# সূরা আর-রাহমান الرحمن

> সূরা আর-রাহমান (পরম করুণাময়) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় না মদীনায়…

উৎস: https://yasinsurah.com/bn/sura-ar-rahman/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 55 নম্বর সূরা · পারা 27

78 আয়াত · মাদানী · নাযিলের ক্রমে 97 নম্বর নম্বর

মক্কায় না মদীনায় অবতীর্ণ হয়েছে, এ নিয়ে মতভেদ থাকা সূরা আর-রহমান 78 আয়াতের। বারবার “তোমরা তোমাদের রবের কোন নিয়ামত অস্বীকার করবে?” প্রশ্নের মাধ্যমে এটি মানুষ ও জিনদের দেওয়া আল্লাহর অগণিত নিয়ামত স্মরণ করিয়ে দেয়।

## সূরা আর-রাহমান আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** ٱلرَّحۡمَٰنُ ﴿١﴾  
উচ্চারণ: আর রাহমান।  
অর্থ: আর-রহমান (পরম করুণাময় আল্লাহ),

**2.** عَلَّمَ ٱلۡقُرۡءَانَ ﴿٢﴾  
উচ্চারণ: আল্লামাল কুরআন।  
অর্থ: তিনি (মানুষকে) শিক্ষা দিয়েছেন আল- কুরআন,

**3.** خَلَقَ ٱلۡإِنسَٰنَ ﴿٣﴾  
উচ্চারণ: খালাকাল ইনসান।  
অর্থ: তিনি সৃষ্টি করেছেন মানুষ ,

**4.** عَلَّمَهُ ٱلۡبَيَانَ ﴿٤﴾  
উচ্চারণ: আল্লামাহুল বায়ান।  
অর্থ: তিনি তাকে শিখিয়েছেন ভাষা।

**5.** ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ ﴿٥﴾  
উচ্চারণ: আশ শামসু ওয়াল কামারু বিহুসবান।  
অর্থ: সূর্য ও চন্দ্র সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান।

**6.** وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান।  
অর্থ: আকাশের নক্ষত্রমণ্ডলী এবং পৃথিবীর বৃক্ষরাজি উভয় সিজদা করে।

**7.** وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মীযান।  
অর্থ: আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন।

**8.** أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ ﴿٨﴾  
উচ্চারণ: আল্লা তাতগাও ফিল মীযান।  
অর্থ: যাতে তোমরা ওজনে তথা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না করো।

**9.** وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া আকীমুল ওয়াযনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মীযান।  
অর্থ: আর তোমরা সঠিক ওজন কায়িম করো এবং ওজনকৃত বস্তু কম দিও না।

**10.** وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম।  
অর্থ: আর তিনি জমিনকে সৃষ্টজীবের (বসবাসের) জন্য বিছিয়ে দিয়েছেন।

**11.** فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ ﴿١١﴾  
উচ্চারণ: ফীহা ফাকিহাতুও ওয়ান নাখলু যাতুল আকমাম।  
অর্থ: তাতে রয়েছে ফলমূল ও খেজুরগাছ, যার খেজুর আবরণযুক্ত।

**12.** وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান।  
অর্থ: তাতে আরও আছে খোসাযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত ফুল।

**13.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿١٣﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**14.** خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ ﴿١٤﴾  
উচ্চারণ: খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখ্খার।  
অর্থ: তিনি মানুষকে (আদমকে) সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়।

**15.** وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া খালাকাল জান্না মিম মারিজিম মিন নার।  
অর্থ: আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।

**16.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿١٦﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**17.** رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ ﴿١٧﴾  
উচ্চারণ: রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন।  
অর্থ: তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব।

**18.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿١٨﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**19.** مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ ﴿١٩﴾  
উচ্চারণ: মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান।  
অর্থ: তিনি (মিঠা ও লোনা) দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়।

**20.** بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ ﴿٢٠﴾  
উচ্চারণ: বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।  
অর্থ: উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করতে পারে না।

**21.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢١﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**22.** يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ ﴿٢٢﴾  
উচ্চারণ: ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান।  
অর্থ: উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল।

**23.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢٣﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**24.** وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ ﴿٢٤﴾  
উচ্চারণ: ওয়া লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম।  
অর্থ: আর সমুদ্রে বিচরণকারী পর্বতসম সুউচ্চ জাহাজসমূহ তাঁরই।

