সূরা ইয়াসিন

114টির মধ্যে 40 নম্বর সূরা · পারা 24

সূরা গাফির غافر

85 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 60 নম্বর নম্বর

আয়াত তিলাওয়াত পরিচিতি তাফসীর প্রশ্নোত্তর

মক্কায় অবতীর্ণ সূরা মুমিন (গাফির) 85 আয়াতের। এতে আল্লাহর ক্ষমাশীলতা ও ক্ষমতার কথা বলা হয়েছে; ফিরআউনের পরিবারের এক মুমিনের সত্যের পক্ষে সাহসী বক্তব্যকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি নিজের ঈমান গোপন রেখেছিলেন।

সূরা গাফির আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

দেখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    حمٓ ﴿١﴾

    হা মীম।

    হা-মীম।

  2. 2

    تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ﴿٢﴾

    তানযীলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল আলীম।

    এই কিতাব তথা আল কুরআন মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।

  3. 3

    غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوۡبِ شَدِيدِ ٱلۡعِقَابِ ذِي ٱلطَّوۡلِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ إِلَيۡهِ ٱلۡمَصِيرُ ﴿٣﴾

    গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুওয়া ইলাইহিল মাসীর।

    আল্লাহ পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, মহা অনুকম্পাকারী। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তাঁর কাছেই প্রত্যাবর্তন।

  4. 4

    مَا يُجَٰدِلُ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَلَا يَغۡرُرۡكَ تَقَلُّبُهُمۡ فِي ٱلۡبِلَٰدِ ﴿٤﴾

    মা ইউজাদিলু ফী আয়াতিল্লাহি ইল্লাল লাযীনা কাফারূ ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ।

    কাফিররাই কেবল আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়। সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে ধোঁকায় না ফেলে।

  5. 5

    كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَٱلۡأَحۡزَابُ مِنۢ بَعۡدِهِمۡۖ وَهَمَّتۡ كُلُّ أُمَّةِۭ بِرَسُولِهِمۡ لِيَأۡخُذُوهُۖ وَجَٰدَلُواْ بِٱلۡبَٰطِلِ لِيُدۡحِضُواْ بِهِ ٱلۡحَقَّ فَأَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ عِقَابِ ﴿٥﴾

    কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিও ওয়াল আহযাবু মিম বাদিহিম ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিম বিরাসূলিহিম লিয়াখুযূহু ওয়া জাদালূ বিল বাতিলি লিয়ুদহিদূ বিহিল হাক্কা ফা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব।

    তাদের পূর্বে নূহের জাতি এবং তাদের পরেও অনেক দল মিথ্যারোপ করেছিল। প্রত্যেক জাতিই স্বীয় রাসূলকে পাকড়াও করার সংকল্প করেছিল এবং সত্যকে বিদূরিত করার উদ্দেশ্যে তারা বাতিলের পক্ষে বিতর্কে লিপ্ত হয়েছিল। ফলে আমিও তাদেরকে (শাস্তি দ্বারা) পাকড়াও করলাম। সুতরাং, ভেবে দেখো, কেমন ছিল আমার শাস্তি!

  6. 6

    وَكَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ ﴿٦﴾

    ওয়া কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল লাযীনা কাফারূ আন্নাহুম আসহাবুন নার।

    আর এভাবেই কাফিরদের (ধ্বংসের) ক্ষেত্রে তোমার রবের বাণী সত্যে পরিণত হল যে, নিশ্চয় এরা জাহান্নামী।

  7. 7

    ٱلَّذِينَ يَحۡمِلُونَ ٱلۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَهُۥ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيُؤۡمِنُونَ بِهِۦ وَيَسۡتَغۡفِرُونَ لِلَّذِينَ ءَامَنُواْۖ رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ﴿٧﴾

    আল্লাযীনা ইয়াহমিলূনাল আরশা ওয়া মান হাওলাহূ ইউসাব্বিহূনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনূনা বিহী ওয়া ইয়াসতাগফিরূনা লিল লাযীনা আমানূ রাব্বানা ওয়াসিতা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল লাযীনা তাবূ ওয়াত্তাবাঊ সাবীলাকা ওয়াকিহিম আযাবাল জাহীম।

    যারা আরশ বহন করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করে এবং তাঁর প্রতি ঈমান রাখে। আর মু’মিনদের জন্য ক্ষমার দু‘আ করে বলে: ‘হে আমাদের রব! আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা করুন।’ যেসব ফিরিশতারা।

  8. 8

    رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٨﴾

    রাব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিনিল লাতী ওয়া আত্তাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুর্রিয়্যাতিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম।

    ‘হে আমাদের রব! আর আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করান। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

  9. 9

    وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمۡتَهُۥۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٩﴾

    ওয়াকিহিমুস সায়্যিআতি ওয়া মান তাকিস সায়্যিআতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহূ ওয়া যালিকা হুওয়াল ফাওযুল আযীম।

    আর তাদেরকে (সেদিনের) সব অকল্যাণ থেকে রক্ষা করুন। আর সেদিন আপনি যাকে অকল্যাণ থেকে রক্ষা করবেন, তাকে তো আপনি অবশ্যই অনুগ্রহ করবেন। আর এটাই হলোমহাসাফল্য।

  10. 10

    إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يُنَادَوۡنَ لَمَقۡتُ ٱللَّهِ أَكۡبَرُ مِن مَّقۡتِكُمۡ أَنفُسَكُمۡ إِذۡ تُدۡعَوۡنَ إِلَى ٱلۡإِيمَٰنِ فَتَكۡفُرُونَ ﴿١٠﴾

    ইন্নাল লাযীনা কাফারূ ইউনাদাওনা লামাকতুল্লাহি আকবারু মিম মাকতিকুম আনফুসাকুম ইয তুদআওনা ইলাল ঈমানি ফাতাকফুরূন।

    নিশ্চয় যারা কুফরি করেছে, তাদেরকে (কিয়ামতের দিন) উচ্চস্বরে ডেকে বলা হবে, ‘আজ তোমরা নিজেদের প্রতি যতটা ক্ষুব্ধ ও বিরক্ত, আল্লাহর অসন্তোষ তার চেয়েও অনেক বেশি ছিল, যখন তোমাদেরকে ঈমানের দিকে আহ্বান করা হয়েছিল, অথচ তোমরা কুফরি করেছিলে।’

  11. 11

    قَالُواْ رَبَّنَآ أَمَتَّنَا ٱثۡنَتَيۡنِ وَأَحۡيَيۡتَنَا ٱثۡنَتَيۡنِ فَٱعۡتَرَفۡنَا بِذُنُوبِنَا فَهَلۡ إِلَىٰ خُرُوجٖ مِّن سَبِيلٖ ﴿١١﴾

    কালূ রাব্বানা আমাত্তানাছ নাতাইনি ওয়া আহয়াইতানাছ নাতাইনি ফাতারাফনা বিযুনূবিনা ফাহাল ইলা খুরূজিম মিন সাবীল।

    তারা বলবে: ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে দু’বার মৃত্যু দিয়েছেন এবং দু’বার জীবন দিয়েছেন। অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। অতএব বের হওয়ার কোন পথ আছে কি?’

  12. 12

    ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِيَ ٱللَّهُ وَحۡدَهُۥ كَفَرۡتُمۡ وَإِن يُشۡرَكۡ بِهِۦ تُؤۡمِنُواْۚ فَٱلۡحُكۡمُ لِلَّهِ ٱلۡعَلِيِّ ٱلۡكَبِيرِ ﴿١٢﴾

    যালিকুম বিআন্নাহূ ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহূ কাফারতুম ওয়া ইই ইউশরাক বিহী তুমিনূ ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর।

    (জবাবে তাদেরকে বলা হবে) এটা এ কারণে যে, যখন একমাত্র আল্লাহকে ডাকা হতো, তখন তোমরা কুফরি করতে; আর যখন তাঁর সঙ্গে শরিক করা হতো, তখন তোমরা তা বিশ্বাস করতে। অতএব ফয়সালা তো একমাত্র মহান, সর্বোচ্চ আল্লাহরই।

  13. 13

    هُوَ ٱلَّذِي يُرِيكُمۡ ءَايَٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزۡقٗاۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ ﴿١٣﴾

    হুওয়াল লাযী ইউরীকুম আয়াতিহী ওয়া ইউনায্যিলু লাকুম মিনাস সামাই রিযকাও ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মাই ইউনীব।

    তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখান এবং আকাশ থেকে তোমাদের জন্য রিযক পাঠান। আর সেই উপদেশ গ্রহণ করে থাকে, যে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে।

  14. 14

    فَٱدۡعُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ ﴿١٤﴾

    ফাদউল্লাহা মুখলিসীনা লাহুদ দীনা ওয়া লাও কারিহাল কাফিরূন।

    অতএব তোমরা আল্লাহকেই ডাকো, তাঁর জন্যই দ্বীনকে একনিষ্ঠ করে, যদিও কাফিররা তা অপছন্দ করে।

  15. 15

    رَفِيعُ ٱلدَّرَجَٰتِ ذُو ٱلۡعَرۡشِ يُلۡقِي ٱلرُّوحَ مِنۡ أَمۡرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ لِيُنذِرَ يَوۡمَ ٱلتَّلَاقِ ﴿١٥﴾

    রাফীউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহী আলা মাই ইয়াশাউ মিন ইবাদিহী লিয়ুনযিরা ইয়াওমাত তালাক।

    আল্লাহ সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি, তাঁর বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা আপন নির্দেশে তিনি ওহী পাঠান, যাতে সে সাক্ষাৎ লাভের দিনটি সম্পর্কে সতর্ক করতে পারে।

  16. 16

    يَوۡمَ هُم بَٰرِزُونَۖ لَا يَخۡفَىٰ عَلَى ٱللَّهِ مِنۡهُمۡ شَيۡءٞۚ لِّمَنِ ٱلۡمُلۡكُ ٱلۡيَوۡمَۖ لِلَّهِ ٱلۡوَٰحِدِ ٱلۡقَهَّارِ ﴿١٦﴾

    ইয়াওমা হুম বারিযূনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউল লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।

    সেদিন মানুষ প্রকাশ্যভাবে সমবেত হবে। সেদিন আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। ‘আজ রাজত্ব ও কর্তৃত্ব কার?’ (উত্তর আসবে) ’প্রবল প্রতাপশালী এক আল্লাহর।’

  17. 17

    ٱلۡيَوۡمَ تُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡۚ لَا ظُلۡمَ ٱلۡيَوۡمَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴿١٧﴾

    আলয়াওমা তুজযা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওমা ইন্নাল্লাহা সারীউল হিসাব।

    আজ প্রত্যেক ব্যক্তিকে তার আমলের প্রতিদান দেয়া হবে। আজ কারো প্রতিই কোন যুলম-অবিচার নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

  18. 18

    وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡأٓزِفَةِ إِذِ ٱلۡقُلُوبُ لَدَى ٱلۡحَنَاجِرِ كَٰظِمِينَۚ مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ ﴿١٨﴾

    ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলূবু লাদাল হানাজিরি কাযিমীনা মা লিয যালিমীনা মিন হামীমিও ওয়া লা শাফীইই ইউতা।

    আর হে রাসূল! তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও; যখন দুঃখ, কষ্ট সংবরণ অবস্থায় তাদের প্রাণ কণ্ঠাগত হবে। যালিমদের জন্য নেই কোন অন্তরঙ্গ বন্ধু, নেই কোন সুপারিশকারী যার সুপারিশ গ্রাহ্য করা হবে।

  19. 19

    يَعۡلَمُ خَآئِنَةَ ٱلۡأَعۡيُنِ وَمَا تُخۡفِي ٱلصُّدُورُ ﴿١٩﴾

    ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।

    চক্ষুসমূহের খিয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তিনি তা জানেন।

  20. 20

    وَٱللَّهُ يَقۡضِي بِٱلۡحَقِّۖ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَقۡضُونَ بِشَيۡءٍۗ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ﴿٢٠﴾

    ওয়াল্লাহু ইয়াকদী বিল হাক্কি ওয়াল লাযীনা ইয়াদঊনা মিন দূনিহী লা ইয়াকদূনা বিশাইইন ইন্নাল্লাহা হুওয়াস সামীউল বাসীর।

    আর আল্লাহ ইনসাফ ভিত্তিক ফয়সালা করেন এবং তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে, তারা কোন কিছুর বিচার-ফয়সালা করতে পারবে না। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

  21. 21

    ۞ أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ كَانُواْ مِن قَبۡلِهِمۡۚ كَانُواْ هُمۡ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ ﴿٢١﴾

    আওয়ালাম ইয়াসীরূ ফিল আরদি ফায়ানযুরূ কাইফা কানা আকিবাতুল লাযীনা কানূ মিন কাবলিহিম কানূ হুম আশাদ্দা মিনহুম কুওওয়াতাও ওয়া আছারান ফিল আরদি ফা আখাযাহুমুল্লাহু বিযুনূবিহিম ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিও ওয়াক।

    তারা তথা মুশরিকরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখত, তাদের পূর্বে যারা ছিল, তাদের পরিণাম কেমন হয়েছিল? অথচ সে সব জাতি এদের তুলনায় পৃথিবীতে শক্তিমত্তা ও (স্থাপনা নির্মাণ) কীর্তিতে অধিকতর প্রবল ছিল। অতঃপর আল্লাহ তাদের পাপাচারের কারণে তাদেরকে পাকড়াও (ধ্বংস) করলেন। আর তাদের জন্য ছিল না, আল্লাহর পক্ষ থেকে কোন রক্ষাকারী।

