# সূরা ক্বাফ ق

> সূরা ক্বাফ (আরবি বর্ণ ক্বাফ) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় অবতীর্ণ সূরা ক্বাফ…

উৎস: https://yasinsurah.com/bn/sura-qaf/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 50 নম্বর সূরা · পারা 26

45 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 34 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ সূরা ক্বাফ 45 আয়াতের। এতে মৃত্যুর পর পুনরুত্থান, মানুষের প্রতিটি কথা লিপিবদ্ধ হওয়া এবং মৃত্যু, কিয়ামত, জান্নাত ও জাহান্নামের দৃশ্য মর্মস্পর্শী ভাষায় বর্ণিত হয়েছে।

## সূরা ক্বাফ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** قٓۚ وَٱلۡقُرۡءَانِ ٱلۡمَجِيدِ ﴿١﴾  
উচ্চারণ: ক্বাফ, ওয়াল কুরআনিল মাজীদ।  
অর্থ: ক্বাফ, সম্মানিত আল-কুরআনের শপথ।

**2.** بَلۡ عَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡ فَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا شَيۡءٌ عَجِيبٌ ﴿٢﴾  
উচ্চারণ: বাল আজিবূ আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরূনা হাযা শাইউন আজীব।  
অর্থ: বরং তারা বিস্মিত হয়েছে যে, তাদের মধ্য থেকে একজন সতর্ককারী (রাসূল) তাদের কাছে এসেছে। অতঃপর কাফিররা বলল: ‘এতো এক আশ্চর্যজনক ব্যাপার।

**3.** أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗاۖ ذَٰلِكَ رَجۡعُۢ بَعِيدٞ ﴿٣﴾  
উচ্চারণ: আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ।  
অর্থ: ‘আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব। এ ফিরে যাওয়া সুদূরপরাহত।’

**4.** قَدۡ عَلِمۡنَا مَا تَنقُصُ ٱلۡأَرۡضُ مِنۡهُمۡۖ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظُۢ ﴿٤﴾  
উচ্চারণ: কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফীয।  
অর্থ: অবশ্যই আমি জানি মাটি তাদের (মৃত্যুদেহের) থেকে যতটুকু ক্ষয় করে। আর আমার কাছে আছে অধিক সংরক্ষণকারী কিতাব।

**5.** بَلۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَهُمۡ فِيٓ أَمۡرٖ مَّرِيجٍ ﴿٥﴾  
উচ্চারণ: বাল কায্যাবূ বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফী আমরিম মারীজ।  
অর্থ: বরং তারা সত্যকে (আল-কুরআনকে) অস্বীকার করেছে, যখনই তাদের কাছে সত্য এসেছে। অতএব তারা সংশয়যুক্ত বিষয়ের মধ্যে রয়েছে।

**6.** أَفَلَمۡ يَنظُرُوٓاْ إِلَى ٱلسَّمَآءِ فَوۡقَهُمۡ كَيۡفَ بَنَيۡنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٖ ﴿٦﴾  
উচ্চারণ: আফালাম ইয়ানযুরূ ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যান্নাহা ওয়া মা লাহা মিন ফুরূজ।  
অর্থ: তারা কি তাদের ওপরে আসমানের দিকে তাকায় না, কীভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি? আর তাতে কোনো ফাটল (খুঁত) নেই।

**7.** وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফীহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিম বাহীজ।  
অর্থ: আর আমি জমিনেকে (বসবাসের জন্যে) বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে আমি উদ্‌গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ।

**8.** تَبۡصِرَةٗ وَذِكۡرَىٰ لِكُلِّ عَبۡدٖ مُّنِيبٖ ﴿٨﴾  
উচ্চারণ: তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিম মুনীব।  
অর্থ: (আমি এ সব এ জন্য সৃষ্টি করেছি) আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ হিসেবে।

**9.** وَنَزَّلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ مُّبَٰرَكٗا فَأَنۢبَتۡنَا بِهِۦ جَنَّٰتٖ وَحَبَّ ٱلۡحَصِيدِ ﴿٩﴾  
উচ্চারণ: ওয়া নায্যালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফা আমবাতনা বিহী জান্নাতিও ওয়া হাব্বাল হাসীদ।  
অর্থ: আর আমি আসমান থেকে বরকতময় (বৃষ্টির) পানি নাযিল করেছি। অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ-বাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা।

**10.** وَٱلنَّخۡلَ بَاسِقَٰتٖ لَّهَا طَلۡعٞ نَّضِيدٞ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়ান নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদীদ।  
অর্থ: (আরো উৎপন্ন করি) উঁচু উঁচু খেজুরগাছ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর ছড়া,

**11.** رِّزۡقٗا لِّلۡعِبَادِۖ وَأَحۡيَيۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ ٱلۡخُرُوجُ ﴿١١﴾  
উচ্চারণ: রিযকাল লিল ইবাদি ওয়া আহয়াইনা বিহী বালদাতাম মাইতান কাযালিকাল খুরূজ।  
অর্থ: (আমি এগুলো উৎপন্ন করি) আমার বান্দাদের জন্য রিযকস্বরূপ। আর আমি পানি দ্বারা মৃত শহর সঞ্জীবিত করি। এভাবেই তোমাদের পুনরুত্থান ঘটবে।

