# সূরা আল-জাসিয়া الجاثية

> সূরা আল-জাসিয়া (নতজানু) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় অবতীর্ণ সূরা জাসিয়া…

উৎস: https://yasinsurah.com/bn/sura-al-jathiyah/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 45 নম্বর সূরা · পারা 25

37 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 65 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ সূরা জাসিয়া 37 আয়াতের। এতে আসমান, জমিন ও মানুষের সৃষ্টির নিদর্শনের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে; প্রবৃত্তিকে উপাস্য বানানো এবং আখিরাত অস্বীকারকারী লোকদের হিসাবের দিন সম্পর্কে সতর্ক করা হয়েছে।

## সূরা আল-জাসিয়া আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** حمٓ ﴿١﴾  
উচ্চারণ: হা মীম।  
অর্থ: হা-মীম।

**2.** تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ﴿٢﴾  
উচ্চারণ: তানযীলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম।  
অর্থ: মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব আল-কুরআন নাযিলকৃত।

**3.** إِنَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّلۡمُؤۡمِنِينَ ﴿٣﴾  
উচ্চারণ: ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় আসমানসমূহ ও জমিনে মু’মিনদের জন্য নিদর্শনাবলি রয়েছে।

**4.** وَفِي خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া ফী খালকিকুম ওয়া মা ইয়াবুছ্ছু মিন দাব্বাতিন আয়াতুল লিকাওমিই ইঊকিনূন।  
অর্থ: আর তোমাদের সৃষ্টিতে এবং (পৃথিবীতে) যে জীব জন্তু ছড়িয়ে রয়েছে তাতে নিদর্শনাবলি রয়েছে, সে সম্প্রদায়ের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে।

**5.** وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزۡقٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ﴿٥﴾  
উচ্চারণ: ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা আনযালাল্লাহু মিনাস সামাই মির রিযকিন ফা আহয়া বিহিল আরদা বাদা মাওতিহা ওয়া তাসরীফির রিয়াহি আয়াতুল লিকাওমিই ইয়াকিলূন।  
অর্থ: আর রাত ও দিনের আবর্তনে, আকাশ থেকে আল্লাহ যে রিযিক (বৃষ্টি) নাযিল করেন, অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর জীবিত করেন এবং বায়ুর গতিপরিবর্তনে, বিবেকবান সম্প্রদায়ের জন্য রয়েছে বহু নিদর্শন।

**6.** تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤۡمِنُونَ ﴿٦﴾  
উচ্চারণ: তিলকা আয়াতুল্লাহি নাতলূহা আলাইকা বিল হাক্কি ফাবিআয়্যি হাদীছিম বাদাল্লাহি ওয়া আয়াতিহী ইউমিনূন।  
অর্থ: এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব আল্লাহ ও তাঁর আয়াতের পর আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে?

**7.** وَيۡلٞ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٖ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়াইলুল লিকুল্লি আফ্ফাকিন আছীম।  
অর্থ: দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যুক পাপাচারীর জন্য!

**8.** يَسۡمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتۡلَىٰ عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٖ ﴿٨﴾  
উচ্চারণ: ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি ছুম্মা ইউসির্রু মুসতাকবিরান কাআল লাম ইয়াসমাহা ফাবাশ্শিরহু বিআযাবিন আলীম।  
অর্থ: সে আল্লাহর আয়াতসমূহ শোনে যা তার কাছে তিলাওয়াত করা হয়, তারপর সে অহংকারী হয়েঅবিচল থাকে, যেন সে তা শুনতে পায়নি। অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।

**9.** وَإِذَا عَلِمَ مِنۡ ءَايَٰتِنَا شَيۡـًٔا ٱتَّخَذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআনিত তাখাযাহা হুযুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহীন।  
অর্থ: আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে, তখন সে এটাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

**10.** مِّن وَرَآئِهِمۡ جَهَنَّمُۖ وَلَا يُغۡنِي عَنۡهُم مَّا كَسَبُواْ شَيۡـٔٗا وَلَا مَا ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ ﴿١٠﴾  
উচ্চারণ: মিও ওয়ারাইহিম জাহান্নামু ওয়া লা ইউগনী আনহুম মা কাসাবূ শাইআও ওয়া লা মাত তাখাযূ মিন দূনিল্লাহি আওলিয়াআ ওয়া লাহুম আযাবুন আযীম।  
অর্থ: তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা উপার্জন করেছে অথবা আল্লাহর পরিবর্তে তারা যাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, এসব তাদের কোন উপকারে আসবে না। তাদের জন্য রয়েছে মহাশাস্তি।

**11.** هَٰذَا هُدٗىۖ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٌ ﴿١١﴾  
উচ্চারণ: হাযা হুদাও ওয়াল লাযীনা কাফারূ বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজযিন আলীম।  
অর্থ: এই আল-কুরআন হিদায়াত দানকারী। আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফরী করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি।

**12.** ۞ ٱللَّهُ ٱلَّذِي سَخَّرَ لَكُمُ ٱلۡبَحۡرَ لِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ فِيهِ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: আল্লাহুল লাযী সাখ্খারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহী ওয়া লিতাবতাগূ মিন ফাদলিহী ওয়া লাআল্লাকুম তাশকুরূন।  
অর্থ: আল্লাহই সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তাঁরই আদেশক্রমে তাতে নৌযানসমূহ চলাচল করতে পারে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করে বেড়াতে পারো এবং যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।

