# পারা 6

> কুরআনের পারা 6 অনলাইনে পড়ুন: সূরা আন-নিসা 148 থেকে সূরা আল-মায়িদা 81, মোট 110টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-6/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 6

110 আয়াত · 2টি সূরা

সূরা আন-নিসা 148-176, সূরা আল-মায়িদা 1-81

পারা 6 সূরা আন-নিসা, আয়াত 148 থেকে শুরু হয়ে সূরা আল-মায়িদা, আয়াত 81 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 110টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আন-নিসা, আয়াত 148-176

**148.** ۞ لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلۡجَهۡرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلۡقَوۡلِ إِلَّا مَن ظُلِمَۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا ﴿١٤٨﴾  
উচ্চারণ: লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস সূই মিনাল কাওলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামীআন আলীমা।  
অর্থ: আল্লাহ কোনো মন্দ ও পাপের কথা প্রচার করা পছন্দ করেন না; তবে কারো ওপর যুলম করা হলে ভিন্ন কথা। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

**149.** إِن تُبۡدُواْ خَيۡرًا أَوۡ تُخۡفُوهُ أَوۡ تَعۡفُواْ عَن سُوٓءٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ عَفُوّٗا قَدِيرًا ﴿١٤٩﴾  
উচ্চারণ: ইন তুবদূ খাইরান আও তুখফূহু আও তাফূ আন সূইন ফা ইন্নাল্লাহা কানা আফুওওয়ান কাদীরা।  
অর্থ: তোমরা যদি সৎকাজ প্রকাশ্যে করো কিংবা গোপনে করো অথবা দোষত্রুটি ক্ষমা করে দাও, তবে আল্লাহও দোষ মোচনকারী, ক্ষমতাবান।

**150.** إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيۡنَ ٱللَّهِ وَرُسُلِهِۦ وَيَقُولُونَ نُؤۡمِنُ بِبَعۡضٖ وَنَكۡفُرُ بِبَعۡضٖ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلًا ﴿١٥٠﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ইয়াকফুরূনা বিল্লাহি ওয়া রুসুলিহী ওয়া ইউরীদূনা আই ইউফার্রিকূ বাইনাল্লাহি ওয়া রুসুলিহী ওয়া ইয়াকূলূনা নুমিনু বিবাদিও ওয়া নাকফুরু বিবাদিও ওয়া ইউরীদূনা আই ইয়াত্তাখিযূ বাইনা যালিকা সাবীলা।  
অর্থ: নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের সাথে কুফরী করে এবং আল্লাহ ও তাঁর রাসূলগণের মধ্যে (ঈমানের ব্যাপারে) পার্থক্য করতে চায় উপরন্তু তারা বলে: ‘আমরা কতক-এর ওপর ঈমান আনি এবং কতকের সাথে কুফরী করি।’ আর তারা এ দুয়ের (ঈমান ও কুফরীর) মধ্যবর্তী ভিন্ন একটি পথ অবলম্বন করতে চায়।

**151.** أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ حَقّٗاۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا ﴿١٥١﴾  
উচ্চারণ: উলাইকা হুমুল কাফিরূনা হাক্কাও ওয়া আতাদনা লিল কাফিরীনা আযাবাম মুহীনা।  
অর্থ: তারাই প্রকৃত কাফির। আর আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি।

**152.** وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَمۡ يُفَرِّقُواْ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ أُوْلَٰٓئِكَ سَوۡفَ يُؤۡتِيهِمۡ أُجُورَهُمۡۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴿١٥٢﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা আমানূ বিল্লাহি ওয়া রুসুলিহী ওয়া লাম ইউফার্রিকূ বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতীহিম উজূরাহুম ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।  
অর্থ: আর যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান এনেছে এবং (কাফিরদের মতো) তাদের কারো মধ্যে (ঈমান আনা ও না আনার ব্যাপারে) পার্থক্য করেনি, অচিরেই তাদেরকে তিনি তাদের (আমলের প্রতিদান স্বরূপ) মহা পুরস্কার দিবেন। আর আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।

**153.** يَسۡـَٔلُكَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيۡهِمۡ كِتَٰبٗا مِّنَ ٱلسَّمَآءِۚ فَقَدۡ سَأَلُواْ مُوسَىٰٓ أَكۡبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓاْ أَرِنَا ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلۡمِهِمۡۚ ثُمَّ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ فَعَفَوۡنَا عَن ذَٰلِكَۚ وَءَاتَيۡنَا مُوسَىٰ سُلۡطَٰنٗا مُّبِينٗا ﴿١٥٣﴾  
উচ্চারণ: ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনায্যিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই ফাকাদ সাআলূ মূসা আকবারা মিন যালিকা ফাকালূ আরিনাল্লাহা জাহরাতান ফা আখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম ছুম্মাত তাখাযুল ইজলা মিম বাদি মা জাআতহুমুল বায়্যিনাতু ফাআফাওনা আন যালিকা ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবীনা।  
অর্থ: (হে রাসূল!) আহলে কিতাবগণ তোমার কাছে তাদের জন্য আসমান হতে পুরো একটি কিতাব নাযিল করতে বলে; যেমনিভাবে তারা মূসার কাছে এর চেয়েও বড় দাবী করেছিল। তারা বলেছিল: ‘আল্লাহকে প্রকাশ্যে আমাদেরকে দেখাও।’ ফলে তাদের সীমালংঘনের শাস্তিস্বরূপ তাদেরকে বজ্রপাতে মৃত্যু দেয়া হয়। তারপর সুস্পষ্ট প্রমাণ তাদের কাছে আসার পরও তারা গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। তারপরও আমি তাদেরকে ক্ষমা করেছিলাম এবং আমি মূসাকে সুস্পষ্ট প্রমাণ প্রদান করেছিলাম।

**154.** وَرَفَعۡنَا فَوۡقَهُمُ ٱلطُّورَ بِمِيثَٰقِهِمۡ وَقُلۡنَا لَهُمُ ٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُلۡنَا لَهُمۡ لَا تَعۡدُواْ فِي ٱلسَّبۡتِ وَأَخَذۡنَا مِنۡهُم مِّيثَٰقًا غَلِيظٗا ﴿١٥٤﴾  
উচ্চারণ: ওয়া রাফানা ফাওকাহুমুত তূরা বিমীছাকিহিম ওয়া কুলনা লাহুমুদ খুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলনা লাহুম লা তাদূ ফিস সাবতি ওয়া আখাযনা মিনহুম মীছাকান গালীযা।  
অর্থ: আর তাদের কাছ থেকে শক্ত অঙ্গীকার গ্রহণের জন্য ‘তূর’ পর্বতকে আমি তাদের ওপরে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম: ‘ সাজদারত হয়ে দরজা দিয়ে প্রবেশ করো।’ আর আমি তাদেরকে আরও বলেছিলাম: ‘শনিবারে (মাছ শিকারের ব্যাপারে) সীমালংঘন করো না’ এবং আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম।

**155.** فَبِمَا نَقۡضِهِم مِّيثَٰقَهُمۡ وَكُفۡرِهِم بِـَٔايَٰتِ ٱللَّهِ وَقَتۡلِهِمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَقَوۡلِهِمۡ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَلۡ طَبَعَ ٱللَّهُ عَلَيۡهَا بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا ﴿١٥٥﴾  
উচ্চারণ: ফাবিমা নাকদিহিম মীছাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কাতলিহিমুল আমবিয়াআ বিগাইরি হাক্কিও ওয়া কাওলিহিম কুলূবুনা গুলফুম বাল তাবাআল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনূনা ইল্লা কালীলা।  
অর্থ: অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করার জন্য, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং তাদের এ উক্তির জন্য ‘আমাদের হৃদয় আচ্ছাদিত’। বরং তাদের কুফরীর কারণে আল্লাহ তাদের অন্তর সিলমোহর করে দিয়েছেন। ফলে অল্পসংখ্যক লোক ছাড়া তারা ঈমান আনবে না।

**156.** وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا ﴿١٥٦﴾  
উচ্চারণ: ওয়া বিকুফরিহিম ওয়া কাওলিহিম আলা মারয়ামা বুহতানান আযীমা।  
অর্থ: আর তাদের কুফরীর জন্য এবং মারইয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদ আরোপের জন্য।

**157.** وَقَوۡلِهِمۡ إِنَّا قَتَلۡنَا ٱلۡمَسِيحَ عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِ لَفِي شَكّٖ مِّنۡهُۚ مَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّۚ وَمَا قَتَلُوهُ يَقِينَۢا ﴿١٥٧﴾  
উচ্চারণ: ওয়া কাওলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসাব না মারয়ামা রাসূলাল্লাহি ওয়া মা কাতালূহু ওয়া মা সালাবূহু ওয়া লাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল লাযীনাখ তালাফূ ফীহি লাফী শাক্কিম মিনহু মা লাহুম বিহী মিন ইলমিন ইল্লাত তিবাআয যান্নি ওয়া মা কাতালূহু ইয়াকীনা।  
অর্থ: আর তাদের এ উক্তির জন্যে, ‘আমরা আল্লাহর রাসূল মারইয়ামের পুত্র ‘ঈসা মসীহকে হত্যা করেছি’। অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি; বরং তাদের জন্য তার সদৃশ করা হয়েছিল। আর নিশ্চয় যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল, তারা অবশ্যই এ বিষয়ে সংশয়ের মধ্যে ছিল; এ সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না। আর এটা নিশ্চিত যে, তারা তাঁকে হত্যা করেনি।

**158.** بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيۡهِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا ﴿١٥٨﴾  
উচ্চারণ: বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আযীযান হাকীমা।  
অর্থ: বরং আল্লাহ তাকে তাঁর নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**159.** وَإِن مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ إِلَّا لَيُؤۡمِنَنَّ بِهِۦ قَبۡلَ مَوۡتِهِۦۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكُونُ عَلَيۡهِمۡ شَهِيدٗا ﴿١٥٩﴾  
উচ্চারণ: ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহী কাবলা মাওতিহী ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকূনু আলাইহিম শাহীদা।  
অর্থ: আহলে কিতাবের প্রতিটি মানুষ তার মৃত্যুর পূর্বে তাঁর ওপর ঈমান আনবেই। আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন।

**160.** فَبِظُلۡمٖ مِّنَ ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ طَيِّبَٰتٍ أُحِلَّتۡ لَهُمۡ وَبِصَدِّهِمۡ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرٗا ﴿١٦٠﴾  
উচ্চারণ: ফাবিযুলমিম মিনাল লাযীনা হাদূ হার্রামনা আলাইহিম তায়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবীলিল্লাহি কাছীরা।  
অর্থ: সুতরাং ইয়াহূদীদের যুলম ও অবাধ্যতার এবং আল্লাহর পথ থেকে অনেক বেশী বাঁধা দেওয়ার কারণে আমি উত্তম খাবারগুলো তাদের ওপর হারাম করেছিলাম, যা তাদের জন্য যা হালাল ছিল।

**161.** وَأَخۡذِهِمُ ٱلرِّبَوٰاْ وَقَدۡ نُهُواْ عَنۡهُ وَأَكۡلِهِمۡ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمٗا ﴿١٦١﴾  
উচ্চারণ: ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহূ আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া আতাদনা লিল কাফিরীনা মিনহুম আযাবান আলীমা।  
অর্থ: আর তাদের সুদ গ্রহণের কারণে; অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অবৈধভাবে মানুষের ধন-সম্পদ গ্রাস করার কারণে। আর আমি তাদের মধ্য থেকে কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি।

**162.** لَّٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ مِنۡهُمۡ وَٱلۡمُؤۡمِنُونَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَۚ وَٱلۡمُقِيمِينَ ٱلصَّلَوٰةَۚ وَٱلۡمُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلۡمُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أُوْلَٰٓئِكَ سَنُؤۡتِيهِمۡ أَجۡرًا عَظِيمًا ﴿١٦٢﴾  
উচ্চারণ: লাকিনির রাসিখূনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনূনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন কাবলিকা ওয়াল মুকীমীনাস সালাতা ওয়াল মুতূনায যাকাতা ওয়াল মুমিনূনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি উলাইকা সানুতীহিম আজরান আযীমা।  
অর্থ: কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে দৃঢ় ও পরিপক্ব তারা এবং মু’মিনগণ ঈমান আনে তার ওপর, যা তোমার প্রতি নাযিল করা হয়েছে এবং যা তোমার আগে নাযিল করা হয়েছে । আর তারা সালাত কায়িমকারী , যাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনয়নকারী। তাদেরকে অচিরেই আমি মহা পুরস্কার প্রদান করবো।

