# পারা 4

> কুরআনের পারা 4 অনলাইনে পড়ুন: সূরা আলে-ইমরান 93 থেকে সূরা আন-নিসা 23, মোট 131টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-4/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 4

131 আয়াত · 2টি সূরা

সূরা আলে-ইমরান 93-200, সূরা আন-নিসা 1-23

পারা 4 সূরা আলে-ইমরান, আয়াত 93 থেকে শুরু হয়ে সূরা আন-নিসা, আয়াত 23 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 131টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আলে-ইমরান, আয়াত 93-200

**93.** ۞ كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلّٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسۡرَٰٓءِيلُ عَلَىٰ نَفۡسِهِۦ مِن قَبۡلِ أَن تُنَزَّلَ ٱلتَّوۡرَىٰةُۚ قُلۡ فَأۡتُواْ بِٱلتَّوۡرَىٰةِ فَٱتۡلُوهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٩٣﴾  
উচ্চারণ: কুল্লুত তাআমি কানা হিল্লাল লিবানী ইসরাঈলা ইল্লা মা হার্রামা ইসরাঈলু আলা নাফসিহী মিন কাবলি আন তুনায্যালাত তাওরাতু কুল ফাতূ বিত তাওরাতি ফাতলূহা ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: তাওরাত নাযিল হওয়ার পূর্বে ইসরাঈল (ইয়াকূব) তার নিজের উপর যা হারাম করেছিল তা ছাড়া বনী ইসরাঈলের জন্য যাবতীয় (পবিত্র) খাদ্যই হালাল ছিল। (হে নবী!) তুমি তাদেরকে বলে দাও: ‘যদি তোমরা (তোমাদের দাবিতে) সত্যবাদী হও, তবে তাওরাত আনো এবং তা পাঠ করে দেখাও।’

**94.** فَمَنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ফামানিফ তারা আলাল্লাহিল কাযিবা মিম বাদি যালিকা ফা উলাইকা হুমুয যালিমূন।  
অর্থ: এরপরও যারা আল্লাহর ওপর মিথ্যারোপ করবে, তারাই যালিম।

**95.** قُلۡ صَدَقَ ٱللَّهُۗ فَٱتَّبِعُواْ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴿٩٥﴾  
উচ্চারণ: কুল সাদাকাল্লাহু ফাত্তাবিঊ মিল্লাতা ইবরাহীমা হানীফাও ওয়া মা কানা মিনাল মুশরিকীন।  
অর্থ: তুমি বলে দাও: ‘আল্লাহ সত্য বলেছেন। কাজেই তোমরা একনিষ্ঠভাবে ইবরাহীমের ধর্ম অনুসরণ করো। আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।

**96.** إِنَّ أَوَّلَ بَيۡتٖ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكٗا وَهُدٗى لِّلۡعَٰلَمِينَ ﴿٩٦﴾  
উচ্চারণ: ইন্না আওওয়ালা বাইতিও ওয়ুদিআ লিন নাসি লাল লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামীন।  
অর্থ: নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল, সেটি বাক্কায় (মক্কা নগরীতে) অবস্থিত, যা বরকতময় ও বিশ্ববাসীর জন্যে হিদায়াত )।

**97.** فِيهِ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ مَّقَامُ إِبۡرَٰهِيمَۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنٗاۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلٗاۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ ﴿٩٧﴾  
উচ্চারণ: ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইবরাহীমা ওয়া মান দাখালাহূ কানা আমিনাও ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস তাতাআ ইলাইহি সাবীলাও ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামীন।  
অর্থ: এটিতে রয়েছে সুস্পষ্ট নির্দশনসমূহ। মাকামু ইবরাহীম। যে তাতে প্রবেশ করবে, সে নিরাপদ হয়ে যাবে। আর এ ঘরে পৌঁছার শক্তি-সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর সন্তুষ্টির জন্য বায়তুল্লাহর হজ্জ করা ফরয। আর যে কুফরী করে, তবে নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী।

**98.** قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا تَعۡمَلُونَ ﴿٩٨﴾  
উচ্চারণ: কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরূনা বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু শাহীদুন আলা মা তামালূন।  
অর্থ: তুমি বলো: ‘হে আহলু কিতাব! তোমরা আল্লাহর নিদর্শনসমূহের সাথে কেন কুফরী করছো? আর তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী।’

**99.** قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ تَبۡغُونَهَا عِوَجٗا وَأَنتُمۡ شُهَدَآءُۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴿٩٩﴾  
উচ্চারণ: কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দূনা আন সাবীলিল্লাহি মান আমানা তাবগূনাহা ইওয়াজাও ওয়া আনতুম শুহাদাউ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তামালূন।  
অর্থ: তুমি বলে দাও: ‘হে আহলু কিতাব! যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে তাকে কেন তোমরা আল্লাহর পথে তাতে বক্রতা সন্ধান করে বাধা দিচ্ছো,? অথচ তোমরা সাক্ষী। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।

**100.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ فَرِيقٗا مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ يَرُدُّوكُم بَعۡدَ إِيمَٰنِكُمۡ كَٰفِرِينَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইন তুতীঊ ফারীকাম মিনাল লাযীনা ঊতুল কিতাবা ইয়ারুদ্দূকুম বাদা ঈমানিকুম কাফিরীন।  
অর্থ: হে মুমিনগণ! যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছে তোমরা যদি তাদের একটি দলেরও আনুগত্য কর, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরও কাফির বানিয়ে দিবে।

**101.** وَكَيۡفَ تَكۡفُرُونَ وَأَنتُمۡ تُتۡلَىٰ عَلَيۡكُمۡ ءَايَٰتُ ٱللَّهِ وَفِيكُمۡ رَسُولُهُۥۗ وَمَن يَعۡتَصِم بِٱللَّهِ فَقَدۡ هُدِيَ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿١٠١﴾  
উচ্চারণ: ওয়া কাইফা তাকফুরূনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহূ ওয়া মাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: আর কিভাবে তোমরা কুফরী করবে; অথচ আল্লাহর আয়াতসমূহ তোমাদের কাছে তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল ? আর যে ব্যক্তি আল্লাহকেমজবুতভাবে আঁকড়ে ধরবে, সে অবশ্যই সরল-সঠিক পথের হিদায়াত লাভ করবে।

**102.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুত তাকুল্লাহা হাক্কা তুকাতিহী ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমূন।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা সত্যিকারার্থে আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেয়ো না।

**103.** وَٱعۡتَصِمُواْ بِحَبۡلِ ٱللَّهِ جَمِيعٗا وَلَا تَفَرَّقُواْۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ كُنتُمۡ أَعۡدَآءٗ فَأَلَّفَ بَيۡنَ قُلُوبِكُمۡ فَأَصۡبَحۡتُم بِنِعۡمَتِهِۦٓ إِخۡوَٰنٗا وَكُنتُمۡ عَلَىٰ شَفَا حُفۡرَةٖ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنۡهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ﴿١٠٣﴾  
উচ্চারণ: ওয়াতাসিমূ বিহাবলিল্লাহি জামীআও ওয়া লা তাফার্রাকূ ওয়াযকুরূ নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফা আল্লাফা বাইনা কুলূবিকুম ফা আসবাহতুম বিনিমাতিহী ইখওয়ানাও ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফা আনকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহী লাআল্লাকুম তাহতাদূন।  
অর্থ: তোমরা সবাই আল্লাহর রশি (আল-কুরআন ও বিশুদ্ধ সুন্নাহকে) দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করলেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা তো জাহান্নামের দ্বারপ্রান্তে ছিলে। তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদেরজন্যে তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা হিদায়াতের পথে পরিচালিত হও।

**104.** وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿١٠٤﴾  
উচ্চারণ: ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদঊনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরূনা বিল মারূফি ওয়া ইয়ানহাওনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহূন।  
অর্থ: তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই পরিপূর্ণ সফলকাম হবে।

**105.** وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ تَفَرَّقُواْ وَٱخۡتَلَفُواْ مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ﴿١٠٥﴾  
উচ্চারণ: ওয়া লা তাকূনূ কাল লাযীনা তাফার্রাকূ ওয়াখতালাফূ মিম বাদি মা জাআহুমুল বায়্যিনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম।  
অর্থ: তোমরা তাদের মতো হয়ো না, যারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পরও পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে ও নিজেদের মধ্যে বিভেদ করেছে। আর তাদের জন্য রয়েছে ।

**106.** يَوۡمَ تَبۡيَضُّ وُجُوهٞ وَتَسۡوَدُّ وُجُوهٞۚ فَأَمَّا ٱلَّذِينَ ٱسۡوَدَّتۡ وُجُوهُهُمۡ أَكَفَرۡتُم بَعۡدَ إِيمَٰنِكُمۡ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ইয়াওমা তাবয়াদ্দু ওয়ুজূহুও ওয়া তাসওয়াদ্দু ওয়ুজূহুন ফা আম্মাল লাযীনাস ওয়াদ্দাত ওয়ুজূহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরূন।  
অর্থ: সেদিন কিছু লোকের (ঈমানদারদের) চেহারা উজ্জল হবে এবং কিছু লোকের (কাফিরদের) চেহারা কালো হবে। যাদের মুখ কালো হবে (তাদেরকে বলা হবে), ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা (আল্লাহর) শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরী করতে।

**107.** وَأَمَّا ٱلَّذِينَ ٱبۡيَضَّتۡ وُجُوهُهُمۡ فَفِي رَحۡمَةِ ٱللَّهِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ওয়া আম্মাল লাযীনাব ইয়াদ্দাত ওয়ুজূহুহুম ফাফী রাহমাতিল্লাহি হুম ফীহা খালিদূন।  
অর্থ: আর যাদের চেহারা উজ্জল হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে চিরস্থায়ী হবে।

**108.** تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۗ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعَٰلَمِينَ ﴿١٠٨﴾  
উচ্চারণ: তিলকা আয়াতুল্লাহি নাতলূহা আলাইকা বিল হাক্কি ওয়া মাল্লাহু ইউরীদু যুলমাল লিল আলামীন।  
অর্থ: এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার প্রতি যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিজগতের প্রতি যুলম করার ইচ্ছা পোষণ করেন না।

**109.** وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ﴿١٠٩﴾  
উচ্চারণ: ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমূর।  
অর্থ: আর আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে সব আল্লাহরইএবং আল্লাহর কাছেই এসব কিছুকে একদিন ফিরিয়ে নেয়া হবে।

**110.** كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ وَلَوۡ ءَامَنَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ لَكَانَ خَيۡرٗا لَّهُمۚ مِّنۡهُمُ ٱلۡمُؤۡمِنُونَ وَأَكۡثَرُهُمُ ٱلۡفَٰسِقُونَ ﴿١١٠﴾  
উচ্চারণ: কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাসি তামুরূনা বিল মারূফি ওয়া তানহাওনা আনিল মুনকারি ওয়া তুমিনূনা বিল্লাহি ওয়া লাও আমানা আহলুল কিতাবি লাকানা খাইরাল লাহুম মিনহুমুল মুমিনূনা ওয়া আকছারুহুমুল ফাসিকূন।  
অর্থ: (হে উম্মতে মুহাম্মাদী!) তোমরাই শ্রেষ্ঠতম উম্মত, যাদেরকে মানব জাতির (কল্যাণের) জন্য বের করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ করবে, অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। আর আহলু কিতাবরা যদি (আল্লাহ ও তাঁর রাসূল ঈমান আনায়ন করতো, তবে তা ছিল তাদের (দুনিয়া ও আখিরাতের) জন্যে কল্যাণকর। যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক মু’মিন আছে; কিন্তু তাদের অধিকাংশই ফাসিক।

**111.** لَن يَضُرُّوكُمۡ إِلَّآ أَذٗىۖ وَإِن يُقَٰتِلُوكُمۡ يُوَلُّوكُمُ ٱلۡأَدۡبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ ﴿١١١﴾  
উচ্চারণ: লাই ইয়াদুর্রূকুম ইল্লা আযাও ওয়া ইই ইউকাতিলূকুম ইউওয়াল্লূকুমুল আদবারা ছুম্মা লা ইউনসারূন।  
অর্থ: তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না, (সাময়িক) কিছু কষ্ট দেয়া ছাড়া। আর যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তারা পৃষ্ঠপ্রদর্শন করে পালাবে। তারপর তাদেরকে সাহায্য করা হবে না।

**112.** ضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ أَيۡنَ مَا ثُقِفُوٓاْ إِلَّا بِحَبۡلٖ مِّنَ ٱللَّهِ وَحَبۡلٖ مِّنَ ٱلنَّاسِ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلۡمَسۡكَنَةُۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ ﴿١١٢﴾  
উচ্চারণ: দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনা মা ছুকিফূ ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাঊ বিগাদাবিম মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানাতু যালিকা বিআন্নাহুম কানূ ইয়াকফুরূনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলূনাল আমবিয়াআ বিগাইরি হাক্কিন যালিকা বিমা আসাও ওয়া কানূ ইয়াতাদূন।  
অর্থ: তাদেরকে আল্লাহর প্রতিশ্রুতির বাইরে ও মানুষের প্রতিশ্রুতির বাইরে যেখানেই পাওয়া গেছে, সেখানেই তারা লাঞ্ছিত ও অপমানিত হয়েছে। আর তারা আল্লাহর ক্রোধে পতিত হয়েছে। উপরন্তু তাদের উপর দারিদ্র্য চাপিয়ে দেয়া হয়েছে। এটা এ জন্যে যে, তারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করতো এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করতো। তাছাড়া এজন্যও যে, তারা অবাধ্যতা করতো এবং সীমালঙ্ঘন করতো।

