সূরা ইয়াসিন

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 13

পারা 13

154 আয়াত · 3টি সূরা

সূরা ইউসুফ 53-111, সূরা আর-রাদ, সূরা ইবরাহীম

পারা 13 সূরা ইউসুফ, আয়াত 53 থেকে শুরু হয়ে সূরা ইবরাহীম, আয়াত 52 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 154টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

দেখান

সূরা ইউসুফ, আয়াত 53-111

  1. 53

    ۞ وَمَآ أُبَرِّئُ نَفۡسِيٓۚ إِنَّ ٱلنَّفۡسَ لَأَمَّارَةُۢ بِٱلسُّوٓءِ إِلَّا مَا رَحِمَ رَبِّيٓۚ إِنَّ رَبِّي غَفُورٞ رَّحِيمٞ ﴿٥٣﴾

    ওয়া মা উবার্রিউ নাফসী ইন্নান নাফসা লাআম্মারাতুম বিস সূই ইল্লা মা রাহিমা রাব্বী ইন্না রাব্বী গাফূরুর রাহীম।

    (আযীযপত্নী আরো বললো:) ‘আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। নিশ্চয় মানুষের নফস তো মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, তবে আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। নিশ্চয় আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু।’

  2. 54

    وَقَالَ ٱلۡمَلِكُ ٱئۡتُونِي بِهِۦٓ أَسۡتَخۡلِصۡهُ لِنَفۡسِيۖ فَلَمَّا كَلَّمَهُۥ قَالَ إِنَّكَ ٱلۡيَوۡمَ لَدَيۡنَا مَكِينٌ أَمِينٞ ﴿٥٤﴾

    ওয়া কালাল মালিকু তূনী বিহী আসতাখলিসহু লিনাফসী ফালাম্মা কাল্লামাহূ কালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকীনুন আমীন।

    আর (ইউসুফের দোষমুক্ত প্রমাণিত হওয়ায়) বাদশাহ বললো: ‘তোমরা তাকে আমার নিকট নিয়ে আসো। আমি তাকে নিজের জন্যে (একনিষ্ঠ সাথী হিসেবে) মনোনীত করবো।’ অতঃপর যখন সে (বাদশাহ) তার সাথে কথা বলল, তখন বললো: ‘(হে ইউসুফ!) নিশ্চয় আজ তুমি আমাদের নিকট উচ্চ মর্যাদাশীল, পূর্ণ আস্থাভাজন ব্যক্তি।’

  3. 55

    قَالَ ٱجۡعَلۡنِي عَلَىٰ خَزَآئِنِ ٱلۡأَرۡضِۖ إِنِّي حَفِيظٌ عَلِيمٞ ﴿٥٥﴾

    কালাজ আলনী আলা খাযাইনিল আরদি ইন্নী হাফীযুন আলীম।

    সে বললো: ‘আমাকে (মিশরের) রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিন। নিশ্চয় আমি তা যথাযথ হিফাযতকারী, সুবিজ্ঞ।’

  4. 56

    وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي ٱلۡأَرۡضِ يَتَبَوَّأُ مِنۡهَا حَيۡثُ يَشَآءُۚ نُصِيبُ بِرَحۡمَتِنَا مَن نَّشَآءُۖ وَلَا نُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ ﴿٥٦﴾

    ওয়া কাযালিকা মাক্কান্না লিয়ূসুফা ফিল আরদি ইয়াতাবাওওয়াউ মিনহা হাইছু ইয়াশাউ নুসীবু বিরাহমাতিনা মান নাশাউ ওয়া লা নুদীউ আজরাল মুহসিনীন।

    আর এমনিভাবে আমি ইউসুফকে (মিসরের) জমিনের কর্তৃত্ব প্রদান করেছি, তার যেখানে ইচ্ছা সে সেখানেই তো অবস্থান করতে পারতো। আমি যাকে ইচ্ছা স্বীয় রহমত দান করি, আর আমি সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না।

  5. 57

    وَلَأَجۡرُ ٱلۡأٓخِرَةِ خَيۡرٞ لِّلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ ﴿٥٧﴾

    ওয়া লাআজরুল আখিরাতি খাইরুল লিল লাযীনা আমানূ ওয়া কানূ ইয়াত্তাকূন।

    আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং (তাঁর আদেশ-নিষেধ মেনে) একমাত্র তাঁকেই ভয় করে, তাদের জন্য আখিরাতের প্রতিদানই উত্তম।

  6. 58

    وَجَآءَ إِخۡوَةُ يُوسُفَ فَدَخَلُواْ عَلَيۡهِ فَعَرَفَهُمۡ وَهُمۡ لَهُۥ مُنكِرُونَ ﴿٥٨﴾

    ওয়া জাআ ইখওয়াতু ইঊসুফা ফাদাখালূ আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহূ মুনকিরূন।

    আর ইউসুফের (সৎ) ভাইয়েরা (খাদ্য শস্য লাভের জন্যে মিসরে) আসল এবং তার কাছে প্রবেশ করলো। অতঃপর সে তাদেরকে (দেখেই) চিনে ফেলল; অথচ তারা তাকে চিনতে পারলো না।

  7. 59

    وَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمۡ قَالَ ٱئۡتُونِي بِأَخٖ لَّكُم مِّنۡ أَبِيكُمۡۚ أَلَا تَرَوۡنَ أَنِّيٓ أُوفِي ٱلۡكَيۡلَ وَأَنَا۠ خَيۡرُ ٱلۡمُنزِلِينَ ﴿٥٩﴾

    ওয়া লাম্মা জাহ্হাযাহুম বিজাহাযিহিম কালা তূনী বিআখিল লাকুম মিন আবীকুম আলা তারাওনা আন্নী ঊফিল কাইলা ওয়া আনা খাইরুল মুনযিলীন।

    আর সে যখন তাদেরকে তাদের রসদ সামগ্রী প্রস্তুত করে দিলো, তখন বললো: ‘তোমরা (পরের বারে আসার সময়) তোমাদের পিতার পক্ষ হতে তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে আসবে। তোমরা কি দেখো না যে, আমি পরিমাপে পূর্ণমাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ।

  8. 60

    فَإِن لَّمۡ تَأۡتُونِي بِهِۦ فَلَا كَيۡلَ لَكُمۡ عِندِي وَلَا تَقۡرَبُونِ ﴿٦٠﴾

    ফা ইল লাম তাতূনী বিহী ফালা কাইলা লাকুম ইনদী ওয়া লা তাকরাবূন।

    ‘আর তোমরা যদি তাকে নিয়ে না আসো, তাহলে আমার নিকট তোমাদের জন্য কোন পরিমাপ (বরাদ্দ) কৃত রসদ নেই এবং তোমরা আমার ধারে-কাছেও আর আসবে না।’

  9. 61

    قَالُواْ سَنُرَٰوِدُ عَنۡهُ أَبَاهُ وَإِنَّا لَفَٰعِلُونَ ﴿٦١﴾

    কালূ সানুরাওয়িদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলূন।

    তারা বললো: ‘অচিরেই আমরা তার ব্যাপারে তার পিতাকে রাজি করাবো এবং আমরা নিশ্চয়ই এটা করবো।’

  10. 62

    وَقَالَ لِفِتۡيَٰنِهِ ٱجۡعَلُواْ بِضَٰعَتَهُمۡ فِي رِحَالِهِمۡ لَعَلَّهُمۡ يَعۡرِفُونَهَآ إِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمۡ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴿٦٢﴾

    ওয়া কালা লিফিতয়ানিহিজ আলূ বিদাআতাহুম ফী রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফূনাহা ইযান কালাবূ ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিঊন।

    আর ইউসুফ তার কর্মচারীদেরকে বললো: ‘তাদের পণ্যমূল্য (ফিরিয়ে দিয়ে তা) তাদের মালপত্রের মধ্যে রেখে দাও, যাতে তারা পরিবারের নিকট ফিরে গিয়ে তা চিনতে পারে, যাতে তারা (দ্বিতীয়বার) আবার ফিরে আসে।’

  11. 63

    فَلَمَّا رَجَعُوٓاْ إِلَىٰٓ أَبِيهِمۡ قَالُواْ يَٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلۡكَيۡلُ فَأَرۡسِلۡ مَعَنَآ أَخَانَا نَكۡتَلۡ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ ﴿٦٣﴾

    ফালাম্মা রাজাঊ ইলা আবীহিম কালূ ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলু ফা আরসিল মাআনা আখানা নাকতাল ওয়া ইন্না লাহূ লাহাফিযূন।

    অতঃপর যখন তারা তাদের বাবার কাছে ফিরে আসলো, তখন বললো: ‘হে আমাদের পিতা! (ভবিষ্যতের জন্য ) আমাদের জন্য বরাদ্দ খাদ্য নিষিদ্ধ করা হয়েছে। অতএব আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান, যেন আমরা পরিমাপ করে বেশি খাদ্য আনতে পারি। আর অবশ্যই আমরা তার হিফাযত করবো।’

  12. 64

    قَالَ هَلۡ ءَامَنُكُمۡ عَلَيۡهِ إِلَّا كَمَآ أَمِنتُكُمۡ عَلَىٰٓ أَخِيهِ مِن قَبۡلُ فَٱللَّهُ خَيۡرٌ حَٰفِظٗاۖ وَهُوَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ ﴿٦٤﴾

    কালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখীহি মিন কাবলু ফাল্লাহু খাইরুন হাফিযাও ওয়া হুওয়া আরহামুর রাহিমীন।

    সে (তাদের পিতা) বললো: ‘তোমাদেরকে কি আমি তার ব্যাপারে নিরাপদ মনে করবো, যেমন নিরাপদ মনে করেছিলাম ইতঃপূর্বে তার ভাইয়ের (ইউসুফের) ব্যাপারে? তবে আল্লাহ উত্তম হিফাযতকারী এবং তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’

  13. 65

    وَلَمَّا فَتَحُواْ مَتَٰعَهُمۡ وَجَدُواْ بِضَٰعَتَهُمۡ رُدَّتۡ إِلَيۡهِمۡۖ قَالُواْ يَٰٓأَبَانَا مَا نَبۡغِيۖ هَٰذِهِۦ بِضَٰعَتُنَا رُدَّتۡ إِلَيۡنَاۖ وَنَمِيرُ أَهۡلَنَا وَنَحۡفَظُ أَخَانَا وَنَزۡدَادُ كَيۡلَ بَعِيرٖۖ ذَٰلِكَ كَيۡلٞ يَسِيرٞ ﴿٦٥﴾

    ওয়া লাম্মা ফাতাহূ মাতাআহুম ওয়াজাদূ বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম কালূ ইয়া আবানা মা নাবগী হাযিহী বিদাআতুনা রুদ্দাত ইলাইনা ওয়া নামীরু আহলানা ওয়া নাহফাযু আখানা ওয়া নাযদাদু কাইলা বাঈরিন যালিকা কাইলুই ইয়াসীর।

    আর (বাড়ি ফেরার পর) যখন তারা তাদের খাদ্য সামগ্রী (এর বস্তা) খুললো, তখন তারা দেখতে পেলো তাদের পণ্যমূল্য তাদের কাছে ফেরত দেয়া হয়েছে। তারা বললো: ‘হে আমাদের পিতা! আমরা আর কী চাই? এই আমাদের পণ্যমূল্য, তা আমাদেরকে (দয়া করে) ফেরত দেয়া হয়েছে (এখন তাহলে অনুমতি দিন, ভাইকে সাথে নিয়ে যাই)। তাহলে আমরা আমাদের পরিবারবর্গের জন্য আরো বেশী খাদ্যসামগ্রী নিয়ে আসবো। আর আমরা আমাদের ভাইকে হিফাযত করবো উপরন্তু (সে থাকার কারণে) আরো এক উট বোঝাই খাদ্য সামগ্রী বেশি পাবো। (বাদশাহর জন্য) ঐ খাদ্য সামগ্রী প্রদান করা খুবই সহজ।’

  14. 66

    قَالَ لَنۡ أُرۡسِلَهُۥ مَعَكُمۡ حَتَّىٰ تُؤۡتُونِ مَوۡثِقٗا مِّنَ ٱللَّهِ لَتَأۡتُنَّنِي بِهِۦٓ إِلَّآ أَن يُحَاطَ بِكُمۡۖ فَلَمَّآ ءَاتَوۡهُ مَوۡثِقَهُمۡ قَالَ ٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٞ ﴿٦٦﴾

    কালা লান উরসিলাহূ মাআকুম হাত্তা তুতূনি মাওছিকাম মিনাল্লাহি লাতাতুন্নানী বিহী ইল্লা আই ইউহাতা বিকুম ফালাম্মা আতাওহু মাওছিকাহুম কালাল্লাহু আলা মা নাকূলু ওয়াকীল।

    সে (তাদের পিতা) বললো: ‘আমি তোমাদের সাথে তাকে কখনো পাঠাবো না; যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার প্রদান করো যে, তাকে অবশ্যই আমার নিকট ফিরিয়ে দিবে। তবে তোমরা (শত্রু বা বিপদ দ্বারা) বেষ্টিত হলে ভিন্ন কথা।’ অতঃপর যখন তারা তাকে অঙ্গীকার প্রদান করলো, তখন সে বললো: ‘আমরা যা বলছি সে ব্যাপারে আল্লাহই সাক্ষী।’

  15. 67

    وَقَالَ يَٰبَنِيَّ لَا تَدۡخُلُواْ مِنۢ بَابٖ وَٰحِدٖ وَٱدۡخُلُواْ مِنۡ أَبۡوَٰبٖ مُّتَفَرِّقَةٖۖ وَمَآ أُغۡنِي عَنكُم مِّنَ ٱللَّهِ مِن شَيۡءٍۖ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَعَلَيۡهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَكِّلُونَ ﴿٦٧﴾

    ওয়া কালা ইয়া বানিয়্যা লা তাদখুলূ মিম বাবিও ওয়াহিদিও ওয়াদখুলূ মিন আবওয়াবিম মুতাফার্রিকাতিও ওয়া মা উগনী আনকুম মিনাল্লাহি মিন শাইইন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলূন।

    (যাত্রার প্রাক্কালে) সে (তাদের পিতা) বললো: ‘হে আমার পুত্রগণ! (মিসরে পৌছার পর) তোমরা সকলে এক দরজা দিয়ে প্রবেশ করবে না; বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। (মনে রাখবে ) আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। হুকুমের মালিক তো আল্লাহই। আমি তাঁরই উপর তাওয়াক্কুল করি। আর তাঁরই ওপর যেন সকল তাওয়াক্কুলকারী তাওয়াক্কুল করে।’

  16. 68

    وَلَمَّا دَخَلُواْ مِنۡ حَيۡثُ أَمَرَهُمۡ أَبُوهُم مَّا كَانَ يُغۡنِي عَنۡهُم مِّنَ ٱللَّهِ مِن شَيۡءٍ إِلَّا حَاجَةٗ فِي نَفۡسِ يَعۡقُوبَ قَضَىٰهَاۚ وَإِنَّهُۥ لَذُو عِلۡمٖ لِّمَا عَلَّمۡنَٰهُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٦٨﴾

    ওয়া লাম্মা দাখালূ মিন হাইছু আমারাহুম আবূহুম মা কানা ইউগনী আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতান ফী নাফসি ইয়াকূবা কাদাহা ওয়া ইন্নাহূ লাযূ ইলমিল লিমা আল্লামনাহু ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।

    আর যখন তারা তাদের পিতা যে পথে প্রবেশ করতে বলেছিলেন সেই পথেই প্রবেশ করল, তখন তা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো কিছুই প্রতিরোধ করতে পারেনি, বরং তা ছিল ইয়াকুবের অন্তরের একটি প্রয়োজন, যা তিনি পূরণ করেছিলেন। আর নিশ্চয়ই তিনি (ইয়াকুব) সে ইলমের অধিকারী ছিলেন, যা আমরা তাঁকে শিক্ষা দিয়েছিলাম; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

  17. 69

    وَلَمَّا دَخَلُواْ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيۡهِ أَخَاهُۖ قَالَ إِنِّيٓ أَنَا۠ أَخُوكَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٦٩﴾

    ওয়া লাম্মা দাখালূ আলা ইঊসুফা আওয়া ইলাইহি আখাহু কালা ইন্নী আনা আখূকা ফালা তাবতাইস বিমা কানূ ইয়ামালূন।

    আর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করলো, তখন তিনি তার (সহোদর) ভাইকে নিজের কাছে নিলেন এবং (গোপনে তাকে) বললেন: ‘আমিই তোমার ভাই। কাজেই ইতঃপূর্বে তারা (আমাদের সাথে) যা করত, তার কারণে দুঃখ করো না।’

  18. 70

    فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمۡ جَعَلَ ٱلسِّقَايَةَ فِي رَحۡلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا ٱلۡعِيرُ إِنَّكُمۡ لَسَٰرِقُونَ ﴿٧٠﴾

    ফালাম্মা জাহ্হাযাহুম বিজাহাযিহিম জাআলাস সিকায়াতা ফী রাহলি আখীহি ছুম্মা আয্যানা মুআয্যিনুন আয়্যাতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকূন।

    অতঃপর সে যখন তাদের রসদ-সামগ্রীর ব্যবস্থা করে দিল, তখন সে (তার সহোদর ভাইকে কাছে রাখার মাধ্যম হিসেবে) তার সহোদরের মালপত্রের মধ্যে (সু- কৌশলে) একটি (রাজকীয় ) পানপাত্র রেখে দিল। তারপর এক আহ্বায়ক চিৎকার করে বলল: ‘হে কাফিলার লোকজন! তোমরা নিশ্চয় চোর।’

  19. 71

    قَالُواْ وَأَقۡبَلُواْ عَلَيۡهِم مَّاذَا تَفۡقِدُونَ ﴿٧١﴾

    কালূ ওয়া আকবালূ আলাইহিম মাযা তাফকিদূন।

    তারা ঘোষণাকারীদের দিকে এগিয়ে এসে বলল: তোমরা কী হারিয়েছ?

