# সূরা আল-হাদীদ الحديد

> সূরা আল-হাদীদ (লোহা) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মদীনায় অবতীর্ণ সূরা হাদীদ 29…

উৎস: https://yasinsurah.com/bn/sura-al-hadid/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 57 নম্বর সূরা · পারা 27

29 আয়াত · মাদানী · নাযিলের ক্রমে 94 নম্বর নম্বর

মদীনায় অবতীর্ণ সূরা হাদীদ 29 আয়াতের। এতে আল্লাহর গুণাবলি বর্ণিত হয়েছে; মুমিনদের ঈমান আনতে, আল্লাহর পথে ব্যয় করতে এবং আল্লাহর স্মরণে হৃদয় কোমল করতে আহ্বান করা হয়েছে।

## সূরা আল-হাদীদ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١﴾  
উচ্চারণ: সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।  
অর্থ: আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর তাসবীহ পাঠ করে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

**2.** لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴿٢﴾  
উচ্চারণ: লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর।  
অর্থ: আসমানসমূহ ও জমিনের রাজত্ব এককভাবে তাঁরই। তিনিই জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন। আর তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান।

**3.** هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأٓخِرُ وَٱلظَّٰهِرُ وَٱلۡبَاطِنُۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ ﴿٣﴾  
উচ্চারণ: হুওয়াল আওওয়ালু ওয়াল আখিরু ওয়ায যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুওয়া বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: তিনিই প্রথম ও শেষ এবং তিনিই প্রকাশ্য ও গোপন। আর তিনি সকল বিষয়ে সম্যক অবগত।

**4.** هُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۖ وَهُوَ مَعَكُمۡ أَيۡنَ مَا كُنتُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴿٤﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আয়্যামিন ছুম্মাস তাওয়া আলাল আরশি ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানযিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফীহা ওয়া হুওয়া মাআকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তামালূনা বাসীর।  
অর্থ: তিনিই ছয় দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের ওপর উঠেছেন। তিনি জানেন, জমিনে যা কিছু প্রবেশ করে, যা কিছু তা থেকে বের হয়, আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সঙ্গে আছেন। আর তোমরা যা কিছু করো, আল্লাহ তা সম্যক দেখেন।

**5.** لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ﴿٥﴾  
উচ্চারণ: লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমূর।  
অর্থ: আসমানসমূহ ও জমিনের রাজত্ব এককভাবে তাঁরই এবং আল্লাহরই দিকে সকল বিষয় প্রত্যাবর্তিত হবে।

**6.** يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۚ وَهُوَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٦﴾  
উচ্চারণ: ইঊলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইঊলিজুন নাহারা ফিল লাইলি ওয়া হুওয়া আলীমুম বিযাতিস সুদূর।  
অর্থ: তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর তিনি অন্তরসমূহের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত।

**7.** ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُواْ مِمَّا جَعَلَكُم مُّسۡتَخۡلَفِينَ فِيهِۖ فَٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَأَنفَقُواْ لَهُمۡ أَجۡرٞ كَبِيرٞ ﴿٧﴾  
উচ্চারণ: আমিনূ বিল্লাহি ওয়া রাসূলিহী ওয়া আনফিকূ মিম্মা জাআলাকুম মুসতাখলাফীনা ফীহি ফাল লাযীনা আমানূ মিনকুম ওয়া আনফাকূ লাহুম আজরুন কাবীর।  
অর্থ: তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং তিনি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন, সেগুলো তাঁর বিধান অনুযায়ী ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও (আল্লাহর পথে) ব্যয় করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার (জান্নাত)।

**8.** وَمَا لَكُمۡ لَا تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ لِتُؤۡمِنُواْ بِرَبِّكُمۡ وَقَدۡ أَخَذَ مِيثَٰقَكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া মা লাকুম লা তুমিনূনা বিল্লাহি ওয়ার রাসূলু ইয়াদঊকুম লিতুমিনূ বিরাব্বিকুম ওয়া কাদ আখাযা মীছাকাকুম ইন কুনতুম মুমিনীন।  
অর্থ: আর তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না? অথচ রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনতে আহ্বান করছে। আর আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, যদি তোমরা মু‘মিন হও।

**9.** هُوَ ٱلَّذِي يُنَزِّلُ عَلَىٰ عَبۡدِهِۦٓ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لِّيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ ﴿٩﴾  
উচ্চারণ: হুওয়াল লাযী ইউনায্যিলু আলা আবদিহী আয়াতিম বায়্যিনাতিল লিয়ুখরিজাকুম মিনায যুলুমাতি ইলান নূরি ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাঊফুর রাহীম।  
অর্থ: তিনিই সেই আল্লাহ যিনি তাঁর বান্দা (মুহাম্মাদ)-এর প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেন, যাতে তিনি তোমাদেরকে (কুফরী ও অজ্ঞতার) অন্ধকার থেকে (ঈমান ও জ্ঞানের) আলোর দিকে বের করে আনতে পারেন। আর নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়।

**10.** وَمَا لَكُمۡ أَلَّا تُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا يَسۡتَوِي مِنكُم مَّنۡ أَنفَقَ مِن قَبۡلِ ٱلۡفَتۡحِ وَقَٰتَلَۚ أُوْلَٰٓئِكَ أَعۡظَمُ دَرَجَةٗ مِّنَ ٱلَّذِينَ أَنفَقُواْ مِنۢ بَعۡدُ وَقَٰتَلُواْۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া মা লাকুম আল্লা তুনফিকূ ফী সাবীলিল্লাহি ওয়া লিল্লাহি মীরাছুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসতাওয়ী মিনকুম মান আনফাকা মিন কাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আযামু দারাজাতাম মিনাল লাযীনা আনফাকূ মিম বাদু ওয়া কাতালূ ওয়া কুল্লাও ওয়া আদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।  
অর্থ: আর তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করছ না? অথচ আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহরই? তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা উভয়ে সমান নয়। এরা মর্যাদায় তাদের চেয়ে শ্রেষ্ঠ, যারা (মক্কা বিজয়ের) পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। তবে আল্লাহ প্রত্যেকের জন্যই কল্যাণের (জান্নাতের) ওয়াদা করেছেন। আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত।

**11.** مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥ وَلَهُۥٓ أَجۡرٞ كَرِيمٞ ﴿١١﴾  
উচ্চারণ: মান যাল লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহূ লাহূ ওয়া লাহূ আজরুন কারীম।  
অর্থ: কে এমন আছে যে, আল্লাহকে উত্তম ঋণ দিবে? তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে, সম্মানজনক প্রতিদান (জান্নাত)।

