# সূরা আন-নাজম النجم

> সূরা আন-নাজম (নক্ষত্র) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় অবতীর্ণ সূরা নাজম 62…

উৎস: https://yasinsurah.com/bn/sura-an-najm/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 53 নম্বর সূরা · পারা 27

62 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 23 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ সূরা নাজম 62 আয়াতের। এতে নবী (সা.)-এর কাছে আসা ওহীর সত্যতা এবং তাঁর জিবরীলকে দেখার কথা বলা হয়েছে; মূর্তিপূজার ভিত্তিহীনতা ও প্রত্যেকের নিজের কাজের দায়িত্বের কথা জানানো হয়েছে।

## সূরা আন-নাজম আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ ﴿١﴾  
উচ্চারণ: ওয়ান নাজমি ইযা হাওয়া।  
অর্থ: শপথ নক্ষত্রের, যখন তা অস্ত যায়।

**2.** مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ ﴿٢﴾  
উচ্চারণ: মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া।  
অর্থ: তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি।

**3.** وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া।  
অর্থ: আর সে (কখনই) মনগড়া কোন কথা বলে না।

**4.** إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ ﴿٤﴾  
উচ্চারণ: ইন হুওয়া ইল্লা ওয়াহয়ুই ইঊহা।  
অর্থ: এই আল-কুরআন ওহী ব্যতীত আর কিছুই নয়, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।

**5.** عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ ﴿٥﴾  
উচ্চারণ: আল্লামাহূ শাদীদুল কুওয়া।  
অর্থ: তাকে (আল-কুরআন) শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর,

**6.** ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ ﴿٦﴾  
উচ্চারণ: যূ মির্রাতিন ফাসতাওয়া।  
অর্থ: যিনি প্রবল শক্তি ও পূর্ণ সামর্থ্যের অধিকারী; অতঃপর সে নিজ প্রকৃত রূপে প্রকাশিত হলো।

**7.** وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া হুওয়া বিল উফুকিল আলা।  
অর্থ: তখন সে (জিবরীল) ছিলো ঊর্ধ্ব দিগন্তে।

**8.** ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ﴿٨﴾  
উচ্চারণ: ছুম্মা দানা ফাতাদাল্লা।  
অর্থ: তারপর জিবরীল (মুহাম্মাদের) নিকটবর্তী হলো, এরপর আরো নিকবর্তী হলো।

**9.** فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ ﴿٩﴾  
উচ্চারণ: ফাকানা কাবা কাওসাইনি আও আদনা।  
অর্থ: তখন তাদের মধ্যে ব্যবধান ছিল দু’ ধনুকের পরিমাণ, অথবা তারও কম।

**10.** فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ ﴿١٠﴾  
উচ্চারণ: ফা আওহা ইলা আবদিহী মা আওহা।  
অর্থ: অতঃপর আল্লাহ তাঁর বান্দা (মুহাম্মাদ)-র প্রতি যা ওহী করার তা ওহী করলেন।

**11.** مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ ﴿١١﴾  
উচ্চারণ: মা কাযাবাল ফুআদু মা রাআ।  
অর্থ: সে (মুহাম্মাদ) যা দেখেছে, অন্তকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি।

**12.** أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ﴿١٢﴾  
উচ্চারণ: আফাতুমারূনাহূ আলা মা ইয়ারা।  
অর্থ: সে যা দেখেছে, সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে?

**13.** وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা।  
অর্থ: আর সে তো তাকে আরেকবার দেখেছিল।

**14.** عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ ﴿١٤﴾  
উচ্চারণ: ইনদা সিদরাতিল মুনতাহা।  
অর্থ: ‘সিদরাতুল মুনতাহা’-র নিকট।

**15.** عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ ﴿١٥﴾  
উচ্চারণ: ইনদাহা জান্নাতুল মাওয়া।  
অর্থ: যার কাছে জান্নাতুল মা’ওয়া অবস্থিত।

**16.** إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ ﴿١٦﴾  
উচ্চারণ: ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা।  
অর্থ: যখন (আল্লাহ) কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল।

**17.** مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ ﴿١٧﴾  
উচ্চারণ: মা যাগাল বাসারু ওয়া মা তাগা।  
অর্থ: তার (মুহাম্মাদের) দৃষ্টি বিভ্রম হয়নি এবং (তার দৃষ্টি) সীমাও অতিক্রম করেনি।

**18.** لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ ﴿١٨﴾  
উচ্চারণ: লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা।  
অর্থ: নিশ্চয় সে (মুহাম্মাদ) তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে। নিশ্চয় সে তাঁর রবের মহান নিদর্শনসমূহের কিছু প্রত্যক্ষ করেছিলো।

**19.** أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ ﴿١٩﴾  
উচ্চারণ: আফারাআইতুমুল লাতা ওয়াল উয্যা।  
অর্থ: (হে মুশরিকরা!) তোমরা কি লাত ও ‘উযযা দেবতা সম্পর্কে ভেবে দেখেছ?’