**113.** ۞ لَيۡسُواْ سَوَآءٗۗ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ أُمَّةٞ قَآئِمَةٞ يَتۡلُونَ ءَايَٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيۡلِ وَهُمۡ يَسۡجُدُونَ ﴿١١٣﴾  
উচ্চারণ: লাইসূ সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুই ইয়াতলূনা আয়াতিল্লাহি আনাআল লাইলি ওয়া হুম ইয়াসজুদূন।  
অর্থ: আহলু কিতাবের সবাই এক রকম নয়। তাদের মধ্যে একদল লোক আল্লাহর দ্বীনের উপর অবিচল । তারা রাতে সাজদারত হয়ে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে ।

**114.** يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَيُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِۖ وَأُوْلَٰٓئِكَ مِنَ ٱلصَّٰلِحِينَ ﴿١١٤﴾  
উচ্চারণ: ইউমিনূনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া ইয়ামুরূনা বিল মারূফি ওয়া ইয়ানহাওনা আনিল মুনকারি ওয়া ইউসারিঊনা ফিল খাইরাতি ওয়া উলাইকা মিনাস সালিহীন।  
অর্থ: তারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, সৎকাজের আদেশ দেয়, অসৎকাজে নিষেধ করে এবং তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। আর তারাই সৎলোকের অন্তর্ভুক্ত।

**115.** وَمَا يَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَلَن يُكۡفَرُوهُۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلۡمُتَّقِينَ ﴿١١٥﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়াফআলূ মিন খাইরিন ফালাই ইউকফারূহু ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকীন।  
অর্থ: আর তারা যে ভালো কাজ করে, তা অস্বীকার করা হবে না। আর আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে সম্যক জ্ঞাত।

**116.** إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿١١٦﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা কাফারূ লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়া লা আওলাদুহুম মিনাল্লাহি শাইআও ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।  
অর্থ: নিশ্চয় যারা কুফরী করেছে, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আর তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে।

**117.** مَثَلُ مَا يُنفِقُونَ فِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَثَلِ رِيحٖ فِيهَا صِرٌّ أَصَابَتۡ حَرۡثَ قَوۡمٖ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ فَأَهۡلَكَتۡهُۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِنۡ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴿١١٧﴾  
উচ্চারণ: মাছালু মা ইউনফিকূনা ফী হাযিহিল হায়াতিদ দুনয়া কামাছালি রীহিন ফীহা সির্রুন আসাবাত হারছা কাওমিন যালামূ আনফুসাহুম ফা আহলাকাতহু ওয়া মা যালামাহুমুল্লাহু ওয়া লাকিন আনফুসাহুম ইয়াযলিমূন।  
অর্থ: তারা এ দুনিয়ার জীবনে যা ব্যয় করে, তার দৃষ্টান্ত সেই শীতল-বায়ুর মতো, যাতে তীব্র শীতলতা (ঠাণ্ডা হাওয়া) থাকে; যা আঘাত হানলো এমন এক সম্প্রদায়ের ফসলে, যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, অতঃপর তা তাদের ফসল ধ্বংস করে দিল। আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি; বরং তারা নিজেদেরই প্রতি জুলুম করে।

**118.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ بِطَانَةٗ مِّن دُونِكُمۡ لَا يَأۡلُونَكُمۡ خَبَالٗا وَدُّواْ مَا عَنِتُّمۡ قَدۡ بَدَتِ ٱلۡبَغۡضَآءُ مِنۡ أَفۡوَٰهِهِمۡ وَمَا تُخۡفِي صُدُورُهُمۡ أَكۡبَرُۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ﴿١١٨﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাত্তাখিযূ বিতানাতাম মিন দূনিকুম লা ইয়ালূনাকুম খাবালাও ওয়াদ্দূ মা আনিত্তুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফী সুদূরুহুম আকবারু কাদ বায়্যান্না লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলূন।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা তোমাদের বাইরে অন্যদের অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না (যাদেরকে তোমাদের গোপন বিষয়গুলো অবহিত করবে)। তারা (কাফিররা) তোমাদের ক্ষতিসাধনে কোনো ত্রুটি করে না; তারা তাই কামনা করে, যা তোমাদের মারাত্মক ক্ষতি করে (ও তোমাদেরকে কষ্ট দেয়)। তাদের মুখ থেকে বিদ্বেষ প্রকাশ পেয়ে গেছে, আর তাদের অন্তরে যা লুকিয়ে আছে তা আরও বড়। আমি তোমাদের জন্য (দুনিয়া ও আখিরাতের কল্যাণের) নিদর্শনসমূহ স্পষ্ট করে বর্ণনা করেছি, যদি তোমরা বুঝতে পারো।

**119.** هَٰٓأَنتُمۡ أُوْلَآءِ تُحِبُّونَهُمۡ وَلَا يُحِبُّونَكُمۡ وَتُؤۡمِنُونَ بِٱلۡكِتَٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ عَضُّواْ عَلَيۡكُمُ ٱلۡأَنَامِلَ مِنَ ٱلۡغَيۡظِۚ قُلۡ مُوتُواْ بِغَيۡظِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿١١٩﴾  
উচ্চারণ: হাআনতুম উলাই তুহিব্বূনাহুম ওয়া লা ইউহিব্বূনাকুম ওয়া তুমিনূনা বিল কিতাবি কুল্লিহী ওয়া ইযা লাকূকুম কালূ আমান্না ওয়া ইযা খালাও আদ্দূ আলাইকুমুল আনামিলা মিনাল গাইযি কুল মূতূ বিগাইযিকুম ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর।  
অর্থ: তোমরা তাদেরকে ভালোবাসো ঠিকই; কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না আর তোমরা সকল কিতাবের ওপর ঈমান রাখো। আর তারা যখন তোমাদের সাথে মিলিত হয়, তখন বলে: ‘আমরা ঈমান এনেছি; কিন্তু তারা নিজেরা যখন একান্তে মিলিত হয়, তখন তোমাদের প্রতি ক্রোধ ও আক্রোশে তারা নিজেদের আঙ্গুলের অগ্রভাগ দাঁত দিয়ে কামড়াতে থাকে।’ তুমি তাদেরকে বল: ‘তোমরা তোমাদের ক্রোধে ও আক্রোশেই মরো।’ নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা রয়েছে, সে সম্পর্কে সম্যক অবগত।

**120.** إِن تَمۡسَسۡكُمۡ حَسَنَةٞ تَسُؤۡهُمۡ وَإِن تُصِبۡكُمۡ سَيِّئَةٞ يَفۡرَحُواْ بِهَاۖ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ لَا يَضُرُّكُمۡ كَيۡدُهُمۡ شَيۡـًٔاۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ ﴿١٢٠﴾  
উচ্চারণ: ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সায়্যিআতুই ইয়াফরাহূ বিহা ওয়া ইন তাসবিরূ ওয়া তাত্তাকূ লা ইয়াদুর্রুকুম কাইদুহুম শাইআন ইন্নাল্লাহা বিমা ইয়ামালূনা মুহীত।  
অর্থ: যদি তোমাদেরকে কোন কল্যাণ স্পর্শ করে, তখন তা তাদের মনে কষ্ট দেয়। আর যদি তোমাদেরকে মন্দ স্পর্শ করে, তখন তাতে তারা আনন্দিত হয়। আর যদি তোমরা ধৈর্যধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তাদের কর্মকাণ্ড পরিবেষ্টন করে আছেন।

**121.** وَإِذۡ غَدَوۡتَ مِنۡ أَهۡلِكَ تُبَوِّئُ ٱلۡمُؤۡمِنِينَ مَقَٰعِدَ لِلۡقِتَالِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿١٢١﴾  
উচ্চারণ: ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাওওয়িউল মুমিনীনা মাকাইদা লিল কিতালি ওয়াল্লাহু সামীউন আলীম।  
অর্থ: আর স্মরণ কর, যখন তুমি তোমার পরিবার পরিজন থেকে সকাল বেলায় বের হয়ে মু’মিনদেরকে যুদ্ধের ঘাঁটিসমূহে বিন্যস্ত করছিলে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

**122.** إِذۡ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمۡ أَن تَفۡشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَاۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴿١٢٢﴾  
উচ্চারণ: ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনূন।  
অর্থ: (হে নবী!) স্মরণ কর, যখন তোমাদের মধ্য থেকে দুটি দলের (বনূ সালিমাহ ও বনূ হারিসাহ মুনাফিকদের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া দেখে) সাহস হারিয়ে ফেলার উপক্রম হয়েছিলো (এবং যুদ্ধ থেকে পিছু হটার ইচ্ছা করলো); কিন্তু আল্লাহ তাদের উভয়ের (সুদৃঢ় সাহস ফিরিয়ে দেয়ার জন্য) অভিভাবক (ও সাহায্যকারী)। আর আল্লাহর ওপরই যেন মু’মিনগণ তাওয়াক্কুল করে।

**123.** وَلَقَدۡ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدۡرٖ وَأَنتُمۡ أَذِلَّةٞۖ فَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿١٢٣﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিও ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরূন।  
অর্থ: আর আল্লাহ অবশ্যই তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন; অথচ তোমরা তখন ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আশা করা যায়, তোমরা শোকর আদায়কারী হবে।

**124.** إِذۡ تَقُولُ لِلۡمُؤۡمِنِينَ أَلَن يَكۡفِيَكُمۡ أَن يُمِدَّكُمۡ رَبُّكُم بِثَلَٰثَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُنزَلِينَ ﴿١٢٤﴾  
উচ্চারণ: ইয তাকূলু লিল মুমিনীনা আলাই ইয়াকফিয়াকুম আই ইউমিদ্দাকুম রাব্বুকুম বিছালাছাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনযালীন।  
অর্থ: স্মরণ কর, যখন তুমি মুমিনদেরকে বলছিলে: ‘তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের রব তোমাদেরকে তিন হাজার নাযিলকৃত ফিরিশতা দ্বারা সাহায্য করবেন?

**125.** بَلَىٰٓۚ إِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ وَيَأۡتُوكُم مِّن فَوۡرِهِمۡ هَٰذَا يُمۡدِدۡكُمۡ رَبُّكُم بِخَمۡسَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُسَوِّمِينَ ﴿١٢٥﴾  
উচ্চারণ: বালা ইন তাসবিরূ ওয়া তাত্তাকূ ওয়া ইয়াতূকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওওয়িমীন।  
অর্থ: অবশ্যই (এটা তোমাদের জন্য যথেষ্ট হবে)। যদি তোমরা (যুদ্ধের ময়দানে) ধৈর্যধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আর তারা (শত্রুপক্ষ সাহায্যপ্রাপ্ত হয়ে) আকস্মিক তোমাদের ওপর হামলা করে, তবে তোমাদের রব পাঁচ হাজার চি‎‎হ্নিত ফিরিশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন।

**126.** وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشۡرَىٰ لَكُمۡ وَلِتَطۡمَئِنَّ قُلُوبُكُم بِهِۦۗ وَمَا ٱلنَّصۡرُ إِلَّا مِنۡ عِندِ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ﴿١٢٦﴾  
উচ্চারণ: ওয়া মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলূবুকুম বিহী ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আযীযিল হাকীম।  
অর্থ: আর আল্লাহ এ ব্যবস্থা করেছেন কেবল তোমাদের জন্য সুসংবাদস্বরূপ এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্তি লাভ করে। আর সাহায্য (ও সত্যিকার বিজয়) কেবল মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে।

**127.** لِيَقۡطَعَ طَرَفٗا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡ يَكۡبِتَهُمۡ فَيَنقَلِبُواْ خَآئِبِينَ ﴿١٢٧﴾  
উচ্চারণ: লিয়াকতাআ তারাফাম মিনাল লাযীনা কাফারূ আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবূ খাইবীন।  
অর্থ: যাতে আল্লাহ কাফিরদের একটি অংশকে ধ্বংস করেন অথবা তাদের কে লাঞ্ছিত করেন। ফলে তারা নিরাশ মনে ফিরে যায়।

**128.** لَيۡسَ لَكَ مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٌ أَوۡ يَتُوبَ عَلَيۡهِمۡ أَوۡ يُعَذِّبَهُمۡ فَإِنَّهُمۡ ظَٰلِمُونَ ﴿١٢٨﴾  
উচ্চারণ: লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতূবা আলাইহিম আও ইউআয্যিবাহুম ফা ইন্নাহুম যালিমূন।  
অর্থ: (হে নবী! তাদের) বিষয়টি তোমার হাতে নেই। তিনি হয় তাদের তাওবা কবুল করবেন অথবা (তারা নিজেদের কুফরির উপর অটল থাকলে) তিনি তাদেরকে শাস্তি দিবেন। কারণ তারা তো যালিম।

**129.** وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿١٢٩﴾  
উচ্চারণ: ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমাই ইয়াশাউ ওয়া ইউআয্যিবু মাই ইয়াশাউ ওয়াল্লাহু গাফূরুর রাহীম।  
অর্থ: আর আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর যাকে ইচ্ছা শাস্তি দেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

**130.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُواْ ٱلرِّبَوٰٓاْ أَضۡعَٰفٗا مُّضَٰعَفَةٗۖ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴿١٣٠﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতাও ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহূন।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা চক্রবৃ্দ্ধি হারে সুদ খেয়ো না। আর তোমরা আল্লাহর (আদেশ-নিষেধ মেনে তাঁর) তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা (দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করে) সফল হতে পারো।

