সূরা ইয়াসিন

114টির মধ্যে 33 নম্বর সূরা · পারা 21-22

সূরা আল-আহযাব الأحزاب

73 আয়াত · মাদানী · নাযিলের ক্রমে 90 নম্বর নম্বর

আয়াত তিলাওয়াত পরিচিতি তাফসীর প্রশ্নোত্তর

মদিনায় নাযিল হওয়া সূরা আহযাবের আয়াতসংখ্যা 73। খন্দকের যুদ্ধ, পরিবার ও সমাজজীবনের বিধান এবং নবী (সা.) ও তাঁর পরিবারের অবস্থান এতে আলোচনা করা হয়েছে।

সূরা আল-আহযাব আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

দেখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ ٱتَّقِ ٱللَّهَ وَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَٱلۡمُنَٰفِقِينَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ﴿١﴾

    ইয়া আয়্যুহান নাবিয়্যুত তাকিল্লাহা ওয়া লা তুতিইল কাফিরীনা ওয়াল মুনাফিকীনা ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা।

    হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না। নিশ্চয় আল্লাহ সম্যক জ্ঞানী, মহাপ্রজ্ঞাময়।

  2. 2

    وَٱتَّبِعۡ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ مِن رَّبِّكَۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ﴿٢﴾

    ওয়াত্তাবি মা ইঊহা ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহা কানা বিমা তামালূনা খাবীরা।

    আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওয়াহী করা হয় তুমি তার অনুসরণ করো। নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।

  3. 3

    وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا ﴿٣﴾

    ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়া কীলা।

    আর তুমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করো এবং কর্মবিধায়ক হিসেবে আল্লাহই (আপনার জন্য) যথেষ্ট।

  4. 4

    مَّا جَعَلَ ٱللَّهُ لِرَجُلٖ مِّن قَلۡبَيۡنِ فِي جَوۡفِهِۦۚ وَمَا جَعَلَ أَزۡوَٰجَكُمُ ٱلَّٰٓـِٔي تُظَٰهِرُونَ مِنۡهُنَّ أُمَّهَٰتِكُمۡۚ وَمَا جَعَلَ أَدۡعِيَآءَكُمۡ أَبۡنَآءَكُمۡۚ ذَٰلِكُمۡ قَوۡلُكُم بِأَفۡوَٰهِكُمۡۖ وَٱللَّهُ يَقُولُ ٱلۡحَقَّ وَهُوَ يَهۡدِي ٱلسَّبِيلَ ﴿٤﴾

    মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কালবাইনি ফী জাওফিহী ওয়া মা জাআলা আযওয়াজাকুমুল লাঈ তুযাহিরূনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদইয়াআকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকূলুল হাক্কা ওয়া হুওয়া ইয়াহদিস সাবীল।

    আল্লাহ কোন মানুষের অভ্যন্তরে দু’টি হৃদয় সৃষ্টি করেননি। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে তোমরা যিহার কর, তিনি তাদেরকে তোমাদের জননী করেননি। আর তিনি তোমাদের পালক পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা। আর আল্লাহই সত্য কথা বলেন। আর তিনিই সরল-সঠিক পথ দেখান।

  5. 5

    ٱدۡعُوهُمۡ لِأٓبَآئِهِمۡ هُوَ أَقۡسَطُ عِندَ ٱللَّهِۚ فَإِن لَّمۡ تَعۡلَمُوٓاْ ءَابَآءَهُمۡ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِ وَمَوَٰلِيكُمۡۚ وَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٞ فِيمَآ أَخۡطَأۡتُم بِهِۦ وَلَٰكِن مَّا تَعَمَّدَتۡ قُلُوبُكُمۡۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا ﴿٥﴾

    ইদঊহুম লিআবাইহিম হুওয়া আকসাতু ইনদাল্লাহি ফা ইল লাম তালামূ আবাআহুম ফা ইখওয়ানুকুম ফিদ দীনি ওয়া মাওয়ালীকুম ওয়া লাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহী ওয়া লাকিম মা তাআম্মাদাত কুলূবুকুম ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।

    তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক; আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। আর যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই এবং তোমাদের বন্ধু। আর এ বিষয়ে তোমরা অনিচ্ছাকৃত কোন ভুল করলে তোমাদের কোন পাপ নেই; কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে (পাপ হবে)। আর আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।

  6. 6

    ٱلنَّبِيُّ أَوۡلَىٰ بِٱلۡمُؤۡمِنِينَ مِنۡ أَنفُسِهِمۡۖ وَأَزۡوَٰجُهُۥٓ أُمَّهَٰتُهُمۡۗ وَأُوْلُواْ ٱلۡأَرۡحَامِ بَعۡضُهُمۡ أَوۡلَىٰ بِبَعۡضٖ فِي كِتَٰبِ ٱللَّهِ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُهَٰجِرِينَ إِلَّآ أَن تَفۡعَلُوٓاْ إِلَىٰٓ أَوۡلِيَآئِكُم مَّعۡرُوفٗاۚ كَانَ ذَٰلِكَ فِي ٱلۡكِتَٰبِ مَسۡطُورٗا ﴿٦﴾

    আন নাবিয়্যু আওলা বিল মুমিনীনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহূ উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বাদুহুম আওলা বিবাদিন ফী কিতাবিল্লাহি মিনাল মুমিনীনা ওয়াল মুহাজিরীনা ইল্লা আন তাফআলূ ইলা আওলিয়াইকুম মারূফান কানা যালিকা ফিল কিতাবি মাসতূরা।

    নবী (মুহাম্মাদ) মু’মিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর। আর তার স্ত্রীগণ তাদের মাতাস্বরূপ। আর (উত্তরাধিকার বণ্টনের ক্ষেত্রে ) আল্লাহর বিধান অনুসারে মু’মিন ও মুহাজিরদের তুলনায় আত্মীয় স্বজনরা একে অপরের নিকটতর। তবে তোমরা যদি বন্ধু-বান্ধবদের সাথে ভালো কিছু করতে চাও (তা করতে পার)। এটা (বিধানটা ) কিতাবে লিপিবদ্ধ আছে।

  7. 7

    وَإِذۡ أَخَذۡنَا مِنَ ٱلنَّبِيِّـۧنَ مِيثَٰقَهُمۡ وَمِنكَ وَمِن نُّوحٖ وَإِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَى ٱبۡنِ مَرۡيَمَۖ وَأَخَذۡنَا مِنۡهُم مِّيثَٰقًا غَلِيظٗا ﴿٧﴾

    ওয়া ইয আখাযনা মিনান নাবিয়্যীনা মীছাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিও ওয়া ইবরাহীমা ওয়া মূসা ওয়া ঈসাব নি মারয়ামা ওয়া আখাযনা মিনহুম মীছাকান গালীযা।

    আর হে নবী! স্মরণ কর, যখন আমি নবীদের থেকে (রিসালত ও নবুওয়্যাতের) অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার থেকে, নূহ, ইবরাহীম, মূসা ও মারইয়াম পুত্র ‘ঈসা থেকেও। আর আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম।

  8. 8

    لِّيَسۡـَٔلَ ٱلصَّٰدِقِينَ عَن صِدۡقِهِمۡۚ وَأَعَدَّ لِلۡكَٰفِرِينَ عَذَابًا أَلِيمٗا ﴿٨﴾

    লিয়াসআলাস সাদিকীনা আন সিদকিহিম ওয়া আআদ্দা লিল কাফিরীনা আযাবান আলীমা।

    যাতে করে তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। আর তিনি প্রস্তুত করে রেখেছেন কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি।

  9. 9

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ جَآءَتۡكُمۡ جُنُودٞ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا وَجُنُودٗا لَّمۡ تَرَوۡهَاۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا ﴿٩﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানুয কুরূ নিমাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনূদুন ফা আরসালনা আলাইহিম রীহাও ওয়া জুনূদাল লাম তারাওহা ওয়া কানাল্লাহু বিমা তামালূনা বাসীরা।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা তোমাদের ওপর আল্লাহর নি‘আমতকে স্মরণ করো, যখন সেনাবাহিনী তোমাদের কাছে (যুদ্ধ করতে) এসে গিয়েছিল, তখন আমি তাদের ওপর প্রবল বায়ু ও (ফিরিশতাদের) সেনাদল প্রেরণ করলাম, যা তোমরা দেখনি। আর তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। .

  10. 10

    إِذۡ جَآءُوكُم مِّن فَوۡقِكُمۡ وَمِنۡ أَسۡفَلَ مِنكُمۡ وَإِذۡ زَاغَتِ ٱلۡأَبۡصَٰرُ وَبَلَغَتِ ٱلۡقُلُوبُ ٱلۡحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠ ﴿١٠﴾

    ইয জাঊকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলূবুল হানাজিরা ওয়া তাযুন্নূনা বিল্লাহিয যুনূনা।

    যখন তারা তোমাদের ওপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে তোমাদের কাছে এসেছিল। আর যখন চোখগুলো বাঁকা হয়ে পড়েছিলো এবং প্রাণ কণ্ঠ পর্যন্ত পৌঁছেছিলো। আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করছিলে।

  11. 11

    هُنَالِكَ ٱبۡتُلِيَ ٱلۡمُؤۡمِنُونَ وَزُلۡزِلُواْ زِلۡزَالٗا شَدِيدٗا ﴿١١﴾

    হুনালিকাব তুলিয়াল মুমিনূনা ওয়া যুলযিলূ যিলযালান শাদীদা।

    তখন মু’মিনদেরকে পরীক্ষা করা হয়েছিলো। আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিলো।

  12. 12

    وَإِذۡ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ مَّا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥٓ إِلَّا غُرُورٗا ﴿١٢﴾

    ওয়া ইয ইয়াকূলুল মুনাফিকূনা ওয়াল লাযীনা ফী কুলূবিহিম মারাদুম মা ওয়া আদানাল্লাহু ওয়া রাসূলুহূ ইল্লা গুরূরা।

    আর স্মরণ করো, যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিলো: ‘আল্লাহ ও তার রাসূল আমাদেরকে (শত্রুর ওপর বিজয় ও সাহায্যের) যে ওয়াদা দিয়েছিলেন, তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।‘

  13. 13

    وَإِذۡ قَالَت طَّآئِفَةٞ مِّنۡهُمۡ يَٰٓأَهۡلَ يَثۡرِبَ لَا مُقَامَ لَكُمۡ فَٱرۡجِعُواْۚ وَيَسۡتَـٔۡذِنُ فَرِيقٞ مِّنۡهُمُ ٱلنَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوۡرَةٞ وَمَا هِيَ بِعَوۡرَةٍۖ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارٗا ﴿١٣﴾

    ওয়া ইয কালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াছরিবা লা মুকামা লাকুম ফারজিঊ ওয়া ইয়াসতাযিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকূলূনা ইন্না বুয়ূতানা আওরাতুও ওয়া মা হিয়া বিআওরাতিন ইই ইউরীদূনা ইল্লা ফিরারা।

    আর স্মরণ করুন, যখন তাদের (মুনাফিকদের) একটি দল বলেছিল: ‘হে ইয়াসরিববাসী! (খন্দকের এখানে) তোমাদের পক্ষে অবস্থান করা সম্ভব নয়; সুতরাং তোমরা (নিজেদের ঘরে) ফিরে যাও।’ আর তাদের একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে (ফিরে যাওয়ার) অনুমতি চাইছিল। তারা বলছিল: ‘আমাদের ঘরবাড়ি (শত্রুর আক্রমণের জন্য) উন্মুক্ত।’ অথচ সেগুলো উন্মুক্ত ছিল না; বরং তারা কেবল পলায়ন করতেই চেয়েছিল।’

  14. 14

    وَلَوۡ دُخِلَتۡ عَلَيۡهِم مِّنۡ أَقۡطَارِهَا ثُمَّ سُئِلُواْ ٱلۡفِتۡنَةَ لَأٓتَوۡهَا وَمَا تَلَبَّثُواْ بِهَآ إِلَّا يَسِيرٗا ﴿١٤﴾

    ওয়া লাও দুখিলাত আলাইহিম মিন আকতারিহা ছুম্মা সুইলুল ফিতনাতা লাআতাওহা ওয়া মা তালাব্বাছূ বিহা ইল্লা ইয়াসীরা।

    আর যদি (মদীনার) চারদিক থেকে তাদের ওপর শত্রুরা প্রবেশ করত, অতঃপর তাদের কাছে ফিতনা (কুফর, শিরক ও মুসলিমদের বিরুদ্ধে অবস্থান)-এর দাবি করা হতো, তবে তারা অবশ্যই তাতে সাড়া দিত এবং এতে তারা সামান্য সময়ের বেশি বিলম্ব করত না।

  15. 15

    وَلَقَدۡ كَانُواْ عَٰهَدُواْ ٱللَّهَ مِن قَبۡلُ لَا يُوَلُّونَ ٱلۡأَدۡبَٰرَۚ وَكَانَ عَهۡدُ ٱللَّهِ مَسۡـُٔولٗا ﴿١٥﴾

    ওয়া লাকাদ কানূ আহাদুল্লাহা মিন কাবলু লা ইউওয়াল্লূনাল আদবারা ওয়া কানা আহদুল্লাহি মাসঊলা।

    অথচ, এরা পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে।

  16. 16

    قُل لَّن يَنفَعَكُمُ ٱلۡفِرَارُ إِن فَرَرۡتُم مِّنَ ٱلۡمَوۡتِ أَوِ ٱلۡقَتۡلِ وَإِذٗا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلٗا ﴿١٦﴾

    কুল লাই ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাওতি আওয়িল কাতলি ওয়া ইযাল লা তুমাত্তাঊনা ইল্লা কালীলা।

    হে রাসূল! তুমি (মুনাফিকদেরকে) বলো: ‘যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালাতে চাও তবে পালানো তোমাদের কোনো উপকারে আসবে না। আর সে ক্ষেত্রে তোমাদের সামান্যই ভোগ করতে দেয়া হবে।’

  17. 17

    قُلۡ مَن ذَا ٱلَّذِي يَعۡصِمُكُم مِّنَ ٱللَّهِ إِنۡ أَرَادَ بِكُمۡ سُوٓءًا أَوۡ أَرَادَ بِكُمۡ رَحۡمَةٗۚ وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا ﴿١٧﴾

    কুল মান যাল লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সূআন আও আরাদা বিকুম রাহমাতাও ওয়া লা ইয়াজিদূনা লাহুম মিন দূনিল্লাহি ওয়া লিয়্যাও ওয়া লা নাসীরা।

