# পারা 9

> কুরআনের পারা 9 অনলাইনে পড়ুন: সূরা আল-আরাফ 88 থেকে সূরা আল-আনফাল 40, মোট 159টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

উৎস: https://yasinsurah.com/bn/para-9/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-13T01:02:16+03:00

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 9

159 আয়াত · 2টি সূরা

সূরা আল-আরাফ 88-206, সূরা আল-আনফাল 1-40

পারা 9 সূরা আল-আরাফ, আয়াত 88 থেকে শুরু হয়ে সূরা আল-আনফাল, আয়াত 40 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 159টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

## সূরা আল-আরাফ, আয়াত 88-206

**88.** ۞ قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لَنُخۡرِجَنَّكَ يَٰشُعَيۡبُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَكَ مِن قَرۡيَتِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۚ قَالَ أَوَلَوۡ كُنَّا كَٰرِهِينَ ﴿٨٨﴾  
উচ্চারণ: কালাল মালাউল লাযীনাস তাকবারূ মিন কাওমিহী লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল লাযীনা আমানূ মাআকা মিন কারয়াতিনা আও লাতাঊদুন্না ফী মিল্লাতিনা কালা আওয়ালাও কুন্না কারিহীন।  
অর্থ: তাঁর সম্প্রদায়ের অহংকারী নেতারা বললো: ‘হে শু'আইব! আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে, তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দিবো। অন্যথায় তোমাদেরকে আমাদের আদর্শে ফিরে আসতে হবে।’ সে বললো: ‘যদিও আমরা সেটাকে ঘৃণা করি, তবুও?’

**89.** قَدِ ٱفۡتَرَيۡنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنۡ عُدۡنَا فِي مِلَّتِكُم بَعۡدَ إِذۡ نَجَّىٰنَا ٱللَّهُ مِنۡهَاۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَاۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَاۚ رَبَّنَا ٱفۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِٱلۡحَقِّ وَأَنتَ خَيۡرُ ٱلۡفَٰتِحِينَ ﴿٨٩﴾  
উচ্চারণ: কাদিফ তারাইনা আলাল্লাহি কাযিবান ইন উদনা ফী মিল্লাতিকুম বাদা ইয নাজ্জানাল্লাহু মিনহা ওয়া মা ইয়াকূনু লানা আন নাঊদা ফীহা ইল্লা আই ইয়াশাআল্লাহু রাব্বুনা ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমান আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানাফ তাহ বাইনানা ওয়া বাইনা কাওমিনা বিল হাক্কি ওয়া আনতা খাইরুল ফাতিহীন।  
অর্থ: ‘আমরা তো আল্লাহর প্রতি মিথ্যারোপকারী হয়ে যাবো- যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই- যে ধর্ম থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। আর আমাদের জন্য উচিত হবে না, তোমাদের ধর্মে ফিরে যাওয়া; তবে আমাদের রব আল্লাহ চাইলে সেটা ভিন্ন কথা। সবকিছুই আমাদের রবের জ্ঞানের সীমায় রয়েছে। আমরা আল্লাহরই ওপর তাওয়াক্কুল করি। হে আমাদের রব, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে ফয়সালা করে দিন। আর আপনিই তো শ্রেষ্ঠ ফয়সালাকারী।’

**90.** وَقَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ لَئِنِ ٱتَّبَعۡتُمۡ شُعَيۡبًا إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ ﴿٩٠﴾  
উচ্চারণ: ওয়া কালাল মালাউল লাযীনা কাফারূ মিন কাওমিহী লাইনিত তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরূন।  
অর্থ: আর তার সম্প্রদায়ের কাফির নেতারা বললো: ‘তোমরা যদি শু'আইবকে অনুসরণ করো, তবে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে।’

**91.** فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ ﴿٩١﴾  
উচ্চারণ: ফা আখাযাতহুমুর রাজফাতু ফা আসবাহূ ফী দারিহিম জাছিমীন।  
অর্থ: অতঃপর (নবীর বিরোধিতা করার কারণে) প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল। ফলে তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে (মরে) রইল।

**92.** ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَاۚ ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَانُواْ هُمُ ٱلۡخَٰسِرِينَ ﴿٩٢﴾  
উচ্চারণ: আল্লাযীনা কায্যাবূ শুআইবান কাআল লাম ইয়াগনাও ফীহাল লাযীনা কায্যাবূ শুআইবান কানূ হুমুল খাসিরীন।  
অর্থ: শু'আইবকে যারা মিথ্যাবাদী বলেছিল, ‘মনে হলো তারা যেন কখনো সেখানে বসবাসই করেনি। যারা শু'আইবকে মিথ্যাবাদী বলেছিল, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

**93.** فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡۖ فَكَيۡفَ ءَاسَىٰ عَلَىٰ قَوۡمٖ كَٰفِرِينَ ﴿٩٣﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লা আনহুম ওয়া কালা ইয়া কাওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বী ওয়া নাসাহতু লাকুম ফাকাইফা আসা আলা কাওমিন কাফিরীন।  
অর্থ: অতঃপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিলো এবং বললো: ‘হে আমার সম্প্রদায়! আমার রবের রিসালাত আমি তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি । সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করি?

**94.** وَمَآ أَرۡسَلۡنَا فِي قَرۡيَةٖ مِّن نَّبِيٍّ إِلَّآ أَخَذۡنَآ أَهۡلَهَا بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَضَّرَّعُونَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ওয়া মা আরসালনা ফী কারয়াতিম মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দার্রাই লাআল্লাহুম ইয়াদ্দার্রাঊন।  
অর্থ: আর আমি যে জনপদেই নবী প্রেরণ করেছি, এর অধিবাসীকে আমি অর্থসংকট ও দুঃখ-কষ্ট দ্বারা পাকড়াও করেছি, যেন তারা অনুনয় বিনয় করে।

**95.** ثُمَّ بَدَّلۡنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلۡحَسَنَةَ حَتَّىٰ عَفَواْ وَّقَالُواْ قَدۡ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذۡنَٰهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿٩٥﴾  
উচ্চারণ: ছুম্মা বাদ্দালনা মাকানাস সায়্যিআতিল হাসানাতা হাত্তা আফাও ওয়া কালূ কাদ মাস্সা আবাআনাদ দার্রাউ ওয়াস সার্রাউ ফা আখাযনাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরূন।  
অর্থ: অতঃপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তন করি। অবশেষে তারা প্রচুর প্রাচুর্যের অধিকারী হয়ে যায় এবং বলে: 'আমাদের পূর্বপুরুষদেরকেও তো দু:খ-দুর্দশা ও আনন্দ স্পর্শ করেছে।’ অতঃপর হঠাৎ আমি তাদেরকে এমনভাবে পাকড়াও করি যে, তারা টেরও পায় না।

**96.** وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡقُرَىٰٓ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَفَتَحۡنَا عَلَيۡهِم بَرَكَٰتٖ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِن كَذَّبُواْ فَأَخَذۡنَٰهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: ওয়া লাও আন্না আহলাল কুরা আমানূ ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়া লাকিন কায্যাবূ ফা আখাযনাহুম বিমা কানূ ইয়াকসিবূন।  
অর্থ: আর যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাঁর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করতো, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম; কিন্তু তারা মিথ্যারোপ করেছিল। কাজেই আমি তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করেছি।

**97.** أَفَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا بَيَٰتٗا وَهُمۡ نَآئِمُونَ ﴿٩٧﴾  
উচ্চারণ: আফাআমিনা আহলুল কুরা আই ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমূন।  
অর্থ: তবে কি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে যে, রাতের বেলায় তাদের নিকট আমার শাস্তি আসবে না, যখন তারা গভীর ঘুমে নিমগ্ন থাকবে?

**98.** أَوَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا ضُحٗى وَهُمۡ يَلۡعَبُونَ ﴿٩٨﴾  
উচ্চারণ: আওয়াআমিনা আহলুল কুরা আই ইয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবূন।  
অর্থ: নাকি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে যে, দিনের বেলায় তাদের ওপর আমার শাস্তি আসবে না, যখন তারা খেলাধুলায় মগ্ন থাকবে?

**99.** أَفَأَمِنُواْ مَكۡرَ ٱللَّهِۚ فَلَا يَأۡمَنُ مَكۡرَ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡخَٰسِرُونَ ﴿٩٩﴾  
উচ্চারণ: আফাআমিনূ মাকরাল্লাহি ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কাওমুল খাসিরূন।  
অর্থ: তারা কি আল্লাহর কৌশল ও পরিকল্পনা থেকেও নিরাপদ হয়ে গেছে? বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর কৌশল থেকে কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারে না।

**100.** أَوَلَمۡ يَهۡدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِ أَهۡلِهَآ أَن لَّوۡ نَشَآءُ أَصَبۡنَٰهُم بِذُنُوبِهِمۡۚ وَنَطۡبَعُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَسۡمَعُونَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়াহদি লিল লাযীনা ইয়ারিছূনাল আরদা মিম বাদি আহলিহা আল লাও নাশাউ আসাবনাহুম বিযুনূবিহিম ওয়া নাতবাউ আলা কুলূবিহিম ফাহুম লা ইয়াসমাঊন।  
অর্থ: কোনো জনপদের অধিবাসীদের পর যারা তার উত্তরাধিকারী হয়, তাদের কাছে কি এ ব্যাপারটি সুস্পষ্ট নয় যে, আমি চাইলে তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি? এমনকি আমি তাদের অন্তরেও মোহর মেরে দিতে পারি। ফলে তারা আর শুনবে না।

**101.** تِلۡكَ ٱلۡقُرَىٰ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآئِهَاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلۡكَٰفِرِينَ ﴿١٠١﴾  
উচ্চারণ: তিলকাল কুরা নাকুস্সু আলাইকা মিন আমবাইহা ওয়া লাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফামা কানূ লিয়ুমিনূ বিমা কায্যাবূ মিন কাবলু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলূবিল কাফিরীন।  
অর্থ: এসব জনপদের কিছু সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণসহ এসেছিল; কিন্তু পূর্বে তারা যে বিষয়কে একবার মিথ্যারোপ করেছিল, এর ওপর তদের ঈমান আনার ছিল না। এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন।

**102.** وَمَا وَجَدۡنَا لِأَكۡثَرِهِم مِّنۡ عَهۡدٖۖ وَإِن وَجَدۡنَآ أَكۡثَرَهُمۡ لَفَٰسِقِينَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ওয়া মা ওয়াজাদনা লিআকছারিহিম মিন আহদিও ওয়া ইও ওয়াজাদনা আকছারাহুম লাফাসিকীন।  
অর্থ: আর তাদের অধিকাংশকে আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি; বরং আমি তাদের অধিকাংশকে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যেতে দেখেছি ।

**103.** ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَظَلَمُواْ بِهَاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ ﴿١٠٣﴾  
উচ্চারণ: ছুম্মা বাআছনা মিম বাদিহিম মূসা বিআয়াতিনা ইলা ফিরআওনা ওয়া মালাইহী ফাযালামূ বিহা ফানযুর কাইফা কানা আকিবাতুল মুফসিদীন।  
অর্থ: অতঃপর আমি তাদের পরে মূসাকে আমার নিদর্শনসহ ফির’আউন ও তার সভাসদদের কাছে প্রেরণ করেছি; কিন্তু তারা সেগুলোর সাথে যুলম করেছে। সুতরাং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল তা তুমি লক্ষ্য করো।

**104.** وَقَالَ مُوسَىٰ يَٰفِرۡعَوۡنُ إِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٠٤﴾  
উচ্চারণ: ওয়া কালা মূসা ইয়া ফিরআওনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামীন।  
অর্থ: মূসা বললো: ‘হে ফির‘আউন, আমি তো সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল।’

**105.** حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ قَدۡ جِئۡتُكُم بِبَيِّنَةٖ مِّن رَّبِّكُمۡ فَأَرۡسِلۡ مَعِيَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: হাকীকুন আলা আল লা আকূলা আলাল্লাহি ইল্লাল হাক্কা কাদ জিতুকুম বিবায়্যিনাতিম মির রাব্বিকুম ফা আরসিল মাইয়া বানী ইসরাঈল।  
অর্থ: ‘আমার উচিত তাঁর ব্যাপারে সত্য ছাড়া আর কিছু না বলা। আমি তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে, তোমাদের কাছে এসেছি। কাজেই বানূ ইসরাঈলকে তুমি আমার সাথে পাঠিয়ে দাও।’

**106.** قَالَ إِن كُنتَ جِئۡتَ بِـَٔايَةٖ فَأۡتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿١٠٦﴾  
উচ্চারণ: কালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকীন।  
অর্থ: ফির’আউন বললো: ‘যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো, তবে তুমি সত্যবাদী হলে, তা পেশ করো।’

**107.** فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ফা আলকা আসাহু ফা ইযা হিয়া ছুবানুম মুবীন।  
অর্থ: অতঃপর মূসা তাঁর হাতের লাঠি নিক্ষেপ করলেন এবং সাথে সাথেই তা স্পষ্ট এক অজগর সাপে পরিণত হলো।

**108.** وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ﴿١٠٨﴾  
উচ্চারণ: ওয়া নাযাআ ইয়াদাহূ ফা ইযা হিয়া বাইদাউ লিন নাযিরীন।  
অর্থ: আর তিনি তাঁর হাত বের করলেন। ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল-সাদা হয়ে দেখা দিল।

**109.** قَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ ﴿١٠٩﴾  
উচ্চারণ: কালাল মালাউ মিন কাওমি ফিরআওনা ইন্না হাযা লাসাহিরুন আলীম।  
অর্থ: ফির’আউনের সম্প্রদায়ের সভাসদরা বললো: ‘নিশ্চয় এ তো একজন সুদক্ষ যাদুকর।’

**110.** يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُمۡۖ فَمَاذَا تَأۡمُرُونَ ﴿١١٠﴾  
উচ্চারণ: ইউরীদু আই ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তামুরূন।  
অর্থ: সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। অতএব, এখন তোমরা এ ব্যাপারে কি পরামর্শ দাও?

