114টির মধ্যে 39 নম্বর সূরা · পারা 23-24
সূরা আয-যুমার الزمر
75 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 59 নম্বর নম্বর
মক্কায় অবতীর্ণ সূরা যুমার 75 আয়াতের। এতে দ্বীনকে শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করার আহ্বান, আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার উপদেশ এবং কিয়ামতের দিনে মানুষকে দলে দলে জান্নাত ও জাহান্নামে নিয়ে যাওয়ার বর্ণনা রয়েছে।
সূরা আয-যুমার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ﴿١﴾
তানযীলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম।
এই কিতাব (আল কুরআন) পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
- 2
إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ ﴿٢﴾
ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ দীন।
নিশ্চয়ই আমরা তোমার প্রতি সত্যসহ এ কিতাব নাযিল করেছি। সুতরাং তুমি আল্লাহরই ইবাদত কর, তাঁর জন্য দীনকে একনিষ্ঠ করে।
- 3
أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ ﴿٣﴾
আলা লিল্লাহিদ দীনুল খালিসু ওয়াল লাযীনাত তাখাযূ মিন দূনিহী আওলিয়াআ মা নাবুদুহুম ইল্লা লিয়ুকার্রিবূনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফী মা হুম ফীহি ইয়াখতালিফূনা ইন্নাল্লাহা লা ইয়াহদী মান হুওয়া কাযিবুন কাফ্ফার।
জেনে রেখো, (শিরকমুক্ত) বিশুদ্ধ ইবাদাত-আনুগত্য আল্লাহর জন্যই। আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা বলে: ‘আমরা কেবল এজন্যই তাদের ‘ইবাদাত করি যে, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে।’ যে বিষয়ে তারা মতভেদ করছে আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিশ্চয় আল্লাহ চরম মিথ্যাবাদী ও কাফিরকে হিদায়াত দেন না। তারা মূর্তি, দেবতা ও তাগূতকে অভিভাবক মনে করে।
- 4
لَّوۡ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدٗا لَّٱصۡطَفَىٰ مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُۚ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ﴿٤﴾
লাও আরাদাল্লাহু আই ইয়াত্তাখিযা ওয়ালাদাল লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশাউ সুবহানাহূ হুওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।
আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে ইচ্ছা করতেন, তবে তিনি যা সৃষ্টি করেছেন, তা থেকে যাকে ইচ্ছা (সন্তানরূপে) বেছে নিতেন। তিনি মহাপবিত্র! তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়, সর্বময় কর্তৃত্বশালী।
- 5
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ يُكَوِّرُ ٱلَّيۡلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيۡلِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمًّىۗ أَلَا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ ﴿٥﴾
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাওওয়িরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাওওয়িরুন নাহারা আলাল লাইলি ওয়া সাখ্খারাশ শামসা ওয়াল কামারা কুল্লুই ইয়াজরী লিআজালিম মুসাম্মান আলা হুওয়াল আযীযুল গাফ্ফার।
তিনি (এক মহান উদ্দেশ্যে) যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন আর দিনকে প্রবিষ্ট করেন রাতের মধ্যে এবং সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রণাধীন করেছেন। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রাখ, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।
- 6
خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ ثُمَّ جَعَلَ مِنۡهَا زَوۡجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلۡأَنۡعَٰمِ ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۚ يَخۡلُقُكُمۡ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡ خَلۡقٗا مِّنۢ بَعۡدِ خَلۡقٖ فِي ظُلُمَٰتٖ ثَلَٰثٖۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ ﴿٦﴾
খালাকাকুম মিন নাফসিও ওয়াহিদাতিন ছুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনযালা লাকুম মিনাল আনআমি ছামানিয়াতা আযওয়াজিই ইয়াখলুকুকুম ফী বুতূনি উম্মাহাতিকুম খালকাম মিম বাদি খালকিন ফী যুলুমাতিন ছালাছিন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হুওয়া ফা আন্না তুসরাফূন।
তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, তারপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। আর চতুষ্পদ জন্তু থেকে তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আট জোড়া; তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে: এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, তিনটি অন্ধকারে; তিনিই হলেন আল্লাহ; তোমাদের রব; রাজত্ব তাঁরই; তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তারপরও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? পৃথিবীর প্রথম ব্যক্তি আদম এবং তার জোড়া হলো স্ত্রী হাওয়া।
- 7
إِن تَكۡفُرُواْ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنكُمۡۖ وَلَا يَرۡضَىٰ لِعِبَادِهِ ٱلۡكُفۡرَۖ وَإِن تَشۡكُرُواْ يَرۡضَهُ لَكُمۡۗ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٧﴾
ইন তাকফুরূ ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফরা ওয়া ইন তাশকুরূ ইয়ারদাহু লাকুম ওয়া লা তাযিরু ওয়াযিরাতুও ওয়িযরা উখরা ছুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালূনা ইন্নাহূ আলীমুম বিযাতিস সুদূর।
তোমরা যদি কুফরী কর তবে জেনে রাখ, আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। আর তিনি তাঁর বান্দাদের জন্য কুফরী পছন্দ করেন না এবং তোমরা যদি কৃতজ্ঞ হও তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন। আর কোন বোঝা বহনকারী, অপরের বোঝা বহন করবে না। তারপর তোমাদের রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তোমরা (দুনিয়াতে) যে আমল করতে, তিনি তা তোমাদেরকে জানিয়ে দিবেন। নিশ্চয় তিনি অন্তরে যা (লুকায়িত) আছে, সে সম্পর্কে সম্যক অবগত।
- 8
۞ وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيۡهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعۡمَةٗ مِّنۡهُ نَسِيَ مَا كَانَ يَدۡعُوٓاْ إِلَيۡهِ مِن قَبۡلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦۚ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيلًا إِنَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِ ﴿٨﴾
ওয়া ইযা মাস্সাল ইনসানা দুর্রুন দাআ রাব্বাহূ মুনীবান ইলাইহি ছুম্মা ইযা খাওওয়ালাহূ নিমাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদঊ ইলাইহি মিন কাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লা আন সাবীলিহী কুল তামাত্তা বিকুফরিকা কালীলান ইন্নাকা মিন আসহাবিন নার।
আর যখন মানুষকে কোনো দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে একনিষ্ঠচিত্তে তার রবকে ডাকে এবং তাঁরই দিকে ফিরে আসে। অতঃপর তিনি যখন নিজ পক্ষ থেকে তাকে কোনো নিয়ামত দান করেন, তখন সে পূর্বে যে কারণে তাঁকে ডাকছিল তা ভুলে যায় এবং আল্লাহর সমকক্ষ স্থির করে, যাতে মানুষকে তাঁর পথ থেকে বিচ্যুত করতে পারে। বলুন, ‘তুমি তোমার কুফরী নিয়ে কিছুকাল ভোগ করে নাও; নিশ্চয়ই তুমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত।’
- 9
أَمَّنۡ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيۡلِ سَاجِدٗا وَقَآئِمٗا يَحۡذَرُ ٱلۡأٓخِرَةَ وَيَرۡجُواْ رَحۡمَةَ رَبِّهِۦۗ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿٩﴾
আম্মান হুওয়া কানিতুন আনাআল লাইলি সাজিদাও ওয়া কাইমাই ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজূ রাহমাতা রাব্বিহী কুল হাল ইয়াসতাওয়িল লাযীনা ইয়ালামূনা ওয়াল লাযীনা লা ইয়ালামূনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব।
যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সাজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত কামনা করে, হে রাসূল! তুমি বলো: ‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান?’ বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে।
- 10
قُلۡ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۗ وَأَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٌۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجۡرَهُم بِغَيۡرِ حِسَابٖ ﴿١٠﴾
কুল ইয়া ইবাদিল লাযীনা আমানুত তাকূ রাব্বাকুম লিল লাযীনা আহসানূ ফী হাযিহিদ দুনয়া হাসানাতুও ওয়া আরদুল্লাহি ওয়াসিআতুন ইন্নামা ইউওয়াফ্ফাস সাবিরূনা আজরাহুম বিগাইরি হিসাব।
হে রাসূল! তুমি বলো: ‘হে আমার মু’মিন বান্দারা! যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ। আর আল্লাহর জমিন প্রশস্ত। নিশ্চয় ধৈর্যশীলদেরকে (পরকালে) বিনা হিসেবে পূর্ণরূপে তাদের প্রতিদান দেয়া হবে।’
- 11
قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ ﴿١١﴾
কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসাল লাহুদ দীন।
হে রাসূল! বলো: ‘নিশ্চয় আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন আল্লাহর-ই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে ইবাদাত করি ।’
- 12
وَأُمِرۡتُ لِأَنۡ أَكُونَ أَوَّلَ ٱلۡمُسۡلِمِينَ ﴿١٢﴾
ওয়া উমিরতু লিআন আকূনা আওওয়ালাল মুসলিমীন।
‘আমাকে আরো নির্দেশ দেয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই।’
- 13
قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٣﴾
কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বী আযাবা ইয়াওমিন আযীম।
হে রাসূল! বলো: ‘আমি যদি আমার রবের অবাধ্য হই, তবে আমি এক মহাদিবসের শাস্তির ভয় করি।’
- 14
قُلِ ٱللَّهَ أَعۡبُدُ مُخۡلِصٗا لَّهُۥ دِينِي ﴿١٤﴾
কুলিল্লাহা আবুদু মুখলিসাল লাহূ দীনী।
হে রাসূল! বলো: ‘আমি (খাঁটি মনে) আল্লাহর-ই জন্য আমার আনুগত্যকে একনিষ্ঠ করে তারই ইবাদাত করি।’
- 15
فَٱعۡبُدُواْ مَا شِئۡتُم مِّن دُونِهِۦۗ قُلۡ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ ﴿١٥﴾
ফাবুদূ মা শিতুম মিন দূনিহী কুল ইন্নাল খাসিরীনাল লাযীনা খাসিরূ আনফুসাহুম ওয়া আহলীহিম ইয়াওমাল কিয়ামাতি আলা যালিকা হুওয়াল খুসরানুল মুবীন।
অতএব, (হে মুশরিকরা!) তোমরা আল্লাহর পরিবর্তে যাকে ইচ্ছা ইবাদত করো।’ বলুন, ‘নিশ্চয় প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার-পরিজনকে ক্ষতিগ্রস্ত করবে। জেনে রেখো, এটাই সুস্পষ্ট ক্ষতি।’
- 16
لَهُم مِّن فَوۡقِهِمۡ ظُلَلٞ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحۡتِهِمۡ ظُلَلٞۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥۚ يَٰعِبَادِ فَٱتَّقُونِ ﴿١٦﴾
লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলালুন যালিকা ইউখাওওয়িফুল্লাহু বিহী ইবাদাহূ ইয়া ইবাদি ফাত্তাকূন।
তাদের জন্য তাদের ওপরের দিকে থাকবে জাহান্নামের আগুনের মেঘমালা। আর তাদের নিচের দিকেও থাকবে অনুরূপ আগুনের মেঘমালা। উপরিউক্ত শাস্তি দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখান। ‘হে আমার বান্দারা, তোমরা আমাকেই ভয় করো।’
- 17
وَٱلَّذِينَ ٱجۡتَنَبُواْ ٱلطَّٰغُوتَ أَن يَعۡبُدُوهَا وَأَنَابُوٓاْ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلۡبُشۡرَىٰۚ فَبَشِّرۡ عِبَادِ ﴿١٧﴾
ওয়াল লাযীনাজ তানাবুত তাগূতা আই ইয়াবুদূহা ওয়া আনাবূ ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশ্শির ইবাদ।
আর যারা তাগূতের উপাসনা পরিহার করে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তাদের জন্য রয়েছে (জান্নাতের) সুসংবাদ। অতএব, হে রাসূল! তুমি আমার বান্দাদেরকে (জান্নাতের) সুসংবাদ দাও।
- 18
ٱلَّذِينَ يَسۡتَمِعُونَ ٱلۡقَوۡلَ فَيَتَّبِعُونَ أَحۡسَنَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿١٨﴾
আল্লাযীনা ইয়াসতামিঊনাল কাওলা ফায়াত্তাবিঊনা আহসানাহূ উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব।
যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন। আর তারাই বুদ্ধিমান।
- 19
أَفَمَنۡ حَقَّ عَلَيۡهِ كَلِمَةُ ٱلۡعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِي ٱلنَّارِ ﴿١٩﴾
আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাবি আফাআনতা তুনকিযু মান ফিন নার।
যার ব্যাপারে (কুফরী ও পাপের কারণে) শাস্তির আদেশ অবধারিত হয়েছে। হে রাসূল! তুমি কি তাকে মুক্তি দিতে পারবে যে জাহান্নামে আছে?