    হে রাসূল! বলো: ‘আল্লাহ থেকে কে তোমাদেরকে রক্ষা করবে, যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান? অথবা তিনি তোমাদের প্রতি রহমত দান করতে ইচ্ছা করেন? আর তারা (শাস্তি থেকে রক্ষা পেতে) আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।

  18. 18

    ۞ قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلۡمُعَوِّقِينَ مِنكُمۡ وَٱلۡقَآئِلِينَ لِإِخۡوَٰنِهِمۡ هَلُمَّ إِلَيۡنَاۖ وَلَا يَأۡتُونَ ٱلۡبَأۡسَ إِلَّا قَلِيلًا ﴿١٨﴾

    কাদ ইয়ালামুল্লাহুল মুআওওয়িকীনা মিনকুম ওয়াল কাইলীনা লিইখওয়ানিহিম হালুম্মা ইলাইনা ওয়া লা ইয়াতূনাল বাসা ইল্লা কালীলা।

    আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে তাদেরকে, যারা (মানুষকে রাসূলের পক্ষে জিহাদে অংশগ্রহণ করা থেকে) বিরত রাখে এবং নিজেদের ভাইদের বলে, ‘আমাদের দিকে চলে এসো।’ আর তারা যুদ্ধে আসে খুব সামান্যই।

  19. 19

    أَشِحَّةً عَلَيۡكُمۡۖ فَإِذَا جَآءَ ٱلۡخَوۡفُ رَأَيۡتَهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ تَدُورُ أَعۡيُنُهُمۡ كَٱلَّذِي يُغۡشَىٰ عَلَيۡهِ مِنَ ٱلۡمَوۡتِۖ فَإِذَا ذَهَبَ ٱلۡخَوۡفُ سَلَقُوكُم بِأَلۡسِنَةٍ حِدَادٍ أَشِحَّةً عَلَى ٱلۡخَيۡرِۚ أُوْلَٰٓئِكَ لَمۡ يُؤۡمِنُواْ فَأَحۡبَطَ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا ﴿١٩﴾

    আশিহ্হাতান আলাইকুম ফা ইযা জাআল খাওফু রাআইতাহুম ইয়ানযুরূনা ইলাইকা তাদূরু আয়ুনুহুম কাল লাযী ইউগশা আলাইহি মিনাল মাওতি ফা ইযা যাহাবাল খাওফু সালাকূকুম বিআলসিনাতিন হিদাদিন আশিহ্হাতান আলাল খাইরি উলাইকা লাম ইউমিনূ ফা আহবাতাল্লাহু আমালাহুম ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা।

    তোমাদের ব্যাপারে কৃপণতার কারণে। অতঃপর যখন ভীতি আসে, তখন হে রাসূল! তুমি তাদেরকে দেখবে, তারা তোমার দিকে এমনভাবে তাকাচ্ছে যে, তাদের চক্ষুগুলো মুমূর্ষু ব্যক্তির চোখের ন্যায় ঘুরপাক খাচ্ছে। অতঃপর যখন ভয় চলে যায় তখন (গনীমতের) সম্পদের লোভে তোমাদেরকে তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে। এরা (প্রকৃতপক্ষে) ঈমান আনেনি। ফলে আল্লাহ তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। আর এটা আল্লাহর পক্ষে সহজ।

  20. 20

    يَحۡسَبُونَ ٱلۡأَحۡزَابَ لَمۡ يَذۡهَبُواْۖ وَإِن يَأۡتِ ٱلۡأَحۡزَابُ يَوَدُّواْ لَوۡ أَنَّهُم بَادُونَ فِي ٱلۡأَعۡرَابِ يَسۡـَٔلُونَ عَنۡ أَنۢبَآئِكُمۡۖ وَلَوۡ كَانُواْ فِيكُم مَّا قَٰتَلُوٓاْ إِلَّا قَلِيلٗا ﴿٢٠﴾

    ইয়াহসাবূনাল আহযাবা লাম ইয়াযহাবূ ওয়া ইই ইয়াতিল আহযাবু ইয়াওয়াদ্দূ লাও আন্নাহুম বাদূনা ফিল আরাবি ইয়াসআলূনা আন আমবাইকুম ওয়া লাও কানূ ফীকুম মা কাতালূ ইল্লা কালীলা।

    তারা মনে করে, সম্মিলিত বাহিনী চলে যায়নি। তবে সম্মিলিত বাহিনী যদি আবার এসে পড়ে তখন তারা কামনা করবে যে, যদি তারা মরুবাসী বেদুইনদের সাথে অবস্থান করে তোমাদের (যুদ্ধের) খবর জিজ্ঞাসা করতে পারতো (তবে ভালোই হতো)! আর যদি এরা তোমাদের মাঝেই অবস্থান করত, তাহলে তারা অল্পই যুদ্ধ করতো।

  21. 21

    لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرٗا ﴿٢١﴾

    লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাছীরা।

    অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।

  22. 22

    وَلَمَّا رَءَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡأَحۡزَابَ قَالُواْ هَٰذَا مَا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥ وَصَدَقَ ٱللَّهُ وَرَسُولُهُۥۚ وَمَا زَادَهُمۡ إِلَّآ إِيمَٰنٗا وَتَسۡلِيمٗا ﴿٢٢﴾

    ওয়া লাম্মা রাআল মুমিনূনাল আহযাবা কালূ হাযা মা ওয়াআদানাল্লাহু ওয়া রাসূলুহূ ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহূ ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলীমা।

    আর মুমিনগণ যখন সম্মিলিত (শত্রু) বাহিনীকে দেখলো তখন তারা বললো: ‘আল্লাহ ও তাঁর রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছেন, এটি তো তাই। আর আল্লাহ ও তাঁর রাসূল সত্যই বলেছেন।’ এই (এ বাহিনী দেখে) তাদের ঈমান ও আনুগত্যই বৃদ্ধি পেলো।

  23. 23

    مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ رِجَالٞ صَدَقُواْ مَا عَٰهَدُواْ ٱللَّهَ عَلَيۡهِۖ فَمِنۡهُم مَّن قَضَىٰ نَحۡبَهُۥ وَمِنۡهُم مَّن يَنتَظِرُۖ وَمَا بَدَّلُواْ تَبۡدِيلٗا ﴿٢٣﴾

    মিনাল মুমিনীনা রিজালুন সাদাকূ মা আহাদুল্লাহা আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহূ ওয়া মিনহুম মাই ইয়ানতাযিরু ওয়া মা বাদ্দালূ তাবদীলা।

    মু’মিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ (শাহাদাত লাভ করে) তার দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেউ (শাহাদাতের) প্রতীক্ষায় রয়েছে। তারা কোনো পরিবর্তনই করেনি।

  24. 24

    لِّيَجۡزِيَ ٱللَّهُ ٱلصَّٰدِقِينَ بِصِدۡقِهِمۡ وَيُعَذِّبَ ٱلۡمُنَٰفِقِينَ إِن شَآءَ أَوۡ يَتُوبَ عَلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ﴿٢٤﴾

    লিয়াজযিয়াল্লাহুস সাদিকীনা বিসিদকিহিম ওয়া ইউআয্যিবাল মুনাফিকীনা ইন শাআ আও ইয়াতূবা আলাইহিম ইন্নাল্লাহা কানা গাফূরার রাহীমা।

    যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার জন্য পুরস্কৃত করতে পারেন এবং তিনি চাইলে মুনাফিকদের শাস্তি দিতে পারেন অথবা তাদের ক্ষমা করে দিতে পারেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।

  25. 25

    وَرَدَّ ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُواْ بِغَيۡظِهِمۡ لَمۡ يَنَالُواْ خَيۡرٗاۚ وَكَفَى ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ ٱلۡقِتَالَۚ وَكَانَ ٱللَّهُ قَوِيًّا عَزِيزٗا ﴿٢٥﴾

    ওয়া রাদ্দাল্লাহুল লাযীনা কাফারূ বিগাইযিহিম লাম ইয়ানালূ খাইরাও ওয়া কাফাল্লাহুল মুমিনীনাল কিতালা ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আযীযা।

    আর আল্লাহ কাফিরদেরকে তাদের যাবতীয় ক্রোধ ও আক্রোশসহ ফিরিয়ে দিলেন, তারা (যুদ্ধে) কোনো কল্যাণ লাভ করেনি। যুদ্ধে মু’মিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আর আল্লাহ প্রবল শক্তিমান, মহা পরাক্রমশালী।

  26. 26

    وَأَنزَلَ ٱلَّذِينَ ظَٰهَرُوهُم مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مِن صَيَاصِيهِمۡ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ ٱلرُّعۡبَ فَرِيقٗا تَقۡتُلُونَ وَتَأۡسِرُونَ فَرِيقٗا ﴿٢٦﴾

    ওয়া আনযালাল লাযীনা যাহারূহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসীহিম ওয়া কাযাফা ফী কুলূবিহিমুর রুবা ফারীকান তাকতুলূনা ওয়া তাসিরূনা ফারীকা।

    আর আহলে কিতাবদের ( ইয়াহূদীদের) মধ্যে যারা তাদেরকে (কাফিরদেরকে) সাহায্য করেছিলো, আল্লাহ তাদেরকে অবতরণ করালেন তাদের দুর্গসমূহ থেকে এবং তাদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করলেন। ফলে তোমরা হত্যা করছ একদলকে, আর বন্দী করছো অন্য দলকে।

  27. 27

    وَأَوۡرَثَكُمۡ أَرۡضَهُمۡ وَدِيَٰرَهُمۡ وَأَمۡوَٰلَهُمۡ وَأَرۡضٗا لَّمۡ تَطَـُٔوهَاۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٗا ﴿٢٧﴾

    ওয়া আওরাছাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আরদাল লাম তাতাঊহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদীরা।

    আর আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের (পরিত্যক্ত) ভূমি, তাদের ঘর-বাড়ি ও তাদের ধন-সম্পদের এবং (খাইবারের) এমন ভূমির যাতে তোমরা পদার্পণও করনি। আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান।

  28. 28

    يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ إِن كُنتُنَّ تُرِدۡنَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا وَزِينَتَهَا فَتَعَالَيۡنَ أُمَتِّعۡكُنَّ وَأُسَرِّحۡكُنَّ سَرَاحٗا جَمِيلٗا ﴿٢٨﴾

    ইয়া আয়্যুহান নাবিয়্যু কুল লিআযওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনয়া ওয়া যীনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসার্রিহকুন্না সারাহান জামীলা।

    হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে বলো: ‘যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগ-বিলাসের ব্যবস্থা করে দেই এবং সুন্দর পন্থায় তোমাদের বিদায় করে দেই।’

  29. 29

    وَإِن كُنتُنَّ تُرِدۡنَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلدَّارَ ٱلۡأٓخِرَةَ فَإِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلۡمُحۡسِنَٰتِ مِنكُنَّ أَجۡرًا عَظِيمٗا ﴿٢٩﴾

    ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহূ ওয়াদ দারাল আখিরাতা ফা ইন্নাল্লাহা আআদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা।

    ‘আর যদি তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও আখিরাতের আবাস (জান্নাত) কামনা করো, তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য আল্লাহ অবশ্যই মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।’

  30. 30

    يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ مَن يَأۡتِ مِنكُنَّ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖ يُضَٰعَفۡ لَهَا ٱلۡعَذَابُ ضِعۡفَيۡنِۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا ﴿٣٠﴾

    ইয়া নিসাআন নাবিয়্যি মাই ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিম মুবায়্যিনাতিই ইউদাআফ লাহাল আযাবু দিফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা।

    হে নবী-পত্নীগণ! তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীলতায় (বা স্পষ্ট গুনাহে) লিপ্ত হলে তার জন্য শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। আর এ শাস্তি দেওয়া আল্লাহর জন্য খুবই সহজ।

  31. 31

    ۞ وَمَن يَقۡنُتۡ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِۦ وَتَعۡمَلۡ صَٰلِحٗا نُّؤۡتِهَآ أَجۡرَهَا مَرَّتَيۡنِ وَأَعۡتَدۡنَا لَهَا رِزۡقٗا كَرِيمٗا ﴿٣١﴾

    ওয়া মাই ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহী ওয়া তামাল সালিহান নুতিহা আজরাহা মার্রাতাইনি ওয়া আতাদনা লাহা রিযকান কারীমা।

    হে নবী-পত্নিগণ! তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে এবং সৎকাজ করবে আমি তাকে দু’বার তার প্রতিদান দিবো এবং তার জন্য প্রস্তুত রেখেছি সম্মানজনক রিযক (জান্নাত)।

  32. 32

    يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ لَسۡتُنَّ كَأَحَدٖ مِّنَ ٱلنِّسَآءِ إِنِ ٱتَّقَيۡتُنَّۚ فَلَا تَخۡضَعۡنَ بِٱلۡقَوۡلِ فَيَطۡمَعَ ٱلَّذِي فِي قَلۡبِهِۦ مَرَضٞ وَقُلۡنَ قَوۡلٗا مَّعۡرُوفٗا ﴿٣٢﴾

    ইয়া নিসাআন নাবিয়্যি লাসতুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাওলি ফায়াতমাআল লাযী ফী কালবিহী মারাদুও ওয়া কুলনা কাওলাম মারূফা।

    হে নবীর স্ত্রীগণ! তোমরা (মর্যাদায়) অন্য কোনো নারীর মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে তোমরা (পরপুরুষের সাথে) কোমল কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে (মুনাফিকীর ) ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হবে। আর তোমরা ন্যায়সংগত কথা বলবে।

  33. 33

    وَقَرۡنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَٰهِلِيَّةِ ٱلۡأُولَىٰۖ وَأَقِمۡنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعۡنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذۡهِبَ عَنكُمُ ٱلرِّجۡسَ أَهۡلَ ٱلۡبَيۡتِ وَيُطَهِّرَكُمۡ تَطۡهِيرٗا ﴿٣٣﴾

    ওয়া কারনা ফী বুয়ূতিকুন্না ওয়া লা তাবার্রাজনা তাবার্রুজাল জাহিলিয়্যাতিল ঊলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতীনায যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহূ ইন্নামা ইউরীদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহ্হিরাকুম তাতহীরা।

    আর তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং প্রাক-জাহিলী যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়িম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।

  34. 34

    وَٱذۡكُرۡنَ مَا يُتۡلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ وَٱلۡحِكۡمَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا ﴿٣٤﴾