**111.** قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَأَرۡسِلۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ﴿١١١﴾  
উচ্চারণ: কালূ আরজিহ ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরীন।  
অর্থ: তারা বললো: ‘তাকে ও তার ভাইকে কিছু সময় দিন এবং নগরে নগরে লোক পাঠান।’

**112.** يَأۡتُوكَ بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ ﴿١١٢﴾  
উচ্চারণ: ইয়াতূকা বিকুল্লি সাহিরিন আলীম।  
অর্থ: ‘তারা আপনার কাছে সকল বিজ্ঞ যাদুকর নিয়ে আসবে।’

**113.** وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرۡعَوۡنَ قَالُوٓاْ إِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ ﴿١١٣﴾  
উচ্চারণ: ওয়া জাআস সাহারাতু ফিরআওনা কালূ ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবীন।  
অর্থ: যাদুকররা ফির‘আউনের কাছে এসে বললো: ‘যদি আমরাই বিজয়ী হই, তবে আমাদের জন্য কি সত্যিই পুরস্কার থাকবে?‘

**114.** قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ لَمِنَ ٱلۡمُقَرَّبِينَ ﴿١١٤﴾  
উচ্চারণ: কালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকার্রাবীন।  
অর্থ: সে বললো: হ্যাঁ , উপরন্তু তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবে।’

**115.** قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحۡنُ ٱلۡمُلۡقِينَ ﴿١١٥﴾  
উচ্চারণ: কালূ ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকূনা নাহনুল মুলকীন।  
অর্থ: তারা বললো: ‘হে মূসা, তুমিনিক্ষেপ করবে, না আমরাই নিক্ষেপ করব?’

**116.** قَالَ أَلۡقُواْۖ فَلَمَّآ أَلۡقَوۡاْ سَحَرُوٓاْ أَعۡيُنَ ٱلنَّاسِ وَٱسۡتَرۡهَبُوهُمۡ وَجَآءُو بِسِحۡرٍ عَظِيمٖ ﴿١١٦﴾  
উচ্চারণ: কালা আলকূ ফালাম্মা আলকাও সাহারূ আয়ুনান নাসি ওয়াসতারহাবূহুম ওয়া জাঊ বিসিহরিন আযীম।  
অর্থ: সে (মূসা) বললো: ‘তোমরাই নিক্ষেপ কর।’ যখন তারা নিক্ষেপ করলো, তখন তারা মানুষের চোখে যাদু করলো এবং তাদেরকে আতঙ্কিত করলো। আসলেই তারা এক বিশাল শক্তিশালী যাদু নিয়ে এলো।

**117.** ۞ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَلۡقِ عَصَاكَۖ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ﴿١١٧﴾  
উচ্চারণ: ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফা ইযা হিয়া তালকাফু মা ইয়াফিকূন।  
অর্থ: আর আমি মূসার প্রতি অহী পাঠালাম যে, ‘তুমি তোমার লাঠি নিক্ষেপ করো।’ তৎক্ষণাৎ সেটা তারা যে অলীক বস্তু বানিয়েছিল, তা গিলে ফেলতে লাগল।

**118.** فَوَقَعَ ٱلۡحَقُّ وَبَطَلَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١١٨﴾  
উচ্চারণ: ফাওয়াকাআল হাক্কু ওয়া বাতালা মা কানূ ইয়ামালূন।  
অর্থ: অবশেষে সত্য প্রকাশ হয়ে গেল এবং তারা যা কিছু করছিল, তা বাতিল হয়ে গেল।

**119.** فَغُلِبُواْ هُنَالِكَ وَٱنقَلَبُواْ صَٰغِرِينَ ﴿١١٩﴾  
উচ্চারণ: ফাগুলিবূ হুনালিকা ওয়ানকালাবূ সাগিরীন।  
অর্থ: তাই সেখানে তারা পরাজিত হলো, উপরন্তু তারা লাঞ্ছিত ও পরাজিত হয়ে ফিরে গেলো।

**120.** وَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ﴿١٢٠﴾  
উচ্চারণ: ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদীন।  
অর্থ: আর যাদুকররা সাজদায় লুটিয়ে পড়ল।

**121.** قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٢١﴾  
উচ্চারণ: কালূ আমান্না বিরাব্বিল আলামীন।  
অর্থ: তারা বললো: ‘আমরা সৃষ্টিকুলের রবের প্রতি ঈমান আনলাম।’

**122.** رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿١٢٢﴾  
উচ্চারণ: রাব্বি মূসা ওয়া হারূন।  
অর্থ: ‘যিনি মূসা ও হারূনের রব।’

**123.** قَالَ فِرۡعَوۡنُ ءَامَنتُم بِهِۦ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّ هَٰذَا لَمَكۡرٞ مَّكَرۡتُمُوهُ فِي ٱلۡمَدِينَةِ لِتُخۡرِجُواْ مِنۡهَآ أَهۡلَهَاۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ ﴿١٢٣﴾  
উচ্চারণ: কালা ফিরআওনু আমানতুম বিহী কাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমূহু ফিল মাদীনাতি লিতুখরিজূ মিনহা আহলাহা ফাসাওফা তালামূন।  
অর্থ: ফির'আউন বললো: ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগে তোমরা তার প্রতি ঈমান আনলে? এটা তো এক বড় ষড়যন্ত্র; তোমরা নগরবাসীদেরকে এখান থেকে বের করে দেয়ার জন্য এ ষড়যন্ত্র করেছো। সুতরাং তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে।’

**124.** لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ ﴿١٢٤﴾  
উচ্চারণ: লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ছুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাঈন।  
অর্থ: ‘আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে টুকরো করে ফেলবো। তারপর অবশ্যই তোমাদের সবাইকে শূলে চড়াব।’

**125.** قَالُوٓاْ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ﴿١٢٥﴾  
উচ্চারণ: কালূ ইন্না ইলা রাব্বিনা মুনকালিবূন।  
অর্থ: তারা বললো: ‘অবশ্যই আমরা তো আমাদের রবের কাছেই ফিরে যাব।’

**126.** وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِـَٔايَٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتۡنَاۚ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَتَوَفَّنَا مُسۡلِمِينَ ﴿١٢٦﴾  
উচ্চারণ: ওয়া মা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমীন।  
অর্থ: ‘আর তুমি তো আমাদেরকে শাস্তি দিচ্ছ শুধু এ জন্যে যে, আমরা আমাদের রবের নিদর্শনের ওপর ঈমান এনেছি, যখন তা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। হে আমাদের রব! আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দিন।’

**127.** وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوۡمَهُۥ لِيُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَۚ قَالَ سَنُقَتِّلُ أَبۡنَآءَهُمۡ وَنَسۡتَحۡيِۦ نِسَآءَهُمۡ وَإِنَّا فَوۡقَهُمۡ قَٰهِرُونَ ﴿١٢٧﴾  
উচ্চারণ: ওয়া কালাল মালাউ মিন কাওমি ফিরআওনা আতাযারু মূসা ওয়া কাওমাহূ লিয়ুফসিদূ ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা কালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাসতাহয়ী নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরূন।  
অর্থ: আর ফির‘আউনের সম্প্রদায়ের সভাসদগণ বললো: ‘আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে ছেড়ে দিবেন, যাতে তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং আপনাকে ও আপনার উপাস্যগুলোকে বর্জন করে?’ সে বললো: ‘অচিরেই আমরা তাদের পুত্রসন্তানদেরকে হত্যা করবো, আর তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখবো। আর নিশ্চয় আমরা তাদের ওপর শক্তিধর।’

**128.** قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِ ٱسۡتَعِينُواْ بِٱللَّهِ وَٱصۡبِرُوٓاْۖ إِنَّ ٱلۡأَرۡضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَٱلۡعَٰقِبَةُ لِلۡمُتَّقِينَ ﴿١٢٨﴾  
উচ্চারণ: কালা মূসা লিকাওমিহিস তাঈনূ বিল্লাহি ওয়াসবিরূ ইন্নাল আরদা লিল্লাহি ইঊরিছুহা মাই ইয়াশাউ মিন ইবাদিহী ওয়াল আকিবাতু লিল মুত্তাকীন।  
অর্থ: মূসা তাঁর সম্প্রদায়কে বললো: ‘তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্যধারণ করো। নিশ্চয় জমিন আল্লাহরই। তিনিই তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে এর উত্তরাধিকারী বানান। আর শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্যেই।’

**129.** قَالُوٓاْ أُوذِينَا مِن قَبۡلِ أَن تَأۡتِيَنَا وَمِنۢ بَعۡدِ مَا جِئۡتَنَاۚ قَالَ عَسَىٰ رَبُّكُمۡ أَن يُهۡلِكَ عَدُوَّكُمۡ وَيَسۡتَخۡلِفَكُمۡ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرَ كَيۡفَ تَعۡمَلُونَ ﴿١٢٩﴾  
উচ্চারণ: কালূ ঊযীনা মিন কাবলি আন তাতিয়ানা ওয়া মিম বাদি মা জিতানা কালা আসা রাব্বুকুম আই ইউহলিকা আদুওওয়াকুম ওয়া ইয়াসতাখলিফাকুম ফিল আরদি ফায়ানযুরা কাইফা তামালূন।  
অর্থ: তারা বললো: ‘ তুমি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেয়া হয়েছে এবং তুমি আমাদের কাছে আসার পরেও।’ সে বললো: ‘আশা করা যায়, তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং জমিনে তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন, তোমরা কেমন কাজ করো।’

**130.** وَلَقَدۡ أَخَذۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ بِٱلسِّنِينَ وَنَقۡصٖ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ ﴿١٣٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আখাযনা আলা ফিরআওনা বিস সিনীনা ওয়া নাকসিম মিনাছ ছামারাতি লাআল্লাহুম ইয়ায্যাক্কারূন।  
অর্থ: আর আমি ফির‘আউনের অনুসারীদেরকে বছরের পর বছর দুর্ভিক্ষ ও ফল- ফলাদির ক্ষয়-ক্ষতির মাধ্যমে আক্রান্ত করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

**131.** فَإِذَا جَآءَتۡهُمُ ٱلۡحَسَنَةُ قَالُواْ لَنَا هَٰذِهِۦۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَطَّيَّرُواْ بِمُوسَىٰ وَمَن مَّعَهُۥٓۗ أَلَآ إِنَّمَا طَٰٓئِرُهُمۡ عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿١٣١﴾  
উচ্চারণ: ফা ইযা জাআতহুমুল হাসানাতু কালূ লানা হাযিহী ওয়া ইন তুসিবহুম সায়্যিআতুই ইয়াত্তায়্যারূ বিমূসা ওয়া মাম মাআহূ আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহি ওয়া লাকিন্না আকছারাহুম লা ইয়ালামূন।  
অর্থ: অতঃপর যখনই তাদের কাছে কল্যাণ আসত, তখন তারা বলত: ‘এটা তো আমাদের প্রাপ্য।’ আর যখন তাদের কাছে অকল্যাণ পৌঁছত, তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে অলক্ষুণে মনে করত। সাবধান! তাদের অকল্যাণ তো কেবল আল্লাহর নিয়ন্ত্রণে; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।

**132.** وَقَالُواْ مَهۡمَا تَأۡتِنَا بِهِۦ مِنۡ ءَايَةٖ لِّتَسۡحَرَنَا بِهَا فَمَا نَحۡنُ لَكَ بِمُؤۡمِنِينَ ﴿١٣٢﴾  
উচ্চারণ: ওয়া কালূ মাহমা তাতিনা বিহী মিন আয়াতিল লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনীন।  
অর্থ: আর তারা বললো: ‘তুমি আমাদেরকে যাদু করার জন্য যে কোন নিদর্শন আমাদের কাছে নিয়ে আস না কেন, আমরা তো তোমার প্রতি ঈমান আনবো না।’

**133.** فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلطُّوفَانَ وَٱلۡجَرَادَ وَٱلۡقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَٰتٖ مُّفَصَّلَٰتٖ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمٗا مُّجۡرِمِينَ ﴿١٣٣﴾  
উচ্চারণ: ফা আরসালনা আলাইহিমুত তূফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিম মুফাস্সালাতিন ফাসতাকবারূ ওয়া কানূ কাওমাম মুজরিমীন।  
অর্থ: অতঃপর আমি তাদের উপর তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত সুস্পষ্ট নিদর্শন হিসেবে প্রেরণ করি। এরপরও তারা অহংকার করল। আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায়।

**134.** وَلَمَّا وَقَعَ عَلَيۡهِمُ ٱلرِّجۡزُ قَالُواْ يَٰمُوسَى ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَۖ لَئِن كَشَفۡتَ عَنَّا ٱلرِّجۡزَ لَنُؤۡمِنَنَّ لَكَ وَلَنُرۡسِلَنَّ مَعَكَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿١٣٤﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা ওয়াকাআ আলাইহিমুর রিজযু কালূ ইয়া মূসাদ উ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা লাইন কাশাফতা আন্নার রিজযা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানী ইসরাঈল।  
অর্থ: আর যখন তাদের ওপর শাস্তি আসত হতো তখন তারা বলতো: ‘হে মূসা তুমি আমাদের জন্যে তোমার রবের কাছে দুআ করো, তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন, সে অনুযায়ী। যদি তুমি আমাদের ওপর থেকে শাস্তি সরিয়ে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনবো এবং বানূ ইসরাঈলকে অবশ্যই তোমার সাথে যেতে দিবো।’

**135.** فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُمُ ٱلرِّجۡزَ إِلَىٰٓ أَجَلٍ هُم بَٰلِغُوهُ إِذَا هُمۡ يَنكُثُونَ ﴿١٣٥﴾  
উচ্চারণ: ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজযা ইলা আজালিন হুম বালিগূহু ইযা হুম ইয়ানকুছূন।  
অর্থ: যখনই আমি তাদের ওপর থেকে শাস্তি দূর করে দিতাম এক নির্দিষ্ট সময়ের জন্য, যা তাদের জন্য নির্ধারিত ছিল, তারা তখনই তাদের কৃত অঙ্গীকার ভঙ্গ করত।

**136.** فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ فَأَغۡرَقۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ ﴿١٣٦﴾  
উচ্চারণ: ফানতাকামনা মিনহুম ফা আগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কায্যাবূ বিআয়াতিনা ওয়া কানূ আনহা গাফিলীন।  
অর্থ: অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। ফলে, তাদেরকে গভীর সমুদ্রে ডুবিয়ে দিলাম। কারণ তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং এ সম্পর্কে তারা ছিল গাফিল।

