সূরা নং 36 · পারা 22-23
সূরা ইয়াসিন (ইয়াসীন) আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ سورة يس
83 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 41 নম্বর
এখানে সূরা ইয়াসিনের পুরো 83 আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ পড়তে পারবেন এবং পুরো সূরার তিলাওয়াত শুনতে পারবেন। বাংলা অর্থ নেওয়া হয়েছে রুওয়াদ অনুবাদ কেন্দ্রের অনুবাদ থেকে। একজন ক্বারী বেছে নিয়ে প্লে চাপুন: যে আয়াত পড়া হচ্ছে সেটি আলাদা করে চিহ্নিত হবে, ফলে আরবি পড়া শেখার মাঝপথে থাকলেও আরবি বা বাংলা উচ্চারণ দেখে সহজে সঙ্গে সঙ্গে পড়তে পারবেন।
ইয়াসিন কুরআনের 36 নম্বর সূরা, মক্কায় নাযিল হয়েছে। প্রায় সাড়ে পাঁচ পৃষ্ঠার এই সূরা বারবার একটি প্রশ্নে ফিরে আসে: মৃতদের কি আবার জীবিত করা হবে? এর উত্তর দেওয়া হয়েছে একটি ঘটনা, আমাদের চারপাশের জগতের নিদর্শন এবং কিয়ামতের দৃশ্যের মাধ্যমে। আয়াতগুলোর নিচে পাবেন সূরাটির বিষয়বস্তু, একে কেন কুরআনের হৃদয় বলা হয় এবং মুসলমানরা কীভাবে এটি তিলাওয়াত করেন।
সূরা ইয়াসিন আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ (83 আয়াত)
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
يسٓ ﴿١﴾
ইয়া সীন।
ইয়াসীন
- 2
وَٱلۡقُرۡءَانِ ٱلۡحَكِيمِ ﴿٢﴾
ওয়াল কুরআনিল হাকীম।
প্রজ্ঞাময় কুরআনের শপথ।
- 3
إِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿٣﴾
ইন্নাকা লামিনাল মুরসালীন।
হে রাসূল! নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত।
- 4
عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٤﴾
আলা সিরাতিম মুসতাকীম।
সরল-সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত।
- 5
تَنزِيلَ ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ ﴿٥﴾
তানযীলাল আযীযির রাহীম।
এটি (আল কুরআন) প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
- 6
لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمۡ فَهُمۡ غَٰفِلُونَ ﴿٦﴾
লিতুনযিরা কাওমাম মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলূন।
যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক কর, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি। কাজেই তারা (ঈমান ও একত্ববাদ থেকে) উদাসীন।
- 7
لَقَدۡ حَقَّ ٱلۡقَوۡلُ عَلَىٰٓ أَكۡثَرِهِمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿٧﴾
লাকাদ হাক্কাল কাওলু আলা আকছারিহিম ফাহুম লা ইউমিনূন।
অবশ্যই তাদের অধিকাংশের ওপর আল্লাহর বাণী (শাস্তি) অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না।
- 8
إِنَّا جَعَلۡنَا فِيٓ أَعۡنَٰقِهِمۡ أَغۡلَٰلٗا فَهِيَ إِلَى ٱلۡأَذۡقَانِ فَهُم مُّقۡمَحُونَ ﴿٨﴾
ইন্না জাআলনা ফী আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহূন।
নিশ্চয় আমি তাদের গলায় শিকল পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত (ঢেকে দিয়েছে)। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে।
- 9
وَجَعَلۡنَا مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ سَدّٗا وَمِنۡ خَلۡفِهِمۡ سَدّٗا فَأَغۡشَيۡنَٰهُمۡ فَهُمۡ لَا يُبۡصِرُونَ ﴿٩﴾
ওয়া জাআলনা মিম বাইনি আইদীহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফা আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরূন।
আর আমি তাদের (সত্য গ্রহণের পথে) সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি। অতঃপর আমি তাদের ঢেকে দিয়েছি, ফলে তারা (হিদায়াত) দেখতে পায় না। দৃষ্টিকে সত্য দেখা থেকে ঢেকে দিয়েছি, তাই তারা হিদায়াতের পথ দেখতে পায় না।
- 10
وَسَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿١٠﴾
ওয়া সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনূন।
হে নবী! তুমি তাদেরকে সতর্ক কর অথবা না কর, তাদের কাছে উভয়ই সমান; তারা ঈমান আনবে না।
- 11
إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكۡرَ وَخَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِۖ فَبَشِّرۡهُ بِمَغۡفِرَةٖ وَأَجۡرٖ كَرِيمٍ ﴿١١﴾
ইন্নামা তুনযিরু মানিত তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গাইবি ফাবাশ্শিরহু বিমাগফিরাতিও ওয়া আজরিন কারীম।
তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।
- 12
إِنَّا نَحۡنُ نُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَنَكۡتُبُ مَا قَدَّمُواْ وَءَاثَٰرَهُمۡۚ وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ فِيٓ إِمَامٖ مُّبِينٖ ﴿١٢﴾
ইন্না নাহনু নুহয়িল মাওতা ওয়া নাকতুবু মা কাদ্দামূ ওয়া আছারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিম মুবীন।
নিশ্চয় আমিই মৃতদেরকে জীবিত করি, আর লিখে রাখি, যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা পিছনে রেখে যায়। আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি।
- 13
وَٱضۡرِبۡ لَهُم مَّثَلًا أَصۡحَٰبَ ٱلۡقَرۡيَةِ إِذۡ جَآءَهَا ٱلۡمُرۡسَلُونَ ﴿١٣﴾
ওয়াদরিব লাহুম মাছালান আসহাবাল কারয়াতি ইয জাআহাল মুরসালূন।
হে রাসূল! তুমি তাদের কাছে এক জনপদের অধিবাসীদের উপমা বর্ণনা কর, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিল।
- 14
إِذۡ أَرۡسَلۡنَآ إِلَيۡهِمُ ٱثۡنَيۡنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزۡنَا بِثَالِثٖ فَقَالُوٓاْ إِنَّآ إِلَيۡكُم مُّرۡسَلُونَ ﴿١٤﴾
ইয আরসালনা ইলাইহিমুছ নাইনি ফাকায্যাবূহুমা ফাআয্যাযনা বিছালিছিন ফাকালূ ইন্না ইলাইকুম মুরসালূন।
যখন আমি তাদের কাছে দু’জন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল। তারপর আমি তাদেরকে তৃতীয় একজন রাসূলের দ্বারা শক্তিশালী করেছিলাম। অতঃপর তারা বলেছিল: ‘নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল।’
- 15
قَالُواْ مَآ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحۡمَٰنُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا تَكۡذِبُونَ ﴿١٥﴾
