# সূরা সাবা سبإ

> সূরা সাবা (সাবা জাতি) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় অবতীর্ণ সূরা সাবা 54…

উৎস: https://yasinsurah.com/bn/sura-saba/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 34 নম্বর সূরা · পারা 22

54 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 58 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ সূরা সাবা 54 আয়াতের। নিয়ামতের জন্য কৃতজ্ঞ দাউদ ও সুলাইমানের সঙ্গে নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ সাবাবাসীর তুলনা করে এতে তাওহীদ, আখিরাত ও নবুওয়াতের বিষয় আলোচনা করা হয়েছে।

## সূরা সাবা আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَلَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلۡأٓخِرَةِۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ ﴿١﴾  
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল লাযী লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুওয়াল হাকীমুল খাবীর।  
অর্থ: সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে তার মালিক। আর আখিরাতেও সকল প্রশংসা তাঁরই এবং তিনি প্রজ্ঞাময়, সম্যক অবগত।

**2.** يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ ﴿٢﴾  
উচ্চারণ: ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানযিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফীহা ওয়া হুওয়ার রাহীমুল গাফূর।  
অর্থ: তিনি জানেন জমিনে যা প্রবেশ করে এবং তা থেকে যা কিছু বের হয়; আর আসমান থেকে যা নাযিল হয় এবং তাতে যা উঠে। আর তিনি (মু’মিনদের প্রতি) পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল।

**3.** وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَأۡتِينَا ٱلسَّاعَةُۖ قُلۡ بَلَىٰ وَرَبِّي لَتَأۡتِيَنَّكُمۡ عَٰلِمِ ٱلۡغَيۡبِۖ لَا يَعۡزُبُ عَنۡهُ مِثۡقَالُ ذَرَّةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِ وَلَآ أَصۡغَرُ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡبَرُ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٖ ﴿٣﴾  
উচ্চারণ: ওয়া কালাল লাযীনা কাফারূ লা তাতীনাস সাআতু কুল বালা ওয়া রাব্বী লাতাতিয়ান্নাকুম আলিমিল গাইবি লা ইয়াযুবু আনহু মিছকালু যার্রাতিন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদি ওয়া লা আসগারু মিন যালিকা ওয়া লা আকবারু ইল্লা ফী কিতাবিম মুবীন।  
অর্থ: আর কাফিররা বলে: ‘কিয়ামত আমাদের কাছে আসবে না।’ হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘অবশ্যই, আমার রবের শপথ! কিয়ামত তোমাদের কাছে আসবেই। তিনি গায়িব সম্পর্কে অবগত। আসমানসমূহ ও জমিনে অনু পরিমাণ কিংবা তদাপেক্ষা ছোট অথবা বড় কিছুই তাঁর অগোচরে নেই; বরং সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে।

**4.** لِّيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِۚ أُوْلَٰٓئِكَ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ﴿٤﴾  
উচ্চারণ: লিয়াজযিয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুও ওয়া রিযকুন কারীম।  
অর্থ: যাতে তিনি প্রতিদান দেন তাদেরকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে। তাদেরই জন্য রয়েছে, ক্ষমা ও (জান্নাতে) সম্মানজনক রিযক।

**5.** وَٱلَّذِينَ سَعَوۡ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٞ ﴿٥﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা সাআও ফী আয়াতিনা মুআজিযীনা উলাইকা লাহুম আযাবুম মির রিজযিন আলীম।  
অর্থ: আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে প্রচেষ্টা চালিয়েছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক নিকৃষ্ট শাস্তি।

**6.** وَيَرَى ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ ٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ هُوَ ٱلۡحَقَّ وَيَهۡدِيٓ إِلَىٰ صِرَٰطِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়া ইয়ারাল লাযীনা ঊতুল ইলমাল লাযী উনযিলা ইলাইকা মির রাব্বিকা হুওয়াল হাক্কা ওয়া ইয়াহদী ইলা সিরাতিল আযীযিল হামীদ।  
অর্থ: আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জানে যে, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে, তাই সত্য এবং তা মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথ নির্দেশ করে।

**7.** وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ هَلۡ نَدُلُّكُمۡ عَلَىٰ رَجُلٖ يُنَبِّئُكُمۡ إِذَا مُزِّقۡتُمۡ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمۡ لَفِي خَلۡقٖ جَدِيدٍ ﴿٧﴾  
উচ্চারণ: ওয়া কালাল লাযীনা কাফারূ হাল নাদুল্লুকুম আলা রাজুলিই ইউনাব্বিউকুম ইযা মুয্যিকতুম কুল্লা মুমায্যাকিন ইন্নাকুম লাফী খালকিন জাদীদ।  
অর্থ: আর কাফিররা (ঠাট্টাচ্ছলে) বলে: ‘আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিবো, যে তোমাদেরকে এক (অদ্ভুতূতসংবাদ দেয় যে, তোমরা যখন (মৃত্যুর পরে) পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন নিশ্চয় তোমরা নতুনভাবে সৃষ্ট হবে’?

**8.** أَفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَم بِهِۦ جِنَّةُۢۗ بَلِ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ فِي ٱلۡعَذَابِ وَٱلضَّلَٰلِ ٱلۡبَعِيدِ ﴿٨﴾  
উচ্চারণ: আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহী জিন্নাতুম বালিল লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ।  
অর্থ: (তারা মুহাম্মাদ সম্পর্কে বলে) সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা করেছে, নাকি সে উন্মাদ? বরং যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই শাস্তির মধ্যে এবং সুদূর ভ্রষ্টতায় নিমজ্জিত।

**9.** أَفَلَمۡ يَرَوۡاْ إِلَىٰ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِن نَّشَأۡ نَخۡسِفۡ بِهِمُ ٱلۡأَرۡضَ أَوۡ نُسۡقِطۡ عَلَيۡهِمۡ كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّكُلِّ عَبۡدٖ مُّنِيبٖ ﴿٩﴾  
উচ্চারণ: আফালাম ইয়ারাও ইলা মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম মিনাস সামাই ওয়াল আরদি ইন নাশা নাখসিফ বিহিমুল আরদা আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামাই ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকুল্লি আবদিম মুনীব।  
অর্থ: তারা কি তাদের সামনে ও তাদের পেছনে আসমান ও জমিনে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করে না? আমি যদি ইচ্ছা করি তাহলে তাদেরকেসহ ভূমি ধসিয়ে দিতে পারি অথবা আসমান থেকে এক খণ্ড (শাস্তি) তাদের ওপর নিপতিত করতে পারি। নিশ্চয় এতে রয়েছে, আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন।

**10.** ۞ وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ مِنَّا فَضۡلٗاۖ يَٰجِبَالُ أَوِّبِي مَعَهُۥ وَٱلطَّيۡرَۖ وَأَلَنَّا لَهُ ٱلۡحَدِيدَ ﴿١٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ আতাইনা দাওয়ূদা মিন্না ফাদলাই ইয়া জিবালু আওওয়িবী মাআহূ ওয়াত তাইরা ওয়া আলান্না লাহুল হাদীদ।  
অর্থ: আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাঊদকে মর্যাদাদান করেছি। আমি আদেশ করলামঃ ‘হে পর্বতমালা, তোমরা দাঊদের সাথে আমার পবিত্রতা ঘোষণা কর’ এবং পাখিদেরকেও। আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম, এখানে ফাদল দ্বারা মর্যাদা, নবুওয়্যাত, রাজত্ব ও অনুগ্রহকে বুঝানো হয়েছে।

**11.** أَنِ ٱعۡمَلۡ سَٰبِغَٰتٖ وَقَدِّرۡ فِي ٱلسَّرۡدِۖ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴿١١﴾  
উচ্চারণ: আনি মাল সাবিগাতিও ওয়া কাদ্দির ফিস সারদি ওয়ামালূ সালিহান ইন্নী বিমা তামালূনা বাসীর।  
অর্থ: (আমি বললাম,) তুমি পূর্ণাঙ্গ বর্ম তৈরি কর এবং বুননের কাজে পরিমিতি রক্ষা কর। আর তোমরা সৎকর্ম কর; নিশ্চয় তোমরা যা কর, আমি তা সম্যক দ্রষ্টা।

**12.** وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهۡرٞ وَرَوَاحُهَا شَهۡرٞۖ وَأَسَلۡنَا لَهُۥ عَيۡنَ ٱلۡقِطۡرِۖ وَمِنَ ٱلۡجِنِّ مَن يَعۡمَلُ بَيۡنَ يَدَيۡهِ بِإِذۡنِ رَبِّهِۦۖ وَمَن يَزِغۡ مِنۡهُمۡ عَنۡ أَمۡرِنَا نُذِقۡهُ مِنۡ عَذَابِ ٱلسَّعِيرِ ﴿١٢﴾  
উচ্চারণ: ওয়া লিসুলাইমানার রীহা গুদুওওয়ুহা শাহরুও ওয়া রাওয়াহুহা শাহরুও ওয়া আসালনা লাহূ আইনাল কিতরি ওয়া মিনাল জিন্নি মাই ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইযনি রাব্বিহী ওয়া মাই ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর।  
অর্থ: আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যাতে ভর করে সে সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতো। আর আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করতো। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয়, তাকে আমি প্রজ্বলিত আগুনের শাস্তি ভোগ করাবো।

**13.** يَعۡمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَٰرِيبَ وَتَمَٰثِيلَ وَجِفَانٖ كَٱلۡجَوَابِ وَقُدُورٖ رَّاسِيَٰتٍۚ ٱعۡمَلُوٓاْ ءَالَ دَاوُۥدَ شُكۡرٗاۚ وَقَلِيلٞ مِّنۡ عِبَادِيَ ٱلشَّكُورُ ﴿١٣﴾  
উচ্চারণ: ইয়ামালূনা লাহূ মা ইয়াশাউ মিম মাহারীবা ওয়া তামাছীলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদূরির রাসিয়াতিনি মালূ আলা দাওয়ূদা শুকরাও ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকূর।  
অর্থ: তারা (এসব জিনেরা) সুলাইমানের ইচ্ছানুযায়ী তার জন্য তৈরি করতো উঁচু প্রাসাদ, ভাস্কর্য, সুবিশাল হাউযের মত বড় পাত্র ও মজবুতভাবে স্থাপিত বৃহদাকার ডেক। ‘হে দাঊদ পরিবার! তোমরা কৃতজ্ঞতাস্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ।’

