# সূরা আল-হুজুরাত الحجرات

> সূরা আল-হুজুরাত (কক্ষসমূহ) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মদীনায় অবতীর্ণ সূরা হুজুরাত…

উৎস: https://yasinsurah.com/bn/sura-al-hujurat/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 49 নম্বর সূরা · পারা 26

18 আয়াত · মাদানী · নাযিলের ক্রমে 106 নম্বর নম্বর

মদীনায় অবতীর্ণ সূরা হুজুরাত 18 আয়াতের। এতে নবী (সা.)-এর প্রতি আদব, সংবাদ যাচাই, মুমিনদের মধ্যে শান্তি ও ভ্রাতৃত্ব এবং সমাজজীবনকে ক্ষতিগ্রস্ত করে এমন আচরণ থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে।

## সূরা আল-হুজুরাত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيِ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ﴿١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তুকাদ্দিমূ বাইনা ইয়াদায়িল্লাহি ওয়া রাসূলিহী ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামীউন আলীম।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে অগ্রবর্তী হয়ো না এবং তোমরা তাঁকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

**2.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَرۡفَعُوٓاْ أَصۡوَٰتَكُمۡ فَوۡقَ صَوۡتِ ٱلنَّبِيِّ وَلَا تَجۡهَرُواْ لَهُۥ بِٱلۡقَوۡلِ كَجَهۡرِ بَعۡضِكُمۡ لِبَعۡضٍ أَن تَحۡبَطَ أَعۡمَٰلُكُمۡ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ ﴿٢﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তারফাঊ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারূ লাহূ বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরূন।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা নবীর আওয়াজের ওপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বল, তাঁর সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না। এ আশঙ্কায় যে তোমাদের সকল আমল-নিষ্ফল হয়ে যাবে; অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না।

**3.** إِنَّ ٱلَّذِينَ يَغُضُّونَ أَصۡوَٰتَهُمۡ عِندَ رَسُولِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱمۡتَحَنَ ٱللَّهُ قُلُوبَهُمۡ لِلتَّقۡوَىٰۚ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٌ عَظِيمٌ ﴿٣﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ইয়াগুদ্দূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল লাযীনাম তাহানাল্লাহু কুলূবাহুম লিত তাকওয়া লাহুম মাগফিরাতুও ওয়া আজরুন আযীম।  
অর্থ: নিশ্চয় যারা আল্লাহর রাসূলের নিকট নিজেদের আওয়াজ অবনমিত করে, আল্লাহ তাদেরই অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান (জান্নাত)।

**4.** إِنَّ ٱلَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَآءِ ٱلۡحُجُرَٰتِ أَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা ইউনাদূনাকা মিও ওয়ারাইল হুজুরাতি আকছারুহুম লা ইয়াকিলূন।  
অর্থ: নিশ্চয় যারাআপনার কক্ষসমূহের বাইরে থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে, তাদের অধিকাংশই বুঝে না।

**5.** وَلَوۡ أَنَّهُمۡ صَبَرُواْ حَتَّىٰ تَخۡرُجَ إِلَيۡهِمۡ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া লাও আন্নাহুম সাবারূ হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম ওয়াল্লাহু গাফূরুর রাহীম।  
অর্থ: হে রাসূল! তুমি তাদের কাছে বের হয়ে আসা পর্যন্ত যদি তারা ধৈর্যধারণ করত, তাহলে সেটাই তাদের জন্য উত্তম হতো। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

**6.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن جَآءَكُمۡ فَاسِقُۢ بِنَبَإٖ فَتَبَيَّنُوٓاْ أَن تُصِيبُواْ قَوۡمَۢا بِجَهَٰلَةٖ فَتُصۡبِحُواْ عَلَىٰ مَا فَعَلۡتُمۡ نَٰدِمِينَ ﴿٦﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানূ আন তুসীবূ কাওমাম বিজাহালাতিন ফাতুসবিহূ আলা মা ফাআলতুম নাদিমীন।  
অর্থ: হে মুমিনগণ! যদি কোন ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে (সংবাদ মিথ্যা সাব্যস্ত হলে) তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।