- 20
لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ غُرَفٞ مِّن فَوۡقِهَا غُرَفٞ مَّبۡنِيَّةٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَعۡدَ ٱللَّهِ لَا يُخۡلِفُ ٱللَّهُ ٱلۡمِيعَادَ ﴿٢٠﴾
লাকিনিল লাযীনাত তাকাও রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মীআদ।
কিন্তু যারা স্বীয় রবকে (তাঁর আদেশ-নিষেধ মান্য কারার মাধ্যমে) ভয় করে, তাদের জন্য রয়েছে (জান্নাতে) সুউচ্চ আবাসস্থল, যার একটি অপরটির ওপর অবস্থিত। তার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি; আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
- 21
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَلَكَهُۥ يَنَٰبِيعَ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ يُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَجۡعَلُهُۥ حُطَٰمًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴿٢١﴾
আলাম তারা আন্নাল্লাহা আনযালা মিনাস সামাই মাআন ফাসালাকাহূ ইয়ানাবীআ ফিল আরদি ছুম্মা ইউখরিজু বিহী যারআম মুখতালিফান আলওয়ানুহূ ছুম্মা ইয়াহীজু ফাতারাহু মুসফার্রান ছুম্মা ইয়াজআলুহূ হুতামান ইন্না ফী যালিকা লাযিকরা লিউলিল আলবাব।
তুমি কি দেখ না, আল্লাহ আকাশ থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন, অতঃপর জমিনে তা (নদ-নদী ও) ঝর্ণা হিসেবে প্রবাহিত করেন, তারপর তা দিয়ে নানা বর্ণের ফসল উৎপন্ন করেন, তারপর তা শুকিয়ে যায়। ফলে তোমরা তা দেখতে পাও হলুদ বর্ণের, অবশেষে তিনি তা খড়-খুটায় পরিণত করেন। অবশ্যই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে।
- 22
أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٖ مِّن رَّبِّهِۦۚ فَوَيۡلٞ لِّلۡقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿٢٢﴾
আফামান শারাহাল্লাহু সাদরাহূ লিল ইসলামি ফাহুওয়া আলা নূরিম মির রাব্বিহী ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলূবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফী দালালিম মুবীন।
আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের (জ্ঞানের) ওপর রয়েছে, অতএব ধ্বংস সে সব কঠিন হৃদয়ের লোকদের জন্য যারা আল্লাহর স্মরণ বিমুখ! তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত।
- 23
ٱللَّهُ نَزَّلَ أَحۡسَنَ ٱلۡحَدِيثِ كِتَٰبٗا مُّتَشَٰبِهٗا مَّثَانِيَ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُودُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡ ثُمَّ تَلِينُ جُلُودُهُمۡ وَقُلُوبُهُمۡ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٍ ﴿٢٣﴾
আল্লাহু নায্যালা আহসানাল হাদীছি কিতাবাম মুতাশাবিহাম মাছানিয়া তাকশাইর্রু মিনহু জুলূদুল লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম ছুম্মা তালীনু জুলূদুহুম ওয়া কুলূবুহুম ইলা যিকরিল্লাহি যালিকা হুদাল্লাহি ইয়াহদী বিহী মাই ইয়াশাউ ওয়া মাই ইউদলিলিল্লাহু ফামা লাহূ মিন হাদ।
আল্লাহ নাযিল করেছেন সর্বোৎকৃষ্ট বাণী (আল কুরআন), সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার পাঠ করা হয়। যারা তাদের রবকে ভয় করে, এতে তাদের গা শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।
- 24
أَفَمَن يَتَّقِي بِوَجۡهِهِۦ سُوٓءَ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَقِيلَ لِلظَّٰلِمِينَ ذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡسِبُونَ ﴿٢٤﴾
আফামাই ইয়াত্তাকী বিওয়াজহিহী সূআল আযাবি ইয়াওমাল কিয়ামাতি ওয়া কীলা লিয যালিমীনা যূকূ মা কুনতুম তাকসিবূন।
যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা (জাহান্নামের) কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, আর যালিমদেরকে (ধমকির স্বরে) বলা হবে: ‘তোমরা যা অর্জন করতে, তার স্বাদ আস্বাদন কর।’
- 25
كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ ﴿٢٥﴾
কায্যাবাল লাযীনা মিন কাবলিহিম ফা আতাহুমুল আযাবু মিন হাইছু লা ইয়াশউরূন।
তাদের পূর্বে যারা ছিল, তারাও (রাসূলদেরকে) মিথ্যারোপ করেছিল। ফলে তাদের প্রতি এমনভাবে শাস্তি এসেছিল যে, তারা অনুভব করতে পারেনি।
- 26
فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلۡخِزۡيَ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿٢٦﴾
ফা আযাকাহুমুল্লাহুল খিযয়া ফিল হায়াতিদ দুনয়া ওয়া লাআযাবুল আখিরাতি আকবারু লাও কানূ ইয়ালামূন।
ফলে আল্লাহ (শাস্তির মাধ্যমে) তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আস্বাদন করালেন। আর আখিরাতের শাস্তি নিশ্চয় আরো বড় কঠিন, যদি তারা জানত!
- 27
وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴿٢٧﴾
ওয়া লাকাদ দারাবনা লিন নাসি ফী হাযাল কুরআনি মিন কুল্লি মাছালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারূন।
আর নিশ্চয় আমি এই আল কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।
- 28
قُرۡءَانًا عَرَبِيًّا غَيۡرَ ذِي عِوَجٖ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ ﴿٢٨﴾
কুরআনান আরাবিয়্যান গাইরা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকূন।
বক্রতামুক্ত আরবী (ভাষায় নাযিলকৃত) আল কুরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে।
- 29
ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلٗا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلٗا سَلَمٗا لِّرَجُلٍ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٢٩﴾
দারাবাল্লাহু মাছালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসূনা ওয়া রাজুলান সালামাল লিরাজুলিন হাল ইয়াসতাওয়িয়ানি মাছালানিল হামদু লিল্লাহি বাল আকছারুহুম লা ইয়ালামূন।
আল্লাহ (মুশরিক ও একত্ববাদীর) একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন: এক ব্যক্তি যার মনিব অনেক, যারা পরস্পর বিরোধী; পক্ষান্তরে আরেক ব্যক্তি, যে এক মনিবের অনুগত, এ দু’জনের অবস্থা কি সমান? সকল প্রশংসা আল্লাহর; কিন্তু তাদের অধিকাংশই জানে না।
- 30
إِنَّكَ مَيِّتٞ وَإِنَّهُم مَّيِّتُونَ ﴿٣٠﴾
ইন্নাকা মায়্যিতুও ওয়া ইন্নাহুম মায়্যিতূন।
হে রাসূল! নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।
- 31
ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عِندَ رَبِّكُمۡ تَخۡتَصِمُونَ ﴿٣١﴾
ছুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমূন।
তারপর হে মানুষ! নিশ্চয় তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের সামনে পরস্পর বাক-বিতণ্ডা করবে।
- 32
۞ فَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدۡقِ إِذۡ جَآءَهُۥٓۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡكَٰفِرِينَ ﴿٣٢﴾
ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কায্যাবা বিস সিদকি ইয জাআহূ আলাইসা ফী জাহান্নামা মাছওয়াল লিল কাফিরীন।
সুতরাং তার চেয়ে অধিক যালিম আর কে হতে পারে , যে আল্লাহর উপর মিথ্যারোপ করে এবং তার কাছে সত্য (দ্বীন) আসার পরও তা অস্বীকার করে? জাহান্নামই কি কাফিরদের আবাসস্থল নয়?
- 33
وَٱلَّذِي جَآءَ بِٱلصِّدۡقِ وَصَدَّقَ بِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ ﴿٣٣﴾
ওয়াল লাযী জাআ বিস সিদকি ওয়া সাদ্দাকা বিহী উলাইকা হুমুল মুত্তাকূন।
পক্ষান্তরে (নবীগণ) যে সত্য (দ্বীন) নিয়ে এসেছে এবং যে ব্যক্তি তা সত্য বলে মেনে নিয়েছে , তারাই মুত্তাকী।
- 34
لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمۡۚ ذَٰلِكَ جَزَآءُ ٱلۡمُحۡسِنِينَ ﴿٣٤﴾
লাহুম মা ইয়াশাঊনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনীন।
তাদের জন্য তাদের রবের কাছে তা-ই রয়েছে যা তারা চাইবে। এটাই সৎকর্মশীলদের প্রতিদান।
- 35
لِيُكَفِّرَ ٱللَّهُ عَنۡهُمۡ أَسۡوَأَ ٱلَّذِي عَمِلُواْ وَيَجۡزِيَهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ ﴿٣٥﴾
লিয়ুকাফ্ফিরাল্লাহু আনহুম আসওয়াআল লাযী আমিলূ ওয়া ইয়াজযিয়াহুম আজরাহুম বিআহসানিল লাযী কানূ ইয়ামালূন।
যাতে তারা (দুনিয়াতে) যেসব মন্দ কাজ করেছিল, আল্লাহ তা ক্ষমা করে দেন এবং তারা যে সর্বোত্তম আমল করত, তার প্রতিদানে তাদেরকে (পরকালে) পুরস্কৃত করেন।
- 36
أَلَيۡسَ ٱللَّهُ بِكَافٍ عَبۡدَهُۥۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ ﴿٣٦﴾
আলাইসাল্লাহু বিকাফিন আবদাহূ ওয়া ইউখাওওয়িফূনাকা বিল লাযীনা মিন দূনিহী ওয়া মাই ইউদলিলিল্লাহু ফামা লাহূ মিন হাদ।
আল্লাহ কি তাঁর বান্দা (মুহাম্মাদ)-এর জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।
- 37
وَمَن يَهۡدِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّضِلٍّۗ أَلَيۡسَ ٱللَّهُ بِعَزِيزٖ ذِي ٱنتِقَامٖ ﴿٣٧﴾
ওয়া মাই ইয়াহদিল্লাহু ফামা লাহূ মিম মুদিল্লিন আলাইসাল্লাহু বিআযীযিন যিন তিকাম।
আর আল্লাহ যাকে হিদায়াত করেন, তার জন্য কোন পথভ্রষ্টকারী নেই। আল্লাহ কি মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন?
