সূরা ইয়াসিন

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 19

পারা 19

339 আয়াত · 3টি সূরা

সূরা আল-ফুরকান 21-77, সূরা আশ-শুআরা, সূরা আন-নামল 1-55

পারা 19 সূরা আল-ফুরকান, আয়াত 21 থেকে শুরু হয়ে সূরা আন-নামল, আয়াত 55 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 339টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

দেখান

সূরা আল-ফুরকান, আয়াত 21-77

  1. 21

    ۞ وَقَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا لَوۡلَآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ نَرَىٰ رَبَّنَاۗ لَقَدِ ٱسۡتَكۡبَرُواْ فِيٓ أَنفُسِهِمۡ وَعَتَوۡ عُتُوّٗا كَبِيرٗا ﴿٢١﴾

    ওয়া কালাল লাযীনা লা ইয়ারজূনা লিকাআনা লাওলা উনযিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা লাকাদিস তাকবারূ ফী আনফুসিহিম ওয়া আতাও উতুওওয়ান কাবীরা।

    যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না, তারা বলে: ‘আমাদের নিকট ফিরিশতা নাযিল হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন’? অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমালঙ্ঘন করেছে।

  2. 22

    يَوۡمَ يَرَوۡنَ ٱلۡمَلَٰٓئِكَةَ لَا بُشۡرَىٰ يَوۡمَئِذٖ لِّلۡمُجۡرِمِينَ وَيَقُولُونَ حِجۡرٗا مَّحۡجُورٗا ﴿٢٢﴾

    ইয়াওমা ইয়ারাওনাল মালাইকাতা লা বুশরা ইয়াওমাইযিল লিল মুজরিমীনা ওয়া ইয়াকূলূনা হিজরাম মাহজূরা।

    যেদিন তারা (সত্যি সত্যি) ফিরিশতাদেরকে দেখতে পাবে, সেদিন অপরাধীদের জন্য (তাঁদের নিকট) কোনো সুসংবাদ থাকবে না। আর তারা (ফিরিশতারা কাফিরদেরকে) বলবে: ‘আল্লাহর পক্ষ থেকে যে কোন সুসংবাদ আজ তোমাদের জন্য একেবারেই নিষিদ্ধ।’

  3. 23

    وَقَدِمۡنَآ إِلَىٰ مَا عَمِلُواْ مِنۡ عَمَلٖ فَجَعَلۡنَٰهُ هَبَآءٗ مَّنثُورًا ﴿٢٣﴾

    ওয়া কাদিমনা ইলা মা আমিলূ মিন আমালিন ফাজাআলনাহু হাবাআম মানছূরা।

    আর তারা যে কাজই করেছে, আমি সেদিকে অগ্রসর হয়ে সেগুলোকে (ইচ্ছা করেই) বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবো।

  4. 24

    أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ يَوۡمَئِذٍ خَيۡرٞ مُّسۡتَقَرّٗا وَأَحۡسَنُ مَقِيلٗا ﴿٢٤﴾

    আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খাইরুম মুসতাকার্রাও ওয়া আহসানু মাকীলা।

    সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে উৎকৃষ্ট।

  5. 25

    وَيَوۡمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلۡغَمَٰمِ وَنُزِّلَ ٱلۡمَلَٰٓئِكَةُ تَنزِيلًا ﴿٢٥﴾

    ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুয্যিলাল মালাইকাতু তানযীলা।

    আর (সেদিনের কথা স্মরণ করো) যে দিন মেঘমালাসহ আকাশ ভেঙ্গে পড়বে এবং ফিরিশতাদেরকে (হাশরের ময়দানে) দলে দলে নাযিল করা হবে।

  6. 26

    ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّ لِلرَّحۡمَٰنِۚ وَكَانَ يَوۡمًا عَلَى ٱلۡكَٰفِرِينَ عَسِيرٗا ﴿٢٦﴾

    আলমুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির রাহমানি ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরীনা আসীরা।

    সেদিন চূড়ান্ত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের (আল্লাহর)। আর সেদিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন হবে।

  7. 27

    وَيَوۡمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيۡهِ يَقُولُ يَٰلَيۡتَنِي ٱتَّخَذۡتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلٗا ﴿٢٧﴾

    ওয়া ইয়াওমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকূলু ইয়া লাইতানিত তাখাযতু মাআর রাসূলি সাবীলা।

    আর সেদিন যালিম নিজের হাত দু’টো কামড়াতে কামড়াতে বলবে: ‘হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম!’

  8. 28

    يَٰوَيۡلَتَىٰ لَيۡتَنِي لَمۡ أَتَّخِذۡ فُلَانًا خَلِيلٗا ﴿٢٨﴾

    ইয়া ওয়াইলাতা লাইতানী লাম আত্তাখিয ফুলানান খালীলা।

    ‘হায় আমার দুর্ভোগ! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’

  9. 29

    لَّقَدۡ أَضَلَّنِي عَنِ ٱلذِّكۡرِ بَعۡدَ إِذۡ جَآءَنِيۗ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِلۡإِنسَٰنِ خَذُولٗا ﴿٢٩﴾

    লাকাদ আদাল্লানী আনিয যিকরি বাদা ইয জাআনী ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযূলা।

    ‘অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী (আল কুরআন) থেকে পথভ্রষ্ট করেছে, তা আমার কাছে আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক।’

  10. 30

    وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا ﴿٣٠﴾

    ওয়া কালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমিত তাখাযূ হাযাল কুরআনা মাহজূরা।

    আর রাসূল (তার জাতির বিরুদ্ধে অভিযোগ করে) বলবে: ‘হে আমার রব! নিশ্চয় আমার জাতি এই আল কুরআনকে পরিত্যাগ করেছে।’

  11. 31

    وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا مِّنَ ٱلۡمُجۡرِمِينَۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيٗا وَنَصِيرٗا ﴿٣١﴾

    ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওওয়াম মিনাল মুজরিমীনা ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা।

    আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য (তার সম্প্রদায়ের) অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট।

  12. 32

    وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ٱلۡقُرۡءَانُ جُمۡلَةٗ وَٰحِدَةٗۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَۖ وَرَتَّلۡنَٰهُ تَرۡتِيلٗا ﴿٣٢﴾

    ওয়া কালাল লাযীনা কাফারূ লাওলা নুয্যিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদাতান কাযালিকা লিনুছাব্বিতা বিহী ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতীলা।

    আর কাফিররা বলে: ‘ (আচ্ছা) তাঁর (রাসূলের) ওপর পুরো আল কুরআন একসাথে কেনো নাযিল করা হলো না?’ (হে রাসূল! আমি আল কুরআনকে একের পর এক বিক্ষিপ্তভাবে নাযিল করেছি) এটা এজন্য যে, আমি এর মাধ্যমে যেন তোমার হৃদয়কে সুদৃঢ় করতে পারি। আর (সহজভাবে বুঝা ও মুখস্থ করার সুবিধার্থে) আমি তা ধীরে ধীরে তিলাওয়াতের মাধ্যমে নাযিল করেছি ।

  13. 33

    وَلَا يَأۡتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئۡنَٰكَ بِٱلۡحَقِّ وَأَحۡسَنَ تَفۡسِيرًا ﴿٣٣﴾

    ওয়া লা ইয়াতূনাকা বিমাছালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা।

    আর তারা (মুশরিকরা) তোমার কাছে (যেকোনো সময়ে) যেকোনো বিষয় নিয়েই আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও (তার চেয়ে) সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি।

  14. 34

    ٱلَّذِينَ يُحۡشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمۡ إِلَىٰ جَهَنَّمَ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ سَبِيلٗا ﴿٣٤﴾

    আল্লাযীনা ইউহশারূনা আলা ওয়ুজূহিহিম ইলা জাহান্নামা উলাইকা শার্রুম মাকানাও ওয়া আদাল্লু সাবীলা।

    যাদেরকে মুখের ওপর ভর দেয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, এরা মর্যাদায় অধিক নিকৃষ্ট এবং সত্য পথের দিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট।

  15. 35

    وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرٗا ﴿٣٥﴾

    ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাআহূ আখাহু হারূনা ওয়াযীরা।

    আর আমি তো মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারূনকে (রাসূল করে) সাহায্যকারী বানিয়েছিলাম।

  16. 36

    فَقُلۡنَا ٱذۡهَبَآ إِلَى ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَدَمَّرۡنَٰهُمۡ تَدۡمِيرٗا ﴿٣٦﴾

    ফাকুলনায হাবা ইলাল কাওমিল লাযীনা কায্যাবূ বিআয়াতিনা ফাদাম্মারনাহুম তাদমীরা।

    অতঃপর আমি বলেছিলাম: তোমরা দুজন সেই জাতির (ফিরআউন ও তার সম্প্রদায়ের) নিকট যাও, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতঃপর (তারা তাদের দুজনকে অস্বীকার করলে) আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।

  17. 37

    وَقَوۡمَ نُوحٖ لَّمَّا كَذَّبُواْ ٱلرُّسُلَ أَغۡرَقۡنَٰهُمۡ وَجَعَلۡنَٰهُمۡ لِلنَّاسِ ءَايَةٗۖ وَأَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمٗا ﴿٣٧﴾

    ওয়া কাওমা নূহিল লাম্মা কায্যাবুর রুসুলা আগরাকনাহুম ওয়া জাআলনাহুম লিন নাসি আয়াতাও ওয়া আতাদনা লিয যালিমীনা আযাবান আলীমা।

    আর (আমি অনুরূপভাবে) নূহের সম্প্রদায়কেও (ধ্বংস করেছি), যখন তারা রাসূলদেরকে অস্বীকার করলো, আমি তাদেরকে (প্লাবনের পানিতে) ডুবিয়ে দিলাম এবং তাদেরকে (ধ্বংস করে) মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলাম। আর আমি যালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি (জাহান্নামে) যন্ত্রণাদায়ক শাস্তি।

  18. 38

    وَعَادٗا وَثَمُودَاْ وَأَصۡحَٰبَ ٱلرَّسِّ وَقُرُونَۢا بَيۡنَ ذَٰلِكَ كَثِيرٗا ﴿٣٨﴾

    ওয়া আদাও ওয়া ছামূদা ওয়া আসহাবার রাস্সি ওয়া কুরূনাম বাইনা যালিকা কাছীরা।

    আর আমি ধ্বংস করেছি (হূদের জাতি) ‘আদ, (সালিহের জাতি) সামূদ, ‘রাস’ এর অধিবাসীদেরকে এবং তাদের মধ্যবর্তী কালের বহু প্রজন্মকেও (ধ্বংস করেছি)।

  19. 39

    وَكُلّٗا ضَرَبۡنَا لَهُ ٱلۡأَمۡثَٰلَۖ وَكُلّٗا تَبَّرۡنَا تَتۡبِيرٗا ﴿٣٩﴾

    ওয়া কুল্লান দারাবনা লাহুল আমছালা ওয়া কুল্লান তাব্বারনা তাতবীরা।

    আর আমি তাদের প্রত্যেকের জন্য (পূর্ববর্তী জাতিদের ধ্বংস ও তার কারণ বর্ণনা করে) দৃষ্টান্ত উপস্থাপন করেছি এবং তাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।

  20. 40

    وَلَقَدۡ أَتَوۡاْ عَلَى ٱلۡقَرۡيَةِ ٱلَّتِيٓ أُمۡطِرَتۡ مَطَرَ ٱلسَّوۡءِۚ أَفَلَمۡ يَكُونُواْ يَرَوۡنَهَاۚ بَلۡ كَانُواْ لَا يَرۡجُونَ نُشُورٗا ﴿٤٠﴾

    ওয়া লাকাদ আতাও আলাল কারয়াতিল লাতী উমতিরাত মাতারাস সাওই আফালাম ইয়াকূনূ ইয়ারাওনাহা বাল কানূ লা ইয়ারজূনা নুশূরা।

    আর অবশ্যই তারা সে জনপদ দিয়ে অতিক্রম করেছে, যাতে অকল্যাণের (শাস্তিস্বরূপ পাথরের) বৃষ্টি বর্ষিত হয়েছিল। তবে কি তারা তা দেখেনি? বরং তারা পুনরুত্থানের প্রত্যাশা করতো না।

  21. 41

    وَإِذَا رَأَوۡكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي بَعَثَ ٱللَّهُ رَسُولًا ﴿٤١﴾

    ওয়া ইযা রাআওকা ইই ইয়াত্তাখিযূনাকা ইল্লা হুযুওয়ান আহাযাল লাযী বাআছাল্লাহু রাসূলা।

    আর (হে রাসূল!) তারা যখন তোমাকে দেখে, তখন তারা তোমাকে ঠাট্টা-বিদ্রুপের পাত্র হিসেবেই গ্রহণ করে, (তারা অস্বীকার ও ঠাট্টাচ্ছলে বলে:) ‘এ-ই কি সেই লোক, যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন’?

  22. 42

    إِن كَادَ لَيُضِلُّنَا عَنۡ ءَالِهَتِنَا لَوۡلَآ أَن صَبَرۡنَا عَلَيۡهَاۚ وَسَوۡفَ يَعۡلَمُونَ حِينَ يَرَوۡنَ ٱلۡعَذَابَ مَنۡ أَضَلُّ سَبِيلًا ﴿٤٢﴾

    ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা লাওলা আন সাবারনা আলাইহা ওয়া সাওফা ইয়ালামূনা হীনা ইয়ারাওনাল আযাবা মান আদাল্লু সাবীলা।

    ‘সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে সরিয়ে দিত, যদি আমরা সেগুলোর ইবাদাতে ধৈর্য না ধরতাম।’ আর যখন তারা শাস্তি দেখবে, তখন অবশ্যই জানতে পারবে, কে অধিক পথভ্রষ্ট।

  23. 43

    أَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيۡهِ وَكِيلًا ﴿٤٣﴾

    আরাআইতা মানিত তাখাযা ইলাহাহূ হাওয়াহু আফাআনতা তাকূনু আলাইহি ওয়াকীলা।

    (হে রাসূল!) তুমি কি তাকে দেখনি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?