  20. 72

    قَالُواْ نَفۡقِدُ صُوَاعَ ٱلۡمَلِكِ وَلِمَن جَآءَ بِهِۦ حِمۡلُ بَعِيرٖ وَأَنَا۠ بِهِۦ زَعِيمٞ ﴿٧٢﴾

    কালূ নাফকিদু সুওয়াআল মালিকি ওয়া লিমান জাআ বিহী হিমলু বাঈরিও ওয়া আনা বিহী যাঈম।

    তারা (কর্মচারীরা) বললো, ‘আমরা বাদশাহর পানপাত্র হারিয়েছি। যে তা (খুঁজে) এনে দিবে, তার জন্য রয়েছে, এক উট বোঝাই পুরস্কার। আর আমি সেজন্য জামিনদার।’

  21. 73

    قَالُواْ تَٱللَّهِ لَقَدۡ عَلِمۡتُم مَّا جِئۡنَا لِنُفۡسِدَ فِي ٱلۡأَرۡضِ وَمَا كُنَّا سَٰرِقِينَ ﴿٧٣﴾

    কালূ তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকীন।

    তারা (ইউসুফের ভাইয়েরা) বললো: ‘আল্লাহর শপথ, তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছ, আমরা এ দেশে (মিসরে) অশান্তি সৃষ্টি করতে আসিনি। আর আমরা চোর-ও নই।’

  22. 74

    قَالُواْ فَمَا جَزَٰٓؤُهُۥٓ إِن كُنتُمۡ كَٰذِبِينَ ﴿٧٤﴾

    কালূ ফামা জাযাউহূ ইন কুনতুম কাযিবীন।

    তারা বললো: ‘তাহলে তার শাস্তি কি হবে, যদি (তল্লাশি করার পর) তোমরা মিথ্যাবাদী (সাব্যস্ত) হও?’

  23. 75

    قَالُواْ جَزَٰٓؤُهُۥ مَن وُجِدَ فِي رَحۡلِهِۦ فَهُوَ جَزَٰٓؤُهُۥۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ ﴿٧٥﴾

    কালূ জাযাউহূ মাও ওয়ুজিদা ফী রাহলিহী ফাহুওয়া জাযাউহূ কাযালিকা নাজযিয যালিমীন।

    তারা বললো: ‘(আমাদের নিকট) তার শাস্তি হবে, যার মালপত্রের ভিতর চুরিকৃত জিনিসটি পাওয়া যাবে, সে নিজেই হবে তার বিনিময়। এভাবেই আমি যালিমদেরকে শাস্তি দিয়ে থাকি।

  24. 76

    فَبَدَأَ بِأَوۡعِيَتِهِمۡ قَبۡلَ وِعَآءِ أَخِيهِ ثُمَّ ٱسۡتَخۡرَجَهَا مِن وِعَآءِ أَخِيهِۚ كَذَٰلِكَ كِدۡنَا لِيُوسُفَۖ مَا كَانَ لِيَأۡخُذَ أَخَاهُ فِي دِينِ ٱلۡمَلِكِ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ وَفَوۡقَ كُلِّ ذِي عِلۡمٍ عَلِيمٞ ﴿٧٦﴾

    ফাবাদাআ বিআওইয়াতিহিম কাবলা ওয়িআই আখীহি ছুম্মাস তাখরাজাহা মিও ওয়িআই আখীহি কাযালিকা কিদনা লিয়ূসুফা মা কানা লিয়াখুযা আখাহু ফী দীনিল মালিকি ইল্লা আই ইয়াশাআল্লাহু নারফাউ দারাজাতিম মান নাশাউ ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম।

    তারপর সে তার (আপন) ভাইয়ের পাত্রের পূর্বে তাদের (সৎ ভাইদের) পাত্রগুলো দিয়ে তল্লাশি শুরু করলো। তারপর সেটি তার (আপন) ভাইয়ের পাত্র থেকে বের করলো। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। আল্লাহর ইচ্ছা ছাড়া বাদশাহর আইনে সে তার ভাইকে রেখে দিতে পারত না। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করে দেই এবং প্রত্যেক জ্ঞানীর ওপর রয়েছে একজন মহাজ্ঞানী।

  25. 77

    ۞ قَالُوٓاْ إِن يَسۡرِقۡ فَقَدۡ سَرَقَ أَخٞ لَّهُۥ مِن قَبۡلُۚ فَأَسَرَّهَا يُوسُفُ فِي نَفۡسِهِۦ وَلَمۡ يُبۡدِهَا لَهُمۡۚ قَالَ أَنتُمۡ شَرّٞ مَّكَانٗاۖ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَصِفُونَ ﴿٧٧﴾

    কালূ ইই ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহূ মিন কাবলু ফা আসার্রাহা ইঊসুফু ফী নাফসিহী ওয়া লাম ইউবদিহা লাহুম কালা আনতুম শার্রুম মাকানাও ওয়াল্লাহু আলামু বিমা তাসিফূন।

    (পানপাত্রটি বিন ইয়ামিনের বস্তায় পাওয়া গেল, তখন) তারা (ইউসুফের ভাইয়েরা) বললো: ‘যদি সে চুরি করে থাকে (তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই), কারণ ইতঃপূর্বে তার এক সহোদর ভাই চুরি করেছিল।’ ইউসুফ এ কথার আঘাতের কষ্টটি নিজের কাছে লুকিয়ে রাখলো, তাদের কাছে প্রকাশ করলো না, সে (মনে মনে) বললো: ‘তোমাদের অবস্থান তো (পূর্বের মতোই) নিকৃষ্টতর। আর তোমরা যা বলছো, সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত রয়েছেন।’

  26. 78

    قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ إِنَّ لَهُۥٓ أَبٗا شَيۡخٗا كَبِيرٗا فَخُذۡ أَحَدَنَا مَكَانَهُۥٓۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ ﴿٧٨﴾

    কালূ ইয়া আয়্যুহাল আযীযু ইন্না লাহূ আবান শাইখান কাবীরান ফাখুয আহাদানা মাকানাহূ ইন্না নারাকা মিনাল মুহসিনীন।

    তারা বললো: ‘হে আযীয, তার পিতা অতিশয় বৃদ্ধ। আপনি তার স্থলে আমাদের একজনকে রেখে দিন। আমরা তো আপনাকে সৎকর্মশীলদের একজন দেখছি ।

  27. 79

    قَالَ مَعَاذَ ٱللَّهِ أَن نَّأۡخُذَ إِلَّا مَن وَجَدۡنَا مَتَٰعَنَا عِندَهُۥٓ إِنَّآ إِذٗا لَّظَٰلِمُونَ ﴿٧٩﴾

    কালা মাআযাল্লাহি আন নাখুযা ইল্লা মাও ওয়াজাদনা মাতাআনা ইনদাহূ ইন্না ইযাল লাযালিমূন।

    সে বললো: ‘যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া (নির্দোষ) কাউকে পাকড়াও করা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এমন করলে আমরা নিশ্চিত যালিম হয়ে যাবো।’

  28. 80

    فَلَمَّا ٱسۡتَيۡـَٔسُواْ مِنۡهُ خَلَصُواْ نَجِيّٗاۖ قَالَ كَبِيرُهُمۡ أَلَمۡ تَعۡلَمُوٓاْ أَنَّ أَبَاكُمۡ قَدۡ أَخَذَ عَلَيۡكُم مَّوۡثِقٗا مِّنَ ٱللَّهِ وَمِن قَبۡلُ مَا فَرَّطتُمۡ فِي يُوسُفَۖ فَلَنۡ أَبۡرَحَ ٱلۡأَرۡضَ حَتَّىٰ يَأۡذَنَ لِيٓ أَبِيٓ أَوۡ يَحۡكُمَ ٱللَّهُ لِيۖ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ ﴿٨٠﴾

    ফালাম্মাস তাইআসূ মিনহু খালাসূ নাজিয়্যান কালা কাবীরুহুম আলাম তালামূ আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাওছিকাম মিনাল্লাহি ওয়া মিন কাবলু মা ফার্রাততুম ফী ইঊসুফা ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লী আবী আও ইয়াহকুমাল্লাহু লী ওয়া হুওয়া খাইরুল হাকিমীন।

    তারপর তারা যখন (সৎ ভাইয়ের মুক্তির ব্যাপারে) তার কাছ থেকে সম্পূর্ণ নিরাশ হলো, তখন তারা পরামর্শ করতে একান্তে মিলিত হলো। তাদের বড়জন বললো: ‘তোমরা কি জানো না যে, তোমাদের পিতা তোমাদের কাছ থেকে (বিন ইয়ামিনকে তার কাছে ফিরিয়ে নিতে) আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন। আর ইতঃপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারেও অন্যায় করেছো? সুতরাং যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দিবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করবেন; ততক্ষণ পর্যন্ত আমি এ দেশ (মিসর) ছেড়ে যাবো না এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী।’

  29. 81

    ٱرۡجِعُوٓاْ إِلَىٰٓ أَبِيكُمۡ فَقُولُواْ يَٰٓأَبَانَآ إِنَّ ٱبۡنَكَ سَرَقَ وَمَا شَهِدۡنَآ إِلَّا بِمَا عَلِمۡنَا وَمَا كُنَّا لِلۡغَيۡبِ حَٰفِظِينَ ﴿٨١﴾

    ইরজিঊ ইলা আবীকুম ফাকূলূ ইয়া আবানা ইন্নাব নাকা সারাকা ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুন্না লিল গাইবি হাফিযীন।

    (বড় ভাই আরো বললো:) ‘তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো: ‘হে আমাদের পিতা! নিশ্চয়ই আপনার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানি, তারই প্রত্যক্ষ বিবরণ দিলাম। আর আমরা তো গায়িব সংরক্ষণকারী নই।’

  30. 82

    وَسۡـَٔلِ ٱلۡقَرۡيَةَ ٱلَّتِي كُنَّا فِيهَا وَٱلۡعِيرَ ٱلَّتِيٓ أَقۡبَلۡنَا فِيهَاۖ وَإِنَّا لَصَٰدِقُونَ ﴿٨٢﴾

    ওয়াসআলিল কারয়াতাল লাতী কুন্না ফীহা ওয়াল ঈরাল লাতী আকবালনা ফীহা ওয়া ইন্না লাসাদিকূন।

    ‘আর (হে আমাদের পিতা! আমাদের কথার সত্যতা যাচাইয়ের জন্য) যে জনপদে আমরা ছিলাম সেখানকার অধিবাসীদেরকে জিজ্ঞেস করুন এবং যে কাফিলার সাথে আমরা এসেছি তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। আমরা (চুরির সংবাদ প্রসঙ্গে) অবশ্যই সত্য বলছি।’

  31. 83

    قَالَ بَلۡ سَوَّلَتۡ لَكُمۡ أَنفُسُكُمۡ أَمۡرٗاۖ فَصَبۡرٞ جَمِيلٌۖ عَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَنِي بِهِمۡ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ﴿٨٣﴾

    কালা বাল সাওওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামীলুন আসাল্লাহু আই ইয়াতিয়ানী বিহিম জামীআন ইন্নাহূ হুওয়াল আলীমুল হাকীম।

    সে (ইয়া‘কূব) বললো: ‘বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি গালগল্প সাজিয়েছে। সুতরাং (আমার করণীয় হচ্ছে) উত্তম ধৈর্যধারণ। আশা করি, আল্লাহ তাদেরকে একসঙ্গে আমার কাছে ফিরিয়ে দিবেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’

  32. 84

    وَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبۡيَضَّتۡ عَيۡنَاهُ مِنَ ٱلۡحُزۡنِ فَهُوَ كَظِيمٞ ﴿٨٤﴾

    ওয়া তাওয়াল্লা আনহুম ওয়া কালা ইয়া আসাফা আলা ইঊসুফা ওয়াবয়াদ্দাত আইনাহু মিনাল হুযনি ফাহুওয়া কাযীম।

    আর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন: হায় আফসোস, ইউসুফের জন্য! আর (ইউসুফের জন্য অতিরিক্ত) দুঃখের কারণে তাঁর চোখ দু’টি সাদা হয়ে গেল; কিন্তু তিনি ছিলেন (মানুষের কাছে থেকে) গভীর শোক সংবরণকারী।

  33. 85

    قَالُواْ تَٱللَّهِ تَفۡتَؤُاْ تَذۡكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوۡ تَكُونَ مِنَ ٱلۡهَٰلِكِينَ ﴿٨٥﴾

    কালূ তাল্লাহি তাফতাউ তাযকুরু ইঊসুফা হাত্তা তাকূনা হারাদান আও তাকূনা মিনাল হালিকীন।

    তারা বললো: ‘আল্লাহর শপথ, আপনি তো ইউসুফকে সবসময় স্মরণ করতেই থাকবেন; যতক্ষণ না আপনি মুমূর্ষু হবেন বা মারা যাবেন।’

  34. 86

    قَالَ إِنَّمَآ أَشۡكُواْ بَثِّي وَحُزۡنِيٓ إِلَى ٱللَّهِ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴿٨٦﴾

    কালা ইন্নামা আশকূ বাছ্ছী ওয়া হুযনী ইলাল্লাহি ওয়া আলামু মিনাল্লাহি মা লা তালামূন।

    সে (পিতা তাদেরকে উদ্দেশ্য করে) বললো: ‘আমি আমার দুঃখ বেদনার অভিযোগ আল্লাহর কাছেই নিবেদন করছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে তা জানি, যা তোমরা জানো না।’

  35. 87

    يَٰبَنِيَّ ٱذۡهَبُواْ فَتَحَسَّسُواْ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَاْيۡـَٔسُواْ مِن رَّوۡحِ ٱللَّهِۖ إِنَّهُۥ لَا يَاْيۡـَٔسُ مِن رَّوۡحِ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡكَٰفِرُونَ ﴿٨٧﴾

    ইয়া বানিয়্যায হাবূ ফাতাহাস্সাসূ মিই ইঊসুফা ওয়া আখীহি ওয়া লা তাইআসূ মির রাওহিল্লাহি ইন্নাহূ লা ইয়াইআসু মির রাওহিল্লাহি ইল্লাল কাওমুল কাফিরূন।

    ‘হে আমার পুত্রগণ! তোমরা (আবার মিসরে) যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কেননা কাফির জাতি ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।’

  36. 88

    فَلَمَّا دَخَلُواْ عَلَيۡهِ قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ مَسَّنَا وَأَهۡلَنَا ٱلضُّرُّ وَجِئۡنَا بِبِضَٰعَةٖ مُّزۡجَىٰةٖ فَأَوۡفِ لَنَا ٱلۡكَيۡلَ وَتَصَدَّقۡ عَلَيۡنَآۖ إِنَّ ٱللَّهَ يَجۡزِي ٱلۡمُتَصَدِّقِينَ ﴿٨٨﴾

    ফালাম্মা দাখালূ আলাইহি কালূ ইয়া আয়্যুহাল আযীযু মাস্সানা ওয়া আহলানাদ দুর্রু ওয়া জিনা বিবিদাআতিম মুযজাতিন ফা আওফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজযিল মুতাসাদ্দিকীন।

    অতঃপর যখন তারা ইউসুফের কাছে (আবার) প্রবেশ করলো, তখন তারা বললো: ‘হে আযীয, অভাব-অনটন ও দুঃখ-কষ্ট আমাদেরকে ও আমাদের পরিবারকে পেয়ে বসেছে। আর আমরা (এবার ) অতি নগণ্য পণ্যমূল্য নিয়ে এসেছি। অতএব, আমাদেরকে খাদ্যের রসদ পূর্ণমাত্রায় দিন (যেমনিভাবে আপনি আমাদেরকে ইতঃপূর্বে দিতেন) এবং (বিপদগ্রস্ত হিসেবে ) আমাদের প্রতি অনুগ্রহ করুন। নিশ্চয় আল্লাহ অনুগ্রহকারীদেরকে উত্তম প্রতিদান দেন।’

  37. 89

    قَالَ هَلۡ عَلِمۡتُم مَّا فَعَلۡتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذۡ أَنتُمۡ جَٰهِلُونَ ﴿٨٩﴾

    কালা হাল আলিমতুম মা ফাআলতুম বিয়ূসুফা ওয়া আখীহি ইয আনতুম জাহিলূন।

    সে (তাদের প্রতি দয়াপরবশ হয়ে নিজের পরিচয় তুলে ধরে) বললো: ‘তোমাদের জানা আছে কি, ইউসুফ ও তার (আপন) ভাইয়ের সাথে তোমরা কীরূপ আচরণ করেছিলে, যখন তোমরা (নিজেদের উক্ত কর্মের পরিণামের ব্যাপারে) অজ্ঞ ছিলে?’

