# সূরা আশ-শুআরা الشعراء

> সূরা আশ-শুআরা (কবিগণ) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় নাযিল হওয়া সূরা শুআরার…

উৎস: https://yasinsurah.com/bn/sura-ash-shuara/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 26 নম্বর সূরা · পারা 19

227 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 47 নম্বর নম্বর

মক্কায় নাযিল হওয়া সূরা শুআরার আয়াতসংখ্যা 227। মূসা (আ.), ইবরাহীম (আ.), নূহ (আ.), হূদ (আ.), সালিহ (আ.), লূত (আ.) ও শুআইব (আ.)-এর সঙ্গে তাঁদের জাতিগুলোর সংগ্রাম বর্ণনা করে কুরআনের উৎস আল্লাহ এবং অস্বীকারের পরিণতি সম্পর্কে গুরুত্ব দিয়ে বলা হয়েছে।

## সূরা আশ-শুআরা আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** طسٓمٓ ﴿١﴾  
উচ্চারণ: ত্বোয়া সীন মীম।  
অর্থ: ত্বা-সীন-মীম।

**2.** تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ﴿٢﴾  
উচ্চারণ: তিলকা আয়াতুল কিতাবিল মুবীন।  
অর্থ: এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

**3.** لَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ أَلَّا يَكُونُواْ مُؤۡمِنِينَ ﴿٣﴾  
উচ্চারণ: লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকূনূ মুমিনীন।  
অর্থ: (হে রাসূল!) তারা মু’মিন হবে না বলে সম্ভবত তুমি (তাদের হিদায়াতের আশায় ও তাদের কর্মকাণ্ডে মনঃকষ্টে ) নিজেকে ধ্বংস করে দিবে।

**4.** إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ ﴿٤﴾  
উচ্চারণ: ইন নাশা নুনায্যিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন।  
অর্থ: আমি ইচ্ছা করলে আসমান থেকে তাদের ওপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম, ফলে তার প্রতি তাদের ঘাড়গুলো নত হয়ে যেতো।

**5.** وَمَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّنَ ٱلرَّحۡمَٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُواْ عَنۡهُ مُعۡرِضِينَ ﴿٥﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়াতীহিম মিন যিকরিম মিনার রাহমানি মুহদাছিন ইল্লা কানূ আনহু মুরিদীন।  
অর্থ: আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে (তাঁর তাওহীদ ও তাঁর নবীর সত্যতার প্রমাণাদিসহ) কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে বিমুখ হয়।

**6.** فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٦﴾  
উচ্চারণ: ফাকাদ কায্যাবূ ফাসায়াতীহিম আমবাউ মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।  
অর্থ: অতএব অবশ্যই তারা অস্বীকার করেছে। কাজেই তারা যা (যে শাস্তি) নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতো, তার সংবাদ অচিরেই তাদের কাছে এসে পড়বে।

**7.** أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ ﴿٧﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়ারাও ইলাল আরদি কাম আমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম।  
অর্থ: তারা কি জমিনের দিকে তাকিয়ে দেখেনি যে, আমি তাতে প্রত্যেক প্রকারের বহু উৎকৃষ্ট উদ্ভিদ উদ্‌গত করেছি?

**8.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿٨﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, তারপরও তাদের অধিকাংশই মু’মিন নয়।

**9.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহা পরাক্রমশালী, পরম দয়ালু।

**10.** وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনি তিল কাওমায যালিমীন।  
অর্থ: আর (হে রাসূল!) স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, ‘তুমি যালিম সম্প্রদায়ের কাছে যাও।’

**11.** قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا يَتَّقُونَ ﴿١١﴾  
উচ্চারণ: কাওমা ফিরআওনা আলা ইয়াত্তাকূন।  
অর্থ: ‘ফির‘আউনের সম্প্রদায়ের কাছে। তারা কি (আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই) ভয় করবে না?’

**12.** قَالَ رَبِّ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ ﴿١٢﴾  
উচ্চারণ: কালা রাব্বি ইন্নী আখাফু আই ইউকায্যিবূন।  
অর্থ: মূসা বললো: ‘হে আমার রব! আমি অবশ্যই আশঙ্কা করছি যে, তারা আমাকে মিথ্যারোপ করবে।’

**13.** وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া ইয়াদীকু সাদরী ওয়া লা ইয়ানতালিকু লিসানী ফা আরসিল ইলা হারূন।  
অর্থ: আর (তাদের মিথ্যারোপের দরুন) আমার বক্ষ সংকুচিত হয়ে আসে এবং আমার জিহ্বা স্বচ্ছন্দে চলে না। সুতরাং আপনি হারূনের কাছে (ওহী) পাঠান।

**14.** وَلَهُمۡ عَلَيَّ ذَنۢبٞ فَأَخَافُ أَن يَقۡتُلُونِ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া লাহুম আলায়্যা যামবুন ফা আখাফু আই ইয়াকতুলূন।  
অর্থ: ‘উপরন্তু (কিবতীকে মারার কারণে) আমার বিরুদ্ধে তাদের কাছে একটি অপরাধের অভিযোগ রয়েছে। ফলে আমি আশঙ্কা করছি যে, তারা আমাকে হত্যা করে ফেলবে।’

**15.** قَالَ كَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ ﴿١٥﴾  
উচ্চারণ: কালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুসতামিঊন।  
অর্থ: তিনি বললেন, কখনোই না! তোমরা দু’জন আমার নিদর্শনসমূহ নিয়ে যাও; নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, সবকিছু শুনছি।

**16.** فَأۡتِيَا فِرۡعَوۡنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦﴾  
উচ্চারণ: ফাতিয়া ফিরআওনা ফাকূলা ইন্না রাসূলু রাব্বিল আলামীন।  
অর্থ: ‘সুতরাং তোমরা উভয়ে ফির‘আউনের কাছে গিয়ে বলো, ‘নিশ্চয় আমরা বিশ্বজগতের রবের রাসূল।’

**17.** أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿١٧﴾  
উচ্চারণ: আন আরসিল মাআনা বানী ইসরাঈল।  
অর্থ: ‘যাতে তুমি বানূ ইসরাঈলকে আমাদের সাথে পাঠাও।’

**18.** قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِينَا وَلِيدٗا وَلَبِثۡتَ فِينَا مِنۡ عُمُرِكَ سِنِينَ ﴿١٨﴾  
উচ্চারণ: কালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়া লীদাও ওয়া লাবিছতা ফীনা মিন উমুরিকা সিনীন।  
অর্থ: ফির‘আউন (মূসাকে) বললো: ‘আমি কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি? আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছো।’

**19.** وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِي فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া ফাআলতা ফালাতাকাল লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরীন।  
অর্থ: ‘আর তুমি তোমার কর্ম যা করার তা করেছো এবং তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত।’

**20.** قَالَ فَعَلۡتُهَآ إِذٗا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: কালা ফাআলতুহা ইযাও ওয়া আনা মিনাদ দাল্লীন।  
অর্থ: মূসা (নিজ দোষ স্বীকার করে) বললো: ‘আমি এটি তখন করেছিলাম, যখন আমি পথহারাদের অন্তর্ভূক্ত ছিলাম ।’

**21.** فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿٢١﴾  
উচ্চারণ: ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লী রাব্বী হুকমাও ওয়া জাআলানী মিনাল মুরসালীন।  
অর্থ: ‘অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করলাম, তখন আমি তোমাদের থেকে (মাদয়ানে) পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে প্রজ্ঞা (নবুওয়্যাত) দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন’।

**22.** وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿٢٢﴾  
উচ্চারণ: ওয়া তিলকা নিমাতুন তামুন্নুহা আলায়্যা আন আব্বাত্তা বানী ইসরাঈল।  
অর্থ: ‘আর (আমাকে লালন-পালন করার) যে অনুগ্রহের খোঁটা তুমি আমাকে দিচ্ছো, তাতো এই জন্যে যে, তুমি বানূ ইসরাঈলকে দাস বানিয়ে রেখেছো।’

**23.** قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴿٢٣﴾  
উচ্চারণ: কালা ফিরআওনু ওয়া মা রাব্বুল আলামীন।  
অর্থ: ফির‘আউন বললো, ‘সৃষ্টিকুলের রব আবার কে?’

**24.** قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ﴿٢٤﴾  
উচ্চারণ: কালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মূকিনীন।  
অর্থ: মূসা বললো: ‘যিনি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো।’

**25.** قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: কালা লিমান হাওলাহূ আলা তাসতামিঊন।  
অর্থ: ফির‘আউন তার আশেপাশে থাকা লোকদেরকে (নেতাদেরকে) বললো: ‘তোমরা কি মনোযোগসহ শুনছো না?’

**26.** قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿٢٦﴾  
উচ্চারণ: কালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আওওয়ালীন।  
অর্থ: মূসা বললো: ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব।’

**27.** قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ ﴿٢٧﴾  
উচ্চারণ: কালা ইন্না রাসূলাকুমুল লাযী উরসিলা ইলাইকুম লামাজনূন।  
অর্থ: ফির‘আউন বললো: ‘তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল অবশ্যই পাগল।’

**28.** قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: কালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলূন।  
অর্থ: মূসা বললো: ‘তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমাদের বিবেক-বুদ্ধি থাকে, তাহলে তোমরা তা বুঝতে পারবে।’

**29.** قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: কালা লাইনিত তাখাযতা ইলাহান গাইরী লাআজআলান্নাকা মিনাল মাসজূনীন।  
অর্থ: ফির‘আউন (মূসার সাথে তর্কে অক্ষম হয়ে) বললো: ‘যদি তুমি আমাকে ছাড়া কাউকে ইলাহরূপে গ্রহণ করো, তাহলে অবশ্যই আমি তোমাকে কারারুদ্ধদের অন্তর্ভুক্ত করব।’

**30.** قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ ﴿٣٠﴾  
উচ্চারণ: কালা আওয়ালাও জিতুকা বিশাইইম মুবীন।  
অর্থ: মূসা বলল, ‘আমি যদি তোমার কাছে স্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আসি’

**31.** قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: কালা ফাতি বিহী ইন কুনতা মিনাস সাদিকীন।  
অর্থ: ফির‘আউন বললো: ‘তুমি সত্যবাদী হয়ে থাকলে, তা নিয়ে এসো।’

**32.** فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ ﴿٣٢﴾  
উচ্চারণ: ফা আলকা আসাহু ফা ইযা হিয়া ছুবানুম মুবীন।  
অর্থ: অতঃপর সে তার (হাতের ) লাঠিটি (জমিনে) ফেলে দিলো, ফলে তৎক্ষণাৎ তা একটি স্পষ্ট অজগর সাপে পরিণত হলো।

**33.** وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া নাযাআ ইয়াদাহূ ফা ইযা হিয়া বাইদাউ লিন নাযিরীন।  
অর্থ: আর মূসা তার হাত (পকেটে ঢুকিয়ে আবার) বের করলো, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল-সাদা (হাত) হয়ে দেখা দিলো।

**34.** قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ ﴿٣٤﴾  
উচ্চারণ: কালা লিল মালাই হাওলাহূ ইন্না হাযা লাসাহিরুন আলীম।  
অর্থ: ফির‘আউন তার আশপাশের পরিষদবৰ্গকে বললো: ‘এ তো এক বিজ্ঞ যাদুকর!’

**35.** يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ইউরীদু আই ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহী ফামাযা তামুরূন।  
অর্থ: ‘সে তোমাদেরকে তার যাদুর (শক্তির) মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করতে চায়। অতএব, (তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে) তোমরা আমাকে কী পরামর্শ দাও?’

**36.** قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ﴿٣٦﴾  
উচ্চারণ: কালূ আরজিহ ওয়া আখাহু ওয়াবআছ ফিল মাদাইনি হাশিরীন।  
অর্থ: তারা বললো: ‘তাকে ও তার ভাইকে (দ্রুত শাস্তি না দিয়ে) কিছু সময়ের জন্য অবকাশ দিন, আর (যাদুকরদেরকে একত্রিত করতে) নগরে নগরে সংগ্রহকারীদেরকে পাঠিয়ে দিন।’

**37.** يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ ﴿٣٧﴾  
উচ্চারণ: ইয়াতূকা বিকুল্লি সাহ্হারিন আলীম।  
অর্থ: ‘তারা আপনার নিকট প্রত্যেক বিজ্ঞ যাদুকরকে একত্রিত করবে।’

**38.** فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ﴿٣٨﴾  
উচ্চারণ: ফাজুমিআস সাহারাতু লিমীকাতি ইয়াওমিম মালূম।  
অর্থ: অতঃপর (মূসার সাথে প্রতিযোগিতা করার জন্য) এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে যাদুকরদের একত্র করা হলো।

**39.** وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ ﴿٣٩﴾  
উচ্চারণ: ওয়া কীলা লিন নাসি হাল আনতুম মুজতামিঊন।  
অর্থ: উপরন্তু লোকদের বলা হলো, ‘তোমরাও কি (সেখানে বিজয়ী লোকটিকে দেখতে) সমবেত হবে?’

**40.** لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ﴿٤٠﴾  
উচ্চারণ: লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানূ হুমুল গালিবীন।  
অর্থ: ‘যাতে আমরা যাদুকরদের (ধর্ম) অনুসরণ করতে পারি, যদি তারা (মূসার ওপর) বিজয়ী হয়।’

**41.** فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ ﴿٤١﴾  
উচ্চারণ: ফালাম্মা জাআস সাহারাতু কালূ লিফিরআওনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবীন।  
অর্থ: অতঃপর যখন জাদুকররা এলো, তারা ফির‘আউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই, তবে কি আমাদের জন্য নিশ্চিতভাবে কোনো পুরস্কার হবে?’

**42.** قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ ﴿٤٢﴾  
উচ্চারণ: কালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকার্রাবীন।  
অর্থ: ফির‘আউন বললো: ‘হ্যাঁ এবং নিশ্চয় তোমরা তখন আমার নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।’

**43.** قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ﴿٤٣﴾  
উচ্চারণ: কালা লাহুম মূসা আলকূ মা আনতুম মুলকূন।  
অর্থ: (যাদু-যুদ্ধের প্রারম্ভে) মূসা তাদেরকে বললো: ‘তোমরা যা (যে যাদু) নিক্ষেপ করার তা নিক্ষেপ করো।’

**44.** فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ ﴿٤٤﴾  
উচ্চারণ: ফা আলকাও হিবালাহুম ওয়া ইসিয়্যাহুম ওয়া কালূ বিইয্যাতি ফিরআওনা ইন্না লানাহনুল গালিবূন।  
অর্থ: অতঃপর তারা নিজেদের রশি ও লাঠি নিক্ষেপ করলো এবং বললো: ‘ফির‘আউনের ইজ্জতের শপথ! অবশ্যই আমরা বিজয়ী হবো।’

**45.** فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ﴿٤٥﴾  
উচ্চারণ: ফা আলকা মূসা আসাহু ফা ইযা হিয়া তালকাফু মা ইয়াফিকূন।  
অর্থ: অতঃপর মূসা তার হাতের লাঠিটি নিক্ষেপ করলো, ফলে তৎক্ষণাৎ তা (অজগর হয়ে) তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো।

**46.** فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ﴿٤٦﴾  
উচ্চারণ: ফা উলকিয়াস সাহারাতু সাজিদীন।  
অর্থ: তখন যাদুকররা সাজদাবনত হয়ে পড়লো।

**47.** قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٧﴾  
উচ্চারণ: কালূ আমান্না বিরাব্বিল আলামীন।  
অর্থ: তারা বললো: ‘আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রবের প্রতি।’

**48.** رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿٤٨﴾  
উচ্চারণ: রাব্বি মূসা ওয়া হারূন।  
অর্থ: ‘মূসা ও হারূনের রব।’

**49.** قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ ﴿٤٩﴾  
উচ্চারণ: কালা আমানতুম লাহূ কাবলা আন আযানা লাকুম ইন্নাহূ লাকাবীরুকুমুল লাযী আল্লামাকুমুস সিহরা ফালাসাওফা তালামূনা লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিও ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাঈন।  
অর্থ: ফির‘আউন (যাদুকরদের ক্রোধান্বিত হয়ে) বললো: ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সে তোমাদের মহাগুরু, যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে। অতএব অচিরেই তোমরা (এর পরিণাম) জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পাসমূহ বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি অবশ্যই তোমাদের সকলকে (খেজুর গাছের গুঁড়িতে) শূলবিদ্ধ করবো।’

**50.** قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ﴿٥٠﴾  
উচ্চারণ: কালূ লা দাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবূন।  
অর্থ: তারা (যাদুকররা) বলল, ‘কোনো ক্ষতি নেই; নিশ্চয় আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী।’

**51.** إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٥١﴾  
উচ্চারণ: ইন্না নাতমাউ আই ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আওওয়ালাল মুমিনীন।  
অর্থ: ‘আমরা আশা করি যে, আমাদের রব আমাদের (পূর্বের) অপরাধসমূহ ক্ষমা করে দিবেন; কারণ আমরা (মূসার ওপর ঈমান আনার ক্ষেত্রে) মু’মিনদের মধ্যে প্রথম।’