**12.** يَوۡمَ تَرَى ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ يَسۡعَىٰ نُورُهُم بَيۡنَ أَيۡدِيهِمۡ وَبِأَيۡمَٰنِهِمۖ بُشۡرَىٰكُمُ ٱلۡيَوۡمَ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿١٢﴾  
উচ্চারণ: ইয়াওমা তারাল মুমিনীনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদীহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা যালিকা হুওয়াল ফাওযুল আযীম।  
অর্থ: সেদিন তুমি মু‘মিন পুরুষদের ও মু‘মিন নারীদের দেখতে পাবে যে, তাদের সামনে ও তাদের ডান পার্শ্বে তাদের নূর ছুটতে থাকবে। (তাদেরকে বলা হবে) ‘আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হল মহাসাফল্য।

**13.** يَوۡمَ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلۡمُنَٰفِقَٰتُ لِلَّذِينَ ءَامَنُواْ ٱنظُرُونَا نَقۡتَبِسۡ مِن نُّورِكُمۡ قِيلَ ٱرۡجِعُواْ وَرَآءَكُمۡ فَٱلۡتَمِسُواْ نُورٗاۖ فَضُرِبَ بَيۡنَهُم بِسُورٖ لَّهُۥ بَابُۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحۡمَةُ وَظَٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلۡعَذَابُ ﴿١٣﴾  
উচ্চারণ: ইয়াওমা ইয়াকূলুল মুনাফিকূনা ওয়াল মুনাফিকাতু লিল লাযীনা আমানুন যুরূনা নাকতাবিস মিন নূরিকুম কীলার জিঊ ওয়ারাআকুম ফালতামিসূ নূরান ফাদুরিবা বাইনাহুম বিসূরিল লাহূ বাবুম বাতিনুহূ ফীহির রাহমাতু ওয়া যাহিরুহূ মিন কিবালিহিল আযাব।  
অর্থ: সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীগণ ঈমানদারদের বলবে: ‘তোমরা আমাদের জন্য অপেক্ষা কর, তোমাদের আলো থেকে আমরা একটু নিয়ে নেই।’ (তাদেরকে) বলা হবে: ‘তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো।’ তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভিতরের দিকে (যেটি মু’মিনদের নিকটবর্তী) থাকবে রহমত এবং তার বহির্ভাগে (যেটি মুনাফিকদের নিকটবর্তী হবে) থাকবে শাস্তি।

**14.** يُنَادُونَهُمۡ أَلَمۡ نَكُن مَّعَكُمۡۖ قَالُواْ بَلَىٰ وَلَٰكِنَّكُمۡ فَتَنتُمۡ أَنفُسَكُمۡ وَتَرَبَّصۡتُمۡ وَٱرۡتَبۡتُمۡ وَغَرَّتۡكُمُ ٱلۡأَمَانِيُّ حَتَّىٰ جَآءَ أَمۡرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ ﴿١٤﴾  
উচ্চারণ: ইউনাদূনাহুম আলাম নাকুম মাআকুম কালূ বালা ওয়া লাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গার্রাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গার্রাকুম বিল্লাহিল গারূর।  
অর্থ: মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, ‘আমরা কি (দুনিয়াতে) তোমাদের সঙ্গে ছিলাম না?’ তারা বলবে, ‘হ্যাঁ, ছিলে। কিন্তু তোমরা (মুনাফিকির মাধ্যমে) নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছিলে। তোমরা (মুমিনদের অকল্যাণের) অপেক্ষায় ছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে, আর মিথ্যা আশা-আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করতে থাকল। অবশেষে আল্লাহর নির্দেশ (মৃত্যু) এসে গেল। আর মহাপ্রতারক (শয়তান) আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত করেছিল।

**15.** فَٱلۡيَوۡمَ لَا يُؤۡخَذُ مِنكُمۡ فِدۡيَةٞ وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُواْۚ مَأۡوَىٰكُمُ ٱلنَّارُۖ هِيَ مَوۡلَىٰكُمۡۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿١٥﴾  
উচ্চারণ: ফাল ইয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদয়াতুও ওয়া লা মিনাল লাযীনা কাফারূ মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর।  
অর্থ: সুতরাং, আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরী করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল। সেটাই তোমাদের উপযুক্ত স্থান। আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল!

**16.** ۞ أَلَمۡ يَأۡنِ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَن تَخۡشَعَ قُلُوبُهُمۡ لِذِكۡرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلۡحَقِّ وَلَا يَكُونُواْ كَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلُ فَطَالَ عَلَيۡهِمُ ٱلۡأَمَدُ فَقَسَتۡ قُلُوبُهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴿١٦﴾  
উচ্চারণ: আলাম ইয়ানি লিল লাযীনা আমানূ আন তাখশাআ কুলূবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকূনূ কাল লাযীনা ঊতুল কিতাবা মিন কাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলূবুহুম ওয়া কাছীরুম মিনহুম ফাসিকূন।  
অর্থ: যারা ঈমান এনেছে তাদের অন্তর কি আল্লাহর স্মরণ এবং যে সত্য (আল-কুরআন) নাযিল হয়েছে, তার জন্যে প্রশান্ত ও বিগলিত হওয়ার সময় হয়নি? আর তারা যেন তাদের মতো না হয়, যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছিল, তারপর তাদের ওপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল। আর তাদের অধিকাংশই তো ফাসিক।

**17.** ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: ইলামূ আন্নাল্লাহা ইউহয়িল আরদা বাদা মাওতিহা কাদ বায়্যান্না লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলূন।  
অর্থ: তোমরা জেনে রাখো, আল্লাহ জমিনকে তার মৃত্যুর (খরার) পর পুনর্জীবিত করেন। আমি নিদর্শনসমূহ তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, আশা করা যায়, তোমরা বুঝতে পারবে।

**18.** إِنَّ ٱلۡمُصَّدِّقِينَ وَٱلۡمُصَّدِّقَٰتِ وَأَقۡرَضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا يُضَٰعَفُ لَهُمۡ وَلَهُمۡ أَجۡرٞ كَرِيمٞ ﴿١٨﴾  
উচ্চারণ: ইন্নাল মুস্সাদ্দিকীনা ওয়াল মুস্সাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা কারদান হাসানাই ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম।  
অর্থ: নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, তাদের জন্য তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান (জান্নাত)।