**14.** فَلَمَّا قَضَيۡنَا عَلَيۡهِ ٱلۡمَوۡتَ مَا دَلَّهُمۡ عَلَىٰ مَوۡتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلۡأَرۡضِ تَأۡكُلُ مِنسَأَتَهُۥۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلۡجِنُّ أَن لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٱلۡغَيۡبَ مَا لَبِثُواْ فِي ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ ﴿١٤﴾  
উচ্চারণ: ফালাম্মা কাদাইনা আলাইহিল মাওতা মা দাল্লাহুম আলা মাওতিহী ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিনসাআতাহূ ফালাম্মা খার্রা তাবায়্যানাতিল জিন্নু আল লাও কানূ ইয়ালামূনাল গাইবা মা লাবিছূ ফিল আযাবিল মুহীন।  
অর্থ: অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন মাটির (উই) পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো, যা তার লাঠি খাচ্ছিলো। অতঃপর যখন সে পড়ে গেলো তখন জিনরা বুঝতে পারলো যে, তারা যদি গায়িব জানতো, তাহলে তারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতো না।

**15.** لَقَدۡ كَانَ لِسَبَإٖ فِي مَسۡكَنِهِمۡ ءَايَةٞۖ جَنَّتَانِ عَن يَمِينٖ وَشِمَالٖۖ كُلُواْ مِن رِّزۡقِ رَبِّكُمۡ وَٱشۡكُرُواْ لَهُۥۚ بَلۡدَةٞ طَيِّبَةٞ وَرَبٌّ غَفُورٞ ﴿١٥﴾  
উচ্চারণ: লাকাদ কানা লিসাবাইন ফী মাসকানিহিম আয়াতুন জান্নাতানি আই ইয়ামীনিও ওয়া শিমালিন কুলূ মির রিযকি রাব্বিকুম ওয়াশকুরূ লাহূ বালদাতুন তায়্যিবাতুও ওয়া রাব্বুন গাফূর।  
অর্থ: নিশ্চয় সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন: দু’টি উদ্যান, একটি ডানে ও অপরটি বামে, (তাদেরকে বলা হয়েছিলঃ) ‘তোমরা তোমাদের রবের রিযক থেকে খাও। আর তাঁর নি‘আমতের শুকরিয়া আদায় করো। এটি হচ্ছে উত্তম নগরী। আর (তোমাদের রব) ক্ষমাশীল রব।’

**16.** فَأَعۡرَضُواْ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ سَيۡلَ ٱلۡعَرِمِ وَبَدَّلۡنَٰهُم بِجَنَّتَيۡهِمۡ جَنَّتَيۡنِ ذَوَاتَيۡ أُكُلٍ خَمۡطٖ وَأَثۡلٖ وَشَيۡءٖ مِّن سِدۡرٖ قَلِيلٖ ﴿١٦﴾  
উচ্চারণ: ফা আরাদূ ফা আরসালনা আলাইহিম সাইলাল আরিমি ওয়া বাদ্দালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামতিও ওয়া আছলিও ওয়া শাইইম মিন সিদরিন কালীল।  
অর্থ: তারপরও তারা ( মুখ ফিরিয়ে নিলো। ফলে আমি তাদের ওপর বাঁধভাঙা বন্যা প্রবাহিত করলাম। আর আমি তাদের উদ্যান দু’টিকে পরিবর্তন করে দিলাম এমন দু’টি উদ্যানে যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, (ফল বিহীন) ঝাউগাছ এবং সামান্য কিছু কুল গাছ।

**17.** ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِمَا كَفَرُواْۖ وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ ﴿١٧﴾  
উচ্চারণ: যালিকা জাযাইনাহুম বিমা কাফারূ ওয়া হাল নুজাযী ইল্লাল কাফূর।  
অর্থ: আমি তাদেরকে সে শাস্তি দিয়েছিলাম তাদের কুফরীর কারণে। আর আমি অকৃতজ্ঞ ব্যতীত অন্য কাউকে এমন শাস্তি দেই না।

**18.** وَجَعَلۡنَا بَيۡنَهُمۡ وَبَيۡنَ ٱلۡقُرَى ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا قُرٗى ظَٰهِرَةٗ وَقَدَّرۡنَا فِيهَا ٱلسَّيۡرَۖ سِيرُواْ فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا ءَامِنِينَ ﴿١٨﴾  
উচ্চারণ: ওয়া জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল লাতী বারাকনা ফীহা কুরান যাহিরাতাও ওয়া কাদ্দারনা ফীহাস সাইরা সীরূ ফীহা লায়ালিয়া ওয়া আয়্যামান আমিনীন।  
অর্থ: আর তাদের এবং যেসব জনপদের মধ্যে আমি বরকত দিয়েছিলামসেগুলোর মধ্যবর্তীস্থানে আমি বহু দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং তাতে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম। ‘তোমরা এসব জনপদে রাত-দিন (যখন ইচ্ছা শত্রু, ক্ষুধা ও পিপাসা থেকে) নিরাপদে ভ্রমণ করো।’

**19.** فَقَالُواْ رَبَّنَا بَٰعِدۡ بَيۡنَ أَسۡفَارِنَا وَظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ فَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَ وَمَزَّقۡنَٰهُمۡ كُلَّ مُمَزَّقٍۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ ﴿١٩﴾  
উচ্চারণ: ফাকালূ রাব্বানা বাইদ বাইনা আসফারিনা ওয়া যালামূ আনফুসাহুম ফাজাআলনাহুম আহাদীছা ওয়া মায্যাকনাহুম কুল্লা মুমায্যাকিন ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকূর।  
অর্থ: কিন্তু তারা বললো: ‘হে আমাদের রব! আমাদের সফরের মাঝে দূরত্ব বাড়িয়ে দিন।’ আর তারা (নিজেদের প্রতি যুলম করলো। ফলে আমি তাদেরকে (ইতিহাসের) কাহিনীর বিষয়ে পরিণত করলাম এবং তাদেরকে একেবারে ছিন্নভিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে নিদর্শন।

**20.** وَلَقَدۡ صَدَّقَ عَلَيۡهِمۡ إِبۡلِيسُ ظَنَّهُۥ فَٱتَّبَعُوهُ إِلَّا فَرِيقٗا مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলীসু যান্নাহূ ফাত্তাবাঊহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনীন।  
অর্থ: আর অবশ্যই ইবলিস তাদের (পথভ্রষ্ট করা) সম্পর্কে নিজের ধারণাকে সত্য প্রমাণ করেছে। ফলে মুমিনদের একটি দল ছাড়া তারা সবাই তার অনুসরণ করেছে।

**21.** وَمَا كَانَ لَهُۥ عَلَيۡهِم مِّن سُلۡطَٰنٍ إِلَّا لِنَعۡلَمَ مَن يُؤۡمِنُ بِٱلۡأٓخِرَةِ مِمَّنۡ هُوَ مِنۡهَا فِي شَكّٖۗ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَفِيظٞ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া মা কানা লাহূ আলাইহিম মিন সুলতানিন ইল্লা লিনালামা মাই ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুওয়া মিনহা ফী শাক্কিও ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফীয।  
অর্থ: আর তাদের ওপর ইবলিসের কোনো কর্তৃত্ব ছিল না। তবে এ জন্য (তাকে অবকাশ দেওয়া হয়েছিল) যাতে আমি প্রকাশ করে দিই কে আখিরাতে বিশ্বাস করে এবং কে সে বিষয়ে সন্দেহে রয়েছে। আর আপনার রব সবকিছুর সংরক্ষক।

**22.** قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ مِثۡقَالَ ذَرَّةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِ وَمَا لَهُمۡ فِيهِمَا مِن شِرۡكٖ وَمَا لَهُۥ مِنۡهُم مِّن ظَهِيرٖ ﴿٢٢﴾  
উচ্চারণ: কুলিদ উল লাযীনা যাআমতুম মিন দূনিল্লাহি লা ইয়ামলিকূনা মিছকালা যার্রাতিন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদি ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিও ওয়া মা লাহূ মিনহুম মিন যাহীর।  
অর্থ: হে রাসূল! (মুশরিকদেরকে) বলো: ‘তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে ডাকো। তারা আসমানসমূহ ও জমিনের মধ্যে অনু পরিমাণও কোনা কিছুর মালিক নয়। আর এ দু’য়ের মধ্যে (আল্লাহর সাথে) তাদের কোনো অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্য থেকে কেউ তাঁর সাহায্যকারীও নয়।

**23.** وَلَا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ عِندَهُۥٓ إِلَّا لِمَنۡ أَذِنَ لَهُۥۚ حَتَّىٰٓ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمۡ قَالُواْ مَاذَا قَالَ رَبُّكُمۡۖ قَالُواْ ٱلۡحَقَّۖ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ ﴿٢٣﴾  
উচ্চারণ: ওয়া লা তানফাউশ শাফাআতু ইনদাহূ ইল্লা লিমান আযিনা লাহূ হাত্তা ইযা ফুয্যিআ আন কুলূবিহিম কালূ মাযা কালা রাব্বুকুম কালুল হাক্কা ওয়া হুওয়াল আলিয়্যুল কাবীর।  
অর্থ: আর আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া তাঁর কাছে কোন সুপারিশ কারো উপকার করবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভীতি দূর করা হবে, তখন তারা বলবে, ‘তোমাদের রব কী বলেছেন?’ তারা (ফিরিশতাগণ) বলবে, ‘তিনি সত্যই বলেছেন।’ আর তিনি সর্বোচ্চ, সুমহান।

**24.** ۞ قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُلِ ٱللَّهُۖ وَإِنَّآ أَوۡ إِيَّاكُمۡ لَعَلَىٰ هُدًى أَوۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٢٤﴾  
উচ্চারণ: কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহু ওয়া ইন্না আও ইয়্যাকুম লাআলা হুদান আও ফী দালালিম মুবীন।  
অর্থ: বলুন, ‘আসমানসমূহ ও জমিন থেকে তোমাদের রিযিক কে প্রদান করেন?’ বলুন, ‘আল্লাহ।’ আর নিশ্চয়ই আমরা অথবা তোমরা কেউ না কেউ অবশ্যই সঠিক পথের ওপর রয়েছে কিংবা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।

