# পারা 8

> কুরআনের পারা 8 অনলাইনে পড়ুন: সূরা আল-আনআম 111 থেকে সূরা আল-আরাফ 87, মোট 142টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-8/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 8

142 আয়াত · 2টি সূরা

সূরা আল-আনআম 111-165, সূরা আল-আরাফ 1-87

পারা 8 সূরা আল-আনআম, আয়াত 111 থেকে শুরু হয়ে সূরা আল-আরাফ, আয়াত 87 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 142টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আল-আনআম, আয়াত 111-165

**111.** ۞ وَلَوۡ أَنَّنَا نَزَّلۡنَآ إِلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةَ وَكَلَّمَهُمُ ٱلۡمَوۡتَىٰ وَحَشَرۡنَا عَلَيۡهِمۡ كُلَّ شَيۡءٖ قُبُلٗا مَّا كَانُواْ لِيُؤۡمِنُوٓاْ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ يَجۡهَلُونَ ﴿١١١﴾  
উচ্চারণ: ওয়া লাও আন্নানা নায্যালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাওতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানূ লিয়ুমিনূ ইল্লা আই ইয়াশাআল্লাহু ওয়া লাকিন্না আকছারাহুম ইয়াজহালূন।  
অর্থ: আর যদি আমি তাদের নিকট ফিরিশতা নাযিল করতাম এবং মৃতরা তাদের সাথে কথা বলত আর তাদের সামনে সবকিছু এনেও যদি হাজির করতাম, তবুও তারা ঈমান আনতো না, তবে আল্লাহ চাইলে ভিন্ন কথা। কিন্তু তাদের অধিকাংশই মূর্খ।

**112.** وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا شَيَٰطِينَ ٱلۡإِنسِ وَٱلۡجِنِّ يُوحِي بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ زُخۡرُفَ ٱلۡقَوۡلِ غُرُورٗاۚ وَلَوۡ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ ﴿١١٢﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওওয়ান শায়াতীনাল ইনসি ওয়াল জিন্নি ইঊহী বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কাওলি গুরূরাও ওয়া লাও শাআ রাব্বুকা মা ফাআলূহু ফাযারহুম ওয়া মা ইয়াফতারূন।  
অর্থ: আর এভাবেই আমি মানবজাতি ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে মুখরোচক কথা বলে। যদি তোমার রব ইচ্ছে করতেন তবে তারা এসব করত না। কাজেই তুমি তাদেরকে ও তাদের মিথ্যা রটনাকে পরিহার করো।

**113.** وَلِتَصۡغَىٰٓ إِلَيۡهِ أَفۡـِٔدَةُ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ وَلِيَرۡضَوۡهُ وَلِيَقۡتَرِفُواْ مَا هُم مُّقۡتَرِفُونَ ﴿١١٣﴾  
উচ্চারণ: ওয়া লিতাসগা ইলাইহি আফইদাতুল লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি ওয়া লিয়ারদাওহু ওয়া লিয়াকতারিফূ মা হুম মুকতারিফূন।  
অর্থ: আর তারা এ উদ্দেশ্যে পরস্পরকে কুমন্ত্রণা দেয় যে, পরকালে অবিশ্বাসীদের অন্তরগুলো যেন সে চমকপ্রদ কথার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা সন্তুষ্ট হয়। আর তারা যে অপকর্ম করে, তাতে যেন তারা নিমজ্জিত থাকে।

**114.** أَفَغَيۡرَ ٱللَّهِ أَبۡتَغِي حَكَمٗا وَهُوَ ٱلَّذِيٓ أَنزَلَ إِلَيۡكُمُ ٱلۡكِتَٰبَ مُفَصَّلٗاۚ وَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡلَمُونَ أَنَّهُۥ مُنَزَّلٞ مِّن رَّبِّكَ بِٱلۡحَقِّۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ ﴿١١٤﴾  
উচ্চারণ: আফাগাইরাল্লাহি আবতাগী হাকামাও ওয়া হুওয়াল লাযী আনযালা ইলাইকুমুল কিতাবা মুফাস্সালাও ওয়াল লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামূনা আন্নাহূ মুনায্যালুম মির রাব্বিকা বিল হাক্কি ফালা তাকূনান্না মিনাল মুমতারীন।  
অর্থ: আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে মেনে নিবো? অথচ তিনিই তোমাদের প্রতি প্রত্যেক জিনিসের পরিপূর্ণ বর্ণনাকারী হিসেবে কিতাব নাযিল করেছেন। আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানত যে, তা (আল-কুরআন) তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাযিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।

**115.** وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ صِدۡقٗا وَعَدۡلٗاۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿١١٥﴾  
উচ্চারণ: ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলাল লা মুবাদ্দিলা লিকালিমাতিহী ওয়া হুওয়াস সামীউল আলীম।  
অর্থ: আর সত্য ও ইনসাফের দিক দিয়ে তোমার রবের বাণী পরিপূর্ণ। তাঁর বাণীসমূহের পরিবর্তনকারী কেউ নেই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

**116.** وَإِن تُطِعۡ أَكۡثَرَ مَن فِي ٱلۡأَرۡضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ ﴿١١٦﴾  
উচ্চারণ: ওয়া ইন তুতি আকছারা মান ফিল আরদি ইউদিল্লূকা আন সাবীলিল্লাহি ইই ইয়াত্তাবিঊনা ইল্লায যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসূন।  
অর্থ: আর তুমি যদি বিশ্বের অধিকাংশ লোকের কথামতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা নিছক আন্দাজ-অনুমান করে ।

**117.** إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ مَن يَضِلُّ عَن سَبِيلِهِۦۖ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ﴿١١٧﴾  
উচ্চারণ: ইন্না রাব্বাকা হুওয়া আলামু মাই ইয়াদিল্লু আন সাবীলিহী ওয়া হুওয়া আলামু বিল মুহতাদীন।  
অর্থ: নিশ্চয় তোমার রব ভালো করেই জানেন কারা তাঁর পথ থেকে বিচ্যুত হয় এবং তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কে অধিক জ্ঞাত ।

**118.** فَكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ إِن كُنتُم بِـَٔايَٰتِهِۦ مُؤۡمِنِينَ ﴿١١٨﴾  
উচ্চারণ: ফাকুলূ মিম্মা যুকিরাস মুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহী মুমিনীন।  
অর্থ: সুতরাং তোমরা আহার করো তা থেকে, যা আল্লাহর নামে যবহ করা হয়েছে; যদি তোমরা তাঁর আয়াতসমূহের প্রতি বিশ্বাসী হয়ে থাকো।

**119.** وَمَا لَكُمۡ أَلَّا تَأۡكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَقَدۡ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيۡكُمۡ إِلَّا مَا ٱضۡطُرِرۡتُمۡ إِلَيۡهِۗ وَإِنَّ كَثِيرٗا لَّيُضِلُّونَ بِأَهۡوَآئِهِم بِغَيۡرِ عِلۡمٍۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِٱلۡمُعۡتَدِينَ ﴿١١٩﴾  
উচ্চারণ: ওয়া মা লাকুম আল্লা তাকুলূ মিম্মা যুকিরাস মুল্লাহি আলাইহি ওয়া কাদ ফাস্সালা লাকুম মা হার্রামা আলাইকুম ইল্লা মাদ তুরিরতুম ইলাইহি ওয়া ইন্না কাছীরাল লায়ুদিল্লূনা বিআহওয়াইহিম বিগাইরি ইলমিন ইন্না রাব্বাকা হুওয়া আলামু বিল মুতাদীন।  
অর্থ: আর তোমাদের কী হয়েছে, (যবহকালে ) যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, তোমরা তা থেকে খাবে না?অথচ তিনি তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করেছেন, যা তোমাদের ওপর হারাম করেছেন। তবে তোমরা নিরুপায় হলে তা ভিন্ন কথা। নিশ্চয় অনেকে অজ্ঞতাবশত তাদের খেয়াল-খুশি দ্বারা অন্যকে পথভ্রষ্ট করে। নিশ্চয় তোমার রব সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে অধিক জ্ঞাত।

**120.** وَذَرُواْ ظَٰهِرَ ٱلۡإِثۡمِ وَبَاطِنَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ يَكۡسِبُونَ ٱلۡإِثۡمَ سَيُجۡزَوۡنَ بِمَا كَانُواْ يَقۡتَرِفُونَ ﴿١٢٠﴾  
উচ্চারণ: ওয়া যারূ যাহিরাল ইছমি ওয়া বাতিনাহূ ইন্নাল লাযীনা ইয়াকসিবূনাল ইছমা সায়ুজযাওনা বিমা কানূ ইয়াকতারিফূন।  
অর্থ: আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ পরিত্যাগ করো। নিশ্চয় যারা পাপ কামাই করে, অচিরেই তাদেরকে তাদের পাপের শাস্তি দেওয়া হবে।

**121.** وَلَا تَأۡكُلُواْ مِمَّا لَمۡ يُذۡكَرِ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَإِنَّهُۥ لَفِسۡقٞۗ وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوۡلِيَآئِهِمۡ لِيُجَٰدِلُوكُمۡۖ وَإِنۡ أَطَعۡتُمُوهُمۡ إِنَّكُمۡ لَمُشۡرِكُونَ ﴿١٢١﴾  
উচ্চারণ: ওয়া লা তাকুলূ মিম্মা লাম ইউযকারিস মুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহূ লাফিসকুও ওয়া ইন্নাশ শায়াতীনা লায়ূহূনা ইলা আওলিয়াইহিম লিয়ুজাদিলূকুম ওয়া ইন আতাতুমূহুম ইন্নাকুম লামুশরিকূন।  
অর্থ: আর যে পশুতে আল্লাহর নাম নেওয়া হয়নি তার কিছুই তোমারা খেও না। কারণ তা গর্হিত কাজ । নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়। আর যদি তোমারা তাদের অনুগত্য করো, তবে তোমারা অবশ্যই মুশরিক।

**122.** أَوَمَن كَانَ مَيۡتٗا فَأَحۡيَيۡنَٰهُ وَجَعَلۡنَا لَهُۥ نُورٗا يَمۡشِي بِهِۦ فِي ٱلنَّاسِ كَمَن مَّثَلُهُۥ فِي ٱلظُّلُمَٰتِ لَيۡسَ بِخَارِجٖ مِّنۡهَاۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلۡكَٰفِرِينَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٢٢﴾  
উচ্চারণ: আওয়ামান কানা মাইতান ফা আহয়াইনাহু ওয়া জাআলনা লাহূ নূরাই ইয়ামশী বিহী ফিন নাসি কামাম মাছালুহূ ফিয যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরীনা মা কানূ ইয়ামালূন।  
অর্থ: যে ব্যক্তি মৃত ছিল, অতঃপর আমি (আল্লাহ) তাকে জীবিত করেছি এবং তাকে মানুষের মধ্যে চলার জন্য আলো দিয়েছি, সে কি তার মত, যে ব্যক্তি (ঘোর অন্ধকারে রয়েছে, যেখান থেকে সে বের হতে পারে না? এভাবেই কাফিরদের জন্য তাদের কৃতকর্ম সুশোভিত করা হয়েছে ।

**123.** وَكَذَٰلِكَ جَعَلۡنَا فِي كُلِّ قَرۡيَةٍ أَكَٰبِرَ مُجۡرِمِيهَا لِيَمۡكُرُواْ فِيهَاۖ وَمَا يَمۡكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمۡ وَمَا يَشۡعُرُونَ ﴿١٢٣﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা জাআলনা ফী কুল্লি কারয়াতিন আকাবিরা মুজরিমীহা লিয়ামকুরূ ফীহা ওয়া মা ইয়ামকুরূনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরূন।  
অর্থ: আর এভাবেই আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করতে দিয়েছি। কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে; অথচ তারা তা বুঝতে পারে না।

**124.** وَإِذَا جَآءَتۡهُمۡ ءَايَةٞ قَالُواْ لَن نُّؤۡمِنَ حَتَّىٰ نُؤۡتَىٰ مِثۡلَ مَآ أُوتِيَ رُسُلُ ٱللَّهِۘ ٱللَّهُ أَعۡلَمُ حَيۡثُ يَجۡعَلُ رِسَالَتَهُۥۗ سَيُصِيبُ ٱلَّذِينَ أَجۡرَمُواْ صَغَارٌ عِندَ ٱللَّهِ وَعَذَابٞ شَدِيدُۢ بِمَا كَانُواْ يَمۡكُرُونَ ﴿١٢٤﴾  
উচ্চারণ: ওয়া ইযা জাআতহুম আয়াতুন কালূ লান নুমিনা হাত্তা নুতা মিছলা মা ঊতিয়া রুসুলুল্লাহ, আল্লাহু আলামু হাইছু ইয়াজআলু রিসালাতাহূ সায়ুসীবুল লাযীনা আজরামূ সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদুম বিমা কানূ ইয়ামকুরূন।  
অর্থ: আর যখনই তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন তারা বলে: ‘আল্লাহর রাসূলগণকে যা দেয়া হয়েছিল আমাদেরকেও তা দেওয়া না হলে, আমরা কখনোই ঈমান আনবো না।’ আল্লাহই ভালো জানেন, তিনি তাঁর রিসালাতের দায়িত্ব কার ওপর অর্পণ করবেন। যারা অপরাধ করেছে, তাদের চক্রান্তের কারণে অচিরেই তারা আল্লাহর কাছে লাঞ্ছনা ও কঠোর শাস্তিতে নিপতিত হবে।

**125.** فَمَن يُرِدِ ٱللَّهُ أَن يَهۡدِيَهُۥ يَشۡرَحۡ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِۖ وَمَن يُرِدۡ أَن يُضِلَّهُۥ يَجۡعَلۡ صَدۡرَهُۥ ضَيِّقًا حَرَجٗا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي ٱلسَّمَآءِۚ كَذَٰلِكَ يَجۡعَلُ ٱللَّهُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ ﴿١٢٥﴾  
উচ্চারণ: ফামাই ইউরিদিল্লাহু আই ইয়াহদিয়াহূ ইয়াশরাহ সাদরাহূ লিল ইসলামি ওয়া মাই ইউরিদ আই ইউদিল্লাহূ ইয়াজআল সাদরাহূ দায়্যিকান হারাজান কাআন্নামা ইয়াস্সাআদু ফিস সামাই কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল লাযীনা লা ইউমিনূন।  
অর্থ: সুতরাং আল্লাহ কাউকে হিদায়াত দান করতে চাইলে, তিনি তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। অন্যদিকে কাউকে বিপথগামী করতে চাইলে, তিনি তার বক্ষকে অতিশয় সংকীর্ণ করে দেন। তখন (তার কাছে ইসলামে প্রবেশ করাটা) মনে হয়, সে কষ্ট করে আকাশে সিঁড়ি বেয়ে উঠছে। যারা ঈমান আনে না, আল্লাহ এভাবেই তাদের ওপর অপবিত্রতা আরোপ করেন।

