# সূরা আল-ওয়াকিয়া الواقعة

> সূরা আল-ওয়াকিয়া (অবশ্যম্ভাবী ঘটনা) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় অবতীর্ণ…

উৎস: https://yasinsurah.com/bn/sura-al-waqiah/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 56 নম্বর সূরা · পারা 27

96 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 46 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ সূরা ওয়াকিআ 96 আয়াতের। এতে কিয়ামত অবশ্যই ঘটবে, সেদিন মানুষ তিন দলে বিভক্ত হবে এবং আল্লাহর ক্ষমতা প্রকাশকারী প্রমাণগুলোর কথা বলা হয়েছে।

## সূরা আল-ওয়াকিয়া আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ﴿١﴾  
উচ্চারণ: ইযা ওয়া কাআতিল ওয়াকিআহ।  
অর্থ: যখন (অবিশ্যম্ভাবী) কিয়ামত সংঘটিত হবে।

**2.** لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ ﴿٢﴾  
উচ্চারণ: লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ।  
অর্থ: (তখন) কেউ তার সংঘটিত হওয়ার অস্বীকারকারী থাকবে না।

**3.** خَافِضَةٞ رَّافِعَةٌ ﴿٣﴾  
উচ্চারণ: খাফিদাতুর রাফিআহ।  
অর্থ: তা কাউকে ভূলুণ্ঠিত করবে এবং কাউকে সমুন্নত করবে।

**4.** إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا ﴿٤﴾  
উচ্চারণ: ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা।  
অর্থ: যখন প্রবল প্রকম্পনে জমিন প্রকম্পিত হবে।

**5.** وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া বুস্সাতিল জিবালু বাস্সা।  
অর্থ: আর পর্বতমালাকে সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।

**6.** فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا ﴿٦﴾  
উচ্চারণ: ফাকানাত হাবাআম মুমবাছ্ছা।  
অর্থ: অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।

**7.** وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া কুনতুম আযওয়াজান ছালাছাহ।  
অর্থ: আর (সেদিন) তোমরা তিন দলে বিভক্ত হয়ে পড়বে।

**8.** فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ﴿٨﴾  
উচ্চারণ: ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ।  
অর্থ: (প্রথমত) সুতরাং ডান দিকের দল, ডান দিকের দলটি কত সৌভাগ্যবান!

**9.** وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ।  
অর্থ: (দ্বিতীয়ত) আর বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা!

**10.** وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়াস সাবিকূনাস সাবিকূন।  
অর্থ: (তৃতীয়ত) আর অগ্রগামীরাই অগ্রগামী হবে।

**11.** أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ﴿١١﴾  
উচ্চারণ: উলাইকাল মুকার্রাবূন।  
অর্থ: তারাই আল্লাহর নৈকট্যপ্ৰাপ্ত।

**12.** فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿١٢﴾  
উচ্চারণ: ফী জান্নাতিন নাঈম।  
অর্থ: তারা নিআমতপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে।

**13.** ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿١٣﴾  
উচ্চারণ: ছুল্লাতুম মিনাল আওওয়ালীন।  
অর্থ: তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,

**14.** وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া কালীলুম মিনাল আখিরীন।  
অর্থ: আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।

**15.** عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ ﴿١٥﴾  
উচ্চারণ: আলা সুরুরিম মাওদূনাহ।  
অর্থ: সুসজ্জিত আসনসমূহের ওপর।

**16.** مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলীন।  
অর্থ: তারা সেখানে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে।

**17.** يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: ইয়াতূফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদূন।  
অর্থ: তাদের আশ-পাশে (সেবার উদ্দেশ্যে) ঘোরাফেরা করবে চির কিশোররা,

**18.** بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ ﴿١٨﴾  
উচ্চারণ: বিআকওয়াবিও ওয়া আবারীকা ওয়া কাসিম মিম মাঈন।  
অর্থ: পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে (তারা প্রদক্ষিণ করবে)।

**19.** لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: লা ইউসাদ্দাঊনা আনহা ওয়া লা ইউনযিফূন।  
অর্থ: সে শরাব পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।

**20.** وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারূন।  
অর্থ: আর (এসব কিশোরেরা) তাদের পছন্দমত ফল নিয়ে (ঘোরাফেরা করবে)।

**21.** وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহূন।  
অর্থ: আর (ওদের সামনে ঘুরে বেড়াবে) পাখির গোশত নিয়ে, যা তারা কামনা করবে।

**22.** وَحُورٌ عِينٞ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া হূরুন ঈন।  
অর্থ: আর তাদের জন্য থাকবে ডাগরচোখা হূর।

**23.** كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ ﴿٢٣﴾  
উচ্চারণ: কাআমছালিল লুলুইল মাকনূন।  
অর্থ: যেন তারা সুরক্ষিত মনি-মুক্তা।

**24.** جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: জাযাআম বিমা কানূ ইয়ামালূন।  
অর্থ: (এগুলো ) তারা যে আমল করতো তার প্রতিদানস্বরূপ।

**25.** لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا ﴿٢٥﴾  
উচ্চারণ: লা ইয়াসমাঊনা ফীহা লাগওয়াও ওয়া লা তাছীমা।  
অর্থ: তারা সেখানে শুনতে পাবে না কোন অর্থহীন কথা, এবং না কোন পাপের কথা;

**26.** إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا ﴿٢٦﴾  
উচ্চারণ: ইল্লা কীলান সালামান সালামা।  
অর্থ: শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’ (শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি)।

**27.** وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া আসহাবুল ইয়ামীনি মা আসহাবুল ইয়ামীন।  
অর্থ: আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!