**25.** قُل لَّا تُسۡـَٔلُونَ عَمَّآ أَجۡرَمۡنَا وَلَا نُسۡـَٔلُ عَمَّا تَعۡمَلُونَ ﴿٢٥﴾  
উচ্চারণ: কুল লা তুসআলূনা আম্মা আজরামনা ওয়া লা নুসআলু আম্মা তামালূন।  
অর্থ: হে রাসূল! বলো, ‘ আমরা যে অপরাধ করেছি সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর তোমরা যা করো, সে সম্পর্কে আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না ।’

**26.** قُلۡ يَجۡمَعُ بَيۡنَنَا رَبُّنَا ثُمَّ يَفۡتَحُ بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَهُوَ ٱلۡفَتَّاحُ ٱلۡعَلِيمُ ﴿٢٦﴾  
উচ্চারণ: কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা ছুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হাক্কি ওয়া হুওয়াল ফাত্তাহুল আলীম।  
অর্থ: বলো: ‘আমাদের রব আমাদেরকে একত্র করবেন। তারপর তিনি আমাদের মধ্যে (ইনসাফের সাথে) সঠিকভাবে ফয়সালা করবেন। আর তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী ও সম্যক পরিজ্ঞাত।’

**27.** قُلۡ أَرُونِيَ ٱلَّذِينَ أَلۡحَقۡتُم بِهِۦ شُرَكَآءَۖ كَلَّاۚ بَلۡ هُوَ ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٢٧﴾  
উচ্চারণ: কুল আরূনিয়াল লাযীনা আলহাকতুম বিহী শুরাকাআ কাল্লা বাল হুওয়াল্লাহুল আযীযুল হাকীম।  
অর্থ: বলো: ‘তোমরা আমাকে দেখাও তো, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক হিসেবে যুক্ত করেছ। কখনোই নয় ; বরং তিনিই আল্লাহ, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।

**28.** وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا كَآفَّةٗ لِّلنَّاسِ بَشِيرٗا وَنَذِيرٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٢٨﴾  
উচ্চারণ: ওয়া মা আরসালনাকা ইল্লা কাফ্ফাতাল লিন নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।  
অর্থ: হে রাসূল! আমি তো কেবল তোমাকে সমগ্র মানবজাতির জন্য (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নামের) ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

**29.** وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٢٩﴾  
উচ্চারণ: ওয়া ইয়াকূলূনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকীন।  
অর্থ: আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, (শাস্তির) এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে’?

**30.** قُل لَّكُم مِّيعَادُ يَوۡمٖ لَّا تَسۡتَـٔۡخِرُونَ عَنۡهُ سَاعَةٗ وَلَا تَسۡتَقۡدِمُونَ ﴿٣٠﴾  
উচ্চারণ: কুল লাকুম মীআদু ইয়াওমিল লা তাসতাখিরূনা আনহু সাআতাও ওয়া লা তাসতাকদিমূন।  
অর্থ: হে রাসূল! বলো: ‘তোমাদের জন্য রয়েছে একটি নির্ধারিত দিনের ওয়াদা, যা থেকে তোমরা মুহূর্তকাল বিলম্বিত করতে পারবে না, আর ত্বরান্বিতও করতে পারবে না।’

**31.** وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَن نُّؤۡمِنَ بِهَٰذَا ٱلۡقُرۡءَانِ وَلَا بِٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ مَوۡقُوفُونَ عِندَ رَبِّهِمۡ يَرۡجِعُ بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٍ ٱلۡقَوۡلَ يَقُولُ ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ لَوۡلَآ أَنتُمۡ لَكُنَّا مُؤۡمِنِينَ ﴿٣١﴾  
উচ্চারণ: ওয়া কালাল লাযীনা কাফারূ লান নুমিনা বিহাযাল কুরআনি ওয়া লা বিল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লাও তারা ইযিয যালিমূনা মাওকূফূনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিনিল কাওলা ইয়াকূলুল লাযীনাস তুদইফূ লিল লাযীনাস তাকবারূ লাওলা আনতুম লাকুন্না মুমিনীন।  
অর্থ: আর কাফিরগণ বলে: ‘আমরা কখনো এ কুরআনের প্রতি ঈমান আনবো না এবং এর পূর্ববর্তী কোনো কিতাবের প্রতিও না।’ হে রাসূল! তুমি যদি দেখতে যালিমদেরকে, যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেয়া হবে, তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে। যাদেরকে (দুনিয়াতে) দুর্বল করে রাখা হয়েছিলো, তারা অহংকারীদেরকে বলবে: ‘তোমরা না থাকলে অবশ্যই আমরা মু’মিন হতাম।’

**32.** قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُوٓاْ أَنَحۡنُ صَدَدۡنَٰكُمۡ عَنِ ٱلۡهُدَىٰ بَعۡدَ إِذۡ جَآءَكُمۖ بَلۡ كُنتُم مُّجۡرِمِينَ ﴿٣٢﴾  
উচ্চারণ: কালাল লাযীনাস তাকবারূ লিল লাযীনাস তুদইফূ আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমীন।  
অর্থ: যারা (দুনিয়াতে সত্য গ্রহণে) অহংকারী ছিলো তারা দুর্বলদেরকে বলবে: ‘তোমাদের কাছে হিদায়াত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই ছিলে অপরাধী।’

**33.** وَقَالَ ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ بَلۡ مَكۡرُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ إِذۡ تَأۡمُرُونَنَآ أَن نَّكۡفُرَ بِٱللَّهِ وَنَجۡعَلَ لَهُۥٓ أَندَادٗاۚ وَأَسَرُّواْ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَۚ وَجَعَلۡنَا ٱلۡأَغۡلَٰلَ فِيٓ أَعۡنَاقِ ٱلَّذِينَ كَفَرُواْۖ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٣٣﴾  
উচ্চারণ: ওয়া কালাল লাযীনাস তুদইফূ লিল লাযীনাস তাকবারূ বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইয তামুরূনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহূ আনদাদাও ওয়া আসার্রুন নাদামাতা লাম্মা রাআওয়ুল আযাবা ওয়া জাআলনাল আগলালা ফী আনাকিল লাযীনা কাফারূ হাল ইউজযাওনা ইল্লা মা কানূ ইয়ামালূন।  
অর্থ: আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিলো, তারা অহংকারীদেরকে বলবে: ‘বরং এ ছিলো তোমাদের দিন-রাতের চক্রান্ত, যখন তোমরা আমাদেরকে আদেশ দিয়েছিলে, যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সমকক্ষ স্থির করি।’ আর তারা যখন শাস্তি দেখবে তখন তারা অনুতাপ গোপন রাখবে। আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দিবো। তারা যা করতো, কেবল তারই প্রতিফল (পরকালে) তাদেরকে দেওয়া হবে।

**34.** وَمَآ أَرۡسَلۡنَا فِي قَرۡيَةٖ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتۡرَفُوهَآ إِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া মা আরসালনা ফী কারয়াতিম মিন নাযীরিন ইল্লা কালা মুতরাফূহা ইন্না বিমা উরসিলতুম বিহী কাফিরূন।  
অর্থ: আর আমি কোনো জনপদে সতর্ককারী (রাসূল) প্রেরণ করলেই সেখানকার বিত্তবান অধিবাসীরা বলেছে, ‘তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ, অবশ্যই আমরা তা প্রত্যাখ্যানকারী।’

**35.** وَقَالُواْ نَحۡنُ أَكۡثَرُ أَمۡوَٰلٗا وَأَوۡلَٰدٗا وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ﴿٣٥﴾  
উচ্চারণ: ওয়া কালূ নাহনু আকছারু আমওয়ালাও ওয়া আওলাদাও ওয়া মা নাহনু বিমুআয্যাবীন।  
অর্থ: তারা (দম্ভভরে) আরো বলেছে: ‘আমরা ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অধিক সমৃদ্ধশালী। আর তাই আমরাশাস্তিপ্রাপ্ত হবো না।’

**36.** قُلۡ إِنَّ رَبِّي يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٣٦﴾  
উচ্চারণ: কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিযকা লিমাই ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।  
অর্থ: হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘আমার রব যার জন্য ইচ্ছা রিযক প্রশস্ত করেন অথবা সংকুচিত করেন। কিন্তু অধিকাংশ লোক তা জানে না।’

**37.** وَمَآ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُم بِٱلَّتِي تُقَرِّبُكُمۡ عِندَنَا زُلۡفَىٰٓ إِلَّا مَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ لَهُمۡ جَزَآءُ ٱلضِّعۡفِ بِمَا عَمِلُواْ وَهُمۡ فِي ٱلۡغُرُفَٰتِ ءَامِنُونَ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়া মা আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম বিল লাতী তুকার্রিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফা উলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলূ ওয়া হুম ফিল গুরুফাতি আমিনূন।  
অর্থ: আর তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি এমন বস্তু নয়, যা তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। তবে যারা ঈমান আনে ও নেক আমল করে, তারাই তাদের আমলের বিনিময়ে পাবে বহুগুণ প্রতিদান। আর তারা (জান্নাতের) সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে।

**38.** وَٱلَّذِينَ يَسۡعَوۡنَ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ فِي ٱلۡعَذَابِ مُحۡضَرُونَ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়াল লাযীনা ইয়াসআওনা ফী আয়াতিনা মুআজিযীনা উলাইকা ফিল আযাবি মুহদারূন।  
অর্থ: আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দিতে প্রচেষ্টা চালায়, তাদেরকে (পরাকালে) শাস্তির মধ্যে উপস্থিত করা হবে।

**39.** قُلۡ إِنَّ رَبِّي يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُ لَهُۥۚ وَمَآ أَنفَقۡتُم مِّن شَيۡءٖ فَهُوَ يُخۡلِفُهُۥۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ﴿٣٩﴾  
উচ্চারণ: কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিযকা লিমাই ইয়াশাউ মিন ইবাদিহী ওয়া ইয়াকদিরু লাহূ ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুওয়া ইউখলিফুহূ ওয়া হুওয়া খাইরুর রাযিকীন।  
অর্থ: (হে রাসূল!) বলো, ‘নিশ্চয়ই আমার রব তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিযিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করেন। আর তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার প্রতিদান (দিয়ে পুষিয়ে) দেন। আর তিনিই সর্বোত্তম রিযিকদাতা।’

**40.** وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ يَقُولُ لِلۡمَلَٰٓئِكَةِ أَهَٰٓؤُلَآءِ إِيَّاكُمۡ كَانُواْ يَعۡبُدُونَ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামীআন ছুম্মা ইয়াকূলু লিল মালাইকাতি আহাউলাই ইয়্যাকুম কানূ ইয়াবুদূন।  
অর্থ: হে নবী! স্মরণ করো, যেদিন তিনি তাদের (মুশরিকদের) সকলকে সমবেত করবেন, তারপর তিনি ফিরিশতাদেরকে বলবেন: ‘এরাই কি তোমাদেরই ইবাদাত (পূজা) করতো?’