**13.** وَسَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مِّنۡهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া সাখ্খারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামীআম মিনহু ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইয়াতাফাক্কারূন।  
অর্থ: আর তিনি নিজ অনুগ্রহে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিশ্চয় এতে নিদর্শনাবলি রয়েছে।

**14.** قُل لِّلَّذِينَ ءَامَنُواْ يَغۡفِرُواْ لِلَّذِينَ لَا يَرۡجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجۡزِيَ قَوۡمَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: কুল লিল লাযীনা আমানূ ইয়াগফিরূ লিল লাযীনা লা ইয়ারজূনা আয়্যামাল্লাহি লিয়াজযিয়া কাওমাম বিমা কানূ ইয়াকসিবূন।  
অর্থ: হে রাসূল! যারা ঈমান এনেছে তাদেরকে বলো: ‘যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না, এরা যেন তাদেরকে ক্ষমা করে দেয়, যাতে আল্লাহ প্রত্যেক জাতিকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারেন।

**15.** مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ ﴿١٥﴾  
উচ্চারণ: মান আমিলা সালিহান ফালিনাফসিহী ওয়া মান আসাআ ফাআলাইহা ছুম্মা ইলা রাব্বিকুম তুরজাঊন।  
অর্থ: যে সৎকাজ করে, সে তার নিজের জন্যই তা করে এবং যে মন্দ কাজ করে তা তার উপরেই বর্তাবে। তারপর তোমরা তোমাদের রবের প্রতি প্রত্যাবর্তিত হবে।

**16.** وَلَقَدۡ ءَاتَيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাইনা বানী ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তায়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামীন।  
অর্থ: আর অবশ্যই আমি বনী ইসরাঈলকে কিতাব, প্রজ্ঞা ও নবুওয়াত দান করেছিলাম; তাদেরকে উত্তম রিজিক প্রদান করেছিলাম এবং তাদেরকে (সে যুগের) সকল মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।

**17.** وَءَاتَيۡنَٰهُم بَيِّنَٰتٖ مِّنَ ٱلۡأَمۡرِۖ فَمَا ٱخۡتَلَفُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া আতাইনাহুম বায়্যিনাতিম মিনাল আমরি ফামাখ তালাফূ ইল্লা মিম বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ইন্না রাব্বাকা ইয়াকদী বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি ইয়াখতালিফূন।  
অর্থ: আর আমি তাদেরকে দীনের যাবতীয় বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছিলাম। তাদের কাছে (নবী মুহাম্মাদ সম্পর্কে) সঠিক জ্ঞান আসার পরও কেবল পারস্পরিক হিংসা-বিদ্বেষবশত তারা মতবিরোধ করেছিল। তারা যে সব বিষয়ে মতবিরোধ করত তোমার রব কিয়ামতের দিনে সে সব বিষয়ে মীমাংসা করে দিবেন।

**18.** ثُمَّ جَعَلۡنَٰكَ عَلَىٰ شَرِيعَةٖ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: ছুম্মা জাআলনাকা আলা শারীআতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়াআল লাযীনা লা ইয়ালামূন।  
অর্থ: অতঃপর, হে রাসূল! আমি তোমাকে দীনের এক বিশেষ পদ্ধতির ওপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং তুমি তার অনুসরণ করো এবং যারা জানে না, তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো না।

**19.** إِنَّهُمۡ لَن يُغۡنُواْ عَنكَ مِنَ ٱللَّهِ شَيۡـٔٗاۚ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۖ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُتَّقِينَ ﴿١٩﴾  
উচ্চারণ: ইন্নাহুম লাই ইউগনূ আনকা মিনাল্লাহি শাইআও ওয়া ইন্নায যালিমীনা বাদুহুম আওলিয়াউ বাদিও ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকীন।  
অর্থ: নিশ্চয় তারা আল্লাহর (শাস্তি) থেকে তোমার কোনো উপকারে আসবে না। আর নিশ্চয় যালিমরা একে অপরের অভিভাবক; আর আল্লাহই মুত্তাকিদের অভিভাবক।

**20.** هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ ﴿٢٠﴾  
উচ্চারণ: হাযা বাসাইরু লিন নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিই ইঊকিনূন।  
অর্থ: এ আল-কুরআন মানবজাতির জন্য আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত।

**21.** أَمۡ حَسِبَ ٱلَّذِينَ ٱجۡتَرَحُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجۡعَلَهُمۡ كَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءٗ مَّحۡيَاهُمۡ وَمَمَاتُهُمۡۚ سَآءَ مَا يَحۡكُمُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: আম হাসিবাল লাযীনাজ তারাহুস সায়্যিআতি আন নাজআলাহুম কাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমূন।  
অর্থ: যারা মন্দকর্ম করেছে, তারা কি মনে করে যে, আমি তাদেরকে ঈমান এনেছে ও সৎকাজ করেছে এমন লোকদের সমান করে দেব, যাতে তাদের জীবন ও মৃত্যু সমান হয়ে যায়? তারা কতই না নিকৃষ্ট ফয়সালা করে!