**20.** وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া মানাতাছ ছালিছাতাল উখরা।  
অর্থ: এবং তৃতীয় আরেকটি (দেবতা) মানাত সম্পর্কে?

**21.** أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ ﴿٢١﴾  
উচ্চারণ: আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনছা।  
অর্থ: তোমাদের জন্য কি পুত্র সন্তান, আর আল্লাহর জন্য কন্যা সন্তান?

**22.** تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ ﴿٢٢﴾  
উচ্চারণ: তিলকা ইযান কিসমাতুন দীযা।  
অর্থ: এটাতো এক অসঙ্গত বণ্টন!

**23.** إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ ﴿٢٣﴾  
উচ্চারণ: ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমূহা আনতুম ওয়া আবাউকুম মা আনযালাল্লাহু বিহা মিন সুলতানিন ইই ইয়াত্তাবিঊনা ইল্লায যান্না ওয়া মা তাহওয়াল আনফুসু ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা।  
অর্থ: এগুলো তো কতিপয় (অর্থহীন) নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোন দলিল-প্রমাণ নাযিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেদের কুপ্রবৃত্তির যা চায়, তার অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে (নবীর মাধ্যমে) হিদায়াত এসেছে।

**24.** أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ﴿٢٤﴾  
উচ্চারণ: আম লিল ইনসানি মা তামান্না।  
অর্থ: মানুষ যা চায়, তাই কি সে পায়?

**25.** فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ ﴿٢٥﴾  
উচ্চারণ: ফালিল্লাহিল আখিরাতু ওয়াল ঊলা।  
অর্থ: বস্তুতঃ আখিরাত ও দুনিয়া আল্লাহরই।

**26.** ۞ وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ ﴿٢٦﴾  
উচ্চারণ: ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনী শাফাআতুহুম শাইআন ইল্লা মিম বাদি আই ইয়াযানাল্লাহু লিমাই ইয়াশাউ ওয়া ইয়ারদা।  
অর্থ: আর আকাশমণ্ডলীতে এমন কত ফিরিশতা রয়েছে, যাদের সুপারিশ কোনো উপকারেই আসবে না, যতক্ষণ না আল্লাহ যাকে ইচ্ছা ও যার প্রতি সন্তুষ্ট হন, তার জন্য অনুমতি প্রদান করেন।

**27.** إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ ﴿٢٧﴾  
উচ্চারণ: ইন্নাল লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি লায়ুসাম্মূনাল মালাইকাতা তাসমিয়াতাল উনছা।  
অর্থ: নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই ফিরিশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে।

**28.** وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া মা লাহুম বিহী মিন ইলমিন ইই ইয়াত্তাবিঊনা ইল্লায যান্না ওয়া ইন্নায যান্না লা ইউগনী মিনাল হাক্কি শাইআ।  
অর্থ: অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞানই নেই। তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে। আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবেলায় কোনই কাজে আসে না।

**29.** فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿٢٩﴾  
উচ্চারণ: ফা আরিদ আম মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনয়া।  
অর্থ: অতএব, হে রাসূল! তুমি তাকে উপেক্ষা করে চল, যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।

**30.** ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ ﴿٣٠﴾  
উচ্চারণ: যালিকা মাবলাগুহুম মিনাল ইলমি ইন্না রাব্বাকা হুওয়া আলামু বিমান দাল্লা আন সাবীলিহী ওয়া হুওয়া আলামু বিমানিহ তাদা।  
অর্থ: এটাই তাদের জ্ঞানের শেষসীমা। নিশ্চয় তোমার রবই সবচেয়ে ভালো জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই সবচেয়ে ভালো জানেন কে হিদায়াতপ্রাপ্ত হয়েছে।

**31.** وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজযিয়াল লাযীনা আসাঊ বিমা আমিলূ ওয়া ইয়াজযিয়াল লাযীনা আহসানূ বিল হুসনা।  
অর্থ: আর আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহরই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল (জাহান্নাম) দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার (জান্নাত) দিতে পারেন যারা সৎকর্ম করে।

**32.** ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ﴿٣٢﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইয়াজতানিবূনা কাবাইরাল ইছমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাতি হুওয়া আলামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফী বুতূনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কূ আনফুসাকুম হুওয়া আলামু বিমানিত তাকা।  
অর্থ: যারা ছোট খাটো দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে, নিশ্চয় তোমার রব (তাদেরকে) ক্ষমার ব্যাপারে উদার। তিনি তোমাদের ব্যাপারে (তখন থেকেই) ভালো করে জানেন, যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না। তিনিই সম্যক অবগত কে তাকওয়া অবলম্বন করেছে।

**33.** أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ ﴿٣٣﴾  
উচ্চারণ: আফারাআইতাল লাযী তাওয়াল্লা।  
অর্থ: (হে রাসূল!) তবে তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নিয়েছে?

