সূরা ইয়াসিন

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 2

পারা 2

111 আয়াত

সূরা আল-বাকারা 142-252

পারা 2 সূরা আল-বাকারা, আয়াত 142 থেকে শুরু হয়ে সূরা আল-বাকারা, আয়াত 252 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 111টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

দেখান

সূরা আল-বাকারা, আয়াত 142-252

  1. 142

    ۞ سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمۡ عَن قِبۡلَتِهِمُ ٱلَّتِي كَانُواْ عَلَيۡهَاۚ قُل لِّلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿١٤٢﴾

    সায়াকূলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল লাতী কানূ আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদী মাই ইয়াশাউ ইলা সিরাতিম মুসতাকীম।

    অচিরেই মানুষের মধ্য হতে কিছু মূর্খ- নির্বোধরা বলবে: কীসে তাদেরকে তাদের কিবলা (বায়তুল মাকদাস) থেকে ফিরিয়ে দিলো, যে কিবলার তারা এ যাবত অনুসরণ করে আসছিল? (হে মুহাম্মদ,) বলো: ‘পূর্ব ও পশ্চিমের মালিক আল্লাহ-ই। তিনি যাকে ইচ্ছা তাকে সরল-সঠিক পথের হিদায়াত দান করেন।’

  2. 143

    وَكَذَٰلِكَ جَعَلۡنَٰكُمۡ أُمَّةٗ وَسَطٗا لِّتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيۡكُمۡ شَهِيدٗاۗ وَمَا جَعَلۡنَا ٱلۡقِبۡلَةَ ٱلَّتِي كُنتَ عَلَيۡهَآ إِلَّا لِنَعۡلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيۡهِۚ وَإِن كَانَتۡ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَٰنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ ﴿١٤٣﴾

    ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকূনূ শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকূনার রাসূলু আলাইকুম শাহীদাও ওয়া মা জাআলনাল কিবলাতাল লাতী কুনতা আলাইহা ইল্লা লিনালামা মাই ইয়াত্তাবিউর রাসূলা মিম্মাই ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল লাযীনা হাদাল্লাহু ওয়া মা কানাল্লাহু লিয়ুদীআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন নাসি লারাঊফুর রাহীম।

    আর এভাবে আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মাহ বানিয়েছি- যাতে তোমরা মানবজাতির উপর সাক্ষী হতে পার এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারে। আর তুমি এ যাবত যে কিবলা অনুসরণ করছিলে সেটাকে আমি এ উদ্দেশ্যে কিবলা হিসেবে নির্ধারণ করেছিলাম, যাতে আমি জানতে পারি যে, কে রাসূলের অনুসরণ করে, আর কে (তাঁর ধর্ম থেকে) পিছনে ফিরে যায়? নি:সন্দেহে আল্লাহ যাদেরকে হিদায়াত করেছেন তারা ব্যতীত অন্যদের ওপর এটা (পরিবর্তিত কিবলা মেনে নেয়া) বড় কঠিন বিষয় ছিলো। আল্লাহ এরূপ নন যে, তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু।

  3. 144

    قَدۡ نَرَىٰ تَقَلُّبَ وَجۡهِكَ فِي ٱلسَّمَآءِۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبۡلَةٗ تَرۡضَىٰهَاۚ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ ﴿١٤٤﴾

    কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ওয়া হাইছু মা কুনতুম ফাওয়াল্লূ ওয়ুজূহাকুম শাতরাহূ ওয়া ইন্নাল লাযীনা ঊতুল কিতাবা লায়ালামূনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালূন।

    অবশ্যই আমি তোমার বারবার আকাশের দিকে তাকানোর বিষয়টি লক্ষ্য করেছি। সুতরাং অবশ্যই আমি তোমাকে এমন কিবলার (কা‘বার) দিকে ফিরিয়ে দিবো, যা তুমি পছন্দ কর। অতএব তুমি মাসজিদুল হারামের দিকে চেহারা ফিরাও। আর তোমরাও যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাসমূহকে সেদিকে ফিরাও। আর নিশ্চয় যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছে, তারা অবশ্যই জানে যে, এটা তাদের রব-এর পক্ষ থেকে সত্য নির্দেশ। আর তারা যা করছে, সে সম্পর্কে আল্লাহ গাফিল নন।

  4. 145

    وَلَئِنۡ أَتَيۡتَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ بِكُلِّ ءَايَةٖ مَّا تَبِعُواْ قِبۡلَتَكَۚ وَمَآ أَنتَ بِتَابِعٖ قِبۡلَتَهُمۡۚ وَمَا بَعۡضُهُم بِتَابِعٖ قِبۡلَةَ بَعۡضٖۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ إِنَّكَ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ ﴿١٤٥﴾

    ওয়া লাইন আতাইতাল লাযীনা ঊতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিঊ কিবলাতাকা ওয়া মা আনতা বিতাবিইন কিবলাতাহুম ওয়া মা বাদুহুম বিতাবিইন কিবলাতা বাদিও ওয়া লাইনিত তাবাতা আহওয়াআহুম মিম বাদি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনায যালিমীন।

    আর যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছে , তাদের কাছে আপনি যদি সমস্ত দলিল-প্রমাণও নিয়ে আসেন, তবুও তারা আপনার কিবলার অনুসরণ করবে না; আরআপনিও তাদের কিবলার অনুসরণ করতে পারেন না। আর তারাও পরস্পরের কিবলার অনুসরণ করে না। আর আপনার নিকট সত্য-জ্ঞান আসার পরও যদি আপনি তাদের খেয়াল-খুশির অনুসরণ করেন, তাহলে নিশ্চয় আপনি যালিমদের অন্তর্ভুক্ত হবেন।

  5. 146

    ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡۖ وَإِنَّ فَرِيقٗا مِّنۡهُمۡ لَيَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَهُمۡ يَعۡلَمُونَ ﴿١٤٦﴾

    আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফূনাহূ কামা ইয়ারিফূনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমূনাল হাক্কা ওয়া হুম ইয়ালামূন।

    আমি যাদেরকে কিতাব দিয়েছি, তারাতাকে এতটাই ভালো করে চিনে যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চিনে। আর নিশ্চয় তাদের একদল জেনে-বুঝে সত্য গোপন করছে।

  6. 147

    ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ ﴿١٤٧﴾

    আলহাক্কু মির রাব্বিকা ফালা তাকূনান্না মিনাল মুমতারীন।

    সত্য তোমার রব-এর কাছ থেকে এসেছে। কাজেই তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না।

  7. 148

    وَلِكُلّٖ وِجۡهَةٌ هُوَ مُوَلِّيهَاۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ أَيۡنَ مَا تَكُونُواْ يَأۡتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًاۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿١٤٨﴾

    ওয়া লিকুল্লিও ওয়িজহাতুন হুওয়া মুওয়াল্লীহা ফাসতাবিকুল খাইরাতি আইনা মা তাকূনূ ইয়াতি বিকুমুল্লাহু জামীআন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর।

    আর প্রত্যেকেরই একটি দিক (কিবলা) রয়েছে, যে দিকে সে চেহারা ফিরায়। অতএব তোমরা সৎকাজে পরস্পর প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সবাইকেই একত্রিত করবেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।

  8. 149

    وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ وَإِنَّهُۥ لَلۡحَقُّ مِن رَّبِّكَۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴿١٤٩﴾

    ওয়া মিন হাইছু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ওয়া ইন্নাহূ লাল হাক্কু মির রাব্বিকা ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তামালূন।

    আর যে স্থান থেকেই তুমি যাত্রা কর না কেন, সেখান থেকেই মসজিদুল হারামের দিকে তোমার চেহারা ফিরাও। নিশ্চয় এটা তোমার রব-এর কাছ থেকে পাঠানো সত্য। আর তোমরা যা করছো, সে সম্পর্কে আল্লাহ গাফিল নন।

  9. 150

    وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيۡكُمۡ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِي وَلِأُتِمَّ نِعۡمَتِي عَلَيۡكُمۡ وَلَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ﴿١٥٠﴾

    ওয়া মিন হাইছু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ওয়া হাইছু মা কুনতুম ফাওয়াল্লূ ওয়ুজূহাকুম শাতরাহূ লিআল্লা ইয়াকূনা লিন নাসি আলাইকুম হুজ্জাতুন ইল্লাল লাযীনা যালামূ মিনহুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনী ওয়া লিউতিম্মা নিমাতী আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদূন।

    আর যেখান থেকেই তুমি যাত্রা কর না কেন, সেখান থেকেই মসজিদুল হারামের দিকে তোমার চেহারা ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন এর দিকে তোমাদের চেহারা ফিরাও; যাতে তাদের মধ্যে যালিম ছাড়া অন্যরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দাঁড় করাতে না পারে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো। আর যাতে আমি তোমাদের উপর আমার নি‘আমত পরিপূর্ণ করে দিতে পারি এবং যাতে তোমরা হিদায়াত লাভ করতে পারো।

  10. 151

    كَمَآ أَرۡسَلۡنَا فِيكُمۡ رَسُولٗا مِّنكُمۡ يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمۡ وَيُعَلِّمُكُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ ﴿١٥١﴾

    কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলূ আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকূনূ তালামূন।

    এমনিভাবে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছি, যে তোমাদের কাছে আমাদের আয়াতসমূহ তিলাওয়াত করে, তোমাদেরকে পরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমাহ (সুন্নাহ) শিক্ষা দেয। আর তোমাদেরকে শিক্ষা দেয় সেসব বিষয় যা তোমরা জানতে না।

  11. 152

    فَٱذۡكُرُونِيٓ أَذۡكُرۡكُمۡ وَٱشۡكُرُواْ لِي وَلَا تَكۡفُرُونِ ﴿١٥٢﴾

    ফাযকুরূনী আযকুরকুম ওয়াশকুরূ লী ওয়া লা তাকফুরূন।

    কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ো না।

  12. 153

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ ﴿١٥٣﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানুস তাঈনূ বিস সাবরি ওয়াস সালাতি ইন্নাল্লাহা মাআস সাবিরীন।

    হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

  13. 154

    وَلَا تَقُولُواْ لِمَن يُقۡتَلُ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتُۢۚ بَلۡ أَحۡيَآءٞ وَلَٰكِن لَّا تَشۡعُرُونَ ﴿١٥٤﴾

    ওয়া লা তাকূলূ লিমাই ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউও ওয়া লাকিল লা তাশউরূন।

    (হে তোমরা যারা ঈমান এনেছ,) যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না; বরং তারা জীবিত; কিন্তু তোমরা তা বুঝতে পারো না।

  14. 155

    وَلَنَبۡلُوَنَّكُم بِشَيۡءٖ مِّنَ ٱلۡخَوۡفِ وَٱلۡجُوعِ وَنَقۡصٖ مِّنَ ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَنفُسِ وَٱلثَّمَرَٰتِۗ وَبَشِّرِ ٱلصَّٰبِرِينَ ﴿١٥٥﴾

    ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জূই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াছ ছামারাতি ওয়া বাশ্শিরিস সাবিরীন।

    আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও।

  15. 156

    ٱلَّذِينَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةٞ قَالُوٓاْ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيۡهِ رَٰجِعُونَ ﴿١٥٦﴾

    আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন কালূ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

    যারা বিপদ-মুসিবতে আক্রান্ত হলে বলে: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি্ঊন (‘নিশ্চয় আমরা তো আল্লাহরই এবং নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী)।

  16. 157

    أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ صَلَوَٰتٞ مِّن رَّبِّهِمۡ وَرَحۡمَةٞۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُهۡتَدُونَ ﴿١٥٧﴾

    উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুও ওয়া উলাইকা হুমুল মুহতাদূন।

    এরা সেই সব লোক, যাদের প্রতি তাদের রব-এর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং অপার করুণা বর্ষিত হতে থাকে। আর তারাই (তাঁর পক্ষ থেকে) হিদায়াতপ্রাপ্ত।

  17. 158

    ۞ إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنۡ حَجَّ ٱلۡبَيۡتَ أَوِ ٱعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيۡهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ ﴿١٥٨﴾

    ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আওয়ি তামারা ফালা জুনাহা আলাইহি আই ইয়াত্তাওওয়াফা বিহিমা ওয়া মান তাতাওওয়াআ খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম।

