# সূরা সোয়াদ ص

> সূরা সোয়াদ (আরবি বর্ণ সোয়াদ) আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ আয়াত ধরে ধরে, সঙ্গে 9 জন ক্বারীর তিলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসীর। মক্কায় অবতীর্ণ সূরা সাদ…

উৎস: https://yasinsurah.com/bn/sura-sad/  
সর্বশেষ হালনাগাদ: 2026-11-16T00:38:32+03:00

114টির মধ্যে 38 নম্বর সূরা · পারা 23

88 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 38 নম্বর নম্বর

মক্কায় অবতীর্ণ সূরা সাদ 88 আয়াতের। এতে তাওহীদ সম্পর্কে মুশরিকদের আপত্তির জবাব দেওয়া হয়েছে; দাউদ, সুলাইমান ও আইয়ূব নবীর কাহিনির মাধ্যমে ধৈর্য ও তাওবার উপদেশ দেওয়া হয়েছে।

## সূরা সোয়াদ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  
বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

**1.** صٓۚ وَٱلۡقُرۡءَانِ ذِي ٱلذِّكۡرِ ﴿١﴾  
উচ্চারণ: সোয়াদ, ওয়াল কুরআনি যিয যিকর।  
অর্থ: সোয়াদ; উপদেশপূর্ণ কুরআনের শপথ।

**2.** بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي عِزَّةٖ وَشِقَاقٖ ﴿٢﴾  
উচ্চারণ: বালিল লাযীনা কাফারূ ফী ইয্যাতিও ওয়া শিকাক।  
অর্থ: বরং যারা কুফরি করেছে, তারা অহংকার ও সত্যের বিরোধিতায় নিমজ্জিত রয়েছে।

**3.** كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ فَنَادَواْ وَّلَاتَ حِينَ مَنَاصٖ ﴿٣﴾  
উচ্চারণ: কাম আহলাকনা মিন কাবলিহিম মিন কারনিন ফানাদাও ওয়া লাতা হীনা মানাস।  
অর্থ: তাদের পূর্বে আমি কত বংশধরকে ধ্বংস করেছি। তখন তারা আর্তচিৎকার করেছিল; কিন্তু তখন (শাস্তি থেকে) পলায়নের কোন সময় ছিল না।

**4.** وَعَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡۖ وَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٞ كَذَّابٌ ﴿٤﴾  
উচ্চারণ: ওয়া আজিবূ আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া কালাল কাফিরূনা হাযা সাহিরুন কায্যাব।  
অর্থ: আর তারা আশ্চার্যান্বিত হয়েছে যে, তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী (রাসূল) এসেছে এবং কাফিররা বলে: ‘এ তো জাদুকর, মিথ্যাবাদী।’

**5.** أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ ﴿٥﴾  
উচ্চারণ: আজাআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব।  
অর্থ: ‘সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয় এ তো এক আশ্চর্য বিষয়!’

**6.** وَٱنطَلَقَ ٱلۡمَلَأُ مِنۡهُمۡ أَنِ ٱمۡشُواْ وَٱصۡبِرُواْ عَلَىٰٓ ءَالِهَتِكُمۡۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٞ يُرَادُ ﴿٦﴾  
উচ্চারণ: ওয়ানতালাকাল মালাউ মিনহুম আনিম শূ ওয়াসবিরূ আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউই ইউরাদ।  
অর্থ: আর তাদের গণ্যমান্য ও মোড়লরা চলে গেল একথা বলে যে, ‘তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যগুলোর ওপর অবিচল থাক। নিশ্চয় (মুহাম্মাদের এক ইলাহের ইবাদাতের) এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত।’

**7.** مَا سَمِعۡنَا بِهَٰذَا فِي ٱلۡمِلَّةِ ٱلۡأٓخِرَةِ إِنۡ هَٰذَآ إِلَّا ٱخۡتِلَٰقٌ ﴿٧﴾  
উচ্চারণ: মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাতি ইন হাযা ইল্লাখ তিলাক।  
অর্থ: আমরা তো সাম্প্রতিক ধর্মমতে ((মুহাম্মাদের তাওহীদের) এ কথা শুনিনি। এটি তো নিছক মিথ্যা-বানোয়াট কথা ছাড়া আর কিছু নয়।

**8.** أَءُنزِلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ مِنۢ بَيۡنِنَاۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّن ذِكۡرِيۚ بَل لَّمَّا يَذُوقُواْ عَذَابِ ﴿٨﴾  
উচ্চারণ: আউনযিলা আলাইহিয যিকরু মিম বাইনিনা বাল হুম ফী শাক্কিম মিন যিকরী বাল লাম্মা ইয়াযূকূ আযাব।  
অর্থ: (মুশরিকরা বলল:) ‘আমাদের মধ্য থেকে শুধু তার ওপরই কি যিক্‌র (আল কুরআন) নাযিল করা হল? বরং তারা আমার যিকরের ব্যাপারে সন্দেহে রয়েছে। বরং তারা এখনও আমার শাস্তি আস্বাদন করেনি।

**9.** أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ ٱلۡعَزِيزِ ٱلۡوَهَّابِ ﴿٩﴾  
উচ্চারণ: আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকাল আযীযিল ওয়াহ্হাব।  
অর্থ: নাকি তোমার পরাক্রমশালী, মহাদাতা রবের রহমতের ভাণ্ডারসমূহ তাদের কাছেই রয়েছে?

**10.** أَمۡ لَهُم مُّلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ فَلۡيَرۡتَقُواْ فِي ٱلۡأَسۡبَٰبِ ﴿١٠﴾  
উচ্চারণ: আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফালয়ারতাকূ ফিল আসবাব।  
অর্থ: নাকি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রাজত্ব তাদের? তাহলে তারা উপায়-উপকরণে আরোহণ করুক।

**11.** جُندٞ مَّا هُنَالِكَ مَهۡزُومٞ مِّنَ ٱلۡأَحۡزَابِ ﴿١١﴾  
উচ্চারণ: জুনদুম মা হুনালিকা মাহযূমুম মিনাল আহযাব।  
অর্থ: এ বাহিনী অবশ্যই সেখানে দলসমূহের মত পরাজিত হবে। পূর্বে অতিবাহিত নবীদেরকে অস্বীকারকারীরা যেমন পরাজিত হয়েছে তেমনি মুহাম্মাদের অস্বীকারকারীরাও পরাভূত হবে।

**12.** كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ ﴿١٢﴾  
উচ্চারণ: কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিও ওয়া আদুও ওয়া ফিরআওনু যুল আওতাদ।  
অর্থ: তাদের পূর্বেও নূহের জাতি, ‘আদ সম্প্রদায় ও প্রতাপশালী অধিপতি ফির‘আউন (নবীদেরকে) অস্বীকার করেছিল।

**13.** وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِۚ أُوْلَٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ ﴿١٣﴾  
উচ্চারণ: ওয়া ছামূদু ওয়া কাওমু লূতিও ওয়া আসহাবুল আইকাতি উলাইকাল আহযাব।  
অর্থ: ছামূদ, লুত সম্প্রদায় ও আইকার অধিবাসীরা (শুআইবের জাতি)ও। এরাই ছিল ( মিথ্যারোপকারী) দলসমূহ।

**14.** إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ ﴿١٤﴾  
উচ্চারণ: ইন কুল্লুন ইল্লা কায্যাবার রুসুলা ফাহাক্কা ইকাব।  
অর্থ: তাদের প্রত্যেকেই রাসূলদেরকে অস্বীকার করেছিল। ফলে আমার শাস্তি অবধারিত হয়েছিল।

**15.** وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ مَّا لَهَا مِن فَوَاقٖ ﴿١٥﴾  
উচ্চারণ: ওয়া মা ইয়ানযুরু হাউলাই ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক।  
অর্থ: আর এরা তো কেবল (শিঙ্গায় ফুৎকারের) একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে, যাতে কোন বিরাম থাকবে না।

**16.** وَقَالُواْ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبۡلَ يَوۡمِ ٱلۡحِسَابِ ﴿١٦﴾  
উচ্চারণ: ওয়া কালূ রাব্বানা আজ্জিল লানা কিত্তানা কাবলা ইয়াওমিল হিসাব।  
অর্থ: আর তারা বলে: হে ‘আমাদের রব, হিসাব দিবসের আগেই (পার্থিব জীবনে) আমাদের প্রাপ্য অংশটুকু আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন।’

**17.** ٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذۡكُرۡ عَبۡدَنَا دَاوُۥدَ ذَا ٱلۡأَيۡدِۖ إِنَّهُۥٓ أَوَّابٌ ﴿١٧﴾  
উচ্চারণ: ইসবির আলা মা ইয়াকূলূনা ওয়াযকুর আবদানা দাওয়ূদা যাল আইদি ইন্নাহূ আওওয়াব।  
অর্থ: (হে রাসূল!) তারা যা বলে, সে বিষয়ে ধৈর্য ধারণ কর এবং আমার (আনুগত্যে ও শত্রুর বিরোধিতায়) শক্তিশালী বান্দা দাঊদকে স্মরণ কর। নিশ্চয় সে ছিল আল্লাহর প্রতি সদা প্রত্যাবর্তনশীল।

**18.** إِنَّا سَخَّرۡنَا ٱلۡجِبَالَ مَعَهُۥ يُسَبِّحۡنَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِشۡرَاقِ ﴿١٨﴾  
উচ্চারণ: ইন্না সাখ্খারনাল জিবালা মাআহূ ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক।  
অর্থ: নিশ্চয় আমি (দাঊদের সাথে) পর্বতমালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল-সন্ধ্যায় আমার তাসবীহ পাঠ করত।

**19.** وَٱلطَّيۡرَ مَحۡشُورَةٗۖ كُلّٞ لَّهُۥٓ أَوَّابٞ ﴿١٩﴾  
উচ্চারণ: ওয়াত তাইরা মাহশূরাতান কুল্লুল লাহূ আওওয়াব।  
অর্থ: আর সমবেত পাখীদেরকেও ; প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী।

**20.** وَشَدَدۡنَا مُلۡكَهُۥ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحِكۡمَةَ وَفَصۡلَ ٱلۡخِطَابِ ﴿٢٠﴾  
উচ্চারণ: ওয়া শাদাদনা মুলকাহূ ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব।  
অর্থ: আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে হিকমত (নবুওয়াত) ও ফয়সালাকারী বাগ্মিতা দিয়েছিলাম।