**163.** ۞ إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعۡدِهِۦۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيۡمَٰنَۚ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا ﴿١٦٣﴾  
উচ্চারণ: ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিও ওয়ান নাবিয়্যীনা মিম বাদিহী ওয়া আওহাইনা ইলা ইবরাহীমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকূবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আয়্যূবা ওয়া ইঊনুসা ওয়া হারূনা ওয়া সুলাইমানা ওয়া আতাইনা দাওয়ূদা যাবূরা।  
অর্থ: (হে রাসূল!) নিশ্চয় আমি তোমার নিকট ওহী প্রেরণ করেছিলাম, যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। আর আমি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়া‘কূব ও তার বংশধরগণ, ‘ঈসা, আইউব, ইউনুস, হারূন ও সুলাইমানের নিকটও ওহী প্রেরণ করেছিলাম এবং দা্ঊদকে যাবূর প্রদান করেছিলাম।

**164.** وَرُسُلٗا قَدۡ قَصَصۡنَٰهُمۡ عَلَيۡكَ مِن قَبۡلُ وَرُسُلٗا لَّمۡ نَقۡصُصۡهُمۡ عَلَيۡكَۚ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكۡلِيمٗا ﴿١٦٤﴾  
উচ্চারণ: ওয়া রুসুলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন কাবলু ওয়া রুসুলাল লাম নাকসুসহুম আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা।  
অর্থ: আর অনেক রাসূলের বর্ণনা আমি তোমাকে ইতঃপূর্বে দিয়েছি এবং অনেক রাসূলের বর্ণনা আমি তোমাকে দেইনি। আর অবশ্যই আল্লাহ মূসার সাথে কথা বলেছেন।

**165.** رُّسُلٗا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةُۢ بَعۡدَ ٱلرُّسُلِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا ﴿١٦٥﴾  
উচ্চারণ: রুসুলাম মুবাশ্শিরীনা ওয়া মুনযিরীনা লিআল্লা ইয়াকূনা লিন নাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদার রুসুলি ওয়া কানাল্লাহু আযীযান হাকীমা।  
অর্থ: সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি, যাতে রাসূলগণ আসার পর আল্লাহর নিকট মানুষের কোনো অভিযোগ না থাকে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**166.** لَّٰكِنِ ٱللَّهُ يَشۡهَدُ بِمَآ أَنزَلَ إِلَيۡكَۖ أَنزَلَهُۥ بِعِلۡمِهِۦۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ يَشۡهَدُونَۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا ﴿١٦٦﴾  
উচ্চারণ: লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনযালা ইলাইকা আনযালাহূ বিইলমিহী ওয়াল মালাইকাতু ইয়াশহাদূনা ওয়া কাফা বিল্লাহি শাহীদা।  
অর্থ: কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন (তা সত্য এবং), তিনি নিজ জ্ঞানের মাধ্যমেই তা অবতীর্ণ করেছেন। আর ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।

**167.** إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ قَدۡ ضَلُّواْ ضَلَٰلَۢا بَعِيدًا ﴿١٦٧﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা কাফারূ ওয়া সাদ্দূ আন সাবীলিল্লাহি কাদ দাল্লূ দালালাম বাঈদা।  
অর্থ: নিশ্চয় যারা কুফরী করেছে এবং আল্লাহর পথ থেকে বাঁধা দিয়েছে, তারা অবশ্যই সত্য থেকে অনেক দূরে পথভ্রষ্ট হয়েছে।

**168.** إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَظَلَمُواْ لَمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ طَرِيقًا ﴿١٦٨﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা কাফারূ ওয়া যালামূ লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারীকা।  
অর্থ: নিশ্চয় যারা কুফরী করেছে ও যুলম করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথও দেখাবেন না ।

**169.** إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا ﴿١٦٩﴾  
উচ্চারণ: ইল্লা তারীকা জাহান্নামা খালিদীনা ফীহা আবাদাও ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা।  
অর্থ: জাহান্নামের পথ ছাড়া; সেখানে তারা চিরস্থায়ী হবে এবং এটা আল্লাহর পক্ষে খুবই সহজ।

**170.** يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلۡحَقِّ مِن رَّبِّكُمۡ فَـَٔامِنُواْ خَيۡرٗا لَّكُمۡۚ وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ﴿١٧٠﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাসু কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফা আমিনূ খাইরাল লাকুম ওয়া ইন তাকফুরূ ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা।  
অর্থ: হে মানবজাতি! অবশ্যই রাসূল তোমাদের রবের কাছ থেকে সত্য (দীন) নিয়ে এসেছে। সুতরাং তোমরা ঈমান আনো, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা কুফরী করো, তবে আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

**171.** يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ وَلَا تَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ إِنَّمَا ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلۡقَىٰهَآ إِلَىٰ مَرۡيَمَ وَرُوحٞ مِّنۡهُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۖ وَلَا تَقُولُواْ ثَلَٰثَةٌۚ ٱنتَهُواْ خَيۡرٗا لَّكُمۡۚ إِنَّمَا ٱللَّهُ إِلَٰهٞ وَٰحِدٞۖ سُبۡحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٞۘ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا ﴿١٧١﴾  
উচ্চারণ: ইয়া আহলাল কিতাবি লা তাগলূ ফী দীনিকুম ওয়া লা তাকূলূ আলাল্লাহি ইল্লাল হাক্কা ইন্নামাল মাসীহু ঈসাব নু মারয়ামা রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহূ আলকাহা ইলা মারয়ামা ওয়া রূহুম মিনহু ফা আমিনূ বিল্লাহি ওয়া রুসুলিহী ওয়া লা তাকূলূ ছালাছাতুনিন তাহূ খাইরাল লাকুম ইন্নামাল্লাহু ইলাহুও ওয়াহিদুন সুবহানাহূ আই ইয়াকূনা লাহূ ওয়া লাদ, লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়া কীলা।  
অর্থ: হে আহলে কিতাব! তোমরা তোমাদের দীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর ওপর (‘ঈসার ব্যাপারে) সত্য ব্যতীত অন্য কিছু বলো না। নিশ্চয় মারইয়াম-পুত্র ঈসা মসীহ আল্লাহর একজন রাসূল এবং তাঁর বাণী (‘কুন’-হয়ে যাও), যা তিনি মারইয়ামের কাছে পাঠিয়েছিলেন ও তাঁর পক্ষ থেকে একটি রূহ । সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনো এবং বলো না: ‘তিন!’ (ইলাহ)। তোমরা নিবৃত্ত হও। এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। নিশ্চয়ই আল্লাহ তো এক ইলাহ। তাঁর সন্তান থাকবে- এমন বিষয় থেকে তিনি পবিত্র। আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে, সব আল্লাহরই। আরতত্ত্বাবধায়ক ও পরিচালক হিসেবে আল্লাহই যথেষ্ট।

**172.** لَّن يَسۡتَنكِفَ ٱلۡمَسِيحُ أَن يَكُونَ عَبۡدٗا لِّلَّهِ وَلَا ٱلۡمَلَٰٓئِكَةُ ٱلۡمُقَرَّبُونَۚ وَمَن يَسۡتَنكِفۡ عَنۡ عِبَادَتِهِۦ وَيَسۡتَكۡبِرۡ فَسَيَحۡشُرُهُمۡ إِلَيۡهِ جَمِيعٗا ﴿١٧٢﴾  
উচ্চারণ: লাই ইয়াসতানকিফাল মাসীহু আই ইয়াকূনা আবদাল লিল্লাহি ওয়া লাল মালাইকাতুল মুকার্রাবূনা ওয়া মাই ইয়াসতানকিফ আন ইবাদাতিহী ওয়া ইয়াসতাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামীআ।  
অর্থ: মসীহ কখনো আল্লাহর বান্দা হতে হেয় মনে করে না এবং ঘনিষ্ঠ ফিরিশতাগণও করে না। আর যারা তাঁর ইবাদাতকে হেয় জ্ঞান করে এবং অহংকার করে, তবে তিনি অচিরেই তাদের সবাইকে তাঁর কাছে একত্র করবেন।

**173.** فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۖ وَأَمَّا ٱلَّذِينَ ٱسۡتَنكَفُواْ وَٱسۡتَكۡبَرُواْ فَيُعَذِّبُهُمۡ عَذَابًا أَلِيمٗا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا ﴿١٧٣﴾  
উচ্চারণ: ফা আম্মাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফ্ফীহিম উজূরাহুম ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহী ওয়া আম্মাল লাযীনাস তানকাফূ ওয়াসতাকবারূ ফায়ুআয্যিবুহুম আযাবান আলীমাও ওয়া লা ইয়াজিদূনা লাহুম মিন দূনিল্লাহি ওয়া লিয়্যাও ওয়া লা নাসীরা।  
অর্থ: পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ দিবেন এবং তাঁর দয়া ও করুণায় তাদের সাওয়াব আরো বাড়িয়ে দিবেন। আর যারা হেয় জ্ঞান করেছে এবং অহংকার করেছে, তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এবং তারা তাদের জন্য আল্লাহ ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না।

**174.** يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُم بُرۡهَٰنٞ مِّن رَّبِّكُمۡ وَأَنزَلۡنَآ إِلَيۡكُمۡ نُورٗا مُّبِينٗا ﴿١٧٤﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনযালনা ইলাইকুম নূরাম মুবীনা।  
অর্থ: হে মানুষরা! তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাযিল করেছি।

**175.** فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱعۡتَصَمُواْ بِهِۦ فَسَيُدۡخِلُهُمۡ فِي رَحۡمَةٖ مِّنۡهُ وَفَضۡلٖ وَيَهۡدِيهِمۡ إِلَيۡهِ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا ﴿١٧٥﴾  
উচ্চারণ: ফা আম্মাল লাযীনা আমানূ বিল্লাহি ওয়াতাসামূ বিহী ফাসায়ুদখিলুহুম ফী রাহমাতিম মিনহু ওয়া ফাদলিও ওয়া ইয়াহদীহিম ইলাইহি সিরাতাম মুসতাকীমা।  
অর্থ: সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে, তাদেরকে তিনি অবশ্যই তাঁর দয়া ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং তাদেরকে তিনি তাঁর দিকে আসার সরল-সঠিক পথে পরিচালিত করবেন।

**176.** يَسۡتَفۡتُونَكَ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِي ٱلۡكَلَٰلَةِۚ إِنِ ٱمۡرُؤٌاْ هَلَكَ لَيۡسَ لَهُۥ وَلَدٞ وَلَهُۥٓ أُخۡتٞ فَلَهَا نِصۡفُ مَا تَرَكَۚ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمۡ يَكُن لَّهَا وَلَدٞۚ فَإِن كَانَتَا ٱثۡنَتَيۡنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَۚ وَإِن كَانُوٓاْ إِخۡوَةٗ رِّجَالٗا وَنِسَآءٗ فَلِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۗ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ أَن تَضِلُّواْۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ ﴿١٧٦﴾  
উচ্চারণ: ইয়াসতাফতূনাকা কুলিল্লাহু ইউফতীকুম ফিল কালালাতি ইনিম রুউন হালাকা লাইসা লাহূ ওয়া লাদুও ওয়া লাহূ উখতুন ফালাহা নিসফু মা তারাকা ওয়া হুওয়া ইয়ারিছুহা ইল লাম ইয়াকুল লাহা ওয়া লাদুন ফা ইন কানাতাছ নাতাইনি ফালাহুমাছ ছুলুছানি মিম্মা তারাকা ওয়া ইন কানূ ইখওয়াতার রিজালাও ওয়া নিসাআন ফালিয যাকারি মিছলু হায্যিল উনছায়াইনি ইউবায়্যিনুল্লাহু লাকুম আন তাদিল্লূ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: তারা তোমার কাছে সমাধান চায়। বল: ‘আল্লাহ তোমাদেরকে সমাধান দিচ্ছেন ‘কালালা’ সম্পর্কে। কোন পুরুষ যদি মারা যায়, সে যদি সন্তানহীন হয় এবং তার এক বোন থাকে, তবে তার বোনের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক। আর সে মহিলা যদি সন্তানহীনা হয়, তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। কিন্তু যদি দুই বোন থাকে, তবে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দু’ভাগ। আর যদি ভাই-বোন উভয়ে থাকে, তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান। আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট বিধান দিচ্ছেন, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। আর আল্লাহ সবকিছু সম্পর্কে সবিশেষ অবগত।’

[পুরো সূরা পড়ুন: সূরা আন-নিসা](https://yasinsurah.com/bn/sura-an-nisa/) · [সূরা আন-নিসা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-an-nisa/#tilawat)