**22.** وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَلِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া লিতুজযা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামূন।  
অর্থ: আর আল্লাহ আসমানসমূহ ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন এবং যাতে প্রত্যেক ব্যক্তি তার (ভালো-মন্দ) কর্মের প্রতিদান পায়। এক্ষেত্রে তাদের ওপর সামান্যতমও যুলম করা হবে না।

**23.** أَفَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلۡمٖ وَخَتَمَ عَلَىٰ سَمۡعِهِۦ وَقَلۡبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةٗ فَمَن يَهۡدِيهِ مِنۢ بَعۡدِ ٱللَّهِۚ أَفَلَا تَذَكَّرُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: আফারাআইতা মানিত তাখাযা ইলাহাহূ হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিও ওয়া খাতামা আলা সামইহী ওয়া কালবিহী ওয়া জাআলা আলা বাসারিহী গিশাওয়াতান ফামাই ইয়াহদীহি মিম বাদিল্লাহি আফালা তাযাক্কারূন।  
অর্থ: তবে হে রাসূল! তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ, যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে-শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তিনি তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন। আর তার চোখের ওপর স্থাপন করেছেন আবরণ। অতএব আল্লাহর পর আর কে আছে যে তাকে হিদায়াত করবে? তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

**24.** وَقَالُواْ مَا هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا يُهۡلِكُنَآ إِلَّا ٱلدَّهۡرُۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ওয়া কালূ মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনয়া নামূতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহরু ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন্নূন।  
অর্থ: আর তারা বলে: ‘দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই। আর মহাকালই আমাদেরকে ধ্বংস করে।’ বস্তুত এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা শুধু ধারণাই করে।

**25.** وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ مَّا كَانَ حُجَّتَهُمۡ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিম মা কানা হুজ্জাতাহুম ইল্লা আন কালু তূ বিআবাইনা ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তাদের এ কথা বলা ছাড়া আর কোন যুক্তি থাকে না যে, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পিতৃপুরুষদের জীবিত করে নিয়ে এসো।’

**26.** قُلِ ٱللَّهُ يُحۡيِيكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يَجۡمَعُكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: কুলিল্লাহু ইউহয়ীকুম ছুম্মা ইউমীতুকুম ছুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াওমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘আল্লাহই তোমাদের জীবন দেন তারপর তোমাদের মৃত্যু ঘটান। তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্র করবেন, যাতে কোন সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোকই জানে না।

**27.** وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَخۡسَرُ ٱلۡمُبۡطِلُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াওমা তাকূমুস সাআতু ইয়াওমাইযিই ইয়াখসারুল মুবতিলূন।  
অর্থ: আর আসমানসমূহ ও জমিনের মালিকানা আল্লাহরই এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।

**28.** وَتَرَىٰ كُلَّ أُمَّةٖ جَاثِيَةٗۚ كُلُّ أُمَّةٖ تُدۡعَىٰٓ إِلَىٰ كِتَٰبِهَا ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া তারা কুল্লা উম্মাতিন জাছিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াওমা তুজযাওনা মা কুনতুম তামালূন।  
অর্থ: হে রাসূল! সেদিন তুমি প্রতিটি জাতিকে দেখবে ভয়ে নতজানু; প্রত্যেক জাতিকে স্বীয় আমলনামার দিকে ডাকা হবে। (এবং বলা হবে) ‘তোমরা যে আমল করতে আজ তার প্রতিদান দেওয়া হবে।’

**29.** هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيۡكُم بِٱلۡحَقِّۚ إِنَّا كُنَّا نَسۡتَنسِخُ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٢٩﴾  
উচ্চারণ: হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাসতানসিখু মা কুনতুম তামালূন।  
অর্থ: ‘এটি আমার লেখনী, যা তোমাদের ব্যাপারে সত্য সহকারে কথা বলবে; নিশ্চয় তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম।’

**30.** فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُدۡخِلُهُمۡ رَبُّهُمۡ فِي رَحۡمَتِهِۦۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ ﴿٣٠﴾  
উচ্চারণ: ফা আম্মাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফী রাহমাতিহী যালিকা হুওয়াল ফাওযুল মুবীন।  
অর্থ: অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে তাদের রব স্বীয় রহমতে (তাঁর জান্নাতে) প্রবেশ করাবেন। এটিই সুস্পষ্ট সাফল্য।

**31.** وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَفَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَٱسۡتَكۡبَرۡتُمۡ وَكُنتُمۡ قَوۡمٗا مُّجۡرِمِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া আম্মাল লাযীনা কাফারূ আফালাম তাকুন আয়াতী তুতলা আলাইকুম ফাসতাকবারতুম ওয়া কুনতুম কাওমাম মুজরিমীন।  
অর্থ: আর যারা কুফরী করেছে, ‘তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? অতঃপর তোমরা অহংকার করেছিলে। আর তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।’

**32.** وَإِذَا قِيلَ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱلسَّاعَةُ لَا رَيۡبَ فِيهَا قُلۡتُم مَّا نَدۡرِي مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنّٗا وَمَا نَحۡنُ بِمُسۡتَيۡقِنِينَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া ইযা কীলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুও ওয়াস সাআতু লা রাইবা ফীহা কুলতুম মা নাদরী মাস সাআতু ইন নাযুন্নু ইল্লা যান্নাও ওয়া মা নাহনু বিমুসতাইকিনীন।  
অর্থ: আর যখনবলা হতো, ‘আল্লাহর ওয়াদা সত্য, আর কিয়ামতে কোন সন্দেহ নেই।’ তখন তোমরা বলতে, ‘আমরা জানি না কিয়ামত কী? আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী নই।’

**33.** وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া বাদা লাহুম সায়্যিআতু মা আমিলূ ওয়া হাকা বিহিম মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।  
অর্থ: আর (সেদিন) তাদের (দুনিয়ায় করা কুফরি ও পাপাচারের) কৃতকর্মের কুফল তাদের সামনে প্রকাশিত হবে, আর তারা যা (যে শাস্তি) নিয়ে উপহাস করত, তা তাদেরকে ঘিরে ধরবে।

