সূরা ইয়াসিন

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 5

পারা 5

124 আয়াত

সূরা আন-নিসা 24-147

পারা 5 সূরা আন-নিসা, আয়াত 24 থেকে শুরু হয়ে সূরা আন-নিসা, আয়াত 147 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 124টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

দেখান

সূরা আন-নিসা, আয়াত 24-147

  1. 24

    ۞ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۖ كِتَٰبَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمۡ أَن تَبۡتَغُواْ بِأَمۡوَٰلِكُم مُّحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَۚ فَمَا ٱسۡتَمۡتَعۡتُم بِهِۦ مِنۡهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا تَرَٰضَيۡتُم بِهِۦ مِنۢ بَعۡدِ ٱلۡفَرِيضَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ﴿٢٤﴾

    ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগূ বিআমওয়ালিকুম মুহসিনীনা গাইরা মুসাফিহীনা ফামাস তামতাতুম বিহী মিনহুন্না ফা আতূহুন্না উজূরাহুন্না ফারীদাতাও ওয়া লা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহী মিম বাদিল ফারীদাতি ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা।

    তাছাড়া নারীদের মধ্য থেকে অন্যের বিবাহিত সব নারীদেরকে তোমাদের জন্যে হারাম করা হয়েছে। তবে (আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে বন্দী করার মাধ্যমে) তোমরা যাদের মালিক হয়েছো সেসব দাসীগণ ব্যতীত। এটি তোমাদের ওপর আল্লাহর বিধান। উল্লিখিত নারীগণ ছাড়া অন্য সকল নারীকে নিজেদের অর্থ-সম্পদের (মোহরানার) বিনিময়ে বিয়ে করা তোমাদের জন্য হালাল করা হয়েছে, পবিত্র থাকার উদ্দেশ্যে (বিবাহ বহির্ভূত) অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ে নয়। সুতরাং তাদের মধ্যে তোমরা যাদের যৌন স্বাদ আস্বাদন করেছো, তাদেরকে তাদের নির্ধারিত মোহরানা দিয়ে দাও। আর মোহরানা নির্ধারণের পর তোমরা যদি কোন বিষয়ে (নির্ধারিত মোহরানার পরিমাণে কম-বেশি করতে) পরস্পর সম্মত হও, তাতে তোমাদের কোন দোষ নেই। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

  2. 25

    وَمَن لَّمۡ يَسۡتَطِعۡ مِنكُمۡ طَوۡلًا أَن يَنكِحَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ فَمِن مَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُم مِّن فَتَيَٰتِكُمُ ٱلۡمُؤۡمِنَٰتِۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِإِيمَٰنِكُمۚ بَعۡضُكُم مِّنۢ بَعۡضٖۚ فَٱنكِحُوهُنَّ بِإِذۡنِ أَهۡلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلۡمَعۡرُوفِ مُحۡصَنَٰتٍ غَيۡرَ مُسَٰفِحَٰتٖ وَلَا مُتَّخِذَٰتِ أَخۡدَانٖۚ فَإِذَآ أُحۡصِنَّ فَإِنۡ أَتَيۡنَ بِفَٰحِشَةٖ فَعَلَيۡهِنَّ نِصۡفُ مَا عَلَى ٱلۡمُحۡصَنَٰتِ مِنَ ٱلۡعَذَابِۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ ٱلۡعَنَتَ مِنكُمۡۚ وَأَن تَصۡبِرُواْ خَيۡرٞ لَّكُمۡۗ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٢٥﴾

    ওয়া মাল লাম ইয়াসতাতি মিনকুম তাওলান আই ইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাতি ফামিম মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাতি ওয়াল্লাহু আলামু বিঈমানিকুম বাদুকুম মিম বাদিন ফানকিহূহুন্না বিইযনি আহলিহিন্না ওয়া আতূহুন্না উজূরাহুন্না বিল মারূফি মুহসানাতিন গাইরা মুসাফিহাতিও ওয়া লা মুত্তাখিযাতি আখদানিন ফা ইযা উহসিন্না ফা ইন আতাইনা বিফাহিশাতিন ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাবি যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম ওয়া আন তাসবিরূ খাইরুল লাকুম ওয়াল্লাহু গাফূরুর রাহীম।

    আর তোমাদের মধ্যে কারো স্বাধীন ঈমানদার নারীকে বিয়ের সামর্থ্য না থাকলে, তোমরা তোমাদের অধিকারভুক্ত (ঈমানদার দাসী বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে পুরোপুরি অবহিত। মূলত তোমরা একে অপরের সমান। কাজেই তোমরা তাদেরকে বিয়ে করবে তাদের মালিকের অনুমতিক্রমে এবং তাদেরকে তাদের মোহরানা ন্যায়সংগতভাবে দিবে। তারা হবে সচ্চরিত্রা, ব্যভিচারিণী নয় ও উপপতি গ্রহণকারিণীও নয়। অতঃপর বিবাহিতা হওয়ার পর যদি তারা ব্যভিচার করে, তবে তাদের শাস্তি স্বাধীন নারীর অর্ধেক। উক্ত বিধান তাদের জন্যে, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করে এবং স্বাধীন নারীদেরকে বিবাহে অক্ষম। আর তোমাদের জন্যে ধৈর্যধারণ করা উত্তম। আর আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।

  3. 26

    يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمۡ وَيَهۡدِيَكُمۡ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ وَيَتُوبَ عَلَيۡكُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿٢٦﴾

    ইউরীদুল্লাহু লিয়ুবায়্যিনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল লাযীনা মিন কাবলিকুম ওয়া ইয়াতূবা আলাইকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম।

    আল্লাহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করতে চান। তিনি তোমাদের পূর্ববর্তীদের রীতি-নীতি ও পথ তোমাদেরকে অবহিত করতে এবং তোমাদেরকে ক্ষমা করতে চান। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  4. 27

    وَٱللَّهُ يُرِيدُ أَن يَتُوبَ عَلَيۡكُمۡ وَيُرِيدُ ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلشَّهَوَٰتِ أَن تَمِيلُواْ مَيۡلًا عَظِيمٗا ﴿٢٧﴾

    ওয়াল্লাহু ইউরীদু আই ইয়াতূবা আলাইকুম ওয়া ইউরীদুল লাযীনা ইয়াত্তাবিঊনাশ শাহাওয়াতি আন তামীলূ মাইলান আযীমা।

    আর আল্লাহ তোমাদের তাওবা কবুল ও তোমাদের গুনাহসমূহ ক্ষমা করতে চান। আর যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে, তোমরা চরমভাবে বিচ্যুত হও।

  5. 28

    يُرِيدُ ٱللَّهُ أَن يُخَفِّفَ عَنكُمۡۚ وَخُلِقَ ٱلۡإِنسَٰنُ ضَعِيفٗا ﴿٢٨﴾

    ইউরীদুল্লাহু আই ইউখাফ্ফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা।

    আল্লাহ তোমাদের ওপর হালকা ও সহজ করতে চান। কারণ, মানুষকে দুর্বলরূপে সৃষ্টি করা হয়েছে ।

  6. 29

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٖ مِّنكُمۡۚ وَلَا تَقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمۡ رَحِيمٗا ﴿٢٩﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাকুলূ আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকূনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলূ আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহীমা।

    হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না; তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা করা বৈধ। আর নিজেরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।

  7. 30

    وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ عُدۡوَٰنٗا وَظُلۡمٗا فَسَوۡفَ نُصۡلِيهِ نَارٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا ﴿٣٠﴾

    ওয়া মাই ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাওফা নুসলীহি নারাও ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা।

    আর যে কেউ সীমালঙ্ঘন ও অন্যায়ভাবে তা করবে, অবশ্যই আমি তাকে আগুনে নিক্ষেপ করবো। আর এসব কাজ করা আল্লাহর পক্ষে খুবই সহজ।

  8. 31

    إِن تَجۡتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنۡهَوۡنَ عَنۡهُ نُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَنُدۡخِلۡكُم مُّدۡخَلٗا كَرِيمٗا ﴿٣١﴾

    ইন তাজতানিবূ কাবাইরা মা তুনহাওনা আনহু নুকাফ্ফির আনকুম সায়্যিআতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা।

    (হে মুমিনরা!) তোমরা যদি সেসব কবীরা গুনাহ পরিহার করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবো এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে (জান্নাতে) প্রবেশ করাবো।

  9. 32

    وَلَا تَتَمَنَّوۡاْ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبُواْۖ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبۡنَۚ وَسۡـَٔلُواْ ٱللَّهَ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ﴿٣٢﴾

    ওয়া লা তাতামান্নাও মা ফাদ্দালাল্লাহু বিহী বাদাকুম আলা বাদিল লির রিজালি নাসীবুম মিম্মাক তাসাবূ ওয়া লিন নিসাই নাসীবুম মিম্মাক তাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহী ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা।

    আর আল্লাহ যা কিছু দিয়ে তোমাদেরকে একে অন্যের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমরা তার লালসা করো না। পুরুষ যা অর্জন করে, তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে, তা তার প্রাপ্য অংশ। আর তোমরা আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চাও। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সম্যক জ্ঞাত।

  10. 33

    وَلِكُلّٖ جَعَلۡنَا مَوَٰلِيَ مِمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَۚ وَٱلَّذِينَ عَقَدَتۡ أَيۡمَٰنُكُمۡ فَـَٔاتُوهُمۡ نَصِيبَهُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدًا ﴿٣٣﴾

    ওয়া লিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবূনা ওয়াল লাযীনা আকাদাত আইমানুকুম ফা আতূহুম নাসীবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা।

    পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তির জন্যে আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছি। আর যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ তাদেরকে তাদের অংশ দিয়ে দিবে। নিশ্চয় আল্লাহ সর্বকিছুর সম্যক দ্রষ্টা।

  11. 34

    ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖ وَبِمَآ أَنفَقُواْ مِنۡ أَمۡوَٰلِهِمۡۚ فَٱلصَّٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ حَٰفِظَٰتٞ لِّلۡغَيۡبِ بِمَا حَفِظَ ٱللَّهُۚ وَٱلَّٰتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهۡجُرُوهُنَّ فِي ٱلۡمَضَاجِعِ وَٱضۡرِبُوهُنَّۖ فَإِنۡ أَطَعۡنَكُمۡ فَلَا تَبۡغُواْ عَلَيۡهِنَّ سَبِيلًاۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيّٗا كَبِيرٗا ﴿٣٤﴾

    আর রিজালু কাওওয়ামূনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদিও ওয়া বিমা আনফাকূ মিন আমওয়ালিহিম ফাস সালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গাইবি বিমা হাফিযাল্লাহু ওয়াল লাতী তাখাফূনা নুশূযাহুন্না ফাইযূহুন্না ওয়াহজুরূহুন্না ফিল মাদাজিই ওয়াদরিবূহুন্না ফা ইন আতানাকুম ফালা তাবগূ আলাইহিন্না সাবীলান ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা।

    পুরুষরা নারীদের কর্তা। কারণ আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এজন্যে যে, পুরুষেরা তাদের ধন-সম্পদ ব্যয় করে। কাজেই পুণ্যশীলা স্ত্রীরা হয়ে থাকে অনুগত এবং লোকচক্ষুর আড়ালে হিফাযতকারিনী সেসব বিষয়ের, যা আল্লাহ হিফাযত করার নির্দেশ দিয়েছেন। আর তোমরা যেসব স্ত্রীদের ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করো, তাদেরকে সদুপদেশ দাও, তারপর তাদের শয্যা ত্যাগ করো এবং তাদেরকে প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। নিশ্চয় আল্লাহ শ্রেষ্ঠ, মহান।

  12. 35

    وَإِنۡ خِفۡتُمۡ شِقَاقَ بَيۡنِهِمَا فَٱبۡعَثُواْ حَكَمٗا مِّنۡ أَهۡلِهِۦ وَحَكَمٗا مِّنۡ أَهۡلِهَآ إِن يُرِيدَآ إِصۡلَٰحٗا يُوَفِّقِ ٱللَّهُ بَيۡنَهُمَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرٗا ﴿٣٥﴾

    ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআছূ হাকামাম মিন আহলিহী ওয়া হাকামাম মিন আহলিহা ইই ইউরীদা ইসলাহাই ইউওয়াফ্ফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলীমান খাবীরা।

    আর তোমরা যদি তাদের উভয়ের মধ্যে বিরোধআশঙ্কা করো তাহলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো। তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।

  13. 36

    ۞ وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخۡتَالٗا فَخُورًا ﴿٣٦﴾

    ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকূ বিহী শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকীনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবীলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখূরা।

    আর তোমরা এক আল্লাহর ইবাদাত করো এবং তাঁর সাথে কোনো কিছুকে শরীক করো না। পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, অনাত্মীয়- প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।

  14. 37

    ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِ وَيَكۡتُمُونَ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا ﴿٣٧﴾

    আল্লাযীনা ইয়াবখালূনা ওয়া ইয়ামুরূনান নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমূনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহী ওয়া আতাদনা লিল কাফিরীনা আযাবাম মুহীনা।

    যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, আর গোপন করে তা, আল্লাহ যা নিজ অনুগ্রহে তাদেরকে দিয়েছেন। আর আমি কাফিরদের জন্যে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।

  15. 38

    وَٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ وَمَن يَكُنِ ٱلشَّيۡطَٰنُ لَهُۥ قَرِينٗا فَسَآءَ قَرِينٗا ﴿٣٨﴾

    ওয়াল লাযীনা ইউনফিকূনা আমওয়ালাহুম রিআআন নাসি ওয়া লা ইউমিনূনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াওমিল আখিরি ওয়া মাই ইয়াকুনিশ শাইতানু লাহূ কারীনান ফাসাআ কারীনা।

    যারা মানুষকে দেখানোর জন্য তাদের ধন-সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না। আর শয়তান যার সাথী হয়, সাথী হিসেবে সে কতইনা নিকৃষ্ট !

