সূরা ইয়াসিন

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 12

পারা 12

170 আয়াত · 2টি সূরা

সূরা হুদ 6-123, সূরা ইউসুফ 1-52

পারা 12 সূরা হুদ, আয়াত 6 থেকে শুরু হয়ে সূরা ইউসুফ, আয়াত 52 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 170টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

দেখান

সূরা হুদ, আয়াত 6-123

  1. 6

    ۞ وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزۡقُهَا وَيَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَمُسۡتَوۡدَعَهَاۚ كُلّٞ فِي كِتَٰبٖ مُّبِينٖ ﴿٦﴾

    ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুসতাকার্রাহা ওয়া মুসতাওদাআহা কুল্লুন ফী কিতাবিম মুবীন।

    আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিযকের দায়িত্ব আল্লাহরই এবং তিনি তাদের (পৃথিবীতে) আবাসস্থল ও সমাধিস্থল সম্পর্কে অবগত আছেন। সবকিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে।

  2. 7

    وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ وَكَانَ عَرۡشُهُۥ عَلَى ٱلۡمَآءِ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ أَحۡسَنُ عَمَلٗاۗ وَلَئِن قُلۡتَ إِنَّكُم مَّبۡعُوثُونَ مِنۢ بَعۡدِ ٱلۡمَوۡتِ لَيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ ﴿٧﴾

    ওয়া হুওয়াল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আয়্যামিও ওয়া কানা আরশুহূ আলাল মাই লিয়াবলুওয়াকুম আয়্যুকুম আহসানু আমালাও ওয়া লাইন কুলতা ইন্নাকুম মাবঊছূনা মিম বাদিল মাওতি লায়াকূলান্নাল লাযীনা কাফারূ ইন হাযা ইল্লা সিহরুম মুবীন।

    আর তিনিই ছয় দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন । আর (এদু’টি সৃষ্টির পূর্বে) তাঁর আরশ ছিল পানির ওপর, (হে মানবজাতি!) যাতে তিনি তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম, তা পরীক্ষা করেন। আর (রাসূল!) তুমি যদি বলো: ‘নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর (হিসাবের জন্য) পুনরুত্থিত করা হবে’, তবে কাফিররা অবশ্যই বলবে: ‘এতো সুস্পষ্ট যাদু।’

  3. 8

    وَلَئِنۡ أَخَّرۡنَا عَنۡهُمُ ٱلۡعَذَابَ إِلَىٰٓ أُمَّةٖ مَّعۡدُودَةٖ لَّيَقُولُنَّ مَا يَحۡبِسُهُۥٓۗ أَلَا يَوۡمَ يَأۡتِيهِمۡ لَيۡسَ مَصۡرُوفًا عَنۡهُمۡ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٨﴾

    ওয়া লাইন আখ্খারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিম মাদূদাতিল লায়াকূলুন্না মা ইয়াহবিসুহূ আলা ইয়াওমা ইয়াতীহিম লাইসা মাসরূফান আনহুম ওয়া হাকা বিহিম মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।

    আর আমি যদি (দুনিয়াতে) নির্দিষ্ট সময়ের জন্য তাদের থেকে শাস্তি বিলম্বিত করি, তবে তারা অবশ্যই বলবে: ‘কোন জিনিস তাকে (শাস্তিকে) আটকে রাখল? সাবধান ! যেদিন সেটি (শাস্তি) তাদের ওপর নেমেই আসবে, সেদিন তাদের থেকে তা ফেরানো হবে না এবং তারা যা (শাস্তি) নিয়ে ঠাট্টা- বিদ্রুপ করত, তাদেরকে তা ঘেরাও করে ফেলবে।

  4. 9

    وَلَئِنۡ أَذَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِنَّا رَحۡمَةٗ ثُمَّ نَزَعۡنَٰهَا مِنۡهُ إِنَّهُۥ لَيَـُٔوسٞ كَفُورٞ ﴿٩﴾

    ওয়া লাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ছুম্মা নাযানাহা মিনহু ইন্নাহূ লায়াঊসুন কাফূর।

    আর যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই, অতঃপর তার থেকে তা ছিনিয়ে নেই, নিশ্চয় তখন সে হয়ে পড়ে হতাশ ও অকৃতজ্ঞ।

  5. 10

    وَلَئِنۡ أَذَقۡنَٰهُ نَعۡمَآءَ بَعۡدَ ضَرَّآءَ مَسَّتۡهُ لَيَقُولَنَّ ذَهَبَ ٱلسَّيِّـَٔاتُ عَنِّيٓۚ إِنَّهُۥ لَفَرِحٞ فَخُورٌ ﴿١٠﴾

    ওয়া লাইন আযাকনাহু নামাআ বাদা দার্রাআ মাস্সাতহু লায়াকূলান্না যাহাবাস সায়্যিআতু আন্নী ইন্নাহূ লাফারিহুন ফাখূর।

    আর দুঃখ-দুর্দশা স্পর্শ করার পর আমি যদি তাকে নি‘আমত আস্বাদন করাই, তাহলে সে অবশ্যই বলবে: ‘আমার থেকে বিপদ-আপদ দূর হয়ে গেছে, আর সে হয় অতি উৎফুল্ল, অহংকারী।

  6. 11

    إِلَّا ٱلَّذِينَ صَبَرُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٞ ﴿١١﴾

    ইল্লাল লাযীনা সাবারূ ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুও ওয়া আজরুন কাবীর।

    তবে যারা (বিপদ-আপদে ও আনুগত্যের ক্ষেত্রে কষ্ট স্বীকারের মাধ্যমে) ধৈর্য ধারণ এবং সৎকর্ম করেছে, তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।

  7. 12

    فَلَعَلَّكَ تَارِكُۢ بَعۡضَ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ وَضَآئِقُۢ بِهِۦ صَدۡرُكَ أَن يَقُولُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ كَنزٌ أَوۡ جَآءَ مَعَهُۥ مَلَكٌۚ إِنَّمَآ أَنتَ نَذِيرٞۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٌ ﴿١٢﴾

    ফালাআল্লাকা তারিকুম বাদা মা ইঊহা ইলাইকা ওয়া দাইকুম বিহী সাদরুকা আই ইয়াকূলূ লাওলা উনযিলা আলাইহি কানযুন আও জাআ মাআহূ মালাকুন ইন্নামা আনতা নাযীরুও ওয়াল্লাহু আলা কুল্লি শাইইও ওয়াকীল।

    (হে রাসূল!) তবে কি তুমি তোমার ওপর অবতীর্ণ ওহীর কিছু বিষয় (প্রচার করা ) বর্জন করবে এবং তোমার বুক সঙ্কুচিত হবে এ জন্য যে, তারা (কাফিররা) বলে: ‘কেন তার ওপর ধন-ভাণ্ডার নাযিল হলো না কিংবা (তাকে সত্যায়ন করতে) তার সাথে কেন ফিরিশতা এলো না?’ (হে রাসূল!) তুমি তো শুধু সতর্ককারী, আর আল্লাহ সবকিছুর তত্ত্বাবধায়ক।

  8. 13

    أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِعَشۡرِ سُوَرٖ مِّثۡلِهِۦ مُفۡتَرَيَٰتٖ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٣﴾

    আম ইয়াকূলূনাফ তারাহু কুল ফাতূ বিআশরি সুওয়ারিম মিছলিহী মুফতারায়াতিও ওয়াদঊ মানিস তাতাতুম মিন দূনিল্লাহি ইন কুনতুম সাদিকীন।

    নাকি তারা (মুশরিকরা এ কথা) বলে: ‘সে (মুহাম্মাদ) নিজেই এটা (আল-কুরআন) রচনা করেছে?’ (হে রাসূল! তাদেরকে চ্যালেঞ্জ করে) তুমি বলো: ‘তোমরা যদি (তোমাদের দাবিতে) সত্যবাদী হও তবে তোমরা আল-কুরআনের অনুরূপ দশটি সূরা রচনা করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া অন্য যাকে পার (এ ব্যাপারে সাহায্যের জন্য) ডেকে নাও।’

  9. 14

    فَإِلَّمۡ يَسۡتَجِيبُواْ لَكُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّمَآ أُنزِلَ بِعِلۡمِ ٱللَّهِ وَأَن لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَهَلۡ أَنتُم مُّسۡلِمُونَ ﴿١٤﴾

    ফা ইল্লাম ইয়াসতাজীবূ লাকুম ফালামূ আন্নামা উনযিলা বিইলমিল্লাহি ওয়া আল লা ইলাহা ইল্লা হুওয়া ফাহাল আনতুম মুসলিমূন।

    তবে যদি তারা তোমাদের ডাকে সাড়া না দেয়, তাহলে জেনে রাখো, এ (আল-কুরআন) আল্লাহর জ্ঞান অনুযায়ীই নাযিল করা হয়েছে এবং তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ (উপাস্য) নেই। সুতরাং তোমরা (এ অকাট্য দলীলের পরও) কি আত্মসমর্পণকারী (মুসলিম) হবে না?

  10. 15

    مَن كَانَ يُرِيدُ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيۡهِمۡ أَعۡمَٰلَهُمۡ فِيهَا وَهُمۡ فِيهَا لَا يُبۡخَسُونَ ﴿١٥﴾

    মান কানা ইউরীদুল হায়াতাদ দুনয়া ওয়া যীনাতাহা নুওয়াফ্ফি ইলাইহিম আমালাহুম ফীহা ওয়া হুম ফীহা লা ইউবখাসূন।

    যে ব্যক্তি (তার আমলের মাধ্যমে পরকালের প্রতিদান কামনা না করে) দুনিয়ার জীবন ও তার শোভা-সৌন্দর্য চায়, আমি তাদেরকে দুনিয়াতেই তাদের কাজের পূর্ণ প্রতিদান (যেমন স্বাস্থ্য, নিরাপত্তা ও রিজিকের প্রাচুর্য) দিয়ে দিই; আর সেখানে তাদের প্রতি কোনো প্রকার কম করা হয় না।

  11. 16

    أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَيۡسَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا ٱلنَّارُۖ وَحَبِطَ مَا صَنَعُواْ فِيهَا وَبَٰطِلٞ مَّا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٦﴾

    উলাইকাল লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নারু ওয়া হাবিতা মা সানাঊ ফীহা ওয়া বাতিলুম মা কানূ ইয়ামালূন।

    এরাই তারা, যাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নেই। দুনিয়াতে তারা যা কিছু করেছিল (আখিরাতে তা) সবই নিষ্ফল হবে, আর তারা যে সব আমল করে আসছিল তা সম্পূর্ণই নিরর্থক।

  12. 17

    أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّهِۦ وَيَتۡلُوهُ شَاهِدٞ مِّنۡهُ وَمِن قَبۡلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامٗا وَرَحۡمَةًۚ أُوْلَٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۚ وَمَن يَكۡفُرۡ بِهِۦ مِنَ ٱلۡأَحۡزَابِ فَٱلنَّارُ مَوۡعِدُهُۥۚ فَلَا تَكُ فِي مِرۡيَةٖ مِّنۡهُۚ إِنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ ﴿١٧﴾

    আফামান কানা আলা বায়্যিনাতিম মির রাব্বিহী ওয়া ইয়াতলূহু শাহিদুম মিনহু ওয়া মিন কাবলিহী কিতাবু মূসা ইমামাও ওয়া রাহমাতান উলাইকা ইউমিনূনা বিহী ওয়া মাই ইয়াকফুর বিহী মিনাল আহযাবি ফান নারু মাওইদুহূ ফালা তাকু ফী মিরয়াতিম মিনহু ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইউমিনূন।

    (সে কি তাদের সমতুল্য) যে তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত এবং যাকে অনুসরণ করে তাঁর পক্ষ থেকে একজন সাক্ষী (জিবরীল) এবং যার পূর্বে (তার নবুয়াতের সাক্ষ্য) রয়েছে মূসার কিতাব, যা (মানুষের জন্যে অনুকরণীয়) পথপ্রদর্শক ও রহমতস্বরূপ? (বস্তুত তারা এক হতে পারে না।) তারাই এটার প্রতি ঈমান রাখে। আর যে সকল দল তা অস্বীকার করে, (জাহান্নামের) আগুনই হবে তাদের প্রতিশ্রুত স্থান। সুতরাং (হে রাসূল!) তুমি এতে (আল-কুরআন ও তাদের প্রতিশ্রুত ঠিকানার ব্যাপারে) মোটেও সন্দেহের মধ্যে থেকো না, নিশ্চয় তা তোমার রবের পক্ষ থেকে প্রেরিত সত্য। কিন্তু অধিকাংশ মানুষই (সুস্পষ্ট দলীল এবং অকাট্য প্রমাণ সত্ত্বেও তার ওপর) ঈমান আনে না।

  13. 18

    وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًاۚ أُوْلَٰٓئِكَ يُعۡرَضُونَ عَلَىٰ رَبِّهِمۡ وَيَقُولُ ٱلۡأَشۡهَٰدُ هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ كَذَبُواْ عَلَىٰ رَبِّهِمۡۚ أَلَا لَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ ﴿١٨﴾

    ওয়া মান আযলামু মিম্মানিফ তারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদূনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকূলুল আশহাদু হাউলাইল লাযীনা কাযাবূ আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলায যালিমীন।

    আর যারা আল্লাহর প্রতি মিথ্যা রটনা করে তাদের চেয়ে আর অধিক যালিম কে? তাদেরকে (কিয়ামতের দিন) তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা বলবে, এরাই তাদের রবের বিরুদ্ধে মিথ্যা বলেছিল। সাবধান! যালিমদের ওপরই আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে।

  14. 19

    ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجٗا وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ ﴿١٩﴾

    আল্লাযীনা ইয়াসুদ্দূনা আন সাবীলিল্লাহি ওয়া ইয়াবগূনাহা ইওয়াজাও ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরূন।

    যারা আল্লাহর পথে বাধা দেয় এবং এ ক্ষেত্রে (সরলতার স্থলে) বক্রতা অনুসন্ধান করে। বস্তুত তারাই আখিরাত অস্বীকারকারী।

  15. 20

    أُوْلَٰٓئِكَ لَمۡ يَكُونُواْ مُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِ وَمَا كَانَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ مِنۡ أَوۡلِيَآءَۘ يُضَٰعَفُ لَهُمُ ٱلۡعَذَابُۚ مَا كَانُواْ يَسۡتَطِيعُونَ ٱلسَّمۡعَ وَمَا كَانُواْ يُبۡصِرُونَ ﴿٢٠﴾

    উলাইকা লাম ইয়াকূনূ মুজিযীনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দূনিল্লাহি মিন আওলিয়া, ইউদাআফু লাহুমুল আযাবু মা কানূ ইয়াসতাতীঊনাস সামআ ওয়া মা কানূ ইউবসিরূন।

    তারা জমিনে (আল্লাহকে) অপরাগ করতে পারত না এবং আল্লাহ ছাড়া তাদের অন্য কোনো সাহায্যকারী ছিল না। তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। তাদের (দুনিয়াতে হিদায়াতের বাণী) শোনার সামর্থ্যও ছিল না এবং তারা (আল্লাহর নিদর্শনাবলি) দেখতেও পেত না।

  16. 21

    أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ ﴿٢١﴾

    উলাইকাল লাযীনা খাসিরূ আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানূ ইয়াফতারূন।

    এরা তো (আল্লাহর সাথে শরিক বানিয়ে) নিজেরাই নিজেদের ক্ষতি করল এবং তারা যা মিথ্যা রচনা করত, তা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল।

  17. 22

    لَا جَرَمَ أَنَّهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ ﴿٢٢﴾

    লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারূন।

    নিঃসন্দেহে তারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।

  18. 23

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَأَخۡبَتُوٓاْ إِلَىٰ رَبِّهِمۡ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٢٣﴾

    ইন্নাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতূ ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফীহা খালিদূন।

    নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং তাদের রবের প্রতি বিনয়ী হয়েছে, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

  19. 24

    ۞ مَثَلُ ٱلۡفَرِيقَيۡنِ كَٱلۡأَعۡمَىٰ وَٱلۡأَصَمِّ وَٱلۡبَصِيرِ وَٱلسَّمِيعِۚ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ أَفَلَا تَذَكَّرُونَ ﴿٢٤﴾

    মাছালুল ফারীকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামীই হাল ইয়াসতাওয়িয়ানি মাছালান আফালা তাযাক্কারূন।

    (মু’মিন ও কাফির) দল দুটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রবণশক্তি সম্পন্নের ন্যায়, এ দু’টি শ্রেণি কি কোন রূপে ও কোন অবস্থায় সমান হতে পারে? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?

