡتَسِبُۚ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسۡبُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بَٰلِغُ أَمۡرِهِۦۚ قَدۡ جَعَلَ ٱللَّهُ لِكُلِّ شَيۡءٖ قَدۡرٗا ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া ইয়ারযুকহু মিন হাইছু লা ইয়াহতাসিবু ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবুহূ ইন্নাল্লাহা বালিগু আমরিহী কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা।  
অর্থ: আর স্মরণ করুন, যখন নবী তাঁর স্ত্রীদের একজনের কাছে একটি গোপন কথা বলেছিলেন। অতঃপর সে যখন তা (অন্যের কাছে) প্রকাশ করে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়ে দিলেন, তখন নবী সে বিষয়ের কিছু অংশ তাকে জানালেন এবং কিছু অংশ উল্লেখ করা থেকে বিরত থাকলেন। অতঃপর তিনি যখন তাকে এ বিষয়ে অবহিত করলেন, তখন সে বলল, ‘আপনাকে এ কথা কে জানাল?’ তিনি বললেন, ‘আমাকে জানিয়েছেন সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক অবহিত আল্লাহ।’

**4.** وَٱلَّٰٓـِٔي يَئِسۡنَ مِنَ ٱلۡمَحِيضِ مِن نِّسَآئِكُمۡ إِنِ ٱرۡتَبۡتُمۡ فَعِدَّتُهُنَّ ثَلَٰثَةُ أَشۡهُرٖ وَٱلَّٰٓـِٔي لَمۡ يَحِضۡنَۚ وَأُوْلَٰتُ ٱلۡأَحۡمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مِنۡ أَمۡرِهِۦ يُسۡرٗا ﴿٤﴾  
উচ্চারণ: ওয়াল লাঈ ইয়াইসনা মিনাল মাহীদি মিন নিসাইকুম ইনির তাবতুম ফাইদ্দাতুহুন্না ছালাছাতু আশহুরিও ওয়াল লাঈ লাম ইয়াহিদনা ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আই ইয়াদানা হামলাহুন্না ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহূ মিন আমরিহী ইউসরা।  
অর্থ: তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতুমতী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তাদের ইদ্দতের ব্যাপারে তোমরা যদি সংশয়ে থাকো, তাদের ইদ্দত তিন মাস এবং যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি। আর গর্ভবতী নারীর ইদ্দতকাল সন্তান প্রসব হওয়া পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য তার (সকল) কাজকে সহজ করে দেন।

**5.** ذَٰلِكَ أَمۡرُ ٱللَّهِ أَنزَلَهُۥٓ إِلَيۡكُمۡۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يُكَفِّرۡ عَنۡهُ سَيِّـَٔاتِهِۦ وَيُعۡظِمۡ لَهُۥٓ أَجۡرًا ﴿٥﴾  
উচ্চারণ: যালিকা আমরুল্লাহি আনযালাহূ ইলাইকুম ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফ্ফির আনহু সায়্যিআতিহী ওয়া ইউযিম লাহূ আজরা।  
অর্থ: এটি হচ্ছে আল্লাহর বিধান, তিনি তা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে দিবেন এবং তার প্রতিদানকে বড় করে দিবেন।

