# সূরা আল-কিয়ামাহ القيامة

> সূরা আল-কিয়ামাহ (কিয়ামত) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় অবতীর্ণ 40 আয়াতের…

উৎস: https://yasinsurah.com/bn/sura-al-qiyamah/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 75 নম্বর সূরা · পারা 29

40 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 31 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ 40 আয়াতের সূরা কিয়ামাহ মানুষের নিজের সৃষ্টিকে প্রমাণ করে কিয়ামত ও পুনরুত্থানের সত্যতা বর্ণনা করে এবং মানুষকে দায়িত্বহীনভাবে ছেড়ে দেওয়া হবে না, এ কথা স্মরণ করায়।

## সূরা আল-কিয়ামাহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ ﴿١﴾  
উচ্চারণ: লা উকসিমু বিয়াওমিল কিয়ামাহ।  
অর্থ: আমি (আল্লাহ) শপথ করছি কিয়ামতের দিনের!

**2.** وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ ﴿٢﴾  
উচ্চারণ: ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওওয়ামাহ।  
অর্থ: আমি আরো শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার!

**3.** أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ ﴿٣﴾  
উচ্চারণ: আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামাহ।  
অর্থ: মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার (মৃত্যুর পর ছড়িয়ে-ছিটিয়ে থাকা) হাড়গুলো একত্র করতে পারব না?

**4.** بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ ﴿٤﴾  
উচ্চারণ: বালা কাদিরীনা আলা আন নুসাওওয়িয়া বানানাহ।  
অর্থ: হ্যাঁ, অবশ্যই আমি তার আঙুলের ডগাগুলোও পূর্বের ন্যায় সুগঠিত করতে সক্ষম।

**5.** بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ ﴿٥﴾  
উচ্চারণ: বাল ইউরীদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ।  
অর্থ: বরং (পুনরুত্থানকে অবিশ্বাস করার মাধ্যমে) মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।

**6.** يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ ﴿٦﴾  
উচ্চারণ: ইয়াসআলু আয়্যানা ইয়াওমুল কিয়ামাহ।  
অর্থ: সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’

**7.** فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ ﴿٧﴾  
উচ্চারণ: ফা ইযা বারিকাল বাসার।  
অর্থ: যখন চক্ষু হতচকিত হবে।

**8.** وَخَسَفَ ٱلۡقَمَرُ ﴿٨﴾  
উচ্চারণ: ওয়া খাসাফাল কামার।  
অর্থ: আর চাঁদ জ্যোতিহীন হয়ে যাবে,

**9.** وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার।  
অর্থ: আর সূর্য ও চাঁদকে একত্র করা হবে।

**10.** يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ ﴿١٠﴾  
উচ্চারণ: ইয়াকূলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার্র।  
অর্থ: সেদিন মানুষ বলবে: ‘পালাবার স্থান কোথায়?’

**11.** كَلَّا لَا وَزَرَ ﴿١١﴾  
উচ্চারণ: কাল্লা লা ওয়াযার।  
অর্থ: কখনোই নয়, (আজকের দিন পালিয়ে যাওয়ার মত) কোন আশ্রয়স্থল নেই।

**12.** إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ ﴿١٢﴾  
উচ্চারণ: ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুসতাকার্র।  
অর্থ: সেদিন শুধু ঠাঁই হবে তোমার রবের নিকট।

**13.** يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ﴿١٣﴾  
উচ্চারণ: ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিম বিমা কাদ্দামা ওয়া আখ্খার।  
অর্থ: সেদিন মানুষকে অবহিত করা হবে কী (আমল) সে অগ্রে পাঠিয়েছে এবং পশ্চাতে রেখে গেছে।

**14.** بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ ﴿١٤﴾  
উচ্চারণ: বালিল ইনসানু আলা নাফসিহী বাসীরাহ।  
অর্থ: বরং মানুষ তার নিজের (কাজকর্মের) ব্যাপারে সম্যক অবগত।

**15.** وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া লাও আলকা মাআযীরাহ।  
অর্থ: যদিও সে (নিজেকে নির্দোষ প্রমাণের জন্য) নানা অজুহাত পেশ করে।

**16.** لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ ﴿١٦﴾  
উচ্চারণ: লা তুহার্রিক বিহী লিসানাকা লিতাজালা বিহ।  
অর্থ: হে রাসূল! আল-কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়াচাড়া করো না।