  20. 25

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ ﴿٢٥﴾

    ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহী ইন্নী লাকুম নাযীরুম মুবীন।

    আর অবশ্যই আমি নূহকে তাঁর জাতির কাছে (একজন রাসূল হিসেবে) পাঠিয়েছিলাম। (সে তার জাতিকে বলেছিল:) ‘নিশ্চয়ই আমি তোমাদের জন্য (আল্লাহর শাস্তি থেকে) একজন সুস্পষ্ট সতর্ককারী।’

  21. 26

    أَن لَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۖ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ أَلِيمٖ ﴿٢٦﴾

    আল্লা তাবুদূ ইল্লাল্লাহা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আলীম।

    ‘যেন তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ‘ইবাদাত না করো। অন্যথায় আমি তো তোমাদের জন্য এক যন্ত্রণাদায়ক দিনের শাস্তির আশঙ্কা করছি।’

  22. 27

    فَقَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ مَا نَرَىٰكَ إِلَّا بَشَرٗا مِّثۡلَنَا وَمَا نَرَىٰكَ ٱتَّبَعَكَ إِلَّا ٱلَّذِينَ هُمۡ أَرَاذِلُنَا بَادِيَ ٱلرَّأۡيِ وَمَا نَرَىٰ لَكُمۡ عَلَيۡنَا مِن فَضۡلِۭ بَلۡ نَظُنُّكُمۡ كَٰذِبِينَ ﴿٢٧﴾

    ফাকালাল মালাউল লাযীনা কাফারূ মিন কাওমিহী মা নারাকা ইল্লা বাশারাম মিছলানা ওয়া মা নারাকাত তাবাআকা ইল্লাল লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়ি ওয়া মা নারা লাকুম আলাইনা মিন ফাদলিম বাল নাযুন্নুকুম কাযিবীন।

    অতঃপর (প্রতিউত্তরে) তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় কাফিররা বললো, ‘আমরা তো তোমাকে আমাদের মত একজন মানুষ ছাড়া অন্য কিছু দেখছি না; আমরা তো দেখছি, তোমার অনুসরণ তারাই করছে, যারা আমাদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতেই অধম এবং আমরা আমাদের ওপর তোমাদের (ধন-সম্পদ ও মর্যাদায়) কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না। বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি।’

  23. 28

    قَالَ يَٰقَوۡمِ أَرَءَيۡتُمۡ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَءَاتَىٰنِي رَحۡمَةٗ مِّنۡ عِندِهِۦ فَعُمِّيَتۡ عَلَيۡكُمۡ أَنُلۡزِمُكُمُوهَا وَأَنتُمۡ لَهَا كَٰرِهُونَ ﴿٢٨﴾

    কালা ইয়া কাওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিম মির রাব্বী ওয়া আতানী রাহমাতাম মিন ইনদিহী ফাউম্মিয়াত আলাইকুম আনুলযিমুকুমূহা ওয়া আনতুম লাহা কারিহূন।

    সে বললো: ‘হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত স্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে রহমত দিয়ে থাকেন, আর তা (তোমাদের অজ্ঞতার কারণে) তোমাদের কাছে গোপন রাখা হয়, তবে কি আমরা এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি, যখন তোমার এটা অপছন্দ কর?’

  24. 29

    وَيَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مَالًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۚ وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۚ إِنَّهُم مُّلَٰقُواْ رَبِّهِمۡ وَلَٰكِنِّيٓ أَرَىٰكُمۡ قَوۡمٗا تَجۡهَلُونَ ﴿٢٩﴾

    ওয়া ইয়াকাওমি লা আসআলুকুম আলাইহি মালান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া মা আনা বিতারিদিল লাযীনা আমানূ ইন্নাহুম মুলাকূ রাব্বিহিম ওয়া লাকিন্নী আরাকুম কাওমান তাজহালূন।

    (নূহ আরো বললো:) ‘হে আমার সম্প্রদায়! এর (রিসালাতের দাওয়াতের) পরিবর্তে আমি তোমাদের কাছে কোনো ধন-সম্পদ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই কাছে। (অভাবগ্রস্ত মু’মিনদের) যারা ঈমান এনেছে তাদেরকে (আমার মজলিশ থেকে) তাড়িয়ে দেয়াও আমার কাজ নয়। তারা নিশ্চিতভাবে তাদের রবের সাক্ষাৎ লাভ করবে। কিন্তু আমি তো দেখছি, তোমরা এক অজ্ঞ সম্প্রদায়।’

  25. 30

    وَيَٰقَوۡمِ مَن يَنصُرُنِي مِنَ ٱللَّهِ إِن طَرَدتُّهُمۡۚ أَفَلَا تَذَكَّرُونَ ﴿٣٠﴾

    ওয়া ইয়াকাওমি মাই ইয়ানসুরুনী মিনাল্লাহি ইন তারাত্তুহুম আফালা তাযাক্কারূন।

    ‘হে আমার সম্প্রদায়! (তোমাদের চাওয়া মতো ) আমি যদি তাদেরকে (অভাবগ্রস্ত মু’মিনদেরকে) তাড়িয়ে দেই, তবে আল্লাহর পাকড়াও থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?’

  26. 31

    وَلَآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ إِنِّي مَلَكٞ وَلَآ أَقُولُ لِلَّذِينَ تَزۡدَرِيٓ أَعۡيُنُكُمۡ لَن يُؤۡتِيَهُمُ ٱللَّهُ خَيۡرًاۖ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا فِيٓ أَنفُسِهِمۡ إِنِّيٓ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ ﴿٣١﴾

    ওয়া লা আকূলু লাকুম ইনদী খাযাইনুল্লাহি ওয়া লা আলামুল গাইবা ওয়া লা আকূলু ইন্নী মালাকুও ওয়া লা আকূলু লিল লাযীনা তাযদারী আয়ুনুকুম লাই ইউতিয়াহুমুল্লাহু খাইরানিল্লাহু আলামু বিমা ফী আনফুসিহিম ইন্নী ইযাল লামিনায যালিমীন।

    ‘আর আমি তোমাদের বলছি না যে, ‘আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ আছে এবং আমি গায়িব জানি। আর আমি এও বলছি না যে, ‘আমি ফিরিশতা।’ তোমাদের চোখে যারা হীন (অভাবী), তাদের সম্পর্কে আমি বলছি না যে, ‘আল্লাহ তাদেরকে কখনো কোনো কল্যাণ দান করবেন না।’ তাদের অন্তরে যা আছে, সে সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞাত। আমি এমন দাবি করলে, অবশ্যই আমি যালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।’

  27. 32

    قَالُواْ يَٰنُوحُ قَدۡ جَٰدَلۡتَنَا فَأَكۡثَرۡتَ جِدَٰلَنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٣٢﴾

    কালূ ইয়া নূহু কাদ জাদালতানা ফা আকছারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকীন।

    তারা বললো: ‘হে নূহ, তুমি আমাদের সাথে বাক-বিতণ্ডা করছো এবং আমাদের সাথে অতিমাত্রায় বিবাদ করেছো। অতএব যার (যে শাস্তির) প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিচ্ছো, তা আমাদের কাছে নিয়ে আসো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো।’

  28. 33

    قَالَ إِنَّمَا يَأۡتِيكُم بِهِ ٱللَّهُ إِن شَآءَ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ ﴿٣٣﴾

    কালা ইন্নামা ইয়াতীকুম বিহিল্লাহু ইন শাআ ওয়া মা আনতুম বিমুজিযীন।

    সে (নূহ)বললো: আল্লাহই তো তোমাদের কাছে তা (শাস্তি) নিয়ে আসবেন, যদি তিনি চান। আর তোমরা তা ব্যর্থ করতে পারবে না।’

  29. 34

    وَلَا يَنفَعُكُمۡ نُصۡحِيٓ إِنۡ أَرَدتُّ أَنۡ أَنصَحَ لَكُمۡ إِن كَانَ ٱللَّهُ يُرِيدُ أَن يُغۡوِيَكُمۡۚ هُوَ رَبُّكُمۡ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٣٤﴾

    ওয়া লা ইয়ানফাউকুম নুসহী ইন আরাত্তু আন আনসাহা লাকুম ইন কানাল্লাহু ইউরীদু আই ইউগওয়িয়াকুম হুওয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাঊন।

    ‘আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না, যদি আল্লাহ তোমাদেরকে (তোমাদের সীমালঙ্ঘনের কারণে সরল পথ থেকে) বিভ্রান্ত করতে চান। তিনিই তোমাদের রব এবং তাঁরই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।

  30. 35

    أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَعَلَيَّ إِجۡرَامِي وَأَنَا۠ بَرِيٓءٞ مِّمَّا تُجۡرِمُونَ ﴿٣٥﴾

    আম ইয়াকূলূনাফ তারাহু কুল ইনিফ তারাইতুহূ ফাআলায়্যা ইজরামী ওয়া আনা বারীউম মিম্মা তুজরিমূন।

    নাকি তারা বলে যে, সে এটা রচনা করেছে? (হে রাসূল অথবা নূহ! তুমি) বলো: ‘আমি যদি এটা রচনা করে থাকি, তবে আমিই আমার অপরাধের জন্য দায়ী হবো। আর তোমরা যে অপরাধ করছ, তা থেকে আমি দায়মুক্ত।‘

  31. 36

    وَأُوحِيَ إِلَىٰ نُوحٍ أَنَّهُۥ لَن يُؤۡمِنَ مِن قَوۡمِكَ إِلَّا مَن قَدۡ ءَامَنَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا كَانُواْ يَفۡعَلُونَ ﴿٣٦﴾

    ওয়া ঊহিয়া ইলা নূহিন আন্নাহূ লাই ইউমিনা মিন কাওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানূ ইয়াফআলূন।

    আর নূহের প্রতি ওহী নাযিল করা হলো, ‘ইতিপূর্বে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না। কাজেই তারা যা (মিথ্যারোপ ও ঠাট্টা-বিদ্রুপ) করে তার জন্য তুমি চিন্তিত হয়ো না।’

  32. 37

    وَٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ ﴿٣٧﴾

    ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনী ফিল লাযীনা যালামূ ইন্নাহুম মুগরাকূন।

    ‘আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুসারে নৌকা তৈরি করো। আর যারা (কুফরি করে নিজেদের ওপর) যুলম করেছে, তাদের ব্যাপারে তুমি (অবকাশ চেয়ে) আমার কাছে কোনো আবেদন করো না। নিশ্চয় তারা নিমজ্জিত হবে।’

  33. 38

    وَيَصۡنَعُ ٱلۡفُلۡكَ وَكُلَّمَا مَرَّ عَلَيۡهِ مَلَأٞ مِّن قَوۡمِهِۦ سَخِرُواْ مِنۡهُۚ قَالَ إِن تَسۡخَرُواْ مِنَّا فَإِنَّا نَسۡخَرُ مِنكُمۡ كَمَا تَسۡخَرُونَ ﴿٣٨﴾

    ওয়া ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মার্রা আলাইহি মালাউম মিন কাওমিহী সাখিরূ মিনহু কালা ইন তাসখারূ মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারূন।

    আর সে (নূহ তার রবের নির্দেশে) নৌকা তৈরি করতে লাগল এবং যখনই তার জাতির নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার পাশ দিয়ে যেতো, তাকে নিয়ে উপহাস করতো। সে বললো: ‘যদি তোমরা আমাদেরকে নিয়ে উপহাস করো, তবে (মহাপ্লাবনের দিনে) আমরাও নিশ্চয় তোমাদেরকে নিয়ে উপহাস করবো, যেমন তোমরা উপহাস করছো।’

  34. 39

    فَسَوۡفَ تَعۡلَمُونَ مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَيَحِلُّ عَلَيۡهِ عَذَابٞ مُّقِيمٌ ﴿٣٩﴾

    ফাসাওফা তালামূনা মাই ইয়াতীহি আযাবুই ইউখযীহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকীম।

    অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে, কার ওপর (দুনিয়াতেই) এমন শাস্তি আসবে, যা তাকে লাঞ্ছিত ও অপমানিত করবে, আর (কিয়ামতের দিন) তার ওপর আপতিত হবে স্থায়ী শাস্তি ।’

  35. 40

    حَتَّىٰٓ إِذَا جَآءَ أَمۡرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ قُلۡنَا ٱحۡمِلۡ فِيهَا مِن كُلّٖ زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِ وَأَهۡلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيۡهِ ٱلۡقَوۡلُ وَمَنۡ ءَامَنَۚ وَمَآ ءَامَنَ مَعَهُۥٓ إِلَّا قَلِيلٞ ﴿٤٠﴾

    হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নূরু কুলনাহ মিল ফীহা মিন কুল্লিন যাওজাইনিছ নাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মাআহূ ইল্লা কালীল।

    অবশেষে যখন (তাদেরকে ধ্বংস করার ব্যাপারে) আমার আদেশ আসলো এবং চুলা (থেকে পানি ) উথলে উঠলো; তখন আমি (নূহকে) বললাম: ‘তুমি এতে তুলে নাও প্রত্যেক শ্রেণি থেকে জোড়া জোড়া এবং তোমার পরিবারকে আর যারা ঈমান এনেছ, তবে তাদেরকে নয় যাদের ব্যাপারে আগেই (ডুবে মরার) সিদ্ধান্ত হয়ে গেছে। আর তার সাথে অল্পসংখ্যকই ঈমান এনেছিল।

  36. 41

    ۞ وَقَالَ ٱرۡكَبُواْ فِيهَا بِسۡمِ ٱللَّهِ مَجۡر۪ىٰهَا وَمُرۡسَىٰهَآۚ إِنَّ رَبِّي لَغَفُورٞ رَّحِيمٞ ﴿٤١﴾

    ওয়া কালার কাবূ ফীহা বিসমিল্লাহি মাজরীহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগাফূরুর রাহীম।

    আর সে (নূহ) বললো: ‘তোমরা এতে আরোহণ করো। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি (বয়ে যাওয়া এবং এর নোঙর ফেলা)। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

  37. 42

    وَهِيَ تَجۡرِي بِهِمۡ فِي مَوۡجٖ كَٱلۡجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ٱبۡنَهُۥ وَكَانَ فِي مَعۡزِلٖ يَٰبُنَيَّ ٱرۡكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلۡكَٰفِرِينَ ﴿٤٢﴾

    ওয়া হিয়া তাজরী বিহিম ফী মাওজিন কাল জিবালি ওয়া নাদা নূহুনিব নাহূ ওয়া কানা ফী মাযিলিই ইয়া বুনায়্যার কাম মাআনা ওয়া লা তাকুম মাআল কাফিরীন।

    আর নৌকাটি পাহাড় সদৃশ ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলছিলো এবং নূহ তার পুত্রকে ডাক দিলো, আর সে ছিল আলাদা স্থানে, ‘হে আমার পুত্র, আমাদের সাথে নৌকায় আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হয়ো না।’

  38. 43

    قَالَ سَـَٔاوِيٓ إِلَىٰ جَبَلٖ يَعۡصِمُنِي مِنَ ٱلۡمَآءِۚ قَالَ لَا عَاصِمَ ٱلۡيَوۡمَ مِنۡ أَمۡرِ ٱللَّهِ إِلَّا مَن رَّحِمَۚ وَحَالَ بَيۡنَهُمَا ٱلۡمَوۡجُ فَكَانَ مِنَ ٱلۡمُغۡرَقِينَ ﴿٤٣﴾

    কালা সাআওয়ী ইলা জাবালিই ইয়াসিমুনী মিনাল মাই কালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিমা ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকীন।

    সে (পুত্র) বলল: (কোন প্রয়োজন নেই) ‘আমি (এমন এক সুউচ্চ) পাহাড়ের উপর আশ্রয় নিবো, যা আমাকে (প্লাবনের) পানি থেকে রক্ষা করবে।’ সে (নূহ তার পুত্রকে) বললো: ‘আজ আল্লাহর হুকুম (শাস্তি) থেকে রক্ষা করার কেউ নেই, তবে যাকে আল্লাহ দয়া করবেন, সে ছাড়া।’ আর ঢেউ তাদের মধ্যে অন্তরায় হয়ে গেল, ফলে সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো।

  39. 44

    وَقِيلَ يَٰٓأَرۡضُ ٱبۡلَعِي مَآءَكِ وَيَٰسَمَآءُ أَقۡلِعِي وَغِيضَ ٱلۡمَآءُ وَقُضِيَ ٱلۡأَمۡرُ وَٱسۡتَوَتۡ عَلَى ٱلۡجُودِيِّۖ وَقِيلَ بُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴿٤٤﴾

    ওয়া কীলা ইয়া আরদুব লাঈ মাআকি ওয়া ইয়াসামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াসতাওয়াত আলাল জূদিয়্যি ওয়া কীলা বুদাল লিল কাওমিয যালিমীন।

    আর (তুফান শেষ হওয়ার পর আল্লাহ কর্তৃক) বলা হলো: ‘হে জমিন! তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান! (বৃষ্টি বর্ষণ করা থেকে) বিরত হও।’ অতঃপর পানি কমে গেলো এবং (আল্লাহর কাফিরদেরকে ধ্বংস করার) সিদ্ধান্ত বাস্তবায়িত হলো, আর নৌকা জুদী পাহাড়ের ওপর এসে থামলো এবং ঘোষণা করা হলো, ‘ধ্বংস যালিম জাতির জন্য।’

  40. 45

    وَنَادَىٰ نُوحٞ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبۡنِي مِنۡ أَهۡلِي وَإِنَّ وَعۡدَكَ ٱلۡحَقُّ وَأَنتَ أَحۡكَمُ ٱلۡحَٰكِمِينَ ﴿٤٥﴾

    ওয়া নাদা নূহুর রাব্বাহূ ফাকালা রাব্বি ইন্নাব নী মিন আহলী ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমীন।

    আর নূহ তার রবকে ডেকে বললো: ‘হে আমার রব, নিশ্চয় আমার সন্তান আমার পরিবারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি নিশ্চয় সত্য। আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক।’

  41. 46

    قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيۡسَ مِنۡ أَهۡلِكَۖ إِنَّهُۥ عَمَلٌ غَيۡرُ صَٰلِحٖۖ فَلَا تَسۡـَٔلۡنِ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۖ إِنِّيٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ ﴿٤٦﴾

    কালা ইয়া নূহু ইন্নাহূ লাইসা মিন আহলিকা ইন্নাহূ আমালুন গাইরু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহী ইলমুন ইন্নী আইযুকা আন তাকূনা মিনাল জাহিলীন।

    তিনি (আল্লাহ) বললেন: ‘হে নূহ, নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়। সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার (প্রকৃত) কোন জ্ঞান নেই, সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না ।’

  42. 47

    قَالَ رَبِّ إِنِّيٓ أَعُوذُ بِكَ أَنۡ أَسۡـَٔلَكَ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞۖ وَإِلَّا تَغۡفِرۡ لِي وَتَرۡحَمۡنِيٓ أَكُن مِّنَ ٱلۡخَٰسِرِينَ ﴿٤٧﴾

    কালা রাব্বি ইন্নী আঊযু বিকা আন আসআলাকা মা লাইসা লী বিহী ইলমুও ওয়া ইল্লা তাগফির লী ওয়া তারহামনী আকুম মিনাল খাসিরীন।