  22. 22

    ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَكَفَرُواْ فَأَخَذَهُمُ ٱللَّهُۚ إِنَّهُۥ قَوِيّٞ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿٢٢﴾

    যালিকা বিআন্নাহুম কানাত তাতীহিম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফাকাফারূ ফা আখাযাহুমুল্লাহু ইন্নাহূ কাওয়িয়্যুন শাদীদুল ইকাব।

    এটি এ কারণে যে, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসত; কিন্তু তারা তাদেরকে অস্বীকার করত। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয় তিনি শক্তিমান, শাস্তিদানে কঠোর।

  23. 23

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ ﴿٢٣﴾

    ওয়া লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবীন।

    আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলি ও সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম,

  24. 24

    إِلَىٰ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَقَٰرُونَ فَقَالُواْ سَٰحِرٞ كَذَّابٞ ﴿٢٤﴾

    ইলা ফিরআওনা ওয়া হামানা ওয়া কারূনা ফাকালূ সাহিরুন কায্যাব।

    ফির‘আউন, হামান ও কারূনের কাছে। অতঃপর তারা বলল, ‘সে এক জাদুকর, চরম মিথ্যাবাদী।’

  25. 25

    فَلَمَّا جَآءَهُم بِٱلۡحَقِّ مِنۡ عِندِنَا قَالُواْ ٱقۡتُلُوٓاْ أَبۡنَآءَ ٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ وَٱسۡتَحۡيُواْ نِسَآءَهُمۡۚ وَمَا كَيۡدُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ ﴿٢٥﴾

    ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা কালুক তুলূ আবনাআল লাযীনা আমানূ মাআহূ ওয়াসতাহয়ূ নিসাআহুম ওয়া মা কাইদুল কাফিরীনা ইল্লা ফী দালাল।

    অতঃপর যখন মূসা আমার কাছ থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছিল, তখন তারা বলল: ‘যারা মূসার সাথে ঈমান এনেছে তোমরা তাদের পুত্র সন্তানদেরকে হত্যা কর এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখ।’ আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হবে।

  26. 26

    وَقَالَ فِرۡعَوۡنُ ذَرُونِيٓ أَقۡتُلۡ مُوسَىٰ وَلۡيَدۡعُ رَبَّهُۥٓۖ إِنِّيٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمۡ أَوۡ أَن يُظۡهِرَ فِي ٱلۡأَرۡضِ ٱلۡفَسَادَ ﴿٢٦﴾

    ওয়া কালা ফিরআওনু যারূনী আকতুল মূসা ওয়ালয়াদউ রাব্বাহূ ইন্নী আখাফু আই ইউবাদ্দিলা দীনাকুম আও আই ইউযহিরা ফিল আরদিল ফাসাদ।

    আর ফির‘আউন (পরিষদবর্গকে) বলল: ‘আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবকে ডাকুক। নিশ্চয় আমি আশঙ্কা করছি যে, সে তোমাদের দ্বীন তথা জীবন যাপনের পদ্ধতিকে পাল্টে দিবে অথবা সে জমিনে বিপর্যয় সৃষ্টি করবে।

  27. 27

    وَقَالَ مُوسَىٰٓ إِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٖ لَّا يُؤۡمِنُ بِيَوۡمِ ٱلۡحِسَابِ ﴿٢٧﴾

    ওয়া কালা মূসা ইন্নী উযতু বিরাব্বী ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিল লা ইউমিনু বিয়াওমিল হিসাব।

    মূসা বলল: ‘আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন প্রত্যেক অহংকারী থেকে, যে বিচার দিবসের প্রতি ঈমান রাখে না।’

  28. 28

    وَقَالَ رَجُلٞ مُّؤۡمِنٞ مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَكۡتُمُ إِيمَٰنَهُۥٓ أَتَقۡتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّيَ ٱللَّهُ وَقَدۡ جَآءَكُم بِٱلۡبَيِّنَٰتِ مِن رَّبِّكُمۡۖ وَإِن يَكُ كَٰذِبٗا فَعَلَيۡهِ كَذِبُهُۥۖ وَإِن يَكُ صَادِقٗا يُصِبۡكُم بَعۡضُ ٱلَّذِي يَعِدُكُمۡۖ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ مُسۡرِفٞ كَذَّابٞ ﴿٢٨﴾

    ওয়া কালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআওনা ইয়াকতুমু ঈমানাহূ আতাকতুলূনা রাজুলান আই ইয়াকূলা রাব্বিয়াল্লাহু ওয়া কাদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম ওয়া ইই ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহূ ওয়া ইই ইয়াকু সাদিকাই ইউসিবকুম বাদুল লাযী ইয়াইদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদী মান হুওয়া মুসরিফুন কায্যাব।

    ‘আর ফির‘আউন পরিবারের একজন মু’মিন ব্যক্তি, যে তার ঈমান গোপন রেখেছিল সে বলল: ‘তোমরা কি (নিরপরাধ) একটি মানুষকে কেবল এ কারণে হত্যা করতে চাও, যে বলে: ‘আমার রব আল্লাহ’; অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছে। যদি সে মিথ্যাবাদী হয় তবে তার ওপরই বর্তাবে তার মিথ্যা; আর যদি সে সত্যবাদী হয় তবে যে বিষয়ে সে তোমাদেরকে (যে শাস্তির) ওয়াদা দিচ্ছে, তার কিছু তোমাদের ওপর আপতিত হবে। নিশ্চয় আল্লাহ তাকে হিদায়াত দেন না, যে সীমালঙ্ঘনকারী, চরম মিথ্যাবাদী।’

  29. 29

    يَٰقَوۡمِ لَكُمُ ٱلۡمُلۡكُ ٱلۡيَوۡمَ ظَٰهِرِينَ فِي ٱلۡأَرۡضِ فَمَن يَنصُرُنَا مِنۢ بَأۡسِ ٱللَّهِ إِن جَآءَنَاۚ قَالَ فِرۡعَوۡنُ مَآ أُرِيكُمۡ إِلَّا مَآ أَرَىٰ وَمَآ أَهۡدِيكُمۡ إِلَّا سَبِيلَ ٱلرَّشَادِ ﴿٢٩﴾

    ইয়া কাওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরীনা ফিল আরদি ফামাই ইয়ানসুরুনা মিম বাসিল্লাহি ইন জাআনা কালা ফিরআওনু মা উরীকুম ইল্লা মা আরা ওয়া মা আহদীকুম ইল্লা সাবীলার রাশাদ।

    (সে আরও বলল:) ‘হে আমার জাতি! আজ তোমাদের হাতে (মিসরের) রাজত্ব; পৃথিবীতে তোমরাই কর্তৃত্বশীল (বিজয়ী); কিন্তু (ভেবে দেখো,) আল্লাহর শাস্তি আসলে, কে আমাদেরকে সাহায্য করবে?’ (তার বক্তব্যের মধেই) ফির‘আউন বলল: ‘আমি যা সঠিক মনে করি তা-ই আমি তোমাদেরকে দেখাই, আর আমি তোমাদেরকে কেবল সঠিক পথই দেখাই।’

  30. 30

    وَقَالَ ٱلَّذِيٓ ءَامَنَ يَٰقَوۡمِ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُم مِّثۡلَ يَوۡمِ ٱلۡأَحۡزَابِ ﴿٣٠﴾

    ওয়া কালাল লাযী আমানা ইয়া কাওমি ইন্নী আখাফু আলাইকুম মিছলা ইয়াওমিল আহযাব।

    আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে আরও বলল: ‘হে আমার জাতি! নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে পূর্ববর্তী দলসমূহের মতোই (বিপদসংকুল) দিনের (শাস্তির) আশঙ্কা করি’;

  31. 31

    مِثۡلَ دَأۡبِ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعِبَادِ ﴿٣١﴾

    মিছলা দাবি কাওমি নূহিও ওয়া আদিও ওয়া ছামূদা ওয়াল লাযীনা মিম বাদিহিম ওয়া মাল্লাহু ইউরীদু যুলমাল লিল ইবাদ।

    ‘যেমন ঘটেছিল নূহ, ‘আদ ও ছামূদের জাতি এবং তাদের পরবর্তীদের ব্যাপারে। আর আল্লাহ বান্দাদের ওপর কোন যুলম করতে চান না।’

  32. 32

    وَيَٰقَوۡمِ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ يَوۡمَ ٱلتَّنَادِ ﴿٣٢﴾

    ওয়া ইয়াকাওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াওমাত তানাদ।

    ‘ হে আমার জাতি! আমি তোমাদের জন্য পারস্পরিক ভয়ার্ত আহ্বান দিনের আশঙ্কা করি।’

  33. 33

    يَوۡمَ تُوَلُّونَ مُدۡبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنۡ عَاصِمٖۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ ﴿٣٣﴾

    ইয়াওমা তুওয়াল্লূনা মুদবিরীনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিও ওয়া মাই ইউদলিলিল্লাহু ফামা লাহূ মিন হাদ।

    সেদিন তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পালাতে থাকবে; কিন্তু আল্লাহর (শাস্তি) থেকে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোনো পথপ্রদর্শক নেই।

  34. 34

    وَلَقَدۡ جَآءَكُمۡ يُوسُفُ مِن قَبۡلُ بِٱلۡبَيِّنَٰتِ فَمَا زِلۡتُمۡ فِي شَكّٖ مِّمَّا جَآءَكُم بِهِۦۖ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلۡتُمۡ لَن يَبۡعَثَ ٱللَّهُ مِنۢ بَعۡدِهِۦ رَسُولٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنۡ هُوَ مُسۡرِفٞ مُّرۡتَابٌ ﴿٣٤﴾

    ওয়া লাকাদ জাআকুম ইঊসুফু মিন কাবলু বিল বায়্যিনাতি ফামা যিলতুম ফী শাক্কিম মিম্মা জাআকুম বিহী হাত্তা ইযা হালাকা কুলতুম লাই ইয়াবআছাল্লাহু মিম বাদিহী রাসূলান কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুওয়া মুসরিফুম মুরতাব।

    আর অবশ্যই ইতঃপূর্বে ইউসুফ তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল। সে যা নিয়ে তোমাদের কাছে এসেছিল তা নিয়ে তোমরা শুধু সন্দেহ পোষণ করেছিলে; এমনকি যখন সে মারা গেল তখন তোমরা বললে: ‘আল্লাহ তার পরে কখনো কোন রাসূল পাঠাবেন না।’ এভাবেই আল্লাহ সীমালঙ্ঘনকারী, (তাঁর একত্ববাদে) সংশয়বাদীদের পথভ্রষ্ট করেন।

  35. 35

    ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡۖ كَبُرَ مَقۡتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلۡبِ مُتَكَبِّرٖ جَبَّارٖ ﴿٣٥﴾

    আল্লাযীনা ইউজাদিলূনা ফী আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল লাযীনা আমানূ কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কালবি মুতাকাব্বিরিন জাব্বার।

    যারা নিজেদের কাছে দলিল-প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহর নিদর্শনাবলি সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়; তাদের এ কাজ আল্লাহ ও মু’মিনদের নিকট অতি ঘৃণিত। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর অন্তরে মোহর মেরে দেন।

  36. 36

    وَقَالَ فِرۡعَوۡنُ يَٰهَٰمَٰنُ ٱبۡنِ لِي صَرۡحٗا لَّعَلِّيٓ أَبۡلُغُ ٱلۡأَسۡبَٰبَ ﴿٣٦﴾

    ওয়া কালা ফিরআওনু ইয়া হামানুব নি লী সারহাল লাআল্লী আবলুগুল আসবাব।

    ফির‘আউন আরও বলল: ‘হে হামান! আমার জন্য একটি উঁচু অট্টালিকা (টাওয়ার) বানাও যাতে আমি অবলম্বন পাই...

  37. 37

    أَسۡبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُۥ كَٰذِبٗاۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرۡعَوۡنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِۚ وَمَا كَيۡدُ فِرۡعَوۡنَ إِلَّا فِي تَبَابٖ ﴿٣٧﴾

    আসবাবাস সামাওয়াতি ফা আত্তালিআ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহূ কাযিবাও ওয়া কাযালিকা যুয়্যিনা লিফিরআওনা সূউ আমালিহী ওয়া সুদ্দা আনিস সাবীলি ওয়া মা কাইদু ফিরআওনা ইল্লা ফী তাবাব।

    আসমানে আরোহরণের অবলম্বন, যাতে আমি (উঁকি মেরে) মূসার ইলাহকে দেখতে পাই, আর আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি।’ আর এভাবে ফির‘আউনের কাছে তার মন্দ কাজ শোভিত করে দেয়া হয়েছিল এবং তাকে বাধা দেয়া হয়েছিল সৎপথ থেকে। আর ফির‘আউনের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল।

  38. 38

    وَقَالَ ٱلَّذِيٓ ءَامَنَ يَٰقَوۡمِ ٱتَّبِعُونِ أَهۡدِكُمۡ سَبِيلَ ٱلرَّشَادِ ﴿٣٨﴾

    ওয়া কালাল লাযী আমানা ইয়া কাওমিত তাবিঊনি আহদিকুম সাবীলার রাশাদ।

    আর যে ব্যক্তি ঈমান এনেছিল, সে বলল: ‘হে আমার জাতি! তোমরা আমার আনুগত্য কর। আমি তোমাদেরকে সঠিক পথ দেখাব।’

  39. 39

    يَٰقَوۡمِ إِنَّمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا مَتَٰعٞ وَإِنَّ ٱلۡأٓخِرَةَ هِيَ دَارُ ٱلۡقَرَارِ ﴿٣٩﴾

    ইয়া কাওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনয়া মাতাউও ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার।

    ‘হে আমার জাতি, এ দুনিয়ার জীবন কেবল কিছু দিনের উপভোগের বস্তু। আর নিশ্চয় আখিরাতই হল স্থায়ী আবাস।’

  40. 40

    مَنۡ عَمِلَ سَيِّئَةٗ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَاۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ يُرۡزَقُونَ فِيهَا بِغَيۡرِ حِسَابٖ ﴿٤٠﴾

    মান আমিলা সায়্যিআতান ফালা ইউজযা ইল্লা মিছলাহা ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনছা ওয়া হুওয়া মুমিনুন ফা উলাইকা ইয়াদখুলূনাল জান্নাতা ইউরযাকূনা ফীহা বিগাইরি হিসাব।

    ‘কেউ পাপ কাজ করলে, তাকে শুধু পাপের সমান শাস্তিই দেয়া হবে। আর যে পুরুষ অথবা নারী মু’মিন হয়ে সৎকাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে বেহিসাব রিযক দেয়া হবে।’

  41. 41

    ۞ وَيَٰقَوۡمِ مَا لِيٓ أَدۡعُوكُمۡ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدۡعُونَنِيٓ إِلَى ٱلنَّارِ ﴿٤١﴾

    ওয়া ইয়াকাওমি মা লী আদঊকুম ইলান নাজাতি ওয়া তাদঊনানী ইলান নার।

    ‘আর হে আমার জাতি! আমার কী হল যে, আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি, আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকছ !’

