# সূরা আল-কামার القمر

> সূরা আল-কামার (চাঁদ) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় অবতীর্ণ সূরা কামার 55…

উৎস: https://yasinsurah.com/bn/sura-al-qamar/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 54 নম্বর সূরা · পারা 27

55 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 37 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ সূরা কামার 55 আয়াতের। এতে কিয়ামত নিকটবর্তী হওয়া এবং চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা জানানো হয়েছে; নবীদের অস্বীকারকারী জাতিগুলোর পরিণতি বর্ণনা করে কুরআন থেকে উপদেশ গ্রহণের আহ্বান করা হয়েছে।

## সূরা আল-কামার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ ﴿١﴾  
উচ্চারণ: ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার।  
অর্থ: কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে।

**2.** وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ ﴿٢﴾  
উচ্চারণ: ওয়া ইই ইয়ারাও আয়াতাই ইউরিদূ ওয়া ইয়াকূলূ সিহরুম মুসতামির্র।  
অর্থ: আর তারা (নবীর সত্যতার) কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘এ তো চিরাচরিত যাদু।’

**3.** وَكَذَّبُواْ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡۚ وَكُلُّ أَمۡرٖ مُّسۡتَقِرّٞ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া কায্যাবূ ওয়াত্তাবাঊ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিম মুসতাকির্র।  
অর্থ: আর তারা (সত্যকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। আর প্রত্যেক বিষয়ই (নির্ধারিত সময়ে) তার চূড়ান্ত পরিণতিতে উপনীত হবে।

**4.** وَلَقَدۡ جَآءَهُم مِّنَ ٱلۡأَنۢبَآءِ مَا فِيهِ مُزۡدَجَرٌ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফীহি মুযদাজার।  
অর্থ: আর তাদের কাছে তো সংবাদসমূহ এসেছে, যাতে রয়েছেকঠোর নিষেধাজ্ঞা।

**5.** حِكۡمَةُۢ بَٰلِغَةٞۖ فَمَا تُغۡنِ ٱلنُّذُرُ ﴿٥﴾  
উচ্চারণ: হিকমাতুম বালিগাতুন ফামা তুগনিন নুযুর।  
অর্থ: এগুলো পরিপূর্ণ প্রজ্ঞার কথা; যদিও এসব সতর্কবাণী তাদের কোন উপকারে আসেনি।

**6.** فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَيۡءٖ نُّكُرٍ ﴿٦﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লা আনহুম, ইয়াওমা ইয়াদউদ দাই ইলা শাইইন নুকুর।  
অর্থ: অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যেদিন আহ্বানকারী (ফিরিশতা) আহ্বান করবে এক বিভীষিকাময় বিষয়ের দিকে,

**7.** خُشَّعًا أَبۡصَٰرُهُمۡ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادٞ مُّنتَشِرٞ ﴿٧﴾  
উচ্চারণ: খুশ্শাআন আবসারুহুম ইয়াখরুজূনা মিনাল আজদাছি কাআন্নাহুম জারাদুম মুনতাশির।  
অর্থ: (সেদিন) চক্ষুগুলো অপদস্ত অবস্থায় তারা কবর থেকে বের হয়ে (হাশরের মাঠে) আসবে। মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল।

**8.** مُّهۡطِعِينَ إِلَى ٱلدَّاعِۖ يَقُولُ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا يَوۡمٌ عَسِرٞ ﴿٨﴾  
উচ্চারণ: মুহতিঈনা ইলাদ দাই ইয়াকূলুল কাফিরূনা হাযা ইয়াওমুন আসির।  
অর্থ: তারা (সেই) আহ্বানকারী (ফিরিশতা)-র দিকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে। কাফিররা বলবে: ‘এটি ভীষণ ভয়াবহ দিন।’

**9.** ۞ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ ﴿٩﴾  
উচ্চারণ: কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিন ফাকায্যাবূ আবদানা ওয়া কালূ মাজনূনুও ওয়াযদুজির।  
অর্থ: তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও (তাদের নবীকে) অস্বীকার করেছিল। তারা আমার বান্দা (নূহ)কে অস্বীকার করেছিল এবং বলেছিল: ‘সে তো একজন পাগল।’ আর তাকে হুমকি-ধমকিও দেয়া হয়েছিল।

**10.** فَدَعَا رَبَّهُۥٓ أَنِّي مَغۡلُوبٞ فَٱنتَصِرۡ ﴿١٠﴾  
উচ্চারণ: ফাদাআ রাব্বাহূ আন্নী মাগলূবুন ফানতাসির।  
অর্থ: অতঃপর সে তার রবকে ডাকলো (এবং বললো) ‘আমি একান্ত অসহায়। অতএব, তুমি প্রতিশোধ গ্রহণ করো।’

**11.** فَفَتَحۡنَآ أَبۡوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٖ مُّنۡهَمِرٖ ﴿١١﴾  
উচ্চারণ: ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির।  
অর্থ: ফলে আমি প্রবল বৃষ্টির পাণি বর্ষণের মাধ্যমে আসমানের দরজাসমূহ খুলে দিলাম।

**12.** وَفَجَّرۡنَا ٱلۡأَرۡضَ عُيُونٗا فَٱلۡتَقَى ٱلۡمَآءُ عَلَىٰٓ أَمۡرٖ قَدۡ قُدِرَ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া ফাজ্জারনাল আরদা উয়ূনান ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির।  
অর্থ: এবং আমি জমিনকে বিদীর্ণ করে ঝর্ণাসমূহ উৎসারিত করলাম। ফলে (আল্লাহর) নির্ধারিত ফয়সালা অনুসারে সকল পানি মিলিত হলো ।