**126.** وَهَٰذَا صِرَٰطُ رَبِّكَ مُسۡتَقِيمٗاۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَذَّكَّرُونَ ﴿١٢٦﴾  
উচ্চারণ: ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুসতাকীমান কাদ ফাস্সালনাল আয়াতি লিকাওমিই ইয়ায্যাক্কারূন।  
অর্থ: আর এটাই তোমার রবের নির্দেশিত সরল পথ। যারা উপদেশ গ্রহণ করে, আমি তাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেছি।

**127.** ۞ لَهُمۡ دَارُ ٱلسَّلَٰمِ عِندَ رَبِّهِمۡۖ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٢٧﴾  
উচ্চারণ: লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুওয়া ওয়ালিয়্যুহুম বিমা কানূ ইয়ামালূন।  
অর্থ: তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট শান্তির আবাস। আর তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ তিনিই হবেন, তাদের অভিভাবক।

**128.** وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ قَدِ ٱسۡتَكۡثَرۡتُم مِّنَ ٱلۡإِنسِۖ وَقَالَ أَوۡلِيَآؤُهُم مِّنَ ٱلۡإِنسِ رَبَّنَا ٱسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٖ وَبَلَغۡنَآ أَجَلَنَا ٱلَّذِيٓ أَجَّلۡتَ لَنَاۚ قَالَ ٱلنَّارُ مَثۡوَىٰكُمۡ خَٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ ﴿١٢٨﴾  
উচ্চারণ: ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামীআই ইয়া মাশারাল জিন্নি কাদিস তাকছারতুম মিনাল ইনসি ওয়া কালা আওলিয়াউহুম মিনাল ইনসি রাব্বানাস তামতাআ বাদুনা বিবাদিও ওয়া বালাগনা আজালানাল লাযী আজ্জালতা লানা কালান নারু মাছওয়াকুম খালিদীনা ফীহা ইল্লা মা শাআল্লাহু ইন্না রাব্বাকা হাকীমুন আলীম।  
অর্থ: আর যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং বলবেন: ‘হে জিন সম্প্রদায়! তোমরা তো অনেক লোককে পথভ্রষ্ট করেছিলে।’ তখন তাদের অনুসারী মানুষরা বলবে: ’হে আমাদের রব! আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা সে সময়ে উপনীত হয়েছি, যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন।’ আল্লাহ বলবেন: ‘আগুনই তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হবে, তবে আল্লাহ অন্য কিছু চাইলে সেটা ভিন্ন কথা। নিশ্চয় তোমার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’

**129.** وَكَذَٰلِكَ نُوَلِّي بَعۡضَ ٱلظَّٰلِمِينَ بَعۡضَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿١٢٩﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা নুওয়াল্লী বাদায যালিমীনা বাদাম বিমা কানূ ইয়াকসিবূন।  
অর্থ: আর এভাবেই আমি যালিমদের একদলকে তাদের কৃতকর্মের কারণে আরেক দলের বন্ধু বানিয়ে দেই।

**130.** يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ أَلَمۡ يَأۡتِكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَقُصُّونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِي وَيُنذِرُونَكُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَاۚ قَالُواْ شَهِدۡنَا عَلَىٰٓ أَنفُسِنَاۖ وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ ﴿١٣٠﴾  
উচ্চারণ: ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুস্সূনা আলাইকুম আয়াতী ওয়া ইউনযিরূনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা কালূ শাহিদনা আলা আনফুসিনা ওয়া গার্রাতহুমুল হায়াতুদ দুনয়া ওয়া শাহিদূ আলা আনফুসিহিম আন্নাহুম কানূ কাফিরীন।  
অর্থ: হে জিন ও মানবজাতি, তোমাদের মধ্য থেকে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি, যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত?’ তারা বলবে: ‘আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি।’ আর দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। আর তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে, তারা ছিল কাফির।

**131.** ذَٰلِكَ أَن لَّمۡ يَكُن رَّبُّكَ مُهۡلِكَ ٱلۡقُرَىٰ بِظُلۡمٖ وَأَهۡلُهَا غَٰفِلُونَ ﴿١٣١﴾  
উচ্চারণ: যালিকা আল লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিও ওয়া আহলুহা গাফিলূন।  
অর্থ: এটা এ জন্যে যে, কোনো জনপদের অধিবাসীরা গাফিল থাকা অবস্থায় তাদের যুলমের কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া তোমার রবের কাজ নয়।

**132.** وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ ﴿١٣٢﴾  
উচ্চারণ: ওয়া লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলূ ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালূন।  
অর্থ: আর প্রত্যেকের আমল অনুযায়ী তার মর্যাদা নির্ধারিত হবে এবং তারা যে আমল করে, সে সম্বন্ধে তোমার রব গাফিল নন।

**133.** وَرَبُّكَ ٱلۡغَنِيُّ ذُو ٱلرَّحۡمَةِۚ إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَسۡتَخۡلِفۡ مِنۢ بَعۡدِكُم مَّا يَشَآءُ كَمَآ أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوۡمٍ ءَاخَرِينَ ﴿١٣٣﴾  
উচ্চারণ: ওয়া রাব্বুকাল গানিয়্যু যুর রাহমাতি ইই ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াসতাখলিফ মিম বাদিকুম মা ইয়াশাউ কামা আনশাআকুম মিন যুর্রিয়্যাতি কাওমিন আখারীন।  
অর্থ: আর তোমার রব অমুখাপেক্ষী, দয়ালু। তিনি ইচ্ছে করলে, তোমাদেরকে সরিয়ে নিবেন এবং তোমাদের পরে যাকে ইচ্ছে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তিনি তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশধারা থেকে সৃষ্টি করেছেন।

**134.** إِنَّ مَا تُوعَدُونَ لَأٓتٖۖ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ ﴿١٣٤﴾  
উচ্চারণ: ইন্না মা তূআদূনা লাআতিও ওয়া মা আনতুম বিমুজিযীন।  
অর্থ: নিশ্চয় তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে, তা অবশ্যই আসবে এবং তোমরা অক্ষম করতে পারবে না।

**135.** قُلۡ يَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَامِلٞۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ مَن تَكُونُ لَهُۥ عَٰقِبَةُ ٱلدَّارِۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ ﴿١٣٥﴾  
উচ্চারণ: কুল ইয়া কাওমি মালূ আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাওফা তালামূনা মান তাকূনু লাহূ আকিবাতুদ দারি ইন্নাহূ লা ইউফলিহুয যালিমূন।  
অর্থ: (হে রাসূল!) বলো: ‘হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে (কুফরি ও ভ্রষ্টতার উপর অবিচল) থেকে কাজ করো, নিশ্চয় আমিও কাজ করছি। অচিরেই তোমরা জানতে পারবে, কার পরিণাম হবে কল্যাণময়। নিশ্চয়ই যালিমরা কিছুতেই সফল হবে না।’

**136.** وَجَعَلُواْ لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ ٱلۡحَرۡثِ وَٱلۡأَنۡعَٰمِ نَصِيبٗا فَقَالُواْ هَٰذَا لِلَّهِ بِزَعۡمِهِمۡ وَهَٰذَا لِشُرَكَآئِنَاۖ فَمَا كَانَ لِشُرَكَآئِهِمۡ فَلَا يَصِلُ إِلَى ٱللَّهِۖ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَآئِهِمۡۗ سَآءَ مَا يَحۡكُمُونَ ﴿١٣٦﴾  
উচ্চারণ: ওয়া জাআলূ লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারছি ওয়াল আনআমি নাসীবান ফাকালূ হাযা লিল্লাহি বিযামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহি ওয়া মা কানা লিল্লাহি ফাহুওয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম সাআ মা ইয়াহকুমূন।  
অর্থ: আর আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন, তা থেকে তারা আল্লাহর জন্য একটি অংশ নির্দিষ্ট করে এবং তাদের ধারণা অনুযায়ী বলে: ‘এটা আল্লাহর জন্য এবং এটা আমাদের শরিকদের জন্য।’ অতঃপর যা তাদের শরিকদের অংশ, তা আল্লাহর কাছে পৌঁছায় না; অথচ আল্লাহর অংশ তাদের শরিকদের কাছে পৌঁছায়। তাদের ফয়সালা কতই না নিকৃষ্ট!

**137.** وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٖ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ قَتۡلَ أَوۡلَٰدِهِمۡ شُرَكَآؤُهُمۡ لِيُرۡدُوهُمۡ وَلِيَلۡبِسُواْ عَلَيۡهِمۡ دِينَهُمۡۖ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ ﴿١٣٧﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা যায়্যানা লিকাছীরিম মিনাল মুশরিকীনা কাতলা আওলাদিহিম শুরাকাউহুম লিয়ুরদূহুম ওয়া লিয়ালবিসূ আলাইহিম দীনাহুম ওয়া লাও শাআল্লাহু মা ফাআলূহু ফাযারহুম ওয়া মা ইয়াফতারূন।  
অর্থ: আর এভাবে তাদের শরিক শয়তানরা বহু মুশরিকদের নিকট তাদের সন্তানদের হত্যাকে সুশোভিত করেছে , তাদের ধ্বংসের উদ্দেশ্যে এবং তাদের দীন সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্যে। আর আল্লাহ ইচ্ছে করলে, তারা এসব করতে পারতো না। কাজেই তাদেরকে তাদের মিথ্যা রটনা নিয়েই থাকতে দাও।

**138.** وَقَالُواْ هَٰذِهِۦٓ أَنۡعَٰمٞ وَحَرۡثٌ حِجۡرٞ لَّا يَطۡعَمُهَآ إِلَّا مَن نَّشَآءُ بِزَعۡمِهِمۡ وَأَنۡعَٰمٌ حُرِّمَتۡ ظُهُورُهَا وَأَنۡعَٰمٞ لَّا يَذۡكُرُونَ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا ٱفۡتِرَآءً عَلَيۡهِۚ سَيَجۡزِيهِم بِمَا كَانُواْ يَفۡتَرُونَ ﴿١٣٨﴾  
উচ্চারণ: ওয়া কালূ হাযিহী আনআমুও ওয়া হারছুন হিজরুল লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিযামিহিম ওয়া আনআমুন হুর্রিমাত যুহূরুহা ওয়া আনআমুল লা ইয়াযকুরূনাস মাল্লাহি আলাইহাফ তিরাআন আলাইহি সায়াজযীহিম বিমা কানূ ইয়াফতারূন।  
অর্থ: আর তারা তাদের ভ্রান্ত ধারণা অনুযায়ী বলে: ‘এসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ; আমরা যাকে চাইবো সে ছাড়া কেউ এসব খেতে পারবে না।’ তাছাড়া কিছু সংখ্যক গবাদি পশুর পিঠে আরোহণ করা নিষিদ্ধ করা হয়েছে এবং কিছু সংখ্যক গবাদি পশু যবহ করার সময় তারা আল্লাহর নাম নেয় না। তাদের এসব বিধি নিষেধ মূলত আল্লাহর ওপর ডাহা মিথ্যা রটনা। তিনি অবশ্যই তাদেরকে তাদের এ মিথ্যা রটনার শাস্তি অচিরেই প্রদান করবেন।

**139.** وَقَالُواْ مَا فِي بُطُونِ هَٰذِهِ ٱلۡأَنۡعَٰمِ خَالِصَةٞ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰٓ أَزۡوَٰجِنَاۖ وَإِن يَكُن مَّيۡتَةٗ فَهُمۡ فِيهِ شُرَكَآءُۚ سَيَجۡزِيهِمۡ وَصۡفَهُمۡۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٞ ﴿١٣٩﴾  
উচ্চারণ: ওয়া কালূ মা ফী বুতূনি হাযিহিল আনআমি খালিসাতুল লিযুকূরিনা ওয়া মুহার্রামুন আলা আযওয়াজিনা ওয়া ইই ইয়াকুম মাইতাতান ফাহুম ফীহি শুরাকাউ সায়াজযীহিম ওয়াসফাহুম ইন্নাহূ হাকীমুন আলীম।  
অর্থ: তারা আরো বলে: ‘এ চতুষ্পদ জন্তুগুলোর পেটে যা আছে, তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং এটা আমাদের স্ত্রীদের জন্য হারাম। কিন্তু সেটা যদি মৃত হয়, তবে সবাই এতে অংশীদার।’ অচিরেই তিনি তাদেরকে তাদের এরূপ বিধিনিষেধ আরোপের শাস্তি প্রদান করবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

**140.** قَدۡ خَسِرَ ٱلَّذِينَ قَتَلُوٓاْ أَوۡلَٰدَهُمۡ سَفَهَۢا بِغَيۡرِ عِلۡمٖ وَحَرَّمُواْ مَا رَزَقَهُمُ ٱللَّهُ ٱفۡتِرَآءً عَلَى ٱللَّهِۚ قَدۡ ضَلُّواْ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ ﴿١٤٠﴾  
উচ্চারণ: কাদ খাসিরাল লাযীনা কাতালূ আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলমিও ওয়া হার্রামূ মা রাযাকাহুমুল্লাহুফ তিরাআন আলাল্লাহি কাদ দাল্লূ ওয়া মা কানূ মুহতাদীন।  
অর্থ: অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে এবং আল্লাহর ওপর মিথ্যা রটনা করে আল্লাহর দেয়া রিযক হারাম করেছে। তারা অবশ্যই পথভ্রষ্ট হয়েছে এবং তারা কখনোই হিদায়াতপ্রাপ্ত ছিল না।