**7.** وَٱعۡلَمُوٓاْ أَنَّ فِيكُمۡ رَسُولَ ٱللَّهِۚ لَوۡ يُطِيعُكُمۡ فِي كَثِيرٖ مِّنَ ٱلۡأَمۡرِ لَعَنِتُّمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ حَبَّبَ إِلَيۡكُمُ ٱلۡإِيمَٰنَ وَزَيَّنَهُۥ فِي قُلُوبِكُمۡ وَكَرَّهَ إِلَيۡكُمُ ٱلۡكُفۡرَ وَٱلۡفُسُوقَ وَٱلۡعِصۡيَانَۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلرَّٰشِدُونَ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়ালামূ আন্না ফীকুম রাসূলাল্লাহি লাও ইউতীউকুম ফী কাছীরিম মিনাল আমরি লাআনিত্তুম ওয়া লাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহূ ফী কুলূবিকুম ওয়া কার্রাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসূকা ওয়াল ইসয়ানা উলাইকা হুমুর রাশিদূন।  
অর্থ: আর তোমরা জেনে রেখো যে, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিতো, তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে। কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন। আর তোমাদের কাছে কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। তারাই তো সত্য পথপ্রাপ্ত।

**8.** فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَنِعۡمَةٗۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿٨﴾  
উচ্চারণ: ফাদলাম মিনাল্লাহি ওয়া নিমাতাও ওয়াল্লাহু আলীমুন হাকীম।  
অর্থ: এটা আল্লাহর পক্ষ থেকে করুণা ও নি‘আমত স্বরূপ। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

**9.** وَإِن طَآئِفَتَانِ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٱقۡتَتَلُواْ فَأَصۡلِحُواْ بَيۡنَهُمَاۖ فَإِنۢ بَغَتۡ إِحۡدَىٰهُمَا عَلَى ٱلۡأُخۡرَىٰ فَقَٰتِلُواْ ٱلَّتِي تَبۡغِي حَتَّىٰ تَفِيٓءَ إِلَىٰٓ أَمۡرِ ٱللَّهِۚ فَإِن فَآءَتۡ فَأَصۡلِحُواْ بَيۡنَهُمَا بِٱلۡعَدۡلِ وَأَقۡسِطُوٓاْۖ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনীনাক তাতালূ ফা আসলিহূ বাইনাহুমা ফা ইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফীআ ইলা আমরিল্লাহি ফা ইন ফাআত ফা আসলিহূ বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতূ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতীন।  
অর্থ: আর যদি মু’মিনদের দু’দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের একদল অপর দলের ওপর বাড়াবাড়ি করে, তাহলে যে দলটি সীমালঙ্ঘন করবে, তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো; যতক্ষণ না সে দলটি আল্লাহর বিধানের দিকে ফিরে আসে। তারপর যদি দলটি ফিরে আসে তাহলে তাদের উভয়ের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করো এবং ন্যায়বিচার করো। নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকারীদেরকে ভালোবাসেন।

**10.** إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ إِخۡوَةٞ فَأَصۡلِحُواْ بَيۡنَ أَخَوَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: ইন্নামাল মুমিনূনা ইখওয়াতুন ফা আসলিহূ বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামূন।  
অর্থ: নিশ্চয় মু’মিনরা পরস্পর (ইসলামের) ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ- মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।

**11.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَسۡخَرۡ قَوۡمٞ مِّن قَوۡمٍ عَسَىٰٓ أَن يَكُونُواْ خَيۡرٗا مِّنۡهُمۡ وَلَا نِسَآءٞ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيۡرٗا مِّنۡهُنَّۖ وَلَا تَلۡمِزُوٓاْ أَنفُسَكُمۡ وَلَا تَنَابَزُواْ بِٱلۡأَلۡقَٰبِۖ بِئۡسَ ٱلِٱسۡمُ ٱلۡفُسُوقُ بَعۡدَ ٱلۡإِيمَٰنِۚ وَمَن لَّمۡ يَتُبۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿١١﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আই ইয়াকূনূ খাইরাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আই ইয়াকুন্না খাইরাম মিনহুন্না ওয়া লা তালমিযূ আনফুসাকুম ওয়া লা তানাবাযূ বিল আলকাবি বিসাল সমুল ফুসূকু বাদাল ঈমানি ওয়া মাল লাম ইয়াতুব ফা উলাইকা হুমুয যালিমূন।  
অর্থ: তোমাদের কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে ঠাট্টা-বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর নারীরাও যেন অন্য নারীদেরকে ঠাট্টা-বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট! আর যারা (এ সব পাপাচার থেকে) তাওবা করে না, তারাই তো যালিম।