**34.** وَقِيلَ ٱلۡيَوۡمَ نَنسَىٰكُمۡ كَمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া কীলাল ইয়াওমা নানসাকুম কামা নাসীতুম লিকাআ ইয়াওমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নারু ওয়া মা লাকুম মিন নাসিরীন।  
অর্থ: আর বলা হবে: ‘আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা তোমাদের এ দিনের সাক্ষাতের বিষয়টি ভুলে গিয়েছিলে। আর তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারীও থাকবে না।’

**35.** ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗا وَغَرَّتۡكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ لَا يُخۡرَجُونَ مِنۡهَا وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: যালিকুম বিআন্নাকুমুত তাখাযতুম আয়াতিল্লাহি হুযুওয়াও ওয়া গার্রাতকুমুল হায়াতুদ দুনয়া ফাল ইয়াওমা লা ইউখরাজূনা মিনহা ওয়া লা হুম ইউসতাতাবূন।  
অর্থ: এটা এজন্যই যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা-বিদ্রুপের পাত্র বানিয়েছিলে এবং দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল।’ সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেয়া হবে না।

**36.** فَلِلَّهِ ٱلۡحَمۡدُ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَرَبِّ ٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামীন।  
অর্থ: অতএব সকল প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আসমানসমূহের রব, জমিনের রব ও সকল সৃষ্টির রব।

**37.** وَلَهُ ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।  
অর্থ: আর আসমানসমূহ ও জমিনের সকল বড়ত্ব-মহত্ত্ব তাঁরই; তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 45
- **নামের অর্থ:** নতজানু
- **আয়াত সংখ্যা:** 37
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 65
- **পারা (জুয):** 25

## সূরা আল-জাসিয়া পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে 28. আয়াতে থাকা “জাসিয়া” শব্দ থেকে, যার অর্থ “হাঁটু গেড়ে বসা”। এই আয়াতে জানানো হয়েছে, কিয়ামতের দিনে প্রতিটি উম্মতকে হাঁটু গেড়ে বসা অবস্থায় তাদের নিজ নিজ কিতাবের দিকে ডাকা হবে। 18. আয়াতে “শরীআত” শব্দ থাকার কারণে একে “শরীআ” এবং 24. আয়াতে অস্বীকারকারীদের “কেবল কালই (দাহর) আমাদের ধ্বংস করে” কথা উল্লেখ থাকায় “দাহর” নামেও ডাকা হয়।

সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 37 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 45তম এবং এটি 25তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 65তম সূরা এবং হাওয়ামীম সূরাগুলোর ষষ্ঠ।

## সূরা আল-জাসিয়া নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগে এমন এক সময়ে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা কুরআনের আয়াত নিয়ে উপহাস করত, মৃত্যুর পর পুনরুত্থান অস্বীকার করে দুনিয়ার জীবনকেই একমাত্র জীবন মনে করত। 24. আয়াতে উল্লেখিত “জীবন বলতে আমাদের এই দুনিয়ার জীবনই; আমরা মরি ও বাঁচি, কেবল কালই আমাদের ধ্বংস করে”, এই কথা সেই সময়ের আরব সমাজে প্রচলিত ধারণাকে তুলে ধরে।

তাফসীরের সূত্রগুলোতে 14. আয়াতের শানে নুযূল সম্পর্কে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। এই আয়াতে মুমিনদের তাদের ক্ষমা করতে বলা হয়েছে, যারা আল্লাহর দিনগুলোর আশা করে না। এ ছাড়া সূরাটির জন্য নির্দিষ্ট, ব্যাপকভাবে স্বীকৃত কোনো শানে নুযূল জানা নেই।

## সূরা আল-জাসিয়া: বিষয়বস্তু

কিতাব পরম ক্ষমতাশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। আসমান ও জমিন, মানুষ ও জীবজন্তুর সৃষ্টি, রাত ও দিনের পরিবর্তন, আকাশ থেকে পাঠানো রিযিক দিয়ে মৃত মাটিকে জীবিত করা এবং বাতাসের পরিচালনায় বিশ্বাসী ও বিবেক ব্যবহারকারী মানুষের জন্য নিদর্শন রয়েছে, এই কথায় জোর দেওয়া হয়েছে।

আল্লাহর আয়াত শুনেও অহংকার করে মুখ ফিরিয়ে নেওয়া পাপী মিথ্যাবাদীদের সতর্ক করা হয়েছে। সমুদ্র এবং আসমান ও জমিনের সবকিছু মানুষের সেবায় নিয়োজিত করা হয়েছে, তা স্মরণ করানো হয়েছে। বনী ইসরাঈলকে কিতাব, বিচারক্ষমতা ও নবুওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু নিজেদের মধ্যে ঈর্ষার কারণে তারা বিভক্ত হয়, এ কথা বলা হয়েছে। নবী (সা.)-কে দ্বীনের সুস্পষ্ট পথে (শরীআত) স্থাপন করা হয়েছে এবং অজ্ঞদের প্রবৃত্তির অনুসরণ করা উচিত নয় বলে জানানো হয়েছে। নিজের প্রবৃত্তিকে উপাস্য বানানো ব্যক্তির অবস্থা তুলে ধরা হয়েছে। কিয়ামতের দিনে প্রতিটি উম্মত হাঁটু গেড়ে বসবে এবং আমল লিখিত কিতাব তাদের বিরুদ্ধে সত্য বলবে, এ কথা বর্ণিত হয়েছে। আসমান ও জমিনের রবের প্রশংসা করে এবং মহত্ত্ব কেবল তাঁরই, এ কথা বলে সূরাটি শেষ হয়েছে।