## সূরা আল-মায়িদা, আয়াত 1-81

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَوۡفُواْ بِٱلۡعُقُودِۚ أُحِلَّتۡ لَكُم بَهِيمَةُ ٱلۡأَنۡعَٰمِ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ غَيۡرَ مُحِلِّي ٱلصَّيۡدِ وَأَنتُمۡ حُرُمٌۗ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ مَا يُرِيدُ ﴿١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ আওফূ বিল উকূদি উহিল্লাত লাকুম বাহীমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গাইরা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুমুন ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরীদ।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে, হারাম মাসকে, কুরবানির জন্য কা‘বায় পাঠানো পশু (হাদী)কে, (কুরবানির উদ্দেশ্যে) গলায় (সুতো ইত্যাদির মালা) পরানো চিহ্নবিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র ঘর অভিমুখী যাত্রীদেরকে অবমাননা করাকে হালাল মনে করো না। যখন তোমরা (ইহরাম থেকে) হালাল হও, তখন (চাইলে) শিকার করো। তোমাদেরকে আলমসজিদুল হারামে প্রবেশে বাধা প্রদানের কারণে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে কখনই সীমালঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা সৎকর্ম ও তাকওয়ায় পরস্পরের সহযোগিতা করো। আর পাপকর্ম ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আর (আল্লাহর আনুগত্যে অনড় থেকে ও তাঁর অবাধ্যতা থেকে দূরে থেকে) আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ (তাঁর অবাধ্যদেরকে) শাস্তিদানে কঠোর।

**2.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحِلُّواْ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَلَا ٱلۡهَدۡيَ وَلَا ٱلۡقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ يَبۡتَغُونَ فَضۡلٗا مِّن رَّبِّهِمۡ وَرِضۡوَٰنٗاۚ وَإِذَا حَلَلۡتُمۡ فَٱصۡطَادُواْۚ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ أَن صَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ أَن تَعۡتَدُواْۘ وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿٢﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তুহিল্লূ শাআইরাল্লাহি ওয়া লাশ শাহরাল হারামা ওয়া লাল হাদয়া ওয়া লাল কালাইদা ওয়া লা আম্মীনাল বাইতাল হারামা ইয়াবতাগূনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানাও ওয়া ইযা হালালতুম ফাসতাদূ ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আন সাদ্দূকুম আনিল মাসজিদিল হারামি আন তাতাদূ, ওয়া তাআওয়ানূ আলাল বির্রি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানূ আলাল ইছমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে, হারাম মাসকে, কুরবানির জন্য কা‘বায় পাঠানো পশু (হাদী)কে, (কুরবানির উদ্দেশ্যে) গলায় (সুতো ইত্যাদির মালা) পরানো চিহ্নবিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র ঘর অভিমুখী যাত্রীদেরকে অবমাননা করাকে হালাল মনে করো না। যখন তোমরা (ইহরাম থেকে) হালাল হও, তখন (চাইলে) শিকার করো। তোমাদেরকে আলমসজিদুল হারামে প্রবেশে বাধা প্রদানের কারণে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে কখনই সীমালঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা সৎকর্ম ও তাকওয়ায় পরস্পরের সহযোগিতা করো। আর পাপকর্ম ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আর (আল্লাহর আনুগত্যে অনড় থেকে ও তাঁর অবাধ্যতা থেকে দূরে থেকে) আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ (তাঁর অবাধ্যদেরকে) শাস্তিদানে কঠোর।

**3.** حُرِّمَتۡ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةُ وَٱلدَّمُ وَلَحۡمُ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦ وَٱلۡمُنۡخَنِقَةُ وَٱلۡمَوۡقُوذَةُ وَٱلۡمُتَرَدِّيَةُ وَٱلنَّطِيحَةُ وَمَآ أَكَلَ ٱلسَّبُعُ إِلَّا مَا ذَكَّيۡتُمۡ وَمَا ذُبِحَ عَلَى ٱلنُّصُبِ وَأَن تَسۡتَقۡسِمُواْ بِٱلۡأَزۡلَٰمِۚ ذَٰلِكُمۡ فِسۡقٌۗ ٱلۡيَوۡمَ يَئِسَ ٱلَّذِينَ كَفَرُواْ مِن دِينِكُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِۚ ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗاۚ فَمَنِ ٱضۡطُرَّ فِي مَخۡمَصَةٍ غَيۡرَ مُتَجَانِفٖ لِّإِثۡمٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿٣﴾  
উচ্চারণ: হুর্রিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনযীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহী ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকূযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতীহাতু ওয়া মা আকালাস সাবুউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাসতাকসিমূ বিল আযলামি যালিকুম ফিসকুনিল ইয়াওমা ইয়াইসাল লাযীনা কাফারূ মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনিল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনান ফামানিদ তুর্রা ফী মাখমাসাতিন গাইরা মুতাজানিফিল লিইছমিন ফা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, (প্রবাহিত) রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করা পশু, শ্বাসরোধে মারা পশু, আঘাত করে মারা পশু, উঁচু থেকে পড়ে মারা যাওয়া পশু, অন্য প্রাণীর শিঙের আঘাতে মরা পশু, হিংস্র পশুতে খাওয়া পশু; তবে যা তোমরা যবেহ করতে পেরেছ তা ছাড়া, (অর্থাৎ যবহ করলে, তা হালাল হয়ে যাবে।) আর যা (যে পশু) মূর্তি পূজার বেদিতে বলি দেয়া হয়েছে এবং যা জুয়ার তীর দিয়ে বণ্টন করা হয়েছে, এগুলো সবই পাপকাজ। আজ কাফিররা (ইসলামের শক্তি দেখে) তোমাদের দীনের বিরুদ্ধাচরণে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না; বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নি‘আমত (আল-কুরআন) সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দীন হিসেবে ইসলামকে পছন্দ করলাম। অতঃপর কেউ পাপের দিকে না ঝুঁকে, ক্ষুধার তাড়নায় বাধ্য হলে (হারামকৃত জিনিসগুলো থেকে কিছু খেলে, তার গুনাহ হবে না)। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।

**4.** يَسۡـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمۡۖ قُلۡ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ وَمَا عَلَّمۡتُم مِّنَ ٱلۡجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُۖ فَكُلُواْ مِمَّآ أَمۡسَكۡنَ عَلَيۡكُمۡ وَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهِۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴿٤﴾  
উচ্চারণ: ইয়াসআলূনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তায়্যিবাতু ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবীনা তুআল্লিমূনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহু ফাকুলূ মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরুস মাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারীউল হিসাব।  
অর্থ: (হে রাসূল) তারা তোমাকে জিজ্ঞাসা করে, তাদের জন্য কী হালাল করা হয়েছে? বলুন: তোমাদের জন্য সব পবিত্র খাদ্য হালাল করা হয়েছে এবং যেসব শিকারি প্রাণীকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ, যাদেরকে তোমরা আল্লাহ প্রদত্ত জ্ঞান অনুযায়ী শিকার শেখাও, তারা তোমাদের জন্য যে শিকার ধরে রাখে, তোমরা তা খাও; তবে এর ওপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করবে। আর আল্লাহর বিধান অমান্য করা থেকে বাঁচো; নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

**5.** ٱلۡيَوۡمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حِلّٞ لَّكُمۡ وَطَعَامُكُمۡ حِلّٞ لَّهُمۡۖ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِيٓ أَخۡدَانٖۗ وَمَن يَكۡفُرۡ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴿٥﴾  
উচ্চারণ: আলয়াওমা উহিল্লা লাকুমুত তায়্যিবাতু ওয়া তাআমুল লাযীনা ঊতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল লাযীনা ঊতুল কিতাবা মিন কাবলিকুম ইযা আতাইতুমূহুন্না উজূরাহুন্না মুহসিনীনা গাইরা মুসাফিহীনা ওয়া লা মুত্তাখিযী আখদানিও ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহূ ওয়া হুওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরীন।  
অর্থ: আজ তোমাদের জন্য সমস্ত পাক-পবিত্র জিনিস হালাল করা হলো ও আহলে কিতাবের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল। আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বেকার আহলে কিতাবের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো; তোমরা বিয়ের উদ্দেশ্যে তাদের মোহর প্রদান করবে; প্রকাশ্য ব্যভিচার বা গোপন সঙ্গিনী গ্রহণকারী হিসেবে নয়। আর যে কেউ আল্লাহ প্রণীত শারী‘আতকে অস্বীকার করলে, তার আমল অবশ্যই বরবাদ হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।

**6.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى ٱلۡمَرَافِقِ وَٱمۡسَحُواْ بِرُءُوسِكُمۡ وَأَرۡجُلَكُمۡ إِلَى ٱلۡكَعۡبَيۡنِۚ وَإِن كُنتُمۡ جُنُبٗا فَٱطَّهَّرُواْۚ وَإِن كُنتُم مَّرۡضَىٰٓ أَوۡ عَلَىٰ سَفَرٍ أَوۡ جَآءَ أَحَدٞ مِّنكُم مِّنَ ٱلۡغَآئِطِ أَوۡ لَٰمَسۡتُمُ ٱلنِّسَآءَ فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُم مِّنۡهُۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجۡعَلَ عَلَيۡكُم مِّنۡ حَرَجٖ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمۡ وَلِيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿٦﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলূ ওয়ুজূহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহূ বিরুঊসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহ্হারূ ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদূ মাআন ফাতায়াম্মামূ সাঈদান তায়্যিবান ফামসাহূ বিওয়ুজূহিকুম ওয়া আইদীকুম মিনহু মা ইউরীদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিও ওয়া লাকিই ইউরীদু লিয়ুতাহ্হিরাকুম ওয়া লিয়ুতিম্মা নিমাতাহূ আলাইকুম লাআল্লাকুম তাশকুরূন।  
অর্থ: হে মুমিনগণ! যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন (ছোট নাপাকি হলে) তোমরা (সালাতের পূর্বে ) তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথায় মাসহ করো এবং পায়ের টাখনু (গোড়ালি) পর্যন্ত ধৌত করো। আর যদি তোমরা জুনুবী (বড় নাপাকি) অবস্থায় থাকো, তবে গোসল করে পবিত্র হও। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ পেশাব-পায়খানা থেকে আসে (ছোট নাপাকি হয়) বা তোমরা স্ত্রীর সাথে সংগম করে (বড় নাপাকি হয়), অতঃপর (পবিত্রতার জন্যে) পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। সুতরাং তা দ্বারা মুখমণ্ডল ও হাত মাসহ করবে। আল্লাহ তোমাদেরকে কষ্টে ফেলতে চান না; বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তাঁর নি‘আমত পরিপূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।

**7.** وَٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمِيثَٰقَهُ ٱلَّذِي وَاثَقَكُم بِهِۦٓ إِذۡ قُلۡتُمۡ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়াযকুরূ নিমাতাল্লাহি আলাইকুম ওয়া মীছাকাহুল লাযী ওয়াছাকাকুম বিহী ইয কুলতুম সামিনা ওয়া আতানা ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর।  
অর্থ: আর স্মরণ করো, তোমাদের ওপর আল্লাহর নি‘আমতের কথা এবং সে অঙ্গীকারের কথা, যার সাথে তিনি তোমাদেরকে শক্তভাবে আবদ্ধ করেছিলেন; যখন তোমরা বলেছিলে: ‘আমরা আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম।’ আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে সবিশেষ অবগত।

**8.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلۡقِسۡطِۖ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ عَلَىٰٓ أَلَّا تَعۡدِلُواْۚ ٱعۡدِلُواْ هُوَ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿٨﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ কূনূ কাওওয়ামীনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লা তাদিলু দিলূ হুওয়া আকরাবু লিত তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তামালূন।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা আল্লাহর (সন্তুষ্টির) উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদাতা হিসেবে সদা অবিচল থাকবে। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে বেইনসাফির (অবিচারের) প্রতি প্ররোচিত না করে। তোমরা ইনসাফ করো, এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আর তোমরা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে সবিশেষ অবহিত।

**9.** وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٌ عَظِيمٞ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া আদাল্লাহুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুও ওয়া আজরুন আযীম।  
অর্থ: যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার (জান্নাত)।

**10.** وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কাফারূ ওয়া কায্যাবূ বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহীম।  
অর্থ: আর যারা কুফরী করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী।