  42. 42

    تَدۡعُونَنِي لِأَكۡفُرَ بِٱللَّهِ وَأُشۡرِكَ بِهِۦ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞ وَأَنَا۠ أَدۡعُوكُمۡ إِلَى ٱلۡعَزِيزِ ٱلۡغَفَّٰرِ ﴿٤٢﴾

    তাদঊনানী লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহী মা লাইসা লী বিহী ইলমুও ওয়া আনা আদঊকুম ইলাল আযীযিল গাফ্ফার।

    ‘তোমরা আমাকে ডাকছ, যাতে আমি আল্লাহর সাথে কুফরী করি এবং তাঁর সাথে শরীক করি, যে ব্যাপারে আমার কোন জ্ঞান নেই; পক্ষান্তরে আমি তোমাদেরকে ডাকছি ,মহাপরাক্রমশালী ও পরম ক্ষমাশীলের দিকে ।’

  43. 43

    لَا جَرَمَ أَنَّمَا تَدۡعُونَنِيٓ إِلَيۡهِ لَيۡسَ لَهُۥ دَعۡوَةٞ فِي ٱلدُّنۡيَا وَلَا فِي ٱلۡأٓخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلۡمُسۡرِفِينَ هُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ ﴿٤٣﴾

    লা জারামা আন্নামা তাদঊনানী ইলাইহি লাইসা লাহূ দাওয়াতুন ফিদ দুনয়া ওয়া লা ফিল আখিরাতি ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহি ওয়া আন্নাল মুসরিফীনা হুম আসহাবুন নার।

    এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, তোমরা আমাকে যার দিকে আহ্বান করছ, সে দুনিয়া ও আখিরাতে আহ্বান (ও ইবাদত) এর কোনোই যোগ্যতা রাখে না। আর আমাদের প্রত্যাবর্তন আল্লাহরই কাছে। আর নিশ্চয় সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী।

  44. 44

    فَسَتَذۡكُرُونَ مَآ أَقُولُ لَكُمۡۚ وَأُفَوِّضُ أَمۡرِيٓ إِلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ﴿٤٤﴾

    ফাসাতাযকুরূনা মা আকূলু লাকুম ওয়া উফাওওয়িদু আমরী ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ।

    (আজ) আমি তোমাদেরকে যা বলছি, অচিরেই তোমরা তা (সে উপদেশ) স্মরণ করবে। আর আমি আমার সকল বিষয় আল্লাহর নিকট ন্যস্ত করলাম। নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা।’

  45. 45

    فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُواْۖ وَحَاقَ بِـَٔالِ فِرۡعَوۡنَ سُوٓءُ ٱلۡعَذَابِ ﴿٤٥﴾

    ফাওয়াকাহুল্লাহু সায়্যিআতি মা মাকারূ ওয়া হাকা বিআলি ফিরআওনা সূউল আযাব।

    অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে রক্ষা করলেন। আর ফির‘আউনের সম্প্রদায়কে কঠিন শাস্তি গ্রাস করল।

  46. 46

    ٱلنَّارُ يُعۡرَضُونَ عَلَيۡهَا غُدُوّٗا وَعَشِيّٗاۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدۡخِلُوٓاْ ءَالَ فِرۡعَوۡنَ أَشَدَّ ٱلۡعَذَابِ ﴿٤٦﴾

    আন নারু ইউরাদূনা আলাইহা গুদুওওয়াও ওয়া আশিয়্যাও ওয়া ইয়াওমা তাকূমুস সাআতু আদখিলূ আলা ফিরআওনা আশাদ্দাল আযাব।

    (তাদের মৃত্যুর পর কবরে) আগুন সকাল-সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, (সেদিন বলা হবে) ‘ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতম শাস্তিতে প্রবেশ করাও।’

  47. 47

    وَإِذۡ يَتَحَآجُّونَ فِي ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا نَصِيبٗا مِّنَ ٱلنَّارِ ﴿٤٧﴾

    ওয়া ইয ইয়াতাহাজ্জূনা ফিন নারি ফায়াকূলুদ দুআফাউ লিল লাযীনাস তাকবারূ ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনূনা আন্না নাসীবাম মিনান নার।

    হে রাসূল! স্মরণ করো সে সময়ের কথা যখন জাহান্নামে তারা পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে: ‘(দুনিয়াতে) আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব (এখন) তোমরা কি আমাদের থেকে জাহান্নামের আগুনের কিছু অংশ গ্রহণ করবে?'

  48. 48

    قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُلّٞ فِيهَآ إِنَّ ٱللَّهَ قَدۡ حَكَمَ بَيۡنَ ٱلۡعِبَادِ ﴿٤٨﴾

    কালাল লাযীনাস তাকবারূ ইন্না কুল্লুন ফীহা ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ।

    অহংকারী নেতারা বলবে: ‘আমরা সবাইতো এখন জাহান্নামেই আছি। নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে ফেলেছেন।’

  49. 49

    وَقَالَ ٱلَّذِينَ فِي ٱلنَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ٱدۡعُواْ رَبَّكُمۡ يُخَفِّفۡ عَنَّا يَوۡمٗا مِّنَ ٱلۡعَذَابِ ﴿٤٩﴾

    ওয়া কালাল লাযীনা ফিন নারি লিখাযানাতি জাহান্নামাদ ঊ রাব্বাকুম ইউখাফ্ফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব।

    আর যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে: ‘তোমরা তোমাদের রবকে একটু ডাকো না! তিনি যেন এক দিনের জন্য হলেও আমাদের শাস্তি লাঘব করে দেন।’

  50. 50

    قَالُوٓاْ أَوَلَمۡ تَكُ تَأۡتِيكُمۡ رُسُلُكُم بِٱلۡبَيِّنَٰتِۖ قَالُواْ بَلَىٰۚ قَالُواْ فَٱدۡعُواْۗ وَمَا دُعَٰٓؤُاْ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٍ ﴿٥٠﴾

    কালূ আওয়ালাম তাকু তাতীকুম রুসুলুকুম বিল বায়্যিনাতি কালূ বালা কালূ ফাদঊ ওয়া মা দুআউল কাফিরীনা ইল্লা ফী দালাল।

    জাহান্নামের রক্ষীরা (কাফিরদেরকে) বলবে: ‘তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রাসূলগণ আসেনি’? জাহান্নামীরা বলবে, ‘হ্যাঁ অবশ্যই এসেছেন। রক্ষীরা (ব্যঙ্গ করে) বলবে: ‘তবে তোমরাই তোমাদের জন্যে দু‘আ কর। বস্তুত কাফিরদের দু‘আ ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।’

  51. 51

    إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيَوۡمَ يَقُومُ ٱلۡأَشۡهَٰدُ ﴿٥١﴾

    ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল লাযীনা আমানূ ফিল হায়াতিদ দুনয়া ওয়া ইয়াওমা ইয়াকূমুল আশহাদ।

    অবশ্যই আমি আমার রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং (পরকালে) যেদিন সাক্ষীগণ (তাদের পক্ষে কথা বলার জন্যে) দাঁড়িয়ে যাবে।

  52. 52

    يَوۡمَ لَا يَنفَعُ ٱلظَّٰلِمِينَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ ﴿٥٢﴾

    ইয়াওমা লা ইয়ানফাউয যালিমীনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লানাতু ওয়া লাহুম সূউদ দার।

    যেদিন যালিমদের কোন ওযর-আপত্তি তাদের উপকার করবে না। আর তাদের জন্য রয়েছে লা‘নত এবং তাদের জন্য রয়েছে (জাহান্নামে) নিকৃষ্ট আবাস।

  53. 53

    وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡهُدَىٰ وَأَوۡرَثۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ ﴿٥٣﴾

    ওয়া লাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাছনা বানী ইসরাঈলাল কিতাব।

    আর অবশ্যই আমি মূসাকে হিদায়াত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে (তাওরাত) কিতাবের উত্তরাধিকারী করেছিলাম।

  54. 54

    هُدٗى وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴿٥٤﴾

    হুদাও ওয়া যিকরা লিউলিল আলবাব।

    যা ছিল বুদ্ধিমানদের জন্য হিদায়াত ও উপদেশ স্বরূপ।

  55. 55

    فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ ﴿٥٥﴾

    ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুও ওয়াসতাগফির লিযামবিকা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার।

    কাজেই তুমি ধৈর্যধারণ কর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সকাল- সন্ধ্যায় তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ কর।

  56. 56

    إِنَّ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡ إِن فِي صُدُورِهِمۡ إِلَّا كِبۡرٞ مَّا هُم بِبَٰلِغِيهِۚ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ﴿٥٦﴾

    ইন্নাল লাযীনা ইউজাদিলূনা ফী আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফী সুদূরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগীহি ফাসতাইয বিল্লাহি ইন্নাহূ হুওয়াস সামীউল বাসীর।

    নিশ্চয় যারা নিজেদের কাছে কোন দলিল-প্রমাণ না আসা সত্ত্বেও আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বিতর্ক করে, তাদের অন্তরসমূহে আছে কেবল অহংকার, তারা কিছুতেই সেখানে পৌঁছবে না। কাজেই, হে রাসূল! তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

  57. 57

    لَخَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ أَكۡبَرُ مِنۡ خَلۡقِ ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٥٧﴾

    লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাসি ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।

    অবশ্যই আসমানসমূহ ও জমিন সৃষ্টি করা, মানুষ সৃষ্টি করার চেয়ে বহু গুণ বড় কাজ; কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না।

  58. 58

    وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَلَا ٱلۡمُسِيٓءُۚ قَلِيلٗا مَّا تَتَذَكَّرُونَ ﴿٥٨﴾

    ওয়া মা ইয়াসতাওয়িল আমা ওয়াল বাসীরু ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া লাল মুসীউ কালীলাম মা তাতাযাক্কারূন।

    আর অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তি কখনো সমান হতে পারে না । আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আর যারা অপরাধী (তারাও সমান নয়)। তোমাদের অল্প সংখ্যকইউপদেশ গ্রহণ করে। কুফুরী ও পাপাচারের কারণে।

  59. 59

    إِنَّ ٱلسَّاعَةَ لَأٓتِيَةٞ لَّا رَيۡبَ فِيهَا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ ﴿٥٩﴾

    ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফীহা ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইউমিনূন।

    নিশ্চয় কিয়ামত আসবেই, এতে কোন সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না।

  60. 60

    وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِيٓ أَسۡتَجِبۡ لَكُمۡۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِي سَيَدۡخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ ﴿٦٠﴾

    ওয়া কালা রাব্বুকুমুদ ঊনী আসতাজিব লাকুম ইন্নাল লাযীনা ইয়াসতাকবিরূনা আন ইবাদাতী সায়াদখুলূনা জাহান্নামা দাখিরীন।

    আর তোমাদের রব বলেছেন: ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিবো। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’

  61. 61

    ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ ﴿٦١﴾

    আল্লাহুল লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনূ ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্নাল্লাহা লাযূ ফাদলিন আলান নাসি ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়াশকুরূন।

    তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পার এবং দিনকে করেছেন আলোকোজ্জ্বল। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষ (আল্লাহর নি‘আমতের) কৃতজ্ঞতা আদায় করে না।

  62. 62

    ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ ﴿٦٢﴾

    যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইল লা ইলাহা ইল্লা হুওয়া ফা আন্না তুফাকূন।

    তিনিই আল্লাহ, তোমাদের রব; সব কিছুর স্রষ্টা, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেয়া হচ্ছে?

  63. 63

    كَذَٰلِكَ يُؤۡفَكُ ٱلَّذِينَ كَانُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجۡحَدُونَ ﴿٦٣﴾

    কাযালিকা ইউফাকুল লাযীনা কানূ বিআয়াতিল্লাহি ইয়াজহাদূন।

    এভাবেই ফিরিয়ে নেয়া হয় তাদেরকে, যারা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে।

  64. 64

    ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَصَوَّرَكُمۡ فَأَحۡسَنَ صُوَرَكُمۡ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴿٦٤﴾

    আল্লাহুল লাযী জাআলা লাকুমুল আরদা কারারাও ওয়াস সামাআ বিনাআও ওয়া সাওওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তায়্যিবাতি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামীন।

    তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন এবং আসমানকে করেছেন ছাদ। আর তিনি তোমাদেরকে (মাতৃগর্ভে) আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন এবং তিনি পবিত্র জীবিকা থেকে তোমাদেরকে রিযক দান করেছেন। তিনিই আল্লাহ, তোমাদের রব। সুতরাং সৃষ্টিকুলের রব আল্লাহ কতই না বরকতময়!