**13.** وَحَمَلۡنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلۡوَٰحٖ وَدُسُرٖ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিও ওয়া দুসুর।  
অর্থ: আর আমি তাকে (নূহকে) কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম।

**14.** تَجۡرِي بِأَعۡيُنِنَا جَزَآءٗ لِّمَن كَانَ كُفِرَ ﴿١٤﴾  
উচ্চারণ: তাজরী বিআয়ুনিনা জাযাআল লিমান কানা কুফির।  
অর্থ: যা আমার দৃষ্টির সামনে দিয়ে চললো, এটা তার (নূহের) জন্য পুরস্কারস্বরূপ, যাকে অস্বীকার করা হয়েছিল।

**15.** وَلَقَد تَّرَكۡنَٰهَآ ءَايَةٗ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া লাকাত তারাকনাহা আয়াতান ফাহাল মিম মুদ্দাকির।  
অর্থ: আর আমি এই শাস্তিকে নিদর্শন হিসেবে রেখেছি। অতএব (এ থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

**16.** فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ﴿١٦﴾  
উচ্চারণ: ফাকাইফা কানা আযাবী ওয়া নুযুর।  
অর্থ: অতএব, আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?

**17.** وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿١٧﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ ইয়াস্সারনাল কুরআনা লিয যিকরি ফাহাল মিম মুদ্দাকির।  
অর্থ: আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

**18.** كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ﴿١٨﴾  
উচ্চারণ: কায্যাবাত আদুন ফাকাইফা কানা আযাবী ওয়া নুযুর।  
অর্থ: ‘আদ সম্প্রদায় (তাদের নবী হূদকে) মিথ্যারোপ করেছিল। অতএব (তাদের প্রতি) আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?

**19.** إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِي يَوۡمِ نَحۡسٖ مُّسۡتَمِرّٖ ﴿١٩﴾  
উচ্চারণ: ইন্না আরসালনা আলাইহিম রীহান সারসারান ফী ইয়াওমি নাহসিম মুসতামির্র।  
অর্থ: নিশ্চয় আমি তাদের ওপর পাঠিয়েছিলাম প্রচণ্ড শৈত্য ঝড়ো হাওয়া, অব্যাহত এক অমঙ্গল দিনে।

**20.** تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٖ مُّنقَعِرٖ ﴿٢٠﴾  
উচ্চারণ: তানযিউন নাসা কাআন্নাহুম আজাযু নাখলিম মুনকাইর।  
অর্থ: তা মানুষকে এমনভাবে উপড়ে ফেলছিল, যেন তারা উপড়ে পড়া খেজুরগাছের কাণ্ড।

**21.** فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ﴿٢١﴾  
উচ্চারণ: ফাকাইফা কানা আযাবী ওয়া নুযুর।  
অর্থ: অতএব, আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?

**22.** وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ ইয়াস্সারনাল কুরআনা লিয যিকরি ফাহাল মিম মুদ্দাকির।  
অর্থ: আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব, (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

**23.** كَذَّبَتۡ ثَمُودُ بِٱلنُّذُرِ ﴿٢٣﴾  
উচ্চারণ: কায্যাবাত ছামূদু বিন নুযুর।  
অর্থ: সামূদ সম্প্রদায়ও সতর্ককারীদেরকে মিথ্যারোপ করেছিল।

**24.** فَقَالُوٓاْ أَبَشَرٗا مِّنَّا وَٰحِدٗا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذٗا لَّفِي ضَلَٰلٖ وَسُعُرٍ ﴿٢٤﴾  
উচ্চারণ: ফাকালূ আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহূ ইন্না ইযাল লাফী দালালিও ওয়া সুউর।  
অর্থ: অতঃপর তারা বলেছিল: ‘আমরা কি আমাদেরই মধ্য থেকে এক ব্যক্তির (সালিহের) অনুসরণ করব? তাহলে নিশ্চয় আমরা পথভ্রষ্টতা ও পাগলামিতে নিমজ্জিত হয়ে পড়বো।

**25.** أَءُلۡقِيَ ٱلذِّكۡرُ عَلَيۡهِ مِنۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ أَشِرٞ ﴿٢٥﴾  
উচ্চারণ: আউলকিয়ায যিকরু আলাইহি মিম বাইনিনা বাল হুওয়া কায্যাবুন আশির।  
অর্থ: ‘আমাদের মধ্য থেকে কি তার ওপরই উপদেশবাণী (ওহী) পাঠানো হয়েছে? বরং সে চরম মিথ্যাবাদী অহংকারী।’

**26.** سَيَعۡلَمُونَ غَدٗا مَّنِ ٱلۡكَذَّابُ ٱلۡأَشِرُ ﴿٢٦﴾  
উচ্চারণ: সায়ালামূনা গাদাম মানিল কায্যাবুল আশির।  
অর্থ: আগামী দিন তারা জানতে পারবে, কে চরম মিথ্যাবাদী, অহংকারী।

**27.** إِنَّا مُرۡسِلُواْ ٱلنَّاقَةِ فِتۡنَةٗ لَّهُمۡ فَٱرۡتَقِبۡهُمۡ وَٱصۡطَبِرۡ ﴿٢٧﴾  
উচ্চারণ: ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির।  
অর্থ: নিশ্চয়ই আমি উষ্ট্রীকে তাদের জন্য এক পরীক্ষাস্বরূপ প্রেরণ করছি। অতএব, (হে সালিহ!) তুমি তাদের ব্যাপারে অপেক্ষা করো এবং ধৈর্য ধারণ করো।