**52.** ۞ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদী ইন্নাকুম মুত্তাবাঊন।  
অর্থ: আর আমি মূসার প্রতি ওহী করলাম যে, ‘আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা করো, নিশ্চয়ই (তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য ফির‘আউন ও তার সাথীদের কর্তৃক) তোমাদের পিছু নেয়া হবে।’

**53.** فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ﴿٥٣﴾  
উচ্চারণ: ফা আরসালা ফিরআওনু ফিল মাদাইনি হাশিরীন।  
অর্থ: অতঃপর ফির‘আউন (বানূ ইসরাঈলকে ফেরত আনার জন্য) নগরে নগরে লোক সংগ্রহকারী (সেনাবাহিনী) পাঠালো।

**54.** إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرۡذِمَةٞ قَلِيلُونَ ﴿٥٤﴾  
উচ্চারণ: ইন্না হাউলাই লাশিরযিমাতুন কালীলূন।  
অর্থ: (ফির‘আউন তুচ্ছ করে বললো,) ‘নিশ্চয়ই এরা তো ক্ষুদ্র একটি দল।’

**55.** وَإِنَّهُمۡ لَنَا لَغَآئِظُونَ ﴿٥٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহুম লানা লাগাইযূন।  
অর্থ: আর অবশ্যই তারা আমাদের জন্য চরম ক্রোধ উত্তেজক।

**56.** وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ ﴿٥٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লাজামীউন হাযিরূন।  
অর্থ: ‘আর (তাদের মোকাবেলায়) আমরা সবাই সদাজাগ্রত সতর্ক একটি সেনাদল।’

**57.** فَأَخۡرَجۡنَٰهُم مِّن جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿٥٧﴾  
উচ্চারণ: ফা আখরাজনাহুম মিন জান্নাতিও ওয়া উয়ূন।  
অর্থ: পরিণামে আমি তাদেরকে (ফির‘আউন ও তার সম্প্রদায়কে মিশরের) উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে দিলাম।

**58.** وَكُنُوزٖ وَمَقَامٖ كَرِيمٖ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়া কুনূযিও ওয়া মাকামিন কারীম।  
অর্থ: এবং ধন-ভাণ্ডার ও সুন্দর ঘর-বাড়ি বিশিষ্ট এলাকা থেকেও।

**59.** كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿٥٩﴾  
উচ্চারণ: কাযালিকা ওয়া আওরাছনাহা বানী ইসরাঈল।  
অর্থ: এরূপই ঘটেছিল এবং আমি বানূ ইসরাঈলকে এসবের উত্তরাধিকার বানিয়েছিলাম।

**60.** فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِينَ ﴿٦٠﴾  
উচ্চারণ: ফা আতবাঊহুম মুশরিকীন।  
অর্থ: অতঃপর তারা (ফিরআউন ও তার সম্প্রদায়) সূর্য উঠা মাত্রই তাদের (বানূ ইসরাঈলের) পিছু নিলো।

**61.** فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ ﴿٦١﴾  
উচ্চারণ: ফালাম্মা তারাআল জামআনি কালা আসহাবু মূসা ইন্না লামুদরাকূন।  
অর্থ: অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখলো, তখন মূসার সাথীরা বললো: ‘অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম!’

**62.** قَالَ كَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ ﴿٦٢﴾  
উচ্চারণ: কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদীন।  
অর্থ: মূসা বললো: ‘কখনই নয়; আমার সাথে আমার রব রয়েছেন। নিশ্চয় অচিরেই তিনি আমাকে (রক্ষার)পথনির্দেশ দিবেন।’

**63.** فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ ﴿٦٣﴾  
উচ্চারণ: ফা আওহাইনা ইলা মূসা আনিদ রিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত তাওদিল আযীম।  
অর্থ: অতঃপর আমি মূসার প্রতি ওয়াহী পাঠালাম: ‘তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো।’ ফলে তা ( বিদীর্ণ হয়ে ) বিভক্ত হয়ে গেলো। তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড়ের মতো হয়ে গেলো।

**64.** وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ ﴿٦٤﴾  
উচ্চারণ: ওয়া আযলাফনা ছাম্মাল আখারীন।  
অর্থ: আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে,

**65.** وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ ﴿٦٥﴾  
উচ্চারণ: ওয়া আনজাইনা মূসা ওয়া মাম মাআহূ আজমাঈন।  
অর্থ: আর আমি মূসা ও তার সাথে (বানূ ইসরাঈলের) যারা ছিলো সকলকে উদ্ধার করলাম।

**66.** ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿٦٦﴾  
উচ্চারণ: ছুম্মা আগরাকনাল আখারীন।  
অর্থ: তারপর অপর দলটিকে (ফিরআউন ও তার সম্প্রদায়কে) ডুবিয়ে দিলাম।

**67.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿٦٧﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে রয়েছে নিদর্শন। আর তাদের (ফির‘আউনের সম্প্রদায়ের) অধিকাংশই মু’মিন নয়।

**68.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿٦٨﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**69.** وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ ﴿٦٩﴾  
উচ্চারণ: ওয়াতলু আলাইহিম নাবাআ ইবরাহীম।  
অর্থ: আর তুমি তাদের নিকট ইবরাহীমের ঘটনা বর্ণনা করো।

**70.** إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ ﴿٧٠﴾  
উচ্চারণ: ইয কালা লিআবীহি ওয়া কাওমিহী মা তাবুদূন।  
অর্থ: যখন সে তার পিতা ও তার জাতিকে বলেছিলো: ‘তোমরা (আল্লাহকে বাদ দিয়ে) কীসের ইবাদাত করো?’

**71.** قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ ﴿٧١﴾  
উচ্চারণ: কালূ নাবুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফীন।  
অর্থ: তারা বললো: ‘আমরা মূর্তির পূজা করি। অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে আঁকড়ে থাকব।’

**72.** قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ ﴿٧٢﴾  
উচ্চারণ: কালা হাল ইয়াসমাঊনাকুম ইয তাদঊন।  
অর্থ: সে বললো: ‘যখন তোমরা মূর্তিগুলোকে ডাকো, তখন কি তারা তোমাদের ডাক শুনতে পায়?’

**73.** أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ ﴿٧٣﴾  
উচ্চারণ: আও ইয়ানফাঊনাকুম আও ইয়াদুর্রূন।  
অর্থ: ‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?’

**74.** قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ ﴿٧٤﴾  
উচ্চারণ: কালূ বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলূন।  
অর্থ: তারা বললো: (না, পারে না।) ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এরূপই (এগুলোর পূজা) করতো।’

**75.** قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ ﴿٧٥﴾  
উচ্চারণ: কালা আফারাআইতুম মা কুনতুম তাবুদূন।  
অর্থ: ইবরাহীম বললো: ‘তোমরা যাদের পূজা করো-তাদের সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো?’

**76.** أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ ﴿٧٦﴾  
উচ্চারণ: আনতুম ওয়া আবাউকুমুল আকদামূন।  
অর্থ: ‘তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা?’

**77.** فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ ﴿٧٧﴾  
উচ্চারণ: ফা ইন্নাহুম আদুওওয়ুল লী ইল্লা রাব্বাল আলামীন।  
অর্থ: ‘সৃষ্টিকুলের রব ব্যতীত অবশ্যই তারা সকলে আমার শত্রু।’

**78.** ٱلَّذِي خَلَقَنِي فَهُوَ يَهۡدِينِ ﴿٧٨﴾  
উচ্চারণ: আল্লাযী খালাকানী ফাহুওয়া ইয়াহদীন।  
অর্থ: ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনিই আমাকে হিদায়াত দেন।’

**79.** وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ ﴿٧٩﴾  
উচ্চারণ: ওয়াল লাযী হুওয়া ইউতইমুনী ওয়া ইয়াসকীন।  
অর্থ: ‘আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান।’

**80.** وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ ﴿٨٠﴾  
উচ্চারণ: ওয়া ইযা মারিদতু ফাহুওয়া ইয়াশফীন।  
অর্থ: ‘আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য করেন।’

**81.** وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ ﴿٨١﴾  
উচ্চারণ: ওয়াল লাযী ইউমীতুনী ছুম্মা ইউহয়ীন।  
অর্থ: ‘আর যিনি আমার (হায়াত শেষে) মৃত্যু দিবেন, অত:পর (মৃত্যুর পর) আমাকে জীবিত করবেন।’

**82.** وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓـَٔتِي يَوۡمَ ٱلدِّينِ ﴿٨٢﴾  
উচ্চারণ: ওয়াল লাযী আতমাউ আই ইয়াগফিরা লী খাতীআতী ইয়াওমাদ দীন।  
অর্থ: ‘আর যাঁর কাছে আমি আশা করি, তিনি বিচার দিবসে আমার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিবেন।’

**83.** رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ ﴿٨٣﴾  
উচ্চারণ: রাব্বি হাব লী হুকমাও ওয়া আলহিকনী বিস সালিহীন।  
অর্থ: (অতপর ইরবাহীম দু‘আ করে বললো) ‘হে আমার রব! আমাকে (দ্বীনের) প্রজ্ঞা দান করুন এবং আমাকে (জান্নাতে) সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন।’

**84.** وَٱجۡعَل لِّي لِسَانَ صِدۡقٖ فِي ٱلۡأٓخِرِينَ ﴿٨٤﴾  
উচ্চারণ: ওয়াজআল লী লিসানা সিদকিন ফিল আখিরীন।  
অর্থ: ‘এবং পরবর্তী বংশধরদের কাছে আমার উত্তম স্মরণ ও সুন্দর প্রশংসা অব্যাহত রাখুন।’

**85.** وَٱجۡعَلۡنِي مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ ﴿٨٥﴾  
উচ্চারণ: ওয়াজআলনী মিও ওয়ারাছাতি জান্নাতিন নাঈম।  
অর্থ: ‘আর আপনি আমাকে নি‘আমতে পরিপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন।’

**86.** وَٱغۡفِرۡ لِأَبِيٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ ﴿٨٦﴾  
উচ্চারণ: ওয়াগফির লিআবী ইন্নাহূ কানা মিনাদ দাল্লীন।  
অর্থ: ‘আর আপনি আমার পিতাকে (হিদায়াতের তাওফীক দিন এবং তাকে) ক্ষমা করুন, নিশ্চয় সে (শিরকের কারণে) পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলো।’

**87.** وَلَا تُخۡزِنِي يَوۡمَ يُبۡعَثُونَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ওয়া লা তুখযিনী ইয়াওমা ইউবআছূন।  
অর্থ: ‘আর যেদিন (হিসাবের জন্য সবাইকে) পুনরুত্থিত করা হবে, সেদিন আমাকে (শাস্তি দিয়ে) লাঞ্ছিত করবেন না।’

**88.** يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ ﴿٨٨﴾  
উচ্চারণ: ইয়াওমা লা ইয়ানফাউ মালুও ওয়া লা বানূন।  
অর্থ: ‘যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না।’

**89.** إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبٖ سَلِيمٖ ﴿٨٩﴾  
উচ্চারণ: ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালীম।  
অর্থ: ‘তবে যে আল্লাহর কাছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে (সেই লাভবান হবে)।’

**90.** وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ ﴿٩٠﴾  
উচ্চারণ: ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকীন।  
অর্থ: আর সে দিন মুত্তাকীদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে।

**91.** وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِلۡغَاوِينَ ﴿٩١﴾  
উচ্চারণ: ওয়া বুর্রিযাতিল জাহীমু লিল গাওয়ীন।  
অর্থ: এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে।

**92.** وَقِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تَعۡبُدُونَ ﴿٩٢﴾  
উচ্চারণ: ওয়া কীলা লাহুম আইনা মা কুনতুম তাবুদূন।  
অর্থ: আর তাদেরকে বলা হবে, ‘তারা কোথায় যাদের তোমরা পূজা করতে,

**93.** مِن دُونِ ٱللَّهِ هَلۡ يَنصُرُونَكُمۡ أَوۡ يَنتَصِرُونَ ﴿٩٣﴾  
উচ্চারণ: মিন দূনিল্লাহি হাল ইয়ানসুরূনাকুম আও ইয়ানতাসিরূন।  
অর্থ: ‘আল্লাহর পরিবর্তে?’ তারা কি ( আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষা করে) তোমাদেরকে সাহায্য করতে পারছে, না তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারছে?

**94.** فَكُبۡكِبُواْ فِيهَا هُمۡ وَٱلۡغَاوُۥنَ ﴿٩٤﴾  
উচ্চারণ: ফাকুবকিবূ ফীহা হুম ওয়াল গাওয়ূন।  
অর্থ: অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

**95.** وَجُنُودُ إِبۡلِيسَ أَجۡمَعُونَ ﴿٩٥﴾  
উচ্চারণ: ওয়া জুনূদু ইবলীসা আজমাঊন।  
অর্থ: আর ইবলীসের সকল সৈন্যবাহিনীকেও।

**96.** قَالُواْ وَهُمۡ فِيهَا يَخۡتَصِمُونَ ﴿٩٦﴾  
উচ্চারণ: কালূ ওয়া হুম ফীহা ইয়াখতাসিমূন।  
অর্থ: সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে-

**97.** تَٱللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿٩٧﴾  
উচ্চারণ: তাল্লাহি ইন কুন্না লাফী দালালিম মুবীন।  
অর্থ: ‘আল্লাহর শপথ! আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম’,

**98.** إِذۡ نُسَوِّيكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٩٨﴾  
উচ্চারণ: ইয নুসাওওয়ীকুম বিরাব্বিল আলামীন।  
অর্থ: ‘যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম।’

**99.** وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلۡمُجۡرِمُونَ ﴿٩٩﴾  
উচ্চারণ: ওয়া মা আদাল্লানা ইল্লাল মুজরিমূন।  
অর্থ: ‘আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিলো’;

**100.** فَمَا لَنَا مِن شَٰفِعِينَ ﴿١٠٠﴾  
উচ্চারণ: ফামা লানা মিন শাফিঈন।  
অর্থ: ‘অতএব, (আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে আজ) আমাদের কোনো সুপারিশকারী নেই,

**101.** وَلَا صَدِيقٍ حَمِيمٖ ﴿١٠١﴾  
উচ্চারণ: ওয়া লা সাদীকিন হামীম।  
অর্থ: এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই।’

**102.** فَلَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٠٢﴾  
উচ্চারণ: ফালাও আন্না লানা কার্রাতান ফানাকূনা মিনাল মুমিনীন।  
অর্থ: ‘হায়, আমাদের যদি (দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার) একবার সুযোগ হতো, তবে আমরা মু’মিনদের অর্ন্তভুক্ত হতাম।’

**103.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٠٣﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মু’মিন নয়।

**104.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٠٤﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**105.** كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٠٥﴾  
উচ্চারণ: কায্যাবাত কাওমু নূহিনিল মুরসালীন।  
অর্থ: নূহের সম্প্রদায় (তার প্রতি মিথ্যারোপ করে মূলত সকল) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।

**106.** إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ ﴿١٠٦﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম আখূহুম নূহুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?’

**107.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٠٧﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।’

**108.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٠٨﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘সুতরাং তোমরা আল্লাহর নির্দেশ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**109.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٠٩﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর আমি (এ দাওয়াত পৌঁছানোর বিনিময়ে) তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না। ; আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট।’

**110.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١١٠﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘সুতরাং তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**111.** ۞ قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ ﴿١١١﴾  
উচ্চারণ: কালূ আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালূন।  
অর্থ: ‘তারা বললো: ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো; অথচ (সমাজের) নিম্নশ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে?’

**112.** قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١١٢﴾  
উচ্চারণ: কালা ওয়া মা ইলমী বিমা কানূ ইয়ামালূন।  
অর্থ: নূহ বললো: ‘তারা আগে কি করত, তা জানা আমার কী প্রয়োজন?’