**12.** كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَأَصۡحَٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ ﴿١٢﴾  
উচ্চারণ: কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিও ওয়া আসহাবুর রাস্সি ওয়া ছামূদ।  
অর্থ: তাদের পূর্বে (নবীদেরকে) মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, রাস্ এর অধিবাসী ও সামূদ সম্প্রদায়।

**13.** وَعَادٞ وَفِرۡعَوۡنُ وَإِخۡوَٰنُ لُوطٖ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া আদুও ওয়া ফিরআওনু ওয়া ইখওয়ানু লূত।  
অর্থ: (অনুরূপভাবে) ‘আদ, ফির‘আউন ও লূত জাতি (মিথ্যারোপ করেছে)।

**14.** وَأَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ وَقَوۡمُ تُبَّعٖۚ كُلّٞ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ ﴿١٤﴾  
উচ্চারণ: ওয়া আসহাবুল আইকাতি ওয়া কাওমু তুব্বাইন কুল্লুন কায্যাবার রুসুলা ফাহাক্কা ওয়া ঈদ।  
অর্থ: আইকার অধিবাসী ও তুববা‘ সম্প্রদায়। সকলেই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল। ফলে তাদের ওপর আমার শাস্তি যথার্থভাবে আপতিত হয়েছে।

**15.** أَفَعَيِينَا بِٱلۡخَلۡقِ ٱلۡأَوَّلِۚ بَلۡ هُمۡ فِي لَبۡسٖ مِّنۡ خَلۡقٖ جَدِيدٖ ﴿١٥﴾  
উচ্চারণ: আফাআয়ীনা বিল খালকিল আওওয়ালি বাল হুম ফী লাবসিম মিন খালকিন জাদীদ।  
অর্থ: আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির বিষয়ে সন্দেহে নিপতিত।

**16.** وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥۖ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِيدِ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া নালামু মা তুওয়াসওয়িসু বিহী নাফসুহূ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারীদ।  
অর্থ: আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আর আমি তার গলার ধমনি হতেও অধিক নিকটবর্তী।

**17.** إِذۡ يَتَلَقَّى ٱلۡمُتَلَقِّيَانِ عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٞ ﴿١٧﴾  
উচ্চারণ: ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামীনি ওয়া আনিশ শিমালি কাঈদ।  
অর্থ: যখন ডানে ও বামে বসা দু’জন লিপিবদ্ধকারী ফিরিশতা পরস্পর (তার আমলনামা) গ্রহণ করবে।

**18.** مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ﴿١٨﴾  
উচ্চারণ: মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।  
অর্থ: সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী (ফিরিশতা) রয়েছে।

**19.** وَجَآءَتۡ سَكۡرَةُ ٱلۡمَوۡتِ بِٱلۡحَقِّۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنۡهُ تَحِيدُ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়া জাআত সাকরাতুল মাওতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহীদ।  
অর্থ: আর মৃত্যুযন্ত্রণা সত্যসহ এসে উপস্থিত হবে। (তখন বলা হবে,) ‘এটাই তো, যা থেকে তুমি পলায়ন করে বেড়াতে।’

**20.** وَنُفِخَ فِي ٱلصُّورِۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡوَعِيدِ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া নুফিখা ফিস সূরি যালিকা ইয়াওমুল ওয়াঈদ।  
অর্থ: আর শিংগায় ফুঁক দেয়া হবে। এটাই হল প্রতিশ্রুত শাস্তির দিন।

**21.** وَجَآءَتۡ كُلُّ نَفۡسٖ مَّعَهَا سَآئِقٞ وَشَهِيدٞ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া জাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুও ওয়া শাহীদ।  
অর্থ: আর প্রত্যেক ব্যক্তিই সেদিন উপস্থিত হবে, তার সাথে থাকবে চালক একজন ফিরিশতা ও একজন সাক্ষী।

**22.** لَّقَدۡ كُنتَ فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا فَكَشَفۡنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلۡيَوۡمَ حَدِيدٞ ﴿٢٢﴾  
উচ্চারণ: লাকাদ কুনতা ফী গাফলাতিম মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ।  
অর্থ: অবশ্যই তুমি এ দিবস সম্পর্কে উদাসীন ছিলে। অতএব আমি তোমার (উদাসীনতার) পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম। ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর।

**23.** وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ ﴿٢٣﴾  
উচ্চারণ: ওয়া কালা কারীনুহূ হাযা মা লাদায়্যা আতীদ।  
অর্থ: আর তার সাথী (ফিরিশতা) বলবে, এই তো আমার কাছে (তোমার আমলনামা) প্রস্তুত।

**24.** أَلۡقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٖ ﴿٢٤﴾  
উচ্চারণ: আলকিয়া ফী জাহান্নামা কুল্লা কাফ্ফারিন আনীদ।  
অর্থ: তোমরা জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্ধত কাফিরকে,

