সূরা ইয়াসিন

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 27

পারা 27

399 আয়াত · 7টি সূরা

সূরা আয-যারিয়াত 31-60, সূরা আত-তূর, সূরা আন-নাজম, সূরা আল-কামার, সূরা আর-রাহমান, সূরা আল-ওয়াকিয়া, সূরা আল-হাদীদ

পারা 27 সূরা আয-যারিয়াত, আয়াত 31 থেকে শুরু হয়ে সূরা আল-হাদীদ, আয়াত 29 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 399টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

দেখান

সূরা আয-যারিয়াত, আয়াত 31-60

  1. 31

    ۞ قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ ﴿٣١﴾

    কালা ফামা খাতবুকুম আয়্যুহাল মুরসালূন।

    ইবরাহীম বললো: ‘হে প্রেরিত ফিরিশতাগণ! তোমাদের (আগমনের আসল ) উদ্দেশ্য কি?’

  2. 32

    قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ ﴿٣٢﴾

    কালূ ইন্না উরসিলনা ইলা কাওমিম মুজরিমীন।

    তারা বললো: ‘আমরা এক অপরাধী (লূতের) জাতির নিকট প্রেরিত হয়েছি।’

  3. 33

    لِنُرۡسِلَ عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن طِينٖ ﴿٣٣﴾

    লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তীন।

    ‘যাতে তাদের উপর শক্ত মাটির পাথর নিক্ষেপ করি।’

  4. 34

    مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ ﴿٣٤﴾

    মুসাওওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফীন।

    ‘যা তোমার রবের পক্ষ থেকে চিহ্নিত (করে দেওয়া হয়েছে), সীমালঙ্ঘনকারীদের জন্য (শাস্তিস্বরূপ)।’

  5. 35

    فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٣٥﴾

    ফা আখরাজনা মান কানা ফীহা মিনাল মুমিনীন।

    অতঃপর আমি সেখানে যেসব মু’মিন ছিল তাদেরকে বের করে নিয়ে আসলাম।

  6. 36

    فَمَا وَجَدۡنَا فِيهَا غَيۡرَ بَيۡتٖ مِّنَ ٱلۡمُسۡلِمِينَ ﴿٣٦﴾

    ফামা ওয়াজাদনা ফীহা গাইরা বাইতিম মিনাল মুসলিমীন।

    তবে আমি সেখানে একটি বাড়ি (লূতের পরিবার) ছাড়া কোন মুসলিম পাইনি।

  7. 37

    وَتَرَكۡنَا فِيهَآ ءَايَةٗ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ﴿٣٧﴾

    ওয়া তারাকনা ফীহা আয়াতাল লিল লাযীনা ইয়াখাফূনাল আযাবাল আলীম।

    আর যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি।

  8. 38

    وَفِي مُوسَىٰٓ إِذۡ أَرۡسَلۡنَٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴿٣٨﴾

    ওয়া ফী মূসা ইয আরসালনাহু ইলা ফিরআওনা বিসুলতানিম মুবীন।

    আর মূসার কাহিনীতেও নিদর্শন রয়েছে, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফির‘আউনের কাছে পাঠিয়েছিলাম।

  9. 39

    فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوۡ مَجۡنُونٞ ﴿٣٩﴾

    ফাতাওয়াল্লা বিরুকনিহী ওয়া কালা সাহিরুন আও মাজনূন।

    কিন্তু ফির‘আউন তার দলবলসহ মুখ ফিরিয়ে নিল এবং বললো: ‘এ ব্যক্তি যাদুকর অথবা পাগল।’

  10. 40

    فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ وَهُوَ مُلِيمٞ ﴿٤٠﴾

    ফা আখাযনাহু ওয়া জুনূদাহূ ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ওয়া হুওয়া মুলীম।

    ফলে আমি তাকে ও তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম। অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে তো ছিল তিরস্কৃত।

  11. 41

    وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ ﴿٤١﴾

    ওয়া ফী আদিন ইয আরসালনা আলাইহিমুর রীহাল আকীম।

    আর ‘আদ জাতির ঘটনায়ও , যখন আমি তাদের ওপর প্রেরণ করেছিলাম অকল্যাণকর-বন্ধা বায়ু।

  12. 42

    مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ ﴿٤٢﴾

    মা তাযারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কার রামীম।

    ঐ (বিধ্বংসী) বায়ু যার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল।

  13. 43

    وَفِي ثَمُودَ إِذۡ قِيلَ لَهُمۡ تَمَتَّعُواْ حَتَّىٰ حِينٖ ﴿٤٣﴾

    ওয়া ফী ছামূদা ইয কীলা লাহুম তামাত্তাঊ হাত্তা হীন।

    আর সামূদ জাতির ঘটনায়ও নিদর্শন রয়েছে, যখন তাদেরকে বলা হয়েছিল: ‘একটি নির্দিষ্ট কাল পর্যন্ত (আমার নি‘আমত) ভোগ করে নাও।’

  14. 44

    فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ ﴿٤٤﴾

    ফাআতাও আন আমরি রাব্বিহিম ফা আখাযাতহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানযুরূন।

    অতঃপর তারা তাদের রবের আদেশ মানতে অহংকার করলো। ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল, আর তখন তারা (অসহায়ের মতো) তা দেখছিল।

  15. 45

    فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ ﴿٤٥﴾

    ফামাস তাতাঊ মিন কিয়ামিও ওয়া মা কানূ মুনতাসিরীন।

    অতঃপর (শাস্তির সামনে) তারা দাঁড়াতে সক্ষম হলো না এবং প্রতিরোধও করতে পারল না।

  16. 46

    وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ﴿٤٦﴾

    ওয়া কাওমা নূহিম মিন কাবলু ইন্নাহুম কানূ কাওমান ফাসিকীন।

    আর ইতঃপূর্বে নূহের সম্প্রদায়কেও। নিশ্চয় তারা ছিল একটি ফাসিক সম্প্রদায়।।

  17. 47

    وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ ﴿٤٧﴾

    ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিও ওয়া ইন্না লামূসিঊন।

    আর আসমান আমি নিজ শক্তিবলে নির্মাণ করেছি, আর নিশ্চয়ই আমিই এর সম্প্রসারণকারী।

  18. 48

    وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ ﴿٤٨﴾

    ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদূন।

    আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আমি কতই না উত্তম বিন্যস্তকারী!

  19. 49

    وَمِن كُلِّ شَيۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ﴿٤٩﴾

    ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারূন।

    আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় (নারী-পুরুষে) সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।

  20. 50

    فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ﴿٥٠﴾

    ফাফির্রূ ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন।

    অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য (শাস্তি থেকে) এক সুস্পষ্ট সতর্ককারী।

  21. 51

    وَلَا تَجۡعَلُواْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ﴿٥١﴾

    ওয়া লা তাজআলূ মাআল্লাহি ইলাহান আখারা ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন।

    আর তোমরা আল্লাহর সাথে কোন ইলাহ গ্রহণ করো না; আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য (এ বিষয়ে) এক স্পষ্ট সতর্ককারী।

  22. 52

    كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ ﴿٥٢﴾

    কাযালিকা মা আতাল লাযীনা মিন কাবলিহিম মির রাসূলিন ইল্লা কালূ সাহিরুন আও মাজনূন।

    এভাবে তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যে রাসূলই এসেছে, তারা বলেছে: ‘এ তো একজন যাদুকর অথবা পাগল।’

  23. 53

    أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ ﴿٥٣﴾

    আতাওয়াসাও বিহী বাল হুম কাওমুন তাগূন।

    তারা কি (বংশানুক্রমে) একে অপরকে এই একই উপদেশই দিয়ে গেছে? বরং তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।

  24. 54

    فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ ﴿٥٤﴾

    ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালূম।

    অতএব, হে রাসূল! তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও, এতে তুমি তিরস্কৃত হবে না।

  25. 55

    وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٥٥﴾

    ওয়া যাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনীন।

    আর তুমি (মানুষকে) উপদেশ দিতে থাক; কারণ উপদেশ মু’মিনদের উপকারে আসে।

  26. 56

    وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ ﴿٥٦﴾

    ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন।

    আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদাত করার জন্যেই সৃষ্টি করেছি।

  27. 57

    مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ﴿٥٧﴾

    মা উরীদু মিনহুম মির রিযকিও ওয়া মা উরীদু আই ইউতইমূন।

    আমি তাদের কাছে কোনো রিযিক চাই না এবং আমি এটাও চাই না যে, তারা আমাকে আহার করাবে।

  28. 58

    إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ﴿٥٨﴾

    ইন্নাল্লাহা হুওয়ার রায্যাকু যুল কুওওয়াতিল মাতীন।

    নিশ্চয় আল্লাহই রিযকদাতা, তিনি প্রবল শক্তিধর, পরাক্রমশালী।

  29. 59

    فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ ﴿٥٩﴾

    ফা ইন্না লিল লাযীনা যালামূ যানূবাম মিছলা যানূবি আসহাবিহিম ফালা ইয়াসতাজিলূন।

    সুতরাং যারা যুলম করেছে, তাদের জন্য রয়েছে তাদের পূর্বসূরিদের অনুরূপ শাস্তি। কাজেই তারা যেন আমার কাছে (শাস্তির জন্য) তাড়াহুড়া না করে।

  30. 60

    فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ ﴿٦٠﴾

    ফাওয়াইলুল লিল লাযীনা কাফারূ মিই ইয়াওমিহিমুল লাযী ইঊআদূন।

    অতএব, যারা কুফরী করেছে তাদের জন্য কিয়ামত দিবসের ধ্বংস, যেদিনের প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।

পুরো সূরা পড়ুন: সূরা আয-যারিয়াত · সূরা আয-যারিয়াত তিলাওয়াত শুনুন

সূরা আত-তূর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلطُّورِ ﴿١﴾

    ওয়াত তূর।

    শপথ তূর পর্বতের,

  2. 2

    وَكِتَٰبٖ مَّسۡطُورٖ ﴿٢﴾

    ওয়া কিতাবিম মাসতূর।

    শপথ লিখিত কিতাবের,

  3. 3

    فِي رَقّٖ مَّنشُورٖ ﴿٣﴾

    ফী রাক্কিম মানশূর।

    উন্মুক্ত কাগজের পাতায় (লিপিবদ্ধ)।

  4. 4

    وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ ﴿٤﴾

    ওয়াল বাইতিল মামূর।

    শপথ বায়তুল মা’মূরের,

  5. 5

    وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ ﴿٥﴾

    ওয়াস সাকফিল মারফূ।

    আর শপথ সমুন্নত ছাদ তথা আকাশের,

  6. 6

    وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ ﴿٦﴾

    ওয়াল বাহরিল মাসজূর।

    এবং শপথ উত্তাল সমুদ্রের,

  7. 7

    إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٞ ﴿٧﴾

    ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি।

    নিশ্চয় তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী।

  8. 8

    مَّا لَهُۥ مِن دَافِعٖ ﴿٨﴾

    মা লাহূ মিন দাফি।

    তা প্রতিহত করার কেউ থাকবে না।

  9. 9

    يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرٗا ﴿٩﴾

    ইয়াওমা তামূরুস সামাউ মাওরা।

    যেদিন তীব্রভাবে আকাশ প্রকম্পিত হবে,

  10. 10

    وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا ﴿١٠﴾

    ওয়া তাসীরুল জিবালু সাইরা।

    আর পর্বতমালা দ্রুতগতিতে চলতে থাকবে,

  11. 11

    فَوَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿١١﴾

    ফাওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।

    অতএব, সেদিন মিথ্যারোপকারীদের জন্য রয়েছে ধ্বংস।

  12. 12

    ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٖ يَلۡعَبُونَ ﴿١٢﴾

    আল্লাযীনা হুম ফী খাওদিই ইয়ালআবূন।

    যারা (দুনিয়ায়) খেল-তামাশায় মত্ত থাকে।

  13. 13

    يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا ﴿١٣﴾

    ইয়াওমা ইউদাঊনা ইলা নারি জাহান্নামা দাআ।

    সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে শক্তভাবে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে।

  14. 14

    هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ ﴿١٤﴾

    হাযিহিন নারুল লাতী কুনতুম বিহা তুকায্যিবূন।

    ‘এটি সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে।’

  15. 15

    أَفَسِحۡرٌ هَٰذَآ أَمۡ أَنتُمۡ لَا تُبۡصِرُونَ ﴿١٥﴾

    আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরূন।

    ‘এটি (এই শাস্তি) কি যাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না!’