**21.** ۞ وَهَلۡ أَتَىٰكَ نَبَؤُاْ ٱلۡخَصۡمِ إِذۡ تَسَوَّرُواْ ٱلۡمِحۡرَابَ ﴿٢١﴾  
উচ্চারণ: ওয়া হাল আতাকা নাবাউল খাসমি ইয তাসাওওয়ারুল মিহরাব।  
অর্থ: আর হে রাসূল! তোমার কাছে কি ঝগড়াকারী লোকদের সংবাদ এসেছে? যখন তারা প্রাচীর ডিঙিয়ে মিহরাবে (দাঊদ এর ইবাদাতখানায়) আসল।

**22.** إِذۡ دَخَلُواْ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنۡهُمۡۖ قَالُواْ لَا تَخَفۡۖ خَصۡمَانِ بَغَىٰ بَعۡضُنَا عَلَىٰ بَعۡضٖ فَٱحۡكُم بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَلَا تُشۡطِطۡ وَٱهۡدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ ﴿٢٢﴾  
উচ্চারণ: ইয দাখালূ আলা দাওয়ূদা ফাফাযিআ মিনহুম কালূ লা তাখাফ খাসমানি বাগা বাদুনা আলা বাদিন ফাহকুম বাইনানা বিল হাক্কি ওয়া লা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত।  
অর্থ: যখন তারা (উভয়ে আকস্মিকভাবে) দাঊদের কাছে প্রবেশ করল, তখন সে তাদের ভয় পেয়ে গেল। তারা (দাঊদকে) বলল: ‘আপনি ভয় করবেন না, আমরা বিবদমান দু’পক্ষ। আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছে। অতএব আপনি আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না। আর আমাদেরকে সরল-সঠিক পথের নির্দেশনা দিন।’

**23.** إِنَّ هَٰذَآ أَخِي لَهُۥ تِسۡعٞ وَتِسۡعُونَ نَعۡجَةٗ وَلِيَ نَعۡجَةٞ وَٰحِدَةٞ فَقَالَ أَكۡفِلۡنِيهَا وَعَزَّنِي فِي ٱلۡخِطَابِ ﴿٢٣﴾  
উচ্চারণ: ইন্না হাযা আখী লাহূ তিসউও ওয়া তিসঊনা নাজাতাও ওয়া লিয়া নাজাতুও ওয়াহিদাতুন ফাকালা আকফিলনীহা ওয়া আয্যানী ফিল খিতাব।  
অর্থ: (বিবাদকারীদের একজন বললো:) ‘নিশ্চয় এ আমার ভাই। তার নিরানব্বইটি ভেড়ী আছে, আর আমার আছে মাত্র একটা ভেড়ী। তবুও সে বলে, ‘এ ভেড়ীটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও’, আর (প্রমাণ উপস্থাপনে) তর্কে সে আমার ওপর প্রাধান্য বিস্তার করেছে।’

**24.** قَالَ لَقَدۡ ظَلَمَكَ بِسُؤَالِ نَعۡجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦۖ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡخُلَطَآءِ لَيَبۡغِي بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٞ مَّا هُمۡۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسۡتَغۡفَرَ رَبَّهُۥ وَخَرَّۤ رَاكِعٗاۤ وَأَنَابَ۩ ﴿٢٤﴾  
উচ্চারণ: কালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজিহী ওয়া ইন্না কাছীরাম মিনাল খুলাতাই লায়াবগী বাদুহুম আলা বাদিন ইল্লাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালীলুম মা হুম ওয়া যান্না দাওয়ূদু আন্নামা ফাতান্নাহু ফাসতাগফারা রাব্বাহূ ওয়া খার্রা রাকিআও ওয়া আনাব।  
অর্থ: দাঊদ বলল: ‘তোমার ভেড়ীকে তার ভেড়ীর পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি যুলম করেছে। আর শরীকদের অনেকেই একে অন্যের উপর সীমালঙ্ঘন করে থাকে। তবে কেবল তারাই এরূপ করে না, যারা ঈমান আনে এবং নেক আমল করে। আর এরা সংখ্যায় খুবই কম।’ আর দাঊদ বুঝতে পারল যে, (এই দুজনের ঝগড়া দ্বারা) আমি তাকে পরীক্ষা করেছি। তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল, সাজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর অভিমুখী হল।

**25.** فَغَفَرۡنَا لَهُۥ ذَٰلِكَۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ ﴿٢٥﴾  
উচ্চারণ: ফাগাফারনা লাহূ যালিকা ওয়া ইন্না লাহূ ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব।  
অর্থ: তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম। আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য এবং উত্তম প্রত্যাবর্তনস্থল।

**26.** يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلۡنَٰكَ خَلِيفَةٗ فِي ٱلۡأَرۡضِ فَٱحۡكُم بَيۡنَ ٱلنَّاسِ بِٱلۡحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلۡهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدُۢ بِمَا نَسُواْ يَوۡمَ ٱلۡحِسَابِ ﴿٢٦﴾  
উচ্চারণ: ইয়া দাওয়ূদু ইন্না জাআলনাকা খালীফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিইল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবীলিল্লাহি ইন্নাল লাযীনা ইয়াদিল্লূনা আন সাবীলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসূ ইয়াওমাল হিসাব।  
অর্থ: হে দাঊদ! নিশ্চয় আমি তোমাকে জমিনে খলীফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল।

**27.** وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا بَٰطِلٗاۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُواْۚ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِنَ ٱلنَّارِ ﴿٢٧﴾  
উচ্চারণ: ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলান যালিকা যান্নুল লাযীনা কাফারূ ফাওয়াইলুল লিল লাযীনা কাফারূ মিনান নার।  
অর্থ: আর আসমান, জমিন এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে, তা আমি অনর্থক সৃষ্টি করিনি। অনর্থক সৃষ্টি করার ধারণাটি কেবল কাফিরদের। সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ।

**28.** أَمۡ نَجۡعَلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَٱلۡمُفۡسِدِينَ فِي ٱلۡأَرۡضِ أَمۡ نَجۡعَلُ ٱلۡمُتَّقِينَ كَٱلۡفُجَّارِ ﴿٢٨﴾  
উচ্চারণ: আম নাজআলুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদীনা ফিল আরদি আম নাজআলুল মুত্তাকীনা কাল ফুজ্জার।  
অর্থ: যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব? নাকি আমি মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব?

**29.** كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ مُبَٰرَكٞ لِّيَدَّبَّرُوٓاْ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿٢٩﴾  
উচ্চারণ: কিতাবুন আনযালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদ্দাব্বারূ আয়াতিহী ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব।  
অর্থ: আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব (আল কুরআন), যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ (তা থেকে) উপদেশ গ্রহণ করে।

**30.** وَوَهَبۡنَا لِدَاوُۥدَ سُلَيۡمَٰنَۚ نِعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٌ ﴿٣٠﴾  
উচ্চারণ: ওয়া ওয়াহাবনা লিদাওয়ূদা সুলাইমানা নিমাল আবদু ইন্নাহূ আওওয়াব।  
অর্থ: আর আমি দাঊদকে (পুত্র হিসাবে) সুলাইমানকে দান করলাম। সে কতই না উত্তম বান্দা! নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী।

**31.** إِذۡ عُرِضَ عَلَيۡهِ بِٱلۡعَشِيِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلۡجِيَادُ ﴿٣١﴾  
উচ্চারণ: ইয উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ।  
অর্থ: যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হল, দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ।

**32.** فَقَالَ إِنِّيٓ أَحۡبَبۡتُ حُبَّ ٱلۡخَيۡرِ عَن ذِكۡرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتۡ بِٱلۡحِجَابِ ﴿٣٢﴾  
উচ্চারণ: ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বী হাত্তা তাওয়ারাত বিল হিজাব।  
অর্থ: তখন সে (সুলাইমান) বলল: ‘আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে।

**33.** رُدُّوهَا عَلَيَّۖ فَطَفِقَ مَسۡحَۢا بِٱلسُّوقِ وَٱلۡأَعۡنَاقِ ﴿٣٣﴾  
উচ্চারণ: রুদ্দূহা আলায়্যা ফাতাফিকা মাসহাম বিস সূকি ওয়াল আনাক।  
অর্থ: তিনি বললেন, ‘ঘোড়াগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো।’ অতঃপর তিনি তাদের পা ও গলদেশে হাত বুলাতে লাগলেন।

**34.** وَلَقَدۡ فَتَنَّا سُلَيۡمَٰنَ وَأَلۡقَيۡنَا عَلَىٰ كُرۡسِيِّهِۦ جَسَدٗا ثُمَّ أَنَابَ ﴿٣٤﴾  
উচ্চারণ: ওয়া লাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহী জাসাদান ছুম্মা আনাব।  
অর্থ: আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের ওপর রেখেছিলাম (অপূর্ণাঙ্গ) একটি দেহ, অতঃপর সে (তাওবা করে) আমার অভিমুখী হল।

**35.** قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَهَبۡ لِي مُلۡكٗا لَّا يَنۢبَغِي لِأَحَدٖ مِّنۢ بَعۡدِيٓۖ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ ﴿٣٥﴾  
উচ্চারণ: কালা রাব্বিগ ফির লী ওয়া হাব লী মুলকাল লা ইয়ামবাগী লিআহাদিম মিম বাদী ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।  
অর্থ: সুলাইমান বলল: ‘হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারও জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয়ই আপনি বড়ই দানশীল।

**36.** فَسَخَّرۡنَا لَهُ ٱلرِّيحَ تَجۡرِي بِأَمۡرِهِۦ رُخَآءً حَيۡثُ أَصَابَ ﴿٣٦﴾  
উচ্চারণ: ফাসাখ্খারনা লাহুর রীহা তাজরী বিআমরিহী রুখাআন হাইছু আসাব।  
অর্থ: ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম, যা তার আদেশে মৃদুমন্দভাবে যেখানে সে পৌঁছাতে চাইত প্রবাহিত হত।

**37.** وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٖ وَغَوَّاصٖ ﴿٣٧﴾  
উচ্চারণ: ওয়াশ শায়াতীনা কুল্লা বান্নাইও ওয়া গাওওয়াস।  
অর্থ: আর (তার অনুগত করে দিলাম) প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী শয়তান (জিন)সমূহকেও।

**38.** وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ ﴿٣٨﴾  
উচ্চারণ: ওয়া আখারীনা মুকার্রানীনা ফিল আসফাদ।  
অর্থ: আর শেকলে আবদ্ধ আরও অনেককে ।

**39.** هَٰذَا عَطَآؤُنَا فَٱمۡنُنۡ أَوۡ أَمۡسِكۡ بِغَيۡرِ حِسَابٖ ﴿٣٩﴾  
উচ্চারণ: হাযা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব।  
অর্থ: ‘এসব আমার অনুগ্রহ। অতএব তুমি এ থেকে অন্যের জন্য খরচ করো অথবা নিজের জন্য রেখে দাও, এর কোন হিসাব নেওয়া হবে না।