**28.** وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَآءَ قِسۡمَةُۢ بَيۡنَهُمۡۖ كُلُّ شِرۡبٖ مُّحۡتَضَرٞ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া নাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিম মুহতাদার।  
অর্থ: আর তাদেরকে জানিয়ে দাও যে, তাদের (ও উষ্ট্রীর) মধ্যে পানি বণ্টন সুনির্দিষ্ট। প্রত্যেকেই পালাক্রমে পানির অংশে উপস্থিত হবে।

**29.** فَنَادَوۡاْ صَاحِبَهُمۡ فَتَعَاطَىٰ فَعَقَرَ ﴿٢٩﴾  
উচ্চারণ: ফানাদাও সাহিবাহুম ফাতাআতা ফাআকার।  
অর্থ: অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। তারপর সে (এ কাজে) উদ্যোগী হলো এবং (উষ্ট্রীটিকে) জবাই করে ফেলল।

**30.** فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ﴿٣٠﴾  
উচ্চারণ: ফাকাইফা কানা আযাবী ওয়া নুযুর।  
অর্থ: অতএব, আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?

**31.** إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَكَانُواْ كَهَشِيمِ ٱلۡمُحۡتَظِرِ ﴿٣١﴾  
উচ্চারণ: ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাও ওয়াহিদাতান ফাকানূ কাহাশীমিল মুহতাযির।  
অর্থ: নিশ্চয় আমি তাদের কাছে পাঠিয়েছিলাম এক বিকট আওয়াজ (বজ্রপাত), ফলে তারা হয়ে পড়লো দলিত শুকনো মোড়ানো খড়ের মতো।

**32.** وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ ইয়াস্সারনাল কুরআনা লিয যিকরি ফাহাল মিম মুদ্দাকির।  
অর্থ: আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব, (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

**33.** كَذَّبَتۡ قَوۡمُ لُوطِۭ بِٱلنُّذُرِ ﴿٣٣﴾  
উচ্চারণ: কায্যাবাত কাওমু লূতিম বিন নুযুর।  
অর্থ: লূতের সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল ।

**34.** إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٖۖ نَّجَّيۡنَٰهُم بِسَحَرٖ ﴿٣٤﴾  
উচ্চারণ: ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূতিন নাজ্জাইনাহুম বিসাহার।  
অর্থ: নিশ্চয় আমি তাদের উপর (শাস্তি হিসেবে) পাথর বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণিঝড় পাঠিয়েছিলাম; কিন্তু লূতের পরিবারের ওপর নয়। আমি তাদেরকে রাতের শেষাংশেই উদ্ধার করে নিয়েছিলাম।

**35.** نِّعۡمَةٗ مِّنۡ عِندِنَاۚ كَذَٰلِكَ نَجۡزِي مَن شَكَرَ ﴿٣٥﴾  
উচ্চারণ: নিমাতাম মিন ইনদিনা কাযালিকা নাজযী মান শাকার।  
অর্থ: আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ। এভাবেই আমি প্রত্যেক (আল্লাহর নিআ‘মতের) কৃতজ্ঞতা আদায়কারীকে প্রতিদান দেই।

**36.** وَلَقَدۡ أَنذَرَهُم بَطۡشَتَنَا فَتَمَارَوۡاْ بِٱلنُّذُرِ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আনযারাহুম বাতশাতানা ফাতামারাও বিন নুযুর।  
অর্থ: আর লূত তো তাদেরকে আমার কঠিন পাকড়াও সম্পর্কে ভীতি প্রদর্শন করেছিল, তারপরও তারা এ সতর্কবাণী সম্পর্কে (সন্দিহান হয়ে) বাক-বিতণ্ডা করেছিল।

**37.** وَلَقَدۡ رَٰوَدُوهُ عَن ضَيۡفِهِۦ فَطَمَسۡنَآ أَعۡيُنَهُمۡ فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ রাওয়াদূহু আন দাইফিহী ফাতামাসনা আয়ুনাহুম ফাযূকূ আযাবী ওয়া নুযুর।  
অর্থ: আর অবশ্যই তারা লূতের কাছে তার মেহমানদেরকে দাবি করল। তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিলাম। সুতরাং, তোমরা আমার শাস্তি ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন করো।

**38.** وَلَقَدۡ صَبَّحَهُم بُكۡرَةً عَذَابٞ مُّسۡتَقِرّٞ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুম মুসতাকির্র।  
অর্থ: আর সকাল বেলা তাদের উপর অবিরাম শাস্তি নেমে আসল।

**39.** فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ ﴿٣٩﴾  
উচ্চারণ: ফাযূকূ আযাবী ওয়া নুযুর।  
অর্থ: সুতরাং আমার শাস্তি ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন করো।

**40.** وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ ইয়াস্সারনাল কুরআনা লিয যিকরি ফাহাল মিম মুদ্দাকির।  
অর্থ: আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব, (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

**41.** وَلَقَدۡ جَآءَ ءَالَ فِرۡعَوۡنَ ٱلنُّذُرُ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ জাআ আলা ফিরআওনান নুযুর।  
অর্থ: ফির‘আউন গোষ্ঠীর কাছেও তো সাবধানবাণী এসেছিল।

**42.** كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَٰهُمۡ أَخۡذَ عَزِيزٖ مُّقۡتَدِرٍ ﴿٤٢﴾  
উচ্চারণ: কায্যাবূ বিআয়াতিনা কুল্লিহা ফা আখাযনাহুম আখযা আযীযিম মুকতাদির।  
অর্থ: তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করল। অতএব আমি মহাপরাক্রমশালী, সর্বশক্তিমানের মতই তাদেরকে পাকড়াও করলাম।

**43.** أَكُفَّارُكُمۡ خَيۡرٞ مِّنۡ أُوْلَٰٓئِكُمۡ أَمۡ لَكُم بَرَآءَةٞ فِي ٱلزُّبُرِ ﴿٤٣﴾  
উচ্চারণ: আকুফ্ফারুকুম খাইরুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিয যুবুর।  
অর্থ: হে মক্কাবাসীরা! তোমাদের কাফিররা কি তাদের চেয়ে ভালো? নাকি কিতাবসমূহের মধ্যে তোমাদের জন্য মুক্তির কোন ঘোষণা রয়েছে?

