রাব্বানা লা তুযিগ কুলুবানা
জ্ঞানে সুগভীর ব্যক্তিদের দোয়া; অন্তর সঠিক পথে অবিচল থাকার জন্য পড়া হয়।
সূরা আলে-ইমরান, আয়াত 8-9
- 8
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ ﴿٨﴾
রাব্বানা লা তুযিগ কুলূবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিল লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহান দাতা।
- 9
رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ ﴿٩﴾
রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াওমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মীআদ।
হে আমাদের রব! নিশ্চয় আপনি সমস্ত মানুষকে একদিন সমবেত করবেন, যার ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।