  24. 44

    أَمۡ تَحۡسَبُ أَنَّ أَكۡثَرَهُمۡ يَسۡمَعُونَ أَوۡ يَعۡقِلُونَۚ إِنۡ هُمۡ إِلَّا كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّ سَبِيلًا ﴿٤٤﴾

    আম তাহসাবু আন্না আকছারাহুম ইয়াসমাঊনা আও ইয়াকিলূনা ইন হুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবীলা।

    (হে রাসূল!) তুমি কি মনে করো যে, তাদের অধিকাংশ লোক ( আল কুরআনের কথা) শোনে অথবা (দলীল-প্রমাণ) বুঝে? তারা (শোনা, বুঝা ও অনুধাবনের ক্ষেত্রে) কেবল পশুদের মতো; বরং তারা আরো অধিক পথভ্রষ্ট।

  25. 45

    أَلَمۡ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيۡفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوۡ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنٗا ثُمَّ جَعَلۡنَا ٱلشَّمۡسَ عَلَيۡهِ دَلِيلٗا ﴿٤٥﴾

    আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দায যিল্লা ওয়া লাও শাআ লাজাআলাহূ সাকিনান ছুম্মা জাআলনাশ শামসা আলাইহি দালীলা।

    (হে রাসূল!) তুমি কি তোমার রবের (সৃষ্টি কৌশলের ) প্রতি লক্ষ্য করোনি, কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেছেন, আর তিনি যদি চাইতেন, তাহলে এটিকে অবশ্যই স্থির করে দিতে পারতেন। অতঃপর আমি সূর্যকে ছায়ার নির্ণায়ক বানিয়েছি।

  26. 46

    ثُمَّ قَبَضۡنَٰهُ إِلَيۡنَا قَبۡضٗا يَسِيرٗا ﴿٤٦﴾

    ছুম্মা কাবাদনাহু ইলাইনা কাবদাই ইয়াসীরা।

    তারপর আমি এটাকে (ছায়াকে) ধীরে ধীরে আমার দিকে গুটিয়ে আনি।

  27. 47

    وَهُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِبَاسٗا وَٱلنَّوۡمَ سُبَاتٗا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورٗا ﴿٤٧﴾

    ওয়া হুওয়াল লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশূরা।

    আর তিনিই তোমাদের জন্য রাতকে (পোশাকের ন্যায়) আবরণ ও নিদ্রাকে আরামদায়ক করেছেন এবং দিনকে বানিয়েছেন কর্মসময়।

  28. 48

    وَهُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۚ وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ طَهُورٗا ﴿٤٨﴾

    ওয়া হুওয়াল লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহী ওয়া আনযালনা মিনাস সামাই মাআন তাহূরা।

    আর তিনিই তাঁর রহমতের (বৃষ্টি নাযিল হওয়ার) প্রাক্কালে সুসংবাদস্বরূপ বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্র (বৃষ্টির) পানি বর্ষণ করি।

  29. 49

    لِّنُحۡـِۧيَ بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗا وَنُسۡقِيَهُۥ مِمَّا خَلَقۡنَآ أَنۡعَٰمٗا وَأَنَاسِيَّ كَثِيرٗا ﴿٤٩﴾

    লিনুহয়া বিহী বালদাতাম মাইতাও ওয়া নুসকিয়াহূ মিম্মা খালাকনা আনআমাও ওয়া আনাসিয়্যা কাছীরা।

    যাতে তা দ্বারা আমি মৃত ভূ-খণ্ডকে (রকমারি উদ্ভিদ জন্ম দিয়ে সবুজ শ্যামল করে) জীবিত করি এবং আমি যে সকল জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি, তার মধ্য থেকে অনেককে তা পান করাতে পারি ।

  30. 50

    وَلَقَدۡ صَرَّفۡنَٰهُ بَيۡنَهُمۡ لِيَذَّكَّرُواْ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا ﴿٥٠﴾

    ওয়া লাকাদ সার্রাফনাহু বাইনাহুম লিয়ায্যাক্কারূ ফা আবা আকছারুন নাসি ইল্লা কুফূরা।

    আর অবশ্যই আমি এটিকে (কুরআনুল মাজীদকে) তাদের মধ্যে নানাভাবে বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে; কিন্তু অধিকাংশ মানুষ কেবল অকৃতজ্ঞতাই করেছে।

  31. 51

    وَلَوۡ شِئۡنَا لَبَعَثۡنَا فِي كُلِّ قَرۡيَةٖ نَّذِيرٗا ﴿٥١﴾

    ওয়া লাও শিনা লাবাআছনা ফী কুল্লি কারয়াতিন নাযীরা।

    আর আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন করে সতর্ককারী (রাসূল) পাঠাতাম।

  32. 52

    فَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَجَٰهِدۡهُم بِهِۦ جِهَادٗا كَبِيرٗا ﴿٥٢﴾

    ফালা তুতিইল কাফিরীনা ওয়া জাহিদহুম বিহী জিহাদান কাবীরা।

    সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি আল কুরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়ে যাও।

  33. 53

    ۞ وَهُوَ ٱلَّذِي مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞ وَجَعَلَ بَيۡنَهُمَا بَرۡزَخٗا وَحِجۡرٗا مَّحۡجُورٗا ﴿٥٣﴾

    ওয়া হুওয়াল লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুও ওয়া হাযা মিলহুন উজাজুও ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজূরা।

    আর তিনিই (সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ) দুটি সাগরকে একসাথে প্রবাহিত করেছেন। একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষারবিশিষ্ট এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় (অদৃশ্য প্রাচীর) ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন।

  34. 54

    وَهُوَ ٱلَّذِي خَلَقَ مِنَ ٱلۡمَآءِ بَشَرٗا فَجَعَلَهُۥ نَسَبٗا وَصِهۡرٗاۗ وَكَانَ رَبُّكَ قَدِيرٗا ﴿٥٤﴾

    ওয়া হুওয়াল লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজাআলাহূ নাসাবাও ওয়া সিহরাও ওয়া কানা রাব্বুকা কাদীরা।

    আর তিনিই পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কযুক্ত করেছেন। আর তোমার রব হলো মহা ক্ষমতাবান।

  35. 55

    وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمۡ وَلَا يَضُرُّهُمۡۗ وَكَانَ ٱلۡكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرٗا ﴿٥٥﴾

    ওয়া ইয়াবুদূনা মিন দূনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুর্রুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহী যাহীরা।

    আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর ইবাদত করে, যা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর কাফির তার রবের বিরুদ্ধে সহায়তাকারী হয়ে থাকে।

  36. 56

    وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا مُبَشِّرٗا وَنَذِيرٗا ﴿٥٦﴾

    ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশ্শিরাও ওয়া নাযীরা।

    আর (হে রাসূল!) আমি তো তোমাকে শুধুমাত্র সুংসবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি।

  37. 57

    قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا ﴿٥٧﴾

    কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আই ইয়াত্তাখিযা ইলা রাব্বিহী সাবীলা।

    বল, (হে রাসূল!) আমি তোমাদের কাছে (আল্লাহর বাণী পৌঁছে দেওয়া) এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না। তবে (তোমাদের মধ্যে ব্যয় করে) যে তার রবের (সন্তুষ্টির) পথে এগোতে চায়, সে যেন তা করে।

  38. 58

    وَتَوَكَّلۡ عَلَى ٱلۡحَيِّ ٱلَّذِي لَا يَمُوتُ وَسَبِّحۡ بِحَمۡدِهِۦۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا ﴿٥٨﴾

    ওয়া তাওয়াক্কাল আলাল হায়্যিল লাযী লা ইয়ামূতু ওয়া সাব্বিহ বিহামদিহী ওয়া কাফা বিহী বিযুনূবি ইবাদিহী খাবীরা।

    আর (হে রাসূল!) তুমি তাওয়াক্কুল করো এমন চিরঞ্জীব সত্তার ওপর যিনি মরবেন না। তাঁর প্রশংসায় তাসবীহ পাঠ করো। তাঁর বান্দাদের সকল গুনাহ সম্পর্কে খবর রাখার ব্যাপারে তিনি যথেষ্ট।

  39. 59

    ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ ٱلرَّحۡمَٰنُ فَسۡـَٔلۡ بِهِۦ خَبِيرٗا ﴿٥٩﴾

    আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফী সিত্তাতি আয়্যামিন ছুম্মাস তাওয়া আলাল আরশির রাহমানু ফাসআল বিহী খাবীরা।

    যিনি আসমানসমূহ, জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে ওঠেছেন। তিনিই ‘রহমান’ পরম করুণাময়। সুতরাং (হে রাসূল!) তাঁর সম্পর্কে যে সম্যক অবহিত, তুমি তাকেই জিজ্ঞাসা করো।

  40. 60

    وَإِذَا قِيلَ لَهُمُ ٱسۡجُدُواْۤ لِلرَّحۡمَٰنِ قَالُواْ وَمَا ٱلرَّحۡمَٰنُ أَنَسۡجُدُ لِمَا تَأۡمُرُنَا وَزَادَهُمۡ نُفُورٗا۩ ﴿٦٠﴾

    ওয়া ইযা কীলা লাহুমুস জুদূ লির রাহমানি কালূ ওয়া মার রাহমানু আনাসজুদু লিমা তামুরুনা ওয়া যাদাহুম নুফূরা।

    আর যখন তাদেরকে (কাফিরদেরকে) বলা হয়, তোমরা ‘রহমান’ কে সাজদা করো, তখন তারা বলে, রহমান আবার কে? তুমি আমাদেরকে (কাউকে সাজদা করার) আদেশ করলেই কি আমরা (তাকে) সাজদা করবো? আর তাদেরকে সাজদার আদেশ করা মূলত তাদের (আল্লাহর ওপর ঈমান আনা থেকে) দূরত্ব ও পলায়নপরতাই বৃদ্ধি করে।

  41. 61

    تَبَارَكَ ٱلَّذِي جَعَلَ فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَجَعَلَ فِيهَا سِرَٰجٗا وَقَمَرٗا مُّنِيرٗا ﴿٦١﴾

    তাবারাকাল লাযী জাআলা ফিস সামাই বুরূজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা।

    বরকতময় সেই আল্লাহ, যিনি আকাশে নক্ষত্রের পথসমূহ স্থাপন করেছেন এবং সেখানে একটি সূর্য-প্রদীপ ও উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন।

  42. 62

    وَهُوَ ٱلَّذِي جَعَلَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ خِلۡفَةٗ لِّمَنۡ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوۡ أَرَادَ شُكُورٗا ﴿٦٢﴾

    ওয়া হুওয়াল লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আই ইয়ায্যাক্কারা আও আরাদা শুকূরা।

    আর তিনিই সেই আল্লাহ, যিনি রাত ও দিনকে পরস্পরের বিপরীতে সৃষ্টি করেছেন, যাতে যে কেউ উপদেশ গ্রহণ করতে চায় বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তা করতে পারে।

  43. 63

    وَعِبَادُ ٱلرَّحۡمَٰنِ ٱلَّذِينَ يَمۡشُونَ عَلَى ٱلۡأَرۡضِ هَوۡنٗا وَإِذَا خَاطَبَهُمُ ٱلۡجَٰهِلُونَ قَالُواْ سَلَٰمٗا ﴿٦٣﴾

    ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলূনা কালূ সালামা।

    আর রাহমানের প্রকৃত বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। আর অজ্ঞ লোকেরা যখন তাদেরকে (অশালীন ভাষায়) সম্বোধন করে তখন তারা (সমপর্যায়ের মোকাবেলা না করে) বলে ‘সালাম’।

  44. 64

    وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمۡ سُجَّدٗا وَقِيَٰمٗا ﴿٦٤﴾

    ওয়াল লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা।

    আর যারা তাদের রবের জন্য সাজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে।

  45. 65

    وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ﴿٦٥﴾

    ওয়াল লাযীনা ইয়াকূলূনা রাব্বানাস রিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা।

    আর যারা বলে: ‘হে আমাদের রব! আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি সরিয়ে দিন। নিশ্চয় এর শাস্তি(কাফিরের জন্য) স্থায়ী ও অবিচ্ছিন্ন।’

  46. 66

    إِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ﴿٦٦﴾

    ইন্নাহা সাআত মুসতাকার্রাও ওয়া মুকামা।

    ‘নিশ্চয় তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট।’

  47. 67

    وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا ﴿٦٧﴾

    ওয়াল লাযীনা ইযা আনফাকূ লাম ইউসরিফূ ওয়া লাম ইয়াকতুরূ ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।

    আর তারা যখন নিজেদের সম্পদ ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না; বরং মাঝামাঝি অবস্থানে থাকে।

  48. 68

    وَٱلَّذِينَ لَا يَدۡعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقۡتُلُونَ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّ وَلَا يَزۡنُونَۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ يَلۡقَ أَثَامٗا ﴿٦٨﴾

    ওয়াল লাযীনা লা ইয়াদঊনা মাআল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলূনান নাফসাল লাতী হার্রামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াযনূনা ওয়া মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আছামা।

    আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না এবং যারা আল্লাহ যে নাফসকে হত্যা করা হারাম করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না। উপরন্তু তারা ব্যভিচার করে না। আর যে তা (এ সকল বড় অপরাধ) করবে, সে (অবশ্যই কিয়ামত দিবসে ) শাস্তিপ্রাপ্ত হবে।

  49. 69

    يُضَٰعَفۡ لَهُ ٱلۡعَذَابُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَيَخۡلُدۡ فِيهِۦ مُهَانًا ﴿٦٩﴾

    ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহী মুহানা।

    কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে।

  50. 70

    إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلٗا صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمۡ حَسَنَٰتٖۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴿٧٠﴾

    ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সায়্যিআতিহিম হাসানাতিও ওয়া কানাল্লাহু গাফূরার রাহীমা।

    তবে যে (আল্লাহর নিকট পাপকর্ম করার পর ) তাওবা করে, তাঁর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপকর্মগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ (তাওবাকারী বান্দাদের প্রতি) অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।

  51. 71

    وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحٗا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابٗا ﴿٧١﴾

    ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহূ ইয়াতূবু ইলাল্লাহি মাতাবা।

    আর যে (আল্লাহর নিকট) তাওবা করে এবং সৎকাজ করে, নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে।

  52. 72

    وَٱلَّذِينَ لَا يَشۡهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّواْ بِٱللَّغۡوِ مَرُّواْ كِرَامٗا ﴿٧٢﴾

    ওয়াল লাযীনা লা ইয়াশহাদূনায যূরা ওয়া ইযা মার্রূ বিল লাগওয়ি মার্রূ কিরামা।

    আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং যখন তারা অনর্থক কথা-কর্মের পাশ দিয়ে চলে তখন (তা পরিহার করে) সসম্মানে চলে যায়।

  53. 73

    وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَمۡ يَخِرُّواْ عَلَيۡهَا صُمّٗا وَعُمۡيَانٗا ﴿٧٣﴾

    ওয়াল লাযীনা ইযা যুক্কিরূ বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখির্রূ আলাইহা সুম্মাও ওয়া উময়ানা।

    আর যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরদের মত পড়ে থাকে না।

  54. 74

    وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا ﴿٧٤﴾

    ওয়াল লাযীনা ইয়াকূলূনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুর্রিয়্যাতিনা কুর্রাতা আয়ুনিও ওয়াজআলনা লিল মুত্তাকীনা ইমামা।

    আর যারা বলে: ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা (তাকওয়া ও সত্যের ওপর অটল থাকার কারণে) আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।’

  55. 75

    أُوْلَٰٓئِكَ يُجۡزَوۡنَ ٱلۡغُرۡفَةَ بِمَا صَبَرُواْ وَيُلَقَّوۡنَ فِيهَا تَحِيَّةٗ وَسَلَٰمًا ﴿٧٥﴾

    উলাইকা ইউজযাওনাল গুরফাতা বিমা সাবারূ ওয়া ইউলাক্কাওনা ফীহা তাহিয়্যাতাও ওয়া সালামা।

    তারাই (এ সকল বৈশিষ্ট্যের অধিকারীরাই), যাদেরকে (জান্নাতে) সুউচ্চ কক্ষ প্রতিদান হিসাবে দেয়া হবে, যেহেতু তারা সবর করেছিল সেজন্য। আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে, অভিবাদন ও সালাম দ্বারা।

  56. 76

    خَٰلِدِينَ فِيهَاۚ حَسُنَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ﴿٧٦﴾

    খালিদীনা ফীহা হাসুনাত মুসতাকার্রাও ওয়া মুকামা।

    সেখানে তারা চিরস্থায়ী হবে। অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট!