**137.** وَأَوۡرَثۡنَا ٱلۡقَوۡمَ ٱلَّذِينَ كَانُواْ يُسۡتَضۡعَفُونَ مَشَٰرِقَ ٱلۡأَرۡضِ وَمَغَٰرِبَهَا ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۖ وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ ٱلۡحُسۡنَىٰ عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ بِمَا صَبَرُواْۖ وَدَمَّرۡنَا مَا كَانَ يَصۡنَعُ فِرۡعَوۡنُ وَقَوۡمُهُۥ وَمَا كَانُواْ يَعۡرِشُونَ ﴿١٣٧﴾  
উচ্চারণ: ওয়া আওরাছনাল কাওমাল লাযীনা কানূ ইউসতাদআফূনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহাল লাতী বারাকনা ফীহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানী ইসরাঈলা বিমা সাবারূ ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআওনু ওয়া কাওমুহূ ওয়া মা কানূ ইয়ারিশূন।  
অর্থ: আর যে জাতিকে একদা দুর্বল মনে করা হতো, তাদেরকে আমি বরকতপ্রাপ্ত ভূমির পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানালাম এবং বানূ ইসরাঈলের ওপর তোমার রবের উত্তম বাণী পূর্ণতা লাভ করলো। কারণ তারা ধৈর্যধারণ করেছিল। আর ধ্বংস করে দিলাম ফির‘আউন ও তার সম্প্রদায় যা কিছু তৈরি করেছিল এবং তারা যেসব প্রাসাদ নির্মাণ করেছিল সেগুলোকে।

**138.** وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتَوۡاْ عَلَىٰ قَوۡمٖ يَعۡكُفُونَ عَلَىٰٓ أَصۡنَامٖ لَّهُمۡۚ قَالُواْ يَٰمُوسَى ٱجۡعَل لَّنَآ إِلَٰهٗا كَمَا لَهُمۡ ءَالِهَةٞۚ قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ ﴿١٣٨﴾  
উচ্চারণ: ওয়া জাওয়াযনা বিবানী ইসরাঈলাল বাহরা ফা আতাও আলা কাওমিই ইয়াকুফূনা আলা আসনামিল লাহুম কালূ ইয়া মূসাজ আল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন কালা ইন্নাকুম কাওমুন তাজহালূন।  
অর্থ: আর আমি বানূ ইসরাঈলকে সাগর পার করিয়ে দেই। অতঃপর তারা এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলো, যারা নিজেদের মূর্তিগুলোর পূজায় নিমগ্ন ছিল। তারা বললো: ‘হে মূসা! তাদের যেমন উপাস্য আছে, আমাদের জন্যও তেমনি একজন উপাস্য নির্ধারণ করে দাও।’ সে বললো: ‘নিশ্চয় তোমরা এক মূর্খ সম্প্রদায়।’

**139.** إِنَّ هَٰٓؤُلَآءِ مُتَبَّرٞ مَّا هُمۡ فِيهِ وَبَٰطِلٞ مَّا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٣٩﴾  
উচ্চারণ: ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানূ ইয়ামালূন।  
অর্থ: ‘নিশ্চয় এসব লোক যাতে লিপ্ত রয়েছে তার জন্য তারা তো ধ্বংসপ্রাপ্ত হবেই এবং তারা যা করছে, তাও বাতিল হয়ে যাবে।’

**140.** قَالَ أَغَيۡرَ ٱللَّهِ أَبۡغِيكُمۡ إِلَٰهٗا وَهُوَ فَضَّلَكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿١٤٠﴾  
উচ্চারণ: কালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহাও ওয়া হুওয়া ফাদ্দালাকুম আলাল আলামীন।  
অর্থ: সে আরো বললো: ‘আল্লাহ ছাড়া আমি কি তোমাদের জন্য অন্য ইলাহ সন্ধান করব; অথচ তিনি তোমাদেরকে সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন?’

**141.** وَإِذۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُقَتِّلُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ ﴿١٤١﴾  
উচ্চারণ: ওয়া ইয আনজাইনাকুম মিন আলি ফিরআওনা ইয়াসূমূনাকুম সূআল আযাবি ইউকাত্তিলূনা আবনাআকুম ওয়া ইয়াসতাহয়ূনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম।  
অর্থ: আর স্মরণ কর, যখন আমি তোমাদেরকে ফির‘আউনের লোকদের থেকে উদ্ধার করেছিলাম। তারা তোমাদেরকে কঠিন নিকৃষ্ট শাস্তি দিত। তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত। আর এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা।

**142.** ۞ وَوَٰعَدۡنَا مُوسَىٰ ثَلَٰثِينَ لَيۡلَةٗ وَأَتۡمَمۡنَٰهَا بِعَشۡرٖ فَتَمَّ مِيقَٰتُ رَبِّهِۦٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَٰرُونَ ٱخۡلُفۡنِي فِي قَوۡمِي وَأَصۡلِحۡ وَلَا تَتَّبِعۡ سَبِيلَ ٱلۡمُفۡسِدِينَ ﴿١٤٢﴾  
উচ্চারণ: ওয়া ওয়াআদনা মূসা ছালাছীনা লাইলাতাও ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মীকাতু রাব্বিহী আরবাঈনা লাইলাতাও ওয়া কালা মূসা লিআখীহি হারূনাখ লুফনী ফী কাওমী ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি সাবীলাল মুফসিদীন।  
অর্থ: আর আমি মূসাকে ত্রিশ রাতের ওয়াদা দিয়েছিলাম এবং আরো দশ বাড়িয়ে তা পূর্ণ করেছিলাম। এভাবে তার রবের নির্ধারিত সময় চল্লিশ রাত পূর্ণ হয়। মূসা তার ভাই হারূনকে বললো: ‘আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করো, সংশোধন করো, আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করো না।’

**143.** وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِيٓ أَنظُرۡ إِلَيۡكَۚ قَالَ لَن تَرَىٰنِي وَلَٰكِنِ ٱنظُرۡ إِلَى ٱلۡجَبَلِ فَإِنِ ٱسۡتَقَرَّ مَكَانَهُۥ فَسَوۡفَ تَرَىٰنِيۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلۡجَبَلِ جَعَلَهُۥ دَكّٗا وَخَرَّ مُوسَىٰ صَعِقٗاۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبۡحَٰنَكَ تُبۡتُ إِلَيۡكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٤٣﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা জাআ মূসা লিমীকাতিনা ওয়া কাল্লামাহূ রাব্বুহূ কালা রাব্বি আরিনী আনযুর ইলাইকা কালা লান তারানী ওয়া লাকিনিন যুর ইলাল জাবালি ফা ইনিস তাকার্রা মাকানাহূ ফাসাওফা তারানী ফালাম্মা তাজাল্লা রাব্বুহূ লিল জাবালি জাআলাহূ দাক্কাও ওয়া খার্রা মূসা সাইকান ফালাম্মা আফাকা কালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আওওয়ালুল মুমিনীন।  
অর্থ: আর মূসা যখন আমার নির্ধারিত সময়ে (ও স্থানে) উপস্থিত হয়েছিল এবং তার রব তার সাথে কথা বললেন, তখন সে (তার রবকে) বললো: ‘হে আমার রব! আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখতে চাই।’ তিনি বললেন: ‘(দুনিয়াতে) তুমি আমাকে কখনোই দেখতে পাবে না; বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, সেটা যদি (প্রতিক্রিয়া ছাড়াই) নিজের জায়গায় স্থির থাকে তবে তুমি আমাকে (অচিরেই দুনিয়াতে) দেখতে পাবে।’ যখন তার রব পাহাড়ে বিকশিত হলেন, তখন তা পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করল এবং মূসা বেহুঁশ হয়ে পড়ে গেলো। যখন সে জ্ঞান ফিরে পেলো তখন বললো: ‘(হে আমার রব!) আপনি পবিত্র মহান, আমি (দুনিয়াতে আপনাকে দেখার আবেদন থেকে অনুতপ্ত হয়ে) আপনার কাছে তাওবাহ করলাম এবং আমি (আমার সম্প্রদায়ের) মু’মিনদের মধ্যে প্রথম।’

**144.** قَالَ يَٰمُوسَىٰٓ إِنِّي ٱصۡطَفَيۡتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَٰلَٰتِي وَبِكَلَٰمِي فَخُذۡ مَآ ءَاتَيۡتُكَ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ ﴿١٤٤﴾  
উচ্চারণ: কালা ইয়া মূসা ইন্নিস তাফাইতুকা আলান নাসি বিরিসালাতী ওয়া বিকালামী ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরীন।  
অর্থ: তিনি বললেন: ‘হে মূসা! আমি তোমাকে আমার রিসালাত ও বাক্যালাপ দিয়ে মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। কাজেই আমি তোমাকে যা প্রদান করলাম, তা গ্রহণ করো এবং কৃতজ্ঞতা আদায়কারীদের অন্তর্ভুক্ত হও।’

**145.** وَكَتَبۡنَا لَهُۥ فِي ٱلۡأَلۡوَاحِ مِن كُلِّ شَيۡءٖ مَّوۡعِظَةٗ وَتَفۡصِيلٗا لِّكُلِّ شَيۡءٖ فَخُذۡهَا بِقُوَّةٖ وَأۡمُرۡ قَوۡمَكَ يَأۡخُذُواْ بِأَحۡسَنِهَاۚ سَأُوْرِيكُمۡ دَارَ ٱلۡفَٰسِقِينَ ﴿١٤٥﴾  
উচ্চারণ: ওয়া কাতাবনা লাহূ ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইম মাওইযাতাও ওয়া তাফসীলাল লিকুল্লি শাইইন ফাখুযহা বিকুওওয়াতিও ওয়ামুর কাওমাকা ইয়াখুযূ বিআহসানিহা সাউরীকুম দারাল ফাসিকীন।  
অর্থ: আর আমি তার জন্য ফলকসমূহে প্রত্যেক বিষয়ের উপদেশ এবং সকল বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং তা শক্ত করে ধরো এবং তোমার সম্প্রদায়কে নির্দেশ দাও, তারা যেন এর উত্তম বিষয়গুলো গ্রহণ করে । আমি অচিরেই তোমাদেরকে ফাসিকদের আবাস দেখাব ।

**146.** سَأَصۡرِفُ عَنۡ ءَايَٰتِيَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلرُّشۡدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلٗا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلۡغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ ﴿١٤٦﴾  
উচ্চারণ: সাআসরিফু আন আয়াতিয়াল লাযীনা ইয়াতাকাব্বারূনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইই ইয়ারাও কুল্লা আয়াতিল লা ইউমিনূ বিহা ওয়া ইই ইয়ারাও সাবীলার রুশদি লা ইয়াত্তাখিযূহু সাবীলাও ওয়া ইই ইয়ারাও সাবীলাল গায়্যি ইয়াত্তাখিযূহু সাবীলান যালিকা বিআন্নাহুম কায্যাবূ বিআয়াতিনা ওয়া কানূ আনহা গাফিলীন।  
অর্থ: যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে বেড়ায়, আমি অচিরেই তাদেরকে আমার নিদর্শনসমূহ থেকে অবশ্যই ফিরিয়ে রাখবো। আর তারা সকল নিদর্শন দেখলেও তার ওপর ঈমান আনবে না এবং তারা সৎপথ দেখলেও সেটাকে পথ হিসেবে গ্রহণ করবে না। কিন্তু তারা ভ্রান্ত পথ দেখলেই সেটাকেপথ হিসেবে গ্রহণ করবে। এটা এ জন্য যে, তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যারোপ করেছে এবং সে ব্যাপারে তারা গাফিল ছিল ।

**147.** وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآءِ ٱلۡأٓخِرَةِ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡۚ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٤٧﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইউজযাওনা ইল্লা মা কানূ ইয়ামালূন।  
অর্থ: আর যারা আমার আয়াতসমূহ ও আখিরাতের সাক্ষাতকে অস্বীকার করেছে, তাদের আমলসমূহ নিষ্ফল হয়ে গেছে। তারা যা করে, সে অনুযায়ীই তাদের প্রতিফল দেয়া হবে।

**148.** وَٱتَّخَذَ قَوۡمُ مُوسَىٰ مِنۢ بَعۡدِهِۦ مِنۡ حُلِيِّهِمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٌۚ أَلَمۡ يَرَوۡاْ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمۡ وَلَا يَهۡدِيهِمۡ سَبِيلًاۘ ٱتَّخَذُوهُ وَكَانُواْ ظَٰلِمِينَ ﴿١٤٨﴾  
উচ্চারণ: ওয়াত্তাখাযা কাওমু মূসা মিম বাদিহী মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদাল লাহূ খুওয়ারুন আলাম ইয়ারাও আন্নাহূ লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদীহিম সাবীলা, ইত্তাখাযূহু ওয়া কানূ যালিমীন।  
অর্থ: আর মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকারাদি দিয়ে একটি গো-বাছুরের দেহাবয়ব তৈরি করল, যার থেকে 'হাম্বা’ ধ্বনি বের হতো। তারা কি দেখেনি যে, এটা তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে পথও দেখায় না? তারা এটাকে গ্রহণ করল আর তারা ছিল যালিম।

**149.** وَلَمَّا سُقِطَ فِيٓ أَيۡدِيهِمۡ وَرَأَوۡاْ أَنَّهُمۡ قَدۡ ضَلُّواْ قَالُواْ لَئِن لَّمۡ يَرۡحَمۡنَا رَبُّنَا وَيَغۡفِرۡ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴿١٤٩﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা সুকিতা ফী আইদীহিম ওয়া রাআও আন্নাহুম কাদ দাল্লূ কালূ লাইল লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকূনান্না মিনাল খাসিরীন।  
অর্থ: আর যখন তারা লজ্জিত ও অনুতপ্ত হলো এবং দেখলো যে, তারা তো পথভ্রষ্ট হয়ে গেছে, তখন তারা বললো: ‘আমাদের রব যদি আমাদের প্রতি রহম না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’

**150.** وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗا قَالَ بِئۡسَمَا خَلَفۡتُمُونِي مِنۢ بَعۡدِيٓۖ أَعَجِلۡتُمۡ أَمۡرَ رَبِّكُمۡۖ وَأَلۡقَى ٱلۡأَلۡوَاحَ وَأَخَذَ بِرَأۡسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيۡهِۚ قَالَ ٱبۡنَ أُمَّ إِنَّ ٱلۡقَوۡمَ ٱسۡتَضۡعَفُونِي وَكَادُواْ يَقۡتُلُونَنِي فَلَا تُشۡمِتۡ بِيَ ٱلۡأَعۡدَآءَ وَلَا تَجۡعَلۡنِي مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴿١٥٠﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা রাজাআ মূসা ইলা কাওমিহী গাদবানা আসিফান কালা বিসামা খালাফতুমূনী মিম বাদী আআজিলতুম আমরা রাব্বিকুম ওয়া আলকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি আখীহি ইয়াজুর্রুহূ ইলাইহি কালাব না উম্মা ইন্নাল কাওমাস তাদআফূনী ওয়া কাদূ ইয়াকতুলূনানী ফালা তুশমিত বিয়াল আদাআ ওয়া লা তাজআলনী মাআল কাওমিয যালিমীন।  
অর্থ: আর মূসা যখন ক্ষুব্ধ ও দু:খ ভারাক্রান্ত হয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে আসল, তখন সে বললো: ‘আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত খারাপ প্রতিনিধিত্ব করেছ! তোমাদের রবের আদেশের আগেই তোমরা তাড়াহুড়া করলে?’ আর সে ফলকগুলো ফেলে দিল এবং স্বীয় ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনতে লাগল। সে বললো: ‘হে আমার সহোদর! এ জাতি আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। তাই তুমি আমার সাথে এমন আচরণ করো না, যাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না।’