**28.** فِي سِدۡرٖ مَّخۡضُودٖ ﴿٢٨﴾  
উচ্চারণ: ফী সিদরিম মাখদূদ।  
অর্থ: তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,

**29.** وَطَلۡحٖ مَّنضُودٖ ﴿٢٩﴾  
উচ্চারণ: ওয়া তালহিম মানদূদ।  
অর্থ: আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,

**30.** وَظِلّٖ مَّمۡدُودٖ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া যিল্লিম মামদূদ।  
অর্থ: আর বিস্তৃত ছায়ায়,

**31.** وَمَآءٖ مَّسۡكُوبٖ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া মাইম মাসকূব।  
অর্থ: আর সদা প্রবাহিত পানির পাশে,

**32.** وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ ﴿٣٢﴾  
উচ্চারণ: ওয়া ফাকিহাতিন কাছীরাহ।  
অর্থ: আর প্রচুর ফলমূলে,

**33.** لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ ﴿٣٣﴾  
উচ্চারণ: লা মাকতূআতিও ওয়া লা মামনূআহ।  
অর্থ: যার সরবরাহ কখনো শেষ হবে না এবং (যার আহরণ কখনো) নিষিদ্ধও হবে না।

**34.** وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া ফুরুশিম মারফূআহ।  
অর্থ: আর (তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;

**35.** إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ ﴿٣٥﴾  
উচ্চারণ: ইন্না আনশানাহুন্না ইনশাআ।  
অর্থ: নিশ্চয় আমি (উল্লিখিত) হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি।

**36.** فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا ﴿٣٦﴾  
উচ্চারণ: ফাজাআলনাহুন্না আবকারা।  
অর্থ: অতঃপর তাদেরকে আমি বানিয়েছি চির-কুমারী,

**37.** عُرُبًا أَتۡرَابٗا ﴿٣٧﴾  
উচ্চারণ: উরুবান আতরাবা।  
অর্থ: সোহাগিনী ও সমবয়সী।

**38.** لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ﴿٣٨﴾  
উচ্চারণ: লিআসহাবিল ইয়ামীন।  
অর্থ: (তাদেরকে সৃষ্টি করেছি) ডানদিকের লোকদের জন্য।

**39.** ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ছুল্লাতুম মিনাল আওওয়ালীন।  
অর্থ: তাদের অনেকেই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।

**40.** وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া ছুল্লাতুম মিনাল আখিরীন।  
অর্থ: এবং তাদের অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।

**41.** وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল।  
অর্থ: আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!

**42.** فِي سَمُومٖ وَحَمِيمٖ ﴿٤٢﴾  
উচ্চারণ: ফী সামূমিও ওয়া হামীম।  
অর্থ: তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে,

**43.** وَظِلّٖ مِّن يَحۡمُومٖ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া যিল্লিম মিই ইয়াহমূম।  
অর্থ: আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়,

**44.** لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ ﴿٤٤﴾  
উচ্চারণ: লা বারিদিও ওয়া লা কারীম।  
অর্থ: যা শীতলও নয়, আরামদায়কও নয়।

**45.** إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ইন্নাহুম কানূ কাবলা যালিকা মুতরাফীন।  
অর্থ: নিশ্চয় তারা ইতঃপূর্বে ভোগ-বিলাসিতায় মগ্ন ছিল।

**46.** وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া কানূ ইউসির্রূনা আলাল হিনছিল আযীম।  
অর্থ: আর তারা অবিরাম জঘন্য পাপে লিপ্ত থাকত।

**47.** وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া কানূ ইয়াকূলূনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবঊছূন।  
অর্থ: আর তারা (পুনরুত্থানকে অস্বীকার করে) বলতো: ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হবো, তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’

**48.** أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: আওয়াআবাউনাল আওওয়ালূন।  
অর্থ: ‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও (কি পুনরুত্থিত হবে)?’

**49.** قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ ﴿٤٩﴾  
উচ্চারণ: কুল ইন্নাল আওওয়ালীনা ওয়াল আখিরীন।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,

**50.** لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ﴿٥٠﴾  
উচ্চারণ: লামাজমূঊনা ইলা মীকাতি ইয়াওমিম মালূম।  
অর্থ: সবাইকে একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।

**51.** ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ ﴿٥١﴾  
উচ্চারণ: ছুম্মা ইন্নাকুম আয়্যুহাদ দাল্লূনাল মুকায্যিবূন।  
অর্থ: তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,

**52.** لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ ﴿٥٢﴾  
উচ্চারণ: লাআকিলূনা মিন শাজারিম মিন যাক্কূম।  
অর্থ: অবশ্যই তোমরা যাক্কূম বৃক্ষ থেকে ফল ভক্ষণ করবে।

**53.** فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ফামালিঊনা মিনহাল বুতূন।  
অর্থ: অতঃপর তোমরা তা দিয়ে পেট ভর্তি করবে।

**54.** فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ ﴿٥٤﴾  
উচ্চারণ: ফাশারিবূনা আলাইহি মিনাল হামীম।  
অর্থ: তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি।

**55.** فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ ﴿٥٥﴾  
উচ্চারণ: ফাশারিবূনা শুরবাল হীম।  
অর্থ: অতঃপর তোমরা প্রচুর পরিমাণে তা পান করবে, তৃষ্ণার্ত উটের ন্যায়।

**56.** هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ ﴿٥٦﴾  
উচ্চারণ: হাযা নুযুলুহুম ইয়াওমাদ দীন।  
অর্থ: প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,

**57.** نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ ﴿٥٧﴾  
উচ্চারণ: নাহনু খালাকনাকুম ফালাওলা তুসাদ্দিকূন।  
অর্থ: আমিই তোমাদেরকে (অনস্তিত্ব থেকে) সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না?

