সূরা ইয়াসিন

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 3

পারা 3

126 আয়াত · 2টি সূরা

সূরা আল-বাকারা 253-286, সূরা আলে-ইমরান 1-92

পারা 3 সূরা আল-বাকারা, আয়াত 253 থেকে শুরু হয়ে সূরা আলে-ইমরান, আয়াত 92 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 126টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

দেখান

সূরা আল-বাকারা, আয়াত 253-286

  1. 253

    ۞ تِلۡكَ ٱلرُّسُلُ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۘ مِّنۡهُم مَّن كَلَّمَ ٱللَّهُۖ وَرَفَعَ بَعۡضَهُمۡ دَرَجَٰتٖۚ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ وَلَٰكِنِ ٱخۡتَلَفُواْ فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ وَمِنۡهُم مَّن كَفَرَۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلُواْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ ﴿٢٥٣﴾

    তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফাআ বাদাহুম দারাজাতিও ওয়া আতাইনা ঈসাব না মারয়ামাল বায়্যিনাতি ওয়া আয়্যাদনাহু বিরূহিল কুদুসি ওয়া লাও শাআল্লাহু মাক তাতালাল লাযীনা মিম বাদিহিম মিম বাদি মা জাআতহুমুল বায়্যিনাতু ওয়া লাকিনিখ তালাফূ ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা ওয়া লাও শাআল্লাহু মাক তাতালূ ওয়া লাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরীদ।

    সেইসব রাসুল, আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলেছেন, আবার কাউকে তিনি উঁচু মর্যাদায় উন্নীত করেছেন। আর মারইয়াম পুত্র ‘ঈসাকে আমি সুস্পষ্ট প্রমাণাদি প্রদান করেছি এবং রুহুল কুদুস (জিবরাঈল) দ্বারা তাকে শক্তিশালী করেছি। আর আল্লাহ ইচ্ছে করলে তাদের পরবর্তীরা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও পারস্পরিক যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হতো না; কিন্তু তারা মতভেদ করলো। ফলে তাদের কেউ কেউ ঈমান আনল এবং কেউ কেউ কুফরী করলো। আর আল্লাহ চাইলে তারা পারস্পরিক যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হতো না; কিন্তু আল্লাহ যা ইচ্ছা তা-ই করেন।

  2. 254

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خُلَّةٞ وَلَا شَفَٰعَةٞۗ وَٱلۡكَٰفِرُونَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿٢٥٤﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ আনফিকূ মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আই ইয়াতিয়া ইয়াওমুল লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুও ওয়া লা শাফাআতুও ওয়াল কাফিরূনা হুমুয যালিমূন।

    হে তোমরা যারা ঈমান এনেছ! আমি তোমাদেরকে যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে তোমরা (আমার পথে) ব্যয় করো, সেদিন আসার পূর্বে যেদিন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না। আর কাফিররাই হলো যালিম।

  3. 255

    ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡحَيُّ ٱلۡقَيُّومُۚ لَا تَأۡخُذُهُۥ سِنَةٞ وَلَا نَوۡمٞۚ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِۦۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ وَلَا يُحِيطُونَ بِشَيۡءٖ مِّنۡ عِلۡمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۖ وَلَا يَـُٔودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ ﴿٢٥٥﴾

    আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হায়্যুল কায়্যূমু লা তাখুযুহূ সিনাতুও ওয়া লা নাওমুল লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল লাযী ইয়াশফাউ ইনদাহূ ইল্লা বিইযনিহী ইয়ালামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতূনা বিশাইইম মিন ইলমিহী ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াঊদুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল আলিয়্যুল আযীম।

    আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার রক্ষণাবেক্ষণকারী, ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও না। আসমানসমূহে যা রয়েছে ও যমিনে যা রয়েছে সবই তাঁর । এমন কে আছে , যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করতে পারে ? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে, তিনি তা সবই জানেন। আর তিনি যা ইচ্ছে করেন তা ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই আয়ত্ত্ব করতে পারে না। তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমিনকে পরিব্যাপ্ত করে আছে। আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত-পরিশ্রান্ত করে না। আর তিনি সুউচ্চ সুমহান।

  4. 256

    لَآ إِكۡرَاهَ فِي ٱلدِّينِۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشۡدُ مِنَ ٱلۡغَيِّۚ فَمَن يَكۡفُرۡ بِٱلطَّٰغُوتِ وَيُؤۡمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰ لَا ٱنفِصَامَ لَهَاۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٥٦﴾

    লা ইকরাহা ফিদ দীনি কাত তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি ফামাই ইয়াকফুর বিত তাগূতি ওয়া ইউমিম বিল্লাহি ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল ওয়ুছকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামীউন আলীম।

    দীন গ্রহণের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই। ভ্রান্ত পথ থেকে সত্য-সঠিক পথ সুস্পষ্ট হয়ে গেছে। অতএব, যে তাগূতকে অস্বীকার করবে ও আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক শক্তিশালী রশি ধরলো, যা কখনো ছিঁড়ে যাবে না। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

  5. 257

    ٱللَّهُ وَلِيُّ ٱلَّذِينَ ءَامَنُواْ يُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۖ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡلِيَآؤُهُمُ ٱلطَّٰغُوتُ يُخۡرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَٰتِۗ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٢٥٧﴾

    আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানূ ইউখরিজুহুম মিনায যুলুমাতি ইলান নূরি ওয়াল লাযীনা কাফারূ আওলিয়াউহুমুত তাগূতু ইউখরিজূনাহুম মিনান নূরি ইলায যুলুমাতি উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।

    আল্লাহ যারা ঈমান এনেছে তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। অপরদিকে, যারা কুফরী করে, তাদের অভিভাবক হলো তাগূত। এরা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।

  6. 258

    أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِي حَآجَّ إِبۡرَٰهِـۧمَ فِي رَبِّهِۦٓ أَنۡ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ إِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّيَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحۡيِۦ وَأُمِيتُۖ قَالَ إِبۡرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأۡتِي بِٱلشَّمۡسِ مِنَ ٱلۡمَشۡرِقِ فَأۡتِ بِهَا مِنَ ٱلۡمَغۡرِبِ فَبُهِتَ ٱلَّذِي كَفَرَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿٢٥٨﴾

    আলাম তারা ইলাল লাযী হাজ্জা ইবরাহীমা ফী রাব্বিহী আন আতাহুল্লাহুল মুলকা ইয কালা ইবরাহীমু রাব্বিয়াল লাযী ইউহয়ী ওয়া ইউমীতু কালা আনা উহয়ী ওয়া উমীতু কালা ইবরাহীমু ফা ইন্নাল্লাহা ইয়াতী বিশ শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমায যালিমীন।

    তুমি কি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করোনি, যে ইবরাহীমের সাথে তাঁর রবের সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিলো। যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইবরাহীম বললো: ‘আমার রব তিনিই, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। সে বললো: ‘আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইবরাহীম বললো: ‘নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। সুতরাং তুমি পারলে সেটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তো। এ কথা শুনে কাফিরটি হতভম্ব হয়ে গেলো। আসলে আল্লাহ যালিম সম্প্রয়ায়কে হিদায়াত করেন না।

  7. 259

    أَوۡ كَٱلَّذِي مَرَّ عَلَىٰ قَرۡيَةٖ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحۡيِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعۡدَ مَوۡتِهَاۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِاْئَةَ عَامٖ ثُمَّ بَعَثَهُۥۖ قَالَ كَمۡ لَبِثۡتَۖ قَالَ لَبِثۡتُ يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۖ قَالَ بَل لَّبِثۡتَ مِاْئَةَ عَامٖ فَٱنظُرۡ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۖ وَٱنظُرۡ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ ءَايَةٗ لِّلنَّاسِۖ وَٱنظُرۡ إِلَى ٱلۡعِظَامِ كَيۡفَ نُنشِزُهَا ثُمَّ نَكۡسُوهَا لَحۡمٗاۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعۡلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٢٥٩﴾

    আও কাল লাযী মার্রা আলা কারয়াতিও ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরূশিহা কালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বাদা মাওতিহা ফা আমাতাহুল্লাহু মিআতা আমিন ছুম্মা বাআছাহূ কালা কাম লাবিছতা কালা লাবিছতু ইয়াওমান আও বাদা ইয়াওমিন কালা বাল লাবিছতা মিআতা আমিন ফানযুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ ওয়ানযুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন নাসি ওয়ানযুর ইলাল ইযামি কাইফা নুনশিযুহা ছুম্মা নাকসূহা লাহমান ফালাম্মা তাবায়্যানা লাহূ কালা আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর।

    অথবা সে ব্যক্তির বিষয়টি কি লক্ষ্য করোনি, যে এমন এক জনপদ অতিক্রম করেছিল, যা ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়েছিলো? সে বলল: ‘মৃত্যুর পর কীভাবে আল্লাহ এ জনপদের অধিবাসীদেরকে জীবিত করবেন? তারপর আল্লাহ তাকে শত বছর মৃত রাখলেন। অতঃপর তাকে পুনর্জীবিত করলেন। আল্লাহ্‌ বললেন: ‘ তুমি কত বছর মৃত অবস্থায় ছিলে?’ সে বললো: ‘একদিন বা একদিনেরও কিছু কম অবস্থান করেছি।’ তিনি বললেন: ‘বরং তুমিএকশত বছর অবস্থান করেছো। সুতরাং তুমি তোমার খাদ্যসামগ্রী ও পানীয় বস্তুর দিকে লক্ষ্য করো, সেগুলো পরিবর্তন হয়নি এবং লক্ষ্য করো তোমার গাধাটির দিকে। আর যাতে আমি তোমাকে মানুষের পুনর্জীবন সম্পর্কে নিদর্শন বানাতে পারি। আর হাড়গুলোর দিকে লক্ষ্য করো; কীভাবে সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দেই।’ অতঃপর যখন তার নিকট স্পষ্ট হলো তখন সে বললো: ‘আমি জানি নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।’

  8. 260

    وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ قَالَ أَوَلَمۡ تُؤۡمِنۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِيۖ قَالَ فَخُذۡ أَرۡبَعَةٗ مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٖ مِّنۡهُنَّ جُزۡءٗا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيٗاۚ وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ ﴿٢٦٠﴾

    ওয়া ইয কালা ইবরাহীমু রাব্বি আরিনী কাইফা তুহয়িল মাওতা কালা আওয়ালাম তুমিন কালা বালা ওয়া লাকিল লিয়াতমাইন্না কালবী কালা ফাখুয আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা ছুম্মাজ আল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুযআন ছুম্মাদ উহুন্না ইয়াতীনাকা সায়াও ওয়ালাম আন্নাল্লাহা আযীযুন হাকীম।

    (হে নবী! তুমি স্মরণ কর) যখন ইবরাহীম বললো: ‘হে আমার রব! কীভাবে আপনি মৃতকে জীবিত করেন, সেটা আমাকে দেখান? তিনি বললেন: ‘তবে তুমি কি এ ব্যাপারটিকে বিশ্বাস করো না?’ সে বলল: ‘অবশ্যই হ্যাঁ; কিন্তু আমার মনের প্রশান্তি অর্জনের জন্যে।’ আল্লাহ বললেন: ‘তবে চারটি পাখি নাও এবং তাদেরকে তোমার কাছে রেখে বশীভূত কর। তারপরএক একটি টুকরো এক এক পাহাড়ে রেখে আস। তারপর সেগুলোকে) ডাক। সেগুলো তোমার নিকট দ্রুত দৌড়ে আসবে। আর জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  9. 261

    مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِي كُلِّ سُنۢبُلَةٖ مِّاْئَةُ حَبَّةٖۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ﴿٢٦١﴾

    মাছালুল লাযীনা ইউনফিকূনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাছালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিম মিআতু হাব্বাতিও ওয়াল্লাহু ইউদাইফু লিমাই ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।

    যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা সাতটি শিষ উৎপাদন করে। প্রত্যেক শিষে রয়েছে একশ শস্যদানা। আর আল্লাহ যাকে ইচ্ছে বহুগুণে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ মহা প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।

  10. 262

    ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتۡبِعُونَ مَآ أَنفَقُواْ مَنّٗا وَلَآ أَذٗى لَّهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٢٦٢﴾

    আল্লাযীনা ইউনফিকূনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি ছুম্মা লা ইউতবিঊনা মা আনফাকূ মান্নাও ওয়া লা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।

    যারা আল্লাহর রাস্তায় তাদের ধন-সম্পদ ব্যয় করে, অতঃপর তারা যা ব্যয় করেছে, তার জন্যে খোঁটা দেয় না এবং কোন কষ্টও দেয় না। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান এবং তাদের কোন ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না।

  11. 263

    ۞ قَوۡلٞ مَّعۡرُوفٞ وَمَغۡفِرَةٌ خَيۡرٞ مِّن صَدَقَةٖ يَتۡبَعُهَآ أَذٗىۗ وَٱللَّهُ غَنِيٌّ حَلِيمٞ ﴿٢٦٣﴾

    কাওলুম মারূফুও ওয়া মাগফিরাতুন খাইরুম মিন সাদাকাতিই ইয়াতবাউহা আযাও ওয়াল্লাহু গানিয়্যুন হালীম।

    উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন সে দানের চেয়ে অনেক ভালো, যে দানের পর কষ্ট দেয়া হয়। আর আল্লাহ অভাবমুক্ত, সহনশীল।

  12. 264

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُبۡطِلُواْ صَدَقَٰتِكُم بِٱلۡمَنِّ وَٱلۡأَذَىٰ كَٱلَّذِي يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَيۡهِ تُرَابٞ فَأَصَابَهُۥ وَابِلٞ فَتَرَكَهُۥ صَلۡدٗاۖ لَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّمَّا كَسَبُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ ﴿٢٦٤﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তুবতিলূ সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল লাযী ইউনফিকু মালাহূ রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ফামাছালুহূ কামাছালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফা আসাবাহূ ওয়াবিলুন ফাতারাকাহূ সালদাল লা ইয়াকদিরূনা আলা শাইইম মিম্মা কাসাবূ ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরীন।

    হে মুমিনগণ! সাদাকা করে খোটা এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের সাদাকাকে ঐ ব্যক্তির মতো বরবাদ করো না যে নিজের সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে না। এ ধরনের সাদাকাকারীর উপমা হলো এমন একটি মসৃণ পাথর, যার উপর সামান্য মাটির আস্তর থাকে, তারপর প্রবল বৃষ্টিপাত সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তারা যা (দান সাদাকা করে) উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না। আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

  13. 265

    وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ وَتَثۡبِيتٗا مِّنۡ أَنفُسِهِمۡ كَمَثَلِ جَنَّةِۭ بِرَبۡوَةٍ أَصَابَهَا وَابِلٞ فَـَٔاتَتۡ أُكُلَهَا ضِعۡفَيۡنِ فَإِن لَّمۡ يُصِبۡهَا وَابِلٞ فَطَلّٞۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ﴿٢٦٥﴾

    ওয়া মাছালুল লাযীনা ইউনফিকূনা আমওয়ালাহুমুব তিগাআ মারদাতিল্লাহি ওয়া তাছবীতাম মিন আনফুসিহিম কামাছালি জান্নাতিম বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফা আতাত উকুলাহা দিফাইনি ফা ইল লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুও ওয়াল্লাহু বিমা তামালূনা বাসীর।

    যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ও নিজেদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে ধন-সম্পদ ব্যয় করে তাদের উপমা কোনো উঁচুভূমিতে অবস্থিত একটি উদ্যান, যেখানে মুষলধারে বৃষ্টিপাত হয়, ফলে তার ফলন হয় দ্বিগুণ। আর যদি মুষলধারে বৃষ্টিপাত নাও হয়, তবে হালকা বৃষ্টিপাতই যথেষ্ট( ৮৫)। আর তোমরা যা আমল করো, সে ব্যাপারে আল্লাহ সম্যক দ্রষ্টা।

  14. 266

    أَيَوَدُّ أَحَدُكُمۡ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٞ مِّن نَّخِيلٖ وَأَعۡنَابٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلۡكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٞ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعۡصَارٞ فِيهِ نَارٞ فَٱحۡتَرَقَتۡۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ ﴿٢٦٦﴾

    আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকূনা লাহূ জান্নাতুম মিন নাখীলিও ওয়া আনাবিন তাজরী মিন তাহতিহাল আনহারু লাহূ ফীহা মিন কুল্লিছ ছামারাতি ওয়া আসাবাহুল কিবারু ওয়া লাহূ যুর্রিয়্যাতুন দুআফাউ ফা আসাবাহা ইসারুন ফীহি নারুন ফাহতারাকাত কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারূন।

    তোমাদের কেউ কি পছন্দ করবে যে, তার থাকবে একটি খেজুর ও আঙ্গুরের বাগান, যার তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে অনেকগুলো ঝর্ণাধারা এবং যেখানে তার জন্য থাকবে সব ধরনের ফল-ফলাদি। ইতোমধ্যে সে বার্ধক্যে উপনীত হলো এমন অবস্থায় যে, তার রয়েছে কতিপয় দুর্বল সন্তান-সন্ততি। এক অগ্নিবায়ু তার বাগানের উপর দিয়ে প্রবাহিত হলো, যাতে তা জ্বলে পুড়ে ছাই হয়ে গেলো। এভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা-ভাবনা করতে পারো।

  15. 267

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّآ أَخۡرَجۡنَا لَكُم مِّنَ ٱلۡأَرۡضِۖ وَلَا تَيَمَّمُواْ ٱلۡخَبِيثَ مِنۡهُ تُنفِقُونَ وَلَسۡتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغۡمِضُواْ فِيهِۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَنِيٌّ حَمِيدٌ ﴿٢٦٧﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ আনফিকূ মিন তায়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবীছা মিনহু তুনফিকূনা ওয়া লাসতুম বিআখিযীহি ইল্লা আন তুগমিদূ ফীহি ওয়ালামূ আন্নাল্লাহা গানিয়্যুন হামীদ।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা হালাল ও পবিত্র বস্তু থেকে যা উপার্জন করো এবং আমি যা যমিন থেকে তোমাদের জন্য উৎপাদন করি, তা থেকে উৎকৃষ্ট অংশ ব্যয় করো। আর নিকৃষ্ট অংশ ব্যয় করার সংকল্প করো না; অথচ তোমরা তা গ্রহণ করবে না, যদি না তোমরা চোখ বন্ধ করে গ্রহণ করো। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  16. 268

    ٱلشَّيۡطَٰنُ يَعِدُكُمُ ٱلۡفَقۡرَ وَيَأۡمُرُكُم بِٱلۡفَحۡشَآءِۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغۡفِرَةٗ مِّنۡهُ وَفَضۡلٗاۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ﴿٢٦٨﴾

    আশ শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলাও ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।

    শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।

  17. 269

    يُؤۡتِي ٱلۡحِكۡمَةَ مَن يَشَآءُۚ وَمَن يُؤۡتَ ٱلۡحِكۡمَةَ فَقَدۡ أُوتِيَ خَيۡرٗا كَثِيرٗاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿٢٦٩﴾

    ইউতিল হিকমাতা মাই ইয়াশাউ ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ ঊতিয়া খাইরান কাছীরাও ওয়া মা ইয়ায্যাক্কারু ইল্লা উলুল আলবাব।

    তিনি যাকে ইচ্ছে হিকমত দান করেন। আর যাকে হিকমত প্রদান করা হয় তাকে তো প্রচুর কল্যাণ দান করা হয়। আর বিবেকসম্পন্নগণই শুধু উপদেশ গ্রহণ করে।

  18. 270

    وَمَآ أَنفَقۡتُم مِّن نَّفَقَةٍ أَوۡ نَذَرۡتُم مِّن نَّذۡرٖ فَإِنَّ ٱللَّهَ يَعۡلَمُهُۥۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٍ ﴿٢٧٠﴾

    ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামুহূ ওয়া মা লিয যালিমীনা মিন আনসার।

    আর তোমরা যা কিছু ব্যয় করো অথবা যে কোন মানত করো তা অবশ্যই আল্লাহ জানেন। আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই।

  19. 271

    إِن تُبۡدُواْ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِيَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿٢٧١﴾

    ইন তুবদুস সাদাকাতি ফানিইম্মা হিয়া ওয়া ইন তুখফূহা ওয়া তুতূহাল ফুকারাআ ফাহুওয়া খাইরুল লাকুম ওয়া ইউকাফ্ফিরু আনকুম মিন সায়্যিআতিকুম ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।

    তোমরা যদি প্রকাশ্যে দান সাদাকা করো তবে তা ভালো; আর যদি গোপনে করো এবং অভাবী লোকদেরকে দাও, তবে তা তোমাদের জন্য আরও ভালো এবং এতে তিনি তোমাদের জন্য কিছু পাপ মোচন করবেন । আর তোমরা যে ‘আমলই করো, আল্লাহ তার খবর রাখেন।

  20. 272

    ۞ لَّيۡسَ عَلَيۡكَ هُدَىٰهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَلِأَنفُسِكُمۡۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ ٱللَّهِۚ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ ﴿٢٧٢﴾

    লাইসা আলাইকা হুদাহুম ওয়া লাকিন্নাল্লাহা ইয়াহদী মাই ইয়াশাউ ওয়া মা তুনফিকূ মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকূনা ইল্লাব তিগাআ ওয়াজহিল্লাহি ওয়া মা তুনফিকূ মিন খাইরিই ইউওয়াফ্ফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামূন।

    তাদেরকে হিদায়াত করার দায়িত্ব তোমার নয়; বরং আল্লাহ যাকে ইচ্ছে হিদায়াত দেন। আর যে ধন-সম্পদ তোমরা ব্যয় করো, তা তোমাদের নিজেদের কল্যাণের জন্যেই। আর তোমরা তো শুধু আল্লাহর চেহারা দেখার জন্যই ব্যয় করে থাকো। আর তোমরা উত্তম কোনো কিছু ব্যয় করলে তার পুরস্কার তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে এবং তোমাদের প্রতি যুলম করা হবে না।

  21. 273

    لِلۡفُقَرَآءِ ٱلَّذِينَ أُحۡصِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ لَا يَسۡتَطِيعُونَ ضَرۡبٗا فِي ٱلۡأَرۡضِ يَحۡسَبُهُمُ ٱلۡجَاهِلُ أَغۡنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعۡرِفُهُم بِسِيمَٰهُمۡ لَا يَسۡـَٔلُونَ ٱلنَّاسَ إِلۡحَافٗاۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ﴿٢٧٣﴾

    লিল ফুকারাইল লাযীনা উহসিরূ ফী সাবীলিল্লাহি লা ইয়াসতাতীঊনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়াআ মিনাত তাআফ্ফুফি তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলূনান নাসা ইলহাফাও ওয়া মা তুনফিকূ মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহী আলীম।

    সেসব নিঃস্ব-অভাবী লোকেরা তোমাদের দান সাদাকা পাওয়ার প্রাপ্য; যারা আল্লাহর পথে নিজেদেরকে এমনভাবে ব্যাপৃত রাখে যে, যমিনে সফর করতে পারে না।আত্মসম্মানবোধে না চাওয়ার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে সচ্ছল মনে করে। তুমি তাদের লক্ষণ দেখলেই চিনতে পারবে। তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে হাত পাতে না। আর যে ধন-সম্পদ তোমরা ব্যয় করো, নিশ্চয় আল্লাহ সে ব্যাপারে সবিশেষ জ্ঞানী।

  22. 274

    ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ سِرّٗا وَعَلَانِيَةٗ فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٢٧٤﴾

    আল্লাযীনা ইউনফিকূনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহারি সির্রাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।