  16. 39

    وَمَاذَا عَلَيۡهِمۡ لَوۡ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَنفَقُواْ مِمَّا رَزَقَهُمُ ٱللَّهُۚ وَكَانَ ٱللَّهُ بِهِمۡ عَلِيمًا ﴿٣٩﴾

    ওয়া মাযা আলাইহিম লাও আমানূ বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া আনফাকূ মিম্মা রাযাকাহুমুল্লাহু ওয়া কানাল্লাহু বিহিম আলীমা।

    তারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনলে এবং আল্লাহ তাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে ব্যয় করলে, তাদের এমন কী ক্ষতি হতো? আর আল্লাহ তাদের সম্পর্কে সম্যক অবগত।

  17. 40

    إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةٖۖ وَإِن تَكُ حَسَنَةٗ يُضَٰعِفۡهَا وَيُؤۡتِ مِن لَّدُنۡهُ أَجۡرًا عَظِيمٗا ﴿٤٠﴾

    ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিছকালা যার্রাতিও ওয়া ইন তাকু হাসানাতাই ইউদাইফহা ওয়া ইউতি মিল লাদুনহু আজরান আযীমা।

    নিশ্চয় আল্লাহ অণু পরিমাণও যুলম করেন না। আর কেউ একটি সৎকাজ করলে আল্লাহ সেটাকে বহুগুণ বৃদ্ধি করে দেন।তিনি নিজের পক্ষ থেকে মহাপুরস্কার প্রদান করবেন।

  18. 41

    فَكَيۡفَ إِذَا جِئۡنَا مِن كُلِّ أُمَّةِۭ بِشَهِيدٖ وَجِئۡنَا بِكَ عَلَىٰ هَٰٓؤُلَآءِ شَهِيدٗا ﴿٤١﴾

    ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিম বিশাহীদিও ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা।

    অতএব, তখন কী অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী হিসেবে উপস্থিত করবো এবং তোমাকে উপস্থিত করবো তাদের ওপর সাক্ষীরূপে?

  19. 42

    يَوۡمَئِذٖ يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ وَعَصَوُاْ ٱلرَّسُولَ لَوۡ تُسَوَّىٰ بِهِمُ ٱلۡأَرۡضُ وَلَا يَكۡتُمُونَ ٱللَّهَ حَدِيثٗا ﴿٤٢﴾

    ইয়াওমাইযিই ইয়াওয়াদ্দুল লাযীনা কাফারূ ওয়া আসাওয়ুর রাসূলা লাও তুসাওওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমূনাল্লাহা হাদীছা।

    যারা কুফরী করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে তারা সেই দিন কামনা করবে, যদি জমিনকে তাদের সাথে সমান করে দেয়া হতো! আর তারা আল্লাহর কাছে কোন কথাই গোপন করতে পারবে না।

  20. 43

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡرَبُواْ ٱلصَّلَوٰةَ وَأَنتُمۡ سُكَٰرَىٰ حَتَّىٰ تَعۡلَمُواْ مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغۡتَسِلُواْۚ وَإِن كُنتُم مَّرۡضَىٰٓ أَوۡ عَلَىٰ سَفَرٍ أَوۡ جَآءَ أَحَدٞ مِّنكُم مِّنَ ٱلۡغَآئِطِ أَوۡ لَٰمَسۡتُمُ ٱلنِّسَآءَ فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُمۡۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا ﴿٤٣﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তালামূ মা তাকূলূনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরী সাবীলিন হাত্তা তাগতাসিলূ ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদূ মাআন ফাতায়াম্মামূ সাঈদান তায়্যিবান ফামসাহূ বিওয়ুজূহিকুম ওয়া আইদীকুম ইন্নাল্লাহা কানা আফুওওয়ান গাফূরা।

    হে মুমিনগণ! নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না; যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। অনুরূপ অপবিত্র অবস্থায় (সালাতের জায়গা মসজিদসমূহের নিকটবর্তী হয়ো না); যতক্ষণ না তোমরা গোসল করো, তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও (তবে ভিন্ন কথা)। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা থেকে আসে কিংবা তোমরা স্ত্রী সম্ভোগ করো, তবে যদি পানি না পাও, তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম করো। সুতরাং তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসহ করো। নিশ্চয় আল্লাহ গুনাহ মার্জনাকারী,পরম ক্ষমাশীল।

  21. 44

    أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يَشۡتَرُونَ ٱلضَّلَٰلَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّواْ ٱلسَّبِيلَ ﴿٤٤﴾

    আলাম তারা ইলাল লাযীনা ঊতূ নাসীবাম মিনাল কিতাবি ইয়াশতারূনাদ দালালাতা ওয়া ইউরীদূনা আন তাদিল্লুস সাবীল।

    (হে রাসূল!) তুমি কি তাদেরকে (ইয়াহূদীদেরকে) দেখোনি যাদেরকে কিতাবের (তাওরাতের) কিছু অংশ দেয়া হয়েছিল? তারা (হিদায়েতের পরিবর্তে) ভ্রান্ত পথ ক্রয় করে আর চায় যে, তোমরাও পথভ্রষ্ট হয়ে যাও।

  22. 45

    وَٱللَّهُ أَعۡلَمُ بِأَعۡدَآئِكُمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَلِيّٗا وَكَفَىٰ بِٱللَّهِ نَصِيرٗا ﴿٤٥﴾

    ওয়াল্লাহু আলামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যাও ওয়া কাফা বিল্লাহি নাসীরা।

    আর আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে অধিক অবগত। আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট।

  23. 46

    مِّنَ ٱلَّذِينَ هَادُواْ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَيَقُولُونَ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَٱسۡمَعۡ غَيۡرَ مُسۡمَعٖ وَرَٰعِنَا لَيَّۢا بِأَلۡسِنَتِهِمۡ وَطَعۡنٗا فِي ٱلدِّينِۚ وَلَوۡ أَنَّهُمۡ قَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَا وَٱسۡمَعۡ وَٱنظُرۡنَا لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَقۡوَمَ وَلَٰكِن لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا ﴿٤٦﴾

    মিনাল লাযীনা হাদূ ইউহার্রিফূনাল কালিমা আম মাওয়াদিইহী ওয়া ইয়াকূলূনা সামিনা ওয়া আসাইনা ওয়াসমা গাইরা মুসমাইও ওয়া রাইনা লায়্যাম বিআলসিনাতিহিম ওয়া তানান ফিদ দীনি ওয়া লাও আন্নাহুম কালূ সামিনা ওয়া আতানা ওয়াসমা ওয়ানযুরনা লাকানা খাইরাল লাহুম ওয়া আকওয়ামা ওয়া লাকিল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফালা ইউমিনূনা ইল্লা কালীলা।

    ইয়াহূদীদের মধ্যে কিছু লোক আছে যারা কথাগুলো (আল্লাহর নাযিলকৃত বাণীকে) স্থানচ্যুত করে বিকৃত করে এবং বলে: ‘আমরা শুনলাম ও অমান্য করলাম’ এবং তুমি শোনো না শোনার মতো। আর নিজেদের জিহ্বা বাঁকা করে এবং দীনের প্রতি তাচ্ছিল্য করে বলে: ‘রাইনা’ (আমাদের রাখাল )। কিন্তু তারা যদি বলত: ‘আমরা শুনলাম ও মান্য করলাম এবং আপনি শুনুন ও আমাদের প্রতি লক্ষ্য করুন’, তবে তা তাদের জন্য কল্যাণকর ও ইনসাফপূর্ণ হতো। কিন্তু তাদের কুফরীর জন্য আল্লাহ তাদেরকে লা’নত করেছেন। ফলে তাদের অল্প সংখ্যকই ঈমান আনে।

  24. 47

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ ءَامِنُواْ بِمَا نَزَّلۡنَا مُصَدِّقٗا لِّمَا مَعَكُم مِّن قَبۡلِ أَن نَّطۡمِسَ وُجُوهٗا فَنَرُدَّهَا عَلَىٰٓ أَدۡبَارِهَآ أَوۡ نَلۡعَنَهُمۡ كَمَا لَعَنَّآ أَصۡحَٰبَ ٱلسَّبۡتِۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ مَفۡعُولًا ﴿٤٧﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা ঊতুল কিতাবা আমিনূ বিমা নায্যালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন কাবলি আন নাতমিসা ওয়ুজূহান ফানারুদ্দাহা আলা আদবারিহা আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবতি ওয়া কানা আমরুল্লাহি মাফঊলা।

    হে কিতাবপ্রাপ্তগণ, আমি যা নাযিল করেছি তার ওপর তোমরা ঈমান আনো, যা তোমাদের কাছে আছে তার সত্যায়নকারী, সে সময় আসার আগে যখন আমি চেহারাসমূহকে বিকৃত করে তা তাদের পিঠের দিকে ফিরিয়ে দিবো অথবা তাদেরকে লা‘নত করার পূর্বে যেমনিভাবে লা‘নত করেছি শনিবার ওয়ালাদের। আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়েই থাকে।

  25. 48

    إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدِ ٱفۡتَرَىٰٓ إِثۡمًا عَظِيمًا ﴿٤٨﴾

    ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহী ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমাই ইয়াশাউ ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদিফ তারা ইছমান আযীমা।

    নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না (শিরক করা অবস্থায় মারা গেলে), এছাড়া অন্যান্য অপরাধসমূহ যাকে ইচ্ছে ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে, সে অবশ্যই মহাপাপ রচনা করে।

  26. 49

    أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمۚ بَلِ ٱللَّهُ يُزَكِّي مَن يَشَآءُ وَلَا يُظۡلَمُونَ فَتِيلًا ﴿٤٩﴾

    আলাম তারা ইলাল লাযীনা ইউযাক্কূনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কী মাই ইয়াশাউ ওয়া লা ইউযলামূনা ফাতীলা।

    (হে নবী!) তুমি কি তাদেরকে দেখোনি, যারা নিজেদের নফসের (ও কর্মের) পরিশুদ্ধতার প্রশংসা করে? বরং একমাত্র আল্লাহই (তাঁর বান্দাদের) যাদেরকে চান, (তাদের প্রশংসা করেন এবং) তাদেরকে পবিত্র করেন। আর তাদেরকে সুতা (বিন্দু) পরিমাণও যুলম করা হবে না।

  27. 50

    ٱنظُرۡ كَيۡفَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَكَفَىٰ بِهِۦٓ إِثۡمٗا مُّبِينًا ﴿٥٠﴾

    উনযুর কাইফা ইয়াফতারূনা আলাল্লাহিল কাযিবা ওয়া কাফা বিহী ইছমাম মুবীনা।

    (হে রাসূল!) দেখো, কেমন করে তারা আল্লাহর ওপর মিথ্যা রটনা করে। আর প্রকাশ্য গুনাহ হিসেবে এটিই যথেষ্ট।

  28. 51

    أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُؤۡمِنُونَ بِٱلۡجِبۡتِ وَٱلطَّٰغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُواْ هَٰٓؤُلَآءِ أَهۡدَىٰ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ سَبِيلًا ﴿٥١﴾

    আলাম তারা ইলাল লাযীনা ঊতূ নাসীবাম মিনাল কিতাবি ইউমিনূনা বিল জিবতি ওয়াত তাগূতি ওয়া ইয়াকূলূনা লিল লাযীনা কাফারূ হাউলাই আহদা মিনাল লাযীনা আমানূ সাবীলা।

    তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের এক অংশ দেয়া হয়েছিল? তারা জিব্‌ত ও তাগূতে বিশ্বাস করে। তারা কাফিরদের সম্বন্ধে বলে: ‘এরা মু’মিনদের তুলনায় অধিক সঠিক পথপ্রাপ্ত।’

  29. 52

    أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُۖ وَمَن يَلۡعَنِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ نَصِيرًا ﴿٥٢﴾

    উলাইকাল লাযীনা লাআনাহুমুল্লাহু ওয়া মাই ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহূ নাসীরা।

    এরাই তারা, যাদেরকে আল্লাহ লা’নত করেছেন। আর আল্লাহ যাকে লা’নত করেন, তুমি কখনো তার জন্যে কোনো সাহায্যকারী পাবে না।

  30. 53

    أَمۡ لَهُمۡ نَصِيبٞ مِّنَ ٱلۡمُلۡكِ فَإِذٗا لَّا يُؤۡتُونَ ٱلنَّاسَ نَقِيرًا ﴿٥٣﴾