কালূ মা আনতুম ইল্লা বাশারুম মিছলুনা ওয়া মা আনযালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবূন।
তারা বলল: ‘তোমরা তো আমাদের মতই মানুষ। আর পরম করুণাময় তো কিছুই নাযিল করেননি। তোমরা শুধু মিথ্যাই বলছ।
- 16
قَالُواْ رَبُّنَا يَعۡلَمُ إِنَّآ إِلَيۡكُمۡ لَمُرۡسَلُونَ ﴿١٦﴾
কালূ রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালূন।
তারা (রাসূলগণ) বলল: ‘আমাদের রব জানেন, অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল।’
- 17
وَمَا عَلَيۡنَآ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ ﴿١٧﴾
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন।
‘আর সুস্পষ্টভাবে (আল্লাহর বাণী) পৌঁছিয়ে দেয়াই আমাদের দায়িত্ব।’
- 18
قَالُوٓاْ إِنَّا تَطَيَّرۡنَا بِكُمۡۖ لَئِن لَّمۡ تَنتَهُواْ لَنَرۡجُمَنَّكُمۡ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٞ ﴿١٨﴾
কালূ ইন্না তাতায়্যারনা বিকুম লাইল লাম তানতাহূ লানারজুমান্নাকুম ওয়া লায়ামাস্সান্নাকুম মিন্না আযাবুন আলীম।
তারা (গ্রামবাসীরা রাসূলগণকে) বলল: ‘আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। তোমরা যদি (একত্ববাদের দাওয়াত থেকে) বিরত না হও, তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে।’
- 19
قَالُواْ طَٰٓئِرُكُم مَّعَكُمۡ أَئِن ذُكِّرۡتُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ ﴿١٩﴾
কালূ তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কাওমুম মুসরিফূন।
তারা বলল, ‘তোমাদের অমঙ্গল (বা দুর্ভাগ্য) তোমাদের সঙ্গেই রয়েছে। তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে বলেই কি (তোমরা আমাদের অশুভ মনে করছ)? (না,) বরং তোমরাই সীমালঙ্ঘনকারী জাতি।’
- 20
وَجَآءَ مِنۡ أَقۡصَا ٱلۡمَدِينَةِ رَجُلٞ يَسۡعَىٰ قَالَ يَٰقَوۡمِ ٱتَّبِعُواْ ٱلۡمُرۡسَلِينَ ﴿٢٠﴾
ওয়া জাআ মিন আকসাল মাদীনাতি রাজুলুই ইয়াসআ কালা ইয়া কাওমিত তাবিউল মুরসালীন।
আর শহরের দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি দৌঁড়ে এসে বলল: ‘হে আমার জাতি! তোমরা রাসূলদের অনুসরণ কর।
- 21
ٱتَّبِعُواْ مَن لَّا يَسۡـَٔلُكُمۡ أَجۡرٗا وَهُم مُّهۡتَدُونَ ﴿٢١﴾
ইত্তাবিঊ মাল লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদূন।
হে আমার জাতি! তোমরা তাদের অনুসরণ করো, যারা তোমাদের কাছে (দাওয়াতের বিনিময়ে) কোন প্রতিদান চায় না। আর তারা হিদায়াতপ্রাপ্ত।’
- 22
وَمَالِيَ لَآ أَعۡبُدُ ٱلَّذِي فَطَرَنِي وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٢٢﴾
ওয়া মালিয়া লা আবুদুল লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাঊন।
‘আর আমি কেন তাঁর ইবাদাত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।’
- 23
ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدۡنِ ٱلرَّحۡمَٰنُ بِضُرّٖ لَّا تُغۡنِ عَنِّي شَفَٰعَتُهُمۡ شَيۡـٔٗا وَلَا يُنقِذُونِ ﴿٢٣﴾
আআত্তাখিযু মিন দূনিহী আলিহাতান ইই ইউরিদনির রাহমানু বিদুর্রিল লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআও ওয়া লা ইউনকিযূন।
আমি কি আল্লাহর পরিবর্তে অন্য কোন ইলাহ গ্রহণ করব? যদি পরম করুণাময় আমার কোন ক্ষতি করার ইচ্ছা করেন, তাহলে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না ।’
- 24
إِنِّيٓ إِذٗا لَّفِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿٢٤﴾
ইন্নী ইযাল লাফী দালালিম মুবীন।
‘এরূপ করলে নিশ্চয় আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব।’
- 25
إِنِّيٓ ءَامَنتُ بِرَبِّكُمۡ فَٱسۡمَعُونِ ﴿٢٥﴾
ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাঊন।
‘নিশ্চয় আমি (আমার ও) তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। অতএব তোমরা আমার কথা শোন।’
- 26
قِيلَ ٱدۡخُلِ ٱلۡجَنَّةَۖ قَالَ يَٰلَيۡتَ قَوۡمِي يَعۡلَمُونَ ﴿٢٦﴾
কীলাদ খুলিল জান্নাতা কালা ইয়া লাইতা কাওমী ইয়ালামূন।
(জাতির লোকেরা তাকে হত্যা করলে) তাকে বলা হল: ‘তুমি জান্নাতে প্রবেশ কর।’ সেবলল: ‘হায়! আমার জাতি যদি জানতে পারত,
- 27
بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ ٱلۡمُكۡرَمِينَ ﴿٢٧﴾
বিমা গাফারা লী রাব্বী ওয়া জাআলানী মিনাল মুকরামীন।
‘আমার রব আমাকে কীসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত (জান্নাতি)-দের দলে অন্তর্ভুক্ত করেছেন।’
- 28
۞ وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ قَوۡمِهِۦ مِنۢ بَعۡدِهِۦ مِن جُندٖ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ ﴿٢٨﴾
ওয়া মা আনযালনা আলা কাওমিহী মিম বাদিহী মিন জুনদিম মিনাস সামাই ওয়া মা কুন্না মুনযিলীন।
আর আমি তার (মৃত্যুর) পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্য (ফিরিশতা) পাঠাইনি। আর তা পাঠানোর কোন দরকারও আমার ছিল না।
- 29
إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ ﴿٢٩﴾
ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফা ইযা হুম খামিদূন।
তা কেবল একটি বিকট আওয়াজ ছিল, ফলে তারা নিথর-নিস্তব্ধ হয়ে পড়ল।
- 30
يَٰحَسۡرَةً عَلَى ٱلۡعِبَادِۚ مَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٣٠﴾
ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতীহিম মির রাসূলিন ইল্লা কানূ বিহী ইয়াসতাহযিঊন।
হায় আফসোস বান্দাদের জন্য! যখনই তাদের কাছে কোন রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছে।
- 31
أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ أَنَّهُمۡ إِلَيۡهِمۡ لَا يَرۡجِعُونَ ﴿٣١﴾
আলাম ইয়ারাও কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরূনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিঊন।
তারা কি লক্ষ্য করেনি যে, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি। নিশ্চয় তারা তাদের কাছে ফিরে আসবে না।
- 32
وَإِن كُلّٞ لَّمَّا جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ ﴿٣٢﴾
ওয়া ইন কুল্লুল লাম্মা জামীউল লাদাইনা মুহদারূন।
আর তাদের সকলকে একত্রে আমার কাছে উপস্থিত করা হবে।
- 33