    যারা নিজেদের ধন-সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

  23. 275

    ٱلَّذِينَ يَأۡكُلُونَ ٱلرِّبَوٰاْ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِي يَتَخَبَّطُهُ ٱلشَّيۡطَٰنُ مِنَ ٱلۡمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُوٓاْ إِنَّمَا ٱلۡبَيۡعُ مِثۡلُ ٱلرِّبَوٰاْۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ فَمَن جَآءَهُۥ مَوۡعِظَةٞ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمۡرُهُۥٓ إِلَى ٱللَّهِۖ وَمَنۡ عَادَ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿٢٧٥﴾

    আল্লাযীনা ইয়াকুলূনার রিবা লা ইয়াকূমূনা ইল্লা কামা ইয়াকূমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস্সি যালিকা বিআন্নাহুম কালূ ইন্নামাল বাইউ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হার্রামার রিবা ফামান জাআহূ মাওইযাতুম মির রাব্বিহী ফানতাহা ফালাহূ মা সালাফা ওয়া আমরুহূ ইলাল্লাহি ওয়া মান আদা ফা উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।

    যারা সুদ খায় তারা দাঁড়াতে পারবে না, তবে দাঁড়াবে সে ব্যক্তির ন্যায় যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দেয়। এটা এ জন্য যে, তারা বলে, ‘ক্রয়-বিক্রয় তো সুদেরই মতোই।’ অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। অতএব, যার নিকট তার রবের পক্ষ হতে উপদেশ আসার পর সে বিরত হলো, তাহলে অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর দায়িত্বে। আর যারা পুনরায় সুদ গ্রহণ করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে।

  24. 276

    يَمۡحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰاْ وَيُرۡبِي ٱلصَّدَقَٰتِۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ ﴿٢٧٦﴾

    ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফ্ফারিন আছীম।

    আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বর্ধিত করেন। আর আল্লাহ কোনো অধিক অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদেরকে ভালোবাসেন না।

  25. 277

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٢٧٧﴾

    ইন্নাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাওয়ুয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।

    নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, সালাত কায়িম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের নিকট। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

  26. 278

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ ٱلرِّبَوٰٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٢٧٨﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়া যারূ মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন।

    হে মুমিনগণ! তোমরা একমাত্র আল্লাহকেই ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও; যদি তোমরা মু’মিন হয়ে থাকো।

  27. 279

    فَإِن لَّمۡ تَفۡعَلُواْ فَأۡذَنُواْ بِحَرۡبٖ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَإِن تُبۡتُمۡ فَلَكُمۡ رُءُوسُ أَمۡوَٰلِكُمۡ لَا تَظۡلِمُونَ وَلَا تُظۡلَمُونَ ﴿٢٧٩﴾

    ফা ইল লাম তাফআলূ ফাযানূ বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহী ওয়া ইন তুবতুম ফালাকুম রুঊসু আমওয়ালিকুম লা তাযলিমূনা ওয়া লা তুযলামূন।

    অতঃপর যদি তোমরা না করো, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। আর যদি তোমরা তাওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা যুলম করবে না এবং তোমাদের ওপরও যুলম করা হবে না।

  28. 280

    وَإِن كَانَ ذُو عُسۡرَةٖ فَنَظِرَةٌ إِلَىٰ مَيۡسَرَةٖۚ وَأَن تَصَدَّقُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿٢٨٠﴾

    ওয়া ইন কানা যূ উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাতিও ওয়া আন তাসাদ্দাকূ খাইরুল লাকুম ইন কুনতুম তালামূন।

    আর যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয়, তবে সচ্ছলতা পর্যন্ত তাকে সময় দাও। আর যদি তোমরা সাদকা করো, তবে তা তোমাদের জন্যেই কল্যাণকর; যদি তোমরা জানতে।

  29. 281

    وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿٢٨١﴾

    ওয়াত্তাকূ ইয়াওমান তুরজাঊনা ফীহি ইলাল্লাহি ছুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামূন।

    আর তোমরা সে দিনের শাস্তির ভয় করো, যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া হবে। তারপর প্রত্যেককেই তার কৃতকর্মের পুরোপুরি প্রতিদান প্রদান করা হবে। আর তাদের কাউকেই যুলম করা হবে না।

  30. 282

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَدَايَنتُم بِدَيۡنٍ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى فَٱكۡتُبُوهُۚ وَلۡيَكۡتُب بَّيۡنَكُمۡ كَاتِبُۢ بِٱلۡعَدۡلِۚ وَلَا يَأۡبَ كَاتِبٌ أَن يَكۡتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُۚ فَلۡيَكۡتُبۡ وَلۡيُمۡلِلِ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبۡخَسۡ مِنۡهُ شَيۡـٔٗاۚ فَإِن كَانَ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ سَفِيهًا أَوۡ ضَعِيفًا أَوۡ لَا يَسۡتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلۡيُمۡلِلۡ وَلِيُّهُۥ بِٱلۡعَدۡلِۚ وَٱسۡتَشۡهِدُواْ شَهِيدَيۡنِ مِن رِّجَالِكُمۡۖ فَإِن لَّمۡ يَكُونَا رَجُلَيۡنِ فَرَجُلٞ وَٱمۡرَأَتَانِ مِمَّن تَرۡضَوۡنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحۡدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحۡدَىٰهُمَا ٱلۡأُخۡرَىٰۚ وَلَا يَأۡبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُواْۚ وَلَا تَسۡـَٔمُوٓاْ أَن تَكۡتُبُوهُ صَغِيرًا أَوۡ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦۚ ذَٰلِكُمۡ أَقۡسَطُ عِندَ ٱللَّهِ وَأَقۡوَمُ لِلشَّهَٰدَةِ وَأَدۡنَىٰٓ أَلَّا تَرۡتَابُوٓاْ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً حَاضِرَةٗ تُدِيرُونَهَا بَيۡنَكُمۡ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَلَّا تَكۡتُبُوهَاۗ وَأَشۡهِدُوٓاْ إِذَا تَبَايَعۡتُمۡۚ وَلَا يُضَآرَّ كَاتِبٞ وَلَا شَهِيدٞۚ وَإِن تَفۡعَلُواْ فَإِنَّهُۥ فُسُوقُۢ بِكُمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَۖ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿٢٨٢﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবূহু ওয়ালয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি ওয়া লা ইয়াবা কাতিবুন আই ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালয়াকতুব ওয়ালয়ুমলিলিল লাযী আলাইহিল হাক্কু ওয়ালয়াত্তাকিল্লাহা রাব্বাহূ ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআন ফা ইন কানাল লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও দাঈফান আও লা ইয়াসতাতীউ আই ইউমিল্লা হুওয়া ফালয়ুমলিল ওয়া লিয়্যুহূ বিল আদলি ওয়াসতাশহিদূ শাহীদাইনি মির রিজালিকুম ফা ইল লাম ইয়াকূনা রাজুলাইনি ফারাজুলুও ওয়ামরাআতানি মিম্মান তারদাওনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা ওয়া লা ইয়াবাশ শুহাদাউ ইযা মা দুঊ ওয়া লা তাসআমূ আন তাকতুবূহু সাগীরান আও কাবীরান ইলা আজালিহী যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবূ ইল্লা আন তাকূনা তিজারাতান হাদিরাতান তুদীরূনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবূহা ওয়া আশহিদূ ইযা তাবায়াতুম ওয়া লা ইউদার্রা কাতিবুও ওয়া লা শাহীদুও ওয়া ইন তাফআলূ ফা ইন্নাহূ ফুসূকুম বিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা যখন একে অন্যের সাথে নির্দিষ্ট সময়ের জন্য ঋণের চুক্তি করো তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যে যে কোনো লেখক যেন তা ন্যায়সঙ্গতভাবে লিখে দেয়। কোনো লেখক তা লিখতে অস্বীকার করবে না, যেমন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সে যেন লিখে দেয়। এবং যে ব্যক্তির উপর হক্ক রয়েছে সে যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং সে যেন তার রব আল্লাহকে ভয় করে এবং স্থিরকৃত কোন কিছুই যেন কম-বেশি না করে। অতঃপর ঋণগ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দেওয়ার যোগ্যতা না রাখে, তবে যেন তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। আরতোমাদের পুরুষদের মধ্য হতে দু’জন সাক্ষী রাখো। অতঃপর যদি দু’জন পুরুষ পাওয়া না যায়, তবে একজন পুরুষ ও দু’জন স্ত্রীলোককে সাক্ষী রাখো, যাদেরকে (দীনদারিতা ও আমানতদারিতার বিবেচনায়) তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো; যাতে স্ত্রীলোকদের মধ্যে একজন ভুলে গেলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দেয়। আর সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে। আর তা ছোট-বড় যাই হোক, মেয়াদসহ লিখতে তোমরা কোনোরূপ অলসতা করো না। এটাই আল্লাহর নিকট ন্যায্যতার ও সাক্ষ্যদানের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহের উদ্রেক না হওয়ার জন্য অধিকতর উপযুক্ত। তবে তোমরা পরস্পর যে নগদ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করো তা তোমরা না লিখলে কোনো দোষ নেই। আর তোমরা যখন পরস্পর বেচা-কেনা করো তখন সাক্ষী রেখো। আর কোনো লেখক ও সাক্ষীকে কষ্ট দেওয়া যাবে না। আর যদি তাদের ক্ষতিগ্রস্ত করো, তবে তা হবে তোমাদের জন্যে একটি মারাত্মক গুনাহ। আর তোমরাআল্লাহকে ভয় করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। আর আল্লাহ সকল বিষয়ে জ্ঞানী।

  31. 283

    ۞ وَإِن كُنتُمۡ عَلَىٰ سَفَرٖ وَلَمۡ تَجِدُواْ كَاتِبٗا فَرِهَٰنٞ مَّقۡبُوضَةٞۖ فَإِنۡ أَمِنَ بَعۡضُكُم بَعۡضٗا فَلۡيُؤَدِّ ٱلَّذِي ٱؤۡتُمِنَ أَمَٰنَتَهُۥ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥۗ وَلَا تَكۡتُمُواْ ٱلشَّهَٰدَةَۚ وَمَن يَكۡتُمۡهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٞ قَلۡبُهُۥۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ ﴿٢٨٣﴾

    ওয়া ইন কুনতুম আলা সাফারিও ওয়া লাম তাজিদূ কাতিবান ফারিহানুম মাকবূদাতুন ফা ইন আমিনা বাদুকুম বাদান ফালয়ুআদ্দিল লাযি তুমিনা আমানাতাহূ ওয়ালয়াত্তাকিল্লাহা রাব্বাহূ ওয়া লা তাকতুমুশ শাহাদাতা ওয়া মাই ইয়াকতুমহা ফা ইন্নাহূ আছিমুন কালবুহূ ওয়াল্লাহু বিমা তামালূনা আলীম।

    আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তবে হস্তান্তরযোগ্য বন্ধক রাখবে। অতঃপর তোমাদের একে অপরকে বিশ্বস্ত মনে করলে, যার কাছে আমানত রাখা হয়েছে সে যেন আমানত ফেরত দেয় এবং সে যেন তার রব আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না। আর যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপী। আর তোমরা যা-ই করোনা কেন, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন।

  32. 284

    لِّلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَإِن تُبۡدُواْ مَا فِيٓ أَنفُسِكُمۡ أَوۡ تُخۡفُوهُ يُحَاسِبۡكُم بِهِ ٱللَّهُۖ فَيَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴿٢٨٤﴾

    ল্লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদূ মা ফী আনফুসিকুম আও তুখফূহু ইউহাসিবকুম বিহিল্লাহু ফায়াগফিরু লিমাই ইয়াশাউ ওয়া ইউআয্যিবু মাই ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর।

    আল্লাহর জন্যই আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে। তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ সেগুলোর হিসেব তোমাদের কাছ থেকে নিবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছে ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে শাস্তি দিবেন। আর আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।