  57. 77

    قُلۡ مَا يَعۡبَؤُاْ بِكُمۡ رَبِّي لَوۡلَا دُعَآؤُكُمۡۖ فَقَدۡ كَذَّبۡتُمۡ فَسَوۡفَ يَكُونُ لِزَامَۢا ﴿٧٧﴾

    কুল মা ইয়াবাউ বিকুম রাব্বী লাওলা দুআউকুম ফাকাদ কায্যাবতুম ফাসাওফা ইয়াকূনু লিযামা।

    (হে রাসূল! তুমি কুফরীর উপর হঠধর্মী কাফিরদেরকে) বলো: ‘যদি তোমরা (আমার রবকে) না-ই ডাক, তাহলে আমার রব তোমাদের কোনো পরোয়া করেন না। তারপর তোমরা (রাসূলকে) অস্বীকার করেছো। তাই অচিরেই শাস্তি অপরিহার্য হবে ।

পুরো সূরা পড়ুন: সূরা আল-ফুরকান · সূরা আল-ফুরকান তিলাওয়াত শুনুন

সূরা আশ-শুআরা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    طسٓمٓ ﴿١﴾

    ত্বোয়া সীন মীম।

    ত্বা-সীন-মীম।

  2. 2

    تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ﴿٢﴾

    তিলকা আয়াতুল কিতাবিল মুবীন।

    এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

  3. 3

    لَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ أَلَّا يَكُونُواْ مُؤۡمِنِينَ ﴿٣﴾

    লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকূনূ মুমিনীন।

    (হে রাসূল!) তারা মু’মিন হবে না বলে সম্ভবত তুমি (তাদের হিদায়াতের আশায় ও তাদের কর্মকাণ্ডে মনঃকষ্টে ) নিজেকে ধ্বংস করে দিবে।

  4. 4

    إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ ﴿٤﴾

    ইন নাশা নুনায্যিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন।

    আমি ইচ্ছা করলে আসমান থেকে তাদের ওপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম, ফলে তার প্রতি তাদের ঘাড়গুলো নত হয়ে যেতো।

  5. 5

    وَمَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّنَ ٱلرَّحۡمَٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُواْ عَنۡهُ مُعۡرِضِينَ ﴿٥﴾

    ওয়া মা ইয়াতীহিম মিন যিকরিম মিনার রাহমানি মুহদাছিন ইল্লা কানূ আনহু মুরিদীন।

    আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে (তাঁর তাওহীদ ও তাঁর নবীর সত্যতার প্রমাণাদিসহ) কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে বিমুখ হয়।

  6. 6

    فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٦﴾

    ফাকাদ কায্যাবূ ফাসায়াতীহিম আমবাউ মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।

    অতএব অবশ্যই তারা অস্বীকার করেছে। কাজেই তারা যা (যে শাস্তি) নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতো, তার সংবাদ অচিরেই তাদের কাছে এসে পড়বে।

  7. 7

    أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ ﴿٧﴾

    আওয়ালাম ইয়ারাও ইলাল আরদি কাম আমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম।

    তারা কি জমিনের দিকে তাকিয়ে দেখেনি যে, আমি তাতে প্রত্যেক প্রকারের বহু উৎকৃষ্ট উদ্ভিদ উদ্‌গত করেছি?

  8. 8

    إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿٨﴾

    ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।

    নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, তারপরও তাদের অধিকাংশই মু’মিন নয়।

  9. 9

    وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿٩﴾

    ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।

    আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহা পরাক্রমশালী, পরম দয়ালু।

  10. 10

    وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴿١٠﴾

    ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনি তিল কাওমায যালিমীন।

    আর (হে রাসূল!) স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, ‘তুমি যালিম সম্প্রদায়ের কাছে যাও।’

  11. 11

    قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا يَتَّقُونَ ﴿١١﴾

    কাওমা ফিরআওনা আলা ইয়াত্তাকূন।

    ‘ফির‘আউনের সম্প্রদায়ের কাছে। তারা কি (আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই) ভয় করবে না?’

  12. 12

    قَالَ رَبِّ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ ﴿١٢﴾

    কালা রাব্বি ইন্নী আখাফু আই ইউকায্যিবূন।

    মূসা বললো: ‘হে আমার রব! আমি অবশ্যই আশঙ্কা করছি যে, তারা আমাকে মিথ্যারোপ করবে।’

  13. 13

    وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ ﴿١٣﴾

    ওয়া ইয়াদীকু সাদরী ওয়া লা ইয়ানতালিকু লিসানী ফা আরসিল ইলা হারূন।

    আর (তাদের মিথ্যারোপের দরুন) আমার বক্ষ সংকুচিত হয়ে আসে এবং আমার জিহ্বা স্বচ্ছন্দে চলে না। সুতরাং আপনি হারূনের কাছে (ওহী) পাঠান।

  14. 14

    وَلَهُمۡ عَلَيَّ ذَنۢبٞ فَأَخَافُ أَن يَقۡتُلُونِ ﴿١٤﴾

    ওয়া লাহুম আলায়্যা যামবুন ফা আখাফু আই ইয়াকতুলূন।

    ‘উপরন্তু (কিবতীকে মারার কারণে) আমার বিরুদ্ধে তাদের কাছে একটি অপরাধের অভিযোগ রয়েছে। ফলে আমি আশঙ্কা করছি যে, তারা আমাকে হত্যা করে ফেলবে।’

  15. 15

    قَالَ كَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ ﴿١٥﴾

    কালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুসতামিঊন।

    তিনি বললেন, কখনোই না! তোমরা দু’জন আমার নিদর্শনসমূহ নিয়ে যাও; নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, সবকিছু শুনছি।

  16. 16

    فَأۡتِيَا فِرۡعَوۡنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦﴾

    ফাতিয়া ফিরআওনা ফাকূলা ইন্না রাসূলু রাব্বিল আলামীন।

    ‘সুতরাং তোমরা উভয়ে ফির‘আউনের কাছে গিয়ে বলো, ‘নিশ্চয় আমরা বিশ্বজগতের রবের রাসূল।’

  17. 17

    أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿١٧﴾

    আন আরসিল মাআনা বানী ইসরাঈল।

    ‘যাতে তুমি বানূ ইসরাঈলকে আমাদের সাথে পাঠাও।’

  18. 18

    قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِينَا وَلِيدٗا وَلَبِثۡتَ فِينَا مِنۡ عُمُرِكَ سِنِينَ ﴿١٨﴾

    কালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়া লীদাও ওয়া লাবিছতা ফীনা মিন উমুরিকা সিনীন।

    ফির‘আউন (মূসাকে) বললো: ‘আমি কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি? আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছো।’

  19. 19

    وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِي فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴿١٩﴾

    ওয়া ফাআলতা ফালাতাকাল লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরীন।

    ‘আর তুমি তোমার কর্ম যা করার তা করেছো এবং তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত।’

  20. 20

    قَالَ فَعَلۡتُهَآ إِذٗا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ ﴿٢٠﴾

    কালা ফাআলতুহা ইযাও ওয়া আনা মিনাদ দাল্লীন।

    মূসা (নিজ দোষ স্বীকার করে) বললো: ‘আমি এটি তখন করেছিলাম, যখন আমি পথহারাদের অন্তর্ভূক্ত ছিলাম ।’

  21. 21

    فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿٢١﴾

    ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লী রাব্বী হুকমাও ওয়া জাআলানী মিনাল মুরসালীন।

    ‘অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করলাম, তখন আমি তোমাদের থেকে (মাদয়ানে) পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে প্রজ্ঞা (নবুওয়্যাত) দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন’।

  22. 22

    وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿٢٢﴾

    ওয়া তিলকা নিমাতুন তামুন্নুহা আলায়্যা আন আব্বাত্তা বানী ইসরাঈল।

    ‘আর (আমাকে লালন-পালন করার) যে অনুগ্রহের খোঁটা তুমি আমাকে দিচ্ছো, তাতো এই জন্যে যে, তুমি বানূ ইসরাঈলকে দাস বানিয়ে রেখেছো।’

  23. 23

    قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴿٢٣﴾

    কালা ফিরআওনু ওয়া মা রাব্বুল আলামীন।

    ফির‘আউন বললো, ‘সৃষ্টিকুলের রব আবার কে?’

  24. 24

    قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ﴿٢٤﴾

    কালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মূকিনীন।

    মূসা বললো: ‘যিনি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো।’

  25. 25

    قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ ﴿٢٥﴾

    কালা লিমান হাওলাহূ আলা তাসতামিঊন।

    ফির‘আউন তার আশেপাশে থাকা লোকদেরকে (নেতাদেরকে) বললো: ‘তোমরা কি মনোযোগসহ শুনছো না?’

  26. 26

    قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿٢٦﴾

    কালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আওওয়ালীন।

    মূসা বললো: ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব।’

  27. 27

    قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ ﴿٢٧﴾

    কালা ইন্না রাসূলাকুমুল লাযী উরসিলা ইলাইকুম লামাজনূন।

    ফির‘আউন বললো: ‘তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল অবশ্যই পাগল।’

  28. 28

    قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ﴿٢٨﴾

    কালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলূন।

    মূসা বললো: ‘তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমাদের বিবেক-বুদ্ধি থাকে, তাহলে তোমরা তা বুঝতে পারবে।’

  29. 29

    قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ ﴿٢٩﴾

    কালা লাইনিত তাখাযতা ইলাহান গাইরী লাআজআলান্নাকা মিনাল মাসজূনীন।

    ফির‘আউন (মূসার সাথে তর্কে অক্ষম হয়ে) বললো: ‘যদি তুমি আমাকে ছাড়া কাউকে ইলাহরূপে গ্রহণ করো, তাহলে অবশ্যই আমি তোমাকে কারারুদ্ধদের অন্তর্ভুক্ত করব।’

  30. 30

    قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ ﴿٣٠﴾

    কালা আওয়ালাও জিতুকা বিশাইইম মুবীন।

    মূসা বলল, ‘আমি যদি তোমার কাছে স্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আসি’

  31. 31

    قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٣١﴾

    কালা ফাতি বিহী ইন কুনতা মিনাস সাদিকীন।

    ফির‘আউন বললো: ‘তুমি সত্যবাদী হয়ে থাকলে, তা নিয়ে এসো।’

  32. 32

    فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ ﴿٣٢﴾

    ফা আলকা আসাহু ফা ইযা হিয়া ছুবানুম মুবীন।

    অতঃপর সে তার (হাতের ) লাঠিটি (জমিনে) ফেলে দিলো, ফলে তৎক্ষণাৎ তা একটি স্পষ্ট অজগর সাপে পরিণত হলো।

  33. 33

    وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ﴿٣٣﴾

    ওয়া নাযাআ ইয়াদাহূ ফা ইযা হিয়া বাইদাউ লিন নাযিরীন।

    আর মূসা তার হাত (পকেটে ঢুকিয়ে আবার) বের করলো, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল-সাদা (হাত) হয়ে দেখা দিলো।

  34. 34

    قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ ﴿٣٤﴾

    কালা লিল মালাই হাওলাহূ ইন্না হাযা লাসাহিরুন আলীম।

    ফির‘আউন তার আশপাশের পরিষদবৰ্গকে বললো: ‘এ তো এক বিজ্ঞ যাদুকর!’

  35. 35

    يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ ﴿٣٥﴾

    ইউরীদু আই ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহী ফামাযা তামুরূন।

    ‘সে তোমাদেরকে তার যাদুর (শক্তির) মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করতে চায়। অতএব, (তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে) তোমরা আমাকে কী পরামর্শ দাও?’

  36. 36

    قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ﴿٣٦﴾

    কালূ আরজিহ ওয়া আখাহু ওয়াবআছ ফিল মাদাইনি হাশিরীন।

    তারা বললো: ‘তাকে ও তার ভাইকে (দ্রুত শাস্তি না দিয়ে) কিছু সময়ের জন্য অবকাশ দিন, আর (যাদুকরদেরকে একত্রিত করতে) নগরে নগরে সংগ্রহকারীদেরকে পাঠিয়ে দিন।’

  37. 37

    يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ ﴿٣٧﴾

    ইয়াতূকা বিকুল্লি সাহ্হারিন আলীম।

    ‘তারা আপনার নিকট প্রত্যেক বিজ্ঞ যাদুকরকে একত্রিত করবে।’

  38. 38

    فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ﴿٣٨﴾

    ফাজুমিআস সাহারাতু লিমীকাতি ইয়াওমিম মালূম।

    অতঃপর (মূসার সাথে প্রতিযোগিতা করার জন্য) এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে যাদুকরদের একত্র করা হলো।

  39. 39

    وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ ﴿٣٩﴾

    ওয়া কীলা লিন নাসি হাল আনতুম মুজতামিঊন।

    উপরন্তু লোকদের বলা হলো, ‘তোমরাও কি (সেখানে বিজয়ী লোকটিকে দেখতে) সমবেত হবে?’

  40. 40

    لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ﴿٤٠﴾

    লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানূ হুমুল গালিবীন।

    ‘যাতে আমরা যাদুকরদের (ধর্ম) অনুসরণ করতে পারি, যদি তারা (মূসার ওপর) বিজয়ী হয়।’

  41. 41

    فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ ﴿٤١﴾

    ফালাম্মা জাআস সাহারাতু কালূ লিফিরআওনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবীন।

    অতঃপর যখন জাদুকররা এলো, তারা ফির‘আউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই, তবে কি আমাদের জন্য নিশ্চিতভাবে কোনো পুরস্কার হবে?’

  42. 42

    قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ ﴿٤٢﴾

    কালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকার্রাবীন।

    ফির‘আউন বললো: ‘হ্যাঁ এবং নিশ্চয় তোমরা তখন আমার নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।’

  43. 43

    قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ﴿٤٣﴾

    কালা লাহুম মূসা আলকূ মা আনতুম মুলকূন।

    (যাদু-যুদ্ধের প্রারম্ভে) মূসা তাদেরকে বললো: ‘তোমরা যা (যে যাদু) নিক্ষেপ করার তা নিক্ষেপ করো।’

  44. 44

    فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ ﴿٤٤﴾

    ফা আলকাও হিবালাহুম ওয়া ইসিয়্যাহুম ওয়া কালূ বিইয্যাতি ফিরআওনা ইন্না লানাহনুল গালিবূন।

    অতঃপর তারা নিজেদের রশি ও লাঠি নিক্ষেপ করলো এবং বললো: ‘ফির‘আউনের ইজ্জতের শপথ! অবশ্যই আমরা বিজয়ী হবো।’

  45. 45

    فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ﴿٤٥﴾

    ফা আলকা মূসা আসাহু ফা ইযা হিয়া তালকাফু মা ইয়াফিকূন।

    অতঃপর মূসা তার হাতের লাঠিটি নিক্ষেপ করলো, ফলে তৎক্ষণাৎ তা (অজগর হয়ে) তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো।

  46. 46

    فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ﴿٤٦﴾

    ফা উলকিয়াস সাহারাতু সাজিদীন।

    তখন যাদুকররা সাজদাবনত হয়ে পড়লো।

  47. 47

    قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٧﴾

    কালূ আমান্না বিরাব্বিল আলামীন।

    তারা বললো: ‘আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রবের প্রতি।’

  48. 48

    رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿٤٨﴾

    রাব্বি মূসা ওয়া হারূন।

    ‘মূসা ও হারূনের রব।’

  49. 49

    قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ ﴿٤٩﴾

    কালা আমানতুম লাহূ কাবলা আন আযানা লাকুম ইন্নাহূ লাকাবীরুকুমুল লাযী আল্লামাকুমুস সিহরা ফালাসাওফা তালামূনা লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিও ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাঈন।

    ফির‘আউন (যাদুকরদের ক্রোধান্বিত হয়ে) বললো: ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সে তোমাদের মহাগুরু, যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে। অতএব অচিরেই তোমরা (এর পরিণাম) জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পাসমূহ বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি অবশ্যই তোমাদের সকলকে (খেজুর গাছের গুঁড়িতে) শূলবিদ্ধ করবো।’

  50. 50

    قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ﴿٥٠﴾

    কালূ লা দাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবূন।

    তারা (যাদুকররা) বলল, ‘কোনো ক্ষতি নেই; নিশ্চয় আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী।’

  51. 51

    إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٥١﴾

    ইন্না নাতমাউ আই ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আওওয়ালাল মুমিনীন।

