# সূরা আস-সাফফাত الصافات

> সূরা আস-সাফফাত (সারিবদ্ধভাবে দণ্ডায়মান) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায়…

উৎস: https://yasinsurah.com/bn/sura-as-saffat/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 37 নম্বর সূরা · পারা 23

182 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 56 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ সূরা সাফফাত 182 আয়াতের। এতে আল্লাহর একত্ব, ফেরেশতা ও জিনদের তাঁর বান্দা হওয়া এবং নবীদের মুক্তির মধ্য দিয়ে শেষ হওয়া সংগ্রামের কথা বলা হয়েছে।

## সূরা আস-সাফফাত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا ﴿١﴾  
উচ্চারণ: ওয়াস সাফ্ফাতি সাফ্ফা।  
অর্থ: শপথ সেই ফিরিশতাদের, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।

**2.** فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرٗا ﴿٢﴾  
উচ্চারণ: ফায যাজিরাতি যাজরা।  
অর্থ: অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর আদেশে মেঘমালাকে) প্রবলভাবে তাড়িত করে।

**3.** فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا ﴿٣﴾  
উচ্চারণ: ফাত তালিয়াতি যিকরা।  
অর্থ: অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা উপদেশবাণী (আল কুরআন) তিলাওয়াত করে।

**4.** إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ ﴿٤﴾  
উচ্চারণ: ইন্না ইলাহাকুম লাওয়াহিদ।  
অর্থ: নিশ্চয়ই তোমাদের ইলাহ (উপাস্য) অবশ্যই এক।

**5.** رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ ﴿٥﴾  
উচ্চারণ: রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক।  
অর্থ: তিনি আসমানসমূহ, জমিন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং উদয়স্থলসমূহেরও রব।

**6.** إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ ﴿٦﴾  
উচ্চারণ: ইন্না যায়্যান্নাস সামাআদ দুনয়া বিযীনাতিনিল কাওয়াকিব।  
অর্থ: নিশ্চয় আমি (জমিনের) নিকটবর্তী আসমানকে নক্ষত্ররাজির সৌন্দর্যের দ্বারা সুশোভিত করেছি।

**7.** وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ।  
অর্থ: আর আমি ( আসমানকে) প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকেহিফাযত করেছি।

**8.** لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ ﴿٨﴾  
উচ্চারণ: লা ইয়াস্সাম্মাঊনা ইলাল মালাইল আলা ওয়া ইউকযাফূনা মিন কুল্লি জানিব।  
অর্থ: ফলে তারা ঊর্ধ্বজগতের প্রত্যাদেশের কিছু শুনতে পারে না। আর তাদের প্রতি সব দিক থেকে নিক্ষেপ করা হয় (উল্কাপিণ্ড)।

**9.** دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ ﴿٩﴾  
উচ্চারণ: দুহূরাও ওয়া লাহুম আযাবুও ওয়াসিব।  
অর্থ: তাদেরকে বিতাড়িত করার জন্য। আর তাদের জন্য রয়েছে (পরকালের) অব্যাহত শাস্তি।

**10.** إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ ﴿١٠﴾  
উচ্চারণ: ইল্লা মান খাতিফাল খাতফাতা ফা আতবাআহূ শিহাবুন ছাকিব।  
অর্থ: তবে কেউ (শয়তান) গোপনে হঠাৎ কিছু শুনে ফেললে , তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড।

**11.** فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ ﴿١١﴾  
উচ্চারণ: ফাসতাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তীনিল লাযিব।  
অর্থ: সুতরাং, হে রাসূল! তাদেরকে জিজ্ঞাসা কর, ‘সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা?’ নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।

**12.** بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ ﴿١٢﴾  
উচ্চারণ: বাল আজিবতা ওয়া ইয়াসখারূন।  
অর্থ: বরং তুমি বিস্মিত হচ্ছো; আর তারা বিদ্রুপ করছে।

**13.** وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া ইযা যুক্কিরূ লা ইয়াযকুরূন।  
অর্থ: আর যখন তাদেরকে ‍(উপদেশ বাণী) স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তারা স্মরণ করে না।

**14.** وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া ইযা রাআও আয়াতাই ইয়াসতাসখিরূন।  
অর্থ: আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে। নবীর সত্যতার প্রমাণবাহী।

**15.** وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া কালূ ইন হাযা ইল্লা সিহরুম মুবীন।  
অর্থ: আর তারা বলে: ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়!’

**16.** أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴿١٦﴾  
উচ্চারণ: আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবঊছূন।  
অর্থ: ‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’

**17.** أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ﴿١٧﴾  
উচ্চারণ: আওয়াআবাউনাল আওওয়ালূন।  
অর্থ: ‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও (পুনরুত্থিত হবে)?’

**18.** قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ ﴿١٨﴾  
উচ্চারণ: কুল নাআম ওয়া আনতুম দাখিরূন।  
অর্থ: হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘হ্যাঁ। আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’

**19.** فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ ﴿١٩﴾  
উচ্চারণ: ফা ইন্নামা হিয়া যাজরাতুও ওয়াহিদাতুন ফা ইযা হুম ইয়ানযুরূন।  
অর্থ: তা হবে কেবল এক বিকট আওয়াজ। আর তৎক্ষণাৎ তারা দেখতে পাবে।

**20.** وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া কালূ ইয়া ওয়াইলানা হাযা ইয়াওমুদ দীন।  
অর্থ: আর তারা বলবে: ‘হায় আমাদের ধ্বংস, এতাই তো প্রতিদান সেই দিবস!'

**21.** هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿٢١﴾  
উচ্চারণ: হাযা ইয়াওমুল ফাসলিল লাযী কুনতুম বিহী তুকায্যিবূন।  
অর্থ: এটাই ফয়সালা করার দিন, যা তোমরা অস্বীকার করতে।

**22.** ۞ ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ ﴿٢٢﴾  
উচ্চারণ: উহশুরুল লাযীনা যালামূ ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানূ ইয়াবুদূন।  
অর্থ: (সেদিন ফিরিশতাদেরকে বলা হবেঃ) ‘ একত্রিত কর যালিম ও তাদের সঙ্গী-সাথীদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত তারা করত,

**23.** مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ ﴿٢٣﴾  
উচ্চারণ: মিন দূনিল্লাহি ফাহদূহুম ইলা সিরাতিল জাহীম।  
অর্থ: ‘আল্লাহকে বাদ দিয়ে । আর তাদেরকে জাহান্নামের আগুনের পথে নিয়ে যাও।’

**24.** وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ ﴿٢٤﴾  
উচ্চারণ: ওয়াকিফূহুম ইন্নাহুম মাসঊলূন।  
অর্থ: ‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে।’

**25.** مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: মা লাকুম লা তানাসারূন।  
অর্থ: ‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’

**26.** بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ ﴿٢٦﴾  
উচ্চারণ: বাল হুমুল ইয়াওমা মুসতাসলিমূন।  
অর্থ: বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী।

**27.** وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া আকবালা বাদুহুম আলা বাদিই ইয়াতাসাআলূন।  
অর্থ: আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,

**28.** قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ ﴿٢٨﴾  
উচ্চারণ: কালূ ইন্নাকুম কুনতুম তাতূনানা আনিল ইয়ামীন।  
অর্থ: তারা বলবে: ‘তোমরাই তো আমাদের কাছে দ্বীন ও হকের দোহাই দিয়ে আসতে।’ অনুসারিরা নেতাদের উদ্দেশ্য করে।

**29.** قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: কালূ বাল লাম তাকূনূ মুমিনীন।  
অর্থ: প্রতিউত্তরে তারা বলবে: ‘বরং তোমরা তো মু’মিন ছিলে না।’

**30.** وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতানিম বাল কুনতুম কাওমান তাগীন।  
অর্থ: ‘আর তোমাদের ওপর তো আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’

**31.** فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ ﴿٣١﴾  
উচ্চারণ: ফাহাক্কা আলাইনা কাওলু রাব্বিনা ইন্না লাযাইকূন।  
অর্থ: ‘তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের (শাস্তির) বাণী সত্য হয়েছে; নিশ্চয় আমরা তা আস্বাদন করব।’

**32.** فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ ﴿٣٢﴾  
উচ্চারণ: ফা আগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়ীন।  
অর্থ: ‘আর আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম; কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত।’

**33.** فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ফা ইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকূন।  
অর্থ: নিশ্চয় তারা সেদিন শাস্তিতেও একইভাবে অংশীদার হবে।

**34.** إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমীন।  
অর্থ: অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।

**35.** إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ইন্নাহুম কানূ ইযা কীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াসতাকবিরূন।  
অর্থ: নিশ্চয়ই তাদেরকে যখন বলা হতো, ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’, তখন তারা অহংকার করত।

**36.** وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলূনা আইন্না লাতারিকূ আলিহাতিনা লিশাইরিম মাজনূন।  
অর্থ: আর তারা বলত: ‘আমরা কি এক পাগল কবির (মুহাম্মাদের) কথায় আমাদের উপাস্যদের ছেড়ে দিবো?’

**37.** بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ ﴿٣٧﴾  
উচ্চারণ: বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালীন।  
অর্থ: বরং তিনি সত্য নিয়ে এসেছেন এবং পূর্ববর্তী রাসূলদের সত্যায়ন করেছেন।

**38.** إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ ﴿٣٨﴾  
উচ্চারণ: ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম।  
অর্থ: হে মুশরিকরা! অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী।

**39.** وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া মা তুজযাওনা ইল্লা মা কুনতুম তামালূন।  
অর্থ: আর তোমরা যে আমল করতে, (আজ) শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।

**40.** إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: অবশ্য আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া (তারা তা থেকে রেহাই পাবে);

**41.** أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ ﴿٤١﴾  
উচ্চারণ: উলাইকা লাহুম রিযকুম মালূম।  
অর্থ: তাদের জন্য (জান্নাতে) থাকবে নির্ধারিত রিযক,

**42.** فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ফাওয়াকিহু ওয়া হুম মুকরামূন।  
অর্থ: ফলমূল; আর তারা সম্মানিত হবে,

**43.** فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿٤٣﴾  
উচ্চারণ: ফী জান্নাতিন নাঈম।  
অর্থ: নি‘আমত-পূর্ণ জান্নাতে,

**44.** عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ ﴿٤٤﴾  
উচ্চারণ: আলা সুরুরিম মুতাকাবিলীন।  
অর্থ: তারা পরস্পরের মুখোমুখি হয়ে আসনসমূহের উপর অবস্থান করবে।

**45.** يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ ﴿٤٥﴾  
উচ্চারণ: ইউতাফু আলাইহিম বিকাসিম মিম মাঈন।  
অর্থ: তাদের চারপাশে ঘুরে ঘুরে প্রবাহমান ঝরনা থেকে ভরা সুরাপাত্র পরিবেশন করা হবে।

**46.** بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّٰرِبِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: বাইদাআ লায্যাতিল লিশ শারিবীন।  
অর্থ: তা সাদা বর্ণের, পানকারীদের জন্য সুস্বাদু।

**47.** لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ ﴿٤٧﴾  
উচ্চারণ: লা ফীহা গাওলুও ওয়া লা হুম আনহা ইউনযাফূন।  
অর্থ: তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না।

**48.** وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি ঈন।  
অর্থ: (জান্নাতে) তাদের কাছে থাকবে আনতনয়না, ডাগরচোখা (হূর)।

**49.** كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ ﴿٤٩﴾  
উচ্চারণ: কাআন্নাহুন্না বাইদুম মাকনূন।  
অর্থ: তারা যেন সুরক্ষিত ডিম।

**50.** فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: ফা আকবালা বাদুহুম আলা বাদিই ইয়াতাসাআলূন।  
অর্থ: অতঃপর তারা (জান্নাতীরা) মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে।

**51.** قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ ﴿٥١﴾  
উচ্চারণ: কালা কাইলুম মিনহুম ইন্নী কানা লী কারীন।  
অর্থ: তাদের একজন বলবে, (‘পৃথিবীতে ) আমার একজন সঙ্গী ছিল’,

**52.** يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ইয়াকূলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকীন।  
অর্থ: সে বলত: ‘তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা (পুনরুত্থানে) বিশ্বাস করে।’

**53.** أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ ﴿٥٣﴾  
উচ্চারণ: আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাদীনূন।  
অর্থ: ‘আমরা যখন মরে যাব এবং (পচে-গলে) মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে’?

**54.** قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ ﴿٥٤﴾  
উচ্চারণ: কালা হাল আনতুম মুত্তালিঊন।  
অর্থ: সে বলবে: ‘তোমরা কি উঁকি দিয়ে দেখতে চাও?’