**6.** أَسۡكِنُوهُنَّ مِنۡ حَيۡثُ سَكَنتُم مِّن وُجۡدِكُمۡ وَلَا تُضَآرُّوهُنَّ لِتُضَيِّقُواْ عَلَيۡهِنَّۚ وَإِن كُنَّ أُوْلَٰتِ حَمۡلٖ فَأَنفِقُواْ عَلَيۡهِنَّ حَتَّىٰ يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ فَإِنۡ أَرۡضَعۡنَ لَكُمۡ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ وَأۡتَمِرُواْ بَيۡنَكُم بِمَعۡرُوفٖۖ وَإِن تَعَاسَرۡتُمۡ فَسَتُرۡضِعُ لَهُۥٓ أُخۡرَىٰ ﴿٦﴾  
উচ্চারণ: আসকিনূহুন্না মিন হাইছু সাকানতুম মিও ওয়ুজদিকুম ওয়া লা তুদার্রূহুন্না লিতুদায়্যিকূ আলাইহিন্না ওয়া ইন কুন্না উলাতি হামলিন ফা আনফিকূ আলাইহিন্না হাত্তা ইয়াদানা হামলাহুন্না ফা ইন আরদানা লাকুম ফা আতূহুন্না উজূরাহুন্না ওয়াতামিরূ বাইনাকুম বিমারূফিও ওয়া ইন তাআসারতুম ফাসাতুরদিউ লাহূ উখরা।  
অর্থ: (ইদ্দত পালনকালীন সময়) তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যে ধরনের বাড়িতে বসবাস করো তাদেরকেও সে ধরনের বাড়িতে বসবাস করতে দাও, তাদেরকে সংকটে ফেলার জন্য কষ্ট দিয়ো না। আর তালাকপ্রাপ্তারা যদি গর্ভবতী হয়, তবে তাদের সন্তান প্রসব করা পর্যন্ত তোমরা তাদের জন্য ভরণ-পোষণ দিবে। আর তারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায়, তবে তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দাও। আর (মজুরির ব্যাপারে) তোমরা ন্যায়সংগতভাবে নিজেদের মাঝে পরামর্শ করো। আর যদি তোমরা (মজুরি নির্ধারণে) পরস্পর কঠোর হও, তবে অন্য একজন নারী (সন্তানের) পিতার পক্ষে দুধপান করাবে।

**7.** لِيُنفِقۡ ذُو سَعَةٖ مِّن سَعَتِهِۦۖ وَمَن قُدِرَ عَلَيۡهِ رِزۡقُهُۥ فَلۡيُنفِقۡ مِمَّآ ءَاتَىٰهُ ٱللَّهُۚ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا مَآ ءَاتَىٰهَاۚ سَيَجۡعَلُ ٱللَّهُ بَعۡدَ عُسۡرٖ يُسۡرٗا ﴿٧﴾  
উচ্চারণ: লিয়ুনফিক যূ সাআতিম মিন সাআতিহী ওয়া মান কুদিরা আলাইহি রিযকুহূ ফালয়ুনফিক মিম্মা আতাহুল্লাহু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বাদা উসরিই ইউসরা।  
অর্থ: সামর্থ্যবান যেন নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করে, আর যার রিযক সংকীর্ণ করা হয়েছে, সে যেন আল্লাহ তাকে যা দিয়েছেন, তা হতে (সাধ্যানুযায়ী) ব্যয় করে। আল্লাহ যাকে যেটুকু সামর্থ্য দিয়েছেন, তিনি কাউকে তার চেয়ে বেশি বোঝা চাপাতে চান না। অচিরেই আল্লাহ তার কষ্টের পর প্রশস্ততা দান করবেন।

**8.** وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ عَتَتۡ عَنۡ أَمۡرِ رَبِّهَا وَرُسُلِهِۦ فَحَاسَبۡنَٰهَا حِسَابٗا شَدِيدٗا وَعَذَّبۡنَٰهَا عَذَابٗا نُّكۡرٗا ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া কাআয়্যিম মিন কারয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহী ফাহাসাবনাহা হিসাবান শাদীদাও ওয়া আয্যাবনাহা আযাবান নুকরা।  
অর্থ: আর কতো জনপদ তাদের রব ও তাঁর রাসূলগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল। ফলে আমি তাদের কাছ থেকে কঠোর হিসাব নিয়েছি এবং আমি (ইহকাল ও পরকালে) তাদেরকে কঠিন শাস্তি দিয়েছি।