**141.** ۞ وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ جَنَّٰتٖ مَّعۡرُوشَٰتٖ وَغَيۡرَ مَعۡرُوشَٰتٖ وَٱلنَّخۡلَ وَٱلزَّرۡعَ مُخۡتَلِفًا أُكُلُهُۥ وَٱلزَّيۡتُونَ وَٱلرُّمَّانَ مُتَشَٰبِهٗا وَغَيۡرَ مُتَشَٰبِهٖۚ كُلُواْ مِن ثَمَرِهِۦٓ إِذَآ أَثۡمَرَ وَءَاتُواْ حَقَّهُۥ يَوۡمَ حَصَادِهِۦۖ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ ﴿١٤١﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী আনশাআ জান্নাতিম মারূশাতিও ওয়া গাইরা মারূশাতিও ওয়ান নাখলা ওয়ায যারআ মুখতালিফান উকুলুহূ ওয়ায যাইতূনা ওয়ার রুম্মানা মুতাশাবিহাও ওয়া গাইরা মুতাশাবিহিন কুলূ মিন ছামারিহী ইযা আছমারা ওয়া আতূ হাক্কাহূ ইয়াওমা হাসাদিহী ওয়া লা তুসরিফূ ইন্নাহূ লা ইউহিব্বুল মুসরিফীন।  
অর্থ: আর তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ, যার কিছু মাচায় তোলা হয়, আর কিছু তোলা হয় না এবং খেজুর গাছ ও বিভিন্ন আকৃতি ও স্বাদের ফসল, আর যায়তুন ও আনার, এগুলো একটি অন্যটির মত, তবে ভিন্ন ভিন্ন রকমের। যখন ওগুলো ফলবান হবে, তখন সেগুলোর ফল খাবে এবং ফসল তোলার দিন সে সবের হক প্রদান করবে। আর তোমরা সীমারেখা অতিক্রম করো না। কারণ আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না।

**142.** وَمِنَ ٱلۡأَنۡعَٰمِ حَمُولَةٗ وَفَرۡشٗاۚ كُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ﴿١٤٢﴾  
উচ্চারণ: ওয়া মিনাল আনআমি হামূলাতাও ওয়া ফারশান কুলূ মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিঊ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহূ লাকুম আদুওওয়ুম মুবীন।  
অর্থ: আর তিনি গবাদি পশুর মধ্যে কিছু ভারবাহী ও কিছু ছোট পশু সৃষ্টি করেছেন। আল্লাহ যা রিযক হিসেবে তোমাদেরকে দিয়েছেন, তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ, সে তো তোমাদের প্রকাশ্য শক্র।

**143.** ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۖ مِّنَ ٱلضَّأۡنِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡمَعۡزِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ نَبِّـُٔونِي بِعِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٤٣﴾  
উচ্চারণ: ছামানিয়াতা আযওয়াজিম মিনাদ দানিছ নাইনি ওয়া মিনাল মাযিছ নাইনি কুল আয যাকারাইনি হার্রামা আমিল উনছায়াইনি আম্মাশ তামালাত আলাইহি আরহামুল উনছায়াইনি নাব্বিঊনী বিইলমিন ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: তিনি আট প্রকারের পশু সৃষ্টি করেছেন, মেষের দুটি ও ছাগলের দুটি। তুমি বলো: ‘নর দুটিই কি তিনি হারাম করেছেন কিংবা মাদি দুটিই অথবা মাদি দুটির গর্ভে যা আছে, তা হারাম করেছেন? তোমরা সত্যবাদী হলে, প্রমাণসহ আমাকে অবহিত করো।

**144.** وَمِنَ ٱلۡإِبِلِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡبَقَرِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ وَصَّىٰكُمُ ٱللَّهُ بِهَٰذَاۚ فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا لِّيُضِلَّ ٱلنَّاسَ بِغَيۡرِ عِلۡمٍۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿١٤٤﴾  
উচ্চারণ: ওয়া মিনাল ইবিলিছ নাইনি ওয়া মিনাল বাকারিছ নাইনি কুল আয যাকারাইনি হার্রামা আমিল উনছায়াইনি আম্মাশ তামালাত আলাইহি আরহামুল উনছায়াইনি আম কুনতুম শুহাদাআ ইয ওয়াস্সাকুমুল্লাহু বিহাযা ফামান আযলামু মিম্মানিফ তারা আলাল্লাহি কাযিবাল লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলমিন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমায যালিমীন।  
অর্থ: আর উট থেকে দু’টি ও গাভি থেকে দু’টি। বলো: ‘নর দুটিই কি তিনি হারাম করেছেন কিংবা মাদি দুটিই অথবা মাদি দুটির গর্ভে যা আছে, তা তিনি হারাম করেছেন? নাকি আল্লাহ যখন তোমাদেরকে এসব নির্দেশ দান করেছেন তখন তোমরা উপস্থিত ছিলে?’ কাজেই যে ব্যক্তি না জেনে, মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর উপর মিথ্যা রটনা করে, তার চেয়ে বড় যালিম আর কে? নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।

**145.** قُل لَّآ أَجِدُ فِي مَآ أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٖ يَطۡعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيۡتَةً أَوۡ دَمٗا مَّسۡفُوحًا أَوۡ لَحۡمَ خِنزِيرٖ فَإِنَّهُۥ رِجۡسٌ أَوۡ فِسۡقًا أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۚ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ رَبَّكَ غَفُورٞ رَّحِيمٞ ﴿١٤٥﴾  
উচ্চারণ: কুল লা আজিদু ফী মা ঊহিয়া ইলায়্যা মুহার্রামান আলা তাইমিই ইয়াতআমুহূ ইল্লা আই ইয়াকূনা মাইতাতান আও দামাম মাসফূহান আও লাহমা খিনযীরিন ফা ইন্নাহূ রিজসুন আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহী ফামানিদ তুর্রা গাইরা বাগিও ওয়া লা আদিন ফা ইন্না রাব্বাকা গাফূরুর রাহীম।  
অর্থ: বল: ‘আমার প্রতি যে অহী নাযিল হয়েছে তাতে, লোকে যা খায় তার মধ্যে আমি মৃত প্রাণী, প্রবাহিত রক্ত ও শূকরের মাংস ছাড়া আর কিছু হারাম পাই না। কেননা এগুলো অবশ্যই অপবিত্র অথবা এমন অবৈধ, যা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য উৎসর্গ করা হয়েছে।’ তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে অবাধ্য ও সীমালঙ্ঘন না করে তা গ্রহণে বাধ্য হয়েছে । কারণ নিশ্চয় তোমার রব পরম ক্ষমাশীল, অতি দয়ালু।

**146.** وَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا كُلَّ ذِي ظُفُرٖۖ وَمِنَ ٱلۡبَقَرِ وَٱلۡغَنَمِ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتۡ ظُهُورُهُمَآ أَوِ ٱلۡحَوَايَآ أَوۡ مَا ٱخۡتَلَطَ بِعَظۡمٖۚ ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِبَغۡيِهِمۡۖ وَإِنَّا لَصَٰدِقُونَ ﴿١٤٦﴾  
উচ্চারণ: ওয়া আলাল লাযীনা হাদূ হার্রামনা কুল্লা যী যুফুরিও ওয়া মিনাল বাকারি ওয়াল গানামি হার্রামনা আলাইহিম শুহূমাহুমা ইল্লা মা হামালাত যুহূরুহুমা আওয়িল হাওয়ায়া আও মাখ তালাতা বিআযমিন যালিকা জাযাইনাহুম বিবাগয়িহিম ওয়া ইন্না লাসাদিকূন।  
অর্থ: আর আমি ইয়াহূদীদের জন্য সমস্ত নখরধারী (প্রাণী) হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য হারাম করেছিলাম; তবে এগুলোর পিঠের অথবা অন্ত্রের কিংবা হাড়ের সাথে লেগে থাকা চর্বি ছাড়া। তাদের অবাধ্যতার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আর নিশ্চয় আমিসত্যবাদী।

**147.** فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمۡ ذُو رَحۡمَةٖ وَٰسِعَةٖ وَلَا يُرَدُّ بَأۡسُهُۥ عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡمُجۡرِمِينَ ﴿١٤٧﴾  
উচ্চারণ: ফা ইন কায্যাবূকা ফাকুর রাব্বুকুম যূ রাহমাতিও ওয়াসিআতিও ওয়া লা ইউরাদ্দু বাসুহূ আনিল কাওমিল মুজরিমীন।  
অর্থ: অতঃপর তারা যদি তোমার ওপর মিথ্যারোপ করে, তবে তাদেরকে বলো, ‘তোমাদের রব প্রশস্ত অনুগ্রহের মালিক। আর তাঁর শাস্তি অপরাধী সম্প্রদায়ের ওপর থেকে ফেরানো হয় না।’

**148.** سَيَقُولُ ٱلَّذِينَ أَشۡرَكُواْ لَوۡ شَآءَ ٱللَّهُ مَآ أَشۡرَكۡنَا وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمۡنَا مِن شَيۡءٖۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ حَتَّىٰ ذَاقُواْ بَأۡسَنَاۗ قُلۡ هَلۡ عِندَكُم مِّنۡ عِلۡمٖ فَتُخۡرِجُوهُ لَنَآۖ إِن تَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ أَنتُمۡ إِلَّا تَخۡرُصُونَ ﴿١٤٨﴾  
উচ্চারণ: সায়াকূলুল লাযীনা আশরাকূ লাও শাআল্লাহু মা আশরাকনা ওয়া লা আবাউনা ওয়া লা হার্রামনা মিন শাইইন কাযালিকা কায্যাবাল লাযীনা মিন কাবলিহিম হাত্তা যাকূ বাসানা কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজূহু লানা ইন তাত্তাবিঊনা ইল্লায যান্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসূন।  
অর্থ: অচিরেই মুশরিকরা বলবে: ‘আল্লাহ যদি চাইতেন, আমরা ও আমাদের পিতৃপুরুষরা শিরক করতাম না এবং আমরা কোন কিছু হারাম করতাম না।’ এভাবেই তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছে, যে পর্যন্ত না তারা আমার শাস্তি আস্বাদন করেছে। বলো: ‘তোমাদের কাছে কি কোন জ্ঞান আছে, যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে? তোমরা তো শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মনগড়া কথা বলো।'

**149.** قُلۡ فَلِلَّهِ ٱلۡحُجَّةُ ٱلۡبَٰلِغَةُۖ فَلَوۡ شَآءَ لَهَدَىٰكُمۡ أَجۡمَعِينَ ﴿١٤٩﴾  
উচ্চারণ: কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগাতু ফালাও শাআ লাহাদাকুম আজমাঈন।  
অর্থ: বল: ‘চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই। সুতরাং তিনি যদি ইচ্ছে করতেন, তবে তোমাদের সবাইকে অবশ্যই হিদায়াত দান করতেন।’

**150.** قُلۡ هَلُمَّ شُهَدَآءَكُمُ ٱلَّذِينَ يَشۡهَدُونَ أَنَّ ٱللَّهَ حَرَّمَ هَٰذَاۖ فَإِن شَهِدُواْ فَلَا تَشۡهَدۡ مَعَهُمۡۚ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ وَهُم بِرَبِّهِمۡ يَعۡدِلُونَ ﴿١٥٠﴾  
উচ্চারণ: কুল হালুম্মা শুহাদাআকুমুল লাযীনা ইয়াশহাদূনা আন্নাল্লাহা হার্রামা হাযা ফা ইন শাহিদূ ফালা তাশহাদ মাআহুম ওয়া লা তাত্তাবি আহওয়াআল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ওয়াল লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলূন।  
অর্থ: বল: ‘আল্লাহ যে এটা হারাম করেছেন, এ ব্যাপারে যারা সাক্ষ্য দিবে, তাদেরকে হাজির করো। তারা সাক্ষ্য দিলেও, তুমি তাদের সাথে সাক্ষ্য দিবে না। আর তুমি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না, যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং আখিরাতে ঈমান রাখে না। আর তারাই তাদের রবের সমকক্ষ দাঁড় করায়।’

**151.** ۞ قُلۡ تَعَالَوۡاْ أَتۡلُ مَا حَرَّمَ رَبُّكُمۡ عَلَيۡكُمۡۖ أَلَّا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗاۖ وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُم مِّنۡ إِمۡلَٰقٖ نَّحۡنُ نَرۡزُقُكُمۡ وَإِيَّاهُمۡۖ وَلَا تَقۡرَبُواْ ٱلۡفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَۖ وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴿١٥١﴾  
উচ্চারণ: কুল তাআলাও আতলু মা হার্রামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকূ বিহী শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া লা তাকতুলূ আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়া লা তাকতুলুন নাফসাল লাতী হার্রামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াস্সাকুম বিহী লাআল্লাকুম তাকিলূন।  
অর্থ: বল: ‘এসো তোমাদের রব তোমাদের ওপর যা হারাম করেছেন, আমি তা তোমাদেরকে তিলাওয়াত করে শুনাচ্ছি। সেগুলো হচ্ছে: ‘তোমরা তাঁর সাথে কোনো কিছুকে শরিক করবে না, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, আমিই তোমাদেরকে ও তাদেরকে রিযক দিয়ে থাকি। প্রকাশ্যে হোক কিংবা গোপনে, অশ্লীল কাজের ধারে-কাছেও যাবে না। আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন, যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না।’ তিনি তোমাদেরকে এ আদেশ দিয়েছেন, যেন তোমরা বুঝতে পারো।

**152.** وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَٱلۡمِيزَانَ بِٱلۡقِسۡطِۖ لَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۖ وَإِذَا قُلۡتُمۡ فَٱعۡدِلُواْ وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰۖ وَبِعَهۡدِ ٱللَّهِ أَوۡفُواْۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ﴿١٥٢﴾  
উচ্চারণ: ওয়া লা তাকরাবূ মালাল ইয়াতীমি ইল্লা বিল লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহূ ওয়া আওফুল কাইলা ওয়াল মীযানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়ুসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলূ ওয়া লাও কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফূ যালিকুম ওয়াস্সাকুম বিহী লাআল্লাকুম তাযাক্কারূন।  
অর্থ: ‘ইয়াতীম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম পন্থা ছাড়া তোমরা তার সম্পদের নিকটবর্তীও হয়ো না । আর পরিমাপ ও ওজনে ইনসাফের সাথে পরিপূর্ণ দাও। আমি কাউকে তার সাধ্যের চেয়ে বেশি দায়িত্বভার অর্পণ করি না। আর যখন তোমরা কথা বলবে , তখন ন্যায্য কথা বলবে; যদিও তা আত্মীয়-স্বজনের বিপক্ষে হয় এবং আল্লাহকে দেয়া অঙ্গীকার পূর্ণ করো। এ বিষয়গুলোর নির্দেশ তিনি তোমাদেরকে দিয়েছেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।’