**17.** إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ ﴿١٧﴾  
উচ্চারণ: ইন্না আলাইনা জামআহূ ওয়া কুরআনাহ।  
অর্থ: নিশ্চয়ই (তোমার বক্ষদেশে) এর সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই।

**18.** فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ ﴿١٨﴾  
উচ্চারণ: ফা ইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহ।  
অর্থ: অতঃপর আমি যখন আল-কুরআন পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ করো।

**19.** ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ﴿١٩﴾  
উচ্চারণ: ছুম্মা ইন্না আলাইনা বায়ানাহ।  
অর্থ: তারপর এর বর্ণনার (ব্যাখ্যার) দায়িত্ব আমারই।

**20.** كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ ﴿٢٠﴾  
উচ্চারণ: কাল্লা বাল তুহিব্বূনাল আজিলাহ।  
অর্থ: কখনো না; বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাস।

**21.** وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া তাযারূনাল আখিরাহ।  
অর্থ: আর তোমরা আখিরাতকে পরিত্যাগ করো।

**22.** وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়ুজূহুই ইয়াওমাইযিন নাদিরাহ।  
অর্থ: সেদিন কিছু মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল।

**23.** إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ ﴿٢٣﴾  
উচ্চারণ: ইলা রাব্বিহা নাযিরাহ।  
অর্থ: তারা তাদের রবের দিকে চেয়ে থাকবে।

**24.** وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ ﴿٢٤﴾  
উচ্চারণ: ওয়া ওয়ুজূহুই ইয়াওমাইযিম বাসিরাহ।  
অর্থ: আর সেদিন অনেক চেহারা হবে বিবর্ণ-বিষণ্ণ।

**25.** تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ ﴿٢٥﴾  
উচ্চারণ: তাযুন্নু আই ইউফআলা বিহা ফাকিরাহ।  
অর্থ: সে মনে করবে যে, তার ওপর এক মহাবিপর্যয়কর শাস্তি আপতিত হবে।

**26.** كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ ﴿٢٦﴾  
উচ্চারণ: কাল্লা ইযা বালাগাতিত তারাকিই।  
অর্থ: (মুশরিকরা যেমন ধারণা করে যে, মৃত্যুর পর তাদের কোনো শাস্তি হবে না, ব্যাপারটি) কখনোই তেমন নয়। যখন প্রাণ কণ্ঠাগত হবে।

**27.** وَقِيلَ مَنۡۜ رَاقٖ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া কীলা মান, রাক।  
অর্থ: আর বলা হবে, ‘কে আছে, যে তাকে ঝাড়ফুঁক করে বাঁচাতে পারবে?’

**28.** وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া যান্না আন্নাহুল ফিরাক।  
অর্থ: আর সে (মৃত্যুর যন্ত্রণায় তখন) মনে করবে, ‘এটিই (দুনিয়া থেকে) বিদায়ক্ষণ।’

**29.** وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ﴿٢٩﴾  
উচ্চারণ: ওয়ালতাফ্ফাতিস সাকু বিস সাক।  
অর্থ: আর তখন (দুনিয়ার শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে) সকল বিপদাপদ একত্রিত হবে।

**30.** إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ ﴿٣٠﴾  
উচ্চারণ: ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক।  
অর্থ: সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।

**31.** فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ﴿٣١﴾  
উচ্চারণ: ফালা সাদ্দাকা ওয়া লা সাল্লা।  
অর্থ: সুতরাং, সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।

**32.** وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া লাকিন কায্যাবা ওয়া তাওয়াল্লা।  
অর্থ: বরং সে (সত্যকে) মিথ্যারোপ করেছিল এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।

**33.** ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ ﴿٣٣﴾  
উচ্চারণ: ছুম্মা যাহাবা ইলা আহলিহী ইয়াতামাত্তা।  
অর্থ: তারপর এ কাফির অহংকার প্রদর্শন করে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।

**34.** أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ ﴿٣٤﴾  
উচ্চারণ: আওলা লাকা ফা আওলা।  
অর্থ: (আল্লাহ বলবেন,) দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!

**35.** ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ ﴿٣٥﴾  
উচ্চারণ: ছুম্মা আওলা লাকা ফা আওলা।  
অর্থ: তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!

**36.** أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى ﴿٣٦﴾  
উচ্চারণ: আয়াহসাবুল ইনসানু আই ইউতরাকা সুদা।  
অর্থ: মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?

