# সূরা আয-যারিয়াত الذاريات

> সূরা আয-যারিয়াত (বিক্ষেপকারী বাতাস) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় অবতীর্ণ…

উৎস: https://yasinsurah.com/bn/sura-adh-dhariyat/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 51 নম্বর সূরা · পারা 26-27

60 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 67 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ সূরা যারিয়াত 60 আয়াতের। এতে আখিরাত ও হিসাবের নিশ্চিততা, তাকওয়াবানদের বৈশিষ্ট্য এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য যে আল্লাহর ইবাদত করা, তা বলা হয়েছে।

## সূরা আয-যারিয়াত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** وَٱلذَّٰرِيَٰتِ ذَرۡوٗا ﴿١﴾  
উচ্চারণ: ওয়ায যারিয়াতি যারওয়া।  
অর্থ: শপথ সেই বায়ুর, যা প্রবলভাবে ধুলাবালি ছড়িয়ে দেয়।

**2.** فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا ﴿٢﴾  
উচ্চারণ: ফাল হামিলাতি ওয়িকরা।  
অর্থ: অতঃপর শপথ (পানির) বোঝা বহনকারী মেঘমালার,

**3.** فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا ﴿٣﴾  
উচ্চারণ: ফাল জারিয়াতি ইউসরা।  
অর্থ: অতঃপর শপথ (সমুদ্রে) স্বাচ্ছন্দ্যে চলমান নৌযানসমূহের।

**4.** فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا ﴿٤﴾  
উচ্চারণ: ফাল মুকাস্সিমাতি আমরা।  
অর্থ: অতঃপর শপথ [আল্লাহর] নির্দেশ বণ্টনকারী ফিরিশতাগণের।

**5.** إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ ﴿٥﴾  
উচ্চারণ: ইন্নামা তূআদূনা লাসাদিক।  
অর্থ: তোমাদের (রবের) প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।

**6.** وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাদ দীনা লাওয়াকি।  
অর্থ: (কিয়ামত দিবসের) প্রতিদান অবশ্যই সংঘটিত হবে।

**7.** وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়াস সামাই যাতিল হুবুক।  
অর্থ: শপথ সৌন্দর্যমন্ডিত আকাশের,

**8.** إِنَّكُمۡ لَفِي قَوۡلٖ مُّخۡتَلِفٖ ﴿٨﴾  
উচ্চারণ: ইন্নাকুম লাফী কাওলিম মুখতালিফ।  
অর্থ: নিশ্চয় তোমরা মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত।

**9.** يُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ ﴿٩﴾  
উচ্চারণ: ইউফাকু আনহু মান উফিক।  
অর্থ: যে পথভ্রষ্ট হয়েছে তাকেই তা (হিদায়াত) থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।

**10.** قُتِلَ ٱلۡخَرَّٰصُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: কুতিলাল খার্রাসূন।  
অর্থ: অনুমানকারীরা ধ্বংস হোক!

**11.** ٱلَّذِينَ هُمۡ فِي غَمۡرَةٖ سَاهُونَ ﴿١١﴾  
উচ্চারণ: আল্লাযীনা হুম ফী গামরাতিন সাহূন।  
অর্থ: যারা (পরকাল সম্পর্কে) সন্দেহ-সংশয়ে নিপতিত, উদাসীন।

**12.** يَسۡـَٔلُونَ أَيَّانَ يَوۡمُ ٱلدِّينِ ﴿١٢﴾  
উচ্চারণ: ইয়াসআলূনা আয়্যানা ইয়াওমুদ দীন।  
অর্থ: তারা (ঠাট্টাচ্ছলে) জিজ্ঞাসা করে, ‘প্রতিদান দিবস কবে?’

**13.** يَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ يُفۡتَنُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: ইয়াওমা হুম আলান নারি ইউফতানূন।  
অর্থ: ‘যে দিন তারা অগ্নিতে সাজাপ্রাপ্ত হবে।’

**14.** ذُوقُواْ فِتۡنَتَكُمۡ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: যূকূ ফিতনাতাকুম হাযাল লাযী কুনতুম বিহী তাসতাজিলূন।  
অর্থ: বলা হবে, ‘তোমরা আযাবের স্বাদ আস্বাদন করো। এটিতো তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে।’

**15.** إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ ﴿١٥﴾  
উচ্চারণ: ইন্নাল মুত্তাকীনা ফী জান্নাতিও ওয়া উয়ূন।  
অর্থ: নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়,

**16.** ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُحۡسِنِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: আখিযীনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানূ কাবলা যালিকা মুহসিনীন।  
অর্থ: তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণকারী হবে। ইতঃপূর্বে (দুনিয়াতে) তারাই ছিল সৎকর্মশীল।

**17.** كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: কানূ কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাঊন।  
অর্থ: রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো।

**18.** وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: ওয়া বিল আসহারি হুম ইয়াসতাগফিরূন।  
অর্থ: আর রাতের শেষ ভাগে এরা আল্লাহর নিকট ক্ষমা ক্ষমা প্রার্থনা করত।

**19.** وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া ফী আমওয়ালিহিম হাক্কুল লিস সাইলি ওয়াল মাহরূম।  
অর্থ: আর তাদের ধনসম্পদে প্রার্থী ও বঞ্চিতের জন্য একটি নির্ধারিত অধিকার রয়েছে।

**20.** وَفِي ٱلۡأَرۡضِ ءَايَٰتٞ لِّلۡمُوقِنِينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া ফিল আরদি আয়াতুল লিল মূকিনীন।  
অর্থ: আর সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে।

**21.** وَفِيٓ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া ফী আনফুসিকুম আফালা তুবসিরূন।  
অর্থ: এবং তোমাদের নিজেদের মধ্যেও অনেক নিদর্শন রয়েছে।তবুও তোমরা কি চক্ষুষ্মান হবে না?