**151.** قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَلِأَخِي وَأَدۡخِلۡنَا فِي رَحۡمَتِكَۖ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ ﴿١٥١﴾  
উচ্চারণ: কালা রাব্বিগ ফির লী ওয়া লিআখী ওয়া আদখিলনা ফী রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমীন।  
অর্থ: সে বললো: ‘হে আমার রব! আমাকে ও আমার ভাইকে ক্ষমা করুন এবং আপনার রহমতের মধ্যে আমাদেরকে প্রবেশ করান। আর আপনিই রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ।‘

**152.** إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ سَيَنَالُهُمۡ غَضَبٞ مِّن رَّبِّهِمۡ وَذِلَّةٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُفۡتَرِينَ ﴿١٥٢﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনাত তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনয়া ওয়া কাযালিকা নাজযিল মুফতারীন।  
অর্থ: নিশ্চয় যারা গো-বাছুরকে গ্রহণ করেছে, অচিরেই দুনিয়ার জীবনে তাদের রবের পক্ষ থেকে ক্রোধ ও লাঞ্ছনা তাদেরকে আক্রান্ত করবে । আর এভাবেই আমি মিথ্যা রটনাকারীদের প্রতিফল দান করি।

**153.** وَٱلَّذِينَ عَمِلُواْ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُواْ مِنۢ بَعۡدِهَا وَءَامَنُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٞ ﴿١٥٣﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা আমিলুস সায়্যিআতি ছুম্মা তাবূ মিম বাদিহা ওয়া আমানূ ইন্না রাব্বাকা মিম বাদিহা লাগাফূরুর রাহীম।  
অর্থ: আর যারা মন্দ কাজ করল, তারপর (অনুতপ্ত হয়ে) তাওবা করল এবং(পরিপূর্ণ) ঈমান আনল, নিশ্চয় তোমার রব এরপরও (তাদের প্রতি ) ক্ষমাশীল, পরম দয়ালু।

**154.** وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلۡغَضَبُ أَخَذَ ٱلۡأَلۡوَاحَۖ وَفِي نُسۡخَتِهَا هُدٗى وَرَحۡمَةٞ لِّلَّذِينَ هُمۡ لِرَبِّهِمۡ يَرۡهَبُونَ ﴿١٥٤﴾  
উচ্চারণ: ওয়া লাম্মা সাকাতা আম মূসাল গাদাবু আখাযাল আলওয়াহা ওয়া ফী নুসখাতিহা হুদাও ওয়া রাহমাতুল লিল লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবূন।  
অর্থ: অবশেষে যখন মূসার ক্রোধ থেমে গেল, তখন সে ফলকগুলো তুলে নিল। যারা নিজেদের রবকে ভয় করে এর লেখাগুলোতে তাদের জন্যে হিদায়াত ও রহমত ছিলো ।

**155.** وَٱخۡتَارَ مُوسَىٰ قَوۡمَهُۥ سَبۡعِينَ رَجُلٗا لِّمِيقَٰتِنَاۖ فَلَمَّآ أَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ قَالَ رَبِّ لَوۡ شِئۡتَ أَهۡلَكۡتَهُم مِّن قَبۡلُ وَإِيَّٰيَۖ أَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآۖ إِنۡ هِيَ إِلَّا فِتۡنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهۡدِي مَن تَشَآءُۖ أَنتَ وَلِيُّنَا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَاۖ وَأَنتَ خَيۡرُ ٱلۡغَٰفِرِينَ ﴿١٥٥﴾  
উচ্চারণ: ওয়াখতারা মূসা কাওমাহূ সাবঈনা রাজুলাল লিমীকাতিনা ফালাম্মা আখাযাতহুমুর রাজফাতু কালা রাব্বি লাও শিতা আহলাকতাহুম মিন কাবলু ওয়া ইয়্যায়া আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুদিল্লু বিহা মান তাশাউ ওয়া তাহদী মান তাশাউ আনতা ওয়ালিয়্যুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুল গাফিরীন।  
অর্থ: আর মূসা তার সম্প্রদায় থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানে নিয়ে আসার জন্যে নির্বাচন করল। অতঃপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, তখন সে বললো: ‘হে আমার রব, আপনি চাইলে ইতঃপূর্বে এদের এবং আমাকেও ধ্বংস করতে পারতেন । আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে, তার কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? এটাতো আপনার পরীক্ষা ছাড়া কিছু না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দান করেন। আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আর ক্ষমাশীলদের মধ্যে আপনিই তো শ্রেষ্ঠ।’

**156.** ۞ وَٱكۡتُبۡ لَنَا فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ إِنَّا هُدۡنَآ إِلَيۡكَۚ قَالَ عَذَابِيٓ أُصِيبُ بِهِۦ مَنۡ أَشَآءُۖ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ فَسَأَكۡتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِنَا يُؤۡمِنُونَ ﴿١٥٦﴾  
উচ্চারণ: ওয়াকতুব লানা ফী হাযিহিদ দুনয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইকা কালা আযাবী উসীবু বিহী মান আশাউ ওয়া রাহমাতী ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল লাযীনা ইয়াত্তাকূনা ওয়া ইউতূনায যাকাতা ওয়াল লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনূন।  
অর্থ: আর আপনি আমাদের জন্য এ দুনিয়াতে কল্যাণ লিখে দিন এবং আখেরাতেও । নিশ্চয় আমরা আপনার কাছেই ফিরে এসেছি।’ আল্লাহ বললেন: ‘আমার শাস্তি যাকে ইচ্ছে দিয়ে থাকি বটে; কিন্তু আমার রহমত তো প্রত্যেক বস্তুকে ঘিরে আছেই। কাজেই আমিই তা লিখে দিবো তাদের জন্য, যারা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করে, যাকাত দেয় ও আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে।’

**157.** ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِيَّ ٱلۡأُمِّيَّ ٱلَّذِي يَجِدُونَهُۥ مَكۡتُوبًا عِندَهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ يَأۡمُرُهُم بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَىٰهُمۡ عَنِ ٱلۡمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيۡهِمُ ٱلۡخَبَٰٓئِثَ وَيَضَعُ عَنۡهُمۡ إِصۡرَهُمۡ وَٱلۡأَغۡلَٰلَ ٱلَّتِي كَانَتۡ عَلَيۡهِمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُواْ ٱلنُّورَ ٱلَّذِيٓ أُنزِلَ مَعَهُۥٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿١٥٧﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়াত্তাবিঊনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল লাযী ইয়াজিদূনাহূ মাকতূবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজীলি ইয়ামুরুহুম বিল মারূফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তায়্যিবাতি ওয়া ইউহার্রিমু আলাইহিমুল খাবাইছা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলালাল লাতী কানাত আলাইহিম ফাল লাযীনা আমানূ বিহী ওয়া আয্যারূহু ওয়া নাসারূহু ওয়াত্তাবাউন নূরাল লাযী উনযিলা মাআহূ উলাইকা হুমুল মুফলিহূন।  
অর্থ: যারা অনুসরণ করে রাসূল উম্মী নবীর, যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ও ইঞ্জীলে লিপিবদ্ধ পায়। সে তাদেরকে সৎকাজের আদেশ দেয়, অসৎকাজ থেকে নিষেধ করে, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে এবং অপবিত্র বস্তু হারাম করে। আর সে তাদেরকে তাদের কঠিন বিধানাদি দূর করে ও শৃঙ্খল হতে মুক্ত করে, যা তাদের ওপর ছিল। কাজেই যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যে নূর তার সাথে নাযিল হয়েছে সেটার অনুসরণ করে, তারাই সফলকাম।

**158.** قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡ جَمِيعًا ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِيِّ ٱلۡأُمِّيِّ ٱلَّذِي يُؤۡمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ﴿١٥٨﴾  
উচ্চারণ: কুল ইয়া আয়্যুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামীআনিল লাযী লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুওয়া ইউহয়ী ওয়া ইউমীতু ফা আমিনূ বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহী ওয়াত্তাবিঊহু লাআল্লাকুম তাহতাদূন।  
অর্থ: ‘হে মানুষ! নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যিনি আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী। তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই, তিনি (মৃতকে) জীবিত করেন ও (জীবিতকে) মৃত করেন। কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাঁর রাসূল উম্মী নবীর প্রতি, যে আল্লাহ ও তাঁর বাণীসমূহের প্রতি ঈমান রাখে। আর তোমরা তার অনুসরণ করো, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।’

**159.** وَمِن قَوۡمِ مُوسَىٰٓ أُمَّةٞ يَهۡدُونَ بِٱلۡحَقِّ وَبِهِۦ يَعۡدِلُونَ ﴿١٥٩﴾  
উচ্চারণ: ওয়া মিন কাওমি মূসা উম্মাতুই ইয়াহদূনা বিল হাক্কি ওয়া বিহী ইয়াদিলূন।  
অর্থ: মূসার সম্প্রদায় থেকে এমন এক দল রয়েছে, যারা অন্যকে ন্যায়ভাবে পথ প্রদর্শন করে এবং তার ভিত্তিতেই ইনসাফ করে।

**160.** وَقَطَّعۡنَٰهُمُ ٱثۡنَتَيۡ عَشۡرَةَ أَسۡبَاطًا أُمَمٗاۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ إِذِ ٱسۡتَسۡقَىٰهُ قَوۡمُهُۥٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنۢبَجَسَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۚ وَظَلَّلۡنَا عَلَيۡهِمُ ٱلۡغَمَٰمَ وَأَنزَلۡنَا عَلَيۡهِمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴿١٦٠﴾  
উচ্চারণ: ওয়া কাত্তানাহুমুছ নাতাই আশরাতা আসবাতান উমামাও ওয়া আওহাইনা ইলা মূসা ইযিস তাসকাহু কাওমুহূ আনিদ রিব বিআসাকাল হাজারা ফামবাজাসাত মিনহুছ নাতা আশরাতা আইনান কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম ওয়া যাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনযালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া কুলূ মিন তায়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামূনা ওয়া লাকিন কানূ আনফুসাহুম ইয়াযলিমূন।  
অর্থ: আর আমি তাদেরকে বারোটি গোত্রে বিভক্ত করেছি। আর মূসার সম্প্রদায় যখন তার কাছে পানি চাইল, তখন আমরা তার প্রতি অহী পাঠালাম যে, ‘তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ’ ফলে এ থেকে বারোটি ঝর্ণা উৎসারিত হলো। প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের জায়গা চিনে নিল। আর আমি তাদের ওপর মেঘমালার ছায়া দিয়েছিলাম এবং তাদের ওপর নাযিল করেছিলাম মান্না ও সালওয়া। ‘তোমাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার করো।’ আর তারা আমার প্রতি যুলম করেনি; বরং তারা নিজেদের ওপরই যুলম করেছে।

**161.** وَإِذۡ قِيلَ لَهُمُ ٱسۡكُنُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ وَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ وَقُولُواْ حِطَّةٞ وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا نَّغۡفِرۡ لَكُمۡ خَطِيٓـَٰٔتِكُمۡۚ سَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ ﴿١٦١﴾  
উচ্চারণ: ওয়া ইয কীলা লাহুমুস কুনূ হাযিহিল কারয়াতা ওয়া কুলূ মিনহা হাইছু শিতুম ওয়া কূলূ হিত্তাতুও ওয়াদখুলুল বাবা সুজ্জাদান নাগফির লাকুম খাতীআতিকুম সানাযীদুল মুহসিনীন।  
অর্থ: আর স্মরণ করো সে সময়ের কথা, যখন তাদেরকে বলা হয়েছিল: ‘তোমরা এ জনপদে বসবাস করো এবং সেখানের যেখান থেকে ইচ্ছা আহার করো এবং বলো ‘হিত্তাহ’ । আর নতশিরে দরজা দিয়ে প্রবেশ করো। তাহলে আমি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবো। অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দিবো।

**162.** فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَظۡلِمُونَ ﴿١٦٢﴾  
উচ্চারণ: ফাবাদ্দালাল লাযীনা যালামূ মিনহুম কাওলান গাইরাল লাযী কীলা লাহুম ফা আরসালনা আলাইহিম রিজযাম মিনাস সামাই বিমা কানূ ইয়াযলিমূন।  
অর্থ: অতঃপর তাদের মধ্যে যারা যালিম ছিল, তাদেরকে যা বলা হয়েছিল, তার পরিবর্তে তারা অন্য কথা বলল। ফলে তাদের যুলমের কারণে আমি আসমান থেকে তাদের প্রতি শাস্তি পাঠালাম।

**163.** وَسۡـَٔلۡهُمۡ عَنِ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَتۡ حَاضِرَةَ ٱلۡبَحۡرِ إِذۡ يَعۡدُونَ فِي ٱلسَّبۡتِ إِذۡ تَأۡتِيهِمۡ حِيتَانُهُمۡ يَوۡمَ سَبۡتِهِمۡ شُرَّعٗا وَيَوۡمَ لَا يَسۡبِتُونَ لَا تَأۡتِيهِمۡۚ كَذَٰلِكَ نَبۡلُوهُم بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ﴿١٦٣﴾  
উচ্চারণ: ওয়াসআলহুম আনিল কারয়াতিল লাতী কানাত হাদিরাতাল বাহরি ইয ইয়াদূনা ফিস সাবতি ইয তাতীহিম হীতানুহুম ইয়াওমা সাবতিহিম শুর্রাআও ওয়া ইয়াওমা লা ইয়াসবিতূনা লা তাতীহিম কাযালিকা নাবলূহুম বিমা কানূ ইয়াফসুকূন।  
অর্থ: আর তাদের কাছে জিজ্ঞেস করো সাগর তীরের জনপদবাসী সম্বন্ধে, যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত তখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত; । আর যেদিন তারা ‘শনিবার’ পালন করত না, সেদিন তা তাদের কাছে আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম। কারণ তারা পাপাচার করত।