  16. 16

    ٱصۡلَوۡهَا فَٱصۡبِرُوٓاْ أَوۡ لَا تَصۡبِرُواْ سَوَآءٌ عَلَيۡكُمۡۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿١٦﴾

    ইসলাওহা ফাসবিরূ আও লা তাসবিরূ সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজযাওনা মা কুনতুম তামালূন।

    (আজ) তোমরা এই আগুনে দগ্ধ হও, তারপর (এখানে) তোমরা ধৈর্যধারণ করো বা না করো, উভয়ই তোমাদের জন্য সমান; তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে।

  17. 17

    إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَعِيمٖ ﴿١٧﴾

    ইন্নাল মুত্তাকীনা ফী জান্নাতিও ওয়া নাঈম।

    নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও অবারিত মহা ভোগসামগ্রীতে।

  18. 18

    فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡ وَوَقَىٰهُمۡ رَبُّهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ﴿١٨﴾

    ফাকিহীনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহীম।

    তাদের রব তাদেরকে যা দিয়েছেন (সেখানে) তারা তা উপভোগ করবে, আর তাদের রব তাদেরকে বাঁচাবেন জ্বলন্ত আগুনের শাস্তি থেকে।

  19. 19

    كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿١٩﴾

    কুলূ ওয়াশরাবূ হানীআম বিমা কুনতুম তামালূন।

    ‘তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর, (দুনিয়ায় ) তোমরা যে আমল করতে তার প্রতিফল স্বরূপ।

  20. 20

    مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٖ مَّصۡفُوفَةٖۖ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ ﴿٢٠﴾

    মুত্তাকিঈনা আলা সুরুরিম মাসফূফাতিও ওয়া যাওওয়াজনাহুম বিহূরিন ঈন।

    তারা সারিবদ্ধ সুসজ্জিত পালঙ্কে হেলান দিয়ে বসবে; আর আমি তাদেরকে ডাগরচোখা হূরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবো।

  21. 21

    وَٱلَّذِينَ ءَامَنُواْ وَٱتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَآ أَلَتۡنَٰهُم مِّنۡ عَمَلِهِم مِّن شَيۡءٖۚ كُلُّ ٱمۡرِيِٕۭ بِمَا كَسَبَ رَهِينٞ ﴿٢١﴾

    ওয়াল লাযীনা আমানূ ওয়াত্তাবাআতহুম যুর্রিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুর্রিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লুম রিইম বিমা কাসাবা রাহীন।

    আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান-সন্ততিরাও ঈমানের সাথে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সাথে (জান্নাতে) তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের (পিতামাতার) কর্মের (সাওয়াবের) কোন অংশই হ্রাস করবো না। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্যই দায়ী।

  22. 22

    وَأَمۡدَدۡنَٰهُم بِفَٰكِهَةٖ وَلَحۡمٖ مِّمَّا يَشۡتَهُونَ ﴿٢٢﴾

    ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিও ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহূন।

    আর আমি তাদেরকে বহু রকমের ফলমূল ও গোশতের যোগান দিতে থাকব, যা তারা কামনা করবে।

  23. 23

    يَتَنَٰزَعُونَ فِيهَا كَأۡسٗا لَّا لَغۡوٞ فِيهَا وَلَا تَأۡثِيمٞ ﴿٢٣﴾

    ইয়াতানাযাঊনা ফীহা কাসাল লা লাগওয়ুন ফীহা ওয়া লা তাছীম।

    সেখানে তারা পরস্পরের মধ্যে পানপাত্র বিনিময় করবে; তথায় থাকবে না কোন অনর্থক কথাবার্তা এবং কোন পাপকাজও।

  24. 24

    ۞ وَيَطُوفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٞ لَّهُمۡ كَأَنَّهُمۡ لُؤۡلُؤٞ مَّكۡنُونٞ ﴿٢٤﴾

    ওয়া ইয়াতূফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনূন।

    আর তাদের সেবায় চারপাশে ঘুরতে থাকবে কিশোরেরা; তারা যেন সুরক্ষিত মুক্তা।

  25. 25

    وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿٢٥﴾

    ওয়া আকবালা বাদুহুম আলা বাদিই ইয়াতাসাআলূন।

    আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে।

  26. 26

    قَالُوٓاْ إِنَّا كُنَّا قَبۡلُ فِيٓ أَهۡلِنَا مُشۡفِقِينَ ﴿٢٦﴾

    কালূ ইন্না কুন্না কাবলু ফী আহলিনা মুশফিকীন।

    তারা বলবে, ‘নিশ্চয় পূর্বে আমরা আমাদের পরিবারের মধ্যে শঙ্কিত ছিলাম।’

  27. 27

    فَمَنَّ ٱللَّهُ عَلَيۡنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ ﴿٢٧﴾

    ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম।

    ‘অতঃপর আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন এবং আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেছেন।’

  28. 28

    إِنَّا كُنَّا مِن قَبۡلُ نَدۡعُوهُۖ إِنَّهُۥ هُوَ ٱلۡبَرُّ ٱلرَّحِيمُ ﴿٢٨﴾

    ইন্না কুন্না মিন কাবলু নাদঊহু ইন্নাহূ হুওয়াল বার্রুর রাহীম।

    নিশ্চয় আগেও আমরা আল্লাহকেই ডাকতাম। নিশ্চয় তিনি ইহসানকারী, পরম দয়ালু।

  29. 29

    فَذَكِّرۡ فَمَآ أَنتَ بِنِعۡمَتِ رَبِّكَ بِكَاهِنٖ وَلَا مَجۡنُونٍ ﴿٢٩﴾

    ফাযাক্কির ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিনিও ওয়া লা মাজনূন।

    অতএব, হে রাসূল! তুমি উপদেশ দিতে থাকো; কারণ তোমার রবের অনুগ্রহে তুমি গণকও নও এবং পাগলও নও।

  30. 30

    أَمۡ يَقُولُونَ شَاعِرٞ نَّتَرَبَّصُ بِهِۦ رَيۡبَ ٱلۡمَنُونِ ﴿٣٠﴾

    আম ইয়াকূলূনা শাইরুন নাতারাব্বাসু বিহী রাইবাল মানূন।

    নাকি তারা বলে, ‘সে (মুহাম্মাদ) একজন কবি? আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি।’

  31. 31

    قُلۡ تَرَبَّصُواْ فَإِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُتَرَبِّصِينَ ﴿٣١﴾

    কুল তারাব্বাসূ ফা ইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসীন।

    হে রাসূল! বলো: ‘তোমরা (আমার মৃত্যুর) অপেক্ষায় থাকো! আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম।’

  32. 32

    أَمۡ تَأۡمُرُهُمۡ أَحۡلَٰمُهُم بِهَٰذَآۚ أَمۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ ﴿٣٢﴾

    আম তামুরুহুম আহলামুহুম বিহাযা আম হুম কাওমুন তাগূন।

    নাকি তাদের বুদ্ধি-বিবেচনাই তাদেরকে এ ধরনের কথা বলতে উদ্বুদ্ধ করে? বরং তারা তো সীমালঙ্ঘনকারী এক জাতি।

  33. 33

    أَمۡ يَقُولُونَ تَقَوَّلَهُۥۚ بَل لَّا يُؤۡمِنُونَ ﴿٣٣﴾

    আম ইয়াকূলূনা তাকাওওয়ালাহূ বাল লা ইউমিনূন।

    নাকি তারা বলে, ‘সে (মুহাম্মাদ) নিজেই এটি রচনা করেছে’? বরং তারা ঈমান আনে না।

  34. 34

    فَلۡيَأۡتُواْ بِحَدِيثٖ مِّثۡلِهِۦٓ إِن كَانُواْ صَٰدِقِينَ ﴿٣٤﴾

    ফালয়াতূ বিহাদীছিম মিছলিহী ইন কানূ সাদিকীন।

    অতএব, তারা যদি সত্যবাদী হয়ে থাকে তবে এটার অনুরূপ কোনো বাণী নিয়ে আসুক।

  35. 35

    أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ ﴿٣٥﴾

    আম খুলিকূ মিন গাইরি শাইইন আম হুমুল খালিকূন।

    তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না কি তারা নিজেরাই স্রষ্টা?

  36. 36

    أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ ﴿٣٦﴾

    আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইঊকিনূন।

    তারা কি আসমান ও জমিন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না।

  37. 37

    أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَبِّكَ أَمۡ هُمُ ٱلۡمُصَۜيۡطِرُونَ ﴿٣٧﴾

    আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরূন।

    তোমার রবের (রিযকের) গুপ্তভাণ্ডার কি তাদের কাছে আছে, না কি তারা সব কিছু নিয়ন্ত্রণকারী?

  38. 38

    أَمۡ لَهُمۡ سُلَّمٞ يَسۡتَمِعُونَ فِيهِۖ فَلۡيَأۡتِ مُسۡتَمِعُهُم بِسُلۡطَٰنٖ مُّبِينٍ ﴿٣٨﴾

    আম লাহুম সুল্লামুই ইয়াসতামিঊনা ফীহি ফালয়াতি মুসতামিউহুম বিসুলতানিম মুবীন।

    নাকি তাদের কোন সিঁড়ি আছে, যাতে চড়ে তারা (ঊর্ধ্বলোকের কথা) শুনতে পায়; তাদের শ্রোতা স্পষ্ট প্রমাণ নিয়ে আসুক না?

  39. 39

    أَمۡ لَهُ ٱلۡبَنَٰتُ وَلَكُمُ ٱلۡبَنُونَ ﴿٣٩﴾

    আম লাহুল বানাতু ওয়া লাকুমুল বানূন।

    তবে কি আল্লাহর জন্য কন্যা সন্তান; আর তোমাদের নিজেদের জন্যে পুত্র সন্তান?

  40. 40

    أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ﴿٤٠﴾

    আম তাসআলুহুম আজরান ফাহুম মিম মাগরামিম মুছকালূন।

    নাকি হে রাসূল! তুমি তাদের কাছে পারিশ্রমিক চাও, যা তাদের কাছে জরিমানার বোঝা মনে হচ্ছে?

  41. 41

    أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ﴿٤١﴾

    আম ইনদাহুমুল গাইবু ফাহুম ইয়াকতুবূন।

    নাকি তাদের কাছে গায়িবের জ্ঞান আছে, যা তারা লিখছে?

  42. 42

    أَمۡ يُرِيدُونَ كَيۡدٗاۖ فَٱلَّذِينَ كَفَرُواْ هُمُ ٱلۡمَكِيدُونَ ﴿٤٢﴾

    আম ইউরীদূনা কাইদান ফাল লাযীনা কাফারূ হুমুল মাকীদূন।

    নাকি তারা (তোমার বিরুদ্ধে) ষড়যন্ত্র করতে চায়? অতএব যারা কুফরী করে তারাই ষড়যন্ত্রের শিকার হবে।

  43. 43

    أَمۡ لَهُمۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ ﴿٤٣﴾

    আম লাহুম ইলাহুন গাইরুল্লাহি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকূন।

    নাকি আল্লাহ ব্যতীত তাদের অন্য কোন ইলাহ আছে? তারা যে শিরক করে তা থেকে আল্লাহ পবিত্র।

  44. 44

    وَإِن يَرَوۡاْ كِسۡفٗا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطٗا يَقُولُواْ سَحَابٞ مَّرۡكُومٞ ﴿٤٤﴾

    ওয়া ইই ইয়ারাও কিসফাম মিনাস সামাই সাকিতাই ইয়াকূলূ সাহাবুম মারকূম।

    আর আকাশের কোন খণ্ড ভেঙ্গে পড়তে দেখলে তারা বলবে, ‘এটি তো এক পুঞ্জীভূত মেঘমালা!

  45. 45

    فَذَرۡهُمۡ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي فِيهِ يُصۡعَقُونَ ﴿٤٥﴾

    ফাযারহুম হাত্তা ইউলাকূ ইয়াওমাহুমুল লাযী ফীহি ইউসআকূন।

    অতএব, হে রাসূল! তুমি তাদেরকে ছেড়ে দাও সেদিন পর্যন্ত যেদিন তারা বজ্রাঘাতে বেহুঁশ হয়ে ধ্বংস হবে।

  46. 46

    يَوۡمَ لَا يُغۡنِي عَنۡهُمۡ كَيۡدُهُمۡ شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ ﴿٤٦﴾

    ইয়াওমা লা ইউগনী আনহুম কাইদুহুম শাইআও ওয়া লা হুম ইউনসারূন।

    যেদিন তাদের কোনো দুরভিসন্ধি কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

  47. 47

    وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ عَذَابٗا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٤٧﴾

    ওয়া ইন্না লিল লাযীনা যালামূ আযাবান দূনা যালিকা ওয়া লাকিন্না আকছারাহুম লা ইয়ালামূন।

    আর নিশ্চয় যারা যুলম করবে তাদের জন্যথাকবে এছাড়া আরো শাস্তি; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।

  48. 48

    وَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعۡيُنِنَاۖ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ حِينَ تَقُومُ ﴿٤٨﴾

    ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা হীনা তাকূম।

    হে রাসূল! তোমার রবের সিদ্ধান্তের ওপর ধৈর্যধারণ করো; কারণ তুমি আমার চোখের সামনেই আছো এবং যখন তুমি (শয্যা ত্যাগ করে) জেগে ওঠো তখন তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ করো।

  49. 49

    وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَإِدۡبَٰرَ ٱلنُّجُومِ ﴿٤٩﴾

    ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহহু ওয়া ইদবারান নুজূম।

    আর রাতের কিছু অংশে এবং (রাত্রি শেষে) নক্ষত্রের অস্ত যাবার পর তার তাসবীহ পাঠ করো।

পুরো সূরা পড়ুন: সূরা আত-তূর · সূরা আত-তূর তিলাওয়াত শুনুন

সূরা আন-নাজম

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ ﴿١﴾

    ওয়ান নাজমি ইযা হাওয়া।

    শপথ নক্ষত্রের, যখন তা অস্ত যায়।

  2. 2

    مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ ﴿٢﴾

    মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া।

    তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি।

  3. 3

    وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ﴿٣﴾

    ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া।

    আর সে (কখনই) মনগড়া কোন কথা বলে না।

  4. 4

    إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ ﴿٤﴾

    ইন হুওয়া ইল্লা ওয়াহয়ুই ইঊহা।

    এই আল-কুরআন ওহী ব্যতীত আর কিছুই নয়, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।

  5. 5

    عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ ﴿٥﴾

    আল্লামাহূ শাদীদুল কুওয়া।

    তাকে (আল-কুরআন) শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর,

  6. 6

    ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ ﴿٦﴾

    যূ মির্রাতিন ফাসতাওয়া।

    যিনি প্রবল শক্তি ও পূর্ণ সামর্থ্যের অধিকারী; অতঃপর সে নিজ প্রকৃত রূপে প্রকাশিত হলো।

  7. 7

    وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ ﴿٧﴾

    ওয়া হুওয়া বিল উফুকিল আলা।

    তখন সে (জিবরীল) ছিলো ঊর্ধ্ব দিগন্তে।

  8. 8

    ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ﴿٨﴾

    ছুম্মা দানা ফাতাদাল্লা।

    তারপর জিবরীল (মুহাম্মাদের) নিকটবর্তী হলো, এরপর আরো নিকবর্তী হলো।

  9. 9

    فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ ﴿٩﴾

    ফাকানা কাবা কাওসাইনি আও আদনা।

    তখন তাদের মধ্যে ব্যবধান ছিল দু’ ধনুকের পরিমাণ, অথবা তারও কম।

  10. 10

    فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ ﴿١٠﴾

    ফা আওহা ইলা আবদিহী মা আওহা।

    অতঃপর আল্লাহ তাঁর বান্দা (মুহাম্মাদ)-র প্রতি যা ওহী করার তা ওহী করলেন।

  11. 11

    مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ ﴿١١﴾

    মা কাযাবাল ফুআদু মা রাআ।

    সে (মুহাম্মাদ) যা দেখেছে, অন্তকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি।

  12. 12

    أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ﴿١٢﴾

    আফাতুমারূনাহূ আলা মা ইয়ারা।

    সে যা দেখেছে, সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে?