**22.** وَفِي ٱلسَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া ফিস সামাই রিযকুকুম ওয়া মা তূআদূন।  
অর্থ: আকাশে রয়েছে তোমাদের রিযক ও প্রতিশ্রুত সব কিছু।

**23.** فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقّٞ مِّثۡلَ مَآ أَنَّكُمۡ تَنطِقُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহূ লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকূন।  
অর্থ: অতএব আসমান ও জমিনের রবের শপথ! নিশ্চয়ই এটি (পুনরুত্থান) তেমনি সত্য, যেমন তোমাদের কথা বলা সত্য।

**24.** هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ ﴿٢٤﴾  
উচ্চারণ: হাল আতাকা হাদীছু দাইফি ইবরাহীমাল মুকরামীন।  
অর্থ: হে রাসূল! তোমার কাছে কি ইবরাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে?

**25.** إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: ইয দাখালূ আলাইহি ফাকালূ সালামান কালা সালামুন কাওমুম মুনকারূন।  
অর্থ: যখন তারা তার কাছে এসে বলল: ‘সালাম’, উত্তরে সেও বলল, ‘সালাম’। এরা তো অপরিচিত লোক।

**26.** فَرَاغَ إِلَىٰٓ أَهۡلِهِۦ فَجَآءَ بِعِجۡلٖ سَمِينٖ ﴿٢٦﴾  
উচ্চারণ: ফারাগা ইলা আহলিহী ফাজাআ বিইজলিন সামীন।  
অর্থ: অতঃপর সে নিঃশব্দে তাঁর পরিবারের কাছে গেলো এবং একটি মোটাতাজা (ভাজা) বাছুর নিয়ে এলো।

**27.** فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ফাকার্রাবাহূ ইলাইহিম কালা আলা তাকুলূন।  
অর্থ: অতঃপর সে তা তাদের সামনে পরিবেশন করল এবং বলল, ‘তোমরা কি আহার করবে না?’

**28.** فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۖ قَالُواْ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٖ ﴿٢٨﴾  
উচ্চারণ: ফা আওজাসা মিনহুম খীফাতান কালূ লা তাখাফ ওয়া বাশ্শারূহু বিগুলামিন আলীম।  
অর্থ: এতে তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল। তারা বললো: ‘ভয় পেয়ো না।’ তারা তাকে এক বিদ্বান পুত্র সন্তানের (ইসহাকের) সুসংবাদ দিল।

**29.** فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِي صَرَّةٖ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِيمٞ ﴿٢٩﴾  
উচ্চারণ: ফা আকবালাতিম রাআতুহূ ফী সার্রাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া কালাত আজূযুন আকীম।  
অর্থ: তখন তার স্ত্রী চিৎকার করতে করতে এগিয়ে আসল এবং নিজ মুখ চাপড়িয়ে (আশ্চর্য হয়ে) বললো: ( আমি তো) ‘বৃদ্ধা, বন্ধ্যা।’

**30.** قَالُواْ كَذَٰلِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ ﴿٣٠﴾  
উচ্চারণ: কালূ কাযালিকি কালা রাব্বুকি ইন্নাহূ হুওয়াল হাকীমুল আলীম।  
অর্থ: ফিরিশতারা বললো: ‘তোমার রব এরূপই বলেছেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’

**31.** ۞ قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ ﴿٣١﴾  
উচ্চারণ: কালা ফামা খাতবুকুম আয়্যুহাল মুরসালূন।  
অর্থ: ইবরাহীম বললো: ‘হে প্রেরিত ফিরিশতাগণ! তোমাদের (আগমনের আসল ) উদ্দেশ্য কি?’

**32.** قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ ﴿٣٢﴾  
উচ্চারণ: কালূ ইন্না উরসিলনা ইলা কাওমিম মুজরিমীন।  
অর্থ: তারা বললো: ‘আমরা এক অপরাধী (লূতের) জাতির নিকট প্রেরিত হয়েছি।’

**33.** لِنُرۡسِلَ عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن طِينٖ ﴿٣٣﴾  
উচ্চারণ: লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তীন।  
অর্থ: ‘যাতে তাদের উপর শক্ত মাটির পাথর নিক্ষেপ করি।’

**34.** مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ ﴿٣٤﴾  
উচ্চারণ: মুসাওওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফীন।  
অর্থ: ‘যা তোমার রবের পক্ষ থেকে চিহ্নিত (করে দেওয়া হয়েছে), সীমালঙ্ঘনকারীদের জন্য (শাস্তিস্বরূপ)।’

**35.** فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ফা আখরাজনা মান কানা ফীহা মিনাল মুমিনীন।  
অর্থ: অতঃপর আমি সেখানে যেসব মু’মিন ছিল তাদেরকে বের করে নিয়ে আসলাম।