**25.** مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٖ مُّرِيبٍ ﴿٢٥﴾  
উচ্চারণ: মান্নাইল লিল খাইরি মুতাদিম মুরীব।  
অর্থ: কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।

**26.** ٱلَّذِي جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلۡقِيَاهُ فِي ٱلۡعَذَابِ ٱلشَّدِيدِ ﴿٢٦﴾  
উচ্চারণ: আল্লাযী জাআলা মাআল্লাহি ইলাহান আখারা ফা আলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ।  
অর্থ: যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো।

**27.** ۞ قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطۡغَيۡتُهُۥ وَلَٰكِن كَانَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ ﴿٢٧﴾  
উচ্চারণ: কালা কারীনুহূ রাব্বানা মা আতগাইতুহূ ওয়া লাকিন কানা ফী দালালিম বাঈদ।  
অর্থ: তার সঙ্গী (শয়তান) বলবে: ‘হে আমাদের রব! আমি তাকে বিদ্রোহী করে তুলিনি; বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে।’

**28.** قَالَ لَا تَخۡتَصِمُواْ لَدَيَّ وَقَدۡ قَدَّمۡتُ إِلَيۡكُم بِٱلۡوَعِيدِ ﴿٢٨﴾  
উচ্চারণ: কালা লা তাখতাসিমূ লাদায়্যা ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ।  
অর্থ: আল্লাহ বলবেন: ‘তোমরা আমার কাছে বাক-বিতণ্ডা করো না। অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম।’

**29.** مَا يُبَدَّلُ ٱلۡقَوۡلُ لَدَيَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ ﴿٢٩﴾  
উচ্চারণ: মা ইউবাদ্দালুল কাওলু লাদায়্যা ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবীদ।  
অর্থ: ‘আমার কাছে কথা (ও অঙ্গীকার) রদবদল হয় না। আর আমি বান্দার প্রতি যুলুমকারীও নই।’

**30.** يَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِيدٖ ﴿٣٠﴾  
উচ্চারণ: ইয়াওমা নাকূলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকূলু হাল মিম মাযীদ।  
অর্থ: সেদিন আমি জাহান্নামকে বলবো: ‘তুমি কি পরিপূর্ণ হয়েছ?’ আর সে বলবে: ‘আরো বেশি আছে কি?’

**31.** وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ غَيۡرَ بَعِيدٍ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকীনা গাইরা বাঈদ।  
অর্থ: আর জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে, (সেদিন তাদের জন্যে তা) মোটেই দূরে থাকবে না।

**32.** هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٖ ﴿٣٢﴾  
উচ্চারণ: হাযা মা তূআদূনা লিকুল্লি আওওয়াবিন হাফীয।  
অর্থ: এটাই, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল, প্রত্যেক আল্লাহ অভিমুখী (তাঁর বিধানের) অধিক সংরক্ষণশীলদের জন্য।

**33.** مَّنۡ خَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِ وَجَآءَ بِقَلۡبٖ مُّنِيبٍ ﴿٣٣﴾  
উচ্চারণ: মান খাশিয়ার রাহমানা বিল গাইবি ওয়া জাআ বিকালবিম মুনীব।  
অর্থ: যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে (আল্লাহর কাছে) উপস্থিত হতো।

**34.** ٱدۡخُلُوهَا بِسَلَٰمٖۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُلُودِ ﴿٣٤﴾  
উচ্চারণ: উদখুলূহা বিসালামিন যালিকা ইয়াওমুল খুলূদ।  
অর্থ: (তাদেরকে বলা হবে,) তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ করো। এটা অনন্ত জীবনের দিন।’

**35.** لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيۡنَا مَزِيدٞ ﴿٣٥﴾  
উচ্চারণ: লাহুম মা ইয়াশাঊনা ফীহা ওয়া লাদাইনা মাযীদ।  
অর্থ: সেখানে তারা যা চাইবে, তাদের জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক।

**36.** وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَشَدُّ مِنۡهُم بَطۡشٗا فَنَقَّبُواْ فِي ٱلۡبِلَٰدِ هَلۡ مِن مَّحِيصٍ ﴿٣٦﴾  
উচ্চারণ: ওয়া কাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবূ ফিল বিলাদি হাল মিম মাহীস।  
অর্থ: আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যারা শক্তি-সামর্থে এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল, তারা দেশ-বিদেশ চষে বেড়াত। তাদের কি (শাস্তি থেকে) কোন পলায়নস্থল ছিল?