وَءَايَةٞ لَّهُمُ ٱلۡأَرۡضُ ٱلۡمَيۡتَةُ أَحۡيَيۡنَٰهَا وَأَخۡرَجۡنَا مِنۡهَا حَبّٗا فَمِنۡهُ يَأۡكُلُونَ ﴿٣٣﴾
ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলূন।
আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন, আমি এটিকে (বৃষ্টি বর্ষণ করে) জীবিত করেছি এবং তা থেকে শস্যদানা উৎপন্ন করেছি। অতঃপর তা থেকেই তারা আহার করে।
- 34
وَجَعَلۡنَا فِيهَا جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ وَفَجَّرۡنَا فِيهَا مِنَ ٱلۡعُيُونِ ﴿٣٤﴾
ওয়া জাআলনা ফীহা জান্নাতিম মিন নাখীলিও ওয়া আনাবিও ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ূন।
আর আমি তার মাঝে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং সেখানে প্রবাহিত করেছি কিছু ঝর্ণাধারা।
- 35
لِيَأۡكُلُواْ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتۡهُ أَيۡدِيهِمۡۚ أَفَلَا يَشۡكُرُونَ ﴿٣٥﴾
লিয়াকুলূ মিন ছামারিহী ওয়া মা আমিলাতহু আইদীহিম আফালা ইয়াশকুরূন।
যাতে তারা তার ফল খেতে পারে; অথচ তাদের হাত তা বানায়নি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না!
- 36
سُبۡحَٰنَ ٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ وَمِنۡ أَنفُسِهِمۡ وَمِمَّا لَا يَعۡلَمُونَ ﴿٣٦﴾
সুবহানাল লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামূন।
পবিত্র ও মহান সে সত্তা, যিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জমিনের উৎপন্ন উদ্ভিদের মধ্যে হোক, কিংবা মানুষের নিজেদের মধ্যে বা এমন সৃষ্টির মধ্যে হোক, যাদের সম্পর্কে তারা (এখনও) জানে না ।
- 37
وَءَايَةٞ لَّهُمُ ٱلَّيۡلُ نَسۡلَخُ مِنۡهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظۡلِمُونَ ﴿٣٧﴾
ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফা ইযা হুম মুযলিমূন।
আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
- 38
وَٱلشَّمۡسُ تَجۡرِي لِمُسۡتَقَرّٖ لَّهَاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ﴿٣٨﴾
ওয়াশ শামসু তাজরী লিমুসতাকার্রিল লাহা যালিকা তাকদীরুল আযীযিল আলীম।
আর (আল্লাহর তাওহীদের আরেকটি নিদর্শন হলো) সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট কক্ষপথে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ (আল্লাহ) কর্তৃক নির্ধারণ।
- 39
وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ ﴿٣٩﴾
ওয়াল কামারা কাদ্দারনাহু মানাযিলা হাত্তা আদা কাল উরজূনিল কাদীম।
আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।
- 40
لَا ٱلشَّمۡسُ يَنۢبَغِي لَهَآ أَن تُدۡرِكَ ٱلۡقَمَرَ وَلَا ٱلَّيۡلُ سَابِقُ ٱلنَّهَارِۚ وَكُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ ﴿٤٠﴾
লাশ শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়া লাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফী ফালাকিই ইয়াসবাহূন।
সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়।
- 41
وَءَايَةٞ لَّهُمۡ أَنَّا حَمَلۡنَا ذُرِّيَّتَهُمۡ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿٤١﴾
ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুর্রিয়্যাতাহুম ফিল ফুলকিল মাশহূন।
আর তাদের জন্য একটি নিদর্শন হল, (নূহ নবীর যুগে) অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরপুর নৌযানে আরোহণ করিয়েছিলাম।
- 42
وَخَلَقۡنَا لَهُم مِّن مِّثۡلِهِۦ مَا يَرۡكَبُونَ ﴿٤٢﴾
ওয়া খালাকনা লাহুম মিম মিছলিহী মা ইয়ারকাবূন।
আর তাদের জন্য তার অনুরূপ সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে।
- 43
وَإِن نَّشَأۡ نُغۡرِقۡهُمۡ فَلَا صَرِيخَ لَهُمۡ وَلَا هُمۡ يُنقَذُونَ ﴿٤٣﴾
ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সারীখা লাহুম ওয়া লা হুম ইউনকাযূন।
আর আমি তাদেরকে ডুবাতে চাইলে তা করতে পারি, তখন তাদের জন্য কোন সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না।
- 44
إِلَّا رَحۡمَةٗ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ ﴿٤٤﴾
ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হীন।
হ্যাঁ, যদি আমার পক্ষ থেকে রহমত হয় এবং কিছু সময়ের জন্য (দুনিয়াকে) উপভোগের সুযোগ দেয়া হয়।
- 45
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿٤٥﴾
ওয়া ইযা কীলা লাহুমুত তাকূ মা বাইনা আইদীকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামূন।
আর যখন তাদেরকে বলা হয়, তোমাদের সামনে যা আছে (পরকাল) এবং তোমাদের পিছনে যা আছে (ইহকাল) সে বিষয়ে ভয় করো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়।
- 46
وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ ﴿٤٦﴾
ওয়া মা তাতীহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানূ আনহা মুরিদীন।
আর তাদের রবের (একত্ববাদের) নিদর্শনসমূহ থেকে তাদের কাছে কোন নিদর্শন আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
- 47
وَإِذَا قِيلَ لَهُمۡ أَنفِقُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَنُطۡعِمُ مَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ أَطۡعَمَهُۥٓ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٤٧﴾
ওয়া ইযা কীলা লাহুম আনফিকূ মিম্মা রাযাকাকুমুল্লাহু কালাল লাযীনা কাফারূ লিল লাযীনা আমানূ আনুতইমু মাল লাও ইয়াশাউল্লাহু আতআমাহূ ইন আনতুম ইল্লা ফী দালালিম মুবীন।
আর যখন তাদেরকে বলা হয়: ‘আল্লাহ তোমাদেরকে যে রিযক দিয়েছেন, তা থেকে তোমরা ব্যয় কর।’ তখন কাফিররা মু’মিনদেরকে বলে: ‘আমরা কি তাদেরকে খাওয়াবো, যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতে পারেন। ওহে মু’মিনগণ! তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ।’
- 48
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٤٨﴾
ওয়া ইয়াকূলূনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকীন।
আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বলো (কিয়ামত সংঘটিত হওয়ার) এ প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে?
