আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 26
পারা 26
195 আয়াত · 6টি সূরা
সূরা আল-আহকাফ, সূরা মুহাম্মাদ, সূরা আল-ফাতহ, সূরা আল-হুজুরাত, সূরা ক্বাফ, সূরা আয-যারিয়াত 1-30
পারা 26 সূরা আল-আহকাফ, আয়াত 1 থেকে শুরু হয়ে সূরা আয-যারিয়াত, আয়াত 30 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 195টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।
সূরা আল-আহকাফ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
حمٓ ﴿١﴾
হা মীম।
হা-মীম।
- 2
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ﴿٢﴾
তানযীলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম।
এই কিতাব আল-কুরআন মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে নাযিলকৃত।
- 3
مَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۚ وَٱلَّذِينَ كَفَرُواْ عَمَّآ أُنذِرُواْ مُعۡرِضُونَ ﴿٣﴾
মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মাও ওয়াল লাযীনা কাফারূ আম্মা উনযিরূ মুরিদূন।
আমি আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, তা যথাযথভাবে ও একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। আর যারা কুফরী করে, তাদেরকে যে বিষয়ে ভীতিপ্রদর্শন করা হয়েছে, তা থেকে তারা মুখ ফিরিয়ে আছে।
- 4
قُلۡ أَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِۖ ٱئۡتُونِي بِكِتَٰبٖ مِّن قَبۡلِ هَٰذَآ أَوۡ أَثَٰرَةٖ مِّنۡ عِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٤﴾
কুল আরাআইতুম মা তাদঊনা মিন দূনিল্লাহি আরূনী মাযা খালাকূ মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি তূনী বিকিতাবিম মিন কাবলি হাযা আও আছারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকীন।
(হে রাসূল! তাদেরকে) বলুন, ‘তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তাদের সম্পর্কে আমাকে বলো তো। তারা জমিনে কী সৃষ্টি করেছে, আমাকে দেখাও। নাকি আসমানসমূহে তাদের কোনো অংশীদারিত্ব আছে? যদি তোমরা সত্যবাদী হও, তবে এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা জ্ঞানের কোনো অবশিষ্ট প্রমাণ আমার কাছে নিয়ে এসো।’
- 5
وَمَنۡ أَضَلُّ مِمَّن يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَن لَّا يَسۡتَجِيبُ لَهُۥٓ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ وَهُمۡ عَن دُعَآئِهِمۡ غَٰفِلُونَ ﴿٥﴾
ওয়া মান আদাল্লু মিম্মাই ইয়াদঊ মিন দূনিল্লাহি মাল লা ইয়াসতাজীবু লাহূ ইলা ইয়াওমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলূন।
তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে (পূজা করে), যে কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দিতে পারবে না? আর তারা (দেবদেবীরা) তাদের (পূজারিদের) আহ্বান সম্পর্কেও উদাসীন।
- 6
وَإِذَا حُشِرَ ٱلنَّاسُ كَانُواْ لَهُمۡ أَعۡدَآءٗ وَكَانُواْ بِعِبَادَتِهِمۡ كَٰفِرِينَ ﴿٦﴾
ওয়া ইযা হুশিরান নাসু কানূ লাহুম আদাআও ওয়া কানূ বিইবাদাতিহিম কাফিরীন।
আর যখন মানুষকে একত্র করা হবে, তখন এ উপাস্যগুলো তাদের শত্রু হবে এবং তারা তাদের ইবাদাত অস্বীকার করবে।
- 7
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ هَٰذَا سِحۡرٞ مُّبِينٌ ﴿٧﴾
ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন কালাল লাযীনা কাফারূ লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবীন।
আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফিররা তাদের কাছে সত্য আসার পর সে সম্পর্কে বলে, ‘এ তো স্পষ্ট জাদু।’
- 8
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَلَا تَمۡلِكُونَ لِي مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۖ هُوَ أَعۡلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِۚ كَفَىٰ بِهِۦ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۖ وَهُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ﴿٨﴾
আম ইয়াকূলূনাফ তারাহু কুল ইনিফ তারাইতুহূ ফালা তামলিকূনা লী মিনাল্লাহি শাইআন হুওয়া আলামু বিমা তুফীদূনা ফীহি কাফা বিহী শাহীদাম বাইনী ওয়া বাইনাকুম ওয়া হুওয়াল গাফূরুর রাহীম।
তবে কি তারা বলে যে, ‘মুহাম্মাদ এটা (এ আল-কুরআন) নিজে উদ্ভাবন করেছে’? হে রাসূল! তুমি বলো: ‘যদি আমি এটা উদ্ভাবন করে থাকি, তবে তোমরা আমাকে আল্লাহর (শাস্তি) থেকে রক্ষা করতে সামান্য কিছুরও মালিক নও। তোমরা যে বিষয়ে আলোচনায় মত্ত আছ, আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট। আর তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’
- 9
قُلۡ مَا كُنتُ بِدۡعٗا مِّنَ ٱلرُّسُلِ وَمَآ أَدۡرِي مَا يُفۡعَلُ بِي وَلَا بِكُمۡۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّ وَمَآ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ ﴿٩﴾
কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরী মা ইউফআলু বী ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইঊহা ইলায়্যা ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবীন।
বলো, ‘আমি রাসূলদের মধ্যে নতুন নই । আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কী আচরণ করা হবে। আমার প্রতি যা ওহী করা হয়, আমি কেবল তারই অনুসরণ করি। আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।’
- 10
قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ وَكَفَرۡتُم بِهِۦ وَشَهِدَ شَاهِدٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَلَىٰ مِثۡلِهِۦ فَـَٔامَنَ وَٱسۡتَكۡبَرۡتُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿١٠﴾
কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহী ওয়া শাহিদা শাহিদুম মিম বানী ইসরাঈলা আলা মিছলিহী ফা আমানা ওয়াসতাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমায যালিমীন।
হে রাসূল! তুমি বলো: ‘তোমরা ভেবে দেখেছ কি, এই আল-কুরআন আল্লাহর কাছ থেকে হওয়ার পরেও যদি তোমরা এটাকে অস্বীকার করো; অথচ বানূ ইসরাঈলের একজন সাক্ষী এ ব্যাপারে অনুরূপ সাক্ষ্য দিয়েছে। অতঃপর সে ঈমান আনল আর তোমরা অহংকার করলে । জেনে রেখো! নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।
- 11
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُواْ لَوۡ كَانَ خَيۡرٗا مَّا سَبَقُونَآ إِلَيۡهِۚ وَإِذۡ لَمۡ يَهۡتَدُواْ بِهِۦ فَسَيَقُولُونَ هَٰذَآ إِفۡكٞ قَدِيمٞ ﴿١١﴾
ওয়া কালাল লাযীনা কাফারূ লিল লাযীনা আমানূ লাও কানা খাইরাম মা সাবাকূনা ইলাইহি ওয়া ইয লাম ইয়াহতাদূ বিহী ফাসায়াকূলূনা হাযা ইফকুন কাদীম।
আর যারা কুফরী করেছে তারা ঈমানদারদের সম্পর্কে বলে: ‘যদি এটা (এ দ্বীন) ভালো হত তবে তারা আমাদের থেকে অগ্রণী হতে পারত না।’ আর যখন তারা এর দ্বারা হিদায়াত প্রাপ্ত হয়নি, তখন তারা অচিরেই বলবে, ‘এটা তো এক পুরোনো মিথ্যা।’
- 12
وَمِن قَبۡلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامٗا وَرَحۡمَةٗۚ وَهَٰذَا كِتَٰبٞ مُّصَدِّقٞ لِّسَانًا عَرَبِيّٗا لِّيُنذِرَ ٱلَّذِينَ ظَلَمُواْ وَبُشۡرَىٰ لِلۡمُحۡسِنِينَ ﴿١٢﴾
ওয়া মিন কাবলিহী কিতাবু মূসা ইমামাও ওয়া রাহমাতাও ওয়া হাযা কিতাবুম মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যাল লিয়ুনযিরাল লাযীনা যালামূ ওয়া বুশরা লিল মুহসিনীন।
আর এই আল-কুরআনের পূর্বে এসেছিল মূসার কিতাব তাওরাত, যা পথপ্রদর্শক ও রহমতস্বরূপ। আর আরবী ভাষায় অবতীর্ণ এ আল-কুরআন তার সত্যায়নকারী কিতাব ; যাতে এটা যালিমদেরকে সতর্ক করতে পারে এবং তা সৎকর্মপরায়ণদের জন্য এক সুসংবাদ।
- 13
إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿١٣﴾
ইন্নাল লাযীনা কালূ রাব্বুনাল্লাহু ছুম্মাস তাকামূ ফালা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানূন।
নিশ্চয় যারা বলে: ‘আল্লাহই আমাদের রব’ অতঃপর তারা অবিচল থাকে, তাদের (পরকালে) কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
- 14
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٤﴾
উলাইকা আসহাবুল জান্নাতি খালিদীনা ফীহা জাযাআম বিমা কানূ ইয়ামালূন।
তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা (দুনিয়ার জীবনে) যা আমল করত, তার পুরস্কারস্বরূপ স্থায়ীভাবে থাকবে ।
- 15
وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ إِحۡسَٰنًاۖ حَمَلَتۡهُ أُمُّهُۥ كُرۡهٗا وَوَضَعَتۡهُ كُرۡهٗاۖ وَحَمۡلُهُۥ وَفِصَٰلُهُۥ ثَلَٰثُونَ شَهۡرًاۚ حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرۡبَعِينَ سَنَةٗ قَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَصۡلِحۡ لِي فِي ذُرِّيَّتِيٓۖ إِنِّي تُبۡتُ إِلَيۡكَ وَإِنِّي مِنَ ٱلۡمُسۡلِمِينَ ﴿١٥﴾
ওয়া ওয়াস্সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহূ কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহাও ওয়া হামলুহূ ওয়া ফিসালুহূ ছালাছূনা শাহরান হাত্তা ইযা বালাগা আশুদ্দাহূ ওয়া বালাগা আরবাঈনা সানাতান কালা রাব্বি আওযিনী আন আশকুরা নিমাতাকাল লাতী আনআমতা আলায়্যা ওয়া আলা ওয়ালিদায়্যা ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লী ফী যুর্রিয়্যাতী ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন।
আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে: ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার ওপর ও আমার পিতামাতার ওপর যে নি‘আমত দান করেছ, তোমার সে নি‘আমতের যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ করো। আর তুমি আমার জন্য আমার সন্তানদেরকে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।’
- 16
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ نَتَقَبَّلُ عَنۡهُمۡ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَنَتَجَاوَزُ عَن سَيِّـَٔاتِهِمۡ فِيٓ أَصۡحَٰبِ ٱلۡجَنَّةِۖ وَعۡدَ ٱلصِّدۡقِ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ ﴿١٦﴾
উলাইকাল লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলূ ওয়া নাতাজাওয়াযু আন সায়্যিআতিহিম ফী আসহাবিল জান্নাতি ওয়াদাস সিদকিল লাযী কানূ ইঊআদূন।
এরাই তো সে সব লোক, যাদের নেক আমলগুলো আমি কবুল করে থাকি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে, তা সত্য ওয়াদা।
- 17
وَٱلَّذِي قَالَ لِوَٰلِدَيۡهِ أُفّٖ لَّكُمَآ أَتَعِدَانِنِيٓ أَنۡ أُخۡرَجَ وَقَدۡ خَلَتِ ٱلۡقُرُونُ مِن قَبۡلِي وَهُمَا يَسۡتَغِيثَانِ ٱللَّهَ وَيۡلَكَ ءَامِنۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ فَيَقُولُ مَا هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴿١٧﴾
ওয়াল লাযী কালা লিওয়ালিদাইহি উফ্ফিল লাকুমা আতাইদানিনী আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরূনু মিন কাবলী ওয়া হুমা ইয়াসতাগীছানিল্লাহা ওয়াইলাকা আমিন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফায়াকূলু মা হাযা ইল্লা আসাতীরুল আওওয়ালীন।
আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলে: ‘তোমাদের জন্য আফসোস! তোমরা কি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে, আমি পুনরুত্থিত হবো; অথচ আমার পূর্বে অনেক প্রজন্ম গত হয়ে গেছে?’ আর তাদের পিতামাতা দু’জন আল্লাহর কাছে আর্তনাদ করে বলে: ‘দুর্ভোগ তোমার জন্য! তুমি ঈমান আনো। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য।’ তখন সে বলে: ‘এটা (এ আল-কুরআন) অতীতকালের কল্পকাহিনি ছাড়া আর কিছু নয়।’
- 18
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ حَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ ﴿١٨﴾
উলাইকাল লাযীনা হাক্কা আলাইহিমুল কাওলু ফী উমামিন কাদ খালাত মিন কাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইন্নাহুম কানূ খাসিরীন।
এরা তো তারা, যাদের পূর্বে যে জিন ও মানবজাতি গত হয়ে গেছে, তাদের মত এদের প্রতিও আল্লাহর (শাস্তির) বাণী সত্য হয়েছে। নিশ্চয় এরা ছিল ক্ষতিগ্রস্ত।
- 19
وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۖ وَلِيُوَفِّيَهُمۡ أَعۡمَٰلَهُمۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿١٩﴾
ওয়া লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলূ ওয়া লিয়ুওয়াফ্ফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউযলামূন।
আর সকলের জন্যই তাদের আমল অনুসারে স্তর রয়েছে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কর্মের পরিপূর্ণ প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোন যুলম করা হবে না।
- 20
وَيَوۡمَ يُعۡرَضُ ٱلَّذِينَ كَفَرُواْ عَلَى ٱلنَّارِ أَذۡهَبۡتُمۡ طَيِّبَٰتِكُمۡ فِي حَيَاتِكُمُ ٱلدُّنۡيَا وَٱسۡتَمۡتَعۡتُم بِهَا فَٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَسۡتَكۡبِرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَبِمَا كُنتُمۡ تَفۡسُقُونَ ﴿٢٠﴾