    আম লাহুম নাসীবুম মিনাল মুলকি ফা ইযাল লা ইউতূনান নাসা নাকীরা।

    তবে কি তাদের জন্য সাম্রাজ্যে কোন অংশ আছে? তেমনটি হলে তারা মানুষকে একটি কানাকড়িও দেবে না।

  31. 54

    أَمۡ يَحۡسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۖ فَقَدۡ ءَاتَيۡنَآ ءَالَ إِبۡرَٰهِيمَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَءَاتَيۡنَٰهُم مُّلۡكًا عَظِيمٗا ﴿٥٤﴾

    আম ইয়াহসুদূনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহী ফাকাদ আতাইনা আলা ইবরাহীমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা।

    বরং তারা মানুষদের ((মুহাম্মদ ও তার সাহাবীদের)) হিংসা করে, আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা (নবুয়ত, ঈমান এবং পৃথিবীতে ক্ষমতা) দিয়েছেন তার কারণে। তাহলে (তারা কেন তাদের হিংসা করে, অথচ) আমরা ইতিমধ্যেই ইবরাহীমের সন্তানদের কিতাব ও হিকমত দিয়েছি, (এটি সেই কিতাবই) এবং আমি তাদেরকে বিশাল রাজ্যও দান করেছিলাম।

  32. 55

    فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ بِهِۦ وَمِنۡهُم مَّن صَدَّ عَنۡهُۚ وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا ﴿٥٥﴾

    ফামিনহুম মান আমানা বিহী ওয়া মিনহুম মান সাদ্দা আনহু ওয়া কাফা বিজাহান্নামা সাঈরা।

    অতঃপর তাদের (আহলে কিতাবের) কেউ এর প্রতি ঈমান এনেছে এবং কেউ এ থেকে বিরত থেকেছে। আর তাদের জন্যে দগ্ধকারী হিসেবে জাহান্নামই যথেষ্ট।

  33. 56

    إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا سَوۡفَ نُصۡلِيهِمۡ نَارٗا كُلَّمَا نَضِجَتۡ جُلُودُهُم بَدَّلۡنَٰهُمۡ جُلُودًا غَيۡرَهَا لِيَذُوقُواْ ٱلۡعَذَابَۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمٗا ﴿٥٦﴾

    ইন্নাল লাযীনা কাফারূ বিআয়াতিনা সাওফা নুসলীহিম নারান কুল্লামা নাদিজাত জুলূদুহুম বাদ্দালনাহুম জুলূদান গাইরাহা লিয়াযূকুল আযাবা ইন্নাল্লাহা কানা আযীযান হাকীমা।

    নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই তার স্থলে অন্য চামড়া বদলে দিবো, যাতে তারা শাস্তি আস্বাদন করে। নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাবান।

  34. 57

    وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَنُدۡخِلُهُمۡ ظِلّٗا ظَلِيلًا ﴿٥٧﴾

    ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা আবাদাল লাহুম ফীহা আযওয়াজুম মুতাহ্হারাতুও ওয়া নুদখিলুহুম যিল্লান যালীলা।

    আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং তাদেরকে আমি প্রবেশ করাবো ঘন ছায়ায়।

  35. 58

    ۞ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تُؤَدُّواْ ٱلۡأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهۡلِهَا وَإِذَا حَكَمۡتُم بَيۡنَ ٱلنَّاسِ أَن تَحۡكُمُواْ بِٱلۡعَدۡلِۚ إِنَّ ٱللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ كَانَ سَمِيعَۢا بَصِيرٗا ﴿٥٨﴾

    ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমূ বিল আদলি ইন্নাল্লাহা নিইম্মা ইয়াইযুকুম বিহী ইন্নাল্লাহা কানা সামীআম বাসীরা।

    নিশ্চয় আল্লাহ আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না উত্তম উপদেশ দিচ্ছেন! নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

  36. 59

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا ﴿٥٩﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ আতীউল্লাহা ওয়া আতীউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দূহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনূনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি যালিকা খাইরুও ওয়া আহসানু তাওয়ীলা।

    হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। অতঃপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা (ফয়সালার জন্যে) আল্লাহ ও রাসূলের (কিতাব ও সুন্নাতের) নিকট উপস্থাপন করো- যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো। এটি উত্তম পন্থা এবং পরিণামেও উৎকৃষ্টতর।

  37. 60

    أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزۡعُمُونَ أَنَّهُمۡ ءَامَنُواْ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓاْ إِلَى ٱلطَّٰغُوتِ وَقَدۡ أُمِرُوٓاْ أَن يَكۡفُرُواْ بِهِۦۖ وَيُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُضِلَّهُمۡ ضَلَٰلَۢا بَعِيدٗا ﴿٦٠﴾

    আলাম তারা ইলাল লাযীনা ইয়াযউমূনা আন্নাহুম আমানূ বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন কাবলিকা ইউরীদূনা আই ইয়াতাহাকামূ ইলাত তাগূতি ওয়া কাদ উমিরূ আই ইয়াকফুরূ বিহী ওয়া ইউরীদুশ শাইতানু আই ইউদিল্লাহুম দালালাম বাঈদা।

    (হে নবী) তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে, তোমার প্রতি যা নাযিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাযিল হয়েছে তারা তাতে ঈমান এনেছে; কিন্তু তারা তাগূতের কাছে বিচারপ্রার্থী হতে চায়। অথচ তাদের তাগূতকে প্রত্যাখ্যান করতে নির্দেশ দেয়া হয়েছে। আর শয়তান তাদেরকে দূরবর্তী বিভ্রান্তির দিকে নিতে চায়।

  38. 61

    وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيۡتَ ٱلۡمُنَٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودٗا ﴿٦١﴾

    ওয়া ইযা কীলা লাহুম তাআলাও ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকীনা ইয়াসুদ্দূনা আনকা সুদূদা।

    তাদেরকে (মুনাফিকদেরকে) যখন বলা হয়, আল্লাহর নাযিলকৃত কিতাবের দিকে এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকদেরকে তুমি তোমার কাছ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিতে দেখবে।

  39. 62

    فَكَيۡفَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ ثُمَّ جَآءُوكَ يَحۡلِفُونَ بِٱللَّهِ إِنۡ أَرَدۡنَآ إِلَّآ إِحۡسَٰنٗا وَتَوۡفِيقًا ﴿٦٢﴾

    ফাকাইফা ইযা আসাবাতহুম মুসীবাতুম বিমা কাদ্দামাত আইদীহিম ছুম্মা জাঊকা ইয়াহলিফূনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা।

    অতঃপর কি অবস্থা হবে, যখন তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর কোন বিপদ আপতিত হবে? তখন তারা তোমার কাছে এসে আল্লাহর নামে শপথ করে বলবে: ‘আমরা কল্যাণ এবং সম্প্রীতি ছাড়া অন্য কিছুই চাইনি।’

  40. 63

    أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَعۡلَمُ ٱللَّهُ مَا فِي قُلُوبِهِمۡ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَعِظۡهُمۡ وَقُل لَّهُمۡ فِيٓ أَنفُسِهِمۡ قَوۡلَۢا بَلِيغٗا ﴿٦٣﴾

    উলাইকাল লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলূবিহিম ফা আরিদ আনহুম ওয়াইযহুম ওয়া কুল লাহুম ফী আনফুসিহিম কাওলাম বালীগা।

    এরা তারাই , যাদের অন্তরে কি আছে আল্লাহ তা ভালো করেই জানেন। সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে সদুপদেশ দাও। আর তাদেরকে অত্যন্ত হৃদয়গ্রাহী কথা বলো।

  41. 64

    وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذۡنِ ٱللَّهِۚ وَلَوۡ أَنَّهُمۡ إِذ ظَّلَمُوٓاْ أَنفُسَهُمۡ جَآءُوكَ فَٱسۡتَغۡفَرُواْ ٱللَّهَ وَٱسۡتَغۡفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُواْ ٱللَّهَ تَوَّابٗا رَّحِيمٗا ﴿٦٤﴾

    ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহি ওয়া লাও আন্নাহুম ইয যালামূ আনফুসাহুম জাঊকা ফাসতাগফারুল্লাহা ওয়াসতাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওওয়াবার রাহীমা।

    আর আমি যে কোন রাসূল প্রেরণ করেছি তা কেবল এ জন্য, যেন আল্লাহর অনুমতিক্রমে তাঁর আনুগত্য করা হয়। আর তারা যখন নিজেদের প্রতি যুলম করেছিল, তখন যদি তোমার কাছে আসত, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা কবুলকারী, পরম দয়ালুরূপে পেত।

  42. 65

    فَلَا وَرَبِّكَ لَا يُؤۡمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيۡنَهُمۡ ثُمَّ لَا يَجِدُواْ فِيٓ أَنفُسِهِمۡ حَرَجٗا مِّمَّا قَضَيۡتَ وَيُسَلِّمُواْ تَسۡلِيمٗا ﴿٦٥﴾

    ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনূনা হাত্তা ইউহাক্কিমূকা ফীমা শাজারা বাইনাহুম ছুম্মা লা ইয়াজিদূ ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমূ তাসলীমা।

    কিন্তু না, অতএব তোমার রবের শপথ, তারা মু’মিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে; অতঃপর তোমার মীমাংসা সম্পর্কে তাদের অন্তরে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তঃকরণে তা মেনে নেয়।

  43. 66

    وَلَوۡ أَنَّا كَتَبۡنَا عَلَيۡهِمۡ أَنِ ٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ أَوِ ٱخۡرُجُواْ مِن دِيَٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٞ مِّنۡهُمۡۖ وَلَوۡ أَنَّهُمۡ فَعَلُواْ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَشَدَّ تَثۡبِيتٗا ﴿٦٦﴾

    ওয়া লাও আন্না কাতাবনা আলাইহিম আনিক তুলূ আনফুসাকুম আওয়িখ রুজূ মিন দিয়ারিকুম মা ফাআলূহু ইল্লা কালীলুম মিনহুম ওয়া লাও আন্নাহুম ফাআলূ মা ইঊআযূনা বিহী লাকানা খাইরাল লাহুম ওয়া আশাদ্দা তাছবীতা।

    আর যদি আমি তাদেরকে আদেশ দিতাম যে, তোমরা নিজেদেরকে হত্যা করো বা নিজেদের গৃহ ত্যাগ করো, তাহলে তাদের অল্প সংখ্যকই তা করতো। তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা তা করলে তাদের জন্যে ভালো হতো এবং তাদের ঈমানের স্থিরতায় সুদৃঢ় হতো।

  44. 67

    وَإِذٗا لَّأٓتَيۡنَٰهُم مِّن لَّدُنَّآ أَجۡرًا عَظِيمٗا ﴿٦٧﴾

    ওয়া ইযাল লাআতাইনাহুম মিল লাদুন্না আজরান আযীমা।

    আর অবশ্যই তখন আমি তাদেরকে আমার পক্ষ থেকে মহাপুরস্কার প্রদান করতাম।

  45. 68

    وَلَهَدَيۡنَٰهُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا ﴿٦٨﴾

    ওয়া লাহাদাইনাহুম সিরাতাম মুসতাকীমা।

    এবং অবশ্যই আমি তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করতাম।

  46. 69

    وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَۚ وَحَسُنَ أُوْلَٰٓئِكَ رَفِيقٗا ﴿٦٩﴾

    ওয়া মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফা উলাইকা মাআল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীনা ওয়াস সিদ্দীকীনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহীনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা।

    আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। তাঁরা হলেনঃ নবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মপরায়ণগণ। আর সঙ্গী হিসেবে তারা কতোই না উত্তম!

