সূরা ইয়াসিন

114টির মধ্যে 69 নম্বর সূরা · পারা 29

সূরা আল-হাক্কাহ الحاقة

52 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 78 নম্বর নম্বর

আয়াত তিলাওয়াত পরিচিতি তাফসীর প্রশ্নোত্তর

মক্কায় অবতীর্ণ 52 আয়াতের সূরা হাক্কা কিয়ামত অবশ্যই ঘটবে, অতীতের অস্বীকারকারী জাতিগুলোর পরিণতি এবং হিসাবের দিনে ডান বা বাম দিক থেকে আমলনামা দেওয়ার বিষয় মর্মস্পর্শী দৃশ্যের মাধ্যমে বর্ণনা করে।

সূরা আল-হাক্কাহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

দেখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    ٱلۡحَآقَّةُ ﴿١﴾

    আলহাক্কাহ।

    অবশ্যম্ভাবী সত্য ঘটনা (কিয়ামত)।

  2. 2

    مَا ٱلۡحَآقَّةُ ﴿٢﴾

    মাল হাক্কাহ।

    অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?

  3. 3

    وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ ﴿٣﴾

    ওয়া মা আদরাকা মাল হাক্কাহ।

    আর হে রাসূল! কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?

  4. 4

    كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ ﴿٤﴾

    কায্যাবাত ছামূদু ওয়া আদুম বিল কারিআহ।

    সামূদ ও ‘আদ সম্প্রদায় মহাপ্রলয়কে মিথ্যারোপ করেছিল।

  5. 5

    فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ ﴿٥﴾

    ফা আম্মা ছামূদু ফা উহলিকূ বিত তাগিয়াহ।

    আর সামূদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিকট শব্দ দ্বারা।

  6. 6

    وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ ﴿٦﴾

    ওয়া আম্মা আদুন ফা উহলিকূ বিরীহিন সারসারিন আতিয়াহ।

    আর ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা।

  7. 7

    سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ ﴿٧﴾

    সাখ্খারাহা আলাইহিম সাবআ লায়ালিও ওয়া ছামানিয়াতা আয়্যামিন হুসূমান ফাতারাল কাওমা ফীহা সারআ কাআন্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়াহ।

    যা তিনি তাদের ওপর সাত রাত ও আট দিন একটানা প্রবাহিত করেছিলেন। ফলে তুমি (তখন সেখানে উপস্থিত থাকলে) তাদেরকে সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখতে, যেন তারা ভেতর থেকে ফাঁপা খেজুর গাছের কাণ্ড।

  8. 8

    فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ ﴿٨﴾

    ফাহাল তারা লাহুম মিম বাকিয়াহ।

    অতঃপর তুমি কি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাও?

  9. 9

    وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ ﴿٩﴾

    ওয়া জাআ ফিরআওনু ওয়া মান কাবলাহূ ওয়াল মুতাফিকাতু বিল খাতিআহ।

    আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা (লূত সম্প্রদায়) পাপাচারে লিপ্ত হয়েছিল।

  10. 10

    فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً ﴿١٠﴾

    ফাআসাও রাসূলা রাব্বিহিম ফা আখাযাহুম আখযাতার রাবিয়াহ।

    তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।

  11. 11

    إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ ﴿١١﴾

    ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়াহ।

    যখন (নূহের সময়) জলোচ্ছ্বাস হলো, অবশ্যই তখন আমি তোমাদেরকে (তোমাদের পিতামহদেরকে) নৌযানে আরোহণ করিয়েছি।

  12. 12

    لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ ﴿١٢﴾

    লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তাইয়াহা উযুনুও ওয়াইয়াহ।

    যাতে একে আমি তোমাদের জন্যে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি এবং সংরক্ষণকারী কানগুলো তা সংরক্ষণ (স্মরণ) করতে পারে।

  13. 13

    فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ ﴿١٣﴾

    ফা ইযা নুফিখা ফিস সূরি নাফখাতুও ওয়াহিদাহ।

    অতঃপর যখন (প্রথমবার) শিংগায় ফুৎকার দেয়া হবে- একটি মাত্র ফুঁক।

  14. 14

    وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ ﴿١٤﴾

    ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদাহ।

    আর পৃথিবী ও পাহাড়সমূহকে তুলে নেওয়া হবে, অতঃপর এক আঘাতেই সেগুলো চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।