**19.** وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصِّدِّيقُونَۖ وَٱلشُّهَدَآءُ عِندَ رَبِّهِمۡ لَهُمۡ أَجۡرُهُمۡ وَنُورُهُمۡۖ وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা আমানূ বিল্লাহি ওয়া রুসুলিহী উলাইকা হুমুস সিদ্দীকূনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল লাযীনা কাফারূ ওয়া কায্যাবূ বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহীম।  
অর্থ: আর যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনে, তারাই তাদের রবের নিকট সিদ্দীক (সত্যনিষ্ঠ ) ও শহীদ (সাক্ষ্য দানকারী)। তাদের জন্য রয়েছে, তাদের প্রতিদান (জান্নাত) এবং তাদের আলো। আর যারা কুফরী করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী।

**20.** ٱعۡلَمُوٓاْ أَنَّمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا لَعِبٞ وَلَهۡوٞ وَزِينَةٞ وَتَفَاخُرُۢ بَيۡنَكُمۡ وَتَكَاثُرٞ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِۖ كَمَثَلِ غَيۡثٍ أَعۡجَبَ ٱلۡكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَكُونُ حُطَٰمٗاۖ وَفِي ٱلۡأٓخِرَةِ عَذَابٞ شَدِيدٞ وَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٞۚ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ ﴿٢٠﴾  
উচ্চারণ: ইলামূ আন্নামাল হায়াতুদ দুনয়া লাইবুও ওয়া লাহওয়ুও ওয়া যীনাতুও ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাছুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাছালি গাইছিন আজাবাল কুফ্ফারা নাবাতুহূ ছুম্মা ইয়াহীজু ফাতারাহু মুসফার্রান ছুম্মা ইয়াকূনু হুতামাও ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুও ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানুও ওয়া মাল হায়াতুদ দুনয়া ইল্লা মাতাউল গুরূর।  
অর্থ: হে মানুষ ! তোমরা জেনে রেখো, দুনিয়ার জীবন খেল-তামাশা, আমোদ-প্রমোদ, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহংকার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়-কুটায় পরিণত হয়। আর পরকালে রয়েছে (কাফির ও মুনাফিকদের জন্যে) কঠিন শাস্তি এবং (মু’মিন বান্দাদের জন্যে) আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।

**21.** سَابِقُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا كَعَرۡضِ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أُعِدَّتۡ لِلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴿٢١﴾  
উচ্চারণ: সাবিকূ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল লাযীনা আমানূ বিল্লাহি ওয়া রুসুলিহী যালিকা ফাদলুল্লাহি ইউতীহি মাই ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।  
অর্থ: তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। তা প্রস্তত করা হয়েছে তাদের জন্য, যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।

**22.** مَآ أَصَابَ مِن مُّصِيبَةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِيٓ أَنفُسِكُمۡ إِلَّا فِي كِتَٰبٖ مِّن قَبۡلِ أَن نَّبۡرَأَهَآۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ﴿٢٢﴾  
উচ্চারণ: মা আসাবা মিম মুসীবাতিন ফিল আরদি ওয়া লা ফী আনফুসিকুম ইল্লা ফী কিতাবিম মিন কাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর।  
অর্থ: জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোন বিপর্যয় আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে (আল-লাওহুল মাহফূযে) লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ।

**23.** لِّكَيۡلَا تَأۡسَوۡاْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا تَفۡرَحُواْ بِمَآ ءَاتَىٰكُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخۡتَالٖ فَخُورٍ ﴿٢٣﴾  
উচ্চারণ: লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহূ বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখূর।  
অর্থ: যাতে তোমরা আফসোস না করো সে প্রসঙ্গে, যা তোমরা হারিয়েছো এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদেরকে যে নি‘আমত দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোন উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না।

**24.** ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ﴿٢٤﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়াবখালূনা ওয়া ইয়ামুরূনান নাসা বিল বুখলি ওয়া মাই ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুওয়াল গানিয়্যুল হামীদ।  
অর্থ: যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, আর যে ব্যক্তি (আল্লাহর আনুগত্য হতে) মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, সপ্রশংসিত।

**25.** لَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلَنَا بِٱلۡبَيِّنَٰتِ وَأَنزَلۡنَا مَعَهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلۡقِسۡطِۖ وَأَنزَلۡنَا ٱلۡحَدِيدَ فِيهِ بَأۡسٞ شَدِيدٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ ﴿٢٥﴾  
উচ্চারণ: লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনযালনা মাআহুমুল কিতাবা ওয়াল মীযানা লিয়াকূমান নাসু বিল কিসতি ওয়া আনযালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুও ওয়া মানাফিউ লিন নাসি ওয়া লিয়ালামাল্লাহু মাই ইয়ানসুরুহূ ওয়া রুসুলাহূ বিল গাইবি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীয।  
অর্থ: নিশ্চয় আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও (ন্যায়ের) মানদণ্ড নাযিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরো নাযিল করেছি লোহা, তাতে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। আর যাতে আল্লাহ প্রকাশ করে দেন, কে না দেখেও তাঁকে ও তাঁর রাসূলদেরকে সাহায্য করে। অবশ্যই আল্লাহ মহা শক্তিমান, মহাপরাক্রমশালী।

**26.** وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحٗا وَإِبۡرَٰهِيمَ وَجَعَلۡنَا فِي ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلۡكِتَٰبَۖ فَمِنۡهُم مُّهۡتَدٖۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আরসালনা নূহাও ওয়া ইবরাহীমা ওয়া জাআলনা ফী যুর্রিয়্যাতিহিমান নুবুওওয়াতা ওয়াল কিতাবা ফামিনহুম মুহতাদিও ওয়া কাছীরুম মিনহুম ফাসিকূন।  
অর্থ: আর অবশ্যই আমি নূহ ও ইবরাহীমকে রাসুলরূপে পাঠিয়েছিলাম এবং তাদের বংশধরদের মধ্যে নবুওয়াত ও কিতাব দিয়েছিলাম। তারপর তাদের (সন্তানদের) মধ্যে কেউ কেউ সঠিক পথ অবলম্বনকারী ছিল, আর তাদের অধিকাংশই ছিল ফাসিক।