ওয়া ইয়াওমা ইউরাদুল লাযীনা কাফারূ আলান নারি আযহাবতুম তায়্যিবাতিকুম ফী হায়াতিকুমুদ দুনয়া ওয়াসতামতাতুম বিহা ফাল ইয়াওমা তুজযাওনা আযাবাল হূনি বিমা কুনতুম তাসতাকবিরূনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকূন।
আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে (তাদেরকে বলা হবে): ‘তোমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের সুখ সামগ্রীগুলো নিয়ে গেছো এবং সেগুলো পুরোপুরি ভোগ করেছ। তোমরা যেহেতু অন্যায়ভাবে জমিনে অহংকার করতে এবং তোমরা যেহেতু নাফরমানি করতে, সেহেতু তার প্রতিফলস্বরূপ আজ তোমাদেরকে অপমানকর শাস্তি প্রদান করা হবে।’
- 21
۞ وَٱذۡكُرۡ أَخَا عَادٍ إِذۡ أَنذَرَ قَوۡمَهُۥ بِٱلۡأَحۡقَافِ وَقَدۡ خَلَتِ ٱلنُّذُرُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦٓ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿٢١﴾
ওয়াযকুর আখা আদিন ইয আনযারা কাওমাহূ বিল আহকাফি ওয়া কাদ খালাতিন নুযুরু মিম বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহী আল্লা তাবুদূ ইল্লাল্লাহা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আযীম।
হে রাসূল! স্মরণ করো ‘আদ সম্প্রদায়ের ভাই (হূদ)-য়ের কথা, যখন সে আহকাফ উপত্যকায় স্বীয় সম্প্রদায়কে সতর্ক করেছিল। আর এমন সতর্ককারীরা তার পূর্বে এবং তার পরেও এসেছিল, ‘তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করো না। নিশ্চয় আমি তোমাদের ওপর এক ভয়াবহ দিনের শাস্তির আশঙ্কা করছি।’
- 22
قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَأۡفِكَنَا عَنۡ ءَالِهَتِنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٢٢﴾
কালূ আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকীন।
তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল: ‘তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে নিবৃত্ত করতে আমাদের নিকট এসেছ? তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তাহলে আমাদেরকে যার (যে শাস্তির) ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো।’
- 23
قَالَ إِنَّمَا ٱلۡعِلۡمُ عِندَ ٱللَّهِ وَأُبَلِّغُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦ وَلَٰكِنِّيٓ أَرَىٰكُمۡ قَوۡمٗا تَجۡهَلُونَ ﴿٢٣﴾
কালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহী ওয়া লাকিন্নী আরাকুম কাওমান তাজহালূন।
সে বলল: ‘এ জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আর যা দিয়ে আমাকে পাঠানো হয়েছে, আমি তোমাদের কাছে তা-ই প্রচার করি; কিন্তু আমি (পরিষ্কারভাবে) দেখছি, তোমরা এক মূর্খ সম্প্রদায়।’
- 24
فَلَمَّا رَأَوۡهُ عَارِضٗا مُّسۡتَقۡبِلَ أَوۡدِيَتِهِمۡ قَالُواْ هَٰذَا عَارِضٞ مُّمۡطِرُنَاۚ بَلۡ هُوَ مَا ٱسۡتَعۡجَلۡتُم بِهِۦۖ رِيحٞ فِيهَا عَذَابٌ أَلِيمٞ ﴿٢٤﴾
ফালাম্মা রাআওহু আরিদাম মুসতাকবিলা আওদিয়াতিহিম কালূ হাযা আরিদুম মুমতিরুনা বাল হুওয়া মাস তাজালতুম বিহী রীহুন ফীহা আযাবুন আলীম।
অতঃপর তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘমালা দেখল তখন তারা বলল: ‘এ মেঘমালা আমাদেরকে বৃষ্টি দিবে।’ (হূদ বললঃ) বরং এটি সেই শাস্তি যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এ এক ঝড়, যাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।’
- 25
تُدَمِّرُ كُلَّ شَيۡءِۭ بِأَمۡرِ رَبِّهَا فَأَصۡبَحُواْ لَا يُرَىٰٓ إِلَّا مَسَٰكِنُهُمۡۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡقَوۡمَ ٱلۡمُجۡرِمِينَ ﴿٢٥﴾
তুদাম্মিরু কুল্লা শাইইম বিআমরি রাব্বিহা ফা আসবাহূ লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজযিল কাওমাল মুজরিমীন।
এটা তার রবের নির্দেশে সব কিছু ধ্বংস করে দিবে। ফলে তারা এমনভাবে প্রভাত করলো যে, তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এভাবেই আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।
- 26
وَلَقَدۡ مَكَّنَّٰهُمۡ فِيمَآ إِن مَّكَّنَّٰكُمۡ فِيهِ وَجَعَلۡنَا لَهُمۡ سَمۡعٗا وَأَبۡصَٰرٗا وَأَفۡـِٔدَةٗ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُمۡ سَمۡعُهُمۡ وَلَآ أَبۡصَٰرُهُمۡ وَلَآ أَفۡـِٔدَتُهُم مِّن شَيۡءٍ إِذۡ كَانُواْ يَجۡحَدُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٢٦﴾
ওয়া লাকাদ মাক্কান্নাহুম ফীমা ইম মাক্কান্নাকুম ফীহি ওয়া জাআলনা লাহুম সামআও ওয়া আবসারাও ওয়া আফইদাতান ফামা আগনা আনহুম সামউহুম ওয়া লা আবসারুহুম ওয়া লা আফইদাতুহুম মিন শাইইন ইয কানূ ইয়াজহাদূনা বিআয়াতিল্লাহি ওয়া হাকা বিহিম মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।
আর অবশ্যই আমি তাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, তোমাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করিনি। আর আমি তাদেরকে কান, চোখ ও হৃদয় দিয়েছিলাম; কিন্তু তারা যখন আমার আয়াতসমূহকে অস্বীকার করত, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের হৃদয়সমূহ তাদের কোন উপকারে আসেনি। আর তারা যা (যে শাস্তি) নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করত, তা-ই তাদের ওপর আপতিত হলো।
- 27
وَلَقَدۡ أَهۡلَكۡنَا مَا حَوۡلَكُم مِّنَ ٱلۡقُرَىٰ وَصَرَّفۡنَا ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴿٢٧﴾
ওয়া লাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কুরা ওয়া সার্রাফনাল আয়াতি লাআল্লাহুম ইয়ারজিঊন।
আর অবশ্যই আমি তোমাদের আশপাশের জনপদসমূহ ধ্বংস করেছিলাম। আর আমি বিভিন্নভাবে আয়াতসমূহকে বর্ণনা করেছিলাম, যাতে তারা (কুফরী থেকে) ফিরে আসে।
- 28
فَلَوۡلَا نَصَرَهُمُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ قُرۡبَانًا ءَالِهَةَۢۖ بَلۡ ضَلُّواْ عَنۡهُمۡۚ وَذَٰلِكَ إِفۡكُهُمۡ وَمَا كَانُواْ يَفۡتَرُونَ ﴿٢٨﴾
ফালাওলা নাসারাহুমুল লাযীনাত তাখাযূ মিন দূনিল্লাহি কুরবানান আলিহাতাম বাল দাল্লূ আনহুম ওয়া যালিকা ইফকুহুম ওয়া মা কানূ ইয়াফতারূন।
অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা কেন তাদেরকে সাহায্য করল না? বরং তারা তাদের থেকে অদৃশ্য হয়ে গেল। বস্তুত এটা তাদের মিথ্যাচার এবং তাদের মনগড়া উদ্ভাবন।
- 29
وَإِذۡ صَرَفۡنَآ إِلَيۡكَ نَفَرٗا مِّنَ ٱلۡجِنِّ يَسۡتَمِعُونَ ٱلۡقُرۡءَانَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوٓاْ أَنصِتُواْۖ فَلَمَّا قُضِيَ وَلَّوۡاْ إِلَىٰ قَوۡمِهِم مُّنذِرِينَ ﴿٢٩﴾
ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিঊনাল কুরআনা ফালাম্মা হাদারূহু কালূ আনসিতূ ফালাম্মা কুদিয়া ওয়াল্লাও ইলা কাওমিহিম মুনযিরীন।
হে রাসূল! সে সময়ের কথা স্মরণ কর, যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে পাঠিয়েছিলাম। তারা আল-কুরআন পাঠ শুনছিল। যখন তারা তার কাছে উপস্থিত হল, তখন তারা বলল: ‘চুপ করে (আল-কুরআন) শোন। তারপর যখন পাঠ শেষ হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল।
- 30
قَالُواْ يَٰقَوۡمَنَآ إِنَّا سَمِعۡنَا كِتَٰبًا أُنزِلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّ وَإِلَىٰ طَرِيقٖ مُّسۡتَقِيمٖ ﴿٣٠﴾
কালূ ইয়া কাওমানা ইন্না সামিনা কিতাবান উনযিলা মিম বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদী ইলাল হাক্কি ওয়া ইলা তারীকিম মুসতাকীম।
তারা বলল: ‘হে আমাদের সম্প্রদায়! আমরা তো এক কিতাবের (আল-কুরআনের) বাণী শুনেছি, যা মূসার পরে নাযিল করা হয়েছে, যা পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়ন করে আর সত্য-সরল পথের দিকে হিদায়াত করে।’
- 31
يَٰقَوۡمَنَآ أَجِيبُواْ دَاعِيَ ٱللَّهِ وَءَامِنُواْ بِهِۦ يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُجِرۡكُم مِّنۡ عَذَابٍ أَلِيمٖ ﴿٣١﴾
ইয়া কাওমানা আজীবূ দাইয়াল্লাহি ওয়া আমিনূ বিহী ইয়াগফির লাকুম মিন যুনূবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম।
‘হে আমাদের সম্প্রদায়! আল্লাহর দিকে আহ্বানকারী (মুহাম্মাদ)-এর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন।’
- 32
وَمَن لَّا يُجِبۡ دَاعِيَ ٱللَّهِ فَلَيۡسَ بِمُعۡجِزٖ فِي ٱلۡأَرۡضِ وَلَيۡسَ لَهُۥ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءُۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿٣٢﴾
ওয়া মাল লা ইউজিব দাইয়াল্লাহি ফালাইসা বিমুজিযিন ফিল আরদি ওয়া লাইসা লাহূ মিন দূনিহী আওলিয়াউ উলাইকা ফী দালালিম মুবীন।
‘আর যে আল্লাহর দিকে আহ্বানকারী (মুহাম্মাদ)-এর ডাকে সাড়া দিবে না, সে জমিনে আল্লাহকে অপারগকারী নয়। আর আল্লাহ ছাড়া তার কোন অভিভাবক নেই; বরং তারাই (সত্য থেকে) সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত।’
- 33
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَلَمۡ يَعۡيَ بِخَلۡقِهِنَّ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰۚ بَلَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٣٣﴾
আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়ায়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আই ইউহয়াল মাওতা বালা ইন্নাহূ আলা কুল্লি শাইইন কাদীর।
তারা (পুনরুত্থান অস্বীকারকারীরা) কি দেখে না যে, নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি, তিনি কি (পুনরায়) মৃতদেরকে জীবন দান করতে সক্ষম নন? অবশ্যই হ্যাঁ, নিশ্চয় তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।
- 34
وَيَوۡمَ يُعۡرَضُ ٱلَّذِينَ كَفَرُواْ عَلَى ٱلنَّارِ أَلَيۡسَ هَٰذَا بِٱلۡحَقِّۖ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَاۚ قَالَ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ﴿٣٤﴾
ওয়া ইয়াওমা ইউরাদুল লাযীনা কাফারূ আলান নারি আলাইসা হাযা বিল হাক্কি কালূ বালা ওয়া রাব্বিনা কালা ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরূন।
আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের কাছে পেশ করা হবে (বলা হবে) ‘এ শাস্তি কি সত্য নয়?’ তারা বলবে: ‘অবশ্যই হ্যাঁ, আমাদের রবের কসম। তখন আল্লাহ বলবেন: ‘যেহেতু তোমরা (দুনিয়াতে) কুফরী করেছিলে সেহেতু শাস্তির স্বাদ আস্বাদন করো, ।’
- 35
فَٱصۡبِرۡ كَمَا صَبَرَ أُوْلُواْ ٱلۡعَزۡمِ مِنَ ٱلرُّسُلِ وَلَا تَسۡتَعۡجِل لَّهُمۡۚ كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَ مَا يُوعَدُونَ لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّن نَّهَارِۭۚ بَلَٰغٞۚ فَهَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡفَٰسِقُونَ ﴿٣٥﴾
ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রুসুলি ওয়া লা তাসতাজিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাওনা মা ইঊআদূনা লাম ইয়ালবাছূ ইল্লা সাআতাম মিন নাহারিম বালাগুন ফাহাল ইউহলাকু ইল্লাল কাওমুল ফাসিকূন।
অতএব, হে রাসূল! ধৈর্যধারণ করো, যেমন ধৈর্যধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। আর তাদের (শাস্তির) জন্য তাড়াহুড়া করো না। তাদেরকে (শাস্তির) যে বিষয়ে সতর্ক করা হয়েছিল, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে, সেদিন মনে হবে তারা দুনিয়াতে এক দিনের কিছু সময় অবস্থান করেছে। এই আল-কুরআন এক ঘোষণা মাত্র। তাই পাপাচারী সম্প্রদায়কেই ধ্বংস করা হবে।
পুরো সূরা পড়ুন: সূরা আল-আহকাফ · সূরা আল-আহকাফ তিলাওয়াত শুনুন
সূরা মুহাম্মাদ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ أَضَلَّ أَعۡمَٰلَهُمۡ ﴿١﴾
আল্লাযীনা কাফারূ ওয়া সাদ্দূ আন সাবীলিল্লাহি আদাল্লা আমালাহুম।
যারা কুফরী করেছে এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন।
- 2
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَءَامَنُواْ بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٖ وَهُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡ كَفَّرَ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَأَصۡلَحَ بَالَهُمۡ ﴿٢﴾
ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানূ বিমা নুয্যিলা আলা মুহাম্মাদিও ওয়া হুওয়াল হাক্কু মির রাব্বিহিম কাফ্ফারা আনহুম সায়্যিআতিহিম ওয়া আসলাহা বালাহুম।
আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাযিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, বস্তুত তা তাদের রবের পক্ষ হতে (প্রেরিত) চিরন্তন সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দিবেন এবং তিনি তাদের (ইহকালীন ও পরকালীন) কার্যাদি সংশোধন করে দিবেন।
- 3
ذَٰلِكَ بِأَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ ٱتَّبَعُواْ ٱلۡبَٰطِلَ وَأَنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّبَعُواْ ٱلۡحَقَّ مِن رَّبِّهِمۡۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ لِلنَّاسِ أَمۡثَٰلَهُمۡ ﴿٣﴾