**25.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢٥﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**26.** كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ ﴿٢٦﴾  
উচ্চারণ: কুল্লু মান আলাইহা ফান।  
অর্থ: এর (পৃথিবীর) ওপর যারা আছে, সবাই ধ্বংসশীল।

**27.** وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।  
অর্থ: আর অবশিষ্ট থাকবে শুধু তোমার রবের চেহারা (সত্তা), যিনি মহামহিম ও মহানুভব।

**28.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢٨﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**29.** يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ ﴿٢٩﴾  
উচ্চারণ: ইয়াসআলুহূ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুওয়া ফী শান।  
অর্থ: আসমানসমূহ ও জমিনে যারা রয়েছে, সবাই তাঁর কাছে চায়। প্রতিদিন তিনি কোন না কোন গুরুত্বপূর্ণ কাজে রত থাকেন।,৫)

**30.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٠﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**31.** سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ ﴿٣١﴾  
উচ্চারণ: সানাফরুগু লাকুম আয়্যুহাছ ছাকালান।  
অর্থ: হে মানুষ ও জিন জাতি! আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ গ্রহণের) প্রতি মনোনিবেশ করবো।

**32.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٢﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**33.** يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ ﴿٣٣﴾  
উচ্চারণ: ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস তাতাতুম আন তানফুযূ মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযূ লা তানফুযূনা ইল্লা বিসুলতান।  
অর্থ: হে জিন ও মানবজাতি! যদি তোমাদের আসমানসমূহ ও জমিনের সীমানা অতিক্রম করার সাধ্য থাকে, তবে অতিক্রম করো; কিন্তু তোমরা তো (আল্লাহর দেয়া) শক্তি (ও ছাড়পত্র) ছাড়া অতিক্রম করতে পারবে না।

**34.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٤﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**35.** يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ ﴿٣٥﴾  
উচ্চারণ: ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারিও ওয়া নুহাসুন ফালা তানতাসিরান।  
অর্থ: তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে (ধুঁয়াবিহীন) অগ্নিশিখা ও (অগ্নিবিহীন) কালো ধোঁয়া, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।

**36.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**37.** فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ ﴿٣٧﴾  
উচ্চারণ: ফা ইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ দিহান।  
অর্থ: অতঃপর যখন আকাশ বিদীর্ণ হবে, তখন তা গলিত তেলের মতো (উজ্জ্বল) লাল গোলাপের ন্যায় হয়ে যাবে।

**38.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٨﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**39.** فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ ﴿٣٩﴾  
উচ্চারণ: ফায়াওমাইযিল লা ইউসআলু আন যামবিহী ইনসুও ওয়া লা জান্ন।  
অর্থ: অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, না জিনকে।

**40.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٠﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**41.** يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ ﴿٤١﴾  
উচ্চারণ: ইউরাফুল মুজরিমূনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসী ওয়াল আকদাম।  
অর্থ: (কিয়ামত দিবসে) অপরাধীদেরকে তাদের চেহারার চিহ্ন দ্বারা চেনা যাবে। অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা বেঁধে নেয়া হবে।

**42.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٢﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**43.** هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: হাযিহী জাহান্নামুল লাতী ইউকায্যিবু বিহাল মুজরিমূন।  
অর্থ: এটাই সে জাহান্নাম, যাকে অপরাধীরা (দুনিয়াতে) অস্বীকার করত।

**44.** يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ ﴿٤٤﴾  
উচ্চারণ: ইয়াতূফূনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন।  
অর্থ: তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে।

**45.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٥﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**46.** وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ ﴿٤٦﴾  
উচ্চারণ: ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহী জান্নাতান।  
অর্থ: আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য থাকবে দু’টি জান্নাত।

**47.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٧﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**48.** ذَوَاتَآ أَفۡنَانٖ ﴿٤٨﴾  
উচ্চারণ: যাওয়াতা আফনান।  
অর্থ: উভয় জান্নাতই হবে বহু ফলদার শাখা-প্রশাখাবিশিষ্ট।

**49.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٩﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**50.** فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ ﴿٥٠﴾  
উচ্চারণ: ফীহিমা আইনানি তাজরিয়ান।  
অর্থ: উভয় জান্নাতে থাকবে প্রবহমান দু’টি ঝর্ণাধারা।

**51.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥١﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**52.** فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ ﴿٥٢﴾  
উচ্চারণ: ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান।  
অর্থ: উভয় বাগানের প্রত্যেক ফল থাকবে দু’ প্রকারের।