  38. 90

    قَالُوٓاْ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِيۖ قَدۡ مَنَّ ٱللَّهُ عَلَيۡنَآۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصۡبِرۡ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ ﴿٩٠﴾

    কালূ আইন্নাকা লাআনতা ইঊসুফু কালা আনা ইঊসুফু ওয়া হাযা আখী কাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহূ মাই ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদীউ আজরাল মুহসিনীন।

    তারা বললো: ‘তুমি কি সত্যিই ইউসুফ?’ সে বললো: আমিই ইউসুফ, আর এ আমার সহোদর। আল্লাহ আমাদের ওপর (দুরবস্থা থেকে মুক্তি দিয়ে এবং আমাদের সম্মান বাড়িয়ে দিয়ে) অনুগ্রহ করেছেন। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় করে এবং বিপদে ধৈর্য ধারণ করে, অবশ্যই আল্লাহ (সেই) সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।’

  39. 91

    قَالُواْ تَٱللَّهِ لَقَدۡ ءَاثَرَكَ ٱللَّهُ عَلَيۡنَا وَإِن كُنَّا لَخَٰطِـِٔينَ ﴿٩١﴾

    কালূ তাল্লাহি লাকাদ আছারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিঈন।

    তারা (নিজেদের কৃতকর্মের ওজর পেশ করে) বললো: ‘আল্লাহর শপথ! আল্লাহ আমাদের ওপর তোমাকে প্রাধান্য দিয়েছেন। আর আমরা সত্যিই ছিলাম অপরাধী।’

  40. 92

    قَالَ لَا تَثۡرِيبَ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَۖ يَغۡفِرُ ٱللَّهُ لَكُمۡۖ وَهُوَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ ﴿٩٢﴾

    কালা লা তাছরীবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুওয়া আরহামুর রাহিমীন।

    ইউসুফ (তাদের ওজর গ্রহণ করে) বলল: ‘আজ তোমাদের ওপর কোন নিন্দা-ভর্ৎসনা নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। আর তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।’

  41. 93

    ٱذۡهَبُواْ بِقَمِيصِي هَٰذَا فَأَلۡقُوهُ عَلَىٰ وَجۡهِ أَبِي يَأۡتِ بَصِيرٗا وَأۡتُونِي بِأَهۡلِكُمۡ أَجۡمَعِينَ ﴿٩٣﴾

    ইযহাবূ বিকামীসী হাযা ফা আলকূহু আলা ওয়াজহি আবী ইয়াতি বাসীরাও ওয়াতূনী বিআহলিকুম আজমাঈন।

    (ইউসুফ তাদেরকে নিজের জামা দিয়ে বললো:) ‘তোমরা আমার এ জামাটি নিয়ে যাও, অতঃপর সেটি আমার পিতার চেহারারওপর রেখো; এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমরা তোমাদের পরিবারের সকলকে নিয়ে আমার কাছে চলে আসো।’

  42. 94

    وَلَمَّا فَصَلَتِ ٱلۡعِيرُ قَالَ أَبُوهُمۡ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَۖ لَوۡلَآ أَن تُفَنِّدُونِ ﴿٩٤﴾

    ওয়া লাম্মা ফাসালাতিল ঈরু কালা আবূহুম ইন্নী লাআজিদু রীহা ইঊসুফা লাওলা আন তুফান্নিদূন।

    আর (ইউসুফের ভাইদের ) কাফিলাটি যখন (মিসর থেকে) বের হলো, তাদের পিতা (ইয়া‘কূব নিজ বাড়ীর নিকটস্থ লোকদেরকে) বললো: ‘নিশ্চয় আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি; যদি তোমরা আমাকে নির্বোধ বৃদ্ধ মনে না করো।’

  43. 95

    قَالُواْ تَٱللَّهِ إِنَّكَ لَفِي ضَلَٰلِكَ ٱلۡقَدِيمِ ﴿٩٥﴾

    কালূ তাল্লাহি ইন্নাকা লাফী দালালিকাল কাদীম।

    তারা বললো: ‘আল্লাহর শপথ! আপনি তো সেই পুরোনো ভ্রান্তিতেই আছেন।’

  44. 96

    فَلَمَّآ أَن جَآءَ ٱلۡبَشِيرُ أَلۡقَىٰهُ عَلَىٰ وَجۡهِهِۦ فَٱرۡتَدَّ بَصِيرٗاۖ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴿٩٦﴾

    ফালাম্মা আন জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহী ফারতাদ্দা বাসীরান কালা আলাম আকুল লাকুম ইন্নী আলামু মিনাল্লাহি মা লা তালামূন।

    অতঃপর যখন সুসংবাদদাতা (ইয়া‘কূবের কাছে) এলো, তখন সে জামাটি তার চেহারার ওপর রাখল। এতে সে দৃষ্টিশক্তি ফিরে পেলো। সে বললো: ‘আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি, তোমরা তা জানো না।’

  45. 97

    قَالُواْ يَٰٓأَبَانَا ٱسۡتَغۡفِرۡ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَٰطِـِٔينَ ﴿٩٧﴾

    কালূ ইয়া আবানাস তাগফির লানা যুনূবানা ইন্না কুন্না খাতিঈন।

    তারা বলল: ‘হে আমাদের পিতা! আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন; নিশ্চয় আমরা (ইউসুফ ও তাঁর ভাইয়ের সাথে কৃত আচরণে) ছিলাম অপরাধী।’

  46. 98

    قَالَ سَوۡفَ أَسۡتَغۡفِرُ لَكُمۡ رَبِّيٓۖ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ﴿٩٨﴾

    কালা সাওফা আসতাগফিরু লাকুম রাব্বী ইন্নাহূ হুওয়াল গাফূরুর রাহীম।

    সে বললো: ‘অচিরেই আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’

  47. 99

    فَلَمَّا دَخَلُواْ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيۡهِ أَبَوَيۡهِ وَقَالَ ٱدۡخُلُواْ مِصۡرَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ ﴿٩٩﴾

    ফালাম্মা দাখালূ আলা ইঊসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া কালাদ খুলূ মিসরা ইন শাআল্লাহু আমিনীন।

    অতঃপর যখন তারা (ইয়া’কুব ও তাঁর পরিবার) ইউসুফের নিকট প্রবেশ করলো, তখন সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান করে দিলো এবং বললো: ‘আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপদে মিসরে প্রবেশ করুন।’

  48. 100

    وَرَفَعَ أَبَوَيۡهِ عَلَى ٱلۡعَرۡشِ وَخَرُّواْ لَهُۥ سُجَّدٗاۖ وَقَالَ يَٰٓأَبَتِ هَٰذَا تَأۡوِيلُ رُءۡيَٰيَ مِن قَبۡلُ قَدۡ جَعَلَهَا رَبِّي حَقّٗاۖ وَقَدۡ أَحۡسَنَ بِيٓ إِذۡ أَخۡرَجَنِي مِنَ ٱلسِّجۡنِ وَجَآءَ بِكُم مِّنَ ٱلۡبَدۡوِ مِنۢ بَعۡدِ أَن نَّزَغَ ٱلشَّيۡطَٰنُ بَيۡنِي وَبَيۡنَ إِخۡوَتِيٓۚ إِنَّ رَبِّي لَطِيفٞ لِّمَا يَشَآءُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ﴿١٠٠﴾

    ওয়া রাফাআ আবাওয়াইহি আলাল আরশি ওয়া খার্রূ লাহূ সুজ্জাদাও ওয়া কালা ইয়া আবাতি হাযা তাওয়ীলু রুয়ায়া মিন কাবলু কাদ জাআলাহা রাব্বী হাক্কাও ওয়া কাদ আহসানা বী ইয আখরাজানী মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল বাদওয়ি মিম বাদি আন নাযাগাশ শাইতানু বাইনী ওয়া বাইনা ইখওয়াতী ইন্না রাব্বী লাতীফুল লিমা ইয়াশাউ ইন্নাহূ হুওয়াল আলীমুল হাকীম।

    আর সে তার পিতামাতাকে রাজ সিংহাসনে বসালো এবং তারা সকলে (এগারো ভাই তার সম্মানে) সাজদায় লুটিয়ে পড়লো। আর ইউসুফ বললো: ‘হে আমার পিতা! এই হলো আমার ইতঃপূর্বে স্বপ্নের ব্যাখ্যা, আমার রব তা বাস্তবে পরিণত করেছেন। তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেন এবং শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পরও তিনি তোমাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয় আমার রব যা ইচ্ছা, নিপুণতার সাথেই করেন। নিশ্চয় তিনি সম্যক জ্ঞানী, প্রজ্ঞাময়।’

  49. 101

    ۞ رَبِّ قَدۡ ءَاتَيۡتَنِي مِنَ ٱلۡمُلۡكِ وَعَلَّمۡتَنِي مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِۚ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ أَنتَ وَلِيِّۦ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ تَوَفَّنِي مُسۡلِمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ ﴿١٠١﴾

    রাব্বি কাদ আতাইতানী মিনাল মুলকি ওয়া আল্লামতানী মিন তাওয়ীলিল আহাদীছি ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যী ফিদ দুনয়া ওয়াল আখিরাতি তাওয়াফ্ফানী মুসলিমাও ওয়া আলহিকনী বিস সালিহীন।

    (অতঃপর ইউসুফ তার রবকে ডেকে বললো:) ‘হে আমার রব! আপনি আমাকে (মিসরের) রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা! দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন।’

  50. 102

    ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۖ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ أَجۡمَعُوٓاْ أَمۡرَهُمۡ وَهُمۡ يَمۡكُرُونَ ﴿١٠٢﴾

    যালিকা মিন আমবাইল গাইবি নূহীহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাঊ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরূন।

    (হে রাসূল!) এগুলো গায়িবের সংবাদ, যা আমি তোমাকে অহীর মাধ্যমে জানালাম। তুমি তো তাদের নিকট ছিলে না, যখন তারা (ইউসুফের ভাইয়েরা তাকে কূপের গভীরে নিক্ষেপ করতে) একজোট হয়ে ষড়যন্ত্র করছিলো।

  51. 103

    وَمَآ أَكۡثَرُ ٱلنَّاسِ وَلَوۡ حَرَصۡتَ بِمُؤۡمِنِينَ ﴿١٠٣﴾

    ওয়া মা আকছারুন নাসি ওয়া লাও হারাসতা বিমুমিনীন।

    আর (হে রাসূল!) তুমি (সকল মানুষের ঈমান আনার ব্যাপারে) আগ্রহ করলেও অধিকাংশ মানুষ মু’মিন হবার নয়।

  52. 104

    وَمَا تَسۡـَٔلُهُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿١٠٤﴾

    ওয়া মা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুওয়া ইল্লা যিকরুল লিল আলামীন।

    আর তুমি এর ওপর (দা‘ওয়াতী কাজে) তাদের কাছে কোনো প্রতিদান চাও না। এ তো (আল-কুরআন) সমগ্র সৃষ্টির জন্য উপদেশমাত্র।

  53. 105

    وَكَأَيِّن مِّنۡ ءَايَةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يَمُرُّونَ عَلَيۡهَا وَهُمۡ عَنۡهَا مُعۡرِضُونَ ﴿١٠٥﴾

    ওয়া কাআয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুর্রূনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদূন।

    আর আসমানসমূহ ও জমিনে (আল্লাহর তাওহীদ বোঝার) কত নিদর্শন (ছড়িয়ে-ছিটিয়ে) রয়েছে, যা তারা অতিক্রম করে চলে যায়; অথচ সেগুলো থেকে তারা বিমুখ।

  54. 106

    وَمَا يُؤۡمِنُ أَكۡثَرُهُم بِٱللَّهِ إِلَّا وَهُم مُّشۡرِكُونَ ﴿١٠٦﴾

    ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকূন।

    আর তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে এ অবস্থায় যে, তারা একই সঙ্গে (ইবাদতে আল্লাহর সাথে) শিরকে লিপ্ত থাকে।

  55. 107

    أَفَأَمِنُوٓاْ أَن تَأۡتِيَهُمۡ غَٰشِيَةٞ مِّنۡ عَذَابِ ٱللَّهِ أَوۡ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿١٠٧﴾

    আফাআমিনূ আন তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহি আও তাতিয়াহুমুস সাআতু বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরূন।

    আর তারা (এ মুশরিকরা) কি নিরাপদ হয়ে গেছে যে, তাদের ওপর (দুনিয়াতে) আল্লাহর পক্ষ থেকে কোনো সর্বগ্রাসী শাস্তি আসবে না অথবা হঠাৎ তাদের অজান্তে কিয়ামত উপস্থিত হবে না?

  56. 108

    قُلۡ هَٰذِهِۦ سَبِيلِيٓ أَدۡعُوٓاْ إِلَى ٱللَّهِۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِيۖ وَسُبۡحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴿١٠٨﴾

    কুল হাযিহী সাবীলী আদঊ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত তাবাআনী ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকীন।

    (হে রাসূল! তুমি সবাইকে) বলো: ‘এটা আমার পথ। আমি জ্ঞানের ভিত্তিতে মানুষকে আল্লাহর দিকে দা‘ওয়াত দিই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’

  57. 109

    وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِم مِّنۡ أَهۡلِ ٱلۡقُرَىٰٓۗ أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۗ وَلَدَارُ ٱلۡأٓخِرَةِ خَيۡرٞ لِّلَّذِينَ ٱتَّقَوۡاْۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿١٠٩﴾

    ওয়া মা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নূহী ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসীরূ ফিল আরদি ফায়ানযুরূ কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন কাবলিহিম ওয়া লাদারুল আখিরাতি খাইরুল লিল লাযীনাত তাকাও আফালা তাকিলূন।

    আর আমি তোমার পূর্বে জনপদবাসী থেকে পুরুষদেরকেই কেবল রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের ওপর আমি অহী নাযিল করতাম। তারা (মিথ্যারোপকারীরা) কি জমিনে বিচরণ করে না? তাহলে দেখত, তাদের পূর্বে যারা ছিল তাদের (মিথ্যারোপ করার) পরিণতি কীরূপ হয়েছিল? আর যারা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় করে তাদের জন্য আখিরাতের আবাসনই উত্তম, তবুও কি তোমরা বুঝো না?