যালিকা বিআন্নাল লাযীনা কাফারুত তাবাউল বাতিলা ওয়া আন্নাল লাযীনা আমানুত তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন নাসি আমছালাহুম।
এটা এজন্যে যে, যারা কুফরী করে তারা বাতিলের অনুসরণ করে, পক্ষান্তরে যারা ঈমান এনেছে, তারা তাদের রবের প্রেরিত হকের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।
- 4
فَإِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُواْ فَضَرۡبَ ٱلرِّقَابِ حَتَّىٰٓ إِذَآ أَثۡخَنتُمُوهُمۡ فَشُدُّواْ ٱلۡوَثَاقَ فَإِمَّا مَنَّۢا بَعۡدُ وَإِمَّا فِدَآءً حَتَّىٰ تَضَعَ ٱلۡحَرۡبُ أَوۡزَارَهَاۚ ذَٰلِكَۖ وَلَوۡ يَشَآءُ ٱللَّهُ لَٱنتَصَرَ مِنۡهُمۡ وَلَٰكِن لِّيَبۡلُوَاْ بَعۡضَكُم بِبَعۡضٖۗ وَٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَلَن يُضِلَّ أَعۡمَٰلَهُمۡ ﴿٤﴾
ফা ইযা লাকীতুমুল লাযীনা কাফারূ ফাদারবার রিকাবি হাত্তা ইযা আছখানতুমূহুম ফাশুদ্দুল ওয়াছাকা ফা ইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদাআল হারবু আওযারাহা যালিকা ওয়া লাও ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়া লাকিল লিয়াবলুওয়া বাদাকুম বিবাদিও ওয়াল লাযীনা কুতিলূ ফী সাবীলিল্লাহি ফালাই ইউদিল্লা আমালাহুম।
অতএব, হে মু’মিনরা! তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত করো। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে, তখন বন্দিদেরকে শক্তভাবে বেঁধে রাখো। তারপর (বন্দিদেরকে) হয় অনুগ্রহ করো, না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও; যতক্ষণ না যুদ্ধ তার (অস্ত্রের) বোঝা রেখে দেয়। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে (যুদ্ধ ছাড়াই) তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন; কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে শহীদ হয়, তিনি কখনোই তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না।
- 5
سَيَهۡدِيهِمۡ وَيُصۡلِحُ بَالَهُمۡ ﴿٥﴾
সায়াহদীহিম ওয়া ইউসলিহু বালাহুম।
অচিরেই তিনি তাদেরকে পথপ্রদর্শন করবেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন।
- 6
وَيُدۡخِلُهُمُ ٱلۡجَنَّةَ عَرَّفَهَا لَهُمۡ ﴿٦﴾
ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আর্রাফাহা লাহুম।
আর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন।
- 7
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَنصُرُواْ ٱللَّهَ يَنصُرۡكُمۡ وَيُثَبِّتۡ أَقۡدَامَكُمۡ ﴿٧﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউছাব্বিত আকদামাকুম।
হে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহকে সাহায্য কর, তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপকে সুদৃঢ় করে দেবেন।
- 8
وَٱلَّذِينَ كَفَرُواْ فَتَعۡسٗا لَّهُمۡ وَأَضَلَّ أَعۡمَٰلَهُمۡ ﴿٨﴾
ওয়াল লাযীনা কাফারূ ফাতাসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম।
আর যারা কুফরী করে তাদের জন্য রয়েছে, নিশ্চিত ধ্বংস এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন।
- 9
ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَرِهُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ فَأَحۡبَطَ أَعۡمَٰلَهُمۡ ﴿٩﴾
যালিকা বিআন্নাহুম কারিহূ মা আনযালাল্লাহু ফা আহবাতা আমালাহুম।
তা (এই শাস্তি) এজন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন, তারা তা অপছন্দ করে। ফলে তিনিও তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন।
- 10
۞ أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ دَمَّرَ ٱللَّهُ عَلَيۡهِمۡۖ وَلِلۡكَٰفِرِينَ أَمۡثَٰلُهَا ﴿١٠﴾
আফালাম ইয়াসীরূ ফিল আরদি ফায়ানযুরূ কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন কাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়া লিল কাফিরীনা আমছালুহা।
তবে কি তারা জমিনে ভ্রমণ করে দেখেনি যে, যারা তাদের পূর্বে (মিথ্যারোপকারী) ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর কাফিরদের জন্য রয়েছে অনুরূপ (শাস্তির) পরিণাম।
- 11
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ مَوۡلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَأَنَّ ٱلۡكَٰفِرِينَ لَا مَوۡلَىٰ لَهُمۡ ﴿١١﴾
যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযীনা আমানূ ওয়া আন্নাল কাফিরীনা লা মাওলা লাহুম।
উল্লিখিত পরিণাম এজন্য যে, নিশ্চয় আল্লাহ মু’মিনদের অভিভাবক। আর নিশ্চয় কাফিরদের কোনো অভিভাবক নেই।
- 12
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يَتَمَتَّعُونَ وَيَأۡكُلُونَ كَمَا تَأۡكُلُ ٱلۡأَنۡعَٰمُ وَٱلنَّارُ مَثۡوٗى لَّهُمۡ ﴿١٢﴾
ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু ওয়াল লাযীনা কাফারূ ইয়াতামাত্তাঊনা ওয়া ইয়াকুলূনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাছওয়াল লাহুম।
নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। কিন্তু যারা কুফরী করে তারা (দুনিয়ার) ভোগ-বিলাসে মত্ত থাকে এবং তারা আহার করে যেমন চতুষ্পদ জন্তুরা আহার করে। আর জাহান্নামই তাদের বাসস্থান।
- 13
وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ هِيَ أَشَدُّ قُوَّةٗ مِّن قَرۡيَتِكَ ٱلَّتِيٓ أَخۡرَجَتۡكَ أَهۡلَكۡنَٰهُمۡ فَلَا نَاصِرَ لَهُمۡ ﴿١٣﴾
ওয়া কাআয়্যিম মিন কারয়াতিন হিয়া আশাদ্দু কুওওয়াতাম মিন কারয়াতিকাল লাতী আখরাজাতকা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম।
আর কত জনপদই তো ছিল, যা তোমার সেই জনপদের চেয়ে শক্তিতে অধিক প্রবল ছিল, যে জনপদ তোমাকে বের করে দিয়েছে। আমি তাদের ধ্বংস করে দিয়েছি; ফলে তাদের কোনো সাহায্যকারী ছিল না।
- 14
أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّهِۦ كَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُم ﴿١٤﴾
আফামান কানা আলা বায়্যিনাতিম মির রাব্বিহী কামান যুয়্যিনা লাহূ সূউ আমালিহী ওয়াত্তাবাঊ আহওয়াআহুম।
যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট দলিল-প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় (শোভনীয়) করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে?
- 15
مَّثَلُ ٱلۡجَنَّةِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۖ فِيهَآ أَنۡهَٰرٞ مِّن مَّآءٍ غَيۡرِ ءَاسِنٖ وَأَنۡهَٰرٞ مِّن لَّبَنٖ لَّمۡ يَتَغَيَّرۡ طَعۡمُهُۥ وَأَنۡهَٰرٞ مِّنۡ خَمۡرٖ لَّذَّةٖ لِّلشَّٰرِبِينَ وَأَنۡهَٰرٞ مِّنۡ عَسَلٖ مُّصَفّٗىۖ وَلَهُمۡ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَمَغۡفِرَةٞ مِّن رَّبِّهِمۡۖ كَمَنۡ هُوَ خَٰلِدٞ فِي ٱلنَّارِ وَسُقُواْ مَآءً حَمِيمٗا فَقَطَّعَ أَمۡعَآءَهُمۡ ﴿١٥﴾
মাছালুল জান্নাতিল লাতী ওয়ুইদাল মুত্তাকূনা ফীহা আনহারুম মিম মাইন গাইরি আসিনিও ওয়া আনহারুম মিল লাবানিল লাম ইয়াতাগায়্যার তামুহূ ওয়া আনহারুম মিন খামরিল লায্যাতিল লিশ শারিবীনা ওয়া আনহারুম মিন আসালিম মুসাফ্ফাও ওয়া লাহুম ফীহা মিন কুল্লিছ ছামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুওয়া খালিদুন ফিন নারি ওয়া সুকূ মাআন হামীমান ফাকাত্তাআ আমআআহুম।
মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার উপমা হলো, সেখানে রয়েছে এমন পানির নদী, যা কখনো দুর্গন্ধযুক্ত বা বাসি হয় না; এমন দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না; পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী; এবং পরিশোধিত মধুর নদী। সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। (এরা কি) তার মতো, যে চিরকাল জাহান্নামে থাকবে এবং যাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন করে দেবে?
- 16
وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَ حَتَّىٰٓ إِذَا خَرَجُواْ مِنۡ عِندِكَ قَالُواْ لِلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ مَاذَا قَالَ ءَانِفًاۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡ ﴿١٦﴾
ওয়া মিনহুম মাই ইয়াসতামিউ ইলাইকা হাত্তা ইযা খারাজূ মিন ইনদিকা কালূ লিল লাযীনা ঊতুল ইলমা মাযা কালা আনিফান উলাইকাল লাযীনা তাবাআল্লাহু আলা কুলূবিহিম ওয়াত্তাবাঊ আহওয়াআহুম।
হে রাসূল! তাদের (মুনাফিকদের) মধ্যে এমন কতক রয়েছে, যারা তোমার কথা মনোযোগ দিয়ে শুনে। অবশেষে যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তারা যাদের জ্ঞান দান করা হয়েছে তাদেরকে বলে: ‘এই মাত্র সে কী বলল?’ এরাই তারা, যাদের অন্তরসমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়ালখুশির অনুসরণ করেছে।
- 17
وَٱلَّذِينَ ٱهۡتَدَوۡاْ زَادَهُمۡ هُدٗى وَءَاتَىٰهُمۡ تَقۡوَىٰهُمۡ ﴿١٧﴾
ওয়াল লাযীনাহ তাদাও যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম।
আর যারা হিদায়াতপ্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের হিদায়াত আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাকওয়া (আল্লাহভীতি) প্রদান করেন।
- 18
فَهَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗۖ فَقَدۡ جَآءَ أَشۡرَاطُهَاۚ فَأَنَّىٰ لَهُمۡ إِذَا جَآءَتۡهُمۡ ذِكۡرَىٰهُمۡ ﴿١٨﴾
ফাহাল ইয়ানযুরূনা ইল্লাস সাআতা আন তাতিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা ফা আন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম।
সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে, কিয়ামত তাদের ওপর আকস্মিকভাবে এসে পড়ুক? অথচ কিয়ামতের আলামতসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?
- 19
فَٱعۡلَمۡ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ وَٱللَّهُ يَعۡلَمُ مُتَقَلَّبَكُمۡ وَمَثۡوَىٰكُمۡ ﴿١٩﴾
ফালাম আন্নাহূ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াসতাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনীনা ওয়াল মুমিনাতি ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাছওয়াকুম।
অতএব, হে রাসূল! জেনে রেখো, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তুমি ক্ষমা চাও, তোমার ও মু’মিন নারী-পুরুষদের ত্রুটি-বিচ্যুতির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন।
- 20
وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُواْ لَوۡلَا نُزِّلَتۡ سُورَةٞۖ فَإِذَآ أُنزِلَتۡ سُورَةٞ مُّحۡكَمَةٞ وَذُكِرَ فِيهَا ٱلۡقِتَالُ رَأَيۡتَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ يَنظُرُونَ إِلَيۡكَ نَظَرَ ٱلۡمَغۡشِيِّ عَلَيۡهِ مِنَ ٱلۡمَوۡتِۖ فَأَوۡلَىٰ لَهُمۡ ﴿٢٠﴾
ওয়া ইয়াকূলুল লাযীনা আমানূ লাওলা নুয্যিলাত সূরাতুন ফা ইযা উনযিলাত সূরাতুম মুহকামাতুও ওয়া যুকিরা ফীহাল কিতালু রাআইতাল লাযীনা ফী কুলূবিহিম মারাদুই ইয়ানযুরূনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাওতি ফা আওলা লাহুম।
আর যারা ঈমান এনেছে তারা বলে: ‘কেনো (যুদ্ধ সংক্রান্ত) একটি সূরা নাযিল করা হয়নি?’ অতঃপর যখন দ্ব্যর্থহীন কোন সুস্পষ্ট সূরা নাযিল করা হয় এবং তাতে যুদ্ধের উল্লেখ থাকে, তখন তুমি দেখবে যাদের অন্তরে (সংশয়ের) ব্যাধি রয়েছে, তারা তোমার দিকে মৃত্যুভয়ে মূর্ছিত ব্যক্তির দৃষ্টিতে তাকাচ্ছে। সুতরাং ধ্বংস তাদের জন্য।
- 21
طَاعَةٞ وَقَوۡلٞ مَّعۡرُوفٞۚ فَإِذَا عَزَمَ ٱلۡأَمۡرُ فَلَوۡ صَدَقُواْ ٱللَّهَ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ ﴿٢١﴾
তাআতুও ওয়া কাওলুম মারূফুন ফা ইযা আযামাল আমরু ফালাও সাদাকুল্লাহা লাকানা খাইরাল লাহুম।
(অথচ প্রদত্ত আদেশের) আনুগত্য করা ও ন্যায়সংগত কথা বলাই উত্তম। অতঃপর যখন (যুদ্ধের) সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তখন যদি তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে পরিণত করত, তবে তা তাদের জন্য কল্যাণকর হতো।
- 22
فَهَلۡ عَسَيۡتُمۡ إِن تَوَلَّيۡتُمۡ أَن تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَتُقَطِّعُوٓاْ أَرۡحَامَكُمۡ ﴿٢٢﴾
ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদূ ফিল আরদি ওয়া তুকাত্তিঊ আরহামাকুম।
অতএব, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে কি তোমাদের দ্বারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করাই প্রত্যাশিত?
- 23
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُ فَأَصَمَّهُمۡ وَأَعۡمَىٰٓ أَبۡصَٰرَهُمۡ ﴿٢٣﴾
উলাইকাল লাযীনা লাআনাহুমুল্লাহু ফা আসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম।
এরাই তারা যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন, ফলে তাদেরকে বধির করেছেন ও তাদের দৃষ্টিসমূহকে অন্ধ করে দিয়েছেন।
- 24
أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَ أَمۡ عَلَىٰ قُلُوبٍ أَقۡفَالُهَآ ﴿٢٤﴾
আফালা ইয়াতাদাব্বারূনাল কুরআনা আম আলা কুলূবিন আকফালুহা।
তবে কি তারা আল-কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?