**41.** قَالُواْ سُبۡحَٰنَكَ أَنتَ وَلِيُّنَا مِن دُونِهِمۖ بَلۡ كَانُواْ يَعۡبُدُونَ ٱلۡجِنَّۖ أَكۡثَرُهُم بِهِم مُّؤۡمِنُونَ ﴿٤١﴾  
উচ্চারণ: কালূ সুবহানাকা আনতা ওয়ালিয়্যুনা মিন দূনিহিম বাল কানূ ইয়াবুদূনাল জিন্না আকছারুহুম বিহিম মুমিনূন।  
অর্থ: জবাবে ফিরিশতারা বলবে: ‘আপনি পবিত্র মহান, আপনিই আমাদের অভিভাবক, তারা কিছুই নয়। বরং তারা (শয়তানরা) জিনদের পূজা করতো। এদের অধিকাংশই তাদের প্রতি ঈমান রাখতো।’

**42.** فَٱلۡيَوۡمَ لَا يَمۡلِكُ بَعۡضُكُمۡ لِبَعۡضٖ نَّفۡعٗا وَلَا ضَرّٗا وَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُواْ ذُوقُواْ عَذَابَ ٱلنَّارِ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ ﴿٤٢﴾  
উচ্চারণ: ফাল ইয়াওমা লা ইয়ামলিকু বাদুকুম লিবাদিন নাফআও ওয়া লা দার্রাও ওয়া নাকূলু লিল লাযীনা যালামূ যূকূ আযাবান নারিল লাতী কুনতুম বিহা তুকায্যিবূন।  
অর্থ: ফলে আজ তোমাদের কেউ একে অন্যের কোনো উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা রাখবে না। আর আমি যালিমদের উদ্দেশ্যে বলবো: ‘তোমরা আগুনের শাস্তি আস্বাদন করো , যা তোমরা অস্বীকার করতে।’

**43.** وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالُواْ مَا هَٰذَآ إِلَّا رَجُلٞ يُرِيدُ أَن يَصُدَّكُمۡ عَمَّا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُكُمۡ وَقَالُواْ مَا هَٰذَآ إِلَّآ إِفۡكٞ مُّفۡتَرٗىۚ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন কালূ মা হাযা ইল্লা রাজুলুই ইউরীদু আই ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম ওয়া কালূ মা হাযা ইল্লা ইফকুম মুফতারাও ওয়া কালাল লাযীনা কাফারূ লিল হাক্কি লাম্মা জাআহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবীন।  
অর্থ: আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তারা বলে, ‘এ তো এমন এক ব্যক্তি, যে তোমাদেরকে তোমাদের পিতৃপুরুষরা যার ইবাদাত করত তা থেকে ফিরিয়ে রাখতে চায়।’ তারা আরও বলে, ‘এ তো বানোয়াট মিথ্যা ছাড়া কিছুই নয়।’ আর কাফিরদের কাছে যখন সত্য এসে পৌঁছল, তখন তারা তা সম্পর্কে বলল, ‘এ তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।’

**44.** وَمَآ ءَاتَيۡنَٰهُم مِّن كُتُبٖ يَدۡرُسُونَهَاۖ وَمَآ أَرۡسَلۡنَآ إِلَيۡهِمۡ قَبۡلَكَ مِن نَّذِيرٖ ﴿٤٤﴾  
উচ্চারণ: ওয়া মা আতাইনাহুম মিন কুতুবিই ইয়াদরুসূনাহা ওয়া মা আরসালনা ইলাইহিম কাবলাকা মিন নাযীর।  
অর্থ: আর আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করতো এবং আমি তোমার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী (নবী)ও প্রেরণ করিনি।

**45.** وَكَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَمَا بَلَغُواْ مِعۡشَارَ مَآ ءَاتَيۡنَٰهُمۡ فَكَذَّبُواْ رُسُلِيۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়া কায্যাবাল লাযীনা মিন কাবলিহিম ওয়া মা বালাগূ মিশারা মা আতাইনাহুম ফাকায্যাবূ রুসুলী ফাকাইফা কানা নাকীর।  
অর্থ: আর তাদের পূর্ববর্তী জাতিরাও (এভাবেই ) অস্বীকার করেছে। অথচ আমি তাদেরকে যা দিয়েছিলাম, এরা (মক্কাবাসীরা) তার এক দশমাংশও পায়নি; তবুও তারা আমার রাসূলদের অস্বীকার করেছিলো। ফলে কেমন ভয়াবহ হয়েছিল আমার শাস্তি?

**46.** ۞ قُلۡ إِنَّمَآ أَعِظُكُم بِوَٰحِدَةٍۖ أَن تَقُومُواْ لِلَّهِ مَثۡنَىٰ وَفُرَٰدَىٰ ثُمَّ تَتَفَكَّرُواْۚ مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍۚ إِنۡ هُوَ إِلَّا نَذِيرٞ لَّكُم بَيۡنَ يَدَيۡ عَذَابٖ شَدِيدٖ ﴿٤٦﴾  
উচ্চারণ: কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন আন তাকূমূ লিল্লাহি মাছনা ওয়া ফুরাদা ছুম্মা তাতাফাক্কারূ মা বিসাহিবিকুম মিন জিন্নাতিন ইন হুওয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ।  
অর্থ: হে রাসূল! বলো: ‘আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা (প্রবৃত্তিমুক্ত হয়ে) আল্লাহর উদ্দেশ্যে দু’জন অথবা এক একজন করে দাঁড়িয়ে যাও, অতঃপর চিন্তা করে দেখো, তোমাদের সাথীর (মুহাম্মদের) মধ্যে কোন পাগলামি নেই। সে তো আসন্ন কঠোর শাস্তি সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী বৈ কিছু নয়।’

**47.** قُلۡ مَا سَأَلۡتُكُم مِّنۡ أَجۡرٖ فَهُوَ لَكُمۡۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٞ ﴿٤٧﴾  
উচ্চারণ: কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহুওয়া লাকুম ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন শাহীদ।  
অর্থ: বলো, ‘আমি তোমাদের কাছে (যে কল্যাণ নিয়ে এসেছি, তার বিনিময়ে) কোনো প্রতিদান চেয়ে থাকলেও তা তোমাদেরই জন্য। আমার প্রতিদান তো কেবল আল্লাহর কাছেই রয়েছে। আর তিনি সব কিছুর উপর সাক্ষী।’

**48.** قُلۡ إِنَّ رَبِّي يَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ ﴿٤٨﴾  
উচ্চারণ: কুল ইন্না রাব্বী ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গুয়ূব।  
অর্থ: বলো: ‘নিশ্চয় আমার রব সত্য দিয়ে (অসত্যকে) আঘাত করেন। তিনি যাবতীয় গায়িব সম্পর্কে পরিজ্ঞাত।’

**49.** قُلۡ جَآءَ ٱلۡحَقُّ وَمَا يُبۡدِئُ ٱلۡبَٰطِلُ وَمَا يُعِيدُ ﴿٤٩﴾  
উচ্চারণ: কুল জাআল হাক্কু ওয়া মা ইউবদিউল বাতিলু ওয়া মা ইউঈদ।  
অর্থ: (হে রাসূল!) বলো, ‘সত্য (ইসলাম) এসে গেছে। আর বাতিল না পারে কোনো কিছু প্রথমবার সৃষ্টি করতে, আর না পারে তা পুনরায় ফিরিয়ে আনতে।’

**50.** قُلۡ إِن ضَلَلۡتُ فَإِنَّمَآ أَضِلُّ عَلَىٰ نَفۡسِيۖ وَإِنِ ٱهۡتَدَيۡتُ فَبِمَا يُوحِيٓ إِلَيَّ رَبِّيٓۚ إِنَّهُۥ سَمِيعٞ قَرِيبٞ ﴿٥٠﴾  
উচ্চারণ: কুল ইন দালালতু ফা ইন্নামা আদিল্লু আলা নাফসী ওয়া ইনিহ তাদাইতু ফাবিমা ইঊহী ইলায়্যা রাব্বী ইন্নাহূ সামীউন কারীব।  
অর্থ: (হে রাসূল! তাদেরকে) বলো: ‘আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হই, তবে আমার বিচ্যুতির ক্ষতি আমারই ওপর বর্তাবে। আর যদি আমি হিদায়াতপ্রাপ্ত হই, তবে তা এ কারণেই যে, আমার রব আমার প্রতি অহী করেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, অতি নিকটবর্তী।’

**51.** وَلَوۡ تَرَىٰٓ إِذۡ فَزِعُواْ فَلَا فَوۡتَ وَأُخِذُواْ مِن مَّكَانٖ قَرِيبٖ ﴿٥١﴾  
উচ্চারণ: ওয়া লাও তারা ইয ফাযিঊ ফালা ফাওতা ওয়া উখিযূ মিম মাকানিন কারীব।  
অর্থ: হে রাসূল! তুমি যদি দেখতে যখন তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে, তখন পালানোর কোনো পথ পাবে না এবং নিকটস্থ স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হবে।

**52.** وَقَالُوٓاْ ءَامَنَّا بِهِۦ وَأَنَّىٰ لَهُمُ ٱلتَّنَاوُشُ مِن مَّكَانِۭ بَعِيدٖ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া কালূ আমান্না বিহী ওয়া আন্না লাহুমুত তানাওয়ুশু মিম মাকানিম বাঈদ।  
অর্থ: আর তারা (পেরেশান হয়ে) বলবে: ‘আমরা তাতে (কিয়ামত দিবসের উপর) ঈমান আনলাম।’ কিন্তু এত দূরবর্তী স্থান থেকে তারা কিভাবে ঈমানের নাগাল পাবে?