**131.** وَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِيٓ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ ﴿١٣١﴾  
উচ্চারণ: ওয়াত্তাকুন নারাল লাতী উইদ্দাত লিল কাফিরীন।  
অর্থ: আর তোমরা (নেক আমল করা ও হারাম পরিত্যাগের মাধ্যমে) সে জাহান্নামের আগুন থেকে বাঁচো, যা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

**132.** وَأَطِيعُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿١٣٢﴾  
উচ্চারণ: ওয়া আতীউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামূন।  
অর্থ: আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।

**133.** ۞ وَسَارِعُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ أُعِدَّتۡ لِلۡمُتَّقِينَ ﴿١٣٣﴾  
উচ্চারণ: ওয়া সারিঊ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকীন।  
অর্থ: আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে।

**134.** ٱلَّذِينَ يُنفِقُونَ فِي ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ﴿١٣٤﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইউনফিকূনা ফিস সার্রাই ওয়াদ দার্রাই ওয়াল কাযিমীনাল গাইযা ওয়াল আফীনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনীন।  
অর্থ: (মুত্তাকী তারাই) যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং (তাদের প্রতি জুলুমকারী) মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।

**135.** وَٱلَّذِينَ إِذَا فَعَلُواْ فَٰحِشَةً أَوۡ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ ذَكَرُواْ ٱللَّهَ فَٱسۡتَغۡفَرُواْ لِذُنُوبِهِمۡ وَمَن يَغۡفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمۡ يُصِرُّواْ عَلَىٰ مَا فَعَلُواْ وَهُمۡ يَعۡلَمُونَ ﴿١٣٥﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইযা ফাআলূ ফাহিশাতান আও যালামূ আনফুসাহুম যাকারুল্লাহা ফাসতাগফারূ লিযুনূবিহিম ওয়া মাই ইয়াগফিরুয যুনূবা ইল্লাল্লাহু ওয়া লাম ইউসির্রূ আলা মা ফাআলূ ওয়া হুম ইয়ালামূন।  
অর্থ: আর যারা কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি যুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা যা করে ফেলে, জেনে-বুঝে তারা তা বারবার করে না।

**136.** أُوْلَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغۡفِرَةٞ مِّن رَّبِّهِمۡ وَجَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ ﴿١٣٦﴾  
উচ্চারণ: উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা ওয়া নিমা আজরুল আমিলীন।  
অর্থ: (উপরোক্ত বৈশিষ্ট্যের লোক) তারাই, যাদের প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাত, যার পাদদেশে দিয়ে প্রবাহিত হবে নদ-নদী। সেখানে তারা চিরকাল থাকবে। আর সৎকর্মশীলদের প্রতিদান কতইনা উত্তম!

**137.** قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُمۡ سُنَنٞ فَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ ﴿١٣٧﴾  
উচ্চারণ: কাদ খালাত মিন কাবলিকুম সুনানুন ফাসীরূ ফিল আরদি ফানযুরূ কাইফা কানা আকিবাতুল মুকায্যিবীন।  
অর্থ: অবশ্যই তোমাদের পূর্বে অনেক জাতি অতিবাহিত হয়েছে। অতএব তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো (আল্লাহ ও তাঁর রাসূলদেরকে) অস্বীকারকারীদের পরিণতি কিরূপ হয়েছিল।

**138.** هَٰذَا بَيَانٞ لِّلنَّاسِ وَهُدٗى وَمَوۡعِظَةٞ لِّلۡمُتَّقِينَ ﴿١٣٨﴾  
উচ্চারণ: হাযা বায়ানুল লিন নাসি ওয়া হুদাও ওয়া মাওইযাতুল লিল মুত্তাকীন।  
অর্থ: এটা (এ কুরআন) মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং মুত্তাকীদের জন্য হিদায়াত ও উপদেশ।

**139.** وَلَا تَهِنُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿١٣٩﴾  
উচ্চারণ: ওয়া লা তাহিনূ ওয়া লা তাহযানূ ওয়া আনতুমুল আলাওনা ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: তোমরা হীনবল হয়ো না এবং দুঃখ করো না। তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মু’মিন হও।

**140.** إِن يَمۡسَسۡكُمۡ قَرۡحٞ فَقَدۡ مَسَّ ٱلۡقَوۡمَ قَرۡحٞ مِّثۡلُهُۥۚ وَتِلۡكَ ٱلۡأَيَّامُ نُدَاوِلُهَا بَيۡنَ ٱلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَتَّخِذَ مِنكُمۡ شُهَدَآءَۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ ﴿١٤٠﴾  
উচ্চারণ: ইই ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাস্সাল কাওমা কারহুম মিছলুহূ ওয়া তিলকাল আয়্যামু নুদাওয়িলুহা বাইনান নাসি ওয়া লিয়ালামাল্লাহুল লাযীনা আমানূ ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদাআ ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমীন।  
অর্থ: (হে মু’মিনগণ! উহুদের দিন) যদি তোমাদের আঘাত লেগে থাকে (আহত ও নিহত হয়ে থাকো), অনুরূপ আঘাত তো তাদেরও (কাফিরদেরও তো) লেগেছিল। মানুষের মধ্যে পর্যায়ক্রমে আমি এ দিনগুলোর আবর্তন ঘটাই, যাতে আল্লাহ (প্রকৃত) ’মুমিনগণকে (মুনাফিকদের থেকে আলাদা করে) জানতে পারেন এবং তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যককে শহীদরূপে গ্রহণ করতে পারেন। আর আল্লাহ (জিহাদ পরিত্যাগ করে নিজের ওপর যুলমকারী) যালিমদেরকে পছন্দ করেন না।

**141.** وَلِيُمَحِّصَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَمۡحَقَ ٱلۡكَٰفِرِينَ ﴿١٤١﴾  
উচ্চারণ: ওয়া লিয়ুমাহ্হিসাল্লাহুল লাযীনা আমানূ ওয়া ইয়ামহাকাল কাফিরীন।  
অর্থ: আর আল্লাহ যাতে মু’মিনদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পারেন এবং কাফিরদেরকে নিশ্চিহ্ন করতে পারেন।

**142.** أَمۡ حَسِبۡتُمۡ أَن تَدۡخُلُواْ ٱلۡجَنَّةَ وَلَمَّا يَعۡلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُواْ مِنكُمۡ وَيَعۡلَمَ ٱلصَّٰبِرِينَ ﴿١٤٢﴾  
উচ্চারণ: আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদূ মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরীন।  
অর্থ: তোমরা কি মনে করে নিয়েছো যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো জানেননি তোমাদের মধ্যে কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল?

**143.** وَلَقَدۡ كُنتُمۡ تَمَنَّوۡنَ ٱلۡمَوۡتَ مِن قَبۡلِ أَن تَلۡقَوۡهُ فَقَدۡ رَأَيۡتُمُوهُ وَأَنتُمۡ تَنظُرُونَ ﴿١٤٣﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ কুনতুম তামান্নাওনাল মাওতা মিন কাবলি আন তালকাওহু ফাকাদ রাআইতুমূহু ওয়া আনতুম তানযুরূন।  
অর্থ: আর তোমরা তো ইতঃপূর্বে মৃত্যুর সম্মুখীন হওয়ার আগেই তা কামনা করতে। অতএব এখন তো তোমরা তা স্বচক্ষে দেখলে।

**144.** وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُۚ أَفَإِيْن مَّاتَ أَوۡ قُتِلَ ٱنقَلَبۡتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡۚ وَمَن يَنقَلِبۡ عَلَىٰ عَقِبَيۡهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيۡـٔٗاۚ وَسَيَجۡزِي ٱللَّهُ ٱلشَّٰكِرِينَ ﴿١٤٤﴾  
উচ্চারণ: ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রুসুলু আফাইম মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুর্রাল্লাহা শাইআও ওয়া সায়াজযিল্লাহুশ শাকিরীন।  
অর্থ: আর মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়; তাঁর আগে অনেক রাসূল চলে গেছেন। কাজেই তিনি যদি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পেছনে ফিরে যাবে? আর যে কেউ পেছনে ফিরে যাবে, সে কখনোই আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদেরকে পুরস্কার দান করবেন।

**145.** وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِ كِتَٰبٗا مُّؤَجَّلٗاۗ وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلدُّنۡيَا نُؤۡتِهِۦ مِنۡهَا وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلۡأٓخِرَةِ نُؤۡتِهِۦ مِنۡهَاۚ وَسَنَجۡزِي ٱلشَّٰكِرِينَ ﴿١٤٥﴾  
উচ্চারণ: ওয়া মা কানা লিনাফসিন আন তামূতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালাও ওয়া মাই ইউরিদ ছাওয়াবাদ দুনয়া নুতিহী মিনহা ওয়া মাই ইউরিদ ছাওয়াবাল আখিরাতি নুতিহী মিনহা ওয়া সানাজযিশ শাকিরীন।  
অর্থ: আল্লাহর অনুমতি ছাড়া কোন প্রাণীই মরতে পারে না। কারণ মৃত্যুর সময় সুনির্ধারিত। যে ব্যক্তি পার্থিব পুরস্কার চায়, আমি তাকে তা দিয়ে দেই এবং যে ব্যক্তি আখিরাতের পুরস্কার চায়, আমি তাকে তা দিয়ে দিবো। আর অচিরেই আমি কৃতজ্ঞদেরকে পুরস্কার প্রদান করবো।

**146.** وَكَأَيِّن مِّن نَّبِيّٖ قَٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٞ فَمَا وَهَنُواْ لِمَآ أَصَابَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُواْ وَمَا ٱسۡتَكَانُواْۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّٰبِرِينَ ﴿١٤٦﴾  
উচ্চারণ: ওয়া কাআয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহূ রিব্বিয়্যূনা কাছীরুন ফামা ওয়াহানূ লিমা আসাবাহুম ফী সাবীলিল্লাহি ওয়া মা দাউফূ ওয়া মাস তাকানূ ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরীন।  
অর্থ: আর কত নবী আছেন, যাঁদের সঙ্গে বহু রাব্বানী লোক যুদ্ধ করেছে। (তারপরও) আল্লাহর পথে যে বিপদ-আপদ তাদের ওপর এসেছে, তাতে তারা ভেঙে পড়েনি; দুর্বলতা দেখায়নি; শত্রুর কাছে নতি স্বীকারও করেনি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন।

**147.** وَمَا كَانَ قَوۡلَهُمۡ إِلَّآ أَن قَالُواْ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَإِسۡرَافَنَا فِيٓ أَمۡرِنَا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ﴿١٤٧﴾  
উচ্চারণ: ওয়া মা কানা কাওলাহুম ইল্লা আন কালূ রাব্বানাগ ফির লানা যুনূবানা ওয়া ইসরাফানা ফী আমরিনা ওয়া ছাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরীন।  
অর্থ: তাদের একটিই কথা ছিলো: ‘হে আমাদের রব! আমাদের পাপ এবং আমাদের কাজের সীমালঙ্ঘন আপনি ক্ষমা করুন, আমাদের পা সুদৃঢ় রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।’

**148.** فَـَٔاتَىٰهُمُ ٱللَّهُ ثَوَابَ ٱلدُّنۡيَا وَحُسۡنَ ثَوَابِ ٱلۡأٓخِرَةِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ﴿١٤٨﴾  
উচ্চারণ: ফা আতাহুমুল্লাহু ছাওয়াবাদ দুনয়া ওয়া হুসনা ছাওয়াবিল আখিরাতি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনীন।  
অর্থ: ফলে আল্লাহ তাদেরকে (বিজয় ও প্রতিষ্ঠা দান করার মাধ্যমে) দুনিয়ার পুরস্কার এবং আখিরাতের উত্তম প্রতিদান (জান্নাত) দিলেন। আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।

**149.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ ٱلَّذِينَ كَفَرُواْ يَرُدُّوكُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ ﴿١٤٩﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইন তুতীউল লাযীনা কাফারূ ইয়ারুদ্দূকুম আলা আকাবিকুম ফাতানকালিবূ খাসিরীন।  
অর্থ: হে মুমিনগণ! যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তারা তোমাদেরকে (ঈমান আনার পরে) তোমাদের পূর্বাবস্থায় (কুফরিতে) ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা (দুনিয়া ও আখিরাতে) ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।

**150.** بَلِ ٱللَّهُ مَوۡلَىٰكُمۡۖ وَهُوَ خَيۡرُ ٱلنَّٰصِرِينَ ﴿١٥٠﴾  
উচ্চারণ: বালিল্লাহু মাওলাকুম ওয়া হুওয়া খাইরুন নাসিরীন।  
অর্থ: বরং আল্লাহই তো তোমাদের অভিভাবক এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী।

**151.** سَنُلۡقِي فِي قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلرُّعۡبَ بِمَآ أَشۡرَكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗاۖ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَبِئۡسَ مَثۡوَى ٱلظَّٰلِمِينَ ﴿١٥١﴾  
উচ্চারণ: সানুলকী ফী কুলূবিল লাযীনা কাফারুর রুবা বিমা আশরাকূ বিল্লাহি মা লাম ইউনায্যিল বিহী সুলতানাও ওয়া মাওয়াহুমুন নারু ওয়া বিসা মাছওয়ায যালিমীন।  
অর্থ: অচিরেই আমি কাফিরদের অন্তরে কঠিন ভয় ও আতঙ্ক সৃষ্টি করে দিবো। যেহেতু তারা আল্লাহর সাথে শরীক করেছে, যে সম্পর্কে আল্লাহ কোন প্রমাণ নাযিল করেননি। আর তাদের আশ্রয়স্থল হলো জাহান্নাম এবং যালিমদের ঠিকানা (জাহান্নাম) কতই না নিকৃষ্ট আবাসস্থল!