  33. 285

    ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيۡهِ مِن رَّبِّهِۦ وَٱلۡمُؤۡمِنُونَۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّن رُّسُلِهِۦۚ وَقَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ غُفۡرَانَكَ رَبَّنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ ﴿٢٨٥﴾

    আমানার রাসূলু বিমা উনযিলা ইলাইহি মির রাব্বিহী ওয়াল মুমিনূনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসুলিহী লা নুফার্রিকু বাইনা আহাদিম মির রুসুলিহী ওয়া কালূ সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর।

    রাসূল (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ওপর তার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তিনি নিজেও এর ওপর ঈমান এনেছেন এবং মু’মিনরাও ঈমান এনেছে। তাদের প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহ, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ এবং তাঁর রাসূলগণের ওপর। আমরা তাঁর রাসূলগণের কারও মধ্যে তারতম্য করি না। আর তারা বলে: আমরা শুনেছি ও আনুগত্য করেছি। হে আমাদের রব! আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার কাছেই আমাদের ফিরে যেতে হবে।

  34. 286

    لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا ٱكۡتَسَبَتۡۗ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ﴿٢٨٦﴾

    লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়ুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক তাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসীনা আও আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহূ আলাল লাযীনা মিন কাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহী ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরীন।

    আল্লাহ কখনোই কাউকে তার সাধ্যাতীত কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। সে ভালো যা কিছু উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে তার প্রতিফলও তার উপরই বর্তায়। ‘হে আমাদের রব! যদি আমরা কিছু ভুলে যাই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব! আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দিবেন না। হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নাই। আমাদের গুনাহসমূহ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই তো আমাদের অভিভাবক। অতএব, কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।

পুরো সূরা পড়ুন: সূরা আল-বাকারা · সূরা আল-বাকারা তিলাওয়াত শুনুন

সূরা আলে-ইমরান, আয়াত 1-92

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    الٓمٓ ﴿١﴾

    আলিফ লাম মীম।

    আলিফ-লাম-মীম।

  2. 2

    ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡحَيُّ ٱلۡقَيُّومُ ﴿٢﴾

    আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হায়্যুল কায়্যূম।

    আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত ধারক।

  3. 3

    نَزَّلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَأَنزَلَ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ ﴿٣﴾

    নায্যালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাতা ওয়াল ইনজীল।

    (হে নবী) তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব নাযিল করেছেন, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। আর তিনিই নাযিল করেছেন তাওরাত ও ইনজীল।

  4. 4

    مِن قَبۡلُ هُدٗى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلۡفُرۡقَانَۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۗ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ ﴿٤﴾

    মিন কাবলু হুদাল লিন নাসি ওয়া আনযালাল ফুরকানা ইন্নাল লাযীনা কাফারূ বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুও ওয়াল্লাহু আযীযুন যুন তিকাম।

    ইতোপূর্বে মানবজাতির হিদায়াতের জন্যে। আর তিনি ফুরকান (কুরআন) নাযিল করেছেন। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।

  5. 5

    إِنَّ ٱللَّهَ لَا يَخۡفَىٰ عَلَيۡهِ شَيۡءٞ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ ﴿٥﴾

    ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা।

    নিশ্চয় আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছুই গোপন থাকে না।

  6. 6

    هُوَ ٱلَّذِي يُصَوِّرُكُمۡ فِي ٱلۡأَرۡحَامِ كَيۡفَ يَشَآءُۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٦﴾

    হুওয়াল লাযী ইউসাওওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুওয়াল আযীযুল হাকীম।

    তিনিই সেই সত্তা, যিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন। তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহনেই; তিনি প্রবল পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়।

  7. 7

    هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ مِنۡهُ ءَايَٰتٞ مُّحۡكَمَٰتٌ هُنَّ أُمُّ ٱلۡكِتَٰبِ وَأُخَرُ مُتَشَٰبِهَٰتٞۖ فَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِمۡ زَيۡغٞ فَيَتَّبِعُونَ مَا تَشَٰبَهَ مِنۡهُ ٱبۡتِغَآءَ ٱلۡفِتۡنَةِ وَٱبۡتِغَآءَ تَأۡوِيلِهِۦۖ وَمَا يَعۡلَمُ تَأۡوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُۗ وَٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلّٞ مِّنۡ عِندِ رَبِّنَاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿٧﴾

    হুওয়াল লাযী আনযালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাতুন ফা আম্মাল লাযীনা ফী কুলূবিহিম যাইগুন ফায়াত্তাবিঊনা মা তাশাবাহা মিনহুব তিগাআল ফিতনাতি ওয়াবতিগাআ তাওয়ীলিহী ওয়া মা ইয়ালামু তাওয়ীলাহূ ইল্লাল্লাহু ওয়ার রাসিখূনা ফিল ইলমি ইয়াকূলূনা আমান্না বিহী কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়ায্যাক্কারু ইল্লা উলুল আলবাব।

    তিনিই তোমার প্রতি এই কিতাব নাযিল করেছেন যার কিছু আয়াত ‘মুহ্‌কাম’ (সুস্পষ্ট আয়াত), এগুলো কিতাবের মূল; আর অন্যগুলো ‘মুতাশাবিহ্‌’ (অস্পষ্ট ও একাধিক অর্থবহ )। সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে শুধু তারাই ফেৎনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। অথচ আল্লাহ ছাড়া অন্য কেউ এ আয়াতগুলোর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে পরিপক্ব (আলেম) তারা বলে, ‘আমরা এগুলোতে ঈমান রাখি, সবই আমাদের রবের কাছ থেকে অবতীর্ণ’। আসলেজ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেরা ব্যতীত আর কেউ উপদেশ গ্রহণ করে না।

  8. 8

    رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ ﴿٨﴾

    রাব্বানা লা তুযিগ কুলূবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিল লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।

    হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহান দাতা।

  9. 9

    رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ ﴿٩﴾

    রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াওমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মীআদ।

    হে আমাদের রব! নিশ্চয় আপনি সমস্ত মানুষকে একদিন সমবেত করবেন, যার ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।

  10. 10

    إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ وَقُودُ ٱلنَّارِ ﴿١٠﴾

    ইন্নাল লাযীনা কাফারূ লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়া লা আওলাদুহুম মিনাল্লাহি শাইআও ওয়া উলাইকা হুম ওয়াকূদুন নার।

    নিশ্চয় যারা কুফরী করে, আল্লাহর নিকট তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না। আর তারা হবে জাহান্নামের জ্বালানি।

  11. 11

    كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡۗ وَٱللَّهُ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿١١﴾

    কাদাবি আলি ফিরআওনা ওয়াল লাযীনা মিন কাবলিহিম কায্যাবূ বিআয়াতিনা ফা আখাযাহুমুল্লাহু বিযুনূবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব।

    তাদের স্বভাব চরিত্র ফিরা‘ঊন সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীদের স্বভাব চরিত্রের মতোই। তারা আমার আয়াতগুলোতে মিথ্যারোপ করেছিল। ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেছিলেন। আর আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর।

  12. 12

    قُل لِّلَّذِينَ كَفَرُواْ سَتُغۡلَبُونَ وَتُحۡشَرُونَ إِلَىٰ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ ﴿١٢﴾

    কুল লিল লাযীনা কাফারূ সাতুগলাবূনা ওয়া তুহশারূনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ।

    তুমি কাফিরদেরকে বলে দাও: ‘তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে। আর সেটি কতইনা নিকৃষ্ট আবাসস্থল।’

  13. 13

    قَدۡ كَانَ لَكُمۡ ءَايَةٞ فِي فِئَتَيۡنِ ٱلۡتَقَتَاۖ فِئَةٞ تُقَٰتِلُ فِي سَبِيلِ ٱللَّهِ وَأُخۡرَىٰ كَافِرَةٞ يَرَوۡنَهُم مِّثۡلَيۡهِمۡ رَأۡيَ ٱلۡعَيۡنِۚ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصۡرِهِۦ مَن يَشَآءُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ ﴿١٣﴾

    কাদ কানা লাকুম আয়াতুন ফী ফিআতাইনিল তাকাতা ফিআতুন তুকাতিলু ফী সাবীলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুই ইয়ারাওনাহুম মিছলাইহিম রায়াল আইনি ওয়াল্লাহু ইউআয়্যিদু বিনাসরিহী মাই ইয়াশাউ ইন্না ফী যালিকা লাইবরাতাল লিউলিল আবসার।

    নিশ্চয় তোমাদের জন্য নিদর্শন রয়েছে দু’টি দলের মধ্যে, যারা (বদরের যুদ্ধে) পরস্পর মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করছিল আল্লাহর পথে এবং অপর দলটি কাফির। মু’মিনগণ তাদের বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে নিজেদের দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ নিজ সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করেন। নিশ্চয় এতে রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য শিক্ষা।

  14. 14

    زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلۡبَنِينَ وَٱلۡقَنَٰطِيرِ ٱلۡمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلۡفِضَّةِ وَٱلۡخَيۡلِ ٱلۡمُسَوَّمَةِ وَٱلۡأَنۡعَٰمِ وَٱلۡحَرۡثِۗ ذَٰلِكَ مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلۡمَـَٔابِ ﴿١٤﴾

    যুয়্যিনা লিন নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানীনা ওয়াল কানাতীরিল মুকানতারাতি মিনায যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারছি যালিকা মাতাউল হায়াতিদ দুনয়া ওয়াল্লাহু ইনদাহূ হুসনুল মাআব।

    মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা- নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রূপা, চি‎‎হ্নত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর একমাত্র আল্লাহর নিকটেই রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল ।

  15. 15

    ۞ قُلۡ أَؤُنَبِّئُكُم بِخَيۡرٖ مِّن ذَٰلِكُمۡۖ لِلَّذِينَ ٱتَّقَوۡاْ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَأَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ﴿١٥﴾

    কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল লাযীনাত তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা ওয়া আযওয়াজুম মুতাহ্হারাতুও ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ।

    (হে রাসূল!) তুমি বলে দাও: আমি কি তোমাদেরকে এ ভোগ-বিলাসের চেয়েও উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দিব? যারা তাকওয়া অর্জন করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে নদ-নদী-ঝর্ণাধারা। সেখানে তারা চিরকাল থাকবে। আর সেখানে তাদের জন্যে রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং আরো রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।

  16. 16

    ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ﴿١٦﴾

    আল্লাযীনা ইয়াকূলূনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনূবানা ওয়া কিনা আযাবান নার।

    (জান্নাতের অধিবাসীগণ তারাই) যারা বলে, ‘হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।’

  17. 17

    ٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰدِقِينَ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡمُنفِقِينَ وَٱلۡمُسۡتَغۡفِرِينَ بِٱلۡأَسۡحَارِ ﴿١٧﴾

    আস সাবিরীনা ওয়াস সাদিকীনা ওয়াল কানিতীনা ওয়াল মুনফিকীনা ওয়াল মুসতাগফিরীনা বিল আসহার।

    (তাদের বৈশিষ্ট্য হলো) তারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যকারী, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থী।

  18. 18

    شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَأُوْلُواْ ٱلۡعِلۡمِ قَآئِمَۢا بِٱلۡقِسۡطِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١٨﴾

    শাহিদাল্লাহু আন্নাহূ লা ইলাহা ইল্লা হুওয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসতি লা ইলাহা ইল্লা হুওয়াল আযীযুল হাকীম।

    আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই, আর ফিরিশতা ও জ্ঞানীগণও। আল্লাহ ন্যায় ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তিনি মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়।

  19. 19

    إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُۗ وَمَا ٱخۡتَلَفَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۗ وَمَن يَكۡفُرۡ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴿١٩﴾

    ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামু ওয়া মাখ তালাফাল লাযীনা ঊতুল কিতাবা ইল্লা মিম বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা সারীউল হিসাব।

    নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দীন। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, তারা কেবল পরস্পর বিদ্বেষবশতঃ তাদের নিকট জ্ঞান আসার পরও মতানৈক্য করেছিল। আর যে কেউ আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করবে, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

  20. 20

    فَإِنۡ حَآجُّوكَ فَقُلۡ أَسۡلَمۡتُ وَجۡهِيَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِۗ وَقُل لِّلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡأُمِّيِّـۧنَ ءَأَسۡلَمۡتُمۡۚ فَإِنۡ أَسۡلَمُواْ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ﴿٢٠﴾

    ফা ইন হাজ্জূকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মানিত তাবাআনি ওয়া কুল লিল লাযীনা ঊতুল কিতাবা ওয়াল উম্মিয়্যীনা আআসলামতুম ফা ইন আসলামূ ফাকাদিহ তাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফা ইন্নামা আলাইকাল বালাগু ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ।

    (হে রাসূল!) যদি তারা তোমার সাথে বিতর্ক করে, তবে তুমি তাদেরকে বলো, ‘আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি এবং আমার অনুসারীরাও।’ আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো, ‘তোমরা কি ইসলাম গ্রহণ করেছ’? তারা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তারা অবশ্যই হিদায়াতপ্রাপ্ত হবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেয়া। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।

  21. 21

    إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ حَقّٖ وَيَقۡتُلُونَ ٱلَّذِينَ يَأۡمُرُونَ بِٱلۡقِسۡطِ مِنَ ٱلنَّاسِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢١﴾

    ইন্নাল লাযীনা ইয়াকফুরূনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলূনান নাবিয়্যীনা বিগাইরি হাক্কিও ওয়া ইয়াকতুলূনাল লাযীনা ইয়ামুরূনা বিল কিসতি মিনান নাসি ফাবাশ্শিরহুম বিআযাবিন আলীম।

    নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, আর মানুষের মধ্য থেকে যারা ন্যায় ও ইনসাফের আদেশ দেয় তাদেরকেও হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।

  22. 22

    أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ﴿٢٢﴾

    উলাইকাল লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরীন।

    এরা এমন লোক, যাদের দুনিয়া ও আখিরাতে আমলসমূহ নিষ্ফল হয়ে গেছে এবং তাদের কোন সাহায্যকারী নেই।

  23. 23

    أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُدۡعَوۡنَ إِلَىٰ كِتَٰبِ ٱللَّهِ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُمۡ وَهُم مُّعۡرِضُونَ ﴿٢٣﴾

    আলাম তারা ইলাল লাযীনা ঊতূ নাসীবাম মিনাল কিতাবি ইউদআওনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম ছুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদূন।

    (হে নবী!) তুমি কি তাদের (ইহুদিদের) প্রতি লক্ষ্য করনি যাদেরকে কিতাবের (তাওরাতের) অংশ বিশেষ দেয়া হয়েছে। তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে, যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে। অতঃপর তাদের একদল (তাদের প্রবৃত্তি অনুযায়ী না হওয়ায়) মুখ ফিরিয়ে নেয় এবং তারা বিমুখ।

  24. 24

    ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۖ وَغَرَّهُمۡ فِي دِينِهِم مَّا كَانُواْ يَفۡتَرُونَ ﴿٢٤﴾

    যালিকা বিআন্নাহুম কালূ লান তামাস্সানান নারু ইল্লা আয়্যামাম মাদূদাতিও ওয়া গার্রাহুম ফী দীনিহিম মা কানূ ইয়াফতারূন।

    এটা এ জন্যে যে, তারা বলে: ‘গুটি কয়েকদিন ব্যতীত জাহান্নামের আগুন আমাদেরকে কখনই স্পর্শ করবে না’। আর তারা যা মিথ্যা (বাতিল ও বানোয়াট) রচনা করত, তা তাদেরকে তাদের দীনের ব্যাপারে প্রতারিত করেছে।

  25. 25

    فَكَيۡفَ إِذَا جَمَعۡنَٰهُمۡ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِ وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿٢٥﴾

    ফাকাইফা ইযা জামানাহুম লিয়াওমিল লা রাইবা ফীহি ওয়া ওয়ুফ্ফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামূন।

    সুতরাং সেদিন তাদের কী অবস্থা হবে যেদিন আমি তাদেরকে একত্রিত করবো, যাতে কোন সন্দেহ নেই। আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেয়া হবে এবং তাদেরকে কোন ধরনের যুলম করা হবে না।

  26. 26

    قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلۡمُلۡكِ تُؤۡتِي ٱلۡمُلۡكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلۡمُلۡكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُۖ بِيَدِكَ ٱلۡخَيۡرُۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٢٦﴾

    কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইয্যু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইরু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর।

    তুমি বলো: ‘হে আল্লাহ, আপনি রাজত্বের মালিক। আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। আপনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই সমস্ত কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।

  27. 27

    تُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَتُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۖ وَتُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَتُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّۖ وَتَرۡزُقُ مَن تَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ ﴿٢٧﴾

    তূলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তূলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হায়্যা মিনাল মায়্যিতি ওয়া তুখরিজুল মায়্যিতা মিনাল হায়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।

    আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর যাকে চান অপরিমিত রিযক দান করেন।

  28. 28

    لَّا يَتَّخِذِ ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۖ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَلَيۡسَ مِنَ ٱللَّهِ فِي شَيۡءٍ إِلَّآ أَن تَتَّقُواْ مِنۡهُمۡ تُقَىٰةٗۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ ﴿٢٨﴾

    লা ইয়াত্তাখিযিল মুমিনূনাল কাফিরীনা আওলিয়াআ মিন দূনিল মুমিনীনা ওয়া মাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাকূ মিনহুম তুকাতাও ওয়া ইউহায্যিরুকুমুল্লাহু নাফসাহূ ওয়া ইলাল্লাহিল মাসীর।

    মু’মিনরা যেন মু’মিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায়। আর যে কেউ এরূপ করবে, আল্লাহর সাথে তার কোন সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোন ভয়ের আশঙ্কা থাকে। আর আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন।

  29. 29

    قُلۡ إِن تُخۡفُواْ مَا فِي صُدُورِكُمۡ أَوۡ تُبۡدُوهُ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَيَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٢٩﴾

    কুল ইন তুখফূ মা ফী সুদূরিকুম আও তুবদূহু ইয়ালামহুল্লাহু ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর।

    তুমি বলে দাও: ‘তোমাদের অন্তরে যা আছে তা যদি তোমরা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। আর তিনি তাও জানেন, যা আছে আসমানসমূহে এবং যা আছে জমিনে। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।

  30. 30

    يَوۡمَ تَجِدُ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ مِنۡ خَيۡرٖ مُّحۡضَرٗا وَمَا عَمِلَتۡ مِن سُوٓءٖ تَوَدُّ لَوۡ أَنَّ بَيۡنَهَا وَبَيۡنَهُۥٓ أَمَدَۢا بَعِيدٗاۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ ﴿٣٠﴾

    ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারাও ওয়া মা আমিলাত মিন সূইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহূ আমাদাম বাঈদাও ওয়া ইউহায্যিরুকুমুল্লাহু নাফসাহূ ওয়াল্লাহু রাঊফুম বিল ইবাদ।

    যেদিন প্রত্যেকেই উপস্থিত পাবে সে যা ভাল আমল করেছে তা, এবং সে যা মন্দ আমল করেছে তাও। সেদিন সে কামনা করবে- যদি তার এবং এর (মন্দ কর্মের) মধ্যে বিশাল ব্যবধান থাকত! আর আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের সত্তার ভয় দেখাচ্ছেন। আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল।

  31. 31

    قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٣١﴾

    কুল ইন কুনতুম তুহিব্বূনাল্লাহা ফাত্তাবিঊনী ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনূবাকুম ওয়াল্লাহু গাফূরুর রাহীম।

    তুমি বলে দাও: ‘তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’

  32. 32

    قُلۡ أَطِيعُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَۖ فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡكَٰفِرِينَ ﴿٣٢﴾

    কুল আতীউল্লাহা ওয়ার রাসূলা ফা ইন তাওয়াল্লাও ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরীন।

    তুমি বলে দাও: ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো।’ তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না।

  33. 33

    ۞ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰٓ ءَادَمَ وَنُوحٗا وَءَالَ إِبۡرَٰهِيمَ وَءَالَ عِمۡرَٰنَ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿٣٣﴾

    ইন্নাল্লাহাস তাফা আদামা ওয়া নূহাও ওয়া আলা ইবরাহীমা ওয়া আলা ইমরানা আলাল আলামীন।

    নিশ্চয় আল্লাহ আদম, নূহ ও ইবরাহীমের বংশধর এবং ইমরানের বংশধরকে সমগ্র সৃষ্টিজগতের উপর মনোনীত করেছেন।

  34. 34

    ذُرِّيَّةَۢ بَعۡضُهَا مِنۢ بَعۡضٖۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٣٤﴾

    যুর্রিয়্যাতাম বাদুহা মিম বাদিও ওয়াল্লাহু সামীউন আলীম।

    তারা একে অপরের বংশধর। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  35. 35

    إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّي نَذَرۡتُ لَكَ مَا فِي بَطۡنِي مُحَرَّرٗا فَتَقَبَّلۡ مِنِّيٓۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٣٥﴾

    ইয কালাতিম রাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনী মুহার্রারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম।

    তুমি স্মরণ কর, যখন ইমরানের স্ত্রী বলেছিল: ‘হে আমার রব, আমার গর্ভে যা আছে, নিশ্চয় আমি তা একান্তভাবেই আপনার জন্য মানত করলাম। অতএব, আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয় আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ।’

  36. 36

    فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ إِنِّي وَضَعۡتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا وَضَعَتۡ وَلَيۡسَ ٱلذَّكَرُ كَٱلۡأُنثَىٰۖ وَإِنِّي سَمَّيۡتُهَا مَرۡيَمَ وَإِنِّيٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ ﴿٣٦﴾

    ফালাম্মা ওয়া দাআতহা কালাত রাব্বি ইন্নী ওয়া দাতুহা উনছা ওয়াল্লাহু আলামু বিমা ওয়া দাআত ওয়া লাইসায যাকারু কাল উনছা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুর্রিয়্যাতাহা মিনাশ শাইতানির রাজীম।

    অতঃপর সে যখন তা প্রসব করল, তখন বলল: ‘হে আমার রব! আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। অথচ সে যা প্রসব করেছে সে সম্পর্কে আল্লাহ তো সর্বাধিক জানতেন। বস্তুত পুত্র সন্তান (শক্তি ও গঠনে) কন্যা সন্তানের মত নয়। এবং আমি তার নাম রেখেছি মারয়াম। আর নিশ্চয় আমি তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয়ে দিচ্ছি।

  37. 37

    فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٖ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنٗا وَكَفَّلَهَا زَكَرِيَّاۖ كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا ٱلۡمِحۡرَابَ وَجَدَ عِندَهَا رِزۡقٗاۖ قَالَ يَٰمَرۡيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَاۖ قَالَتۡ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ إِنَّ ٱللَّهَ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٍ ﴿٣٧﴾

    ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবূলিন হাসানিও ওয়া আমবাতাহা নাবাতান হাসানাও ওয়া কাফ্ফালাহা যাকারিয়্যা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়্যাল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিযকান কালা ইয়া মারয়ামু আন্না লাকি হাযা কালাত হুওয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মাই ইয়াশাউ বিগাইরি হিসাব।

    অতঃপর তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে তুললেন। আর তাকে যাকারিয়্যার দায়িত্বে দিলেন। যখনই যাকারিয়্যা তার কাছে তার কক্ষে প্রবেশ করতেন, তখনই তার নিকট খাদ্যসামগ্রী পেতেন। তিনি বলতেন: ‘হে মারয়াম, এ সব তুমি কোথায় পেলে?’ সে বলত, ‘এটি আল্লাহর পক্ষ থেকে।’ নিশ্চয় আল্লাহ যাকে চান অপরিমিত রিযিক দান করেন।

