# সূরা আল-কলম القلم

> সূরা আল-কলম (কলম) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় প্রথম অবতীর্ণ সূরাগুলোর…

উৎস: https://yasinsurah.com/bn/sura-al-qalam/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 68 নম্বর সূরা · পারা 29

52 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 2 নম্বর নম্বর

মক্কায় প্রথম অবতীর্ণ সূরাগুলোর অন্যতম 52 আয়াতের সূরা কালাম নবী (সা.)-এর মহান চরিত্র নিশ্চিত করে, তাঁকে উন্মাদ বলে অপবাদ দেওয়া লোকদের জবাব দেয় এবং বাগানমালিকদের কাহিনি দিয়ে নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতার পরিণতি বর্ণনা করে।

## সূরা আল-কলম আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ ﴿١﴾  
উচ্চারণ: নূন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরূন।  
অর্থ: নূন; কলমের শপথ এবং তারা (মানুষ কলম দিয়ে) যা লিখে, তার শপথ!

**2.** مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ ﴿٢﴾  
উচ্চারণ: মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনূন।  
অর্থ: (হে রাসূল!) তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও।

**3.** وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লাকা লাআজরান গাইরা মামনূন।  
অর্থ: আর নিশ্চয় তোমার জন্য রয়েছে, নিরবচ্ছিন্ন পুরস্কার।

**4.** وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।  
অর্থ: আর নিশ্চয় তুমি মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।

**5.** فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ ﴿٥﴾  
উচ্চারণ: ফাসাতুবসিরু ওয়া ইউবসিরূন।  
অর্থ: অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং (মিথ্যারোপকারী) তারাও দেখতে পাবে-

**6.** بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ ﴿٦﴾  
উচ্চারণ: বিআয়্যিকুমুল মাফতূন।  
অর্থ: তোমাদের মধ্যে কে পাগল!

**7.** إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ﴿٧﴾  
উচ্চারণ: ইন্না রাব্বাকা হুওয়া আলামু বিমান দাল্লা আন সাবীলিহী ওয়া হুওয়া আলামু বিল মুহতাদীন।  
অর্থ: নিশ্চয় তোমার রব সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে, যারা তাঁর সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক জ্ঞাত।

**8.** فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ ﴿٨﴾  
উচ্চারণ: ফালা তুতিইল মুকায্যিবীন।  
অর্থ: কাজেই তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।

**9.** وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়াদ্দূ লাও তুদহিনু ফায়ুদহিনূন।  
অর্থ: তারা কামনা করে, যদি তুমি তাদের সাথে আপোষকামী হও, তবে তারাও তোমার সাথে আপোষকারী হবে।

**10.** وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া লা তুতি কুল্লা হাল্লাফিম মাহীন।  
অর্থ: আর তুমি (বাতিলের পক্ষে) অধিক শপথকারী, প্রত্যেক লাঞ্ছিত ব্যক্তির অনুসরণ করো না।

**11.** هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ ﴿١١﴾  
উচ্চারণ: হাম্মাযিম মাশ্শাইম বিনামীম।  
অর্থ: যে পিছনে নিন্দাকারী ও চোগলখুরী করে বেড়ায়,

**12.** مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾  
উচ্চারণ: মান্নাইল লিল খাইরি মুতাদিন আছীম।  
অর্থ: ভালো কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ,

**13.** عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾  
উচ্চারণ: উতুল্লিম বাদা যালিকা যানীম।  
অর্থ: রূঢ় স্বভাবের, তদুপরি জারজ।

**14.** أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ ﴿١٤﴾  
উচ্চারণ: আন কানা যা মালিও ওয়া বানীন।  
অর্থ: এ কারণে যে, সে ছিল ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী।

**15.** إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴿١٥﴾  
উচ্চারণ: ইযা তুতলা আলাইহি আয়াতুনা কালা আসাতীরুল আওওয়ালীন।  
অর্থ: যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনীমাত্র’।

**16.** سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ ﴿١٦﴾  
উচ্চারণ: সানাসিমুহূ আলাল খুরতূম।  
অর্থ: অচিরেই আমি তার শুঁড়ের (নাকের) ওপর দাগ দিয়ে (বিশ্রী করে) দিবো।

**17.** إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ ﴿١٧﴾  
উচ্চারণ: ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইয আকসামূ লায়াসরিমুন্নাহা মুসবিহীন।  
অর্থ: নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে; যখন তারা এই বলে শপথ করেছিল যে, অবশ্যই তারা সকাল বেলা বাগানের ফল আহরণ করবে।