**37.** إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلۡبٌ أَوۡ أَلۡقَى ٱلسَّمۡعَ وَهُوَ شَهِيدٞ ﴿٣٧﴾  
উচ্চারণ: ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহূ কালবুন আও আলকাস সামআ ওয়া হুওয়া শাহীদ।  
অর্থ: নিশ্চয় এতে তার জন্য উপদেশ রয়েছে, যার হৃদয় আছে অথবা যে মনোযোগসহকারে কর্ণপাত করে এবং উপস্থিতচিত্ত থাকে।

**38.** وَلَقَدۡ خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٖ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফী সিত্তাতি আয়্যামিও ওয়া মা মাস্সানা মিল লুগূব।  
অর্থ: আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি। আর এতে আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি।

**39.** فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ ٱلۡغُرُوبِ ﴿٣٩﴾  
উচ্চারণ: ফাসবির আলা মা ইয়াকূলূনা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা তুলূইশ শামসি ওয়া কাবলাল গুরূব।  
অর্থ: অতএব এরা যা (যে মিথ্যা) বলে, তাতে তুমি ধৈর্যধারণ করো এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের আগে তুমি তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করো।

**40.** وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَأَدۡبَٰرَ ٱلسُّجُودِ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহহু ওয়া আদবারাস সুজূদ।  
অর্থ: এবং রাতের একাংশেও তুমি তাঁর তাসবীহ পাঠ করো এবং (ফরয) সালাতের পরেও।

**41.** وَٱسۡتَمِعۡ يَوۡمَ يُنَادِ ٱلۡمُنَادِ مِن مَّكَانٖ قَرِيبٖ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়াসতামি ইয়াওমা ইউনাদিল মুনাদি মিম মাকানিন কারীব।  
অর্থ: মনোযোগ সহকারে শ্রবণ করো সে দিনের কথা, যেদিন একজন ঘোষক (ফিরিশতা) নিকটবর্তী কোন স্থান থেকে ডাকতে থাকবে।

**42.** يَوۡمَ يَسۡمَعُونَ ٱلصَّيۡحَةَ بِٱلۡحَقِّۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُرُوجِ ﴿٤٢﴾  
উচ্চারণ: ইয়াওমা ইয়াসমাঊনাস সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াওমুল খুরূজ।  
অর্থ: সেদিন তারা সত্যিসত্যিই (পুনরুত্থানের) মহাচিৎকার শুনবে। সেটিই বের হবার দিন।

**43.** إِنَّا نَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَإِلَيۡنَا ٱلۡمَصِيرُ ﴿٤٣﴾  
উচ্চারণ: ইন্না নাহনু নুহয়ী ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর।  
অর্থ: আমিই জীবন দান করি এবং আমিই মৃত্যু ঘটাই, আর আমার দিকেই (সকলের) চূড়ান্ত প্রত্যাবর্তন।

**44.** يَوۡمَ تَشَقَّقُ ٱلۡأَرۡضُ عَنۡهُمۡ سِرَاعٗاۚ ذَٰلِكَ حَشۡرٌ عَلَيۡنَا يَسِيرٞ ﴿٤٤﴾  
উচ্চারণ: ইয়াওমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর।  
অর্থ: যেদিন যমিন তাদের ওপর থেকে বিদীর্ণ হয়ে যাবে, আর তারা দ্রুত (কবর থেকে) বেরিয়ে আসবে। এভাবে (সবাইকে) একত্র সমবেত করা আমার জন্য অত্যন্ত সহজ।

**45.** نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِجَبَّارٖۖ فَذَكِّرۡ بِٱلۡقُرۡءَانِ مَن يَخَافُ وَعِيدِ ﴿٤٥﴾  
উচ্চারণ: নাহনু আলামু বিমা ইয়াকূলূনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ।  
অর্থ: হে রাসূল! এরা যা বলে আমি সে সম্পর্কে সম্যক অবগত আছি। আর তুমি তাদের ওপর কোন জোর-জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার (শাস্তির) ধমককে ভয় করে তাকে আল-কুরআনের সাহায্যে উপদেশ দাও।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 50
- **নামের অর্থ:** আরবি বর্ণ ক্বাফ
- **আয়াত সংখ্যা:** 45
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 34
- **পারা (জুয):** 26

## সূরা ক্বাফ পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতের শুরুতে থাকা হুরূফে মুকাত্তাআর অন্তর্ভুক্ত “ক্বাফ” অক্ষর থেকে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 45 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 50তম এবং এটি 26তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 34তম সূরা।

আল্লাহ মানুষের গলার শিরার চেয়েও কাছে, এই কথা জানানো 16. আয়াত এবং মানুষের মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা লিপিবদ্ধ করা দুই ফেরেশতার বর্ণনাসংবলিত 17-18. আয়াত এই সূরাতেই রয়েছে। কিছু আলেম বলেছেন, মুসহাফের শেষ অংশে তুলনামূলক ছোট সূরাগুলো নিয়ে গঠিত “মুফাসসাল” বিভাগ এই সূরা দিয়ে শুরু হয়েছে। নবী (সা.) জুমার খুতবায় প্রায়ই পড়তেন এমন সূরা হিসেবে এটি পরিচিত।

## সূরা ক্বাফ নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগের প্রথম বছরগুলোতে এমন পরিবেশে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা নিজেদের মধ্য থেকে একজন সতর্ককারী আসায় বিস্মিত হয় এবং “আমরা মরে মাটি হয়ে যাওয়ার পর কি আবার জীবিত হব? এ তো সুদূরপরাহত প্রত্যাবর্তন” বলে মৃত্যুর পর পুনরুত্থান অস্বীকার করে। তাই সূরার মূল বিষয় হলো পুনরুত্থানের সম্ভাবনা ও নিশ্চিততা।