**58.** أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ ﴿٥٨﴾  
উচ্চারণ: আফারাআইতুম মা তুমনূন।  
অর্থ: তোমরা কি ভেবে দেখেছো, (স্ত্রীদের গর্ভাশয়ে) তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?

**59.** ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ ﴿٥٩﴾  
উচ্চারণ: আআনতুম তাখলুকূনাহূ আম নাহনুল খালিকূন।  
অর্থ: তোমরা কি এ বীর্য সৃষ্টি করো, না আমিই তার স্রষ্টা?

**60.** نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ﴿٦٠﴾  
উচ্চারণ: নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাওতা ওয়া মা নাহনু বিমাসবূকীন।  
অর্থ: আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি। আর আমি অক্ষম নই,

**61.** عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: আলা আন নুবাদ্দিলা আমছালাকুম ওয়া নুনশিআকুম ফী মা লা তালামূন।  
অর্থ: তোমাদের পরিবর্তে তোমাদের অনুরূপ অন্যদের আনতে এবং তোমাদের এমন এক সৃষ্টিতে সৃষ্টি করতে, যা তোমরা জানো না।

**62.** وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ ﴿٦٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আলিমতুমুন নাশআতাল ঊলা ফালাওলা তাযাক্কারূন।  
অর্থ: আর অবশ্যই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছো, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?

**63.** أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ ﴿٦٣﴾  
উচ্চারণ: আফারাআইতুম মা তাহরুছূন।  
অর্থ: তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা জমিনে যা (বীজ) বপন করো সে সম্পর্কে?

**64.** ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ ﴿٦٤﴾  
উচ্চারণ: আআনতুম তাযরাঊনাহূ আম নাহনুয যারিঊন।  
অর্থ: তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?

**65.** لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ ﴿٦٥﴾  
উচ্চারণ: লাও নাশাউ লাজাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহূন।  
অর্থ: আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, (তা দেখে) তখন তোমরা হতভম্ব হয়ে পড়বে,

**66.** إِنَّا لَمُغۡرَمُونَ ﴿٦٦﴾  
উচ্চারণ: ইন্না লামুগরামূন।  
অর্থ: নিশ্চয়ই আমরা তো মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।

**67.** بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ﴿٦٧﴾  
উচ্চারণ: বাল নাহনু মাহরূমূন।  
অর্থ: ‘বরং আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’

**68.** أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ ﴿٦٨﴾  
উচ্চারণ: আফারাআইতুমুল মাআল লাযী তাশরাবূন।  
অর্থ: তোমরা কি ভেবে দেখেছো, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে?

**69.** ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ ﴿٦٩﴾  
উচ্চারণ: আআনতুম আনযালতুমূহু মিনাল মুযনি আম নাহনুল মুনযিলূন।  
অর্থ: মেঘমালা থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?

**70.** لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: লাও নাশাউ জাআলনাহু উজাজান ফালাওলা তাশকুরূন।  
অর্থ: আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি; তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না?

**71.** أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ ﴿٧١﴾  
উচ্চারণ: আফারাআইতুমুন নারাল লাতী তূরূন।  
অর্থ: তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে ভেবে দেখেছো কি?

**72.** ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ ﴿٧٢﴾  
উচ্চারণ: আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিঊন।  
অর্থ: তোমরাই কি এর গাছ (লাকড়ি) উৎপাদন করো, না আমি সৃষ্টি করি?

**73.** نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ ﴿٧٣﴾  
উচ্চারণ: নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়ীন।  
অর্থ: আমি এ আগুনকে করেছি তোমাদের জন্য উপদেশ ও মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।

**74.** فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ﴿٧٤﴾  
উচ্চারণ: ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম।  
অর্থ: অতএব, তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

**75.** ۞ فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ﴿٧٥﴾  
উচ্চারণ: ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজূম।  
অর্থ: সুতরাং আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের,

**76.** وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ ﴿٧٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহূ লাকাসামুল লাও তালামূনা আযীম।  
অর্থ: আর নিশ্চয় এটি এক মহা শপথ, যদি তোমরা জানতে,

**77.** إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ ﴿٧٧﴾  
উচ্চারণ: ইন্নাহূ লাকুরআনুন কারীম।  
অর্থ: নিশ্চয় এটি মহিমান্বিত আল-কুরআন,

**78.** فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ ﴿٧٨﴾  
উচ্চারণ: ফী কিতাবিম মাকনূন।  
অর্থ: যা আছে সুরক্ষিত কিতাবে (আল-লাওহুল মাহফূযে),

**79.** لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ ﴿٧٩﴾  
উচ্চারণ: লা ইয়ামাস্সুহূ ইল্লাল মুতাহ্হারূন।  
অর্থ: পবিত্রগণ ছাড়া কেউ তা স্পর্শ করবে না।

**80.** تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٨٠﴾  
উচ্চারণ: তানযীলুম মির রাব্বিল আলামীন।  
অর্থ: এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

**81.** أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ ﴿٨١﴾  
উচ্চারণ: আফাবিহাযাল হাদীছি আনতুম মুদহিনূন।  
অর্থ: তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছো?

**82.** وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ ﴿٨٢﴾  
উচ্চারণ: ওয়া তাজআলূনা রিযকাকুম আন্নাকুম তুকায্যিবূন।  
অর্থ: আর একে মিথ্যারোপ করাকেই তোমরা তোমাদের রিযক বানিয়ে নিয়েছো!

