# পারা 7

> কুরআনের পারা 7 অনলাইনে পড়ুন: সূরা আল-মায়িদা 82 থেকে সূরা আল-আনআম 110, মোট 149টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-7/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 7

149 আয়াত · 2টি সূরা

সূরা আল-মায়িদা 82-120, সূরা আল-আনআম 1-110

পারা 7 সূরা আল-মায়িদা, আয়াত 82 থেকে শুরু হয়ে সূরা আল-আনআম, আয়াত 110 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 149টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আল-মায়িদা, আয়াত 82-120

**82.** ۞ لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةٗ لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلۡيَهُودَ وَٱلَّذِينَ أَشۡرَكُواْۖ وَلَتَجِدَنَّ أَقۡرَبَهُم مَّوَدَّةٗ لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّا نَصَٰرَىٰۚ ذَٰلِكَ بِأَنَّ مِنۡهُمۡ قِسِّيسِينَ وَرُهۡبَانٗا وَأَنَّهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ ﴿٨٢﴾  
উচ্চারণ: লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল লাযীনা আমানুল ইয়াহূদা ওয়াল লাযীনা আশরাকূ ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল লাযীনা আমানুল লাযীনা কালূ ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিস্সীসীনা ওয়া রুহবানাও ওয়া আন্নাহুম লা ইয়াসতাকবিরূন।  
অর্থ: অবশ্যই তুমি মু'মিনদের জন্য মানুষের মধ্যে কঠোর শত্রুতা পোষণকারী পাবে ইয়াহূদীদেরকে এবং মুশরিকদেরকে। আর মু’মিনদের জন্য বন্ধুত্বে তাদের মধ্যে কাছাকাছি পাবে তাদেরকে, যারা বলে, ‘আমরা নাসারা’। তা এই কারণে যে, তাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসারবিরাগী আছে এবং তারা নিশ্চয় অহংকার করে না।

**83.** وَإِذَا سَمِعُواْ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعۡيُنَهُمۡ تَفِيضُ مِنَ ٱلدَّمۡعِ مِمَّا عَرَفُواْ مِنَ ٱلۡحَقِّۖ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ওয়া ইযা সামিঊ মা উনযিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামই মিম্মা আরাফূ মিনাল হাক্কি ইয়াকূলূনা রাব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদীন।  
অর্থ: আর এই রাসূলের প্রতি যা নাযিল করা হয়েছে যখন তারা তা শুনে, তখন সত্য উপলব্ধির কারণে তুমি দেখবে তাদের চোখ অশ্রুসিক্ত। তারা বলে: ‘হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন।’

**84.** وَمَا لَنَا لَا نُؤۡمِنُ بِٱللَّهِ وَمَا جَآءَنَا مِنَ ٱلۡحَقِّ وَنَطۡمَعُ أَن يُدۡخِلَنَا رَبُّنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلصَّٰلِحِينَ ﴿٨٤﴾  
উচ্চারণ: ওয়া মা লানা লা নুমিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হাক্কি ওয়া নাতমাউ আই ইউদখিলানা রাব্বুনা মাআল কাওমিস সালিহীন।  
অর্থ: আর (তারা আরো বলে) আমাদের কী হয়েছে যে, আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি ঈমান আনবো না? অথচ আমরা আশা করি যে, আমাদের রব আমাদেরকে সৎকর্মশীল সম্প্রদায়ের সাথে (জান্নাতে) প্রবেশ করাবেন।

**85.** فَأَثَٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُواْ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلۡمُحۡسِنِينَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ফা আছাবাহুমুল্লাহু বিমা কালূ জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা ওয়া যালিকা জাযাউল মুহসিনীন।  
অর্থ: অতঃপর তাদের এ কথার কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছেন জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নদ-নদী-ঝর্ণাধারা প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। আর এটা সৎকর্মপরায়ণদের পুরস্কার।

**86.** وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ﴿٨٦﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কাফারূ ওয়া কায্যাবূ বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহীম।  
অর্থ: এবং যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করেছে, তারাই জাহান্নামের অধিবাসী।

**87.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحَرِّمُواْ طَيِّبَٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তুহার্রিমূ তায়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তাতাদূ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদীন।  
অর্থ: হে মুমিনগণ! আল্লাহ যে সব পবিত্র বস্তু (খাদ্য, পানীয় ও বিবাহ প্রভৃতি) তোমাদের জন্য হালাল করেছেন, তোমরা তা হারাম করো না এবং তোমরা (এ বিষয়ে কোনো রকম) সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।

**88.** وَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلٗا طَيِّبٗاۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ أَنتُم بِهِۦ مُؤۡمِنُونَ ﴿٨٨﴾  
উচ্চারণ: ওয়া কুলূ মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তায়্যিবাও ওয়াত্তাকুল্লাহাল লাযী আনতুম বিহী মুমিনূন।  
অর্থ: আর আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট রিযক দিয়েছেন, তা থেকে খাও এবং আল্লাহকে ভয় করো, যাঁর প্রতি তোমরা ঈমান এনেছো।

**89.** لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغۡوِ فِيٓ أَيۡمَٰنِكُمۡ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلۡأَيۡمَٰنَۖ فَكَفَّٰرَتُهُۥٓ إِطۡعَامُ عَشَرَةِ مَسَٰكِينَ مِنۡ أَوۡسَطِ مَا تُطۡعِمُونَ أَهۡلِيكُمۡ أَوۡ كِسۡوَتُهُمۡ أَوۡ تَحۡرِيرُ رَقَبَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖۚ ذَٰلِكَ كَفَّٰرَةُ أَيۡمَٰنِكُمۡ إِذَا حَلَفۡتُمۡۚ وَٱحۡفَظُوٓاْ أَيۡمَٰنَكُمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿٨٩﴾  
উচ্চারণ: লা ইউআখিযুকুমুল্লাহু বিল লাগওয়ি ফী আইমানিকুম ওয়া লাকিই ইউআখিযুকুম বিমা আক্কাত্তুমুল আইমানা ফাকাফ্ফারাতুহূ ইতআমু আশারাতি মাসাকীনা মিন আওসাতি মা তুতইমূনা আহলীকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবাতিন ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু ছালাছাতি আয়্যামিন যালিকা কাফ্ফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাযূ আইমানাকুম কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহী লাআল্লাকুম তাশকুরূন।  
অর্থ: তোমাদের অর্থহীন শপথের জন্যে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না; কিন্তু যে শপথ তোমরা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করো সে শপথের জন্যে তোমাদেরকে পাকড়াও করবেন। সুতরাং এর কাফফারা হলো: দশ জন মিসকীনকে মধ্যম ধরনের খাবার খাওয়ানো, যা তোমরা তোমাদের পরিবারকে খাইয়ে থাকো, অথবা তাদেরকে বস্ত্র দান করা, কিংবা একজন দাস-দাসী মুক্ত করা। অতঃপর যে সামর্থ্য রাখে না, তবে সে তিন দিন সিয়াম পালন করবে। তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফফারা। আর তোমরা তোমাদের শপথ রক্ষা করো। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্যে তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।

**90.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَيۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَٰمُ رِجۡسٞ مِّنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴿٩٠﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবূহু লাআল্লাকুম তুফলিহূন।  
অর্থ: হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক তীরসমূহ-এগুলো সবই ঘৃণার বস্তু, শয়তানের (প্ররোচনামূলক) কাজ। কাজেই তোমরা এগুলো পরিহার করো, যাতে তোমরা সফলকাম হও।

**91.** إِنَّمَا يُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُوقِعَ بَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ فِي ٱلۡخَمۡرِ وَٱلۡمَيۡسِرِ وَيَصُدَّكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِۖ فَهَلۡ أَنتُم مُّنتَهُونَ ﴿٩١﴾  
উচ্চারণ: ইন্নামা ইউরীদুশ শাইতানু আই ইঊকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহূন।  
অর্থ: শয়তান তো চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং তোমাদেরকে আল্লাহর যিকর ও সালাত থেকে বাঁধা দিতে। তবে কি তোমরা বিরত হবে না?

**92.** وَأَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَٱحۡذَرُواْۚ فَإِن تَوَلَّيۡتُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ ﴿٩٢﴾  
উচ্চারণ: ওয়া আতীউল্লাহা ওয়া আতীউর রাসূলা ওয়াহযারূ ফা ইন তাওয়াল্লাইতুম ফালামূ আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবীন।  
অর্থ: আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। আর তোমরা সতর্ক থাকো। কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো, আমার রাসূলের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে প্রচার করা।

**93.** لَيۡسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جُنَاحٞ فِيمَا طَعِمُوٓاْ إِذَا مَا ٱتَّقَواْ وَّءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ ثُمَّ ٱتَّقَواْ وَّءَامَنُواْ ثُمَّ ٱتَّقَواْ وَّأَحۡسَنُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ﴿٩٣﴾  
উচ্চারণ: লাইসা আলাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমূ ইযা মাত তাকাও ওয়া আমানূ ওয়া আমিলুস সালিহাতি ছুম্মাত তাকাও ওয়া আমানূ ছুম্মাত তাকাও ওয়া আহসানূ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনীন।  
অর্থ: যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তারা (মদ হারাম হওয়ার) আগে যা কিছু পানাহার করেছে, তাতে কোন পাপ নেইযদি তারা তাকওয়া অবলম্বন করে, ঈমান আনে এবং সৎকাজ করে। তারপর তারা তাকওয়া অবলম্বন করে ও ঈমান আনে। এরপরও তারা তাকওয়া অবলম্বন করে এবং ইহসানের পথ অবলম্বন করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।

**94.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَيَبۡلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَيۡءٖ مِّنَ ٱلصَّيۡدِ تَنَالُهُۥٓ أَيۡدِيكُمۡ وَرِمَاحُكُمۡ لِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلۡغَيۡبِۚ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ ﴿٩٤﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লায়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইদি তানালুহূ আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়ালামাল্লাহু মাই ইয়াখাফুহূ বিল গাইবি ফামানি তাদা বাদা যালিকা ফালাহূ আযাবুন আলীম।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছো! আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন শিকারের এমন বস্তু দ্বারা, যা তোমাদের হাত ও বর্শা নাগাল পায়, যাতে আল্লাহ জেনে নেন কে তাঁকে না দেখেও ভয় করে। সুতরাং এরপর যে সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

**95.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡتُلُواْ ٱلصَّيۡدَ وَأَنتُمۡ حُرُمٞۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدٗا فَجَزَآءٞ مِّثۡلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحۡكُمُ بِهِۦ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ هَدۡيَۢا بَٰلِغَ ٱلۡكَعۡبَةِ أَوۡ كَفَّٰرَةٞ طَعَامُ مَسَٰكِينَ أَوۡ عَدۡلُ ذَٰلِكَ صِيَامٗا لِّيَذُوقَ وَبَالَ أَمۡرِهِۦۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَۚ وَمَنۡ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنۡهُۚ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ ﴿٩٥﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুমুও ওয়া মান কাতালাহূ মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিছলু মা কাতালা মিনান নাআমি ইয়াহকুমু বিহী যাওয়া আদলিম মিনকুম হাদয়াম বালিগাল কাবাতি আও কাফ্ফারাতুন তাআমু মাসাকীনা আও আদলু যালিকা সিয়ামাল লিয়াযূকা ওয়াবালা আমরিহী আফাল্লাহু আম্মা সালাফা ওয়া মান আদা ফায়ানতাকিমুল্লাহু মিনহু ওয়াল্লাহু আযীযুন যুন তিকাম।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছো! ইহরামে থাকা অবস্থায় তোমরা শিকার-জন্তু হত্যা করো না এবং যে তোমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে, তার বিনিময় হলো যা হত্যা করেছে, তার অনুরূপ গৃহপালিত পশু- যা ফয়সালা করবে তোমাদের মধ্যে দু’জন ন্যায়পরায়ণ ব্যক্তি- হাদঈরূপে কা’বায় পৌঁছতে হবে অথবা সেটার কাফফারা হবে মিসকীনকে খাবার দান করা, অথবা সমান সংখ্যক সিয়াম পালন করা, যাতে সে নিজ কর্মের শাস্তি ভোগ করে। যা গত হয়েছে, আল্লাহ তা ক্ষমা করেছেন। কেউ পুনরায় (শিকার) করলে, আল্লাহ তার থেকে প্রতিশোধ নিবেন। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।

**96.** أُحِلَّ لَكُمۡ صَيۡدُ ٱلۡبَحۡرِ وَطَعَامُهُۥ مَتَٰعٗا لَّكُمۡ وَلِلسَّيَّارَةِۖ وَحُرِّمَ عَلَيۡكُمۡ صَيۡدُ ٱلۡبَرِّ مَا دُمۡتُمۡ حُرُمٗاۗ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহূ মাতাআল লাকুম ওয়া লিস সায়্যারাতি ওয়া হুর্রিমা আলাইকুম সাইদুল বার্রি মা দুমতুম হুরুমাও ওয়াত্তাকুল্লাহাল লাযী ইলাইহি তুহশারূন।  
অর্থ: তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সেখানের খাদ্য হালাল করা হয়েছে; তোমাদের ও মুসাফিরদের ভোগ্যসামগ্রী হিসেবে। তবে যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাকো স্থলভাগের শিকার তোমাদের জন্যে হারাম করা হয়েছে । আর তোমরা আল্লাহকে ভয় করো, যাঁর কাছে তোমাদেরকে সমবেত করা হবে।

**97.** ۞ جَعَلَ ٱللَّهُ ٱلۡكَعۡبَةَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ قِيَٰمٗا لِّلنَّاسِ وَٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَٱلۡهَدۡيَ وَٱلۡقَلَٰٓئِدَۚ ذَٰلِكَ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ ﴿٩٧﴾  
উচ্চারণ: জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন নাসি ওয়াশ শাহরাল হারামা ওয়াল হাদয়া ওয়াল কালাইদা যালিকা লিতালামূ আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: আল্লাহ সম্মানিত গৃহ কা‘বাকে, সম্মানিত মাসকে, হাদঈ ও কালায়িদকে মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। এটা এ জন্য যে, তোমরা যেন জানতে পার, আসমানসমূহে যা আছে এবং যমীনে যা আছে, আল্লাহ তা জানেন। আর আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত।

**98.** ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿٩٨﴾  
উচ্চারণ: ইলামূ আন্নাল্লাহা শাদীদুল ইকাবি ওয়া আন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। আর নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।

**99.** مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ ﴿٩٩﴾  
উচ্চারণ: মা আলার রাসূলি ইল্লাল বালাগু ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদূনা ওয়া মা তাকতুমূন।  
অর্থ: প্রচার করাই রাসূলের দায়িত্ব। আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন রাখো, আল্লাহ তা জানেন।

**100.** قُل لَّا يَسۡتَوِي ٱلۡخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوۡ أَعۡجَبَكَ كَثۡرَةُ ٱلۡخَبِيثِۚ فَٱتَّقُواْ ٱللَّهَ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: কুল লা ইয়াসতাওয়িল খাবীছু ওয়াত তায়্যিবু ওয়া লাও আজাবাকা কাছরাতুল খাবীছি ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহূন।  
অর্থ: বলো: ‘অপবিত্র ও পবিত্র সমান নয়; যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মুগ্ধ করে। অতএব হে বুদ্ধিমান ব্যক্তিরা, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’