**11.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ هَمَّ قَوۡمٌ أَن يَبۡسُطُوٓاْ إِلَيۡكُمۡ أَيۡدِيَهُمۡ فَكَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴿١١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুয কুরূ নিমাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কাওমুন আই ইয়াবসুতূ ইলাইকুম আইদিয়াহুম ফাকাফ্ফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনূন।  
অর্থ: হে মুমিনগণ! তোমাদের প্রতি আল্লাহর সেই নি‘আমতের কথা স্মরণ করো যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে তাদের হাত প্রসারিত করতে চেয়েছিল, তখন তিনিই তাদের হাত তোমাদের থেকে নিবৃত্ত রাখলেন। আর তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করো। আল্লাহর ওপরই যেন মু’মিনগণ তাওয়াক্কুল করে।

**12.** ۞ وَلَقَدۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَبَعَثۡنَا مِنۡهُمُ ٱثۡنَيۡ عَشَرَ نَقِيبٗاۖ وَقَالَ ٱللَّهُ إِنِّي مَعَكُمۡۖ لَئِنۡ أَقَمۡتُمُ ٱلصَّلَوٰةَ وَءَاتَيۡتُمُ ٱلزَّكَوٰةَ وَءَامَنتُم بِرُسُلِي وَعَزَّرۡتُمُوهُمۡ وَأَقۡرَضۡتُمُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا لَّأُكَفِّرَنَّ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَلَأُدۡخِلَنَّكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ فَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ مِنكُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আখাযাল্লাহু মীছাকা বানী ইসরাঈলা ওয়া বাআছনা মিনহুমুছ নাই আশারা নাকীবাও ওয়া কালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুয যাকাতা ওয়া আমানতুম বিরুসুলী ওয়া আয্যারতুমূহুম ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানাল লাউকাফ্ফিরান্না আনকুম সায়্যিআতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু ফামান কাফারা বাদা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবীল।  
অর্থ: আর আল্লাহ অবশ্যই বানূ ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারোজন দলনেতা পাঠিয়েছিলাম। আর আল্লাহ বলেছিলেন: ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, যদি তোমরা সালাত কায়িম করো, যাকাত দাও, আমার রাসূলদের প্রতি ঈমান আনো, তাদেরকে সম্মান-সহযোগিতা করো এবং আল্লাহকে কর্জে হাসানা দাও, তবে নিশ্চয় আমি তোমাদের পাপসমূহ মোচন করবো, আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। তোমাদের মধ্যে এরপরেও যে কুফরী করবে, সে অবশ্যই সরল-সোজা পথ হারাবে।’

**13.** فَبِمَا نَقۡضِهِم مِّيثَٰقَهُمۡ لَعَنَّٰهُمۡ وَجَعَلۡنَا قُلُوبَهُمۡ قَٰسِيَةٗۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَنَسُواْ حَظّٗا مِّمَّا ذُكِّرُواْ بِهِۦۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَآئِنَةٖ مِّنۡهُمۡ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۖ فَٱعۡفُ عَنۡهُمۡ وَٱصۡفَحۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ﴿١٣﴾  
উচ্চারণ: ফাবিমা নাকদিহিম মীছাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলূবাহুম কাসিয়াতাই ইউহার্রিফূনাল কালিমা আম মাওয়াদিইহী ওয়া নাসূ হায্যাম মিম্মা যুক্কিরূ বিহী ওয়া লা তাযালু তাত্তালিউ আলা খাইনাতিম মিনহুম ইল্লা কালীলাম মিনহুম ফাফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনীন।  
অর্থ: অতঃপর তাদের কৃত অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লা’নত করেছি ও তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছি। তারা (আল্লাহর কালামের) শব্দগুলোকে আসল অর্থ থেকে বিকৃত করতো এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তার একাংশ তারা ভুলে গিয়েছিল। আর তুমি সবসময় তাদের অল্প সংখ্যক ছাড়া সকলকেই বিশ্বাসঘাতকতা করতে দেখতে পাবে। কাজেই তাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।

**14.** وَمِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّا نَصَٰرَىٰٓ أَخَذۡنَا مِيثَٰقَهُمۡ فَنَسُواْ حَظّٗا مِّمَّا ذُكِّرُواْ بِهِۦ فَأَغۡرَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَاوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ وَسَوۡفَ يُنَبِّئُهُمُ ٱللَّهُ بِمَا كَانُواْ يَصۡنَعُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া মিনাল লাযীনা কালূ ইন্না নাসারা আখাযনা মীছাকাহুম ফানাসূ হায্যাম মিম্মা যুক্কিরূ বিহী ফা আগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াওমিল কিয়ামাতি ওয়া সাওফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানূ ইয়াসনাঊন।  
অর্থ: আর যারা বলে, ‘আমরা নাসারা’, আমি তাদের থেকেও অঙ্গীকার গ্রহণ করেছিলাম। অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা তার কিছু অংশ ভুলে গেছে। ফলে আমি তাদের মধ্যে কিয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও ঘৃণা বৃদ্ধি করে দিয়েছি এবং অচিরেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম অবহিত করবেন।

**15.** يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ قَدۡ جَآءَكُمۡ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمۡ كَثِيرٗا مِّمَّا كُنتُمۡ تُخۡفُونَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَعۡفُواْ عَن كَثِيرٖۚ قَدۡ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٞ وَكِتَٰبٞ مُّبِينٞ ﴿١٥﴾  
উচ্চারণ: ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবায়্যিনু লাকুম কাছীরাম মিম্মা কুনতুম তুখফূনা মিনাল কিতাবি ওয়া ইয়াফূ আন কাছীরিন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুও ওয়া কিতাবুম মুবীন।  
অর্থ: হে আহলে কিতাব! এখন তো তোমাদের কাছে আমার রাসূল (মুহাম্মাদ) এসেছে। তোমরা কিতাবের যা গোপন করতে, তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে এবং অনেক কিছু ছেড়ে দিচ্ছে। অবশ্যই আল্লাহর নিকট থেকে এক জ্যোতি ও সুস্পষ্ট কিতাব তোমাদের কাছে এসেছে।

**16.** يَهۡدِي بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِهِۦ وَيَهۡدِيهِمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿١٦﴾  
উচ্চারণ: ইয়াহদী বিহিল্লাহু মানিত তাবাআ রিদওয়ানাহূ সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনায যুলুমাতি ইলান নূরি বিইযনিহী ওয়া ইয়াহদীহিম ইলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: যারা তাঁর সন্তুষ্টির অনুসরণ করে, এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান এবং তাঁর অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। আর তাদেরকে সরল-সঠিক পথের দিকে হিদায়াত দেন।

**17.** لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۚ قُلۡ فَمَن يَمۡلِكُ مِنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ أَن يُهۡلِكَ ٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗاۗ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿١٧﴾  
উচ্চারণ: লাকাদ কাফারাল লাযীনা কালূ ইন্নাল্লাহা হুওয়াল মাসীহুব নু মারয়ামা কুল ফামাই ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আই ইউহলিকাল মাসীহাব না মারয়ামা ওয়া উম্মাহূ ওয়া মান ফিল আরদি জামীআও ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: অবশ্যই তারা কুফরী করেছে, যারা বলে ‘নিশ্চয় মারইয়াম পুত্র মাসীহই আল্লাহ’। বলো: যদি আল্লাহ ধ্বংস করতে চান মারইয়াম পুত্র মাসীহকে ও তার মাকে এবং জমিনে যারা আছে তাদের সকলকে; তাহলে তাঁকে বাঁধা দেবার শক্তি কার আছে?’ আর আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী যা রয়েছে, তার সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা, তা সৃষ্টি করেন। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।

**18.** وَقَالَتِ ٱلۡيَهُودُ وَٱلنَّصَٰرَىٰ نَحۡنُ أَبۡنَٰٓؤُاْ ٱللَّهِ وَأَحِبَّٰٓؤُهُۥۚ قُلۡ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُمۖ بَلۡ أَنتُم بَشَرٞ مِّمَّنۡ خَلَقَۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ ﴿١٨﴾  
উচ্চারণ: ওয়া কালাতিল ইয়াহূদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহূ কুল ফালিমা ইউআয্যিবুকুম বিযুনূবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাকা ইয়াগফিরু লিমাই ইয়াশাউ ওয়া ইউআয্যিবু মাই ইয়াশাউ ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসীর।  
অর্থ: আর ইয়াহূদী ও খ্রিস্টানরা বলে: ‘আমরা আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়পাত্র।’ তুমি বলো: ‘তবে তিনি তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দিবেন কেন? বরং তোমরা তো সে রকমই মানুষ, যেমন তিনি অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন।’ তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছে শাস্তি দেন। আর আসমানসমূহ ও জমিনে এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে, তার সার্বভৌমত্ব আল্লাহরই। আর সবাইকে তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে ।

**19.** يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ قَدۡ جَآءَكُمۡ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمۡ عَلَىٰ فَتۡرَةٖ مِّنَ ٱلرُّسُلِ أَن تَقُولُواْ مَا جَآءَنَا مِنۢ بَشِيرٖ وَلَا نَذِيرٖۖ فَقَدۡ جَآءَكُم بَشِيرٞ وَنَذِيرٞۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿١٩﴾  
উচ্চারণ: ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবায়্যিনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি আন তাকূলূ মা জাআনা মিম বাশীরিও ওয়া লা নাযীরিন ফাকাদ জাআকুম বাশীরুও ওয়া নাযীরুও ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: হে আহলে কিতাব! তোমাদের নিকট আমার রাসূলএসেছে, দীর্ঘকাল রাসূলগণের আগমন বন্ধ থাকার পরে, সে তোমাদের কাছে সুস্পষ্ট বর্ণনা করছে, যেন তোমরা বলতে না পারো যে, ‘আমাদের নিকট কোন সুসংবাদদাতা কিংবা সতর্ককারী আসেনি।’ অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।

**20.** وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ جَعَلَ فِيكُمۡ أَنۢبِيَآءَ وَجَعَلَكُم مُّلُوكٗا وَءَاتَىٰكُم مَّا لَمۡ يُؤۡتِ أَحَدٗا مِّنَ ٱلۡعَٰلَمِينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া ইয কালা মূসা লিকাওমিহী ইয়া কাওমিয কুরূ নিমাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আমবিয়াআ ওয়া জাআলাকুম মুলূকাও ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামীন।  
অর্থ: আর যখন মূসা তার জাতিকে বলল: ‘হে আমার জাতি, স্মরণ কর তোমাদের ওপর আল্লাহর নি‘আমতের কথা, যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন এবং তোমাদেরকে রাজা-বাদশাহ বানিয়েছেন। আর তিনি তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সৃষ্টিকুলের কাউকে দান করেননি।’

**21.** يَٰقَوۡمِ ٱدۡخُلُواْ ٱلۡأَرۡضَ ٱلۡمُقَدَّسَةَ ٱلَّتِي كَتَبَ ٱللَّهُ لَكُمۡ وَلَا تَرۡتَدُّواْ عَلَىٰٓ أَدۡبَارِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ ﴿٢١﴾  
উচ্চারণ: ইয়া কাওমিদ খুলুল আরদাল মুকাদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দূ আলা আদবারিকুম ফাতানকালিবূ খাসিরীন।  
অর্থ: হে আমার জাতি, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং তোমরা পেছনে হটে যেয়ো না। তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে।’

**22.** قَالُواْ يَٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوۡمٗا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدۡخُلَهَا حَتَّىٰ يَخۡرُجُواْ مِنۡهَا فَإِن يَخۡرُجُواْ مِنۡهَا فَإِنَّا دَٰخِلُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: কালূ ইয়া মূসা ইন্না ফীহা কাওমান জাব্বারীনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজূ মিনহা ফা ইই ইয়াখরুজূ মিনহা ফা ইন্না দাখিলূন।  
অর্থ: তারা বলল: ‘হে মূসা, নিশ্চয় সেখানে রয়েছে এক শক্তিশালী জাতি এবং আমরা সেখানে কিছুতেই প্রবেশ করবো না, যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়। অতঃপর যদি তারা সেখান থেকে বের হয়, তবে নিশ্চয় আমরা প্রবেশ করবো।’

**23.** قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِمَا ٱدۡخُلُواْ عَلَيۡهِمُ ٱلۡبَابَ فَإِذَا دَخَلۡتُمُوهُ فَإِنَّكُمۡ غَٰلِبُونَۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٢٣﴾  
উচ্চারণ: কালা রাজুলানি মিনাল লাযীনা ইয়াখাফূনা আনআমাল্লাহু আলাইহিমাদ খুলূ আলাইহিমুল বাবা ফা ইযা দাখালতুমূহু ফা ইন্নাকুম গালিবূনা ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালূ ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: যারা ভয় করত তাদের মধ্যে দুজন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলল: ‘তোমরা তাদের মোকাবিলা করে দরজায় প্রবেশ করো, প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। আর আল্লাহর ওপরই তোমরা তাওয়াক্কুল করো, যদি তোমরা মু’মিন হও।