**55.** فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ ﴿٥٥﴾  
উচ্চারণ: ফাত্তালাআ ফারাআহু ফী সাওয়াইল জাহীম।  
অর্থ: অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে।

**56.** قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ ﴿٥٦﴾  
উচ্চারণ: কালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদীন।  
অর্থ: সে বলবে: ‘আল্লাহর শপথ! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে।’.২১)

**57.** وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ ﴿٥٧﴾  
উচ্চারণ: ওয়া লাওলা নিমাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারীন।  
অর্থ: ‘ আমার রবের অনুগ্রহ না থাকলে, আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম।’

**58.** أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ ﴿٥٨﴾  
উচ্চারণ: আফামা নাহনু বিমায়্যিতীন।  
অর্থ: ‘তাহলে আমরা (জান্নাতবাসীরা) কি আর মৃত্যুবরণকারী হব না?

**59.** إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ﴿٥٩﴾  
উচ্চারণ: ইল্লা মাওতাতানাল ঊলা ওয়া মা নাহনু বিমুআয্যাবীন।  
অর্থ: ‘(দুনিয়ার জীবনে) আমাদের প্রথম মৃত্যু ছাড়া। আর আমরা শাস্তিপ্রাপ্ত হব না।’

**60.** إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٦٠﴾  
উচ্চারণ: ইন্না হাযা লাহুওয়াল ফাওযুল আযীম।  
অর্থ: ‘নিশ্চয় এটি মহাসাফল্য!’

**61.** لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: লিমিছলি হাযা ফালয়ামালিল আমিলূন।  
অর্থ: এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত।

**62.** أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ ﴿٦٢﴾  
উচ্চারণ: আযালিকা খাইরুন নুযুলান আম শাজারাতুয যাক্কূম।  
অর্থ: আপ্যায়নের জন্য এগুলো উত্তম না যাক্কূম বৃক্ষ?

**63.** إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّٰلِمِينَ ﴿٦٣﴾  
উচ্চারণ: ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয যালিমীন।  
অর্থ: নিশ্চয় আমি তাকে (যাক্কুম বৃক্ষকে) যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষাস্বরূপ।

**64.** إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ ﴿٦٤﴾  
উচ্চারণ: ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফী আসলিল জাহীম।  
অর্থ: নিশ্চয়ই তা এমন এক বৃক্ষ, যা জাহান্নামের মূল থেকে উদ্গত হয়।

**65.** طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ ﴿٦٥﴾  
উচ্চারণ: তালউহা কাআন্নাহূ রুঊসুশ শায়াতীন।  
অর্থ: এর ফল যেন শয়তানের মাথা;

**66.** فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ﴿٦٦﴾  
উচ্চারণ: ফা ইন্নাহুম লাআকিলূনা মিনহা ফামালিঊনা মিনহাল বুতূন।  
অর্থ: নিশ্চয় তারা (জাহান্নামীরা) তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।

**67.** ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ ﴿٦٧﴾  
উচ্চারণ: ছুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামীম।  
অর্থ: অতঃপর নিশ্চয়ই তাদের জন্য এর উপর থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।

**68.** ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ ﴿٦٨﴾  
উচ্চারণ: ছুম্মা ইন্না মারজিআহুম লাইলাল জাহীম।  
অর্থ: তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনেরই দিকে।

**69.** إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ ﴿٦٩﴾  
উচ্চারণ: ইন্নাহুম আলফাও আবাআহুম দাল্লীন।  
অর্থ: নিশ্চয় এরা (জাহান্নামীরা) নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;

**70.** فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: ফাহুম আলা আছারিহিম ইউহরাঊন।  
অর্থ: ফলে তারাও (ভ্রষ্টতার পথে) তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটে চলেছিল।

**71.** وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ ﴿٧١﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ দাল্লা কাবলাহুম আকছারুল আওওয়ালীন।  
অর্থ: আর অবশ্যই তাদের পূর্বে অধিকাংশ পূর্ববর্তী লোকই পথভ্রষ্ট হয়েছিল।

**72.** وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আরসালনা ফীহিম মুনযিরীন।  
অর্থ: আর অবশ্যই আমি তাদের কাছে সতর্ককারী (রাসূল)দেরকে পাঠিয়েছিলাম;

**73.** فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ ﴿٧٣﴾  
উচ্চারণ: ফানযুর কাইফা কানা আকিবাতুল মুনযারীন।  
অর্থ: সুতরাং হে রাসূল! ‍তুমি দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণতি কী হয়েছিল!

**74.** إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: তবে আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া।

**75.** وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ নাদানা নূহুন ফালানিমাল মুজীবূন।  
অর্থ: আর অবশ্যই নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!

**76.** وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ﴿٧٦﴾  
উচ্চারণ: ওয়া নাজ্জাইনাহু ওয়া আহলাহূ মিনাল কারবিল আযীম।  
অর্থ: আর আমি তাকে ও তার পরিজনকে মহাবিপদ (মহা প্লাবন) থেকে উদ্ধার করেছিলাম।

**77.** وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ ﴿٧٧﴾  
উচ্চারণ: ওয়া জাআলনা যুর্রিয়্যাতাহূ হুমুল বাকীন।  
অর্থ: আর তার (মু’মিন) বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম,

**78.** وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿٧٨﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরীন।  
অর্থ: আর আমি পরবর্তীদের মধ্যে তার স্মরণ (সুনাম-সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।

**79.** سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ ﴿٧٩﴾  
উচ্চারণ: সালামুন আলা নূহিন ফিল আলামীন।  
অর্থ: সমগ্র সৃষ্টির মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হোক।

**80.** إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿٨٠﴾  
উচ্চারণ: ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।

**81.** إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿٨١﴾  
উচ্চারণ: ইন্নাহূ মিন ইবাদিনাল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের একজন।

**82.** ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿٨٢﴾  
উচ্চারণ: ছুম্মা আগরাকনাল আখারীন।  
অর্থ: তারপর আমি অন্যদের (প্লাবনে) ডুবিয়ে দিয়েছিলাম।

**83.** ۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্না মিন শীআতিহী লাইবরাহীম।  
অর্থ: আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।

**84.** إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ ﴿٨٤﴾  
উচ্চারণ: ইয জাআ রাব্বাহূ বিকালবিন সালীম।  
অর্থ: হে নবী! স্মরণ করো, যখন সে (শিরকমুক্ত হয়ে) বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।

**85.** إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ ﴿٨٥﴾  
উচ্চারণ: ইয কালা লিআবীহি ওয়া কাওমিহী মাযা তাবুদূন।  
অর্থ: যখন সে তার পিতা ও তার সম্পপ্রদায়কে বলেছিল: ‘তোমরা (আল্লাহর পরিবর্তে) কিসের ইবাদাত করছ?’

**86.** أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ ﴿٨٦﴾  
উচ্চারণ: আইফকান আলিহাতান দূনাল্লাহি তুরীদূন।  
অর্থ: ‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে পেতে চাও?’

**87.** فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ফামা যান্নুকুম বিরাব্বিল আলামীন।  
অর্থ: ‘তাহলে সৃষ্টিকুলের রব সম্পর্কে তোমাদের ধারণা কী?’

**88.** فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ ﴿٨٨﴾  
উচ্চারণ: ফানাযারা নাযরাতান ফিন নুজূম।  
অর্থ: অতঃপর সে তারকারাজির দিকে একবার দৃষ্টি দিল।

**89.** فَقَالَ إِنِّي سَقِيمٞ ﴿٨٩﴾  
উচ্চারণ: ফাকালা ইন্নী সাকীম।  
অর্থ: তারপর সে বলল: ‘আমি তো অসুস্থ।’

**90.** فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ ﴿٩٠﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লাও আনহু মুদবিরীন।  
অর্থ: অতঃপর তারা তাকে পিছনে রেখে (মেলায়) চলে গেল।

**91.** فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ ﴿٩١﴾  
উচ্চারণ: ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলূন।  
অর্থ: তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল: ‘তোমরা কি খাবে না?’

**92.** مَا لَكُمۡ لَا تَنطِقُونَ ﴿٩٢﴾  
উচ্চারণ: মা লাকুম লা তানতিকূন।  
অর্থ: ‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না?’

**93.** فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ ﴿٩٣﴾  
উচ্চারণ: ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামীন।  
অর্থ: অতঃপর সে তাদের ওপর ডান হাতে সজোরে আঘাত হানল।

**94.** فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ফা আকবালূ ইলাইহি ইয়াযিফ্ফূন।  
অর্থ: তখন লোকেরা তার দিকে দ্রুত ছুটে আসল।

**95.** قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ ﴿٩٥﴾  
উচ্চারণ: কালা আতাবুদূনা মা তানহিতূন।  
অর্থ: সে (ইবরাহীম) বলল: ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলোকে বানাও, তোমরা কি সেগুলোেই উপাসনা কর?’

**96.** وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তামালূন।  
অর্থ: ‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কিছু তৈরি কর, তা সৃষ্টি করেছেন?’

**97.** قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ ﴿٩٧﴾  
উচ্চারণ: কালুব নূ লাহূ বুনয়ানান ফা আলকূহু ফিল জাহীম।  
অর্থ: তারা বলল: ‘তার জন্য একটি স্থাপনা (অগ্নিকুণ্ড) তৈরি কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।’

**98.** فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ ﴿٩٨﴾  
উচ্চারণ: ফা আরাদূ বিহী কাইদান ফাজাআলনাহুমুল আসফালীন।  
অর্থ: অতঃপর তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের ইচ্ছা করল; কিন্তু আমরা (আগুনকে সুশীতল বানিয়ে) তাদেরকেই পরাজিত করলাম।

**99.** وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ ﴿٩٩﴾  
উচ্চারণ: ওয়া কালা ইন্নী যাহিবুন ইলা রাব্বী সায়াহদীন।  
অর্থ: আর সে (ইবরাহীম) বলল: ‘আমি আমার রবের দিকেই (হিজরত করে) যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।’

**100.** رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: রাব্বি হাব লী মিনাস সালিহীন।  
অর্থ: ‘হে আমার রব! আমাকে সৎকর্মশীল একটি সুসন্তান দান করুন।’

**101.** فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ ﴿١٠١﴾  
উচ্চারণ: ফাবাশ্শারনাহু বিগুলামিন হালীম।  
অর্থ: অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।

**102.** فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ফালাম্মা বালাগা মাআহুস সায়া কালা ইয়া বুনায়্যা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা কালা ইয়া আবাতিফ আল মা তুমারু সাতাজিদুনী ইন শাআল্লাহু মিনাস সাবিরীন।  
অর্থ: অতঃপর সে (ইসমাঈল) যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল: ‘হে আমার প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবহ (কুরবানী) করছি। অতএব দেখ তোমার কী অভিমত।’ সে বলল: ‘হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা-ই করুন। ইন শা’ আল্লাহ, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’

**103.** فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ ﴿١٠٣﴾  
উচ্চারণ: ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহূ লিল জাবীন।  
অর্থ: অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শুইয়ে দিল।

**104.** وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ ﴿١٠٤﴾  
উচ্চারণ: ওয়া নাদাইনাহু আই ইয়া ইবরাহীম।  
অর্থ: তখন আমি তাকে ডেকে বললাম: ‘হে ইবরাহীম!