  47. 70

    ذَٰلِكَ ٱلۡفَضۡلُ مِنَ ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ عَلِيمٗا ﴿٧٠﴾

    যালিকাল ফাদলু মিনাল্লাহি ওয়া কাফা বিল্লাহি আলীমা।

    এগুলো আল্লাহর বিশেষ অনুগ্রহ। সর্বজ্ঞানী হিসেবে আল্লাহই যথেষ্ট।

  48. 71

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ خُذُواْ حِذۡرَكُمۡ فَٱنفِرُواْ ثُبَاتٍ أَوِ ٱنفِرُواْ جَمِيعٗا ﴿٧١﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ খুযূ হিযরাকুম ফানফিরূ ছুবাতিন আওয়িন ফিরূ জামীআ।

    হে মুমিনগণ! তোমরা তোমাদের সতর্কতা গ্রহণ করো। অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দলে (জিহাদে) বের হও অথবা সম্মিলিতভাবে বের হও।

  49. 72

    وَإِنَّ مِنكُمۡ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنۡ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَالَ قَدۡ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيَّ إِذۡ لَمۡ أَكُن مَّعَهُمۡ شَهِيدٗا ﴿٧٢﴾

    ওয়া ইন্না মিনকুম লামাল লায়ুবাত্তিআন্না ফা ইন আসাবাতকুম মুসীবাতুন কালা কাদ আনআমাল্লাহু আলায়্যা ইয লাম আকুম মাআহুম শাহীদা।

    আর নিশ্চয় তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে, যে গড়িমসি করবেই। সুতরাং তোমাদের কোন বিপদ আপতিত হলে সে বলবে, ‘আল্লাহ আমার ওপর অনুগ্রহ করেছেন যে, আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না।’

  50. 73

    وَلَئِنۡ أَصَٰبَكُمۡ فَضۡلٞ مِّنَ ٱللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمۡ تَكُنۢ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُۥ مَوَدَّةٞ يَٰلَيۡتَنِي كُنتُ مَعَهُمۡ فَأَفُوزَ فَوۡزًا عَظِيمٗا ﴿٧٣﴾

    ওয়া লাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকূলান্না কাআল লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহূ মাওয়াদ্দাতুই ইয়া লাইতানী কুনতু মাআহুম ফা আফূযা ফাওযান আযীমা।

    আর তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোন অনুগ্রহ এসে পৌঁছলে, তখন তোমাদের ও তার মধ্যে যেন কোনো হৃদ্যতাই ছিল না এমন ভাব দেখিয়ে সে অবশ্যই বলবে: ‘হায়! যদি আমি তাদের সাথে থাকতাম, তবে আমিও বিরাট সাফল্য লাভ করতাম।’

  51. 74

    ۞ فَلۡيُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يَشۡرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۚ وَمَن يُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَيُقۡتَلۡ أَوۡ يَغۡلِبۡ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا ﴿٧٤﴾

    ফালয়ুকাতিল ফী সাবীলিল্লাহিল লাযীনা ইয়াশরূনাল হায়াতাদ দুনয়া বিল আখিরাতি ওয়া মাই ইউকাতিল ফী সাবীলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতীহি আজরান আযীমা।

    সুতরাং যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবনকে বিক্রয় করে, তারাই আল্লাহর পথে যুদ্ধ করুক। আর কেউ আল্লাহর পথে যুদ্ধ করলে সে নিহত হোক বা বিজয়ী হোক, আমি তো তাকে অচিরেই মহাপুরস্কার প্রদান করব।

  52. 75

    وَمَا لَكُمۡ لَا تُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيّٗا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا ﴿٧٥﴾

    ওয়া মা লাকুম লা তুকাতিলূনা ফী সাবীলিল্লাহি ওয়াল মুসতাদআফীনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল লাযীনা ইয়াকূলূনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিল লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিল লাদুনকা নাসীরা।

    আর তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না; অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা ফরিয়াদ করে বলছে: ‘হে আমাদের রব! আমাদেরকে এ জনপদ থেকে বের করে নিন, যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী।

  53. 76

    ٱلَّذِينَ ءَامَنُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱلطَّٰغُوتِ فَقَٰتِلُوٓاْ أَوۡلِيَآءَ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّ كَيۡدَ ٱلشَّيۡطَٰنِ كَانَ ضَعِيفًا ﴿٧٦﴾

    আল্লাযীনা আমানূ ইউকাতিলূনা ফী সাবীলিল্লাহি ওয়াল লাযীনা কাফারূ ইউকাতিলূনা ফী সাবীলিত তাগূতি ফাকাতিলূ আওলিয়াআশ শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা।

    যারা ঈমান এনেছে, তারা আল্লাহর পথে লড়াই করে। আর যারা কাফির তারা তাগূতের পথে লড়াই করে। কাজেই তোমরা শয়তানের বন্ধুদেরবিরুদ্ধে লড়াই করো। অবশ্যই শয়তানের চক্রান্ত দুর্বল।

  54. 77

    أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمۡ كُفُّوٓاْ أَيۡدِيَكُمۡ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ إِذَا فَرِيقٞ مِّنۡهُمۡ يَخۡشَوۡنَ ٱلنَّاسَ كَخَشۡيَةِ ٱللَّهِ أَوۡ أَشَدَّ خَشۡيَةٗۚ وَقَالُواْ رَبَّنَا لِمَ كَتَبۡتَ عَلَيۡنَا ٱلۡقِتَالَ لَوۡلَآ أَخَّرۡتَنَآ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖۗ قُلۡ مَتَٰعُ ٱلدُّنۡيَا قَلِيلٞ وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظۡلَمُونَ فَتِيلًا ﴿٧٧﴾

    আলাম তারা ইলাল লাযীনা কীলা লাহুম কুফ্ফূ আইদিয়াকুম ওয়া আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাওনান নাসা কাখাশয়াতিল্লাহি আও আশাদ্দা খাশয়াতাও ওয়া কালূ রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতালা লাওলা আখ্খারতানা ইলা আজালিন কারীবিন কুল মাতাউদ দুনয়া কালীলুও ওয়াল আখিরাতু খাইরুল লিমানিত তাকা ওয়া লা তুযলামূনা ফাতীলা।

    তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের হাতগুলো গুটিয়ে রাখো এবং সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো? অতঃপর তাদের উপর যখন যুদ্ধ ফরয করা হলো, তখন তাদের একদল মানুষকে ভয় করছিলো আল্লাহকে ভয় করার অনুরূপ অথবা তার চেয়েও বেশি। আর তারা বলল: ‘হে আমাদের রব, আপনি আমাদের ওপর যুদ্ধ কেন ফরয করলেন? আমাদেরকে কেন আরো কিছুকালের অবকাশ দিলেন না’? বল: ‘দুনিয়ার ভোগ-বিলাস অতি সামান্য। আর যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাতই উত্তম। আর তোমাদের প্রতি সামান্য পরিমাণ যুলুমও করা হবে না।’

  55. 78

    أَيۡنَمَا تَكُونُواْ يُدۡرِككُّمُ ٱلۡمَوۡتُ وَلَوۡ كُنتُمۡ فِي بُرُوجٖ مُّشَيَّدَةٖۗ وَإِن تُصِبۡهُمۡ حَسَنَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِكَۚ قُلۡ كُلّٞ مِّنۡ عِندِ ٱللَّهِۖ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلۡقَوۡمِ لَا يَكَادُونَ يَفۡقَهُونَ حَدِيثٗا ﴿٧٨﴾

    আইনামা তাকূনূ ইউদরিক্কুমুল মাওতু ওয়া লাও কুনতুম ফী বুরূজিম মুশায়্যাদাতিও ওয়া ইন তুসিবহুম হাসানাতুই ইয়াকূলূ হাযিহী মিন ইনদিল্লাহি ওয়া ইন তুসিবহুম সায়্যিআতুই ইয়াকূলূ হাযিহী মিন ইনদিকা কুল কুল্লুম মিন ইনদিল্লাহি ফামালি হাউলাইল কাওমি লা ইয়াকাদূনা ইয়াফকাহূনা হাদীছা।

    তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই; যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। আর যদি তাদের (মুনাফিকদের) কাছে কোন কল্যাণপৌঁছে, তবে তারা বলে: ‘এটি আল্লাহর পক্ষ থেকে।’ আর যদি কোন অকল্যাণ পৌঁছে, তখন বলে: ‘এটি তোমার কারণে।’ বল: ‘সব কিছুই আল্লাহর পক্ষ থেকে।’ সুতরাং এই জাতির কী হলো, তারা কোনো কথাই বুঝতে চায় না!

  56. 79

    مَّآ أَصَابَكَ مِنۡ حَسَنَةٖ فَمِنَ ٱللَّهِۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٖ فَمِن نَّفۡسِكَۚ وَأَرۡسَلۡنَٰكَ لِلنَّاسِ رَسُولٗاۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا ﴿٧٩﴾

    মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সায়্যিআতিন ফামিন নাফসিকা ওয়া আরসালনাকা লিন নাসি রাসূলাও ওয়া কাফা বিল্লাহি শাহীদা।

    তোমার যা কিছু কল্যাণ হয়, তা আল্লাহর কাছ থেকে এবং তোমার যা কিছু অকল্যাণ হয়, তা তোমার নিজের কারণে। আমি তোমাকে মানুষের জন্য রাসূলরূপে পাঠিয়েছি; আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।

  57. 80

    مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗا ﴿٨٠﴾

    মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহা ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা।

    যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, সে তো আল্লাহরই আনুগত্য করল। আর যে মুখ ফিরিয়ে নিলো, তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি।

  58. 81

    وَيَقُولُونَ طَاعَةٞ فَإِذَا بَرَزُواْ مِنۡ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٞ مِّنۡهُمۡ غَيۡرَ ٱلَّذِي تَقُولُۖ وَٱللَّهُ يَكۡتُبُ مَا يُبَيِّتُونَۖ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا ﴿٨١﴾

    ওয়া ইয়াকূলূনা তাআতুন ফা ইযা বারাযূ মিন ইনদিকা বায়্যাতা তাইফাতুম মিনহুম গাইরাল লাযী তাকূলু ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবায়্যিতূনা ফা আরিদ আনহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়া কীলা।

    আর তারা বলে: আমরা তোমার ‘আনুগত্য করি। অতঃপর যখন তারা তোমার কাছ থেকে চলে যায়, তখন তাদের একদল লোক তোমার নিকট যা বলে, রাতে তার বিপরীত করে। আর আল্লাহ লিখে রাখেন, তারা রাতে যা করে। সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে চলো এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।

  59. 82

    أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَۚ وَلَوۡ كَانَ مِنۡ عِندِ غَيۡرِ ٱللَّهِ لَوَجَدُواْ فِيهِ ٱخۡتِلَٰفٗا كَثِيرٗا ﴿٨٢﴾

    আফালা ইয়াতাদাব্বারূনাল কুরআনা ওয়া লাও কানা মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদূ ফীহিখ তিলাফান কাছীরা।

    তবে কি তারা কুরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা-গবেষণা করে না? যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসত, তবে তারা এতে অনেক অসংগতি পেতো।

  60. 83

    وَإِذَا جَآءَهُمۡ أَمۡرٞ مِّنَ ٱلۡأَمۡنِ أَوِ ٱلۡخَوۡفِ أَذَاعُواْ بِهِۦۖ وَلَوۡ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُوْلِي ٱلۡأَمۡرِ مِنۡهُمۡ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسۡتَنۢبِطُونَهُۥ مِنۡهُمۡۗ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَٱتَّبَعۡتُمُ ٱلشَّيۡطَٰنَ إِلَّا قَلِيلٗا ﴿٨٣﴾

    ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়িল খাওফি আযাঊ বিহী ওয়া লাও রাদ্দূহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল লাযীনা ইয়াসতামবিতূনাহূ মিনহুম ওয়া লাওলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহূ লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালীলা।

    আর যখন তাদের (মুনাফিকদের) নিকট শান্তি কিংবা ভীতিজনক কোন সংবাদ আসে, (সত্য-মিথ্যা যাচাই না করেই) তখন তারা তা প্রচার করে বেড়ায়। আর যদি তারা সেটি রাসূলের কাছে এবং তাদের কর্তৃত্বের অধিকারীদের কাছে পৌঁছে দিত, তাহলে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান (উদ্ভাবন) করে তারা সেটার যথার্থতা নির্ণয় করতে পারত। আর যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমত না থাকতো, তবে ( এ ধরনের প্রচারণার ফলে) অবশ্যই অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অধিকাংশই শয়তানের (কুমন্ত্রণার) অনুসরণ করতে।

  61. 84

    فَقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفۡسَكَۚ وَحَرِّضِ ٱلۡمُؤۡمِنِينَۖ عَسَى ٱللَّهُ أَن يَكُفَّ بَأۡسَ ٱلَّذِينَ كَفَرُواْۚ وَٱللَّهُ أَشَدُّ بَأۡسٗا وَأَشَدُّ تَنكِيلٗا ﴿٨٤﴾

    ফাকাতিল ফী সাবীলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হার্রিদিল মুমিনীনা আসাল্লাহু আই ইয়াকুফ্ফা বাসাল লাযীনা কাফারূ ওয়াল্লাহু আশাদ্দু বাসাও ওয়া আশাদ্দু তানকীলা।

    অতএব তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো। তুমি শুধু তোমার নিজের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং তুমি মু’মিনদেরকে উদ্বুদ্ধ করো। আশা করা যায়, আল্লাহ অচিরেই কাফিরদের শক্তি প্রতিহত করবেন। আর আল্লাহ শক্তিতে প্রবলতর এবং শাস্তিদানে কঠোরতর।

  62. 85

    مَّن يَشۡفَعۡ شَفَٰعَةً حَسَنَةٗ يَكُن لَّهُۥ نَصِيبٞ مِّنۡهَاۖ وَمَن يَشۡفَعۡ شَفَٰعَةٗ سَيِّئَةٗ يَكُن لَّهُۥ كِفۡلٞ مِّنۡهَاۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقِيتٗا ﴿٨٥﴾

    মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহূ নাসীবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সায়্যিআতাই ইয়াকুল লাহূ কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকীতা।

    কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে। আর আল্লাহ প্রতিটি বস্তুর উপর নজর রাখেন।

  63. 86

    وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَسِيبًا ﴿٨٦﴾

    ওয়া ইযা হুয়্যীতুম বিতাহিয়্যাতিন ফাহায়্যূ বিআহসানা মিনহা আও রুদ্দূহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসীবা।

    আর যখন তোমাদেরকে কোনো অভিবাদন করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন করবে অথবা সেটির অনুরূপ জবাব দিবে। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাবকারী।

  64. 87

    ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۗ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثٗا ﴿٨٧﴾

    আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া লায়াজমাআন্নাকুম ইলা ইয়াওমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীছা।

    তিনি আল্লাহ, যিনি ব্যতীত অন্য কোন প্রকৃত ইলাহ নেই। তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, এতে কোন সন্দেহ নেই। কথায় আল্লাহর চেয়ে বেশী সত্যবাদী আর কে হতে পারে?