**9.** فَذَاقَتۡ وَبَالَ أَمۡرِهَا وَكَانَ عَٰقِبَةُ أَمۡرِهَا خُسۡرًا ﴿٩﴾  
উচ্চারণ: ফাযাকাত ওয়া বালা আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা।  
অর্থ: ফলে তারা নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে। বস্তুত (দুনিয়া ও আখিরাতের) ক্ষতিই ছিল তাদের কাজের পরিণতি।

**10.** أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ عَذَابٗا شَدِيدٗاۖ فَٱتَّقُواْ ٱللَّهَ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ٱلَّذِينَ ءَامَنُواْۚ قَدۡ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكُمۡ ذِكۡرٗا ﴿١٠﴾  
উচ্চারণ: আআদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবিল লাযীনা আমানূ কাদ আনযালাল্লাহু ইলাইকুম যিকরা।  
অর্থ: (আখিরাতে) আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর, হে বুদ্ধিসম্পন্ন লোকেরা! তোমরা যারা ঈমান এনেছ! নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি নাযিল করেছেন এক উপদেশ।

**11.** رَّسُولٗا يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِ ٱللَّهِ مُبَيِّنَٰتٖ لِّيُخۡرِجَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ وَيَعۡمَلۡ صَٰلِحٗا يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ قَدۡ أَحۡسَنَ ٱللَّهُ لَهُۥ رِزۡقًا ﴿١١﴾  
উচ্চারণ: রাসূলাই ইয়াতলূ আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিল লিয়ুখরিজাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি মিনায যুলুমাতি ইলান নূরি ওয়া মাই ইউমিম বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহাই ইউদখিলহু জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা আবাদান কাদ আহসানাল্লাহু লাহূ রিযকা।  
অর্থ: (উক্ত উপদেশ হলো) একজন রাসূল, যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করে; যারা ঈমান আনে ও সৎকর্ম করে, যাতে তিনি তাদেরকে (কুফরীর) অন্ধকার হতে (হিদায়াতের) আলোতে বের করে আনতে পারেন। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎকাজ করবে তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত; সেখানে তারা চিরস্থায়ী হবে। অবশ্যই আল্লাহ তাকে অতি উত্তম রিযক দিবেন।

**12.** ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ وَمِنَ ٱلۡأَرۡضِ مِثۡلَهُنَّۖ يَتَنَزَّلُ ٱلۡأَمۡرُ بَيۡنَهُنَّ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ وَأَنَّ ٱللَّهَ قَدۡ أَحَاطَ بِكُلِّ شَيۡءٍ عِلۡمَۢا ﴿١٢﴾  
উচ্চারণ: আল্লাহুল লাযী খালাকা সাবআ সামাওয়াতিও ওয়া মিনাল আরদি মিছলাহুন্না ইয়াতানায্যালুল আমরু বাইনাহুন্না লিতালামূ আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীরুও ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা।  
অর্থ: তিনি আল্লাহ, যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন। এগুলোর মাঝে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যেন তোমরা জানতে পারো যে, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞানতো সব কিছুকে বেষ্টন করে আছে।

[পুরো সূরা পড়ুন: সূরা আত-তালাক](https://yasinsurah.com/bn/sura-at-talaq/) · [সূরা আত-তালাক তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-at-talaq/#tilawat)

## সূরা আত-তাহরীম

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكَۖ تَبۡتَغِي مَرۡضَاتَ أَزۡوَٰجِكَۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাবিয়্যু লিমা তুহার্রিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আযওয়াজিকা ওয়াল্লাহু গাফূরুর রাহীম।  
অর্থ: হে নবী! আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।

**2.** قَدۡ فَرَضَ ٱللَّهُ لَكُمۡ تَحِلَّةَ أَيۡمَٰنِكُمۡۚ وَٱللَّهُ مَوۡلَىٰكُمۡۖ وَهُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ﴿٢﴾  
উচ্চারণ: কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুওয়াল আলীমুল হাকীম।  
অর্থ: নিশ্চয় আল্লাহ (কাফফারা প্রদান সাপেক্ষে) তোমাদের জন্য শপথ হতে মুক্তির বিধান দিয়েছেন। আর আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাবান।