**18.** وَلَا يَسۡتَثۡنُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: ওয়া লা ইয়াসতাছনূন।  
অর্থ: আর তারা (শপথ করার সময়) ‘ইন শা ‘ আল্লাহ’ বলেনি।

**19.** فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমূন।  
অর্থ: অতঃপর তোমার রবের পক্ষ থেকে (রাতের বেলা) সে বাগানে এক বিপর্যয় (আগুন) এসে পড়ল, তখন তারা ছিল ঘুমন্ত।

**20.** فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ ﴿٢٠﴾  
উচ্চারণ: ফা আসবাহাত কাস সারীম।  
অর্থ: ফলে তা (পুড়ে) কালো বর্ণের হয়ে গেল।

**21.** فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ ﴿٢١﴾  
উচ্চারণ: ফাতানাদাও মুসবিহীন।  
অর্থ: তারপর সকাল হতেই তারা একে অপরকে ডেকে বলল:

**22.** أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ ﴿٢٢﴾  
উচ্চারণ: আনিগ দূ আলা হারছিকুম ইন কুনতুম সারিমীন।  
অর্থ: ‘তোমরা যদি (সত্যিই) ফল আহরণ করতে চাও, তাহলে সকাল সকাল তোমাদের বাগানে চলো।’

**23.** فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ ﴿٢٣﴾  
উচ্চারণ: ফানতালাকূ ওয়া হুম ইয়াতাখাফাতূন।  
অর্থ: তারপর তারা নিম্নস্বরে একথা বলতে বলতে (বাগানের দিকে) চলতে লাগলো,

**24.** أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ ﴿٢٤﴾  
উচ্চারণ: আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকীন।  
অর্থ: (যাতে) ‘আজ সেখানে তোমাদের কাছে যেন কোন অভাবী প্রবেশ করতে না পারে।’

**25.** وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ ﴿٢٥﴾  
উচ্চারণ: ওয়া গাদাও আলা হারদিন কাদিরীন।  
অর্থ: আর তারা ভোর বেলা দৃঢ় প্রত্যয় নিয়ে বাগানে গেল।

**26.** فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: ফালাম্মা রাআওহা কালূ ইন্না লাদাল্লূন।  
অর্থ: তারপর তারা যখন (ভস্মীভূত অবস্থায়) বাগানটি দেখল, তখন তারা বলল, ‘অবশ্যই আমরা পথ হারিয়ে ফেলেছি।’

**27.** بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: বাল নাহনু মাহরূমূন।  
অর্থ: ‘বরং আমরা তো বঞ্চিত।’

**28.** قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: কালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাওলা তুসাব্বিহূন।  
অর্থ: তাদের মধ্যকার ভালো ব্যক্তিটি বললো: ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা কেন আল্লাহর তাসবীহ পাঠ করছ না ?’

**29.** قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: কালূ সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমীন।  
অর্থ: তারা বললো: ‘আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমরাযালিম ছিলাম।’

**30.** فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ফা আকবালা বাদুহুম আলা বাদিই ইয়াতালাওয়ামূন।  
অর্থ: তারপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল।

**31.** قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: কালূ ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন।  
অর্থ: তারা বললো: ‘হায়, আমাদের ধ্বংস! নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।’

**32.** عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ ﴿٣٢﴾  
উচ্চারণ: আসা রাব্বুনা আই ইউবদিলানা খাইরাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবূন।  
অর্থ: আশা করা যায়, আমাদের রব (এ বাগানের পরিবর্তে) আমাদেরকে এর চেয়েও উৎকৃষ্টতর বিনিময় দিবেন। অবশ্যই আমরা আমাদের রবের অভিমুখী হওয়ার এবং তার কাছে (ক্ষমার) আশাবাদী।

**33.** كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: কাযালিকাল আযাবু ওয়া লাআযাবুল আখিরাতি আকবারু লাও কানূ ইয়ালামূন।  
অর্থ: (যারা আমার অবাধ্য হয় তাদেরকে) এভাবেই শাস্তি দিয়ে থাকি। আর পরকালের শাস্তি অবশ্যই আরো মারাত্মক; যদি তারা জানত।

**34.** إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿٣٤﴾  
উচ্চারণ: ইন্না লিল মুত্তাকীনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম।  
অর্থ: নিশ্চয় মুত্তাকীদের জন্য তাদের রবের কাছে রয়েছে নি‘আমতপূর্ণ জান্নাত।

**35.** أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ ﴿٣٥﴾  
উচ্চারণ: আফানাজআলুল মুসলিমীনা কাল মুজরিমীন।  
অর্থ: তবে কি আমি মুসলিমদেরকে অপরাধীদের (কাফিরদের) মতই গণ্য করবো?