**83.** فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ফালাওলা ইযা বালাগাতিল হুলকূম।  
অর্থ: সুতরাং, কেন নয়- যখন রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়?

**84.** وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ ﴿٨٤﴾  
উচ্চারণ: ওয়া আনতুম হীনাইযিন তানযুরূন।  
অর্থ: আর তখন তোমরা কেবল (মুমূর্ষু ব্যক্তির প্রতি) চেয়ে থাকো।

**85.** وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়া লাকিল লা তুবসিরূন।  
অর্থ: আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।

**86.** فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ ﴿٨٦﴾  
উচ্চারণ: ফালাওলা ইন কুনতুম গাইরা মাদীনীন।  
অর্থ: আচ্ছা,যদি তোমাদের পুনুরুত্থান ও হিসাব-নিকাশ না হওয়াই ঠিক হয় (যেমনটি তোমরা ধারনা করো),

**87.** تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٨٧﴾  
উচ্চারণ: তারজিঊনাহা ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: তাহলে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও!

**88.** فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ ﴿٨٨﴾  
উচ্চারণ: ফা আম্মা ইন কানা মিনাল মুকার্রাবীন।  
অর্থ: অতঃপর সে যদি (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,

**89.** فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ ﴿٨٩﴾  
উচ্চারণ: ফারাওহুও ওয়া রাইহানুও ওয়া জান্নাতু নাঈম।  
অর্থ: তবে তার জন্য থাকবে অফুরন্তু সুখ-শান্তি বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও নি‘আমতে ভরপুর জান্নাত।

**90.** وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ﴿٩٠﴾  
উচ্চারণ: ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামীন।  
অর্থ: আর যদি সে ডানদিকের একজন হয়,

**91.** فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ﴿٩١﴾  
উচ্চারণ: ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামীন।  
অর্থ: তবে (তাকে বলা হবেঃ), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের (ডানপন্থী বা ডান দলের) একজন।’

**92.** وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ﴿٩٢﴾  
উচ্চারণ: ওয়া আম্মা ইন কানা মিনাল মুকায্যিবীনাদ দাল্লীন।  
অর্থ: আর সে যদি (আল্লাহকে) অস্বীকারকারী ও পথভ্রষ্ট দলের একজন হয়,

**93.** فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ ﴿٩٣﴾  
উচ্চারণ: ফানুযুলুম মিন হামীম।  
অর্থ: তবে তার মেহমানদারী হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে,

**94.** وَتَصۡلِيَةُ جَحِيمٍ ﴿٩٤﴾  
উচ্চারণ: ওয়া তাসলিয়াতু জাহীম।  
অর্থ: আর সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে।

**95.** إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ ﴿٩٥﴾  
উচ্চারণ: ইন্না হাযা লাহুওয়া হাক্কুল ইয়াকীন।  
অর্থ: নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

**96.** فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ﴿٩٦﴾  
উচ্চারণ: ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম।  
অর্থ: অতএব তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 56
- **নামের অর্থ:** অবশ্যম্ভাবী ঘটনা
- **আয়াত সংখ্যা:** 96
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 46
- **পারা (জুয):** 27

## সূরা আল-ওয়াকিয়া পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতে থাকা “আল-ওয়াকিআ” শব্দ থেকে, যার অর্থ “অবশ্যই সংঘটিত হবে এমন ঘটনা”; এটি কিয়ামতের একটি নাম।

সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 96 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 56তম এবং এটি 27তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 46তম সূরা। কেবল পবিত্র করা ব্যক্তিরাই কুরআন স্পর্শ করতে পারে, এই কথা জানানো 79. আয়াত এতে রয়েছে। অনেক মুফাসসির এখানে “পবিত্র করা ব্যক্তি” বলতে ফেরেশতাদের বুঝেছেন। অধিকাংশ ফিকহের আলেম এ বিষয়ের হাদীসগুলোর সঙ্গে এই আয়াতকেও ওযু ছাড়া মুসহাফ স্পর্শ না করার মতের অন্যতম ভিত্তি হিসেবে গণ্য করেছেন।

## সূরা আল-ওয়াকিয়া নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগে এমন সময়ে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা কিয়ামত ও মৃত্যুর পর পুনরুত্থান অস্বীকার করত। আয়াতগুলোতে “আমরা মরে মাটি ও হাড় হয়ে যাওয়ার পর কি আবার জীবিত হব? আমাদের আগের পূর্বপুরুষরাও কি?”, অস্বীকারকারীদের এই কথা উল্লেখ করে আপত্তির জবাব দেওয়া হয়েছে।

ইবন আব্বাস থেকে মুসলিমের বর্ণিত হাদীস অনুযায়ী, নবী (সা.)-এর যুগে বৃষ্টি হলে কিছু মানুষ একে আল্লাহর অনুগ্রহ মনে করত, আর কেউ বলত, “অমুক তারকার উদয়ের কথা সত্য হলো।” তখন তারকার পতনস্থলের শপথ করা 75. আয়াত থেকে “তোমাদের দেওয়া রিযিকের জন্য কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তোমরা কি তার দাতাকেই অস্বীকার করছ?” অর্থবাহী 82. আয়াত পর্যন্ত অংশ অবতীর্ণ হয়।