**53.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٣﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**54.** مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ ﴿٥٤﴾  
উচ্চারণ: মুত্তাকিঈনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইসতাবরাকিও ওয়া জানাল জান্নাতাইনি দান।  
অর্থ: সেখানে তারা পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দেয়া অবস্থায় থাকবে এবং উভয় জান্নাত থেকে ফল-ফলাদি আহরণ করবে, যা থাকবে খুবই নিকটবর্তী।

**55.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٥﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**56.** فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ﴿٥٦﴾  
উচ্চারণ: ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিছহুন্না ইনসুন কাবলাহুম ওয়া লা জান্ন।  
অর্থ: সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমাবদ্ধকারী রমণীগণ, যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোনো জিন।

**57.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٧﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**58.** كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ ﴿٥٨﴾  
উচ্চারণ: কাআন্নাহুন্নাল ইয়াকূতু ওয়াল মারজান।  
অর্থ: তারা যেন হীরা ও প্রবাল।

**59.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٩﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**60.** هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ ﴿٦٠﴾  
উচ্চারণ: হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান।  
অর্থ: উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কী হতে পারে?

**61.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦١﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**62.** وَمِن دُونِهِمَا جَنَّتَانِ ﴿٦٢﴾  
উচ্চারণ: ওয়া মিন দূনিহিমা জান্নাতান।  
অর্থ: আর ঐ দু’টি জান্নাত ছাড়াও (সেখানে) আরো দু’টি জান্নাত রয়েছে।

**63.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٣﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**64.** مُدۡهَآمَّتَانِ ﴿٦٤﴾  
উচ্চারণ: মুদহাম্মাতান।  
অর্থ: জান্নাত দু’টি ঘন ও সবুজ।

**65.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٥﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**66.** فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ ﴿٦٦﴾  
উচ্চারণ: ফীহিমা আইনানি নাদ্দাখাতান।  
অর্থ: সে দুই জান্নাতে থাকবে দুটি উচ্ছ্বসিত ঝর্ণাধারা।

**67.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٧﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**68.** فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ ﴿٦٨﴾  
উচ্চারণ: ফীহিমা ফাকিহাতুও ওয়া নাখলুও ওয়া রুম্মান।  
অর্থ: এ দু’টিতে থাকবে প্রচুর ফলমূল, খেজুর ও আনার।

**69.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٩﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**70.** فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ ﴿٧٠﴾  
উচ্চারণ: ফীহিন্না খাইরাতুন হিসান।  
অর্থ: সেসব জান্নাতে রয়েছে সচ্চরিত্রা ও সুন্দরী নারীরা।

**71.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧١﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**72.** حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ ﴿٧٢﴾  
উচ্চারণ: হূরুম মাকসূরাতুন ফিল খিয়াম।  
অর্থ: সেখানে থাকবে তাঁবুসমূহে সংরক্ষিত হুরগণ।

**73.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٣﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**74.** لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ﴿٧٤﴾  
উচ্চারণ: লাম ইয়াতমিছহুন্না ইনসুন কাবলাহুম ওয়া লা জান্ন।  
অর্থ: যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন।

**75.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٥﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**76.** مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ ﴿٧٦﴾  
উচ্চারণ: মুত্তাকিঈনা আলা রাফরাফিন খুদরিও ওয়া আবকারিয়্যিন হিসান।  
অর্থ: সেখানে তারা সবুজ বালিশে ও সুন্দর উৎকৃষ্ট গালিচার উপর হেলান দিয়ে থাকবে

**77.** فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٧﴾  
উচ্চারণ: ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।  
অর্থ: সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

**78.** تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ﴿٧٨﴾  
উচ্চারণ: তাবারাকাস মু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম।  
অর্থ: অতি মাহাত্ম্য ও বরকতময় তোমার রবের নাম, যিনি মহামহিম ও মহানুভব।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 55
- **নামের অর্থ:** পরম করুণাময়
- **আয়াত সংখ্যা:** 78
- **নাযিলের স্থান:** মদিনা
- **নাযিলের ক্রম:** 97
- **পারা (জুয):** 27

## সূরা আর-রাহমান পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে এর প্রথম আয়াত গঠনকারী এবং আল্লাহর একটি নাম “আর-রহমান” থেকে। এই নামের অর্থ, যাঁর রহমত সব সৃষ্টিকে ঘিরে আছে। এতে 78 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 55তম এবং এটি 27তম পারায় রয়েছে; এখানে অনুসৃত ক্রম অনুযায়ী এর অবতরণের অবস্থান 97।