    নিশ্চয়ই সাফা ও মারওয়া ( পাহাড়দ্বয়) আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। কাজেই যে কেউ (কা’বা) ঘরের হজ্জ বা “উমরা সম্পন্ন করবে, তার জন্য এ দু'টির মধ্যে সা‘ঈ করলে কোন পাপ বা দোষ নেই। আর যে স্বতঃস্ফূর্তভাবে কোন সৎকাজ করবে, (সে জেনে রাখুক) নিশ্চয় আল্লাহ উত্তম পুরস্কারদাতা, সর্বজ্ঞ।

  18. 159

    إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلۡنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلۡهُدَىٰ مِنۢ بَعۡدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِي ٱلۡكِتَٰبِ أُوْلَٰٓئِكَ يَلۡعَنُهُمُ ٱللَّهُ وَيَلۡعَنُهُمُ ٱللَّٰعِنُونَ ﴿١٥٩﴾

    ইন্নাল লাযীনা ইয়াকতুমূনা মা আনযালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিম বাদি মা বায়্যান্নাহু লিন নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনূন।

    নিশ্চয় যারা গোপন করে আমি যেসব সুস্পষ্ট নিদর্শনাবলী ও হিদায়াত নাযিল করেছি, মানুষের জন্য কিতাবে তা সুস্পষ্টভাবে বর্ণনা করার পর। আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন এবং অভিসম্পাতকারীগণও তাদেরকে অভিসম্পাদিত করেন।

  19. 160

    إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَٰٓئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴿١٦٠﴾

    ইল্লাল লাযীনা তাবূ ওয়া আসলাহূ ওয়া বায়্যানূ ফা উলাইকা আতূবু আলাইহিম ওয়া আনাত তাওওয়াবুর রাহীম।

    তবে যারা তাওবা করেছে, নিজেদেরকে সংশোধন করেছে এবং সত্যকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। আমি তাদের তাওবা কবুল করি। আর একমাত্র আমিই অধিক তাওবা কবুলকারী, পরম দয়ালু।

  20. 161

    إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٌ أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ لَعۡنَةُ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ ﴿١٦١﴾

    ইন্নাল লাযীনা কাফারূ ওয়া মাতূ ওয়া হুম কুফ্ফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন।

    নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, তাদের ওপর আল্লাহ, ফিরিশতাগণ এবং সকল মানুষের অভিসম্পাত ।

  21. 162

    خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ ﴿١٦٢﴾

    খালিদীনা ফীহা লা ইউখাফ্ফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারূন।

    তারা তাতে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাদের শাস্তি বিন্দুমাত্রও শিথিল করা হবে না এবং তাদেরকে কোন প্রকারের অবকাশও দেয়া হবে না।

  22. 163

    وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ ﴿١٦٣﴾

    ওয়া ইলাহুকুম ইলাহুও ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুওয়ার রাহমানুর রাহীম।

    আর জেনে রাখো, তোমাদের সত্য ইলাহ এক ও একক । তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই। তিনি অতি দয়াময়, পরম দয়ালু ।

  23. 164

    إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱلۡفُلۡكِ ٱلَّتِي تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖ وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلۡمُسَخَّرِ بَيۡنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ﴿١٦٤﴾

    ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল লাতী তাজরী ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনযালাল্লাহু মিনাস সামাই মিম মাইন ফা আহয়া বিহিল আরদা বাদা মাওতিহা ওয়া বাছ্ছা ফীহা মিন কুল্লি দাব্বাতিও ওয়া তাসরীফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখ্খারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমিই ইয়াকিলূন।

    নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে , মানুষের জন্য উপকারী পণ্যবাহী চলমান সামুদ্রিক জাহাজে এবং আল্লাহ আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করেছেন, অতঃপর তার মাধ্যমে মৃত ভূ-পৃষ্ঠকে পুনর্জীবিত করেছেন তার মধ্যে, তিনি যে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী সেগুলোতে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে বিবেকবান সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শনসমূহ।

  24. 165

    وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادٗا يُحِبُّونَهُمۡ كَحُبِّ ٱللَّهِۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَشَدُّ حُبّٗا لِّلَّهِۗ وَلَوۡ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِذۡ يَرَوۡنَ ٱلۡعَذَابَ أَنَّ ٱلۡقُوَّةَ لِلَّهِ جَمِيعٗا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعَذَابِ ﴿١٦٥﴾

    ওয়া মিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দূনিল্লাহি আনদাদাই ইউহিব্বূনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল লাযীনা আমানূ আশাদ্দু হুব্বাল লিল্লাহি ওয়া লাও ইয়ারাল লাযীনা যালামূ ইয ইয়ারাওনাল আযাবা আন্নাল কুওওয়াতা লিল্লাহি জামীআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব।

    আর মানুষের মধ্যে একদল লোক আছে, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতোই। পক্ষান্তরে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। আর যারা যুলম করেছে, তারা যদি শাস্তি দেখতে পেতো,সমস্ত শক্তি একমাত্র আল্লাহরই। আর নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অতি কঠোর।

  25. 166

    إِذۡ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُواْ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ وَرَأَوُاْ ٱلۡعَذَابَ وَتَقَطَّعَتۡ بِهِمُ ٱلۡأَسۡبَابُ ﴿١٦٦﴾

    ইয তাবার্রাআল লাযীনাত তুবিঊ মিনাল লাযীনাত তাবাঊ ওয়া রাআওয়ুল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব।

    যখন আনুগত্যলাভকারী নেতারা তাদের অনুসারী-আনুগত্যকারীদের থেকে নিজেদেরকে মুক্ত করে নিবে এবং তারা সকলে শাস্তি দেখতে পাবে, আর তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে,

  26. 167

    وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ لَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَتَبَرَّأَ مِنۡهُمۡ كَمَا تَبَرَّءُواْ مِنَّاۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡ حَسَرَٰتٍ عَلَيۡهِمۡۖ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ ﴿١٦٧﴾

    ওয়া কালাল লাযীনাত তাবাঊ লাও আন্না লানা কার্রাতান ফানাতাবার্রাআ মিনহুম কামা তাবার্রাঊ মিন্না কাযালিকা ইউরীহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজীনা মিনান নার।

    আর যারা অনুসরণ করেছিল তারা বলবে: ‘হায়! যদি একবার আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো, তবে আমরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম, যেমন তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছে।’ এভাবে আল্লাহ তাদের কার্যাবলী তদেরকে দেখাবেন, তাদের জন্য আক্ষেপস্বরূপ। আর তারা কখনোই জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না।

  27. 168

    يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواْ مِمَّا فِي ٱلۡأَرۡضِ حَلَٰلٗا طَيِّبٗا وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٌ ﴿١٦٨﴾

    ইয়া আয়্যুহান নাসু কুলূ মিম্মা ফিল আরদি হালালান তায়্যিবাও ওয়া লা তাত্তাবিঊ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহূ লাকুম আদুওওয়ুম মুবীন।

    হে মানবজাতি! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা খাও। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শক্র।

  28. 169

    إِنَّمَا يَأۡمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلۡفَحۡشَآءِ وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴿١٦٩﴾

    ইন্নামা ইয়ামুরুকুম বিস সূই ওয়াল ফাহশাই ওয়া আন তাকূলূ আলাল্লাহি মা লা তালামূন।

    সে তো শুধু তোমাদেরকেমন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় । তোমরা আল্লাহ সম্বন্ধে এমন সব কথা বলো, যা তোমরা জানো না।

  29. 170

    وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَآ أَلۡفَيۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡقِلُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ ﴿١٧٠﴾

    ওয়া ইযা কীলা লাহুমুত তাবিঊ মা আনযালাল্লাহু কালূ বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাও কানা আবাউহুম লা ইয়াকিলূনা শাইআও ওয়া লা ইয়াহতাদূন।

    আর যখন তাদেরকে বলা হয়: ‘আল্লাহ যা নাযিল করেছেন, তোমরা তার অনুসরণ কর।’ তখন তারা বলে: ‘না; বরং আমরা অনুসরণ করবো তার, যার ওপর আমাদের পিতৃ-পুরুষদেরকে পেয়েছি।’ যদিও তাদের পিতৃ-পুরুষরা কিছু বুঝতো না এবং তারা সৎপথেও পরিচালিত ছিল না, তবুও কি তারা তাদেরই অনুসরণ করবে?

  30. 171

    وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ كَمَثَلِ ٱلَّذِي يَنۡعِقُ بِمَا لَا يَسۡمَعُ إِلَّا دُعَآءٗ وَنِدَآءٗۚ صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَعۡقِلُونَ ﴿١٧١﴾

    ওয়া মাছালুল লাযীনা কাফারূ কামাছালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআও ওয়া নিদাআন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলূন।

    আর যারাকুফরী করেছে, তাদের উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার চরানো পশুগুলোকে খুব চিৎকার করে ডাকছে; বস্তুত তারা তার হাঁক-ডাক ছাড়া আর কিছুই শোনে না। আসলে তারা বধির, বোবা, অন্ধ। কাজেই তারা বুঝে না।

  31. 172

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَٱشۡكُرُواْ لِلَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ ﴿١٧٢﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ কুলূ মিন তায়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরূ লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তাবুদূন।

    হে মুমিনগণ! তোমাদেরকে আমি যেসব পবিত্র ও হালাল বস্তু রিযক দিয়েছি তোমরা তা থেকে খাও এবংআল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা শুধু তাঁরই ‘ইবাদাত করে থাকো।

  32. 173

    إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيۡرِ ٱللَّهِۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴿١٧٣﴾

    ইন্নামা হার্রামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনযীরি ওয়া মা উহিল্লা বিহী লিগাইরিল্লাহি ফামানিদ তুর্রা গাইরা বাগিও ওয়া লা আদিন ফালা ইছমা আলাইহি ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।

    নিশ্চয় তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যবহ করা হয়েছে। কিন্তু যে কেউ নিরুপায় হয়ে খেতে বাধ্য হয় অথচ সে অবাধ্য এবং সীমালঙ্ঘনকারী নয়, তার কোন পাপ হবে না। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

  33. 174

    إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَشۡتَرُونَ بِهِۦ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ مَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ﴿١٧٤﴾

    ইন্নাল লাযীনা ইয়াকতুমূনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারূনা বিহী ছামানান কালীলান উলাইকা মা ইয়াকুলূনা ফী বুতূনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কীহিম ওয়া লাহুম আযাবুন আলীম।

    আল্লাহ কিতাব হতে যা নাযিল করেছেন, যারা তা গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরছে না। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  34. 175

    أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ وَٱلۡعَذَابَ بِٱلۡمَغۡفِرَةِۚ فَمَآ أَصۡبَرَهُمۡ عَلَى ٱلنَّارِ ﴿١٧٥﴾

    উলাইকাল লাযীনাশ তারাওয়ুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার।

    এরাই তারা, যারা হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। সুতরাং আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল!