## সূরা আল-জাসিয়া: ফজিলত

সূরা জাসিয়া পাঠ সম্পর্কে কোনো সহীহ ফযীলতের হাদীস জানা যায় না। এই সূরা সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য সহীহ বর্ণনা হলো সেই হাদীসে কুদসী, যা বুখারী এই সূরার তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন। আবু হুরাইরার বর্ণনা অনুযায়ী আল্লাহ বলেছেন, “আদমসন্তান যুগকে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়; অথচ যুগ আমিই, সব বিষয় আমার হাতে, রাত ও দিনকে আমিই পরিবর্তন করি।” হাদীসটি মুসলিমেও আছে। ইবন কাসীর অস্বীকারকারীদের “সময়ই কেবল আমাদের ধ্বংস করে” কথাটি বর্ণনাকারী ২৪ নম্বর আয়াতের তাফসীরে এই হাদীস উল্লেখ করেন এবং শাফিঈ ও আবু উবাইদা থেকে বর্ণিত ব্যাখ্যাকে সবচেয়ে সঠিক মত বলে গণ্য করেন: যা ঘটে তা যুগের ওপর চাপিয়ে তাকে গালি দেওয়া আসলে সেই ঘটনাগুলো সৃষ্টিকারী আল্লাহর দিকেই নিবদ্ধ হয়।

কোনো কোনো তাফসীরে উবাই ইবন কাবের নামে বর্ণিত যে কথায় বলা হয়েছে, এই সূরা পাঠকারীর দোষ ঢেকে দেওয়া হবে এবং হিসাবের দিনের ভয় শান্ত করা হবে, তা যারকাশীর মতো আলেমদের কাছে জাল বলে গণ্য।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আল-জাসিয়া তাফসীর

সূরা আল-জাসিয়া: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: হা-মীম, এ সব যুক্তাক্ষরের ব্যাপারে আলোচনা সূরা বাকারার শুরুতে করা হয়েছে।

**2.** তাফসীর: এই কুরআন সেই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যিনি পরাক্রমশালী। যাকে পরাস্তকারী কেউ নেই। তিনি তাঁর সৃষ্টি, নির্ধারণ ও পরিচালনায় প্রজ্ঞাবান।

**3.** তাফসীর: অবশ্যই আসমান ও যমীনের সৃষ্টিতে মু’মিনদের জন্য আল্লাহর ক্ষমতা ও একত্ববাদের উপর বহু প্রমাণা রয়েছে। কেননা, তারাই নিদর্শনাবলী দ্বারা উপকৃত হয়।

**4.** তাফসীর: হে মানব সকল! তোমাদেরকে ক্রমান্বয়ে বীর্য, রক্তপিÐ ও মাংসপিÐ থেকে সৃষ্টি করা এবং সর্বোপরি ভূপৃষ্ঠে চলমান প্রাণীরূপে নিয়ে আসার মধ্যে রয়েছে আল্লাহর ¯্রষ্টা হওয়ার উপর বিশ্বাসী মানুষদের জন্য বিশেষ নিদর্শনাবলী।

**5.** তাফসীর: আর দিবা-রাত্রির পরিক্রমা এবং আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে অবতীর্ণ বৃষ্টি যদ্বারা তিনি উদ্ভিদ উদ্গত করার মাধ্যমে শুষ্ক যমীনকে জীবিত করেন যা ইতিপূর্বে মৃত ছিলো এবং তাতে কোনরূপ উদ্ভিদ ছিলো না আর তোমাদের উপকারার্থে কখনো এদিক আবার কখনো ওদিক থেকে বায়ু প্রবাহিত করার মধ্যে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য প্রমাণাদি। ফলে তারা তদ্বারা আল্লাহর একত্ববাদ, পুনরুত্থান ও অন্য সব কিছুর উপর তাঁর ক্ষমতার প্রমাণ গ্রহণ করে থাকে।

**6.** তাফসীর: হে রাসূল! এ সব নিদর্শনাবলী ও প্রমাণাদি আমি আপনার নিকট সত্য সহকারে পাঠ করি। তদুপরি যদি তারা আল্লাহর বান্দার উপর প্রেরিত বাণী ও প্রমাণাদিতে বিশ্বাসী না হয় তাহলে এরপর তারা আর কোন্ বাণীতে বিশ্বাসী হবে আর কোন প্রমাণে আস্থাবান হবে?

**7.** তাফসীর: আল্লাহর পক্ষ থেকে সকল মহা মিথ্যাবাদী ও ভুরি ভুরি পাপকারীর জন্য রয়েছে শাস্তি ও ধ্বংস।

**8.** তাফসীর: এই কাফির তার নিকট পঠিত আল্লাহর আয়াতসমূহ শ্রবণ করে অতঃপর সে তার কুফরী ও পাপসমূহের উপর হকের অনুসরণ অপেক্ষা নিজেকে বড় মনে করে অটল থাকে। যেন তার উপর পঠিত আয়াতসমূহ সে শুনেইনি। হে রাসূল! আপনি তাকে পরকালে তার দুঃখের সংবাদ প্রদান করুন। যা হবে তার জন্য অপক্ষেমাণ কষ্টদায়ক শাস্তি।

**9.** তাফসীর: তার নিকট কুরআনের কোন কিছু পৌঁছুলে সে একে ঠাট্টার খোরাকে পরিণত করে। কুরআনকে নিয়ে উপরোক্ত এ সব বিদ্রƒপকারীদের জন্য রয়েছে কিয়ামত দিবসে অপমানকর শাস্তি।