- 38
وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلۡ أَفَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنۡ أَرَادَنِيَ ٱللَّهُ بِضُرٍّ هَلۡ هُنَّ كَٰشِفَٰتُ ضُرِّهِۦٓ أَوۡ أَرَادَنِي بِرَحۡمَةٍ هَلۡ هُنَّ مُمۡسِكَٰتُ رَحۡمَتِهِۦۚ قُلۡ حَسۡبِيَ ٱللَّهُۖ عَلَيۡهِ يَتَوَكَّلُ ٱلۡمُتَوَكِّلُونَ ﴿٣٨﴾
ওয়া লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকূলুন্নাল্লাহু কুল আফারাআইতুম মা তাদঊনা মিন দূনিল্লাহি ইন আরাদানিয়াল্লাহু বিদুর্রিন হাল হুন্না কাশিফাতু দুর্রিহী আও আরাদানী বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহী কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলূন।
হে রাসূল! তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর, কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবে: ‘আল্লাহ’। হে রাসূল! বলো: ‘তোমরা কি ভেবে দেখেছ- আল্লাহ আমার কোন ক্ষতি চাইলে, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক, তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি আমাকে রহমত করতে চাইলে, তারা সেই রহমত বারণ করতে পারবে?! বলো: ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট।’ তাওয়াক্কুলকারীগণ তাঁর ওপরই তাওয়াক্কুল করে।
- 39
قُلۡ يَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَٰمِلٞۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ ﴿٣٩﴾
কুল ইয়া কাওমি মালূ আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাওফা তালামূন।
হে রাসূল! বলো, ‘হে আমার জাতি! তোমরা স্ব স্ব অবস্থানে কাজ করে যাও, নিশ্চয় আমিও আমার কাজ করব। অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে।’
- 40
مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَيَحِلُّ عَلَيۡهِ عَذَابٞ مُّقِيمٌ ﴿٤٠﴾
মাই ইয়াতীহি আযাবুই ইউখযীহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকীম।
কার ওপর (দুনিয়াতে) লাঞ্ছনাদায়ক শাস্তি নেমে আসবে এবং কার ওপর (পরকালে) স্থায়ী শাস্তি আপতিত হবে?
- 41
إِنَّآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ لِلنَّاسِ بِٱلۡحَقِّۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَلِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٍ ﴿٤١﴾
ইন্না আনযালনা আলাইকাল কিতাবা লিন নাসি বিল হাক্কি ফামানিহ তাদা ফালিনাফসিহী ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকীল।
হে রাসূল! নিশ্চয় আমি মানবজাতির জন্য তোমার প্রতি যথাযথভাবে এ কিতাব আল কুরআন নাযিল করেছি। তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
- 42
ٱللَّهُ يَتَوَفَّى ٱلۡأَنفُسَ حِينَ مَوۡتِهَا وَٱلَّتِي لَمۡ تَمُتۡ فِي مَنَامِهَاۖ فَيُمۡسِكُ ٱلَّتِي قَضَىٰ عَلَيۡهَا ٱلۡمَوۡتَ وَيُرۡسِلُ ٱلۡأُخۡرَىٰٓ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ﴿٤٢﴾
আল্লাহু ইয়াতাওয়াফ্ফাল আনফুসা হীনা মাওতিহা ওয়াল লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল লাতী কাদা আলাইহাল মাওতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মান ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইয়াতাফাক্কারূন।
আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন, তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে।
- 43
أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ شُفَعَآءَۚ قُلۡ أَوَلَوۡ كَانُواْ لَا يَمۡلِكُونَ شَيۡـٔٗا وَلَا يَعۡقِلُونَ ﴿٤٣﴾
আমিত তাখাযূ মিন দূনিল্লাহি শুফাআআ কুল আওয়ালাও কানূ লা ইয়ামলিকূনা শাইআও ওয়া লা ইয়াকিলূন।
তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে সুপারিশকারী গ্রহণ করেছে? হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘তারা কোন কিছুর মালিক না হলেও এবং তারা না বুঝলেও?
- 44
قُل لِّلَّهِ ٱلشَّفَٰعَةُ جَمِيعٗاۖ لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٤٤﴾
কুল লিল্লাহিশ শাফাআতু জামীআল লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ছুম্মা ইলাইহি তুরজাঊন।
হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘সকল সুপারিশ আল্লাহর জন্য নির্ধারিত। আসমানসমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তাঁরই। তারপর তোমরা তাঁর কাছেই প্রত্যাবর্তিত হবে।’
- 45
وَإِذَا ذُكِرَ ٱللَّهُ وَحۡدَهُ ٱشۡمَأَزَّتۡ قُلُوبُ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِۖ وَإِذَا ذُكِرَ ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ إِذَا هُمۡ يَسۡتَبۡشِرُونَ ﴿٤٥﴾
ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহুশ মাআয্যাত কুলূবুল লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি ওয়া ইযা যুকিরাল লাযীনা মিন দূনিহী ইযা হুম ইয়াসতাবশিরূন।
যখন আল্লাহকে এককভাবে স্মরণ করা হয়, তখন যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহ ছাড়া অন্য উপাস্যগুলোর কথা বলা হলে তখনই তারা আনন্দে উৎফুল হয়।
- 46
قُلِ ٱللَّهُمَّ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ عَٰلِمَ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ أَنتَ تَحۡكُمُ بَيۡنَ عِبَادِكَ فِي مَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ﴿٤٦﴾
কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গাইবি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফী মা কানূ ফীহি ইয়াখতালিফূন।
হে রাসূল! বলো: ‘হে আল্লাহ, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, গায়িব ও উপস্থিত বিষয়াদির জ্ঞানী; তুমি তোমার বান্দাদের মধ্যে ফয়সালা করে দিবে, যাতে তারা মতবিরোধ করছে।’
- 47
وَلَوۡ أَنَّ لِلَّذِينَ ظَلَمُواْ مَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦ مِن سُوٓءِ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَبَدَا لَهُم مِّنَ ٱللَّهِ مَا لَمۡ يَكُونُواْ يَحۡتَسِبُونَ ﴿٤٧﴾
ওয়া লাও আন্না লিল লাযীনা যালামূ মা ফিল আরদি জামীআও ওয়া মিছলাহূ মাআহূ লাফতাদাও বিহী মিন সূইল আযাবি ইয়াওমাল কিয়ামাতি ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকূনূ ইয়াহতাসিবূন।
আর যারা যুলম করেছে, যদি জমিনে যা আছে, তা সব এবং এর সমপরিমাণ সম্পদও তাদের জন্য হয়; তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে রক্ষা পেতে মুক্তিপণস্বরূপ তারা তা দিয়ে দিবে। সেখানে আল্লাহর কাছে থেকে তাদের জন্য এমন কিছু (নানা ধরনের শাস্তি) প্রকাশিত হবে, যা তারা কখনো কল্পনাও করত না।
- 48
وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٤٨﴾
ওয়া বাদা লাহুম সায়্যিআতু মা কাসাবূ ওয়া হাকা বিহিম মা কানূ বিহী ইয়াসতাহযিঊন।
আর তারা যা অর্জন করেছিল, তার মন্দ ফল (শাস্তি) তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে এবংতারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করত, তা-ই তাদেরকে পরিবেষ্টন করবে।
- 49
فَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلۡنَٰهُ نِعۡمَةٗ مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمِۭۚ بَلۡ هِيَ فِتۡنَةٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٤٩﴾
ফা ইযা মাস্সাল ইনসানা দুর্রুন দাআনা ছুম্মা ইযা খাওওয়ালনাহু নিমাতাম মিন্না কালা ইন্নামা ঊতীতুহূ আলা ইলমিম বাল হিয়া ফিতনাতুও ওয়া লাকিন্না আকছারাহুম লা ইয়ালামূন।
অতঃপর যখন কোন বিপদাপদ (অবিশ্বাসী) মানুষকে স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে। তারপর যখন আমি আমার পক্ষ থেকে নি‘আমত দিয়ে তাকে অনুগ্রহ করি তখন সে বলে, ‘জ্ঞানের কারণেই কেবল আমাকে তা দেয়া হয়েছে।’ বরং এটা একটি পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।
- 50
قَدۡ قَالَهَا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ﴿٥٠﴾
কাদ কালাহাল লাযীনা মিন কাবলিহিম ফামা আগনা আনহুম মা কানূ ইয়াকসিবূন।
অবশ্যই তাদের পূর্ববর্তী কাফিররাও এ ধরনের কথা বলেছিল; কিন্তু তারা যা অর্জন করেছে, তা তাদের কোন উপকারে আসেনি।
- 51
فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْۚ وَٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡ هَٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَمَا هُم بِمُعۡجِزِينَ ﴿٥١﴾
ফা আসাবাহুম সায়্যিআতু মা কাসাবূ ওয়াল লাযীনা যালামূ মিন হাউলাই সায়ুসীবুহুম সায়্যিআতু মা কাসাবূ ওয়া মা হুম বিমুজিযীন।
ফলে তাদের (শিরক ও পাপাচার) কৃতকর্মের মন্দ পরিণতি তাদের উপর আপতিত হয়েছিল। আর এদের মধ্যে যারাই যুলম করে, তাদের ওপরেও তাদের কৃতকর্মের মন্দ পরিণতি শীঘ্রই আপতিত হবে। আর তারা (আল্লাহকে) অক্ষম করতে পারবে না।
- 52
أَوَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴿٥٢﴾
আওয়ালাম ইয়ালামূ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিযকা লিমাই ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইউমিনূন।
এ সব মুশরিকরা কি জানে না, আল্লাহ (পরীক্ষা করতে) যাকে ইচ্ছা করেন রিযক প্রশস্ত করে দেন আর যাকে ইচ্ছা (রিযক) সংকীর্ণ করে দেন? নিশ্চয় এতে মু’মিন সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে।
- 53
۞ قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ﴿٥٣﴾
কুল ইয়া ইবাদিয়াল লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম লা তাকনাতূ মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনূবা জামীআন ইন্নাহূ হুওয়াল গাফূরুর রাহীম।
হে রাসূল! আমার বান্দাহদেরকে বলো: ‘হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’
- 54
وَأَنِيبُوٓاْ إِلَىٰ رَبِّكُمۡ وَأَسۡلِمُواْ لَهُۥ مِن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ ﴿٥٤﴾
ওয়া আনীবূ ইলা রাব্বিকুম ওয়া আসলিমূ লাহূ মিন কাবলি আই ইয়াতিয়াকুমুল আযাবু ছুম্মা লা তুনসারূন।
আর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তোমাদের ওপর শাস্তি আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ কর। অতঃপর তোমাদেরকে সাহায্য করা হবে না।
- 55
وَٱتَّبِعُوٓاْ أَحۡسَنَ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ بَغۡتَةٗ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ ﴿٥٥﴾
ওয়াত্তাবিঊ আহসানা মা উনযিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন কাবলি আই ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরূন।
আর তোমরা অনুসরণ কর আল কুরআনের যা তোমাদের রবের পক্ষ থেকে সর্বোত্তম বাণী হিসাবে নাযিল করা হয়েছে, তোমাদের ওপর আকস্মিকভাবে শাস্তি আসার পূর্বে; অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না।
- 56
أَن تَقُولَ نَفۡسٞ يَٰحَسۡرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِي جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّٰخِرِينَ ﴿٥٦﴾
আন তাকূলা নাফসুই ইয়া হাসরাতা আলা মা ফার্রাততু ফী জামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরীন।
যাতে কাউকেও বলতে না হয়, ‘হায় আফসোস! আল্লাহর হক আদায়ে আমি যে শৈথিল্য করেছিলাম, তার জন্য (এ শাস্তি)। আর আমি কেবল ঠাট্টা-বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।’
- 57
أَوۡ تَقُولَ لَوۡ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِي لَكُنتُ مِنَ ٱلۡمُتَّقِينَ ﴿٥٧﴾
আও তাকূলা লাও আন্নাল্লাহা হাদানী লাকুনতু মিনাল মুত্তাকীন।
অথবা যাতে কাউকে একথাও বলতে না হয়, ‘আল্লাহ যদি আমাকে হিদায়াত দিতেন, তাহলে অবশ্যই আমি মুত্তাকীদের অন্তর্ভুক্ত হতাম।’
- 58
أَوۡ تَقُولَ حِينَ تَرَى ٱلۡعَذَابَ لَوۡ أَنَّ لِي كَرَّةٗ فَأَكُونَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ ﴿٥٨﴾
আও তাকূলা হীনা তারাল আযাবা লাও আন্না লী কার্রাতান ফা আকূনা মিনাল মুহসিনীন।
অথবা শাস্তি প্রত্যক্ষ করার পর যাতে কাউকে একথাও বলতে না হয়, ‘আমার যদি একবার (দুনিয়াতে) ফিরে যাওয়ার সুযোগ হত, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।
- 59
بَلَىٰ قَدۡ جَآءَتۡكَ ءَايَٰتِي فَكَذَّبۡتَ بِهَا وَٱسۡتَكۡبَرۡتَ وَكُنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴿٥٩﴾
বালা কাদ জাআতকা আয়াতী ফাকায্যাবতা বিহা ওয়াসতাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরীন।
আল্লাহ বলবেনঃ হ্যাঁ, অবশ্যই তোমার কাছে আমার নিদর্শনাবলি এসেছিল, অতঃপর তুমি সেগুলোকে মিথ্যারোপ করেছিলে এবং তুমি অহংকার করেছিলে। আর তুমি কাফিরদের অন্তর্ভুক্ত ছিলে।
- 60
وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُواْ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسۡوَدَّةٌۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡمُتَكَبِّرِينَ ﴿٦٠﴾
ওয়া ইয়াওমাল কিয়ামাতি তারাল লাযীনা কাযাবূ আলাল্লাহি ওয়ুজূহুহুম মুসওয়াদ্দাতুন আলাইসা ফী জাহান্নামা মাছওয়াল লিল মুতাকাব্বিরীন।
আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি?
