সূরা ইয়াসিন

ক্ষমা ও নিরাপত্তার দোয়া

রাসূলুল্লাহ সকাল ও সন্ধ্যায় এই দোয়া কখনো ছাড়তেন না।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي

আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফী দীনী ওয়া দুনয়ায়া ওয়া আহলী ওয়া মালী, আল্লাহুম্মাস তুর আওরাতী, ওয়া আমির রাওআতী, আল্লাহুম্মাহ ফাযনী মিম বাইনি ইয়াদায়্যা ওয়া মিন খালফী, ওয়া আই ইয়ামীনী ওয়া আন শিমালী, ওয়া মিন ফাওকী, ওয়া আঊযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতী।

হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের ব্যাপারে ক্ষমা ও নিরাপত্তা চাই। হে আল্লাহ, আমার দোষত্রুটি ঢেকে রাখুন এবং আমার ভয়ভীতি থেকে আমাকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমাকে হেফাজত করুন আমার সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এবং ওপর থেকে। আর নিচ থেকে অতর্কিতে আক্রান্ত হওয়া থেকে আমি আপনার মহত্ত্বের আশ্রয় চাই।

সূত্র: আবু দাউদ, আদব অধ্যায় (5074); ইবনে মাজাহ, দোয়া অধ্যায় (3871); ইবনে উমরের বর্ণনা

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।