  35. 176

    ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِي ٱلۡكِتَٰبِ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ ﴿١٧٦﴾

    যালিকা বিআন্নাল্লাহা নায্যালাল কিতাবা বিল হাক্কি ওয়া ইন্নাল লাযীনাখ তালাফূ ফিল কিতাবি লাফী শিকাকিম বাঈদ।

    তা এই কারণে যে, আল্লাহ সত্যসহ কিতাব নাযিল করেছেন। আর যারা কিতাব নিয়ে মতভেদ সৃষ্টি করেছে, অবশ্যই তারা চরম বিবাদে লিপ্ত রয়েছে।

  36. 177

    ۞ لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلۡمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِي ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلۡمُوفُونَ بِعَهۡدِهِمۡ إِذَا عَٰهَدُواْۖ وَٱلصَّٰبِرِينَ فِي ٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلۡبَأۡسِۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ ﴿١٧٧﴾

    লাইসাল বির্রা আন তুওয়াল্লূ ওয়ুজূহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া লাকিন্নাল বির্রা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যীনা ওয়া আতাল মালা আলা হুব্বিহী যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকীনা ওয়াবনাস সাবীলি ওয়াস সাইলীনা ওয়া ফির রিকাবি ওয়া আকামাস সালাতা ওয়া আতায যাকাতা ওয়াল মূফূনা বিআহদিহিম ইযা আহাদূ ওয়াস সাবিরীনা ফিল বাসাই ওয়াদ দার্রাই ওয়া হীনাল বাসি উলাইকাল লাযীনা সাদাকূ ওয়া উলাইকা হুমুল মুত্তাকূন।

    পূর্ব ও পশ্চিমদিকে তোমাদের মুখ ফিরানো সৎকর্ম নয়; কিন্তু সৎকর্ম হলো যে ব্যক্তি আল্লাহ, শেষ দিবস, ফিরিশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের প্রতি ঈমান আনবে। আর সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা দান করবে আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্যপ্রার্থী ও দাসমুক্তির জন্য এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করবে, অর্থ-সংকটে, দুঃখ-কষ্টে ও সংগ্রাম-সংকটে ধৈর্য ধারণ করবে। মূলত তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকী।

  37. 178

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِصَاصُ فِي ٱلۡقَتۡلَىۖ ٱلۡحُرُّ بِٱلۡحُرِّ وَٱلۡعَبۡدُ بِٱلۡعَبۡدِ وَٱلۡأُنثَىٰ بِٱلۡأُنثَىٰۚ فَمَنۡ عُفِيَ لَهُۥ مِنۡ أَخِيهِ شَيۡءٞ فَٱتِّبَاعُۢ بِٱلۡمَعۡرُوفِ وَأَدَآءٌ إِلَيۡهِ بِإِحۡسَٰنٖۗ ذَٰلِكَ تَخۡفِيفٞ مِّن رَّبِّكُمۡ وَرَحۡمَةٞۗ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ ﴿١٧٨﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলাল হুর্রু বিল হুর্রি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনছা বিল উনছা ফামান উফিয়া লাহূ মিন আখীহি শাইউন ফাত্তিবাউম বিল মারূফি ওয়া আদাউন ইলাইহি বিইহসানিন যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাতুন ফামানি তাদা বাদা যালিকা ফালাহূ আযাবুন আলীম।

    হে মুমিনগণ! নিহতদের ব্যাপারে তোমাদের উপর ‘কিসাস’ ফরয করা হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তির, ক্রীতদাসের বদলে ক্রীতদাসের এবং নারীর বদলে নারীর মৃত্যুদণ্ড দিতে হবে। তবে তার ভাইয়ের পক্ষ থেকে কোন ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার রক্ত-বিনিময় আদায় করা কর্তব্য। এটা তোমাদের রব-এর পক্ষ থেকে শিথিলতা ও অনুগ্রহ। সুতরাং এর পরও যে সীমালঙ্ঘন করে, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  38. 179

    وَلَكُمۡ فِي ٱلۡقِصَاصِ حَيَوٰةٞ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴿١٧٩﴾

    ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুই ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকূন।

    হে বুদ্ধি-বিবেকসম্পন্ন লোকেরা! তোমাদের জন্যে কিসাসের ) মধ্যে রয়েছে জীবন । আশা করা যায়, তোমরা তাকওয়া অবলম্বন করবে।

  39. 180

    كُتِبَ عَلَيۡكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ إِن تَرَكَ خَيۡرًا ٱلۡوَصِيَّةُ لِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ ﴿١٨٠﴾

    কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাওতু ইন তারাকা খাইরানিল ওয়াসিয়্যাতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীনা বিল মারূফি হাক্কান আলাল মুত্তাকীন।

    তোমাদের মধ্যে কারো মৃত্যুকাল উপস্থিত হলে সে যদি ধন-সম্পত্তি রেখে যায়, তবে প্রচলিত ন্যায়নীতি অনুযায়ী তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের জন্য অসিয়াত করার বিধান তোমাদের উপর বিধিবদ্ধ।২০) এটা মুত্তাকীদের জন্য অবশ্যই করনীয়।

  40. 181

    فَمَنۢ بَدَّلَهُۥ بَعۡدَ مَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثۡمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ﴿١٨١﴾

    ফামাম বাদ্দালাহূ বাদা মা সামিআহূ ফা ইন্নামা ইছমুহূ আলাল লাযীনা ইউবাদ্দিলূনাহূ ইন্নাল্লাহা সামীউন আলীম।

    যদি কোন ব্যক্তি এটা শোনার পরও তাতে রদবদল করে, তবে যারা রদবদল করবে, এর পাপ তাদের উপরেই বর্তাবে ৷ নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  41. 182

    فَمَنۡ خَافَ مِن مُّوصٖ جَنَفًا أَوۡ إِثۡمٗا فَأَصۡلَحَ بَيۡنَهُمۡ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿١٨٢﴾

    ফামান খাফা মিম মূসিন জানাফান আও ইছমান ফা আসলাহা বাইনাহুম ফালা ইছমা আলাইহি ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।

    তবে যদি কেউ অসিয়াতকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করে, অতঃপর সে তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোন অপরাধ নেই। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

  42. 183

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴿١٨٣﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকূন।

    হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরয করা হলো, যেমন ফরয করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পার।

  43. 184

    أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدۡيَةٞ طَعَامُ مِسۡكِينٖۖ فَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَهُوَ خَيۡرٞ لَّهُۥۚ وَأَن تَصُومُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿١٨٤﴾

    আয়্যামাম মাদূদাতিন ফামান কানা মিনকুম মারীদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়্যামিন উখারা ওয়া আলাল লাযীনা ইউতীকূনাহূ ফিদয়াতুন তাআমু মিসকীনিন ফামান তাতাওওয়াআ খাইরান ফাহুওয়া খাইরুল লাহূ ওয়া আন তাসূমূ খাইরুল লাকুম ইন কুনতুম তালামূন।

    এগুলো (ফরজ সাওম) নির্দিষ্ট কয়েক দিনের জন্যে। অতঃপর তোমাদের মধ্যে কেউ রোগাক্রান্ত হলে বা সফরে থাকলে, সে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করে নিবে। আর যাদের জন্য সিয়াম পালন অতি কষ্টসাধ্য হয়, তাদের কর্তব্য হলো এর পরিবর্তে ফিদ্‌ইয়া হিসেবে একজন মিসকীনকে খাদ্য দান করবে। যদি কেউ স্বেচ্ছায় সৎকাজ করে তবে তা তার জন্য কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে।

  44. 185

    شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدٗى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٖ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ وَلِتُكۡمِلُواْ ٱلۡعِدَّةَ وَلِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿١٨٥﴾

    শাহরু রামাদানাল লাযী উনযিলা ফীহিল কুরআনু হুদাল লিন নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকানি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুমহু ওয়া মান কানা মারীদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়্যামিন উখারা ইউরীদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরীদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরূন।

    রামাদান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে, যা মানবজাতির জন্য হিদায়াত এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে। তবে তোমাদের কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সে জন্য তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করো।

  45. 186

    وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ فَلۡيَسۡتَجِيبُواْ لِي وَلۡيُؤۡمِنُواْ بِي لَعَلَّهُمۡ يَرۡشُدُونَ ﴿١٨٦﴾

    ওয়া ইযা সাআলাকা ইবাদী আন্নী ফা ইন্নী কারীবুন উজীবু দাওয়াতাদ দাই ইযা দাআনি ফালয়াসতাজীবূ লী ওয়ালয়ুমিনূ বী লাআল্লাহুম ইয়ারশুদূন।

    আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, নিশ্চয় আমি (তাদের) অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। কাজেই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে চলতে পারে।

  46. 187

    أُحِلَّ لَكُمۡ لَيۡلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمۡۚ هُنَّ لِبَاسٞ لَّكُمۡ وَأَنتُمۡ لِبَاسٞ لَّهُنَّۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ كُنتُمۡ تَخۡتَانُونَ أَنفُسَكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡ وَعَفَا عَنكُمۡۖ فَٱلۡـَٰٔنَ بَٰشِرُوهُنَّ وَٱبۡتَغُواْ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمۡۚ وَكُلُواْ وَٱشۡرَبُواْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلۡخَيۡطُ ٱلۡأَبۡيَضُ مِنَ ٱلۡخَيۡطِ ٱلۡأَسۡوَدِ مِنَ ٱلۡفَجۡرِۖ ثُمَّ أَتِمُّواْ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيۡلِۚ وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمۡ عَٰكِفُونَ فِي ٱلۡمَسَٰجِدِۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقۡرَبُوهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ ﴿١٨٧﴾

    উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাছু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানূনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফাল আনা বাশিরূহুন্না ওয়াবতাগূ মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলূ ওয়াশরাবূ হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি ছুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি ওয়া লা তুবাশিরূহুন্না ওয়া আনতুম আকিফূনা ফিল মাসাজিদি তিলকা হুদূদুল্লাহি ফালা তাকরাবূহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহী লিন নাসি লাআল্লাহুম ইয়াত্তাকূন।

    সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোষাকস্বরূপ এবং তোমরাও তাদের পোষাকস্বরূপ। আল্লাহ জানেন যে, তোমরা নিজেরা নিজেদের প্রতি খিয়ানত করছিলে। সুতরাং তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিয়েছেন। কাজেই তোমরা এখন তাদের সাথে মিলিত হতে পারো এবং আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালোরেখা থেকে উষার সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশ না হয়। তারপর রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ই‘তিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহর সীমারেখা। কাজেই এগুলোর নিকটবতী হয়ো না। এভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করন, যাতে তারা তাকওয়ার অধিকারী হতে পারে।

  47. 188

    وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ وَتُدۡلُواْ بِهَآ إِلَى ٱلۡحُكَّامِ لِتَأۡكُلُواْ فَرِيقٗا مِّنۡ أَمۡوَٰلِ ٱلنَّاسِ بِٱلۡإِثۡمِ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ﴿١٨٨﴾

    ওয়া লা তাকুলূ আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলূ বিহা ইলাল হুক্কামি লিতাকুলূ ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইছমি ওয়া আনতুম তালামূন।

    আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের সামনে উত্থাপন করো না।

  48. 189

    ۞ يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَهِلَّةِۖ قُلۡ هِيَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلۡحَجِّۗ وَلَيۡسَ ٱلۡبِرُّ بِأَن تَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنِ ٱتَّقَىٰۗ وَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِنۡ أَبۡوَٰبِهَاۚ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴿١٨٩﴾

    ইয়াসআলূনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকীতু লিন নাসি ওয়াল হাজ্জি ওয়া লাইসাল বির্রু বিআন তাতুল বুয়ূতা মিন যুহূরিহা ওয়া লাকিন্নাল বির্রা মানিত তাকা ওয়াতুল বুয়ূতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহূন।

    লোকেরা তোমার কাছে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। বলো: ‘এটা মানুষ এবং হজ্জের জন্য সময় নির্দেশক।’ আর ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করাতে কোন সাওয়াব নেই; বরং সাওয়াব তো রয়েছে ঐ ব্যক্তির জন্যে, যে তাকওয়া অবলম্বন করে। সুতরাং তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।

  49. 190

    وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ﴿١٩٠﴾

    ওয়া কাতিলূ ফী সাবীলিল্লাহিল লাযীনা ইউকাতিলূনাকুম ওয়া লা তাতাদূ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদীন।

    আর তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না।

  50. 191

    وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡ وَأَخۡرِجُوهُم مِّنۡ حَيۡثُ أَخۡرَجُوكُمۡۚ وَٱلۡفِتۡنَةُ أَشَدُّ مِنَ ٱلۡقَتۡلِۚ وَلَا تُقَٰتِلُوهُمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ حَتَّىٰ يُقَٰتِلُوكُمۡ فِيهِۖ فَإِن قَٰتَلُوكُمۡ فَٱقۡتُلُوهُمۡۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ ﴿١٩١﴾

    ওয়াকতুলূহুম হাইছু ছাকিফতুমূহুম ওয়া আখরিজূহুম মিন হাইছু আখরাজূকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি ওয়া লা তুকাতিলূহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলূকুম ফীহি ফা ইন কাতালূকুম ফাকতুলূহুম কাযালিকা জাযাউল কাফিরীন।

    আর তোমরা তাদেরকে যেখানেই পাবে হত্যা করবে এবং যে স্থান থেকে তারা তোমাদেরকে বহিষ্কার করেছে তোমরাও সে স্থান থেকে তাদেরকে বহিষ্কার করবে। আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর অপরাধ। আর মসজিদুল হারামের কাছে তোমরা তাদের সাথে আগ বাড়িয়ে যুদ্ধ করবে না, যে পর্যন্ত না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। তবে হ্যাঁ, তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তোমরা তাদেরকে হত্যা করবে। কাফিরদের পরিণাম এমনই হয়।