**24.** قَالُواْ يَٰمُوسَىٰٓ إِنَّا لَن نَّدۡخُلَهَآ أَبَدٗا مَّا دَامُواْ فِيهَا فَٱذۡهَبۡ أَنتَ وَرَبُّكَ فَقَٰتِلَآ إِنَّا هَٰهُنَا قَٰعِدُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: কালূ ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামূ ফীহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদূন।  
অর্থ: তারা বলল: ‘হে মূসা, আমরা সেখানে কখনো প্রবেশ করবো না, যতক্ষণ তারা সেখানে থাকে। সুতরাং, তুমি ও তোমার রব যাও এবং লড়াই করো। আমরা এখানেই বসে থাকব।’

**25.** قَالَ رَبِّ إِنِّي لَآ أَمۡلِكُ إِلَّا نَفۡسِي وَأَخِيۖ فَٱفۡرُقۡ بَيۡنَنَا وَبَيۡنَ ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ ﴿٢٥﴾  
উচ্চারণ: কালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসী ওয়া আখী ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কাওমিল ফাসিকীন।  
অর্থ: সে (মূসা) বলল: ‘হে আমার রব, আমি আমার ও আমার ভাই (হারূন) ছাড়া কারো ওপর আমার অধিকার নেই। সুতরাং আপনি আমাদের ও ফাসিক সম্প্রদায়ের মধ্যে বিচ্ছেদ করে দিন।

**26.** قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيۡهِمۡۛ أَرۡبَعِينَ سَنَةٗۛ يَتِيهُونَ فِي ٱلۡأَرۡضِۚ فَلَا تَأۡسَ عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ ﴿٢٦﴾  
উচ্চারণ: কালা ফা ইন্নাহা মুহার্রামাতুন আলাইহিম আরবাঈনা সানাতাই ইয়াতীহূনা ফিল আরদি ফালা তাসা আলাল কাওমিল ফাসিকীন।  
অর্থ: তিনি বললেন: ‘তাহলে নিশ্চয় তা (বায়তুল মাকদাসে প্রবেশ) তাদের জন্য চল্লিশ বছর নিষিদ্ধ করা হলো; তারা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। সুতরাং তুমি ফাসিক সম্প্রদায়ের জন্য আফসোস করো না।’

**27.** ۞ وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ ٱبۡنَيۡ ءَادَمَ بِٱلۡحَقِّ إِذۡ قَرَّبَا قُرۡبَانٗا فَتُقُبِّلَ مِنۡ أَحَدِهِمَا وَلَمۡ يُتَقَبَّلۡ مِنَ ٱلۡأٓخَرِ قَالَ لَأَقۡتُلَنَّكَۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلۡمُتَّقِينَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়াতলু আলাইহিম নাবাআব নাই আদামা বিল হাক্কি ইয কার্রাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি কালা লাআকতুলান্নাকা কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকীন।  
অর্থ: আর তুমি আদমের দুই পুত্রের সংবাদ তাদের কাছে যথাযথভাবে বর্ণনা করো, যখন তারা উভয়েকুরবানী পেশ করল। অতঃপর তাদের একজন থেকে কবুল করা হলো, আর অপরজন থেকে কবুল করা হলো না। সে বলল, ‘অবশ্যই আমি তোমাকে হত্যা করবো।’ অন্যজন বলল, ‘আল্লাহ কেবল মুত্তাকীদের থেকে কবুল করেন।’

**28.** لَئِنۢ بَسَطتَ إِلَيَّ يَدَكَ لِتَقۡتُلَنِي مَآ أَنَا۠ بِبَاسِطٖ يَدِيَ إِلَيۡكَ لِأَقۡتُلَكَۖ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ ﴿٢٨﴾  
উচ্চারণ: লাইম বাসাততা ইলায়্যা ইয়াদাকা লিতাকতুলানী মা আনা বিবাসিতিই ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামীন।  
অর্থ: ‘তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়াবো না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি।’

**29.** إِنِّيٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثۡمِي وَإِثۡمِكَ فَتَكُونَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُاْ ٱلظَّٰلِمِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: ইন্নী উরীদু আন তাবূআ বিইছমী ওয়া ইছমিকা ফাতাকূনা মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউয যালিমীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি চাই যে, তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি জাহান্নামের অধিবাসী হও। আর সেটিই হচ্ছে, যালিমদের প্রতিদান।’

**30.** فَطَوَّعَتۡ لَهُۥ نَفۡسُهُۥ قَتۡلَ أَخِيهِ فَقَتَلَهُۥ فَأَصۡبَحَ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ফাতাওওয়াআত লাহূ নাফসুহূ কাতলা আখীহি ফাকাতালাহূ ফা আসবাহা মিনাল খাসিরীন।  
অর্থ: অতঃপর তার প্রবৃত্তি তার ভাইকে হত্যা করতে প্ররোচিত করলো। ফলে সে তাকে হত্যা করলো। এভাবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো।

**31.** فَبَعَثَ ٱللَّهُ غُرَابٗا يَبۡحَثُ فِي ٱلۡأَرۡضِ لِيُرِيَهُۥ كَيۡفَ يُوَٰرِي سَوۡءَةَ أَخِيهِۚ قَالَ يَٰوَيۡلَتَىٰٓ أَعَجَزۡتُ أَنۡ أَكُونَ مِثۡلَ هَٰذَا ٱلۡغُرَابِ فَأُوَٰرِيَ سَوۡءَةَ أَخِيۖ فَأَصۡبَحَ مِنَ ٱلنَّٰدِمِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: ফাবাআছাল্লাহু গুরাবাই ইয়াবহাছু ফিল আরদি লিয়ুরিয়াহূ কাইফা ইউওয়ারী সাওআতা আখীহি কালা ইয়া ওয়াইলাতা আআজাযতু আন আকূনা মিছলা হাযাল গুরাবি ফা উওয়ারিয়া সাওআতা আখী ফা আসবাহা মিনান নাদিমীন।  
অর্থ: অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে তার ভাইয়ের মৃতদেহ কীভাবে গোপন করা যায়, তা দেখানোর জন্য মাটি খুঁড়তে লাগল। সে বলল: ‘হায় আফসোস! আমি তো এই কাকটির মতোও হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি? অতঃপর সে লজ্জিত হলো।

**32.** مِنۡ أَجۡلِ ذَٰلِكَ كَتَبۡنَا عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُنَا بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرٗا مِّنۡهُم بَعۡدَ ذَٰلِكَ فِي ٱلۡأَرۡضِ لَمُسۡرِفُونَ ﴿٣٢﴾  
উচ্চারণ: মিন আজলি যালিকা কাতাবনা আলা বানী ইসরাঈলা আন্নাহূ মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামীআও ওয়া মান আহয়াহা ফাকাআন্নামা আহয়ান নাসা জামীআও ওয়া লাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়্যিনাতি ছুম্মা ইন্না কাছীরাম মিনহুম বাদা যালিকা ফিল আরদি লামুসরিফূন।  
অর্থ: এ কারণেই আমি বানূ ইসরাঈলের ওপর এই হুকম দিলাম যে, কাউকে হত্যা করা কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করার কারণ ছাড়াই যদি কেউ কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকে হত্যা করলো। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল। তা সত্ত্বেও তাদের অনেকেই জমিনে অবশ্যই সীমালঙ্ঘনকারী।

**33.** إِنَّمَا جَزَٰٓؤُاْ ٱلَّذِينَ يُحَارِبُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓاْ أَوۡ يُصَلَّبُوٓاْ أَوۡ تُقَطَّعَ أَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم مِّنۡ خِلَٰفٍ أَوۡ يُنفَوۡاْ مِنَ ٱلۡأَرۡضِۚ ذَٰلِكَ لَهُمۡ خِزۡيٞ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ﴿٣٣﴾  
উচ্চারণ: ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবূনাল্লাহা ওয়া রাসূলাহূ ওয়া ইয়াসআওনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালূ আও ইউসাল্লাবূ আও তুকাত্তাআ আইদীহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাও মিনাল আরদি যালিকা লাহুম খিযয়ুন ফিদ দুনয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম।  
অর্থ: যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফ্যাসাদ করে বেড়ায়, তাদের শাস্তি কেবল এটাই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহাশাস্তি।

**34.** إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِن قَبۡلِ أَن تَقۡدِرُواْ عَلَيۡهِمۡۖ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿٣٤﴾  
উচ্চারণ: ইল্লাল লাযীনা তাবূ মিন কাবলি আন তাকদিরূ আলাইহিম ফালামূ আন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: তবে তারা ছাড়া, যারা তোমাদের হাতে ধরা পড়ার আগেই তাওবা করে। সুতরাং তোমরা জেনে রাখো যে,আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

**35.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَٱبۡتَغُوٓاْ إِلَيۡهِ ٱلۡوَسِيلَةَ وَجَٰهِدُواْ فِي سَبِيلِهِۦ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়াবতাগূ ইলাইহিল ওয়াসীলাতা ওয়া জাহিদূ ফী সাবীলিহী লাআল্লাকুম তুফলিহূন।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর নৈকট্য অন্বেষণ করো। আর তাঁর রাস্তায় জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হও।

**36.** إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ أَنَّ لَهُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لِيَفۡتَدُواْ بِهِۦ مِنۡ عَذَابِ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَا تُقُبِّلَ مِنۡهُمۡۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿٣٦﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা কাফারূ লাও আন্না লাহুম মা ফিল আরদি জামীআও ওয়া মিছলাহূ মাআহূ লিয়াফতাদূ বিহী মিন আযাবি ইয়াওমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম।  
অর্থ: নিশ্চয় যারা কুফরী করেছে, জমিনে যা আছে, তার সবটুকুও যদি তাদের হয় এবং এর সাথে যদি সমপরিমাণও থাকে, কিয়ামতের দিন শাস্তি থেকে রক্ষা পেতে মুক্তিপণ হিসেবে তা দিতে চাইলেও তাদের থেকে তা গ্রহণ করা হবে না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**37.** يُرِيدُونَ أَن يَخۡرُجُواْ مِنَ ٱلنَّارِ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنۡهَاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّقِيمٞ ﴿٣٧﴾  
উচ্চারণ: ইউরীদূনা আই ইয়াখরুজূ মিনান নারি ওয়া মা হুম বিখারিজীনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকীম।  
অর্থ: তারা আগুন থেকে বের হতে চাইবে; কিন্তু তারা সেখান থেকে বের হবার নয় এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি।

**38.** وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقۡطَعُوٓاْ أَيۡدِيَهُمَا جَزَآءَۢ بِمَا كَسَبَا نَكَٰلٗا مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকতাঊ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আযীযুন হাকীম।  
অর্থ: আর পুরুষ চোর ও নারী চোর, তাদের হাত কেটে দাও; তাদের কৃতকর্মের ফল ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তিস্বরূপ। আর আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**39.** فَمَن تَابَ مِنۢ بَعۡدِ ظُلۡمِهِۦ وَأَصۡلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴿٣٩﴾  
উচ্চারণ: ফামান তাবা মিম বাদি যুলমিহী ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতূবু আলাইহি ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: অতঃপর যে তার এ যুলমের পর (চুরি থেকে বিরত থেকে আল্লাহর কাছে) তাওবা করবে এবং নিজেকে সংশোধন করবে, তবে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

**40.** أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَغۡفِرُ لِمَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٤٠﴾  
উচ্চারণ: আলাম তালাম আন্নাল্লাহা লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউআয্যিবু মাই ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমাই ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: তুমি কি জান না যে, নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা আযাব দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।