সূরাটির জন্য নির্দিষ্ট এমন কোনো শানে নুযূল জানা নেই, যা সূত্রগুলোতে ব্যাপকভাবে স্বীকৃত। নবী (সা.) মদীনাতেও খুতবা ও নামাযে এই সূরা প্রায়ই পাঠ করতেন; এতে বোঝা যায়, এর বার্তা মুমিনদের বারবার স্মরণ করানো হতো।

## সূরা ক্বাফ: বিষয়বস্তু

মর্যাদাপূর্ণ কুরআনের শপথ দিয়ে সূরাটি শুরু হয়েছে। নিজেদের মধ্য থেকে সতর্ককারী আসা এবং মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে মুশরিকদের বিস্ময়ের কথা উল্লেখ করা হয়েছে। জোর দিয়ে বলা হয়েছে, মাটি মৃতদের শরীর থেকে কী ক্ষয় করে, আল্লাহ তা জানেন। আকাশের গঠন, পৃথিবীর বিস্তার, পাহাড়, আকাশ থেকে নামা বরকতময় পানি, বাগান ও উঁচু খেজুরগাছকে পুনরুত্থানের প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। নূহের জাতি, রাসবাসী, সামূদ, আদ, ফিরআউন, লূতের জাতি, আইকাবাসী ও তুব্বা জাতির মতো অস্বীকারকারী সম্প্রদায়ের পরিণতি স্মরণ করানো হয়েছে।

আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তার মন কী ফিসফিস করে তা জানেন এবং তার গলার শিরার চেয়েও কাছে, এ কথা জানানো হয়েছে। কথা লিপিবদ্ধ হওয়া, মৃত্যুযন্ত্রণা, শিঙ্গায় ফুঁক এবং প্রতিটি প্রাণের সঙ্গে একজন চালক ও একজন সাক্ষী নিয়ে আসার দৃশ্য তুলে ধরা হয়েছে। জাহান্নামকে জিজ্ঞেস করা হবে, “তুমি কি পূর্ণ হয়েছ?” সে বলবে, “আরও আছে কি?”, এ কথা বর্ণিত হয়েছে। জান্নাত তাকওয়াবানদের কাছে নিয়ে আসা হবে বলে উল্লেখ করা হয়েছে। নবী (সা.)-কে ধৈর্য ও তাসবীহের উপদেশ এবং আল্লাহর সতর্কবাণীকে ভয়কারীদের কুরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার আদেশ দিয়ে সূরাটি শেষ হয়েছে।

## সূরা ক্বাফ: ফজিলত

মুসলিমের একটি বর্ণনায় উম্মে হিশাম বিনত হারিসা বলেন, নবী (সা.) প্রতি জুমায় মিম্বরে খুতবা দেওয়ার সময় সূরা ক্বাফ পড়তেন; তা শুনে তিনি সূরাটি মুখস্থ করেছেন। মুসলিমের আরও কিছু বর্ণনা অনুযায়ী, নবী (সা.) ঈদের নামাযে ক্বাফ ও কামার (ইকতারাবাতিস সাআহ) সূরা পড়েছেন এবং কখনো ফজরের নামাযেও এই সূরা পাঠ করেছেন।

এই সহীহ বর্ণনাগুলো দেখায়, নবী (সা.) উপদেশের উদ্দেশ্যে খুতবা ও নামায উভয় ক্ষেত্রেই সূরাটি প্রায়ই পাঠ করতেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা ক্বাফ তাফসীর

সূরা ক্বাফ: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: ক্বাফ, এসব যুক্তাক্ষরের ব্যাপারে আলোচনা সূরা বাক্বারার শুরুতেই করা হয়েছে। আল্লাহ এ জন্য কুরআনের শপথ করেছেন। যেহেতু তাতে রয়েছে প্রচুর অর্থ ও অধিক কল্যাণ এবং বরকত। অবশ্যই তোমাদেরকে কিয়ামত দিবসে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনর্বার উঠানো হবে।

**2.** তাফসীর: তাদের দ্বারা আপনাকে পরিত্যাগের কারণ এটি ছিলো না যে, তারা আপনাকে মিথ্যুক ধারণা করে। বরং তারা আপনার সত্যতার কথা জানে। তবে তারা এ কথার উপর আশ্চর্য বোধ করেছে যে, ফিরিশতাদের মধ্য থেকে রাসূল না এসে তাদের মধ্য থেকে রাসূল কীভাবে আসলেন?! তাই তারা আশ্চর্য বোধ করে বলেছে: মানুষের মধ্য থেকে আমাদের প্রতি রাসূল আগমন একটি উদ্ভট ব্যাপার।

**3.** তাফসীর: আমরা মরে যাওয়া ও মাটি হয়ে যাওয়ার পর আবারো কি আমাদেরকে উঠানো হবে?! এই পুনরুত্থান ও আমাদের শরীর নিঃশেষ হয়ে যাওয়ার পর জীবন ফেরত আসা একটি অসম্ভব ব্যাপার; যা আদৗ সংঘটিত হওয়ার নয়।