  65. 65

    هُوَ ٱلۡحَيُّ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۗ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٦٥﴾

    হুওয়াল হায়্যু লা ইলাহা ইল্লা হুওয়া ফাদঊহু মুখলিসীনা লাহুদ দীনাল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।

    তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তোমরা তাঁকে ডাক, তাঁর ইবাদাতে-আনুগত্যে একনিষ্ঠ হয়ে। সকল প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব।

  66. 66

    ۞ قُلۡ إِنِّي نُهِيتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَآءَنِيَ ٱلۡبَيِّنَٰتُ مِن رَّبِّي وَأُمِرۡتُ أَنۡ أُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٦٦﴾

    কুল ইন্নী নুহীতু আন আবুদাল লাযীনা তাদঊনা মিন দূনিল্লাহি লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বী ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামীন।

    হে রাসূল! বল: ‘তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক, তাদের ইবাদাত করতে আমাকে নিষেধ করা হয়েছে, যেহেতু আমার রবের পক্ষ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণাদি এসেছে। আর আমি আদিষ্ট হয়েছি সৃষ্টিকুলের রবের নিকট আত্মসমর্পণ করতে।’

  67. 67

    هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ يُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡ ثُمَّ لِتَكُونُواْ شُيُوخٗاۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبۡلُۖ وَلِتَبۡلُغُوٓاْ أَجَلٗا مُّسَمّٗى وَلَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴿٦٧﴾

    হুওয়াল লাযী খালাকাকুম মিন তুরাবিন ছুম্মা মিন নুতফাতিন ছুম্মা মিন আলাকাতিন ছুম্মা ইউখরিজুকুম তিফলান ছুম্মা লিতাবলুগূ আশুদ্দাকুম ছুম্মা লিতাকূনূ শুয়ূখাও ওয়া মিনকুম মাই ইউতাওয়াফ্ফা মিন কাবলু ওয়া লিতাবলুগূ আজালাম মুসাম্মাও ওয়া লাআল্লাকুম তাকিলূন।

    তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে শুক্রবিন্দু থেকে, তারপর ‘আলাকা’ (জমাট রক্ত) থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তোমাদেরকে (মাতৃগর্ভ থেকে) শিশুরূপে বের করে আনেন, যেন তোমরা তোমাদের যৌবনে পদার্পণ কর, অতঃপর যেন তোমরা বৃদ্ধ বয়সে উপনীত হও। আর তোমাদের কেউ কেউ এর পূর্বেই মারা যায়। আর যাতে তোমরা নির্ধারিত সময়ে পৌঁছে যাও। আর যাতে তোমরা অনুধাবন করতে পারো।

  68. 68

    هُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُۖ فَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ﴿٦٨﴾

    হুওয়াল লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ফা ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকূলু লাহূ কুন ফায়াকূন।

    তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন। আর তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তিনি এজন্য শুধু বলেন: ‘হও’, ফলে তা হয়ে যায়।

  69. 69

    أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصۡرَفُونَ ﴿٦٩﴾

    আলাম তারা ইলাল লাযীনা ইউজাদিলূনা ফী আয়াতিল্লাহি আন্না ইউসরাফূন।

    হে রাসূল! তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি, যারা আল্লাহর নিদর্শনাবলি সম্পর্কে বাক-বিতণ্ডা করে? তাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?

  70. 70

    ٱلَّذِينَ كَذَّبُواْ بِٱلۡكِتَٰبِ وَبِمَآ أَرۡسَلۡنَا بِهِۦ رُسُلَنَاۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ﴿٧٠﴾

    আল্লাযীনা কায্যাবূ বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহী রুসুলানা ফাসাওফা ইয়ালামূন।

    যারা কিতাব আল কুরআন এবং আমার রাসূলগণকে যা দিয়ে আমি প্রেরণ করেছি, তা অস্বীকার করে, অতএব অচিরেই তারা জানতে পারবে-

  71. 71

    إِذِ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَٰقِهِمۡ وَٱلسَّلَٰسِلُ يُسۡحَبُونَ ﴿٧١﴾

    ইযিল আগলালু ফী আনাকিহিম ওয়াস সালাসিলু ইউসহাবূন।

    যখন তাদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে-

  72. 72

    فِي ٱلۡحَمِيمِ ثُمَّ فِي ٱلنَّارِ يُسۡجَرُونَ ﴿٧٢﴾

    ফিল হামীমি ছুম্মা ফিন নারি ইউসজারূন।

    (জাহান্নামের) ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে প্রজ্বলিত আগুনে পোড়ানো হবে।

  73. 73

    ثُمَّ قِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تُشۡرِكُونَ ﴿٧٣﴾

    ছুম্মা কীলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকূন।

    অতঃপর তাদেরকে বলা হবে: ‘কোথায় তারা, যাদেরকে তোমরা শরীক করতে।

  74. 74

    مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا بَل لَّمۡ نَكُن نَّدۡعُواْ مِن قَبۡلُ شَيۡـٔٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلۡكَٰفِرِينَ ﴿٧٤﴾

    মিন দূনিল্লাহি কালূ দাল্লূ আন্না বাল লাম নাকুন নাদঊ মিন কাবলু শাইআন কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরীন।

    আল্লাহ ছাড়া?’ তারা (কাফিররা) বলবে: ‘তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে; বরং এর পূর্বে আমরা (দুনিয়াতে) কোন কিছুর ইবাদাতই করতাম না।’ এভাবেই আল্লাহ কাফিরদেরকে পথভ্রষ্ট করেন।

  75. 75

    ذَٰلِكُم بِمَا كُنتُمۡ تَفۡرَحُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَبِمَا كُنتُمۡ تَمۡرَحُونَ ﴿٧٥﴾

    যালিকুম বিমা কুনতুম তাফরাহূনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তামরাহূন।

    এটা (এ শাস্তি) এ জন্য যে, তোমরা পার্থিব জীবনে অযথা আনন্দ-উল্লাস করতে এবং এজন্য যে, তোমরা অহংকার করতে।

  76. 76

    ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ ﴿٧٦﴾

    উদখুলূ আবওয়াবা জাহান্নামা খালিদীনা ফীহা ফাবিসা মাছওয়াল মুতাকাব্বিরীন।

    তোমরা চিরকাল অবস্থানের জন্য জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ কর। অতএব অহংকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট!

  77. 77

    فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا يُرۡجَعُونَ ﴿٧٧﴾

    ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফা ইম্মা নুরিয়ান্নাকা বাদাল লাযী নাইদুহুম আও নাতাওয়াফ্ফায়ান্নাকা ফা ইলাইনা ইউরজাঊন।

    অতএব,তুমি ধৈর্যধারণ কর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আর আমি তাদেরকে (শাস্তির) যে ওয়াদা দেই, তার কিছু অংশ যদি তোমাকে দেখাই অথবা তোমাকে মৃত্যু দেই, তাহলেও আমার কাছেই তাদের প্রত্যাবর্তন হবে।

  78. 78

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ مِنۡهُم مَّن قَصَصۡنَا عَلَيۡكَ وَمِنۡهُم مَّن لَّمۡ نَقۡصُصۡ عَلَيۡكَۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ فَإِذَا جَآءَ أَمۡرُ ٱللَّهِ قُضِيَ بِٱلۡحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡمُبۡطِلُونَ ﴿٧٨﴾

    ওয়া লাকাদ আরসালনা রুসুলাম মিন কাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মাল লাম নাকসুস আলাইকা ওয়া মা কানা লিরাসূলিন আই ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহি ফা ইযা জাআ আমরুল্লাহি কুদিয়া বিল হাক্কি ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলূন।

    হে রাসূল! অবশ্যই আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি। তাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি আর কারো কারো কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি। আর আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন (মু’জিযাহ) নিয়ে আসা কোন রাসূলের কাজ নয়। তারপর যখন আল্লাহর নির্দেশ আসবে, তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে। আর তখনই বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।

  79. 79

    ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَنۡعَٰمَ لِتَرۡكَبُواْ مِنۡهَا وَمِنۡهَا تَأۡكُلُونَ ﴿٧٩﴾

    আল্লাহুল লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবূ মিনহা ওয়া মিনহা তাকুলূন।

    আল্লাহই তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, যাতে তোমরা এদের কতকের ওপর আরোহণ করতে পার আর কতক তোমরা খেতে পার।

  80. 80

    وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ وَلِتَبۡلُغُواْ عَلَيۡهَا حَاجَةٗ فِي صُدُورِكُمۡ وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ ﴿٨٠﴾

    ওয়া লাকুম ফীহা মানাফিউ ওয়া লিতাবলুগূ আলাইহা হাজাতান ফী সুদূরিকুম ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালূন।

    আর এসব সৃষ্টির মধ্যে তোমাদের জন্য রয়েছে বহু উপকারিতা এবং যাতে তোমরা এগুলোর ওপর আরোহণ করে নিজেদের অন্তরের প্রয়োজন পূরণ করতে পারো ও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারো। আর এসবের ওপর এবং নৌযানের ওপর তোমাদেরকে আরোহণ করানো হয়।

  81. 81

    وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَأَيَّ ءَايَٰتِ ٱللَّهِ تُنكِرُونَ ﴿٨١﴾

    ওয়া ইউরীকুম আয়াতিহী ফা আয়্যা আয়াতিল্লাহি তুনকিরূন।

    আর (এভাবে) আল্লাহ তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখান। অতএব, তোমরা আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করবে?

  82. 82

    أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَكۡثَرَ مِنۡهُمۡ وَأَشَدَّ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ﴿٨٢﴾

    আফালাম ইয়াসীরূ ফিল আরদি ফায়ানযুরূ কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন কাবলিহিম কানূ আকছারা মিনহুম ওয়া আশাদ্দা কুওওয়াতাও ওয়া আছারান ফিল আরদি ফামা আগনা আনহুম মা কানূ ইয়াকসিবূন।

    তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, যাতে দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণতি কী হয়েছিল? তারা ছিল এদের চেয়ে সংখ্যায় বেশি, শক্তিতে প্রবলতর এবং পৃথিবীতে অধিক নিদর্শন/কীর্তির অধিকারী। কিন্তু তারা যা অর্জন করেছিল, তা (আল্লাহর শাস্তি থেকে) তাদের কোনো উপকারে আসেনি।

  83. 83

    فَلَمَّا جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَرِحُواْ بِمَا عِندَهُم مِّنَ ٱلۡعِلۡمِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٨٣﴾

    ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফারিহূ বিমা ইনদাহুম মিনাল ইলমি ওয়া হাকা বিহিম মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।

    অতঃপর তাদের কাছে যখন তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদিসহ আগমন করেছিল, তখন তারা তাদের নিজেদের কাছে বিদ্যমান থাকা জ্ঞানকে আঁকড়ে ধরে উৎফুল্ল হয়ে উঠল। আর যা (শাস্তি) নিয়ে তাঁরা ঠাট্টা-বিদ্রুপ করত, তা-ই তাদেরকে বেষ্টন করল।

  84. 84

    فَلَمَّا رَأَوۡاْ بَأۡسَنَا قَالُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَحۡدَهُۥ وَكَفَرۡنَا بِمَا كُنَّا بِهِۦ مُشۡرِكِينَ ﴿٨٤﴾

    ফালাম্মা রাআও বাসানা কালূ আমান্না বিল্লাহি ওয়াহদাহূ ওয়া কাফারনা বিমা কুন্না বিহী মুশরিকীন।

    তারপর তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করলো তখন বলল: ‘আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর যাদেরকে আমরা তার সাথে শরীক করতাম, তাদেরকে প্রত্যাখ্যান করলাম।’

  85. 85

    فَلَمۡ يَكُ يَنفَعُهُمۡ إِيمَٰنُهُمۡ لَمَّا رَأَوۡاْ بَأۡسَنَاۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ فِي عِبَادِهِۦۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡكَٰفِرُونَ ﴿٨٥﴾

    ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআও বাসানা সুন্নাতাল্লাহিল লাতী কাদ খালাত ফী ইবাদিহী ওয়া খাসিরা হুনালিকাল কাফিরূন।

    কিন্তু তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন তাদের ঈমান তাদের কোন উপকারে আসল না। এটা আল্লাহর বিধান, তাঁর বান্দাদের মধ্যে চলে আসছে। আর এখানে কাফিররাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূরা গাফির তিলাওয়াত শুনুন

এক নজরে

সূরা নং:
114টির মধ্যে 40
নামের অর্থ:
ক্ষমাশীল
আয়াত সংখ্যা:
85
নাযিলের স্থান:
মক্কা
নাযিলের ক্রম:
60
পারা (জুয):
24

সূরা গাফির পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে 28. আয়াতে উল্লেখিত “এক মুমিন ব্যক্তি” থেকে, যিনি ফিরআউনের পরিবারের সদস্য ছিলেন এবং নিজের ঈমান গোপন রাখতেন। তৃতীয় আয়াতে আল্লাহকে “পাপ ক্ষমাকারী” (গাফিরুয যাম্ব) বলা হয়েছে বলে একে “গাফির” এবং একই আয়াতের “অনুগ্রহের অধিকারী” (যিত-তাওল) কথার কারণে “তাওল” নামেও ডাকা হয়।

সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 85 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 40তম এবং এটি 24তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 60তম সূরা। “হা মীম” অক্ষর দিয়ে শুরু হওয়া এবং “হাওয়ামীম” নামে পরিচিত সাতটি সূরার এটি প্রথম। এই সূরাগুলো মুসহাফের ক্রমেও এবং অবতরণের ক্রমেও পরপর রয়েছে।

সূরা গাফির নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগে এমন এক সময়ে অবতীর্ণ হয়, যখন নবী (সা.)-এর ওপর মুশরিকদের নির্যাতন বেড়ে গিয়েছিল, এমনকি তারা তাঁকে ক্ষতি করারও চেষ্টা করেছিল। বুখারীর বর্ণনা অনুযায়ী, একদিন উকবা ইবন আবু মুআইত কাবার পাশে নামাযরত নবী (সা.)-এর গলায় নিজের কাপড় পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আবু বকর এসে তাকে সরিয়ে দেওয়ার সময় এই সূরার 28. আয়াতের কথা বলেন: “আমার রব আল্লাহ, এই কথা বলার কারণে কি তোমরা একজন মানুষকে হত্যা করবে?”