**36.** فَمَا وَجَدۡنَا فِيهَا غَيۡرَ بَيۡتٖ مِّنَ ٱلۡمُسۡلِمِينَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফামা ওয়াজাদনা ফীহা গাইরা বাইতিম মিনাল মুসলিমীন।  
অর্থ: তবে আমি সেখানে একটি বাড়ি (লূতের পরিবার) ছাড়া কোন মুসলিম পাইনি।

**37.** وَتَرَكۡنَا فِيهَآ ءَايَةٗ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা ফীহা আয়াতাল লিল লাযীনা ইয়াখাফূনাল আযাবাল আলীম।  
অর্থ: আর যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি।

**38.** وَفِي مُوسَىٰٓ إِذۡ أَرۡسَلۡنَٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়া ফী মূসা ইয আরসালনাহু ইলা ফিরআওনা বিসুলতানিম মুবীন।  
অর্থ: আর মূসার কাহিনীতেও নিদর্শন রয়েছে, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফির‘আউনের কাছে পাঠিয়েছিলাম।

**39.** فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوۡ مَجۡنُونٞ ﴿٣٩﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লা বিরুকনিহী ওয়া কালা সাহিরুন আও মাজনূন।  
অর্থ: কিন্তু ফির‘আউন তার দলবলসহ মুখ ফিরিয়ে নিল এবং বললো: ‘এ ব্যক্তি যাদুকর অথবা পাগল।’

**40.** فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ وَهُوَ مُلِيمٞ ﴿٤٠﴾  
উচ্চারণ: ফা আখাযনাহু ওয়া জুনূদাহূ ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ওয়া হুওয়া মুলীম।  
অর্থ: ফলে আমি তাকে ও তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম। অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে তো ছিল তিরস্কৃত।

**41.** وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়া ফী আদিন ইয আরসালনা আলাইহিমুর রীহাল আকীম।  
অর্থ: আর ‘আদ জাতির ঘটনায়ও , যখন আমি তাদের ওপর প্রেরণ করেছিলাম অকল্যাণকর-বন্ধা বায়ু।

**42.** مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ ﴿٤٢﴾  
উচ্চারণ: মা তাযারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কার রামীম।  
অর্থ: ঐ (বিধ্বংসী) বায়ু যার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল।

**43.** وَفِي ثَمُودَ إِذۡ قِيلَ لَهُمۡ تَمَتَّعُواْ حَتَّىٰ حِينٖ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া ফী ছামূদা ইয কীলা লাহুম তামাত্তাঊ হাত্তা হীন।  
অর্থ: আর সামূদ জাতির ঘটনায়ও নিদর্শন রয়েছে, যখন তাদেরকে বলা হয়েছিল: ‘একটি নির্দিষ্ট কাল পর্যন্ত (আমার নি‘আমত) ভোগ করে নাও।’

**44.** فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ফাআতাও আন আমরি রাব্বিহিম ফা আখাযাতহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানযুরূন।  
অর্থ: অতঃপর তারা তাদের রবের আদেশ মানতে অহংকার করলো। ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল, আর তখন তারা (অসহায়ের মতো) তা দেখছিল।

**45.** فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ফামাস তাতাঊ মিন কিয়ামিও ওয়া মা কানূ মুনতাসিরীন।  
অর্থ: অতঃপর (শাস্তির সামনে) তারা দাঁড়াতে সক্ষম হলো না এবং প্রতিরোধও করতে পারল না।

**46.** وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া কাওমা নূহিম মিন কাবলু ইন্নাহুম কানূ কাওমান ফাসিকীন।  
অর্থ: আর ইতঃপূর্বে নূহের সম্প্রদায়কেও। নিশ্চয় তারা ছিল একটি ফাসিক সম্প্রদায়।।

**47.** وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিও ওয়া ইন্না লামূসিঊন।  
অর্থ: আর আসমান আমি নিজ শক্তিবলে নির্মাণ করেছি, আর নিশ্চয়ই আমিই এর সম্প্রসারণকারী।

**48.** وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদূন।  
অর্থ: আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আমি কতই না উত্তম বিন্যস্তকারী!

**49.** وَمِن كُلِّ شَيۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ﴿٤٩﴾  
উচ্চারণ: ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারূন।  
অর্থ: আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় (নারী-পুরুষে) সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।

**50.** فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ﴿٥٠﴾  
উচ্চারণ: ফাফির্রূ ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন।  
অর্থ: অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য (শাস্তি থেকে) এক সুস্পষ্ট সতর্ককারী।

**51.** وَلَا تَجۡعَلُواْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া লা তাজআলূ মাআল্লাহি ইলাহান আখারা ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন।  
অর্থ: আর তোমরা আল্লাহর সাথে কোন ইলাহ গ্রহণ করো না; আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য (এ বিষয়ে) এক স্পষ্ট সতর্ককারী।

**52.** كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ ﴿٥٢﴾  
উচ্চারণ: কাযালিকা মা আতাল লাযীনা মিন কাবলিহিম মির রাসূলিন ইল্লা কালূ সাহিরুন আও মাজনূন।  
অর্থ: এভাবে তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যে রাসূলই এসেছে, তারা বলেছে: ‘এ তো একজন যাদুকর অথবা পাগল।’

**53.** أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: আতাওয়াসাও বিহী বাল হুম কাওমুন তাগূন।  
অর্থ: তারা কি (বংশানুক্রমে) একে অপরকে এই একই উপদেশই দিয়ে গেছে? বরং তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।