**153.** وَأَنَّ هَٰذَا صِرَٰطِي مُسۡتَقِيمٗا فَٱتَّبِعُوهُۖ وَلَا تَتَّبِعُواْ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمۡ عَن سَبِيلِهِۦۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴿١٥٣﴾  
উচ্চারণ: ওয়া আন্না হাযা সিরাতী মুসতাকীমান ফাত্তাবিঊহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফার্রাকা বিকুম আন সাবীলিহী যালিকুম ওয়াস্সাকুম বিহী লাআল্লাকুম তাত্তাকূন।  
অর্থ: আর এ পথই আমার সরল সঠিক পথ। কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথের অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেন তোমরা তাঁকে ভয় করতে পারো।

**154.** ثُمَّ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ تَمَامًا عَلَى ٱلَّذِيٓ أَحۡسَنَ وَتَفۡصِيلٗا لِّكُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ لَّعَلَّهُم بِلِقَآءِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ ﴿١٥٤﴾  
উচ্চারণ: ছুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল লাযী আহসানা ওয়া তাফসীলাল লিকুল্লি শাইইও ওয়া হুদাও ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনূন।  
অর্থ: অতঃপর আমি মূসাকে প্রদান করেছি কিতাব, যা ছিল সৎকর্মপরায়ণদের জন্যে পরিপূর্ণতা, সবকিছুর বিশদ বিবরণ, হিদায়াত এবং রহমতস্বরূপ, যাতে তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে ঈমান রাখে।

**155.** وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ مُبَارَكٞ فَٱتَّبِعُوهُ وَٱتَّقُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿١٥٥﴾  
উচ্চারণ: ওয়া হাযা কিতাবুন আনযালনাহু মুবারাকুন ফাত্তাবিঊহু ওয়াত্তাকূ লাআল্লাকুম তুরহামূন।  
অর্থ: আর এটি কিতাব, যা আমি অতি বরকতময় করে নাযিল করেছি। কাজেই তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।

**156.** أَن تَقُولُوٓاْ إِنَّمَآ أُنزِلَ ٱلۡكِتَٰبُ عَلَىٰ طَآئِفَتَيۡنِ مِن قَبۡلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمۡ لَغَٰفِلِينَ ﴿١٥٦﴾  
উচ্চারণ: আন তাকূলূ ইন্নামা উনযিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন কাবলিনা ওয়া ইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলীন।  
অর্থ: যেন তোমরা এ কথা বলতে না পারো যে, ‘কিতাব তো শুধু আমাদের পূর্বে দুটি সম্প্রদায়ের প্রতিই নাযিল হয়েছিল; অথচ আমরা তাদের কিতাবগুলো পাঠ করতে কিছুতেই সক্ষম নই।’

**157.** أَوۡ تَقُولُواْ لَوۡ أَنَّآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡكِتَٰبُ لَكُنَّآ أَهۡدَىٰ مِنۡهُمۡۚ فَقَدۡ جَآءَكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞۚ فَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَذَّبَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَصَدَفَ عَنۡهَاۗ سَنَجۡزِي ٱلَّذِينَ يَصۡدِفُونَ عَنۡ ءَايَٰتِنَا سُوٓءَ ٱلۡعَذَابِ بِمَا كَانُواْ يَصۡدِفُونَ ﴿١٥٧﴾  
উচ্চারণ: আও তাকূলূ লাও আন্না উনযিলা আলাইনাল কিতাবু লাকুন্না আহদা মিনহুম ফাকাদ জাআকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুন ফামান আযলামু মিম্মান কায্যাবা বিআয়াতিল্লাহি ওয়া সাদাফা আনহা সানাজযিল লাযীনা ইয়াসদিফূনা আন আয়াতিনা সূআল আযাবি বিমা কানূ ইয়াসদিফূন।  
অর্থ: যাতে তোমরা এ কথাও বলতে না পারো যে, ‘যদি আমাদের প্রতি কিতাব নাযিল হত, তবে আমরা তো তাদের চেয়ে বেশি হিদায়াত প্রাপ্ত হতাম।’ এখন তো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমত এসেছে। অতঃপর যে আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার চেয়ে বড় যালিম আর কে? যারা আমার আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের বিমুখ হওয়ার কারণে, অচিরেই আমি তাদেরকে নিকৃষ্ট শাস্তি দিবো।

**158.** هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ يَأۡتِيَ رَبُّكَ أَوۡ يَأۡتِيَ بَعۡضُ ءَايَٰتِ رَبِّكَۗ يَوۡمَ يَأۡتِي بَعۡضُ ءَايَٰتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفۡسًا إِيمَٰنُهَا لَمۡ تَكُنۡ ءَامَنَتۡ مِن قَبۡلُ أَوۡ كَسَبَتۡ فِيٓ إِيمَٰنِهَا خَيۡرٗاۗ قُلِ ٱنتَظِرُوٓاْ إِنَّا مُنتَظِرُونَ ﴿١٥٨﴾  
উচ্চারণ: হাল ইয়ানযুরূনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিকা ইয়াওমা ইয়াতী বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন কাবলু আও কাসাবাত ফী ঈমানিহা খাইরান কুলিন তাযিরূ ইন্না মুনতাযিরূন।  
অর্থ: তারা শুধু এরই তো প্রতীক্ষা করে যে, তাদের কাছেফিরিশতা আসবে, কিংবা তোমার রব আসবেন, কিংবা তোমার রবের কোনো নিদর্শন আসবে? যেদিন তোমার রবের কোন নিদর্শন আসবে সেদিন তার ঈমান কোনো কাজে আসবে না, যে পূর্বে ঈমান আনেনি অথবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে ইতঃপূর্বে কল্যাণ লাভ করেনি। বল: ‘তোমরা প্রতীক্ষা করো , আমরাও প্রতীক্ষায় রইলাম।’

**159.** إِنَّ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗا لَّسۡتَ مِنۡهُمۡ فِي شَيۡءٍۚ إِنَّمَآ أَمۡرُهُمۡ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَفۡعَلُونَ ﴿١٥٩﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ফার্রাকূ দীনাহুম ওয়া কানূ শিয়াআল লাসতা মিনহুম ফী শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি ছুম্মা ইউনাব্বিউহুম বিমা কানূ ইয়াফআলূন।  
অর্থ: নিশ্চয় যারা তাদের দীনকে বিচ্ছিন্ন করেছে এবং বিভিন্ন দল-উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোন দায়িত্ব তোমার নেই। তাদের ফয়সালার দায়িত্ব তো আল্লাহর ওপর। অতঃপর তিনি তাদের কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে অবহিত করবেন।

**160.** مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ عَشۡرُ أَمۡثَالِهَاۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَا وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿١٦٠﴾  
উচ্চারণ: মান জাআ বিল হাসানাতি ফালাহূ আশরু আমছালিহা ওয়া মান জাআ বিস সায়্যিআতি ফালা ইউজযা ইল্লা মিছলাহা ওয়া হুম লা ইউযলামূন।  
অর্থ: যে মু’মিন কোন সৎকাজ নিয়ে আসবে, তার জন্য রয়েছে দশ গুণ প্রতিদান। আর যে অসৎ কাজ নিয়ে আসবে, তাকে সমপরিমাণই শাস্তি দেয়া হবে এবং তাদেরকেকোন যুলম করা হবে না।

**161.** قُلۡ إِنَّنِي هَدَىٰنِي رَبِّيٓ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ دِينٗا قِيَمٗا مِّلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۚ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴿١٦١﴾  
উচ্চারণ: কুল ইন্নানী হাদানী রাব্বী ইলা সিরাতিম মুসতাকীমিন দীনান কিয়ামাম মিল্লাতা ইবরাহীমা হানীফাও ওয়া মা কানা মিনাল মুশরিকীন।  
অর্থ: বল: ‘নিশ্চয় আমার রব আমাকে সরল সঠিক পথের হিদায়াত দিয়েছেন। তা সুপ্রতিষ্ঠিত দীন, ইবরাহীমের একনিষ্ঠ আদর্শ, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।’

**162.** قُلۡ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحۡيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦٢﴾  
উচ্চারণ: কুল ইন্না সালাতী ওয়া নুসুকী ওয়া মাহয়ায়া ওয়া মামাতী লিল্লাহি রাব্বিল আলামীন।  
অর্থ: বল: ‘নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ বিশ্বজগতের রব আল্লাহরই জন্য।’

**163.** لَا شَرِيكَ لَهُۥۖ وَبِذَٰلِكَ أُمِرۡتُ وَأَنَا۠ أَوَّلُ ٱلۡمُسۡلِمِينَ ﴿١٦٣﴾  
উচ্চারণ: লা শারীকা লাহূ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আওওয়ালুল মুসলিমীন।  
অর্থ: ’তাঁর কোনো শরীক নেই। আর আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে এবং আমিই সর্বপ্রথম তাঁর সামনে আত্মসমর্পণকারী ।’

**164.** قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَبۡغِي رَبّٗا وَهُوَ رَبُّ كُلِّ شَيۡءٖۚ وَلَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٍ إِلَّا عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ ﴿١٦٤﴾  
উচ্চারণ: কুল আগাইরাল্লাহি আবগী রাব্বাও ওয়া হুওয়া রাব্বু কুল্লি শাইইও ওয়া লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়া লা তাযিরু ওয়াযিরাতুও ওয়িযরা উখরা ছুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফূন।  
অর্থ: বল: ‘আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন রব অনুসন্ধান করব? অথচ তিনিই সব কিছুর রব।’ আর প্রত্যেকে নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না। অতঃপর তোমাদেরকে তোমাদের রবের নিকটই ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে অবহিত করবেন, যেসব বিষয়ে তোমরা মতবিরোধ করেছিলে।

**165.** وَهُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَٰٓئِفَ ٱلۡأَرۡضِ وَرَفَعَ بَعۡضَكُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَبۡلُوَكُمۡ فِي مَآ ءَاتَىٰكُمۡۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمُۢ ﴿١٦٥﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফাআ বাদাকুম ফাওকা বাদিন দারাজাতিল লিয়াবলুওয়াকুম ফী মা আতাকুম ইন্না রাব্বাকা সারীউল ইকাবি ওয়া ইন্নাহূ লাগাফূরুর রাহীম।  
অর্থ: আর তিনিই তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি বানিয়েছেন এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন, সে বিষয়ে পরীক্ষা করার উদ্দেশ্যে তোমাদের কিছু লোককে অন্যের উপর উচ্চ মর্যাদা দিয়েছেন। নিশ্চয় তোমার রব দ্রুত শাস্তি প্রদানকারী এবং নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-আনআম](https://yasinsurah.com/bn/sura-al-anam/) · [সূরা আল-আনআম তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-anam/#tilawat)

## সূরা আল-আরাফ, আয়াত 1-87

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** الٓمٓصٓ ﴿١﴾  
উচ্চারণ: আলিফ লাম মীম সোয়াদ।  
অর্থ: আলিফ, লাম, মীম, সোয়াদ।

**2.** كِتَٰبٌ أُنزِلَ إِلَيۡكَ فَلَا يَكُن فِي صَدۡرِكَ حَرَجٞ مِّنۡهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ﴿٢﴾  
উচ্চারণ: কিতাবুন উনযিলা ইলাইকা ফালা ইয়াকুন ফী সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহী ওয়া যিকরা লিল মুমিনীন।  
অর্থ: এটি কিতাব, যা তোমার প্রতি নাযিল করা হয়েছে। সুতরাং তার সম্পর্কে তোমার অন্তরে যেন কোন সঙ্কীর্ণতা ও সন্দেহ না থাকে, যাতে তুমি এর দ্বারা সতর্ক করতে পারো এবং এটি মু’মিনদের জন্য উপদেশ।

**3.** ٱتَّبِعُواْ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡ وَلَا تَتَّبِعُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۗ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ﴿٣﴾  
উচ্চারণ: ইত্তাবিঊ মা উনযিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিঊ মিন দূনিহী আওলিয়াআ কালীলাম মা তাযাক্কারূন।  
অর্থ: (হে মানুষ!) তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে, তোমরা তার অনুসরণ করো এবং তাঁকে (আল্লাহকে) ছাড়া অন্য কাউকে অভিভাবকরূপে অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো।

**4.** وَكَم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا فَجَآءَهَا بَأۡسُنَا بَيَٰتًا أَوۡ هُمۡ قَآئِلُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া কাম মিন কারয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলূন।  
অর্থ: আর এমন বহু জনপদ রয়েছে, যা আমি (শাস্তির মাধ্যমে) ধ্বংস করে দিয়েছি। (যখনই তারা কুফরি ও ভ্রষ্টতার ওপর অটল ছিল) তখনই আমার শাস্তি রাতে অথবা দুপুরে তাদের ওপর আপতিত হয়েছিল, যখন তারা বিশ্রাম করছিল।

**5.** فَمَا كَانَ دَعۡوَىٰهُمۡ إِذۡ جَآءَهُم بَأۡسُنَآ إِلَّآ أَن قَالُوٓاْ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴿٥﴾  
উচ্চারণ: ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন কালূ ইন্না কুন্না যালিমীন।  
অর্থ: অতঃপর যখন আমার শাস্তি তাদের ওপর আপতিত হয়েছিল, তখন তাদের মুখে শুধু এ কথাই ছিল যে, ‘অবশ্যই আমরা যালিম ছিলাম।’

**6.** فَلَنَسۡـَٔلَنَّ ٱلَّذِينَ أُرۡسِلَ إِلَيۡهِمۡ وَلَنَسۡـَٔلَنَّ ٱلۡمُرۡسَلِينَ ﴿٦﴾  
উচ্চারণ: ফালানাসআলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালীন।  
অর্থ: অতঃপর আমি (কিয়ামতের দিন) অবশ্যই যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করব এবং অবশ্যই রাসূলগণকেও জিজ্ঞেস করব।