**53.** وَقَدۡ كَفَرُواْ بِهِۦ مِن قَبۡلُۖ وَيَقۡذِفُونَ بِٱلۡغَيۡبِ مِن مَّكَانِۭ بَعِيدٖ ﴿٥٣﴾  
উচ্চারণ: ওয়া কাদ কাফারূ বিহী মিন কাবলু ওয়া ইয়াকযিফূনা বিল গাইবি মিম মাকানিম বাঈদ।  
অর্থ: অথচ তারা ইতঃপূর্বে (দুনিয়াতে) ঈমান আনতে অস্বীকার করতো এবং তারা দূরবর্তী স্থান থেকে গায়িবের ব্যাপারে অপবাদ দেয়।

**54.** وَحِيلَ بَيۡنَهُمۡ وَبَيۡنَ مَا يَشۡتَهُونَ كَمَا فُعِلَ بِأَشۡيَاعِهِم مِّن قَبۡلُۚ إِنَّهُمۡ كَانُواْ فِي شَكّٖ مُّرِيبِۭ ﴿٥٤﴾  
উচ্চারণ: ওয়া হীলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহূনা কামা ফুইলা বিআশয়াইহিম মিন কাবলু ইন্নাহুম কানূ ফী শাক্কিম মুরীব।  
অর্থ: আর তাদের ও তারা যা কামনা করতো, তার মধ্যে অন্তরাল করে দেয়া হবে, যেমন ইতঃপূর্বে তাদের সমগোত্রীয়দের ক্ষেত্রে করা হয়েছিলো। নিশ্চয় তারা ছিল, বিভ্রান্তিকর সন্দেহে পতিত।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 34
- **নামের অর্থ:** সাবা জাতি
- **আয়াত সংখ্যা:** 54
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 58
- **পারা (জুয):** 22

## সূরা সাবা পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে 15. আয়াতে উল্লেখিত সাবা জাতির নাম থেকে। তারা দক্ষিণ আরবে, বর্তমান ইয়েমেনের ভূখণ্ডে বাস করত। নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতার কারণে তাদের ওপর পাঠানো এক প্রবল বন্যায় (সাইলুল আরিম) তাদের উর্বর বাগানগুলো ধ্বংস হয়ে যায়।

সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 54 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 34তম এবং এটি 22তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 58তম সূরা। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হওয়া পাঁচটি সূরার একটি এটি; অন্যগুলো হলো ফাতিহা, আনআম, কাহফ ও ফাতির। সূরাটিতে দাউদ ও সুলাইমানকে দেওয়া নিয়ামত এবং তাঁদের কৃতজ্ঞতার কথাও বলা হয়েছে।

## সূরা সাবা নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগের মাঝামাঝি সময়ে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা কিয়ামত ও মৃত্যুর পর পুনরুত্থান নিয়ে উপহাস করত এবং নবী (সা.)-কে মিথ্যাবাদী কিংবা উন্মাদ বলে অভিযুক্ত করত। মক্কার নেতারা বিপুল সম্পদ ও সন্তানের জন্য গর্ব করত এবং এগুলোকে আল্লাহর কাছে নিজেদের মর্যাদার লক্ষণ মনে করত।

এই মনোভাবের জবাবে সূরাটি দুটি উদাহরণের মাধ্যমে বোঝায় যে নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি: একদিকে দাউদ ও সুলাইমান, যাঁদের প্রচুর সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল এবং যাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন; অন্যদিকে সাবাবাসী, যারা প্রাচুর্যের মধ্যে থেকেও অকৃতজ্ঞ হয়ে ধ্বংস হয়েছিল। সূরাটির জন্য নির্দিষ্ট এমন কোনো শানে নুযূল নেই, যা সূত্রগুলোতে ব্যাপকভাবে স্বীকৃত।

## সূরা সাবা: বিষয়বস্তু

আসমান ও জমিনে যা কিছু আছে তার মালিক আল্লাহর প্রশংসা দিয়ে সূরাটি শুরু হয়েছে। যারা বলে কিয়ামত আসবে না, তাদের স্মরণ করানো হয়েছে যে আসমান ও জমিনে অণু পরিমাণ কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে থাকে না।

এরপর বলা হয়েছে, পাহাড় ও পাখিরা দাউদের সঙ্গে তাসবীহ করত এবং লোহাকে তাঁর জন্য নরম করে দেওয়া হয়েছিল; বাতাস ও জিনদের সুলাইমানের অধীন করা হয়েছিল। তাঁর লাঠি কুরে খাওয়া এক ছোট পোকার মাধ্যমে সুলাইমানের মৃত্যুর কথা জানা যায়; এ ঘটনা দেখায় যে জিনরা গায়েব জানে না। এরপর সাবাবাসীর কাহিনি এসেছে: দুই পাশে বাগানসমৃদ্ধ এক সুন্দর দেশ এবং এক ক্ষমাশীল রব পাওয়া সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নেওয়ায় বন্যার মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়। বলা হয়েছে, আল্লাহ ছাড়া যাদের উপাস্য করা হয়, তারা কোনো কিছুর মালিক নয় এবং আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত হবে না। নবী (সা.)-কে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে বলে জোর দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সম্পদ ও সন্তান মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় না; ঈমান ও সৎকর্মই কাছে নিয়ে যায়। কিয়ামতের দিনে অস্বীকারকারীদের অনুশোচনার চিত্র তুলে ধরে সূরাটি শেষ হয়েছে।

## সূরা সাবা: ফজিলত

সূরা সাবার জন্য কোনো সহীহ ফযীলতের বর্ণনা বর্ণিত হয়নি। তিরমিযীতে ফারওয়া ইবন মুসাইক আল-মুরাদী থেকে বর্ণিত আছে, সাবা সম্পর্কে আয়াতগুলো নাযিল হলে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, সাবা কোনো স্থান নাকি নারী। নবী (সা.) বলেছিলেন, সে ছিল দশ ছেলের একজন পুরুষ, তার ছেলেদের মধ্যে ছয়জন ইয়েমেনের দিকে এবং চারজন শামের দিকে বসতি গড়েছিল। তিরমিযী এই হাদীসকে “হাসান গরীব” এবং আলবানী “হাসান সহীহ” বলেছেন।

বুখারী সূরার ২৩ নম্বর আয়াতের তাফসীরে সেই হাদীস বর্ণনা করেন, যাতে আল্লাহ আসমানে কোনো আদেশ জানালে ফেরেশতারা বিনীত হয়ে ডানা ঝাপটায় বলা হয়েছে; আর ৪৬ নম্বর আয়াতের তাফসীরে নবী (সা.)-এর সাফা পাহাড়ে উঠে কুরাইশকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করার ঘটনা বর্ণনা করেন। কোনো কোনো তাফসীরে থাকা, সকল নবী কিয়ামতে এই সূরা পাঠকারীর বন্ধু হবেন, এই বর্ণনাটি মুহাদ্দিসদের কাছে জাল (মাওযূ) বলে গণ্য।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা সাবা তাফসীর

সূরা সাবা: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: ওই আল্লাহর উদ্দেশ্যে সকল প্রশংসা যার হাতে আসমান ও যমীনের সৃষ্টি, রাজত্ব ও পরিচালনা। আর তাঁর প্রশংসা পরকালেও। তিনি তাঁর সৃষ্টি ও পরিচালনায় প্রজ্ঞাময়। তাঁর বান্দাদের অবস্থা সম্পর্কে পরিজ্ঞাত। তাঁর নিকট এর কোন কিছুই গোপন নয়।

**2.** তাফসীর: যমীনে যে পানি ও শস্য প্রবেশ করে তিনি তা জানেন এবং এথেকে যে শস্য বা অন্য কিছু বের হয় তিনি তাও জানেন। আসমান থেকে বৃষ্টি, ফিরিশতা ও রিযিক হিসাবে যা অবতরণ করে তিনি তাও জানেন। আসমানে ফিরিশতা, তাঁর বান্দাদের আমল ও আত্মাসহ যত কিছু উঠে সব কিছুই তিনি জানেন। তিনি তাঁর মু’মিন বান্দাদের প্রতি দয়ার্দ্র। আর তাঁর প্রতি তাওবাকারীদের জন্য ক্ষমাশীল।

**3.** তাফসীর: আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তারা বলে: আমাদের নিকট আদৗ কিয়ামত আসবে না। হে রাসূল! আপনি তাদেরকে বলে দিন: অবশ্যই তোমাদের নিকট কিয়ামত আসবে; তোমরা যাকে অবিশ্বাস করো। তবে তার সময় আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। তিনিই কিয়ামতসহ অন্যান্য গাইবের খবর রাখেন। আসমান ও যমীনের সর্বাপেক্ষা ক্ষুদ্র প্রাণী পিপীলিকার ওযনও তাঁর জ্ঞানের বাইরে নয়। আর তদাপেক্ষা ছোট কিংবা বড় সবই সুস্পষ্ট লিপিকায় লিপিবদ্ধ রয়েছে। যা হচ্ছে লাওহে মাহফুজ। যাতে কিয়ামত পর্যন্ত ঘটনীয় সব কিছুই লেখা আছে।

**4.** তাফসীর: আল্লাহ লাওহে মাহফুজে যা স্থির করেছেন তা এজন্য যে, যাতে করে ঈমানদার ও নেক আমলকারীদেরকে প্রতিদান দিতে পারেন। উক্ত বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান লোকদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের পাপের ক্ষমা। ফলে তিনি তাদেরকে এর কারণে পাকড়াও করবেন না। আর তাদের জন্য রয়েছে সম্মানী জীবিকা। যা হচ্ছে কিয়ামত দিবসে তাঁর জান্নাত।

**5.** তাফসীর: আর যারা আল্লাহর নাযিলকৃত আয়াতসমূহ বাতিল করার উদ্দেশ্যে প্রচেষ্টা চালিয়ে বলছে যে, এগুলো যাদু। আর আমার রাসূলকে বলছে: গণক, যাদুকর ও কবি। এসব বৈশিষ্ট্যের অধিকারীদের জন্য রয়েছে মন্দ ও কঠিন শাস্তি।

**6.** তাফসীর: আর সাহাবীদের মধ্যকার আলিম সমাজ ও আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান এনেছে তারা সাক্ষ্য দিয়েছে যে, আল্লাহ আপনার প্রতি যে প্রত্যাদেশ অবতীর্ণ করেছেন তাই হক। যাতে কোনরূপ সন্দেহ নেই। আর এটিই এমন পরাক্রমশালীর দিকে পথ নির্দেশ করে যাঁকে পরাস্তকারী কেউ নেই। যিনি ইহ ও পরকালে প্রশংসিত।

**7.** তাফসীর: আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তারা একে অপরকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক আনিত বিষয়ের উপর আশ্চর্য হয়ে ঠাট্টাচ্ছলে বলেছে, আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিব, যে তোমাদেরকে একথার সংবাদ দেয় যে, তোমরা যখন মৃত্যু বরণ করবে ও তোমরা টুকরা টুকরা হয়ে যাবে তখন তোমাদেরকে পুনর্বার জীবিত করা হবে?!