**152.** وَلَقَدۡ صَدَقَكُمُ ٱللَّهُ وَعۡدَهُۥٓ إِذۡ تَحُسُّونَهُم بِإِذۡنِهِۦۖ حَتَّىٰٓ إِذَا فَشِلۡتُمۡ وَتَنَٰزَعۡتُمۡ فِي ٱلۡأَمۡرِ وَعَصَيۡتُم مِّنۢ بَعۡدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنۡيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلۡأٓخِرَةَۚ ثُمَّ صَرَفَكُمۡ عَنۡهُمۡ لِيَبۡتَلِيَكُمۡۖ وَلَقَدۡ عَفَا عَنكُمۡۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٥٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহূ ইয তাহুস্সূনাহুম বিইযনিহী হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিম বাদি মা আরাকুম মা তুহিব্বূনা মিনকুম মাই ইউরীদুদ দুনয়া ওয়া মিনকুম মাই ইউরীদুল আখিরাতা ছুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়া লাকাদ আফা আনকুম ওয়াল্লাহু যূ ফাদলিন আলাল মুমিনীন।  
অর্থ: আর আল্লাহ তোমাদের কাছে তাঁর প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছিলেন, যখন তোমরা তাঁর অনুমতিক্রমে তাদেরকে হত্যা করছিলে। অবশেষে যখন তোমরা দুর্বলতা দেখালে এবং তার নির্দেশ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলে এবং তোমরা যা ভালোবাসো তা তোমাদেরকে দেখানোর পরেও তোমরা অবাধ্য হলে। মূলত তোমাদের মধ্যে কেউ দুনিয়া (গনীমত) চাচ্ছিলো আর কেউ চাচ্ছিলো আখিরাত (পরকালের সাওয়াব)। তারপর আল্লাহ পরীক্ষা করার উদ্দেশ্যে তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মু’মিনদের ওপর অনুগ্রহশীল।

**153.** ۞ إِذۡ تُصۡعِدُونَ وَلَا تَلۡوُۥنَ عَلَىٰٓ أَحَدٖ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ فِيٓ أُخۡرَىٰكُمۡ فَأَثَٰبَكُمۡ غَمَّۢا بِغَمّٖ لِّكَيۡلَا تَحۡزَنُواْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا مَآ أَصَٰبَكُمۡۗ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿١٥٣﴾  
উচ্চারণ: ইয তুসইদূনা ওয়া লা তালওয়ূনা আলা আহাদিও ওয়ার রাসূলু ইয়াদঊকুম ফী উখরাকুম ফা আছাবাকুম গাম্মাম বিগাম্মিল লিকাইলা তাহযানূ আলা মা ফাতাকুম ওয়া লা মা আসাবাকুম ওয়াল্লাহু খাবীরুম বিমা তামালূন।  
অর্থ: (হে মু’মিনগণ) তোমরা স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা (উহুদের দিন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে) ওপরের (পাহাড়ের) দিকে ছুটছিলে এবং পিছন ফিরে কারো প্রতি লক্ষ্য করছিলে না, আর রাসূল তোমাদেরকে পিছন দিক থেকে ডাকছিল। ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ (পরাজয়ের উপর রাসূলের মৃত্যু সংবাদ) দিলেন, যাতে তোমরা (রাসূল মারা যায়নি জেনে উহুদের দিনে) যা হারিয়েছ এবং যে বিপদ তোমাদের ওপর এসেছে তার জন্য তোমরা দুঃখিত না হও। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।

**154.** ثُمَّ أَنزَلَ عَلَيۡكُم مِّنۢ بَعۡدِ ٱلۡغَمِّ أَمَنَةٗ نُّعَاسٗا يَغۡشَىٰ طَآئِفَةٗ مِّنكُمۡۖ وَطَآئِفَةٞ قَدۡ أَهَمَّتۡهُمۡ أَنفُسُهُمۡ يَظُنُّونَ بِٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ ظَنَّ ٱلۡجَٰهِلِيَّةِۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلۡأَمۡرِ مِن شَيۡءٖۗ قُلۡ إِنَّ ٱلۡأَمۡرَ كُلَّهُۥ لِلَّهِۗ يُخۡفُونَ فِيٓ أَنفُسِهِم مَّا لَا يُبۡدُونَ لَكَۖ يَقُولُونَ لَوۡ كَانَ لَنَا مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٞ مَّا قُتِلۡنَا هَٰهُنَاۗ قُل لَّوۡ كُنتُمۡ فِي بُيُوتِكُمۡ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقَتۡلُ إِلَىٰ مَضَاجِعِهِمۡۖ وَلِيَبۡتَلِيَ ٱللَّهُ مَا فِي صُدُورِكُمۡ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿١٥٤﴾  
উচ্চারণ: ছুম্মা আনযালা আলাইকুম মিম বাদিল গাম্মি আমানাতান নুআসাই ইয়াগশা তাইফাতাম মিনকুম ওয়া তাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াযুন্নূনা বিল্লাহি গাইরাল হাক্কি যান্নাল জাহিলিয়্যাতি ইয়াকূলূনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহূ লিল্লাহি ইউখফূনা ফী আনফুসিহিম মা লা ইউবদূনা লাকা ইয়াকূলূনা লাও কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা কুল লাও কুনতুম ফী বুয়ূতিকুম লাবারাযাল লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিইহিম ওয়া লিয়াবতালিয়াল্লাহু মা ফী সুদূরিকুম ওয়া লিয়ুমাহ্হিসা মা ফী কুলূবিকুম ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর।  
অর্থ: অতঃপর দুঃখ ও সঙ্কীর্ণতার পর তিনি তোমাদের প্রতি নাযিল করলেন তন্দ্রারূপে প্রশান্তি, যা তোমাদের একদলকে ঘুমে আচ্ছন্ন করেছিল এবং আরেক দল জাহিলী যুগের অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবাস্তব ধারণা করে নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করেছিল এ বলে যে, ‘আমাদের কি কোন কিছু করার আছে?’ হে নবী! তুমি তাদের উত্তরে বল: ‘সব বিষয় আল্লাহর ইখতিয়ারে’। যা তারা তোমার কাছে প্রকাশ করে না, তারা তাদের অন্তরে সেগুলো গোপন রাখে। তারা বলে: ‘এ ব্যাপারে আমাদের কোনো কিছু করার থাকলে আমরা এখানে নিহত হতাম না।’বল: ‘তোমরা যদি তোমাদের ঘরে অবস্থান করতে, তবুও নিহত হওয়া যাদের ভাগ্যে লেখা ছিল তারা নিজেদের মৃত্যুস্থানে বের হত-ই। এটা এজন্যে যে, আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান এবং তোমাদের মনে যা আছে তা পরিশুদ্ধ করতে চান। আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত।

**155.** إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوۡاْ مِنكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّيۡطَٰنُ بِبَعۡضِ مَا كَسَبُواْۖ وَلَقَدۡ عَفَا ٱللَّهُ عَنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ ﴿١٥٥﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা তাওয়াল্লাও মিনকুম ইয়াওমাল তাকাল জামআনি ইন্নামাস তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবূ ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গাফূরুন হালীম।  
অর্থ: নিশ্চয় যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তাদের এ পদস্খলনের কারণ ছিল এই যে, তাদের কোনো কৃতকর্মের কারণে শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল ও অতি সহনশীল।

**156.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ كَفَرُواْ وَقَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ إِذَا ضَرَبُواْ فِي ٱلۡأَرۡضِ أَوۡ كَانُواْ غُزّٗى لَّوۡ كَانُواْ عِندَنَا مَا مَاتُواْ وَمَا قُتِلُواْ لِيَجۡعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسۡرَةٗ فِي قُلُوبِهِمۡۗ وَٱللَّهُ يُحۡيِۦ وَيُمِيتُۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴿١٥٦﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাকূনূ কাল লাযীনা কাফারূ ওয়া কালূ লিইখওয়ানিহিম ইযা দারাবূ ফিল আরদি আও কানূ গুয্যাল লাও কানূ ইনদানা মা মাতূ ওয়া মা কুতিলূ লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফী কুলূবিহিম ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়াল্লাহু বিমা তামালূনা বাসীর।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা তাদের (মুনাফিকদের) মতো হয়ো না যারা কুফরী করে এবং তাদের ভাইয়েরা যখন (রিযিকের অনুসন্ধানে) বিভিন্ন দেশে ভ্রমণ করে বা যুদ্ধে যায় (এবং সেখানে মারা যায়) তখন তাদের সম্পর্কে বলে: ‘তারা যদি আমাদের কাছে থাকতো তবে তারা মারা যেতো না এবং নিহতও হতো না।’ আর আল্লাহ তাদের এ ধরনের কথাকে তাদের মনের দুঃখ ও দুশ্চিন্তার কারণ বানিয়ে দেন। প্রকৃতপক্ষে আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু ঘটান। আর আল্লাহ তোমাদের সমস্ত কার্যাবলীর ওপর দৃষ্টিদানকারী।

**157.** وَلَئِن قُتِلۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ أَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرَحۡمَةٌ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ﴿١٥٧﴾  
উচ্চারণ: ওয়া লাইন কুতিলতুম ফী সাবীলিল্লাহি আও মুত্তুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খাইরুম মিম্মা ইয়াজমাঊন।  
অর্থ: আর তোমাদেরকে যদি আল্লাহর পথে হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও, তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা ও দয়া লাভ করবে, তা এরা যা কিছু একত্রিত করে তার থেকে উত্তম।

**158.** وَلَئِن مُّتُّمۡ أَوۡ قُتِلۡتُمۡ لَإِلَى ٱللَّهِ تُحۡشَرُونَ ﴿١٥٨﴾  
উচ্চারণ: ওয়া লাইম মুত্তুম আও কুতিলতুম লাইলাল্লাহি তুহশারূন।  
অর্থ: আর যদি তোমরা (তোমাদের যে কোন অবস্থায় ) মারা যাও অথবা তোমাদেরকে (আল্লাহর পথে) শহীদ করা হয় (তাতে কী?) তোমাদেরকে আল্লাহর নিকটই একত্রিত করা হবে।

**159.** فَبِمَا رَحۡمَةٖ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمۡۖ وَلَوۡ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلۡقَلۡبِ لَٱنفَضُّواْ مِنۡ حَوۡلِكَۖ فَٱعۡفُ عَنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمۡ وَشَاوِرۡهُمۡ فِي ٱلۡأَمۡرِۖ فَإِذَا عَزَمۡتَ فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَوَكِّلِينَ ﴿١٥٩﴾  
উচ্চারণ: ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাও কুনতা ফায্যান গালীযাল কালবি লানফাদ্দূ মিন হাওলিকা ফাফু আনহুম ওয়াসতাগফির লাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমরি ফা ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলীন।  
অর্থ: আল্লাহর অতীব দয়ায় তুমি তাদের প্রতি হয়েছিলে কোমল-হৃদয়ের ; যদি তুমি রূঢ় ও কঠোরচিত্ত হতে তবে তারা তোমার আশপাশ থেকে বহু দূরে সরে যেতো। কাজেই তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ কর। তারপর তুমি কোনো কাজ করার সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবে। নিশ্চয় আল্লাহ নির্ভরকারীদের ভালোবাসেন।

**160.** إِن يَنصُرۡكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمۡۖ وَإِن يَخۡذُلۡكُمۡ فَمَن ذَا ٱلَّذِي يَنصُرُكُم مِّنۢ بَعۡدِهِۦۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴿١٦٠﴾  
উচ্চারণ: ইই ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইই ইয়াখযুলকুম ফামান যাল লাযী ইয়ানসুরুকুম মিম বাদিহী ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনূন।  
অর্থ: আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আর তিনি তোমাদেরকে সাহায্য না করলে, তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্যকরবে? সুতরাং মু’মিনগণের আল্লাহর ওপরই নির্ভর করা উচিত।

**161.** وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّۚ وَمَن يَغۡلُلۡ يَأۡتِ بِمَا غَلَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿١٦١﴾  
উচ্চারণ: ওয়া মা কানা লিনাবিয়্যিন আই ইয়াগুল্লা ওয়া মাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাতি ছুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামূন।  
অর্থ: আর কোন নবীর পক্ষে অন্যায়ভাবে (গনীমত আত্মসাৎ বা) কোনো কিছু গোপন করা সম্ভব নয়। আর যে খিয়ানত করবে (গনীমতের কোন কিছু আত্মসাৎ করে), কিয়ামতের দিনে উপস্থিত হবে তা নিয়ে, যা সে খিয়ানত করেছে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি (প্রতিদান) দেয়া হবে, যা সে (পার্থিব জীবনে ভালো-মন্দ) উপার্জন করেছে এবং তাদেরকে যুলম করা হবে না।

**162.** أَفَمَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿١٦٢﴾  
উচ্চারণ: আফামানিত তাবাআ রিদওয়ানাল্লাহি কামাম বাআ বিসাখাতিম মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নামু ওয়া বিসাল মাসীর।  
অর্থ: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে, সে কি তার মতো হতে পারে যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে ? আর তার আবাস হলো জাহান্নাম এবং তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল!