**44.** أَمۡ يَقُولُونَ نَحۡنُ جَمِيعٞ مُّنتَصِرٞ ﴿٤٤﴾  
উচ্চারণ: আম ইয়াকূলূনা নাহনু জামীউম মুনতাসির।  
অর্থ: নাকি তারা (মক্কার কাফিররা) বলে, ‘আমরা তো এক সংঘবদ্ধ দল; আমরা অবশ্যই বিজয়ী হব।

**45.** سَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ ﴿٤٥﴾  
উচ্চারণ: সায়ুহযামুল জামউ ওয়া ইউওয়াল্লূনাদ দুবুর।  
অর্থ: সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং (মু‘মিনদের সম্মুখ থেকে) পিঠ দেখিয়ে পালাবে।

**46.** بَلِ ٱلسَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَٱلسَّاعَةُ أَدۡهَىٰ وَأَمَرُّ ﴿٤٦﴾  
উচ্চারণ: বালিস সাআতু মাওইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমার্র।  
অর্থ: বরং কিয়ামত তাদের (আসল শাস্তির) প্রতিশ্রুত সময়। আর কিয়ামত অতি ভয়ংকর ও তিক্ততর।

**47.** إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي ضَلَٰلٖ وَسُعُرٖ ﴿٤٧﴾  
উচ্চারণ: ইন্নাল মুজরিমীনা ফী দালালিও ওয়া সুউর।  
অর্থ: নিশ্চয় অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও (পরকালে) প্রজ্বলিত আগুনে।

**48.** يَوۡمَ يُسۡحَبُونَ فِي ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُواْ مَسَّ سَقَرَ ﴿٤٨﴾  
উচ্চারণ: ইয়াওমা ইউসহাবূনা ফিন নারি আলা ওয়ুজূহিহিম যূকূ মাস্সা সাকার।  
অর্থ: যেদিন তাদেরকে মুখের ওপর ভর করে জাহান্নামের আগুনে টেনে নিয়ে যাওয়া হবে, (তখন বলা হবে,) ‘সাকারের যন্ত্রণা আস্বাদন করো।’

**49.** إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ ﴿٤٩﴾  
উচ্চারণ: ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার।  
অর্থ: নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী।

**50.** وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার।  
অর্থ: আর আমার আদেশ তো কেবল একটি কথা (‘হয়ে যা’ শব্দটি, আর তা) চোখের পলকের মতো (হয়ে যায়)।

**51.** وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আহলাকনা আশয়াআকুম ফাহাল মিম মুদ্দাকির।  
অর্থ: আর আমি তো তোমাদের মত পূর্বেকার অনেককে ধ্বংস করে দিয়েছি। অতএব, (এ থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

**52.** وَكُلُّ شَيۡءٖ فَعَلُوهُ فِي ٱلزُّبُرِ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া কুল্লু শাইইন ফাআলূহু ফিয যুবুর।  
অর্থ: আর তারা যা করেছে, সব কিছুই ‘আমলনামায়’ রয়েছে।

**53.** وَكُلُّ صَغِيرٖ وَكَبِيرٖ مُّسۡتَطَرٌ ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া কুল্লু সাগীরিও ওয়া কাবীরিম মুসতাতার।  
অর্থ: আর ছোট বড় সব কিছুই লিখিত আছে।

**54.** إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَهَرٖ ﴿٥٤﴾  
উচ্চারণ: ইন্নাল মুত্তাকীনা ফী জান্নাতিও ওয়া নাহার।  
অর্থ: নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে।

**55.** فِي مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِيكٖ مُّقۡتَدِرِۭ ﴿٥٥﴾  
উচ্চারণ: ফী মাকআদি সিদকিন ইনদা মালীকিম মুকতাদির।  
অর্থ: যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহাঅধিপতি আল্লাহর সান্নিধ্যে।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 54
- **নামের অর্থ:** চাঁদ
- **আয়াত সংখ্যা:** 55
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 37
- **পারা (জুয):** 27

## সূরা আল-কামার পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতের “কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে” কথায় থাকা “কামার” (চাঁদ) শব্দ থেকে। শুরুর কথাগুলোর কারণে একে “ইকতারাবাতিস সাআহ” নামেও ডাকা হয়।

সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 55 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 54তম এবং এটি 27তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 37তম সূরা। সূরায় চারবার পুনরাবৃত্ত “আমি অবশ্যই কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি; কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?” আয়াতটি এর মূল বার্তা তুলে ধরে। আল্লাহ সবকিছু নির্দিষ্ট পরিমাপে (কদর) সৃষ্টি করেছেন, এই কথা জানানো 49. আয়াতও এতে রয়েছে।

## সূরা আল-কামার নাযিলের প্রেক্ষাপট

সূরার প্রথম আয়াতগুলো মক্কী যুগে সংঘটিত চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিযার কথা বলে। বুখারী ও মুসলিমে আনাস ইবন মালিক ও আবদুল্লাহ ইবন মাসঊদের মতো সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে, মক্কাবাসীরা নবী (সা.)-এর কাছে একটি মুজিযা চেয়েছিল; চাঁদ দুই ভাগ হয়ে যায় এবং নবী (সা.) তাদের বলেন, “সাক্ষী থাকো।” মুশরিকরা একেও জাদু বলে।