**40.** وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ ﴿٤٠﴾  
উচ্চারণ: ওয়া ইন্না লাহূ ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব।  
অর্থ: আর নিশ্চয় আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তনস্থল।

**41.** وَٱذۡكُرۡ عَبۡدَنَآ أَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلشَّيۡطَٰنُ بِنُصۡبٖ وَعَذَابٍ ﴿٤١﴾  
উচ্চারণ: ওয়াযকুর আবদানা আয়্যূবা ইয নাদা রাব্বাহূ আন্নী মাস্সানিয়াশ শাইতানু বিনুসবিও ওয়া আযাব।  
অর্থ: হে রাসূল! স্মরণ কর আমার বান্দা আইউবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল: ‘শয়তান তো আমাকে অনেক যন্ত্রণা ও কষ্টে ফেলেছে।’

**42.** ٱرۡكُضۡ بِرِجۡلِكَۖ هَٰذَا مُغۡتَسَلُۢ بَارِدٞ وَشَرَابٞ ﴿٤٢﴾  
উচ্চারণ: উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুও ওয়া শারাব।  
অর্থ: ‘তুমি তোমার পা দিয়ে (ভূমিতে) আঘাত কর , এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পান করার পানীয়।’ ফলে পানির ঝর্ণা সৃষ্টি হলে বললাম:

**43.** وَوَهَبۡنَا لَهُۥٓ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنَّا وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴿٤٣﴾  
উচ্চারণ: ওয়া ওয়াহাবনা লাহূ আহলাহূ ওয়া মিছলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব।  
অর্থ: আর (তার ধৈর্যের প্রতিদান হিসেবে) আমার পক্ষ থেকে রহমতস্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশস্বরূপ আমি তাকে তার পরিবার-পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে দান করলাম ।

**44.** وَخُذۡ بِيَدِكَ ضِغۡثٗا فَٱضۡرِب بِّهِۦ وَلَا تَحۡنَثۡۗ إِنَّا وَجَدۡنَٰهُ صَابِرٗاۚ نِّعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٞ ﴿٤٤﴾  
উচ্চারণ: ওয়া খুয বিয়াদিকা দিগছান ফাদরিব বিহী ওয়া লা তাহনাছ ইন্না ওয়াজাদনাহু সাবিরান নিমাল আবদু ইন্নাহূ আওওয়াব।  
অর্থ: আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে (স্বীয় স্ত্রীকে একশ) বেত্রাঘাত কর। আর শপথ ভঙ্গ করো না। নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী।

**45.** وَٱذۡكُرۡ عِبَٰدَنَآ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ أُوْلِي ٱلۡأَيۡدِي وَٱلۡأَبۡصَٰرِ ﴿٤٥﴾  
উচ্চারণ: ওয়াযকুর ইবাদানা ইবরাহীমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকূবা উলিল আইদী ওয়াল আবসার।  
অর্থ: আর (হে রাসূল!) আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়া‘কূবকে স্মরণ কর। তারা ছিল (আল্লাহর আনুগত্যে) শক্তিমান এবং সত্য উপলব্ধিতে প্রখর।

**46.** إِنَّآ أَخۡلَصۡنَٰهُم بِخَالِصَةٖ ذِكۡرَى ٱلدَّارِ ﴿٤٦﴾  
উচ্চারণ: ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার।  
অর্থ: নিশ্চয় আমি তাদেরকে এক বিশেষ গুণে বিশিষ্ট করেছি, আখিরাতের আবাসের স্মরণে।

**47.** وَإِنَّهُمۡ عِندَنَا لَمِنَ ٱلۡمُصۡطَفَيۡنَ ٱلۡأَخۡيَارِ ﴿٤٧﴾  
উচ্চারণ: ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখয়ার।  
অর্থ: আর নিশ্চয় তারা ছিল আমার মনোনীত, সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত।

**48.** وَٱذۡكُرۡ إِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَذَا ٱلۡكِفۡلِۖ وَكُلّٞ مِّنَ ٱلۡأَخۡيَارِ ﴿٤٨﴾  
উচ্চারণ: ওয়াযকুর ইসমাঈলা ওয়াল ইয়াসাআ ওয়া যাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখয়ার।  
অর্থ: হে রাসূল! স্মরণ কর ইসমাঈল, আল-ইয়াসা‘আ ও যুল-কিফলের কথা। এরা প্রত্যেকেই ছিল (আল্লাহর মনোনীত) সর্বোত্তমদের অন্তর্ভুক্ত।

**49.** هَٰذَا ذِكۡرٞۚ وَإِنَّ لِلۡمُتَّقِينَ لَحُسۡنَ مَـَٔابٖ ﴿٤٩﴾  
উচ্চারণ: হাযা যিকরুও ওয়া ইন্না লিল মুত্তাকীনা লাহুসনা মাআব।  
অর্থ: এ আল কুরআন হলো এক স্মরণ। আর মুত্তাকীদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস-

**50.** جَنَّٰتِ عَدۡنٖ مُّفَتَّحَةٗ لَّهُمُ ٱلۡأَبۡوَٰبُ ﴿٥٠﴾  
উচ্চারণ: জান্নাতি আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব।  
অর্থ: চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে।

**51.** مُتَّكِـِٔينَ فِيهَا يَدۡعُونَ فِيهَا بِفَٰكِهَةٖ كَثِيرَةٖ وَشَرَابٖ ﴿٥١﴾  
উচ্চারণ: মুত্তাকিঈনা ফীহা ইয়াদঊনা ফীহা বিফাকিহাতিন কাছীরাতিও ওয়া শারাব।  
অর্থ: সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে।

**52.** ۞ وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ أَتۡرَابٌ ﴿٥٢﴾  
উচ্চারণ: ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব।  
অর্থ: আর তাদের পাশে থাকবে আনতনয়না সমবয়ষ্কা (হূর)।

**53.** هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوۡمِ ٱلۡحِسَابِ ﴿٥٣﴾  
উচ্চারণ: হাযা মা তূআদূনা লিয়াওমিল হিসাব।  
অর্থ: এসব (নি‘আমত) হচ্ছে, হিসাব দিবসের জন্যে তোমাদেরকে দেয়া প্ৰতিশ্রুতি।

**54.** إِنَّ هَٰذَا لَرِزۡقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ ﴿٥٤﴾  
উচ্চারণ: ইন্না হাযা লারিযকুনা মা লাহূ মিন নাফাদ।  
অর্থ: নিশ্চয় এটি আমার দেয়া রিযক, যা নিঃশেষ হবার নয়।

**55.** هَٰذَاۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٖ ﴿٥٥﴾  
উচ্চারণ: হাযা ওয়া ইন্না লিত তাগীনা লাশার্রা মাআব।  
অর্থ: এটাই (মুমিনদের প্রতিদান)। আর নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।

**56.** جَهَنَّمَ يَصۡلَوۡنَهَا فَبِئۡسَ ٱلۡمِهَادُ ﴿٥٦﴾  
উচ্চারণ: জাহান্নামা ইয়াসলাওনাহা ফাবিসাল মিহাদ।  
অর্থ: জাহান্নাম, তারা সেখানে অগ্নিদগ্ধ হবে। কতই না নিকৃষ্ট সে নিবাস!

**57.** هَٰذَا فَلۡيَذُوقُوهُ حَمِيمٞ وَغَسَّاقٞ ﴿٥٧﴾  
উচ্চারণ: হাযা ফালয়াযূকূহু হামীমুও ওয়া গাস্সাক।  
অর্থ: এটাই (তাদের শাস্তি)। সুতরাং তারা এটি আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।

**58.** وَءَاخَرُ مِن شَكۡلِهِۦٓ أَزۡوَٰجٌ ﴿٥٨﴾  
উচ্চারণ: ওয়া আখারু মিন শাকলিহী আযওয়াজ।  
অর্থ: (তাদের জন্য) আরও রয়েছে এ জাতীয় বিভিন্ন ধরনের শাস্তি।

**59.** هَٰذَا فَوۡجٞ مُّقۡتَحِمٞ مَّعَكُمۡ لَا مَرۡحَبَۢا بِهِمۡۚ إِنَّهُمۡ صَالُواْ ٱلنَّارِ ﴿٥٩﴾  
উচ্চারণ: হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম লা মারহাবাম বিহিম ইন্নাহুম সালুন নার।  
অর্থ: (জাহান্নামীরা বিবাদ করে একে অপরকে বলবে:) এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করছে, (প্রতিউত্তরে অপর দল বলবে:) তাদের জন্য নেই কোন অভিনন্দন। নিশ্চয় তারা (জাহান্নামের) আগুনে জ্বলবে।

**60.** قَالُواْ بَلۡ أَنتُمۡ لَا مَرۡحَبَۢا بِكُمۡۖ أَنتُمۡ قَدَّمۡتُمُوهُ لَنَاۖ فَبِئۡسَ ٱلۡقَرَارُ ﴿٦٠﴾  
উচ্চারণ: কালূ বাল আনতুম লা মারহাবাম বিকুম আনতুম কাদ্দামতুমূহু লানা ফাবিসাল কারার।  
অর্থ: অনুসারীরা (অনুসরণীয় নেতাদের উদ্দেশ্যে) বলবে: ‘বরং তোমরাও, তোমাদের জন্যও তো নেই কোন অভিনন্দন। তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ। অতএব কতই না নিকৃষ্ট এ আবাসস্থল’!

**61.** قَالُواْ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدۡهُ عَذَابٗا ضِعۡفٗا فِي ٱلنَّارِ ﴿٦١﴾  
উচ্চারণ: কালূ রাব্বানা মান কাদ্দামা লানা হাযা ফাযিদহু আযাবান দিফান ফিন নার।  
অর্থ: অনুসারীরা বলবে: ‘হে আমাদের রব, যে আমাদের জন্য এ বিপদ এনেছে, জাহান্নামে তুমি তার শাস্তিকে দ্বিগুণ বাড়িয়ে দাও।’

**62.** وَقَالُواْ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالٗا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلۡأَشۡرَارِ ﴿٦٢﴾  
উচ্চারণ: ওয়া কালূ মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার।  
অর্থ: আর তারা (সীমালঙ্ঘনকারীরা) বলবে: ‘আমাদের কী হল যে, আমরা যাদেরকে হতভাগা গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না।’

**63.** أَتَّخَذۡنَٰهُمۡ سِخۡرِيًّا أَمۡ زَاغَتۡ عَنۡهُمُ ٱلۡأَبۡصَٰرُ ﴿٦٣﴾  
উচ্চারণ: আত্তাখাযনাহুম সিখরিয়্যান আম যাগাত আনহুমুল আবসার।  
অর্থ: ‘তবে কি আমরা তাদেরকে অহেতুকই ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম, নাকি তাদের ব্যাপারে (আমাদের) দৃষ্টি বিভ্রম ঘটেছে?’