সূরাটি মাক্কী না মাদানী, তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ভাষার ধরন ও কিছু বর্ণনার কারণে অনেক আলেম বলেন এটি মক্কায় অবতীর্ণ; কেউ কেউ মাদানী বলে গ্রহণ করেছেন। এখানে অনুসৃত শ্রেণিবিন্যাসে এটি মাদানী। সূরায় 31 বার পুনরাবৃত্ত “ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান” আয়াতের জন্য এটি পরিচিত। একটি যঈফ বর্ণনার ভিত্তিতে একে “কুরআনের বধূ” (আরূসুল কুরআন) নামেও ডাকা হয়।

## সূরা আর-রাহমান নাযিলের প্রেক্ষাপট

সূরাটি কোন সময়ে অবতীর্ণ হয়েছে, তা নিয়ে ভিন্ন মত থাকায় অবতরণের পরিবেশও বিভিন্নভাবে মূল্যায়ন করা হয়েছে। মাক্কী বলার পক্ষের আলেমরা সীরাতের সূত্রে বর্ণিত একটি ঘটনা প্রমাণ হিসেবে তুলে ধরেন: বর্ণনা অনুযায়ী, আবদুল্লাহ ইবন মাসঊদ নবী (সা.)-এর পরে মক্কায় মুশরিকদের সামনে প্রকাশ্যে কুরআন পাঠকারী প্রথম ব্যক্তিদের একজন ছিলেন। তিনি কাবার পাশে এই সূরার শুরুর অংশ উচ্চস্বরে পড়েন এবং এ কারণে মুশরিকদের আক্রমণের শিকার হন।

তিরমিযীর একটি বর্ণনায় নবী (সা.) “জিনের রাতে” জিনদের কাছে এই সূরা পড়েছিলেন বলে উল্লেখ আছে। কিছু আলেম এটিকেও সূরাটি মক্কায় অবতীর্ণ হওয়ার ইঙ্গিত মনে করেছেন। মানুষ ও জিনকে একসঙ্গে সম্বোধন করা সূরাটির একটি লক্ষণীয় বিষয়।

## সূরা আর-রাহমান: বিষয়বস্তু

রহমান আল্লাহ কুরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করে তাকে বয়ান, অর্থাৎ নিজের চিন্তা প্রকাশ করার ক্ষমতা শিখিয়েছেন, এই কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। সূর্য ও চাঁদ নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলে, গাছপালা ও বৃক্ষ আল্লাহর আনুগত্য করে, আকাশ উঁচু করা হয়েছে ও ভারসাম্য স্থাপন করা হয়েছে, এ কথা বলা হয়েছে এবং পরিমাপে অন্যায় না করার আদেশ দেওয়া হয়েছে।

এরপর নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে পৃথিবীর ফল, শস্য ও সুগন্ধি উদ্ভিদ; মানুষকে শুকনো কাদামাটি থেকে ও জিনকে ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি; দুই পূর্ব ও দুই পশ্চিম; মাঝে বাধা থাকা দুই সমুদ্র; মুক্তা ও প্রবাল এবং সমুদ্রে চলমান জাহাজ। পৃথিবীর সবকিছু ধ্বংস হবে, কেবল মহিমা ও সম্মানের অধিকারী রবের সত্তা স্থায়ী থাকবে বলে জানানো হয়েছে। মানুষ ও জিনকে স্মরণ করানো হয়েছে, আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া তারা আসমান ও জমিনের সীমানা অতিক্রম করতে পারবে না। কিয়ামতের দিনে অপরাধীদের অবস্থা তুলে ধরার পর রবের সামনে দাঁড়াতে ভয়কারীদের জন্য দুটি জান্নাত এবং এ ছাড়া আরও দুটি জান্নাত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আয়াতগুলোর মাঝে “তোমরা তোমাদের রবের কোন নিয়ামত অস্বীকার করবে?” প্রশ্নটি বারবার এসেছে। মহিমা ও সম্মানের অধিকারী রবের নামের মহত্ত্ব প্রকাশ করে সূরাটি শেষ হয়েছে।