সূরাটিতে ফিরআউনের মূসাকে হত্যা করতে চাওয়া এবং তার প্রাসাদের এক মুমিনের তাঁকে সমর্থন করার কথা বলা হয়েছে। এই কাহিনি একই রকম নির্যাতনের মধ্যে থাকা নবী (সা.) ও মুমিনদের জন্য সান্ত্বনা এবং অবিচল থাকার আহ্বান। তবে সূরাটির জন্য নির্দিষ্ট, ব্যাপকভাবে স্বীকৃত কোনো শানে নুযূল জানা নেই।

সূরা গাফির: বিষয়বস্তু

কিতাব এমন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যিনি পাপ ক্ষমা করেন, তাওবা গ্রহণ করেন, কঠোর শাস্তি দেন এবং প্রচুর অনুগ্রহ করেন, এই কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। আরশ বহনকারী ফেরেশতাদের মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করার কথা বলা হয়েছে। কিয়ামতের দিনে অস্বীকারকারীদের অনুশোচনা এবং সেদিনের ভয়াবহতা তুলে ধরা হয়েছে, যেদিন কিছুই গোপন থাকবে না।

সূরার একটি বড় অংশ মূসা ও ফিরআউনের কাহিনির জন্য নির্ধারিত। ফিরআউন মূসাকে হত্যা করতে চাইলে নিজের ঈমান গোপন রাখা এক মুমিন তাঁর জাতিকে দীর্ঘ উপদেশ দেন। তিনি স্মরণ করান, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাত স্থায়ী আবাস; নিজের ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করেন। ফিরআউনের আকাশে ওঠার জন্য একটি উঁচু মিনার নির্মাণের নির্দেশ এবং তার পরিবারের পরিণতির কথা বলা হয়েছে। এরপর নবী (সা.)-কে ধৈর্যের উপদেশ দেওয়া হয়েছে। “আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব”, এই আদেশ দিয়ে দুআর গুরুত্ব তুলে ধরা হয়েছে। মাটি থেকে সৃষ্টি হওয়া থেকে বার্ধক্য পর্যন্ত মানুষের বিভিন্ন পর্যায় এবং পশুদের থেকে মানুষের পাওয়া উপকার স্মরণ করানো হয়েছে। শাস্তি দেখার মুহূর্তে যারা ঈমান আনে, তাদের সেই ঈমান তাদের কোনো উপকার করবে না, এই কথা জানিয়ে সূরাটি শেষ হয়েছে।

সূরা গাফির: ফজিলত

হা মীম দিয়ে শুরু হওয়া এবং হাওয়ামীম নামে পরিচিত সূরাগুলোর মর্যাদা সম্পর্কে সাহাবীদের কিছু বক্তব্য বর্ণিত হয়েছে। তার একটি আবদুল্লাহ ইবন মাসঊদের নামে বর্ণিত; এতে হাওয়ামীমকে কুরআনের অলংকার (দীবাজ) বলা হয়েছে।

তিরমিযীর একটি বর্ণনা অনুযায়ী নবী (সা.) জানিয়েছেন, যে সকালে এই সূরার শুরু থেকে “ইলাইহিল মাসীর” পর্যন্ত অংশ (1-3. আয়াত) এবং আয়াতুল কুরসী পড়বে, সে সন্ধ্যা পর্যন্ত সুরক্ষিত থাকবে; আর যে সন্ধ্যায় পড়বে, সে সকাল পর্যন্ত সুরক্ষিত থাকবে। তবে তিরমিযী বর্ণনাটিকে গরীব বলেছেন এবং উল্লেখ করেছেন, এর সনদের এক রাবীর স্মৃতিশক্তি নিয়ে সমালোচনা রয়েছে। এ কারণে বর্ণনাটি যঈফ হিসেবে গণ্য হয়।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

সূরা গাফির তাফসীর

সূরা গাফির: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

আয়াত 1-10: তাফসীর
  1. 1

    হা-মীম, এসব বিচ্ছিন্ন অক্ষরের অর্থ সংক্রান্ত আলোচনা সূরা বাকারার শুরুতেই অতিক্রান্ত হয়েছে।

  2. 2

    এই কুরআন সেই আল্লাহর পক্ষ থেকে তদীয় রাসূল মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম) এর উপর অবতীর্ণ। যিনি পরাক্রমশালী; তাঁকে কেউ পরাস্ত করতে পারে না। যিনি স্বীয় বান্দাদের ভালো-মন্দ সম্পর্কে সম্যক অবগত।

  3. 3

    তিনি পাপীদের পাপ মার্জনাকারী। তিনি তাঁর তাওবাকারী বান্দাদের তাওবা কবুলকারী। পক্ষান্তরে যে স্বীয় পাপ থেকে তাওবা করে না তার জন্য তিনি কঠিন শাস্তিদাতা। তিনি অনুগ্রহ ও অনুকম্পাকারী। তিনি ব্যতীত কোন প্রকৃত মা‘বূদ নেই। কিয়ামত দিবসে বান্দারা কেবল তাঁর নিকটই প্রত্যাবর্তন করবে। ফলে তিনি তাদেরকে প্রাপ্য অনুযায়ী প্রতিদান দিবেন।

  4. 4

    আল্লাহর একত্ববাদ ও তদীয় রাসূলদের সত্যতার উপর প্রমাণ বহনকারী আয়াতসমূহ নিয়ে কেবল কাফির সম্প্রদায়ই তাদের বিবেক বিকৃতির দরুন ঝগড়ায় লিপ্ত হতে পারে। আপনি তাদেরকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আর তাদের জিবীকার প্রাচুর্য যেন আপনাকে প্রতারিত না করে। কারণ, তাদেরকে অবকাশ দেয়া মূলতঃ তাদেরকে ধরার ফাঁদ ও দুরভিসন্ধি মাত্র।

  5. 5

    এদের পূর্বে নূহ (আলাইহিস-সালাম) এর জাতি মিথ্যারোপ করেছে এবং এদের পূর্বে ও পরে বহু জাতি মিথ্যারোপ করেছে। তেমনিভাবে ‘আদ, সামূদ, লূত্ব জাতি ও মাদায়েনবাসী এবং ফিরআউন মিথ্যারোপ করেছে। প্রত্যেক জাতি মনস্ত করেছে যে, স্বীয় রাসূলকে ধরে হত্যা করবে। তারা বাতিলের পক্ষে তর্ক করছে যেন তারা সত্যকে প্রতিহত করতে পারে। ফলে আমি সে সব জাতিকে পাকড়াও করেছি। অতএব, আপনি গভীরভাবে ভেবে দেখুন, তাদের জন্য আমার শাস্তি কেমন ছিলো। বস্তুতঃ সেটি ছিল কঠিন শাস্তি।

  6. 6

    আল্লাহ যেভাবে এ সব মিথ্যারোপকারী জাতিকে ধ্বংস করার ফয়সালা করেন হে রাসূল! তেমনিভাবে তাদের জন্য এ কথাও অবধারিত করে দিয়েছেন যে, যারা কুফরী করেছে তারা জাহান্নামবাসী হবে।

  7. 7

    হে রাসূল! যে সব ফিরিশতা আপনার প্রতিপালকের আরশ বহন করে আর যারা তার আশপাশে রয়েছে তাঁরা স্বীয় প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছে এমন সব গুণ থেকে যেগুলো তাঁর সাথে বেমানান। তাঁরা আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর উপর বিশ্বাস স্থাপনকারীদের জন্য এই বলে ক্ষমার দু‘আ করে যে, হে আমাদের প্রতিপালক! আপনার জ্ঞান ও রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। তাই আপনি স্বীয় পাপ থেকে তাওবাকারী ও আপনার পথ অবলম্বনকারীদেরকে ক্ষমা করুন। আর তাদেরকে আগুনের স্পর্শ থেকে রক্ষা করুন।

  8. 8

    আর ফিরিশতাগণ বলেন: হে আমাদের প্রতিপালক! আপনি মুমিনদেরকে প্রতিশ্রæত স্থায়ী জান্নাতে প্রবিষ্ট করুন। আরো প্রবিষ্ট করুন উত্তম আমলকারীদের পিতা-মাতা ও স্ত্রী-সন্তানদেরকে। অবশ্যই আপনি প্ররাক্রমশালী; যাঁকে কেউ প্ররাস্ত করতে পারে না। আপনি স্বীয় কর্ম বিধান ও পরিচালনায় প্রজ্ঞাবান।

  9. 9

    আর তাদেরকে তাদের মন্দ আমল থেকে হেফাজত করুন এবং এর জন্য তাদেরকে শাস্তি দিবেন না। বস্তুতঃ আপনি যাকে কিয়ামত দিবসে তার মন্দ আমলের শাস্তি থেকে রক্ষা করবেন তাকে অবশ্যই আপনি দয়া করেছেন। এই শাস্তি থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশ হলো এমন সফলতা যার সাথে কোন সফলতার তুলনা হয় না।

  10. 10

    যারা আল্লাহ ও তদীয় রাসূলদেরকে অবিশ্বাস করেছে তারা কিয়ামত দিবসে যখন জাহান্নামে প্রবেশ করবে এবং স্বীয় আত্মার উপর ঘৃণা বর্ষণ পূর্বক তাকে অভিশাপ দিতে থাকবে তখন তাদেরকে ডেকে বলা হবে, তোমাদের নিজেদের উপর নিজেদের ঘৃণা যতো তার চেয়ে সমধিক ঘৃণা আল্লাহর। কারণ, দুনিয়াতে তোমাদেরকে আল্লাহর উপর ঈমান আনতে আহŸান করা হয়েছিলো। কিন্তু তোমরা তা অস্বীকর করে তাঁর সাথে অন্যদেরকে শরীক করেছিলে।

আয়াত 11-20: তাফসীর
  1. 11

    কাফিররা এমন সময় স্বীকারোক্তি দিবে যখন তাদের স্বীকারোক্তি ও তাওবা কোন উপকারে আসবে না। তারা বলবে, হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে দু’বার মৃত্যু দিয়েছেন। আমরা অবিদ্যমান থাকার পর আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। উক্ত সৃষ্টির পর আবার আমাদেরকে মৃত্যু দিয়েছেন। তেমনিভাবে আপনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান ও পুনরুত্থানের মাধ্যমে দু’বার জীবন দান করেছেন। তাই আমরা নিজেদের কৃত পাপের স্বীকৃতি দিচ্ছি। তবে কি এমন কোন পথ রয়েছে যা অবলম্বন করলে আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে দুনিয়াতে ফেরত আসতে পারি। যেন আমাদের অমলগুলো শুধরে নিলে আপনি আমাদের উপর রাযী হয়ে যান!

  2. 12

    এই শাস্তির কারণ হচ্ছে এই যে, যখন এককভাবে আল্লাহকে আহŸান করা হতো এবং তাঁর সাথে অন্যকে শরীক করা হতো না তখন তোমরা তাঁকে অবিশ্বাস করতে ও তাঁর সাথে অন্যকে শরীক করতে। পক্ষান্তরে যখন আল্লাহর ইবাদাতে অন্যকে শরীক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। বস্তুতঃ বিধান কেবল আল্লাহরই যিনি স্বীয় সত্তা, ক্ষমতা ও প্রতাপে সমোন্নত। তিনি এত মহান যে, অন্য সব কিছুই তাঁর নিচে।

  3. 13

    তিনি সেই আল্লাহ যিনি দিগন্ত ও সত্তাসমূহে তাঁর নিদর্শনগুলো দেখিয়ে থাকেন। যাতে এগুলো তাঁর ক্ষমতা ও একত্ববাদের প্রমাণ বহণ করে। তিনি তোমাদের উদ্দেশ্যে আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করেন। যদ্বারা উদ্ভিদ ও শস্যাদি থেকে তোমাদের জিবীকার ব্যবস্থা হয়। নিশ্চয়ই আল্লাহর নিদর্শনসমূহ দ্বারা কেবল তারাই উপকৃত হয় যারা একনিষ্ঠভাবে তাঁর দিকে প্রত্যাবর্তন করে।

  4. 14

    তাই হে মুমিন সম্প্রদায়! তোমরা আল্লাহকে শিরকমুক্ত হয়ে এককভাবে খাঁটি মনে মান্য করো ও তাঁকে আহŸান করো যদিও বা তাতে মুশরিকরা অসন্তুষ্ট ও রাগান্বিত হয়।