    ওয়াযকুরনা মা ইউতলা ফী বুয়ূতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাতি ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা।

    আর তোমাদের ঘরে আল্লাহর যে, আয়াতসমূহ ও হিকমতপঠিত হয়, তা তোমরা স্মরণ রেখো। নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। এখানে হিকমত বলতে রাসূলের সুন্নাহকে বুঝানো হয়েছে।

  35. 35

    إِنَّ ٱلۡمُسۡلِمِينَ وَٱلۡمُسۡلِمَٰتِ وَٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡقَٰنِتَٰتِ وَٱلصَّٰدِقِينَ وَٱلصَّٰدِقَٰتِ وَٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰبِرَٰتِ وَٱلۡخَٰشِعِينَ وَٱلۡخَٰشِعَٰتِ وَٱلۡمُتَصَدِّقِينَ وَٱلۡمُتَصَدِّقَٰتِ وَٱلصَّٰٓئِمِينَ وَٱلصَّٰٓئِمَٰتِ وَٱلۡحَٰفِظِينَ فُرُوجَهُمۡ وَٱلۡحَٰفِظَٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرٗا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمٗا ﴿٣٥﴾

    ইন্নাল মুসলিমীনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনীনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতীনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকীনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরীনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকীনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমীনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযীনা ফুরূজাহুম ওয়াল হাফিযাতি ওয়ায যাকিরীনাল্লাহা কাছীরাও ওয়ায যাকিরাতি আআদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা।

    নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মু’মিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান (জান্নাত) প্রস্তুত রেখেছেন।

  36. 36

    وَمَا كَانَ لِمُؤۡمِنٖ وَلَا مُؤۡمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمۡرًا أَن يَكُونَ لَهُمُ ٱلۡخِيَرَةُ مِنۡ أَمۡرِهِمۡۗ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ ضَلَّ ضَلَٰلٗا مُّبِينٗا ﴿٣٦﴾

    ওয়া মা কানা লিমুমিনিও ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহূ আমরান আই ইয়াকূনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহূ ফাকাদ দাল্লা দালালাম মুবীনা।

    আল্লাহ ও তাঁর রাসূল কোনো বিষয়ের ফয়সালা করে দিলে কোনো মুমিন পুরুষ ও কোনো মুমিন নারীর জন্য তাদের নিজেদের ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে, সে তো স্পষ্ট পথভ্রষ্টতায় পতিত হলো।

  37. 37

    وَإِذۡ تَقُولُ لِلَّذِيٓ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِ وَأَنۡعَمۡتَ عَلَيۡهِ أَمۡسِكۡ عَلَيۡكَ زَوۡجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخۡفِي فِي نَفۡسِكَ مَا ٱللَّهُ مُبۡدِيهِ وَتَخۡشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَىٰهُۖ فَلَمَّا قَضَىٰ زَيۡدٞ مِّنۡهَا وَطَرٗا زَوَّجۡنَٰكَهَا لِكَيۡ لَا يَكُونَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ حَرَجٞ فِيٓ أَزۡوَٰجِ أَدۡعِيَآئِهِمۡ إِذَا قَضَوۡاْ مِنۡهُنَّ وَطَرٗاۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ مَفۡعُولٗا ﴿٣٧﴾

    ওয়া ইয তাকূলু লিল লাযী আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহা ওয়া তুখফী ফী নাফসিকা মাল্লাহু মুবদীহি ওয়া তাখশান নাসা ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়া তারান যাওওয়াজনাকাহা লিকাই লা ইয়াকূনা আলাল মুমিনীনা হারাজুন ফী আযওয়াজি আদইয়াইহিম ইযা কাদাও মিনহুন্না ওয়া তারাও ওয়া কানা আমরুল্লাহি মাফঊলা।

    আর (হে রাসূল!) স্মরণ করো, আল্লাহ যার ওপর নি‘আমত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে, তুমি যখন তাকে বলেছিলে ‘তুমি তোমার স্ত্রীকে (তালাক না দিয়ে) নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করো ‘ আর তুমি অন্তরে যা গোপন রেখেছো আল্লাহ তা প্রকাশকারী এবং তুমি মানুষকে ভয় করছো; অথচ আল্লাহই অধিকতর হকদার যে, তুমি তাকে ভয় করবে। অতঃপর যায়দ যখন (তালাক দিয়ে) তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পালক পুত্রদের স্ত্রীদের (বিয়ে করার) ব্যাপারে মু’মিনদের কোনো অসুবিধা না থাকে; যখন তারা তাদের স্ত্রীদের সাথে (তালাকের মাধ্যমে) বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে। আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে।

  38. 38

    مَّا كَانَ عَلَى ٱلنَّبِيِّ مِنۡ حَرَجٖ فِيمَا فَرَضَ ٱللَّهُ لَهُۥۖ سُنَّةَ ٱللَّهِ فِي ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلُۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ قَدَرٗا مَّقۡدُورًا ﴿٣٨﴾

    মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহূ সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাও মিন কাবলু ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদূরা।

    নবীর কোনো অসুবিধা হবে না, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তা করলে; পূর্বে যেসব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটিই ছিল আল্লাহর বিধান। আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অবশ্যম্ভাবী।

  39. 39

    ٱلَّذِينَ يُبَلِّغُونَ رِسَٰلَٰتِ ٱللَّهِ وَيَخۡشَوۡنَهُۥ وَلَا يَخۡشَوۡنَ أَحَدًا إِلَّا ٱللَّهَۗ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبٗا ﴿٣٩﴾

    আল্লাযীনা ইউবাল্লিগূনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাওনাহূ ওয়া লা ইয়াখশাওনা আহাদান ইল্লাল্লাহা ওয়া কাফা বিল্লাহি হাসীবা।

    যারা আল্লাহর বাণী পৌঁছিয়ে দেয় ও তাঁকে ভয় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।আর হিসাব গ্রহণকারীরূপে আল্লাহই যথেষ্ট।

  40. 40

    مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ﴿٤٠﴾

    মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যীনা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা।

    মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়; তবে তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ।

  41. 41

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ ٱللَّهَ ذِكۡرٗا كَثِيرٗا ﴿٤١﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানুয কুরুল্লাহা যিকরান কাছীরা।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো।

  42. 42

    وَسَبِّحُوهُ بُكۡرَةٗ وَأَصِيلًا ﴿٤٢﴾

    ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া আসীলা।

    আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করো।

  43. 43

    هُوَ ٱلَّذِي يُصَلِّي عَلَيۡكُمۡ وَمَلَٰٓئِكَتُهُۥ لِيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَكَانَ بِٱلۡمُؤۡمِنِينَ رَحِيمٗا ﴿٤٣﴾

    হুওয়াল লাযী ইউসাল্লী আলাইকুম ওয়া মালাইকাতুহূ লিয়ুখরিজাকুম মিনায যুলুমাতি ইলান নূরি ওয়া কানা বিল মুমিনীনা রাহীমা।

    তিনিই তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফিরিশতারা তোমাদের জন্য দু‘আ করে, যেন তিনি তোমাদেরকে (কুফরীর) অন্ধকার থেকে (ইসলামের) আলোর দিকে বের করে আনেন। আর তিনি মু’মিনদের প্রতি অতি দয়ালু।

  44. 44

    تَحِيَّتُهُمۡ يَوۡمَ يَلۡقَوۡنَهُۥ سَلَٰمٞۚ وَأَعَدَّ لَهُمۡ أَجۡرٗا كَرِيمٗا ﴿٤٤﴾

    তাহিয়্যাতুহুম ইয়াওমা ইয়ালকাওনাহূ সালামুও ওয়া আআদ্দা লাহুম আজরান কারীমা।

    যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে ‘সালাম’। আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান ।

  45. 45

    يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِنَّآ أَرۡسَلۡنَٰكَ شَٰهِدٗا وَمُبَشِّرٗا وَنَذِيرٗا ﴿٤٥﴾

    ইয়া আয়্যুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশ্শিরাও ওয়া নাযীরা।

    হে নবী! আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নাম থেকে) সতর্ককারীরূপে।

  46. 46

    وَدَاعِيًا إِلَى ٱللَّهِ بِإِذۡنِهِۦ وَسِرَاجٗا مُّنِيرٗا ﴿٤٦﴾

    ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহী ওয়া সিরাজাম মুনীরা।

    আর আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারী ও দীপ্তমান প্রদীপরূপে।

  47. 47

    وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ ٱللَّهِ فَضۡلٗا كَبِيرٗا ﴿٤٧﴾

    ওয়া বাশ্শিরিল মুমিনীনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা।

    আর তুমি মু’মিনদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহাঅনুগ্রহ।

  48. 48

    وَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَٱلۡمُنَٰفِقِينَ وَدَعۡ أَذَىٰهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا ﴿٤٨﴾

    ওয়া লা তুতিইল কাফিরীনা ওয়াল মুনাফিকীনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়া কীলা।

    হে রাসূল! তুমি কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না এবং তাদের নির্যাতন উপেক্ষা করো। আর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো; কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।

  49. 49

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَكَحۡتُمُ ٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمۡ عَلَيۡهِنَّ مِنۡ عِدَّةٖ تَعۡتَدُّونَهَاۖ فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحٗا جَمِيلٗا ﴿٤٩﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা নাকাহতুমুল মুমিনাতি ছুম্মা তাল্লাকতুমূহুন্না মিন কাবলি আন তামাস্সূহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদ্দূনাহা ফামাত্তিঊহুন্না ওয়া সার্রিহূহুন্না সারাহান জামীলা।

    হে মুমিনগণ! যখন তোমরা মু’মিন নারীদেরকে বিবাহ করবে অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বেই (যদি) তালাক দিয়ে দাও, তবে তোমাদের জন্য তাদের উপর কোনো ইদ্দত নেই, যা তোমরা গণনা করবে। সুতরাং (সান্ত্বনাস্বরূপ) তোমরা তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করো এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও।

  50. 50

    يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِنَّآ أَحۡلَلۡنَا لَكَ أَزۡوَٰجَكَ ٱلَّٰتِيٓ ءَاتَيۡتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتۡ يَمِينُكَ مِمَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَيۡكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّٰتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَٰلَٰتِكَ ٱلَّٰتِي هَاجَرۡنَ مَعَكَ وَٱمۡرَأَةٗ مُّؤۡمِنَةً إِن وَهَبَتۡ نَفۡسَهَا لِلنَّبِيِّ إِنۡ أَرَادَ ٱلنَّبِيُّ أَن يَسۡتَنكِحَهَا خَالِصَةٗ لَّكَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۗ قَدۡ عَلِمۡنَا مَا فَرَضۡنَا عَلَيۡهِمۡ فِيٓ أَزۡوَٰجِهِمۡ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ لِكَيۡلَا يَكُونَ عَلَيۡكَ حَرَجٞۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴿٥٠﴾

    ইয়া আয়্যুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আযওয়াজাকাল লাতী আতাইতা উজূরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামীনুকা মিম্মা আফাআল্লাহু আলাইকা ওয়া বানাতি আম্মিকা ওয়া বানাতি আম্মাতিকা ওয়া বানাতি খালিকা ওয়া বানাতি খালাতিকাল লাতী হাজারনা মাআকা ওয়ামরাআতাম মুমিনাতান ইও ওয়াহাবাত নাফসাহা লিন নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আই ইয়াসতানকিহাহা খালিসাতাল লাকা মিন দূনিল মুমিনীনা কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফী আযওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম লিকাইলা ইয়াকূনা আলাইকা হারাজুও ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।

    হে নবী! আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছো এবং বৈধ করেছি ফায় হিসেবে আল্লাহ তোমাকে যা দান করেছেন, তাদের মধ্য থেকে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে। আর (বিয়ের জন্য বৈধ করেছি) তোমার চাচার কন্যা, ফুফুর কন্যা, মামার কন্যা, খালার কন্যাকে, যারা তোমার সাথে হিজরত করেছে, আর কোনো মু’মিনা নারী যদি নবীর জন্য নিজেকে হেবা করে, নবী তাকে বিয়ে করতে চাইলে সেও তার জন্য বৈধ। এটা বিশেষভাবে তোমার জন্য, অন্য মু’মিনদের জন্য নয়। আমি মু’মিনদের ওপর তাদের স্ত্রীদের ও তাদের অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে যে বিধি বিধান নির্ধারণ করেছি, তা আমি নিশ্চয় জানি; যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

  51. 51

    ۞ تُرۡجِي مَن تَشَآءُ مِنۡهُنَّ وَتُـٔۡوِيٓ إِلَيۡكَ مَن تَشَآءُۖ وَمَنِ ٱبۡتَغَيۡتَ مِمَّنۡ عَزَلۡتَ فَلَا جُنَاحَ عَلَيۡكَۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن تَقَرَّ أَعۡيُنُهُنَّ وَلَا يَحۡزَنَّ وَيَرۡضَيۡنَ بِمَآ ءَاتَيۡتَهُنَّ كُلُّهُنَّۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا فِي قُلُوبِكُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَلِيمٗا ﴿٥١﴾

    তুরজী মান তাশাউ মিনহুন্না ওয়া তুওয়ী ইলাইকা মান তাশাউ ওয়া মানিব তাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইকা যালিকা আদনা আন তাকার্রা আয়ুনুহুন্না ওয়া লা ইয়াহযান্না ওয়া ইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন্না ওয়াল্লাহু ইয়ালামু মা ফী কুলূবিকুম ওয়া কানাল্লাহু আলীমান হালীমা।

    হে নবী! স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার (রাত্রি যাপনের) পালা তুমি পিছিয়ে দিতে পারো, যাকে ইচ্ছা কাছে রাখতে পারো; যাকে তুমি সরিয়ে রেখেছ তাকে যদি কামনা করো তাতে তোমার কোনো অপরাধ নেই; এ বিধান এ জন্য যে, তোমার স্ত্রীদের চক্ষু শীতল হবে, তারা কষ্ট পাবে না এবং তুমি তাদের যা দিয়েছো, তাতে তারা সবাই সন্তুষ্ট হবে। আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল।

  52. 52

    لَّا يَحِلُّ لَكَ ٱلنِّسَآءُ مِنۢ بَعۡدُ وَلَآ أَن تَبَدَّلَ بِهِنَّ مِنۡ أَزۡوَٰجٖ وَلَوۡ أَعۡجَبَكَ حُسۡنُهُنَّ إِلَّا مَا مَلَكَتۡ يَمِينُكَۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ رَّقِيبٗا ﴿٥٢﴾

    লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিম বাদু ওয়া লা আন তাবাদ্দালা বিহিন্না মিন আযওয়াজিও ওয়া লাও আজাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামীনুকা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইর রাকীবা।

    হে রাসূল! এরপর তোমার জন্য অন্য স্ত্রী গ্রহণ হালাল নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়; যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে; তবে তোমার মালিকানাধীন দাসী ছাড়া। আর আল্লাহ সর্ব বিষয়ে তীক্ষ্ম পর্যবেক্ষণকারী।

  53. 53

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتَ ٱلنَّبِيِّ إِلَّآ أَن يُؤۡذَنَ لَكُمۡ إِلَىٰ طَعَامٍ غَيۡرَ نَٰظِرِينَ إِنَىٰهُ وَلَٰكِنۡ إِذَا دُعِيتُمۡ فَٱدۡخُلُواْ فَإِذَا طَعِمۡتُمۡ فَٱنتَشِرُواْ وَلَا مُسۡتَـٔۡنِسِينَ لِحَدِيثٍۚ إِنَّ ذَٰلِكُمۡ كَانَ يُؤۡذِي ٱلنَّبِيَّ فَيَسۡتَحۡيِۦ مِنكُمۡۖ وَٱللَّهُ لَا يَسۡتَحۡيِۦ مِنَ ٱلۡحَقِّۚ وَإِذَا سَأَلۡتُمُوهُنَّ مَتَٰعٗا فَسۡـَٔلُوهُنَّ مِن وَرَآءِ حِجَابٖۚ ذَٰلِكُمۡ أَطۡهَرُ لِقُلُوبِكُمۡ وَقُلُوبِهِنَّۚ وَمَا كَانَ لَكُمۡ أَن تُؤۡذُواْ رَسُولَ ٱللَّهِ وَلَآ أَن تَنكِحُوٓاْ أَزۡوَٰجَهُۥ مِنۢ بَعۡدِهِۦٓ أَبَدًاۚ إِنَّ ذَٰلِكُمۡ كَانَ عِندَ ٱللَّهِ عَظِيمًا ﴿٥٣﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাদখুলূ বুয়ূতান নাবিয়্যি ইল্লা আই ইউযানা লাকুম ইলা তাআমিন গাইরা নাযিরীনা ইনাহু ওয়া লাকিন ইযা দুঈতুম ফাদখুলূ ফা ইযা তাইমতুম ফানতাশিরূ ওয়া লা মুসতানিসীনা লিহাদীছিন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াসতাহয়ী মিনকুম ওয়াল্লাহু লা ইয়াসতাহয়ী মিনাল হাক্কি ওয়া ইযা সাআলতুমূহুন্না মাতাআন ফাসআলূহুন্না মিও ওয়ারাই হিজাবিন যালিকুম আতহারু লিকুলূবিকুম ওয়া কুলূবিহিন্না ওয়া মা কানা লাকুম আন তুযূ রাসূলাল্লাহি ওয়া লা আন তানকিহূ আযওয়াজাহূ মিম বাদিহী আবাদান ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না; অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে (প্রবেশ কর), খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে। আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে (তৎক্ষণাৎ সেখান থেকে) চলে যাও। আর কথাবার্তায় (গল্প গুজবে) লিপ্ত হয়ো না; কারণ তা নবীকে কষ্ট দেয়। সে তোমাদের (বেরিয়ে যেতে বলার) বিষয়ে সংকোচবোধ করে; কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। আর যখন নবীর স্ত্রীদের কাছে তোমরা কোনো কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে; এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আর (কথা বলার উদ্দেশ্যে অপেক্ষা করে) আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া এবং তার (মৃত্যুর) পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সংগত নয়। নিশ্চয় এটি আল্লাহর কাছে গুরুতর অপরাধ।

  54. 54

    إِن تُبۡدُواْ شَيۡـًٔا أَوۡ تُخۡفُوهُ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ﴿٥٤﴾

    ইন তুবদূ শাইআন আও তুখফূহু ফা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা।

    যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো তবে (জেনে রাখ) নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।

  55. 55

    لَّا جُنَاحَ عَلَيۡهِنَّ فِيٓ ءَابَآئِهِنَّ وَلَآ أَبۡنَآئِهِنَّ وَلَآ إِخۡوَٰنِهِنَّ وَلَآ أَبۡنَآءِ إِخۡوَٰنِهِنَّ وَلَآ أَبۡنَآءِ أَخَوَٰتِهِنَّ وَلَا نِسَآئِهِنَّ وَلَا مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّۗ وَٱتَّقِينَ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدًا ﴿٥٥﴾

    লা জুনাহা আলাইহিন্না ফী আবাইহিন্না ওয়া লা আবনাইহিন্না ওয়া লা ইখওয়ানিহিন্না ওয়া লা আবনাই ইখওয়ানিহিন্না ওয়া লা আবনাই আখাওয়াতিহিন্না ওয়া লা নিসাইহিন্না ওয়া লা মা মালাকাত আইমানুহুন্না ওয়াত্তাকীনাল্লাহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা।

    নবীর স্ত্রীদের জন্য তাদের পিতাদের, তাদের পুত্রদের, তাদের ভাইদের, তাদের ভাইয়ের ছেলেদের, তাদের বোনের ছেলেদের, তাদের নারীদের ও তাদের অধিকারভুক্ত দাস-দাসীদের বেলায় (হিজাব না করায়) কোনো অপরাধ নেই। আর তোমরা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করে) ভয় করো। নিশ্চয় আল্লাহ সকল কিছুর প্রত্যক্ষদর্শী।

  56. 56

    إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِيِّۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيۡهِ وَسَلِّمُواْ تَسۡلِيمًا ﴿٥٦﴾

    ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহূ ইউসাল্লূনা আলান নাবিয়্যি ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ সাল্লূ আলাইহি ওয়া সাল্লিমূ তাসলীমা।

    নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তাঁর ফিরিশতাগণ নবীর জন্য দু‘আ করেন। হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরাও নবীর উপর দরূদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।

  57. 57

    إِنَّ ٱلَّذِينَ يُؤۡذُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَعَنَهُمُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَأَعَدَّ لَهُمۡ عَذَابٗا مُّهِينٗا ﴿٥٧﴾

    ইন্নাল লাযীনা ইউযূনাল্লাহা ওয়া রাসূলাহূ লাআনাহুমুল্লাহু ফিদ দুনয়া ওয়াল আখিরাতি ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহীনা।

    নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লা‘নত করেন এবং (পরকালে) তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি।

  58. 58

    وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ﴿٥٨﴾

    ওয়াল লাযীনা ইউযূনাল মুমিনীনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাক তাসাবূ ফাকাদিহ তামালূ বুহতানাও ওয়া ইছমাম মুবীনা।

    আর যারা মু’মিন পুরুষ ও মু’মিনা নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই (অকারণে) কষ্ট দেয়, নিশ্চয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করলো।

  59. 59

    يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يُعۡرَفۡنَ فَلَا يُؤۡذَيۡنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴿٥٩﴾

    ইয়া আয়্যুহান নাবিয়্যু কুল লিআযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনীনা ইউদনীনা আলাইহিন্না মিন জালাবীবিহিন্না যালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।

    হে নবী! তুমি তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলো, তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে তাদেরকে সহজে (স্বাধীন নারী হিসাবে) চেনা যাবে, ফলে তাদেরকে (পরাধীন নারীর মতো) কষ্ট দেওয়া হবে না। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।

  60. 60

    ۞ لَّئِن لَّمۡ يَنتَهِ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡمُرۡجِفُونَ فِي ٱلۡمَدِينَةِ لَنُغۡرِيَنَّكَ بِهِمۡ ثُمَّ لَا يُجَاوِرُونَكَ فِيهَآ إِلَّا قَلِيلٗا ﴿٦٠﴾

    লাইল লাম ইয়ানতাহিল মুনাফিকূনা ওয়াল লাযীনা ফী কুলূবিহিম মারাদুও ওয়াল মুরজিফূনা ফিল মাদীনাতি লানুগরিয়ান্নাকা বিহিম ছুম্মা লা ইউজাওয়িরূনাকা ফীহা ইল্লা কালীলা।

    যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা আর শহরে মিথ্যা সংবাদ প্রচারকারীরা বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাকে ক্ষমতাবান করে দিবো। অতঃপর তারা এ নগরীতে তোমার প্রতিবেশী হয়ে অল্প সময়ই থাকবে,

  61. 61

    مَّلۡعُونِينَۖ أَيۡنَمَا ثُقِفُوٓاْ أُخِذُواْ وَقُتِّلُواْ تَقۡتِيلٗا ﴿٦١﴾

    মালঊনীনা আইনামা ছুকিফূ উখিযূ ওয়া কুত্তিলূ তাকতীলা।

    অভিশপ্ত অবস্থায়। তাদেরকে যেখানেই পাওয়া যাবে, পাকড়াও করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে।

  62. 62

    سُنَّةَ ٱللَّهِ فِي ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِيلٗا ﴿٦٢﴾

    সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাও মিন কাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা।

    ইতোপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরন্তন নিয়ম। আর তুমি আল্লাহর চিরাচরিত নিয়মের কখনোই কোনো পরিবর্তন পাবে না।

  63. 63

    يَسۡـَٔلُكَ ٱلنَّاسُ عَنِ ٱلسَّاعَةِۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِۚ وَمَا يُدۡرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ تَكُونُ قَرِيبًا ﴿٦٣﴾

    ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়া মা ইউদরীকা লাআল্লাস সাআতা তাকূনু কারীবা।

    হে রাসূল! লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, ‘এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। আর তুমি এ বিষয়টি কী করে জানবে, হয়ত কিয়ামত খুব শীঘ্রই সংঘটিত হবে!

  64. 64

    إِنَّ ٱللَّهَ لَعَنَ ٱلۡكَٰفِرِينَ وَأَعَدَّ لَهُمۡ سَعِيرًا ﴿٦٤﴾

    ইন্নাল্লাহা লাআনাল কাফিরীনা ওয়া আআদ্দা লাহুম সাঈরা।

    নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে লা‘নত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন।

  65. 65

    خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّا يَجِدُونَ وَلِيّٗا وَلَا نَصِيرٗا ﴿٦٥﴾

    খালিদীনা ফীহা আবাদাল লা ইয়াজিদূনা ওয়া লিয়্যাও ওয়া লা নাসীরা।

    সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা না পাবে কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী।

  66. 66

    يَوۡمَ تُقَلَّبُ وُجُوهُهُمۡ فِي ٱلنَّارِ يَقُولُونَ يَٰلَيۡتَنَآ أَطَعۡنَا ٱللَّهَ وَأَطَعۡنَا ٱلرَّسُولَا۠ ﴿٦٦﴾

    ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজূহুহুম ফিন নারি ইয়াকূলূনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা।

    যেদিন জাহান্নামের আগুনে তাদের মুখমণ্ডল উল্টে-পাল্টে দেওয়া হবে, সেদিন তারা বলবে, ‘হায়! যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম!’

  67. 67

    وَقَالُواْ رَبَّنَآ إِنَّآ أَطَعۡنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠ ﴿٦٧﴾

    ওয়া কালূ রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফা আদাল্লূনাস সাবীলা।

    এসব লোকেরা আরো বলবে: ‘হে আমাদের রব! আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিলো।’

  68. 68

    رَبَّنَآ ءَاتِهِمۡ ضِعۡفَيۡنِ مِنَ ٱلۡعَذَابِ وَٱلۡعَنۡهُمۡ لَعۡنٗا كَبِيرٗا ﴿٦٨﴾

    রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা।

    ‘হে আমাদের রব! আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে বেশি করে লা‘নত করুন।’

  69. 69

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ ءَاذَوۡاْ مُوسَىٰ فَبَرَّأَهُ ٱللَّهُ مِمَّا قَالُواْۚ وَكَانَ عِندَ ٱللَّهِ وَجِيهٗا ﴿٦٩﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাকূনূ কাল লাযীনা আযাও মূসা ফাবার্রাআহুল্লাহু মিম্মা কালূ ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা তাদের মত হয়ো না, যারা মূসাকে কষ্ট দিয়েছিল। অতঃপর তারা যা বলেছিলো, তা থেকে আল্লাহ তাকে নির্দোষ বলে ঘোষণা করেছেন। আর সে ছিলো আল্লাহর নিকট মর্যাদাবান।

  70. 70

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَقُولُواْ قَوۡلٗا سَدِيدٗا ﴿٧٠﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়া কূলূ কাওলান সাদীদা।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করো এবং সত্য-সঠিক কথা বলো।

  71. 71

    يُصۡلِحۡ لَكُمۡ أَعۡمَٰلَكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ فَازَ فَوۡزًا عَظِيمًا ﴿٧١﴾

    ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনূবাকুম ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহূ ফাকাদ ফাযা ফাওযান আযীমা।

    তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহাসাফল্য অর্জন করলো।

  72. 72

    إِنَّا عَرَضۡنَا ٱلۡأَمَانَةَ عَلَى ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱلۡجِبَالِ فَأَبَيۡنَ أَن يَحۡمِلۡنَهَا وَأَشۡفَقۡنَ مِنۡهَا وَحَمَلَهَا ٱلۡإِنسَٰنُۖ إِنَّهُۥ كَانَ ظَلُومٗا جَهُولٗا ﴿٧٢﴾

    ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা আবাইনা আই ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহূ কানা যালূমান জাহূলা।

    নিশ্চয় আমি আসমানসমূহ, জমিন ও পর্বতমালার প্রতি এ আমানত পেশ করেছিলাম। অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হলো। আর মানুষ তা বহন করল। নিশ্চয় সে ছিলো অতিশয় যালিম, একান্তই অজ্ঞ।

  73. 73

    لِّيُعَذِّبَ ٱللَّهُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡمُشۡرِكِينَ وَٱلۡمُشۡرِكَٰتِ وَيَتُوبَ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمَۢا ﴿٧٣﴾

    লিয়ুআয্যিবাল্লাহুল মুনাফিকীনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকীনা ওয়াল মুশরিকাতি ওয়া ইয়াতূবাল্লাহু আলাল মুমিনীনা ওয়াল মুমিনাতি ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।

    যাতে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের শাস্তি দেন। আর মু’মিন পুরুষ ও মু’মিন নারীদের ক্ষমা করে দেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা আল-আহযাব তিলাওয়াত শুনুন