## সূরা আল-ওয়াকিয়া: বিষয়বস্তু

কিয়ামত সংঘটিত হবে এবং তার সংঘটন কেউ অস্বীকার করতে পারবে না, এই সংবাদ দিয়ে সূরাটি শুরু হয়েছে। জানানো হয়েছে, সেদিন কাউকে নিচু ও কাউকে উঁচু করা হবে, পৃথিবী কাঁপবে এবং পাহাড় ধুলায় পরিণত হবে। মানুষ সেদিন তিন দলে বিভক্ত হবে: আল্লাহর নৈকট্যপ্রাপ্ত অগ্রগামীরা (সাবিকূন), ডানপাশের লোকেরা ও বামপাশের লোকেরা। প্রতিটি দলের আখিরাতের অবস্থা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এরপর মৃত্যুর পর পুনরুত্থান অস্বীকারকারীদের আল্লাহর ক্ষমতার নিদর্শন নিয়ে ভাবার জন্য প্রশ্ন করা হয়েছে: তাদের নিজেদের সৃষ্টি, বপন করা বীজ, পান করা পানি ও জ্বালানো আগুন। তারকার পতনস্থলের শপথ করে জানানো হয়েছে, কুরআন সংরক্ষিত কিতাবে থাকা এক মর্যাদাপূর্ণ কিতাব এবং কেবল পবিত্র করা ব্যক্তিরাই তা স্পর্শ করতে পারে। প্রাণ গলায় এসে গেলে কেউ তা ফিরিয়ে দিতে পারে না, এ কথা স্মরণ করানো হয়েছে। মৃত ব্যক্তি নিজের দল অনুযায়ী যে পরিণতির মুখোমুখি হবে, তা বর্ণনা করা হয়েছে। এটি নিশ্চিত সত্য বলে জানিয়ে এবং মহান রবের নামের তাসবীহ করার আদেশ দিয়ে সূরাটি শেষ হয়েছে।

## সূরা আল-ওয়াকিয়া: ফজিলত

সূরা ওয়াকিআর ফযীলত সম্পর্কে মানুষের মধ্যে সবচেয়ে প্রচলিত বর্ণনা হলো আবদুল্লাহ ইবন মাসঊদ থেকে বর্ণিত “যে প্রতি রাতে সূরা ওয়াকিআ পড়ে, তাকে কখনো দারিদ্র্য স্পর্শ করবে না” কথা। বায়হাকীর মতো মুহাদ্দিসরা এটি বর্ণনা করেছেন; তবে সনদে পুরোপুরি পরিচয় জানা নেই এমন রাবী থাকায় অনেক হাদীসের আলেম একে যঈফ হিসেবে গ্রহণ করেছেন।

তিরমিযীর একটি বর্ণনায় আছে, আবু বকর নবী (সা.)-কে তাঁর চুল পেকে যাওয়ার কথা বললে তিনি বলেন, “হূদ, ওয়াকিআ, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলূন ও ইযাশ শামসু কুওয়িরাত সূরাগুলো আমাকে বৃদ্ধ করেছে।” তিরমিযী বর্ণনাটিকে হাসান গরীব হিসেবে মূল্যায়ন করেছেন। কিয়ামতের দৃশ্য বর্ণনাকারী এসব সূরা নবী (সা.)-এর ওপর কত গভীর প্রভাব ফেলেছিল, বর্ণনাটি তা দেখায়।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আল-ওয়াকিয়া তাফসীর

সূরা আল-ওয়াকিয়া: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: যখন অবশ্যই কিয়ামত অনুষ্ঠিত হবে।

**2.** তাফসীর: তখন এমন কোন সত্তা পাওয়া যাবে না যে সেটির প্রতি মিথ্যারোপ করবে। অথচ সে দুনিয়াতে সেটির প্রতি মিথ্যারোপ করতো।

**3.** তাফসীর: যা পাপিষ্ঠ কাফিরদের জন্য জাহান্নামে প্রবিষ্ট করার মাধ্যমে অবনমিতকারী হবে এবং মুমিনদের জন্য তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করার মাধ্যমে উন্নীতকারী হবে।

**4.** তাফসীর: যখন যমীনকে কঠিনভাবে প্রকম্পিত করা হবে।

**5.** তাফসীর: আর পাহাড়সমূহকে চ‚র্ণবিচ‚র্ণ করা হবে।

**6.** তাফসীর: ফলে তা উড্ডীয়মান ধূলিকণার মতো হবে। যার কোন স্থিতিশীলতা নেই।

**7.** তাফসীর: আর তোমরা সে দিন তিন শ্রেণীতে বিভক্ত হবে।

**8.** তাফসীর: ডান হাতে আমলনামা গ্রহণকারীদের মর্যাদা কতোই না উচ্চতর।

**9.** তাফসীর: পক্ষান্তরে বাম হাতে আমলনামা গ্রহণকারীদের স্তর কতোই না নি¤œমানের।

**10.** তাফসীর: দুনিয়ার জীবনে ভাল কাজে অগ্রণীরা পরকালেও সর্বাগ্রে জান্নাতে যাবে।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: তারাই আল্লাহর নৈকট্য লাভকারী।