**36.** مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: মা লাকুম কাইফা তাহকুমূন।  
অর্থ: হে মুশরিকরা! তোমাদের কী হল, তোমরা কিভাবে (এ অবিচারমূলক) ফয়সালা করছো?

**37.** أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ ﴿٣٧﴾  
উচ্চারণ: আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসূন।  
অর্থ: তোমাদের কাছে কি কোন কিতাব আছে, যাতে তোমরা পাঠ করছ?

**38.** إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ﴿٣٨﴾  
উচ্চারণ: ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যারূন।  
অর্থ: নিশ্চয়ই তোমাদের জন্য তাতে রয়েছে, তোমরা যা পছন্দ করো ?

**39.** أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: আম লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াওমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমূন।  
অর্থ: অথবা তোমাদের জন্য কি আমার ওপর কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন পাকাপোক্ত অঙ্গীকার রয়েছে যে, তোমরা তাই পাবে, যা তোমরা ফয়সালা করবে?

**40.** سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿٤٠﴾  
উচ্চারণ: সালহুম আয়্যুহুম বিযালিকা যাঈম।  
অর্থ: হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, এ ব্যাপারে কে যিম্মাদার?

**41.** أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ ﴿٤١﴾  
উচ্চারণ: আম লাহুম শুরাকাউ ফালয়াতূ বিশুরাকাইহিম ইন কানূ সাদিকীন।  
অর্থ: অথবা তাদের জন্য কি (আল্লাহ ছাড়া) অনেক শরীক (মনগড়া উপাস্যরা) আছে? তাহলে তারা তাদের শরীকদেরকে উপস্থিত করুক; যদি তারা সত্যবাদী হয়ে থাকে।

**42.** يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ইয়াওমা ইউকশাফু আন সাকিও ওয়া ইউদআওনা ইলাস সুজূদি ফালা ইয়াসতাতীঊন।  
অর্থ: সেদিন (মহান আল্লাহর) পায়ের গোছা উন্মোচন করা হবে। আর মানুষকে সাজদাহ করার জন্য ডাকা হবে; কিন্তু তারা (মুনাফিক ও কাফিররা) সাজদাহ করতে সক্ষম হবে না।

**43.** خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতুও ওয়া কাদ কানূ ইউদআওনা ইলাস সুজূদি ওয়া হুম সালিমূন।  
অর্থ: তাদের চক্ষুসমূহ অবনত অবস্থায় থাকবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করবে; অথচ তাদেরকে তো (দুনিয়াতে) সুস্থ-নিরাপদ অবস্থায় সাজদাহ করার জন্য ডাকা হতো (তখন তো তারা সাজদাহ করেনি) ।

**44.** فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ফাযারনী ওয়া মাই ইউকায্যিবু বিহাযাল হাদীছি সানাসতাদরিজুহুম মিন হাইছু লা ইয়ালামূন।  
অর্থ: অতএব, আমাকে এবং যারা এ বাণীকে মিথ্যা বলে তাদেরকে ছেড়ে দাও। আমি তাদেরকে ধাপে ধাপে এমনভাবে (শাস্তির দিকে) নিয়ে যাব যে, তারা টেরও পাবে না।

**45.** وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়া উমলী লাহুম ইন্না কাইদী মাতীন।  
অর্থ: আমি তাদেরকে কিছু কাল পর্যন্ত অবকাশ দেই। অবশ্যই আমার কৌশল অত্যন্ত শক্তিশালী।

**46.** أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ﴿٤٦﴾  
উচ্চারণ: আম তাসআলুহুম আজরান ফাহুম মিম মাগরামিম মুছকালূন।  
অর্থ: হে রাসূল! তুমি কি তাদের কাছে (সত্যের দিকে আহ্বানের বিনিময়ে) পারিশ্রমিক চাচ্ছ? ফলে তারা ঋণের কারণে ভারাক্রান্ত হয়ে পড়ছে!