**27.** ثُمَّ قَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيۡنَا بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَۖ وَجَعَلۡنَا فِي قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأۡفَةٗ وَرَحۡمَةٗۚ وَرَهۡبَانِيَّةً ٱبۡتَدَعُوهَا مَا كَتَبۡنَٰهَا عَلَيۡهِمۡ إِلَّا ٱبۡتِغَآءَ رِضۡوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوۡهَا حَقَّ رِعَايَتِهَاۖ فَـَٔاتَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ مِنۡهُمۡ أَجۡرَهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ছুম্মা কাফ্ফাইনা আলা আছারিহিম বিরুসুলিনা ওয়া কাফ্ফাইনা বিঈসাব নি মারয়ামা ওয়া আতাইনাহুল ইনজীলা ওয়া জাআলনা ফী কুলূবিল লাযীনাত তাবাঊহু রাফাতাও ওয়া রাহমাতাও ওয়া রাহবানিয়্যাতানিব তাদাঊহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লাব তিগাআ রিদওয়ানিল্লাহি ফামা রাআওহা হাক্কা রিআয়াতিহা ফা আতাইনাল লাযীনা আমানূ মিনহুম আজরাহুম ওয়া কাছীরুম মিনহুম ফাসিকূন।  
অর্থ: অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণ করে আমি একের পর এক আমার রাসূলদের পাঠিয়েছি। আর তাদের পরেই মারইয়াম-পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং তাকে ইনজিল প্রদান করেছি। যারা তার অনুসরণ করেছিল, তাদের অন্তরে আমি দয়া ও করুণা সৃষ্টি করেছিলাম। আর বৈরাগ্যবাদ , তা তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রবর্তন করেছিল; আমি তা তাদের ওপর ফরজ করিনি। কিন্তু তারা এর যথাযথ হক আদায় করেনি। অতঃপর তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমি তাদের প্রতিদান দিয়েছি। আর তাদের অধিকাংশই ছিল ফাসিক।

**28.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَءَامِنُواْ بِرَسُولِهِۦ يُؤۡتِكُمۡ كِفۡلَيۡنِ مِن رَّحۡمَتِهِۦ وَيَجۡعَل لَّكُمۡ نُورٗا تَمۡشُونَ بِهِۦ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٢٨﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়া আমিনূ বিরাসূলিহী ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহী ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহী ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গাফূরুর রাহীম।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর রাসূল (মুহাম্মাদ)-এর প্রতি ঈমান আনো, তিনি স্বীয় রহমতে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন, আর তোমাদেরকে নূর দিবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

**29.** لِّئَلَّا يَعۡلَمَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَلَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّن فَضۡلِ ٱللَّهِ وَأَنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴿٢٩﴾  
উচ্চারণ: লিআল্লা ইয়ালামা আহলুল কিতাবি আল্লা ইয়াকদিরূনা আলা শাইইম মিন ফাদলিল্লাহি ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতীহি মাই ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।  
অর্থ: এটা (দ্বিগুণ পুরস্কার) এজন্যে যে, আহলে কিতাব যেন জেনে নিতে পারে, আল্লাহর অনুগ্রহের কোন বস্তুতেই তারা ক্ষমতা রাখে না। আর নিশ্চয় যাবতীয় অনুগ্রহ আল্লাহর হাতেই, যাকে ইচ্ছা তিনি তা দেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 57
- **নামের অর্থ:** লোহা
- **আয়াত সংখ্যা:** 29
- **নাযিলের স্থান:** মদিনা
- **নাযিলের ক্রম:** 94
- **পারা (জুয):** 27

## সূরা আল-হাদীদ পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে 25. আয়াতে থাকা “হাদীদ” শব্দ থেকে, যার অর্থ “লোহা”। এই আয়াতে জানানো হয়েছে, আল্লাহ লোহা পাঠিয়েছেন, যাতে প্রবল শক্তি এবং মানুষের জন্য উপকার রয়েছে।

সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে এবং এতে 29 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 57তম এবং এটি 27তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 94তম সূরা। “সাব্বাহা” অথবা “ইউসাব্বিহু” (তাসবীহ করে) ক্রিয়া দিয়ে শুরু হওয়া এবং “মুসাব্বিহাত” নামে পরিচিত সূরাগুলোর মধ্যে মুসহাফে এটি প্রথম। আল্লাহই প্রথম, শেষ, প্রকাশ্য ও গোপন, এই কথা জানানো তৃতীয় আয়াতটি আল্লাহর নামসমূহ সম্পর্কিত সবচেয়ে পরিচিত আয়াতগুলোর একটি।

## সূরা আল-হাদীদ নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মাদানী যুগে এমন সময়ে অবতীর্ণ হয়, যখন মুসলিমদের প্রাণ ও সম্পদ উভয় দিয়ে বড় ত্যাগ স্বীকার করা দরকার ছিল। 10. আয়াতে বলা হয়েছে, বিজয়ের আগে যারা ব্যয় ও যুদ্ধ করেছে, তারা পরে ব্যয় ও যুদ্ধকারীদের সমান নয়। অধিকাংশ মুফাসসির এখানে বিজয় বলতে মক্কা বিজয় বুঝিয়েছেন; কেউ কেউ হুদাইবিয়ার সন্ধি বলেছেন।

মুসলিমে আবদুল্লাহ ইবন মাসঊদের এই কথা বর্ণিত হয়েছে: “আমাদের ইসলাম গ্রহণ এবং ‘মুমিনদের হৃদয় আল্লাহর স্মরণে কোমল হওয়ার সময় কি আসেনি?’ আয়াতের মাধ্যমে সতর্ক করার মধ্যে মাত্র চার বছর ছিল।” এই বর্ণনার ভিত্তিতে কিছু আলেম মনে করেছেন, সূরার একাংশ আরও আগে অবতীর্ণ হয়েছে; তবে অধিকাংশ আলেম সূরাটিকে মাদানী হিসেবে গ্রহণ করেন।

## সূরা আল-হাদীদ: বিষয়বস্তু

আসমান ও জমিনের সবকিছু আল্লাহর তাসবীহ করে, এই কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। জোর দিয়ে বলা হয়েছে, রাজত্ব তাঁরই; তিনি প্রথম, শেষ, প্রকাশ্য ও গোপন; তিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং মানুষ যেখানেই থাকুক, তিনি তাদের সঙ্গে আছেন।