**10.** তাফসীর: তাদের সম্মুখপানে রয়েছে তাদের জন্য পরকালে অপক্ষমাণ জাহান্নামের শাস্তি। আর যে সব সম্পদ তারা উপার্জন করেছে তা আল্লাহর নিকট কোন উপকারে আসবে না। আর না তারা আল্লাহর পরিবর্তে ইবাদাতের উদ্দেশ্যে যে সব দেবতাকে ধারণ করেছে তারা তাদের কোন উপকারে আসবে। বরং তাদের জন্য কিয়ামত দিবসে রয়েছে মহা শাস্তি।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: যে কিতাবটি আমি আমার রাসূল মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর অবতীর্ণ করেছি সেটি হকের পথ প্রদর্শনকারী। আর যারা তাদের রবের পক্ষ থেকে তাঁর রাসূলের উপর অবতীর্ণ আয়াতগুলোকে অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক নিকৃষ্ট ধরনের শাস্তি।

**12.** তাফসীর: হে লোকসকল! আল্লাহই তোমাদের উদ্দেশ্যে সমুদ্র প্রবাহিত করেছেন। যেন তাঁর নির্দেশে তাতে জাহাজ প্রবাহিত হয়। আর যেন তোমরা উপার্জনের বিভিন্ন পন্থায় তাঁর অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যেন তোমরা তোমাদেরকে প্রদত্ত আল্লাহর নিআমতের শুকরিয়া আদায় করতে পারো।

**13.** তাফসীর: তিনি তেমাদের উদ্দেশ্যে আসমানে পরিচালিত করছেন চন্দ্র, সূর্য ও তারকারাজি যেমন যমীনে নদ-নদী, বৃক্ষরাজি ও পাহাড় পর্বত ইত্যাদি তিনিই পরিচালিত করছেন। তোমাদের উদ্দেশ্যে এই কার্যাদি পরিচালনায় রয়েছে সে সব সম্প্রদায়ের জন্য আল্লাহর ক্ষমতা ও একত্ববাদের বহু প্রমাণ যারা তাঁর আয়াতসমূহ নিয়ে চিন্তা-ভাবনা করে ও তা থেকে উপদেশ গ্রহণ করে।

**14.** তাফসীর: হে রাসূল! যারা আল্লাহর উপর ঈমান এনেছে ও তদীয় রাসূলকে সত্য বলে স্বীকার করেছে আপনি তাদেরকে বলুন: তোমাদের সাথে যে সব কাফির মন্দ আচরণ করেছে এবং যারা আল্লাহর নিয়ামত কিংবা তাঁর গজবের পরওয়া করে না তোমরা তাদেরকে ক্ষমা করো। আল্লাহ অচিরেই ধৈর্যশীল মু’মিন ও সীমালঙ্ঘনকারী কাফিরদেরকে দুনিয়াতে তাদের কৃতকর্মের প্রতিদান দিবেন।

**15.** তাফসীর: সৎকর্মশীলের সৎ আমলের প্রতিদান তার জন্যই। আল্লাহ তার আমলের অমুখাপেক্ষী। পক্ষান্তরে যে মন্দ কাজ করে তার মন্দ কাজের শাস্তি তার উপরেই বর্তাবে। তার মন্দ কাজ আল্লাহর কোন ক্ষতি সাধন করবে না। অতঃপর তোমরা সবাই পরকালে এককভাবে আমার দিকেই প্রত্যাবর্তন করবে। যাতে আমি প্রত্যেককে তার পাওনা অনুযায়ী প্রতিদান দিতে পারি।

**16.** তাফসীর: আমি বনী ইসরাইলকে তাওরাত ও তদ্বারা ফয়সালা করার সুযোগ প্রদান করেছি। তাদের মধ্য থেকে বেশীর ভাগ নবী প্রেরণ করেছি। যারা ইব্রাহীম (আলাইহিস-সালাম) এর বংশধর। আর আমি তাদেরকে রকমারি উত্তম খাবারের মাধ্যমে জীবিকার ব্যবস্থা দিয়েছি এবং তাদের যুগের সকলের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছি।

**17.** তাফসীর: আমি তাদেরকে বাতিল থেকে হককে পার্থক্য করার প্রমাণাদি দিয়েছি। অতঃপর আমার নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে প্রেরণ করার মাধ্যমে তাদের সাক্ষী দাঁড় করানোর পর তারা মতানৈক্যে লিপ্ত হয়েছে। বস্তুতঃ তাদের এই মতানৈক্যের দুঃসাহস প্রদর্শনে কেবল নেতৃত্ব ও পদমর্যাদার লোভে তাদের পরস্পরের অবিচারই দায়ী। হে রাসূল! আপনার রব দুনিয়াতে তাদের মতানৈক্যপূর্ণ বিষয়ে কিয়ামত দিবসে ফায়সালা করবেন। তখন কারা হকের উপর ছিলো আর কারা বাতিলের উপর ছিলো তিনি তা ব্যাখ্যা করে দিবেন।

**18.** তাফসীর: অতঃপর আমি আপনাকে আমার নির্দেশিত এমন এক পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত করেছি যার নির্দেশ আমি আপনার পূর্বেকার আমার রাসূলদেরকে দিয়েছিলাম। আর তা এই যে, আপনি ঈমান ও সৎ কাজের প্রতি আহŸান জানাবেন। অতএব, আপনি এই শরীয়তের অনুসরণ করুন। আর যারা হক জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। কেননা, তাদের মনোবৃত্তি হক থেকে বিচ্যুতকারী।