    সে (নূহ) বললো: ‘হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই, তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার নিকট আশ্রয় চাই। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তবে আমি (দুনিয়া ও আখিরাতে) ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।’

  43. 48

    قِيلَ يَٰنُوحُ ٱهۡبِطۡ بِسَلَٰمٖ مِّنَّا وَبَرَكَٰتٍ عَلَيۡكَ وَعَلَىٰٓ أُمَمٖ مِّمَّن مَّعَكَۚ وَأُمَمٞ سَنُمَتِّعُهُمۡ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٞ ﴿٤٨﴾

    কীলা ইয়া নূহুহ বিত বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিম মিম্মাম মাআকা ওয়া উমামুন সানুমাত্তিউহুম ছুম্মা ইয়ামাস্সুহুম মিন্না আযাবুন আলীম।

    (অতঃপর নূহকে উদ্দেশ্য করে) বলা হলো: ‘হে নূহ, তোমার ও তোমার সাথে যেসব সম্প্রদায় রয়েছে, তাদের ওপর আমার পক্ষ থেকে শান্তি ও বরকতসহ (নৌকা থেকে জমিনে) অবতরণ করো। আর আরো অনেক সম্প্রদায়সমূহকে আমি জীবন উপভোগ করতে দিবো। তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি।’

  44. 49

    تِلۡكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهَآ إِلَيۡكَۖ مَا كُنتَ تَعۡلَمُهَآ أَنتَ وَلَا قَوۡمُكَ مِن قَبۡلِ هَٰذَاۖ فَٱصۡبِرۡۖ إِنَّ ٱلۡعَٰقِبَةَ لِلۡمُتَّقِينَ ﴿٤٩﴾

    তিলকা মিন আমবাইল গাইবি নূহীহা ইলাইকা মা কুনতা তালামুহা আনতা ওয়া লা কাওমুকা মিন কাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকীন।

    (হে রাসূল!) এগুলো (নূহের সময়ের ঘটনাবলি) গায়িবের সংবাদ, আমি তোমাকে ওহীর মাধ্যমে অবহিত করছি। ইতঃপূর্বে না তুমি তা জানতে এবং না তোমার সম্প্রদায়। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয় শুভ পরিণাম কেবল মুত্তাকীদের জন্য।

  45. 50

    وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۖ إِنۡ أَنتُمۡ إِلَّا مُفۡتَرُونَ ﴿٥٠﴾

    ওয়া ইলা আদিন আখাহুম হূদান কালা ইয়া কাওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহূ ইন আনতুম ইল্লা মুফতারূন।

    আর ‘আদ জাতির কাছে তাদের ভাই হূদকে পাঠিয়েছিলাম। সে বলেছিলো: ‘হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো (সত্য) ইলাহ নেই। তোমরা তো শুধু মিথ্যা রটনাকারী।’

  46. 51

    يَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱلَّذِي فَطَرَنِيٓۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿٥١﴾

    ইয়া কাওমি লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলাল লাযী ফাতারানী আফালা তাকিলূন।

    ‘হে আমার সম্প্রদায়! আমি তোমাদের কাছে এর (আল্লাহ দিকে দাওয়াতের) বিনিময়ে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল তাঁরই কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও কি তোমরা বুঝবে না’?

  47. 52

    وَيَٰقَوۡمِ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِ يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا وَيَزِدۡكُمۡ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمۡ وَلَا تَتَوَلَّوۡاْ مُجۡرِمِينَ ﴿٥٢﴾

    ওয়া ইয়াকাওমিস তাগফিরূ রাব্বাকুম ছুম্মা তূবূ ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারাও ওয়া ইয়াযিদকুম কুওওয়াতান ইলা কুওওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাও মুজরিমীন।

    ‘হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, অতঃপর তাঁর কাছে (পাপসমূহ থেকে) তাওবা করো, তাহলে তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টিবর্ষণ করবেন এবং তোমাদেরকে আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি (সম্মান) বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে, (আমার দাওয়াত থেকে) মুখ ফিরিয়ে নিও না।’

  48. 53

    قَالُواْ يَٰهُودُ مَا جِئۡتَنَا بِبَيِّنَةٖ وَمَا نَحۡنُ بِتَارِكِيٓ ءَالِهَتِنَا عَن قَوۡلِكَ وَمَا نَحۡنُ لَكَ بِمُؤۡمِنِينَ ﴿٥٣﴾

    কালূ ইয়া হূদু মা জিতানা বিবায়্যিনাতিও ওয়া মা নাহনু বিতারিকী আলিহাতিনা আন কাওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনীন।

    তারা বললো: ‘হে হূদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসোনি। আর তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করবো না এবং আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই।’

  49. 54

    إِن نَّقُولُ إِلَّا ٱعۡتَرَىٰكَ بَعۡضُ ءَالِهَتِنَا بِسُوٓءٖۗ قَالَ إِنِّيٓ أُشۡهِدُ ٱللَّهَ وَٱشۡهَدُوٓاْ أَنِّي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ ﴿٥٤﴾

    ইন নাকূলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসূইন কালা ইন্নী উশহিদুল্লাহা ওয়াশহাদূ আন্নী বারীউম মিম্মা তুশরিকূন।

    ‘আমরা তো কেবল এ কথাই বলছি যে, ‘আমাদের কোন কোন উপাস্য তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত করেছে।’ সে বললো: ‘নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরা সাক্ষী থাকো যে, অবশ্যই আমি তা (সেসব উপাসকদের উপাসনা) থেকে মুক্ত, যাকে তোমরা শরিক করো।’

  50. 55

    مِن دُونِهِۦۖ فَكِيدُونِي جَمِيعٗا ثُمَّ لَا تُنظِرُونِ ﴿٥٥﴾

    মিন দূনিহী ফাকীদূনী জামীআন ছুম্মা লা তুনযিরূন।

    ‘আল্লাহকে বাদ দিয়ে তোমরা সকলে একত্রিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তারপর আমাকে অবকাশ দিও না।’

  51. 56

    إِنِّي تَوَكَّلۡتُ عَلَى ٱللَّهِ رَبِّي وَرَبِّكُمۚ مَّا مِن دَآبَّةٍ إِلَّا هُوَ ءَاخِذُۢ بِنَاصِيَتِهَآۚ إِنَّ رَبِّي عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٥٦﴾

    ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বী ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুওয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বী আলা সিরাতিম মুসতাকীম।

    ‘অবশ্যই আমি (সকল কর্মকাণ্ডে) আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। (জমিনের বুকে) এমন কোন বিচরণশীল প্রাণী নেই, যে তাঁর পূর্ণ নিয়ন্ত্রণে নেই। নিশ্চয় আমার রব সরল সঠিক পথে আছেন।’

  52. 57

    فَإِن تَوَلَّوۡاْ فَقَدۡ أَبۡلَغۡتُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦٓ إِلَيۡكُمۡۚ وَيَسۡتَخۡلِفُ رَبِّي قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّونَهُۥ شَيۡـًٔاۚ إِنَّ رَبِّي عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَفِيظٞ ﴿٥٧﴾

    ফা ইন তাওয়াল্লাও ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহী ইলাইকুম ওয়া ইয়াসতাখলিফু রাব্বী কাওমান গাইরাকুম ওয়া লা তাদুর্রূনাহূ শাইআন ইন্না রাব্বী আলা কুল্লি শাইইন হাফীয।

    ‘এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি যা (যে ওহী) নিয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমি তো তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর আমার রব (তোমাদেরকে ধ্বংস করে) তোমাদের পরিবর্তে অন্য এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন। আর তোমরা (নিজেদের মিথ্যারোপ ও বিমুখতার দ্বারা) তাঁর কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আমার রব সবকিছুর রক্ষণাবেক্ষণকারী।’

  53. 58

    وَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا هُودٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَنَجَّيۡنَٰهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ ﴿٥٨﴾

    ওয়া লাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হূদাও ওয়াল লাযীনা আমানূ মাআহূ বিরাহমাতিম মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালীয।

    আর যখন (তাদেরকে ধ্বংস করার) আমার নির্দেশ আসল, তখন আমি হূদকে ও যারা তার সাথে ঈমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমতের উসিলায় রক্ষা করলাম এবং আমি তাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি দিলাম।

  54. 59

    وَتِلۡكَ عَادٞۖ جَحَدُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ وَعَصَوۡاْ رُسُلَهُۥ وَٱتَّبَعُوٓاْ أَمۡرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٖ ﴿٥٩﴾

    ওয়া তিলকা আদুন জাহাদূ বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাও রুসুলাহূ ওয়াত্তাবাঊ আমরা কুল্লি জাব্বারিন আনীদ।

    আর এই ‘আদ জাতি, তারা তাদের রবের আয়াতসমূহ অস্বীকার করেছিলো এবং অমান্য করেছিল, তাঁর রাসূলগণকে। আর তারা অনুসরণ করেছিল, প্রত্যেক উদ্ধত, স্বৈরাচারীর নির্দেশ।

  55. 60

    وَأُتۡبِعُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا لَعۡنَةٗ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَآ إِنَّ عَادٗا كَفَرُواْ رَبَّهُمۡۗ أَلَا بُعۡدٗا لِّعَادٖ قَوۡمِ هُودٖ ﴿٦٠﴾

    ওয়া উতবিঊ ফী হাযিহিদ দুনয়া লানাতাও ওয়া ইয়াওমাল কিয়ামাতি আলা ইন্না আদান কাফারূ রাব্বাহুম আলা বুদাল লিআদিন কাওমি হূদ।

    আর এই দুনিয়াতে অভিসম্পাত তাদের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে এবং কিয়ামত দিবসেও। জেনে রেখো! নিশ্চয় ‘আদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছিল। জেনে রাখো! হূদের জাতি ‘আদ সম্প্রদায়ের জন্য রয়েছে ধ্বংস।

  56. 61

    ۞ وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ هُوَ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَٱسۡتَعۡمَرَكُمۡ فِيهَا فَٱسۡتَغۡفِرُوهُ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِۚ إِنَّ رَبِّي قَرِيبٞ مُّجِيبٞ ﴿٦١﴾

    ওয়া ইলা ছামূদা আখাহুম সালিহান কালা ইয়া কাওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহূ হুওয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াসতামারাকুম ফীহা ফাসতাগফিরূহু ছুম্মা তূবূ ইলাইহি ইন্না রাব্বী কারীবুম মুজীব।

    আর সামূদ জাতির প্রতি পাঠিয়েছিলাম তাদেরই ভাই সালিহকে। সে বললো: ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোনো (সত্য) ইলাহ নেই। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং সেটিকে তোমাদের জন্য আবাদের ব্যবস্থা করেছেন । সুতরাং তোমরা তাঁর কাছে ক্ষমা চাও, অতঃপর তাঁরই কাছে তাওবা করো। নিশ্চয় আমার রব খুব কাছেই, (আহ্বানকারীর ডাকে) সাড়া দানকারী।’

  57. 62

    قَالُواْ يَٰصَٰلِحُ قَدۡ كُنتَ فِينَا مَرۡجُوّٗا قَبۡلَ هَٰذَآۖ أَتَنۡهَىٰنَآ أَن نَّعۡبُدَ مَا يَعۡبُدُ ءَابَآؤُنَا وَإِنَّنَا لَفِي شَكّٖ مِّمَّا تَدۡعُونَآ إِلَيۡهِ مُرِيبٖ ﴿٦٢﴾

    কালূ ইয়া সালিহু কাদ কুনতা ফীনা মারজুওওয়ান কাবলা হাযা আতানহানা আন নাবুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফী শাক্কিম মিম্মা তাদঊনা ইলাইহি মুরীব।

    তারা বললো: ‘হে সালিহ! তুমি তো ইতঃপূর্বে (তোমার এ দাওয়াত দেওয়ার আগে) আমাদের মধ্যে ছিলে আশা-ভরসার স্থল। তুমি কি আমাদেরকে নিষেধ করছো তাদের ইবাদাত করতে, যাদের ইবাদাত করতো আমাদের পিতৃপুরুষরা? তুমি আমাদেরকে যে (তাওহীদের) দিকে আহ্বান করছো, সে ব্যাপারে নিশ্চয় আমরা বড় সংশয়ে আছি।’

  58. 63

    قَالَ يَٰقَوۡمِ أَرَءَيۡتُمۡ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَءَاتَىٰنِي مِنۡهُ رَحۡمَةٗ فَمَن يَنصُرُنِي مِنَ ٱللَّهِ إِنۡ عَصَيۡتُهُۥۖ فَمَا تَزِيدُونَنِي غَيۡرَ تَخۡسِيرٖ ﴿٦٣﴾

    কালা ইয়া কাওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিম মির রাব্বী ওয়া আতানী মিনহু রাহমাতান ফামাই ইয়ানসুরুনী মিনাল্লাহি ইন আসাইতুহূ ফামা তাযীদূনানী গাইরা তাখসীর।

    সে বললো: ‘হে আমার সম্প্রদায়, তোমরা কী মনে কর, যদি আমি আমার রবের পক্ষ থেকে (নবুওয়াতের) সুস্পষ্ট প্রমাণের ওপর থাকি এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে রহমত (নবুওয়াত) দান করেন, তাহলে কে আমাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করবে, যদি আমি তাঁর (দাওয়াত না দিয়ে) অবাধ্য হই? সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়িয়ে দিচ্ছ।’

  59. 64

    وَيَٰقَوۡمِ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمۡ ءَايَةٗۖ فَذَرُوهَا تَأۡكُلۡ فِيٓ أَرۡضِ ٱللَّهِۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابٞ قَرِيبٞ ﴿٦٤﴾

    ওয়া ইয়াকাওমি হাযিহী নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারূহা তাকুল ফী আরদিল্লাহি ওয়া লা তামাস্সূহা বিসূইন ফায়াখুযাকুম আযাবুন কারীব।

    ‘আর হে আমার সম্প্রদায়! এটি আল্লাহর উটনী, (আমার নবুওয়াতের সত্যতার ওপর) তোমাদের জন্য একটি নিদর্শন। তাই তোমরা একে (নিজের মতো করে চলতে-ফিরতে) ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে (বিচরণ করে) খাবে এবং (ক্ষতি সাধনের উদ্দেশ্য) কোনোরূপ মন্দভাবে তাকে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে আশু শাস্তি পাকড়াও করবে।’

  60. 65

    فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُواْ فِي دَارِكُمۡ ثَلَٰثَةَ أَيَّامٖۖ ذَٰلِكَ وَعۡدٌ غَيۡرُ مَكۡذُوبٖ ﴿٦٥﴾

    ফাআকারূহা ফাকালা তামাত্তাঊ ফী দারিকুম ছালাছাতা আয়্যামিন যালিকা ওয়াদুন গাইরু মাকযূব।

    অতঃপর তারা তাকে (উটনীকে) হত্যা করলো। তাই সে (সালিহ তার জাতিকে) বললো: ‘তোমরা তিন দিন নিজ নিজ গৃহে আনন্দে-ফূর্তিতে কাটাও। এটা (আল্লাহর শাস্তি আসাটা) এমন এক প্রতিশ্রুতি, যা মিথ্যা হওয়ার নয়।’

  61. 66

    فَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا صَٰلِحٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَمِنۡ خِزۡيِ يَوۡمِئِذٍۚ إِنَّ رَبَّكَ هُوَ ٱلۡقَوِيُّ ٱلۡعَزِيزُ ﴿٦٦﴾

    ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহাও ওয়াল লাযীনা আমানূ মাআহূ বিরাহমাতিম মিন্না ওয়া মিন খিযয়ি ইয়াওমিইযিন ইন্না রাব্বাকা হুওয়াল কাওয়িয়্যুল আযীয।

    অতঃপর যখন (তাদেরকে ধ্বংস করার জন্য) আমার আদেশ আসলো, তখন সালিহ ও তার সাথে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমার পক্ষ থেকে রহমতের উসিলায় মুক্তি দিলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকে রক্ষা করলাম। নিশ্চয় তোমার রব মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী।

  62. 67

    وَأَخَذَ ٱلَّذِينَ ظَلَمُواْ ٱلصَّيۡحَةُ فَأَصۡبَحُواْ فِي دِيَٰرِهِمۡ جَٰثِمِينَ ﴿٦٧﴾

    ওয়া আখাযাল লাযীনা যালামুস সাইহাতু ফা আসবাহূ ফী দিয়ারিহিম জাছিমীন।

    আর যারা যুলম করেছিলো, তাদেরকে পাকড়াও করলো (শাস্তি হিসেবে) এক বিকট শব্দ। ফলে তারা নিজেদের গৃহে মুখ থুবড়ে পড়ে রইল।

  63. 68

    كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَآۗ أَلَآ إِنَّ ثَمُودَاْ كَفَرُواْ رَبَّهُمۡۗ أَلَا بُعۡدٗا لِّثَمُودَ ﴿٦٨﴾

    কাআল লাম ইয়াগনাও ফীহা আলা ইন্না ছামূদা কাফারূ রাব্বাহুম আলা বুদাল লিছামূদ।

    যেন তারা সেখানে কখনো বসবাসই করেনি। জেনে রেখো! নিশ্চয় সামূদ সম্প্রদায় তাদের রবের সাথে কুফরি করেছে। জেনে রেখো! (মর্মান্তিকভাবে) ধ্বংসই হলো সামূদ জাতির পরিণাম।

  64. 69

    وَلَقَدۡ جَآءَتۡ رُسُلُنَآ إِبۡرَٰهِيمَ بِٱلۡبُشۡرَىٰ قَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞۖ فَمَا لَبِثَ أَن جَآءَ بِعِجۡلٍ حَنِيذٖ ﴿٦٩﴾

    ওয়া লাকাদ জাআত রুসুলুনা ইবরাহীমা বিল বুশরা কালূ সালামান কালা সালামুন ফামা লাবিছা আন জাআ বিইজলিন হানীয।