  13. 13

    وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ ﴿١٣﴾

    ওয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা।

    আর সে তো তাকে আরেকবার দেখেছিল।

  14. 14

    عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ ﴿١٤﴾

    ইনদা সিদরাতিল মুনতাহা।

    ‘সিদরাতুল মুনতাহা’-র নিকট।

  15. 15

    عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ ﴿١٥﴾

    ইনদাহা জান্নাতুল মাওয়া।

    যার কাছে জান্নাতুল মা’ওয়া অবস্থিত।

  16. 16

    إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ ﴿١٦﴾

    ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা।

    যখন (আল্লাহ) কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল।

  17. 17

    مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ ﴿١٧﴾

    মা যাগাল বাসারু ওয়া মা তাগা।

    তার (মুহাম্মাদের) দৃষ্টি বিভ্রম হয়নি এবং (তার দৃষ্টি) সীমাও অতিক্রম করেনি।

  18. 18

    لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ ﴿١٨﴾

    লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা।

    নিশ্চয় সে (মুহাম্মাদ) তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে। নিশ্চয় সে তাঁর রবের মহান নিদর্শনসমূহের কিছু প্রত্যক্ষ করেছিলো।

  19. 19

    أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ ﴿١٩﴾

    আফারাআইতুমুল লাতা ওয়াল উয্যা।

    (হে মুশরিকরা!) তোমরা কি লাত ও ‘উযযা দেবতা সম্পর্কে ভেবে দেখেছ?’

  20. 20

    وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ ﴿٢٠﴾

    ওয়া মানাতাছ ছালিছাতাল উখরা।

    এবং তৃতীয় আরেকটি (দেবতা) মানাত সম্পর্কে?

  21. 21

    أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ ﴿٢١﴾

    আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনছা।

    তোমাদের জন্য কি পুত্র সন্তান, আর আল্লাহর জন্য কন্যা সন্তান?

  22. 22

    تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ ﴿٢٢﴾

    তিলকা ইযান কিসমাতুন দীযা।

    এটাতো এক অসঙ্গত বণ্টন!

  23. 23

    إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ ﴿٢٣﴾

    ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমূহা আনতুম ওয়া আবাউকুম মা আনযালাল্লাহু বিহা মিন সুলতানিন ইই ইয়াত্তাবিঊনা ইল্লায যান্না ওয়া মা তাহওয়াল আনফুসু ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা।

    এগুলো তো কতিপয় (অর্থহীন) নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোন দলিল-প্রমাণ নাযিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেদের কুপ্রবৃত্তির যা চায়, তার অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে (নবীর মাধ্যমে) হিদায়াত এসেছে।

  24. 24

    أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ﴿٢٤﴾

    আম লিল ইনসানি মা তামান্না।

    মানুষ যা চায়, তাই কি সে পায়?

  25. 25

    فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ ﴿٢٥﴾

    ফালিল্লাহিল আখিরাতু ওয়াল ঊলা।

    বস্তুতঃ আখিরাত ও দুনিয়া আল্লাহরই।

  26. 26

    ۞ وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ ﴿٢٦﴾

    ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনী শাফাআতুহুম শাইআন ইল্লা মিম বাদি আই ইয়াযানাল্লাহু লিমাই ইয়াশাউ ওয়া ইয়ারদা।

    আর আকাশমণ্ডলীতে এমন কত ফিরিশতা রয়েছে, যাদের সুপারিশ কোনো উপকারেই আসবে না, যতক্ষণ না আল্লাহ যাকে ইচ্ছা ও যার প্রতি সন্তুষ্ট হন, তার জন্য অনুমতি প্রদান করেন।

  27. 27

    إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ ﴿٢٧﴾

    ইন্নাল লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি লায়ুসাম্মূনাল মালাইকাতা তাসমিয়াতাল উনছা।

    নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই ফিরিশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে।

  28. 28

    وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا ﴿٢٨﴾

    ওয়া মা লাহুম বিহী মিন ইলমিন ইই ইয়াত্তাবিঊনা ইল্লায যান্না ওয়া ইন্নায যান্না লা ইউগনী মিনাল হাক্কি শাইআ।

    অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞানই নেই। তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে। আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবেলায় কোনই কাজে আসে না।

  29. 29

    فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿٢٩﴾

    ফা আরিদ আম মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনয়া।

    অতএব, হে রাসূল! তুমি তাকে উপেক্ষা করে চল, যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।

  30. 30

    ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ ﴿٣٠﴾

    যালিকা মাবলাগুহুম মিনাল ইলমি ইন্না রাব্বাকা হুওয়া আলামু বিমান দাল্লা আন সাবীলিহী ওয়া হুওয়া আলামু বিমানিহ তাদা।

    এটাই তাদের জ্ঞানের শেষসীমা। নিশ্চয় তোমার রবই সবচেয়ে ভালো জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই সবচেয়ে ভালো জানেন কে হিদায়াতপ্রাপ্ত হয়েছে।

  31. 31

    وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى ﴿٣١﴾

    ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজযিয়াল লাযীনা আসাঊ বিমা আমিলূ ওয়া ইয়াজযিয়াল লাযীনা আহসানূ বিল হুসনা।

    আর আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহরই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল (জাহান্নাম) দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার (জান্নাত) দিতে পারেন যারা সৎকর্ম করে।

  32. 32

    ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ﴿٣٢﴾

    আল্লাযীনা ইয়াজতানিবূনা কাবাইরাল ইছমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাতি হুওয়া আলামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফী বুতূনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কূ আনফুসাকুম হুওয়া আলামু বিমানিত তাকা।

    যারা ছোট খাটো দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে, নিশ্চয় তোমার রব (তাদেরকে) ক্ষমার ব্যাপারে উদার। তিনি তোমাদের ব্যাপারে (তখন থেকেই) ভালো করে জানেন, যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না। তিনিই সম্যক অবগত কে তাকওয়া অবলম্বন করেছে।

  33. 33

    أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ ﴿٣٣﴾

    আফারাআইতাল লাযী তাওয়াল্লা।

    (হে রাসূল!) তবে তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নিয়েছে?

  34. 34

    وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ ﴿٣٤﴾

    ওয়া আতা কালীলাও ওয়া আকদা।

    আর সামান্য দান করে, পরে (সেটুকুও) বন্ধ করে দেয়?

  35. 35

    أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ ﴿٣٥﴾

    আইনদাহূ ইলমুল গাইবি ফাহুওয়া ইয়ারা।

    তার কাছে কি গায়িবের জ্ঞান আছে যে, সে দেখছে?

  36. 36

    أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ ﴿٣٦﴾

    আম লাম ইউনাব্বা বিমা ফী সুহুফি মূসা।

    নাকি তাকে জানানো হয়নি, যা আছে মূসার সহীফাসমূহে ,

  37. 37

    وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ ﴿٣٧﴾

    ওয়া ইবরাহীমাল লাযী ওয়াফ্ফা।

    এবং যা রয়েছে ইবরাহীমের সহীফাসমূহে, যে পূর্ণ করেছিলো (তার অঙ্গীকার)।

  38. 38

    أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ ﴿٣٨﴾

    আল্লা তাযিরু ওয়াযিরাতুও ওয়িযরা উখরা।

    কোন বোঝা বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না।

  39. 39

    وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ ﴿٣٩﴾

    ওয়া আল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ।

    আর মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।

  40. 40

    وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ ﴿٤٠﴾

    ওয়া আন্না সায়াহূ সাওফা ইউরা।

    আর তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে।

  41. 41

    ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ ﴿٤١﴾

    ছুম্মা ইউজযাহুল জাযাআল আওফা।

    তারপর তাকে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে।

  42. 42

    وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ ﴿٤٢﴾

    ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা।

    আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো (বান্দাদের) শেষ গন্তব্য।

  43. 43

    وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ ﴿٤٣﴾

    ওয়া আন্নাহূ হুওয়া আদহাকা ওয়া আবকা।

    আর নিশ্চয় তিনিই (যাকে ইচ্ছা) হাসান এবং তিনিই কাঁদান।

  44. 44

    وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا ﴿٤٤﴾

    ওয়া আন্নাহূ হুওয়া আমাতা ওয়া আহয়া।

    আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন।

  45. 45

    وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ ﴿٤٥﴾

    ওয়া আন্নাহূ খালাকায যাওজাইনিয যাকারা ওয়াল উনছা।

    আর তিনিই পুরুষ ও নারী উভয় প্রকার যুগল সৃষ্টি করেন।

  46. 46

    مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ ﴿٤٦﴾

    মিন নুতফাতিন ইযা তুমনা।

    এক ফোঁটা শুক্রবিন্দু থেকে যখন তা (গর্ভাশয়ে) নিক্ষিপ্ত হয়।

  47. 47

    وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ ﴿٤٧﴾

    ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা।

    আর নিশ্চয় পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর ওপরই।

  48. 48

    وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ ﴿٤٨﴾

    ওয়া আন্নাহূ হুওয়া আগনা ওয়া আকনা।

    আর তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।

  49. 49

    وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ ﴿٤٩﴾

    ওয়া আন্নাহূ হুওয়া রাব্বুশ শিরা।

    আর তিনিই শি’রা নক্ষত্রের রব।

  50. 50

    وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ ﴿٥٠﴾

    ওয়া আন্নাহূ আহলাকা আদানিল ঊলা।

    আর তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছেন।

  51. 51

    وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ ﴿٥١﴾

    ওয়া ছামূদা ফামা আবকা।

    আর সামূদ জাতিকেও (ধ্বংস করেছেন)। তিনি তাদের কাউকে অবশিষ্ট রাখেন নি।

  52. 52

    وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ ﴿٥٢﴾

    ওয়া কাওমা নূহিম মিন কাবলু ইন্নাহুম কানূ হুম আযলামা ওয়া আতগা।

    আর পূর্বে নূহের সম্প্রদায়কেও ধ্বংস করেছেন। নিশ্চয় তারা ছিল ভীষণ যালিম ও চরম অবাধ্য।

  53. 53

    وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ ﴿٥٣﴾

    ওয়াল মুতাফিকাতা আহওয়া।

    আর তিনি উল্টানো আবাসভূমিকে (ওপরে তুলে জমিনে) নিক্ষেপ করেছিলেন।

  54. 54

    فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ﴿٥٤﴾

    ফাগাশ্শাহা মা গাশ্শা।

    অতঃপর সে জনপদের ওপর তিনি আচ্ছন্ন করেছিলেন, যা আচ্ছন্ন করার ছিল।

  55. 55

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ ﴿٥٥﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকা তাতামারা।

    সুতরাং, হে মানুষ! তুমি তোমার রবের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?

  56. 56

    هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ ﴿٥٦﴾

    হাযা নাযীরুম মিনান নুযুরিল ঊলা।

    অতীত সতর্ককারী নবীদের মত এই নবীও একজন সতর্ককারী।

  57. 57

    أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ ﴿٥٧﴾

    আযিফাতিল আযিফাহ।

    কিয়ামত নিকটবর্তী।

  58. 58

    لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ﴿٥٨﴾

    লাইসা লাহা মিন দূনিল্লাহি কাশিফাহ।

    আল্লাহ ছাড়া কেউই তা প্রকাশ করতে সক্ষম নয়।

  59. 59

    أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ﴿٥٩﴾

    আফামিন হাযাল হাদীছি তাজাবূন।

    তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ?

  60. 60

    وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ﴿٦٠﴾

    ওয়া তাদহাকূনা ওয়া লা তাবকূন।

    আর (সেটিকে নিয়ে) তোমরা হাসি-ঠাট্টা করছো এবং কাঁদছ না?