**41.** ۞ يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ ءَامَنَّا بِأَفۡوَٰهِهِمۡ وَلَمۡ تُؤۡمِن قُلُوبُهُمۡۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُواْۛ سَمَّٰعُونَ لِلۡكَذِبِ سَمَّٰعُونَ لِقَوۡمٍ ءَاخَرِينَ لَمۡ يَأۡتُوكَۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ مِنۢ بَعۡدِ مَوَاضِعِهِۦۖ يَقُولُونَ إِنۡ أُوتِيتُمۡ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمۡ تُؤۡتَوۡهُ فَٱحۡذَرُواْۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتۡنَتَهُۥ فَلَن تَمۡلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَمۡ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمۡۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ ﴿٤١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহার রাসূলু লা ইয়াহযুনকাল লাযীনা ইউসারিঊনা ফিল কুফরি মিনাল লাযীনা কালূ আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলূবুহুম ওয়া মিনাল লাযীনা হাদূ সাম্মাঊনা লিল কাযিবি সাম্মাঊনা লিকাওমিন আখারীনা লাম ইয়াতূকা ইউহার্রিফূনাল কালিমা মিম বাদি মাওয়াদিইহী ইয়াকূলূনা ইন ঊতীতুম হাযা ফাখুযূহু ওয়া ইল লাম তুতাওহু ফাহযারূ ওয়া মাই ইউরিদিল্লাহু ফিতনাতাহূ ফালান তামলিকা লাহূ মিনাল্লাহি শাইআন উলাইকাল লাযীনা লাম ইউরিদিল্লাহু আই ইউতাহ্হিরা কুলূবাহুম লাহুম ফিদ দুনয়া খিযয়ুও ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম।  
অর্থ: হে রাসূল! তোমাকে যেন তারা (মুনাফিকরা) চিন্তিত না করে, যারা কুফরীর দিকে দ্রুত এগিয়ে যায়- যারা মুখে বলে, ‘ঈমান এনেছি’; অথচ তাদের অন্তর ঈমান আনেনি এবং যারা ইয়াহূদী তারা (সকলেই) মিথ্যা শুনতে অধিক তৎপর এবং এমন লোকদের কথা শোনে যারা তোমার কাছে আসেনি। তারা (তাওরাতে থাকা) শব্দগুলো যথাযথ সুবিন্যস্ত থাকার পরও সেগুলোর অর্থ বিকৃত করে। তারা অন্যদেরকে বলে: ‘(মুহাম্মাদ) এরূপ বিধান দিলে গ্রহণ করো এবং এরূপ বিধান না দিলে, বর্জন করো।’ আর আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান, তার জন্য আল্লাহর কাছে তোমার কিছুই করার নেই। এরাই হচ্ছে সেসব (ইয়াহূদী ও মুনাফিক) লোক, যাদের অন্তরগুলোকে আল্লাহ পবিত্র করতে চান না। তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা, আর তাদের জন্য রয়েছে আখিরাতে মহা শাস্তি।

**42.** سَمَّٰعُونَ لِلۡكَذِبِ أَكَّٰلُونَ لِلسُّحۡتِۚ فَإِن جَآءُوكَ فَٱحۡكُم بَيۡنَهُمۡ أَوۡ أَعۡرِضۡ عَنۡهُمۡۖ وَإِن تُعۡرِضۡ عَنۡهُمۡ فَلَن يَضُرُّوكَ شَيۡـٔٗاۖ وَإِنۡ حَكَمۡتَ فَٱحۡكُم بَيۡنَهُم بِٱلۡقِسۡطِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ ﴿٤٢﴾  
উচ্চারণ: সাম্মাঊনা লিল কাযিবি আক্কালূনা লিস সুহতি ফা ইন জাঊকা ফাহকুম বাইনাহুম আও আরিদ আনহুম ওয়া ইন তুরিদ আনহুম ফালাই ইয়াদুর্রূকা শাইআও ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতীন।  
অর্থ: তারা মিথ্যা শুনতে খুবই আগ্রহী, হারামে আসক্ত। সুতরাং যদি তারা তোমার কাছে আসে, তবে তাদের মধ্যে ফয়সালা করো অথবা তাদেরকে উপেক্ষা করো। আর যদি তাদেরকে উপেক্ষা করো, তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তুমি তাদের মাঝে বিচার-ফয়সালা করো, তবে তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করো। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন।

**43.** وَكَيۡفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوۡرَىٰةُ فِيهَا حُكۡمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوۡنَ مِنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া কাইফা ইউহাক্কিমূনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফীহা হুকমুল্লাহি ছুম্মা ইয়াতাওয়াল্লাওনা মিম বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনীন।  
অর্থ: আর কীভাবে তারা তোমাকে ফয়সালাকারী বানায়; অথচ তাদের কাছে রয়েছে তাওরাত, যাতে রয়েছে আল্লাহর বিধানাবলী? তা সত্ত্বেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বস্তুত তারা মু’মিনও নয়।

**44.** إِنَّآ أَنزَلۡنَا ٱلتَّوۡرَىٰةَ فِيهَا هُدٗى وَنُورٞۚ يَحۡكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسۡلَمُواْ لِلَّذِينَ هَادُواْ وَٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ بِمَا ٱسۡتُحۡفِظُواْ مِن كِتَٰبِ ٱللَّهِ وَكَانُواْ عَلَيۡهِ شُهَدَآءَۚ فَلَا تَخۡشَوُاْ ٱلنَّاسَ وَٱخۡشَوۡنِ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗاۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ইন্না আনযালনাত তাওরাতা ফীহা হুদাও ওয়া নূরুই ইয়াহকুমু বিহান নাবিয়্যূনাল লাযীনা আসলামূ লিল লাযীনা হাদূ ওয়ার রাব্বানিয়্যূনা ওয়াল আহবারু বিমাস তুহফিযূ মিন কিতাবিল্লাহি ওয়া কানূ আলাইহি শুহাদাআ ফালা তাখশাওয়ুন নাসা ওয়াখশাওনি ওয়া লা তাশতারূ বিআয়াতী ছামানান কালীলাও ওয়া মাল লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফা উলাইকা হুমুল কাফিরূন।  
অর্থ: নিশ্চয় আমি তাওরাত নাযিল করেছি। তাতে ছিল হিদায়াত ও আলো । নবীগণ, যারা ছিলেন অনুগত, তারা ইয়াহূদীদেরকে তদনুসারে হুকুম দিতেন। আর রাব্বানী ও বিদ্বানগণও। কারণ তাদেরকে বানানো হয়েছিলো আল্লাহর কিতাবের হিফাযতকারী এবং তারা ছিল ) এর ওপর সাক্ষী। কাজেই তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই কাফির।

**45.** وَكَتَبۡنَا عَلَيۡهِمۡ فِيهَآ أَنَّ ٱلنَّفۡسَ بِٱلنَّفۡسِ وَٱلۡعَيۡنَ بِٱلۡعَيۡنِ وَٱلۡأَنفَ بِٱلۡأَنفِ وَٱلۡأُذُنَ بِٱلۡأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلۡجُرُوحَ قِصَاصٞۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٞ لَّهُۥۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়া কাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরূহা কিসাসুন ফামান তাসাদ্দাকা বিহী ফাহুওয়া কাফ্ফারাতুল লাহূ ওয়া মাল লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফা উলাইকা হুমুয যালিমূন।  
অর্থ: আর আমি এতে তাদের ওপর অত্যাবশ্যক করে দিয়েছিলাম যে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান ও দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে সমপরিমাণ জখম । অতঃপর যে ব্যক্তি তা ক্ষমা করে দিবে, তবে তা তার জন্য কাফফারা হবে। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই যালিম।

**46.** وَقَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلتَّوۡرَىٰةِۖ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَ فِيهِ هُدٗى وَنُورٞ وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَهُدٗى وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া কাফ্ফাইনা আলা আছারিহিম বিঈসাব নি মারয়ামা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া আতাইনাহুল ইনজীলা ফীহি হুদাও ওয়া নূরুও ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া হুদাও ওয়া মাওইযাতাল লিল মুত্তাকীন।  
অর্থ: আর আমি তাদের পেছনে (বানূ ইসরাঈলের নবীদের পরপরই) মারইয়াম পুত্র ‘ঈসাকে পাঠিয়েছিলাম, তিনি তার পূর্ববর্তী তাওরাতকে সত্যায়নকারী ছিলেন এবং তাকে দিয়েছিলাম ইঞ্জীল। এতে রয়েছে হিদায়াত ও আলো এবং তা ছিল তার সামনে অবশিষ্ট তাওরাতের সত্যায়নকারী, মুত্তাকীদের জন্য হিদায়াত ও উপদেশস্বরূপ।

**47.** وَلۡيَحۡكُمۡ أَهۡلُ ٱلۡإِنجِيلِ بِمَآ أَنزَلَ ٱللَّهُ فِيهِۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়ালয়াহকুম আহলুল ইনজীলি বিমা আনযালাল্লাহু ফীহি ওয়া মাল লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফা উলাইকা হুমুল ফাসিকূন।  
অর্থ: আর ইঞ্জীলের অনুসারীগণ যাতে আল্লাহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে বিচার-ফয়সালা করে। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই ফাসিক ।

**48.** وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلۡكِتَٰبِ وَمُهَيۡمِنًا عَلَيۡهِۖ فَٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ عَمَّا جَآءَكَ مِنَ ٱلۡحَقِّۚ لِكُلّٖ جَعَلۡنَا مِنكُمۡ شِرۡعَةٗ وَمِنۡهَاجٗاۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن لِّيَبۡلُوَكُمۡ فِي مَآ ءَاتَىٰكُمۡۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনযালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হাক্কি লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজাও ওয়া লাও শাআল্লাহু লাজাআলাকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া লাকিল লিয়াবলুওয়াকুম ফী মা আতাকুম ফাসতাবিকুল খাইরাতি ইলাল্লাহি মারজিউকুম জামীআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফূন।  
অর্থ: আর আমি তোমার প্রতি সত্যসহ কিতাব নাযিল করেছি, যা তার পূর্বের কিতাবের সত্যায়নকারী ও সেগুলোর হেফাযতকারী। সুতরাং আল্লাহ যা নাযিল করেছেন, তুমি তার মাধ্যমে বিচার-ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে, তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি শারী‘আত ও সুস্পষ্ট পন্থা। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন; কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তনস্থল। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন, যা নিয়ে তোমরা মতবিরোধ করতে।

**49.** وَأَنِ ٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ وَٱحۡذَرۡهُمۡ أَن يَفۡتِنُوكَ عَنۢ بَعۡضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكَۖ فَإِن تَوَلَّوۡاْ فَٱعۡلَمۡ أَنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُصِيبَهُم بِبَعۡضِ ذُنُوبِهِمۡۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ لَفَٰسِقُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: ওয়া আনিহ কুম বাইনাহুম বিমা আনযালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম ওয়াহযারহুম আই ইয়াফতিনূকা আম বাদি মা আনযালাল্লাহু ইলাইকা ফা ইন তাওয়াল্লাও ফালাম আন্নামা ইউরীদুল্লাহু আই ইউসীবাহুম বিবাদি যুনূবিহিম ওয়া ইন্না কাছীরাম মিনান নাসি লাফাসিকূন।  
অর্থ: আর আল্লাহ যা নাযিল করেছেন, তুমি সে অনুযায়ী তাদের মধ্যে বিচার ফয়সালা করো এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আর তাদের ব্যাপারে সতর্ক থাকো, যাতে আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন, তারা তার কিয়দংশ থেকে তোমাকে বিচ্যুত করতে না পারে। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখো, আল্লাহ তো কেবল তাদেরকে তাদের কিছু পাপের কারণেই শাস্তি দিতে চান। আর নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই তো ফাসিক।

**50.** أَفَحُكۡمَ ٱلۡجَٰهِلِيَّةِ يَبۡغُونَۚ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ حُكۡمٗا لِّقَوۡمٖ يُوقِنُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: আফাহুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগূনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাওমিই ইঊকিনূন।  
অর্থ: তবে কি তারা জাহিলিয়্যাতের বিচার-ফায়সালা কামনা করে? আর দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে আর কে শ্রেষ্ঠতর?