    আর অবশ্যই আমার ফিরিশতারা সুসংবাদ নিয়ে ইবরাহীমের কাছে এসেছিল। তারা বললো: ‘আপনার প্রতি সালাম (শান্তি)।’ (জবাবে) সেও বললো: ‘আপনাদের প্রতিও সালাম।’ অতঃপর সে (তাদের আপ্যায়নের জন্যে) বিলম্ব না করে, একটি ভুনা গো বাছুর নিয়ে আসলো।

  65. 70

    فَلَمَّا رَءَآ أَيۡدِيَهُمۡ لَا تَصِلُ إِلَيۡهِ نَكِرَهُمۡ وَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۚ قَالُواْ لَا تَخَفۡ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمِ لُوطٖ ﴿٧٠﴾

    ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফাতান কালূ লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কাওমি লূত।

    অতঃপর যখন সে (ইবরাহীম) দেখতে পেলো, তাদের হাত এর দিকে প্রসারিত হচ্ছে না, তখন সে তাদেরকে অস্বাভাবিক মনে করল এবং তাদের থেকে ভীতি অনুভব করলো। তারা বললো: ‘(হে ইবরাহীম!) ভয় করো না, নিশ্চয় আমরা লূত সম্প্রদায়ের নিকট (শাস্তি দেয়ার জন্য) প্রেরিত হয়েছি।’

  66. 71

    وَٱمۡرَأَتُهُۥ قَآئِمَةٞ فَضَحِكَتۡ فَبَشَّرۡنَٰهَا بِإِسۡحَٰقَ وَمِن وَرَآءِ إِسۡحَٰقَ يَعۡقُوبَ ﴿٧١﴾

    ওয়ামরাআতুহূ কাইমাতুন ফাদাহিকাত ফাবাশ্শারনাহা বিইসহাকা ওয়া মিও ওয়ারাই ইসহাকা ইয়াকূব।

    আর তার স্ত্রী (সারা) দাঁড়ানো ছিল, সে হেসে উঠলো। অতঃপর আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের ও ইসহাকের পরে ইয়া‘কূবের।

  67. 72

    قَالَتۡ يَٰوَيۡلَتَىٰٓ ءَأَلِدُ وَأَنَا۠ عَجُوزٞ وَهَٰذَا بَعۡلِي شَيۡخًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عَجِيبٞ ﴿٧٢﴾

    কালাত ইয়া ওয়াইলাতা আআলিদু ওয়া আনা আজূযুও ওয়া হাযা বালী শাইখান ইন্না হাযা লাশাইউন আজীব।

    সে (সন্তানের সুসংবাদ শুনে) বললো: ‘হায়, কী আশ্চর্য! আমি সন্তান প্রসব করবো; অথচ আমি বৃদ্ধা, আর এ আমার স্বামী, সেও বৃদ্ধ? এটা তো অবশ্যই এক আশ্চর্যজনক ব্যাপার!’

  68. 73

    قَالُوٓاْ أَتَعۡجَبِينَ مِنۡ أَمۡرِ ٱللَّهِۖ رَحۡمَتُ ٱللَّهِ وَبَرَكَٰتُهُۥ عَلَيۡكُمۡ أَهۡلَ ٱلۡبَيۡتِۚ إِنَّهُۥ حَمِيدٞ مَّجِيدٞ ﴿٧٣﴾

    কালূ আতাজাবীনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহূ আলাইকুম আহলাল বাইতি ইন্নাহূ হামীদুম মাজীদ।

    তারা (ফিরিশতাগণ) বললো: ‘আল্লাহর সিদ্ধান্তে তুমি আশ্চর্য হচ্ছো? হে নবী পরিবার! তোমাদের ওপর রয়েছে আল্লাহর রহমত ও তাঁর বরকত। নিশ্চয় তিনি (স্বীয় গুণাবলি ও কার্যাবলিতে) বড়ই প্রশংসিত, অত্যন্ত সম্মানিত।’

  69. 74

    فَلَمَّا ذَهَبَ عَنۡ إِبۡرَٰهِيمَ ٱلرَّوۡعُ وَجَآءَتۡهُ ٱلۡبُشۡرَىٰ يُجَٰدِلُنَا فِي قَوۡمِ لُوطٍ ﴿٧٤﴾

    ফালাম্মা যাহাবা আন ইবরাহীমার রাওউ ওয়া জাআতহুল বুশরা ইউজাদিলুনা ফী কাওমি লূত।

    অতঃপর (মেহমানদেরকে নিশ্চিত ফিরিশতা জেনে) যখন ইবরাহীমের ভীতি দূরীভূত হলো এবং তার কাছে (পুত্র সন্তানের) সুসংবাদ এলো, তখন সে লূতের সম্প্রদায় সম্পর্কে আমার (রাসূলদের) সাথে বাদানুবাদ করতে লাগল।

  70. 75

    إِنَّ إِبۡرَٰهِيمَ لَحَلِيمٌ أَوَّٰهٞ مُّنِيبٞ ﴿٧٥﴾

    ইন্না ইবরাহীমা লাহালীমুন আওওয়াহুম মুনীব।

    নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহমুখী (একজন মানুষ)।

  71. 76

    يَٰٓإِبۡرَٰهِيمُ أَعۡرِضۡ عَنۡ هَٰذَآۖ إِنَّهُۥ قَدۡ جَآءَ أَمۡرُ رَبِّكَۖ وَإِنَّهُمۡ ءَاتِيهِمۡ عَذَابٌ غَيۡرُ مَرۡدُودٖ ﴿٧٦﴾

    ইয়া ইবরাহীমু আরিদ আন হাযা ইন্নাহূ কাদ জাআ আমরু রাব্বিকা ওয়া ইন্নাহুম আতীহিম আযাবুন গাইরু মারদূদ।

    (ফিরিশতাগণ বললো) হে ইবরাহীম! তুমি এ থেকে বিরত হও। নিশ্চয় (শাস্তি পতিত হওয়ার ব্যাপারে) তোমার রবের সিদ্ধান্ত এসে গেছে । নিশ্চয় তাদের উপর মহা শাস্তি আসছে , যা প্রতিহত হবার নয়।

  72. 77

    وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَا لُوطٗا سِيٓءَ بِهِمۡ وَضَاقَ بِهِمۡ ذَرۡعٗا وَقَالَ هَٰذَا يَوۡمٌ عَصِيبٞ ﴿٧٧﴾

    ওয়া লাম্মা জাআত রুসুলুনা লূতান সীআ বিহিম ওয়া দাকা বিহিম যারআও ওয়া কালা হাযা ইয়াওমুন আসীব।

    আর যখন লূতের কাছে আমার ফিরিশতাগণ আসলো, তখন তাদের (আগমনে) সে বিষন্ন হয়ে পড়লো এবং (তার জাতির থেকে তাদেরকে রক্ষার ব্যাপারে ভয় পেয়ে) তার অন্তর খুব সংকুচিত হয়ে গেলো। আর সে বললো: ‘এ তো বড়ই কঠিন দিন।’

  73. 78

    وَجَآءَهُۥ قَوۡمُهُۥ يُهۡرَعُونَ إِلَيۡهِ وَمِن قَبۡلُ كَانُواْ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِۚ قَالَ يَٰقَوۡمِ هَٰٓؤُلَآءِ بَنَاتِي هُنَّ أَطۡهَرُ لَكُمۡۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ فِي ضَيۡفِيٓۖ أَلَيۡسَ مِنكُمۡ رَجُلٞ رَّشِيدٞ ﴿٧٨﴾

    ওয়া জাআহূ কাওমুহূ ইউহরাঊনা ইলাইহি ওয়া মিন কাবলু কানূ ইয়ামালূনাস সায়্যিআতি কালা ইয়া কাওমি হাউলাই বানাতী হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখযূনি ফী দাইফী আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ।

    আর তার সম্প্রদায় (সুদর্শন যুবক-বেশধারী মেহমান ফিরিশতাদের সাথে অসৎ কর্মে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে) তার কাছে দৌড়ে আসলো এবং আগে থেকেই তারা কুকর্মে (সমকামিতায়) লিপ্ত ছিল। সে বললো: ‘হে আমার সম্প্রদায়! এরা আমার মেয়ে, (তাদেরকে বিবাহ করো) তারা তোমাদের জন্য পবিত্র। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমানিত করো না। আচ্ছা, তোমাদের মধ্যে কি বিবেক সম্পন্ন কেউ নেই?’

  74. 79

    قَالُواْ لَقَدۡ عَلِمۡتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنۡ حَقّٖ وَإِنَّكَ لَتَعۡلَمُ مَا نُرِيدُ ﴿٧٩﴾

    কালূ লাকাদ আলিমতা মা লানা ফী বানাতিকা মিন হাক্কিও ওয়া ইন্নাকা লাতালামু মা নুরীদ।

    তারা (লূতের সম্প্রদায়) বললো: (হে লূত!) ‘তুমি অবশ্যই জানো, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো প্রয়োজন নেই। আর আমরা কী চাই, তা তুমি নিশ্চয় জানো।’

  75. 80

    قَالَ لَوۡ أَنَّ لِي بِكُمۡ قُوَّةً أَوۡ ءَاوِيٓ إِلَىٰ رُكۡنٖ شَدِيدٖ ﴿٨٠﴾

    কালা লাও আন্না লী বিকুম কুওওয়াতান আও আওয়ী ইলা রুকনিন শাদীদ।

    সে বললো: ‘তোমাদের প্রতিরোধে যদি আমার কোনা শক্তি থাকতো অথবা আমি কোন সুদৃঢ় স্তম্ভের আশ্রয় নিতে পারতাম!’

  76. 81

    قَالُواْ يَٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓاْ إِلَيۡكَۖ فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٌ إِلَّا ٱمۡرَأَتَكَۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمۡۚ إِنَّ مَوۡعِدَهُمُ ٱلصُّبۡحُۚ أَلَيۡسَ ٱلصُّبۡحُ بِقَرِيبٖ ﴿٨١﴾

    কালূ ইয়া লূতু ইন্না রুসুলু রাব্বিকা লাই ইয়াসিলূ ইলাইকা ফা আসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইলি ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লাম রাআতাকা ইন্নাহূ মুসীবুহা মা আসাবাহুম ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসাস সুবহু বিকারীব।

    তারা (ফিরিশতারা) বললো: ‘হে লূত! আমরা তোমার রবের প্রেরিত ফিরিশতা (দূত)। তারা কখনো তোমার কাছে (অসৎ উদ্দেশ্যে) পৌঁছতে পারবে না। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে রাতের কোনো এক অংশে রওয়ানা হও, আর তোমাদের কেউ পিছে তাকাবে না। তবে তোমার স্ত্রী ব্যতীত (সে রওয়ানা হবে না)। কেননা তাকে সে শাস্তিই আক্রান্ত করবে, যে (শাস্তি) তাদেরকে আক্রান্ত করবে। নিশ্চয় তাদের (শাস্তি আসার) নির্ধারিত সময় হচ্ছে সকালবেলা। সকাল কি খুবই নিকটে নয়?’

  77. 82

    فَلَمَّا جَآءَ أَمۡرُنَا جَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهَا حِجَارَةٗ مِّن سِجِّيلٖ مَّنضُودٖ ﴿٨٢﴾

    ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জীলিম মানদূদ।

    অতঃপর (লূতের সম্প্রদায় ধ্বংসের ব্যাপারে) যখন আমাদের আদেশ এসে গেল, তখন আমরা সে জনপদের ওপরের অংশকে নিচে করে দিলাম এবং তাদের ওপর স্তরে স্তরে সাজানো শক্ত মাটির পাথর বর্ষণ করলাম।

  78. 83

    مُّسَوَّمَةً عِندَ رَبِّكَۖ وَمَا هِيَ مِنَ ٱلظَّٰلِمِينَ بِبَعِيدٖ ﴿٨٣﴾

    মুসাওওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনায যালিমীনা বিবাঈদ।

    সেসব পাথর তোমার রবের নিকট (বিশেষ আলামত দ্বারা) নির্ধারিত ছিল; আর তা যালিমদের থেকে একেবারেই দূরে নয়।

  79. 84

    ۞ وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ وَلَا تَنقُصُواْ ٱلۡمِكۡيَالَ وَٱلۡمِيزَانَۖ إِنِّيٓ أَرَىٰكُم بِخَيۡرٖ وَإِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٖ مُّحِيطٖ ﴿٨٤﴾

    ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবান কালা ইয়া কাওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহূ ওয়া লা তানকুসুল মিকয়ালা ওয়াল মীযানা ইন্নী আরাকুম বিখাইরিও ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিম মুহীত।

    আর মাদইয়ানে আমি তাদের ভাই শু‘আইবকে (নবী হিসেবে) পাঠিয়েছিলাম। সে বললো: ‘হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোনো (সত্য) ইলাহ নেই এবং মাপে ও ওজনে কম করো না। নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রাচুর্যশীল দেখছি; কিন্তু আমি তোমাদের ওপর এক সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি।’

  80. 85

    وَيَٰقَوۡمِ أَوۡفُواْ ٱلۡمِكۡيَالَ وَٱلۡمِيزَانَ بِٱلۡقِسۡطِۖ وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ﴿٨٥﴾

    ওয়া ইয়াকাওমি আওফুল মিকয়ালা ওয়াল মীযানা বিল কিসতি ওয়া লা তাবখাসুন নাসা আশয়াআহুম ওয়া লা তাছাও ফিল আরদি মুফসিদীন।

    ‘আর হে আমার সম্প্রদায়! মাপ ও ওজন ইনসাফের সাথে পূর্ণ কর এবং মানুষকে তাদের পণ্য কম দিও না। আর জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়িও না।’

  81. 86

    بَقِيَّتُ ٱللَّهِ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَۚ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِحَفِيظٖ ﴿٨٦﴾

    বাকিয়্যাতুল্লাহি খাইরুল লাকুম ইন কুনতুম মুমিনীনা ওয়া মা আনা আলাইকুম বিহাফীয।

    ‘(ওজনে কম দিয়ে মানুষকে ঠকিয়ে ও জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে অধিক অর্জন করার চেয়ে) আল্লাহর দেয়া উদ্বৃত্ত লাভ তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা মু’মিন হও। আর মনে রেখো, আমি তো তোমাদের পর্যবেক্ষণকারী নই।’

  82. 87

    قَالُواْ يَٰشُعَيۡبُ أَصَلَوٰتُكَ تَأۡمُرُكَ أَن نَّتۡرُكَ مَا يَعۡبُدُ ءَابَآؤُنَآ أَوۡ أَن نَّفۡعَلَ فِيٓ أَمۡوَٰلِنَا مَا نَشَٰٓؤُاْۖ إِنَّكَ لَأَنتَ ٱلۡحَلِيمُ ٱلرَّشِيدُ ﴿٨٧﴾

    কালূ ইয়া শুআইবু আসালাতুকা তামুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফী আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লাআনতাল হালীমুর রাশীদ।

    তারা বললো: ‘হে শু‘আইব! তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে, আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদাত করত, আমরা তাদের ত্যাগ করি? অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছামতো যা করি তাও (ত্যাগ করি?) তুমি তো বেশ সহনশীল সুবোধ’!

  83. 88

    قَالَ يَٰقَوۡمِ أَرَءَيۡتُمۡ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَرَزَقَنِي مِنۡهُ رِزۡقًا حَسَنٗاۚ وَمَآ أُرِيدُ أَنۡ أُخَالِفَكُمۡ إِلَىٰ مَآ أَنۡهَىٰكُمۡ عَنۡهُۚ إِنۡ أُرِيدُ إِلَّا ٱلۡإِصۡلَٰحَ مَا ٱسۡتَطَعۡتُۚ وَمَا تَوۡفِيقِيٓ إِلَّا بِٱللَّهِۚ عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ أُنِيبُ ﴿٨٨﴾

    কালা ইয়া কাওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিম মির রাব্বী ওয়া রাযাকানী মিনহু রিযকান হাসানাও ওয়া মা উরীদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরীদু ইল্লাল ইসলাহা মাস তাতাতু ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।

    সে (শু‘আইব) বললো: ‘হে আমার সম্প্রদায়! তোমরা কি মনে করো, আমি যদি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর থাকি এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে উত্তম রিযক দান করে থাকেন, (তাহলে কী করে আমি আমার দায়িত্ব পরিত্যাগ করব)? যে কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, সেই কাজ নিজে করে তোমাদের বিরোধিতা করতে চাই না। আমি আমার সাধ্যমতো (তাওহীদ ও আল্লাহর আনুগত্যের দিকে দাওয়াতের মাধ্যমে তোমাদের) সংশোধন চাই। আল্লাহর সহায়তা ছাড়া আমার কোন তাওফীক নেই। আমি তাঁরই ওপর তাওয়াক্কুল করেছি এবং তাঁরই কাছেই ফিরে যাবো।’

  84. 89

    وَيَٰقَوۡمِ لَا يَجۡرِمَنَّكُمۡ شِقَاقِيٓ أَن يُصِيبَكُم مِّثۡلُ مَآ أَصَابَ قَوۡمَ نُوحٍ أَوۡ قَوۡمَ هُودٍ أَوۡ قَوۡمَ صَٰلِحٖۚ وَمَا قَوۡمُ لُوطٖ مِّنكُم بِبَعِيدٖ ﴿٨٩﴾

    ওয়া ইয়াকাওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকী আই ইউসীবাকুম মিছলু মা আসাবা কাওমা নূহিন আও কাওমা হূদিন আও কাওমা সালিহিও ওয়া মা কাওমু লূতিম মিনকুম বিবাঈদ।

    ‘আর হে আমার সম্প্রদায়! আমার সাথে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যার ফলে তোমাদের ওপর তেমন শাস্তি আসবে যেমন শাস্তি এসেছিল নূহের সম্প্রদায়ের ওপর অথবা হূদের সম্প্রদায়ের ওপর অথবা সালিহের সম্প্রদায়ের ওপর । আর লূতের জাতির ঘটনা তো তোমাদের থেকে বেশি দূরেরও নয়।’