**163.** هُمۡ دَرَجَٰتٌ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ ﴿١٦٣﴾  
উচ্চারণ: হুম দারাজাতুন ইনদাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালূন।  
অর্থ: আল্লাহর নিকট (দুনিয়া ও আখিরাতে) তাদের রয়েছে বিভিন্ন স্তর ও মর্যাদা। তারা যা করে, আল্লাহ সেসব ভালোভাবে দেখেন।

**164.** لَقَدۡ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ بَعَثَ فِيهِمۡ رَسُولٗا مِّنۡ أَنفُسِهِمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿١٦٤﴾  
উচ্চারণ: লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনীনা ইয বাআছা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলূ আলাইহিম আয়াতিহী ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন কাবলু লাফী দালালিম মুবীন।  
অর্থ: নিশ্চয়ই আল্লাহ মু’মিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, যে তাঁর আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করে, তাদেরকেপরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়; যদিও তারা আগে সুস্পষ্ট ভ্রান্তিতে ও গোমরাহীতে ছিলো।

**165.** أَوَلَمَّآ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَدۡ أَصَبۡتُم مِّثۡلَيۡهَا قُلۡتُمۡ أَنَّىٰ هَٰذَاۖ قُلۡ هُوَ مِنۡ عِندِ أَنفُسِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿١٦٥﴾  
উচ্চারণ: আওয়ালাম্মা আসাবাতকুম মুসীবাতুন কাদ আসাবতুম মিছলাইহা কুলতুম আন্না হাযা কুল হুওয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: কী ব্যাপার! তোমাদের ওপর যখন বিপদ এসেছিলো তখন তোমরা বলেছিলে: ‘এটা কোত্থেকে আসলো?’ অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে। তুমি তাদেরকে বল: ‘এটা তোমাদের নিজেদেরই পক্ষ থেকেই’। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।

**166.** وَمَآ أَصَٰبَكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيَعۡلَمَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٦٦﴾  
উচ্চারণ: ওয়া মা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআনি ফাবিইযনিল্লাহি ওয়া লিয়ালামাল মুমিনীন।  
অর্থ: আর (উহুদ যুদ্ধে) যেদিন দু’দল পরস্পরের সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের ওপর যে বিপর্যয় ঘটেছিলো, তা আল্লাহর হুকুমেই ঘটেছিল; যাতে তিনি মু’মিনদেরকে জেনে নেন।

**167.** وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ نَافَقُواْۚ وَقِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ قَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدۡفَعُواْۖ قَالُواْ لَوۡ نَعۡلَمُ قِتَالٗا لَّٱتَّبَعۡنَٰكُمۡۗ هُمۡ لِلۡكُفۡرِ يَوۡمَئِذٍ أَقۡرَبُ مِنۡهُمۡ لِلۡإِيمَٰنِۚ يَقُولُونَ بِأَفۡوَٰهِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يَكۡتُمُونَ ﴿١٦٧﴾  
উচ্চারণ: ওয়া লিয়ালামাল লাযীনা নাফাকূ ওয়া কীলা লাহুম তাআলাও কাতিলূ ফী সাবীলিল্লাহি আওয়িদ ফাঊ কালূ লাও নালামু কিতালাল লাত্তাবানাকুম হুম লিল কুফরি ইয়াওমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমানি ইয়াকূলূনা বিআফওয়াহিহিম মা লাইসা ফী কুলূবিহিম ওয়াল্লাহু আলামু বিমা ইয়াকতুমূন।  
অর্থ: আর যাতে তিনি তাদেরকেও চিনে নিতে পারেন, যারা মুনাফিক। আর তাদেরকে বলা হয়েছিল: ‘এসো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো।’ তারা বলেছিল: ‘সত্যিই যদি যুদ্ধ হবে জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম’। সেদিন তারা ঈমানের চেয়ে কুফরীর অধিকতর নিকটবর্তী ছিল। বস্তুত তারা মুখ দিয়ে এমন কথা বলে, যা তাদের অন্তরে নেই এবং তারা যা গোপন রাখে, আল্লাহ তা ভালো করেই জানেন।

**168.** ٱلَّذِينَ قَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ وَقَعَدُواْ لَوۡ أَطَاعُونَا مَا قُتِلُواْۗ قُلۡ فَٱدۡرَءُواْ عَنۡ أَنفُسِكُمُ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٦٨﴾  
উচ্চারণ: আল্লাযীনা কালূ লিইখওয়ানিহিম ওয়া কাআদূ লাও আতাঊনা মা কুতিলূ কুল ফাদরাঊ আন আনফুসিকুমুল মাওতা ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: যারা ঘরে বসে রইল এবং তারা তাদের আত্মীয়দেরকে বলল যে, ‘তারা তাদের কথামত চললে নিহত হতো না।’ হে নবী! তুমি তাদেরকে বল: ‘যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা করো।

**169.** وَلَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتَۢاۚ بَلۡ أَحۡيَآءٌ عِندَ رَبِّهِمۡ يُرۡزَقُونَ ﴿١٦٩﴾  
উচ্চারণ: ওয়া লা তাহসাবান্নাল লাযীনা কুতিলূ ফী সাবীলিল্লাহি আমওয়াতাম বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকূন।  
অর্থ: আর (হে নবী!) যারা আল্লাহর পথে (যুদ্ধ করে) নিহত হয়েছে, তাদেরকে তুমি মৃত মনে করিও না, বরং তারা (বিশেষ জীবনে) জীবিত। তাদের রবের পক্ষ থেকে তাদেরকে রিযক দেওয়া হয়।

**170.** فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَيَسۡتَبۡشِرُونَ بِٱلَّذِينَ لَمۡ يَلۡحَقُواْ بِهِم مِّنۡ خَلۡفِهِمۡ أَلَّا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿١٧٠﴾  
উচ্চারণ: ফারিহীনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহী ওয়া ইয়াসতাবশিরূনা বিল লাযীনা লাম ইয়ালহাকূ বিহিম মিন খালফিহিম আল্লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।  
অর্থ: আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত ও পরিতৃপ্ত এবং তাদের পিছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে তারা সুসংবাদ প্রকাশ করছে যে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

**171.** ۞ يَسۡتَبۡشِرُونَ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٧١﴾  
উচ্চারণ: ইয়াসতাবশিরূনা বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিও ওয়া আন্নাল্লাহা লা ইউদীউ আজরাল মুমিনীন।  
অর্থ: তারা আল্লাহর প্রাপ্ত নি‘আমত ও অনুগ্রহের জন্য আনন্দ প্রকাশ করে এবং আল্লাহ মু’মিনদের কর্মফল বিনষ্ট করেন না।

**172.** ٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعۡدِ مَآ أَصَابَهُمُ ٱلۡقَرۡحُۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ مِنۡهُمۡ وَٱتَّقَوۡاْ أَجۡرٌ عَظِيمٌ ﴿١٧٢﴾  
উচ্চারণ: আল্লাযীনাস তাজাবূ লিল্লাহি ওয়ার রাসূলি মিম বাদি মা আসাবাহুমুল কারহু লিল লাযীনা আহসানূ মিনহুম ওয়াত্তাকাও আজরুন আযীম।  
অর্থ: যারা আঘাত প্রাপ্ত হওয়ার পরও আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্য থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।

**173.** ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدۡ جَمَعُواْ لَكُمۡ فَٱخۡشَوۡهُمۡ فَزَادَهُمۡ إِيمَٰنٗا وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ وَنِعۡمَ ٱلۡوَكِيلُ ﴿١٧٣﴾  
উচ্চারণ: আল্লাযীনা কালা লাহুমুন নাসু ইন্নান নাসা কাদ জামাঊ লাকুম ফাখশাওহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া কালূ হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকীল।  
অর্থ: লোকেরা তাদেরকে বলেছিল: ‘তোমাদের বিরুদ্ধে বিরাট বাহিনী জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো।’ কিন্তু এ কথা শুনে আল্লাহর প্রতি তাদের ঈমান আরো বেড়ে গিয়েছিলো এবং তারা বলেছিলো: ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!’

**174.** فَٱنقَلَبُواْ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ لَّمۡ يَمۡسَسۡهُمۡ سُوٓءٞ وَٱتَّبَعُواْ رِضۡوَٰنَ ٱللَّهِۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَظِيمٍ ﴿١٧٤﴾  
উচ্চারণ: ফানকালাবূ বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিল লাম ইয়ামসাসহুম সূউও ওয়াত্তাবাঊ রিদওয়ানাল্লাহি ওয়াল্লাহু যূ ফাদলিন আযীম।  
অর্থ: তারপর তারা আল্লাহর নি‘আমত ও অনুগ্রহসহ ফিরে এসেছিল। কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি। তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।

**175.** إِنَّمَا ذَٰلِكُمُ ٱلشَّيۡطَٰنُ يُخَوِّفُ أَوۡلِيَآءَهُۥ فَلَا تَخَافُوهُمۡ وَخَافُونِ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿١٧٥﴾  
উচ্চারণ: ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাওওয়িফু আওলিয়াআহূ ফালা তাখাফূহুম ওয়া খাফূনি ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: সে তো শয়তান। সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো; যদি তোমরা মু’মিন হও।

**176.** وَلَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِۚ إِنَّهُمۡ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۚ يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجۡعَلَ لَهُمۡ حَظّٗا فِي ٱلۡأٓخِرَةِۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ ﴿١٧٦﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াহযুনকাল লাযীনা ইউসারিঊনা ফিল কুফরি ইন্নাহুম লাই ইয়াদুর্রুল্লাহা শাইআই ইউরীদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হায্যান ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম।  
অর্থ: যারা কুফরীতে দ্রুত ধাবিত হয়, তাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয়। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আখিরাতে তাদেরকে কোনো অংশ দেবার ইচ্ছা করেন না। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।

**177.** إِنَّ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿١٧٧﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনাশ তারাওয়ুল কুফরা বিল ঈমানি লাই ইয়াদুর্রুল্লাহা শাইআও ওয়া লাহুম আযাবুন আলীম।  
অর্থ: নিশ্চয় যারা ঈমানের বিনিময়ে কুফরী ক্রয় করেছে, তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**178.** وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّمَا نُمۡلِي لَهُمۡ خَيۡرٞ لِّأَنفُسِهِمۡۚ إِنَّمَا نُمۡلِي لَهُمۡ لِيَزۡدَادُوٓاْ إِثۡمٗاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ﴿١٧٨﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াহসাবান্নাল লাযীনা কাফারূ আন্নামা নুমলী লাহুম খাইরুল লিআনফুসিহিম ইন্নামা নুমলী লাহুম লিয়াযদাদূ ইছমাও ওয়া লাহুম আযাবুম মুহীন।  
অর্থ: আর কাফিররা যেন কিছুতেই মনে না করে যে, আমি তাদের জন্য যে অবকাশ দেই, তা তাদের কল্যাণের জন্যে। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে তাদের পাপ বৃদ্ধি পায়। আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।

**179.** مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلۡمُؤۡمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمۡ عَلَيۡهِ حَتَّىٰ يَمِيزَ ٱلۡخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُطۡلِعَكُمۡ عَلَى ٱلۡغَيۡبِ وَلَٰكِنَّ ٱللَّهَ يَجۡتَبِي مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ وَإِن تُؤۡمِنُواْ وَتَتَّقُواْ فَلَكُمۡ أَجۡرٌ عَظِيمٞ ﴿١٧٩﴾  
উচ্চারণ: মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনীনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামীযাল খাবীছা মিনাত তায়্যিবি ওয়া মা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গাইবি ওয়া লাকিন্নাল্লাহা ইয়াজতাবী মির রুসুলিহী মাই ইয়াশাউ ফা আমিনূ বিল্লাহি ওয়া রুসুলিহী ওয়া ইন তুমিনূ ওয়া তাত্তাকূ ফালাকুম আজরুন আযীম।  
অর্থ: আল্লাহ এমন নন যে, তিনি মু’মিনদেরকে ছেড়ে দিবেন যার ওপর তোমরা আছো; যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্র লোকদেরকে পবিত্র লোকদের থেকে। আর আল্লাহ এমনও নন যে, তিনি তোমাদেরকে গায়িব সম্পর্কে জানাবেন। তবে আল্লাহ তাঁর রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলদের উপর ঈমান আনো। আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য রয়েছে মহাপুরস্কার।

**180.** وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿١٨٠﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াহসাবান্নাল লাযীনা ইয়াবখালূনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহী হুওয়া খাইরাল লাহুম বাল হুওয়া শার্রুল লাহুম সায়ুতাওওয়াকূনা মা বাখিলূ বিহী ইয়াওমাল কিয়ামাতি ওয়া লিল্লাহি মীরাছুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।  
অর্থ: আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন, তা থেকে যারা কৃপণতা করে, তারা যেন এই কৃপণতাকে নিজেদের জন্যে কিছুতেই কল্যাণকর মনে না করে। বরং তা তাদের জন্য অকল্যাণকর। কৃপণতা করে তারা যা কিছু জমাচ্ছে, কিয়ামতের দিন সেটাই তাদের গলার বেড়ী হিসাবে পরিয়ে দেয়া হবে। আসমানসমূহ ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যে আমল করো, আল্লাহ সে ব্যাপারে সম্যক জ্ঞাত।

**181.** لَّقَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ فَقِيرٞ وَنَحۡنُ أَغۡنِيَآءُۘ سَنَكۡتُبُ مَا قَالُواْ وَقَتۡلَهُمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَنَقُولُ ذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ ﴿١٨١﴾  
উচ্চারণ: লাকাদ সামিআল্লাহু কাওলাল লাযীনা কালূ ইন্নাল্লাহা ফাকীরুও ওয়া নাহনু আগনিয়া, সানাকতুবু মা কালূ ওয়া কাতলাহুমুল আমবিয়াআ বিগাইরি হাক্কিও ওয়া নাকূলু যূকূ আযাবাল হারীক।  
অর্থ: আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে, ‘আল্লাহ অবশ্যই অভাবগ্রস্ত এবং আমরা অভাবমুক্ত’। তারা যা কিছু বলেছে তা এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করার বিষয়টি আমি লিখে রাখব। আর আমি বলবো: ‘তোমরা জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করো।’

**182.** ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيكُمۡ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّامٖ لِّلۡعَبِيدِ ﴿١٨٢﴾  
উচ্চারণ: যালিকা বিমা কাদ্দামাত আইদীকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবীদ।  
অর্থ: এ হচ্ছে, তোমাদের কৃতকর্মের প্রতিফল এবং এটা এ কারণেও যে, আল্লাহ বান্দাদের প্রতি মোটেই যালিম নন।

**183.** ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيۡنَآ أَلَّا نُؤۡمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأۡتِيَنَا بِقُرۡبَانٖ تَأۡكُلُهُ ٱلنَّارُۗ قُلۡ قَدۡ جَآءَكُمۡ رُسُلٞ مِّن قَبۡلِي بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلَّذِي قُلۡتُمۡ فَلِمَ قَتَلۡتُمُوهُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٨٣﴾  
উচ্চারণ: আল্লাযীনা কালূ ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নারু কুল কাদ জাআকুম রুসুলুম মিন কাবলী বিল বায়্যিনাতি ওয়া বিল লাযী কুলতুম ফালিমা কাতালতুমূহুম ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: যারা বলে, ‘আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন যে, আমরা যেন কোনো রাসূলের প্রতি ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে এমন কুরবানী উপস্থিত না করবে, যা আগুন খেয়ে ফেলবে। তাদেরকে বলো: ‘আমার আগে অনেক রাসূল সুস্পষ্ট নিদর্শনসহ এবং তোমরা যা বলছ তা সহ তোমাদের কাছে এসেছিল। তারপরেও কেন তোমরা তাদেরকে হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো?