**47.** أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: আম ইনদাহুমুল গাইবু ফাহুম ইয়াকতুবূন।  
অর্থ: নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে? ফলে তারা (নিজেদের পছন্দ মতো) তা লিখে রাখছে।

**48.** فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ ﴿٤٨﴾  
উচ্চারণ: ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হূতি ইয নাদা ওয়া হুওয়া মাকযূম।  
অর্থ: অতএব, (হে রাসূল!) তুমি তোমার রবের ফয়সালার জন্য ধৈর্যধারণ করো। আর মাছের সঙ্গী (ইউনুস)-এর মতো হয়ো না, যখন সে অন্তরবেদনায় অবদমিত অবস্থায় তার রবকে ডেকেছিল।

**49.** لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ ﴿٤٩﴾  
উচ্চারণ: লাওলা আন তাদারাকাহূ নিমাতুম মির রাব্বিহী লানুবিযা বিল আরাই ওয়া হুওয়া মাযমূম।  
অর্থ: যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত, তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো।

**50.** فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ফাজতাবাহু রাব্বুহূ ফাজাআলাহূ মিনাস সালিহীন।  
অর্থ: তারপর তার রব তাকে (পুনরায়) মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।

**51.** وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া ইই ইয়াকাদুল লাযীনা কাফারূ লায়ুযলিকূনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকূলূনা ইন্নাহূ লামাজনূন।  
অর্থ: আর কাফিররা যখন এ উপদেশবাণী (আল-কুরআন) শোনে, তখন তারা যেন তাদের দৃষ্টির দ্বারা তোমাকে ফেলে দিতেই উদ্যত হয়। আর তারা বলে, ‘সে তো অবশ্যই এক পাগল।’

**52.** وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া মা হুওয়া ইল্লা যিকরুল লিল আলামীন।  
অর্থ: আর এ আল-কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 68
- **নামের অর্থ:** কলম
- **আয়াত সংখ্যা:** 52
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 2
- **পারা (জুয):** 29

## সূরা আল-কলম পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতে শপথ করা “কালাম” শব্দ থেকে: “নূন। শপথ কলম ও তারা যা লেখে তার।” তাই একে “নূন সূরা” নামেও ডাকা হয়। কলম ও লেখার শপথকে জ্ঞান ও লেখার মর্যাদার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

এটি মক্কায় অবতীর্ণ এবং 52 আয়াতের। মুসহাফের ক্রমে 68তম সূরা; প্রচলিত অবতরণের ক্রমে আলাকের পর দ্বিতীয় এবং 29তম পারায় রয়েছে। কিছু আলেম বাগানমালিকদের কাহিনি ও ইউনুসের উল্লেখ থাকা আয়াতগুলো মদীনায় অবতীর্ণ বলেছেন; তবে সূরাটি সাধারণভাবে মাক্কী বলে গ্রহণ করা হয়।

চতুর্থ আয়াতের “আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী” অর্থবাহী কথাটি নবী (সা.)-এর চরিত্র সম্পর্কে সবচেয়ে পরিচিত আয়াতগুলোর একটি।

## সূরা আল-কলম নাযিলের প্রেক্ষাপট

সূরাটি নবুওয়াতের প্রথম বছরগুলোতে অবতীর্ণ হয়, যখন নবী (সা.) প্রচার শুরু করলে মক্কার মুশরিকরা তাঁর বিরুদ্ধে অপবাদ ছড়াতে থাকে। ওহী গ্রহণ না করার জন্য তারা তাঁকে উন্মাদ বলে অভিযুক্ত করত; সূরাটি এই অপবাদের সরাসরি জবাব দেয় এবং নবী (সা.)-কে সান্ত্বনা দেয়।

দশম আয়াত থেকে গুণগুলো উল্লেখ করা হয়েছে এমন ব্যক্তি, যে বেশি শপথ করে, কথা লাগায় ও কল্যাণে বাধা দেয়: সে কে, এ বিষয়ে মুফাসসিররা বিভিন্ন নাম বলেছেন। কেউ বলেছেন, সে মুশরিক নেতা ওয়ালীদ ইবন মুগীরা। তবে আয়াতের ভাষা এই বৈশিষ্ট্য থাকা প্রত্যেকের জন্য সতর্কবাণী।

## সূরা আল-কলম: বিষয়বস্তু

কলম ও লিখিত বিষয়ের শপথ করে সূরাটি জানায়, রবের অনুগ্রহে নবী (সা.) উন্মাদ নন, তাঁর জন্য নিরবচ্ছিন্ন প্রতিদান রয়েছে এবং তিনি মহান চরিত্রের অধিকারী। তাঁকে অস্বীকারকারীদের কাছে নত না হতে এবং বেশি শপথকারী, পরনিন্দাকারী, কল্যাণে বাধাদানকারী ও সম্পদ-সন্তানের কারণে আয়াতকে “আগের লোকদের উপকথা” বলে তুচ্ছ করা ব্যক্তির অনুসরণ না করতে উপদেশ দেওয়া হয়েছে।