  51. 192

    فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿١٩٢﴾

    ফা ইনিন তাহাও ফা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।

    আর যদি তারা (ফিতনা-ফ্যাসাদ থেকে) বিরত থাকে, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

  52. 193

    وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِۖ فَإِنِ ٱنتَهَوۡاْ فَلَا عُدۡوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّٰلِمِينَ ﴿١٩٣﴾

    ওয়া কাতিলূহুম হাত্তা লা তাকূনা ফিতনাতুও ওয়া ইয়াকূনাদ দীনু লিল্লাহি ফা ইনিন তাহাও ফালা উদওয়ানা ইল্লা আলায যালিমীন।

    আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিতনা চুড়ান্তভাবে নির্মূল হয়ে যায় এবং দ্বীন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। অতঃপর যদি তারা ) থেকে বিরত থাকে, তবে যালিমরা ছাড়া আর কারও উপর সীমালঙ্ঘন করা যাবে না।

  53. 194

    ٱلشَّهۡرُ ٱلۡحَرَامُ بِٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ وَٱلۡحُرُمَٰتُ قِصَاصٞۚ فَمَنِ ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡ فَٱعۡتَدُواْ عَلَيۡهِ بِمِثۡلِ مَا ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ ﴿١٩٤﴾

    আশ শাহরুল হারামু বিশ শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাসুন ফামানি তাদা আলাইকুম ফাতাদূ আলাইহি বিমিছলি মা তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়ালামূ আন্নাল্লাহা মাআল মুত্তাকীন।

    পবিত্র মাস পবিত্র মাসের বিনিময়ে। যার পবিত্রতা অলঙ্ঘনীয় ।পবিত্র বিষয়সমূহ অবমাননার বিধান হলো কিসাস। কাজেই যে কেউ হারাম মাসসমূহে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরাও তাকে অনুরূপ আক্রমণ করো এবং তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন করো। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন।

  54. 195

    وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ وَأَحۡسِنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ﴿١٩٥﴾

    ওয়া আনফিকূ ফী সাবীলিল্লাহি ওয়া লা তুলকূ বিআইদীকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনূ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনীন।

    আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আর তোমরা ইহসান করো। নিশ্চয় আল্লাহ মুহসীনদের ভালোবাসেন।

  55. 196

    وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿١٩٦﴾

    ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি ফা ইন উহসিরতুম ফামাস তাইসারা মিনাল হাদয়ি ওয়া লা তাহলিকূ রুঊসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদয়ু মাহিল্লাহূ ফামান কানা মিনকুম মারীদান আও বিহী আযাম মির রাসিহী ফাফিদয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন ফা ইযা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস তাইসারা মিনাল হাদয়ি ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু ছালাছাতি আয়্যামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলাতুন যালিকা লিমাল লাম ইয়াকুন আহলুহূ হাদিরিল মাসজিদিল হারামি ওয়াত্তাকুল্লাহা ওয়ালামূ আন্নাল্লাহা শাদীদুল ইকাব।

    আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে যথাযথভাবে হজ্জ ও ‘উমরা পালন করো। তবে যদি তোমরা বাঁধাপ্রাপ্ত হও, তাহলে সহজলভ্য হাদী কুরবানি করো । আর তোমরা মাথা মুণ্ডন করো না; যে পর্যন্ত হাদী তার স্থানে না পৌঁছে। অতঃপর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় বা মাথায় কষ্টদায়ক কিছু হয় , তবে সিয়াম বা সাদাকা বা কুরবানী দ্বারা তার ফিদিয়া দিবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে, তখন তোমাদের মধ্যে যে হজ্জের পূর্বে উমরা করতে চায়, তবে সে যেন সহজলভ্য হাদী যবহ করে। কিন্তু সে যদি হাদী যবহ করতে না পারে, তবে তাকে হজ্জের সময় তিনদিন এবং হজ্জ থেকে ঘরে ফেরার পর সাতদিন- এ পূর্ণ দশ দিন সিয়াম পালন করতে হবে। এটা তাদের জন্য, যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের বাসিন্দা নয়। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর।

  56. 197

    ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُونِ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴿١٩٧﴾

    আলহাজ্জু আশহুরুম মালূমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাছা ওয়া লা ফুসূকা ওয়া লা জিদালা ফিল হাজ্জি ওয়া মা তাফআলূ মিন খাইরিই ইয়ালামহুল্লাহু ওয়া তাযাওওয়াদূ ফা ইন্না খাইরায যাদিত তাকওয়া ওয়াত্তাকূনি ইয়া উলিল আলবাব।

    হজ্জের সময় নির্দিষ্ট মাসসমূহ। অতএব যে কেউ এ মাসগুলোতে হজ্জ করা স্থির করল, তার জন্য হজ্জের সময় স্ত্রী-সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ-বিবাদ করা বৈধ নয়। আর তোমরা উত্তম কাজ থেকে যা-ই করো আল্লাহ্ তা জানেন। আর তোমরা পাথেয় সংগ্রহ করো। নিশ্চয় সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে বোধসম্পন্ন ব্যক্তিগণ ! তোমরা আমাকে ভয় করো।

  57. 198

    لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡۚ فَإِذَآ أَفَضۡتُم مِّنۡ عَرَفَٰتٖ فَٱذۡكُرُواْ ٱللَّهَ عِندَ ٱلۡمَشۡعَرِ ٱلۡحَرَامِۖ وَٱذۡكُرُوهُ كَمَا هَدَىٰكُمۡ وَإِن كُنتُم مِّن قَبۡلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ ﴿١٩٨﴾

    লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগূ ফাদলাম মির রাব্বিকুম ফা ইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারামি ওয়াযকুরূহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন কাবলিহী লামিনাদ দাল্লীন।

    তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নেই। সুতরাং যখন তোমরা ‘আরাফাত হতে ফিরে আসবে তখন মাশ’আরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করো এবং তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে তাঁকে স্মরণ করো। যদিও ইতঃপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে।

  58. 199

    ثُمَّ أَفِيضُواْ مِنۡ حَيۡثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿١٩٩﴾

    ছুম্মা আফীদূ মিন হাইছু আফাদান নাসু ওয়াসতাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।

    তারপর অন্যান্য লোকেরা (হজ্জ পালনকারীরা) যে স্থান (‘আরাফাহ) থেকে ফিরে আসে তোমরাও সে স্থান থেকে ফিরে আসো। আর (নিজেদের ভুল-ভ্রান্তির জন্যে) আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু।

  59. 200

    فَإِذَا قَضَيۡتُم مَّنَٰسِكَكُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَذِكۡرِكُمۡ ءَابَآءَكُمۡ أَوۡ أَشَدَّ ذِكۡرٗاۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖ ﴿٢٠٠﴾

    ফা ইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরান ফামিনান নাসি মাই ইয়াকূলু রাব্বানা আতিনা ফিদ দুনয়া ওয়া মা লাহূ ফিল আখিরাতি মিন খালাক।

    অতঃপর যখন তোমরা হজ্জের কাজসমূহ সমাপ্ত করবে তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যেভাবে স্মরণ করতে তোমাদের পিতৃ পুরুষদের অথবা তার চেয়েও অধিক স্মরণ। মানুষের মধ্যে যারা বলে, ‘হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতেই দিন।’ এ ধরনের লোকদের জন্যে আখিরাতে কোনো অংশ নেই।

  60. 201

    وَمِنۡهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ﴿٢٠١﴾

    ওয়া মিনহুম মাই ইয়াকূলু রাব্বানা আতিনা ফিদ দুনয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।

    আর তাদের মধ্যে কেউ কেউ বলে, ‘হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।

  61. 202

    أُوْلَٰٓئِكَ لَهُمۡ نَصِيبٞ مِّمَّا كَسَبُواْۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴿٢٠٢﴾

    উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবূ ওয়াল্লাহু সারীউল হিসাব।

    এরাই হলো সে সব মানুষ, যাদের জন্যে তাদের উপার্জনের ভিত্তিতে যথাযথ প্রাপ্য রয়েছে। আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

  62. 203

    ۞ وَٱذۡكُرُواْ ٱللَّهَ فِيٓ أَيَّامٖ مَّعۡدُودَٰتٖۚ فَمَن تَعَجَّلَ فِي يَوۡمَيۡنِ فَلَآ إِثۡمَ عَلَيۡهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۖ لِمَنِ ٱتَّقَىٰۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ إِلَيۡهِ تُحۡشَرُونَ ﴿٢٠٣﴾

    ওয়াযকুরুল্লাহা ফী আয়্যামিম মাদূদাতিন ফামান তাআজ্জালা ফী ইয়াওমাইনি ফালা ইছমা আলাইহি ওয়া মান তাআখ্খারা ফালা ইছমা আলাইহি লিমানিত তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়ালামূ আন্নাকুম ইলাইহি তুহশারূন।

    আর তোমরা নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। অতঃপর কেউ যদি তাড়াতাড়ি করে দুই দিনে চলে আসে, তবে তার কোনো পাপ নেই। আর যে ব্যক্তি বিলম্ব করে আসে তারও কোনো পাপ নেই। এ (বিধান) তার জন্য যে তাক্‌ওয়া অবলম্বন করে। আর তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো, একদিন তোমাদেরকে তাঁরই নিকট সমবেত করা হবে।

  63. 204

    وَمِنَ ٱلنَّاسِ مَن يُعۡجِبُكَ قَوۡلُهُۥ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيُشۡهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِي قَلۡبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلۡخِصَامِ ﴿٢٠٤﴾

    ওয়া মিনান নাসি মাই ইউজিবুকা কাওলুহূ ফিল হায়াতিদ দুনয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফী কালবিহী ওয়া হুওয়া আলাদ্দুল খিসাম।

    আর মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে, পার্থিব জীবনে যার কথাবার্তা তোমাকে অভিভুত করে। আর নিজের অন্তরে যা কিছু আছে সে ব্যাপারে বারবার আল্লাহকে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে সে ভীষণ ঝগড়াটে ।

  64. 205

    وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي ٱلۡأَرۡضِ لِيُفۡسِدَ فِيهَا وَيُهۡلِكَ ٱلۡحَرۡثَ وَٱلنَّسۡلَۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡفَسَادَ ﴿٢٠٥﴾

    ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফীহা ওয়া ইউহলিকাল হারছা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ।

    আর যখন সে আপনার কাছ থেকে প্রস্থান করে তখন সে জমিনে অশান্তি সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও প্রাণীকুল ধ্বংসের চেষ্টা করে। আর আল্লাহ ফ্যাসাদ পছন্দ করেন না।

  65. 206

    وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتۡهُ ٱلۡعِزَّةُ بِٱلۡإِثۡمِۚ فَحَسۡبُهُۥ جَهَنَّمُۖ وَلَبِئۡسَ ٱلۡمِهَادُ ﴿٢٠٦﴾

    ওয়া ইযা কীলা লাহুত তাকিল্লাহা আখাযাতহুল ইয্যাতু বিল ইছমি ফাহাসবুহূ জাহান্নামু ওয়া লাবিসাল মিহাদ।

    আর যখন তাকে বলা হয়, ‘আল্লাহর তাকওয়া অবলম্বন করো’, তখন তার অহংকার বোধ ও আত্মাভিমান তাকে পাপাচারে লিপ্ত করে। কাজেই জাহান্নামই তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই তা কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল।

  66. 207

    وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡرِي نَفۡسَهُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِۚ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ ﴿٢٠٧﴾

    ওয়া মিনান নাসি মাই ইয়াশরী নাফসাহুব তিগাআ মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাঊফুম বিল ইবাদ।

    আর মানুষের মধ্যে এমন লোকও আছে, যে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য নিজেদের জান-প্রাণ বিক্রিয় করে দেয়। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল।

  67. 208

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱدۡخُلُواْ فِي ٱلسِّلۡمِ كَآفَّةٗ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ﴿٢٠٨﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানুদ খুলূ ফিস সিলমি কাফ্ফাতাও ওয়া লা তাত্তাবিঊ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহূ লাকুম আদুওওয়ুম মুবীন।