**51.** ۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوۡلِيَآءَۘ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَإِنَّهُۥ مِنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿٥١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাত্তাখিযুল ইয়াহূদা ওয়ান নাসারা আওলিয়া, বাদুহুম আওলিয়াউ বাদিও ওয়া মাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহূ মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমায যালিমীন।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা ইয়াহূদী ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহযালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।

**52.** فَتَرَى ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ يُسَٰرِعُونَ فِيهِمۡ يَقُولُونَ نَخۡشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٞۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَ بِٱلۡفَتۡحِ أَوۡ أَمۡرٖ مِّنۡ عِندِهِۦ فَيُصۡبِحُواْ عَلَىٰ مَآ أَسَرُّواْ فِيٓ أَنفُسِهِمۡ نَٰدِمِينَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ফাতারাল লাযীনা ফী কুলূবিহিম মারাদুই ইউসারিঊনা ফীহিম ইয়াকূলূনা নাখশা আন তুসীবানা দাইরাতুন ফাআসাল্লাহু আই ইয়াতিয়া বিল ফাতহি আও আমরিম মিন ইনদিহী ফায়ুসবিহূ আলা মা আসার্রূ ফী আনফুসিহিম নাদিমীন।  
অর্থ: সুতরাং তুমি দেখতে পাবে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা কাফিরদের কাছে ছুটাছুটি করছে। তারা বলে: ‘আমরা আশঙ্কা করছি যে, কোন বিপদ আমাদেরকে আক্রান্ত করবে।’ কিন্তু অচিরেই আল্লাহ বিজয় বা তাঁর কাছ থেকে এমন কিছু দিবেন, যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল, সে জন্য লজ্জিত হবে।

**53.** وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ إِنَّهُمۡ لَمَعَكُمۡۚ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَأَصۡبَحُواْ خَٰسِرِينَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলুল লাযীনা আমানূ আহাউলাইল লাযীনা আকসামূ বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফা আসবাহূ খাসিরীন।  
অর্থ: আর মু’মিনগণ বলবে: ‘এরাই কি তারা, যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে, নিশ্চয় তারা তোমাদের সঙ্গেই আছে?’ তাদের আমলসমূহ নিষ্ফল হয়েছে; ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

**54.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَن يَرۡتَدَّ مِنكُمۡ عَن دِينِهِۦ فَسَوۡفَ يَأۡتِي ٱللَّهُ بِقَوۡمٖ يُحِبُّهُمۡ وَيُحِبُّونَهُۥٓ أَذِلَّةٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلۡكَٰفِرِينَ يُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَخَافُونَ لَوۡمَةَ لَآئِمٖۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ﴿٥٤﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহী ফাসাওফা ইয়াতিল্লাহু বিকাওমিই ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বূনাহূ আযিল্লাতিন আলাল মুমিনীনা আইয্যাতিন আলাল কাফিরীনা ইউজাহিদূনা ফী সাবীলিল্লাহি ওয়া লা ইয়াখাফূনা লাওমাতা লাইমিন যালিকা ফাদলুল্লাহি ইউতীহি মাই ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।  
অর্থ: হে মুমিনগণ! তোমাদের মধ্য থেকে কেউ তার দীন থেকে ফিরে গেলে (আল্লাহর কোনো ক্ষতি নাই) তাহলে অচিরেই আল্লাহ এমন সম্প্রদায়কে আনবেন, যাদেরকে তিনি (তাদের ধর্মের উপর অটলতার দরুন) ভালোবাসবেন এবং তারাও তাঁকে ভালোবাসবে। তারা মু’মিনদের প্রতি কোমল এবং কাফিরদের প্রতি কঠোর হবে। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে তা দান করেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

**55.** إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمۡ رَٰكِعُونَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহূ ওয়াল লাযীনা আমানুল লাযীনা ইউকীমূনাস সালাতা ওয়া ইউতূনায যাকাতা ওয়া হুম রাকিঊন।  
অর্থ: তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনগণ- যারা সালাত কায়িম করে, যাকাত প্রদান করে এবং তারা সদা বিনীত।

**56.** وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ فَإِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡغَٰلِبُونَ ﴿٥٦﴾  
উচ্চারণ: ওয়া মাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহূ ওয়াল লাযীনা আমানূ ফা ইন্না হিযবাল্লাহি হুমুল গালিবূন।  
অর্থ: আর যে আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনদের সাথে বন্ধুত্ব করে, তবে নিশ্চয় আল্লাহর দলই বিজয়ী হবে।

**57.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَكُمۡ هُزُوٗا وَلَعِبٗا مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَٱلۡكُفَّارَ أَوۡلِيَآءَۚ وَٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٥٧﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাত্তাখিযুল লাযীনাত তাখাযূ দীনাকুম হুযুওয়াও ওয়া লাইবাম মিনাল লাযীনা ঊতুল কিতাবা মিন কাবলিকুম ওয়াল কুফ্ফারা আওলিয়াআ ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: হে মুমিনগণ! তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দীনকে হাসি-তামাশা ও খেলার বস্তুরূপে গ্রহণ করে তাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর আল্লাহকে ভয় করো; যদি তোমরা প্রকৃত মু’মিন হয়ে থাকো।

**58.** وَإِذَا نَادَيۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ ٱتَّخَذُوهَا هُزُوٗا وَلَعِبٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡقِلُونَ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতিত তাখাযূহা হুযুওয়াও ওয়া লাইবান যালিকা বিআন্নাহুম কাওমুল লা ইয়াকিলূন।  
অর্থ: আর যখন তোমরা সালাতের দিকে ডাকো, তখন তারা একে উপহাস ও খেল-তামাশারূপে গ্রহণ করে। তা এই কারণে যে, তারা এমন সম্প্রদায়, যারা বুঝে না।

**59.** قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ هَلۡ تَنقِمُونَ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ مِن قَبۡلُ وَأَنَّ أَكۡثَرَكُمۡ فَٰسِقُونَ ﴿٥٩﴾  
উচ্চারণ: কুল ইয়া আহলাল কিতাবি হাল তানকিমূনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনযিলা ইলাইনা ওয়া মা উনযিলা মিন কাবলু ওয়া আন্না আকছারাকুম ফাসিকূন।  
অর্থ: বল: ‘হে আহলে কিতাব, তোমরা কেবল এ কারণেই কি আমাদের থেকে প্রতিশোধ নিবে যে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে এবং পূর্বে নাযিল হয়েছে, সেগুলোর প্রতি? আর নিশ্চয় তোমাদের অধিকাংশ ফাসিক।’

**60.** قُلۡ هَلۡ أُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيۡهِ وَجَعَلَ مِنۡهُمُ ٱلۡقِرَدَةَ وَٱلۡخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّٰغُوتَۚ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ ﴿٦٠﴾  
উচ্চারণ: কুল হাল উনাব্বিউকুম বিশার্রিম মিন যালিকা মাছূবাতান ইনদাল্লাহি মাল লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযীরা ওয়া আবাদাত তাগূতা উলাইকা শার্রুম মাকানাও ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবীল।  
অর্থ: (হে রাসূল! তাদেরকে) বল: ‘আমি কি তোমাদেরকে আল্লাহর কাছে এর চেয়েও নিকৃষ্ট পরিণতির সংবাদ দিবো কি? (তারা হলো মূলত এদেরই পূর্বসূরি) যাকে আল্লাহ লা‘নত দিয়েছেন, যার উপর তিনি ক্রোধান্বিত হয়েছেন এবং যাদের কাউকে তিনি (আকৃতি পরিবর্তন করে) বানর ও কাউকে শূকর বানিয়েছেন এবং (তাদের) কেউ তাগূতের উপাসনা করেছে। তারাই অবস্থানের দিক থেকে নিকৃষ্ট এবং সরল-সঠিক পথ থেকে সর্বাধিক বিচ্যুত।‘

**61.** وَإِذَا جَآءُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَقَد دَّخَلُواْ بِٱلۡكُفۡرِ وَهُمۡ قَدۡ خَرَجُواْ بِهِۦۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا كَانُواْ يَكۡتُمُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: ওয়া ইযা জাঊকুম কালূ আমান্না ওয়া কাদ দাখালূ বিল কুফরি ওয়া হুম কাদ খারাজূ বিহী ওয়াল্লাহু আলামু বিমা কানূ ইয়াকতুমূন।  
অর্থ: আর যখন তারা তোমাদের নিকট আসে, তখন বলে: ‘আমরা ঈমান এনেছি’; অথচ তারা কুফরী নিয়েই প্রবেশ করেছে এবং তা নিয়েই বেরিয়ে গেছে। আর আল্লাহ সে সম্পর্কে অধিক জ্ঞাত, যা তারা গোপন করে।

**62.** وَتَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يُسَٰرِعُونَ فِي ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٦٢﴾  
উচ্চারণ: ওয়া তারা কাছীরাম মিনহুম ইউসারিঊনা ফিল ইছমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানূ ইয়ামালূন।  
অর্থ: আর (হে রাসূল!) তাদের (ইহুদি ও মুনাফিকদের) অনেককেই দেখতে পাবে, যারা গুনাহ, সীমালঙ্ঘন এবং হারাম ভক্ষণে অত্যন্ত দ্রুত করে । তারা যা করে তা কতই না নিকৃষ্ট!

**63.** لَوۡلَا يَنۡهَىٰهُمُ ٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ عَن قَوۡلِهِمُ ٱلۡإِثۡمَ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَصۡنَعُونَ ﴿٦٣﴾  
উচ্চারণ: লাওলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যূনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইছমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানূ ইয়াসনাঊন।  
অর্থ: তাদের নেতা ও আলিমগণ কেন তাদেরকে পাপ কথা বলা ও অবৈধ খাওয়া থেকে নিষেধ করে না? এরা যা করছে, নিশ্চয়ই তা কতই না নিকৃষ্ট!

**64.** وَقَالَتِ ٱلۡيَهُودُ يَدُ ٱللَّهِ مَغۡلُولَةٌۚ غُلَّتۡ أَيۡدِيهِمۡ وَلُعِنُواْ بِمَا قَالُواْۘ بَلۡ يَدَاهُ مَبۡسُوطَتَانِ يُنفِقُ كَيۡفَ يَشَآءُۚ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۚ وَأَلۡقَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ كُلَّمَآ أَوۡقَدُواْ نَارٗا لِّلۡحَرۡبِ أَطۡفَأَهَا ٱللَّهُۚ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادٗاۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡمُفۡسِدِينَ ﴿٦٤﴾  
উচ্চারণ: ওয়া কালাতিল ইয়াহূদু ইয়াদুল্লাহি মাগলূলাতুন গুল্লাত আইদীহিম ওয়া লুইনূ বিমা কালূ, বাল ইয়াদাহু মাবসূতাতানি ইউনফিকু কাইফা ইয়াশাউ ওয়া লায়াযীদান্না কাছীরাম মিনহুম মা উনযিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানাও ওয়া কুফরাও ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াওমিল কিয়ামাতি কুল্লামা আওকাদূ নারাল লিল হারবি আতফাআহাল্লাহু ওয়া ইয়াসআওনা ফিল আরদি ফাসাদাও ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদীন।  
অর্থ: আর ইয়াহূদীরা বলে: ‘ আল্লাহর হাত সংকুচিত’। মূলত তাদের হাতই আবদ্ধ করা হয়েছে এবং তারা যা বলে, সে জন্য তারা অভিশপ্ত। বরং আল্লাহর উভয় হাতইঅবাধ প্রসারিত; যেভাবে ইচ্ছা তিনি দান করেন। আর তোমার রবের কাছ থেকে যা তোমার প্রতি নাযিল করা হয়েছে, তা অবশ্যই তাদের অনেকের অবাধ্যতা ও কুফরী বৃদ্ধি করবে। ফলে আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ ঢেলে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় তখনই আল্লাহ তা নিভিয়ে দেন এবং তারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়। আর আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না।

**65.** وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡكِتَٰبِ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَكَفَّرۡنَا عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَأَدۡخَلۡنَٰهُمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿٦٥﴾  
উচ্চারণ: ওয়া লাও আন্না আহলাল কিতাবি আমানূ ওয়াত্তাকাও লাকাফ্ফারনা আনহুম সায়্যিআতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম।  
অর্থ: আর যদি আহলে কিতাব ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে অবশ্যই আমি তাদের পাপসমূহ মুছে দিতাম এবং তাদেরকে নি‘আমতে পরিপূর্ণ জান্নাতসমূহে প্রবেশ করাতাম।

**66.** وَلَوۡ أَنَّهُمۡ أَقَامُواْ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيۡهِم مِّن رَّبِّهِمۡ لَأَكَلُواْ مِن فَوۡقِهِمۡ وَمِن تَحۡتِ أَرۡجُلِهِمۚ مِّنۡهُمۡ أُمَّةٞ مُّقۡتَصِدَةٞۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ سَآءَ مَا يَعۡمَلُونَ ﴿٦٦﴾  
উচ্চারণ: ওয়া লাও আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজীলা ওয়া মা উনযিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালূ মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুকতাসিদাতুও ওয়া কাছীরুম মিনহুম সাআ মা ইয়ামালূন।  
অর্থ: আর যদি তারা তাওরাত, ইঞ্জীল এবং তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তা কায়িম করতো, তবে অবশ্যই তারা আহারাদি লাভ করত তাদের ওপর থেকে এবং তাদের পায়ের নীচ থেকে। তাদের মধ্যে একদল আছে মধ্যপন্থি, তবে তাদের অনেকেই যা করছে, তা কতই না নিকৃষ্ট!