**37.** أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ ﴿٣٧﴾  
উচ্চারণ: আলাম ইয়াকু নুতফাতাম মিম মানিয়্যিই ইউমনা।  
অর্থ: সে কি (একসময়) বীর্যের স্খলিত শুক্রবিন্দু ছিল না?

**38.** ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ ﴿٣٨﴾  
উচ্চারণ: ছুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওওয়া।  
অর্থ: অতঃপর সে ‘আলাকায় (জমাট রক্তপিণ্ডে) পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।

**39.** فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ﴿٣٩﴾  
উচ্চারণ: ফাজাআলা মিনহুয যাওজাইনিয যাকারা ওয়াল উনছা।  
অর্থ: অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন,জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।

**40.** أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ ﴿٤٠﴾  
উচ্চারণ: আলাইসা যালিকা বিকাদিরিন আলা আই ইউহয়াল মাওতা।  
অর্থ: তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 75
- **নামের অর্থ:** কিয়ামত
- **আয়াত সংখ্যা:** 40
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 31
- **পারা (জুয):** 29

## সূরা আল-কিয়ামাহ পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতে শপথ করা “ইয়াওমুল কিয়ামাহ” (কিয়ামতের দিন) কথা থেকে: “আমি কিয়ামতের দিনের শপথ করছি।” কিয়ামাহ অর্থ মৃতদের জীবিত হয়ে ওঠা এবং হিসাবের জন্য আল্লাহর সামনে সমবেত হওয়া।

এটি মক্কায় অবতীর্ণ এবং 40 আয়াতের। মুসহাফের ক্রমে 75তম, প্রচলিত অবতরণের ক্রমে 31তম সূরা এবং 29তম পারায় রয়েছে।

দ্বিতীয় আয়াতে শপথ করা “নফসে লাওয়ামা” ধারণার জন্য সূরাটি পরিচিত; এটি নিজের ত্রুটির জন্য নিজেকে তিরস্কারকারী বিবেক বোঝায়। ওহী গ্রহণের সময় নবী (সা.)-কে তাড়াহুড়া না করতে বলা এবং কুরআন একত্র ও ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন জানানো আয়াতের মাধ্যমে এটি কুরআনের সংরক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিত্তিও দেয়।

## সূরা আল-কিয়ামাহ নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগে এমন পরিবেশে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা পচে মাটি হওয়া হাড় আবার একত্র হওয়াকে অসম্ভবপ্রায় মনে করত এবং কিয়ামত নিয়ে উপহাস করত।

ষোলো থেকে উনিশতম আয়াত সম্পর্কে বুখারী ও মুসলিমে ইবন আব্বাস থেকে একটি বর্ণনা রয়েছে। সে অনুযায়ী, ওহী অবতরণের সময় ভুলে না যাওয়ার জন্য নবী (সা.) ঠোঁট ও জিহ্বা নেড়ে জিবরীলের পাঠ পুনরাবৃত্তি করতেন; এটি তাঁর জন্য কষ্টকর ছিল। তখন তাড়াহুড়া করে কুরআন পড়ার জন্য জিহ্বা না নাড়তে এবং তা একত্র করা ও পাঠ করানোর দায়িত্ব আল্লাহর, এ কথা জানানো আয়াতগুলো অবতীর্ণ হয়। এরপর জিবরীল পড়ার সময় নবী (সা.) শুনতেন এবং তিনি চলে গেলে হুবহু পাঠ করতেন।

## সূরা আল-কিয়ামাহ: বিষয়বস্তু

কিয়ামতের দিন ও নিজেকে তিরস্কারকারী প্রাণের শপথ দিয়ে সূরাটি শুরু হয়েছে। আল্লাহ তার হাড় একত্র করতে পারবেন না, মানুষের এই ধারণা প্রত্যাখ্যান করা হয়েছে; আল্লাহ তার আঙুলের ডগাও নিখুঁতভাবে পুনর্গঠন করতে সক্ষম বলে জানানো হয়েছে।

কিয়ামত এমন দিন, যেদিন চোখ ঝলসে যাবে, চাঁদ আলোহীন হবে, সূর্য ও চাঁদ একত্র করা হবে এবং মানুষ জিজ্ঞেস করবে “পালানোর জায়গা কোথায়?”, এই দৃশ্য তুলে ধরা হয়েছে। সেদিন মানুষকে তার আগে পাঠানো ও পেছনে রেখে যাওয়া সবকিছু জানানো হবে; অজুহাত দেখালেও সে নিজের বিরুদ্ধে সাক্ষী হবে। এর মাঝে নবী (সা.)-কে তাড়াহুড়া করে ওহী পুনরাবৃত্তি না করতে উপদেশ দেওয়া হয়েছে।