- 49
مَا يَنظُرُونَ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ تَأۡخُذُهُمۡ وَهُمۡ يَخِصِّمُونَ ﴿٤٩﴾
মা ইয়ানযুরূনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিস্সিমূন।
তারা তো কেবল এক বিকট আওয়াজের (শিঙ্গায় প্রথম ফুৎকারের) অপেক্ষা করছে, যা তাদেরকে বাক-বিতণ্ডায় লিপ্ত অবস্থায় পাকড়াও করবে।
- 50
فَلَا يَسۡتَطِيعُونَ تَوۡصِيَةٗ وَلَآ إِلَىٰٓ أَهۡلِهِمۡ يَرۡجِعُونَ ﴿٥٠﴾
ফালা ইয়াসতাতীঊনা তাওসিয়াতাও ওয়া লা ইলা আহলিহিম ইয়ারজিঊন।
সুতরাং তারা কোনো (শেষ) ওসিয়ত করারও সুযোগ পাবে না এবং নিজেদের পরিবার-পরিজনের কাছেও আর ফিরে যেতে পারবে না।
- 51
وَنُفِخَ فِي ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلۡأَجۡدَاثِ إِلَىٰ رَبِّهِمۡ يَنسِلُونَ ﴿٥١﴾
ওয়া নুফিখা ফিস সূরি ফা ইযা হুম মিনাল আজদাছি ইলা রাব্বিহিম ইয়ানসিলূন।
আর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে।
- 52
قَالُواْ يَٰوَيۡلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرۡقَدِنَاۜۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحۡمَٰنُ وَصَدَقَ ٱلۡمُرۡسَلُونَ ﴿٥٢﴾
কালূ ইয়া ওয়াইলানা মাম বাআছানা মিম মারকাদিনা, হাযা মা ওয়াআদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালূন।
তারা বলবে, ‘হায় আমাদের সর্বনাশ! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল (কবর) থেকে জাগিয়ে তুলল?’ (তখন তাদেরকে বলা হবে,) ‘এটাই তো সেই প্রতিশ্রুতি, যা পরম করুণাময় (আল্লাহ) দিয়েছিলেন; আর রাসূলগণ সত্যই বলেছিলেন।’
- 53
إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ ﴿٥٣﴾
ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফা ইযা হুম জামীউল লাদাইনা মুহদারূন।
এটা হবে শুধু এক বিকট আওয়াজ; তখনই তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে ।
- 54
فَٱلۡيَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗا وَلَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٥٤﴾
ফাল ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআও ওয়া লা তুজযাওনা ইল্লা মা কুনতুম তামালূন।
সুতরাং, হে বান্দারা! আজ কাউকেই কোন যুলম করা হবে না এবং তোমরা (দুনিয়ার জীবনে) যা আমল করছিলে, শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে।
- 55
إِنَّ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ ٱلۡيَوۡمَ فِي شُغُلٖ فَٰكِهُونَ ﴿٥٥﴾
ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফী শুগুলিন ফাকিহূন।
নিশ্চয় (কিয়ামতের) এ দিনে জান্নাতবাসীরা আনন্দে মশগুল থাকবে।
- 56
هُمۡ وَأَزۡوَٰجُهُمۡ فِي ظِلَٰلٍ عَلَى ٱلۡأَرَآئِكِ مُتَّكِـُٔونَ ﴿٥٦﴾
হুম ওয়া আযওয়াজুহুম ফী যিলালিন আলাল আরাইকি মুত্তাকিঊন।
তারা ও তাদের স্ত্রীগণ (জান্নাতের) সুশীতল ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে।
- 57
لَهُمۡ فِيهَا فَٰكِهَةٞ وَلَهُم مَّا يَدَّعُونَ ﴿٥٧﴾
লাহুম ফীহা ফাকিহাতুও ওয়া লাহুম মা ইয়াদ্দাঊন।
সেখানে তাদের জন্য থাকবে ফল-ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও।
- 58
سَلَٰمٞ قَوۡلٗا مِّن رَّبّٖ رَّحِيمٖ ﴿٥٨﴾
সালামুন কাওলাম মির রাব্বির রাহীম।
পরম দয়ালু রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে ’সালাম’ ।
- 59
وَٱمۡتَٰزُواْ ٱلۡيَوۡمَ أَيُّهَا ٱلۡمُجۡرِمُونَ ﴿٥٩﴾
ওয়ামতাযুল ইয়াওমা আয়্যুহাল মুজরিমূন।
‘হে অপরাধীরা! আজ তোমরা (মু’মিনদের থেকে) পৃথক হয়ে যাও।’
- 60
۞ أَلَمۡ أَعۡهَدۡ إِلَيۡكُمۡ يَٰبَنِيٓ ءَادَمَ أَن لَّا تَعۡبُدُواْ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ﴿٦٠﴾
আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদামা আল লা তাবুদুশ শাইতানা ইন্নাহূ লাকুম আদুওওয়ুম মুবীন।
হে বানূ আদম! আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে, ‘তোমরাশয়তানের ইবাদাত করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।
- 61
وَأَنِ ٱعۡبُدُونِيۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ﴿٦١﴾
ওয়া আনি বুদূনী হাযা সিরাতুম মুসতাকীম।
আর আমারই ইবাদাত কর, এটাই সরল-সঠিক পথ।
- 62
وَلَقَدۡ أَضَلَّ مِنكُمۡ جِبِلّٗا كَثِيرًاۖ أَفَلَمۡ تَكُونُواْ تَعۡقِلُونَ ﴿٦٢﴾
ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাছীরান আফালাম তাকূনূ তাকিলূন।
আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বোঝনি?