  61. 61

    وَأَنتُمۡ سَٰمِدُونَ ﴿٦١﴾

    ওয়া আনতুম সামিদূন।

    আর তোমরা তো গাফিল।

  62. 62

    فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩ ﴿٦٢﴾

    ফাসজুদূ লিল্লাহি ওয়াবুদূ।

    সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাজদা করো এবং ইবাদাত করো।

পুরো সূরা পড়ুন: সূরা আন-নাজম · সূরা আন-নাজম তিলাওয়াত শুনুন

সূরা আল-কামার

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ ﴿١﴾

    ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার।

    কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে।

  2. 2

    وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ ﴿٢﴾

    ওয়া ইই ইয়ারাও আয়াতাই ইউরিদূ ওয়া ইয়াকূলূ সিহরুম মুসতামির্র।

    আর তারা (নবীর সত্যতার) কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘এ তো চিরাচরিত যাদু।’

  3. 3

    وَكَذَّبُواْ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡۚ وَكُلُّ أَمۡرٖ مُّسۡتَقِرّٞ ﴿٣﴾

    ওয়া কায্যাবূ ওয়াত্তাবাঊ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিম মুসতাকির্র।

    আর তারা (সত্যকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। আর প্রত্যেক বিষয়ই (নির্ধারিত সময়ে) তার চূড়ান্ত পরিণতিতে উপনীত হবে।

  4. 4

    وَلَقَدۡ جَآءَهُم مِّنَ ٱلۡأَنۢبَآءِ مَا فِيهِ مُزۡدَجَرٌ ﴿٤﴾

    ওয়া লাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফীহি মুযদাজার।

    আর তাদের কাছে তো সংবাদসমূহ এসেছে, যাতে রয়েছেকঠোর নিষেধাজ্ঞা।

  5. 5

    حِكۡمَةُۢ بَٰلِغَةٞۖ فَمَا تُغۡنِ ٱلنُّذُرُ ﴿٥﴾

    হিকমাতুম বালিগাতুন ফামা তুগনিন নুযুর।

    এগুলো পরিপূর্ণ প্রজ্ঞার কথা; যদিও এসব সতর্কবাণী তাদের কোন উপকারে আসেনি।

  6. 6

    فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَيۡءٖ نُّكُرٍ ﴿٦﴾

    ফাতাওয়াল্লা আনহুম, ইয়াওমা ইয়াদউদ দাই ইলা শাইইন নুকুর।

    অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যেদিন আহ্বানকারী (ফিরিশতা) আহ্বান করবে এক বিভীষিকাময় বিষয়ের দিকে,

  7. 7

    خُشَّعًا أَبۡصَٰرُهُمۡ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادٞ مُّنتَشِرٞ ﴿٧﴾

    খুশ্শাআন আবসারুহুম ইয়াখরুজূনা মিনাল আজদাছি কাআন্নাহুম জারাদুম মুনতাশির।

    (সেদিন) চক্ষুগুলো অপদস্ত অবস্থায় তারা কবর থেকে বের হয়ে (হাশরের মাঠে) আসবে। মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল।

  8. 8

    مُّهۡطِعِينَ إِلَى ٱلدَّاعِۖ يَقُولُ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا يَوۡمٌ عَسِرٞ ﴿٨﴾

    মুহতিঈনা ইলাদ দাই ইয়াকূলুল কাফিরূনা হাযা ইয়াওমুন আসির।

    তারা (সেই) আহ্বানকারী (ফিরিশতা)-র দিকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে। কাফিররা বলবে: ‘এটি ভীষণ ভয়াবহ দিন।’

  9. 9

    ۞ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ ﴿٩﴾

    কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিন ফাকায্যাবূ আবদানা ওয়া কালূ মাজনূনুও ওয়াযদুজির।

    তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও (তাদের নবীকে) অস্বীকার করেছিল। তারা আমার বান্দা (নূহ)কে অস্বীকার করেছিল এবং বলেছিল: ‘সে তো একজন পাগল।’ আর তাকে হুমকি-ধমকিও দেয়া হয়েছিল।

  10. 10

    فَدَعَا رَبَّهُۥٓ أَنِّي مَغۡلُوبٞ فَٱنتَصِرۡ ﴿١٠﴾

    ফাদাআ রাব্বাহূ আন্নী মাগলূবুন ফানতাসির।

    অতঃপর সে তার রবকে ডাকলো (এবং বললো) ‘আমি একান্ত অসহায়। অতএব, তুমি প্রতিশোধ গ্রহণ করো।’

  11. 11

    فَفَتَحۡنَآ أَبۡوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٖ مُّنۡهَمِرٖ ﴿١١﴾

    ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির।

    ফলে আমি প্রবল বৃষ্টির পাণি বর্ষণের মাধ্যমে আসমানের দরজাসমূহ খুলে দিলাম।

  12. 12

    وَفَجَّرۡنَا ٱلۡأَرۡضَ عُيُونٗا فَٱلۡتَقَى ٱلۡمَآءُ عَلَىٰٓ أَمۡرٖ قَدۡ قُدِرَ ﴿١٢﴾

    ওয়া ফাজ্জারনাল আরদা উয়ূনান ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির।

    এবং আমি জমিনকে বিদীর্ণ করে ঝর্ণাসমূহ উৎসারিত করলাম। ফলে (আল্লাহর) নির্ধারিত ফয়সালা অনুসারে সকল পানি মিলিত হলো ।

  13. 13

    وَحَمَلۡنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلۡوَٰحٖ وَدُسُرٖ ﴿١٣﴾

    ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিও ওয়া দুসুর।

    আর আমি তাকে (নূহকে) কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম।

  14. 14

    تَجۡرِي بِأَعۡيُنِنَا جَزَآءٗ لِّمَن كَانَ كُفِرَ ﴿١٤﴾

    তাজরী বিআয়ুনিনা জাযাআল লিমান কানা কুফির।

    যা আমার দৃষ্টির সামনে দিয়ে চললো, এটা তার (নূহের) জন্য পুরস্কারস্বরূপ, যাকে অস্বীকার করা হয়েছিল।

  15. 15

    وَلَقَد تَّرَكۡنَٰهَآ ءَايَةٗ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿١٥﴾

    ওয়া লাকাত তারাকনাহা আয়াতান ফাহাল মিম মুদ্দাকির।

    আর আমি এই শাস্তিকে নিদর্শন হিসেবে রেখেছি। অতএব (এ থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

  16. 16

    فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ﴿١٦﴾

    ফাকাইফা কানা আযাবী ওয়া নুযুর।

    অতএব, আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?

  17. 17

    وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿١٧﴾

    ওয়া লাকাদ ইয়াস্সারনাল কুরআনা লিয যিকরি ফাহাল মিম মুদ্দাকির।

    আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

  18. 18

    كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ﴿١٨﴾

    কায্যাবাত আদুন ফাকাইফা কানা আযাবী ওয়া নুযুর।

    ‘আদ সম্প্রদায় (তাদের নবী হূদকে) মিথ্যারোপ করেছিল। অতএব (তাদের প্রতি) আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?

  19. 19

    إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِي يَوۡمِ نَحۡسٖ مُّسۡتَمِرّٖ ﴿١٩﴾

    ইন্না আরসালনা আলাইহিম রীহান সারসারান ফী ইয়াওমি নাহসিম মুসতামির্র।

    নিশ্চয় আমি তাদের ওপর পাঠিয়েছিলাম প্রচণ্ড শৈত্য ঝড়ো হাওয়া, অব্যাহত এক অমঙ্গল দিনে।

  20. 20

    تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٖ مُّنقَعِرٖ ﴿٢٠﴾

    তানযিউন নাসা কাআন্নাহুম আজাযু নাখলিম মুনকাইর।

    তা মানুষকে এমনভাবে উপড়ে ফেলছিল, যেন তারা উপড়ে পড়া খেজুরগাছের কাণ্ড।

  21. 21

    فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ﴿٢١﴾

    ফাকাইফা কানা আযাবী ওয়া নুযুর।

    অতএব, আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?

  22. 22

    وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿٢٢﴾

    ওয়া লাকাদ ইয়াস্সারনাল কুরআনা লিয যিকরি ফাহাল মিম মুদ্দাকির।

    আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব, (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

  23. 23

    كَذَّبَتۡ ثَمُودُ بِٱلنُّذُرِ ﴿٢٣﴾

    কায্যাবাত ছামূদু বিন নুযুর।

    সামূদ সম্প্রদায়ও সতর্ককারীদেরকে মিথ্যারোপ করেছিল।

  24. 24

    فَقَالُوٓاْ أَبَشَرٗا مِّنَّا وَٰحِدٗا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذٗا لَّفِي ضَلَٰلٖ وَسُعُرٍ ﴿٢٤﴾

    ফাকালূ আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহূ ইন্না ইযাল লাফী দালালিও ওয়া সুউর।

    অতঃপর তারা বলেছিল: ‘আমরা কি আমাদেরই মধ্য থেকে এক ব্যক্তির (সালিহের) অনুসরণ করব? তাহলে নিশ্চয় আমরা পথভ্রষ্টতা ও পাগলামিতে নিমজ্জিত হয়ে পড়বো।

  25. 25

    أَءُلۡقِيَ ٱلذِّكۡرُ عَلَيۡهِ مِنۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ أَشِرٞ ﴿٢٥﴾

    আউলকিয়ায যিকরু আলাইহি মিম বাইনিনা বাল হুওয়া কায্যাবুন আশির।

    ‘আমাদের মধ্য থেকে কি তার ওপরই উপদেশবাণী (ওহী) পাঠানো হয়েছে? বরং সে চরম মিথ্যাবাদী অহংকারী।’

  26. 26

    سَيَعۡلَمُونَ غَدٗا مَّنِ ٱلۡكَذَّابُ ٱلۡأَشِرُ ﴿٢٦﴾

    সায়ালামূনা গাদাম মানিল কায্যাবুল আশির।

    আগামী দিন তারা জানতে পারবে, কে চরম মিথ্যাবাদী, অহংকারী।

  27. 27

    إِنَّا مُرۡسِلُواْ ٱلنَّاقَةِ فِتۡنَةٗ لَّهُمۡ فَٱرۡتَقِبۡهُمۡ وَٱصۡطَبِرۡ ﴿٢٧﴾

    ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির।

    নিশ্চয়ই আমি উষ্ট্রীকে তাদের জন্য এক পরীক্ষাস্বরূপ প্রেরণ করছি। অতএব, (হে সালিহ!) তুমি তাদের ব্যাপারে অপেক্ষা করো এবং ধৈর্য ধারণ করো।

  28. 28

    وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَآءَ قِسۡمَةُۢ بَيۡنَهُمۡۖ كُلُّ شِرۡبٖ مُّحۡتَضَرٞ ﴿٢٨﴾

    ওয়া নাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিম মুহতাদার।

    আর তাদেরকে জানিয়ে দাও যে, তাদের (ও উষ্ট্রীর) মধ্যে পানি বণ্টন সুনির্দিষ্ট। প্রত্যেকেই পালাক্রমে পানির অংশে উপস্থিত হবে।

  29. 29

    فَنَادَوۡاْ صَاحِبَهُمۡ فَتَعَاطَىٰ فَعَقَرَ ﴿٢٩﴾

    ফানাদাও সাহিবাহুম ফাতাআতা ফাআকার।

    অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। তারপর সে (এ কাজে) উদ্যোগী হলো এবং (উষ্ট্রীটিকে) জবাই করে ফেলল।

  30. 30

    فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ﴿٣٠﴾

    ফাকাইফা কানা আযাবী ওয়া নুযুর।

    অতএব, আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?

  31. 31

    إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَكَانُواْ كَهَشِيمِ ٱلۡمُحۡتَظِرِ ﴿٣١﴾

    ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাও ওয়াহিদাতান ফাকানূ কাহাশীমিল মুহতাযির।

    নিশ্চয় আমি তাদের কাছে পাঠিয়েছিলাম এক বিকট আওয়াজ (বজ্রপাত), ফলে তারা হয়ে পড়লো দলিত শুকনো মোড়ানো খড়ের মতো।

  32. 32

    وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿٣٢﴾

    ওয়া লাকাদ ইয়াস্সারনাল কুরআনা লিয যিকরি ফাহাল মিম মুদ্দাকির।

    আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব, (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

  33. 33

    كَذَّبَتۡ قَوۡمُ لُوطِۭ بِٱلنُّذُرِ ﴿٣٣﴾

    কায্যাবাত কাওমু লূতিম বিন নুযুর।

    লূতের সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল ।

  34. 34

    إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٖۖ نَّجَّيۡنَٰهُم بِسَحَرٖ ﴿٣٤﴾

    ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূতিন নাজ্জাইনাহুম বিসাহার।

    নিশ্চয় আমি তাদের উপর (শাস্তি হিসেবে) পাথর বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণিঝড় পাঠিয়েছিলাম; কিন্তু লূতের পরিবারের ওপর নয়। আমি তাদেরকে রাতের শেষাংশেই উদ্ধার করে নিয়েছিলাম।

  35. 35

    نِّعۡمَةٗ مِّنۡ عِندِنَاۚ كَذَٰلِكَ نَجۡزِي مَن شَكَرَ ﴿٣٥﴾

    নিমাতাম মিন ইনদিনা কাযালিকা নাজযী মান শাকার।

    আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ। এভাবেই আমি প্রত্যেক (আল্লাহর নিআ‘মতের) কৃতজ্ঞতা আদায়কারীকে প্রতিদান দেই।

  36. 36

    وَلَقَدۡ أَنذَرَهُم بَطۡشَتَنَا فَتَمَارَوۡاْ بِٱلنُّذُرِ ﴿٣٦﴾

    ওয়া লাকাদ আনযারাহুম বাতশাতানা ফাতামারাও বিন নুযুর।

    আর লূত তো তাদেরকে আমার কঠিন পাকড়াও সম্পর্কে ভীতি প্রদর্শন করেছিল, তারপরও তারা এ সতর্কবাণী সম্পর্কে (সন্দিহান হয়ে) বাক-বিতণ্ডা করেছিল।

  37. 37

    وَلَقَدۡ رَٰوَدُوهُ عَن ضَيۡفِهِۦ فَطَمَسۡنَآ أَعۡيُنَهُمۡ فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ ﴿٣٧﴾

    ওয়া লাকাদ রাওয়াদূহু আন দাইফিহী ফাতামাসনা আয়ুনাহুম ফাযূকূ আযাবী ওয়া নুযুর।

    আর অবশ্যই তারা লূতের কাছে তার মেহমানদেরকে দাবি করল। তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিলাম। সুতরাং, তোমরা আমার শাস্তি ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন করো।

  38. 38

    وَلَقَدۡ صَبَّحَهُم بُكۡرَةً عَذَابٞ مُّسۡتَقِرّٞ ﴿٣٨﴾

    ওয়া লাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুম মুসতাকির্র।

    আর সকাল বেলা তাদের উপর অবিরাম শাস্তি নেমে আসল।

  39. 39

    فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ ﴿٣٩﴾

    ফাযূকূ আযাবী ওয়া নুযুর।

    সুতরাং আমার শাস্তি ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন করো।

  40. 40

    وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿٤٠﴾

    ওয়া লাকাদ ইয়াস্সারনাল কুরআনা লিয যিকরি ফাহাল মিম মুদ্দাকির।

    আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব, (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

  41. 41

    وَلَقَدۡ جَآءَ ءَالَ فِرۡعَوۡنَ ٱلنُّذُرُ ﴿٤١﴾

    ওয়া লাকাদ জাআ আলা ফিরআওনান নুযুর।

    ফির‘আউন গোষ্ঠীর কাছেও তো সাবধানবাণী এসেছিল।

  42. 42

    كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَٰهُمۡ أَخۡذَ عَزِيزٖ مُّقۡتَدِرٍ ﴿٤٢﴾

    কায্যাবূ বিআয়াতিনা কুল্লিহা ফা আখাযনাহুম আখযা আযীযিম মুকতাদির।

    তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করল। অতএব আমি মহাপরাক্রমশালী, সর্বশক্তিমানের মতই তাদেরকে পাকড়াও করলাম।

  43. 43

    أَكُفَّارُكُمۡ خَيۡرٞ مِّنۡ أُوْلَٰٓئِكُمۡ أَمۡ لَكُم بَرَآءَةٞ فِي ٱلزُّبُرِ ﴿٤٣﴾

    আকুফ্ফারুকুম খাইরুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিয যুবুর।

    হে মক্কাবাসীরা! তোমাদের কাফিররা কি তাদের চেয়ে ভালো? নাকি কিতাবসমূহের মধ্যে তোমাদের জন্য মুক্তির কোন ঘোষণা রয়েছে?