ক্ষণস্থায়ী দুনিয়াকে ভালোবেসে আখিরাত ছেড়ে দেওয়া লোকদের নিন্দা করা হয়েছে। সেদিন কিছু মুখ উজ্জ্বল হয়ে রবের দিকে তাকাবে এবং কিছু মুখ মলিন হবে বলে জানানো হয়েছে। প্রাণ কণ্ঠের হাড়ের কাছে পৌঁছালে বিদায়ের দৃশ্য তুলে ধরা হয়েছে। মানুষ কি ভাবে তাকে দায়িত্বহীনভাবে ছেড়ে দেওয়া হবে, এই প্রশ্ন করে এবং এক ফোঁটা পানি থেকে সৃষ্টিকারী আল্লাহ মৃতদের জীবিত করতেও সক্ষম, এ কথা স্মরণ করিয়ে সূরাটি শেষ হয়েছে।

## সূরা আল-কিয়ামাহ: ফজিলত

আবু দাউদে মূসা ইবন আবী আয়িশা থেকে বর্ণিত আছে, এক লোক নিজের ঘরের ছাদে নামায পড়ছিল এবং সূরা কিয়ামাহর শেষ আয়াত, যার অর্থ “যিনি এটি করেন, তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?”, পড়ার সময় বলত “সুবহানাকা ফা বালা” (আপনি পবিত্র, অবশ্যই সক্ষম); জিজ্ঞাসা করা হলে সে বলেছিল, এটি সে নবী (সা.)-এর কাছ থেকে শুনেছে। আলবানী এই বর্ণনাকে সহীহ বলেছেন, আর শুআইব আল-আরনাঊত লক্ষ্য করিয়েছেন যে মূসার সাহাবীদের কাছ থেকে কোনো বর্ণনা নেই। আবু দাউদ ও তিরমিযীতে আবু হুরাইরা থেকে আসা অনুরূপ বর্ণনার সনদে নাম না বলা একজন বেদুইন আছে; আলবানী এই বর্ণনাকে যঈফ বলেছেন।

ইবন কাসীর কিছু মুখ সেদিন তাদের রবের দিকে তাকিয়ে থাকবে জানানো আয়াতকে মুমিনরা আখিরাতে আল্লাহকে স্পষ্টভাবে দেখবে বলে ব্যাখ্যা করেন এবং বুখারী ও মুসলিমের “তোমরা যেমন ওই চাঁদকে দেখো, তেমনি তোমাদের রবকে দেখবে” হাদীস বর্ণনা করেন। সূরাটি পাঠের বিশেষ সওয়াব জানানো কোনো সহীহ হাদীস জানা যায় না।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আল-কিয়ামাহ তাফসীর

সূরা আল-কিয়ামাহ: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: আল্লাহ কিয়ামত দিবসের শপথ করলেন যে দিন মানুষ জগতসমূহের প্রতিপালকের উদ্দেশ্যে দÐায়মান হবে।

**2.** তাফসীর: তিনি ওই ভালো আত্মার নামে শপথ করলেন যে সৎ কাজে ক্রুটি ও পাপ কাজের জন্য নিজেকে দোষারোপ করে। তিনি এতদুভয়ের নামে শপথ করলেন এই বলে যে, অবশ্যই তিনি মানুষকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনরুত্থিত করবেন।

**3.** তাফসীর: মানুষ কি ধারণা করেছে যে, তার মৃত্যুর পর পুনরুত্থানের উদ্দেশ্যে আমি তাদের হাড্ডিগুলোকে সমবেত করতে অক্ষম?!

**4.** তাফসীর: হ্যাঁ, অবশ্যই আমি তার অঙ্গুলিগুলোর মাথাসহ পূর্বের ন্যায় সেগুলো পরিপূর্ণভাবে জড়ো করতে সক্ষম।

**5.** তাফসীর: বরং মানুষ পুনরুত্থানকে অবিশ্বাস করার মাধ্যমে এটি চায় যে, সে কোনরূপ প্রতিবন্ধকতা ব্যতিরেকে ভবিষ্যতে পাপমুখী থাকতে।