**3.** وَإِذۡ أَسَرَّ ٱلنَّبِيُّ إِلَىٰ بَعۡضِ أَزۡوَٰجِهِۦ حَدِيثٗا فَلَمَّا نَبَّأَتۡ بِهِۦ وَأَظۡهَرَهُ ٱللَّهُ عَلَيۡهِ عَرَّفَ بَعۡضَهُۥ وَأَعۡرَضَ عَنۢ بَعۡضٖۖ فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ قَالَتۡ مَنۡ أَنۢبَأَكَ هَٰذَاۖ قَالَ نَبَّأَنِيَ ٱلۡعَلِيمُ ٱلۡخَبِيرُ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া ইয আসার্রান নাবিয়্যু ইলা বাদি আযওয়াজিহী হাদীছান ফালাম্মা নাব্বাআত বিহী ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আর্রাফা বাদাহূ ওয়া আরাদা আম বাদিন ফালাম্মা নাব্বাআহা বিহী কালাত মান আমবাআকা হাযা কালা নাব্বাআনিয়াল আলীমুল খাবীর।  
অর্থ: আর স্মরণ করুন, যখন নবী তাঁর স্ত্রীদের একজনের কাছে একটি গোপন কথা বলেছিলেন। অতঃপর সে যখন তা (অন্যের কাছে) প্রকাশ করে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়ে দিলেন, তখন নবী সে বিষয়ের কিছু অংশ তাকে জানালেন এবং কিছু অংশ উল্লেখ করা থেকে বিরত থাকলেন। অতঃপর তিনি যখন তাকে এ বিষয়ে অবহিত করলেন, তখন সে বলল, ‘আপনাকে এ কথা কে জানাল?’ তিনি বললেন, ‘আমাকে জানিয়েছেন সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক অবহিত আল্লাহ।’

**4.** إِن تَتُوبَآ إِلَى ٱللَّهِ فَقَدۡ صَغَتۡ قُلُوبُكُمَاۖ وَإِن تَظَٰهَرَا عَلَيۡهِ فَإِنَّ ٱللَّهَ هُوَ مَوۡلَىٰهُ وَجِبۡرِيلُ وَصَٰلِحُ ٱلۡمُؤۡمِنِينَۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَعۡدَ ذَٰلِكَ ظَهِيرٌ ﴿٤﴾  
উচ্চারণ: ইন তাতূবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলূবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুওয়া মাওলাহু ওয়া জিবরীলু ওয়া সালিহুল মুমিনীনা ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহীর।  
অর্থ: যদি তোমরা (২ উভয়ে আল্লাহর কাছে তাওবা করো । কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর যদি তোমরা তার (নবীর) বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো, তবে আল্লাহই তার অভিভাবক এবং জিবরীল ও সৎকর্মশীল মু’মিনরাও (তার বন্ধু ও সাহায্যকারী)। তাছাড়া অন্যান্য ফিরিশতারাও তার সাহায্যকারী।

**5.** عَسَىٰ رَبُّهُۥٓ إِن طَلَّقَكُنَّ أَن يُبۡدِلَهُۥٓ أَزۡوَٰجًا خَيۡرٗا مِّنكُنَّ مُسۡلِمَٰتٖ مُّؤۡمِنَٰتٖ قَٰنِتَٰتٖ تَٰٓئِبَٰتٍ عَٰبِدَٰتٖ سَٰٓئِحَٰتٖ ثَيِّبَٰتٖ وَأَبۡكَارٗا ﴿٥﴾  
উচ্চারণ: আসা রাব্বুহূ ইন তাল্লাকাকুন্না আই ইউবদিলাহূ আযওয়াজান খাইরাম মিনকুন্না মুসলিমাতিম মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন ছায়্যিবাতিও ওয়া আবকারা।  
অর্থ: নবী যদি তোমাদের সকলকে তালাক দেয়, তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিমা, মু’মিনা, আনুগত্যকারী, তাওবাকারী, ‘ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী ও কুমারী।