বুখারীর একটি বর্ণনা অনুযায়ী, বদর যুদ্ধের দিন নবী (সা.) “সেই দল শিগগিরই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে” অর্থবাহী 45. আয়াত পড়েছিলেন। তাফসীরের সূত্রগুলোতে আরও বর্ণিত হয়েছে, মক্কায় অবতীর্ণ এই আয়াত কী সংবাদ দিয়েছিল, তা বদরের সময় বোঝা যায়।

## সূরা আল-কামার: বিষয়বস্তু

কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এ কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। অস্বীকারকারীরা প্রতিটি মুজিযাকে “চলমান জাদু” বলে উড়িয়ে দেয় ও নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, এ কথা উল্লেখ করা হয়েছে। মানুষ কবর থেকে ছড়িয়ে পড়া পঙ্গপালের মতো বেরিয়ে আহ্বানকারীর দিকে ছুটবে, সেই দিনের দৃশ্য তুলে ধরা হয়েছে।

এরপর নবীদের অস্বীকারকারী জাতিগুলোর কাহিনি ছোট ও মর্মস্পর্শী অংশে বর্ণিত হয়েছে: নূহের জাতির প্লাবনে ডুবে যাওয়া, আদ জাতির এক অশুভ দিনে হিমশীতল বাতাসে ধ্বংস, সামূদের উষ্ট্রী হত্যা ও ভয়ংকর ধ্বনিতে নিশ্চিহ্ন হওয়া, লূতের জাতির পাথরবৃষ্টিতে শাস্তি এবং ফিরআউনের পরিবারের পাকড়াও হওয়া। কাহিনিগুলোর মাঝে বারবার স্মরণ করানো হয়েছে, উপদেশ গ্রহণের জন্য কুরআন সহজ করা হয়েছে। মক্কার অস্বীকারকারীদের জিজ্ঞেস করা হয়েছে, তারা কি এসব জাতির চেয়ে উত্তম, এবং তাদের দল পরাজিত হবে বলে জানানো হয়েছে। আল্লাহ সবকিছু নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছেন এবং তাঁর আদেশ চোখের পলকে কার্যকর হয়, এ কথা জানানো হয়েছে। তাকওয়াবানরা জান্নাতে, নদীর মাঝে, সর্বশক্তিমান ও সবকিছুর শাসক আল্লাহর কাছে সত্যের আসনে থাকবে, এই সুসংবাদ দিয়ে সূরাটি শেষ হয়েছে।

## সূরা আল-কামার: ফজিলত

আবু ওয়াকিদ আল-লাইসী থেকে মুসলিমের বর্ণিত হাদীস অনুযায়ী, নবী (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযে ক্বাফ এবং ইকতারাবাতিস সাআহ (কামার) সূরা পড়তেন। এই বর্ণনার ভিত্তিতে কিছু আলেম ঈদের নামাযে এই দুটি সূরা পড়াকে মুস্তাহাব মনে করেছেন।

এ ছাড়া সহীহ সূত্রে এই সূরার জন্য বিশেষ সওয়াবের কোনো বহুল প্রচলিত বর্ণনা জানা নেই। এতে পুনরাবৃত্ত “আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি” আয়াতটি কুরআন পাঠ ও তা নিয়ে চিন্তা করার উৎসাহদাতা সবচেয়ে পরিচিত আয়াতগুলোর একটি।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আল-কামার থেকে দোয়া

- [আন্নি মাগলুবুন ফানতাসির সূরা আল-কামার, আয়াত 10](https://yasinsurah.com/bn/dua/anni-maghlubun-fantasir/)

## সূরা আল-কামার তাফসীর

সূরা আল-কামার: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: কিয়ামত নিকটবর্তী হয়েছে। আর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবদ্দশায় চন্দ্র দ্বিখÐিত হয়েছে। ফলে এটি ছিল নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর একটি চাক্ষুষ নিদর্শন।

**2.** তাফসীর: মুশরিকরা যখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সত্যতার কোন প্রমাণ ও নিদর্শন দেখে তখন তারা তা গ্রহণ থেকে বিমুখ হয়ে বলে: আমরা তাঁর পক্ষ থেকে যতো দলীল-প্রমাণাদি প্রত্যক্ষ করেছি তা সবই যাদু।

**3.** তাফসীর: তাদের নিকট যে সত্য আগমন করেছে তারা সেটির প্রতি মিথ্যারোপ করলো এবং এ মিথ্যারোপে তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। বস্তুতঃ ভালো-মন্দ সবই কিয়ামত দিবসে ন্যায্যভাবে সংঘটিত হবে।

**4.** তাফসীর: অথচ যে সব জাতিকে আমি কুফরী ও জুলুমের কারণে ধ্বংস করেছি তাদের নিকট ওদের সংবাদ এসেছে। যা তাদেরকে কুফরী ও জুলুম থেকে বিরত রাখার জন্য যথেষ্ট।

**5.** তাফসীর: তাদের নিকট পূর্ণাঙ্গ প্রজ্ঞার কথা এসেছে যাতে তাদের উপর প্রমাণ সাব্যস্ত হয়। বস্তুতঃ যে জাতি আল্লাহ ও পরকাল দিবসে বিশ্বাসী নয় সতর্ক-সঙ্কেত তাদের কোন উপকারে আসবে না।