**64.** إِنَّ ذَٰلِكَ لَحَقّٞ تَخَاصُمُ أَهۡلِ ٱلنَّارِ ﴿٦٤﴾  
উচ্চারণ: ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার।  
অর্থ: নিশ্চয় জাহান্নামীদের এই পারস্পরিক বাকবিতণ্ডা এটি সুনিশ্চিত সত্য (ঘটনা)।

**65.** قُلۡ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٞۖ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ﴿٦٥﴾  
উচ্চারণ: কুল ইন্নামা আনা মুনযিরুও ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘আমি তো একজন সতর্ককারী মাত্র। আল্লাহ ছাড়া আর কোন (সত্য) ইলাহ নেই। যিনি এক, প্রবল প্রতাপশালী।’

**66.** رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ ﴿٦٦﴾  
উচ্চারণ: রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আযীযুল গাফ্ফার।  
অর্থ: যিনি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যস্থিত যা কিছু রয়েছে, সব কিছুর রব। তিনি মহাপরাক্রমশালী, মহাক্ষমাশীল।

**67.** قُلۡ هُوَ نَبَؤٌاْ عَظِيمٌ ﴿٦٧﴾  
উচ্চারণ: কুল হুওয়া নাবাউন আযীম।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘অবশ্যই এটি এক মহাসংবাদ।’

**68.** أَنتُمۡ عَنۡهُ مُعۡرِضُونَ ﴿٦٨﴾  
উচ্চারণ: আনতুম আনহু মুরিদূন।  
অর্থ: ‘তোমরা এ মহা সংবাদ থেকে মুখ ফিরিয়ে আছ।’

**69.** مَا كَانَ لِيَ مِنۡ عِلۡمِۭ بِٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰٓ إِذۡ يَخۡتَصِمُونَ ﴿٦٩﴾  
উচ্চারণ: মা কানা লিয়া মিন ইলমিম বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমূন।  
অর্থ: ‘ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোন জ্ঞানই ছিল না যখন তারা বাদানুবাদ করছিল।’

**70.** إِن يُوحَىٰٓ إِلَيَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ ﴿٧٠﴾  
উচ্চারণ: ইই ইঊহা ইলায়্যা ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবীন।  
অর্থ: আমার কাছে তো এ ওহীই এসেছে যে, আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।’

**71.** إِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن طِينٖ ﴿٧١﴾  
উচ্চারণ: ইয কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তীন।  
অর্থ: হে রাসূল! তুমি সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমার রব ফিরিশতাদের উদ্দেশ্যে বলেছিলেন: ‘নিশ্চয় আমি মাটি হতে মানুষ (আদমকে) সৃষ্টি করব।’

**72.** فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ ﴿٧٢﴾  
উচ্চারণ: ফা ইযা সাওওয়াইতুহূ ওয়া নাফাখতু ফীহি মির রূহী ফাকাঊ লাহূ সাজিদীন।  
অর্থ: ‘অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দিবো, তখন তোমরা তার সম্মানে সাজদাবনত হয়ে যাও।’

**73.** فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ ﴿٧٣﴾  
উচ্চারণ: ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাঊন।  
অর্থ: ফলে ফিরিশতারা (স্বীয় রবের নির্দেশে) সকলেই সাজদাবনত হল।

**74.** إِلَّآ إِبۡلِيسَ ٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴿٧٤﴾  
উচ্চারণ: ইল্লা ইবলীসাস তাকবারা ওয়া কানা মিনাল কাফিরীন।  
অর্থ: ইবলীস (শয়তান) ছাড়া, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল।

**75.** قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا مَنَعَكَ أَن تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِيَدَيَّۖ أَسۡتَكۡبَرۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡعَالِينَ ﴿٧٥﴾  
উচ্চারণ: কালা ইয়া ইবলীসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদায়্যা আসতাকবারতা আম কুনতা মিনাল আলীন।  
অর্থ: আল্লাহ বললেন: ‘হে ইবলীস, আমি আমার দু’হাতে যাকে (আদমকে) সৃষ্টি করেছি তার প্রতি সাজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন?’

**76.** قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ ﴿٧٦﴾  
উচ্চারণ: কালা আনা খাইরুম মিনহু খালাকতানী মিন নারিও ওয়া খালাকতাহূ মিন তীন।  
অর্থ: ইবলীস বলল: ‘আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে।’

**77.** قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ ﴿٧٧﴾  
উচ্চারণ: কালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম।  
অর্থ: তিনি ( ইবলীসকে) বললেন: ‘তুমি এখান (জান্নাত) থেকে বের হয়ে যাও। কেননা নিশ্চয় তুমি অভিশপ্ত বিতাড়িত।

**78.** وَإِنَّ عَلَيۡكَ لَعۡنَتِيٓ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ ﴿٧٨﴾  
উচ্চারণ: ওয়া ইন্না আলাইকা লানাতী ইলা ইয়াওমিদ দীন।  
অর্থ: আর নিশ্চয় বিচার দিবস পর্যন্ত তোমার ওপর আমার লা‘নত বলবৎ থাকবে।’

**79.** قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴿٧٩﴾  
উচ্চারণ: কালা রাব্বি ফা আনযিরনী ইলা ইয়াওমি ইউবআছূন।  
অর্থ: সে (ইবলীস) বলল: ‘হে আমার রব, আমাকে সে দিন পর্যন্ত অবকাশ দিন, যেদিন তারা পুনরুত্থিত হবে।’

**80.** قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ﴿٨٠﴾  
উচ্চারণ: কালা ফা ইন্নাকা মিনাল মুনযারীন।  
অর্থ: আল্লাহ বললেন: আচ্ছা তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে-

**81.** إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ ﴿٨١﴾  
উচ্চারণ: ইলা ইয়াওমিল ওয়াকতিল মালূম।  
অর্থ: ‘ নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।'

**82.** قَالَ فَبِعِزَّتِكَ لَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ ﴿٨٢﴾  
উচ্চারণ: কালা ফাবিইয্যাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন।  
অর্থ: সে (ইবলীস) বলল: ‘আপনার ইজ্জতের শপথ! আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করে ছাড়ব।’

**83.** إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ ﴿٨٣﴾  
উচ্চারণ: ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন।  
অর্থ: তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া।

**84.** قَالَ فَٱلۡحَقُّ وَٱلۡحَقَّ أَقُولُ ﴿٨٤﴾  
উচ্চারণ: কালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকূল।  
অর্থ: আল্লাহ বললেন: ‘সত্য আমার পক্ষ থেকে, আর আমি সত্য-ই বলি...

**85.** لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنۡهُمۡ أَجۡمَعِينَ ﴿٨٥﴾  
উচ্চারণ: লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন।  
অর্থ: আমি অবশ্যই জাহান্নামকে তোমাকে এবং তাদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে, তাদের সবাইকে দিয়ে পরিপূর্ণ করব।

**86.** قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُتَكَلِّفِينَ ﴿٨٦﴾  
উচ্চারণ: কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিও ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফীন।  
অর্থ: হে রাসূল! তুমি বলো: ‘এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আর আমি লৌকিকতা প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত নই।’

**87.** إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿٨٧﴾  
উচ্চারণ: ইন হুওয়া ইল্লা যিকরুল লিল আলামীন।  
অর্থ: সৃষ্টিকুলের জন্য এ ( কুরআন) তো উপদেশ ছাড়া আর কিছু নয়।

**88.** وَلَتَعۡلَمُنَّ نَبَأَهُۥ بَعۡدَ حِينِۭ ﴿٨٨﴾  
উচ্চারণ: ওয়া লাতালামুন্না নাবাআহূ বাদা হীন।  
অর্থ: আর অচিরেই তোমরা (মৃত্যুর পরে) এর সংবাদ জানতে পারবে।

## এক নজরে

- **সূরা নং:** 114টির মধ্যে 38
- **নামের অর্থ:** আরবি বর্ণ সোয়াদ
- **আয়াত সংখ্যা:** 88
- **নাযিলের স্থান:** মক্কা
- **নাযিলের ক্রম:** 38
- **পারা (জুয):** 23

## সূরা সোয়াদ পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতের শুরুতে থাকা হুরূফে মুকাত্তাআর অন্তর্ভুক্ত “সাদ” অক্ষর থেকে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 88 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 38তম এবং এটি 23তম পারায় রয়েছে; অবতরণের ক্রমেও এটি 38তম সূরা।

দাউদের তাওবার কথা বলা 24. আয়াতে তিলাওয়াতের সিজদা রয়েছে। বুখারীর একটি বর্ণনায় ইবন আব্বাস বলেছেন, এই সিজদা নিশ্চিতভাবে আদেশ করা সিজদাগুলোর অন্তর্ভুক্ত নয়, তবে তিনি নবী (সা.)-কে এখানে সিজদা করতে দেখেছেন। হানাফী মাযহাবে এই আয়াতে তিলাওয়াতের সিজদা করা হয়। সূরাটিতে আদমের সৃষ্টি এবং ইবলীসের অহংকার করে সিজদা করতে অস্বীকার করার কথাও বলা হয়েছে।

## সূরা সোয়াদ নাযিলের প্রেক্ষাপট

তিরমিযীও বর্ণনা করেছেন এবং সীরাত ও তাফসীরের সূত্রগুলোতে রয়েছে, এমন একটি বর্ণনা অনুযায়ী, আবু তালিব অসুস্থ হলে কুরাইশের নেতারা তাঁর কাছে এসে অভিযোগ করে যে নবী (সা.) তাদের উপাস্যদের নিন্দা করছেন। নবী (সা.) বললেন, তিনি তাদের কাছে কেবল একটি কথা চান, যা বললে তারা আরব ও অনারবদের ওপর প্রাধান্য লাভ করবে; সেই কথা হলো “লা ইলাহা ইল্লাল্লাহ”। তখন তারা “তিনি কি অনেক উপাস্যকে এক উপাস্য করে দিয়েছেন?” বলে উঠে চলে যায়। বর্ণনা অনুযায়ী, এই ঘটনার পর সূরার প্রথম আয়াতগুলো অবতীর্ণ হয়।