**34.** وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া আতা কালীলাও ওয়া আকদা।  
অর্থ: আর সামান্য দান করে, পরে (সেটুকুও) বন্ধ করে দেয়?

**35.** أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ ﴿٣٥﴾  
উচ্চারণ: আইনদাহূ ইলমুল গাইবি ফাহুওয়া ইয়ারা।  
অর্থ: তার কাছে কি গায়িবের জ্ঞান আছে যে, সে দেখছে?

**36.** أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ ﴿٣٦﴾  
উচ্চারণ: আম লাম ইউনাব্বা বিমা ফী সুহুফি মূসা।  
অর্থ: নাকি তাকে জানানো হয়নি, যা আছে মূসার সহীফাসমূহে ,

**37.** وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া ইবরাহীমাল লাযী ওয়াফ্ফা।  
অর্থ: এবং যা রয়েছে ইবরাহীমের সহীফাসমূহে, যে পূর্ণ করেছিলো (তার অঙ্গীকার)।

**38.** أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ ﴿٣٨﴾  
উচ্চারণ: আল্লা তাযিরু ওয়াযিরাতুও ওয়িযরা উখরা।  
অর্থ: কোন বোঝা বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না।

**39.** وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া আল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ।  
অর্থ: আর মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।

**40.** وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া আন্না সায়াহূ সাওফা ইউরা।  
অর্থ: আর তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে।

**41.** ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ ﴿٤١﴾  
উচ্চারণ: ছুম্মা ইউজযাহুল জাযাআল আওফা।  
অর্থ: তারপর তাকে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে।

**42.** وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ ﴿٤٢﴾  
উচ্চারণ: ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা।  
অর্থ: আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো (বান্দাদের) শেষ গন্তব্য।

**43.** وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া আন্নাহূ হুওয়া আদহাকা ওয়া আবকা।  
অর্থ: আর নিশ্চয় তিনিই (যাকে ইচ্ছা) হাসান এবং তিনিই কাঁদান।

**44.** وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا ﴿٤٤﴾  
উচ্চারণ: ওয়া আন্নাহূ হুওয়া আমাতা ওয়া আহয়া।  
অর্থ: আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন।

**45.** وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়া আন্নাহূ খালাকায যাওজাইনিয যাকারা ওয়াল উনছা।  
অর্থ: আর তিনিই পুরুষ ও নারী উভয় প্রকার যুগল সৃষ্টি করেন।

**46.** مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ ﴿٤٦﴾  
উচ্চারণ: মিন নুতফাতিন ইযা তুমনা।  
অর্থ: এক ফোঁটা শুক্রবিন্দু থেকে যখন তা (গর্ভাশয়ে) নিক্ষিপ্ত হয়।

**47.** وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা।  
অর্থ: আর নিশ্চয় পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর ওপরই।

**48.** وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া আন্নাহূ হুওয়া আগনা ওয়া আকনা।  
অর্থ: আর তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।

**49.** وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ ﴿٤٩﴾  
উচ্চারণ: ওয়া আন্নাহূ হুওয়া রাব্বুশ শিরা।  
অর্থ: আর তিনিই শি’রা নক্ষত্রের রব।

**50.** وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ ﴿٥٠﴾  
উচ্চারণ: ওয়া আন্নাহূ আহলাকা আদানিল ঊলা।  
অর্থ: আর তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছেন।

**51.** وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া ছামূদা ফামা আবকা।  
অর্থ: আর সামূদ জাতিকেও (ধ্বংস করেছেন)। তিনি তাদের কাউকে অবশিষ্ট রাখেন নি।

**52.** وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া কাওমা নূহিম মিন কাবলু ইন্নাহুম কানূ হুম আযলামা ওয়া আতগা।  
অর্থ: আর পূর্বে নূহের সম্প্রদায়কেও ধ্বংস করেছেন। নিশ্চয় তারা ছিল ভীষণ যালিম ও চরম অবাধ্য।

**53.** وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়াল মুতাফিকাতা আহওয়া।  
অর্থ: আর তিনি উল্টানো আবাসভূমিকে (ওপরে তুলে জমিনে) নিক্ষেপ করেছিলেন।

**54.** فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ﴿٥٤﴾  
উচ্চারণ: ফাগাশ্শাহা মা গাশ্শা।  
অর্থ: অতঃপর সে জনপদের ওপর তিনি আচ্ছন্ন করেছিলেন, যা আচ্ছন্ন করার ছিল।

**55.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ ﴿٥٥﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকা তাতামারা।  
অর্থ: সুতরাং, হে মানুষ! তুমি তোমার রবের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?

**56.** هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ ﴿٥٦﴾  
উচ্চারণ: হাযা নাযীরুম মিনান নুযুরিল ঊলা।  
অর্থ: অতীত সতর্ককারী নবীদের মত এই নবীও একজন সতর্ককারী।

**57.** أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ ﴿٥٧﴾  
উচ্চারণ: আযিফাতিল আযিফাহ।  
অর্থ: কিয়ামত নিকটবর্তী।

**58.** لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ﴿٥٨﴾  
উচ্চারণ: লাইসা লাহা মিন দূনিল্লাহি কাশিফাহ।  
অর্থ: আল্লাহ ছাড়া কেউই তা প্রকাশ করতে সক্ষম নয়।

**59.** أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ﴿٥٩﴾  
উচ্চারণ: আফামিন হাযাল হাদীছি তাজাবূন।  
অর্থ: তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ?