## সূরা আর-রাহমান: ফজিলত

জাবির ইবন আবদুল্লাহ থেকে তিরমিযীর একটি বর্ণনা অনুযায়ী, নবী (সা.) সাহাবীদের সূরা আর-রহমান পড়ে শোনান। তাঁরা নীরব থাকলে তিনি বলেন, জিনের রাতে জিনদের এই সূরা পড়ে শুনিয়েছিলেন এবং তারা আরও সুন্দর জবাব দিয়েছিল। বর্ণনা অনুযায়ী, প্রতিটি “তোমরা তোমাদের রবের কোন নিয়ামত অস্বীকার করবে?” আয়াতের সময় জিনরা বলেছিল, “হে আমাদের রব, আমরা আপনার কোনো নিয়ামতই অস্বীকার করি না; সমস্ত প্রশংসা আপনারই।” তিরমিযী বর্ণনাটিকে গরীব বলেছেন এবং এর সনদ সম্পর্কিত সমালোচনা উল্লেখ করেছেন। এর বিশুদ্ধতা সম্পর্কে ভিন্ন মূল্যায়ন রয়েছে; আলবানী সমর্থনকারী বর্ণনাগুলো বিবেচনা করে একে হাসান লি-গাইরিহী হিসেবে গ্রহণ করেছেন।

বায়হাকীর বর্ণিত “প্রত্যেক কিছুর একটি বধূ আছে, আর কুরআনের বধূ হলো আর-রহমান” অর্থের বর্ণনাটি হাদীসের আলেমদের কাছে যঈফ বলে গণ্য।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আর-রাহমান তাফসীর

সূরা আর-রাহমান: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: দয়াময় যিনি প্রশস্ত দয়ার অধিকারী।

**2.** তাফসীর: তিনি মানুষকে কুরআন মুখস্থকরণ ও এর অর্থ অনুধাবন সহজ করে দিয়ে এর শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

**3.** তাফসীর: তিনি মানুষকে পূর্ণাঙ্গ রূপে ও অতি সুন্দর সৌষ্ঠবে সৃষ্টি করেছেন।

**4.** তাফসীর: তিনি তাকে উচ্চারণ ও লিখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন।

**5.** তাফসীর: তিনি সূর্য ও চন্দ্রকে নির্ধারণ করেছেন। এরা নিপুণভাবে পরিচালিত হয়। যাতে মানুষ বছরের সংখ্যা ও হিসাব জানতে পারে।

**6.** তাফসীর: কাÐহীন তৃণলতা ও বৃক্ষরাজি উভয়ই মহান আল্লাহর উদ্দেশ্যে অনুগত ও অবনমিত হয়ে সাজদা করে।

**7.** তাফসীর: তিনি আসমানকে যমীনের উপর তার ছাদস্বরূপ উত্থিত করেছেন। আর যমীনে ন্যায় বিচার স্থাপন করেছেন এবং বান্দাদেরকে এ ব্যাপারে নির্দেশও দিয়েছেন।

**8.** তাফসীর: তিনি ন্যায় বিচার স্থাপন করেছেন এ জন্য যে, যাতে করে হে লোক সমাজ! তোমরা অবিচার না করো। আর যাতে ওজন ও মাপে তোমরা খিয়ানত না করো।

**9.** তাফসীর: তোমরা অন্যদের উদ্দেশ্যে ওজন ও মাপের সময় নিজেদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। আর ওজন কিংবা মাপে কম করো না।

**10.** তাফসীর: তিনি মাটিকে এর উপর সৃষ্টির স্থিরতার লক্ষ্যে স্থাপন করেছেন।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: তাতে রয়েছে ফলদায়ক বৃক্ষরাজি এবং শাখা বিশিষ্ট খেজুর বৃক্ষ। যাতে খেজুর ফল ধরে।

**12.** তাফসীর: তাতে আরো রয়েছে রেণু বিশিষ্ট শস্য যথা গম ও জব। তাতে আরো রয়েছে সুগন্ধিযুক্ত তৃণলতা।

**13.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**14.** তাফসীর: তিনি আদম (আলাইহিস-সালাম) কে পোড়া মাটি সদৃশ ঠনঠনে শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছেন।

**15.** তাফসীর: আর জিনদের পিতাকে ধুঁয়ামুক্ত লেলিহান শিখা থেকে সৃষ্টি করেছেন।

**16.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?

**17.** তাফসীর: তিনি শীত ও গ্রীষ্মে সূর্যের উভয় উদয়াচল ও উভয় অস্তাচলের রব।

**18.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**19.** তাফসীর: আল্লাহ মিঠা ও লোনা উভয় সমুদ্রকে বাহ্যত মিলিয়ে দিয়েছেন ।