**105.** قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।

**106.** إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ইন্না হাযা লাহুওয়াল বালাউল মুবীন।  
অর্থ: ‘নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট এক পরীক্ষা।’

**107.** وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম।  
অর্থ: আর আমরা তাকে এক মহান কুরবানির বিনিময়ে মুক্ত করলাম।

**108.** وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿١٠٨﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরীন।  
অর্থ: আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

**109.** سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ﴿١٠٩﴾  
উচ্চারণ: সালামুন আলা ইবরাহীম।  
অর্থ: ইবরাহীমের প্রতি সালাম।

**110.** كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١١٠﴾  
উচ্চারণ: কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।

**111.** إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١١﴾  
উচ্চারণ: ইন্নাহূ মিন ইবাদিনাল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় সে আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

**112.** وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿١١٢﴾  
উচ্চারণ: ওয়া বাশ্শারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহীন।  
অর্থ: আর আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন।

**113.** وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ ﴿١١٣﴾  
উচ্চারণ: ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাকা ওয়া মিন যুর্রিয়্যাতিহিমা মুহসিনুও ওয়া যালিমুল লিনাফসিহী মুবীন।  
অর্থ: আর আমি তার ওপর এবং ইসহাকের ওপর বরকত দান করেছি। আর তাদের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক ছিল সৎকর্মশীল এবং কিছু সংখ্যক) নিজেদের প্রতি স্পষ্ট যুলমকারী।

**114.** وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿١١٤﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ মানান্না আলা মূসা ওয়া হারূন।  
অর্থ: আর নিশ্চয় আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম,

**115.** وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ﴿١١٥﴾  
উচ্চারণ: ওয়া নাজ্জাইনাহুমা ওয়া কাওমাহুমা মিনাল কারবিল আযীম।  
অর্থ: আর আমি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।

**116.** وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ﴿١١٦﴾  
উচ্চারণ: ওয়া নাসারনাহুম ফাকানূ হুমুল গালিবীন।  
অর্থ: আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

**117.** وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ ﴿١١٧﴾  
উচ্চারণ: ওয়া আতাইনাহুমাল কিতাবাল মুসতাবীন।  
অর্থ: আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব (তাওরাত) দান করেছিলাম। মূসা ও তার ভাই হারূনকে।

**118.** وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ﴿١١٨﴾  
উচ্চারণ: ওয়া হাদাইনাহুমাস সিরাতাল মুসতাকীম।  
অর্থ: আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।

**119.** وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ ﴿١١٩﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরীন।  
অর্থ: আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

**120.** سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿١٢٠﴾  
উচ্চারণ: সালামুন আলা মূসা ওয়া হারূন।  
অর্থ: মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।

**121.** إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١٢١﴾  
উচ্চারণ: ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।

**122.** إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٢٢﴾  
উচ্চারণ: ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় তারা দু’জনই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।

**123.** وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٢٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্না ইলয়াসা লামিনাল মুরসালীন।  
অর্থ: আর নিশ্চয় ইলইয়াসও ছিল রাসূলদের একজন।

**124.** إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾  
উচ্চারণ: ইয কালা লিকাওমিহী আলা তাত্তাকূন।  
অর্থ: যখন সে তার জাতিকে বলেছিল: ‘তোমরা কি ( ভয় করবে না?’

**125.** أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ ﴿١٢٥﴾  
উচ্চারণ: আতাদঊনা বালাও ওয়া তাযারূনা আহসানাল খালিকীন।  
অর্থ: তোমরা কি ‘বা’ল’ ( নামক দেবতা) কেই ডাকবে আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে (আল্লাহকে) পরিত্যাগ করবে?

**126.** ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿١٢٦﴾  
উচ্চারণ: আল্লাহা রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আওওয়ালীন।  
অর্থ: ‘আল্লাহই তোমাদের একমাত্র রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব?’

**127.** فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴿١٢٧﴾  
উচ্চারণ: ফাকায্যাবূহু ফা ইন্নাহুম লামুহদারূন।  
অর্থ: কিন্তু তারা তাকে (ইলইয়াসকে) মিথ্যারোপ করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) উপস্থিত করা হবে।

**128.** إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿١٢٨﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।

**129.** وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿١٢٩﴾  
উচ্চারণ: ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরীন।  
অর্থ: আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

**130.** سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ ﴿١٣٠﴾  
উচ্চারণ: সালামুন আলা ইল ইয়াসীন।  
অর্থ: ইলইয়াসের প্রতি সালাম ।

**131.** إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١٣١﴾  
উচ্চারণ: ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।  
অর্থ: নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।

**132.** إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٣٢﴾  
উচ্চারণ: ইন্নাহূ মিন ইবাদিনাল মুমিনীন।  
অর্থ: নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।

**133.** وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٣٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লূতাল লামিনাল মুরসালীন।  
অর্থ: আর নিশ্চয় লূত ছিল রাসূলদেরই একজন।

**134.** إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ﴿١٣٤﴾  
উচ্চারণ: ইয নাজ্জাইনাহু ওয়া আহলাহূ আজমাঈন।  
অর্থ: হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে ( শাস্তি থেকে) রক্ষা করেছিলাম।

**135.** إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ﴿١٣٥﴾  
উচ্চারণ: ইল্লা আজূযান ফিল গাবিরীন।  
অর্থ: পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত (অবিশ্বাসী) এক বৃদ্ধা ছাড়া।

**136.** ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿١٣٦﴾  
উচ্চারণ: ছুম্মা দাম্মারনাল আখারীন।  
অর্থ: অতঃপর আমি (অবিশ্বাসী) অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।

**137.** وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ ﴿١٣٧﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাকুম লাতামুর্রূনা আলাইহিম মুসবিহীন।  
অর্থ: আর (হে মক্কাবাসীরা! সিরিয়ায় গমনকালে) তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) ওপর দিয়ে অতিক্রম করে থাক, সকালে

**138.** وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿١٣٨﴾  
উচ্চারণ: ওয়া বিল লাইলি আফালা তাকিলূন।  
অর্থ: এবং রাতে। তবুও কি তোমরা বুঝবে না?

**139.** وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٣٩﴾  
উচ্চারণ: ওয়া ইন্না ইঊনুসা লামিনাল মুরসালীন।  
অর্থ: আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।

**140.** إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿١٤٠﴾  
উচ্চারণ: ইয আবাকা ইলাল ফুলকিল মাশহূন।  
অর্থ: হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল।

**141.** فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ ﴿١٤١﴾  
উচ্চারণ: ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদীন।  
অর্থ: অতঃপর সে লটারিতে অংশ নিল, ফলে সে পরাজিতদের অন্তর্ভুক্ত হল।

**142.** فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ ﴿١٤٢﴾  
উচ্চারণ: ফালতাকামাহুল হূতু ওয়া হুওয়া মুলীম।  
অর্থ: অতঃপর মাছটি তাকে গিলে ফেলল, তখন তিনি ছিলেন তিরস্কারযোগ্য অবস্থায়।

**143.** فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ ﴿١٤٣﴾  
উচ্চারণ: ফালাওলা আন্নাহূ কানা মিনাল মুসাব্বিহীন।  
অর্থ: অতঃপর সে যদি আল্লাহর তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হত,

**144.** لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴿١٤٤﴾  
উচ্চারণ: লালাবিছা ফী বাতনিহী ইলা ইয়াওমি ইউবআছূন।  
অর্থ: তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার (মাছের) পেটেই থেকে যেত।

**145.** ۞ فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ ﴿١٤٥﴾  
উচ্চারণ: ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুওয়া সাকীম।  
অর্থ: অতঃপর আমি তাকে এক তৃণলতাহীন প্রান্তরে (নদীর তীরে) নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ।

**146.** وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ ﴿١٤٦﴾  
উচ্চারণ: ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিই ইয়াকতীন।  
অর্থ: আর আমি একটি ইয়াকতীন গাছ তার ওপর উদগত করলাম।

**147.** وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ ﴿١٤٧﴾  
উচ্চারণ: ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াযীদূন।  
অর্থ: এবং আমি তাকে (তার জাতির) এক লক্ষ বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠালাম।

**148.** فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ﴿١٤٨﴾  
উচ্চারণ: ফা আমানূ ফামাত্তানাহুম ইলা হীন।  
অর্থ: অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত (দুনিয়াকে) উপভোগ করতে দিলাম।

**149.** فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ ﴿١٤٩﴾  
উচ্চারণ: ফাসতাফতিহিম আলিরাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানূন।  
অর্থ: অতএব, হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা কর: ‘তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?’

**150.** أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ ﴿١٥٠﴾  
উচ্চারণ: আম খালাকনাল মালাইকাতা ইনাছাও ওয়া হুম শাহিদূন।  
অর্থ: নাকি আমি ফেরেশতাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছি, আর তারা (এ বিষয়ে) প্রত্যক্ষদর্শী ছিল?

**151.** أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ ﴿١٥١﴾  
উচ্চারণ: আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকূলূন।  
অর্থ: জেনে রাখ, তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,

**152.** وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿١٥٢﴾  
উচ্চারণ: ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবূন।  
অর্থ: ‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন’ অথচ তারা অবশ্যই (এই দাবিতে) মিথ্যাবাদী।

**153.** أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ ﴿١٥٣﴾  
উচ্চারণ: আসতাফাল বানাতি আলাল বানীন।  
অর্থ: আল্লাহ কি পুত্রসন্তানদের পরিবর্তে কন্যা সন্তানদের বেছে নিয়েছেন?

**154.** مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ﴿١٥٤﴾  
উচ্চারণ: মা লাকুম কাইফা তাহকুমূন।  
অর্থ: হে মুশরিকরা! তোমাদের কী হল? তোমরা কেমন বিচার করছ!

**155.** أَفَلَا تَذَكَّرُونَ ﴿١٥٥﴾  
উচ্চারণ: আফালা তাযাক্কারূন।  
অর্থ: তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

**156.** أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ ﴿١٥٦﴾  
উচ্চারণ: আম লাকুম সুলতানুম মুবীন।  
অর্থ: নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল- প্রমাণ আছে?

**157.** فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٥٧﴾  
উচ্চারণ: ফাতূ বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: অতএব তোমরা (নিজেদের দাবিতে) সত্যবাদী হলে, তোমাদের (প্রমাণবিশিষ্ট) কিতাব নিয়ে আস।

**158.** وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴿١٥٨﴾  
উচ্চারণ: ওয়া জাআলূ বাইনাহূ ওয়া বাইনাল জিন্নাতি নাসাবাও ওয়া লাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারূন।  
অর্থ: আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশসম্পর্ক সাব্যস্ত করেছে; অথচ জিন জাতি জানে যে, নিশ্চয় তাদেরকেও উপস্থিত করা হবে।

**159.** سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ﴿١٥٩﴾  
উচ্চারণ: সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফূন।  
অর্থ: তারা আল্লাহ সম্পর্কে যা আরোপ করে, তা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র।

**160.** إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿١٦٠﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।

**161.** فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ ﴿١٦١﴾  
উচ্চারণ: ফা ইন্নাকুম ওয়া মা তাবুদূন।  
অর্থ: সুতরাং তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,

**162.** مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ ﴿١٦٢﴾  
উচ্চারণ: মা আনতুম আলাইহি বিফাতিনীন।  
অর্থ: তোমরা তার বিরুদ্ধে কাউকে বিভ্রান্ত করতে সক্ষম নও।

**163.** إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ ﴿١٦٣﴾  
উচ্চারণ: ইল্লা মান হুওয়া সালিল জাহীম।  
অর্থ: শুধু জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া।

**164.** وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ ﴿١٦٤﴾  
উচ্চারণ: ওয়া মা মিন্না ইল্লা লাহূ মাকামুম মালূম।  
অর্থ: আর (ফিরিশতাগণ বললেনঃ) আমাদের প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে।

**165.** وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ ﴿١٦٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লানাহনুস সাফ্ফূন।  
অর্থ: ‘আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান

**166.** وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ ﴿١٦٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহূন।  
অর্থ: এবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারী।’

**167.** وَإِن كَانُواْ لَيَقُولُونَ ﴿١٦٧﴾  
উচ্চারণ: ওয়া ইন কানূ লায়াকূলূন।  
অর্থ: আর তারা অবশ্যই বলে আসছিল,

**168.** لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿١٦٨﴾  
উচ্চারণ: লাও আন্না ইনদানা যিকরাম মিনাল আওওয়ালীন।  
অর্থ: ‘যদি আমাদের কাছে পূর্বর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,

**169.** لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿١٦٩﴾  
উচ্চারণ: লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসীন।  
অর্থ: ‘তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’

**170.** فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ﴿١٧٠﴾  
উচ্চারণ: ফাকাফারূ বিহী ফাসাওফা ইয়ালামূন।  
অর্থ: অতঃপর তারা তা (আল কুরআন) অস্বীকার করল। অতএব শীঘ্রই তারা জানতে পারবে ।

**171.** وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ ﴿١٧١﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালীন।  
অর্থ: আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,

**172.** إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ ﴿١٧٢﴾  
উচ্চারণ: ইন্নাহুম লাহুমুল মানসূরূন।  
অর্থ: নিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে।

**173.** وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ ﴿١٧٣﴾  
উচ্চারণ: ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবূন।  
অর্থ: আর নিশ্চয় আমার বাহিনীই (শত্রুদের ওপর) বিজয়ী হবে।

**174.** فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ﴿١٧٤﴾  
উচ্চারণ: ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হীন।  
অর্থ: অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে কিছু কাল পর্যন্ত মুখ ফিরিয়ে থাক।

**175.** وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ﴿١٧٥﴾  
উচ্চারণ: ওয়া আবসিরহুম ফাসাওফা ইউবসিরূন।  
অর্থ: আর তাদেরকে পর্যবেক্ষণ কর, অচিরেই তারাও দেখবে (শাস্তি)।

**176.** أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ﴿١٧٦﴾  
উচ্চারণ: আফাবিআযাবিনা ইয়াসতাজিলূন।  
অর্থ: তারা কি আমার শাস্তির জন্যে তাড়াহুড়ো করছে?