**4.** তাফসীর: আমি অবশ্যই তাদের মরে যাওয়ার পর মাটি তাদের শরীরের কী ভক্ষণ করে ও কীভাবে নিঃশেষ করে তা জানি। আমার নিকট এর কোন কিছুই গোপন থাকে না। এমন কি আমার নিকট এমন এক দফতর রয়েছে যাতে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাদের জীবনে ও মরণোত্তর যা কিছু হবে সবই সংরক্ষিত আছে।

**5.** তাফসীর: বরং এ সব মুশরিক তাদের নিকট রাসূল কুরআন নিয়ে আগমন করলে তারা তা অস্বীকার করে। ফলে তারা এক অস্থিতিশীল অবস্থায় রয়েছে। কোন ব্যাপারে তাদের স্থায়িত্ব নেই।

**6.** তাফসীর: পুনরুত্থান অস্বীকারকারীরা কি তাদের উপর বিদ্যমান আসমান নিয়ে চিন্তা করে না যে, আমি কীভাবে তা সৃষ্টি করেছি, প্রস্তুত করেছি এবং সেটিকে তারকারাজি দ্বারা সুন্দর করে সাজিয়েছি। যাকে দোষযুক্ত করার কোন খুঁত নেই?! অতএব, যিনি এই আসমান সৃষ্টি করেছেন তিনি মৃতদেরকে জীবিত করে পুনরুত্থানে অবশ্যই সক্ষম।

**7.** তাফসীর: আমি যমীনকে তাতে বসবাস করার মতো করে বিছিয়েছি এবং তাতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছি। যাতে তা নড়াচড়া না করে। আর আমি তাতে সর্বপ্রকার উদ্ভিদ ও সুদর্শন বৃক্ষরাজি উদগত করেছি।

**8.** তাফসীর: আমি এ সব এ জন্য সৃষ্টি করেছি যাতে তা আপন প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তনকারী প্রত্যেক ব্যক্তির জন্য চিন্তার খোরাক ও উপদেশ হিসাবে পরিগণিত হয়।

**9.** তাফসীর: আর অমি আসমান থেকে বহু উপকারী ও কল্যাণপূর্ণ বারি বর্ষিয়েছি এবং তদ্বারা বহু বাগান ও তোমাদের উৎপাদিত যবসহ অন্যান্য শস্যাদির ব্যবস্থা করেছি।

**10.** তাফসীর: অমি উঁচু উঁচু সুদীর্ঘ খেজুর বৃক্ষ উৎপন্ন করেছি। যার শেকড় একটির উপর অপরটি ঘনীভূত।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: আমি যা কিছু উৎপন্ন করেছি তা বান্দাদের জীবিকার উদ্দেশ্যেই করেছি। যা তারা ভক্ষণ করবে এবং আমি তদ্বারা এমন নগর জীবিত করেছি যথায় কোন উদ্ভিদ নেই। বস্তুতঃ আমি যেভাবে উদ্ভিদবিহীন এই নগরকে জীবিত করেছি এভাবেই তোমাদের পুনরুত্থান করবো।

**12.** তাফসীর: হে রাসূল! আপনার পূর্বের জাতিরা তাদের নবীদেরকে মিথ্যারোপ করেছে। নূহ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায় ও কুয়াবাসীরা মিথ্যারোপ করছে। তেমনিভাবে মিথ্যারোপ করেছে সামূদ সম্প্রদায়।

**13.** তাফসীর: অনুরূপভাবে আদ, ফিরআউন ও লুত জাতি মিথ্যারোপ করেছে।

**14.** তাফসীর: তেমনিভাবে শু‘আইব (আলাইহিস-সালাম) এর জাতি আইকাবাসী ও ইয়েমেনের বাদশাহ তুব্বা’র জাতিও মিথ্যারোপ করে। ফলে তাদের উপর অঙ্গীকারকৃত শাস্তি অবধারিত হয়।

**15.** তাফসীর: আমি কি প্রথমবারের সৃষ্টিতে অপারগ হয়েছি, তাই পুনরুত্থানে অপারগ হবো?! বরং তারা নিজেদের প্রথম সৃষ্টির পর নতুন সৃষ্টির ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে।

**16.** তাফসীর: আমি অবশ্যই মানুষ সৃষ্টি করেছি এবং তার মনে যে সব মনোভাব ও চিন্তার উদয় হয় তা আমি জানি। আমি তার অন্তরের সাথে যুক্ত ঘাড়ে অবস্থিত শিরা অপেক্ষা আরো নিকটবর্তী।

**17.** তাফসীর: যখন তার আমল সংরক্ষণকারী উভয় ফিরিশতা মিলিত হবে। তাদের একজন তার ডান পার্শ্বে বসবে ও অপরজন বসবে তার বাম পার্শ্বে।

**18.** তাফসীর: সে যে কথাই বলুক না কেন তার জন্য তার পার্শ্বে একজন পর্যবেক্ষক পিরিশতা উপস্থিত থাকে।

**19.** তাফসীর: যথার্থই মৃত্যুর যাতনা উপস্থিত হলো। এটিই সেই বস্তু যা থেকে হে উদাসীন মানুষ! তুমি পিছিয়ে ও পলায়নরত ছিলে।

**20.** তাফসীর: ফুৎকারের জন্য নিয়োজিত ফিরিশতা শিঙ্গায় দ্বিতীয়বার ফুৎকার দিবে। এটিই কিয়ামত দিবস তথা কাফির ও পাপীদের জন্য শাস্তির দিন।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: প্রত্যেক সত্তা তাকে চালনাকারী একজন ফিরিশতাসহ উপস্থিত হবে। আর অপর ফিরিশতা তার আমলের সাক্ষী হিসাবে উপস্থিত হবে।

