সূরা ইয়াসিন

আফাহাসিবতুম

সূরা আল-মুমিনুনের শেষ আয়াতগুলো; শেষ আয়াতটি “রাব্বিগফির ওয়ারহাম” দোয়া।

সূরা আল-মুমিনুন, আয়াত 115-118

  1. 115

    أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا خَلَقۡنَٰكُمۡ عَبَثٗا وَأَنَّكُمۡ إِلَيۡنَا لَا تُرۡجَعُونَ ﴿١١٥﴾

    আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাছাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাঊন।

    (হে মানুষ!) ‘তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং (কিয়ামতের দিন হিসাব ও প্রতিদানের জন্য) তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না?’

  2. 116

    فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡكَرِيمِ ﴿١١٦﴾

    ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুওয়া রাব্বুল আরশিল কারীম।

    সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ মহিমান্বিত, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; তিনি সম্মানিত ‘আরশের রব।

  3. 117

    وَمَن يَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرۡهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ ﴿١١٧﴾

    ওয়া মাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহূ বিহী ফা ইন্নামা হিসাবুহূ ইনদা রাব্বিহী ইন্নাহূ লা ইউফলিহুল কাফিরূন।

    আর যে আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, যার ইবাদাতের উপযুক্ততার ব্যাপারে তার কাছে কোন প্রমাণ নেই; তার (কর্মের) হিসাব কেবল তার রবের কাছে। নিশ্চয় কাফিররা সফলকাম হবে না।

  4. 118

    وَقُل رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ ﴿١١٨﴾

    ওয়া কুর রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন।

    আর (হে রাসূল! তুমি) বলো: ‘হে আমাদের রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’

সূরা আল-মুমিনুন থেকে পড়ুন

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।