**54.** فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ ﴿٥٤﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালূম।  
অর্থ: অতএব, হে রাসূল! তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও, এতে তুমি তিরস্কৃত হবে না।

**55.** وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ওয়া যাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনীন।  
অর্থ: আর তুমি (মানুষকে) উপদেশ দিতে থাক; কারণ উপদেশ মু’মিনদের উপকারে আসে।

**56.** وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ ﴿٥٦﴾  
উচ্চারণ: ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন।  
অর্থ: আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদাত করার জন্যেই সৃষ্টি করেছি।

**57.** مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ﴿٥٧﴾  
উচ্চারণ: মা উরীদু মিনহুম মির রিযকিও ওয়া মা উরীদু আই ইউতইমূন।  
অর্থ: আমি তাদের কাছে কোনো রিযিক চাই না এবং আমি এটাও চাই না যে, তারা আমাকে আহার করাবে।

**58.** إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ﴿٥٨﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা হুওয়ার রায্যাকু যুল কুওওয়াতিল মাতীন।  
অর্থ: নিশ্চয় আল্লাহই রিযকদাতা, তিনি প্রবল শক্তিধর, পরাক্রমশালী।

**59.** فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ ﴿٥٩﴾  
উচ্চারণ: ফা ইন্না লিল লাযীনা যালামূ যানূবাম মিছলা যানূবি আসহাবিহিম ফালা ইয়াসতাজিলূন।  
অর্থ: সুতরাং যারা যুলম করেছে, তাদের জন্য রয়েছে তাদের পূর্বসূরিদের অনুরূপ শাস্তি। কাজেই তারা যেন আমার কাছে (শাস্তির জন্য) তাড়াহুড়া না করে।

**60.** فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ ﴿٦٠﴾  
উচ্চারণ: ফাওয়াইলুল লিল লাযীনা কাফারূ মিই ইয়াওমিহিমুল লাযী ইঊআদূন।  
অর্থ: অতএব, যারা কুফরী করেছে তাদের জন্য কিয়ামত দিবসের ধ্বংস, যেদিনের প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 51
- **নামের অর্থ:** বিক্ষেপকারী বাতাস
- **আয়াত সংখ্যা:** 60
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 67
- **পারা (জুয):** 26-27 (পারা 26: আয়াত 1-30, পারা 27: আয়াত 31-60)

## সূরা আয-যারিয়াত পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতে থাকা “আয-যারিয়াত” শব্দ থেকে, যার অর্থ “ধুলা উড়িয়ে ছড়িয়ে দেওয়া”। অধিকাংশ মুফাসসিরের মতে, এর মাধ্যমে বাতাস বোঝানো হয়েছে।

সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 60 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 51তম; এটি 26তম পারায় শুরু হয়ে 27তম পারায় চলেছে। অবতরণের ক্রমে এটি 67তম সূরা। ইবরাহীমের কাছে অতিথি হয়ে আসা ফেরেশতাদের কাহিনি এবং আকাশ শক্তি দিয়ে নির্মাণ ও সম্প্রসারণের কথা জানানো 47. আয়াত এই সূরায় রয়েছে। জিন ও মানুষকে শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, এই কথা জানানো 56. আয়াতটি সূরার সবচেয়ে পরিচিত আয়াত।

## সূরা আয-যারিয়াত নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগে এমন সময়ে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা আখিরাত ও হিসাব নিয়ে পরস্পরবিরোধী কথা বলত এবং নবী (সা.)-কে জাদুকর বা উন্মাদ বলত। আয়াতগুলোতে বলা হয়েছে, অস্বীকারকারীদের এই আচরণ আগের জাতিগুলোর নিজেদের নবীদের সঙ্গে করা আচরণের পুনরাবৃত্তি; তারা যেন একে অন্যকে এই উপদেশ দিয়েছে, এমনভাবে একই কথা বলে।

সূরাটির জন্য নির্দিষ্ট এমন কোনো শানে নুযূল জানা নেই, যা সূত্রগুলোতে ব্যাপকভাবে স্বীকৃত। শেষের দিকে নবী (সা.)-কে অস্বীকারকারীদের থেকে মুখ ফিরিয়ে নিতে, কিন্তু উপদেশ দেওয়া চালিয়ে যেতে বলা হয়েছে; কারণ উপদেশ মুমিনদের উপকার করে।

## সূরা আয-যারিয়াত: বিষয়বস্তু

বাতাস, বোঝা বহনকারী মেঘ, সহজে চলমান জাহাজ এবং কাজ বণ্টনকারী ফেরেশতাদের শপথ দিয়ে সূরাটি শুরু হয়েছে। জানানো হয়েছে, প্রতিশ্রুতি সত্য এবং হিসাব অবশ্যই হবে। এ বিষয়ে পরস্পরবিরোধী ধারণায় থাকা লোকদের পরিণতি বর্ণিত হয়েছে।