  85. 90

    وَٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِۚ إِنَّ رَبِّي رَحِيمٞ وَدُودٞ ﴿٩٠﴾

    ওয়াসতাগফিরূ রাব্বাকুম ছুম্মা তূবূ ইলাইহি ইন্না রাব্বী রাহীমুও ওয়াদূদ।

    ‘আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই কাছে (পাপসমূহ থেকে) তাওবা করো। নিশ্চয় আমার রব (তাওবাকারীদের প্রতি) পরম দয়ালু, গভীর ভালোবাসা পোষণকারী।’

  86. 91

    قَالُواْ يَٰشُعَيۡبُ مَا نَفۡقَهُ كَثِيرٗا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَىٰكَ فِينَا ضَعِيفٗاۖ وَلَوۡلَا رَهۡطُكَ لَرَجَمۡنَٰكَۖ وَمَآ أَنتَ عَلَيۡنَا بِعَزِيزٖ ﴿٩١﴾

    কালূ ইয়া শুআইবু মা নাফকাহু কাছীরাম মিম্মা তাকূলু ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফাও ওয়া লাওলা রাহতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআযীয।

    তারা বললো: ‘হে শু‘আইব! তুমি যা বলো, তার অধিকাংশই আমরা বুঝি না। আর নিশ্চয়ই আমরা তোমাকে আমাদের মধ্যে দুর্বলই দেখতে পাই। যদি তোমার আত্মীয়-স্বজন না থাকতো, তবে আমরা তোমাকে অবশ্যই পাথর মেরে হত্যা করতাম।আর আমাদের ওপর তুমি মোটেও প্রভাবশালী নও।’

  87. 92

    قَالَ يَٰقَوۡمِ أَرَهۡطِيٓ أَعَزُّ عَلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَٱتَّخَذۡتُمُوهُ وَرَآءَكُمۡ ظِهۡرِيًّاۖ إِنَّ رَبِّي بِمَا تَعۡمَلُونَ مُحِيطٞ ﴿٩٢﴾

    কালা ইয়া কাওমি আরাহতী আআয্যু আলাইকুম মিনাল্লাহি ওয়াত্তাখাযতুমূহু ওয়ারাআকুম যিহরিয়্যান ইন্না রাব্বী বিমা তামালূনা মুহীত।

    সে (শুআইব) বললো: ‘হে আমার সম্প্রদায়! আমার স্বজনরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাবান? আর তোমরা তাঁকে (আল্লাহকে) একেবারে পেছনে ঠেলে দিলে! তোমরা যা-ই করো, নিশ্চয় আমার রব, তা পরিবেষ্টন করে আছেন।’

  88. 93

    وَيَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَٰمِلٞۖ سَوۡفَ تَعۡلَمُونَ مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَمَنۡ هُوَ كَٰذِبٞۖ وَٱرۡتَقِبُوٓاْ إِنِّي مَعَكُمۡ رَقِيبٞ ﴿٩٣﴾

    ওয়া ইয়াকাওমি মালূ আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন সাওফা তালামূনা মাই ইয়াতীহি আযাবুই ইউখযীহি ওয়া মান হুওয়া কাযিবুও ওয়ারতাকিবূ ইন্নী মাআকুম রাকীব।

    ‘আর হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের অবস্থানে থেকে (যেভাবে খুশি সেভাবে) কাজ করে যাও, আমিও কাজ করছি। অচিরেই তোমরা জানতে পারবে কার ওপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী। আর তোমরা (আল্লাহর ফয়সালার) অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম।’

  89. 94

    وَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا شُعَيۡبٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَأَخَذَتِ ٱلَّذِينَ ظَلَمُواْ ٱلصَّيۡحَةُ فَأَصۡبَحُواْ فِي دِيَٰرِهِمۡ جَٰثِمِينَ ﴿٩٤﴾

    ওয়া লাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবাও ওয়াল লাযীনা আমানূ মাআহূ বিরাহমাতিম মিন্না ওয়া আখাযাতিল লাযীনা যালামুস সাইহাতু ফা আসবাহূ ফী দিয়ারিহিম জাছিমীন।

    অবশেষে যখন (শু‘আইবের সম্প্রদায়ের ধ্বংসের ব্যাপারে) আমার নির্দেশ আসলো, তখন শু‘আইব ও তার সাথে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমার রহমতের দ্বারা মুক্তি দিলাম। আর যারা যুলম করেছিল তাদেরকে (শাস্তি হিসেবে) পাকড়াও করল বিকট শব্দ। ফলে তারা নিজ নিজ গৃহে মুখ থুবড়ে পড়ে থাকলো।

  90. 95

    كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَآۗ أَلَا بُعۡدٗا لِّمَدۡيَنَ كَمَا بَعِدَتۡ ثَمُودُ ﴿٩٥﴾

    কাআল লাম ইয়াগনাও ফীহা আলা বুদাল লিমাদয়ানা কামা বাইদাত ছামূদ।

    (তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়েছিল) যেন তারা সেখানে কখনোই বসবাস করেনি। জেনে রেখো, ধ্বংসই ছিল মাদইয়ানবাসীর পরিণাম, যেরূপ ধ্বংস হয়েছিল সামূদ জাতি।

  91. 96

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ ﴿٩٦﴾

    ওয়া লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবীন।

    আর আমি মূসাকে আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি।

  92. 97

    إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱتَّبَعُوٓاْ أَمۡرَ فِرۡعَوۡنَۖ وَمَآ أَمۡرُ فِرۡعَوۡنَ بِرَشِيدٖ ﴿٩٧﴾

    ইলা ফিরআওনা ওয়া মালাইহী ফাত্তাবাঊ আমরা ফিরআওনা ওয়া মা আমরু ফিরআওনা বিরাশীদ।

    ফির‘আউন ও তার নেতৃবৃন্দের কাছে। কিন্তু তারা (নেতৃবৃন্দ আল্লাহর আদেশের বিপরীতে) ফির‘আউনের নির্দেশ অনুসরণ করলো। আর ফির‘আউনের নির্দেশ সঠিক ছিলো না।

  93. 98

    يَقۡدُمُ قَوۡمَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَأَوۡرَدَهُمُ ٱلنَّارَۖ وَبِئۡسَ ٱلۡوِرۡدُ ٱلۡمَوۡرُودُ ﴿٩٨﴾

    ইয়াকদুমু কাওমাহূ ইয়াওমাল কিয়ামাতি ফা আওরাদাহুমুন নারা ওয়া বিসাল ওয়িরদুল মাওরূদ।

    কিয়ামতের দিন সে (ফির‘আউন) তার (অনুসরণকারী) সম্প্রদায়ের অগ্রভাগে চলবে; অতঃপর (নেতৃত্ব দিয়ে) সে তাদেরকে আগুনে পৌঁছে দেবে। আর কত নিকৃষ্ট সেই প্রবেশস্থান, যেখানে তারা প্রবেশ করবে!

  94. 99

    وَأُتۡبِعُواْ فِي هَٰذِهِۦ لَعۡنَةٗ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ بِئۡسَ ٱلرِّفۡدُ ٱلۡمَرۡفُودُ ﴿٩٩﴾

    ওয়া উতবিঊ ফী হাযিহী লানাতাও ওয়া ইয়াওমাল কিয়ামাতি বিসার রিফদুল মারফূদ।

    আর ইহকালীন জীবনে অভিসম্পাত তাদের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে এবং কিয়ামত দিবসেও। কতই না নিকৃষ্ট প্রতিদান, যা তাদের দেয়া হবে।

  95. 100

    ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡقُرَىٰ نَقُصُّهُۥ عَلَيۡكَۖ مِنۡهَا قَآئِمٞ وَحَصِيدٞ ﴿١٠٠﴾

    যালিকা মিন আমবাইল কুরা নাকুস্সুহূ আলাইকা মিনহা কাইমুও ওয়া হাসীদ।

    (হে রাসূল) এগুলো জনপদসমূহের কিছু সংবাদ, যা আমি তোমার কাছে বর্ণনা করছি। তা থেকে কিছু নিদর্শন বিদ্যমান আছে এবং কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে।

  96. 101

    وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡۖ فَمَآ أَغۡنَتۡ عَنۡهُمۡ ءَالِهَتُهُمُ ٱلَّتِي يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ مِن شَيۡءٖ لَّمَّا جَآءَ أَمۡرُ رَبِّكَۖ وَمَا زَادُوهُمۡ غَيۡرَ تَتۡبِيبٖ ﴿١٠١﴾

    ওয়া মা যালামনাহুম ওয়া লাকিন যালামূ আনফুসাহুম ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল লাতী ইয়াদঊনা মিন দূনিল্লাহি মিন শাইইল লাম্মা জাআ আমরু রাব্বিকা ওয়া মা যাদূহুম গাইরা তাতবীব।

    আর আমি তাদের ওপর (বিপদ দিয়ে ধ্বংস করে) যুলম করিনি; বরং তারা (আল্লাহর সাথে কুফরি করে) নিজেরাই নিজেদের ওপর যুলম করেছে। অতঃপর যখন তোমার রবের (শাস্তির) নির্দেশ আসলো, তখন আল্লাহ ছাড়া যেসব উপাস্যকে তারা ডাকতো, তারা তাদের কোনো কাজেই আসল না। আর তারা (ভ্রান্ত মাবূদগুলো) ধ্বংস ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি করেনি।

  97. 102

    وَكَذَٰلِكَ أَخۡذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلۡقُرَىٰ وَهِيَ ظَٰلِمَةٌۚ إِنَّ أَخۡذَهُۥٓ أَلِيمٞ شَدِيدٌ ﴿١٠٢﴾

    ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহূ আলীমুন শাদীদ।

    আর তোমার রবের পাকড়াও এভাবেই হয় , যখন তিনি অত্যাচারী জনপদসমূহকে পাকড়াও করেন। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক, কঠিন।

  98. 103

    إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّمَنۡ خَافَ عَذَابَ ٱلۡأٓخِرَةِۚ ذَٰلِكَ يَوۡمٞ مَّجۡمُوعٞ لَّهُ ٱلنَّاسُ وَذَٰلِكَ يَوۡمٞ مَّشۡهُودٞ ﴿١٠٣﴾

    ইন্না ফী যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাতি যালিকা ইয়াওমুম মাজমূউল লাহুন নাসু ওয়া যালিকা ইয়াওমুম মাশহূদ।

    নিশ্চয়ই এতে তাদের জন্য নিদর্শন রয়েছে, যারা আখিরাতের শাস্তিকে ভয় করে। সেটি এমন এক দিন, যেদিন মানুষেরা সমবেত হবে, আর সেটি এমন এক দিন, যা (সমস্ত সৃষ্টি কর্তৃক) প্রত্যক্ষ করা হবে।

  99. 104

    وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا لِأَجَلٖ مَّعۡدُودٖ ﴿١٠٤﴾

    ওয়া মা নুআখ্খিরুহূ ইল্লা লিআজালিম মাদূদ।

    আর আমি নির্দিষ্ট কিছুকালের জন্যই তা ( সকলের উপস্থিতির সে দিনটি) বিলম্বিত করছি।

  100. 105

    يَوۡمَ يَأۡتِ لَا تَكَلَّمُ نَفۡسٌ إِلَّا بِإِذۡنِهِۦۚ فَمِنۡهُمۡ شَقِيّٞ وَسَعِيدٞ ﴿١٠٥﴾

    ইয়াওমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনিহী ফামিনহুম শাকিয়্যুও ওয়া সাঈদ।

    যেদিন তা আসবে সেদিন, তাঁর (আল্লাহর) অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। অতঃপর তাদের মধ্য থেকে কেউ হবে হতভাগা (জাহান্নামী), আর কেউ হবে সৌভাগ্যবান (জান্নাতী)।

  101. 106

    فَأَمَّا ٱلَّذِينَ شَقُواْ فَفِي ٱلنَّارِ لَهُمۡ فِيهَا زَفِيرٞ وَشَهِيقٌ ﴿١٠٦﴾

    ফা আম্মাল লাযীনা শাকূ ফাফিন নারি লাহুম ফীহা যাফীরুও ওয়া শাহীক।

    অতঃপর যারা (কুফরি এবং ভ্রান্ত আমলের কারণে) হতভাগা হবে, তারা থাকবে জাহান্নামে। সেখানে (আগুনের কঠিন যন্ত্রণার কারণে) থাকবে তাদের কর্কশ শ্বাস-প্রশ্বাস (জ্বলন্ত আগুনে অতিষ্ঠ শ্বাস) ও চিৎকার।

  102. 107

    خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَۚ إِنَّ رَبَّكَ فَعَّالٞ لِّمَا يُرِيدُ ﴿١٠٧﴾

    খালিদীনা ফীহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরীদ।

    সেখানে তারা (অনন্তকাল) স্থায়ী হবে; যতদিন পর্যন্ত আসমানসমূহ ও জমিন বিদ্যমান থাকবে । অবশ্য তোমার রব যা চান, (যেসব গুনাহগার তাওহীদবাদীদেরকে বের করতে চাইবেন) তারা ব্যতীত। নিশ্চয় তোমার রব তাই করেন, যা তিনি ইচ্ছা করেন।

  103. 108

    ۞ وَأَمَّا ٱلَّذِينَ سُعِدُواْ فَفِي ٱلۡجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَۖ عَطَآءً غَيۡرَ مَجۡذُوذٖ ﴿١٠٨﴾

    ওয়া আম্মাল লাযীনা সুইদূ ফাফিল জান্নাতি খালিদীনা ফীহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা আতাআন গাইরা মাজযূয।

    আর যারা (ঈমান ও সৎকাজের ফলে) ভাগ্যবান হবে, তারা জান্নাতে থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে; যতদিন পর্যন্ত আসমানসমূহ ও জমিন বিদ্যমান থাকবে, যদি না তোমার রব (কারো ব্যাপারে) ভিন্যরূপ ইচ্ছে করেন। এটা এক নিরবচ্ছিন্ন পুরস্কার।

  104. 109

    فَلَا تَكُ فِي مِرۡيَةٖ مِّمَّا يَعۡبُدُ هَٰٓؤُلَآءِۚ مَا يَعۡبُدُونَ إِلَّا كَمَا يَعۡبُدُ ءَابَآؤُهُم مِّن قَبۡلُۚ وَإِنَّا لَمُوَفُّوهُمۡ نَصِيبَهُمۡ غَيۡرَ مَنقُوصٖ ﴿١٠٩﴾

    ফালা তাকু ফী মিরয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলাই মা ইয়াবুদূনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন কাবলু ওয়া ইন্না লামুওয়াফ্ফূহুম নাসীবাহুম গাইরা মানকূস।

    সুতরাং এরা (মুশরিকরা) যাদের ইবাদাত করে, তুমি তাদের (মিথ্যা হওয়ার) ব্যাপারে দ্বিধা-সংশয়ে থেকো না। পূর্বে তাদের পিতৃপুরুষেরা যেভাবে (মনগড়া কল্পিত দেবদেবীর) ‘ইবাদাত করত, তারাও তাদেরই মত ‘ইবাদত করে। নিশ্চয় আমি তাদের (শাস্তির প্রাপ্য) অংশ হ্রাস না করে, তাদেরকে পুরোপুরি দিবো।

  105. 110

    وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَٱخۡتُلِفَ فِيهِۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ ﴿١١٠﴾

    ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফীহি ওয়া লাওলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফী শাক্কিম মিনহু মুরীব।

    আর অবশ্যই আমি মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম, অতঃপর তা নিয়ে মতবিরোধ করা হয়েছিল। যদি তোমার রবের পক্ষ থেকে (দ্রুত শাস্তি না আসার) পূর্ব সিদ্ধান্ত না থাকতো, তবে (দুনিয়াতেই শাস্তি এসে) তাদের মধ্যে মীমাংসা হয়ে যেতো। আর নিশ্চয় তারা এ (আল-কুরআনের) ব্যাপারে ঘোর সন্দেহে রয়েছে।

  106. 111

    وَإِنَّ كُلّٗا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمۡ رَبُّكَ أَعۡمَٰلَهُمۡۚ إِنَّهُۥ بِمَا يَعۡمَلُونَ خَبِيرٞ ﴿١١١﴾

    ওয়া ইন্না কুল্লাল লাম্মা লায়ুওয়াফ্ফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম ইন্নাহূ বিমা ইয়ামালূনা খাবীর।

    আর নিশ্চয় তোমার রব প্রত্যেককে তার আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। তারা যা আমল করে, অবশ্যই তিনি সে ব্যাপারে সবিশেষ অবহিত।

  107. 112

    فَٱسۡتَقِمۡ كَمَآ أُمِرۡتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطۡغَوۡاْۚ إِنَّهُۥ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴿١١٢﴾

    ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও ইন্নাহূ বিমা তামালূনা বাসীর।

    সুতরাং (হে রাসূল!) তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেভাবে তুমি এবং তোমার সাথী যারা তাওবা করেছে, সকলে অবিচল থাকো। আর সীমালঙ্ঘন করো না। তোমরা যা করছো, নিশ্চয় তিনি তার সম্যক দ্রষ্টা।

  108. 113

    وَلَا تَرۡكَنُوٓاْ إِلَى ٱلَّذِينَ ظَلَمُواْ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنۡ أَوۡلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ ﴿١١٣﴾

    ওয়া লা তারকানূ ইলাল লাযীনা যালামূ ফাতামাস্সাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দূনিল্লাহি মিন আওলিয়াআ ছুম্মা লা তুনসারূন।

    আর যারা যুলম করেছে তোমরা (তোষামোদ বা আন্তরিকতার কারণে) তাদের প্রতি ঝুঁকে পড়ো না; পড়লে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না। অতঃপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না।