এক নজরে

সূরা নং:
114টির মধ্যে 33
নামের অর্থ:
সম্মিলিত বাহিনী
আয়াত সংখ্যা:
73
নাযিলের স্থান:
মদিনা
নাযিলের ক্রম:
90
পারা (জুয):
21-22 (পারা 21: আয়াত 1-30, পারা 22: আয়াত 31-73)

সূরা আল-আহযাব পরিচিতি

20. ও 22. আয়াতে থাকা “আহযাব” শব্দ থেকে সূরাটির নাম নেওয়া হয়েছে। এই শব্দের অর্থ দলসমূহ, বাহিনীসমূহ; মদিনা অবরোধের জন্য একত্রিত কুরাইশ, গাতফান ও অন্যান্য গোত্রের সমন্বয়ে গঠিত মিত্রবাহিনীগুলোকে এটি বোঝায়।

সূরাটি মদিনায় নাযিল হয়েছে এবং এর আয়াতসংখ্যা 73। মুসহাফে এটি 33. অবস্থানে; 21. পারায় শুরু হয়ে 22. পারায় চলমান রয়েছে। নাযিলের ক্রমে এটি 90. সূরা। মুহাম্মদ (সা.) “নবীদের শেষ” বা খাতামুন-নাবিয়্যীন, এ কথা জানানো 40. আয়াত এবং আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি সালাত পাঠান, এ কথা জানিয়ে মুমিনদেরও তাঁর প্রতি সালাত ও সালাম পাঠাতে বলা 56. আয়াত এই সূরায় রয়েছে।

সূরা আল-আহযাব নাযিলের প্রেক্ষাপট

সূরার উল্লেখযোগ্য অংশ হিজরতের পঞ্চম বছরে (কিছু সূত্র অনুযায়ী চতুর্থ বছরে) সংঘটিত খন্দকের যুদ্ধ এবং এর ঠিক পরে বনী কুরাইযার ঘটনার সময় ও পরে নাযিল হয়েছে। মুশরিক গোত্রগুলো মদিনা অবরোধ করেছিল, মুসলমানরা শহরের উন্মুক্ত দিকে পরিখা খনন করে প্রতিরক্ষা গড়ে তুলেছিল; প্রবল বায়ু ও আল্লাহর সাহায্যের কারণে অবরোধ ব্যর্থ হয়।

সূরার অন্য অংশগুলো মদিনা পর্বের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত। বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, পোষ্যপুত্রের সম্পর্কসংক্রান্ত বিধানগুলো নবী (সা.)-এর পোষ্যপুত্র যায়দ ইবন হারিসার প্রসঙ্গে নাযিল হয়েছে; যায়দের তালাক দেওয়া স্ত্রী যায়নাব বিনত জাহশের সঙ্গে নবী (সা.)-এর বিবাহ পোষ্যপুত্র আপন পুত্রের বিধানের অন্তর্ভুক্ত নয়, এ কথা দেখানোর উদ্দেশ্যে সংঘটিত হয়। নবী (সা.)-এর স্ত্রীদের দুনিয়া এবং আল্লাহ ও তাঁর রাসূলের মধ্যে বেছে নেওয়ার অধিকার দেওয়া আয়াতগুলোও এই সূরায় রয়েছে।

সূরা আল-আহযাব: বিষয়বস্তু

নবী (সা.)-কে কেবল আল্লাহকে ভয় করা এবং তাঁর প্রতি নাযিল করা ওহী অনুসরণ করার নির্দেশ দিয়ে সূরাটি শুরু হয়েছে। এরপর জাহিলী রীতিনীতির অন্তর্ভুক্ত যিহার ও পোষ্যপুত্রকে আপন পুত্র গণ্য করার অগ্রহণযোগ্যতা জানানো হয়েছে; পোষ্যপুত্রদের নিজেদের পিতার পরিচয়ে ডাকতে বলা হয়েছে। নবী (সা.) মুমিনদের কাছে তাদের নিজেদের প্রাণের চেয়েও ঘনিষ্ঠ এবং তাঁর স্ত্রীরা মুমিনদের মা হিসেবে গণ্য, এ কথা বলা হয়েছে।

সূরার বিস্তৃত একটি অংশে খন্দকের যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে: অবরোধের কারণে সৃষ্টি হওয়া ভয়, মুনাফিকদের অজুহাত, মুমিনদের অবিচলতা এবং বনী কুরাইযার পরিণতি। এই প্রসঙ্গে নবী (সা.) মুমিনদের জন্য উত্তম আদর্শ বা উসওয়ায়ে হাসানা, এ কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এরপর নবী (সা.)-এর স্ত্রীদের বেছে নেওয়ার অধিকার ও আচরণসংক্রান্ত বিধান, যায়দ ও যায়নাবের ঘটনা এবং মুহাম্মদ (সা.)-এর শেষ নবী হওয়া আলোচনা করা হয়েছে। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, নবী (সা.)-এর প্রতি সালাত ও সালাম পাঠানো, তাঁর ঘরে প্রবেশের আদব, পর্দা ও অপবাদ থেকে বেঁচে থাকার মতো বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আকাশমণ্ডলী, পৃথিবী ও পাহাড় যে আমানত বহন করতে অস্বীকৃতি জানিয়েছিল তা মানুষ বহন করেছে, এ কথা জানিয়ে সূরাটি শেষ হয়েছে।

সূরা আল-আহযাব: ফজিলত

সূরা আহযাব পাঠের জন্য বিশেষ সওয়াবের কথা বলা কোনো সহীহ হাদীস জানা যায় না। বুখারীর বর্ণনা অনুযায়ী যায়দ ইবন সাবিত কুরআনের সহীফাগুলো মুসহাফে স্থানান্তর করার সময় আহযাবের এমন একটি আয়াত খুঁজে পাননি, যা তিনি নবী (সা.)-কে পড়তে শুনেছিলেন; তিনি সেটি কেবল খুযাইমা আল-আনসারীর কাছে পেয়েছিলেন, যাঁর সাক্ষ্যকে নবী (সা.) দুইজনের সাক্ষ্যের সমান ধরেছিলেন। এটি ২৩ নম্বর আয়াত, যা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকারে সত্যনিষ্ঠ মুমিনদের কথা বলে। বুখারীর আরেকটি বর্ণনায় আনাস ইবন মালিক বলেন, আমরা মনে করতাম এই আয়াত আনাস ইবন নাযর সম্পর্কে নাযিল হয়েছে।

বুখারী আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর ওপর সালাত পাঠান জানানো ৫৬ নম্বর আয়াতের তাফসীরে কাব ইবন উজরার বর্ণনা আনেন: সাহাবীরা নবী (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর ওপর কীভাবে সালাত পাঠাবেন, তখন তিনি “আল্লাহুম্মা সাল্লি” ও “আল্লাহুম্মা বারিক” দিয়ে শুরু হওয়া দরূদ শিখিয়েছিলেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

সূরা আল-আহযাব তাফসীর

সূরা আল-আহযাব: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

আয়াত 1-10: তাফসীর
  1. 1

    হে নবী! আপনি ও আপনার সাথীরা আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহ ভীরুতার উপর অটল থাকুন এবং শুধু তাঁকেই ভয় করুন। আর কাফির ও মুনাফিকদের প্রবৃত্তির অনুসরণের কাজে তাদের আনুগত্য করবেন না। আল্লাহ কাফির ও মুনাফিকদের ছল-চাতুরী সম্পর্কে জানেন। তিনি তাঁর সৃষ্টি ও পরিচালনায় প্রজ্ঞাবান।

  2. 2

    আর আপনি আপনার প্রতিপালকের আপনার উপর অবতীর্ণ করা ওহী অনুসরণ করুন। অবশ্যই তোমরা যা করো তা আল্লাহ জানেন। তাঁর নিকট এসবের কিছুই তাঁর অগোচর নয়। তিনি তোমাদের কাজের প্রতিদান দিবেন।

  3. 3

    আর তোমরা সর্ব বিষয়ে আল্লাহর উপর ভরসা করো। তিনি তাঁর উপর ভরসাকারী বান্দাদের হেফাজতকারী হিসাবে যথেষ্ট।

  4. 4

    যেমনিভাবে তিনি এক ব্যক্তির বক্ষদেশে দু’টি অন্তর সৃষ্টি করেন নি তেমনিভাবে বিবাহ হারাম হওয়ার ব্যাপারে স্ত্রীদেরকে মায়েদের সমান করেন নি। আর না পালক পুত্রদেরকে আপন পুত্রদের সমান করেছেন। কেননা “জেহার” তথা আপন স্ত্রীকে নিজের উপর হারাম করে নেয়া ও পালক পুত্রকে আপন পুত্রের মত করে দেখা জাহিলী যুগের সেসব প্রথার অন্তর্ভুক্ত যেগুলোকে ইসলাম হারাম ঘোষণা দিয়েছে। এহেন পালক পুত্র ও জেহারের কথা শুধুই তোমরা মুখে আওড়িয়ে থাক; যার কোন অস্তিত্ব নেই। বস্তুতঃ স্ত্রী যেমন মা হয় না তেমনি পালক পুত্র কখনো পুত্র হয় না। আল্লাহ হক কথা বলেন। যাতে তাঁর বান্দারা এর উপর আমল করতে পারে। এমনিভাবে তিনি হকের পথ প্রদর্শন করেন।

  5. 5

    তোমরা যাদেরকে তোমাদের সন্তান বলে মনে করো তাদেরকে তাদের প্রকৃত পিতাদের প্রতি সম্বন্ধিত করো। তাদের প্রতি সম্বন্ধিত করা আল্লাহর নিকট ইনসাফের নামান্তর। আর যদি তাদেরকে সম্বন্ধিত করার মত পিতাদের সন্ধান না পাও তবে তারা তোমাদের দ্বীনি ভাই ও তোমাদের কর্তৃক দাসত্বের পরাধীনতা থেকে মুক্ত হিসাবে পরিগণিত হবে। ফলে তাদেরকে ওহে ভাই কিংবা ওহে চাচাতো ভাই বলে আহŸান করো। আর ভুলবশতঃ কেউ যদি কোন পিতৃত্বের দাবীদারের প্রতি সম্বন্ধ করে ফেলে তবে তাতে কোন দোষ নেই। কিন্তু স্বেচ্ছায় এমনটি করলে পাপী হবে। আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যারা তাঁর নিকট তাওবা করে তাদের ব্যাপারে ক্ষমামীল ও দয়াশীল। তাই তো তিনি তাদেরকে ভুলের কারণে পাকড়াও করেন না।

  6. 6

    নবী মুহাম্মদ যেসব কাজের প্রতি মুমিনদেরকে আহŸান জানিয়েছেন তাতে তিনি তাদের নিজেদের অপেক্ষা আরো আন্তরিক। যদিও বা তাদের মন তিনি ছাড়া অন্যদের প্রতি ধাবিত হয়ে থাকে। আর তাঁর স্ত্রীগণ সকল মুমিন সম্প্রদায়ের মাতা স্বরূপ। ফলে তাদের প্রত্যেকের উপর তাঁর মৃত্যুর পর তাঁদেরকে বিয়ে করা হারাম। আর উত্তরাধিকারের ক্ষেত্রে ঈমান ও আল্লাহর পথে হিজরতকারীদের মধ্য হতে যারা ইসলামের প্রথম যুগে পারস্পরিক উত্তরাধিকার লাভ করতো। অতঃপর তাদের পারস্পরিক উত্তরাধিকারের বিধান রহিত হয়ে যায়। এখন তাদের নিকটাত্মীয়দের একজন অপরজন অপেক্ষা অধিক হকদার। তবে হাঁ যদি তোমরা উত্তরাধিকার ব্যতিরেকে তোমাদের বন্ধুদের সাথে সদাচরণমূলক ওসীয়ত ও অনুদানের কিছু করতে চাও তাতে কোন বাধা নেই। এটি লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে, তাই তার উপর আমল করা জরুরী।

  7. 7

    আর হে নবী! আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি নবীদের নিকট থেকে এই মর্মে দৃঢ় অঙ্গীকার নেই যে, তাঁরা যেন এককভাবে আল্লাহর এবাদত করেন। আর তাঁর সাথে কাউকে শরীক না করে। আর যেন তাঁরা তাঁদের উপর প্রেরিত ওহী পৌঁছে দেয়। বিশেষ করে আমি, নূহ, ইব্রাহীম, মূসা ও ঈসার নিকট থেকে তা গ্রহণ করেছি। তাঁদের নিকট থেকে তাঁদের উপর ন্যস্ত আল্লাহর বার্তা পৌঁছানোর দায়িত্ব পালনের জন্য সুদৃঢ় অঙ্গীকার নিয়েছি।

  8. 8

    আল্লাহ নবীদের নিকট থেকে এহেন দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছেন। যাতে করে কাফিরদেরকে নিরুত্তর করার জন্যে সত্যবাদী রাসূলদেরকে প্রশ্ন করতে পারেন। আর তাঁকে ও তাঁর রাসূলদেরকে অস্বীকারকারীদের উদ্দেশ্যে কষ্ট দায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন যা হচ্ছে জাহান্নাম।

  9. 9

    হে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর শরী‘য়াতে আমলকারীরা! তোমরা তোমাদের উপর আল্লাহর নি‘আমতের কথা স্মরণ করো যখন মদীনাতে বহুজাতিক বাহিনী তোমাদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে আগমন করল এবং মুনাফিক আর ইহুদীরা তাদের সহযোগিতা করল তখন আমি তাদের উপর এমন এক বায়ু প্রেরণ করলাম যা হচ্ছে পুবালী হাওয়া। যদ্বারা নবীকে সাহায্য করা হয়েছে। আর আমি ফিরিশতাদের মধ্য হতে এমন ফিরিশতা বাহিনী প্রেরণ করলাম যা তোমরা দেখ নি। ফলে কাফিররা মুখ ফিরিয়ে পালিয়ে গেল। তারা কিছুই করতে পারলো না। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সর্বদ্রষ্টা। তাঁর নিকট কিছুই গোপন থাকে না এবং তিনি তোমাদের কাজের প্রতিদান দিবেন।

  10. 10

    আর তা তখন হয়েছিল যখন শত্রæরা উপত্যকার উপর ও নিচ দিয়ে পূর্ব ও পশ্চিম উভয় দিক থেকে এসেছিল। তখন সব দিক থেকে চক্ষু ফিরে গিয়ে শুধু শ্রত্রæদের প্রতি ধাবিত হয়েছিল। আর অন্তরগুলো কন্ঠনালীতে চলে এসেছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানারকম চিন্তা করতেছিলে। কখনো সাহায্যের চিন্তা। আবার কখনো তা থেকে নিরাশ হয়েছিলে।