**113.** إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّيۖ لَوۡ تَشۡعُرُونَ ﴿١١٣﴾  
উচ্চারণ: ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বী লাও তাশউরূন।  
অর্থ: ‘তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা বুঝতে (তবে এ কথা কখনোই বলতে না)।’

**114.** وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١٤﴾  
উচ্চারণ: ওয়া মা আনা বিতারিদিল মুমিনীন।  
অর্থ: ‘আর আমি তো (তোমাদের ঈমান আনার আশায়) মু’মিনদেরকে (মজলিস থেকে) তাড়িয়ে দেওয়ার নই।’

**115.** إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ ﴿١١٥﴾  
উচ্চারণ: ইন আনা ইল্লা নাযীরুম মুবীন।  
অর্থ: ‘আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।’

**116.** قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِينَ ﴿١١٦﴾  
উচ্চারণ: কালূ লাইল লাম তানতাহি ইয়া নূহু লাতাকূনান্না মিনাল মারজূমীন।  
অর্থ: তারা বললো: ‘হে নূহ! যদি তুমি (এ কাজ থেকে) বিরত না হও, তবে অবশ্যই তুমি পাথরের আঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে।’

**117.** قَالَ رَبِّ إِنَّ قَوۡمِي كَذَّبُونِ ﴿١١٧﴾  
উচ্চারণ: কালা রাব্বি ইন্না কাওমী কায্যাবূন।  
অর্থ: নূহ বললো: ‘হে আমার রব! আমার জাতি আমাকে অস্বীকার করেছে।’

**118.** فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١٨﴾  
উচ্চারণ: ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনী ওয়া মাম মাইয়া মিনাল মুমিনীন।  
অর্থ: ‘সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা করে দিন। আর আমাকে ও আমার সাথে থাকা মু’মিনদেরকে রক্ষা করুন।’

**119.** فَأَنجَيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿١١٩﴾  
উচ্চারণ: ফা আনজাইনাহু ওয়া মাম মাআহূ ফিল ফুলকিল মাশহূন।  
অর্থ: অতঃপর আমি (তাঁর এ প্রার্থনা কবুল করলাম এবং) তাঁকে এবং তাঁর সাথে যারা ভরা নৌকায় আরোহী ছিলো তাদেরকে (ধ্বংস থেকে) রক্ষা করলাম।

**120.** ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِينَ ﴿١٢٠﴾  
উচ্চারণ: ছুম্মা আগরাকনা বাদুল বাকীন।  
অর্থ: তারপর অবশিষ্ট লোকদেরকে (মহা প্লাবনে) ডুবিয়ে দিলাম।

**121.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٢١﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, বস্তুত তাদের অধিকাংশই মু’মিন ছিল না।

**122.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٢٢﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**123.** كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٢٣﴾  
উচ্চারণ: কায্যাবাত আদুনিল মুরসালীন।  
অর্থ: ‘আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিলো।

**124.** إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম আখূহুম হূদুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন তাদের ভাই হূদ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

**125.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٢٥﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।’

**126.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٢٦﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**127.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٢٧﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

**128.** أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ ﴿١٢٨﴾  
উচ্চারণ: আতাবনূনা বিকুল্লি রীইন আয়াতান তাবাছূন।  
অর্থ: ‘তোমরা কি প্রতিটি উঁচু স্থানে (বা টিলায়) একটি নিদর্শন নির্মাণ কর, যাতে তোমরা অনর্থক খেল-তামাশা কর?’

**129.** وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ ﴿١٢٩﴾  
উচ্চারণ: ওয়া তাত্তাখিযূনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদূন।  
অর্থ: আর তোমরা অট্টালিকা নির্মাণ কর, যেন তোমরা চিরকাল স্থায়ী হবে?

**130.** وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ ﴿١٣٠﴾  
উচ্চারণ: ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারীন।  
অর্থ: আর যখন তোমরা আঘাত কর, তখন তোমরা অত্যাচারীর মতো আঘাত কর।

**131.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٣١﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**132.** وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ ﴿١٣٢﴾  
উচ্চারণ: ওয়াত্তাকুল লাযী আমাদ্দাকুম বিমা তালামূন।  
অর্থ: ‘আর তোমরা তাঁকে (আল্লাহর অসন্তুষ্টিকে) ভয় করো, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু (নি‘আমতরাজি) দিয়ে, যা তোমরা ভালো করেই জানো।’

**133.** أَمَدَّكُم بِأَنۡعَٰمٖ وَبَنِينَ ﴿١٣٣﴾  
উচ্চারণ: আমাদ্দাকুম বিআনআমিও ওয়া বানীন।  
অর্থ: ‘তিনি তোমাদেরকে সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তান-সন্ততি দ্বারা,

**134.** وَجَنَّٰتٖ وَعُيُونٍ ﴿١٣٤﴾  
উচ্চারণ: ওয়া জান্নাতিও ওয়া উয়ূন।  
অর্থ: আর বাগান ও ঝর্ণাধারা দ্বারা।’

**135.** إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٣٥﴾  
উচ্চারণ: ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আযীম।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের ওপর এক মহা দিবসের (কিয়ামতের দিনের) শাস্তির ভয় করছি।’

**136.** قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ ﴿١٣٦﴾  
উচ্চারণ: কালূ সাওয়াউন আলাইনা আওয়াআযতা আম লাম তাকুম মিনাল ওয়াইযীন।  
অর্থ: তারা বললো: ‘তুমি আমাদের উপদেশ দাও কিংবা না দাও, উভয়ই আমাদের জন্য সমান।’

**137.** إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ ﴿١٣٧﴾  
উচ্চারণ: ইন হাযা ইল্লা খুলুকুল আওওয়ালীন।  
অর্থ: ‘এসব পূর্ববর্তীদের (ধর্ম, অভ্যাস ও) চরিত্র ছাড়া আর কিছুই নয়।’

**138.** وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ﴿١٣٨﴾  
উচ্চারণ: ওয়া মা নাহনু বিমুআয্যাবীন।  
অর্থ: ‘আর আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না।’

**139.** فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٣٩﴾  
উচ্চারণ: ফাকায্যাবূহু ফা আহলাকনাহুম ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: অতঃপর তারা তাকে (নবী হূদকে) অস্বীকার করলো, ফলে আমি (কঠিন ঝড়ো হাওয়ার মাধ্যমে) তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চয় এতে (এ ধ্বংসের মাঝে) নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**140.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٤٠﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**141.** كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٤١﴾  
উচ্চারণ: কায্যাবাত ছামূদুল মুরসালীন।  
অর্থ: সামূদ সম্প্রদায় (নিজেদের নবী সালিহকে অস্বীকার করার মাধ্যমে) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।

**142.** إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ ﴿١٤٢﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম আখূহুম সালিহুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

**143.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٤٣﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘আমি তো তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রাসূল।’

**144.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٤٤﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**145.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٤٥﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

**146.** أَتُتۡرَكُونَ فِي مَا هَٰهُنَآ ءَامِنِينَ ﴿١٤٦﴾  
উচ্চারণ: আতুতরাকূনা ফী মা হাহুনা আমিনীন।  
অর্থ: ‘(তোমরা কি মনে করছো যে,) তোমাদেরকে কি এখানে যা (দুনিয়াতে যে কল্যাণ ও নি‘আমত) আছে, তাতে নিরাপদে ছেড়ে দেওয়া হবে?’

**147.** فِي جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿١٤٧﴾  
উচ্চারণ: ফী জান্নাতিও ওয়া উয়ূন।  
অর্থ: ‘ সুশোভিত বাগান ও ঝর্ণাধারায়’

**148.** وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ ﴿١٤٨﴾  
উচ্চারণ: ওয়া যুরূইও ওয়া নাখলিন তালউহা হাদীম।  
অর্থ: ‘আর ক্ষেত-খামার ও সুকোমল গুচ্ছ বিশিষ্ট (কাঁচা ও পাকা) খেজুর বাগানে?’

**149.** وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا فَٰرِهِينَ ﴿١٤٩﴾  
উচ্চারণ: ওয়া তানহিতূনা মিনাল জিবালি বুয়ূতান ফারিহীন।  
অর্থ: ‘আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে বাড়ি-ঘর নির্মাণ করছো।’

**150.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٥٠﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**151.** وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ ﴿١٥١﴾  
উচ্চারণ: ওয়া লা তুতীঊ আমরাল মুসরিফীন।  
অর্থ: ‘আর তোমরা সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য করো না।’

**152.** ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ ﴿١٥٢﴾  
উচ্চারণ: আল্লাযীনা ইউফসিদূনা ফিল আরদি ওয়া লা ইউসলিহূন।  
অর্থ: ‘যারা জমিনে (পাপকর্ম ছড়িয়ে) বিপর্যয় সৃষ্টি করে এবং (আল্লাহর আনুগত্য আঁকড়ে ধরে) নিজেদেরকে সংশোধন করে না।’

**153.** قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ﴿١٥٣﴾  
উচ্চারণ: কালূ ইন্নামা আনতা মিনাল মুসাহ্হারীন।  
অর্থ: তারা (তাঁর সম্প্রদায়ের লোকেরা) বলল: ‘তুমিতো যাদুগ্রস্তদের একজন।’

**154.** مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿١٥٤﴾  
উচ্চারণ: মা আনতা ইল্লা বাশারুম মিছলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকীন।  
অর্থ: ‘তুমি তো কেবল আমাদের মতো একজন মানুষ। সুতরাং তুমি যদি (রিসালাতের দাবিতে) সত্যবাদী হও, তবে কোনো নিদর্শন (মু‘জিযা) নিয়ে এসো।’

**155.** قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ ﴿١٥٥﴾  
উচ্চারণ: কালা হাযিহী নাকাতুল লাহা শিরবুও ওয়া লাকুম শিরবু ইয়াওমিম মালূম।  
অর্থ: সালিহ (তাদেরকে) বললো: ‘এটি একটি উষ্ট্রী (এটিই আমার নিদর্শন); তার জন্য রয়েছে পানি পানের পালা, আর তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা।’

**156.** وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٥٦﴾  
উচ্চারণ: ওয়া লা তামাস্সূহা বিসূইন ফায়াখুযাকুম আযাবু ইয়াওমিন আযীম।  
অর্থ: ‘আর তোমরা তাকে (হত্যা করে বা মেরে) কোন অনিষ্ট সাধন করো না; যদি করো, তবে এক মহা দিনের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে।’

**157.** فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ ﴿١٥٧﴾  
উচ্চারণ: ফাআকারূহা ফা আসবাহূ নাদিমীন।  
অর্থ: অতঃপর তারা সেটি যবহ করলো; ফলে (কঠিন শাস্তি দেখে) তারা ভীষণভাবে অনুতপ্ত হলো।

**158.** فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٥٨﴾  
উচ্চারণ: ফা আখাযাহুমুল আযাবু ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: ফলে (বিকট আওয়াজ ও ভূমিকম্পের) শাস্তি তাদেরকে পাকড়াও করলো। নিশ্চয় এতে (এ ঘটনায়) রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**159.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٥٩﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**160.** كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٦٠﴾  
উচ্চারণ: কায্যাবাত কাওমু লূতিনিল মুরসালীন।  
অর্থ: লূতের সম্প্রদায় (নবী লূতকে অস্বীকার করার মাধ্যমে) রাসূলগণকে অস্বীকার করেছিলো।

**161.** إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ ﴿١٦١﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম আখূহুম লূতুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

**162.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٦٢﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’

**163.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٦٣﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**164.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦٤﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

**165.** أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦٥﴾  
উচ্চারণ: আতাতূনায যুকরানা মিনাল আলামীন।  
অর্থ: ‘সৃষ্টিকুলের মধ্যে (যৌনকর্ম করতে) তোমরাই কি কেবল পুরুষের কাছে যাও?’

**166.** وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ ﴿١٦٦﴾  
উচ্চারণ: ওয়া তাযারূনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আযওয়াজিকুম বাল আনতুম কাওমুন আদূন।  
অর্থ: ‘আর (যৌন চাহিদা পূরণের জন্য) তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন, তাদেরকে তোমরা ত্যাগ করো; বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’

**167.** قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ ﴿١٦٧﴾  
উচ্চারণ: কালূ লাইল লাম তানতাহি ইয়া লূতু লাতাকূনান্না মিনাল মুখরাজীন।  
অর্থ: তারা বললো: ‘হে লূত! তুমি যদি (আমাদেরকে এ কাজ করতে নিষেধ করা থেকে) বিরত না হও, তাহলে তুমি অবশ্যই (এ দেশ থেকে) নির্বাসিত হবে।’

**168.** قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ ﴿١٦٨﴾  
উচ্চারণ: কালা ইন্নী লিআমালিকুম মিনাল কালীন।  
অর্থ: লূত বললো: ‘নিশ্চয় আমি তোমাদের কাজকে ঘৃণা করি।‘

**169.** رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ ﴿١٦٩﴾  
উচ্চারণ: রাব্বি নাজ্জিনী ওয়া আহলী মিম্মা ইয়ামালূন।  
অর্থ: ‘হে আমার রব! আমাকে এবং আমার পরিবারকে তাদের করণীয় কাজের (অপকর্মের) ক্ষতি থেকে রক্ষা কর।’

**170.** فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ﴿١٧٠﴾  
উচ্চারণ: ফানাজ্জাইনাহু ওয়া আহলাহূ আজমাঈন।  
অর্থ: অতঃপর আমি তাকে ও তার পরিবার-পরিজন সবাইকে (শাস্তি থেকে) রক্ষা করলাম।

**171.** إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ﴿١٧١﴾  
উচ্চারণ: ইল্লা আজূযান ফিল গাবিরীন।  
অর্থ: তবে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া।

**172.** ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿١٧٢﴾  
উচ্চারণ: ছুম্মা দাম্মারনাল আখারীন।  
অর্থ: অতঃপর (লূত ও তাঁর পরিবার সাদূম এলাকা থেকে বেরিয়ে আসার পরে) অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলাম।

**173.** وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ ﴿١٧٣﴾  
উচ্চারণ: ওয়া আমতারনা আলাইহিম মাতারান ফাসাআ মাতারুল মুনযারীন।  
অর্থ: আর আমি তাদের ওপর (আকাশ থেকে) শিলাবৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং সেই বৃষ্টি (লূত কর্তৃক শাস্তির) ভীতি প্রদর্শিতদের জন্য কতইনা মন্দ ছিল!

**174.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٧٤﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে (এ শাস্তিতে) রয়েছে এক নিদর্শন। আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**175.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٧٥﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহা পরাক্রমশালী, পরম দয়ালু।

**176.** كَذَّبَ أَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٧٦﴾  
উচ্চারণ: কায্যাবা আসহাবুল আইকাতিল মুরসালীন।  
অর্থ: আইকার অধিবাসীরা (তাদের নবী শু‘আইবকে অস্বীকার করে মূলত সকল) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।

**177.** إِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ أَلَا تَتَّقُونَ ﴿١٧٧﴾  
উচ্চারণ: ইয কালা লাহুম শুআইবুন আলা তাত্তাকূন।  
অর্থ: যখন (তাদের নবী) শু‘আইব তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

**178.** إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٧٨﴾  
উচ্চারণ: ইন্নী লাকুম রাসূলুন আমীন।  
অর্থ: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’

**179.** فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٧٩﴾  
উচ্চারণ: ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।  
অর্থ: ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

**180.** وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٨٠﴾  
উচ্চারণ: ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।  
অর্থ: ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

**181.** ۞ أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ ﴿١٨١﴾  
উচ্চারণ: আওফুল কাইলা ওয়া লা তাকূনূ মিনাল মুখসিরীন।  
অর্থ: ‘তোমরা (বেচা-কেনার সময়) মাপে পূর্ণ মাত্রায় দাও এবং যারা মাপে ঘাটতি করে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না।’

**182.** وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ ﴿١٨٢﴾  
উচ্চারণ: ওয়াযিনূ বিল কিসতাসিল মুসতাকীম।  
অর্থ: ‘আর (ওজন করার সময়) সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো।’

**183.** وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ﴿١٨٣﴾  
উচ্চারণ: ওয়া লা তাবখাসুন নাসা আশয়াআহুম ওয়া লা তাছাও ফিল আরদি মুফসিদীন।  
অর্থ: ‘আর মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করো না।’

**184.** وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ ﴿١٨٤﴾  
উচ্চারণ: ওয়াত্তাকুল লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আওওয়ালীন।  
অর্থ: ‘যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী প্রজন্মসমূহকে সৃষ্টি করেছেন, তাঁর আদেশ-নিষেধ মেনে তাকে ভয় করো।’

**185.** قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ﴿١٨٥﴾  
উচ্চারণ: কালূ ইন্নামা আনতা মিনাল মুসাহ্হারীন।  
অর্থ: তারা বললো: ‘(হে শু‘আইব!) তুমি তো কেবল যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।’

**186.** وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ ﴿١٨٦﴾  
উচ্চারণ: ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিছলুনা ওয়া ইন নাযুন্নুকা লামিনাল কাযিবীন।  
অর্থ: ‘তাছাড়া তুমি তো আমাদের মতোই একজন মানুষ। আর আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি।’

**187.** فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿١٨٧﴾  
উচ্চারণ: ফা আসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকীন।  
অর্থ: ‘অতএব, তুমি যদি সত্যবাদী হও, তবে আকাশ (ভেঙ্গে) এর এক খণ্ড আমাদের ওপর ফেলে দাও।’

**188.** قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ﴿١٨٨﴾  
উচ্চারণ: কালা রাব্বী আলামু বিমা তামালূন।  
অর্থ: সে (শুয়াইব) বললো: ‘তোমরা যা (যে শিরক ও গুনাহের কাজ) করো, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত।’

**189.** فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ ﴿١٨٩﴾  
উচ্চারণ: ফাকায্যাবূহু ফা আখাযাহুম আযাবু ইয়াওমিয যুল্লাতি ইন্নাহূ কানা আযাবা ইয়াওমিন আযীম।  
অর্থ: অতঃপর তারা তাকে অস্বীকার করলো। ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিনের (আগুন বর্ষণের) শাস্তি পাকড়াও করলো। অবশ্যই তা ছিল এক ভয়ংকর দিনের শাস্তি।

**190.** إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٩٠﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।  
অর্থ: নিশ্চয় এতে (শু‘আইবের জাতির ধ্বংসে) রয়েছে অনেক নিদর্শন। আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**191.** وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٩١﴾  
উচ্চারণ: ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।  
অর্থ: আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

**192.** وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٩٢﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহূ লাতানযীলু রাব্বিল আলামীন।  
অর্থ: আর নিশ্চয় এ আল কুরআন সৃষ্টিকুলের রবেরই নাযিলকৃত।

**193.** نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ ﴿١٩٣﴾  
উচ্চারণ: নাযালা বিহির রূহুল আমীন।  
অর্থ: বিশ্বস্ত আত্মা (জিবরীল) এটা নিয়ে অবতরণ করেছে।

**194.** عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ ﴿١٩٤﴾  
উচ্চারণ: আলা কালবিকা লিতাকূনা মিনাল মুনযিরীন।  
অর্থ: তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।

**195.** بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ ﴿١٩٥﴾  
উচ্চারণ: বিলিসানিন আরাবিয়্যিম মুবীন।  
অর্থ: সুস্পষ্ট আরবী ভাষায়।

**196.** وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ ﴿١٩٦﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহূ লাফী যুবুরিল আওওয়ালীন।  
অর্থ: এবং নিশ্চয় এর উল্লেখ প্রাচীনতম গ্রন্থসমূহে (তাওরাত-ইঞ্জীলে) রয়েছে।

**197.** أَوَلَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿١٩٧﴾  
উচ্চারণ: আওয়ালাম ইয়াকুল লাহুম আয়াতান আই ইয়ালামাহূ উলামাউ বানী ইসরাঈল।  
অর্থ: এটা কি তাদের (মিথ্যারোপকারীদের) জন্য একটি নিদর্শন নয় যে, বানূ ইসরাঈলের আলিমগণ তা জানে?