**164.** وَإِذۡ قَالَتۡ أُمَّةٞ مِّنۡهُمۡ لِمَ تَعِظُونَ قَوۡمًا ٱللَّهُ مُهۡلِكُهُمۡ أَوۡ مُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗاۖ قَالُواْ مَعۡذِرَةً إِلَىٰ رَبِّكُمۡ وَلَعَلَّهُمۡ يَتَّقُونَ ﴿١٦٤﴾  
উচ্চারণ: ওয়া ইয কালাত উম্মাতুম মিনহুম লিমা তাইযূনা কাওমানিল্লাহু মুহলিকুহুম আও মুআয্যিবুহুম আযাবান শাদীদান কালূ মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকূন।  
অর্থ: আর স্মরণ করো, যখন তাদের একদল বলেছিল: ‘তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন সম্প্রদায়কে, যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন কিংবা কঠিন শাস্তি দিবেন’? তারা বললো: ‘তোমাদের রবের নিকট ওযর পেশ করার জন্যে এবং যাতে তারা সাবধান হয়।’

**165.** فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦٓ أَنجَيۡنَا ٱلَّذِينَ يَنۡهَوۡنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذۡنَا ٱلَّذِينَ ظَلَمُواْ بِعَذَابِۭ بَـِٔيسِۭ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ﴿١٦٥﴾  
উচ্চারণ: ফালাম্মা নাসূ মা যুক্কিরূ বিহী আনজাইনাল লাযীনা ইয়ানহাওনা আনিস সূই ওয়া আখাযনাল লাযীনা যালামূ বিআযাবিম বাঈসিম বিমা কানূ ইয়াফসুকূন।  
অর্থ: অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল, তখন যারা অসৎকাজ থেকে নিষেধ করত তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। আর যারা যুলম করেছিল, তাদেরকে আমি কঠোর শাস্তি দিয়ে পাকড়াও করেছিলাম, কারণ তারা পাপাচারে লিপ্ত ছিল।

**166.** فَلَمَّا عَتَوۡاْ عَن مَّا نُهُواْ عَنۡهُ قُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ ﴿١٦٦﴾  
উচ্চারণ: ফালাম্মা আতাও আম মা নুহূ আনহু কুলনা লাহুম কূনূ কিরাদাতান খাসিঈন।  
অর্থ: অতঃপর যখন তারা নিষিদ্ধ কাজ সীমালঙ্ঘনের সাথে করতে লাগল, তখন আমি তাদেরকে বললাম: ‘তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও।’

**167.** وَإِذۡ تَأَذَّنَ رَبُّكَ لَيَبۡعَثَنَّ عَلَيۡهِمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَن يَسُومُهُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمٞ ﴿١٦٧﴾  
উচ্চারণ: ওয়া ইয তাআয্যানা রাব্বুকা লায়াবআছান্না আলাইহিম ইলা ইয়াওমিল কিয়ামাতি মাই ইয়াসূমুহুম সূআল আযাবি ইন্না রাব্বাকা লাসারীউল ইকাবি ওয়া ইন্নাহূ লাগাফূরুর রাহীম।  
অর্থ: আর স্মরণ করো, যখন তোমার রব ঘোষণা করলেন যে, অবশ্যই তিনি কিয়ামত পর্যন্ত তাদের ওপর এমন লোকদেরকে পাঠাবেন , যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে। আর নিশ্চয় তোমার রব অত্যন্ত ক্ষমাশীল, অতি দয়ালু।

**168.** وَقَطَّعۡنَٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أُمَمٗاۖ مِّنۡهُمُ ٱلصَّٰلِحُونَ وَمِنۡهُمۡ دُونَ ذَٰلِكَۖ وَبَلَوۡنَٰهُم بِٱلۡحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴿١٦٨﴾  
উচ্চারণ: ওয়া কাত্তানাহুম ফিল আরদি উমামাম মিনহুমুস সালিহূনা ওয়া মিনহুম দূনা যালিকা ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সায়্যিআতি লাআল্লাহুম ইয়ারজিঊন।  
অর্থ: আর আমি তাদেরকে জমিনে বিভিন্ন দলে-উপদলে বিভক্ত করেছি; তাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ আর কেউ অন্য রকম । আর আমি তাদেরকে কল্যাণ ও অকল্যাণ দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা ফিরে আসে।

**169.** فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٞ وَرِثُواْ ٱلۡكِتَٰبَ يَأۡخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلۡأَدۡنَىٰ وَيَقُولُونَ سَيُغۡفَرُ لَنَا وَإِن يَأۡتِهِمۡ عَرَضٞ مِّثۡلُهُۥ يَأۡخُذُوهُۚ أَلَمۡ يُؤۡخَذۡ عَلَيۡهِم مِّيثَٰقُ ٱلۡكِتَٰبِ أَن لَّا يَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّ وَدَرَسُواْ مَا فِيهِۗ وَٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿١٦٩﴾  
উচ্চারণ: ফাখালাফা মিম বাদিহিম খালফুও ওয়ারিছুল কিতাবা ইয়াখুযূনা আরাদা হাযাল আদনা ওয়া ইয়াকূলূনা সায়ুগফারু লানা ওয়া ইই ইয়াতিহিম আরাদুম মিছলুহূ ইয়াখুযূহু আলাম ইউখায আলাইহিম মীছাকুল কিতাবি আল লা ইয়াকূলূ আলাল্লাহি ইল্লাল হাক্কা ওয়া দারাসূ মা ফীহি ওয়াদ দারুল আখিরাতু খাইরুল লিল লাযীনা ইয়াত্তাকূনা আফালা তাকিলূন।  
অর্থ: অতঃপর একটি নিকৃষ্ট দল একের পর এক তাদের স্থলাভিষিক্ত হয়েছে, যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, তারা এ নগণ্য (দুনিয়ার) সামগ্রী গ্রহণ করে। আর তারা বলে: ‘শীঘ্রই আমাদের ক্ষমা করে দেয়া হবে।’ কিন্তু পরক্ষণে যদি অনুরূপ সামগ্রী তাদের সামনে আসে তবে তারা তা গ্রহণ করবে। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেয়া হয়নি যে, তারা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া কোন কথা বলবে না? আর তারা তো কিতাবে যা আছে, তা পাঠ করেছে। যারা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করে চলে আখিরাতের আবাস তাদের জন্য উত্তম। তোমরা কি বুঝ না?

**170.** وَٱلَّذِينَ يُمَسِّكُونَ بِٱلۡكِتَٰبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ ٱلۡمُصۡلِحِينَ ﴿١٧٠﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইউমাস্সিকূনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুদীউ আজরাল মুসলিহীন।  
অর্থ: আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং সালাত কায়িম করে। নিশ্চয় আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না।

**171.** ۞ وَإِذۡ نَتَقۡنَا ٱلۡجَبَلَ فَوۡقَهُمۡ كَأَنَّهُۥ ظُلَّةٞ وَظَنُّوٓاْ أَنَّهُۥ وَاقِعُۢ بِهِمۡ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴿١٧١﴾  
উচ্চারণ: ওয়া ইয নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহূ যুল্লাতুও ওয়া যান্নূ আন্নাহূ ওয়াকিউম বিহিম খুযূ মা আতাইনাকুম বিকুওওয়াতিও ওয়াযকুরূ মা ফীহি লাআল্লাকুম তাত্তাকূন।  
অর্থ: আর স্মরণ করো, যখন আমি তাদের ওপর পাহাড় তুলে ধরলাম, যেন তা একখণ্ড মেঘ এবং তারা মনে করল যে, নিশ্চয় তা তাদের ওপর ভেঙ্গে পড়বে। ‘আমি তোমাদের যা দিয়েছি, তা শক্তভাবে ধরো এবং তাতে যা আছে, তা স্মরণ করো। আশা করা যায়, তোমরা তাকওয়াবান হতে পারবে।’

**172.** وَإِذۡ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِيٓ ءَادَمَ مِن ظُهُورِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَأَشۡهَدَهُمۡ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَلَسۡتُ بِرَبِّكُمۡۖ قَالُواْ بَلَىٰ شَهِدۡنَآۚ أَن تَقُولُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ إِنَّا كُنَّا عَنۡ هَٰذَا غَٰفِلِينَ ﴿١٧٢﴾  
উচ্চারণ: ওয়া ইয আখাযা রাব্বুকা মিম বানী আদামা মিন যুহূরিহিম যুর্রিয়্যাতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাসতু বিরাব্বিকুম কালূ বালা শাহিদনা আন তাকূলূ ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলীন।  
অর্থ: আর স্মরণ করো, যখন তোমার রব আদম-সন্তানের পিঠ থেকে তাদের বংশধরকে বের করেছিলেন এবং তাদের নিজেদের ওপর নিজেদের সাক্ষ্য গ্রহণ করেছিলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন: ‘আমি কি তোমাদের রব নই?’ তারা সমস্বরে বলেছিলো: ‘হ্যাঁ, অবশ্যই। আমরা সাক্ষী রইলাম।’ এটা এ জন্যে যে, তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো: ‘আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম।’

**173.** أَوۡ تَقُولُوٓاْ إِنَّمَآ أَشۡرَكَ ءَابَآؤُنَا مِن قَبۡلُ وَكُنَّا ذُرِّيَّةٗ مِّنۢ بَعۡدِهِمۡۖ أَفَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلۡمُبۡطِلُونَ ﴿١٧٣﴾  
উচ্চারণ: আও তাকূলূ ইন্নামা আশরাকা আবাউনা মিন কাবলু ওয়া কুন্না যুর্রিয়্যাতাম মিম বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলূন।  
অর্থ: অথবা তোমরা যাতে বলতে না পারো: ‘আমাদের পিতৃ-পুরুষরাই পূর্বে শিরক করেছে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি বাতিলপন্থিরা যে আমল করেছে, তার কারণে আপনি কি আমাদেরকে ধ্বংস করবেন’?

**174.** وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ وَلَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴿١٧٤﴾  
উচ্চারণ: ওয়া কাযালিকা নুফাস্সিলুল আয়াতি ওয়া লাআল্লাহুম ইয়ারজিঊন।  
অর্থ: আর আমি এভাবেই আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, যাতে তারা ফিরে আসে।

**175.** وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ ٱلَّذِيٓ ءَاتَيۡنَٰهُ ءَايَٰتِنَا فَٱنسَلَخَ مِنۡهَا فَأَتۡبَعَهُ ٱلشَّيۡطَٰنُ فَكَانَ مِنَ ٱلۡغَاوِينَ ﴿١٧٥﴾  
উচ্চারণ: ওয়াতলু আলাইহিম নাবাআল লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফা আতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়ীন।  
অর্থ: আর তুমি তাদেরকে সে ব্যক্তির সংবাদ পাঠ করে শোনাও, যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম। অতঃপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে যায়। অতঃপর শয়তান তার পেছনে লাগে। ফলে সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল।

**176.** وَلَوۡ شِئۡنَا لَرَفَعۡنَٰهُ بِهَا وَلَٰكِنَّهُۥٓ أَخۡلَدَ إِلَى ٱلۡأَرۡضِ وَٱتَّبَعَ هَوَىٰهُۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلۡكَلۡبِ إِن تَحۡمِلۡ عَلَيۡهِ يَلۡهَثۡ أَوۡ تَتۡرُكۡهُ يَلۡهَثۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۚ فَٱقۡصُصِ ٱلۡقَصَصَ لَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ ﴿١٧٦﴾  
উচ্চারণ: ওয়া লাও শিনা লারাফানাহু বিহা ওয়া লাকিন্নাহূ আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাছালুহূ কামাছালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাছ আও তাতরুকহু ইয়ালহায যালিকা মাছালুল কাওমিল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারূন।  
অর্থ: আর আমি ইচ্ছা করলে উক্ত নিদর্শনাবলীর দ্বারা তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম; কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং সে তার কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে, কুকুরের মতো । যদি তার ওপর বোঝা চাপিয়ে দাও, তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে, আর বোঝা না চাপালেও সে জিহ্বা বের করে হাঁপাবে। এটি হচ্ছে সে সম্প্রদায়ের দৃষ্টান্ত, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতএব, তুমি এ ঘটনাগুলো তাদের কাছে বর্ণনা করো, যাতে তারা চিন্তা-ভাবনা করতে পারে।

**177.** سَآءَ مَثَلًا ٱلۡقَوۡمُ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَأَنفُسَهُمۡ كَانُواْ يَظۡلِمُونَ ﴿١٧٧﴾  
উচ্চারণ: সাআ মাছালানিল কাওমুল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানূ ইয়াযলিমূন।  
অর্থ: সে সম্প্রদায়ের দৃষ্টান্ত কতই না মন্দ! যারা আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করে। আর তারা নিজেরাই নিজেদের প্রতিই যুলম করত।

**178.** مَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِيۖ وَمَن يُضۡلِلۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿١٧٨﴾  
উচ্চারণ: মাই ইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদী ওয়া মাই ইউদলিল ফা উলাইকা হুমুল খাসিরূন।  
অর্থ: আল্লাহ যাকে সঠিক পথ দেখান, সে-ই সঠিক পথ পায় এবং তিনি যাদেরকে পথভ্রষ্ট করেন, তারাই ক্ষতিগ্রস্ত।

**179.** وَلَقَدۡ ذَرَأۡنَا لِجَهَنَّمَ كَثِيرٗا مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ لَهُمۡ قُلُوبٞ لَّا يَفۡقَهُونَ بِهَا وَلَهُمۡ أَعۡيُنٞ لَّا يُبۡصِرُونَ بِهَا وَلَهُمۡ ءَاذَانٞ لَّا يَسۡمَعُونَ بِهَآۚ أُوْلَٰٓئِكَ كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡغَٰفِلُونَ ﴿١٧٩﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাছীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলূবুল লা ইয়াফকাহূনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরূনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাঊনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলূন।  
অর্থ: আর আমি অবশ্যই বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর আছে; কিন্তু তা দ্বারা তারা অনুধাবন করতে পারে না। তাদের চোখ আছে; তবে তা দ্বারা তারাদেখে না। আর তাদের কান আছে; কিন্তু তা দ্বারা তারা শুনে না। মূলত তারা চতুষ্পদ জন্তুর মতো; বরং তারা এর চেয়েও অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে প্রকৃত গাফিল।