- 61
وَيُنَجِّي ٱللَّهُ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ بِمَفَازَتِهِمۡ لَا يَمَسُّهُمُ ٱلسُّوٓءُ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴿٦١﴾
ওয়া ইউনাজ্জিল্লাহুল লাযীনাত তাকাও বিমাফাযাতিহিম লা ইয়ামাস্সুহুমুস সূউ ওয়া লা হুম ইয়াহযানূন।
আর যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাদেরকে সাফল্যসহ উদ্ধার করবেন। তাদেরকে কোন অকল্যাণ (শাস্তি) স্পর্শ করবে না এবং তারা কোন ব্যাপারে চিন্তিতও হবে না।
- 62
ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ ﴿٦٢﴾
আল্লাহু খালিকু কুল্লি শাইইও ওয়া হুওয়া আলা কুল্লি শাইইও ওয়াকীল।
আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক।
- 63
لَّهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿٦٣﴾
লাহূ মাকালীদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল লাযীনা কাফারূ বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরূন।
আসমানসমূহ ও জমিনের চাবিসমূহ তাঁরই কাছে। আর যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই (দুনিয়া ও আখিরাতে) ক্ষতিগ্রস্ত।
- 64
قُلۡ أَفَغَيۡرَ ٱللَّهِ تَأۡمُرُوٓنِّيٓ أَعۡبُدُ أَيُّهَا ٱلۡجَٰهِلُونَ ﴿٦٤﴾
কুল আফাগাইরাল্লাহি তামুরূন্নী আবুদু আয়্যুহাল জাহিলূন।
হে রাসূল! বল: ‘হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদাত করার আদেশ করছ?’
- 65
وَلَقَدۡ أُوحِيَ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ لَئِنۡ أَشۡرَكۡتَ لَيَحۡبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴿٦٥﴾
ওয়া লাকাদ ঊহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন কাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকূনান্না মিনাল খাসিরীন।
আর অবশ্যই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী করা হয়েছে যে, যদি তুমি শিরক কর, তবে অবশ্যই তোমার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
- 66
بَلِ ٱللَّهَ فَٱعۡبُدۡ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ ﴿٦٦﴾
বালিল্লাহা ফাবুদ ওয়া কুম মিনাশ শাকিরীন।
বরং তুমি আল্লাহরই ইবাদাত কর এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও।
- 67
وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ﴿٦٧﴾
ওয়া মা কাদারুল্লাহা হাক্কা কাদরিহী ওয়াল আরদু জামীআন কাবদাতুহূ ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়্যাতুম বিয়ামীনিহী সুবহানাহূ ওয়া তাআলা আম্মা ইউশরিকূন।
আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি; অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তাঁর মুষ্টিতে এবং আকাশসমূহ তাঁর ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে, তিনি তাদের অনেক ঊর্ধ্বে।
- 68
وَنُفِخَ فِي ٱلصُّورِ فَصَعِقَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخۡرَىٰ فَإِذَا هُمۡ قِيَامٞ يَنظُرُونَ ﴿٦٨﴾
ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু ছুম্মা নুফিখা ফীহি উখরা ফা ইযা হুম কিয়ামুই ইয়ানযুরূন।
আর শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। তখন আসমানসমূহে যারা আছে এবং জমিনে যারা আছে, তারা সবাই অজ্ঞান হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের ইচ্ছা করবেন তারা ব্যতীত। এরপর আবার তাতে দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, তখনই তারা দাঁড়িয়ে (কিয়ামত দিবসের কঠিন দৃশ্য) দেখতে থাকবে।
- 69
وَأَشۡرَقَتِ ٱلۡأَرۡضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ ٱلۡكِتَٰبُ وَجِاْيٓءَ بِٱلنَّبِيِّـۧنَ وَٱلشُّهَدَآءِ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿٦٩﴾
ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়ুদিআল কিতাবু ওয়া জীআ বিন নাবিয়্যীনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামূন।
আর জমিন তার রবের নূরে আলোকিত হবে, (সকলের) আমলনামা উপস্থিত করা হবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ন্যায়বিচার করা হবে এমতাবস্থায় যে, (সেদিন) তাদের প্রতি কোন যুলম করা হবে না।
- 70
وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُوَ أَعۡلَمُ بِمَا يَفۡعَلُونَ ﴿٧٠﴾
ওয়া ওয়ুফ্ফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুওয়া আলামু বিমা ইয়াফআলূন।
আর প্রত্যেককে তার (ভালো-মন্দ) আমলের পূর্ণ প্রতিদান দেয়া হবে এবং তারা যা করে সে সম্পর্কে তিনিই সর্বাধিক পরিজ্ঞাত।
- 71
وَسِيقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ جَهَنَّمَ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا فُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَتۡلُونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِ رَبِّكُمۡ وَيُنذِرُونَكُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَاۚ قَالُواْ بَلَىٰ وَلَٰكِنۡ حَقَّتۡ كَلِمَةُ ٱلۡعَذَابِ عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴿٧١﴾
ওয়াসীকাল লাযীনা কাফারূ ইলা জাহান্নামা যুমারান হাত্তা ইযা জাঊহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া কালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলূনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরূনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা কালূ বালা ওয়া লাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরীন।
আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে, তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে: ‘তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তিলাওয়াত করত এবং এ দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত?’ তারা বলবে: ‘অবশ্যই এসেছিল’; কিন্তু কাফিরদের উপর শাস্তির বাণী সত্যে পরিণত হল।
- 72
قِيلَ ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ ﴿٧٢﴾
কীলাদ খুলূ আবওয়াবা জাহান্নামা খালিদীনা ফীহা ফাবিসা মাছওয়াল মুতাকাব্বিরীন।
বলা হবে, ‘তোমরা জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ কর; সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে।’ অতএব, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট!
- 73
وَسِيقَ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ إِلَى ٱلۡجَنَّةِ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا وَفُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَا سَلَٰمٌ عَلَيۡكُمۡ طِبۡتُمۡ فَٱدۡخُلُوهَا خَٰلِدِينَ ﴿٧٣﴾
ওয়াসীকাল লাযীনাত তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাঊহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া কালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলূহা খালিদীন।
আর যারা (আল্লাহর আদেশ-নিষেধ মান্য করে) তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা জান্নাতের কাছে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেয়া হবে তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে: ‘তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে। অতএব চিরস্থায়ীভাবে থাকার জন্য জান্নাতে প্রবেশ কর।’
- 74
وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي صَدَقَنَا وَعۡدَهُۥ وَأَوۡرَثَنَا ٱلۡأَرۡضَ نَتَبَوَّأُ مِنَ ٱلۡجَنَّةِ حَيۡثُ نَشَآءُۖ فَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ ﴿٧٤﴾
ওয়া কালুল হামদু লিল্লাহিল লাযী সাদাকানা ওয়াদাহূ ওয়া আওরাছানাল আরদা নাতাবাওওয়াউ মিনাল জান্নাতি হাইছু নাশাউ ফানিমা আজরুল আমিলীন।
আর মু’মিনরা বলবে: ‘সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের দেয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন। আর আমাদেরকে (জান্নাতের এ) জমিনের অধিবাসী করেছেন, এখন আমরা (এ) জান্নাতে যেখানে ইচ্ছা সেখানেই বসবাসের জায়গা করে নিবো। অতএব (নেক) আমলকারীদের প্রতিফল কতই না উত্তম!’