**22.** তাফসীর: সেই চালিত ব্যক্তিকে বলা হবে: তুমি নিজ বিভ্রান্তি, মনোবৃত্তি ও ভোগ-বিলাসে লিপ্ত থাকার ফলে এই দিবস থেকে উদাসীন ছিলে। তাই আমি তোমার উদাসীনতা দূরিভ‚ত করলাম। যাতে তুমি শাস্তি ও আপদ পর্যবেক্ষণ করো।

**23.** তাফসীর: তার সাথে নিয়োজিত ফিরিশতা বলবে: এই যে আমার নিকট তার কৃতকর্ম কোনরূপ বেশ-কম ব্যতিরেকে বিদ্যমান রয়েছে।

**24.** তাফসীর: আল্লাহ চালনাকারী ও সাক্ষ্যদাতা উভয় ফিরিশতাকে বলবেন: তোমরা প্রত্যেক সত্য অমান্যকারী গোঁড়াদেরকে জাহান্নামে নিক্ষেপ করো।

**25.** তাফসীর: আল্লাহ যে সব অধিকার অবধারিত করেন তা বেশী বেশী প্রত্যাখ্যানকারী, আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনকারী এবং তিনি যে সব পুরস্কার ও শাস্তির সংবাদ দিয়েছেন তা অস্বীকারকারী।

**26.** তাফসীর: যে আল্লাহর সাথে অন্য মাবূদকে শরীক করে নিয়েছে। তাঁর সাথে ওকে ইবাদাতে শরীক করে থাকে। তাই তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো।

**27.** তাফসীর: তার সাথে নিজ শয়তান সঙ্গী সম্পর্কচ্ছেদ করে বলবে: হে আমাদের প্রতিপালক! আমি তাকে ভ্রষ্ট করি নি। বরং সে সত্য থেকে বহু দূরে অবস্থানকারী ছিলো।

**28.** তাফসীর: আল্লাহ বলবেন: তোমরা আমার নিকট ঝগড়া করো না। কেননা, তাতে কোন লাভ নেই। আমি তোমাদের উদ্দেশ্যে ইতিপূর্বেই দুনিয়াতে আমার রাসূলদের মাধ্যমে আমাকে অমান্যকরী ও আমার অবাধ্যদের জন্য কঠিন শাস্তির কথা জানিয়ে দিয়েছি।

**29.** তাফসীর: আমার কথা ও অঙ্গীকার কখনো পরিবর্তন হয় না। আর না আমি বান্দাদের পুণ্য কমিয়ে কিংবা পাপ বাড়িয়ে তাদের উপর অবিচার করি। বরং আমি যার যার আমল অনুযায়ী তাকে প্রতিদান দিয়ে থাকি।

**30.** তাফসীর: সে দিন আমি জাহান্নামকে বলব: তুমি কি তোমার মধ্যে নিক্ষেপিত কাফির ও পাপীদেরকে দিয়ে পরিপূর্ণ হয়েছো? তখন সে অধিক কামনা করতঃ ও স্বীয় রবের রাগের ফলে তার রবকে এই বলে উত্তর দিবে: আরো কি আছে?

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: আর স্বীয় প্রতিপালকের আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহভীরুদের উদ্দেশ্যে জান্নাত নিকটবর্তী করা হবে। তাই তারা নিকটে থেকে তথায় বিদ্যমান উপভোগ্য নিয়ামত প্রত্যক্ষ্য করবে।

**32.** তাফসীর: আর তাদেরকে বলা হবে: এটি আল্লাহ কর্তৃক তার প্রতি কৃত অঙ্গীকার যে তাওবার মাধ্যমে নিজ প্রতিপালকের দিকে ফিরে আসে এবং তার উপর বাধ্যতামূলক বিধানের হিফাযত করে।

**33.** তাফসীর: যে ব্যক্তি আল্লাহকে এমন গোপনে ভয় করে যেখানে তিনি ব্যতীত অন্য কেউ তাকে দেখার নেই এবং আল্লাহর সাথে নিরাপদ ও তাঁর প্রতি ধাবমান অন্তর নিয়ে সাক্ষাৎ করে। উপরন্তু তাঁর প্রতি বেশী বেশী প্রত্যাবর্তনকারী।

**34.** তাফসীর: আর তাদরেকে বলা হবে, তোমরা নিজেদের অপছন্দের বিষয় থেকে মুক্ত অবস্থায় জান্নাতে প্রবেশ করো। এটি সেই চিরস্থায়ী দিন যার কোন লয়-ক্ষয় নেই।