    হে মুমিনগণ! তোমরা পুর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শক্ৰ।

  68. 209

    فَإِن زَلَلۡتُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡكُمُ ٱلۡبَيِّنَٰتُ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿٢٠٩﴾

    ফা ইন যালালতুম মিম বাদি মা জাআতকুমুল বায়্যিনাতু ফালামূ আন্নাল্লাহা আযীযুন হাকীম।

    অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  69. 210

    هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن يَأۡتِيَهُمُ ٱللَّهُ فِي ظُلَلٖ مِّنَ ٱلۡغَمَامِ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَقُضِيَ ٱلۡأَمۡرُۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ﴿٢١٠﴾

    হাল ইয়ানযুরূনা ইল্লা আই ইয়াতিয়াহুমুল্লাহু ফী যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমূর।

    তারা কি শুধু এর প্রতীক্ষায় রয়েছে যে, আল্লাহ ফিরিশতাদের সাথে নিয়ে মেঘমালার ছায়ায় তাদের কাছে স্বয়ং উপস্থিত হবেন? এবং সবকিছুর মীমাংসা হয়ে যাবে। আর সমস্ত বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে।

  70. 211

    سَلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ كَمۡ ءَاتَيۡنَٰهُم مِّنۡ ءَايَةِۭ بَيِّنَةٖۗ وَمَن يُبَدِّلۡ نِعۡمَةَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿٢١١﴾

    সাল বানী ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিম বায়্যিনাতিও ওয়া মাই ইউবাদ্দিল নিমাতাল্লাহি মিম বাদি মা জাআতহু ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।

    বানূ ইসরাঈলকে জিজ্ঞেস করো, আমি (তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন প্রদান করেছি! আর আল্লাহর নি‘আমত আসার পর যে সেটাকে পরিবর্তন করে, নিশ্চয় আল্লাহ তাদেরকে শাস্তি দানে কঠোর।

  71. 212

    زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَيَسۡخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْۘ وَٱلَّذِينَ ٱتَّقَوۡاْ فَوۡقَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ ﴿٢١٢﴾

    যুয়্যিনা লিল লাযীনা কাফারুল হায়াতুদ দুনয়া ওয়া ইয়াসখারূনা মিনাল লাযীনা আমানূ, ওয়াল লাযীনাত তাকাও ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াল্লাহু ইয়ারযুকু মাই ইয়াশাউ বিগাইরি হিসাব।

    যারা কুফুরী করে তাদের জন্য দুনিয়ার জীবন সুশোভিত করা হয়েছে এবং তারা মুমিনদেরকে ঠাট্টা-বিদ্রুপ করে থাকে। অথচ যারা তাকওয়া অবলম্বন করে কিয়ামতের দিন তারাই এদের মোকাবেলায় উঁচু ও শ্রেষ্ঠ মর্যাদা লাভ করবে। আর আল্লাহ যাকে ইচ্ছে অগণিত রিযক দান করেন।

  72. 213

    كَانَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِيَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ فِيمَا ٱخۡتَلَفُواْ فِيهِۚ وَمَا ٱخۡتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ لِمَا ٱخۡتَلَفُواْ فِيهِ مِنَ ٱلۡحَقِّ بِإِذۡنِهِۦۗ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٍ ﴿٢١٣﴾

    কানান নাসু উম্মাতাও ওয়াহিদাতান ফাবাআছাল্লাহুন নাবিয়্যীনা মুবাশ্শিরীনা ওয়া মুনযিরীনা ওয়া আনযালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমাখ তালাফূ ফীহি ওয়া মাখ তালাফা ফীহি ইল্লাল লাযীনা ঊতূহু মিম বাদি মা জাআতহুমুল বায়্যিনাতু বাগয়াম বাইনাহুম ফাহাদাল্লাহুল লাযীনা আমানূ লিমাখ তালাফূ ফীহি মিনাল হাক্কি বিইযনিহী ওয়াল্লাহু ইয়াহদী মাই ইয়াশাউ ইলা সিরাতিম মুসতাকীম।

    সমস্ত মানুষ একই উম্মত ছিল । অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেন এবং তাদের সাথে সত্যবাহী কিতাবও নাযিল করেন, যাতে মানুষেরা যে বিষয়ে মতভেদ করতো তা সেগুলোর মীমাংসা করতে পারে। আর যাদেরকে তা দেয়া হয়েছিল, সুস্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পরেও শুধু পরস্পর বিদ্বেষবশত সে বিষয়ে তারা বিরোধিতা করতো। অতঃপর আল্লাহ তাঁর ইচ্ছাক্রমে ঈমানদারদেরকে হিদায়াত দান করেছেন সে সত্য বিষয়ে, যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত হয়েছিলো। আর আল্লাহ যাকে ইচ্ছে সরল পথের দিকে হিদায়াত দান করেন।

  73. 214

    أَمۡ حَسِبۡتُمۡ أَن تَدۡخُلُواْ ٱلۡجَنَّةَ وَلَمَّا يَأۡتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِكُمۖ مَّسَّتۡهُمُ ٱلۡبَأۡسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلۡزِلُواْ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ مَتَىٰ نَصۡرُ ٱللَّهِۗ أَلَآ إِنَّ نَصۡرَ ٱللَّهِ قَرِيبٞ ﴿٢١٤﴾

    আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাছালুল লাযীনা খালাও মিন কাবলিকুম মাস্সাতহুমুল বাসাউ ওয়াদ দার্রাউ ওয়া যুলযিলূ হাত্তা ইয়াকূলার রাসূলু ওয়াল লাযীনা আমানূ মাআহূ মাতা নাসরুল্লাহি আলা ইন্না নাসরাল্লাহি কারীব।

    তোমরা কী মনে করো যে, তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে; অথচ এখনও তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি? অর্থসংকট, দুঃখ-ক্লেশ ও রোগ- ব্যাধি তাদেরকে স্পর্শ করেছিলো এবং তারা ভীত-প্রকম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তাঁর ঈমানদার সাথীগণ ) বলে উঠেছিল, ‘আল্লাহর সাহায্য কখন আসবে’? জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে।

  74. 215

    يَسۡـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلۡ مَآ أَنفَقۡتُم مِّنۡ خَيۡرٖ فَلِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ﴿٢١٥﴾

    ইয়াসআলূনাকা মাযা ইউনফিকূনা কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকীনি ওয়াবনিস সাবীলি ওয়া মা তাফআলূ মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহী আলীম।

    হে নবী! তোমার সাথীরা তোমাকে জিজ্ঞাসা করছে, তারা কি ব্যয় করবে? বলো, তোমরা উত্তম যা কিছুই ব্যয় করবে, তা করো পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম- মিসকীন এবং মুসাফিরদের জন্যে। মনে রেখো, উত্তম কাজের যা কিছুই তোমরা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।

  75. 216

    كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ وَهُوَ كُرۡهٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّواْ شَيۡـٔٗا وَهُوَ شَرّٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴿٢١٦﴾

    কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুওয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহূ শাইআও ওয়া হুওয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বূ শাইআও ওয়া হুওয়া শার্রুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তালামূন।

    তোমাদের ওপর আল্লাহর পথে যুদ্ধ করাকে ফরয করা হয়েছে; যদিও তোমাদের নিকট এটা অপ্রিয় বস্তু। বস্তুত তোমরা যা অপছন্দ করছো , হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর । পক্ষান্তরে তোমরা যা ভালোবাস , হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ্‌ই ভাল জানেন, তোমরা তা জান না।

  76. 217

    يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ قِتَالٖ فِيهِۖ قُلۡ قِتَالٞ فِيهِ كَبِيرٞۚ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفۡرُۢ بِهِۦ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَإِخۡرَاجُ أَهۡلِهِۦ مِنۡهُ أَكۡبَرُ عِندَ ٱللَّهِۚ وَٱلۡفِتۡنَةُ أَكۡبَرُ مِنَ ٱلۡقَتۡلِۗ وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمۡ حَتَّىٰ يَرُدُّوكُمۡ عَن دِينِكُمۡ إِنِ ٱسۡتَطَٰعُواْۚ وَمَن يَرۡتَدِدۡ مِنكُمۡ عَن دِينِهِۦ فَيَمُتۡ وَهُوَ كَافِرٞ فَأُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٢١٧﴾

    ইয়াসআলূনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীরুও ওয়া সাদ্দুন আন সাবীলিল্লাহি ওয়া কুফরুম বিহী ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজু আহলিহী মিনহু আকবারু ইনদাল্লাহি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলি ওয়া লা ইয়াযালূনা ইউকাতিলূনাকুম হাত্তা ইয়ারুদ্দূকুম আন দীনিকুম ইনিস তাতাঊ ওয়া মাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহী ফায়ামুত ওয়া হুওয়া কাফিরুন ফা উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনয়া ওয়াল আখিরাতি ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।

    পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে। বলুন, ‘এতে যুদ্ধ করা ভয়ানক অপরাধ। কিন্তু আল্লাহর পথে বাঁধা দান করা, তাঁর সাথে কুফরী করা, মসজিদুল হারামে বাঁধা দেয়া ও এর বাসিন্দাকে এর থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বেশী ভয়ানক অপরাধ। আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর অপরাধ। আর তারা নিরন্তর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, যে পর্যন্ত না তোমাদেরকে তোমাদের দীন থেকে ফিরিয়ে নিতে পারে, যদি তারা সক্ষম হয়। আর তোমাদের মধ্য থেকে যে কেউ নিজের দীন থেকে ফিরে যাবে এবং কাফির হয়ে মারা যাবে, দুনিয়া ও আখিরাতে তাদের আমলসমূহ নিষ্ফল হয়ে যাবে। আর এরাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

  77. 218

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ يَرۡجُونَ رَحۡمَتَ ٱللَّهِۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٢١٨﴾

    ইন্নাল লাযীনা আমানূ ওয়াল লাযীনা হাজারূ ওয়া জাহাদূ ফী সাবীলিল্লাহি উলাইকা ইয়ারজূনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গাফূরুর রাহীম।

    নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করতে পারে। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

  78. 219

    ۞ يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡخَمۡرِ وَٱلۡمَيۡسِرِۖ قُلۡ فِيهِمَآ إِثۡمٞ كَبِيرٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَإِثۡمُهُمَآ أَكۡبَرُ مِن نَّفۡعِهِمَاۗ وَيَسۡـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلِ ٱلۡعَفۡوَۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ ﴿٢١٩﴾

    ইয়াসআলূনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইছমুন কাবীরুও ওয়া মানাফিউ লিন নাসি ওয়া ইছমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলূনাকা মাযা ইউনফিকূনা কুলিল আফওয়া কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারূন।

    লোকেরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, এ ‘দু’টোর মধ্যেই রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য কিছু উপকারও। আর এ দু’টোর পাপ উপকারের চেয়ে অনেক বড়’। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বলো, যা উদ্বৃত্ত। এভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো।

  79. 220

    فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۗ وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡيَتَٰمَىٰۖ قُلۡ إِصۡلَاحٞ لَّهُمۡ خَيۡرٞۖ وَإِن تُخَالِطُوهُمۡ فَإِخۡوَٰنُكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ ٱلۡمُفۡسِدَ مِنَ ٱلۡمُصۡلِحِۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَعۡنَتَكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ ﴿٢٢٠﴾

    ফিদ দুনয়া ওয়াল আখিরাতি ওয়া ইয়াসআলূনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খাইরুও ওয়া ইন তুখালিতূহুম ফা ইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহি ওয়া লাও শাআল্লাহু লাআনাতাকুম ইন্নাল্লাহা আযীযুন হাকীম।

    (এ নির্দেশ তোমাদের) দুনিয়া ও আখিরাতের জন্যেই। আর লোকেরা তোমাকে ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, ‘তাদের জন্য সুব্যবস্থা করাই উত্তম’। তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো, তবে তারা তো তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে উপকারকারী এবং কে অনিষ্টকারী। আর আল্লাহ ইচ্ছে করলে এ বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলতে পারতেন। নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  80. 221