**177.** فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ ﴿١٧٧﴾  
উচ্চারণ: ফা ইযা নাযালা বিসাহাতিহিম ফাসাআ সাবাহুল মুনযারীন।  
অর্থ: আর যখন আল্লাহর শাস্তি তাদের আঙিনায় নেমে আসবে, তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে!

**178.** وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ﴿١٧٨﴾  
উচ্চারণ: ওয়া তাওয়াল্লা আনহুম হাত্তা হীন।  
অর্থ: হে রাসূল! তুমি আরো কিছু কাল পর্যন্ত তাদের থেকে মুখ ফিরিয়ে থাক।

**179.** وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ﴿١٧٩﴾  
উচ্চারণ: ওয়া আবসির ফাসাওফা ইউবসিরূন।  
অর্থ: আর হে রাসূল! তুমি তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা (শাস্তি) দেখতে পাবে।

**180.** سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ ﴿١٨٠﴾  
উচ্চারণ: সুবহানা রাব্বিকা রাব্বিল ইয্যাতি আম্মা ইয়াসিফূন।  
অর্থ: তারা যা আরোপ করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মান ও ক্ষমতার মালিক।

**181.** وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ ﴿١٨١﴾  
উচ্চারণ: ওয়া সালামুন আলাল মুরসালীন।  
অর্থ: আর রাসূলদের প্রতি সালাম ।

**182.** وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٨٢﴾  
উচ্চারণ: ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।  
অর্থ: আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 37
- **নামের অর্থ:** সারিবদ্ধভাবে দণ্ডায়মান
- **আয়াত সংখ্যা:** 182
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 56
- **পারা (জুয):** 23

## সূরা আস-সাফফাত পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতে থাকা “আস-সাফফাত” শব্দ থেকে, যার অর্থ “সারি বেঁধে দাঁড়ানো দল”। অধিকাংশ মুফাসসিরের মতে, এর মাধ্যমে আল্লাহর আদেশের অপেক্ষায় সারি বেঁধে দাঁড়ানো ফেরেশতাদের বোঝানো হয়েছে।

সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 182 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 37তম এবং এটি 23তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 56তম সূরা। আয়াতের সংখ্যা বেশি হলেও আয়াতগুলো ছোট ও সুরেলা। ইবরাহীমের স্বপ্নে নিজের পুত্রকে কুরবানী করতে দেখা, পিতা ও পুত্রের আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ এবং পুত্রের পরিবর্তে এক বড় কুরবানীর পশু দেওয়ার কথা এই সূরার 102-107. আয়াতে বর্ণিত হয়েছে।

## সূরা আস-সাফফাত নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগের মাঝামাঝি সময়ে এমন এক পরিবেশে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা আল্লাহর সঙ্গে শরীক করত, ফেরেশতাদের আল্লাহর কন্যা মনে করত, জিনদের সঙ্গে আল্লাহর বংশগত সম্পর্ক স্থাপন করত এবং মৃত্যুর পর পুনরুত্থান নিয়ে উপহাস করত। মুশরিকরা নবী (সা.)-কে কবি ও উন্মাদ বলে তাঁকে এবং তাঁর আনা বার্তাকে তুচ্ছ করত।

সূরাটি এসব দাবি প্রত্যাখ্যান করে। আগের নবীদের কাহিনির মাধ্যমে স্মরণ করায়, যারা সত্য প্রচার করেন তাঁরা শেষ পর্যন্ত মুক্তি পান, আর যারা মিথ্যা বলে প্রত্যাখ্যান করে তারা ধ্বংস হয়। এভাবে এটি নবী (সা.) ও মুমিনদের সান্ত্বনা দেয়। সূরাটির জন্য নির্দিষ্ট এমন কোনো শানে নুযূল জানা নেই, যা সূত্রগুলোতে ব্যাপকভাবে স্বীকৃত।

## সূরা আস-সাফফাত: বিষয়বস্তু

সারি বেঁধে দাঁড়ানো ফেরেশতাদের শপথ করে সূরাটি জানায় যে উপাস্য এক। বলা হয়েছে, নিকটবর্তী আকাশ তারকা দিয়ে সাজানো হয়েছে এবং গোপনে আড়ি পাততে চাওয়া শয়তানদের বিতাড়িত করা হয়। পুনরুত্থান অস্বীকারকারীদের কিয়ামতের দিনের অবস্থা, তাদের পরস্পরকে দোষারোপ এবং জাহান্নামের যাক্কুম গাছের চিত্র তুলে ধরা হয়েছে। জান্নাতের এক মুমিন দুনিয়ায় তাকে পুনরুত্থান অস্বীকার করতে আহ্বান করা বন্ধুকে জাহান্নামের মাঝখানে দেখবে, এটি এক শিক্ষণীয় দৃশ্য হিসেবে এসেছে।

এরপর নবীদের কাহিনি এসেছে: নূহের উদ্ধার; ইবরাহীমের মূর্তি ভাঙা, আগুন থেকে রক্ষা পাওয়া এবং পুত্রকে কুরবানী করার পরীক্ষায় আত্মসমর্পণ; মূসা ও হারূন, ইলিয়াস, লূত এবং মাছের গিলে ফেলা ইউনুস। বেশির ভাগ কাহিনির শেষে সেই নবীর প্রতি সালাম জানানো হয়েছে। এরপর ফেরেশতারা আল্লাহর কন্যা, এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। সূরাটি নবীদের দেওয়া বিজয়ের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেয়; তারা আল্লাহর প্রতি যেসব গুণ আরোপ করে, তা থেকে তাঁকে পবিত্র ঘোষণা করে, নবীদের প্রতি সালাম ও জগতসমূহের রবের প্রশংসার মাধ্যমে শেষ হয়েছে।

## সূরা আস-সাফফাত: ফজিলত

সূরা সাফফাত পাঠের সওয়াব সম্পর্কে কোনো সহীহ বর্ণনা জানা যায় না। নাসাঈতে আবদুল্লাহ ইবন উমর থেকে বর্ণিত আছে, নবী (সা.) নামায হালকা করার আদেশ দিতেন এবং নিজে ইমামতি করলে সূরা সাফফাত পড়তেন। আলবানী এই বর্ণনার সনদকে হাসান বলেছেন।

সূরার শেষ তিন আয়াত মানুষের মধ্যে নামাযের তাসবীহের শেষে এবং দুআ ও মজলিসের শেষে পড়া হয়। এই আমলের দলীল হিসেবে পেশ করা হাদীসগুলো যঈফ: নবী (সা.) এই আয়াতগুলো নামাযের শেষে পড়তেন জানানো আবু ইয়ালার বর্ণনার সনদকে ইবন কাসীর যঈফ পেয়েছেন, আর মজলিসের শেষে পড়ার পরামর্শ দেওয়া এবং শা'বীর মুরসালরূপে বর্ণিত হাদীসকেও আলবানী যঈফ বলেছেন।

মানসিক অসুস্থতায় ভোগা একজনের ওপর অন্যান্য আয়াতের সঙ্গে এই সূরার প্রথম দশ আয়াত পড়া হয়েছিল বলে বর্ণনাকারী ইবন মাজাহর বর্ণনাকে আলবানী মুনকার বলেছেন, আর পাঠকারীকে জিন ও শয়তানের সংখ্যার সমান সওয়াবের প্রতিশ্রুতি দেওয়া তাফসীরের বর্ণনাকে আত-তারাবুলুসী ভিত্তিহীন বলেছেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আস-সাফফাত থেকে দোয়া

- [রাব্বি হাব লি মিনাস সালিহিন সূরা আস-সাফফাত, আয়াত 100](https://yasinsurah.com/bn/dua/rabbi-hab-li-minas-salihin/)
- [সুবহানা রাব্বিকা সূরা আস-সাফফাত, আয়াত 180-182](https://yasinsurah.com/bn/dua/subhana-rabbika/)

## সূরা আস-সাফফাত তাফসীর

সূরা আস-সাফফাত: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: তিনি তাঁর ফিরিশতাদের নামে শপথ করলেন। যাঁরা তাঁদের এবাদতে পরস্পর মিলিতভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ান।

**2.** তাফসীর: তিনি আরো শপথ করেছেন ওই সকল ফিরিশতার নামে যাঁরা আল্লাহর কালাম পাঠ করেন।

**3.** তাফসীর: তিনি আরো শপথ করলেন ওই সব ফিরিশতাদের নামে যাঁরা মেঘমালাকে হাঁকিয়ে ওই স্থানে চালিয়ে নিয়ে যান যেখানে আল্লাহ পানি বর্ষাতে ইচ্ছা করেন।

**4.** তাফসীর: হে লোক সকল তোমাদের মাবূদ নিঃসন্দেহে একজনই। তাঁর কোন শরীক নেই। আর তিনি হলেন আল্লাহ।

**5.** তাফসীর: তিনি আসমান, যমীন ও এতদুভয়েরসব কিছুর প্রতিপালক। তিনি বছর ব্যাপী সূর্যের উদয়াচল ও অস্তাচলের প্রতিপালক।

**6.** তাফসীর: আমি যমীনের নিকটবর্তী আসমানকে সুন্দর অলঙ্কার তথা এমন নক্ষত্ররাজি দ্বারা সাজিয়েছি যা দেখতে চমকপ্রদ মাণিক্য স্বরূপ।

**7.** তাফসীর: আর আমি দুনিয়ার আসমানকে সকল আনুগত্যের সীমা লঙ্ঘনকারী অবাধ্য শয়ত্বান থেকে তারকারাজির নিক্ষেপণের মাধ্যমে হেফাজত করেছি।

**8.** তাফসীর: এসব শয়তানরা আসমানে ফিরিশতাদের উপর তাঁদের প্রতিপালক দ্বীন কিংবা দুনিয়াবী বিষয়ে যে সব প্রত্যাদেশ অবগত করেন তা শুনতে পায় না। বরং তাদেরকে সব দিক থেকে স্ফুলিঙ্গ দ্বারা আঘাত করা হয়।

**9.** তাফসীর: তাদেরকে বিতাড়িত করণ ও শ্রবণ থেকে দূরে সরানোর নিমিত্তে। আর তাদের জন্য রয়েছে পরকালের কষ্টদায়ক, অবিচ্ছিন্ন ও স্থায়ী শাস্তি।

**10.** তাফসীর: তবে যে শয়তান কেড়ে নিয়ে কিছু কথা শ্রবণ করে ফেলে তার কথা ব্যতিক্রম। আর এটি হচ্ছে সেই কথা যা যমীনবাসীর নিকট পৌঁছার পূর্বে ফিরিশতাগণ পরস্পর বলাবলি করেন এবং তখনই তাকে চমকপ্রদ তারকা আঘাত হেনে জ্বালিয়ে ফেলে। কখনও তাকে অগ্নিস্ফুলিঙ্গ পোড়ানোর পূর্বে সে উক্ত কথাটি তার জ্যোতিষী বন্ধুদের নিকট পৌঁছিয়ে দেয়। ফলে তারা এর সাথে শত মিথ্যা যুক্ত করে।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: হে মুহাম্মদ! আপনি পুনরুত্থানে অবিশ্বাসী কাফিরদেরকে প্রশ্ন করুন। তারাকি আমি যে আসমান, যমীন ও ফিরিশতা সৃষ্টি করেছি এতদপেক্ষা দৃঢ়তর অবকাঠামো, শক্তিশালী শরীর ও প্রকাÐ অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী? আমি তো তাদেরকে আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি। অতএব তারা কীভাবে পুনরুত্থানকে অস্বীকার করে? অথচ তারা একটি দুর্বল উপাদান তথা আঠালো মাটি থেকে সৃষ্ট।

**12.** তাফসীর: বরং হে মুহাম্মদ! আপনি আশ্চর্যান্বিত হয়েছেন আপনার প্রতিপালকের সৃষ্টিগত অভিনব ক্ষমতা ও পরিচালনা দেখে যেমন আপনি আশ্চর্যান্বিত হয়েছেন মুশরিকদের পুনরুত্থানকে অস্বীকার করা দেখে। এসব মুশরিকদের কর্তৃক পুনরুত্থানকে কঠিনভাবে অবিশ্বাস করার একটি ধরন হচ্ছে এই যে, তারা এ ব্যাপারে আপনার কথা নিয়ে বিদ্রƒপ করে।