  38. 38

    هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥۖ قَالَ رَبِّ هَبۡ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةٗ طَيِّبَةًۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ ﴿٣٨﴾

    হুনালিকা দাআ যাকারিয়্যা রাব্বাহূ কালা রাব্বি হাব লী মিল লাদুনকা যুর্রিয়্যাতান তায়্যিবাতান ইন্নাকা সামীউদ দুআ।

    সেখানে যাকারিয়্যা তাঁর রবের কাছে প্রার্থনা করে বলল: ‘হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র (উত্তম) সন্তান দান করুন। নিশ্চয় আপনি দু‘আ শ্রবণকারী।’

  39. 39

    فَنَادَتۡهُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٞ يُصَلِّي فِي ٱلۡمِحۡرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحۡيَىٰ مُصَدِّقَۢا بِكَلِمَةٖ مِّنَ ٱللَّهِ وَسَيِّدٗا وَحَصُورٗا وَنَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿٣٩﴾

    ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুওয়া কাইমুই ইউসাল্লী ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশ্শিরুকা বিয়াহয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি ওয়া সায়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহীন।

    অতঃপর যখন (সে) যাকারিয়্যা ইবাদাতের জায়গায়সালাতে দাঁড়িয়েছিল তখন ফিরিশতাগণ তাঁকে ডেকে বলল: ‘নিশ্চয় আল্লাহ আপনাকে ইয়াহ্‌ইয়ার সুসংবাদ দিচ্ছেন, তিনি হবেন আল্লাহর কালেমার সত্যায়নকারী, নেতা, পরিপূর্ণ সংযমী এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী।

  40. 40

    قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَقَدۡ بَلَغَنِيَ ٱلۡكِبَرُ وَٱمۡرَأَتِي عَاقِرٞۖ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفۡعَلُ مَا يَشَآءُ ﴿٤٠﴾

    কালা রাব্বি আন্না ইয়াকূনু লী গুলামুও ওয়া কাদ বালাগানিয়াল কিবারু ওয়ামরাআতী আকিরুন কালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা।

    সে (যাকারি্য়্যা) বলল: ‘হে আমার রব! কীভাবে আমার পুত্র হবে? অথচ আমার তো বার্ধক্য এসে গেছে, তাছাড়া আমার স্ত্রী বন্ধ্যা।’ তিনি বললেন, ‘এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা-ই করেন।’

  41. 41

    قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمۡزٗاۗ وَٱذۡكُر رَّبَّكَ كَثِيرٗا وَسَبِّحۡ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ ﴿٤١﴾

    কালা রাব্বিজ আল লী আয়াতান কালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা ছালাছাতা আয়্যামিন ইল্লা রামযাও ওয়াযকুর রাব্বাকা কাছীরাও ওয়া সাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার।

    তিনি (যাকারি্য়্যা) বলল: ‘হে আমার রব! (এ অস্বাভাবিক ঘটনার জন্যে) আমাকে একটি নিদর্শন দিন।’ তিনি বললেন: তোমার নিদর্শন এই যে, তিন দিন তুমি ইশারা-ইঙ্গিত ছাড়া মানুষের সাথে কথা বলবে না। আর তোমার রবের বেশি যিকির কর এবং সকাল-সন্ধ্যায় তাঁর তাসবীহ পাঠ কর।

  42. 42

    وَإِذۡ قَالَتِ ٱلۡمَلَٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصۡطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٢﴾

    ওয়া ইয কালাতিল মালাইকাতু ইয়া মারয়ামু ইন্নাল্লাহাস তাফাকি ওয়া তাহ্হারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামীন।

    (হে রাসূল!) তুমি সে সময়ের কথা স্মরণ কর যখন ফিরিশতারা বললো: ‘হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ আপনাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং (আপনার সময়কার) বিশ্বজগতের নারীদের উপর আপনাকে মনোনীত করেছেন।

  43. 43

    يَٰمَرۡيَمُ ٱقۡنُتِي لِرَبِّكِ وَٱسۡجُدِي وَٱرۡكَعِي مَعَ ٱلرَّٰكِعِينَ ﴿٤٣﴾

    ইয়া মারয়ামুক নুতী লিরাব্বিকি ওয়াসজুদী ওয়ারকাঈ মাআর রাকিঈন।

    হে মারইয়াম! তোমার রবের জন্য বিনয়ী ও অনুগত হও, তাঁর সিজদা করো এবং রুকূকারীদের সাথে রুকূ করো।

  44. 44

    ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۚ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يُلۡقُونَ أَقۡلَٰمَهُمۡ أَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يَخۡتَصِمُونَ ﴿٤٤﴾

    যালিকা মিন আমবাইল গাইবি নূহীহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকূনা আকলামাহুম আয়্যুহুম ইয়াকফুলু মারয়ামা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমূন।

    (হে রাসূল!) এটি গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত, যা আমি তোমাকে অহীর মাধ্যমে জানাচ্ছি। আর তুমি তাদের নিকট ছিলে না, যখন তারা তাদের কলমগুলো (পানিতে) নিক্ষেপ করছিল (বিশেষ লটারির ব্যবস্থার জন্যে), তাদের মধ্যে কে মারয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নিবে? আর তুমি তাদের নিকট ছিলে না, যখন তারা বিতর্ক করছিল।

  45. 45

    إِذۡ قَالَتِ ٱلۡمَلَٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٖ مِّنۡهُ ٱسۡمُهُ ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ وَجِيهٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمِنَ ٱلۡمُقَرَّبِينَ ﴿٤٥﴾

    ইয কালাতিল মালাইকাতু ইয়া মারয়ামু ইন্নাল্লাহা ইউবাশ্শিরুকি বিকালিমাতিম মিনহুস মুহুল মাসীহু ঈসাব নু মারয়ামা ওয়াজীহান ফিদ দুনয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকার্রাবীন।

    তুমি স্মরণ কর, যখন ফিরিশতারা বললেন: ‘হে মারয়াম! নিশ্চয়ই আল্লাহ আপনাকে তাঁর পক্ষ থেকে একটি কালিমার (পুত্রের) সুসংবাদ দিচ্ছেন। তার নাম মাসীহ ঈসা ইবনু মারয়াম, তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং আল্লাহর নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবেন।’

  46. 46

    وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗا وَمِنَ ٱلصَّٰلِحِينَ ﴿٤٦﴾

    ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহীন।

    আর তিনি দোলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলবেন এবং পরিণত বয়সেও। আর তিনি নেককার পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবেন।

  47. 47

    قَالَتۡ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞۖ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخۡلُقُ مَا يَشَآءُۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ﴿٤٧﴾

    কালাত রাব্বি আন্না ইয়াকূনু লী ওয়া লাদুও ওয়া লাম ইয়ামসাসনী বাশারুন কালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশাউ ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকূলু লাহূ কুন ফায়াকূন।

    সে বলল: ‘হে আমার রব! আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, এমতাবস্থায় আমার সন্তান হবে কীভাবে?’ তিনি বললেন: এভাবেই আল্লাহ যাকে চান (চিরাচরিত নিয়ম ছাড়াই) সৃষ্টি করেন। তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন, তখন বলেন, ‘হও’, ফলে তা হয়ে যায়।

  48. 48

    وَيُعَلِّمُهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ ﴿٤٨﴾

    ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজীল।

    আর তিনি তাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিবেন।

  49. 49

    وَرَسُولًا إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنِّي قَدۡ جِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ أَنِّيٓ أَخۡلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ وَأُحۡيِ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأۡكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٤٩﴾

    ওয়া রাসূলান ইলা বানী ইসরাঈলা আন্নী কাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তীনি কাহাইআতিত তাইরি ফা আনফুখু ফীহি ফায়াকূনু তাইরাম বিইযনিল্লাহি ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাওতা বিইযনিল্লাহি ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলূনা ওয়া মা তাদ্দাখিরূনা ফী বুয়ূতিকুম ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনীন।

    তেমনিভাবে তিনি তাঁকে বনী ইসরাঈলদের রাসূল বানাবেন। (তিনি তাদেরকে বলবেন) ‘নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। তা হলো, অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, অতঃপর আমি তাতে ফুঁক দেব। ফলে আল্লাহর নির্দেশে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর নির্দেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করবো এবং মৃতকে জীবিত করবো। আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে জানিয়ে দিবো। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মু’মিন হয়ে থাকো।

  50. 50

    وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعۡضَ ٱلَّذِي حُرِّمَ عَلَيۡكُمۡۚ وَجِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿٥٠﴾

    ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদায়্যা মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বাদাল লাযী হুর্রিমা আলাইকুম ওয়া জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।

    আর আমার পূর্বে নাযিলকৃত তাওরাতে যা আছে, আমি তার সত্যায়নকারী হিসেবে এসেছি, তাছাড়া (পূর্বে) তোমাদের ওপর যা হারাম করা হয়েছিল তার কিছু তোমাদের জন্য হালাল করতে এবং আমি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন (সুষ্পষ্ট দলিল প্রমাণ) নিয়ে তোমাদের নিকট এসেছি। অতএব, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।

  51. 51

    إِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ﴿٥١﴾

    ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফাবুদূহু হাযা সিরাতুম মুসতাকীম।

    নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব। সুতরাং তোমরা একমাত্র তাঁরই ইবাদাত করো। এটাই সরল সঠিক পথ।

  52. 52

    ۞ فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنۡهُمُ ٱلۡكُفۡرَ قَالَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشۡهَدۡ بِأَنَّا مُسۡلِمُونَ ﴿٥٢﴾

    ফালাম্মা আহাস্সা ঈসা মিনহুমুল কুফরা কালা মান আনসারী ইলাল্লাহি কালাল হাওয়ারিয়্যূনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমূন।

    অতঃপর যখন ঈসা তাদের (বানূ ইসরাঈলদের) পক্ষ হতে কুফরী উপলব্ধি করল তখন সে বলল: ‘কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে’? হাওয়ারীগণ বললো: ‘আমরা আল্লাহর (দ্বীনের) সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি ।আপনি সাক্ষী থাকুন যে, আমরা মুসলিম।

  53. 53

    رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ ﴿٥٣﴾

    রাব্বানা আমান্না বিমা আনযালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মাআশ শাহিদীন।

    ‘হে আমাদের রব! আপনি যা নাযিল করেছেন তার (ইঞ্জীলের) প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা এ রাসূলের অনুসরণ করেছি। কাজেই আমাদেরকে সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত করুন।

  54. 54

    وَمَكَرُواْ وَمَكَرَ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ ﴿٥٤﴾

    ওয়া মাকারূ ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরীন।

    আর তারা কূটকৌশল ও গোপন ষড়যন্ত্র করতে লাগলো। জবাবে আল্লাহও কৌশল অবলম্বন করলেন। আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশল অবলম্বনকারী।

  55. 55

    إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَىٰٓ إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُواْ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوۡقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۖ ثُمَّ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأَحۡكُمُ بَيۡنَكُمۡ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ ﴿٥٥﴾

    ইয কালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফ্ফীকা ওয়া রাফিউকা ইলায়্যা ওয়া মুতাহ্হিরুকা মিনাল লাযীনা কাফারূ ওয়া জাইলুল লাযীনাত তাবাঊকা ফাওকাল লাযীনা কাফারূ ইলা ইয়াওমিল কিয়ামাতি ছুম্মা ইলায়্যা মারজিউকুম ফা আহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফূন।

    তুমি স্মরণ কর, যখন আল্লাহ বললেন: ‘হে ঈসা, নিশ্চয় আমি তোমাকে মৃত্যু ছাড়াই জান কবজ করবো, তোমাকে আমার দিকে উঠিয়ে নেবো এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করবো। আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপরে প্রাধান্য দিবো। অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দিবো, যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে।’

  56. 56

    فَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَأُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ﴿٥٦﴾