**6.** তাফসীর: তারা হিদায়েত গ্রহণ না করলে হে রাসূল! আপনি সেই দিনের অপেক্ষায় তাদের থেকে বিমুখ থাকুন যে দিন সিঙ্গায় ফুৎকারে নিয়োজিত ফিরিশতা এমন এক ভয়ানক বিষয়ের দিকে আহŸান জানাবে যে সম্পর্কে ইতিপূর্বে সৃষ্টিকুল অবগত ছিলো না।

**7.** তাফসীর: তাদের চক্ষুগুলো অপদস্ত থাকবে। তারা কবর থেকে উঠে হিসেবের মাঠের দিকে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় অগ্রসর হবে।

**8.** তাফসীর: অবস্থানের পানে আহŸানকারীর ডাকে ত্বরান্বিত হয়ে। তখন কাফিররা বলবে: এ দিনটি অতি কঠিন। কেননা, তাতে রয়েছে বিভীষিকা ও ভয়াবহতা।

**9.** তাফসীর: হে রাসূল! আপনার দাওয়াত অগ্রাহ্যকারী এ সব লোকের পূর্বে নূহ (আলাইহিমাস-সালাম) এর জাতি আমার বান্দা নূহ (আলাইহিমাস-সালাম) এর প্রতি মিথ্যারোপ করে যখন আমি তাঁকে তাদের প্রতি প্রেরণ করি। এমন কি তাদেরকে দাওয়াত প্রদান থেকে বিরত না হলে তারা তাঁর ব্যাপারে বলেছিলো যে, তিনি পাগল এবং তাঁকে গাল-মন্দ ও ধমক দিয়ে হুমকিও দিয়েছিলো।

**10.** তাফসীর: তখন নূহ (আলাইহিমাস-সালাম) স্বীয় রবকে আহŸান করে বললেন, আমার জাতি আমার উপর চড়াও হয়েছে এবং আমার দাওয়াত অগ্রাহ্য করেছে তাই আপনি তাদের উপর শাস্তি অবতীর্ণ করে আমাকে শক্তিশালী করুন।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: তাই আমি আসমানের দ্বারসমূহ খুলে দিয়ে মুষলধারে বারি বর্ষণ করলাম।

**12.** তাফসীর: আমি যমীনকে ফাটিয়ে চৌচির করলাম। ফলে তা ঝর্নায় রূপান্তরিত হলো। যা থেকে পানি প্রবাহিত হলো। অতঃপর আদিকালে নির্ধারিত আল্লাহর ফয়সালা অনুযায়ী আসমান থেকে বর্ষিত পানি যমীনের পানির সাথে মিলিত হয়ে আল্লাহর হেফাজতকৃতরা ছাড়া সবাইকে ডুবিয়ে দেয়।

**13.** তাফসীর: আর আমি নূহ (আলাইহিমাস-সালাম)কে ফলক ও পেরেক বিশিষ্ট কিশতিতে আরোহণ করিয়ে তাঁকে ও তাঁর সাথে আরোহণকারীদেরকে রেহাই দেই।

**14.** তাফসীর: উক্ত কিশতি আমার দৃষ্টি ও তত্ত¡াবধানে পানির উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে চলে। তা ছিলো নূহ (আলাইহিমাস-সালাম) এর প্রতি মিথ্যারোপকারী সম্প্রদায় এবং তিনি আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট যা নিয়ে এসেছিলেন তা অস্বীকারকারীদের উপর বিজয় প্রদানের নিমিত্তে।

**15.** তাফসীর: বস্তুতঃ আমি এই শাস্তিকে পরবর্তীদের মাঝে উপদেশ হিসাবে রেখে দিয়েছি। অতএব, এ থেকে উপদেশ গ্রহণকারী কি কেউ আছে?!

**16.** তাফসীর: মিথ্যারোপকারীদের জন্য আমার শাস্তি কেমন ছিল?! আর আমার শাস্তির মাধ্যমে আমার সতর্ক-সংকেতই বা কেমন ছিলো?!

**17.** তাফসীর: আমি কুরআনকে শিক্ষা ও উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। কেউ কি আছে তাতে নিহিত শিক্ষা ও উপদেশসমূহ থেকে শিক্ষা গ্রহণ করবে?!

**18.** তাফসীর: আদ সম্প্রদায় তাদের নবী হূদ (আলাইহিস-সালাম)কে মিথ্যারোপ করেছে। ফলে হে মক্কাবাসী! তোমরা ভেবে দেখো তাদের জন্য আমার শাস্তি কেমন ছিলো?! উপরন্তু তাদের শাস্তির মাধ্যমে অন্যদের শিক্ষা কেমন ছিলো?!

**19.** তাফসীর: আমি তাদের উপর এক কালো ও অশনির দিনে প্রচÐ শৈত্য হাওয়া প্রবাহিত করি। যা তাদের উপর জাহান্নামে পতিত হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

**20.** তাফসীর: যা মানুষকে মাটি থেকে উঠিয়ে তাদেরকে নিজেদের মাথার উপর দিয়ে নিক্ষেপ করবে। ফলে সেগুলো যেন তলদেশ থেকে উপড়ানো খেজুর বৃক্ষের শেকড়ের ন্যায়।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: তাই হে মক্কাবাসীরা! তোমরা চিন্তা করে দেখো তাদের জন্যে আমার শাস্তি কেমন ছিলো?! আর তাদের শাস্তির মাধ্যমে অন্যদের জন্য কেমন সতর্ক-সংকেত ছিলো?!

**22.** তাফসীর: আমি কুরআনকে শিক্ষা ও উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। কেউ কি আছে তাতে নিহিত শিক্ষা ও উপদেশসমূহ থেকে শিক্ষা গ্রহণ করবে?!