**101.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَسۡـَٔلُواْ عَنۡ أَشۡيَآءَ إِن تُبۡدَ لَكُمۡ تَسُؤۡكُمۡ وَإِن تَسۡـَٔلُواْ عَنۡهَا حِينَ يُنَزَّلُ ٱلۡقُرۡءَانُ تُبۡدَ لَكُمۡ عَفَا ٱللَّهُ عَنۡهَاۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ ﴿١٠١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাসআলূ আন আশয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলূ আনহা হীনা ইউনায্যালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গাফূরুন হালীম।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছো! তোমরা এমন বিষয়াবলি সম্পর্কে প্রশ্ন করো না, যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে কষ্ট দিবে। আর আলকুরআন অবতীর্ণকালে যদি তোমরা সে সম্পর্কে প্রশ্ন করো, তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। আল্লাহ তা ক্ষমা করেছেন । আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম সহনশীল।

**102.** قَدۡ سَأَلَهَا قَوۡمٞ مِّن قَبۡلِكُمۡ ثُمَّ أَصۡبَحُواْ بِهَا كَٰفِرِينَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: কাদ সাআলাহা কাওমুম মিন কাবলিকুম ছুম্মা আসবাহূ বিহা কাফিরীন।  
অর্থ: তোমাদের পূর্বে একটি সম্প্রদায় এ ধরনের প্রশ্ন করেছিল; তারপর তারা এর কারণে কাফির হয়ে গেল।

**103.** مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٖ وَلَا سَآئِبَةٖ وَلَا وَصِيلَةٖ وَلَا حَامٖ وَلَٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَأَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ ﴿١٠٣﴾  
উচ্চারণ: মা জাআলাল্লাহু মিম বাহীরাতিও ওয়া লা সাইবাতিও ওয়া লা ওয়াসীলাতিও ওয়া লা হামিও ওয়া লাকিন্নাল লাযীনা কাফারূ ইয়াফতারূনা আলাল্লাহিল কাযিবা ওয়া আকছারুহুম লা ইয়াকিলূন।  
অর্থ: বাহীরাহ্‌, সায়িবাহ্‌, ওছীলাহ্‌ ও হাম আল্লাহ নির্ধারণ করেননি; কিন্তু কাফিররা আল্লাহর ওপর মিথ্যারোপ করে। আর তাদের অধিকাংশই জানে না ।

**104.** وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُواْ حَسۡبُنَا مَا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡلَمُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ ﴿١٠٤﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা লাহুম তাআলাও ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলার রাসূলি কালূ হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাও কানা আবাউহুম লা ইয়ালামূনা শাইআও ওয়া লা ইয়াহতাদূন।  
অর্থ: আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন, তার দিকে ও রাসূলের দিকে আসো’, তখন তারা বলে: ‘আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যেটাতে পেয়েছি, সেটাই আমাদের জন্য যথেষ্ট।’ অথচ তাদের পিতৃপুরুষরা কিছুই জানত না এবং তারা হিদায়াতপ্রাপ্তও ছিল না, তারপরেও কি তারা তাদেরই অনুসরণ করবে?

**105.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَيۡكُمۡ أَنفُسَكُمۡۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهۡتَدَيۡتُمۡۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুর্রুকুম মান দাল্লা ইযাহ তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামীআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালূন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছো! তোমাদের দায়-দায়িত্ব তোমাদেরই ওপর। তোমরা যদি হিদায়াতের উপর অটল থাকো, তাহলে যে পথভ্রষ্ট হয়েছে, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। তখন তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমরা যা আমল করতে।

**106.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ شَهَٰدَةُ بَيۡنِكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ حِينَ ٱلۡوَصِيَّةِ ٱثۡنَانِ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ أَوۡ ءَاخَرَانِ مِنۡ غَيۡرِكُمۡ إِنۡ أَنتُمۡ ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَأَصَٰبَتۡكُم مُّصِيبَةُ ٱلۡمَوۡتِۚ تَحۡبِسُونَهُمَا مِنۢ بَعۡدِ ٱلصَّلَوٰةِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرۡتَبۡتُمۡ لَا نَشۡتَرِي بِهِۦ ثَمَنٗا وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰ وَلَا نَكۡتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلۡأٓثِمِينَ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুমুল মাওতু হীনাল ওয়াসিয়্যাতিছ নানি যাওয়া আদলিম মিনকুম আও আখারানি মিন গাইরিকুম ইন আনতুম দারাবতুম ফিল আরদি ফা আসাবাতকুম মুসীবাতুল মাওতি তাহবিসূনাহুমা মিম বাদিস সালাতি ফায়ুকসিমানি বিল্লাহি ইনির তাবতুম লা নাশতারী বিহী ছামানাও ওয়া লাও কানা যা কুরবা ওয়া লা নাকতুমু শাহাদাতাল্লাহি ইন্না ইযাল লামিনাল আছিমীন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছো! যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন ওসিয়্যাত করার সময় তোমাদের মধ্য থেকে দু'জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে অথবা অন্যদের থেকে দু’জন সাক্ষী রাখবে, যদি তোমরা জমিনে সফরে থাকো, অতঃপর তোমাদেরকে মৃত্যুর বিপদ পেয়ে বসে।যদি তোমাদের সন্দেহ হয়, তবে উভয়কে সালাতের পর (সবার সামনে) অপেক্ষমাণ রাখবে। অতঃপর তারা উভয়ে আল্লাহর নামে শপথ করবে যে, ‘আমরা এর বিনিময়ে কোন মূল্য গ্রহণ করব না; যদিও সে আত্মীয় হয়। আর আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না, করলে অবশ্যই আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হব।’

**107.** فَإِنۡ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسۡتَحَقَّآ إِثۡمٗا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسۡتَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡأَوۡلَيَٰنِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ لَشَهَٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَٰدَتِهِمَا وَمَا ٱعۡتَدَيۡنَآ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ফা ইন উছিরা আলা আন্নাহুমাস তাহাক্কা ইছমান ফা আখারানি ইয়াকূমানি মাকামাহুমা মিনাল লাযীনাস তাহাক্কা আলাইহিমুল আওলায়ানি ফায়ুকসিমানি বিল্লাহি লাশাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা ওয়া মা তাদাইনা ইন্না ইযাল লামিনায যালিমীন।  
অর্থ: অতঃপর যদি এটা প্রকাশ হয় যে, তারা (সাক্ষীরা) দু’জনই অপরাধে লিপ্ত হয়েছে, তবে যাদের স্বার্থহানি ঘটেছে, তাদের মধ্য থেকে নিকটতম দুজন তাদের স্থলাভিষিক্ত হবে এবং আল্লাহ্‌র নামে শপথ করে বলবে: ‘আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য থেকে অধিকতর সত্য এবং আমরা সীমালঙ্ঘন করিনি, করলে অবশ্যই আমরা যালিমদের অন্তর্ভুক্ত হব।’

**108.** ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يَأۡتُواْ بِٱلشَّهَٰدَةِ عَلَىٰ وَجۡهِهَآ أَوۡ يَخَافُوٓاْ أَن تُرَدَّ أَيۡمَٰنُۢ بَعۡدَ أَيۡمَٰنِهِمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱسۡمَعُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ﴿١٠٨﴾  
উচ্চারণ: যালিকা আদনা আই ইয়াতূ বিশ শাহাদাতি আলা ওয়াজহিহা আও ইয়াখাফূ আন তুরাদ্দা আইমানুম বাদা আইমানিহিম ওয়াত্তাকুল্লাহা ওয়াসমাঊ ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকীন।  
অর্থ: এ পদ্ধতিই বেশী নিকটর যে, তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে অথবা তারা ভয় করবে যে, তাদের শপথের পর শপথ প্রত্যাখ্যান করা হবে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং শুনো। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

**109.** ۞ يَوۡمَ يَجۡمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبۡتُمۡۖ قَالُواْ لَا عِلۡمَ لَنَآۖ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ ﴿١٠٩﴾  
উচ্চারণ: ইয়াওমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকূলু মাযা উজিবতুম কালূ লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ূব।  
অর্থ: যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করবেন, অতঃপর বলবেন: ‘তোমরা কী ধরনের জবাব পেয়েছিলে? তারা বলবে: ‘এ বিষয়ে আমাদের কোন জ্ঞান নেই। নিশ্চয় আপনি গায়িব সম্বন্ধে সবচেয়ে ভাল জানেন।

**110.** إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱذۡكُرۡ نِعۡمَتِي عَلَيۡكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذۡ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلۡقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗاۖ وَإِذۡ عَلَّمۡتُكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَۖ وَإِذۡ تَخۡلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ بِإِذۡنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِيۖ وَتُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ بِإِذۡنِيۖ وَإِذۡ تُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِيۖ وَإِذۡ كَفَفۡتُ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَنكَ إِذۡ جِئۡتَهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ ﴿١١٠﴾  
উচ্চারণ: ইয কালাল্লাহু ইয়া ঈসাব না মারয়ামায কুর নিমাতী আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা ইয আয়্যাত্তুকা বিরূহিল কুদুসি তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া ইয আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজীলা ওয়া ইয তাখলুকু মিনাত তীনি কাহাইআতিত তাইরি বিইযনী ফাতানফুখু ফীহা ফাতাকূনু তাইরাম বিইযনী ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইযনী ওয়া ইয তুখরিজুল মাওতা বিইযনী ওয়া ইয কাফাফতু বানী ইসরাঈলা আনকা ইয জিতাহুম বিল বায়্যিনাতি ফাকালাল লাযীনা কাফারূ মিনহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবীন।  
অর্থ: যখন আল্লাহ বলবেন: ‘হে মারইয়াম পুত্র ‘ঈসা, তোমার ওপর ও তোমার মায়ের ওপর আমার নি‘আমত স্মরণ করো, যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা (জিবরীল) দিয়ে, তুমি মানুষের সাথে কথা বলতে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে। আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব , হিকমাত (প্রজ্ঞা), তাওরাত ও ইঞ্জীল। আর তুমি যখন আমার আদেশে কাদামাটি দিয়ে পাখির আকৃতির মত গঠন করতে এবং তাতে ফুঁক দিতে, ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত। আর তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করতে এবং যখন আমার আদেশে তুমি মৃতকে জীবিত বের করতে। আর যখন তুমি স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে তখন আমি বানূ ইসরাঈলকে তোমার থেকে (তোমাকে হত্যা করতে চাইলে, তা থেকে) ফিরিয়ে রেখেছিলাম। অতঃপর তাদের মধ্যে যারা কুফরী করেছিল তারা বলেছিল: ‘এতো সুস্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়।’

**111.** وَإِذۡ أَوۡحَيۡتُ إِلَى ٱلۡحَوَارِيِّـۧنَ أَنۡ ءَامِنُواْ بِي وَبِرَسُولِي قَالُوٓاْ ءَامَنَّا وَٱشۡهَدۡ بِأَنَّنَا مُسۡلِمُونَ ﴿١١١﴾  
উচ্চারণ: ওয়া ইয আওহাইতু ইলাল হাওয়ারিয়্যীনা আন আমিনূ বী ওয়া বিরাসূলী কালূ আমান্না ওয়াশহাদ বিআন্নানা মুসলিমূন।  
অর্থ: আর যখন আমি হাওয়ারীগণকে এ আদেশ দিয়েছিলাম যে, ‘তোমরা আমার এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো।’ তারা বলেছিল, ‘আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা অবশ্যই মুসলিম ।

**112.** إِذۡ قَالَ ٱلۡحَوَارِيُّونَ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ هَلۡ يَسۡتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيۡنَا مَآئِدَةٗ مِّنَ ٱلسَّمَآءِۖ قَالَ ٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿١١٢﴾  
উচ্চারণ: ইয কালাল হাওয়ারিয়্যূনা ইয়া ঈসাব না মারয়ামা হাল ইয়াসতাতীউ রাব্বুকা আই ইউনায্যিলা আলাইনা মাইদাতাম মিনাস সামাই কালাত তাকুল্লাহা ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: যখন হাওয়ারীগণ বলেছিল: ‘হে মারইয়াম পুত্র ‘ঈসা! আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা পাঠাতে সক্ষম?’ তিনি বলেছিলেন: ‘আল্লাহকে ভয় করো, যদি তোমরা মু’মিন হয়ে থাকো।

**113.** قَالُواْ نُرِيدُ أَن نَّأۡكُلَ مِنۡهَا وَتَطۡمَئِنَّ قُلُوبُنَا وَنَعۡلَمَ أَن قَدۡ صَدَقۡتَنَا وَنَكُونَ عَلَيۡهَا مِنَ ٱلشَّٰهِدِينَ ﴿١١٣﴾  
উচ্চারণ: কালূ নুরীদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলূবুনা ওয়া নালামা আন কাদ সাদাকতানা ওয়া নাকূনা আলাইহা মিনাশ শাহিদীন।  
অর্থ: তারা বলল: ‘আমাদের বাসনা, আমরা তা থেকে কিছু খাবো এবং আমাদের হৃদয় প্রশান্ত হবে। আর আমরা এ কথা দৃঢ়ভাবে জানব যে, আপনি আমাদেরকে সত্যই বলেছেন। উপরন্তু আমরা এ ব্যাপারে সাক্ষী হয়ে থাকবো।

**114.** قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ ٱللَّهُمَّ رَبَّنَآ أَنزِلۡ عَلَيۡنَا مَآئِدَةٗ مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدٗا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةٗ مِّنكَۖ وَٱرۡزُقۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ﴿١١٤﴾  
উচ্চারণ: কালা ঈসাব নু মারয়ামাল্লাহুম্মা রাব্বানা আনযিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকূনু লানা ঈদাল লিআওওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাযিকীন।  
অর্থ: মারইয়াম পুত্র ‘ঈসা বলল: ‘হে আল্লাহ, হে আমাদের রব! আসমান থেকে আমাদের জন্যে খাদ্য ভর্তি খাঞ্চা নাযিল করুন। এটা আমাদের এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্যে ঈদ হবে। উপরন্তু তা আপনার পক্ষ থেকে এক প্রমাণ হবে। আর আমাদেরকে রিযক দান করুন, আপনিই তো শ্রেষ্ঠ রিযকদাতা।’

**115.** قَالَ ٱللَّهُ إِنِّي مُنَزِّلُهَا عَلَيۡكُمۡۖ فَمَن يَكۡفُرۡ بَعۡدُ مِنكُمۡ فَإِنِّيٓ أُعَذِّبُهُۥ عَذَابٗا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدٗا مِّنَ ٱلۡعَٰلَمِينَ ﴿١١٥﴾  
উচ্চারণ: কালাল্লাহু ইন্নী মুনায্যিলুহা আলাইকুম ফামাই ইয়াকফুর বাদু মিনকুম ফা ইন্নী উআয্যিবুহূ আযাবাল লা উআয্যিবুহূ আহাদাম মিনাল আলামীন।  
অর্থ: তখন আল্লাহ বললেন: ‘নিশ্চয় আমি তোমাদের প্রতি তা নাযিল করবো। কিন্তু এরপর তোমাদের মধ্যে যে কুফরী করবে, তাকে নিশ্চয় আমি এমন শাস্তি দিবো, যে শাস্তি সৃষ্টিকুলের কাউকে দিবো না।’