  15. 15

    فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ﴿١٥﴾

    ফায়াওমাইযিও ওয়াকাআতিল ওয়াকিআহ।

    ফলে সে দিন মহাঘটনা (কিয়ামত) সংঘটিত হবে।

  16. 16

    وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ ﴿١٦﴾

    ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিও ওয়াহিয়াহ।

    আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হবে দুর্বল ও শিথিল।

  17. 17

    وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ ﴿١٧﴾

    ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন ছামানিয়াহ।

    আর ফিরিশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফিরিশতা তাদের ওপর বহন করবে।

  18. 18

    يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ ﴿١٨﴾

    ইয়াওমাইযিন তুরাদূনা লা তাখফা মিনকুম খাফিয়াহ।

    সেদিন তোমাদেরকে (আল্লাহর সামনে) উপস্থিত করা হবে। তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না।

  19. 19

    فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ﴿١٩﴾

    ফা আম্মা মান ঊতিয়া কিতাবাহূ বিয়ামীনিহী ফায়াকূলু হাউমুক রাঊ কিতাবিয়াহ।

    সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে (খুশিতে অন্যদেরকে ডেকে) বলবে: ‘এই নাও, আমার আমলনামা তোমরাও পড়ে দেখো।’

  20. 20

    إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ ﴿٢٠﴾

    ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ।

    ‘আমি (দুনিয়াতে জেনেছি ও) দৃঢ় বিশ্বাস পোষণ করেছি যে, একদিন আমি আমার হিসাবের সম্মুখীন হবো।’

  21. 21

    فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ﴿٢١﴾

    ফাহুওয়া ফী ঈশাতির রাদিয়াহ।

    সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে।

  22. 22

    فِي جَنَّةٍ عَالِيَةٖ ﴿٢٢﴾

    ফী জান্নাতিন আলিয়াহ।

    সুউচ্চ জান্নাতে,

  23. 23

    قُطُوفُهَا دَانِيَةٞ ﴿٢٣﴾

    কুতূফুহা দানিয়াহ।

    যার ফলমূল (ভক্ষণকারীদের) হাতের নাগালে থাকবে।

  24. 24

    كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ ﴿٢٤﴾

    কুলূ ওয়াশরাবূ হানীআম বিমা আসলাফতুম ফিল আয়্যামিল খালিয়াহ।

    (তাদেরকে বলা হবে,) বিগত দিনসমূহে তোমরা যে আমল করেছিলে, তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো।’

  25. 25

    وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ ﴿٢٥﴾

    ওয়া আম্মা মান ঊতিয়া কিতাবাহূ বিশিমালিহী ফায়াকূলু ইয়া লাইতানী লাম ঊতা কিতাবিয়াহ।

    পক্ষান্তরে যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে (অনুশোচনা করে) বলবে: ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হতো!’

  26. 26

    وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ ﴿٢٦﴾

    ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ।

    ‘আর (হায় আফসোস!) আমি যদি আমার হিসাব না জানতাম!’

  27. 27

    يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ ﴿٢٧﴾

    ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ।

    ‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো!’

  28. 28

    مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ ﴿٢٨﴾

    মা আগনা আন্নী মালিয়াহ।

    ‘আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই আসল না।’

  29. 29

    هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ ﴿٢٩﴾

    হালাকা আন্নী সুলতানিয়াহ।

    ‘আমার ক্ষমতাও নিঃশেষ হয়ে গেলো।’

  30. 30

    خُذُوهُ فَغُلُّوهُ ﴿٣٠﴾

    খুযূহু ফাগুল্লূহ।

    (ফিরিশতাদেরকে বলা হবে,) ‘ তোমরা তাকে ধরো, অতঃপর তার গলায় বেড়ি পরিয়ে দাও।’

  31. 31

    ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ ﴿٣١﴾

    ছুম্মাল জাহীমা সাল্লূহ।

    ‘তারপর তোমরা তাকে নিক্ষেপ করো জাহান্নামের (জ্বলন্ত) আগুনে।’

  32. 32

    ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ ﴿٣٢﴾

    ছুম্মা ফী সিলসিলাতিন যারউহা সাবঊনা যিরাআন ফাসলুকূহ।

    ‘তারপর তাকে বাঁধ এমন এক শেকলে, যার দৈর্ঘ্য হবে সত্তর হাত।’