এরপর আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনতে এবং আল্লাহ আমানত হিসেবে যে সম্পদ দিয়েছেন, তা থেকে ব্যয় করতে আহ্বান করা হয়েছে। যে আল্লাহকে উত্তম ঋণ দেয়, তাকে বহুগুণ প্রতিদান দেওয়া হবে বলে সুসংবাদ দেওয়া হয়েছে। কিয়ামতের দিনে মুমিনদের আলো তাদের সামনে ও ডানে ছুটবে, মুনাফিকরা তাদের কাছে আলো চাইবে এবং উভয়ের মাঝে একটি প্রাচীর তোলা হবে, এর দৃশ্য তুলে ধরা হয়েছে। মুমিনদের স্মরণ করানো হয়েছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় কোমল হওয়া উচিত। দুনিয়ার জীবন খেলাধুলা, বিনোদন, সাজসজ্জা, গর্ব ও সম্পদ-সন্তান নিয়ে প্রতিযোগিতামাত্র; বৃষ্টিতে সবুজ হয়ে পরে শুকিয়ে যাওয়া গাছপালার মতো, এ কথা বলা হয়েছে। প্রতিটি বিপদ আগে থেকেই একটি কিতাবে লেখা আছে বলে জানানো হয়েছে, যাতে হারানো জিনিসের জন্য অতিরিক্ত দুঃখ এবং পাওয়া জিনিস নিয়ে অহংকার না করা হয়। মানুষ যেন ন্যায় প্রতিষ্ঠা করে, সে জন্য নবীদের কিতাব ও মীযানসহ পাঠানো হয়েছে এবং লোহাও পাঠানো হয়েছে, এ কথা বর্ণিত হয়েছে। ঈসার অনুসারীরা পরে সন্ন্যাসপ্রথা উদ্ভাবন করেছিল, তা স্মরণ করানো হয়েছে। যারা আল্লাহকে ভয় করে ও রাসূলের প্রতি ঈমান আনে, তাদের তাঁর রহমতের দ্বিগুণ অংশ ও আলো দেওয়া হবে, এই কথা জানিয়ে সূরাটি শেষ হয়েছে।

## সূরা আল-হাদীদ: ফজিলত

ইরবায ইবন সারিয়া থেকে তিরমিযী, আবু দাউদ ও নাসাঈর বর্ণিত হাদীস অনুযায়ী, নবী (সা.) ঘুমানোর আগে তাসবীহের ক্রিয়া দিয়ে শুরু হওয়া “মুসাব্বিহাত” সূরাগুলো পড়তেন এবং বলতেন, “এগুলোতে এমন একটি আয়াত আছে, যা হাজার আয়াতের চেয়ে উত্তম।” এই সূরাগুলোর মধ্যে মুসহাফে হাদীদ প্রথম। তিরমিযী এই বর্ণনাকে “হাসান গরীব” বলেছেন।

কোন আয়াত বোঝানো হয়েছে, হাদীসে তা বলা হয়নি। কিছু আলেম বলেছেন, এটি হাদীদের তৃতীয় আয়াত হতে পারে, যার অর্থ “তিনিই প্রথম, শেষ, প্রকাশ্য ও গোপন এবং তিনি সবকিছু জানেন।”

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আল-হাদীদ তাফসীর

সূরা আল-হাদীদ: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: আসমান ও যমীনে থাকা আল্লাহর সৃষ্টিকুল তাঁর পবিত্রতা ও মাহত্ম্য বর্ণনা করেছে। তিনি সেই প্ররাক্রমশালী যাঁকে কেউ পরাস্ত করতে পারে না। তিনি তাঁর সৃষ্টি ও পরিচালনায় প্রজ্ঞাবান।

**2.** তাফসীর: আসমান ও যমীনের রাজত্ব এককভাবে কেবল তাঁরই। তিনি যাকে জীবিত রাখতে চান রাখেন। আর যাকে মারতে চান মারেন। তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান; তাঁকে কোন কিছুই অপারগ করতে পারে না।

**3.** তাফসীর: তিনিই প্রথম; যাঁর পূর্বে কোন কিছু ছিলো না। তিনিই শেষ; যাঁর পর আর কিছুই থাকবে না। তিনিই প্রকাশ্য; যাঁর ঊর্ধ্বে কিছুই নেই। তিনিই অপ্রকাশ্য; যাঁর অপেক্ষা গভীরে অন্য কিছু নেই। তিনিই সর্ব বিষয়ে পরিজ্ঞাত; তাঁর বাইরে কোন কিছুই নেই।

**4.** তাফসীর: তিনি আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। যা রবিবার দিনে শুরু হয়েছে এবং শুক্রবারে শেষ হয়েছে। অথচ তিনি চোখের পলক অপেক্ষা কম সময়ে তা সৃষ্টি করতে সক্ষম। অতঃপর তিনি তাঁর সাথে মানানসই প্রক্রিয়ায় আরশের উপর গমন করেন ও সমুন্নত হোন। তিনি যমীনে যে সব বারি ও বীজ প্রবেশ করে তা জানেন এবং তা থেকে যে সব শস্য ও খনিজ দ্রব্য উদ্গত হয় তাও জানেন। আবার তিনি আসমান থেকে যে বৃষ্টি, ওহী ইত্যাদি নাযিল হয় এবং আসমানে যে সব ফিরিশতা, বান্দাদের আমল ও আত্মাগুলো উত্থিত হয় তাও জানেন। হে লোক সকল! তোমরা যেখানেই থাকো না কেন তিনি তাঁর জ্ঞানের মাধ্যমে তোমাদের সাথেই রয়েছেন। তাঁর নিকট তোমাদের কোন কিছুই গোপন নেই। বস্তুতঃ আল্লাহ তোমাদের সকল কাজের সর্বদ্রষ্টা। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন নেই এবং অচিরেই তিনি তোমাদেরকে সেগুলোর বদলা দিবেন।

**5.** তাফসীর: আসমান ও যমীনসমূহের রাজত্ব এককভাবে তাঁরই। এককভাবে তাঁর দিকেই সকল বিষয় প্রত্যাবর্তিত হবে। ফলে তিনি কিয়ামত দিবসে সৃষ্টিকুলের হিসাব গ্রহণ করবেন এবং তাদের আমলের প্রতিদান দিবেন।

**6.** তাফসীর: তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন। ফলে অন্ধকার ছেয়ে যায় এবং মানুষ নিদ্রা যাপন করে। তেমনিভাবে তিনি দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করেন ফলে আলো বিস্তার লাভ করে এবং লোকজন তাদের কাজে সক্রিয় হয়। তিনি স্বীয় বান্দাদের বক্ষদেশের বিষয়ে পরিজ্ঞাত। তাঁর নিকট এর কিছুই গোপন থাকে না।

**7.** তাফসীর: তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের উপর। আর যে সব সম্পদে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন সেগুলোকে তাঁর বিধান অনুযায়ী ব্যয় করো। বস্তুতঃ তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে এবং তাদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করেছে তাদের জন্য তাঁর নিকট রয়েছে মহা প্রতিদান তথা জান্নাত।