  109. 114

    وَأَقِمِ ٱلصَّلَوٰةَ طَرَفَيِ ٱلنَّهَارِ وَزُلَفٗا مِّنَ ٱلَّيۡلِۚ إِنَّ ٱلۡحَسَنَٰتِ يُذۡهِبۡنَ ٱلسَّيِّـَٔاتِۚ ذَٰلِكَ ذِكۡرَىٰ لِلذَّٰكِرِينَ ﴿١١٤﴾

    ওয়া আকিমিস সালাতা তারাফায়িন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সায়্যিআতি যালিকা যিকরা লিয যাকিরীন।

    আর (হে রাসূল!) তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কয়েকটি সময়েও। নিশ্চয়ই সৎকর্মসমূহ (ক্ষুদ্র) পাপসমূহ মুছে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ।

  110. 115

    وَٱصۡبِرۡ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ ﴿١١٥﴾

    ওয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদীউ আজরাল মুহসিনীন।

    তুমি (আল্লাহর আদেশ-নিষেধ মান্য করতে) ধৈর্য ধারণ করো। নিশ্চয় আল্লাহ তা‘আলা সৎ কর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।

  111. 116

    فَلَوۡلَا كَانَ مِنَ ٱلۡقُرُونِ مِن قَبۡلِكُمۡ أُوْلُواْ بَقِيَّةٖ يَنۡهَوۡنَ عَنِ ٱلۡفَسَادِ فِي ٱلۡأَرۡضِ إِلَّا قَلِيلٗا مِّمَّنۡ أَنجَيۡنَا مِنۡهُمۡۗ وَٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُواْ مَآ أُتۡرِفُواْ فِيهِ وَكَانُواْ مُجۡرِمِينَ ﴿١١٦﴾

    ফালাওলা কানা মিনাল কুরূনি মিন কাবলিকুম উলূ বাকিয়্যাতিই ইয়ানহাওনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালীলাম মিম্মান আনজাইনা মিনহুম ওয়াত্তাবাআল লাযীনা যালামূ মা উতরিফূ ফীহি ওয়া কানূ মুজরিমীন।

    অতএব তোমাদের পূর্ববর্তী (শাস্তিপ্রাপ্ত) সম্প্রদায়গুলোর মধ্যে এমন প্রজ্ঞাবান কেন হয়নি, যারা জমিনে (তাদের জাতিগুলোকে কুফরি এবং পাপ কাজের মাধ্যমে) ফ্যাসাদ করা থেকে নিষেধ করতো? অল্প সংখ্যক ছাড়া, যাদেরকে আমি তাদের মধ্য থেকে মুক্তি দিয়েছিলাম। আর যারা যুলম করেছে, তারা বিলাসিতার পেছনে পড়ে ছিলো এবং তারা ছিলো অপরাধী।

  112. 117

    وَمَا كَانَ رَبُّكَ لِيُهۡلِكَ ٱلۡقُرَىٰ بِظُلۡمٖ وَأَهۡلُهَا مُصۡلِحُونَ ﴿١١٧﴾

    ওয়া মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিও ওয়া আহলুহা মুসলিহূন।

    আর (হে রাসূল!) তোমার রব এমন নন যে, তিনি অন্যায়ভাবে জনপদসমূহ ধ্বংস করে দিবেন; অথচ তার অধিবাসীরা (শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায়) সংশোধনকারী।

  113. 118

    وَلَوۡ شَآءَ رَبُّكَ لَجَعَلَ ٱلنَّاسَ أُمَّةٗ وَٰحِدَةٗۖ وَلَا يَزَالُونَ مُخۡتَلِفِينَ ﴿١١٨﴾

    ওয়া লাও শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া লা ইয়াযালূনা মুখতালিফীন।

    আর যদি তোমার রব চাইতেন, তবে তিনি মানুষকে (হকের ওপর একত্রিত করে) এক জাতি বানিয়ে দিতেন; তাই তারা সর্বদা মতভেদে লিপ্তই থাকবে।

  114. 119

    إِلَّا مَن رَّحِمَ رَبُّكَۚ وَلِذَٰلِكَ خَلَقَهُمۡۗ وَتَمَّتۡ كَلِمَةُ رَبِّكَ لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ ﴿١١٩﴾

    ইল্লা মার রাহিমা রাব্বুকা ওয়া লিযালিকা খালাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাঈন।

    তবে তারা নয়, যাদেরকে তোমার রব (হিদায়াতের তাওফীক দিয়ে) দয়া করেছেন। আর এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তাছাড়া তোমার রবের এ ঘোষণা পূর্ণ হয়েছে: ‘নিশ্চয় আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবোই।’

  115. 120

    وَكُلّٗا نَّقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآءِ ٱلرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِۦ فُؤَادَكَۚ وَجَآءَكَ فِي هَٰذِهِ ٱلۡحَقُّ وَمَوۡعِظَةٞ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ﴿١٢٠﴾

    ওয়া কুল্লান নাকুস্সু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুছাব্বিতু বিহী ফুআদাকা ওয়া জাআকা ফী হাযিহিল হাক্কু ওয়া মাওইযাতুও ওয়া যিকরা লিল মুমিনীন।

    আর (হে রাসূল!) আমি তোমার অন্তরকে (হকের ওপর) দৃঢ় ও শক্তিশালী করার জন্য তোমার কাছে পূর্বের রাসূলদের এ সকল সংবাদ বর্ণনা করছি। আর এর মাধ্যমে তোমার কাছে এসেছে সত্য এবং মু’মিনদের জন্য উপদেশ ও স্মরণ।

  116. 121

    وَقُل لِّلَّذِينَ لَا يُؤۡمِنُونَ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنَّا عَٰمِلُونَ ﴿١٢١﴾

    ওয়া কুল লিল লাযীনা লা ইউমিনূনা মালূ আলা মাকানাতিকুম ইন্না আমিলূন।

    আর যারা ঈমান আনে না, তাদেরকে বলো: ‘তোমরা (সত্য বিমুখ হয়ে) স্ব স্ব অবস্থানে কাজ করতে থাকো, আমরাও (সত্যের প্রতি দাওয়াতের ও এর ওপর ধৈর্য ধারণের মাধ্যমে) আমাদের কাজ করছি।

  117. 122

    وَٱنتَظِرُوٓاْ إِنَّا مُنتَظِرُونَ ﴿١٢٢﴾

    ওয়ানতাযিরূ ইন্না মুনতাযিরূন।

    এবং তোমরা (পরিণতির জন্য) অপেক্ষা করো, আমরাও অপেক্ষায় থাকলাম।’

  118. 123

    وَلِلَّهِ غَيۡبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ يُرۡجَعُ ٱلۡأَمۡرُ كُلُّهُۥ فَٱعۡبُدۡهُ وَتَوَكَّلۡ عَلَيۡهِۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴿١٢٣﴾

    ওয়া লিল্লাহি গাইবুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহূ ফাবুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তামালূন।

    আসমানসমূহ ও জমিনের সব গোপন তথ্য আল্লাহরই মালিকানায় এবং (কিয়ামতের দিন) তাঁরই কাছে সব বিষয় প্রত্যাবর্তিত হবে। সুতরাং (হে রাসূল!) তুমি একমাত্র তাঁর ইবাদাত করো এবং তাঁর ওপর তাওয়াক্কুল করো। আর তোমরা যা কিছু করো, সে ব্যাপারে তোমার রব গাফিল নন।

পুরো সূরা পড়ুন: সূরা হুদ · সূরা হুদ তিলাওয়াত শুনুন

সূরা ইউসুফ, আয়াত 1-52

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ﴿١﴾

    আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবীন।

    আলিফ-লাম-রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

  2. 2

    إِنَّآ أَنزَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴿٢﴾

    ইন্না আনযালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলূন।

    (হে আরব জাতি!) নিশ্চয় আমি কুরআনকে আরবী ভাষায় অবতীর্ণ করেছি, যাতে তোমরা (সহজেই) বুঝতে পারো।

  3. 3

    نَحۡنُ نَقُصُّ عَلَيۡكَ أَحۡسَنَ ٱلۡقَصَصِ بِمَآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ هَٰذَا ٱلۡقُرۡءَانَ وَإِن كُنتَ مِن قَبۡلِهِۦ لَمِنَ ٱلۡغَٰفِلِينَ ﴿٣﴾

    নাহনু নাকুস্সু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআনা ওয়া ইন কুনতা মিন কাবলিহী লামিনাল গাফিলীন।

    (হে রাসূল!) আমি তোমার কাছে ওহীর মাধ্যমে এই আল-কুরআন অবতীর্ণ করে তোমার নিকট (সত্যতা, ভাষার বিশুদ্ধতা এবং সৌন্দর্যের দিক দিয়ে) সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি; যদিও তুমি এর পূর্বে এ বিষয়ে অনবহিতদের (না জানা লোকদের) অন্তর্ভুক্ত ছিলে।

  4. 4

    إِذۡ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَٰٓأَبَتِ إِنِّي رَأَيۡتُ أَحَدَ عَشَرَ كَوۡكَبٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ رَأَيۡتُهُمۡ لِي سَٰجِدِينَ ﴿٤﴾

    ইয কালা ইঊসুফু লিআবীহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লী সাজিদীন।

    (হে রাসূল! তুমি) স্মরণ করো, যখন ইউসুফ তার পিতাকে বলেছিল: ‘হে আমার পিতা! আমি (স্বপ্নে) দেখেছি এগারোটি নক্ষত্র, সূর্য ও চাঁদ। আমি তাদেরকে আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি।

  5. 5

    قَالَ يَٰبُنَيَّ لَا تَقۡصُصۡ رُءۡيَاكَ عَلَىٰٓ إِخۡوَتِكَ فَيَكِيدُواْ لَكَ كَيۡدًاۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ لِلۡإِنسَٰنِ عَدُوّٞ مُّبِينٞ ﴿٥﴾

    কালা ইয়া বুনায়্যা লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকীদূ লাকা কাইদান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওওয়ুম মুবীন।

    (এ কথা শুনে) সে (ইয়াকূব) বললো: ‘হে আমার পুত্র! তুমি তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের বর্ণনা দিও না, তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।’

  6. 6

    وَكَذَٰلِكَ يَجۡتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِ وَيُتِمُّ نِعۡمَتَهُۥ عَلَيۡكَ وَعَلَىٰٓ ءَالِ يَعۡقُوبَ كَمَآ أَتَمَّهَا عَلَىٰٓ أَبَوَيۡكَ مِن قَبۡلُ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٞ ﴿٦﴾

    ওয়া কাযালিকা ইয়াজতাবীকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাওয়ীলিল আহাদীছি ওয়া ইউতিম্মু নিমাতাহূ আলাইকা ওয়া আলা আলি ইয়াকূবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন কাবলু ইবরাহীমা ওয়া ইসহাকা ইন্না রাব্বাকা আলীমুন হাকীম।

    আর (হে ইউসুফ! তুমি যেমন ওই স্বপ্ন দেখেছ) এভাবে তোমার রব (ভবিষ্যতে ) তোমাকে (নবী হিসেবে) মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। আর তোমার ওপর ও ইয়াকূবের পরিবারের ওপর তাঁর নি‘আমত পূর্ণ করবেন, যেভাবে তিনি তা ইতঃপূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইবরাহীম ও ইসহাকের ওপর। নিশ্চয় তোমার রব সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  7. 7

    ۞ لَّقَدۡ كَانَ فِي يُوسُفَ وَإِخۡوَتِهِۦٓ ءَايَٰتٞ لِّلسَّآئِلِينَ ﴿٧﴾

    লাকাদ কানা ফী ইঊসুফা ওয়া ইখওয়াতিহী আয়াতুল লিস সাইলীন।

    নিশ্চয়ই ইউসুফ ও তার ভাইদের কাহিনিতে (তাদের সম্পর্কে) জিজ্ঞাসাকারীদের জন্য বহু নিদর্শন রয়েছে।

  8. 8

    إِذۡ قَالُواْ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحۡنُ عُصۡبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿٨﴾

    ইয কালূ লায়ূসুফু ওয়া আখূহু আহাব্বু ইলা আবীনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফী দালালিম মুবীন।

    (স্মরণ করো) যখন তারা (ইউসুফের সৎ ভাইয়েরা) বলেছিল: ‘নিশ্চয় ইউসুফ ও তার (সহোদর) ভাই (বিনইয়ামিন) আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয়; অথচ আমরা (দশ ভাই) বৃহৎ সংখ্যার একটি দল। নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন।’

  9. 9

    ٱقۡتُلُواْ يُوسُفَ أَوِ ٱطۡرَحُوهُ أَرۡضٗا يَخۡلُ لَكُمۡ وَجۡهُ أَبِيكُمۡ وَتَكُونُواْ مِنۢ بَعۡدِهِۦ قَوۡمٗا صَٰلِحِينَ ﴿٩﴾

    উকতুলূ ইঊসুফা আওয়িত রাহূহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবীকুম ওয়া তাকূনূ মিম বাদিহী কাওমান সালিহীন।

    (ইউসুফের ভাইদের কেউ কেউ পরামর্শস্বরূপ বলল:) ‘তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে (দূরে) কোনো স্থানে ফেলে আসো, তাহলে (তার অবর্তমানে) তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতিই নিবদ্ধ হবেএবং তার পরে (তাকে হত্যার পরে তাওবা করে) তোমরা সৎ লোক হয়ে যাবে।’

  10. 10

    قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ لَا تَقۡتُلُواْ يُوسُفَ وَأَلۡقُوهُ فِي غَيَٰبَتِ ٱلۡجُبِّ يَلۡتَقِطۡهُ بَعۡضُ ٱلسَّيَّارَةِ إِن كُنتُمۡ فَٰعِلِينَ ﴿١٠﴾

    কালা কাইলুম মিনহুম লা তাকতুলূ ইঊসুফা ওয়া আলকূহু ফী গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বাদুস সায়্যারাতি ইন কুনতুম ফাইলীন।

    তাদের মধ্য থেকে একজন বলল: ‘তোমরা ইউসুফকে হত্যা করো না; বরং যদি কিছু করতেই হয়, তবে তাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করো, তাকে পথচারী দলের কেউ তুলে নিয়ে যাবে।’

  11. 11

    قَالُواْ يَٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأۡمَ۬نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَٰصِحُونَ ﴿١١﴾

    কালূ ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইঊসুফা ওয়া ইন্না লাহূ লানাসিহূন।

    তারা (তাদের পিতা ইয়াকূবকে) বললো: ‘হে আমাদের পিতা! আপনার কী হলো , ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না? অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী?’

  12. 12

    أَرۡسِلۡهُ مَعَنَا غَدٗا يَرۡتَعۡ وَيَلۡعَبۡ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ ﴿١٢﴾

    আরসিলহু মাআনা গাদাই ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহূ লাহাফিযূন।

    ‘আপনি আগামী কাল তাকে আমাদের সাথে পাঠান। সে সানন্দে ঘোরাফেরা করবে ও খেলবে। আর অবশ্যই আমরা তার হিফাযতকারী।’

  13. 13

    قَالَ إِنِّي لَيَحۡزُنُنِيٓ أَن تَذۡهَبُواْ بِهِۦ وَأَخَافُ أَن يَأۡكُلَهُ ٱلذِّئۡبُ وَأَنتُمۡ عَنۡهُ غَٰفِلُونَ ﴿١٣﴾

    কালা ইন্নী লায়াহযুনুনী আন তাযহাবূ বিহী ওয়া আখাফু আই ইয়াকুলাহুয যিবু ওয়া আনতুম আনহু গাফিলূন।

    সে বললো: ‘নিশ্চয় এটা আমাকে চিন্তিত করে যে, তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি, যখন তোমরা (খেল-তামাশায় ব্যস্ত হয়ে) তার প্রতি অমনোযোগী হয়ে যাবে, তখন নেকড়ে তাকে খেয়ে ফেলবে ।’

  14. 14

    قَالُواْ لَئِنۡ أَكَلَهُ ٱلذِّئۡبُ وَنَحۡنُ عُصۡبَةٌ إِنَّآ إِذٗا لَّخَٰسِرُونَ ﴿١٤﴾

    কালূ লাইন আকালাহুয যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরূন।

    (পিতার আশঙ্কার কথা শুনে) তারা বলল: ‘আমরা বৃহৎ সংখ্যার একটি দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে বাঘ তাকে (ইউসুফকে) খেয়ে ফেলে, তবে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত।’

  15. 15

    فَلَمَّا ذَهَبُواْ بِهِۦ وَأَجۡمَعُوٓاْ أَن يَجۡعَلُوهُ فِي غَيَٰبَتِ ٱلۡجُبِّۚ وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمۡرِهِمۡ هَٰذَا وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿١٥﴾

    ফালাম্মা যাহাবূ বিহী ওয়া আজমাঊ আই ইয়াজআলূহু ফী গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরূন।

    যখন তারা তাকে তাদের সাথে নিয়ে গেলো এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হলো (তখন তারা তাই করল) এবং আমি তাকে (ইউসুফকে) ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম, ‘অবশ্যই তুমি তাদেরকে (ভবিষ্যতে) তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে জানাবে; অথচ তারা তা উপলব্ধি করতে পারবে না।’

  16. 16

    وَجَآءُوٓ أَبَاهُمۡ عِشَآءٗ يَبۡكُونَ ﴿١٦﴾

    ওয়া জাঊ আবাহুম ইশাআই ইয়াবকূন।

    আর (ইউসুফকে কূপে ফেলে দিয়ে) তারা (ষড়যন্ত্রকে গোপন রাখার জন্য ভান করে) রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসলো।

  17. 17

    قَالُواْ يَٰٓأَبَانَآ إِنَّا ذَهَبۡنَا نَسۡتَبِقُ وَتَرَكۡنَا يُوسُفَ عِندَ مَتَٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئۡبُۖ وَمَآ أَنتَ بِمُؤۡمِنٖ لَّنَا وَلَوۡ كُنَّا صَٰدِقِينَ ﴿١٧﴾