**35.** তাফসীর: তথায় তাদের জন্য রয়েছে নিজেদের চাহিদানুযায়ী অবারিত নিয়ামত। আর আমার নিকট রয়েছে এমন সব অতিরিক্ত নিয়ামত যা কোন চক্ষু দেখে নি। আর না কোন কান শ্রবণ করেছে। আর না কোন মানুষের অন্তর তা হৃদয়ঙ্গম করেছে। তন্মধ্যে মহান আল্লাহর দর্শন অন্যতম।

**36.** তাফসীর: আমি এ সব মিথ্যারোপাকারী মক্কাবাসী মুশরিকের পূর্বে কতো জাতিকে ধ্বংস করেছি। তাই তারা পৃথিবীতে খুঁজে দেখলো। হয়তো বা তারা শাস্তি থেকে পালানোর কোন জায়গা খুঁজে পাবে। কিন্তু তারা তা পায় নি।

**37.** তাফসীর: পূর্বেকার জাতিদের ধ্বংসলীলার উপরোক্ত এ সব বর্ণনায় চিন্তাশীল অন্তর সম্পন্ন ব্যক্তি কিংবা সচেতন ও মনোযোগ সহকারে শ্রবণকারীদের জন্য রয়েছে উপদেশ।

**38.** তাফসীর: আমি নিজ প্রচুর ক্ষমতা থাকা সত্তে¡ও আসমান, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি। তাতে ইহুদীরা যেমন বলছে তেমন কোন কষ্টই আমার হয় নি।

**39.** তাফসীর: অতএব হে রাসূল! আপনি ইহুদী কিংবা অন্যদের কথার উপর ধৈর্য ধারণ করুন। আর নিজ রবের প্রশংসা করতে সূর্য উদিত হওয়ার পূর্বে তাঁর উদ্দেশ্যে ফজরের নামায পড়ুন এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বে আসরের নামায পড়ুন।

**40.** তাফসীর: রাত্রেও তাঁর উদ্দেশ্যে নামায পড়ুন এবং ফরয নামাযের পর তাঁর পবিত্রতা বর্ণনা করুন।

### আয়াত 41-45: তাফসীর

**41.** তাফসীর: হে রাসূল! আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন সে দিনের কথা যে দিন দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকারের জন্য নিয়োজিত ফিরিশতা নিকটতম স্থান থেকে আহŸান করবেন।

**42.** তাফসীর: সে দিন সকল সৃষ্টি সত্যিই পুনরুত্থানের এমন গর্জন শুনতে পাবে যাতে কোনরূপ সন্দেহ নেই। যে দিন তারা এটি শুনবে সেটি মূলতঃ হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে মৃতদের বেরিয়ে আসার দিন।

**43.** তাফসীর: আমিই জীবন ও মৃত্যু প্রদান করি। আমি ব্যতীত অন্য কোন জীবনদাতা নেই। আর না কোন মরণদাতা আছে। এককভাবে আমার দিকেই কিয়ামত দিবসে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে বান্দাদের প্রত্যাবর্তন।

**44.** তাফসীর: সে দিন তাদের যমীন ফেটে চৌচির হবে। ফলে তারা দ্রæত তা থেকে বেরিয়ে পড়বে। এই হাশর সংঘটিত করা আমার জন্য অতি সহজ।

**45.** তাফসীর: আমি এ সব মিথ্যারোপকারীর কথা অধিক জানি। আর হে রাসূল! আপনি তাদের উপর দারোগা নন। যার ভিত্তিতে আপনি তাদেরকে ঈমান আনতে বাধ্য করবেন। বরং আপনি তো কেবল আল্লাহ যে বিষয় প্রচার করতে নির্দেশ প্রদান করেন তা পৌঁছোনোর জন্য দায়িত্বপ্রাপ্ত। অতএব, আপনি কুরআনের মাধ্যমে কাফির ও পাপীদের মধ্যে তাকে ভীতি প্রদর্শন করুন যে আমার শাস্তিকে ভয় পায়। কেননা, কেবল ভীতজনই উপদেশ গ্রহণের জন্য বললে সে তা গ্রহণ করে এবং স্মরণ করিয়ে দিলে সে তা স্মরণ করে।

## সূরা ক্বাফ সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা ক্বাফ কত আয়াতের সূরা?

সূরা ক্বাফ মোট 45 আয়াতের সূরা।

### ক্বাফ নামের অর্থ কী?

ক্বাফ নামের অর্থ “আরবি বর্ণ ক্বাফ”।

### সূরা ক্বাফ মাক্কী না মাদানী?

সূরা ক্বাফ একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 34 নম্বর সূরা।

### সূরা ক্বাফ কোন পারায়?

সূরা ক্বাফ রয়েছে 26 নম্বর পারায়।

### সূরা ক্বাফ কুরআনের কত নম্বর সূরা?

সূরা ক্বাফ কুরআনের 50 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-হুজুরাত এবং পরে সূরা আয-যারিয়াত।

### এখানে কি সূরা ক্বাফ শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা ক্বাফ রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 49. আল-হুজুরাত](https://yasinsurah.com/bn/sura-al-hujurat/)
- [পরের সূরা 51. আয-যারিয়াত](https://yasinsurah.com/bn/sura-adh-dhariyat/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