  5. 15

    তিনিই এর হকদার যে, তাঁর উদ্দেশ্যে আনুগত্য ও দু‘আকে খাঁটি করা হবে। তিনি উচ্চ মর্যাদার অধিকারী, সৃষ্টিকুল থেকে ভিন্নতর। তিনি মহা আরশের প্রতিপালক। তিনি স্বীয় বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা ওহী অবতীর্ণ করেন। যাতে তারা জীবন চলার পথের সন্ধান লাভ করে ও এর মাধ্যমে অন্যদেরকে সে পথে পরিচালিত করতে পারে। আর মানুষদেরকে কিয়ামত দিবসের ভীতি প্রদর্শন করতে পারে। যেখানে পূর্বাপর সকল মানুষ সমবেত হবে।

  6. 16

    সেদিন তারা একই ভূমিতে প্রকাশ্যভাবে সমবেত হবে। তাদের কোন কিছু আল্লাহর কাছে গোপন থাকবে না। না তাদের সত্তা, না তাদের আমল। আর না তাদের প্রতিদান। সে দিন তিনি জিজ্ঞেস করবেন আজকের দিনের রাজত্ব কার?! তখন একটি মাত্র উত্তর ব্যতীত অন্য কোন জবাব থাকবে না। তা হলো রাজত্ব কেবল ওই আল্লাহর যিন আপন সত্তা, গুণাবলী ও কার্যাবলীতে একক। যিনি এমন প্রতাপশালী যদ্বারা তিনি সর্ব বস্তুকে করতলগত করেছেন এবং তাঁর জন্য সব কিছু অধীন হয়েছে।

  7. 17

    আজকের দিন প্রত্যেককে তার ভালো-মন্দ আমলের প্রতিদান দেয়া হবে। আজকের দিনে কারো প্রতি কোন অবিচার নেই। কেননা, বিচারক হলেন ন্যায়পরায়ণ আল্লাহ। অবশ্যই আল্লাহ স্বীয় বান্দাদের তড়িৎ বিচারকারী। কেননা, তিনি তাদের ব্যাপারে সম্যক অবগত।

  8. 18

    হে রাসূল! তাদেরকে কিয়ামত দিবস সম্পর্কে সতর্ক করুন। কেননা, তা অত্যাসন্ন। আর প্রত্যেক আসন্ন বস্তুই নিকটবর্তী হয়। সে দিনের ভয়াবহতায় অন্তরগুলো উর্দ্ধগামী হবে। ফলে সেগুলো তাদের কণ্ঠনালীতে এসে পৌঁছুবে। সে দিন অনুমতিপ্রাপ্তরা ব্যতীত কেউ কথা বলতেও সাহস পাবে না। আর যদি ধরে নেয়া হয় যে, তাদের সুপারিশ গ্রহণ করা হবে। তবুও তারা সে দিন কোন বন্ধু, সাহায্যকারী বা সুপারিশকারী পাবে না।

  9. 19

    আল্লাহ গোপনে থেকে বক্র চাহনির খবর রাখেন যেমন বক্ষদেশে লুকিয়ে থাকা বিষয়ের খবর জানেন। তাঁর নিকট এ সবের কোন কিছুই গোপন থাকে না।

  10. 20

    আল্লাহ ইনসাফ ভিত্তিক ফয়সালা করেন। তাঁর নিকট পুণ্য কমানো কিংবা পাপ বাড়ানোর মাধ্যমে কারো প্রতি কোন অবিচার করা হবে না। আর মুশরিকরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদাত করে তারা কোন ফয়সালা করতে পারবে না। কেননা, তারা কোন কিছুরই মালিক নয়। অবশ্যই আল্লাহ স্বীয় বান্দাদের কথা শ্রবণকারী এবং তাদের নিয়ত ও আমল দর্শনকারী। ফলে তিনি অচিরেই এর প্রতিদান দিবেন।

আয়াত 21-30: তাফসীর
  1. 21

    এ সব মুশরিকরা কি যমীনের চার পার্শ্বে ভ্রমণ করে না এবং তাদের পূর্বেকার মিথ্যারোপকারী জাতির পরিণাম ভেবে দেখে না, যা ছিলো অতি মন্দ। অথচ সে সব জাতি তাদের তুলনায় বেশী শক্তিশালী ছিলো এবং তারা যমীনে নির্মাণ ক্ষেত্রে এমন স্থাপনা রেখে গেছে যা এরা রাখে নি। আল্লাহ তাদের পাপের দরুন তাদেরকে ধ্বংস করেছেন। কোন বাধাদানকারীই তাদেরকে এ থেকে রক্ষা করতে পারে নি।

  2. 22

    এই শাস্তি তারা কেবল এ জন্য পেয়েছে যে, তাদের নিকট রাসূলগণ সুস্পষ্ট আয়াত ও প্রমাণাদি আনার পরও তারা আল্লাহকে অবিশ্বাস ও তাঁর রাসূলগণের প্রতি মিথ্যারোপ করতো। তাই তাদের ক্ষমতা থাকা সত্তে¡ও আল্লাহ তাদেরকে পাকড়াও ও ধ্বংস করেছেন। অবশ্যই আল্লাহ শক্তিশালী ও তাঁকে অস্বীকারকারী এবং তদীয় রাসূলগণের প্রতি মিথ্যারোপকারীদের জন্য কঠিন শাস্তিদাতা।

  3. 23

    আর আমি মূসা (আলাইহিস-সালাম) কে সুস্পষ্ট আয়াত ও পরিষ্কার প্রমাণাদিসহ প্রেরণ করেছি।

  4. 24

    ফিরআউন ও তার মন্ত্রী হামান এবং কারূনের নিকট প্রেরণ করেছি। তারা বললো: মূসা তার দাবিতে জাদুকর ও বড় মিথ্যুক।

  5. 25

    যখন তাদের নিকট মূসা (আলাইহিস-সালাম) তাঁর সত্যতার প্রমাণ বহনকারী দলীল নিয়ে আগমন করলেন তখন ফিরআউন বললো: তার উপর ঈমান আনয়নকারী ছেলেদেরকে হত্যা করো আর অপমান হিসাবে তাদের কন্যাদেরকে ছেড়ে দাও। তবে কাফিরদের পক্ষ থেকে মু’মিনদের সংখ্যা কমানোর এই দুরভিসন্ধি ব্যর্থ প্রচেষ্টা মাত্র। বস্তুতঃ এর কোন প্রভাব ছিলো না।

  6. 26

    ফিরআউন বললো: মূসার শাস্তি স্বরূপ তাকে হত্যার ক্ষেত্রে তোমরা আমাকে বাধা দিও না। সে চাইলে তার প্রভুকে আহŸান করুক। যেন তিনি আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারেন। তার এ আহŸানকে আমি কোনই পরোয়া করি না। আমি বরং আশঙ্কা করছি যে, সে তোমাদের প্রতিপালিত ধর্মকে পাল্টিয়ে দিবে এবং হত্যা ও নাশকতার মাধ্যমে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

  7. 27

    মূসা (আলাইহিস-সালাম) ফিরআউনের ধমকির সংবাদ পেয়ে বললো, আমি আমার ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয় নিয়েছি এবং তাঁর দ্বারস্ত হয়েছি এমন ব্যক্তির ব্যাপারে যে সত্য ও ঈমানের ক্ষেত্রে অহঙ্কারী। যে পরকাল ও তার হিসাব এবং শাস্তিকে অস্বীকার করে।

  8. 28

    ফিরআউন পরিবারের একজন ঈমান গোপনকারী মু’মিন ব্যক্তি তাদের দ্বারা মূসার হত্যার প্রতিজ্ঞাকে অগ্রাহ্য করে বললো, তোমরা কি একজন নিরপরাধ মানুষকে শুধু এ কারণে হত্যা করবে যে, সে বললো: আমার প্রতিপালক হলেন আল্লাহ। অথচ সে তোমাদের নিকট তার দাবিতে সত্যবাদী হওয়ার দলীল প্রমাণাদি নিয়ে এসে এ কথা বললো যে, সে তাঁর প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত?! আর যদি ধরে নেয়া যায় যে, সে মিথ্যুক তবে তার মিথ্যার অনিষ্ট তাকেই পাবে। পক্ষান্তরে সে যদি সত্য হয়ে থাকে তাহলে সে যে শাস্তির ভয় দেখাচ্ছে তার কিছু অংশ তোমাদেরকে অগ্রিম পেয়ে বসবে। অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারী এবং তাঁর ও তাঁর রাসূলগণের প্রতি মিথ্যারোপকারীদেরকে সঠিক পথ দেখান না।

  9. 29

    হে আমার জাতি! আজ বিজয়সহ মিশরের রাজত্ব তোমাদের হাতে। তবে মূসাকে হত্যার ফলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসলে কে আমাদেরকে সাহায্য করবে?! ফিরআউন বললো, অভিমত এবং ফায়সালা চলবে আমার। আমি ভেবে দেখেছি যে, অনিষ্ট ও ফাসাদ থেকে রক্ষা পাওয়ার জন্য মূসাকে হত্যা করা অত্যাবশ্যক। আর আমি সঠিক ও বিশুদ্ধ ব্যতীত অন্য কোন পথ দেখাই না।

  10. 30

    মু’মিন ব্যক্তি স্বীয় জাতিকে উপদেশ দিয়ে বললো, তোমরা মূসাকে অন্যায় ও শত্রæতাবশত হত্যা করলে আমি কিন্তু তোমাদের জন্য সেই বহুজাতিক বাহিনীর শাস্তির ভয় পাচ্ছি যারা ইতিপূর্বে তাদের রাসূলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে আল্লাহ তাদেরকে ধ্বংস করেন।

আয়াত 31-40: তাফসীর
  1. 31

    যারা রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছে তাদের মত। যেমন: নূহ, ‘আদ, সামূদ ও তাদের পরবর্তীতে আগতরা। তাদেরকে আল্লাহ স্বীয় কুফরী ও রাসূলদেরকে অস্বীকার করার কারণে ধ্বংস করেছেন। বস্তুতঃ আল্লাহ বান্দাদের প্রতি অবিচার চান না। তিনি কেবল তাদের পাপের উপর উপযুক্ত শাস্তি প্রদান করেন।

  2. 32

    হে আমার জাতি! আমি তোমাদের জন্য কিয়ামত দিবসকে ভয় পাচ্ছি। যে দিন মানুষ পরস্পরকে জ্ঞাতি-বন্ধন কিংবা সম্মানজনক আসনের ভিত্তিতে আহŸান করবে এই ধারণায় যে, এই পন্থা উক্ত বিভীষিকাময় পরিস্থিতে তাদের উপকারে আসবে।

  3. 33

    সে দিন তারা আগুন থেকে ভয়ে পালিয়ে বেড়াবে। মূলতঃ আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য তোমাদের কোন প্রতিহতকারী নেই। বস্তুতঃ আল্লাহ যাকে অপমান করেন এবং তাকে ঈমানের তাওফীক প্রদান করেন না তার জন্য কোন পথ প্রদর্শনকারী নেই।

  4. 34

    ইতিপূর্বে তোমাদের নিকট মূসা (আলাইহিস-সালাম) আল্লাহর একত্ববাদের সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করেছেন। অথচ তোমরা তাঁর আনিত বিষয় নিয়ে সন্দেহ ও মিথ্যারোপ করতেই থাকলে। অতঃপর তিনি যখন মারা গেলেন তখন তোমরা আরো বেশী সংশয় ও সন্দেহে নিপতিত হয়ে বলতে থাকলে যে, আল্লাহ আদৗ তাঁর পরে আর কোন রাসূল পাঠবেন না। সত্য থেকে তোমাদের এ ধরনের ভ্রষ্টতার ন্যায় আল্লাহ তাঁর সীমা অতিক্রমকারী ও তাঁর একত্ববাদে সন্দেহ পোষণকারীদেরকে পথভ্রষ্ট করেন।

  5. 35

    যারা আল্লাহর আয়াতগুলোকে বাতিল করার জন্য সেগুলো নিয়ে তাদের নিকট আগত কোনরূপ দলীল-প্রমাণ ব্যতীত ঝগড়া করে তাদের এই বাক-বিতÐা আল্লাহ ও তাঁর রাসূলদের উপর বিশ্বাসীদের নিকট অতি ঘৃণিত। আল্লাহ যেমনিভাবে তাঁর আয়াতসমূহকে বাতিল সাব্যস্তকারী এ সব ঝগড়াকারীদের অন্তরে মোহর মেরেছেন তেমনিভাবে সত্য গ্রহণে প্রত্যেক অহঙ্কারী ও দাম্ভিকের অন্তরে মোহর লাগিয়ে থাকেন। ফলে সে সঠিক ও কল্যাণের পথ দেখে না।

  6. 36

    ফিরআউন তার মন্ত্রী হামানকে বললো, হে হামান! আমার উদ্দেশ্যে একটি সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো। যেন আমি আসমানের পথ পর্যন্ত পৌঁছুতে পারি।

  7. 37

    যাতে অমি আসমানের পথগুলো পর্যন্ত পৌঁছুতে পারি। ফলে সেই মা‘বূদকে দেখবো যার ব্যাপারে মূসা ধারণা করেছে যে, সে সত্য মা‘বূদ। বস্তুতঃ আমি মনে করি যে, মূসা তার দাবিতে মিথ্যুক। আসলে এভাবেই ফিরআউনের মন্দ আমলগুলোকে সুন্দর করে তুলে ধরা হয়েছে যখন সে হামানের নিকট এই প্রস্তাব করেছিলো। বস্তুতঃ ফিরআউন কর্তৃক তার লালিত বাতিলকে প্রকাশ করা এবং মুসা কর্তৃক আনিত হককে বাতিল সাব্যস্ত করার ফন্দি সম্পূর্ণরূপে ব্যর্থ। কেননা, এর শেষ পরিণতি বৃথা, নিষ্ফল প্রচেষ্টা ও অবারিত হতভাগ্য ছাড়া আর কিছুই নয়।