**116.** وَإِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ءَأَنتَ قُلۡتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيۡنِ مِن دُونِ ٱللَّهِۖ قَالَ سُبۡحَٰنَكَ مَا يَكُونُ لِيٓ أَنۡ أَقُولَ مَا لَيۡسَ لِي بِحَقٍّۚ إِن كُنتُ قُلۡتُهُۥ فَقَدۡ عَلِمۡتَهُۥۚ تَعۡلَمُ مَا فِي نَفۡسِي وَلَآ أَعۡلَمُ مَا فِي نَفۡسِكَۚ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ ﴿١١٦﴾  
উচ্চারণ: ওয়া ইয কালাল্লাহু ইয়া ঈসাব না মারয়ামা আআনতা কুলতা লিন নাসিত তাখিযূনী ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দূনিল্লাহি কালা সুবহানাকা মা ইয়াকূনু লী আন আকূলা মা লাইসা লী বিহাক্কিন ইন কুনতু কুলতুহূ ফাকাদ আলিমতাহূ তালামু মা ফী নাফসী ওয়া লা আলামু মা ফী নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ূব।  
অর্থ: যখন আল্লাহ বলবেন: ‘হে মারইয়াম পুত্র ‘ঈসা! তুমি কি লোকদেরকে বলেছিলে যে, তোমরা আল্লাহ্ ছাড়া আমাকে আর আমার জননীকে দু’জন ইলাহ হিসেবে গ্রহণ করো? ‘সে বলবে: ‘আপনিই মহিমান্বিত! যা বলার অধিকার আমার নেই, তা বলা আমার পক্ষে শোভনীয় নয়। যদি আমি তা বলতাম, তাহলে আপনি তো তা জানতেন। আমার অন্তরের কথা তো আপনি জানেন; কিন্তু আপনার অন্তরের কথা আমি জানি না। নিশ্চয় আপনি অদৃশ্য সম্বদ্ধে সবচেয়ে সর্বজ্ঞাত।’

**117.** مَا قُلۡتُ لَهُمۡ إِلَّا مَآ أَمَرۡتَنِي بِهِۦٓ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ رَبِّي وَرَبَّكُمۡۚ وَكُنتُ عَلَيۡهِمۡ شَهِيدٗا مَّا دُمۡتُ فِيهِمۡۖ فَلَمَّا تَوَفَّيۡتَنِي كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيۡهِمۡۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴿١١٧﴾  
উচ্চারণ: মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানী বিহী আনি বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফ্ফাইতানী কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ।  
অর্থ: ‘আমি তাদেরকে কেবল তাই বলেছি, যা আপনি আমাকে আদেশ করেছেন, তা এই যে, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদাত করো। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের কাজ-কর্মের সাক্ষী ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, তখন আপনি ছিলেন তাদের কাজ-কর্মের তত্ত্বাবধায়ক । আর আপনিই সব বিষয়ে সাক্ষী।’

**118.** إِن تُعَذِّبۡهُمۡ فَإِنَّهُمۡ عِبَادُكَۖ وَإِن تَغۡفِرۡ لَهُمۡ فَإِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١١٨﴾  
উচ্চারণ: ইন তুআয্যিবহুম ফা ইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম।  
অর্থ: আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তবে তারাতো আপনারই বান্দা। আর যদি তাদের কে ক্ষমা করেন , তবে আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**119.** قَالَ ٱللَّهُ هَٰذَا يَوۡمُ يَنفَعُ ٱلصَّٰدِقِينَ صِدۡقُهُمۡۚ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿١١٩﴾  
উচ্চারণ: কালাল্লাহু হাযা ইয়াওমু ইয়ানফাউস সাদিকীনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা আবাদার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহু যালিকাল ফাওযুল আযীম।  
অর্থ: আল্লাহ বলবেন: ‘এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীদের সত্যতা তাদের উপকারে আসবে। তাদের জন্য আছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। সেখানে তারা হবে চিরস্থায়ী। আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এটা মহা সফলতা।

**120.** لِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا فِيهِنَّۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرُۢ ﴿١٢٠﴾  
উচ্চারণ: লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: আল্লাহর জন্যই আসমানসমূহ ও জমিন এবং এদুয়ের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব । আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-মায়িদা](https://yasinsurah.com/bn/sura-al-maidah/) · [সূরা আল-মায়িদা তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-maidah/#tilawat)

## সূরা আল-আনআম, আয়াত 1-110

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَجَعَلَ ٱلظُّلُمَٰتِ وَٱلنُّورَۖ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡ يَعۡدِلُونَ ﴿١﴾  
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূরা ছুম্মাল লাযীনা কাফারূ বিরাব্বিহিম ইয়াদিলূন।  
অর্থ: সকল প্রশংসা আল্লাহরই যিনি সৃষ্টি করেছেন, আসমানসমূহ ও জমিন এবং সৃষ্টি করেছেন, অন্ধকার ও আলো। এরপরও কাফিররা তাদের রবের সমকক্ষ ও শরীক বানায়।

**2.** هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن طِينٖ ثُمَّ قَضَىٰٓ أَجَلٗاۖ وَأَجَلٞ مُّسَمًّى عِندَهُۥۖ ثُمَّ أَنتُمۡ تَمۡتَرُونَ ﴿٢﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী খালাকাকুম মিন তীনিন ছুম্মা কাদা আজালাও ওয়া আজালুম মুসাম্মান ইনদাহূ ছুম্মা আনতুম তামতারূন।  
অর্থ: তিনিই তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর একটা সময় নির্দিষ্ট করেছেন এবং আর একটি নির্ধারিত সময় আছে, যা শুধু তিনিই জানেন। এরপরও তোমরা সন্দেহ করো!

**3.** وَهُوَ ٱللَّهُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَفِي ٱلۡأَرۡضِ يَعۡلَمُ سِرَّكُمۡ وَجَهۡرَكُمۡ وَيَعۡلَمُ مَا تَكۡسِبُونَ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সির্রাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবূন।  
অর্থ: আর আসমানসমূহ ও জমিনে তিনিই আল্লাহ। তোমাদের গোপন ও প্রকাশ্য (কথা, কাজ ও নিয়ত) সবকিছুই তিনি জানেন এবং তোমরা (ভালো-মন্দ) যা উপার্জন করো, তাও তিনি উত্তমরূপে জানেন।

**4.** وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া মা তাতীহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানূ আনহা মুরিদীন।  
অর্থ: আর তাদের কাছে তাদের রবের আয়াতসমূহের কোন আয়াত আসলেই, তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

**5.** فَقَدۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَسَوۡفَ يَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٥﴾  
উচ্চারণ: ফাকাদ কায্যাবূ বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাওফা ইয়াতীহিম আমবাউ মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।  
অর্থ: অতঃপর তারা সত্যকে অস্বীকার করেছে, যখন তা তাদের কাছে এসেছে। সুতরাং অচিরেই তাদের কাছে সে বিষয়ের সংবাদ আসবে, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত।

**6.** أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ مَّكَّنَّٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ مَا لَمۡ نُمَكِّن لَّكُمۡ وَأَرۡسَلۡنَا ٱلسَّمَآءَ عَلَيۡهِم مِّدۡرَارٗا وَجَعَلۡنَا ٱلۡأَنۡهَٰرَ تَجۡرِي مِن تَحۡتِهِمۡ فَأَهۡلَكۡنَٰهُم بِذُنُوبِهِمۡ وَأَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ ﴿٦﴾  
উচ্চারণ: আলাম ইয়ারাও কাম আহলাকনা মিন কাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিল লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারাও ওয়া জাআলনাল আনহারা তাজরী মিন তাহতিহিম ফা আহলাকনাহুম বিযুনূবিহিম ওয়া আনশানা মিম বাদিহিম কারনান আখারীন।  
অর্থ: তারা (এ কাফিররা) কি দেখে না যে, আমি তাদের আগে বহু (যালিম) জাতিকে ধ্বংস করেছি? তাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি এবং তাদের উপর অবিরাম বৃষ্টি বর্ষণ করেছিলাম। আর তাদের (ঘরগুলোর) পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। তারপর তাদের পাপের জন্য তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পর অন্য জাতিকে সৃষ্টি করেছি।

**7.** وَلَوۡ نَزَّلۡنَا عَلَيۡكَ كِتَٰبٗا فِي قِرۡطَاسٖ فَلَمَسُوهُ بِأَيۡدِيهِمۡ لَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া লাও নায্যালনা আলাইকা কিতাবান ফী কিরতাসিন ফালামাসূহু বিআইদীহিম লাকালাল লাযীনা কাফারূ ইন হাযা ইল্লা সিহরুম মুবীন।  
অর্থ: আর আমি যদি কাগজে লিখিত কিতাব তোমার ওপর নাযিল করতাম, অতঃপর তারা তা নিজেদের হাত দিয়ে স্পর্শ করত; তবুও যারা কুফরী করেছে তারা বলত: ‘এ তো প্রকাশ্য যাদু ছাড়া আর কিছুই না।’

**8.** وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ مَلَكٞۖ وَلَوۡ أَنزَلۡنَا مَلَكٗا لَّقُضِيَ ٱلۡأَمۡرُ ثُمَّ لَا يُنظَرُونَ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া কালূ লাওলা উনযিলা আলাইহি মালাকুও ওয়া লাও আনযালনা মালাকাল লাকুদিয়াল আমরু ছুম্মা লা ইউনযারূন।  
অর্থ: আর তারা বলে: ‘কেন তার সাথে কোন ফিরিশতা নাযিল করা হয়নি?’ যদি আমি ফিরিশতা নাযিল করতামই তাহলে বিষয়টি ফয়সালা হয়েই যেতো , তারপর তাদের সুযোগ দেওয়া হতো না।

**9.** وَلَوۡ جَعَلۡنَٰهُ مَلَكٗا لَّجَعَلۡنَٰهُ رَجُلٗا وَلَلَبَسۡنَا عَلَيۡهِم مَّا يَلۡبِسُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া লাও জাআলনাহু মালাকাল লাজাআলনাহু রাজুলাও ওয়া লালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসূন।  
অর্থ: তাছাড়া আমি যদি কোনো ফিরিশতাকেও রাসূল করে পাঠাতাম, তবে তাঁকে পুরুষ মানুষের আকৃতিতেই পাঠাতাম। আর তাদেরকে সেরকম বিভ্রান্তিতে ফেলতাম, যেরূপ বিভ্রান্তিতে তারা এখন রয়েছে।

**10.** وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদিস তুহযিআ বিরুসুলিম মিন কাবলিকা ফাহাকা বিল লাযীনা সাখিরূ মিনহুম মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।  
অর্থ: আর (হে মুহাম্মাদ!) তোমার পূর্বেও অনেক রাসূলের প্রতি ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছিলো। কিন্তু বিদ্রুপকারীরা যে অকাট্য সত্য নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছিল, অবশেষে সেটাই (অস্বীকারকৃত শাস্তিই) তাদের ওপর চেপে বসেছিলো।

**11.** قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ ٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ ﴿١١﴾  
উচ্চারণ: কুল সীরূ ফিল আরদি ছুম্মান যুরূ কাইফা কানা আকিবাতুল মুকায্যিবীন।  
অর্থ: বল: ‘তোমরা জমিনে পরিভ্রমণ করো, তারপর দেখো, অস্বীকারকারীদের পরিণাম কেমন হয়েছে?’

**12.** قُل لِّمَن مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُل لِّلَّهِۚ كَتَبَ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۚ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: কুল লিমাম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহি কাতাবা আলা নাফসিহির রাহমাতা লায়াজমাআন্নাকুম ইলা ইয়াওমিল কিয়ামাতি লা রাইবা ফীহিল লাযীনা খাসিরূ আনফুসাহুম ফাহুম লা ইউমিনূন।  
অর্থ: বল, ‘আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তা কার?’ বল, ‘আল্লাহরই ।’ তিনি তাঁর নিজের ওপর দয়া করা লিখে নিয়েছেন । তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে অবশ্যই একত্র করবেন, এতে কোন সন্দেহ নেই। কিন্তু যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, তারা ঈমান আনবে না।

**13.** ۞ وَلَهُۥ مَا سَكَنَ فِي ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া লাহূ মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুওয়াস সামীউল আলীম।  
অর্থ: আর রাতের ও দিনের (আলোতে) যা কিছু স্থিতিশীল হয়, তা তাঁরই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

**14.** قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيّٗا فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَهُوَ يُطۡعِمُ وَلَا يُطۡعَمُۗ قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَكُونَ أَوَّلَ مَنۡ أَسۡلَمَۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴿١٤﴾  
উচ্চারণ: কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়া লিয়্যান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুওয়া ইউতইমু ওয়া লা ইউতআমু কুল ইন্নী উমিরতু আন আকূনা আওওয়ালা মান আসলামা ওয়া লা তাকূনান্না মিনাল মুশরিকীন।  
অর্থ: বল: ‘আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব, যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা? তিনি আহার দেন, তাঁকে আহার দেওয়া হয় না।’ বল: ‘নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি যে, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে যেন আমি প্রথম ব্যক্তি হই।’ আর ’তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’

**15.** قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٥﴾  
উচ্চারণ: কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বী আযাবা ইয়াওমিন আযীম।  
অর্থ: বল: ‘আমি যদি আমার রবের অবাধ্য হই, তবে নিশ্চয় আমি মহা দিবসের শাস্তিকে ভয় করি।

**16.** مَّن يُصۡرَفۡ عَنۡهُ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمَهُۥۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ ﴿١٦﴾  
উচ্চারণ: মাই ইউসরাফ আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাহূ ওয়া যালিকাল ফাওযুল মুবীন।  
অর্থ: সেদিন যার থেকে শাস্তি সরিয়ে নেওয়া হবে, তার প্রতি তো তিনি দয়া করলেন। আর এটাই স্পষ্ট সফলতা।

**17.** وَإِن يَمۡسَسۡكَ ٱللَّهُ بِضُرّٖ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَۖ وَإِن يَمۡسَسۡكَ بِخَيۡرٖ فَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া ইই ইয়ামসাসকাল্লাহু বিদুর্রিন ফালা কাশিফা লাহূ ইল্লা হুওয়া ওয়া ইই ইয়ামসাসকা বিখাইরিন ফাহুওয়া আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: আর আল্লাহ তোমাকে যদি কোন দুঃখ- দুর্দশায় ফেলেন, তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই। আর তিনি যদি তোমাকে কোন কল্যাণ দান করেন, তবে তিনিই তো সব কিছুর ওপর ক্ষমতাবান।

**18.** وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ ﴿١٨﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল কাহিরু ফাওকা ইবাদিহী ওয়া হুওয়াল হাকীমুল খাবীর।  
অর্থ: আর তিনিই নিজ বান্দাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণকারী। আর তিনি মহাপ্রজ্ঞাময়, সব কিছু জানেন।