    ‘আমরা আশা করি যে, আমাদের রব আমাদের (পূর্বের) অপরাধসমূহ ক্ষমা করে দিবেন; কারণ আমরা (মূসার ওপর ঈমান আনার ক্ষেত্রে) মু’মিনদের মধ্যে প্রথম।’

  52. 52

    ۞ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ ﴿٥٢﴾

    ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদী ইন্নাকুম মুত্তাবাঊন।

    আর আমি মূসার প্রতি ওহী করলাম যে, ‘আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা করো, নিশ্চয়ই (তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য ফির‘আউন ও তার সাথীদের কর্তৃক) তোমাদের পিছু নেয়া হবে।’

  53. 53

    فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ﴿٥٣﴾

    ফা আরসালা ফিরআওনু ফিল মাদাইনি হাশিরীন।

    অতঃপর ফির‘আউন (বানূ ইসরাঈলকে ফেরত আনার জন্য) নগরে নগরে লোক সংগ্রহকারী (সেনাবাহিনী) পাঠালো।

  54. 54

    إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرۡذِمَةٞ قَلِيلُونَ ﴿٥٤﴾

    ইন্না হাউলাই লাশিরযিমাতুন কালীলূন।

    (ফির‘আউন তুচ্ছ করে বললো,) ‘নিশ্চয়ই এরা তো ক্ষুদ্র একটি দল।’

  55. 55

    وَإِنَّهُمۡ لَنَا لَغَآئِظُونَ ﴿٥٥﴾

    ওয়া ইন্নাহুম লানা লাগাইযূন।

    আর অবশ্যই তারা আমাদের জন্য চরম ক্রোধ উত্তেজক।

  56. 56

    وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ ﴿٥٦﴾

    ওয়া ইন্না লাজামীউন হাযিরূন।

    ‘আর (তাদের মোকাবেলায়) আমরা সবাই সদাজাগ্রত সতর্ক একটি সেনাদল।’

  57. 57

    فَأَخۡرَجۡنَٰهُم مِّن جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿٥٧﴾

    ফা আখরাজনাহুম মিন জান্নাতিও ওয়া উয়ূন।

    পরিণামে আমি তাদেরকে (ফির‘আউন ও তার সম্প্রদায়কে মিশরের) উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে দিলাম।

  58. 58

    وَكُنُوزٖ وَمَقَامٖ كَرِيمٖ ﴿٥٨﴾

    ওয়া কুনূযিও ওয়া মাকামিন কারীম।

    এবং ধন-ভাণ্ডার ও সুন্দর ঘর-বাড়ি বিশিষ্ট এলাকা থেকেও।

  59. 59

    كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿٥٩﴾

    কাযালিকা ওয়া আওরাছনাহা বানী ইসরাঈল।

    এরূপই ঘটেছিল এবং আমি বানূ ইসরাঈলকে এসবের উত্তরাধিকার বানিয়েছিলাম।

  60. 60

    فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِينَ ﴿٦٠﴾

    ফা আতবাঊহুম মুশরিকীন।

    অতঃপর তারা (ফিরআউন ও তার সম্প্রদায়) সূর্য উঠা মাত্রই তাদের (বানূ ইসরাঈলের) পিছু নিলো।

  61. 61

    فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ ﴿٦١﴾

    ফালাম্মা তারাআল জামআনি কালা আসহাবু মূসা ইন্না লামুদরাকূন।

    অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখলো, তখন মূসার সাথীরা বললো: ‘অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম!’

  62. 62

    قَالَ كَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ ﴿٦٢﴾

    কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদীন।

    মূসা বললো: ‘কখনই নয়; আমার সাথে আমার রব রয়েছেন। নিশ্চয় অচিরেই তিনি আমাকে (রক্ষার)পথনির্দেশ দিবেন।’

  63. 63

    فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ ﴿٦٣﴾

    ফা আওহাইনা ইলা মূসা আনিদ রিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত তাওদিল আযীম।

    অতঃপর আমি মূসার প্রতি ওয়াহী পাঠালাম: ‘তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো।’ ফলে তা ( বিদীর্ণ হয়ে ) বিভক্ত হয়ে গেলো। তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড়ের মতো হয়ে গেলো।

  64. 64

    وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ ﴿٦٤﴾

    ওয়া আযলাফনা ছাম্মাল আখারীন।

    আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে,

  65. 65

    وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ ﴿٦٥﴾

    ওয়া আনজাইনা মূসা ওয়া মাম মাআহূ আজমাঈন।

    আর আমি মূসা ও তার সাথে (বানূ ইসরাঈলের) যারা ছিলো সকলকে উদ্ধার করলাম।

  66. 66

    ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿٦٦﴾

    ছুম্মা আগরাকনাল আখারীন।

    তারপর অপর দলটিকে (ফিরআউন ও তার সম্প্রদায়কে) ডুবিয়ে দিলাম।

  67. 67

    إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿٦٧﴾

    ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।

    নিশ্চয় এতে রয়েছে নিদর্শন। আর তাদের (ফির‘আউনের সম্প্রদায়ের) অধিকাংশই মু’মিন নয়।

  68. 68

    وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿٦٨﴾

    ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।

    আর নিশ্চয় তোমার রব তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

  69. 69

    وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ ﴿٦٩﴾

    ওয়াতলু আলাইহিম নাবাআ ইবরাহীম।

    আর তুমি তাদের নিকট ইবরাহীমের ঘটনা বর্ণনা করো।

  70. 70

    إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ ﴿٧٠﴾

    ইয কালা লিআবীহি ওয়া কাওমিহী মা তাবুদূন।

    যখন সে তার পিতা ও তার জাতিকে বলেছিলো: ‘তোমরা (আল্লাহকে বাদ দিয়ে) কীসের ইবাদাত করো?’

  71. 71

    قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ ﴿٧١﴾

    কালূ নাবুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফীন।

    তারা বললো: ‘আমরা মূর্তির পূজা করি। অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে আঁকড়ে থাকব।’

  72. 72

    قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ ﴿٧٢﴾

    কালা হাল ইয়াসমাঊনাকুম ইয তাদঊন।

    সে বললো: ‘যখন তোমরা মূর্তিগুলোকে ডাকো, তখন কি তারা তোমাদের ডাক শুনতে পায়?’

  73. 73

    أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ ﴿٧٣﴾

    আও ইয়ানফাঊনাকুম আও ইয়াদুর্রূন।

    ‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?’

  74. 74

    قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ ﴿٧٤﴾

    কালূ বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলূন।

    তারা বললো: (না, পারে না।) ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এরূপই (এগুলোর পূজা) করতো।’

  75. 75

    قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ ﴿٧٥﴾

    কালা আফারাআইতুম মা কুনতুম তাবুদূন।

    ইবরাহীম বললো: ‘তোমরা যাদের পূজা করো-তাদের সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো?’

  76. 76

    أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ ﴿٧٦﴾

    আনতুম ওয়া আবাউকুমুল আকদামূন।

    ‘তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা?’

  77. 77

    فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ ﴿٧٧﴾

    ফা ইন্নাহুম আদুওওয়ুল লী ইল্লা রাব্বাল আলামীন।

    ‘সৃষ্টিকুলের রব ব্যতীত অবশ্যই তারা সকলে আমার শত্রু।’

  78. 78

    ٱلَّذِي خَلَقَنِي فَهُوَ يَهۡدِينِ ﴿٧٨﴾

    আল্লাযী খালাকানী ফাহুওয়া ইয়াহদীন।

    ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনিই আমাকে হিদায়াত দেন।’

  79. 79

    وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ ﴿٧٩﴾

    ওয়াল লাযী হুওয়া ইউতইমুনী ওয়া ইয়াসকীন।

    ‘আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান।’

  80. 80

    وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ ﴿٨٠﴾

    ওয়া ইযা মারিদতু ফাহুওয়া ইয়াশফীন।

    ‘আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য করেন।’

  81. 81

    وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ ﴿٨١﴾

    ওয়াল লাযী ইউমীতুনী ছুম্মা ইউহয়ীন।

    ‘আর যিনি আমার (হায়াত শেষে) মৃত্যু দিবেন, অত:পর (মৃত্যুর পর) আমাকে জীবিত করবেন।’

  82. 82

    وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓـَٔتِي يَوۡمَ ٱلدِّينِ ﴿٨٢﴾

    ওয়াল লাযী আতমাউ আই ইয়াগফিরা লী খাতীআতী ইয়াওমাদ দীন।

    ‘আর যাঁর কাছে আমি আশা করি, তিনি বিচার দিবসে আমার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিবেন।’

  83. 83

    رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ ﴿٨٣﴾

    রাব্বি হাব লী হুকমাও ওয়া আলহিকনী বিস সালিহীন।

    (অতপর ইরবাহীম দু‘আ করে বললো) ‘হে আমার রব! আমাকে (দ্বীনের) প্রজ্ঞা দান করুন এবং আমাকে (জান্নাতে) সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন।’

  84. 84

    وَٱجۡعَل لِّي لِسَانَ صِدۡقٖ فِي ٱلۡأٓخِرِينَ ﴿٨٤﴾

    ওয়াজআল লী লিসানা সিদকিন ফিল আখিরীন।

    ‘এবং পরবর্তী বংশধরদের কাছে আমার উত্তম স্মরণ ও সুন্দর প্রশংসা অব্যাহত রাখুন।’

  85. 85

    وَٱجۡعَلۡنِي مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ ﴿٨٥﴾

    ওয়াজআলনী মিও ওয়ারাছাতি জান্নাতিন নাঈম।

    ‘আর আপনি আমাকে নি‘আমতে পরিপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন।’

  86. 86

    وَٱغۡفِرۡ لِأَبِيٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ ﴿٨٦﴾

    ওয়াগফির লিআবী ইন্নাহূ কানা মিনাদ দাল্লীন।

    ‘আর আপনি আমার পিতাকে (হিদায়াতের তাওফীক দিন এবং তাকে) ক্ষমা করুন, নিশ্চয় সে (শিরকের কারণে) পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলো।’

  87. 87

    وَلَا تُخۡزِنِي يَوۡمَ يُبۡعَثُونَ ﴿٨٧﴾

    ওয়া লা তুখযিনী ইয়াওমা ইউবআছূন।

    ‘আর যেদিন (হিসাবের জন্য সবাইকে) পুনরুত্থিত করা হবে, সেদিন আমাকে (শাস্তি দিয়ে) লাঞ্ছিত করবেন না।’

  88. 88

    يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ ﴿٨٨﴾

    ইয়াওমা লা ইয়ানফাউ মালুও ওয়া লা বানূন।

    ‘যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না।’

  89. 89

    إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبٖ سَلِيمٖ ﴿٨٩﴾

    ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালীম।

    ‘তবে যে আল্লাহর কাছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে (সেই লাভবান হবে)।’

  90. 90

    وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ ﴿٩٠﴾

    ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকীন।

    আর সে দিন মুত্তাকীদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে।

  91. 91

    وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِلۡغَاوِينَ ﴿٩١﴾

    ওয়া বুর্রিযাতিল জাহীমু লিল গাওয়ীন।

    এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে।

  92. 92

    وَقِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تَعۡبُدُونَ ﴿٩٢﴾

    ওয়া কীলা লাহুম আইনা মা কুনতুম তাবুদূন।

    আর তাদেরকে বলা হবে, ‘তারা কোথায় যাদের তোমরা পূজা করতে,

  93. 93

    مِن دُونِ ٱللَّهِ هَلۡ يَنصُرُونَكُمۡ أَوۡ يَنتَصِرُونَ ﴿٩٣﴾

    মিন দূনিল্লাহি হাল ইয়ানসুরূনাকুম আও ইয়ানতাসিরূন।

    ‘আল্লাহর পরিবর্তে?’ তারা কি ( আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষা করে) তোমাদেরকে সাহায্য করতে পারছে, না তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারছে?

  94. 94

    فَكُبۡكِبُواْ فِيهَا هُمۡ وَٱلۡغَاوُۥنَ ﴿٩٤﴾

    ফাকুবকিবূ ফীহা হুম ওয়াল গাওয়ূন।

    অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

  95. 95

    وَجُنُودُ إِبۡلِيسَ أَجۡمَعُونَ ﴿٩٥﴾

    ওয়া জুনূদু ইবলীসা আজমাঊন।

    আর ইবলীসের সকল সৈন্যবাহিনীকেও।

  96. 96

    قَالُواْ وَهُمۡ فِيهَا يَخۡتَصِمُونَ ﴿٩٦﴾

    কালূ ওয়া হুম ফীহা ইয়াখতাসিমূন।

    সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে-

  97. 97

    تَٱللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿٩٧﴾

    তাল্লাহি ইন কুন্না লাফী দালালিম মুবীন।

    ‘আল্লাহর শপথ! আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম’,

  98. 98

    إِذۡ نُسَوِّيكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٩٨﴾

    ইয নুসাওওয়ীকুম বিরাব্বিল আলামীন।

    ‘যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম।’

  99. 99

    وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلۡمُجۡرِمُونَ ﴿٩٩﴾

    ওয়া মা আদাল্লানা ইল্লাল মুজরিমূন।

    ‘আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিলো’;

  100. 100

    فَمَا لَنَا مِن شَٰفِعِينَ ﴿١٠٠﴾

    ফামা লানা মিন শাফিঈন।

    ‘অতএব, (আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে আজ) আমাদের কোনো সুপারিশকারী নেই,

  101. 101

    وَلَا صَدِيقٍ حَمِيمٖ ﴿١٠١﴾

    ওয়া লা সাদীকিন হামীম।

    এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই।’

  102. 102

    فَلَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٠٢﴾

    ফালাও আন্না লানা কার্রাতান ফানাকূনা মিনাল মুমিনীন।

    ‘হায়, আমাদের যদি (দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার) একবার সুযোগ হতো, তবে আমরা মু’মিনদের অর্ন্তভুক্ত হতাম।’

  103. 103

    إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٠٣﴾

    ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।

    নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মু’মিন নয়।

  104. 104

    وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٠٤﴾

    ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।

    আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

  105. 105

    كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٠٥﴾

    কায্যাবাত কাওমু নূহিনিল মুরসালীন।

    নূহের সম্প্রদায় (তার প্রতি মিথ্যারোপ করে মূলত সকল) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।

  106. 106

    إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ ﴿١٠٦﴾

    ইয কালা লাহুম আখূহুম নূহুন আলা তাত্তাকূন।

    যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?’

  107. 107

    إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٠٧﴾

    ইন্নী লাকুম রাসূলুন আমীন।

    ‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।’

  108. 108

    فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٠٨﴾

    ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।

    ‘সুতরাং তোমরা আল্লাহর নির্দেশ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  109. 109

    وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٠٩﴾

    ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।

    ‘আর আমি (এ দাওয়াত পৌঁছানোর বিনিময়ে) তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না। ; আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট।’

  110. 110

    فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١١٠﴾

    ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।

    ‘সুতরাং তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  111. 111

    ۞ قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ ﴿١١١﴾

    কালূ আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালূন।

    ‘তারা বললো: ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো; অথচ (সমাজের) নিম্নশ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে?’

  112. 112

    قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١١٢﴾

    কালা ওয়া মা ইলমী বিমা কানূ ইয়ামালূন।

    নূহ বললো: ‘তারা আগে কি করত, তা জানা আমার কী প্রয়োজন?’