**180.** وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ وَذَرُواْ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ أَسۡمَٰٓئِهِۦۚ سَيُجۡزَوۡنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٨٠﴾  
উচ্চারণ: ওয়া লিল্লাহিল আসমাউল হুসনা ফাদঊহু বিহা ওয়া যারুল লাযীনা ইউলহিদূনা ফী আসমাইহী সায়ুজযাওনা মা কানূ ইয়ামালূন।  
অর্থ: আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ। অতএব তোমরা তাঁকে সেসব নামেই ডাকো। আর যারা তাঁর নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। অচিরেই তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেয়া হবে।

**181.** وَمِمَّنۡ خَلَقۡنَآ أُمَّةٞ يَهۡدُونَ بِٱلۡحَقِّ وَبِهِۦ يَعۡدِلُونَ ﴿١٨١﴾  
উচ্চারণ: ওয়া মিম্মান খালাকনা উম্মাতুই ইয়াহদূনা বিল হাক্কি ওয়া বিহী ইয়াদিলূন।  
অর্থ: আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল আছে, যারা ন্যায়ভাবে সঠিক পথ দেখায় এবং তার ভিত্তিতেই ন্যায়বিচার করে।

**182.** وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ﴿١٨٢﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা সানাসতাদরিজুহুম মিন হাইছু লা ইয়ালামূন।  
অর্থ: আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে এমনভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব যে, তারা জানতেও পারবে না।

**183.** وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ ﴿١٨٣﴾  
উচ্চারণ: ওয়া উমলী লাহুম ইন্না কাইদী মাতীন।  
অর্থ: আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। নিশ্চয় আমার কৌশল অতি শক্তিশালী।

**184.** أَوَلَمۡ يَتَفَكَّرُواْۗ مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍۚ إِنۡ هُوَ إِلَّا نَذِيرٞ مُّبِينٌ ﴿١٨٤﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়াতাফাক্কারূ মা বিসাহিবিহিম মিন জিন্নাতিন ইন হুওয়া ইল্লা নাযীরুম মুবীন।  
অর্থ: তারা কি কখনো চিন্তা-ভাবনা করেনি যে, তাদের সঙ্গীর মধ্যে কোন মস্তিষ্ক বিকৃতি নেই; সে তো স্পষ্ট সতর্ককারী।

**185.** أَوَلَمۡ يَنظُرُواْ فِي مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ وَأَنۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقۡتَرَبَ أَجَلُهُمۡۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ﴿١٨٥﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়ানযুরূ ফী মালাকূতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা খালাকাল্লাহু মিন শাইইও ওয়া আন আসা আই ইয়াকূনা কাদিক তারাবা আজালুহুম ফাবিআয়্যি হাদীছিম বাদাহূ ইউমিনূন।  
অর্থ: তারা কি লক্ষ্য করে না যে, আসমানসমূহ ও জমিনের সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং এতদুভয়ের মাঝে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সে সম্পর্কে? আর এর প্রতি যে, হয়তো তাদের নির্ধারিত সময় নিকটে এসে গিয়েছে? সুতরাং তারাএরপর আর কোন কথার প্রতি ঈমান আনবে?

**186.** مَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَا هَادِيَ لَهُۥۚ وَيَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ﴿١٨٦﴾  
উচ্চারণ: মাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহূ ওয়া ইয়াযারুহুম ফী তুগয়ানিহিম ইয়ামাহূন।  
অর্থ: আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোন হিদায়াতকারী নেই এবং তিনি তাদেরকে তাদের অবাধ্যতায় ছেড়ে দেন, ফলে তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়।

**187.** يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ رَبِّيۖ لَا يُجَلِّيهَا لِوَقۡتِهَآ إِلَّا هُوَۚ ثَقُلَتۡ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا تَأۡتِيكُمۡ إِلَّا بَغۡتَةٗۗ يَسۡـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنۡهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿١٨٧﴾  
উচ্চারণ: ইয়াসআলূনাকা আনিস সাআতি আয়্যানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বী লা ইউজাল্লীহা লিওয়াকতিহা ইল্লা হুওয়া ছাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তাতীকুম ইল্লা বাগতাতাই ইয়াসআলূনাকা কাআন্নাকা হাফিয়্যুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।  
অর্থ: তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে: ‘তা কখন সংঘটিত হবে’? তুমি বলো: ‘এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট। তিনিই এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আসমানসমূহ ও জমিনের ওপর তা অত্যন্ত কঠিন হবে। সেটি তোমাদের কাছে আকস্মিক এসে পড়বে। তারা তোমাকে প্রশ্ন করছে যেন, তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত আছো। তুমি বলো: ‘এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।’

**188.** قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي نَفۡعٗا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ وَلَوۡ كُنتُ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ لَٱسۡتَكۡثَرۡتُ مِنَ ٱلۡخَيۡرِ وَمَا مَسَّنِيَ ٱلسُّوٓءُۚ إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ وَبَشِيرٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴿١٨٨﴾  
উচ্চারণ: কুল লা আমলিকু লিনাফসী নাফআও ওয়া লা দার্রান ইল্লা মা শাআল্লাহু ওয়া লাও কুনতু আলামুল গাইবা লাসতাকছারতু মিনাল খাইরি ওয়া মা মাস্সানিয়াস সূউ ইন আনা ইল্লা নাযীরুও ওয়া বাশীরুল লিকাওমিই ইউমিনূন।  
অর্থ: তুমি বলো: ‘আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান তা ছাড়া। আর আমি যদি গায়িবের খবর জানতাম, তাহলে আমি অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতিই স্পর্শ করতো না। আমি তো ঈমানদার সম্প্রদায়ের জন্যে) একজন সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আর কিছুই নই।

**189.** ۞ هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَجَعَلَ مِنۡهَا زَوۡجَهَا لِيَسۡكُنَ إِلَيۡهَاۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتۡ حَمۡلًا خَفِيفٗا فَمَرَّتۡ بِهِۦۖ فَلَمَّآ أَثۡقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنۡ ءَاتَيۡتَنَا صَٰلِحٗا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ ﴿١٨٩﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী খালাকাকুম মিন নাফসিও ওয়াহিদাতিও ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশ্শাহা হামালাত হামলান খাফীফান ফামার্রাত বিহী ফালাম্মা আছকালাদ দাআওয়াল্লাহা রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহাল লানাকূনান্না মিনাশ শাকিরীন।  
অর্থ: তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছে প্রশান্তি পায়। অতঃপর যখন স্বামী তার স্ত্রীর সাথে মিলন করলো, তখন সে হালকা গর্ভধারণ করলো এবং এটা নিয়ে সে অনায়াসে চলাফেরা করতে লাগল। অতঃপর গর্ভ যখন বড় হয়ে ভারী হয়ে আসে তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করে, ‘যদি আপনি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ সুসন্তান দান করেন, তাহলে অবশ্যই আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো।’

**190.** فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَٰلِحٗا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَاۚ فَتَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشۡرِكُونَ ﴿١٩٠﴾  
উচ্চারণ: ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহূ শুরাকাআ ফীমা আতাহুমা ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকূন।  
অর্থ: অতঃপর তিনি যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সুসন্তান দান করেন, তখন তারা তাদেরকে যা দেয়া হয়েছে, সেটাতে আল্লাহর বহু শরিক নির্ধারণ করে। কিন্তু তারা যাদেরকে আল্লাহর সাথে শরিক করে, তিনি তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে।

**191.** أَيُشۡرِكُونَ مَا لَا يَخۡلُقُ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ ﴿١٩١﴾  
উচ্চারণ: আয়ুশরিকূনা মা লা ইয়াখলুকু শাইআও ওয়া হুম ইউখলাকূন।  
অর্থ: তারা কি এমন বস্তুকে আল্লাহর শরিক বানাচ্ছে, যারা কিছুই সৃষ্টি করে না? বরং এরা নিজেরাই সৃষ্ট।

**192.** وَلَا يَسۡتَطِيعُونَ لَهُمۡ نَصۡرٗا وَلَآ أَنفُسَهُمۡ يَنصُرُونَ ﴿١٩٢﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াসতাতীঊনা লাহুম নাসরাও ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরূন।  
অর্থ: এরা না তাদেরকে সাহায্য করতে করতে পারে, আর না নিজেদেরকে সাহায্য করতে পারে।

**193.** وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَتَّبِعُوكُمۡۚ سَوَآءٌ عَلَيۡكُمۡ أَدَعَوۡتُمُوهُمۡ أَمۡ أَنتُمۡ صَٰمِتُونَ ﴿١٩٣﴾  
উচ্চারণ: ওয়া ইন তাদঊহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিঊকুম সাওয়াউন আলাইকুম আদাআওতুমূহুম আম আনতুম সামিতূন।  
অর্থ: আর তোমরা তাদেরকে সৎপথে ডাকলেও তারা তোমাদেরকে অনুসরণ করবে না। তোমরা ওদেরকে ডাক বা চুপ থাক, তোমাদের জন্য উভয়ই সমান।

**194.** إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمۡثَالُكُمۡۖ فَٱدۡعُوهُمۡ فَلۡيَسۡتَجِيبُواْ لَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٩٤﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা তাদঊনা মিন দূনিল্লাহি ইবাদুন আমছালুকুম ফাদঊহুম ফালয়াসতাজীবূ লাকুম ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, তারা তো তোমাদেরই মত বান্দা। সুতরাং তোমরা তাদেরকে ডাকতে থাকো, অতঃপর তারা যেনো তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও।

**195.** أَلَهُمۡ أَرۡجُلٞ يَمۡشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَيۡدٖ يَبۡطِشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَعۡيُنٞ يُبۡصِرُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۗ قُلِ ٱدۡعُواْ شُرَكَآءَكُمۡ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ ﴿١٩٥﴾  
উচ্চারণ: আলাহুম আরজুলুই ইয়ামশূনা বিহা আম লাহুম আইদিই ইয়াবতিশূনা বিহা আম লাহুম আয়ুনুই ইউবসিরূনা বিহা আম লাহুম আযানুই ইয়াসমাঊনা বিহা কুলিদ ঊ শুরাকাআকুম ছুম্মা কীদূনি ফালা তুনযিরূন।  
অর্থ: ওদের কি পা আছে, যা দিয়ে ওরা চলে? ওদের কি হাত আছে, যা দিয়ে ওরা ধরে? কিংবা ওদের কি চোখ আছে, যা দিয়ে ওরা দেখে? কিংবা ওদের কি কান আছে, যা দিয়ে ওরা শুনে? বলো: ‘তোমরা যাদেরকে আল্লাহর শরিক করেছো তাদেরকে ডাকো, তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না।’

**196.** إِنَّ وَلِـِّۧيَ ٱللَّهُ ٱلَّذِي نَزَّلَ ٱلۡكِتَٰبَۖ وَهُوَ يَتَوَلَّى ٱلصَّٰلِحِينَ ﴿١٩٦﴾  
উচ্চারণ: ইন্না ওয়ালীয়াল্লাহুল লাযী নায্যালাল কিতাবা ওয়া হুওয়া ইয়াতাওয়াল্লাস সালিহীন।  
অর্থ: নিশ্চয় আমার অভিভাবক তো হলেন সেই আল্লাহ, যিনি কিতাব নাযিল করেছেন এবং তিনিই সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন।

**197.** وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَكُمۡ وَلَآ أَنفُسَهُمۡ يَنصُرُونَ ﴿١٩٧﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা তাদঊনা মিন দূনিহী লা ইয়াসতাতীঊনা নাসরাকুম ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরূন।  
অর্থ: আর তোমরা তাঁকে ছাড়া যাদেরকে ডাকো, তারা তোমাদেরকে সাহায্য-সহযোগিতা করতে পারে না এবং তারা নিজেদেরকেও সাহায্য-সহযোগিতা করতে পারে না।

**198.** وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَسۡمَعُواْۖ وَتَرَىٰهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ وَهُمۡ لَا يُبۡصِرُونَ ﴿١٩٨﴾  
উচ্চারণ: ওয়া ইন তাদঊহুম ইলাল হুদা লা ইয়াসমাঊ ওয়া তারাহুম ইয়ানযুরূনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরূন।  
অর্থ: আর যদি তোমরা তাদেরকে সৎপথের দিকে আহ্বান করো, তবে তারা কিছুই শুনতে পাবে না। আর তুমি দেখতে পাবে যে, তারা তোমার দিকে তাকিয়ে আছে; অথচ তারা দেখে না।

**199.** خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ ﴿١٩٩﴾  
উচ্চারণ: খুযিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলীন।  
অর্থ: তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও। আর মূর্খদের উপেক্ষা করে চলো।

**200.** وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٠٠﴾  
উচ্চারণ: ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহি ইন্নাহূ সামীউন আলীম।  
অর্থ: আর যদি শয়তানের কোন কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

**201.** إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ إِذَا مَسَّهُمۡ طَٰٓئِفٞ مِّنَ ٱلشَّيۡطَٰنِ تَذَكَّرُواْ فَإِذَا هُم مُّبۡصِرُونَ ﴿٢٠١﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনাত তাকাও ইযা মাস্সাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারূ ফা ইযা হুম মুবসিরূন।  
অর্থ: নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়।

**202.** وَإِخۡوَٰنُهُمۡ يَمُدُّونَهُمۡ فِي ٱلۡغَيِّ ثُمَّ لَا يُقۡصِرُونَ ﴿٢٠٢﴾  
উচ্চারণ: ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দূনাহুম ফিল গায়্যি ছুম্মা লা ইউকসিরূন।  
অর্থ: আর সঙ্গী-সাথীরা তাদেরকে ভ্রষ্টতার দিকে টেনে নিয়ে যায়। অতঃপর এ বিষয়ে তারা কোনো ত্রুটি করে না।

**203.** وَإِذَا لَمۡ تَأۡتِهِم بِـَٔايَةٖ قَالُواْ لَوۡلَا ٱجۡتَبَيۡتَهَاۚ قُلۡ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَيَّ مِن رَّبِّيۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴿٢٠٣﴾  
উচ্চারণ: ওয়া ইযা লাম তাতিহিম বিআয়াতিন কালূ লাওলাজ তাবাইতাহা কুল ইন্নামা আত্তাবিউ মা ইঊহা ইলায়্যা মির রাব্বী হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিই ইউমিনূন।  
অর্থ: তুমি যখন তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে না আসো, তখন তারা বলে: ‘তুমি নিজেই একটি নিদর্শন বানিয়ে নাও না কেন?’ বলো: ‘আমার রবের পক্ষ থেকে যা আমার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হয়, আমি তো শুধু তারই অনুসরণ করি। এটি তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ। আর তা হিদায়াত ও রহমত এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে।’