**20.** তাফসীর: এতদুভয়ের মাঝে এমন পর্দা রয়েছে যা পরস্পর মিশে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে পানির মিঠা অংশ মিঠা এবং লোনা অংশ লোনাই থেকে যায়।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**22.** তাফসীর: সমুদ্রের মধ্য থেকে ছোট ও বড় মুক্তা উৎপন্ন হয়।

**23.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**24.** তাফসীর: সাগরের গর্ভে পাহাড়ের মত চলন্ত জাহাজের কর্তৃত্ব এককভাবে তাঁর।

**25.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**26.** তাফসীর: ভূপৃষ্ঠে যতো সৃষ্টিকুল রয়েছে তা অবশ্যই ধ্বংসশীল।

**27.** তাফসীর: হে রাসূল! কেবল আপনার রবের চেহারাই অবশিষ্ট থাকবে। যিনি নিজ বান্দাদের উপর মহা অনুকম্পা ও অনুগ্রহ প্রদর্শনকারী। ফলে তাঁকে আদৗ কোন ধ্বংসই পাবে না।

**28.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**29.** তাফসীর: তাঁর নিকট আসমানের প্রত্যেক ফিরিশতা এবং যমীনের সকল জিন ও ইনসান তাদের প্রয়োজন ভিক্ষা চায়। গোটা দিনভর তিনি বান্দাদের জীবন, মরণ, রিযিক কিংবা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন।

**30.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: হে মানব ও দানব! অচিরেই আমি তোমাদের হিসাবের জন্য মনোযোগী হবো। ফলে প্রত্যেককে তার পাওনা অনুযায়ী পুণ্য কিংবা শাস্তি প্রদান করা হবে।

**32.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**33.** তাফসীর: আল্লাহ কিয়ামত দিবসে মানব ও দানবকে সমবেত করে বলবেন: হে মানব ও দানবরা! তোমরা যদি আসমান ও যমীনের কোন কোণ থেকে বেরিয়ে পড়ার পথ পাও তাহলে বেরিয়ে পড়ো। কিন্তু তোমরা শক্তি ও প্রমাণ ছাড়া আদৗ তা করতে পারবে না। আর এটি তোমরা পাবে কোথায়?

**34.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**35.** তাফসীর: হে মানব ও দানব! তোমাদের উপর ধুঁয়া বিহীন আগুনের লেলিহান শিখা প্রেরণ করা হবে। আর প্রেরণ করা হবে শিখা বিহীন ধুঁয়া। ফলে তোমরা তা প্রতিরোধ করতে পারবে না।

**36.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**37.** তাফসীর: যখন ফিরিশতাগণের অবতরণের উদ্দেশ্যে আসমান এমনভাবে বিদীর্ণ হবে যেন তা তেলের ঝলকের মতো লাল।

**38.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**39.** তাফসীর: এই মহা ভয়ানক দিনে কোন মানব ও দানবকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। যেহেতু আল্লাহ তাদের আমল সম্পর্কে অবগত।

**40.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: কিয়ামত দিবসে অপরাধীদেরকে তাদের চিহ্ন দ্বারা চেনা যাবে। তা হবে চেহারার কালো রং ও চোখের নীল রং। ফলে তাদের কপালকে পায়ের সাথে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

**42.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**43.** তাফসীর: তাদেরকে ধমক দিয়ে বলা হবে, এই সেই জাহান্নাম যেটির প্রতি অপরাধীরা দুনিয়াতে মিথ্যারোপ করতো। তারা চোখের সামনেই তা দেখতে পাচ্ছে; তারা আজ সেটিকে কোনভাবেই অবিশ্বাস করতে পারবে না।

**44.** তাফসীর: তারা সেটির মাঝে ও কঠিন ফুটন্ত পানির মাঝে ঘুরপাক খাবে।

**45.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**46.** তাফসীর: যে ব্যক্তি পরকালে স্বীয় রবের সামনে দÐায়মান হওয়াকে ভয় করে ঈমান এনে নেক আমল করে তার জন্য রয়েছে দ’ুটি জান্নাত।

**47.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**48.** তাফসীর: এ দু’টি জান্নাত বহু তরতাজা ডালপালা ও ফলবিশিষ্ট।