  113. 113

    إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّيۖ لَوۡ تَشۡعُرُونَ ﴿١١٣﴾

    ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বী লাও তাশউরূন।

    ‘তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা বুঝতে (তবে এ কথা কখনোই বলতে না)।’

  114. 114

    وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١٤﴾

    ওয়া মা আনা বিতারিদিল মুমিনীন।

    ‘আর আমি তো (তোমাদের ঈমান আনার আশায়) মু’মিনদেরকে (মজলিস থেকে) তাড়িয়ে দেওয়ার নই।’

  115. 115

    إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ ﴿١١٥﴾

    ইন আনা ইল্লা নাযীরুম মুবীন।

    ‘আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।’

  116. 116

    قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِينَ ﴿١١٦﴾

    কালূ লাইল লাম তানতাহি ইয়া নূহু লাতাকূনান্না মিনাল মারজূমীন।

    তারা বললো: ‘হে নূহ! যদি তুমি (এ কাজ থেকে) বিরত না হও, তবে অবশ্যই তুমি পাথরের আঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে।’

  117. 117

    قَالَ رَبِّ إِنَّ قَوۡمِي كَذَّبُونِ ﴿١١٧﴾

    কালা রাব্বি ইন্না কাওমী কায্যাবূন।

    নূহ বললো: ‘হে আমার রব! আমার জাতি আমাকে অস্বীকার করেছে।’

  118. 118

    فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١٨﴾

    ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনী ওয়া মাম মাইয়া মিনাল মুমিনীন।

    ‘সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা করে দিন। আর আমাকে ও আমার সাথে থাকা মু’মিনদেরকে রক্ষা করুন।’

  119. 119

    فَأَنجَيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿١١٩﴾

    ফা আনজাইনাহু ওয়া মাম মাআহূ ফিল ফুলকিল মাশহূন।

    অতঃপর আমি (তাঁর এ প্রার্থনা কবুল করলাম এবং) তাঁকে এবং তাঁর সাথে যারা ভরা নৌকায় আরোহী ছিলো তাদেরকে (ধ্বংস থেকে) রক্ষা করলাম।

  120. 120

    ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِينَ ﴿١٢٠﴾

    ছুম্মা আগরাকনা বাদুল বাকীন।

    তারপর অবশিষ্ট লোকদেরকে (মহা প্লাবনে) ডুবিয়ে দিলাম।

  121. 121

    إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٢١﴾

    ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।

    নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, বস্তুত তাদের অধিকাংশই মু’মিন ছিল না।

  122. 122

    وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٢٢﴾

    ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।

    আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

  123. 123

    كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٢٣﴾

    কায্যাবাত আদুনিল মুরসালীন।

    ‘আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিলো।

  124. 124

    إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾

    ইয কালা লাহুম আখূহুম হূদুন আলা তাত্তাকূন।

    যখন তাদের ভাই হূদ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

  125. 125

    إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٢٥﴾

    ইন্নী লাকুম রাসূলুন আমীন।

    ‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।’

  126. 126

    فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٢٦﴾

    ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।

    ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  127. 127

    وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٢٧﴾

    ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।

    ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

  128. 128

    أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ ﴿١٢٨﴾

    আতাবনূনা বিকুল্লি রীইন আয়াতান তাবাছূন।

    ‘তোমরা কি প্রতিটি উঁচু স্থানে (বা টিলায়) একটি নিদর্শন নির্মাণ কর, যাতে তোমরা অনর্থক খেল-তামাশা কর?’

  129. 129

    وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ ﴿١٢٩﴾

    ওয়া তাত্তাখিযূনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদূন।

    আর তোমরা অট্টালিকা নির্মাণ কর, যেন তোমরা চিরকাল স্থায়ী হবে?

  130. 130

    وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ ﴿١٣٠﴾

    ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারীন।

    আর যখন তোমরা আঘাত কর, তখন তোমরা অত্যাচারীর মতো আঘাত কর।

  131. 131

    فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٣١﴾

    ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।

    ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  132. 132

    وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ ﴿١٣٢﴾

    ওয়াত্তাকুল লাযী আমাদ্দাকুম বিমা তালামূন।

    ‘আর তোমরা তাঁকে (আল্লাহর অসন্তুষ্টিকে) ভয় করো, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু (নি‘আমতরাজি) দিয়ে, যা তোমরা ভালো করেই জানো।’

  133. 133

    أَمَدَّكُم بِأَنۡعَٰمٖ وَبَنِينَ ﴿١٣٣﴾

    আমাদ্দাকুম বিআনআমিও ওয়া বানীন।

    ‘তিনি তোমাদেরকে সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তান-সন্ততি দ্বারা,

  134. 134

    وَجَنَّٰتٖ وَعُيُونٍ ﴿١٣٤﴾

    ওয়া জান্নাতিও ওয়া উয়ূন।

    আর বাগান ও ঝর্ণাধারা দ্বারা।’

  135. 135

    إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٣٥﴾

    ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আযীম।

    ‘নিশ্চয় আমি তোমাদের ওপর এক মহা দিবসের (কিয়ামতের দিনের) শাস্তির ভয় করছি।’

  136. 136

    قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ ﴿١٣٦﴾

    কালূ সাওয়াউন আলাইনা আওয়াআযতা আম লাম তাকুম মিনাল ওয়াইযীন।

    তারা বললো: ‘তুমি আমাদের উপদেশ দাও কিংবা না দাও, উভয়ই আমাদের জন্য সমান।’

  137. 137

    إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ ﴿١٣٧﴾

    ইন হাযা ইল্লা খুলুকুল আওওয়ালীন।

    ‘এসব পূর্ববর্তীদের (ধর্ম, অভ্যাস ও) চরিত্র ছাড়া আর কিছুই নয়।’

  138. 138

    وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ﴿١٣٨﴾

    ওয়া মা নাহনু বিমুআয্যাবীন।

    ‘আর আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না।’

  139. 139

    فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٣٩﴾

    ফাকায্যাবূহু ফা আহলাকনাহুম ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।

    অতঃপর তারা তাকে (নবী হূদকে) অস্বীকার করলো, ফলে আমি (কঠিন ঝড়ো হাওয়ার মাধ্যমে) তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চয় এতে (এ ধ্বংসের মাঝে) নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

  140. 140

    وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٤٠﴾

    ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।

    আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

  141. 141

    كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٤١﴾

    কায্যাবাত ছামূদুল মুরসালীন।

    সামূদ সম্প্রদায় (নিজেদের নবী সালিহকে অস্বীকার করার মাধ্যমে) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।

  142. 142

    إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ ﴿١٤٢﴾

    ইয কালা লাহুম আখূহুম সালিহুন আলা তাত্তাকূন।

    যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

  143. 143

    إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٤٣﴾

    ইন্নী লাকুম রাসূলুন আমীন।

    ‘আমি তো তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রাসূল।’

  144. 144

    فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٤٤﴾

    ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।

    ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  145. 145

    وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٤٥﴾

    ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।

    ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

  146. 146

    أَتُتۡرَكُونَ فِي مَا هَٰهُنَآ ءَامِنِينَ ﴿١٤٦﴾

    আতুতরাকূনা ফী মা হাহুনা আমিনীন।

    ‘(তোমরা কি মনে করছো যে,) তোমাদেরকে কি এখানে যা (দুনিয়াতে যে কল্যাণ ও নি‘আমত) আছে, তাতে নিরাপদে ছেড়ে দেওয়া হবে?’

  147. 147

    فِي جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿١٤٧﴾

    ফী জান্নাতিও ওয়া উয়ূন।

    ‘ সুশোভিত বাগান ও ঝর্ণাধারায়’

  148. 148

    وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ ﴿١٤٨﴾

    ওয়া যুরূইও ওয়া নাখলিন তালউহা হাদীম।

    ‘আর ক্ষেত-খামার ও সুকোমল গুচ্ছ বিশিষ্ট (কাঁচা ও পাকা) খেজুর বাগানে?’

  149. 149

    وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا فَٰرِهِينَ ﴿١٤٩﴾

    ওয়া তানহিতূনা মিনাল জিবালি বুয়ূতান ফারিহীন।

    ‘আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে বাড়ি-ঘর নির্মাণ করছো।’

  150. 150

    فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٥٠﴾

    ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।

    ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  151. 151

    وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ ﴿١٥١﴾

    ওয়া লা তুতীঊ আমরাল মুসরিফীন।

    ‘আর তোমরা সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য করো না।’

  152. 152

    ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ ﴿١٥٢﴾

    আল্লাযীনা ইউফসিদূনা ফিল আরদি ওয়া লা ইউসলিহূন।

    ‘যারা জমিনে (পাপকর্ম ছড়িয়ে) বিপর্যয় সৃষ্টি করে এবং (আল্লাহর আনুগত্য আঁকড়ে ধরে) নিজেদেরকে সংশোধন করে না।’

  153. 153

    قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ﴿١٥٣﴾

    কালূ ইন্নামা আনতা মিনাল মুসাহ্হারীন।

    তারা (তাঁর সম্প্রদায়ের লোকেরা) বলল: ‘তুমিতো যাদুগ্রস্তদের একজন।’

  154. 154

    مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿١٥٤﴾

    মা আনতা ইল্লা বাশারুম মিছলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকীন।

    ‘তুমি তো কেবল আমাদের মতো একজন মানুষ। সুতরাং তুমি যদি (রিসালাতের দাবিতে) সত্যবাদী হও, তবে কোনো নিদর্শন (মু‘জিযা) নিয়ে এসো।’

  155. 155

    قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ ﴿١٥٥﴾

    কালা হাযিহী নাকাতুল লাহা শিরবুও ওয়া লাকুম শিরবু ইয়াওমিম মালূম।

    সালিহ (তাদেরকে) বললো: ‘এটি একটি উষ্ট্রী (এটিই আমার নিদর্শন); তার জন্য রয়েছে পানি পানের পালা, আর তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা।’

  156. 156

    وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٥٦﴾

    ওয়া লা তামাস্সূহা বিসূইন ফায়াখুযাকুম আযাবু ইয়াওমিন আযীম।

    ‘আর তোমরা তাকে (হত্যা করে বা মেরে) কোন অনিষ্ট সাধন করো না; যদি করো, তবে এক মহা দিনের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে।’

  157. 157

    فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ ﴿١٥٧﴾

    ফাআকারূহা ফা আসবাহূ নাদিমীন।

    অতঃপর তারা সেটি যবহ করলো; ফলে (কঠিন শাস্তি দেখে) তারা ভীষণভাবে অনুতপ্ত হলো।

  158. 158

    فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٥٨﴾

    ফা আখাযাহুমুল আযাবু ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।

    ফলে (বিকট আওয়াজ ও ভূমিকম্পের) শাস্তি তাদেরকে পাকড়াও করলো। নিশ্চয় এতে (এ ঘটনায়) রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

  159. 159

    وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٥٩﴾

    ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।

    আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

  160. 160

    كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٦٠﴾

    কায্যাবাত কাওমু লূতিনিল মুরসালীন।

    লূতের সম্প্রদায় (নবী লূতকে অস্বীকার করার মাধ্যমে) রাসূলগণকে অস্বীকার করেছিলো।

  161. 161

    إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ ﴿١٦١﴾

    ইয কালা লাহুম আখূহুম লূতুন আলা তাত্তাকূন।

    যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

  162. 162

    إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٦٢﴾

    ইন্নী লাকুম রাসূলুন আমীন।

    ‘নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’

  163. 163

    فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٦٣﴾

    ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।

    ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  164. 164

    وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦٤﴾

    ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।

    ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

  165. 165

    أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦٥﴾

    আতাতূনায যুকরানা মিনাল আলামীন।

    ‘সৃষ্টিকুলের মধ্যে (যৌনকর্ম করতে) তোমরাই কি কেবল পুরুষের কাছে যাও?’

  166. 166

    وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ ﴿١٦٦﴾

    ওয়া তাযারূনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আযওয়াজিকুম বাল আনতুম কাওমুন আদূন।

    ‘আর (যৌন চাহিদা পূরণের জন্য) তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন, তাদেরকে তোমরা ত্যাগ করো; বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’

  167. 167

    قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ ﴿١٦٧﴾

    কালূ লাইল লাম তানতাহি ইয়া লূতু লাতাকূনান্না মিনাল মুখরাজীন।

    তারা বললো: ‘হে লূত! তুমি যদি (আমাদেরকে এ কাজ করতে নিষেধ করা থেকে) বিরত না হও, তাহলে তুমি অবশ্যই (এ দেশ থেকে) নির্বাসিত হবে।’

  168. 168

    قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ ﴿١٦٨﴾

    কালা ইন্নী লিআমালিকুম মিনাল কালীন।

    লূত বললো: ‘নিশ্চয় আমি তোমাদের কাজকে ঘৃণা করি।‘

  169. 169

    رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ ﴿١٦٩﴾

    রাব্বি নাজ্জিনী ওয়া আহলী মিম্মা ইয়ামালূন।

    ‘হে আমার রব! আমাকে এবং আমার পরিবারকে তাদের করণীয় কাজের (অপকর্মের) ক্ষতি থেকে রক্ষা কর।’

  170. 170

    فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ﴿١٧٠﴾

    ফানাজ্জাইনাহু ওয়া আহলাহূ আজমাঈন।

    অতঃপর আমি তাকে ও তার পরিবার-পরিজন সবাইকে (শাস্তি থেকে) রক্ষা করলাম।

  171. 171

    إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ﴿١٧١﴾

    ইল্লা আজূযান ফিল গাবিরীন।

    তবে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া।

  172. 172

    ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿١٧٢﴾

    ছুম্মা দাম্মারনাল আখারীন।

    অতঃপর (লূত ও তাঁর পরিবার সাদূম এলাকা থেকে বেরিয়ে আসার পরে) অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলাম।

  173. 173

    وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ ﴿١٧٣﴾

    ওয়া আমতারনা আলাইহিম মাতারান ফাসাআ মাতারুল মুনযারীন।

    আর আমি তাদের ওপর (আকাশ থেকে) শিলাবৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং সেই বৃষ্টি (লূত কর্তৃক শাস্তির) ভীতি প্রদর্শিতদের জন্য কতইনা মন্দ ছিল!