তাকওয়াবানদের গুণাবলি উল্লেখ করা হয়েছে: তারা রাতে অল্প ঘুমায়, শেষরাতে ক্ষমা চায় এবং তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিত দরিদ্রদের অধিকার রয়েছে। দৃঢ় বিশ্বাসীদের জন্য পৃথিবীতে ও নিজেদের মধ্যে নিদর্শন রয়েছে এবং রিযিক আকাশে আছে, এই কথায় জোর দেওয়া হয়েছে। এরপর ইবরাহীমের অতিথি ফেরেশতাদের তাঁকে এক পুত্রের সুসংবাদ দেওয়া এবং লূতের জাতিকে ধ্বংস করতে পাঠানোর কথা বলা হয়েছে। ফিরআউন, আদ, সামূদ ও নূহের জাতির পরিণতি সংক্ষেপে স্মরণ করানো হয়েছে। আকাশ শক্তি দিয়ে নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে এবং সবকিছু জোড়ায় সৃষ্টি করা হয়েছে বলে জানানো হয়েছে; মানুষকে আল্লাহর দিকে ছুটে আসার আহ্বান করা হয়েছে। জিন ও মানুষকে শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাদের কাছে রিযিক চান না, বরং তিনিই রিযিকদাতা, এ কথা উল্লেখ করা হয়েছে। অস্বীকারকারীদের প্রতিশ্রুত দিনে তাদের অবস্থা সম্পর্কে সতর্ক করে সূরাটি শেষ হয়েছে।

## সূরা আয-যারিয়াত: ফজিলত

সূরা যারিয়াতের ফযীলত সম্পর্কে কোনো সহীহ বর্ণনা জানা যায় না। তাফসীরে থাকা, এই সূরা পাঠকারীকে দুনিয়ায় বয়ে যাওয়া প্রতিটি বাতাসের সংখ্যার সমান দশ সওয়াব দেওয়া হবে, এই কথাটি উবাই ইবন কাবের নামে বর্ণিত দীর্ঘ বর্ণনার একটি অংশ; ইবন হাজার একে জাল (মাওযূ) বলেছেন।

আবু দাউদের আবদুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণিত একটি বর্ণনায় বলা হয়েছে, নবী (সা.) পরস্পর সমতুল্য সূরাগুলো দুটি দুটি করে এক রাকাআতে পড়তেন, এবং যারিয়াতকে তূরের সঙ্গে উল্লেখ করা হয়েছে। আলবানী হাদীসের মূল অংশকে সহীহ এবং সূরার তালিকাকে অপ্রমাণিত বলেছেন; শুআইব আল-আরনাঊত অবশ্য তালিকাসহ আরেকটি বর্ণনার সনদকে শক্তিশালী বলেছেন।

ইবন কাসীর যে বর্ণনা বহু সূত্রে প্রমাণিত বলে উল্লেখ করেছেন, তার মাধ্যমে আলী (রা.) কুফায় মিম্বর থেকে সূরার প্রথম আয়াতগুলোর শপথকে বাতাস, মেঘ, নৌযান ও ফেরেশতা দিয়ে ব্যাখ্যা করেছেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আয-যারিয়াত তাফসীর

সূরা আয-যারিয়াত: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: আল্লাহ ঝড় হাওয়ার শপথ করছেন।

**2.** তাফসীর: আর ওই মেঘমালার যা প্রচুর পানি বর্ষায়।

**3.** তাফসীর: আর ওই নৌকার যা সমুদ্রে অতি সহজে চলমান।

**4.** তাফসীর: আর ওই সকল ফিরিশতার যাঁরা আল্লাহর নির্দেশে বান্দাদের মধ্যকার বিষয়গুলো বণ্টন করে থাকেন।

**5.** তাফসীর: অবশ্যই তোমাদের প্রতিপালক তোমাদের সাথে যে হিসাব ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তা চির সত্য।

**6.** তাফসীর: কিয়ামত দিবসে বান্দাদের হিসাব-নিকাশ অবশ্যই সংঘটিত হবে।

**7.** তাফসীর: আল্লাহ বহু কক্ষপথ বিশিষ্ট সুন্দরতম আসমানসমূহের শপথ করছেন।

**8.** তাফসীর: হে মক্কাবসীরা! তোমরা অবশ্যই ভিন্ন ও বৈপরীত্যপূর্ণ কথার মধ্যে রয়েছো। কখনো বলো যে, কুরআন যাদু। আবার কখনো বলো যে, কবিতা। আবার কখনো বলো যে, মুহাম্মাদ যাদুকর। আবার কখনো বলো যে, সে কবি।

**9.** তাফসীর: কুরআন ও নবীর উপর ঈমান আনা থেকে কেবল তাকেই বারণ করা হয় যাকে আল্লাহর ইলমে বারণ করা হয়েছে। যেহেতু আল্লাহ জানেন যে, সে ঈমান আনবে না। ফলে তাকে হিদায়েতের তাওফীক প্রদান করা হবে না।

**10.** তাফসীর: কুরআন ও তাদের নবীর ব্যাপারে অমূলক মন্তব্য করার কারণে এ সব মিথ্যাবাদীকে অভিশাপ করা হয়েছে।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: যারা মূর্খতার দরুন পরকাল থেকে উদাসীনতায় রয়েছে। সে ব্যাপারে কোনরূপ পরওয়াই করে না।

**12.** তাফসীর: তারা জিজ্ঞেস করে প্রতিদান দিবস কবে? অথচ তারা এর উদ্দেশ্যে আমলই করে না।

**13.** তাফসীর: আল্লাহ তাদের প্রশ্নের উত্তরে বলেন: এটি সেই দিন যে দিন তাদেরকে আগুনে শাস্তি প্রদান করা হবে।

**14.** তাফসীর: তাদেরকে হেয় প্রতিপন্ন করে বলা হবে, তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করো। এটিই সেই বস্তু যে ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হলে তোমরা তা তড়িৎ কামনা করতে।