**7.** فَلَنَقُصَّنَّ عَلَيۡهِم بِعِلۡمٖۖ وَمَا كُنَّا غَآئِبِينَ ﴿٧﴾  
উচ্চারণ: ফালানাকুস্সান্না আলাইহিম বিইলমিও ওয়া মা কুন্না গাইবীন।  
অর্থ: অতঃপর অবশ্যই আমি তাদের কাছে পূর্ণ জ্ঞানের সাথে তাদের কাজগুলো বর্ণনা করব। আর আমি তো তাদের নিকট থেকে অনুপস্থিতও ছিলাম না।

**8.** وَٱلۡوَزۡنُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّۚ فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়াল ওয়াযনু ইয়াওমাইযিনিল হাক্কু ফামান ছাকুলাত মাওয়াযীনুহূ ফা উলাইকা হুমুল মুফলিহূন।  
অর্থ: আর সেদিন পরিমাপ হবে যথাযথ। সুতরাং যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম।

**9.** وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُم بِمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَظۡلِمُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া মান খাফ্ফাত মাওয়াযীনুহূ ফা উলাইকাল লাযীনা খাসিরূ আনফুসাহুম বিমা কানূ বিআয়াতিনা ইয়াযলিমূন।  
অর্থ: আর যাদের পাল্লা হালকা হবে, তারাই হবে সেই সব লোক, যারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। কারণ তারা আমার আয়াতসমূহের প্রতি যুলম করত।

**10.** وَلَقَدۡ مَكَّنَّٰكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَۗ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফীহা মাআয়িশা কালীলাম মা তাশকুরূন।  
অর্থ: আর অবশ্যই আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে তোমাদের জন্যে জীবনোপকরণসমূহ তৈরি করে দিয়েছি। অথচ তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো।

**11.** وَلَقَدۡ خَلَقۡنَٰكُمۡ ثُمَّ صَوَّرۡنَٰكُمۡ ثُمَّ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ لَمۡ يَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ ﴿١١﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ খালাকনাকুম ছুম্মা সাওওয়ারনাকুম ছুম্মা কুলনা লিল মালাইকাতিস জুদূ লিআদামা ফাসাজাদূ ইল্লা ইবলীসা লাম ইয়াকুম মিনাস সাজিদীন।  
অর্থ: আর অবশ্যই আমি (আল্লাহ) তোমাদেরকে (তোমাদের আদি পিতা আদমকে) সৃষ্টি করেছি। তারপর তোমাদের আকৃতি দিয়েছি। তারপর ফিরিশতাদেরকে বলেছি: ‘তোমরা আদমকে সাজদা করো।’ অতঃপর তারা সকলেই সাজদা করল ইবলিস ছাড়া। সে (অহংকার ও হঠকারিতাবশত) সাজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না।

**12.** قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسۡجُدَ إِذۡ أَمَرۡتُكَۖ قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ ﴿١٢﴾  
উচ্চারণ: কালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা কালা আনা খাইরুম মিনহু খালাকতানী মিন নারিও ওয়া খালাকতাহূ মিন তীন।  
অর্থ: তিনি বললেন, (হে ইবলিস!) আমি যখন তোমাকে আদেশ করেছিলাম, তখন সাজদা করতে তোমাকে কিসে বাধা দিল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে।

**13.** قَالَ فَٱهۡبِطۡ مِنۡهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَٱخۡرُجۡ إِنَّكَ مِنَ ٱلصَّٰغِرِينَ ﴿١٣﴾  
উচ্চারণ: কালা ফাহবিত মিনহা ফামা ইয়াকূনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরীন।  
অর্থ: তিনি বললেন: ‘তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, এখানে থেকে অহংকার করার কোনো অধিকার তোমার নেই। সুতরাং তুমি বের হয়ে যাও। নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত।’

**14.** قَالَ أَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: কালা আনযিরনী ইলা ইয়াওমি ইউবআছূন।  
অর্থ: ইবলিস বললো: ‘ আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ দিন।’

**15.** قَالَ إِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ﴿١٥﴾  
উচ্চারণ: কালা ইন্নাকা মিনাল মুনযারীন।  
অর্থ: আল্লাহ বললেন: ‘ নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’

**16.** قَالَ فَبِمَآ أَغۡوَيۡتَنِي لَأَقۡعُدَنَّ لَهُمۡ صِرَٰطَكَ ٱلۡمُسۡتَقِيمَ ﴿١٦﴾  
উচ্চারণ: কালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুসতাকীম।  
অর্থ: সে বলল: ‘আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সরল সঠিক পথে বসে থাকব।’

**17.** ثُمَّ لَأٓتِيَنَّهُم مِّنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ وَعَنۡ أَيۡمَٰنِهِمۡ وَعَن شَمَآئِلِهِمۡۖ وَلَا تَجِدُ أَكۡثَرَهُمۡ شَٰكِرِينَ ﴿١٧﴾  
উচ্চারণ: ছুম্মা লাআতিয়ান্নাহুম মিম বাইনি আইদীহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরীন।  
অর্থ: ‘তারপর অবশ্যই আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে ও তাদের পিছন থেকে, তাদের ডানদিক থেকে ও তাদের বাম দিক থেকে এবং আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন।’

**18.** قَالَ ٱخۡرُجۡ مِنۡهَا مَذۡءُومٗا مَّدۡحُورٗاۖ لَّمَن تَبِعَكَ مِنۡهُمۡ لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكُمۡ أَجۡمَعِينَ ﴿١٨﴾  
উচ্চারণ: কালাখ রুজ মিনহা মাযঊমাম মাদহূরাল লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাঈন।  
অর্থ: আল্লাহ বললেন: ‘তুমি লাঞ্ছিত আল্লাহর রহমত থেকে বিতাড়িত অবস্থায় এখান (জান্নাত) থেকে বের হয়ে যাও । অবশ্যই তাদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে, আমি তোমাদের সবাইকে দিয়ে অবশ্যই জাহান্নাম ভরে দিবো।’

**19.** وَيَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ فَكُلَا مِنۡ حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া ইয়াআদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইছু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকূনা মিনায যালিমীন।  
অর্থ: আর ‘হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অতঃপর সেখানকার হতে যা ইচ্ছা তা খাও; কিন্তু এ গাছের ধারে-কাছেও যেও না, তাহলে তোমরা যালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।’

**20.** فَوَسۡوَسَ لَهُمَا ٱلشَّيۡطَٰنُ لِيُبۡدِيَ لَهُمَا مَا وُۥرِيَ عَنۡهُمَا مِن سَوۡءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنۡ هَٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيۡنِ أَوۡ تَكُونَا مِنَ ٱلۡخَٰلِدِينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা ওয়ূরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া কালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকূনা মালাকাইনি আও তাকূনা মিনাল খালিদীন।  
অর্থ: তারপর শয়তান তাদের দুজনকে কুমন্ত্রণা দিল, যাতে তাদের লজ্জাস্থান, যা তাদের কাছে গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে প্রকাশ হয়ে পড়ে। আর সে বলল: ‘তোমাদের রব তোমাদেরকে এ গাছকে নিষিদ্ধ করেছেন, কারণ তোমরা উভয় ফিরিশতা হয়ে না যাও কিংবা তোমরা স্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে না পড়ো।’

**21.** وَقَاسَمَهُمَآ إِنِّي لَكُمَا لَمِنَ ٱلنَّٰصِحِينَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহীন।  
অর্থ: আর সে আল্লাহর শপথ করে বলল: ‘ নিশ্চয় আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামীদের একজন।’

**22.** فَدَلَّىٰهُمَا بِغُرُورٖۚ فَلَمَّا ذَاقَا ٱلشَّجَرَةَ بَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۖ وَنَادَىٰهُمَا رَبُّهُمَآ أَلَمۡ أَنۡهَكُمَا عَن تِلۡكُمَا ٱلشَّجَرَةِ وَأَقُل لَّكُمَآ إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمَا عَدُوّٞ مُّبِينٞ ﴿٢٢﴾  
উচ্চারণ: ফাদাল্লাহুমা বিগুরূরিন ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিও ওয়ারাকিল জান্নাতি ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুওওয়ুম মুবীন।  
অর্থ: অতঃপর শয়তান তাদের উভয়কে ধোঁকার মাধ্যমে তাদেরকে তাদের পূর্বের সম্মানজনক অবস্থান থেকে নিচে নামিয়ে আনল। এরপর তারা উভয়ে যখন সে গাছের ফল খেলো, তখন তাদের লজ্জাস্থান তাদের পরস্পরের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান আবৃত করতে লাগল। তখন তাদের রব তাদেরকে ডেকে বললেন: ‘আমি কি তোমাদের জন্য এ গাছকে নিষিদ্ধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে, নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু?।’

**23.** قَالَا رَبَّنَا ظَلَمۡنَآ أَنفُسَنَا وَإِن لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴿٢٣﴾  
উচ্চারণ: কালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাসিরীন।  
অর্থ: তারা বলল: ‘হে আমাদের রব ! আমরা নিজেদের প্রতি যুলম করছি। আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো।’

**24.** قَالَ ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ ﴿٢٤﴾  
উচ্চারণ: কালাহ বিতূ বাদুকুম লিবাদিন আদুওওয়ুও ওয়া লাকুম ফিল আরদি মুসতাকার্রুও ওয়া মাতাউন ইলা হীন।  
অর্থ: আল্লাহ বললেন: ‘তোমরা নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু। পৃথিবীতে তোমাদের কিছুদিনের জন্য বসবাস ও জীবিকার ব্যবস্থা থাকবে।’

**25.** قَالَ فِيهَا تَحۡيَوۡنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنۡهَا تُخۡرَجُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: কালা ফীহা তাহয়াওনা ওয়া ফীহা তামূতূনা ওয়া মিনহা তুখরাজূন।  
অর্থ: তিনি বললেন: ‘ তোমরা সেখানেই জীবন যাপন করবে এবং সেখানেই তোমাদের মৃত্যু হবে। আর সেখান থেকেই তোমাদেরকে বের করা হবে।’

**26.** يَٰبَنِيٓ ءَادَمَ قَدۡ أَنزَلۡنَا عَلَيۡكُمۡ لِبَاسٗا يُوَٰرِي سَوۡءَٰتِكُمۡ وَرِيشٗاۖ وَلِبَاسُ ٱلتَّقۡوَىٰ ذَٰلِكَ خَيۡرٞۚ ذَٰلِكَ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ইয়া বানী আদামা কাদ আনযালনা আলাইকুম লিবাসাই ইউওয়ারী সাওআতিকুম ওয়া রীশাও ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইরুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়ায্যাক্কারূন।  
অর্থ: ‘হে আদম সন্তান! অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য ও সাজসজ্জার ও শোভাবর্ধক হিসেবে। আর তাকওয়ার পোষাক, এটাই উত্তম। এটা আল্লাহর নিদর্শসমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

**27.** يَٰبَنِيٓ ءَادَمَ لَا يَفۡتِنَنَّكُمُ ٱلشَّيۡطَٰنُ كَمَآ أَخۡرَجَ أَبَوَيۡكُم مِّنَ ٱلۡجَنَّةِ يَنزِعُ عَنۡهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوۡءَٰتِهِمَآۚ إِنَّهُۥ يَرَىٰكُمۡ هُوَ وَقَبِيلُهُۥ مِنۡ حَيۡثُ لَا تَرَوۡنَهُمۡۗ إِنَّا جَعَلۡنَا ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ইয়া বানী আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহূ ইয়ারাকুম হুওয়া ওয়া কাবীলুহূ মিন হাইছু লা তারাওনাহুম ইন্না জাআলনাশ শায়াতীনা আওলিয়াআ লিল লাযীনা লা ইউমিনূন।  
অর্থ: ‘হে আদম সন্তান! শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ধোঁকায় না ফেলে, যেভাবে সে তোমাদের পিতামাতাকেজান্নাত থেকে বের করেছিল। সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল। নিশ্চয় সে ও তার বংশধররা তোমাদেরকে দেখতে পায়, যেখানে তোমরা তাদেরকে দেখতে পাও না। নিশ্চয় আমি শয়তানদেরকে তাদের অভিভাবক বানিয়েছি, যারা ঈমান আনায়ন করে না।’

**28.** وَإِذَا فَعَلُواْ فَٰحِشَةٗ قَالُواْ وَجَدۡنَا عَلَيۡهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَاۗ قُلۡ إِنَّ ٱللَّهَ لَا يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া ইযা ফাআলূ ফাহিশাতান কালূ ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই আতাকূলূনা আলাল্লাহি মা লা তালামূন।  
অর্থ: আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তখন বলে: ‘আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এর ওপর পেয়েছি এবং আল্লাহও আমাদেরকে এরই নির্দেশ দিয়েছেন।’ ‘ বলে দাও: আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্বদ্ধে এমন কিছু বলছ, যা তোমরা জান না।’

**29.** قُلۡ أَمَرَ رَبِّي بِٱلۡقِسۡطِۖ وَأَقِيمُواْ وُجُوهَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۚ كَمَا بَدَأَكُمۡ تَعُودُونَ ﴿٢٩﴾  
উচ্চারণ: কুল আমারা রাব্বী বিল কিসতি ওয়া আকীমূ ওয়ুজূহাকুম ইনদা কুল্লি মাসজিদিও ওয়াদঊহু মুখলিসীনা লাহুদ দীনা কামা বাদাআকুম তাঊদূন।  
অর্থ: বলো: ‘আমার রব আমাকে ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন।’ আর তোমরা প্রত্যেক মসজিদে তোমাদের লক্ষ্য একমাত্র আল্লাহকেই নির্ধারণ করো এবং তাঁকে খাঁটি আনুগত্যের ভিত্তিতে এককভাবে ডাকো। তিনি যেভাবে তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন, তোমরা সেভাবেই ফিরে আসবে।’