  44. 44

    أَمۡ يَقُولُونَ نَحۡنُ جَمِيعٞ مُّنتَصِرٞ ﴿٤٤﴾

    আম ইয়াকূলূনা নাহনু জামীউম মুনতাসির।

    নাকি তারা (মক্কার কাফিররা) বলে, ‘আমরা তো এক সংঘবদ্ধ দল; আমরা অবশ্যই বিজয়ী হব।

  45. 45

    سَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ ﴿٤٥﴾

    সায়ুহযামুল জামউ ওয়া ইউওয়াল্লূনাদ দুবুর।

    সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং (মু‘মিনদের সম্মুখ থেকে) পিঠ দেখিয়ে পালাবে।

  46. 46

    بَلِ ٱلسَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَٱلسَّاعَةُ أَدۡهَىٰ وَأَمَرُّ ﴿٤٦﴾

    বালিস সাআতু মাওইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমার্র।

    বরং কিয়ামত তাদের (আসল শাস্তির) প্রতিশ্রুত সময়। আর কিয়ামত অতি ভয়ংকর ও তিক্ততর।

  47. 47

    إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي ضَلَٰلٖ وَسُعُرٖ ﴿٤٧﴾

    ইন্নাল মুজরিমীনা ফী দালালিও ওয়া সুউর।

    নিশ্চয় অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও (পরকালে) প্রজ্বলিত আগুনে।

  48. 48

    يَوۡمَ يُسۡحَبُونَ فِي ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُواْ مَسَّ سَقَرَ ﴿٤٨﴾

    ইয়াওমা ইউসহাবূনা ফিন নারি আলা ওয়ুজূহিহিম যূকূ মাস্সা সাকার।

    যেদিন তাদেরকে মুখের ওপর ভর করে জাহান্নামের আগুনে টেনে নিয়ে যাওয়া হবে, (তখন বলা হবে,) ‘সাকারের যন্ত্রণা আস্বাদন করো।’

  49. 49

    إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ ﴿٤٩﴾

    ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার।

    নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী।

  50. 50

    وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ ﴿٥٠﴾

    ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার।

    আর আমার আদেশ তো কেবল একটি কথা (‘হয়ে যা’ শব্দটি, আর তা) চোখের পলকের মতো (হয়ে যায়)।

  51. 51

    وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴿٥١﴾

    ওয়া লাকাদ আহলাকনা আশয়াআকুম ফাহাল মিম মুদ্দাকির।

    আর আমি তো তোমাদের মত পূর্বেকার অনেককে ধ্বংস করে দিয়েছি। অতএব, (এ থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

  52. 52

    وَكُلُّ شَيۡءٖ فَعَلُوهُ فِي ٱلزُّبُرِ ﴿٥٢﴾

    ওয়া কুল্লু শাইইন ফাআলূহু ফিয যুবুর।

    আর তারা যা করেছে, সব কিছুই ‘আমলনামায়’ রয়েছে।

  53. 53

    وَكُلُّ صَغِيرٖ وَكَبِيرٖ مُّسۡتَطَرٌ ﴿٥٣﴾

    ওয়া কুল্লু সাগীরিও ওয়া কাবীরিম মুসতাতার।

    আর ছোট বড় সব কিছুই লিখিত আছে।

  54. 54

    إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَهَرٖ ﴿٥٤﴾

    ইন্নাল মুত্তাকীনা ফী জান্নাতিও ওয়া নাহার।

    নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে।

  55. 55

    فِي مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِيكٖ مُّقۡتَدِرِۭ ﴿٥٥﴾

    ফী মাকআদি সিদকিন ইনদা মালীকিম মুকতাদির।

    যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহাঅধিপতি আল্লাহর সান্নিধ্যে।

পুরো সূরা পড়ুন: সূরা আল-কামার · সূরা আল-কামার তিলাওয়াত শুনুন

সূরা আর-রাহমান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    ٱلرَّحۡمَٰنُ ﴿١﴾

    আর রাহমান।

    আর-রহমান (পরম করুণাময় আল্লাহ),

  2. 2

    عَلَّمَ ٱلۡقُرۡءَانَ ﴿٢﴾

    আল্লামাল কুরআন।

    তিনি (মানুষকে) শিক্ষা দিয়েছেন আল- কুরআন,

  3. 3

    خَلَقَ ٱلۡإِنسَٰنَ ﴿٣﴾

    খালাকাল ইনসান।

    তিনি সৃষ্টি করেছেন মানুষ ,

  4. 4

    عَلَّمَهُ ٱلۡبَيَانَ ﴿٤﴾

    আল্লামাহুল বায়ান।

    তিনি তাকে শিখিয়েছেন ভাষা।

  5. 5

    ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ ﴿٥﴾

    আশ শামসু ওয়াল কামারু বিহুসবান।

    সূর্য ও চন্দ্র সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান।

  6. 6

    وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ ﴿٦﴾

    ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান।

    আকাশের নক্ষত্রমণ্ডলী এবং পৃথিবীর বৃক্ষরাজি উভয় সিজদা করে।

  7. 7

    وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ ﴿٧﴾

    ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মীযান।

    আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন।

  8. 8

    أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ ﴿٨﴾

    আল্লা তাতগাও ফিল মীযান।

    যাতে তোমরা ওজনে তথা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না করো।

  9. 9

    وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ ﴿٩﴾

    ওয়া আকীমুল ওয়াযনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মীযান।

    আর তোমরা সঠিক ওজন কায়িম করো এবং ওজনকৃত বস্তু কম দিও না।

  10. 10

    وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ ﴿١٠﴾

    ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম।

    আর তিনি জমিনকে সৃষ্টজীবের (বসবাসের) জন্য বিছিয়ে দিয়েছেন।

  11. 11

    فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ ﴿١١﴾

    ফীহা ফাকিহাতুও ওয়ান নাখলু যাতুল আকমাম।

    তাতে রয়েছে ফলমূল ও খেজুরগাছ, যার খেজুর আবরণযুক্ত।

  12. 12

    وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ ﴿١٢﴾

    ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান।

    তাতে আরও আছে খোসাযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত ফুল।

  13. 13

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿١٣﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  14. 14

    خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ ﴿١٤﴾

    খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখ্খার।

    তিনি মানুষকে (আদমকে) সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়।

  15. 15

    وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ ﴿١٥﴾

    ওয়া খালাকাল জান্না মিম মারিজিম মিন নার।

    আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।

  16. 16

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿١٦﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  17. 17

    رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ ﴿١٧﴾

    রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন।

    তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব।

  18. 18

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿١٨﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  19. 19

    مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ ﴿١٩﴾

    মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান।

    তিনি (মিঠা ও লোনা) দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়।

  20. 20

    بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ ﴿٢٠﴾

    বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।

    উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করতে পারে না।

  21. 21

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢١﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  22. 22

    يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ ﴿٢٢﴾

    ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান।

    উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল।

  23. 23

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢٣﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  24. 24

    وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ ﴿٢٤﴾

    ওয়া লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম।

    আর সমুদ্রে বিচরণকারী পর্বতসম সুউচ্চ জাহাজসমূহ তাঁরই।

  25. 25

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢٥﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  26. 26

    كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ ﴿٢٦﴾

    কুল্লু মান আলাইহা ফান।

    এর (পৃথিবীর) ওপর যারা আছে, সবাই ধ্বংসশীল।

  27. 27

    وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ﴿٢٧﴾

    ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।

    আর অবশিষ্ট থাকবে শুধু তোমার রবের চেহারা (সত্তা), যিনি মহামহিম ও মহানুভব।

  28. 28

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢٨﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  29. 29

    يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ ﴿٢٩﴾

    ইয়াসআলুহূ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুওয়া ফী শান।

    আসমানসমূহ ও জমিনে যারা রয়েছে, সবাই তাঁর কাছে চায়। প্রতিদিন তিনি কোন না কোন গুরুত্বপূর্ণ কাজে রত থাকেন।,৫)

  30. 30

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٠﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  31. 31

    سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ ﴿٣١﴾

    সানাফরুগু লাকুম আয়্যুহাছ ছাকালান।

    হে মানুষ ও জিন জাতি! আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ গ্রহণের) প্রতি মনোনিবেশ করবো।

  32. 32

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٢﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  33. 33

    يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ ﴿٣٣﴾

    ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস তাতাতুম আন তানফুযূ মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযূ লা তানফুযূনা ইল্লা বিসুলতান।

    হে জিন ও মানবজাতি! যদি তোমাদের আসমানসমূহ ও জমিনের সীমানা অতিক্রম করার সাধ্য থাকে, তবে অতিক্রম করো; কিন্তু তোমরা তো (আল্লাহর দেয়া) শক্তি (ও ছাড়পত্র) ছাড়া অতিক্রম করতে পারবে না।

  34. 34

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٤﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  35. 35

    يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ ﴿٣٥﴾

    ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারিও ওয়া নুহাসুন ফালা তানতাসিরান।

    তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে (ধুঁয়াবিহীন) অগ্নিশিখা ও (অগ্নিবিহীন) কালো ধোঁয়া, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।

  36. 36

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٦﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  37. 37

    فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ ﴿٣٧﴾

    ফা ইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ দিহান।

    অতঃপর যখন আকাশ বিদীর্ণ হবে, তখন তা গলিত তেলের মতো (উজ্জ্বল) লাল গোলাপের ন্যায় হয়ে যাবে।

  38. 38

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٨﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  39. 39

    فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ ﴿٣٩﴾

    ফায়াওমাইযিল লা ইউসআলু আন যামবিহী ইনসুও ওয়া লা জান্ন।

    অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, না জিনকে।

  40. 40

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٠﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  41. 41

    يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ ﴿٤١﴾

    ইউরাফুল মুজরিমূনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসী ওয়াল আকদাম।

    (কিয়ামত দিবসে) অপরাধীদেরকে তাদের চেহারার চিহ্ন দ্বারা চেনা যাবে। অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা বেঁধে নেয়া হবে।

  42. 42

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٢﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  43. 43

    هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ ﴿٤٣﴾

    হাযিহী জাহান্নামুল লাতী ইউকায্যিবু বিহাল মুজরিমূন।

    এটাই সে জাহান্নাম, যাকে অপরাধীরা (দুনিয়াতে) অস্বীকার করত।

  44. 44

    يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ ﴿٤٤﴾

    ইয়াতূফূনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন।

    তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে।

  45. 45

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٥﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  46. 46

    وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ ﴿٤٦﴾

    ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহী জান্নাতান।

    আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য থাকবে দু’টি জান্নাত।

  47. 47

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٧﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  48. 48

    ذَوَاتَآ أَفۡنَانٖ ﴿٤٨﴾

    যাওয়াতা আফনান।

    উভয় জান্নাতই হবে বহু ফলদার শাখা-প্রশাখাবিশিষ্ট।

  49. 49

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٩﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  50. 50

    فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ ﴿٥٠﴾

    ফীহিমা আইনানি তাজরিয়ান।

    উভয় জান্নাতে থাকবে প্রবহমান দু’টি ঝর্ণাধারা।

  51. 51

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥١﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  52. 52

    فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ ﴿٥٢﴾

    ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান।

    উভয় বাগানের প্রত্যেক ফল থাকবে দু’ প্রকারের।

  53. 53

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٣﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  54. 54

    مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ ﴿٥٤﴾

    মুত্তাকিঈনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইসতাবরাকিও ওয়া জানাল জান্নাতাইনি দান।

    সেখানে তারা পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দেয়া অবস্থায় থাকবে এবং উভয় জান্নাত থেকে ফল-ফলাদি আহরণ করবে, যা থাকবে খুবই নিকটবর্তী।

  55. 55

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٥﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  56. 56

    فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ﴿٥٦﴾

    ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিছহুন্না ইনসুন কাবলাহুম ওয়া লা জান্ন।

    সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমাবদ্ধকারী রমণীগণ, যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোনো জিন।

  57. 57

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٧﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  58. 58

    كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ ﴿٥٨﴾

    কাআন্নাহুন্নাল ইয়াকূতু ওয়াল মারজান।

    তারা যেন হীরা ও প্রবাল।

  59. 59

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٩﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  60. 60

    هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ ﴿٦٠﴾

    হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান।

    উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কী হতে পারে?