  33. 33

    إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ ﴿٣٣﴾

    ইন্নাহূ কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম।

    নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমান আনেনি,

  34. 34

    وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ﴿٣٤﴾

    ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকীন।

    আর সে অভাবী-মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না।

  35. 35

    فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ ﴿٣٥﴾

    ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম।

    অতএব, আজ এখানে তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না।

  36. 36

    وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ ﴿٣٦﴾

    ওয়া লা তাআমুন ইল্লা মিন গিসলীন।

    আর ক্ষত-নিঃসৃত পুঁজ ছাড়া কোন খাদ্য থাকবে না,

  37. 37

    لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ ﴿٣٧﴾

    লা ইয়াকুলুহূ ইল্লাল খাতিঊন।

    অপরাধীরাই শুধু তা খাবে।

  38. 38

    فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ ﴿٣٨﴾

    ফালা উকসিমু বিমা তুবসিরূন।

    অতএব তোমরা যা কিছু দেখছ, আমি তার শপথ করছি।

  39. 39

    وَمَا لَا تُبۡصِرُونَ ﴿٣٩﴾

    ওয়া মা লা তুবসিরূন।

    এবং তোমরা যা দেখতে পাওনা তারও শপথ করছি,

  40. 40

    إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ﴿٤٠﴾

    ইন্নাহূ লাকাওলু রাসূলিন কারীম।

    নিশ্চয়ই এ আল-কুরআন একজন সম্মানিত রাসূলের (আনীত) বাণী।

  41. 41

    وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ ﴿٤١﴾

    ওয়া মা হুওয়া বিকাওলি শাইরিন কালীলাম মা তুমিনূন।

    আর এটি কোন কবির কথা নয়। এরপরও তোমরা খুব অল্পই ঈমান গ্রহণ করো।

  42. 42

    وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ﴿٤٢﴾

    ওয়া লা বিকাওলি কাহিনিন কালীলাম মা তাযাক্কারূন।

    আর এটি কোন গণকের কথাও নয়। এরপরও তোমরা কমই উপদেশ গ্রহণ করো।

  43. 43

    تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٣﴾

    তানযীলুম মির রাব্বিল আলামীন।

    বরং এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।

  44. 44

    وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ ﴿٤٤﴾

    ওয়া লাও তাকাওওয়ালা আলাইনা বাদাল আকাওয়ীল।

    যদি সে (মুহাম্মাদ) আমার নামে কোন মিথ্যা রচনা করত,

  45. 45

    لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ ﴿٤٥﴾

    লাআখাযনা মিনহু বিল ইয়ামীন।

    তবে আমি স্বীয় ক্ষমতাবলে তাকে শক্তভাবে পাকড়াও করতাম।

  46. 46

    ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ ﴿٤٦﴾

    ছুম্মা লাকাতানা মিনহুল ওয়াতীন।

    তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা (গ্রীবা) কেটে দিতাম।

  47. 47

    فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ ﴿٤٧﴾

    ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিযীন।

    অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পরতো না।

  48. 48

    وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ ﴿٤٨﴾

    ওয়া ইন্নাহূ লাতাযকিরাতুল লিল মুত্তাকীন।

    আর এ আল-কুরআন তো মুত্তাকীদের জন্য এক নিশ্চিত উপদেশ।

  49. 49

    وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ﴿٤٩﴾

    ওয়া ইন্না লানালামু আন্না মিনকুম মুকায্যিবীন।

    আর নিশ্চয়ই আমরা জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ (এ কুরআনকে) মিথ্যা প্রতিপন্ন করে।

  50. 50

    وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴿٥٠﴾

    ওয়া ইন্নাহূ লাহাসরাতুন আলাল কাফিরীন।

    আর এ আল-কুরআন নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ।

  51. 51

    وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ ﴿٥١﴾

    ওয়া ইন্নাহূ লাহাক্কুল ইয়াকীন।

    আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য।

  52. 52

    فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ﴿٥٢﴾

    ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম।

    অতএব, হে রাসূল! তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

সূরা আল-হাক্কাহ তিলাওয়াত শুনুন

এক নজরে

সূরা নং:
114টির মধ্যে 69
নামের অর্থ:
অনিবার্য সত্য
আয়াত সংখ্যা:
52
নাযিলের স্থান:
মক্কা
নাযিলের ক্রম:
78
পারা (জুয):
29