**6.** তাফসীর: সে অসম্ভব ভেবে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে যে, কখন তা সংঘটিত হবে?

**7.** তাফসীর: অতঃপর চক্ষু যখন এ যাবৎ যে বিষয়ের প্রতি মিথ্যারোপ করতো তা প্রত্যক্ষ করবে তখন সে হয়রান ও হতচকিত হয়ে যাবে।

**8.** তাফসীর: আর চন্দ্রের জ্যোতি দূরীভূত হবে।

**9.** তাফসীর: উপরন্তু চন্দ্র ও সূর্যের অবয়বকে জড়ো করা হবে।

**10.** তাফসীর: সে দিন পাপিষ্ঠ বলবে: পলায়ন করার স্থান কোথায়?!

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: তখন বলা হবে, আজকের দিন পালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। না আশ্রয় নেয়ার মতো বা আঁকড়ে ধরার মতো পাপীর কোন আশ্রয়স্থল বা কোন কিছু আছে।

**12.** তাফসীর: বরং হে রাসূল! এ দিন আপনার রবের কাছেই হিসেব ও প্রতিদানের জন্য প্রত্যাবর্তন করতে হবে।

**13.** তাফসীর: সে দিন মানুষকে তার পূর্বাপর কৃত আমলের সংবাদ দেয়া হবে।

**14.** তাফসীর: বরং মানুষ নিজের উপরই নিজে সাক্ষী হবে। তার অঙ্গপ্রত্যঙ্গ উপার্জিত পাপ সম্পর্কে সংবাদ প্রদান করবে।

**15.** তাফসীর: যদিও সে নিজের প্রতিরক্ষার উদ্দেশ্যে এ বলে কৈফিয়ত উপস্থিত করে যে, সে কোন পাপ করে নি তবুও তা তার কোন উপকারে আসবে না।

**16.** তাফসীর: হে রাসূল! আপনার কাছ থেকে কুরআন বিস্মৃত হয়ে যাওয়ার ভয়ে আপনি তাড়াহুড়া করে নিজের জিহŸা নাড়াচাড়া করবেন না।

**17.** তাফসীর: আমার দায়িত্ব হলো যে, আমি তা আপনার বক্ষদেশে একত্রিত করবো এবং এর পঠনকে আপনার রসনায় স্থির করে দিবো।

**18.** তাফসীর: অতঃপর জিবরীল যখন তাঁর পাঠ সম্পন্ন করেন তখন আপনি তাঁর পঠনের প্রতি নিরবতা অবলম্বন করুন ও মনোযোগ দিন।

**19.** তাফসীর: এরপর আপনার উদ্দেশ্যে এর ব্যাখ্যা দেয়ার দায়িত্বও আমার।

**20.** তাফসীর: কষ্মিনকালেও ব্যাপারটি তেমন নয় যেমনটি তোমরা পুনরুত্থান অসম্ভব বলে দাবী করো। কেননা, তোমরা এ কথা জানো যে, যিনি তোমাদেরকে প্রথমবারের মতো সৃষ্টি করতে সক্ষম তিনি তোমাদের মৃত্যুর পর পুনরুত্থানে কখনোই অপারগ নন। বরং পুনরুত্থানকে অস্বীকার করার মূল কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের প্রতি তোমাদের চরম মোহ।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: আর পরকালের জীবনকে চরমভাবে পরিত্যাগ করা। যার সঠিক পথ হলো আল্লাহর নির্দেশিত বিষয়াদির আনুগত্য এবং তাঁর নিষিদ্ধ বিষয়াদি থেকে বিরত থাকা।

**22.** তাফসীর: ঈমানদার ও সৌভাগ্যবানদের চেহারায় সে দিন আনন্দের ছাপ থাকবে। সেগুলোতে জ্যোতি বহমান থাকবে।

**23.** তাফসীর: সেগুলো স্বীয় প্রতিপালকের দর্শন উপভোগ করে তাঁর প্রতি চেয়ে থাকবে।

**24.** তাফসীর: পক্ষান্তরে কাফির ও হতভাগ্যদের চেহারা সে দিন কুঞ্চিত থাকবে।

**25.** তাফসীর: সে দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে, তার উপর মহা শাস্তি ও কষ্টদায়ক ভোগান্তি অবধারিতভাবে নেমে আসবে।

**26.** তাফসীর: ব্যাপারটি মূলতঃ মুশরিকদের ধারণা অনুযায়ী নয়। যে তারা মারা গেলে তাদেরকে আর শাস্তি প্রদান করা হবে না। বস্তুতঃ তাদের কারো প্রাণ যখন কণ্ঠনালীতে এসে পৌঁছাবে।