    ফা আম্মাল লাযীনা কাফারূ ফা উআয্যিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরীন।

    তারপর যারা কুফরী করেছে, আমি তাদেরকে দুনিয়াতে ও আখিরাতে কঠোর শাস্তি দিবো এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না।

  57. 57

    وَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ ﴿٥٧﴾

    ওয়া আম্মাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফ্ফীহিম উজূরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমীন।

    আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদের প্রতিদান পুরোপুরিভাবে প্রদান করবেন। আর আল্লাহ্‌ যালিমদেরকে পছন্দ করেন না।

  58. 58

    ذَٰلِكَ نَتۡلُوهُ عَلَيۡكَ مِنَ ٱلۡأٓيَٰتِ وَٱلذِّكۡرِ ٱلۡحَكِيمِ ﴿٥٨﴾

    যালিকা নাতলূহু আলাইকা মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম।

    বস্তুত, এগুলো হলো আয়াত ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ, যা আমি তোমার নিকট তিলাওয়াত করছি।

  59. 59

    إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ ٱللَّهِ كَمَثَلِ ءَادَمَۖ خَلَقَهُۥ مِن تُرَابٖ ثُمَّ قَالَ لَهُۥ كُن فَيَكُونُ ﴿٥٩﴾

    ইন্না মাছালা ঈসা ইনদাল্লাহি কামাছালি আদামা খালাকাহূ মিন তুরাবিন ছুম্মা কালা লাহূ কুন ফায়াকূন।

    নিশ্চয় আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। অতঃপর তাকে বললেন: কুন-‘হও’। ফলে সে হয়ে গেল।

  60. 60

    ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُن مِّنَ ٱلۡمُمۡتَرِينَ ﴿٦٠﴾

    আলহাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারীন।

    সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। কাজেই তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হবে না।

  61. 61

    فَمَنۡ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡاْ نَدۡعُ أَبۡنَآءَنَا وَأَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰذِبِينَ ﴿٦١﴾

    ফামান হাজ্জাকা ফীহি মিম বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাও নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ছুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবীন।

    অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বল: ‘এসো আমরা আমাদের ছেলেদেরকে ও তোমাদের ছেলেদেরকে , আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে আহবান করি। তারপর আমরা বিনীত প্রার্থনা (মুবাহালা) করি, ‘মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লা’নত করি।’

  62. 62

    إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡقَصَصُ ٱلۡحَقُّۚ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٦٢﴾

    ইন্না হাযা লাহুওয়াল কাসাসুল হাক্কু ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহু ওয়া ইন্নাল্লাহা লাহুওয়াল আযীযুল হাকীম।

    নিশ্চয় এগুলো সত্য বিবরণ এবং আল্লাহ্‌ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। আর নিশ্চয় আল্লাহ পরম পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  63. 63

    فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِٱلۡمُفۡسِدِينَ ﴿٦٣﴾

    ফা ইন তাওয়াল্লাও ফা ইন্নাল্লাহা আলীমুম বিল মুফসিদীন।

    তবুও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোভাবেই জানেন।

  64. 64

    قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ تَعَالَوۡاْ إِلَىٰ كَلِمَةٖ سَوَآءِۭ بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ أَلَّا نَعۡبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشۡرِكَ بِهِۦ شَيۡـٔٗا وَلَا يَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَقُولُواْ ٱشۡهَدُواْ بِأَنَّا مُسۡلِمُونَ ﴿٦٤﴾

    কুল ইয়া আহলাল কিতাবি তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহা ওয়া লা নুশরিকা বিহী শাইআও ওয়া লা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবাম মিন দূনিল্লাহি ফা ইন তাওয়াল্লাও ফাকূলুশ হাদূ বিআন্না মুসলিমূন।

    তুমি বল: ‘হে আহলে কিতাব! তোমরা এমন কথার দিকে আসো, যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান। আর তা হচ্ছে, আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাত করবো না। আর তার সাথে কোনো কিছুকেই শরীক করবো না এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ করবো না।’ তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বল: ‘তোমরা সাক্ষী থাকো যে, নিশ্চয় আমরা মুসলিম ।’

  65. 65

    يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تُحَآجُّونَ فِيٓ إِبۡرَٰهِيمَ وَمَآ أُنزِلَتِ ٱلتَّوۡرَىٰةُ وَٱلۡإِنجِيلُ إِلَّا مِنۢ بَعۡدِهِۦٓۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿٦٥﴾

    ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জূনা ফী ইবরাহীমা ওয়া মা উনযিলাতিত তাওরাতু ওয়াল ইনজীলু ইল্লা মিম বাদিহী আফালা তাকিলূন।

    হে আহলে কিতাব! তোমরা ইবরাহীমের (ধর্মের) ব্যাপারে বিতর্ক করছ কেন? অথচ তাওরাত ও ইঞ্জীল তো তার পরেই নাযিল হয়েছে। সুতরাং তোমরা কি বুঝো না?

  66. 66

    هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ حَٰجَجۡتُمۡ فِيمَا لَكُم بِهِۦ عِلۡمٞ فَلِمَ تُحَآجُّونَ فِيمَا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٞۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴿٦٦﴾

    হাআনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহী ইলমুন ফালিমা তুহাজ্জূনা ফীমা লাইসা লাকুম বিহী ইলমুও ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তালামূন।

    (হে আহলে কিতাব) সাবধান! তোমরা তো এমন, যেসব বিষয়ে তোমাদের কিছু জ্ঞান আছে তাতে তর্ক করলে; তবে যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, সে বিষয়ে কেন তর্ক-বিতর্ক করো? আর আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না।

  67. 67

    مَا كَانَ إِبۡرَٰهِيمُ يَهُودِيّٗا وَلَا نَصۡرَانِيّٗا وَلَٰكِن كَانَ حَنِيفٗا مُّسۡلِمٗا وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴿٦٧﴾

    মা কানা ইবরাহীমু ইয়াহূদিয়্যাও ওয়া লা নাসরানিয়্যাও ওয়া লাকিন কানা হানীফাম মুসলিমাও ওয়া মা কানা মিনাল মুশরিকীন।

    মূলত ইবরাহীম ইয়াহূদীও ছিল না, খৃস্টানও ছিল না; বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।

  68. 68

    إِنَّ أَوۡلَى ٱلنَّاسِ بِإِبۡرَٰهِيمَ لَلَّذِينَ ٱتَّبَعُوهُ وَهَٰذَا ٱلنَّبِيُّ وَٱلَّذِينَ ءَامَنُواْۗ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٦٨﴾

    ইন্না আওলান নাসি বিইবরাহীমা লাল লাযীনাত তাবাঊহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল লাযীনা আমানূ ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনীন।

    নিশ্চয় মানুষের মধ্যে তারাই ইবরাহীমের সাথে সম্পৃক্ত হওয়ার অধিক উপযুক্ত, যারা তাঁর অনুসরণ করেছে এবং এ নবী মুহাম্মাদ), আর (এ উম্মতের) যারা ঈমান এনেছে তারা। মূলত আল্লাহ মু’মিনদের অভিভাবক।

  69. 69

    وَدَّت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يُضِلُّونَكُمۡ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ ﴿٦٩﴾

    ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাও ইউদিল্লূনাকুম ওয়া মা ইউদিল্লূনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরূন।

    আহলে কিতাবের একদল লোক কামনা করে যদি তাঁরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারত; অথচ তারা নিজেদেরকেই পথভ্রষ্ট করে। কিন্তু তারা বুঝতে পারে না।

  70. 70

    يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَأَنتُمۡ تَشۡهَدُونَ ﴿٧٠﴾

    ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরূনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদূন।

    হে আহলে কিতাব! তোমরা কেন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছো; অথচ তোমরাই (সত্যতার) সাক্ষ্য বহন করো।

  71. 71

    يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَلۡبِسُونَ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ﴿٧١﴾

    ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসূনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমূনাল হাক্কা ওয়া আনতুম তালামূন।

    হে আহলে কিতাব! তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো এবং সত্য গোপন করছো? অথচ তোমরা তা জানো।

  72. 72

    وَقَالَت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ ءَامِنُواْ بِٱلَّذِيٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَجۡهَ ٱلنَّهَارِ وَٱكۡفُرُوٓاْ ءَاخِرَهُۥ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴿٧٢﴾

    ওয়া কালাত তাইফাতুম মিন আহলিল কিতাবি আমিনূ বিল লাযী উনযিলা আলাল লাযীনা আমানূ ওয়াজহান নাহারি ওয়াকফুরূ আখিরাহূ লাআল্লাহুম ইয়ারজিঊন।

    আর আহলে কিতাবের একদল লোক বলে: ‘মু’মিনদের ওপর যা নাযিল করা হয়েছে, তোমরা তার প্রতি দিনের প্রথমভাগে ঈমান আনো, আর শেষ ভাগে তা অস্বীকার করো; সম্ভবত তারা ঈমান থেকে ফিরে আসবে।’

  73. 73

    وَلَا تُؤۡمِنُوٓاْ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمۡ قُلۡ إِنَّ ٱلۡهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤۡتَىٰٓ أَحَدٞ مِّثۡلَ مَآ أُوتِيتُمۡ أَوۡ يُحَآجُّوكُمۡ عِندَ رَبِّكُمۡۗ قُلۡ إِنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ﴿٧٣﴾

    ওয়া লা তুমিনূ ইল্লা লিমান তাবিআ দীনাকুম কুল ইন্নাল হুদা হুদাল্লাহি আই ইউতা আহাদুম মিছলা মা ঊতীতুম আও ইউহাজ্জূকুম ইনদা রাব্বিকুম কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতীহি মাই ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।

    আর (তারা নিজেদের মধ্যে বলাবলি করে) তোমরা তোমাদের দীন অনুসরণকারীদের ছাড়া (কাউকে) বিশ্বাস করো না। বলুন: নিশ্চয়ই (সত্যের পথ প্রদর্শক) হেদায়াত তো আল্লাহরই হেদায়াত, (তোমরা এ কথা লুকাও) যেন কেউ তোমাদের মতো (ওহী ও ইলম) প্রাপ্ত না হয়, অথবা তারা যেন তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের বিরুদ্ধে দলিল উপস্থিত করতে না পারে। বলুন: অবশ্যই অনুগ্রহ আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তা প্রদান করেন; আর আল্লাহ অগাধ করুণাময়, সর্বজ্ঞ।

  74. 74

    يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴿٧٤﴾

    ইয়াখতাস্সু বিরাহমাতিহী মাই ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।

    তিনি নিজ রহমতের জন্যে যাকে ইচ্ছা তাকে নির্ধারণ করেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।

  75. 75

    ۞ وَمِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مَنۡ إِن تَأۡمَنۡهُ بِقِنطَارٖ يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ وَمِنۡهُم مَّنۡ إِن تَأۡمَنۡهُ بِدِينَارٖ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ إِلَّا مَا دُمۡتَ عَلَيۡهِ قَآئِمٗاۗ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَيۡسَ عَلَيۡنَا فِي ٱلۡأُمِّيِّـۧنَ سَبِيلٞ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ ﴿٧٥﴾

    ওয়া মিন আহলিল কিতাবি মান ইন তামানহু বিকিনতারিই ইউআদ্দিহী ইলাইকা ওয়া মিনহুম মান ইন তামানহু বিদীনারিল লা ইউআদ্দিহী ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমান যালিকা বিআন্নাহুম কালূ লাইসা আলাইনা ফিল উম্মিয়্যীনা সাবীলুও ওয়া ইয়াকূলূনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামূন।

    আর আহলে কিতাবের মধ্যে এমন লোকও আছে, যদি তার নিকট আপনি অঢেল সম্পদ আমানত রাখেন; তবুও সে তা আপনাকে চাওয়ামাত্রই ফেরত দিবে এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে, যদি আপনি তার নিকট এক দীনারও আমানত রাখেন, তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা আপনাকে ফেরত দিবে না। এটি এ কারণে যে, তারা বলে, ‘উম্মীদের (সম্পদ ভোগ করার) ব্যাপারে আমাদের ওপর কোন পাপ নেই।’ আর তারা জেনে-শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে।