**19.** তাফসীর: যারা হক জানে না আপনি যদি তাদের অনুসরণ করেন তাহলে তারা আপনার থেকে আল্লাহর শাস্তির কোন অংশই রুখে দিতে পারবে না। সকল ধর্ম ও দলের জালিমরা একে অপরের সাহায্যকারী এবং মু’মিনদের বিরোধিতায় পরস্পর সমর্থনকারী। পক্ষান্তরে আল্লাহ তার আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয়কারীদের সাহায্যকারী।

**20.** তাফসীর: আমার রাসূলের উপর অবতীর্ণ এই কুরআন এক চমৎকার নির্দেশনাবলী। যদ্বারা মানুষ হককে বাতিল থেকে পার্থক্য করে থাকে এবং এটি হকের পথ প্রদর্শনকারী ও দৃঢ়বিশ্বাসী মানুষের জন্য রহমত স্বরূপ। কেননা, তারাই মূলতঃ এর মাধ্যমে সরল পথ অবলম্বন করে থাকে। যাতে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবিষ্ট করেন।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: নিজেদের অঙ্গ দ্বারা কুফরী ও পাপ উপার্জনকারীরা কি ধারণা করে নিয়েছে যে, আমি তাদের ও ঈমানদার নেককারদের প্রতিদান সমান করবো, ফলে তারা ইহকাল ও পরকালে সমান হবে?! কতইনা মন্দ তাদের এই ধারণা।

**22.** তাফসীর: আল্লাহ আসমান ও যমীন সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে। তিনি এ সব অনর্থক সৃষ্টি করেন নি। বরং তিনি প্রত্যেক ব্যক্তিকে ভালো-মন্দের প্রতিদান দিতে চান। আল্লাহ তাদের পুণ্য কমিয়ে কিংবা পাপ বৃদ্ধি করে তাদের উপর অবিচার করবেন না।

**23.** তাফসীর: হে রাসূল! যে তার প্রবৃত্তির অনুসরণ করে এমনকি তাকে এমন দেবতার আসন দিয়ে থাকে যার বিরোধিতা আদৗ করা যাবে না তাকে আল্লাহ জেনেশুনে ভ্রষ্ট করেছেন। কেননা, সে ভ্রষ্টতারই যোগ্য। তিনি তার অন্তরে মোহর মেরে দিয়েছেন ফলে সে উপকৃত হওয়ার মত শ্রবণশক্তি রাখে না এবং তার চোখের উপর পর্দা লাগিয়ে দিয়েছেন ফলে সে হক দেখে না। আল্লাহ তাকে ভ্রষ্ট করার পর কে তাকে হকের তাওফীক দিবে?! তোমরা কি প্রবৃত্তিপূজার অসারতা এবং আল্লাহর শরীয়ত পালনের উপকারিতা স্মরণ করো না?!

**24.** তাফসীর: পুনরুত্থান অস্বীকারকারী কাফিররা বললো: জীবন বলতে কেবল আমাদের এই দুনিয়ার জীবন মাত্র। এরপর আর কোন জীবন নেই। বহু প্রজন্ম মারা যাবে। তারা আদৗ ফিরে আসবে না। আবার বহু প্রজন্ম জীবন যাপন করবে। আমাদেরকে দিবা-নিশির পরিক্রমা ব্যতীত অন্য কিছু কী মৃত্যু দিয়ে থাকে। অথচ তাদের পুনরুত্থান অস্বীকার করার ক্ষেত্রে কোন জ্ঞান নেই। তারা তো কেবল ধারণাপ্রসূত কথাই বলে। বস্তুতঃ ধারণা সত্য উদ্ঘাটনে কোন ভূমিকাই রাখে না।

**25.** তাফসীর: আর যখন পুনরুত্থান অস্বীকারকারী মুশরিকদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের নিকট এ কথা ব্যতীত প্রমাণ গ্রহণের আর কিছুই থাকে না যে, তারা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও সাহাবীদেরকে বলে, আমাদের মৃত্যুর পর আমরা আবার পুনরুত্থিত হবো এই দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের জন্য আমাদের মৃত পূর্বপুরুষদেরকে জীবিত করো।

**26.** তাফসীর: হে রাসূল! আপনি বলুন: আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার মাধ্যমে জীবিত করেন। অতঃপর তোমাদেরকে মৃত্যু প্রদান করবেন। অতঃপর তোমাদেরকে মৃত্যুর পর কিয়ামত দিবসে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে সমবেত করবেন। উক্ত দিবসের আগমনে কোন সন্দেহ নেই। তবে বেশীর ভাগ মানুষ তা জানে না। ফলে তারা নেক আমলের মাধ্যমে সেজন্য প্রস্তুতি গ্রহণ করে না।

**27.** তাফসীর: আল্লাহর জন্য আসমান ও যমীনসমূহের একচ্ছত্র আধিপত্য। ফলে এতদুভয়ের মধ্যে তিনি ব্যতীত প্রকৃত অর্থে অন্য কারো ইবাদাত করা যাবে না। হিসাব ও প্রতিদানের জন্য যে দিন মৃতদের পুনরুত্থান হবে সে দিন আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদাতকারী এবং সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য হিসাবে রূপ দেয়ার অপচেষ্টায় লিপ্ত বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।

**28.** তাফসীর: হে রাসূল! আপনি সে দিন প্রত্যেক সম্প্রদায়কে দেখবেন, তারা হাঁটুর উপর ভর করে দÐায়মান হয়ে তাদের সাথে কী আচরণ করা হবে তার অপেক্ষায় থাকবে। প্রত্যেক সম্প্রদায়কে তার আমলনামার প্রতি ডাকা হবে। যা সংরক্ষক ফিরিশতাগণ লিপিবদ্ধ করেছেন এবং বলা হবে: হে লোকসকল! আজকের দিন তোমাদের দুনিয়ার জীবনে কৃত ভালো ও মন্দের প্রতিদান দেয়া হবে।