- 63
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ ﴿٦٣﴾
হাযিহী জাহান্নামুল লাতী কুনতুম তূআদূন।
এটি সেই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে (বারবার) দেওয়া হয়েছিল।
- 64
ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ﴿٦٤﴾
ইসলাওহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরূন।
তোমরা যে কুফরী করতে, সে কারণে আজ তোমরা এখানে প্রবেশ কর (এবং দগ্ধ হও)।
- 65
ٱلۡيَوۡمَ نَخۡتِمُ عَلَىٰٓ أَفۡوَٰهِهِمۡ وَتُكَلِّمُنَآ أَيۡدِيهِمۡ وَتَشۡهَدُ أَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿٦٥﴾
আলয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদীহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবূন।
আজ আমি তাদের মুখে মোহর মেরে দিবো এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে, যা তারা অর্জন করত।
- 66
وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلَىٰٓ أَعۡيُنِهِمۡ فَٱسۡتَبَقُواْ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبۡصِرُونَ ﴿٦٦﴾
ওয়া লাও নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাসতাবাকুস সিরাতা ফা আন্না ইউবসিরূন।
আর আমি চাইলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম। তখন তারা (জান্নাতের) পথ খুঁজে পাওয়ার জন্য এগিয়ে যেত, কিন্তু তারা দেখবে কীভাবে (তাদের দৃষ্টিশক্তি তো কেড়ে নেওয়া হয়েছে)?
- 67
وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ ﴿٦٧﴾
ওয়া লাও নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস তাতাঊ মুদিয়্যাও ওয়া লা ইয়ারজিঊন।
আর আমি যদি চাইতাম তবে তাদের নিজ নিজ স্থানে তাদের আকৃতি বিকৃত করে (পায়ের ওপর বসিয়ে) দিতাম। ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না।
- 68
وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ ﴿٦٨﴾
ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলূন।
আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টি-অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই। তবুও কি তারা বুঝবে না?
- 69
وَمَا عَلَّمۡنَٰهُ ٱلشِّعۡرَ وَمَا يَنۢبَغِي لَهُۥٓۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ وَقُرۡءَانٞ مُّبِينٞ ﴿٦٩﴾
ওয়া মা আল্লামনাহুশ শিরা ওয়া মা ইয়ামবাগী লাহূ ইন হুওয়া ইল্লা যিকরুও ওয়া কুরআনুম মুবীন।
আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং এটি তার জন্য শোভনীয়ও নয়। এ তো শুধু এক উপদেশ ও সুস্পষ্ট আল কুরআন মাত্র।
- 70
لِّيُنذِرَ مَن كَانَ حَيّٗا وَيَحِقَّ ٱلۡقَوۡلُ عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴿٧٠﴾
লিয়ুনযিরা মান কানা হায়্যাও ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরীন।
যাতে তা সতর্ক করতে পারে ঐ ব্যক্তিকে, যে জীবিত এবং যাতে কাফিরদের জন্য শাস্তির কথা অবধারিত হয়।
- 71
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا خَلَقۡنَا لَهُم مِّمَّا عَمِلَتۡ أَيۡدِينَآ أَنۡعَٰمٗا فَهُمۡ لَهَا مَٰلِكُونَ ﴿٧١﴾
আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদীনা আনআমান ফাহুম লাহা মালিকূন।
তারা কি লক্ষ্য করে না যে, আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি। অতঃপর তারা হল এগুলোর মালিক।
- 72
وَذَلَّلۡنَٰهَا لَهُمۡ فَمِنۡهَا رَكُوبُهُمۡ وَمِنۡهَا يَأۡكُلُونَ ﴿٧٢﴾
ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকূবুহুম ওয়া মিনহা ইয়াকুলূন।
আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।
- 73
وَلَهُمۡ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُۚ أَفَلَا يَشۡكُرُونَ ﴿٧٣﴾
ওয়া লাহুম ফীহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরূন।
আর তাদের জন্য এগুলোতে রয়েছে আরও বহু উপকারিতা ও পানীয় উপাদান। তবুও কি তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না?
- 74
وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لَّعَلَّهُمۡ يُنصَرُونَ ﴿٧٤﴾
ওয়াত্তাখাযূ মিন দূনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারূন।
অথচ তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে এই প্রত্যাশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে।
- 75
لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَهُمۡ وَهُمۡ لَهُمۡ جُندٞ مُّحۡضَرُونَ ﴿٧٥﴾
লা ইয়াসতাতীঊনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারূন।
কিন্তু এরা তাদের কোন সাহায্য করতে সক্ষম হবে না; বরং (কিয়ামতের দিন) এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনীরূপে উপস্থিত করা হবে।
- 76
فَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّا نَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ ﴿٧٦﴾
ফালা ইয়াহযুনকা কাওলুহুম, ইন্না নালামু মা ইউসির্রূনা ওয়া মা ইউলিনূন।
অতএব, হে রাসূল! তাদের (অপবাদের) কথা তোমাকে যেন চিন্তিত না করে। নিশ্চয় আমি জানি, তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে।
- 77
أَوَلَمۡ يَرَ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ ﴿٧٧﴾
আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফা ইযা হুওয়া খাসীমুম মুবীন।
(আচ্ছা, পুনরুত্থানকে অস্বীকারকারী) মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে এক ফোঁটা শুক্র থেকে সৃষ্টি করেছি? অথচ এরপরই সে প্রকাশ্য এক বিতণ্ডাকারী হয়ে যায়।
- 78
وَضَرَبَ لَنَا مَثَلٗا وَنَسِيَ خَلۡقَهُۥۖ قَالَ مَن يُحۡيِ ٱلۡعِظَٰمَ وَهِيَ رَمِيمٞ ﴿٧٨﴾
ওয়া দারাবা লানা মাছালাও ওয়া নাসিয়া খালকাহূ কালা মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম।
আর সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করে; অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, ‘হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলো জীবিত করবে?’