- 25
إِنَّ ٱلَّذِينَ ٱرۡتَدُّواْ عَلَىٰٓ أَدۡبَٰرِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡهُدَى ٱلشَّيۡطَٰنُ سَوَّلَ لَهُمۡ وَأَمۡلَىٰ لَهُمۡ ﴿٢٥﴾
ইন্নাল লাযীনার তাদ্দূ আলা আদবারিহিম মিম বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদাশ শাইতানু সাওওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম।
নিশ্চয় যাদের কাছে হিদায়াত সুস্পষ্ট হয়ে যাওয়ার পর তারা পেছনে ফিরে গেছে, শয়তান তাদের কাছে (তাদের এ কাজকে) শোভনীয় করে তুলেছে এবং তাদেরকে দীর্ঘ মিথ্যা আশা দিয়েছে।
- 26
ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لِلَّذِينَ كَرِهُواْ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمۡ فِي بَعۡضِ ٱلۡأَمۡرِۖ وَٱللَّهُ يَعۡلَمُ إِسۡرَارَهُمۡ ﴿٢٦﴾
যালিকা বিআন্নাহুম কালূ লিল লাযীনা কারিহূ মা নায্যালাল্লাহু সানুতীউকুম ফী বাদিল আমরি ওয়াল্লাহু ইয়ালামু ইসরারাহুম।
এটি এ কারণে যে, তারা আল্লাহ যা নাযিল করেছেন তা যারা অপছন্দ করে, তাদেরকে বলে, ‘কিছু বিষয়ে আমরা তোমাদের আনুগত্য করব।’ আর আল্লাহ তাদের গোপন পরামর্শ সম্পর্কে সম্যক অবগত।
- 27
فَكَيۡفَ إِذَا تَوَفَّتۡهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ يَضۡرِبُونَ وُجُوهَهُمۡ وَأَدۡبَٰرَهُمۡ ﴿٢٧﴾
ফাকাইফা ইযা তাওয়াফ্ফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবূনা ওয়ুজূহাহুম ওয়া আদবারাহুম।
অতঃপর তাদের অবস্থা কেমন হবে, যখন ফিরিশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশসমূহে আঘাত করতে করতে তাদের জীবনাবসান ঘটাবে?
- 28
ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱتَّبَعُواْ مَآ أَسۡخَطَ ٱللَّهَ وَكَرِهُواْ رِضۡوَٰنَهُۥ فَأَحۡبَطَ أَعۡمَٰلَهُمۡ ﴿٢٨﴾
যালিকা বিআন্নাহুমুত তাবাঊ মা আসখাতাল্লাহা ওয়া কারিহূ রিদওয়ানাহূ ফা আহবাতা আমালাহুম।
এটি এ জন্য যে, তারা এমন সব বিষয়ের অনুসরণ করেছে, যা আল্লাহকে ক্রোধান্বিত করেছে এবং তারা তাঁর সন্তোষকে অপছন্দ করেছে। ফলে আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন।
- 29
أَمۡ حَسِبَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ أَن لَّن يُخۡرِجَ ٱللَّهُ أَضۡغَٰنَهُمۡ ﴿٢٩﴾
আম হাসিবাল লাযীনা ফী কুলূবিহিম মারাদুন আল লাই ইউখরিজাল্লাহু আদগানাহুম।
যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কি ধারণা করেছে যে, আল্লাহ তাদের গোপন বিদ্বেষভাব প্রকাশ করে দিবেন না?
- 30
وَلَوۡ نَشَآءُ لَأَرَيۡنَٰكَهُمۡ فَلَعَرَفۡتَهُم بِسِيمَٰهُمۡۚ وَلَتَعۡرِفَنَّهُمۡ فِي لَحۡنِ ٱلۡقَوۡلِۚ وَٱللَّهُ يَعۡلَمُ أَعۡمَٰلَكُمۡ ﴿٣٠﴾
ওয়া লাও নাশাউ লাআরাইনাকাহুম ফালাআরাফতাহুম বিসীমাহুম ওয়া লাতারিফান্নাহুম ফী লাহনিল কাওলি ওয়াল্লাহু ইয়ালামু আমালাকুম।
হে রাসূল! আমি যদি চাইতাম তবে আমি তোমাকে এদের পরিচয় জানিয়ে দিতে পারতাম। ফলে তুমি তাদের লক্ষণ দেখেই তাদেরকে চিনতে পারতে। তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবে। আল্লাহ তোমাদের আমলসমূহ জানেন।
- 31
وَلَنَبۡلُوَنَّكُمۡ حَتَّىٰ نَعۡلَمَ ٱلۡمُجَٰهِدِينَ مِنكُمۡ وَٱلصَّٰبِرِينَ وَنَبۡلُوَاْ أَخۡبَارَكُمۡ ﴿٣١﴾
ওয়া লানাবলুওয়ান্নাকুম হাত্তা নালামাল মুজাহিদীনা মিনকুম ওয়াস সাবিরীনা ওয়া নাবলুওয়া আখবারাকুম।
আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, যাতে তোমাদের মধ্যে কারা (আমার পথে) জিহাদকারী এবং কারা ধৈর্যশীল, তা প্রকাশিত হয়ে যায়; আর তোমাদের প্রকৃত অবস্থা ও কর্মও আমি যাচাই করে নেব।
- 32
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ وَشَآقُّواْ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡهُدَىٰ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗا وَسَيُحۡبِطُ أَعۡمَٰلَهُمۡ ﴿٣٢﴾
ইন্নাল লাযীনা কাফারূ ওয়া সাদ্দূ আন সাবীলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিম বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লাই ইয়াদুর্রুল্লাহা শাইআও ওয়া সায়ুহবিতু আমালাহুম।
নিশ্চয় যারা কুফরী করেছে, আল্লাহর পথে বাধা দিয়েছে এবং তাদের নিকট হিদায়াতের পথ সুস্পষ্ট হওয়ার পরেও রাসূলের বিরোধিতা করেছে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। আর শীঘ্রই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিবেন।
- 33
۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَلَا تُبۡطِلُوٓاْ أَعۡمَٰلَكُمۡ ﴿٣٣﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ আতীউল্লাহা ওয়া আতীউর রাসূলা ওয়া লা তুবতিলূ আমালাকুম।
হে মু’মিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না।
- 34
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ ثُمَّ مَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡ ﴿٣٤﴾
ইন্নাল লাযীনা কাফারূ ওয়া সাদ্দূ আন সাবীলিল্লাহি ছুম্মা মাতূ ওয়া হুম কুফ্ফারুন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম।
নিশ্চয়ই যারা কুফরী করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে, তারপর কাফির অবস্থায়ই মারা গেছে, আল্লাহ কখনই তাদের ক্ষমা করবেন না।
- 35
فَلَا تَهِنُواْ وَتَدۡعُوٓاْ إِلَى ٱلسَّلۡمِ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ وَٱللَّهُ مَعَكُمۡ وَلَن يَتِرَكُمۡ أَعۡمَٰلَكُمۡ ﴿٣٥﴾
ফালা তাহিনূ ওয়া তাদঊ ইলাস সালমি ওয়া আনতুমুল আলাওনা ওয়াল্লাহু মাআকুম ওয়া লাই ইয়াতিরাকুম আমালাকুম।
অতএব, হে মু’মিনরা! তোমরা হীনবল হয়ো না এবং (শত্রুদেরকে) সন্ধির আহ্বান জানিও না এবং তোমরাই হবে প্রতাপশালী বিজয়ী। আর আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন এবং কখনই তিনি তোমাদের কর্মফল ক্ষুণ্ন করবেন না (বরং বৃদ্ধি করবেন)।
- 36
إِنَّمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا لَعِبٞ وَلَهۡوٞۚ وَإِن تُؤۡمِنُواْ وَتَتَّقُواْ يُؤۡتِكُمۡ أُجُورَكُمۡ وَلَا يَسۡـَٔلۡكُمۡ أَمۡوَٰلَكُمۡ ﴿٣٦﴾
ইন্নামাল হায়াতুদ দুনয়া লাইবুও ওয়া লাহওয়ুও ওয়া ইন তুমিনূ ওয়া তাত্তাকূ ইউতিকুম উজূরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম।
দুনিয়ার জীবন তো কেবল খেল-তামাশা ও অর্থহীন কথাবার্তা। আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তিনি তোমাদেরকে তোমাদের প্রতিদান দিবেন এবং তিনি তোমাদের কাছে ধন-সম্পদ চাইবেন না।
- 37
إِن يَسۡـَٔلۡكُمُوهَا فَيُحۡفِكُمۡ تَبۡخَلُواْ وَيُخۡرِجۡ أَضۡغَٰنَكُمۡ ﴿٣٧﴾
ইই ইয়াসআলকুমূহা ফায়ুহফিকুম তাবখালূ ওয়া ইউখরিজ আদগানাকুম।
যদি তিনি তোমাদের কাছে তোমাদের সম্পদ চাইতেন, অতঃপর (তা আদায়ের জন্য) তোমাদের ওপর প্রবল চাপ প্রয়োগ করতেন, তবে তোমরা কার্পণ্য করতে; আর তখন তিনি তোমাদের অন্তরের গোপন বিদ্বেষসমূহ (আল্লাহর পথে ব্যয় করার প্রতি অনীহা) প্রকাশ করে দিতেন।
- 38
هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ تُدۡعَوۡنَ لِتُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَمِنكُم مَّن يَبۡخَلُۖ وَمَن يَبۡخَلۡ فَإِنَّمَا يَبۡخَلُ عَن نَّفۡسِهِۦۚ وَٱللَّهُ ٱلۡغَنِيُّ وَأَنتُمُ ٱلۡفُقَرَآءُۚ وَإِن تَتَوَلَّوۡاْ يَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ ثُمَّ لَا يَكُونُوٓاْ أَمۡثَٰلَكُم ﴿٣٨﴾
হাআনতুম হাউলাই তুদআওনা লিতুনফিকূ ফী সাবীলিল্লাহি ফামিনকুম মাই ইয়াবখালু ওয়া মাই ইয়াবখাল ফা ইন্নামা ইয়াবখালু আন নাফসিহী ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারাউ ওয়া ইন তাতাওয়াল্লাও ইয়াসতাবদিল কাওমান গাইরাকুম ছুম্মা লা ইয়াকূনূ আমছালাকুম।
তোমরাই তো তারা, তোমাদের ডাকা হচ্ছে যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করবে; অথচ তোমাদের কেউ কেউ কার্পণ্য করছে। তবে যে কার্পণ্য করছে, সে তো নিজের প্রতিই কার্পণ্য করছে। আর আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা (ইসলাম থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের ছাড়া অন্য কোন জাতিকে স্থলাভিষিক্ত করবেন। তারপর তারা তোমাদের অনুরূপ হবে না।
পুরো সূরা পড়ুন: সূরা মুহাম্মাদ · সূরা মুহাম্মাদ তিলাওয়াত শুনুন
সূরা আল-ফাতহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
إِنَّا فَتَحۡنَا لَكَ فَتۡحٗا مُّبِينٗا ﴿١﴾
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবীনা।
হে রাসূল! নিশ্চয় আমি তোমাকে (হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে) সুস্পষ্ট বিজয় দিয়েছি;
- 2
لِّيَغۡفِرَ لَكَ ٱللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنۢبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكَ وَيَهۡدِيَكَ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا ﴿٢﴾
লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখ্খারা ওয়া ইউতিম্মা নিমাতাহূ আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুসতাকীমা।
যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের পাপ ক্ষমা করেন, তোমার ওপর তাঁর নিআমত পূর্ণ করেন, আর তোমাকে সরল পথের হিদায়াত দেন।
- 3
وَيَنصُرَكَ ٱللَّهُ نَصۡرًا عَزِيزًا ﴿٣﴾
ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আযীযা।
এবং আল্লাহ তোমাকে প্রবল সাহায্য (ও বিজয়) দান করেন।
- 4
هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ ٱلسَّكِينَةَ فِي قُلُوبِ ٱلۡمُؤۡمِنِينَ لِيَزۡدَادُوٓاْ إِيمَٰنٗا مَّعَ إِيمَٰنِهِمۡۗ وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ﴿٤﴾
হুওয়াল লাযী আনযালাস সাকীনাতা ফী কুলূবিল মুমিনীনা লিয়াযদাদূ ঈমানাম মাআ ঈমানিহিম ওয়া লিল্লাহি জুনূদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা।
তিনিই তো মু’মিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেছিলেন, যেন তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি করে নিতে পারে। বস্তুত আসমানসমূহ ও জমিনের সমুদয় সৈন্যবাহিনী তো আল্লাহরই। আর আল্লাহ হলেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
- 5
لِّيُدۡخِلَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَيُكَفِّرَ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡۚ وَكَانَ ذَٰلِكَ عِندَ ٱللَّهِ فَوۡزًا عَظِيمٗا ﴿٥﴾
লিয়ুদখিলাল মুমিনীনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা ওয়া ইউকাফ্ফিরা আনহুম সায়্যিআতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওযান আযীমা।
যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের এমন জান্নাতে প্রবেশ করান, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত; সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর তিনি তাদের পাপসমূহ মোচন করে দেবেন। আর আল্লাহর কাছে এটাই মহাসাফল্য।
- 6
وَيُعَذِّبَ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡمُشۡرِكِينَ وَٱلۡمُشۡرِكَٰتِ ٱلظَّآنِّينَ بِٱللَّهِ ظَنَّ ٱلسَّوۡءِۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۖ وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَلَعَنَهُمۡ وَأَعَدَّ لَهُمۡ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرٗا ﴿٦﴾
ওয়া ইউআয্যিবাল মুনাফিকীনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকীনা ওয়াল মুশরিকাতিয যান্নীনা বিল্লাহি যান্নাস সাওই আলাইহিম দাইরাতুস সাওই ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আআদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা।
আর যাতে তিনি সেই মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের শাস্তি দেন, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। অমঙ্গলের আবর্ত তাদের ওপরই আপতিত হবে। আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন, তাদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আর তা কতই না নিকৃষ্ট পরিণাম!