- 75
وَتَرَى ٱلۡمَلَٰٓئِكَةَ حَآفِّينَ مِنۡ حَوۡلِ ٱلۡعَرۡشِ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡۚ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّۚ وَقِيلَ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٧٥﴾
ওয়া তারাল মালাইকাতা হাফ্ফীনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহূনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কীলাল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।
আর তুমি ফিরিশতাদেরকে আরশের চারপাশে বেষ্টন করে থাকতে দেখবে; তারা তাদের রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করবে। আর সৃষ্টিকুলের মাঝে ন্যায়সঙ্গতভাবে বিচার-ফয়সালা করা হবে এবং (সবার তরফ থেকে) বলা হবে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব।’
সূরা আয-যুমার তিলাওয়াত শুনুন
এক নজরে
- সূরা নং:
- 114টির মধ্যে 39
- নামের অর্থ:
- দলে দলে
- আয়াত সংখ্যা:
- 75
- নাযিলের স্থান:
- মক্কা
- নাযিলের ক্রম:
- 59
- পারা (জুয):
- 23-24 (পারা 23: আয়াত 1-31, পারা 24: আয়াত 32-75)
সূরা আয-যুমার পরিচিতি
সূরাটির নাম নেওয়া হয়েছে 71. ও 73. আয়াতে থাকা “যুমার” শব্দ থেকে, যার অর্থ “দলসমূহ, গোষ্ঠীসমূহ”। এই আয়াতগুলোতে জানানো হয়েছে, অস্বীকারকারীদের দলে দলে জাহান্নামে এবং তাকওয়াবানদের দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। 20. আয়াতে থাকা “প্রাসাদসমূহ” শব্দের কারণে একে “গুরাফ” নামেও ডাকা হয়।
সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 75 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 39তম; এটি 23তম পারায় শুরু হয়ে 24তম পারায় চলেছে। অবতরণের ক্রমে এটি 59তম সূরা। কিছু আলেম বলেছেন, এর কয়েকটি আয়াত মদীনায় অবতীর্ণ হয়েছে। পাপে সীমা অতিক্রমকারীদের আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে বলা 53. আয়াতটি কুরআনের সবচেয়ে পরিচিত সুসংবাদের আয়াতগুলোর একটি।
সূরা আয-যুমার নাযিলের প্রেক্ষাপট
সূরাটি মক্কী যুগে সেই বছরগুলোতে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা দাবি করত, তারা মূর্তিপূজা করে “যেন তারা আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়”, এবং মুমিনরা নির্যাতনের মধ্যে ছিল। 10. আয়াতে আল্লাহর পৃথিবী প্রশস্ত, এই কথা স্মরণ করানোকে কিছু মুফাসসির হাবশায় হিজরতের সঙ্গে সম্পর্কিত করেছেন।
ইবন আব্বাস থেকে বুখারী ও মুসলিমের বর্ণিত একটি হাদীস অনুযায়ী, জাহিলী যুগে অনেক হত্যা ও ব্যভিচার করা কয়েকজন মুশরিক নবী (সা.)-এর কাছে এসে বলে, তিনি যে দ্বীনের দিকে আহ্বান করছেন তা সুন্দর; কিন্তু তারা যে পাপ করেছে তার কোনো কাফফারা আছে কি না জানতে চায়। তখন অন্য একটি আয়াতের সঙ্গে 53. আয়াত অবতীর্ণ হয়, যাতে জানানো হয়েছে যে আল্লাহ সব পাপ ক্ষমা করবেন।
সূরা আয-যুমার: বিষয়বস্তু
কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং দ্বীন কেবল তাঁর জন্য নির্দিষ্ট করা উচিত, এ কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। মূর্তিকে মধ্যস্থতাকারী বানানো লোকদের অজুহাত প্রত্যাখ্যান করা হয়েছে; আসমান, জমিন, রাত ও দিন সৃষ্টিকারী এবং একটি প্রাণ থেকে মানুষকে সৃষ্টি করা আল্লাহর ক্ষমতা স্মরণ করানো হয়েছে। সংকটে আল্লাহকে ডেকে স্বাচ্ছন্দ্যে তাঁকে ভুলে যাওয়া মানুষের অবস্থার কথা বলা হয়েছে।
জানানো হয়েছে, যারা জানে ও যারা জানে না তারা এক নয়; ধৈর্যশীলদের অগণিত প্রতিদান দেওয়া হবে। কুরআন এমন এক কিতাব, যার আয়াতগুলো পরস্পর সামঞ্জস্যপূর্ণ, যা আল্লাহকে ভয়কারীদের শরীর শিহরিত করে ও হৃদয় কোমল করে, এ কথা বলা হয়েছে। আল্লাহ মৃত্যুর সময় ও ঘুমের অবস্থায় প্রাণ গ্রহণ করেন বলে উল্লেখ করা হয়েছে। এরপর পাপে সীমা অতিক্রমকারী বান্দাদের আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে এবং সময় ফুরানোর আগেই তাঁর দিকে ফিরে আসতে আহ্বান করা হয়েছে। সূরায় এরপর শিঙ্গায় ফুঁক দেওয়া, আমলনামা পেশ করা ও হিসাব নেওয়ার কথা এসেছে। অস্বীকারকারীদের দলে দলে জাহান্নামে, তাকওয়াবানদের দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া এবং ফেরেশতাদের আরশের চারপাশে রবের প্রশংসাসহ তাসবীহ করার চিত্র তুলে ধরে সূরাটি শেষ হয়েছে।
সূরা আয-যুমার: ফজিলত
আয়িশা থেকে তিরমিযীর বর্ণিত একটি হাদীস অনুযায়ী, নবী (সা.) ইসরা (বনী ইসরাঈল) ও যুমার সূরা পাঠ না করে ঘুমাতেন না। তিরমিযী এই বর্ণনাকে “হাসান গরীব” হিসেবে মূল্যায়ন করেছেন। এই বর্ণনা রাতে ঘুমানোর আগে ওই দুটি সূরা পড়ার প্রথার ভিত্তি হয়েছে।
এ ছাড়া বুখারী ও মুসলিমে থাকা 53. আয়াতের শানে নুযূল সংক্রান্ত বর্ণনাটি গুরুত্বপূর্ণ; এটি দেখায়, পাপের কারণে হতাশ হয়ে পড়া মানুষের জন্য এই আয়াতে কী সুসংবাদ রয়েছে।
সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।
সূরা আয-যুমার তাফসীর
সূরা আয-যুমার: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।
আয়াত 1-10: তাফসীর
- 1
কুরআন পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। যাকে কেউ পরাজিত করতে পারে না। যিনি তাঁর সৃষ্টি, পরিচালনা ও বিধান রচনায় প্রজ্ঞাময়। এটি মহান আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ নয়।
- 2
হে রাসূল! আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করেছি। যা হক সম্বলিত, তার সকল সংবাদ সত্য, তার সকল বিধান ইনসাফপূর্ণ। তাই আপনি আল্লাহর একত্ববাদকে সামনে রেখে এবং শিরক থেকে তাওহীদকে মুক্ত করে তাঁর ইবাদাত করুন।
- 3
জেনে রেখো, শিরকমুক্ত খাঁটি ধর্ম আল্লাহর জন্যই। যারা আল্লাহর পরিবর্তে মূর্তি ও দেবতাকে অভিভাবক হিসাবে গ্রহণ করতঃ তাদের ইবাদাত করে এ ওজুহাতে যে, আমরা মাধ্যম স্বরূপ তাদের ইবাদাত করি। যাতে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দেয় এবং আমাদের প্রয়োজনীয় কথাগুলো পৌঁছে দেয় এরপর আমাদের জন্য তাঁর দরবারে সুপারিশ করে। আল্লাহ কিয়ামত দিবসে তাওহীদবাদী মুমিন ও শিরককারী কাফিরদের মাঝে তাওহীদ সংক্রান্ত বিবাদের ফয়সালা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাঁর প্রতি শিরকের সম্বন্ধকারী ও আল্লাহর নি‘আমতকে অস্বীকারকারী মিথ্যুককে হেদায়েতের তাওফীক দেন না।
- 4
আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে ইচ্ছা করতেন তবে তাঁর সৃষ্টির মধ্য থেকে যে কাউকে চয়ন করে তাকে সন্তানের আসন দিতেন। এ সব মুশরিক যা বলে তা থেকে আল্লাহ পবিত্র ও অনেক উর্দ্ধে। তিনি তাঁর সত্তা, গুণাবলী ও কার্যকলাপে এক ও অদ্বিতীয়। এতে তাঁর সাথে কোন শরীক নেই। তিনি তাঁর সৃষ্টিকুলের উপর প্রতাপশালী।
- 5
তিনি আসমান ও যমীনকে এক মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। জালিমরা যেমন বলে যে, তা খেল-তামাশা এটি আদৗ সঠিক নয়। তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন আর দিনকে প্রবিষ্ট করেন রাতের মধ্যে। ফলে একটি উপস্থিত হলে অপরটি বিদায় নেয়। তিনি সূর্য ও চন্দ্রকে অনুগত করেছেন। এ সব এক নির্ধারিত সময় তথা ইহকালের পরিসমাপ্তি পর্যন্ত চলতে থাকবে। জেনে রেখো, তিনি সেই মহা পরাক্রমশালী যিনি স্বীয় শত্রæদের থেকে প্রতিশোধ গ্রহণকারী। কেউ তাঁকে পরাভূত করতে পারে না। তিনি পাপ থেকে তাওবাকারী বান্দাদের জন্য মহা ক্ষমাশীল।
- 6
হে মানব সমাজ! তোমাদের প্রতিপালক তোমাদেরকে এক ব্যক্তিসত্তা থেকে সৃষ্টি করেছেন। যিনি হলেন আদম। অতঃপর আদম থেকে তাঁর স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। আর তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন উট, গরু, ভেড়া ও ছাগল মোট আট প্রকার; প্রত্যেক প্রকারেই তিনি পুরুষ ও মহিলা সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে পেট, গর্ভাশয় ও কুসুমের অন্ধকারে এক ধাপ থেকে অপর ধাপে গড়িয়ে মাতাগণের পেটে জন্ম দিয়ে থাকেন। যিনি এ সব কিছু সৃষ্টি করেন তিনি হলেন তোমাদের একক প্রতিপালক আল্লাহ। কেবল তাঁর জন্যই রাজত্ব। তিনি ব্যতীত প্রকৃত কোন মা’বূদ নেই। তবে তোমরা কীভাবে তাঁর ইবাদাত পরিহার করে অন্য সব এমন কিছুর ইবাদাতের প্রতি ধাবিত হতে পারো যারা কিছুই সৃষ্টি করতে পারে না। অথচ তারাই সৃষ্ট?!
- 7
হে লোক সকল! তোমরা যদি তোমাদের প্রতিপালকের সাথে কুফরী করো তবে জেনে রেখো, আল্লাহ তোমাদের ঈমানের অমুখাপেক্ষী। তাঁকে তোমাদের কুফরী কোন ক্ষতি করতে পারবে না। তোমাদের কুফরীর অনিষ্ট তোমাদের প্রতিই প্রত্যাবর্তনকারী। তিনি তাঁর বান্দাদের জন্য কুফরী পছন্দ করেন না। আর না এ ব্যাপারে নির্দেশ দিয়ে থাকেন। কেননা, আল্লাহ অশ্লীল ও অন্যায়ের নির্দেশ দেন না। পক্ষান্তরে তোমরা যদি তাঁর নি‘আমতের শুকরিয়া আদায় করে তাঁর উপর ঈমান আনয়ন করো তবে তিনি তা পছন্দ করেন ও এর জন্য প্রতিদান দেন। এক ব্যক্তি অপর ব্যক্তির পাপ বহন করবে না। বরং প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। কিয়ামত দিবসে তোমরা এককভাবে তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে। তখন তোমরা দুনিয়াতে যা করতে তার সংবাদ তিনি জানাবেন এবং তোমাদের কৃতকর্মের প্রতিদান দিবেন। তিনি বান্দাদের অন্তরের খবর রাখেন। তাঁর নিকট এগুলোর কোন কিছুই গোপন থাকে না।
- 8
যখন কাফিরকে কোন অসুখ কিংবা সম্পদহানি বা পানিতে ডুবার বিপদ পেয়ে বসে তখন স্বীয় প্রতিপালককে তার বিপদ মুক্তির জন্য তাঁর দিকে প্রত্যাবর্তনপূর্বক এককভাবে আহŸান করে। অতঃপর তার বিপদ সরে গেলে সে আল্লাহকে ভুলে যায় এবং আল্লাহর সাথে অন্যদেরকে শরীক বানিয়ে ফেলে। উপরন্তু আল্লাহর পরিবর্তে তাদের ইবাদাত শুরু করে দেয়। হে রাসূল! এই অবস্থা সম্পন্নকে আপনি বলুন: তুমি তোমার অতি অল্প সময়ের অবশিষ্ট জীবনকে কুফরীর মাধ্যমে সামান্য উপভোগ করে নাও। কেননা, তুমি কিয়ামত দিবসে জাহান্নামের স্থায়ী অধিবাসী হয়ে থাকবে। যেমন কোন সাথী স্বীয় সাথীর সাথে জড়িয়ে থাকে।
- 9
যে ব্যক্তি আল্লাহর অনুগত হয়ে রাতের সময়গুলোকে আল্লাহর উদ্দেশ্যে সাজদা ও দÐায়মান অবস্থায় অতিবাহিত করে, পরকালের শাস্তির ভয় করে এবং স্বীয় প্রতিপালকের রহমত কামনা করে সে কি ভাল না কি ওই কাফির, যে কঠিন মুহূর্তে আল্লাহকে ডাকে ও সুখের সময় তাঁকে অস্বীকার করে বরং আল্লাহর সঙ্গে বহু শরীক বানিয়ে নেয়?! হে রাসূল! আপনি বলুন: যারা আল্লাহকে চিনার ভিত্তিতে তাদের উপর অপরিহার্য বিধান জানতে পেরেছে তারা আর যারা কিছুই জানে না উভয় কি সমান?! তবে এতদুভয়ের মধ্যে পার্থক্য কেবল তারাই জানবে যারা সুষ্ঠু বিবেকের অধিকারী।
- 10
হে রাসূল! আপনি আমায় ও আমার রাসূলে বিশ্বাসীদের বলে দিন, তোমরা নিজেদের প্রতিপালকের আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো। তোমাদের মধ্যে দুনিয়াতে যারা পুণ্যকর্ম করে তাদের জন্য রয়েছে সাহায্য, সুস্থতা ও সম্পদের মাধ্যমে উত্তম প্রতিদান আর পরকালে রয়েছে জান্নাত। আল্লাহর যমীন প্রশস্ত। তাই তোমরা তাতে ভ্রমণ করো। যাতে করে এমন স্থান লাভ করতে পারো যথায় আল্লাহর ইবাদাত করতে পারো। কোন বারণকারী যেন তা থেকে ফিরাতে না পারে। কিয়ামত দিবসে ধৈর্যশীলদের প্রতিদান হবে বেহিসাব ও পরিমাণের উর্দ্ধে।
আয়াত 11-20: তাফসীর
- 11
হে রাসূল! আপনি বলুন, আল্লাহ আমাকে এককভাবে কেবল তাঁর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে তাঁর ইবাদাত করার নির্দেশ প্রদান করেছেন।
- 12
আমাকে আরো নির্দেশ দিয়েছেন যে, আমি যেন এই উম্মতের সর্ব প্রথম ইসলাম পালনকারী ও আনুগত্যকারী হই।
- 13
হে রাসূল! আপনি বলুন, আমি যদি আল্লাহর আনুগত্য না করে তাঁর অবাধ্য হই তবে আমার জন্য মহান দিনের শাস্তি তথা কিয়ামত দিবসের শাস্তির ভয় রয়েছে।
- 14
হে রাসূল! আপনি বলুন, আমি এককভাবে খাঁটি মনে আল্লাহর ইবাদাত করি; তাঁর সাথে অন্যকে শরীক করি না।
- 15
হে মুশরিকরা! তোমরা আল্লাহর পরিবর্তে যে দেবতাকে ইচ্ছা তার ইবাদাত করো। এটি মূলতঃ ধমকি জাতীয় নির্দেশ। হে রাসূল! আপনি বলুন: প্রকৃত ক্ষতিগ্রস্ত কেবল তারাই যারা নিজেদের ও পরিজনের ক্ষতি করেছে। ফলে দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়ার কারণে একা জান্নাতে প্রবেশের সময় তাদের দেখা পায়নি কিংবা তাদের সাথে জাহান্নামে প্রবেশের ফলে কস্মিনকালেও আর তাদের দেখা পাবে না। সাবধান! এটি হলো সুস্পষ্ট ভ্রষ্টতা। যা বুঝতে কোন রূপ ঝামেলা নেই।
- 16
তাদের জন্য রয়েছে উপর থেকে ধোঁয়া, লেলিহান অগ্নি আর উত্তাপ এবং নিচ থেকেও ধোঁয়া, লেলিহান অগ্নি আর উত্তাপ। উপরোক্ত শাস্তি দ্বারা আল্লাহ স্বীয় বান্দাদেরকে সতর্ক করেন। হে আমার বান্দারা! তাই তোমরা আমার আদেশ-নিষেধ মানার মাধ্যমে আমাকে ভয় করো।
- 17
যারা দেবতা ও আল্লাহ ব্যতীত যত কিছুর ইবাদাত করা হয় তা পরিহার করতঃ তাওবার মাধ্যমে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাদের জন্য রয়েছে মৃত্যু, কবর ও কিয়ামত দিবসে জান্নাতের সুসংবাদ। তাই হে রাসূল! আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ প্রদান করুন।
- 18
যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এবং ভাল মন্দের মধ্যে পার্থক্য করে অতঃপর তন্মধ্যকার উত্তম কথার অনুসরণ করে যেহেতু তাতে উপকার রয়েছে। বস্তুতঃ উপরোক্ত গুণে গুণান্বিত লোকেরা হেদায়তের তাওফীক লাভে ধন্য ও সুষ্ঠ বিবেকের অধিকারী।
- 19
যার উপর কুফরী ও পাপের উপর অবিচল থাকার দরুন শাস্তির কথা অবধারিত হয়েছে হে রাসূল! তাকে পথ দেখানো ও তাওফীক প্রদানের কোন উপায় আপনার নেই। হে রাসূল! যার এমন অবস্থা তাকে কি আপনি জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবেন?!