**30.** فَرِيقًا هَدَىٰ وَفَرِيقًا حَقَّ عَلَيۡهِمُ ٱلضَّلَٰلَةُۚ إِنَّهُمُ ٱتَّخَذُواْ ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱللَّهِ وَيَحۡسَبُونَ أَنَّهُم مُّهۡتَدُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ফারীকান হাদা ওয়া ফারীকান হাক্কা আলাইহিমুদ দালালাতু ইন্নাহুমুত তাখাযুশ শায়াতীনা আওলিয়াআ মিন দূনিল্লাহি ওয়া ইয়াহসাবূনা আন্নাহুম মুহতাদূন।  
অর্থ: একদলকে তিনি হিদায়াত করেছেন। আর আরেক দলের ওপর ভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে। নিশ্চয় তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে এবং তারা ধারণা করছে যে, তারাই হিদায়াতপ্রাপ্ত।

**31.** ۞ يَٰبَنِيٓ ءَادَمَ خُذُواْ زِينَتَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَكُلُواْ وَٱشۡرَبُواْ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: ইয়া বানী আদামা খুযূ যীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিও ওয়া কুলূ ওয়াশরাবূ ওয়া লা তুসরিফূ ইন্নাহূ লা ইউহিব্বুল মুসরিফীন।  
অর্থ: হে আদম সন্তান! তোমরা প্রত্যেক মসজিদের সময় সুন্দর সাজে সুসজ্জিত হও। আর তোমরা খাও ও পান করো; কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।

**32.** قُلۡ مَنۡ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِيٓ أَخۡرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَٰتِ مِنَ ٱلرِّزۡقِۚ قُلۡ هِيَ لِلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا خَالِصَةٗ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ ﴿٣٢﴾  
উচ্চারণ: কুল মান হার্রামা যীনাতাল্লাহিল লাতী আখরাজা লিইবাদিহী ওয়াত তায়্যিবাতি মিনার রিযকি কুল হিয়া লিল লাযীনা আমানূ ফিল হায়াতিদ দুনয়া খালিসাতাই ইয়াওমাল কিয়ামাতি কাযালিকা নুফাস্সিলুল আয়াতি লিকাওমিই ইয়ালামূন।  
অর্থ: বলো: ‘আল্লাহ তাঁর বান্দাহদের জন্যে যেসব সৌন্দর্য সামগ্রী এবং পবিত্র রিযক সৃষ্টি করেছেন, সেগুলো কে হারাম করেছে?’ তুমি বলো: ‘দুনিয়ার জীবনে এসব জিনিস ঈমানদারদের জন্যে (যদিও কাফিররা তাতে অংশীদার হয়), তবে তা কিয়ামতের দিন তাদের জন্যেই নির্দিষ্ট থাকবে।’ এভাবেই আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি।’

**33.** قُلۡ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ ٱلۡفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَ وَٱلۡإِثۡمَ وَٱلۡبَغۡيَ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَأَن تُشۡرِكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: কুল ইন্নামা হার্রামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইছমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকূ বিল্লাহি মা লাম ইউনায্যিল বিহী সুলতানাও ওয়া আন তাকূলূ আলাল্লাহি মা লা তালামূন।  
অর্থ: তুমি বল: ‘নিশ্চয় আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, সকল প্রকারের গুনাহের কাজ, অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা-যার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ নাযিল করেননি এবং না জেনে-বুঝে আল্লাহরব্যাপারে তাঁর উপর মিথ্যারোপ করা।’

**34.** وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٞۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ لَا يَسۡتَأۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফা ইযা জাআ আজালুহুম লা ইয়াসতাখিরূনা সাআতাও ওয়া লা ইয়াসতাকদিমূন।  
অর্থ: আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়। অতঃপর যখন তাদের সময় আসবে, তখন তারা মুহূর্তকালও বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না।

**35.** يَٰبَنِيٓ ءَادَمَ إِمَّا يَأۡتِيَنَّكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَقُصُّونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِي فَمَنِ ٱتَّقَىٰ وَأَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ইয়া বানী আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুস্সূনা আলাইকুম আয়াতী ফামানিত তাকা ওয়া আসলাহা ফালা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।  
অর্থ: হে আদম সন্তান! যখন তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসূলগণ এসে আমার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করবে, তখন যারা তাঁকে ভয় করবে এবং নিজেদেরকে সংশোধন করবে, (কিয়ামতের দিন) তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিতও হবে না।

**36.** وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ওয়াসতাকবারূ আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।  
অর্থ: তবে যারা আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করবে এবং অহংকারবশত তার থেকে বিরত থাকবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে।

**37.** فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ أُوْلَٰٓئِكَ يَنَالُهُمۡ نَصِيبُهُم مِّنَ ٱلۡكِتَٰبِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمۡ رُسُلُنَا يَتَوَفَّوۡنَهُمۡ قَالُوٓاْ أَيۡنَ مَا كُنتُمۡ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ফামান আযলামু মিম্মানিফ তারা আলাল্লাহি কাযিবান আও কায্যাবা বিআয়াতিহী উলাইকা ইয়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাবি হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফ্ফাওনাহুম কালূ আইনা মা কুনতুম তাদঊনা মিন দূনিল্লাহি কালূ দাল্লূ আন্না ওয়া শাহিদূ আলা আনফুসিহিম আন্নাহুম কানূ কাফিরীন।  
অর্থ: সুতরাং তার চেয়ে বড় যালিম আর কে, যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা তাঁর আয়াতসমূহে মিথ্যারোপ করে? তাদের জন্য যে অংশ লেখা আছে, তা তাদের কাছে পৌঁছবে। অবশেষে যখন আমার ফিরিশতাগণ তাদের জান কবজের জন্য তাদের কাছে আসবে, তখন তারা জিজ্ঞেস করবে: ‘আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে, তারা এখন কোথায়?' তারা বলবে: ‘তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে।’ আর তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে, নিশ্চয় তারা কাফির ছিল।

**38.** قَالَ ٱدۡخُلُواْ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ فِي ٱلنَّارِۖ كُلَّمَا دَخَلَتۡ أُمَّةٞ لَّعَنَتۡ أُخۡتَهَاۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُواْ فِيهَا جَمِيعٗا قَالَتۡ أُخۡرَىٰهُمۡ لِأُولَىٰهُمۡ رَبَّنَا هَٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمۡ عَذَابٗا ضِعۡفٗا مِّنَ ٱلنَّارِۖ قَالَ لِكُلّٖ ضِعۡفٞ وَلَٰكِن لَّا تَعۡلَمُونَ ﴿٣٨﴾  
উচ্চারণ: কালাদ খুলূ ফী উমামিন কাদ খালাত মিন কাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নারি কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা হাত্তা ইযাদ দারাকূ ফীহা জামীআন কালাত উখরাহুম লিঊলাহুম রাব্বানা হাউলাই আদাল্লূনা ফা আতিহিম আযাবান দিফাম মিনান নারি কালা লিকুল্লিন দিফুও ওয়া লাকিল লা তালামূন।  
অর্থ: আল্লাহ বলবেন: ‘তোমাদের আগে যে জিন ও মানবজাতি গত হয়েছে, তাদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো।’ যখনই কোনো একদল তাতে প্রবেশ করবে তখনই তারা অন্য দলকে অভিসম্পাত করবে। অবশেষে যখন সবাই তাতে একত্র হবে, তখন তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে: ‘হে আমাদের রব! এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। কাজেই এদেরকে দ্বিগুণ আগুনের শাস্তি দিন।’ আল্লাহ বলবেন: ‘প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি; কিন্তু তোমরা তা জান না।’

**39.** وَقَالَتۡ أُولَىٰهُمۡ لِأُخۡرَىٰهُمۡ فَمَا كَانَ لَكُمۡ عَلَيۡنَا مِن فَضۡلٖ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া কালাত ঊলাহুম লিউখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকসিবূন।  
অর্থ: আর তাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে: ‘আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কাজেই তোমরা (কুফরি ও গুনাহের) যা অর্জন করেছিলে তার জন্য শাস্তি ভোগ করো ।

**40.** إِنَّ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَا لَا تُفَتَّحُ لَهُمۡ أَبۡوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلۡجَمَلُ فِي سَمِّ ٱلۡخِيَاطِۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُجۡرِمِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ওয়াসতাকবারূ আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলূনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফী সাম্মিল খিয়াতি ওয়া কাযালিকা নাজযিল মুজরিমীন।  
অর্থ: নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং তা সম্বন্ধে অহংকার করেছে, (তারা মারা গেলে) তাদের (রূহগুলোর) জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না; যতক্ষণ না সূঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে (যা সম্পূর্ণ অসম্ভব)। আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিফল দেই।

**41.** لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٞ وَمِن فَوۡقِهِمۡ غَوَاشٖۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ ﴿٤١﴾  
উচ্চারণ: লাহুম মিন জাহান্নামা মিহাদুও ওয়া মিন ফাওকিহিম গাওয়াশিও ওয়া কাযালিকা নাজযিয যালিমীন।  
অর্থ: তাদের জন্যে থাকবে জাহান্নামের বিছানা এবং তাদের ওপরের আচ্ছাদনও। আর এভাবেই আমি যালিমদেরকে প্রতিফল দেই।

**42.** وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়ুসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফীহা খালিদূন।  
অর্থ: পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ও সৎকাজ করবে, বস্তুত আমি কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। আর তারাই হবে জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে।

**43.** وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلّٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُۖ وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي هَدَىٰنَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهۡتَدِيَ لَوۡلَآ أَنۡ هَدَىٰنَا ٱللَّهُۖ لَقَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّۖ وَنُودُوٓاْ أَن تِلۡكُمُ ٱلۡجَنَّةُ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া নাযানা মা ফী সুদূরিহিম মিন গিল্লিন তাজরী মিন তাহতিহিমুল আনহারু ওয়া কালুল হামদু লিল্লাহিল লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহু লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি ওয়া নূদূ আন তিলকুমুল জান্নাতু ঊরিছতুমূহা বিমা কুনতুম তামালূন।  
অর্থ: আর আমি তাদের অন্তরসমূহ থেকে হিংসা ও বিদ্বেষ দূর করে দিবো, তাদের পাদদেশে প্রবাহিত হবে নদীসমূহ। আর তারা বলবে: ‘সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে এ পথের হিদায়াত দান করেছেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত না করলে, আমরা কখনো হিদায়াত পেতাম না। অবশ্যই আমাদের রবের প্রেরিত রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন।’ আর তাদেরকে সম্বোধন করে বলা হবে: ‘তোমাদের নেক আমলের কারণে তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকার করা হয়েছে।’

**44.** وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ أَصۡحَٰبَ ٱلنَّارِ أَن قَدۡ وَجَدۡنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقّٗا فَهَلۡ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمۡ حَقّٗاۖ قَالُواْ نَعَمۡۚ فَأَذَّنَ مُؤَذِّنُۢ بَيۡنَهُمۡ أَن لَّعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ওয়া নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কাদ ওয়াজাদনা মা ওয়াআদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাত্তুম মা ওয়াআদা রাব্বুকুম হাক্কান কালূ নাআম ফা আয্যানা মুআয্যিনুম বাইনাহুম আল লানাতুল্লাহি আলায যালিমীন।  
অর্থ: আর জান্নাতবাসীগণ জাহান্নামীদেরকে ডেকে বলবে: ‘আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন আমরা তা বাস্তবেও নিশ্চিতভাবে পেয়েছি। (হে কাফিররা!) তোমাদের রব তোমাদেরকে যে (জাহান্নামের) ওয়াদা দিয়েছিল, তোমরা কি তা বাস্তবে নিশ্চিতভাবে পেয়েছো?’ তারা বলবে: ‘হ্যাঁ।’ অতঃপর একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে: ‘যালিমদের ওপর আল্লাহর (স্থায়ী) অভিসম্পাত।

**45.** ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجٗا وَهُم بِٱلۡأٓخِرَةِ كَٰفِرُونَ ﴿٤٥﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়াসুদ্দূনা আন সাবীলিল্লাহি ওয়া ইয়াবগূনাহা ইওয়াজাও ওয়া হুম বিল আখিরাতি কাফিরূন।  
অর্থ: যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করতো এবং তাতে বক্রতা খুঁজে বেড়াতো এবং তারা ছিল, আখিরাতকে অস্বীকারকারী।’

**46.** وَبَيۡنَهُمَا حِجَابٞۚ وَعَلَى ٱلۡأَعۡرَافِ رِجَالٞ يَعۡرِفُونَ كُلَّۢا بِسِيمَىٰهُمۡۚ وَنَادَوۡاْ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيۡكُمۡۚ لَمۡ يَدۡخُلُوهَا وَهُمۡ يَطۡمَعُونَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া বাইনাহুমা হিজাবুও ওয়া আলাল আরাফি রিজালুই ইয়ারিফূনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাও আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলূহা ওয়া হুম ইয়াতমাঊন।  
অর্থ: আর তাদের উভয়ের (জান্নাতী ও জাহান্নামীদের) মধ্যে পর্দা থাকবে। আর আ’রাফে কিছু লোক থাকবে, যারা (জান্নাতবাসী ও জাহান্নামী) প্রত্যেককে তাদের চিহ্ন দেখে চিনতে পারবে। আর তারা জান্নাতবাসীদেরকে ডেকে (সম্মানার্থে) বলবে: ‘তোমাদের ওপর সালাম তথা শান্তি বর্ষিত হোক।’ তারা তখনো জান্নাতে প্রবেশ করেনি; কিন্তু (আল্লাহর রহমতে সেখানে প্রবেশের) আশা করে।

**47.** ۞ وَإِذَا صُرِفَتۡ أَبۡصَٰرُهُمۡ تِلۡقَآءَ أَصۡحَٰبِ ٱلنَّارِ قَالُواْ رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকাআ আসহাবিন নারি কালূ রাব্বানা লা তাজআলনা মাআল কাওমিয যালিমীন।  
অর্থ: আর যখন আ‘রাফবাসীদের দৃষ্টি জাহান্নামবাসীদের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারাবলবে: ‘হে আমাদের রব! আমাদেরকে যালিম সম্প্রদায়ের সঙ্গী করবেন না।’