**12.** তাফসীর: তারা ভোগসামগ্রী দ্বারা পরিপূর্ণ উদ্যানসমূহে অবস্থান করবে। যথায় তারা নানারূপ ভোগসামগ্রী উপভোগ করবে।

**13.** তাফসীর: এ উম্মত ও পূর্বকালের উম্মতের একদল।

**14.** তাফসীর: আর শেষ যুগের এমন কিছু মানুষ যারা অগ্রণী ও নৈকট্য লাভকারী।

**15.** তাফসীর: তারা স্বর্ণ খচিত খাটে থাকবে।

**16.** তাফসীর: মুখোমুখী হয়ে হেলান দিয়ে থাকবে। কেউ কারো ঘাড়ের দিকে দেখবে না।

**17.** তাফসীর: তাদের সেবার উদ্দেশ্যে তাদের পার্শ্বে কিশোররা ঘোরাফেরা করবে। যাদেরকে বার্ধক্য কিংবা ক্ষয় স্পর্শ করবে না।

**18.** তাফসীর: তারা এদের পার্শ্ব দিয়ে জান্নাতের অবারিত ঝর্না থেকে মদের কাপ, পেয়ালা ও বাটি নিয়ে প্রদক্ষিণ করবে।

**19.** তাফসীর: এটি দুনিয়ার মদের মতো নয়। ফলে তা মাথা ব্যথা সৃষ্টি করবে না। আর না তাতে বিবেক লোপ পাবে।

**20.** তাফসীর: এ সব কিশোররা তাদের সামনে তাদের পছন্দের ফলমূল নিয়ে ঘুরাফেরা করবে।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: তারা ওদের পছন্দের পাখীর মাংস নিয়ে ওদের সামনে ঘুরে বেড়াবে।

**22.** তাফসীর: তাদের উদ্দেশ্যে জান্নাতে রয়েছে পদ্মলোচন চেহারাবিশিষ্ট রমণী।

**23.** তাফসীর: যারা হবে ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তা দানার ন্যায়।

**24.** তাফসীর: এটি তাদের দুনিয়ার জীবনে কৃত পুণ্যের প্রতিদান স্বরূপ।

**25.** তাফসীর: তারা জান্নাতে কোনরূপ অশ্লীল কথা শুনবে না। আর না কোনরূপ পাপের কথা শ্রবণ করবে।

**26.** তাফসীর: তারা সেখানে কেবল তাদের উপর ফিরিশতাদের ও তাদের পরস্পরের সালামই শুনবে।

**27.** তাফসীর: আর ডানপন্থীরা কারা? আল্লাহর নিকট তাদের মান-মর্যাদা কতোই না মহান!

**28.** তাফসীর: এমন কুল বাগিচায়। যার কাঁটা কর্তিত হওয়ার ফলে তাতে কোনরূপ কষ্টের কারণ নেই।

**29.** তাফসীর: তথায় রয়েছে ঘনীভূত হয়ে পরস্পর সারিবদ্ধ কলা।

**30.** তাফসীর: আর এমন লম্বা ও স্থায়ী ছায়া যা শেষ হওয়ার নয়।

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: তথায় রয়েছে প্রবাহমান পানি যা আদৗ নিঃশেষ হওয়ার নয়।

**32.** তাফসীর: তথায় রয়েছে পর্যাপ্ত ফলমূল যা গণনা করে শেষ করার মতো নয়।

**33.** তাফসীর: তা তাদের কাছ থেকে কখনো ফুরাবে না। কেননা, এ সবের কোন মৌসম নেই। আর না এগুলোকে তাদের কাছ থেকে আদৗ বারণ করা হবে। যখনই তারা এগুলোর কামনা-বাসনা করবে।

**34.** তাফসীর: উন্নত মানের সুউচ্চ বিছানাসমূহ পালঙ্কের উপর সাজানো থাকবে।

**35.** তাফসীর: আমি নিশ্চয়ই উল্লিখিত হুরদেরকে অস্বাভাবিক নিয়মে সৃষ্টি করেছি।

**36.** তাফসীর: আমি তাদেরকে কুমারী বানিয়েছি। যাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করে নি।

**37.** তাফসীর: তারা নিজেদের স্বামীর নিকট প্রিয়তমা সমবয়স্কা।

**38.** তাফসীর: আমি তাদেরকে ডানপন্থীদের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। যাদেরকে সৌভাগ্যের নিদর্শন স্বরূপ ডান দিকে অবস্থান করতে দেয়া হবে।

**39.** তাফসীর: তারা পূর্বের নবীগণের জাতিসমূহের এক দল।

**40.** তাফসীর: আর অপর দল হলো উম্মতে মুহাম্মাদীর মধ্য থেকে; যারা শেষ উম্মত।

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: আর বামপন্থীরা কারা? তাদের অবস্থা ও ঠিকানা কতোই না মন্দ।

**42.** তাফসীর: তারা প্রচÐ গরম বাতাস ও ফুটন্ত পানির মধ্যে অবস্থান করবে।

**43.** তাফসীর: আর কালো ধুঁয়াবিশিষ্ট ছায়ায় অবস্থান করবে।

**44.** তাফসীর: যার গতিবেগ ভালো নয়। আর না তার দৃশ্য সুন্দর।

**45.** তাফসীর: তারা এ শাস্তিতে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে দুনিয়াতে উপভোগে লিপ্ত ছিলো। নিজেদের প্রবৃত্তির চাহিদা মিটানো ব্যতীত তাদের আর কোন চিন্তা ছিলো না।

**46.** তাফসীর: তারা আল্লাহর সাথে কুফরী করা ও তাঁকে বাদ দিয়ে মূর্তিদের ইবাদাতে বদ্ধপরিকর ছিল।

**47.** তাফসীর: আর তারা পুনরুত্থানকে অস্বীকার করতো। তাই তারা ঠাট্টা ও এটিকে দুস্কর মনে করে বলবে, আমরা যখন মারা গিয়ে মাটি হয়ে যাবো এবং আমাদের হাড়গুলো বিগলিত হয়ে যাবে তখন কি আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে?!