**19.** قُلۡ أَيُّ شَيۡءٍ أَكۡبَرُ شَهَٰدَةٗۖ قُلِ ٱللَّهُۖ شَهِيدُۢ بَيۡنِي وَبَيۡنَكُمۡۚ وَأُوحِيَ إِلَيَّ هَٰذَا ٱلۡقُرۡءَانُ لِأُنذِرَكُم بِهِۦ وَمَنۢ بَلَغَۚ أَئِنَّكُمۡ لَتَشۡهَدُونَ أَنَّ مَعَ ٱللَّهِ ءَالِهَةً أُخۡرَىٰۚ قُل لَّآ أَشۡهَدُۚ قُلۡ إِنَّمَا هُوَ إِلَٰهٞ وَٰحِدٞ وَإِنَّنِي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: কুল আয়্যু শাইইন আকবারু শাহাদাতান কুলিল্লাহু শাহীদুম বাইনী ওয়া বাইনাকুম ওয়া ঊহিয়া ইলায়্যা হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহী ওয়া মাম বালাগা আইন্নাকুম লাতাশহাদূনা আন্না মাআল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদু কুল ইন্নামা হুওয়া ইলাহুও ওয়াহিদুও ওয়া ইন্নানী বারীউম মিম্মা তুশরিকূন।  
অর্থ: বল: ‘কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী?’ বল: ’আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষ্যদাতা। আর এ কুরআন আমার নিকট অহী করা হয়েছে, যেন তোমাদেরকে এবং যার নিকট তা পৌঁছবে তাদের এ দ্বারা সতর্ক করতে পারি। তোমরা কি এমন সাক্ষ্য দিতে পারবে যে, আল্লাহর সাথে অন্য ইলাহও আছে? বলো: ‘ আমি সে সাক্ষ্য দেই না ।’ বলো: ’অবশ্যই তিনি একমাত্র ইলাহ এবং তোমরা যা শরীক করো, তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত।’

**20.** ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمُۘ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿٢٠﴾  
উচ্চারণ: আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফূনাহূ কামা ইয়ারিফূনা আবনাআহুম, আল্লাযীনা খাসিরূ আনফুসাহুম ফাহুম লা ইউমিনূন।  
অর্থ: আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে চিনে, যেরূপ চিনে তাদের সন্তানদেরকে। যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেছে, তারা ঈমান আনবে না।

**21.** وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া মান আযলামু মিম্মানিফ তারা আলাল্লাহি কাযিবান আও কায্যাবা বিআয়াতিহী ইন্নাহূ লা ইউফলিহুয যালিমূন।  
অর্থ: আর তার চেয়ে বড় যালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে অথবা তাঁর আয়াতসমূহকে অস্বীকার করে? নিশ্চয় যালিমরা সফলকাম হয় না।

**22.** وَيَوۡمَ نَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشۡرَكُوٓاْ أَيۡنَ شُرَكَآؤُكُمُ ٱلَّذِينَ كُنتُمۡ تَزۡعُمُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামীআন ছুম্মা নাকূলু লিল লাযীনা আশরাকূ আইনা শুরাকাউকুমুল লাযীনা কুনতুম তাযউমূন।  
অর্থ: আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করবো, অতঃপর যারা শিরক করেছে তাদেরকে বলব: ‘তোমাদের শরীকরা কোথায়, যাদেরকে তোমরা মনে করতে?’

**23.** ثُمَّ لَمۡ تَكُن فِتۡنَتُهُمۡ إِلَّآ أَن قَالُواْ وَٱللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشۡرِكِينَ ﴿٢٣﴾  
উচ্চারণ: ছুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন কালূ ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকীন।  
অর্থ: অতঃপর তাদের আর কোন কৈফিয়ত থাকবে না; বরং তারা বলবে: ‘আল্লাহর শপথ! হে আমাদের রব, আমরা তো মুশরিকই ছিলাম না।’

**24.** ٱنظُرۡ كَيۡفَ كَذَبُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡۚ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: উনযুর কাইফা কাযাবূ আলা আনফুসিহিম ওয়া দাল্লা আনহুম মা কানূ ইয়াফতারূন।  
অর্থ: দেখো, তারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যাচার করছে। আর তারা মিথ্যা রটনা করতো , তারা কীভাবে তাদের থেকে উধাও হয়ে গেল?

**25.** وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَۖ وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়া মিনহুম মাই ইয়াসতামিউ ইলাইকা ওয়া জাআলনা আলা কুলূবিহিম আকিন্নাতান আই ইয়াফকাহূহু ওয়া ফী আযানিহিম ওয়াকরাও ওয়া ইই ইয়ারাও কুল্লা আয়াতিল লা ইউমিনূ বিহা হাত্তা ইযা জাঊকা ইউজাদিলূনাকা ইয়াকূলুল লাযীনা কাফারূ ইন হাযা ইল্লা আসাতীরুল আওওয়ালীন।  
অর্থ: আর তাদের কেউ কেউ তোমার প্রতি কান পেতে শোনে; কিন্তু আমি তাদের অন্তরের ওপর আবরণ করে দিয়েছি, যেন তারা তা উপলব্ধি করতে না পারে। তাছাড়া আমি তাদের কানে পর্দা লাগিয়ে দিয়েছি। আর তারা যদি প্রতিটি আয়াতও দেখে, তারা তার প্রতি ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে উপস্থিত হয়ে বিতর্কে লিপ্ত হয়, যারা কুফরী করেছে তারা বলে: ‘এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়।’

**26.** وَهُمۡ يَنۡهَوۡنَ عَنۡهُ وَيَنۡـَٔوۡنَ عَنۡهُۖ وَإِن يُهۡلِكُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়া হুম ইয়ানহাওনা আনহু ওয়া ইয়ানআওনা আনহু ওয়া ইই ইউহলিকূনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরূন।  
অর্থ: আর তারা অন্যকে নিষেধ করে এবং নিজেরাও তা থেকে দুরে থাকে। আর তারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে; অথচ তারা উপলব্ধি করে না।

**27.** وَلَوۡ تَرَىٰٓ إِذۡ وُقِفُواْ عَلَى ٱلنَّارِ فَقَالُواْ يَٰلَيۡتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া লাও তারা ইয ওয়ুকিফূ আলান নারি ফাকালূ ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকায্যিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকূনা মিনাল মুমিনীন।  
অর্থ: আর তুমি যদি দেখতে, যখন তাদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, তখন তারা বলবে: ‘হায় আফসোস! যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো, তাহলে আমরা আমাদের রবের আয়াতসমূহকে অস্বীকার করতাম না এবং আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম!’

**28.** بَلۡ بَدَا لَهُم مَّا كَانُواْ يُخۡفُونَ مِن قَبۡلُۖ وَلَوۡ رُدُّواْ لَعَادُواْ لِمَا نُهُواْ عَنۡهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: বাল বাদা লাহুম মা কানূ ইউখফূনা মিন কাবলু ওয়া লাও রুদ্দূ লাআদূ লিমা নুহূ আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবূন।  
অর্থ: না; বরং তারা ইতঃপূর্বে যা গোপন করত, তা তাদের কাছে প্রকাশ হয়ে গেছে। আর যদি তাদেরকে ফেরত পাঠানো হয়, অবশ্যই যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিলো, তারা তার দিকেই ফিরে যেতো। আর নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।

**29.** وَقَالُوٓاْ إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: ওয়া কালূ ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনয়া ওয়া মা নাহনু বিমাবঊছীন।  
অর্থ: আর তারা বলেছিল: ‘আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া আর কিছু নেই এবং আমাদেরকে পুনরুত্থিতও করা হবে না।

**30.** وَلَوۡ تَرَىٰٓ إِذۡ وُقِفُواْ عَلَىٰ رَبِّهِمۡۚ قَالَ أَلَيۡسَ هَٰذَا بِٱلۡحَقِّۚ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَاۚ قَالَ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া লাও তারা ইয ওয়ুকিফূ আলা রাব্বিহিম কালা আলাইসা হাযা বিল হাক্কি কালূ বালা ওয়া রাব্বিনা কালা ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরূন।  
অর্থ: আর যদি তুমি তাদেরকে (পুনরুত্থান অস্বীকারকারীদেরকে) দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন: ‘এটা (পুনরুত্থান) কি সত্য নয়’? তারা বলবে, ‘হ্যাঁ, আমাদের রবের শপথ!’(এটা বাস্তব সত্য) । তিনি বলবেন: ‘সুতরাং তোমরা যে কুফরী করতে তার কারণে, আজ তোমরা (জাহান্নামের) শাস্তি আস্বাদন করো।’

**31.** قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ قَالُواْ يَٰحَسۡرَتَنَا عَلَىٰ مَا فَرَّطۡنَا فِيهَا وَهُمۡ يَحۡمِلُونَ أَوۡزَارَهُمۡ عَلَىٰ ظُهُورِهِمۡۚ أَلَا سَآءَ مَا يَزِرُونَ ﴿٣١﴾  
উচ্চারণ: কাদ খাসিরাল লাযীনা কায্যাবূ বিলিকাইল্লাহি হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান কালূ ইয়া হাসরাতানা আলা মা ফার্রাতনা ফীহা ওয়া হুম ইয়াহমিলূনা আওযারাহুম আলা যুহূরিহিম আলা সাআ মা ইয়াযিরূন।  
অর্থ: যারা (কিয়ামতের দিন) আল্লাহর সাক্ষাতকে) অস্বীকার করেছে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যখন হঠাৎ তাদের কাছে কিয়ামত উপস্থিত হবে, তখন তারা বলবে: ‘হায় আফসোস! দুনিয়াতে আমরা যে (আল্লাহকে অস্বীকার করে ও কিয়ামতের জন্যে প্রস্তুতি না নিয়ে) ত্রুটি করেছি তার জন্যে।’ তারা তাদের পাপসমূহ তাদের পিঠে বহন করবে। সাবধান! তারা যা বহন করবে, তা কতই না নিকৃষ্ট!

**32.** وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا لَعِبٞ وَلَهۡوٞۖ وَلَلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া মাল হায়াতুদ দুনয়া ইল্লা লাইবুও ওয়া লাহওয়ুও ওয়া লাদ দারুল আখিরাতু খাইরুল লিল লাযীনা ইয়াত্তাকূনা আফালা তাকিলূন।  
অর্থ: আর দুনিয়ার জীবন তো খেল-তামাশা ছাড়া আর কিছুই নয়। যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। অতএব, তোমরা কি তা বুঝবে না?

**33.** قَدۡ نَعۡلَمُ إِنَّهُۥ لَيَحۡزُنُكَ ٱلَّذِي يَقُولُونَۖ فَإِنَّهُمۡ لَا يُكَذِّبُونَكَ وَلَٰكِنَّ ٱلظَّٰلِمِينَ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجۡحَدُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: কাদ নালামু ইন্নাহূ লায়াহযুনুকাল লাযী ইয়াকূলূনা ফা ইন্নাহুম লা ইউকায্যিবূনাকা ওয়া লাকিন্নায যালিমীনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদূন।  
অর্থ: আমি অবশ্যই জানি যে, তারা যা বলে, তা তোমাকে নিশ্চিতই কষ্ট দেয়। আসলে তারা তো তোমার প্রতি মিথ্যারোপ করে না; বরং যালিমরা আল্লাহর আয়াতসমূহকেই অস্বীকার করে।

**34.** وَلَقَدۡ كُذِّبَتۡ رُسُلٞ مِّن قَبۡلِكَ فَصَبَرُواْ عَلَىٰ مَا كُذِّبُواْ وَأُوذُواْ حَتَّىٰٓ أَتَىٰهُمۡ نَصۡرُنَاۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمَٰتِ ٱللَّهِۚ وَلَقَدۡ جَآءَكَ مِن نَّبَإِيْ ٱلۡمُرۡسَلِينَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ কুয্যিবাত রুসুলুম মিন কাবলিকা ফাসাবারূ আলা মা কুয্যিবূ ওয়া ঊযূ হাত্তা আতাহুম নাসরুনা ওয়া লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহি ওয়া লাকাদ জাআকা মিন নাবাইল মুরসালীন।  
অর্থ: আর তোমার আগেও অনেক রাসূলের উপর মিথ্যারোপ করা হয়েছিল। কিন্তু তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা ও কষ্ট দেওয়ার পরও তারা ধৈর্যধারণ করেছিল। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে পৌঁছে। আর আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। আর অবশ্যই রাসূলগণের কিছু সংবাদ তোমার কাছে এসেছে।

**35.** وَإِن كَانَ كَبُرَ عَلَيۡكَ إِعۡرَاضُهُمۡ فَإِنِ ٱسۡتَطَعۡتَ أَن تَبۡتَغِيَ نَفَقٗا فِي ٱلۡأَرۡضِ أَوۡ سُلَّمٗا فِي ٱلسَّمَآءِ فَتَأۡتِيَهُم بِـَٔايَةٖۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمۡ عَلَى ٱلۡهُدَىٰۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡجَٰهِلِينَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফা ইনিস তাতাতা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়াতিও ওয়া লাও শাআল্লাহু লাজামাআহুম আলাল হুদা ফালা তাকূনান্না মিনাল জাহিলীন।  
অর্থ: আর (হে রাসূল!) যদি তোমার কাছে তাদের (কাফিরদের মিথ্যারোপ ও) উপেক্ষা কষ্টকর হয়, তাহলে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ বা আকাশে সিঁড়ি খোঁজ করো এবং তাদের কাছে (আমার দেওয়া প্রমাণ ছাড়া অন্য) কোনো নিদর্শন নিয়ে আসো। আর আল্লাহ ইচ্ছে করলে, তাদের সবাইকে অবশ্যই হিদায়েতের পথে একত্র করতেন। কাজেই তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না।

**36.** ۞ إِنَّمَا يَسۡتَجِيبُ ٱلَّذِينَ يَسۡمَعُونَۘ وَٱلۡمَوۡتَىٰ يَبۡعَثُهُمُ ٱللَّهُ ثُمَّ إِلَيۡهِ يُرۡجَعُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ইন্নামা ইয়াসতাজীবুল লাযীনা ইয়াসমাঊন, ওয়াল মাওতা ইয়াবআছুহুমুল্লাহু ছুম্মা ইলাইহি ইউরজাঊন।  
অর্থ: যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে শুধু তারাই তোমার ডাকে সাড়া দেয়। আর মৃতদেরকে আল্লাহ আবার জীবিত করবেন। তারপর তাঁর দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে।

**37.** وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةٗ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া কালূ লাওলা নুয্যিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহী কুল ইন্নাল্লাহা কাদিরুন আলা আই ইউনায্যিলা আয়াতাও ওয়া লাকিন্না আকছারাহুম লা ইয়ালামূন।  
অর্থ: আর তারা বলে: বল: ‘নিশ্চয় আল্লাহ যে কোন নিদর্শন নাযিল করতে সক্ষম। কিন্তু তাদের অধিকাংশ জানে না’ ।

**38.** وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا طَٰٓئِرٖ يَطِيرُ بِجَنَاحَيۡهِ إِلَّآ أُمَمٌ أَمۡثَالُكُمۚ مَّا فَرَّطۡنَا فِي ٱلۡكِتَٰبِ مِن شَيۡءٖۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمۡ يُحۡشَرُونَ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়া লা তাইরিই ইয়াতীরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমছালুকুম মা ফার্রাতনা ফিল কিতাবি মিন শাইইন ছুম্মা ইলা রাব্বিহিম ইউহশারূন।  
অর্থ: আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং ডানার সাহায্যে উড়ে এমন প্রতিটি পাখি, (সৃষ্টি ও রিযকের ক্ষেত্রে) তোমাদের মত এক একটি জাতি। আমি কিতাবে (লাওহে মাহফূযে) কোনো কিছু বাদ দেইনি। অতঃপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে।

**39.** وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا صُمّٞ وَبُكۡمٞ فِي ٱلظُّلُمَٰتِۗ مَن يَشَإِ ٱللَّهُ يُضۡلِلۡهُ وَمَن يَشَأۡ يَجۡعَلۡهُ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা সুম্মুও ওয়া বুকমুন ফিয যুলুমাতি মাই ইয়াশাইল্লাহু ইউদলিলহু ওয়া মাই ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা বধির, বোবা এবং অন্ধকারে নিমজ্জিত রয়েছে। আল্লাহ যাকে চান, তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান, তাকে সরল-সঠিক পথে পরিচালিত করেন।

**40.** قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ أَوۡ أَتَتۡكُمُ ٱلسَّاعَةُ أَغَيۡرَ ٱللَّهِ تَدۡعُونَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু আগাইরাল্লাহি তাদঊনা ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: বলো: ‘তোমরা চিন্তা করে দেখো, তোমাদের ওপর যদি আল্লাহর শাস্তি এসে যায় অথবা কিয়ামত এসে পড়ে, তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকেডাকবে, যদি তোমরা সত্যবাদী হও?