**13.** তাফসীর: এসব মুশরিকদের অন্তর কঠিন হওয়ার দরুন তাদেরকে উপদেশের কোন কথা বলা হলে তারা এথেকে উপদেশ গ্রহণ করে না। না এদ্বারা তারা উপকৃত হয়।

**14.** তাফসীর: যখন তারা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সত্যতার উপর প্রমাণবাহী কোন নিদর্শন দেখতে পায় তখন তারা একে নিয়ে আরো বেশী বিদ্রƒপ ও আশ্চর্য প্রকাশ করে।

**15.** তাফসীর: আর বলে, মুহাম্মদ যা নিয়ে এসেছেন তা সুস্পষ্ট যাদু বৈ আর কিছু নয়।

**16.** তাফসীর: আমরা যখন মরে গিয়ে মাটি আর বিক্ষিপ্ত পুরানো হাড়ে পরিণত হবো এরপর কি আবার জীবিত অবস্থায় পুনরুত্থিত হবো? এ তো দুস্কর ব্যাপার।

**17.** তাফসীর: তবে কি আমাদের পূর্ব পুরুষরাও পুনরুত্থিত হবে যারা আমাদের পূর্বে মারা গিয়েছে?!

**18.** তাফসীর: হে মুহাম্মদ! আপনি তাদের প্রতি উত্তরে বলুন, হ্যাঁ। তোমরা মাটি ও পুরোনো হাড়ে পরিণত হওয়ার পর আর তোমাদের পূর্ব পুরুষরা সবাই অপমান অপদস্ত হয়ে পুনরুত্থিত হবে।

**19.** তাফসীর: এটি হবে সিঙ্গায় দ্বিতীয়বারের মত একটি মাত্র ফুৎকার। সহসা তারা সবাই কিয়ামত দিবসের ভয়াবহতা দেখতে থাকবে। আল্লাহ তাদের সাথে কী আচরণ করবেন তার অপেক্ষায় বিভোর।

**20.** তাফসীর: আর পুনরুত্থানকে অস্বীকারকারী মুশরিকরা বলবে, হায় আমাদের ধ্বংস! এটি তো সেই দিন যেদিন আল্লাহ স্বীয় বান্দাদেরকে দুনিয়ার জীবনের তাদের সমূহ কৃতকর্মের প্রতিদান দিবেন।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: তখন তাদের উদ্দেশ্যে বলা হবে, আজকের দিন হচ্ছে বান্দাদের মধ্যে ওই ফয়সালার দিন যাকে তোমরা দুনিয়াতে অবিশ্বাস ও অস্বীকার করতে।

**22.** তাফসীর: নিচে আয়াত 23-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।

**23.** তাফসীর: এই দিন ফিরিশতাদেরকে বলা হবে, তোমরা শিরকের মাধ্যমে জুলুমকারী মুশরিকদেরকে ও শিরকের ক্ষেত্রে তাদের মত অপরাধী এবং মিথ্যারোপের কাজে তাদেরকে উৎসাহ প্রদানকারীদেরকে সেই সাথে আল্লাহর পরিবর্তে তারা যে সব মূর্তির পূজা করত তাদের সবাইকে জাহান্নামের পথ চিনিয়ে ও দেখিয়ে দিয়ে তথায় হাঁকিয়ে নিয়ে যাও। কেননা, এটিই তাদের ঠিকানা।

**24.** তাফসীর: আর তাদেরকে জাহান্নামে প্রবেশের পূর্বে হিসাবের উদ্দেশ্যে আটক করো। কেননা, তারা জিজ্ঞাসিত হবে। অতঃপর তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও।

**25.** তাফসীর: তিনি তাদেরকে ধমকের স্বরে বলবেন: তোমাদের কী হল, একজন অপরজনের কোন সাহয্য করছ না যে, যেমন দুনিয়াতে তোমরা একে অপরের সাহয্য করতে। আরো ভাবতে যে, তোমাদের দেবতারা তোমাদেরকে সাহায্য করবে?!

**26.** তাফসীর: বরং তারা আজ আল্লাহর নির্দেশে অপমানিত অবস্থায় পরিচালিত। অপারগতা ও অনটনের ফলে আজ কেউ কারো সাহায্য করতে সমর্থ নয়।

**27.** তাফসীর: আর একজন অপরজনের প্রতি দোষারোপ ও ঝগড়া নিয়ে অগ্রসর হবে। যখন দোষারোপ আর ঝগড়া কোন উপকারে আসবে না।

**28.** তাফসীর: অনুসারীরা অনুসৃতদেরকে বলবে: হে বড়রা! তোমরা আমাদের নিকট দ্বীন ও হকের দোহাই দিয়ে আসতে। অতঃপর আমাদের সামনে আল্লাহর সাথে কুফরি, শিরক ও পাপাচারকে সুন্দরময় করে তুলতে। আর আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ কর্তৃক আনিত সত্য থেকে ঘৃণাভরে দূরে সরিয়ে রাখতে।

**29.** তাফসীর: অনুসৃতরা অনুসারীদেরকে বলবে: বিষয়টি তোমাদের ধারণা অনুযায়ী নয়। বরং তোমরা মু’মিন ছিলে না। তোমরা মূলতঃ কাফির ও বেঈমান ছিলে।

**30.** তাফসীর: হে অনুসারীরা! তোমাদের উপর আমাদের এমন কোন দাপট কিংবা প্রতাপ ও প্রতিপত্তি ছিল না যে, তা খাটিয়ে আমরা তোমাদেরকে কুফরী, শিরক আর পাপাচারে বাধ্য করতাম। বরং তোমরা ছিলে কুফরি ও পথভ্রষ্টতায় সীমালঙ্ঘনকারী।

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: ফলে আমাদের ও তোমাদের উপর আল্লাহর শাস্তি অবধারিত হয়েছে। যা কোরআনে এভাবে পরিবেশিত হয়েছে। যার অর্থ: “আমি অবশ্যই তোকে ও তোর অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবো”। (সাদ: ৮৫) অতএব আমরা আল্লাহর অঙ্গীকার অনুযায়ী শাস্তি পোহাতে বাধ্য।

**32.** তাফসীর: আমরা তোমাদেরকে পথভ্রষ্টতা ও কুফরির প্রতি আহŸান করেছি মাত্র। মূলতঃ আমরা হেদায়তের পথ থেকে ভ্রষ্ট ছিলাম।

**33.** তাফসীর: কেননা, অনুসারী ও অনুসৃতরা কিয়ামত দিবসে শাস্তিতে শরীক থাকবে।

**34.** তাফসীর: আমি এদেরকে যেরূপ শাস্তি দিয়েছি এমনিভাবে অন্যান্য পাপীদেরকেও শাস্তি প্রদান করবো।

**35.** তাফসীর: এসব মুশরিকদেরকে দুনিয়াতে যখন বলা হত “লা-ইলাহা ইল্লাল্লাহ” এর দাবি অনুযায়ী আমল করতে ও তার বিপরীত কাজ থেকে বিরত থাকতে তখন তারা সত্য থেকে অহঙ্কার ও দূরে অবস্থান নিতে গিয়ে তা অমান্য ও অগ্রাহ্য করত।

**36.** তাফসীর: তারা তাদের কুফরির উপর প্রমাণ পেশ করতে গিয়ে বলে: আমরা কি একজন পাগল কবির কথা মানতে গিয়ে আমাদের দেবতাদের ইবাদাত ছেড়ে দিব?! তারা তাদের উক্ত কথা দ্বারা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে উদ্দেশ্য করছে।

**37.** তাফসীর: তারা মহা মিথ্যা অপবাদ রটিয়েছে। কেননা, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) না পাগল ছিলেন। আর না কবি ছিলেন। বরং তিনি এমন কিতাব নিয়ে এসেছেন যা আল্লাহর একত্ববাদ ও তদীয় রাসূলের অনুসরণের প্রতি আহŸান জানায়। আর তিনি রাসূলদেরকে তাঁরা যে একত্ববাদ ও পুনরুত্থানকে সাব্যস্ত করার দায়িত্ব নিয়ে এসেছেন তার সত্যায়ন করছেন। এসবের কোন কিছুতে তাঁদের বিরুদ্ধাচরণ করেননি।

**38.** তাফসীর: হে মুশরিকরা! তোমরা অবশ্যই তোমাদের কুফরি ও রাসূলদেরকে মিথ্যারোপ করার কারণে কিয়ামত দিবসে কষ্টদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করবে।

**39.** তাফসীর: হে মুশরিকরা! তোমাদেরকে কেবল দুনিয়ার জীবনে কৃত কুফরি ও পাপাচারের প্রতিদান দেয়া হবে।

**40.** তাফসীর: কিন্তু আল্লাহ যে সব মুমিন বান্দাকে তাঁর এবাদতের জন্য খাঁটিভাবে বাছাই করেছেন এবং তারা তাঁর ইবাদাতকে খাঁটি করেছে তারা তাথেকে রেহাই পাবে।

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: এসব খাঁটি বান্দার উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিযিকের ব্যবস্থা রয়েছে। যা উত্তম, সুন্দর ও স্থায়িত্বে সুপরিচিত।

**42.** তাফসীর: এসব রিযিকের মধ্যে রয়েছে তাদেরকে উত্তম প্রকৃতির যে সব ফলমূল তারা ভক্ষণ করতে চায় ও আগ্রহ রাখে তা তারেকে প্রদান করা হবে। তারা তদুপরি সম্মানিত হবে বহু মাত্রায় তাদের মর্যাদা বৃদ্ধি ও তাদের সম্মানী প্রতিপালকের চেহারার দর্শন লাভের মাধ্যমে।

**43.** তাফসীর: এসব কিছু তারা লাভ করবে ভোগসামগ্রী দ্বারা ভরপুর স্থায়ী জান্নাতসমূহে। যার ফল্গুধারা কখনো বিচ্ছিন্ন হওয়ার নয়।

**44.** তাফসীর: তারা সামনা-সামনি পালঙ্কে হেলান দিয়ে আসন পেতে বসে পরস্পরের দিকে তাকাতে থাকবে।

**45.** তাফসীর: তাদের সামনে মদের পেয়ালা পরিবেশন করা হবে যা প্রবাহিত পানির ন্যায় স্বচ্ছ।

**46.** তাফসীর: তা শুভ্র বর্ণের। তা পানে পানকারী পূর্ণ স্বাদ আস্বাদন করবে।

**47.** তাফসীর: এটি দুনিয়ার মদের মত নয়। কেননা, তাতে নেশার দরুন বিবেক হরণকারী কোন উপাদান থাকবে না। আর না গ্রহণকারীকে মাথা ব্যাথায় আক্রান্ত করবে। তা পানকারীর শরীর ও বিবেক নিরাপদে থাকবে।

**48.** তাফসীর: তাদের উদ্দেশ্যে জান্নাতে থাকবে সতী-সাধ্বী নারীরা। যাদের দৃষ্টি তাদের স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে প্রসারিত হয় না। তারা পদ্মপলাশলোচন চোখের অধিকারিনী।

**49.** তাফসীর: তারা হলুদ মিশ্রিত শুভ্রতায় যেন উড্ডয়মান রক্ষিত ডিমের ন্যায়। যাকে কোন হাত স্পর্শ করেনি।

**50.** তাফসীর: তখন জান্নাতীদের একজন অপরজনের প্রতি তাদের অতীত ও দুনিয়াতে সংঘটিত বিষয়ে প্রশ্ন নিয়ে অগ্রসর হবে।

### আয়াত 51-60: তাফসীর

**51.** তাফসীর: তাদের মধ্য থেকে একজন মু’মিন বলে উঠবে, পুনরুত্থান অবিশ্বাসী আমার এক সাথী ছিল।

**52.** তাফসীর: আমাকে অস্বীকার ও ঠাট্টার ছলে বলে: হে বন্ধু! তুমি কি মৃতদের পুনরুত্থানে বিশ্বাসী?

**53.** তাফসীর: আমরা যখন মারা যাব এবং মাটি ও চূর্ণ বিচূর্ণ হাড়ে পরিণত হবো তখন কি আমাদেরকে পুনরুত্থান ঘটানোর মাধ্যমে দুনিয়ার কৃতকর্মের উপর প্রতিদান দেয়া হবে?