  8. 38

    ফিরাউন পরিবারের মু’মিন ব্যক্তিটি স্বীয় সম্প্রদায়কে উপদেশমূলক এবং হকের পথ প্রদর্শন পূর্বক বললো, হে আমার সম্প্রদায়! তোমরা আমার আনুগত্য করো। আমি তোমাদেরকে সঠিক ও হকের পথ দেখাবো।

  9. 39

    হে আমার সম্প্রদায়! এ দুনিয়ার জীবন হলো কিছু দিনের উপভোগ মাত্র। তাই সে যেন তার মধ্যকার ক্ষণস্থায়ী ভোগ্যসামগ্রী দ্বারা তোমাদেরকে ধোঁকা না দেয়। পক্ষান্তরে পরকালীন জীবন অবারিত ভোগ্যসামগ্রীসহ সেটি প্রশান্তি ও স্থায়ী আবাসন। তাই তোমরা সে জন্য আল্লাহর আনুগত্যের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো। আর পরকালের কথা বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত হওয়া থেকে সতর্ক থাকো।

  10. 40

    যে ব্যক্তি মন্দ আমল করে তাকে তার আমল অনুরূপ শাস্তি ছাড়া অন্য কিছু দেয়া হবে না। আর তাতে কিছু বৃদ্ধিও করা হবে না। আর যে পুরুষ কিংবা মহিলা আল্লাহ ও তদীয় রাসূলগণে বিশ্বাসী অবস্থায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করে এ সব প্রশংসনীয় গুণাবলী দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিরা কিয়ামত দিবসে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাদেরকে তাতে বিদ্যমান ফলফলাদি ও স্থায়ী নি‘আমত দ্বারা অবারিত জীবিকা প্রদান করবেন; যা কখনো শেষ হবে না।

আয়াত 41-50: তাফসীর
  1. 41

    হে আমার জাতি! আমার কী দুর্ভাগ্য যে, আমি তোমাদেরকে আল্লাহর উপর ঈমান ও নেক আমলের ভিত্তিতে ইহ ও পরকালীন ক্ষতি থেকে বাঁচার প্রতি আহŸান করছি। আর তোমরা আমাকে আল্লাহর সাথে কুফরী ও তাঁর অবাধ্যতার মাধ্যমে জাহান্নামে প্রবেশের প্রতি আহŸান জানাচ্ছো।

  2. 42

    তোমরা আল্লাহকে অবিশ্বাস করা ও তাঁর ইবাদাতে অন্যকে শরীক করার মাধ্যমে আমাকে তোমাদের বাতিলের দিকে আহŸান করছো। যার সঠিকতার ব্যাপারে আমার নিকট কোন জ্ঞান নেই। পক্ষান্তরে আমি তোমাদেরকে সেই পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনতে আহŸান করছি যাকে পরাস্তকারী কেউ নেই। যিনি বড় মার্জনাকারী, স্বীয় বান্দাদের প্রতি মহা ক্ষমাশীল।

  3. 43

    সত্যিই তোমরা আমাকে যার উপর ঈমান আনতে ও তার আনুগত্য করতে আহŸান করছো সে ইহ ও পরকালে সত্যিকারার্থে কোন আহŸানের উপযুক্ত নয়। এমনকি সে তার নিকট দু‘আকারীর ডাকে সাড়া দিতেও পারে না। বস্তুতঃ আমাদের প্রত্যেকের প্রত্যাবর্তন স্থল হচ্ছেন এক আল্লাহ। আর কুফরী ও পাপাচারে লিপ্তরাই হচ্ছে জাহান্নামবাসী। যারা কিয়ামত দিবসে তাতে নিশ্চিত প্রবেশ করবেই।

  4. 44

    তারা তার উপদেশকে উপেক্ষা করলো। ফলে সে বললো, অচিরেই তোমরা আমার উপস্থাপিত উপদেশের কথা স্মরণ করবে এবং তা গ্রহণ না করার ফলে তোমরা আক্ষেপ করবে। আমি আমার সর্ব বিষয়কে এককভাবে আল্লাহর প্রতি ন্যস্ত করলাম। অবশ্যই আল্লাহর নিকট বান্দাদের কোন বিষয় গোপন থাকে না।

  5. 45

    ফলে আল্লাহ তাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করলেন যখন তারা তাকে হত্যা করতে চেয়েছিলো। আর ফিরআউন পরিবারকে ডুবে যাওয়ার শাস্তি দ্বারা আক্রান্ত করলেন। আল্লাহ তাকে ও তার সকল বাহিনীকে দুনিয়াতে ডুবিয়ে দিলেন।

  6. 46

    তাদের মৃত্যুর পর তাদের কবরে তাদেরকে আগুনের সামনে সকাল সন্ধায় পেশ করা হবে। আর কিয়ামত দিবসে বলা হবে, হে ফিরআউনের অনুসারীরা! তোমরা কঠিন ও মহা শাস্তিতে প্রবেশ করো। কারণ, তারা কুফরী, মিথ্যারোপ ও আল্লাহর পথ থেকে বারণ করার কাজে লিপ্ত ছিলো।

  7. 47

    হে রাসূল! আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন জাহান্নামীদের অনুসারী ও নেতাদের মধ্যে বাক-বিতÐা চলবে। তখন দুর্বল অনুসারীরা অহঙ্কারী নেতাদেরকে বলবে, আমরা দুনিয়াতে ভ্রষ্টতার কাজে তোমাদের অনুসারী ছিলাম। তাই তোমরা কি আমাদের শাস্তির একাংশ ভোগ করে আমাদেরকে তা থেকে রেহাই দিবে?!

  8. 48

    অহঙ্কারী নেতারা বলবে, আমরা অনুসারী হই আর নেতা হই সবাই তো জাহান্নামী। কেউ কারো শাস্তির কোন অংশ বহন করবে না। আল্লাহ বান্দাদের মাঝে ফায়সালা করেছেন এবং প্রত্যেককে যার যার প্রাপ্য অনুপাতে শাস্তি দিয়েছেন।

  9. 49

    জাহান্নামে শাস্তিপ্রাপ্ত অনুসারী ও নেতারা তা থেকে বের হওয়া ও তাওবা করার উদ্দেশ্যে ফেরত আসার ব্যাপারে যখন নিরাশ হয়ে যাবে তখন শাস্তি প্রদানে নিয়োজিত ফিরিশতাদেরকে বলবে: তোমরা তোমাদের প্রতিপালককে ডাক, এক দিনের জন্য হলেও তিনি যেন আমাদের এই স্থায়ী শাস্তি মওকুফ করেন।

  10. 50

    জাহান্নামের রক্ষীরা কাফিরদেরকে বলবে, তোমাদের নিকট কি রাসূলগণ সুস্পষ্ট দলীল প্রমাণাদি নিয়ে আগমন করন নি?! কাফিররা বলবে: হ্যাঁ, তাঁরা এসেছিলেন। তখন রক্ষীরা ব্যঙ্গ করে বলবে, তবে তোমরা নিজেরাই ডাকতে থাকো। আমরা কাফিরদের জন্য কোন সুপারিশ করবো না। বস্তুতঃ কাফিরদের দু‘আ বতিল ও বৃথা ছাড়া আর কিছুই নয়। কেননা, তাদের কুফরীর ফলে তাদের থেকে তা গ্রহণ করা হবে না।

আয়াত 51-60: তাফসীর
  1. 51

    অবশ্যই আমি আমার রাসূলকে এবং যারা আমার ও আমার রাসূলদের উপর ঈমান এনেছে তাদেরকে সাহায্য করবো। দুনিয়াতে তাঁদের দলীল-প্রমাণ প্রকাশ ও তাঁদের শত্রæদের উপর সাহায্য প্রদানের মাধ্যমে। আর পরকালে তথা কিয়ামত দিবসে তাদেরকে সাহায্য করবো জান্নাতে প্রবিষ্ট করিয়ে এবং দুনিয়াতে তাদের সাথে বিতর্ককারী শত্রæদেরকে জাহান্নামে প্রবিষ্ট করিয়ে। তবে তা করা হবে নবী, ফিরিশতা ও মুমিনদের সাক্ষ্য প্রদানের পর যে, তাদের নিকট দা’ওয়াত পৌঁছেছে। তদুপরি তারা মিথ্যারোপ করেছে।

  2. 52

    কুফরী ও পাপাচারের মাধ্যমে নিজেদের আত্মার উপর অবিচারকারীদেরকে সে দিন তাদের জুলুম থেকে ক্ষমা চাওয়া কোন উপকার দিবে না। বরং সে দিন তাদেরকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা হবে এবং তাদের জন্য থাকবে পরকালে কঠিন কষ্টসহ নিকৃষ্ট আবাসন।

  3. 53

    আমি মূসা (আলাইহিস-সালাম) কে এমন জ্ঞান দিয়েছি যার মাধ্যমে বনী ইসরাঈল সত্যের প্রতি হিদায়েত পেতে পারে। আর আমি বনী ইসরাঈলের মাঝে তাওরাতকে ওয়ারিশি সূত্রে পাওয়া কিতাব বানিয়ে দিয়েছি। যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম মিরাস পাবে।

  4. 54

    যা মূলতঃ সৎ পথের দিকে হিদায়েত এবং সুস্থ বিবেকবানদের জন্য উপদেশ স্বরূপ।

  5. 55

    হে রাসূল! তাই আপনি নিজ জাতির পক্ষ থেকে পাওয়া কষ্ট ও মিথ্যারোপের উপর ধৈর্য ধরুন। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সাহায্য ও সহযোগিতার ওয়াদা সত্য। তাতে কোন সন্দেহ নেই। আর আপনি নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উপরন্তু সকাল ও বিকাল নিজ প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা বর্ণনা করুন।

  6. 56

    যারা কোনরূপ দলীল-প্রমাণ ব্যতিরেকে আল্লাহর আয়াতগুলোকে বাতিল করার উদ্দেশ্যে সেগুলো নিয়ে তর্ক করে তাদেরকে এই কাজে হকের ক্ষেত্রে অহঙ্কার প্রদর্শন ব্যতীত অন্য কিছু উদ্বুদ্ধ করে না। বস্তুতঃ তারা নিজেদের বড়ত্ব প্রদর্শনের উদ্দেশ্য সাধন পর্যন্ত আদৗ পৌঁছুতে পারবে না। অতএব, হে রাসূল! আপনি আল্লাহকে দৃঢ়তার সাথে ধরে থাকুন। তিনি তাঁর বান্দাদের কথাগুলো শ্রবণ করেন ও তাদের কার্যাবলী দেখেন। এ সবের কোন কিছু তাঁর আয়ত্বের বাহিরে নয়। ফলে তিনি এর উপর যথাযথ প্রতিদান দিবেন।

  7. 57

    অবশ্যই প্রকাÐতা ও প্রশস্ততায় আসমান ও যমীনের সৃষ্টি মানুষ সৃষ্টি অপেক্ষা বহু গুণ বড় কাজ। তাই যিনি উভয়টিকে তার বিশালত্ব ও প্রকাÐতা সত্তে¡ও সৃষ্টি করতে সক্ষম তিনি মৃতদেরকে কবর থেকে জীবিত করতে, তাদের হিসাব নিতে ও প্রতিদান দিতেও সক্ষম। কিন্তু বেশীর ভাগ মানুষ তা জানে না। ফলে তারা উপদেশ গ্রহণ করে না। এমনকি তা সুস্পষ্ট হওয়া সত্তে¡ও একে তারা পুনরুত্থানের প্রমাণ হিসাবে গণ্য করে না।

  8. 58

    যে দেখে না আর যে দেখে উভয় সমান নয়। তাই যারা আল্লাহতে ঈমান এনেছে, তাঁর রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করেছে ও নেক আমল করেছে তারা আর যারা বিনষ্ট আক্বীদা ও পাপাচারসহ মন্দ কাজ করেছে এরা উভয়ও সমান নয়। তবে তোমাদের মধ্যে কম সংখ্যকই উপদেশ গ্রহণ করে। কেননা, যদি তোমরা উপদেশ গ্রহণ করতে তাহলে উভয় পক্ষের মধ্যে পার্থক্য করতঃ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈমানদার ও নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে।

  9. 59

    যে কিয়ামতে আল্লাহ মৃতদেরকে হিসাব নেয়া ও প্রতিদানের উদ্দেশ্যে পুনরুত্থান করবেন তা সন্দেহাতীতভাবে অবশ্যই আগত। কিন্তু বেশীর ভাগ মানুষ তাতে বিশ্বাসী নয়। ফলে তারা তার উদ্দেশ্যে প্রস্তুতি নেয় না।

  10. 60

    আর তোমাদের প্রতিপালক বলেছেন: হে লোক সকল! তোমরা আমাকে ইবাদাতে ও আহŸানে একক বলে মান্য করো। আমি তোমাদের দু‘আ কবুল করবো, পাপরাশি ক্ষমা করবো এবং তোমাদেরকে দয়া করবো। যারা ইবাদাতে আমাকে একক সাব্যস্ত করতে বড়ত্ব প্রদর্শন করে অচিরেই তারা অপমান ও অপদস্ত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।

আয়াত 61-70: তাফসীর
  1. 61

    তিনিই সেই আল্লাহ। যিনি তোমাদের উদ্দেশ্যে রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছেন। যাতে তোমরা প্রশান্তি ও বিশ্রাম নিতে পারো। পক্ষান্তরে তিনি দিনকে আলোকিত করেছেন। যাতে তোমরা তাতে কাজ-কর্ম করতে পারো। আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল। যেহেতু তিনি তাদের উপর তাঁর প্রকাশ্য-অপ্রকাশ্য নি‘আমতসমূহ ঢেলে দিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষ তাঁর পক্ষ থেকে তাদেরকে প্রদত্ত নি‘আমতের শুকরিয়া আদায় করে না।