**48.** وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡأَعۡرَافِ رِجَالٗا يَعۡرِفُونَهُم بِسِيمَىٰهُمۡ قَالُواْ مَآ أَغۡنَىٰ عَنكُمۡ جَمۡعُكُمۡ وَمَا كُنتُمۡ تَسۡتَكۡبِرُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া নাদা আসহাবুল আরাফি রিজালাই ইয়ারিফূনাহুম বিসীমাহুম কালূ মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাসতাকবিরূন।  
অর্থ: আর আ‘রাফের অধিবাসীরা এমন লোকদেরকে ডাকবে, যাদেরকে তারা তাদের চি‎‎হ্ন দ্বারা চিনবে, তারা তাদেরকে ডেকে বলবে: ‘তোমাদের প্রচুর সম্পদ ও জনবল এবং তোমাদের অহংকার কোনো কাজে আসল না।’

**49.** أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمۡتُمۡ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحۡمَةٍۚ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ لَا خَوۡفٌ عَلَيۡكُمۡ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: আহাউলাইল লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাতিনিদ খুলুল জান্নাতা লা খাওফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহযানূন।  
অর্থ: এরাই কি তারা যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে যে, আল্লাহ তাদেরকে দয়া করবেন না? ‘তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না।’

**50.** وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَنۡ أَفِيضُواْ عَلَيۡنَا مِنَ ٱلۡمَآءِ أَوۡ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُۚ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফীদূ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহু কালূ ইন্নাল্লাহা হার্রামাহুমা আলাল কাফিরীন।  
অর্থ: আর জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে: ‘আমাদের ওপর কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ যে রিযক দিয়েছেন, তা ঢেলে দাও।’ তারা বলবে: ‘নিশ্চয় আল্লাহ তো এ দুটি কাফিরদের ওপর হারাম করেছেন।’

**51.** ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَهۡوٗا وَلَعِبٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ نَنسَىٰهُمۡ كَمَا نَسُواْ لِقَآءَ يَوۡمِهِمۡ هَٰذَا وَمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ ﴿٥١﴾  
উচ্চারণ: আল্লাযীনাত তাখাযূ দীনাহুম লাহওয়াও ওয়া লাইবাও ওয়া গার্রাতহুমুল হায়াতুদ দুনয়া ফাল ইয়াওমা নানসাহুম কামা নাসূ লিকাআ ইয়াওমিহিম হাযা ওয়া মা কানূ বিআয়াতিনা ইয়াজহাদূন।  
অর্থ: যারা তাদের দীনকে ঠাট্টার পাত্র ও খেল-তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আর দুনিয়ার জীবনের চাকচিক্য ও সৌন্দর্য যাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল। কাজেই আজ আমি তাদেরকে ভুলে যাবো, যেমনিভাবে তারা তাদের এ দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিলো। উপরন্তু তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল।

**52.** وَلَقَدۡ جِئۡنَٰهُم بِكِتَٰبٖ فَصَّلۡنَٰهُ عَلَىٰ عِلۡمٍ هُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ জিনাহুম বিকিতাবিন ফাস্সালনাহু আলা ইলমিন হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিই ইউমিনূন।  
অর্থ: আর অবশ্যই আমি তাদের নিকট নিয়ে এসেছি এমন এক কিতাব যা আমি পূর্ণ জ্ঞানের ভিত্তিতে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি এবং এটি মু’মিনদের জন্য পথনির্দেশনা ও রহমতস্বরূপ।

**53.** هَلۡ يَنظُرُونَ إِلَّا تَأۡوِيلَهُۥۚ يَوۡمَ يَأۡتِي تَأۡوِيلُهُۥ يَقُولُ ٱلَّذِينَ نَسُوهُ مِن قَبۡلُ قَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّ فَهَل لَّنَا مِن شُفَعَآءَ فَيَشۡفَعُواْ لَنَآ أَوۡ نُرَدُّ فَنَعۡمَلَ غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ قَدۡ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: হাল ইয়ানযুরূনা ইল্লা তাওয়ীলাহূ ইয়াওমা ইয়াতী তাওয়ীলুহূ ইয়াকূলুল লাযীনা নাসূহু মিন কাবলু কাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি ফাহাল লানা মিন শুফাআআ ফায়াশফাঊ লানা আও নুরাদ্দু ফানামালা গাইরাল লাযী কুন্না নামালু কাদ খাসিরূ আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানূ ইয়াফতারূন।  
অর্থ: তারা কি শুধু সে পরিণামের অপেক্ষা করছে? যেদিন তার পরিণাম প্রকাশ হবে, সেদিন যারা আগে সেটার কথা ভুলে গিয়েছিল তারা বলবে: ‘আমাদের রবের রাসূলগণ তো সত্য নিয়ে এসেছিলেন। আমাদের কি এমন কোনো সুপারিশকারী আছে, যে আমাদের জন্য সুপারিশ করবে, কিংবা আমাদেরকে কি আবার ফেরত পাঠানো হবে, যেন আমরা আগে যা করতাম তা থেকে ভিন্ন আমল করতে পারি? অবশ্যই তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটাত, তা তাদের থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে।

**54.** إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَ يَطۡلُبُهُۥ حَثِيثٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتِۭ بِأَمۡرِهِۦٓۗ أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴿٥٤﴾  
উচ্চারণ: ইন্না রাব্বাকুমুল্লাহুল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আয়্যামিন ছুম্মাস তাওয়া আলাল আরশি ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহূ হাছীছাও ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজূমা মুসাখ্খারাতিম বিআমরিহী আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামীন।  
অর্থ: (হে মানুষ!) নিশ্চয় তোমাদের রব তো তিনিই (আল্লাহ), যিনি আসমানসমূহ ও জমিন (পূর্ব নমুনা ছাড়াই) ছয় দিনে সৃষ্টি করেছেন; তারপর তিনি ‘আরশের উপর ওঠেছেন। তিনিই দিনকে রাত দিয়ে ঢেকে দেন, তাদের একটি অন্যটিকে দ্রুতগতিতে অনুসরণ করে। আর সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি (তিনিই সৃষ্টি করেছেন এবং এগুলো) তাঁরই হুকুমের অনুগত। জেনে রাখো, সৃষ্টিও তাঁর, আদেশও একমাত্র তাঁরই। সৃষ্টিকুলের রব আল্লাহ কত না বরকতময়!

**55.** ٱدۡعُواْ رَبَّكُمۡ تَضَرُّعٗا وَخُفۡيَةًۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ইদঊ রাব্বাকুম তাদার্রুআও ওয়া খুফয়াতান ইন্নাহূ লা ইউহিব্বুল মুতাদীন।  
অর্থ: তোমরা তোমাদের রবকে ডাক অনুনয় বিনয় করে ও গোপনে। নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।

**56.** وَلَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ بَعۡدَ إِصۡلَٰحِهَا وَٱدۡعُوهُ خَوۡفٗا وَطَمَعًاۚ إِنَّ رَحۡمَتَ ٱللَّهِ قَرِيبٞ مِّنَ ٱلۡمُحۡسِنِينَ ﴿٥٦﴾  
উচ্চারণ: ওয়া লা তুফসিদূ ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদঊহু খাওফাও ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনীন।  
অর্থ: আর তোমরা জমিনে শান্তি স্থাপনের পর বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং তাঁকে ডাক ভয় ও আশা নিয়ে। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতি নিকটে।

**57.** وَهُوَ ٱلَّذِي يُرۡسِلُ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۖ حَتَّىٰٓ إِذَآ أَقَلَّتۡ سَحَابٗا ثِقَالٗا سُقۡنَٰهُ لِبَلَدٖ مَّيِّتٖ فَأَنزَلۡنَا بِهِ ٱلۡمَآءَ فَأَخۡرَجۡنَا بِهِۦ مِن كُلِّ ٱلثَّمَرَٰتِۚ كَذَٰلِكَ نُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ﴿٥٧﴾  
উচ্চারণ: ওয়া হুওয়াল লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহী হাত্তা ইযা আকাল্লাত সাহাবান ছিকালান সুকনাহু লিবালাদিম মায়্যিতিন ফা আনযালনা বিহিল মাআ ফা আখরাজনা বিহী মিন কুল্লিছ ছামারাতি কাযালিকা নুখরিজুল মাওতা লাআল্লাকুম তাযাক্কারূন।  
অর্থ: আর তিনিই তাঁর রহমত বর্ষণের আগে সুসংবাদবাহী বাতাস প্রবাহিত করেন। অবশেষে যখন সেটা ভারী মেঘমালা ধারণ করে, তখন আমি সেটাকে মৃত জনপদের দিকে হাঁকিয়ে নেই। অতঃপর আমি তা দ্বারা বৃষ্টি বর্ষণ করি, তারপর তা দিয়ে সব রকমের ফল-ফসল উৎপাদন করি। এভাবেই আমি মৃতদেরকে বের করব। যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।

**58.** وَٱلۡبَلَدُ ٱلطَّيِّبُ يَخۡرُجُ نَبَاتُهُۥ بِإِذۡنِ رَبِّهِۦۖ وَٱلَّذِي خَبُثَ لَا يَخۡرُجُ إِلَّا نَكِدٗاۚ كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَشۡكُرُونَ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়াল বালাদুত তায়্যিবু ইয়াখরুজু নাবাতুহূ বিইযনি রাব্বিহী ওয়াল লাযী খাবুছা লা ইয়াখরুজু ইল্লা নাকিদান কাযালিকা নুসার্রিফুল আয়াতি লিকাওমিই ইয়াশকুরূন।  
অর্থ: আর উৎকৃষ্ট ভূমি থেকে তার রবের আদেশে ফসল উৎপন্ন হয়। আর যা নিকৃষ্ট ভূমিতে কঠোর পরিশ্রম না করলে, কিছুই জন্মে না। এভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য (সত্যের পক্ষে) নিদর্শনসমূহ বিভিন্নভাবে বর্ণনা করি।

**59.** لَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿٥٩﴾  
উচ্চারণ: লাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহী ফাকালা ইয়া কাওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহূ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আযীম।  
অর্থ: অবশ্যই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। অতঃপর তিনি বলেছিলেন: 'হে আমার সম্প্রদায়! এক আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই। নিশ্চয় আমি তোমাদের ওপর (কিয়ামতের) ভয়াবহ দিনের শাস্তির আশঙ্কা করছি।’

**60.** قَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٦٠﴾  
উচ্চারণ: কালাল মালাউ মিন কাওমিহী ইন্না লানারাকা ফী দালালিম মুবীন।  
অর্থ: তার সম্প্রদায়ের নেতারা বলেছিল: ‘আমরা তো তোমাকে অবশ্যই সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি।’

**61.** قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي ضَلَٰلَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٦١﴾  
উচ্চারণ: কালা ইয়া কাওমি লাইসা বী দালালাতুও ওয়া লাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামীন।  
অর্থ: সে বললো: ‘হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোন ভ্রষ্টতা নেই; বরং আমি তো সৃষ্টির রবের পক্ষ থেকে রাসূল।’

**62.** أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنصَحُ لَكُمۡ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴿٦٢﴾  
উচ্চারণ: উবাল্লিগুকুম রিসালাতি রাব্বী ওয়া আনসাহু লাকুম ওয়া আলামু মিনাল্লাহি মা লা তালামূন।  
অর্থ: ‘আমি তোমাদের নিকট আমার রবের রিসালাত (অহী) পৌঁছাচ্ছি এবং তোমাদের কল্যাণ কামনা করছি। আর আমি আল্লাহর কাছ থেকে সেসব বিষয় জানি, যা তোমরা জানো না।’

**63.** أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡ وَلِتَتَّقُواْ وَلَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿٦٣﴾  
উচ্চারণ: আওয়াআজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকূ ওয়া লাআল্লাকুম তুরহামূন।  
অর্থ: ‘তোমরা কি আশ্চর্য হচ্ছো যে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেএক ব্যক্তির নিকট উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে (কঠিন শাস্তি হতে) সতর্ক করে, আর যাতে তোমরা তাঁকে ভয় করো এবং যাতে তোমরা (তাঁর প্রতি ঈমান এনে) রহমতপ্রাপ্ত হও’?

**64.** فَكَذَّبُوهُ فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ فِي ٱلۡفُلۡكِ وَأَغۡرَقۡنَا ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمًا عَمِينَ ﴿٦٤﴾  
উচ্চারণ: ফাকায্যাবূহু ফা আনজাইনাহু ওয়াল লাযীনা মাআহূ ফিল ফুলকি ওয়া আগরাকনাল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ইন্নাহুম কানূ কাওমান আমীন।  
অর্থ: অতঃপর তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। ফলে আমি তাকে ও তার সাথে নৌকায় যারা ছিল, তাদেরকে রক্ষা করলাম। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করেছিল, তাদেরকে আমি ডুবিয়ে দেই। নিশ্চয় তারা ছিল এক অন্ধ সম্প্রদায় ।

**65.** ۞ وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ ﴿٦٥﴾  
উচ্চারণ: ওয়া ইলা আদিন আখাহুম হূদান কালা ইয়া কাওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহূ আফালা তাত্তাকূন।  
অর্থ: আর ‘আদ জাতির কাছে তাদের ভাই হূদকে প্রেরণ করলাম। সে বলল: ‘হে আমার সম্প্রদায়! তোমরা এক আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোন (সত্য) ইলাহ নেই। তোমরা কি তাঁকে ভয় করবে না?