**54.** তাফসীর: তার মু’মিন সাথী স্বীয় জান্নাতী সাথীদেরকে বলবে, তোমরা আমার সাথে উঁকি দিয়ে দেখ তো, আমার পুনরুত্থানে অবিশ্বাসী সাথীর পরিণতি কী হয়েছে।

**55.** তাফসীর: তখন সে উঁকি মারতেই দেখবে, তার সাথী জাহান্নামের মধ্যভাগে অবস্থান করছে।

**56.** তাফসীর: সে বলে উঠবে, আল্লাহর শপথ! হে সাথী! তুমি আমাকে কুফরি ও পুনরুত্থান অস্বীকারের প্রতি আহŸান করে জাহান্নামে নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলে।

**57.** তাফসীর: যদি আমার উপর ঈমান ও তাওফীকের পথ নির্দেশের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ না থাকত তবে আমিও তোমার মত শাস্তিতে নিমজ্জিত থাকতাম। যখন তার জাহান্নামী সাথীর সঙ্গে কথোপকথন শেষ করবে তখন সে তার জান্নাতী সাথীদেরকে সম্বোধন করে বলবে,

**58.** তাফসীর: আমরা জান্নাতীরা মরণশীল নই।

**59.** তাফসীর: আমাদের দুনিয়ার জীবনের প্রথমবারের মৃত্যু ব্যতীত। বরং আমরা জান্নাতে চিরস্থায়ী থাকব। আর আমরা কাফিরদের ন্যায় শাস্তিপ্রাপ্ত হব না।

**60.** তাফসীর: এই প্রতিদান যা আমাদের প্রতিপালক আমাদেরকে প্রতিদানস্বরূপ দিয়েছেন তথা জান্নাতে প্রবেশ ও তথায় চিরস্থায়ী থাকার ব্যবস্থা এবং জাহান্নাম থেকে মুক্তি এগুলো হলো মহা সাফল্য। যার সাথে অন্য কোন সাফল্যের তুলনা হতে পারে না।

### আয়াত 61-70: তাফসীর

**61.** তাফসীর: এই মহা প্রতিদানের জন্য আমলকারীদের আমল করা উচিত। কেননা, এটি হলো লাভজনক বাণিজ্য।

**62.** তাফসীর: উপরোল্লিখিত এই স্থায়ী নিয়ামত যা আল্লাহ সেসব বান্দার উদ্দেশ্যে প্রস্তুত করেছেন যাদেরকে তিনি তাঁর আনুগত্যের জন্য খাঁটি করেছেন তা সম্মান ও অবস্থানের ক্ষেত্রে উত্তম, না কি ‘যাক্কুম’ নামক কুরআনের অভিশপ্ত বৃক্ষ যা কাফিরদের খাদ্য। যা না পুষ্ট করে, না ক্ষুধা নিবারণ করে?!

**63.** তাফসীর: আমি উক্ত বৃক্ষকে ফিতনা স্বরূপ বানিয়েছি। এর সাহায্যে কুফরি ও পাপাচারের মাধ্যমে জুলুমকারীদেরকে ফিতনায় ফেলে দেয়া হবে। যেখানে তারা বলেছে, আগুন বৃক্ষকে খেয়ে ফেলে। তাই এটি তাতে গজিয়ে উঠতে পারবে না।

**64.** তাফসীর: ‘যাক্কুম’ হলো একটি নোংরা উৎসের বৃক্ষ। এটি জাহান্নামের তলদেশে জন্মায়।

**65.** তাফসীর: তা থেকে উদ্গত ফলের দৃশ্য এমন দৃষ্টিকটু যে, তাকে শয়তানের মাথার মত দেখায়। আর কুদৃশ্য কুস্বভাবেরই পরিচায়ক। তাই এটি প্রমাণ করে যে, তার ফল হবে বিস্বাদ।

**66.** তাফসীর: কাফিররা এর তিতা ও বিস্বাদ ফল ভক্ষণ করবে এবং তা দিয়ে তাদের খালি উদর পূর্ণ করবে।

**67.** তাফসীর: অতঃপর তাদের উক্ত খাবারের পর তাদের জন্য রয়েছে মিশ্রিত অপেয় উত্তপ্ত পানীয়।

**68.** তাফসীর: অতঃপর তাদেরকে ফেরত দেয়া হবে জাহান্নামের শাস্তির দিকে। বস্তুতঃ তারা এক শাস্তি থেকে অপর শাস্তির দিকে স্থানান্তরিত হতে থাকবে।

**69.** তাফসীর: এসব কাফির তাদের পূর্ব পুরুষদেরকে হেদায়েতের পথ থেকে ভ্রষ্ট পেয়েছে। তাই তারা প্রমাণবিহীন তাদের অন্ধ অনুসরণ করছে।

**70.** তাফসীর: ফলে তারা ভ্রষ্টতার কাজে দ্রæততার সাথে পূর্ব পুরুষদের পদাঙ্ক অনুসরণ করে।

### আয়াত 71-80: তাফসীর

**71.** তাফসীর: তাদের পূর্বেকার অধিকাংশ লোকজন পথভ্রষ্ট হয়েছে। অতএব হে রাসূল! আপনার জাতি প্রথম পথভ্রষ্ট জাতি নয়।

**72.** তাফসীর: আমি পূর্বেকার সেসব জাতির নিকট রাসূলদেরকে প্রেরণ করেছি। তাঁরা তাদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখিয়েছে। কিন্তু তারা কুফরি করেছে।

**73.** তাফসীর: অতএব হে রাসূল! আপনি সেসব জাতির পরিণতির প্রতি লক্ষ্য করুন যাদরকে তাদের রাসূলগণ ভীতি প্রদর্শন করা সত্তে¡ও তারা তাঁদের ডাকে সাড়া দেয়নি। তাদের পরিণতি ছিল কুফরি এবং তাদের রাসূলদেরকে মিথ্যারোপ করার প্রতিদান হিসাবে চিরস্থায়ীভাবে জাহান্নাামে প্রবেশ করা।

**74.** তাফসীর: কেবল যাদেরকে আল্লাহ তাঁর উপর ঈমান আনয়নের উদ্দেশ্যে খাঁটি করেছেন তারা ওইসব মিথ্যারোপকারী কাফিরের পরিণতিমূলক শাস্তি থেকে মুক্তি লাভ করবে।

**75.** তাফসীর: আমার নিকট আমার নবী নূহ (আলাইহিস-সালাম) তাঁকে মিথ্যারোপকারী জাতির উপর বদ দু‘আ করেছিলেন। ফলে আমি কতইনা উত্তম সাড়া দানকারী ছিলাম। আমি অতিসত্বর তাদের উপর তাঁর বদ দু‘আ কবুল করেছি।

**76.** তাফসীর: আমি তাঁকে ও তাঁর পরিবারকে এবং ঈমানদারদেরকে তাঁর সম্প্রদায়ের কাফিরদের কষ্ট থেকে এবং তাদেরকে মহা প্রলয়ংকারী প্লাবন থেকে রেহাই দিয়েছি।

**77.** তাফসীর: আমি আল্লাহ শুধু তাঁর পরিবার ও অনুসারী মুমিনদেরকে উদ্ধার করেছি। পক্ষান্তরে তাঁর সম্প্রদায়ের অন্যান্য কাফিরদেরকে ধ্বংস করেছি।

**78.** তাফসীর: আমি পরবর্তী উম্মতের মাঝে তাঁর সুনাম অক্ষুণœ রেখেছি। যদ্বরুন তারা তাঁর প্রশংসা করে।

**79.** তাফসীর: নূহের জন্য নিরাপত্তা ও শান্তি। পরবর্তী কেউ তাঁর ব্যাপারে কটূক্তি করবে না। বরং তাঁর বারংবার প্রশংসা ও সুনাম অব্যাহত থাকবে।

**80.** তাফসীর: আমি নূহ (আলাইহস-সালাম) কে যে প্রতিদান দিয়েছি তেমনি প্রতিদান দেবো তাদেরকেও যারা এককভাবে আল্লাহর ইবাদাত ও আনুগত্যের মাধ্যমে উৎকৃষ্ট সাব্যস্ত হয়েছে।

### আয়াত 81-90: তাফসীর

**81.** তাফসীর: অবশ্যই নূহ (আলাইহস-সালাম) আমার আনুগত্যের মাধ্যমে আমলকারী মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।

**82.** তাফসীর: অতঃপর আমি তাদের উপর অবধারিত প্লাবন দ্বারা অবশিষ্টদেরকে ডুবিয়ে দিলাম। ফলে তাদের কেউই রেহাই পেল না।

**83.** তাফসীর: আর ইবরাহীম (আলাইহস-সালাম) ছিলেন তাঁর দ্বীনের সেসব অনুসারীদের অন্তর্ভুক্ত যারা ছিল একত্ববাদের দা’ওয়াতে তাঁর সাথে একমত।

**84.** তাফসীর: সেই সময়ের কথা স্মরণ করুন যখন তিনি স্বীয় প্রতিপালকের সাথে শিরক করা থেকে মুখ ফিরিয়ে নিয়ে একান্ত আন্তরিক হয়ে এসেছিলেন আল্লাহর সৃষ্টির নিকট শুভাকাঙ্খী হিসাবে।

**85.** তাফসীর: যখন তিনি তাঁর মুশরিক পিতা ও সম্প্রদায়কে ধমকির স্বরে বলেছিলেন: তোমরা আল্লাহর পরিবর্তে কার ইবাদাত করো?!

**86.** তাফসীর: তোমরাকি আল্লাহর পরিবর্তে মিথ্যা দেবতাদের ইবাদাত করো?

**87.** তাফসীর: হে আমার সম্প্রদায়! তোমরা জগতসমূহের প্রতিপালকের ব্যাপারে কী ধারণা করো - যখন তোমরা অন্যের ইবাদাত করে তাঁর সাথে সাক্ষাৎ করতে যাবে তখন তিনি তোমাদের সাথে কী আচরণ করবেন?

**88.** তাফসীর: ইবরাহীম (আলাইহস-সালাম) তাঁর জাতির সাথে বের হওয়া থেকে বাঁচার পথ খোঁজার জন্য ফন্দি আঁটতে তারকারাজির প্রতি দৃষ্টি দিলেন।

**89.** তাফসীর: তাই তাঁর জাতির সাথে তাদের উৎসবে বের না হওয়ার কারণ দর্শালেন এই বলে যে, তিনি অসুস্থ।

**90.** তাফসীর: ফলে তারা তাঁকে পেছনে রেখে চলে গেল।

### আয়াত 91-100: তাফসীর

**91.** তাফসীর: তখন তিনি আল্লাহর পরিবর্তে তাদের বানানো দেবতাদের দিকে ধাবিত হয়ে তাদেরকে উদ্দেশ্য করে বিদ্রƒপের ছলে বললেন: তোমাদের কী হল? তোমাদের উদ্দেশ্যে মুশরিকরা যে খাবার প্রস্তুত করেছে তোমরা তা খাচ্ছ না কেন?!

**92.** তাফসীর: তোমাদের কী হল? তোমরা কথা বলছ না? আবার কেউ তোমাদেরকে প্রশ্ন করলে তার উত্তরও দিচ্ছ না?! এমন কারো কি আল্লাহর পরিবর্তে ইবাদাত করা যায়?!

**93.** তাফসীর: এবার ইবরাহীম (আলাইহস-সালাম) তাদের দিকে অগ্রসর হয়ে সেগুলোকে ভাঙ্গার জন্য তাঁর ডান হাত দিয়ে আঘাত করলেন।

**94.** তাফসীর: অতঃপর তাঁর প্রতি এসব দেবতাদের পূজারীরা তড়িত অগ্রসর হলো।

**95.** তাফসীর: ইবরাহীম (আলাইহস-সালাম) দৃঢ়তার সাথে তাদের মুকাবিলা করলেন এবং তাদেরকে ধমকির স্বরে বললেন: তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন দেবতার ইবাদাত করো যাদেরকে তোমরা নিজ হাতে তৈরী করেছ?!