আয়াত 11-20: তাফসীর
  1. 11

    এহেন অবস্থানে খন্দকের যুদ্ধের দিন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল। যখন তারা শত্রæদের চতুর্মুখী আক্রমণের সম্মুখীন হয়েছিল। তারা সেদিন ভীষণ ভীতির সম্মুখীন হয়ে মারাত্মকভাবে দুর্বিপাকে পড়েছিল। আর উক্ত পরীক্ষায় প্রকৃত মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য ফুটে উঠেছিল।

  2. 12

    সেদিন মুনাফিক ও দুর্বল ঈমানদার মুমিন যাদের অন্তরে সন্দেহ রয়েছে তারা বলবে: আমাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল শত্রæর উপর বিজয় আর যমীনে প্রতিপত্তির যে অঙ্গীকার করেছেন তা ছিল মিথ্যা; যার কোন ভিত্তি নেই।

  3. 13

    হে রাসূল! ওই সময়ের কথা স্মরণ করুন যখন মুনাফিকদের একটি দল মদীনাবাসীর উদ্দেশ্যে বলেছিল: হে ইয়াসরিববাসী! -মদীনার পুরনো নাম- “সাল” পাহাড়ের শক্ত পাদদেশে তথা খন্দকের নিকটে তোমাদের অশ্রয়ের কোন স্থান নেই। তাই তোমরা বাড়ী ফিরে যাও। আর অপর দল নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট তাদের ঘর-বাড়ী শত্রæদের জন্য খোলা দরজা বলে আখ্যায়িত করে বাড়ী ফেরতের আনুমতি চাইল। অথচ তাদের ঘর-বাড়ী শত্রæদের জন্য খোলা দরজা ছিল না বরং তারা এহেন মিথ্যা ওযর দ্বারা কেবল শ্রত্রæ থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা করেছিল।

  4. 14

    আর যদি শত্রæ মদীনার চতুর্দিক দিয়ে প্রবেশ করে তাদেরকে কুফরি ও আল্লাহর সাথে শিরকের প্রস্তাব রাখত তবে তারা তাদেরকে কথা দিয়ে দিত এবং ধর্ম ত্যাগ আর কুফরি থেকে অল্প সংখ্যক ব্যতীত কেউ বিরত থাকত না।

  5. 15

    এসব মুনাফিক উহুদের দিন যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার পর আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, আল্লাহ যদি তাদেরকে অন্য কোন যুদ্ধে হাজির করেন তবে তারা শত্রæর সাথে যুদ্ধ করবে; তাদের ভয়ে পলায়ন করবে না। কিন্তু তারা অঙ্গীকার ভঙ্গ করল। অথচ বান্দার উপর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করার জন্যে জবাবদিহিতা রয়েছে এবং অচিরেই তাকে জিজ্ঞাসা করা হবে।

  6. 16

    হে রাসূল! আপনি বলুন: তোমরা মৃত্যু আর হত্যা থেকে যতই পালাও এসব পালানো তোমাদের কোনই উপকারে আসবে না। কেননা, আয়ু নির্ধারিত রয়েছে। ফলে আয়ু ফুরিয়ে গেলে পালানোর মাধ্যমে সামান্য উপভোগ ব্যতীত কোনই লাভ হবে না।

  7. 17

    হে রাসূল! তাদেরকে বলুন: আল্লাহ যদি তোমাদের অপছন্দের মৃত্যু কিংবা হত্যা লিখে রাখেন তবে কে তোমাদেরকে তা থেকে রক্ষা করবে? আর তোমরা যে কল্যাণ কামনা করো তা যদি তিনি প্রদান করতে চান তবে তা বারণ করারও কেউ নেই। এসব মুনাফিক আল্লাহ ব্যতীত এমন কোন সাহায্যকারী পাবে না যে তাদের দায়-দায়িত্ব গ্রহণ করবে। আর না এমন কোন সাহায্যকারী পাবে যে তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রেহাই দিতে পারবে।

  8. 18

    আল্লাহ তাদের খবর জানেন যারা রাসূলের সঙ্গ দিয়ে যুদ্ধ করা থেকে অন্যকে বারণ করে ও তাদের ভাইদেরকে বলে: আমাদের দিকে আসো। আর তাঁর সাথে যুদ্ধ করো না। যাতে হত্যার সম্মুখীন না হও। কেননা, আমরা তোমাদের হত্যার ভয় করি। বস্তুতঃ এসব অপদার্থরা অতি অল্পই যুদ্ধে অংশ নিয়ে থাকে। তাও শুধু তাদের দোষ ঢাকার লক্ষ্যে তা করে থাকে। আল্লাহ ও তাঁর রাসূলকে সাহায্য করার উদ্দেশ্যে নয়।

  9. 19

    ওহে মুমিন সম্প্রদায়! তারা তোমাদের উপর তাদের সম্পদ ব্যয় করার ক্ষেত্রে কৃপণ। ফলে তা ব্যয় করার মাধ্যমে তারা তোমাদেরকে সাহায্য করবে না। আর তাদের জানের ব্যাপারেও কৃপণ। ফলে তোমাদের সাথে আন্তরিকভাবে যুদ্ধও করবে না। তারা তোমাদের ব্যাপারেও কৃপণ। ফলে তারা তোমাদেরকে ভালও বাসবে না। যখন শত্রæর সাথে সাক্ষাৎকালে ভয় আসে তখন হে রাসূল! তাদেরকে দেখবেন, তারা আপনার দিকে এমনভাবে তাকাচ্ছে যে, তাদের চক্ষুগুলো মুমূর্ষু ব্যক্তির চোখের ন্যায় ঘুরপাক খাচ্ছে। আর যখন ভয় চলে যায় এবং তারা শান্ত হয় তখন তোমাদেরকে কটু কথার সাহয্যে কষ্ট দিয়ে থাকে। গনীমতের মালের ক্ষেত্রে খুবই লোভী; তারা তা খুঁজে বেড়ায়। এসব বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান লোক প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করেনি। ফলে আল্লাহ তাদের আমলের প্রতিদান বাতিল করেছেন। আর এহেন বাতিল করণের কাজ আল্লাহর উপর অতি সহজ।

  10. 20

    এসব কাপুরুষেরা মনে করে যে, রাসূল ও সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়া এসব দলগুলো মুমিনদেরকে সমূলে ধ্বংস না করে ফিরবে না। আর যদি ধরে নেয়া যায় যে, শত্রæরা দ্বিতীয়বারের মত আবার আসবে তবে এসব মুনাফিকরা চাইবে যে, তারা যেন মদীনার বাইরে বেদুইনদের সাথে অবস্থান করে। আর সেখান থেকে তোমাদের খবর নেয় এই মর্মে যে, শত্রæদের সাথে যুদ্ধে তোমাদের কী হল। তারা যদি হে মুমিনরা! তারা তোমাদের মাঝেই অবস্থান করে। তবে কিছু সংখ্যক ছাড়া আর কেউ যুদ্ধ করবে না। তাই তাদেরকে নিয়ে কোন পরওয়া কিংবা আক্ষেপ করো না।

আয়াত 21-30: তাফসীর
  1. 21

    তোমাদের জন্য রাসূলের কথা, আচরণবিধি ও কাজে রয়েছে উত্তম আদর্শ। তিনি নিজে উপস্থিত হয়ে স্বয়ং যুদ্ধে অংশ নিয়েছেন। তদুপরি তোমরা কীভাবে তাঁর ক্ষেত্রে কার্পণ্য করতে পারো? বস্তুতঃ আল্লাহর রাসূলের অনুসরণ কেবল সেই করে যে ব্যক্তি আল্লাহ ও পরকালের আশা রাখে ও তদুদ্দেশ্যে আমল করে আর আল্লাহকে বেশী বেশী স্মরণ করে। পক্ষান্তরে যে ব্যক্তি পরকালে আশাবাদী নয় এবং আল্লাহকে বেশী বেশী স্মরণ করে না সে তাঁর অনুসরণ করে না।

  2. 22

    মুমিনরা যখন বহুজাতিক বাহিনীকে তাদের সাথে লড়াইয়ের উদ্দেশ্যে জড় হতে দেখল তখন তারা বলে উঠল, এটিই সেই পরীক্ষা, বিপর্যয় ও বিজয় যে সম্পর্কে আল্লাহ ও তদীয় রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেলেন। আর আল্লাহ ও তাঁর রাসূল সত্যই বলেছেন। কেননা, তা বাস্তবে রূপ লাভ করেছে। বস্তুতঃ তাদের বাহিনী দেখা ঈমান ও আনুগত্যকেই বৃদ্ধি করেছে।

  3. 23

    মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে সততার প্রমাণ দিয়েছে। তাই তারা তাঁর সাথে কৃত অঙ্গীকারকে আল্লাহর পথে জিহাদে ধৈর্য ও অটল থাকার মাধ্যমে বাস্তবায়ন করেছে। ফলে তাদের মধ্যকার কেউ আল্লাহর পথে হত্যার সম্মুখীন হয়েছে কিংবা মৃত্যু বরণ করেছে। আর তাদের মধ্যে কেউ তাঁর পথে জিহাদে শহীদ হওয়ার অপেক্ষায় রয়েছে। আর তারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে মুনাফিকদের মত পরিবর্তন করে নি।

  4. 24

    যাতে করে আল্লাহ সত্যপরায়ণদেরকে পুরস্কৃত করতে পারেন। যারা বিশ্বস্ততা ও সততার মাধ্যমে আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে বাস্তবে রূপ দিয়েছে। আর অঙ্গীকার ভঙ্গকারী মুনাফিকদেরকে চাইলে কুফরি থেকে তাওবা করার পূর্বে মৃত্যু দানের মাধ্যমে শাস্তি প্রদান করবেন। আর চাইলে তাওবার তাওফীক দানের মাধ্যমে তাদের তাওবা কবুল করবেন। আল্লাহ পাপ থেকে তাওবাকারীদের জন্য ক্ষমাশীল ও তাদের প্রতি দয়ালু।

  5. 25

    আর আল্লাহ কুরাইশ, গাতাফান ও তাদের সঙ্গীদেরকে তাদের চিন্তা ও আপদসহ নিরাশ করে ফিরিয়ে দিয়েছেন। তারা মুমিনদেরকে মূলোৎপাটন করার যে ইচ্ছা পোষণ করেছিল তা সফল করতে পারে নি। আল্লাহ মুমিনদের থেকে তাদের সাথে যুদ্ধকে বায়ু ও ফিরিশতা প্রেরণ করার মাধ্যমে প্রতিহত করেছেন। আর আল্লাহ ক্ষমতাশালী ও পরাক্রমশালী। তাঁর সাথে কেউ মুকাবেলা করতে গেলেই পরাভুত ও অপমানিত হয়।

  6. 26

    আর আল্লাহ তাদের সাহায্যকারী ইহুদীদেরকে -যারা শত্রæ থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে দুর্গে আশ্রয় নিয়েছিল- সেখান থেকে অবতারিত করলেন এবং তাদের অন্তরে ভীতি ঢেলে দিলেন। ফলে তোমরা এক দলকে হত্যা করছিলে। আর অপর দলকে বন্দী করছিলে।

  7. 27

    আর আল্লাহ তাদেরকে ধ্বংস করার পর তোমাদেরকে তাদের শস্য ও খেজুরসহ জমির মালিক বানিয়েছেন এবং তোমাদেরকে তাদের ঘর-বাড়ী ও অন্যান্য সম্পদের মালিক বানিয়েছেন। এমনকি তোমাদেরকে খাইবারের জমিরও মালিক বানিয়েছেন। যাতে এখনও তোমরা পদার্পণ করো নি। তবে অচিরেই তাতে পদার্পণ করবে। আর এটি মুমিনদের জন্য অঙ্গীকার ও সুসংবাদ। বস্তুতঃ আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান। তাঁকে কোন কিছু অপারগ করতে পারে না।

  8. 28

    হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে যখন তারা ভরণ-পোষণের প্রবৃদ্ধির কথা উঠায় অথচ আপনার নিকট তার কোন ব্যবস্থা নেই তখন বলুন যে, তোমরা যদি দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আস আমি তোমাদেরকে তালাকপ্রাপ্তাদের মত ক্ষতি ও কষ্ট ব্যতিরেকে কিছু দিয়ে তালাক প্রদান করি।

  9. 29

    আর যদি তোমরা আল্লাহ ও তদীয় রাসূলের সন্তুষ্টি, জান্নাত ও পরকালের জীবন কামনা করো তবে তোমাদের অবস্থার উপর ধৈর্য ধারণ করো। কেননা, আল্লাহ ধৈর্য ধারণকারী ও উত্তম সং¯্রবের মাধ্যমে সদাচারী তাদের উদ্দেশ্যে মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।

  10. 30

    হে নবীর স্ত্রীগণ! তোমাদের মধ্যে যে প্রকাশ্যে পাপ করবে তাকে তার স্তর ও মর্যাদার কারণে এবং নবীর মর্যাদা রক্ষার্থে ক্বিয়ামত দিবসে দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে। বস্তুতঃ আল্লাহর নিকট এহেন শাস্তি প্রদান সহজ।

আয়াত 31-40: তাফসীর
  1. 31

    আর তোমাদের মধ্যে যে আল্লাহ ও রাসূলের আনুগত্যের উপর অটল থাকবে এবং আল্লাহর নিকট পছন্দসই নেক আমল করবে আমি তাকে অন্যসব মহিলাদের তুলনায় দ্বিগুণ প্রতিদান দিবো। আর আমি তার উদ্দেশ্যে পরকালে সম্মানী প্রতিদান প্রস্তুত করে রাখবো যা হচ্ছে জান্নাত।

  2. 32

    হে নবী মুহাম্মদের স্ত্রীরা! তোমরা সম্মান ও মর্যাদায় অন্য কোন মহিলার মত নও বরং তোমরা যদি আল্লাহর আদেশ-নিষেধ মান্য করে চলো তাহলে তোমাদের সম্মান ও মর্যাদায় অন্য কোন মহিলা পৌঁছুতে অপারগ হবে। ফলে তোমরা পরপুরুষের সাথে কথা বলার সময় কথাকে নরম ও স্বরকে কোমল করো না। কেননা তাতে করে যার অন্তরে মুনাফিকী ও হারাম কাজের প্রবৃত্তি রয়েছে সে লালসা পোষণ করবে। বরং তোমরা সংশয়মুক্তভাবে শুধু প্রয়োজন ও পরিমাণমত কথা বলবে।