  58. 110

    حَتَّىٰٓ إِذَا ٱسۡتَيۡـَٔسَ ٱلرُّسُلُ وَظَنُّوٓاْ أَنَّهُمۡ قَدۡ كُذِبُواْ جَآءَهُمۡ نَصۡرُنَا فَنُجِّيَ مَن نَّشَآءُۖ وَلَا يُرَدُّ بَأۡسُنَا عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡمُجۡرِمِينَ ﴿١١٠﴾

    হাত্তা ইযাস তাইআসার রুসুলু ওয়া যান্নূ আন্নাহুম কাদ কুযিবূ জাআহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশাউ ওয়া লা ইউরাদ্দু বাসুনা আনিল কাওমিল মুজরিমীন।

    অবশেষে যখন (তাদের ধ্বংস বিলম্বিত হওয়ায়) রাসূলগণ নিরাশ হয়ে পড়লেন এবং (কাফিররা) ধারণা করল যে তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা ছিল, তখন আমাদের সাহায্য এসে পৌঁছাল। অতঃপর আমরা যাকে ইচ্ছা রক্ষা করি; আর অপরাধী জাতির কাছ থেকে আমাদের শাস্তি কখনোই প্রতিহত করা যায় না।

  59. 111

    لَقَدۡ كَانَ فِي قَصَصِهِمۡ عِبۡرَةٞ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِۗ مَا كَانَ حَدِيثٗا يُفۡتَرَىٰ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ كُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴿١١١﴾

    লাকাদ কানা ফী কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাবি মা কানা হাদীছাই ইউফতারা ওয়া লাকিন তাসদীকাল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইও ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিই ইউমিনূন।

    তাদের (অতীতের জাতিসমূহের) এসব কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। এটা (এ ঘটনাবলি সম্বলিত আল- কুরআন) কোনো বানানো গল্প নয়; বরং এগুলো তাদের পূর্ববর্তী আসমানি কিতাবের (তাওরাত ও ইঞ্জীলের ) সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। উপরন্তু যারা ঈমান আনে এমন সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত।

পুরো সূরা পড়ুন: সূরা ইউসুফ · সূরা ইউসুফ তিলাওয়াত শুনুন

সূরা আর-রাদ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    الٓمٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِۗ وَٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ ٱلۡحَقُّ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ ﴿١﴾

    আলিফ লাম মীম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়াল লাযী উনযিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইউমিনূন।

    আলিফ-লাম-মীম-রা। এগুলো কিতাবের (আল-কুরআনের) আয়াত। আর তোমার রবের পক্ষ থেকে তোমার ওপর যা কিছু নাযিল হয়েছে তা সত্য; কিন্তু অধিকাংশ মানুষই (তার ওপর) ঈমান আনে না।

  2. 2

    ٱللَّهُ ٱلَّذِي رَفَعَ ٱلسَّمَٰوَٰتِ بِغَيۡرِ عَمَدٖ تَرَوۡنَهَاۖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمّٗىۚ يُدَبِّرُ ٱلۡأَمۡرَ يُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُم بِلِقَآءِ رَبِّكُمۡ تُوقِنُونَ ﴿٢﴾

    আল্লাহুল লাযী রাফাআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা ছুম্মাস তাওয়া আলাল আরশি ওয়া সাখ্খারাশ শামসা ওয়াল কামারা কুল্লুই ইয়াজরী লিআজালিম মুসাম্মাই ইউদাব্বিরুল আমরা ইউফাস্সিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তূকিনূন।

    আল্লাহই সেই সত্তা, যিনি আকাশসমূহকে স্তম্ভ ছাড়াই উত্তোলন করেছেন, যেমনটি তোমরা দেখছ। তারপর তিনি আরশের ওপর উঠেছেন। আর তিনি সূর্য ও চন্দ্রকে (তাঁর সৃষ্টির উপকারের জন্য নির্দিষ্ট বিধানের) অনুগত করেছেন। এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তিনি সবকিছু পরিচালনা করেন। তিনি (তাঁর ক্ষমতার প্রমাণ বহনকারী) নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ়বিশ্বাসী হতে পার।

  3. 3

    وَهُوَ ٱلَّذِي مَدَّ ٱلۡأَرۡضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِيَ وَأَنۡهَٰرٗاۖ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ﴿٣﴾

    ওয়া হুওয়াল লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারাও ওয়া মিন কুল্লিছ ছামারাতি জাআলা ফীহা যাওজাইনিছ নাইনি ইউগশিল লাইলান নাহারা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইয়াতাফাক্কারূন।

    আর তিনিই জমিনকে (তোমাদের জন্য) বিস্তৃত করেছেন এবং তাতে সৃষ্টি করেছেন সুদৃঢ় পর্বতমালা ও নদ-নদী। আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করেছেন। তিনি দিনকে ঢেকে দেন রাত দিয়ে। নিশ্চয় এসবের (সৃষ্টিজগতের বিভিন্ন বৈচিত্র্যের ) মাঝে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি ।

  4. 4

    وَفِي ٱلۡأَرۡضِ قِطَعٞ مُّتَجَٰوِرَٰتٞ وَجَنَّٰتٞ مِّنۡ أَعۡنَٰبٖ وَزَرۡعٞ وَنَخِيلٞ صِنۡوَانٞ وَغَيۡرُ صِنۡوَانٖ يُسۡقَىٰ بِمَآءٖ وَٰحِدٖ وَنُفَضِّلُ بَعۡضَهَا عَلَىٰ بَعۡضٖ فِي ٱلۡأُكُلِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ﴿٤﴾

    ওয়া ফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাতুও ওয়া জান্নাতুম মিন আনাবিও ওয়া যারউও ওয়া নাখীলুন সিনওয়ানুও ওয়া গাইরু সিনওয়ানিই ইউসকা বিমাইও ওয়াহিদিও ওয়া নুফাদ্দিলু বাদাহা আলা বাদিন ফিল উকুলি ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইয়াকিলূন।

    আর জমিনে রয়েছে পরস্পর সংলগ্ন বিভিন্ন ভূখণ্ড, আঙ্গুর-বাগান, শস্যক্ষেত, একই মূল থেকে উদ্‌গত বা ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্‌গত খেজুর গাছ, যেগুলো একই পানি দ্বারা সিক্ত হয়, আর স্বাদ ও অন্যান্য উপকারের ক্ষেত্রে আমরা একটিকে অপরটির ওপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে ।

  5. 5

    ۞ وَإِن تَعۡجَبۡ فَعَجَبٞ قَوۡلُهُمۡ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِي خَلۡقٖ جَدِيدٍۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَاقِهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٥﴾

    ওয়া ইন তাজাব ফাআজাবুন কাওলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফী খালকিন জাদীদিন উলাইকাল লাযীনা কাফারূ বিরাব্বিহিম ওয়া উলাইকাল আগলালু ফী আনাকিহিম ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।

    আর (হে রাসূল!) তুমি যদি কোন কিছুতে আশ্চর্যবোধ করো, তবে বেশি আশ্চর্যজনক হলো তাদের এ কথা: ‘(মৃত্যুর পরে) আমরা যখন মাটি হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব!’ এরাই তারা, যারা (মৃত্যুর পর পুনরুত্থানকে অস্বীকার করে) তাদের রবের সাথে কুফরী করেছে, আর (কিয়ামতের দিন) ওদের গলায় থাকবে শিকল এবং তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।

  6. 6

    وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِ وَقَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِمُ ٱلۡمَثُلَٰتُۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغۡفِرَةٖ لِّلنَّاسِ عَلَىٰ ظُلۡمِهِمۡۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلۡعِقَابِ ﴿٦﴾

    ওয়া ইয়াসতাজিলূনাকা বিস সায়্যিআতি কাবলাল হাসানাতি ওয়া কাদ খালাত মিন কাবলিহিমুল মাছুলাতু ওয়া ইন্না রাব্বাকা লাযূ মাগফিরাতিল লিন নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব।

    আর তারা (মুশরিকরা) তোমার কাছে কল্যাণ আসার আগেই অকল্যাণের (শাস্তির) জন্য তাড়াহুড়া করে; অথচ তাদের পূর্বে (অনুরূপ মিথ্যারোপকারী লোকদের) বহু শাস্তির দৃষ্টান্ত গত হয়েছে। আর নিশ্চয় তোমার রব মানুষের প্রতি তাদের যুলম-সীমালঙ্ঘন সত্ত্বেও ক্ষমাশীল এবং নিশ্চয় তোমার রব কঠিন শাস্তিদাতা।

  7. 7

    وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦٓۗ إِنَّمَآ أَنتَ مُنذِرٞۖ وَلِكُلِّ قَوۡمٍ هَادٍ ﴿٧﴾

    ওয়া ইয়াকূলুল লাযীনা কাফারূ লাওলা উনযিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহী ইন্নামা আনতা মুনযিরুও ওয়া লিকুল্লি কাওমিন হাদ।

    আর কাফিররা (হঠকারিতা করে) বলে: (সে যদি সত্যিই নবী হয়ে থাকে) ‘তার ওপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাযিল হয় না কেনো?’ (হে রাসূল!) তুমি তো কেবল (আল্লাহর শাস্তির) ভীতি প্রদর্শনকারী। আর প্রত্যেক জাতির জন্য একজন হিদায়াতকারী (নবী) রয়েছে ।

  8. 8

    ٱللَّهُ يَعۡلَمُ مَا تَحۡمِلُ كُلُّ أُنثَىٰ وَمَا تَغِيضُ ٱلۡأَرۡحَامُ وَمَا تَزۡدَادُۚ وَكُلُّ شَيۡءٍ عِندَهُۥ بِمِقۡدَارٍ ﴿٨﴾

    আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনছা ওয়া মা তাগীদুল আরহামু ওয়া মা তাযদাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহূ বিমিকদার।

    আল্লাহ জানেন প্রত্যেক নারী তার গর্ভে যা ধারণ করে এবং গর্ভাশয়ে যা কমে ও বাড়ে। আর তাঁর নিকট প্রতিটি বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে।

  9. 9

    عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡكَبِيرُ ٱلۡمُتَعَالِ ﴿٩﴾

    আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল।

    (কেননা,) তিনি গায়িব (অদৃশ্য) ও প্রকাশ্যের জ্ঞানী, (তাঁর নামসমূহ, গুণাবলি ও কর্মসমূহে) সুমহান, (সত্তা ও গুণাবলিতে) সকল সৃষ্টির ঊর্ধ্বে।

  10. 10

    سَوَآءٞ مِّنكُم مَّنۡ أَسَرَّ ٱلۡقَوۡلَ وَمَن جَهَرَ بِهِۦ وَمَنۡ هُوَ مُسۡتَخۡفِۭ بِٱلَّيۡلِ وَسَارِبُۢ بِٱلنَّهَارِ ﴿١٠﴾

    সাওয়াউম মিনকুম মান আসার্রাল কাওলা ওয়া মান জাহারা বিহী ওয়া মান হুওয়া মুসতাখফিম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার।

    তোমাদের মধ্যে কেউ কথা গোপন রাখুক বা প্রকাশ করুক, আর রাতে লুকিয়ে করুক বা দিনে প্রকাশ্যে করুক, সবই তাঁর নিকট সমান (তিনি সবার সকল অবস্থা সম্পর্কে অবগত আছেন )।

  11. 11

    لَهُۥ مُعَقِّبَٰتٞ مِّنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ يَحۡفَظُونَهُۥ مِنۡ أَمۡرِ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِهِمۡۗ وَإِذَآ أَرَادَ ٱللَّهُ بِقَوۡمٖ سُوٓءٗا فَلَا مَرَدَّ لَهُۥۚ وَمَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَالٍ ﴿١١﴾

    লাহূ মুআক্কিবাতুম মিম বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহী ইয়াহফাযূনাহূ মিন আমরিল্লাহি ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরূ মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সূআন ফালা মারাদ্দা লাহূ ওয়া মা লাহুম মিন দূনিহী মিও ওয়াল।

    (তাঁর পক্ষ থেকে) মানুষের জন্য রয়েছে তার সামনে ও পেছনে, একের পর এক আগমনকারী প্রহরী (ফিরিশতা), যারা আল্লাহর আদেশে তাকে হিফাযত করে। নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না; যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর আল্লাহ যখন কোন জাতির মন্দ (ধ্বংস) চান, তখন তাঁর ইচ্ছার প্রতিরোধ কেউ করতে পারে না এবং তাদের জন্য তিনি ছাড়া আর কোনো অভিভাবকও নেই।

  12. 12

    هُوَ ٱلَّذِي يُرِيكُمُ ٱلۡبَرۡقَ خَوۡفٗا وَطَمَعٗا وَيُنشِئُ ٱلسَّحَابَ ٱلثِّقَالَ ﴿١٢﴾

    হুওয়াল লাযী ইউরীকুমুল বারকা খাওফাও ওয়া তামাআও ওয়া ইউনশিউস সাহাবাছ ছিকাল।

    তিনিই (বজ্রপাতের) ভয় ও (বৃষ্টির) আশা সঞ্চার করার জন্য তোমাদেরকে (আসমানের) বিদ্যুৎ দেখান এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘমালা।

  13. 13

    وَيُسَبِّحُ ٱلرَّعۡدُ بِحَمۡدِهِۦ وَٱلۡمَلَٰٓئِكَةُ مِنۡ خِيفَتِهِۦ وَيُرۡسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمۡ يُجَٰدِلُونَ فِي ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلۡمِحَالِ ﴿١٣﴾

    ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহী ওয়াল মালাইকাতু মিন খীফাতিহী ওয়া ইউরসিলুস সাওয়াইকা ফায়ুসীবু বিহা মাই ইয়াশাউ ওয়া হুম ইউজাদিলূনা ফিল্লাহি ওয়া হুওয়া শাদীদুল মিহাল।

    আর বজ্রধ্বনি আল্লাহর সপ্রশংস তাসবীহ পাঠ করে এবং ফিরিশতারাও তাঁর ভয়ে (তাঁর পবিত্রতা বর্ণনা করে।) আর তিনি (আসমান থেকে) গর্জনকারী বজ্র পাঠান। অতঃপর তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন। (এত কিছুর পরও) তারা (কাফিররা) আল্লাহ সম্পর্কে বিতর্ক করে; অথচ তিনি (বিরুদ্ধাচরণকারীর জন্য) শক্তিতে প্রবল, শাস্তিতে কঠোর।

  14. 14

    لَهُۥ دَعۡوَةُ ٱلۡحَقِّۚ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَجِيبُونَ لَهُم بِشَيۡءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيۡهِ إِلَى ٱلۡمَآءِ لِيَبۡلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦۚ وَمَا دُعَآءُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ ﴿١٤﴾

    লাহূ দাওয়াতুল হাক্কি ওয়াল লাযীনা ইয়াদঊনা মিন দূনিহী লা ইয়াসতাজীবূনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফ্ফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহু ওয়া মা হুওয়া বিবালিগিহী ওয়া মা দুআউল কাফিরীনা ইল্লা ফী দালাল।

    সত্যের দাওয়াত তাঁরই জন্যে। আর যারা তাঁকে ছাড়া অন্যদেরকে ডাকে, তারা তাদের ডাকে সামান্যও সাড়া দিতে পারে না; বরং (তাদের দৃষ্টান্ত) ঐ তৃষ্ণার্ত ব্যক্তির মতো, যে পানির দিকে তার দু’হাত প্রসারিত করে যেন তা তার মুখে পৌঁছে যায়; অথচ তা এভাবে কখনো তার কাছে পৌঁছার নয়। আর (মূর্তিগুলোর প্রতি) কাফিরদের ডাক তো কেবল ভ্রষ্টতায় নিপতিত হয়ে থাকে।

  15. 15

    وَلِلَّهِۤ يَسۡجُدُۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ طَوۡعٗا وَكَرۡهٗا وَظِلَٰلُهُم بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ۩ ﴿١٥﴾

    ওয়া লিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া যিলালুহুম বিল গুদুওওয়ি ওয়াল আসাল।

    আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবাই ইচ্ছায় ও অনিচ্ছায় আল্লাহর প্রতিই সাজদায় অবনত এবং তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায় (তাঁর সামনেই সাজদায় অবনত হয়)।

  16. 16

    قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ قُلِ ٱللَّهُۚ قُلۡ أَفَٱتَّخَذۡتُم مِّن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ لَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ نَفۡعٗا وَلَا ضَرّٗاۚ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ أَمۡ هَلۡ تَسۡتَوِي ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ أَمۡ جَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُواْ كَخَلۡقِهِۦ فَتَشَٰبَهَ ٱلۡخَلۡقُ عَلَيۡهِمۡۚ قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ وَهُوَ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّٰرُ ﴿١٦﴾

    কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহু কুল আফাত্তাখাযতুম মিন দূনিহী আওলিয়াআ লা ইয়ামলিকূনা লিআনফুসিহিম নাফআও ওয়া লা দার্রান কুল হাল ইয়াসতাওয়িল আমা ওয়াল বাসীরু আম হাল তাসতাওয়িয যুলুমাতু ওয়ান নূরু আম জাআলূ লিল্লাহি শুরাকাআ খালাকূ কাখালকিহী ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইও ওয়া হুওয়াল ওয়াহিদুল কাহ্হার।