**12.** يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱجۡتَنِبُواْ كَثِيرٗا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعۡضَ ٱلظَّنِّ إِثۡمٞۖ وَلَا تَجَسَّسُواْ وَلَا يَغۡتَب بَّعۡضُكُم بَعۡضًاۚ أَيُحِبُّ أَحَدُكُمۡ أَن يَأۡكُلَ لَحۡمَ أَخِيهِ مَيۡتٗا فَكَرِهۡتُمُوهُۚ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٞ رَّحِيمٞ ﴿١٢﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহাল লাযীনা আমানুজ তানিবূ কাছীরাম মিনায যান্নি ইন্না বাদায যান্নি ইছমুও ওয়া লা তাজাস্সাসূ ওয়া লা ইয়াগতাব বাদুকুম বাদান আয়ুহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমূহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওওয়াবুর রাহীম।  
অর্থ: হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা বেশি বেশি অনুমান করা থেকে দূরে থাকো। নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবূলকারী, অসীম দয়ালু।

**13.** يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّا خَلَقۡنَٰكُم مِّن ذَكَرٖ وَأُنثَىٰ وَجَعَلۡنَٰكُمۡ شُعُوبٗا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓاْۚ إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٞ ﴿١٣﴾  
উচ্চারণ: ইয়া আয়্যুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিও ওয়া উনছা ওয়া জাআলনাকুম শুঊবাও ওয়া কাবাইলা লিতাআরাফূ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর।  
অর্থ: হে মানুষ! আমি তোমাদেরকে একজন পুরুষ (আদম) ও একজন নারী (হাওয়া) থেকে সৃষ্টি করেছি। আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত।

**14.** ۞ قَالَتِ ٱلۡأَعۡرَابُ ءَامَنَّاۖ قُل لَّمۡ تُؤۡمِنُواْ وَلَٰكِن قُولُوٓاْ أَسۡلَمۡنَا وَلَمَّا يَدۡخُلِ ٱلۡإِيمَٰنُ فِي قُلُوبِكُمۡۖ وَإِن تُطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتۡكُم مِّنۡ أَعۡمَٰلِكُمۡ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴿١٤﴾  
উচ্চারণ: কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনূ ওয়া লাকিন কূলূ আসলামনা ওয়া লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলূবিকুম ওয়া ইন তুতীউল্লাহা ওয়া রাসূলাহূ লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআন ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।  
অর্থ: বেদুঈনরা বলল: ‘আমরা ঈমান আনলাম।’ হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘তোমরা ঈমান আনোনি’; বরং তোমরা বলো: ‘আমরা আত্মসমর্পণ করলাম।’ আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে যথার্থ ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমলসমূহের প্রতিদান কিছুই ক্ষুণ্ন করবেন না। নিশ্চয় আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।

**15.** إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمۡ يَرۡتَابُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ ﴿١٥﴾  
উচ্চারণ: ইন্নামাল মুমিনূনাল লাযীনা আমানূ বিল্লাহি ওয়া রাসূলিহী ছুম্মা লাম ইয়ারতাবূ ওয়া জাহাদূ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি উলাইকা হুমুস সাদিকূন।  
অর্থ: মু’মিন তো তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি। আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরাই সত্যনিষ্ঠ (ঈমানদার)।

**16.** قُلۡ أَتُعَلِّمُونَ ٱللَّهَ بِدِينِكُمۡ وَٱللَّهُ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿١٦﴾  
উচ্চারণ: কুল আতুআল্লিমূনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ? অথচ আল্লাহ জানেন, যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে। আর আল্লাহ সকল কিছু সম্পর্কে সম্যক অবগত।’

**17.** يَمُنُّونَ عَلَيۡكَ أَنۡ أَسۡلَمُواْۖ قُل لَّا تَمُنُّواْ عَلَيَّ إِسۡلَٰمَكُمۖ بَلِ ٱللَّهُ يَمُنُّ عَلَيۡكُمۡ أَنۡ هَدَىٰكُمۡ لِلۡإِيمَٰنِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٧﴾  
উচ্চারণ: ইয়ামুন্নূনা আলাইকা আন আসলামূ কুল লা তামুন্নূ আলায়্যা ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: ‘তারা ইসলাম গ্রহণ করে তোমার ওপর অনুগ্রহ করেছে।’ হে রাসূল! তুমি বলো: ‘তোমরা ইসলাম গ্রহণ করে আমার ওপর অনুগ্রহ করেছো বলে মনে করো না; বরং তোমরা যদি নিজেদের দাবি অনুযায়ী প্রকৃতই ইসলামে দীক্ষিত হয়ে থাকো, তাহলে আল্লাহই তোমাদেরকে ঈমানের দিকে পরিচালিত করে তোমাদের ওপর বড়ো অনুগ্রহ করেছেন।’