**41.** بَلۡ إِيَّاهُ تَدۡعُونَ فَيَكۡشِفُ مَا تَدۡعُونَ إِلَيۡهِ إِن شَآءَ وَتَنسَوۡنَ مَا تُشۡرِكُونَ ﴿٤١﴾  
উচ্চারণ: বাল ইয়্যাহু তাদঊনা ফায়াকশিফু মা তাদঊনা ইলাইহি ইন শাআ ওয়া তানসাওনা মা তুশরিকূন।  
অর্থ: বরং তোমরা তাঁকেই ডাকবে। অতঃপর তোমরা যে দুঃখ দূর করতে তাঁকে ডাকছ, তিনি ইচ্ছে করলে, তোমাদের সে দুঃখ দূর করবেন। আর তোমরা যাকে শরীক করো, তা তোমরা ভুলে যাবে।

**42.** وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰٓ أُمَمٖ مِّن قَبۡلِكَ فَأَخَذۡنَٰهُم بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَتَضَرَّعُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আরসালনা ইলা উমামিম মিন কাবলিকা ফা আখাযনাহুম বিল বাসাই ওয়াদ দার্রাই লাআল্লাহুম ইয়াতাদার্রাঊন।  
অর্থ: আর অবশ্যই আমি তোমার পূর্বে বিভিন্ন জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। অতঃপর আমি তাদেরকে দুর্ভিক্ষ ও দুঃখ-কষ্ট দিয়ে পাকড়াও করেছি, যাতে তারা বিনয়ী ও অনুগত হয়।

**43.** فَلَوۡلَآ إِذۡ جَآءَهُم بَأۡسُنَا تَضَرَّعُواْ وَلَٰكِن قَسَتۡ قُلُوبُهُمۡ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: ফালাওলা ইয জাআহুম বাসুনা তাদার্রাঊ ওয়া লাকিন কাসাত কুলূবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানূ ইয়ামালূন।  
অর্থ: সুতরাং যখন আমার শাস্তি তাদের ওপর আপতিত হল, তখন তারা কেন বিনীত হলো না? কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়েছিল। আর তারা যা করছিল, শয়তান তাদের জন্য তা শোভিত করেছে ।

**44.** فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦ فَتَحۡنَا عَلَيۡهِمۡ أَبۡوَٰبَ كُلِّ شَيۡءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُواْ بِمَآ أُوتُوٓاْ أَخَذۡنَٰهُم بَغۡتَةٗ فَإِذَا هُم مُّبۡلِسُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ফালাম্মা নাসূ মা যুক্কিরূ বিহী ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহূ বিমা ঊতূ আখাযনাহুম বাগতাতান ফা ইযা হুম মুবলিসূন।  
অর্থ: অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা যখন তা ভুলে গেল, আমি তাদের জন্য সবকিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল হলো, তখন আমি আকস্মিকভাবে তাদেরকে পাকড়াও করলাম। ফলে তখন তারা হতাশ হয়ে গেল।

**45.** فَقُطِعَ دَابِرُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ ظَلَمُواْۚ وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ফাকুতিআ দাবিরুল কাওমিল লাযীনা যালামূ ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।  
অর্থ: অতএব যারা যালিম সেই সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হলো। আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।

**46.** قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَخَذَ ٱللَّهُ سَمۡعَكُمۡ وَأَبۡصَٰرَكُمۡ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِهِۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ هُمۡ يَصۡدِفُونَ ﴿٤٦﴾  
উচ্চারণ: কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলূবিকুম মান ইলাহুন গাইরুল্লাহি ইয়াতীকুম বিহিন যুর কাইফা নুসার্রিফুল আয়াতি ছুম্মা হুম ইয়াসদিফূন।  
অর্থ: বল: ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহে মোহর মেরে দেন, তবে আল্লাহ ছাড়া কি কোন ইলাহ আছেন, যে তোমাদেরকে এগুলো ফিরিয়ে দিবেন?‘ দেখো, কেমন করে আমি বিভিন্নভাবে আয়াতসমূহ বর্ণনা করি; এরপরও তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়।

**47.** قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ بَغۡتَةً أَوۡ جَهۡرَةً هَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلظَّٰلِمُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান আও জাহরাতান হাল ইউহলাকু ইল্লাল কাওমুয যালিমূন।  
অর্থ: বলো: ‘তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহর শাস্তি হঠাৎ কিংবা প্রকাশ্যে তোমাদের কাছে এসে পড়ে, তবে যালিম সম্প্রদায় ছাড়া অন্য কাউকে ধ্বংস করা হবে কি?’

**48.** وَمَا نُرۡسِلُ ٱلۡمُرۡسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَۖ فَمَنۡ ءَامَنَ وَأَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া মা নুরসিলুল মুরসালীনা ইল্লা মুবাশ্শিরীনা ওয়া মুনযিরীনা ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।  
অর্থ: আর আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি। অতএব যারা ঈমান এনেছে ও নিজেকে সংশোধন করে নিয়েছে, তাদের ওপর কোনো ভয় নেই এবং তারা (দুনিয়ার কোন সুবিধা হারানোর জন্য) চিন্তিতও হবে না।

**49.** وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا يَمَسُّهُمُ ٱلۡعَذَابُ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ইয়ামাস্সুহুমুল আযাবু বিমা কানূ ইয়াফসুকূন।  
অর্থ: আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তাদের পাপাচারের কারণে তাদেরকে স্পর্শ করবে শাস্তি।

**50.** قُل لَّآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ لَكُمۡ إِنِّي مَلَكٌۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّۚ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُۚ أَفَلَا تَتَفَكَّرُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: কুল লা আকূলু লাকুম ইনদী খাযাইনুল্লাহি ওয়া লা আলামুল গাইবা ওয়া লা আকূলু লাকুম ইন্নী মালাকুন ইন আত্তাবিউ ইল্লা মা ইঊহা ইলায়্যা কুল হাল ইয়াসতাওয়িল আমা ওয়াল বাসীরু আফালা তাতাফাক্কারূন।  
অর্থ: বল: ‘আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ আছে, আর আমি গায়িবও জানি না এবং আমি একথাও বলি না যে, নিশ্চয় আমি ফিরিশতা। আমি শুধু তাই অনুসরণ করি, যা আমার কাছে অহী রূপে প্রেরণ করা হয়।’বলো: ‘অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না?

**51.** وَأَنذِرۡ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحۡشَرُوٓاْ إِلَىٰ رَبِّهِمۡ لَيۡسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِيّٞ وَلَا شَفِيعٞ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া আনযির বিহিল লাযীনা ইয়াখাফূনা আই ইউহশারূ ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দূনিহী ওয়া লিয়্যুও ওয়া লা শাফীউল লাআল্লাহুম ইয়াত্তাকূন।  
অর্থ: আর এর দ্বারা তাদেরকে সতর্ক করো, যারা ভয় করে যে, তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী থাকবে না। হয়ত তারা তাঁকেই ভয় করবে।

**52.** وَلَا تَطۡرُدِ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ مَا عَلَيۡكَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَمَا مِنۡ حِسَابِكَ عَلَيۡهِم مِّن شَيۡءٖ فَتَطۡرُدَهُمۡ فَتَكُونَ مِنَ ٱلظَّٰلِمِينَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া লা তাতরুদিল লাযীনা ইয়াদঊনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরীদূনা ওয়াজহাহূ মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইও ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকূনা মিনায যালিমীন।  
অর্থ: আর তুমি তাদেরকে তাড়িয়ে দিয়ো না, যারা নিজ রবকে সকাল সন্ধ্যায় ডাকে, তারা তাঁর চেহারা দেখতে চায়। তাদের কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তোমার ওপর নেই এবং তোমারও কোনো জবাবদিহিতার দায়িত্ব তাদের ওপর নেই যে, তুমি তাদেরকে তাড়িয়ে দিবে, ফলে তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে।

**53.** وَكَذَٰلِكَ فَتَنَّا بَعۡضَهُم بِبَعۡضٖ لِّيَقُولُوٓاْ أَهَٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيۡهِم مِّنۢ بَيۡنِنَآۗ أَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِٱلشَّٰكِرِينَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা ফাতান্না বাদাহুম বিবাদিল লিয়াকূলূ আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিম বাইনিনা আলাইসাল্লাহু বিআলামা বিশ শাকিরীন।  
অর্থ: আর এভাবেই আমি তাদের একদল লোককে দিয়ে আরেক দলকে পরীক্ষা করেছি, যাতে তারা বলে: ‘আমাদের মধ্যে কি এদের প্রতিই আল্লাহ অনুগ্রহ করলেন?’ আল্লাহ কি কৃতজ্ঞদের সম্বদ্ধে সবিশেষ অবগত নন?

**54.** وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِنَا فَقُلۡ سَلَٰمٌ عَلَيۡكُمۡۖ كَتَبَ رَبُّكُمۡ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَ أَنَّهُۥ مَنۡ عَمِلَ مِنكُمۡ سُوٓءَۢا بِجَهَٰلَةٖ ثُمَّ تَابَ مِنۢ بَعۡدِهِۦ وَأَصۡلَحَ فَأَنَّهُۥ غَفُورٞ رَّحِيمٞ ﴿٥٤﴾  
উচ্চারণ: ওয়া ইযা জাআকাল লাযীনা ইউমিনূনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাতা আন্নাহূ মান আমিলা মিনকুম সূআম বিজাহালাতিন ছুম্মা তাবা মিম বাদিহী ওয়া আসলাহা ফা আন্নাহূ গাফূরুর রাহীম।  
অর্থ: আর যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে, তখন তাদেরকে বলো: ‘তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক।’ তোমাদের রব দয়া করাকে নিজের ওপর কর্তব্য বলে তিনি লিখে নিয়েছেন। নিশ্চয় তোমাদের মধ্যে কেউ না জেনে যদি খারাপ কাজ করে, তারপর তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

**55.** وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ وَلِتَسۡتَبِينَ سَبِيلُ ٱلۡمُجۡرِمِينَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা নুফাস্সিলুল আয়াতি ওয়া লিতাসতাবীনা সাবীলুল মুজরিমীন।  
অর্থ: আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়।

**56.** قُلۡ إِنِّي نُهِيتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۚ قُل لَّآ أَتَّبِعُ أَهۡوَآءَكُمۡ قَدۡ ضَلَلۡتُ إِذٗا وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُهۡتَدِينَ ﴿٥٦﴾  
উচ্চারণ: কুল ইন্নী নুহীতু আন আবুদাল লাযীনা তাদঊনা মিন দূনিল্লাহি কুল লা আত্তাবিউ আহওয়াআকুম কাদ দালালতু ইযাও ওয়া মা আনা মিনাল মুহতাদীন।  
অর্থ: বলো: ‘নিশ্চয় তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে।’ বলো: ‘ আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি না, করলে নিশ্চয় আমি পথভ্রষ্ট হবো এবং আমি হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবো না।

**57.** قُلۡ إِنِّي عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَكَذَّبۡتُم بِهِۦۚ مَا عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦٓۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ يَقُصُّ ٱلۡحَقَّۖ وَهُوَ خَيۡرُ ٱلۡفَٰصِلِينَ ﴿٥٧﴾  
উচ্চারণ: কুল ইন্নী আলা বায়্যিনাতিম মির রাব্বী ওয়া কায্যাবতুম বিহী মা ইনদী মা তাসতাজিলূনা বিহী ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুস্সুল হাক্কা ওয়া হুওয়া খাইরুল ফাসিলীন।  
অর্থ: বলো: ‘নিশ্চয় আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর আছি ; অথচ তোমরা তা অস্বীকার করছো। তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছো, তা আমার কাছে নেই। হুকম কেবল আল্লাহরই । তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী।’

**58.** قُل لَّوۡ أَنَّ عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦ لَقُضِيَ ٱلۡأَمۡرُ بَيۡنِي وَبَيۡنَكُمۡۗ وَٱللَّهُ أَعۡلَمُ بِٱلظَّٰلِمِينَ ﴿٥٨﴾  
উচ্চারণ: কুল লাও আন্না ইনদী মা তাসতাজিলূনা বিহী লাকুদিয়াল আমরু বাইনী ওয়া বাইনাকুম ওয়াল্লাহু আলামু বিয যালিমীন।  
অর্থ: বলো: ‘তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছো, তা যদি আমার কাছে থাকত, অবশ্যই আমার ও তোমাদের মাঝে বিষয়টির মীমাংসা হয়ে যেত। আর আল্লাহ যালিমদের ব্যাপারে অধিক জ্ঞাত।’

**59.** ۞ وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَۚ وَيَعۡلَمُ مَا فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٖ فِي ظُلُمَٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٖ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٖ ﴿٥٩﴾  
উচ্চারণ: ওয়া ইনদাহূ মাফাতিহুল গাইবি লা ইয়ালামুহা ইল্লা হুওয়া ওয়া ইয়ালামু মা ফিল বার্রি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিও ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাব্বাতিন ফী যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিও ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফী কিতাবিম মুবীন।  
অর্থ: আর গায়িবের চাবিসমূহ তাঁরই কাছে। তিনি ছাড়া তা কেউ জানে না। আর স্থলে ও সমুদ্রের অন্ধকারসমূহে যা কিছু আছে, তা তিনিই অবগত আছেন। গাছের একটি পাতাও পড়ে না, তাঁর অবগতি ছাড়া। মাটির অন্ধকারে এমন কোন শস্যকণাও অঙ্কুরিত হয় না বা আদ্র কিংবা শুষ্ক এমন কোন বস্তু নেই, যা সুস্পষ্ট কিতাবে নেই।