**96.** তাফসীর: অথচ মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কাজকেও সৃষ্টি করেছেন। আর তোমাদের কাজের মধ্যে রয়েছে এসব দেবতা। তাই কেবল তিনিই এবাদতের হকদার। তাঁর সাথে অন্যকে শরীক করা যাবে না।

**97.** তাফসীর: তারা যখন প্রমাণ ভিত্তিক জবাব দানে ব্যর্থ হলো তখন ক্ষমতার আশ্রয় নিলো। তারা পরস্পর পরামর্শ করলো যে, ইবরাহীমের ব্যাপারে কী করা যায়। তারা বললো: একটি চৌহদ্দি ঘেরা পরিখা খনন করো। অতঃপর তাতে কিছু কাঠ জড়ো করে সেগুলোতে আগ্নি সংযোগ করো এবং তাতে তাকে নিক্ষেপ করো।

**98.** তাফসীর: ইবরাহীমের জাতি তাঁকে কষ্ট দিয়ে ধ্বংস করে তাঁর থেকে রেহাই পেতে চাইলো। তখন আমি তাঁর উপর আগুনকে সুশীতল বানিয়ে দিয়ে তাদেরকেই ক্ষতিগ্রস্ত করলাম।

**99.** তাফসীর: তখন ইবরাহীম (আলাইহস-সালাম) বললেন: আমি আমার জাতির দেশ ছেড়ে আমার প্রতিপালকের এবাদতের উদ্দেশ্যে তাঁর দিকেই হিজরত করছি। আমার প্রতিপালক অচিরেই আমাকে ইহ ও পরকালীন কল্যাণের পথ দেখাবেন।

**100.** তাফসীর: হে আমার প্রতিপালক! আমাকে একটি সুসন্তান দিন। যে আমার সহযোগী হবে ও আমার সম্প্রদায়ের মাঝে আমার স্থলাভিষিক্ত হবে।

### আয়াত 101-110: তাফসীর

**101.** তাফসীর: আমি তাঁর দু‘আ কবুল করলাম এবং তাঁকে এক আনন্দদায়ক সুসংবাদ জানালাম। তাকে এমন এক সন্তানের সুসংবাদ দিলাম যে বড় ও সহনশীল হবে। আর তিনি হলেন ইসমাঈল (আলাইহিস-সালাম)।

**102.** তাফসীর: ইসমা‘ইল (আলাইহিস-সালাম) যৌবনে পদার্পণ করলে তাঁর কর্মচাঞ্চল্য স্বীয় পিতার কর্মতৎপরতার সাথে যুক্ত হলো। পিতা ইবরাহীম একটি স্বপ্ন দেখলেন। বস্তুতঃ নবীদের স্বপ্ন হলো এক প্রকার ওহী। ইবরাহীম (আলাইহিস-সালাম) স্বীয় পুত্রকে তাঁর স্বপ্নের ইঙ্গিত সম্পর্কে অবগত করতে গিয়ে বললেন: আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি যেন তোমাকে কুরবানী করি। এবার তোমার মতামত কী তা বলো। তখন ইসমাঈল (আলাইহিস-সালাম) তাঁর পিতাকে এই বলে উত্তর দিলেন যে, হে আমার প্রাণপ্রিয় পিতা! আল্লাহ আমাকে কুরবানী করতে আপনার উপর যে নির্দেশ জারী করেছেন তা বাস্তবায়ন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে অচিরেই তাঁর নির্দেশের উপর ধৈর্যশীল ও সন্তুষ্ট পাবেন।

**103.** তাফসীর: যখন উভয়জন আল্লাহর উদ্দেশ্যে অবনমিত ও আনুগত্যশীল হলো এবং ইবরাহীম (আলাইহিস-সালাম) স্বীয় পুত্রকে যবাই করার নির্দেশ বাস্তবায়ন করার জন্য তাঁর চেহারার পার্শ্বদেশ ফিরালেন।

**104.** তাফসীর: তিনি তখন পুত্রকে যবাই করার ব্যাপারে আমার নির্দেশ বাস্তবায়নে ব্যস্ত ছিলেন তখনই আমি তাঁকে ডেকে বললাম: হে ইবরাহীম!

**105.** তাফসীর: অবশ্যই আপনি নিজ পুত্রকে যবাই করার চূড়ান্ত প্রতিজ্ঞার মাধ্যমে স্বপ্নের নির্দেশ বাস্তবে রূপ দিয়েছেন। মূলতঃ আপনাকে যেভাবে এই কঠিন পরীক্ষা থেকে রেহাই দিয়েছি এভাবেই আমি সৎকর্মশীলদেরকে কঠিন পরীক্ষা থেকে উদ্ধার করার মাধ্যমে প্রতিদান দেই।

**106.** তাফসীর: এটি হলো এক সুস্পষ্ট পরীক্ষা। যাতে ইবরাহীম (আলাইহিস-সালাম) উত্তীর্ণ হয়েছেন।

**107.** তাফসীর: আমি ইসমাঈলের পরিবর্তে একটি বিরাট আকারের ভেড়া পাঠালাম। তাঁর পরিবর্তে যেটিকে যবাই করা হবে।

**108.** তাফসীর: আর আমি ইবরাহীমের জন্য পরবর্তী জাতিদের মধ্যে সুনাম রেখে দিলাম।

**109.** তাফসীর: যা আল্লাহর পক্ষ থেকে তাঁর জন্য শান্তি এবং এটি সর্বপ্রকার অনিষ্ট থেকে নিরাপত্তার দু‘আ স্বরূপও।

**110.** তাফসীর: আমি যেভাবে ইবরাহীম (আলাইহিস-সালাম) কে তাঁর আনুগত্যের উপর প্রতিদান দিয়েছি তেমনিভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দেবো।

### আয়াত 111-120: তাফসীর

**111.** তাফসীর: ইবরাহীম (আলাইহিস-সালাম) আমার সেসব মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর এবাদতের দাবি পূরণে সক্ষম।

**112.** তাফসীর: আমি তাঁকে আরেকটি পুত্রের সুসংবাদ দিয়েছি। যিনি নবী ও আল্লাহর সৎ বান্দাহ হবেন। যিনি হলেন ইসহাক (আলাইহিস-সালাম)। এটি সেই আনুগত্যের প্রতিদান স্বরূপ আল্লাহ তাঁকে দিয়েছেন যা তিনি তাঁর একমাত্র সন্তান ইসমাঈলকে যবাই করার মাধ্যমে প্রমাণ করছেন।

**113.** তাফসীর: আর আমি তাঁর ও তাঁর সন্তান ইসহাকের প্রতি আমার পক্ষ থেকে বরকত অবতীর্ণ করি। ফলে তাঁদের উভয়ের উদ্দেশ্যে নিআমতের প্রাচুর্য প্রদান করি। তন্মধ্যে রয়েছে উভয়ের সন্তানদের আধিক্য। আর তাদের সন্তানদের মধ্যে রয়েছে স্বীয় প্রতিপালকের আনুগত্যের মাধ্যমে সৎকর্মশীল। আবার তাদের কেউ আপন আত্মার উপর কুফরি ও সুস্পষ্ট জুলুম এবং পাপাচারের মাধ্যমে অবিচারকারী।

**114.** তাফসীর: আর আমি মূসা ও হারূনের উপর নবুওয়াত দ্বারা অনুগ্রহ করি।

**115.** তাফসীর: আমি তাঁদের উভয়কে ও তাঁদের জাতি বানী ইসরাইলকে ফিরাউনের দাসত্ব ও ডুবার হাত থেকে রক্ষা করি।

**116.** তাফসীর: আর আমি তাঁদেরকে ফিরআউন ও তার বাহিনীর উপর বিজয় দান করি। ফলে তাঁদের শত্রæদের উপর তাঁদের বিজয় নিশ্চিত হয়।

**117.** তাফসীর: আমি মূসা ও তাঁর ভাই হারূনকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট তাওরাত কিতাব প্রদান করি। যাতে কোন অস্পষ্টতা নেই।

**118.** তাফসীর: আর আমি তাঁদের উভয়কে বক্রতাহীন সরল পথ দেখাই। যা হলো ইসলাম ধর্মের সেই পথ যেটি ¯্রষ্টার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে দেয়।

**119.** তাফসীর: আমি তাঁদের উভয়ের জন্য পরবর্তীদের মধ্যে প্রশংসা ও সুনাম রেখে দিয়েছি।

**120.** তাফসীর: আল্লাহর পক্ষ থেকে তাঁদের উভয়ের উদ্দেশ্যে উত্তম অভিবাদন ও সর্ব প্রকার অনিষ্ট থেকে নিরাপত্তার আশির্বাদ।

### আয়াত 121-130: তাফসীর

**121.** তাফসীর: আমি যেভাবে মূসা ও হারূনকে এই উত্তম প্রতিদান দিয়েছি তেমনিভাবে আমি সৎকর্মশীলদেরকে স্বীয় প্রতিপালকের আনুগত্যের উপর প্রতিদান দেবো।

**122.** তাফসীর: অবশ্যই মূসা ও হারূন আমার সেসব বান্দাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর কর্র্তৃক বিধিবদ্ধ বিধান অনুযায়ী নেক আমলকারী।

**123.** তাফসীর: আর ইলিয়াস (আলাইহিস-সালাম) স্বীয় প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত ছিলেন। আল্লাহ তাঁকে নবুওয়াত ও রিসালত দ্বারা ধন্য করেছেন।

**124.** তাফসীর: যখন তাঁর জাতি বানী ইসরাইলকে উদ্দেশ্য করে বললেন: হে আমার জাতি! তোমরা কি আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো না? তাঁর অদেশের অন্তর্ভুক্ত রয়েছে তাওহীদ। আর তাঁর নিষেধের মধ্যে রয়েছে শিরক?!

**125.** তাফসীর: তোমরা নিজেদের “বা’ল” নামক মূর্র্তির পূঁজা করো। আর সর্বাপেক্ষা সুন্দরতম ¯্রষ্টার ইবাদাত পরিহার করছো?!

**126.** তাফসীর: আল্লাহই হচ্ছেন তোমাদের একমাত্র প্রতিপালক। যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ব পুরুষদেরকে সৃষ্টি করেছেন। তাই তিনিই এবাদতের হকদার; অন্যসব মূর্তি নয়। যা না কোন উপকার করতে পারে; না অপকার।

**127.** তাফসীর: তাঁর জাতি এর জবাবে তাঁকে মিথ্যারোপ করলো। ফলে তারা শাস্তিতে পতিত হলো।

**128.** তাফসীর: তবে তাঁর জাতির মধ্যে যারা ঈমানদার ও আল্লাহর উপাসনায় একনিষ্ঠ ছিলো তারা শাস্তিতে পতিত হওয়া থেকে দূরে ছিল।

**129.** তাফসীর: আমি পরবর্তী জাতির নিকট তাঁর সুনাম ও সুখ্যাতি অবশিষ্ট রেখে দিলাম।

**130.** তাফসীর: এটি আল্লাহর পক্ষ থেকে আশির্বাদ ও প্রশংসা স্বরূপ।

### আয়াত 131-140: তাফসীর

**131.** তাফসীর: আমি যেভাবে ইলিয়াস (আলাইহিস-সালাম) কে প্রতিদান দিয়েছি ঠিক তেমনিভাবে আমি নিজ মু’মিন বান্দাদেরকে প্রতিদান দেবো।

**132.** তাফসীর: অবশ্যই ইলিয়াস (আলাইহিস-সালাম) আমার সেসব প্রকৃত মুু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত যারা স্বীয় প্রতিপালকের উপর ঈমানে সত্যপরায়ণ।

**133.** তাফসীর: অবশ্যই লুত্ব (আলাইহিস-সালাম) হলেন আল্লাহর সেসব প্রেরিত রাসূলদের অন্তর্র্ভুক্ত যাঁদেরকে তিনি স্বীয় সম্প্রদায়ের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন।

**134.** তাফসীর: তাই আপনি সে সময়ের কথা স্মরণ করুন যখন আমি তাঁর জাতিকে ধ্বংসকারী শাস্তি থেকে তাঁকে ও তাঁর পরিবারকে রেহাই দিয়েছি।

**135.** তাফসীর: শুধুমাত্র তাঁর স্ত্রী ছাড়া। কারণ, সে তাঁর জাতির মত অবিশ্বাসী ছিলো। তাই তাঁর জাতির শাস্তি তাকেও পেয়েছিলো।

**136.** তাফসীর: এরপর আমি তাঁর জাতির অবশিষ্ট মিথ্যারোপকারী এবং তাঁর কর্র্তৃক আনিত বিষয় প্রত্যাখ্যানকারীদেরকে ধ্বংস করে দিয়েছি।

**137.** তাফসীর: হে মক্কাবাসীরা! তোমরা সিরিয়ায় গমনের সময় সকাল বেলা তাদের আবাসের উপর দিয়ে অতিক্রম করে থাক।

**138.** তাফসীর: এমনিভাবে এসবের উপর দিয়ে রাত্রেও গমন করো। তোমরা কি অনুধাবন করো না এবং তাদের মিথ্যারোপ, কুফরি ও অশ্লীল কাজের ফলে তাদের উপর আপতিত পরিণতি থেকে উপদেশ গ্রহণ করো না?