**60.** وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ﴿٦٠﴾  
উচ্চারণ: ওয়া তাদহাকূনা ওয়া লা তাবকূন।  
অর্থ: আর (সেটিকে নিয়ে) তোমরা হাসি-ঠাট্টা করছো এবং কাঁদছ না?

**61.** وَأَنتُمۡ سَٰمِدُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: ওয়া আনতুম সামিদূন।  
অর্থ: আর তোমরা তো গাফিল।

**62.** فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩ ﴿٦٢﴾  
উচ্চারণ: ফাসজুদূ লিল্লাহি ওয়াবুদূ।  
অর্থ: সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাজদা করো এবং ইবাদাত করো।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 53
- **নামের অর্থ:** নক্ষত্র
- **আয়াত সংখ্যা:** 62
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 23
- **পারা (জুয):** 27

## সূরা আন-নাজম পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতের “শপথ তারকার, যখন তা অস্ত যায়” শপথে থাকা “নাজম” (তারকা) শব্দ থেকে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 62 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 53তম এবং এটি 27তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 23তম সূরা।

এর শেষ আয়াতে তিলাওয়াতের সিজদা রয়েছে। বুখারীর একটি বর্ণনা অনুযায়ী, আবদুল্লাহ ইবন মাসঊদ বলেছেন, সিজদার আয়াতসংবলিত প্রথম সূরা হলো নাজম এবং নবী (সা.) এটি পড়ে সিজদা করেছেন। অধিকাংশ মুফাসসিরের মতে, সূরার 1-18. আয়াতে নবী (সা.)-এর জিবরীলকে তাঁর প্রকৃত আকৃতিতে দেখার কথা বলা হয়েছে। মিরাজের সঙ্গে সম্পর্কিত সিদরাতুল মুনতাহার উল্লেখও এসব আয়াতে রয়েছে।

## সূরা আন-নাজম নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগের প্রথম বছরগুলোতে অবতীর্ণ হয়েছে। ইবন আব্বাস থেকে বুখারীর একটি বর্ণনা অনুযায়ী, নবী (সা.) এই সূরা পড়ে শেষে সিজদা করেন এবং সেখানে উপস্থিত মুসলিম ও মুশরিকরাও তাঁর সঙ্গে সিজদায় নত হয়। ইবন মাসঊদের বর্ণনায় বলা হয়েছে, উপস্থিতদের মধ্যে কেবল এক বৃদ্ধ সিজদা না করে মাটি থেকে এক মুঠো কংকর বা মাটি তুলে কপালে লাগায় এবং বলে, “এটাই আমার জন্য যথেষ্ট।”

সীরাতের সূত্রগুলোতে বর্ণিত হয়েছে, এ ঘটনার পর হাবশার মুসলিমদের মধ্যে মক্কাবাসীদের ইসলাম গ্রহণের গুজব ছড়ায় এবং কিছু মুহাজির ফিরে আসেন। এই তথ্য থেকে ধারণা হয়, সূরাটি নবুওয়াতের পঞ্চম বছরের কাছাকাছি অবতীর্ণ হয়েছে।

## সূরা আন-নাজম: বিষয়বস্তু

অস্তগামী তারকার শপথ দিয়ে সূরাটি শুরু হয়েছে। জানানো হয়েছে, নবী (সা.) পথভ্রষ্ট হননি, নিজের প্রবৃত্তি থেকে কথা বলেন না; তিনি যা বলেন তা তাঁর কাছে পাঠানো ওহী। বলা হয়েছে, মহাশক্তির অধিকারী এক ফেরেশতা তাঁকে ওহী শিখিয়েছেন এবং নবী (সা.) তাঁকে দিগন্তে ও আরেকবার সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন।

এরপর জানানো হয়েছে, মুশরিকদের উপাস্য লাত, উযযা ও মানাত তাদের এবং তাদের পূর্বপুরুষদের দেওয়া নামমাত্র। ফেরেশতাদের শাফাআত কেবল তাদের জন্য হবে, যাদের বিষয়ে আল্লাহ অনুমতি দেন; অনুমান সত্যের মোকাবিলায় কোনো কাজে আসে না, এই কথায় জোর দেওয়া হয়েছে। ছোটখাটো ত্রুটি ছাড়া বড় পাপ ও অশ্লীল কাজ থেকে যারা বেঁচে থাকে, তাদের জন্য আল্লাহর ক্ষমা ব্যাপক বলে উল্লেখ করা হয়েছে। মূসা ও ইবরাহীমের সহীফার মূলনীতি উল্লেখ করা হয়েছে: কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না, মানুষ তার চেষ্টার ফলই পাবে, চূড়ান্ত প্রত্যাবর্তন রবের কাছে; তিনিই হাসান ও কাঁদান, মৃত্যু দেন ও জীবিত করেন। আদ, সামূদ ও নূহের জাতির ধ্বংস স্মরণ করানো হয়েছে। আসন্ন কিয়ামতের দিকে দৃষ্টি আকর্ষণ করে সূরাটি আল্লাহকে সিজদা ও তাঁর ইবাদত করার আহ্বান জানায়।