**48.** তাফসীর: না কি আমাদের মৃত পূর্বপুরুষদেরকে পুনর্বার উঠানো হবে?!

**49.** তাফসীর: হে রাসূল! আপনি এ সব পুনরুত্থানে অবিশ্বাসীদেরকে বলুন: নিশ্চয়ই পূর্ব ও পরের মানুষদেরকে।

**50.** তাফসীর: অচিরেই হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে সমবেত করা হবে।

### আয়াত 51-60: তাফসীর

**51.** তাফসীর: অতঃপর হে পুনরুত্থান অস্বীকারকারী ব্যক্তিরা! যারা সরল পথ থেকে বিচ্যুত।

**52.** তাফসীর: তোমরা যাক্কুম নামক নোংরা ও নিকৃষ্ট বৃক্ষ থেকে ফল ভক্ষণ করবে।

**53.** তাফসীর: ফলে তোমরা এ বৃক্ষের তিক্ত ফল দিয়ে নিজেদের খালি উদর পূর্ণ করবে।

**54.** তাফসীর: অতঃপর প্রচÐ উত্তপ্ত গরম পানি পান করবে।

**55.** তাফসীর: ফলে তারা প্রচুর পরিমাণে তা পান করবে। যেমন উট তীব্র পিপাসায় অধিক পরিমাণে পানি পান করে।

**56.** তাফসীর: উপরোল্লেখিত তিক্ত খাবার ও গরম পানীয় দিয়ে তাদেরকে প্রতিদান দিবসে অভ্যর্থনা জানানো হবে।

**57.** তাফসীর: হে মিথ্যারোপকারীরা! আমি তোমাদেরকে অনস্তিত্ব থেকে সৃষ্টি করেছি। তবে কি তোমরা এ কথা বিশ্বাস করো না যে, আমি তোমাদের মৃত্যুর পর আবারো তোমাদেরকে পুনরুত্থিত করবো?!

**58.** তাফসীর: হে লোক সকল! তোমরা কি ভেবে দেখেছো, যে বীর্য তোমরা স্ত্রীদের গর্ভাশয়ে নিক্ষেপ করো?!

**59.** তাফসীর: তোমরা কি এ বীর্য সৃষ্টি করো; না কি আমিই তা সৃষ্টি করি?!

**60.** তাফসীর: আমি তোমাদের মাঝে মৃত্যুর ফায়সালা করেছি। ফলে তোমাদের প্রত্যেকের জন্য এমন এক নির্ধারিত মেয়াদ রয়েছে যার আগে সে মরবে না। আর না তার পরে মরবে। আর না আমি মৃত্যু দিতে অপারগ।

### আয়াত 61-70: তাফসীর

**61.** তাফসীর: তোমাদের বর্তমান সৃষ্টি ও রূপ পরিবর্তন করে তোমাদের অজ্ঞাত অন্য সৃষ্টি ও রূপ প্রদান করতে।

**62.** তাফসীর: তোমরা অবশ্যই জেনেছো কিভাবে আমি তোমাদের প্রথম সৃষ্টি সম্পন্ন করেছি। তবে কি তোমরা উপদেশ গ্রহণ করো না এবং এ কথা বিশ্বাস করো না যে, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাদের মৃত্যুর পর পুনর্বার সৃষ্টি করতে সক্ষম?!

**63.** তাফসীর: তোমরা মাটিতে যে বীজ বপন করো তা কি ভেবে দেখেছো?!

**64.** তাফসীর: তোমরাই কি এর কলি উৎপন্ন করো; না কি আমি তা করি?!

**65.** তাফসীর: আমি যদি চাই তাহলে এই শস্যকে খড়কুটোয় পরিণত করে দিতে পারি। যা পরিপক্ব ও হাতে পাওয়ার নিকটবর্তী সময়ে পৌঁছে গিয়েছিলো। ফলে তোমরা তা দেখে আশ্চর্যান্বিত হবে?!

**66.** তাফসীর: তখন তোমরা বলবে, আমরা অবশ্যই যা ব্যয় করেছি এর ক্ষয়-ক্ষতির শাস্তি পোহাচ্ছি।

**67.** তাফসীর: বরং আমরা রিযিক থেকে বঞ্চিত।

**68.** তাফসীর: তোমরা কি পিপাসার মুহূর্তে পানি পান করার বিষয়ে চিন্তা করেছো?!

**69.** তাফসীর: তোমরা কি একে আসমানের মেঘমালা থেকে অবতারণ করিয়েছো, না কি আমি অবতারণকারী?!

**70.** তাফসীর: আমি যদি চাই সেটিকে প্রচÐ রকমের লবনাক্ত বানাতে যা পান করা যায় না, না সেচকার্যে ব্যয় হয় তাহলে আমি তা করতে পারি। তবে আল্লাহ যে তোমাদের প্রতি দয়াপরবশ হয়ে সেটিকে সুমিষ্ট করে অবতরণ করলেন সে জন্য তোমরা কেন তাঁর শুকরিয়া আদায় করো না?!

### আয়াত 71-80: তাফসীর

**71.** তাফসীর: তোমরা কি সেই আগুনকে দেখেছো যেটিকে তোমরা নিজেদের উপকারার্থে প্রজ্বলিত করে থাকো?!

**72.** তাফসীর: তোমরাই কি প্রজ্বলিত করণের বৃক্ষটি সৃষ্টি করেছো, না কি আমি তোমাদের প্রতি দয়াপরবশ হয়ে তা সৃষ্টি করেছি?!

**73.** তাফসীর: আমি এ আগুনকে তোমাদের জন্য উপদেশ বানিয়েছি। যা তোমাদেরকে পরকালের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। আর সেটিকে তোমাদের মধ্যকার ভ্রমণকারীদের জন্য উপকারীও বানিয়েছি।