**18.** إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: ইন্নাল্লাহা ইয়ালামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বাসীরুম বিমা তামালূন।  
অর্থ: নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েব সম্পর্কে অবগত আছেন। আর তোমরা যা কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 49
- **নামের অর্থ:** কক্ষসমূহ
- **আয়াত সংখ্যা:** 18
- **নাযিলের স্থান:** মদিনা
- **নাযিলের ক্রম:** 106
- **পারা (জুয):** 26

## সূরা আল-হুজুরাত পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে চতুর্থ আয়াতে থাকা “হুজুরাত” শব্দ থেকে, যার অর্থ “কক্ষসমূহ”। এই শব্দ মসজিদে নববীর পাশে নবী (সা.)-এর স্ত্রীদের বসবাসের কক্ষগুলোকে বোঝায়। আয়াতে বলা হয়েছে, যারা কক্ষগুলোর বাইরে থেকে নবী (সা.)-কে ডাকে, তাদের অধিকাংশই বোঝে না।

সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে এবং এতে 18 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 49তম এবং এটি 26তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 106তম সূরা। মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে সৃষ্টি করা হয়েছে যাতে তারা পরস্পর পরিচিত হয়, এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যে তাকওয়ায় সবচেয়ে অগ্রসর, এই কথা জানানো 13. আয়াত এই সূরায় রয়েছে।

## সূরা আল-হুজুরাত নাযিলের প্রেক্ষাপট

সূরাটি হিজরতের নবম বছরের কাছাকাছি “প্রতিনিধিদলের বছর” সময়ে অবতীর্ণ হয়, যখন আরব গোত্রগুলো প্রতিনিধিদল হিসেবে মদীনায় এসে নবী (সা.)-এর প্রতি আনুগত্য জানাত। সূত্রগুলোতে বর্ণিত হয়েছে, বনু তামীমের প্রতিনিধিদলের কিছু মানুষ নবী (সা.)-কে তাঁর কক্ষের বাইরে থেকে উচ্চস্বরে ডাকে; এই ঘটনা সম্পর্কে 4-5. আয়াত অবতীর্ণ হয়।

বুখারীর বর্ণনা অনুযায়ী, এই প্রতিনিধিদলের নেতা কাকে করা হবে তা নিয়ে আবু বকর ও উমরের মধ্যে মতভেদ হয়, তাঁদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায় এবং এই উপলক্ষে সূরার প্রথম আয়াতগুলো অবতীর্ণ হয়। তাফসীরের সূত্রে আরও বর্ণিত হয়েছে, সংবাদ যাচাই করার আদেশ দেওয়া 6. আয়াতটি বনু মুস্তালিক গোত্রের যাকাত সংগ্রহ করতে পাঠানো ওয়ালীদ ইবন উকবার আনা ভুল সংবাদ সম্পর্কে অবতীর্ণ হয়।

## সূরা আল-হুজুরাত: বিষয়বস্তু

মুমিনদের আল্লাহ ও তাঁর রাসূলের আগে না বাড়তে, নবী (সা.)-এর সামনে কণ্ঠস্বর উঁচু না করতে এবং নিজেদের মধ্যে যেমন উচ্চস্বরে কথা বলে, তেমনভাবে তাঁর সঙ্গে কথা না বলতে উপদেশ দিয়ে সূরাটি শুরু হয়েছে। বলা হয়েছে, যারা তাঁর কাছে কণ্ঠস্বর নিচু রাখে, তাদের হৃদয়কে তাকওয়ার জন্য পরীক্ষা করা হয়েছে।