**184.** فَإِن كَذَّبُوكَ فَقَدۡ كُذِّبَ رُسُلٞ مِّن قَبۡلِكَ جَآءُو بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ ﴿١٨٤﴾  
উচ্চারণ: ফা ইন কায্যাবূকা ফাকাদ কুয্যিবা রুসুলুম মিন কাবলিকা জাঊ বিল বায়্যিনাতি ওয়ায যুবুরি ওয়াল কিতাবিল মুনীর।  
অর্থ: (হে নবী!) তারা যদি তোমার প্রতি মিথ্যারোপ করে, তবে তোমার আগে বহু রাসূলকেও মিথ্যারোপ করা হয়েছিলো, যারা সুস্পষ্ট নিদর্শন, (উপদেশভরা) আসমানী সহীফা এবং দীপ্তিমান কিতাবসহ এসেছিলো।

**185.** كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ ﴿١٨٥﴾  
উচ্চারণ: কুল্লু নাফসিন যাইকাতুল মাওতি ওয়া ইন্নামা তুওয়াফ্ফাওনা উজূরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনয়া ইল্লা মাতাউল গুরূর।  
অর্থ: প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবল কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম হবে। বস্তুত, পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়।

**186.** ۞ لَتُبۡلَوُنَّ فِيٓ أَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ وَلَتَسۡمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ أَذٗى كَثِيرٗاۚ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ذَٰلِكَ مِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ﴿١٨٦﴾  
উচ্চারণ: লাতুবলাওয়ুন্না ফী আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল লাযীনা ঊতুল কিতাবা মিন কাবলিকুম ওয়া মিনাল লাযীনা আশরাকূ আযান কাছীরাও ওয়া ইন তাসবিরূ ওয়া তাত্তাকূ ফা ইন্না যালিকা মিন আযমিল উমূর।  
অর্থ: তোমাদেরকে অবশ্যই তোমাদের ধন-সম্পদ ও জীবনের ব্যাপারে পরীক্ষা করা হবে। তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্যধারণ করো এবংতাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ।

**187.** وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكۡتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمۡ وَٱشۡتَرَوۡاْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَبِئۡسَ مَا يَشۡتَرُونَ ﴿١٨٧﴾  
উচ্চারণ: ওয়া ইয আখাযাল্লাহু মীছাকাল লাযীনা ঊতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহূ লিন নাসি ওয়া লা তাকতুমূনাহূ ফানাবাযূহু ওয়ারাআ যুহূরিহিম ওয়াশতারাও বিহী ছামানান কালীলান ফাবিসা মা ইয়াশতারূন।  
অর্থ: স্মরণ কর, যখন আল্লাহ কিতাবপ্রাপ্তদের থেকে এ প্রতিশ্রুতি নিয়েছিলেন যে, ‘অবশ্যই তোমরা তা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না।’ এরপরও তারা তা তাদের পেছনে ফেলে রাখে ও ও (আল্লাহর সাথে কৃত অঙ্গীকার) এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে। কাজেই তারা যা ক্রয় করে,তা কতইনা নিকৃষ্ট!

**188.** لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَفۡرَحُونَ بِمَآ أَتَواْ وَّيُحِبُّونَ أَن يُحۡمَدُواْ بِمَا لَمۡ يَفۡعَلُواْ فَلَا تَحۡسَبَنَّهُم بِمَفَازَةٖ مِّنَ ٱلۡعَذَابِۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿١٨٨﴾  
উচ্চারণ: লা তাহসাবান্নাল লাযীনা ইয়াফরাহূনা বিমা আতাও ওয়া ইউহিব্বূনা আই ইউহমাদূ বিমা লাম ইয়াফআলূ ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাবি ওয়া লাহুম আযাবুন আলীম।  
অর্থ: যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা যা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তারা আযাব থেকে মুক্তি পাবে- এরূপ তুমি কখনো মনে করো না । আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**189.** وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴿١٨٩﴾  
উচ্চারণ: ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: আর আসমানসমূহ ও জমিনের সার্বভৌম মালিকানা একমাত্র আল্লাহরই। আর আল্লাহ সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান।

**190.** إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴿١٩٠﴾  
উচ্চারণ: ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব।  
অর্থ: আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে জ্ঞান-বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য রয়েছে অনেক নিদর্শন।

**191.** ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِهِمۡ وَيَتَفَكَّرُونَ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبَّنَا مَا خَلَقۡتَ هَٰذَا بَٰطِلٗا سُبۡحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ ﴿١٩١﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়াযকুরূনাল্লাহা কিয়ামাও ওয়া কুঊদাও ওয়া আলা জুনূবিহিম ওয়া ইয়াতাফাক্কারূনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।  
অর্থ: যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা-ভাবনা করে, আর বলে: ‘হে আমাদের রব! আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি অত্যন্ত পবিত্র। অতএব আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন।’

**192.** رَبَّنَآ إِنَّكَ مَن تُدۡخِلِ ٱلنَّارَ فَقَدۡ أَخۡزَيۡتَهُۥۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٖ ﴿١٩٢﴾  
উচ্চারণ: রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহূ ওয়া মা লিয যালিমীনা মিন আনসার।  
অর্থ: ‘হে আমাদের রব! আপনি (আপনার সৃষ্টির) কাউকে জাহান্নামে নিক্ষেপ করলে তাকে তো আপনি নিশ্চয়ই লাঞ্ছিত ও অপমানিত করলেন। আর যালিমদের জন্যে কোনো সাহায্যকারী নেই।’

**193.** رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فَـَٔامَنَّاۚ رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ ﴿١٩٣﴾  
উচ্চারণ: রাব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়াই ইউনাদী লিল ঈমানি আন আমিনূ বিরাব্বিকুম ফা আমান্না রাব্বানা ফাগফির লানা যুনূবানা ওয়া কাফ্ফির আন্না সায়্যিআতিনা ওয়া তাওয়াফ্ফানা মাআল আবরার।  
অর্থ: ‘হে আমাদের রব! আমরা এক আহ্‌বায়ককে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি। ‘তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো।’ কাজেই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব! আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের মন্দকর্ম ও ক্রটি-বিচ্যুতি বিদূরিত করুন এবং পরিশেষে আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দিন।’

**194.** رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخۡزِنَا يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ إِنَّكَ لَا تُخۡلِفُ ٱلۡمِيعَادَ ﴿١٩٤﴾  
উচ্চারণ: রাব্বানা ওয়া আতিনা মা ওয়া আত্তানা আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মীআদ।  
অর্থ: ‘হে আমাদের রব! আপনার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন. তা আমাদেরকে দান করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করবেন না। নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।’

**195.** فَٱسۡتَجَابَ لَهُمۡ رَبُّهُمۡ أَنِّي لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٖ مِّنكُم مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰۖ بَعۡضُكُم مِّنۢ بَعۡضٖۖ فَٱلَّذِينَ هَاجَرُواْ وَأُخۡرِجُواْ مِن دِيَٰرِهِمۡ وَأُوذُواْ فِي سَبِيلِي وَقَٰتَلُواْ وَقُتِلُواْ لَأُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَأُدۡخِلَنَّهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ ثَوَابٗا مِّنۡ عِندِ ٱللَّهِۚ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلثَّوَابِ ﴿١٩٥﴾  
উচ্চারণ: ফাসতাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদীউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনছা বাদুকুম মিম বাদিন ফাল লাযীনা হাজারূ ওয়া উখরিজূ মিন দিয়ারিহিম ওয়া ঊযূ ফী সাবীলী ওয়া কাতালূ ওয়া কুতিলূ লাউকাফ্ফিরান্না আনহুম সায়্যিআতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু ছাওয়াবাম মিন ইনদিল্লাহি ওয়াল্লাহু ইনদাহূ হুসনুছ ছাওয়াব।  
অর্থ: তারপর তাদের রব তাদের ডাকে সাড়া দিয়ে বললেন: ‘নিশ্চয় আমি তোমাদের মধ্যে আমলকারী কোনো পুরুষ বা নারীর আমল (সাওয়াব) নষ্ট করব না। তোমরা একে অপরের অংশ (সবাই সাওয়াব ও শাস্তিতে সমান)। কাজেই যারা হিজরত করেছে, যাদেরকে নিজ ঘর-বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, আমার (আনুগত্যের) পথে নির্যাতিত হয়েছে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, আমি তাদের পাপসমূহ অবশ্যই দূর করব এবং অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত। এটা আল্লাহর কাছ থেকে পুরস্কার। আর আল্লাহরই কাছে রয়েছে উত্তম পুরস্কার।

**196.** لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي ٱلۡبِلَٰدِ ﴿١٩٦﴾  
উচ্চারণ: লা ইয়াগুর্রান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারূ ফিল বিলাদ।  
অর্থ: যারা কুফরী করেছে, দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন কিছুতেই আপনাকে বিভ্রান্ত না করে।

**197.** مَتَٰعٞ قَلِيلٞ ثُمَّ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ ﴿١٩٧﴾  
উচ্চারণ: মাতাউন কালীলুন ছুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ।  
অর্থ: তো স্বল্পকালীন সময়ের সুখ-সম্ভোগ মাত্র। তারপর জাহান্নাম তাদের আবাসস্থল। আর এটা কতই না নিকৃষ্ট বাসস্থান!

**198.** لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا نُزُلٗا مِّنۡ عِندِ ٱللَّهِۗ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ لِّلۡأَبۡرَارِ ﴿١٩٨﴾  
উচ্চারণ: লাকিনিল লাযীনাত তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা নুযুলাম মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খাইরুল লিল আবরার।  
অর্থ: কিন্তু যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ী হবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা। আর আল্লাহর কাছে সৎকর্মপরায়ণদের জন্যে যা আছে তা অতি উত্তম ও অধিক শ্রেষ্ঠ ।

**199.** وَإِنَّ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَمَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡكُمۡ وَمَآ أُنزِلَ إِلَيۡهِمۡ خَٰشِعِينَ لِلَّهِ لَا يَشۡتَرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴿١٩٩﴾  
উচ্চারণ: ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামাই ইউমিনু বিল্লাহি ওয়া মা উনযিলা ইলাইকুম ওয়া মা উনযিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহি লা ইয়াশতারূনা বিআয়াতিল্লাহি ছামানান কালীলান উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারীউল হিসাব।  
অর্থ: আর নিশ্চয় আহলে কিতাবের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর প্রতি বিনয়াবনত হয়ে তাঁর প্রতি এবং তিনি যা তোমাদের ও তাদের প্রতি নাযিল করেছেন, তাতে ঈমান আনে। তারা আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে না। এরা সেসব লোক, যাদের জন্যে তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। নিশ্চয়ই আল্লাহ (আমলের) দ্রুত হিসাব গ্রহণকারী।

**200.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱصۡبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴿٢٠٠﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুস বিরূ ওয়া সাবিরূ ওয়া রাবিতূ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহূন।  
অর্থ: হে মুমিনগণ! ধৈর্যধারণ করো, (শত্রুদের চেয়ে) বেশী ধৈর্যশীল হও এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আর আল্লাহর (আদেশ-নিষেধ মেনে) তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।

[পুরো সূরা পড়ুন: সূরা আলে-ইমরান](https://yasinsurah.com/bn/sura-ali-imran/) · [সূরা আলে-ইমরান তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-ali-imran/#tilawat)

## সূরা আন-নিসা, আয়াত 1-23

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَخَلَقَ مِنۡهَا زَوۡجَهَا وَبَثَّ مِنۡهُمَا رِجَالٗا كَثِيرٗا وَنِسَآءٗۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِي تَسَآءَلُونَ بِهِۦ وَٱلۡأَرۡحَامَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيۡكُمۡ رَقِيبٗا ﴿١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাসুত তাকূ রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিও ওয়াহিদাতিও ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছ্ছা মিনহুমা রিজালান কাছীরাও ওয়া নিসাআও ওয়াত্তাকুল্লাহাল লাযী তাসাআলূনা বিহী ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা।  
অর্থ: হে মানুষেরা! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি (আদম) থেকে সৃষ্টি করেছেন ও তার থেকেই তার স্ত্রী (হাওয়া)কে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অসংখ্য নর-নারী (সৃষ্টি করে পৃথিবীতে) ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাঁর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে নিজ নিজ অধিকার দাবী করো এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে দূরে থাকো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক।