**23.** তাফসীর: সামূদ সম্প্রদায় তাদেরকে তাদের রাসূল সালেহ (আলাইহিস-সালাম) যে বিষয়ের প্রতি আহŸান করেছিলো সেটিকে মিথ্যারোপ করে।

**24.** তাফসীর: তাই তারা অনিহা প্রকাশপূর্বক বলে: আমরা কি নিজেদের প্রকৃতির একজনকে অনুসরণ করবো?! এমনটি করলে তো আমরা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবো এবং চরম ভোগান্তিতে পড়ে যাবো।

**25.** তাফসীর: আমাদেরকে বাদ দিয়ে কি একাই তার উপর ওহী অবতীর্ণ করা হয়েছে?! না, বরং সে অহঙ্কারী মিথ্যাবাদী।

**26.** তাফসীর: বস্তুতঃ তারা অচিরেই কিয়ামত দিবসে জানবে যে, কে মহা মিথ্যাবাদী। সালেহ, না তারা?

**27.** তাফসীর: আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করার জন্য পাথর থেকে উষ্ট্রীকে বের করবো। তাই হে সালেহ! আপনি অপেক্ষায় থাকুন। আর তারা কী করে এবং তাদের সাথে কী আচরণ করা হয় দেখতে থাকুন। উপরন্তু তাদের দেয়া কষ্টের উপর ধৈর্য ধারণ করুন।

**28.** তাফসীর: তাদেরকে সংবাদ দিন যে, তাদের কূপের পানি তাদের ও উষ্ট্রীর মাঝে বন্টন করা হয়েছে। একদিন তাদের জন্য। আর এক দিন উষ্ট্রীর জন্য। প্রত্যেক অংশের জন্য তার মালিক নিজ নিজ সময়ে উপস্থিত হবে।

**29.** তাফসীর: তারা উষ্ট্রীকে হত্যা করার জন্য তাদের সাথীকে আহŸান জানায়। ফলে সে তরবারি হাতে নিয়ে তার জাতির নির্দেশ মানতে উষ্ট্রীকে হত্যা করে।

**30.** তাফসীর: অতএব, হে মাক্কাবাসী! তোমরা ভেবে দেখো, তাদের উদ্দেশ্যে আমার শাস্তি কেমন ছিলো?! আর তাদের শাস্তির মাধ্যমে অন্যদের জন্য আমার সতর্ক-সংকেতই বা কেমন ছিলো?!

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: আমি তাদের উপর একটি মাত্র বজ্রপাত ঘটাই যা তাদেরকে ধ্বংস করে দেয়। ফলে তারা খোয়াড় তৈরীকারীর ছাগলের জন্য বেড়া বানানোর শুষ্ক বৃক্ষের ন্যায় হয়ে যায়।

**32.** তাফসীর: আমি কুরআনকে শিক্ষা ও উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। কেউ কি আছে তাতে নিহিত শিক্ষা ও উপদেশসমূহ থেকে শিক্ষা গ্রহণ করবে?!

**33.** তাফসীর: লুত (আলাইহিস-সালাম) এর জাতি তাদেরকে তিনি যদ্বারা সতর্ক করেন সেটির প্রতি মিথ্যারোপ করে।

**34.** তাফসীর: আমি তাদের উপর পাথর নিক্ষেপকারী এমন বায়ু প্রেরণ করলাম যা কেবল লুত পরিবার ব্যতীত বাকী সবাইকে আঘাত করে। তাদেরকে শাস্তি পায়নি। কেননা, আমি তাদেরকে তা থেকে মুক্তি দিয়েছি। যেহেতু তিনি শেষ রাতে শাস্তি সংঘটিত হওয়ার পূর্বেই তাদেরকে নিয়ে সফরে বের হয়ে যান।

**35.** তাফসীর: আমি তাদেরকে পুরস্কার স্বরূপ শাস্তি থেকে মুক্তি দিয়েছি। বস্তুতঃ এই প্রতিদান যদ্বারা আমি লুতকে পুরস্কৃত করেছি তেমনিই আমি প্রত্যেক আল্লাহর নিআমতের শুকরিয়া আদায়কারীকে প্রতিদান দেই।

**36.** তাফসীর: লুত (আলাইহিস-সালাম) তাদেরকে আমার শাস্তির ভীতি প্রদর্শন করেন। তবে তারা এ সতর্ক-সংকেত নিয়ে পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় এবং তারা সেটির প্রতি মিথ্যারোপ করে।

**37.** তাফসীর: লুত (আলাইহিস-সালাম)কে তাঁর জাতি কুকর্মের উদ্দেশ্যে তাঁর মেহমান ফিরিশতাদের নিকট পৌঁছুতে পিড়াপিড়ি করে। ফলে আমি তাদের দৃষ্টি অন্ধ করে দেই। তাই তারা ওদেরকে দেখতে পেলো না। আমি তাদেরকে বললাম: তোমরা আমার শাস্তি ও আমার পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে সতর্ক-সংকেতের স্বাদ আস্বাদন করো।

**38.** তাফসীর: তাদের নিকট প্রভাতেই শাস্তি আগমন করে। যা পরকালে পাড়ি জমানো পর্যন্ত চলমান থাকবে। অতঃপর পরকালের শাস্তি তাদের নিকট আগমন করবে।

**39.** তাফসীর: তাদেরকে বলা হবে, তোমরা আমার পক্ষ থেকে প্রেরিত শাস্তি ও লুত কর্তৃক সতর্ক-সংকতের পরিণতি আস্বাদন করো।

**40.** তাফসীর: আমি কুরআনকে শিক্ষা ও উপদেশ গ্রহণের উদ্দেশ্যে সহজ করেছি। কেউ কি আছে তাতে নিহিত শিক্ষা ও উপদেশসমূহ থেকে শিক্ষা গ্রহণ করবে?!