এরপর কোনো ফাসিকের আনা সংবাদ যাচাই করার আদেশ দেওয়া হয়েছে, যাতে না জেনে কোনো সম্প্রদায়ের ক্ষতি করে পরে অনুতপ্ত হতে না হয়। মুমিনদের দুটি দল সংঘর্ষে জড়ালে ন্যায়ের সঙ্গে তাদের মীমাংসা করতে বলা হয়েছে এবং জানানো হয়েছে, মুমিনরা পরস্পর ভাই। এক দলের অন্য দলকে উপহাস করা, পরস্পরের দোষ ধরা ও মন্দ উপনামে ডাকা নিষিদ্ধ করা হয়েছে। অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকা, গোপন দোষ খোঁজ না করা এবং গীবত না করার আদেশ দেওয়া হয়েছে; গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করা হয়েছে এবং জাতি ও গোত্রে ভাগ করা হয়েছে পরস্পর পরিচয়ের জন্য, এ কথা জানানো হয়েছে। “আমরা ঈমান এনেছি” বলা বেদুঈনদের স্মরণ করানো হয়েছে, ঈমান এখনো তাদের হৃদয়ে প্রবেশ করেনি। প্রকৃত মুমিন তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি সন্দেহ ছাড়াই বিশ্বাস করে এবং সম্পদ ও প্রাণ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে; ঈমানের পথে আনা আল্লাহর অনুগ্রহ, এই কথা জানিয়ে সূরাটি শেষ হয়েছে।

## সূরা আল-হুজুরাত: ফজিলত

সূরা হুজুরাতের জন্য বিশেষ সওয়াব জানানো কোনো সহীহ বর্ণনা জানা যায় না। মুফাসসাল সূরাগুলো কোথা থেকে শুরু, তা নিয়ে মতভেদ আছে: ইবন কাসীর সূরা কাফকে সঠিক মত মনে করেন, আর একটি মত অনুযায়ী মুফাসসাল হুজুরাত থেকে শুরু। আহমাদ ইবন হাম্বলের ওয়াসিলা ইবন আসকা থেকে বর্ণিত হাদীসে নবী (সা.) তাওরাত, যাবূর ও ইনজিলের স্থলে তাঁকে দেওয়া সূরাগুলো গণনা করার পর বলেছেন, “আমাকে মুফাসসাল দিয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে।” শুআইব আল-আরনাঊত এর সনদকে হাসান এবং আলবানী হাদীসকে সহীহ বলেছেন।

সাহাবীদের ওপর সূরাটির প্রভাব সহীহ বর্ণনা থেকে জানা যায়। বুখারীর বর্ণনা অনুযায়ী দ্বিতীয় আয়াত নাযিল হওয়ার পর উমর (রা.) নবী (সা.)-এর সঙ্গে এত নিচু স্বরে কথা বলতেন যে নবী (সা.) তাঁকে আবার জিজ্ঞাসা করতেন, কী বলেছেন। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, সাবিত ইবন কাইস গলা উঁচু করার কারণে নিজের আমল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ঘরে বন্ধ হয়ে বসে থাকলে নবী (সা.) তাঁকে জান্নাতবাসীদের একজন হওয়ার সুসংবাদ দিয়েছিলেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আল-হুজুরাত তাফসীর

সূরা আল-হুজুরাত: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: হে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমরা কথায় কিংবা কাজে আল্লাহ ও তদীয় রাসূলের সামনে অগ্রসর হয়ো না। আর আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কথা শ্রবণ করেন এবং তোমাদের আচরণ সম্পর্কে জানেন। তাঁকে এ সবের কিছুই অতিক্রম করতে পারে না এবং অচিরেই তিনি এগুলোর প্রতিদান দিবেন।

**2.** তাফসীর: হে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমরা তাঁর রাসূলের সাথে আদব বজায় রেখে তাঁর সাথে কথা বলার সময় নিজেদের স্বরকে তাঁর স্বরের উপর উঁচু হতে দিও না। আর না নিজেদের পরস্পরের মতো তাঁর নাম ধরে ডাক দিবে বরং তাঁকে নবুওয়াত ও রিসালত সম্বন্ধ দ্বারা নরম ভাষায় ডাক দিবে। আশঙ্কা হয় যে, তোমাদের অজান্তেই নিজেদের আমল নষ্ট হয়ে যাবে।

**3.** তাফসীর: যারা আল্লাহর রাসূলের নিকট নিজেদের স্বরকে নিচু করে তাদের অন্তরকে আল্লাহ তাঁর তাকওয়ার উদ্দেশ্যে পরীক্ষা করেছেন এবং তাদেরকে এতদুদ্দেশ্যে খাঁটি করেছেন। তাদের জন্য রয়েছে তাদের পাপ মার্জনা। ফলে তিনি তাদেরকে পাকড়াও করবেন না। আর তাদের জন্য কিয়ামত দিবসে রয়েছে মহা প্রতিদান। সে দিন তিনি তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করাবেন।