    কালূ ইয়া আবানা ইন্না যাহাবনা নাসতাবিকু ওয়া তারাকনা ইঊসুফা ইনদা মাতাইনা ফা আকালাহুয যিবু ওয়া মা আনতা বিমুমিনিল লানা ওয়া লাও কুন্না সাদিকীন।

    তারা বললো: ‘হে আমাদের পিতা, আমরা (দৌড় ও তীর নিক্ষেপ) প্রতিযোগিতা করতে গিয়েছিলাম, আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের নিকট (পাহারা দিতে), অতঃপর নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। আর আপনি আমাদেরকে তো বিশ্বাসই করবেন না; যদিও আমরা সত্যবাদী হই।’

  18. 18

    وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٖ كَذِبٖۚ قَالَ بَلۡ سَوَّلَتۡ لَكُمۡ أَنفُسُكُمۡ أَمۡرٗاۖ فَصَبۡرٞ جَمِيلٞۖ وَٱللَّهُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ ﴿١٨﴾

    ওয়া জাঊ আলা কামীসিহী বিদামিন কাযিবিন কালা বাল সাওওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামীলুও ওয়াল্লাহুল মুসতাআনু আলা মা তাসিফূন।

    আর তারা (পিতার কাছে নিজেদেরকে সত্যবাদী প্রমাণ করতে) ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। (সব দেখে-শুনে) সে বললো: ‘বরং তোমাদের মন তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে। সুতরাং আমার কর্তব্য হল উত্তমরূপে ধৈর্যধারণ করা। আর তোমরা যা বর্ণনা করছ, সে বিষয়ে আমি আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’

  19. 19

    وَجَآءَتۡ سَيَّارَةٞ فَأَرۡسَلُواْ وَارِدَهُمۡ فَأَدۡلَىٰ دَلۡوَهُۥۖ قَالَ يَٰبُشۡرَىٰ هَٰذَا غُلَٰمٞۚ وَأَسَرُّوهُ بِضَٰعَةٗۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِمَا يَعۡمَلُونَ ﴿١٩﴾

    ওয়া জাআত সায়্যারাতুন ফা আরসালূ ওয়ারিদাহুম ফা আদলা দালওয়াহূ কালা ইয়া বুশরা হাযা গুলামুও ওয়া আসার্রূহু বিদাআতাও ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালূন।

    আর একটি যাত্রীদল (কূপের নিকট) আসলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে (পানি আনতে কূপের দিকে) প্রেরণ করলো। অতঃপর সে তার বালতি ফেললো। তখন সে বলে উঠলো, ‘কী সুখবর, এ যে একটি বালক!’ এবং তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে গোপন করে ফেললো। আর তারা (ইউসুফকে কেনা-বেচা নিয়ে) যা কিছু করছিলো, সে বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত।

  20. 20

    وَشَرَوۡهُ بِثَمَنِۭ بَخۡسٖ دَرَٰهِمَ مَعۡدُودَةٖ وَكَانُواْ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ ﴿٢٠﴾

    ওয়া শারাওহু বিছামানিম বাখসিন দারাহিমা মাদূদাতিও ওয়া কানূ ফীহি মিনায যাহিদীন।

    আর তারা (পানি সংগ্রহকারীরা) তাকে অতি নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিলো। আসলে, (সে বিনা পুঁজিতে পাওয়া পণ্য বিধায়) তারা তার ব্যাপারে ছিল অনাগ্রহী।

  21. 21

    وَقَالَ ٱلَّذِي ٱشۡتَرَىٰهُ مِن مِّصۡرَ لِٱمۡرَأَتِهِۦٓ أَكۡرِمِي مَثۡوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوۡ نَتَّخِذَهُۥ وَلَدٗاۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي ٱلۡأَرۡضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِۚ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمۡرِهِۦ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٢١﴾

    ওয়া কালাল লাযিশ তারাহু মিম মিসরা লিমরাআতিহী আকরিমী মাছওয়াহু আসা আই ইয়ানফাআনা আও নাত্তাখিযাহূ ওয়া লাদাও ওয়া কাযালিকা মাক্কান্না লিয়ূসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহূ মিন তাওয়ীলিল আহাদীছি ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহী ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।

    আর মিসরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল, (বাড়ী ফিরে ) সে তার স্ত্রীকে বললো: ‘(তুমি তার সাথে সদ্ব্যবহার করো এবং) এর থাকার সুব্যবস্থা করো। আশা করা যায়, সে (ভবিষ্যতে) আমাদের উপকার করবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করবো।’ আর এভাবেই আমি ইউসুফকে সে দেশে অধিষ্ঠিত করলাম এবং যাতে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিতে পারি। আল্লাহ নিজ কর্ম সম্পাদনে অপ্রতিহত; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

  22. 22

    وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥٓ ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿٢٢﴾

    ওয়া লাম্মা বালাগা আশুদ্দাহূ আতাইনাহু হুকমাও ওয়া ইলমাও ওয়া কাযালিকা নাজযিল মুহসিনীন।

    আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম এবং এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।

  23. 23

    وَرَٰوَدَتۡهُ ٱلَّتِي هُوَ فِي بَيۡتِهَا عَن نَّفۡسِهِۦ وَغَلَّقَتِ ٱلۡأَبۡوَٰبَ وَقَالَتۡ هَيۡتَ لَكَۚ قَالَ مَعَاذَ ٱللَّهِۖ إِنَّهُۥ رَبِّيٓ أَحۡسَنَ مَثۡوَايَۖ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ ﴿٢٣﴾

    ওয়া রাওয়াদাতহুল লাতী হুওয়া ফী বাইতিহা আন নাফসিহী ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া কালাত হাইতা লাকা কালা মাআযাল্লাহি ইন্নাহূ রাব্বী আহসানা মাছওয়ায়া ইন্নাহূ লা ইউফলিহুয যালিমূন।

    আর যে মহিলার ঘরে সে ছিল, সে তাকে ( অসৎ উদ্দেশ্যে) কুপ্ররোচনা দিলো এবং (একান্ত নির্জনতার জন্য) দরজাগুলো বন্ধ করে দিল। আর বললো, ‘এসো।’ সে বললো: ‘(তুমি আমাকে যে পথে আহ্বান করছ,) আমি তা থেকে আল্লাহর আশ্রয় চাই। নিশ্চয় তিনি (মিসরের অধিপতি) আমার মনিব, তিনি আমার থাকার সুব্যবস্থা করেছেন। নিশ্চয় যালিমগণ সফল হয় না।

  24. 24

    وَلَقَدۡ هَمَّتۡ بِهِۦۖ وَهَمَّ بِهَا لَوۡلَآ أَن رَّءَا بُرۡهَٰنَ رَبِّهِۦۚ كَذَٰلِكَ لِنَصۡرِفَ عَنۡهُ ٱلسُّوٓءَ وَٱلۡفَحۡشَآءَۚ إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُخۡلَصِينَ ﴿٢٤﴾

    ওয়া লাকাদ হাম্মাত বিহী ওয়া হাম্মা বিহা লাওলা আর রাআ বুরহানা রাব্বিহী কাযালিকা লিনাসরিফা আনহুস সূআ ওয়াল ফাহশাআ ইন্নাহূ মিন ইবাদিনাল মুখলাসীন।

    আর সে নারী তার প্রতি (অসৎকাজের উদ্দেশ্যে) আসক্ত হয়েছিল এবং সেও তার প্রতি আসক্ত হয়ে পড়ত, যদি না সে তার রবের সুস্পষ্ট নিদর্শন প্রত্যক্ষ করত, ( যা তার নফস যেদিকে আহ্বান করছিল তা থেকে তাকে কঠোরভাবে নিবৃত্ত করেছিল)। এভাবেই আমি তার নিকট থেকে অকল্যাণ ও অশ্লীলতা দূর করেছি। নিশ্চয়ই সে আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

  25. 25

    وَٱسۡتَبَقَا ٱلۡبَابَ وَقَدَّتۡ قَمِيصَهُۥ مِن دُبُرٖ وَأَلۡفَيَا سَيِّدَهَا لَدَا ٱلۡبَابِۚ قَالَتۡ مَا جَزَآءُ مَنۡ أَرَادَ بِأَهۡلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسۡجَنَ أَوۡ عَذَابٌ أَلِيمٞ ﴿٢٥﴾

    ওয়াসতাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামীসাহূ মিন দুবুরিও ওয়া আলফায়া সায়্যিদাহা লাদাল বাবি কালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সূআন ইল্লা আই ইউসজানা আও আযাবুন আলীম।

    আর তারা উভয়ে দরজার দিকে দৌড়ে গেলো এবং মহিলাটি পেছন হতে তার জামা ছিঁড়ে ফেললো। আচমকা তারা মহিলার স্বামীকে দরজার কাছে পেলো। মহিলাটি (তার স্বামীকে দেখেই ছলনা করে) বলল: ‘যে লোক তোমার পরিবারের সাথে মন্দকর্ম করতে চায়, তাকে কারাবন্দি করা বা যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া, তার আর কী শাস্তি হতে পারে?’

  26. 26

    قَالَ هِيَ رَٰوَدَتۡنِي عَن نَّفۡسِيۚ وَشَهِدَ شَاهِدٞ مِّنۡ أَهۡلِهَآ إِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن قُبُلٖ فَصَدَقَتۡ وَهُوَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ﴿٢٦﴾

    কালা হিয়া রাওয়াদাতনী আন নাফসী ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামীসুহূ কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুওয়া মিনাল কাযিবীন।

    সে (ইউসুফ) বলল: ‘সেই আমাকে (অসৎকর্ম করতে) কুপ্ররোচনা দিয়েছে।’ আর মহিলার পরিবার থেকে একজন সাক্ষ্যদাতা এ মর্মে সাক্ষ্য প্রদান করলো, (সে বললো:) ‘যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে সে (মহিলা) সত্য বলেছে এবং সে (পুরুষ) মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।’

  27. 27

    وَإِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن دُبُرٖ فَكَذَبَتۡ وَهُوَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٢٧﴾

    ওয়া ইন কানা কামীসুহূ কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুওয়া মিনাস সাদিকীন।

    ‘আর তার জামা যদি পেছন থেকে ছেঁড়া হয়, তাহলে সে (মহিলা) মিথ্যা বলেছে এবং সে (ইউসুফ) হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত।’

  28. 28

    فَلَمَّا رَءَا قَمِيصَهُۥ قُدَّ مِن دُبُرٖ قَالَ إِنَّهُۥ مِن كَيۡدِكُنَّۖ إِنَّ كَيۡدَكُنَّ عَظِيمٞ ﴿٢٨﴾

    ফালাম্মা রাআ কামীসাহূ কুদ্দা মিন দুবুরিন কালা ইন্নাহূ মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম।

    অতঃপর সে (স্বামী) যখন দেখলো, তার (ইউসুফের) জামা পেছন থেকে ছেঁড়া, তখন (প্রকৃত ঘটনা বুঝতে পেরে ) সে (তার স্ত্রীকে) বললো: ‘নিশ্চয় এটি তোমাদের ষড়যন্ত্র। (হে নারী জাতি!) নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র তো ভীষণ ভয়ানক।’

  29. 29

    يُوسُفُ أَعۡرِضۡ عَنۡ هَٰذَاۚ وَٱسۡتَغۡفِرِي لِذَنۢبِكِۖ إِنَّكِ كُنتِ مِنَ ٱلۡخَاطِـِٔينَ ﴿٢٩﴾

    ইঊসুফু আরিদ আন হাযা ওয়াসতাগফিরী লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন।

    (তারপর সে ইউসুফকে বলল:) ‘ইউসুফ! তুমি এ প্রসঙ্গটি এড়িয়ে যাও, (এ নিয়ে বাড়াবাড়ি করো না । ) আর (হে নারী) তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তুমি (ইউসুফকে আকৃষ্ট করার কারণে) অপরাধীদেরই অন্তর্ভুক্ত ছিলে।’

  30. 30

    ۞ وَقَالَ نِسۡوَةٞ فِي ٱلۡمَدِينَةِ ٱمۡرَأَتُ ٱلۡعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفۡسِهِۦۖ قَدۡ شَغَفَهَا حُبًّاۖ إِنَّا لَنَرَىٰهَا فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٣٠﴾

    ওয়া কালা নিসওয়াতুন ফিল মাদীনাতিম রাআতুল আযীযি তুরাওয়িদু ফাতাহা আন নাফসিহী কাদ শাগাফাহা হুব্বান ইন্না লানারাহা ফী দালালিম মুবীন।

    আর (শহরে তার ঘটনা ছড়িয়ে পড়লে) নগরীর একদল নারী নিন্দাসূচক ভঙ্গিতে বলল: ‘আজীজের স্ত্রী তার দাসকে নিজের দিকে প্রলুব্ধ করছে; তার ভালোবাসা তার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে (অর্থাৎ হৃদয়ের আবরণ পর্যন্ত)। নিশ্চয়ই আমরা তাকে স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত দেখতে পাচ্ছি।’

  31. 31

    فَلَمَّا سَمِعَتۡ بِمَكۡرِهِنَّ أَرۡسَلَتۡ إِلَيۡهِنَّ وَأَعۡتَدَتۡ لَهُنَّ مُتَّكَـٔٗا وَءَاتَتۡ كُلَّ وَٰحِدَةٖ مِّنۡهُنَّ سِكِّينٗا وَقَالَتِ ٱخۡرُجۡ عَلَيۡهِنَّۖ فَلَمَّا رَأَيۡنَهُۥٓ أَكۡبَرۡنَهُۥ وَقَطَّعۡنَ أَيۡدِيَهُنَّ وَقُلۡنَ حَٰشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنۡ هَٰذَآ إِلَّا مَلَكٞ كَرِيمٞ ﴿٣١﴾

    ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুন্না সিক্কীনাও ওয়া কালাতিখ রুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহূ আকবারনাহূ ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম।

    অতঃপর সে (আযীযের স্ত্রী) যখন তাদের ষড়যন্ত্র ও কানাঘুষার কথা শুনতে পেলো, তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য হেলানবিশিষ্ট আসন প্রস্তুত করলো। আর তাদের প্রত্যেককে একটি করে ছুরি প্রদান করলো এবং ইউসুফকে বললো: ‘তাদের সামনে বেরিয়ে আসো।’ অতঃপর তারা যখন তাকে দেখলো, তখন তারা তার অনিন্দ সৌন্দর্যে অভিভূত হলো এবং তারা (খাদ্য কেটে খাওয়ার সময় ছুরি দিয়ে) নিজেদের হাত কেটে ফেললো আর বললো: ‘আল্লাহই মহা পবিত্র! এতো মানুষ নয়। এ তো এক মহিমান্বিত ফিরিশতা।’

  32. 32

    قَالَتۡ فَذَٰلِكُنَّ ٱلَّذِي لُمۡتُنَّنِي فِيهِۖ وَلَقَدۡ رَٰوَدتُّهُۥ عَن نَّفۡسِهِۦ فَٱسۡتَعۡصَمَۖ وَلَئِن لَّمۡ يَفۡعَلۡ مَآ ءَامُرُهُۥ لَيُسۡجَنَنَّ وَلَيَكُونٗا مِّنَ ٱلصَّٰغِرِينَ ﴿٣٢﴾

    কালাত ফাযালিকুন্নাল লাযী লুমতুন্নানী ফীহি ওয়া লাকাদ রাওয়াত্তুহূ আন নাফসিহী ফাসতাসামা ওয়া লাইল লাম ইয়াফআল মা আমুরুহূ লায়ুসজানান্না ওয়া লায়াকূনাম মিনাস সাগিরীন।

    সে (আযীযের স্ত্রী মহিলাদের অবস্থা দেখে) বললো: ‘এই সে (দাস), যার (ভালোবাসার) ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে। আর আমিই তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম; কিন্তু সে বিরত থেকেছে এবং আমি তাকে যা আদেশ করছি সে যদি তা না করে, তবে অবশ্যই সে কারারুদ্ধ হবে এবং নিশ্চয় সে (জেলে প্রবেশ করে) অপদস্থদের অন্তর্ভুক্ত হবে।’

  33. 33

    قَالَ رَبِّ ٱلسِّجۡنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدۡعُونَنِيٓ إِلَيۡهِۖ وَإِلَّا تَصۡرِفۡ عَنِّي كَيۡدَهُنَّ أَصۡبُ إِلَيۡهِنَّ وَأَكُن مِّنَ ٱلۡجَٰهِلِينَ ﴿٣٣﴾

    কালা রাব্বিস সিজনু আহাব্বু ইলায়্যা মিম্মা ইয়াদঊনানী ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলীন।

    সে (ইউসুফ তার রবকে ডেকে) বললো: ‘হে আমার রব, তারা আমাকে যে অসৎকর্মের প্রতি আহ্বান করছে, তা থেকে কারাগারই আমার নিকট অধিক প্রিয়। আর আপনি যদি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব।’

  34. 34

    فَٱسۡتَجَابَ لَهُۥ رَبُّهُۥ فَصَرَفَ عَنۡهُ كَيۡدَهُنَّۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٣٤﴾

    ফাসতাজাবা লাহূ রাব্বুহূ ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহূ হুওয়াস সামীউল আলীম।

    অতঃপর তার রব তার ডাকে সাড়া দিলেন এবং তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  35. 35

    ثُمَّ بَدَا لَهُم مِّنۢ بَعۡدِ مَا رَأَوُاْ ٱلۡأٓيَٰتِ لَيَسۡجُنُنَّهُۥ حَتَّىٰ حِينٖ ﴿٣٥﴾

    ছুম্মা বাদা লাহুম মিম বাদি মা রাআওয়ুল আয়াতি লায়াসজুনুন্নাহূ হাত্তা হীন।

    তারপর (ইউসুফের নির্দোষ প্রমাণের ও নারীদের ছলচাতুরীর) বিভিন্ন নিদর্শনাবলি দেখার পরে তাদের কাছে মনে হলো যে, তাকে কিছু কাল পর্যন্ত অবশ্যই কারাগারে রাখতে হবে, (যাতে উক্ত অপমানজনক খবর প্রকাশ না পায়)।