- 20
তবে যারা স্বীয় প্রতিপালককে তাঁর আদেশ-নিষেধ মান্য কারার মাধ্যমে ভয় করে তাদের জন্য রয়েছে সুউচ্চ আবাসস্থল। যার একটি অপরটির উপর অবস্থিত। এ সবের তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত। আল্লাহ তাদেরকে এই অঙ্গীকার দিয়েছেন। আর আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না।
আয়াত 21-30: তাফসীর
- 21
তোমরা চাক্ষুষভাবে জানো যে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। অতঃপর তাকে ঝর্না ও নদীসমূহে প্রবাহিত করেন। অতঃপর এই পানি থেকে বিভিন্ন রকমারী শস্য উদ্গত করেন। অবশেষে তাকে শুকিয়ে দেন। ফলে হে দর্শক! তুমি একে পাংশু বর্ণের দেখতে পাও যা ইতিপূর্বে সবুজ ছিলো। তারপর শুকিয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। অবশ্যই উল্লেখিত বিষয়ে জাগ্রত অন্তঃকরণ বিশিষ্ট লোকদের জন্য উপদেশ রয়েছে।
- 22
আল্লাহ যার অন্তঃকরণকে ইসলামের জন্য প্রশস্ত করেছেন যার ফলে সে তার সন্ধান লাভ করেছে সে স্বীয় প্রতিপালকের পক্ষ থেকে সম্যক জ্ঞানের উপর রয়েছে সে কি ওই ব্যক্তির ন্যায় যার অন্তর আল্লাহর স্মরণ থেকে বিরূপ হয়েছে?! উভয় ব্যক্তি আদৗ সমান নয়। তাই হেদায়েতপ্রাপ্তদের জন্যই মুক্তি। পক্ষান্তরে ক্ষতি তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে রুক্ষ হয়েছে। এরা হলো সত্য থেকে সুস্পষ্ট ভ্রষ্ট।
- 23
আল্লাহ তদীয় রাসূল মুহাম্মাদের উপর সর্বোত্তম বাণী কুরআন অবতীর্ণ করেছেন। তিনি একে সত্য, সৌন্দর্য ও সঙ্গতি আর অসঙ্গতি থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ করেছেন। যা কাহিনী, বিধি-বিধান, সুসংবাদ, দুঃসংবাদ ও হকপন্থী আর বাতিলপন্থী ইত্যাদি বিভিন্ন ধরনের প্রসঙ্গ নিয়ে বক্তব্য পেশ করে। যদ¦ারা আল্লাহভীরুদের শরীর শিউরে ওঠে যখন তারা তাতে উল্লেখিত দুঃসংবাদ ও ধমকির কথা শ্রবণ করে। অতঃপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিন¤্র হয় যখন তাতে বিদ্যমান আশাব্যঞ্জক ও সুসংবাদবাহী কথা শ্রবণ করে। উপরোল্লেখিত কুরআন ও তার প্রভাবের কথা এসব হলো আল্লাহ প্রদত্ত হেদায়েত। যদ্বারা তিনি তাঁর বান্দাদের মধ্যকার যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। পক্ষান্তরে যাকে আল্লাহ অপমান করেন এবং হেদায়েতের তাওফীক থেকে বঞ্চিত রাখেন তার পথ প্রদর্শনকারী কেউ নেই।
- 24
যাকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন এবং দুনিয়াতে তাকে তাওফীক প্রদান ও পরকালে জান্নাতে প্রবিষ্ট করবেন সে কি ওই ব্যক্তির ন্যায় যে কুফরীতে লিপ্ত এবং কুফরীর উপরই সে মৃত্যুবরণ করল ফলে তাকে হাতকড়া ও পায়ে বেড়ি লাগিয়ে জাহান্নামে প্রবিষ্ট করানো হলো। তখন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে গেলে সে তার ওই মুখ ব্যতীত আর কিছুই পাবে না যে মুখের উপর তাকে উল্টো করে নিক্ষেপ করা হয়েছে?! আর যারা স্বীয় নফসের উপর কুফরী ও পাপাচারের মাধ্যমে জুলুম করেছে তাদেরকে ধমকির স্বরে বলা হবে, তোমরা নিজেদের কুফরী ও পাপের স্বাদ আস্বাদন করো। এটিই তোমাদের প্রতিদান।
- 25
এসব মুশরিকের পূর্বে যে সব জাতি ছিলো তারা মিথ্যারোপ করেছিলো। ফলে আকস্মিকভাবে তাদের নিকট শাস্তি এসে পড়ে যা তারা বুঝতে সক্ষম হয় নি। আর না তারা তাওবার প্রস্তুতি নিতে সক্ষম হয়েছিলো।
- 26
এই শাস্তির মাধ্যমে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে অপমান, অপদস্ত এবং গøানির স্বাদ আস্বাদন করান। তারা যদি জানতো তবে বুঝতে পারতো যে, পরকালের যে শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে তা অপেক্ষাকৃত বড় ও কঠোর ।
- 27
আর আমি মানুষের উদ্দেশ্যে মুহাম্মাদের উপর অবতীর্ণ কুরআনে ভাল-মন্দ, সত্য-মিথ্যা এবং ঈমান ও কুফরী ইত্যাদি বিষয়ের উদাহরণ পেশ করেছি এ জন্য যে, তারা এ সব উদাহরণের মাধ্যমে সত্য-মিথ্যার মাঝে পার্থক্য করে বাতিলকে বর্জন করবে।
- 28
আমি একে আরবী ভাষায় অবতীর্ণ করেছি। যাতে কোনরূপ বক্রতা, বিকৃতি ও অস্পষ্টতা নেই। যেন তারা আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহকে ভয় করে।
- 29
আল্লাহ মুশরিক ও একত্ববাদীর উদাহরণ পেশ করেছেন এমন এক দাসের মাধ্যমে যাকে নিয়ে একাধিক মনিব ঝগড়ায় লিপ্ত থাকে। সে একজনকে সন্তুষ্ট করলে অপরজন অসন্তুষ্ট হয়। ফলে সে হয়রান-পেরেশান অবস্থায় থাকে। পক্ষান্তরে অপর ব্যক্তি হলো কেবল এক ব্যক্তির দাস। সে মাত্র একজনেরই অধীন। যে তার উদ্দেশ্য বুঝতে সক্ষম। ফলে সে শান্তি ও আরামের মধ্যে রয়েছে। উভয় ব্যক্তি আদৗ সমান হতে পারে না। সকল প্রশংসা আল্লাহর। তবে অধিকাংশ লোকই তা জানে না। তাই তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে।
- 30
হে রাসূল! আপনি মরণশীল। আর তারাও অবশ্যই মরণশীল।
আয়াত 31-40: তাফসীর
- 31
হে লোক সকল! তোমরা তোমাদের প্রতিপালকের নিকট কিয়ামত দিবসে তোমাদের মধ্যকার বিতর্কিত বিষয়ে ঝগড়ায় লিপ্ত হবে। ফলে হকপন্থী আর বাতিলপন্থীর মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে পড়বে।
- 32
যে ব্যক্তি আল্লাহর প্রতি বেমানান বস্তু তথা স্ত্রী ও সন্তানকে সম্বন্ধ করে তার চেয়ে মহা জালিম আর নেই। যেমন তার চেয়ে মহা জালিমও হয় না যে আল্লাহর রাসূল মুহাম্মাদের উপর অবতীর্ণ ওহীকে অস্বীকার করে। যে আল্লাহ ও তদীয় রাসূল আনিত বিষয়কে অবিশ্বাস করে তার ঠিকানা ও আশ্রয় কি জাহান্নাম নয়?! হ্যাঁ, অবশ্যই। তাদের ঠিকানা ও আশ্রয় হচ্ছে জাহান্নাম।
- 33
পক্ষান্তরে নবী কিংবা অন্য কেউ; যে স্বীয় কথা ও কাজে সত্যবাদী এবং ঈমান সহকারে তার সত্যায়নকারী ও তার দাবি অনুযায়ী আমলকারী তারাই প্রকৃত মুত্তাকী। যারা স্বীয় প্রতিপালকের আদেশ-নিষেধ মান্য করে চলে।
- 34
তারা স্বীয় প্রতিপালকের নিকট স্থায়ী উপভোগের জন্য যা চায় তাদের জন্য তা সবই রয়েছে। এটি হলো স্বীয় ¯্রষ্টা ও তদীয় সৃষ্টির সাথে উত্তম আচরণকারীদের প্রতিদান।
- 35
যাতে আল্লাহ তা‘আলা তাঁর প্রতি তাওবা ও অনুরাগের ফলে তাদের উপর থেকে দুনিয়াতে পাপের ময়লা অপসারণ করেন। আর পরকালে নেক আমলের উত্তম প্রতিদান দেন।
- 36
আল্লাহ কি তাঁর বান্দা মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জন্য ইহ ও পরকালীন বিষয়ে এবং তাঁকে তাঁর শত্রæদের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট নন?! হ্যাঁ, অবশ্যই। তিনি তাঁর জন্য যথেষ্ট। আর হে রাসূল! তারা অজ্ঞতা ও মূর্খতাবশতঃ আপনাকে তাদের দেবতাদের পক্ষ থেকে ক্ষতির ভয় দেখায়; যাদেরকে তারা আল্লাহর পরিবর্তে দেবতা হিসাবে গ্রহণ করেছে। বস্তুতঃ আল্লাহ যাকে অপমান করেন ও পথ প্রদর্শনের তাওফীক দেন না তাকে পথ প্রদর্শনকারী ও তাওফীকদাতা আর কেউ নেই।
- 37
আর আল্লাহ যাকে হেদায়েতের পথ দেখান তাকে ভ্রষ্টকারী আর কেউ নেই। আল্লাহ কি এমন পরাক্রমশালী নন, যাকে পরাস্তকারী আর কেউ নেই। তিনি কি তাঁকে অবিশ্বাসকারী ও তাঁর অবাধ্যদের থেকে প্রতিশোধ গ্রহণকারী নন?! হ্যাঁ, তিনি পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী।
- 38
হে রাসূল! আপনি যদি এসব মুশরিককে জিজ্ঞেস করেন যে, আসমান-যমীন কে সৃষ্টি করেছে? তবে অবশ্যই তারা বলবে, এগুলোকে আল্লাহই সৃষ্টি করেছেন। আপনি তাদের দেবতাদের অপারগতার কথা প্রকাশার্থে বলুন: তোমরা সেসব দেবতার সংবাদ দাও আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদাত করো। আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান তবে এরা কি আমাকে তা থেকে রক্ষা করতে পারবে?! কিংবা তিনি যদি আমার উপর দয়া করতে চান তবে কি এরা আমাকে থেকে তা বারণ করতে পারবে?! আপনি তাদেরকে বলুন: এক আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমি তাঁর উপর আমার সর্ব বিষয়ে ভরসা করছি। বস্তুতঃ তাঁর উপরই এককভাবে মুমিনরা ভরসা করে।