**15.** তাফসীর: অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহভীরুরা কিয়ামত দিবসে উদ্যান ও ঝর্নাধারার মধ্যে অবস্থান করবে।

**16.** তাফসীর: তাদের প্রতিপালক সম্মানী প্রতিদান হিসাবে যা তাদেরকে প্রদান করবেন তা তারা ধরে রাখবে। তারা এই সম্মানী প্রতিদান লাভের পূর্বে দুনিয়াতে সৎকর্মশীল ছিলো।

**17.** তাফসীর: তারা রাতের বেলা এতো বেশী সময় ধরে নামায পড়তো যে, তারা খুব অল্প সময়ের জন্যই ঘুমাতো।

**18.** তাফসীর: আর রাতের শেষ ভাগে আল্লাহর নিকট তাদের পাপ মার্জনার জন্য প্রার্থনা করতো।

**19.** তাফসীর: তাদের সম্পদে যে তাদের নিকট চাইতো আর যে চাইতো না উভয়ের জন্যই নফল স্বরূপ অধিকার ছিলো।

**20.** তাফসীর: যমীন এবং আল্লাহ তাতে যে সব পাহাড়, সমুদ্র, নদী-নালা, বৃক্ষরাজি, উদ্ভিদ ও জীবজন্তু রেখেছেন তাতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে। যারা আল্লাহকে রূপকার ¯্রষ্টা বলে জ্ঞান করে।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: হে লোকসকল! তোমাদের ব্যক্তিসত্তায় আল্লাহর ক্ষমতার নিদর্শনাবলী রয়েছে। তোমরা কি উপদেশ গ্রহণের জন্য দৃষ্টি নিক্ষেপ করো না?!

**22.** তাফসীর: আসমানে তোমাদের পার্থিব ও ধর্মীয় জীবিকা এবং তোমাদেরকে যে সব ভালো-মন্দের ওয়াদা প্রদান করা হয়েছে সবই রয়েছে।

**23.** তাফসীর: আসমান ও যমীনের প্রতিপালকের শপথ! অবশ্যই পুনরুত্থান সত্য; তাতে কোনরূপ সন্দেহ নেই। যেমন তোমাদের কথা বলার সময় কথা বলতে কোনরূপ সন্দেহ থাকে না।

**24.** তাফসীর: হে রাসূল! আপনার নিকট কি ইবরাহীম (আলাইহিস-সালাম) এর সে সব মেহমানের বর্ণনা এসেছে যাদেরকে তিনি সম্মান করেছিলেন?

**25.** তাফসীর: তাঁরা যখন তাঁর নিকট প্রবেশ করে বললেন: সালাম। ইবরাহীম (আলাইহিস-সালাম)ও তাদের প্রতিউত্তরে বললেন: সালাম এবং মনে মনে বললেন: এ সব লোকজনকে তো আমি চিনতে পারছি না।

**26.** তাফসীর: তখন তিনি চুপিসারে তাঁর পরিবারের দিকে অগ্রসর হয়ে তাদের নিকট থেকে একটি হৃষ্টপুষ্ট ভুনা গোবাছুর নিয়ে আসলেন। যেহেতু তিনি তাঁদেরকে মানুষ বলেই মনে করছিলেন।

**27.** তাফসীর: অতঃপর তিনি ভুনা বাছুরটিকে তাঁদের নিকটবর্তী করলেন এবং ন¤্রতার সাথে তাঁদেরকে সম্বোধন করলেন এই বলে যে, আপনাদের উদ্দেশ্যে যে খাবার পরিবেশন করা হয়েছে আপনারা কি তা গ্রহণ করবেন না?

**28.** তাফসীর: তাঁরা যখন খাবার গ্রহণ করলেন না তখন তিনি ভিতরে ভিতরে ভীত হলেন। এতে করে তাঁরা বুঝে গেলেন। তাই তাঁরা তাঁকে সান্ত¦না দিয়ে বললেন: আপনি ভয় পাবেন না। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তাঁরা তাঁকে আনন্দদায়ক একটি সুসংবাদ দিলেন এই বলে যে, তাঁর এমন একটি ছেলে হবে যে হবে প্রচুর জ্ঞানের অধিকারী। বস্তুতঃ এই সুসংবাদটি ছিলো ইসহাক (আলাইহিস-সালাম) এর ব্যাপারে।

**29.** তাফসীর: যখন তাঁর স্ত্রী সুসংবাদ শ্রবণ করলেন তখন তিনি আনন্দে চিৎকার করে অগ্রসর হয়ে নিজ চেহারায় থাপ্পড় মেরে আশ্চর্য হয়ে বললেন, বুড়ি কি সন্তান প্রসব করবে; অথচ সে হলো মূলতঃ বন্ধ্যা!

**30.** তাফসীর: ফিরিশতারা তাঁকে বললেন, আমরা যে বিষয়ে আপনাকে সংবাদ দিয়েছি এটি হলো মূলতঃ আপনার প্রতিপালকের পক্ষ থেকে। তিনি যা বলেন তা বারণ করার কেউ নেই। বস্তুতঃ তিনি তাঁর সৃষ্টি ও ফায়সালায় প্রজ্ঞাবান। তিনি তাঁর সৃষ্টি ও তাদের সুবিধা সম্পর্কে জ্ঞাত।

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: ইবরাহীম (আলাইহিস-সালাম) ফিরিশতাগণকে বললেন, আপনাদের ব্যাপারটি কী? আর আপনারা কীই বা চান?