- 7
وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًا ﴿٧﴾
ওয়া লিল্লাহি জুনূদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আযীযান হাকীমা।
আর আসমানসমূহ ও জমিনের বাহিনীসমূহ এককভাবে আল্লাহর এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
- 8
إِنَّآ أَرۡسَلۡنَٰكَ شَٰهِدٗا وَمُبَشِّرٗا وَنَذِيرٗا ﴿٨﴾
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশ্শিরাও ওয়া নাযীরা।
নিশ্চয় আমি তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি।
- 9
لِّتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُۚ وَتُسَبِّحُوهُ بُكۡرَةٗ وَأَصِيلًا ﴿٩﴾
লিতুমিনূ বিল্লাহি ওয়া রাসূলিহী ওয়া তুআয্যিরূহু ওয়া তুওয়াক্কিরূহু ওয়া তুসাব্বিহূহু বুকরাতাও ওয়া আসীলা।
যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনো, তাঁকে সাহায্য ও সম্মান করো এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠ করো।
- 10
إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوۡقَ أَيۡدِيهِمۡۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفۡسِهِۦۖ وَمَنۡ أَوۡفَىٰ بِمَا عَٰهَدَ عَلَيۡهُ ٱللَّهَ فَسَيُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا ﴿١٠﴾
ইন্নাল লাযীনা ইউবায়িঊনাকা ইন্নামা ইউবায়িঊনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদীহিম ফামান নাকাছা ফা ইন্নামা ইয়ানকুছু আলা নাফসিহী ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহা ফাসায়ুতীহি আজরান আযীমা।
নিশ্চয় যারা আপনার কাছে বায়আত করে, তারা তো প্রকৃতপক্ষে আল্লাহরই কাছে বায়আত করে। আল্লাহর হাত তাদের হাতের ওপর। অতএব, যে (বায়আত) ভঙ্গ করে, সে তো নিজেরই ক্ষতি করে। আর যে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহ অচিরেই তাকে মহাপ্রতিদান দান করবেন।
- 11
سَيَقُولُ لَكَ ٱلۡمُخَلَّفُونَ مِنَ ٱلۡأَعۡرَابِ شَغَلَتۡنَآ أَمۡوَٰلُنَا وَأَهۡلُونَا فَٱسۡتَغۡفِرۡ لَنَاۚ يَقُولُونَ بِأَلۡسِنَتِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ قُلۡ فَمَن يَمۡلِكُ لَكُم مِّنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ بِكُمۡ ضَرًّا أَوۡ أَرَادَ بِكُمۡ نَفۡعَۢاۚ بَلۡ كَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرَۢا ﴿١١﴾
সায়াকূলু লাকাল মুখাল্লাফূনা মিনাল আরাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলূনা ফাসতাগফির লানা ইয়াকূলূনা বিআলসিনাতিহিম মা লাইসা ফী কুলূবিহিম কুল ফামাই ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দার্রান আও আরাদা বিকুম নাফআম বাল কানাল্লাহু বিমা তামালূনা খাবীরা।
যারা গৃহে বসে রয়েছে সেসব বেদুঈনরা অচিরেই তোমাকে বলবে, ‘আমাদের ধন-সম্পদ ও পরিবার-পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল; অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন।’ তারা মুখে তা বলে, যা তাদের অন্তরে নেই। তাদেরকে বলো: ‘আল্লাহ যদি তোমাদের কোন ক্ষতি করতে চান কিংবা কোন উপকার করতে চান, তবে কে আল্লাহর (ইচ্ছার) মোকাবিলায় তোমাদের জন্য কোন কিছু করার মালিক হবে? বরং তোমরা যে আমল করো, আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।’
- 12
بَلۡ ظَنَنتُمۡ أَن لَّن يَنقَلِبَ ٱلرَّسُولُ وَٱلۡمُؤۡمِنُونَ إِلَىٰٓ أَهۡلِيهِمۡ أَبَدٗا وَزُيِّنَ ذَٰلِكَ فِي قُلُوبِكُمۡ وَظَنَنتُمۡ ظَنَّ ٱلسَّوۡءِ وَكُنتُمۡ قَوۡمَۢا بُورٗا ﴿١٢﴾
বাল যানানতুম আল লাই ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনূনা ইলা আহলীহিম আবাদাও ওয়া যুয়্যিনা যালিকা ফী কুলূবিকুম ওয়া যানানতুম যান্নাস সাওই ওয়া কুনতুম কাওমাম বূরা।
বরং তোমরা ধারণা করেছিলে রাসূল ও মু’মিনরা (মক্কা থেকে) তাদের পরিবারের কাছে কখনো ফিরে আসবে না। আর (শয়তান কর্তৃক) এটি তোমাদের অন্তরে শোভিত করে দেয়া হয়েছিল। আর তোমরা মন্দ ধারণা করেছিলে এবং তোমরা ছিলে ধ্বংসমুখী জাতি।
- 13
وَمَن لَّمۡ يُؤۡمِنۢ بِٱللَّهِ وَرَسُولِهِۦ فَإِنَّآ أَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ سَعِيرٗا ﴿١٣﴾
ওয়া মাল লাম ইউমিম বিল্লাহি ওয়া রাসূলিহী ফা ইন্না আতাদনা লিল কাফিরীনা সাঈরা।
আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনে না , তবে নিশ্চয় আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের জ্বলন্ত আগুন।
- 14
وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴿١٤﴾
ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াগফিরু লিমাই ইয়াশাউ ওয়া ইউআয্যিবু মাই ইয়াশাউ ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।
আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহর; তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর যাকে ইচ্ছা শাস্তি দেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
- 15
سَيَقُولُ ٱلۡمُخَلَّفُونَ إِذَا ٱنطَلَقۡتُمۡ إِلَىٰ مَغَانِمَ لِتَأۡخُذُوهَا ذَرُونَا نَتَّبِعۡكُمۡۖ يُرِيدُونَ أَن يُبَدِّلُواْ كَلَٰمَ ٱللَّهِۚ قُل لَّن تَتَّبِعُونَا كَذَٰلِكُمۡ قَالَ ٱللَّهُ مِن قَبۡلُۖ فَسَيَقُولُونَ بَلۡ تَحۡسُدُونَنَاۚ بَلۡ كَانُواْ لَا يَفۡقَهُونَ إِلَّا قَلِيلٗا ﴿١٥﴾
সায়াকূলুল মুখাল্লাফূনা ইযান তালাকতুম ইলা মাগানিমা লিতাখুযূহা যারূনা নাত্তাবিকুম ইউরীদূনা আই ইউবাদ্দিলূ কালামাল্লাহি কুল লান তাত্তাবিঊনা কাযালিকুম কালাল্লাহু মিন কাবলু ফাসায়াকূলূনা বাল তাহসুদূনানা বাল কানূ লা ইয়াফকাহূনা ইল্লা কালীলা।
হে মু’মিনরা! (খায়বারে) তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্যে যাবে, তখন পিছনে যারা পড়েছিল অচিরেই তারা বলবে: ‘আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও।’ (এদ্বারা) তারা আল্লাহর বাণী (ফায়সালা) পরিবর্তন করতে চায়। হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কখনো আমাদের সাথে যেতে পারবে না; আল্লাহ আগেই এমনটি বলেছেন।’ অতঃপর অচিরেই তারা বলবে: ‘বরং তোমরা হিংসা করছ।’ বরং তারা খুব কমই বুঝে।
- 16
قُل لِّلۡمُخَلَّفِينَ مِنَ ٱلۡأَعۡرَابِ سَتُدۡعَوۡنَ إِلَىٰ قَوۡمٍ أُوْلِي بَأۡسٖ شَدِيدٖ تُقَٰتِلُونَهُمۡ أَوۡ يُسۡلِمُونَۖ فَإِن تُطِيعُواْ يُؤۡتِكُمُ ٱللَّهُ أَجۡرًا حَسَنٗاۖ وَإِن تَتَوَلَّوۡاْ كَمَا تَوَلَّيۡتُم مِّن قَبۡلُ يُعَذِّبۡكُمۡ عَذَابًا أَلِيمٗا ﴿١٦﴾
কুল লিল মুখাল্লাফীনা মিনাল আরাবি সাতুদআওনা ইলা কাওমিন উলী বাসিন শাদীদিন তুকাতিলূনাহুম আও ইউসলিমূনা ফা ইন তুতীঊ ইউতিকুমুল্লাহু আজরান হাসানাও ওয়া ইন তাতাওয়াল্লাও কামা তাওয়াল্লাইতুম মিন কাবলু ইউআয্যিবকুম আযাবান আলীমা।
হে রাসূল! তুমি পেছনে পড়ে থাকা বেদুঈনদেরকে বলো: ‘এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে শীঘ্রই তোমাদেরকে (যুদ্ধ করতে) ডাকা হবে; তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা ইসলামে প্রবেশ করবে। অতঃপর তোমরা যদি আনুগত্য করো তবে আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। আর পূর্বে (মক্কায় যাওয়া থেকে) তোমরা যেমন ফিরে গিয়েছিলে তেমনি যদি ফিরে যাও, তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন।
- 17
لَّيۡسَ عَلَى ٱلۡأَعۡمَىٰ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡأَعۡرَجِ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡمَرِيضِ حَرَجٞۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَمَن يَتَوَلَّ يُعَذِّبۡهُ عَذَابًا أَلِيمٗا ﴿١٧﴾
লাইসা আলাল আমা হারাজুও ওয়া লা আলাল আরাজি হারাজুও ওয়া লা আলাল মারীদি হারাজুও ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহূ ইউদখিলহু জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু ওয়া মাই ইয়াতাওয়াল্লা ইউআয্যিবহু আযাবান আলীমা।
অন্ধের কোন অপরাধ নেই, লেংড়ার কোন অপরাধ নেই, অসুস্থের কোন অপরাধ নেই। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন জান্নাতে দাখিল করাবেন, যার পাদদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত। আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল্লাহর পথে যুদ্ধ করা থেকে বিরত থাকলে।
- 18
۞ لَّقَدۡ رَضِيَ ٱللَّهُ عَنِ ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ يُبَايِعُونَكَ تَحۡتَ ٱلشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمۡ فَأَنزَلَ ٱلسَّكِينَةَ عَلَيۡهِمۡ وَأَثَٰبَهُمۡ فَتۡحٗا قَرِيبٗا ﴿١٨﴾
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনীনা ইয ইউবায়িঊনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফী কুলূবিহিম ফা আনযালাস সাকীনাতা আলাইহিম ওয়া আছাবাহুম ফাতহান কারীবা।
অবশ্যই আল্লাহ মু’মিনদের ওপর সন্তুষ্ট হয়েছেন, যখন তারা (হুদায়বিয়ায়) গাছের নিচে তোমার হাতে বায়‘আত গ্রহণ করেছিল; অতঃপর তিনি তাদের অন্তরে যা ছিল তা জেনে নিয়েছেন। ফলে তিনি তাদের ওপর প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী (খায়বারের) বিজয় দিয়ে। ঈমান, ইখলাস ও সততার।
- 19
وَمَغَانِمَ كَثِيرَةٗ يَأۡخُذُونَهَاۗ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا ﴿١٩﴾
ওয়া মাগানিমা কাছীরাতাই ইয়াখুযূনাহা ওয়া কানাল্লাহু আযীযান হাকীমা।
আরবিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে, যা তারা গ্রহণ করবে; আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। খায়বারবাসীর নিকট থেকে।
- 20
وَعَدَكُمُ ٱللَّهُ مَغَانِمَ كَثِيرَةٗ تَأۡخُذُونَهَا فَعَجَّلَ لَكُمۡ هَٰذِهِۦ وَكَفَّ أَيۡدِيَ ٱلنَّاسِ عَنكُمۡ وَلِتَكُونَ ءَايَةٗ لِّلۡمُؤۡمِنِينَ وَيَهۡدِيَكُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا ﴿٢٠﴾
ওয়াআদাকুমুল্লাহু মাগানিমা কাছীরাতান তাখুযূনাহা ফাআজ্জালা লাকুম হাযিহী ওয়া কাফ্ফা আইদিয়ান নাসি আনকুম ওয়া লিতাকূনা আয়াতাল লিল মুমিনীনা ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম মুসতাকীমা।
আল্লাহ তোমাদেরকে বিপুল গনীমতের ওয়াদা দিয়েছেন, যা তোমরা গ্রহণ করবে, অতঃপর তিনি এটা (খায়বারের গনীমত) তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন। আর মানুষের হাত তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন এবং যাতে এটি মু’মিনদের জন্য একটি নিদর্শন হয়, আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান।
- 21
وَأُخۡرَىٰ لَمۡ تَقۡدِرُواْ عَلَيۡهَا قَدۡ أَحَاطَ ٱللَّهُ بِهَاۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٗا ﴿٢١﴾
ওয়া উখরা লাম তাকদিরূ আলাইহা কাদ আহাতাল্লাহু বিহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদীরা।
আর আরেকটি যা এখনো তোমরা অর্জন করতে সক্ষম হওনি। কিন্তু আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।
- 22
وَلَوۡ قَٰتَلَكُمُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوَلَّوُاْ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يَجِدُونَ وَلِيّٗا وَلَا نَصِيرٗا ﴿٢٢﴾
ওয়া লাও কাতালাকুমুল লাযীনা কাফারূ লাওয়াল্লাওয়ুল আদবারা ছুম্মা লা ইয়াজিদূনা ওয়া লিয়্যাও ওয়া লা নাসীরা।
আর (সেদিন) কাফিররা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তবে অবশ্যই তারা (পরাজিত হয়ে) পিঠ দেখিয়ে পালাবে। তারপর তারা কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না।
- 23
سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِيلٗا ﴿٢٣﴾
সুন্নাতাল্লাহিল লাতী কাদ খালাত মিন কাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা।
এটাই আল্লাহর বিধান, যা পূর্ব থেকেই চলে আসছে, আর তুমি আল্লাহর বিধানে কোন পরিবর্তন পাবে না।
- 24
وَهُوَ ٱلَّذِي كَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡ وَأَيۡدِيَكُمۡ عَنۡهُم بِبَطۡنِ مَكَّةَ مِنۢ بَعۡدِ أَنۡ أَظۡفَرَكُمۡ عَلَيۡهِمۡۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا ﴿٢٤﴾
ওয়া হুওয়াল লাযী কাফ্ফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিম বাদি আন আযফারাকুম আলাইহিম ওয়া কানাল্লাহু বিমা তামালূনা বাসীরা।
আর তিনিই মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের (মুশরিকদের) ওপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরায়ে রেখেছেন। আর তোমরা যা আমল কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
- 25
هُمُ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَٱلۡهَدۡيَ مَعۡكُوفًا أَن يَبۡلُغَ مَحِلَّهُۥۚ وَلَوۡلَا رِجَالٞ مُّؤۡمِنُونَ وَنِسَآءٞ مُّؤۡمِنَٰتٞ لَّمۡ تَعۡلَمُوهُمۡ أَن تَطَـُٔوهُمۡ فَتُصِيبَكُم مِّنۡهُم مَّعَرَّةُۢ بِغَيۡرِ عِلۡمٖۖ لِّيُدۡخِلَ ٱللَّهُ فِي رَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ لَوۡ تَزَيَّلُواْ لَعَذَّبۡنَا ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمًا ﴿٢٥﴾
হুমুল লাযীনা কাফারূ ওয়া সাদ্দূকুম আনিল মাসজিদিল হারামি ওয়াল হাদয়া মাকূফান আই ইয়াবলুগা মাহিল্লাহূ ওয়া লাওলা রিজালুম মুমিনূনা ওয়া নিসাউম মুমিনাতুল লাম তালামূহুম আন তাতাঊহুম ফাতুসীবাকুম মিনহুম মাআর্রাতুম বিগাইরি ইলমিল লিয়ুদখিলাল্লাহু ফী রাহমাতিহী মাই ইয়াশাউ লাও তাযায়্যালূ লাআয্যাবনাল লাযীনা কাফারূ মিনহুম আযাবান আলীমা।
তারাই তো কুফরী করেছিল এবং তোমাদেরকে মাসজিদুল হারামে প্রবেশ করা থেকে বাধা দিয়েছিল, আর কুরবানীর পশুগুলোকে কুরবানীর স্থানে পৌঁছতে বাধা দিয়েছিল। যদি (সেদিন মক্কা নগরীতে) মু‘মিন পুরুষরা ও মু‘মিন নারীরা না থাকত, যাদের অনেককেই তোমরা জানতে না, (ফলে) তোমরা না জেনে তাদেরকে পদদলিত করতে, তাদের কারণে তোমরা অপরাধী ও দোষী সাব্যস্ত হতে, যাতে আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রহমতে প্রবেশ করান। যদি (সেদিন মক্কায়) মুমিনরা কাফিরদের থেকে পৃথক থাকত, তাহলে আমি অবশ্যই তাদের মধ্যে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম। এ কারণেই আল্লাহ তোমাদেরকে তখন যুদ্ধের অনুমতি দেন নি।