**60.** وَهُوَ ٱلَّذِي يَتَوَفَّىٰكُم بِٱلَّيۡلِ وَيَعۡلَمُ مَا جَرَحۡتُم بِٱلنَّهَارِ ثُمَّ يَبۡعَثُكُمۡ فِيهِ لِيُقۡضَىٰٓ أَجَلٞ مُّسَمّٗىۖ ثُمَّ إِلَيۡهِ مَرۡجِعُكُمۡ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٦٠﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী ইয়াতাওয়াফ্ফাকুম বিল লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহারি ছুম্মা ইয়াবআছুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মান ছুম্মা ইলাইহি মারজিউকুম ছুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তামালূন।  
অর্থ: আর তিনিই রাতে তোমাদেরকে মৃত্যু দেন এবং দিনে তোমরা যা উপার্জ ন করো তিনি তা জানেন। তারপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তুলেন, যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করা হয়। তারপর তাঁর দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমরা যা যা করতে, তিনি তোমাদেরকে সে বিষয়ে অবহিত করবেন।

**61.** وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۖ وَيُرۡسِلُ عَلَيۡكُمۡ حَفَظَةً حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ تَوَفَّتۡهُ رُسُلُنَا وَهُمۡ لَا يُفَرِّطُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল কাহিরু ফাওকা ইবাদিহী ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাতান হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাওতু তাওয়াফ্ফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফার্রিতূন।  
অর্থ: আর তিনিই নিজ বান্দাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণকারী এবং তোমাদের ওপর প্রেরণ করেন হিফাযতকারীদেরকে। অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায়। আর তারা কোন ত্রুটি করে না।

**62.** ثُمَّ رُدُّوٓاْ إِلَى ٱللَّهِ مَوۡلَىٰهُمُ ٱلۡحَقِّۚ أَلَا لَهُ ٱلۡحُكۡمُ وَهُوَ أَسۡرَعُ ٱلۡحَٰسِبِينَ ﴿٦٢﴾  
উচ্চারণ: ছুম্মা রুদ্দূ ইলাল্লাহি মাওলাহুমুল হাক্কি আলা লাহুল হুকমু ওয়া হুওয়া আসরাউল হাসিবীন।  
অর্থ: তারপর তাদেরকে তাদের সত্যিকার মালিক আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে। জেনে রেখো, সমস্ত হুকম তো তাঁরই এবং তিনি সবচেয়ে দ্রুত হিসেব গ্রহণকারী।

**63.** قُلۡ مَن يُنَجِّيكُم مِّن ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ تَدۡعُونَهُۥ تَضَرُّعٗا وَخُفۡيَةٗ لَّئِنۡ أَنجَىٰنَا مِنۡ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ ﴿٦٣﴾  
উচ্চারণ: কুল মাই ইউনাজ্জীকুম মিন যুলুমাতিল বার্রি ওয়াল বাহরি তাদঊনাহূ তাদার্রুআও ওয়া খুফয়াতাল লাইন আনজানা মিন হাযিহী লানাকূনান্না মিনাশ শাকিরীন।  
অর্থ: বল: ‘কে তোমাদেরকে উদ্ধার করেন স্থল ও সমুদ্রের যাবতীয় অন্ধকার থেকে? তোমরা তখন তাকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপিসারে, ‘যদি তিনি আমাদেরকে এ থেকে উদ্ধার করেন, আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবো।’

**64.** قُلِ ٱللَّهُ يُنَجِّيكُم مِّنۡهَا وَمِن كُلِّ كَرۡبٖ ثُمَّ أَنتُمۡ تُشۡرِكُونَ ﴿٦٤﴾  
উচ্চারণ: কুলিল্লাহু ইউনাজ্জীকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন ছুম্মা আনতুম তুশরিকূন।  
অর্থ: (হে নবী! তুমি তাদেরকে) বলে দাও: ‘আল্লাহ নিজেই (যাবতীয় ভয়ভীতি থেকে) তোমাদেরকে উদ্ধার করেন এবং প্রত্যেক বিপদ থেকে। তারপরও তোমরা তার সাথে শিরক করো!’

**65.** قُلۡ هُوَ ٱلۡقَادِرُ عَلَىٰٓ أَن يَبۡعَثَ عَلَيۡكُمۡ عَذَابٗا مِّن فَوۡقِكُمۡ أَوۡ مِن تَحۡتِ أَرۡجُلِكُمۡ أَوۡ يَلۡبِسَكُمۡ شِيَعٗا وَيُذِيقَ بَعۡضَكُم بَأۡسَ بَعۡضٍۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَفۡقَهُونَ ﴿٦٥﴾  
উচ্চারণ: কুল হুওয়াল কাদিরু আলা আই ইয়াবআছা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআও ওয়া ইউযীকা বাদাকুম বাসা বাদিনিন যুর কাইফা নুসার্রিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহূন।  
অর্থ: (হে নবী! তুমি) বলো: ‘তিনি তো তোমাদের ওপর থেকে (পাথর, বজ্র ও তুফানের শাস্তি) অথবা তোমাদের পায়ের নীচ থেকে (ভূমি ধস ও ভূমিকম্পন দিয়ে) তোমাদের ওপর শাস্তি প্রেরণ করতে, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিতে এবং তোমাদের একদলকে অন্য দলের শাস্তির আস্বাদন করাতে সক্ষম।‘ দেখ, কীভাবে আমি আয়াতসমূহ (বিভিন্ন দলিল ও অকাট্য প্রমাণসহ) নানাভাবে বর্ণনা করি, যাতে তারা ভালোভাবে বুঝতে পারে।

**66.** وَكَذَّبَ بِهِۦ قَوۡمُكَ وَهُوَ ٱلۡحَقُّۚ قُل لَّسۡتُ عَلَيۡكُم بِوَكِيلٖ ﴿٦٦﴾  
উচ্চারণ: ওয়া কায্যাবা বিহী কাওমুকা ওয়া হুওয়াল হাক্কু কুল লাসতু আলাইকুম বিওয়াকীল।  
অর্থ: আর তোমার সম্প্রদায় তা অস্বীকার করেছে; অথচ তা সত্য। বল: ‘আমি তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নই।’

**67.** لِّكُلِّ نَبَإٖ مُّسۡتَقَرّٞۚ وَسَوۡفَ تَعۡلَمُونَ ﴿٦٧﴾  
উচ্চারণ: লিকুল্লি নাবাইম মুসতাকার্রুও ওয়া সাওফা তালামূন।  
অর্থ: প্রত্যেক সংবাদের জন্য নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে।

**68.** وَإِذَا رَأَيۡتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِيٓ ءَايَٰتِنَا فَأَعۡرِضۡ عَنۡهُمۡ حَتَّىٰ يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيۡرِهِۦۚ وَإِمَّا يُنسِيَنَّكَ ٱلشَّيۡطَٰنُ فَلَا تَقۡعُدۡ بَعۡدَ ٱلذِّكۡرَىٰ مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴿٦٨﴾  
উচ্চারণ: ওয়া ইযা রাআইতাল লাযীনা ইয়াখূদূনা ফী আয়াতিনা ফা আরিদ আনহুম হাত্তা ইয়াখূদূ ফী হাদীছিন গাইরিহী ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকাশ শাইতানু ফালা তাকউদ বাদায যিকরা মাআল কাওমিয যালিমীন।  
অর্থ: আর যখন তুমি তাদেরকে দেখো, তারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণের পর যালিম সম্প্রদায়ের সাথে বসো না।

**69.** وَمَا عَلَى ٱلَّذِينَ يَتَّقُونَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَلَٰكِن ذِكۡرَىٰ لَعَلَّهُمۡ يَتَّقُونَ ﴿٦٩﴾  
উচ্চারণ: ওয়া মা আলাল লাযীনা ইয়াত্তাকূনা মিন হিসাবিহিম মিন শাইইও ওয়া লাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকূন।  
অর্থ: আর তাদের কোনো কাজের জবাবদিহির দায়িত্ব যারা তাকওয়া অবলম্বন করে, তাদের নয়। তবে উপদেশ দেওয়া, যাতে তারা আল্লাহকে ভয় করতে শিখে।

**70.** وَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَعِبٗا وَلَهۡوٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ وَذَكِّرۡ بِهِۦٓ أَن تُبۡسَلَ نَفۡسُۢ بِمَا كَسَبَتۡ لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِيّٞ وَلَا شَفِيعٞ وَإِن تَعۡدِلۡ كُلَّ عَدۡلٖ لَّا يُؤۡخَذۡ مِنۡهَآۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ أُبۡسِلُواْ بِمَا كَسَبُواْۖ لَهُمۡ شَرَابٞ مِّنۡ حَمِيمٖ وَعَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: ওয়া যারিল লাযীনাত তাখাযূ দীনাহুম লাইবাও ওয়া লাহওয়াও ওয়া গার্রাতহুমুল হায়াতুদ দুনয়া ওয়া যাক্কির বিহী আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দূনিল্লাহি ওয়া লিয়্যুও ওয়া লা শাফীউও ওয়া ইন তাদিল কুল্লা আদলিল লা ইউখায মিনহা উলাইকাল লাযীনা উবসিলূ বিমা কাসাবূ লাহুম শারাবুম মিন হামীমিও ওয়া আযাবুন আলীমুম বিমা কানূ ইয়াকফুরূন।  
অর্থ: আর যারা তাদের দীনকে খেল-তামাশারূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ পরিত্যাগ করো। আর তুমি আলকুরআন দ্বারা তাদেরকে উপদেশ দিতে থাকো, যাতে কেউ নিজ কৃতকর্মের কারণে ধ্বংসের শিকার না হয়। তার জন্য তো আল্লাহ ছাড়া নেই কোন অভিভাবক এবং নেই কোন সুপারিশকারী। আর যদি সে মুক্তিপণ হিসেবে সব কিছু দেয়, তবুও তার থেকে তা গ্রহণ করা হবে না। এরাই তারা, যারা নিজেদের কৃতকর্মের কারণে ধ্বংসের শিকার হয়েছে। তাদের কুফরীর কারণে তাদের জন্যে রয়েছে ফুটন্ত পানীয় এবং বেদনাদায়ক শাস্তি।

**71.** قُلۡ أَنَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعۡقَابِنَا بَعۡدَ إِذۡ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِي ٱسۡتَهۡوَتۡهُ ٱلشَّيَٰطِينُ فِي ٱلۡأَرۡضِ حَيۡرَانَ لَهُۥٓ أَصۡحَٰبٞ يَدۡعُونَهُۥٓ إِلَى ٱلۡهُدَى ٱئۡتِنَاۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۖ وَأُمِرۡنَا لِنُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٧١﴾  
উচ্চারণ: কুল আনাদঊ মিন দূনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুর্রুনা ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বাদা ইয হাদানাল্লাহু কাল লাযিস তাহওয়াতহুশ শায়াতীনু ফিল আরদি হাইরানা লাহূ আসহাবুই ইয়াদঊনাহূ ইলাল হুদা তিনা কুল ইন্না হুদাল্লাহি হুওয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামীন।  
অর্থ: বল: ‘আমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকব, যা আমাদেরকে কোন উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? আর আল্লাহ আমাদেরকে পথ দেখানোর পর আমাদেরকে কি ফিরানো হবে আমাদের পশ্চাতে সেই ব্যক্তির ন্যায়, যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে, সে দিশেহারা? অথচ তার রয়েছে কিছু সহচর, যারা তাকে সত্য-সঠিক পথের দিকে আহ্বান করে বলে: ‘আমাদের কাছে আসো ।’ বলো: ‘আল্লাহর পথই সঠিক পথ। আর আমরা রাব্বুল আলামীনের আনুগত্য করতে আদিষ্ট হয়েছি।’

**72.** وَأَنۡ أَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَٱتَّقُوهُۚ وَهُوَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ওয়া আন আকীমুস সালাতা ওয়াত্তাকূহু ওয়া হুওয়াল লাযী ইলাইহি তুহশারূন।  
অর্থ: আর তোমরা সালাত কায়িম করো এবং তাঁকে ভয় করো। আর তাঁর কাছেই তোমাদেরকে সমবেত করা হবে।

**73.** وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ وَيَوۡمَ يَقُولُ كُن فَيَكُونُۚ قَوۡلُهُ ٱلۡحَقُّۚ وَلَهُ ٱلۡمُلۡكُ يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ ﴿٧٣﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া ইয়াওমা ইয়াকূলু কুন ফায়াকূনু কাওলুহুল হাক্কু ওয়া লাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস সূরি আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি ওয়া হুওয়াল হাকীমুল খাবীর।  
অর্থ: আর তিনিই, আসমানসমূহ ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আর যেদিন তিনি বলবেন: ‘হও’ তখন হয়ে যাবে। তাঁর কথাই সত্য। আর যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তাঁর জন্যই রয়েছে সেদিনের রাজত্ব। তিনি গায়িব ও উপস্থিত বিষয়ে পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময়, অধিক অবহিত।

**74.** ۞ وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصۡنَامًا ءَالِهَةً إِنِّيٓ أَرَىٰكَ وَقَوۡمَكَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٧٤﴾  
উচ্চারণ: ওয়া ইয কালা ইবরাহীমু লিআবীহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফী দালালিম মুবীন।  
অর্থ: আর যখন ইবরাহীম তার পিতা আযরকে বলেছিল: ‘তুমি কি মূর্তিগুলোকে ইলাহরূপে গ্রহণ করছ? নিশ্চয় আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে স্পষ্ট গোমরাহীতে দেখছি।’

**75.** وَكَذَٰلِكَ نُرِيٓ إِبۡرَٰهِيمَ مَلَكُوتَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلِيَكُونَ مِنَ ٱلۡمُوقِنِينَ ﴿٧٥﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা নুরী ইবরাহীমা মালাকূতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকূনা মিনাল মূকিনীন।  
অর্থ: এভাবে আমি ইবরাহীমকে আসমানসমূহ ও জমিনের রাজত্ব দেখিয়েছি, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়।

**76.** فَلَمَّا جَنَّ عَلَيۡهِ ٱلَّيۡلُ رَءَا كَوۡكَبٗاۖ قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَآ أُحِبُّ ٱلۡأٓفِلِينَ ﴿٧٦﴾  
উচ্চারণ: ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান কালা হাযা রাব্বী ফালাম্মা আফালা কালা লা উহিব্বুল আফিলীন।  
অর্থ: অতঃপর যখন রাতের অন্ধকার তার ওপর আচ্ছন্ন হলো, সে একটি তারকা দেখে, বলল: ‘এ আমার রব।’ অতঃপর যখন সেটা অস্তমিত হলো, তখন সে বললো: ‘যা অস্তমিত হয় আমি তা ভালোবাসি না।’

**77.** فَلَمَّا رَءَا ٱلۡقَمَرَ بَازِغٗا قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمۡ يَهۡدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ ٱلۡقَوۡمِ ٱلضَّآلِّينَ ﴿٧٧﴾  
উচ্চারণ: ফালাম্মা রাআল কামারা বাযিগান কালা হাযা রাব্বী ফালাম্মা আফালা কালা লাইল লাম ইয়াহদিনী রাব্বী লাআকূনান্না মিনাল কাওমিদ দাল্লীন।  
অর্থ: অতঃপর যখন সে চাঁদকে উজ্জ্বলরূপে উদীয়মান দেখল, বললো: ‘এই আমার রব।’ পরে যখন সেটাও অস্তমিত হলো, সে বললো: ‘যদি আমার রব আমাকে হিদায়াত না করেন, নিশ্চয় আমি পথহারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবো।’