    (হে রাসূল! তুমি কাফিরদেরকে) বলো: ‘আসমানসমূহ ও জমিনের রব কে?’ বলো: ‘আল্লাহ’। তুমি বলো: ‘তোমরা কি তাঁকে ছাড়া এমন (অক্ষম) কিছুকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, যারা তাদের নিজেদের কোনো উপকার অথবা ক্ষতি করতে সক্ষম নয়?’ বলো: ‘অন্ধ (কাফির) ও দৃষ্টিমান (মু’মিন) ব্যক্তি কি সমান হতে পারে? নাকি অন্ধকার (কুফরি) ও আলো (ঈমান) সমান হতে পারে? নাকি তারা আল্লাহর জন্য এমন কতগুলো শরীক নির্ধারণ করেছে, যারা তাঁর সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে, ফলে তাদের নিকট (আল্লাহর ও তাদের শরীকদের) সৃষ্টির বিষয়টি এক রকম মনে হয়েছে?; (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘আল্লাহ একাই সবকিছুর স্রষ্টা এবং তিনি এক, মহা প্রতাপশালী।’

  17. 17

    أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَالَتۡ أَوۡدِيَةُۢ بِقَدَرِهَا فَٱحۡتَمَلَ ٱلسَّيۡلُ زَبَدٗا رَّابِيٗاۖ وَمِمَّا يُوقِدُونَ عَلَيۡهِ فِي ٱلنَّارِ ٱبۡتِغَآءَ حِلۡيَةٍ أَوۡ مَتَٰعٖ زَبَدٞ مِّثۡلُهُۥۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ ٱلۡحَقَّ وَٱلۡبَٰطِلَۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذۡهَبُ جُفَآءٗۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمۡكُثُ فِي ٱلۡأَرۡضِۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَالَ ﴿١٧﴾

    আনযালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকাদারিহা ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়াও ওয়া মিম্মা ইঊকিদূনা আলাইহি ফিন নারিব তিগাআ হিলয়াতিন আও মাতাইন যাবাদুম মিছলুহূ কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিলা ফা আম্মায যাবাদু ফায়াযহাবু জুফাআও ওয়া আম্মা মা ইয়ানফাউন নাসা ফায়ামকুছু ফিল আরদি কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমছাল।

    তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে উপত্যকাগুলো তাদের পরিমাণ (ও ধারণক্ষমতা) অনুসারে প্লাবিত হয়। আর প্লাবন পানির ওপরের আবর্জনা বহন করে নিয়ে যায়। এরূপে অলংকার ও তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে তারা আগুনে যা কিছু উত্তপ্ত করে তাতেও অনুরূপ আবর্জনা (দূরীভূত) হয়। এমনিভাবে আল্লাহ হক ও বাতিলের দৃষ্টান্ত দেন। অতঃপর (প্লাবনের সাথের বা উত্তপ্ত ধাতুর ওপরের) আবর্জনা নিঃশেষ হয়ে যায়, আর যা মানুষের উপকার করে, তা জমিনে থেকে যায়। এমনিভাবেই আল্লাহ দৃষ্টান্তসমূহ পেশ করে থাকেন।

  18. 18

    لِلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِرَبِّهِمُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱلَّذِينَ لَمۡ يَسۡتَجِيبُواْ لَهُۥ لَوۡ أَنَّ لَهُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦٓۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ سُوٓءُ ٱلۡحِسَابِ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ ﴿١٨﴾

    লিল লাযীনাস তাজাবূ লিরাব্বিহিমুল হুসনা ওয়াল লাযীনা লাম ইয়াসতাজীবূ লাহূ লাও আন্না লাহুম মা ফিল আরদি জামীআও ওয়া মিছলাহূ মাআহূ লাফতাদাও বিহী উলাইকা লাহুম সূউল হিসাবি ওয়া মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ।

    যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান (জান্নাত)। আর যারা তাঁর ডাকে সাড়া দেয়নি, (যখন তারা শাস্তির সন্মুখীন হবে, তখন) যদি তারা জমিনে যা আছে তার সবকিছু এবং এর সমপরিমাণের মালিক হয়ে যেত, তাহলে তারা তা (আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্যে) মুক্তিপণস্বরূপ অবশ্যই দিয়ে দিত। তাদের জন্য রয়েছে (সকল গুনাহের) নিকৃষ্ট হিসাব এবং তাদের আবাস জাহান্নাম, আর তা নিকৃষ্টতম বিশ্রামস্থল!

  19. 19

    ۞ أَفَمَن يَعۡلَمُ أَنَّمَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ ٱلۡحَقُّ كَمَنۡ هُوَ أَعۡمَىٰٓۚ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿١٩﴾

    আফামাই ইয়ালামু আন্নামা উনযিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুওয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব।

    যে ব্যক্তি এ কথা জানে যে, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে, তা সত্য, সে কি তার মতো, যে (এ ব্যাপারে) অন্ধ? বুদ্ধিমানরাই শুধু উপদেশ গ্রহণ করে।

  20. 20

    ٱلَّذِينَ يُوفُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَلَا يَنقُضُونَ ٱلۡمِيثَٰقَ ﴿٢٠﴾

    আল্লাযীনা ইঊফূনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদূনাল মীছাক।

    যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না।

  21. 21

    وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخۡشَوۡنَ رَبَّهُمۡ وَيَخَافُونَ سُوٓءَ ٱلۡحِسَابِ ﴿٢١﴾

    ওয়াল লাযীনা ইয়াসিলূনা মা আমারাল্লাহু বিহী আই ইঊসালা ওয়া ইয়াখশাওনা রাব্বাহুম ওয়া ইয়াখাফূনা সূআল হিসাব।

    আর আল্লাহ (আত্মীয় ও অন্যদের সাথে) যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন, যারা তা অটুট রাখে এবং তাদের রবকে ভয় করে আর তারা (নিজেদের গুনাহের) কঠিন হিসাবকে ভয় করে।

  22. 22

    وَٱلَّذِينَ صَبَرُواْ ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِمۡ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ وَيَدۡرَءُونَ بِٱلۡحَسَنَةِ ٱلسَّيِّئَةَ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عُقۡبَى ٱلدَّارِ ﴿٢٢﴾

    ওয়াল লাযীনা সাবারুব তিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকূ মিম্মা রাযাকনাহুম সির্রাও ওয়া আলানিয়াতাও ওয়া ইয়াদরাঊনা বিল হাসানাতিস সায়্যিআতা উলাইকা লাহুম উকবাদ দার।

    আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে (তাঁর আনুগত্য এবং সুখ-দুঃখের ফায়সালার ওপর) ধৈর্যধারণ করে, সালাত কায়িম করে, আমি তাদের যে রিযক প্রদান করেছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দ কাজকে দূর করে, তাদের জন্যই রয়েছে, আখিরাতের শুভ পরিণাম।

  23. 23

    جَنَّٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ يَدۡخُلُونَ عَلَيۡهِم مِّن كُلِّ بَابٖ ﴿٢٣﴾

    জান্নাতু আদনিই ইয়াদখুলূনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুর্রিয়্যাতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলূনা আলাইহিম মিন কুল্লি বাব।

    (তাদের শুভ পরিণাম হলো) স্থায়ী জান্নাতসমূহ, সেখানে তারা এবং তাদের পিতৃপুরুষগণ, তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানগণের মধ্যে যারা সৎ কাজ করেছে তারা প্রবেশ করবে। আর ফিরিশতাগণ (সম্ভাষণ জানাতে জানাতে) প্রতিটি দরজা দিয়ে তাদের নিকট প্রবেশ করবে।

  24. 24

    سَلَٰمٌ عَلَيۡكُم بِمَا صَبَرۡتُمۡۚ فَنِعۡمَ عُقۡبَى ٱلدَّارِ ﴿٢٤﴾

    সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ দার।

    (ফিরিশতাগণ সম্ভাষণ জানিয়ে বলবে:) ‘শান্তি তোমাদের ওপর, কারণ তোমরা (আল্লাহর আনুগত্য ও তাঁর ফায়সালার ওপর) ধৈর্যধারণ করেছ। আর আখিরাতের এ পরিণাম কতই না উত্তম!’

  25. 25

    وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ ﴿٢٥﴾

    ওয়াল লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিম বাদি মীছাকিহী ওয়া ইয়াকতাঊনা মা আমারাল্লাহু বিহী আই ইঊসালা ওয়া ইউফসিদূনা ফিল আরদি উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সূউদ দার।

    পক্ষান্তরে যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ (আত্মীয় ও অন্যদের সাথে) যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্যই অভিসম্পাত, আর তাদের জন্যই রয়েছ আখিরাতের নিকৃষ্ট আবাস (জাহান্নাম)।

  26. 26

    ٱللَّهُ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ وَفَرِحُواْ بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا مَتَٰعٞ ﴿٢٦﴾

    আল্লাহু ইয়াবসুতুর রিযকা লিমাই ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়া ফারিহূ বিল হায়াতিদ দুনয়া ওয়া মাল হায়াতুদ দুনয়া ফিল আখিরাতি ইল্লা মাতা।

    আল্লাহ যাকে ইচ্ছা তার রিযক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন। আর তারা (কাফিররা) দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে; অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী মাত্র।

  27. 27

    وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِيٓ إِلَيۡهِ مَنۡ أَنَابَ ﴿٢٧﴾

    ওয়া ইয়াকূলুল লাযীনা কাফারূ লাওলা উনযিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহী কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মাই ইয়াশাউ ওয়া ইয়াহদী ইলাইহি মান আনাব।

    আর যারা কুফরী করেছে তারা বলে: ‘(মুহাম্মাদ যদি নবীই হয় তাহলে) তার নিকট তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন নাযিল হয় না। ‘ (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং (তাওবার মাধ্যমে) যে তাঁর অভিমুখী হয়, তাকে তিনি তাঁর পথ দেখান।’

  28. 28

    ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَطۡمَئِنُّ قُلُوبُهُم بِذِكۡرِ ٱللَّهِۗ أَلَا بِذِكۡرِ ٱللَّهِ تَطۡمَئِنُّ ٱلۡقُلُوبُ ﴿٢٨﴾

    আল্লাযীনা আমানূ ওয়া তাতমাইন্নু কুলূবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলূব।

    ‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।’

  29. 29

    ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ طُوبَىٰ لَهُمۡ وَحُسۡنُ مَـَٔابٖ ﴿٢٩﴾

    আল্লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি তূবা লাহুম ওয়া হুসনু মাআব।

    ‘যারা ঈমান আনে এবং সৎকাজ করে, (আখিরাতে) তাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ্য ও সুন্দর প্রত্যাবর্তনস্থল (জান্নাত)।’

  30. 30

    كَذَٰلِكَ أَرۡسَلۡنَٰكَ فِيٓ أُمَّةٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهَآ أُمَمٞ لِّتَتۡلُوَاْ عَلَيۡهِمُ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَهُمۡ يَكۡفُرُونَ بِٱلرَّحۡمَٰنِۚ قُلۡ هُوَ رَبِّي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ مَتَابِ ﴿٣٠﴾

    কাযালিকা আরসালনাকা ফী উম্মাতিন কাদ খালাত মিন কাবলিহা উমামুল লিতাতলুওয়া আলাইহিমুল লাযী আওহাইনা ইলাইকা ওয়া হুম ইয়াকফুরূনা বির রাহমানি কুল হুওয়া রাব্বী লা ইলাহা ইল্লা হুওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব।

    (হে রাসূল!) এভাবেই আমি তোমাকে পাঠিয়েছি এমন এক জাতির কাছে, যার পূর্বে অনেক জাতি গত হয়েছে, যেন আমি তোমার প্রতি যে অহী (আল-কুরআন) প্রেরণ করেছি, তা তাদের নিকট তিলাওয়াত করো। অথচ তারা রহমানকে অস্বীকার করে। (হে রাসূল!) বলো: ‘তিনিই (এ রহমানই) আমার রব, তিনি ছাড়া আর কোনো (সত্য) ইলাহ নেই, আমি তাঁরই ওপর তাওয়াক্কুল করছি এবং তাঁরই দিকেই আমার প্রত্যাবর্তন।’

  31. 31

    وَلَوۡ أَنَّ قُرۡءَانٗا سُيِّرَتۡ بِهِ ٱلۡجِبَالُ أَوۡ قُطِّعَتۡ بِهِ ٱلۡأَرۡضُ أَوۡ كُلِّمَ بِهِ ٱلۡمَوۡتَىٰۗ بَل لِّلَّهِ ٱلۡأَمۡرُ جَمِيعًاۗ أَفَلَمۡ يَاْيۡـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعٗاۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ تُصِيبُهُم بِمَا صَنَعُواْ قَارِعَةٌ أَوۡ تَحُلُّ قَرِيبٗا مِّن دَارِهِمۡ حَتَّىٰ يَأۡتِيَ وَعۡدُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ ﴿٣١﴾

    ওয়া লাও আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাওতা বাল লিল্লাহিল আমরু জামীআন আফালাম ইয়াইআসিল লাযীনা আমানূ আল লাও ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামীআও ওয়া লা ইয়াযালুল লাযীনা কাফারূ তুসীবুহুম বিমা সানাঊ কারিআতুন আও তাহুল্লু কারীবাম মিন দারিহিম হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মীআদ।

    নিশ্চয়ই যদি এমন কোনো কুরআন (নাযিল করা) হতো, যার দ্বারা পাহাড়সমূহ চলমান হয়ে যেত, অথবা ভূমি খণ্ড-বিখণ্ড হয়ে যেত, অথবা মৃতদের সঙ্গে কথা বলা যেত, (তাহলে এটিই তার জন্য বেশী উপযুক্ত ছিল); বরং সমস্ত কর্তৃত্বই আল্লাহর হাতে (যখন যা চান নাযিল করবেন)। তবে কি ঈমানদাররা এখনও এ বিষয়ে নিরাশ হয়নি যে, আল্লাহ যদি চাইতেন, তবে অবশ্যই তিনি সকল মানুষকে একযোগে সৎপথে পরিচালিত করতেন? আর যারা কুফর করেছে, তারা যা করেছে তার ফলস্বরূপ তাদের ওপর একের পর এক কঠিন বিপর্যয় আসতেই থাকবে, অথবা তা তাদের ঘরের কাছাকাছি আপতিত হবে, যতক্ষণ না আল্লাহর প্রতিশ্রুতি (বিপদ) এসে পৌঁছে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।

  32. 32

    وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَأَمۡلَيۡتُ لِلَّذِينَ كَفَرُواْ ثُمَّ أَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ عِقَابِ ﴿٣٢﴾

    ওয়া লাকাদিস তুহযিআ বিরুসুলিম মিন কাবলিকা ফা আমলাইতু লিল লাযীনা কাফারূ ছুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব।

    আর (হে রাসূল!) অবশ্যই তোমার পূর্বে (এভাবেই) বহু রাসূলের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছে। অতঃপর যারা কুফরী করেছে, আমি তাদেরকে কিছুটা অবকাশ দিয়েছি, তারপর আমি তাদেরকে (শাস্তি দ্বারা) পাকড়াও করেছি। অতএব, দেখো, কেমন ছিল আমার শাস্তি !