সূরা আল-হাক্কাহ পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম তিন আয়াতে পুনরাবৃত্ত “আল-হাক্কা” শব্দ থেকে। এর অর্থ, যা নিশ্চিতভাবে ঘটবে এবং সবকিছুর প্রকৃত রূপ প্রকাশ করবে; কুরআনে এটি কিয়ামতের একটি নাম হিসেবে ব্যবহৃত হয়েছে।

এটি মক্কায় অবতীর্ণ এবং 52 আয়াতের। মুসহাফের ক্রমে 69তম, প্রচলিত অবতরণের ক্রমে 78তম সূরা এবং 29তম পারায় রয়েছে।

ছোট ও ছন্দময় আয়াতে আখিরাতের দৃশ্য জীবন্তভাবে তুলে ধরা মাক্কী সূরাগুলোর একটি শক্তিশালী উদাহরণ এটি। কুরআন কবি বা গণকের কথা নয়, জগতসমূহের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এ কথা স্পষ্ট জানানো আয়াতগুলোর জন্যও এটি পরিচিত।

সূরা আল-হাক্কাহ নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগে এমন পরিবেশে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা কিয়ামত ও পুনরুত্থান অস্বীকার করত এবং নবী (সা.)-কে কবি ও গণক বলে অভিযুক্ত করত।

আহমাদ ইবন হাম্বলের মুসনাদের একটি বর্ণনা অনুযায়ী, ইসলাম গ্রহণের আগে উমর কাবার পাশে নবী (সা.)-এর এই সূরা পাঠ শোনেন। মনে মনে “ইনি একজন কবি” ভাবলে তিনি কুরআন কবির কথা নয়, এই আয়াত শোনেন; “গণক” ভাবলে গণকের কথা নয়, এই আয়াত শোনেন এবং তাঁর হৃদয়ে ইসলামের প্রতি আকর্ষণ জন্মে। তবে বর্ণনার সনদে বিচ্ছিন্নতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে; তাই এটি সতর্কতার সঙ্গে বর্ণনা করা হয়।

সূরাটি নির্দিষ্ট কোনো ঘটনার পর অবতীর্ণ হয়েছে বলে অন্য কোনো তথ্য নেই।

সূরা আল-হাক্কাহ: বিষয়বস্তু

নিশ্চিতভাবে সংঘটিত হবে এমন কিয়ামত স্মরণ করিয়ে সূরাটি শুরু হয়েছে। একে অস্বীকারকারী সামূদ ও আদ, ফিরআউন এবং উল্টে দেওয়া জনপদগুলো কীভাবে ধ্বংস হয়েছে, তা বলা হয়েছে। প্লাবনের সময় মানুষকে নৌকায় বহন করা হয়েছিল, তা স্মরণ করানো হয়েছে।

এরপর শিঙ্গায় একবার ফুঁক দিলে পৃথিবী ও পাহাড় তুলে পরস্পরের সঙ্গে আঘাত করা হবে, আকাশ বিদীর্ণ হবে এবং সেদিন আটজন ফেরেশতা রবের আরশ বহন করবেন, এই দৃশ্য তুলে ধরা হয়েছে। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তি আনন্দে বলবে, “নাও, আমার কিতাব পড়ো!” আর বাম হাতে পাওয়া ব্যক্তি “যদি আমার কিতাব আমাকে দেওয়া না হতো” বলে অনুশোচনা প্রকাশ করবে। বলা হয়েছে, এই ব্যক্তি মহান আল্লাহকে বিশ্বাস করত না এবং দরিদ্রকে খাওয়ানোর উৎসাহ দিত না।

শেষ অংশে জানানো হয়েছে, কুরআন একজন সম্মানিত রাসূলের আনা বাণী, কবি বা গণকের কথা নয়। নবী আল্লাহর নামে কোনো কথা বানালে তাঁর গলার শিরা কেটে দেওয়া হতো, এই কথায় জোর দেওয়া হয়েছে। মহান রবের নামের তাসবীহের আদেশ দিয়ে সূরাটি শেষ হয়েছে।