**32.** তাফসীর: প্রতিউত্তরে ফিরিশতাগণ বলেন, আল্লাহ আমাদেরকে অশ্লীল পাপে লিপ্ত অপরাধী জাতির নিকট প্রেরণ করেছেন।

**33.** তাফসীর: আমি অবশ্যই তাদের উপর শক্ত মাটির পাথর নিক্ষেপ করবো।

**34.** তাফসীর: যা তোমার রবের নিকট চিহ্নিত হে ইবরাহীম! যেগুলো আল্লাহর সীমা লঙ্ঘনকারী এবং কুফরী ও পাপাচারে বাড়াবাড়ি প্রদর্শনকারীদের উপর প্রেরণ করা হয়ে থাকে।

**35.** তাফসীর: তাই আমি লুত সম্প্রদায়ের গ্রামের মুমিনদেরকে বের করে দিলাম। যাতে তাদেরকে অপরাধীদের শাস্তি না পেয়ে বসে।

**36.** তাফসীর: তবে তাতে কেবল একটি মাত্র ঘর তথা লুত (আলাইহিস সালাম) এর পরিবার ব্যতীত অন্য কোন মুসলামানের ঘর পেলাম না।

**37.** তাফসীর: আমি লুত সম্প্রদায়ের গ্রামে এমন শাস্তির চিহ্ন অবশিষ্ট রেখে দিয়েছি যা তাদের শাস্তির প্রমাণ বহন করে। যা দেখে তাদেরকে আক্রমণকারী কষ্টসাধ্য শাস্তিকে ভয়কারী ব্যক্তি উপদেশ গ্রহণ করবে। ফলে সে তা থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তাদের মত আচরণ করবে না।

**38.** তাফসীর: মূসা (আলাইহিস সালাম)কে যখন আমি ফিরআউনের নিকট সুস্পষ্ট প্রমাণাদিসহ প্রেরণ করলাম তখনকার ঘটনাতেও সে ব্যক্তির জন্য উপদেশ রয়েছে যে কষ্টদায়ক শাস্তিকে ভয় করে।

**39.** তাফসীর: তখন ফিরআউন নিজ ক্ষমতা ও বাহিনীর দাপট দেখিয়ে হক গ্রহণ থেকে বিরত থাকলো। আর মূসা (আলাইহিস-সালাম) সম্পর্কে বললো, তিনি একজন যাদুকর; যে মানুষকে যাদু করে কিংবা এমন একজন পাগল যে কী বলে সে নিজেও তা বুঝে না।

**40.** তাফসীর: তাই আমি তাকে তার বাহিনীসহ পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। ফলে তারা ডুবে গেলো এবং ধ্বংস হলো। আর ফিরাউন তার জন্য নিন্দনীয় মিথ্যারোপ ও ইলাহ দাবি করার মতো আচরণ দেখালো।

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: হূদ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায় আদের মধ্যেও কষ্টদায়ক শাস্তিকে ভয়কারীর জন্য নিদর্শন রয়েছে। যখন আমি তাদের উপর এমন বায়ু প্রেরণ করলাম যা না বৃষ্টি বহন করে। আর না তা কোন বৃক্ষ উদ্গত করে। আর না তাতে কোন বরকত রয়েছে।

**42.** তাফসীর: সে কোন ব্যক্তি, সম্পদ কিংবা এ ছাড়া অন্য যে কোন কিছুর উপর আসলেই তাকে ধ্বংস করে দেয় এবং তাকে বিধ্বস্ত ধ্বংসস্ত‚পে পরিণত করে।

**43.** তাফসীর: সালেহ (আলাইহিস-সালাম) এর জাতি সামূদের মধ্যেও রয়েছে কষ্টদায়ক শাস্তিকে ভয়কারীর জন্য নিদর্শন। যখন তাদেরকে বলা হয়েছিলো, তোমাদের আয়ু শেষ হওয়ার পূর্বেই তোমরা নিজেদের অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা উপকৃত হও।

**44.** তাফসীর: তখন তারা নিজেদের প্রতিপালকের উপর অহঙ্কার করে ঈমান ও আনুগত্যের ব্যাপারে বড়ত্ব প্রদর্শন করলো। তখন তাদেরকে শাস্তির গর্জন আক্রমণ করলো যার তারা অবতরণের অপেক্ষায় ছিলো। যেহেতু তাদেরকে তা অবতরণের তিন দিন পূর্বেই শাস্তির ভয় দেখানো হয়।

**45.** তাফসীর: তখন তারা নিজেদের উপর অবতীর্ণ শাস্তি প্রতিহত করার শক্তি হারিয়ে ফেললো। তাদের এমন কোন শক্তি ছিলো না যদ্বারা তারা তা প্রতিরোধ করতে পারে।

**46.** তাফসীর: আমি নূহ (আলাইহিস-সালাম) এর জাতিকে এ সব উল্লিখিত লোকজনের পূর্বে ডুবিয়ে ধ্বংস করেছি। তারা আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে পড়েছে। ফলে তাঁর শাস্তির হকদার হয়েছে।

**47.** তাফসীর: আমি আসমানকে সৃষ্টি করেছি এবং এর ভিত্তিকে দৃঢ়তার সাথে নিপুণ করেছি। আর আমি এর প্রান্তগুলোকে প্রশস্ত করেছি।

**48.** তাফসীর: আমি যমীনকে তাতে বসবাসকারীদের জন্য বিছানার মতো বিন্যস্ত করেছি। আমি তাদের জন্য তাকে কতোই না উত্তম বিন্যস্তকারী।