  36. 36

    وَدَخَلَ مَعَهُ ٱلسِّجۡنَ فَتَيَانِۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّيٓ أَرَىٰنِيٓ أَعۡصِرُ خَمۡرٗاۖ وَقَالَ ٱلۡأٓخَرُ إِنِّيٓ أَرَىٰنِيٓ أَحۡمِلُ فَوۡقَ رَأۡسِي خُبۡزٗا تَأۡكُلُ ٱلطَّيۡرُ مِنۡهُۖ نَبِّئۡنَا بِتَأۡوِيلِهِۦٓۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ ﴿٣٦﴾

    ওয়া দাখালা মাআহুস সিজনা ফাতায়ানি কালা আহাদুহুমা ইন্নী আরানী আসিরু খামরাও ওয়া কালাল আখারু ইন্নী আরানী আহমিলু ফাওকা রাসী খুবযান তাকুলুত তাইরু মিনহু নাব্বিনা বিতাওয়ীলিহী ইন্না নারাকা মিনাল মুহসিনীন।

    আর তার সাথে আরো দুই যুবক একই কারাগারে প্রবেশ করল। তাদের একজন বললো: ‘আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম, আমি মদের জন্য আংগুর নিংড়াচ্ছি’। আর অপর জন বললো: ‘আমি স্বপ্নে আমাকে দেখলাম যে, আমি আমার মাথার ওপর রুটি বহন করছি, তা থেকে পাখি (ঠুকরে) খাচ্ছে। (হে ইউসুফ!) তুমি আমাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা অবহিত করো। নিশ্চয় আমরা আপনাকে ইহসানকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি।’

  37. 37

    قَالَ لَا يَأۡتِيكُمَا طَعَامٞ تُرۡزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأۡتُكُمَا بِتَأۡوِيلِهِۦ قَبۡلَ أَن يَأۡتِيَكُمَاۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّيٓۚ إِنِّي تَرَكۡتُ مِلَّةَ قَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ ﴿٣٧﴾

    কালা লা ইয়াতীকুমা তাআমুন তুরযাকানিহী ইল্লা নাব্বাতুকুমা বিতাওয়ীলিহী কাবলা আই ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানী রাব্বী ইন্নী তারাকতু মিল্লাতা কাওমিল লা ইউমিনূনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরূন।

    সে (ইউসুফ) বললো: ‘তোমাদেরকে যে খাদ্য দেয়া হয়, তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিবো। সেটি এমন জ্ঞান থেকেই বলবো, যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। নিশ্চয় আমি পরিত্যাগ করেছি সে জাতির আদর্শ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং যারা আখিরাতকে অস্বীকারকারী।’

  38. 38

    وَٱتَّبَعۡتُ مِلَّةَ ءَابَآءِيٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ مَا كَانَ لَنَآ أَن نُّشۡرِكَ بِٱللَّهِ مِن شَيۡءٖۚ ذَٰلِكَ مِن فَضۡلِ ٱللَّهِ عَلَيۡنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ ﴿٣٨﴾

    ওয়াত্তাবাতু মিল্লাতা আবাঈ ইবরাহীমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকূবা মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়াশকুরূন।

    আর আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইবরাহীম, ইসহাক ও ইয়াকূবের ধর্ম (মতাদর্শ)। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা আমাদের জন্য সংগত নয়। (যে তাওহীদ ও ঈমানের ওপর আমি ও আমার পূর্বপুরুষ প্রতিষ্ঠিত রয়েছি) এটি আমাদের ও সকল মানুষের ওপর আল্লাহর অনুগ্রহ (ও তাঁর তাওফিক); কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না (বরং তারা তাঁর সাথে কুফরি করে)।’

  39. 39

    يَٰصَٰحِبَيِ ٱلسِّجۡنِ ءَأَرۡبَابٞ مُّتَفَرِّقُونَ خَيۡرٌ أَمِ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ﴿٣٩﴾

    ইয়া সাহিবায়িস সিজনি আআরবাবুম মুতাফার্রিকূনা খাইরুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।

    (ইউসুফ তার জেলের সঙ্গীদ্বয়কে সম্বোধন করে বলল:) ‘হে আমার কারা সঙ্গীদ্বয়! (তোমরা বলো তো দেখি ) বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব উত্তম, নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ উত্তম ?‘

  40. 40

    مَا تَعۡبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسۡمَآءٗ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٤٠﴾

    মা তাবুদূনা মিন দূনিহী ইল্লা আসমাআন সাম্মাইতুমূহা আনতুম ওয়া আবাউকুম মা আনযালাল্লাহু বিহা মিন সুলতানিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তাবুদূ ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কায়্যিমু ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।

    ‘তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছো, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছো, যাদের (উপাস্য হওয়ার) ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ নাযিল করেননি। বিধান দেয়ার অধিকার শুধু আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, ‘তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করো না।’ এটিই সরল সঠিক দীন; কিন্তু অধিকাংশ লোক তা জানে না।’

  41. 41

    يَٰصَٰحِبَيِ ٱلسِّجۡنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسۡقِي رَبَّهُۥ خَمۡرٗاۖ وَأَمَّا ٱلۡأٓخَرُ فَيُصۡلَبُ فَتَأۡكُلُ ٱلطَّيۡرُ مِن رَّأۡسِهِۦۚ قُضِيَ ٱلۡأَمۡرُ ٱلَّذِي فِيهِ تَسۡتَفۡتِيَانِ ﴿٤١﴾

    ইয়া সাহিবায়িস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকী রাব্বাহূ খামরাও ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তাইরু মির রাসিহী কুদিয়াল আমরুল লাযী ফীহি তাসতাফতিয়ান।

    ‘হে আমার কারা সঙ্গীদ্বয়! তোমাদের দুজনের একজন স্বীয় মনিবকে মদপান করাবে। আর অন্যজনকে শূলে চড়ানো হবে, অতঃপর পাখি তার মাথা থেকে আহার করবে। যে বিষয়ে তোমরা জানতে চাচ্ছো তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে।

  42. 42

    وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُۥ نَاجٖ مِّنۡهُمَا ٱذۡكُرۡنِي عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيۡطَٰنُ ذِكۡرَ رَبِّهِۦ فَلَبِثَ فِي ٱلسِّجۡنِ بِضۡعَ سِنِينَ ﴿٤٢﴾

    ওয়া কালা লিল লাযী যান্না আন্নাহূ নাজিম মিনহুমায কুরনী ইনদা রাব্বিকা ফা আনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহী ফালাবিছা ফিস সিজনি বিদআ সিনীন।

    আর তাদের দু’জনের মধ্যে যে মুক্তি পাবে বলে সে (ইউসুফ) ধারণা করল, তাকে বলে দিলো: ‘তোমার মনিবের কাছে আমার কথা উল্লেখ করবে।’ কিন্তু শয়তান তাকে স্বীয় মনিবের নিকট উল্লেখ করার বিষয়টি ভুলিয়ে দিলো। ফলে সে কয়েক বছর কারাগারে অবস্থান করলো।

  43. 43

    وَقَالَ ٱلۡمَلِكُ إِنِّيٓ أَرَىٰ سَبۡعَ بَقَرَٰتٖ سِمَانٖ يَأۡكُلُهُنَّ سَبۡعٌ عِجَافٞ وَسَبۡعَ سُنۢبُلَٰتٍ خُضۡرٖ وَأُخَرَ يَابِسَٰتٖۖ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَأُ أَفۡتُونِي فِي رُءۡيَٰيَ إِن كُنتُمۡ لِلرُّءۡيَا تَعۡبُرُونَ ﴿٤٣﴾

    ওয়া কালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিই ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুও ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিও ওয়া উখারা ইয়াবিসাতিই ইয়া আয়্যুহাল মালাউ আফতূনী ফী রুয়ায়া ইন কুনতুম লির রুয়া তাবুরূন।

    একদা (মিসরের) বাদশাহ (দরবারে তার সভাসদদের ) বললো: ‘আমি স্বপ্নে দেখছি, সাতটি মোটা তাজা গাভি, তাদের খেয়ে ফেলছে সাতটি ক্ষীণকায় গাভি এবং দেখলাম সাতটি সবুজ শিষ ও অপর সাতটি শুষ্ক। হে পরিষদবর্গ! তোমরা আমাকে আমার এ স্বপ্নের ব্যাখ্যা দাও; যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হও।’

  44. 44

    قَالُوٓاْ أَضۡغَٰثُ أَحۡلَٰمٖۖ وَمَا نَحۡنُ بِتَأۡوِيلِ ٱلۡأَحۡلَٰمِ بِعَٰلِمِينَ ﴿٤٤﴾

    কালূ আদগাছু আহলামিও ওয়া মা নাহনু বিতাওয়ীলিল আহলামি বিআলিমীন।

    তারা বলল, ‘এটি তো এলোমেলো (ও বিক্ষিপ্ত) স্বপ্নমাত্র; আর আমরা এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানি না।’

  45. 45

    وَقَالَ ٱلَّذِي نَجَا مِنۡهُمَا وَٱدَّكَرَ بَعۡدَ أُمَّةٍ أَنَا۠ أُنَبِّئُكُم بِتَأۡوِيلِهِۦ فَأَرۡسِلُونِ ﴿٤٥﴾

    ওয়া কালাল লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বাদা উম্মাতিন আনা উনাব্বিউকুম বিতাওয়ীলিহী ফা আরসিলূন।

    আর সে দু’জন কারাবন্দির মধ্যে যে (বাদশাহকে মদ্যপানকারী) মুক্তি পেয়েছিল, সে বললো এবং দীর্ঘ দিন পর তার (স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ইউসুফের গভীর জ্ঞানের কথা) স্মরণ হলো: ‘আমি তোমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি, অতএব তোমরা আমাকে (ইউসুফের কাছে) পাঠিয়ে দাও।’

  46. 46

    يُوسُفُ أَيُّهَا ٱلصِّدِّيقُ أَفۡتِنَا فِي سَبۡعِ بَقَرَٰتٖ سِمَانٖ يَأۡكُلُهُنَّ سَبۡعٌ عِجَافٞ وَسَبۡعِ سُنۢبُلَٰتٍ خُضۡرٖ وَأُخَرَ يَابِسَٰتٖ لَّعَلِّيٓ أَرۡجِعُ إِلَى ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَعۡلَمُونَ ﴿٤٦﴾

    ইঊসুফু আয়্যুহাস সিদ্দীকু আফতিনা ফী সাবই বাকারাতিন সিমানিই ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুও ওয়া সাবই সুমবুলাতিন খুদরিও ওয়া উখারা ইয়াবিসাতিল লাআল্লী আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামূন।

    (সে কারাগারে গিয়ে বলল:) ‘হে ইউসুফ, হে সত্যবাদী! আপনি আমাদের (সেই লোকের স্বপ্নের) ব্যাখ্যা দিন, (যে স্বপ্নে দেখেছে যে), সাতটি মোটা তাজা গাভি, যাদের খাচ্ছে সাতটি ক্ষীণকায় গাভি এবং সাতটি সবুজ শিষ ও অপর সাতটি শুষ্ক শিষ সম্পর্কে, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি, যেনো তারা (স্বপ্নের ব্যাখ্যা ও আপনার মান-মর্যাদা সম্পর্কে) জানতে পারে।’

  47. 47

    قَالَ تَزۡرَعُونَ سَبۡعَ سِنِينَ دَأَبٗا فَمَا حَصَدتُّمۡ فَذَرُوهُ فِي سُنۢبُلِهِۦٓ إِلَّا قَلِيلٗا مِّمَّا تَأۡكُلُونَ ﴿٤٧﴾

    কালা তাযরাঊনা সাবআ সিনীনা দাআবান ফামা হাসাত্তুম ফাযারূহু ফী সুমবুলিহী ইল্লা কালীলাম মিম্মা তাকুলূন।

    ইউসুফ বললো: ‘ শোনো, তোমরা সাত বছর একাধারে চাষাবাদ করবে, এ সময়ে তোমরা যে শস্য কেটে ঘরে তুলবে, তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ খাবে, সেগুলো ছাড়া অবশিষ্ট শস্য (পোকা থেকে রক্ষা পেতে) শিষসহ রেখে দিবে।’

  48. 48

    ثُمَّ يَأۡتِي مِنۢ بَعۡدِ ذَٰلِكَ سَبۡعٞ شِدَادٞ يَأۡكُلۡنَ مَا قَدَّمۡتُمۡ لَهُنَّ إِلَّا قَلِيلٗا مِّمَّا تُحۡصِنُونَ ﴿٤٨﴾

    ছুম্মা ইয়াতী মিম বাদি যালিকা সাবউন শিদাদুই ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না ইল্লা কালীলাম মিম্মা তুহসিনূন।

    ‘তারপর (উৎপাদনশীল সাত বছরের পর) আসবে সাতটি কঠিন (দুর্ভিক্ষের) বছর। এ সাত বছর, তোমরা যা আগে সঞ্চয় করে রাখবে, লোকেরা তা খাবে; শুধুমাত্র সামান্য কিছু শস্য ছাড়া, যা তোমরা (বীজের জন্য) সংরক্ষণ করবে।’

  49. 49

    ثُمَّ يَأۡتِي مِنۢ بَعۡدِ ذَٰلِكَ عَامٞ فِيهِ يُغَاثُ ٱلنَّاسُ وَفِيهِ يَعۡصِرُونَ ﴿٤٩﴾

    ছুম্মা ইয়াতী মিম বাদি যালিকা আমুন ফীহি ইউগাছুন নাসু ওয়া ফীহি ইয়াসিরূন।

    ‘এরপর (দুর্ভিক্ষের সাত বছর পর) আসবে এমন এক বছর, যাতে মানুষ বৃষ্টি সিক্ত হবে এবং(অসংখ্য ফল-ফলাদি- শস্য উৎপন্ন হওয়াই) তাতে তারা (ফলের) রস নিংড়াবে।’

  50. 50

    وَقَالَ ٱلۡمَلِكُ ٱئۡتُونِي بِهِۦۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرۡجِعۡ إِلَىٰ رَبِّكَ فَسۡـَٔلۡهُ مَا بَالُ ٱلنِّسۡوَةِ ٱلَّٰتِي قَطَّعۡنَ أَيۡدِيَهُنَّۚ إِنَّ رَبِّي بِكَيۡدِهِنَّ عَلِيمٞ ﴿٥٠﴾

    ওয়া কালাল মালিকু তূনী বিহী ফালাম্মা জাআহুর রাসূলু কালার জি ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল লাতী কাত্তানা আইদিয়াহুন্না ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম।

    আর বাদশাহ (ইউসুফের দেওয়া স্বপ্নের ব্যাখ্যা শুনে) বললো: ‘তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো।’ অতঃপর যখন দূত তার কাছে আসলো, তখন সে বললো: ‘তুমি তোমার (বাদশাহ) মনিবের নিকট ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো, (বহুকাল পূর্বে ভোজ সবায়) যে সব মহিলা নিজ নিজ হাত কেটে ফেলেছিল, তাদের অবস্থা কী? নিশ্চয় আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্যক জ্ঞাত।’

  51. 51

    قَالَ مَا خَطۡبُكُنَّ إِذۡ رَٰوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفۡسِهِۦۚ قُلۡنَ حَٰشَ لِلَّهِ مَا عَلِمۡنَا عَلَيۡهِ مِن سُوٓءٖۚ قَالَتِ ٱمۡرَأَتُ ٱلۡعَزِيزِ ٱلۡـَٰٔنَ حَصۡحَصَ ٱلۡحَقُّ أَنَا۠ رَٰوَدتُّهُۥ عَن نَّفۡسِهِۦ وَإِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٥١﴾

    কালা মা খাতবুকুন্না ইয রাওয়াত্তুন্না ইঊসুফা আন নাফসিহী কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সূইন কালাতিম রাআতুল আযীযিল আনা হাসহাসাল হাক্কু আনা রাওয়াত্তুহূ আন নাফসিহী ওয়া ইন্নাহূ লামিনাস সাদিকীন।

    বাদশাহ (সেসব মহিলাদেরকে সম্বোধন করে) বললো: ‘তোমরা যখন ইউসুফকে কুপ্ররোচনা দিয়েছিলে, তখন তোমাদের কী হয়েছিল?’ তারা বলল: ‘মহিমা আল্লাহর! আমরা তার ব্যাপারে খারাপ কিছু জানি না।’ আযীয পত্নী বললো: ‘এখন সত্য প্রমাণিত। আমিই তাকে কুপ্ররোচনা দিয়েছি। আর নিশ্চয় সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত।’

  52. 52

    ذَٰلِكَ لِيَعۡلَمَ أَنِّي لَمۡ أَخُنۡهُ بِٱلۡغَيۡبِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهۡدِي كَيۡدَ ٱلۡخَآئِنِينَ ﴿٥٢﴾

    যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গাইবি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদী কাইদাল খাইনীন।

    (আযীযের স্ত্রী বলল:) ‘এটি এ জন্য যে, যাতে সে (আমার স্বামী বাদশা) জানতে পারে, আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আর (এ কথা আমার কাছে স্পষ্ট যে,) নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্ত সফল করেন না।’

পুরো সূরা পড়ুন: সূরা ইউসুফ · সূরা ইউসুফ তিলাওয়াত শুনুন

পারা 12 সম্পর্কে প্রশ্নোত্তর

পারা 12 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 12 শুরু হয়েছে সূরা হুদ, আয়াত 6 থেকে এবং শেষ হয়েছে সূরা ইউসুফ, আয়াত 52-এ।

পারা 12-এ কোন কোন সূরা আছে?

পারা 12-এ আছে সূরা হুদ 6-123 ও সূরা ইউসুফ 1-52।

পারা 12-এ কত আয়াত?

পারা 12-এ মোট 170টি আয়াত আছে।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।