এরপর বাগানমালিকদের কথা বলা হয়েছে, যারা দরিদ্রদের অংশ না দিতে খুব সকালে ফসল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছিল; তারা বাগান পুড়ে যাওয়া অবস্থায় দেখে এবং অনুতপ্ত হয়। আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ও অপরাধীদের সমান করা হবে না বলে উল্লেখ করা হয়েছে। দুনিয়ায় সিজদার আহ্বানেও যারা সিজদা করেনি, সেদিন তারা সিজদা করতে পারবে না বলে জানানো হয়েছে।

শেষ অংশে নবী (সা.)-কে রবের ফয়সালার জন্য ধৈর্য ধরতে এবং মাছওয়ালা ইউনুসের মতো অধৈর্য না হতে উপদেশ দেওয়া হয়েছে। অস্বীকারকারীরা কুরআন শুনে এমনভাবে তাকায় যেন দৃষ্টি দিয়ে তাঁকে আছড়ে ফেলবে, অথচ কুরআন জগতসমূহের জন্য উপদেশ, এই কথায় জোর দেওয়া হয়েছে।

## সূরা আল-কলম: ফজিলত

তাফসীরে উল্লিখিত যে কথায় সূরা কলাম পাঠকারীকে চরিত্র সুন্দর হয়েছে এমন লোকদের সওয়াবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা সহীহ বলে গণ্য হয় না। সূরাটির মর্যাদা বরং এর আয়াতগুলোর ব্যাখ্যাকারী সহীহ হাদীস থেকে বোঝা যায়। মুসলিমে আয়েশা (রা.) নবী (সা.)-এর চরিত্র সম্পর্কে প্রশ্নকারী সা'দ ইবন হিশামকে বলেন, “তাঁর চরিত্র ছিল কুরআন”; চতুর্থ আয়াতের প্রশংসা এই উত্তরে মূর্ত হয়ে ওঠে। বুখারীর একটি হাদীস অনুযায়ী, 42. আয়াতে উল্লিখিত দিনে যারা দুনিয়ায় লোক দেখানোর জন্য সিজদা করত, তারা সিজদা করতে পারবে না।

শেষ দুই আয়াত বদনজরের বিরুদ্ধে পড়া জনসাধারণের মধ্যে প্রচলিত, এবং বর্ণিত আছে যে হাসান বসরীও এই উদ্দেশ্যে 51. আয়াত পড়ার পরামর্শ দিয়েছেন; কিন্তু এভাবে পড়ার আদেশকারী কোনো সহীহ হাদীস নেই। নবী (সা.) বদনজরের জন্য ঝাড়ফুঁক (রুকইয়া) করতে বলেছেন, এবং ফালাক ও নাস নাযিল হওয়ার পর আল্লাহর আশ্রয় প্রার্থনায় কেবল এই দুই সূরাই পড়তেন। তিরমিযী এই শেষ বর্ণনাকে হাসান গরীব, আলবানী সহীহ বলেছেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আল-কলম থেকে দোয়া

- [বদনজরের আয়াত সূরা আল-কলম, আয়াত 51-52](https://yasinsurah.com/bn/dua/verse-against-the-evil-eye/)

## সূরা আল-কলম তাফসীর

সূরা আল-কলম: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: নূন, এ সব অক্ষরের অর্থের আলোচনা সূরা বাকারাহর শুরুতে অতিক্রান্ত হয়েছে। আল্লাহ কলমের শপথ করেছেন এবং মানুষ কলম দিয়ে যা লিখে তারও শপথ করেছেন।

**2.** তাফসীর: হে রাসূল! আপনাকে আল্লাহ নবুওয়াতের যে নিয়ামত দান করেছেন সে বিষয়ে আপনি পাগল নন। বরং আপনি মুশরিকদের কর্তৃক আরোপিত পাগলামির অপবাদ থেকে মুক্ত।

**3.** তাফসীর: আপনি মানুষের প্রতি বার্তা বহনে যে কষ্ট পোহান তাতে রয়েছে আপনার জন্য অবারিত প্রতিদান। এ ব্যাপারে আপনার উপর কারো অনুগ্রহ নেই।

**4.** তাফসীর: অবশ্যই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। যা নিয়ে কোরআন আগমন করেছে। বস্তুতঃ আপনি তাতে যা রয়েছে তদ্বারা উত্তমরূপে সজ্জিত।

**5.** তাফসীর: অচিরেই আপনি দেখবেন এবং এ সব মিথ্যারোপকারীও দেখবে।

**6.** তাফসীর: যখন সত্য প্রকাশিত হবে তখন এ কথা সুস্পষ্ট হয়ে উঠবে, পাগলামি কাকে পেয়েছিলো?!

**7.** তাফসীর: হে রাসূল! আপনার প্রতিপালক সেই ব্যক্তি সম্পর্কে ভালোই জানেন যে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। তিনি আরো জানেন সঠিক পথের সন্ধান লাভকারীদের সম্পর্কে। তাই তিনি তাদের সম্পর্কে জানেন যে, তারা পথভ্রষ্ট হয়েছে। আর আপনি সুপথগামী হয়েছেন।