  33. 33

    أَفَمَنۡ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡۗ وَجَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ قُلۡ سَمُّوهُمۡۚ أَمۡ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعۡلَمُ فِي ٱلۡأَرۡضِ أَم بِظَٰهِرٖ مِّنَ ٱلۡقَوۡلِۗ بَلۡ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ مَكۡرُهُمۡ وَصُدُّواْ عَنِ ٱلسَّبِيلِۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ ﴿٣٣﴾

    আফামান হুওয়া কাইমুন আলা কুল্লি নাফসিম বিমা কাসাবাত ওয়া জাআলূ লিল্লাহি শুরাকাআ কুল সাম্মূহুম আম তুনাব্বিঊনাহূ বিমা লা ইয়ালামু ফিল আরদি আম বিযাহিরিম মিনাল কাওলি বাল যুয়্যিনা লিল লাযীনা কাফারূ মাকরুহুম ওয়া সুদ্দূ আনিস সাবীলি ওয়া মাই ইউদলিলিল্লাহু ফামা লাহূ মিন হাদ।

    নিশ্চয়ই (কি তাঁর সঙ্গে তুলনা করা যায়,) যিনি প্রত্যেক মানুষ যা উপার্জন করেছে তা-সহ তার ওপর সদা পর্যবেক্ষক, (এমন কাউকে যে এসব গুণের কোনোটি রাখে না?! কখনোই না)। অথচ তারা আল্লাহর জন্য (তাঁরই সৃষ্টির মধ্য থেকে) শরিক স্থির করেছে, (যাদের তারা তাঁর সঙ্গে উপাসনা করে)। অতএব (হে মুহাম্মদ, তাদের) বলো: তোমরা এই (তথাকথিত) শরিকদের (এমন) নাম (ও পরিচয়) দাও, (যা তারা সত্যিই পাওয়ার যোগ্য)। নাকি তোমরা আল্লাহকে পৃথিবীতে তাঁর কোনো শরিক আছে, এমন সংবাদ দিচ্ছ, অথচ তিনি নিজেই তা জানেন না? না কি (তোমরা কেবল) কথার বাহ্যিক চাকচিক্যের মাধ্যমে (আল্লাহর জন্য) শরিক বানিয়ে নিয়েছ, (যার কোনো বাস্তব ভিত্তি নেই, বরং তা নিছক ধারণামাত্র?) বরং তাদের কাছে তাদের মিথ্যা বিশ্বাসকে শোভন করে দেখানো হয়েছে, আর (আল্লাহর প্রতি কুফরির কারণে) তাদের সত্য পথ থেকে ফিরিয়ে রাখা হয়েছে। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, তাকে সৎপথে পরিচালিত করার কেউই নেই।

  34. 34

    لَّهُمۡ عَذَابٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَشَقُّۖ وَمَا لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ ﴿٣٤﴾

    লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনয়া ওয়া লাআযাবুল আখিরাতি আশাক্কু ওয়া মা লাহুম মিনাল্লাহি মিও ওয়াক।

    তাদের জন্যই রয়েছে দুনিয়ার জীবনে শাস্তি, আর আখিরাতের শাস্তি তো আরো কঠিন। আল্লাহর শাস্তি থেকে তাদের কোন রক্ষাকারী নেই।

  35. 35

    ۞ مَّثَلُ ٱلۡجَنَّةِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ أُكُلُهَا دَآئِمٞ وَظِلُّهَاۚ تِلۡكَ عُقۡبَى ٱلَّذِينَ ٱتَّقَواْۚ وَّعُقۡبَى ٱلۡكَٰفِرِينَ ٱلنَّارُ ﴿٣٥﴾

    মাছালুল জান্নাতিল লাতী ওয়ুইদাল মুত্তাকূনা তাজরী মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুও ওয়া যিল্লুহা তিলকা উকবাল লাযীনাত তাকাও ওয়া উকবাল কাফিরীনান নার।

    মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেটির দৃষ্টান্ত এরূপ, তার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার খাদ্যসামগ্রী অফুরন্ত ও ছায়া সার্বক্ষণিক। যারা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় করেছে, এটি তাদের শুভ পরিণাম। আর কাফিরদের পরিণাম হলো জাহান্নাম।

  36. 36

    وَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَفۡرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَۖ وَمِنَ ٱلۡأَحۡزَابِ مَن يُنكِرُ بَعۡضَهُۥۚ قُلۡ إِنَّمَآ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ وَلَآ أُشۡرِكَ بِهِۦٓۚ إِلَيۡهِ أَدۡعُواْ وَإِلَيۡهِ مَـَٔابِ ﴿٣٦﴾

    ওয়াল লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মিনাল আহযাবি মাই ইউনকিরু বাদাহূ কুল ইন্নামা উমিরতু আন আবুদাল্লাহা ওয়া লা উশরিকা বিহী ইলাইহি আদঊ ওয়া ইলাইহি মাআব।

    আর (আপনার পূর্বে) আমি যাদেরকে কিতাব দিয়েছি, তোমার ওপর (আল-কুরআনের) যা নাযিল হয়, তাতে তারা আনন্দিত হয়। আর (ইয়াহহূদী ও খ্রিস্টানদের) গোত্রসমূহের কেউ কেউ আল-কুরআনের কিছু অংশকে অস্বীকার করে। (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘আমাকে কেবল আদেশ দেয়া হয়েছে, যেন আমি আল্লাহর ইবাদাত করি এবং তাঁর সাথে (অন্য কাউকে) শরীক না করি। আমি তাঁরই দিকে দা‘ওয়াত দেই এবং তাঁরই নিকট আমার প্রত্যাবর্তনস্থল।’

  37. 37

    وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ حُكۡمًا عَرَبِيّٗاۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم بَعۡدَ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا وَاقٖ ﴿٣٧﴾

    ওয়া কাযালিকা আনযালনাহু হুকমান আরাবিয়্যাও ওয়া লাইনিত তাবাতা আহওয়াআহুম বাদা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিও ওয়া লিয়্যিও ওয়া লা ওয়াক।

    আর (যেভাবে আমি পূর্ববর্তী কিতাবগুলো তাদের জাতির ভাষায় নাযিল করেছি) এভাবেই আমি আল-কুরআনকে আরবী ভাষায় বিধানস্বরূপ নাযিল করেছি। (হে রাসূল!) তোমার নিকট (অহীর) জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের (আহলে কিতাবের) খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক ও রক্ষাকারী থাকবে না।

  38. 38

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ وَجَعَلۡنَا لَهُمۡ أَزۡوَٰجٗا وَذُرِّيَّةٗۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۗ لِكُلِّ أَجَلٖ كِتَابٞ ﴿٣٨﴾

    ওয়া লাকাদ আরসালনা রুসুলাম মিন কাবলিকা ওয়া জাআলনা লাহুম আযওয়াজাও ওয়া যুর্রিয়্যাতাও ওয়া মা কানা লিরাসূলিন আই ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহি লিকুল্লি আজালিন কিতাব।

    আর (হে রাসূল!) অবশ্যই তোমার পূর্বে আমি (তোমারই মতো মানুষ থেকে) বহু রাসূল প্রেরণ করেছি এবং (তোমার মত ) তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান-সন্ততি। আর কোনো রাসূলের জন্য এটা সম্ভব নয় যে, আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন নিয়ে আসবে। প্রত্যেক বিষয়ের ব্যাপারেই নির্ধারিত সময় নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে।

  39. 39

    يَمۡحُواْ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثۡبِتُۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلۡكِتَٰبِ ﴿٣٩﴾

    ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউছবিতু ওয়া ইনদাহূ উম্মুল কিতাব।

    আল্লাহ (কল্যাণ ও অকল্যাণ এবং সৌভাগ্য ও দুর্ভাগ্য ইত্যাদির) যা ইচ্ছা করেন মুছে দেন এবং যা ইচ্ছা করেন স্থির রাখেন। আর তাঁর কাছেই রয়েছে মূল কিতাব (লাওহে মাহফূয)।

  40. 40

    وَإِن مَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُ وَعَلَيۡنَا ٱلۡحِسَابُ ﴿٤٠﴾

    ওয়া ইম মা নুরিয়ান্নাকা বাদাল লাযী নাইদুহুম আও নাতাওয়াফ্ফায়ান্নাকা ফা ইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব।

    আর (হে নবী!) আমি তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছি, তার কিছু যদি আমি তোমাকে (তোমার মৃত্যুর আগেই) দেখাই অথবা এর আগে যদি তোমার মৃত্যু ঘটাই (সেটা আমারই ব্যাপার)। তোমার কর্তব্য শুধু (দীনের দাওয়াত) প্রচার করা, আর আমার দায়িত্ব হিসাব-নিকাশ নেওয়া।

  41. 41

    أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَاۚ وَٱللَّهُ يَحۡكُمُ لَا مُعَقِّبَ لِحُكۡمِهِۦۚ وَهُوَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴿٤١﴾

    আওয়ালাম ইয়ারাও আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহী ওয়া হুওয়া সারীউল হিসাব।

    তারা (এ কাফিররা) কি দেখে না, আমি (তাদের জন্য ) জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে এনেছি। আর (বান্দাদের মাঝে) বিচার-ফায়সালা করেন আল্লাহই এবং তাঁর হুকুম প্রত্যাখ্যান করার কেউ নেই। আর তিনিই দ্রুত হিসাব গ্রহণকারী।

  42. 42

    وَقَدۡ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَلِلَّهِ ٱلۡمَكۡرُ جَمِيعٗاۖ يَعۡلَمُ مَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٖۗ وَسَيَعۡلَمُ ٱلۡكُفَّٰرُ لِمَنۡ عُقۡبَى ٱلدَّارِ ﴿٤٢﴾

    ওয়া কাদ মাকারাল লাযীনা মিন কাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামীআই ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিও ওয়া সায়ালামুল কুফ্ফারু লিমান উকবাদ দার।

    আর তাদের পূর্ববর্তীরাও (নবীদেরকে ধোঁকা দিয়েছিল ও তাদের বিরুদ্ধে) ষড়যন্ত্র করেছিল; অথচ সকল কৌশলই আল্লাহর নিয়ন্ত্রণে। প্রতিটি ব্যক্তি যা অর্জন করে, তিনি তা জানেন। আর কাফিররা শীঘ্রই জানবে আখিরাতের শুভ পরিণতি (জান্নাত) কাদের জন্য।

  43. 43

    وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَسۡتَ مُرۡسَلٗاۚ قُلۡ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡ وَمَنۡ عِندَهُۥ عِلۡمُ ٱلۡكِتَٰبِ ﴿٤٣﴾

    ওয়া ইয়াকূলুল লাযীনা কাফারূ লাসতা মুরসালান কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনী ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহূ ইলমুল কিতাব।

    আর কাফিররা বলে: ‘(হে মুহাম্মাদ!) তুমি রাসূল নও।’ (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘(আমার রাসূল হিসেবে প্রেরিত হওয়ার ব্যাপারে) আল্লাহ এবং যাদের কাছে (পূর্ববর্তী আসমানী) কিতাবের জ্ঞান আছে, তারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট।

পুরো সূরা পড়ুন: সূরা আর-রাদ · সূরা আর-রাদ তিলাওয়াত শুনুন

সূরা ইবরাহীম

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    الٓرۚ كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ لِتُخۡرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِ رَبِّهِمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ﴿١﴾

    আলিফ লাম রা, কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায যুলুমাতি ইলান নূরি বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আযীযিল হামীদ।

    আলিফ-লাম-রা। এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার (কুফরী) থেকে আলোর (ঈমানের) দিকে, পরাক্রমশালী সর্বপ্রশংসিত আল্লাহর পথে বের করে আনতে পারো।

  2. 2

    ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَوَيۡلٞ لِّلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٖ شَدِيدٍ ﴿٢﴾

    আল্লাহিল লাযী লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরীনা মিন আযাবিন শাদীদ।

    তিনি আল্লাহ, আসমানসমূহ ও জমিনের সব কিছুই তাঁর মালিকানায় এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুর্ভোগ।

  3. 3

    ٱلَّذِينَ يَسۡتَحِبُّونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا عَلَى ٱلۡأٓخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجًاۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ ﴿٣﴾

    আল্লাযীনা ইয়াসতাহিব্বূনাল হায়াতাদ দুনয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দূনা আন সাবীলিল্লাহি ওয়া ইয়াবগূনাহা ইওয়াজান উলাইকা ফী দালালিম বাঈদ।

    যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে, আর আল্লাহর পথে বাধা দেয় এবং তার মধ্যে (সন্দেহ, বিকৃতি, সত্যবিমুখতা ও অস্থিরতা সৃষ্টি করে) বক্রতার সন্ধান করে; মূলত তারা (এ ধরনের লোকেরা ) ঘোরতর ভ্রষ্টতায় (নিমজ্জিত) রয়েছে।

  4. 4

    وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوۡمِهِۦ لِيُبَيِّنَ لَهُمۡۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٤﴾

    ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাওমিহী লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মাই ইয়াশাউ ওয়া ইয়াহদী মাই ইয়াশাউ ওয়া হুওয়াল আযীযুল হাকীম।

    আর আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে (আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা বিধি-বিধান) পরিষ্কারভাবে বর্ণনা করে। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  5. 5

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنۡ أَخۡرِجۡ قَوۡمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرۡهُم بِأَيَّىٰمِ ٱللَّهِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ ﴿٥﴾

    ওয়া লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কাওমাকা মিনায যুলুমাতি ইলান নূরি ওয়া যাক্কিরহুম বিআয়্যামিল্লাহি ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকূর।

    আর আমি মূসাকে আমার আয়াতসমূহ দিয়ে (রাসূল হিসেবে) পাঠিয়েছিলাম এবং বলেছিলাম যে, ‘তুমি তোমার সম্প্রদায়কে (কুফরি ও মূর্খতার) অন্ধকার থেকে (ঈমান ও জ্ঞানের) আলোর দিকে বের করে আনো এবং আল্লাহর (নি‘আমতপূর্ণ) দিবসসমূহ তাদের স্মরণ করিয়ে দাও।’ নিশ্চয় এতে প্রতিটি ধৈর্যশীল, পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য (শিক্ষণীয়) নিদর্শন।

  6. 6

    وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ أَنجَىٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ وَيُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ ﴿٦﴾

    ওয়া ইয কালা মূসা লিকাওমিহিয কুরূ নিমাতাল্লাহি আলাইকুম ইয আনজাকুম মিন আলি ফিরআওনা ইয়াসূমূনাকুম সূআল আযাবি ওয়া ইউযাব্বিহূনা আবনাআকুম ওয়া ইয়াসতাহয়ূনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম।

    আর (হে রাসূল! স্মরণ করো সে সময়ের কথা) যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমাদের প্রতি আল্লাহর নি‘আমত স্মরণ কর, যখন তিনি তোমাদেরকে ফির‘আউন গোষ্ঠীর কবল থেকে রক্ষা করেছেন, তারা তোমাদের নিকৃষ্ট (ও জঘন্য) শাস্তি দিত। আর তারা তোমাদের ছেলেদেরকে যবহ করত এবং নারীদেরকে জীবিত রাখতো। আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে (ধৈর্যের) মহা পরীক্ষা।’

  7. 7

    وَإِذۡ تَأَذَّنَ رَبُّكُمۡ لَئِن شَكَرۡتُمۡ لَأَزِيدَنَّكُمۡۖ وَلَئِن كَفَرۡتُمۡ إِنَّ عَذَابِي لَشَدِيدٞ ﴿٧﴾

    ওয়া ইয তাআয্যানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।

    আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন: ‘যদি তোমরা (নি‘আমতসমূহের) শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের (আরো নি‘আমত) বাড়িয়ে দিবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, (তবে জেনে রাখো,) নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন।’

  8. 8

    وَقَالَ مُوسَىٰٓ إِن تَكۡفُرُوٓاْ أَنتُمۡ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا فَإِنَّ ٱللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ ﴿٨﴾

    ওয়া কালা মূসা ইন তাকফুরূ আনতুম ওয়া মান ফিল আরদি জামীআন ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামীদ।

    আর মূসা (তার জাতিকে) বললো: ‘(হে আমার জাতি!) যদি তোমরা ও জমিনের সকলে কুফরী করো, তাহলে নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী, সর্বপ্রশংসিত।’

  9. 9

    أَلَمۡ يَأۡتِكُمۡ نَبَؤُاْ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡ لَا يَعۡلَمُهُمۡ إِلَّا ٱللَّهُۚ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَرَدُّوٓاْ أَيۡدِيَهُمۡ فِيٓ أَفۡوَٰهِهِمۡ وَقَالُوٓاْ إِنَّا كَفَرۡنَا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ وَإِنَّا لَفِي شَكّٖ مِّمَّا تَدۡعُونَنَآ إِلَيۡهِ مُرِيبٖ ﴿٩﴾

    আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা মিন কাবলিকুম কাওমি নূহিও ওয়া আদিও ওয়া ছামূদা ওয়াল লাযীনা মিম বাদিহিম লা ইয়ালামুহুম ইল্লাল্লাহু জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফারাদ্দূ আইদিয়াহুম ফী আফওয়াহিহিম ওয়া কালূ ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহী ওয়া ইন্না লাফী শাক্কিম মিম্মা তাদঊনানা ইলাইহি মুরীব।