  2. 62

    তিনিই তোমাদের প্রতিপালক। যিনি তোমাদের উপর তাঁর নি‘আমত দ্বারা অনুগ্রহ করেছেন। তিনি সব কিছুর ¯্রষ্টা। তিনি ছাড়া অন্য কোন ¯্রষ্টা নেই। আর না তিনি ব্যতীত সত্যিকার কোন মা‘বূদ আছেন। অতএব, তোমরা কীভাবে তাঁর ইবাদাত ছেড়ে এমন কারো ইবাদাতের প্রতি ফিরে যাচ্ছো যে কোন উপকার-অপকারের ক্ষমতা রাখে না।

  3. 63

    যেভাবে এ সব লোক এককভাবে আল্লাহর উপর ঈমান ও তাঁর ইবাদাত থেকে বিমুখ হয়েছে ঠিক তদ্রƒপই সর্বকালে ও সর্বযুগে আল্লাহর একত্ববাদের উপর প্রমাণবাহী নিদর্শনাবলী অস্বীকারকারীকে তিনি তা থেকে ফিরিয়ে রাখেন। ফলে সে হকের পথ দেখে না এবং হেদায়েতেরও তাওফীক লাভ করে না।

  4. 64

    হে লোকসকল! আল্লাহই যমীনকে তোমাদের অবস্থানের উপযোগী হিসাবে প্রস্তুত করেছেন এবং আসমানকে এমন সুদৃঢ়ভাবে তোমাদের উপর স্থাপন করেছেন যাতে তা ধসে না পড়ে। তিনি তোমাদেরকে মাতৃগর্ভে সুন্দর আকৃতি দিয়ে গঠন করেছেন এবং তোমাদেরকে হালাল ও উত্তম জীবিকা দ্বারা রিযিক দিয়েছেন। যিনি এসব নি‘আমত প্রদান করেছেন তিনি হলেন তোমাদের প্রতিপালক আল্লাহ। তিনি সকল সৃষ্টির বরকতপূর্ণ প্রতিপালক। অতএব, তিনি ব্যতীত এ সবের কোন প্রতিপালক নেই। তিনি মহান।

  5. 65

    তিনি চিরঞ্জীব। যিনি মৃত্যু বরণ করেন না। তিনি ব্যতীত সত্যিকার কোন মাবূদ নেই। তাই কেবল তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদাত করো এবং তাঁকেই আহŸান করো। তাঁর সাথে সৃষ্টির অন্য কাউকে শরীক করো না। বস্তুতঃ সকল প্রশংসা সৃষ্টিকুলের প্রতিপালকের জন্য।

  6. 66

    হে রাসূল! আপনি বলুন: আমাকে আল্লাহ তোমাদের পূজ্য দেবতাদের অসারতার উপর সুস্পষ্ট দলীল-প্রমাণাদি দিয়ে তাঁর পরিবর্তে সেগুলোর ইবাদাত করতে নিষেধ করেছেন। যারা কোন উপকার কিংবা অপকার করতে পারে না। আর আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি যেন ইবাদাতের মাধ্যমে কেবল তাঁরই অনুগত হই। তিনিই সকল সৃষ্টির প্রতিপালক। তিনি ব্যতীত এ সবের কোন প্রতিপালক নেই।

  7. 67

    তিনি তোমাদের পিতা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদেরকে ধাতু থেকে অতঃপর জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদেরকে তোমাদের মায়েদের জরায়ু থেকে বের করবেন ছোট্ট শিশু হিসাবে। যেন তোমরা শরীর সুদৃঢ় হওয়ার বয়স পর্যন্ত পৌঁছুতে পারো। এরপর বড় হয়ে বৃদ্ধ হও। আবার তোমাদের মধ্যে কেউ এর পূর্বেই মৃত্যু বরণ করে। আর যাতে তোমরা আল্লাহর জ্ঞানে নির্ধারিত মেয়াদে পৌঁছুতে পারো। তা থেকে কম হবে না। না তাতে বৃদ্ধি হবে। আশা করা যায় যে, তোমরা তাঁর ক্ষমতা ও একত্ববাদের উপর এসব দলীল-প্রমাণাদি দ্বারা উপকৃত হবে।

  8. 68

    এককভাবে তাঁর হাতেই জীবন এবং তাঁর হাতেই মরণ। যখন তিনি কোন কিছু সৃষ্টির ফায়সালা করেন তখন তিনি বলেন, হও। আর তখনই তা হয়ে যায়।

  9. 69

    হে রাসূল! আপনি কি তাদেরকে দেখেন না যারা আল্লাহর আয়াত সুস্পষ্ট হওয়ার পরও সেগুলো নিয়ে মিথ্যারোপ করতে গিয়ে বিতর্ক করে? অবশ্যই তাদের অবস্থা দেখে আপনি আশ্চর্য হবেন যে, কীভাবে তারা সত্য সুস্পষ্ট হওয়া সত্তে¡ও তা থেকে বিমুখ হয়।

  10. 70

    যারা কুরআন ও রাসূলদেরকে যা দিয়ে আমি প্রেরণ করেছি তা অবিশ্বাস করেছে অচিরেই এসব মিথ্যারোপকারীরা তাদের মিথ্যারোপের পরিণতি জানতে পারবে এবং মন্দ পরিণামও প্রত্যক্ষ করবে।

আয়াত 71-80: তাফসীর
  1. 71

    তারা এর পরিণতি তখন জানবে যখন তাদের গর্দানে শিকল বাঁধা থাকবে। আর পায়ে থাকবে বেড়িসমূহ। তাদেরকে শাস্তির ফিরিশতারা টেনে নিয়ে যাবে।

  2. 72

    তাদেরকে ফুটন্ত গরম পানিতে কঠিনভাবে টেনে নিয়ে যাবে। অতঃপর আগুনে প্রজ্জলিত করা হবে।

  3. 73

    অতঃপর তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে, তোমাদের তথাকথিত সেই সব দেবতারা কোথায় যাদের ইবাদাত করার মাধ্যমে তোমরা শিরক করতে?!

  4. 74

    আল্লাহর পরিবর্তে পূজিত সেই সব দেবতারা কোথায় যারা না কোন উপকার করতে পারে আর না অপকার?! কাফিররা তখন বলবে, ওরা আমাদের থেকে উধাও হয়ে যাওয়ায় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। বরং আমরা দুনিয়াতে এমন কিছুর ইবাদাত করি নি যা ইবাদাতের হকদার। এদেরকে পথভ্রান্ত করার মতো আল্লাহ সর্ব যুগে ও সর্বত্র কাফিরদেরকে হক থেকে ভ্রষ্ট করে থাকেন।

  5. 75

    আর তাদেরকে বলা হবে, এই ভোগান্তি হলো সেই শাস্তি যা তোমরা পার্থিব জীবনে শিরক এর উপর আনন্দবোধ ও তাকে অধিকহারে উপভোগের ফলে অর্জন করেছো।

  6. 76

    তোমরা চিরকাল অবস্থানের জন্য জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। বস্তুতঃ হকের সাথে অহঙ্কার প্রদর্শনকারীদের ঠিকানা নিকৃষ্ট।

  7. 77

    হে রাসূল! আপনি নিজ জাতির কষ্ট ও মিথ্যারোপের উপর ধৈর্য ধারণ করুন। আপনার সাথে কৃত আল্লাহর সাহায্যের অঙ্গীকার অবশ্যই সত্য। তাতে কেনারূপ সন্দেহ নেই। ফলে হয় তাদের সাথে কৃত আমার অঙ্গিকারের কিছু শাস্তি আপনার জীবদ্দশায় আপনাকে দেখাবো। আর না হয় আপনাকে এর পূর্বে মৃত্যু দিয়ে দিবো। উপরন্তু কিয়ামত দিবসে আমার দিকেই তাদের প্রত্যাবর্তন। তখন আমি তাদেরকে তাদের কৃতকর্মের বদলা দেবো। তথা চিরস্থায়ীভাবে তাদেরকে জাহান্নামে প্রবিষ্ট করবো।

  8. 78

    হে রাসূল! আমি আপনার পূর্বে অনেক রাসূলকে স্বজাতির নিকট প্রেরণ করেছি। তারা তাঁদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং কষ্ট দিয়েছে। তবে তাঁরা তাদের মিথ্যারোপ ও কষ্টের উপর ধৈর্য ধারণ করেছেন। এ সব রাসূলের মধ্যকার কারো বর্ণনা আপনার নিকট ব্যক্ত করেছি আবার কারোটা অনুক্ত রেখেছি। কোন রাসূলের জন্য তাঁর মহান প্রতিপালকের অনুমতি ব্যতীত স্বজাতির নিকট কোন নিদর্শন নিয়ে আসা যথার্থ নয়। তাই কাফিরদের এই প্রস্তাব যে, তাঁদের জাতির নিকট নিদর্শনাবলী নিয়ে আসুক এটি নিছক অবিচার। অতঃপর যখন বিজয় কিংবা রাসূল ও তাদের জাতির মধ্যে ফায়সালার বিষয়ে আল্লাহর নির্দেশ আসবে তখন কাফিরদেরকে ধ্বংস করা হবে আর রাসূলদেরকে রাক্ষা করা হবে। আর বান্দাদের মধ্যকার বাতিলপন্থীরা কুফরীর ফলে নিজেদেরকে ধ্বংসলীলায় নিমজ্জিত করবে ও ক্ষতিগ্রস্ত হবে।

  9. 79

    তিনিই সেই আল্লাহ। যিনি তোমাদের উদ্দেশ্যে উট, গরু ও ছাগল সৃষ্টি করেছেন। যাতে করে তোমরা কোনটার উপর আরোহণ করো আবার কোনটার মাংস ভক্ষণ করো।

  10. 80

    এ সব সৃষ্টির মধ্যে তোমাদের জন্য রয়েছে নানাবিধ উপকারিতা। যা সর্বকালে নবায়নযোগ্য। যার সাহায্যে তোমাদের পছন্দের বিভিন্ন রকমের প্রয়োজন মিটানোর ব্যবস্থা হয়। তন্মধ্যে অন্যতম হলো জল ও স্থলের পরিবহন।

আয়াত 81-85: তাফসীর
  1. 81

    আর তিনি তোমাদেরকে দেখিয়ে থাকেন তাঁর একত্ববাদ ও ক্ষমতার উপর প্রমাণবাহী নিদর্শনাবলী। ফলে তোমাদের নিকট তাঁর নিদর্শন প্রমাণিত হওয়ার পর আল্লাহর নিদর্শনসমূহ থেকে তোমরা কোন্টি অবিশ্বাস করতে চাও?!

  2. 82

    এ সব মিথ্যারোপকারীরা কেন যমীনে ভ্রমণ করে না যে, এর ফলে তারা চিন্তা করবে তাদের পূর্বেকার মিথ্যারোপকারী জাতিদের পরিণতি কী ছিলো?! তারা এদের চেয়ে সম্পদ ও ক্ষমতায় প্রাচুর্যপূর্ণ ছিলো। যেমন ছিল যমীনে স্মৃতি স্বাক্ষর রাখার ক্ষেত্রে আরো দৃঢ়প্রতিজ্ঞ। তবে যখন আল্লাহর পক্ষ থেকে ধ্বংসাত্মক শাস্তি আগমন করলো তখন তাদের উপার্জিত সম্পদ তাদের কোন উপকারে আসলো না।

  3. 83

    তাদের নিকট যখন তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করলেন তখন তারা সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করলো আর নবীগণ কর্তৃক আনিত ইলমের বিপরীতে তাদের নিকট বিদ্যমান ইলমকে আঁকড়ে ধরার উপর সন্তুষ্ট থাকলো। অতঃপর তাদের উপর তাদের কর্তৃক উপহাসকৃত শাস্তি পতিত হলো। যে ব্যাপারে তাদের রাসূলগণ তাদেরকে ভীতি প্রদর্শন করতেন।

  4. 84

    যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করলো তখন এই বলে স্বীকারোক্তি করলো যে, আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম এবং তাঁর পরিবর্তে যেসব অংশীদার ও দেবতাদের ইবাদাত করতাম সেগুলোকে অস্বীকার করলাম। কিন্তু তাদের সেই মুহূর্তের স্বীকারোক্তি কোন কাজে আসবে না।

  5. 85

    ফলে তাদের উপর নিপতিত শাস্তি প্রত্যক্ষ করার সময় তাদের ঈমান আনা কোন উপকারে আসলো না। বস্তুতঃ এটি বান্দাদের ব্যাপারে আল্লাহর চিরন্তন রীতি যে, শাস্তি প্রত্যক্ষ করার সময় ঈমান আনা তাদের কোন উপকারে আসে না। আর কাফিররা শাস্তি অবতরণের সময় পর্যন্ত তাদের কুফরীতে লিপ্ত থেকে এবং শাস্তি আগমনের পূর্বে তাওবা না করার মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের সম্মুখীন করতঃ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূরা গাফির সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

সূরা গাফির কত আয়াতের সূরা?

সূরা গাফির মোট 85 আয়াতের সূরা।

গাফির নামের অর্থ কী?

গাফির নামের অর্থ “ক্ষমাশীল”।

সূরা গাফির মাক্কী না মাদানী?

সূরা গাফির একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 60 নম্বর সূরা।

সূরা গাফির কোন পারায়?

সূরা গাফির রয়েছে 24 নম্বর পারায়।

সূরা গাফির কুরআনের কত নম্বর সূরা?

সূরা গাফির কুরআনের 40 নম্বর সূরা। এর আগে আছে সূরা আয-যুমার এবং পরে সূরা ফুসসিলাত।

এখানে কি সূরা গাফির শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা গাফির রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।