- 39
হে রাসূল! আপনি বলুন: হে আমার জাতি! তোমরা আল্লাহর সাথে যে শিরকের উপর সন্তুষ্ট তার উপর আমল করে যাও। আমি আমার প্রতিপালকের নির্দেশের ভিত্তিতে তাঁর একত্ববাদ ও তাঁর উদ্দেশ্যে ইবাদাতকে খাঁটি করার দা’ওয়াতের উপর আমলকারী। অচিরেই তোমরা প্রত্যেক তরীকার পরিণতির কথা জানতে পারবে।
- 40
অচিরেই তোমরা জানতে পারবে, কার উপর অপমান ও অপদস্তকারী শাস্তি নেমে আসবে। আর পরকালে তাকে স্থায়ী শাস্তি পেয়ে বসবে। যা কখনও বন্ধ ও দূরীভূত হওয়ার নয়।
আয়াত 41-50: তাফসীর
- 41
হে রাসূল! আমি আপনার উপর এ কুরআন অবতীর্ণ করেছি যাতে আপনি এর মাধ্যমে লোকদেরকে সতর্ক করতে পারেন। আসলে যে হেদায়েতপ্রাপ্ত হয় এতে করে সে নিজেই লাভবান হয়। এর দ্বারা আল্লাহর কোন লাভালাভ নেই। কারণ, তিনি এর মুখাপেক্ষী নন। অন্যদিকে যে পথভ্রষ্ট হয় এর অনিষ্টও তার উপরই বর্তায়। এতে আল্লাহর কোন ক্ষতি নেই। আপনি তাদেরকে হেদায়েত গ্রহণে বাধ্য করতে দায়িত্বশীল নন। বরং তাদের নিকট যা পৌঁছানোর জন্য আপনি আদিষ্ট শুধুমাত্র তা পৌঁছিয়ে দেয়াই আপনার দায়িত্ব।
- 42
তিনিই আল্লাহ যিনি আয়ু শেষে আত্মাগুলো কবজ করেন। আবার ঘুমানোর সময় ওই সব আত্মাগুলোকে কবজ করেন যেগুলোর আয়ু শেষ হয় নি। অতঃপর যেগুলোর মৃত্যুর ফয়সালা করেন সেগুলোকে রেখে দেন। আর যেগুলোর মৃত্যুর ফয়সালা হয় নি সেগুলোকে তাঁর জ্ঞানে নির্ধারিত মেয়াদ পর্যন্ত অবকাশ দেন। এই কবজ করা, অবকাশ দেয়া, জীবন ও মৃত্যু দানের মধ্যে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। যিনি এ সব কিছু করতে সক্ষম তিনি মানুষকে তাদের মৃত্যুর পর হিসাব ও প্রতিদানের জন্য পুনরুত্থানেও সক্ষম।
- 43
মুশরিকরা তাদের দেবতাদের থেকে সুপারিশকারী গ্রহণ করেছে। তারা আল্লাহর পরিবর্তে তাদের নিকট উপকারের আশা পোষণ করে। হে রাসূল! আপনি তাদেরকে বলুন: তোমরা তখনও কি তাদেরকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করবে যদিও তারা তোমাদের কিংবা তাদের জন্য কোন উপকার সাধন করতে অক্ষম। এমনকি তারা যদি হয় জ্ঞান-বুদ্ধিহীন জড়পদার্থ। যারা কথা বলে না, শুনে না, দেখে না এবং কারো উপকার কিংবা অপকারও করতে পারে না।
- 44
হে রাসূল! আপনি এসব মুশরিকদেরকে বলে দিন যে, সুপারিশের সকল অধিকার একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। তাই তাঁর নিকট তাঁর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না এবং তিনি যার উপর সন্তুষ্ট সে ব্যতীত অন্য করো জন্য সুপারিশ করতে পারবে না। আসমান-যমীনের আধিপত্যও কেবল তাঁরই। অতঃপর যখন হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে কিয়ামত দিবসে তোমরা তাঁর দিকে প্রত্যাবর্তন করবে তখন তিনি তোমাদের আমলের প্রতিদান দিবেন।
- 45
যখন আল্লাহকে এককভাবে স্মরণ করা হয় তখন মুশরিকদের অন্তর অনীহা পোষণ করে। যারা পরকাল ও তাতে ঘটিতব্য পুনরুত্থান, হিসাব ও প্রতিদানকে বিশ্বাস করে না। পক্ষান্তরে যখন তাদের দেবতাদের কথা উল্লেখ করা হয় যাদেরকে তারা আল্লাহর পরিবর্তে পূজা করে তখন তারা আনান্দিত ও উৎফুল্ল হয়।
- 46
হে রাসূল! আপনি বলুন: হে আল্লাহ! আপনি আসমান-যমীনকে কোনরূপ পূর্বের নমুনা ছাড়া সৃষ্টি করেছেন। আপনি উপস্থিত ও অনুপস্থিত সব কিছু সম্পর্কে জ্ঞাত। আপনার নিকট এ সবের কোন কিছু গোপন নয়। আপনি একাই আপনার বান্দাদের মধ্যকার বিতর্কিত বিষয়ে ফয়সালা করবেন। ফলে হক আর বাত্বিল পন্থী এবং সৌভাগ্যবান আর হতভাগার মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে যাবে।
- 47
যারা শিরক ও পাপাচারের মাধ্যমে স্বীয় আত্মার উপর অত্যাচার করেছে তারা পৃথিবীর মূল্যবান বস্তু এবং সম্পদের মালিক হলেও পুনরুত্থানের পর সব কিছু মুক্তিপণ হিসাবে প্রদান করেও প্রত্যক্ষ করা কঠিন শাস্তি হতে মুক্তি পাবে না। আর তারা এসবের মালিক হবে ধরে নেয়া হলেও তাদের পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না। আর তাদের সামনে ধারণাতীত বহু ধরনের শাস্তি প্রকাশ পাবে।
- 48
তাদের সামনে তাদের মন্দ কৃতকর্ম তথা শিরক ও পাপাচার প্রকাশ পাবে। তখন তাদেরকে এমন শাস্তি ঘেরাও করবে যে সম্পর্কে তাদেরকে দুনিয়াতে ভীতি প্রদর্শন করা হলে তারা এ নিয়ে ঠাট্টা-বিদ্রƒপ করতো।
- 49
যখন কাফির রোগাক্রান্ত কিংবা অভাবগ্রস্ত হয় তখন সে আমার নিকট প্রার্থনা করে। যেন আমি তা দূর করি। অতঃপর আমি যখন তাকে সুস্থতা কিংবা সম্পদের নি‘আমত দেই তখন সে বলে: আল্লাহ আমাকে এ সব প্রদান করেছেন তাঁর সেই জ্ঞানের আলোকে যে, আমি এ সবের সত্যিই উপযুক্ত। অথচ সঠিক ব্যাপার হলো এই যে, আল্লাহ কেবল পরীক্ষা ও অবকাশমূলক তা প্রদান করেছেন। কিন্তু বেশীরভাগ কাফির তা জানে না। ফলে তারা আল্লাহ প্রদত্ত নি‘আমতের ক্ষেত্রে ধোঁকাগ্রস্ত।
- 50
এ ধরনের কথা পূর্বের কাফিররাও বলেছে। কিন্তু তাদের উপার্জিত সম্পদ ও অবস্থান তাদের কোন উপকারে আসে নি।
আয়াত 51-60: তাফসীর
- 51
ফলে তাদেরকে তাদের উপার্জিত শিরক ও পাপের প্রায়শ্চিত্ত পেয়ে বসেছে। বস্তুতঃ উপস্থিতদের মধ্যে যারাই শিরক ও পাপাচারের জুলম দ্বারা নিজেদেরকে আক্রান্ত করবে তাদেরকে হুবহু অতীতের লোকজনের মতো মন্দ প্রতিদান গ্রহণ করতেই হবে। তারা না আল্লাহর নিকট থেকে পালিয়ে যেতে পারবে। আর না তাঁকে পরাস্ত করতে পারবে।
- 52
এ সব মুশরিকরা কি এই কথা বলছে। অথচ তারা জানে না যে, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার জন্য পরীক্ষামূলকভাবে জীবনোপকরণ প্রশস্ত করে থাকেন যেন তিনি পরীক্ষা করতে পারেন যে, সে কৃতজ্ঞ হয়, না কি অকৃতজ্ঞ। আবার যাকে ইচ্ছা তার উপর পরীক্ষামূলকভাবে জীবনোপকরণ সংকীর্ণ করেন এ জন্য যে, সে কি আল্লাহর এ নির্ধারণের উপর সন্তুষ্ট থাকে, না কি অসন্তুষ্ট হয়। উল্লেখিত রিযিকের প্রশস্ততা ও সংকীর্ণতার মধ্যে মু’মিনদের জন্য আল্লাহর পরিচালনার উপর প্রমাণাদি রয়েছে। মূলতঃ তারাই প্রমাণাদি দ্বারা উপকৃত হয়ে থাকে। পক্ষান্তরে কাফিররা বিমুখ অবস্থায় এ সবের উপর দিয়ে অতিক্রম করে।
- 53
হে রাসূল! যারা আল্লাহর সাথে শিরক ও পাপাচারে লিপ্ত হয়ে নিজেদের উপর অবিচার করেছে আপনি ওই সব বান্দাদেরকে বলুন: তোমরা আল্লাহর রহমত ও তাঁর কর্তৃক তোমাদের পাপ মার্জনা থেকে নিরাশ হয়ো না। যে আল্লাহর নিকট তাওবা করে তিনি তার সকল পাপ মার্জনা করেন। তিনি তাওবাকারীদের পাপ মার্জনাকারী, অতিশয় দয়ালু।
- 54
তোমরা তাওবা ও নেক আমালের মাধ্যমে নিজেদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো এবং তাঁর জন্য অনুগত হও। কিয়ামত দিবসের শাস্তি আসার পূর্বে। যখন তোমরা নিজেদের দেবতাদেরকে কিংবা স্বপরিবারের কাউকে শাস্তি থেকে রক্ষা করার জন্য খুঁজে পাবে না।
- 55
তোমাদের নিকট নিজেদের অজান্তে অকস্মিকভাবে শাস্তি আসার পূর্বে যখন তোমরা তাওবার প্রস্তুতি নিতে ব্যর্থ হবে তার পূর্বেই তোমরা ওই কুরআনের অনুসরণ করো যা আল্লাহ কর্তৃক তদীয় রাসূলের উপর সর্বোত্তম বাণী হিসাবে অবতীর্ণ হয়েছে। তার নির্দেশ মান্য করো এবং তার নিষেধকৃত বস্তু বর্জন করো।
- 56
তোমরা এ সব কাজ করো ওই কথা থেকে বেঁচে থাকার জন্য যা কিয়ামত দিবসে কঠিন অপমান নিয়ে ওই ব্যক্তি বলবে যে কুফরী ও পাপাচারে লিপ্ত হয়ে ঈমান ও আনুগত্যের পথ অবলম্বনকারীদেরকে নিয়ে ঠাট্টা করতো। সে বলবে: হে আমার আক্ষেপ! হায় আমার আফসোস!!