**29.** তাফসীর: এটি আমার সেই কিতাব যাতে আমার ফিরিশতারা তোমাদের আমল লিপিবদ্ধ করেছে এবং যা তোমাদের উপর সততার সাথে সাক্ষ্য দিচ্ছে তোমরা তা পাঠ করো। আমি এ সব সংরক্ষকদেরকে নির্দেশ দিয়েছিলাম তারা যেন তোমাদের আমলসমূহ লিপিবদ্ধ করে।

**30.** তাফসীর: যারা ঈমান আনয়ন করেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব নিজ রহমতে তাঁর জান্নাতে স্থান দিবেন। এই প্রতিদান যা তাদের প্রতিপালক প্রদান করেছেন তা হলো এমন সফলতা যার সাথে অন্য কোন সফলতার তুলনা হয় না।

### আয়াত 31-37: তাফসীর

**31.** তাফসীর: পক্ষান্তরে যারা আল্লাহর সাথে কুফরী করেছে তাদেরকে লাজবাব করার ছলে বলা হবে, তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হলে তোমরা কি তাতে ঈমান আনতে ও বড়ত্ব দেখাতে না। আর তোমরা কি মূলতঃ এমন পাপিষ্ঠ সম্প্রদায় ছিলে না যারা কুফরী ও পাপ উপার্জন করতে?!

**32.** তাফসীর: যখন তোমাদেরকে বলা হয়, আল্লাহর অঙ্গীকার যাতে তিনি তাঁর বান্দাদের পুনরুত্থান, হিসাব ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তা সত্য। তাতে কোন সন্দেহ নেই। আর কিয়ামতও সত্য। তাতেও কোন সন্দেহ নেই। ফলে তোমরা সে উদ্দেশ্যে আমল করো তখন তোমরা বলেছিলে: আমরা এই কিয়ামত সম্পর্কে জানি না। সেটি কী আমরা কেবল সে ব্যাপারে একটি ক্ষীণ ধারণা পোষণ করতাম যে, সেটি আসতে পারে। কিন্তু আমরা এর আগমন সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখতাম না।

**33.** তাফসীর: তাদের সামনে দুনিয়াতে কৃত তাদের কুফরী ও পাপাচার জাতীয় মন্দ আমল প্রকাশ পাবে এবং তাদেরকে সেই শাস্তি পেয়ে বসবে যে ব্যাপারে তাদেরকে সতর্ক করলে তারা একে নিয়ে বিদ্রƒপ করতো।

**34.** তাফসীর: আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন: আজকের দিন আমি তোমাদেরকে আগুনে ফেলে রাখবো যেভাবে তোমরা ঈমান ও নেক আমলের সাহায্যে প্রস্তুতি না নিয়ে আজকের দিনের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে। তোমাদের আশ্রয়স্থল হবে আগুন। আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সাহায্যকারী থাকবে না যে তোমাদের থেকে আল্লাহর শাস্তিকে প্রতিহত করতে পারবে।

**35.** তাফসীর: তাই তোমাদের এই শাস্তি আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টার বস্তু বানানোর ফল স্বরূপ। বস্তুতঃ তোমাদেরকে জীবনের স্বাদ ও প্রবৃত্তি ধোঁকা দিয়েছে। আজকের দিন আল্লাহর আয়াতসমূহ নিয়ে এসব বিদ্রƒপকারী কাফিররা আগুন থেকে বের হতে পারবে না। বরং তারা তথায় চিরস্থায়ীভাবে থাকবে। তাদেরকে দুনিয়ার জীবনে ফেরত দেয়া হবে না। আর না তাদের রব তাদের উপর সন্তুষ্ট হবেন।

**36.** তাফসীর: অতএব, আল্লাহর জন্যে একচ্ছত্র প্রশংসা। যিনি আসমান যমীনসহ কুল মাখলুকের প্রতিপালক।

**37.** তাফসীর: আর আসমান ও যমীনসমূহে মহত্ত¡ ও বড়ত্ব তাঁরই। তিনি পরাক্রমশালী। যাকে কেউ পরাস্ত করতে পারে না। তিনি তাঁর সৃষ্টি, ফায়সালা, পরিচালনা ও বিধান রচনায় প্রজ্ঞাময়।

## সূরা আল-জাসিয়া সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আল-জাসিয়া কত আয়াতের সূরা?

সূরা আল-জাসিয়া মোট 37 আয়াতের সূরা।

### আল-জাসিয়া নামের অর্থ কী?

আল-জাসিয়া নামের অর্থ “নতজানু”।

### সূরা আল-জাসিয়া মাক্কী না মাদানী?

সূরা আল-জাসিয়া একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 65 নম্বর সূরা।

### সূরা আল-জাসিয়া কোন পারায়?

সূরা আল-জাসিয়া রয়েছে 25 নম্বর পারায়।

### সূরা আল-জাসিয়া কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-জাসিয়া কুরআনের 45 নম্বর সূরা। এর আগে আছে সূরা আদ-দুখান এবং পরে সূরা আল-আহকাফ।

### এখানে কি সূরা আল-জাসিয়া শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-জাসিয়া রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 44. আদ-দুখান](https://yasinsurah.com/bn/sura-ad-dukhan/)
- [পরের সূরা 46. আল-আহকাফ](https://yasinsurah.com/bn/sura-al-ahqaf/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