এই বর্ণনা থেকে বোঝা যায়, সূরাটি মক্কী যুগে সেই বছরগুলোতে অবতীর্ণ হয়েছিল, যখন নবী (সা.)-এর চাচা আবু তালিবের আশ্রয় ও সুরক্ষা অব্যাহত ছিল।

## সূরা সোয়াদ: বিষয়বস্তু

উপদেশপূর্ণ কুরআনের শপথ দিয়ে সূরাটি শুরু হয়েছে এবং জানানো হয়েছে, অস্বীকারকারীরা অহংকার ও বিরোধে লিপ্ত। নিজেদের মধ্য থেকে একজন সতর্ককারী আসায় মুশরিকদের বিস্মিত হওয়া, তাঁকে জাদুকর ও মিথ্যাবাদী বলা এবং অনেক উপাস্যকে এক উপাস্যে সীমিত করার বিরোধিতা করার কথা বর্ণিত হয়েছে। আগের অস্বীকারকারী জাতিদের স্মরণ করানো হয়েছে।

এরপর নবী (সা.)-কে ধৈর্যের উপদেশ দিয়ে দাউদের কথা বলা হয়েছে: পাহাড় ও পাখিদের তাঁর সঙ্গে তাসবীহ করা, তাঁকে রাজত্ব ও প্রজ্ঞা দেওয়া, দুই বিবাদীর কাহিনি, তাঁর তাওবা এবং মানুষের মধ্যে ন্যায়ের সঙ্গে বিচার করার আদেশ। এরপর সুলাইমানের পরীক্ষা, তাওবা ও তাঁকে দেওয়া অনন্য রাজত্ব; আইয়ূবের অসুস্থতার মধ্যে ধৈর্য এবং সুস্থতা লাভের কথা বলা হয়েছে। ইবরাহীম, ইসহাক, ইয়াকূব, ইসমাঈল, আলইয়াসা ও যুলকিফলের প্রশংসা করা হয়েছে। তাকওয়াবানদের জান্নাতের নিয়ামতের সঙ্গে অবাধ্যদের জাহান্নামের কলহের তুলনা করা হয়েছে। এরপর আদমের সৃষ্টি, ফেরেশতাদের সিজদা এবং ইবলীসের সিজদা করতে অস্বীকার করে মানুষকে বিপথে নেওয়ার জন্য অবকাশ চাওয়ার কাহিনি এসেছে। কুরআন জগতসমূহের জন্য উপদেশ, এই কথা জানিয়ে সূরাটি শেষ হয়েছে।

## সূরা সোয়াদ: ফজিলত

সূরা সাদের বিশেষ কোনো সহীহ পাঠের ফযীলত জানা যায় না; সূরাটি মূলত নবী (সা.) যে সূরায় সাজদা করেছেন, সেই সূরা হিসেবে পরিচিত। আবু দাউদে আবু সাঈদ আল-খুদরী থেকে বর্ণিত আছে, নবী (সা.) একদিন মিম্বরে সূরা সাদ পড়েছিলেন, সাজদার আয়াতে পৌঁছে নেমে সাজদা করেছিলেন এবং জামাতও তাঁর সঙ্গে সাজদা করেছিল। আরেকদিন একই স্থানে পৌঁছে জামাতকে সাজদার জন্য প্রস্তুত হতে দেখে তিনি বলেছিলেন, “এটি একজন নবীর তাওবা”, তবুও নেমে সাজদা করেছিলেন। আলবানী এই বর্ণনাকে সহীহ বলেছেন।

বুখারীর বর্ণনা অনুযায়ী মুজাহিদ এই সাজদার দলীল জিজ্ঞাসা করলে ইবন আব্বাস সূরা আনআমের ৮৪ ও ৯০ নম্বর আয়াত পড়ে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে দাউদ (আ.) সেই নবীদের একজন, যাঁদের পথ নবী (সা.)-কে আদর্শ হিসেবে দেখানো হয়েছে; এবং বলেছিলেন, দাউদ সাজদা করেছিলেন বলে নবী (সা.)-ও সাজদা করেছেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

## সূরা সোয়াদ থেকে দোয়া

- [হযরত সুলাইমানের দোয়া সূরা সোয়াদ, আয়াত 35](https://yasinsurah.com/bn/dua/dua-of-prophet-sulayman/)
- [হযরত আইয়ুবের ফরিয়াদ সূরা সোয়াদ, আয়াত 41](https://yasinsurah.com/bn/dua/call-of-prophet-ayyub/)

## সূরা সোয়াদ তাফসীর

সূরা সোয়াদ: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

### আয়াত 1-10: তাফসীর

**1.** তাফসীর: সা-দ, এসব বিচ্ছিন্ন অক্ষরের অর্থের ব্যাপারে আলোচনা সূরা বাক্বারার শুরুতে করা হয়েছে। কুরআনের নামে আল্লাহ শপথ করেছেন। যাতে মানুষের ইহকালীন ও পরকালীন উপকারী বিষয়াদি বিবৃত হয়েছে। এটা মুশরিকদের ধারণা অনুযায়ী আল্লাহর সাথে অন্য শরীক প্রমাণ করার জন্য নয়।

**2.** তাফসীর: কিন্তু কাফিররা আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে ভÐামী ও অহংকার এবং নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে বিরুদ্ধাচরণ ও শত্রæতায় লিপ্ত থাকে।

**3.** তাফসীর: আমি তাদের পূর্বে কতো জাতিকে ধ্বংস করেছি। যারা নিজেদের রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছে। অতঃপর তারা আবার নিজেদের উপর শাস্তি আপতিত হলে আর্তনাদ করেছে। অথচ সেটি শাস্তি থেকে রেহাই পাওয়ার এমন সময় ছিলো না যে, তাতে তাদের আর্তনাদ কোন কাজে আসবে।

**4.** তাফসীর: যখন তাদের নিকট তাদের মধ্য থেকে একজন রাসূল এ কথা নিয়ে আগমন করলেন যে, যদি তারা কুফরির উপর অটল থাকে তবে তাদের জন্য শাস্তির ভয় রয়েছে তখন তারা আশ্চার্যান্বিত হয়ে গেলো। কাফিররা যখন মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কর্তৃক আনিত বিষয়ের সত্যতার প্রমাণ প্রত্যক্ষ করলো তখন তারা বললো: এতো একজন যাদুকর। যে মানুষকে যাদু করে বেড়াচ্ছে। সে দাবি করছে যে, সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এমন রাসূল যার উপর তিনি ওহী নাযিল করেন। আসলে সে মহা মিথ্যাবাদী।

**5.** তাফসীর: সে ব্যক্তি কি বহু দেবতাকে এক দেবতায় পরিণত করতে চায়। যে তিনি ব্যতীত আর কোন দেবতা নেই?! তার এই আচরণ চূড়ান্ত পর্যায়ের উদ্ভট কাজ।

**6.** তাফসীর: আর তাদের গণ্যমান্য ও মোড়লরা তাদের অনুসারীদেরকে এই বলে চললো যে, তোমরা যে আদর্শের উপর রয়েছো তার উপর অবিচল থাকো। তোমরা মুহাম্মাদের ধর্মে প্রবেশ করো না। বরং তোমাদের দেবতাদের ইবাদাতের উপর অটল থাকো। মুহাম্মদ যে এক দেবতার ইবাদাতের প্রতি আহŸান জানাচ্ছে তা হলো একটি পরিকল্পিত বিষয়। যদ্বারা সে আমাদের উপর কর্তৃত্ব চালাতে ও আমাদেরকে তার অনুসারী বানাতে চায়।

**7.** তাফসীর: আমরা আমাদের বাপ-দাদার জীবনাদর্শে আল্লাহর একত্ববাদের যে কথা মুহাম্মদ বলছে তা কখনো শুনিনি। আর না তা ঈসা (আলাইহিস-সালাম) এর ধর্মে ছিলো। বরং আমরা যা শুনছি তা কেবল মিথ্যা আর অপবাদ।

**8.** তাফসীর: এটা কি হতে পারে যে, আমাদের মধ্যে শুধু তার উপরই কুরআন অবতীর্ণ হবে। আর আমাদের উপর অবতীর্ণ হবে না? অথচ আমরা হলাম উচ্চ শ্রেণীর নেতা। হে রাসূল! এসব মুশরিকরা আপনার উপর অবতীর্ণ ওহীর ক্ষেত্রে সন্দিহান। তারা এখনও আল্লাহর শাস্তি আস্বাদন করে নি। তাদেরকে দেয়া অবকাশের দরুন তারা অহমিকায় নিপতিত। তারা যদি তা আস্বাদন করতো তাহলে তারা আল্লাহর সাথে কুফরি, শিরক ও আপনার উপর অবতীর্ণ ওহীর ক্ষেত্রে সন্দেহ পোষণে দুঃসাহসী হতো না।

**9.** তাফসীর: না কি এসব অবিশ্বাসী মুশরিকদের নিকট আপনার পরাক্রমশালী প্রতিপালকের অনুগ্রহের ভাÐার রয়েছে। যাঁকে কেউ পরাভূত করতে পারে না। তিনি যাকে যা ইচ্ছা দান করেন। আর তাঁর অনুগ্রহের ভাÐারের মধ্যে রয়েছে নবুওয়াত। ফলে তিনি যাকে ইচ্ছা তা প্রদান করেন। বস্তুতঃ এটি তাদের হাতে নয় যে, যাকে ইচ্ছা দিবে বা বারণ করবে।

**10.** তাফসীর: না কি তাদের হাতে আসমান-যমীন ও এতদুভয়ের রাজত্ব রয়েছে? যার ফলে তাদের জন্য কিছু প্রদান করা কিংবা বারণ করার অধিকার সাব্যস্ত হয়ে গেছে? যদি এটিই তাদের ধারণা হয়ে থাকে তবে যেন তারা আসমান পর্যন্ত পৌঁছার সিঁড়ি অবলম্বন করে। যাতে করে তারা প্রদান ও বারণের বিধান বাস্তবায়ন করতে পারে। অথচ কস্মিনকালেও তারা তা করতে পারবে না।

### আয়াত 11-20: তাফসীর

**11.** তাফসীর: মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে অস্বীকারকারী এসব লোকজন হলো পরাজিত বাহিনী। যেমন তাদের পূর্বে অতিবাহিত নবীদেরকে অস্বীকারকারী বাহিনীর অবস্থা ছিলো।

**12.** তাফসীর: এসব অস্বীকারকারীরাই প্রথম অস্বীকারকারী নয়। বরং তাদের পূর্বে নূহের জাতি অস্বীকার করেছে, আদ সম্প্রদায় অবিশ্বাস করেছে এবং প্রতাপশালী ফিরআউনও অবিশ্বাস করেছে।