**49.** তাফসীর: আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যথা নারী ও পুরুষ, আসমান ও যমীন এবং জল ও স্থল। যাতে তোমরা এমন আল্লাহর একত্ববাদের কথা চিন্তা করতে পারো যিনি সকল বস্তুকে দু’প্রকার করে সৃষ্টি করেছেন এবং তোমরা তাঁর ক্ষমতার কথাও ভাবতে পরো।

**50.** তাফসীর: তাই তোমরা আল্লাহর আনুগত্য করা এবং তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকার মাধ্যমে তাঁর শাস্তি থেকে তাঁর প্রতিদানের প্রতি পালিয়ে আসো। হে লোক সকল! অবশ্যই আমি তোমাদের জন্য তাঁর শাস্তি থেকে সুস্পষ্ট সতর্ককারী।

### আয়াত 51-60: তাফসীর

**51.** তাফসীর: তোমরা আল্লাহর সাথে অন্য মা‘বূদ গ্রহণ করো না। আমার পরিবর্তে তোমরা যার ইবাদাত করবে। আমি তোমাদের জন্য তাঁর বিষয়ে সুস্পষ্ট সতর্ককারী।

**52.** তাফসীর: মক্কাবাসীদের এই মিথ্যাচারের মতো পূর্বের জাতিরাও মিথ্যারোপ করেছিলো। তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে যে রাসূলই এসেছিলেন তারা তাঁর ব্যাপারে বলেছিলো, তিনি যাদুকর কিংবা পাগল।

**53.** তাফসীর: কাফিরদের পূর্বসূরী ও উত্তরসূরীরা কি পরষ্পর রাসূলগণকে অস্বীকার করার পরামর্শ দেয়?! না, বরং তাদের হঠকারিতাই তাদেরকে এ ব্যাপারে একমত করেছে।

**54.** তাফসীর: তাই হে রাসূল! আপনি এ সব মিথ্যারোপকারীদের থেকে বিমুখ থাকুন। এতে করে আপনি নিন্দিত হবেন না। কেননা, আপনি তাদের নিকট যে বার্তা নিয়ে এসেছেন তা তাদেরকে পৌঁছে দিয়েছেন।

**55.** তাফসীর: তবে তাদের থেকে বিমুখ হওয়া যেন আপনাকে তাদের প্রতি উপদেশ প্রদান থেকে বিরত না রাখে। তাই আপনি তাদেরকে উপদেশ প্রদান করুন। কেননা, উপদেশ ঈমানদারদের বিশেষ উপকারে আসে।

**56.** তাফসীর: আমি জ্বিন ও ইনসানকে কেবল আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। আমি তাদেরকে আমার সাথে কাউকে শরীক করার জন্য সৃষ্টি করি নি।

**57.** তাফসীর: আমি তাদের কাছ থেকে জীবিকা চাই না। আর না আমি তাদের নিকট চাই যে, তারা আমাকে খাবার দান করুক।

**58.** তাফসীর: অবশ্যই আল্লাহ বান্দাদের মহা জীবিকাদাতা। সবাই তাঁর জীবিকার মুখাপেক্ষী। তিনি মহান শক্তিধর। যাঁকে কেউ পরাভূত করতে পারে না। বরং জ্বিন ও ইনসানের সবাইই তাঁর অনুগামী।

**59.** তাফসীর: হে রাসূল! যারা আপনাকে অস্বীকার করার মাধ্যমে নিজেদের আত্মার উপর অবিচার করেছে তাদের জন্য রয়েছে তাদের পূর্বসূরীদের মতো শাস্তির নির্ধারিত সময়। তাই তারা যেন একে সময়ের পূর্বে তরান্বিত করার দাবি না রাখে।

**60.** তাফসীর: যারা আল্লাহর সাথে কুফরী করেছে ও তাঁর রাসূলদেরকে মিথ্যারোপ করেছে তাদের জন্য রয়েছে কিয়ামত দিবসের ধ্বংস ও ক্ষতি। যে দিন তাদের উপর শাস্তি অবতারিত করার ওয়াদা দেয়া হয়েছে।

## সূরা আয-যারিয়াত সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আয-যারিয়াত কত আয়াতের সূরা?

সূরা আয-যারিয়াত মোট 60 আয়াতের সূরা।

### আয-যারিয়াত নামের অর্থ কী?

আয-যারিয়াত নামের অর্থ “বিক্ষেপকারী বাতাস”।

### সূরা আয-যারিয়াত মাক্কী না মাদানী?

সূরা আয-যারিয়াত একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 67 নম্বর সূরা।

### সূরা আয-যারিয়াত কোন পারায়?

সূরা আয-যারিয়াত 26 নম্বর পারায় শুরু হয়ে 27 নম্বর পারায় শেষ হয়েছে।

### সূরা আয-যারিয়াত কুরআনের কত নম্বর সূরা?

সূরা আয-যারিয়াত কুরআনের 51 নম্বর সূরা। এর আগে আছে সূরা ক্বাফ এবং পরে সূরা আত-তূর।

### এখানে কি সূরা আয-যারিয়াত শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আয-যারিয়াত রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 50. ক্বাফ](https://yasinsurah.com/bn/sura-qaf/)
- [পরের সূরা 52. আত-তূর](https://yasinsurah.com/bn/sura-at-tur/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