- 79
قُلۡ يُحۡيِيهَا ٱلَّذِيٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٖۖ وَهُوَ بِكُلِّ خَلۡقٍ عَلِيمٌ ﴿٧٩﴾
কুল ইউহয়ীহাল লাযী আনশাআহা আওওয়ালা মার্রাতিও ওয়া হুওয়া বিকুল্লি খালকিন আলীম।
হে রাসূল! তুমি বল: ‘যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই সেগুলো পুনরায় জীবিত করবেন। আর তিনি সকল সৃষ্টি সম্পর্কেই সম্যক পরিজ্ঞাত।’
- 80
ٱلَّذِي جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلۡأَخۡضَرِ نَارٗا فَإِذَآ أَنتُم مِّنۡهُ تُوقِدُونَ ﴿٨٠﴾
আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফা ইযা আনতুম মিনহু তূকিদূন।
যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। ফলে তা থেকে তোমরা আগুন জ্বালাও।
- 81
أَوَلَيۡسَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۚ بَلَىٰ وَهُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ ﴿٨١﴾
আওয়ালাইসাল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আই ইয়াখলুকা মিছলাহুম বালা ওয়া হুওয়াল খাল্লাকুল আলীম।
যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনিই মহাস্রষ্টা, সর্বজ্ঞানী।
- 82
إِنَّمَآ أَمۡرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيۡـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ ﴿٨٢﴾
ইন্নামা আমরুহূ ইযা আরাদা শাইআন আই ইয়াকূলা লাহূ কুন ফায়াকূন।
নিশ্চয়ই তাঁর (আল্লাহর) কাজ হলো, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, তখন তিনি শুধু বলেন, ‘হও’, আর তা হয়ে যায়।
- 83
فَسُبۡحَٰنَ ٱلَّذِي بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٨٣﴾
ফাসুবহানাল লাযী বিয়াদিহী মালাকূতু কুল্লি শাইইও ওয়া ইলাইহি তুরজাঊন।
অতএব, পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
সূরা ইয়াসিন তিলাওয়াত শুনুন
এক নজরে
- সূরা নং:
- 114টির মধ্যে 36
- আয়াত সংখ্যা:
- 83
- নাযিলের স্থান:
- মক্কা
- নাযিলের ক্রম:
- 41
- মাদানী মুসহাফে পৃষ্ঠা:
- 440-445
- পারা (জুয):
- 22-23 (পারা 22: আয়াত 1-27, পারা 23: আয়াত 28-83)
সূরা ইয়াসিনের বিষয়বস্তু
সূরা ইয়াসিন মক্কায় নাযিল হয়েছে এমন এক সময়ে, যখন কুরাইশরা নবী মুহাম্মাদ (সা.)-কে প্রত্যাখ্যান করছিল এবং মৃত্যুর পর আবার জীবিত হওয়ার কথা নিয়ে উপহাস করছিল। এর আয়াতগুলো তিনটি সত্যের পক্ষে একটি ধারাবাহিক যুক্তি গড়ে তোলে: এই বাণী আল্লাহর পক্ষ থেকে, একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য, আর মৃতদের আবার জীবিত করে তাদের হিসাব নেওয়া হবে।
- আয়াত 1-12: আল্লাহ প্রজ্ঞাময় কুরআনের শপথ করে বলেন, নবী (সা.) রাসূলদেরই একজন এবং সরল পথের ওপর প্রতিষ্ঠিত। সতর্কবাণী কেবল তারই উপকারে আসে, যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময়কে ভয় করে (আয়াত 11), আর মানুষের প্রতিটি কাজ এবং তার রেখে যাওয়া চিহ্ন লিখে রাখা হয় (আয়াত 12)।
- আয়াত 13-32: এক জনপদের লোকেরা তাদের কাছে পাঠানো রাসূলদের প্রত্যাখ্যান করে এবং পাথর মেরে হত্যার হুমকি দেয়। শহরের দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসে তার সম্প্রদায়কে রাসূলদের অনুসরণ করার আহ্বান জানায় (আয়াত 20-27)। তাকে বলা হয়, জান্নাতে প্রবেশ করো (মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, তার সম্প্রদায় তাকে হত্যা করেছিল), আর একটিমাত্র বিকট শব্দে জনপদটি নিস্তব্ধ হয়ে যায়।
- আয়াত 33-44: এমন সব নিদর্শন, যা যে কেউ দেখতে পায়: মৃত ভূমিকে শস্য, খেজুর বাগান, আঙুরলতা ও ঝরনা দিয়ে জীবিত করা, সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি, রাত ও দিন, নিজ গন্তব্যের দিকে চলমান সূর্য, এক মনজিল থেকে আরেক মনজিলে চলা চাঁদ এবং সমুদ্রে ভেসে চলা নৌযান।
- আয়াত 45-68: যারা প্রতিটি নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় এবং জানতে চায়, প্রতিশ্রুত দিন কবে আসবে। শিঙ্গায় ফুঁ দেওয়া হয়, মৃতরা কবর থেকে উঠে আসে, জান্নাতবাসীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে “সালাম” বলা হয়, আর অপরাধীদের মুখে মোহর মেরে দেওয়া হয়, তখন তাদের হাত ও পা সাক্ষ্য দেয়।
- আয়াত 69-83: নবী (সা.)-কে কবিতা শেখানো হয়নি: এটি উপদেশ ও সুস্পষ্ট কুরআন। সূরাটি শেষ হয় এক ব্যক্তির কথা দিয়ে, যে একটি পচে যাওয়া হাড় গুঁড়ো করে জিজ্ঞেস করে, কে একে জীবিত করবে? আর তার উত্তর দিয়ে: যিনি প্রথমবার একে সৃষ্টি করেছেন, তিনি কোনো কিছুকে শুধু বলেন “হও”, আর তা হয়ে যায়।
ইয়াসিনকে কেন কুরআনের হৃদয় বলা হয়
এই উপাধির সবচেয়ে পরিচিত উৎস জামে তিরমিযীর একটি হাদীস (হাদীস নং 2887), যা আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত। তাতে নবী (সা.)-এর বাণী হিসেবে বলা হয়েছে: “প্রত্যেক জিনিসের একটি হৃদয় আছে, আর কুরআনের হৃদয় হলো ইয়াসিন। যে ব্যক্তি ইয়াসিন পড়ে, আল্লাহ তার জন্য দশবার কুরআন পড়ার সাওয়াব লিখে দেন।”