**67.** ۞ يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغۡ مَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَۖ وَإِن لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَهُۥۚ وَٱللَّهُ يَعۡصِمُكَ مِنَ ٱلنَّاسِۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ ﴿٦٧﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহার রাসূলু বাল্লিগ মা উনযিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহূ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরীন।  
অর্থ: হে রাসূল! তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে, তা পৌঁছে দাও। যদি না করো, তবে তো তুমি তাঁর রিসালাত পৌঁছালে না। আর আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না।

**68.** قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَسۡتُمۡ عَلَىٰ شَيۡءٍ حَتَّىٰ تُقِيمُواْ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡۗ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۖ فَلَا تَأۡسَ عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ﴿٦٨﴾  
উচ্চারণ: কুল ইয়া আহলাল কিতাবি লাসতুম আলা শাইইন হাত্তা তুকীমুত তাওরাতা ওয়াল ইনজীলা ওয়া মা উনযিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লায়াযীদান্না কাছীরাম মিনহুম মা উনযিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানাও ওয়া কুফরান ফালা তাসা আলাল কাওমিল কাফিরীন।  
অর্থ: বল: ‘হে আহলে কিতাব, তোমরা কোনো ভিত্তির (ধর্মের) ওপর নেই; যতক্ষণ না তোমরা তাওরাত, ইঞ্জীল ও তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তা কায়িম করো। আর তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরী বৃদ্ধি করবে। সুতরাং তুমি কাফির সম্প্রদায়ের জন্য আফসোস (দুঃখ) করো না।

**69.** إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـُٔونَ وَٱلنَّصَٰرَىٰ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٦٩﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা আমানূ ওয়াল লাযীনা হাদূ ওয়াস সাবিঊনা ওয়ান নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।  
অর্থ: নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আর যারা ইহুদি হয়েছে, আর সাবিঈন ও খ্রিষ্টানদের মধ্য থেকে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং সৎকর্ম করে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।

**70.** لَقَدۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَأَرۡسَلۡنَآ إِلَيۡهِمۡ رُسُلٗاۖ كُلَّمَا جَآءَهُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُهُمۡ فَرِيقٗا كَذَّبُواْ وَفَرِيقٗا يَقۡتُلُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: লাকাদ আখাযনা মীছাকা বানী ইসরাঈলা ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কায্যাবূ ওয়া ফারীকাই ইয়াকতুলূন।  
অর্থ: অবশ্যই আমি বানূ ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রাসূল পাঠিয়েছিলাম। যখনই কোনো রাসূল তাদের কাছে এমন কিছু নিয়ে আসতো, যা তাদের মনঃপূত হতো না, তখনই তারা তাঁদের কতককে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করত এবং কতককে হত্যা করত।

**71.** وَحَسِبُوٓاْ أَلَّا تَكُونَ فِتۡنَةٞ فَعَمُواْ وَصَمُّواْ ثُمَّ تَابَ ٱللَّهُ عَلَيۡهِمۡ ثُمَّ عَمُواْ وَصَمُّواْ كَثِيرٞ مِّنۡهُمۡۚ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ ﴿٧١﴾  
উচ্চারণ: ওয়া হাসিবূ আল্লা তাকূনা ফিতনাতুন ফাআমূ ওয়া সাম্মূ ছুম্মা তাবাল্লাহু আলাইহিম ছুম্মা আমূ ওয়া সাম্মূ কাছীরুম মিনহুম ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালূন।  
অর্থ: আর তারা ভেবেছে যে, তাদের কোন বিপর্যয় হবে না। ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছে। অতঃপর আল্লাহ তাদের তাওবা কবুল করেছেন। অতঃপর তাদের অনেকে অন্ধ ও বধির হয়ে গিয়েছে। আর তারা যা আমল করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

**72.** لَقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۖ وَقَالَ ٱلۡمَسِيحُ يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱعۡبُدُواْ ٱللَّهَ رَبِّي وَرَبَّكُمۡۖ إِنَّهُۥ مَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ حَرَّمَ ٱللَّهُ عَلَيۡهِ ٱلۡجَنَّةَ وَمَأۡوَىٰهُ ٱلنَّارُۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٖ ﴿٧٢﴾  
উচ্চারণ: লাকাদ কাফারাল লাযীনা কালূ ইন্নাল্লাহা হুওয়াল মাসীহুব নু মারয়ামা ওয়া কালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহূ মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হার্রামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নারু ওয়া মা লিয যালিমীনা মিন আনসার।  
অর্থ: অবশ্যই তারা কুফরী করেছে, যারা বলে: ‘নিশ্চয় মারইয়াম পুত্র মাসীহই আল্লাহ।’ অথচ মাসীহ বলেছিলো: ‘হে বানূ ইসরাঈল! তোমরা আমার রব ও তোমাদের রব একমাত্র আল্লাহর ইবাদত করো। বস্তুত যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, তার ওপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে জাহান্নাম। আর যালিমদের কোন সাহায্যকারী নেই।’

**73.** لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ ثَالِثُ ثَلَٰثَةٖۘ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّآ إِلَٰهٞ وَٰحِدٞۚ وَإِن لَّمۡ يَنتَهُواْ عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابٌ أَلِيمٌ ﴿٧٣﴾  
উচ্চারণ: লাকাদ কাফারাল লাযীনা কালূ ইন্নাল্লাহা ছালিছু ছালাছাহ, ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুও ওয়াহিদুও ওয়া ইল লাম ইয়ানতাহূ আম্মা ইয়াকূলূনা লায়ামাস্সান্নাল লাযীনা কাফারূ মিনহুম আযাবুন আলীম।  
অর্থ: অবশ্যই তারা কুফরী করেছে, যারা বলে: ‘নিশ্চয় আল্লাহ তিন জনের মধ্যে তৃতীয়জন।’ যদিও এক ইলাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। আর যদি তারা যা বলছে, তা থেকে বিরত না হয়, তবে অবশ্যই তাদের মধ্য থেকে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে।

**74.** أَفَلَا يَتُوبُونَ إِلَى ٱللَّهِ وَيَسۡتَغۡفِرُونَهُۥۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٧٤﴾  
উচ্চারণ: আফালা ইয়াতূবূনা ইলাল্লাহি ওয়া ইয়াসতাগফিরূনাহূ ওয়াল্লাহু গাফূরুর রাহীম।  
অর্থ: তবে তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আর আল্লাহ তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

**75.** مَّا ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٞۖ كَانَا يَأۡكُلَانِ ٱلطَّعَامَۗ ٱنظُرۡ كَيۡفَ نُبَيِّنُ لَهُمُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ ٱنظُرۡ أَنَّىٰ يُؤۡفَكُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: মাল মাসীহুব নু মারয়ামা ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রুসুলু ওয়া উম্মুহূ সিদ্দীকাতুন কানা ইয়াকুলানিত তাআমান যুর কাইফা নুবায়্যিনু লাহুমুল আয়াতি ছুম্মান যুর আন্না ইউফাকূন।  
অর্থ: মারইয়াম পুত্র মাসীহ শুধু একজনরাসূল। তার পূর্বেও (তার মতো) অনেক রাসূল গত হয়েছে এবং তার মা ছিল অতি সত্য নিষ্ঠা নারী। তারা উভয়ে খাওয়া-দাওয়া করত। দেখো, কীভাবে আমি তাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্ট বর্ণনা করছি। অতঃপর দেখো, কীভাবে তাদেরকে সত্য বিমুখ করা হচ্ছে।

**76.** قُلۡ أَتَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗاۚ وَٱللَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٧٦﴾  
উচ্চারণ: কুল আতাবুদূনা মিন দূনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দার্রাও ওয়া লা নাফআও ওয়াল্লাহু হুওয়াস সামীউল আলীম।  
অর্থ: (হে রাসূল!) বলো: ‘তোমরা কি আল্লাহ ছাড়া এমন কারো ইবাদত করো, যে তোমাদের কোন ক্ষতি ও উপকার করার মালিক না? অথচ আল্লাহই সবকিছু শোনেন ও জানেন।

**77.** قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ غَيۡرَ ٱلۡحَقِّ وَلَا تَتَّبِعُوٓاْ أَهۡوَآءَ قَوۡمٖ قَدۡ ضَلُّواْ مِن قَبۡلُ وَأَضَلُّواْ كَثِيرٗا وَضَلُّواْ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ ﴿٧٧﴾  
উচ্চারণ: কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলূ ফী দীনিকুম গাইরাল হাক্কি ওয়া লা তাত্তাবিঊ আহওয়াআ কাওমিন কাদ দাল্লূ মিন কাবলু ওয়া আদাল্লূ কাছীরাও ওয়া দাল্লূ আন সাওয়াইস সাবীল।  
অর্থ: বলো: হে আহলে কিতাব! তোমরা সত্যের বিরুদ্ধে গিয়ে তোমাদের ধর্মের ব্যাপারে সীমালঙ্ঘন করো না। আর সে সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না, যারা ইতঃপূর্বে নিজেরাও পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে। আর তারা সরল-সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে।

**78.** لُعِنَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُۥدَ وَعِيسَى ٱبۡنِ مَرۡيَمَۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ ﴿٧٨﴾  
উচ্চারণ: লুইনাল লাযীনা কাফারূ মিম বানী ইসরাঈলা আলা লিসানি দাওয়ূদা ওয়া ঈসাব নি মারয়ামা যালিকা বিমা আসাও ওয়া কানূ ইয়াতাদূন।  
অর্থ: বানূ ইসরাঈলের মধ্যে যারা কুফরী করেছে তারা দাঊদ ও মারইয়াম পুত্র ‘ঈসার মুখেঅভিশপ্ত হয়েছে। তা এ কারণে যে, তারা অবাধ্যতা করেছিল এবং তারা সীমালঙ্ঘন করতো।

**79.** كَانُواْ لَا يَتَنَاهَوۡنَ عَن مُّنكَرٖ فَعَلُوهُۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَفۡعَلُونَ ﴿٧٩﴾  
উচ্চারণ: কানূ লা ইয়াতানাহাওনা আম মুনকারিন ফাআলূহু লাবিসা মা কানূ ইয়াফআলূন।  
অর্থ: তারা পরস্পরকে গর্হিত কাজ থেকে নিষেধ করত না, যা তারা করত। তারা যা করত, তা কতই না নিকৃষ্ট!

**80.** تَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يَتَوَلَّوۡنَ ٱلَّذِينَ كَفَرُواْۚ لَبِئۡسَ مَا قَدَّمَتۡ لَهُمۡ أَنفُسُهُمۡ أَن سَخِطَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَفِي ٱلۡعَذَابِ هُمۡ خَٰلِدُونَ ﴿٨٠﴾  
উচ্চারণ: তারা কাছীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাওনাল লাযীনা কাফারূ লাবিসা মা কাদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদূন।  
অর্থ: তুমি তাদের অনেককে কাফিরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। তাদের অন্তর নিজেদের জন্যে যা পেশ করেছে তা কত নিকৃষ্ট যে, আল্লাহ তাদের ওপর রাগান্বিত হয়েছেন। আর তারা আযাবেই চিরস্থায়ী হবে।

**81.** وَلَوۡ كَانُواْ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلنَّبِيِّ وَمَآ أُنزِلَ إِلَيۡهِ مَا ٱتَّخَذُوهُمۡ أَوۡلِيَآءَ وَلَٰكِنَّ كَثِيرٗا مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴿٨١﴾  
উচ্চারণ: ওয়া লাও কানূ ইউমিনূনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনযিলা ইলাইহি মাত তাখাযূহুম আওলিয়াআ ওয়া লাকিন্না কাছীরাম মিনহুম ফাসিকূন।  
অর্থ: আর যদি তারা আল্লাহ ও এই নবীর প্রতি এবং যা তার নিকট নাযিল করা হয়েছে, তার প্রতি ঈমান রাখত, তবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করত না। কিন্তু তাদের অনেকেই ফাসিক ।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-মায়িদা](https://yasinsurah.com/bn/sura-al-maidah/) · [সূরা আল-মায়িদা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-maidah/#tilawat)

## পারা 6 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 6 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 6 শুরু হয়েছে সূরা আন-নিসা, আয়াত 148 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-মায়িদা, আয়াত 81-এ।

### পারা 6-এ কোন কোন সূরা আছে?

পারা 6-এ আছে সূরা আন-নিসা 148-176 ও সূরা আল-মায়িদা 1-81।

### পারা 6-এ কত আয়াত?

পারা 6-এ মোট 110টি আয়াত আছে।

- [আগের পারা পারা 5](https://yasinsurah.com/bn/para-5/)
- [পরের পারা পারা 7](https://yasinsurah.com/bn/para-7/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