**4.** তাফসীর: হে রাসূল! যেসব বেদুঈন আপনাকে আপনার স্ত্রীদের রুমের আড়াল থেকে অহŸান করে তাদের বেশীর ভাগই নির্বোধ।

**5.** তাফসীর: হে রাসূল! আপনাকে আপনার স্ত্রীদের ঘরের পেছন থেকে আহŸানকারীরা আপনার বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করে নিচু স্বরে আপনাকে সম্বোধন করতো তাহলে তা তাদের জন্য আপনাকে হুজরাসমূহের আড়াল থেকে আহŸান করা অপেক্ষা উত্তম হতো। যেহেতু এতে রয়েছে সম্মান ও মর্যাদাবোধ। বস্তুতঃ আল্লাহ তাদের মধ্য হতে কিংবা অন্যদের মধ্য হতে তাওবাকারীদের জন্য ক্ষমাশীল। তিনি তাদের মূর্খতার জন্য ক্ষমাশীল ও তাদের প্রতি দয়াপরবশ।

**6.** তাফসীর: হে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমাদের নিকট কোন ফাসিক ব্যক্তি কোন সম্প্রদায়ের ব্যাপারে কোন সংবাদ নিয়ে এলে তোমরা এর সত্যতা যাচাই করে নাও। আর তার সত্যায়নের ব্যাপারে তাড়াহুড়ো পরিহার করো। কেননা, আশঙ্কা রয়েছে যে, তোমরা যদি সত্যায়ন করো তাহলে আসল বিষয় না বুঝে কোন জাতির উপর অন্যায় আচরণ করতে পারো। অবশেষে সংবাদ মিথ্যা সাব্যস্ত হলে তোমরা লজ্জিত হবে।

**7.** তাফসীর: হে মুমিনরা! তোমরা জেনে রাখো যে, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। যাঁর উপর ওহী অবতীর্ণ হয়। তাই তোমরা মিথ্যা বলা থেকে সতর্ক থকো। কেননা, ওহী তোমাদের মিথ্যার সংবাদ তাঁকে জানিয়ে দিবে। তিনি তোমাদের সুবিধা সম্পর্কে বেশী জ্ঞাত। যদি তিনি তোমাদের প্রস্তাবে সাড়া দেন তাহলে তোমরা কষ্টে নিপতিত হবে। যা তিনি তোমাদের জন্য চান না। বরং আল্লাহ তাঁর অনুগ্রহে ঈমানের প্রতি তোমাদের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবং একে তোমাদের অন্তরে প্রিয় করে তুলেছেন। ফলে তোমরা ঈমান এনেছো। আর তিনি তোমাদের অন্তরে কুফরী, ফাসেকী ও তাঁর অবাধ্যতার প্রতি ঘৃণা জন্মিয়েছেন। বস্তুতঃ এই গুণে গুণান্বিতরা হলো হেদায়েতপ্রাপ্ত এবং সঠিক পথের অনুসারী।

**8.** তাফসীর: তোমাদের অন্তরে কল্যাণকর কাজের প্রতি ভালোবাসা এবং মন্দ কাজের প্রতি অনিহা সৃষ্টি এটি কেবল আল্লাহর অনুগ্রহ বৈ আর কিছুই নয়। যদ্বারা তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং এ নিয়ামত দ্বারা তিনি তোমাদেরকে ধন্য করেছেন। বস্তুতঃ আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে কে তাঁর নিআমতের শুকরিয়া আদায় করে তা জানেন। ফলে তিনি তাকে তাওফীক দ্বারা ধন্য করেন। আর তিনি প্রজ্ঞাবান বিধায় প্রত্যেক বস্তুকে তার স্ব স্ব অবস্থানে রাখেন।

**9.** তাফসীর: হে মুমিনরা! যদি মুসলমানদের দু’টি দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয় তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করবে। তাদের মতানৈক্যপূর্ণ বিষয়ে আল্লাহর শরীয়ত মান্য করার প্রতি আহŸান জানানোর মাধ্যমে। যদি তাদের কোন দল মীমাংসা অমান্য করে এবং সীমালঙ্ঘন করে তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীর সাথে সে পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না সে আল্লাহর বিধানের প্রতি ফিরে আসে। এতে যদি সে আল্লাহর বিধানের প্রতি ফিরে আসে তাহলে উভয়ের মাঝে ন্যায় ও ইনসাফের মাধ্যমে ফয়সালা করো। আর তাদের মধ্যকার ফায়সালায় ইনসাফ করো। বস্তুতঃ ফায়সালায় ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন।