## সূরা আন-নাজম: ফজিলত

সূরা নাজমের পরিচয় বিশেষ সওয়াবের প্রতিশ্রুতির চেয়ে নবী (সা.)-এর মক্কায় এটি পড়ে সাজদা করার ঘটনা দিয়ে বেশি। বুখারীতে ইবন আব্বাসের বর্ণনা অনুযায়ী তিনি সাজদা করলে মুসলিম, মুশরিক, জিন ও মানুষও তাঁর সঙ্গে সাজদায় লুটিয়ে পড়েছিল।

ইবন মাসউদ যে বৃদ্ধ লোকটিকে সাজদা না করা একমাত্র ব্যক্তি বলে উল্লেখ করেছেন, তার থেকে আলাদা করে নাসাঈর বর্ণিত একটি বর্ণনায় মুত্তালিব ইবন আবী ওয়াদাআ, যিনি সেদিন তখনও মুসলিম হননি, নিজেই বলেন যে তিনি সাজদা করেননি; আলবানী এর সনদকে হাসান বলেছেন। আহমাদ ইবন হাম্বলের বর্ণনা অনুযায়ী মুত্তালিব পরে কাউকে এই সূরা পড়তে শুনলে অবশ্যই সাজদা করতেন; শুআইব আল-আরনাঊত এই বর্ণনাকে সমর্থক সূত্রসহ সহীহ বলে গ্রহণ করেছেন।

আর বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, নবী (সা.) যায়দ ইবন সাবিতের কাছ থেকে এই সূরা শুনে সাজদা করেননি। এই ভিন্ন ভিন্ন বর্ণনা নাজমের সাজদার হুকুম মাযহাবগুলোর ভিন্নভাবে মূল্যায়ন করার কারণগুলোর অন্যতম।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আন-নাজম তাফসীর

সূরা আন-নাজম: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: মহান আল্লাহ তারকা যখন পতিত হয় তখনকার শপথ করেছেন।

**2.** তাফসীর: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হেদায়েতের পথ থেকে বিচ্যুত হন নি। আর না তিনি পথভ্রষ্ট হয়েছেন। বরং তিনি সুপথগামী।

**3.** তাফসীর: তিনি এই কুরআন দিয়ে তাঁর মনোবৃত্তির তাড়না অনুযায়ী কথা বলেন না।

**4.** তাফসীর: এই কুরআন ওহী ব্যতীত আর কিছুই নয়। যা জিবরীল (আলাইহিস-সালাম) মারফত আল্লাহ তাঁর উপর অবতীর্ণ করেছেন।

**5.** তাফসীর: তাঁকে এটি এমন এক ফিরিশতা শিক্ষা দিয়েছেন যিনি মহা শক্তিধর। তিনি হলেন জিবরীল (আলাইহস সালাম)।

**6.** তাফসীর: জিবরীল (আলাইহিস সালাম) হলেন সুন্দর রূপধারী। তিনি রাসূলের সামনে আল্লাহ তাঁকে যে আকৃতিতে সৃষ্টি করেছেন সেই আকৃতিতে প্রকাশ পেলেন।

**7.** তাফসীর: তখন তিনি আকাশের দিগন্তে অবস্থানরত।

**8.** তাফসীর: অতঃপর জিবরীল (আলাইহিস-সালাম) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নিকটবর্তী হলেন। এরপর আরো নিকবর্তী বাড়লেন।

**9.** তাফসীর: তাঁর দূরত্ব ছিল দুই ধনুক সমপরিমাণ কিংবা আরো কম।

**10.** তাফসীর: তখন জিবরীল (আলাইহিস-সালাম) আল্লাহর বান্দা মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি যা ওহী করার তা ওহী করলেন।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর অন্তর তাঁর চক্ষু যা প্রদর্শন করেছে সেটিকে মিথ্যারোপ করে নি।

**12.** তাফসীর: হে মুশরিকরা! তোমরা কি তাঁকে তাঁর প্রতিপালক ভ্রমণের রাতে যা দেখিয়েছেন সে ব্যাপারে তাঁর সাথে ঝগড়া করছো?!

**13.** তাফসীর: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পুনর্বার তাঁকে ভ্রমণের রাতে নিজ আকৃতিতে দেখেছেন।

**14.** তাফসীর: সিদরাতুল মুন্তাহার নিকট। সেটি হলো সপ্তাকাশের উপর একটি মহা প্রকাÐ বৃক্ষ।

**15.** তাফসীর: উক্ত বৃক্ষের নিকট রয়েছে জান্নাতুল মা’ওয়া।

**16.** তাফসীর: যখন আল্লাহর কোন মহান বিষয় সেটিকে আচ্ছাদিত করে। যার মূল রহস্য আল্লাহ ব্যতীত কেউ জানে না।

**17.** তাফসীর: তার (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দৃষ্টি ডান-বাঁ হেলে নি। আর না তাঁর জন্য নির্ধারিত সীমা তিনি অতিক্রম করেছেন।