**78.** فَلَمَّا رَءَا ٱلشَّمۡسَ بَازِغَةٗ قَالَ هَٰذَا رَبِّي هَٰذَآ أَكۡبَرُۖ فَلَمَّآ أَفَلَتۡ قَالَ يَٰقَوۡمِ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ ﴿٧٨﴾  
উচ্চারণ: ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান কালা হাযা রাব্বী হাযা আকবারু ফালাম্মা আফালাত কালা ইয়া কাওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকূন।  
অর্থ: অতঃপর যখন সে সূর্যকে উজ্জ্বলরূপে উদীয়মান দেখলো, বললো: ‘এই আমার রব, এটি সবচেয়ে বড়।’ পরে যখন তা অস্তমিত হয়ে গেলো, তখন সে বললো: ‘হে আমার জাতি, তোমরা যা শরীক করো, নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত।’

**79.** إِنِّي وَجَّهۡتُ وَجۡهِيَ لِلَّذِي فَطَرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ حَنِيفٗاۖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴿٧٩﴾  
উচ্চারণ: ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি একনিষ্ঠভাবে তাঁর দিকে মুখ ফিরাচ্ছি, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’

**80.** وَحَآجَّهُۥ قَوۡمُهُۥۚ قَالَ أَتُحَٰٓجُّوٓنِّي فِي ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنِۚ وَلَآ أَخَافُ مَا تُشۡرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّي شَيۡـٔٗاۚ وَسِعَ رَبِّي كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ أَفَلَا تَتَذَكَّرُونَ ﴿٨٠﴾  
উচ্চারণ: ওয়া হাজ্জাহূ কাওমুহূ কালা আতুহাজ্জূন্নী ফিল্লাহি ওয়া কাদ হাদানি ওয়া লা আখাফু মা তুশরিকূনা বিহী ইল্লা আই ইয়াশাআ রাব্বী শাইআও ওয়াসিআ রাব্বী কুল্লা শাইইন ইলমান আফালা তাতাযাক্কারূন।  
অর্থ: আর তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হলো। সে বললো: ‘তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো? অথচ তিনি আমাকে হিদায়াত দান করেছেন? তোমরা তাঁর সাথে যাদের শরীক করছো, আমি তাদেরকে ভয় করি না, তবে আমার রব যদি কিছু করতে চান, সেটা ভিন্ন কথা। আমার রব ইলম দ্বারা সব কিছু পরিব্যাপ্ত করে আছেন। অতঃপর তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?’

**81.** وَكَيۡفَ أَخَافُ مَآ أَشۡرَكۡتُمۡ وَلَا تَخَافُونَ أَنَّكُمۡ أَشۡرَكۡتُم بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗاۚ فَأَيُّ ٱلۡفَرِيقَيۡنِ أَحَقُّ بِٱلۡأَمۡنِۖ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿٨١﴾  
উচ্চারণ: ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফূনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনায্যিল বিহী আলাইকুম সুলতানান ফা আয়্যুল ফারীকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তালামূন।  
অর্থ: ‘তোমরা যাদেরকে শরীক করছো, তাদেরকে আমি কীভাবে ভয় করবো? তোমরা তো মহান আল্লাহর সাথে শরীক করতে আল্লাহকে ভয় করছো না; অথচ তাদেরকে আল্লাহর সাথে শরীক বানানোর প্রসঙ্গে তিনি তোমাদের নিকট কোন দলিল- প্রমাণ নাযিল করেননি। অতএব কোন দলটি নিরাপত্তার বেশি হকদার? যদি তোমাদের জানা থাকে?

**82.** ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يَلۡبِسُوٓاْ إِيمَٰنَهُم بِظُلۡمٍ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡأَمۡنُ وَهُم مُّهۡتَدُونَ ﴿٨٢﴾  
উচ্চারণ: আল্লাযীনা আমানূ ওয়া লাম ইয়ালবিসূ ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদূন।  
অর্থ: যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলম দ্বারা কলুষিত করেনি, প্রকৃতপক্ষে নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।

**83.** وَتِلۡكَ حُجَّتُنَآ ءَاتَيۡنَٰهَآ إِبۡرَٰهِيمَ عَلَىٰ قَوۡمِهِۦۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ ﴿٨٣﴾  
উচ্চারণ: ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইবরাহীমা আলা কাওমিহী নারফাউ দারাজাতিম মান নাশাউ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম।  
অর্থ: আর ওটাই আমার দলিল-প্রমাণ, যা আমি ইবরাহীমকে তার জাতির মোকাবেলার জন্যে দান করেছিলাম। আমি যাকে ইচ্ছা অনেক উঁচু মর্যাদায় উন্নীত করি। নিশ্চয় তোমার রব প্রজ্ঞাবান, সর্বজ্ঞানী।

**84.** وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ كُلًّا هَدَيۡنَاۚ وَنُوحًا هَدَيۡنَا مِن قَبۡلُۖ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَٰرُونَۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿٨٤﴾  
উচ্চারণ: ওয়া ওয়াহাবনা লাহূ ইসহাকা ওয়া ইয়াকূবা কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন কাবলু ওয়া মিন যুর্রিয়্যাতিহী দাওয়ূদা ওয়া সুলাইমানা ওয়া আয়্যূবা ওয়া ইঊসুফা ওয়া মূসা ওয়া হারূনা ওয়া কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: আর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকূবকে। প্রত্যেককে আমি হিদায়াত দিয়েছি এবং নূহকে পূর্বে হিদায়াত দিয়েছি। আর তার সন্তানদের মধ্য থেকে দাঊদ, সুলায়মান, আইয়ূব, ইউসুফ, মূসা ও হারূনকে । আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকেও প্রতিদান দেই।

**85.** وَزَكَرِيَّا وَيَحۡيَىٰ وَعِيسَىٰ وَإِلۡيَاسَۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ওয়া যাকারিয়্যা ওয়া ইয়াহয়া ওয়া ঈসা ওয়া ইলয়াসা কুল্লুম মিনাস সালিহীন।  
অর্থ: আর যাকারিয়্যা, ইয়াহইয়া, ‘ঈসা ও ইলয়াসকে। এরা প্রত্যেকেই সৎকর্মপরায়ণ ছিলেন।

**86.** وَإِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَيُونُسَ وَلُوطٗاۚ وَكُلّٗا فَضَّلۡنَا عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿٨٦﴾  
উচ্চারণ: ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসাআ ওয়া ইঊনুসা ওয়া লূতাও ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামীন।  
অর্থ: আর ইসমা‘ঈল, আল ইয়াসা‘, ইউনুস ও লূতকে। প্রত্যেককে আমি সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি।

**87.** وَمِنۡ ءَابَآئِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡ وَإِخۡوَٰنِهِمۡۖ وَٱجۡتَبَيۡنَٰهُمۡ وَهَدَيۡنَٰهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٨٧﴾  
উচ্চারণ: ওয়া মিন আবাইহিম ওয়া যুর্রিয়্যাতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুসতাকীম।  
অর্থ: এছাড়াও তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভাইদের কিছুসংখ্যককে। আর আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথে পরিচালিত করেছি।

**88.** ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۚ وَلَوۡ أَشۡرَكُواْ لَحَبِطَ عَنۡهُم مَّا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٨٨﴾  
উচ্চারণ: যালিকা হুদাল্লাহি ইয়াহদী বিহী মাই ইয়াশাউ মিন ইবাদিহী ওয়া লাও আশরাকূ লাহাবিতা আনহুম মা কানূ ইয়ামালূন।  
অর্থ: এ হচ্ছে আল্লাহর হিদায়াত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি এ দ্বারা হিদায়াত করেন। আর যদি তারা শিরক করতো, তবে তাঁদের কৃতকর্ম নিষ্ফল হয়ে যেতো।

**89.** أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَۚ فَإِن يَكۡفُرۡ بِهَا هَٰٓؤُلَآءِ فَقَدۡ وَكَّلۡنَا بِهَا قَوۡمٗا لَّيۡسُواْ بِهَا بِكَٰفِرِينَ ﴿٨٩﴾  
উচ্চারণ: উলাইকাল লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওওয়াতা ফা ইই ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কাওমাল লাইসূ বিহা বিকাফিরীন।  
অর্থ: এরাই তারা (সেসব নবীগণ), যাদেরকে আমি কিতাব, হিকমাত ও নবুওয়্যাত দান করেছি। অতএব তারা (তোমার সম্প্রদায়) যদি (উপরিউক্ত তিনটি বিষয়) এর সাথে কুফরী করে, তবে (কোনো পরওয়া নেই, কারণ) আমি এগুলোর তত্ত্বাবধায়ক এমন সম্প্রদায়কে করেছি, যারা এগুলোর অস্বীকারকারী (কাফির) নয়।

**90.** أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۖ فَبِهُدَىٰهُمُ ٱقۡتَدِهۡۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡعَٰلَمِينَ ﴿٩٠﴾  
উচ্চারণ: উলাইকাল লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুমুক তাদিহ কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুওয়া ইল্লা যিকরা লিল আলামীন।  
অর্থ: এরাই তারা, যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন। অতএব তুমি তাদের হিদায়াত অনুসরণ করো।বলো: ‘আমি তোমাদের কাছে এর জন্যে কোনো বিনিময় চাই না। এটা তো সৃষ্টিকুলের জন্য উপদেশ ছাড়া আর কিছুই না।

**91.** وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓ إِذۡ قَالُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٖ مِّن شَيۡءٖۗ قُلۡ مَنۡ أَنزَلَ ٱلۡكِتَٰبَ ٱلَّذِي جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورٗا وَهُدٗى لِّلنَّاسِۖ تَجۡعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبۡدُونَهَا وَتُخۡفُونَ كَثِيرٗاۖ وَعُلِّمۡتُم مَّا لَمۡ تَعۡلَمُوٓاْ أَنتُمۡ وَلَآ ءَابَآؤُكُمۡۖ قُلِ ٱللَّهُۖ ثُمَّ ذَرۡهُمۡ فِي خَوۡضِهِمۡ يَلۡعَبُونَ ﴿٩١﴾  
উচ্চারণ: ওয়া মা কাদারুল্লাহা হাক্কা কাদরিহী ইয কালূ মা আনযালাল্লাহু আলা বাশারিম মিন শাইইন কুল মান আনযালাল কিতাবাল লাযী জাআ বিহী মূসা নূরাও ওয়া হুদাল লিন নাসি তাজআলূনাহূ কারাতীসা তুবদূনাহা ওয়া তুখফূনা কাছীরাও ওয়া উল্লিমতুম মা লাম তালামূ আনতুম ওয়া লা আবাউকুম কুলিল্লাহু ছুম্মা যারহুম ফী খাওদিহিম ইয়ালআবূন।  
অর্থ: আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি, যখন তারা বলছে: আল্লাহ কোন মানুষের ওপর কিছুই নাযিল করেননি। বল: ‘কে নাযিল করেছে মূসার আনীত কিতাব ? যা মানুষের জন্য আলো ও হিদায়াতস্বরূপ, যা তোমরা বিভিন্ন কাগজে লিখে রাখতে, তোমরা তার কিছু প্রকাশ করতে, আর অনেকাংশ গোপন রাখতে। আর তোমাদেরকে শিক্ষা দেয়া হয়েছিল, যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা জানতে না? বলো: ‘আল্লাহই’। অতঃপর তাদেরকে তাদের অযাচিত সমালোচনার ওপর ছেড়ে দাও, তারা খেলতে থাকুক।

**92.** وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ مُبَارَكٞ مُّصَدِّقُ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَلِتُنذِرَ أُمَّ ٱلۡقُرَىٰ وَمَنۡ حَوۡلَهَاۚ وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَهُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ ﴿٩٢﴾  
উচ্চারণ: ওয়া হাযা কিতাবুন আনযালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়াল লাযীনা ইউমিনূনা বিল আখিরাতি ইউমিনূনা বিহী ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিযূন।  
অর্থ: আর এটি বরকতময় কিতাব, যা আমি নাযিল করেছি। এটি তার পূর্বের সব কিতাবের সত্যায়নকারী এবং এর দ্বারা যেন তুমি মক্কা ও তার চারপাশের মানুষদেরকে সতর্ক করতে পারো। আর যারা আখিরাতের ওপর ঈমান রাখে, তারা এ কিতাবের প্রতিও ঈমান রাখে এবং তারা তাদের সালাতের হিফাযত করে।

**93.** وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمۡ يُوحَ إِلَيۡهِ شَيۡءٞ وَمَن قَالَ سَأُنزِلُ مِثۡلَ مَآ أَنزَلَ ٱللَّهُۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِي غَمَرَٰتِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓاْ أَيۡدِيهِمۡ أَخۡرِجُوٓاْ أَنفُسَكُمُۖ ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ وَكُنتُمۡ عَنۡ ءَايَٰتِهِۦ تَسۡتَكۡبِرُونَ ﴿٩٣﴾  
উচ্চারণ: ওয়া মান আযলামু মিম্মানিফ তারা আলাল্লাহি কাযিবান আও কালা ঊহিয়া ইলায়্যা ওয়া লাম ইঊহা ইলাইহি শাইউও ওয়া মান কালা সাউনযিলু মিছলা মা আনযালাল্লাহু ওয়া লাও তারা ইযিয যালিমূনা ফী গামারাতিল মাওতি ওয়াল মালাইকাতু বাসিতূ আইদীহিম আখরিজূ আনফুসাকুমুল ইয়াওমা তুজযাওনা আযাবাল হূনি বিমা কুনতুম তাকূলূনা আলাল্লাহি গাইরাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহী তাসতাকবিরূন।  
অর্থ: আর তার চেয়ে বড় যালিম কে, যে আল্লাহর ওপর মিথ্যা রটনা করে অথবা বলে: ‘আমার ওপর অহী প্রেরণ করা হয়েছে; অথচ তার প্রতি কোনো অহীই প্রেরণ করা হয়নি? আর বলে: ‘আমি অচিরেই এমন কিছু নাযিল করব, যেরূপ আল্লাহ নাযিল করেছেন?’ আর (হে নবী) তুমি যদি ঐ সময়ের অবস্থা দেখতে, যালিমরা যখন মৃত্যু যন্ত্রণায় থাকবে, এমতাবস্থায় ফিরিশতাগণ হাত বাড়িয়ে (তাদেরকে শাস্তি দিবে এবং ধমক দিয়ে) বলবে: ‘তোমাদের প্রাণগুলো বের করো। আজ তোমাদেরকে শাস্তি দেয়া হবে অবমাননাকর শাস্তি; কারণ তোমরা আল্লাহর ওপর অসত্য বলতে এবং তোমরা তাঁর আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে।’

**94.** وَلَقَدۡ جِئۡتُمُونَا فُرَٰدَىٰ كَمَا خَلَقۡنَٰكُمۡ أَوَّلَ مَرَّةٖ وَتَرَكۡتُم مَّا خَوَّلۡنَٰكُمۡ وَرَآءَ ظُهُورِكُمۡۖ وَمَا نَرَىٰ مَعَكُمۡ شُفَعَآءَكُمُ ٱلَّذِينَ زَعَمۡتُمۡ أَنَّهُمۡ فِيكُمۡ شُرَكَٰٓؤُاْۚ لَقَد تَّقَطَّعَ بَيۡنَكُمۡ وَضَلَّ عَنكُم مَّا كُنتُمۡ تَزۡعُمُونَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ জিতুমূনা ফুরাদা কামা খালাকনাকুম আওওয়ালা মার্রাতিও ওয়া তারাকতুম মা খাওওয়ালনাকুম ওয়ারাআ যুহূরিকুম ওয়া মা নারা মাআকুম শুফাআআকুমুল লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকাউ লাকাত তাকাত্তাআ বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাযউমূন।  
অর্থ: আর অবশ্যই তোমরা আমার কাছে একা একা এসেছ, যেমন আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম। আর আমি তোমাদেরকে যা দিয়েছিলাম, তা তোমরা তোমাদের পিছনে ফেলে এসেছ। আর তোমরা যাদেরকে তোমাদের ব্যাপারে শরীক মনে করতে, তোমাদের সে সুপারিশকারীদেরকেও আমি তোমাদের সাথে দেখছি না। তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হয়েছে এবং যা ধারণা করেছিলে, তাও তোমাদের থেকে হারিয়ে গেছে।

**95.** ۞ إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلۡحَبِّ وَٱلنَّوَىٰۖ يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَمُخۡرِجُ ٱلۡمَيِّتِ مِنَ ٱلۡحَيِّۚ ذَٰلِكُمُ ٱللَّهُۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ ﴿٩٥﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হায়্যা মিনাল মায়্যিতি ওয়া মুখরিজুল মায়্যিতি মিনাল হায়্যি যালিকুমুল্লাহু ফা আন্না তুফাকূন।  
অর্থ: নিশ্চয়ই আল্লাহ শস্য-বীজ ও আঁটি অংকুরিত করেন। তিনিই মৃত (বীর্য) থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। তিনিই তো তোমাদের আল্লাহ। কাজেই তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?