**13.** তাফসীর: আরো অবিশ্বাস করেছে সামূদ সম্প্রদায়, লূতের জাতি ও শুআইবের সম্প্রদায়। এরাই সেই গোষ্ঠী যারা রাসূলদেরকে ও তাদের কর্তৃক আনিত বিষয়কে অবিশ্বাস করতে জোট বেঁধেছে।

**14.** তাফসীর: এসব জোটের প্রত্যেকের পক্ষ থেকে রাসূলদেরকে অবিশ্বাস করার কাজ সংঘটিত হয়েছে। ফলে কিছু কাল বিলম্বে হলেও তাদের উপর আল্লাহর শাস্তি অবধারিত ও আপতিত হয়েছে।

**15.** তাফসীর: আর মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে অস্বীকারকারী এসব কাফিররা শুধু শিঙ্গায় দ্বিতীয় ফুৎকারের অপেক্ষায় রয়েছে। যা থেকে ফেরত আসার কোন অবকাশ নেই। যদি তারা তাঁকে অস্বীকার করার উপর মৃত্যুবরণ করে তাহলে তাদের উপর শাস্তি আপতিত হবেই।

**16.** তাফসীর: তারা বিদ্রƒপের ছলে বলে থাকে: হে আমাদের প্রতিপালক! আপনি কিয়ামত আসার পূর্বেই পার্থিব জীবনে আমাদের অংশটুকু প্রদান করুন।

**17.** তাফসীর: হে রাসূল! এসব অবিশ্বাসীরা আপনার অপছন্দের যে সব কথা বলে আপনি তার উপর ধৈর্য ধারণ করুন। আর আপনি আমার বান্দাহ দাঊদ (আলাইহিস-সালাম) এর কথা স্মরণ করুন। যিনি শত্রæর বিরোধিতায় ও আল্লাহর আনুগত্যে শক্তিশালী ছিলেন। তিনি ছিলেন তাওবা ও আল্লাহর সন্তুষ্টির কাজের মাধ্যমে আল্লাহর প্রতি বেশী প্রত্যাবর্তনশীল।

**18.** তাফসীর: আমি দাঊদ (আলাইহিস-সালাম) এর সাথে পাহাড়কে পরিচালিত করেছি। তিনি যখন দিনের শুরুতে ও শেষভাগে তাসবীহ পাঠ করতেন তখন তারাও তাঁর সাথে তাসবীহ পড়তো।

**19.** তাফসীর: আর আমি পক্ষিকুলকে বাতাসের সাহায্যে স্থির রেখেছি। বস্তুতঃ প্রত্যেক অনুগামী তাঁর অনুসরণে তাসবীহ জপে।

**20.** তাফসীর: আর আমি তাঁর শত্রæদের মধ্যে তাঁর ভীতি এবং তাদের উপর তাঁকে শক্তি ও বিজয় প্রদানের মাধ্যমে তাঁর রাজত্বকে দৃঢ়তর করেছি। আমি তাঁকে নবুওয়াত ও তাঁর সকল কাজে বিশুদ্ধতা প্রদান করেছি। আরো প্রদান করেছি তাঁর সকল অভিপ্রায়ে সন্তোষজনক বক্তব্য, সুস্পষ্ট কথা ও ফায়সালার যোগ্যতা।

### আয়াত 21-30: তাফসীর

**21.** তাফসীর: হে রাসূল! আপনার নিকট কি ওই দুই ঝগড়াকারী ব্যক্তির সংবাদ এসেছে। যারা দাঊদ (আলাইহিস-সালাম) এর ইবাদাতখানায় ঢুকে পড়েছে?

**22.** তাফসীর: যখন তারা উভয়ে আকস্মিকভাবে তাঁর নিকট প্রবেশ করে তখন তিনি তাঁর নিকট এই আকস্মিক ও অস্বাভাবিকভাবে প্রবেশের ফলে ভীত হন। যখন তারা বুঝতে পারলো যে, তিনি ভয় পেয়েছেন তখন তারা তাঁকে বললো: আপনি ভয় পাবেন না। আসলে আমরা পরস্পরে বিবাদের কারণে একে অপরের উপর অত্যাচার করেছি। তাই আপনি আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক ফায়সালা করুন। বিচারে আমাদের উপর জুলুম না করে আমাদেরকে সরল পথ দেখান।

**23.** তাফসীর: দাঊদ (আলাইহিস-সালাম) কে বিবাদকারীদের একজন বললো: এ লোকটি আমার ভাই। তার রয়েছে নিরানব্বইটি ভেড়ী। আর আমার রয়েছে মাত্র একটি ভেড়ী। অথচ সে সেটিও নিতে চাচ্ছে এবং প্রমাণ উপস্থাপনে আমার উপর বিজয়ী হয়েছে।

**24.** তাফসীর: তখন দাউদ (আলাইহিস-সালাম) উভয়ের মধ্যে মীমাংসা করতে গিয়ে বাদীকে বললেন: তোমার ভাই তোমার ভেড়ীকে তার ভেড়ীগুলোর সাথে মিলিয়ে নেয়ার দাবি জানিয়ে তোমার উপর জুলুম করেছে। আর অনেক অংশীদারই অপরের অধিকার হরণ ও বেইনসাফীর মাধ্যমে একে অপরের উপর জুলুম করে থাকে। কেবল পূণ্যবান মুমিনরা ব্যতীত। কেননা, তারা তাদের শরীকদের উপর ইনসাফ করে এবং তাদের উপর জুলুম করে না। তবে এই গুণে গুণান্বিত ব্যক্তিরা সংখ্যায় কম। আর দাঊদ (আলাইহিস-সালাম) দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন যে, আমি তাঁকে এই ঝগড়া দ্বারা পরীক্ষায় ফেলেছি। তাই তিনি স্বীয় প্রতিপালকের নিকট ক্ষমা চেয়েছেন এবং আল্লাহর নৈকট্য কামনায় সাজদাবনত হয়ে তাঁর নিকট তাওবা করেছেন।

**25.** তাফসীর: আমি তাঁর তাওবা কবুল করলাম। বস্তুতঃ তিনি আমার নৈকট্য অর্জনকারীদের একজন। তাঁর জন্য পরকালে আছে উত্তম প্রতিদান।

**26.** তাফসীর: হে দাঊদ! আমি আপনাকে যমীনে প্রতিনিধী বানিয়েছি। যাতে আপনি দ্বীন ও দুনিয়াবী বিষয়ে বিধি-বিধান বাস্তবায়ন করতে পারেন। তাই আপনি মানুষের মাঝে ইনসাফ সহকারে ফায়সালা করুন। আর মানুষের মাঝে আপনার কৃত ফায়সালায় প্রবৃত্তির অনুসরণ করবেন না। - যেমন: নিকটাত্মীয় কিংবা বন্ধুত্বের কারণে পক্ষপাতিত্ব করা এবং শত্রæতার কারণে বিরোধিতা করা - তাহলে প্রবৃত্তি আপনাকে সরল পথ থেকে বিচ্যুত করে দিবে। তবে যারা সরল পথ থেকে বিচ্যুত হবে তাদের জন্য হিসাবের কথা ভুলে যাওয়ার দায়ে রয়েছে কঠিন শাস্তি। কারণ, তারা যদি হিসাবের কথা মনে রাখতো ও তার ভয় করতো তবে তারা এই প্রবৃত্তির দিকে ধাবিত হতো না।

**27.** তাফসীর: আমি আসমান ও যমীনকে অনর্থক সৃষ্টি করি নি। অনর্থক সৃষ্টি করার ধারণাটি কেবলমাত্র কাফিরদের। তাই যেসব কাফির এমন ধারণা পোষণ করে এবং এর উপরই মৃত্যু বরণ করে তাদের জন্য রয়েছে কিয়ামত দিবসে আগুনের ধ্বংসাত্মক শাস্তি।

**28.** তাফসীর: আমি কস্মিনকালেও আল্লাহর উপর ঈমান আনয়নকারী, তাঁর রাসূলের অনুসরণকারী ও নেক আমলকারীদেরকে কুফরি ও পাপে লিপ্ত ফাসাদ সৃষ্টিকারীদের বরাবর করবো না। আর না স্বীয় প্রতিপালকের আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয়কারীদেরকে পাপে ডুবে থাকা কাফির মুনাফিকদের সাথে সমান করবো। এতদুভয়ের মাঝে সমান বিবেচনা করা জুলুম। যা আল্লাহর শানে বেমানান। বরং আল্লাহ মুমিন-মুত্তাকীদেরকে জান্নাতে প্রবিষ্ট করার মাধ্যমে প্রতিদান দিবেন। পক্ষান্তরে হতভাগা কাফিরদেরকে জাহান্নামে প্রবিষ্ট করার মাধ্যমে বদলা দিবেন। কেননা, তারা সবাই আল্লাহর নিকট সমান নয়। ফলে তাঁর নিকট তাদের প্রতিদানও সমান হওয়ার নয়।

**29.** তাফসীর: এই কুরআন এমন কিতাব, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। যা কল্যাণ ও উপকারিতায় প্রাচুর্যপূর্ণ। যেন মানুষ তার আয়াতগুলো নিয়ে ভাবতে পারে ও তার অর্থ নিয়ে চিন্তা করে এবং তা থেকে আলোকিত অন্তঃকরণসম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে।

**30.** তাফসীর: আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ দাঊদ (আলাইহিস-সালাম) এর জন্য তাঁর পুত্র হিসাবে সুলাইমান (আলাইহিস-সালাম) কে উপহার দিলাম। তিনি আল্লাহর প্রতি অধিক হারে তাওবাকারী, প্রত্যাবর্তনশীল ও অনুরাগী।

### আয়াত 31-40: তাফসীর

**31.** তাফসীর: সে সময়ের কথা স্মরণ করুন যখন আসরের সময়ে তাঁর নিকট উৎকৃষ্ট ও দ্রæতগামী ঘোড়া পেশ করা হলো। যেগুলো তিন পায়ের উপর ভর করে এক পা তুলে রাখে। সূর্যাস্ত পর্যন্ত তাঁর সামনে এগুলোকে পেশ করা হতে থাকে।

**32.** তাফসীর: তখন সুলাইমান (আলাইহিস-সালাম) বললেন: আমি সম্পদের মোহকে -যার মধ্যে রয়েছে এসব ঘোড়া- আমার রবের স্মরণের উপর প্রাধান্য দিতে গিয়ে সূর্যাস্ত পর্যন্ত আসরের নামাযকে পিছিয়ে দিয়েছি।

**33.** তাফসীর: তোমরা আমার নিকট এসব ঘোড়া নিয়ে আস। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে সেগুলোকে নিয়ে আসা হলে তিনি সেগুলোর পায়ের নলা ও গর্দানে তরবারী দ্বারা আঘাত করলেন।