**8.** তাফসীর: কোন্ বস্তু তোমাদেরকে আল্লাহর উপর ঈমান আনয়নে বাধা দেয়?! অথচ রাসূল তোমাদেরকে আল্লাহর প্রতি আহŸান করছেন। যেন তোমরা নিজেদের মহান রবের প্রতি ঈমান আনয়ন করো। বস্তুতঃ তিনি তোমাদের নিকট থেকে তোমাদেরকে আপন পিতার পৃষ্ঠ থেকে বের করার সময় অঙ্গীকার গ্রহণ করেছেন যে, তোমরা তাঁর উপর ঈমান আনয়ন করবে যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাকো।

**9.** তাফসীর: তিনিই সেই আল্লাহ যিনি তাঁর বান্দাহ মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছেন। যাতে তিনি তোমাদেরকে কুফরী ও অজ্ঞতার অন্ধকার থেকে ঈমান ও জ্ঞানের আলোর দিকে বের করে নিয়ে আসেন। বস্তুতঃ আল্লাহ তোমাদের উপর দয়াবান ও করুণাশীল। কেননা, তিনি তোমাদের নিকট পথ প্রদর্শক ও সুসংবাদ দাতা হিসাবে তাঁর নবীকে প্রেরণ করেছেন।

**10.** তাফসীর: কোন্ বস্তু তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করা থেকে বিরত রাখে?! অথচ আসমান ও যমীনের সর্বস্বত্ব আল্লাহর। হে মুমিন সম্প্রদায়! তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে স্বীয় সম্পদ ব্যয় করেছে এবং ইসলামের সাহায্যের উদ্দেশ্যে আল্লাহর পথে ব্যয় করেছে আর যে পরে ব্যয় করেছে এবং কাফিরদের সাথে যুদ্ধ করেছে তাদের উভয় সমান হতে পারে না। বিজয়ের পূর্বে যারা আল্লাহর পথে ব্যয় ও যুদ্ধ করেছে তারা আল্লাহর নিকট ওদের তুলনায় অধিক মর্যাদাবান যারা বিজয়ের পর আল্লাহর পথে ব্যয় ও কাফিরদের সাথে যুদ্ধ করেছে। তবে আল্লাহ উভয় পক্ষের সাথে জান্নাতের অঙ্গীকার করেছেন। বস্তুতঃ আল্লাহ তোমাদের সকল কাজ সম্পর্কে অবগত। তাঁর নিকট তোমাদের কোন কাজই গোপন নয়। অচিরেই তিনি তোমাদেরকে এর বদলা দিবেন।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: কে এমন আছে যে নিজ সম্পদকে আল্লাহর উদ্দেশ্যে খুশী মনে ব্যয় করবে, ফলে আল্লাহ তার ব্যয়িত সম্পদের বহু গুণ বেশী প্রতিদান দিবেন। আর তার জন্য থাকবে কিয়ামত দিবসে সম্মানজনক প্রতিদান তথা জান্নাত?!

**12.** তাফসীর: সে দিন আপনি দেখতে পাবেন মু’মিন পুরুষ ও মহিলাদের সম্মুখ পানে ও ডান দিকে তাদের জ্যোতি চলছে এবং তাদেরকে সে দিন বলা হবে, তোমাদের জন্য আজ এমন উদ্যানসমূহের সুসংবাদ যেগুলোর অট্টালিকা ও বৃক্ষরাজির তলদেশ দিয়ে নদী-নালা প্রবাহিত। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। এ প্রতিদানই হলো মহা বিজয়। যার সাথে কোন বিজয়ের তুলনা হয় না।

**13.** তাফসীর: সে দিন মুনাফিক নারী ও পুরুষরা ঈমানদারদেরকে বলবে: তোমরা আমাদের জন্য অপেক্ষা করো। যাতে করে আমরা তোমাদের আলো থেকে কিছু গ্রহণ করতে পারি। যা আমাদেরকে পুলসিরাত পার হতে সহযোগিতা করবে। তখন মুনাফিকদেরকে ঠাট্টার ছলে বলা হবে, তোমরা নিজেদের পেছনের দিকে ফিরে গিয়ে পথ দেখার জন্য আলো অন্বেষণ করো। তখন তাদের সামনে প্রাচীর দেয়া হবে। উক্ত প্রাচীরে রয়েছে এমন দরজা যার ভিতরের দিক যেটি মুমিনদের নিকটবর্তী তাতে রয়েছে রহমত। আর বাইরের দিক যেটি মুনাফিকদের নিকটবর্তী তাতে রয়েছে শাস্তি।

**14.** তাফসীর: তখন মুনাফিকরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, আমরা কি ইসলাম পালনে ও আনুগত্যের ক্ষেত্রে তোমাদের সাথে ছিলাম না?! মুসলমানরা তাদেরকে বলবে, হ্যাঁ, তোমরা আমাদের সাথেই ছিলে। তবে তোমরা মুনাফিকীর মাধ্যমে নিজেদের নফসকে আক্রান্ত করে সেটিকে ধ্বংস করে দিয়েছো। আর তোমরা মুমিনদের ব্যাপারে অপেক্ষমাণ থাকতে যেন তারা পরাজিত হয়। ফলে তোমরা কুফরীর ঘোষণা দিবে এবং তোমরা আল্লাহ কর্তৃক মুমিনদেরকে সাহায্য করার ব্যাপারে ও পুনরুত্থানে সন্দেহ পোষণ করেছো। আর তোমাদেরকে মিথ্যা লোভ-লালসা ধোঁকা দিয়েছে। অবশেষে এ অবস্থাতেই তোমাদের নিকট মৃত্যু এসে পৌঁছেছে এবং শয়তান তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিয়েছে।

**15.** তাফসীর: তাই হে মুনাফিকরা! আজকের দিন তোমাদের থেকে আল্লাহর শাস্তি হতে রেহাই পাওয়ার জন্য কোনরূপ মুক্তিপণ গ্রহণ করা হবে না। আর না ওদের নিকট থেকে গ্রহণ করা হবে যারা সঘোষিতভাবে আল্লাহকে অস্বীকার করেছে। বস্তুতঃ তোমাদের ও কাফিরদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। সেটি তোমাদের অধিক যোগ্য। আর তোমরাও সেটির অধিক যোগ্য। যা কতোই না নিকৃষ্ট ঠিকানা।