**8.** তাফসীর: তারা বলেছে, এ ব্যক্তিকি আল্লাহর উপর মিথ্যারোপ করছে? ফলে আমাদের মৃত্যুর পর পুনরুত্থানের কথা বলছে।না কি সে পাগল। না বুঝেই তারা এমন কথা বলে। যার কোন বাস্তবতা নেই। বাস্তব কথা তাদের ধারণার অনুকূলে নয়। বরং আসল কথা হচ্ছে, যারা পরকালে বিশ্বাসী নয় তারা কিয়ামত দিবসে কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত থাকবে। আর দুনিয়ার জীবনে তারা হক থেকে বহু দূরে অবস্থান করছে।

**9.** তাফসীর: এ সব পুনরুত্থানের প্রতি মিথ্যারোপকারীরা কি দেখেনা তাদের সামনে যে যমীন রয়েছে আর পেছনে যে আসমান রয়েছে? আমি চাইলে তাদের পায়ের নিচ থেকে যমীনকে ধ্বসিয়ে দিতে পারি। এমনিভাবে চাইলে তাদের উপর আসমান থেকে এক টুকরো ভূপাতিত করতে পারি। এতে অবশ্যই প্রত্যেক ওই সব দাস বান্দার জন্য অকাট্য নিদর্শন রয়েছে যে স্বীয় প্রতিপালকের আনুগত্যের প্রতি বেশী বেশী প্রত্যাবর্তনকারী। সে এর মাধ্যমে আল্লাহর ক্ষমতার উপর প্রমাণ গ্রহণ করবে। কেননা, যিনি এই কাজের উপর ক্ষমতাবান তিনি তোমাদের মৃত্যু ও শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পুনরুত্থানে সক্ষম।

**10.** তাফসীর: আর আমি দাউদকে আমার পক্ষ থেকে নবুওয়াত ও রাজত্ব প্রদান করেছি এবং আমি পাহাড়কে বলেছি, আপনি দাউদের সাথে তাসবীহ পাঠ করো। এমনিভাবে পক্ষিরাজিকেও নির্দেশ দিয়েছি। আর আমি তাঁর জন্য লোহাকে নরম করে দিয়েছি যাতে তিনি ইচ্ছামত যেকোন বস্ত্র তৈরী করতে পারেন।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: হে দাউদ!আপনি এমন বর্ম তৈরী করুন যদ্বারা আপনার যোদ্ধারা তাদের শত্রæদের আক্রমণ প্রতিহত করতে পারে। আর আংটাগুলো সূ²ভাবে নির্ণয় করুন। যাতে এমন বেশী ছোট না হয় যার ফলে আটকে থাকে না। আবার এমন বড় না হয় যার ফলে প্রবেশ করে না। আর নেক আমল করো। তোমরা যা কিছু করো আমি সবই দেখি। আমার নিকট কিছুই গোপন থাকে না এবং আমি তার প্রতিদান দিবো।

**12.** তাফসীর: আর আমি সুলাইমান বিন দাউদের জন্যে বায়ুকে বাধ্য করে দিয়েছি। যে সকালে এক মাসের পথ অতিক্রম করে আর বিকালে এক মাসের পথ অতিক্রম করে। আর আমি তাঁর জন্য পিতলের পদার্থকে তরল করে দিয়েছি। যাতে করে তিনি এর মাধ্যমে যা চান তৈরী করেন। আর আমি তাঁর জন্য জিনদেরকে বাধ্য করে দিয়েছি। যারা তাঁর নির্দেশে তাঁর সামনে কাজ করে। তাদের মধ্যে যে আমার নির্দেশিত কাজ থেকে বিরত থাকে তাকে আমি প্রজ্জলিত আগুনের শাস্তি ভোগাবো।

**13.** তাফসীর: এসব জিনেরা সুলাইমান যা চান তা করে দেয়। যেমন: নামাযের জন্য মসজিদ নির্মাণ, অট্টালিকা তৈরি, চিত্রাঙ্কন, পানির বড় কুপ, ভারি ডেগ যা এত বড় যে, তা উঠানো কষ্টকর। আমি তাদেরক বলেছি, হে দাউদ পরিবার! তোমরা তোমাদের উপর আল্লাহ প্রদত্ত নিআমতের শুকরিয়া স্বরূপ আমল করো। বস্তুতঃ আমার প্রদত্ত নিআমতের শুকরিয়া স্বরূপ আমলকারীদের সংখ্যা অতি অল্প।

**14.** তাফসীর: আর আমি যখন সুলাইমানের জন্য মৃত্যুর ফয়সালা করলাম তখন জিনদেরকে তা জানানো হয়নি। যখন উই পোকা তাঁর লাঠি খেয়ে ফেলল এরপর তিনি পড়ে গেলেন তখন জিনরা বুঝতে পারল যে, তারা গায়েবের খবর জানে না। কেননা, তারা যদি জানত তবে সুলাইমানের জন্য তারা এই কঠোর পরিশ্রমের কাজে লেগে থাকত না। যা তারা তাঁকে জীবিত অবস্থায় পর্যবেক্ষক মনে করার ফলে চালিয়ে যাচ্ছিল।

**15.** তাফসীর: সাবা সম্প্রদায়ের আবাসস্থলে আল্লাহর কুদরত ও তাদের উপর তাঁর অনুগ্রহের সুস্পষ্ট নিদর্শন রয়েছে। আর তা হচ্ছে জান্নাত; যার একটি ডান দিকে আর অপরটি বাম দিকে। আমি তাদেরকে বললাম: তোমরা তোমাদের প্রতিপালকের জীবিকা ভক্ষণ করো, আর তাঁর নিআমতের শুকরিয়া আদায় করো। এটি হচ্ছে উত্তম নগরী। আর ইনি হচ্ছেন ক্ষমাশীল প্রতিপালক। যে তাঁর নিকট তাওবা করে তিনি তা কবুল করেন।

**16.** তাফসীর: তারা আল্লাহর শুকরিয়া ও তদীয় রাসূলদের উপর ঈমান আনয়ন থেকে মুখ ফিরিয়ে রাখল। ফলে আমি তাদের নিয়ামতকে গজবে পরিবর্তন করে তাদেরকে শাস্তি দিলাম। তাদের উপর প্রচÐ ¯্রােত চালিয়ে দিলাম; যা তাদের বাঁধ ভেঙ্গে দিল ও ক্ষেত ডুবিয়ে দিল। আর তাদের দু’টি বাগানের পরিবর্তে এমন দু’টি বাগান দিলাম যেগুলো ফল উৎপন্ন করে। তবে তার স্বাদ তিতা। আর এতদুভয়ে রয়েছে ফল বিহীন ঝাউ গাছ ও কিছু বরই গাছ।

**17.** তাফসীর: তাদের এই উপভোগকৃত নিআমতের পরিবর্তন এজন্য হল যে, তারা কুফরি ও আল্লাহর নিআমতের না শুকরী করেছে। বস্তুতঃ আমি এমন কঠোর শাস্তি মহান আল্লাহর নিয়ামত অস্বীকারকারী ও কাফির সম্প্রদায় ব্যতীত অন্য কাউকে প্রদান করি না।

**18.** তাফসীর: আর আমি ইয়ামানের সাবাবাসী ও সিরিয়ার গ্রামসমূহ যেগুলোতে আমি বরকত প্রদান করেছি সেগুলোর মধ্যবর্তী স্থানে কিছু কাছাকাছি অবস্থানকারী গ্রাম স্থাপন করেছি এবং তার মাঝে ভ্রমণকে নির্ধারিত সময়সাপেক্ষ করেছি। ফলে তারা সহজে এক গ্রাম থেকে অপর গ্রামে ভ্রমণ করে সিরিয়া পর্যন্ত পৌঁছুতে পারে। আর আমি তাদেরকে বলেছি: তোমরা ইচ্ছামত শত্রæ, ক্ষুধা ও পিপাসা থেকে নির্ভয়ে দিনে ও রাতে ভ্রমণ করো।

**19.** তাফসীর: তারা তাদের জন্য আল্লাহর প্রদত্ত দূরত্ব কমিয়ে আনার নিয়ামতকে বর্জন করল এবং বলল: হে আমাদের প্রতিপালক! আপনি এসব গ্রামগুলোকে সরিয়ে ফেলার মাধ্যমে আমাদের সফরের দূরত্বকে প্রলম্বিত করুন। যাতে আমরা ভ্রমণের কষ্ট অনুভব করতে পারি, আর আমাদের বাহনের গুণাগুণ প্রকাশ পায়। ফলে আল্লাহর নিয়ামতকে বর্জন ও শুকরিয়া আদায় না করা এবং তাদের মধ্যকার গরীবদের সাথে হিংসার মাধ্যমে তারা তাদের নফসের উপর জুলুম করল। তাই আমি তাদেরকে ইতিহাসে উল্লেখ করার মত অবস্থায় পৌঁছে দিলাম। পরবর্তী লোকেরা তাদের অবস্থা বর্ণনা করতে থাকল। আর আমি তাদেরকে দুনিয়াতে বহুদূর পর্যন্ত বিক্ষিপ্ত করে দিলাম যে, কেউ কারো খবর পর্যন্ত জানার উপায় রইল না। এই সাবা সম্প্রদায়ের উপর অনুগ্রহ ও তাদের কুফরি এবং নিআমতের না শুকরির কারণে তাদের থেকে প্রতিশোধ গ্রহণে প্রত্যেক এমনসব ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছে যারা আল্লাহর আনুগত্যে, পাপ পরিহারে ও বিপদে ধৈর্যশীল।