  65. 88

    ۞ فَمَا لَكُمۡ فِي ٱلۡمُنَٰفِقِينَ فِئَتَيۡنِ وَٱللَّهُ أَرۡكَسَهُم بِمَا كَسَبُوٓاْۚ أَتُرِيدُونَ أَن تَهۡدُواْ مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا ﴿٨٨﴾

    ফামা লাকুম ফিল মুনাফিকীনা ফিআতাইনি ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবূ আতুরীদূনা আন তাহদূ মান আদাল্লাল্লাহু ওয়া মাই ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহূ সাবীলা।

    অতঃপর মুনাফিকদের ব্যাপারে তোমাদের কী হল যে, তোমরা দু’ দলে বিভক্ত হয়ে গেলে? অথচ আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তোমরা কি তাকে হিদায়াতের পথে চালাতে চাও? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তার জন্য পথ খুঁজে পাবে না।

  66. 89

    وَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ كَمَا كَفَرُواْ فَتَكُونُونَ سَوَآءٗۖ فَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ أَوۡلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡۖ وَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ وَلِيّٗا وَلَا نَصِيرًا ﴿٨٩﴾

    ওয়াদ্দূ লাও তাকফুরূনা কামা কাফারূ ফাতাকূনূনা সাওয়াআন ফালা তাত্তাখিযূ মিনহুম আওলিয়াআ হাত্তা ইউহাজিরূ ফী সাবীলিল্লাহি ফা ইন তাওয়াল্লাও ফাখুযূহুম ওয়াকতুলূহুম হাইছু ওয়াজাত্তুমূহুম ওয়া লা তাত্তাখিযূ মিনহুম ওয়া লিয়্যাও ওয়া লা নাসীরা।

    তারা কামনা করে যে, তোমরা যেন কুফুরী করো, যেমন তারা কুফরী করেছে, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও। সুতরাং আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তোমরা তাদের মধ্য থেকে কাউকেই বন্ধুরূপে গ্রহণ করো না। অতএব, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তাদেরকে যেখানে পাবে সেখানেই পাকড়াও করবে এবং হত্যা করবে। আর তাদের মধ্য থেকে কাউকেই বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে না।

  67. 90

    إِلَّا ٱلَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٌ أَوۡ جَآءُوكُمۡ حَصِرَتۡ صُدُورُهُمۡ أَن يُقَٰتِلُوكُمۡ أَوۡ يُقَٰتِلُواْ قَوۡمَهُمۡۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمۡ عَلَيۡكُمۡ فَلَقَٰتَلُوكُمۡۚ فَإِنِ ٱعۡتَزَلُوكُمۡ فَلَمۡ يُقَٰتِلُوكُمۡ وَأَلۡقَوۡاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمۡ عَلَيۡهِمۡ سَبِيلٗا ﴿٩٠﴾

    ইল্লাল লাযীনা ইয়াসিলূনা ইলা কাওমিম বাইনাকুম ওয়া বাইনাহুম মীছাকুন আও জাঊকুম হাসিরাত সুদূরুহুম আই ইউকাতিলূকুম আও ইউকাতিলূ কাওমাহুম ওয়া লাও শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালূকুম ফা ইনি তাযালূকুম ফালাম ইউকাতিলূকুম ওয়া আলকাও ইলাইকুমুস সালামা ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবীলা।

    তবে তাদেরকে হত্যা করো না, যারা এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছে গেছে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আগমন করে যখন তাদের মন তোমাদের সাথে বা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ যদি চাইতেন তবে তাদেরকে তোমাদের ওপর ক্ষমতাবান করে দিতেন, ফলে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। কাজেই তারা যদি তোমাদের কাছ থেকে সরে দাঁড়ায়, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে, তবে ) আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেন নি।

  68. 91

    سَتَجِدُونَ ءَاخَرِينَ يُرِيدُونَ أَن يَأۡمَنُوكُمۡ وَيَأۡمَنُواْ قَوۡمَهُمۡ كُلَّ مَا رُدُّوٓاْ إِلَى ٱلۡفِتۡنَةِ أُرۡكِسُواْ فِيهَاۚ فَإِن لَّمۡ يَعۡتَزِلُوكُمۡ وَيُلۡقُوٓاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ وَيَكُفُّوٓاْ أَيۡدِيَهُمۡ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡۚ وَأُوْلَٰٓئِكُمۡ جَعَلۡنَا لَكُمۡ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٗا مُّبِينٗا ﴿٩١﴾

    সাতাজিদূনা আখারীনা ইউরীদূনা আই ইয়ামানূকুম ওয়া ইয়ামানূ কাওমাহুম কুল্লা মা রুদ্দূ ইলাল ফিতনাতি উরকিসূ ফীহা ফা ইল লাম ইয়াতাযিলূকুম ওয়া ইউলকূ ইলাইকুমুস সালামা ওয়া ইয়াকুফ্ফূ আইদিয়াহুম ফাখুযূহুম ওয়াকতুলূহুম হাইছু ছাকিফতুমূহুম ওয়া উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবীনা।

    তোমরা অচিরেই আরেকটি দল পাবে, যারা তোমাদের ও তাদের সম্প্রদায়ের স্বার্থে শান্তি ও নিরাপত্তা চাইবে। যখনই তাদেরকে ফিতনার দিকে ডাকা হবে, তখনই তারা তাতে লিপ্ত হবে। এরা যদি তোমাদের (সাথে যুদ্ধ করা) থেকে দূরে সরে না দাঁড়ায়, তোমাদের কাছে শান্তি ও সন্ধি প্রস্তাব না দেয় এবং নিজেদের অস্ত্র নিয়ন্ত্রণে না রাখে, তবে তাদেরকে যেখানেই পাবে পাকড়াও করবে ও হত্যা করবে। আর আমি তোমাদের জন্য এদের বিরুদ্ধাচারণের সুস্পষ্ট প্রমাণ রেখেছি।

  69. 92

    وَمَا كَانَ لِمُؤۡمِنٍ أَن يَقۡتُلَ مُؤۡمِنًا إِلَّا خَطَـٔٗاۚ وَمَن قَتَلَ مُؤۡمِنًا خَطَـٔٗا فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖ وَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُواْۚ فَإِن كَانَ مِن قَوۡمٍ عَدُوّٖ لَّكُمۡ وَهُوَ مُؤۡمِنٞ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ وَإِن كَانَ مِن قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞ فَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦ وَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ تَوۡبَةٗ مِّنَ ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ﴿٩٢﴾

    ওয়া মা কানা লিমুমিনিন আই ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআও ওয়া মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরীরু রাকাবাতিম মুমিনাতিও ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহী ইল্লা আই ইয়াস্সাদ্দাকূ ফা ইন কানা মিন কাওমিন আদুওওয়িল লাকুম ওয়া হুওয়া মুমিনুন ফাতাহরীরু রাকাবাতিম মুমিনাতিও ওয়া ইন কানা মিন কাওমিম বাইনাকুম ওয়া বাইনাহুম মীছাকুন ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহী ওয়া তাহরীরু রাকাবাতিম মুমিনাতিন ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতাম মিনাল্লাহি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা।

    কোন মু’মিনকে হত্যা করা কোন মুমিনের কাজ নয়। তবে ভুলবশত করে ফেললে সেটা স্বতন্ত্র। আর কেউ কোনো মু’মিনকে ভুলবশত হত্যা করলে তার কাফফারা হলো একজন মু’মিন দাস মুক্ত করা এবং নিহত ব্যক্তির পরিবার-পরিজনকে রক্তপণ (দিয়াত) আদায় করা; তবে তারা যদি ক্ষমা করে দেয় (তাহলে রক্তপণ দিতে হবে না)। আর যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু পক্ষের লোক হয় এবং মু’মিন হয় তবে তার কাফফারা হলো এক মু’মিন দাস মুক্ত করা। আর যদি সে এমন সম্প্রদায়ভুক্ত হয় যাদের সাথে তোমরা সন্ধিচুক্তিতে আবদ্ধ, তবে তার পরিবার-পরিজনকে উপযুক্ত রক্তপণ (দিয়াত) আদায় এবং একজন মু’মিন দাস মুক্ত করা কর্তব্য। আর যে ব্যক্তি তা পাবে না (মুক্ত করার জন্যে দাস অথবা মূল্য পরিশোধে অক্ষম, তার বিধান হচ্ছে) একাধারে দু মাস সিয়াম পালন করা। (এটাই হচ্ছে) আল্লাহর পক্ষ থেকে (এ অপরাধের) তাওবাহ। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  70. 93

    وَمَن يَقۡتُلۡ مُؤۡمِنٗا مُّتَعَمِّدٗا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَٰلِدٗا فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمٗا ﴿٩٣﴾

    ওয়া মাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহূ জাহান্নামু খালিদান ফীহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহূ ওয়া আআদ্দা লাহূ আযাবান আযীমা।

    আর যে ইচ্ছাকৃত কোন মু’মিনকে হত্যা করবে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী হবে। আর আল্লাহ তার ওপর ক্রোধান্বিত হবেন, তাকে লা‘নত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখবেন।

  71. 94

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا ضَرَبۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُواْ وَلَا تَقُولُواْ لِمَنۡ أَلۡقَىٰٓ إِلَيۡكُمُ ٱلسَّلَٰمَ لَسۡتَ مُؤۡمِنٗا تَبۡتَغُونَ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٞۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبۡلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَتَبَيَّنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ﴿٩٤﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহি ফাতাবায়্যানূ ওয়া লা তাকূলূ লিমান আলকা ইলাইকুমুস সালামা লাসতা মুমিনান তাবতাগূনা আরাদাল হায়াতিদ দুনয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাছীরাতুন কাযালিকা কুনতুম মিন কাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানূ ইন্নাল্লাহা কানা বিমা তামালূনা খাবীরা।

    হে মুমিনগণ! যখন তোমরা আল্লাহর রাস্তায় (জিহাদের জন্যে) বের হবে তখন যাচাই-বাছাই করে নিবে (কে তোমাদের বন্ধু, কে শত্রু)। আর যদি কেউ তোমাদের নিকট ইসলামকে প্রকাশ করে, পার্থিব জীবনের স্বার্থ হাসিলের আশায় তাকে বলবে না যে, ‘তুমি মু’মিন নও’। অথচ আল্লাহর কাছে রয়েছে প্রচুর গনীমত। তোমরাতো পূর্বে এর মতোই ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করলেন। সুতরাং (কাউকে হত্যার আগে) তোমরা যাচাই-বাছাই করবে। নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।

  72. 95

    لَّا يَسۡتَوِي ٱلۡقَٰعِدُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ غَيۡرُ أُوْلِي ٱلضَّرَرِ وَٱلۡمُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ فَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ عَلَى ٱلۡقَٰعِدِينَ دَرَجَةٗۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ عَلَى ٱلۡقَٰعِدِينَ أَجۡرًا عَظِيمٗا ﴿٩٥﴾

    লা ইয়াসতাওয়িল কাইদূনা মিনাল মুমিনীনা গাইরু উলিদ দারারি ওয়াল মুজাহিদূনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদীনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাইদীনা দারাজাতাও ওয়া কুল্লাও ওয়া আদাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদীনা আলাল কাইদীনা আজরান আযীমা।

    মু’মিনদের মধ্যে যারা ওযরগ্রস্ত নয়; অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজের জান ও মাল দ্বারা জিহাদ করে তারা উভয়ে এক সমান নয়। যারা নিজের জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ তাদেরকে ঘরে বসে থাকাদের ওপর অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাদের প্রত্যেকের জন্য যথোপযুক্ত প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বস্তুত যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ ঘরে বসে থাকাদের উপর মহা পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।

  73. 96

    دَرَجَٰتٖ مِّنۡهُ وَمَغۡفِرَةٗ وَرَحۡمَةٗۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا ﴿٩٦﴾

    দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাতাও ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।

    তাঁর পক্ষ থেকে তাদের জন্যে রয়েছে অনেক মর্যাদা, ক্ষমা ও রহমত। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

  74. 97

    إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡ قَالُواْ فِيمَ كُنتُمۡۖ قَالُواْ كُنَّا مُسۡتَضۡعَفِينَ فِي ٱلۡأَرۡضِۚ قَالُوٓاْ أَلَمۡ تَكُنۡ أَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٗ فَتُهَاجِرُواْ فِيهَاۚ فَأُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَسَآءَتۡ مَصِيرًا ﴿٩٧﴾

    ইন্নাল লাযীনা তাওয়াফ্ফাহুমুল মালাইকাতু যালিমী আনফুসিহিম কালূ ফীমা কুনতুম কালূ কুন্না মুসতাদআফীনা ফিল আরদি কালূ আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরূ ফীহা ফা উলাইকা মাওয়াহুম জাহান্নামু ওয়া সাআত মাসীরা।

    যারা (হিজরত না করে ) নিজেদের ওপর যুলম করে, তাদের প্রাণ গ্রহণের সময় ফিরিশতাগণ বলে: ‘তোমরা কী অবস্থায় ছিলে?’ তারা বলে: ‘দুনিয়ায় আমরা দুর্বল-অসহায় ছিলাম।’ ফিরিশতারা বলে: ‘ আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না, যেখানে তোমরা হিজরত করতে পারতে?’ এদের আবাসস্থল হলো জাহান্নাম। আর তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল!