**8.** তাফসীর: হে রাসূল! আপনার আনিত সত্যের প্রতি যে মিথ্যারোপ করে আপনি তার অনুসরণ করবেন না।

**9.** তাফসীর: তারা কামনা করে যে, আপনি যদি ধর্মের ক্ষতি করে হলেও তাদের সাথে ন¤্রতা ও কোমলতা অবলম্বন করতেন তাহলে তারাও আপনার সাথে ন¤্র ও কোমল আচরণ করতো।

**10.** তাফসীর: না আপনি অধিক হারে বাতিলের পক্ষে শপথকারী ও অপমানিত প্রত্যেক ব্যক্তির অনুসরণ করবেন।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: যার কাজই হলো মানুষের মাঝে ফাটল সৃষ্টি করার উদ্দেশ্যে তাদের মাঝে গীবত ও চুগলখুরী করে বেড়ানো।

**12.** তাফসীর: কল্যাণ থেকে বিরত থাকা। উপরন্তু মানুষের সম্পদ, সম্ভ্রম ও সত্তার উপর হামলা করা এবং পাপে ডুবে থাকা।

**13.** তাফসীর: যে রূঢ় অন্তরের এবং জারজ হওয়া সত্তে¡ও নিজ সম্প্রদায়ের সাথে মিথ্যা দাবীতে সম্পৃক্ত।

**14.** তাফসীর: যে সম্পদ ও সন্তানাদির অধিকারী হওয়ার ফলে আল্লাহ ও তদীয় রাসূলের উপর ঈমান আনয়নে অহঙ্কারী।

**15.** তাফসীর: যখন তার উপর আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে, এ সব হলো পূর্ব যুগের লোকজনের কল্প কাহিনী।

**16.** তাফসীর: অচিরেই আমি তার নাকের উপর এমন এক চিহ্ন জড়িয়ে দিবো যার দরুন তাকে বিশ্রী দেখাবে ও তা সর্বদা তার সাথে লেগেই থাকবে।

**17.** তাফসীর: আমি নিশ্চয়ই এ সব মুশরিককে অনাবৃষ্টি ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করেছি। যেমনিভাবে আমি বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছি যখন তারা এই বলে শপথ করলো যে, তারা অবশ্যই বাগানের ফলমূল সকাল সকাল অতি দ্রæত কেটে ফেলবে। যাতে তা থেকে কোন মিসকীন ভক্ষণ করতে না পারে।

**18.** তাফসীর: তারা নিজেদের শপথকে ইনশাআল্লাহ বলার মাধ্যমে স্বতন্ত্র করে নি।

**19.** তাফসীর: ফলে আল্লাহ সে বাগানের প্রতি আগুন প্রেরণ করেছেন। যা তারা ঘুমিয়ে থাকা অবস্থায় বাগানের ফলমূল খেয়ে ফেলে। তারা তা প্রতিহত করতে পারে নি।

**20.** তাফসীর: ফলে তা অন্ধকার রাতের ন্যায় কালো রূপ ধারণ করে।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: তারা প্রভাতে একে অপরকে আহŸান করলো।

**22.** তাফসীর: একথা বলে যে, তোমরা ফসল কাটতে চাইলে ফকীররা আসার পূর্বেই তাড়াতাড়ি নিজেদের ক্ষেতের দিকে বেরিয়ে পড়ো।

**23.** তাফসীর: তখন তারা নিজেদের ক্ষেতের দিকে পরস্পর ক্ষীণ শব্দে কথোপকথনের মধ্য দিয়ে চলতে লাগলো।

**24.** তাফসীর: তারা পরস্পর বলতে লাগলো, আজ তোমাদের বাগানে যেন কোন মিসকীন প্রবেশ না করে।

**25.** তাফসীর: তারা প্রভাতে ফল থেকে মিসকীনদেরকে বারণ করার দৃঢ় প্রত্যয় নিয়ে চললো।

**26.** তাফসীর: যখন তারা তা ভষ্মীভ‚ত অবস্থায় দেখতে পেলো তখন তারা বলে উঠলো, নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলেছি।

**27.** তাফসীর: বরং ফকীরদেরকে ফল থেকে বারণ করার প্রতিজ্ঞার ফলে আমাদেরকে এর ফল কুড়ানো থেকে বঞ্চিত করা হয়েছে।

**28.** তাফসীর: তাদের মধ্যকার ভালো ব্যক্তিটি বললো: আমি কি তোমাদেরকে ফকীরদের বঞ্চিত করার প্রতিজ্ঞার সময় বলি নি যে, তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো ও তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করো?!

