সূরা ইয়াসিন

আরশ বহনকারী ফেরেশতাদের দোয়া

মুমিনদের জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনার দোয়া; দোয়াটি 7 নম্বর আয়াতের মাঝখানে শুরু হয়।

সূরা গাফির, আয়াত 7-9

  1. 7

    ٱلَّذِينَ يَحۡمِلُونَ ٱلۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَهُۥ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيُؤۡمِنُونَ بِهِۦ وَيَسۡتَغۡفِرُونَ لِلَّذِينَ ءَامَنُواْۖ رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ﴿٧﴾

    আল্লাযীনা ইয়াহমিলূনাল আরশা ওয়া মান হাওলাহূ ইউসাব্বিহূনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনূনা বিহী ওয়া ইয়াসতাগফিরূনা লিল লাযীনা আমানূ রাব্বানা ওয়াসিতা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল লাযীনা তাবূ ওয়াত্তাবাঊ সাবীলাকা ওয়াকিহিম আযাবাল জাহীম।

    যারা আরশ বহন করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করে এবং তাঁর প্রতি ঈমান রাখে। আর মু’মিনদের জন্য ক্ষমার দু‘আ করে বলে: ‘হে আমাদের রব! আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা করুন।’ যেসব ফিরিশতারা।

  2. 8

    رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٨﴾

    রাব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিনিল লাতী ওয়া আত্তাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুর্রিয়্যাতিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম।

    ‘হে আমাদের রব! আর আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করান। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

  3. 9

    وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمۡتَهُۥۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٩﴾

    ওয়াকিহিমুস সায়্যিআতি ওয়া মান তাকিস সায়্যিআতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহূ ওয়া যালিকা হুওয়াল ফাওযুল আযীম।

    আর তাদেরকে (সেদিনের) সব অকল্যাণ থেকে রক্ষা করুন। আর সেদিন আপনি যাকে অকল্যাণ থেকে রক্ষা করবেন, তাকে তো আপনি অবশ্যই অনুগ্রহ করবেন। আর এটাই হলোমহাসাফল্য।

সূরা গাফির থেকে পড়ুন

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।