  3. 33

    আর তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। প্রয়োজন ব্যতীত সেখান থেকে বের হবে না। আর প্রাক ইসলামী যুগের মহিলাদের মত সৌন্দর্য প্রকাশ করবে না। তারা পুরুষদেরকে আকৃষ্ট করার নিমিত্তে তা প্রকাশ করত। তোমরা নামায পরিপূর্ণভাবে সুসম্পন্ন করো এবং সম্পদের যাকাত প্রদান করো। আর আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করো। হে আল্লাহর রাসূলের স্ত্রী ও তাঁর পরিজনেরা! আল্লাহ তোমাদের অন্তরকে মন্দ স্বভাব থেকে মুক্ত ও উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করে পূর্ণ মাত্রায় তোমাদেরকে পবিত্র করতে চান। যাতে সামান্যতম কদর্যও অবশিষ্ট থাকবে না।

  4. 34

    আর তোমরা তোমাদের ঘরে রাসূলের উপর অবতীর্ণ আল্লাহর যেসব আয়াত ও পবিত্র হাদীস পাঠ করা হয় তা স্মরণ করো। আল্লাহ তোমাদের উপর অনুগ্রহশীল বিধায় তোমাদেরকে রাসূলের ঘরে নিয়ে এসেছেন এবং তিনি তোমাদের ব্যাপারে পরিজ্ঞাত বিধায় রাসূলের স্ত্রী হিসাবে ও তাঁর উম্মতের মুমিন সম্প্রদায়ের মাতামহ হিসাবে চয়ন করেছেন।

  5. 35

    আল্লাহর আনুগত্যের মাধ্যমে বিনয় অবলম্বনকারী পুরুষ ও নারী, আল্লাহকে সত্যায়নকারী পুরুষ ও নারী, আল্লাহকে মান্যকারী পুরুষ ও নারী, ঈমান ও কথায় সত্যবাদী পুরুষ ও নারী, আনুগত্যের কাজে, পাপ থেকে বিরত থাকা ও বিপদে ধৈর্য ধারণকারী পুরুষ ও নারী, ফরয ও নফল খাতে সম্পদ ব্যয়কারী পুরুষ ও নারী, ফরয ও নফল পর্যায়ের রোযাব্রত পালনকারী পুরুষ ও নারী, পরপুরুষ থেকে লজ্জা স্থান ঢেকে রাখা ও অশ্লীল এবং তার প্রারম্ভিক কাজ থেকে নিজকে হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে জিহŸা ও অন্তর দ্বারা প্রকাশ্যে-অপ্রকাশ্যে বেশী বেশী স্মরণকারী পুরুষ ও নারী, এদের জন্য আল্লাহ তাঁর পক্ষ থেকে তাদের পাপের ক্ষমার ব্যবস্থা রেখেছেন। আরো রেখেছেন ক্বিয়ামতের দিন মহা প্রতিদান যা হচ্ছে জান্নাত।

  6. 36

    কোন মুমিন পুরুষ কিংবা নারীর জন্য বৈধ নয় যে, আল্লাহ ও তদীয় রাসূল তাদের মধ্যে কোন বিষয়ে ফয়সালা দেয়ার পর তারা সেখানে গ্রহণ কিংবা বর্জনের জন্য নিজেদের কোন মতামত ব্যক্ত করবে। যে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করল সে সরল পথ থেকে সুস্পষ্ঠভাবে পথভ্রষ্ট হয়ে গেল।

  7. 37

    আল্লাহ যাকে ইসলামে দীক্ষিত করে অনুগ্রহ করেছেন এবং আপনি তাকে স্বাধীন করার মাধ্যমে অনুগ্রহ করেছেন (যায়দ বিন হারিসা-রাযিয়াল্লাহু আনহু) সে যখন আপনার নিকট তার স্ত্রী যায়নাব বিনতে জাহাশকে তালাক দেয়ার ব্যাপারে পরমর্শ চাইতে এসেছিল তখন আপনি তাকে বলছিলেন, তোমার স্ত্রীকে তালাক না দিয়ে তাকে তোমার সাথেই রাখ। আর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহকে ভয় করো। হে রাসূল! যায়নাবের সাথে আপনার বিবাহের ব্যাপারে আল্লাহ যে ওহী নাযিল করেছেন তা মানুষের ভয়ে নিজ অন্তরে গোপন রেখেছিলেন। অথচ আল্লাহ তার স্বামী যায়দ কর্র্তৃক তার তালাক ও আপনার সাথে তার বিয়ের কথা প্রকাশকারী। আর আল্লাহই বেশী হকদার যে, এ ব্যাপারে আপনি তাঁকেই ভয় করবেন। অতঃপর যায়দ যখন সম্মত হল এবং সে তার থেকে বিমুখ হয়ে তাকে তালাক দিল তখন আমি আপনার সাথে তার পরিণয়সূত্র জুড়ে দিলাম। যাতে মুমিনদের জন্য পালক পুত্রের স্ত্রীদেরকে তালাক ও মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পর তাদের কর্তৃক বিয়ের মধ্যে কোন পাপ না থাকে। আর আল্লাহর ফায়সালা কার্যকরী। তাঁকে নিষিদ্ধকারী বা বাধাগ্রস্তকারী কিছু নেই।

  8. 38

    নবী মুহাম্মদের উপর আল্লাহর পক্ষ থেকে হালালকৃত বিষয় তথা তার পালক পুত্রের স্ত্রীর সাথে বিয়ের ক্ষেত্রে কোন প্রকার পাপ কিংবা অভিযোগ নেই। তিনি তাতে পূর্বের নবীদের আদর্শের অনুসরণ করেন মাত্র। এতে তিনি নতুন কিছু উদ্ভাবন করেন নি। বস্তুতঃ এহেন বিবাহ বাস্তবায়ন করা ও পালকপুত্রের ব্যাপারে প্রচলিত বিশ্বাসকে খÐন করা আল্লাহর অমোঘ বিধান যা অবধারিত। তাতে নবীর কোন অভিমত ব্যক্ত করার সুযোগ নেই। আর না তাকে প্রতিহত করার কিছু আছে।

  9. 39

    এসব নবী আল্লাহর পক্ষ থেকে তাঁদের প্রতি অবতীর্ণ বার্তা স্বীয় উম্মতদের নিকট পৌঁছিয়ে থাকেন। তাঁরা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করেন না। ফলে তাঁরা আল্লাহর হালালকৃত কাজ করার সময় অন্য কারো দিকে ভ্রƒক্ষেপ করেন না। আর আল্লাহই হিসাব তথা ভালোর বদলে ভালো আর মন্দের বদলে মন্দ প্রতিদানের উদ্দেশ্যে তাঁর বান্দাদের আমল সংরক্ষণের জন্য যথেষ্ট।

  10. 40

    মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন। ফলে তিনি যায়দের পিতাও নন যে, তাঁর জন্য তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা হারাম হবে বরং তিনি মানুষের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল ও শেষ নবী। তাঁর পরে কোন নবী নেই। আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞাতা। তাঁর নিকট স্বীয় বান্দাদের কোন বিষয় গোপন থাকে না।

আয়াত 41-50: তাফসীর
  1. 41

    ওহে আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমরা আল্লাহকে তোমাদের অন্তর, জিহŸা ও অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে বেশী বেশী স্মরণ করো।

  2. 42

    আর দিনের শুরুতে ও শেষে এতদুভয়ের ফযীলত সাপেক্ষে তাঁর তাসবীহ ও তাহলীল পাঠ পূর্বক পবিত্রতা বর্ণনা করো।

  3. 43

    তিনিই তোমাদের উপর রহমত অবতীর্ণ করেন ও তোমাদের প্রশংসা করেন। আর তাঁর ফিরিশতাগণ তোমাদের উদ্দেশ্যে দো‘আ করেন। যাতে আল্লাহ তোমাদেরকে কুফরির অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে নিয়ে আসেন। তিনি মুমিনদের ব্যাপারে দয়াবান। ফলে তারা আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁর আনুগত্য করলে তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন না।

  4. 44

    মুমিনরা যেদিন স্বীয় প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে এই বলে যে, তোমাদের উপর সর্ব প্রকার অনিষ্ট থেকে শান্তি ও নিরাপত্তা। আর আল্লাহ তাদের উদ্দেশ্যে তাঁর আনুগত্যের কাজ করা ও অবাধ্যতা থেকে বিরত থাকার জন্যে প্রস্তুত করে রেখেছেন সম্মানী প্রতিদান যা হচ্ছে জান্নাত।

  5. 45

    হে নবী! নিশ্চয়ই আমি আপনাকে মানুষদের প্রতি সাক্ষী স্বরূপ পাঠিয়েছি। আপনাকে যা দিয়ে তাদের নিকট পাঠানো হয়েছে আপনি তা তাদের নিকট পৌঁছে দিয়েছেন। আপনি মুমিনদেরকে তাদের উদ্দেশ্যে আল্লাহ কর্তৃক প্রস্তুতকৃত জান্নাতের সুসংবাদদাতা ও কাফিরদের উদ্দেশ্যে প্রস্তুতকৃত শাস্তির দুঃসংবাদ পেিবশনকারী।

  6. 46

    আমি আপনাকে আল্লাহর নির্দেশের আনুগত্যের মাধ্যমে তাঁর তাওহীদের প্রতি আহŸানকারী হিসাবে পাঠিয়েছি যেমন পাঠিয়েছি দ্বীপ্তমান প্রদীপরূপে। যাকে দেখে হেদায়তকামীরা পথের সন্ধান লাভ করে।

  7. 47

    আপনি আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর শরীয়তের উপর আমলকারীদেরকে সুসংবাদ প্রদান করুন যে, তাদের জন্য রয়েছে মহা অনুগ্রহ। যা দুনিয়াতে তাদের জন্য সাহায্য ও পরকালে জান্নাতে প্রবেশের মাধ্যমে রূপ লাভ করবে।

  8. 48

    কাফির ও মুনাফিকরা আপনাকে দ্বীন থেকে ব্যাহত রাখার ব্যাপারে আহŸান জানালে আপনি তাদের অনুসরণ না করে তাদের থেকে বিমুখ থাকুন। হতে পারে এটি আপনার কর্তৃক তাদের প্রতি আনিত বিষয়ের উপর ঈমান আনয়নের পথে অধিক সহযোগী হবে। সকল কাজে আল্লাহর উপর ভরসা রাখুন। তন্মধ্যে রয়েছে আপনার শত্রæদের উপর সাহায্য। বস্তুতঃ আল্লাহ দায়িত্বশীল হিসাবে যথেষ্ট। বান্দারা ইহ ও পরকালীন সর্ব বিষয়ে তাঁর উপর ভরসা করে থাকেন।

  9. 49

    ওহে আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমরা মুমিন রমণীদের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে তাদের সাথে বাসর করার পূর্বে তালাক দিলে তাদের গর্ভ সন্তানমুক্ত সাব্যস্ত হওয়ার উদ্দেশ্যে তোমাদের জন্য তাদের উপর মাস কিংবা মাসিকের হিসাব দ্বারা কোন মেয়াদ পালন বর্তায় না। যেহেতু তাদের সাথে তোমাদের বাসরই হয় নি। আর তোমরা তালাক জনিত কারণে তাদের ভাঙ্গা মনের সান্ত¦নাস্বরূপ তোমাদের সম্পদ দ্বারা সামর্থ্য অনুযায়ী তাদেরকে উপকৃত করো। আর কষ্ট না দিয়ে তাদেরকে নিজ পরিবারে যেতে দাও।

  10. 50

    হে নবী! আপনার জন্য আমি মহর প্রদান করা রমণীদেরকে হালাল করেছি। আরও হালাল করেছি আল্লাহ প্রদত্ত যুদ্ধে প্রাপ্ত বন্দীদেরকে। এমনিভাবে আপনার চাচাত, ফুফাত, মামাত ও খালাত বোনদেরকেও হালাল করেছি। যারা আপনার সঙ্গে মক্কা থেকে হিজরত করে মদনিায় আগমন করেছে। আমি আপনার জন্য সেই রমণীকেও হালাল করেছি যে নিজেকে আপনার কাছে বিনা মহরে সঁপে দিয়েছে। আপনি যদি তাকে বিয়ে করতে চান। তবে তা শুধু তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে সীমাবদ্ধ; যা উম্মতের অন্য কারো জন্য বৈধ নয়। আমি অবশ্যই জানি মুমিনদের উপর তাদের স্ত্রীদের ব্যাপারে কী অবধারিত করেছি। বস্তুতঃ তাদের জন্য চারজনের বেশী স্ত্রী বৈধ নয়। এমনিভাবে আমি জানি দাসীদের ব্যাপারে কী বিধিবদ্ধ করেছি। তাদের সংখ্যা সীমাবদ্ধ করা ব্যতিরেকে যতজন ইচ্ছা উপভোগ করার সুযোগ রয়েছে। বস্তুতঃ আপনার জন্য এমন কিছু বৈধ করেছি যা অন্যের জন্য বৈধ করিনি। তা এজন্য যে, যাতে আপনাকে বিশেষ সমস্যা ও কষ্ট না পোহতে হয়। আল্লাহ তাঁর তাওবাকারী বান্দাদের উপর ক্ষমাশীল ও দয়ালু।

আয়াত 51-60: তাফসীর
  1. 51

    হে নবী! আপনি আপনার স্ত্রীদের মধ্যে যাকে ইচ্ছা তার পালা পিছিয়ে দিন। ফলে তার সঙ্গে রাত্রি যাপন করবেন না। আর যাকে ইচ্ছা আপনার সঙ্গে মিলিয়ে নিন। তবে পালা পিছিয়ে দেয়াকে মিলিয়ে নিতে চাইলে এতে কোন পাপ নেই। এহেন সুযোগ ও সহজতা এজন্য যে, যাতে করে আপনার স্ত্রীদের চক্ষু শীতল হতে পারে। আর আপনি তাদের সবাইকে যা প্রদান করেন তাতে তারা আপনার দায়িত্ব পালনে সদয় ও অধিকার আদায়ে কার্পণ্য না দেখে আপনার উপর সন্তুষ্ট থাকতে পারে। ওহে পুরুষেরা! তোমাদের অন্তরে কোন স্ত্রীর তুলনায় অন্য স্ত্রীর প্রতি যে দুর্বলতা রয়েছে সে সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন। আল্লাহর নিকট তাঁর বান্দাদের কর্মকাÐের কোন কিছুই গোপন থাকে না। তিনি তাদের ব্যাপারে সহনশীল; তিনি তাদেরকে তড়িৎ শাস্তি দেন না।