- 57
কিংবা ভাগ্যলিপি দ্বারা প্রমাণ গ্রহণ করে বলবে, যদি আল্লাহ আমাকে তাওফীক প্রদান করেন তাহলে আমি মুত্তাকী হয়ে যাবো। তাঁর নির্দেশ মান্য করবো এবং নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকবো।
- 58
কিংবা শাস্তি প্রত্যক্ষ করার পর আকাঙ্খা পোষণ করে বলবে, আমার জন্য যদি একবার দুনিয়াতে প্রত্যাবর্তন করার সুযোগ হতো তাহলে সেখানে গিয়ে আমি আল্লাহর নিকট তাওবা করতাম এবং উত্তম আমলকারীদের অন্তর্ভুক্ত হতাম।
- 59
তবে বিষয়টি এমন নয় যেমনটি হেদায়েতের আকাঙ্খাকারী পোষণ করতে পারে। বস্তুতঃ তোমার নিকট আমার আয়াতসমূহ আগমন করেছে। অতঃপর তুমি সেগুলোকে অবিশ্বাস করেছো এবং সেগুলোর প্রতি অহঙ্কার প্রদর্শন করেছো। আর তুমি আল্লাহ ও তাঁর আয়াতসমূহ এবং রাসূলদের অবিশ্বাসকারী ছিলে।
- 60
কিয়ামত দিবসে দুর্ভাগ্যের লক্ষণ স্বরূপ আপনি তাদের চেহারাগুলো কালো বর্ণের দেখতে পাবেন। আল্লাহ ও তদীয় রাসূলদের উপর ঈমান আনয়নে অহঙ্কার প্রদর্শনকারীদের ঠিকানা কি জাহান্নাম নয়? অবশ্যই জাহান্নাম তাদের ঠিকানা।
আয়াত 61-70: তাফসীর
- 61
আল্লাহ তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয়কারীদেরকে তাদের সফলাতার জায়গা জান্নাতে প্রবিষ্ট করার মাধ্যমে নিরাপত্তা প্রদান করবেন। ফলে তাদেরকে শাস্তি স্পর্শ করবে না। আর তারা দুনিয়ায় যা কিছু তাদের হাত ছাড়া হয়েছে তার উপর চিন্তিতও হবে না।
- 62
আল্লাহ সকল কিছুর ¯্রষ্টা। তিনি ব্যতীত কোন ¯্রষ্টা নেই। আর তিনি সব কিছুর সংরক্ষক। তিনি সেগুলোর নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন।
- 63
আসমান ও যমীনের কল্যাণের ভাÐার তাঁর হাতে। অতএব, তিনি যাকে ইচ্ছা তাকে তা থেকে প্রদান করেন। আর যাকে ইচ্ছা তাকে বারণ করেন। যারা আল্লাহর আয়াতসমূহকে অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত। কেননা, তারা ইহকালে ঈমান থেকে বঞ্চিত হয়েছে। আর পরকালে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে প্রবিষ্ট হবে।
- 64
হে রাসূল! যারা আপনাকে তাদের দেবতাদের ইবাদাতের আহŸান জানায় এ সব মুশরিকদেরকে আপনি বলুন, হে নিজেদের প্রতিপালক সম্পর্কে অজ্ঞরা! তোমরা কি আমাকে গাইরুল্লাহর ইবাদাত করতে বলছো?! এক আল্লাহ ব্যতীত কেউ ইবাদাতের অধিকার রাখে না। তাই আমি তাঁকে বাদ দিয়ে কারো ইবাদাত করবো না।
- 65
হে রাসূল! আল্লাহ আপনার প্রতি এবং ইতিপূর্বে অন্যান্য রাসূলদের প্রতি এ মর্মে ওহী করেছেন যে, যদি আপনি আল্লাহর সাথে অন্য কারো ইবাদাত করেন তাহলে আপনার নেক আমলের প্রতিদান বাতিল হবে। আর আপনি নিজের দ্বীন হারিয়ে ইহকালে ক্ষতিগ্রস্ত হবেন। এমনিভাবে শাস্তির মাধ্যমে পারকালেও ক্ষতিগ্রস্ত হবেন।
- 66
বরং আপনি কেবল আল্লাহর ইবাদাত করুন। তাঁর সাথে কাউকে শরীক করবেন না। আর তাঁর প্রদত্ত নি‘আমতের শুকরগুজার হোন।
- 67
মুশরিকরা যখন আল্লাহর সাথে দুর্বল সৃষ্টি ও অপারগ কাউকে শরীক করলো তখন তারা প্রকৃতপক্ষে আল্লাহকে অসম্মান করলো। এতে করে তারা আল্লাহর এই ক্ষমতার কথা ভুলে গেলো যার নিদর্শনের মধ্যে রয়েছে কিয়ামত দিবসে তাঁর মুষ্টিতে পাহাড়, বৃক্ষরাজি ও সাগরসমূহ এসে যাওয়া। আরো রয়েছে সাত স্তবক আসমান তাঁর ডান হাতে ভাঁজ হওয়া। আল্লাহ মুশরিকদের অপকথা থেকে মুক্ত, পবিত্র ও বহু উর্দ্ধে।
- 68
যে দিন ফুৎকারে নিয়োজিত ফিরিশতা শিঙ্গায় ফুৎকার দিবে সে দিন আসমান ও যমীনের সবাই মারা যাবে। এরপর দ্বিতীয়বার পুনরুত্থানের জন্য ফিরিশতা তাতে ফুৎকার দিলে সহসা সকলে জীবিত হয়ে দÐায়মান অবস্থায় দেখতে থাকবে, আল্লাহ তাদের সাথে কী করছেন?!
- 69
আর আল্লাহ যখন বান্দাদের মাঝে ফায়সালা করার উদ্দেশ্যে প্রকাশিত হবেন তখন যমীন আলোকিত হবে, মানুষের আমলনামা খুলে দেয়া হবে ও নবীদেরকে আনয়ন করা হবে এবং উম্মতে মুহাম্মাদীকে নবীদের জন্য তাঁদের উম্মতের উপর সাক্ষী হিসাবে আনা হবে। আর আল্লাহ বান্দাদের ব্যাপারে ইনসাফ সহকারে ফয়সালা করবেন। তাদেরকে সে দিন জুলুম করা হবে না। ফলে কারো জন্য না একটি পাপ বৃদ্ধি করা হবে। আর না একটি পুণ্য কমানো হবে।
- 70
আল্লাহ প্রত্যেকের ভালো-মন্দ আমলের প্রতিদান পূর্ণ মাত্রায় প্রদান করবেন। বস্তুতঃ আল্লাহ তাদের কৃতকর্মের সমধিক খবর রাখেন। তাঁর নিকট তাদের ভালো-মন্দ কোন কিছুই গোপন থাকে না। ফলে সে দিন তিনি যথাযথভাবেই তাদের আমলের প্রতিদান দিবেন।
আয়াত 71-75: তাফসীর
- 71
ফিরিশতাগণ কাফিরদেরকে অপমানিত অবস্থায় দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। তারা জাহান্নামে পৌঁছলে তথায় নিয়োজিত ফিরিশতাগণ তার দরজা খুলে ধমকের স্বরে বলবেন, তোমাদের নিকট কি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ তাঁর আয়াত পাঠকারী তোমাদের স্বজাতীয় নবীগণ আগমন করেন নি এবং তোমাদেরকে কঠিন শাস্তিসহ কিয়ামত দিবসের সাক্ষাতের কথা বলেন নি?! কাফিররা নিজেদের জন্য তা স্বীকার করে বলবে: হ্যাঁ, সব কিছুই হয়েছে। কিন্তু কাফিরদের জন্য যে শাস্তির বাণী অবধারিত আর আমরা যে কাফির ছিলাম।
- 72
তাদেরকে অপমাণ করতে এবং আল্লাহর রহমত ও জাহান্নাম থেকে মুক্তির বিষয়ে নিরাশ করতে বলা হবে, তোমরা জাহান্নামে সর্বদা বসবাস করার নিমিত্তে প্রবেশ করো। বস্তুতঃ সত্যের উপর অহমিকা প্রদর্শন ও অহঙ্কারকারীদের ঠিকানা কতোইনা মন্দ ও নিকৃষ্ট!
- 73
ফিরিশতাগণ আল্লাহর আদেশ-নিষেধ মান্যকারী আল্লাহভীরু মুমিনদেরকে ন¤্রতার সাথে দলে দলে সসম্মানে জান্নাতের দিকে নিয়ে যাবে। তারা তথায় পৌঁছলেই তার দরজাগুলো খুলে দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে তথায় নিয়োজিত ফিরিশতাগণ বলবেন, তোমাদের জন্য সর্ব প্রকার সমস্যা ও অপ্রীতিকর বস্তু থেকে শান্তির ঘোষণা রইলো। তোমাদের অন্তর ও আমল উত্তম ছিলো। তাই আজ তোমরা জান্নাতে চিরস্থায়ীভাবে প্রবেশ করো।
- 74
মুমিনরা জান্নাতে প্রবেশের পর বলবে, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদের সাথে তাঁর রাসূলদের যবানিতে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছেন এবং আমাদেরকে জান্নাতের অধিবাসী করেছেন। আমরা যেথায় ইচ্ছা সেথায় অবতরণ করি। কতোইনা উত্তম সে সব আমলকারীদের বদলা যারা স্বীয় প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করে থাকেন!
- 75
সেই প্রত্যক্ষ দিনে ফিরিশতাগণ আরশের চতুষ্পার্শ্বে সমবেত হবেন। তারা আল্লাহর ব্যাপারে কাফিররা যেসব বেমানান কথা বলে তা থেকে তাঁর পবিত্রতা বর্ণনা করতে থাকবেন। আর আল্লাহ সৃষ্টির মাঝে ইনসাফ সহকারে ফয়সালা করবেন। ফলে যাকে সম্মান দেয়ার তাকে সম্মান আর যাকে শাস্তি দেয়ার তাকে শাস্তি প্রদান করবেন। তখন বলা হবে, সকল প্রশংসা সৃষ্টিকুলের প্রতিপালকের উদ্দেশ্যে যিনি মুমিনদেরকে জান্নাত ও কাফিরদেরকে জাহান্নাম প্রদান প্রদান।
সূরা আয-যুমার সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর
সূরা আয-যুমার কত আয়াতের সূরা?
সূরা আয-যুমার মোট 75 আয়াতের সূরা।
আয-যুমার নামের অর্থ কী?
আয-যুমার নামের অর্থ “দলে দলে”।
সূরা আয-যুমার মাক্কী না মাদানী?
সূরা আয-যুমার একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 59 নম্বর সূরা।
সূরা আয-যুমার কোন পারায়?
সূরা আয-যুমার 23 নম্বর পারায় শুরু হয়ে 24 নম্বর পারায় শেষ হয়েছে।
সূরা আয-যুমার কুরআনের কত নম্বর সূরা?
সূরা আয-যুমার কুরআনের 39 নম্বর সূরা। এর আগে আছে সূরা সোয়াদ এবং পরে সূরা গাফির।
এখানে কি সূরা আয-যুমার শোনা যাবে?
হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আয-যুমার রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।