**6.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قُوٓاْ أَنفُسَكُمۡ وَأَهۡلِيكُمۡ نَارٗا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُ عَلَيۡهَا مَلَٰٓئِكَةٌ غِلَاظٞ شِدَادٞ لَّا يَعۡصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ ﴿٦﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারাও ওয়াকূদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসূনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলূনা মা ইউমারূন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের সেই আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। এ আগুনের দায়িত্বে নিয়োজিত রয়েছে এমন ফিরিশতারা যারা নির্মম ও কঠোর, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন তারা সে ব্যাপারে তাঁর অবাধ্য হয় না। আর তারা তা-ই করে, যা তাদেরকে আদেশ করা হয়।

**7.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَعۡتَذِرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٧﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা কাফারূ লা তাতাযিরুল ইয়াওমা ইন্নামা তুজযাওনা মা কুনতুম তামালূন।  
অর্থ: হে কাফিররা! আজ তোমরা (কোনো) ওজর-আপত্তি পেশ করো না। (দুনিয়াতে) তোমরা যে আমল করতে, তার প্রতিফলই তোমাদেরকে দেয়া হচ্ছে।

**8.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ تُوبُوٓاْ إِلَى ٱللَّهِ تَوۡبَةٗ نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمۡ أَن يُكَفِّرَ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَيُدۡخِلَكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يَوۡمَ لَا يُخۡزِي ٱللَّهُ ٱلنَّبِيَّ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥۖ نُورُهُمۡ يَسۡعَىٰ بَيۡنَ أَيۡدِيهِمۡ وَبِأَيۡمَٰنِهِمۡ يَقُولُونَ رَبَّنَآ أَتۡمِمۡ لَنَا نُورَنَا وَٱغۡفِرۡ لَنَآۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٨﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ তূবূ ইলাল্লাহি তাওবাতান নাসূহান আসা রাব্বুকুম আই ইউকাফ্ফিরা আনকুম সায়্যিআতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল লাযীনা আমানূ মাআহূ নূরুহুম ইয়াসআ বাইনা আইদীহিম ওয়া বিআইমানিহিম ইয়াকূলূনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা; আশা করা যায়, তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। সেদিন নবী ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। (পুলসিরাতে) তাদের আলো তাদের সামনে ও ডানে ছুটোছুটি করতে থাকবে। তারা বলবে: ‘হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান।’

**9.** يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ جَٰهِدِ ٱلۡكُفَّارَ وَٱلۡمُنَٰفِقِينَ وَٱغۡلُظۡ عَلَيۡهِمۡۚ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿٩﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাবিয়্যু জাহিদিল কুফ্ফারা ওয়াল মুনাফিকীনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসীর।  
অর্থ: ‘হে নবী! কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের ব্যাপারে কঠোর হও। আর তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল!

**10.** ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا لِّلَّذِينَ كَفَرُواْ ٱمۡرَأَتَ نُوحٖ وَٱمۡرَأَتَ لُوطٖۖ كَانَتَا تَحۡتَ عَبۡدَيۡنِ مِنۡ عِبَادِنَا صَٰلِحَيۡنِ فَخَانَتَاهُمَا فَلَمۡ يُغۡنِيَا عَنۡهُمَا مِنَ ٱللَّهِ شَيۡـٔٗا وَقِيلَ ٱدۡخُلَا ٱلنَّارَ مَعَ ٱلدَّٰخِلِينَ ﴿١٠﴾  
উচ্চারণ: দারাবাল্লাহু মাছালাল লিল লাযীনা কাফারুম রাআতা নূহিও ওয়ামরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআও ওয়া কীলাদ খুলান নারা মাআদ দাখিলীন।  
অর্থ: যারা কুফরী করে তাদের জন্য আল্লাহ নূহের স্ত্রীর ও লূতের স্ত্রীর উদাহরণ পেশ করেন। তারা আমার বান্দাদের মধ্য হতে দু’জন সৎ বান্দার অধীনে ছিল; কিন্তু তারা উভয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। অতঃপর আল্লাহর শাস্তি হতে রক্ষায় নূহ ও লূত তাদের কোন কাজে আসেনি। তাদেরকে বলা হলো: ‘তোমরা উভয়ে জাহান্নামে (কাফির ও ফাসিক) প্রবেশকারীদের সাথে প্রবেশ করো।’