**10.** তাফসীর: মু’মিনরা তো কেবল ইসলামের ভাই মাত্র। হে মু’মিনরা! ইসলামের এই ভ্রাতৃত্ব দাবি রাখে যে, তোমরা উভয় ঝগড়াকারীর মাঝে মীমাংসা করবে। আর তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো। আশা করা যায়, তিনি তোমাদেরকে দয়া করবেন।

### আয়াত 11-18: তাফসীর

**11.** তাফসীর: হে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমরা এক জাতি অপর জাতিকে নিয়ে ঠাট্টা করো না। হতে পারে ঠাট্টাকৃতরা আল্লাহর নিকট ঠাট্টাকারীদের চেয়ে উত্তম। বস্তুতঃ মূল্যায়ন তো তদ্বারাই হয়ে থাকে যা আল্লাহর নিকট রয়েছে। তেমনিভাবে কোন নারী গোষ্ঠী অপর নারী গোষ্ঠীকে নিয়ে ঠাট্টা করবে না। হতে পারে ঠাট্টাকৃতরা আল্লাহর নিকট ঠাট্টাকারীদের চেয়ে উত্তম। তোমরা নিজেদের ভাইদেরকে দোষারোপ করো না। কেননা, তারা তোমাদেরই মতো। আর না তোমরা একে অপরকে অপছন্দের কোন উপাধী দিয়ে সম্বোধন করবে। যেমন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আগমনের পূর্বে আনসারীরা তা করতো। তোমাদের মধ্যে যে এমনটি করবে সে পাপিষ্ঠ। বস্তুতঃ ঈমানের পর পাপের বৈশিষ্ট্য কতোইনা নিকৃষ্ট। আর যারা এ সব পাপাচার থেকে তাওবা করবে না তারাই নিজেদের নফসকে ধ্বংসের পথে ঠেলে দেয়ার মাধ্যমে নিজেদের উপর জুলুমকারী সম্প্রদায়।

**12.** তাফসীর: হে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমরা কোন ধরনের কারণ ও লক্ষণ ব্যতিরেকে বেশী বেশী কুধারণা থেকে বিরত থাকো। কেননা, যার বাহ্যিক আচরণ ভালো তার ব্যাপারে কুধারণা রাখা পাপ। তোমরা পেছন থেকে মু’মিনদের ছিদ্রান্বেষণ করো না। আরো বিরত থাকো কারো অপছন্দের কথা তার পেছনে উল্লেখ করা থেকে। কেননা, এর উদাহরণ হলো নিজ ভাইয়ের মরা লাশের মাংস ভক্ষণের ন্যায়। কেউ কি তার ভাইয়ের মরা লাশের মাংস ভক্ষণ করা পছন্দ করে? অতএব, তার গীবত করাকেও অপছন্দ করো। কেননা, এটি এর মতোই। আর তোমরা আল্লাহকে তাঁর আদেশ-নিষেধ মানার মাধ্যমে ভয় করো। অবশ্যই আল্লাহ তাঁর তাওবাকারী বান্দাদের তাওবা কবুল করেন এবং তিনি তাদেরকে দয়া করেন।

**13.** তাফসীর: হে মানব সম্প্রদায়! আমি তোমাদেরকে একজন পুরুষ তথা তোমাদের পিতা আদম ও একজন নারী তথা তোমাদের মাতা হাওয়া (আলাইহিমাস-সালাম) থেকে সৃষ্টি করেছি। ফলে তোমাদের বংশ এক। তাই বংশ নিয়ে কেউ কারো সাথে যেন অহংকার না করে। অতঃপর তোমাদেরকে বহু জাতি ও বিভিন্ন গোত্রে বিভক্ত করা হয়েছে। যেন একে অপরকে চিনতে পারো; পরস্পর অহংকারের জন্য নয়। কেননা, বিশেষত্ব কেবল তাকওয়ার মাধ্যমেই হয়ে থাকে। তাই তিনি বলেছেন “অবশ্যই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই বেশী সম্মানী যে যতো বেশী আল্লাহভীরু। অবশ্যই আল্লাহ তোমাদের ব্যাপারে অবগত। এমন কি তোমাদের পূর্ণতা কিংবা অপূর্ণতার খবরও তিনি রাখেন। তাঁর নিকট এ সবের কোন কিছুই গোপন থাকে না।