  61. 61

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦١﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  62. 62

    وَمِن دُونِهِمَا جَنَّتَانِ ﴿٦٢﴾

    ওয়া মিন দূনিহিমা জান্নাতান।

    আর ঐ দু’টি জান্নাত ছাড়াও (সেখানে) আরো দু’টি জান্নাত রয়েছে।

  63. 63

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٣﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  64. 64

    مُدۡهَآمَّتَانِ ﴿٦٤﴾

    মুদহাম্মাতান।

    জান্নাত দু’টি ঘন ও সবুজ।

  65. 65

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٥﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  66. 66

    فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ ﴿٦٦﴾

    ফীহিমা আইনানি নাদ্দাখাতান।

    সে দুই জান্নাতে থাকবে দুটি উচ্ছ্বসিত ঝর্ণাধারা।

  67. 67

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٧﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  68. 68

    فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ ﴿٦٨﴾

    ফীহিমা ফাকিহাতুও ওয়া নাখলুও ওয়া রুম্মান।

    এ দু’টিতে থাকবে প্রচুর ফলমূল, খেজুর ও আনার।

  69. 69

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٩﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  70. 70

    فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ ﴿٧٠﴾

    ফীহিন্না খাইরাতুন হিসান।

    সেসব জান্নাতে রয়েছে সচ্চরিত্রা ও সুন্দরী নারীরা।

  71. 71

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧١﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  72. 72

    حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ ﴿٧٢﴾

    হূরুম মাকসূরাতুন ফিল খিয়াম।

    সেখানে থাকবে তাঁবুসমূহে সংরক্ষিত হুরগণ।

  73. 73

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٣﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  74. 74

    لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ﴿٧٤﴾

    লাম ইয়াতমিছহুন্না ইনসুন কাবলাহুম ওয়া লা জান্ন।

    যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন।

  75. 75

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٥﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  76. 76

    مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ ﴿٧٦﴾

    মুত্তাকিঈনা আলা রাফরাফিন খুদরিও ওয়া আবকারিয়্যিন হিসান।

    সেখানে তারা সবুজ বালিশে ও সুন্দর উৎকৃষ্ট গালিচার উপর হেলান দিয়ে থাকবে

  77. 77

    فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٧﴾

    ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকায্যিবান।

    সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

  78. 78

    تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ﴿٧٨﴾

    তাবারাকাস মু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম।

    অতি মাহাত্ম্য ও বরকতময় তোমার রবের নাম, যিনি মহামহিম ও মহানুভব।

পুরো সূরা পড়ুন: সূরা আর-রাহমান · সূরা আর-রাহমান তিলাওয়াত শুনুন

সূরা আল-ওয়াকিয়া

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ﴿١﴾

    ইযা ওয়া কাআতিল ওয়াকিআহ।

    যখন (অবিশ্যম্ভাবী) কিয়ামত সংঘটিত হবে।

  2. 2

    لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ ﴿٢﴾

    লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ।

    (তখন) কেউ তার সংঘটিত হওয়ার অস্বীকারকারী থাকবে না।

  3. 3

    خَافِضَةٞ رَّافِعَةٌ ﴿٣﴾

    খাফিদাতুর রাফিআহ।

    তা কাউকে ভূলুণ্ঠিত করবে এবং কাউকে সমুন্নত করবে।

  4. 4

    إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا ﴿٤﴾

    ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা।

    যখন প্রবল প্রকম্পনে জমিন প্রকম্পিত হবে।

  5. 5

    وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا ﴿٥﴾

    ওয়া বুস্সাতিল জিবালু বাস্সা।

    আর পর্বতমালাকে সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।

  6. 6

    فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا ﴿٦﴾

    ফাকানাত হাবাআম মুমবাছ্ছা।

    অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।

  7. 7

    وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ ﴿٧﴾

    ওয়া কুনতুম আযওয়াজান ছালাছাহ।

    আর (সেদিন) তোমরা তিন দলে বিভক্ত হয়ে পড়বে।

  8. 8

    فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ﴿٨﴾

    ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ।

    (প্রথমত) সুতরাং ডান দিকের দল, ডান দিকের দলটি কত সৌভাগ্যবান!

  9. 9

    وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ﴿٩﴾

    ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ।

    (দ্বিতীয়ত) আর বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা!

  10. 10

    وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ﴿١٠﴾

    ওয়াস সাবিকূনাস সাবিকূন।

    (তৃতীয়ত) আর অগ্রগামীরাই অগ্রগামী হবে।

  11. 11

    أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ﴿١١﴾

    উলাইকাল মুকার্রাবূন।

    তারাই আল্লাহর নৈকট্যপ্ৰাপ্ত।

  12. 12

    فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿١٢﴾

    ফী জান্নাতিন নাঈম।

    তারা নিআমতপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে।

  13. 13

    ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿١٣﴾

    ছুল্লাতুম মিনাল আওওয়ালীন।

    তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,

  14. 14

    وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ﴿١٤﴾

    ওয়া কালীলুম মিনাল আখিরীন।

    আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।

  15. 15

    عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ ﴿١٥﴾

    আলা সুরুরিম মাওদূনাহ।

    সুসজ্জিত আসনসমূহের ওপর।

  16. 16

    مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ ﴿١٦﴾

    মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলীন।

    তারা সেখানে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে।

  17. 17

    يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ ﴿١٧﴾

    ইয়াতূফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদূন।

    তাদের আশ-পাশে (সেবার উদ্দেশ্যে) ঘোরাফেরা করবে চির কিশোররা,

  18. 18

    بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ ﴿١٨﴾

    বিআকওয়াবিও ওয়া আবারীকা ওয়া কাসিম মিম মাঈন।

    পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে (তারা প্রদক্ষিণ করবে)।

  19. 19

    لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ﴿١٩﴾

    লা ইউসাদ্দাঊনা আনহা ওয়া লা ইউনযিফূন।

    সে শরাব পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।

  20. 20

    وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ ﴿٢٠﴾

    ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারূন।

    আর (এসব কিশোরেরা) তাদের পছন্দমত ফল নিয়ে (ঘোরাফেরা করবে)।

  21. 21

    وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ ﴿٢١﴾

    ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহূন।

    আর (ওদের সামনে ঘুরে বেড়াবে) পাখির গোশত নিয়ে, যা তারা কামনা করবে।

  22. 22

    وَحُورٌ عِينٞ ﴿٢٢﴾

    ওয়া হূরুন ঈন।

    আর তাদের জন্য থাকবে ডাগরচোখা হূর।

  23. 23

    كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ ﴿٢٣﴾

    কাআমছালিল লুলুইল মাকনূন।

    যেন তারা সুরক্ষিত মনি-মুক্তা।

  24. 24

    جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٢٤﴾

    জাযাআম বিমা কানূ ইয়ামালূন।

    (এগুলো ) তারা যে আমল করতো তার প্রতিদানস্বরূপ।

  25. 25

    لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا ﴿٢٥﴾

    লা ইয়াসমাঊনা ফীহা লাগওয়াও ওয়া লা তাছীমা।

    তারা সেখানে শুনতে পাবে না কোন অর্থহীন কথা, এবং না কোন পাপের কথা;

  26. 26

    إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا ﴿٢٦﴾

    ইল্লা কীলান সালামান সালামা।

    শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’ (শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি)।

  27. 27

    وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ ﴿٢٧﴾

    ওয়া আসহাবুল ইয়ামীনি মা আসহাবুল ইয়ামীন।

    আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!

  28. 28

    فِي سِدۡرٖ مَّخۡضُودٖ ﴿٢٨﴾

    ফী সিদরিম মাখদূদ।

    তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,

  29. 29

    وَطَلۡحٖ مَّنضُودٖ ﴿٢٩﴾

    ওয়া তালহিম মানদূদ।

    আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,

  30. 30

    وَظِلّٖ مَّمۡدُودٖ ﴿٣٠﴾

    ওয়া যিল্লিম মামদূদ।

    আর বিস্তৃত ছায়ায়,

  31. 31

    وَمَآءٖ مَّسۡكُوبٖ ﴿٣١﴾

    ওয়া মাইম মাসকূব।

    আর সদা প্রবাহিত পানির পাশে,

  32. 32

    وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ ﴿٣٢﴾

    ওয়া ফাকিহাতিন কাছীরাহ।

    আর প্রচুর ফলমূলে,

  33. 33

    لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ ﴿٣٣﴾

    লা মাকতূআতিও ওয়া লা মামনূআহ।

    যার সরবরাহ কখনো শেষ হবে না এবং (যার আহরণ কখনো) নিষিদ্ধও হবে না।

  34. 34

    وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ ﴿٣٤﴾

    ওয়া ফুরুশিম মারফূআহ।

    আর (তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;

  35. 35

    إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ ﴿٣٥﴾

    ইন্না আনশানাহুন্না ইনশাআ।

    নিশ্চয় আমি (উল্লিখিত) হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি।

  36. 36

    فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا ﴿٣٦﴾

    ফাজাআলনাহুন্না আবকারা।

    অতঃপর তাদেরকে আমি বানিয়েছি চির-কুমারী,

  37. 37

    عُرُبًا أَتۡرَابٗا ﴿٣٧﴾

    উরুবান আতরাবা।

    সোহাগিনী ও সমবয়সী।

  38. 38

    لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ﴿٣٨﴾

    লিআসহাবিল ইয়ামীন।

    (তাদেরকে সৃষ্টি করেছি) ডানদিকের লোকদের জন্য।

  39. 39

    ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿٣٩﴾

    ছুল্লাতুম মিনাল আওওয়ালীন।

    তাদের অনেকেই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।

  40. 40

    وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ﴿٤٠﴾

    ওয়া ছুল্লাতুম মিনাল আখিরীন।

    এবং তাদের অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।

  41. 41

    وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ ﴿٤١﴾

    ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল।

    আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!

  42. 42

    فِي سَمُومٖ وَحَمِيمٖ ﴿٤٢﴾

    ফী সামূমিও ওয়া হামীম।

    তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে,

  43. 43

    وَظِلّٖ مِّن يَحۡمُومٖ ﴿٤٣﴾

    ওয়া যিল্লিম মিই ইয়াহমূম।

    আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়,

  44. 44

    لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ ﴿٤٤﴾

    লা বারিদিও ওয়া লা কারীম।

    যা শীতলও নয়, আরামদায়কও নয়।

  45. 45

    إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ ﴿٤٥﴾

    ইন্নাহুম কানূ কাবলা যালিকা মুতরাফীন।

    নিশ্চয় তারা ইতঃপূর্বে ভোগ-বিলাসিতায় মগ্ন ছিল।

  46. 46

    وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ ﴿٤٦﴾

    ওয়া কানূ ইউসির্রূনা আলাল হিনছিল আযীম।

    আর তারা অবিরাম জঘন্য পাপে লিপ্ত থাকত।

  47. 47

    وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴿٤٧﴾

    ওয়া কানূ ইয়াকূলূনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবঊছূন।

    আর তারা (পুনরুত্থানকে অস্বীকার করে) বলতো: ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হবো, তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’

  48. 48

    أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ﴿٤٨﴾

    আওয়াআবাউনাল আওওয়ালূন।

    ‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও (কি পুনরুত্থিত হবে)?’

  49. 49

    قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ ﴿٤٩﴾

    কুল ইন্নাল আওওয়ালীনা ওয়াল আখিরীন।

    হে রাসূল! তুমি বলো: ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,

  50. 50

    لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ﴿٥٠﴾

    লামাজমূঊনা ইলা মীকাতি ইয়াওমিম মালূম।

    সবাইকে একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।

  51. 51

    ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ ﴿٥١﴾

    ছুম্মা ইন্নাকুম আয়্যুহাদ দাল্লূনাল মুকায্যিবূন।

    তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,

  52. 52

    لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ ﴿٥٢﴾

    লাআকিলূনা মিন শাজারিম মিন যাক্কূম।

    অবশ্যই তোমরা যাক্কূম বৃক্ষ থেকে ফল ভক্ষণ করবে।

  53. 53

    فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ﴿٥٣﴾

    ফামালিঊনা মিনহাল বুতূন।

    অতঃপর তোমরা তা দিয়ে পেট ভর্তি করবে।

  54. 54

    فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ ﴿٥٤﴾

    ফাশারিবূনা আলাইহি মিনাল হামীম।

    তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি।

  55. 55

    فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ ﴿٥٥﴾

    ফাশারিবূনা শুরবাল হীম।

    অতঃপর তোমরা প্রচুর পরিমাণে তা পান করবে, তৃষ্ণার্ত উটের ন্যায়।

  56. 56

    هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ ﴿٥٦﴾

    হাযা নুযুলুহুম ইয়াওমাদ দীন।

    প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,

  57. 57

    نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ ﴿٥٧﴾

    নাহনু খালাকনাকুম ফালাওলা তুসাদ্দিকূন।

    আমিই তোমাদেরকে (অনস্তিত্ব থেকে) সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না?

  58. 58

    أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ ﴿٥٨﴾

    আফারাআইতুম মা তুমনূন।

    তোমরা কি ভেবে দেখেছো, (স্ত্রীদের গর্ভাশয়ে) তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?

  59. 59

    ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ ﴿٥٩﴾

    আআনতুম তাখলুকূনাহূ আম নাহনুল খালিকূন।

    তোমরা কি এ বীর্য সৃষ্টি করো, না আমিই তার স্রষ্টা?

  60. 60

    نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ﴿٦٠﴾

    নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাওতা ওয়া মা নাহনু বিমাসবূকীন।

    আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি। আর আমি অক্ষম নই,

  61. 61

    عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ ﴿٦١﴾

    আলা আন নুবাদ্দিলা আমছালাকুম ওয়া নুনশিআকুম ফী মা লা তালামূন।

    তোমাদের পরিবর্তে তোমাদের অনুরূপ অন্যদের আনতে এবং তোমাদের এমন এক সৃষ্টিতে সৃষ্টি করতে, যা তোমরা জানো না।

  62. 62

    وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ ﴿٦٢﴾

    ওয়া লাকাদ আলিমতুমুন নাশআতাল ঊলা ফালাওলা তাযাক্কারূন।

    আর অবশ্যই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছো, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?

  63. 63

    أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ ﴿٦٣﴾

    আফারাআইতুম মা তাহরুছূন।

    তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা জমিনে যা (বীজ) বপন করো সে সম্পর্কে?

  64. 64

    ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ ﴿٦٤﴾

    আআনতুম তাযরাঊনাহূ আম নাহনুয যারিঊন।

    তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?