**16.** তাফসীর: যারা আল্লাহ ও তদীয় রাসূলে ঈমান এনেছে তাদের কি এখনও সময় আসেনি যে, মহান আল্লাহর স্মরণে ও কুরআনে অবতীর্ণ সুসংবাদ কিংবা দুঃসংবাদ দ্বারা তাদের অন্তর প্রশান্ত ও বিগলিত হবে?! আর তারা যেন তাদের পূর্বে যে সব ইহুদীদেরকে তাওরাত প্রদান করা হয়েছিলো এবং যে সব খ্রিস্টানদেরকে ইঞ্জীল প্রদান করা হয়েছিলো তাদের মত শক্ত অন্তরের না হয়ে যায়। বস্তুতঃ তাদের ও নবীদের আগমনের মেয়াদ দীর্ঘ হয়ে যাওয়ার কারণে তাদের অন্তর রূঢ় হয়ে যায়। আর তাদের অনেকেই ছিলো আল্লাহর আনুগত্য থেকে তাঁর অবাধ্যতার দিকে বেরিয়ে আসা লোক।

**17.** তাফসীর: জেনে রেখো, আল্লাহ যমীনকে খরার পর শস্যাদি উদ্গত করার মাধ্যমে জীবিত করেন। হে লোক সকল! আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহর ক্ষমতা ও একত্ববাদের প্রমাণবাহী দলীল প্রমাণাদি স্পষ্টভাবে বাতলে দিয়েছি। যাতে তোমরা সেগুলো আয়ত্ব করতে পারো। ফলে তোমরা জানবে যে, যিনি শুষ্ক যমীনকে সজীব করলেন তিনি তোমাদেরকে মৃত্যুর পর পুনরুত্থানে সক্ষম। তেমনিভাবে তিনি তোমাদের শক্ত অন্তরগুলোকেও বিগলিত করতে সক্ষম।

**18.** তাফসীর: যে সব পুরুষ ও মহিলা কোনরূপ খোঁটা ও কষ্ট না দিয়ে খুশী মনে নিজেদের সম্পদ থেকে ব্যয় করে তাদের আমলের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করা হবে। তথা একটি পুণ্য দশ থেকে সাত শত এমনকি আরো অধিক হারে দেয়া হবে। তাদের জন্য এর সাথে আরো থাকবে সম্মানী প্রতিদান তথা জান্নাত।

**19.** তাফসীর: যারা আল্লাহ ও তদীয় রাসূলদের উপর কোনরূপ পার্থক্য ব্যতিরেকে ঈমান এনেছে তারাই সিদ্দীক ও স্বীয় রবের নিকট সাক্ষ্য প্রদানকারী। তাদের জন্য রয়েছে তাদের উদ্দেশ্যে প্রস্তুত সম্মানী প্রতিদান। আর তাদের জন্য রয়েছে তাদের সেই জ্যোতি যা কিয়ামত দিবসে তাদের সম্মুখ পানে ও ডানে চলবে। আর যারা আল্লাহ ও তদীয় রাসূলকে এবং আমার রাসূলের উপর অবতীর্ণ আমার আয়াতসমূহকে অস্বীকার করবে তারা হবে জাহান্নামী। তারা সেখানে কিয়ামত দিবসে চিরস্থায়ীভাবে অবস্থানের জন্য প্রবেশ করবে। আদৗ সেখান থেকে তারা বের হবে না।

**20.** তাফসীর: জেনে রেখো, দুনিয়ার জীবন কেবল খেল-তামাশা ও অবহেলার। যাকে নিয়ে শরীর খেলা করে ও অন্তর উদাসীনতা প্রদর্শন করে। আর সৌন্দর্যের যাকে দিয়ে তোমরা সাজগোজ করো। আর রাজত্ব ও সম্পদ নিয়ে তোমাদের পারস্পরিক অহঙ্কারের। আর ধন-সম্পদ ও সন্তানদের প্রাচুর্য নিয়ে গৌরবের। যেমন বৃষ্টি দ্বারা উদ্গত শস্য দেখে কৃষক আনন্দিত হয় অতঃপর কিছু দিন পরেই এই সবুজ শস্য শুকিয়ে যায়। ফলে হে দর্শক! তুমি সেটিকে সবুজের পর হলুদ বর্ণ দেখতে পাও। অতঃপর আল্লাহ সেটিকে খড়কুটো বনান যা চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। পরকালে কাফির ও মুনাফিকদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে তাঁর মুমিন বান্দাদের জন্য রয়েছে ক্ষমা ও সন্তুষ্টি। বস্তুতঃ দুনিয়ার জীবন তো কেবল ক্ষণস্থায়ী সম্পদ; যা টিকে থাকার নয়। ফলে যে ব্যক্তি তার ক্ষয়প্রাপ্ত সম্পদকে পরকালের চিরস্থায়ী ভোগ-সমাগ্রীর উপর প্রাধান্য দিলো সে ক্ষয়প্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত।

### আয়াত 21-29: তাফসীর

**21.** তাফসীর: তোমরা সে সব নেক আমলের প্রতি অগ্রসর হও যদ্বারা তোমরা নিজেদের পাপের ক্ষমা লাভ করতে সক্ষম হবে। তথা তাওবাসহ অন্যান্য নৈকট্যের বিষয়াদি। যাতে করে এগুলোর মাধ্যমে সেই জান্নাত লাভ করতে সক্ষম হও যার প্রস্থ হলো আসমান ও যমীন বরাবর। এই জান্নাত আল্লাহ ওদের উদ্দেশ্যে তৈরী করেছেন যারা তাঁর উপর ও তাঁর রাসূলগণের উপর ঈমান আনয়ন করেছে। বস্তুতঃ উক্ত প্রতিদান আল্লাহর অনুগ্রহ মাত্র। তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তা দান করেন। মহান আল্লাহ স্বীয় মু’মিন বান্দাদের প্রতি মহা অনুগ্রহশীল।

**22.** তাফসীর: যমীনে খরাসহ অন্য যতো বিপর্যয় ঘটে কিংবা নিজেদের মধ্যে যে সব আপদ সংঘটিত হয় তা সৃষ্টির পূর্বে লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। বস্তুতঃ এটি আল্লাহর জন্য সহজ।

**23.** তাফসীর: এটি এ জন্য যে, যাতে করে হে মানব সমাজ! তোমরা হারানো বিষয়ের উপর দুশ্চিন্তাগ্রস্ত না হও। আর তিনি যে নিয়ামত দিয়েছেন তাতে অহঙ্কারমূলক আনন্দে ফেটে না পড়ো। বস্তুতঃ আল্লাহ মানুষকে যা দান করেছেন তাতে কোন অহঙ্কারী দাম্ভিককে তিনি পছন্দ করেন না।

**24.** তাফসীর: যারা তাদের উপর যা ব্যয় করা ফরয তাতে কর্পণ্য করে এবং অন্যদেরকে কার্পণ্যের নির্দেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নেয় সে আদৗ আল্লাহর কোন ক্ষতি সাধন করতে পারবে না। বরং সে কেবল তার নিজেরই ক্ষতি করবে। আল্লাহই ধনাঢ্য। ফলে তিনি নিজ বান্দাদের আনুত্যের প্রতি মুখাপেক্ষী নন। তিনি সর্বাবস্থায় প্রশংসিত।