**198.** وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ ﴿١٩٨﴾  
উচ্চারণ: ওয়া লাও নায্যালনাহু আলা বাদিল আজামীন।  
অর্থ: আর আমি যদি এটাকে কোনো অনারবের প্রতি নাযিল করতাম,

**199.** فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ ﴿١٩٩﴾  
উচ্চারণ: ফাকারাআহূ আলাইহিম মা কানূ বিহী মুমিনীন।  
অর্থ: অতঃপর সে তা তাদের নিকট পাঠ করতো; তবুও তারা এতে মু‘মিন হতো না।

**200.** كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ ﴿٢٠٠﴾  
উচ্চারণ: কাযালিকা সালাকনাহু ফী কুলূবিল মুজরিমীন।  
অর্থ: এভাবেই আমি (কুফরী ও মিথ্যারোপের) বিষয়টি অপরাধীদের অন্তরে ঢুকিয়ে দিয়েছি।

**201.** لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ﴿٢٠١﴾  
উচ্চারণ: লা ইউমিনূনা বিহী হাত্তা ইয়ারাওয়ুল আযাবাল আলীম।  
অর্থ: যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে; ততক্ষণ পর্যন্ত তারা এতে ঈমান আনবে না।

**202.** فَيَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿٢٠٢﴾  
উচ্চারণ: ফায়াতিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরূন।  
অর্থ: সুতরাং তা (শাস্তি) আকস্মিকভাবে তাদের নিকট এসে পড়বে; অথচ তারা টেরই পাবে না।

**203.** فَيَقُولُواْ هَلۡ نَحۡنُ مُنظَرُونَ ﴿٢٠٣﴾  
উচ্চারণ: ফায়াকূলূ হাল নাহনু মুনযারূন।  
অর্থ: তখন তারা বলবে: ‘আমাদেরকে কি (আল্লাহর নিকট তাওবা করার) একটু সুযোগ দেওয়া হবে?’

**204.** أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ﴿٢٠٤﴾  
উচ্চারণ: আফাবিআযাবিনা ইয়াসতাজিলূন।  
অর্থ: তাহলে কি তারা আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়?

**205.** أَفَرَءَيۡتَ إِن مَّتَّعۡنَٰهُمۡ سِنِينَ ﴿٢٠٥﴾  
উচ্চারণ: আফারাআইতা ইম মাত্তানাহুম সিনীন।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করেছ, আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাসের সুযোগ দিতাম।

**206.** ثُمَّ جَآءَهُم مَّا كَانُواْ يُوعَدُونَ ﴿٢٠٦﴾  
উচ্চারণ: ছুম্মা জাআহুম মা কানূ ইঊআদূন।  
অর্থ: অতঃপর তাদেরকে যে বিষয়ে (শাস্তির) ওয়াদা করা হয়েছে, তা তাদের নিকট এসে পড়তো,

**207.** مَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يُمَتَّعُونَ ﴿٢٠٧﴾  
উচ্চারণ: মা আগনা আনহুম মা কানূ ইউমাত্তাঊন।  
অর্থ: তখন (দুনিয়াতে) তাদের ভোগ-বিলাসের জন্য যা দেয়া হয়েছিলো, তা তাদের কোনোই কাজে লাগত না।

**208.** وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ ﴿٢٠٨﴾  
উচ্চারণ: ওয়া মা আহলাকনা মিন কারয়াতিন ইল্লা লাহা মুনযিরূন।  
অর্থ: আর আমি এমন কোনো জনপদকে ধ্বংস করিনি, যাতে কোনো সতর্ককারী (নবী-রাসূল) আসেনি।

**209.** ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ ﴿٢٠٩﴾  
উচ্চারণ: যিকরা ওয়া মা কুন্না যালিমীন।  
অর্থ: এটা (তাদের জন্য) উপদেশস্বরূপ। আর আমি তো যালিম নই (যে তাদেরকে সতর্ক না করেই, ধ্বংস করে দিবো)।

**210.** وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ ﴿٢١٠﴾  
উচ্চারণ: ওয়া মা তানায্যালাত বিহিশ শায়াতীন।  
অর্থ: আর শয়তানরা এ আল কুরআন নিয়ে (রাসূলের অন্তরের ওপর) অবতরণ করেনি।

**211.** وَمَا يَنۢبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ ﴿٢١١﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়ামবাগী লাহুম ওয়া মা ইয়াসতাতীঊন।  
অর্থ: আর এটা তাদের (শয়তানদের) জন্য সমোচিত নয় (যে, তারা এ নিয়ে তার অন্তরের ওপর নাযিল হবে) এবং তারা এর ক্ষমতাও রাখে না।

**212.** إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ ﴿٢١٢﴾  
উচ্চারণ: ইন্নাহুম আনিস সামই লামাযূলূন।  
অর্থ: নিশ্চয়ই এটির (আল কুরআনের ওয়াহী) শ্রবণ করা থেকে তাদেরকে আড়ালে রাখা হয়েছে।

**213.** فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِينَ ﴿٢١٣﴾  
উচ্চারণ: ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখারা ফাতাকূনা মিনাল মুআয্যাবীন।  
অর্থ: অতএব, (হে রাসূল!) তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, তাহলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

**214.** وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ ﴿٢١٤﴾  
উচ্চারণ: ওয়া আনযির আশীরাতাকাল আকরাবীন।  
অর্থ: আর (হে রাসূল!) তুমি তোমার নিকটাত্মীয়দেরকে (আল্লাহর শাস্তি থেকে) সতর্ক করো।

**215.** وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٢١٥﴾  
উচ্চারণ: ওয়াখফিদ জানাহাকা লিমানিত তাবাআকা মিনাল মুমিনীন।  
অর্থ: আর মু’মিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে, তাদের প্রতি তুমি তোমার বাহুকে বিনয়াবনত করো।

**216.** فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ ﴿٢١٦﴾  
উচ্চারণ: ফা ইন আসাওকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তামালূন।  
অর্থ: তারপর যদি তারা তোমার অবাধ্য হয়, তাহলে বলো: ‘তোমরা যা (সেসব পাপ ও শিরক) করো, নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণ দায়মুক্ত ‘

**217.** وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ ﴿٢١٧﴾  
উচ্চারণ: ওয়া তাওয়াক্কাল আলাল আযীযির রাহীম।  
অর্থ: ‘আর তুমি সকল ব্যাপারে মহাপরাক্রমশালী পরম দয়ালুর ওপর তাওয়াক্কুল করো।

**218.** ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ ﴿٢١٨﴾  
উচ্চারণ: আল্লাযী ইয়ারাকা হীনা তাকূম।  
অর্থ: ‘যিনি তোমাকে দেখেন যখন তুমি (সালাতের জন্য) দণ্ডায়মান হও,

**219.** وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ ﴿٢١٩﴾  
উচ্চারণ: ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদীন।  
অর্থ: এবং সাজদাকারীদের মধ্যে তোমার উঠাবসা।’

**220.** إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٢٢٠﴾  
উচ্চারণ: ইন্নাহূ হুওয়াস সামীউল আলীম।  
অর্থ: ‘নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।’

**221.** هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ ﴿٢٢١﴾  
উচ্চারণ: হাল উনাব্বিউকুম আলা মান তানায্যালুশ শায়াতীন।  
অর্থ: ‘আমি কি তোমাদেরকে সংবাদ দিবো, শয়তানরা মূলত কার নিকট অবতীর্ণ হয়?’

**222.** تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ ﴿٢٢٢﴾  
উচ্চারণ: তানায্যালু আলা কুল্লি আফ্ফাকিন আছীম।  
অর্থ: তারা (জিন শয়তানরা) অবতীর্ণ হয়, প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট।

**223.** يُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَٰذِبُونَ ﴿٢٢٣﴾  
উচ্চারণ: ইউলকূনাস সামআ ওয়া আকছারুহুম কাযিবূন।  
অর্থ: তারা (ফিরিশতাদের কাছ থেকে কথা চুরি করে গণকদের কাছে পৌঁছে দিতে) কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।

**224.** وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ ﴿٢٢٤﴾  
উচ্চারণ: ওয়াশ শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ূন।  
অর্থ: আর কবিদের অনুসরণ করে তো বিভ্রান্তরাই।

**225.** أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِي كُلِّ وَادٖ يَهِيمُونَ ﴿٢٢٥﴾  
উচ্চারণ: আলাম তারা আন্নাহুম ফী কুল্লি ওয়াদিই ইয়াহীমূন।  
অর্থ: (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করো নি যে, (তাদের ভ্রষ্টতার একটি নিদর্শন হলো) তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?

**226.** وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ ﴿٢٢٦﴾  
উচ্চারণ: ওয়া আন্নাহুম ইয়াকূলূনা মা লা ইয়াফআলূন।  
অর্থ: আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না।

**227.** إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ ﴿٢٢٧﴾  
উচ্চারণ: ইল্লাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাছীরাও ওয়ানতাসারূ মিম বাদি মা যুলিমূ ওয়া সায়ালামুল লাযীনা যালামূ আয়্যা মুনকালাবিই ইয়ানকালিবূন।  
অর্থ: তবে যারা (যে কবিরা) ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, উপরন্তু আল্লাহকে অনেক স্মরণ করেছে, আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয়, (তারা অবশ্যই এ থেকে ভিন্ন)। আর যালিমরা শীঘ্রই জানতে পারবে, কোন্ প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 26
- **নামের অর্থ:** কবিগণ
- **আয়াত সংখ্যা:** 227
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 47
- **পারা (জুয):** 19

## সূরা আশ-শুআরা পরিচিতি

শুআরা অর্থ “কবিরা”। কবিদের অবস্থা আলোচনা করা 224-227. আয়াত থেকে সূরাটির নাম নেওয়া হয়েছে; এসব আয়াতে ওহী ও কবিতার পার্থক্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ঈমান আনা ও সৎকর্ম করা কবিদের আলাদা রাখা হয়েছে। এটি মক্কায় নাযিল হয়েছে এবং এর আয়াতসংখ্যা 227। মুসহাফের ছাব্বিশতম সূরা এটি; সাধারণভাবে স্বীকৃত নাযিলের ক্রমে এর অবস্থান 47। আয়াতসংখ্যার দিক থেকে বাকারার পরে এটি সবচেয়ে দীর্ঘ সূরা।

এটি “ত্বা সীন মীম” অক্ষর দিয়ে শুরু হয়েছে। কিছু আলেম বলেছেন, শেষ আয়াতগুলো মুসলিম কবিদের সম্পর্কে মদিনায় নাযিল হয়েছে; তবে সাধারণভাবে স্বীকৃত মত অনুযায়ী সূরাটি মাক্কী। প্রতিটি ঘটনার শেষে বারবার আসা “নিশ্চয়ই তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু”, এই কথাটি সূরাকে একটি নিজস্ব ছন্দময়তা দিয়েছে।

## সূরা আশ-শুআরা নাযিলের প্রেক্ষাপট

সূরা শুআরা মক্কা পর্বের মাঝামাঝি সময়ে নাযিল হয়েছে, যখন মুশরিকরা কুরআনকে কবিতা এবং নবী (সা.)-কে কবি বা গণক হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছিল। তাঁর জাতি ঈমান না আনায় নবী (সা.) গভীর দুঃখ অনুভব করছিলেন; সূরার প্রথমদিকে তাঁর এই দুঃখের কথা উল্লেখ করে তাঁকে সান্ত্বনা দেওয়া হয়েছে।

বুখারী ও মুসলিমে ইবন আব্বাস থেকে বর্ণিত হয়েছে, “তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো”, এই অর্থবোধক 214. আয়াত নাযিল হলে নবী (সা.) সাফা পাহাড়ে উঠে কুরাইশের গোত্রগুলোকে একে একে ডাকেন এবং তাদের আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করেন। এই ঘটনাকে কাছের মানুষদের থেকে শুরু করে ইসলামের দাওয়াত আরও বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে গণ্য করা হয়।

## সূরা আশ-শুআরা: বিষয়বস্তু

সুস্পষ্ট কিতাবের আয়াতগুলো স্মরণ করিয়ে দিয়ে সূরাটি শুরু হয়েছে এবং অস্বীকারকারীরা ঈমান আনছে না বলে নবী (সা.) যেন নিজেকে ধ্বংস করে ফেলার মতো দুঃখ না পান, সে জন্য তাঁকে সান্ত্বনা দেওয়া হয়েছে। পৃথিবীতে উৎপন্ন সুন্দর উদ্ভিদগুলোকে শিক্ষার নিদর্শন হিসেবে দেখানো হয়েছে।

এরপর সাতটি ঘটনা একের পর এক বর্ণনা করা হয়েছে: মূসা (আ.)-কে ফিরআউনের কাছে পাঠানো, জাদুকরদের ঈমান আনা এবং সমুদ্র বিভক্ত হয়ে বনী ইসরাঈলের মুক্তি; ইবরাহীম (আ.)-এর মূর্তিপূজারী জাতিকে তাওহীদ বোঝানো এবং পবিত্র অন্তর বা কলবে সালীম নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার গুরুত্ব; নূহ (আ.) ও নৌকা; হূদ (আ.) ও অহংকারী আদ জাতি; সালিহ (আ.) ও উটনীকে হত্যা করা সামুদ জাতি; লূত (আ.) ও তাঁর জাতির অশ্লীল কাজ; শুআইব (আ.) ও মাপে প্রতারণা করা আইকাবাসী। নূহ (আ.) থেকে শুআইব (আ.) পর্যন্ত প্রত্যেক নবী তাঁর জাতিকে বলেছেন, “আমি তোমাদের কাছে পাঠানো একজন বিশ্বস্ত রাসূল; আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।”

শেষাংশে জানানো হয়েছে, রূহুল আমীন সুস্পষ্ট আরবী ভাষায় কুরআন নিয়ে নেমেছেন এবং শয়তানরা তা নিয়ে আসেনি। নবী (সা.)-কে তাঁর নিকটতম আত্মীয়দের সতর্ক করা এবং মুমিনদের সঙ্গে বিনয়ী আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কবিদের অবস্থা এবং যুলুমকারীদের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে সূরাটি শেষ হয়েছে।

## সূরা আশ-শুআরা: ফজিলত

সূরা শুআরাকে বিশেষভাবে প্রশংসা করা কোনো সহীহ হাদীস জানা যায় না। আহমাদ ইবন হাম্বলের ওয়াসিলা ইবন আসকা থেকে বর্ণিত হাদীস অনুযায়ী নবী (সা.) জানিয়েছেন, তাঁকে তাওরাতের স্থলে সাতটি দীর্ঘ সূরা এবং যাবূরের স্থলে একশ আয়াতের বেশি আয়াতের সূরাগুলো (মিঊন) দেওয়া হয়েছে। আলবানী ও শুআইব আল-আরনাঊত এই হাদীসকে হাসান বলেছেন; শুআরাও মিঊন সূরাগুলোর অন্তর্ভুক্ত।

আহমাদ ইবন হাম্বলের মাদিকারিব থেকে বর্ণনা অনুযায়ী, একদল লোক আবদুল্লাহ ইবন মাসউদের কাছে “দুইশ আয়াতের তা-সীন-মীম” বলে পরিচিত শুআরা পড়ে শোনাতে বলেছিল; তিনি তাদের খাব্বাব ইবন আরাতের কাছে যেতে বলেন, যিনি সূরাটি সরাসরি নবী (সা.)-এর কাছ থেকে নিয়েছিলেন, এবং খাব্বাব তাদের পড়ে শুনিয়েছিলেন। আহমাদ শাকির এই বর্ণনার সনদকে সহীহ এবং শুআইব আল-আরনাঊত যঈফ বলেছেন।

ইবন কাসীর ইমাম মালিক থেকে বর্ণিত তাফসীরের সূত্রে লিখেছেন, এই সূরাকে “আল-জামিআ” নামও দেওয়া হয়েছে।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা আশ-শুআরা থেকে দোয়া

- [রাব্বি হাব লি হুকমাও সূরা আশ-শুআরা, আয়াত 83-89](https://yasinsurah.com/bn/dua/rabbi-hab-li-hukman/)
- [মুক্তির জন্য হযরত নূহের দোয়া সূরা আশ-শুআরা, আয়াত 117-118](https://yasinsurah.com/bn/dua/prophet-nuhs-dua-for-rescue/)
- [পরিবারের জন্য হযরত লূতের দোয়া সূরা আশ-শুআরা, আয়াত 169](https://yasinsurah.com/bn/dua/prophet-luts-dua-for-his-family/)

## সূরা আশ-শুআরা তাফসীর

সূরা আশ-শুআরা: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: ত্বা-সীন-মীম। সূরা বাক্বারাহর শুরুতে এ জাতীয় অক্ষরগুচ্ছের উপর আলোচনা হয়েছে।

**2.** তাফসীর: এগুলো এমন কুর‘আনের আয়াত যা মিথ্যা থেকে সত্যকে স্পষ্ট করে।

**3.** তাফসীর: হে রাসূল! মনে হয় আপনি তাদের হিদায়েতের আশায় ও তাদের মর্ককাÐে মনোকষ্টে নিজকে ধ্বংস করে দিবেন।

**4.** তাফসীর: আমি আকাশ থেকে এমন কোন নিদর্শন নাযিল করার ইচ্ছা করলে তা করতে পারতাম যার সামনে তারা নিজেদের ঘাড়গুলোকে নিচু ও অবনমিত করতে বাধ্য হতো। কিন্তু আমি তা করিনি, তাদেরকে এ পরীক্ষা করার জন্য যে, তারা সত্যিই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে কিনা?