    (হে কাফিররা!) তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী লোকদের সংবাদ পৌঁছেনি, নূহ, ‘আদ ও সামূদ জাতির এবং তাদের পরবর্তী আরও বহু জাতির, যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না? তাদের নিকট তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণসহ আগমন করেছিলেন। কিন্তু তারা (ক্রোধে) নিজেদের হাত মুখে চেপে ধরল (আঙুল কামড়াতে লাগল) এবং বলল: ‘নিশ্চয়ই তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ, আমরা তা অস্বীকার করলাম। আর তোমরা যে বিষয়ের দিকে আমাদের আহ্বান করছ, সে বিষয়ে আমরা গভীর ও সংশয়পূর্ণ সন্দেহে রয়েছি।’

  10. 10

    ۞ قَالَتۡ رُسُلُهُمۡ أَفِي ٱللَّهِ شَكّٞ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يَدۡعُوكُمۡ لِيَغۡفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرَكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۚ قَالُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتُونَا بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴿١٠﴾

    কালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াদঊকুম লিয়াগফিরা লাকুম মিন যুনূবিকুম ওয়া ইউআখ্খিরাকুম ইলা আজালিম মুসাম্মান কালূ ইন আনতুম ইল্লা বাশারুম মিছলুনা তুরীদূনা আন তাসুদ্দূনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা ফাতূনা বিসুলতানিম মুবীন।

    তাদের রাসূলগণ (তখন) বলেছিল: ‘আল্লাহর সম্পর্কেও তোমাদের সন্দেহ? অথচ তিনিই আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। তিনি তোমাদেরকে তোমাদের পাপসমূহ ক্ষমা করার জন্যে আহ্বান জানান এবং তিনি (দুনিয়ার জীবনে) একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন।’ তারা বললো: ‘তোমরা তো আমাদের মতই মানুষ, আমাদের পিতৃপুরুষগণ যাদের ‘ইবাদাত করত, তোমরা তাদের ‘ইবাদাত হতে আমাদেরকে ফিরাতে চাও। অতএব তোমরা আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ (মু‘জিযা) নিয়ে আসো।’

  11. 11

    قَالَتۡ لَهُمۡ رُسُلُهُمۡ إِن نَّحۡنُ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأۡتِيَكُم بِسُلۡطَٰنٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴿١١﴾

    কালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিছলুকুম ওয়া লাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মাই ইয়াশাউ মিন ইবাদিহী ওয়া মা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইযনিল্লাহি ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনূন।

    তাদের রাসূলগণ (তখন) তাদেরকে বললো: ‘আমরা অবশ্যই তোমাদের মতই মানুষ; কিন্তু আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা (তাকে রাসূল হিসেবে মনোনীত করে) অনুগ্রহ করেন। আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই। আর মু’মিনদের কেবল আল্লাহর ওপরই তাওয়াক্কুল করা উচিত।’

  12. 12

    وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنَا سُبُلَنَاۚ وَلَنَصۡبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيۡتُمُونَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَكِّلُونَ ﴿١٢﴾

    ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমূনা ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলূন।

    ‘আর আমরা কেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করব না? অথচ তিনিই আমাদেরকে আমাদের সঠিক পথের সন্ধান দিয়েছেন। আর তোমরা আমাদের (মিথ্যারোপ ও ঠাট্টা-বিদ্রূপের মাধ্যমে) যে কষ্ট দিচ্ছ, আমরা তার ওপর অবশ্যই ধৈর্যধারণ করব। আর আল্লাহর ওপরই যেন তাওয়াক্কুলকারীরা (ভরসাকারীরা) তাওয়াক্কুল করে।’

  13. 13

    وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِرُسُلِهِمۡ لَنُخۡرِجَنَّكُم مِّنۡ أَرۡضِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۖ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ رَبُّهُمۡ لَنُهۡلِكَنَّ ٱلظَّٰلِمِينَ ﴿١٣﴾

    ওয়া কালাল লাযীনা কাফারূ লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাঊদুন্না ফী মিল্লাতিনা ফা আওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমীন।

    আর কাফিররা তাদের রাসূলদেরকে বললো: ‘অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের ভূ-খণ্ড থেকে বের করে দেব, অথবা তোমাদেরকে অবশ্যই আমাদের ধর্মে ফিরে আসতে হবে।’ অতঃপর তাদের (রাসূলদের) রব তাদের নিকট এ মর্মে অহী পাঠালেন: ‘আমি অবশ্যই (কুফরিতে লিপ্ত) যালিমদের ধ্বংস করে দিবো।’

  14. 14

    وَلَنُسۡكِنَنَّكُمُ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِهِمۡۚ ذَٰلِكَ لِمَنۡ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ ﴿١٤﴾

    ওয়া লানুসকিনান্নাকুমুল আরদা মিম বাদিহিম যালিকা লিমান খাফা মাকামী ওয়া খাফা ওয়াঈদ।

    ‘আর নিশ্চয় আমি তাদের (ধ্বংসের) পর তোমাদেরকে (রাসূলগণ ও মু’মিনদেরকে) জমিনে বসবাস করতে দেব। এটা তার জন্য, যে আমার অবস্থানকে ভয় করে এবং ভয় করে আমার শাস্তিকে।’

  15. 15

    وَٱسۡتَفۡتَحُواْ وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٖ ﴿١٥﴾

    ওয়াসতাফতাহূ ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনীদ।

    আর তারা (রাসূলগণ) বিজয় কামনা করলো। আর ব্যর্থ হল, সকল স্বেচ্ছাচারী, হঠকারী।

  16. 16

    مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسۡقَىٰ مِن مَّآءٖ صَدِيدٖ ﴿١٦﴾

    মিও ওয়ারাইহী জাহান্নামু ওয়া ইউসকা মিম মাইন সাদীদ।

    তার পশ্চাতে রয়েছে জাহান্নাম, আর তাকে পান করানো হবে পুঁজ-পচা তরল (সদীদ) পানি।

  17. 17

    يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأۡتِيهِ ٱلۡمَوۡتُ مِن كُلِّ مَكَانٖ وَمَا هُوَ بِمَيِّتٖۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٞ ﴿١٧﴾

    ইয়াতাজার্রাউহূ ওয়া লা ইয়াকাদু ইউসীগুহূ ওয়া ইয়াতীহিল মাওতু মিন কুল্লি মাকানিও ওয়া মা হুওয়া বিমায়্যিতিও ওয়া মিও ওয়ারাইহী আযাবুন গালীয।

    (তীব্র পিপাসায়) সে তা কষ্টে কষ্টে চুমুক দিয়ে গিলবে, অথচ (অতি তিক্ততা, গরম ও গন্ধের কারণে) তা গেলা তার পক্ষে প্রায় অসম্ভব হবে। চারদিক থেকেই তার কাছে মৃত্যু এসে পৌঁছাবে, কিন্তু সে মরবে না। আর এর পরেও তার জন্য রয়েছে কঠোর শাস্তি।

  18. 18

    مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡۖ أَعۡمَٰلُهُمۡ كَرَمَادٍ ٱشۡتَدَّتۡ بِهِ ٱلرِّيحُ فِي يَوۡمٍ عَاصِفٖۖ لَّا يَقۡدِرُونَ مِمَّا كَسَبُواْ عَلَىٰ شَيۡءٖۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ ﴿١٨﴾

    মাছালুল লাযীনা কাফারূ বিরাব্বিহিম আমালুহুম কারামাদিনিশ তাদ্দাত বিহির রীহু ফী ইয়াওমিন আসিফিল লা ইয়াকদিরূনা মিম্মা কাসাবূ আলা শাইইন যালিকা হুওয়াদ দালালুল বাঈদ।

    যারা তাদের রবের সাথে কুফরী করে তাদের আমলসমূহের দৃষ্টান্ত হলো এমন ছাইয়ের মত, প্রবল ঘুর্ণিঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে যা বহন করে নিয়ে যায়। তারা যা অর্জন করেছে, তার মাধ্যমে (কিয়ামতের দিনে) কিছুই করতে পারবে না। এ তো ঘোরতর (সুদূরপ্রসারী) ভ্রষ্টতা।

  19. 19

    أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَأۡتِ بِخَلۡقٖ جَدِيدٖ ﴿١٩﴾

    আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইই ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ।

    (হে মানুষ!) তুমি কি দেখোনি যে আল্লাহ আসমানসমূহ ও যমিনকে যথার্থতার সঙ্গে সৃষ্টি করেছেন? তিনি চাইলে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারেন এবং (তোমাদের স্থলে) নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন।

  20. 20

    وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٖ ﴿٢٠﴾

    ওয়া মা যালিকা আলাল্লাহি বিআযীয।

    আর তা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়।

  21. 21

    وَبَرَزُواْ لِلَّهِ جَمِيعٗا فَقَالَ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا مِنۡ عَذَابِ ٱللَّهِ مِن شَيۡءٖۚ قَالُواْ لَوۡ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيۡنَٰكُمۡۖ سَوَآءٌ عَلَيۡنَآ أَجَزِعۡنَآ أَمۡ صَبَرۡنَا مَا لَنَا مِن مَّحِيصٖ ﴿٢١﴾

    ওয়া বারাযূ লিল্লাহি জামীআন ফাকালাদ দুআফাউ লিল লাযীনাস তাকবারূ ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনূনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন কালূ লাও হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিম মাহীস।

    আর তারা সবাই (কিয়ামতের দিন) আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা দাম্ভিকতা ও অহংকার করেছে দুর্বল অনুসারীরা তাদেরকে বলবে: ‘(হে নেতৃবর্গ!) নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম। সুতরাং তোমরা কি আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে কিছুটা রক্ষা করতে পারবে?’ তারা বলবে: ‘যদি আল্লাহ আমাদেরকে সৎপথে পরিচালিত করতেন, তবে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করতাম। এখন আমরা অস্থির হই কিংবা ধৈর্যধারণ করি, উভয় অবস্থাই আমাদের জন্য সমান, আমাদের (শাস্তি থেকে) পালানোর কোনো জায়গা নেই।’

  22. 22

    وَقَالَ ٱلشَّيۡطَٰنُ لَمَّا قُضِيَ ٱلۡأَمۡرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمۡ وَعۡدَ ٱلۡحَقِّ وَوَعَدتُّكُمۡ فَأَخۡلَفۡتُكُمۡۖ وَمَا كَانَ لِيَ عَلَيۡكُم مِّن سُلۡطَٰنٍ إِلَّآ أَن دَعَوۡتُكُمۡ فَٱسۡتَجَبۡتُمۡ لِيۖ فَلَا تَلُومُونِي وَلُومُوٓاْ أَنفُسَكُمۖ مَّآ أَنَا۠ بِمُصۡرِخِكُمۡ وَمَآ أَنتُم بِمُصۡرِخِيَّ إِنِّي كَفَرۡتُ بِمَآ أَشۡرَكۡتُمُونِ مِن قَبۡلُۗ إِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿٢٢﴾

    ওয়া কালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াআত্তুকুম ফা আখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআওতুকুম ফাসতাজাবতুম লী ফালা তালূমূনী ওয়া লূমূ আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়্যা ইন্নী কাফারতু বিমা আশরাকতুমূনি মিন কাবলু ইন্নায যালিমীনা লাহুম আযাবুন আলীম।

    আর যখন বিচারের কাজ সম্পন্ন হয়ে যাবে (জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে), তখন শয়তান বলবে: ‘নিশ্চয় আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আর আমিও তোমাদেরকে (এটা-সেটা) প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদের ওপর আমার কোনো আধিপত্য ছিল না। আমি তোমাদেরকে দা‘ওয়াত দিয়েছি, আর তোমরা আমার দা‘ওয়াতে (নিজে থেকেই) সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে ভর্ৎসনা করো না; বরং নিজেদেরকেই ভর্ৎসনা করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতঃপূর্বে তোমরা আমাকে যার (আল্লাহর) সাথে শরীক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।’

  23. 23

    وَأُدۡخِلَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا بِإِذۡنِ رَبِّهِمۡۖ تَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٌ ﴿٢٣﴾

    ওয়া উদখিলাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা বিইযনি রাব্বিহিম তাহিয়্যাতুহুম ফীহা সালাম।

    আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যার তলদেশে নদ-নদী-ঝরনাসমূহ প্রবাহিত হবে। তারা সেখানে তাদের রবের অনুমতিক্রমে চিরস্থায়ী হবে। সেখানে তাদের অভিবাদন হবে ‘সালাম’।

  24. 24

    أَلَمۡ تَرَ كَيۡفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا كَلِمَةٗ طَيِّبَةٗ كَشَجَرَةٖ طَيِّبَةٍ أَصۡلُهَا ثَابِتٞ وَفَرۡعُهَا فِي ٱلسَّمَآءِ ﴿٢٤﴾

    আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাছালান কালিমাতান তায়্যিবাতান কাশাজারাতিন তায়্যিবাতিন আসলুহা ছাবিতুও ওয়া ফারউহা ফিস সামা।

    (হে রাসূল!) তুমি কি দেখো না, আল্লাহ কীভাবে উপমা পেশ করেছেন? কালিমা তায়্যিবাহ (লা ইলাহা ইল্লাল্লাহ), যা একটি পবিত্র (উৎকৃষ্ট) বৃক্ষের ন্যায়, যার মূল সুদৃঢ় আর শাখা-প্রশাখা আকাশে।

  25. 25

    تُؤۡتِيٓ أُكُلَهَا كُلَّ حِينِۭ بِإِذۡنِ رَبِّهَاۗ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴿٢٥﴾

    তুতী উকুলাহা কুল্লা হীনিম বিইযনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমছালা লিন নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারূন।

    সেটি (এ পবিত্র বৃক্ষটি) তার রবের অনুমতিতে সব সময় ফল দান করে। আর আল্লাহ মানুষের জন্য নানা দৃষ্টান্ত প্রদান করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।

  26. 26

    وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٖ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجۡتُثَّتۡ مِن فَوۡقِ ٱلۡأَرۡضِ مَا لَهَا مِن قَرَارٖ ﴿٢٦﴾

    ওয়া মাছালু কালিমাতিন খাবীছাতিন কাশাজারাতিন খাবীছাতিনিজ তুছ্ছাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার।

    আর অপবিত্র বাক্যের (শিরকের) উপমা নিকৃষ্ট (তিক্ত ফলের) বৃক্ষের ন্যায়, যাকে মাটির ওপর থেকে সমূলে উপড়ে ফেলা হয়েছে, যার কোনো স্থিতি নেই।

  27. 27

    يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡقَوۡلِ ٱلثَّابِتِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَۚ وَيَفۡعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ ﴿٢٧﴾

    ইউছাব্বিতুল্লাহুল লাযীনা আমানূ বিল কাওলিছ ছাবিতি ফিল হায়াতিদ দুনয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমীনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা।

    আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে সুদৃঢ় বাণী (কালিমায় তায়্যিবাহ) দ্বারা অবিচল রাখেন। আর আল্লাহ যালিমদের পথভ্রষ্ট করেন। বস্তুত, আল্লাহ যা ইচ্ছা তা করেন।

  28. 28

    ۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُواْ نِعۡمَتَ ٱللَّهِ كُفۡرٗا وَأَحَلُّواْ قَوۡمَهُمۡ دَارَ ٱلۡبَوَارِ ﴿٢٨﴾

    আলাম তারা ইলাল লাযীনা বাদ্দালূ নিমাতাল্লাহি কুফরাও ওয়া আহাল্লূ কাওমাহুম দারাল বাওয়ার।

    (হে রাসূল!) তুমি কি তাদেরকে দেখো না, যারা আল্লাহর নি‘আমতকে কুফরী দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের জাতিকে ধ্বংসের ঘরে (দ্বারপ্রান্তে) নামিয়ে দিয়েছে?