**20.** তাফসীর: আর ইবলীস যে ধারণা করত যে, সে তাদেরকে হক থেকে পথভ্রষ্ট করবে তা তাদের উপর বাস্তবায়ন করেছে। ফলে তারা কুফরি ও ভ্রষ্টতায় তার অনুসরণ করেছে কেবল মুমিনদের কিছু সংখ্যক লোক ব্যতীত। কেননা, তারা তার আনুগত্য না করার মাধ্যমে তার আশা পূর্ণ হতে দেয়নি।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: তাদের উপর ইবলিসের এমন কোন শক্তি ছিল না যদ্বারা সে তাদেরকে পদানত করে পথভ্রষ্ট করতে পারত। সে কেবল তাদেরকে চমক লাগাত ও বিভ্রান্ত করত। বরং আমি তাকে এই কাজের অনুমোদন দিয়েছি। যাতে আমি জানতে পারি যে, কে পরকাল ও তার প্রতিদানে বিশ্বাসী। আর কে সে ব্যাপারে সন্দিহান। আর হে নবী! আপনার প্রতিপালক সর্ব বিষয়ের সংরক্ষক। তিনি তাঁর বান্দাদের আমল সংরক্ষণ করেন এবং তিনি তাদের প্রতিদান দিবেন।

**22.** তাফসীর: হে রাসূল! এসব মুশরিকদেরকে বলে দিন, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমাদের দেবতা বানিয়েছো তাদেরকে ডাকো। যেন তারা তোমাদের উপকার কিংবা অপকার সাধন করে। তারা আসমান-যমীনে এক তিল পরিমাণ কোন কিছু করার ক্ষমতা রাখে না। আর তাদের জন্য তাতে আল্লাহর সাথে না কোন অংশীদার রয়েছে। আর না কোন সহযোগী। তিনি অংশিদার ও সহযোগী থেকে মুক্ত।

**23.** তাফসীর: তিনি যাকে অনুমতি প্রদান করবেন সে ব্যতীত তাঁর নিকট কেউ সুপারিশ করতে পারবে না। আর আল্লাহ তাঁর পছন্দ ব্যতীত কাউকে সুপারিশের অনুমতি প্রদান করবেন না তাঁর মাহাত্ম্যের কারণে। আর তাঁর মাহাত্ম্য এত উঁচু পর্যায়ের যে, তিনি যখন আসমানে কথা বলেন তখন ফিরিশতাগণ তাঁর কথার মর্যাদা প্রদর্শনমূলক তাঁদের ডানা নাড়া দেন। অবশেষে যখন তাঁদের অন্তর থেকে ভয় দূর হয়ে যায় তখন ফিরিশতাগণ জিবরীলকে বলেন:আপনাদের প্রতিপালক কী বলেছেন? জিবরীল বলেন: তিনি সত্য বলেছেন। তিনি স্বকীয়ভাবে সমুন্নত ও ক্ষমতাবান। আর তিনি মহান। অন্যসব তাঁর অপেক্ষা নিচু মানের।

**24.** তাফসীর: হে রাসূল! আপনি এসব মুশরিকদেরকে বলুন: তোমাদেরকে আসমান থেকে বারি বর্ষানোর মাধ্যমে কে জীবিকা প্রদান করেন? আর যমীন থেকে ফসলাদি, শস্য ও ফলমূল উদ্গত করার মাধ্যমে জীবিকা প্রদান করেন কে? আপনি বলুন: আল্লাহই তাথেকে তোমাদেরকে জীবিকা প্রদান করেন। আর হে মুশরিকরা! আমরা অথবা তোমরা অবশ্যই হেদায়েত কিংবা সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছি। যে কোন পক্ষকে অবশ্যই এমনটি হতে হবে। কোন সন্দেহ নেই যে, মুমিনরা হচ্ছে হেদায়তপ্রাপ্ত, আর মুশরিকরা হচ্ছে পথভ্রষ্ট।

**25.** তাফসীর: হে রাসূল! আপনি বলে দিন, কিয়ামতের দিন আমাদের পাপ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। আর না তোমাদের পাপ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে।

**26.** তাফসীর: আপনি তাদেরকে বলে দিন: কিয়ামত দিবসে আল্লাহ তোমাদেরকে ও আমাদেরকে সমবেত করবেন। অতঃপর আমাদের ও তোমাদের মাঝে ইনসাফ সহকারে ফয়সালা করবেন। ফলে হকপন্থী আর বাতিলপন্থীর মধ্যে পার্থক্য ফুটে উঠবে। তিনিই সেই হাকিম যিনি ইনসাফ সহকারে ফয়সালা প্রদান করেন।তিনি যে বিষয়ে ফয়সালা করেন সে বিষয়ে তিনি সম্যক পরিজ্ঞাত।

**27.** তাফসীর: হে রাসূল! তাদেরকে বলুন: তোমরা আমাকে ওই সব লোকজন দেখাও যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে অংশীদার বানিয়ে এবাদতে তাঁর সাথে এদেরকে শরীক করে থাক। আদৌ ব্যাপারটি এমন নয় যেমন তোমরা ধারণা করছ যে, তাঁর শরীক রয়েছে। বরং তিনি সেই আল্লাহ যাঁকে পরাভূতকারী কেউ নেই। তিনি তাঁর সৃষ্টি, ফয়সালা ও পরিচালনায় প্রজ্ঞময়।

**28.** তাফসীর: হে রাসূল! আমি সকল মানুষের তরে আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহভীরুদের জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং কাফির ও পাপিষ্ঠদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে। কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। যদি তারা জানত তবে আপনাকে মিথ্যাবাদী বলত না।

**29.** তাফসীর: মুশরিকদেরকে যে শাস্তির ভীতি প্রদর্শন করা হয় তারা সেজন্য তাড়াহুড়া করে বলে: তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো: তোমাদের অঙ্গীকারকৃত সত্য দাবিটি কোথায়?

**30.** তাফসীর: হে রাসূল! শাস্তির জন্য এসব তাড়াহুড়োকারীদেরকে আপনি বলে দিন যে, তোমাদের জন্য নির্ধারিত মেয়াদ অবশ্যই রয়েছে। যাথেকে তোমারা সামান্যতম পিছাতে পারবে না। আর না সামান্যতম অগ্রসর হতে পারবে। আর সেটি হচ্ছে কিয়ামত দিবস।

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: যারা আল্লাহকে অবিশ্বাস করে তারা বলে: আমরা কক্ষনো এ কোরআনে বিশ্বাস করব না। যে কোরআন সম্পর্কে মুহাম্মদ বলে যে, এটি তার উপর অবতীর্ণ করা হয়েছে। আর না পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের উপর ঈমান আনব। হে রাসূল! আপনি যদি অপরাধীদেরকে দেখতেন যখন কিয়ামত দিবসে স্বীয় প্রতিপালকের নিকট বেঁধে রাখা হবে। একে অপরের সাথে বাক-বিতÐা করবে। একজন অপরজনের উপর দয়িত্বভার ও দোষ চাপাবে। দুনিয়াতে দুর্বল অনুসারীরা তাদের উপর প্রতাপশালী নেতাদেরকে বলবে: তোমরা আমাদেরকে বিপথগামী না করলে আমরা আল্লাহ ও তাঁর রাসূলদের উপর বিশ্বাসী হতাম।

**32.** তাফসীর: হকের ক্ষেত্রে অহঙ্কার প্রদর্শনকারী নেতারা তাদের ধাপটে দুর্বল অনুগামীদেরকে বলবে: আমরাকি তোমাদেরকে মুহাম্মদ কর্তৃক আনিত হেদায়েত থেকে বারণ করেছিলাম? না। বরং তোমরা ছিলে জালিম এবং ফাসিদ ও ফাসাদ সৃষ্টিকারী।

**33.** তাফসীর: দুর্বল আনুসারীরা হক থেকে অহঙ্কার প্রদর্শনকারী নেতাদেরকে বলবে: বরং তোমরা আমাদেরকে দিন ও রাতভর প্রতারণা করে আল্লাহর সাথে কুফরি ও তাঁকে বাদ দিয়ে সৃষ্টির এবাদতের নির্দেশ প্রদানের মাধ্যমে বারণ করেছ। আর দুনিয়াতে কুফরির বিনিময়ে শাস্তি প্রদর্শন ও তারা শাস্তিপ্রাপ্ত হবে একথা জানার পর তারা অপমানকে ঢেকে রাখবে। আর দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদাত করা ও পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আমি কাফিরদের ঘাড়ে শৃঙ্খল চাপিয়ে দিব।

**34.** তাফসীর: আর আমি যে জনপদেই অল্লাহর শাস্তি থেকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে নবী প্রেরণ করেছি সেখানকার পদধারী নেতৃস্থানীয় বিত্তবান উচ্চাভিলাষীরা বলেছে: হে রাসূলগণ তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ আমরা তাতে অবিশ্বাসী।

**35.** তাফসীর: আর এসব লোক অহঙ্কার ও দম্ভভরে বলেছে: আমরা ধন-সম্পত্তি ও সন্তান-সন্ততিতে অগ্রণী। আর তোমরা যে ধারণা করেছ যে, আমরা শাস্তিপ্রাপ্ত হব তা মিথ্যা। বরং আমরা না দুনিয়াতে আর না পরকালে শাস্তিপ্রাপ্ত হব।

**36.** তাফসীর: হে রাসূল! আপনি এসব নিয়ামতপ্রাপ্ত অহমিকাগ্রস্ত লোকদেরকে বলুন: আমার প্রতিপালক যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন পরীক্ষা করার জন্য যে, সে শুকরিয়া আদায় করে, না কি নাশুকরী করে। আবার যাকে ইচ্ছা তার উপর এটি সঙ্কীর্ণ করে দেন যাতে পরীক্ষা করেন, সে সন্তুষ্ট থাকে না কি অসন্তুষ্ট হয়। তবে বেশীরভাগ মানুষ জানে না যে, তিনি প্রজ্ঞাবান। কোন বিষয়ে পূর্ণ হিকমত ব্যতীত ফয়সালা করেন না। হ্যাঁ, যে জানার সে জেনেছে। আর যে না জানার সে জানতে পারে নি।

**37.** তাফসীর: আর তোমরা যে ধন-সম্পত্তি ও সন্তান-সন্ততি নিয়ে গৌরব করছ তা তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছাবে না। বরং যে আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে কেবল সেই বহুগুণে বর্দ্ধিত প্রতিদান লাভে ধন্য হয়েছে। হ্যাঁ, আল্লাহর পথে সম্পদ ব্যয় আর সন্তানদের দো‘আতাকে নৈকট্য লাভ করিয়ে দেয়। এসব পুণ্যবান মুমিনদের জন্য তাদের আমলের বিনিময়ে বর্দ্ধিত প্রতিদান রয়েছে। তারা শাস্তির ভয় ও পুরস্কার বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কামুক্ত অবস্থায় জান্নাতের উচ্চাসনে নিরাপদে থাকবে।

**38.** তাফসীর: আর যে সব কাফির মানুষকে আমার আয়াতসমূহ থেকে বারণ করা ও তাদের উদ্দেশ্য সিদ্ধির কাজে প্রাণান্তকর চেষ্টা চালায় তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত এবং পরাকালে শাস্তিপ্রাপ্ত।

**39.** তাফসীর: হে রাসূল! আপনি বলুন: আমার প্রতিপালক যাকে ইচ্ছা তার জন্য রিযিক বাড়িয়ে দেন। আর যাকে ইচ্ছা রিযিক কমিয়ে দেন। আর তোমরা যা আল্লাহর পথে ব্যয় করো তিনি তদাপেক্ষা ভাল দ্বারা তার প্রতিদান দেন।আর পরকালে রয়েছে বড় পুরস্কার। বস্তুতঃ আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা। ফলে যে ব্যক্তি জীবিকা চায় সে যেন তাঁর নিকট তা কামনা করে।

**40.** তাফসীর: হে নবী! সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আল্লাহ সবাইকে সমবেত করে মুশরিকদেরকে নিন্দা জ্ঞাপন ও ভিতি প্রদর্শনপূর্বক ফিরিশতাদেরকে বলবেন: এরাই কী দুনিয়ার জীবনে আল্লাহর পরিবর্তে তোমাদের ইবাদাত করতো?