- 26
إِذۡ جَعَلَ ٱلَّذِينَ كَفَرُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡحَمِيَّةَ حَمِيَّةَ ٱلۡجَٰهِلِيَّةِ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَلۡزَمَهُمۡ كَلِمَةَ ٱلتَّقۡوَىٰ وَكَانُوٓاْ أَحَقَّ بِهَا وَأَهۡلَهَاۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ﴿٢٦﴾
ইয জাআলাল লাযীনা কাফারূ ফী কুলূবিহিমুল হামিয়্যাতা হামিয়্যাতাল জাহিলিয়্যাতি ফা আনযালাল্লাহু সাকীনাতাহূ আলা রাসূলিহী ওয়া আলাল মুমিনীনা ওয়া আলযামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানূ আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা।
যখন কাফিররা তাদের অন্তরে আত্ম-অহমিকা পোষণ করেছিল, জাহিলী যুগের অহমিকা। তখন আল্লাহ তাঁর রাসূলের ওপর ও মু‘মিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন এবং তাকওয়ার বাণী (লা ইলাহা ইল্লাল্লাহ) তাদের জন্য অপরিহার্য করলেন, আর তারাই ছিল এর সর্বাধিক উপযুক্ত ও এর অধিকারী। আর আল্লাহ হলেন প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ।
- 27
لَّقَدۡ صَدَقَ ٱللَّهُ رَسُولَهُ ٱلرُّءۡيَا بِٱلۡحَقِّۖ لَتَدۡخُلُنَّ ٱلۡمَسۡجِدَ ٱلۡحَرَامَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمۡ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَۖ فَعَلِمَ مَا لَمۡ تَعۡلَمُواْ فَجَعَلَ مِن دُونِ ذَٰلِكَ فَتۡحٗا قَرِيبًا ﴿٢٧﴾
লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইন শাআল্লাহু আমিনীনা মুহাল্লিকীনা রুঊসাকুম ওয়া মুকাস্সিরীনা লা তাখাফূনা ফাআলিমা মা লাম তালামূ ফাজাআলা মিন দূনি যালিকা ফাতহান কারীবা।
অবশ্যই আল্লাহ তাঁর রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন। তোমরা ইন শা’ আল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুণ্ডন করে এবং চুল ছেঁটে নির্ভয়ে আল-মাসজিদুল হারামে অবশ্যই প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না। সুতরাং এ ছাড়াও তিনি দিলেন এক নিকটবর্তী বিজয়।
- 28
هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا ﴿٢٨﴾
হুওয়াল লাযী আরসালা রাসূলাহূ বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহূ আলাদ দীনি কুল্লিহী ওয়া কাফা বিল্লাহি শাহীদা।
তিনিই তাঁর রাসূল (মুহাম্মাদ)-কে হিদায়াত ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি এটাকে সকল দীনের ওপর বিজয়ী করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।
- 29
مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ تَرَىٰهُمۡ رُكَّعٗا سُجَّدٗا يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗاۖ سِيمَاهُمۡ فِي وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِۚ ذَٰلِكَ مَثَلُهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِۚ وَمَثَلُهُمۡ فِي ٱلۡإِنجِيلِ كَزَرۡعٍ أَخۡرَجَ شَطۡـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسۡتَغۡلَظَ فَٱسۡتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعۡجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلۡكُفَّارَۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنۡهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمَۢا ﴿٢٩﴾
মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল লাযীনা মাআহূ আশিদ্দাউ আলাল কুফ্ফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদাই ইয়াবতাগূনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান সীমাহুম ফী ওয়ুজূহিহিম মিন আছারিস সুজূদি যালিকা মাছালুহুম ফিত তাওরাতি ওয়া মাছালুহুম ফিল ইনজীলি কাযারইন আখরাজা শাতআহূ ফা আযারাহূ ফাসতাগলাযা ফাসতাওয়া আলা সূকিহী ইউজিবুয যুর্রাআ লিয়াগীযা বিহিমুল কুফ্ফারা ওয়া আদাল্লাহুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা।
মুহাম্মাদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর; পরস্পরের প্রতি সদয়, তুমি তাদেরকে রুকূকারী, সাজদাকারী অবস্থায় দেখতে পাবে। তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে। তাদের আলামত হচ্ছে, তাদের চেহারায় সাজদার চিহ্ন থাকে। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইনজীলে তাদের দৃষ্টান্ত হলো একটি চারাগাছের মত, যে তার কচিপাতা উদ্গত করেছে ও শক্ত করেছে, অতঃপর তা পুষ্ট হয়েছে ও স্বীয় কাণ্ডের ওপর মজবুতভাবে দাঁড়িয়েছে, যা চাষিকে আনন্দ দেয়। যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত করতে পারেন। তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন।
পুরো সূরা পড়ুন: সূরা আল-ফাতহ · সূরা আল-ফাতহ তিলাওয়াত শুনুন
সূরা আল-হুজুরাত
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيِ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ﴿١﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তুকাদ্দিমূ বাইনা ইয়াদায়িল্লাহি ওয়া রাসূলিহী ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামীউন আলীম।
হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে অগ্রবর্তী হয়ো না এবং তোমরা তাঁকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
- 2
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَرۡفَعُوٓاْ أَصۡوَٰتَكُمۡ فَوۡقَ صَوۡتِ ٱلنَّبِيِّ وَلَا تَجۡهَرُواْ لَهُۥ بِٱلۡقَوۡلِ كَجَهۡرِ بَعۡضِكُمۡ لِبَعۡضٍ أَن تَحۡبَطَ أَعۡمَٰلُكُمۡ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ ﴿٢﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তারফাঊ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারূ লাহূ বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরূন।
হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা নবীর আওয়াজের ওপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বল, তাঁর সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না। এ আশঙ্কায় যে তোমাদের সকল আমল-নিষ্ফল হয়ে যাবে; অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না।
- 3
إِنَّ ٱلَّذِينَ يَغُضُّونَ أَصۡوَٰتَهُمۡ عِندَ رَسُولِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱمۡتَحَنَ ٱللَّهُ قُلُوبَهُمۡ لِلتَّقۡوَىٰۚ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٌ عَظِيمٌ ﴿٣﴾
ইন্নাল লাযীনা ইয়াগুদ্দূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল লাযীনাম তাহানাল্লাহু কুলূবাহুম লিত তাকওয়া লাহুম মাগফিরাতুও ওয়া আজরুন আযীম।
নিশ্চয় যারা আল্লাহর রাসূলের নিকট নিজেদের আওয়াজ অবনমিত করে, আল্লাহ তাদেরই অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান (জান্নাত)।
- 4
إِنَّ ٱلَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَآءِ ٱلۡحُجُرَٰتِ أَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ ﴿٤﴾
ইন্নাল লাযীনা ইউনাদূনাকা মিও ওয়ারাইল হুজুরাতি আকছারুহুম লা ইয়াকিলূন।
নিশ্চয় যারাআপনার কক্ষসমূহের বাইরে থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে, তাদের অধিকাংশই বুঝে না।
- 5
وَلَوۡ أَنَّهُمۡ صَبَرُواْ حَتَّىٰ تَخۡرُجَ إِلَيۡهِمۡ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٥﴾
ওয়া লাও আন্নাহুম সাবারূ হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম ওয়াল্লাহু গাফূরুর রাহীম।
হে রাসূল! তুমি তাদের কাছে বের হয়ে আসা পর্যন্ত যদি তারা ধৈর্যধারণ করত, তাহলে সেটাই তাদের জন্য উত্তম হতো। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।
- 6
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن جَآءَكُمۡ فَاسِقُۢ بِنَبَإٖ فَتَبَيَّنُوٓاْ أَن تُصِيبُواْ قَوۡمَۢا بِجَهَٰلَةٖ فَتُصۡبِحُواْ عَلَىٰ مَا فَعَلۡتُمۡ نَٰدِمِينَ ﴿٦﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানূ আন তুসীবূ কাওমাম বিজাহালাতিন ফাতুসবিহূ আলা মা ফাআলতুম নাদিমীন।
হে মুমিনগণ! যদি কোন ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে (সংবাদ মিথ্যা সাব্যস্ত হলে) তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।
- 7
وَٱعۡلَمُوٓاْ أَنَّ فِيكُمۡ رَسُولَ ٱللَّهِۚ لَوۡ يُطِيعُكُمۡ فِي كَثِيرٖ مِّنَ ٱلۡأَمۡرِ لَعَنِتُّمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ حَبَّبَ إِلَيۡكُمُ ٱلۡإِيمَٰنَ وَزَيَّنَهُۥ فِي قُلُوبِكُمۡ وَكَرَّهَ إِلَيۡكُمُ ٱلۡكُفۡرَ وَٱلۡفُسُوقَ وَٱلۡعِصۡيَانَۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلرَّٰشِدُونَ ﴿٧﴾
ওয়ালামূ আন্না ফীকুম রাসূলাল্লাহি লাও ইউতীউকুম ফী কাছীরিম মিনাল আমরি লাআনিত্তুম ওয়া লাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহূ ফী কুলূবিকুম ওয়া কার্রাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসূকা ওয়াল ইসয়ানা উলাইকা হুমুর রাশিদূন।
আর তোমরা জেনে রেখো যে, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিতো, তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে। কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন। আর তোমাদের কাছে কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। তারাই তো সত্য পথপ্রাপ্ত।
- 8
فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَنِعۡمَةٗۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿٨﴾
ফাদলাম মিনাল্লাহি ওয়া নিমাতাও ওয়াল্লাহু আলীমুন হাকীম।
এটা আল্লাহর পক্ষ থেকে করুণা ও নি‘আমত স্বরূপ। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
- 9
وَإِن طَآئِفَتَانِ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٱقۡتَتَلُواْ فَأَصۡلِحُواْ بَيۡنَهُمَاۖ فَإِنۢ بَغَتۡ إِحۡدَىٰهُمَا عَلَى ٱلۡأُخۡرَىٰ فَقَٰتِلُواْ ٱلَّتِي تَبۡغِي حَتَّىٰ تَفِيٓءَ إِلَىٰٓ أَمۡرِ ٱللَّهِۚ فَإِن فَآءَتۡ فَأَصۡلِحُواْ بَيۡنَهُمَا بِٱلۡعَدۡلِ وَأَقۡسِطُوٓاْۖ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ ﴿٩﴾
ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনীনাক তাতালূ ফা আসলিহূ বাইনাহুমা ফা ইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফীআ ইলা আমরিল্লাহি ফা ইন ফাআত ফা আসলিহূ বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতূ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতীন।
আর যদি মু’মিনদের দু’দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের একদল অপর দলের ওপর বাড়াবাড়ি করে, তাহলে যে দলটি সীমালঙ্ঘন করবে, তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো; যতক্ষণ না সে দলটি আল্লাহর বিধানের দিকে ফিরে আসে। তারপর যদি দলটি ফিরে আসে তাহলে তাদের উভয়ের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করো এবং ন্যায়বিচার করো। নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকারীদেরকে ভালোবাসেন।
- 10
إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ إِخۡوَةٞ فَأَصۡلِحُواْ بَيۡنَ أَخَوَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿١٠﴾
ইন্নামাল মুমিনূনা ইখওয়াতুন ফা আসলিহূ বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামূন।
নিশ্চয় মু’মিনরা পরস্পর (ইসলামের) ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ- মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।
- 11
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَسۡخَرۡ قَوۡمٞ مِّن قَوۡمٍ عَسَىٰٓ أَن يَكُونُواْ خَيۡرٗا مِّنۡهُمۡ وَلَا نِسَآءٞ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيۡرٗا مِّنۡهُنَّۖ وَلَا تَلۡمِزُوٓاْ أَنفُسَكُمۡ وَلَا تَنَابَزُواْ بِٱلۡأَلۡقَٰبِۖ بِئۡسَ ٱلِٱسۡمُ ٱلۡفُسُوقُ بَعۡدَ ٱلۡإِيمَٰنِۚ وَمَن لَّمۡ يَتُبۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿١١﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আই ইয়াকূনূ খাইরাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আই ইয়াকুন্না খাইরাম মিনহুন্না ওয়া লা তালমিযূ আনফুসাকুম ওয়া লা তানাবাযূ বিল আলকাবি বিসাল সমুল ফুসূকু বাদাল ঈমানি ওয়া মাল লাম ইয়াতুব ফা উলাইকা হুমুয যালিমূন।
তোমাদের কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে ঠাট্টা-বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর নারীরাও যেন অন্য নারীদেরকে ঠাট্টা-বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট! আর যারা (এ সব পাপাচার থেকে) তাওবা করে না, তারাই তো যালিম।
- 12
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱجۡتَنِبُواْ كَثِيرٗا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعۡضَ ٱلظَّنِّ إِثۡمٞۖ وَلَا تَجَسَّسُواْ وَلَا يَغۡتَب بَّعۡضُكُم بَعۡضًاۚ أَيُحِبُّ أَحَدُكُمۡ أَن يَأۡكُلَ لَحۡمَ أَخِيهِ مَيۡتٗا فَكَرِهۡتُمُوهُۚ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٞ رَّحِيمٞ ﴿١٢﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানুজ তানিবূ কাছীরাম মিনায যান্নি ইন্না বাদায যান্নি ইছমুও ওয়া লা তাজাস্সাসূ ওয়া লা ইয়াগতাব বাদুকুম বাদান আয়ুহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমূহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওওয়াবুর রাহীম।
হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা বেশি বেশি অনুমান করা থেকে দূরে থাকো। নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবূলকারী, অসীম দয়ালু।