সূরা আল-হাক্কাহ: ফজিলত

সূরা হাক্কার বিশেষ কোনো সহীহ ফযীলতের বর্ণনা জানা যায় না। উমর (রা.)-এর মুসলিম হওয়ার আগে এই সূরা শুনে প্রভাবিত হওয়ার যে বর্ণনা আহমাদ ইবন হাম্বলের মুসনাদে আছে, সে সম্পর্কে ইবন কাসীর সনদকে ভালো বলার পাশাপাশি জানান যে, শুরাইহ ইবন উবাইদ উমর (রা.)-এর যুগ পাননি, অর্থাৎ সনদ বিচ্ছিন্ন।

আবু দাউদের আবদুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণনায়, যেখানে বলা হয়েছে নবী (সা.) পরস্পর সমতুল্য সূরাগুলো এক রাকাআতে দুটি করে পড়তেন, সেখানে কামার ও হাক্কা একসঙ্গে উল্লেখ আছে। আবু দাউদ বলেন, এই জোড়া ইবন মাসউদের বিন্যাস; আলবানীও হাদীসের মূল অংশকে সহীহ এবং সূরার তালিকাসহ অংশকে যঈফ বলেছেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

সূরা আল-হাক্কাহ তাফসীর

সূরা আল-হাক্কাহ: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

আয়াত 1-10: তাফসীর
  1. 1

    আল্লাহ কিয়ামতের এমন সময়ের কথা উল্লেখ করছেন যা সবার জন্য অবধারিত।

  2. 2

    অতঃপর তিনি এ বিষয়ের ভয়াবহতার মাত্রা বৃদ্ধি করতঃ বলেন, অবধারিত ব্যাপারটি কী?

  3. 3

    আর আপনাকে কে জানাবে, অবধারিত বিষয়টি কী?

  4. 4

    সালেহ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায় সামূদ মিথ্যারোপ করেছে। আরো মিথ্যারোপ করেছে হূদ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায় আদ সেই কিয়ামতকে যা তার বিভীষিকা দিয়ে মানুষের কানে বিকট শব্দ করবে।

  5. 5

    সামূদ সম্প্রদাকে আল্লাহ চূড়ান্ত পর্যায়ের বিকট ও ভয়ানক ধ্বনি দিয়ে ধ্বংস করে দিয়েছেন।

  6. 6

    আর আদ সম্প্রদায়কে আল্লাহ প্রচÐ ও কঠিন প্রকারের শৈত্য আবহাওয়া দিয়ে বিনাশ করে দিয়েছেন।

  7. 7

    আল্লাহ তাদের উপর সাত রাত ও আট দিনের জন্য তা প্রেরণ করেন। যা তাদেরকে সমূলে উৎপাটন করে দেয়। ফলে আপনি তাদেরকে দেখতে পাবেন, তারা নিজেদের ভ‚মিতে ধ্বংস ও আছাড় খেয়ে পড়ে আছে। ধ্বংসের পর তারা যেন পুরনো খেজুর বৃক্ষের শিকড়ের ন্যায় পড়ে আছে।

  8. 8

    তাদেরকে শাস্তি দেয়ার পর আপনি কি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাচ্ছেন?!

  9. 9

    ফিরাউন, তার পূর্বের জাতিরা এবং ওই সব গ্রামবাসী যাদেরকে যমীন উল্টে দিয়ে শাস্তি দেয়া হয় যারা হলো লুত সম্প্রদায় তারা শিরক ও পাপাচারের মাধ্যমে অপরাধ করে বসে।

  10. 10

    তাদের প্রত্যেকেই নিজেদের প্রতি প্রেরিত রাসূলের অবাধ্যতা ও তাঁকে অবিশ্বাস করলো। ফলে আল্লাহ তাদেরকে ধ্বংস করতে যা প্রয়োজন তদাপেক্ষা কঠোর শাস্তি কর্তৃক পাকড়াও করলেন।

আয়াত 11-20: তাফসীর
  1. 11

    যখন পানি উচ্চতায় তার সীমা অতিক্রম করলো তখন আমি নূহ (আলাইহিস-সালাম) কর্তৃক আমার নির্দেশে প্রস্তুতকৃত কিশতীতে তোমাদের পিতামহদেরকে আরোহণ করাই। যা তোমাদেরকে আরাহন করানোর নামান্তর।