  75. 98

    إِلَّا ٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ لَا يَسۡتَطِيعُونَ حِيلَةٗ وَلَا يَهۡتَدُونَ سَبِيلٗا ﴿٩٨﴾

    ইল্লাল মুসতাদআফীনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানি লা ইয়াসতাতীঊনা হীলাতাও ওয়া লা ইয়াহতাদূনা সাবীলা।

    তবে সেসব দুর্বল-অসহায় পুরুষ, নারী ও শিশু নয়, যারা কোনো উপায় অবলম্বনের সামর্থ্য রাখে না এবংকোনো পথও খুঁজে পায় না।

  76. 99

    فَأُوْلَٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا ﴿٩٩﴾

    ফা উলাইকা আসাল্লাহু আই ইয়াফুওয়া আনহুম ওয়া কানাল্লাহু আফুওওয়ান গাফূরা।

    আল্লাহ অচিরেই তাদেরকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ পাপ মার্জনাকারী, ক্ষমাশীল।

  77. 100

    ۞ وَمَن يُهَاجِرۡ فِي سَبِيلِ ٱللَّهِ يَجِدۡ فِي ٱلۡأَرۡضِ مُرَٰغَمٗا كَثِيرٗا وَسَعَةٗۚ وَمَن يَخۡرُجۡ مِنۢ بَيۡتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدۡرِكۡهُ ٱلۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ أَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴿١٠٠﴾

    ওয়া মাই ইউহাজির ফী সাবীলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাছীরাও ওয়া সাআতাও ওয়া মাই ইয়াখরুজ মিম বাইতিহী মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহী ছুম্মা ইউদরিকহুল মাওতু ফাকাদ ওয়া কাআ আজরুহূ আলাল্লাহি ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।

    আর যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে, সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করবে। আর কেউ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে নিজ ঘর থেকে হিজরতকারী হিসেবে বের হয়ে তার মৃত্যু ঘটলে, তার প্রতিদান আল্লাহর ওপর অবধারিত হয়ে যায়। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

  78. 101

    وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْۚ إِنَّ ٱلۡكَٰفِرِينَ كَانُواْ لَكُمۡ عَدُوّٗا مُّبِينٗا ﴿١٠١﴾

    ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরূ মিনাস সালাতি ইন খিফতুম আই ইয়াফতিনাকুমুল লাযীনা কাফারূ ইন্নাল কাফিরীনা কানূ লাকুম আদুওওয়াম মুবীনা।

    আর যখন তোমরা জমিনে ভ্রমণে বের হও, তখন তোমাদের সালাত কসর (সংক্ষিপ্ত) করাতে কোন দোষ নেই; যদি আশঙ্কা করো যে, কাফিররা (সালাতের সময় ) তোমাদেরকে ফিতনায় ফেলবে। নিশ্চয় কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু।

  79. 102

    وَإِذَا كُنتَ فِيهِمۡ فَأَقَمۡتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلۡتَقُمۡ طَآئِفَةٞ مِّنۡهُم مَّعَكَ وَلۡيَأۡخُذُوٓاْ أَسۡلِحَتَهُمۡۖ فَإِذَا سَجَدُواْ فَلۡيَكُونُواْ مِن وَرَآئِكُمۡ وَلۡتَأۡتِ طَآئِفَةٌ أُخۡرَىٰ لَمۡ يُصَلُّواْ فَلۡيُصَلُّواْ مَعَكَ وَلۡيَأۡخُذُواْ حِذۡرَهُمۡ وَأَسۡلِحَتَهُمۡۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ تَغۡفُلُونَ عَنۡ أَسۡلِحَتِكُمۡ وَأَمۡتِعَتِكُمۡ فَيَمِيلُونَ عَلَيۡكُم مَّيۡلَةٗ وَٰحِدَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن كَانَ بِكُمۡ أَذٗى مِّن مَّطَرٍ أَوۡ كُنتُم مَّرۡضَىٰٓ أَن تَضَعُوٓاْ أَسۡلِحَتَكُمۡۖ وَخُذُواْ حِذۡرَكُمۡۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا ﴿١٠٢﴾

    ওয়া ইযা কুনতা ফীহিম ফা আকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালয়াখুযূ আসলিহাতাহুম ফা ইযা সাজাদূ ফালয়াকূনূ মিও ওয়ারাইকুম ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লূ ফালয়ুসাল্লূ মাআকা ওয়ালয়াখুযূ হিযরাহুম ওয়া আসলিহাতাহুম ওয়াদ্দাল লাযীনা কাফারূ লাও তাগফুলূনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামীলূনা আলাইকুম মাইলাতাও ওয়াহিদাতাও ওয়া লা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিম মাতারিন আও কুনতুম মারদা আন তাদাঊ আসলিহাতাকুম ওয়া খুযূ হিযরাকুম ইন্নাল্লাহা আআদ্দা লিল কাফিরীনা আযাবাম মুহীনা।

    আর (হে নবী!) যখন তুমি তাদের (মুসলিম সৈন্যদের ) মধ্যে থাকবে, অতঃপর তাদের সাথে নিয়ে সালাতে দাঁড়াবে, তখন যেন তাদের মধ্য থেকে একদল তোমার সাথে দাঁড়ায় এবং তারা (সালাতে) তাদের অস্ত্র সাথে রাখবে। এরপর যখন তারাসাজদাহ করে ফেলবে, তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয়। আর অপর একটি দল যারা এখনো সালাত আদায় করেনি তারা যেন তোমার সাথে এসে সালাত আদায় করে এবং তারা যেন তাদের সতর্কতা অবলম্বন করে ও অস্ত্র সাথে রাখে। কারণ, কাফিররা কামনা করে, যদি তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, তাহলে তারা তোমাদের ওপর একসাথে ঝাঁপিয়ে পড়বে। আর যদি বৃষ্টির কারণে তোমাদের কোন কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তাহলে অস্ত্র রেখে দিলে তোমাদের কোন দোষ নেই। আর তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করবে। নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি।

  80. 103

    فَإِذَا قَضَيۡتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذۡكُرُواْ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِكُمۡۚ فَإِذَا ٱطۡمَأۡنَنتُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا ﴿١٠٣﴾

    ফা ইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুঊদাও ওয়া আলা জুনূবিকুম ফা ইযাত মানানতুম ফা আকীমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনীনা কিতাবাম মাওকূতা।

    অতঃপর যখন তোমরা সালাত শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহর যিকর করবে। অতঃপর যখন তোমরানিরাপদ হবে তখন যথা নিয়মে সালাত কায়িম করবে। নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়িম করা মু’মিনদের জন্য অবশ্য কর্তব্য।

  81. 104

    وَلَا تَهِنُواْ فِي ٱبۡتِغَآءِ ٱلۡقَوۡمِۖ إِن تَكُونُواْ تَأۡلَمُونَ فَإِنَّهُمۡ يَأۡلَمُونَ كَمَا تَأۡلَمُونَۖ وَتَرۡجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرۡجُونَۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴿١٠٤﴾

    ওয়া লা তাহিনূ ফিব তিগাইল কাওমি ইন তাকূনূ তালামূনা ফা ইন্নাহুম ইয়ালামূনা কামা তালামূনা ওয়া তারজূনা মিনাল্লাহি মা লা ইয়ারজূনা ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা।

    আর (হে মু’মিনগণ) তোমরা শত্রু সম্প্রদায়ের অনুসন্ধানে দুর্বল ও অলস হয়ো না। যদি তোমরা যন্ত্রণা ভোগ করে থাকো, তবে তারাও তো তোমাদের মতো যন্ত্রণা পাচ্ছে। আর তোমরা আল্লাহর নিকট থেকে যা আশা করছো, তারা তো তা আশা করছে না। আল্লাহ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়।

  82. 105

    إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِتَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُۚ وَلَا تَكُن لِّلۡخَآئِنِينَ خَصِيمٗا ﴿١٠٥﴾

    ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুল লিল খাইনীনা খাসীমা।

    (হে রাসূল!) আমি তোমার প্রতি সত্যসহ কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যাতে আল্লাহ তোমাকে যে সঠিক পথ দেখিয়েছেন, সে অনুযায়ী তুমি মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে পারো। আর (সে ক্ষেত্রে) তুমি খিয়ানতকারীদের পক্ষে তর্ক করো না।

  83. 106

    وَٱسۡتَغۡفِرِ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ﴿١٠٦﴾

    ওয়াসতাগফিরিল্লাহা ইন্নাল্লাহা কানা গাফূরার রাহীমা।

    আর তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।

  84. 107

    وَلَا تُجَٰدِلۡ عَنِ ٱلَّذِينَ يَخۡتَانُونَ أَنفُسَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمٗا ﴿١٠٧﴾

    ওয়া লা তুজাদিল আনিল লাযীনা ইয়াখতানূনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওওয়ানান আছীমা।

    আর যারা নিজেদের সাথে খিয়ানত করে, তুমি তাদের পক্ষে বিতর্ক করো না। নিশ্চয় আল্লাহ খিয়ানতকারী পাপীকে পছন্দ করেন না।

  85. 108

    يَسۡتَخۡفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسۡتَخۡفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمۡ إِذۡ يُبَيِّتُونَ مَا لَا يَرۡضَىٰ مِنَ ٱلۡقَوۡلِۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطًا ﴿١٠٨﴾

    ইয়াসতাখফূনা মিনান নাসি ওয়া লা ইয়াসতাখফূনা মিনাল্লাহি ওয়া হুওয়া মাআহুম ইয ইউবায়্যিতূনা মা লা ইয়ারদা মিনাল কাওলি ওয়া কানাল্লাহু বিমা ইয়ামালূনা মুহীতা।

    তারামানুষের কাছ থেকে গোপন করতে চায়; কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারবে না। তিনি তাদের সাথেই আছেন, যখন তারা রাতে এমন কথার পরিকল্পনা করে, যা তিনি পছন্দ করেন না। আর তারা যা কিছু করে, আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন।

  86. 109

    هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ جَٰدَلۡتُمۡ عَنۡهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَمَن يُجَٰدِلُ ٱللَّهَ عَنۡهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَم مَّن يَكُونُ عَلَيۡهِمۡ وَكِيلٗا ﴿١٠٩﴾

    হাআনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনয়া ফামাই ইউজাদিলুল্লাহা আনহুম ইয়াওমাল কিয়ামাতি আম মাই ইয়াকূনু আলাইহিম ওয়াকীলা।

    (হে অপরাধীদের সাহায্যকারীগণ) দেখো, তোমরা ইহজীবনে তাদের (অপরাধীদের) পক্ষে বিতর্ক করছো; কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাদের পক্ষাবলম্বন করে বিতর্ক করবে? কিংবা কে তাদের পক্ষে উকিল হবে?