**5.** তাফসীর: যখনই দয়ালু প্রভুর পক্ষ থেকে তাঁর তাওহীদ ও তাঁর নবীর সত্যতা বুঝায় এমন প্রমাণাদিসহ নতুনভাবে কোন উপদেশ আসে তখনই তারা তা শুনা ও বিশ্বাস করা থেকে মুখ ফিরিয়ে নেয়।

**6.** তাফসীর: তাদের রাসূল তাদের নিকট যা নিয়ে এসেছেন তারা তা অস্বীকার করেছে। তাই অচিরেই তাদের নিকট তাদের ঠাট্টাকৃত সংবাদগুলোর বাস্তবতা নেমে আসবে এবং তাদের উপর আযাব অবতরণ হবে।

**7.** তাফসীর: তারা কি এখনো নিজেদের কুফরির উপর অটুট রয়েছে; অথচ তারা কি জমিনের দিকে তাকিয়ে দেখেনি যে, আমি তাতে প্রত্যেক ধরনের সুন্দর ও লাভজনক উদ্ভিদ তৈরি করেছি?!

**8.** তাফসীর: নিশ্চয়ই জমিনে হরেক রকমের উদ্ভিদ তৈরির মাঝে এ ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে, নিশ্চয়ই এগুলোর তৈরিকারক মৃতদেরকেও জীবিত করতে সক্ষম। তারপরও তাদের অধিকাংশরা এ ব্যাপারে ঈমান আনে না।

**9.** তাফসীর: হে রাসূল! নিশ্চয়ই আপনার প্রতিপালক অবশ্যই বিজয়ী। তাঁকে কেউ পরাজিত করতে পারে না। তিনি তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।

**10.** তাফসীর: হে রাসূল! আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার প্রতিপালক মূসা (আলাইহিস-সালাম) কে এ আদেশ করে ডেকে বললেন যে, তিনি যেন সেই যালিম সম্প্রদায়ের নিকট আসেন যারা আল্লাহর সাথে কুফরি ও মূসা (আলাইহিস-সালাম) এর সম্প্রদায়কে গোলাম বানিয়ে নিয়েছে।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: তারা হলো মূলতঃ ফিরআউনের সম্প্রদায়। তিনি যেন তাদেরকে দয়া ও ন¤্রতার মাধ্যমে আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করার আদেশ করেন।

**12.** তাফসীর: মূসা (আলাইহিস-সালাম) বললেন: আমি ভয় পাচ্ছি যে, আমি আপনার পক্ষ থেকে তাদের নিকট যা পৌঁছাবো তারা সে ব্যাপারে আমার প্রতি মিথ্যারোপ করবে।

**13.** তাফসীর: ফলে তাদের মিথ্যারোপের দরুন আমার অন্তর সঙ্কীর্ণ হয়ে যাবে এবং আমার কথা মুখে আটকে যাবে। তাই আপনি জিব্রীল (আলাইহিস-সালাম) কে আমার ভাই হারূনের নিকট পাঠান যেন সে আমার সহযোগী হতে পারে।

**14.** তাফসীর: উপরন্তু কিবতীকে মারার দরুন আমার প্রতি তাদের অপরাধের অভিযোগও রয়েছে। তাই আমার ভয় হচ্ছে যে, তারা আমাকে হত্যা করবে।

**15.** তাফসীর: আল্লাহ তা‘আলা মূসা (আলাইহিস-সালাম) কে বললেন: না, কক্ষনোই না, তারা কষ্মিন কালেও তোমাকে হত্যা করতে পারবে না। তাই তুমি ও তোমার ভাই হারূন তার নিকট তোমাদের সত্যতা বুঝায় এমন নিদর্শনাবলী নিয়ে যাও। নিশ্চয়ই আমি সাহায্য ও সহযোগিতা নিয়ে তোমাদের সাথেই রয়েছি। আমি তোমরা যা বলো এবং তোমাদেরকে যা বলা হয় তা সবই শুনছি। এর কোন কিছুই আমার আয়ত্বের বাইরে নয়।

**16.** তাফসীর: তোমরা ফিরআউনের নিকট গিয়ে তাকে বলো: আমরা উভয়ই সকল সৃষ্টির মালিকের পক্ষ থেকে তোমার নিকট প্রেরিত রাসূল।

**17.** তাফসীর: তুমি আমাদের সাথে বনী ইসরাঈলকে পাঠিয়ে দাও।

**18.** তাফসীর: ফিরআউন মূসা (আলাইহিস-সালাম) কে বললো: আমরা কি তোমাকে শিশুকালে আমাদের কাছে রেখে লালন-পালন করিনি? আর তুমি কি নিজ বয়সের অনেকগুলো বছর আমাদের মাঝে কাটাওনি? তাহলে তুমি কেন আবার নবুওয়াতের দাবি করতে গেলে?

**19.** তাফসীর: আর তুমি একটি মহা অন্যায় কাজ করেছো যখন তুমি নিজ বংশের একজনকে সাহায্য করতে গিয়ে একজন কিবতীকে হত্যা করেছো। তুমি মুলতঃ তোমাকে দেয়া আমার অনুগ্রহসমূহকে অস্বীকার করেছো।

**20.** তাফসীর: মূসা (আলাইহিস-সালাম) তাঁর নিজ দোষ স্বীকার করেই ফিরআউনকে বললেন: আমি সেই লোকটিকে হত্যা করেছি ঠিকই। তবে আমি ওহী আসার পূর্বে মূর্খদেরই একজন ছিলাম।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: আমি সত্যিই তাকে হত্যা করার পর তার পরিবর্তে আমাকে হত্যা করার ভয়ে তোমাদের কাছ থেকে মাদয়ান এলাকায় পালিয়ে গিয়েছি। অতঃপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দিয়েছেন এবং আমাকে তাঁর রাসুলদের অন্যতম বানিয়েছেন যাঁদেরকে তিনি মানুষের কাছে পাঠিয়ে থাকেন।

**22.** তাফসীর: আর বনী ইসরাঈলের ন্যায় আমাকে গোলাম না বানিয়ে স্বাধীনভাবে আমাকে লালন-পালন করা সত্যিই এমন একটি নিয়ামত যার খোঁটা তুমি আমাকে দিচ্ছো। তবে তা আমাকে তোমার প্রতি দা’ওয়াত দেয়া থেকে বিরত রাখতে পারবে না।

**23.** তাফসীর: ফিরআউন মূসা (আলাইহিস-সালাম) কে বললো: সকল সৃষ্টিক মালিক সে আবার কে, যার রাসূল বলে তুমি নিজকে মনে করছো?!

**24.** তাফসীর: মূসা (আলাইহিস-সালাম) ফিরআউনের উত্তরে বললেন: তিনি সকল সৃষ্টির মালিক যিনি আকাশ, জমিন ও এতদুভয়ের মধ্যকার সব কিছুর মালিক। যদি তোমরা বিশ্বাস করো যে, নিশ্চয়ই তিনি তাদের প্রতিপালক তাহলে তোমরা এককভাবে তাঁরই ইবাদাত করো।

**25.** তাফসীর: ফিরআউন তার পাশে থাকা তার সম্প্রদায়ের নেতাদেরকে বললো: তোমরা কি মূসার উত্তর এবং তাতে যে মিথ্যা দাবি রয়েছে তা শুনতে পাওনি!

**26.** তাফসীর: মূসা (আলাইহিস-সালাম) তাদেরকে বললেন: আল্লাহ হলেন তোমাদের ও তোমাদের আগের বাপ-দাদাদের প্রতিপালক।

**27.** তাফসীর: ফিরআউন বললো: নিশ্চয়ই যে দাবি করছে যে, সে তোমাদের নিকট একজন প্রেরিত রাসূল সে তো অবশ্যই একজন পাগল। সে কীভাবে উত্তর দিবে তা বুঝে না এবং যা বুঝে না তাই বলে বেড়ায়।

**28.** তাফসীর: মূসা (আলাইহিস-সালাম) বললেন: যে আল্লাহর দিকে আমি তোমাদেরকে ডাকছি তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ে মধ্যকার সবকিছুর মালিক। তোমাদের যদি কোন বুদ্ধি-বিবেক থাকে তাহলে তোমরা তা বুঝতে পারবে।

**29.** তাফসীর: ফিরআউন মূসা (আলাইহিস-সালাম) এর সাথে তর্কে অক্ষম হয়ে তাঁকে বললো: তুমি যদি আমি ছাড়া অন্য কোন মা’বূদের ইবাদাত করো তাহলে আমি তোমাকে অবশ্যই জেলে দেবো।

**30.** তাফসীর: মূসা (আলাইহিস-সালাম) ফিরআউনকে বললেন: আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট যা নিয়ে এসেছি তার সত্যতা প্রমাণ করে এমন কিছুও যদি তোমার নিকট নিয়ে আসি তারপরও কি তুমি আমাকে জেলে বন্দি করবে?

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: সে বললো: তুমি যে বললে, তোমার সত্যতা বুঝায় এমন কিছু নিয়ে আসবে তা নিয়ে আসো। যদি তুমি নিজ দাবিতে সত্যবাদী হয়ে থাকো।

**32.** তাফসীর: অতঃপর মূসা (আলাইহিস-সালাম) তাঁর লাঠিখানা জমিনে ফেলে দিলে তা হঠাৎ এক অজগর সাপে পরিণত হলো। যা সবাই সুস্পভাবে দেখতে পেলো।

**33.** তাফসীর: আর তিনি নিজ হাতখানা পকেটে ঢুকিয়ে আবার বের করলে তা এক উজ্জ্বল শুভ্র হাতে পরিণত হয়। যা শ্বেতের কোন শুভ্রতা নয়। যা দর্শকরা এভাবেই প্রত্যক্ষ করে।

**34.** তাফসীর: ফিরআউন তার পাশে থাকা তার সম্প্রদায়ের নেতাদেরকে বললো: নিশ্চয়ই এ লোকটি যাদু সম্পর্কে জ্ঞাত একজন বড় যাদুকর।

**35.** তাফসীর: সে তার যাদুর মাধ্যমে তোমাদেরকে নিজেদের ভ‚খÐ থেকে বের করে দিতে চায়, অতএব তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তোমাদের মতামত কী?

**36.** তাফসীর: তারা তাকে বললো: মূসা (আলাইহিস-সালাম) ও তার ভাইকে কিছু সময় দিন। তাদেরকে দ্রæত শাস্তি দিবেন না। বরং মিশরের শহরে শহরে যাদুকরদেরকে একত্রিত করার জন্য লোক পাঠিয়ে দিন।

**37.** তাফসীর: যারা আপনার নিকট যাদু জানা সকল যাদুকরকে একত্রিত করবে।

**38.** তাফসীর: অতঃপর ফিরআউন তার যাদুকরদেরকে মূসা (আলাইহিস-সালাম) এর সাথে প্রতিযোগিতা করার জন্য নির্দিষ্ট সময় ও জায়গায় একত্রিত করলো।

**39.** তাফসীর: উপরন্তু মানুষদেরকে বলা হলো: তোমরা কি মূসা ও যাদুকরদের মধ্যকার জয়ী লোকটিকে দেখার জন্য একত্রিত হবে?

**40.** তাফসীর: যাতে আমরা যাদুকরদের ধর্মের অনুসরণ করতে পারি যদি তারা মূসার উপর বিজয়ী হয়।

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: যখন যাদুকররা মূসা (আলাইহিস-সালাম) এর সাথে প্রতিযোগিতা করার জন্য ফিরআউনের নিকট আসলো তখন তারা তাকে বললো: আমরা যদি মূসার উপর বিজয়ী হই তাহলে আমাদের জন্য কি কোন আর্থিক বা মর্যাদাগত প্রতিদান রয়েছে?

**42.** তাফসীর: ফিরআউন তাদেরকে বললো: হ্যাঁ, তোমাদের জন্য প্রতিদান রয়েছে। তোমরা যদি তার উপর বিজয়ী হও তাহলে অবশ্যই তোমরা আমার নিকটবর্তীদের অন্তর্ভুক্ত হবে। তথা তোমাদেরকে সুউচ্চ পদাবলী দেয়া হবে।

**43.** তাফসীর: মূসা (আলাইহিস-সালাম) আল্লাহর সাহায্যের উপর আস্থা রেখে এবং এ কথা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে যে, তাঁর নিকট যা রয়েছে তা যাদু নয় তাদেরকে বললেন: তোমরা যে রশি ও লাঠি নিক্ষেপ করার জন্য এনেছো সেগুলো নিক্ষেপ করো।

**44.** তাফসীর: অতঃপর তারা নিজেদের রশি ও লাঠিগুলো নিক্ষেপ করলো এবং সেগুলো নিক্ষেপ করার সময় তারা বললো: ফিরআউনের ইজ্জতের কসম! নিশ্চয়ই আমার বিজয়ী হবো এবং মূসা পরাজিত হবে।

**45.** তাফসীর: মূসা (আলাইহিস-সালাম) তাঁর লাঠিটি ফেললে তা এক সাপে রূপান্তরিত হয়। ফলে তারা মানুষকে যে যাদুর অলীক কীর্তিগুলো দেখালো তা সবই সে সাপটি গিলে ফেললো।

**46.** তাফসীর: যখন যাদুকররা দেখলো মূসা (আলাইহিস-সালাম) এর লাঠিটি তাদের নিক্ষিপ্ত সকল যাদুকে গিলে ফেললো তখন তারা সাজদায় লুটিয়ে পড়লো।

**47.** তাফসীর: তারা বললো: আমরা সকল সৃষ্টির মালিকের উপর ঈমান এনেিেছ।

**48.** তাফসীর: মূসা ও হারূন (আলাইহিমাস-সালাম) এর প্রতিপালকের উপর।

**49.** তাফসীর: ফিরআউন যাদুকরদের ঈমানকে প্রত্যাখ্যান করে বললো: তোমরা কি আমার অনুমতির পূর্বেই মূসার উপর ঈমান এনে ফেলেছো?! নিশ্চয়ই মূসা তোমাদেরই মহাগুরু যে তোমাদেরকে যাদু শিক্ষা দিয়েছে। নিশ্চয়ই তোমরা সবাই মিশরবাসীকে মিশর থেকে বের করে দেয়ার ষড়যন্ত্র করেছো। তাই তোমরা অচিরেই জানতে পারবে আমি তোমাদেরকে যে শাস্তি দেবো। আমি অবশ্যই তোমাদের সকলের হাত-পাগুলোকে বিপরীত দিক থেকে কেটে দেবো। তথা ডান পা ও বাম হাত এবং বাম পা ও ডান হাত। আর তোমাদের সবাইকে খেজুর গাছের গুঁড়িতে শূলে চড়াবো। আমি আর তোমাদের কাউকে জীবন্ত বাকি রাখবো না।