**96.** فَالِقُ ٱلۡإِصۡبَاحِ وَجَعَلَ ٱلَّيۡلَ سَكَنٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ حُسۡبَانٗاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ﴿٩٦﴾  
উচ্চারণ: ফালিকুল ইসবাহি ওয়া জাআলাল লাইলা সাকানাও ওয়াশ শামসা ওয়াল কামারা হুসবানান যালিকা তাকদীরুল আযীযিল আলীম।  
অর্থ: তিনিই প্রভাতের উন্মেষকারী। আর তিনি রাতকে বিশ্রামের জন্যে এবং সূর্য ও চাঁদকে হিসাবের জন্যে বানিয়েছেন। এসবই পরাক্রমশালী, মহাজ্ঞানীর নির্ধারিত।

**97.** وَهُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلنُّجُومَ لِتَهۡتَدُواْ بِهَا فِي ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ ﴿٩٧﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী জাআলা লাকুমুন নুজূমা লিতাহতাদূ বিহা ফী যুলুমাতিল বার্রি ওয়াল বাহরি কাদ ফাস্সালনাল আয়াতি লিকাওমিই ইয়ালামূন।  
অর্থ: আর তিনিই তোমাদের জন্যে নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, যাতে তোমরা এ দ্বারা স্থল ও সমুদ্রের অন্ধকারে পথপ্রাপ্ত হও। অবশ্যই আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্যে আমার আয়াতসমূহকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি।

**98.** وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ فَمُسۡتَقَرّٞ وَمُسۡتَوۡدَعٞۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَفۡقَهُونَ ﴿٩٨﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী আনশাআকুম মিন নাফসিও ওয়াহিদাতিন ফামুসতাকার্রুও ওয়া মুসতাওদাউন কাদ ফাস্সালনাল আয়াতি লিকাওমিই ইয়াফকাহূন।  
অর্থ: আর তিনিই তোমাদেরকে একই ব্যক্তি (আদম) থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের জন্যে রয়েছে একটি অবস্থানস্থল (নারীদের গর্ভাশয়) ও আরেকটি অবস্থানস্থল (পুরুষদের ঔরষ)। অবশ্যই আমি (আল্লাহর বাণী বুঝে এমন) বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ এভাবেই বিশদভাবে বর্ণনা করেছি।

**99.** وَهُوَ ٱلَّذِيٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ نَبَاتَ كُلِّ شَيۡءٖ فَأَخۡرَجۡنَا مِنۡهُ خَضِرٗا نُّخۡرِجُ مِنۡهُ حَبّٗا مُّتَرَاكِبٗا وَمِنَ ٱلنَّخۡلِ مِن طَلۡعِهَا قِنۡوَانٞ دَانِيَةٞ وَجَنَّٰتٖ مِّنۡ أَعۡنَابٖ وَٱلزَّيۡتُونَ وَٱلرُّمَّانَ مُشۡتَبِهٗا وَغَيۡرَ مُتَشَٰبِهٍۗ ٱنظُرُوٓاْ إِلَىٰ ثَمَرِهِۦٓ إِذَآ أَثۡمَرَ وَيَنۡعِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكُمۡ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴿٩٩﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী আনযালা মিনাস সামাই মাআন ফা আখরাজনা বিহী নাবাতা কুল্লি শাইইন ফা আখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবাও ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতুও ওয়া জান্নাতিম মিন আনাবিও ওয়ায যাইতূনা ওয়ার রুম্মানা মুশতাবিহাও ওয়া গাইরা মুতাশাবিহিনিন যুরূ ইলা ছামারিহী ইযা আছমারা ওয়া ইয়ানইহী ইন্না ফী যালিকুম লাআয়াতিল লিকাওমিই ইউমিনূন।  
অর্থ: আর তিনিই আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করেন, তারপর তা দ্বারা আমি সকল প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি। অতঃপর সে উদ্ভিদ থেকে সবুজ গাছপালা উদ্‌গত করি। তা থেকে আমি ঘন ঘন নিবিড় শস্য-দানা উৎপন্ন করি। অনুরূপভাবে খেজুর গাছের মাথা থেকে ঝুলন্ত কাঁদি, আঙ্গুরের বাগান, যায়তুন ও আনার উৎপন্ন করি, যার ফলসমূহ পরস্পরের সাথে সাদৃশ্যপূর্ণ, আবার প্রতিটি পৃথক পৃথক বৈশিষ্ট্যেরও অধিকারী। লক্ষ্য করো এ ফলগুলোর দিকে, যখন সেগুলো ফলবান হয় এবং যখন তা পাকে। নিশ্চয় মু’মিন সম্প্রদায়ের জন্যে এগুলোর মধ্যে রয়েছে নিদর্শনাবলি।

**100.** وَجَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ ٱلۡجِنَّ وَخَلَقَهُمۡۖ وَخَرَقُواْ لَهُۥ بَنِينَ وَبَنَٰتِۭ بِغَيۡرِ عِلۡمٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَصِفُونَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: ওয়া জাআলূ লিল্লাহি শুরাকাআল জিন্না ওয়া খালাকাহুম ওয়া খারাকূ লাহূ বানীনা ওয়া বানাতিম বিগাইরি ইলমিন সুবহানাহূ ওয়া তাআলা আম্মা ইয়াসিফূন।  
অর্থ: আর তারা (মুশরিকরা) জিনকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে; অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আর তারা অজ্ঞতাবশত আল্লাহর জন্যে পুত্র ও কন্যা সন্তান নির্ধারণ করেছে। অথচ তারা তাকে যে গুণে গুণান্বিত করে, তিনি তার থেকে পবিত্র, মহিমান্বিত এবং অনেক ঊর্ধ্বে।

**101.** بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٞ وَلَمۡ تَكُن لَّهُۥ صَٰحِبَةٞۖ وَخَلَقَ كُلَّ شَيۡءٖۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿١٠١﴾  
উচ্চারণ: বাদীউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকূনু লাহূ ওয়া লাদুও ওয়া লাম তাকুল লাহূ সাহিবাতুও ওয়া খালাকা কুল্লা শাইইও ওয়া হুওয়া বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: তিনিই আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। কীভাবে তাঁর সন্তান হবে; অথচ তাঁর কোন স্ত্রী নেই! আর তিনিই সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনি সবিশেষ অবগত।

**102.** ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ فَٱعۡبُدُوهُۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ ﴿١٠٢﴾  
উচ্চারণ: যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুওয়া খালিকু কুল্লি শাইইন ফাবুদূহু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইও ওয়াকীল।  
অর্থ: তিনিই আল্লাহ, তোমাদের রব। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনিই সবকিছুর স্রষ্টা। সুতরাং তোমরা তাঁরই ইবাদাত করো। আর তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক।

**103.** لَّا تُدۡرِكُهُ ٱلۡأَبۡصَٰرُ وَهُوَ يُدۡرِكُ ٱلۡأَبۡصَٰرَۖ وَهُوَ ٱللَّطِيفُ ٱلۡخَبِيرُ ﴿١٠٣﴾  
উচ্চারণ: লা তুদরিকুহুল আবসারু ওয়া হুওয়া ইউদরিকুল আবসারা ওয়া হুওয়াল লাতীফুল খাবীর।  
অর্থ: দৃষ্টিসমূহ তাঁকে আয়ত্ত করতে পারে না; অথচ তিনি সকল দৃষ্টিকে আয়ত্তে রাখেন। আর তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত।

**104.** قَدۡ جَآءَكُم بَصَآئِرُ مِن رَّبِّكُمۡۖ فَمَنۡ أَبۡصَرَ فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ عَمِيَ فَعَلَيۡهَاۚ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِحَفِيظٖ ﴿١٠٤﴾  
উচ্চারণ: কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহী ওয়া মান আমিয়া ফাআলাইহা ওয়া মা আনা আলাইকুম বিহাফীয।  
অর্থ: নিশ্চয় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে চাক্ষুষ প্রমাণাদি এসেছে। অতএব যে চক্ষুষ্মান , সে নিজের জন্যেই কল্যাণ সাধন করবে। আর যে অন্ধ সাজবে , সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করবে। আর আমি তোমাদের ওপর সংরক্ষক নই।

**105.** وَكَذَٰلِكَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ وَلِيَقُولُواْ دَرَسۡتَ وَلِنُبَيِّنَهُۥ لِقَوۡمٖ يَعۡلَمُونَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা নুসার্রিফুল আয়াতি ওয়া লিয়াকূলূ দারাসতা ওয়া লিনুবায়্যিনাহূ লিকাওমিই ইয়ালামূন।  
অর্থ: আর এভাবেই আমি (আল্লাহ আমার কুদরত বিষয়ক) নিদর্শনসমূহ নানাভাবে বিস্তারিত বর্ণনা করি, যাতে তারা (মুশরিকরা) বলে: তুমি পাঠ করেছ। আর আমি যাতে এটাকে (কুরআনকে) সুস্পষ্টভাবে জ্ঞানী সম্প্রদায়ের জন্য বর্ণনা করি।

**106.** ٱتَّبِعۡ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِن رَّبِّكَۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡمُشۡرِكِينَ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ইত্তাবি মা ঊহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুওয়া ওয়া আরিদ আনিল মুশরিকীন।  
অর্থ: তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা অহী প্রেরণ করা হয়েছে, তুমি তার অনুসরণ করো। তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। আর মুশরিকদের উপেক্ষা করে চলো।

**107.** وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَآ أَشۡرَكُواْۗ وَمَا جَعَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗاۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٖ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ওয়া লাও শাআল্লাহু মা আশরাকূ ওয়া মা জাআলনাকা আলাইহিম হাফীযাও ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকীল।  
অর্থ: আর যদি আল্লাহ চাইতেন, তারা শিরক করতো না। আমি তোমাকে তাদের ওপর রক্ষক নিযুক্ত করিনি এবং তুমি তাদের ওপর তত্ত্বাবধায়ক নও।

**108.** وَلَا تَسُبُّواْ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّواْ ٱللَّهَ عَدۡوَۢا بِغَيۡرِ عِلۡمٖۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمۡ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرۡجِعُهُمۡ فَيُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٠٨﴾  
উচ্চারণ: ওয়া লা তাসুব্বুল লাযীনা ইয়াদঊনা মিন দূনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম ছুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানূ ইয়ামালূন।  
অর্থ: আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে, তোমরা তাদেরকে গালমন্দ করো না। ফলে তারাও অজ্ঞতাবশত সীমালঙ্ঘন করে, আল্লাহকে গালমন্দ করবে। এভাবেই আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কর্ম শোভিত করে দিয়েছি। তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে। অতঃপর তিনি তাদেরকে তাদের কর্ম সম্পর্কে জানিয়ে দিবেন।

**109.** وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَتۡهُمۡ ءَايَةٞ لَّيُؤۡمِنُنَّ بِهَاۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِۖ وَمَا يُشۡعِرُكُمۡ أَنَّهَآ إِذَا جَآءَتۡ لَا يُؤۡمِنُونَ ﴿١٠٩﴾  
উচ্চারণ: ওয়া আকসামূ বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন জাআতহুম আয়াতুল লায়ুমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া মা ইউশইরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনূন।  
অর্থ: আর তারা আল্লাহর নামে কঠোর শপথ করে বলে: তাদের কাছে যদি কোন নিদর্শন আসত, তবে তারা অবশ্যই তার ওপর ঈমান আনত। বলো: ‘নিদর্শন তো আল্লাহর কাছেই।’ আর তোমাদের কীভাবে বুঝানো যাবে যে, তাএলেও তারা ঈমান আনবে না!

**110.** وَنُقَلِّبُ أَفۡـِٔدَتَهُمۡ وَأَبۡصَٰرَهُمۡ كَمَا لَمۡ يُؤۡمِنُواْ بِهِۦٓ أَوَّلَ مَرَّةٖ وَنَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ﴿١١٠﴾  
উচ্চারণ: ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনূ বিহী আওওয়ালা মার্রাতিও ওয়া নাযারুহুম ফী তুগয়ানিহিম ইয়ামাহূন।  
অর্থ: আর আমি তাদের অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ উল্টিয়ে দিবো, যেমন তারা আলকুরআনের প্রতি প্রথমবারে ঈমান আনেনি। আর আমি তাদেরকে তাদের বাড়াবাড়ি করার মধ্যে বিভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্যে ছেড়ে দিবো।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-আনআম](https://yasinsurah.com/bn/sura-al-anam/) · [সূরা আল-আনআম তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-anam/#tilawat)

## পারা 7 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 7 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 7 শুরু হয়েছে সূরা আল-মায়িদা, আয়াত 82 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-আনআম, আয়াত 110-এ।

### পারা 7-এ কোন কোন সূরা আছে?

পারা 7-এ আছে সূরা আল-মায়িদা 82-120 ও সূরা আল-আনআম 1-110।

### পারা 7-এ কত আয়াত?

পারা 7-এ মোট 149টি আয়াত আছে।

- [আগের পারা পারা 6](https://yasinsurah.com/bn/para-6/)
- [পরের পারা পারা 8](https://yasinsurah.com/bn/para-8/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