  87. 110

    وَمَن يَعۡمَلۡ سُوٓءًا أَوۡ يَظۡلِمۡ نَفۡسَهُۥ ثُمَّ يَسۡتَغۡفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورٗا رَّحِيمٗا ﴿١١٠﴾

    ওয়া মাই ইয়ামাল সূআন আও ইয়াযলিম নাফসাহূ ছুম্মা ইয়াসতাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গাফূরার রাহীমা।

    আর যে ব্যক্তি কোন মন্দ কাজ করে অথবা নিজের প্রতি যুলম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে অতি ক্ষমাশীল, পরম দয়ালু পাবে।

  88. 111

    وَمَن يَكۡسِبۡ إِثۡمٗا فَإِنَّمَا يَكۡسِبُهُۥ عَلَىٰ نَفۡسِهِۦۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ﴿١١١﴾

    ওয়া মাই ইয়াকসিব ইছমান ফা ইন্নামা ইয়াকসিবুহূ আলা নাফসিহী ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা।

    আর যে পাপ উপার্জন করবে, বস্তুত সেতো তা নিজের বিরুদ্ধেই উপার্জন করবে। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  89. 112

    وَمَن يَكۡسِبۡ خَطِيٓـَٔةً أَوۡ إِثۡمٗا ثُمَّ يَرۡمِ بِهِۦ بَرِيٓـٔٗا فَقَدِ ٱحۡتَمَلَ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ﴿١١٢﴾

    ওয়া মাই ইয়াকসিব খাতীআতান আও ইছমান ছুম্মা ইয়ারমি বিহী বারীআন ফাকাদিহ তামালা বুহতানাও ওয়া ইছমাম মুবীনা।

    আর কেউ কোনো অপরাধ বা পাপ করে সেটা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে, সে তো মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করবে।

  90. 113

    وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكَ وَرَحۡمَتُهُۥ لَهَمَّت طَّآئِفَةٞ مِّنۡهُمۡ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمۡۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَيۡءٖۚ وَأَنزَلَ ٱللَّهُ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَكَ مَا لَمۡ تَكُن تَعۡلَمُۚ وَكَانَ فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكَ عَظِيمٗا ﴿١١٣﴾

    ওয়া লাওলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহূ লাহাম্মাত তাইফাতুম মিনহুম আই ইউদিল্লূকা ওয়া মা ইউদিল্লূনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুর্রূনাকা মিন শাইইও ওয়া আনযালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা।

    আর তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকলে, তাদের মধ্য থেকে একদল তোমাকে পথভ্রষ্ট করতে বদ্ধপরিকর ছিল! কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করে না এবং তারা তোমার কোনোই ক্ষতি করতে পারে না। আর আল্লাহ তোমার প্রতি নাযিল করেছেন কিতাব ও হিকমত এবং তোমাকে শিক্ষা দিয়েছেন, যা তুমি জানতে না। আর তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে।

  91. 114

    ۞ لَّا خَيۡرَ فِي كَثِيرٖ مِّن نَّجۡوَىٰهُمۡ إِلَّا مَنۡ أَمَرَ بِصَدَقَةٍ أَوۡ مَعۡرُوفٍ أَوۡ إِصۡلَٰحِۭ بَيۡنَ ٱلنَّاسِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا ﴿١١٤﴾

    লা খাইরা ফী কাছীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারূফিন আও ইসলাহিম বাইনান নাসি ওয়া মাই ইয়াফআল যালিকাব তিগাআ মারদাতিল্লাহি ফাসাওফা নুতীহি আজরান আযীমা।

    তাদের অধিকাংশ গোপন সলাপরামর্শে কোনো কল্যাণ নেই; তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় দান সাদকার, সৎকাজ করার ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ এসব কাজ করলে, আমি তাকে অবশ্যই মহা পুরস্কার দান করবো।

  92. 115

    وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلۡهُدَىٰ وَيَتَّبِعۡ غَيۡرَ سَبِيلِ ٱلۡمُؤۡمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصۡلِهِۦ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرًا ﴿١١٥﴾

    ওয়া মাই ইউশাকিকির রাসূলা মিম বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গাইরা সাবীলিল মুমিনীনা নুওয়াল্লিহী মা তাওয়াল্লা ওয়া নুসলিহী জাহান্নামা ওয়া সাআত মাসীরা।

    আর কারো নিকট হিদায়াত প্রকাশ পাওয়ার পরও সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মু’মিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে সে যেদিকে মুখ ফিরিয়েছে আমি তাকে সেদিকেই ফিরিয়ে দিবো এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে। আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল!

  93. 116

    إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا ﴿١١٦﴾

    ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহী ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমাই ইয়াশাউ ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা।

    নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। তবে এ (শিরক) ছাড়া অন্যান্য গুনাহ তিনি যাকে ইচ্ছা তাকেক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে, সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হলো।

  94. 117

    إِن يَدۡعُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ إِنَٰثٗا وَإِن يَدۡعُونَ إِلَّا شَيۡطَٰنٗا مَّرِيدٗا ﴿١١٧﴾

    ইই ইয়াদঊনা মিন দূনিহী ইল্লা ইনাছাও ওয়া ইই ইয়াদঊনা ইল্লা শাইতানাম মারীদা।

    তারা তো আল্লাহর পরিবর্তে দেবীরই পূজা করে এবং তারা কেবল অবাধ্য শয়তানকেই ডাকে )।

  95. 118

    لَّعَنَهُ ٱللَّهُۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنۡ عِبَادِكَ نَصِيبٗا مَّفۡرُوضٗا ﴿١١٨﴾

    লাআনাহুল্লাহ, ওয়া কালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরূদা।

    আল্লাহ তাকে লা‘নত করেছেন এবং সে বলেছে: ‘অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী হিসেবে গ্রহণ করব ।’

  96. 119

    وَلَأُضِلَّنَّهُمۡ وَلَأُمَنِّيَنَّهُمۡ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلۡأَنۡعَٰمِ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُغَيِّرُنَّ خَلۡقَ ٱللَّهِۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيۡطَٰنَ وَلِيّٗا مِّن دُونِ ٱللَّهِ فَقَدۡ خَسِرَ خُسۡرَانٗا مُّبِينٗا ﴿١١٩﴾

    ওয়া লাউদিল্লান্নাহুম ওয়া লাউমান্নিয়ান্নাহুম ওয়া লাআমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়া লাআমুরান্নাহুম ফালায়ুগায়্যিরুন্না খালকাল্লাহি ওয়া মাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়া লিয়্যাম মিন দূনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবীনা।

    আর আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করবো; মিথ্যা আশ্বাস দিবো, আর অবশ্যই আমি তাদেরকে আদেশ করবো, ফলে তারা পশুর কান ছিদ্র করবে। আর অবশ্যই তাদেরকে নির্দেশ দিবো, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে।’ আর যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করবে, সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।

  97. 120

    يَعِدُهُمۡ وَيُمَنِّيهِمۡۖ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا ﴿١٢٠﴾

    ইয়াইদুহুম ওয়া ইউমান্নীহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরূরা।

    সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়। আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতিই দেয়।

  98. 121

    أُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُ وَلَا يَجِدُونَ عَنۡهَا مَحِيصٗا ﴿١٢١﴾

    উলাইকা মাওয়াহুম জাহান্নামু ওয়া লা ইয়াজিদূনা আনহা মাহীসা।

    এদের আশ্রয়স্থল জাহান্নাম। আর তারা সেখান থেকে পালাবার জায়গা পাবে না।

  99. 122

    وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ وَعۡدَ ٱللَّهِ حَقّٗاۚ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ قِيلٗا ﴿١٢٢﴾

    ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা আবাদাও ওয়াদাল্লাহি হাক্কাও ওয়া মান আসদাকু মিনাল্লাহি কীলা।

    আর যারা ঈমান আনে ও সৎকাজ করে, আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর ওয়াদা সত্য। আর কথায় আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী কে?

  100. 123

    لَّيۡسَ بِأَمَانِيِّكُمۡ وَلَآ أَمَانِيِّ أَهۡلِ ٱلۡكِتَٰبِۗ مَن يَعۡمَلۡ سُوٓءٗا يُجۡزَ بِهِۦ وَلَا يَجِدۡ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا ﴿١٢٣﴾

    লাইসা বিআমানিয়্যিকুম ওয়া লা আমানিয়্যি আহলিল কিতাবি মাই ইয়ামাল সূআই ইউজযা বিহী ওয়া লা ইয়াজিদ লাহূ মিন দূনিল্লাহি ওয়া লিয়্যাও ওয়া লা নাসীরা।

    (হে মুসলিমগণ! মূলত নাজাত ও চূড়ান্ত সফলতার ব্যাপারটি) না তোমাদের আশার অধীন, না আহলে কিতাবের (বরং তা আমলেরই অধীন)। যে মন্দকাজ করবে, তাকে তার প্রতিফল দেয়া হবে। আর সে তার জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।

  101. 124

    وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ مِن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ نَقِيرٗا ﴿١٢٤﴾

    ওয়া মাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনছা ওয়া হুওয়া মুমিনুন ফা উলাইকা ইয়াদখুলূনাল জান্নাতা ওয়া লা ইউযলামূনা নাকীরা।

    আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে মু’মিন অবস্থায় সৎকাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অণু পরিমাণও যুলম করা হবে না।

  102. 125

    وَمَنۡ أَحۡسَنُ دِينٗا مِّمَّنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ وَٱتَّبَعَ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۗ وَٱتَّخَذَ ٱللَّهُ إِبۡرَٰهِيمَ خَلِيلٗا ﴿١٢٥﴾

    ওয়া মান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহূ লিল্লাহি ওয়া হুওয়া মুহসিনুও ওয়াত্তাবাআ মিল্লাতা ইবরাহীমা হানীফাও ওয়াত্তাখাযাল্লাহু ইবরাহীমা খালীলা।

    আর দীনের দিক থেকে তার চেয়ে কে উত্তম, যে সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইবরাহীমের মিল্লাতের অনুসরণ করে? আর আল্লাহ ইবরাহীমকে পরম বন্ধুরূপে গ্রহণ করেছেন।

  103. 126

    وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطٗا ﴿١٢٦﴾

    ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইম মুহীতা।

    আর আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে, তার একক মালিকানা আল্লাহর জন্যই । আর আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন।

  104. 127

    وَيَسۡتَفۡتُونَكَ فِي ٱلنِّسَآءِۖ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِيهِنَّ وَمَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ فِي ٱلۡكِتَٰبِ فِي يَتَٰمَى ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا تُؤۡتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرۡغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلۡوِلۡدَٰنِ وَأَن تَقُومُواْ لِلۡيَتَٰمَىٰ بِٱلۡقِسۡطِۚ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمٗا ﴿١٢٧﴾

    ওয়া ইয়াসতাফতূনাকা ফিন নিসাই কুলিল্লাহু ইউফতীকুম ফীহিন্না ওয়া মা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফী ইয়াতামান নিসাইল লাতী লা তুতূনাহুন্না মা কুতিবা লাহুন্না ওয়া তারগাবূনা আন তানকিহূহুন্না ওয়াল মুসতাদআফীনা মিনাল ওয়িলদানি ওয়া আন তাকূমূ লিল ইয়াতামা বিল কিসতি ওয়া মা তাফআলূ মিন খাইরিন ফা ইন্নাল্লাহা কানা বিহী আলীমা।

    আর লোকেরা তোমার কাছে নারীদের ব্যাপারে সমাধান চাচ্ছে। বল: ‘আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে সমাধান দিচ্ছেন এবং একই সাথে সে বিধানও স্মরণ করিয়ে দিচ্ছেন, যা ইয়াতীম নারীদের ব্যাপারে কিতাবে তোমাদেরকে পাঠ করে শুনানো হচ্ছে, যাদের প্রাপ্য তোমরা পরিশোধ করছো না; অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে আগ্রহী হও। আরঅসহায় শিশুদের ব্যাপারেও। ইয়াতীমদের প্রতি তোমাদের ইনসাফের নীতির ওপর প্রতিষ্ঠিত থাকো। আর তোমরা যে কোন কল্যাণকর কাজ করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে জ্ঞাত।

  105. 128

    وَإِنِ ٱمۡرَأَةٌ خَافَتۡ مِنۢ بَعۡلِهَا نُشُوزًا أَوۡ إِعۡرَاضٗا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يُصۡلِحَا بَيۡنَهُمَا صُلۡحٗاۚ وَٱلصُّلۡحُ خَيۡرٞۗ وَأُحۡضِرَتِ ٱلۡأَنفُسُ ٱلشُّحَّۚ وَإِن تُحۡسِنُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ﴿١٢٨﴾

    ওয়া ইনিম রাআতুন খাফাত মিম বালিহা নুশূযান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আই ইউসলিহা বাইনাহুমা সুলহাও ওয়াস সুলহু খাইরুও ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ্হা ওয়া ইন তুহসিনূ ওয়া তাত্তাকূ ফা ইন্নাল্লাহা কানা বিমা তামালূনা খাবীরা।

    আর কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তবে তারা পরস্পর সমঝোতা করতে চাইলে, তাদের কোনো দোষ নেই এবং পরস্পর সমঝোতাই শ্রেয়। কেননা লোভ ও কৃপণতা দিয়েই মানুষের মানসিকতা তৈরি করা হয়েছে। আর যদি তোমরা সৎকর্মপরায়ণ ও মুত্তাকী হও, তবে জেনে রেখো, তোমরা যা করো আল্লাহ তো তার খবর রাখেন।

  106. 129

    وَلَن تَسۡتَطِيعُوٓاْ أَن تَعۡدِلُواْ بَيۡنَ ٱلنِّسَآءِ وَلَوۡ حَرَصۡتُمۡۖ فَلَا تَمِيلُواْ كُلَّ ٱلۡمَيۡلِ فَتَذَرُوهَا كَٱلۡمُعَلَّقَةِۚ وَإِن تُصۡلِحُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ﴿١٢٩﴾

    ওয়া লান তাসতাতীঊ আন তাদিলূ বাইনান নিসাই ওয়া লাও হারাসতুম ফালা তামীলূ কুল্লাল মাইলি ফাতাযারূহা কাল মুআল্লাকাতি ওয়া ইন তুসলিহূ ওয়া তাত্তাকূ ফা ইন্নাল্লাহা কানা গাফূরার রাহীমা।

    আর তোমরা যতই ইচ্ছে করো না কেন, তোমাদের স্ত্রীদের প্রতি সমান আচরণ করতে কখনই পারবে না। সুতরাং তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না ও অপরকে ঝুলন্ত অবস্থায় রেখে দিও না। আর যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো এবং সে ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, তবে নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

  107. 130

    وَإِن يَتَفَرَّقَا يُغۡنِ ٱللَّهُ كُلّٗا مِّن سَعَتِهِۦۚ وَكَانَ ٱللَّهُ وَٰسِعًا حَكِيمٗا ﴿١٣٠﴾

    ওয়া ইই ইয়াতাফার্রাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহী ওয়া কানাল্লাহু ওয়াসিআন হাকীমা।