**50.** তাফসীর: যাদুকররা ফিরআউনকে বললো: তোমরা দুনিয়াতে যে হত্যাকাÐ ও শূলে চড়ানোর হুমকি দিচ্ছো তাতে আমাদের কোন ক্ষতি নেই। কারণ, তোমার শাস্তি তো একসময় শেষ হয়ে যাবে। আর আমরা নিজেদের প্রতিপালকের নিকট চলে যাবো। তিনি আমাদেরকে অচিরেই তাঁর স্থায়ী রহমতে প্রবেশ করাবেন।

### আয়াত 51-60: তাফসীর

**51.** তাফসীর: আমরা আশা করছি যে, আল্লাহ তা‘আলা আমাদের কৃত পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। কারণ, আমরা মূসা (আলাইহিস-সালাম) এর উপর সর্বপ্রথম ঈমান আনয়নকারী এবং তাঁকে সত্যায়নকারী।

**52.** তাফসীর: আমি মূসা (আলাইহিস-সালাম) এর নিকট ওহী পাঠালাম যেন তিনি বনী ইসরাঈলকে সাথে নিয়ে রাত্রি বেলায় বের হয়ে যান। কারণ, ফিরআউন ও তার সাথীরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য তাদের পিছু নিবে।

**53.** তাফসীর: অতঃপর ফিরআউন যখন মিশর থেকে তাদের চলে যাওয়ার খবর পেলো তখন তার কিছু সেনা অফিসারকে বিভিন্ন শহরে পাঠিয়ে দিলো। তারা যেন বনী ইসরাঈলকে ফেরত আনার জন্য প্রচুর সেনাবাহিনী জমা করে।

**54.** তাফসীর: ফিরআউন বনী ইসরাঈলের ব্যাপারটিকে খাটো করে বললো: এরা তো সামান্য একটি সম্প্রদায়।

**55.** তাফসীর: তারা এমন কাজে লিপ্ত যা আমাদেরকে তাদের ব্যাপারে রাগান্বিত করে।

**56.** তাফসীর: আর আমরা তাদের বিরুদ্ধে সদাপ্রস্তুত চৌকস একটি দল।

**57.** তাফসীর: অতঃপর আমি ফিরআউন ও তার সম্প্রদায়কে ঘন উদ্যান ও চলমান পানির ঝর্ণা বিশিষ্ট মিশরের ভ‚মি থেকে বের করে দিলাম।

**58.** তাফসীর: তেমনিভাবে সম্পদের ভাÐারসমূহ এবং সুন্দর ঘর-বাড়ি বিশিষ্ট এলাকা থেকেও।

**59.** তাফসীর: যেমনিভাবে আমি ফিরআউন ও তার সম্প্রদায়কে এ নিয়ামতসমূহ থেকে বের করে দিয়েছি তেমনিভাবে আমি এ জাতীয় নিয়ামতসমূহ তাদের পরের সিরিয়াবাসী বনী ইসরাঈলকে দিয়েছি।

**60.** তাফসীর: অতঃপর ফিরআউন ও তার সম্প্রদায় সূর্য উঠা মাত্রই বনী ইসরাঈলের পেছনে ছুটলো।

### আয়াত 61-70: তাফসীর

**61.** তাফসীর: যখন ফিরআউন ও তার সম্প্রদায় মূসা (আলাইহিস-সালাম) ও তাঁর সম্প্রদায়ের মুখোমুখী হলো তথা তাদের এক পক্ষ অন্য পক্ষকে দেখতে পেলো তখন মূসা (আলাইহিস-সালাম) এর সাথীরা বললো: নিশ্চয়ই ফিরআউন ও তার সম্প্রদায় আমাদেরকে অচিরেই পেয়ে বসবে। তাদের মুকাবিলা করা আমাদের পক্ষে সম্ভবপর নয়।

**62.** তাফসীর: মূসা (আলাইহিস-সালাম) তাঁর সম্প্রদায়কে বললেন: তোমরা যা মনে করছো ব্যাপারটি তেমন নয়। কারণ, সাহায্য ও সহযোগিতা নিয়ে আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। তিনি অচিরেই আমাদেরকে বাঁচার সঠিক পথ দেখিয়ে দিবেন।

**63.** তাফসীর: অতঃপর আমি মূসা (আলাইহিস-সালাম) এর নিকট সাগরে তাঁর লাঠি দিয়ে আঘাত করার আদেশ করে ওহী পাঠালাম। তাই তিনি লাঠি দিয়ে আঘাত করলে সাগরখানা চিরে বনী ইসরাঈলের বংশগুলোর সংখ্যানুযায়ী বারোটি রাস্তা সৃষ্টি হলো। ফলে সাগরের পানি স্থির হয়ে সুবিশাল পাহাড়ের মতো হয়ে গেলো। যে কারণে পানির প্রবাহ বন্ধ রইলো।

**64.** তাফসীর: আর আমি ফিরআউন ও তার সম্প্রদায়কে পরস্পরের নিকটবর্তী করলাম। ফলে তারা সেগুলোকে চলার উপযোগী রাস্তা মনে করে সাগরে ঢুকে পড়লো।

**65.** তাফসীর: এদিকে আমি মূসা (আলাইহিস-সালাম) ও তাঁর সাথের বনী ইসরাঈলকে বাঁচিয়ে দিলাম। ফলে তাদের কেউই ধ্বংস হয়নি।

**66.** তাফসীর: অতঃপর আমি ফিরআউন ও তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিলাম।

**67.** তাফসীর: নিশ্চয়ই মূসা (আলাইহিস-সালাম) এর জন্য সাগর ফেটে যাওয়া ও তাঁর মুক্তি এবং ফিরআউন ও তার সম্প্রদায় ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে মূসা (আলাইহিস-সালাম) এর সত্যতার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। বস্তুতঃ ফিরআউনের সম্প্রদায়ের অধিকাংশই মু’মিন ছিলো না।

**68.** তাফসীর: হে রাসূল! নিশ্চয়ই আপনার প্রতিপালক অবশ্যই পরাক্রমশালী যিনি তাঁর শত্রæদের থেকে প্রতিশোধ নেন। তেমনিভাবে তিনি তাঁর তাওবাকারী বান্দার প্রতি অত্যন্ত দয়ালু।

**69.** তাফসীর: হে রাসূল! আপনি ওদেরকে ইব্রাহীম (আলাইহিস-সালাম) এর ঘটনা শুনিয়ে দিন।

**70.** তাফসীর: যখন তিনি তাঁর পিতা ও তাঁর সম্প্রদায়কে বললেন: তোমরা আল্লাহকে বাদ দিয়ে কিসের ইবাদাত করছো?

### আয়াত 71-80: তাফসীর

**71.** তাফসীর: তাঁর সম্প্রদায় তাঁকে বললো: আমরা মূর্তিপূজা করি এবং সেগুলোর পূজায় দৃঢ়ভাবে অবস্থান করি।

**72.** তাফসীর: ইব্রাহীম (আলাইহিস-সালাম) তাদেরকে বললেন: মূর্তিগুলো কি তোমাদের ডাক শুনে যখন তোমরা তাদেরকে ডাকো?

**73.** তাফসীর: তারা কি তোমাদের কোন উপকার করতে পারে যদি তোমরা তাদের আনুগত্য করো? অথবা তারা কি তোমাদের কোন ক্ষতি করতে পারে যদি তোমরা তাদের অবাধ্য হও?

**74.** তাফসীর: তারা বললো: আমরা তাদেরকে ডাকলে তারা আমাদের ডাক শুনে না। না তারা আমাদের কোন উপকার করতে পারে যদি আমরা তাদের আনুগত্য করি। না তারা আমাদের কোন ক্ষতি করতে পারি যদি আমরা তাদের অবাধ্য হই। বরং প্রকৃত ঘটনা হলো এই যে, আমরা নিজেদের বাপ-দাদাকে তা করতে দেখেছি। তাই আমরা তাদের অনুসরণ করি।

**75.** তাফসীর: ইব্রাহীম (আলাইহিস-সালাম) বললেন: তোমরা কি একটুখানি ভেবে দেখেছো, তোমরা আল্লাহ ছাড়া এ মূর্তিগুলোর কি জন্য পূজা করছো?

**76.** তাফসীর: তেমনিভাবে তোমাদের পূর্বপুরুষরাও কেন এগুলোর পূজা করতো?

**77.** তাফসীর: নিশ্চয়ই এরা সবাই আমার শত্রæ। কারণ, সকল সৃষ্টির মালিক আল্লাহ তা‘আলা ছাড়া সবই বাতিল।

**78.** তাফসীর: যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই তিনিই আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণের পথ দেখাবেন।

**79.** তাফসীর: যিনি আমাকে এককভাবেই খাদ্য দিচ্ছেন যখন আমি ক্ষুধার্ত হই। আর আমাকে পান করান যখন আমি তৃষ্ণার্ত হই।

**80.** তাফসীর: আর আমি অসুস্থ হলে তিনি একাই আমাকে রোগ থেকে সুস্থ করেন। তিনি ছাড়া আমার সুস্থকারী আর কেউ নেই।

### আয়াত 81-90: তাফসীর

**81.** তাফসীর: যিনি একাই আমাকে মৃত্যু দিবেন যখন আমার বয়স শেষ হয়ে যাবে। তেমনিভাবে তিনিই আমাকে মৃত্যুর পর জীবিত করবেন।

**82.** তাফসীর: যাঁর নিকটই কেবল আমি প্রত্যাশা করি, তিনি আমার গুনাহগুলো প্রতিদানের দিন ক্ষমা করে দিবেন।

**83.** তাফসীর: ইব্রাহীম (আলাইহিস-সালাম) তাঁর প্রতিপালককে ডেকে বললেন: হে আমার প্রতিপালক! আপনি আমাকে ধর্মীয় বুঝ দিন এবং আমাকে আমার পূর্বের নেককার নবীদের সাথী বানান তথা আমাকে তাদের সাথে জান্নাতে প্রবেশ করান।

**84.** তাফসীর: আর আপনি আমার জন্য আমার পরবর্তী প্রজন্মের নিকট সুন্দর প্রশংসার ব্যবস্থা করুন।

**85.** তাফসীর: আর আপনি আমাকে ওদের অন্তর্ভুক্ত করুন যারা এমন জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানসমূহের উত্তরাধিকারী হবে যাতে আপনার মু’মিন বান্দারা নিয়ামতপ্রাপ্ত হবে। উপরন্তু আপনি আমাকে সেখানে বসবাসের সুযোগ করে দিন।

**86.** তাফসীর: আর আপনি আমার পিতাকে ক্ষমা করুন। নিশ্চয়ই সে তো শিরকের দরুন সত্যভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত। মূলতঃ ইব্রাহীম (আলাইহিস-সালাম) তাঁর পিতার জন্য দু‘আ করেছেন এ কথা তাঁর নিকট সুস্পষ্ট হওয়ার আগে যে, নিশ্চয়ই সে জাহান্নামী। তবে যখন তাঁর নিকট ব্যাপারটি সুস্পষ্ট হয়ে গেলো তখন তিনি তার থেকে দায়িত্বমুক্ত হন এবং তার জন্য আর কোন দু‘আ করেননি।

**87.** তাফসীর: আর আপনি যেদিন মানুষদেরকে হিসাবের জন্য পুনরুত্থিত করবেন সেদিন আমাকে শাস্তি দিয়ে অপমানিত করবেন না।

**88.** তাফসীর: যে দিন দুনিয়ায় জমা করা মানুষের কোন সম্পদই তার কোন উপকারে আসবে না। এমনকি তার কোন সন্তানাদিও না, যাদের দ্বারা একদা সে সাহায্যপ্রাপ্ত হতো।

**89.** তাফসীর: কিন্তু যে ব্যক্তি আল্লাহর নিকট পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে সেই লাভবান হবে। যাতে কোন ধরনের শিরক, মুনাফিকি, কাউকে দেখানোর মনোভাব ও অহঙ্কার থাকবে না। তবে সে ওই সম্পদ কর্তৃক লাভবান হবে যা সে আল্লাহর পথে খরচ করেছে এবং ওই সন্তানাদি কর্তৃক লাভবান হবে যারা তার জন্য দু‘আ করেছে।

**90.** তাফসীর: সেদিন জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে। যারা নিজেদের প্রতিপালকের আদেশ-নিষেধ মেনে কেবল তাঁকেই ভয় করে।

### আয়াত 91-100: তাফসীর

**91.** তাফসীর: আর হাশরের মাঠে জাহান্নামকে উন্মোচিত করা হবে সেই পথভ্রষ্টদের জন্য যারা সত্য ধর্ম থেকে পথভ্রষ্ট হয়েছে।

**92.** তাফসীর: উপরন্তু তাদেরকে ধমক দিয়ে বলা হবে: তোমরা যে মূর্তিগুলোর পূজা করতে সেগুলো আজ কোথায়?

**93.** তাফসীর: তোমরা আল্লাহ ছাড়া যেগুলোর পূজা করতে সেগুলো? তারা কি আজ তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করে তোমাদের সাহায্য করতে পারবে, না তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারবে?

**94.** তাফসীর: অতঃপর তাদের কিছু সংখ্যককে অন্য কিছুর উপর জাহান্নামেই নিক্ষেপ করা হবে। তাদেরকে এবং যারা তাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকেও।

**95.** তাফসীর: উপরন্তু ইবলীসের সকল সহযোগীকেও। তাদের কাউকে তা থেকে বাদ দেয়া হবে না।

**96.** তাফসীর: যে মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যের পূজা করতো এবং তাদেরকে তাঁর শরীক বানিয়ে নিতো তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে:

**97.** তাফসীর: আল্লাহর কসম! নিশ্চয়ই আমরা সত্য থেকে সুস্পষ্ট ভ্রষ্টতায় ছিলাম।

**98.** তাফসীর: আমরা তোমাদেরকে সকল সৃষ্টির প্রতিপালকের সমকক্ষ বানিয়েছি। তথা তোমাদের ইবাদাত করেছি যেমনিভাবে তাঁর ইবাদাত করতাম।

**99.** তাফসীর: মূলতঃ অপরাধীরাই আমাদেরকে সত্য পথ থেকে ভ্রষ্ট করেছে। যারা আমাদেরকে আল্লাহ ব্যতিরেকে ওদের ইবাদাতের দিকে ডেকেছে।

**100.** তাফসীর: তাই আজ আমাদের জন্য কোন সুপারিশকারী নেই। যারা আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে তাঁর নিকট আমাদের জন্য সুপারিশ করবে।

### আয়াত 101-110: তাফসীর

**101.** তাফসীর: না আমাদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু রয়েছে যে আমাদের পক্ষ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে ও আমাদেরকে সাহায্য করবে।

**102.** তাফসীর: যদি আমরা দুনিয়ার জীবনে একটু সময়ের জন্য ফিরে যেতে পারতাম তাহলে আমরা সত্যিই আল্লাহর উপর ঈমান আনতাম।

**103.** তাফসীর: ইব্রাহীম (আলাইহিস-সালাম) এর উক্ত ঘটনায় এবং তাঁর প্রতি মিথ্যারোপকারীদের পরিণতিতে শিক্ষা গ্রহণকারীদের জন্য অবশ্যই শিক্ষা রয়েছে। বস্তুতঃ তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**104.** তাফসীর: হে রাসূল! নিশ্চয়ই আপনার প্রতিপালক অত্যন্ত পরাক্রমশালী যিনি তাঁর শত্রæদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন এবং তাওবাকারীদের প্রতি অত্যন্ত দয়ালু।

**105.** তাফসীর: নূহ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায় তাঁর প্রতি মিথ্যারোপ করে মূলতঃ সকল রাসূলের প্রতিই মিথ্যারোপ করেছে।

**106.** তাফসীর: যখন নূহ (আলাইহিস-সালাম) তাদেরকে বললেন: তোমরা কি আল্লাহকে ভয় করে তিনি ভিন্ন অন্যের ইবাদাত পরিত্যাগ করে খাঁটি মুত্তাকী হয়ে যাবে না?!

**107.** তাফসীর: নিশ্চয়ই আমি তোমাদেরই রাসূল। আল্লাহ তা‘আলা আমাকে তোমাদের কাছেই পাঠিয়েছেন। আমি একজন আমানতদারও বটে। আল্লাহ তা‘আলা আমার নিকট যে ওহী পাঠিয়েছেন আমি তার চেয়ে এতটুকুও বেশ-কম করি না।

**108.** তাফসীর: তাই তোমরা আল্লাহর নির্দেশ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আদেশ-নিষেধ মেনে চলো।

**109.** তাফসীর: আমি নিজ প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট যা পৌঁছিয়ে দেই সে ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সকল সৃষ্টির মালিক আল্লাহর নিকটই; অন্য কারো নিকট নয়।

**110.** তাফসীর: তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।

### আয়াত 111-120: তাফসীর

**111.** তাফসীর: তাঁর সম্প্রদায় তাঁকে বললো: হে নূহ! আমরা কি তোমাকে বিশ্বাস করে তোমার আনীত বিধানকে মেনে চলবো ও সে অনুযায়ী আমল করবো; অথচ তোমার অনুসারীরা সমাজের নি¤œ শ্রেণীর মানুষ। তাদের মাঝে কোন নেতৃস্থানীয় ও সম্মানী লোক নেই?!