**29.** তাফসীর: তারা বললো, আমরা নিজেদের প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। সত্যিই আমরা ফকীরদেরকে নিজেদের বাগানের ফল থেকে বঞ্চিত করার প্রতিজ্ঞাকালে অনাচারী ছিলাম।

**30.** তাফসীর: তারা এই বলে নিজেদেরকে দোষারোপ করে তাদের প্রতিজ্ঞা থেকে ফিরে আসার দিকে অগ্রসর হলো।

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: তারা অনুশোচনা করে বললো, হায় আমাদের ধ্বংস! আমরা তো ফকীরদেরকে তাদের অধিকার থেকে বারণ করে সীমালঙ্ঘন করেছিলাম।

**32.** তাফসীর: আশা করি আমাদের প্রতিপালক আমাদেরকে বাগানের পরিবর্তে আরো উত্তম প্রতিদান দিবেন। নিশ্চয়ই আমরা আল্লাহর প্রতি অনুরাগী। আমরা তাঁর নিকট ক্ষমার আশাবাদী এবং তাঁর দরবারে কল্যাণকামী।

**33.** তাফসীর: জীবিকা থেকে বঞ্চিত করার মতো এমন শাস্তি আমি তাদেরকেও দেবো যারা আমার অবাধ্য হয়। বস্তুতঃ পরকালের শাস্তি আরো মারাত্মক যদি তারা এর ভয়াবহতা ও স্থায়িত্ব সম্পর্কে জানতো।

**34.** তাফসীর: নিশ্চয়ই যারা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করে চলে তাদের জন্য স্বীয় প্রতিপালকের নিকট রয়েছে উপভোগ্য জান্নাত। তারা তথায় ভোগ-বিলাসে মত্ত থাকবে। তাদের নিয়ামত কখনো নিঃশেষ হবে না।

**35.** তাফসীর: আমি কি মুসলিমদের প্রতিদান কাফিরদের ন্যায় দেবো যেমন ধারণা করে মক্কার মুশরিকরা?!

**36.** তাফসীর: হে মুশরিকরা! তোমাদের কী হলো, তোমরা কিভাবে এ অবিচারমূলক ও বক্র ফায়সালা দিচ্ছো?!

**37.** তাফসীর: তোমাদের নিকট কি এমন কোন কিতাব রয়েছে যাতে তোমরা অনুগত ও অবাধ্য ব্যক্তিদ্বয়ের প্রতিদানে সমতার কথা পাঠ করো?!

**38.** তাফসীর: তোমাদের এ কিতাবে নিজেদের পরকালীন পছন্দের সকল বিষয় রয়েছে।

**39.** তাফসীর: না কি তোমাদের সাথে আমার এমন কোন পাকাপোক্ত অঙ্গীকার রয়েছে যার দাবী হলো, তোমরা নিজেদের জন্য যে কোন ফায়সালা গ্রহণের অধিকার রাখো?!

**40.** তাফসীর: হে রাসূল! আপনি এ কথার বক্তাকে জিজ্ঞেস করুন, কে এর দায়ভার গ্রহণ করবে?

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: না কি তাদের জন্য আল্লাহর ছাড়া এমন কিছু অংশীদার রয়েছে যারা প্রতিদানে তাদেরকে মুমিনদের সমপর্যায়ে নিয়ে আসবে?! তারা যদি নিজেদের এ দাবীতে সত্যবাদী হয় যে, তারা এদেরকে প্রতিদানের ক্ষেত্রে মুমিনদের সমপর্যায়ে নিয়ে আসবে তাহলে তারা নিজেদের এ সব অংশীদারকে আহŸান করুক?!

**42.** তাফসীর: কিয়ামত দিবসে বিভীষিকাময় অবস্থা প্রকাশ পাবে। আর আমাদের প্রতিপালক তাঁর পায়ের নলা প্রকাশ করবেন এবং মানুষকে সাজদাহর জন্য আহŸান করা হবে। ফলে মুমিনরা সাজদা করবে আর মুনাফিক ও কাফিররা সাজদা দিতে ব্যর্থ হবে।

**43.** তাফসীর: তাদের চক্ষু অবনমিত। তাদেরকে অপমান ও লজ্জা ঘিরে রাখবে। অথচ যখন তাদেরকে দুনিয়াতে সাজদা করার দিকে আহŸান করা হয় তখন তারা আজকের তুলনায় অনেক নিরাপদ অবস্থায় ছিলো।