এই বর্ণনাটি সহীহ নয়। ইমাম তিরমিযী নিজেই একে গরীব বলেছেন এবং জানিয়েছেন, এর এক বর্ণনাকারী হারুন আবু মুহাম্মাদ অপরিচিত (মাজহূল)। ইমাম আহমাদ ইবনে হাম্বল একে জাল বলেছেন, আবু হাতিম আর-রাযী একে বাতিল ও ভিত্তিহীন বলেছেন (তাঁর পুত্র ইবনে আবী হাতিমের “আল-ইলাল” গ্রন্থে এটি উল্লেখ আছে), আর শায়খ আলবানীও একে জাল বলেছেন।
একই কথা মুসনাদে আহমাদের (হাদীস নং 20300) একটি দীর্ঘ বর্ণনায় মা'কিল ইবনে ইয়াসার (রা.) থেকেও এসেছে, কিন্তু এর সনদে একজন নাম-না-জানা ব্যক্তি ও তার পিতা রয়েছেন, তাই এটিও দুর্বল (যঈফ) সাব্যস্ত হয়েছে। সুতরাং দশবার কুরআন খতমের সাওয়াবকে নিশ্চিত প্রতিশ্রুতি হিসেবে বলা যায় না।
তবু এই বিশেষণটি প্রচলিত রয়ে গেছে, কারণ আলেমগণ একে সূরাটির সঙ্গে মানানসই মনে করেছেন। ইমাম গাযালী এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে: পুনরুত্থানে বিশ্বাস ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না, আর ইয়াসিন সবচেয়ে বলিষ্ঠ ও বাগ্মী ভঙ্গিতে পুনরুত্থানের সত্যতা প্রতিষ্ঠা করে। ইমাম ফখরুদ্দীন রাযী এই ব্যাখ্যা সমর্থন করেছেন। তাই “কুরআনের হৃদয়” কথাটিকে নবী (সা.)-এর প্রমাণিত বাণী হিসেবে নয়, বরং সূরাটির একটি প্রসিদ্ধ বিশেষণ হিসেবে বোঝাই উত্তম।
মুসলমানরা কখন ও কীভাবে সূরা ইয়াসিন পড়েন
কুরআন তিলাওয়াত যেকোনো সময়েই ইবাদত, আর ইয়াসিন সেই সূরাগুলোর একটি, যা মুসলমানরা সবচেয়ে বেশি মুখস্থ করেন ও বারবার পড়েন। একে ঘিরে কয়েকটি প্রথা গড়ে উঠেছে। আন্তরিক নিয়তে এগুলো ব্যাপকভাবে পালিত হয়, আর আলেমগণ এগুলোর ভিত্তি নিয়ে আলোচনা করেছেন:
- মুমূর্ষু ব্যক্তির পাশে। মৃত্যুপথযাত্রী আত্মীয়ের পাশে বসে পরিবারের লোকেরা ইয়াসিন পড়েন। এই আমলের ভিত্তি “তোমাদের মৃতদের কাছে ইয়াসিন পড়ো” বর্ণনাটি (আবু দাউদ 3121), যাকে অনেক মুহাদ্দিস দুর্বল বলেছেন এবং ইবনে হিব্বান সহীহ বলেছেন। অনেক আলেম “তোমাদের মৃতদের” বলতে মৃত্যুর মুখোমুখি ব্যক্তিদের বুঝিয়েছেন।
- মৃত ব্যক্তির জন্য। মৃত্যুর পর অনেকে ঘরে বা কবরের পাশে ইয়াসিন পড়েন এবং এর সাওয়াব মৃত ব্যক্তিকে বখশে দেন, যা ঈসালে সাওয়াব নামে পরিচিত। হানাফী মাযহাব (এ অঞ্চলের অধিকাংশ মুসলমান যে মাযহাব অনুসরণ করেন), হাম্বলী মাযহাব এবং পরবর্তী যুগের অনেক শাফেয়ী আলেমের মতে এই সাওয়াব মৃতের কাছে পৌঁছায়; অন্য আলেমদের মতে মৃতের কাছে যা পৌঁছায় তা হলো দোয়া ও সদকা। তিলাওয়াতের পর মৃতের জন্য দোয়া করা সব মতেই উত্তম।
- বৃহস্পতিবার দিবাগত রাতে। অনেক ঘরে ও মসজিদে বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ জুমার রাতে ইয়াসিন পড়া হয়। কোনো সহীহ হাদীস ইয়াসিনকে এই রাতের সঙ্গে নির্দিষ্ট করেনি, তাই আলেমগণ একে নির্ধারিত সাওয়াবসহ সুন্নত হিসেবে নয়, বরং একটি প্রথা হিসেবে দেখেন: অনেকে নিয়মিত তিলাওয়াতের অভ্যাস হিসেবে একে স্বাগত জানান, আবার কেউ কেউ হাদীসে নির্ধারিত নয় এমন সময় নির্দিষ্ট করে নেওয়াকে নিরুৎসাহিত করেন।
- সম্মিলিত তিলাওয়াত। মৃত্যুর পর কিংবা বরকতের আশায় পরিবার ও বন্ধুরা একত্র হয়ে ইয়াসিন পড়েন, উপমহাদেশে প্রায়ই কুরআন খানির অংশ হিসেবে। যারা একত্র হয়ে কুরআন তিলাওয়াত ও অধ্যয়ন করে, একটি সহীহ হাদীসে তাদের প্রশংসা করা হয়েছে (সহীহ মুসলিম 2699); যেসব আলেম এমন মজলিসের সমালোচনা করেন, তাদের আপত্তি নির্দিষ্ট দিনকে আবশ্যক মনে করা কিংবা হাদীসে প্রতিশ্রুত নয় এমন সাওয়াবের আশা করা নিয়ে।
বাংলা উচ্চারণ দেখে সূরা ইয়াসিন পড়ার নিয়ম
প্রতিটি আয়াতের নিচের বাংলা উচ্চারণ দেখে আরবি হরফ পড়তে শেখার আগেই তিলাওয়াত করা যায়। তবে কয়েকটি বিষয় মনে রাখা দরকার:
- বাংলা হরফে আরবির সব ধ্বনি আলাদা করে লেখা যায় না। যেমন ث, س ও ص তিনটির উচ্চারণ আলাদা, অথচ বাংলায় সাধারণত তিনটিই স বা ছ দিয়ে লেখা হয়; ح ও ه দুটিই লেখা হয় হ দিয়ে, আর ذ, ز ও ظ সাধারণত য বা জ দিয়ে।
- আইন (ع) ও হামযার (ء) মতো ধ্বনি বাংলায় নেই। আইন গলার গভীর থেকে উচ্চারিত একটি ধ্বনি, আর শব্দের ভেতরের হামযা গলায় একটুখানি থেমে যাওয়ার মতো শোনায়। ক্বারী কীভাবে উচ্চারণ করেন, তা মনোযোগ দিয়ে শুনুন।
- দীর্ঘ স্বর (মদ) টেনে পড়ুন। যেমন প্রথম আয়াত ইয়া-সীনে সীনের টান সাধারণ স্বরের চেয়ে অনেক লম্বা। কতটুকু টানতে হবে, তা ক্বারীর তিলাওয়াত শুনে শিখুন।
- তাশদীদযুক্ত হরফ চেপে পড়ুন। যেমন আয়াত 3-এর ইন্নাকা শব্দে ন হালকা নাকি সুরে (গুন্নাহসহ) একটু ধরে রেখে ইন-নাকা পড়া হয়, ইনাকা নয়।
- শুনতে শুনতে পড়ুন। একটি আয়াত চালিয়ে চিহ্নিত লাইনটি অনুসরণ করুন, তারপর নিজে নিজে পড়ুন। শুরুতে আল-হুসারীর মতো ধীরে পড়েন এমন ক্বারীকে অনুসরণ করা সহজ।
বাংলা উচ্চারণ আরবির বিকল্প নয়, বরং আরবি পর্যন্ত পৌঁছানোর একটি সেতু। অনেকে আরবি হরফ শেখার সময় এর সাহায্য নেন, তবে শুদ্ধ উচ্চারণের জন্য মনোযোগ দিয়ে শোনা এবং সম্ভব হলে একজন শিক্ষকের কাছে কুরআন শেখা যেকোনো লিখন পদ্ধতির চেয়ে অনেক বেশি কাজে দেয়।
সূরা ইয়াসিন সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর
সূরা ইয়াসিন কোন পারায়?