**34.** তাফসীর: আমি সুলাইমান (আলাইহিস-সালাম) কে পরীক্ষা করলাম; তাঁর সিংহাসনে একটি সন্তানের অর্ধাংশ রেখে দিলাম। ঘটনাটি ছিলো এমন যে, একদা সুলাইমান (আলাইহিস-সালাম) কসম খেয়ে বললেন: আমি এ রাতে সকল স্ত্রীর নিকট গমন করবো। ফলশ্রæতিতে প্রত্যেকের একটি করে সন্তান হবে। যে হবে অশ্বারোহী বীর যোদ্ধা, আল্লাহর পথের বীর সৈনিক। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। যাই হোক, তিনি সকলের নিকট গমন করলেন। কিন্তু কারোই সন্তান হলো না। তবে একজনের ঘরে একটি বিকলাঙ্গ সন্তান বা সন্তানের অর্ধাংশ জন্ম নিলো। এ দেখে তিনি ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট তাওবা করলেন।

**35.** তাফসীর: সুলাইমান (আলাইহিস-সালাম) বললেন: হে আমার প্রতিপালক! আপনি আমার পাপ ক্ষমা করুন এবং আমাকে একান্তভাবে এমন রাজত্ব দান করুন যা আমার পরে অন্য কাউকে দেয়া হবে না। হে প্রতিপালক! আপনি অতীব দয়াবান ও মহা দানশীল।

**36.** তাফসীর: আমি তাঁর দু‘আ কবুল করলাম এবং বায়ুকে তাঁর অনুগত করে দিলাম। যা বিন¤্রভাবে তাঁর নির্দেশ মেনে চলে। শক্তি ও দ্রæততা সত্তে¡ও তাতে কোনরূপ কম্পন নেই। সে তাঁকে নিয়ে যথেচ্ছ ঘুরে বেড়ায়।

**37.** তাফসীর: আমি তাঁর জন্য জিন শয়তানদেরকে বাধ্য করে দেই। যারা তাঁর নির্দেশ মেনে চলে। তাদের মধ্যে রয়েছে নির্মাণকারী। আর রয়েছে ডুবুরী। যারা সাগরে ডুব দিয়ে তা থেকে মূল্যবান রতœ উদ্ধার করে আনে।

**38.** তাফসীর: শয়তানদের মধ্যে কিছু আছে অবাধ্য। সেগুলোকেও তাঁর করতলগত করা হয়েছে। তারা শিকলে বাঁধা, নড়াচড়া করতে অপারগ।

**39.** তাফসীর: হে সুলাইমান! এসবই আমার দান। যা আমি আপনার আবদার রক্ষার্থে আপনাকে প্রদান করেছি। অতএব, আপনি এ থেকে যাকে ইচ্ছা প্রদান করুন। আর যাকে ইচ্ছা বারণ করুন। আপনার নিকট থেকে এর কোন হিসাব নেয়া হবে না।

**40.** তাফসীর: সুলাইমান (আলাইহিস-সালাম) আমার নৈকট্যলাভকারীদের অন্তর্ভুক্ত। তাঁর ফিরে যাওয়ার উত্তম ঠিকানা হলো জান্নাত।

### আয়াত 41-50: তাফসীর

**41.** তাফসীর: হে রাসূল! আমার বান্দাহ আইয়ুব (আলাইহিস-সালাম) এর কথা স্মরণ করুন। যখন তিনি স্বীয় প্রতিপালককে এই বলে আহŸান করেন যে, শয়তান আমাকে কষ্ট ও ক্লান্তিতে ফেলেছে।

**42.** তাফসীর: তখন আমি বললাম: আপনি নিজ পা দিয়ে যমীনে আঘাত করুন। ফলে তিনি স্বীয় পা দিয়ে যমীনে আঘাত করলেন। তাতে সেখান থেকে পানির প্রশ্রবণ সৃষ্টি হলো। যা থেকে তিনি পান করতে ও গোসল করতে পারেন। যার ফলে তাঁর দুঃখ-কষ্ট দূর হয়ে যায়।

**43.** তাফসীর: আমি তাঁর দু‘আ কবুল করে তাঁর কষ্ট দূর করলাম এবং তাঁকে তাঁর পরিজন ফেরত দিলাম। এমনকি আমার পক্ষ থেকে রহমত ও তাঁর ধৈর্যের প্রতিদান স্বরূপ আরো রহমত বাড়িয়ে দিলাম। প্রবল বিবেকবান ব্যক্তিরা যেন স্মরণ রাখে যে, ধৈর্যের প্রতিদান হলো বিপদমুক্তি ও পারিতোষিক।

**44.** তাফসীর: আইয়ুব (আলাইহিস-সালাম) স্বীয় স্ত্রীর উপর রাগান্বিত হয়ে শপথ করলেন যে, তিনি তাকে এক শত বেত্রাঘাত করবেন। তখন আমি তাঁকে বললাম: হে আইয়ুব! আপনি নিজ হাতে কিছু ডালপালা নিন এবং সেগুলো দিয়ে আপনার শপথ পূর্ণ করার উদ্দেশ্যে আঘাত করুন। আমি তাঁকে যে বিষয়েই পরীক্ষা করেছি তাতেই তাঁকে ধৈর্য ধারণকারী হিসাবে পেয়েছি। তিনি কতোইনা উত্তম বান্দাহ। তিনি আল্লাহর দিকে অনেক বেশী প্রত্যাবর্তনকারী।

**45.** তাফসীর: হে রাসূল! আপনি আমার নির্বাচিত বান্দাহ ও আমার প্রেরিত রাসূলদের কথা স্মরণ করুন। যথা ইবরাহীম, ইসহাক ও ইয়াকূব (আলাইহিমুস-সালাম)। তাঁরা আল্লাহর আনুগত্য ও তাঁর সন্তুষ্টি কামনায় সিদ্ধহস্ত ছিলেন। তাঁরা ছিলেন সত্য অনুসন্ধানে বড়ই দূরদর্শী।

**46.** তাফসীর: অবশ্যই আমি তাঁদের উপর আমার প্রদত্ত বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে অনুগ্রহ প্রদর্শন করেছি। যাতে করে তাঁদের অন্তঃকরণ পরকালের স্মরণ এবং সৎকর্ম সম্পাদন করতে পারে এবং মানুষকে তাঁর উদ্দেশ্যে আমল করতে উদ্বুদ্ধ করা যায়।

**47.** তাফসীর: তাঁরা আমার নিকট আমার সেসব বান্দার অন্তর্ভুক্ত যাদেরকে আমি আমার ইবাদাত, আনুগত্য, বার্তা বহন ও মানুষের নিকট তা পৌঁছে দেয়ার জন্য নির্বাচন করেছি।

**48.** তাফসীর: হে নবী! আপনি ইবরাহীমপুত্র ইসমাঈলকে স্মরণ করুন। আরো স্মরণ করুন আল-ইয়াসা’ এর কথা। সেই সাথে যুল-কিফল এর কথা এবং তাদের ভূয়সী প্রশংসা করুন। যেহেতু তাঁরা এর যোগ্য। আর এসব ব্যক্তিগণ আল্লাহর নিকট নির্বাচিত ও মনোনীত।

**49.** তাফসীর: এটি হলো কুরআনে এসব মনোনীত ব্যক্তিদের সুনাম। আর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহভীরু ব্যক্তিদের জন্য রয়েছে পরকালে উৎকৃষ্ট ঠিকানা।

**50.** তাফসীর: সেই উৎকৃষ্ট ঠিকানা হলো অবস্থানের উদ্যানসমূহ। যাতে তাঁরা কিয়ামত দিবসে প্রবেশ করবেন। তাঁদের উদ্দেশ্যে যেগুলোর দ্বারসমূহ সেদিন খুলে দেয়া হবে।

### আয়াত 51-60: তাফসীর

**51.** তাফসীর: তারা তাঁদের উদ্দেশ্যে সজ্জিত কেদারায় হেলান দিয়ে উপবিষ্ট থাকবেন। তাঁরা নিজেদের সেবকদেরকে তাঁদের পছন্দের পর্যাপ্ত ফলমূল ও মদজাতীয় পানীয় ইত্যাদি প্রদানের আদেশ করবেন।

**52.** তাফসীর: আর তাঁদের জন্য থাকবে এমনসব নারী যারা শুধু আপন স্বামীদের প্রতিই স্বীয় দৃষ্টি সীমাবদ্ধ রাখে। তাদেরকে ছাড়িয়ে অন্যদের পর্যন্ত তাদের দৃষ্টি গড়ায় না। আর তারা হবে বয়সেও সমান।

**53.** তাফসীর: হে মুত্তাকীরা! এটি তোমাদেরকে দেয়া ওয়াদাকৃত বস্তু। যা ছিলো তোমাদের পার্থিব জীবনে কৃত সৎ কর্মের উপর পরকালে প্রদত্ত উত্তম প্রতিদান।

**54.** তাফসীর: উল্লেখিত প্রতিদান হলো আমার সেই জীবিকা যা আমি মুত্তাকীদের জন্য পরকালে প্রদান করবো। এটি হবে স্থায়ী জীবিকা। যা ছিন্ন কিংবা শেষ হওয়ার নয়।

**55.** তাফসীর: উল্লেখিত প্রতিদান হচ্ছে মুত্তকীদের জন্য। পক্ষান্তরে কুফরী ও পাপের মাধ্যমে আল্লাহর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে মুত্তাকীদের বিপরীত প্রতিদান। তাদের জন্য রয়েছে মন্দ ঠিকানা। যেখানে তারা কিয়ামত দিবসে প্রত্যাবর্তন করবে।

**56.** তাফসীর: এই প্রতিদান হলো সেই জাহান্নাম যা তাদেরকে ঘিরে রাখবে এবং তারা তার উত্তাপ ও প্রদাহ পোহাতে থাকবে। তাদের জন্য থাকবে তদ্বারা প্রস্তুত বিছানা। আর তা কতইনা নিকৃষ্ট বিছানা।

**57.** তাফসীর: এ শাস্তি হলো চ‚ড়ান্ত পর্যায়ের ফুটন্ত পানি, শাস্তিপ্রাপ্ত জাহান্নামীদের থেকে নির্গত পুঁজ। তারা তাই পান করবে। এটি এমন এক পানীয় যা তৃঞ্চা নিবারণে ব্যর্থ।

