হযরত মারইয়ামের মায়ের দোয়া
ইমরানের স্ত্রীর দোয়া; গর্ভবতী নারী ও মায়েরা সন্তানদের শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে সঁপে দেওয়ার নিয়তে পড়েন।
সূরা আলে-ইমরান, আয়াত 35-36
- 35
إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّي نَذَرۡتُ لَكَ مَا فِي بَطۡنِي مُحَرَّرٗا فَتَقَبَّلۡ مِنِّيٓۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٣٥﴾
ইয কালাতিম রাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনী মুহার্রারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম।
তুমি স্মরণ কর, যখন ইমরানের স্ত্রী বলেছিল: ‘হে আমার রব, আমার গর্ভে যা আছে, নিশ্চয় আমি তা একান্তভাবেই আপনার জন্য মানত করলাম। অতএব, আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয় আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ।’
- 36
فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ إِنِّي وَضَعۡتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا وَضَعَتۡ وَلَيۡسَ ٱلذَّكَرُ كَٱلۡأُنثَىٰۖ وَإِنِّي سَمَّيۡتُهَا مَرۡيَمَ وَإِنِّيٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ ﴿٣٦﴾
ফালাম্মা ওয়া দাআতহা কালাত রাব্বি ইন্নী ওয়া দাতুহা উনছা ওয়াল্লাহু আলামু বিমা ওয়া দাআত ওয়া লাইসায যাকারু কাল উনছা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুর্রিয়্যাতাহা মিনাশ শাইতানির রাজীম।
অতঃপর সে যখন তা প্রসব করল, তখন বলল: ‘হে আমার রব! আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। অথচ সে যা প্রসব করেছে সে সম্পর্কে আল্লাহ তো সর্বাধিক জানতেন। বস্তুত পুত্র সন্তান (শক্তি ও গঠনে) কন্যা সন্তানের মত নয়। এবং আমি তার নাম রেখেছি মারয়াম। আর নিশ্চয় আমি তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয়ে দিচ্ছি।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।