**66.** قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي سَفَاهَةٖ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ﴿٦٦﴾  
উচ্চারণ: কালাল মালাউল লাযীনা কাফারূ মিন কাওমিহী ইন্না লানারাকা ফী সাফাহাতিও ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবীন।  
অর্থ: তার সম্প্রদায়ের কাফির নেতৃবৃন্দরা বলল: ‘নিশ্চয় আমরা তোমাকে নির্বুদ্ধিতায় দেখতে পাচ্ছি এবং আমরা অবশ্যই তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।’

**67.** قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي سَفَاهَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٦٧﴾  
উচ্চারণ: কালা ইয়া কাওমি লাইসা বী সাফাহাতুও ওয়া লাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামীন।  
অর্থ: সে বলল, ‘হে আমার সম্প্রদায়! আমার মধ্যে কোন নির্বুদ্ধিতা নেই; বরং আমি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে একজন রাসূল।’

**68.** أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنَا۠ لَكُمۡ نَاصِحٌ أَمِينٌ ﴿٦٨﴾  
উচ্চারণ: উবাল্লিগুকুম রিসালাতি রাব্বী ওয়া আনা লাকুম নাসিহুন আমীন।  
অর্থ: ‘আমি তোমাদের নিকট আমার রবের রিসালাতসমূহ পৌঁছাচ্ছি। আর আমি তোমাদের জন্য বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী।’

**69.** أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ قَوۡمِ نُوحٖ وَزَادَكُمۡ فِي ٱلۡخَلۡقِ بَصۜۡطَةٗۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴿٦٩﴾  
উচ্চারণ: আওয়াআজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়াযকুরূ ইয জাআলাকুম খুলাফাআ মিম বাদি কাওমি নূহিও ওয়া যাদাকুম ফিল খালকি বাসতাতান ফাযকুরূ আলাআল্লাহি লাআল্লাকুম তুফলিহূন।  
অর্থ: ‘তোমরা কি আশ্চর্য হচ্ছো যে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট উপদেশ বাণী এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে? আর তোমরা স্মরণ করো, যখন তিনি নূহের সম্প্রদায়ের পর তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং সৃষ্টিতে তোমাদেরকে অধিক হৃষ্ট-পুষ্ট ও বলিষ্ঠ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর নি‘আমতসমূহের কথা স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।’

**70.** قَالُوٓاْ أَجِئۡتَنَا لِنَعۡبُدَ ٱللَّهَ وَحۡدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٧٠﴾  
উচ্চারণ: কালূ আজিতানা লিনাবুদাল্লাহা ওয়াহদাহূ ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকীন।  
অর্থ: তারা বলল: ‘ তুমি কি আমাদের কাছে এজন্যে এসেছো যে, আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করত তা ছেড়ে দেই? কাজেই তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ, তা নিয়ে এসো।’

**71.** قَالَ قَدۡ وَقَعَ عَلَيۡكُم مِّن رَّبِّكُمۡ رِجۡسٞ وَغَضَبٌۖ أَتُجَٰدِلُونَنِي فِيٓ أَسۡمَآءٖ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٖۚ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ ﴿٧١﴾  
উচ্চারণ: কালা কাদ ওয়াকাআ আলাইকুম মির রাব্বিকুম রিজসুও ওয়া গাদাবুন আতুজাদিলূনানী ফী আসমাইন সাম্মাইতুমূহা আনতুম ওয়া আবাউকুম মা নায্যালাল্লাহু বিহা মিন সুলতানিন ফানতাযিরূ ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরীন।  
অর্থ: সে বললো: ‘নিশ্চয় তোমাদের ওপর তোমাদের রবের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ নির্ধারিত হয়েই আছে। তোমরা কি আমার সাথে এমন নামসমূহের ব্যাপারে বিবাদ করছ, তোমরা যেগুলোকে নামকরণ করেছো, যার ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ নাযিল করেননি? সুতরাং তোমরা অপেক্ষা করো। আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।’

**72.** فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَقَطَعۡنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ وَمَا كَانُواْ مُؤۡمِنِينَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ফা আনজাইনাহু ওয়াল লাযীনা মাআহূ বিরাহমাতিম মিন্না ওয়া কাতানা দাবিরাল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ওয়া মা কানূ মুমিনীন।  
অর্থ: অবশেষে আমি তাকে ও তার সাথীদেরকে আমার বিশেষ রহমতে মুক্তি দান করেছি। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং যারা মু’মিন ছিল না, তাদেরকে সম্পূর্ণরূপে মূলোৎপাটন করেছি।

**73.** وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمۡ ءَايَةٗۖ فَذَرُوهَا تَأۡكُلۡ فِيٓ أَرۡضِ ٱللَّهِۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿٧٣﴾  
উচ্চারণ: ওয়া ইলা ছামূদা আখাহুম সালিহান কালা ইয়া কাওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহূ কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম হাযিহী নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারূহা তাকুল ফী আরদিল্লাহি ওয়া লা তামাস্সূহা বিসূইন ফায়াখুযাকুম আযাবুন আলীম।  
অর্থ: আর ছামূদ জাতির কাছে তাদের ভাই সালিহকে প্রেরণ করেছি। তিনি তাদেরকে বললেন: ‘হে আমার জাতি! তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই। নিশ্চয় তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে। এটি আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্য একটি নিদর্শন। সুতরাং তোমরা তাকে আল্লাহর জমিনে চরে খেতে দাও এবং তাকে কোনো কষ্ট দিও না, দিলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে।’

**74.** وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ عَادٖ وَبَوَّأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورٗا وَتَنۡحِتُونَ ٱلۡجِبَالَ بُيُوتٗاۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ওয়াযকুরূ ইয জাআলাকুম খুলাফাআ মিম বাদি আদিও ওয়া বাওওয়াআকুম ফিল আরদি তাত্তাখিযূনা মিন সুহূলিহা কুসূরাও ওয়া তানহিতূনাল জিবালা বুয়ূতান ফাযকুরূ আলাআল্লাহি ওয়া লা তাছাও ফিল আরদি মুফসিদীন।  
অর্থ: আর স্মরণ করো, যখন ‘আদ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করলেন এবং তোমাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করলেন যে, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো এবং পাহাড় কেটে বাড়িঘর বানাচ্ছ। সুতরাং তোমরা আল্লাহর নি‘আমতসমূহ স্মরণ করো এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।

**75.** قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِمَنۡ ءَامَنَ مِنۡهُمۡ أَتَعۡلَمُونَ أَنَّ صَٰلِحٗا مُّرۡسَلٞ مِّن رَّبِّهِۦۚ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلَ بِهِۦ مُؤۡمِنُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: কালাল মালাউল লাযীনাস তাকবারূ মিন কাওমিহী লিল লাযীনাস তুদইফূ লিমান আমানা মিনহুম আতালামূনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহী কালূ ইন্না বিমা উরসিলা বিহী মুমিনূন।  
অর্থ: তাঁর সম্প্রদায়ের দাম্ভিক নেতারা সে সম্প্রদায়ের শক্তি-সামর্থ্যহীন মু’মিনদেরকে বললো: ‘ তোমরা কি এটা জানো যে, সালিহ তার রব এর পক্ষ থেকে (সত্যিকারার্থেই) প্রেরিত হয়েছেন?’ তারা বললো: ‘নিশ্চয় তিনি যা নিয়ে প্রেরিত হয়েছেন, আমরা তাতে বিশ্বাসী।

**76.** قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا بِٱلَّذِيٓ ءَامَنتُم بِهِۦ كَٰفِرُونَ ﴿٧٦﴾  
উচ্চারণ: কালাল লাযীনাস তাকবারূ ইন্না বিল লাযী আমানতুম বিহী কাফিরূন।  
অর্থ: তার সম্প্রদায়ের অহংকারীরা বললো: ‘নিশ্চয় তোমরা যার প্রতি ঈমান এনেছ, আমরা সেটাকে অস্বীকার করি।’

**77.** فَعَقَرُواْ ٱلنَّاقَةَ وَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ وَقَالُواْ يَٰصَٰلِحُ ٱئۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿٧٧﴾  
উচ্চারণ: ফাআকারুন নাকাতা ওয়া আতাও আন আমরি রাব্বিহিম ওয়া কালূ ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালীন।  
অর্থ: অতঃপর তারা সেই উষ্ট্রীকে হত্যা করে এবং আল্লাহর আদেশ অমান্য করে। উপরন্তু তারা বললো: ‘হে সালিহ! তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ, তা নিয়ে এসো, যদি তুমি সত্যিই রাসূলগণের অন্তর্ভুক্ত হয়ে থাকো?’

**78.** فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ ﴿٧٨﴾  
উচ্চারণ: ফা আখাযাতহুমুর রাজফাতু ফা আসবাহূ ফী দারিহিম জাছিমীন।  
অর্থ: অতঃপর তাদেরকে প্রচণ্ড ভূমিকম্প পাকড়াও করল। ফলে তারা তাদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল।

**79.** فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَالَةَ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡ وَلَٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّٰصِحِينَ ﴿٧٩﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লা আনহুম ওয়া কালা ইয়া কাওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বী ওয়া নাসাহতু লাকুম ওয়া লাকিল লা তুহিব্বূনান নাসিহীন।  
অর্থ: এরপর তিনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলো এবং বললো: ‘হে আমার সম্প্রদায়! আমি তো আমার রবের রিসালত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি; কিন্তু তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ কর না।’

**80.** وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ ﴿٨٠﴾  
উচ্চারণ: ওয়া লূতান ইয কালা লিকাওমিহী আতাতূনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামীন।  
অর্থ: আর আমি লূতকেও পাঠিয়েছিলাম। যখন তিনি তাঁর সম্প্রদায়কে বললেন: ‘তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি’?

**81.** إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ ﴿٨١﴾  
উচ্চারণ: ইন্নাকুম লাতাতূনার রিজালা শাহওয়াতাম মিন দূনিন নিসাই বাল আনতুম কাওমুম মুসরিফূন।  
অর্থ: ‘তোমরা তো যৌন তাড়না নিবারণের জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের সাথে মিলিত হচ্ছো; বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।

**82.** وَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَخۡرِجُوهُم مِّن قَرۡيَتِكُمۡۖ إِنَّهُمۡ أُنَاسٞ يَتَطَهَّرُونَ ﴿٨٢﴾  
উচ্চারণ: ওয়া মা কানা জাওয়াবা কাওমিহী ইল্লা আন কালূ আখরিজূহুম মিন কারয়াতিকুম ইন্নাহুম উনাসুই ইয়াতাতাহ্হারূন।  
অর্থ: আর তাঁর সম্প্রদায়ের উত্তর কেবল এই ছিল যে, তারা বললো: ‘তোমরা তাদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয় তারা এমন লোক, যারা অতি পবিত্র হতে চায়।’

**83.** فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ফা আনজাইনাহু ওয়া আহলাহূ ইল্লাম রাআতাহূ কানাত মিনাল গাবিরীন।  
অর্থ: অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবার পরিজনকে রক্ষা করেছিলাম, তাঁর স্ত্রী ছাড়া, কারণ সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।

**84.** وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُجۡرِمِينَ ﴿٨٤﴾  
উচ্চারণ: ওয়া আমতারনা আলাইহিম মাতারান ফানযুর কাইফা কানা আকিবাতুল মুজরিমীন।  
অর্থ: আর আমি তাদের ওপর ভীষণভাবে বৃষ্টি বর্ষণ করেছিলাম। সুতরাং (হে রাসূল!) দেখো, এ অপরাধীদের পরিণতি কীরূপ ছিল?

**85.** وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ فَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَٱلۡمِيزَانَ وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ بَعۡدَ إِصۡلَٰحِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবান কালা ইয়া কাওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহূ কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম ফা আওফুল কাইলা ওয়াল মীযানা ওয়া লা তাবখাসুন নাসা আশয়াআহুম ওয়া লা তুফসিদূ ফিল আরদি বাদা ইসলাহিহা যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: আর আমি মাদইয়ানবাসীদের কাছে তাদের ভাই শু‘আইবকে পাঠিয়েছিলাম।সে বললো: ‘হে আমার সম্প্রদায়! তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোন (সত্য) ইলাহ নেই। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ এসেছে। সুতরাং তোমরা পরিমাণে ও ওজনে পরিপূর্ণ দাও এবং লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না। আর তোমরা জমিনে শান্তি স্থাপনের পর বিপর্যয় সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা মু\`মিন হও।’

**86.** وَلَا تَقۡعُدُواْ بِكُلِّ صِرَٰطٖ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِهِۦ وَتَبۡغُونَهَا عِوَجٗاۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ كُنتُمۡ قَلِيلٗا فَكَثَّرَكُمۡۖ وَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ ﴿٨٦﴾  
উচ্চারণ: ওয়া লা তাকউদূ বিকুল্লি সিরাতিন তূইদূনা ওয়া তাসুদ্দূনা আন সাবীলিল্লাহি মান আমানা বিহী ওয়া তাবগূনাহা ইওয়াজাও ওয়াযকুরূ ইয কুনতুম কালীলান ফাকাছ্ছারাকুম ওয়ানযুরূ কাইফা কানা আকিবাতুল মুফসিদীন।  
অর্থ: আর মানুষকে ভীতসন্ত্রস্ত করতে, যারা তাঁর প্রতি ঈমান এনেছে তাদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিতে এবং তাতে বক্রতা অনুসন্ধান করতে তোমরা প্রতিটি পথে বসে থেকো না।’ উপরন্তু স্মরণ করো, ‘তোমরা যখন সংখ্যায় কম ছিলে, আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন। আরো লক্ষ্য করে দেখো, জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কীরূপ হয়েছিল?

**87.** وَإِن كَانَ طَآئِفَةٞ مِّنكُمۡ ءَامَنُواْ بِٱلَّذِيٓ أُرۡسِلۡتُ بِهِۦ وَطَآئِفَةٞ لَّمۡ يُؤۡمِنُواْ فَٱصۡبِرُواْ حَتَّىٰ يَحۡكُمَ ٱللَّهُ بَيۡنَنَاۚ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ওয়া ইন কানা তাইফাতুম মিনকুম আমানূ বিল লাযী উরসিলতু বিহী ওয়া তাইফাতুল লাম ইউমিনূ ফাসবিরূ হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুওয়া খাইরুল হাকিমীন।  
অর্থ: আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, তাতে যদি তোমাদের কোনো একদল ঈমান আনে এবং আরেক দল ঈমান না আনে, তবে অপেক্ষা করো; যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করে দেন। আর তিনিই সর্বোত্তম ফয়সালাকারী।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-আরাফ](https://yasinsurah.com/bn/sura-al-araf/) · [সূরা আল-আরাফ তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-araf/#tilawat)

## পারা 8 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 8 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 8 শুরু হয়েছে সূরা আল-আনআম, আয়াত 111 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-আরাফ, আয়াত 87-এ।

### পারা 8-এ কোন কোন সূরা আছে?

পারা 8-এ আছে সূরা আল-আনআম 111-165 ও সূরা আল-আরাফ 1-87।

### পারা 8-এ কত আয়াত?

পারা 8-এ মোট 142টি আয়াত আছে।

- [আগের পারা পারা 7](https://yasinsurah.com/bn/para-7/)
- [পরের পারা পারা 9](https://yasinsurah.com/bn/para-9/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