**112.** তাফসীর: নূহ (আলাইহিস-সালাম) তাদেরকে বললেন: এ মু’মিনদের ধর্মকর্মের পেছনে কোন্ উদ্যোগ কাজ করছে এবং তার মূল্যই বা কি সে সম্পর্কে জানার কোন মাধ্যম আমার কাছে নেই। এ বিষয়টি দেখা ও তার হিসাব রাখা আমার কাজ নয়।

**113.** তাফসীর: তাদের হিসাবের দায়িত্ব কেবল আল্লহর উপর। যিনি তাদের প্রকাশ্য-অপ্রকাশ্য সব কিছুই জানেন। হায়! তোমরা যদি এ বিষয়টির মর্ম উপলব্ধি করতে পারতে তাহলে এমন কথা কখনোই বলতে না।

**114.** তাফসীর: আমি তোমাদের ঈমান আনার আশায় তোমাদের আবেদন মুতাবিক আমার মজলিস থেকে এসকল মু’মিনদেরকে তাড়িয়ে দিতে পারি না।

**115.** তাফসীর: আমি কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী। আমি তোমাদেরকে আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করে থাকি।

**116.** তাফসীর: তাঁর সম্প্রদায় তাঁকে বললো: তুমি যদি আমাদেরকে দা’ওয়াত দেয়া থেকে বিরত না হও তাহলে তোমাকে অপদস্ত করে পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করা হবে।

**117.** তাফসীর: নূহ (আলাইহিস-সালাম) তাঁর প্রতিপালককে ডেকে বললেন: হে আমার প্রতিপালক! নিশ্চয়ই আমার সম্প্রদায় আমাকে মিথ্যুক বানিয়েছে। তেমনিভাবে আমি আপনার কাছ থেকে যা নিয়ে এসেছি তারা সে ব্যাপারে আমাকে সত্যবাদী মনে করেনি।

**118.** তাফসীর: তাই আপনি আমার ও তাদের মাঝে চ‚ড়ান্তকারী ফায়সালা করুন। তথা বাতিলের উপর অবিচল থাকার দরুন তাদেরকে ধ্বংস করুন। আর আপনি কাফির সম্প্রদায়কে যে শাস্তি দিবেন তা থেকে আমাকে ও আমার মু’মিন সাথীদেরকে রক্ষা করুন।

**119.** তাফসীর: অতঃপর আমি তাঁর দু‘আ কবুল করে তাঁকে ও তাঁর মু’মিন সাথীদেরকে অন্যান্য প্রাণী ও মানুষে ভরা নৌকায় চড়িয়ে ধ্বংসের হাত থেকে রক্ষা করলাম।

**120.** তাফসীর: এরপর আমি বাকি সবাইকে তথা নূহ (আলাইহিস-সালাম) এর কাফির সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে মারলাম।

### আয়াত 121-130: তাফসীর

**121.** তাফসীর: নিশ্চয়ই নূহ (আলাইহিস-সালাম) ও তাঁর সম্প্রদায়ের উল্লিখিত ঘটনায় তথা নূহ (আলাইহিস-সালাম) ও তাঁর মু’মিন সাথীদের বেঁচে যাওয়া এবং কাফিরদের ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে শিক্ষা গ্রহণকারীদের জন্য বিশেষ শিক্ষা রয়েছে। বস্তুতঃ তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**122.** তাফসীর: হে রাসূল! নিশ্চয়ই আপনার প্রতিপালক অত্যন্ত পরাক্রমশালী যিনি তাঁর শত্রæদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন এবং তিনি তাঁর তাওবাকারী বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।

**123.** তাফসীর: ‘আদ সম্প্রদায় বস্তুতঃ সকল রাসূলকেই মিথ্যুক সাব্যস্ত করেছে যখন তারা নিজেদের রাসূল হূদ (আলাইহিস-সালাম) এর প্রতি মিথ্যারোপ করেছে।

**124.** তাফসীর: আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন তাদের নবী হূদ (আলাইহিস-সালাম) তাদেরকে বললো: তোমরা কি আল্লাহ ভিন্ন অন্যের ইবাদাত পরিত্যাগ করে তাঁর ভয়ে খাঁটি মুত্তাকী হয়ে যাবে না?!

**125.** তাফসীর: নিশ্চয়ই আমি তোমাদেরই রাসূল। আল্লাহ তা‘আলা আমাকে তোমাদের কাছেই পাঠিয়েছেন। আমি একজন আমানতদারও বটে। আল্লাহ তা‘আলা আমাকে যা পৌঁছানোর আদেশ করেছেন আমি তার চেয়ে এতটুকুও বেশ-কম করি না।

**126.** তাফসীর: তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।

**127.** তাফসীর: আমি নিজ প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট যা পৌঁছিয়ে দেই সে ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সকল সৃষ্টির মালিক আল্লাহর নিকটই; অন্য কারো নিকট নয়।

**128.** তাফসীর: তোমাদের একি অবস্থা? তোমরা প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক ইমারত নির্মাণ করছো। যা দুনিয়া ও আখিরাতে তোমাদের কোন ফায়েদায়ই আসবে না।

**129.** তাফসীর: তেমনিভাবে তোমরা এমন বড় বড় অট্টালিকা ও প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা এ দুনিয়াতে চিরদিন থাকবে। এখান থেকে তোমরা কখনো স্থানান্তরিত হবে না?!

**130.** তাফসীর: আর যখন তোমরা মারতে ও হত্যা করতে আঘাত করো তখন তোমরা বিনা দয়া ও মায়ায় একান্ত নিষ্ঠুরভাবে আঘাত করো।

### আয়াত 131-140: তাফসীর

**131.** তাফসীর: তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করে চলো।

**132.** তাফসীর: আর তোমরা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করো যিনি তোমাদেরকে এমন সব নিয়ামত দিয়েছেন যে সম্পর্কে তোমরা জ্ঞাত আছো।

**133.** তাফসীর: তিনি তোমাদেরকে গবাদি পশু ও সন্তানসন্ততি দান করেছেন।

**134.** তাফসীর: তিনি তোমাদেরকে আরো দিয়েছেন বাগান ও ঝর্ণাধারা।

**135.** তাফসীর: হে আমার সম্প্রদায়! আমি তোমাদের ব্যাপারে কিয়ামতের সেই মহান দিনের আযাবের আশঙ্কা করছি।

**136.** তাফসীর: তাঁর সম্প্রদায় তাঁকে বললো: তুমি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছো বা দাওনি তা সবই আমাদের নিকট সমান। আমরা কখনোই তোমার উপর ঈমান আনবো না। না আমরা কখনো আমাদের অনুসৃত পথ থেকে ফিরে আসবো।

**137.** তাফসীর: এসব পূর্ববর্তীদের ধর্ম, অভ্যাস ও চরিত্র ছাড়া আর কিছুই নয়।

**138.** তাফসীর: আর আমাদেরকে কখনো শাস্তি দেয়া হবে না।

**139.** তাফসীর: তারা নিজেদের নবী হূদ (আলাইহিস-সালাম) এর প্রতি মিথ্যারোপ করার ক্ষেত্রে অটল থাকলো। ফলে আমি তাদেরকে এ মিথ্যারোপের দরুন কঠিন ঝড়ো হাওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। মূলতঃ এ ধ্বংসের মাঝে শিক্ষা গ্রহণকারীদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। বস্তুতঃ তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**140.** তাফসীর: হে রাসূল! নিশ্চয়ই আপনার প্রতিপালক অত্যন্ত পরাক্রমশালী। যিনি তাঁর শত্রæদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন এবং তিনি তাঁর তাওবাকারী বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।

### আয়াত 141-150: তাফসীর

**141.** তাফসীর: সামূদ সম্প্রদায় নিজেদের নবী সালিহ (আলাইহিস-সালাম) কে অস্বীকার করার মাধ্যমে মূলতঃ সকল রাসূলকেই অস্বীকার করেছে।

**142.** তাফসীর: যখন তাদের বংশীয় ভাই সালিহ তাদেরকে বললেন: তোমরা কি আল্লাহর ভয়ে তিনি ভিন্ন অন্য কিছুর ইবাদাত ছেড়ে খাঁটি মুত্তাকী হয়ে যাবে না?!

**143.** তাফসীর: নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন রাসূল। আল্লাহ তা‘আলা আমাকে তোমাদের কাছেই পাঠিয়েছেন। আমি আল্লাহ তা‘আলার কাছ থেকে যা কিছু প্রচার করি তাতে একজন আমানতদারও বটে। আমি তার মধ্যে এতটুকুও বেশ-কম করি না।

**144.** তাফসীর: তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।

**145.** তাফসীর: আমি নিজ প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট যা পৌঁছিয়ে দেই সে ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সকল সৃষ্টির মালিক আল্লাহর নিকটই; অন্য কারো নিকট নয়।

**146.** তাফসীর: তোমরা কি মনে করছো যে, তোমরা যে কল্যাণ ও নিয়ামতে রয়েছো তাতে তোমাদেরকে নিরাপদে ছেড়ে দেয়া হবে; তোমরা সে ব্যাপারে কোন ভয়ই করবে না?!

**147.** তাফসীর: উদ্যানরাজি ও চলমান ঝর্ণাসমূহের মাঝে।

**148.** তাফসীর: শস্যক্ষেতে ও খেজুর বাগানে। যার ফলগুলো কাঁচা ও পাকা।

**149.** তাফসীর: তোমরা তো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য পাহাড় কেটে বসবাসের জন্য ঘর বানাচ্ছো। আর তোমরা পাহাড় কাটার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী ছিলে।

**150.** তাফসীর: তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করে চলো।

### আয়াত 151-160: তাফসীর

**151.** তাফসীর: আর তোমরা পাপ কাজে নিজেদের ব্যাপারে সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য করো না।

**152.** তাফসীর: যারা পাপকর্ম ছড়িয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং আল্লাহর আনুগত্যকে আঁকড়ে ধরে নিজেদেরকে পরিশুদ্ধ করতে চায় না।

**153.** তাফসীর: তাঁর সম্প্রদায় তাঁকে বললো: তুমি তো বারংবার যাদুতে আক্রান্তদেরই একজন। যাদুর প্রভাব যাদের বিবেক-বুদ্ধিকে একেবারেই ধ্বংস করে দিয়েছে।

**154.** তাফসীর: তুমি তো কেবল আমাদের মতোই একজন মানুষ। আমাদের উপর তোমার এমন কোন বিশেষত্ব নেই যার ভিত্তিতে তুমি রাসূল হবে। তাই তুমি এমন কোন আলামত নিয়ে আসো যা এ কথা প্রমাণ করবে যে, নিশ্চয়ই তুমি একজন রাসূল। যদি তুমি নিজের রিসালাতের দাবিতে সত্যবাদী হয়ে থাকো।

**155.** তাফসীর: সালিহ (আলাইহিস-সালাম) কে ইতিমধ্যে আল্লাহ তা‘আলা একটি আলামত দিলেন তথা আল্লাহ তা‘আলা পাথর থেকে একটি উষ্ট্রী বের করে আনলেন। অতঃপর সালিহ (আলাইহিস-সালাম) তাদেরকে বললেন: এই যে একটি উষ্ট্রী যা দেখাও যাচ্ছে আবার ধরাও যাচ্ছে। যার জন্য পানির একটি অংশ রয়েছে যেমনিভাবে তোমাদের জন্য নির্দিষ্ট একটি অংশ রয়েছে। সে তোমাদের জন্য নির্দিষ্ট দিনে পান করবে না। তাই তোমরাও তার জন্য নির্দিষ্ট দিনে পান করো না।

**156.** তাফসীর: তোমরা তার জন্য ক্ষতিকর এমন কিছু করো না। যেমন: তাকে হত্যা করা কিংবা মারপিট করা। না হয় এর জন্য তোমাদেরকে আল্লাহর আযাব পেয়ে বসবে। যার মাধ্যমে তিনি তোমাদেরকে ধ্বংস করে দিবেন। সে এক কঠিন দিন যাতে তোমাদের উপর সেই বিপদ নাযিল হবে।

**157.** তাফসীর: তদুপরি তারা তাকে হত্যা করার ব্যাপারে একমত হলো এবং তাদেরই একজন দুর্ভাগা তাকে হত্যা করলো। ফলে তারা যখন জানতে পারলো যে, নিশ্চয়ই আযাব তাদের উপর অবশ্যম্ভাবীরূপে নাযিল হবে তখন তারা নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হলো। কিন্তু আযাব দেখার সময় লজ্জা কোন ফায়েদায় আসে না।

**158.** তাফসীর: ফলে তাদের সাথে ওয়াদাকৃত আযাবই তাদেরকে পাকড়াও করলো। যা হলো বিকট আওয়াজ ও ভূমিকম্প। নিশ্চয়ই সালিহ (আলাইহিস-সালাম) ও তাঁর সম্প্রদায়ের উল্লিখিত ঘটনায় উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ রয়েছে। বস্তুতঃ তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**159.** তাফসীর: হে রাসূল! নিশ্চয়ই আপনার প্রতিপালক অত্যন্ত পরাক্রমশালী। যিনি তাঁর শত্রæদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন এবং তিনি তাঁর তাওবাকারী বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।

**160.** তাফসীর: লূত সম্প্রদায় নিজেদের নবী লূত (আলাইহিস-সালাম) কে অস্বীকার করার মাধ্যমে মূলতঃ সকল রাসূলকেই অস্বীকার করেছে।

### আয়াত 161-170: তাফসীর

**161.** তাফসীর: যখন তাদের বংশীয় ভাই লূত তাদেরকে বললেন: তোমরা কি আল্লাহর ভয়ে তাঁর সাথে শিরক করা ছেড়ে দিয়ে খাঁটি মুত্তাকী হয়ে যাবে না?!

**162.** তাফসীর: নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন রাসূল। আল্লাহ তা‘আলা আমাকে তোমাদের কাছেই পাঠিয়েছেন। আমি আল্লাহ তা‘আলার কাছ থেকে যা কিছু প্রচার করি তাতে একজন আমানতদারও বটে। আমি তার মধ্যে এতটুকুও বেশ-কম করি না।

**163.** তাফসীর: তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করে চলো।

**164.** তাফসীর: আমি নিজ প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট যা পৌঁছিয়ে দেই সে ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সকল সৃষ্টির মালিক আল্লাহর নিকটই; অন্য কারো নিকট নয়।

**165.** তাফসীর: তোমরা কি মানব জাতির পুরুষদের সাথে সমকামিতা করছো না?!

**166.** তাফসীর: আর তোমাদের যৌন চাহিদা পূরণের জন্য আল্লাহ তা‘আলা যে তোমাদের স্ত্রীদের লজ্জাস্থান সৃষ্টি করেছেন তা ব্যবহার করা পরিত্যাগ করছো না?! বাস্তবে তোমরা এ অসৎ কর্মকাÐের দরুন আল্লাহর দেয়া সীমারেখা অতিক্রমকারী।

**167.** তাফসীর: তাঁর সম্প্রদায় তাঁকে বললো: হে লূত! তুমি যদি আমাদেরকে এ কাজ থেকে নিষেধ করা ও তা প্রত্যাখ্যানের আহŸান করা থেকে বিরত না হও তাহলে তোমাকে ও তোমার সাথীদেরকে আমাদের এলাকা থেকে অবশ্যই বের করে দেয়া হবে।

**168.** তাফসীর: লূত (আলাইহিস-সালাম) তাদেরকে বললেন: নিশ্চয়ই আমি তোমাদের এ কর্মকাÐকে ঘৃণা করি ও তার প্রতি বিদ্বেষ পোষণ করি।

**169.** তাফসীর: তিনি তাঁর প্রতিপালককে ডেকে বললেন: হে আমার প্রতিপালক! আপনি তাদের অসৎ কর্মের দরুন নেমে আসা আযাব থেকে আমাকে ও আমার পরিবারকে রক্ষা করুন।

**170.** তাফসীর: ফলে আমি তাঁর ডাকে সাড়া দিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সকল সদস্যকে রক্ষা করলাম।

### আয়াত 171-180: তাফসীর

**171.** তাফসীর: তবে তাঁর স্ত্রীকে নয়। কারণ, সে ছিলো একজন কাফির মহিলা। তাই সে দুনিয়া থেকে চলে যাওয়া ধ্বংসপ্রাপ্তদেরই অন্তর্ভুক্ত হলো।

**172.** তাফসীর: লূত (আলাইহিস-সালাম) ও তাঁর পরিবার সাদূম এলাকা থেকে বেরিয়ে আসার পর আমি তাঁর অবশিষ্ট জাতিকে কঠিনরূপে ধ্বংস করে দিয়েছি।

**173.** তাফসীর: আমি তাদের উপর বৃষ্টি বর্ষণের ন্যায় আকাশ থেকে পাথর বর্ষণ করেছি। কতোই না বিশ্রী বর্ষণ হলো ওদের উপর যাদেরকে লূত (আলাইহিস-সালাম) আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক ও ভীতি প্রদর্শন করেছেন। হায়! যদি তারা অসৎ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতো।

**174.** তাফসীর: অশ্লীল কর্মকাÐের দরুন লূত (আলাইহিস-সালাম) এর সম্প্রদায়ের উপর নেমে আসা উল্লিখিত আযাবের মাঝে অবশ্যই শিক্ষা গ্রহণকারীদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। বস্তুতঃ তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

**175.** তাফসীর: হে রাসূল! নিশ্চয়ই আপনার প্রতিপালক অত্যন্ত পরাক্রমশালী। যিনি তাঁর শত্রæদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন এবং তিনি তাঁর তাওবাকারী বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।

**176.** তাফসীর: মাদয়ানের নিকটবর্তী ঘন গাছ বিশিষ্ট এলাকার অধিবাসীরা মূলতঃ সকল রাসূলকেই অস্বীকার করেছে যখন তারা নিজেদের নবী শু‘আইব (আলাইহিস-সালাম) কে অস্বীকার করে বসলো।

**177.** তাফসীর: যখন তাদের নবী শু‘আইব (আলাইহিস-সালাম) তাদেরকে বললো: তোমরা কি আল্লাহর ভয়ে তাঁর সাথে শিরক করা ছেড়ে দিয়ে খাঁটি মুত্তাকী হয়ে যাবে না?!