**2.** وَءَاتُواْ ٱلۡيَتَٰمَىٰٓ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَتَبَدَّلُواْ ٱلۡخَبِيثَ بِٱلطَّيِّبِۖ وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَهُمۡ إِلَىٰٓ أَمۡوَٰلِكُمۡۚ إِنَّهُۥ كَانَ حُوبٗا كَبِيرٗا ﴿٢﴾  
উচ্চারণ: ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদ্দালুল খাবীছা বিত তায়্যিবি ওয়া লা তাকুলূ আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহূ কানা হূবান কাবীরা।  
অর্থ: আর তোমরা ইয়াতীমদেরকে তাদের ধন-সম্পদ দিয়ে দাও এবং ভালো সম্পদের সাথে খারাপ সম্পদ বদল করো না। আর তোমরা তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে গ্রাস করো না; নিশ্চয় এটা মহাপাপ ।

**3.** وَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تُقۡسِطُواْ فِي ٱلۡيَتَٰمَىٰ فَٱنكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۖ فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تَعۡدِلُواْ فَوَٰحِدَةً أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَلَّا تَعُولُواْ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতূ ফিল ইয়াতামা ফানকিহূ মা তাবা লাকুম মিনান নিসাই মাছনা ওয়া ছুলাছা ওয়া রুবাআ ফা ইন খিফতুম আল্লা তাদিলূ ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাঊলূ।  
অর্থ: আর যদি তোমরা আশঙ্কা করো যে, ইয়াতীম মেয়েদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে; দু’টি, তিনটি অথবা চারটি। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একটি বিবাহ করো অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকেই গ্রহণ করো। এটা অধিকতর নিকটবর্তী যে, তোমরা যুলম করবে না ।

**4.** وَءَاتُواْ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحۡلَةٗۚ فَإِن طِبۡنَ لَكُمۡ عَن شَيۡءٖ مِّنۡهُ نَفۡسٗا فَكُلُوهُ هَنِيٓـٔٗا مَّرِيٓـٔٗا ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলাতান ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলূহু হানীআম মারীআ।  
অর্থ: আর তোমরা স্ত্রীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মোহর দিয়ে দাও। তবে তারা যদি নিজেরাই সন্তুষ্টচিত্তে কিছু অংশ ছাড় দেয় তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তিসহকারে খাও।

**5.** وَلَا تُؤۡتُواْ ٱلسُّفَهَآءَ أَمۡوَٰلَكُمُ ٱلَّتِي جَعَلَ ٱللَّهُ لَكُمۡ قِيَٰمٗا وَٱرۡزُقُوهُمۡ فِيهَا وَٱكۡسُوهُمۡ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া লা তুতুস সুফাহাআ আমওয়ালাকুমুল লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামাও ওয়ারযুকূহুম ফীহা ওয়াকসূহুম ওয়া কূলূ লাহুম কাওলাম মারূফা।  
অর্থ: আর তোমরা নির্বোধদের হাতে তোমাদের ধন-সম্পদ ছেড়ে দিও না; যা দ্বারা আল্লাহ তোমাদের জীবন চালানোর ব্যবস্থা করেছেন এবং তা থেকে তাদেরকে খাবার ও ভরণ-পোষণের ব্যবস্থা করো। আর তোমরা তাদের সাথে উত্তম কথা বলো।

**6.** وَٱبۡتَلُواْ ٱلۡيَتَٰمَىٰ حَتَّىٰٓ إِذَا بَلَغُواْ ٱلنِّكَاحَ فَإِنۡ ءَانَسۡتُم مِّنۡهُمۡ رُشۡدٗا فَٱدۡفَعُوٓاْ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَأۡكُلُوهَآ إِسۡرَافٗا وَبِدَارًا أَن يَكۡبَرُواْۚ وَمَن كَانَ غَنِيّٗا فَلۡيَسۡتَعۡفِفۡۖ وَمَن كَانَ فَقِيرٗا فَلۡيَأۡكُلۡ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِذَا دَفَعۡتُمۡ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡ فَأَشۡهِدُواْ عَلَيۡهِمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبٗا ﴿٦﴾  
উচ্চারণ: ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহা ফা ইন আনাসতুম মিনহুম রুশদান ফাদফাঊ ইলাইহিম আমওয়ালাহুম ওয়া লা তাকুলূহা ইসরাফাও ওয়া বিদারান আই ইয়াকবারূ ওয়া মান কানা গানিয়্যান ফালয়াসতাফিফ ওয়া মান কানা ফাকীরান ফালয়াকুল বিল মারূফি ফা ইযা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফা আশহিদূ আলাইহিম ওয়া কাফা বিল্লাহি হাসীবা।  
অর্থ: আর ইয়াতিমদেরকে যাচাই-পরীক্ষা করতে থাকো; যে পর্যন্ত না তারা বিবাহযোগ্য (সাবালক) হয়। অতঃপর তাদের মধ্যে ভালো-মন্দ যাচাই করার যোগ্যতা দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও। তারা বড় হয়ে (তাদের সম্পদ ফেরত নিবে এ ভয়ে) তাদের সম্পদ অপচয় করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যে সম্পদশালী সে যেন বিরত থাকে এবং যে অভাবী সে যেন সংগত পরিমাণে ভোগ করে। অতঃপর তোমরা যখন তাদেরকে তাদের সম্পদ হস্তান্তর করবে, তখন সাক্ষী রেখো। আর হিসেব গ্রহণে আল্লাহই যথেষ্ট।

**7.** لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ مِمَّا قَلَّ مِنۡهُ أَوۡ كَثُرَۚ نَصِيبٗا مَّفۡرُوضٗا ﴿٧﴾  
উচ্চারণ: ল্লির রিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবূনা ওয়া লিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবূনা মিম্মা কাল্লা মিনহু আও কাছুরা নাসীবাম মাফরূদা।  
অর্থ: পিতা-মাতা এবং নিকটাত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষ ওয়ারিশদের অংশ আছে এবং পিতা-মাতা ও নিকটাত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারী ওয়ারিশদেরও অংশ আছে; সেটা অল্পই হোক কিংবা বেশি নির্ধারিত ও বিধিবদ্ধ।

**8.** وَإِذَا حَضَرَ ٱلۡقِسۡمَةَ أُوْلُواْ ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينُ فَٱرۡزُقُوهُم مِّنۡهُ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকীনু ফারযুকূহুম মিনহু ওয়া কূলূ লাহুম কাওলাম মারূফা।  
অর্থ: আর সম্পত্তি বন্টনকালে আত্মীয়-স্বজন, ইয়াতীম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে তাদেরকে তা থেকে কিছু সম্পদ দিয়ে দাও এবং তাদের সাথে উত্তমভাবে কথা বলো।

**9.** وَلۡيَخۡشَ ٱلَّذِينَ لَوۡ تَرَكُواْ مِنۡ خَلۡفِهِمۡ ذُرِّيَّةٗ ضِعَٰفًا خَافُواْ عَلَيۡهِمۡ فَلۡيَتَّقُواْ ٱللَّهَ وَلۡيَقُولُواْ قَوۡلٗا سَدِيدًا ﴿٩﴾  
উচ্চারণ: ওয়ালয়াখশাল লাযীনা লাও তারাকূ মিন খালফিহিম যুর্রিয়্যাতান দিআফান খাফূ আলাইহিম ফালয়াত্তাকুল্লাহা ওয়ালয়াকূলূ কাওলান সাদীদা।  
অর্থ: আর তারা যেন এ কথা ভেবে ভয় করে যে, তারাও যদি অসহায় সন্তান রেখে মারা যেতো, তবে (মৃত্যুর সময়) তারা কতো যে উদ্বিগ্ন হতো! কাজেই তারা যেন আল্লাহকে ভয় করে এবং সংগত কথা বলে।

**10.** إِنَّ ٱلَّذِينَ يَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلۡيَتَٰمَىٰ ظُلۡمًا إِنَّمَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ نَارٗاۖ وَسَيَصۡلَوۡنَ سَعِيرٗا ﴿١٠﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ইয়াকুলূনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলূনা ফী বুতূনিহিম নারাও ওয়া সায়াসলাওনা সাঈরা।  
অর্থ: নিশ্চয় যারা ইয়াতীমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো আসলে তাদের পেটে আগুনই ভর্তি করছে। আর তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে।

**11.** يُوصِيكُمُ ٱللَّهُ فِيٓ أَوۡلَٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۚ فَإِن كُنَّ نِسَآءٗ فَوۡقَ ٱثۡنَتَيۡنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَۖ وَإِن كَانَتۡ وَٰحِدَةٗ فَلَهَا ٱلنِّصۡفُۚ وَلِأَبَوَيۡهِ لِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٞۚ فَإِن لَّمۡ يَكُن لَّهُۥ وَلَدٞ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخۡوَةٞ فَلِأُمِّهِ ٱلسُّدُسُۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِي بِهَآ أَوۡ دَيۡنٍۗ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ لَا تَدۡرُونَ أَيُّهُمۡ أَقۡرَبُ لَكُمۡ نَفۡعٗاۚ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ﴿١١﴾  
উচ্চারণ: ইঊসীকুমুল্লাহু ফী আওলাদিকুম লিয যাকারি মিছলু হায্যিল উনছায়াইনি ফা ইন কুন্না নিসাআন ফাওকাছ নাতাইনি ফালাহুন্না ছুলুছা মা তারাকা ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু ওয়া লিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহূ ওয়া লাদুন ফা ইল লাম ইয়াকুল লাহূ ওয়া লাদুও ওয়া ওয়ারিছাহূ আবাওয়াহু ফালিউম্মিহিছ ছুলুছু ফা ইন কানা লাহূ ইখওয়াতুন ফালিউম্মিহিস সুদুসু মিম বাদি ওয়াসিয়্যাতিই ইঊসী বিহা আও দাইনিন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরূনা আয়্যুহুম আকরাবু লাকুম নাফআন ফারীদাতাম মিনাল্লাহি ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা।  
অর্থ: আল্লাহ তোমাদের সন্তানদের (উত্তরাধিকারের) ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে, এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান; কিন্তু শুধু তারা (ওয়ারিশরা) যদি কন্যা সন্তান হয় এবং তারা যদি দুয়ের অধিক হয়, তবে তারা পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দু’ভাগ পাবে। আর (মৃত ব্যক্তি যদি) একমাত্র কন্যা রেখে যায়, তবে সে (পরিত্যক্ত সম্পত্তির) অর্ধেক পাবে। (মৃত ব্যক্তির) সন্তান থাকলে তার পিতা-মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ; কিন্তু সে নিঃসন্তান হলে এবং পিতা-মাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ; তার ভাই-বোন থাকলে মাতার জন্য ছয় ভাগের এক ভাগ। এভাবে ওয়ারিশি সম্পদ বণ্টন করতে হবে মৃত ব্যক্তি যদি অসিয়ত করে যায় কিংবা কোন ঋণ রেখে যায়, তবে সেগুলো পরিশোধ করার পর। তোমরা জানো না যে, তোমাদের পিতামাতা ও সন্তানদের মধ্যে (দুনিয়া ও আখিরাতে) উপকারে কে তোমাদের বেশি নিকটবর্তী। (উত্তরাধিকার বণ্টনের) এ বিধান আল্লাহ কর্তৃক নির্ধারিত। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়।

**12.** ۞ وَلَكُمۡ نِصۡفُ مَا تَرَكَ أَزۡوَٰجُكُمۡ إِن لَّمۡ يَكُن لَّهُنَّ وَلَدٞۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٞ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡنَۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِينَ بِهَآ أَوۡ دَيۡنٖۚ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡتُمۡ إِن لَّمۡ يَكُن لَّكُمۡ وَلَدٞۚ فَإِن كَانَ لَكُمۡ وَلَدٞ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكۡتُمۚ مِّنۢ بَعۡدِ وَصِيَّةٖ تُوصُونَ بِهَآ أَوۡ دَيۡنٖۗ وَإِن كَانَ رَجُلٞ يُورَثُ كَلَٰلَةً أَوِ ٱمۡرَأَةٞ وَلَهُۥٓ أَخٌ أَوۡ أُخۡتٞ فَلِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُۚ فَإِن كَانُوٓاْ أَكۡثَرَ مِن ذَٰلِكَ فَهُمۡ شُرَكَآءُ فِي ٱلثُّلُثِۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصَىٰ بِهَآ أَوۡ دَيۡنٍ غَيۡرَ مُضَآرّٖۚ وَصِيَّةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٞ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া লাকুম নিসফু মা তারাকা আযওয়াজুকুম ইল লাম ইয়াকুল লাহুন্না ওয়া লাদুন ফা ইন কানা লাহুন্না ওয়া লাদুন ফালাকুমুর রুবুউ মিম্মা তারাকনা মিম বাদি ওয়াসিয়্যাতিই ইঊসীনা বিহা আও দাইনিও ওয়া লাহুন্নার রুবুউ মিম্মা তারাকতুম ইল লাম ইয়াকুল লাকুম ওয়া লাদুন ফা ইন কানা লাকুম ওয়া লাদুন ফালাহুন্নাছ ছুমুনু মিম্মা তারাকতুম মিম বাদি ওয়াসিয়্যাতিন তূসূনা বিহা আও দাইনিও ওয়া ইন কানা রাজুলুই ইঊরাছু কালালাতান আওয়িম রাআতুও ওয়া লাহূ আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু ফা ইন কানূ আকছারা মিন যালিকা ফাহুম শুরাকাউ ফিছ ছুলুছি মিম বাদি ওয়াসিয়্যাতিই ইঊসা বিহা আও দাইনিন গাইরা মুদার্রিও ওয়াসিয়্যাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলীমুন হালীম।  
অর্থ: তোমাদের স্ত্রীরা যদি সন্তান না রেখে মারা যায়, তবে তাদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য। আর তাদের সন্তান থাকলে, তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ; যদি অসিয়ত করে যায় কিংবা কোন ঋণ রেখে যায়, তবে সেগুলো পরিশোধ করার পর। তোমরা নিঃসন্তান হলে, তোমাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ স্ত্রীরা পাবে। আর তোমাদের সন্তান থাকলে, তোমাদের পরিত্যক্ত সম্পত্তির আট ভাগের এক ভাগ তোমাদের স্ত্রীরা পাবে; তোমরা যা অসিয়াত করবে তা পালন করার পর এবং ঋণ পরিশোধের পর। আর যদি কোনো পুরুষ অথবা নারীর ‘কালালাহ’ তথা পিতা-মাতা ও সন্তানহীন হলে, আর তার এক বৈপিত্রেয় ভাই বা বোন থাকে, তবে তাদের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ। তারা এর চেয়ে বেশি হলে সবাই তিন ভাগের এক ভাগে সমান অংশীদার হবে; এটা অসিয়াত পালন এবং ঋণ পরিশোধের পর; কারো ক্ষতি না করে। এ হচ্ছে আল্লাহর বিধান। আর আল্লাহ সর্বজ্ঞানী, মহাধৈর্যশীল।