**204.** وَإِذَا قُرِئَ ٱلۡقُرۡءَانُ فَٱسۡتَمِعُواْ لَهُۥ وَأَنصِتُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿٢٠٤﴾  
উচ্চারণ: ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিঊ লাহূ ওয়া আনসিতূ লাআল্লাকুম তুরহামূন।  
অর্থ: আর যখন আল-কুরআন তিলাওয়াত করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করো।

**205.** وَٱذۡكُر رَّبَّكَ فِي نَفۡسِكَ تَضَرُّعٗا وَخِيفَةٗ وَدُونَ ٱلۡجَهۡرِ مِنَ ٱلۡقَوۡلِ بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلۡغَٰفِلِينَ ﴿٢٠٥﴾  
উচ্চারণ: ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদার্রুআও ওয়া খীফাতাও ওয়া দূনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুওওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলীন।  
অর্থ: আর তুমি তোমার রবকে সকাল-সন্ধ্যায় নিজ মনে স্মরণ করো, অনুনয়বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চস্বরে। উপরন্তু গাফিল হয়ো না।

**206.** إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسۡجُدُونَۤ۩ ﴿٢٠٦﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ইনদা রাব্বিকা লা ইয়াসতাকবিরূনা আন ইবাদাতিহী ওয়া ইউসাব্বিহূনাহূ ওয়া লাহূ ইয়াসজুদূন।  
অর্থ: নিশ্চয় তোমার রবের সান্নিধ্যে যারা আছে, তারা তাঁর ইবাদাতের ব্যাপারে অহংকার করে না এবং তারা তাঁরই তাসবীহ পাঠ করে। আর তাঁর জন্যই সাজদা করে।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-আরাফ](https://yasinsurah.com/bn/sura-al-araf/) · [সূরা আল-আরাফ তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-araf/#tilawat)

## সূরা আল-আনফাল, আয়াত 1-40

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَنفَالِۖ قُلِ ٱلۡأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَصۡلِحُواْ ذَاتَ بَيۡنِكُمۡۖ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿١﴾  
উচ্চারণ: ইয়াসআলূনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহূ যাতা বাইনিকুম ওয়া আতীউল্লাহা ওয়া রাসূলাহূ ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: লোকেরা তোমাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি বলো: ‘যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও রাসূলের জন্যে। সুতরাং তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও। আর আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো; যদি তোমরা মু’মিন হও।’

**2.** إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَإِذَا تُلِيَتۡ عَلَيۡهِمۡ ءَايَٰتُهُۥ زَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ ﴿٢﴾  
উচ্চারণ: ইন্নামাল মুমিনূনাল লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলূবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহূ যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালূন।  
অর্থ: মু’মিন তো তারাই, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে, তাদের অন্তর কেঁপে উঠে এবং তাঁর আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করা হলে, তা তাদের ঈমান বর্ধিত করে। আর তারা তাদের রবের ওপরই নির্ভর করে।

**3.** ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ﴿٣﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইউকীমূনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকূন।  
অর্থ: যারা সালাত কায়ম করে এবং আমি তাদেরকে যা রিযক দিয়েছি, তা থেকে ব্যয় করে।

**4.** أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُؤۡمِنُونَ حَقّٗاۚ لَّهُمۡ دَرَجَٰتٌ عِندَ رَبِّهِمۡ وَمَغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ﴿٤﴾  
উচ্চারণ: উলাইকা হুমুল মুমিনূনা হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুও ওয়া রিযকুন কারীম।  
অর্থ: তারাই প্রকৃত মু’’মিন। তাদের রবের কাছে তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্যাদাসমূহ, ক্ষমা এবং সম্মানজনক রিযক।

**5.** كَمَآ أَخۡرَجَكَ رَبُّكَ مِنۢ بَيۡتِكَ بِٱلۡحَقِّ وَإِنَّ فَرِيقٗا مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ لَكَٰرِهُونَ ﴿٥﴾  
উচ্চারণ: কামা আখরাজাকা রাব্বুকা মিম বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনীনা লাকারিহূন।  
অর্থ: এটা এমন, যেভাবে তোমার রব তোমাকে ন্যায়ভাবে নিজ ঘর থেকে বের করেছিলেন; অথচ মু’মিনদের এক দল তা অপছন্দ করেছিল।

**6.** يُجَٰدِلُونَكَ فِي ٱلۡحَقِّ بَعۡدَ مَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى ٱلۡمَوۡتِ وَهُمۡ يَنظُرُونَ ﴿٦﴾  
উচ্চারণ: ইউজাদিলূনাকা ফিল হাক্কি বাদা মা তাবায়্যানা কাআন্নামা ইউসাকূনা ইলাল মাওতি ওয়া হুম ইয়ানযুরূন।  
অর্থ: সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সাথে বিতর্ক করছে। যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নেয়া হচ্ছে, আর তারা তা দেখছে।

**7.** وَإِذۡ يَعِدُكُمُ ٱللَّهُ إِحۡدَى ٱلطَّآئِفَتَيۡنِ أَنَّهَا لَكُمۡ وَتَوَدُّونَ أَنَّ غَيۡرَ ذَاتِ ٱلشَّوۡكَةِ تَكُونُ لَكُمۡ وَيُرِيدُ ٱللَّهُ أَن يُحِقَّ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَيَقۡطَعَ دَابِرَ ٱلۡكَٰفِرِينَ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া ইয ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দূনা আন্না গাইরা যাতিশ শাওকাতি তাকূনু লাকুম ওয়া ইউরীদুল্লাহু আই ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহী ওয়া ইয়াকতাআ দাবিরাল কাফিরীন।  
অর্থ: আর তোমরা স্মরণ করো, যখন আল্লাহ তোমাদেরকে দু’দলের একটির প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নিশ্চয় তা তোমাদের আয়ত্তাধীন হবে। আর তোমরা কামনা করছিলে যে, নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তাধীন হোক। কিন্তু আল্লাহ চাচ্ছিলেন যে, তিনি তাঁর বাণীসমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবেন এবং কাফিরদেরকে নির্মূল করবেন।

**8.** لِيُحِقَّ ٱلۡحَقَّ وَيُبۡطِلَ ٱلۡبَٰطِلَ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ ﴿٨﴾  
উচ্চারণ: লিয়ুহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়া লাও কারিহাল মুজরিমূন।  
অর্থ: যাতে তিনি সত্যকে সত্য হিসেবে এবং বাতিলকে বাতিল হিসেবে প্রমাণিত করেন; যদিও অপরাধীরা তা অপছন্দ করে।

**9.** إِذۡ تَسۡتَغِيثُونَ رَبَّكُمۡ فَٱسۡتَجَابَ لَكُمۡ أَنِّي مُمِدُّكُم بِأَلۡفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُرۡدِفِينَ ﴿٩﴾  
উচ্চারণ: ইয তাসতাগীছূনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফীন।  
অর্থ: তোমরা স্মরণ করো, যখন তোমরা তোমাদের রবের নিকটে সহযোগিতার প্রার্থনা করছিলে, অতঃপর তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে, অবশ্যই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে একের পর এক আগমনকারী এক হাজার ফিরিশতা দিয়ে সাহায্য করবো।’

**10.** وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشۡرَىٰ وَلِتَطۡمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمۡۚ وَمَا ٱلنَّصۡرُ إِلَّا مِنۡ عِندِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহী কুলূবুকুম ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা আযীযুন হাকীম।  
অর্থ: আর আল্লাহ এটা করেছেন শুধু সুসংবাদ স্বরূপ এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্তি লাভ করে। আর সাহায্য তো শুধু আল্লাহর কাছ থেকেই আসে। নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**11.** إِذۡ يُغَشِّيكُمُ ٱلنُّعَاسَ أَمَنَةٗ مِّنۡهُ وَيُنَزِّلُ عَلَيۡكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءٗ لِّيُطَهِّرَكُم بِهِۦ وَيُذۡهِبَ عَنكُمۡ رِجۡزَ ٱلشَّيۡطَٰنِ وَلِيَرۡبِطَ عَلَىٰ قُلُوبِكُمۡ وَيُثَبِّتَ بِهِ ٱلۡأَقۡدَامَ ﴿١١﴾  
উচ্চারণ: ইয ইউগাশ্শীকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনায্যিলু আলাইকুম মিনাস সামাই মাআল লিয়ুতাহ্হিরাকুম বিহী ওয়া ইউযহিবা আনকুম রিজযাশ শাইতানি ওয়া লিয়ারবিতা আলা কুলূবিকুম ওয়া ইউছাব্বিতা বিহিল আকদাম।  
অর্থ: তোমরা স্মরণ করো, যখন তিনি তাঁর পক্ষ থেকে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন, তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন, তোমাদের অন্তরসমূহ সুদৃঢ় রাখেন এবং এর মাধ্যমে তোমাদের পাসমূহ স্থির রাখেন।

**12.** إِذۡ يُوحِي رَبُّكَ إِلَى ٱلۡمَلَٰٓئِكَةِ أَنِّي مَعَكُمۡ فَثَبِّتُواْ ٱلَّذِينَ ءَامَنُواْۚ سَأُلۡقِي فِي قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلرُّعۡبَ فَٱضۡرِبُواْ فَوۡقَ ٱلۡأَعۡنَاقِ وَٱضۡرِبُواْ مِنۡهُمۡ كُلَّ بَنَانٖ ﴿١٢﴾  
উচ্চারণ: ইয ইঊহী রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাছাব্বিতুল লাযীনা আমানূ সাউলকী ফী কুলূবিল লাযীনা কাফারুর রুবা ফাদরিবূ ফাওকাল আনাকি ওয়াদরিবূ মিনহুম কুল্লা বানান।  
অর্থ: স্মরণ করো, যখন তোমার রব ফিরিশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে, ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। সুতরাং তোমরা মু’মিনদের মনোবলকে অবিচল রাখো।’ যারা কুফরি করেছে অচিরেই আমি তাদের অন্তরে ভীতির সঞ্চার করবো। কাজেই তোমরা আঘাত করো তাদের ঘাড়ের ওপরে এবং আঘাত করো তাদের গিরায় গিরায়।

**13.** ذَٰلِكَ بِأَنَّهُمۡ شَآقُّواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ وَمَن يُشَاقِقِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿١٣﴾  
উচ্চারণ: যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহূ ওয়া মাই ইউশাকিকিল্লাহা ওয়া রাসূলাহূ ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।  
অর্থ: এটি এ কারণে যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করেছে। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করবে, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর।

**14.** ذَٰلِكُمۡ فَذُوقُوهُ وَأَنَّ لِلۡكَٰفِرِينَ عَذَابَ ٱلنَّارِ ﴿١٤﴾  
উচ্চারণ: যালিকুম ফাযূকূহু ওয়া আন্না লিল কাফিরীনা আযাবান নার।  
অর্থ: উক্ত শাস্তি তোমাদেরই জন্য। সুতরাং তোমরা এর স্বাদ গ্রহণ করো। আর নিশ্চয় কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।

**15.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُواْ زَحۡفٗا فَلَا تُوَلُّوهُمُ ٱلۡأَدۡبَارَ ﴿١٥﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা লাকীতুমুল লাযীনা কাফারূ যাহফান ফালা তুওয়াল্লূহুমুল আদবার।  
অর্থ: হে মুমিনগণ! পরস্পর নিকটবর্তী অবস্থায় তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফিরদের মুখোমুখি হবে, তখন তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করোনা।

**16.** وَمَن يُوَلِّهِمۡ يَوۡمَئِذٖ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفٗا لِّقِتَالٍ أَوۡ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٖ فَقَدۡ بَآءَ بِغَضَبٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া মাই ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরাহূ ইল্লা মুতাহার্রিফাল লিকিতালিন আও মুতাহায়্যিযান ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগাদাবিম মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নামু ওয়া বিসাল মাসীর।  
অর্থ: আর যে ব্যক্তি সেদিন যুদ্ধের কৌশল অবলম্বন অথবা নিজ দলে যোগ দেয়ার উদ্দেশ্য ব্যতীত তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে, তাহলে সে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে আসবে এবং তার আশ্রয় হবে জাহান্নাম। আর সেটি কতইনা নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!

**17.** فَلَمۡ تَقۡتُلُوهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمۡۚ وَمَا رَمَيۡتَ إِذۡ رَمَيۡتَ وَلَٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ وَلِيُبۡلِيَ ٱلۡمُؤۡمِنِينَ مِنۡهُ بَلَآءً حَسَنًاۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ﴿١٧﴾  
উচ্চারণ: ফালাম তাকতুলূহুম ওয়া লাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়া লাকিন্নাল্লাহা রামা ওয়া লিয়ুবলিয়াল মুমিনীনা মিনহু বালাআন হাসানান ইন্নাল্লাহা সামীউন আলীম।  
অর্থ: সুতরাং তোমরা তাদেরকে (মুশরিকদেরকে) হত্যা করোনি; বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি (মুশরিকদের দিকে ধূলি) নিক্ষেপ করোনি, যখন তুমি নিক্ষেপ করেছিলে; বরং আল্লাহই নিক্ষেপ করেছেন। আর তিনি তা এ জন্য করেছেন, যাতে তিনি তাঁর পক্ষ থেকে মু’মিনদেরকে উত্তমভাবে পরীক্ষা করতে পারেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

**18.** ذَٰلِكُمۡ وَأَنَّ ٱللَّهَ مُوهِنُ كَيۡدِ ٱلۡكَٰفِرِينَ ﴿١٨﴾  
উচ্চারণ: যালিকুম ওয়া আন্নাল্লাহা মূহিনু কাইদিল কাফিরীন।  
অর্থ: এটা ছিলো তোমাদেরই জন্যে। আর নিশ্চই আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন।

**19.** إِن تَسۡتَفۡتِحُواْ فَقَدۡ جَآءَكُمُ ٱلۡفَتۡحُۖ وَإِن تَنتَهُواْ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَإِن تَعُودُواْ نَعُدۡ وَلَن تُغۡنِيَ عَنكُمۡ فِئَتُكُمۡ شَيۡـٔٗا وَلَوۡ كَثُرَتۡ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٩﴾  
উচ্চারণ: ইন তাসতাফতিহূ ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহূ ফাহুওয়া খাইরুল লাকুম ওয়া ইন তাঊদূ নাউদ ওয়া লান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআও ওয়া লাও কাছুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনীন।  
অর্থ: যদি তোমরা বিজয় কামনা করে থাকো, তাহলে তো তোমাদের নিকট বিজয় এসে গিয়েছে। আর যদি তোমরা বিরত হও, তাহলে সেটি তোমাদের জন্যই কল্যাণকর। কিন্তু যদি তোমরা আবার যুদ্ধ করতে আসো, তবে আমিও আবার শাস্তি নিয়ে আসবো। আর তোমাদের দল সংখ্যায় বেশী হলেও, তোমাদের কোনো উপকারে আসবে না। আর নিশ্চয় আল্লাহ মু’মিনদের সাথে আছেন।