  174. 174

    إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٧٤﴾

    ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।

    নিশ্চয় এতে (এ শাস্তিতে) রয়েছে এক নিদর্শন। আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

  175. 175

    وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٧٥﴾

    ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।

    আর নিশ্চয় তোমার রব মহা পরাক্রমশালী, পরম দয়ালু।

  176. 176

    كَذَّبَ أَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٧٦﴾

    কায্যাবা আসহাবুল আইকাতিল মুরসালীন।

    আইকার অধিবাসীরা (তাদের নবী শু‘আইবকে অস্বীকার করে মূলত সকল) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।

  177. 177

    إِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ أَلَا تَتَّقُونَ ﴿١٧٧﴾

    ইয কালা লাহুম শুআইবুন আলা তাত্তাকূন।

    যখন (তাদের নবী) শু‘আইব তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’

  178. 178

    إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٧٨﴾

    ইন্নী লাকুম রাসূলুন আমীন।

    ‘নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’

  179. 179

    فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿١٧٩﴾

    ফাত্তাকুল্লাহা ওয়া আতীঊন।

    ‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  180. 180

    وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٨٠﴾

    ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামীন।

    ‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’

  181. 181

    ۞ أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ ﴿١٨١﴾

    আওফুল কাইলা ওয়া লা তাকূনূ মিনাল মুখসিরীন।

    ‘তোমরা (বেচা-কেনার সময়) মাপে পূর্ণ মাত্রায় দাও এবং যারা মাপে ঘাটতি করে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না।’

  182. 182

    وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ ﴿١٨٢﴾

    ওয়াযিনূ বিল কিসতাসিল মুসতাকীম।

    ‘আর (ওজন করার সময়) সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো।’

  183. 183

    وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ﴿١٨٣﴾

    ওয়া লা তাবখাসুন নাসা আশয়াআহুম ওয়া লা তাছাও ফিল আরদি মুফসিদীন।

    ‘আর মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করো না।’

  184. 184

    وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ ﴿١٨٤﴾

    ওয়াত্তাকুল লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আওওয়ালীন।

    ‘যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী প্রজন্মসমূহকে সৃষ্টি করেছেন, তাঁর আদেশ-নিষেধ মেনে তাকে ভয় করো।’

  185. 185

    قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ﴿١٨٥﴾

    কালূ ইন্নামা আনতা মিনাল মুসাহ্হারীন।

    তারা বললো: ‘(হে শু‘আইব!) তুমি তো কেবল যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।’

  186. 186

    وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ ﴿١٨٦﴾

    ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিছলুনা ওয়া ইন নাযুন্নুকা লামিনাল কাযিবীন।

    ‘তাছাড়া তুমি তো আমাদের মতোই একজন মানুষ। আর আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি।’

  187. 187

    فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿١٨٧﴾

    ফা আসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকীন।

    ‘অতএব, তুমি যদি সত্যবাদী হও, তবে আকাশ (ভেঙ্গে) এর এক খণ্ড আমাদের ওপর ফেলে দাও।’

  188. 188

    قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ﴿١٨٨﴾

    কালা রাব্বী আলামু বিমা তামালূন।

    সে (শুয়াইব) বললো: ‘তোমরা যা (যে শিরক ও গুনাহের কাজ) করো, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত।’

  189. 189

    فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ ﴿١٨٩﴾

    ফাকায্যাবূহু ফা আখাযাহুম আযাবু ইয়াওমিয যুল্লাতি ইন্নাহূ কানা আযাবা ইয়াওমিন আযীম।

    অতঃপর তারা তাকে অস্বীকার করলো। ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিনের (আগুন বর্ষণের) শাস্তি পাকড়াও করলো। অবশ্যই তা ছিল এক ভয়ংকর দিনের শাস্তি।

  190. 190

    إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ﴿١٩٠﴾

    ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকছারুহুম মুমিনীন।

    নিশ্চয় এতে (শু‘আইবের জাতির ধ্বংসে) রয়েছে অনেক নিদর্শন। আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।

  191. 191

    وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿١٩١﴾

    ওয়া ইন্না রাব্বাকা লাহুওয়াল আযীযুর রাহীম।

    আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

  192. 192

    وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٩٢﴾

    ওয়া ইন্নাহূ লাতানযীলু রাব্বিল আলামীন।

    আর নিশ্চয় এ আল কুরআন সৃষ্টিকুলের রবেরই নাযিলকৃত।

  193. 193

    نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ ﴿١٩٣﴾

    নাযালা বিহির রূহুল আমীন।

    বিশ্বস্ত আত্মা (জিবরীল) এটা নিয়ে অবতরণ করেছে।

  194. 194

    عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ ﴿١٩٤﴾

    আলা কালবিকা লিতাকূনা মিনাল মুনযিরীন।

    তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।

  195. 195

    بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ ﴿١٩٥﴾

    বিলিসানিন আরাবিয়্যিম মুবীন।

    সুস্পষ্ট আরবী ভাষায়।

  196. 196

    وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ ﴿١٩٦﴾

    ওয়া ইন্নাহূ লাফী যুবুরিল আওওয়ালীন।

    এবং নিশ্চয় এর উল্লেখ প্রাচীনতম গ্রন্থসমূহে (তাওরাত-ইঞ্জীলে) রয়েছে।

  197. 197

    أَوَلَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴿١٩٧﴾

    আওয়ালাম ইয়াকুল লাহুম আয়াতান আই ইয়ালামাহূ উলামাউ বানী ইসরাঈল।

    এটা কি তাদের (মিথ্যারোপকারীদের) জন্য একটি নিদর্শন নয় যে, বানূ ইসরাঈলের আলিমগণ তা জানে?

  198. 198

    وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ ﴿١٩٨﴾

    ওয়া লাও নায্যালনাহু আলা বাদিল আজামীন।

    আর আমি যদি এটাকে কোনো অনারবের প্রতি নাযিল করতাম,

  199. 199

    فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ ﴿١٩٩﴾

    ফাকারাআহূ আলাইহিম মা কানূ বিহী মুমিনীন।

    অতঃপর সে তা তাদের নিকট পাঠ করতো; তবুও তারা এতে মু‘মিন হতো না।

  200. 200

    كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ ﴿٢٠٠﴾

    কাযালিকা সালাকনাহু ফী কুলূবিল মুজরিমীন।

    এভাবেই আমি (কুফরী ও মিথ্যারোপের) বিষয়টি অপরাধীদের অন্তরে ঢুকিয়ে দিয়েছি।

  201. 201

    لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ﴿٢٠١﴾

    লা ইউমিনূনা বিহী হাত্তা ইয়ারাওয়ুল আযাবাল আলীম।

    যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে; ততক্ষণ পর্যন্ত তারা এতে ঈমান আনবে না।

  202. 202

    فَيَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿٢٠٢﴾

    ফায়াতিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরূন।

    সুতরাং তা (শাস্তি) আকস্মিকভাবে তাদের নিকট এসে পড়বে; অথচ তারা টেরই পাবে না।

  203. 203

    فَيَقُولُواْ هَلۡ نَحۡنُ مُنظَرُونَ ﴿٢٠٣﴾

    ফায়াকূলূ হাল নাহনু মুনযারূন।

    তখন তারা বলবে: ‘আমাদেরকে কি (আল্লাহর নিকট তাওবা করার) একটু সুযোগ দেওয়া হবে?’

  204. 204

    أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ﴿٢٠٤﴾

    আফাবিআযাবিনা ইয়াসতাজিলূন।

    তাহলে কি তারা আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়?

  205. 205

    أَفَرَءَيۡتَ إِن مَّتَّعۡنَٰهُمۡ سِنِينَ ﴿٢٠٥﴾

    আফারাআইতা ইম মাত্তানাহুম সিনীন।

    (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করেছ, আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাসের সুযোগ দিতাম।

  206. 206

    ثُمَّ جَآءَهُم مَّا كَانُواْ يُوعَدُونَ ﴿٢٠٦﴾

    ছুম্মা জাআহুম মা কানূ ইঊআদূন।

    অতঃপর তাদেরকে যে বিষয়ে (শাস্তির) ওয়াদা করা হয়েছে, তা তাদের নিকট এসে পড়তো,

  207. 207

    مَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يُمَتَّعُونَ ﴿٢٠٧﴾

    মা আগনা আনহুম মা কানূ ইউমাত্তাঊন।

    তখন (দুনিয়াতে) তাদের ভোগ-বিলাসের জন্য যা দেয়া হয়েছিলো, তা তাদের কোনোই কাজে লাগত না।

  208. 208

    وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ ﴿٢٠٨﴾

    ওয়া মা আহলাকনা মিন কারয়াতিন ইল্লা লাহা মুনযিরূন।

    আর আমি এমন কোনো জনপদকে ধ্বংস করিনি, যাতে কোনো সতর্ককারী (নবী-রাসূল) আসেনি।

  209. 209

    ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ ﴿٢٠٩﴾

    যিকরা ওয়া মা কুন্না যালিমীন।

    এটা (তাদের জন্য) উপদেশস্বরূপ। আর আমি তো যালিম নই (যে তাদেরকে সতর্ক না করেই, ধ্বংস করে দিবো)।

  210. 210

    وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ ﴿٢١٠﴾

    ওয়া মা তানায্যালাত বিহিশ শায়াতীন।

    আর শয়তানরা এ আল কুরআন নিয়ে (রাসূলের অন্তরের ওপর) অবতরণ করেনি।

  211. 211

    وَمَا يَنۢبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ ﴿٢١١﴾

    ওয়া মা ইয়ামবাগী লাহুম ওয়া মা ইয়াসতাতীঊন।

    আর এটা তাদের (শয়তানদের) জন্য সমোচিত নয় (যে, তারা এ নিয়ে তার অন্তরের ওপর নাযিল হবে) এবং তারা এর ক্ষমতাও রাখে না।

  212. 212

    إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ ﴿٢١٢﴾

    ইন্নাহুম আনিস সামই লামাযূলূন।

    নিশ্চয়ই এটির (আল কুরআনের ওয়াহী) শ্রবণ করা থেকে তাদেরকে আড়ালে রাখা হয়েছে।

  213. 213

    فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِينَ ﴿٢١٣﴾

    ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখারা ফাতাকূনা মিনাল মুআয্যাবীন।

    অতএব, (হে রাসূল!) তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, তাহলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

  214. 214

    وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ ﴿٢١٤﴾

    ওয়া আনযির আশীরাতাকাল আকরাবীন।

    আর (হে রাসূল!) তুমি তোমার নিকটাত্মীয়দেরকে (আল্লাহর শাস্তি থেকে) সতর্ক করো।

  215. 215

    وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٢١٥﴾

    ওয়াখফিদ জানাহাকা লিমানিত তাবাআকা মিনাল মুমিনীন।

    আর মু’মিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে, তাদের প্রতি তুমি তোমার বাহুকে বিনয়াবনত করো।

  216. 216

    فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ ﴿٢١٦﴾

    ফা ইন আসাওকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তামালূন।

    তারপর যদি তারা তোমার অবাধ্য হয়, তাহলে বলো: ‘তোমরা যা (সেসব পাপ ও শিরক) করো, নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণ দায়মুক্ত ‘

  217. 217

    وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ ﴿٢١٧﴾

    ওয়া তাওয়াক্কাল আলাল আযীযির রাহীম।

    ‘আর তুমি সকল ব্যাপারে মহাপরাক্রমশালী পরম দয়ালুর ওপর তাওয়াক্কুল করো।

  218. 218

    ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ ﴿٢١٨﴾

    আল্লাযী ইয়ারাকা হীনা তাকূম।

    ‘যিনি তোমাকে দেখেন যখন তুমি (সালাতের জন্য) দণ্ডায়মান হও,

  219. 219

    وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ ﴿٢١٩﴾

    ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদীন।

    এবং সাজদাকারীদের মধ্যে তোমার উঠাবসা।’

  220. 220

    إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٢٢٠﴾

    ইন্নাহূ হুওয়াস সামীউল আলীম।

    ‘নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।’

  221. 221

    هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ ﴿٢٢١﴾

    হাল উনাব্বিউকুম আলা মান তানায্যালুশ শায়াতীন।

    ‘আমি কি তোমাদেরকে সংবাদ দিবো, শয়তানরা মূলত কার নিকট অবতীর্ণ হয়?’

  222. 222

    تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ ﴿٢٢٢﴾

    তানায্যালু আলা কুল্লি আফ্ফাকিন আছীম।

    তারা (জিন শয়তানরা) অবতীর্ণ হয়, প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট।

  223. 223

    يُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَٰذِبُونَ ﴿٢٢٣﴾

    ইউলকূনাস সামআ ওয়া আকছারুহুম কাযিবূন।

    তারা (ফিরিশতাদের কাছ থেকে কথা চুরি করে গণকদের কাছে পৌঁছে দিতে) কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।

  224. 224

    وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ ﴿٢٢٤﴾

    ওয়াশ শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ূন।

    আর কবিদের অনুসরণ করে তো বিভ্রান্তরাই।

  225. 225

    أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِي كُلِّ وَادٖ يَهِيمُونَ ﴿٢٢٥﴾

    আলাম তারা আন্নাহুম ফী কুল্লি ওয়াদিই ইয়াহীমূন।

    (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করো নি যে, (তাদের ভ্রষ্টতার একটি নিদর্শন হলো) তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?

  226. 226

    وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ ﴿٢٢٦﴾

    ওয়া আন্নাহুম ইয়াকূলূনা মা লা ইয়াফআলূন।

    আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না।

  227. 227

    إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ ﴿٢٢٧﴾

    ইল্লাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাছীরাও ওয়ানতাসারূ মিম বাদি মা যুলিমূ ওয়া সায়ালামুল লাযীনা যালামূ আয়্যা মুনকালাবিই ইয়ানকালিবূন।

    তবে যারা (যে কবিরা) ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, উপরন্তু আল্লাহকে অনেক স্মরণ করেছে, আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয়, (তারা অবশ্যই এ থেকে ভিন্ন)। আর যালিমরা শীঘ্রই জানতে পারবে, কোন্ প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে।

পুরো সূরা পড়ুন: সূরা আশ-শুআরা · সূরা আশ-শুআরা তিলাওয়াত শুনুন

সূরা আন-নামল, আয়াত 1-55

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    طسٓۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡقُرۡءَانِ وَكِتَابٖ مُّبِينٍ ﴿١﴾

    ত্বোয়া সীন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবীন।

    ত্বা-সীন; এগুলো আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত।

  2. 2

    هُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ﴿٢﴾

    হুদাও ওয়া বুশরা লিল মুমিনীন।

    মু’মিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।

  3. 3

    ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ ﴿٣﴾

    আল্লাযীনা ইউকীমূনাস সালাতা ওয়া ইউতূনায যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইঊকিনূন।

    যারা সালাত কায়িম করে এবং যাকাত দেয়। আর তারাই আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে।

  4. 4

    إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ زَيَّنَّا لَهُمۡ أَعۡمَٰلَهُمۡ فَهُمۡ يَعۡمَهُونَ ﴿٤﴾

    ইন্নাল লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহূন।

    নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, আমি তাদের জন্য তাদের আমলসমূহকে সুশোভিত করে দিয়েছি। ফলে তারা (নিজেদের কর্মকাণ্ডের মাঝে) বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।

  5. 5

    أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمۡ سُوٓءُ ٱلۡعَذَابِ وَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ ﴿٥﴾

    উলাইকাল লাযীনা লাহুম সূউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারূন।

    এরাই তারা, যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি; আর আখিরাতে তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত।

  6. 6

    وَإِنَّكَ لَتُلَقَّى ٱلۡقُرۡءَانَ مِن لَّدُنۡ حَكِيمٍ عَلِيمٍ ﴿٦﴾

    ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিল লাদুন হাকীমিন আলীম।

    আর (হে রাসূল!) নিশ্চয় তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানী (আল্লাহ) এর পক্ষ থেকে আল কুরআন প্রাপ্ত।

  7. 7

    إِذۡ قَالَ مُوسَىٰ لِأَهۡلِهِۦٓ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا سَـَٔاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ ءَاتِيكُم بِشِهَابٖ قَبَسٖ لَّعَلَّكُمۡ تَصۡطَلُونَ ﴿٧﴾

    ইয কালা মূসা লিআহলিহী ইন্নী আনাসতু নারান সাআতীকুম মিনহা বিখাবারিন আও আতীকুম বিশিহাবিন কাবাসিল লাআল্লাকুম তাসতালূন।

    যখন মূসা তাঁর পরিবারকে বললেন, ‘নিশ্চয় আমি এক আগুন দেখেছি; আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো সংবাদ নিয়ে আসব, অথবা একটি জ্বলন্ত অঙ্গার নিয়ে আসব, যাতে তোমরা উষ্ণতা লাভ করতে পারো।’

  8. 8

    فَلَمَّا جَآءَهَا نُودِيَ أَنۢ بُورِكَ مَن فِي ٱلنَّارِ وَمَنۡ حَوۡلَهَا وَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٨﴾

    ফালাম্মা জাআহা নূদিয়া আম বূরিকা মান ফিন নারি ওয়া মান হাওলাহা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামীন।

    অতঃপর সে যখন আগুনের নিকট এসে পৌঁছল, তখন ডেকে বলা হলো: ‘বরকতময়, যা এ আলোর মধ্যে ও এর চারপাশে আছে। আর সৃষ্টিকুলের রব আল্লাহ মহাপবিত্র।’