**18.** তাফসীর: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মেরাজের রাতে স্বীয় প্রতিপালকের ক্ষমতার প্রমাণবাহী বহু মহা নিদর্শনাবলী প্রত্যক্ষ করেছেন। তিনি জান্নাত দেখেছেন। জাহান্নাম দেখেছেন। এতদুভয়ের বাইরে আরো অনেক কিছু দেখেছেন।

**19.** তাফসীর: হে মুশরিকরা! তোমরা কি দেখেছো সে সব দেবতাকে আল্লাহর পরিবর্তে তোমরা যেগুলোর ইবাদাত করছো। তারা হলো “লাত” ও “উযযা”।

**20.** তাফসীর: আর তোমাদের তৃতীয় আরেকটি দেবতা “মানাত”। বলো সেকি তোমাদের কোন উপকার কিংবা অপকার করতে পারে?!

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: হে মুশরিকরা! তোমাদের জন্য কি তোমাদের পছন্দের ছেলে। আর আল্লাহর জন্য কি তোমাদের অপছন্দের মেয়ে।

**22.** তাফসীর: তোমাদের প্রবৃত্তি কেন্দ্রিক এই ভাগাভাগি কিন্তু জুলুমের উপর ভিত্তিশীল।

**23.** তাফসীর: এ সব দেবতা তো কেবল অর্থহীন কিছু নাম মাত্র। এগুলোর মধ্যে উলূহিয়্যাতের গুনাবলীর কোন কিছুই নেই। যে সব নামকরণ তোমরা ও তোমাদের বাপ দাদারা মিলে নিজেরাই করেছো। যেগুলোর উপর আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেন নি। বস্তুতঃ মুশরিকরা তাদের আকীদায় কেবল ধারণারই অনুসরণ করে। আর অনুসরণ করে শয়তান কর্তৃক তাদের মনে আকর্ষণ সৃষ্টিকারী কুপ্রবৃত্তির। অথচ তাদের নিকট তাদের প্রতিপালকের পক্ষ থেকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর যবান মারফত হেদায়েত আগমন করেছে। কিন্তু তারা তদ্বারা হেদায়েত গ্রহণ করে নি।

**24.** তাফসীর: না কি মানুষ আল্লাহর নিকট দেবতাদের যে সুপারিশ চায় তা পায়?!

**25.** তাফসীর: না, বস্তুতঃ মানুষ যা কামনা করে তা পায় না। আল্লাহর জন্য এককভাবে প্রথম এবং শেষ তথা দুনিয়া ও আখিরাত। তিনি তা থেকে যা ইচ্ছা দান করেন। আর যা ইচ্ছা বারণ করেন।

**26.** তাফসীর: আসমানে কতেক ফিরিশতা রয়েছেন যাঁরা সুপারিশ করতে চাইলে আল্লাহ কর্তৃক সে জন্য অনুমতি ও সুপারিশকৃতের ব্যাপারে সন্তুষ্টি ব্যতীত তাঁদের সুপারিশ কোন কাজে আসবে না। বস্তুতঃ আল্লাহ কস্মিনকালেও সুপারিশের উদ্দেশ্যে তাঁর সাথে যে ব্যক্তি কাউকে শরীক করেছে তার উপর সন্তুষ্ট হবেন না। আর না তিনি তার সুপারিশের পাত্র যে তাকে আল্লাহর পরিবর্তে মাবূদ বানিয়েছে তার উপর সন্তুষ্ট হবেন।

**27.** তাফসীর: অবশ্যই যারা পরকালের পুনরুত্থানে বিশ্বাসী না তারা ফিরিশতাদেরকে মহিলাদের নামে নামকরণ করে এই বিশ্বাসে যে, তারা মূলতঃ মহিলা। আল্লাহ তাদের এই কট‚ক্তি থেকে বহু উর্দ্ধে।

**28.** তাফসীর: বস্তুতঃ তাদের এই মহিলা প্রকৃতির নামকরণে এমন কোন জ্ঞান নেই যার উপর তারা ভিত্তি করে। তারা এতে কেবল ধারণারই অনুসরণ করে। যা হক হওয়া তো দূরের কথা। বরং তা হকের ব্যাপারে কোন কাজেই আসবে না।

**29.** তাফসীর: হে রাসূল! আপনি ওর প্রতি বিমুখ থাকুন যে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে এবং এর কোন কদর করে না। সে কেবল ইহকালই কামনা করে থাকে। ফলে সে পরকালের জন্য কোন কাজই করে না। কেননা, সে পরকালকে বিশ্বাস করে না।