  76. 76

    بَلَىٰۚ مَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ ﴿٧٦﴾

    বালা মান আওফা বিআহদিহী ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকীন।

    হ্যাঁ অবশ্যই, কেউ যদি অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালোবাসেন।

  77. 77

    إِنَّ ٱلَّذِينَ يَشۡتَرُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَأَيۡمَٰنِهِمۡ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيۡهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿٧٧﴾

    ইন্নাল লাযীনা ইয়াশতারূনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম ছামানান কালীলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কীহিম ওয়া লাহুম আযাবুন আলীম।

    নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, আখিরাতে তাদের (সাওয়াবের) কোনো অংশ নেই। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না এবং তাদেরকে পরিশুদ্ধও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  78. 78

    وَإِنَّ مِنۡهُمۡ لَفَرِيقٗا يَلۡوُۥنَ أَلۡسِنَتَهُم بِٱلۡكِتَٰبِ لِتَحۡسَبُوهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ ﴿٧٨﴾

    ওয়া ইন্না মিনহুম লাফারীকাই ইয়ালওয়ূনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবূহু মিনাল কিতাবি ওয়া মা হুওয়া মিনাল কিতাবি ওয়া ইয়াকূলূনা হুওয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুওয়া মিন ইনদিল্লাহি ওয়া ইয়াকূলূনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামূন।

    আর নিশ্চয়ই তাদের মধ্যে একদল লোক আছে, যারা কিতাব পড়ার সময় জিহ্বা দ্বারা বিকৃতি করে, যাতে তোমরা সেটাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো; অথচ সেটা কিতাবের অংশ নয়। আর তারা বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে’; অথচ সেটি আল্লাহর পক্ষ থেকে নয়। আর তারা জেনে-বুঝে আল্লাহর উপর মিথ্যারোপ করছে।

  79. 79

    مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤۡتِيَهُ ٱللَّهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُواْ عِبَادٗا لِّي مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن كُونُواْ رَبَّٰنِيِّـۧنَ بِمَا كُنتُمۡ تُعَلِّمُونَ ٱلۡكِتَٰبَ وَبِمَا كُنتُمۡ تَدۡرُسُونَ ﴿٧٩﴾

    মা কানা লিবাশারিন আই ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওওয়াতা ছুম্মা ইয়াকূলা লিন নাসি কূনূ ইবাদাল লী মিন দূনিল্লাহি ওয়া লাকিন কূনূ রাব্বানিয়্যীনা বিমা কুনতুম তুআল্লিমূনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসূন।

    এটা কোনো ব্যক্তির জন্যে সংগত নয় যে, আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুওয়াত দান করবেন, অতঃপর তিনি মানুষকে বলবেন: ‘তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হয়ে যাও’। বরং তিনি বলবেন: ‘তোমরা আল্লাহভক্ত হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা তা অধ্যয়ন করো।’

  80. 80

    وَلَا يَأۡمُرَكُمۡ أَن تَتَّخِذُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ وَٱلنَّبِيِّـۧنَ أَرۡبَابًاۚ أَيَأۡمُرُكُم بِٱلۡكُفۡرِ بَعۡدَ إِذۡ أَنتُم مُّسۡلِمُونَ ﴿٨٠﴾

    ওয়া লা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যীনা আরবাবান আয়ামুরুকুম বিল কুফরি বাদা ইয আনতুম মুসলিমূন।

    অনুরূপভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দেন না যে, ফিরিশতা ও নবীগণকে রবরূপে গ্রহণ করো । তোমাদের মুসলিম হওয়ার পরও তিনি কি তোমাদেরকে আল্লাহর সাথে কুফরী করার নির্দেশ দিবেন?

  81. 81

    وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيۡتُكُم مِّن كِتَٰبٖ وَحِكۡمَةٖ ثُمَّ جَآءَكُمۡ رَسُولٞ مُّصَدِّقٞ لِّمَا مَعَكُمۡ لَتُؤۡمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥۚ قَالَ ءَأَقۡرَرۡتُمۡ وَأَخَذۡتُمۡ عَلَىٰ ذَٰلِكُمۡ إِصۡرِيۖ قَالُوٓاْ أَقۡرَرۡنَاۚ قَالَ فَٱشۡهَدُواْ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ ﴿٨١﴾

    ওয়া ইয আখাযাল্লাহু মীছাকান নাবিয়্যীনা লামা আতাইতুকুম মিন কিতাবিও ওয়া হিকমাতিন ছুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহী ওয়া লাতানসুরুন্নাহূ কালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরী কালূ আকরারনা কালা ফাশহাদূ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদীন।

    তুমি স্মরণ কর, যখন আল্লাহ নবীদের কাছ থেকে এ বলে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন যে, ‘আমি তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি; তারপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারীরূপে যখন একজন রাসূল আসবেন, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে।’ তিনি বললেন: ‘ তোমরা কি স্বীকার করলে এবং এ ব্যাপারে দৃঢ় অঙ্গীকার করলে?’ তাঁরা উত্তরে বলল: ‘আমরা স্বীকার করলাম’। তিনি বললেন: ‘তবে তোমরা এ ব্যাপারে সাক্ষী থাকো এবং আমি নিজেও তোমাদের উপর সাক্ষী থাকলাম।’

  82. 82

    فَمَن تَوَلَّىٰ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ﴿٨٢﴾

    ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফা উলাইকা হুমুল ফাসিকূন।

    সুতরাং এরপরেও যারা মুখ ফিরিয়ে নিলো তারাই তো ফাসিক।

  83. 83

    أَفَغَيۡرَ دِينِ ٱللَّهِ يَبۡغُونَ وَلَهُۥٓ أَسۡلَمَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ طَوۡعٗا وَكَرۡهٗا وَإِلَيۡهِ يُرۡجَعُونَ ﴿٨٣﴾

    আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগূনা ওয়া লাহূ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাঊন।

    তারা কি আল্লাহর ইসলামকে বাদ দিয়ে অন্য দীন চায়? অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবকিছুই ইচ্ছায় বা অনিচ্ছায় তাঁর কাছে আত্মসমর্পণ করেছে। আর তাঁর দিকেই তাদের ফিরিয়ে নেওয়া হবে।

  84. 84

    قُلۡ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ عَلَيۡنَا وَمَآ أُنزِلَ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ﴿٨٤﴾

    কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনযিলা আলাইনা ওয়া মা উনযিলা আলা ইবরাহীমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকূবা ওয়াল আসবাতি ওয়া মা ঊতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যূনা মির রাব্বিহিম লা নুফার্রিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহূ মুসলিমূন।

    হে রাসূল! তুমি বল: ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি যা নাযিল হয়েছে তার প্রতি, ইবরাহীম, ইসমা’ঈল, ইসহাক, ইয়া’কূব ও তাঁর বংশধরগণের প্রতি যা নাযিল হয়েছিল তার প্রতি এবং যা মূসা, ‘ঈসা ও অন্যান্য নবীগণকে তাঁদের রবের পক্ষ থেকে প্রদান করা হয়েছিল তার প্রতিও। আমরা তাঁদের কারও মধ্যে কোনো তারতম্য করি না। আর আমরা তাঁরই কাছে একান্তভাবে আত্মসমর্পণকারী ।

  85. 85

    وَمَن يَبۡتَغِ غَيۡرَ ٱلۡإِسۡلَٰمِ دِينٗا فَلَن يُقۡبَلَ مِنۡهُ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴿٨٥﴾

    ওয়া মাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরীন।

    আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দীন গ্রহণ করতে চায়, তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। আর আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।

  86. 86

    كَيۡفَ يَهۡدِي ٱللَّهُ قَوۡمٗا كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ وَشَهِدُوٓاْ أَنَّ ٱلرَّسُولَ حَقّٞ وَجَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿٨٦﴾

    কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারূ বাদা ঈমানিহিম ওয়া শাহিদূ আন্নার রাসূলা হাক্কুও ওয়া জাআহুমুল বায়্যিনাতু ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমায যালিমীন।

    আল্লাহ কিভাবে সে জাতিকে হিদায়াত করবেন , যারা ঈমান আনার পর ও রাসূল কে সত্য বলে সাক্ষ্য দেয়ার পর এবং তাদের কাছে এ ব্যাপারে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও কুফরী করে? আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।

  87. 87

    أُوْلَٰٓئِكَ جَزَآؤُهُمۡ أَنَّ عَلَيۡهِمۡ لَعۡنَةَ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ ﴿٨٧﴾

    উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন।

    আসলে এরা হলো সেসব লোক, যাদের প্রতিদান হলো, তাদের উপর আল্লাহর, ফিরিশতাগণের এবং সকল মানুষের লা’নত বর্ষিত হবে।

  88. 88

    خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ ﴿٨٨﴾

    খালিদীনা ফীহা লা ইউখাফ্ফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারূন।

    তারা তাতে চিরকাল থাকবে, তাদের শাস্তি শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।

  89. 89

    إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴿٨٩﴾

    ইল্লাল লাযীনা তাবূ মিম বাদি যালিকা ওয়া আসলাহূ ফা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।

    কিন্তু তারা ব্যতীত, যারা এরপরে তাওবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করেছে। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

  90. 90

    إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّن تُقۡبَلَ تَوۡبَتُهُمۡ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ ﴿٩٠﴾

    ইন্নাল লাযীনা কাফারূ বাদা ঈমানিহিম ছুম্মায দাদূ কুফরাল লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লূন।

    নিশ্চয় যারা ঈমান আনার পর কুফরীতে লিপ্ত হয়েছে, তারপর তারা তাদের কুফরী বৃদ্ধি করেছে , তাদের তাওবা কখনো কবুল করা হবে না। আর তারাই পথভ্রষ্ট।

  91. 91

    إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يُقۡبَلَ مِنۡ أَحَدِهِم مِّلۡءُ ٱلۡأَرۡضِ ذَهَبٗا وَلَوِ ٱفۡتَدَىٰ بِهِۦٓۗ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ﴿٩١﴾

    ইন্নাল লাযীনা কাফারূ ওয়া মাতূ ওয়া হুম কুফ্ফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়া লাওয়িফ তাদা বিহী উলাইকা লাহুম আযাবুন আলীমুও ওয়া মা লাহুম মিন নাসিরীন।

    নিশ্চয় যারা কুফরী করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে , তাদের কারো কাছ থেকে পৃথিবী সমপরিমাণ স্বর্ণ বিনিময়স্বরূপ প্রদান করলেও তা কখনো গ্রহণ করা হবে না। তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না।

  92. 92

    لَن تَنَالُواْ ٱلۡبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ﴿٩٢﴾

    লান তানালুল বির্রা হাত্তা তুনফিকূ মিম্মা তুহিব্বূনা ওয়া মা তুনফিকূ মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহী আলীম।

    (হে মু’মিনগণ) তোমরা যা ভালোবাসো তা থেকে (আল্লাহর পথে) ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো সাওয়াব ও মর্যাদা লাভ করতে পারবে না। আর তোমরা (কম-বেশি) যা কিছু ব্যয় করো, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে ভালো করেই জানেন।

পুরো সূরা পড়ুন: সূরা আলে-ইমরান · সূরা আলে-ইমরান তিলাওয়াত শুনুন

পারা 3 সম্পর্কে প্রশ্নোত্তর

পারা 3 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 3 শুরু হয়েছে সূরা আল-বাকারা, আয়াত 253 থেকে এবং শেষ হয়েছে সূরা আলে-ইমরান, আয়াত 92-এ।

পারা 3-এ কোন কোন সূরা আছে?

পারা 3-এ আছে সূরা আল-বাকারা 253-286 ও সূরা আলে-ইমরান 1-92।

পারা 3-এ কত আয়াত?

পারা 3-এ মোট 126টি আয়াত আছে।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।