- 13
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّا خَلَقۡنَٰكُم مِّن ذَكَرٖ وَأُنثَىٰ وَجَعَلۡنَٰكُمۡ شُعُوبٗا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓاْۚ إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٞ ﴿١٣﴾
ইয়া আয়্যুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিও ওয়া উনছা ওয়া জাআলনাকুম শুঊবাও ওয়া কাবাইলা লিতাআরাফূ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর।
হে মানুষ! আমি তোমাদেরকে একজন পুরুষ (আদম) ও একজন নারী (হাওয়া) থেকে সৃষ্টি করেছি। আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত।
- 14
۞ قَالَتِ ٱلۡأَعۡرَابُ ءَامَنَّاۖ قُل لَّمۡ تُؤۡمِنُواْ وَلَٰكِن قُولُوٓاْ أَسۡلَمۡنَا وَلَمَّا يَدۡخُلِ ٱلۡإِيمَٰنُ فِي قُلُوبِكُمۡۖ وَإِن تُطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتۡكُم مِّنۡ أَعۡمَٰلِكُمۡ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴿١٤﴾
কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনূ ওয়া লাকিন কূলূ আসলামনা ওয়া লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলূবিকুম ওয়া ইন তুতীউল্লাহা ওয়া রাসূলাহূ লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআন ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।
বেদুঈনরা বলল: ‘আমরা ঈমান আনলাম।’ হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘তোমরা ঈমান আনোনি’; বরং তোমরা বলো: ‘আমরা আত্মসমর্পণ করলাম।’ আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে যথার্থ ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমলসমূহের প্রতিদান কিছুই ক্ষুণ্ন করবেন না। নিশ্চয় আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।
- 15
إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمۡ يَرۡتَابُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ ﴿١٥﴾
ইন্নামাল মুমিনূনাল লাযীনা আমানূ বিল্লাহি ওয়া রাসূলিহী ছুম্মা লাম ইয়ারতাবূ ওয়া জাহাদূ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি উলাইকা হুমুস সাদিকূন।
মু’মিন তো তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি। আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরাই সত্যনিষ্ঠ (ঈমানদার)।
- 16
قُلۡ أَتُعَلِّمُونَ ٱللَّهَ بِدِينِكُمۡ وَٱللَّهُ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿١٦﴾
কুল আতুআল্লিমূনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম।
হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ? অথচ আল্লাহ জানেন, যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে। আর আল্লাহ সকল কিছু সম্পর্কে সম্যক অবগত।’
- 17
يَمُنُّونَ عَلَيۡكَ أَنۡ أَسۡلَمُواْۖ قُل لَّا تَمُنُّواْ عَلَيَّ إِسۡلَٰمَكُمۖ بَلِ ٱللَّهُ يَمُنُّ عَلَيۡكُمۡ أَنۡ هَدَىٰكُمۡ لِلۡإِيمَٰنِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٧﴾
ইয়ামুন্নূনা আলাইকা আন আসলামূ কুল লা তামুন্নূ আলায়্যা ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকীন।
‘তারা ইসলাম গ্রহণ করে তোমার ওপর অনুগ্রহ করেছে।’ হে রাসূল! তুমি বলো: ‘তোমরা ইসলাম গ্রহণ করে আমার ওপর অনুগ্রহ করেছো বলে মনে করো না; বরং তোমরা যদি নিজেদের দাবি অনুযায়ী প্রকৃতই ইসলামে দীক্ষিত হয়ে থাকো, তাহলে আল্লাহই তোমাদেরকে ঈমানের দিকে পরিচালিত করে তোমাদের ওপর বড়ো অনুগ্রহ করেছেন।’
- 18
إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿١٨﴾
ইন্নাল্লাহা ইয়ালামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বাসীরুম বিমা তামালূন।
নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েব সম্পর্কে অবগত আছেন। আর তোমরা যা কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
পুরো সূরা পড়ুন: সূরা আল-হুজুরাত · সূরা আল-হুজুরাত তিলাওয়াত শুনুন
সূরা ক্বাফ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
قٓۚ وَٱلۡقُرۡءَانِ ٱلۡمَجِيدِ ﴿١﴾
ক্বাফ, ওয়াল কুরআনিল মাজীদ।
ক্বাফ, সম্মানিত আল-কুরআনের শপথ।
- 2
بَلۡ عَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡ فَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا شَيۡءٌ عَجِيبٌ ﴿٢﴾
বাল আজিবূ আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরূনা হাযা শাইউন আজীব।
বরং তারা বিস্মিত হয়েছে যে, তাদের মধ্য থেকে একজন সতর্ককারী (রাসূল) তাদের কাছে এসেছে। অতঃপর কাফিররা বলল: ‘এতো এক আশ্চর্যজনক ব্যাপার।
- 3
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗاۖ ذَٰلِكَ رَجۡعُۢ بَعِيدٞ ﴿٣﴾
আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ।
‘আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব। এ ফিরে যাওয়া সুদূরপরাহত।’
- 4
قَدۡ عَلِمۡنَا مَا تَنقُصُ ٱلۡأَرۡضُ مِنۡهُمۡۖ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظُۢ ﴿٤﴾
কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফীয।
অবশ্যই আমি জানি মাটি তাদের (মৃত্যুদেহের) থেকে যতটুকু ক্ষয় করে। আর আমার কাছে আছে অধিক সংরক্ষণকারী কিতাব।
- 5
بَلۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَهُمۡ فِيٓ أَمۡرٖ مَّرِيجٍ ﴿٥﴾
বাল কায্যাবূ বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফী আমরিম মারীজ।
বরং তারা সত্যকে (আল-কুরআনকে) অস্বীকার করেছে, যখনই তাদের কাছে সত্য এসেছে। অতএব তারা সংশয়যুক্ত বিষয়ের মধ্যে রয়েছে।
- 6
أَفَلَمۡ يَنظُرُوٓاْ إِلَى ٱلسَّمَآءِ فَوۡقَهُمۡ كَيۡفَ بَنَيۡنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٖ ﴿٦﴾
আফালাম ইয়ানযুরূ ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যান্নাহা ওয়া মা লাহা মিন ফুরূজ।
তারা কি তাদের ওপরে আসমানের দিকে তাকায় না, কীভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি? আর তাতে কোনো ফাটল (খুঁত) নেই।
- 7
وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ ﴿٧﴾
ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফীহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিম বাহীজ।
আর আমি জমিনেকে (বসবাসের জন্যে) বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ।
- 8
تَبۡصِرَةٗ وَذِكۡرَىٰ لِكُلِّ عَبۡدٖ مُّنِيبٖ ﴿٨﴾
তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিম মুনীব।
(আমি এ সব এ জন্য সৃষ্টি করেছি) আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ হিসেবে।
- 9
وَنَزَّلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ مُّبَٰرَكٗا فَأَنۢبَتۡنَا بِهِۦ جَنَّٰتٖ وَحَبَّ ٱلۡحَصِيدِ ﴿٩﴾
ওয়া নায্যালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফা আমবাতনা বিহী জান্নাতিও ওয়া হাব্বাল হাসীদ।
আর আমি আসমান থেকে বরকতময় (বৃষ্টির) পানি নাযিল করেছি। অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ-বাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা।
- 10
وَٱلنَّخۡلَ بَاسِقَٰتٖ لَّهَا طَلۡعٞ نَّضِيدٞ ﴿١٠﴾
ওয়ান নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদীদ।
(আরো উৎপন্ন করি) উঁচু উঁচু খেজুরগাছ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর ছড়া,
- 11
رِّزۡقٗا لِّلۡعِبَادِۖ وَأَحۡيَيۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ ٱلۡخُرُوجُ ﴿١١﴾
রিযকাল লিল ইবাদি ওয়া আহয়াইনা বিহী বালদাতাম মাইতান কাযালিকাল খুরূজ।
(আমি এগুলো উৎপন্ন করি) আমার বান্দাদের জন্য রিযকস্বরূপ। আর আমি পানি দ্বারা মৃত শহর সঞ্জীবিত করি। এভাবেই তোমাদের পুনরুত্থান ঘটবে।
- 12
كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَأَصۡحَٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ ﴿١٢﴾
কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিও ওয়া আসহাবুর রাস্সি ওয়া ছামূদ।
তাদের পূর্বে (নবীদেরকে) মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, রাস্ এর অধিবাসী ও সামূদ সম্প্রদায়।
- 13
وَعَادٞ وَفِرۡعَوۡنُ وَإِخۡوَٰنُ لُوطٖ ﴿١٣﴾
ওয়া আদুও ওয়া ফিরআওনু ওয়া ইখওয়ানু লূত।
(অনুরূপভাবে) ‘আদ, ফির‘আউন ও লূত জাতি (মিথ্যারোপ করেছে)।
- 14
وَأَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ وَقَوۡمُ تُبَّعٖۚ كُلّٞ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ ﴿١٤﴾
ওয়া আসহাবুল আইকাতি ওয়া কাওমু তুব্বাইন কুল্লুন কায্যাবার রুসুলা ফাহাক্কা ওয়া ঈদ।
আইকার অধিবাসী ও তুববা‘ সম্প্রদায়। সকলেই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল। ফলে তাদের ওপর আমার শাস্তি যথার্থভাবে আপতিত হয়েছে।
- 15
أَفَعَيِينَا بِٱلۡخَلۡقِ ٱلۡأَوَّلِۚ بَلۡ هُمۡ فِي لَبۡسٖ مِّنۡ خَلۡقٖ جَدِيدٖ ﴿١٥﴾
আফাআয়ীনা বিল খালকিল আওওয়ালি বাল হুম ফী লাবসিম মিন খালকিন জাদীদ।
আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির বিষয়ে সন্দেহে নিপতিত।
- 16
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥۖ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِيدِ ﴿١٦﴾
ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া নালামু মা তুওয়াসওয়িসু বিহী নাফসুহূ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারীদ।
আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আর আমি তার গলার ধমনি হতেও অধিক নিকটবর্তী।
- 17
إِذۡ يَتَلَقَّى ٱلۡمُتَلَقِّيَانِ عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٞ ﴿١٧﴾
ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামীনি ওয়া আনিশ শিমালি কাঈদ।
যখন ডানে ও বামে বসা দু’জন লিপিবদ্ধকারী ফিরিশতা পরস্পর (তার আমলনামা) গ্রহণ করবে।
- 18
مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ﴿١٨﴾
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী (ফিরিশতা) রয়েছে।
- 19
وَجَآءَتۡ سَكۡرَةُ ٱلۡمَوۡتِ بِٱلۡحَقِّۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنۡهُ تَحِيدُ ﴿١٩﴾
ওয়া জাআত সাকরাতুল মাওতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহীদ।
আর মৃত্যুযন্ত্রণা সত্যসহ এসে উপস্থিত হবে। (তখন বলা হবে,) ‘এটাই তো, যা থেকে তুমি পলায়ন করে বেড়াতে।’
- 20
وَنُفِخَ فِي ٱلصُّورِۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡوَعِيدِ ﴿٢٠﴾
ওয়া নুফিখা ফিস সূরি যালিকা ইয়াওমুল ওয়াঈদ।
আর শিংগায় ফুঁক দেয়া হবে। এটাই হল প্রতিশ্রুত শাস্তির দিন।
- 21
وَجَآءَتۡ كُلُّ نَفۡسٖ مَّعَهَا سَآئِقٞ وَشَهِيدٞ ﴿٢١﴾
ওয়া জাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুও ওয়া শাহীদ।
আর প্রত্যেক ব্যক্তিই সেদিন উপস্থিত হবে, তার সাথে থাকবে চালক একজন ফিরিশতা ও একজন সাক্ষী।
- 22
لَّقَدۡ كُنتَ فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا فَكَشَفۡنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلۡيَوۡمَ حَدِيدٞ ﴿٢٢﴾
লাকাদ কুনতা ফী গাফলাতিম মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ।
অবশ্যই তুমি এ দিবস সম্পর্কে উদাসীন ছিলে। অতএব আমি তোমার (উদাসীনতার) পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম। ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর।
- 23
وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ ﴿٢٣﴾
ওয়া কালা কারীনুহূ হাযা মা লাদায়্যা আতীদ।
আর তার সাথী (ফিরিশতা) বলবে, এই তো আমার কাছে (তোমার আমলনামা) প্রস্তুত।
- 24
أَلۡقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٖ ﴿٢٤﴾
আলকিয়া ফী জাহান্নামা কুল্লা কাফ্ফারিন আনীদ।
তোমরা জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্ধত কাফিরকে,
- 25
مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٖ مُّرِيبٍ ﴿٢٥﴾
মান্নাইল লিল খাইরি মুতাদিম মুরীব।
কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।
- 26
ٱلَّذِي جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلۡقِيَاهُ فِي ٱلۡعَذَابِ ٱلشَّدِيدِ ﴿٢٦﴾
আল্লাযী জাআলা মাআল্লাহি ইলাহান আখারা ফা আলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ।
যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো।
- 27
۞ قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطۡغَيۡتُهُۥ وَلَٰكِن كَانَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ ﴿٢٧﴾
কালা কারীনুহূ রাব্বানা মা আতগাইতুহূ ওয়া লাকিন কানা ফী দালালিম বাঈদ।
তার সঙ্গী (শয়তান) বলবে: ‘হে আমাদের রব! আমি তাকে বিদ্রোহী করে তুলিনি; বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে।’
- 28
قَالَ لَا تَخۡتَصِمُواْ لَدَيَّ وَقَدۡ قَدَّمۡتُ إِلَيۡكُم بِٱلۡوَعِيدِ ﴿٢٨﴾
কালা লা তাখতাসিমূ লাদায়্যা ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ।
আল্লাহ বলবেন: ‘তোমরা আমার কাছে বাক-বিতণ্ডা করো না। অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম।’
- 29
مَا يُبَدَّلُ ٱلۡقَوۡلُ لَدَيَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ ﴿٢٩﴾
মা ইউবাদ্দালুল কাওলু লাদায়্যা ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবীদ।
‘আমার কাছে কথা (ও অঙ্গীকার) রদবদল হয় না। আর আমি বান্দার প্রতি যুলুমকারীও নই।’
- 30
يَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِيدٖ ﴿٣٠﴾
ইয়াওমা নাকূলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকূলু হাল মিম মাযীদ।
সেদিন আমি জাহান্নামকে বলবো: ‘তুমি কি পরিপূর্ণ হয়েছ?’ আর সে বলবে: ‘আরো বেশি আছে কি?’