  65. 65

    لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ ﴿٦٥﴾

    লাও নাশাউ লাজাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহূন।

    আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, (তা দেখে) তখন তোমরা হতভম্ব হয়ে পড়বে,

  66. 66

    إِنَّا لَمُغۡرَمُونَ ﴿٦٦﴾

    ইন্না লামুগরামূন।

    নিশ্চয়ই আমরা তো মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।

  67. 67

    بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ﴿٦٧﴾

    বাল নাহনু মাহরূমূন।

    ‘বরং আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’

  68. 68

    أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ ﴿٦٨﴾

    আফারাআইতুমুল মাআল লাযী তাশরাবূন।

    তোমরা কি ভেবে দেখেছো, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে?

  69. 69

    ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ ﴿٦٩﴾

    আআনতুম আনযালতুমূহু মিনাল মুযনি আম নাহনুল মুনযিলূন।

    মেঘমালা থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?

  70. 70

    لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ ﴿٧٠﴾

    লাও নাশাউ জাআলনাহু উজাজান ফালাওলা তাশকুরূন।

    আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি; তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না?

  71. 71

    أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ ﴿٧١﴾

    আফারাআইতুমুন নারাল লাতী তূরূন।

    তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে ভেবে দেখেছো কি?

  72. 72

    ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ ﴿٧٢﴾

    আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিঊন।

    তোমরাই কি এর গাছ (লাকড়ি) উৎপাদন করো, না আমি সৃষ্টি করি?

  73. 73

    نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ ﴿٧٣﴾

    নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়ীন।

    আমি এ আগুনকে করেছি তোমাদের জন্য উপদেশ ও মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।

  74. 74

    فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ﴿٧٤﴾

    ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম।

    অতএব, তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

  75. 75

    ۞ فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ﴿٧٥﴾

    ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজূম।

    সুতরাং আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের,

  76. 76

    وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ ﴿٧٦﴾

    ওয়া ইন্নাহূ লাকাসামুল লাও তালামূনা আযীম।

    আর নিশ্চয় এটি এক মহা শপথ, যদি তোমরা জানতে,

  77. 77

    إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ ﴿٧٧﴾

    ইন্নাহূ লাকুরআনুন কারীম।

    নিশ্চয় এটি মহিমান্বিত আল-কুরআন,

  78. 78

    فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ ﴿٧٨﴾

    ফী কিতাবিম মাকনূন।

    যা আছে সুরক্ষিত কিতাবে (আল-লাওহুল মাহফূযে),

  79. 79

    لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ ﴿٧٩﴾

    লা ইয়ামাস্সুহূ ইল্লাল মুতাহ্হারূন।

    পবিত্রগণ ছাড়া কেউ তা স্পর্শ করবে না।

  80. 80

    تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٨٠﴾

    তানযীলুম মির রাব্বিল আলামীন।

    এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

  81. 81

    أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ ﴿٨١﴾

    আফাবিহাযাল হাদীছি আনতুম মুদহিনূন।

    তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছো?

  82. 82

    وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ ﴿٨٢﴾

    ওয়া তাজআলূনা রিযকাকুম আন্নাকুম তুকায্যিবূন।

    আর একে মিথ্যারোপ করাকেই তোমরা তোমাদের রিযক বানিয়ে নিয়েছো!

  83. 83

    فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ ﴿٨٣﴾

    ফালাওলা ইযা বালাগাতিল হুলকূম।

    সুতরাং, কেন নয়- যখন রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়?

  84. 84

    وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ ﴿٨٤﴾

    ওয়া আনতুম হীনাইযিন তানযুরূন।

    আর তখন তোমরা কেবল (মুমূর্ষু ব্যক্তির প্রতি) চেয়ে থাকো।

  85. 85

    وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ ﴿٨٥﴾

    ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়া লাকিল লা তুবসিরূন।

    আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।

  86. 86

    فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ ﴿٨٦﴾

    ফালাওলা ইন কুনতুম গাইরা মাদীনীন।

    আচ্ছা,যদি তোমাদের পুনুরুত্থান ও হিসাব-নিকাশ না হওয়াই ঠিক হয় (যেমনটি তোমরা ধারনা করো),

  87. 87

    تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٨٧﴾

    তারজিঊনাহা ইন কুনতুম সাদিকীন।

    তাহলে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও!

  88. 88

    فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ ﴿٨٨﴾

    ফা আম্মা ইন কানা মিনাল মুকার্রাবীন।

    অতঃপর সে যদি (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,

  89. 89

    فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ ﴿٨٩﴾

    ফারাওহুও ওয়া রাইহানুও ওয়া জান্নাতু নাঈম।

    তবে তার জন্য থাকবে অফুরন্তু সুখ-শান্তি বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও নি‘আমতে ভরপুর জান্নাত।

  90. 90

    وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ﴿٩٠﴾

    ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামীন।

    আর যদি সে ডানদিকের একজন হয়,

  91. 91

    فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ﴿٩١﴾

    ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামীন।

    তবে (তাকে বলা হবেঃ), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের (ডানপন্থী বা ডান দলের) একজন।’

  92. 92

    وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ﴿٩٢﴾

    ওয়া আম্মা ইন কানা মিনাল মুকায্যিবীনাদ দাল্লীন।

    আর সে যদি (আল্লাহকে) অস্বীকারকারী ও পথভ্রষ্ট দলের একজন হয়,

  93. 93

    فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ ﴿٩٣﴾

    ফানুযুলুম মিন হামীম।

    তবে তার মেহমানদারী হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে,

  94. 94

    وَتَصۡلِيَةُ جَحِيمٍ ﴿٩٤﴾

    ওয়া তাসলিয়াতু জাহীম।

    আর সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে।

  95. 95

    إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ ﴿٩٥﴾

    ইন্না হাযা লাহুওয়া হাক্কুল ইয়াকীন।

    নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

  96. 96

    فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ﴿٩٦﴾

    ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম।

    অতএব তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

পুরো সূরা পড়ুন: সূরা আল-ওয়াকিয়া · সূরা আল-ওয়াকিয়া তিলাওয়াত শুনুন

সূরা আল-হাদীদ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١﴾

    সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।

    আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর তাসবীহ পাঠ করে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  2. 2

    لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴿٢﴾

    লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর।

    আসমানসমূহ ও জমিনের রাজত্ব এককভাবে তাঁরই। তিনিই জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন। আর তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান।

  3. 3

    هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأٓخِرُ وَٱلظَّٰهِرُ وَٱلۡبَاطِنُۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ ﴿٣﴾

    হুওয়াল আওওয়ালু ওয়াল আখিরু ওয়ায যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুওয়া বিকুল্লি শাইইন আলীম।

    তিনিই প্রথম ও শেষ এবং তিনিই প্রকাশ্য ও গোপন। আর তিনি সকল বিষয়ে সম্যক অবগত।

  4. 4

    هُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۖ وَهُوَ مَعَكُمۡ أَيۡنَ مَا كُنتُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴿٤﴾

    হুওয়াল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আয়্যামিন ছুম্মাস তাওয়া আলাল আরশি ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানযিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফীহা ওয়া হুওয়া মাআকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তামালূনা বাসীর।

    তিনিই ছয় দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের ওপর উঠেছেন। তিনি জানেন, জমিনে যা কিছু প্রবেশ করে, যা কিছু তা থেকে বের হয়, আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সঙ্গে আছেন। আর তোমরা যা কিছু করো, আল্লাহ তা সম্যক দেখেন।

  5. 5

    لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ﴿٥﴾

    লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমূর।

    আসমানসমূহ ও জমিনের রাজত্ব এককভাবে তাঁরই এবং আল্লাহরই দিকে সকল বিষয় প্রত্যাবর্তিত হবে।

  6. 6

    يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۚ وَهُوَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٦﴾

    ইঊলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইঊলিজুন নাহারা ফিল লাইলি ওয়া হুওয়া আলীমুম বিযাতিস সুদূর।

    তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর তিনি অন্তরসমূহের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত।

  7. 7

    ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُواْ مِمَّا جَعَلَكُم مُّسۡتَخۡلَفِينَ فِيهِۖ فَٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَأَنفَقُواْ لَهُمۡ أَجۡرٞ كَبِيرٞ ﴿٧﴾

    আমিনূ বিল্লাহি ওয়া রাসূলিহী ওয়া আনফিকূ মিম্মা জাআলাকুম মুসতাখলাফীনা ফীহি ফাল লাযীনা আমানূ মিনকুম ওয়া আনফাকূ লাহুম আজরুন কাবীর।

    তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং তিনি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন, সেগুলো তাঁর বিধান অনুযায়ী ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও (আল্লাহর পথে) ব্যয় করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার (জান্নাত)।

  8. 8

    وَمَا لَكُمۡ لَا تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ لِتُؤۡمِنُواْ بِرَبِّكُمۡ وَقَدۡ أَخَذَ مِيثَٰقَكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴿٨﴾

    ওয়া মা লাকুম লা তুমিনূনা বিল্লাহি ওয়ার রাসূলু ইয়াদঊকুম লিতুমিনূ বিরাব্বিকুম ওয়া কাদ আখাযা মীছাকাকুম ইন কুনতুম মুমিনীন।

    আর তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না? অথচ রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনতে আহ্বান করছে। আর আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, যদি তোমরা মু‘মিন হও।

  9. 9

    هُوَ ٱلَّذِي يُنَزِّلُ عَلَىٰ عَبۡدِهِۦٓ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لِّيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ ﴿٩﴾

    হুওয়াল লাযী ইউনায্যিলু আলা আবদিহী আয়াতিম বায়্যিনাতিল লিয়ুখরিজাকুম মিনায যুলুমাতি ইলান নূরি ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাঊফুর রাহীম।

    তিনিই সেই আল্লাহ যিনি তাঁর বান্দা (মুহাম্মাদ)-এর প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেন, যাতে তিনি তোমাদেরকে (কুফরী ও অজ্ঞতার) অন্ধকার থেকে (ঈমান ও জ্ঞানের) আলোর দিকে বের করে আনতে পারেন। আর নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়।

  10. 10

    وَمَا لَكُمۡ أَلَّا تُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا يَسۡتَوِي مِنكُم مَّنۡ أَنفَقَ مِن قَبۡلِ ٱلۡفَتۡحِ وَقَٰتَلَۚ أُوْلَٰٓئِكَ أَعۡظَمُ دَرَجَةٗ مِّنَ ٱلَّذِينَ أَنفَقُواْ مِنۢ بَعۡدُ وَقَٰتَلُواْۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿١٠﴾

    ওয়া মা লাকুম আল্লা তুনফিকূ ফী সাবীলিল্লাহি ওয়া লিল্লাহি মীরাছুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসতাওয়ী মিনকুম মান আনফাকা মিন কাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আযামু দারাজাতাম মিনাল লাযীনা আনফাকূ মিম বাদু ওয়া কাতালূ ওয়া কুল্লাও ওয়া আদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।

    আর তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করছ না? অথচ আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহরই? তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা উভয়ে সমান নয়। এরা মর্যাদায় তাদের চেয়ে শ্রেষ্ঠ, যারা (মক্কা বিজয়ের) পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। তবে আল্লাহ প্রত্যেকের জন্যই কল্যাণের (জান্নাতের) ওয়াদা করেছেন। আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত।

  11. 11

    مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥ وَلَهُۥٓ أَجۡرٞ كَرِيمٞ ﴿١١﴾

    মান যাল লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহূ লাহূ ওয়া লাহূ আজরুন কারীম।

    কে এমন আছে যে, আল্লাহকে উত্তম ঋণ দিবে? তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে, সম্মানজনক প্রতিদান (জান্নাত)।

  12. 12

    يَوۡمَ تَرَى ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ يَسۡعَىٰ نُورُهُم بَيۡنَ أَيۡدِيهِمۡ وَبِأَيۡمَٰنِهِمۖ بُشۡرَىٰكُمُ ٱلۡيَوۡمَ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿١٢﴾

    ইয়াওমা তারাল মুমিনীনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদীহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা যালিকা হুওয়াল ফাওযুল আযীম।

    সেদিন তুমি মু‘মিন পুরুষদের ও মু‘মিন নারীদের দেখতে পাবে যে, তাদের সামনে ও তাদের ডান পার্শ্বে তাদের নূর ছুটতে থাকবে। (তাদেরকে বলা হবে) ‘আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হল মহাসাফল্য।

  13. 13

    يَوۡمَ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلۡمُنَٰفِقَٰتُ لِلَّذِينَ ءَامَنُواْ ٱنظُرُونَا نَقۡتَبِسۡ مِن نُّورِكُمۡ قِيلَ ٱرۡجِعُواْ وَرَآءَكُمۡ فَٱلۡتَمِسُواْ نُورٗاۖ فَضُرِبَ بَيۡنَهُم بِسُورٖ لَّهُۥ بَابُۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحۡمَةُ وَظَٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلۡعَذَابُ ﴿١٣﴾

    ইয়াওমা ইয়াকূলুল মুনাফিকূনা ওয়াল মুনাফিকাতু লিল লাযীনা আমানুন যুরূনা নাকতাবিস মিন নূরিকুম কীলার জিঊ ওয়ারাআকুম ফালতামিসূ নূরান ফাদুরিবা বাইনাহুম বিসূরিল লাহূ বাবুম বাতিনুহূ ফীহির রাহমাতু ওয়া যাহিরুহূ মিন কিবালিহিল আযাব।

    সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীগণ ঈমানদারদের বলবে: ‘তোমরা আমাদের জন্য অপেক্ষা কর, তোমাদের আলো থেকে আমরা একটু নিয়ে নেই।’ (তাদেরকে) বলা হবে: ‘তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো।’ তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভিতরের দিকে (যেটি মু’মিনদের নিকটবর্তী) থাকবে রহমত এবং তার বহির্ভাগে (যেটি মুনাফিকদের নিকটবর্তী হবে) থাকবে শাস্তি।

  14. 14

    يُنَادُونَهُمۡ أَلَمۡ نَكُن مَّعَكُمۡۖ قَالُواْ بَلَىٰ وَلَٰكِنَّكُمۡ فَتَنتُمۡ أَنفُسَكُمۡ وَتَرَبَّصۡتُمۡ وَٱرۡتَبۡتُمۡ وَغَرَّتۡكُمُ ٱلۡأَمَانِيُّ حَتَّىٰ جَآءَ أَمۡرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ ﴿١٤﴾

    ইউনাদূনাহুম আলাম নাকুম মাআকুম কালূ বালা ওয়া লাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গার্রাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গার্রাকুম বিল্লাহিল গারূর।

    মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, ‘আমরা কি (দুনিয়াতে) তোমাদের সঙ্গে ছিলাম না?’ তারা বলবে, ‘হ্যাঁ, ছিলে। কিন্তু তোমরা (মুনাফিকির মাধ্যমে) নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছিলে। তোমরা (মুমিনদের অকল্যাণের) অপেক্ষায় ছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে, আর মিথ্যা আশা-আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করতে থাকল। অবশেষে আল্লাহর নির্দেশ (মৃত্যু) এসে গেল। আর মহাপ্রতারক (শয়তান) আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত করেছিল।

  15. 15

    فَٱلۡيَوۡمَ لَا يُؤۡخَذُ مِنكُمۡ فِدۡيَةٞ وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُواْۚ مَأۡوَىٰكُمُ ٱلنَّارُۖ هِيَ مَوۡلَىٰكُمۡۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿١٥﴾

    ফাল ইয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদয়াতুও ওয়া লা মিনাল লাযীনা কাফারূ মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর।

    সুতরাং, আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরী করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল। সেটাই তোমাদের উপযুক্ত স্থান। আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল!