  2. 52

    হে রাসূল! আপনার জন্য বৈধ নয় যে, যেসব রমণী আপনার দাম্পত্যে রয়েছে তাদের ব্যতীত অন্য রমণীকে বিয়ে করবেন কিংবা এদের সবাইকে অথবা কয়েকজনকে তালাক প্রদান করে অন্য রমণীদের বিয়ে করবেন যদিও বা তাদের সৌন্দর্য আপনাকে এদের তুলনায় বিমোহিত করে। তবে হাঁ আপনার জন্য এটি বৈধ রয়েছে যে, আপনার অধীন দাসীদেরকে অনির্দিষ্ট সংখ্যায় উপভোগ করবেন। আল্লাহ সর্ব বিষয়ে রক্ষণাবেক্ষণকারী। উক্ত বিধানটি উম্মাহাতুল মুুমনীনদের মর্যাদার প্রমাণবাহী। কেননা, এতে তাঁদেরকে তালাক প্রদান ও তাঁদের সাথে অন্যদেরকে বিয়ের নিষিধাজ্ঞা জারি করা হয়েছে।

  3. 53

    ওহে আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমরা নবীর ঘরে খাবারের দাওয়াত স্বরূপ অনুমতি ব্যতীত প্রবেশ করো না। আর খাবার পাক হওয়ার অপেক্ষায় বেশীক্ষণ বিলম্ব করো না। তবে আহŸান করা হলে প্রবশ করে খাবার খেয়ে বেরিয়ে পড়বে। একে অপরের সাথে মজা করে গল্প গুজবে লিপ্ত হবে না। এহেন কাজ নবীকে কষ্ট দেয়। কিন্তু তিনি লজ্জায় বেরিয়ে যেতে বলতে পারেন না। পক্ষান্তরে আল্লাহ হকের নির্দেশ দিতে লজ্জা বোধ করেন না। তাই তিনি তোমাদেরকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। যাতে দেরী করার মাধ্যমে তাঁকে তোমরা কষ্ট না দাও। আর তোমরা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রীদের নিকট থেকে বর্তন জাতীয় প্রয়োজনীয় কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও। তাদের নিকট থেকে সরাসরি তা চাইবে না। যাতে তোমাদের দৃষ্টি তাদের উপর না পড়ে। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মর্যাদা রক্ষার্থে ও তাদেরকে হেফাজত করার নিমিত্তে। বস্তুতঃ তোমাদের পর্দার আড়াল থেকে চাওয়া তোমাদের ও তাদের অন্তরের পরিচ্ছন্নতার জন্য সহায়ক। যাতে শয়তান তোমাদেরকে ও তাদেরকে মন্দ কাজের প্ররোচনা ও প্রলোভন দ্বারা বিভ্রান্ত না করে। তোমাদের জন্য হে মুমিনগণ! উচিৎ নয় যে, কথা বলার উদ্দেশ্যে অপেক্ষা করে কিংবা তাঁর স্ত্রীদেরকে বিয়ে করার মাধ্যমে আল্লাহর রাসূূলকে কষ্ট পৌঁছাও। কেননা, তাঁরা হচ্ছেন উম্মাহাতুল মুমিনীন। আর কারো পক্ষে স্বীয় মাকে বিয়ে করা বৈধ নয়। এহেন কষ্ট যার ধরনসমূহের মধ্যে রয়েছে তাঁর স্ত্রীদেরকে তাঁর মৃত্যুর পর বিয়ে করা, হারাম হওয়ার পাশাপাশি আল্লাহর নিকট মহা অন্যায়।

  4. 54

    তোমরা যদি কোন কজের কথা তোমাদের মনের মধ্যে গোপন রাখ কিংবা প্রকাশ করো তা আল্লাহর নিকট গোপন থাকে না। কেননা, আল্লাহ সকল বিষয়ে পরিজ্ঞাত। তাঁর নিকট তোমাদের কিংবা অন্যদের কারো কাজ গোপন নয়। ফলে তিনি ভাল কাজের বিনিময়ে ভাল আর মন্দ কাজের বিনিময়ে মন্দ বদলা প্রদান করবেন।

  5. 55

    তাঁদেরকে দেখতে কিংবা তাঁদের সাথে পর্দা ব্যতীত কথা বলতে যেসব ব্যক্তির জন্য কোন বাধা নেই তারা হচ্ছেন পিতা, সন্তান, জন্ম সূত্রে কিংবা দুগ্ধ পান সূত্রে আবদ্ধ ভ্রাতা। যেমনটি তাঁদের সাথে কথা বলতে মুমিন রমণীদের ও তাদের দাস-দাসীদের কোন পাপ নেই। আর হে মুমিন রমণীরা! তোমরা আল্লাহকে তাঁর আদেশ-নিষেধের ব্যাপারে ভয় করো। কেননা, তিনি তোমাদের পক্ষ থেকে যা কিছু প্রকাশ পায় সবই প্রত্যক্ষ করেন।

  6. 56

    অবশ্যই আল্লাহ স্বীয় ফিরিশতাদের নিকট রাসূল মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রশংসা করেন। আর তাঁর ফিরিশতারা তাঁর জন্য দো‘আ করেন। ওহে আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর বান্দাদের উদ্দেশ্যে প্রবর্তিত শরীয়তের উপর আমলকারীরা! তোমরা রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করো।

  7. 57

    অবশ্যই যারা আল্লাহ ও তদীয় রাসূলকে কথা কিংবা কাজের মাধ্যমে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে ইহ ও পরকালে তাঁর রহমতের চত্বর থেকে সরিয়ে দেন এবং তাঁর রাসূলকে কষ্ট দেয়ার প্রতিকার হিসাবে পরকালে তাদের উদ্দেশ্যে অপমানকর শাস্তি তৈরী করে রেখেছেন।

  8. 58

    আর যারা মুমিন পুরুষ ও নারীদেরকে কথা কিংবা কাজের মাধ্যমে অকারণে কষ্ট দেয় তারা প্রকাশ্য পাপ ও মিথ্যার ভার বহন করল।

  9. 59

    হে নবী! আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলে দিন: তারা যেন তাদের পরিধেয় বস্ত্র দিয়ে শরীরকে এমনভাবে ঢেকে নেয় যাতে পর পুরুষদের সামনে তাদের গোপনীয় অঙ্গ প্রকাশ না পায়। এটি তাদেরকে স্বাধীন নারী বলে চিহ্নিত করার পক্ষে সহায়ক। ফলে তারা কষ্টের সম্মুখীন হবে না যেমন কষ্টের সম্মুখীন হয় পারাধীন নারীরা। আল্লাহ তাঁর তাওবাকারী বান্দাদের জন্য ক্ষমাশীল ও দয়ালু।

  10. 60

    যদি মুনাফিকরা কুফরি গোপন রাখা ও ইসলাম প্রকাশ করার মাধ্যমে তাদের মুনাফিকী থেকে বিরত না হয় আর যাদের অন্তর প্রবৃত্তির সাথে সম্পৃক্ত হওয়ার ফলে তাতে পাপ জায়গা করে নিয়েছে আর যারা মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার মানসে মদীনায় মিথ্যা সংবাদ নিয়ে আসে তারা ক্ষান্ত না হলে হে রাসূল! আমি তাদেরকে শাস্তি দেয়ার জন্যে আপনাকে নির্দেশ প্রদান করবো এবং আমি আপনাকে তাদের উপর জয়ী করবো। বিধায় তারা ফাসাদ সৃষ্টির কারণ স্বরূপ ধ্বংস কিংবা বিতাড়িত হওয়ার ফলে আপনার সাথে খুব অল্প দিন মদীনায় বসবাস করবে।

আয়াত 61-70: তাফসীর
  1. 61

    তারা আল্লাহর রহমত থেকে বিতাড়িত। যমীনে তাদের মুনাফিকী ও ফাসাদ সৃষ্টির কারণ স্বরূপ তাদেরকে যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং টুকরো টুকরো করে কাটা হবে।

  2. 62

    মুনাফিকরা মুনাফিকী করলে তাদের জন্য আল্লাহর এই চিরন্তন নিয়ম। বস্তুতঃ অল্লাহর চিরাচরিত নিয়মের কোন ব্যতিক্রম নেই।

  3. 63

    হে রাসূল! আপনাকে মুশরিক ও ইহুদীরা অবিশ্বাসমূলক প্রশ্ন করে এই বলে যে, ক্বিয়ামত কবে হবে? আপনি তাদের উদ্দেশ্যে বলুন যে, এর জ্ঞান শুধু আল্লাহর নিকট; আমার নিকট এ ব্যাপারে কোন জ্ঞান নেই। আর আপনি কীভাবে জানবেন হে রাসূল! হতে পারে ক্বিয়ামত অতি নিকটবর্তী?

  4. 64

    আল্লাহ কাফির ও মুনাফিকদেরকে স্বীয় রহমত থেকে বঞ্চিত করেছেন এবং ক্বিয়ামতের দিন তাদের উদ্দেশ্যে লেলিহান শিখাবিশিষ্ট আগুন তৈরী করে রেখেছেন যা তাদের জন্য অপেক্ষা করছে।

  5. 65

    তারা তাদের উদ্দেশ্যে প্রস্তুতকৃত শাস্তিতে চিরকাল অবস্থান করতে থাকবে। সেখানে তারা তাদের উপকার সাধনকারী কোন বন্ধু পাবে না। আর না তাদের থেকে শাস্তি অপসারণকারী কোন সাহায্যকারী পাবে।

  6. 66

    ক্বিয়ামতের দিন তাদের চেহারা জাহান্নামে উলট পালট করানো হবে। তারা আক্ষেপ ও অপমানের সঙ্গে বলবে: হায়! মোদের আক্ষেপ। যদি আমরা দুনিয়ার জীবনে আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করতাম আর যদি রাসূলের আনিত বিধানে তাঁর আনুগত্য করতাম।

  7. 67

    এসব লোকেরা একটি অতি দুর্বল ও বাতিল প্রমাণ নিয়ে এসেছে। তারা বলে: আমরা আমাদের গোত্রের নেতা ও বড়দের আনুগত্য করেছি। ফলে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে।

  8. 68

    হে আমাদের প্রতিপালক! আমাদেরকে প্রথভ্রষ্টকারী এসব নেতা ও বড়দের জন্য আমাদের শাস্তির চেয়ে দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করুন। কেননা, তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। আর তাদেরকে আপনার রহমত থেকে বহু দূরে সরিয়ে দিন।

  9. 69

    ওহে আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমরা তোমাদের রাসূলকে কষ্ট দিওনা। তাতে তোমরা তাদের মত হয়ে যাবে যারা মূসা (আলাইহিস-সালাম) কে কষ্ট দিয়েছিল তথা তাঁর শারীরিক দোষের কথা বলেছিল, যা থেকে মুক্ত হওয়ার কথা স্বয়ং আল্লাহ উল্লেখ করেছেন। ফলে তারা যে অপবাদ দিয়েছিল তা থেকে তাঁর পবিত্রতা প্রকাশ পেল। বস্তুতঃ মূসা (আলাইহিস-সালাম) আল্লাহর নিকট একজন সম্মানী ব্যক্তিত্ব ছিলেন, যার আবদার ফেরত দেয়া হত না। আর না তাঁর চেষ্টা নিস্ফল করা হত।

  10. 70

    ওহে আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর শরীয়তের উপর আমলকারীরা! তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো। আর সঠিক ও সত্য কথা বলো।

আয়াত 71-73: তাফসীর
  1. 71

    তোমরা যদি আল্লাহকে ভয় করো আর সত্য কথা বল তবে আল্লাহ তোমাদের আমল সংশোধন করে দিবেন এবং তোমাদের পক্ষ থেকে তা কবুল করবেন। আর তোমাদের পাপ মোচন করবেন। ফলে এর জন্য তিনি পাকড়াও করবেন না। বস্তুতঃ যে আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করবে সে মহা সাফল্যে সাফল্যমÐিত হবে। যে সফলতার সাথে কোন সফলতার তুলনা হবে না। আর এ হচ্ছে আল্লাহর সন্তুষ্টিলাভ ও জান্নাতে প্রবেশের সুযোগ।

  2. 72

    আমি শরীয়তের বিধি-বিধান ও সম্পদ এবং রহস্যপূর্ণ সংরক্ষিত বিষয়াদিকে আসমান, যমীন ও পাহাড়সমূহের নিকট পেশ করলাম। তারা একে বহন করতে অপারগতা প্রকাশ করল এবং তার পরিণতিকে ভয় করল। তবে মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে নিজের উপর মহা অত্যাচারী ও পরিণতি সম্পর্কে অতি অজ্ঞ।

  3. 73

    মানুষ তা আল্লাহর ফয়সালায় বহন করল। যাতে করে আল্লাহ মুনাফিক ও মুশরিক পুরুষ ও নারীদেরকে তাদের মুনাফিকী ও শিরকের উপর শাস্তি প্রদান করেন। আর উত্তম পন্থায় বিধি-নিষেধের দায়িত্ব বহনকারী মুমিন পুরুষ ও নারীদের তাওবা কবুল করেন। আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে তাওবাকারীদের জন্য ক্ষমাশীল ও তাদের প্রতি দয়াপরবশ।

সূরা আল-আহযাব সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

সূরা আল-আহযাব কত আয়াতের সূরা?

সূরা আল-আহযাব মোট 73 আয়াতের সূরা।

আল-আহযাব নামের অর্থ কী?

আল-আহযাব নামের অর্থ “সম্মিলিত বাহিনী”।

সূরা আল-আহযাব মাক্কী না মাদানী?

সূরা আল-আহযাব একটি মাদানী সূরা, অর্থাৎ এটি মদিনা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 90 নম্বর সূরা।

সূরা আল-আহযাব কোন পারায়?

সূরা আল-আহযাব 21 নম্বর পারায় শুরু হয়ে 22 নম্বর পারায় শেষ হয়েছে।

সূরা আল-আহযাব কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-আহযাব কুরআনের 33 নম্বর সূরা। এর আগে আছে সূরা আস-সাজদাহ এবং পরে সূরা সাবা।

এখানে কি সূরা আল-আহযাব শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-আহযাব রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।