**25.** তাফসীর: অবশ্যই আমি নিজ রাসূলগণের প্রতি সুস্পষ্ট দলীল ও মহান প্রমাণাদি অবতীর্ণ করেছি এবং আমি তাঁদের সাথে কিতাবও অবতীর্ণ করেছি। তেমনিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পরিমাপক অবতীর্ণ করেছি। যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সেই সাথে আমি শক্ত ও সুদৃঢ় লোহা অবতীর্ণ করেছি। তা থেকে অস্ত্র তৈরী করা হয় এবং তাতে রয়েছে মানুষের জন্য তাদের শিল্প ও পেশার উপকারিতাসমূহ। আর যাতে আল্লাহ বান্দাদের অবগতির জন্য নিশ্চিত হন যে, তাঁকে ও তাঁর রাসূলদেরকে কে সাহায্য করে। অবশ্যই আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। তাঁকে কোন কিছুই পরাস্ত করতে পারে না। আর না কোন কিছু তাঁকে অপারগ করতে পারে।

**26.** তাফসীর: আমি নূহ ও ইবরাহীম (আলাইহিমাস-সালাম)কে রাসূল বানিয়ে পাঠিয়েছি এবং তাঁদের সন্তানদেরকে নবুওয়াত ও অবতীর্ণ কিতাবাদি উপহার দিয়েছি। ফলে তাঁদের সন্তানদের মধ্যকার কেউ সরল পথ পেয়ে তাওফীকপ্রাপ্ত হয়েছে। আবার তাদের মধ্যকার অনেকেই আল্লাহর আনুগত্যের বাইরে রয়েছে।

**27.** তাফসীর: অতঃপর আমি আমার রাসূলগণকে প্রেরণ করি। আমি তাঁদেরকে নিজেদের জাতির নিকট একের পর এক প্রেরণ করতে থাকি। এরপর ঈসা ইবনু মারইয়ামকে প্রেরণ করি ও তাঁকে ইঞ্জিল প্রদান করি। যারা তাঁর উপর ঈমান আনয়ন করেছে ও তাঁর অনুগত হয়েছে তাদের অন্তরে আমি দয়া-মায়া ঢেলে দিয়েছি। ফলে তারা পরস্পর ভালোবাসা ও দয়া-মায়ার বন্ধনে আবদ্ধ ছিলো। তবে তারা নিজেদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি উদ্ভাবন করে। ফলে তারা নিজেদের জন্য হালাল কিছু কাজ পরিত্যাগ করলো যথা বিবাহ ও যাবতীয় উপভোগ। যা আমি তাদের নিকট কামনা করি নি। বরং তারা দ্বীনের মধ্যে নব উদ্ভাবন স্বরূপ নিজেদেরকে এতে বাধ্য করলো। বস্তুতঃ আমি তাদের নিকট কেবল আল্লাহর সন্তুষ্টি কমনার দাবি রেখেছিলাম। কিন্তু তারা তা করলো না। তাই তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে তাদের প্রতিদান দিয়েছি। কিন্তু তাদের মধ্যকার অনেকেই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যা নিয়ে আগমন করেছেন সে ব্যাপারে আল্লাহর আনুগত্যের বাইরে।

**28.** তাফসীর: হে আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর প্রবর্তিত বিষয়ে আমলকারীরা! তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো এবং তাঁর রাসূলের উপর ঈমান আনয়ন করো। তাহলে তিনি তোমাদেরকে তোমাদের কর্তৃক মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও পূর্ববর্তী রাসূলগণের উপর ঈমান আনয়নের দ্বিগুণ প্রতিদান দিবেন। তিনি তোমাদের উদ্দেশ্যে এমন জ্যোতি প্রদান করবেন যদ্বারা তোমরা দুনিয়ার জীবনে সঠিক পথ দেখো এবং কিয়ামত দিবসে তদ্বারা পুলসিরাতের আলো গ্রহণ করতে পারো। উপরন্তু তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন। ফলে তা গোপন করবেন। এমনকি তোমাদেরকে সেগুলোর দরুন পাকড়াও করবেন না। বস্তুতঃ আল্লাহ বান্দাদের প্রতি ক্ষমাশীল ও দয়াপরবশ।

**29.** তাফসীর: হে মুমিনরা! আমি বিশদভাবে তোমাদের উদ্দেশ্যে আমার প্রস্তুতকৃত মহা অনুগ্রহ তথা বহু গুণে প্রবৃদ্ধ প্রতিদানের কথা বলে দিয়েছি। যাতে করে পূর্বেকার ইহুদি ও খ্রিস্টান রূপী আহলে কিতাব জানতে পারে যে, তারা আল্লাহর অনুগ্রহের ব্যাপারে এমন কোন ক্ষমতা রাখে না যে, তারা যাকে ইচ্ছা কিছু দিয়ে দিবে আর যাকে ইচ্ছা কোন কিছু থেকে বিরত রাখবে। তারা যেন জানতে পারে যে, অনুগ্রহ বলতে সবই মহান আল্লাহর হাতে। তিনি তাঁর বান্দাদের মধ্যকার যাকে ইচ্ছা তা দান করেন। বস্তুতঃ আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। যদ্বারা তিনি তাঁর বান্দাদের মধ্যকার যাকে ইচ্ছা অধিকারী করেন।

## সূরা আল-হাদীদ সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আল-হাদীদ কত আয়াতের সূরা?

সূরা আল-হাদীদ মোট 29 আয়াতের সূরা।

### আল-হাদীদ নামের অর্থ কী?

আল-হাদীদ নামের অর্থ “লোহা”।

### সূরা আল-হাদীদ মাক্কী না মাদানী?

সূরা আল-হাদীদ একটি মাদানী সূরা, অর্থাৎ এটি মদিনা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 94 নম্বর সূরা।

### সূরা আল-হাদীদ কোন পারায়?

সূরা আল-হাদীদ রয়েছে 27 নম্বর পারায়।

### সূরা আল-হাদীদ কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-হাদীদ কুরআনের 57 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-ওয়াকিয়া এবং পরে সূরা আল-মুজাদালা।

### এখানে কি সূরা আল-হাদীদ শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-হাদীদ রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 56. আল-ওয়াকিয়া](https://yasinsurah.com/bn/sura-al-waqiah/)
- [পরের সূরা 58. আল-মুজাদালা](https://yasinsurah.com/bn/sura-al-mujadilah/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