**178.** তাফসীর: নিশ্চয়ই আমি তোমাদের জন্য রাসূল। আল্লাহ তা‘আলা আমাকে তোমাদের কাছেই পাঠিয়েছেন। আমি তাঁর পক্ষ থেকে কোন কিছু পৌঁছানোর ব্যাপারে একজন আমানতদারও বটে। আল্লাহ তা‘আলা আমাকে যা পৌঁছানোর আদেশ করেছেন আমি তার মধ্যে এতটুকুও বেশ-কম করি না।

**179.** তাফসীর: তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করে চলো।

**180.** তাফসীর: আমি নিজ প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট যা পৌঁছিয়ে দেই সে ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সকল সৃষ্টির মালিক আল্লাহর নিকটই; অন্য কারো নিকট নয়।

### আয়াত 181-190: তাফসীর

**181.** তাফসীর: তোমরা বেচা-বিক্রির সময় মাপে পূর্ণ মাত্রায় দাও। তোমরা ওদের অন্তর্ভুক্ত হয়ো না যারা মানুষের কাছে বিক্রির সময় মাপে কম দেয়।

**182.** তাফসীর: আর অন্যকে ওজন করে দেয়ার সময় সঠিক দাঁড়িপাল্লায় ওজন করে দাও।

**183.** তাফসীর: মানুষকে তাদের প্রাপ্য দিতে কম দিয়ো না। আর পাপে লিপ্ত হয়ে জমিনে বেশি বেশি ফাসাদ সৃষ্টি করো না।

**184.** তাফসীর: যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী সম্প্রদায়গুলোকে সৃষ্টি করেছেন তোমরা সেই সত্তার প্রতি তাকওয়া অবলম্বন করো। এই ভয়ে যে, তাঁর আযাব তোমাদের উপর নাযিল হয়ে যেতে পারে।

**185.** তাফসীর: শু‘আইব (আলাইহিস-সালাম) এর সম্প্রদায় তাঁকে বললো: নিশ্চয়ই তুমি ওদেরই অন্তর্ভুক্ত যারা বারবার যাদুগ্রস্ত হয়েছে। ফলে যাদু তোমার মেধার উপর ক্রিয়াশীল হয়ে তাকে পুরোপুরি বিলুপ্ত করে দিয়েছে।

**186.** তাফসীর: তাছাড়া তুমি আমাদের মতোই একজন মানুষ। আমাদের উপর তোমার কোন বিশেষ বৈশিষ্ট্য নেই। তাহলে তুমি কিভাবে রাসূল হবে? বস্তুতঃ আমরা তোমাকে রিসালাতের দাবিতে একজন মিথ্যুক বলেই মনে করি।

**187.** তাফসীর: তুমি নিজ দাবিতে সত্যবাদী হলে আমাদের উপর আকাশের কয়েটি টুকরো ফেলে দাও।

**188.** তাফসীর: শু‘আইব (আলাইহিস-সালাম) তাদেরকে বললেন: আমার প্রতিপালক জানেন তোমরা যে শিরক ও গুনাগুলো করছো। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন নয়।

**189.** তাফসীর: কিন্তু তারা তাঁকে অস্বীকার করতেই থাকলো। তাই এক মহা শাস্তি তাদেরকে পেয়ে বসলো। এক কঠিন গরমের দিনের শেষে কালো মেঘ তাদেরকে ঢেকে ফেললো উপরন্তু তাদের উপর আগুন বর্ষণ করে তাদেরকে জ্বালিয়ে দিলো। বস্তুতঃ তাদের ধ্বংসের দিনটি এক মহা ভয়ঙ্কর দিন ছিলো।

**190.** তাফসীর: উল্লিখিত শু‘আইব (আলাইহিস-সালাম) এর সম্প্রদায়ের ধ্বংসের মাঝে অবশ্যই শিক্ষা গ্রহণকারীদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। বস্তুতঃ তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

### আয়াত 191-200: তাফসীর

**191.** তাফসীর: হে রাসূল! নিশ্চয়ই আপনার প্রতিপালক অত্যন্ত পরাক্রমশালী। যিনি তাঁর শত্রæদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন এবং তিনি তাঁর তাওবাকারী বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।

**192.** তাফসীর: নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নাযিলকৃত এ কুর‘আন মূলতঃ সকল সৃষ্টির প্রতিপালকের কাছ থেকেই নাযিলকৃত।

**193.** তাফসীর: যা নিয়ে জিব্রীল আমীন (আলাইহিস-সালাম) অবতরণ করেছেন।

**194.** তাফসীর: হে রাসূল! জিব্রীল (আলাইহিস-সালাম) তা নিয়ে আপনার হৃদয়ের উপর নাযিল হয়েছেন যেন আপনি সেই রাসূলগণের অন্তর্ভুক্ত হতে পারেন যাঁরা মানুষকে ভীতি প্রদর্শন করেন এবং আল্লাহর আযাবের ভয় দেখান।

**195.** তাফসীর: জিব্রীল (আলাইহিস-সালাম) সুস্পষ্ট আরবী ভাষায় তা নিয়ে অবতরণ করেছেন।

**196.** তাফসীর: নিশ্চয়ই পূর্ববর্তীদের কিতাবসমূহে এ কুর‘আনের উল্লেখ রয়েছে। পূর্ববর্তী আসমানী কিতাবসমূহ এর সুসংবাদ দিয়েছে।

**197.** তাফসীর: এ মিথ্যারোপকারীদের জন্য আপনার সত্যবাদিতার ব্যাপারে এটি কি একটি বিশেষ আলামত নয় যে, বনী ইসরাঈলের আলিমরা আপনার উপর নাযিলকৃত বিধানের বাস্তবতা জানতে পেরেছে। যেমন: আব্দুল্লাহ ইবনু সালাম।

**198.** তাফসীর: আমি যদি এ কুর‘আনকে এমন এক অনারবের উপর নাযিল করতাম যে আরবী ভাষায় কথা বলতে পারে না।

**199.** তাফসীর: অতঃপর সে তাদেরকে তা পড়ে শুনায় তখন তারা এর প্রতি কখনোই ঈমান আনবে না। কারণ, তারা অচিরেই বলবে: আমরা এটি বুঝি না। তাই তারা যেন এ মর্মে আল্লাহর প্রশংসা করে যে, তিনি তাদের ভাষায়ই কুর‘আন নাযিল করেছেন।

**200.** তাফসীর: এভাবেই আমি কুফরি ও মিথ্যারোপকে অপরাধীদের অন্তরে ঢুকিয়ে দিয়েছি।

### আয়াত 201-210: তাফসীর

**201.** তাফসীর: তারা নিজেদের কুফরি থেকে একটুও পিছপা হবে না এবং ঈমানও আনবে না যতক্ষণ না তারা নিজেদের চোখে যন্ত্রণাদায়ক শাস্তি অবলোকন করে।

**202.** তাফসীর: ফলে হঠাৎ এ শাস্তি তাদের নিকট এসে পড়বে। অথচ তারা এর আগমন সম্পর্কে কিছুই জানতো না। বরং তা তাদের নিকট হঠাৎই এসেছে।

**203.** তাফসীর: যখন তাদের উপর হঠাৎ শাস্তি নাযিল হবে তখন তারা অতি আফসোসের সাথে বলবে: হায়, আমাদেরকে কি আল্লাহর নিকট তাওবা করার একটু সুযোগ দেয়া হবে?!

**204.** তাফসীর: এ কাফিররাই কি আমার শাস্তি দ্রæত কামনা করে বলেছিলো না যে, আমরা আপনার উপর ঈমান আনবো না যতক্ষণ না আপনি নিজ ধারণা মাফিক আকাশকে টুকরো টুকরো করে আমাদের উপর ফেলবেন?!

**205.** তাফসীর: হে রাসূল! আপনি আমাকে বলুন: আমি যদি আপনার আনীত বিধানের প্রতি ঈমান বিমুখ এ কাফিরদেরকে এক দীর্ঘ সময় পর্যন্ত নিয়ামত ভোগ করাই।

**206.** তাফসীর: অনন্তর এ নিয়ামত প্রাপ্তির সময়ের পর তাদের নিকট সেই ওয়াদাকৃত শাস্তি নেমে আসে।

**207.** তাফসীর: তখন এ দুনিয়ার নিয়ামতগুলো তাদের কী ফায়েদায় আসবে?! বরং এ নিয়ামতগুলো তখন সম্পর্কহীন হয়ে পড়বে। যেগুলো তাদের কোন উপকারেই আসবে না।

**208.** তাফসীর: আমি যখনই কোন জাতিকে ধ্বংস করেছি তা কিন্তু তাদের নিকট রাসূল পাঠিয়ে এবং কিতাব নাযিল করে তাদের ওজর-আপত্তি বন্ধ করে দেয়ার পরই করেছি।

**209.** তাফসীর: যা মূলতঃ তাদের জন্য ওয়াজ এবং উপদেশই ছিলো। বস্তুতঃ আমি তাদের নিকট রাসূল পাঠিয়ে এবং কিতাব নাযিল করে তাদের ওজর-আপত্তি বন্ধ করে দেয়ার পর তাদেরকে শাস্তি দিয়ে কোন যুলুম করিনি।

**210.** তাফসীর: মূলতঃ এ কুর‘আন নিয়ে রাসূলের অন্তরের উপর কোন শয়তান নাযিল হয়নি।

### আয়াত 211-220: তাফসীর

**211.** তাফসীর: তাদের জন্য সম্ভবও নয় যে, তারা তাঁর অন্তরের উপর নাযিল হবে। আর তারা তা করতেও পারবে না।

**212.** তাফসীর: তারা তা করতে পারবে না। কারণ, তারা আকাশের সেই জায়গা থেকে অনেক দূরে। অতএব, তারা কিভাবে সেই পর্যন্ত পৌঁছাবে এবং তা নিয়ে নাযিল হবে?!

**213.** তাফসীর: তাই আপনি আল্লাহর সাথে অন্য মা’বূদকে শরীক করে তাঁর ইবাদাত করবেন না। তা না হলে সে জন্য আপনি শাস্তিপ্রাপ্ত হবেন।

**214.** তাফসীর: হে রাসূল! আপনি নিজ সম্প্রদায়ের নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। যাতে তারা শিরকের উপর থাকার দরুন তাদের প্রতি আল্লাহর শাস্তি নেমে না আসে।

**215.** তাফসীর: আর যে মু’মিনরা আপনার অনুসরণ করে তাদের প্রতি নরম ও দয়াপরবশ হয়ে কথায় ও কাজে তাদের জন্য নিজ বাহু নরম করুন।

**216.** তাফসীর: তারা যদি আপনার অবাধ্য হয় এবং আপনি তাদেরকে যে তাওহীদ ও আল্লাহর আনুগত্যের আদেশ করেছেন তাতে যদি তারা সাড়া না দেয় তাহলে আপনি তাদেরকে বলে দিন: নিশ্চয়ই আমি তোমাদের কৃত পাপ ও শিরক থেকে সম্পূর্ণরূপে দায়মুক্ত।

**217.** তাফসীর: আর আপনি নিজের সকল ব্যাপারে সেই পরাক্রমশালীর উপর নির্ভরশীল হোন যিনি তাঁর শত্রæদের থেকে প্রতিশোধ নিতে পারেন। উপরন্তু যিনি তাঁর অভিমুখীদের প্রতি অত্যন্ত দয়ালু।

**218.** তাফসীর: যিনি আপনাকে দেখতে পান যখন আপনি সালাতের জন্য দাঁড়ান।

**219.** তাফসীর: আরো তিনি দেখতে পান মুসল্লীদের মাঝে আপনার এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন। তাঁর নিকট আপনার কোন কৃতকর্মই গোপন নয়। না অন্যদের কোন কৃতকর্ম।

**220.** তাফসীর: নিশ্চয়ই আপনি নিজ সালাতে যে যিকির ও কুর‘আন তিলাওয়াত করেন তা সবকিছুই তিনি শুনেন। উপরন্তু তিনি আপনার নিয়্যাত সম্পর্কেও জানেন।

### আয়াত 221-227: তাফসীর

**221.** তাফসীর: আমি কি তোমাদেরকে বলবো না যে, শয়তানরা মূলতঃ কার উপর নাযিল হয় যাদের ব্যাপারে তোমাদের এ ধারণা যে, তারাই এ কুর‘আন নিয়ে নাযিল হয়েছে?

**222.** তাফসীর: মূলতঃ জিনশয়তানরা নাযিল হয় প্রত্যেক মিথ্যাবাদী মহাপাপী গণকদের উপর।

**223.** তাফসীর: জিনশয়তানরা ফিরিশতাদের কাছ থেকে কথা চুরি করে নিজেদের গনক বন্ধুদের নিকট পৌঁছিয়ে দেয়। আর গণকদের অধিকাংশই মিথ্যুক। যদি তারা একটি কথা সত্য বলে তাহলে তার সাথে একশত কথা মিথ্যা বলে।

**224.** তাফসীর: তোমরা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে যে কবিদের অন্তর্ভুক্ত বলে মনে করছো তাদেরকে তো অনুসরণ করে থাকে শুধুমাত্র তারাই যারা শরীয়ত বিমুখ ও সত্যপথভ্রষ্ট। তাই কবিরা যে কবিতাই বলে এরা তা বর্ণনা করতেই ব্যস্ত থাকে।

**225.** তাফসীর: হে রাসূল! আপনি কি দেখেননি যে, তাদের ভ্রষ্টতার একটি নিদর্শন হলো এই যে, তারা প্রত্যেক প্রান্তে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। তারা কখনো মানুষের প্রশংসা করে। আবার কখনো নিন্দা। আবার কখনো বা অন্য কিছু।

**226.** তাফসীর: তারা নিশ্চয়ই মিথ্যা বলে। তারা কোন জিনিস না করেও বলে: আমরা তা করেছি।

**227.** তাফসীর: তবে যে কবিরা ঈমান এনেছে এবং নেক আমল করছে উপরন্তু তারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং আল্লাহর শত্রæদের যুলুমের পর তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করে -যেমন: হাসসান ইবনু সাবিত- তারা অবশ্যই এ থেকে ভিন্ন। আল্লাহর সাথে শিরককারী ও তাঁর বান্দাদের প্রতি অত্যাচারী যালিমরা অচিরেই জানবে কোন্ গন্তব্যের দিকে তারা রওয়ানা করেছে। তারা বস্তুতঃ এক ভয়াবহ পরিস্থিতি ও সূ² হিসাবের দিকে রওয়ানা করেছে।

## সূরা আশ-শুআরা সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা আশ-শুআরা কত আয়াতের সূরা?

সূরা আশ-শুআরা মোট 227 আয়াতের সূরা।

### আশ-শুআরা নামের অর্থ কী?

আশ-শুআরা নামের অর্থ “কবিগণ”।

### সূরা আশ-শুআরা মাক্কী না মাদানী?

সূরা আশ-শুআরা একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 47 নম্বর সূরা।

### সূরা আশ-শুআরা কোন পারায়?

সূরা আশ-শুআরা রয়েছে 19 নম্বর পারায়।

### সূরা আশ-শুআরা কুরআনের কত নম্বর সূরা?

সূরা আশ-শুআরা কুরআনের 26 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-ফুরকান এবং পরে সূরা আন-নামল।

### এখানে কি সূরা আশ-শুআরা শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আশ-শুআরা রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 25. আল-ফুরকান](https://yasinsurah.com/bn/sura-al-furqan/)
- [পরের সূরা 27. আন-নামল](https://yasinsurah.com/bn/sura-an-naml/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