**49.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**50.** তাফসীর: উভয় জান্নাতে রয়েছে প্রবাহমান পানিবিশিষ্ট দু’টি ঝর্না।

### আয়াত 51-60: তাফসীর

**51.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**52.** তাফসীর: তথায় সর্ব প্রকার ফলমূল থেকে দু’ ধরনের ফল রয়েছে।

**53.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**54.** তাফসীর: তারা বিছানায় হেলান দিয়ে অবস্থান করবে। যার ভেতর হবে মোটা রেশম দ্বারা তৈরী। আর উভয় জান্নাত থেকে যে সব ফল-ফলাদি আহরণ করা হবে তা এতো নিকটবর্তী হবে যে, দÐায়মান অবস্থায়, উপবেশন করে ও হেলান দিয়ে ভক্ষণ করা যাবে।

**55.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**56.** তাফসীর: তথায় এমন নারীরা রয়েছে যাদের চক্ষু কেবল নিজেদের স্বামীদের প্রতিই সীমাবদ্ধ। তাদের সতীত্ব নিজেদের স্বামীর পূর্বে কোন জিন ও মানুষ স্পর্শ করে নি।

**57.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**58.** তাফসীর: সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় তারা যেন মণি-মুক্তা।

**59.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**60.** তাফসীর: যে ব্যক্তি সুন্দরভাবে স্বীয় রবের আনুগত্য করে তার প্রতিদান এটি ব্যতীত আর কী হতে পারে যে, আল্লাহ তাকে ভালো প্রতিদান দিবেন।

### আয়াত 61-70: তাফসীর

**61.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**62.** তাফসীর: উল্লেখিত এ দু’টি জান্নাত ব্যতীত আরো দু’টি জান্নাত রয়েছে।

**63.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**64.** তাফসীর: যেগুলোর সজীবতা অতি প্রখর।

**65.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**66.** তাফসীর: এ দু’টি জান্নাতে রয়েছে অতি বেগবান পানির দু’টি ঝর্না। যেগুলোর পানির গতি কখনো বন্ধ হবে না।

**67.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**68.** তাফসীর: এ উভয় জান্নাতে রয়েছে প্রচুর ফলমূল, প্রকাÐ খেজুর বৃক্ষ ও ডালিম।

**69.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**70.** তাফসীর: উক্ত জান্নাতসমূহে রয়েছে উত্তম চরিত্র ও সুন্দর চেহারা বিশিষ্ট রমণীরা।

### আয়াত 71-78: তাফসীর

**71.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**72.** তাফসীর: সংরক্ষণের উদ্দেশ্যে হুররা তাবুসমূহে লুক্কায়িত রয়েছে।

**73.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**74.** তাফসীর: নিজেদের স্বামীর পূর্বে কোন মানব কিংবা দানব তাদের নিকটবর্তী হয় নি।

**75.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**76.** তাফসীর: তারা সবুজ প্রলেপ ও সুন্দর চাদর দ্বারা বেষ্টিত গদিতে হেলান দিয়ে অবস্থান করবে।

**77.** তাফসীর: তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিআমতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

**78.** তাফসীর: অতি মাহাত্ম্য ও প্রাচুর্যপূর্র্ণ আপনার রবের নাম। যিনি মহিয়ান, স্বীয় বান্দাদের প্রতি অনুগ্রহশীল ও কৃপানিধান।

## সূরা আর-রাহমান সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আর-রাহমান কত আয়াতের সূরা?

সূরা আর-রাহমান মোট 78 আয়াতের সূরা।

### আর-রাহমান নামের অর্থ কী?

আর-রাহমান নামের অর্থ “পরম করুণাময়”।

### সূরা আর-রাহমান মাক্কী না মাদানী?

সূরা আর-রাহমান একটি মাদানী সূরা, অর্থাৎ এটি মদিনা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 97 নম্বর সূরা।

### সূরা আর-রাহমান কোন পারায়?

সূরা আর-রাহমান রয়েছে 27 নম্বর পারায়।

### সূরা আর-রাহমান কুরআনের কত নম্বর সূরা?

সূরা আর-রাহমান কুরআনের 55 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-কামার এবং পরে সূরা আল-ওয়াকিয়া।

### এখানে কি সূরা আর-রাহমান শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আর-রাহমান রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 54. আল-কামার](https://yasinsurah.com/bn/sura-al-qamar/)
- [পরের সূরা 56. আল-ওয়াকিয়া](https://yasinsurah.com/bn/sura-al-waqiah/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