    وَلَا تَنكِحُواْ ٱلۡمُشۡرِكَٰتِ حَتَّىٰ يُؤۡمِنَّۚ وَلَأَمَةٞ مُّؤۡمِنَةٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكَةٖ وَلَوۡ أَعۡجَبَتۡكُمۡۗ وَلَا تُنكِحُواْ ٱلۡمُشۡرِكِينَ حَتَّىٰ يُؤۡمِنُواْۚ وَلَعَبۡدٞ مُّؤۡمِنٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكٖ وَلَوۡ أَعۡجَبَكُمۡۗ أُوْلَٰٓئِكَ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَى ٱلۡجَنَّةِ وَٱلۡمَغۡفِرَةِ بِإِذۡنِهِۦۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴿٢٢١﴾

    ওয়া লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়া লাআমাতুম মুমিনাতুন খাইরুম মিম মুশরিকাতিও ওয়া লাও আজাবাতকুম ওয়া লা তুনকিহুল মুশরিকীনা হাত্তা ইউমিনূ ওয়া লাআবদুম মুমিনুন খাইরুম মিম মুশরিকিও ওয়া লাও আজাবাকুম উলাইকা ইয়াদঊনা ইলান নারি ওয়াল্লাহু ইয়াদঊ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহী ওয়া ইউবায়্যিনু আয়াতিহী লিন নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারূন।

    তোমরা মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ করো না। মুশরিক নারী তোমাদেরকেমুগ্ধ করলেও, অবশ্যই মুমিন ক্রীতদাসী তার চেয়ে উত্তম। তেমনিভাবে ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে তোমরা মুসলিম মেয়েদেরকে বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও অবশ্যই মু’মিন ক্রীতদাস তার চেয়ে উত্তম। তারা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে; অথচ আল্লাহ তোমাদেরকে নিজ ইচ্ছায় ও অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। আর তিনি মানুষের জন্য তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।

  81. 222

    وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡمَحِيضِۖ قُلۡ هُوَ أَذٗى فَٱعۡتَزِلُواْ ٱلنِّسَآءَ فِي ٱلۡمَحِيضِ وَلَا تَقۡرَبُوهُنَّ حَتَّىٰ يَطۡهُرۡنَۖ فَإِذَا تَطَهَّرۡنَ فَأۡتُوهُنَّ مِنۡ حَيۡثُ أَمَرَكُمُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلۡمُتَطَهِّرِينَ ﴿٢٢٢﴾

    ওয়া ইয়াসআলূনাকা আনিল মাহীদি কুল হুওয়া আযান ফাতাযিলুন নিসাআ ফিল মাহীদি ওয়া লা তাকরাবূহুন্না হাত্তা ইয়াতহুরনা ফা ইযা তাতাহ্হারনা ফাতূহুন্না মিন হাইছু আমারাকুমুল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবীনা ওয়া ইউহিব্বুল মুতাতাহ্হিরীন।

    তারা তোমাকে হায়িয সম্বন্ধে জিজ্ঞাসা করে। বলুন, (নারীদের) এ সময়টা হচ্ছে একটা কষ্টকর অবস্থা‘। কাজেই তোমরা ঋতুস্রাবের সময় স্ত্রী-সঙ্গম থেকে বিরত থাকো এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। তারপর তারা যখন (হায়িয শেষে ) উত্তমরূপে পরিশুদ্ধ হবে, তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পাক-পবিত্রতা অবলম্বন করে।

  82. 223

    نِسَآؤُكُمۡ حَرۡثٞ لَّكُمۡ فَأۡتُواْ حَرۡثَكُمۡ أَنَّىٰ شِئۡتُمۡۖ وَقَدِّمُواْ لِأَنفُسِكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُم مُّلَٰقُوهُۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٢٢٣﴾

    নিসাউকুম হারছুল লাকুম ফাতূ হারছাকুম আন্না শিতুম ওয়া কাদ্দিমূ লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়ালামূ আন্নাকুম মুলাকূহু ওয়া বাশ্শিরিল মুমিনীন।

    তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র । অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছে গমন করতে পারো। আর তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু পাঠিয়ে রাখো এবং আল্লাহকে ভয় করো। জেনে রেখো, তোমরা অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আর মুমিনদেরকে সুসংবাদ দিন।

  83. 224

    وَلَا تَجۡعَلُواْ ٱللَّهَ عُرۡضَةٗ لِّأَيۡمَٰنِكُمۡ أَن تَبَرُّواْ وَتَتَّقُواْ وَتُصۡلِحُواْ بَيۡنَ ٱلنَّاسِۚ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ﴿٢٢٤﴾

    ওয়া লা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবার্রূ ওয়া তাত্তাকূ ওয়া তুসলিহূ বাইনান নাসি ওয়াল্লাহু সামীউন আলীম।

    আর তোমরা সৎকাজ, তাকওয়া অবলম্বন এবং মানুষের মাঝে সন্ধি-সমঝোতা স্থাপন থেকে বিরত থাকার জন্য আল্লাহর নামের শপথকে অজুহাত ও প্রতিবন্ধক হিসেবে দাঁড় করো না। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  84. 225

    لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغۡوِ فِيٓ أَيۡمَٰنِكُمۡ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتۡ قُلُوبُكُمۡۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ ﴿٢٢٥﴾

    লা ইউআখিযুকুমুল্লাহু বিল লাগওয়ি ফী আইমানিকুম ওয়া লাকিই ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলূবুকুম ওয়াল্লাহু গাফূরুন হালীম।

    তোমাদের অনর্থক শপথের জন্যে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না; কিন্তু তিনি সেসব শপথের ব্যাপারে পাকড়াও করবেন, যেগুলোর ব্যাপারে তোমাদের অন্তরসমূহ সংকল্পবদ্ধ ছিল। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম ধৈর্যশীল।

  85. 226

    لِّلَّذِينَ يُؤۡلُونَ مِن نِّسَآئِهِمۡ تَرَبُّصُ أَرۡبَعَةِ أَشۡهُرٖۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿٢٢٦﴾

    ল্লিল লাযীনা ইউলূনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুরিন ফা ইন ফাঊ ফা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।

    যারা নিজ স্ত্রীর সাথে সম্পর্ক রাখবে না (সহবাস করবে না) বলে শপথ করে, তাদের অবকাশ চার মাস। যদি স্ত্রীকে ফিরিয়ে নেয়, তবে ( নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।

  86. 227

    وَإِنۡ عَزَمُواْ ٱلطَّلَٰقَ فَإِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ﴿٢٢٧﴾

    ওয়া ইন আযামুত তালাকা ফা ইন্নাল্লাহা সামীউন আলীম।

    আর যদি তারা তালাক দেয়ারই সিদ্ধান্ত নেয়, তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  87. 228

    وَٱلۡمُطَلَّقَٰتُ يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٖۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكۡتُمۡنَ مَا خَلَقَ ٱللَّهُ فِيٓ أَرۡحَامِهِنَّ إِن كُنَّ يُؤۡمِنَّ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنۡ أَرَادُوٓاْ إِصۡلَٰحٗاۚ وَلَهُنَّ مِثۡلُ ٱلَّذِي عَلَيۡهِنَّ بِٱلۡمَعۡرُوفِۚ وَلِلرِّجَالِ عَلَيۡهِنَّ دَرَجَةٞۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴿٢٢٨﴾

    ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না ছালাছাতা কুরূইও ওয়া লা ইয়াহিল্লু লাহুন্না আই ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফী আরহামিহিন্না ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া বুঊলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফী যালিকা ইন আরাদূ ইসলাহাও ওয়া লাহুন্না মিছলুল লাযী আলাইহিন্না বিল মারূফি ওয়া লির রিজালি আলাইহিন্না দারাজাতুও ওয়াল্লাহু আযীযুন হাকীম।

    আর তালাকপ্রাপ্তা নারীগণ তিন ঋতুস্রাব অতিবাহিত হওয়া পর্যন্ত (পুনরায় বিয়ের বন্ধন থেকে) বিরত থাকবে। আর তারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের পক্ষে হালাল নয়। আর যদি তারা (ইদ্দত চলাকালীন সময়ে) আপোশ-নিষ্পত্তি করতে চায়, তবে এতে তাদের পুনঃ গ্রহণে তাদের স্বামীরাই বেশি অধিকার রাখে। আর নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে, যেমন আছে তাদের উপর পুরুষদের অধিকার। আর নারীদের উপর পুরুষদের একটি আলাদা মর্যাদা আছে। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  88. 229

    ٱلطَّلَٰقُ مَرَّتَانِۖ فَإِمۡسَاكُۢ بِمَعۡرُوفٍ أَوۡ تَسۡرِيحُۢ بِإِحۡسَٰنٖۗ وَلَا يَحِلُّ لَكُمۡ أَن تَأۡخُذُواْ مِمَّآ ءَاتَيۡتُمُوهُنَّ شَيۡـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِۖ فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَا فِيمَا ٱفۡتَدَتۡ بِهِۦۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعۡتَدُوهَاۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿٢٢٩﴾

    আত তালাকু মার্রাতানি ফা ইমসাকুম বিমারূফিন আও তাসরীহুম বিইহসানিও ওয়া লা ইয়াহিল্লু লাকুম আন তাখুযূ মিম্মা আতাইতুমূহুন্না শাইআন ইল্লা আই ইয়াখাফা আল্লা ইউকীমা হুদূদাল্লাহি ফা ইন খিফতুম আল্লা ইউকীমা হুদূদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফীমাফ তাদাত বিহী তিলকা হুদূদুল্লাহি ফালা তাতাদূহা ওয়া মাই ইয়াতাআদ্দা হুদূদাল্লাহি ফা উলাইকা হুমুয যালিমূন।

    তালাক দু’বার। অতঃপর (দু’ তালাক শেষে স্ত্রীকে) হয় বিধিমতো রেখে দিবে, নতুবা সদয়ভাবে চলে যেতে দিবে। আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা প্রদান করেছ তা থেকে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে হালাল নয়। অবশ্য যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তারপর তোমরাও আশঙ্কা করো যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে বিচ্ছেদ পেতে চাইলে তাতে তাদের কারো কোনো অপরাধ নেই। এ সব আল্লাহর সীমারেখা। সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই যালিম।

  89. 230

    فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعۡدُ حَتَّىٰ تَنكِحَ زَوۡجًا غَيۡرَهُۥۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِۗ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوۡمٖ يَعۡلَمُونَ ﴿٢٣٠﴾

    ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহূ মিম বাদু হাত্তা তানকিহা যাওজান গাইরাহূ ফা ইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আই ইয়াতারাজাআ ইন যান্না আই ইউকীমা হুদূদাল্লাহি ওয়া তিলকা হুদূদুল্লাহি ইউবায়্যিনুহা লিকাওমিই ইয়ালামূন।

    অতএব স্বামী যদি তার স্ত্রীকে (তৃতীয় বার) তালাক দেয় তাহলে ঐ স্ত্রী স্বামীর জন্য ততক্ষণ হালাল হবে না; যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে (এবং তারা সহবাস না করে )। অতঃপর সে (দ্বিতীয় স্বামী) যদি তালাক দেয়, আর তারা উভয়ে (স্ত্রী ও প্রথম স্বামী) মনে করে যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে, তবে তাদের পুনঃবিয়েতে কারো কোনো অপরাধ হবে না। আর এটা আল্লাহর সীমারেখা, তিনি তা বিবেকবান সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে বর্ণনা করেন ।

  90. 231

    وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ سَرِّحُوهُنَّ بِمَعۡرُوفٖۚ وَلَا تُمۡسِكُوهُنَّ ضِرَارٗا لِّتَعۡتَدُواْۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ وَلَا تَتَّخِذُوٓاْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗاۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمَآ أَنزَلَ عَلَيۡكُم مِّنَ ٱلۡكِتَٰبِ وَٱلۡحِكۡمَةِ يَعِظُكُم بِهِۦۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿٢٣١﴾

    ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না ফা আমসিকূহুন্না বিমারূফিন আও সার্রিহূহুন্না বিমারূফিও ওয়া লা তুমসিকূহুন্না দিরারাল লিতাতাদূ ওয়া মাই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহূ ওয়া লা তাত্তাখিযূ আয়াতিল্লাহি হুযুওয়াও ওয়াযকুরূ নিমাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনযালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহী ওয়াত্তাকুল্লাহা ওয়ালামূ আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম।