- 31
وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ غَيۡرَ بَعِيدٍ ﴿٣١﴾
ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকীনা গাইরা বাঈদ।
আর জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে, (সেদিন তাদের জন্যে তা) মোটেই দূরে থাকবে না।
- 32
هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٖ ﴿٣٢﴾
হাযা মা তূআদূনা লিকুল্লি আওওয়াবিন হাফীয।
এটাই, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল, প্রত্যেক আল্লাহ অভিমুখী (তাঁর বিধানের) অধিক সংরক্ষণশীলদের জন্য।
- 33
مَّنۡ خَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِ وَجَآءَ بِقَلۡبٖ مُّنِيبٍ ﴿٣٣﴾
মান খাশিয়ার রাহমানা বিল গাইবি ওয়া জাআ বিকালবিম মুনীব।
যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে (আল্লাহর কাছে) উপস্থিত হতো।
- 34
ٱدۡخُلُوهَا بِسَلَٰمٖۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُلُودِ ﴿٣٤﴾
উদখুলূহা বিসালামিন যালিকা ইয়াওমুল খুলূদ।
(তাদেরকে বলা হবে,) তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ করো। এটা অনন্ত জীবনের দিন।’
- 35
لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيۡنَا مَزِيدٞ ﴿٣٥﴾
লাহুম মা ইয়াশাঊনা ফীহা ওয়া লাদাইনা মাযীদ।
সেখানে তারা যা চাইবে, তাদের জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক।
- 36
وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَشَدُّ مِنۡهُم بَطۡشٗا فَنَقَّبُواْ فِي ٱلۡبِلَٰدِ هَلۡ مِن مَّحِيصٍ ﴿٣٦﴾
ওয়া কাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবূ ফিল বিলাদি হাল মিম মাহীস।
আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যারা শক্তি-সামর্থে এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল, তারা দেশ-বিদেশ চষে বেড়াত। তাদের কি (শাস্তি থেকে) কোন পলায়নস্থল ছিল?
- 37
إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلۡبٌ أَوۡ أَلۡقَى ٱلسَّمۡعَ وَهُوَ شَهِيدٞ ﴿٣٧﴾
ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহূ কালবুন আও আলকাস সামআ ওয়া হুওয়া শাহীদ।
নিশ্চয় এতে তার জন্য উপদেশ রয়েছে, যার হৃদয় আছে অথবা যে মনোযোগসহকারে কর্ণপাত করে এবং উপস্থিতচিত্ত থাকে।
- 38
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٖ ﴿٣٨﴾
ওয়া লাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফী সিত্তাতি আয়্যামিও ওয়া মা মাস্সানা মিল লুগূব।
আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি। আর এতে আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি।
- 39
فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ ٱلۡغُرُوبِ ﴿٣٩﴾
ফাসবির আলা মা ইয়াকূলূনা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা তুলূইশ শামসি ওয়া কাবলাল গুরূব।
অতএব এরা যা (যে মিথ্যা) বলে, তাতে তুমি ধৈর্যধারণ করো এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের আগে তুমি তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করো।
- 40
وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَأَدۡبَٰرَ ٱلسُّجُودِ ﴿٤٠﴾
ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহহু ওয়া আদবারাস সুজূদ।
এবং রাতের একাংশেও তুমি তাঁর তাসবীহ পাঠ করো এবং (ফরয) সালাতের পরেও।
- 41
وَٱسۡتَمِعۡ يَوۡمَ يُنَادِ ٱلۡمُنَادِ مِن مَّكَانٖ قَرِيبٖ ﴿٤١﴾
ওয়াসতামি ইয়াওমা ইউনাদিল মুনাদি মিম মাকানিন কারীব।
মনোযোগ সহকারে শ্রবণ করো সে দিনের কথা, যেদিন একজন ঘোষক (ফিরিশতা) নিকটবর্তী কোন স্থান থেকে ডাকতে থাকবে।
- 42
يَوۡمَ يَسۡمَعُونَ ٱلصَّيۡحَةَ بِٱلۡحَقِّۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُرُوجِ ﴿٤٢﴾
ইয়াওমা ইয়াসমাঊনাস সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াওমুল খুরূজ।
সেদিন তারা সত্যিসত্যিই (পুনরুত্থানের) মহাচিৎকার শুনবে। সেটিই বের হবার দিন।
- 43
إِنَّا نَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَإِلَيۡنَا ٱلۡمَصِيرُ ﴿٤٣﴾
ইন্না নাহনু নুহয়ী ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর।
আমিই জীবন দান করি এবং আমিই মৃত্যু ঘটাই, আর আমার দিকেই (সকলের) চূড়ান্ত প্রত্যাবর্তন।
- 44
يَوۡمَ تَشَقَّقُ ٱلۡأَرۡضُ عَنۡهُمۡ سِرَاعٗاۚ ذَٰلِكَ حَشۡرٌ عَلَيۡنَا يَسِيرٞ ﴿٤٤﴾
ইয়াওমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর।
যেদিন যমিন তাদের ওপর থেকে বিদীর্ণ হয়ে যাবে, আর তারা দ্রুত (কবর থেকে) বেরিয়ে আসবে। এভাবে (সবাইকে) একত্র সমবেত করা আমার জন্য অত্যন্ত সহজ।
- 45
نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِجَبَّارٖۖ فَذَكِّرۡ بِٱلۡقُرۡءَانِ مَن يَخَافُ وَعِيدِ ﴿٤٥﴾
নাহনু আলামু বিমা ইয়াকূলূনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ।
হে রাসূল! এরা যা বলে আমি সে সম্পর্কে সম্যক অবগত আছি। আর তুমি তাদের ওপর কোন জোর-জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার (শাস্তির) ধমককে ভয় করে তাকে আল-কুরআনের সাহায্যে উপদেশ দাও।
সূরা আয-যারিয়াত, আয়াত 1-30
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
وَٱلذَّٰرِيَٰتِ ذَرۡوٗا ﴿١﴾
ওয়ায যারিয়াতি যারওয়া।
শপথ সেই বায়ুর, যা প্রবলভাবে ধুলাবালি ছড়িয়ে দেয়।
- 2
فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا ﴿٢﴾
ফাল হামিলাতি ওয়িকরা।
অতঃপর শপথ (পানির) বোঝা বহনকারী মেঘমালার,
- 3
فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا ﴿٣﴾
ফাল জারিয়াতি ইউসরা।
অতঃপর শপথ (সমুদ্রে) স্বাচ্ছন্দ্যে চলমান নৌযানসমূহের।
- 4
فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا ﴿٤﴾
ফাল মুকাস্সিমাতি আমরা।
অতঃপর শপথ [আল্লাহর] নির্দেশ বণ্টনকারী ফিরিশতাগণের।
- 5
إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ ﴿٥﴾
ইন্নামা তূআদূনা লাসাদিক।
তোমাদের (রবের) প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
- 6
وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ ﴿٦﴾
ওয়া ইন্নাদ দীনা লাওয়াকি।
(কিয়ামত দিবসের) প্রতিদান অবশ্যই সংঘটিত হবে।
- 7
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ ﴿٧﴾
ওয়াস সামাই যাতিল হুবুক।
শপথ সৌন্দর্যমন্ডিত আকাশের,
- 8
إِنَّكُمۡ لَفِي قَوۡلٖ مُّخۡتَلِفٖ ﴿٨﴾
ইন্নাকুম লাফী কাওলিম মুখতালিফ।
নিশ্চয় তোমরা মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত।
- 9
يُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ ﴿٩﴾
ইউফাকু আনহু মান উফিক।
যে পথভ্রষ্ট হয়েছে তাকেই তা (হিদায়াত) থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।
- 10
قُتِلَ ٱلۡخَرَّٰصُونَ ﴿١٠﴾
কুতিলাল খার্রাসূন।
অনুমানকারীরা ধ্বংস হোক!
- 11
ٱلَّذِينَ هُمۡ فِي غَمۡرَةٖ سَاهُونَ ﴿١١﴾
আল্লাযীনা হুম ফী গামরাতিন সাহূন।
যারা (পরকাল সম্পর্কে) সন্দেহ-সংশয়ে নিপতিত, উদাসীন।
- 12
يَسۡـَٔلُونَ أَيَّانَ يَوۡمُ ٱلدِّينِ ﴿١٢﴾
ইয়াসআলূনা আয়্যানা ইয়াওমুদ দীন।
তারা (ঠাট্টাচ্ছলে) জিজ্ঞাসা করে, ‘প্রতিদান দিবস কবে?’
- 13
يَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ يُفۡتَنُونَ ﴿١٣﴾
ইয়াওমা হুম আলান নারি ইউফতানূন।
‘যে দিন তারা অগ্নিতে সাজাপ্রাপ্ত হবে।’
- 14
ذُوقُواْ فِتۡنَتَكُمۡ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ ﴿١٤﴾
যূকূ ফিতনাতাকুম হাযাল লাযী কুনতুম বিহী তাসতাজিলূন।
বলা হবে, ‘তোমরা আযাবের স্বাদ আস্বাদন করো। এটিতো তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে।’
- 15
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ ﴿١٥﴾
ইন্নাল মুত্তাকীনা ফী জান্নাতিও ওয়া উয়ূন।
নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়,
- 16
ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُحۡسِنِينَ ﴿١٦﴾
আখিযীনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানূ কাবলা যালিকা মুহসিনীন।
তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণকারী হবে। ইতঃপূর্বে (দুনিয়াতে) তারাই ছিল সৎকর্মশীল।
- 17
كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ ﴿١٧﴾
কানূ কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাঊন।
রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো।
- 18
وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ ﴿١٨﴾
ওয়া বিল আসহারি হুম ইয়াসতাগফিরূন।
আর রাতের শেষ ভাগে এরা আল্লাহর নিকট ক্ষমা ক্ষমা প্রার্থনা করত।
- 19
وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ﴿١٩﴾
ওয়া ফী আমওয়ালিহিম হাক্কুল লিস সাইলি ওয়াল মাহরূম।
আর তাদের ধনসম্পদে প্রার্থী ও বঞ্চিতের জন্য একটি নির্ধারিত অধিকার রয়েছে।
- 20
وَفِي ٱلۡأَرۡضِ ءَايَٰتٞ لِّلۡمُوقِنِينَ ﴿٢٠﴾
ওয়া ফিল আরদি আয়াতুল লিল মূকিনীন।
আর সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে।
- 21
وَفِيٓ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ ﴿٢١﴾
ওয়া ফী আনফুসিকুম আফালা তুবসিরূন।
এবং তোমাদের নিজেদের মধ্যেও অনেক নিদর্শন রয়েছে।তবুও তোমরা কি চক্ষুষ্মান হবে না?
- 22
وَفِي ٱلسَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ ﴿٢٢﴾
ওয়া ফিস সামাই রিযকুকুম ওয়া মা তূআদূন।
আকাশে রয়েছে তোমাদের রিযক ও প্রতিশ্রুত সব কিছু।
- 23
فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقّٞ مِّثۡلَ مَآ أَنَّكُمۡ تَنطِقُونَ ﴿٢٣﴾
ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহূ লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকূন।
অতএব আসমান ও জমিনের রবের শপথ! নিশ্চয়ই এটি (পুনরুত্থান) তেমনি সত্য, যেমন তোমাদের কথা বলা সত্য।
- 24
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ ﴿٢٤﴾
হাল আতাকা হাদীছু দাইফি ইবরাহীমাল মুকরামীন।
হে রাসূল! তোমার কাছে কি ইবরাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে?
- 25
إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ ﴿٢٥﴾
ইয দাখালূ আলাইহি ফাকালূ সালামান কালা সালামুন কাওমুম মুনকারূন।
যখন তারা তার কাছে এসে বলল: ‘সালাম’, উত্তরে সেও বলল, ‘সালাম’। এরা তো অপরিচিত লোক।
- 26
فَرَاغَ إِلَىٰٓ أَهۡلِهِۦ فَجَآءَ بِعِجۡلٖ سَمِينٖ ﴿٢٦﴾
ফারাগা ইলা আহলিহী ফাজাআ বিইজলিন সামীন।
অতঃপর সে নিঃশব্দে তাঁর পরিবারের কাছে গেলো এবং একটি মোটাতাজা (ভাজা) বাছুর নিয়ে এলো।
- 27
فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ ﴿٢٧﴾
ফাকার্রাবাহূ ইলাইহিম কালা আলা তাকুলূন।
অতঃপর সে তা তাদের সামনে পরিবেশন করল এবং বলল, ‘তোমরা কি আহার করবে না?’
- 28
فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۖ قَالُواْ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٖ ﴿٢٨﴾
ফা আওজাসা মিনহুম খীফাতান কালূ লা তাখাফ ওয়া বাশ্শারূহু বিগুলামিন আলীম।
এতে তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল। তারা বললো: ‘ভয় পেয়ো না।’ তারা তাকে এক বিদ্বান পুত্র সন্তানের (ইসহাকের) সুসংবাদ দিল।
- 29
فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِي صَرَّةٖ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِيمٞ ﴿٢٩﴾
ফা আকবালাতিম রাআতুহূ ফী সার্রাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া কালাত আজূযুন আকীম।
তখন তার স্ত্রী চিৎকার করতে করতে এগিয়ে আসল এবং নিজ মুখ চাপড়িয়ে (আশ্চর্য হয়ে) বললো: ( আমি তো) ‘বৃদ্ধা, বন্ধ্যা।’
- 30
قَالُواْ كَذَٰلِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ ﴿٣٠﴾
কালূ কাযালিকি কালা রাব্বুকি ইন্নাহূ হুওয়াল হাকীমুল আলীম।
ফিরিশতারা বললো: ‘তোমার রব এরূপই বলেছেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’
পুরো সূরা পড়ুন: সূরা আয-যারিয়াত · সূরা আয-যারিয়াত তিলাওয়াত শুনুন
পারা 26 সম্পর্কে প্রশ্নোত্তর
পারা 26 কোথায় শুরু আর কোথায় শেষ?
পারা 26 শুরু হয়েছে সূরা আল-আহকাফ, আয়াত 1 থেকে এবং শেষ হয়েছে সূরা আয-যারিয়াত, আয়াত 30-এ।
পারা 26-এ কোন কোন সূরা আছে?
পারা 26-এ আছে সূরা আল-আহকাফ, সূরা মুহাম্মাদ, সূরা আল-ফাতহ, সূরা আল-হুজুরাত, সূরা ক্বাফ ও সূরা আয-যারিয়াত 1-30।
পারা 26-এ কত আয়াত?
পারা 26-এ মোট 195টি আয়াত আছে।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।