**74.** তাফসীর: তাই হে রাসূল! আপনি নিজ মহান প্রতিপালকের জন্য বেমানান এমন বস্তু থেকে তাঁর পবিত্রতা ঘোষণা করুন।

**75.** তাফসীর: আল্লাহ তারকারাজির অবস্থান ও স্থানের শপথ করেছেন।

**76.** তাফসীর: তোমরা যদি এ সব অবস্থানের মর্যাদা জানতে তাহলে বুঝতে, এর কসম খাওয়া কতো মস্তবড় ব্যাপার। তাতে রয়েছে অগণিত নিদর্শন ও উপদেশাবলী।

**77.** তাফসীর: হে লোক সকল! তোমাদের সামনে পঠিত এ কুরআন হলো সম্মানিত কুরআন। যেহেতু তাতে রয়েছে বহু ধরনের মহা উপকারিতা।

**78.** তাফসীর: এমন এক কিতাবে যা মানুষের দৃষ্টি থেকে সংরক্ষিত। যা হলো লাওহে মাহফূজ।

**79.** তাফসীর: পাপ ও দোষ থেকে পরিষ্কার ফিরিশতা ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করতে পারে না।

**80.** তাফসীর: যা সৃষ্টিকুলের ¯্রষ্টার পক্ষ থেকে স্বীয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর অবতীর্ণ।

### আয়াত 81-90: তাফসীর

**81.** তাফসীর: হে মুশরিকরা! তোমরা কি এ বাণীকে সত্যায়ন না করে অস্বীকার করছো?!

**82.** তাফসীর: আর আল্লাহ নিয়ামত স্বরূপ তোমাদেরকে যে উপজীবিকা প্রদান করেছেন সেটির শুকরিয়া হিসেবে তোমরা সেটির প্রতি মিথ্যারোপ করছো। ফলে তোমরা বৃষ্টিকে তারকার প্রতি সম্বন্ধ করছো। তাই তোমরা বলছো যে, আমাদেরকে অমুক অমুক তারকার সাহায্যে বৃষ্টি প্রদান করা হয়েছে?!

**83.** তাফসীর: তাই যখন আত্মা কণ্ঠনালীতে পৌঁছে।

**84.** তাফসীর: আর তোমরা নিজেদের সম্মুখের মুমূর্ষু ব্যক্তির প্রতি দেখতে থাকো।

**85.** তাফসীর: তখন আমি আমার জ্ঞান, ক্ষমতা ও ফিরিশতাদের মাধ্যমে তোমাদের অপেক্ষা তোমাদের মৃতদের আরো নিকবর্তী হই। কিন্তু তোমরা এ সব ফিরিশতাদেরকে দেখতে পাও না।

**86.** তাফসীর: তোমরা যদি ধারণা করো যে, তোমাদের কাজের প্রতিদানের উদ্দেশ্যে তোমরা পুনরুত্থিত হবে না।

**87.** তাফসীর: তাহলে তোমরা সত্যবাদী হয়ে থাকলে নিজেদের মৃতদের থেকে বেরিয়ে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনো?! বস্তুতঃ তোমরা তা করতে সক্ষম নও।

**88.** তাফসীর: যদি মৃত ব্যক্তি কল্যাণকর কাজে অগ্রসর হয়ে থাকে।

**89.** তাফসীর: তাহলে তার জন্য রয়েছে এমন শান্তি যার পর কোন ক্লান্তি থাকবে না। আরো রয়েছে উত্তম জীবিকা। সর্বোপরি জান্নাত। তথায় তার চাহিদানুযায়ী সে তা উপভোগ করতে থাকবে।

**90.** তাফসীর: নিচে আয়াত 91-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।

### আয়াত 91-96: তাফসীর

**91.** তাফসীর: যদি মৃত ব্যক্তি ডানপন্থী হয় তাহলে তাদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না। কেননা, তাদের জন্য রয়েছে শান্তি ও নিরাপত্তা।

**92.** তাফসীর: আর যদি মৃত ব্যক্তি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আনিত বিষয়ের প্রতি মিথ্যারোপকারী ও সরল পথ থেকে ভ্রষ্ট হয়ে থাকে।

**93.** তাফসীর: তাহলে তার মেহমানদারি হবে ফুটন্ত গরম পানি দিয়ে।

**94.** তাফসীর: আর সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে।

**95.** তাফসীর: হে নবী! আমি আপনাকে যে কাহিনী বর্ণনা করেছি তা এমন সত্য যাতে কোন সন্দেহ নেই।

**96.** তাফসীর: তাই আপনি নিজ রবের মহান নামের পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁকে দোষ-ত্রæটি থেকে মুক্ত ঘোষণা করুন।

## সূরা আল-ওয়াকিয়া সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আল-ওয়াকিয়া কত আয়াতের সূরা?

সূরা আল-ওয়াকিয়া মোট 96 আয়াতের সূরা।

### আল-ওয়াকিয়া নামের অর্থ কী?

আল-ওয়াকিয়া নামের অর্থ “অবশ্যম্ভাবী ঘটনা”।

### সূরা আল-ওয়াকিয়া মাক্কী না মাদানী?

সূরা আল-ওয়াকিয়া একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 46 নম্বর সূরা।

### সূরা আল-ওয়াকিয়া কোন পারায়?

সূরা আল-ওয়াকিয়া রয়েছে 27 নম্বর পারায়।

### সূরা আল-ওয়াকিয়া কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-ওয়াকিয়া কুরআনের 56 নম্বর সূরা। এর আগে আছে সূরা আর-রাহমান এবং পরে সূরা আল-হাদীদ।

### এখানে কি সূরা আল-ওয়াকিয়া শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-ওয়াকিয়া রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 55. আর-রাহমান](https://yasinsurah.com/bn/sura-ar-rahman/)
- [পরের সূরা 57. আল-হাদীদ](https://yasinsurah.com/bn/sura-al-hadid/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