    আর যখন তোমরা স্ত্রীকে (এক বা দুই) তালাক দাও, অতঃপর তারা ‘ইদ্দত পূর্তির নিকটবর্তী হয়, তখন তোমরা হয় বিধি অনুযায়ী তাদেরকে রেখে দিবে অথবা ন্যায়সংগতভাবে বিদায় করে দিবে। তাদের ক্ষতি করে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না। আর যে তা করে, সে নিজের প্রতি যুলম করে। আর তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা-বিদ্রুপের বস্তু করো না। আর তোমাদের প্রতি আল্লাহর নি‘আমত এবং কিতাব ও হিকমত যা তোমাদের প্রতি নাযিল করেছেন, যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তা স্মরণ করো। আর তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ।

  91. 232

    وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا تَعۡضُلُوهُنَّ أَن يَنكِحۡنَ أَزۡوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوۡاْ بَيۡنَهُم بِٱلۡمَعۡرُوفِۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ ذَٰلِكُمۡ أَزۡكَىٰ لَكُمۡ وَأَطۡهَرُۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴿٢٣٢﴾

    ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না ফালা তাদুলূহুন্না আই ইয়ানকিহনা আযওয়াজাহুন্না ইযা তারাদাও বাইনাহুম বিল মারূফি যালিকা ইঊআযু বিহী মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি যালিকুম আযকা লাকুম ওয়া আতহারু ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তালামূন।

    আর তোমরা যখন স্ত্রীদেরকে (তিন তালাকের কম) তালাক দাও এবং তারা তাদের ‘ইদ্দতকাল পূর্ণ করে, তারপর তারা যদি ন্যায়সংগত পদ্ধতিতে পরম্পর সম্মত হয়, তবে স্ত্রীরা নিজেদের (পূর্বের) স্বামীদের (পুনরায়) বিয়ে করতে চাইলে তোমরা (অভিভাবকরা) তাদেরকে বাধা দিও না। এ দ্বারা তাকেই উপদেশ দেয়া হচ্ছে যে তোমাদের মধ্যে আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে। এটাই তোমাদের জন্য বিশুদ্ধ ও পবিত্রতম পন্থা। আর আল্লাহ (সকল বস্তুর মূল রহস্য ও পরিণতি সম্পর্কে) জানেন; অথচ তোমরা তা জানো না।

  92. 233

    ۞ وَٱلۡوَٰلِدَٰتُ يُرۡضِعۡنَ أَوۡلَٰدَهُنَّ حَوۡلَيۡنِ كَامِلَيۡنِۖ لِمَنۡ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَۚ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ لَا تُكَلَّفُ نَفۡسٌ إِلَّا وُسۡعَهَاۚ لَا تُضَآرَّ وَٰلِدَةُۢ بِوَلَدِهَا وَلَا مَوۡلُودٞ لَّهُۥ بِوَلَدِهِۦۚ وَعَلَى ٱلۡوَارِثِ مِثۡلُ ذَٰلِكَۗ فَإِنۡ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٖ مِّنۡهُمَا وَتَشَاوُرٖ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَاۗ وَإِنۡ أَرَدتُّمۡ أَن تَسۡتَرۡضِعُوٓاْ أَوۡلَٰدَكُمۡ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِذَا سَلَّمۡتُم مَّآ ءَاتَيۡتُم بِٱلۡمَعۡرُوفِۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴿٢٣٣﴾

    ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আই ইউতিম্মার রাদাআতা ওয়া আলাল মাওলূদি লাহূ রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারূফি লা তুকাল্লাফু নাফসুন ইল্লা ওয়ুসআহা লা তুদার্রা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়া লা মাওলূদুল লাহূ বিওয়ালাদিহী ওয়া আলাল ওয়ারিছি মিছলু যালিকা ফা ইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাওয়ুরিন ফালা জুনাহা আলাইহিমা ওয়া ইন আরাত্তুম আন তাসতারদিঊ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মারূফি ওয়াত্তাকুল্লাহা ওয়ালামূ আন্নাল্লাহা বিমা তামালূনা বাসীর।

    আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু’বছর দুধ পান করাবে, এটা সে ব্যক্তির (পিতার) জন্য, যে (সন্তানের) দুধ পানের মেয়াদ পূর্ণ করতে চায়। শিশুর পিতার কর্তব্য যথাবিধি তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করা। কারো উপর যেন তার সাধ্যাতীত ভার চাপিয়ে দেওয়া না হয়। কোনো মাতাকে তার সন্তানের জন্য এবং পিতাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা ও কষ্ট দেওয়া যাবে না। আর (বাচ্চার পিতার অবর্তমানে ) উত্তরাধিকারীরও রয়েছে (পিতার) অনুরূপ দায়িত্ব-কর্তব্য। কিন্তু যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে দুধ পান বন্ধ রাখতে চায়, তবে তাদের কারো কোনো অপরাধ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে দুধ পান করাতে চাও, তাহলে যদি তোমরা প্রচলিত বিধি মোতাবেক তাদেরকে বিনিময় দিয়ে দাও, তবে তোমাদের কোনো পাপ নেই। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষকারী।

  93. 234

    وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَعَشۡرٗاۖ فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ بِٱلۡمَعۡرُوفِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿٢٣٤﴾

    ওয়াল লাযীনা ইউতাওয়াফ্ফাওনা মিনকুম ওয়া ইয়াযারূনা আযওয়াজাই ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিও ওয়া আশরান ফা ইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন্না বিল মারূফি ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।

    আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তারা নিজেরা চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে (ইদ্দত পালন করবে)। অতঃপর যখন তারা তাদের ‘ইদ্দতকাল পূর্ণ করবে, তখন যথাবিধি নিজেদের জন্য যে সিদ্ধান্ত নিবে তাতে তোমাদের কোনো পাপনেই। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক খবর রাখেন।

  94. 235

    وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا عَرَّضۡتُم بِهِۦ مِنۡ خِطۡبَةِ ٱلنِّسَآءِ أَوۡ أَكۡنَنتُمۡ فِيٓ أَنفُسِكُمۡۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ سَتَذۡكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُواْ قَوۡلٗا مَّعۡرُوفٗاۚ وَلَا تَعۡزِمُواْ عُقۡدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡكِتَٰبُ أَجَلَهُۥۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِيٓ أَنفُسِكُمۡ فَٱحۡذَرُوهُۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ ﴿٢٣٥﴾

    ওয়া লা জুনাহা আলাইকুম ফীমা আর্রাদতুম বিহী মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফী আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরূনাহুন্না ওয়া লাকিল লা তুওয়াইদূহুন্না সির্রান ইল্লা আন তাকূলূ কাওলাম মারূফাও ওয়া লা তাযিমূ উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহূ ওয়ালামূ আন্নাল্লাহা ইয়ালামু মা ফী আনফুসিকুম ফাহযারূহু ওয়ালামূ আন্নাল্লাহা গাফূরুন হালীম।

    আর যদি তোমরা ইশারা-ইঙ্গিতে (বায়িন তালাক ও মৃত্যুর ইদ্দত পালনকারী) নারীদের বিয়ের প্রস্তাব দাও বা তোমাদের অন্তরে গোপন রাখো, তবে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে, তোমরা তাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করবে; কিন্তু বিধিমত কথাবার্তা ছাড়া গোপনে তাদের সাথে কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখো না; এবং নির্দিষ্ট কাল (ইদ্দত) পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দৃঢ় সংকল্প করো না। আর জেনে রাখো , নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা আছে, তা জানেন। কাজেই তাঁকে ভয় করো। আর একথাও জেনে রাখো, নিশ্চয় আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম সহনশীল।

  95. 236

    لَّا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوهُنَّ أَوۡ تَفۡرِضُواْ لَهُنَّ فَرِيضَةٗۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلۡمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلۡمُقۡتِرِ قَدَرُهُۥ مَتَٰعَۢا بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُحۡسِنِينَ ﴿٢٣٦﴾

    লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাস্সূহুন্না আও তাফরিদূ লাহুন্না ফারীদাতাও ওয়া মাত্তিঊহুন্না আলাল মূসিই কাদারুহূ ওয়া আলাল মুকতিরি কাদারুহূ মাতাআম বিল মারূফি হাক্কান আলাল মুহসিনীন।

    যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে অথবা মাহর নির্ধারণ না করেই তালাক দাও, তবে তোমাদের কোনো অপরাধ নেই। কিন্তু তোমরা তাদেরকে ন্যায়ানুগ পন্থায় কিছু অর্থ-সামগ্রী দিবে। সচ্ছল ব্যক্তি দিবে তার স্বচ্ছলতা অনুযায়ী এবং অসচ্ছল ব্যক্তি দিবে তার সামর্থ্য অনুযায়ী। এটা মুহসিন সৎকর্মশীল লোকদের ওপর কর্তব্য।

  96. 237

    وَإِن طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدۡ فَرَضۡتُمۡ لَهُنَّ فَرِيضَةٗ فَنِصۡفُ مَا فَرَضۡتُمۡ إِلَّآ أَن يَعۡفُونَ أَوۡ يَعۡفُوَاْ ٱلَّذِي بِيَدِهِۦ عُقۡدَةُ ٱلنِّكَاحِۚ وَأَن تَعۡفُوٓاْ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۚ وَلَا تَنسَوُاْ ٱلۡفَضۡلَ بَيۡنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ﴿٢٣٧﴾

    ওয়া ইন তাল্লাকতুমূহুন্না মিন কাবলি আন তামাস্সূহুন্না ওয়া কাদ ফারাদতুম লাহুন্না ফারীদাতান ফানিসফু মা ফারাদতুম ইল্লা আই ইয়াফূনা আও ইয়াফুওয়াল লাযী বিয়াদিহী উকদাতুন নিকাহি ওয়া আন তাফূ আকরাবু লিত তাকওয়া ওয়া লা তানসাওয়ুল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তামালূনা বাসীর।

    আর তোমরা যদি তাদেরকে স্পর্শ করার আগে তালাক দাও; অথচ তাদের জন্য মাহর ধার্য করে থাকো, তাহলে যা তোমরা ধার্য করেছ তার অর্ধেক । তবে তারা যদি (অর্ধেক মাহর) না নিয়ে (স্বামীকে) ক্ষমা করে দেয় অথবা যার হাতে বিয়ের বন্ধন রয়েছে সে অনুগ্রহ করতে চায় (সেটা ভিন্ন কথা)। তবে মাফ করে দেয়াই তাকওয়ার নিকটতর। আর তোমরা নিজেদের মধ্যে অনুগ্রহের কথা ভুলে যেও না। তোমরা যা করো, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা।

  97. 238

    حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ وَقُومُواْ لِلَّهِ قَٰنِتِينَ ﴿٢٣٨﴾

    হাফিযূ আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কূমূ লিল্লাহি কানিতীন।

    তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে।

  98. 239

    فَإِنۡ خِفۡتُمۡ فَرِجَالًا أَوۡ رُكۡبَانٗاۖ فَإِذَآ أَمِنتُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ ﴿٢٣٩﴾

    ফা ইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফা ইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকূনূ তালামূন।

    কিন্তু যদি তোমরা ভয় ও আতঙ্কের মধ্যে থাকো, তবে পদচারী বা আরোহী অবস্থায় । অতঃপর যখন নিরাপদ হবে তখন আল্লাহর স্মরণ করো সেভাবে, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, যা তোমরা জানতে না।

  99. 240

    وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا وَصِيَّةٗ لِّأَزۡوَٰجِهِم مَّتَٰعًا إِلَى ٱلۡحَوۡلِ غَيۡرَ إِخۡرَاجٖۚ فَإِنۡ خَرَجۡنَ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِي مَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ مِن مَّعۡرُوفٖۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ ﴿٢٤٠﴾

    ওয়াল লাযীনা ইউতাওয়াফ্ফাওনা মিনকুম ওয়া ইয়াযারূনা আযওয়াজাও ওয়াসিয়্যাতাল লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গাইরা ইখরাজিন ফা ইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফী মা ফাআলনা ফী আনফুসিহিন্না মিম মারূফিও ওয়াল্লাহু আযীযুন হাকীম।