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: ফিরিশতাগণ বলবেন: আপনি পবিত্র ও সম্মানী। আপনি আমাদের অভিভাবক; তারা কিছুই নয়। তাদের ও আমাদের মাঝে কোন বন্ধুত্ব নেই। বরং এরা শয়তানদের দাসত্ব করত। যারা তাদের সামনে ফিরিশতার রূপ ধারণ করে প্রকাশ পেত। আর এদের বেশীর ভাগই তাদের উপর বিশ্বাসী ছিল।

**42.** তাফসীর: হাশর ও হিসাবের দিন দুনিয়াতে আল্লাহর পরিবর্তে ইবাদাতকৃতরা ইবাদাতকারীদের কোন উপকারে আসবে না। আর না কোন অপকার করতে পারবে। যারা অন্যায় ও পাপের মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো: তোমরাওই শাস্তি ভোগ করো দুনিয়ার জীবনে তোমরা যা অবিশ্বাস করতে।

**43.** তাফসীর: আর আপনি যখন এসব অস্বীকারকারী মুশরিকদের সামনে আমার জড়তাহীন সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন তারা তখন বলে: এই ব্যক্তি যা নিয়ে এসেছে এদ্বারা সে কেবলই তোমাদের বাপ-দাদার আদর্শ থেকে বিচ্যুত করতে চায়। তারা আরো বলে: এই কোরআন মিথ্যা ও তাঁর বানোয়াট বক্তব্য ছাড়া আর কিছু নয়। যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তারা কুরআন সম্পর্কে বলেছে:এটি পুরুষ ও মহিলা এবং পিতা ও পুত্রের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য নির্ঘাত ও সুস্পষ্ট যাদু ।

**44.** তাফসীর: আর আমি তাদেরকে এমন কোন কিতাব প্রদান করিনি যা তাদেরকে বাতলে দিবে যে, এই কোরআন মুহাম্মদ নিজে মিথ্যা বানিয়েছে। হে রাসূল! আমি আপনার পূর্বে তাদেরকে আল্লাহর শাস্তি থেকে সতর্ক করার জন্য কোন রাসূল প্রেরণ করি নি।

**45.** তাফসীর: আপনার পূর্বের জাতিরা অবিশ্বাস করেছে যথা আদ, সামূদ ও লুত্ব সম্প্রদায়। আর আপনার সম্প্রদায়। তাদের শক্তি, প্রতাপ ও সম্পদ সংখ্যায় এক দশমাংশও নয় তদুপরি তাদের সম্পদ, ক্ষমতা ও সংখ্যা কোন উপকারে আসেনি। আমার শাস্তি তাদের উপর পতিত হয়েছে। অতএব, হে রসূল! আপনি দেখুন, কীভাবে তাদের উপর আমার অসন্তুষ্টি ও শাস্তি পতিত হয়েছে।

**46.** তাফসীর: হে রাসূল! এসব মুশরিকদেরকে বলে দিন, আমি তোমাদেরকে কেবল একটি বস্তুর প্রতি ইঙ্গিত ও তার উপদেশ প্রদান করছি যা হচ্ছে এই যে, তোমরা প্রবৃত্তিমুক্ত হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুজন ও একজন করে দÐায়মান হবে। অতঃপর তোমাদের নবীর জীবন চরিতে দৃষ্টি নিবদ্ধ করবে। আর তাঁর বিবেক, সততা ও আমানত সম্পর্কে যা জানতে পেরেছো তাও দেখবে যাতে প্রমাণিত হবে যে, সে পাগল নয়। বরং সে কেবল তোমাদেরকে কঠিন শাস্তি থেকে সতর্ককারী। যদি তোমরা আল্লাহর শিরক করা থেকে তাওবা না করো।

**47.** তাফসীর: হে রাসূল! এসব মুশরিকদেরকে বলে দিন। আমি তোমাদের নিকট যে হেদায়ত ও কল্যাণ নিয়ে আগমন করেছি তার বিনিময়ে কোন পারিতোষিক ও বদলা চাইনি। (যদি কিছু হয়ে থাকে) তবে তা তোমাদের জন্য। আমার প্রতিদান তো কেবল আল্লাহর নিকট। তিনি মহিয়ান; সর্ব বিষয়ে সাক্ষী। তিনি সাক্ষী রয়েছেন যে, আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি এবং তিনি তোমাদের পূর্ণ প্রতিদান দিবেন।

**48.** তাফসীর: হে রাসূল! আপনি বলে দিন। অবশ্যই আমার প্রতিপালক হককে বাতিলের উপর বিজয়ী করার মাধ্যমে তাকে নস্যাত করেন। আর তিনি মহান গায়েবজান্তা। তাঁর নিকট আসমান-যমীনের কোন কিছু না অজানা থাকে। না স্বীয় বান্দাদের কোন আমল লুক্কায়িত থাকে।

**49.** তাফসীর: হে রাসূল! এসব অস্বীকারকারী মুশরিকদেরকে বলে দিন: ইসলাম নামক সত্য এসেছে। আর অচল, দুর্বল ও প্রভাবহীন বাত্বিল দূরীভূত হয়েছে।

**50.** তাফসীর: হে রাসূল! এসব অস্বীকারকারী মুশরিকদেরকে বলে দিন: আমি যদি তোমাদেরকে যে বার্তা শুনাচ্ছি তাতে বিপথগামী হয়ে থাকি তবে তার ক্ষয়-ক্ষতি কেবল আমারই হবে; তোমাদের নয়। পক্ষান্তরে আমি যদি সৎপথের সন্ধান পেয়ে থাকি তবে তা আমার মহান প্রতিপালকের ঐশী বাণীর মাধ্যমেই হয়েছে। তিনি স্বীয় বান্দাদের কথা শ্রবণকারী, নিকটবর্তী। আমার কথা শুনতে তাঁর কোন কষ্ট হয় না।

### আয়াত 51-54: তাফসীর

**51.** তাফসীর: হে রাসূল! আপনি যদি দেখতেন এসব অস্বীকারকারীকে যারা কিয়ামত দিবসের শাস্তি দেখে ভীত হয়ে পড়বে। তাদের পালানোর কোন সুযোগ থাকবে না। আর না আশ্রয় গ্রহণের কোন সুযোগ থাকবে। তাদেরকে প্রথম ধাপেই সহজভাবে নিকটবর্তী স্থান থেকে পাকড়াও করা হবে। যদি আপনি তা দেখতেন তবে অবশ্যই এক বিষ্ময়কর বিষয় দেখতেন।

**52.** তাফসীর: তারা যখন তাদের পরিণতি দেখবে তখন বলবে: আমরা কিয়ামত দিবসের উপর ঈমান আনলাম। অথচ ঈমান গ্রহণোপযোগী দুনিয়া যা আমলের জন্য নির্ধারিত ছিল তাথেকে বের হয়ে যাওয়ার পর পরকালে যেখানে শুধু প্রতিদানই দেওয়া হবে তাথেকে কীভাবে আমল গ্রহণ করা হবে?!

**53.** তাফসীর: আর কীভাবেই বা তাদের থেকে ঈমান আসতে ও স্বীকৃত হতে পারে যেখানে তারা পার্থিব জীবনে একে অস্বীকার করেছে। আর সত্য পর্যন্ত উপনীত হওয়া থেকে বহু দূরে থেকে নিছক ধারণার ঢিল ছুঁড়ে মারে। ফলে রাসূল সম্পর্কে বলে: তিনি যাদুকর, জ্যোতিষী ও কবি।

**54.** তাফসীর: আর এসব অস্বীকারকারী ও তারা যা কামনা করে যথা দুনিয়ার চাকচিক্য, কুফরি থেকে তাওবা, জাহান্নাম থেকে মুক্তি ও দুনিয়ার জীবনে ফেরত আসা এগুলোর মাঝে পর্দা দেয়া হবে যেমনটি করা হয়েছিল পূর্ববর্তী অস্বীকারকারী জাতিদের সাথে। তারা রাসূলগণ যে সব বিশ্বাস নিয়ে এসেছিলেন যথা আল্লাহর একত্ববাদ ও পুনরুত্থান তাতে এমন সন্দিহান ছিল যা ছিল কুফরির প্রতি উদ্বুদ্ধকারী।

## সূরা সাবা সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা সাবা কত আয়াতের সূরা?

সূরা সাবা মোট 54 আয়াতের সূরা।

### সাবা নামের অর্থ কী?

সাবা নামের অর্থ “সাবা জাতি”।

### সূরা সাবা মাক্কী না মাদানী?

সূরা সাবা একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 58 নম্বর সূরা।

### সূরা সাবা কোন পারায়?

সূরা সাবা রয়েছে 22 নম্বর পারায়।

### সূরা সাবা কুরআনের কত নম্বর সূরা?

সূরা সাবা কুরআনের 34 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-আহযাব এবং পরে সূরা ফাতির।

### এখানে কি সূরা সাবা শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা সাবা রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 33. আল-আহযাব](https://yasinsurah.com/bn/sura-al-ahzab/)
- [পরের সূরা 35. ফাতির](https://yasinsurah.com/bn/sura-fatir/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