**11.** وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا لِّلَّذِينَ ءَامَنُواْ ٱمۡرَأَتَ فِرۡعَوۡنَ إِذۡ قَالَتۡ رَبِّ ٱبۡنِ لِي عِندَكَ بَيۡتٗا فِي ٱلۡجَنَّةِ وَنَجِّنِي مِن فِرۡعَوۡنَ وَعَمَلِهِۦ وَنَجِّنِي مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়া দারাবাল্লাহু মাছালাল লিল লাযীনা আমানুম রাআতা ফিরআওনা ইয কালাত রাব্বিব নি লী ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনী মিন ফিরআওনা ওয়া আমালিহী ওয়া নাজ্জিনী মিনাল কাওমিয যালিমীন।  
অর্থ: (একইভাবে) যারা ঈমান আনে, তাদের জন্য আল্লাহ ফির‘আউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন, যখন সে (আল্লাহর দরবারে ফরিয়াদ করে) বলেছিল: ‘হে আমার রব! আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফির‘আউন ও তার দুষ্কৃতি হতে উদ্ধার করুন। আর আমাকে নাজাত দিন যালিম সম্প্রদায় হতে।’

**12.** وَمَرۡيَمَ ٱبۡنَتَ عِمۡرَٰنَ ٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتۡ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦ وَكَانَتۡ مِنَ ٱلۡقَٰنِتِينَ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া মারয়ামাব নাতা ইমরানাল লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহী ওয়া কানাত মিনাল কানিতীন।  
অর্থ: (আল্লাহ আরও উদাহরণ পেশ করেন,) ‘ইমরান কন্যা মারইয়ামের, যে নিজের সতীত্ব রক্ষা করেছিল। ফলে আমি তাতে আমার রূহ থেকে ফুঁকে দিয়েছিলাম। আর সে তার রবের বাণীসমূহ ও তাঁর কিতাবসমূহের সত্যতা স্বীকার করেছিল এবং সে ছিল অনুগতদের অন্তর্ভুক্ত।

[পুরো সূরা পড়ুন: সূরা আত-তাহরীম](https://yasinsurah.com/bn/sura-at-tahrim/) · [সূরা আত-তাহরীম তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-at-tahrim/#tilawat)

## পারা 28 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 28 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 28 শুরু হয়েছে সূরা আল-মুজাদালা, আয়াত 1 থেকে এবং শেষ হয়েছে সূরা আত-তাহরীম, আয়াত 12-এ।

### পারা 28-এ কোন কোন সূরা আছে?

পারা 28-এ আছে সূরা আল-মুজাদালা, সূরা আল-হাশর, সূরা আল-মুমতাহিনা, সূরা আস-সফ, সূরা আল-জুমুআ, সূরা আল-মুনাফিকূন, সূরা আত-তাগাবুন, সূরা আত-তালাক ও সূরা আত-তাহরীম।

### পারা 28-এ কত আয়াত?

পারা 28-এ মোট 137টি আয়াত আছে।

- [আগের পারা পারা 27](https://yasinsurah.com/bn/para-27/)
- [পরের পারা পারা 29](https://yasinsurah.com/bn/para-29/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