  2. 12

    যাতে করে আমি কিশতী ও তার কাহিনীকে এমন উপদেশে পরিণত করি যা কাফিরদেরকে ধ্বংস ও ঈমনদারদেরকে রক্ষার নিদর্শন হিসাবে রয়ে যায় এবং সেটিকে শ্রবণকারী কান স্মরণ রাখে।

  3. 13

    যখন নিয়োজিত ফিরিশতা শিঙ্গায় প্রথম ফুৎকার দিবেন যা হবে দ্বিতীয় ফুৎকার।

  4. 14

    আর যমীন ও পাহাড়গুলোকে উত্তোলন করা হবে তখন উভয়টি পরস্পর এক কঠিন ধাক্কা খেয়ে যমীন ও পাহাড়ের অংশগুলো একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে।

  5. 15

    যে দিন এ সব কিছু সংঘটিত হবে সে দিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে।

  6. 16

    সে দিন আসমান থেকে ফিরিশতাগণের আগমনে তা ফেটে যাবে। ফলে তা ভারসাম্যপ‚র্ণ শক্তিশালী থাকার পরও আজ দুর্বল হয়ে পড়বে।

  7. 17

    ফিরিশতাগণ এর কিনারা ও পার্শ্বদেশে অবস্থান করবে। সে দিন আপনার রবের আরশ বহন করবে তাঁর নিকটে থাকা আটজন ফিরিশতা।

  8. 18

    হে লোক সকল! সে দিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহর নিকট তোমাদের কোন গোপন বিষয়ই গোপন থাকবে না। বরং আল্লাহ সে সব ব্যাপারে জ্ঞাত ও অবগত।

  9. 19

    যার আমলনামা ডান হাতে প্রদান করা হবে সে আনন্দ ও খুশিতে বলবে: এই নাও আমার আমলনামা পড়ে দেখো।

  10. 20

    আমি দুনিয়াতে জেনেছি ও এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করেছি যে, আমি অবশ্যই পুনরুত্থিত হবো এবং আমার প্রতিদান লাভ করবো।

আয়াত 21-30: তাফসীর
  1. 21

    ফলে সে স্থায়ী নিয়ামত প্রত্যক্ষ করার কারণে আনন্দময় জীবনে অবস্থান করবে।

  2. 22

    উন্নত মর্যাদা ও অবস্থানসম্পন্ন জান্নাতে।

  3. 23

    যার ফলমূল তা ভক্ষণকারীদের হাতের নাগালে থাকবে।

  4. 24

    তাদেরকে সম্মান প্রদর্শনমূলকভাবে বলা হবে, তোমরা দুনিয়ার বিগত দিন গুলোতে যে সব নেক আমল করেছো তার বিনিময়ে কষ্টবিহীনভাবে খাও এবং পান করো।

  5. 25

    আর যার আমলনামা বাম হাতে প্রদান করা হবে সে চরম অনুশোচনা করে বলবে, হায় আমার আক্ষেপ! আমাকে যদি আমলনামা না দেয়া হতো। কেননা, এতে রয়েছে আমার জন্য শাস্তি অবধারিত করার মতো পাপ কর্মসমূহ।

  6. 26

    হায় আমার আক্ষেপ! আমি যদি আমার হিসাব নামক কোন বিষয় সম্পর্কে অবগত না হতাম।

  7. 27

    হায় আক্ষেপ! আমার মৃত্যুটি যদি এমন হতো যার পর আমাকে আর কখনো পুনরুত্থিত করা না হতো।

  8. 28

    আমার সম্পদ আমার শাস্তিকে এতটুকুও প্রতিহত করতে পারে নি।

  9. 29

    আমার নিকট থেকে আমার সকল প্রমাণ এবং যে সব ক্ষমতা ও মর্যাদার উপর আমি প্রতিষ্ঠিত ছিলাম তা সবই হারিয়ে গেছে।

  10. 30

    তখন বলা হবে, হে ফিরিশতারা! তোমরা একে ধরো এবং এর হাতকে তার ঘাড়ে নিয়ে বেঁধে রাখো।