    আর তোমাদের মধ্যে যারা নিজের মৃত্যু আসন্ন অনুভব করবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তারা যেন তাদের স্ত্রীদেরকে তাদের ঘর-বাড়ী থেকে বের না করে তাদের এক বছরের ভরণ-পোষণের অসিয়াত (ওয়ারিশদেরকে) করে যায়। কিন্তু তারা যদি নিজেরাই বের হয়ে যায়, তবে বিধিমত তারা নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  100. 241

    وَلِلۡمُطَلَّقَٰتِ مَتَٰعُۢ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ ﴿٢٤١﴾

    ওয়া লিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারূফি হাক্কান আলাল মুত্তাকীন।

    আর তালাকপ্রাপ্তা নারীদের ন্যায়সংগত ভরণ-পোষণের ব্যবস্থা করা মুত্তাকীদের কর্তব্য।

  101. 242

    كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴿٢٤٢﴾

    কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহী লাআল্লাকুম তাকিলূন।

    এভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো।

  102. 243

    ۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِمۡ وَهُمۡ أُلُوفٌ حَذَرَ ٱلۡمَوۡتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُواْ ثُمَّ أَحۡيَٰهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ ﴿٢٤٣﴾

    আলাম তারা ইলাল লাযীনা খারাজূ মিন দিয়ারিহিম ওয়া হুম উলূফুন হাযারাল মাওতি ফাকালা লাহুমুল্লাহু মূতূ ছুম্মা আহয়াহুম ইন্নাল্লাহা লাযূ ফাদলিন আলান নাসি ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়াশকুরূন।

    তুমি কি তাদের (পরিণতি) দেখো নি যারা মৃত্যুভয়ে হাজারে হাজারে স্বীয় আবাসাভুমি পরিত্যাগ করেছিল? অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন: ‘তোমরা মরে যাও।’ তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষই তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে না।

  103. 244

    وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ﴿٢٤٤﴾

    ওয়া কাতিলূ ফী সাবীলিল্লাহি ওয়ালামূ আন্নাল্লাহা সামীউন আলীম।

    আর তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  104. 245

    مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ وَٱللَّهُ يَقۡبِضُ وَيَبۡصُۜطُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٢٤٥﴾

    মান যাল লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহূ লাহূ আদআফান কাছীরাতাও ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাঊন।

    তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে করযে হাসানা প্রদান করবে? ফলে তিনি তা বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহ সংকুচিত ও সম্প্রসারিত করেন এবং তাঁর দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে।

  105. 246

    أَلَمۡ تَرَ إِلَى ٱلۡمَلَإِ مِنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰٓ إِذۡ قَالُواْ لِنَبِيّٖ لَّهُمُ ٱبۡعَثۡ لَنَا مَلِكٗا نُّقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِۖ قَالَ هَلۡ عَسَيۡتُمۡ إِن كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ أَلَّا تُقَٰتِلُواْۖ قَالُواْ وَمَا لَنَآ أَلَّا نُقَٰتِلَ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَدۡ أُخۡرِجۡنَا مِن دِيَٰرِنَا وَأَبۡنَآئِنَاۖ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ تَوَلَّوۡاْ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ ﴿٢٤٦﴾

    আলাম তারা ইলাল মালাই মিম বানী ইসরাঈলা মিম বাদি মূসা ইয কালূ লিনাবিয়্যিল লাহুমুব আছ লানা মালিকান নুকাতিল ফী সাবীলিল্লাহি কালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলূ কালূ ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফী সাবীলিল্লাহি ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাও ইল্লা কালীলাম মিনহুম ওয়াল্লাহু আলীমুম বিয যালিমীন।

    তুমি কি মুসার পরবর্তী বানূ ইসরাইল নেতাদের দেখনি? তারা যখন তাদের নবীকে বলেছিল: ‘আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করুন, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি।’ তিনি বললেন: ‘এমন তো হবে না যে, তোমাদের প্রতি যুদ্ধ ফরয করলে তখন তোমরা আর যুদ্ধ করবে না?’ তারা বলল: ‘কেন আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না? অথচ আমাদেরকে আমাদের আবাসভূমি ও স্বীয় সন্তান-সন্ততি হতে বহিষ্কার করা হয়েছে।’ অতঃপর যখন তাদের প্রতি যুদ্ধ ফরয করা হলো, তখন তাদের কিছুসংখ্যক লোক ছাড়া সবাই পৃষ্ঠ প্রদর্শন করলো। আর আল্লাহ যালিমদের সম্পর্কে সবিশেষ জ্ঞানী।

  106. 247

    وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ٱللَّهَ قَدۡ بَعَثَ لَكُمۡ طَالُوتَ مَلِكٗاۚ قَالُوٓاْ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلۡمُلۡكُ عَلَيۡنَا وَنَحۡنُ أَحَقُّ بِٱلۡمُلۡكِ مِنۡهُ وَلَمۡ يُؤۡتَ سَعَةٗ مِّنَ ٱلۡمَالِۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰهُ عَلَيۡكُمۡ وَزَادَهُۥ بَسۡطَةٗ فِي ٱلۡعِلۡمِ وَٱلۡجِسۡمِۖ وَٱللَّهُ يُؤۡتِي مُلۡكَهُۥ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ﴿٢٤٧﴾

    ওয়া কালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা কাদ বাআছা লাকুম তালূতা মালিকান কালূ আন্না ইয়াকূনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মালি কালা ইন্নাল্লাহাস তাফাহু আলাইকুম ওয়া যাদাহূ বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি ওয়াল্লাহু ইউতী মুলকাহূ মাই ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।

    আর তাদের নবী তাদেরকে বলেছিল: ‘আল্লাহ তালূতকে তোমাদের জন্যে বাদশাহ করে পাঠিয়েছেন।’ তারা বললো: ‘আমাদের উপর তাঁর রাজত্ব কিভাবে হবে? অথচ আমরা তো তাঁর চেয়ে রাজত্ব লাভের বেশি হকদার। তাছাড়া তাকে প্রচুর ঐশ্বর্যও দেয়া হয়নি!’ সে বলল: ‘আল্লাহ অবশ্যই তাঁকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাঁকে জ্ঞানে ও দৈহিকভাবে সমৃদ্ধ করেছেন।’ আর আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় রাজত্ব দান করেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।

  107. 248

    وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ءَايَةَ مُلۡكِهِۦٓ أَن يَأۡتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٞ مِّن رَّبِّكُمۡ وَبَقِيَّةٞ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَٰرُونَ تَحۡمِلُهُ ٱلۡمَلَٰٓئِكَةُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٢٤٨﴾

    ওয়া কালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহী আই ইয়াতিয়াকুমুত তাবূতু ফীহি সাকীনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়্যাতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারূনা তাহমিলুহুল মালাইকাতু ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনীন।

    আর তাদের নবী তাদেরকে আরো বলেছিল: তার রাজত্বের নিদর্শন হলো: ‘তিনি তোমাদের নিকট সেই তাবূত (হারানো সিন্ধুক) ফিরিয়ে নিয়ে আসবেন, যাতে রয়েছে তোমাদের রবের নিকট হতে প্রশান্তি, আরও রয়েছে মুসা ও হারুন এর পরিবারের পরিত্যক্ত কিছু জিনিসপত্র। ফিরিশতাগণ তা বহন করে আনবে। তোমরা যদি মু’মিন হও, তবে নিশ্চয়ই তোমাদের জন্য এতে রয়েছে নিদর্শন।

  108. 249

    فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلۡجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبۡتَلِيكُم بِنَهَرٖ فَمَن شَرِبَ مِنۡهُ فَلَيۡسَ مِنِّي وَمَن لَّمۡ يَطۡعَمۡهُ فَإِنَّهُۥ مِنِّيٓ إِلَّا مَنِ ٱغۡتَرَفَ غُرۡفَةَۢ بِيَدِهِۦۚ فَشَرِبُواْ مِنۡهُ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ قَالُواْ لَا طَاقَةَ لَنَا ٱلۡيَوۡمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ ٱللَّهِ كَم مِّن فِئَةٖ قَلِيلَةٍ غَلَبَتۡ فِئَةٗ كَثِيرَةَۢ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ ﴿٢٤٩﴾

    ফালাম্মা ফাসালা তালূতু বিল জুনূদি কালা ইন্নাল্লাহা মুবতালীকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী ওয়া মাল লাম ইয়াতআমহু ফা ইন্নাহূ মিন্নী ইল্লা মানিগ তারাফা গুরফাতাম বিয়াদিহী ফাশারিবূ মিনহু ইল্লা কালীলাম মিনহুম ফালাম্মা জাওয়াযাহূ হুওয়া ওয়াল লাযীনা আমানূ মাআহূ কালূ লা তাকাতা লানাল ইয়াওমা বিজালূতা ওয়া জুনূদিহী কালাল লাযীনা ইয়াযুন্নূনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিআতিন কালীলাতিন গালাবাত ফিআতান কাছীরাতাম বিইযনিল্লাহি ওয়াল্লাহু মাআস সাবিরীন।

    তারপর তালূত যখন সেনাবাহিনীসহ বের হল তখন সে বলল, ‘আল্লাহ এক নদীর দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। যে তা থেকে পানি পান করবে , সে আমাদের দলভুক্ত নয়; আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত। তবে যে ব্যক্তি তার হাতে এক অঞ্জলি পরিমাণ পানি গ্রহণ করবে তার কথা ভিন্ন।’ অতঃপর অল্প সংখ্যক ছাড়া তারা তা থেকে পানি পান করল। সে এবং তার সঙ্গী ঈমানদারগণ যখন তা অতিক্রম করল, তখন তারা বলল: ‘জালূত ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই। কিন্তু যাদের দৃঢ় বিশ্বাস ছিল যে, আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে, তারা বলল: ‘ আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে!’ আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন।

  109. 250

    وَلَمَّا بَرَزُواْ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُواْ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ﴿٢٥٠﴾

    ওয়া লাম্মা বারাযূ লিজালূতা ওয়া জুনূদিহী কালূ রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া ছাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরীন।

    আর তারা যখন যুদ্ধের জন্যে জালূত ও তার সেনাবাহিনীর মুখোমুখি হলো তখন তারা বললো: ‘হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা অবিচলিত রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।’

  110. 251

    فَهَزَمُوهُم بِإِذۡنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّفَسَدَتِ ٱلۡأَرۡضُ وَلَٰكِنَّ ٱللَّهَ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿٢٥١﴾

    ফাহাযামূহুম বিইযনিল্লাহি ওয়া কাতালা দাওয়ূদু জালূতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহূ মিম্মা ইয়াশাউ ওয়া লাওলা দাফউল্লাহিন নাসা বাদাহুম বিবাদিল লাফাসাদাতিল আরদু ওয়া লাকিন্নাল্লাহা যূ ফাদলিন আলাল আলামীন।

    অতঃপর তারা (তালূতের বাহিনী ) আল্লাহর হুকুমে তাদেরকে ) পরাজিত করলো এবং দাঊদ জালূতকে হত্যা করল। আর আল্লাহ তাঁকে রাজত্ব ও হিকমত (নবুওয়াত) দান করলেন এবং তিনি নিজের ইচ্ছা অনুযায়ী তাকে শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানুষের এক দলকে অন্য দল দ্বারা দমন না করতেন, তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেতো। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অত্যন্ত দয়াশীল।

  111. 252

    تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۚ وَإِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿٢٥٢﴾

    তিলকা আয়াতুল্লাহি নাতলূহা আলাইকা বিল হাক্কি ওয়া ইন্নাকা লামিনাল মুরসালীন।

    এগুলো সবই আল্লাহর আয়াত, যা আমি তোমার নিকট যথাযথভাবে তিলাওয়াত করে শুনাচ্ছি। আর অবশ্যই তুমি আমার পাঠানো রাসুলগণের একজন।

পুরো সূরা পড়ুন: সূরা আল-বাকারা · সূরা আল-বাকারা তিলাওয়াত শুনুন

পারা 2 সম্পর্কে প্রশ্নোত্তর

পারা 2 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 2 শুরু হয়েছে সূরা আল-বাকারা, আয়াত 142 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-বাকারা, আয়াত 252-এ।

পারা 2-এ কোন কোন সূরা আছে?

পারা 2-এ আছে সূরা আল-বাকারা 142-252।

পারা 2-এ কত আয়াত?

পারা 2-এ মোট 111টি আয়াত আছে।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।