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: ফিরাউন পরিবারের নিকট মূসা ও হারূন (আলাইহিমাস-সালাম) এর যবানীতে আমার সতর্ক-সংকেত পৌঁছেছে।

**42.** তাফসীর: তারা আমার পক্ষ থেকে আগত দলীল-প্রমাণাদিকে অবিশ্বাস করলো। ফলে আমি তাদের মিথ্যারোপের দরুন তাদেরকে এমন প্ররাক্রমশালীর শাস্তি প্রদান করলাম যাঁকে ঠেকানোর কেউ নেই। যিনি এমন ক্ষমতাধর যাঁকে কোন কিছুই অপারগ করতে পারে না।

**43.** তাফসীর: হে মক্কাবাসীরা! তোমাদের কাফিররা কি উপরোক্ত কাফিরদের অপেক্ষা উত্তম তথা নূহ (আলাইহিস-সালাম) এর জাতি, আদ, সামূদ, লুত (আলাইহিস-সালাম) এর জাতি, ফিরআউন ও তার জাতি?! না কি তোমরা আল্লাহর সেই শাস্তি থেকে মুক্ত যা আসমানী কিতাবসমূহে বর্ণিত হয়েছে।

**44.** তাফসীর: বরং মক্কার এ সব কাফির কি বলে যে, আমরা ওদের উপর বিজয়ী যারা আমাদেরকে পরাজিত করতে চায় কিংবা আমাদের ঐক্য বিনষ্ট করতে চায়?!

**45.** তাফসীর: অচিরেই এ সব কাফিরের দল পরাজিত হবে এবং তারা মু’মিনদের সম্মুখ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। বাস্তবে তা বদর যুদ্ধের দিন সংঘটিত হয়েছে।

**46.** তাফসীর: বরং তাদের আসল শাস্তির জায়গা ওই কিয়ামত দিবস যা তারা অস্বীকার করে। আর কিয়ামত দিবস বদর যুদ্ধে তাদের পাওয়া শাস্তি অপেক্ষা সমধিক ভয়াবহ ও কঠিন।

**47.** তাফসীর: নিশ্চয়ই কুফরী ও পাপাচারের অপরাধীরা সত্য থেকে বহু দূরে রয়েছে এবং তারা শাস্তি ও কষ্টের মধ্যে আছে।

**48.** তাফসীর: যে দিন তাদেরকে মুখের ভরে আগুনে টেনে নেয়া হবে। আর ধমকের স্বরে বলা হবে, তোমরা আগুনের স্বাদ আস্বাদন করো।

**49.** তাফসীর: আমি সৃষ্টিকুলের প্রত্যেকটি বস্তু আমার পূর্ব নির্ধারণ, জ্ঞান, ইচ্ছা ও লাওহে মাহফ‚যে লিখিত ফায়সালা অনুযায়ী সৃষ্টি করেছি।

**50.** তাফসীর: আমি যখন কোন কাজ সম্পাদন করতে চাই তখন শুধু একটি কথাই বলি। আর তা হলো “হয়ে যা”। ফলে আমি যা চাই তা চোখের পলকে দ্রæত হয়ে যায়।

### আয়াত 51-55: তাফসীর

**51.** তাফসীর: আমি তোমাদের মতো তোমাদের পূর্বেকার কাফির জাতিকে ধ্বংস করেছি। তাই কেউ কি আছে উপদেশ গ্রহণ করে তার কুফরী থেকে বিরত থাকবে?!

**52.** তাফসীর: বান্দারা যা কিছু করে তা সংরক্ষক ফিরিশতাদের খাতায় লিপিবদ্ধ রয়েছে। কোন কিছুই তাদের থেকে বাদ পড়ে না।

**53.** তাফসীর: ছোট-বড় সব কথা ও কাজ আমল নামা ও লাওহে মাহফ‚জে লিপিবদ্ধ আছে। এর ভিত্তিতেই প্রতিদান দেয়া হবে।

**54.** তাফসীর: অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ মান্যকারী মুত্তকীরা উদ্যানসমূহ ও প্রবাহিত নদ-নদীতে উপভোগে থাকবে।

**55.** তাফসীর: সব কিছুর মালিক ও সব কাজে সামর্থ্যবানের নিকট সত্যনিষ্ঠ মাজলিসে। যেথায় কোন বাজে কিংবা পাপের কথা নেই। তাই তাদের অবিচ্ছিন্ন ভোগসামগ্রী সম্পর্কে জিজ্ঞেসের কোন অপেক্ষা রাখে না।

## সূরা আল-কামার সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আল-কামার কত আয়াতের সূরা?

সূরা আল-কামার মোট 55 আয়াতের সূরা।

### আল-কামার নামের অর্থ কী?

আল-কামার নামের অর্থ “চাঁদ”।

### সূরা আল-কামার মাক্কী না মাদানী?

সূরা আল-কামার একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 37 নম্বর সূরা।

### সূরা আল-কামার কোন পারায়?

সূরা আল-কামার রয়েছে 27 নম্বর পারায়।

### সূরা আল-কামার কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-কামার কুরআনের 54 নম্বর সূরা। এর আগে আছে সূরা আন-নাজম এবং পরে সূরা আর-রাহমান।

### এখানে কি সূরা আল-কামার শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-কামার রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 53. আন-নাজম](https://yasinsurah.com/bn/sura-an-najm/)
- [পরের সূরা 55. আর-রাহমান](https://yasinsurah.com/bn/sura-ar-rahman/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