**58.** তাফসীর: তাদের জন্য রয়েছে উক্ত প্রকারের অপর আরেক শাস্তি। অর্থাৎ তাদেরকে পরকালে রকমারি শাস্তি প্রদান করা হবে।

**59.** তাফসীর: জাহান্নামীরা আগুনে প্রবেশ করার সময় পরস্পর বিবাদকারীদের মত গালাগালি শুরু করবে এবং একজন অপরজন থেকে পৃথক হয়ে গিয়ে বলবে: এই জাহান্নামী দলটি তোমাদের সাথে আগুনে প্রবেশ করবে। তখন প্রতিউত্তরে এরা বলবে: তাদের জন্য কোন স্বাগতম নেই বরং তারা আমাদের মত জাহান্নামে শাস্তি পোহাবে।

**60.** তাফসীর: অনুসারীরা অনুসরণীয় নেতাদের উদ্দেশ্যে বলবে: হে নেতারা! তোমাদের জন্য কোন স্বাগতম নেই। কেননা, তোমরাই আমাদেরকে ভ্রষ্ট ও বিভ্রান্তিতে নিপতিত করে এ কঠিন শাস্তির কারণ হয়েছো। বস্তুতঃ তা কতই না নিকৃষ্ট অবস্থান। তথা জাহান্নামের আগুন তাদের সবারই ঠিকানা।

### আয়াত 61-70: তাফসীর

**61.** তাফসীর: অনুসারীরা বললো: হে আমাদের প্রতিপালক! যে ব্যক্তি হেদায়ত আসার পর তা থেকে আমাদেরকে বিচ্যুত করেছে তাকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন।

**62.** তাফসীর: অবাধ্য অহঙ্কারীরা বললো: আমাদের কী হল যে, আমাদের সাথে এমন কিছু ব্যক্তিকে দেখতে পাচ্ছি না যাদেরকে আমরা দুনিয়াতে এমন হতভাগা ধারণা করতাম যারা শাস্তির হকদার।

**63.** তাফসীর: তবে কি তাদেরকে নিয়ে আমাদের বিদ্রƒপ করা ভুল ছিলো। তাই তারা শাস্তির হকদার হবে না। না কি তাদেরকে নিয়ে আমাদের ঠাট্টা করা সঠিক ছিলো। তাই তারা জাহান্নামে পৌঁছে গেছে। তবে আমরা দেখি নি?!

**64.** তাফসীর: আমি তোমাদের উদ্দেশ্যে কিয়ামত দিবসে কাফিরদের মাঝে যে বিবাদের কথা উল্লেখ করলাম তা কিন্তু চির সত্য। এতে কোন সন্দেহ নেই।

**65.** তাফসীর: হে মুহাম্মদ! আপনি নিজ সম্প্রদায়ের কাফিরদেরকে বলুন: আমি কেবল সেই শাস্তির ভয় দেখাচ্ছি যেখানে আল্লাহকে অবিশ্বাস এবং রাসূলদেরকে অস্বীকার কারার কারণে তোমাদেরকে প্রবেশ করতে হবে। বস্তুতঃ মহান আল্লাহ ব্যতীত এমন কোন মা‘বূদ নেই যে ইবাদাতের হকদার হবে। তিনি তাঁর মহত্তে¡, গুণে ও নামে একক। তিনি এমন প্রতাপশালী যে, তদ্বারা তিনি অন্য সব কিছুকে তাঁর করতলগত করে রেখেছেন। ফলে সব কিছু তাঁর অনুগত।

**66.** তাফসীর: তিনি আসমানসমূহ, যমীনসমূহ ও এতদুভয়ের মাঝে থাকা সব কিছুর প্রতিপালক। তিনি তাঁর রাজত্বে এমন প্ররাক্রমশালী; যাঁকে কেউ কখনো পরাস্ত করতে পারে না। তিনি স্বীয় বান্দাদের মধ্যকার যারা ক্ষমা চায় তাদেরকে বেশী বেশী ক্ষমাকারী।

**67.** তাফসীর: হে রাসূল! আপনি এসব মিথ্যারোপকারীকে বলুন, অবশ্যই কুরআন হলো এক মহা সম্মানী সংবাদ বাহক।

**68.** তাফসীর: তোমরা এই মহা সংবাদ থেকে বিমুখ এবং তার প্রতি কোনরূপ ভ্রƒক্ষেপ করছো না।

**69.** তাফসীর: আমার নিকট আদমের সৃষ্টি সক্রান্ত বিষয়ে ফিরিশতাদের মধ্যকার কথোপকথন সম্পর্কে কোন জ্ঞান ছিলো না। যদি আল্লাহ আমার প্রতি ওহী অবতীর্ণ না করতেন ও আমাকে শিক্ষা না দিতেন।

**70.** তাফসীর: আল্লাহ আমার প্রতি ওহী অবতীর্ণ করেন। কেবল এজন্য যে, আমি তোমাদের উদ্দেশ্যে সুস্পষ্ট সতর্ককারী।

### আয়াত 71-80: তাফসীর

**71.** তাফসীর: আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আল্লাহ ফিরিশতাদের উদ্দেশ্যে বললেন, আমি অবশ্যই মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করবো। এখানে আদম (আলাইহিস-সালাম) কে বুঝানো হয়েছে।

**72.** তাফসীর: এরপর আমি তাঁর সৃষ্টির কাজ পূর্ণ করে তাঁর আকৃতি সুসম্পন্ন করবো। অবশেষে তাতে আমি আমার পক্ষ থেকে আত্মা ফুঁকে দেবো। তখন তোমরা তাঁর সম্মানে সাজদাবনত হবে।

**73.** তাফসীর: ফলে ফিরিশতারা স্বীয় প্রতিপালকের নির্দেশ মান্য করল এবং সবাই তাঁকে সম্মানের সাজদা জানালো। অর্থাৎ সবাই আদমের উদ্দেশ্যে সাজদা করলো।

**74.** তাফসীর: শুধু ইবলীস ব্যতীত। কেননা, সে সাজদা করার ক্ষেত্রে অহঙ্কার প্রদর্শন করলো। বস্তুতঃ সে স্বীয় প্রতিপালকের নির্দেশের বিপরীতে অহঙ্কার প্রদর্শন করার মাধ্যমে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেলো।

**75.** তাফসীর: আল্লাহ বললেন: হে ইবলীস! যেখানে আমি আমার নিজ হাতে তৈরি আদম (আলাইহিস-সালাম) কে সাজদাহ করার জন্য তোমাকে নির্দেশ দিলাম সেখানে তাঁকে সাজদাহ করতে তোমাকে কে বারণ করলো? তুমি কি অহঙ্কার করেছো, না কি পূর্ব থেকেই তুমি অহঙ্কারী ছিলে?!

**76.** তাফসীর: ইবলীস বললো: আমি তাঁর চেয়ে উত্তম। কেননা, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আর তাঁকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তার ধারণা অনুযায়ী উপাদান হিসাবে মাটি অপেক্ষা আগুন উত্তম।

**77.** তাফসীর: আল্লাহ ইবলীসকে বললেন: তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। কারণ, তুমি অভিশপ্ত ও ধিকৃত।

**78.** তাফসীর: আর তোমার জন্য প্রতিদান দিবস তথা কিয়ামত পর্যন্ত বঞ্চনা।

**79.** তাফসীর: তখন ইবলীস বললো: তাহলে আপনি আমাকে অবকাশ দিন। আর কিয়ামতের দিন আপনার বান্দাদের পুনরুত্থানের পূর্ব পর্যন্ত আমাকে মৃত্যু প্রদান করবেন না।

**80.** তাফসীর: আল্লাহ বললেন: যাও তুমি অবকাশপ্রাপ্ত হলে।

### আয়াত 81-88: তাফসীর

**81.** তাফসীর: নির্ধারিত সময়কাল পর্যন্ত; অর্থাৎ তোমার ধ্বংসের নির্দিষ্ট সময় পর্যন্ত।

**82.** তাফসীর: ইবলীস বললো: তবে আমি আপনার ক্ষমতা ও প্রতাপের শপথ করে বলছি যে, অবশ্যই আমি আদম সন্তানদের সবাইকে পথভ্রষ্ট করবো।

**83.** তাফসীর: কেবল আপনার বান্দাদের মধ্যকার সে ব্যতীত যাকে আপনি আমার ভ্রষ্টতার হাত থেকে রক্ষা করবেন এবং শুধুমাত্র আপনার ইবাদাতের উদ্দেশ্যে বিশেষত্ব প্রদান করবেন।

**84.** তাফসীর: মহান আল্লাহ বলেন, মূলতঃ হক আমার পক্ষ থেকে। আর আমি হক ছাড়া অন্য কিছু বলি না।

**85.** তাফসীর: অবশ্যই আমি তোমাকে এবং তোমার অনুসারী আদম সন্তানদেরকে দিয়ে জাহান্নামকে ভরপুর করবো।

**86.** তাফসীর: হে রাসূল! আপনি এসব মুশরিককে বলুন: আমি তোমাদের নিকট উপদেশ প্রদানের বিনিময়ে কোন প্রতিদান কামনা করি না। আর না আমার উপর যা প্রত্যাদেশ করা হয়েছে তা হ্রাস-বৃদ্ধি করার মাধ্যমে লৌকিকতা প্রদর্শনকারী।

**87.** তাফসীর: কুরআন তো কেবল জিন ও ইনসানের মধ্যকার উপযুক্ত দায়িত্বপ্রাপ্তদের জন্য উপদেশ মাত্র।

**88.** তাফসীর: আর অবশ্যই তোমরা এই কুরআনের সংবাদ ও তার সত্যতা অচিরেই তোমাদের মৃত্যুর সময় জানতে পারবে।

## সূরা সোয়াদ সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

### সূরা সোয়াদ কত আয়াতের সূরা?

সূরা সোয়াদ মোট 88 আয়াতের সূরা।

### সোয়াদ নামের অর্থ কী?

সোয়াদ নামের অর্থ “আরবি বর্ণ সোয়াদ”।

### সূরা সোয়াদ মাক্কী না মাদানী?

সূরা সোয়াদ একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 38 নম্বর সূরা।

### সূরা সোয়াদ কোন পারায়?

সূরা সোয়াদ রয়েছে 23 নম্বর পারায়।

### সূরা সোয়াদ কুরআনের কত নম্বর সূরা?

সূরা সোয়াদ কুরআনের 38 নম্বর সূরা। এর আগে আছে সূরা আস-সাফফাত এবং পরে সূরা আয-যুমার।

### এখানে কি সূরা সোয়াদ শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা সোয়াদ রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

- [আগের সূরা 37. আস-সাফফাত](https://yasinsurah.com/bn/sura-as-saffat/)
- [পরের সূরা 39. আয-যুমার](https://yasinsurah.com/bn/sura-az-zumar/)

## সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।

[App Store](https://apps.apple.com/bd/app/id6443493408) [Google Play](https://play.google.com/store/apps/details?id=tr.gen.suresi.yasin&hl=bn)