সূরা ইয়াসিন শুরু হয়েছে 22 নম্বর পারায় এবং চলেছে 23 নম্বর পারা পর্যন্ত। আয়াত 1-27 আছে পারা 22-এ, আর পারা 23 শুরু হয়েছে আয়াত 28 থেকে।
সূরা ইয়াসিনে কত আয়াত?
সূরা ইয়াসিনে 83টি আয়াত এবং 5টি রুকু আছে। এতে কোনো সিজদার আয়াত নেই।
সূরা ইয়াসিন পড়তে কত সময় লাগে?
প্রসিদ্ধ ক্বারীদের তিলাওয়াতে প্রায় 13 থেকে 24 মিনিট লাগে: সা'দ আল-গামিদী বা আবদুর রহমান আস-সুদাইসের কণ্ঠে প্রায় 13 মিনিট, মিশারি রাশিদ আল-আফাসির কণ্ঠে প্রায় 17 মিনিট এবং মাহমুদ খলীল আল-হুসারীর কণ্ঠে প্রায় 24 মিনিট। আপনার নিজের সময় নির্ভর করবে পড়ার গতি ও সাবলীলতার ওপর।
সূরা ইয়াসিন কত পৃষ্ঠা?
বহুল প্রচলিত 15 লাইনের মাদানী মুসহাফে প্রায় সাড়ে পাঁচ পৃষ্ঠা, পৃষ্ঠা 440 থেকে 445 পর্যন্ত। অন্য বিন্যাসে ছাপা কুরআনে, যেমন উপমহাদেশে প্রচলিত নুসখাগুলোতে, পৃষ্ঠাসংখ্যা ভিন্ন হয়।
বাংলায় কি সূরা ইয়াসিন পড়া যায়?
বাংলা অর্থ পড়লে আপনি যা তিলাওয়াত করছেন তা বুঝতে পারবেন, আর অনেকেই আরবির পাশাপাশি অর্থ পড়েন। অনুবাদ অর্থ পৌঁছে দেয়, কিন্তু অনুবাদ নিজে কুরআন নয়; তাই নামাজসহ সব তিলাওয়াত আরবিতেই করা হয়। আরবি হরফ শেখার সময় বাংলা উচ্চারণ সঠিকভাবে পড়তে সাহায্য করে।
সূরা ইয়াসিনকে কেন কুরআনের হৃদয় বলা হয়?
তিরমিযীর একটি হাদীসের (হাদীস নং 2887) কারণে, যাতে বলা হয়েছে কুরআনের হৃদয় হলো ইয়াসিন। ইমাম তিরমিযী একে গরীব বলেছেন এবং এর এক বর্ণনাকারী অপরিচিত, আর ইমাম আহমাদ ইবনে হাম্বল ও শায়খ আলবানী একে জাল বলেছেন। তাই এই উপাধি নবী (সা.)-এর প্রমাণিত বাণী নয়, বরং একটি প্রসিদ্ধ বিশেষণ।
মৃত ব্যক্তির জন্য কি সূরা ইয়াসিন পড়া হয়?
মুমূর্ষু ও মৃত ব্যক্তির জন্য ইয়াসিন পড়া দীর্ঘকাল ধরে প্রচলিত একটি প্রথা। এর ভিত্তি “তোমাদের মৃতদের কাছে ইয়াসিন পড়ো” বর্ণনাটি (আবু দাউদ 3121), যাকে অনেক মুহাদ্দিস দুর্বল এবং ইবনে হিব্বান সহীহ বলেছেন; অনেক আলেম একে মৃত্যুপথযাত্রীদের বেলায় প্রযোজ্য বলে বুঝেছেন।
ইয়া-সীন অর্থ কী?
ইয়া ও সীন সেই বিচ্ছিন্ন হরফগুলোর (হুরূফে মুকাত্তাআত) দুটি, যা দিয়ে কয়েকটি সূরা শুরু হয়েছে। প্রথম যুগের কিছু আলেম, এক বর্ণনায় ইবনে আব্বাস (রা.)-ও, বলেছেন এর অর্থ “হে মানুষ”; অন্যরা বলেছেন এটি নবী (সা.)-কে সম্বোধন, আর অনেকে বলেছেন এর সঠিক অর্থ একমাত্র আল্লাহই জানেন।
সূরা ইয়াসিন মাক্কী না মাদানী?
এটি মাক্কী সূরা, মক্কায় নাযিল হয়েছে, আর নাযিলের ক্রমে এর অবস্থান 41তম। তিরমিযীর একটি বর্ণনা আয়াত 12-কে মদিনার বনু সালিমা গোত্রের সঙ্গে যুক্ত করে, তবে অধিকাংশ আলেম পুরো সূরাটিকেই মাক্কী মনে করেন।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।