**13.** تِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿١٣﴾  
উচ্চারণ: তিলকা হুদূদুল্লাহি ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহূ ইউদখিলহু জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা ওয়া যালিকাল ফাওযুল আযীম।  
অর্থ: এসব আল্লাহর নির্ধারিত সীমা। কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে। আর এটাই হলো মহাসাফল্য।

**14.** وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدۡخِلۡهُ نَارًا خَٰلِدٗا فِيهَا وَلَهُۥ عَذَابٞ مُّهِينٞ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া মাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহূ ওয়া ইয়াতাআদ্দা হুদূদাহূ ইউদখিলহু নারান খালিদান ফীহা ওয়া লাহূ আযাবুম মুহীন।  
অর্থ: আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের বিধানাবলীর অবাধ্য হলে এবং তাঁর নির্ধারিত সীমালঙ্ঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন। সেখানে সে চিরকাল থাকবে এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

**15.** وَٱلَّٰتِي يَأۡتِينَ ٱلۡفَٰحِشَةَ مِن نِّسَآئِكُمۡ فَٱسۡتَشۡهِدُواْ عَلَيۡهِنَّ أَرۡبَعَةٗ مِّنكُمۡۖ فَإِن شَهِدُواْ فَأَمۡسِكُوهُنَّ فِي ٱلۡبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ ٱلۡمَوۡتُ أَوۡ يَجۡعَلَ ٱللَّهُ لَهُنَّ سَبِيلٗا ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়াল লাতী ইয়াতীনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাসতাশহিদূ আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফা ইন শাহিদূ ফা আমসিকূহুন্না ফিল বুয়ূতি হাত্তা ইয়াতাওয়াফ্ফাহুন্নাল মাওতু আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবীলা।  
অর্থ: আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করেছে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে (ন্যায়পরায়ণ) চারজন সাক্ষী উপস্থিত করাও। যদি তারা সাক্ষ্য দেয়, তবে তাদেরকে ঘরে অবরুদ্ধ করে রাখবে; যতোদিন না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো বিধান নাযিল করেন।

**16.** وَٱلَّذَانِ يَأۡتِيَٰنِهَا مِنكُمۡ فَـَٔاذُوهُمَاۖ فَإِن تَابَا وَأَصۡلَحَا فَأَعۡرِضُواْ عَنۡهُمَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ تَوَّابٗا رَّحِيمًا ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়াল লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফা আযূহুমা ফা ইন তাবা ওয়া আসলাহা ফা আরিদূ আনহুমা ইন্নাল্লাহা কানা তাওওয়াবার রাহীমা।  
অর্থ: আর তোমাদের মধ্যে (বিবাহিত কিংবা অবিবাহিত) যে দুজন এতে লিপ্ত হবে (প্রমাণিত হলে), তাদেরকে শাস্তি দাও। যদি তারা তাওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, তবে তাদের (শাস্তি দেওয়া) থেকে বিরত থাকবে। নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু।

**17.** إِنَّمَا ٱلتَّوۡبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٖ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٖ فَأُوْلَٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيۡهِمۡۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ﴿١٧﴾  
উচ্চারণ: ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল লাযীনা ইয়ামালূনাস সূআ বিজাহালাতিন ছুম্মা ইয়াতূবূনা মিন কারীবিন ফা উলাইকা ইয়াতূবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা।  
অর্থ: আল্লাহ অবশ্যই সেসব লোকের তাওবা কবুল করবেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে এবং পরক্ষণেই ভীষণ অনুতপ্ত হয় এবং তাওবা করে। এরাই সেসব লোক, যাদের তাওবা আল্লাহ কবুল করেন। আর আল্লাহ তো সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়।

**18.** وَلَيۡسَتِ ٱلتَّوۡبَةُ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ حَتَّىٰٓ إِذَا حَضَرَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ إِنِّي تُبۡتُ ٱلۡـَٰٔنَ وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمۡ كُفَّارٌۚ أُوْلَٰٓئِكَ أَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا أَلِيمٗا ﴿١٨﴾  
উচ্চারণ: ওয়া লাইসাতিত তাওবাতু লিল লাযীনা ইয়ামালূনাস সায়্যিআতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাওতু কালা ইন্নী তুবতুল আনা ওয়া লাল লাযীনা ইয়ামূতূনা ওয়া হুম কুফ্ফারুন উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা।  
অর্থ: তাওবা তাদের জন্য নয়, যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, ‘আমি এখন তাওবা করেছি’। আর সেসব লোকদের জন্যও তাওবা নয়, যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।

**19.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَحِلُّ لَكُمۡ أَن تَرِثُواْ ٱلنِّسَآءَ كَرۡهٗاۖ وَلَا تَعۡضُلُوهُنَّ لِتَذۡهَبُواْ بِبَعۡضِ مَآ ءَاتَيۡتُمُوهُنَّ إِلَّآ أَن يَأۡتِينَ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖۚ وَعَاشِرُوهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِن كَرِهۡتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَيَجۡعَلَ ٱللَّهُ فِيهِ خَيۡرٗا كَثِيرٗا ﴿١٩﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা ইয়াহিল্লু লাকুম আন তারিছুন নিসাআ কারহাও ওয়া লা তাদুলূহুন্না লিতাযহাবূ বিবাদি মা আতাইতুমূহুন্না ইল্লা আই ইয়াতীনা বিফাহিশাতিম মুবায়্যিনাতিও ওয়া আশিরূহুন্না বিল মারূফি ফা ইন কারিহতুমূহুন্না ফাআসা আন তাকরাহূ শাইআও ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাছীরা।  
অর্থ: হে মুমিনগণ! জবরদস্তি করে (সম্পদের ন্যায় তোমাদের বাপ-দাদার স্ত্রীদের) নারীদের ওয়ারিশ হওয়া তোমাদের জন্য বৈধ নয়। (এমনিভাবে) তোমাদের জন্যে বৈধ নয় যে, তোমরা তাদেরকে (মোহরানার) যা দিয়েছ তা থেকে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা। তবে তারা (অবাধ্যতা ও) ব্যভিচারের ন্যায় সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়ে থাকলে, ভিন্ন কথা। আর তোমরা তাদের সাথে সদ্ভাবে ও সম্মানজনকভাবে জীবন যাপন করবে। তোমরা যদি তাদেরকে (স্ত্রীদেরকে) অপছন্দ করো, তবে এমন হতে পারে যে, তোমরা একটি জিনিসকে অপছন্দ করছ আর আল্লাহ তাতে প্রভূত কল্যাণ রেখেছেন।

**20.** وَإِنۡ أَرَدتُّمُ ٱسۡتِبۡدَالَ زَوۡجٖ مَّكَانَ زَوۡجٖ وَءَاتَيۡتُمۡ إِحۡدَىٰهُنَّ قِنطَارٗا فَلَا تَأۡخُذُواْ مِنۡهُ شَيۡـًٔاۚ أَتَأۡخُذُونَهُۥ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া ইন আরাত্তুমুস তিবদালা যাওজিম মাকানা যাওজিও ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযূ মিনহু শাইআন আতাখুযূনাহূ বুহতানাও ওয়া ইছমাম মুবীনা।  
অর্থ: আর তোমরা যদি এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাকে যদি প্রচুর সম্পদ দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচরণ দ্বারা তা গ্রহণ করবে?

**21.** وَكَيۡفَ تَأۡخُذُونَهُۥ وَقَدۡ أَفۡضَىٰ بَعۡضُكُمۡ إِلَىٰ بَعۡضٖ وَأَخَذۡنَ مِنكُم مِّيثَٰقًا غَلِيظٗا ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া কাইফা তাখুযূনাহূ ওয়া কাদ আফদা বাদুকুম ইলা বাদিও ওয়া আখাযনা মিনকুম মীছাকান গালীযা।  
অর্থ: আর কীভাবে তোমরা তা (মোহরানাটুকু) ফেরত নিবে; অথচ তোমরা যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয়েছো এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে?

**22.** وَلَا تَنكِحُواْ مَا نَكَحَ ءَابَآؤُكُم مِّنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا قَدۡ سَلَفَۚ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَمَقۡتٗا وَسَآءَ سَبِيلًا ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া লা তানকিহূ মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কাদ সালাফা ইন্নাহূ কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবীলা।  
অর্থ: তোমরা তাদেরকে বিয়ে করো না, যাদেরকে বিয়ে করেছিল তোমাদের পিতৃ পুরুষগণ। তবে পূর্বে যা সংঘটিত হয়েছে । নিশ্চয় তা ছিল অশ্লীল, মারাত্মক ঘৃণ্য ও চরম নিকৃষ্ট পন্থা।

**23.** حُرِّمَتۡ عَلَيۡكُمۡ أُمَّهَٰتُكُمۡ وَبَنَاتُكُمۡ وَأَخَوَٰتُكُمۡ وَعَمَّٰتُكُمۡ وَخَٰلَٰتُكُمۡ وَبَنَاتُ ٱلۡأَخِ وَبَنَاتُ ٱلۡأُخۡتِ وَأُمَّهَٰتُكُمُ ٱلَّٰتِيٓ أَرۡضَعۡنَكُمۡ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَٰعَةِ وَأُمَّهَٰتُ نِسَآئِكُمۡ وَرَبَٰٓئِبُكُمُ ٱلَّٰتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّٰتِي دَخَلۡتُم بِهِنَّ فَإِن لَّمۡ تَكُونُواْ دَخَلۡتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ وَحَلَٰٓئِلُ أَبۡنَآئِكُمُ ٱلَّذِينَ مِنۡ أَصۡلَٰبِكُمۡ وَأَن تَجۡمَعُواْ بَيۡنَ ٱلۡأُخۡتَيۡنِ إِلَّا مَا قَدۡ سَلَفَۗ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ﴿٢٣﴾  
উচ্চারণ: হুর্রিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুমুল লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুমুল লাতী ফী হুজূরিকুম মিন নিসাইকুমুল লাতী দাখালতুম বিহিন্না ফা ইল লাম তাকূনূ দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুমুল লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাঊ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফা ইন্নাল্লাহা কানা গাফূরার রাহীমা।  
অর্থ: তোমাদের জন্যে (যেসব নারীদেরকে বিয়ে করা) হারাম করা হয়েছে, তারা হলোঃ তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধমা, দুধ-বোন, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সহবাস করেছো তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে, যারা তোমাদের অভিভাবকত্বে আছে। তবে যদি তোমরা তাদের সাথে সহবাস না করে (তালাক দিয়ে থাকো) তবে পূর্ব স্বামীর ঔরসজাত কন্যাকে বিয়ে করতে কোনো অপরাধ নেই। আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রীদের (তালাকপ্রাপ্তা হলেও) এবং দুই বোনকে একত্র (বিয়ে) করা, তবে (ইসলাম পূর্ব জাহিলী যুগে) যা হয়েছে তা ছাড়া (আল্লাহ সেগুলো ক্ষমা করে দিয়েছেন)। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

[পুরো সূরা পড়ুন: সূরা আন-নিসা](https://yasinsurah.com/bn/sura-an-nisa/) · [সূরা আন-নিসা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-an-nisa/#tilawat)

## পারা 4 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 4 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 4 শুরু হয়েছে সূরা আলে-ইমরান, আয়াত 93 থেকে এবং শেষ হয়েছে সূরা আন-নিসা, আয়াত 23-এ।

### পারা 4-এ কোন কোন সূরা আছে?

পারা 4-এ আছে সূরা আলে-ইমরান 93-200 ও সূরা আন-নিসা 1-23।

### পারা 4-এ কত আয়াত?

পারা 4-এ মোট 131টি আয়াত আছে।

- [আগের পারা পারা 3](https://yasinsurah.com/bn/para-3/)
- [পরের পারা পারা 5](https://yasinsurah.com/bn/para-5/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