  29. 29

    جَهَنَّمَ يَصۡلَوۡنَهَاۖ وَبِئۡسَ ٱلۡقَرَارُ ﴿٢٩﴾

    জাহান্নামা ইয়াসলাওনাহা ওয়া বিসাল কারার।

    জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে; আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল।

  30. 30

    وَجَعَلُواْ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلُّواْ عَن سَبِيلِهِۦۗ قُلۡ تَمَتَّعُواْ فَإِنَّ مَصِيرَكُمۡ إِلَى ٱلنَّارِ ﴿٣٠﴾

    ওয়া জাআলূ লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লূ আন সাবীলিহী কুল তামাত্তাঊ ফা ইন্না মাসীরাকুম ইলান নার।

    আর তারা (মুশরিকরা) আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে, যেন তারা (মানুষকে) আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারে। (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘তোমরা (দুনিয়ার জীবনে কিছুটা) ভোগ করতে থাকো। কেননা, তোমাদের গন্তব্য তো (জাহান্নামের) আগুনের দিকে।’

  31. 31

    قُل لِّعِبَادِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ يُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خِلَٰلٌ ﴿٣١﴾

    কুল লিইবাদিয়াল লাযীনা আমানূ ইউকীমুস সালাতা ওয়া ইউনফিকূ মিম্মা রাযাকনাহুম সির্রাও ওয়া আলানিয়াতাম মিন কাবলি আই ইয়াতিয়া ইয়াওমুল লা বাইউন ফীহি ওয়া লা খিলাল।

    (হে রাসূল! তুমি) আমার ঈমানদার বান্দাদের বলো: ‘তারা যেন সালাত কায়িম করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে (আল্লাহর রাস্তায়) ব্যয় করে, ঐ দিন আসার পূর্বে যে দিন (আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য) কোনো বেচা-কেনা থাকবে না এবং থাকবে না বন্ধুত্বও।

  32. 32

    ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ وَسَخَّرَ لَكُمُ ٱلۡفُلۡكَ لِتَجۡرِيَ فِي ٱلۡبَحۡرِ بِأَمۡرِهِۦۖ وَسَخَّرَ لَكُمُ ٱلۡأَنۡهَٰرَ ﴿٣٢﴾

    আল্লাহুল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনযালা মিনাস সামাই মাআন ফা আখরাজা বিহী মিনাছ ছামারাতি রিযকাল লাকুম ওয়া সাখ্খারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহী ওয়া সাখ্খারা লাকুমুল আনহার।

    আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফল-ফলাদি উৎপাদন করেন এবং তিনি নৌযানকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যাতে তাঁর আদেশে সমুদ্রে তা চলাচল করে এবং নদীসমূহকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন।

  33. 33

    وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ دَآئِبَيۡنِۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ ﴿٣٣﴾

    ওয়া সাখ্খারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইনি ওয়া সাখ্খারা লাকুমুল লাইলা ওয়ান নাহার।

    আর তিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, যারা অবিরাম একই নিয়মে চলে এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে।

  34. 34

    وَءَاتَىٰكُم مِّن كُلِّ مَا سَأَلۡتُمُوهُۚ وَإِن تَعُدُّواْ نِعۡمَتَ ٱللَّهِ لَا تُحۡصُوهَآۗ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَظَلُومٞ كَفَّارٞ ﴿٣٤﴾

    ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমূহু ওয়া ইন তাউদ্দূ নিমাতাল্লাহি লা তুহসূহা ইন্নাল ইনসানা লাযালূমুন কাফ্ফার।

    আর তোমরা তাঁর কাছে যা চেয়েছ (এবং যা চাওনি), তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন। আর যদি তোমরা আল্লাহর নি‘আমত গণনা করো, তবে কখনো তার সংখ্যা গুনে নিরূপণ করতে পারবে না। নিশ্চয় মানুষ অতি মাত্রায় যালিম, অকৃতজ্ঞ।

  35. 35

    وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا ٱلۡبَلَدَ ءَامِنٗا وَٱجۡنُبۡنِي وَبَنِيَّ أَن نَّعۡبُدَ ٱلۡأَصۡنَامَ ﴿٣٥﴾

    ওয়া ইয কালা ইবরাহীমু রাব্বিজ আল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনী ওয়া বানিয়্যা আন নাবুদাল আসনাম।

    আর (হে রাসূল! তুমি) সে সময়ের কথা স্মরণ করো যখন ইবরাহীম (তার সন্তান ও স্ত্রীকে মক্কায় বসবাস করতে দিয়ে) বললো: ‘হে আমার রব! আপনি এ শহরকে (মক্কাকে) নিরাপদ (ও শান্তিময়) করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।’

  36. 36

    رَبِّ إِنَّهُنَّ أَضۡلَلۡنَ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِۖ فَمَن تَبِعَنِي فَإِنَّهُۥ مِنِّيۖ وَمَنۡ عَصَانِي فَإِنَّكَ غَفُورٞ رَّحِيمٞ ﴿٣٦﴾

    রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাছীরাম মিনান নাসি ফামান তাবিআনী ফা ইন্নাহূ মিন্নী ওয়া মান আসানী ফা ইন্নাকা গাফূরুর রাহীম।

    ‘হে আমার রব! নিশ্চয় এসব মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। সুতরাং যে ব্যক্তি (আল্লাহর তাওহীদ ও আনুগত্যের ক্ষেত্রে) আমার অনুসরণ করবে, নিশ্চয় সে আমার দলভুক্ত, আর যে (আল্লাহর তাওহীদ ও আনুগত্যের ক্ষেত্রে) আমার বিরুদ্ধাচরণ করবে, তবে নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু।’

  37. 37

    رَّبَّنَآ إِنِّيٓ أَسۡكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيۡرِ ذِي زَرۡعٍ عِندَ بَيۡتِكَ ٱلۡمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ فَٱجۡعَلۡ أَفۡـِٔدَةٗ مِّنَ ٱلنَّاسِ تَهۡوِيٓ إِلَيۡهِمۡ وَٱرۡزُقۡهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمۡ يَشۡكُرُونَ ﴿٣٧﴾

    রাব্বানা ইন্নী আসকানতু মিন যুর্রিয়্যাতী বিওয়াদিন গাইরি যী যারইন ইনদা বাইতিকাল মুহার্রামি রাব্বানা লিয়ুকীমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ী ইলাইহিম ওয়ারযুকহুম মিনাছ ছামারাতি লাআল্লাহুম ইয়াশকুরূন।

    ‘হে আমাদের রব! নিশ্চয় আমি আমার কিছু বংশধরদেরকে (ইসমা‘ঈল ও তার মাতা হাজরকে) ফসলহীন (অনুর্বর) উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম। হে আমাদের রব! যাতে তারা সালাত কায়িম করতে পারে। সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং ফল-ফলাদি থেকে তাদেরকে রিযক দান করুন, যাতে তারা (আপনার নি‘আমতের) কৃতজ্ঞতা আদায় করতে পারে।’

  38. 38

    رَبَّنَآ إِنَّكَ تَعۡلَمُ مَا نُخۡفِي وَمَا نُعۡلِنُۗ وَمَا يَخۡفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَيۡءٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ ﴿٣٨﴾

    রাব্বানা ইন্নাকা তালামু মা নুখফী ওয়া মা নুলিনু ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা।

    ‘হে আমাদের রব! নিশ্চয় আপনি জানেন, যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি। আর আসমান ও জমিনে কোনো কিছু আল্লাহর নিকট গোপন থাকে না।’

  39. 39

    ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي وَهَبَ لِي عَلَى ٱلۡكِبَرِ إِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ ٱلدُّعَآءِ ﴿٣٩﴾

    আলহামদু লিল্লাহিল লাযী ওয়াহাবা লী আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামীউদ দুআ।

    ‘সকল প্রশংসা আল্লাহরই, যিনি বৃদ্ধ বয়সে আমাকে (সন্তান হিসেবে) ঈসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার রব (তাঁর বান্দাদের) দু‘আ শ্রবণকারী।’

  40. 40

    رَبِّ ٱجۡعَلۡنِي مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِيۚ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَآءِ ﴿٤٠﴾

    রাব্বিজ আলনী মুকীমাস সালাতি ওয়া মিন যুর্রিয়্যাতী রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ।

    ‘হে আমার রব! আমাকে সালাত কায়িমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব! আর আমার দু‘আ কবুল করুন।’

  41. 41

    رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ﴿٤١﴾

    রাব্বানাগ ফির লী ওয়া লিওয়ালিদায়্যা ওয়া লিল মুমিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব।

    ‘হে আমাদের রব! যেদিন হিসাব কায়িম হবে, (কিয়ামতের) সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মু’মিনদেরকে ক্ষমা করে দিবেন।’

  42. 42

    وَلَا تَحۡسَبَنَّ ٱللَّهَ غَٰفِلًا عَمَّا يَعۡمَلُ ٱلظَّٰلِمُونَۚ إِنَّمَا يُؤَخِّرُهُمۡ لِيَوۡمٖ تَشۡخَصُ فِيهِ ٱلۡأَبۡصَٰرُ ﴿٤٢﴾

    ওয়া লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমূনা ইন্নামা ইউআখ্খিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার।

    আর যালিমরা যেসব আমল করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফিল মনে করো না। আসলে তিনি (আল্লাহ) তো তাদের অবকাশ দিচ্ছেন, ঐ দিন পর্যন্ত যেদিন (শাস্তির ভয়াবহতা প্রত্যক্ষ করে ) চোখসমূহ পলকহীন তাকিয়ে থাকবে।

  43. 43

    مُهۡطِعِينَ مُقۡنِعِي رُءُوسِهِمۡ لَا يَرۡتَدُّ إِلَيۡهِمۡ طَرۡفُهُمۡۖ وَأَفۡـِٔدَتُهُمۡ هَوَآءٞ ﴿٤٣﴾

    মুহতিঈনা মুকনিঈ রুঊসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া।

    (যখন মানুষ নিজেদের কবর থেকে দ্রুত উঠে আহ্বানকারীর দিকে ছুটবে, তখন) মাথা তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য।

  44. 44

    وَأَنذِرِ ٱلنَّاسَ يَوۡمَ يَأۡتِيهِمُ ٱلۡعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُواْ رَبَّنَآ أَخِّرۡنَآ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖ نُّجِبۡ دَعۡوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَۗ أَوَلَمۡ تَكُونُوٓاْ أَقۡسَمۡتُم مِّن قَبۡلُ مَا لَكُم مِّن زَوَالٖ ﴿٤٤﴾

    ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতীহিমুল আযাবু ফায়াকূলুল লাযীনা যালামূ রাব্বানা আখ্খিরনা ইলা আজালিন কারীবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিইর রুসুলা আওয়ালাম তাকূনূ আকসামতুম মিন কাবলু মা লাকুম মিন যাওয়াল।

    আর (হে রাসূল!) তুমি মানুষদের সতর্ক করো, যেদিন তাদের ওপর শাস্তি নেমে আসবে। তখন যারা যুলম করেছে তারা বলবে: ‘হে আমাদের রব! আমাদেরকে অল্প সময়ের জন্য (দুনিয়ায় ফেরত পাঠিয়ে) অবকাশ দাও, যাতে আমরা তোমার ডাকে সাড়া দিতে পারি এবং রাসূলদের অনুসরণ করতে পারি। (অতঃপর তাদেরকে তিরস্কার করে বলা হবে): ‘তোমরা কি পূর্বে কসম করেছিলে যে, তোমাদের (দুনিয়া থেকে আখিরাতে) কোনো প্রত্যাবর্তন নেই?’

  45. 45

    وَسَكَنتُمۡ فِي مَسَٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ وَتَبَيَّنَ لَكُمۡ كَيۡفَ فَعَلۡنَا بِهِمۡ وَضَرَبۡنَا لَكُمُ ٱلۡأَمۡثَالَ ﴿٤٥﴾

    ওয়া সাকানতুম ফী মাসাকিনিল লাযীনা যালামূ আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমছাল।

    আর তোমরা বাস করছিলে সেসব লোকদের বাসভূমিতে, যারা (আল্লাহর সাথে কুফরী করে) নিজেদের ওপর যুলম করেছিল এবং তাদের সাথে আমি কীরূপ করেছি তা তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল। আর আমি তোমাদের (শিক্ষালাভের) জন্য অনেক দৃষ্টান্তও উপস্থাপন করেছি।

  46. 46

    وَقَدۡ مَكَرُواْ مَكۡرَهُمۡ وَعِندَ ٱللَّهِ مَكۡرُهُمۡ وَإِن كَانَ مَكۡرُهُمۡ لِتَزُولَ مِنۡهُ ٱلۡجِبَالُ ﴿٤٦﴾

    ওয়া কাদ মাকারূ মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযূলা মিনহুল জিবাল।

    আর (মুহাম্মাদকে হত্যা ও তার দা‘ওয়াতকে নিঃশেষ করতে) তারা নিজেদের ষড়যন্ত্র করেছিল; অথচ আল্লাহর নিকট তাদের সেই ষড়যন্ত্র (এর প্রাপ্য শাস্তি) বিদ্যমান। আর তাদের ষড়যন্ত্র এমন ছিল যে, তার দ্বারা পাহাড়ও টলে যাওয়ার উপক্রম হতো।

  47. 47

    فَلَا تَحۡسَبَنَّ ٱللَّهَ مُخۡلِفَ وَعۡدِهِۦ رُسُلَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٞ ذُو ٱنتِقَامٖ ﴿٤٧﴾

    ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহী রুসুলাহূ ইন্নাল্লাহা আযীযুন যুন তিকাম।

    সুতরাং (হে রাসূল!) তুমি কখনো আল্লাহকে তাঁর রাসূলদের (সাহায্য ও বিজয়ের) দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।

  48. 48

    يَوۡمَ تُبَدَّلُ ٱلۡأَرۡضُ غَيۡرَ ٱلۡأَرۡضِ وَٱلسَّمَٰوَٰتُۖ وَبَرَزُواْ لِلَّهِ ٱلۡوَٰحِدِ ٱلۡقَهَّارِ ﴿٤٨﴾

    ইয়াওমা তুবাদ্দালুল আরদু গাইরাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযূ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।

    (হে রাসূল, তুমি তাদেরকে সেই দিনের ব্যাপারে সতর্ক করো) যেদিন এ জমিন অন্য আরেকটি জমিনে রূপান্তরিত হবে এবং এ আসমানসমূহকে অন্য আসমানে রূপান্তরিত হবে, এবং সবাই উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি একক, পরাক্রমশালী।

  49. 49

    وَتَرَى ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذٖ مُّقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ ﴿٤٩﴾

    ওয়া তারাল মুজরিমীনা ইয়াওমাইযিম মুকার্রানীনা ফিল আসফাদ।

    আর (হে রাসূল!) তুমি সে দিন (কাফির ও মুশরিক) অপরাধীদের একত্রে শিকলে বাঁধাবস্থায় দেখতে পাবে।

  50. 50

    سَرَابِيلُهُم مِّن قَطِرَانٖ وَتَغۡشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ ﴿٥٠﴾

    সারাবীলুহুম মিন কাতিরানিও ওয়া তাগশা ওয়ুজূহাহুমুন নার।

    তাদের (পরনের) পোশাকসমূহ হবে আলকাতরার এবং তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে আগুন।

  51. 51

    لِيَجۡزِيَ ٱللَّهُ كُلَّ نَفۡسٖ مَّا كَسَبَتۡۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴿٥١﴾

    লিয়াজযিয়াল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারীউল হিসাব।

    (এটা এ জন্য,) যাতে আল্লাহ প্রতিটি মানুষকে তার কৃত (ভালো-মন্দ) আমলের (যথাযথভাবে) প্রতিদান দেন। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

  52. 52

    هَٰذَا بَلَٰغٞ لِّلنَّاسِ وَلِيُنذَرُواْ بِهِۦ وَلِيَعۡلَمُوٓاْ أَنَّمَا هُوَ إِلَٰهٞ وَٰحِدٞ وَلِيَذَّكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿٥٢﴾

    হাযা বালাগুল লিন নাসি ওয়া লিয়ুনযারূ বিহী ওয়া লিয়ালামূ আন্নামা হুওয়া ইলাহুও ওয়াহিদুও ওয়া লিয়ায্যাক্কারা উলুল আলবাব।

    এটা (এ কুরআন) মানুষের জন্য একটি বার্তা। আর যাতে এটা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনিই কেবল এক সত্য ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা (এ থেকে) উপদেশ গ্রহণ করে।

পুরো সূরা পড়ুন: সূরা ইবরাহীম · সূরা ইবরাহীম তিলাওয়াত শুনুন

পারা 13 সম্পর্কে প্রশ্নোত্তর

পারা 13 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 13 শুরু হয়েছে সূরা ইউসুফ, আয়াত 53 থেকে এবং শেষ হয়েছে সূরা ইবরাহীম, আয়াত 52-এ।

পারা 13-এ কোন কোন সূরা আছে?

পারা 13-এ আছে সূরা ইউসুফ 53-111, সূরা আর-রাদ ও সূরা ইবরাহীম।

পারা 13-এ কত আয়াত?

পারা 13-এ মোট 154টি আয়াত আছে।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।