  16. 16

    ۞ أَلَمۡ يَأۡنِ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَن تَخۡشَعَ قُلُوبُهُمۡ لِذِكۡرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلۡحَقِّ وَلَا يَكُونُواْ كَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلُ فَطَالَ عَلَيۡهِمُ ٱلۡأَمَدُ فَقَسَتۡ قُلُوبُهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴿١٦﴾

    আলাম ইয়ানি লিল লাযীনা আমানূ আন তাখশাআ কুলূবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকূনূ কাল লাযীনা ঊতুল কিতাবা মিন কাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলূবুহুম ওয়া কাছীরুম মিনহুম ফাসিকূন।

    যারা ঈমান এনেছে তাদের অন্তর কি আল্লাহর স্মরণ এবং যে সত্য (আল-কুরআন) নাযিল হয়েছে, তার জন্যে প্রশান্ত ও বিগলিত হওয়ার সময় হয়নি? আর তারা যেন তাদের মতো না হয়, যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছিল, তারপর তাদের ওপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল। আর তাদের অধিকাংশই তো ফাসিক।

  17. 17

    ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴿١٧﴾

    ইলামূ আন্নাল্লাহা ইউহয়িল আরদা বাদা মাওতিহা কাদ বায়্যান্না লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলূন।

    তোমরা জেনে রাখো, আল্লাহ জমিনকে তার মৃত্যুর (খরার) পর পুনর্জীবিত করেন। আমি নিদর্শনসমূহ তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, আশা করা যায়, তোমরা বুঝতে পারবে।

  18. 18

    إِنَّ ٱلۡمُصَّدِّقِينَ وَٱلۡمُصَّدِّقَٰتِ وَأَقۡرَضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا يُضَٰعَفُ لَهُمۡ وَلَهُمۡ أَجۡرٞ كَرِيمٞ ﴿١٨﴾

    ইন্নাল মুস্সাদ্দিকীনা ওয়াল মুস্সাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা কারদান হাসানাই ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম।

    নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, তাদের জন্য তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান (জান্নাত)।

  19. 19

    وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصِّدِّيقُونَۖ وَٱلشُّهَدَآءُ عِندَ رَبِّهِمۡ لَهُمۡ أَجۡرُهُمۡ وَنُورُهُمۡۖ وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ﴿١٩﴾

    ওয়াল লাযীনা আমানূ বিল্লাহি ওয়া রুসুলিহী উলাইকা হুমুস সিদ্দীকূনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল লাযীনা কাফারূ ওয়া কায্যাবূ বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহীম।

    আর যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনে, তারাই তাদের রবের নিকট সিদ্দীক (সত্যনিষ্ঠ ) ও শহীদ (সাক্ষ্য দানকারী)। তাদের জন্য রয়েছে, তাদের প্রতিদান (জান্নাত) এবং তাদের আলো। আর যারা কুফরী করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী।

  20. 20

    ٱعۡلَمُوٓاْ أَنَّمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا لَعِبٞ وَلَهۡوٞ وَزِينَةٞ وَتَفَاخُرُۢ بَيۡنَكُمۡ وَتَكَاثُرٞ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِۖ كَمَثَلِ غَيۡثٍ أَعۡجَبَ ٱلۡكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَكُونُ حُطَٰمٗاۖ وَفِي ٱلۡأٓخِرَةِ عَذَابٞ شَدِيدٞ وَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٞۚ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ ﴿٢٠﴾

    ইলামূ আন্নামাল হায়াতুদ দুনয়া লাইবুও ওয়া লাহওয়ুও ওয়া যীনাতুও ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাছুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাছালি গাইছিন আজাবাল কুফ্ফারা নাবাতুহূ ছুম্মা ইয়াহীজু ফাতারাহু মুসফার্রান ছুম্মা ইয়াকূনু হুতামাও ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুও ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানুও ওয়া মাল হায়াতুদ দুনয়া ইল্লা মাতাউল গুরূর।

    হে মানুষ ! তোমরা জেনে রেখো, দুনিয়ার জীবন খেল-তামাশা, আমোদ-প্রমোদ, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহংকার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়-কুটায় পরিণত হয়। আর পরকালে রয়েছে (কাফির ও মুনাফিকদের জন্যে) কঠিন শাস্তি এবং (মু’মিন বান্দাদের জন্যে) আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।

  21. 21

    سَابِقُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا كَعَرۡضِ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أُعِدَّتۡ لِلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴿٢١﴾

    সাবিকূ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল লাযীনা আমানূ বিল্লাহি ওয়া রুসুলিহী যালিকা ফাদলুল্লাহি ইউতীহি মাই ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।

    তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। তা প্রস্তত করা হয়েছে তাদের জন্য, যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।

  22. 22

    مَآ أَصَابَ مِن مُّصِيبَةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِيٓ أَنفُسِكُمۡ إِلَّا فِي كِتَٰبٖ مِّن قَبۡلِ أَن نَّبۡرَأَهَآۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ﴿٢٢﴾

    মা আসাবা মিম মুসীবাতিন ফিল আরদি ওয়া লা ফী আনফুসিকুম ইল্লা ফী কিতাবিম মিন কাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর।

    জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোন বিপর্যয় আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে (আল-লাওহুল মাহফূযে) লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ।

  23. 23

    لِّكَيۡلَا تَأۡسَوۡاْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا تَفۡرَحُواْ بِمَآ ءَاتَىٰكُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخۡتَالٖ فَخُورٍ ﴿٢٣﴾

    লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহূ বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখূর।

    যাতে তোমরা আফসোস না করো সে প্রসঙ্গে, যা তোমরা হারিয়েছো এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদেরকে যে নি‘আমত দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোন উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না।

  24. 24

    ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ﴿٢٤﴾

    আল্লাযীনা ইয়াবখালূনা ওয়া ইয়ামুরূনান নাসা বিল বুখলি ওয়া মাই ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুওয়াল গানিয়্যুল হামীদ।

    যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, আর যে ব্যক্তি (আল্লাহর আনুগত্য হতে) মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, সপ্রশংসিত।

  25. 25

    لَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلَنَا بِٱلۡبَيِّنَٰتِ وَأَنزَلۡنَا مَعَهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلۡقِسۡطِۖ وَأَنزَلۡنَا ٱلۡحَدِيدَ فِيهِ بَأۡسٞ شَدِيدٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ ﴿٢٥﴾

    লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনযালনা মাআহুমুল কিতাবা ওয়াল মীযানা লিয়াকূমান নাসু বিল কিসতি ওয়া আনযালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুও ওয়া মানাফিউ লিন নাসি ওয়া লিয়ালামাল্লাহু মাই ইয়ানসুরুহূ ওয়া রুসুলাহূ বিল গাইবি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীয।

    নিশ্চয় আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও (ন্যায়ের) মানদণ্ড নাযিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরো নাযিল করেছি লোহা, তাতে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। আর যাতে আল্লাহ প্রকাশ করে দেন, কে না দেখেও তাঁকে ও তাঁর রাসূলদেরকে সাহায্য করে। অবশ্যই আল্লাহ মহা শক্তিমান, মহাপরাক্রমশালী।

  26. 26

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحٗا وَإِبۡرَٰهِيمَ وَجَعَلۡنَا فِي ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلۡكِتَٰبَۖ فَمِنۡهُم مُّهۡتَدٖۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴿٢٦﴾

    ওয়া লাকাদ আরসালনা নূহাও ওয়া ইবরাহীমা ওয়া জাআলনা ফী যুর্রিয়্যাতিহিমান নুবুওওয়াতা ওয়াল কিতাবা ফামিনহুম মুহতাদিও ওয়া কাছীরুম মিনহুম ফাসিকূন।

    আর অবশ্যই আমি নূহ ও ইবরাহীমকে রাসুলরূপে পাঠিয়েছিলাম এবং তাদের বংশধরদের মধ্যে নবুওয়াত ও কিতাব দিয়েছিলাম। তারপর তাদের (সন্তানদের) মধ্যে কেউ কেউ সঠিক পথ অবলম্বনকারী ছিল, আর তাদের অধিকাংশই ছিল ফাসিক।

  27. 27

    ثُمَّ قَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيۡنَا بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَۖ وَجَعَلۡنَا فِي قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأۡفَةٗ وَرَحۡمَةٗۚ وَرَهۡبَانِيَّةً ٱبۡتَدَعُوهَا مَا كَتَبۡنَٰهَا عَلَيۡهِمۡ إِلَّا ٱبۡتِغَآءَ رِضۡوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوۡهَا حَقَّ رِعَايَتِهَاۖ فَـَٔاتَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ مِنۡهُمۡ أَجۡرَهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴿٢٧﴾

    ছুম্মা কাফ্ফাইনা আলা আছারিহিম বিরুসুলিনা ওয়া কাফ্ফাইনা বিঈসাব নি মারয়ামা ওয়া আতাইনাহুল ইনজীলা ওয়া জাআলনা ফী কুলূবিল লাযীনাত তাবাঊহু রাফাতাও ওয়া রাহমাতাও ওয়া রাহবানিয়্যাতানিব তাদাঊহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লাব তিগাআ রিদওয়ানিল্লাহি ফামা রাআওহা হাক্কা রিআয়াতিহা ফা আতাইনাল লাযীনা আমানূ মিনহুম আজরাহুম ওয়া কাছীরুম মিনহুম ফাসিকূন।

    অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণ করে আমি একের পর এক আমার রাসূলদের পাঠিয়েছি। আর তাদের পরেই মারইয়াম-পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং তাকে ইনজিল প্রদান করেছি। যারা তার অনুসরণ করেছিল, তাদের অন্তরে আমি দয়া ও করুণা সৃষ্টি করেছিলাম। আর বৈরাগ্যবাদ , তা তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রবর্তন করেছিল; আমি তা তাদের ওপর ফরজ করিনি। কিন্তু তারা এর যথাযথ হক আদায় করেনি। অতঃপর তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমি তাদের প্রতিদান দিয়েছি। আর তাদের অধিকাংশই ছিল ফাসিক।

  28. 28

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَءَامِنُواْ بِرَسُولِهِۦ يُؤۡتِكُمۡ كِفۡلَيۡنِ مِن رَّحۡمَتِهِۦ وَيَجۡعَل لَّكُمۡ نُورٗا تَمۡشُونَ بِهِۦ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٢٨﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়া আমিনূ বিরাসূলিহী ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহী ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহী ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গাফূরুর রাহীম।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর রাসূল (মুহাম্মাদ)-এর প্রতি ঈমান আনো, তিনি স্বীয় রহমতে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন, আর তোমাদেরকে নূর দিবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

  29. 29

    لِّئَلَّا يَعۡلَمَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَلَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّن فَضۡلِ ٱللَّهِ وَأَنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴿٢٩﴾

    লিআল্লা ইয়ালামা আহলুল কিতাবি আল্লা ইয়াকদিরূনা আলা শাইইম মিন ফাদলিল্লাহি ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতীহি মাই ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।

    এটা (দ্বিগুণ পুরস্কার) এজন্যে যে, আহলে কিতাব যেন জেনে নিতে পারে, আল্লাহর অনুগ্রহের কোন বস্তুতেই তারা ক্ষমতা রাখে না। আর নিশ্চয় যাবতীয় অনুগ্রহ আল্লাহর হাতেই, যাকে ইচ্ছা তিনি তা দেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।

পুরো সূরা পড়ুন: সূরা আল-হাদীদ · সূরা আল-হাদীদ তিলাওয়াত শুনুন

পারা 27 সম্পর্কে প্রশ্নোত্তর

পারা 27 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 27 শুরু হয়েছে সূরা আয-যারিয়াত, আয়াত 31 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-হাদীদ, আয়াত 29-এ।

পারা 27-এ কোন কোন সূরা আছে?

পারা 27-এ আছে সূরা আয-যারিয়াত 31-60, সূরা আত-তূর, সূরা আন-নাজম, সূরা আল-কামার, সূরা আর-রাহমান, সূরা আল-ওয়াকিয়া ও সূরা আল-হাদীদ।

পারা 27-এ কত আয়াত?

পারা 27-এ মোট 399টি আয়াত আছে।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।