  9. 9

    يَٰمُوسَىٰٓ إِنَّهُۥٓ أَنَا ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٩﴾

    ইয়া মূসা ইন্নাহূ আনাল্লাহুল আযীযুল হাকীম।

    মূসা! নিশ্চয় আমিই আল্লাহ, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।

  10. 10

    وَأَلۡقِ عَصَاكَۚ فَلَمَّا رَءَاهَا تَهۡتَزُّ كَأَنَّهَا جَآنّٞ وَلَّىٰ مُدۡبِرٗا وَلَمۡ يُعَقِّبۡۚ يَٰمُوسَىٰ لَا تَخَفۡ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ ٱلۡمُرۡسَلُونَ ﴿١٠﴾

    ওয়া আলকি আসাকা ফালাম্মা রাআহা তাহতায্যু কাআন্নাহা জান্নুও ওয়া লা মুদবিরাও ওয়া লাম ইউআক্কিব ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদায়্যাল মুরসালূন।

    আর তুমি তোমার লাঠিটি নিক্ষেপ করো । তারপর যখন সে ওটাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখলো, তখন (ভয় পেয়ে ) সে পেছনের দিকে ছুটতে লাগলো এবং পেছনে ফিরেও তাকালো না। (তখন বলা হলো,) ‘হে মূসা! তুমি ভয় করো না। নিশ্চয় আমার কাছে রাসূলগণ (সাপ বা অন্য কিছু দেখে) ভয় পায় না।’

  11. 11

    إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنَۢا بَعۡدَ سُوٓءٖ فَإِنِّي غَفُورٞ رَّحِيمٞ ﴿١١﴾

    ইল্লা মান যালামা ছুম্মা বাদ্দালা হুসনাম বাদা সূইন ফা ইন্নী গাফূরুর রাহীম।

    ‘তবে যে (নিজের ওপর) যলুম করে, তারপর অসৎকাজের পরিবর্তে সৎকাজ করে, তবে (সে জেনে রাখুক) অবশ্যই আমি (তাদের প্রতি) অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।’

  12. 12

    وَأَدۡخِلۡ يَدَكَ فِي جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٖۖ فِي تِسۡعِ ءَايَٰتٍ إِلَىٰ فِرۡعَوۡنَ وَقَوۡمِهِۦٓۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ﴿١٢﴾

    ওয়া আদখিল ইয়াদাকা ফী জাইবিকা তাখরুজ বাইদাআ মিন গাইরি সূইন ফী তিসই আয়াতিন ইলা ফিরআওনা ওয়া কাওমিহী ইন্নাহুম কানূ কাওমান ফাসিকীন।

    ‘আর তুমি তোমার হাত (জামার গলার ফাঁকা দিয়ে) বগলে প্রবেশ করাও, তা কোন দোষ বা অনিষ্ট ব্যতীত (বরফের মতো) ধবধবে সাদা হয়ে বের হয়ে আসবে (যা কোন শ্বেত রোগ নয়), এগুলো ফির‘আউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা ছিল ফাসিক (আল্লাহর অস্বীকারকারী) সম্প্রদায়।’

  13. 13

    فَلَمَّا جَآءَتۡهُمۡ ءَايَٰتُنَا مُبۡصِرَةٗ قَالُواْ هَٰذَا سِحۡرٞ مُّبِينٞ ﴿١٣﴾

    ফালাম্মা জাআতহুম আয়াতুনা মুবসিরাতান কালূ হাযা সিহরুম মুবীন।

    তারপর যখন আমার নিদর্শনগুলো দৃশ্যমান হয়ে তাদের কাছে আসলো, তখন তারা (ফির‘আউন ও তার সম্প্রদায়) বললো: ‘এটা তো সুস্পষ্ট যাদু।’

  14. 14

    وَجَحَدُواْ بِهَا وَٱسۡتَيۡقَنَتۡهَآ أَنفُسُهُمۡ ظُلۡمٗا وَعُلُوّٗاۚ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ ﴿١٤﴾

    ওয়া জাহাদূ বিহা ওয়াসতাইকানাতহা আনফুসুহুম যুলমাও ওয়া উলুওওয়ান ফানযুর কাইফা কানা আকিবাতুল মুফসিদীন।

    আর তারা যলুম ও দাম্ভিকতার সাথে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করলো; যদিও তাদের অন্তর তা (সত্য বলে) নিশ্চিত বিশ্বাস করেছিল। অতএব দেখো, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল।

  15. 15

    وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ عِلۡمٗاۖ وَقَالَا ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٖ مِّنۡ عِبَادِهِ ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٥﴾

    ওয়া লাকাদ আতাইনা দাওয়ূদা ওয়া সুলাইমানা ইলমাও ওয়া কালাল হামদু লিল্লাহিল লাযী ফাদ্দালানা আলা কাছীরিম মিন ইবাদিহিল মুমিনীন।

    আর অবশ্যই আমি দাঊদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এবং তারা উভয়ে (আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে) বললো: ‘সকল প্রশংসা আল্লাহর জন্যই, যিনি তাঁর অনেক মু’মিন বান্দাদের ওপর আমাদেরকে মর্যাদা দান করেছেন।’

  16. 16

    وَوَرِثَ سُلَيۡمَٰنُ دَاوُۥدَۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمۡنَا مَنطِقَ ٱلطَّيۡرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيۡءٍۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَضۡلُ ٱلۡمُبِينُ ﴿١٦﴾

    ওয়া ওয়ারিছা সুলাইমানু দাওয়ূদা ওয়া কালা ইয়া আয়্যুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া ঊতীনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুওয়াল ফাদলুল মুবীন।

    আর সুলাইমান দাঊদের উত্তরাধিকারী হলো এবং সে বললো: ‘হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ।’

  17. 17

    وَحُشِرَ لِسُلَيۡمَٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ وَٱلطَّيۡرِ فَهُمۡ يُوزَعُونَ ﴿١٧﴾

    ওয়া হুশিরা লিসুলাইমানা জুনূদুহূ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইঊযাঊন।

    আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো। তারপর তাদেরকে (সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে) বিভিন্ন দলে বিন্যস্ত করা হলো।

  18. 18

    حَتَّىٰٓ إِذَآ أَتَوۡاْ عَلَىٰ وَادِ ٱلنَّمۡلِ قَالَتۡ نَمۡلَةٞ يَٰٓأَيُّهَا ٱلنَّمۡلُ ٱدۡخُلُواْ مَسَٰكِنَكُمۡ لَا يَحۡطِمَنَّكُمۡ سُلَيۡمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿١٨﴾

    হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি কালাত নামলাতুই ইয়া আয়্যুহান নামলুদ খুলূ মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনূদুহূ ওয়া হুম লা ইয়াশউরূন।

    অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছাল, তখন এক পিঁপড়া বলল, ‘হে পিঁপড়ারা! তোমরা নিজেদের বাসায় প্রবেশ করো, যেন সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে।’

  19. 19

    فَتَبَسَّمَ ضَاحِكٗا مِّن قَوۡلِهَا وَقَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَدۡخِلۡنِي بِرَحۡمَتِكَ فِي عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ ﴿١٩﴾

    ফাতাবাস্সামা দাহিকাম মিন কাওলিহা ওয়া কালা রাব্বি আওযিনী আন আশকুরা নিমাতাকাল লাতী আনআমতা আলায়্যা ওয়া আলা ওয়ালিদায়্যা ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনী বিরাহমাতিকা ফী ইবাদিকাস সালিহীন।

    অতঃপর সুলাইমান তার কথায় মুচকি হাসলো এবং (তার রবকে ডেকে) বললো: ‘হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।’

  20. 20

    وَتَفَقَّدَ ٱلطَّيۡرَ فَقَالَ مَالِيَ لَآ أَرَى ٱلۡهُدۡهُدَ أَمۡ كَانَ مِنَ ٱلۡغَآئِبِينَ ﴿٢٠﴾

    ওয়া তাফাক্কাদাত তাইরা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গাইবীন।

    আর সুলাইমান পাখিদের খোঁজ-খবর খবর নিলো। তারপর (হুদহুদকে দেখতে না পেয়ে) সে বললো: ‘কী ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না; নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত?’

  21. 21

    لَأُعَذِّبَنَّهُۥ عَذَابٗا شَدِيدًا أَوۡ لَأَاْذۡبَحَنَّهُۥٓ أَوۡ لَيَأۡتِيَنِّي بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴿٢١﴾

    লাউআয্যিবান্নাহূ আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহূ আও লায়াতিয়ান্নী বিসুলতানিম মুবীন।

    (তার অনুপস্থিতির ব্যাপারটি সুস্পষ্ট হলে সুলাইমান বললো:) ‘অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দিবো অথবা তাকে যবহ করবো অথবা সে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে।’

  22. 22

    فَمَكَثَ غَيۡرَ بَعِيدٖ فَقَالَ أَحَطتُ بِمَا لَمۡ تُحِطۡ بِهِۦ وَجِئۡتُكَ مِن سَبَإِۭ بِنَبَإٖ يَقِينٍ ﴿٢٢﴾

    ফামাকাছা গাইরা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহী ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইই ইয়াকীন।

    কিছুক্ষণ পরেই হুদহুদ উপস্থিত হয়ে (সুলাইমানকে ) বললো: ‘আমি এমন কিছু জানতে পেরেছি, যা আপনি জানতে পারেননি। আমি সাবা (রাজ্য) থেকে আপনার জন্য নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি।’

  23. 23

    إِنِّي وَجَدتُّ ٱمۡرَأَةٗ تَمۡلِكُهُمۡ وَأُوتِيَتۡ مِن كُلِّ شَيۡءٖ وَلَهَا عَرۡشٌ عَظِيمٞ ﴿٢٣﴾

    ইন্নী ওয়াজাত্তুম রাআতান তামলিকুহুম ওয়া ঊতিয়াত মিন কুল্লি শাইইও ওয়া লাহা আরশুন আযীম।

    ‘আমি এক নারীকে দেখতে পেলাম, সে তাদের ওপর রাজত্ব করছে। তাকে (শক্তি ও ক্ষমতার) সব কিছু দেওয়া হয়েছে। আর তার আছে এক বিশাল সিংহাসন।’

  24. 24

    وَجَدتُّهَا وَقَوۡمَهَا يَسۡجُدُونَ لِلشَّمۡسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ فَهُمۡ لَا يَهۡتَدُونَ ﴿٢٤﴾

    ওয়াজাত্তুহা ওয়া কাওমাহা ইয়াসজুদূনা লিশ শামসি মিন দূনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবীলি ফাহুম লা ইয়াহতাদূন।

    ‘আমি তাকে ও তার জাতিকে দেখতে পেলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সাজদা করছে। আর শয়তান তাদের (শিরক ও গুনাহের) কার্যাবলীকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে, ফলে তারা হিদায়াত পায় না।’

  25. 25

    أَلَّاۤ يَسۡجُدُواْۤ لِلَّهِ ٱلَّذِي يُخۡرِجُ ٱلۡخَبۡءَ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُخۡفُونَ وَمَا تُعۡلِنُونَ ﴿٢٥﴾

    আল্লা ইয়াসজুদূ লিল্লাহিল লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফূনা ওয়া মা তুলিনূন।

    (শয়তান তাদেরকে সৎ পথ থেকে ফিরিয়ে রেখেছে) যাতে তারা আল্লাহকে সাজদা না করে, যিনি আসমান ও জমিনের লুকায়িত বস্তুকে বের করেন। আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তিনি সবই জানেন।

  26. 26

    ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ۩ ﴿٢٦﴾

    আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া রাব্বুল আরশিল আযীম।

    আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি মহান আরশের রব।

  27. 27

    ۞ قَالَ سَنَنظُرُ أَصَدَقۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ﴿٢٧﴾

    কালা সানানযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবীন।

    সুলাইমান (হুদহুদকে) বললো: ‘আমি দেখবো, তুমি কি সত্য বলেছো, নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।’

  28. 28

    ٱذۡهَب بِّكِتَٰبِي هَٰذَا فَأَلۡقِهۡ إِلَيۡهِمۡ ثُمَّ تَوَلَّ عَنۡهُمۡ فَٱنظُرۡ مَاذَا يَرۡجِعُونَ ﴿٢٨﴾

    ইযহাব বিকিতাবী হাযা ফা আলকিহ ইলাইহিম ছুম্মা তাওয়াল্লা আনহুম ফানযুর মাযা ইয়ারজিঊন।

    তুমি এই আমার পত্রটি নিয়ে যাও, তারপর তা তাদের কাছে নিক্ষেপ কর (পৌঁছে দাও)। এরপর তাদের থেকে সরে দাঁড়াও এবং লক্ষ্য করো, তারা কী জবাব দেয়।

  29. 29

    قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ إِنِّيٓ أُلۡقِيَ إِلَيَّ كِتَٰبٞ كَرِيمٌ ﴿٢٩﴾

    কালাত ইয়া আয়্যুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলায়্যা কিতাবুন কারীম।

    সে (রানি) বলল, ‘হে সভাসদগণ! আমার কাছে এক সম্মানিত পত্র নিক্ষিপ্ত (প্রেরিত) হয়েছে।’

  30. 30

    إِنَّهُۥ مِن سُلَيۡمَٰنَ وَإِنَّهُۥ بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ﴿٣٠﴾

    ইন্নাহূ মিন সুলাইমানা ওয়া ইন্নাহূ বিসমিল্লাহির রাহমানির রাহীম।

    ‘নিশ্চয় এটা সুলাইমানের পক্ষ থেকে। আর নিশ্চয় এটা (শুরু করা হয়েছে) পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে।’

  31. 31

    أَلَّا تَعۡلُواْ عَلَيَّ وَأۡتُونِي مُسۡلِمِينَ ﴿٣١﴾

    আল্লা তালূ আলায়্যা ওয়াতূনী মুসলিমীন।

    আমার বিরুদ্ধে উদ্ধত হয়ো না; আর আমার নিকট আনুগত্যশীল (মুসলিম) হয়ে উপস্থিত হও।

  32. 32

    قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَفۡتُونِي فِيٓ أَمۡرِي مَا كُنتُ قَاطِعَةً أَمۡرًا حَتَّىٰ تَشۡهَدُونِ ﴿٣٢﴾

    কালাত ইয়া আয়্যুহাল মালাউ আফতূনী ফী আমরী মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদূন।

    সে (রানি) বলল, হে পরিষদবর্গ! আমার এ বিষয়ে তোমরা মতামত দাও; তোমাদের উপস্থিতি (ও পরামর্শ) ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না।

  33. 33

    قَالُواْ نَحۡنُ أُوْلُواْ قُوَّةٖ وَأُوْلُواْ بَأۡسٖ شَدِيدٖ وَٱلۡأَمۡرُ إِلَيۡكِ فَٱنظُرِي مَاذَا تَأۡمُرِينَ ﴿٣٣﴾

    কালূ নাহনু উলূ কুওওয়াতিও ওয়া উলূ বাসিন শাদীদিও ওয়াল আমরু ইলাইকি ফানযুরী মাযা তামুরীন।

    তারা (পরিষদবর্গ) বললো: ‘আমরা শক্তিশালী ও কঠোর যোদ্ধা। আর সিদ্ধান্ত আপনার কাছেই। অতএব চিন্তা করে দেখুন, আপনি কী নির্দেশ দিবেন।’

  34. 34

    قَالَتۡ إِنَّ ٱلۡمُلُوكَ إِذَا دَخَلُواْ قَرۡيَةً أَفۡسَدُوهَا وَجَعَلُوٓاْ أَعِزَّةَ أَهۡلِهَآ أَذِلَّةٗۚ وَكَذَٰلِكَ يَفۡعَلُونَ ﴿٣٤﴾