**30.** তাফসীর: মুশরিকরা যে আল্লাহর ফিরিশতাদের ব্যাপারে এ সব নেতিবাচক কথা বলে তা কিন্তু তাদের বিদ্যার শেষ সীমা বৈ আর কিছুই নয়। কেননা, তারা মূর্খ। ফলে তারা চ‚ড়ান্ত জ্ঞান পর্যন্ত পৌঁছুতে অক্ষম। হে রাসূল! যে ব্যক্তি আল্লাহর পথ থেকে বিচ্যুত তার ব্যাপারে আপনার প্রতিপালক সম্যক অবগত। তিনি ওর ব্যাপারেও অধিক অবগত যে তাঁর পথ অবলম্বন করেছে। তাঁর নিকট এর কোন কিছুই গোপন নয়।

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: আসমান ও যমীনে যা কিছু আছে সব কিছুর মালিকানা, সৃষ্টি ও পরিচালনা এককভাবে আল্লাহরই নিয়ন্ত্রণাধীন। তিনিই তাদের মধ্যকার যারা মন্দ আমল করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি এবং যারা নেক আমল করেছে তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দিবেন।

**32.** তাফসীর: যারা ছোট-খাটো অপরাধ ছাড়া গুরুতর ও অশ্লীল পাপগুলো থেকে অবশ্যই দূরে থাকবে এবং বেশী বেশী নফল আমল করবে তাদেরকে ক্ষমা করা হবে। হে রাসূল! নিশ্চয়ই আপনার প্রতিপালক অপরিসীম ক্ষমার অধিকারী। বান্দারা তাওবা করলেই তিনি তাদেরকে ক্ষমা করেন। তিনি তাদের অবস্থা ও বিষয়াদি সম্পর্কে তখন থেকেই জানেন যখন তাদের পিতা আদমকে মাটি থেকে সৃষ্টি করেন। আর তখন থেকে যখন তোমরা নিজেদের মাতাদের পেটে বোঝা হিসাবে দফায় দফায় রূপান্তরিত হচ্ছিলে। তাঁর নিকট এ সবের কোন কিছুই গোপন নয়। তাই তোমরা নিজেরা নিজেদের সাফাই গেয়ে মুত্তাকী হওয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ো না। কেননা, তিনিই ভালো জানেন, কে তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করে থাকে।

**33.** তাফসীর: আপনি কি ওই ব্যক্তির নোংরামির অবস্থা দেখেছেন যে ইসলামের নিকটবর্তী হয়েও তা থেকে বিমুখ হয়েছে।

**34.** তাফসীর: আর যৎসামান্য অর্থ দান করে আবার ক্ষান্ত হয়ে গেছে। কেননা, কার্পণ্যই হলো তার মজ্জাগত অভ্যাস। এতদসত্তে¡ও সে তার নিজের সাফাই গেয়ে বেড়ায়।

**35.** তাফসীর: না কি তার নিকট গাইবের জ্ঞান রয়েছে। ফলে সে দেখে এবং গাইবের সংবাদ দেয়?!

**36.** তাফসীর: না কি সে আল্লাহর উপর মিথ্যারোপকারী?! না কি আল্লাহর উপর এই মিথ্যারোপকারী ব্যক্তিকে মূসা (আলাইহিস-সালাম) এর উপর অবতীর্ণ পূর্বের কিতাবে বিদ্যমান বিষয় সম্পর্কে সংবাদ দেয়া হয়নি।

**37.** তাফসীর: আর ইবরাহীম (আলাইহিস-সালাম) এর পুস্তিকাদিতে যা রয়েছে তা সম্পর্কেও। যিনি তাঁর উপর স্বীয় রবের পক্ষ থেকে আপতিত সকল দায়-দায়িত্ব পূর্ণমাত্রায় সম্পন্ন করেছেন।

**38.** তাফসীর: আর তা হলো, কোন মানুষ অন্যের পাপ বহন করবে না।

**39.** তাফসীর: আর মানুষের জন্যে তার নিজ আমলের প্রতিদান ছাড়া অন্য কিছু নেই।

**40.** তাফসীর: আর সে অচিরেই কিয়ামত দিবসে তার আমল প্রত্যক্ষ করবে।

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: অতঃপর তার আমলের প্রতিদান পূর্ণমাত্রায় প্রদান করা হবে।