**20.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوۡاْ عَنۡهُ وَأَنتُمۡ تَسۡمَعُونَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ আতীউল্লাহা ওয়া রাসূলাহূ ওয়া লা তাওয়াল্লাও আনহু ওয়া আনতুম তাসমাঊন।  
অর্থ: হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং তোমরা যখন তাঁর কথা শোন, তখন তা হতে মুখ ফিরিয়ে নিও না।

**21.** وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ قَالُواْ سَمِعۡنَا وَهُمۡ لَا يَسۡمَعُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া লা তাকূনূ কাল লাযীনা কালূ সামিনা ওয়া হুম লা ইয়াসমাঊন।  
অর্থ: আর তোমরা তাদের মতো হয়ো না, যারা বলে, ‘আমরা শুনলাম’; আসলে তারা শুনে না।

**22.** ۞ إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلصُّمُّ ٱلۡبُكۡمُ ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: ইন্না শার্রাদ দাওয়াব্বি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলূন।  
অর্থ: নিশ্চয় আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট বিচরণশীল প্রাণী হচ্ছে, বধির , বোবা, যারা বুঝতে চায় না।

**23.** وَلَوۡ عَلِمَ ٱللَّهُ فِيهِمۡ خَيۡرٗا لَّأَسۡمَعَهُمۡۖ وَلَوۡ أَسۡمَعَهُمۡ لَتَوَلَّواْ وَّهُم مُّعۡرِضُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: ওয়া লাও আলিমাল্লাহু ফীহিম খাইরাল লাআসমাআহুম ওয়া লাও আসমাআহুম লাতাওয়াল্লাও ওয়া হুম মুরিদূন।  
অর্থ: আর আল্লাহ যদি তাদের মধ্যে কোন কল্যাণ আছে বলে জানতেন, তাহলে অবশ্যই তাদেরকে (কল্যাণকর কিছু) শুনাতেন। কিন্তু তিনি তাদেরকে শুনালেও তারা উপেক্ষা করে (হঠকারিতাবশত ঈমান থেকে) মুখ ফিরিয়ে নিতো।

**24.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَجِيبُواْ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمۡ لِمَا يُحۡيِيكُمۡۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَقَلۡبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুস তাজীবূ লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম ওয়ালামূ আন্নাল্লাহা ইয়াহূলু বাইনাল মারই ওয়া কালবিহী ওয়া আন্নাহূ ইলাইহি তুহশারূন।  
অর্থ: হে মুমিনগণ! রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকে, যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন তোমরা আল্লাহ ও রাসূলের সেই ডাকে সাড়া দাও। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ ব্যক্তি ও তার অন্তরের মাঝে অন্তরায় হন। আর নিশ্চয় তাঁর নিকট তোমাদেরকে সমবেত করা হবে।

**25.** وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়াত্তাকূ ফিতনাতাল লা তুসীবান্নাল লাযীনা যালামূ মিনকুম খাস্সাতাও ওয়ালামূ আন্নাল্লাহা শাদীদুল ইকাব।  
অর্থ: আর তোমরা ভয় করো ফিতনাকে যা তোমাদের মধ্যকার বিশেষভাবে শুধু যালিমদের ওপরই আপতিত হবে না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।

**26.** وَٱذۡكُرُوٓاْ إِذۡ أَنتُمۡ قَلِيلٞ مُّسۡتَضۡعَفُونَ فِي ٱلۡأَرۡضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمۡ وَأَيَّدَكُم بِنَصۡرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়াযকুরূ ইয আনতুম কালীলুম মুসতাদআফূনা ফিল আরদি তাখাফূনা আই ইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফা আওয়াকুম ওয়া আয়্যাদাকুম বিনাসরিহী ওয়া রাযাকাকুম মিনাত তায়্যিবাতি লাআল্লাকুম তাশকুরূন।  
অর্থ: আর স্মরণ কর, যখন তোমরা ছিলে অল্প সংখ্যক, পৃথিবীতে তোমাদেরকে দুর্বল মনে করা হতো। তোমরা আশঙ্কা করতে যে, লোকেরা তোমাদেরকে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে। অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন, নিজ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং তোমাদেরকে পবিত্র রিযক দান করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও।

**27.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَخُونُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓاْ أَمَٰنَٰتِكُمۡ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাখূনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখূনূ আমানাতিকুম ওয়া আনতুম তালামূন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! জেনে-বুঝে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমাদের পরস্পরের আমানতের খিয়ানত করো না।

**28.** وَٱعۡلَمُوٓاْ أَنَّمَآ أَمۡوَٰلُكُمۡ وَأَوۡلَٰدُكُمۡ فِتۡنَةٞ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়ালামূ আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুও ওয়া আন্নাল্লাহা ইনদাহূ আজরুন আযীম।  
অর্থ: আর জেনে রাখো, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি ফিতনা । আর মহা পুরস্কার তো নিশ্চয় আল্লাহর কাছেই রয়েছে।

**29.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَتَّقُواْ ٱللَّهَ يَجۡعَل لَّكُمۡ فُرۡقَانٗا وَيُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴿٢٩﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফ্ফির আনকুম সায়্যিআতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।  
অর্থ: হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করো, তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান দান করবেন, তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল।

**30.** وَإِذۡ يَمۡكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُواْ لِيُثۡبِتُوكَ أَوۡ يَقۡتُلُوكَ أَوۡ يُخۡرِجُوكَۚ وَيَمۡكُرُونَ وَيَمۡكُرُ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া ইয ইয়ামকুরু বিকাল লাযীনা কাফারূ লিয়ুছবিতূকা আও ইয়াকতুলূকা আও ইউখরিজূকা ওয়া ইয়ামকুরূনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরীন।  
অর্থ: আর তুমি স্মরণ করো, যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে দেশ থেকে বের করে দিতে। আর তারা ষড়যন্ত্র করছিল এবং আল্লাহও পাল্টা কৌশল গ্রহণ করেছিলেন। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী।

**31.** وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا قَالُواْ قَدۡ سَمِعۡنَا لَوۡ نَشَآءُ لَقُلۡنَا مِثۡلَ هَٰذَآ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা কালূ কাদ সামিনা লাও নাশাউ লাকুলনা মিছলা হাযা ইন হাযা ইল্লা আসাতীরুল আওওয়ালীন।  
অর্থ: আর তাদের কাছে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে: ‘আমরা তো শুনলাম। ইচ্ছে করলে আমরাও এর মত করে বলতে পারি। এতো পূর্বসূরিদের কল্পকাহিনি ছাড়া আর কিছু নয়।’

**32.** وَإِذۡ قَالُواْ ٱللَّهُمَّ إِن كَانَ هَٰذَا هُوَ ٱلۡحَقَّ مِنۡ عِندِكَ فَأَمۡطِرۡ عَلَيۡنَا حِجَارَةٗ مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئۡتِنَا بِعَذَابٍ أَلِيمٖ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া ইয কালুল্লাহুম্মা ইন কানা হাযা হুওয়াল হাক্কা মিন ইনদিকা ফা আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আওয়ি তিনা বিআযাবিন আলীম।  
অর্থ: আর স্মরণ করো, যখন তারা বলেছিল: ‘হে আল্লাহ, এটি যদি সত্য হয়, তাহলে আপনি আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন কিংবা আমাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি নিয়ে আসুন।’

**33.** وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمۡ وَأَنتَ فِيهِمۡۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمۡ وَهُمۡ يَسۡتَغۡفِرُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া মা কানাল্লাহু লিয়ুআয্যিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআয্যিবাহুম ওয়া হুম ইয়াসতাগফিরূন।  
অর্থ: আর আল্লাহ এমন নন যে, তুমি তাদের মধ্যে থাকাবস্থায় তিনি তাদেরকে শাস্তি দিবেন। আর আল্লাহ তাদেরকে শাস্তিদানকারীও নন, এমতাবস্থায় যে, তারা ক্ষমা প্রার্থনা করছে।

**34.** وَمَا لَهُمۡ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمۡ يَصُدُّونَ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَمَا كَانُوٓاْ أَوۡلِيَآءَهُۥٓۚ إِنۡ أَوۡلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلۡمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া মা লাহুম আল্লা ইউআয্যিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দূনা আনিল মাসজিদিল হারামি ওয়া মা কানূ আওলিয়াআহূ ইন আওলিয়াউহূ ইল্লাল মুত্তাকূনা ওয়া লাকিন্না আকছারাহুম লা ইয়ালামূন।  
অর্থ: আর তাদের কী ওযর আছে যে, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না? যখন তারা আল-মসজিদুল হারাম থেকে বাধা দেয়। অথচ তারা আল্লাহর বন্ধু নয়, আল্লাহর বন্ধু তো কেবল মুত্তাকীগণই; কিন্তু তাদের অধিকাংশই জানে তা না।

**35.** وَمَا كَانَ صَلَاتُهُمۡ عِندَ ٱلۡبَيۡتِ إِلَّا مُكَآءٗ وَتَصۡدِيَةٗۚ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআও ওয়া তাসদিয়াতান ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরূন।  
অর্থ: আর কা‘বার কাছে তাদের সালাত শিষ ও হাত-তালি ছাড়া কিছুই না। সুতরাং তোমরা শাস্তি আস্বাদন করো। কারণ তোমরা কুফরী করতে।

**36.** إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ لِيَصُدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيۡهِمۡ حَسۡرَةٗ ثُمَّ يُغۡلَبُونَۗ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ جَهَنَّمَ يُحۡشَرُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা কাফারূ ইউনফিকূনা আমওয়ালাহুম লিয়াসুদ্দূ আন সাবীলিল্লাহি ফাসায়ুনফিকূনাহা ছুম্মা তাকূনু আলাইহিম হাসরাতান ছুম্মা ইউগলাবূনা ওয়াল লাযীনা কাফারূ ইলা জাহান্নামা ইউহশারূন।  
অর্থ: নিশ্চয় যারা কুফরী করেছে, আল্লাহর রাস্তা হতে বাধা প্রদান করতে তারা নিজেদের ধন-সম্পদ ব্যয় করে। তারা অচিরেই তাদের সম্পদগুলো আরো ব্যয় করবে; অত:পর এটি তাদের আক্ষেপের কারণ হবে, এরপর তারা পরাজিত হবে। আর যারা কুফরী করেছে, তাদেরকে জাহান্নামে সমবেত করা হবে।

**37.** لِيَمِيزَ ٱللَّهُ ٱلۡخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَيَجۡعَلَ ٱلۡخَبِيثَ بَعۡضَهُۥ عَلَىٰ بَعۡضٖ فَيَرۡكُمَهُۥ جَمِيعٗا فَيَجۡعَلَهُۥ فِي جَهَنَّمَۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿٣٧﴾  
উচ্চারণ: লিয়ামীযাল্লাহুল খাবীছা মিনাত তায়্যিবি ওয়া ইয়াজআলাল খাবীছা বাদাহূ আলা বাদিন ফায়ারকুমাহূ জামীআন ফায়াজআলাহূ ফী জাহান্নামা উলাইকা হুমুল খাসিরূন।  
অর্থ: যাতে আল্লাহ নিকৃষ্ট দলকে পবিত্র দল থেকে পৃথক করতে পারেন। আর যেন তিনি সকল অপবিত্রকে একটিকে আরেকটির উপর স্তূপ করে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। বস্তুত তারাই তো আসল ক্ষতিগ্রস্ত।

**38.** قُل لِّلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَنتَهُواْ يُغۡفَرۡ لَهُم مَّا قَدۡ سَلَفَ وَإِن يَعُودُواْ فَقَدۡ مَضَتۡ سُنَّتُ ٱلۡأَوَّلِينَ ﴿٣٨﴾  
উচ্চারণ: কুল লিল লাযীনা কাফারূ ইই ইয়ানতাহূ ইউগফার লাহুম মা কাদ সালাফা ওয়া ইই ইয়াঊদূ ফাকাদ মাদাত সুন্নাতুল আওওয়ালীন।  
অর্থ: যারা কুফরী করে তাদেরকে বলো: ‘যদি তারা বিরত হয়, তবে তাদের পূর্বেকার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে; কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে, তবে পুর্ববর্তী লোকদের রীতি তো গত হয়েছেই।

**39.** وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ كُلُّهُۥ لِلَّهِۚ فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ بَصِيرٞ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া কাতিলূহুম হাত্তা লা তাকূনা ফিতনাতুও ওয়া ইয়াকূনাদ দীনু কুল্লুহূ লিল্লাহি ফা ইনিন তাহাও ফা ইন্নাল্লাহা বিমা ইয়ামালূনা বাসীর।  
অর্থ: আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও; যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দীন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। তবে যদি তারা বিরত হয়, তবে নিশ্চয় তারা যা করে সে বিষয়ে আল্লাহ সম্যক দ্রষ্টা।

**40.** وَإِن تَوَلَّوۡاْ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَوۡلَىٰكُمۡۚ نِعۡمَ ٱلۡمَوۡلَىٰ وَنِعۡمَ ٱلنَّصِيرُ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া ইন তাওয়াল্লাও ফালামূ আন্নাল্লাহা মাওলাকুম নিমাল মাওলা ওয়া নিমান নাসীর।  
অর্থ: আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক। তিনি কতইনা উত্তম অভিভাবক এবং কতইনা উত্তম সাহায্যকারী।

[পুরো সূরা পড়ুন: সূরা আল-আনফাল](https://yasinsurah.com/bn/sura-al-anfal/) · [সূরা আল-আনফাল তিলাওয়াত শুনুন](https://yasinsurah.com/bn/sura-al-anfal/#tilawat)

## পারা 9 সম্পর্কে প্রশ্নোত্তর

### পারা 9 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 9 শুরু হয়েছে সূরা আল-আরাফ, আয়াত 88 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-আনফাল, আয়াত 40-এ।

### পারা 9-এ কোন কোন সূরা আছে?

পারা 9-এ আছে সূরা আল-আরাফ 88-206 ও সূরা আল-আনফাল 1-40।

### পারা 9-এ কত আয়াত?

পারা 9-এ মোট 159টি আয়াত আছে।

- [আগের পারা পারা 8](https://yasinsurah.com/bn/para-8/)
- [পরের পারা পারা 10](https://yasinsurah.com/bn/para-10/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