**14.** তাফসীর: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট কিছু গ্রাম্য লোক এসে বললো, আমরা আল্লাহ ও তদীয় রাসূলের উপর ঈমান এনেছি। হে রাসূল! আপনি তাদের উদ্দেশ্যে বলুন: তোমরা ঈমান আনো নি। বরং তোমরা বলো: আমরা নতি ও আনুগত্য স্বীকার করেছি মাত্র। বস্তুতঃ এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নি। তবে আশা করা যায় যে, তা প্রবেশ করবে। হে বেদুইনরা! তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো এবং হারাম বস্তু থেকে বিরত থাকার কাজে আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদের আমলের প্রতিদান থেকে কোন কিছুই কমাবেন না। আল্লাহ তাঁর তাওবাকারী বান্দাদের প্রতি ক্ষমাশীল ও অতি দয়াপরবশ।

**15.** তাফসীর: মু’মিন তো তারাই যারা আল্লাহ ও তদীয় রাসূলের উপর ঈমান এনেছে। অতঃপর তাদের ঈমানকে শিরক দ্বারা আচ্ছন্ন করে নি এবং নিজেদের জান, মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করতে কিছুতেই কার্পণ্য করে নি এ সব গুণে গুণান্বিতরা সত্যিকার ঈমানদার।

**16.** তাফসীর: হে রাসূল! আপনি এ সব বেদুইনকে বলুন, তোমরা কি আল্লাহকে তোমাদের দ্বীন সম্পর্কে জ্ঞান ও এর ধারণা দিতে চাও?! অথচ আল্লাহ আসমান ও যমীনের সব কিছুরই খবর জানেন। বস্তুতঃ আল্লাহ সর্ব বিষয়ে অবগত। তাঁর নিকট কোন কিছুই গোপন থাকে না। ফলে তিনি তোমাদের দ্বীনদারী সম্পর্কে অবগতির মুখাপেক্ষী নন।

**17.** তাফসীর: হে রাসূল! এ সব বেদুইন ইসলামে দীক্ষিত হওয়াতে আপনার উপর অনুগ্রহ প্রদর্শন করছে। আপনি বলুন, তোমরা আল্লাহর দ্বীনে দীক্ষিত হওয়াতে আমার উপর অনুগ্রহ প্রদর্শন করো না। কেননা, এতে কোন উপকার হলে তোমাদেরই হবে। বরং তোমরা যদি নিজেদের দাবি অনুযায়ী প্রকৃতই ইসলামে দীক্ষিত হয়ে থাকো তাহলে আল্লাহই তোমাদের উপর অনুগ্রহ প্রদর্শন করেছেন। কেননা, তিনিই তোমাদেরকে সে জন্য তাওফীক দিয়েছেন।

**18.** তাফসীর: আল্লাহ আসমান ও যমীনের গাইবজান্তা। তাঁর নিকট এ সবের কোন কিছুই গোপন থাকে না। আর তোমরা যা কিছু করো তিনি বসই জানেন। তাঁর নিকট তোমাদের কোন কাজই গোপন থাকে না এবং অচিরেই তিনি এর ভালো-মন্দের প্রতিদান দিবেন।

## সূরা আল-হুজুরাত সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আল-হুজুরাত কত আয়াতের সূরা?

সূরা আল-হুজুরাত মোট 18 আয়াতের সূরা।

### আল-হুজুরাত নামের অর্থ কী?

আল-হুজুরাত নামের অর্থ “কক্ষসমূহ”।

### সূরা আল-হুজুরাত মাক্কী না মাদানী?

সূরা আল-হুজুরাত একটি মাদানী সূরা, অর্থাৎ এটি মদিনা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 106 নম্বর সূরা।

### সূরা আল-হুজুরাত কোন পারায়?

সূরা আল-হুজুরাত রয়েছে 26 নম্বর পারায়।

### সূরা আল-হুজুরাত কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-হুজুরাত কুরআনের 49 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-ফাতহ এবং পরে সূরা ক্বাফ।

### এখানে কি সূরা আল-হুজুরাত শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-হুজুরাত রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 48. আল-ফাতহ](https://yasinsurah.com/bn/sura-al-fath/)
- [পরের সূরা 50. ক্বাফ](https://yasinsurah.com/bn/sura-qaf/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