**42.** তাফসীর: হে রাসূল! আপনার রবের নিকটই বান্দাদের প্রত্যাবর্তন এবং তাদের মৃত্যুর পর তাদের ঠিকানা।

**43.** তাফসীর: আর তিনি যাকে ইচ্ছা আনন্দ দেন ফলে তাকে হাসান এবং যাকে ইচ্ছা চিন্তাগ্রস্ত করেন ফলে তাকে কাঁদান।

**44.** তাফসীর: আর তিনি দুনিয়াতে জীবিতদেরকে মৃত্যু দেন এবং মৃতদেরকে পুনরুত্থানের মাধ্যমে জীবিত করেন।

**45.** তাফসীর: আর তিনি পুরুষ ও নারী উভয় প্রকার সৃষ্টি করেছেন।

**46.** তাফসীর: যা গর্ভাশয়ে শুক্রাণু স্থাপন করার মাধ্যমে হয়ে থাকে।

**47.** তাফসীর: আর তাঁর উপরই এতদুভয়ের মৃত্যুর পর পুনরুত্থানের উদ্দেশ্যে পুনর্বার সৃষ্টির দায়িত্ব।

**48.** তাফসীর: আর তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা সম্পদ প্রদানের মাধ্যমে ধনী বানিয়েছেন এবং মানুষের খাদ্য নির্বাহের জন্য তিনি তাদেরকে সম্পদ প্রদান করেছেন।

**49.** তাফসীর: আর তিনি কোন কোন মুশরিক কর্তৃক আল্লাহর সাথে পূজিত “শিরা” নামক তারকার প্রতিপালক।

**50.** তাফসীর: আর তিনি পূর্ব যুগের হূদ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায় আদকে ধ্বংস করেছেন। যখন তারা নিজেদের কুফরীর উপর গোঁড়ামি প্রদর্শন করেছে।

### আয়াত 51-60: তাফসীর

**51.** তাফসীর: আর তিনি সালেহ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায় সামূদকে ধ্বংস করেছেন। তিনি তাদের কাউকে অবশিষ্ট রাখেন নি।

**52.** তাফসীর: তিনি আদ এবং সামূদ (আলাইহিমাস-সালাম) এর পূর্বে নূহ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায়কে ধ্বংস করেছেন। বস্তুতঃ নূহ (আলাইহিস-সালাম) এর জাতি ছিলো আদ ও সামূদ অপেক্ষা অধিক জালিম ও অবাধ্য। কেননা, নূহ (আলাইহিস-সালাম) তাদের মাঝে সাড়ে নয়শত বৎসর আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে অবস্থান করেছেন। অথচ তারা তাঁর ডাকে সাড়া দেয় নি।

**53.** তাফসীর: আর লুত সম্প্রদায়ের গ্রামকে আসমানে তুলে এরপর সেটিকে উল্টিয়ে যমীনে ফেলে দেন।

**54.** তাফসীর: অতঃপর সেটিকে ঢেকে দেয় তথা সেটিকে উপরে তুলে মাটিতে নিক্ষেপের পর পাথর এসে সেটিকে ঢেকে দেয়।

**55.** তাফসীর: অতএব, হে মানুষ! তোমার রবের ক্ষমতার উপর প্রমাণবাহী কোন কোন নিআমতের ব্যাপারে তুমি ঝগড়া করছো। আর তা থেকে উপদেশ গ্রহণ করছো না?!

**56.** তাফসীর: তোমাদের নিকট প্রেরিত এই রাসূল প্রথম যুগে প্রেরিত রাসূলদেরই প্রকৃতির।

**57.** তাফসীর: নিকটতম কিয়ামত নিকটবর্তী হয়ে এসেছে।

**58.** তাফসীর: সেটিকে প্রতিহতকারী কেউ নেই। আর না আল্লাহ ব্যতীত এ ব্যাপারে কেউ অবগত আছে।

**59.** তাফসীর: তোমরা কি তোমাদের সামনে পঠিত কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়ার ব্যাপারে আশ্চর্য বোধ করছো?!

**60.** তাফসীর: আর সেটিকে নিয়ে ঠাট্টার ছলে হাসাহাসি করছো এবং সেটির উপদেশসমূহ শ্রবণের সময় কাঁদছো না?!

### আয়াত 61-62: তাফসীর

**61.** তাফসীর: আর তোমরা এর ব্যাপারে উদাসীন। এর কোন কদর করছো না?!

**62.** তাফসীর: তাই এককভাবে আল্লাহর উদ্দেশ্যে সাজদা করো এবং তাঁর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে ইবাদাত করো।

## সূরা আন-নাজম সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আন-নাজম কত আয়াতের সূরা?

সূরা আন-নাজম মোট 62 আয়াতের সূরা।

### আন-নাজম নামের অর্থ কী?

আন-নাজম নামের অর্থ “নক্ষত্র”।

### সূরা আন-নাজম মাক্কী না মাদানী?

সূরা আন-নাজম একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 23 নম্বর সূরা।

### সূরা আন-নাজম কোন পারায়?

সূরা আন-নাজম রয়েছে 27 নম্বর পারায়।

### সূরা আন-নাজম কুরআনের কত নম্বর সূরা?

সূরা আন-নাজম কুরআনের 53 নম্বর সূরা। এর আগে আছে সূরা আত-তূর এবং পরে সূরা আল-কামার।

### এখানে কি সূরা আন-নাজম শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আন-নাজম রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 52. আত-তূর](https://yasinsurah.com/bn/sura-at-tur/)
- [পরের সূরা 54. আল-কামার](https://yasinsurah.com/bn/sura-al-qamar/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