**139.** তাফসীর: আমার বান্দা ইউনুস (আলাইহিস-সালাম) অবশ্যই সেসব রাসূলদের অন্তর্ভুক্ত যাঁদেরকে আল্লাহ তাঁদের জাতির নিকট সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন।

**140.** তাফসীর: প্রতিপালকের অনুমতি ছাড়াই নিজ জাতি থেকে পালিয়ে তিনি এমন এক জাহাজে আরোহণ করেছিলেন যেটি আরোহী ও আসবাবপ্রত্রে পূর্ণ ছিলো।

### আয়াত 141-150: তাফসীর

**141.** তাফসীর: যখন পূর্ণ জাহাজটি ডুবার উপক্রম হলো তখন আরোহীদের আধিক্যের কারণে জাহাজটিকে ডুবার ভয় থেকে রক্ষার্থে কিছু সংখ্যক আরোহীকে পানিতে ফেলে দেয়ার জন্য তারা লটারীর ব্যবস্থা করলো। অতঃপর ইউনুস (আলাইহিস-সালাম) এর নাম তালিকায় এসে গেলে তারা তাঁকে সমুদ্রে ফেলে দিলো।

**142.** তাফসীর: যখন তারা তাঁকে সমুদ্রে ফেলে দিলো তখন তাঁকে একটি মাছ গিলে ফেললো। বস্তুতঃ তিনি তখন নিন্দনীয় কাজটিই করেছিলেন। কেননা, তিনি স্বীয় প্রতিপালকের অনুমতি ব্যতিরেকে পালিয়ে সমুদ্রের পথে পা বাড়িয়েছেলেন।

**143.** তাফসীর: যদি ইউনুস (আলাইহিস-সালাম) তৎপূর্বে স্বীয় প্রতিপালকের বেশী বেশী স্মরণকারী না হতেন। আর যদি তিনি মাছের পেটে থাকাবস্থায় তাসবীহ না পড়তেন তবে-

**144.** তাফসীর: কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেতেন তথা সেটি তাঁর কবরে পরিণত হয়ে যেতো।

**145.** তাফসীর: আমি তাঁকে মাছের পেট থেকে গাছ-পালা ও ঘর-বাড়ী-বিহীন একটি অনাবাদি যমীনে ফেলার ব্যবস্থা করলাম। বস্তুতঃ তিনি তখন মাছের পেটে থাকার ফলে রুগ্ন ও শারীরিকভাবে দুর্বল ছিলেন।

**146.** তাফসীর: অমি তাঁর উপর উক্ত যমীনে লাউ গাছ জন্মালাম। যা থেকে তিনি ছায়া ও খাবার গ্রহণ করবেন।

**147.** তাফসীর: আর আমি তাঁকে তাঁর জাতির নিকট পাঠালাম। যাদের সংখ্যা ছিলো এক লক্ষ বা ততোধিক।

**148.** তাফসীর: তারা ঈমান আনয়ন করলো ও তাঁর আনিত বিষয়কে সত্যায়ন করলো। ফলে আল্লাহ তাদেরকে তাদের ইহকালীন জীবনের নির্ধারিত শেষ আয়ু পর্যন্ত উপভোগ করালেন।

**149.** তাফসীর: হে মুহামম্মদ! আপনি মুশরিকদেরকে নেতিবাচক প্রশ্ন করতঃ তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি আল্লাহর জন্য কন্যা সন্তান দাবি করছো যা তোমরা নিজেদের জন্য অপছন্দ করো। আর নিজেদের জন্য ছেলে সন্তান দাবি করছো যা তোমরা নিজেদের জন্য পছন্দ করো?! এটি কোন্ ধরনের বন্টন নীতি?!

**150.** তাফসীর: তারা কীভাবে ধারণা করলো যে, ফিরিশতারা হলেন মহিলা। অথচ তারা তাঁদের সৃষ্টিকালে না উপস্থিত হয়েছে। আর না তারা তাতে প্রত্যক্ষদর্শী ছিলো।

### আয়াত 151-160: তাফসীর

**151.** তাফসীর: জেনে রেখো, মুশরিকরা আল্লাহর উপর মিথ্যাচার ও মিথ্যা অপবাদে লিপ্ত রয়েছে।

**152.** তাফসীর: তারা তাঁর প্রতি সন্তানকে সম্বন্ধ করে থাকে। অথচ তারা তাদের এই দাবিতে মিথ্যাবাদী।

**153.** তাফসীর: তবে কি আল্লাহ তাঁর জন্য তোমাদের নিকট পছন্দনীয় ছেলেদের পরিবর্তে ওই সব কন্যাদেরকে পছন্দ করলেন যাদেরকে তোমরা অপছন্দ করো?! কস্মিনকালেও তা হতে পারে না।

**154.** তাফসীর: হে মুশরিকরা! তোমাদের কী হলো যে, তোমরা এই অবিচার করছো। আল্লাহর জন্য কন্যা আর নিজেদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করছো?!

**155.** তাফসীর: তোমরা কি নিজেদের ভ্রান্ত বিশ্বাসের বাতুলতার কথা স্মরণ করো না?! কেননা, তোমরা এবিষয়টি স্মরণ করলে এই কথা বলতে না।

**156.** তাফসীর: না কি এক্ষেত্রে তোমাদের নিকট কোন কিতাব কিংবা রাসূল মারফত সুস্পষ্ট দলীল প্রমাণ রয়েছে?!

**157.** তাফসীর: তোমরা নিজেদের দাবিতে সত্য হলে প্রমাণবিশিষ্ট কিতাব নিয়ে আসো।

**158.** তাফসীর: মুশরিকরা আল্লাহ ও তাঁর অদৃশ্য ফিরিশতাদের মাঝে সম্বন্ধ সাব্যস্ত করেছে। যখন তারা ধারণা করেছে যে, ফিরিশতাগণ আল্লাহর কন্যা। অথচ ফিরিশতাগণ জানেন যে, আল্লাহ অচিরেই মুশরিকদেরকে হিসাবের উদ্দেশ্যে উপস্থিত করবেন।

**159.** তাফসীর: মহান আল্লাহ মুশরিকদের দ্বারা তাঁর সাথে সন্তান কিংবা অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করা থেকে বহু উর্দ্ধে ও পবিত্র।

**160.** তাফসীর: তবে হ্যাঁ, আল্লাহর খাঁটি বান্দাদের ব্যাপারটি ভিন্ন। কেননা, তারা আল্লাহকে তাঁর সাথে মানানসই সম্মানজনক পুর্ণাঙ্গ গুণ ব্যতীত অন্য কিছু দ্বারা অভিহিত করে না।

### আয়াত 161-170: তাফসীর

**161.** তাফসীর: হে মুশরিকরা! তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদাত করে থাকো।

**162.** তাফসীর: তোমরা কেউই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাউকে সত্য ধর্ম থেকে বিচ্যুত করতে সক্ষম নও।

**163.** তাফসীর: তবে কেবল সে ব্যতীত যার ব্যাপারে আল্লাহ ফয়সালা করেছেন যে, সে জাহান্নামী। কেননা, আল্লাহ তার বিষয়ে স্বীয় ফয়সালা অবশ্যই বাস্তাবায়ন করবেন। ফলে সে কুফরি করবে এবং জাহান্নামে প্রবেশ করবে। পক্ষান্তরে তোমরা ও তোমাদের দেবতাদের এ ব্যাপারে কোনই ক্ষমতা নেই।

**164.** তাফসীর: ফিরিশতাগণ আল্লাহর উদ্দেশ্যে তাঁদের ইবাদাত নিবেদন করেন এবং মুশরিকদের ধারণা থেকে তাদের ইবাদাতের পবিত্রতা ঘোষণা করে বলেন, আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্য আল্লাহর ইবাদাত ও আনুগত্যে নির্ধারিত কোন স্থান রয়েছে।

**165.** তাফসীর: নিচে আয়াত 166-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।

**166.** তাফসীর: আমরা ফিরিশতাগণ আল্লাহর ইবাদাত ও আনুগত্যে সারিবদ্ধভাবে দÐায়মান রয়েছি। আমরা আল্লাহকে তাঁর সাথে বেমানান এমন সব বৈশিষ্ট্য ও গুণাবলী থেকে পবিত্র ঘোষণা করি।

**167.** তাফসীর: নিচে আয়াত 170-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।

**168.** তাফসীর: নিচে আয়াত 170-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।

**169.** তাফসীর: নিচে আয়াত 170-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।

**170.** তাফসীর: মক্কার মুশরিকরা বলে, যদি আমাদের নিকট পূর্বসূরীদের কোন কিতাব থাকতো যেমন: তাওরাত, তাহলে আমরা আল্লাহর উদ্দেশ্যে ইবাদাতকে খাঁটি করতাম। অথচ তারা নিজেদের দাবিতে মিথ্যাবাদী। কেননা, তাদের নিকট মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কর্তৃক কুরআন আনা সত্তে¡ও তারা তাঁকে অস্বীকার করেছে। ফলে তারা অচিরেই জানতে পারবে, কিয়ামত দিবসে তাদের উদ্দেশ্যে কেমন শাস্তি অপেক্ষমাণ রয়েছে।

### আয়াত 171-180: তাফসীর

**171.** তাফসীর: নিচে আয়াত 173-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।

**172.** তাফসীর: নিচে আয়াত 173-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।

**173.** তাফসীর: আমার রাসূলদের ক্ষেত্রে আমার প্রত্যাহার ও রদবদলমুক্ত ফয়সালা ইতিপূর্বেই হয়ে গেছে যে, তাঁরাই আল্লাহ প্রদত্ত প্রমাণ ও ক্ষমতা বলে স্বীয় শত্রæদের উপর বিজয়ী হবেন। আর বিজয় আমার বাহিনীর জন্যই। যারা আল্লাহর বাণীকে উড্ডীন করার নিমিত্তে তাঁর পথে যুদ্ধ করে।

**174.** তাফসীর: অতএব হে রাসূল! এসব হঠকারী মুশরিকদের থেকে আল্লাহর জ্ঞানে নির্ধারিত সময় পর্যন্ত আপনি মুখ ফিরিয়ে রাখুন। যতক্ষণ না তাদের শাস্তির সময় উপস্থিত হয়।

**175.** তাফসীর: আর আপনি তাদের শাস্তি দেখার অপেক্ষায় থাকুন। অচিরেই তারাও তা দেখবে। যখন এ দেখা তাদের কোন উপকারেই আসবে না।

**176.** তাফসীর: এসব মুশরিকরা কি আল্লাহর শাস্তির জন্য তাড়াহুড়ো করছে?!

**177.** তাফসীর: যখন আল্লাহর শাস্তি তাদের উপর নিপতিত হবে তখন তাদের প্রভাত কতই না মন্দ প্রভাতে পরিণত হবে।

**178.** তাফসীর: আর হে রাসূল! আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে রাখুন। যতক্ষণ না আল্লাহ তাদের শাস্তির ফয়সালা করেন।

**179.** তাফসীর: আর হ্যাঁ, আপনি তাদের শাস্তি দেখার অপেক্ষায় থাকুন। অচিরেই তারা তাদের উপর নিপতিত আযাব ও শাস্তি প্রত্যক্ষ করবে। যখন এ দেখা তাদের কোনই উপকারে আসবে না।

**180.** তাফসীর: হে মুহাম্মদ! আপনার প্রতিপালক মুশরিকদের ক্রুটিপূর্ণ আখ্যা থেকে বহু উর্দ্ধে ও পবিত্র।

### আয়াত 181-182: তাফসীর

**181.** তাফসীর: আর আল্লাহর সম্মানী রাসূলদের উপর তাঁর আশির্বাদ ও বহুল প্রশংসা।

**182.** তাফসীর: বস্তুতঃ সকল প্রশংসা আল্লাহর নিমিত্তে। তিনিই এর হকদার। কেননা, তিনি সকল সৃষ্টির প্রতিপালক। তিনি ব্যতীত তাদের জন্য আর কোন প্রতিপালক নেই।

## সূরা আস-সাফফাত সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আস-সাফফাত কত আয়াতের সূরা?

সূরা আস-সাফফাত মোট 182 আয়াতের সূরা।

### আস-সাফফাত নামের অর্থ কী?

আস-সাফফাত নামের অর্থ “সারিবদ্ধভাবে দণ্ডায়মান”।

### সূরা আস-সাফফাত মাক্কী না মাদানী?

সূরা আস-সাফফাত একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 56 নম্বর সূরা।

### সূরা আস-সাফফাত কোন পারায়?

সূরা আস-সাফফাত রয়েছে 23 নম্বর পারায়।

### সূরা আস-সাফফাত কুরআনের কত নম্বর সূরা?

সূরা আস-সাফফাত কুরআনের 37 নম্বর সূরা। এর আগে আছে সূরা ইয়াসীন এবং পরে সূরা সোয়াদ।

### এখানে কি সূরা আস-সাফফাত শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আস-সাফফাত রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 36. ইয়াসীন](https://yasinsurah.com/bn/)
- [পরের সূরা 38. সোয়াদ](https://yasinsurah.com/bn/sura-sad/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