আয়াত 31-40: তাফসীর
  1. 31

    অতঃপর তাকে অগ্নিতে প্রবিষ্ট করো। যাতে সে এর তাপে কষ্ট পায়।

  2. 32

    অতঃপর তাকে সত্তর হাত লম্বা শিকলে প্রবিষ্ট করো।

  3. 33

    সে মহান আল্লাহর উপর বিশ্বাস রাখতো না।

  4. 34

    আর অন্যদেরকে মিসকীনদের খাবার খাওয়ানোর উৎসাহ দিতো না।

  5. 35

    তাই কিয়ামত দিবসে তার শাস্তি প্রতিহত করার জন্য কোন নিকটাত্মীয় থাকবে না।

  6. 36

    তার খাবারের জন্য জাহান্নামীদের শরীরের পুঁজ ব্যতীত অন্য কোন খাদ্য থাকবে না।

  7. 37

    এ সব খাবার পাপাচারী ও অবাধ্যজন ব্যতীত অন্য কেউ ভক্ষণ করবে না।

  8. 38

    আল্লাহ দৃশ্যমান বস্তুর শপথ করলেন।

  9. 39

    তিনি আরো শপথ করলেন সে সব বস্তুর যা তোমরা দেখো না।

  10. 40

    নিশ্চয়ই কুরআন আল্লাহর কালাম। যা তদীয় সম্মানিত রাসূল মানুষের সামনে তিলাওয়াত করেন।

আয়াত 41-50: তাফসীর
  1. 41

    এটি কোন কবির কথা নয়। কেননা, এটিকে কবিতার ছন্দে সাজানো হয় নি। এরপরও তোমাদের মধ্যকার অল্প সংখ্যক লোকই ঈমান গ্রহণ করে থাকে।

  2. 42

    না এটি কোন গণকের কথা। কেননা, গণকদের কথা এর বিপরীত। এরপরও তোমাদের মধ্যকার অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করে থাকে।

  3. 43

    বরং এটি সকল মাখলুকের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ।

  4. 44

    যদি মুহাম্মদ আমার ব্যাপারে এমন কিছু বানিয়ে বলে যা আমি বলি নি।

  5. 45

    তাহলে আমি এর প্রতিশোধ নেবো এবং স্বীয় ক্ষমতাবলে আমি তাঁকে শক্তভাবে পাকড়াও করবো।

  6. 46

    অতঃপর তার অন্তরের নাড়ি কেটে ফেলবো।

  7. 47

    ফলে তোমাদের কেউ আমাকে তাঁর থেকে বারণকারী হবে না। তাই তোমাদের উদ্দেশ্যে আমার নামে মিথ্যা রটনা করা তাঁর পক্ষে দুরূহ ব্যাপার।

  8. 48

    বস্তুতঃ কুরআন আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করে চলা মুত্তাকীদের জন্যই উপদেশ।

  9. 49

    আমি অবশ্যই জানি, তোমাদের মাঝে এমন লোকও রয়েছে যে এ কুরআনের প্রতি মিথ্যারোপ করে।

  10. 50

    বস্তুতঃ কুরআনকে অবিশ্বাস করা কিয়ামত দিবসে মহা অপমানের কারণ।

আয়াত 51-52: তাফসীর
  1. 51

    কুরআন এমন এক দৃঢ়তর সত্য যা আল্লাহর পক্ষ থেকে আসার ব্যাপারে কোন সন্দেহ কিংবা সংশয় নেই।

  2. 52

    তাই হে রাসূল! আপনি নিজ প্রতিপালককে তাঁর সাথে বেমানন সব কিছু থেকে পবিত্র ঘোষণা এবং আপনার মহান প্রতিপালকের নাম স্মরণ করুন।

সূরা আল-হাক্কাহ সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

সূরা আল-হাক্কাহ কত আয়াতের সূরা?

সূরা আল-হাক্কাহ মোট 52 আয়াতের সূরা।

আল-হাক্কাহ নামের অর্থ কী?

আল-হাক্কাহ নামের অর্থ “অনিবার্য সত্য”।

সূরা আল-হাক্কাহ মাক্কী না মাদানী?

সূরা আল-হাক্কাহ একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 78 নম্বর সূরা।

সূরা আল-হাক্কাহ কোন পারায়?

সূরা আল-হাক্কাহ রয়েছে 29 নম্বর পারায়।

সূরা আল-হাক্কাহ কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-হাক্কাহ কুরআনের 69 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-কলম এবং পরে সূরা আল-মাআরিজ।

এখানে কি সূরা আল-হাক্কাহ শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-হাক্কাহ রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।