    কালাত ইন্নাল মুলূকা ইযা দাখালূ কারয়াতান আফসাদূহা ওয়া জাআলূ আইয্যাতা আহলিহা আযিল্লাতাও ওয়া কাযালিকা ইয়াফআলূন।

    সে (রানি) বললো: ‘নিশ্চয় রাজা-বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন (হত্যা, ছিনতাই ও লুটের মাধ্যমে) সেই জনপদকে বিপর্যস্ত করে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপদস্থ করে। আর তা-ই তারা করবে।’

  35. 35

    وَإِنِّي مُرۡسِلَةٌ إِلَيۡهِم بِهَدِيَّةٖ فَنَاظِرَةُۢ بِمَ يَرۡجِعُ ٱلۡمُرۡسَلُونَ ﴿٣٥﴾

    ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যাতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালূন।

    ‘বরং আমি তাদের কাছে উপঢৌকন পাঠাচ্ছি, তারপর দেখি (আমার) দূতেরা কী (সংবাদ) নিয়ে ফিরে আসে।’

  36. 36

    فَلَمَّا جَآءَ سُلَيۡمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٖ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيۡرٞ مِّمَّآ ءَاتَىٰكُمۚ بَلۡ أَنتُم بِهَدِيَّتِكُمۡ تَفۡرَحُونَ ﴿٣٦﴾

    ফালাম্মা জাআ সুলাইমানা কালা আতুমিদ্দূনানি বিমালিন ফামা আতানাল্লাহু খাইরুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়্যাতিকুম তাফরাহূন।

    অতঃপর দূত যখন সুলাইমানের কাছে আসলো, তখন সুলাইমান (তাদেরকে) বললো: ‘তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সাহায্য করতে চাচ্ছো? সুতরাং আল্লাহ আমাকে যা (যে নবুওয়্যাত, ক্ষমতা ও সম্পদ) দিয়েছেন, তা তোমাদেরকে যা দিয়েছেন, তা থেকে উত্তম; (এসব উপঢৌকনে আমার কোন কাজ নেই) বরং তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি হও।’

  37. 37

    ٱرۡجِعۡ إِلَيۡهِمۡ فَلَنَأۡتِيَنَّهُم بِجُنُودٖ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخۡرِجَنَّهُم مِّنۡهَآ أَذِلَّةٗ وَهُمۡ صَٰغِرُونَ ﴿٣٧﴾

    ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনূদিল লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরূন।

    ‘তোমরা তাদের কাছে ফিরে যাও। তারপর আমি অবশ্যই তাদের কাছে এমন সৈন্যবাহিনী নিয়ে আসবো যাদের মোকাবেলা করার শক্তি তাদের নেই। আর (তারা আত্মসমর্পণ না করলে) আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত অবস্থায় বের করে দিবো, এবং (পরিণামে) তারা হবে অপদস্থ।’

  38. 38

    قَالَ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَيُّكُمۡ يَأۡتِينِي بِعَرۡشِهَا قَبۡلَ أَن يَأۡتُونِي مُسۡلِمِينَ ﴿٣٨﴾

    কালা ইয়া আয়্যুহাল মালাউ আয়্যুকুম ইয়াতীনী বিআরশিহা কাবলা আই ইয়াতূনী মুসলিমীন।

    সুলাইমান বললো: ‘হে পরিষদবর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার (রানির) সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে?’

  39. 39

    قَالَ عِفۡرِيتٞ مِّنَ ٱلۡجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَۖ وَإِنِّي عَلَيۡهِ لَقَوِيٌّ أَمِينٞ ﴿٣٩﴾

    কালা ইফরীতুম মিনাল জিন্নি আনা আতীকা বিহী কাবলা আন তাকূমা মিম মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমীন।

    এক শক্তিশালী জিন উত্তরে বললো: ‘আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বেই আমি তা এনে দিবো। আমি নিশ্চয়ই এই ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত।’

  40. 40

    قَالَ ٱلَّذِي عِندَهُۥ عِلۡمٞ مِّنَ ٱلۡكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن يَرۡتَدَّ إِلَيۡكَ طَرۡفُكَۚ فَلَمَّا رَءَاهُ مُسۡتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضۡلِ رَبِّي لِيَبۡلُوَنِيٓ ءَأَشۡكُرُ أَمۡ أَكۡفُرُۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيّٞ كَرِيمٞ ﴿٤٠﴾

    কালাল লাযী ইনদাহূ ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহী কাবলা আই ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুসতাকির্রান ইনদাহূ কালা হাযা মিন ফাদলি রাব্বী লিয়াবলুওয়ানী আআশকুরু আম আকফুরু ওয়া মান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহী ওয়া মান কাফারা ফা ইন্না রাব্বী গানিয়্যুন কারীম।

    যার কাছে আল্লাহর কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বললো: ‘আমি চোখের পলক পড়ার পূর্বেই সিংহাসনটি আপনার কাছে নিয়ে আসবো।’ অতঃপর যখন সুলাইমান তার সামনে (রানির সিংহাসনটি) স্থির দেখতে পেলো, তখন সে (আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে) বললো: ‘এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি, না কি অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তো তার নিজের কল্যাণেই তা করে, আর যে কেউ অকৃতজ্ঞ হবে, তবে নিশ্চয় আমার রব অভাবমুক্ত, অধিক দাতা।’

  41. 41

    قَالَ نَكِّرُواْ لَهَا عَرۡشَهَا نَنظُرۡ أَتَهۡتَدِيٓ أَمۡ تَكُونُ مِنَ ٱلَّذِينَ لَا يَهۡتَدُونَ ﴿٤١﴾

    কালা নাক্কিরূ লাহা আরশাহা নানযুর আতাহতাদী আম তাকূনু মিনাল লাযীনা লা ইয়াহতাদূন।

    সুলাইমান বললো: ‘তোমরা তার সিংহাসনটির আকার-আকৃতি একটু পরিবর্তন করে দাও। দেখবো সে তার সিংহাসনটি চিনতে পারে, নাকি তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে, যারা সঠিক পথের দিশা পায় না।’

  42. 42

    فَلَمَّا جَآءَتۡ قِيلَ أَهَٰكَذَا عَرۡشُكِۖ قَالَتۡ كَأَنَّهُۥ هُوَۚ وَأُوتِينَا ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهَا وَكُنَّا مُسۡلِمِينَ ﴿٤٢﴾

    ফালাম্মা জাআত কীলা আহাকাযা আরশুকি কালাত কাআন্নাহূ হুওয়া ওয়া ঊতীনাল ইলমা মিন কাবলিহা ওয়া কুন্না মুসলিমীন।

    অতঃপর যখন সে (রানি) আসলো, তখন তাকে বলা হলো: ‘এরূপই কি তোমার সিংহাসন?’ সে বললো: ‘এটি যেন সেটিই।’ আর (সুলাইমান) বললো: ‘আমাদেরকে ইতঃপূর্বেই (নবুওয়্যাতের) সঠিক জ্ঞান দান করা হয়েছিল এবং আমরা (আল্লাহর নিকট) আত্মসমর্পণ করেছিলাম।’

  43. 43

    وَصَدَّهَا مَا كَانَت تَّعۡبُدُ مِن دُونِ ٱللَّهِۖ إِنَّهَا كَانَتۡ مِن قَوۡمٖ كَٰفِرِينَ ﴿٤٣﴾

    ওয়া সাদ্দাহা মা কানাত তাবুদু মিন দূনিল্লাহি ইন্নাহা কানাত মিন কাওমিন কাফিরীন।

    আর সে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত, তা-ই তাকে (সঠিক পথে আসা থেকে) বাধা দিয়েছিল। নিশ্চয়ই সে ছিল এক কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

  44. 44

    قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٤﴾

    কীলা লাহাদ খুলিস সারহা ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা কালা ইন্নাহূ সারহুম মুমার্রাদুম মিন কাওয়ারীরা কালাত রাব্বি ইন্নী যালামতু নাফসী ওয়া আসলামতু মাআ সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামীন।

    (অতঃপর) তাকে (রানিকে) বলা হল: ‘তুমি প্রাসাদটিতে প্রবেশ করো।’ অতঃপর যখন সে তা দেখলো, সে তাকে এক গভীর জলাশয় ধারণা করলো এবং তার পায়ের গোছাদ্বয় খুলে ফেললো। সুলাইমান বললো: ‘এটি আসলে স্বচ্ছ কাঁচ-নির্মিত প্রাসাদ।’ সে বললো: ‘হে আমার রব, নিশ্চয় আমি (এতো দিন তোমার সাথে অন্যের পূজা করে) আমার নিজের প্রতি যলুম করেছি। আমি এখন সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম।’

  45. 45

    وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ فَإِذَا هُمۡ فَرِيقَانِ يَخۡتَصِمُونَ ﴿٤٥﴾

    ওয়া লাকাদ আরসালনা ইলা ছামূদা আখাহুম সালিহান আনি বুদুল্লাহা ফা ইযা হুম ফারীকানি ইয়াখতাসিমূন।

    আর অবশ্যই আমি সামূদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালিহকে (এ মর্মে) পাঠিয়েছিলাম যে, তোমরা আল্লাহর ইবাদাত করো। অতঃপর তারা দু’দলে বিভক্ত হয়ে বিতর্ক করছিল।

  46. 46

    قَالَ يَٰقَوۡمِ لِمَ تَسۡتَعۡجِلُونَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِۖ لَوۡلَا تَسۡتَغۡفِرُونَ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿٤٦﴾

    কালা ইয়া কাওমি লিমা তাসতাজিলূনা বিস সায়্যিআতি কাবলাল হাসানাতি লাওলা তাসতাগফিরূনাল্লাহা লাআল্লাকুম তুরহামূন।

    সালিহ (তাদের) বলল: ‘হে আমার জাতি, তোমরা কল্যাণের (রহমতের) পূর্বে কেনো অকল্যাণকে (শাস্তিকে) ত্বরান্বিত করতে চাইছো? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো ?’

  47. 47

    قَالُواْ ٱطَّيَّرۡنَا بِكَ وَبِمَن مَّعَكَۚ قَالَ طَٰٓئِرُكُمۡ عِندَ ٱللَّهِۖ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تُفۡتَنُونَ ﴿٤٧﴾

    কালুত তায়্যারনা বিকা ওয়া বিমাম মাআকা কালা তাইরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কাওমুন তুফতানূন।

    তারা বললো: ‘আমি তুমি ও তোমার সাথে যারা আছে তাদেরকে অশুভ মনে করছি।’ সে (সালিহ) বললো: ‘তোমাদের অশুভ আল্লাহর নিকট। বরং তোমরা এমন এক জাতি যাদেরকে (কল্যাণের বিস্তৃতি ও অকল্যাণ দিয়ে) পরীক্ষা করা হচ্ছে।’

  48. 48

    وَكَانَ فِي ٱلۡمَدِينَةِ تِسۡعَةُ رَهۡطٖ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ ﴿٤٨﴾

    ওয়া কানা ফিল মাদীনাতি তিসআতু রাহতিই ইউফসিদূনা ফিল আরদি ওয়া লা ইউসলিহূন।

    আর সেই (হিজর) শহরে ছিল নয়জন নেতৃস্থানীয় ব্যক্তি, যারা (কুফরী ও গুনাহর মাধমে) জমিনে ফ্যাসাদ সৃষ্টি করতো এবং সংস্কার-সংশোধনমূলক কিছু করতো না।

  49. 49

    قَالُواْ تَقَاسَمُواْ بِٱللَّهِ لَنُبَيِّتَنَّهُۥ وَأَهۡلَهُۥ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِۦ مَا شَهِدۡنَا مَهۡلِكَ أَهۡلِهِۦ وَإِنَّا لَصَٰدِقُونَ ﴿٤٩﴾

    কালূ তাকাসামূ বিল্লাহি লানুবায়্যিতান্নাহূ ওয়া আহলাহূ ছুম্মা লানাকূলান্না লিওয়ালিয়্যিহী মা শাহিদনা মাহলিকা আহলিহী ওয়া ইন্না লাসাদিকূন।

    তারা পরস্পর আল্লাহর কসম করে বলল: ‘আমরা অবশ্যই রাতের বেলায় তার (সালিহের) উপর ও তার পরিবারের উপর আক্রমণ করব, তারপর তার অভিভাবককে অবশ্যই বলব: ‘আমরা তার পরিবারের ধ্বংসের সময় উপস্থিত ছিলাম না এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী।’

  50. 50

    وَمَكَرُواْ مَكۡرٗا وَمَكَرۡنَا مَكۡرٗا وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿٥٠﴾

    ওয়া মাকারূ মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরূন।

    আর তারা (সালিহ ও তার মু’মিন অনুসারীদেরকে হত্যার) এক চক্রান্ত করলো এবং আমিও (কাফিরদেরকে ধ্বংস করার) কৌশল অবলম্বন করলাম; অথচ তারা উপলদ্ধিও করতে পারলো না।

  51. 51

    فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ مَكۡرِهِمۡ أَنَّا دَمَّرۡنَٰهُمۡ وَقَوۡمَهُمۡ أَجۡمَعِينَ ﴿٥١﴾

    ফানযুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাঈন।

    অতএব দেখো, তাদের চক্রান্তের পরিণাম কীরূপ হয়েছিল। আমি তাদেরকে ও তাদের জাতির সকলকে (শাস্তির মাধ্যমে) মূলোৎপাটন করে দিয়েছি।

  52. 52

    فَتِلۡكَ بُيُوتُهُمۡ خَاوِيَةَۢ بِمَا ظَلَمُوٓاْۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡلَمُونَ ﴿٥٢﴾

    ফাতিলকা বুয়ূতুহুম খাওয়িয়াতাম বিমা যালামূ ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিই ইয়ালামূন।

    সুতরাং (ছাদসমেত ধসে পড়া) ঐগুলো তাদের বাড়িঘর, যা তাদের যুলমের কারণে বিরান হয়ে আছে। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা জ্ঞান রাখে।

  53. 53

    وَأَنجَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ ﴿٥٣﴾

    ওয়া আনজাইনাল লাযীনা আমানূ ওয়া কানূ ইয়াত্তাকূন।

    আর আমি মু’মিনদের মুক্তি দিলাম এবং তারা ছিল আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয়কারী।

  54. 54

    وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ ﴿٥٤﴾

    ওয়া লূতান ইয কালা লিকাওমিহী আতাতূনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরূন।

    আর (হে রাসূল!) স্মরণ করো লূতের কথা, যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা জেনে-শুনে প্রকাশ্যে কেন অশ্লীল কাজ (সমকামিতা) করছো?’

  55. 55

    أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ ﴿٥٥﴾

    আইন্নাকুম লাতাতূনার রিজালা শাহওয়াতাম মিন দূনিন নিসাই বাল আনতুম কাওমুন তাজহালূন।

    ‘তোমরা কি যৌনতৃপ্তি নিবারণের জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছেই আসবে? বরং তোমরা এক মূর্খ জাতি।’

পুরো সূরা পড়ুন: সূরা আন-নামল · সূরা আন-নামল তিলাওয়াত শুনুন

পারা 19 সম্পর্কে প্রশ্নোত্তর

পারা 19 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 19 শুরু হয়েছে সূরা আল-ফুরকান, আয়াত 21 থেকে এবং শেষ হয়েছে সূরা আন-নামল, আয়াত 55-এ।

পারা 19-এ কোন কোন সূরা আছে?

পারা 19-এ আছে সূরা আল-ফুরকান 21-77, সূরা আশ-শুআরা ও সূরা আন-নামল 1-55।

পারা 19-এ কত আয়াত?

পারা 19-এ মোট 339টি আয়াত আছে।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।