**27.** তাফসীর: আর তারা পরস্পর বলাবলি করবে, কেউ কি একে ঝাড়ফুঁক করবে; যাতে সে অরোগ্য লাভ করতে পারে?!

**28.** তাফসীর: যে মৃত্যুর যন্ত্রণায় তখন আক্রান্ত সে নিশ্চিত হয়ে যাবে যে, এখনই দুনিয়া থেকে মরণের মাধ্যমে তাকে পৃথক হতে হবে।

**29.** তাফসীর: দুনিয়ার শেষ প্রান্তে এবং আখিরাতের শুরুতে তখন সকল বিপদাপদ একত্রিত হবে।

**30.** তাফসীর: যখন এ পরিস্থিতি তৈরী হবে তখন মৃত ব্যক্তিকে তার রবের দিকে হাঁকিয়ে নেয়া হবে।

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: বস্তুতঃ কাফির স্বীয় রাসূল তার নিকট যা নিয়ে আগমন করেছেন সে সেটিকে সত্যায়ন করে নি। আর না মহান আল্লাহর উদ্দেশ্যে সে নামায পড়েছে।

**32.** তাফসীর: বরং সে স্বীয় রাসূল তার নিকট যা নিয়ে আগমন করেছেন সে সেটির প্রতি মিথ্যারোপ করেছে এবং তা থেকে বিমুখ থেকেছে।

**33.** তাফসীর: অতঃপর এ কাফির স্বীয় পরিজনের নিকট তার পদচালনায় অহঙ্কার প্রদর্শন করে চলে যায়।

**34.** তাফসীর: ফলে আল্লাহ উক্ত কাফিরকে এ বলে সাবধান করলেন যে, তার শাস্তি তার পেছন ধরেছে এবং সেটি তার নিকটবর্তী হয়েছে।

**35.** তাফসীর: অতঃপর তিনি বাক্যটিকে তাগিদের জন্য পুনর্বার আওড়ালেন। তাই তিনি বললেন, অতঃপর শাস্তি তার পেছন ধরেছে এবং সেটি তার নিকটবর্তী হয়েছে।

**36.** তাফসীর: মানুষ কি মনে করেছে যে, আল্লাহ তার উপর কোনরূপ বিধি-বিধান আরোপ করা ব্যতীত দায়িত্বহীনভাবে তাকে ছেড়ে দিয়েছেন?

**37.** তাফসীর: এ মানুষটি কি একদিন বীর্যের ফোটারূপে ছিলো না। যা গর্ভাশয়ে স্থির করা হতো।

**38.** তাফসীর: অতঃপর তা একটি জমাট রক্তপিÐে পরিণত হয়। অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেন এবং তার সৃষ্টিকে পরিপূর্ণতা দেন।

**39.** তাফসীর: পরিশেষে তিনি তাকে পুরুষ ও নারী হিসাবে দু’ ভাগে বিভক্ত করেন?!

**40.** তাফসীর: বস্তুতঃ যিনি মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছেন অতঃপর তাকে রক্তপিÐে পরিণত করেছেন তিনি কি মৃতদেরকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে নতুন করে জীবন দিতে সক্ষম নন?! হ্যাঁ, অবশ্যই তিনি তা করতে সক্ষম।

## সূরা আল-কিয়ামাহ সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আল-কিয়ামাহ কত আয়াতের সূরা?

সূরা আল-কিয়ামাহ মোট 40 আয়াতের সূরা।

### আল-কিয়ামাহ নামের অর্থ কী?

আল-কিয়ামাহ নামের অর্থ “কিয়ামত”।

### সূরা আল-কিয়ামাহ মাক্কী না মাদানী?

সূরা আল-কিয়ামাহ একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 31 নম্বর সূরা।

### সূরা আল-কিয়ামাহ কোন পারায়?

সূরা আল-কিয়ামাহ রয়েছে 29 নম্বর পারায়।

### সূরা আল-কিয়ামাহ কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-কিয়ামাহ কুরআনের 75 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-মুদ্দাসসির এবং পরে সূরা আল-ইনসান।

### এখানে কি সূরা আল-কিয়ামাহ শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-কিয়ামাহ রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 74. আল-মুদ্দাসসির](https://yasinsurah.com/bn/sura-al-muddaththir/)
- [পরের সূরা 76. আল-ইনসান](https://yasinsurah.com/bn/sura-al-insan/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