**44.** তাফসীর: তাই হে রাসূল! যারা আপনার উপর অবতীর্ণ এ কুরআনের প্রতি মিথ্যারোপ করে আপনি তাদেরকে আমার নিকট ন্যস্ত করুন। আমি অচিরেই তাদেরকে এক এক স্তর করে শাস্তির দিকে নিয়ে যাবো। অথচ এটি যে তাদের ব্যাপারে কৌশল মাত্র এবং ক্রমে ক্রমে তাদেরকে পাকড়াও করা হচ্ছে তারা তা বুঝেই না।

**45.** তাফসীর: আমি তাদেরকে কিছু কাল পর্যন্ত অবকাশ দেই। যাতে তারা নিজেদের অবাধ্যতায় ঘুরপাক খেতে থাকে। নিশ্চয়ই কাফির ও মিথ্যারোপকারীদের জন্য আমার কৌশল অতি শক্তিশালী। ফলে তারা না আমার থেকে পার পাবে। আর না আমার শাস্তি থেকে নিরাপদ থাকতে পারবে।

**46.** তাফসীর: হে রাসূল! আপনি কি তাদের নিকট তাদেরকে সত্যের দিকে আহŸানের বিনিময়ে কোন প্রতিদান কামনা করেন। যার ফলে তারা এক মহা বোঝা বহন করে চলছে এবং এটি আপনার থেকে বিমুখ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে?! অথচ বাস্তবতা এর বিপরীত। কেননা, আপনি তাদের নিকট কোন প্রতিদান চান না। তাই আপনার অনুসরণে তাদের বাধা কোথায়?!

**47.** তাফসীর: না কি তাদের নিকট গায়েবের জ্ঞান রয়েছে। ফলে তারা নিজেদের পছন্দ মতো এমন কিছু প্রমাণাদি লিখে যদ্বারা তারা আপনার সাথে বিতর্ক করে?!

**48.** তাফসীর: অতএব, হে রাসূল! আপনার প্রতিপালক তাদেরকে অবকাশ দেয়ার যে ফায়সালা গ্রহণ করেছেন আপনি তাতে ধৈর্য ধারণ করুন। আর আপনি মাছের পেটে যাওয়া ইনুসের মতো হবেন না। যিনি নিজ জাতির উপর ধৈর্য হারিয়ে ফেলেন। তখন সমুদ্র ও মাছের পেটের অন্ধকারে বিপদগ্রস্ত হয়ে নিজ প্রতিপালককে ডাক দেন।

**49.** তাফসীর: যদি আল্লাহর রহমত না থাকতো তাহলে মাছ তাঁকে মরুভ‚মিতে নিন্দিত অবস্থায় নিক্ষেপ করতো।

**50.** তাফসীর: তখন তাঁর প্রতিপালক তাঁকে নির্বাচন করলেন। এমনকি তিনি তাঁকে নিজ নেক বান্দাদের অন্তর্ভুক্ত করলেন।

### আয়াত 51-52: তাফসীর

**51.** তাফসীর: আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকারকারী কাফিররা যখন আপনার উপর অবতীর্ণ কুরআন শ্রবণ করে তখন তারা যেন চায়, নিজেদের দৃষ্টির প্রখরতা দিয়ে আপনাকে ধরাশায়ী করে ফেলে এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ ও সত্য থেকে বিমুখ হয়ে বলে: যে রাসূল এটি নিয়ে এসেছেন তিনি অবশ্যই পাগল।

**52.** তাফসীর: বস্তুতঃ আপনার উপর অবতীর্ণ কুরআন তো কেবল মানব ও দানবের জন্য একটি উপদেশ ও স্মরণিকা মাত্র।

## সূরা আল-কলম সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আল-কলম কত আয়াতের সূরা?

সূরা আল-কলম মোট 52 আয়াতের সূরা।

### আল-কলম নামের অর্থ কী?

আল-কলম নামের অর্থ “কলম”।

### সূরা আল-কলম মাক্কী না মাদানী?

সূরা আল-কলম একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 2 নম্বর সূরা।

### সূরা আল-কলম কোন পারায়?

সূরা আল-কলম রয়েছে 29 নম্বর পারায়।

### সূরা আল-কলম কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-কলম কুরআনের 68 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-মুলক এবং পরে সূরা আল-হাক্কাহ।

### এখানে কি সূরা আল-কলম শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-কলম রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 67. আল-মুলক](https://yasinsurah.com/bn/sura-al-mulk/)
- [পরের সূরা 69. আল-হাক্কাহ](https://yasinsurah.com/bn/sura-al-haqqah/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