    আর যদি তারা (স্বামী-স্ত্রী) উভয়ে (তালাক অথবা খোলা'র মাধ্যমে) বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আল্লাহ প্রত্যেককে নিজ প্রাচুর্য দ্বারা অভাবমুক্ত করবেন। আর আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাবান।

  108. 131

    وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ وَصَّيۡنَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَإِيَّاكُمۡ أَنِ ٱتَّقُواْ ٱللَّهَۚ وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدٗا ﴿١٣١﴾

    ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাকাদ ওয়াস্সাইনাল লাযীনা ঊতুল কিতাবা মিন কাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত তাকুল্লাহা ওয়া ইন তাকফুরূ ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কানাল্লাহু গানিয়্যান হামীদা।

    আর আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহরই। তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি এবং অঙ্গীকার নিয়েছি যে, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর তোমরা যদি কুফরী করো, তবে জেনে রাখো, নিশ্চয় আসমানসমুহ ও জমিনে যা কিছু আছে, তা সবই আল্লাহর। আর আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  109. 132

    وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا ﴿١٣٢﴾

    ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়া কীলা।

    আর আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে, তা আল্লাহর জন্যই। আর সৃষ্টির সকল বিষয়াদির পরিচালনায় অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট।

  110. 133

    إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ أَيُّهَا ٱلنَّاسُ وَيَأۡتِ بِـَٔاخَرِينَۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرٗا ﴿١٣٣﴾

    ইই ইয়াশা ইউযহিবকুম আয়্যুহান নাসু ওয়া ইয়াতি বিআখারীনা ওয়া কানাল্লাহু আলা যালিকা কাদীরা।

    হে মানুষ! তিনি চাইলে তোমাদেরকে অপসারিত করে অন্যদেরকে স্থলাভিষিক্ত করতে পারেন। আর আল্লাহ তা করতে সম্পূর্ণ সক্ষম।

  111. 134

    مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعَۢا بَصِيرٗا ﴿١٣٤﴾

    মান কানা ইউরীদু ছাওয়াবাদ দুনয়া ফাইনদাল্লাহি ছাওয়াবুদ দুনয়া ওয়াল আখিরাতি ওয়া কানাল্লাহু সামীআম বাসীরা।

    কেউ দুনিয়ার প্রতিদান চাইলে তবে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের প্রতিদান রয়েছে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

  112. 135

    ۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ بِٱلۡقِسۡطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوۡ عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَوِ ٱلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَۚ إِن يَكُنۡ غَنِيًّا أَوۡ فَقِيرٗا فَٱللَّهُ أَوۡلَىٰ بِهِمَاۖ فَلَا تَتَّبِعُواْ ٱلۡهَوَىٰٓ أَن تَعۡدِلُواْۚ وَإِن تَلۡوُۥٓاْ أَوۡ تُعۡرِضُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ﴿١٣٥﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ কূনূ কাওওয়ামীনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়া লাও আলা আনফুসিকুম আওয়িল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীনা ইই ইয়াকুন গানিয়্যান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলূ ওয়া ইন তালওয়ূ আও তুরিদূ ফা ইন্নাল্লাহা কানা বিমা তামালূনা খাবীরা।

    হে মুমিনগণ! তোমরা (সর্বাবস্থায়) ইনসাফের ওপর সুপ্রতিষ্ঠিত থাকো, আল্লাহর সাক্ষী হিসেবে; যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতা-মাতার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা (যথোপযুক্তভাবে সাক্ষ্যটিকে আদায় না করে) ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তবে (তোমরা জেনে রেখো যে,) তোমরা যা করো, সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত।

  113. 136

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِيٓ أَنزَلَ مِن قَبۡلُۚ وَمَن يَكۡفُرۡ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا ﴿١٣٦﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ আমিনূ বিল্লাহি ওয়া রাসূলিহী ওয়াল কিতাবিল লাযী নায্যালা আলা রাসূলিহী ওয়াল কিতাবিল লাযী আনযালা মিন কাবলু ওয়া মাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসুলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা।

    হে মুমিনগণ! তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, তাঁর রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি, যা তিনি তাঁর রাসূলের ওপর নাযিল করেছেন এবং ঐ কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাযিল করেছেন। আর যে আল্লাহ, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং শেষ দিনকে অস্বীকার করবে, সে মূলত পথভ্রষ্ট হয়ে বহুদূরে চলে গেলো।

  114. 137

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ سَبِيلَۢا ﴿١٣٧﴾

    ইন্নাল লাযীনা আমানূ ছুম্মা কাফারূ ছুম্মা আমানূ ছুম্মা কাফারূ ছুম্মায দাদূ কুফরাল লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবীলা।

    নিশ্চয় যারা ঈমান এনেছে, তারপর কুফরী করেছে, আবার ঈমান এনেছে, তারপর কুফরী করেছে, অতঃপর তারা তাদের কুফরীর পরিমাণ বৃদ্ধি করেছে, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে সত্য-সঠিক পথ দেখাবেনও না।

  115. 138

    بَشِّرِ ٱلۡمُنَٰفِقِينَ بِأَنَّ لَهُمۡ عَذَابًا أَلِيمًا ﴿١٣٨﴾

    বাশ্শিরিল মুনাফিকীনা বিআন্না লাহুম আযাবান আলীমা।

    মুনাফিকদের সুসংবাদ দাও যে, নিশ্চয় তাদের জন্যই রয়েছে, যন্ত্রণাদায়ক আযাব ।

  116. 139

    ٱلَّذِينَ يَتَّخِذُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۚ أَيَبۡتَغُونَ عِندَهُمُ ٱلۡعِزَّةَ فَإِنَّ ٱلۡعِزَّةَ لِلَّهِ جَمِيعٗا ﴿١٣٩﴾

    আল্লাযীনা ইয়াত্তাখিযূনাল কাফিরীনা আওলিয়াআ মিন দূনিল মুমিনীনা আয়াবতাগূনা ইনদাহুমুল ইয্যাতা ফা ইন্নাল ইয্যাতা লিল্লাহি জামীআ।

    যারা মু’মিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি ওদের কাছে সম্মান চায়? যাবতীয় সম্মান তো আল্লাহরই।

  117. 140

    وَقَدۡ نَزَّلَ عَلَيۡكُمۡ فِي ٱلۡكِتَٰبِ أَنۡ إِذَا سَمِعۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ يُكۡفَرُ بِهَا وَيُسۡتَهۡزَأُ بِهَا فَلَا تَقۡعُدُواْ مَعَهُمۡ حَتَّىٰ يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيۡرِهِۦٓ إِنَّكُمۡ إِذٗا مِّثۡلُهُمۡۗ إِنَّ ٱللَّهَ جَامِعُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡكَٰفِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا ﴿١٤٠﴾

    ওয়া কাদ নায্যালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউসতাহযাউ বিহা ফালা তাকউদূ মাআহুম হাত্তা ইয়াখূদূ ফী হাদীছিন গাইরিহী ইন্নাকুম ইযাম মিছলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকীনা ওয়াল কাফিরীনা ফী জাহান্নামা জামীআ।

    অথচ তিনি তো কিতাবে তোমাদের প্রতি নাযিল করেছেন যে, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যাত হচ্ছে এবং সেগুলো নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হচ্ছে, তাহলে তোমরা তাদের সাথে বসবে না; যতক্ষণ তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে। তা না হলে, তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ মুনাফিক ও কাফির সবাইকে জাহান্নামে একই জায়গায় একত্র করবেন।

  118. 141

    ٱلَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمۡ فَإِن كَانَ لَكُمۡ فَتۡحٞ مِّنَ ٱللَّهِ قَالُوٓاْ أَلَمۡ نَكُن مَّعَكُمۡ وَإِن كَانَ لِلۡكَٰفِرِينَ نَصِيبٞ قَالُوٓاْ أَلَمۡ نَسۡتَحۡوِذۡ عَلَيۡكُمۡ وَنَمۡنَعۡكُم مِّنَ ٱلۡمُؤۡمِنِينَۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَلَن يَجۡعَلَ ٱللَّهُ لِلۡكَٰفِرِينَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ سَبِيلًا ﴿١٤١﴾

    আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম ফা ইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি কালূ আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরীনা নাসীবুন কালূ আলাম নাসতাহওয়িয আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনীনা ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরীনা আলাল মুমিনীনা সাবীলা।

    যারা তোমাদের অপেক্ষায় থাকে, অতঃপর আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের বিজয় অর্জিত হয়, তখন তারা বলে: ‘আমরা কি তোমাদের সাথে ছিলাম না’? আর যদি কাফিরদের আংশিক বিজয় হয়, তখন তারা বলে: ‘আমরা কি তোমাদের দায়িত্বভার নেইনি এবং মু’মিনদের কবল থেকে তোমাদেরকে রক্ষা করিনি’? সুতরাং আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার করবেন। আর আল্লাহ কখনো মু’মিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোন পথই রাখবেন না।

  119. 142

    إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ يُخَٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَٰدِعُهُمۡ وَإِذَا قَامُوٓاْ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُواْ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذۡكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلٗا ﴿١٤٢﴾

    ইন্নাল মুনাফিকীনা ইউখাদিঊনাল্লাহা ওয়া হুওয়া খাদিউহুম ওয়া ইযা কামূ ইলাস সালাতি কামূ কুসালা ইউরাঊনান নাসা ওয়া লা ইয়াযকুরূনাল্লাহা ইল্লা কালীলা।

    নিশ্চয় মুনাফিকরা (কুফরীকে লুকিয়ে বাহ্যিকভাবে ইসলাম প্রকাশের মাধ্যমে) আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। বস্তুত তিনিই তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। আর তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, (সালাতে আসে) শুধু লোক দেখানোর জন্যে এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে।

  120. 143

    مُّذَبۡذَبِينَ بَيۡنَ ذَٰلِكَ لَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِ وَلَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا ﴿١٤٣﴾

    মুযাবযাবীনা বাইনা যালিকা লা ইলা হাউলাই ওয়া লা ইলা হাউলাই ওয়া মাই ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহূ সাবীলা।

    তারা এর মধ্যে দোদুল্যমান। না এদের দিকে, আর না ওদের দিকে। বস্তুত আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তার জন্য ( কোন পথ খুঁজে পাবে না।

  121. 144

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۚ أَتُرِيدُونَ أَن تَجۡعَلُواْ لِلَّهِ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗا مُّبِينًا ﴿١٤٤﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাত্তাখিযুল কাফিরীনা আওলিয়াআ মিন দূনিল মুমিনীনা আতুরীদূনা আন তাজআলূ লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবীনা।

    হে মুমিনগণ! তোমরা মু’মিনগণ ছাড়া কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কিনিজেদের ওপর আল্লাহর প্রকাশ্য অভিযোগ কায়িম করতে চাও?

  122. 145

    إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ فِي ٱلدَّرۡكِ ٱلۡأَسۡفَلِ مِنَ ٱلنَّارِ وَلَن تَجِدَ لَهُمۡ نَصِيرًا ﴿١٤٥﴾

    ইন্নাল মুনাফিকীনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা।

    নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোন সাহায্যকারী পাবে না।

  123. 146

    إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَٱعۡتَصَمُواْ بِٱللَّهِ وَأَخۡلَصُواْ دِينَهُمۡ لِلَّهِ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَۖ وَسَوۡفَ يُؤۡتِ ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ أَجۡرًا عَظِيمٗا ﴿١٤٦﴾

    ইল্লাল লাযীনা তাবূ ওয়া আসলাহূ ওয়াতাসামূ বিল্লাহি ওয়া আখলাসূ দীনাহুম লিল্লাহি ফা উলাইকা মাআল মুমিনীনা ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনীনা আজরান আযীমা।

    কিন্তু যারা তাওবাহ করে, নিজেদেরকে সংশোধন করে নেয়, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর জন্য নিজেদের দীনকে একনিষ্ট করে, তারা মু’মিনদের সাথেই থাকবে। আর অচিরেই আল্লাহ মু’মিনদেরকে মহা পুরস্কার দান করবেন।

  124. 147

    مَّا يَفۡعَلُ ٱللَّهُ بِعَذَابِكُمۡ إِن شَكَرۡتُمۡ وَءَامَنتُمۡۚ وَكَانَ ٱللَّهُ شَاكِرًا عَلِيمٗا ﴿١٤٧﴾

    মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা।

    যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কী করবেন? আল্লাহ কৃতজ্ঞতার পুরস্কার দানকারী, সর্বজ্ঞ।

পুরো সূরা পড়ুন: সূরা আন-নিসা · সূরা আন-নিসা তিলাওয়াত শুনুন

পারা 5 সম্পর্কে প্রশ্নোত্তর

পারা 5 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 5 শুরু হয়েছে সূরা আন-নিসা, আয়াত 24 থেকে এবং শেষ হয়েছে সূরা আন-নিসা, আয়াত 147-এ।

পারা 5-এ কোন কোন সূরা আছে?

পারা 5-এ আছে সূরা আন-নিসা 24-147।

পারা 5-এ কত আয়াত?

পারা 5-এ মোট 124টি আয়াত আছে।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।